বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার প্রোগ্রাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও পারঙ্গমতা

মোট প্রশ্ন১,৭৯৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার প্রোগ্রাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও পারঙ্গমতা

PrepBank · পাতা / ১৮ · ১০১২০০ / ১,৭৯৭

১০১.
কোনটি ম্যালওয়ার নয়?
  1. স্পাইওয়্যার
  2. র‍্যানসমওয়্যার
  3. ফার্মওয়্যার
  4. অ্যাডওয়্যার
ব্যাখ্যা
Malware (ম্যালওয়ার):
- Malware (ম্যালওয়ার) এর পূর্ণরূপ হলো Malicious Software.
- কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়ারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে: অ্যাডওয়্যার (Adware), স্পাইওয়্যার (Spyware), ট্রোজান হর্স (Trojan Horse), র‍্যানসমওয়্যার (Ransomware), ওয়ার্ম (Worms) প্রভৃতি।

ফার্মওয়্যার (Farmware):
- সাধারণত কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমোরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।
- এ সকল প্রোগ্রাম কম্পিউটার ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না।
- ROM BIOS এর মধ্যে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তা হলো ফার্মওয়্যার।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল) এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০২.
নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. Avira
  2. ESET NOD32
  3. Quick Heal
  4. Adobe Illustrator
ব্যাখ্যা
• এখানে Adobe Illustrator হল অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়। এটি একটি গ্রাফিক ডিজাইন সফটওয়্যার যা ছবি এবং গ্রাফিক্স তৈরি করার জন্য ব্যবহৃত হয়।

অন্যদিকে, Avira, ESET NOD32, এবং Quick Heal সকলই অ্যান্টিভাইরাস সফটওয়্যার।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার:
- এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার,
- অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার,
- নরটন এন্টিভাইরাস সফটওয়্যার,
- এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার,
- পান্ডা এন্টিভাইরাস,
- কোবরা এন্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
১০৩.
নিচের তালিকার কোনটি ডেটাবেস সফটওয়্যার হিসেবে গণ্য হয় না?
  1. Access
  2. Foxpro
  3. Oracle
  4. Excel 
ব্যাখ্যা

• Access, FoxPro এবং Oracle সবই ডেটাবেস সফটওয়্যার হিসেবে পরিচিত। Access মাইক্রোসফটের একটি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যা ছোট থেকে মাঝারি আকারের ডেটা সংরক্ষণ ও পরিচালনার জন্য ব্যবহৃত হয়। FoxPro একটি পুরনো কিন্তু শক্তিশালী ডেটাবেস সিস্টেম যা প্রোগ্রামিং ও ডেটা ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হয়। Oracle হলো একটি এন্টারপ্রাইজ লেভেলের রিলেশনাল ডেটাবেস যা বড় এবং জটিল ডেটা পরিচালনার জন্য ব্যবহৃত হয়।
- অন্যদিকে, Excel মূলত একটি স্প্রেডশীট সফটওয়্যার, যা সংখ্যার হিসাব, তালিকা তৈরি এবং সহজ ডেটা বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়, এটি পূর্ণাঙ্গ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নয়। তাই তালিকায় Excel ডেটাবেস সফটওয়্যার হিসেবে গণ্য হয় না।


• অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।

- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
- Photo Editing Program and Graphics software: Adobe Photoshop, Harvard Graphics, Page Maker, Freelance Graphics.
- Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms Word, Word Note.
- Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
- Browsing Program: Internet Explorer, Edge, Mozilla Firefox, Netscape Communicator, Safari, Opera, Google Chrome
- Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০৪.
১ গিগাবাইট = ?
  1. ১০২৪ মেগাবাইট
  2. ১০০০ টেরাবাইট
  3. ১০২৪ কিলোবাইট
  4. ১০২৪ বাইট
ব্যাখ্যা

১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।

বিট ও বাইট:
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।

পরিমাপ:
- ১ নিবল = ৪ বিট।
- ১ বাইট = ৮ বিট।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১০৫.
ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে পরতে হয়
  2. ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে তার হাতে একটা ডাটা গ্লোভ বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট পরতে হয়
  3. ভার্চুয়াল রিয়েলিটি তাকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে।
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ। 
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্তের উপর প্রতিষ্ঠিত।
কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভবপর হয়।
ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে, হাতে একটা ডাটা গ্লোভ বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট পরতে হয় এবং ভার্চুয়াল
রিয়েলিটি তাকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে।
[তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, HSC প্রোগ্রাম, পৃষ্ঠা - ১৯]
১০৬.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. নরটন
  2. অ্যাভাস্ট
  3. এভিজি
  4. এজাক্স
ব্যাখ্যা
• এন্টিভাইরাস সফটওয়্যার: 
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো -
এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার, অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার, নরটন এন্টিভাইরাস সফটওয়্যার, এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার, পান্ডা এন্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি।

• Ajax অর্থ হলো Asynchronous JavaScript and XML. তবে এটি কোন Prgraming Lanuage না বরং কোন একটি ওয়েবসাইটের কিছু content কে কোন প্রকার Page Load ছাড়াই web server এ আদান প্রদান করার জন্য এটি ব্যবহার করা হয়।

উৎস: ব্রিটানিকা।
১০৭.
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় কোনটি?
  1. Python
  2. Java
  3. BASIC
  4. C++
ব্যাখ্যা
• BASIC অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়।

• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।

• মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যেমন:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১০৮.
নিচের কোনটি সত্য?
  1. সি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড
  2. সি++ এর রয়েছে বটম আপ অ্যাপ্রোচ
  3. সি ফাংশন ওভারলোডিং সমর্থন করে
  4. সবগুলোই
ব্যাখ্যা
সি এবং সি++ এর মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহ থেকে উপরোক্ত বিষয়টি সহজেই বুঝা যাবে-
- সি এর কোন শ্রেণী বা অবজেক্ট নেই। এটি পদ্ধতিগত এবং ফাংশনমূলকভাবে পরিচালিত হয়। অপরদিকে সি++ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড।
- সি++ এর তুলনায় সি এর কাঠামো কিছুটা ভিন্ন। সি এর কাঠামো, ফাংশনসমূহকে তাদের অংশ হিসেবে গ্রহণ করে না।
- সি এর ইনপুট ও আউটপুট লাইব্রেরি ভিত্তিক এবং ফাংশনসমূহের অন্তর্ভূক্তির মাধ্যমে এর সামগ্রিক প্রক্রিয়া পরিচালিত হয়। সি++ এর ইনপুট এবং আউটপুট cin এবং cout কমান্ডের মাধ্যমে গঠিত। 1
- সি এর টপ-ডাউন অ্যাপ্রোচ (Top down approach) রয়েছে। অন্যদিকে সি++ এর রয়েছে বটম-আপ অ্যাপ্রোচ (Bottom up approach)।
- সি ফাংশন ওভারলোডিং সমর্থন করে না। অপারেটিং ওভারলোডিং হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে ব্যবহারকারী কর্তৃক প্রদেয় ডেটা ইনপুটের উপর ভিত্তি করে ফাংশনসমূহের দুই বা তধোধিক ভিন্ন আচরণ পরিলক্ষিত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
১০৯.
 নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. পান্ডা
  2. নরটন
  3. এভাস্ট
  4. ওয়ার্ম
ব্যাখ্যা
ওয়ার্ম একটি কম্পিউটার ভাইরাস।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
- পান্ডা, ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।


১১০.
সার্ভারে যেই সফটওয়্যার চলে, তার প্রোগামিং ভাষা কোনটি?
  1. ক) এইচটিএমএল
  2. খ) সিএসএস
  3. গ) পাইথন
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
সার্ভারে যেই সফটওয়্যার চলে, সেটি সাধারণত একটি প্রােগ্রামিং ভাষা ব্যবহার করে লেখা হয়। এসব কাজের জন্য জনপ্রিয় প্রােগ্রামিং ভাষা হচ্ছে পিএইচপি, পাইথন, জাভা, রুবি ইত্যাদি।

ব্রাউজারে যেই ওয়েব সাইট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশন চলে, সেখানে ব্যবহার করা হয় এইচটিএমএল (HTML) ও সিএসএস (CSS)। HTML-এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ (Hyper Text Markup Language)।
এটি কোনাে প্রােগ্রামিং ভাষা নয়, বরং একে মার্কআপ ভাষা বলা যায়। এর কাজ হচ্ছে কোনাে তথ্য ব্রাউজারে প্রদর্শনের উপযােগী করা।

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
১১১.
কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখবার উপায় কোনটি?
  1. ক) সবসময় এন্টিভাইরাস সফটওয়্যারের আপডেটেড ভার্সন ব্যবহার করা।
  2. খ) অযথা ফ্রি সফটওয়্যার ব্যবহার না করা।  
  3. গ) ইন্টারনেট ব্যবহারে সতর্ক হওয়া।
  4. ঘ) উপরের সবগুলো।
ব্যাখ্যা

কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখবার উপায়-
১. এন্টিভাইরাস ব্যবহার করা। 
২. নিয়মিত সফটওয়্যার আপডেট রাখা। 
৩. ডেটা ব্যাকআপ করে রাখা। 
৪. অনলাইন থেকে সংরক্ষণ করা ফাইল দেখা। 
৫. অ্যাড ব্লক সফটওয়্যার ব্যবহার করা। 
৬. ভাইরাস স্ক্যানার ব্যবহার করা। 
৭. সন্দেহজনক লিংক এড়িয়ে যাওয়া। 

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 

১১২.
নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
  1. Ruby
  2. CSS
  3. jQuery
  4. All of the above
ব্যাখ্যা
♦ Ruby (রুবি):
- ১৯৯০ সালে ইউকিহিরো ম্যাটসুমোটো নামক একজন জাপানি প্রোগ্রামার রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন।
- 'রুবি অন রেইলস' ফ্রেমওয়ার্ক এর জন্য খুব অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি জনপ্রিয় হয়ে উঠে।
- রুবি ল্যাঙ্গুয়েজ এর লাইব্রেরি ব্যবহার করে বিভিন্ন রকমের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে যায়।

• CSS (Cascading Style Sheets) এর মাধ্যমে কোন web page / website এর মধ্যে স্টাইল প্রয়োগ করা হয়।
• jQuery হলো একটি Javascript Library.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১১৩.
নিচের কোনটি এন্টিভাইরাস?
  1. অ্যাভাস্ট
  2. এভিরা
  3. এভিজি
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
এন্টিভাইরাস:
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফ্টওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে। অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলো ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। ফলে এগুলো ভাইরাস প্রতিকারে অনেক বেশি কার্যকর।
- এন্টিভাইরাস সফ্টওয়্যার সবসময় হালনাগাদ বা আপডেট করে নিতে হয়।
- ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামুল্যে ইন্টারনেট থেকে কিছু কিছু এন্টিভাইরাস সফ্টওয়্যার ডাউনলোড এবং ইন্সটল কারা যায়। নিচে এ ধরনের কিছু প্রোগ্রাম এর নাম দেয়া হলোঃ
• এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার।
• এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার।
• অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার।
• নরটন এন্টিভাইরাস সফটওয়্যার।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৪.
নিম্নলিখিত তালিকার কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়?
  1. Oracle
  2. MS Excel
  3. Windows
  4. MS Word
ব্যাখ্যা

- অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ নয়- Windows.
- Windows হলো একটি সিস্টেম সফটওয়্যার এবং এটি মূলত একটি অপারেটিং সিস্টেম (Operating System - OS)।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়। কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
- এটি একটি কম্পিউটার সফটওয়‍্যার যেটা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্ট কাজ সম্পাদনা (এক বা একাধিক) করতে ব্যবহারকারীকে সহায়তা করে থাকে।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সাধারণত ব্যবহারকারীকে টেক্সট, সংখ্যা কিংবা ছবি নিয়ে বিভিন্ন কাজ করার সুযোগ দেয়।
- একাউন্টিং সফটওয়্যার, অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া প্লেয়ার (ভিডিও এবং অডিও) গুলো হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- উদাহরণ: MS Word, MS Excel, Oracle, FoxPro, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১১৫.
Which of the following translates the entire source code of a program into machine code?
  1. Compiler
  2. Interpreter
  3. Assembler
  4. Debugger
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা:

১. কম্পাইলার (Compiler):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, তাকে কম্পাইলার বলে।
- কম্পাইলার চালনার জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়।
- যেমন: সি ল্যাঙ্গুয়েজের জন্য Turbo C/C++, Codeblocks, Dev C, Borland C++ ইত্যাদি কম্পাইলার রয়েছে। 

২. ইন্টারপ্রেটার (Interpreter):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন করে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে, তাকে ইন্টারপ্রেটার বলে। 
- যেমন: জাভা, পাইথন।

৩. অ্যাসেম্বলার (Assembler):
- অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য ব্যবহৃত অনুবাদককে অ্যাসেম্বলার বলা হয়।
- যেমন: GAS, GNU Assembler.

অন্যদিকে,
→ Debugger: কম্পিউটারে প্রোগ্রাম লেখার সময় কোনো ভুল হলে তাকে bug বলে। এই ভুল গুলো সংশোধন করাকে debug বলে আর যে tool- এর দ্বারা debug করা হয়, তাকে Debugger বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১১৬.
Kotlin কী?
  1. কম্পিউটার ভাইরাস
  2. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
  3. ক্লাউড সার্ভিস
  4. ওয়েব সার্ভার
ব্যাখ্যা
• Kotlin:
- Kotlin হলো অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরির জনপ্রিয় ও ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- রাশিয়ার দ্বীপের নামে এই ভাষাটির নামকরণ করা হয়।
- ২০১৬ সালে চেক সফটওয়্যার প্রতিষ্ঠান জেটব্রেইন এই প্রোগ্রামিং ভাষাটির প্রবর্ত্ন করে।
- এটি জাভা ভার্চুয়াল মেশিন (JVM) এ চলতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৭.
Which one is not an Anti-virus software?
  1. Norton
  2. Cinderella 
  3. AVG
  4. McAfee
ব্যাখ্যা
• এন্টিভাইরাস সফটওয়্যার: 
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে। 
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। 
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। 
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। 
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো - 
AVG, AVAST, Norton, Panda, Avira, McAfee, Cobra, Kaspersky ইত্যাদি।

Cinderella একটি কম্পিউটার ভাইরাসের নাম। 

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভোকেশনাল।
১১৮.
C++, Java, Python কোন ধরণের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে?
  1. ভিজুয়াল প্রোগ্রামিং
  2. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
  3. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
  4. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
ব্যাখ্যা
• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডেটাও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়, একে বলা হয় অবজেক্ট।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।
- মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যেমন:

১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৯.
Antivirus software is a type of
  1. ক) System software
  2. খ) Utility software
  3. গ) Application software
  4. ঘ) Publishing software
ব্যাখ্যা
• Antivirus software is a type of Utility software.
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফ্টওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগাম গুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্ন গুলোর মিলকরণ করে।
- অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- বর্তমান সময়ের এন্টিভাইরাস গুলো ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
- ফলে এগুলো ভাইরাস প্রতিকারে অনেক বেশি কার্যকর।
- তবে মনে রাখতে হবে যে এন্টিভাইরাস সফ্টওয়্যার সবসময় হালনাগাদ বা আপডেট করে নিতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২০.
কোনটি ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন?
  1. .avi
  2. .wav
  3. .xlsx
  4. .pptx
ব্যাখ্যা
কিছু কম্পিউটার ফাইল ও তাদের এক্সটেনশন:
Image ⇒ jpg, jpeg, jif, png
Document ⇒ doc, pdf, docx, html-hyper link markup language html Text
Spread Sheet ⇒ xls, xlsx
Audio ⇒ mp3, aac, wav
Video ⇒ mp4, avi, mov, mpeg, flv
Power point ⇒ ppt, pptx

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)।
১২১.
Machine language is also known as—
  1. Low-level language
  2. Middle-level language
  3. High-level language
  4. Object-oriented language
ব্যাখ্যা

• মেশিন ভাষাকে Low-level Language বলা হয়।

• মেশিন ভাষা:
- মেশিন ভাষা হলো কম্পিউটারের সবচেয়ে নিম্নস্তরের প্রোগ্রামিং ভাষা।
- এটি কম্পিউটারের নিজস্ব ও মৌলিক ভাষা, যা কম্পিউটার সরাসরি বুঝতে পারে।
- মেশিন ভাষা সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যার ও অভ্যন্তরীণ কার্যনির্বাহের সাথে সম্পর্কযুক্ত।
- এতে নির্দেশনা লেখা হয় শুধুমাত্র Binary সংখ্যা (0 ও 1) ব্যবহার করে।
- কম্পিউটারের ভেতরের বিদ্যুৎ তরঙ্গের অন–অফ অবস্থার সাথে এই ভাষার সরাসরি মিল রয়েছে।

• লেখার পদ্ধতি ও জটিলতা:
- 0 ও 1 ব্যবহার করে প্রোগ্রাম লেখা অত্যন্ত জটিল ও শ্রমসাধ্য।
- মানুষের জন্য এই ভাষা পড়া, লেখা ও ডিবাগ করা কঠিন।
- এই জটিলতার কারণেই একে Low-level Language বলা হয়।

• অন্যান্য অপশন:
- High-level language মানুষের বোঝার উপযোগী ভাষা, যেমন C, Java ইত্যাদি।
- Middle-level language সাধারণত হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাঝামাঝি কাজ করে।
- Object-oriented language একটি প্রোগ্রামিং প্যারাডাইম, ভাষার স্তর নয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২২.
অল্প খরচে কম্পিউটারের গতি বাড়ানোর উপায় কোনটি?
  1. ক) উইন্ডোজ রিইনস্টল করা
  2. খ) বাড়তি Ram লাগানো
  3. গ) অ্যান্টিভাইরাস আপডেট করা
  4. ঘ) ভিজুয়াল এফেক্ট চালু করা
ব্যাখ্যা
অল্প খরচে কম্পিউটারের গতি বাড়ানোর একটি উপায় হলো বাড়তি Ram যোগ করা।
এতে প্রায় সব কম্পিউটারের গতিই বেড়ে যায় ।

উৎস : স্কুল অব এডুকেশন, এমএড প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১২৩.
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে Attributes এবং Behaviors কে একত্রিত করে ক্লাস তৈরি করাকে কী বলে?
  1. ক) Encapsulation
  2. খ) Polymorphism
  3. গ) Inheritance
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
এনক্যাপসুলেশন (Encapsulation): অবজেক্ট এর  Attributes এবং Behaviors কে একত্রিত করে ক্লাস তৈরি করাকে বলে এনক্যাপসুলেশন।

পলিমরফিজম (Polymorphism): অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের এই ফিচারের মাধ্যমে প্রোগ্রামে পলিমরফিক অবজেক্ট তৈরি করে।
- পলিমরফিক অবজেক্ট হলো এমন ধরনের অবজেক্ট যার মাধ্যমে ভিন্ন ভিন্ন গঠন পাওয়া সম্ভব।

ইনহেরিটেন্স (Inheritance): অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে একটা ক্লাসকে বর্ধিত করে নতুন আরেকটি ক্লাস সৃষ্টি করাকে ইনহেরিটেন্স বলে।
- এর ফলে নতুন ক্লাস এ পূর্বের ক্লাস এর গুণাবলি বজায় রেখে নতুন নতুন গুণাবলির সমন্বয় ঘটতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২৪.
কম্পিউটারের কার্যক্ষমতা পরিমাপের জন্য ব্যবহৃত MIPS-এর পূর্ণরূপ কী?
  1. Mega Integrated Processing System
  2. Multiple Instruction Processing Standard
  3. Million Instructions Per Second
  4. Microprocessor Integrated Program System
ব্যাখ্যা

MIPS এর পূর্ণরূপ হচ্ছে- Million Instructions Per Second.

MIPS:
- MIPS (Million Instructions Per Second) হল কম্পিউটারের প্রসেসিং গতি পরিমাপের একটি একক, যা দিয়ে একটি কম্পিউটারের প্রসেসর প্রতি সেকেন্ডে কত মিলিয়ন নির্দেশাবলী কার্যকর করতে পারে তা নির্ধারণ করা হয়। 
- এটি বিশেষ করে RISC (Reduced Instruction Set Computer) প্রসেসরগুলোর কার্যক্ষমতা মূল্যায়নের জন্য জনপ্রিয় ছিল। যদিও বর্তমানে প্রসেসরের গতি MHz বা GHz এককে পরিমাপ করা হয়।
- যদিও MIPS সাধারণ কম্পিউটার পারফরম্যান্স নির্দেশ করে, এটি সবসময় নির্ভুল উপায় নয়, কারণ প্রসেসরের কার্যক্ষমতা নির্ভর করে নির্দেশনার ধরন, ক্যাশ মেমোরি, ও সফটওয়্যার অপ্টিমাইজেশনের ওপর।
- এটি একটি পুরনো কিন্তু কার্যকর পরিমাপ পদ্ধতি যা কম্পিউটারের প্রসেসরের গতিকে সরাসরি নির্দেশ করে।
- একটি প্রসেসরের MIPS রেটিং যত বেশি, তার ডেটা প্রসেসিং ক্ষমতা তত বেশি।

উৎস: IEEE & ACM Digital Library.

১২৫.
CSS এর পূর্ণরূপ হচ্ছে -
  1. Compound Style Sheets
  2. Collaborative Style Sheets
  3. Computed Style Sheets
  4. Cascading Style Sheets
ব্যাখ্যা
CSS:
- CSS এর পূর্ণরূপ হলো Cascading Style Sheets.
- CSS, HTML এর ডকুমেন্টের স্টাইল বর্ণনা করে।
- কীভাবে HTML উপাদানগুলি স্ক্রিন, বা অন্য মিডিয়ায় প্রদর্শিত হবে তা CSS দ্বারা নির্ধারণ করা যায়।

HTML:
- HTMLএর পূর্ণরূপ হচ্ছে Hypertext Markup Language.
- HTML ওয়েবসাইট এবং ওয়েবপেজ তৈরি করার জন্য ব্যবহার হয়।
- এর মাধ্যমে আমরা টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও ইত্যাদি কনটেন্ট সুন্দরভাবে বিন্যাস করতে পারি।

সূত্র: ব্রিটানিকা।
১২৬.
Take the odd one out-
  1. ক) Android
  2. খ) Windows
  3. গ) iOS
  4. ঘ) App
ব্যাখ্যা

Android, Windows, iOS সবগুলোই অপারেটিং সিস্টেম |
কিন্তু App অপারেটিং সিস্টেম নয় |

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নবম দশম শ্রেণি

১২৭.
দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কোনটি ব্যবহার করা হয়?
  1. ভ্যাকুয়াম টিউব
  2. ট্রানজিস্টর
  3. আইসি
  4. VLSI
ব্যাখ্যা
কম্পিউটার প্রজন্ম বলতে বোঝানো হয় কম্পিউটার প্রযুক্তির ধাপে ধাপে উন্নয়ন, পরিবর্তন ও উৎকর্ষতার সময়কালকে, যেখানে প্রতিটি প্রজন্মে নতুন প্রযুক্তি, যন্ত্রাংশ ও কার্যক্ষমতার অভাবনীয় পরিবর্তন ঘটে।

কম্পিউটার প্রজন্ম বিভাগ করা হয় এর যান্ত্রিক পরিবর্তন এবং উন্নয়নের ভিত্তিতে।  

প্রথম প্রজন্ম – এসময় ভ্যাকুয়াম টিউব এর ব্যবহার শুরু হয়।
দ্বিতীয় প্রজন্ম – এসময় ভ্যাকুয়ামের পরিবর্তে  ট্রানজিস্টর  এর ব্যবহার শুরু হয়। ফলে যন্ত্রপাতির আকার তুলনামূলক ভাবে ছোট হয়ে যায়।
তৃতীয় প্রজন্ম – এসময় আইসি(IC: Integrated Circuit) বা সমন্বিত সার্কিটের ব্যবহার  শুরু হয়। 
চতুর্থ প্রজন্ম – এসময় VLSI (Very Large Scale Integration) চিপের ব্যাপক ব্যবহার ও অভাবনীয় উন্নয়ন এবং বিকাশ সাধন হয়। 
পঞ্চম প্রজন্ম-  এসময়  Artificial Intelligence (AI), ULSI, Robotics ইত্যাদির ব্যাপক উন্নয়ন ঘটে। 

তথ্যসূত্র: 
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি -১ ; ৯ম ও ১০ম শ্রেণী (ভোকেশনাল)।
১২৮.
এম্বেডেড সিস্টেমে ফার্মওয়্যার সংরক্ষণের স্থান কোনটি?
  1. RAM
  2. SSD
  3. CPU register
  4. ROM
ব্যাখ্যা

• এম্বেডেড সিস্টেমে ফার্মওয়্যার সংরক্ষণের প্রধান স্থান হলো ROM (Read-Only Memory)। ROM একটি স্থায়ী মেমরি যা পাওয়ার বন্ধ হলেও তথ্য সংরক্ষণ রাখতে সক্ষম। এম্বেডেড ডিভাইসের ফার্মওয়্যার হল সেই প্রোগ্রাম যা সরাসরি হার্ডওয়্যারের সঙ্গে কাজ করে এবং ডিভাইস চালানোর জন্য প্রয়োজনীয়। RAM হলো অস্থায়ী মেমরি, যা শুধুমাত্র ডিভাইস চালু থাকা অবস্থায় তথ্য ধরে রাখে এবং পাওয়ার বন্ধ হলে তথ্য হারায়। SSD হলো স্টোরেজ ডিভাইস, যা সাধারণত ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এম্বেডেড সিস্টেমে ফার্মওয়্যারের জন্য নয়। CPU register খুব সীমিত মেমরি যা দ্রুত হিসাব-নিকাশের জন্য ব্যবহৃত হয়, ফার্মওয়্যার সংরক্ষণের জন্য নয়। সুতরাং সঠিক উত্তর হলো ROM।

• ফার্মওয়্যার:
- ফার্মওয়্যার হচ্ছে বিশেষ ধরনের সফটওয়্যার বা কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়োজন পড়ে।
- সাধারণত হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেদের যন্ত্রপাতির সাথে এ ধরনের সফটওয়্যার দিয়ে থাকে।
- কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো Basic Input Output System (BIOS)।
- এছাড়া প্রত্যেকটি হার্ডওয়্যারের সাথে থাকে তার নিজস্ব ডিভাইস ড্রাইভার।
- ফার্মওয়্যারগুলো সাধারণত মেশিন নির্ভর হয়ে থাকে।
- অর্থাৎ এক এক মেশিনের জন্য আলাদা আলাদা ডিভাইস ড্রাইভারের প্রয়োজন পড়ে।
- কম্পিউটার তৈরি করার সময় মেমোরি নামক হার্ডওয়্যারে কিছু স্থায়ী প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয়। এটিই হচ্ছে ফার্মওয়্যার ।
- এগুলো পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না।
- এটি এক ধরনের IC. যেমন, PC- তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার ।
- এটিতে কিছু প্রোগ্রাম জমা করে রাখা হয় যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০১৯ সংস্করণ)।

১২৯.
কোনটি কম্পিউটারের ভাইরাস?
  1. ভিয়েনা
  2. ওয়ার্ম
  3. স্টোন
  4. সবগুলোই
ব্যাখ্যা
• ভিয়েনা, ওয়ার্ম এবং স্টোন এই তিনটিই কম্পিউটার ভাইরাস।

• কম্পিউটার ভাইরাস:

- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩০.
Java প্রোগ্রামের জনক কে?
  1. ক) ডার্ট মাউথ
  2. খ) মার্শাল
  3. গ) জেমস গসলিং
  4. ঘ) ব্রায়ান কারনিহান
  5. ঙ) প্লেটো
ব্যাখ্যা
জেমস গসলিং ১৯৪৮ সালে সান মাইক্রোসিস্টেমে কর্মরত অবস্থায় জাভা (Java) প্রোগ্রাম উদ্ভাবন করেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
১৩১.
নিচের অপশনগুলোর মধ্যে কোনটি ইউটিলিটি সফটওয়্যার?
  1. McAfee
  2. MS Word
  3. Photoshop
  4. Minecraft
ব্যাখ্যা
• ইউটিলিটি সফটওয়্যার কী:
- ইউটিলিটি সফটওয়্যার হল এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও অপটিমাইজেশনের জন্য ব্যবহার করা হয়।
- এটি অপারেটিং সিস্টেমকে সহায়তা করে এবং কম্পিউটারের কার্যক্ষমতা উন্নত করে।

উদাহরণ:
- অ্যান্টিভাইরাস (যেমন: McAfee, Avast),
- ডিস্ক ক্লিনআপ টুল,
- ব্যাকআপ সফটওয়্যার,
- ডিফ্র্যাগমেন্টেশন টুল।

- McAfee একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার যা ভাইরাস, ম্যালওয়্যার এবং সাইবার আক্রমণ থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখে। তাই এটি একটি ইউটিলিটি সফটওয়্যার।

অন্যান্য অপশনগুলোর ব্যাখ্যা:
• MS Word:
- এটি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যা মূলত ডকুমেন্ট তৈরি ও সম্পাদনার জন্য ব্যবহৃত হয়।
- এটি ইউটিলিটি সফটওয়্যার নয়।

• Photoshop:
- গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এটি একটি ইমেজ এডিটিং সফটওয়্যার, যা ফটো এডিটিং, ডিজাইন এবং রিটাচিং-এর জন্য ব্যবহৃত হয়।
- এটি ইউটিলিটি সফটওয়্যার নয়।

• McAfee:
- ইউটিলিটি সফটওয়্যার এটি একটি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম, যা ভাইরাস, ম্যালওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক সফটওয়্যার থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখে।
- এটি কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করে।
- এটি ভাইরাস, ম্যালওয়্যার এবং স্পাইওয়্যার দূর করতে সাহায্য করে।
- এটি অপারেটিং সিস্টেমের সুরক্ষার জন্য অপরিহার্য।

• Minecraft:
- ভিডিও গেম সফটওয়্যার এটি একটি স্যান্ডবক্স ভিডিও গেম, যা গেমিং ও বিনোদনের জন্য ব্যবহৃত হয়।
- এটি ইউটিলিটি সফটওয়্যার নয়।

∴ McAfee একটি ইউটিলিটি সফটওয়্যার, কারণ এটি কম্পিউটার সুরক্ষার জন্য ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।
১৩২.
ওর্য়াকশীটে কী-বোর্ড হতে ডাটা কাট (Cut) করার প্রক্রিয়া কোনটি?
  1. ক) Ctrl + C
  2. খ) Ctrl + V
  3. গ) Ctrl + N
  4. ঘ) Ctrl + X
ব্যাখ্যা
- Ctrl + X দ্বারা কীবোর্ড হতে ডাটা কাট করা হয়।
- Ctrl + V দ্বারা ডাটা পেস্ট করা হয়।
- Ctrl + C  দ্বারা ডাটা কপি করা হয়।
- Ctrl + N দ্বারা ওর্য়াকশীটে নতুন ফাইল খোলা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি- ১, এসএসসি ও দাখিল ভোকেশনাল।
১৩৩.
কম্পিউটারে ব্যবহৃত কোন সফটওয়্যার আনইন্সটল (Uninstall) করার জন্য কোন অপশনটি প্রয়োজন?
  1. User Account
  2. System and Security
  3. Ease of Access
  4. Control Panel
ব্যাখ্যা
সফটওয়্যার আনইনস্টলেশন এর জন্য কন্ট্রোল প্যানেল (Control Panel) এ গিয়ে আনইন্সটল সম্পন্ন করতে হয়।
১৩৪.
HTML-এর মূল ব্যবহার কী?
  1. ওয়েব পেজের গঠন ও কনটেন্ট তৈরি করা
  2. ওয়েব পেজের স্টাইল তৈরি করা
  3. ওয়েব অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং করা
  4. ডাটাবেসে তথ্য সংরক্ষণ করা
ব্যাখ্যা

• HTML-এর মূল ব্যবহার ওয়েব পেজের গঠন ও কনটেন্ট তৈরি করা। এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা ওয়েব ব্রাউজারকে নির্দেশ দেয় কোন উপাদান কীভাবে প্রদর্শন করতে হবে। HTML দিয়ে আমরা প্যারাগ্রাফ, হেডিং, তালিকা, ছবি, লিঙ্ক ইত্যাদি উপাদান তৈরি করতে পারি। এটি ওয়েব ডিজাইনের ভিত্তি হিসেবে কাজ করে এবং শুধুমাত্র কনটেন্টের কাঠামো নির্ধারণ করে; স্টাইলিং বা ফাংশনালিটি যোগ করতে CSS এবং JavaScript ব্যবহার করা হয়। তাই HTML-এর মূল উদ্দেশ্য হলো ওয়েব পেজে তথ্য এবং উপাদানগুলোর সঠিক কাঠামো গঠন করা, যা ব্যবহারকারীরা সহজে দেখতে এবং পড়তে পারে। সুতরাং সঠিক উত্তর হলো (ক) ওয়েব পেজের গঠন ও কনটেন্ট তৈরি করা।

• HTML:
- ‘HTML’ এর পূর্ণরূপ HyperText Markup Language.
- HTML (HyperText Markup Language) হলো একটি সহজ ডাটা ফরম্যাট, যা প্ল্যাটফর্ম-নিরপেক্ষ হাইপারটেক্সট ডকুমেন্ট তৈরি করতে ব্যবহৃত হয়।
- এটি SGML ভিত্তিক একটি মার্কআপ ভাষা, যা বিভিন্ন তথ্য উপস্থাপনের জন্য উপযুক্ত।
- HTML ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে (WWW) ১৯৯০ সাল থেকে ব্যবহৃত হচ্ছে।
- HTML প্ল্যাটফর্ম-নিরপেক্ষ ওয়েবপেজ তৈরির জন্য আদর্শ ভাষা।
- HTML ওয়েবসাইট তৈরি ও তথ্য উপস্থাপনার অন্যতম প্রধান ভাষা, যা আজও ক্রমাগত উন্নত হচ্ছে।

উৎস: w3.org

১৩৫.
নিচের কোনটি ম্যালওয়্যার?
  1. নরটন
  2. ডার্কগেট
  3. এবিজি
  4. পান্ডা
ব্যাখ্যা
ডার্কগেট, ইমোটেট ও লোকিবট রাশিয়ান বহুজাতিক সাইবার নিরাপত্তা ও অ্যান্টিভাইরাস সেবাদাতা ক্যাসপারস্কি প্রকাশিত রিপোর্টে বিশেষ তিনটি সুপার ম্যালওয়্যারের কথা বলেছে, যা স্বয়ংক্রিয়ভাবে তথ্য (ডেটা) চুরি করার জন্য বিশেষভাবে পরিচিত।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- কম্পিউটার ভাইরাস কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে।
- এ ধরনের প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা।
- ১৯৫০ খ্রিস্টাব্দে কম্পিউটারজনিত ভাইরাসের আগমন ঘটে।
- সাধারণত অভিজ্ঞ প্রোগ্রামাররাই কম্পিউটার ভাইরাস তৈরি করে থাকে।
- VIRUS এর পূর্ণরূপ হলো Vital Information Resources under Seize.
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়‍্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৩৬.
লেখাকে আন্ডারলাইন করার জন্য কোন html tag ব্যবহৃত হয়?
  1. ক) < b >
  2. খ) < br >
  3. গ) < u >
  4. ঘ) < ul >
ব্যাখ্যা
< b >  - লাইন বোল্ড করার জন্য ব্যবহার করা হয়।
< br > - লাইন ব্রেকের জন্য ব্যবহার করা হয়।
< u > - লেখাকে আন্ডারলাইন করার জন্য ব্যবহৃত।
< ul >  - কোন তালিকাকে আন অর্ডার লিস্ট আকারে প্রকাশ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৩৭.
কোনটি অনুবাদক প্রোগ্রাম নয়?
  1. ক) ইন্টারপ্রেটার
  2. খ) এসেম্বলার
  3. গ) ওরাকল
  4. ঘ) কম্পাইলার
ব্যাখ্যা
- উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যারের প্রয়োজন হয় তাকে বলে অনুবাদক সফটওয়্যার।
- অনুবাদক সফটওয়্যার তিন প্রকার। যথা- কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার
- এসেম্বলার ও কম্পাইলার উভয়েই গৌণ মেমোরিতে থাকে। প্রয়োজনের সময় তাদেরকে র‍্যামে আনা হয়।
- কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে।
-অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রামকে মেশিন ভাষার বস্তু প্রোগ্রামে অনুবাদ করতে ব্যবহৃত হয় ।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
১৩৮.
টেম্পোরারি ফাইল ও কুকিজ কোথায় জমা হয়?
  1. ক) র‍্যাম
  2. খ) ক্যাশ মেমোরি
  3. গ) হার্ডডিস্ক
  4. ঘ) রম
ব্যাখ্যা
ক্যাশ মেমোরিতে টেম্পোরারি ফাইল ও কুকিজ কোথায় জমা হয়। 

-  ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক টেম্পোরারি ফাইল ও কুকিজ জমতে থাকে।
- এতে কম্পিউটারে কাজের গতি হ্রাস পায়।
- সফ্টওয়্যারের সাহায্যে ক্যাশ মেমোরি পরিস্কার করা যায়। 

সোর্স: বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম।
১৩৯.
এন্টিভাইরাস সফটওয়্যার হলো -
  1. ক) সিস্টেম সফটওয়্যার
  2. খ) ব্যবহারিক সফটওয়্যার
  3. গ) প্রকাশনা সফটওয়্যার
  4. ঘ) ইউটিলিটি সফটওয়্যার
ব্যাখ্যা
ইউটিলিটি প্রোগ্রাম হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যা কম্পিউটার রক্ষণাবেক্ষণ, বিশ্লেষণ, বিভিন্ন প্রকার ভাইরাস থেকে সুরক্ষা, ডেটা ও প্রোগ্রামের ব্যাক-আপ, ডিজাস্টার রিকভারিসহ বিভিন্ন প্রকার কাজের সুবিধা প্রদান করে।

অ্যান্টিভাইরাস (ইংরেজি: Antivirus) বলতে সাধারণভাবে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরন, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নবম দশম শ্রেণি
১৪০.
কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত কোন প্রোগ্রামিং ভাষাটি ব্যবহৃত হয়?
  1. Prolog
  2. JAVA
  3. J2EE
  4. C
ব্যাখ্যা
• Prolog programming language is used for Artificial Intelligence.
• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence): কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তিনির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা। 
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, CLISP, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রোয়োগ হলো রোবট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৪১.
"DarkHotel" মূলত কী?
  1. স্পাইওয়ার
  2. র‍্যামসমওয়্যার
  3. এন্টিভাইরাস
  4. অ্যাডওয়‍্যার
ব্যাখ্যা
• DarkHotel হল একটি স্পাইওয়ার প্রকারের ম্যালওয়্যার। এটি মূলত হোটেল বা পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীদের কম্পিউটারে গোপন তথ্য চুরি করার জন্য ডিজাইন করা হয়। DarkHotel হ্যাকারেরা সাধারণত ব্যবসায়িক যাত্রীদের লক্ষ্য করে এবং তাদের ডিভাইসে নেটওয়ার্কের মাধ্যমে প্রবেশ করে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে। এটি খুবই ছলনাময় এবং ব্যবহারকারীদের সচেতন না থাকার সুযোগ নিয়ে কাজ করে। DarkHotel স্পাইওয়ারের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য গোপনে নজরদারি করা হয় এবং ডাটা লিক বা ক্ষতি করতে পারে।
- সঠিক উত্তর: ক) স্পাইওয়ার।

অন্যদিকে,
• র‍্যামসমওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটার আক্রমনের করে তথ্য কুক্ষিগত করে মুক্তিপণ দাবি করা হয়।
• বিজ্ঞাপন সম্পর্কিত ম্যালওয়্যার হলো অ্যাডওয়‍্যার (Adware).

• Malware (ম্যালওয়ার):
- Malware (ম্যালওয়ার) এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software.
- কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়ারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে-

- অ্যাডওয়‍্যার (Adware),
- স্পাইওয়্যার (Spyware),
- ট্রোজান হর্স (Trojan Horse),
- র‍্যানসমওয়্যার (Ransomware)
- Rootkits
- ওয়ার্ম (Worms) প্রভৃতি।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)।
১৪২.
নিচের কোনটিতে এমবেডেড সিস্টেমে ব্যবহৃত হয়?
  1. মনিটর
  2. এলইডি লাইট
  3. মাউস
  4. প্রিন্টার
ব্যাখ্যা
♦ এমবেডেড কম্পিউটার:
- এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এমবেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রো কন্ট্রোলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- LED লাইটে এমবেডেড কম্পিউটার ব্যবহৃত হয় না। 

উৎস:  Computerhope Website.
১৪৩.
"বুট সেক্টর" হলো একটি-
  1. স্প্রেডশিট সফটওয়্যার
  2. এন্টিভাইরাস সফটওয়্যার
  3. ডেটাবেজ সফটওয়্যার
  4. কম্পিউটার ভাইরাস
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস:
 -প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস:
- এক্স ৯৭এম/হপার.আর,
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- সিআইএইচ
- ভিয়েনা ইত্যাদি।

• এন্টিভাইরাস সফটওয়্যার:

- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার:
- এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার,
- এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার,
- অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার,
- নরটন এন্টিভাইরাস সফটওয়্যার,
- কোবরা এন্টিভাইরাস সফটওয়্যার,
- পান্ডা এন্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি।

উৎস:
১. cobraantivirus website.
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা
১৪৪.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. এজাক্স
  2. এভিজি
  3. অ্যাভাস্ট
  4. নরটন
ব্যাখ্যা
• এন্টিভাইরাস সফটওয়্যার: 
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো -
এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার, অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার, নরটন এন্টিভাইরাস সফটওয়্যার, এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার, পান্ডা এন্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি।

Ajax অর্থ হলো Asynchronous JavaScript and XML. তবে এটি কোন Prgraming Lanuage না বরং কোন একটি ওয়েবসাইটের কিছু content কে কোন প্রকার Page Load ছাড়াই web server এ আদান প্রদান করার জন্য এটি ব্যবহার করা হয়।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, britannica.
১৪৫.
কম্পিউটার চালু করা বা পুনঃরায় চালু করার প্রক্রিয়াকে কি বলে ?
  1. ক) BIOS
  2. খ) Prompting
  3. গ) Trouble shooting
  4. ঘ) Booting
ব্যাখ্যা

কম্পিউটার চালু করা বা পুনঃরায় চালু করার প্রক্রিয়াকে Booting বলে।
- যখন কম্পিউটারটি প্রথমবার চালু বা চালু করা হয় তখন সিস্টেমটি রম BIOS চিপ গুলিতে প্রাপ্ত স্টার্টআপ নির্দেশাবলীটি পড়ে।
- এই নির্দেশাবলী কম্পিউটারে পরীক্ষা করার জন্য পাওয়ার-অন সেলফ টেস্ট (POST) নামে কিছু পরীক্ষা করে। এটি সিস্টেমের হার্ডওয়্যারটি সঠিক কিনা তা পরীক্ষা করে।এই প্রক্রিয়াটিকে Booting বলে।

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)

১৪৬.
DRY principle এর পূর্ণরূপ-
  1. ক) Don't Reuse Yourself
  2. খ) Don't Repeat Yourself
  3. গ) Do Repeat Yourself
  4. ঘ) Do Reuse Yourself
ব্যাখ্যা
• DRY principle এর পূর্ণরূপ- "Don't Repeat Yourself" ।
- এটি লজিক ডুপলিকেশন বাদ দেয়া হয় অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে।
- এর অর্থ ডেভলপমেন্ট এর প্রোসেস এর সময় ডুপ্লিকেট কোড বাদ দেয়া।
- এই প্রিন্সিপল যেকোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এ ব্যবহৃত করা যায়।

উৎস: ব্রিটানিকা।
১৪৭.
নিচের কোনটি Utility সফটওয়্যার?
  1. ক) Antivirus
  2. খ) Skype
  3. গ) Zoom
  4. ঘ) Power point
ব্যাখ্যা
ইউটিলিটি সফটওয়্যার হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেম এর কার্যকারিতা পরিচালনা, কম্পিউটার কনফিগার অপটিমাইজ (optimize) এবং বিভিন্ন রকম সমস্যার সমাধান এবং রক্ষণাবেক্ষণ করতে অপারেটিং সিস্টেমকে সাহায্য করে।
Antivirus কম্পিউটারকে ক্ষতিকার প্রোগ্রাম থেকে রক্ষা করে (রক্ষণাবেক্ষণ) । তাই এটি ইউটিলিটি সফটওয়্যার। 
যেকোন এন্টি ভাইরাস হলো ইউটিলিটি সফটওয়্যার। 
১৪৮.
প্রকৌশলগত সমস্যা সমাধানের ভাষা কোনটি?
  1. PYTHON
  2. HTML
  3. BASIC
  4. FORTRAN
ব্যাখ্যা
FORTRAN: 
- এটি হচ্ছে আদিতম উচ্চ স্তরের নির্দেশমূলক প্রোগ্রামিং ভাষা। 
- জন বাকাস ও অন্যান্যরা IBM এ কর্মরত অবস্থায় এটি তৈরি করেন। 
- এটির মাধ্যমে ইঞ্জিনিয়ারিং হিসাব-নিকাশ করা যায়। 
- গেইম প্রোগ্রামিং, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিভিন্ন বৈজ্ঞানিক ও সামরিক খাতে ও গবেষণার কাজে ব্যবহৃত হয়। 

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১৪৯.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. Kaspersky
  2. Bitdefender
  3. McAfee
  4. Adware
ব্যাখ্যা
• Anti-virus সফটওয়্যার: 
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হলো এন্টিভাইরাস। 
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়। 
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে। 
- অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে। 
- কতিপয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার: 
• Symantec, 
• McAfee, 
• AVG Anti-Virus, 
• AVIRA, 
• AVAST Anti-Virus, 
• TREND micro, 
• ESET NOD32, 
• Kaspersky Anti-Virus, 
• Microsoft Security Essential, 
• ZoneAlarm Anti-Virus, 
• Cobra Anti-Virus, 
• Bitdefender, 
• Norton Anti-Virus, 
• Panda Anti-Virus, 
• PC Tools Anti-Virus etc. 
 
- Adware হলো একটি কম্পিউটার ভাইরাস। 

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
১৫০.
প্রোগ্রামে থাকা ত্রুটি চিহ্নিত করা এবং ঠিক করার প্রক্রিয়াকে কী বলা হয়?
  1. Installation
  2. Debugging
  3. Compiling
  4. Programming
ব্যাখ্যা

• প্রোগ্রামে থাকা ত্রুটি চিহ্নিত করা এবং সেগুলি ঠিক করার প্রক্রিয়াকে ডিবাগিং (Debugging) বলা হয়। যখন একটি সফটওয়্যার বা প্রোগ্রাম লেখা হয়, তখন প্রায়ই কোডে লজিক্যাল, সিনট্যাক্স বা রানটাইম সংক্রান্ত ত্রুটি থাকতে পারে। এই ত্রুটিগুলি প্রোগ্রামের সঠিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে। ডিবাগিং-এর মাধ্যমে প্রোগ্রামার প্রোগ্রামের প্রতিটি অংশ পরীক্ষা করে, ত্রুটির উৎস খুঁজে বের করে এবং সঠিক সমাধান প্রয়োগ করে। এটি শুধুমাত্র ত্রুটি সনাক্ত করাই নয়, বরং প্রোগ্রামের কার্যকারিতা উন্নত করতে ও সম্ভাব্য সমস্যার পুনরাবৃত্তি রোধ করতে সাহায্য করে। তাই ডিবাগিং সফটওয়্যার উন্নয়নের একটি অপরিহার্য ধাপ।

- সঠিক উত্তর: খ) Debugging.

• প্রোগ্রাম ডিবাগিং:

- প্রোগ্রাম তৈরির সময় বিভিন্ন কারণে প্রোগ্রামে ভুল হতে পারে, প্রোগ্রামের ভুলকে বাগ (Bug) বলে।
- প্রোগ্রামের ভুল-ত্রুটি খুঁজে বের করা এবং সংশোধন করাকে ডিবাগিং (Debugging) বলা হয়।
- সব ভুল-ত্রুটি দূর না হওয়া পর্যন্ত কোনো প্রোগ্রামই ব্যবহার করা যায় না।

• প্রোগ্রামে তিন ধরনের ভুল হতে পারে। যথা:
- ডেটা ভুল,
- যুক্তিগত ভুল এবং
- সিনট্যাক্স ভুল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

১৫১.
The most common bitmap formats are-
  1. TIFF
  2. JPEG
  3. GIF
  4. All of the above
ব্যাখ্যা
ছবির ফাইল এক্সটেনসমূহ-
.ai - Adobe Illustrator file
.bmp - Bitmap image
.gif - GIF image
.ico - Icon file
.jpeg or .jpg - JPEG image
.png - PNG image
.ps - PostScript file
.psd - PSD image
.svg - Scalable Vector Graphics file
.tif or .tiff - TIFF image

উৎস : ব্রিটানিকা, মাইক্রোসফট ওয়েবসাইট। 
১৫২.
অ্যান্টিভাইরাস সফটওয়্যার এর প্রধান বৈশিষ্ট্য কোনটি?
  1. ইন্টারনেট স্পিড বৃদ্ধি করা
  2. হার্ডওয়্যার রিপেয়ার করার ক্ষমতা
  3. ডিজাইন সফটওয়্যার হিসেবে কাজ করা
  4. রিয়েল-টাইম প্রোটেকশন প্রদান
ব্যাখ্যা

◉ অ্যান্টিভাইরাস সফটওয়্যার এর মূল বৈশিষ্ট্য হলো রিয়েল-টাইমে কম্পিউটারকে ম্যালওয়্যার থেকে সুরক্ষা প্রদান করা। এটি অন্যান্য অপশন যেমন হার্ডওয়্যার রিপেয়ার, ইন্টারনেট স্পিড বৃদ্ধি বা গ্রাফিক্স ডিজাইনের সাথে সম্পর্কিত নয়।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হলো অ্যান্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে অ্যান্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে।
- অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো:
১. রিয়েল-টাইম প্রোটেকশন,
২. ভাইরাস স্ক্যানিং,
৩. সিগনেচার-ভিত্তিক ডিটেকশন,
৪. হিউরিস্টিক অ্যানালাইসিস,
৫. অটোমেটিক আপডেট,
৬. ফায়ারওয়াল ইন্টিগ্রেশন, ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

১৫৩.
স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে কোন কাজটি করা যায়?
  1. ভিডিও সম্পাদনা
  2. যুক্তিমূলক কার্যক্রম সম্পাদন
  3. ইমেইল ম্যানেজমেন্ট
  4. অ্যানিমেশন তৈরি
ব্যাখ্যা
• স্প্রেডশিট প্রোগ্রাম:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
- Spreadsheet শব্দটির আভিধানিক অর্থ হলো ছড়ানো পাতা।
- গ্রাফ কাগজের ন্যায় X অক্ষ এবং Y অক্ষ বরাবর খোপখোপ ঘরের ন্যায় অনেক ঘর সম্বলিত বড় শিটকে স্প্রেডশিট বলা হয়।
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে।
- উইন্ডোজভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে জটিল গাণিতিক হিসাব-নিকাশ, অর্থনৈতিক ও পরিসংখ্যানিক হিসাবনিকাশ এবং যুক্তিমূলক কার্যক্রমসহ তথ্য ব্যবস্থাপনার কাজও করা যায়।
- স্প্রেডশিট সফটওয়্যারকে ইলেকট্রনিক স্প্রেডশিট প্রোগ্রামও বলা হয়।
- উল্লেখযোগ্য স্প্রেডশিট প্রোগ্রামসমূহ হলো: মাইক্রোসফট এক্সেল, লোটাস ১-২-৩, কোয়াট্রোপ্রো, মাল্টিপ্ল্যান, সুপারক্যাল্ক ইত্যাদি।
- প্রথম বাণিজ্যিক স্প্রেডশিট প্রোগ্রামের নাম হলো ভিসিক্যালক, যা ১৯৭৮ সালে বাজারে আসে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫৪.
উচ্চস্তরের ভাষার প্রধান সুবিধা কোনটি?
  1. শুধু ০ ও ১ ব্যবহার করা হয়
  2. মানুষের জন্য সহজে বোঝা যায়
  3. অনুবাদক প্রয়োজন হয় না
  4. কম্পিউটার সরাসরি বুঝতে পারে
ব্যাখ্যা

• উচ্চস্তরের ভাষার প্রধান সুবিধা হলো এটি মানুষের জন্য সহজে বোঝা যায়।

• উচ্চস্তরের ভাষা (High-level Language):
- উচ্চস্তরের ভাষা হলো এমন প্রোগ্রামিং ভাষা যা মানুষের জন্য সহজবোধ্য ও ব্যবহার উপযোগী।
- এতে ইংরেজি শব্দ, প্রতীক ও গাণিতিক চিহ্ন ব্যবহার করা হয়।
- এই ভাষায় প্রোগ্রাম লেখা তুলনামূলকভাবে সহজ এবং দ্রুত।

• উচ্চস্তরের ভাষার বৈশিষ্ট্য:
- মানুষের ভাষার সাথে অনেকটা মিল থাকায় সহজে বোঝা যায়।
- প্রোগ্রাম লেখা ও রক্ষণাবেক্ষণ সহজ।
- একই প্রোগ্রাম বিভিন্ন কম্পিউটারে ব্যবহার করা সম্ভব।
- জটিল প্রোগ্রাম তুলনামূলক কম সময়ে তৈরি করা যায়।

• উচ্চস্তরের ভাষার উদাহরণ:
- Java,
- C,
- C++,
- Python,
- FORTRAN।

• অন্যান্য অপশন:
- শুধু ০ ও ১ ব্যবহার করা হয় → এটি মেশিন ভাষার বৈশিষ্ট্য।
- অনুবাদক প্রয়োজন হয় না → উচ্চস্তরের ভাষা বুঝতে কম্পিউটারের জন্য অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয়।
- কম্পিউটার সরাসরি বুঝতে পারে → কম্পিউটার সরাসরি মেশিন ভাষা বুঝতে পারে।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
- Encyclopaedia Britannica,
- Computer & ICT CLOUD, Live Publications.

১৫৫.
MS Excel- হচ্ছে -
  1. Word Processor
  2. Spreadsheet Software
  3. Presentation Software
  4. Database Management System
ব্যাখ্যা
• মাইক্রোসফট এক্সেল (MS Excel):
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) একটি শক্তিশালী স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, যা মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরি।
- এটি ডেটা ম্যানেজমেন্ট, বিশ্লেষণ এবং উপস্থাপনার জন্য একটি বহুল ব্যবহৃত সফটওয়্যার।
- MS Excel অফিস প্যাকেজের অংশ এবং ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত কাজের জন্য অত্যন্ত জনপ্রিয়।

• প্রধান বৈশিষ্ট্যসমূহ:
- স্প্রেডশিট গঠন:
- MS Excel টেবিল আকারে ডেটা সঞ্চয় করতে ব্যবহার করা হয়। এটি সারি ও কলাম দ্বারা গঠিত।

- ফর্মুলা ও ফাংশন:
- এক্সেলে অনেক বিল্ট-ইন ফাংশন যেমন SUM, AVERAGE, VLOOKUP, IF ইত্যাদি রয়েছে, যা জটিল গণনার কাজকে সহজ করে।

- ডেটা বিশ্লেষণ:
- MS Excel ডেটা ফিল্টারিং, সাজানো এবং বিশ্লেষণের জন্য অত্যন্ত কার্যকর।

- চার্ট ও গ্রাফ:
- ব্যবহারকারীরা সহজেই চার্ট ও গ্রাফ তৈরি করে ডেটার ভিজ্যুয়াল উপস্থাপনা করতে পারেন।

- ডেটা সুরক্ষা:
- পাসওয়ার্ড দিয়ে ফাইল সুরক্ষিত করার সুবিধা রয়েছে।

- পিভট টেবিল:
- ডেটা বিশ্লেষণের জন্য পিভট টেবিল একটি গুরুত্বপূর্ণ টুল, যা ডেটাকে সহজে উপস্থাপন করে।

• ব্যবহারক্ষেত্র
- ব্যবসায়িক পরিকল্পনা: বিক্রয় বিশ্লেষণ, বাজেট তৈরি ইত্যাদির জন্য।
- শিক্ষা: ছাত্র-ছাত্রীদের জন্য ডেটা বিশ্লেষণ ও অ্যাসাইনমেন্ট তৈরিতে।
- গবেষণা: ডেটা সংরক্ষণ ও বিশ্লেষণে।
- প্রতিদিনের কাজ: ব্যক্তিগত বাজেট এবং টাস্ক ম্যানেজমেন্টের জন্য।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- তাই ব্যবহারকারী যে সকল সফট্‌ওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফট্ওয়্যার বলা হয়। যেমন:

1. Word Processing Package Program:
- Word Star,
- Word Perfect,
- MS Word,
- Word Note.

2. Spreadsheet Package Program:
- Lotus 1-2-3,
- Ms-Excel,
- Qrater Pro,
- Google Sheets.

3. Database Package Program:
- dBase,
- Foxpro,
- Oracle,
- Informix,
- Access ইত্যাদি।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫৬.
কোন প্রোগ্রাম কোডের লাইন ধরে ধরে অনুবাদ করে সঙ্গে সঙ্গে ফলাফল প্রদান করে?
  1. অ্যাসেম্বলার
  2. কম্পাইলার
  3. ইন্টারপ্রেটার
  4. ডিবাগার
ব্যাখ্যা

• ইন্টারপ্রেটার একটি কম্পিউটার প্রোগ্রামের প্রতিটি লাইন অনুবাদ করার পর তাৎক্ষণিকভাবে ফলাফল প্রদান করে। এটি প্রোগ্রামের কোড এক লাইন এক লাইন করে অনুবাদ করে এবং সেই অনুযায়ী কার্যকর করে, ফলে প্রোগ্রামের ফলাফল তাৎক্ষণিকভাবে দেখা যায়।

• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রাম এর মাধ্যমে উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে রুপান্তরিত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।
- হাই-লেভেল এর ভাষা কে মেশিন ভাষায় রুপান্তরিত করার জন্য অনুবাদক প্রোগ্রাম এর প্রয়োজন পরে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা-

১. কম্পাইলার:
- কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।

২. ইন্টারপ্রেটার:
- ইন্টারপ্রেটার উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে কম্পাইলার যেমন, প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং শেষে ফলাফল প্রদান করে কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না। প্রোগ্রামে রূপান্তর করে না।
- ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে।

৩. অ্যাসেম্বলার:
- অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত উৎস প্রোগ্রাম অর্থাৎ নেমোনিক কোডকে মেশিনের ভাষায় লিখিত অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা এক ধরনের অনুবাদক প্রোগ্রাম।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৫৭.
MS Powerpoint এ গ্রাফ এবং চার্ট তৈরি করার অপশন নিচের কোন ট্যাবে পাওয়া যায়?
  1. ক) Insert
  2. খ) Design
  3. গ) Review
  4. ঘ) Data
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
MS Powerpoint এ গ্রাফ এবং চার্ট তৈরি করার অপশন Insert ট্যাব এ পাওয়া যায়।
১৫৮.
কোনটি ‘এপ্লিকেশন সফটওয়্যার’?
  1. ক) Android
  2. খ) MS Windows-98
  3. গ) LINUX
  4. ঘ) MSDOS
  5. ঙ) None of them
ব্যাখ্যা
MS Windows-98, LINUX, MSDOS, Android ইত্যাদি হলো কয়েকটি সুপরিচিত অপারেটিং সিস্টেম। এগুলোর কোনটিই এপ্লিকেশন সফটওয়্যার নয়।
১৫৯.
নিম্নের কোনটি ডায়নামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নয়?
  1. ক) ডাটাবেজ সার্ভার ব্যবহার করা হয়
  2. খ) কন্টেন্ট যুক্ত, ডিলিট বা আপডেট করা যায়
  3. গ) নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে
  4. ঘ) কোড পরিবর্তন না করেই কন্টেন্ট যুক্ত করা যায়
ব্যাখ্যা
গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা যায়-

স্ট্যাটিক ওয়েবসাইট: যে সকল ওয়েবপেজ পূর্ব থেকে তৈরিকৃত তথ্যপ্রদর্শন করে এবং কোড পরিবর্তন না করে তথ্য যুক্ত, ডিলিট করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়।
• HTML , CSS ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি হয়।

ডায়নামিক ওয়েবসাইট: যে সকল ওয়েবপেজ আপডেটকৃত তথ্য প্রদর্শন করে এবং কোড পরিবর্তন না করে তথ্য যুক্ত, ডিলিট করা যায়  তাকে ডায়নামিক  ওয়েবসাইট বলা হয়।
• PHP, ASP, JSP  ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডায়নামিক  ওয়েবসাইট তৈরি হয়।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৬০.
ইউটিলিটি সফটওয়্যার নয় কোনটি?
  1. Backup Software
  2. Disk Defragmenter
  3. File Compression Tools
  4. Objective-C
ব্যাখ্যা
• ইউটিলিটি সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যারে ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে মূলত কাজ বের করা (যেমন- অনুলিপি তৈরি, প্রাইমারি স্টোরেজ পরিষ্কার রাখা ইত্যাদি) এবং রুটিন কাজের জন্য।
- কম্পিউটারে নতুন ফাইল তৈরি করা অথবা পুরানো ফাইল মুছে ফেলা অথবা ডিস্ককে ফরম্যাট করা এ ধরনের কাজগুলো ইউটিলিটি প্রোগ্রামের দ্বারা করা হয়ে থাকে।

ইউটিলিটি সফটওয়্যার- এর উদাহরণ হচ্ছে - 
- Antivirus Software,
- Disk Cleanup,
- Disk Defragmenter,
- Backup Software,
- File Compression Tools,
- System Monitoring Utilities,
- System Cleanup Utilities.

অন্যদিকে,
• Objective-C হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুইয়েজ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬১.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নয়?
  1. অপ্রত্যাশিত সাইট ভিজিট
  2. অপ্রত্যাশিত পাসওয়ার্ড পরিবর্তন হওয়া
  3. কম্পিউটার ক্র্যাশ করে
  4. সবগুলোই লক্ষণ
ব্যাখ্যা
What are the signs of a computer virus?
A computer virus attack can produce a variety of symptoms. Here are some of them:
1. Frequent pop-up windows.
Pop-ups might encourage you to visit unusual sites. Or they might prod you to download antivirus or other software programs.

2. Changes to your homepage.
Your usual homepage may change to another website, for instance. Plus, you may be unable to reset it.

3. Mass emails being sent from your email account.
A criminal may take control of your account or send emails in your name from another infected computer.

4. Frequent crashes.
A virus can inflict major damage on your hard drive. This may cause your device to freeze or crash. It may also prevent your device from coming back on.

5. Unusually slow computer performance.
A sudden change of processing speed could signal that your computer has a virus.

6. Unknown programs that start up when you turn on your computer.
You may become aware of the unfamiliar program when you start your computer. Or you might notice it by checking your computer’s list of active applications.

7. Unusual activities like password changes.
This could prevent you from logging into your computer.

Source: Norton Website.
১৬২.
Which of the following is not a programming language?
  1. C
  2. Java
  3. SQL
  4. HTML
ব্যাখ্যা
• HTML:
- HTML এর পূর্ণরূপ Hyper Text Markup Language.
- HTML হলো ওয়েবপেজ তৈরির জন্য বহুল ব্যবহৃত একটি মার্কাআপ ল্যাঙ্গুয়েজ (Mark-up Language).
- ১৯৯০ সালে টিম বার্নাস লি HTML এর প্রাথমিক রূপ প্রদান করে।

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা-
1. Machine Language,
2. Assembly Language,
3. High Level Language,
4. Very High-Level Language and
5. Natural Language.

• জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• C:
- সি এর জনক হলেন Dennis Ritchie.
- তিনি সর্বপ্রথম Unix অপারেটিং সিস্টেমে DEC PDP-11 মেশিনে ‘সি’ প্রয়োগ করেন।
- সি এসেছে BCPL নামের একটি কম্পিউটার ভাষা থেকে, যা থেকে ‘বি’ নামে অপর একটি ভাষার উদ্ভব ঘটে এবং বি এর পরের উন্নয়ন হলো সি ভাষার উদ্ভবের মধ্য দিয়ে।

• SQL:
- SQL একটি Very High Level প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- SQL (Structured Query Language) কে ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়।
- ডাটাবেজের এক বা একাধিক টেবিলের মধ্যে কোনো নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা, প্রদর্শন করা, প্রিন্ট করা, শর্ত সাপেক্ষে যেকোনো কাজ করার জন্য SQL এর DDL, DML ইত্যাদি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
- ১৯৭৪ সালে আইবিএম স্যান জুস গবেষণা কেন্দ্রে SQL উদ্ভাবন করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
১৬৩.
কোনটি Spreadsheet software?
  1. LibreOffice Calc
  2. PowerPoint
  3. Audacity
  4. FileZilla
ব্যাখ্যা
• Spreadsheet software হলো এমন একটি প্রোগ্রাম যা সংখ্যাগত ডেটা বিশ্লেষণ, হিসাব-নিকাশ ও ডেটা ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। এই ধরনের সফটওয়্যারে সারি ও কলামভিত্তিক সেল ব্যবস্থায় ডেটা সংরক্ষণ করা হয় এবং গাণিতিক সূত্র প্রয়োগ করে সহজে হিসাব করা যায়।
- প্রশ্নে উল্লিখিত অপশনগুলোর মধ্যে ক) LibreOffice Calc একটি Spreadsheet software। এটি ওপেন সোর্স LibreOffice প্যাকেজের অংশ এবং Microsoft Excel-এর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে, খ) PowerPoint একটি Presentation software, গ) Audacity একটি অডিও সম্পাদনার সফটওয়্যার, এবং ঘ) FileZilla একটি FTP ক্লায়েন্ট সফটওয়্যার যা ফাইল ট্রান্সফার করতে ব্যবহৃত হয়।
- সুতরাং, শুধুমাত্র LibreOffice Calc-ই Spreadsheet সফটওয়্যার।


• অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার:
যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
১। Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms-Word, Word Note, Mac write, ইত্যাদি।
২। Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro,ইত্যাদি।

৩। Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access, ইত্যাদি।
৪। Internet browser: Google chrome, Firefox, Opera mini, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম।
১৬৪.
ভিজ্যুয়াল প্রোগ্রামিং এর ভিত্তি কোনটি?
  1. ক) বর্ণ ভিত্তিক
  2. খ) টেক্সট ভিত্তিক
  3. গ) GUI ভিত্তিক
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• ভিজ্যুয়াল প্রোগ্রামিং:
- যে প্রোগ্রামিং সিস্টেমে মেন্যু বা চিত্রের সাহায্যে কমান্ড বা নির্দেশ প্রদান করা হয় তাকে ভিজ্যুয়াল বা দৃশ্যমান প্রোগ্রামিং বলে। অর্থাৎ এটা একটি চিত্রভিত্তিক প্রোগ্রামিং মডেল।
- উইন্ডোজ (Windows) অপারেটিং সিস্টেম এ মডেলটি সমর্থন করে। ডস (DOS) অপারেটিং সিস্টেমে এ মডেলের প্রোগ্রাম রচনা সম্ভব নয়।
- গ্রাফিকাল ইউজার ইন্টারফেস তৈরির জন্য ভিজ্যুয়াল প্রোগ্রামিং টুল ব্যবহৃত হয়, যা সকল GUI ডিজাইনার গ্রাফিকাল ইন্টারঅ্যাকশনের মাধ্যমে ইন্টারেক্টিভ, গ্রাফিকাল এবং সরাসরি ম্যানিপুলেটেড ইউজার ইন্টারফেস তৈরি করতে সক্ষম হয়। 
- উদাহরণ: Visual Basic, Visual C, Visual FoxPro ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং IEEE Xplore.
১৬৫.
কম্পিউটার সম্পর্কিত এককের মধ্যে বৃহত্তম কোনটি?
  1. টেরাবাইট
  2. পেটাবাইট
  3. এক্সাবাইট
  4. ইয়োটাবাইট
ব্যাখ্যা
• কম্পিউটার মেমোরি বা স্টোরেজ মাপার জন্য বিভিন্ন একক ব্যবহৃত হয়, যেমন:

     একক                           মান 

1 KB (কিলোবাইট)       1,024 Bytes

1 MB (মেগাবাইট)        1,024 KB

1 GB (গিগাবাইট)          1,024 MB

1 TB (টেরাবাইট)           1,024 GB

1 PB (পেটাবাইট)         1,024 TB

1 EB (এক্সাবাইট)          1,024 PB

1 ZB (জেটাবাইট)        1,024 EB

1 YB (ইয়োটাবাইট)       1,024 ZB 

এখানে, টেরাবাইট> পেটাবাইট >এক্সবাইট >ইয়োটাবাইট

অর্থাৎ এককগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো ইয়োটাবাইট।

তথ্যসূত্র: 
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি -১ ; ৯ম ও ১০ম শ্রেণী (ভোকেশনাল)।
- Computer Fundamentals by P.K. Sinha.
১৬৬.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয়?
  1. Windows Xp
  2. Safari
  3. Unix
  4. Linux
ব্যাখ্যা
• সফটওয়্যারের শ্রেণি বিভাগ:
- সফটওয়্যারের ওপর কম্পিউটারের ক্ষমতা ও কাজের গতি অনেকাংশে নির্ভর করে।
- কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১. সিস্টেম সফটওয়্যার (System Software) ও
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়্যার।

• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে এবং কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- সিস্টেম সফটওয়্যারের উল্লেখযোগ্য কয়েকটি উদাহরণ হলো:
• DOS,
• Windows Xp,
• Linux,
• Unix,
• Mac OS,
• Solaris ইত্যাদি।

• Safari একটি ওয়েব ব্রাউজার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬৭.
কোনটি সফটওয়্যার ফায়ারওয়ালের উদাহরণ?
  1. Cisco ASA
  2. Check Point Appliance
  3. Juniper SRX
  4. pfSense
ব্যাখ্যা

• সফটওয়্যার ফায়ারওয়াল হল এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যা কম্পিউটারের বা সার্ভারের অপারেটিং সিস্টেমের উপর ইনস্টল করা হয় এবং নেটওয়ার্ক ট্রাফিককে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করে। এটি হার্ডওয়্যার ফায়ারওয়ালের মতো আলাদা ডিভাইস না হলেও, অনলাইন হুমকি থেকে সিস্টেমকে সুরক্ষা দেয়। উল্লেখিত চারটি অপশন মধ্যে Cisco ASA, Check Point Appliance এবং Juniper SRX মূলত হার্ডওয়্যার বা এপ্লায়েন্স ফায়ারওয়াল। অন্যদিকে pfSense একটি ওপেন-সোর্স সফটওয়্যার ফায়ারওয়াল যা কম্পিউটার বা ভার্চুয়াল মেশিনে ইনস্টল করে ব্যবহার করা যায়। এটি ফায়ারওয়াল নীতি তৈরি, নেটওয়ার্ক ভিএলএএন, ভিপিএন এবং অন্যান্য নিরাপত্তা ফিচার প্রদান করে। তাই pfSense সফটওয়্যার ফায়ারওয়ালের সঠিক উদাহরণ।

• ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৬৮.
সর্বপ্রথম আবিষ্কৃত কম্পিউটার ভাইরাসটির নাম কী?
  1. ক) The Rabbit Virus
  2. খ) The Brain Boot Sector Virus
  3. গ) Morris worm
  4. ঘ) The LoveLetter Virus
ব্যাখ্যা
সর্বপ্রথম আবিষ্কৃত কম্পিউটার ভাইরাসটির নাম হচ্ছে The Brain Boot Sector Virus. 

-The Brain Boot Sector Virus হচ্ছে প্রথম কম্পিউটার ভাইরাস যা ১৯৮৬ সালে শনাক্ত করা হয়েছিল। 
- সর্বপ্রথম কম্পিউটার ভাইরাস ধারণার প্রবক্তা হলেন John von Neumann (১৯৪৯)। 
- Morris worm নামক কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন Robert Morris, ১৯৮৮ সালের ২রা নভেম্বর। 

সূত্র- Kaspersky Antivirus Website [লিঙ্ক]
১৬৯.
The operating system creates _____ from the physical computer?
  1. ক) Virtual computers
  2. খ) Virtual space
  3. গ) Virtual device
  4. ঘ) None of these
ব্যাখ্যা
• The operating system creates virtual computer from the physical computer.
- In computing, a virtual machine is an emulation of a computer system.
- Virtual machines are based on computer architectures and provide the functionality of a physical computer.
১৭০.
Which of these isn't a web browser?
  1. Microsoft Edge
  2. Microsoft Excel
  3. Mozilla Firefox
  4. Opera
ব্যাখ্যা
• Microsoft Excel is not a web browser.

• স্প্রেডশিট সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে ।


figure: Microsoft Excel (image source: microsoft.com)

স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ:
- Microsoft Excel,

- Google Sheets,
- iWork Numbers,
- LibreOffice Calc,
- Apache OpenOffice Calc,
- WPS Office Spreadsheets,
- Smartsheet,
- Calc (Calligra) ইত্যাদি।

• Browser:
- ব্রাউজার হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যেটি ব্যবহার করা হয় ইন্টারনেটে সক্রিয় ওয়েবসাইট গুলোর ওয়েব সার্ভার এর সাথে সংযোগ স্থাপন করা যায়।
- এর মাধ্যমে ব্যবহারকারী যেকোনো ওয়েবপেইজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান করতে পারে, দেখতে পারে। 
কিছু উল্লেখযোগ্য ব্রাউজার হল:

- Google Chrome,
- Mozilla Firefox,
- Microsoft Edge,
- Apple Safari,
- Opera,
- Tor Browser,
- UC Browser,
- Waterfox,
- DuckDuckGo Browser (Known for its privacy features, it automatically blocks hidden third-party trackers.)

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১৭১.
কোনটি ইন্টিগ্রেটেড প্যাকেজ সফটওয়্যার নয়?
  1. স্প্রেডশিট
  2. মাইক্রোসফট ওয়ার্ড
  3. মাইক্রোসফট এক্সেস
  4. ওরাকল
ব্যাখ্যা
ব্যবহারিক ক্ষেত্রের উপর ভিত্তি করে প্যাকেজ প্রোগ্রামকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায় । যেমন-
১) ইন্টিগ্রেটেড প্যাকেজ সফটওয়্যার ।
২) একক প্রক্রিয়া প্যাকেজ সফটওয়্যার ।

ইন্টিগ্রেটেড প্যাকেজ সফটওয়্যার:
- একাধিক সমস্যা সমাধানের জন্য বাণিজ্যিকভাবে পাওয়া যায়। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই ধরনের প্যাকেজ সফটওয়্যারে বিভিন্ন ধরনের প্রোগ্রামের সমন্বয় সাধন করা হয়েছে ।
যেমন - 
- স্প্রেডশিট (মাইক্রোসফট এক্সেল),
- ডাটাবেজ ম্যানেজমেন্ট (ওরাকল, মাইক্রোসফট একসেস),
- ডেটা কমিউনিকেশন সফটওয়্যার প্রভৃতি।

একক প্রক্রিয়া প্যাকেজ সফটওয়্যার:
- একক প্রক্রিয়া প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে নির্দিষ্ট ধরনের সমস্যা সমাধান করা হয়।
যেমন - 
- ওয়ার্ড প্রসেসিং-এর জন্য মাইক্রোসফট ওয়ার্ড,
- ওয়ার্ড স্টার,
- ওয়ার্ড পারফেক্ট প্রভৃতি প্যাকেজ প্রোগ্রাম ব্যবহার করা হয়।  

উৎস: কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি, এস এস সি ও দাখিল(ভোকেশনাল)।
১৭২.
What is the shortcut to close Microsoft Word document?
  1. ক) Ctrl + N
  2. খ) Ctrl + W
  3. গ) Ctrl + A
  4. ঘ) Ctrl + S
ব্যাখ্যা
মাইক্রোসফট ওয়ার্ডের কিছু শর্টকার্ট কী (key):
১. Ctrl + O = ডকুমেন্ট ওপেন করা
২. Ctrl + N = নতুন ডকুমেন্ট খোলা
৩. Ctrl + S = ডকুমেন্ট সংরক্ষণ করা
৪. Ctrl + W = ডকুমেন্ট বন্ধ করা 
৫. Ctrl + A = ডকুমেন্টের সব কন্টেন্ট সিলেক্ট করা।

উৎস: মাইক্রোসফট সাপোর্ট
১৭৩.
'McAfee' হলো একটি-
  1. Computer Virus
  2. Computer Antivirus
  3. Photo editing software
  4. ক + খ
ব্যাখ্যা
• এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো:
- AVG,
- AVAST,
- Norton,
- Panda,
- Avira,
- McAfee,
- Cobra,
- Kaspersky ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১৭৪.
কম্পিউটার সফটওয়্যার বলতে কী বোঝানো হয়?
  1. ক) তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
  2. খ) যেসব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
  3. গ) প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
  4. ঘ) কম্পিউটার তৈরির নকশা
ব্যাখ্যা
কম্পিউটার সফটওয়্যার:
- সাধারণত সফটওয়্যার বলতে কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টিকে বোঝানো হয়।
- অর্থাৎ সফটওয়্যার হলো কতকগুলো প্রোগাম বা প্রোগামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়।
- উদাহরণ: DOS, Windows, MS Office, Adobe Photoshop, Video Player ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭৫.
ডিস্ক ডিফ্রাগমেনটেশন হলো-
  1. ফাইল কম্প্রেসর সফটওয়্যার
  2. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
  3. ইউটিলিটি সফটওয়্যার
  4. কম্পিউটারের ড্রাইভ ডিভাইডার
ব্যাখ্যা
• ইউটিলিটি সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার বিশ্লেষণ, কনফিগার, অপটিমাইজ বা কম্পিউটার এর সাথে সমন্বয় রাখার জন্য যে সফটওয়্যার ডিজাইন করা হয়েছে তাকে ইউটিলিটি সফটওয়্যার বলে।
- নিন্মোক্ত ধরনের সফটওয়্যারসমুহ ইউটিলিটি সফটওয়্যার:
◊ এন্টিভাইরাস,
◊  অনুবাদক সফটওয়্যার, 
◊  ফাইল কম্প্রেসর সফটওয়্যার,
◊  ব্যাক আপ/ ফাইল রিকোভারি সফটওয়্যার,
◊  ক্লিপবোর্ড ম্যানেজ সফটওয়্যার,
◊  ডিস্ক ডিফ্রাগমেনটেশন,
◊  সর্ট মার্জ প্রোগ্রাম,
◊  লিংকার প্রোগ্রাম ইত্যাদি।

- সাধারণত সার্বিকভাবে কম্পিউটারকে দেখাশোনা করা, কম্পিউটারের স্পিড যাতে না কমে যায় সেজন্য ইউটিলিটিস প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার জন্য ইউটিলিটিস প্রোগ্রাম কাজ করে থাকে।
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, কোনো কিছু মোছা, ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা
ইত্যাদি।
- উইন্ডোজ প্রোগ্রামের আওতায় System Tools -এর সাথে কিছু ইউটিলিটি প্রোগ্রাম সংযোজন করা হয়েছে।
- সিস্টেমসংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ এবং তা সংশোধন, ভাইরাস চেক করা, ডিস্ক পার্টিশন ইত্যাদি করার জন্য এসব ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭৬.
র‍্যানসমওয়্যার (Ransomware) হল এক ধরনের -
  1. ক) ফায়ারওয়্যার
  2. খ) ম্যালওয়্যার
  3. গ) ফার্মওয়্যার
  4. ঘ) স্পাইওয়্যার
ব্যাখ্যা
- ম্যালওয়্যার এর পূর্ণ শব্দরূপ হলাে Malicious Software।
- কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলাের মধ্যে রয়েছে অ্যাডওয়্যার (Adware), স্পাইওয়্যার (Spyware), ট্রোজান হর্স (Trojan Horse), ওয়ার্ম (worms) প্রভৃতি।
- আর্থিক প্রতারণা ও অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়্যারগুলােকেও অ্যাডভান্স লেভেল ম্যালওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
- যেমন: র‍্যানসমওয়্যার (Ransomware)।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)
১৭৭.
কম্পিউটারকে নির্দেশনা দেয়ার প্রক্রিয়াকে কী বলে?
  1. প্রোগ্রামিং
  2. সফটওয়্যার
  3. হার্ডওয়্যার
  4. অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
• কম্পিউটার প্রোগ্রামিং:
- কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের বোধগম্য ভাষায় নির্দেশ বা কোড লেখা হয়। এরূপ সারিবদ্ধ সুশৃঙ্খল একগুচ্ছ নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলে।
- প্রোগ্রাম হলো ধারাবাহিকভাবে সাজানো কতগুলো নির্দেশের সমষ্টি যা কম্পিউটারের কাজে সহায়তা করে।
- প্রোগ্রামিং ভাষা হচ্ছে সেই কোড যা দ্বারা কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধান করা যায়। 
- মূলত কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগের মাধ্যম হলো কম্পিউটারের ভাষা।
- প্রোগ্রামের ভাষাকে আমরা নির্দেশ বা কোড হিসেবে চিহ্নিত করতে পারি। কারণ এটা কোনো কাজ কীভাবে করতে হয় তার নির্দেশনা দান করে।
- প্রোগ্রামের ভাষা হলো কিছু নির্দেশাবলী যা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করবে এবং কম্পিউটার কী ধরনের কাজ করবে, কোথায় ডাটাসমূহ রাখবে, ফলাফল কী হবে প্রভৃতি নির্ধারণ করবে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭৮.
জাতীয়ভাবে সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তির বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে কোনটি?
  1. বেসিস
  2. বিএসসিআইএস
  3. টেশিস
  4. সবগুলোই
ব্যাখ্যা
- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বাংলাদেশের সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি সেবা খাতের একটি বাণিজ্য সংগঠন।
- এটি জাতীয়ভাবে সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তির বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।
- এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- বেসিসের প্রতিষ্ঠাকালীন সদস্যসংখ্যা ছিল ১৮।
- বর্তমানে ১ হাজার ১৭১টি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান বেসিসের সদস্য।
- বেসিসের মূল লক্ষ্য বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা প্রদর্শন।
- স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন অনুষ্ঠান, মেলা ও সম্মেলন আয়োজন করে বেসিস। 
- নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে বেসিসের আছে বেসিস উইমেন ফোরাম।
- প্রযুক্তি খাতে নারী উদ্যোক্তাদের সহায়তা করা এবং নতুন উদ্যোক্তা তৈরি এই ফোরামের অন্যতম কাজ। 

উৎস: প্রথম আলো।
১৭৯.
মাল্টিমিডিয়া কতটি মাধ্যমের সমন্বয়ে গঠিত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
মাল্টিমিডিয়া হচ্ছে টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও ও এনিমেশন এর সমন্বয়ে তৈরি বহুমাত্রিক মিডিয়া যা ইন্টারেক্টিভভাবে ব্যবহারকারীর কাছে মনের ভাব বা তথ্য প্রকাশ করে।সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই।
১৮০.
হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে কোনটি?
  1. সফটওয়্যার
  2. ফার্মওয়্যার
  3. হিউম্যানওয়্যার
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• ফার্মওয়্যার:
- কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।
- এ সকল প্রোগ্রাম কম্পিউটার ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না।
- ROM BIOS-এর মধ্যে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তা হলো ফার্মওয়্যার।

• হার্ডওয়্যার: 
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- ইন্টিগ্রেটেড সার্কিট, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, কি-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদি কম্পিউটারের হার্ডওয়্যারের উদাহরণ।

• সফটওয়্যার:
- সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। 
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player Pagemaker ইত্যাদি সফটওয়্যারের উদাহরণ।

 • হিউম্যানওয়্যার:
- ডেটা সংগ্রহ, প্রোগ্রাম বা ডেটা সংরক্ষণ ও পরীক্ষাকরণ, কম্পিউটার চালনা, প্রোগ্রাম লেখা, সিস্টেমগুলো ডিজাইন ও রেকর্ড লিপিবদ্ধকরণ এবং সংরক্ষণ, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি কাজগুলোর সাথে যুক্ত সমস্ত মানুষকে একসাথে হিউম্যানওয়্যার বলে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮১.
কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার হিসেবে পরিচিত?
  1. মাইক্রো
  2. পান্ডা
  3. ঢাকা
  4. স্টোন
ব্যাখ্যা
• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার:
- এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার,
- অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার,
- নরটন এন্টিভাইরাস সফটওয়্যার,
- এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার,
- পান্ডা এন্টিভাইরাস,
- কোবরা এন্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. cobraantivirus website.
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা।
১৮২.
CPU-এর কার্যক্ষমতা কী এককে নির্ধারণ করা হয়?
  1. Gigahertz
  2. Gigabytes
  3. Megapixels
  4. Kilograms
ব্যাখ্যা

• CPU-এর কার্যক্ষমতা সাধারণত Gigahertz (GHz) এককে নির্ধারণ করা হয়। Gigahertz মূলত প্রসেসরের ঘড়ির গতি বোঝায়, যা প্রতি সেকেন্ডে কত কোটি চক্র সম্পন্ন করতে পারে তা নির্দেশ করে। এটি প্রসেসরের গতিশীলতা ও কমান্ড প্রক্রিয়াকরণের ক্ষমতার একটি সূচক। বেশি GHz মানে CPU দ্রুত ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে, ফলে কম্পিউটার দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে সক্ষম হয়। অন্য একক যেমন Gigabytes, Megapixels বা Kilograms CPU-এর কার্যক্ষমতা বোঝায় না; এগুলো যথাক্রমে মেমোরি, চিত্র মান ও ওজনের পরিমাপ।
- তাই সঠিক উত্তর হলো Gigahertz.
 
 • সিপিইউ/ মাইক্রোকম্পিউটারের গতি: 
- মাইক্রোকম্পিউটারের গতি বিবেচনা করা হয় সিপিইউ তথা মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড (Clock Speed)-এর দ্বারা।
- ক্লক স্পিড পরিমাপ করা হয় প্রতি সেকেন্ডে কতটি স্পন্দন (Pulse) বা টিক সম্পন্ন হয় তার ওপর নির্ভর করে।
- স্পন্দন পরিমাপ করা হয় হার্টজে।

- প্রসেসরের ক্লকটি প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বার স্পন্দন বা টিক করার সময়কে ১ মেগাহার্টজ হিসেবে অভিহিত করা হয়।
- যেমন- কোনো প্রসেসরের গতি যদি ৩৩ মেগাহার্টজ হয়, তাহলে তার অর্থ হলো প্রতি সেকেন্ড ৩৩,০০০,০০০ স্পন্দন তৈরি হবে।
- অর্থাৎ উক্ত প্রসেসরটি প্রতি সেকেন্ডে ৩৩,০০০,০০০ ইনস্ট্রাকশন আদান-প্রদান করতে পারবে।
- এই স্পন্দনকেই ক্লক স্পিড ((Clock Speed) বলা হয়।
- সুতরাং প্রসেসরের স্পিড বা গতি বলতে প্রসেসরটি কত কিলোহার্টজ, মেগাহার্টজ বা গিগাহার্টজের তাই-ই বোঝায়।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৮৩.
নিচের কোনটি সত্য নয়?
  1. ক) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
  2. খ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
  3. গ) ১০২৪ পেটাবাইট = ১ জেটাবাইট (ZB)
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

বাইট (Byte) : ৮টি বিট মিলে ১ বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোনাে বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয় ।
কম্পিউটার মেমােরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট = ১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ১ ইট্রাবাইট (YB)

১৮৪.
ফ্রেড কোহেন কত সালে প্রথম কম্পিউটার ভাইরাস প্রকাশ্যে আনেন?
  1. ১৯৬৯
  2. ১৯৮৩
  3. ১৯৭১
  4. ১৯৮০
ব্যাখ্যা
• ১৯৮৩ সালের ১০ নভেম্বর কম্পিউটার ভাইরাস এর জন্ম হয়।
- যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির ছাত্র ফ্রেড কোহেন পেনসিলভেনিয়ার লেহিগ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাবিষয়ক এক সেমিনারে প্রথম কম্পিউটার ভাইরাস দেখান। 

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ভাইরাস বা VIRUS শব্দের অর্থ হলো "Vital Information Resources Under Seize." যার অর্থ হল গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেয়া বা ক্ষতিসাধন করা।
- ভাইরাস কম্পিউটার এর ডাটা ফাইল নষ্ট করে ফেলে বা কম্পিউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে।
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে।
- ভাইরাস নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে।

উৎস:
১. শিক্ষায় আইসিটি, বিএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশবিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮৫.
যে ম্যালওয়্যার ফাইলগুলোকে এনক্রিপ্ট করে এবং ডিক্রিপশন কী-এর জন্য মুক্তিপণ দাবি করে, তাকে কী বলা হয়?
  1. র‍্যানসমওয়্যার
  2. স্পাইওয়্যার
  3. ওয়ার্ম
  4. ট্রোজান
ব্যাখ্যা

◉ র‍্যানসমওয়্যার (Ransomware) এক ধরনের ম্যালওয়্যার যা ব্যবহারকারীর ফাইল বা সিস্টেমকে এনক্রিপ্ট করে এবং ডিক্রিপশন কী (ফাইল ফিরে পেতে) এর জন্য মুক্তিপণ দাবি করে। এটি সাধারণত ক্রিপ্টোকারেন্সি (যেমন: বিটকয়েন) মাধ্যমে অর্থ দাবি করে।

র‍্যানসমওয়্যার:
- এটি হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটারের দখল নেয় যাতে ব্যবহারকারীকে অর্থ পরিশোধ না করা পর্যন্ত ঢুকতে দেয় না।
- র‍্যানসমওয়্যার নামটিই প্রকাশ করে যে, কম্পিউটারের ফাইল আটকে অর্থ নেওয়ার জন্য এটা করা হয়।
- কম্পিউটারে যত ফাইল পায় সব এনক্রিপ্ট করে ফেলে একটি বার্তা দেখানো শুরু করে।
- যদি ওই ফাইল উদ্ধার করে চান তবে অর্থ পরিশোধ করতে হবে।
- সাধারণত একটি এনক্রিপশন কি বা প্রোগ্রাম চাবি ব্যবহার করে ফাইল আটকানো হয়।
- ওই চাবি সম্পর্কে তথ্য কেবল আক্রমণকারীর জানা থাকে।
- যদি অর্থ পরিশোধ করা না হয় তখন তথ্য পুরোপুরি মুছে ফেলার ঘটনা ঘটতে দেখা যায়।

অন্যান্য অপশনসমূহ, 
ওয়ার্ম (Worm): এটি একটি স্বয়ংক্রিয়ভাবে ছড়ানো ম্যালওয়্যার, যা নেটওয়ার্কের মাধ্যমে ছড়ায়।
ট্রোজান (Trojan): এটি একটি ক্ষতিকর সফটওয়্যার যা নিজেকে বৈধ প্রোগ্রাম হিসেবে ছদ্মবেশ ধারণ করে।
স্পাইওয়্যার (Spyware): এটি ব্যবহারকারীর ডেটা গোপনে সংগ্রহ করে এবং তৃতীয় পক্ষের কাছে পাঠায়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ৯ম-১০ম শ্রেণি। [ভােকেশনাল, ২০২১ সংস্করণ]

১৮৬.
কোনটি ডাটাবেজ প্রোগ্রাম নয়?
  1. Oracle
  2. Power Point
  3. Fox Pro
  4. MS-Access
ব্যাখ্যা
- Microsoft Power Point একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম। 

রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম: 

- একটি ডাটাবেজে একাধিক টেবিল থাকতে পারে। 
- কোন একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে রিলেশনশীপ বলা হয়। 
- রিলেশন তৈরি করা টেবিল থেকে প্রয়োজনীয় ডাটা নিয়ে আলাদা ডাটা টেবিল তৈরি করা যায়। রিলেশন করা ডাটা টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়। 
- আধুনিক ডাটাবেজ সফটওয়্যার বলতে সাধারণত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকেই বুঝায়। 
উদাহরণ: Microsoft Access, Microsoft SQL server, Oracle, Corel paradox, lotus approach, Corel paradox, filemaker pro, Fox pro ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং মাইক্রোসফট ওয়েবসাইট।
১৮৭.
কোনটি ছদ্মবেশী সফটওয়্যার?
  1. ক) ট্রোজান হর্স
  2. খ) ডাটাবেজ
  3. গ) ডস
  4. ঘ) ফটোশপ
ব্যাখ্যা

২০১৩ সালের সেপ্টেম্বরে আবিষ্কার হওয়া এই ট্রোজান হর্স ভাইরাস কোনো কম্পিউটারে ঢোকার পর তার হার্ডড্রাইভের ফাইলগুলো এনক্রিপ্ট করে তার ডিক্রিপশন কি ভাইরাস প্রোগ্রামারের কাছে পাঠিয়ে দিত। এরপর ওই প্রোগ্রামার এনক্রিপ্ট করা ফাইলের ডিক্রিপশন কি এর বদলে ব্যবহারকারীদের কাছ থেকে ‘মুক্তিপণ’ আদায় করতো।
[সূত্রঃ bangla.bdnews24.com]

১৮৮.
১০২৪ এক্সাবাইটের সমতুল্য-
  1. ১ পেটাবাইট
  2. ১ জেটাবাইট
  3. ১ টেরাবাইট
  4. ১ ইয়োটাবাইট
ব্যাখ্যা
• কম্পিউটার মেমোরি পরিমাপের একক:
1 Bit = Binary Digit,
8 Bits = 1 Byte.

1024 Bytes = 1 KB (Kilo Byte),
1024 KB = 1 MB (Mega Byte),
1024 MB = 1 GB (Giga Byte),
1024 GB = 1 TB (Terra Byte),
1024 TB = 1 PB (Petabyte),
1024 PB = 1 EB (Exa Byte),
1024 EB = 1 ZB (Zetta Byte),
1024 ZB = 1 YB (Yotta Byte ),

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) ব্রিটানিকা।
১৮৯.
বিজ্ঞাপন সম্পর্কিত ম্যালওয়্যারকে কী বলে?
  1. র‍্যানসমওয়্যার
  2. অ্যাডওয়্যার
  3. স্পাইওয়্যার
  4. ট্রোজান হর্স
ব্যাখ্যা
Malware (ম্যালওয়্যার):
- Malware (ম্যালওয়্যার) এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software.

• কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে -
→ অ্যাডওয়্যার (Adware),
→ স্পাইওয়্যার (Spyware),
→ ট্রোজান হর্স (Trojan Horse),
→ র‍্যানসমওয়্যার (Ransomware),
→ ওয়ার্ম (Worms) প্রভৃতি।

• বিজ্ঞাপন সম্পর্কিত ম্যালওয়্যার হলো অ্যাডওয়্যার (Adware).
• র‍্যামসমওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটার আক্রমণের করে তথ্য কুক্ষিগত করে মুক্তিপণ দাবি করা হয়।

উৎস: 
১. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।
২. মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট।
১৯০.
বিশ্বের প্রথম সফল প্রোগ্রামিং ভাষার আবিষ্কারক কে?
  1. অ্যাডা লাভলেস
  2. ডেনিস রিচি
  3. জন বাকাস
  4. চার্লস ব্যাবেজ
ব্যাখ্যা
• ফোরট্রান (FORTRAN):
- FORTRAN এর পূর্ণরূপ Formula Translation.
- FORTRAN হলো বিশ্বের প্রথম সফল কম্পিউটার প্রোগ্রামিং ভাষা।
- ফোরট্রান আদিতম উচ্চস্তরের নির্দেশমূলক প্রোগ্রামিং ভাষা।
- জন বাকাস ও তাঁর সহযোগীরা আইবিএম-এ কর্মরত থাকা অবস্থায় ১৯৫০-এর দশকের মাঝামাঝি এটি তৈরি করেন।
- ফোরট্রানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণগুলো হচ্ছে ফোরট্রান Ⅰ, ফোরট্রান II, ফোরট্রান iv, ফোরট্রান ৭৭, এবং ফোরট্রান ৯০।

অন্যদিকে,
- অ্যাডা লাভলেসকে পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে সম্মানিত করা হয়।
- ডেনিস রিচিকে 'C' ভাষার জনক বলা হয়।
- চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
 
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
১৯১.
CPU তথ্য প্রক্রিয়াকরণের সময় তথ্যকে ক্ষণস্থায়ীভাবে কোথায় জমা রাখে?
  1. ক) মনিটরে
  2. খ) হার্ডডিস্কে
  3. গ) র‍্যামে
  4. ঘ) রেজিস্টারে
ব্যাখ্যা
রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ এবং গেইটের সমন্বয়ে গঠিত সার্কিট যা অস্থায়ী মেমরি হিসেবে কাজ করে। এর প্রত্যেকটি ফ্লিপ-ফ্লপ একটি করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে প্রোগ্রাম নির্বাহের সময় উপাত্ত অস্থায়ীভাবে জমা রাখার জন্য রেজিস্টার ব্যবহৃত হয়।
১৯২.
Which of the following is considered a high-level, interpreted programming language widely used in AI and Data Science?
  1. Python
  2. C
  3. Assembly Language
  4. Fortran
ব্যাখ্যা

• Python হলো একটি হাই-লেভেল এবং ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর সিনট্যাক্স বা কোড লেখার নিয়ম ইংরেজি ভাষার মতো সহজ হওয়ায় এটি মানুষের জন্য বুঝতে এবং শিখতে খুব সহজ। বহুমুখী ব্যবহার এবং এর লাইব্রেরিগুলোর (যেমন: NumPy, Pandas) কারণে এটি ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং বিশেষ করে ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভাষা।

• পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২। অ্যামাজন ওয়েবসাইট। [link]

১৯৩.
সফটওয়্যার প্রধানত কত প্রকার?
  1. ২ প্রকার
  2. ৩ প্রকার
  3. ৪ প্রকার
  4. ৫ প্রকার
ব্যাখ্যা
• সফটওয়্যার প্রধানত দুই ধরনের। যথা-
১. সিস্টেম সফট্ওয়্যার (System Software):
- সিস্টেম সফট্ওয়্যার হল কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- সিস্টেম সফট্ওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না।
- অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে।
- তার মধ্যে Dos, Windows এবং Xenix/Unix বহুলভাবে ব্যবহৃত।
- Compiler, Interpreter, Assembler প্রোগ্রাম সমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত।
- Unix, Linux, Ubuntu, Windows, Solaris হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।

২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
- Photo Editing Program: Adobe Photoshop.
- Word Processing Package Program: Word Star, Word Perfect, MS Word, Word Note.
- Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
- Browsing Program: Internet Explorer, Edge, Mozilla Firefox, Netscape Communicator, Safari, Opera, Google Chrome.
- Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯৪.
নিচের কোনটি মাইক্রোসফট এক্সেলের ফাংশন নয়?
  1. SUBTRACT
  2. COUNTA
  3. INDEX
  4. MATCH
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• উত্তর: ক) SUBTRACT
SUBTRACT মাইক্রোসফট এক্সেলের কোনো বিল্ট-ইন ফাংশন নয়। এক্সেলে বিয়োগের জন্য আলাদা কোনো ফাংশন নেই - সরাসরি মাইনাস (-) অপারেটর ব্যবহার করতে হয়।

• অপশন আলোচনা:
COUNTA - খালি নয় এমন সেলের সংখ্যা গণনা করে
INDEX - নির্দিষ্ট অবস্থান থেকে ভ্যালু রিটার্ন করে
MATCH - একটি ভ্যালুর অবস্থান খুঁজে বের করে

এগুলো সবই এক্সেলের প্রকৃত ফাংশন।

• স্প্রেডশীট সফটওয়্যার:
স্প্রেডশীট (Spreadsheet) সফটওয়্যার হলো একটি প্রোগ্রাম, যা সারি (Row) ও কলাম (Column)-এ বিভক্ত একটি গ্রিড বা টেবিলের মাধ্যমে তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ, গণনা ও উপস্থাপনা করতে ব্যবহৃত হয়। প্রতিটি ছোট ঘরকে সেল (Cell) বলা হয় এবং সেলগুলোতে সংখ্যা, লেখা, সূত্র (Formula), ফাংশন ইত্যাদি ব্যবহার করা যায়।

• জনপ্রিয় স্প্রেডশীট সফটওয়্যারসমূহ এবং  বৈশিষ্ট্য:
Microsoft Excel এর নির্মাতা Microsoft - সবচেয়ে জনপ্রিয় ও ফিচার-সমৃদ্ধ।
Google Sheets এর নির্মাতা Google - ক্লাউড-ভিত্তিক, রিয়েল-টাইম কল্যাবোরেশন।
LibreOffice Calc এর নির্মাতা LibreOffice Foundation - ওপেন সোর্স, ফ্রি।
Apple Numbers এর নির্মাতা Apple - Mac/iOS ব্যবহারকারীদের জন্য নির্মিত।

সূত্র: মাইক্রোসফট ওয়েবসাইট।
১৯৫.
বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কয় ভাগে ভাগ করা যায়?
  1. ২ ভাগে
  2. ৩ ভাগে
  3. ৪ ভাগে
  4. ৫ ভাগে
ব্যাখ্যা
• প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা-
১। প্রথম প্রজন্মের ভাষা (১৯৪৫): মেশিন ভাষা (Machine Language)
২। দ্বিতীয় প্রজন্মের ভাষা (১৯৫০): অ্যাসেম্বলি ভাষা (Assembly Language)
৩। তৃতীয় প্রজন্মের ভাষা (১৯৬০): উচ্চতর ভাষা (High Level Language)
৪। চতুর্থ প্রজন্মের ভাষা (১৯৭০): অতি উচ্চতর ভাষা (Very High Level Language)
৫। পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০): স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা (Natural Language)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১৯৬.
Which language is used for general-purpose?
  1. C
  2. BASIC
  3. PASCAL
  4. All of the above
ব্যাখ্যা
যে ভাষা সব ধরনের কাজের জন্য ব্যবহার হয় তাকে সাধারণ কাজের ভাষা বলে। যেমন- বেসিক, সি, প্যাসকল ইত্যাদি।

• উচ্চতর ভাষা (High Level Language):
- উচ্চতর ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- উচ্চতর ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে- BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি।
- কম্পাইলার বা ইন্টারপ্রেটার নামক অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে এ ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের ভাষায় অনুবাদ করা হয়।
- এরপর কম্পিউটার এ জাতীয় প্রোগ্রাম বুঝতে পারে।

• উচ্চস্তরের ভাষাকে দুভাগে ভাগ করা যায়:
(১) সাধারণ কাজের (General purpose) ভাষা ও
(২) বিশেষ কাজের (Special purpose) ভাষা।

- যে ভাষা সব ধরনের কাজের জন্য ব্যবহার হয় তাকে সাধারণ কাজের ভাষা বলে। যেমন- বেসিক, সি, প্যাসকল ইত্যাদি।
- যে ভাষা শুধু বিশেষ বিশেষ কাজে ব্যবহার হয় তাকে বিশেষ কাজের ভাষা বলে। যেমন- কোবল, ফোরট্রান।

• বিশেষ কাজের ভাষাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়:
- বাণিজ্যিক প্রয়োগের ভাষা কোবল।
- বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা ফরট্রান।
- বহুপ্রয়োগের ভাষা বেসিক, ফরট্রান, এ্যাডা ইত্যাদি।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯৭.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
  1. Melissa
  2. Stone
  3. Trojan horse
  4. McAfee
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস:
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম: 
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ভিবিএস/হেল্পার,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- মেলিসা,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ (CIH) ইত্যাদি।

কয়েকটি এন্টিভাইরাসের নাম:
- Norton,
- McAfee, 
- Bitdefender,
- Kaspersky,
- AVG,
- Avast,
- Windows Defender (Microsoft Defender),
- Panda, 
- Avira,
- Comodo,
- BullGuard.

সূত্র:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) ব্রিটানিকা।
১৯৮.
নিচের কোন সফটওয়্যারটি মূলত ফাইল Compress করার কাজে ব্যবহৃত হয়?
  1. WinZip
  2. Adobe Reader
  3. Notepad
  4. VLC Player
ব্যাখ্যা

◉ WinZip একটি জনপ্রিয় ফাইল কমপ্রেশন সফটওয়্যার, যা ফাইলকে ছোট আকারে সংকুচিত (Compress) করে এবং পরে পুনরায় আসল আকারে (Decompress) ফিরিয়ে আনে। এর মাধ্যমে বড় ফাইল সহজে শেয়ার ও সংরক্ষণ করা যায়।

ফাইল কম্প্রেশন (জিপ):
- বড় আকারের ফাইলকে ছোট করে সংরক্ষণ করার জন্যে কিংবা ইন্টারনেটে আদান-প্রদানের জন্যে জিপ করা হয়।
- জিপ ফাইলকে পরবর্তীতে ব্যবহার উপযোগী করার জন্যে এক্সট্র্যাক্ট করতে হয়।
- এতে করে ফাইল পূর্বের অবস্থায় ফিরে আসে।

কিছু ফাইল কম্প্রেশন সফটওয়্যার:
- WinRAR,
- WinZip,
- 7-Zip,
- Stuffit,
- Bandizip,
- Tar,
- Gzip.

WinZip:
- WinZip হল Windows, macOS, iOS এবং Android এর জন্য একটি Compressor Tool.
- WinZip ব্যবহারকারীদের ফাইল কম্প্রেস করে এবং .zip ফরম্যাটে ফাইলটি পরিণত করে।
- WinZip বড় ফাইল কম্প্রেস করে নেটওয়ার্কের মাধ্যমে ক্লাউড, ই-মেইল ইত্যাদিতে পাঠাতে সাহায্য করে।

অন্যান্য অপশনসমূহ,
খ) Adobe Reader: এটি একটি PDF ফাইল পড়ার এবং ব্যবস্থাপনার সফটওয়্যার।
গ) Notepad: এটি একটি সাধারণ টেক্সট এডিটর, যা টেক্সট ফাইল তৈরি এবং সম্পাদনা করতে ব্যবহৃত হয়।
ঘ) VLC Player: এটি একটি মাল্টিলিডিয়া সফটওয়্যার। 

উৎস:
১. ব্রিটানিকা।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।

১৯৯.
রেসিডেন্ট ভাইরাস (Resident Virus) এর বৈশিষ্ট্য কী?
  1. শুধুমাত্র একবার চলে
  2. মেমোরিতে অবস্থান করে এবং নিজে থেকে ছড়ায়
  3. অপসারণের পর থাকে না
  4. মোবাইল ডিভাইসে কাজ করে
ব্যাখ্যা

- Resident Virus হলো এমন এক ধরনের কম্পিউটার ভাইরাস, যা কম্পিউটারের মেমোরিতে (RAM) স্থায়ীভাবে অবস্থান করে থাকে।
- একবার এটি সক্রিয় হলে, কম্পিউটার চালু থাকা অবস্থায় নিজে থেকেই অন্যান্য ফাইল বা প্রোগ্রামে সংক্রমণ ঘটাতে পারে।

কাজের প্রক্রিয়া (Working Mechanism):

- যখন ব্যবহারকারী কোনো সংক্রমিত ফাইল চালায়, তখন ভাইরাসটি সক্রিয় হয়ে মেমোরিতে নিজের কোড কপি করে রাখে।
- এরপর ব্যবহারকারী যখন অন্য কোনো ফাইল খুলে, ভাইরাসটি সেই ফাইলগুলোর কোডে নিজের কপি সংযোজন করে।
- এভাবে এটি সিস্টেম ফাইল, এক্সিকিউটেবল ফাইল (.exe, .com), এমনকি বুট সেক্টরেও ছড়িয়ে পড়তে পারে।
- কিছু রেসিডেন্ট ভাইরাস অ্যান্টিভাইরাস প্রোগ্রামকেও প্রতারিত করে, কারণ তারা মেমোরিতে লুকিয়ে থেকে নিজেদের অস্তিত্ব গোপন রাখে।

রেসিডেন্ট ভাইরাসের প্রকারভেদ (Types of Resident Virus):
- Fast Resident Virus:
- খুব দ্রুত ছড়ায়।
- প্রতিটি ফাইল খোলার সঙ্গে সঙ্গে সংক্রমিত করে।
- উদাহরণ: CMOS-RAM Virus
- Slow Resident Virus:
- ধীরে ধীরে সংক্রমিত করে যাতে ব্যবহারকারী বুঝতে না পারে।
- সাধারণত তখনই ছড়ায় যখন কোনো নির্দিষ্ট কাজ হয় (যেমন: কোনো নির্দিষ্ট প্রোগ্রাম খোলা)।

রেসিডেন্ট ভাইরাসের প্রভাব (Effects on System):
- কম্পিউটার ধীরগতি হয়ে যায় কারণ মেমোরির অংশ ভাইরাস দখল করে।
- ফাইল নষ্ট বা করাপ্টেড হয়ে যেতে পারে।
- ডেটা হারানো বা বিকৃত হওয়া ঘটতে পারে।
- কখনও অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি প্রোগ্রাম নিষ্ক্রিয় করে দেয়।
- সিস্টেম ক্র্যাশ বা বুট ফেইলিউর হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।

২০০.
Where is 'Bootstrap Program' stored?
  1. ক) North Bridge
  2. খ) ROM Chip
  3. গ) Chipset
  4. ঘ) Hard Disk 
ব্যাখ্যা
বুটস্ট্র্যাপ প্রোগ্রাম একটি অপেক্ষাকৃত ছোট প্রোগ্রাম যা রমে সংরক্ষিত থাকে।
যখন কম্পিউটার চালু হয়, তখন এটি বুটস্ট্র্যাপ প্রোগ্রামে থাকা নির্দেশাবলী কার্যকর করে থাকে।
 
বহু মাইক্রোকম্পিউটারের অপারেটিং সিস্টেম প্রোগ্রামসমূহ রমে সংরক্ষিত থাকে না।
এর পরিবর্তে, এই প্রোগ্রামগুলো বাইরের মাস মেমরি বিশেষত চৌম্বকীয় ডিস্কে সংরক্ষিত থাকে।
 
Source:  Diploma in Computer Science & Application, Bangladesh Open University