বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড় ও ভগ্নাংশ

মোট প্রশ্ন২,০৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড় ও ভগ্নাংশ

PrepBank · পাতা ১৬ / ২১ · ১,৫০১১,৬০০ / ২,০৫২

১,৫০১.
নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে?
  1. ১২৪
  2. ২২২
  3. ১৪৫
  4. ২০৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
আমরা জানি,
যদি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হয়, তবে সেই সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে। 
২২২ সংখ্যাটির অংকগুলোর যোগফল= (২ + ২ + ২) = ৬ , যা ৩ দ্বারা বিভাজ্য। 
তাহলে, ২২২ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে। 

অন্যদিকে,
১২৪  সংখ্যাটির অংকগুলোর যোগফল= ১ + ২ + ৪ = ৭ , যা ৩ দ্বারা বিভাজ্য নয়।

১৪৫ সংখ্যাটির অংকগুলোর যোগফল = ১ + ৪ + ৫ = ১০ , যা ৩ দ্বারা বিভাজ্য নয়।

২০৮ সংখ্যাটির অংকগুলোর যোগফল = ২ + ০ + ৮ = ১০ , যা ৩ দ্বারা বিভাজ্য নয়। 
১,৫০২.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ৭১
  2. ৪১
  3. ৩১
  4. ৬১
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ১২০। বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান: 
মনে করি,
সংখ্যা তিনটি যথাক্রমে ক, ( ক + ১) ও ( ক + ১ + ১) বা (ক + ২)
 
প্রশ্নমতে
ক + ক + ১ + ক + ২ = ১২০
বা, ৩ক  + ৩ = ১২০
বা, ৩ক =১১৭
বা, ক = ৩৯

বৃহত্তম সংখ্যাটি = ৩৯ + ২ = ৪১
১,৫০৩.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ৮৭
  2. ৬৩
  3. ৫৯
  4. ৫১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
মৌলিক সংখ্যা:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।

এখানে,
৫১ = ১ × ৩ × ১৭
৫৯ = ১ × ৫৯ [মৌলিক সংখ্যা]
৬৩ = ১ × ৩ × ৩ × ৭
৮৭ = ১ × ৩ × ২৯

৫৯ সংখ্যাটির ১ ও ৫৯ ছাড়া আর কোনো গুণনীয়ক নেই।
∴ ৫৯ সংখ্যাটি মৌলিক সংখ্যা।
১,৫০৪.
২৪০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত?
  1. ২৪ টি
  2. ২০ টি
  3. ১৮ টি
  4. ১২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত?

সমাধান:
সংখ্যাটির মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করে পাই,
২৪০ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৫
= ২ × ৩ × ৫

আমরা জানি,
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা।

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (৪ + ১)(১ + ১)(১ + ১) = ৫ × ২ × ২
= ২০ টি
১,৫০৫.
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৩ বেশি। সংখ্যাটি কত?
  1. ১৯
  2. ২৫
  3. ৫২
  4. ৭৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৩ বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/২) - (ক/৩) = ১৩
⇒ (৩ক - ২ক)/৬ = ১৩
⇒ ক/৬ = ১৩
⇒ ক = ১৩ × ৬
∴ ক = ৭৮
১,৫০৬.
একটি জোড় স্বাভাবিক সংখ্যার তিন গুণের সাথে তার পরবর্তী জোড় সংখ্যার ছয় গুণ যোগ করলে ১০২ হয়। প্রথম জোড় সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১২
  3. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জোড় স্বাভাবিক সংখ্যার তিন গুণের সাথে তার পরবর্তী জোড় সংখ্যার ছয় গুণ যোগ করলে ১০২ হয়। প্রথম জোড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
প্রথম জোড় সংখ্যা = x
তাহলে পরবর্তী জোড় সংখ্যা = x + ২

শর্তমতে,
⇒ ৩x + ৬(x + ২) = ১০২
⇒ ৩x + ৬x + ১২ = ১০২
⇒ ৯x = ১০২ - ১২
⇒ ৯x = ৯০
∴ x = ১০

∴ প্রথম জোড় পূর্ণসংখ্যাটি = ১০
১,৫০৭.
২, ০, ৮, ২ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত?
  1. ৪২২৪
  2. ৩০৯৬
  3. ৫১২৪
  4. ৪১১০
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ০, ৮, ২ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত?

সমাধান:
২, ০, ৮, ২ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা = ৮২২০
২, ০, ৮, ২ অংকগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা = ২০২৮

বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় = (৮২২০ + ২০২৮)/২
= ৫১২৪
১,৫০৮.
যদি একটি জলাধারের ২/৭ অংশ পূর্ণ আছে এবং জলাধারটির ৫/৭ অংশ পূর্ণ করতে আরও ২৪ লিটার পানির প্রয়োজন হয়, তবে জলাধারটির ধারণক্ষমতা কত লিটার?
  1. ৪৮ লিটার
  2. ৫৬ লিটার
  3. ৭২ লিটার
  4. ৮৪ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি জলাধারের ২/৭ অংশ পূর্ণ আছে এবং জলাধারটির ৫/৭ অংশ পূর্ণ করতে আরও ২৪ লিটার পানির প্রয়োজন হয়, তবে জলাধারটির ধারণক্ষমতা কত লিটার?

সমাধান:
২৪ লিটার পানি দ্বারা পূর্ণ হয় জলাধারের {(৫/৭) - (২/৭)} অংশ
= ৩/৭ অংশ

জলাধারের ৩/৭ অংশের ধারণক্ষমতা = ২৪ লিটার
∴ জলাধারের ১ বা সম্পূর্ণ অংশের ধারণক্ষমতা = (২৪ × ৭)/৩ লিটার
= ৫৬ লিটার।

১,৫০৯.
৫ জন পুরুষ, ৭ জন স্ত্রীলোক ও ১ জন বালকের বয়সের গড় ৩৪ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৩ বছর। বালকের বয়স কত?
  1. ৯ বছর
  2. ১০ বছর 
  3. ১১ বছর
  4. ১২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন পুরুষ, ৭ জন স্ত্রীলোক ও ১ জন বালকের বয়সের গড় ৩৪ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৩ বছর। বালকের বয়স কত?

সমাধান: 
৫ জন পুরুষ, ৭ জন স্ত্রীলোক এবং ১ জন বালক অর্থাৎ, ১৫ জনের মোট বয়স = (৩৪ × ১৩) বছর 
= ৪৪২ বছর 

পুরুষদের মোট বয়স = ৪০ × ৫ = ২০০ বছর 
এবং স্ত্রীলোকদের মোট বয়স = ৩৩ × ৭ = ২৩১ বছর 

∴ স্ত্রীলোক ও পুরুষদের মোট বয়সের সমষ্টি = ২০০ + ২৩১ = ৪৩১ বছর 

∴ বালকের বয়স = (১৩ জনের বয়সের সমষ্টি - ৭ জন স্ত্রীলোক ও ৫ জন পুরুষের বয়সের সমষ্টি) 
= ৪৪২ - ৪৩১ বছর 
= ১১ বছর 
১,৫১০.
কোন সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৮৫৭৫ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত?
  1. ৭১২০ টাকা 
  2. ৭৩৫০ টাকা 
  3. ৭৮৬০ টাকা 
  4. ৮০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৮৫৭৫ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত?

সমাধান:
ধরি,
মোট সম্পত্তির পরিমাণ = ক টাকা 

প্রশ্নমতে,
৭ক/৮ = ৮৫৭৫
বা, ৭ক = ৮৫৭৫ × ৮
বা, ক = (৮৫৭৫ × ৮)/৭
বা, ক = ৯৮০০ 

অর্থাৎ মোট সম্পত্তির পরিমাণ = ৯৮০০ টাকা 

∴ মোট সম্পত্তির ৩/৪ অংশ = ৯৮০০ এর (৩/৪) অংশ
= ৭৩৫০ টাকা 
১,৫১১.
একজন চাকরিজীবীর বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/৩ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবিশিষ্ট রইল?
  1. (১১০/৩)%
  2. (১১৩/৩)%
  3. (১২৭/৩)%
  4. (১৪০/৩)%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকরিজীবীর বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/২ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?

সমাধান:
মোট ব্যায় = (১/১০) + (১/৩) + (১/৫) অংশ 
= (৩ + ১০ + ৬)/৩০
= ১৯/৩০ অংশ

বাকি থাকে = ১ - (১৯/৩০) অংশ
= (৩০ - ১৯)/৩০
= ১১/৩০ অংশ

শতকরা বাকী থাকে = [(১১/৩০) × ১০০]℅ = (১১০/৩)%
১,৫১২.
একটি বাড়ির ২/৭ অংশের মূল্য ৫৬০০০ টাকা হলে ১/৪ অংশের মূল্য কত?
  1. ৪৫০০০ টাকা
  2. ৪৮০০০ টাকা
  3. ৫২০০০ টাকা
  4. ৪৯০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাড়ির ২/৭ অংশের মূল্য ৫৬০০০ টাকা হলে ১/৪ অংশের মূল্য কত?

সমাধান: 
২/৭ অংশ বাড়ির মূল্য ৫৬০০০ টাকা
∴ ১ অংশ বাড়ির মূল্য = (৫৬০০০ × ৭)/২ = (২৮০০০ × ৭) টাকা
∴ ১/৪  অংশ বাড়ির মূল্য = (২৮০০০ × ৭)/৪ টাকা
= ৪৯০০০ টাকা 

১,৫১৩.
২১৭৮ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
  1. ১২
ব্যাখ্যা

প্রশ্ন: ২১৭৮ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

সমাধান:
২১৭৮ এর মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করলে পাই, 
২১৭৮ = ২ × ৩ × ৩ × ১১ × ১১
 = ২ × ৩ × ১১

এখানে, ২ এর সূচক একক (জোড়া বিহীন)।
সুতরাং পূর্ণ বর্গ সংখ্যা পেতে, ২১৭৮ কে ২ দ্বারা গুণ করতে হবে।

∴ ২ দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।

১,৫১৪.
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? 
  1. - ১
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? 

সমাধান: 
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০ 
∴ চার অঙ্কের বৃহত্তম সংখ্যা =  ৯৯৯৯ 
_________________________________________________ 
(-)করে, অন্তর বা পার্থক্য = ১ 

∴ অন্তর = ১ ।
১,৫১৫.
একটি বিজোড় পূর্ণ সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার চার গুণ যোগ করলে ৭১ হয়। প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত? 
  1. ১১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিজোড় পূর্ণ সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার চার গুণ যোগ করলে ৭১ হয়। প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি,
প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি = ক
তাহলে, পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যাটি = ক + ২

প্রশ্নমতে,
৫ক + ৪(ক + ২) = ৭১
⇒ ৫ক + ৪ক + ৮ = ৭১
⇒ ৯ক = ৭১ - ৮
⇒ ৯ক = ৬৩
⇒ ক = ৬৩/৯
∴ ক = ৭
১,৫১৬.
নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
  1. ৩/৪
  2. ৫/৯
  3. ৭/১৩
  4. ৩/৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?

সমাধান:
৭/১৩ = ০.৫৪
৩/৭ = ০.৪৩
৫/৯ = ০.৫৬
৩/৪ = ০.৭৫

এখানে,
০.৪৩ < ০.৫৪ < ০.৫৬ < ০.৭৫
∴ বৃহত্তম ভগ্নাংশটি = ৩/৪
১,৫১৭.
কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? 
  1. ৩/১০
  2. ৫/১৭
  3. ৪/১৫
  4. ২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? 

সমাধান: 
৩/১০ = ০.৩ (বৃহত্তম), 
৫/১৭ = ০.২৯৪ (বৃহত্তম), 
৪/১৫ = ০.২৬৭ (ক্ষুদ্রত্তম) এবং 
২/৫ = ০.৪ (বৃহত্তম) । 

∴ ৪/১৫ ভগ্নাংশটি ক্ষুদ্রতম। 
১,৫১৮.
একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট সংখ্যাটি কত?
  1. ৭০০
  2. ৭৩৫
  3. ৮০০
  4. ৭৮০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক
তাহলে,
৮২০ - ক = ক - ৬৫০
⇒ ২ক = ৮২০ + ৬৫০ = ১৪৭০ 
⇒ ক = ১৪৭০/২ 
∴ ক = ৭৩৫

১,৫১৯.
ক একটি জোড় সংখ্যা এবং খ একটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে?
  1. কখ/২
  2. ক + খ
  3. কখ + ৫
  4. ক - খ
ব্যাখ্যা
প্রশ্ন: ক একটি জোড় সংখ্যা এবং খ একটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে?

সমাধান:
• ক + খ : জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা = বিজোড় সংখ্যা [যেমন ২ + ৩ = ৫]
• ক - খ : জোড় সংখ্যা - বিজোড় সংখ্যা = বিজোড় সংখ্যা [যেমন ২ - ১ = ১]
• কখ/২ : (জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা)/২ = জোড় অথবা বিজোড় সংখ্যা [যেমন (২ × ৩)/২ = ৩; (৪ × ৩)/২ = ৬]
• কখ + ৫ : (জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা) + ৫ = জোড় সংখ্যা + ৫ = বিজোড় সংখ্যা [যেমন (২ × ৩) + ৫ = ১১]
১,৫২০.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩৬৫ ও ৪৬৩ কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে ৫ ও ৭ হয়। তাহলে বৃহত্তম সংখ্যাটির মান কত?
  1. ১৮
  2. ২৮
  3. ২৪
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩৬৫ ও ৪৬৩ কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে ৫ ও ৭ হয়। তাহলে বৃহত্তম সংখ্যাটির মান কত? 


সমাধান:

৩৬৫ - ৫ = ৩৬০ এবং ৪৬৩ - ৭ = ৪৫৬
সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে ৩৬০ ও ৪৫৬ এর গ. সা. গু ।

এখানে,
৩৬০ = ২ × ২ × ২ × ৩ × ৩ × ৫
এবং ৪৫৬ = ২ × ২ × ২ × ৩ × ১৯

∴ নির্ণেয় গ. সা. গু = ২ × ২ × ২ × ৩ = ২৪

নোটঃ
প্রশ্নে বৃহত্তম সংখ্যা বের করতে বলা হলে গ.সা.গু বের করতে হবে।
প্রশ্নে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলা হলে ল.সা.গু বের করতে হবে।

১,৫২১.
৪০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর কত?  
  1. ২৬ 
  2. ২৮ 
  3. ৩৪ 
  4. ৩৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর কত? 

সমাধান: 
৪০ এবং ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো = ৪১ 
আবার,
৪০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা হলো = ৭৯ 

∴ সংখ্যা দুইটির অন্তর = (৭৯ - ৪১) 
= ৩৮ ।

১,৫২২.
(৩/২)% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?
  1. ০.০১৫
  2. ১.৫
  3. ০.১৫
  4. ০.১৫% 
ব্যাখ্যা

প্রশ্ন: (৩/২)% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?

সমাধান: 
দেওয়া আছে, 
= (৩/২)%
= (৩/২)/১০০
= ৩/(২ × ১০০)
= ৩/২০০
= ০.০১৫

১,৫২৩.
একটি ক্লাসের ১২ জন ছাত্রের মধ্যে প্রথম ৭ জনের বয়সের গড় ১৩ বছর এবং শেষের ৭ জনের বয়সের গড় ১৫ বছর ।  মাঝের ২ জনের মোট বয়স  ২৮ বছর হলে সার্বিক গড় কত ?
  1. ১৪.২ বছর
  2. ১৪ বছর
  3. ১৪.৫ বছর
  4. ১৩.৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন : একটি ক্লাসের ১২ জন ছাত্রের মধ্যে প্রথম ৭ জনের বয়সের গড় ১৩ বছর এবং শেষের ৭ জনের বয়সের গড় ১৫ বছর ।  মাঝের ২ জনের মোট বয়স  ২৮ বছর হলে সার্বিক গড় কত ?

সমাধান :
দেয়া আছে, 
প্রথম ৭ জনের বয়সের গড় ১৩ বছর
∴ প্রথম ৭ জনের মোট বয়স = ১৩ × ৭ বছর
= ৯১ বছর

আবার, 
শেষের ৭ জনের বয়সের গড় ১৫ বছর
∴ শেষের ৭ জনের মোট বয়স = ১৫ × ৭ বছর
= ১০৫ বছর

প্রথম ৭ জনের মোট বয়স + শেষের ৭ জনের মোট বয়স  = ১২ জনের মোট বয়স + ৬ষ্ঠ ও ৭ম জনের মোট বয়স  
∴ ১২ জনের মোট বয়স = প্রথম ৭ জনের মোট বয়স + শেষের ৭ জনের মোট বয়স  - ৬ষ্ঠ ও ৭ম জনের মোট বয়স   
= ৯১ + ১০৫ - ২৮ বছর
= ১৬৮ বছর

∴ ১২ জনের গড় বয়স = ১৬৮/১২ বছর
= ১৪ বছর
১,৫২৪.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. √১৬৯
  2. ৫/৯
  3. √২৮
  4. ৩.৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা: যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যা p ও q (যেখানে q ≠ 0) এর অনুপাত p/q রূপে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, সসীম দশমিক এবং পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল সবই মূলদ সংখ্যা। যেমন: ৫/৩, ২.৫, √৯ = ৩ ইত্যাদি।

অমূলদ সংখ্যা: যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়। যেমন: √২, √৭, √১১ ইত্যাদি।

এখানে,
ক) √১৬৯ = ১৩ এটি একটি পূর্ণসংখ্যা এবং ১৬৯ একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং এটি মূলদ সংখ্যা।
খ) ৫/৯ এটি p/q আকারে আছে। সুতরাং এটি মূলদ সংখ্যা।
গ) √২৮ =  √(৪ × ৭) = ২√৭। এখানে ৭ একটি মৌলিক সংখ্যা এবং পূর্ণবর্গ নয়।
√২৮ = ৫.২৯১৫০২৬২২১...... এটি একটি অসীম অনাবৃত্ত দশমিক। এটিকে p/q আকারে প্রকাশ করা যায় না। সুতরাং এটি অমূলদ সংখ্যা।
ঘ) ৩.৭৫ = ৩৭৫/১০০ = ১৫/৪, এটি p/q আকারে প্রকাশ করা যায়। সুতরাং এটি মূলদ সংখ্যা।

সুতরাং, √২৮ অমূলদ সংখ্যা।

১,৫২৫.
১ থেকে ১০০ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
  1. ৫১
  2. ৫০.৫
  3. ৫২ 
  4. ৪৯.৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?

সমাধান:
ক্রমিক সংখ্যার গড় নির্ণয়ের সূত্র:
গড় = (প্রথম পদ + শেষ পদ)/২

এখানে, প্রথম পদ = ১, শেষ পদ = ১০০

অতএব, গড় = (১ + ১০০)/২
= ১০১/২
= ৫০.৫

∴ ১ থেকে ১০০ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় হল ৫০.৫

১,৫২৬.
কোন সম্পত্তির ৩/৭ অংশের মূল্য ২৭০০০ টাকা হলে ১/২ অংশের মূল্য কত?
  1. ১৩,০০০ টাকা
  2. ৩১,৫০০ টাকা
  3. ৬৩,০০০ টাকা
  4. ৭২,৮০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সম্পত্তির ৩/৭ অংশের মূল্য ২৭০০০ টাকা হলে ১/২ অংশের মূল্য কত?

সমাধান:
৩/৭ অংশ = ২৭০০০
∴ ১ অংশ = ২৭০০০ × (৭/৩)
∴ ১/২ অংশ = ২৭০০০ × (৭/৩) × (১/২)
= ৩১,৫০০ টাকা

১,৫২৭.
নিচের কোন পূর্ণ সংখ্যা কে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
  1. ৫৮
  2. ৬০
  3. ৬২
  4. ৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন পূর্ণ সংখ্যা কে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?

সমাধান:
 প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে, ৩ - ১ = ২, ৪ - ২ = ২, ৫ - ৩ = ২, ৬ - ৪ = ২
∴ ৩, ৪, ৫ ও ৬ এর লা.সা.গু = ৬০
∴ নির্ণেয় সংখ্যাটি (৬০ - ২) = ৫৮
১,৫২৮.
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৯৩। বড় সংখ্যাটি কত?
  1. ৯১
  2. ৯৩
  3. ৯৬
  4. ৯৭
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৯৩। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১৯৩
বা, ক + ২ক + ১ - ক = ১৯৩
বা, ২ক + ১ = ১৯৩
বা, ২ক + ১ = ১৯৩ - ১
বা, ২ক = ১৯২
বা, ক = ১৯২/২
∴ ক = ৯৬

∴ বড় সংখ্যাটি = ক + ১ = ৯৬ + ১ = ৯৭

১,৫২৯.
ছয়টি সংখ্যার গড় ৬। যদি প্রতিটি সংখ্যা থেকে ২ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত?
ব্যাখ্যা

প্রশ্ন: ছয়টি সংখ্যার গড় ৬। যদি প্রতিটি সংখ্যা থেকে ২ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত?

সমাধান: 
দেওয়া আছে, 
ছয়টি সংখ্যার গড় ৬

∴ সংখ্যাগুলোর সমষ্টি = ৬ × ৬ = ৩৬

আবার,
যদি প্রতিটি সংখ্যা থেকে ২ বিয়োগ করা হয়, তবে মোট সমষ্টি থেকে বিয়োগ হবে = ২ × ৬ = ১২।
∴ নতুন যোগফল = ৩৬ - ১২ = ২৪।

∴ নতুন গড় = নতুন যোগফল ÷ সংখ্যার সংখ্যা = ২৪ ÷ ৬ = ৪

অতএব, নতুন সংখ্যাগুলোর গড় ৪। 

১,৫৩০.
X ও Y এর মানের গড় ৯ এবং Z = ১২ হলে, X, Y এবং Z এর মানের গড় কত হবে?
  1. ১০
  2. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: X ও Y এর মানের গড় ৯ এবং Z = ১২ হলে, X, Y এবং Z এর মানের গড় কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
X ও Y এর মানের গড় = ৯
∴ X ও Y এর মানের সমষ্টি = ৯ × ২
∴ X + Y = ১৮

এখন,
X, Y ও Z এর মানের সমষ্টি = X + Y + Z
= ১৮ + ১২
= ৩০
∴ X, Y ও Z এর মানের গড় = ৩০/৩
= ১০
১,৫৩১.
একটি খুঁটির ১/৪ অংশ মাটিতে, ১/২ অংশ জলে এবং অবশিষ্ট ৬ মিটার জলের উপরে আছে। খুঁটিটির মোট দৈর্ঘ্য কত?
  1. ২৮ মিটার
  2. ৩০ মিটার
  3. ২৪ মিটার
  4. ৩৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির ১/৪ অংশ মাটিতে, ১/২ অংশ জলে এবং অবশিষ্ট ৬ মিটার জলের উপরে আছে। খুঁটিটির মোট দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য = ১ অংশ
মাটিতে ও জলে আছে = (১/৪) + (১/২) অংশ
= (২ + ৪)/৮ অংশ
= ৬/৮ অংশ

∴ জলের উপরে আছে = ১ - (৬/৮) অংশ
= (৮ - ৬)/৮ অংশ
= ২/৮ অংশ

প্রশ্নমতে,
২/৮ অংশ = ৬ মিটার
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৬ × (৮/২) মিটার
= ২৪ মিটার
∴ খুঁটিটির মোট দৈর্ঘ্য ২৪ মিটার।
১,৫৩২.
একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ কাঁদায় এবং অবশিষ্ট ৪ মিটার পানির উপরে আছে। বাঁশটির কত মিটার কাঁদায় ও পানিতে আছে?
  1. ২৬ মিটার
  2. ২৪ মিটার
  3. ২৮ মিটার
  4. ৩০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ কাঁদায় এবং অবশিষ্ট ৪ মিটার পানির উপরে আছে। বাঁশটির কত মিটার কাঁদায় ও পানিতে আছে?

সমাধান: 
ধরি,
সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ১ অংশ 

পানিতে ও কাঁদায় আছে = (১/৫) + (২/৩) অংশ
= (৩ + ১০)/১৫ অংশ
= ১৩/১৫ অংশ

∴ পানির উপরে আছে = ১ - (১৩/১৫) অংশ 
= (১৫ - ১৩)/১৫ অংশ
= ২/১৫ অংশ 

প্রশ্নমতে,
২/১৫ অংশ = ৪ মিটার
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৪ × (১৫/২) মিটার 
= ৩০ মিটার 

∴ বাঁশটির দৈর্ঘ্য ৩০ মিটার।
∴ কাঁদায় ও পানিতে আছে (৩০ - ৪) মিটার 
= ২৬ মিটার
১,৫৩৩.
Q একটি মৌলিক সংখ্যা হলে তার √Q কে কী হিসেবে প্রকাশ করা যায়?
  1. পূর্ণ সংখ্যা
  2. মূলদ সংখ্যা
  3. অমূলদ সংখ্যা 
  4. স্বাভাবিক সংখ্যা 
ব্যাখ্যা

প্রশ্ন: Q একটি মৌলিক সংখ্যা হলে তার √Q কে কী হিসেবে প্রকাশ করা যায়?

সমাধান:
মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুসারে, Q কেবলমাত্র 1 এবং Q দ্বারা বিভাজ্য।
আমরা জানি যে, যদি Q একটি পূর্ণবর্গ সংখ্যা হয় √Q​ মূলদ সংখ্যা হয়। 
কিন্তু যেহেতু Q মৌলিক, এটি কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়।
∴ √Q মূলদ সংখ্যা নয়।
যদি Q = 2, 3, 5, 7, 11, 13,… হয়, তবে  √Q​​ একটি অমূলদ সংখ্যা (irrational number)।
কারণ  √Q​​ কখনো ভগ্নাংশ বা পূর্ণসংখ্যা হিসেবে প্রকাশ করা যায় না।

অর্থাৎ √Q একটি অমূলদ সংখ্যা। 

১,৫৩৪.
যদি (10a + 5) একটি বিজোড় সংখ্যা নির্দেশ করে, তবে কোনটি তার পরবর্তী বিজোড় সংখ্যা হবে?
  1. 10a + 8
  2. (10a + 7) + 1
  3. 10(a + 7)
  4. 10a + 7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (10a + 5) একটি বিজোড় সংখ্যা নির্দেশ করে, তবে কোনটি তার পরবর্তী বিজোড় সংখ্যা হবে?

সমাধান:
আমরা জানি,
একটি বিজোড় সংখ্যা থেকে পরবর্তী বিজোড় সংখ্যা বের করতে হলে ২ যোগ করতে হয়।

∴ (10a + 5) + 2
= 10a + 5 + 2
= 10a + 7
১,৫৩৫.
নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
  1. ৯/১১
  2. ৫/৭
  3. ৭/৯
  4. ২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
 
সমাধান:
২/৩ = ০.৬৭
৫/৭ = ০.৭১
৯/১১ = ০.৮২
৭/৯ = ০.৭৮
 
এখানে, ০.৬৭ < ০.৭১ < ০.৭৮ < ০.৮২
১,৫৩৬.
এক ব্যক্তি সম্পত্তির ২/৩ অংশ পুত্রকে এবং ১/৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা পুত্র অপেক্ষা ১৫০০ টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? 
  1. ৩০০০ টাকা 
  2. ৪৫০০ টাকা 
  3. ৬০০০ টাকা 
  4. ৭৫০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি সম্পত্তির ২/৩ অংশ পুত্রকে এবং ১/৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা পুত্র অপেক্ষা ১৫০০ টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? 

সমাধান: 
কন্যা পুত্র অপেক্ষা কম পেল = {(২/৩) - (১/৩)} অংশ 
= {(২ - ১)/৩} অংশ 
= ১/৩ অংশ 

সম্পত্তির ১/৩ অংশের মূল্য = ১৫০০ টাকা 
∴ সম্পূর্ণ সম্পত্তির (১) অংশের মূল্য = (১৫০০ × ৩) টাকা 
= ৪৫০০ টাকা । 
১,৫৩৭.
কোন সংখ্যার এক-পঞ্চমাংশের সাথে এক-ষষ্ঠাংশ যোগ করলে যোগফল ৩৩ হবে?
  1. ৬০
  2. ১২০
  3. ৯০
  4. ১১৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার এক-পঞ্চমাংশের সাথে এক-ষষ্ঠাংশ যোগ করলে যোগফল ৩৩ হবে?

সমাধান:
মনে করি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
(ক/৫) + (ক/৬) = ৩৩
বা, (৬ক + ৫ক)/৩০ = ৩৩
বা, ১১ক/৩০ = ৩৩
বা, ১১ক = ৩৩ × ৩০
বা, ক = (৩৩ × ৩০)/১১
বা, ক = ৩ × ৩০
বা, ক = ৯০

​অতএব, সংখ্যাটি হবে ৯০।

১,৫৩৮.
কোন সংখ্যার ২৫% এর সাথে ৬০ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত?
  1. ১৬০
  2. ১৪০
  3. ১৩০
  4. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ২৫% এর সাথে ৬০ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ২৫% + ৬০ = ক
⇒ ০.২৫ক + ৬০ = ক
⇒ ক - ০.২৫ক = ৬০
⇒ ০.৭৫ক = ৬০
⇒ ক = ৬০/০.৭৫
∴ ক = ৮০

সংখ্যাটির দ্বিগুণ = (৮০ × ২) = ১৬০
১,৫৩৯.
নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য? 
  1. ২১৪১৩৩ 
  2. ৩২২৬৫৮
  3. ৫২১৫৬৪ 
  4. ৯৫২২১৮
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য? 

সমাধান: 
৪ দ্বারা বিভাজ্যতার নিয়ম:

একটি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হবে যদি তার শেষ দুটি অঙ্ক (একক এবং দশক স্থানীয় অঙ্ক) দ্বারা গঠিত সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হয়।

অপশন যাচাই করে পাই, 
ক) ২১৪১৩৩; শেষ দুটি অঙ্ক ৩৩। ৩৩ কে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে (৩৩ = ৪ × ৮ + ১), তাই এটি ৪ দ্বারা বিভাজ্য নয়।

খ) ৩২২৬৫৮; শেষ দুটি অঙ্ক ৫৮। ৫৮ কে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে (৫৮ = ৪ × ১৪ + ২), তাই এটি ৪ দ্বারা বিভাজ্য নয়।

গ) ৫২১৫৬৪; শেষ দুটি অঙ্ক ৬৪। ৬৪ কে ৪ দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না (৬৪ = ৪ × ১৬), তাই এটি ৪ দ্বারা বিভাজ্য।


ঘ) ৯৫২২১৮; শেষ দুটি অঙ্ক ১৮। ১৮ কে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে (১৮ = ৪ × ৪ + ২), তাই এটি ৪ দ্বারা বিভাজ্য নয়।

সুতরাং, সঠিক উত্তর হলো গ) ৫২১৫৬৪।

১,৫৪০.
দুইটি সংখ্যার অনুপাপত ৫ : ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ১১৭
  3. ৯১
  4. ১০৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাপত ৫ : ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে,
৫ক = ৬৫
∴ ক = ১৩

বড় সংখ্যাটি = ৮ × ১৩ = ১০৪
১,৫৪১.
একটি ঝুড়িতে ৫২০ টি আম রয়েছে। এতে কমপক্ষে আরো কতটি আম যোগ করলে সেগুলো ৩, ৪ এবং ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
  1. ৪ টি
  2. ১২ টি
  3. ১০ টি
  4. ৮ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঝুড়িতে ৫২০ টি আম রয়েছে। এতে কমপক্ষে আরো কতটি আম যোগ করলে সেগুলো ৩, ৪ এবং ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?

সমাধান:
৩ = ১ × ৩
৪ = ২ × ২
৬ = ২ × ৩

৩, ৪, ৬ এর ল.সা.গু. = ২ × ২ × ৩ = ১২

এখন,
১২ ) ৫২০ ( ৪৩
        ৪৮
     ___________
           ৪০
           ৩৬
    _____________
              ৪ 

যেহেতু ভাগশেষ ৪, সেহেতু ল.সা.গু. থেকে ভাগশেষের বিয়োগফলের সমান সংখ্যক আম যোগ করলে তা সকলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।

∴ আম যোগ করতে হবে = (১২ - ৪) টি = ৮ টি

১,৫৪২.
৪০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ৬ টি
  2. ৭ টি
  3. ৮ টি
  4. ৯ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান :
মৌলিক সংখ্যা: যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে।

৪০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩ ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭

অর্থাৎ, ৪০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা হবে ৭টি।
১,৫৪৩.
৬০০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত?
  1. ১৮
  2. ২১
  3. ২৪
  4. ১৬
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত?

সমাধান:
৬০০ = ২ × ২ × ২ × ৩ × ৫ × ৫
= ২× ৩ × ৫ 

আমরা জানি,
কোনো সংখ্যার মোট ভাজক সংখ্যা বের করতে হলে এর মৌলিক উৎপাদকগুলোর সূচকের সাথে ১ যোগ করে গুণ করতে হয়।

∴  ৬০০ এর মোট ভাজক সংখ্যা = (৩ + ১) × (১ + ১) × (২ + ১)
= ৪ × ২ × ৩
= ২৪

সুতরাং, ৬০০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা = ২৪

১,৫৪৪.
নিচের কোন সংখ্যাটি বাস্তব সংখ্যা নয়?
  1. - ৭.৫
  2. √০
  3. ৯ + √- ১৬
  4. ১/২
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বাস্তব সংখ্যা নয়?

সমাধান:
বাস্তব সংখ্যা: শূন্য সহ সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। যেমন: ০, ১, ২, - ১, - ২, √২, √৩ ইত্যাদি।

এখানে,
ক) - ৭.৫ → এটি একটি বাস্তব দশমিক সংখ্যা।
খ) √০ = ০ → এটি একটি বাস্তব সংখ্যা।
ঘ) ১/২ → এটি একটি বাস্তব ভগ্নাংশ।
গ) ৯ + √- ১৬ → এই সংখ্যাটির √- ১৬ একটি কাল্পনিক সংখ্যা। কারণ, √- ১৬ বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না। এটি একটি কাল্পনিক সংখ্যা।

∴ (গ) ৯ + √- ১৬ বাস্তব সংখ্যা নয়।

১,৫৪৫.
পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩২ বছর। দুই সন্তানের বয়সের গড় ২২ বছর হলে, পিতার বয়স কত? 
  1. ৫২ বছর
  2. ৫০ বছর
  3. ৫৬ বছর
  4. ৪৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩২ বছর। দুই সন্তানের বয়সের গড় ২২ বছর হলে, পিতার বয়স কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
পিতা ও তাঁর দুই সন্তানের বয়সের গড় = ৩২ বছর
∴ পিতা ও তাঁর দুই সন্তানের বয়সের সমষ্টি = (৩২ × ৩) বছর
= ৯৬ বছর 

আবার, 
দুই সন্তানের বয়সের গড় = ২২ বছর
∴ দুই সন্তানের বয়সের সমষ্টি = (২২ × ২) বছর 
= ৪৪ বছর 

∴ পিতার বয়স = (৯৬ - ৪৪) বছর 
= ৫২ বছর।
১,৫৪৬.
১০০ থেকে বড় এবং ১৫০ থেকে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? 
  1. ২১ টি 
  2. ১৯ টি 
  3. ১০ টি 
  4. ১৩ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: ১০০ থেকে বড় এবং ১৫০ থেকে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? 

সমাধান: 
মৌলিক সংখ্যা: যে সংখ্যাকে শুধুমাত্র ১ এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে।

এখন, 
১০০ থেকে বড় এবং ১৫০ থেকে ছোট ১০টি মৌলিক সংখ্যা আছে। 
মৌলিক সংখ্যাগুলো হলো-
১০১, ১০৩, ১০৭, ১০৯, ১১৩, ১২৭, ১৩১, ১৩৭, ১৩৯ এবং ১৪৯। 

১,৫৪৭.
১ থেকে ৮০ গণনা করলে তার মধ্যে কয়টি ৬ পাওয়া যাবে?
  1. ২০ টি 
  2. ১৮ টি 
  3. ২১ টি 
  4. ১৭ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ৮০ গণনা করলে তার মধ্যে কয়টি ৬ পাওয়া যাবে? 

সমাধান:
একক স্থানে ৬ আছে - ৬, ১৬, ২৬, ৩৬, ৪৬, ৫৬, ৬, ৭৬ = ৮টি

এবং 
দশক স্থানে ৬ আছে - ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬, ৬৭, ৬৮, ৬৯ = ১০ টি

∴ মোট ৬ আছে = ৮ + ১০ = ১৮ টি 

বিশেষ দ্রষ্টব্য: ৬৬ সংখ্যায় ৬ দুইবার এসেছে (একক ও দশক উভয় স্থানে)

১,৫৪৮.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ছোট?
  1. ৩/১০
  2. ৪/১৫
  3. ২/৫
  4. ৭/২০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ছোট?

সমাধান:
এখানে,
৩/১০ = ০.৩
২/৫ = ০.৪
৭/২০ = ০.৩৫
৪/১৫ = ০.২৬৭

∴ ভগ্নাংশগুলোর মধ্যে ৪/১৫ ভগ্নাংশটি সবচেয়ে ছোট।
১,৫৪৯.
কোন সংখ্যার চারগুণের সাথে ১ যোগ করলে যোগফল ঐ সংখ্যার ৩ গুণ হতে ৫ বেশি হবে? 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার চারগুণের সাথে ১ যোগ করলে যোগফল ঐ সংখ্যার ৩ গুণ হতে ৫ বেশি হবে? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে, 
৪ক + ১ = ৩ক + ৫ 
বা, ৪ক - ৩ক = ৫ - ১ 
বা, ক = ৪ 
∴ ক = ৪ 

∴ সংখ্যাটি = ৪ ।
১,৫৫০.
৭০ হতে ৯০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
  1. ৬ টি
  2. ৭ টি
  3. ৫ টি
  4. ৪ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ৭০ হতে ৯০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?

সমাধান:
৭০ হতে ৯০ মৌলিক সংখ্যা গুলো হলো  = ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯

অতএব, মোট মৌলিক সংখ্যা = ৫টি

১,৫৫১.
৭২ × ৭৫  × ৩ × ৪  × ২ কে নূন্যতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ৩ 
  2. ৪ 
  3. ২ 
  4. ৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৭২ × ৭৫  × ৩  × ৪  × ২ কে নূন্যতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
দেওয়া আছে,
৭২ × ৭৫  × ৩৩  × ৪৩  × ২৮
= ৮  × ৯  × ৩  × ২৫  × ৩ ×  (২)  × ২
= ২ × ৩  × ৩  × ৫  × ৩  × ২  × ২ 
= ২১৭  × ৩  × ৫২ 

এখানে, জোড় ঘাত বিশিষ্ট সংখ্যা পূর্ণবর্গ। প্রদত্ত সংখ্যায় ২১৭ এর ঘাত ১৭ যা বিজোড় হওয়ায় সংখ্যাটিকে ২ দ্বারা গুণ করলে দাঁড়ায় ২১৮  × ৩  × ৫, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। 

সুতরাং ২ দ্বারা গুণ করতে হবে। 

১,৫৫২.
কোন ভগ্নাংশটি ৪/৭ থেকে ছোট?
  1. ৩/৪
  2. ৫/৯
  3. ৭/১২
  4. ৮/৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ৪/৭ থেকে ছোট?

সমাধান:
৪/৭ = ০.৫৭

৮/৯ = ০.৮৯
৭/১২ = ০.৫৮
৫/৯ = ০.৫৬
৩/৪ = ০.৭৫

∴ ৫/৯ কোন ভগ্নাংশটি ৪/৭ থেকে ছোট।
১,৫৫৩.
০.৪ × ০.০৪ × ০.০০৪ = কত?
  1. ০.০০০৬৪
  2. ০.০০০০৬৪
  3. ০.০০০০০৬৪
  4. ০.৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৪ × ০.০৪ × ০.০০৪ = কত?

সমাধান:
০.৪ × ০.০৪ × ০.০০৪
= ০.০০০০৬৪
১,৫৫৪.
তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে?
  1. ২৫ বছর
  2. ৩০ বছর
  3. ২৮ বছর
  4. ৩২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত? 

সমাধান: 
তিন সদস্যের গড় বয়স = ২৪ বছর
∴ তিন সদস্যের গড় বয়সের সমষ্টি = (২৪ × ৩) বছর 
= ৭২ বছর 
আবার,
দুই সদস্যের গড় বয়স = ২১ বছর 
∴ দুই সদস্যের গড় বয়সের সমষ্টি = (২১ × ২) বছর 
= ৪২ বছর 

∴ একজনের সর্বোচ্চ বয়স = (৭২ - ৪২) বছর 
= ৩০ বছর 
১,৫৫৫.
(৩/৫) + ০.১ + ০.০৫ = ?
  1. ১/২
  2. ৩/২
  3. ৩/৪
  4. ৪/৭
ব্যাখ্যা

প্রশ্ন: (৩/৫) + ০.১ + ০.০৫ = ?

সমাধান:
৩/৫ + ০.১ + ০.০৫
= ৩/৫ + ১/১০ + ৫/১০০
= ৩/৫ + ১/১০ + ১/২০
= (১২ + ২ + ১)/২০
= ১৫/২০
= ৩/৪

১,৫৫৬.
নিচের কোন ভগ্নাংশটি ৩/৫ হতে ছোট?
  1. ৩৩/৫০
  2. ৮/১১
  3. ২/৩
  4. ১৩/২৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ৩/৫ হতে ছোট?

সমাধান:
৩/৫ = ০.৬০

এখানে,
৩৩/৫০ = ০.৬৬
৮/১১ = ০.৭৩
২/৩ = ০.৬৬৭
১৩/২৭ = ০.৪৮

এখানে, ২/৩ < ৮/১১
১,৫৫৭.
১ হতে ১০০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাসমূহের যোগফল কত? 
  1. ৫০০১
  2. ৫৫০১
  3. ৫০৫০
  4. ৫৫৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ১০০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাসমূহের যোগফল কত? 

সমাধান:
আমরা জানি, 
1 থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

∴ ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {১০০ × (১০০ + ১)}/২ 
= (১০১ × ১০০)/২ 
= ১০১ × ৫০ 
= ৫০৫০ ।
১,৫৫৮.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √2/3
  2. √3
  3. √2
  4. 7/3
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান: 
মূলদ সংখ্যা: যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p, q স্বাভাবিক সংখ্যা এবং q ≠ 0 তাদেরকে মূলদ সংখ্যা বলে।

- শূণ্য, সব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা।
- সব পূর্ণসংখ্যা মূলদ সংখ্যা।
- সব পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন: √16, √36.
- সব পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা।
- দশমিকের পরের অঙ্কগুলো যদি সসীম আকারে থাকে তাহলে সংখ্যাটি মূলদ সংখ্যা। যেমন: 5.66, 7.75.

এখানে, 7/3 কে p/q আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই 7/3 মূলদ সংখ্যা।

অন্যদিকে,
√2/3 ≈ 0.4714045.......... অমূলদ সংখ্যা।
√3 ≈ 1.73205080756.......... অমূলদ সংখ্যা।
√2 ≈ 1.41421356237309504............. অমূলদ সংখ্যা।
১,৫৫৯.
৯ এর প্রথম পাঁচটি গুণিতকের গড় কত?
  1. ২৭
  2. ২৯
  3. ৩৩
  4. ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ এর প্রথম পাঁচটি গুণিতকের গড় কত?

সমাধান:
৯ এর প্রথম পাঁচটি গুণিতক হল: ৯, ১৮, ২৭, ৩৬ ও ৪৫

নির্ণেয় গড় = (৯ + ১৮ + ২৭ + ৩৬ + ৪৫)/৫
= ১৩৫/৫
= ২৭
১,৫৬০.
  1. ১০
  2. ৯০
  3. ১০০
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক


প্রশ্নমতে
(ক/৯)  - (ক/১০) = ১
(১০ক - ৯ক)/৯০ = ১
ক/৯০ = ১
ক = ৯০ 
১,৫৬১.
রুবেল তার সঞ্চয়ের ২/৫ অংশ দিয়ে একটি কম্পিউটার কিনে এবং সেই কম্পিউটারের দামের ১/২ অংশ দিয়ে একটি প্রিন্টার কিনে। তাহলে তার সঞ্চয়ের কত অংশ অবশিষ্ট রইল?
  1. ৩/৫
  2. ২/৫
  3. ১/২
  4. ১/৩
ব্যাখ্যা

প্রশ্ন: রুবেল তার সঞ্চয়ের ২/৫ অংশ দিয়ে একটি কম্পিউটার কিনে এবং সেই কম্পিউটারের দামের ১/২ অংশ দিয়ে একটি প্রিন্টার কিনে। তাহলে তার সঞ্চয়ের কত অংশ অবশিষ্ট রইল?

সমাধান:
মনে করি, 
রুবেলের মোট সঞ্চয়ের পরিমান = ১ অংশ।
তাহলে,
কম্পিউটার কিনে = ২/৫ অংশ টাকা দিয়ে
প্রিন্টার কিনে =(১/২) × (২/৫) = ১/৫ অংশ টাকা দিয়ে

∴ মোট খরচ = (২/৫) + (১/৫) = (২ + ১)/৫ = ৩/৫ অংশ

∴ অবশিষ্ট = ১ - (৩/৫) = (৫ - ৩)/৫ = ২/৫ অংশ

১,৫৬২.
নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটির মান সবচেয়ে বড়?
  1. ১/২
  2. ১৩/১৫
  3. ৪/৫
  4. ২৩/৩০
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটির মান সবচেয়ে বড়?

সমাধান:
ক) ১/২ = ০.৫০
খ) ১৩/১৫ = ০.৮৬৬
গ) ৪/৫ = ০.৮০
ঘ) ২৩/৩০ = ০.৭৭
১,৫৬৩.
৬জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১জন বালকের বয়সের গড় ৩৬ বছর। পুরুষদের বয়সের গড় ৪১ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৫ বছর। বালকের বয়স কত?
  1. ১৪ বছর
  2. ১৫ বছর
  3. ১৯ বছর
  4. ১২ বছর 
ব্যাখ্যা

প্রশ্ন: ৬জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১জন বালকের বয়সের গড় ৩৬ বছর। পুরুষদের বয়সের গড় ৪১ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৫ বছর। বালকের বয়স কত?

সমাধান: 
দেওয়া আছে, 
৬জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৬ বছর।
∴ ৬জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১জন বালকের বয়সের সমষ্টি = ৩৬ × ১৫ = ৫৪০ বছর

আবার, 
পুরুষদের বয়সের গড় ৪১ বছর
∴ পুরুষদের বয়সের সমষ্টি = ৪১ × ৬ = ২৪৬ বছর

এবং, 
স্ত্রীলোকদের বয়সের গড় ৩৫ বছর
∴ স্ত্রীলোকদের বয়সের সমষ্টি = ৩৫ × ৮ = ২৮০ বছর

∴ বালকের বয়স = ৫৪০ - (২৪৬ + ২৮০) = ১৪ বছর

১,৫৬৪.
অপ্রকৃত ভগ্নাংশ + অপ্রকৃত ভগ্নাংশ ≠ ?
  1. প্রকৃত ভগ্নাংশ
  2. অপ্রকৃত ভগ্নাংশ
  3. পূর্ণ সংখ্যা
  4. মিশ্র ভগ্নাংশ
ব্যাখ্যা
প্রশ্ন: অপ্রকৃত ভগ্নাংশ + অপ্রকৃত ভগ্নাংশ ≠ ?

সমাধান :
প্রকৃত ভগ্নাংশ + অপ্রকৃত ভগ্নাংশ = অপ্রকৃত ভগ্নাংশ। যেমন -
(১/৩)(প্রকৃত ভগ্নাংশ) + (৩/২)(অপ্রকৃত ভগ্নাংশ) = (২ + ৯)/৬ = ৯১১/৬)(অপ্রকৃত ভগ্নাংশ)

অপ্রকৃত ভগ্নাংশ + অপ্রকৃত ভগ্নাংশ = অপ্রকৃত ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা। যেমন -
(১৭/১০)(অপ্রকৃত ভগ্নাংশ) + (১৩/১০)(অপ্রকৃত ভগ্নাংশ) = ৩; এক্ষেত্রে ৩ হচ্ছে পূর্ণ সংখ্যা।

আবার, 
(১৫/১০)(অপ্রকৃত ভগ্নাংশ) + (১৩/১০)(অপ্রকৃত ভগ্নাংশ) = ২৮/২০ = (৭/৫) (অপ্রকৃত ভগ্নাংশ)   = ১(২/৫) (মিশ্র ভগ্নাংশ)
১,৫৬৫.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত? 
  1. ১৫৮০
  2. ১৭৬০
  3. ১৬৮০
  4. ১৬৪০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?

সমাধান: 
ধরি, 
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x - ১, x এবং x + ১ 

প্রশ্নমতে, 
x - ১ + x + x + ১ = ১২৩
বা, ৩x = ১২৩ 
বা, x = ১২৩/৩ 
∴ x = ৪১
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ৪০, ৪১ এবং ৪২ 

∴ ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল = (৪০ × ৪১) 
= ১৬৪০ ।
১,৫৬৬.
একটি বাক্সে ১২০টি লাল মার্বেল এবং ১৬৮টি সবুজ মার্বেল আছে। কোনো মার্বেল না ভেঙে সর্বাধিক কতগুলি প্যাকেটে এমনভাবে রাখা যাবে যেন প্রতিটি প্যাকেটে সমান সংখ্যক লাল ও সবুজ মার্বেল থাকে?
  1. ৩২ টি
  2. ২৮ টি
  3. ১৬ টি
  4. ২৪টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে ১২০টি লাল মার্বেল এবং ১৬৮টি সবুজ মার্বেল আছে। কোনো মার্বেল না ভেঙে সর্বাধিক কতগুলি প্যাকেটে এমনভাবে রাখা যাবে যেন প্রতিটি প্যাকেটে সমান সংখ্যক লাল ও সবুজ মার্বেল থাকে?

সমাধান: 
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫ 
১৬৮ = ২ × ২ × ২ × ৩ × ৭ 

∴ ১২০ ও ১৬৮ এর গ.সা.গু = ২৪ 

∴ মার্বেলগুলো সর্বাধিক ২৪টি প্যাকেটে রাখা যাবে।

১,৫৬৭.
যদি দুইটি পর্যায় ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল 210 হয়, তবে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. 21
  2. 15
  3. 18
  4. 13
ব্যাখ্যা
প্রশ্ন: যদি দুইটি পর্যায় ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল 210 হয়, তবে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, দুটি পর্যায়ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যা হল x ও x + 1

প্রশ্নমতে,
x(x + 1) = 210
⇒ x2 + x = 210
⇒ x2 + x - 210 = 0
⇒ x2 + 15x - 14x - 210 = 0
⇒ x(x + 15) - 14(x + 15) = 0
⇒ (x + 15)(x - 14) = 0
হয়, x + 15 = 0
∴ x = - 15 [নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়]
অথবা,
x - 14 = 0
∴ x = 14

∴ বৃহত্তম সংখ্যাটি = x + 1 = 14 + 1 = 15
১,৫৬৮.
একটি কেক এর ৩/৪ অংশ একজন ছেলে আর ১/৪ অংশ একজন মেয়ে খায়। যদি মেয়েটি ৩০ গ্রাম খায়, কেকের মোট ওজন কত?
  1. ৯০ গ্রাম
  2. ১০০ গ্রাম
  3. ১১০ গ্রাম
  4. ১২০ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্নঃ একটি কেক এর ৩/৪ অংশ একজন ছেলে আর ১/৪ অংশ একজন মেয়ে খায়। যদি মেয়েটি ৩০ গ্রাম খায়, কেকের মোট ওজন কত?

সমাধানঃ 
মেয়ের অংশ = ১/৪, 
খাওয়া = ৩০ গ্রাম
১/৪ অংশ কেক = ৩০ গ্রাম
১ অংশ কেক = ৩০ × ৪ গ্রাম = ১২০ গ্রাম

∴ কেকের মোট ওজন ১২০ গ্রাম

১,৫৬৯.
অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় কত হয়?
  1. ১ এর চেয়ে বড়
  2. ১ এর চেয়ে ছোট
  3. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রকৃত ভগ্নাংশ:  
- যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। 
অর্থাৎ, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, লব < হর 
যেমন- ৩/৪, ৭/১৮ ইত্যাদি। 
সুতরাং, প্রকৃত ভগ্নাংশ < ১ । 

অপ্রকৃত ভগ্নাংশ: 
- যে ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। 
অর্থাৎ, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, লব > হর 
যেমন- ৪/৩, ১৮/৭ ইত্যাদি। 
সুতরাং, অপ্রকৃত ভগ্নাংশ > ১
১,৫৭০.
৬৫১২০১ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে? 
  1. ৪৮
  2. ৬০
  3. ৫০
  4. ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৫১২০১ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে? 

সমাধান: 

যেহেতু, সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ ১৫৬৫ আছে। কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণ বর্গসংখ্যা নয়।
৬৫১২০১ এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে ৮০৬ + ১ = ৮০৭৮০৭ এর বর্গ = ৮০৭ × ৮০৭ = ৬৫১২৪৯

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি = ৬৫১২৪৯ - ৬৫১২০১
= ৪৮  ।
১,৫৭১.
দুটি সংখ্যার গ.সা.গু. এবং ল.সা.গু. যথাক্রমে ১২ এবং ১৮০। প্রথম সংখ্যাটিকে ৩ দ্বারা ভাগ করলে ভাগফল ২০ হয়। দ্বিতীয় সংখ্যাটি কত?
  1. ৩৬
  2. ২৭
  3. ২৪
  4. ৩০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু. এবং ল.সা.গু. যথাক্রমে ১২ এবং ১৮০। প্রথম সংখ্যাটিকে ৩ দ্বারা ভাগ করলে ভাগফল ২০ হয়। দ্বিতীয় সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে, 
গ.সা.গু. এবং ল.সা.গু. যথাক্রমে ১২ এবং ১৮০

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = গ.সা.গু. × ল.সা.গু.
= ১২ × ১৮০ 
= ২১৬০

এখন, 
প্রথম সংখ্যাটিকে ৩ দ্বারা ভাগ করলে ভাগফল ২০ হয়।
∴ প্রথম সংখ্যা = ২০ × ৩ = ৬০ 

ধরি, দ্বিতীয় সংখ্যা = ক 
সুতরাং, ৬০ × ক = ২১৬০
⇒ ক = ২১৬০/৬০ 
∴ ক = ৩৬ 

সুতরাং, দ্বিতীয় সংখ্যা ৩৬ 

১,৫৭২.
কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। তবে সংখ্যাটি হত?
  1. 250
  2. 100
  3. 200
  4. 300
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। তবে সংখ্যাটি হত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে,
∴ ক এর ৬০% - ৬০ = ৬০
বা, ক এর (৬০/১০০) - ৬০ = ৬০
বা, ৬০ক/১০০ = ৬০ + ৬০ 
বা, ৬০ক/১০০ = ১২০
বা, ৬০ক = ১২০ × ১০০ 
বা, ৬০ক = ১২০০০
বা, ক = ১২০০০/৬০
∴ ক = ২০০

∴ সংখ্যাটি = ২০০
১,৫৭৩.
একটি সংখ্যার ৫ গুণের সাথে ১২ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির ৭ গুণ থেকে ৪৮ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ২২
  2. ২৬
  3. ৩০
  4. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৫ গুণের সাথে ১২ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির ৭ গুণ থেকে ৪৮ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
৫ক + ১২ = ৭ক - ৪৮
⇒ ১২ + ৪৮ = ৭ক - ৫ক
⇒ ৬০ = ২ক
⇒ ক = ৬০/২
∴ ক = ৩০
১,৫৭৪.
রমজান আলীর গত তিন বছরের গড় আয় ১১০০০০ টাকা। দ্বিতীয় বছরে প্রথম বছরের ১.৫ গুণ আয় এবং তৃতীয় বছরে দ্বিতীয় বছরের ২ গুণ আয়। দ্বিতীয় ও তৃতীয় বছরের গড় আয় কত?
  1. ১৫২০০০ টাকা 
  2. ১২৭০০০ টাকা 
  3. ১৩৫০০০ টাকা 
  4. ১১৭০০০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: রমজান আলীর গত তিন বছরের গড় আয় ১১০০০০ টাকা। দ্বিতীয় বছরে প্রথম বছরের ১.৫ গুণ আয় এবং তৃতীয় বছরে দ্বিতীয় বছরের ২ গুণ আয়। দ্বিতীয় ও তৃতীয় বছরের গড় আয় কত?

সমাধান:
ধরি,
প্রথম বছরের আয় = ক  টাকা।
দ্বিতীয় বছরের আয় = ১.৫ক টাকা।
তৃতীয় বছরের আয় = ২ × ১.৫ক = ৩ক টাকা।

∴ তিন বছরের মোট আয় = ক + ১.৫ক + ৩ক = ৫.৫ক  টাকা।

প্রশ্নমতে, 
৫.৫ক/৩ = ১১০০০০
⇒ ক = (১১০০০০ × ৩)/৫.৫
∴ ক = ৬০০০০ টাকা 

এখন, 
দ্বিতীয় বছরের আয় = ১.৫ × ৬০০০০ = ৯০০০০ টাকা।
তৃতীয় বছরের আয় = ৩ × ৬০০০০ = ১৮০০০০ টাকা।

∴  দ্বিতীয় ও তৃতীয় বছরের গড় আয় = (৯০০০০ + ১৮০০০০)/২ = ২৭০০০০/২ = ১৩৫০০০ টাকা 

১,৫৭৫.
এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৪/৯ অংশ ব্যয় করার পরে অবশিষ্ট সম্পত্তির ৩/৮ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ২০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত? 
  1. ২৩৬০ টাকা
  2. ৪৭৬০ টাকা
  3. ৫৭৬০ টাকা
  4. ৫৭০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৪/৯ অংশ ব্যয় করার পরে অবশিষ্ট সম্পত্তির ৩/৮ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ২০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?

সমাধান:
মোট সম্পত্তি = ১ অংশ

অবশিষ্ট রইলো = (১ - ৪)/৯
= (৯ - ৪)/৯
= ৫/৯ অংশ

৫/৯ এর ৩/৮ অংশ = ১৫/৭২ অংশ

প্রশ্নমতে,
(৫/৯) - (১৫/৭২) অংশ = ২০০০
(৪০/৭২ - ১৫/৭২) অংশ = ২০০০
২৫/৭২ অংশ = ২০০০

∴ ১ অংশ বা, মোট সম্পত্তি = (২০০০ × ৭২)/২৫
= ৫৭৬০ টাকা

১,৫৭৬.
সমাধান কর- 
  1. ২৭/২০
  2. ১৭/২৩
  3. ২০/২৭
  4. ৫/১২
ব্যাখ্যা
প্রশ্ন: সমাধান কর- 


সমাধান:
১,৫৭৭.
পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫ । চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়? 
  1. ৭০
  2. ৭৫
  3. ৮০
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫ । চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়? 

সমাধান:
দেওয়া আছে, 
ক এর প্রথম তিনটি পরীক্ষার প্রাপ্ত নম্বর = ৭০, ৮৫ ও ৭৫
∴ ক এর প্রথম তিনটি পরীক্ষার প্রাপ্ত নম্বররের সমষ্টি = (৭০ + ৮৫ + ৭৫)
= ২৩০ 
আবার, 
ক এর চারটি পরীক্ষার নম্বরের সমষ্টি = (৪ × ৮০) 
= ৩২০ 

∴ চতুর্থ পরীক্ষায় পেতে হবে = (৩২০ - ২৩০) নম্বর 
= ৯০ নম্বর । 

১,৫৭৮.
নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট?
  1. ৭/৮
  2. ১১/১২
  3. ৫/৬
  4. ৯/১০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট?

সমাধান:
৭/৮ = ০.৮৭৫
১১/১২ = ০.৯১৬
৫/৬ = ০.৮৩৩
৯/১০ = ০.৯

∴ ৫/৬ < ৭/৮ < ৯/১০ < ১১/১২
∴ সবচেয়ে ছোট ভগ্নাংশটি হলো- ৫/৬
১,৫৭৯.
২০ সংখ্যাটি a হতে ৫ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে? 
  1. a + ২০ = ৫
  2. a = ২০ + ৫
  3. a = ২০ + ৫২ 
  4. a + ৫ = ২০
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ সংখ্যাটি a হতে ৫ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?

সমাধান:
দেওয়া আছে,
২০ সংখ্যাটি a হতে ৫ কম।

প্রশ্নমতে,
২০ = a - ৫
∴ a = ২০ + ৫

১,৫৮০.
১/২, ৫/৬, ৩/৪, ৫/১২ এর গড় কত? 
  1. ৫/২
  2. ৫/৮
  3. ৪/৫
  4. ৮/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১/২, ৫/৬, ৩/৪, ৫/১২ এর গড় কত? 

সমাধান: 
সংখ্যাগুলোর সমষ্টি = ১/২ + ৫/৬ + ৩/৪ + ৫/১২ 
= (৬ + ১০ + ৯ + ৫)/১২ 
= ৩০/১২ 
= ৫/২ 

∴ সংখ্যাগুলোর গড় = (৫/২)/৪ 
= (৫/২) × (১/৪) 
= ৫/৮। 
১,৫৮১.
নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? 
  1. ২/৯
  2. ৫/২৭
  3. ৭/৩৬
  4. ১১/৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? 

সমাধান: 
২/৯ = ০.২২২ (বৃহত্তম)
৫/২৭ = ০.১৮৫ (ক্ষুদ্রতম)
৭/৩৬ = ০.১৯৪ (বৃহত্তম)
১১/৪৫ = ০.২৪৪ (বৃহত্তম) 

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৫/২৭।
১,৫৮২.
কোন ভগ্নাংশের লব ও হরের যোগফল 17। যদি লবের সাথে 3 যোগ করা হয়, তবে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত?
  1. 11/6
  2. 9/8
  3. 6/11
  4. 7/10
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ভগ্নাংশের লব ও হরের যোগফল 17। যদি লবের সাথে 3 যোগ করা হয়, তবে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি,
 ভগ্নাংশটি = a/b​ (যেখানে a = লব, b = হর, এবং a ও b পূর্ণসংখ্যা, b ≠ 0)

শর্তমতে, 
a + b = 17 
⇒ b = 17 - a .......(1)
আবার,
লবের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটির মান 1 হয়, অর্থাৎ
(a + 3)/b = 1
⇒ a + 3 = b
⇒ a + 3 = 17 - a   ; [(1) নং হতে]
⇒ 2a = 17 - 3
⇒ 2a = 14
∴ a = 7

a এর মান (1) নং হতে পাই, 
b = 17 - a = 17 - 7 = 10
∴ b = 10

∴ ভগ্নাংশটি = 7/10

১,৫৮৩.
৫৬৭২৮ জন সৈন্য থেকে কমপক্ষে কত জন সৈন্য সারিয়ে রাখলে সৈন্য দলকে বর্গকারে সাজানো যায়?
  1. ৪২ জন
  2. ৮৪ জন
  3. ১৬৮ জন
  4. ১২৬ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ৫৬৭২৮ জন সৈন্য থেকে কমপক্ষে কত জন সৈন্য সারিয়ে রাখলে সৈন্য দলকে বর্গকারে সাজানো যায়?

সমাধান: 
মোট সৈন্য সংখ্যা = ৫৬৭২৮
এর বর্গমূল:
       ৫৬৭২৮ । ২৩৮
       ৪
       __________
  ৪৩। ১৬৭
       । ১২৯
        __________
৪৬৮।৩৮২৮
        ।৩৭৪৪
       ___________
        ।    ৮৪
৮৪ অবশিষ্ট থাকে।

সুতরাং, ৮৪ জন সৈন্যকে সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। 

১,৫৮৪.
x ও y-এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?
  1. ১০
  2. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
x ও y এর মানের গড় = ৯
∴ x ও y এর মানের সমষ্টি = ৯ × ২
∴ x + y = ১৮

এখন,
x, y ও z এর মানের সমষ্টি = x + y + z
= ১৮ + ১২
= ৩০
∴ x, y ও z এর মানের গড় = ৩০/৩
= ১০
১,৫৮৫.
কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের পার্থক্য ৬?
  1. ৬০
  2. ৬৪
  3. ৬৮
  4. ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের পার্থক্য ৬?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/৩) - (ক/৪) = ৬
⇒ (৪ক - ৩ক)/১২ = ৬
⇒ ক/১২ = ৬
∴ ক = ৭২
১,৫৮৬.
পাঁচটি সংখ্যার গড় ২৮ । একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় ২০ । বাদ দেওয়া সংখ্যাটি কত?
  1. ৪৮
  2. ৫৬
  3. ৬০
  4. ৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি সংখ্যার গড় ২৮ । একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় ২০ । বাদ দেওয়া সংখ্যাটি কত?

সমাধান: 
পাঁচটি সংখ্যার গড় = ২৮
∴ পাঁচটি সংখ্যার সমষ্টি = (২৮ × ৫) 
= ১৪০

ধরি,
বাদ দেয়া সংখ্যাটি = ক 

প্রশ্নমতে, 
(১৪০ - ক)/৪ = ২০
⇒ ১৪০ - ক = ৮০
⇒ ক = ১৪০ - ৮০
∴ ক = ৬০

∴ বাদ দেয়া সংখ্যাটি = ৬০ ।
১,৫৮৭.
কোনো সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?
  1. ৫০
  2. ৬০
  3. ৮০
  4. ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?
 
সমাধান:
ধরি,
সংখ্যাটি ক
 
ক এর ৪০% + ৪২ = ক
⇒ ০.৪ক + ৪২ = ক
⇒ ক - ০.৪ক = ৪২
⇒ ০.৬ক = ৪২
⇒ ক = ৪২/০.৬
∴ ক = ৭০
১,৫৮৮.
তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার প্রথমটির তিন গুণ, তৃতীয় সংখ্যাটির দ্বিগুণের থেকে ৩ বেশি। তৃতীয় সংখ্যাটি কত?
  1. ১৭
  2. ১৫
  3. ২১
  4. ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার প্রথমটির তিন গুণ, তৃতীয় সংখ্যাটির দ্বিগুণের থেকে ৩ বেশি। তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
১ম বিজোড় সংখ্যা = ক
২য় বিজোড় সংখ্যা = (ক + ২)
৩য় বিজোড় সংখ্যা = (ক + ৪) 

প্রশ্নমতে,
৩ক = ২(ক + ৪) + ৩
⇒ ৩ক = ২ক + ৮ + ৩
⇒ ৩ক - ২ক = ১১
∴ ক = ১১

অর্থাৎ তৃতীয় সংখ্যাটি হবে = ১১ + ৪ = ১৫
১,৫৮৯.
০.১% কে দশমিকে প্রকাশ করুন।
  1. ০.০১
  2. ০.০০১
  3. ০.১
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১% কে দশমিকে প্রকাশ করুন।

সমাধান : 
দেয়া আছে,
০.১% = ০.১ × (১/১০০)
= ০.০০১
১,৫৯০.
নিচের কোনটি মৌলিক সংখ্যা? 
  1. ৯১
  2. ৪৭
  3. ৮৭
  4. ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা? 

সমাধান: 
মৌলিক সংখ্যা: 
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ, মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 
১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি।
যথা- ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭। 

৪৭ একটি মৌলিক সংখ্যা।
১,৫৯১.
কোনো বিক্রেতাকে ৩.২৫ টাকা, ৪.৭৫ টাকা ও ১১.৫০ টাকা একই ধরণের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রা প্রয়োজন?
  1. ২৫ পয়সা
  2. ১০ পয়সার
  3. ৫০ পয়সার
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বিক্রেতাকে ৩.২৫ টাকা, ৪.৭৫ টাকা ও ১১.৫০ টাকা একই ধরণের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রা প্রয়োজন?

সমাধান:
আমরা জানি, 
১ টাকা = ১০০ পয়সা
সুতরাং, 
৩.২৫ টাকা = ৩২৫ পয়সা

৪.৭৫ টাকা = ৪৭৫ পয়সা
১১.৫০ টাকা = ১১৫০ পয়সা

এখন,
মৌলিক উৎপাদকে বিশ্লেষণ
৩২৫ = ৫ × ৫ × ১৩
৪৭৫ = ৫ × ৫ × ১৯
১১৫০ = ২ × ৫ × ৫ × ২৩


∴ ৩২৫, ৪৭৫ ও ১১৫০ এর গ.সা.গু = ২৫


অতএব, সবচেয়ে বড় ২৫ পয়সার মুদ্রার প্রয়োজন।

১,৫৯২.
x, y ও z এর গড় 5 হলে x, y, z ও 9 এর গড় কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: x, y ও z এর গড় 5 হলে x, y, z ও 9 এর গড় কত?

সমাধান:
x, y ও z এর গড় 5
x, y ও z এর সমষ্টি = 5 × 3 = 15

x, y, z ও 9 এর সমষ্টি = 15 + 9 = 24
x, y, z ও 9 এর গড় = 24/4 = 6
১,৫৯৩.
৫টি সংখ্যার গড় ৪০। যদি আরও ২টি সংখ্যা যাদের গড় ২১, সংখ্যাগুলোর সাথে যোগ করা যায় তবে ৭টি সংখ্যার গড় কত হবে?
  1. ৮.৭
  2. ৩০.১
  3. ৩৪.৫৭
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টি সংখ্যার গড় ৪০। যদি আরও ২টি সংখ্যা যাদের গড় ২১, সংখ্যাগুলোর সাথে যোগ করা যায় তবে ৭টি সংখ্যার গড় কত হবে?

সমাধান:
৫টি সংখ্যার গড় ৪০।
৫টি সংখ্যার সমষ্টি = ৪০ × ৫ = ২০০

২টি সংখ্যা গড় = ২১
২টি সংখ্যার সমষ্টি = ২১ × ২ = ৪২

৭টি সংখ্যার সমষ্টি = ২০০ + ৪২ = ২৪২
৭টি সংখ্যার গড় =২৪২/৭ = ৩৪.৫৭
১,৫৯৪.
১৩ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? 
  1. ৪টি
  2. ৫টি
  3. ৩টি
  4. ৬টি
ব্যাখ্যা
প্রশ্ন : ১৩ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? ? 

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
১৩ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১৩ , ১৭ , ১৯ , ২৩ ও ২৯ 
মোট = ৫টি
১,৫৯৫.
১.১, .০১ ও .০০১১-এর সমষ্টি কত?
  1. ০.০১১১১
  2. ১.১১১১
  3. ১১.১১০১
  4. ১.১০১১
ব্যাখ্যা
প্রশ্ন: ১.১, .০১ ও .০০১১-এর সমষ্টি কত?

সমাধান:
১.১ + .০১ + .০০১১ = ১.১১১১
১,৫৯৬.
n একটি জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে?
  1. 5n + 2
  2. 5n + 3
  3. 2(5n + 3)
  4. 2(5n + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: n একটি জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে? 

সমাধান: 
২ দ্বারা কোন সংখ্যাকে গুণ করলে গুণফল জোড় সংখ্যা হয়। 
তাই, 2(5n + 3) ও 2(5n + 2) জোড় সংখ্যা। 

এখন, 
n জোড় বলে 5n জোড় হবে, তাহলে (5n + 2)ও জোড় হবে। 

∴ 5n + 3 সংখ্যাটি n এর সকল মানের জন্য বিজোড় হবে। 
১,৫৯৭.
পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ২০ বছর। পিতার বয়স কত? 
  1. ৩৫ বছর
  2. ৪০ বছর
  3. ৪৫ বছর
  4. ৫০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ২০ বছর। পিতার বয়স কত? 

সমাধান: 
দুই পুত্রের বয়সের গড় = ২০ বছর 
∴ দুই পুত্রের বয়সের সমষ্টি = (২ × ২০) বছর 
= ৪০ বছর 

আবার, 
পিতা ও দুই পুত্রের বয়সের গড় = ৩০ বছর
∴ পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি = (৩ × ৩০) বছর 
= ৯০ বছর 

∴ পিতার বয়স = (৯০ - ৪০) বছর 
= ৫০ বছর ।
১,৫৯৮.
কোন সংখ্যার (৩/৮) অংশ ৭২ এর সমান? 
  1. ১২০
  2. ১০২
  3. ১৯২
  4. ১১৩
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার (৩/৮) অংশ ৭২ এর সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩/৮ = ৭২
বা, ৩ক/৮ = ৭২
বা, ৩ক = ৭২ × ৮
বা, ক = (৭২ × ৮)/৩
∴ ক = ১৯২

১,৫৯৯.
১ থেকে ১০০ পর্যন্ত সবগুলো সংখ্যার গড় কত ?
  1. ১০.৫০
  2. ১০০
  3. ৫০.৫০
  4. ২৫.২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত সবগুলো সংখ্যার গড় কত ?

সমাধান: 
এখানে,
প্রথম সংখ্যা = ১
শেষ সংখ্যা = ১০০
পদ সংখ্যা = ১০০

আমরা জানি,
যোগফল = { ( প্রথম সংখ্যা + শেষ সংখ্যা ) × পদ সংখ্যা } ÷ ২
={ ( ১ + ১০০ ) × ১০০ } ÷ ২
=( ১০১ × ১০০ ) ÷ ২
= ১০১০০ ÷ ২
= ৫০৫০

∴ ১ থেকে ১০০ পর্যন্ত সবগুলো সংখ্যার গড় = ৫০৫০ ÷ ১০০
= ৫০.৫০
১,৬০০.
১০০ থেকে ১৩০ এর মধ্যবর্তী সর্বোচ্চ ও সর্বনিম্ন মৌলক সংখার পার্থক্য কত?
  1. ২০
  2. ২৩
  3. ২৬
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ থেকে ১৩০ এর মধ্যবর্তী সর্বোচ্চ ও সর্বনিম্ন মৌলক সংখার পার্থক্য কত?

সমাধান:
১০০ থেকে ১৩০ এর মধ্যবর্তী,
সর্বোচ্চ মৌলিক সংখ্যা = ১২৭
সর্বনিম্ন মৌলিক সংখ্যা = ১০১

∴ পার্থক্য = (১২৭ - ১০১)
= ২৬