ব্যাখ্যা
• Beggarly (adjective):
English Meaning: extreme poverty, scant, petty, or paltry.
Bangla Meaning: খুবই দরিদ্র; সংকীর্ণ; হীন; ঘৃণার যোগ্য।
Others Form:
- Beggarliness (noun).
Source:
1. Accessible Dictionary.
2. Merriam-Webster.
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৪ / ২৩ · ১,৩০১–১,৪০০ / ২,২১৮
• He finished the job at one go.
- The underlined word is a- Noun.
- Here, "go" is used as a noun meaning an attempt/try.
- "all in one go/at one go", হলো idiomatic expression যা দ্বারা "in a single attempt" or "without stopping" বোঝায়।
- Article/determiner -এর পরে সাধারণত একটি word থাকলে তা noun হিসেবে ব্যবহৃত হয়।
• Go (noun)
- English Meaning: an attempt to do something.
- Bangla Meaning: একবারে।
More examples:
- We can't do the work all in one go.
- So stay with me and have a go.
Source:
1. Cambridge Dictionary.
2. Longman Dictionary.
• I know that she is well.
- Here, the underlined word 'well' is- Adjective.
- সুস্থ থাকা, ভালো থাকা বুঝাতে 'well' adjective হিসেবে ব্যবহৃত হয়।
- এখানে বলা হয়েছে যে, সে ভালো আছে।
• Well (adjective)
- English Meaning: healthy; not ill.
- Bangla Meaning: সুস্থ; বেশ ভালো।
- আবার,
• Well (noun) - কূপ; কুয়া।
• Well (adverb) - (ভালোভাবে) verb কে modify করলে: The boys behave well.
• Well (interjection) - (বিস্ময় প্রকাশ): Well, who would have thought it.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
◉ Will she still be there if I can reach the place in half an hour?— Here, the underlined word is an Adverb.
- এখানে 'still' শব্দটির অর্থ তখনও বা তখন পর্যন্ত। বাক্যটির অর্থ - "আমি যদি আধা ঘণ্টার মধ্যে সেখানে পৌঁছাতে পারি, তখনও কি উনি সেখানে থাকবেন?"
- বাক্যে 'still' হচ্ছে একটি adverb, যা বাক্যের main verb 'be' (এখানে 'will be')-কে modify করে। এটা বুঝাচ্ছে যে 'being there' অবস্থাটা অব্যাহত থাকবে কিনা।
উল্লেখ্য, 'still' শব্দটি বিভিন্ন Parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন—
• Still (adjective):
- (১) নিশ্চল; স্থির; শান্ত: Everything is still here; a still photograph; stand still.
- (২) (মদজাতীয় পানীয়) ঝকঝকে নয়; গ্যাসবিহীন।
• Still (noun):
- (noun) [uncountable noun] (১) (কাব্যে): in the still of the endless desert.
- (২) [countable noun] সাধারণ আলোকচিত্র; স্থিরচিত্র (ছায়াছবি বা ভিডিও ক্যামেরায় তোলা চলমান চিত্রের সঙ্গে ভিন্নতা বোঝাতে): stills from the films of Satyajit Ray, খবরের কাগজ বা বিজ্ঞাপনে যেভাবে ব্যবহৃত হয়।
• Still (verb):
- (১) শান্ত বা নিশ্চল করে তোলা: His appearance stilled the entire room.
- (২) পাতন করা: Five bottles have been stilled so far.
• Still (adverb):
- (১) (সাধারণত মাঝখানে থাকে, কিন্তু কোনো বিধেয়ের পরও থাকতে পারে) এখন বা তখন পর্যন্ত: He is still the chairman of the department. still believe that he will come. Will she still be there if I can reach the place in half an hour? Knowing him fully now, do you still love him?
- (২) (সংযোজকের সঙ্গে) সত্ত্বেও; তথাপি: I accept this, but I shall still love to have that one. Sylhet is beautiful, but Chittagong is still more beautiful.
- (৩) যাই হোক; এতদসত্ত্বেও; তারপরও: Dhaka often makes you feel sickening, still it is the place you would love to live in.
Source: Accessible Dictionary by Bangla Academy.
• The correct answer is - Adjective.
- এই বাক্যে 'hereditary' শব্দটি Depression (noun) কে modify করছে।
- তাই, এটি একটি Adjective.
• Hereditary (Adjective):
- English Meaning: (of characteristics or diseases) passing from a parent to a child through the genes.
- Bangla Meaning: পুত্রপৌত্রাদিক্রমে প্রাপ্ত; পরম্পরাগত; ক্রমায়ত; কৌলিক; বংশানুক্রমিক।
• More Examples:
- Diabetes may be hereditary.
- Epilepsy is frequently hereditary.
- Asthma is occasionally hereditary.
Source: Accessible Dictionary, Cambridge Dictionary.
• 'After lunch we went for a leisurely stroll'. Here, the word 'leisurely' is a/ an - Adjective.
- The word "leisurely" describes the noun "stroll" — it tells what kind of stroll it was.
- When a word modifies a noun, it functions as an adjective.
- অর্থাৎ, 'leisurely' শব্দটি noun 'stroll' এর আগে বসে এটিকে বর্ণনা করছে।
• Leisurely (adjective)
- English Meaning: acting or done at leisure; unhurried or relaxed.
- Bangla Meaning: ব্যস্ততাহীন।
• Leisurely (adverb)
- English Meaning: without haste: deliberately.
- Bangla Meaning: মন্থরগতিতে; ধীরে ধীরে; ব্যস্ততাহীনভাবে।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
Hereditary (adjective):
English Meaning - (of characteristics or diseases) passing from a parent to a child through the genes.
Bangla Meaning - পুত্রপৌত্রাদিক্রমে প্রাপ্ত; পরম্পরাগত; ক্রমায়ত; কৌলিক; বংশানুক্রমিক।
• Depression is often hereditary.
- এই বাক্যে 'hereditary' শব্দটি Depression (noun) কে modify করছে।
- তাই, এটি একটি Adjective.
Correct answer: Whimsical.
Whimsical (adjective)
- English meaning: resulting from or characterized by whim or caprice, especially: lightly fanciful.
- Bangla meaning: বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত।
• Other options:
ক) Whimsy (noun)
- খেয়াল; বাতিক; পাগলামি।
গ) Whimsicality (noun)
- খেয়ালিপনা; খেয়াল; মর্জি।
ঘ) Whimsically (adverb)
- খেয়ালখুশিমত, ইচ্ছামতো, অস্থিরভাবে।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
The movie really wasn’t that good. here, 'that' is - Adverb.
এখানে "that" শব্দটি "good" (adjective) শব্দটির মাত্রা বা স্তর বোঝাচ্ছে।
যেসব শব্দ adjective বা adverb-এর মাত্রা/পরিমাণ বোঝায়, সেগুলোকে adverb of degree বলা হয়।
• That: [adverb]
English meaning: to such a degree; so.
Bangla meaning: অতটা; অতখানি এই অর্থে।
Example:
- If they are that close, they will be here in minutes.
- If only it were that simple.
- It costs at least that much, if not more.
Source: Oxford Dictionary.
Adjective forms of 'Demonstrate' - Demonstrative and Demonstrable.
Demonstrate (verb):
Meaning - প্রতিপাদন করা।
Other forms,
Demonstrator (noun) - যে ব্যক্তি প্রত্যক্ষ প্রমাণের সাহায্যে বোঝান বা ব্যাখ্যা করেন; প্রতিপাদক; প্রদেষ্টা।
Demonstrative (adjective) - বেগ-অনুভূতি খোলাখুলি প্রকাশ করে এমন; অভিব্যক্তিশীল।
Demonstrable (adjective) - যা প্রতিপাদন করা যায় বা যুক্তি দিয়ে প্রমাণ করা যায়; প্রতিপাদনযোগ্য; প্রতিপাদনীয়; মীমাংস্য।
Source: Accessible Dictionary by Bangla Academy.
- Watchfully= In a watchful manner
- In Bengali: জাগ্রতবস্থায়, সতর্কভাবে।
- যে word কোন verb কে modify করে তাকে, adverb বলে।
- প্রদত্ত বাক্যে sat হচ্ছে verb আর কীভাবে বসেছিল সেটা বোঝাচ্ছে Watchfully ।
- সুতরাং শব্দটি adverb
The following article was written in 2017. Here, 'following' is - adjective.
- এখানে “following” শব্দটি article কে describe করছে।
- অর্থাৎ কোন article-এর কথা বলা হচ্ছে, যা এই বাক্যের পরে বা context-এ দেওয়া হয়েছে।
- এমন ক্ষেত্রে “following” একটি adjective হিসেবে ব্যবহার হয়।
• following: [adjective]
English meaning: that is/are going to be mentioned next.
Bangla meaning: পরবর্তী, অনুগামী, অনুবর্তী ইত্যাদি।
Example:
- Answer the following questions.
- The following article was written in 2017.
Source: Oxford Dictionary.
• Adverbial clause:
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
- Adverb এর মতো এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।
• Adverb clause of condition:
- কোন ঘটনা ঘটার শর্ত প্রকাশ করে।
- Sub-ordinate clause টি যদি if, whether, unless, In case দিয়ে শুরু হয় তবে এটি adverb clause of condition.
• You can borrow my car in case yours breaks down.
- বাক্যটির Sub-ordinate clause টি 'in case' দ্বারা শুরু হয়েছে এবং শর্ত প্রকাশ করছে।
- তাই, এটি একটি Adverb clause of condition.
What time does it get dark in summer? Here, 'dark' is adjective.
এখানে “dark” শব্দটি “get” (become/হওয়া) verb -এর পরে বসে “অন্ধকার হয়ে যাওয়া”—অর্থাৎ একটি অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে।
- তাই dark এখানে adjective, কারণ এটি “it” (আকাশ/পরিবেশ)-এর অবস্থা বোঝাচ্ছে (subject complement)।
উল্লেখ্য,
get + adjective = become (অবস্থা পরিবর্তন) যেমন: get cold, get late, get tired, get dark.
- What time does it get dark in summer? (Oxford Learner's Dictionary)
• dark: [adjective]
English meaning: with no or very little light, especially because it is night.
Bangla meaning: আঁধার; অন্ধকার।
Example:
- What time does it get dark in summer?
- Then the theatre went dark.
- The sky was still dark.
Source: Oxford Dictionary.
• She proudly displayed her prize.
- Here, 'proudly' is - Adverb.
- এখানে 'proudly' শব্দটি Adverb -এর কাজ করছে।
- কারণ 'proudly' শব্দটি মূল verb “displayed”-কে modify করছে।
- এটি বলছে যে, সে কীভাবে (in what manner) প্রদর্শন করছে → গর্বের সাথে।
- যে শব্দ কোনো verb, adjective বা অন্য adverb-কে modify করে এবং প্রশ্নের উত্তর দেয় “কীভাবে? / how?”, তাকে adverb বলে।
• Proudly (adverb)
- English Meaning: with a feeling of deep pleasure or satisfaction; in an imposing manner; splendidly.
- Bangla Meaning: সগর্বে; সদর্পে; সদম্ভে; মহাসমারোহে।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
প্রশ্নোক্ত বাক্যে This, Book(noun) কে Modify করার কারণে adjective.
Each girl got a prize. Here, 'Each' is a/an - Adjective.
- "Each boy girl a prize" বাক্যে 'Each' একটি Adjective.
- 'Each' এখানে 'girl' noun টিকে modify করছে।
- 'Each' সরাসরি noun 'girl' এর আগে বসেছে।
• যখন Distributive Pronoun গুলো কোনো Noun-এর আগে বসে, তখন তা Adjective-এ পরিণত হয়।
• যদি এটা একাকী ব্যবহৃত হত, তাহলে এটি একটি pronoun হত।
- যেমন: Each of them has said this.
More Examples:
1. Each flower in the garden bloomed beautifully.
- Each শব্দটি flower-কে মডিফাই করছে।
- সুতরাং, এটি একটি pronominal adjective.
2. Each child received a gift on their birthday.
- Each শব্দটি child-কে মডিফাই করছে।
- সুতরাং, এটি একটি pronominal adjective.
Answer - খ) Sound travels better in water than in air.
- এই বাক্যে 'better' শব্দটি 'travels' verb কে বর্ণনা করছে।
- এটি বলছে শব্দ কীভাবে ভ্রমণ করে।
- অর্থাৎ, "শব্দ পানিতে বেশি ভালোভাবে ভ্রমণ করে"।
- যেহেতু এটি verb কে modify করছে, তাই এটি adverb.
Better: [adverb]
English meaning: in a more excellent or pleasant way; to a higher or greater degree.
Bangla meaning: কোনো কাজ বা পরিস্থিতি আগের চেয়ে ভালো বা বেশি আনন্দদায়কভাবে ঘটেছে।
Example:
- She sings much better than I do.
- Sound travels better in water than in air.
Other options,
ক) We're hoping for better weather tomorrow.
- 'better' এখানে adjective.
- এটি noun 'weather' কে বর্ণনা করছে।
গ) It's hard to decide which one is better.
- এখানে better হচ্ছে adjective।
- এখানে "better" শব্দটি "which one" কে বর্ণনা করছে।
- এটি verb 'is' এর পরে complement হিসেবে এসেছে।
ঘ) He joined the gym to better his health.
- এখানে better হলো verb, অর্থাৎ “উন্নত করা”।
Source:
- Oxford Dictionary.
The bullet went through. Here, 'Through' is - adverb.
- এখানে through শব্দটি কোনো noun বা pronoun-এর সাথে যুক্ত হয়ে কোনো সম্পর্ক দেখাচ্ছে না। বরং এটি verb (went)-কে modify করছে এবং বোঝাচ্ছে যে গুলিটি পুরোপুরি ভেতর দিয়ে গেছে / ছিদ্র করে বেরিয়ে গেছে।
যখন through এভাবে কোনো verb-এর পরে বসে এবং কোনো object (noun/pronoun) ছাড়াই ব্যবহৃত হয়, তখন এটি Adverb হিসেবে কাজ করে।
• Through: [adverb]
English meaning: from one end or side of something to the other.
Bangla meaning: একপ্রান্ত থেকে অন্য প্রান্ত; শুরু থেকে শেষ; এক পাশ থেকে অন্য পাশ
Example:
- Put the coffee in the filter and let the water run through.
- The onlookers stood aside to let the paramedics through.
Source: Oxford Dictionary.
Correct answer: He reads attentively at home everyday.
- যখন এই ধরনের একাধিক Adverb একটি বাক্যে ব্যবহৃত হয়, তখন সাধারণত এই ক্রমটি অনুসরণ করা হয়: Manner + Place + Time.
• "Manner," "Place," and "Time" হলো (Adverb)-এর বিভিন্ন প্রকার।
- এইগুলো একটি বাক্যে ক্রিয়াপদের (verb) ধরণ, স্থান ও সময় সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে।
- Manner: এটি কীভাবে একটি কাজ করা হয় তা বর্ণনা করে।
- উদাহরণ: He reads attentively.
- Place: এটি কোথায় একটি কাজ করা হয় তা বর্ণনা করে।
- উদাহরণ: He reads attentively at home.
- Time: এটি কখন একটি কাজ করা হয় তা বর্ণনা করে।
- উদাহরণ: He reads attentively at home everyday.
Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.
খ) He was lying on his back on the sofa.
→ back এখানে noun (পিঠ)।
গ) We were sitting in the back row.
→ back এখানে adjective (row-এর অবস্থান বোঝাচ্ছে)।
ঘ) We drove along miles of twisty back roads.
→ back এখানে adjective (roads-এর ধরন বোঝাচ্ছে)।