বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড় ও ভগ্নাংশ

মোট প্রশ্ন২,০৫২এই পাতা৪২প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড় ও ভগ্নাংশ

PrepBank · পাতা ২১ / ২১ · ২,০০১২,০৪২ / ২,০৫২

২,০০১.
একটি সংখ্যা ৫১৩ থেকে যত বড় ৬৫১ থেকে তত ছোট। সংখ্যাটি কত? 
  1. ৪৮২ 
  2. ৪৯৪ 
  3. ৫৮২
  4. ৫৯৬
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৫১৩ থেকে যত বড় ৬৫১ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৫১৩ = ৬৫১ - ক
⇒ ক + ক = ৬৫১ + ৫১৩
⇒ ২ক = ১১৬৪
⇒ ক = ১১৬৪/২
∴ ক = ৫৮২

∴ সংখ্যাটি হলো = ৫৮২  । 

২,০০২.
যদি দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬, সংখ্যাদ্বয়ের গ.সা.গু এবং ল.সা.গু এর গুণফল ১০৮০ হয়, তবে সংখ্যা দুইটির সমষ্টি কত?
  1. ৪৬
  2. ৫৬
  3. ৬৬
  4. ৬৮
ব্যাখ্যা

প্রশ্ন: যদি দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬, সংখ্যাদ্বয়ের গ.সা.গু এবং ল.সা.গু এর গুণফল ১০৮০ হয়, তবে সংখ্যা দুইটির সমষ্টি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি = ৫ক ও ৬ক
সংখ্যা দুইটির গুণফল = ৩০ক

আমরা জানি,
সংখ্যা দুইটির গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩০ক = ১০৮০
⇒ ক = ৩৬
⇒ ক = √৩৬
⇒ ক = ৬

∴ সংখ্যা দুইটির সমষ্টি = ৬ক + ৫ক
= (৬ × ৬) + (৫ × ৬)
= ৩৬ + ৩০
= ৬৬

২,০০৩.
তিনটি ঘণ্টা যথাক্রমে ৬ মিনিট ৯ মিনিট ও ১২ মিনিট অন্তর অন্তর বাজে। সকাল ৮ : ২৪ মিনিটে তিনটি ঘণ্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে?
  1. ৮ : ৪৫
  2. ৯ : ০০
  3. ৮ : ৫৬
  4. ৯ : ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘণ্টা যথাক্রমে ৬ মিনিট ৯ মিনিট ও ১২ মিনিট অন্তর অন্তর বাজে। সকাল ৮ : ২৪ মিনিটে তিনটি ঘণ্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে?

সমাধান:
তাদের পরবর্তী একত্রে বাজার সময় নির্ণয়ের জন্য তিনটি সময়ের ল.সা.গু বের করতে হবে।

∴ ল.সা.গু = ২ × ২ × ৩ × ৩ = ৩৬ মিনিট

অর্থাৎ, ৩৬ মিনিট পর তারা আবার একসঙ্গে বাজবে।

সুতরাং, ৮ : ২৪ + ৩৬ মিনিট = ৯ :০০ মিনিটে তারা আবার একসঙ্গে বাজবে
২,০০৪.
৪২০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত?
  1. ২৪ টি
  2. ৩০ টি
  3. ১৮ টি
  4. ২৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪২০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত?

সমাধান:
৪২০ = ২ × ২ × ৩ × ৫ × ৭ = ২ × ৩ × ৫ × ৭ 
এখানে,
২ এর সূচক ২, ৩ এর সূচক ১, ৫ এর সূচক ১ এবং ৭ এর সূচক ১।

এখন,
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা।

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (২ + ১)(১ + ১)(১ + ১)(১ + ১) = ৩ × ২ × ২ × ২
= ২৪ টি
২,০০৫.
২০ থেকে ৮০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭ তাদের সমষ্টি কত?
  1. ১২১
  2. ১৩৫
  3. ১৫১
  4. ১৫৯
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ থেকে ৮০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭ তাদের সমষ্টি কত?

সমাধান:
২০ থেকে ৮০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭, সেগুলো হলো: ৩৭, ৪৭, এবং ৬৭।

সুতরাং, নির্ণেয় সমষ্টি = ৩৭ + ৪৭ + ৬৭ = ১৫১

২,০০৬.
একটি বাক্সে ৯০টি লাল এবং ১৫০টি নীল বল আছে। সর্বাধিক কতগুলো প্যাকেটে ভাগ করা যাবে যেন প্রতিটি প্যাকেটে সমান সংখ্যক লাল ও নীল বল থাকে?
  1. ৪৫টি
  2. ২৫টি
  3. ৩০টি
  4. ৫৫টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে ৯০টি লাল এবং ১৫০টি নীল বল আছে। সর্বাধিক কতগুলো প্যাকেটে ভাগ করা যাবে যেন প্রতিটি প্যাকেটে সমান সংখ্যক লাল ও নীল বল থাকে?

সমাধান:
৯০ = ২ × ৩ × ৩ × ৫ 
১৫০ = ২ × ৩ ×৫ × ৫

∴ ৯০ ও ১৫০ এর গ.সা.গু = ৩০ 

∴ মার্বেলগুলো সর্বাধিক ৩০টি প্যাকেটে রাখা যাবে।

২,০০৭.
রুবেল তার সঞ্চয়ের ২/৫ অংশ দিয়ে একটি কম্পিউটার কিনে এবং সেই কম্পিউটারের দামের ১/২ অংশ দিয়ে একটি প্রিন্টার কিনে। তাহলে তার সঞ্চয়ের কত অংশ অবশিষ্ট রইল?
  1. ১/৩
  2. ২/৫
  3. ১/২
  4. ৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: রুবেল তার সঞ্চয়ের ২/৫ অংশ দিয়ে একটি কম্পিউটার কিনে এবং সেই কম্পিউটারের দামের ১/২ অংশ দিয়ে একটি প্রিন্টার কিনে। তাহলে তার সঞ্চয়ের কত অংশ অবশিষ্ট রইল?

সমাধান:
মনে করি,
রুবেলের মোট সঞ্চয়ের পরিমান = ১ অংশ।
তাহলে,
কম্পিউটার কিনে = ২/৫ অংশ টাকা দিয়ে
প্রিন্টার কিনে =(১/২) × (২/৫) = ১/৫ অংশ টাকা দিয়ে

∴ মোট খরচ = (২/৫) + (১/৫) = (২ + ১)/৫ = ৩/৫ অংশ

∴ অবশিষ্ট = ১ - (৩/৫) = (৫ - ৩)/৫ = ২/৫ অংশ
২,০০৮.
একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রিল করার সময় ১২, ১৮ এবং ২৪ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ বিদ্যালয়ে কমপক্ষে কতজন শিক্ষার্থী আছে?
  1. ৩৬ জন
  2. ২১৬ জন
  3. ৭২ জন
  4. ১৪৪ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রিল করার সময় ১২, ১৮ এবং ২৪ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ বিদ্যালয়ে কমপক্ষে কতজন শিক্ষার্থী আছে?

সমাধান:
১২, ১৮ এবং ২৪ এর ল.সা.গু = ৭২
= (২ × ২ × ২) × ৩ × ৩

যা বর্গাকারে সাজানো সম্ভব নয়।

(২ × ২ × ২) × ৩ × ৩ কে বর্গাকার সংখ্যা করতে হলে ২ দ্বারা গুণ করতে হবে।

∴ ১২, ১৮ এবং ২৪ সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য শিক্ষার্থীর সংখ্যা হবে
= (২ × ২ × ২ × ২) × (৩ × ৩) জন
= ১৬ × ৯
= ১৪৪ জন

অতএব, বিদ্যালয়ে কমপক্ষে ১৪৪ জন শিক্ষার্থী আছে।

২,০০৯.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 
  1. ৪৩
  2. ৪১ 
  3. ৩৯
  4. ৪৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x - ৩১ = ৫৫ - x
বা, x + x = ৫৫ + ৩১
বা, ২x = ৮৬
বা, x = ৮৬/২
∴ x = ৪৩

∴ সংখ্যাটি = ৪৩।

২,০১০.
কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 
  1. ১২১
  2. ২৪১
  3. ১৮১
  4. ৩৬১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 

সমাধান: 
 ৯, ১২ ও ১৫ এর ল. সা. গু. এর সঙ্গে ১ যোগ করলে নির্ণেয় সংখ্যা পাওয়া যায়। 
∴  ৯, ১২ ও ১৫ এর ল. সা. গু. = ১৮০ 

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (১৮০ + ১) 
= ১৮১  ।
২,০১১.
তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৬০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১৩০। বৃহত্তম সংখ্যাটি কত ?
  1. ১৯০ 
  2. ২১০ 
  3. ১৮০ 
  4. ২২০ 
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৬০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১৩০। বৃহত্তম সংখ্যাটি কত ?

সমাধান: 
দেওয়া আছে, 
তিনটি সংখ্যার গড় = ১৬০
∴ তিনটি সংখ্যার সমষ্টি = ১৬০ × ৩ = ৪৮০

আবার, 
ক্ষুদ্রতম সংখ্যা দুটির গড় = ১৩০
∴ ক্ষুদ্রতম সংখ্যা দুটির সমষ্টি = ১৩০ × ২ = ২৬০

∴ বৃহত্তম সংখ্যাটি = ৪৮০ - ২৬০ = ২২০

২,০১২.
তিনটি পরপর জোড় সংখ্যা নেওয়া হয়েছে। তাদের সমষ্টি প্রথম সংখ্যার ৪ গুণ। মাঝের সংখ্যাটি কত?
  1. ১২ 
  2. ৮ 
  3. ১০ 
  4. ১৪ 
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি পরপর জোড় সংখ্যা নেওয়া হয়েছে। তাদের সমষ্টি প্রথম সংখ্যার ৪ গুণ। মাঝের সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, তিনটি পরপর জোড় সংখ্যা হলো, 
x, (x + ২), (x + ৪) ; [যেখানে x একটি জোড় সংখ্যা]

প্রশ্নানুসারে, 
তাদের সমষ্টি = প্রথম সংখ্যার ৪ গুণ
⇒ x + (x + ২) + (x + ৪) = ৪x
⇒ ৩x + ৬ = ৪x
⇒ ৪x - ৩x = ৬
∴ x = ৬

তাহলে তিনটি সংখ্যা হলো ৬, ৮, ১০ 

∴ মাঝের সংখ্যা = ৮

২,০১৩.
একটি সংখ্যা ৭২০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৭৭০
  2. ৭৫৫
  3. ৬৮৫
  4. ৭৬৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৭২০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৭২০ = ৮২০ - ক
⇒ ক + ক = ৮২০ + ৭২০
⇒ ২ক = ১৫৪০
∴ ক = ৭৭০

২,০১৪.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. √১৪৪
  2. ৭/১১
  3. √৫০
  4. ৪.২৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা: যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যা p ও q (যেখানে q ≠ 0) এর অনুপাত p/q রূপে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, সসীম দশমিক এবং পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল সবই মূলদ সংখ্যা। যেমন: ৫/৩, ২.৫, √৯ = ৩ ইত্যাদি।

অমূলদ সংখ্যা: যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়। যেমন: √২, √৭, √১১ ইত্যাদি।

এখানে,
ক) √১৪৪ = ১২। এটি একটি পূর্ণসংখ্যা এবং ১৪৪ একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং এটি মূলদ সংখ্যা।
খ) ৭/১১ এটি p/q আকারে আছে। সুতরাং এটি মূলদ সংখ্যা।
গ) √৫০ = √(২৫ × ২) = ৫√২। এখানে √২ একটি অমূলদ সংখ্যা এবং ২ পূর্ণবর্গ নয়।
√৫০ = ৭.০৭১০৬৭৮১১৮...... এটি একটি অসীম অনাবৃত্ত দশমিক। এটিকে p/q আকারে প্রকাশ করা যায় না। সুতরাং এটি অমূলদ সংখ্যা।
ঘ) ৪.২৫ = ৪২৫/১০০ = ১৭/৪, এটি p/q আকারে প্রকাশ করা যায়। সুতরাং এটি মূলদ সংখ্যা।

সুতরাং, √৫০ অমূলদ সংখ্যা।

২,০১৫.
(400/256) এর বর্গমূল কত?
  1. 8/3
  2. 6/5
  3. 5/4
  4. 4/3
ব্যাখ্যা
প্রশ্ন: (400/256) এর বর্গমূল কত?

সমাধান:
(400/256) এর বর্গমূল
= √(202/162)
= 20/16
= 5/4
২,০১৬.
P ও Q উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?
  1. PQ
  2. PQ + 2
  3. P + Q
  4. P + Q + 1
ব্যাখ্যা

প্রশ্ন: P ও Q উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?

সমাধান:
দুইটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই জোড় সংখ্যা হয়।

ধরি,
বিজোড় সংখ্যা দুইটি P = 5 এবং Q = 7,

ক) PQ = (5 × 7) = 35 (বিজোড় সংখ্যা),
খ) PQ + 2 = (5 × 7) + 2 = 35 + 2 = 37 (বিজোড় সংখ্যা),
গ) P + Q = (5 + 7) = 12 (জোড় সংখ্যা) এবং
ঘ) P + Q + 1 = (5 + 7 + 1) = 13 (বিজোড় সংখ্যা)।

∴ (P + Q) জোড় সংখ্যা হবে।

২,০১৭.
একজন রাজনৈতিক প্রার্থী একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান থেকে ১,৭৪৯ টাকা সংগ্রহ করেছেন। যদি প্রতিটি সমর্থক কমপক্ষে ৫০ টাকা প্রদান করে, তাহলে অনুষ্ঠানে উপস্থিত সমর্থকের সর্বাধিক সম্ভাব্য সংখ্যা কত?
  1. ৩৭
  2. ৩৬
  3. ৩৫
  4. ৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: একজন রাজনৈতিক প্রার্থী একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান থেকে ১,৭৪৯ টাকা সংগ্রহ করেছেন। যদি প্রতিটি সমর্থক কমপক্ষে ৫০ টাকা প্রদান করে, তাহলে অনুষ্ঠানে উপস্থিত সমর্থকের সর্বাধিক সম্ভাব্য সংখ্যা কত?

সমাধান:
ধরি,
সমর্থক সংখ্যা ক জন
১ জন প্রদান করে কমপক্ষে ৫০ টাকা

∴ উপস্থিত সমর্থক সংখ্যা ১৭৪৯/৫০ = ৩৪.৯৮ ≈ ৩৫ জন।
৩৫ জন হলে ৫০ টাকার কম দেয়া সমর্থক পাওয়া যায় যা অসম্ভব, তাই সর্বাধিক উপস্থিত সমর্থক সংখ্যা ৩৪ জন
২,০১৮.
দুটি ভগ্নাংশের গুণফল ১৫/১৬। এদের একটি ৩/৪ হলে অপর ভগ্নাংশটি কত? 
  1. ৪/৫
  2. ৫/৪
  3. ৭/৮
  4. ৮/৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ১৫/১৬। এদের একটি ৩/৪ হলে অপর ভগ্নাংশটি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
দুটি ভগ্নাংশের গুণফল = ১৫/১৬
এবং একটি ভগ্নাংশ ৩/৪ 

অপর ভগ্নাংশ = ভগ্নাংশ দুটির গুণফল/একটি ভগ্নাংশ 
∴ অপর ভগ্নাংশ = (১৫/১৬)/(৩/৪) 
= (১৫/১৬) × (৪/৩)
= ৫/৪ । 
২,০১৯.
জুন মাসের 1, 2 ও 3 তারিখের গড় তাপমাত্রা ছিল 25°C। 2, 3 ও 4 তারিখের গড় তাপমাত্রা ছিল 24°C। যদি 4 তারিখের তাপমাত্রা 27°C হয়ে থাকে তবে 1 তারিখে তাপমাত্রা কত ছিল?
  1. 27°C
  2. 30°C
  3. 28°C
  4. 31°C
ব্যাখ্যা
প্রশ্ন: জুন মাসের 1, 2 ও 3 তারিখের গড় তাপমাত্রা ছিল 25°C। 2, 3 ও 4 তারিখের গড় তাপমাত্রা ছিল 24°C। যদি 4 তারিখের তাপমাত্রা 27°C হয়ে থাকে তবে 1 তারিখে তাপমাত্রা কত ছিল?

সমাধান:
1, 2 ও 3 তারিখের তাপমাত্রার সমষ্টি = 3 × 25° = 75°C
2, 3 ও 4 তারিখের তাপমাত্রার সমষ্টি = 3 × 24° = 72°C

2 ও 3 তারিখের তাপমাত্রা = 72 - 27 = 45°C

∴ 1 তারিখে তাপমাত্রা ছিল = 75° - 45° = 30°C
২,০২০.
৫/১৩ এর হর এবং লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৭ হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: ৫/১৩ এর হর এবং লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৭ হবে?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৫ + ক)/(১৩ + ক) = ৩/৭
⇒ ৩৫ + ৭ক = ৩৯ + ৩ক
⇒ ৭ক - ৩ক = ৩৯ - ৩৫
⇒ ৪ক = ৪
∴ ক = ১
২,০২১.
0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-
  1. 3147
  2. 2287
  3. 2987
  4. 2187
ব্যাখ্যা
প্রশ্ন: 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-

সমাধান:
 0, 1, 2 ও 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = 3210
 0, 1, 2 ও 3 দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা =1023

 বিয়োগফল = 3210 - 1023 = 2187
২,০২২.
০.৫ × ০.০৩ × ০.০৪ = কত?
  1. ০.০০৬
  2. ০.০০০৬
  3. ০.০০০০৬
  4. ০.০৬৪
ব্যাখ্যা

 প্রশ্ন: ০.৫ × ০.০৩ × ০.০৪ = কত?

সমাধান:

২,০২৩.
১৫/২৮ এর মধ্যে ৫/৭ কত বার আছে?
  1. ৩/৪ বার
  2. ২/৩ বার
  3. ২/৫ বার
  4. ১/৩ বার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫/২৮ এর মধ্যে ৫/৭ কত বার আছে?

সমাধান:
১৫/২৮ এর মধ্যে ৫/৭  আছে = (১৫/২৮)/(৫/৭) বার
= (১৫/২৮) × (৭/৫)
= ৩/৪ বার
২,০২৪.
(৫/৭) × (৭/৫) ÷ ১ - ০.০১ = কত?
  1. ০.৯৯
  2. ০.৯
  3. ১.০৯
  4. ১.৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: (৫/৭) × (৭/৫) ÷ ১ - ০.০১ = কত?

সমাধান:
(৫/৭) × (৭/৫) ÷ ১ - ০.০১
= ১ ÷ ১ - ০.০১
= ১ - ০.০১
= ০.৯৯
২,০২৫.
a ও b উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? 
  1. ab
  2. a + b
  3. ab + 2
  4. a + b + 1
ব্যাখ্যা

প্রশ্ন: a ও b উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? 

সমাধান: 
দুইটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই জোড় সংখ্যা হয়।

ধরি, 
বিজোড় সংখ্যা দুইটি a = 3 এবং b = 5, 
ক) ab = (3 × 5) = 15 (বিজোড় সংখ্যা),
খ) ab + 2 = (3 × 5) + 2 = 15 + 2 = 17 (বিজোড় সংখ্যা), 
গ) a + b = (3 + 5) = 8 (জোড় সংখ্যা) এবং
ঘ) a + b + 1 = (3 + 5 + 1) = 9 (বিজোড় সংখ্যা)।

∴ (a + b) জোড় সংখ্যা হবে। 

২,০২৬.
১০ থেকে ৫০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ১ তাদের সমষ্টি কত?
  1. ৭৩
  2. ৮১
  3. ৮৩
  4. ৯৩
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ থেকে ৫০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ১ তাদের সমষ্টি কত?

সমাধান:
১০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৪ আছে এমন সংখ্যা তিনটি।
সংখ্যাগুলো হলো = ১১, ৩১ এবং ৪১।
তাদের যোগফল = ১১ + ৩১ + ৪১
= ৮৩

২,০২৭.
কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? 
  1. ৩৬
  2. ৬৩
  3. ৩৫
  4. ৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে,
(x/২) + ৬ = ২x/৩
বা, (২x/৩) - (x/২) = ৬
বা, (৪x - ৩x)/৬ = ৬
বা, x/৬ = ৬ 
∴ x = ৩৬

∴ সংখ্যাটি = ৩৬ ।
২,০২৮.
একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ৪ মিটার পানির উপরে, বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ৪৮ মিটার
  2. ১৬ মিটার
  3. ৩২ মিটার
  4. ২৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ৪ মিটার পানির উপরে, বাঁশটির দৈর্ঘ্য কত?

সমাধান: 
ধরি,
বাঁশটির দৈর্ঘ্য = ক মিটার
মাটির নিচে ও পানির মধ্যে আছে = (ক/২) + (ক/৩) অংশ
= (৩ক + ২ক)/৬  অংশ
= ৫ক/৬ অংশ

আবার,
পানির উপরে আছে = ক - (৫ক/৬) = ক/৬ অংশ

শর্তমতে,
ক/৬ = ৪  মিটার
∴ ক  = ২৪ মিটার

অতএব, বাঁশের মোট দৈর্ঘ্য ২৪ মিটার। 

২,০২৯.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১? 
  1. ৪১
  2. ৩১
  3. ৩৯
  4. ৭১
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১? 

সমাধান: 
নির্ণেয় সংখ্যাটি হবে ৩, ৫, ৬ এর ল.সা.গু অপেক্ষা ১ বেশি

∴ ৩, ৫, ৬ এর ল.সা.গু = ৩০

∴ নির্ণেয় সংখ্যা ৩০ + ১ = ৩১

২,০৩০.
পরপর আটটি  সংখ্যার প্রথম ৪টির যোগফল ৪২৬ হলে, শেষ ৪টির যোগফল কত?
  1. ৪৩০
  2. ৪৩৮
  3. ৪৪২
  4. ৪৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর আটটি  সংখ্যার প্রথম ৪টির যোগফল ৪২৬ হলে, শেষ ৪টির যোগফল কত?

সমাধান:
মনেকরি,
পরপর আটটি সংখ্যা = ক, (ক + ১), (ক + ২), (ক + ৩), (ক + ৪), (ক + ৫), (ক + ৬), (ক + ৭)

∴ প্রথম চারটির যোগফল = ক + (ক + ১) + (ক + ২) + (ক + ৩) = ৪ক + ৬
শেষ চারটির যোগফল = (ক + ৪) + (ক + ৫) + (ক + ৬) + (ক + ৭) = ৪ক + ২২

শর্তমতে,
৪ক + ৬ = ৪২৬
⇒ ৪ক = ৪২৬ - ৬
⇒ ৪ক = ৪২০
∴ ক = ১০৫

সুতরাং, শেষ চারটির যোগফল = (৪ × ১০৫) + ২২
= ৪২০ + ২২ = ৪৪২
২,০৩১.
একটি ৮০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 
  1. ৩২ ফুট
  2. ৪৮ ফুট
  3. ২৪ ফুট
  4. ২০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৮০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনে করি, 
বড় অংশ = ক ফুট 
∴ ছোট অংশ = (ক এর ২/৩) 
= ২ক/৩ ফুট 

প্রশ্নমতে, 
ক + (২ক/৩) = ৮০ 
বা, (৩ক + ২ক)/৩ = ৮০ 
বা, ৫ক = ২৪০ 
বা, ক = ২৪০/৫ 
∴ ক = ৪৮

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ৪৮)/৩ 
= ৩২ ফুট। 
২,০৩২.
একটি ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 
  1. ৫ ফুট
  2. ৮ ফুট
  3. ১০ ফুট
  4. ১২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনে করি, 
বড় অংশ = ক ফুট
∴ ছোট অংশ = (ক এর ২/৩)
= ২ক/৩ ফুট 

প্রশ্নমতে, 
ক + (২ক/৩) = ২০
বা, (৩ক + ২ক)/৩ = ২০
বা, ৫ক = ৬০
বা, ক = ৬০/৫
∴ ক = ১২

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১২)/৩
= ৮ ফুট । 
২,০৩৩.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ১৬ গুণ। সংখ্যা তিনটির গড় কত?
  1. ১১ 
  2. ৭ 
  3. ১৩
  4. ৯ 
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ১৬ গুণ। সংখ্যা তিনটির গড় কত?

সমাধান:
ধরি,
ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে ক, ক + ১, ক + ২

প্রশ্নমতে,
ক(ক + ১)(ক + ২) = ১৬(ক + ক + ১ + ক + ২)
⇒ ক(ক + ১)(ক + ২) = ১৬(৩ক + ৩)
⇒ ক(ক + ১)(ক + ২) = ১৬ × ৩(ক + ১)
⇒ ক(ক + ২) = ৪৮ 
⇒ ক + ২ক - ৪৮ = ০ 
⇒ ক + ৮ক - ৬ক - ৪৮ = ০
⇒ (ক + ৮)(ক - ৬) = ০ 
হয়, ক = ৬ অথবা, ক = - ৮    ; [ক = - ৮ গ্রহণযোগ্য নয়]

তাহলে,
ক = ৬ হলে সংখ্যা তিনটির গড় = (ক + ক + ১ + ক + ২) ÷ ৩
= (৩ক + ৩)/৩
= ২১/ ৩ 
= ৭ 

২,০৩৪.
একটি সংখ্যার ৭ গুণের সাথে তার বর্গ বিয়োগ করে বিয়োগফল থেকে ১০ বিয়োগ করলে বিয়োগফল শূন্য হয়। সংখ্যাটি কত?
  1. ১ অথবা ২
  2. ২ অথবা ৫
  3. ৩ অথবা ৪
  4. ৩ অথবা ৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৭ গুণের সাথে তার বর্গ বিয়োগ করে বিয়োগফল থেকে ১০ বিয়োগ করলে বিয়োগফল শূন্য হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৭ক - ক) - ১০ = ০
⇒ ক - ৭ক + ১০ = ০
⇒ ক - ২ক - ৫ক + ১০ = ০
⇒ ক(ক - ২) - ৫(ক - ২) = ০
⇒ (ক - ২) (ক - ৫) = ০

হয়, ক - ২ = ০
∴ ক = ২
অথবা, ক - ৫ = ০
∴ ক = ৫
∴ ক = ২, ৫
২,০৩৫.
নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
  1. ৪/৫
  2. ৮/১৩
  3. ৮/৯
  4. ৬/৭
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?

সমাধান:
৪/৫ = ০.৮
৮/১৩ = ০.৬১৫
৮/৯ = ০.৮৮৯
৬/৭ = ০.৮৫৭

​যেহেতু, ০.৮৮৯> ০.৮৫৭ > ০.৮ > ০.৬১৫
অতএব, প্রদত্ত ভগ্নাংশগুলোর মধ্যে ৮/৯ সবচেয়ে বৃহত্তম।

২,০৩৬.
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ২৭ হলে, তাদের গুণফল কত হবে?
  1. ১২৪০
  2. ৭২০
  3. ৮১০
  4. ৬৩০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ২৭ হলে, তাদের গুণফল কত হবে?

সমাধান:
মনেকরি,
সংখ্যা তিনটি = ক, ক + ১, ক + ২

প্রশ্নমতে,
ক + ক + ১ + ক + ২ = ২৭
⇒ ৩ক + ৩ = ২৭
⇒ ৩ক = ২৪
⇒ ক = ৮

∴ সংখ্যা তিনটি ৮, ৯, ১০
সংখ্যা তিনটির গুণফল = ৮ × ৯ × ১০ = ৭২০
২,০৩৭.
একটি ভাগ অঙ্কের ভাজক, ভাগফলের এক-তৃতীয়াংশ। যদি ভাগফল ১১৭ এবং ভাজ্য ৪৫৮৭ হয় তাহলে ভাগশেষ কত?
  1. ২১
  2. ২৩
  3. ২৪
  4. ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভাগ অঙ্কের ভাজক, ভাগফলের এক-তৃতীয়াংশ। যদি ভাগফল ১১৭ এবং ভাজ্য ৪৫৮৭ হয় তাহলে ভাগশেষ কত?

সমাধান:
দেওয়া আছে,
ভাজ্য = ৪৫৮৭
এবং 
ভাগফল = ১১৭
∴ ভাজক = ১১৭/৩ = ৩৯

আমরা জানি,
ভাজ্য = ভাগফল × ভাজক + ভাগশেষ 
⇒ ৪৫৮৭ = (১১৭ × ৩৯) + ভাগশেষ
⇒ ৪৫৮৭ = ৪৫৬৩ + ভাগশেষ
⇒ ভাগশেষ = ৪৫৮৭ - ৪৫৬৩
⇒ ভাগশেষ = ২৪
২,০৩৮.
১২ ও ৯৬ এর মধ্যে (এ দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
  1. ২১
  2. ২৩
  3. ২৪
  4. ২২
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ ও ৯৬ এর মধ্যে (এ দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?

সমাধান: 
সংখ্যাগুলোঃ ১২, ১৬, ২০, ২৪, ২৮, ৩২, ৩৬, ৪০, ৪৪, ৪৮, ৫২, ৫৬, ৬০, ৬৪, ৬৮, ৭২, ৭৬, ৮০, ৮৪, ৮৮, ৯২ এবং ৯৬
∴ মোট সংখ্যা = ২২ টি।
২,০৩৯.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু কত? 
  1. ২২০  
  2. ১৮০  
  3. ২৪০ 
  4. ১৬০ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু কত? 

সমাধান:
দেওয়া আছে, 
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং গ.সা.গু. = ৮

ধরি, দুটি সংখ্যা = ৫ক এবং ৬ক 
অর্থাৎ ৫ক এবং ৬ক-এর গ.সা.গু. = ক × গ.সা.গু.(৫, ৬)
= ক × ১
= ক
∴ গ.সা.গু., ক = ৮

সুতরাং, দুটি সংখ্যা হলো, 
৫ × ৮ = ৪০ এবং ৬ × ৮ = ৪৮

এখন ৪০ এবং ৪৮ এর ল.সা.গু. = ২৪০

২,০৪০.
৫, ৯, ১৩, ১৭, ............,৮১ অনুক্রমটির সংখ্যাগুলোর গড় কত?
  1. ৪৭
  2. ৪৩
  3. ৫১
  4. ৫৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৯, ১৩, ১৭, ............, ৮১ অনুক্রমটির সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
অনুক্রমটির সাধারণ অন্তর = ৯ - ৫ = ৪
ধারাটি একটি সমান্তর ধারা।

∴ সমান্তর ধারার গড় = (শেষপদ + ১ম পদ)/২
= (৮১ + ৫)/২
= ৮৬/২
= ৪৩
২,০৪১.
০.২, ০.০৪, ০.৮ এর ল.সা.গু কত?
  1. ০.০৮
  2. ০.০৪
  3. ০.৮
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২, ০.০৪, ০.৮ এর ল.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
ল.সা.গু  = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু)

এখন,
০.২ = ২/১০
০.০৪ = ৪/১০০
০.৮ = ৮/১০

∴ লবগুলো (২, ৪, ৮) এর ল.সা.গু = ৮
∴ হরগুলো (১০, ১০০, ১০) গ.সা.গু = ১০

∴ ল.সা.গু  = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু) = ৮/১০ = ০.৮
২,০৪২.
কোনো শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি ৫ টাকা করে চাঁদা দেয়াতে ৮০০০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৩০
  2. ৪০
  3. ৫০
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি ৫ টাকা করে চাঁদা দেয়াতে ৮০০০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
 
সমাধান:
ধরি, শিক্ষার্থী সংখ্যা = ক জন
প্রত্যেকে চাঁদা দেয় = ৫ক টাকা
প্রশ্নমতে,
ক × ৫ক = ৮০০০
⇒ ৫ক = ৮০০০
⇒ ক = ৮০০০/৫
⇒ ক = ১৬০০
⇒ ক = √১৬০০
∴ ক = ৪০

∴ উক্ত শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা ৪০ জন।