ব্যাখ্যা
Analogous [আন্যালাগাস্] (adjective)
English Meaning: Having similar features to another thing and therefore able to be compared with it.
Bangla Meaning: (with) অনুরূপ; সদৃশ: They are analogous with each other.
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৩ / ২৩ · ১,২০১–১,৩০০ / ২,২১৮
Analogous [আন্যালাগাস্] (adjective)
English Meaning: Having similar features to another thing and therefore able to be compared with it.
Bangla Meaning: (with) অনুরূপ; সদৃশ: They are analogous with each other.
- প্রদত্ত বাক্যে শূন্যস্থানের পূর্বে যে শব্দটি বসেছে, তা হলো, "huge".
- এটি একটি এবং এর অর্থ, বিশাল, ব্যাপক, বিস্তৃত ইত্যাদি।
আমরা জানি,
- Adjectives normally only used before a noun. অর্থাৎ, কোন বাক্যে Adjective এর পরেই সাধারণত একটি Noun বসে।
যেমন: This is a yellow balloon. এই বাক্যে, yellow হলো adjective এবং balloon শব্দটি Noun.
অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে,
appreciation= Noun. (প্রশংসা, কদর ইত্যাদি)
appreciating= Verb+ ing/ Present Participle (প্রশংসা করা)
appreciatory = appreciatory (প্রশংসা মূলক)
appreciative= Adjective (প্রশংসা মূলক)
সুতরাং, সঠিক উত্তর হবে, appreciation.
The correct answer is-গ) Adverb.
Adverb:
- যে সকল word কোন verb ,adjective বা নিজেই নিজেকে modify করে তাদের adverb বলে।
- যেমন: better, slowly, very, just, quickly etc.
- Adverb-এর মূল কাজ হলো noun বা pronoun ছাড়া অন্য যেকোনো part of speech-কে modify করা।
- এটি "কখন, কোথায়, কীভাবে, কেন" প্রশ্নের উত্তর দেয়।
- প্রদত্ত বাক্যে silently-word টি Enter- verb কে modify করে।
- তাই এটি একটি adverb.
Other Options:
Verb:
- যে সকল ওয়ার্ড দ্বারা করা ,খাওয়া ,যাওয়া, প্রভৃতি কাজ করা বুঝায় তাকে verb বলে ।
- যেমন: Eat, see, catch ,play etc.
- Example sentence:
1. I eat rice.
2. They play football.
Adjective:
- যে সকল Word Noun বা pronoun এর দোষ,গুন,অবস্থা ,সংখ্যা বা পরিমাপ প্রকাশ করে তাদের adjective বলে।
- যেমনঃ Honest , Good, Ugly, Popular etc.
- He is an honest man
- He is a clever boy.
Preposition:
- যেসব শব্দ noun বা pronoun এর পূর্বে বসে তার সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে তাদের preposition বলে।
- যেমন: on, in, up, before, between, among, down, below etc.
- Example sentence
1. He sat on the table
2. She looked at me.
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
• She asked me what books I need.
- Here, "what" is a relative adjective.
- "what" এখানে main clause এবং subordinate clause এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে এবং noun 'books' কে modify করেছে, তাই এটি হলো relative adjective.
• Relative adjective:
- Relative pronoun গুলো যখন adjective -এর কাজ করে তখন তাদেরকে বলা হয় Relative adjective.
- অর্থাৎ, এগুলো তখন বাক্যের মধ্যে noun -এর আগে বসে সেই noun কে modify করে।
- Relative adjective হলো এক প্রকার - Pronominal Adjective.
More examples:
- This is which book you gave me.
- She asked me which shirt I liked.
- He gave me what gift I wanted.
অন্যদিকে,
• Interrogative adjective:
- Interrogative pronoun যখন adjective -রূপে কাজ করে তখন তাকে Interrogative adjective বলে।
- অর্থাৎ, Interrogative pronoun (What, Which. whose etc.) গুলো যখন Noun -এর পূর্বে বসে প্রশ্ন করে তখন সেগুলো adjective-এর কাজ করে, তাই এরা Interrogative adjective.
- যেমন: What books do you need?
- এখানে, What হলো Interrogative adjective, কারণ এটি 'books' noun -এর পূর্বে বসে এটিকে modify করেছে।
- অর্থাৎ, প্রশ্নবোধক বাক্যের শুরুতে বসে প্রশ্ন করেছে।
More Examples:
- Which book do you want?
- What colour do you like best?
Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
Correct sentence - After receiving the bad news, she appeared resigned and quietly walked away without protest.
এখানে, 'resigned' শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
Resigned (adjective):
English Meaning - Willing to accept something unpleasant.
Bangla Meaning - কোনো কিছু মেনে নিয়েছে এমন; আত্মসমর্পিত।
এছাড়াও,
(১) Resign (from) - পদত্যাগ করা; (দাবি) ত্যাগকারী।
(২) Resign somebody/oneself to somebody/something - সমর্পণ করা।
(৩) Oneself to something/be resigned to something - হাসিমুখে/বিনা প্রতিবাদে সব সয়ে যাওয়া।
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
Correct answer: Adverb.
• Is that any better?
- ওটা কি আগের চেয়ে একটু ভালো?
- এই বাক্যে 'better' শব্দটি একটি Adjective.
- যে শব্দ কোনো Adjective-এর আগে বসে তাকে অর্থাৎ Adjective-কে মডিফাই করে, তাকে Adverb বলা হয়।
- এখানে "any" শব্দটি Adjective (better) এর পূর্বে বসে একে Modify করছে তাই "any" একটি Adverb.
• তবে "Any" আবার Adjective ও Relative Pronoun হিসেবেও ব্যবহৃত হতে পারে: যেমন:
- Is there any witness? (Adjective)
- Does any of you know anything about it?(Pronoun)
Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.
যে phrase গুলো sentence - এ adjective এর মত কাজ করে, অর্থ্যাৎ Noun এর অবস্থা, দোষ-গুণ ইত্যাদি প্রকাশ করে, সেই phrase গুলোকে Adjective Phrase বলে।
যেমন - A 'beautiful tall' girl is coming.
প্রশ্নে phrase টি দিয়ে Noun (news) - কে মডিফাই করছে। সুতরাং, এটি Adjective Phrase।
- যে sub-ordinate clause কোনো Noun or Pronoun এর পরে বসে ঐ Noun or Pronoun কে qualify or modify করে তাকে adjective clause or Relative clause বলে।
- Adjective clause গুলো Relative Pronoun বা Relative Adverb দ্বারা শুরু হয় তাই তাদেরকে Relative clause বলে।
- এখানে 'who came here yesterday' clause টি man Noun কে modify করেছে। তাই এটি একটি Adjective clause।
Correct answer: Adverb of degree.
- এখানে "quite" শব্দটি দ্বারা উক্ত Concert টি কতটা entertaining ছিলো সে মাত্রাটা নির্দেশ করছে তাই এটি Adverb of degree.
• Adverb of degree:
- যে শব্দ কোনো Noun, Verb বা অন্য Adverb এর মাত্রা, পরিমাণ বা তীব্রতা প্রকাশ করে তাকে Adverb of degree বলা হয়।
- এটি সাধারণত Noun,, Verb বা অন্য Adverb এর আগে বসে সেগুলোর অর্থকে আরও স্পষ্ট করে তোলে।
- যেমন: Almost, much, nearly, quite, too, very, little, slightly, etc.
Other options:
ক) Adverb of time:
- এটি এমন একটি শব্দ যা একটি Verb কখন ঘটেছিল, ঘটছে বা ঘটবে তা নির্দেশ করে।
- যে সকল Adverb ক্রিয়া সংঘটনের সময় নির্দেশ করে তাদের Adverb of time বলে।
- যেমন: Now, then ,always. etc.
খ) Adverb of manner:
- যে সকল Adverb দ্বারা কোন ঘটনা ঘটার ধরণ বা পদ্ধতি ব্যাখ্যা করে, তাকে Adverb of manner বলে।
- Badly, well, aloud, silently, salty, softly, slowly, swiftly, simply, fast, hard, wisely, quickly, highly,etyc.
- The girl speaks fluently in English.
গ) Adverb of order:
- যে সকল Adverb দ্বারা কোন ঘটনা ঘটার ক্রম বা পর্যায় নির্দেশ করা হয় তাদের Adverb of order বলা হয়।
- যেমন: Firstly, secondly, thirdly, lastly, etc.
Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.
Complete sentence: - Do you know whence he comes?
• Whence (adverb)
Bangla Meaning:
(আনুষ্ঠানিক) (১) (প্রশ্নে) কোথা থেকে, কী কারণে:
- Whence comes it that?
(২) (বিবৃতিতে) যেখান থেকে:
- The land whence they are come.
(৩) যেখান থেকে সেখানে:
- Return whence you came,
- যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও।
• অন্য অপশনগুলোর মধ্যে -
• Where of (adverb)
- (আনুষ্ঠানিক) কীসের।
• Wherefore (adverb)
- (প্রাচীন প্রয়োগ) কী কারণে; কেন।
• Where as (conjunction)
- (বিশেষত আইন সম্বন্ধীয়) এই বিবেচনা করে; এই বিচার করে; যেহেতু; কিন্তু এর/তার বিপরীতে; যখন অন্যদিকে; পক্ষান্তরে
Source: Accessible Dictionary by Bangla Academy.
Read it through. Here, 'through' is - Adverb.
- এখানে through শব্দটি “কীভাবে পড়তে হবে” তা দেখাচ্ছে।
- অর্থাৎ, “পুরোটা / শেষ পর্যন্ত” পড়া।
- যখন কোনো verb-এর কাজ সম্পূর্ণ করার ধরন বা মাত্রা বোঝানো হয়, তখন through একটি adverb হিসেবে ব্যবহৃত হয়।
- যেহেতু এটি verb (read) কে মডিফাই করছে, এটি adverb.
• Through: [adverb]
English meaning: from one end or side of something to the other.
Bangla meaning: একপ্রান্ত থেকে অন্য প্রান্ত; শুরু থেকে শেষ; এক পাশ থেকে অন্য পাশ।
Example:
- Put the coffee in the filter and let the water run through.
- The tyre's flat—the nail has gone right through.
- The onlookers stood aside to let the paramedics through.
Source: Oxford Dictionary.
Order of adjectives:
- বাক্যে একাধিক adjective থাকলে adjectives সমূহ একটি নির্দিষ্ট order এ বসে।
- Adjectives that describe opinions or attitudes (e.g. amazing) usually come first, before more neutral, factual ones (e.g. red).
1. Opinion (unusual, lovely, beautiful);
2. Size (big, small, tall);
3. Physical quality (thin, rough, untidy);
4. Shape (round, square, rectangular);
5. Age (young, old, youthful);
6. Colour (blue, red, pink);
7. Origin (Dutch, Japanese, Turkish);
8. Material (metal, wood, plastic);
9. Type (general-purpose, four-sided, U-shaped);
10. Purpose (cleaning, hammering, cooking).
• প্রশ্নে উল্লিখিত বাক্যে adjective হচ্ছে wooden (Material) ও broken (Opinion).
- তাই, বাক্যে broken আগে বসবে, তারপর wooden বসবে।
So, Correct Sentence - He found a broken wooden chair in the room.
Source: Cambridge Dictionary. [Link]
• সঠিক উত্তর খ) Adverb.
- He studies hard.
- Here, the underlined part is - Adverb.
- "Hard" এখানে "studies" verb-কে modify করছে।
- এটি adverb of manner.
যে Word কোন Verb, Adjective বা অন্য কোন Adverb কে modify করে তাকে Adverb বলে।
- Adverb of manner:
- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে।
Hard (adverb)
- English meaning: with great effort; with difficulty.
- Bangla Meaning: কঠিন, সজোর; কষ্টসাধ্য; শ্রমসাধ্য; পরিশ্রমী।
Example:
- Work hard and play hard, that's my motto.
- I'm not surprised he failed his exam - he didn't exactly try very hard!
Source: Cambridge Dictionary.
verb কে how, where, when, why দ্বারা প্রশ্ন করলে adverb পাওয়া যায়।
প্রশ্নোক্ত বাক্যে যখন জিজ্ঞাসা করা হয় কিভাবে examine করেছে, উত্তর আসবে carefully. অর্থাৎ, এটিই adverb.
আরেকটি উদাহরণঃ The attack was meticulously planned and executed.
কিভাবে plann ও execute করা হয়েছিলো? meticulously.
• The dog suddenly became still. Here, the word "still" is a/ an - Adjective.
• Here, "still" describes the state of the dog (meaning "motionless" or "not moving").
- অর্থাৎ, "still" এখানে linking verb "became" এর পরে বসে subject "the dog" এর অবস্থা বর্ণনা করছে।
- তাই, (subject complement) হিসেবে এটি এখানে adjective হয়েছে।
• Still (Adjective):
- English Meaning: Staying in the same position; not moving.
- Bangla Meaning: নিশ্চল; স্থির; শান্ত।
Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary.
সঠিক উত্তর হলো: খ) The time for discussion is past.
এখানে past হলো adjective.
- এটা time শব্দটিকে বর্ণনা করছে।
- অর্থ: আলোচনার সময় শেষ হয়ে গেছে / চলে গেছে / অতিক্রান্ত।
• past: [adjective]
English meaning: gone by in time.
Bangla meaning: অতীতকালীন; গত; বিগত।
Example:
- The time for discussion is past.
- The days are long past when people worked at the same company all their lives.
----------
ক) None can change the past.
→ এখানে past হলো noun.
- অর্থ: অতীত। "the past" মানে অতীতকাল বা যা আগে ঘটেছে।
গ) I knew nothing of his past.
- এখানে past হলো noun.
- অর্থ: তার অতীত জীবন বা পূর্বের ইতিহাস।
- "his past" - তার অতীত।
• past: [noun]
Bangla meaning:
1. [the past] অতীত; অতীতকাল। Example: None can change the past.
2. কারো অতীত জীবন বা অতীত অভিজ্ঞতা, বিশেষত যখন তা বড় একটা প্রশংসনীয় বা সুখকর নয়। Example: You ought to learn from your past. I knew nothing of his past.
-----------
ঘ) I called out to him as he ran past.
- এখানে past হলো adverb.
- এটা ran verb টির সাথে ব্যবহৃত হয়ে দিক বা গতি বোঝাচ্ছে।
- অর্থ: সে আমার পাশ দিয়ে / পাশ কাটিয়ে দৌড়ে গেল।
• past: [adverb]
English meaning: from one side of something to the other.
Bangla meaning: ছাড়িয়ে; পেরিয়ে-এই অর্থে: walk/run/hurry.
Example:
She smiled at me as she walked past.
I called out to him as he ran past.
Source: Accessible Dictionary, Oxford Dictionary.
Infinitive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive (Bare Infinitive).
let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
তাই, leave verb-টি to-বিহীন infinitive form.
Correct answer: Adjective.
Complete sentence: The courageous soldier was honored.
- এখানে "courageous" শব্দটি একটি Adjective। "courageous" শব্দটি "soldier" নামক Noun-টির গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করছে। যেহেতু এটি Noun সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই এটি একটি Adjective।
• Adjective
- যে শব্দ কোনো Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে, তাকে Adjective বলে।
- এই বাক্যে 'courageous soldier' অর্থ সাহসী সৈনিক ।
- এখানে 'soldier শব্দটি 'Noun' হিসেবে ব্যবহার হয়েছে। এবং "courageous" শব্দটি একটি Adjective.
- বাক্যে noun "soldier' কে modify করেছে 'courageous' শব্দটি।
- যেহেতু Adjective এর কাজ হলো Noun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়া।
- তাই এই বাক্যে 'courageous' শব্দটি Adjective.
Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.
The water was rising fast. Here, 'fast' is - adverb.
- এখানে fast শব্দটি rising (উঠছিল) verb টি কে বর্ণনা করছে।
• Adverb:
- যে word একটি verb, adjective, অন্য adverb বা পুরো বাক্যকে modify করে তাকে adverb বলে।
• Fast: [adverb]
English meaning: quickly.
Bangla meaning: দ্রুত; তাড়াতাড়ি।
Example:
- Don't drive so fast!
- How fast were you going?
- The water was rising fast.
Source: Oxford Dictionary.
I'm not surprised he failed his exam - he didn't exactly try very hard! Here, 'hard' is - adverb.
- এখানে hard word টি try verb টিকে describe করছে।
- যখন কোনো verb কে describe করা হয়, তখন adverb ব্যবহার করা হয়।
Hard: [adverb]
English meaning: with great effort; with difficulty.
Example:
- She trained hard twice a day.
- Our victory was hard won (= won with great difficulty).
- I'm not surprised he failed his exam - he didn't exactly try very hard!
Source: Oxford & Cambridge Dictionary.
• Rima wore a beautiful dress at the school party. Here, the underlined word is a/ an - Adjective.
- 'beautiful dress' অর্থ 'সুন্দর পোশাক'।
- এখানে 'dress' শব্দটি 'Noun' হিসেবে ব্যবহার হয়েছে। কারণ Adjective এর কাজ হলো Noun বা Pronoun আগে বসে এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়া।
- বাক্য 'dress' কে modify করেছে 'beautiful ' শব্দটি। আর 'beautiful' শব্দটি দ্বারা আমরা এখানে সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন অবস্থা সম্পর্কে ধারণা পেয়েছি।
- তাই, এই বাক্যে 'beautiful' শব্দটি Adjective.
• Beautiful (Adjective):
- English Meaning: having beauty; giving pleasure to the senses or to the mind.
- Bangla Meaning: সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন।
Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
• Take your coat off. Here, 'off' is - Adverb.
- 'off' এখানে adverb হিসেবে কাজ করছে,
- কারণ এটি verb 'take' কে modify করে, indicating the action of removing the coat.
• Off (Adverb):
- English meaning: used to say that something has been removed or has become separated.
- Bangla meaning: কোনো কিছু সরিয়ে ফেলা হয়েছে বা আলাদা হয়ে গেছে বোঝাতে ব্যবহৃত।
• Example sentence:
- The label must have fallen off.
- They told him to keep his shirt off during the match.
Source: Oxford Dictionary.
• The room looks neat. Here, the word "neat" is a/ an - Adjective.
- In this sentence, "neat" শব্দটি The room এর অবস্থা বোঝাচ্ছে (পরিপাটি; পরিচ্ছন্ন)।
- It comes after the linking verb "looks", which connects the subject to a subject complement.
- এখানে "looks" হলো linking verb.
- তাই "neat" এখানে adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
adverbএর কাজ হল verb-কে modify করা। first শব্দটি make verb-কে মডিফাই করেছে এবং when-এর উত্তর দিয়েছে।
Correct answer: adverb of manner.
- এখানে বিয়েতে তারা কিভাবে নেচেছে তা বোঝাচ্ছে।
- তাই এটি Adverb of manner.
• Adverb of manner.
- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে।
- এর দ্বারা কোন কাজ কেমনভাবে সংঘটিত হয় তা জানা যায়।
অন্যদিকে,
ক) Adverb of time
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।
- এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।
খ) Adverb of place
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার স্থানকে বুঝায়।
- এটি সাধারণত 'Where' বা 'কোথায়' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।
ঘ) Adverb of frequency:
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।
- কিছু সাধারণ "adverb of frequency" হলো: always, often, sometimes, never, usually, regularly.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
সাধারণত যে word adjective, verb, adverb বা কোন sentence কে modify করে তা adverb.
এখানে Actually শব্দটি পুরো বাক্যটিকে modify করেছে, তাই এটি adverb.
Adverb এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকে modify করতে পারে।
কখন, কোথায়, কীভাবে, কেন এই প্রশ্নগুলোর উত্তরে যা আসে তা adverb হয়ে থাকে।
I was just wondering if you could cook it perfectly and make the dish quite delicious as always. - এই বাক্যে মোট চারটি adverb আছে।
এই বাক্যে wondering 'verb' কে modify করার জন্য 'just' এখানে adverb
cook 'verb' কে modify করার জন্য 'perfectly' একটি adverb
delicious 'adjective' কে modify করার জন্য quite হচ্ছে adverb
এবং 'make the dish quite delicious' সবসময়ের মত/বরাবরের মত করা বুঝাতে ব্যবহৃত হওয়ায় as always-ও একটি adverb.
Many people still read a daily newspaper. Here 'daily' is an -adjective.
- এখানে daily শব্দটি newspaper (noun)–কে modify করছে।
- অর্থ: প্রতিদিন প্রকাশিত সংবাদপত্র।
- যখন কোনো noun-এর আগে বসে তার গুণ/ধরন বোঝায়, তখন তা adjective হয়।
Daily: [adjective]
English meaning: happening, done or produced every day.
Bangla meaning: প্রাত্যহিক; দৈনিক; প্রত্যহ; প্রতিদিন।
Example:
- Many people still read a daily newspaper.
- The daily routine is the same for all prisoners.
- Keep a record of your daily activities.
-------
অন্য অপশনগুলো নয়:
খ) Adverb:
- Adverb হলো যা verb, adjective বা অন্য adverb কে modify করে।
'Daily' adverb হলে বাক্য হতো:
- Many people still read newspapers daily. (প্রতিদিন)
- এখানে 'daily' verb (read) কে modify করছে - কখন/কত ঘন ঘন পড়ে।
- কিন্তু, প্রশ্নোল্লিখিত বাক্যে "a daily newspaper" - এখানে 'daily' newspaper (noun) কে modify করছে, verb কে নয়।
গ) Noun:
- 'Daily' শব্দটি noun হিসেবেও ব্যবহার হতে পারে, তবে এই বাক্যে নয়।
- যখন 'daily' noun হয়:
- I read the daily. (আমি দৈনিক পত্রিকাটি পড়ি)
- He subscribes to two dailies. (সে দুটি দৈনিক পত্রিকার গ্রাহক)
- এখানে "daily/dailies" = দৈনিক পত্রিকা (একটি জিনিসের নাম)
daily: [noun]
Meaning: a newspaper published every day except Sunday.
Example: The story was in all the dailies.
Source: Oxford Dictionary.
- Complete Sentence: She lay comfortably on the sofa and read a novel.
- Translation: সে আরামে সোফায় শুয়ে একটা উপন্যাস পড়ল।
- এই বাক্যে "lay" একটি verb, Verb কে modify করার জন্য adverb প্রয়োজন।
- "Comfortably" একটি adverb যা "lay" verb টিকে modify করছে।
• Adverb একটি part of speech যা একটি verb, adjective অথবা অন্য একটি adverb কে বর্ণনা করে।
Other options:
ক) comfortable – adjective, আগে বসবে, যেমন: a comfortable chair.
খ) calm– নীরব, যা adverb নয়।
ঘ) silent – adjective, শব্দহীন অর্থে।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
She is gravely ill. Here, 'gravely' is - Adverb.
এখানে 'gravely' শব্দটি ill (অসুস্থ) এর তীব্রতা বোঝাচ্ছে।
এটি adjective “ill” কে modify করছে, তাই এটি adverb।
• Gravely (adverb)
- English Meaning: in a very serious and important way; in a way that gives you a reason to feel worried.
- Bangla Meaning: গুরুতরভাবে/মারাত্মকভাবে।
• Adverb:
- Adverb হচ্ছে এমন এক ধরনের word যেটি বাক্যস্থিত Noun and pronoun ব্যতীত যেকোনো parts of speech কে অথবা একটি গোটা বাক্যকে modify বা বিশেষিত করতে পারে।
- Adverb সাধারণত, কীভাবে? কখন? কোথায়? কেন? ইত্যাদি প্রশ্নের উত্তর দেয়।
Source: Oxford Dictionary.