বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার প্রোগ্রাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও পারঙ্গমতা

মোট প্রশ্ন১,৭৯৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার প্রোগ্রাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও পারঙ্গমতা

PrepBank · পাতা ১৬ / ১৮ · ১,৫০১১,৬০০ / ১,৭৯৭

১,৫০১.
একটি “ব্যাকডোর ট্রোজান” প্রধানত কী করার জন্য ব্যবহৃত হয়:
  1. সিপিইউ ঠান্ডা রাখা
  2. সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করা
  3. সংক্রমিত কম্পিউটারে দূরবর্তী নিয়ন্ত্রণ
  4. দ্রুত ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা
ব্যাখ্যা

• “ব্যাকডোর ট্রোজান” হলো একটি ধরনের ম্যালওয়্যার যা সাধারণত ব্যবহারকারীর অনুমতি ছাড়াই কম্পিউটারে প্রবেশ করে। এর মূল উদ্দেশ্য হলো সংক্রমিত কম্পিউটারে দূরবর্তী নিয়ন্ত্রণ স্থাপন করা, যাতে আক্রমণকারী যে কোনো সময় সিস্টেমে অ্যাক্সেস পেতে পারে এবং ডেটা চুরি, ফাইল পরিবর্তন বা অতিরিক্ত সফটওয়্যার ইনস্টল করতে পারে। ব্যাকডোর ট্রোজান ব্যবহারকারীর চোখে পড়ে না, তাই এটি দীর্ঘ সময় ধরে লুকিয়ে থাকতে পারে। এটি সিপিইউ ঠান্ডা রাখা, সফটওয়্যার আপডেট করা বা ইন্টারনেট স্পিড বাড়ানোর কাজ করে না। সুতরাং, এর মূল কাজ হলো সংক্রমিত কম্পিউটারে আক্রমণকারীকে দূর থেকে নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া।

সঠিক উত্তর: গ) সংক্রমিত কম্পিউটারে দূরবর্তী নিয়ন্ত্রণ।

 • কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- IEEE [link]

১,৫০২.
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের built-in ভার্চুয়ালাইজেশন প্রযুক্তির নাম কী?
  1. ক) Hyper-V
  2. খ) Parallels
  3. গ) VirtualBox
  4. ঘ) VMware
ব্যাখ্যা
- Hyper-V হল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের built-in ভার্চুয়ালাইজেশন প্রযুক্তি। 
- ইহা ব্যবহারকারীকে সিঙ্গেল ফিজিক্যাল হোস্টে একাধিক ভার্চুয়াল মেশিন চালানোর অনুমতি প্রদান করে।

Reference: https://docs.microsoft.com/en-us/virtualization/hyper-v-on-windows/about/
১,৫০৩.
ডিবাগিং কী?
  1. কোডিং করা
  2. প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করা
  3. প্রোগ্রাম অনুবাদ
  4. প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করা
ব্যাখ্যা

প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলে ডিবাগিং।

ডিবাগিং:
- 1945 সালে মার্ক 1 কম্পিউটারটির ভিতরে একটি মথপোকা ঢোকায় কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায় এ থেকেই ডিবাগিং কথাটির উৎপত্তি।
- সব ভুলত্রুটি দূর না হওয়া পর্যন্ত কোন প্রোগ্রামই ব্যবহার করা যায় না।
- ডিবাগিং এর জন্য প্রথমে প্রোগ্রামের আগাগোড়া ভাল করে পরীক্ষা করে দেখা হয়।
- প্রয়োজন হলে কোন প্রোগ্রামিং বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়।
- এরপরও যেসব ভুল থেকে যায় সেগুলো দূর করতে হলে প্রথমে সিনট্যাক্স ভুল দূর করে তারপর লজিক ভুল দূর করতে হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।

১,৫০৪.
নিম্নের কোন প্রযুক্তিতে 'ট্যাগ ও রিডার' বিদ্যমান?
  1. ক) QR Code
  2. খ) Barcode
  3. গ) RFID
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
RFID এর পূর্ণরূপ Radio-Frequency Identification.
বারকোড যদি  এক অর্থে এক-মাত্রিক ডেটা হয় এবং QR কোড যদি দ্বি-মাত্রিক হয়, তাহলে RFID ট্যাগগুলিকে ত্রিমাত্রিক কোড হিসাবে ভাবা যেতে পারে। 
রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) একটি বেতার সিস্টেমকে বোঝায় যা দুটি উপাদান নিয়ে গঠিত: ট্যাগ এবং রিডার।
RFID ট্যাগগুলি তাদের মধ্যে সঞ্চিত তথ্য প্রেরণ করতে রেডিও তরঙ্গ ব্যবহার করে।
RFID এ তথ্য পড়া ও লেখা যায় (ট্যাগ এর মাঝে তথ্য পরিবর্তন করা যায়)।
এর তথ্য ধারণ ক্ষমতা: হাজার হাজার ক্যারেক্টার
১,৫০৫.
1 Picosecond = ?
  1. 10-3 second
  2. 10-6 second
  3. 10-9 second
  4. 10-12 second
ব্যাখ্যা
• ১ মিলি সেকেন্ড = ১০-৩ সেকেন্ড [১ সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ],
• ১ মাইক্রো সেকেন্ড = ১০-৬ সেকেন্ড [১ সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ],
• ১ ন্যানো সেকেন্ড = ১০-৯ সেকেন্ড [১ সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ],
• ১ পিকো সেকেন্ড = ১০-১২ সেকেন্ড [১ সেকেন্ডের এক লক্ষ কোটি ভাগের এক ভাগ]।

উৎস: Britannica.com.
১,৫০৬.
কম্পিউটারের এন্টিভাইরাস কোনটি?
  1. এভিজি
  2. স্টোন
  3. ম্যাক্রো
  4. মিউটেটিং
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস: 
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে। 
- ভাইরাস বা VIRUS শব্দের পূর্ণরূপ হচ্ছে "Vital Information Resources Under Seize." যার অর্থ হল গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেয়া বা ক্ষতিসাধন করা। 
- ভাইরাস কম্পিউটার এর ডাটা ফাইল নষ্ট করে ফেলে বা কম্পিউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে। 
- ১৯৮০ সালে ভাইরাসের এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন। 
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে। 
- কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়। 
যেমন- বুট সেক্টর ভাইরাস, ট্রোজান হর্স ভাইরাস, ফাইল সংক্রামক ভাইরাস, ম্যাক্রো ভাইরাস, ওভার রাইটিং ভাইরাস, মেমোরি রেসিডেন্ট ভাইরাস, মিউটেটিং ভাইরাস এবং স্টোন ভাইরাস ইত্যাদি। 

কম্পিউটার এন্টিভাইরাস: 
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস। 
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়। 
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে। অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে। 
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে। 
- বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলো ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। ফলে এগুলো ভাইরাস প্রতিকারে অনেক বেশি কার্যকর। 
- তবে মনে রাখতে হবে যে এন্টিভাইরাস সফটওয়্যার সবসময় হালনাগাদ বা আপডেট করে নিতে হবে। 
- ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য বিনামুল্যে ইন্টারনেট থেকে কিছু কিছু এন্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড এবং ইন্সটল কারা যায়। 
যেমন- এভিজি এন্টিভাইরাস, এভিরা এন্টিভাইরাস, অ্যাভাস্ট এন্টিভাইরাস, নরটন এন্টিভাইরাস ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫০৭.
ফায়ারওয়াল ব্যবহৃত হয়-
  1. ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে
  2. রিড-রাইট অপারেশনের জন্য
  3. কম্পিউটারের সহায়ক মেমরি হিসেবে
  4. কম্পিউটার এর গতি বৃদ্ধি করতে
ব্যাখ্যা

• ফায়ারওয়াল: 
- ফায়ারওয়াল হলো কম্পিউটার নেটওয়ার্কের একটি সুরক্ষা ব্যবস্থা, যা নেটওয়ার্ককে অননুমোদিত প্রবেশ বা হ্যাকিং থেকে রক্ষা করে। 
- ফায়ারওয়াল ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়। 
- ফায়ারওয়াল- অবাঞ্চিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়। 
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়। 
- ফায়ারওয়াল প্রটেক্টেড সিস্টেমে সাধারণত নেটওয়ার্কের ভিতর থেকে বাহিরের সবকিছু ব্যবহার করা যায়, তবে অন্য কোন অবাঞ্চিত ব্যবহারকারী এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র বৈধ ব্যবহারকারীগণ এটি ব্যবহার করতে পারেন। 

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) এবং ব্রিটানিকা।

১,৫০৮.
নিচের কোনটি অনুবাদক প্রোগ্রামের ধরন নয়?  
  1. ইন্টারপ্রেটার 
  2. অ্যাসেম্বলার 
  3. কম্পাইলার 
  4. ডিবাগার 
ব্যাখ্যা

- অনুবাদক প্রোগ্রামের ধরন নয়- ডিবাগার।
- ডিবাগার (Debugger) একটি সফটওয়্যার টুল যা প্রোগ্রামের ত্রুটি বা বাগ খুঁজে বের করতে এবং তা ঠিক করতে সাহায্য করে। 

অনুবাদক প্রোগ্রাম (Translator Program): 

- বর্তমানে হাজার খানেক প্রোগ্রামিং ভাষা প্রচলিত, যদিও সব ভাষা সমানভাবে জনপ্রিয় নয়। 
- কম্পিউটারের প্রসেসর 1 আর 0 ছাড়া কিছু বোঝে না। তাই বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তর করতে হয়। 
- এই কাজটি করার জন্য বিশেষ প্রোগ্রাম তৈরি করা হয়, যাকে বলে অনুবাদক প্রোগ্রাম। 
- নিচে তিন ধরনের অনুবাদকের বর্ণনা দেওয়া হলো:
১। কম্পাইলার (Compiler): 
- কম্পাইলার প্রথমে পুরো প্রোগ্রামটি পরীক্ষা করে দেখে যে এর ভাষার নিয়মকানুন (যাকে ইংরেজিতে বলে সিনট্যাক্স Syntax) ঠিক আছে কি না। যদি ঠিক থাকে, তখন সে পুরো প্রোগ্রামটি কম্পাইল করে মেশিন কোডে রূপান্তর করে। 
- যেহেতু পুরো প্রোগ্রামটি একবারে কম্পাইল করা হয় তাই প্রোগ্রামে কোনো ভুল থাকলে সব একসাথে দেখানো হয়, সে কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল। তবে কম্পাইল করার পর এই প্রোগ্রামগুলো অনেক দ্রুতগতিতে কাজ করে। 

২। অ্যাসেম্বলার (Assembler): 
- অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে অনুবাদ করে অ্যাসেম্বলার নামক একটি প্রোগ্রাম। 
- উচ্চ স্তরের যেসব প্রোগ্রামিং ভাষা সেগুলোকে মেশিন কোডে অনুবাদ করার কাজটি করার জন্য দু ধরনের প্রোগ্রাম রয়েছে- কম্পাইলার (Compiler) ও ইন্টারপ্রেটার (Interpreter)। 
- প্রতিটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষারই পৃথক কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার রয়েছে। 
- এই দুই ধরনের অনুবাদক প্রোগ্রামের উদ্দেশ্য এক হলেও কাজের ধরনে কিছুটা ভিন্নতা রয়েছে। 

৩। ইন্টারপ্রেটার (Interpreter): 
- ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রাম পরীক্ষা না করে প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট (statement বা নির্দেশ) মেশিন কোডে রূপান্তর করে সেটিকে এক্সিকিউট করে। অর্থাৎ, কোনো প্রোগ্রামে যদি দশটি স্টেটমেন্ট থাকে, তাহলে প্রথম স্টেটমেন্ট আগে মেশিন কোডে রূপান্তর হয়ে চলবে, তারপর দ্বিতীয় স্টেটমেন্ট, তারপর তৃতীয় স্টেটমেন্ট, একে একে সব স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এ কারণে ভুল শুদ্ধ করা অনেক সহজ। 
- কিন্তু একটি একটি করে স্টেটমেন্ট মেশিন কোডে রূপান্তর হয় বলে সময় তুলনামূলকভাবে বেশি লাগে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

১,৫০৯.
কোন ভাইরাসটিকে Spacefiller বলা হয়?
  1. Trojan Horse
  2. CIH
  3. Worm
  4. Avira
ব্যাখ্যা

• “Spacefiller” শব্দটি মূলত এমন ধরনের ভাইরাসের জন্য ব্যবহৃত হয় যা ফাইলের ফাঁকা স্থানে (unused space) প্রবেশ করে এবং ফাইলের আকার বাড়ায় না। এটি মূলত ফাইল-ভিত্তিক ভাইরাসের একটি বিশেষ প্রকার। এই ধরনের ভাইরাস ফাইল সিস্টেমে সহজে শনাক্ত হয় না এবং কম্পিউটারের কাজকে প্রভাবিত করতে পারে।
- দেওয়া অপশনগুলোর মধ্যে Trojan Horse, CIH, Worm, এবং Avira-এর মধ্যে, Spacefiller ভাইরাস হল CIH. CIH ভাইরাসের আরেক নাম “Chernobyl” ভাইরাস, যা ফাইলের ফাঁকা স্থানে প্রবেশ করে ফাইলের আকার না বাড়িয়ে ক্ষতি করতে পারে। এটি কম্পিউটারকে ধ্বংসাত্মকভাবে প্রভাবিত করার জন্য পরিচিত।


• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- CIH ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৫১০.
Internet Protocol অ্যাড্রেসের কয়টি ID থাকে?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৬ টি
ব্যাখ্যা
IP Address:
- কম্পিউটার নেটওয়ার্কে প্রতিটি ডিভাইসের জন্য একটি পরিচিতি বা আইডেন্টিটি থাকে যাকে IP (Internet Protocol) Address বলে।

- প্রতিটি IP Address এর দু'টি অংশ থাকে :
i) NetID (Network ID),
ii) HostID (Host ID).

IP Address এর দুটি ভার্সন আছে:
1) IPV4
2) IPV6

• IPV4:
- এই ভার্সনে অ্যাড্রেস প্রকাশ করার জন্য মোট ৪ টি অকটেট থাকে।
- প্রতিটি অকটেট ৮ বিটের বাইনারি সংখ্যা ।
- প্রতিটি অকটেট ডট (.) দ্বারা আলাদা করা থাকে। যেমন:
11010101.00101010.10001001.00101010
- মোট ৩২ বিটের বাইনারির অ্যাড্রেস থাকে ৷
- এই ভার্সনের সাহায্যে 232 টি ডিভাইসকে অদ্বিতীয় পরচিতি দেয়া যায় ৷

• IPV6:
- এই ভার্সনে অ্যাড্রেস প্রকাশ করার জন্য মোট ৮ টি ভাগ থাকে।
- প্রতিটি ভাগে ১৬ বিটের বাইনারি সংখ্যা।
- প্রতিটি ভাগ ডট (.) দ্বারা আলাদা করা থাকে।
- মোট ১২৮ বিটের বাইনারির অ্যাড্রেস থাকে।
- এই ভার্সনের সাহায্যে 2128 টি ডিভাইসকে অদ্বিতীয় পরচিতি দেয়া যায়।

উৎস: উচ্চ মাধ্যমিকের ICT বই, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,৫১১.
নিচের কোনটি কম্পিউটার এন্টিভাইরাস নয়?
  1. মেলিসা
  2. এভিজি
  3. পিসিসিলিন
  4. কোবরা
ব্যাখ্যা
• মেলিসা হলো একটি কম্পিউটার ভাইরাস।

• এন্টিভাইরাস:
- এন্টিভাইরাস বলতে সাধারণভাবে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রামকে বোঝায় যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরণ, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে।
- এন্টিভাইরাস হলো সেই সফটওয়্যার যা ম্যালওয়‍্যারের সাথে সম্পৃক্ত সফটওয়‍্যারকে কম্পিউটারে অনুপ্রবেশে বাধা প্রদান করে।
- এন্টিভাইরাস সফটওয়‍্যার ব্যবহারকারীর কম্পিউটারের এবং সাথে সাথে মূল্যবান ডাটার দীর্ঘমেয়াদি সুরক্ষার ব্যবস্থা করে থাকে।
- একজন সতর্ক কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারকারীরও এন্টিভাইরাস প্রোগাম ব্যবহারের প্রয়োজন আছে।
- ব্রাউজারের দুর্বলতা, প্লাগইনস, বিভিন্ন প্রকার লেনদেনে এবং অপারেটিং সিস্টেম প্রভৃতির জন্য এন্টিভাইরাস সফটওয়্যার থাকা প্রয়োজন।
- আবার ব্যবহারকারী যদি অনলাইনে লেনদেন করেন তাহলে তার পিসিতে এন্টিভাইরাস থাকা অবশ্যই প্রয়োজন, এখন অনেক এন্টিভাইরাস সফটওয়্যার লেনদেনের সিকিউরিটি দিয়ে থাকে।

• কয়েকটি এন্টিভাইরাস প্রোগ্রামের নাম নিচে দেয়া হলো:
- কাসপারস্কি,
- ম্যাকফি,
- নরটন,
- পিসিসিলিন,
- এভিজি,
- অ্যাভাস্ট,
- ই-সেট,
- ই-স্ক্যান,
- কোবরা ইত্যাদি।

উৎস: শিক্ষায় আইসিটি, বিএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশবিদ্যালয়।
১,৫১২.
Which of the following is not word-processing software?
  1. Google Docs
  2. Google Sheets
  3. Notepad
  4. Microsoft Word
ব্যাখ্যা
• ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার:
- কম্পিউটারের সাহায্যে বর্ণমালা, সংখ্যা, চিহ্ন বা শব্দ ব্যবহার করে ডকুমেন্ট বা লিপি তৈরি করা এবং উক্ত ডকুমেন্টকে সম্পাদনাই হলো ওয়ার্ড প্রসেসিং।
- ডকুমেন্ট তৈরি ও প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটারের ব্যবস্থাকে ওয়ার্ড প্রসেসর বলা হয়। যেমন:

- Microsoft Word,
- Latex,
- Notepad,
- Google Docs,
- Apache OpenOffice Writer,
- Apple Pages,
- WPS Office Writer,
- Apache OpenOffice Writer ইত্যাদি।

• স্প্রেডশিট সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে ।
- স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ:

- Microsoft Excel,
- Google Sheets,
- iWork Numbers,
- LibreOffice Calc,
- Apache OpenOffice Calc,
- WPS Office Spreadsheets,
- Smartsheet, ইত্যাদি।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১,৫১৩.
ফার্মওয়্যার এর কাজ কি?
  1. ক) মাউস ও মনিটরের মধ্যে যোগাযোগ ঘটায়।
  2. খ) কী-বোর্ড ও মনিটরের মধ্যে যোগাযোগ ঘটায়।
  3. গ) ওয়েব ও হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।
  4. ঘ) সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।
ব্যাখ্যা
ফার্মওয়্যার
- ফার্মওয়্যার হচ্ছে বিশেষ ধরনের সফটওয়্যার যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়োজন পড়ে।
- ফার্মওয়্যার মূলত হার্ডওয়্যার ও সফটওয়্যার-এর সমন্বয়ে গঠিত।
- কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো Basic Input Output System (BIOS)।
- এছাড়া প্রত্যেকটি হার্ডওয়্যারের সাথে থাকে তার নিজস্ব ডিভাইস ড্রাইভার।
- ফার্মওয়্যারগুলো সাধারণত মেশিন নির্ভর হয়ে থাকে। অর্থাৎ এক এক মেশিনের জন্য আলাদা আলাদা ডিভাইস ড্রাইভারের প্রয়োজন পড়ে।
- কম্পিউটার তৈরি করার সময় মেমোরি নামক হার্ডওয়্যারে কিছু স্থায়ী প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয়। এটিই হচ্ছে ফার্মওয়্যার।
- এগুলি পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না। যেমন PC-তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার।
- এটিতে কিছু প্রোগ্রাম জমা করে রাখা হয় যা হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
১,৫১৪.
“Malware” শব্দটি কোন শব্দের সংক্ষিপ্ত রূপ?
  1. Malicious Hardware
  2. Malicious Software
  3. Manageable Software
  4. Manual Software
ব্যাখ্যা

- Malware শব্দটি এসেছে দুটি ইংরেজি শব্দ থেকে -
- Malicious (অর্থ: ক্ষতিকর)।
- Software (অর্থ: প্রোগ্রাম বা সফটওয়্যার)।

Malware এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা ব্যবহারকারীর অজান্তে সিস্টেমে প্রবেশ করে এবং এই কাজগুলো করতে পারে-
- নিজের কপি তৈরি করে অন্য ফাইলকে সংক্রমিত করে।
- নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে, ফাইল ছাড়াই সংক্রমণ ঘটাতে পারে।
- ব্যবহারকারীর কার্যকলাপ ও ডেটা নজরদারি করে।
- ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করে।
- অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখায় ও ব্রাউজিং ডেটা সংগ্রহ করে।

Malware প্রতিরোধের উপায়:
- অ্যান্টিভাইরাস ও অ্যান্টিম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করা (যেমন Windows Defender, Avast, Bitdefender)।
- অজানা ইমেইল বা লিংকে ক্লিক না করা।
- নিয়মিত সফটওয়্যার আপডেট করা।
- নির্ভরযোগ্য উৎস থেকে সফটওয়্যার ডাউনলোড করা।
- Firewall সক্রিয় রাখা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশোনাল)।

১,৫১৫.
একটি কম্পিউটার প্রসেসরের “GHz” মান নির্দেশ করে:
  1. শক্তি খরচ
  2. হার্ড ডিস্কের ক্ষমতা
  3. মেমরির পরিমাণ
  4. সিপিইউ স্পিড
ব্যাখ্যা

• একটি কম্পিউটার প্রসেসরের “GHz” মান মূলত তার গতি বা পারফরম্যান্স নির্দেশ করে। GHz মানে “গিগাহার্জ,” যা প্রতি সেকেন্ডে প্রসেসর কত কোটি (১০) চক্র সম্পন্ন করতে পারে তা নির্দেশ করে। এটি সরাসরি প্রসেসরের স্পিডের সাথে সম্পর্কিত, অর্থাৎ একটি উচ্চ GHz মানের প্রসেসর একই সময়ে বেশি কাজ সম্পন্ন করতে সক্ষম। GHz মান শক্তি খরচ, হার্ড ডিস্কের ক্ষমতা বা মেমরির পরিমাণ নির্দেশ করে না; এগুলো সম্পূর্ণ ভিন্ন হার্ডওয়্যার বৈশিষ্ট্য। তাই “GHz” মূলত সিপিইউ স্পিড বা প্রসেসরের কর্মক্ষমতার সূচক, যা ব্যবহারকারীর জন্য দ্রুত এবং কার্যকর কম্পিউটার অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ দিক।

সঠিক উত্তর: ঘ) সিপিইউ স্পিড।

• সিপিইউ/ মাইক্রোকম্পিউটারের গতি: 
- মাইক্রোকম্পিউটারের গতি বিবেচনা করা হয় সিপিইউ তথা মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড (Clock Speed)-এর দ্বারা।
- ক্লক স্পিড পরিমাপ করা হয় প্রতি সেকেন্ডে কতটি স্পন্দন (Pulse) বা টিক সম্পন্ন হয় তার ওপর নির্ভর করে।
- স্পন্দন পরিমাপ করা হয় হার্টজে।

- প্রসেসরের ক্লকটি প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বার স্পন্দন বা টিক করার সময়কে ১ মেগাহার্টজ হিসেবে অভিহিত করা হয়।
- যেমন- কোনো প্রসেসরের গতি যদি ৩৩ মেগাহার্টজ হয়, তাহলে তার অর্থ হলো প্রতি সেকেন্ড ৩৩,০০০,০০০ স্পন্দন তৈরি হবে।
- অর্থাৎ উক্ত প্রসেসরটি প্রতি সেকেন্ডে ৩৩,০০০,০০০ ইনস্ট্রাকশন আদান-প্রদান করতে পারবে।
- এই স্পন্দনকেই ক্লক স্পিড ((Clock Speed) বলা হয়।
- সুতরাং প্রসেসরের স্পিড বা গতি বলতে প্রসেসরটি কত কিলোহার্টজ, মেগাহার্টজ বা গিগাহার্টজের তাই-ই বোঝায়।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৫১৬.
Which command is used to search anything in MS-Word?
  1. Shift + Find
  2. Alt + F
  3. Shift + F
  4. Ctrl + F
ব্যাখ্যা
- এমএস ওয়ার্ডে ব্যবহৃত কীবোর্ডের বিভিন্ন কী এর কাজসমূহ- 
- Ctrl + F : যেকোনো শব্দ বা বাক্য খুঁজার জন্য।
Ctrl + A : ডকুমেন্টের সব টেক্সট (text) সিলেক্ট করার জন্য।
Ctrl+B : টেক্সট (text) বোল্ড (bold) করার জন্য।
Ctrl + C : সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
Ctrl + E : টেক্সট বা লিখা গুলি মধ্যেখানে আনার জন্য (center alignment)।
Alt + F: ব্যাকস্টেজ ভিউ ব্যবহার করতে ফাইল পেইজ প্রদর্শন করে।
Ctrl +Shift + F: ফন্ট সাইজ পরিবর্তনে ব্যবহৃত হয়। 

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।
১,৫১৭.
নিচের কোনটি ইমেইল সফটওয়্যার?
  1. MS Excel
  2. MS Paint
  3. MS-Word
  4. MS Outlook
ব্যাখ্যা
- MS Outlook বা মাইক্রোসফট আউটলুক হলো ইমেইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 
- ইহা মূলত ইমেল পাঠাতে এবং গ্রহণ করতে ব্যবহৃত হয়।

অন্যদিকে,
- MS Excel হচ্ছে মাইক্রোসফটের জনপ্রিয় Spreadsheet সফটওয়্যার।
- MS-Word হচ্ছে মাইক্রোসফটের জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
- MS Paint হচ্ছে মাইক্রোসফটের জনপ্রিয় ছবি আকার সফটওয়্যার।
১,৫১৮.
কোন প্রটোকলটি সাধারণত ফায়ারওয়াল দ্বারা "সিকিউর রিমোট ম্যানেজমেন্ট" নিশ্চিত করতে ব্যবহৃত হয়?
  1. SSH
  2. FTP
  3. HTTP
  4. SMTP
ব্যাখ্যা
• সিকিউর রিমোট ম্যানেজমেন্টের জন্য সাধারণত SSH (Secure Shell) প্রটোকলটি ব্যবহার করা হয়। SSH একটি নিরাপদ নেটওয়ার্ক প্রটোকল যা দূরবর্তী সার্ভার বা ডিভাইসের সঙ্গে এনক্রিপ্টেড যোগাযোগ স্থাপন করে। এটি ফায়ারওয়ালের মাধ্যমে রিমোট ম্যানেজমেন্টের সময় ডেটা হাইজ্যাকিং বা অননুমোদিত প্রবেশ থেকে রক্ষা করে।
- অন্যদিকে, FTP, HTTP, এবং SMTP প্রটোকলগুলি মূলত যথাক্রমে ফাইল ট্রান্সফার, ওয়েব পেজ পরিবেশন, এবং ইমেইল পাঠানোর কাজে ব্যবহৃত হয়, যা সাধারণত এনক্রিপশন ছাড়া তথ্য আদান-প্রদান করে এবং নিরাপত্তার জন্য SSH এর মতো সুরক্ষিত নয়।
- তাই, ফায়ারওয়ালে সিকিউর রিমোট ম্যানেজমেন্ট নিশ্চিত করতে সবচেয়ে উপযুক্ত প্রটোকল হলো SSH.


• ফায়ারওয়াল (Firewall):
- Unauthorized ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall)ব্যবহার করা হয়।
- অননুমোদিত ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়‍্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা।
১,৫১৯.
Avast ও Norman হলো-
  1. ক) অপারেটিং সিস্টেম
  2. খ) কম্পিউটার ভাইরাস
  3. গ) কম্পিউটার অ্যান্টিভাইরাস
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
এন্টি ভাইরাস সফটওয়্যারের তালিকা
1. McAfee Antivirus
2. Dr. Solomon Antivirus
3. IBM Antivirus
4. Norman Antivirus
5. Thunder Byte Antivirus
6. Virusafe Antivirus
7. AVG Antivirus
8. Central Point Antivirus
9. PC Cillin Antivirus
10. Red Alert Antivirus
11. VX2000 Antivirus
12. Vigillant Antivirus
13. Norton Antivirus (NAV)
14. F-Macro Antivirus
15. Iris Antivirus
16. Reg Clean Antivirus
17. Avira Antivirus
18. Cleancih Antivirus
19. Avast Antivirus
20. NetQin Antivirus
21. Panda Antivirus
22. Bitdefender Antivirus
23. Kaspersky Antivirus
24. NOD32 Antivirus 

 উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি–২ (ভোকেশনাল )
১,৫২০.
সি (C) ভাষাটি কোন প্রতিষ্ঠানে তৈরি করা হয়?
  1. মাইক্রোসফট
  2. অ্যাপল
  3. আইবিএম
  4. বেল ল্যাবস 
ব্যাখ্যা

• ডেনিস রিচি বেল ল্যাবসে ১৯৭২ সালে সি (C) প্রোগ্রামিং ভাষা তৈরি করেন।

• সি (C) প্রোগ্রামিং ভাষা:

- সি একটি সাধারণভাবে ব্যবহৃত, অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। এটি একটি উচ্চ স্তরের (High-level) হলেও কাঠামোগত (Structured) প্রোগ্রামিং ভাষা হিসেবে পরিচিত।

• উদ্ভব ও প্রণেতা:
- সি ভাষাটি ১৯৭২ সালে, ডেনিস রিচি (Dennis Ritchie) বেল ল্যাবসে (Bell Labs) তৈরি করেন।

• ভাষাগত বৈশিষ্ট্য:
- সি ভাষা জানা থাকলে কম্পিউটারের অন্যান্য অনেক ভাষা শেখা তুলনামূলকভাবে সহজ হয়।
- এই ভাষার মাধ্যমে অপারেটিং সিস্টেম, কম্পাইলার, ডিভাইস ড্রাইভার এবং ইন্টারপ্রেটার সহ বিভিন্ন সিস্টেম সফটওয়্যার তৈরি করা যায়।

• কার্যকারিতা ও ব্যবহারযোগ্যতা:
- সি একটি দক্ষ ও শক্তিশালী প্রোগ্রামিং ভাষা, যা হার্ডওয়্যারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে সক্ষম।
- এতে কোড ছোট ছোট অংশে ভাগ করে লিখে, সেগুলো সমন্বয় করে একটি জটিল ও কার্যকর প্রোগ্রাম তৈরি করা যায়।

• গুরুত্ব:
- উচ্চ কর্মক্ষমতা, পোর্টেবিলিটি এবং নিয়ন্ত্রণক্ষমতার কারণে সি ভাষা এখনো প্রোগ্রামিং জগতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভিত্তিমূলক ভাষা হিসেবে ব্যবহৃত হয়।

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

১,৫২১.
Which one is the High-Level Programming language?
  1. ক) C++
  2. খ) COBOL
  3. গ) PROLOG
  4. ঘ) All of the above
ব্যাখ্যা
হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা কোন সংকেত বা সাংকেতিক কোড নির্ভর নয়। এটি ইংরেজি ভাষার মতই।

মেশিন বা অ্যাসেম্বলি ভাষার প্রধান অসুবিধা হলো, এক ধরনের কম্পিউটারের জন্য প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। তাছাড়া মেশিন ও অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখা অনেক কষ্টকর ও শ্রমসাধ্য ব্যাপার। এছাড়া মানুষের পক্ষে লো-লেভেল ভাষা বোঝা সহজসাধ্য নয়। এই অসুবিধা দুর করার জন্য উচ্চ স্তরের ভাষার উদ্ভব হয়। এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব।

উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে— BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি কম্পাইলার বা ইন্টারপ্রেটার নামক প্রোগ্রাম ব্যবহার করে এ ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের ভাষায় অনুবাদ করা হয়। ফলে কম্পিউটার এ জাতীয় প্রোগ্রাম বুঝতে পারে।

উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫২২.
ডেটাবেজে সম্পর্কযুক্ত ফিল্ডকে একত্রে কি বলা হয়?
  1. রেকর্ড
  2. টেবিল
  3. ফিল্ড
  4. ডেটা
ব্যাখ্যা
• ডেটাবেজে সম্পর্কযুক্ত ফিল্ডকে একত্রে রেকর্ড বলা হয়।

• ডেটাবেজ (Database):
ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেজ শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ।
- ডেটাবেজের বিভিন্ন উপাদান হলো ডেটা, ফিল্ড, রেকর্ড, ডেটা টেবিল ইত্যাদি।

• ডেটা:
ডেটা টেবিলের বিভিন্ন ফিল্ডে আমরা যা কিছু ইনপুট করি, তাই ডেটা।

• ফিল্ড:
ডেটাবেজের ডেটার আইটেমকে ফিল্ড বলা হয়।
- ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি।
রেকর্ড:
সম্পর্কযুক্ত ফিল্ডকে একত্রে রেকর্ড বলা হয়।
- অনেকগুলো ফিল্ডের ডেটার সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড।

• ডেটা টেবিল:
সমজাতীয় সকল ডেটাকে একটি টেবিলে সংরক্ষণ করে রাখা হয়।
- এক বা একাধিক রেকর্ড নিয়ে ডেটা টেবিল গঠিত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১,৫২৩.
গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে?
  1. ক) হার্ভার্ট মার্শাল ম্যাকলুহান
  2. খ) আইনস্টান
  3. গ) নিউটন
  4. ঘ) ফিশার
  5. ঙ) ডাল্টন
ব্যাখ্যা
কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক হার্ভাট মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
১,৫২৪.
কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
  1. সফটওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
  2. হার্ডওয়্যার ও কন্ট্রোল ইউনিট
  3. হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ
  4. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
ব্যাখ্যা
কম্পিউটারকে কাজের উপযোগী করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো সঠিক অবস্থানে স্থাপন করতে হয়।
কম্পিউটারের যন্ত্রাংশগুলো সঠিকভাবে স্থাপন করে যন্ত্রাংশগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপনকেই কম্পিউটার সংগঠন বলে।
কম্পিউটার সংগঠন দুই প্রকার।
যথা-
- হার্ডওয়্যার এবং
- সফটওয়্যার।
১,৫২৫.
MS Word এর কোন tools টি ব্যবহার করে দ্রুত ও সহজে একটি চিঠি একাধিক ঠিকানায় পাঠানো সম্ভব?
  1. Copy Paste
  2. Letter Template
  3. Formate Painter
  4. Mail Merge
ব্যাখ্যা
- Word Processing সফটওয়্যারে খুব দ্রুত এবং সহজে একটি চিঠি একাধিক ঠিকানায় পাঠানোর জন্য 'Mail Merge' tools টি ব্যবহার করা হয়।
- A mail merge is used to create form letters, mailing labels, envelopes, directories, and mass e-mail message and fax distributions.
There are three documents that are involved in the mail merge process:
- the main document,
- the data source and
- the merged field.

উৎস: Microsoft Support [লিঙ্ক]
১,৫২৬.
কম্পিউটারে BIOS এর কাজ কী?
  1. অপারেটিং সিস্টেম লোড করা
  2. ভাইরাস স্ক্যানিং
  3. হার্ডওয়্যার সিকিউরিটি ও মেইন্টেন্যান্স
  4. ডাটা স্টোরেজ ম্যানেজমেন্ট
ব্যাখ্যা

◉ BIOS (Basic Input/Output System) এর প্রধান কাজ হলো কম্পিউটার চালু হওয়ার সময় অপারেটিং সিস্টেম লোড করা এবং হার্ডওয়্যার ইনিশিয়ালাইজেশন ও টেস্টিং (POST) সম্পন্ন করা।

BIOS:
- BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input/Output System.
- কম্পিউটারে BIOS সংরক্ষিত থাকে - মাদারবোর্ডের ROM চিপে।
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS.
- অর্থাৎ, BIOS এর প্রাথমিক কাজ হচ্ছে Boot process নিয়ন্ত্রণ করা।
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS.
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা।

১,৫২৭.
CPU কত দ্রুত কাজ করে তা কোন এককে প্রকাশ করা হয়?
  1. GHz
  2. RPM
  3. Watt
  4. Byte
ব্যাখ্যা

• CPU কত দ্রুত কাজ করছে তা মাপার জন্য সাধারণত GHz (গিগাহার্জ) একক ব্যবহার করা হয়। GHz মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কত কোটি বা বিলিয়ন চক্র সম্পন্ন হচ্ছে। CPU-এর একটি চক্র হল প্রসেসরের মূল কার্যক্রম সম্পন্ন করার জন্য একটি মৌলিক সময়কাল। উদাহরণস্বরূপ, যদি একটি CPU-এর গতি ৩ GHz হয়, তবে এটি প্রতি সেকেন্ডে প্রায় ৩০০ কোটি চক্র সম্পন্ন করতে পারে। অন্য দিকে, RPM হল হার্ড ডিস্কের ঘূর্ণন গতি, Watt হলো শক্তি ব্যবহার, এবং Byte হলো তথ্যের পরিমাপের একক। তাই CPU-এর গতি বোঝাতে GHz এককই সঠিক।

• ক্লক স্পিড : 
- ক্লক স্পিড হলো একটি কম্পিউটারের প্রসেসর (CPU) প্রতি সেকেন্ডে কতটি নির্দেশনা সম্পাদন করতে পারে, তার একটি পরিমাপ।

ক্লক স্পিডের একক হলো হার্টজ (Hz)
 1 GHz = 1,000,000,000 Hz
 অর্থাৎ ১ গিগাহার্টজ মানে সেকেন্ডে ১ বিলিয়ন সাইকেল।

উদাহরণস্বরূপ,
যদি কোনো প্রসেসরের স্পিড হয় 3.2 GHz, তাহলে এটি প্রতি সেকেন্ডে প্রায় ৩.২ বিলিয়ন অপারেশন সম্পাদন করতে পারে।

অন্যদিকে, 
- Byte: মেমোরির একক (তথ্য ধারণ করার একক)।

- Watt: শক্তি (Power) মাপার একক।

- RPM: ঘূর্ণনের গতি বোঝায়, সাধারণত হার্ডডিস্কে ব্যবহৃত হয়।

তথ্যসূত্র: 
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
- Intel Website.

১,৫২৮.
কোনটি কম্পিউটার ভাইরাস?
  1. ক) Panda
  2. খ) Cindrella
  3. গ) Cobra
  4. ঘ) Norton
ব্যাখ্যা

• কতিপয় ভাইরাস:
- AIDS,
- Bye Bye,
- Bad boy,
- Cindrella,
- CIH,
- I love you,
- স্টোন,
- ভিয়েনা ইত্যাদি।
• কতিপয় কম্পিউটার অ্যান্টিভাইরাস:
- অভিজি,
- এভিরা,
- এভাস্ট,
- McAfee,
- Norton Antivirus,
- Kaspersky Antivirus,
- Symantec,
- ESET NOD32,
- PANDA,
- Cobra Antivirus,
- PC Tools Antivirus ইত্যাদি।

১,৫২৯.
নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার?
  1. Notepad
  2. Lotus 1-2-3
  3. LaTex
  4. Firefox
ব্যাখ্যা
স্প্রেডশিট: 
- অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
- গ্রাফ কাগজের ন্যায় X অক্ষ এবং Y অক্ষ বরাবর খোপখোপ ঘরের ন্যায় অনেক ঘর সম্বলিত বড় শিটকে স্পেডশিট বলা হয়।
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে।
- উইন্ডোজভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে জটিল গাণিতিক হিসাব-নিকাশ, অর্থনৈতিক ও পরিসংখ্যানিক হিসাবনিকাশ এবং যুক্তিমূলক কার্যক্রমসহ তথ্য ব্যবস্থাপনার কাজও করা যায়।
- স্প্রেডশিট সফটওয়্যারকে ইলেকট্রনিক স্প্রেডশিট প্রোগ্রামও বলা হয়।
- উল্লেখযোগ্য স্প্রেডশিট প্রোগ্রামসমূহ হলো: মাইক্রোসফট এক্সেল, লোটাস ১-২-৩, কোয়াট্রোপ্রো, মাল্টিপ্ল্যান, সুপারক্যাল্ক ইত্যাদি।

অন্যদিকে, 
• Firefox- ইন্টারনেট ব্রাউজার।
• Notepad, LaTex- ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১,৫৩০.
নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম নয়?
  1. Word Star
  2. Word Perfect
  3. Ms Word
  4. Qrater Pro
ব্যাখ্যা
• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
• Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms Word, Word Note.
• Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
• Database Package Program : dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৩১.
প্রোগ্রামিং চলাকালীন কোন ধরনের ভুল হলে কম্পিউটার ত্রুটির বার্তা দেখায়?
  1. Logical Error
  2. Data Error
  3. Syntax Error
  4. কোনোটি নয়
ব্যাখ্যা
• প্রোগ্রামিং চলাকালীন Syntax Error হলে কম্পিউটার ত্রুটির বার্তা দেখায়। এটি তখন ঘটে যখন কোডের গঠন বা নিয়ম সঠিক হয় না, যেমন ভুল বানান, ভুল সেমিকোলন বা ব্র্যাকেট না থাকা। কম্পাইলার বা ইন্টারপ্রেটার এই ভুল শনাক্ত করে এবং ত্রুটির বার্তা দেখায়, ফলে প্রোগ্রাম রান হয় না যতক্ষণ না ভুল ঠিক করা হয়। অন্যদিকে, Logical Error হলে প্রোগ্রাম চলে কিন্তু ফলাফল ভুল হয়, আর Data Error ডাটা সংক্রান্ত সমস্যা নির্দেশ করে, যা সাধারণত ত্রুটির বার্তা দেয় না। তাই Syntax Error ত্রুটি বার্তা দেখায়।
সঠিক উত্তর: গ) Syntax Error।

• Data Error:
- কম্পিউটারে ভুল ডাটা দিলে তাকে ডাটা ভুল বলে।
- ডাটা ভুল কম্পিউটার বুঝতে পারে না। যেমন: 82 এর স্থলে 28 লেখা, এ ধরনের ভুলে কম্পিউটার ভুলের বার্তা প্রদর্শন করে না।

• Syntax Error:
- সিনট্যাক্স ভুল বলতে বোঝায় প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল।
- সিনট্যাক্স ভুলের উদাহরণ: বানান ভুল (PRINT কে PRIMT লেখা ইত্যাদি); সেমিকোলন না দেওয়া, ব্রাকেট ঠিকমত না দেওয়া; কোন চলক ঘোষণা না করা প্রভৃতি।
- এসব ভুল সংশোধন করা খুবই সহজ কারণ সিনট্যাক্স ভুলের বেলা কম্পিউটার একটি ভুলের বার্তা ছাপায় যেমন 12 নম্বর লাইনে ভুল আছে।

• Logical Error:
- প্রোগ্রামে যুক্তির ভুল থাকলে তাকে বলে লজিক্যাল ভুল।
- সাধারণত সমস্যা ঠিকমত না বোঝার জন্যই এই ভুল হয়। যেমন A < B এর স্থলে A > B বা X = A + B এর স্থানে X = A - B লিখলে লজিক ভুল হয়।
- সিনট্যাক্স ভুলের ক্ষেত্রে গণনা সম্ভব না হওয়ায় কোন উত্তর পাওয়া যায় না কিন্তু লজিক ভুলের ক্ষেত্রে একটি উত্তর পাওয়া যায় যদিও তা ভুল।
- কম্পিউটার কোন ভুলের বার্তা পাঠায় না বলে লজিক ভুল সংশোধন করা খুব কঠিন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,৫৩২.
নিচের কোনটি কম্পিউটারে ব্যবহারকারীর প্রবেশগম্যতা সীমাবদ্ধ করে দেয়?
  1. অ্যাডওয়্যার
  2. ট্রোজান হর্স
  3. স্পাইওয়্যার
  4. র‍্যানসমওয়্যার
ব্যাখ্যা
মেলওয়্যার এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software।
- কম্পিউটার ভাইরাস ছাড়া মেলওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে অ্যাডওয়্যার (Adware), স্পাইওয়্যার (Spyware), ট্রোজান হর্স (Trojan Horse), ওয়ার্ম(worms) প্রভৃতি।
- আর্থিক প্রতারণা ও অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়্যারগুলোকেও অ্যাডভান্স লেভেল মেলওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
   যেমনঃ র‍্যানসমওয়্যার(Ransomware)।
- র‍্যানসমওয়্যার হল এক ধরনের ম্যালওয়্যার যেটি কিনা একটি কম্পিউটার ডিভাইসকে আক্রান্ত করার পর ব্যবহারকারীকে তার মেশিনে প্রবেশ করা থেকে বিরত রাখে এবং ব্যবহারকারীর প্রবেশগম্যতা সীমাবদ্ধ করে দেয় এবং এই সীমাবদ্ধতা দূর করার জন্য ব্যবহারকারীর কাছ থেকে মুক্তিপণ দাবি করে।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)
১,৫৩৩.
কোন ম্যালওয়্যার নিজেকে অন্য প্রোগ্রামের সাথে সংযুক্ত করে রাখে এবং ভাইরাসের মত ছড়ায়?
  1. ট্রোজান হর্স
  2. স্পাইওয়্যার
  3. ওয়ার্ম
  4. রুটকিট
ব্যাখ্যা

ওয়ার্ম (Worm) হলো একটি স্বয়ংক্রিয়ভাবে ছড়ানো ম্যালওয়্যার, যা নিজেকে নেটওয়ার্ক বা সিস্টেমে পুনরুত্পন্ন করতে পারে। এটি সাধারণত অন্য কোনো প্রোগ্রামের সাথে সংযুক্ত না হয়েও ছড়াতে পারে, তবে কিছু ওয়ার্ম ভাইরাসের মতো অন্য ফাইলের সাথে সংযুক্ত থেকেও ছড়াতে পারে।

Malware (ম্যালওয়ার):
- Malware (ম্যালওয়ার) এর পূর্ণরূপ হলো Malicious Software.
- কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়ারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে: অ্যাডওয়্যার (Adware), স্পাইওয়্যার (Spyware), ট্রোজান হর্স (Trojan Horse), র‍্যানসমওয়্যার (Ransomware), ওয়ার্ম (Worms) প্রভৃতি।

অন্যান্য অপশনসমূহ, 
ক) ট্রোজান হর্স – এটি একটি ক্ষতিকারক প্রোগ্রাম, যা বৈধ সফটওয়্যার হিসেবে ছদ্মবেশে থাকে এবং ক্ষতি করে। 
খ) স্পাইওয়্যার – এটি ব্যবহারকারীর তথ্য গোপনে চুরি করার জন্য ব্যবহৃত হয়। 
ঘ) রুটকিট – এটি সিস্টেমের গভীরে প্রবেশ করে এবং হ্যাকারদের জন্য গোপন ব্যাকডোর তৈরি করে, কিন্তু এটি ভাইরাসের মতো ছড়ায় না।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।

১,৫৩৪.
DOS stands for-
  1. ক) Data Operating Service
  2. খ) Disk Operating System
  3. গ) Disk Operating Service
  4. ঘ) Data Operating System
ব্যাখ্যা
-অপারেটিং সিস্টেম হচ্ছে একগুচ্ছ প্রোগ্রামের সমাহার যা ব্যবহার করে কম্পিউটারের সাধারণ কার্যক্রমসমূহ ব্যবস্থাপনা করা হয়।
-পূর্বে অপারেটিং সিস্টেম বলতে ডসকেই (DOS) বোঝানো হত।
-বর্তমানে উইন্ডোজভিত্তিক অপারেটিং সিস্টেমই সর্ব গ্রহণযোগ্য। তবে, এ অপারেটিং সিস্টেমের অভ্যন্তরে ডস্ ব্যবহৃত হয়।
-যেহেতু, ডস্ একটি ডিস্ক ভিত্তিক সিস্টেম সফট্ওয়্যার, তাই একে Disk Operating System বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১,৫৩৫.
কোনটি অনুবাদক প্রোগ্রাম নয়?
  1. ক) কম্পাইলার
  2. খ) ইন্টারপ্রেটার
  3. গ) এনকোডার
  4. ঘ) অ্যাসেম্বলার
ব্যাখ্যা
- যে প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।

অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার। যথা - কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার।
• কম্পাইলার - পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে।
• ইন্টারপ্রেটার - প্রোগ্রামের লাইন বাই লাইন অনুবাদ করে এবং ফলাফল দেখায়।
• অ্যাসেম্বলার - অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রাম অনুবাদ করতে ব্যবহৃত হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণি, শাহ্ শাজাহান সজীব।
১,৫৩৬.
ডাটা ও কার্যনির্দেশাবলী এবং হার্ডওয়্যারের মিলিত নামকে বলে-
  1. ক) RAM
  2. খ) Firmware
  3. গ) ROM
  4. ঘ) Firewall
ব্যাখ্যা
কম্পিউটার তৈরি করার সময় উহার মেমোরিতে যে প্রোগ্রামসমূহ স্থায়ীভাবে সংরক্ষন করে দেওয়া হয় তাকে ফার্মওয়্যার বলে। এ সকল প্রোগ্রামের কোন পরিবর্তন করা যায় না। কম্পিউটারের স্থায়ীভাবে রাখা দরকার সেইসব নির্দেশের তালিকা এবং ডাটাগুলোকে কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কম্পিউটার তৈরির কম্পিউটারের সেমিকন্ডাক্টর রমে স্থায়ীভাবে সংরক্ষিত রাখার ব্যবস্থা করেন। এই অত্যাবশ্যকীয় ডেটাগুলো এবং কার্যনির্দেশের তালিকাগুলো কম্পিউটার চালু করা মাত্রই কার্যকরী হয়। অবশ্য অনেক কম্পিউটার বিজ্ঞানী ফার্মওয়্যার বলতে শুধু অত্যাবশ্যকীয় ডাটাগুলো এবং কার্যনির্দেশের তালিকাগুলো বোঝাতে চান না। তাঁদের মতে, 'ডাটা ও কার্যনির্দেশাবলী এবং হার্ডওয়্যারের মিলিত নামকে ফার্মওয়্যার বলে। উদাহরণস্বরূপ- ROM BIOS এর মধ্যে যে ডাটা এবং নির্দেশগুলো থাকে তা ফার্মওয়্যার।
১,৫৩৭.
নিচের কোন সফটওয়্যারটি ব্রাউজ করার জন্য নয়?
  1. Brave
  2. Safari
  3. Netscape Navigator
  4. Notepad++
ব্যাখ্যা

• উল্লিখিত সফটওয়্যারগুলোর মধ্যে “Notepad++” ব্রাউজ করার জন্য ব্যবহৃত হয় না। Brave, Safari এবং Netscape Navigator সবই ওয়েব ব্রাউজার, যা ইন্টারনেটে ওয়েবসাইট দেখার এবং তথ্য অনুসন্ধান করার জন্য ব্যবহৃত হয়। ব্রাউজারগুলো হাইপারলিংক, ছবি, ভিডিও এবং অন্যান্য ওয়েব উপাদান প্রদর্শন করতে সক্ষম। অন্যদিকে, Notepad++ একটি টেক্সট এডিটর, যা মূলত কোড লেখা, সম্পাদনা এবং প্রোগ্রামিং করার জন্য ব্যবহৃত হয়। এটি ওয়েব ব্রাউজ করার ক্ষমতা রাখে না। তাই, যদি ওয়েবসাইট ব্রাউজিং সংক্রান্ত প্রশ্ন আসে, সেক্ষেত্রে Notepad++ নয়, বরং Brave, Safari বা Netscape Navigator ব্যবহার করা উচিত।

• ওয়েব ব্রাউজার:
- ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়্যার, যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়।
- ওয়েব ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে।
- যেমন - ক্রোম হলো প্রধান আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. দ্বারা প্রকাশিত একটি ইন্টারনেট ব্রাউজার।

কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম হলো -
- Google Chrome,
- Mozilla Firefox,
- Safari,
- Opera,
- Microsoft Edge,
- Maxthon,
- Brave,
- UC Browser.

উৎস: 
১) ব্রিটানিকা।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।

১,৫৩৮.
কম্পিউটারের জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার নয় কোনটি?
  1. এভিজি
  2. এভিরা
  3. এজাক্স
  4. নরটন
ব্যাখ্যা
• এন্টিভাইরাস সফটওয়্যার: 
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফ্টওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে। অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলো ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। ফলে এগুলো ভাইরাস প্রতিকারে অনেক বেশি কার্যকর।
- এন্টিভাইরাস সফ্টওয়্যার সবসময় হালনাগাদ বা আপডেট করে নিতে হয়।
- ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামুল্যে ইন্টারনেট থেকে কিছু কিছু এন্টিভাইরাস সফ্টওয়্যার ডাউনলোড এবং ইন্সটল কারা যায়। নিচে এ ধরনের কিছু প্রোগ্রাম এর নাম দেয়া হলোঃ
• এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার।
• এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার।
• অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার।
• নরটন এন্টিভাইরাস সফটওয়্যার।

• Ajax অর্থ হলো Asynchronous JavaScript and XML. তবে এটি কোন Prgraming Lanuage না বরং কোন একটি ওয়েবসাইটের কিছু content কে কোন প্রকার Page Load ছাড়াই web server এ আদান প্রদান করার জন্য এটি ব্যবহার করা হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
১,৫৩৯.
নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার?
  1. ক) MS Access
  2. খ) Google Sheet
  3. গ) Notepad
  4. ঘ) Firefox
ব্যাখ্যা
• স্প্রেডশিট (Spreadsheet): 
- একে ইলেকট্রনিক স্প্রেডশিটও বলা হয়ে থাকে। এ সফটওয়্যার গতানুগতিক আর্থিক টুলস; যেমন- হিসাবরক্ষকের কলামনার প্যাড (columnar pad), পেনসিল ও ক্যালকুলেটরের কম্পিউটার ভারসন দিয়ে কাজ করার সুবিধা প্রদান করে।
- একটি বৈদ্যুতিক (electronic) স্প্রেডশিট সজ্জিত থাকে কলাম ও রো (row)-এর গ্রিড দ্বারা।
- স্প্রেডশিটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যখন একটি ভেল্যু (value) বা ভেল্যুর পরিবর্তন করা হয় তখন সংশ্লিষ্ট অন্যান্য ভেল্যুগুলো আবার নিজ থেকেই হিসাব
করে ফেলে।
- উদাহরণ: Google Sheet, Microsoft Excel, Numbers, LibreOffice Calc ইত্যাদি। 

• Firefox- ইন্টারনেট ব্রাউজার।
• Notepad- ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
• MS Access- ডেটাবেজ সফটওয়্যার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৪০.
.gif কোন ধরণের ফাইল এক্সটেনশন?
  1. ক) Audio
  2. খ) Video
  3. গ) Document
  4. ঘ) Image
ব্যাখ্যা
- ফাইল এক্সটেনশন হচ্ছে ফাইলের ফরম্যাট নির্দেশকারী একটি সুচক যা ফাইলের নামের শেষে যুক্ত থাকে।

- আরও কিছু ফাইল এক্সটেনশন এর উদাহরণসমূহ- 
Picture files- 
.bmp
.gif
.jpg
.png

Music and sound files- 
.mp3
.wav
Operating system files
.dll
.exe

Text and word processing documents- 
.doc
.docx
.rtf
.txt

Spreadsheet files- 
.xls
.xlsx
.xlr
.csv

Web Page files- 
.htm
.html

সূত্র- Computer Hope Website
১,৫৪১.
সাধারণভাবে, CPU-এর ক্লক স্পিড বাড়লে —
  1. প্রসেসিং গতি বাড়ে
  2. প্রসেসিং গতি কমে
  3. ক্যাশের আকার ছোট হয়
  4. বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কমে
ব্যাখ্যা

• সাধারণভাবে, CPU বা কেন্দ্রীয় প্রসেসিং ইউনিটের ক্লক স্পিড বাড়ালে প্রসেসরের কাজের গতি বৃদ্ধি পায়। ক্লক স্পিড হলো CPU কতবার প্রতি সেকেন্ডে নির্দেশনা সম্পাদন করতে পারে তার মান। যখন ক্লক স্পিড বাড়ে, CPU আরও দ্রুত প্রতিটি ইনস্ট্রাকশন সম্পন্ন করতে পারে, ফলে কম সময়ে বেশি কাজ করা সম্ভব হয়। এটি সরাসরি প্রসেসিং গতি বাড়ায়। তবে ক্লক স্পিড বৃদ্ধির ফলে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণও বাড়তে পারে এবং তাপ উৎপাদনও বৃদ্ধি পায়। ক্লক স্পিডের সাথে ক্যাশের আকারের কোনো সরাসরি সম্পর্ক নেই। তাই, দেওয়া অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হলো – ক) প্রসেসিং গতি বাড়ে।

• ক্লক স্পিড:
- প্রসেসরের প্রতি সেকেন্ডে সম্পন্ন সাইকেলের সংখ্যা হলো ক্লক স্পিড। প্রতিটি সাইকেলে একটি বা একাধিক অপারেশন সম্পন্ন হতে পারে।
- ক্লক স্পিডকে প্রসেসরের "সাইকেল প্রতি সেকেন্ড" হিসাবে সংজ্ঞায়িত করা হয়।
- একটি সাইকেল হলো প্রসেসরের একটি মৌলিক অপারেশন। ক্লক স্পিড যত বেশি, প্রসেসর তত দ্রুত কাজ করতে পারে।
- মাইক্রোকম্পিউটারের গতি বিবেচনা করা হয় সিপিইউ তথা মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড (Clock Speed)-এর দ্বারা।
- উদাহরণস্বরূপ, 3 GHz CPU প্রতি সেকেন্ডে প্রায় ৩ বিলিয়ন সাইকেল সম্পন্ন করে, যা 2 GHz CPU-এর তুলনায় দ্রুত।
- ক্লক স্পিড পরিমাপ করা হয় প্রতি সেকেন্ডে কতটি স্পন্দন (Pulse) বা টিক সম্পন্ন হয় তার ওপর নির্ভর করে।
- স্পন্দন পরিমাপ করা হয় হার্টজে।
- এই স্পন্দনকেই ক্লক স্পিড (Clock Speed) বলা হয়।
- প্রসেসরের ক্লকটি প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বার স্পন্দন বা টিক করার সময়কে ১ মেগাহার্টজ হিসেবে অভিহিত করা হয়।
- যেমন, কোনো প্রসেসরের গতি যদি ৩৩ মেগাহার্টজ হয়, তাহলে তার অর্থ হলো প্রতি সেকেন্ড ৩৩,০০০,০০০ স্পন্দন তৈরি হবে।
- অর্থাৎ উক্ত প্রসেসরটি প্রতি সেকেন্ডে ৩৩,০০০,০০০ ইনস্ট্রাকশন আদান-প্রদান করতে পারবে।
- সুতরাং প্রসেসরের স্পিড বা গতি বলতে প্রসেসরটি কত কিলোহার্টজ, মেগাহার্টজ বা গিগাহার্টজের তাই-ই বোঝায়।

তথ্যসূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৫৪২.
পণ্যদ্রব্যের বিস্তারিত তথ্যের তালিকা নিয়ন্ত্রণের প্রােগ্রাম একটি
  1. ব্যবহারকারী লিখিত প্রােগ্রাম
  2. প্যাকেজ প্রােগ্রাম
  3. এপ্লিকেশন ডেভেলপার প্রােগ্রাম
  4. অনুবাদক প্রােগ্রাম
ব্যাখ্যা

ইউজার বা ব্যবহারকারী লিখিত প্রােগ্রাম:
কম্পিউটারের মাধ্যমে যে কোনাে জটিল সমস্যার সমাধান সম্ভব। কম্পিউটার ব্যবহারকারী তার চাহিদা অনুযায়ী যে কোনাে জটিল সমস্যা সমাধানের জন্য নিজের মতাে করে ব্যবহারিক প্রােগ্রাম রচনা করতে পারেন। ব্যবসায়ী বা শিল্প প্রতিষ্ঠানসমূহের তাদের নিজস্ব পদ্ধতিতে তথ্য ব্যবস্থাপনা, হিসাব-নিকাশসহ অন্যান্য কাজের জন্য অনেক সময় বিশেষভাবে সফটওয়্যার তৈরি করে নেয়ার প্রয়ােজন পড়ে। তবে এ কাজে অবশ্যই একজন অভিজ্ঞ প্রােগ্রামারের শরণাপন্ন হওয়া প্রয়ােজন। অন্যান্য পরিসংখ্যান সংক্রান্ত, তথ্যসহ পরীক্ষার ফলাফল তৈরির প্রােগ্রাম, ইনভেনটরি কন্ট্রোল বা পণ্যদ্রব্যের বিস্তারিত তথ্যের তালিকা নিয়ন্ত্রণের প্রােগ্রাম, রেলওয়ে বা বিমানের আসন সংরক্ষণ, উৎপন্ন দ্রব্যের অনুসূচির প্রােগ্রাম ইত্যাদি ব্যবহারকারী লিখিত প্রােগ্রামের উদাহরণ।

প্যাকেজ প্রােগ্রাম: ব্যবহারিক সমস্যা সমাধানাের জন্য বেশ কিছু প্রােগ্রাম বাণিজ্যিক ভিত্তিতে পাওয়া যায়। এ ধরনের প্রােগ্রাম দিয়ে নির্দিষ্ট ধরনের কাজ করা যায় । এ প্রােগ্রামে ব্যবহারিক সমস্যার পূর্ণাঙ্গ সমাধান দেয়ার ব্যবস্থা থাকে। এ সব প্রােগ্রামকে প্যাকেজ প্রােগ্রাম বলে। নিম্নে কয়েকটি প্যাকেজ প্রােগ্রামের উদাহরণ দেয়া হলাে। যেমন
১। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ।
২। ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার।
৩। স্প্রেডশিট সফটওয়্যার।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

১,৫৪৩.
হাইপারলিঙ্ক যুক্ত করার জন্য HTML-এ কোন ট্যাগ ব্যবহার হয়?
  1. < a >
  2. < link >
  3. < href >
  4. < hyperlink >
ব্যাখ্যা

•  HTML-এ হাইপারলিঙ্ক বা ওয়েবপেজে অন্য পেজে যাওয়ার লিঙ্ক যুক্ত করার জন্য <a> ট্যাগ ব্যবহার করা হয়। এই ট্যাগকে “অ্যাঙ্কর ট্যাগ” বলা হয়। <a> ট্যাগের মধ্যে href অ্যাট্রিবিউট ব্যবহার করে লিঙ্কের ঠিকানা নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ, <a href="https://www.example.com">Example</a> লিখলে ব্যবহারকারী “Example” শব্দে ক্লিক করলে নির্ধারিত ওয়েবসাইটে চলে যাবে। অন্য বিকল্পগুলো যেমন <link> সাধারণত স্টাইলশীট বা রিসোর্স সংযুক্ত করার জন্য, <href> বা <hyperlink> HTML-এ বৈধ ট্যাগ নয়। তাই, হাইপারলিঙ্ক তৈরি করার জন্য সঠিক এবং একমাত্র প্রয়োজনীয় ট্যাগ হলো <a>। এটি ওয়েব ডেভেলপমেন্টের মৌলিক এবং গুরুত্বপূর্ণ অংশ।

• এইচটিএমএল (HTML):
- HTML-এর পূর্ণরূপ হলো HyperText Markup Language। এটি World Wide Web-এ তথ্য উপস্থাপন ও ফরমেট করার জন্য ব্যবহৃত হয়।
- HTML ফাইল সাধারণভাবে ওয়েব পেইজ (Web Page) নামে পরিচিত।
- জেনেভায় অবস্থিত CERN এ কাজ করার সময় টিম বার্নার্স-লি (Tim Berners-Lee) ১৯৯০ সালে সর্বপ্রথম HTML আবিষ্কার করেন।
- উল্লেখ্য যে, HTML ফাইলের এক্সটেনশন হলো ".html বা.htm" ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১,৫৪৪.
কম্পিউটারের ভৌত সংগঠনকে কী বলে?
  1. সফটওয়্যার
  2. মাদারবোর্ড
  3. প্রসেসর
  4. হার্ডওয়্যার
ব্যাখ্যা
• হার্ডওয়্যার:
- হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত সংগঠন।
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি।
- কি-বোর্ড, মাউস, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মনিটর, প্রিন্টার ইত্যাদি হলো কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ।

• সফটওয়্যার:
- সাধারণত সফটওয়্যার বলতে কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টিকে বোঝানো হয়।
অর্থাৎ সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়।
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player Pagemaker, Mac OS ইত্যাদি হলো সফটওয়্যারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৪৫.
প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-
  1. ন্যাচারাল ল্যাংগুয়েজ
  2. মেশিন ল্যাঙ্গুয়েজ
  3. অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ
  4. সবগুলোই
ব্যাখ্যা
এ যাবত বহু প্রোগ্রামিং ভাষার উদ্ভব হয়েছে। বৈশিষ্ট্য অনুযায়ী এই সকল ভাষাকে পাঁচটি স্তরে বা প্রজন্মে ভাগ করা যেতে পারে।

যথা -
১। প্রথম প্রজন্মের ভাষা (১৯৪৫) : মেশিন ভাষা (Machine Language)
২। দ্বিতীয় প্রজন্মের ভাষা (১৯৫০) : অ্যাসেম্বলি ভাষা (Assembly Language)
৩। তৃতীয় প্রজন্মের ভাষা (১৯৬০) : উচ্চতর ভাষা (High Level Language)
৪। চতুর্থ প্রজন্মের ভাষা (১৯৭০) : অতি উচ্চতর ভাষা (Very High Level Language)
৫। পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০) : স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা (Natural Language)  

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৪৬.
ক্যাশ মেমোরি সিস্টেমে, অ্যাক্সেস টাইম সাধারণত কোন এককে পরিমাপ করা হয়?
  1. Minutes
  2. Milliseconds
  3. Seconds
  4. Nanoseconds
ব্যাখ্যা

• ক্যাশ মেমোরি সিস্টেমের প্রধান লক্ষ্য হল প্রসেসরের জন্য দ্রুততম ডেটা অ্যাক্সেস নিশ্চিত করা। এটি প্রধান মেমোরির তুলনায় অনেক দ্রুত হওয়ায় প্রসেসর ডেটা বা নির্দেশনা তৎক্ষণাৎ পেতে পারে। অ্যাক্সেস টাইম বলতে বোঝায় একটি মেমোরি অবস্থান থেকে ডেটা পড়া বা লেখা সম্পন্ন করতে কত সময় লাগে। ক্যাশ মেমোরির ক্ষেত্রে এই সময় খুবই ক্ষুদ্র, কারণ এটি প্রসেসরের কাছাকাছি অবস্থিত এবং উচ্চ গতির SRAM ব্যবহার করে তৈরি হয়। তাই ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইম সাধারণত ন্যানোসেকেন্ড (Nanoseconds) এককে পরিমাপ করা হয়। এটি মিলিসেকেন্ড বা সেকেন্ডের তুলনায় অনেক ছোট, যা দ্রুত প্রসেসিং সক্ষম করে। সুতরাং সঠিক উত্তর হলো ঘ) Nanoseconds.

• অ্যাকসেস টাইম (Access Time):
- মেমরি হতে ডেটার রিড বা রাইট অপারেশনে যে সময় লাগে তাকে অ্যাকসেস টাইম বলে।
- প্রধান মেমরির টাইম (সময়) বলতে বোঝায় মেমরির নির্দিষ্ট অ্যাড্রেসে অ্যাকসেস করা এবং তা থেকে একটি শব্দ পড়া বা লেখার মোট সময়।
- সিক ও ল্যাটেন্সি সময় যোগ করলে অ্যাকসেস সময় পাওয়া যায়।
- সাধারণত মানুষের চোখের পলক পড়তে সময় লাগে এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ, যা ১০ মিলিয়ন ন্যানোসেকেন্ডের সমান।

• সিক টাইম (Seek Time): 
- চৌম্বক ডিস্কের ক্ষেত্রে রিড-রাইট হেডকে সঠিক ট্র্যাকে নিয়ে যেতে যে সময় লাগে তাকে সিক টাইম বলে। 

• ল্যাটেন্সি টাইম (Latency time): 
- রিড-রাইট হেড থেকে ট্র্যাকে নিয়ে যাওয়ার পরে সঠিক শব্দে পৌঁছতে যে সময় লাগে তাকে ল্যাটেন্সি টাইম বলে। 

• লিখন অপারেশন (Write Operation): 
- মেমরির একটি নির্দিষ্ট সেলে নতুন ওয়ার্ড সংরক্ষণ করাকে লিখন বা Write Operation বলা হয়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৫৪৭.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয়?
  1. Interpreter
  2. DOS
  3. Compiler
  4. Lotus
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার হল কম্পিউটারের নিয়ন্ত্রক। এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- Dos, Xenix/Unix, Compiler, Interpreter, Assembler প্রোগ্রাম সমূহও সিস্টেম সফট্ওয়্যারের অন্তর্গত।
- আর্থিক প্রতিষ্ঠানের জন্য স্প্রেডশিট এনালাইসিস প্যাকেজ লোটাস, মাইক্রোসফট এক্সেল ইত্যাদি এপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
১,৫৪৮.
'Compiler' is a -
  1. ক) System Software
  2. খ) Application Software
  3. গ) Customized Software
  4. ঘ) Package Software
ব্যাখ্যা
সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক। 
এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। 
সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার অচল। 
তাই কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
 সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে। আবার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
 
 DOS, Windows Xp, Linux, Unix, Mac OS, Solaries ইত্যাদি হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।
 আবার Compiler, Interpretor, Assembler প্রোগ্রামসমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত।
 
উৎস : মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৪৯.
নিচের কোন প্রোগ্রামিং ভাষা OOP সম্পর্কিত নয়?
  1. C
  2. Java
  3. Python
  4. C++
ব্যাখ্যা
• Object-oriented programming (OOP):
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।
- C প্রোগ্রামিং ভাষাটি Object-oriented programming (OOP) সম্পর্কিত নয়।

• মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যথা:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৫০.
ইউজার এপ্লিকেশন সফটওয়্যার ও হার্ডওয়্যারের মাঝে ইন্টারফেস তৈরি করে কে?
  1. সিস্টেম সফটওয়্যার
  2. সি পি উ
  3. মাদারবোর্ড
  4. মিডিয়া সফটওয়্যার
ব্যাখ্যা
সিস্টেম সফটওয়্যার এর বিশেষ কাজ:
- সিস্টেম সফটওয়্যার এর মাধ্যমে একটি কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার পার্ট গুলোকে নিয়ন্ত্রণ করা হয়।
- কম্পিউটারের সাধারণ কার্যকারিতা প্রদান করা।
- Operating system হলো সব থেকে জরুরি system software, যেটাকে সবচেয়ে প্রথমেই কম্পিউটারে ইনস্টল করতে হয়। একটি Operating system ছাড়া আপনার কম্পিউটার কোনো ভাবেই অন্যান্য কাজ করতে পারবেনা।
- Language processing এর ক্ষেত্রে system software এর প্রয়োজন। আমরা সাধারণ English ভাষাতে দেওয়া নির্দেশাবলী গুলোকে, মেশিনের বুঝতে পারা ভাষাতে রূপান্তর করে।
- User application software এবং hardware এর মাঝে ইন্টারফেস (interface) বা মধ্যবর্তী হিসেবে কাজ করা।
১,৫৫১.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
  1. ক) উইন্ডোজ ভিস্তা
  2. খ) এমএস এক্সেল
  3. গ) ওরাকল
  4. ঘ) নোটপ্যাড
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
মাইক্রোসফট কর্পোরেশনের অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। এর উইন্ডোজ ভিস্তা ভার্সন ২০০৭ সাল থেকে ব্যবহার হয়ে আসছিলো।
১,৫৫২.
1 Terabyte (TB)=______ bytes.
  1. 10242
  2. 10243
  3. 10244
  4. 10245
ব্যাখ্যা

• ডিজিটাল স্টোরেজ একক:
- কম্পিউটারে ডেটা পরিমাপের ক্রম:
1 Kilobyte (KB) = 1024 bytes = 10241 bytes.
1 Megabyte (MB) = 1024 KB = 1024 × 1024 = 10242 bytes.
1 Gigabyte (GB) = 1024 MB = 1024 × 1024 × 1024 = 10243 bytes.
1 Terabyte (TB) = 1024 GB = 1024 × 1024 × 1024 × 1024 = 10244 bytes.
1 Petabyte (PB) = 1024 TB = 1024 × 1024 × 1024 × 1024 × 1024 = 10245 bytes.

উৎস: ব্রিটানিকা।

১,৫৫৩.
সফটওয়্যার কী?
  1. কম্পিউটারের ভৌত অংশ
  2. কম্পিউটারের নির্দেশনা ও ডেটার সমষ্টি
  3. কম্পিউটারের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা
  4. কম্পিউটারের যান্ত্রিক অংশ
ব্যাখ্যা

• সফটওয়্যার (Software) হলো—
- কম্পিউটারকে কী করতে হবে তা নির্দেশনা দেয় এমন program, instruction ও data–এর সমষ্টি।
- সফটওয়্যার স্পর্শযোগ্য নয় (intangible)।
- হার্ডওয়্যারকে কাজ করানোর জন্য সফটওয়্যার অপরিহার্য।

• হার্ডওয়্যার ও সফটওয়্যার(Hardware & Software):
- হার্ডওয়্যার হলো কম্পিউটারের দেহ, আর সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ।
- কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় ডেটা ও নির্দেশনার সমষ্টিকে সফটওয়্যার বলা হয়।
- সফটওয়্যার একটি অদৃশ্য শক্তি, যা দেখা বা স্পর্শ করা যায় না।
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত সকল ভৌত যন্ত্র, যন্ত্রাংশ ও ডিভাইসসমূহকে কম্পিউটার হার্ডওয়্যার বলা হয়।
- হার্ডওয়্যারকে দেখা ও স্পর্শ করা যায়।
- ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যার উভয়েরই প্রয়োজন।
- হার্ডওয়্যার ও সফটওয়্যার একে অপরের পরিপূরক।
- সফটওয়্যার ছাড়া শুধুমাত্র হার্ডওয়্যার দিয়ে কম্পিউটার কোনো কাজ করতে পারে না।
- একইভাবে হার্ডওয়্যার ছাড়া শুধুমাত্র সফটওয়্যার দিয়েও কোনো কাজ সম্পাদন করা সম্ভব নয়।

 উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

১,৫৫৪.
কম্পিউটারের ভাইরাস-
  1. ট্রোজান হর্স
  2. জেরুজালেম
  3. ওয়ার্ম
  4. উপরের সবকয়টি
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস:
• কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম।
• কাজ: কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে মেমোরিতে গোপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রোগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার. আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৫৫.
নিচের কোন সালে কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা FORTRAN আবিষ্কার হয়?
  1. ক) ১৯৪৭
  2. খ) ১৯৫২
  3. গ) ১৯৫৭
  4. ঘ) ১৯৬২
ব্যাখ্যা

প্রোগ্রামিং ভাষা তত্ত্ব কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যা অঙ্কণ বা নকশা বাস্তবায়ন, বিশ্লেষণ, বৈশিষ্ট্য প্রদান, প্রোগ্রামিং ভাষা'র শ্রেণীবিভাগ এবং তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত।
John Backjar 1957 সালে প্রথম আবিষ্কার করেন প্রোগ্রামিং ভাষা FORTRAN (Formula Translation).
সূত্রঃ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল)।

১,৫৫৬.
প্রোগ্রাম এর কম্পাইল-টাইমে কোন ধরনের ত্রুটির কারণে কম্পিউটার ত্রুটির বার্তা দেখায়?
  1. Syntax Error
  2. Logical Error
  3. Data Error
  4. Runtime Error
ব্যাখ্যা

প্রোগ্রামিংয়ে, কোড কম্পাইল করার সময় (কম্পাইল-টাইমে) কোনো সিনট্যাক্স ত্রুটি (Syntax Error) দেখা দিলে কম্পিউটার একটি ত্রুটি বার্তা প্রদর্শন করে।

Syntax Error:
- একটি সিনট্যাক্স ত্রুটি ঘটে যখন প্রোগ্রামের কোড লেখার সময় প্রোগ্রামিং ভাষার নিয়মকানুন (ব্যাকরণ বা সিনট্যাক্স) সঠিকভাবে অনুসরণ করা হয় না।
- প্রোগ্রামিং ভাষার নিজস্ব সুনির্দিষ্ট নিয়মাবলী থাকে, যেমন - কোথায় বন্ধনী () ব্যবহার করতে হবে, কোথায় সেমিকোলন ; দিতে হবে, অথবা কোনো কীওয়ার্ডের বানান সঠিক আছে কিনা।
- কম্পাইলার বা ইন্টারপ্রেটার যখন এই ধরনের ভুল কোড পড়ে, তখন এটি বুঝতে পারে না এবং একটি ত্রুটি বার্তা (যেমন: "Syntax Error", "Parse Error", "Unexpected token") প্রদর্শন করে প্রোগ্রামটি চালানো বন্ধ করে দেয়। 
- সিনট্যাক্স ভুলের উদাহরণ: বানান ভুল (PRINT কে PRIMT লেখা ইত্যাদি); সেমিকোলন না দেওয়া, ব্রাকেট ঠিকমত না দেওয়া; কোন চলক ঘোষণা না করা প্রভৃতি।

Logical Error:
- প্রোগ্রামে যুক্তির ভুল থাকলে তাকে বলে লজিক্যাল ভুল।
- উদাহরণস্বরূপ, যদি শর্তে A < B হওয়া উচিত, কিন্তু ভুল করে A > B লেখা হয়। অথবা গণনায় যদি X = A + B হওয়া দরকার, কিন্তু ভুলক্রমে X = A - B লেখা হয়।
- সিনট্যাক্স ভুলের ক্ষেত্রে গণনা সম্ভব না হওয়ায় কোন উত্তর পাওয়া যায় না কিন্তু লজিক ভুলের ক্ষেত্রে একটি উত্তর পাওয়া যায় যদিও তা ভুল।
- কম্পিউটার কোন ভুলের বার্তা পাঠায় না বলে লজিক ভুল সংশোধন করা খুব কঠিন।

Data Error:
- কম্পিউটারে ভুল ডাটা দিলে তাকে ডাটা ভুল বলে।
- ডাটা ভুল কম্পিউটার বুঝতে পারে না। যেমন: 82 এর স্থলে 28 লেখা, এ ধরনের ভুলে কম্পিউটার ভুলের বার্তা প্রদর্শন করে না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১,৫৫৭.
নিচের কোনটি Open Source Software?
  1. Google Chrome
  2. Microsoft Windows
  3. Zoom
  4. Adobe Photoshop
ব্যাখ্যা
সত্যি বলতে প্রশ্নে কিছুটা ভুল আছে। তবে, মূল পরীক্ষায় উত্তর খালি রাখার সুযোগ নেই তাই বেস্ট এন্সার নিতে হচ্ছে।

Microsoft Windows, Zoom, Adobe Photoshop এগুলো নিয়ে কারও কনফিউশন থাকার কথা নয়। স্বাভাবিকভাবেই উত্তর ক) Google Chrome হয়ে যাচ্ছে।

তবে, জেনে রাখা উচিত যে, Google Chrome ব্রাউজারটি মোটেও ওপেন সোর্স নয়।

গুগুলের বিখ্যাত The Chromium Projects এর দুটি অংশ হচ্ছে Chromium and Chromium OS.

Chromium
Chromium is an open-source browser project that aims to build a safer, faster, and more stable way for all users to experience the web. 

Chromium OS
Chromium OS is an open-source project that aims to provide a fast, simple, and more secure computing experience for people who spend most of their time on the web. 

অর্থাৎ, Google Chromium একটি ওপেন সোর্স ব্রাউজার প্রোজেক্ট।

অন্যদিকে,

Google Chrome ব্রাউজারটি একটি Freeware, তবে এটা ওপেন সোর্স নয়।

এটা গুগুলের Proprietary Software. এটা ফ্রি। কিন্তু, যে কেউ এটার পরিবর্তন করে নিজের মতো অবাণিজ্যিক বা বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবেন না। কপিরাইট Google LLC এর।



যে সকল সফটওয়্যার এর সোর্স কোড সবার জন্য উন্মুক্ত, যা বিনামূল্যে সংগ্রহ করা যায় এবং যে কেউ এই সকল কোড তার খুশিমতো পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ইত্যাদি করে নিজে ব্যবহার ও অন্যকে ব্যবহারের জন্য বিতরণ করতে পারে তাকে ওপেন সোর্স সফটওয়্যার বলে। 

Chrome এবং Chromium এক নয়। Freeware and Open Source ও এক নয়।

প্রশ্নকর্তা সম্ভবত ভুলে Chrome লিখেছেন।

যাইহোক, বেস্ট এন্সার হিসেবে ক) Google Chrome কে সঠিক ধরে নেয়া হচ্ছে।

তথ্যসূত্র:
উপরে Google Chrome এর কপিরাইটের এবং Term of Service পেজের স্ক্রিনশট দেয়া হয়েছে।
পাশাপাশি, https://www.chromium.org/Home/ লিঙ্ক ভিজিট করতে পারেন।
১,৫৫৮.
কৃত্রিম বুদ্ধিমত্তায় কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়?
  1. XML
  2. COBOL
  3. LISP
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। যেমনঃ PROLOG, LISP, CLISP, Java, C/C++ ইত্যাদি।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,৫৫৯.
নিচের কোনটি প্যাকেজ সফটওয়্যার নয়?
  1. ক) ওয়ার্ড পারফেক্ট
  2. খ) মাইক্রোসফট এক্সেস
  3. গ) অ্যাডবি ফটোশপ
  4. ঘ) ইউনিক্স
ব্যাখ্যা

ব্যবহারিক সফটওয়্যার (Application Software)

ব্যবহারিক সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়। এই ধরনের সফট্ওয়্যারকে Application Program বলা হয়।
ব্যবহারিক সফটওয়্যার মূলত দুই ধরনের। 

যথা-
১. প্যাকেজ প্রোগ্রাম (Package Program) ও ২. কাস্টমাইজ প্রোগ্রাম (Customized Program)

প্যাকেজ সফট্ওয়্যার (Package Program)

মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাওয়ার সময় থেকে প্যাকেজ সফট্ওয়্যারের প্রচলন শুরু হয়। কম্পিউটার বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের কাজের ধরন ও চাহিদা অনুযায়ী বিভিন্ন প্যাকেজ প্রোগ্রাম তৈরি করেন।

প্যাকেজ প্রোগ্রামে ব্যবহারকারীর কাজের প্রয়োজনে সম্ভাব্য সকল প্রকার নির্দেশ তৈরি করে দেওয়া থাকে। ব্যবহারকারীকে নির্দেশ তৈরি করতে হয় না, তিনি শুধু ব্যবহার করে থাকেন। নিম্নে কিছু প্যাকেজ সফট্ওয়্যার সম্পর্কে আলোচনা করা হল।

উদাহরণঃ মাইক্রোসফট এক্সেস, অ্যাডব ফটোশপ, ওয়ার্ড পারফেক্ট এম.এস পাওয়ার পয়েন্ট ইত্যাদি।

উল্লেখ্য, UNIX একটি OS Family/Type.

রেফারেন্সঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

 
১,৫৬০.
DNS Server এর কাজ কোনটি?
  1. ক) MAC Addres-কে IP Address-এ অনুবাদ করা।
  2. খ) Hostname-কে IP Address-এ অনুবাদ করা।
  3. গ) Email-কে IP Address-এ অনুবাদ করা।
  4. ঘ) Hostname-কে MAC Addres-এ অনুবাদ করা।
ব্যাখ্যা
DNS এর পূর্ণরূপ Domain Name System। 
ডোমেন নেইম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে সনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয়/ইউনিক আলফানিউমেরিক (ক্যারাক্টর বা নাম্বার সম্বলিত) ঠিকানা। 

Hostname হল একটি Host কম্পিউটারের জন্য বরাদ্দকৃত ডোমেন নেম। এর দ্বারা একটি কম্পিউটারকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা যায়। 
DNS Server মূলত Hostname-কে IP Address-এ অনুবাদ করে দেয়। 
একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়। 
ইহা Hostname এর পরিবর্তে IP Address-এ রূপান্তর করে দেয়। 
তখনই কেবল ব্যবহারকারী ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। 
১,৫৬১.
Mail merge কোন ধরনের সফটওয়্যার দিয়ে করা যায়?
  1. ক) MS Excel
  2. খ) MS PowerPoint
  3. গ) MS Word
  4. ঘ) MS Outlook
ব্যাখ্যা
MS Word দিয়ে Mail merge করা যায়।একই চিঠিকে চাহিদামতো কয়েকটি ঠিকানায় একসাথে পাঠানোর উপযোগী করাকে মেইল মার্জ বলে।
১,৫৬২.
Which one is an antivirus software?
  1. ক) AVG
  2. খ) Norton
  3. গ) Avast
  4. ঘ) All of them
ব্যাখ্যা
আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস সফটওয়্যার।

কিছু এন্টিভাইরাস সফটওয়্যার-
১। এভিজি এন্টিভাইরাস সফ্টওয়্যার
২। এভিরা এন্টিভাইরাস সফ্টওয়্যার
৩। অ্যাভাস্ট এন্টিভাইরাস সফ্টওয়্যার
৪। নরটন এন্টিভাইরাস সফ্টওয়্যার; ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
১,৫৬৩.
'Cortana' কোন প্রতিষ্ঠানের উদ্ভাবিত পার্সনাল এসিস্টেন্ট সফটওয়্যার?
  1. Samsung
  2. Apple
  3. Microsoft
  4. Google
ব্যাখ্যা
- Cortana হলো মাইক্রোসফট উদ্ভাবিত  ব্যক্তিগত এসিস্টেন্ট সফটওয়্যার। 
- Siri হলো Apple উদ্ভাবিত ব্যক্তিগত এসিস্টেন্ট সফটওয়্যার। 
- Google Assistant হলো Google উদ্ভাবিত ব্যক্তিগত এসিস্টেন্ট সফটওয়্যার। 

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১,৫৬৪.
কম্পিউটার প্রোগ্রাম তৈরির ধাপগুলোর মধ্যে সর্বশেষ ধাপ কোনটি?
  1. কোডিং
  2. বাস্তবায়ন
  3. রক্ষণাবেক্ষণ
  4. ডকুমেন্টেশন
ব্যাখ্যা

◉ কম্পিউটার প্রোগ্রাম তৈরির সর্বশেষ ধাপ হচ্ছে- প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ।

কম্পিউটার প্রোগ্রাম:
কম্পিউটার ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে সমস্যা সমাধান করা। কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের বোধগম্য ভাষায় নির্দেশ বা কোড লেখা হয়। এরূপ সারিবদ্ধ সুশৃঙ্খল একগুচ্ছ নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলে।

প্রোগ্রাম তৈরির ধাপসমূহ:
১। সমস্যা নির্দিষ্টকরণ
২। সমস্যা বিশ্লেষণ
৩। প্রোগ্রাম ডিজাইন
৪। প্রোগ্রাম উন্নয়ন
৫। প্রোগ্রাম বাস্তবায়ন
৬। প্রোগ্রাম ডকুমেন্টেশন ও
৭। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ।

প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ:
বিভিন্ন প্রয়োজনে ও প্রোগ্রামের উন্নতিকল্পে প্রোগ্রামের আধুনিকীকরণ, পরিবর্তন, পরিবর্ধন, প্রোগ্রামের ভুল সংশোধন ইত্যাদি প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ কাজের অন্তর্ভুক্ত। ব্যবহারিক সুবিধা এবং আর্থিক বিষয় বিবেচনা করে অনেক সময় নতুন প্রোগ্রাম তৈরি না করে বিদ্যমান প্রোগ্রামকে আধুনিকীকরণ করা অধিক সুবিধাজনক।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১,৫৬৫.
প্রোগ্রামিং ল্যাংগুয়েজ FORTRAN এর আবিষ্কারক কে?
  1. ডেনিস রিচি
  2. অ্যালান টুরিং
  3. জন বাকাস
  4. জ্যাক কিলবি
ব্যাখ্যা
• ফোরট্রান (FORTRAN):
-  FORTRAN এর পূর্ণরূপ Formula Translation.
- ফোরট্রান আদিতম উচ্চস্তরের নির্দেশমূলক প্রোগ্রামিং ভাষা।
- জন বাকাস ও তাঁর সহযোগীরা আইবিএম-এ কর্মরত থাকা অবস্থায় ১৯৫৭ সালেএটি তৈরি করেন।
- ফোরট্রানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণগুলো হচ্ছে ফোরট্রান I, ফোরট্রান II, ফোরট্রান iv, ফোরট্রান ৭৭, এবং ফোরট্রান ৯০। 

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
১,৫৬৬.
Creeper ভাইরাসের উৎপত্তি কোন নেটওয়ার্কে হয়েছিল?
  1. Google Server
  2. LAN Network
  3. Internet Explorer
  4. ARPANET
ব্যাখ্যা

• Creeper ভাইরাসটি ইতিহাসে প্রথম কম্পিউটার ভাইরাস হিসেবে পরিচিত এবং এটি ১৯৭০-এর দশকে উদ্ভাবিত হয়েছিল। এই ভাইরাসের মূল উদ্দেশ্য ছিল কম্পিউটার সিস্টেমে প্রবেশ করা এবং “I’m the creeper, catch me if you can” বার্তাটি প্রদর্শন করা। Creeper ভাইরাসের উৎপত্তি হয়েছিল ARPANET-এ, যা তখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একটি প্রাথমিক কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেটের পূর্বসূরী হিসেবে পরিচিত। এটি মূলত একটি পরীক্ষামূলক ভাইরাস যা নেটওয়ার্কের নিরাপত্তা এবং সফটওয়্যার প্রবাহ পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। তাই Creeper ভাইরাস LAN বা Google সার্ভার বা Internet Explorer-এ সৃষ্টি হয়নি, বরং এটি ARPANET নেটওয়ার্কেই প্রথম চালু হয়েছিল।

- সঠিক উত্তর: ঘ) ARPANET.

Creeper Virus:
- Creeper Virus হলো বিশ্বের প্রথম কম্পিউটার ভাইরাস, যা ১৯৭১ সালে Bob Thomas তৈরি করেছিলেন।
- এটি ARPANET (Advanced Research Projects Agency Network)-এ চলত।
- ARPANET-ই পরে পরিণত হয় বর্তমানের ইন্টারনেটের ভিত্তি হিসেবে।

Creeper ভাইরাস কীভাবে কাজ করত:
- এটি Tenex operating system-এ চলত।
- Creeper এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ARPANET-এর মাধ্যমে স্থানান্তরিত হতো।
- কম্পিউটারে প্রবেশ করার পর এটি একটি বার্তা দেখাত:
- “I’m the creeper, catch me if you can!”
- ভাইরাসটি ক্ষতিকর কিছু করত না; বরং এটি একটি পরীক্ষামূলক প্রোগ্রাম ছিল, যাতে দেখা যায় একটি প্রোগ্রাম কি নেটওয়ার্কের মাধ্যমে নিজে নিজে ছড়াতে পারে কি না।

- Creeper ভাইরাসের পরে একই প্রতিষ্ঠানে Reaper নামক আরেকটি প্রোগ্রাম তৈরি করা হয়, যা Creeper ভাইরাসকে খুঁজে বের করে মুছে ফেলত।
- তাই Reaper-কে বিশ্বের প্রথম অ্যান্টিভাইরাস প্রোগ্রাম হিসেবে ধরা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।

১,৫৬৭.
কোনটি লো-লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
  1. জাভা
  2. ব্যাসিক
  3. প্যাসকেল
  4. অ্যাসেম্বলি
ব্যাখ্যা

প্রোগ্রাম রচনার সুবিধা ও বৈশিষ্ট্য এসকল বিষয়ের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ভাষা মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা:
১. লো-লেভেল ভাষা বা নিম্ন স্তরের ভাষা
২. হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা

নিম্ন স্তরের ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা যায় ।
যথা: মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষা

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

১,৫৬৮.
সক্রিয় উইন্ডো বন্ধ করতে কোন শর্ট-কাট কী ব্যবহৃত হয়?
  1. Ctrl + F4
  2. Shift + F4
  3. Ctrl + F6
  4. Ctrl + Shift + F5
ব্যাখ্যা
Some important shortcut key:
- Shift+F4: repeats the last Find or Go To action.
- Ctrl + F4 to close an active window
- Alt + F4 to close a file
- Ctrl+Shift+F5: displays the Bookmark dialog.
- Ctrl+F6: switches to the next document window when more than one document is open.

Source: Microsoft Support.
১,৫৬৯.
কোনটি এপ্লিকেশন সফটওয়্যার?
  1. Word Perfect
  2. Android
  3. Linux OS
  4. Mac OS
ব্যাখ্যা
কম্পিউটার সফটওয়্যার:

• কাজের প্রকৃতি বা ফাংশন অনুযায়ী কম্পিউটার সফটওয়্যারকে দুই প্রকারে ভাগ করা যায়। যথা-
১) সিস্টেম সফটওয়্যার (System Software)
২) ব্যবহারিক সফটওয়্যার (Application Software)

• সিস্টেম সফটওয়্যার (System Software): সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের এমন একটি মূল প্রোগ্রাম যার মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারী এর মধ্যে একটি ইন্টারফেস গঠন করে। যেমন: Windows OS, Mac OS, Linux OS, Android ইত্যাদি।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার: 
• অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়। কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়। তাই ব্যবহারকারী যে সকল সফট্ওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফট্ওয়্যার বলা হয়। যেমন: 
1. Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms-Word, Word Note.
2 .Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
3. Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: BBA( মৌলিক কম্পিউটার শিক্ষা), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১,৫৭০.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
  1. ক) লিনাক্স
  2. খ) এমএস ওয়ার্ড
  3. গ) লোটাস
  4. ঘ) সিরি
ব্যাখ্যা
উবুন্টু, এমএস উইন্ডোজ, এন্ড্রয়েড, রেডহ্যাট, লিনাক্স ইত্যাদি হচ্ছে সিস্টেম সফটওয়্যার।
এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
সিরি হচ্ছে এপলের এসিস্টেন্ট সফটওয়্যার।
উৎসঃ বিবিএস প্রোগ্রাম, কম্পিউটার মৌলিক শিক্ষা
১,৫৭১.
সিডি-ডিভিডি বা পেন ড্রাইভ থেকে কোনও সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রাম প্রথমে চালু হয়?
  1. সেট আপ
  2. অটো রান
  3. রিড মি
  4. রিস্টার্ট
ব্যাখ্যা
সফটওয়্যার ইনস্টল: 
- সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ থেকে কোন সফটওয়্যার ইনস্টল করতে গেলে প্রথমে Autorun চালু হয়। 
- তারপর Setup করার অনুমতি দিতে হয়। 
- অনুমতি প্রদান করা হলে পরবর্তী ধাপসমমূহ ক্রমান্বয়ে অনুসরণ করা হলে সফটওয়্যার ইন্সটল হয়। 
- সব শেষে কম্পিউটার  Restart করলে ইন্সটলকৃত প্রোগ্রামটি ব্যবহার করা যায়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : নবম-দশম শ্রেণি।
১,৫৭২.
SVGA এর পূর্ণরূপ হলো-
  1. ক) Screen Video Graphic Array
  2. খ) Super Video Graphic Array
  3. গ) Scan Video Graphic Array
  4. ঘ) Syber Video Graphic Array
ব্যাখ্যা
SVGA এর পূর্ণরূপ হলো Super Video Graphic Array। VGA এর চেয়ে বৃহত্তর রেজোলিউশন সরবরাহ করার জন্য ডিজাইন করা গ্রাফিক্স স্ট্যান্ডার্ডগুলির একটি সেট। এটি ৮০০ x ৬০০ রেজোলিউশন বা ৪৮০,০০০ পিক্সেল সমর্থন করে।
[সূত্রঃ উইবোপিডিয়া]
১,৫৭৩.
কে পাইথন প্রোগ্রামিং ভাষার সূচনা করেছেন?
  1. Guido Van Rossum
  2. Bjarne Stroustrup
  3. Dennis Ritchie
  4. James Gosling
ব্যাখ্যা

• পাইথন প্রোগ্রামিং ভাষার সূচনা করেন গুইডো ভ্যান রসাম (Guido Van Rossum)। পাইথন মূলত সহজ, পাঠযোগ্য এবং ব্যবহারকারী বান্ধব কোড লেখার জন্য ডিজাইন করা হয়েছে। এটি বিভিন্ন ধরণের প্রোগ্রামিং প্যাটার্ন সমর্থন করে, যেমন অবজেক্ট-ওরিয়েন্টেড, ইম্পেরেটিভ এবং ফাংশনাল প্রোগ্রামিং। গুইডো ভ্যান রসামের লক্ষ্য ছিল এমন একটি ভাষা তৈরি করা যা নতুন প্রোগ্রামারদের জন্য সহজ এবং অভিজ্ঞ প্রোগ্রামারদের জন্য শক্তিশালী হবে। তাই পাইথনের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পেয়েছে।

- সঠিক উত্তর: ক) Guido Van Rossum.

• পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
-ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
-১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
-সাধারণত দ্রুত সফটওয়্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
-যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
-এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

উল্লেখ্য,
- James Gosling: Java প্রোগ্রামিং ভাষার প্রধান উদ্ভাবক।
- Dennis Ritchie: 'C' প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক।
- Bjarne Stroustrup: (C++) প্রোগ্রামিং ভাষার প্রবর্তক হিসেবে পরিচিত।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। ব্রিটানিকা।

১,৫৭৪.
কম্পাইলার কীভাবে প্রোগ্রাম অনুবাদ করে?
  1. এক লাইন এক লাইন করে
  2. ধাপে ধাপে
  3. একসাথে সম্পূর্ণ প্রোগ্রাম
  4. আংশিকভাবে
ব্যাখ্যা

• কম্পাইলার পুরো সোর্স প্রোগ্রাম একবারে মেশিন ভাষায় অনুবাদ করে।

• কম্পাইলার(Compiler):
- সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে।
- আকারে বড় ধরনের প্রোগ্রাম।
- প্রোগ্রাম নির্বাহের গতি তুলনামূলক দ্রুত।
- কাজ করার জন্য প্রধান মেমরিতে বেশি জায়গা প্রয়োজন।
- ত্রুটি শনাক্ত ও সংশোধনের ক্ষেত্রে সময় বেশি লাগে।
- প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে।

• ইন্টারপ্রেটার(Interpreter):
- প্রোগ্রামকে এক লাইন এক লাইন করে অনুবাদ করে।
- আকারে ছোট ধরনের প্রোগ্রাম।
- প্রোগ্রাম নির্বাহের গতি তুলনামূলক ধীর।
- কাজ করার জন্য প্রধান মেমরিতে কম জায়গা প্রয়োজন।
- ত্রুটি শনাক্ত ও সংশোধনের ক্ষেত্রে সময় কম লাগে।
- প্রতিটি লাইনের ভুল দেখিয়ে সাথে সাথে অনুবাদ বন্ধ করে দেয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৫৭৫.
নিচের কোনটি কম্পিউটার এন্টিভাইরাস নয় -
  1. ক) Sircam
  2. খ) Stuxnet
  3. গ) Nimda
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
Sircam, Stuxnet, Nimda - হচ্ছে কম্পিউটার ভাইরাসের  উদাহরণ। 

- VIRUS এর পূর্ণরূপ হল-Vital Information and Resources Under Siege.  
- ১৯৮৩ সালে ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমন করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করে।
- কম্পিউটার ভাইরাস এমন এক ধরনের ফাইল বা প্রোগ্রাম যেগুলো কম্পিউটারের স্বাভাবিক ফাইল বা প্রোগ্রামকে নষ্ট করে দিতে পারে।
- ইহা ব্যবহারকারীর অনুমতি ব্যতীত নিজেরা নিজেদের কপি তৈরি করতে পারে।
- সাধারণত সিডি, পেনড্রাইভ ও ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ছড়িয়ে পড়ে।

নিম্নে অন্যান্য কম্পিউটার ভাইরাসের নামসমূহ- 
Alive.3400 virus
Apstrojan.qa trojan
Badtrans trojan virus
Blaster worm
Cap virus
CIH virus
E-Morph virus
Excel/Laroux virus
Flor virus
KAK virus
Live Stages virus
Lonely hearts trojan virus
Love letter virus
Melissa virus
Mutation virus engine
Nakedwife virus
Nimda virus
NYB virus
OVER 1644 virusResume worm
Satan Bug Natas virus
Sircam virus
Stoned Empire Monkey virus
Stuxnet
Sulfnbk virus
VBS/Gnutella worm
VBS/SST@MM script virus

সূত্র: Computer Hope Website [লিঙ্ক]



১,৫৭৬.
ইনপুট ডেটা যদি প্রায় সাজানো (Nearly Sorted) থাকে, তবে নিচের কোন সর্টিং অ্যালগরিদমটি সবচেয়ে দ্রুত কাজ করবে?
  1. Selection Sort
  2. Merge Sort
  3. Quick Sort
  4. Insertion Sort
ব্যাখ্যা

Insertion Sort একটি 'অ্যাডাপ্টিভ' অ্যালগরিদম হিসেবে পরিচিত। যখন ডেটাগুলো ইতোমধ্যে প্রায় সাজানো থাকে, তখন এই অ্যালগরিদমটিকে খুব কম সংখ্যক এলিমেন্ট সরাতে বা তুলনা করতে হয়। এই অবস্থায় এর টাইম কমপ্লেক্সিটি দাঁড়ায় O(n), যা অন্য যেকোনো সাধারণ সর্টিং অ্যালগরিদমের চেয়ে দ্রুততর।

• ইনসার্শন সর্টের (Insertion Sort) বৈশিষ্ট্যসমূহ:
- ডেটা সাজানো থাকলে এটি সেরা পারফরম্যান্স, Best Case: O(n) প্রদান করে।
- এটি একটি ইন-প্লেস (In-place) সর্টিং অ্যালগরিদম, অর্থাৎ এটি বাড়তি মেমরি ব্যবহার করে না।
- ছোট ডেটাসেট বা প্রায় সাজানো ডেটার জন্য এটি মার্জ সর্ট বা কুইক সর্টের চেয়েও কার্যকর।
- এটি একটি স্টেবল (Stable) সর্টিং পদ্ধতি, যা সমান মানের ডেটার আসল অবস্থান বজায় রাখে।

• Big-O notation:
- অ্যালগরিদমের দক্ষতা বা জটিলতা প্রকাশের জন্য Big-O notation ব্যবহার করা হয়।
- O(1): কনস্ট্যান্ট টাইম (ইনপুট যাই হোক, সময় একই লাগবে)।
- O(n): লিনিয়ার টাইম (ইনপুট বাড়লে সময়ও সমানুপাতিক হারে বাড়বে)।
- O(n2): কোয়াড্রাটিক টাইম (ইনপুট দ্বিগুণ হলে সময় চারগুণ বাড়বে)।
- এটি মূলত একটি ফাংশনের গ্রোথ রেট (Growth Rate) প্রকাশ করে।

অন্যান্য অপশন: 
- Selection Sort: এটি ডেটা সাজানো থাকলেও প্রতিবার পুরো লিস্ট স্ক্যান করে ক্ষুদ্রতম মান খোঁজে, তাই এটি সবসময় O(n2) সময় নেয়।
- Merge Sort: এটি সব পরিস্থিতিতেই ডেটাকে সমানভাবে ভাগ করে প্রসেস করে, ফলে প্রায় সাজানো ডেটার জন্য বাড়তি সুবিধা দেয় না এবং O(n log n) সময় নেয়।
- Quick Sort: প্রায় সাজানো ডেটার ক্ষেত্রে কুইক সর্ট যদি সঠিক পিভট নির্বাচন করতে না পারে, তবে এর গতি ধীর হয়ে O(n2) পর্যন্ত পৌঁছাতে পারে।

উৎস: ব্রিটানিকা। [link]

১,৫৭৭.
নিচের কোনটি ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ?
  1. ক) অপারেটিং সিস্টেম
  2. খ) ডিস্ক ফ্রাগমেন্টেটর
  3. গ) ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
  4. ঘ) ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
ব্যাখ্যা
ইউটিলিটি প্রোগ্রাম
- সাধারণত সার্বিকভাবে কম্পিউটারকে দেখাশোনা করা, কম্পিউটারের স্পিড যাতে না কমে যায় সেজন্য ইউটিলিটিস প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার জন্য ইউটিলিটিস প্রোগ্রাম কাজ করে থাকে।
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, কোনো কিছু মোছা, ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা
ইত্যাদি।
- উইন্ডোজ প্রোগ্রামের আওতায় System Tools -এর সাথে কিছু ইউটিলিটি প্রোগ্রাম সংযোজন করা হয়েছে।
- সিস্টেমসংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ এবং তা সংশোধন, ভাইরাস চেক করা, ডিস্ক পার্টিশন ইত্যাদি করার জন্য এসব ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- Disk Fragmenter, Scan Disk, Drive Converter, Compression, System Monitor  ইত্যাদি System Tools এর ইউটিলিটি প্রোগ্রামের অন্তর্ভুক্ত।
- এ সমস্ত সফটওয়্যারকে মেইনটেন্যান্স টুলসও বলা হয়।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৭৮.
নিচের কোনটি সিস্টেম সফট্ওয়্যার নয়?
  1. ক) DOS
  2. খ) Edge
  3. গ) Apple iOS
  4. ঘ) UNIX
ব্যাখ্যা
সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেম:
সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেম হল কম্পিউটারের নিয়ন্ত্রক। 
এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। 
সিস্টেম সফট্ওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না। 
কম্পিউটারের আভ্যন্তরীন কাজগুলো পরিচালনা করে সিস্টেম সফট্ওয়্যার। 
 
বর্তমান সময়ের জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো DOS, WINDOWS, UNIX, LINUX, Mac OS,Apple iOS, Android  ইত্যাদি। 
অপারেটিং সিস্টেম মূলত ফাইল তৈরি, অ্যাকসেস, কপি, ডিলিট ইত্যাদি কাজ করে থাকে। অপারেটিং সিস্টেমের একটি অন্যতম কাজ হচ্ছে প্রধান স্মৃতিতে ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে আসা এবং কাজ করানোর ব্যবস্থা করা এবং ফাইল ও নথির ব্যবস্থাপনা করা। 
 
অন্যদিকে Microsoft Edge  হলো ওয়েব ব্রাউজার।  
 
উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১,৫৭৯.
উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে কোনটি?
  1. কম্পাইলার
  2. ইন্টারপ্রেটার
  3. অ্যাসেম্বলার
  4. ক ও খ
ব্যাখ্যা
যে প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।

- অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটার এই তিন ধরনের হয়ে থাকে।
- অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে।
- অন্যদিকে কম্পাইলার ও ইন্টারপ্রেটার উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে।
- মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য কোনো অনুবাদকের প্রয়োজন পড়ে না।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)
১,৫৮০.
ডেটাবেজ প্রোগ্রামের প্রচলন হয় কবে থেকে?
  1. ক) পঞ্চাশের দশকে
  2. খ) ষাটের দশকে
  3. গ) সত্তরের দশকে
  4. ঘ) আশির দশকে
ব্যাখ্যা
ডেটাবেজ হলো তথ্যভান্ডার যেখানে তথ্য সংরক্ষণ ও পুনর্ব্যবহার করা যায়। ষাটের দশকে প্রথম ডেটাবেজ প্রোগ্রামের প্রচলন হয়। ১৯৬০ সালে চার্লস ডব্লিউ বাকম্যান ''ইন্টিগ্রেটেড ডেটাবেজ সিস্টেম'' প্রচলন করেন। তবে বাণিজ্যিক ভিত্তিতে ১৯৬৮ সালে আইবিএম প্রথম ''ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা আইএমএস'' তৈরী করে। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : নবম-দশম শ্রেণী; ব্রিটানিকা)
১,৫৮১.
যে সকল সফটওয়্যারে কোনো পেরিফেরাল ডিভাইস চালনা করার প্রয়োজনীয় ইনফরমেশন থাকে তাদের কী বলা হয়?
  1. সিস্টেম সফটওয়্যার
  2. অপারেটিং সফটওয়্যার
  3. ডিভাইস ড্রাইভার
  4. ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার
ব্যাখ্যা

ডিভাইস ড্রাইভার (Device Driver):
- কম্পিউটারের সাথে সাধারণত বিভিন্ন পেরিফেরাল ডিভাইস যেমন: কি-বোর্ড, মাউস, প্রিন্টার, মনিটর, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লোপি ডিস্ক ড্রাইভ, সিডি রম বা ডিভিডি রম ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি সংযুক্ত থাকে।
- কিন্তু শুধু সিপিইউয়ের সাথে এ ধরনে ডিভাইসগুলো সংযুক্ত করলেই এগুলো কাজ করে না।
- এর জন্য প্রয়োজন নির্দিষ্ট ড্রাইভার সফটওয়্যার ইনস্টলেশন।
- যে সকল সফটওয়্যারের সাহায্যে কোনো পেরিফেরাল ডিভাইসকে কম্পিউটারের সাথে সংযুক্ত করার পর চালনা করা হয় বা যে সকল সফটওয়্যারে কোনো পেরিফেরাল ডিভাইস চালনা করার প্রয়োজনীয় ইনফরমেশন থাকে, যা সহজেই অপারেটিং সিস্টেম ব্যবহার করে উক্ত ডিভাইসটি পরিচালনা করতে সক্ষম হয় তাদেরকে বলা হয় ডিভাইস ড্রাইভার।
- সাধারণত কোনো পেরিফেরাল ডিভাইস ক্রয়ের সময় বিক্রেতারা উক্ত ডিভাইসের সাথে একটি ডিভাইস ড্রাইভারের সিডি বা ডিভিডি দিয়ে দেয়।
- তবে আধুনিক অপারেটিং সিস্টেমে অনেক ধরনের ডিভাইস ড্রাইভার সফটওয়্যার অন্তর্ভুক্ত করা থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৫৮২.
সি ল্যাঙ্গুয়েজে কোন বন্ধনীর ভিতর প্রোগ্রাম রচনা করা হয়?
  1. [ ]
  2. { }
  3. ()
  4. < >
ব্যাখ্যা
- <stdio.h> হল প্রোগ্রামের হ্যাডার ফাইল। এই ফাইলে ইনপুট আউটপুট এর ফাংশনগুলো থাকে। 
- প্রোগ্রামের সব কার্যাবলি সম্পাদন হয় main() ফাংশন এর মধ্যে।
- { } এর ভিতরেই মূল প্রোগ্রাম রচনা করতে হয়।
- { } এর ভিতরে যা থাকবে কম্পিউটার সেই কাজগুলোই করবে।

উদাহরণ- 
#include <stdio.h>
int main()
{
  printf("Hello World!");
  return 0;
}

উৎস: উচ্চ মাধ্যমিকের ICT বই, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,৫৮৩.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার? 
  1. স্টোন
  2. বুট সেক্টর
  3. এভিরা
  4. ভিবিএস
ব্যাখ্যা
এন্টিভাইরাস সফটওয়্যার: 
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। 
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। 
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো- এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার, অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার, নরটন এন্টিভাইরাস সফটওয়্যার, এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার, পান্ডা এন্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি। 

কম্পিউটার ভাইরাস: 
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। 
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো- ভিবিএস/হেল্পার, ওয়ার্ম, ভিবিএস/আকুই, ট্রোজান হর্স, এক্স ৯৭এম/হপার.আর, মাইক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, জেরুজালেম, স্টোন ভাইরাস, ঢাকা ভাইরাস, ভিয়েনা, সিআইএইচ ইত্যাদি। 

উৎস: 
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি। 
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, britannica.
১,৫৮৪.
ভিবিএস/হেল্পার বলতে কী বোঝায়?
  1. অপারেটিং সিস্টেম
  2. ফায়ারওয়াল প্রোটেকশন
  3. ইউটিলিটি সফটওয়্যার
  4. কম্পিউটার ভাইরাস
ব্যাখ্যা

• ভিবিএস (VBS) বা ভিজ্যুয়াল বেসিক স্ক্রিপ্টিং হল একটি প্রোগ্রামিং ভাষা যা মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের জন্য স্ক্রিপ্ট তৈরি করতে ব্যবহৃত হয়। তবে এটি অনেক সময় হেল্পার বা স্বয়ংক্রিয় স্ক্রিপ্ট হিসেবে কাজ করে যা বিভিন্ন কাজ করতে পারে, যেমন ফাইল ম্যানিপুলেশন, সিস্টেম সেটিং পরিবর্তন বা ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে কার্যক্রম চালানো। কিন্তু দুঃখজনকভাবে, ভিবিএস ভাইরাস হিসেবেও ব্যবহার করা যায়। কৃত্রিমভাবে তৈরি স্ক্রিপ্টগুলো ব্যবহারকারীর অনুমতি ছাড়া সিস্টেমে প্রবেশ করে ক্ষতি করতে পারে, ফাইল মুছে দিতে পারে বা ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। তাই ভিবিএস/হেল্পারকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে প্রায়শই কম্পিউটার ভাইরাস হিসেবে বিবেচনা করা হয়।

- সঠিক উত্তর: ঘ) কম্পিউটার ভাইরাস।
 
• ভিবিএস/হেল্পার: 
- এই ভাইরাসটি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টকে ইনফেক্ট করে।
- এই ভাইরাসের মধ্যে আছে অটোক্লোজ নামে একটি ম্যাক্রো। ইনফেক্টেড ডকুমেন্টে অটোম্যাক্রো ব্যবহার করে ভাইরাসটি সক্রিয় হয়ে ওঠে। এর ফলে ইউজারা ম্যাক্রো কোড ভিউ বা এডিট করতে পারে না।

• Computer Virus: 
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- কম্পিউটার ভাইরাস কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে। এ ধরনের প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা।

• কয়েকটি ভাইরাসের নাম হলো:
- ভিবিএস/হেল্পার, ওয়ার্ম, ভিবিএস/আকুই, ট্রোজান হর্স, এক্স ৯৭এম/হপার.আর, মাইক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, জেরুজালেম, স্টোন, ঢাকা ভাইরাস, ভিয়েনা, সিআইএইচ ইত্যাদি।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১,৫৮৫.
জাভাস্ক্রিপ্ট সাধারণত কোন ধরণের প্রোগ্রামিং ভাষা হিসেবে ব্যবহৃত হয়?
  1. সার্ভার-এইড স্ক্রিপ্টিং
  2. ক্লায়েন্ট-সাইড স্ক্রিপ্টিং
  3. ডেটাবেজ কুয়েরি ভাষা
  4. সিস্টেম প্রোগ্রামিং
ব্যাখ্যা

JavaScript মূলত একটি ক্লায়েন্ট-সাইড স্ক্রিপ্টিং ভাষা, যা ওয়েব ব্রাউজারে চলে এবং ওয়েবপেজকে ইন্টারঅ্যাকটিভ করে তোলে। যদিও বর্তমানে Node.js এর মাধ্যমে এটি সার্ভার-সাইড প্রোগ্রামিংয়েও ব্যবহার করা যায়, এর মূল পরিচিতি ক্লায়েন্ট-সাইড স্ক্রিপ্টিং ভাষা হিসেবেই।

জাভাস্ক্রিপ্ট:
- JavaScript একটি লাইটওয়েট প্রোগ্রামিং ভাষা (স্ক্রিপ্টিং ভাষা) এবং ওয়েব পেজকে ইন্টারেক্টিভ করতে ব্যবহৃত হয়।
- এটি HTML-এ ডাইনামিক টেক্সট সন্নিবেশ করতে পারে।
- জাভাস্ক্রিপ্ট ব্রাউজার ল্যাঙ্গুয়েজ হিসেবেও পরিচিত।
- ১৯৯৫ সালে নেটস্কেপের প্রকৌশলী ব্রেন্ডন আইক জাভাস্ক্রিপ্ট তৈরি করেন।

JavaScript এর ব্যবহার:
- ক্লায়েন্ট-সাইড স্ক্রিপ্টিং: JavaScript ব্রাউজারে সরাসরি চলে, যা ওয়েব পেজের কন্টেন্টকে ডায়নামিকভাবে পরিবর্তন করতে পারে।
- সার্ভার-সাইড ডেভেলপমেন্ট: Node.js এর মাধ্যমে JavaScript সার্ভার-সাইড ডেভেলপমেন্টেও ব্যবহৃত হয়।
- ফ্রন্টএন্ড ফ্রেমওয়ার্ক: React, Angular, এবং Vue.js এর মতো জনপ্রিয় ফ্রেমওয়ার্কগুলি JavaScript ভিত্তিক।
- ব্যাকএন্ড ডেভেলপমেন্ট: Express.js এর মাধ্যমে JavaScript ব্যাকএন্ড ডেভেলপমেন্টেও ব্যবহৃত হয়।
- ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন: AJAX এবং API কলের মাধ্যমে ডেটা লোড এবং আপডেট করা যায়।

সূত্র:
১। একাদশ-দ্বাদশ শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। ব্রিটানিকা। 

১,৫৮৬.
নিচের কোনটি উচ্চ স্তরের পোগ্রামিং ভাষা নয়?
  1. FORTRAN
  2. Microsoft Access
  3. C++
  4. PROLOG
ব্যাখ্যা
• Microsoft Access উচ্চ স্তরের ভাষা নয়।
- Microsoft Access হলো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।

• উচ্চ স্তরের ভাষা:
- হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা কোন সংকেত বা সাংকেতিক কোড নির্ভর নয়।
- মেশিন বা অ্যাসেম্বলি ভাষার প্রধান অসুবিধা হলো, এক ধরনের কম্পিউটারের জন্য প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না।
- তাছাড়া মেশিন ও অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখা অনেক কষ্টকর ও শ্রমসাধ্য ব্যাপার।
- এছাড়া মানুষের পক্ষে লো-লেভেল ভাষা বোঝা সহজসাধ্য নয়।
- এই অসুবিধা দুর করার জন্য উচ্চ স্তরের ভাষার উদ্ভব হয়।
- এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব।
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- কম্পাইলার বা ইন্টারপ্রেটার নামক প্রোগ্রাম ব্যবহার করে এ ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের ভাষায় অনুবাদ করা হয়।
- ফলে কম্পিউটার এ জাতীয় প্রোগ্রাম বুঝতে পারে।
• উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে:
- BASIC,
- COBOL,
- FORTRAN,
- PASCAL,
- C++,
- JAVA,
- PROLOG ইত্যাদি।

• উচ্চ স্তরের ভাষার সুবিধা:
- এ ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়।
- এ ভাষায় প্রোগ্রাম রচনা সহজ ও যুক্তিনির্ভর।
- প্রোগ্রামের ভুল নির্ণয় ও সংশোধন অপেক্ষাকৃত সহজ।
- উচ্চ স্তরের ভাষায় অসংখ্য লাইব্রেরি ফাংশনের সুবিধা আছে।
- প্রোগ্রাম লেখার সময় কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণার প্রয়োজন নেই।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
১,৫৮৭.
'Encapsulation' কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রতিনিধিত্ব করে?
  1. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
  2. ভিজ্যুয়াল প্রোগ্রামিং
  3. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
  4. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
ব্যাখ্যা
• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।

• মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যেমন:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৮৮.
ব্যবহারকারীর নিজস্ব কাজের ধরন ও সমস্যা অনুযায়ী বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রামকে কী বলা হয়?
  1. সিস্টেম সফটওয়্যার
  2. কাস্টমাইজড প্রোগ্রাম
  3. প্যাকেজ প্রোগ্রাম
  4. অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা

ব্যবহারকারীর নিজস্ব কাজের ধরন ও সমস্যা অনুযায়ী বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রামকে কাস্টমাইজড প্রোগ্রাম বলে।

অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম:
- অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড হলো কাজের ধরন ও সমস্যা অনুযায়ী ব্যবহারকারীর জন্য কোনো দক্ষ প্রোগ্রামার বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রাম।
- সমস্যার ধরন ও প্রকৃতি অনুসারে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম তৈরি হয়ে থাকে।
- যেমন- ব্যাংকিং কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ব্যাংকিং সফটওয়‍্যার, ইলেকট্রনিস কমার্স, পেরোল সিস্টেম ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম।
- কাস্টমাইজড প্রোগ্রাম মূলত ব্যাংক, বীমা, হাসপাতাল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৫৮৯.
Y2K-তে K অক্ষর মানে-
  1. শত
  2. হাজার
  3. দশ হাজার
  4. লক্ষ
ব্যাখ্যা
- Y2K বাগ, কম্পিউটারাইজড সিস্টেমের কোডিংয়ে একটি সমস্যা যা 2000 সালের শুরুতে সারা বিশ্বে কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্কে বিপর্যয় সৃষ্টি করেছিল। 
- ১ জানুয়ারী ২০০০ সালে সারা বিশ্বে কম্পিউটার প্রোগ্রামার এবং ব্যবহারকারীরা যে ত্রুটির সম্মুখীন হয়েছিল, সেটি "সহস্রাব্দের বাগ" নামেও পরিচিত। 
- K অক্ষর যা কিলো (১০০০ এর একক) এর জন্য ব্যবহৃত হয়। 
অর্থাৎ, সাধারণত ১০০০ সংখ্যাকে উপস্থাপন করতে ব্যবহৃত হয়। 
সুতরাং, Y2K এর অর্থ হলো ২০০০ বছর। 
১,৫৯০.
ফায়ারওয়াল এর কাজ কী?
  1. কম্পিউটার ভাইরাস প্রবেশে সাহায্য করে
  2. অননুমোদিত প্রবেশ থেকে সিস্টেম সুরক্ষা করে
  3. গেম দ্রুত চালায়
  4. ব্যাকআপ তৈরি করে 
ব্যাখ্যা

- ফায়ারওয়াল হলো একটি নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা (Network Security System), যা ইনকামিং ও আউটগোয়িং নেটওয়ার্ক ট্রাফিক নিয়ন্ত্রণ করে।

- ফায়ারওয়াল প্রতিটি ডেটা প্যাকেট পরীক্ষা করে দেখে সেটি নিরাপদ কিনা।
- যদি কোনো সন্দেহজনক বা ক্ষতিকর সংযোগ পাওয়া যায়, ফায়ারওয়াল তা ব্লক করে দেয়।
- এটি “filter” হিসেবে কাজ করে। 

ফায়ারওয়ালের ধরন:
- Hardware Firewall: রাউটার বা নেটওয়ার্ক ডিভাইসে ইনস্টল থাকে, পুরো নেটওয়ার্ককে রক্ষা করে।
- Software Firewall: অপারেটিং সিস্টেমে (যেমন Windows Defender Firewall) ইনস্টল থাকে, একক কম্পিউটারকে সুরক্ষা দেয়।

ফায়ারওয়ালের মূল কাজের স্তর (Layers of Protection):
- Packet Filtering (প্যাকেট ফিল্টারিং): কেবল আইপি ঠিকানা, প্রটোকল (TCP/UDP), ও পোর্ট নম্বর দেখে প্যাকেট অনুমোদন/ব্লক করে। (সবচেয়ে বেসিক)
- Stateful Inspection: সংযোগের অবস্থা (session) বুঝে— একটি প্যাকেট কনফার্ম্ড কানেকশনের অংশ কিনা দেখে সিদ্ধান্ত নেয়।
- Application-level / Proxy Firewall: অ্যাপ্লিকেশনের লেভেলে (যেমন HTTP, FTP) কন্টেন্ট পর্যবেক্ষণ করে — URL, কুকি, HTTP হেডার ইত্যাদি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়।
- Next-Generation Firewall (NGFW): স্টেটফুল + অ্যাপ্লিকেশন চিনতে পারে + ইনট্রুশন প্রিভেনশন (IPS), URL ফিল্টারিং, ইউজার-লোভাল পলিসি ইত্যাদি একসাথে করে।

উৎস: Britannica. [লিংক]।

১,৫৯১.
কোন ভাষায় বাইনারি সংখ্যা (1) এবং (0) পদ্ধতি ব্যবহার করে সবকিছু লেখা হয়?
  1. Assembly Language
  2. High Level Language
  3. Machine Language
  4. Python Language
ব্যাখ্যা
• Machine Language-এ বাইনারি সংখ্যা (1) এবং (0) পদ্ধতি ব্যবহার করে সবকিছু লেখা হয়।

• মেশিন ভাষা:
- কম্পিউটারে সবচেয়ে নিচের স্তরের ভাষা হলো মেশিন ভাষা।
- কম্পিউটারের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্নস্তরের ভাষা বলা হয়।
- কম্পিউটারের মৌলিক ভাষা হলো এই নিম্নস্তরের ভাষা।
- এ ভাষায় বাইনারি সংখ্যা (1) এবং (0) অথবা হেক্সাডেসিম্যাল পদ্ধতি ব্যবহার করে সবকিছু লেখা হয়।
- কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে।
- কম্পিউটারের অভ্যন্তরীণ কার্যনির্বাহের জন্য বিদ্যুৎ তরঙ্গের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার সাথে মেশিনের ভাষার সরাসরি মিল রয়েছে।

• মেশিন ভাষার সুবিধা:
- এই ভাষা দিয়ে সরাসরি মেমোরি অ্যাড্রেসের সাথে সংযোগ সাধন সম্ভব।
- সবচেয়ে কম পরিমাণ লজিক ও কম মেমোরিতে এই ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহ করা যায়।
- এ ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রাম দরকার হয় না।
- মেশিন ভাষা অন্যান্য ভাষা থেকে দ্রুত কাজ করে।

• মেশিন ভাষার অসুবিধা:
- এই ভাষায় প্রোগ্রাম লেখা অত্যন্ত ক্লান্তিকর ও সময়সাপেক্ষ।
- এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না।
- মেশিন ভাষায় প্রোগ্রাম লিখতে দক্ষ প্রোগ্রামার প্রয়োজন।
- প্রোগ্রামের ভুল-ত্রুটি সনাক্ত ও সংশোধন কষ্টসাধ্য।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৯২.
Which one is text concatenation operator in microsoft excel?
  1. ক) >=
  2. খ) @
  3. গ) #
  4. ঘ) &
ব্যাখ্যা
মাইক্রোসফট এক্সেলে চার ধরণের অপারেটর দেখা যায়। 
1.Arithmetic operator

2.Comparison operator 

3.Text concatenation operator: 


4.Reference operator: 




উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট 
১,৫৯৩.
যে প্রোগ্রামিংয়ের বিভিন্ন নির্দেশ চিত্রের মাধ্যমে দেয়া হয় তাকে বলে-
  1. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
  2. ভিজ্যুয়াল প্রোগ্রামিং
  3. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
  4. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
ব্যাখ্যা
• প্রোগ্রাম ডিজাইন মডেল:
- প্রোগ্রামের গঠন রীতিনীতিকে প্রোগ্রাম মডেল বলে।
- সঠিকভাবে প্রোগ্রাম লেখা এবং প্রোগ্রামকে সহজভাবে বুঝার জন্য প্রোগ্রাম রচনার ক্ষেত্রে কয়েকটি মডেল অনুসরণ করা হয়।
- জনপ্রিয় প্রোগ্রামিং ডিজাইন মডেলসমূহ হলো:
১. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং,
২. ভিজ্যুয়াল প্রোগ্রামিং,
৩. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, 
৪. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ইত্যাদি
- যে প্রোগ্রামিংয়ের বিভিন্ন নির্দেশ চিত্রের মাধ্যমে দেয়া হয় তাকে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং বলে।
- অর্থাৎ চিত্রভিত্তিক প্রোগ্রামিংগুলোই হলো ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৯৪.
কম্পিউটারের স্টার্টআপ ডিস্কে কোনটি থাকে?
  1. ক) কাস্টমাইজড সফটওয়্যার
  2. খ) সিস্টেম সফটওয়্যার
  3. গ) প্যাকেজ সফটওয়্যার
  4. ঘ) এপ্লিকেশন সফটওয়্যার
ব্যাখ্যা
কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে সেই ডিস্ককে স্টার্টআপ ডিস্ক বলে।
- বর্তমানে কম্পিউটারের হার্ডডিস্কে অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার থাকে।
- ফলে হার্ডডিস্কই কম্পিউটারের স্টার্টআপ ডিস্ক হিসাবে কাজ করে।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১,৫৯৫.
জাভা প্রোগ্রামিংয়ে মূল প্যারাডাইম কী?
  1. Procedural Programming
  2. Declarative Programming
  3. Imperative Programming
  4. Object-Oriented Programming
ব্যাখ্যা
• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডেটাও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়, একে বলা হয় অবজেক্ট।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।

- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।
- মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়।

যেমন:
- অবজেক্ট (Object),
- ক্লাস (Class),
- মেসেজ (Message),
- পলিমারফিজম (Polymorphism),
- ইনহেরিটেন্স (Inheritance) এবং
- এনক্যাপসুলেশন (Encapsulation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৯৬.
কম্পিউটার প্রোগ্রামিং ভাষাকে কয়টি প্রজন্মে ভাগ করা যায়?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা

১৯৪৫ সাল থেকে শুরু করে এ যাবত বহু প্রোগ্রামিং ভাষার উদ্ভব হয়েছে। বৈশিষ্ট্য অনুযায়ী এই সকল ভাষাকে পাঁচটি স্তরে বা প্রজন্মে ভাগ করা যেতে পারে।
যথা -
১। প্রথম প্রজন্মের ভাষা (১৯৪৫) : মেশিন ভাষা
২। দ্বিতীয় প্রজন্মের ভাষা (১৯৫০) : অ্যাসেম্বলি ভাষা
৩। তৃতীয় প্রজন্মের ভাষা (১৯৬০) : উচ্চতর ভাষা
৪। চতুর্থ প্রজন্মের ভাষা (১৯৭০) : অতি উচ্চতর ভাষা
৫। পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০) : স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা


উৎসঃ কম্পিউটার শিক্ষা, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

১,৫৯৭.
নিচের কোনটি ভাইরাস নয়?
  1. অ্যাডওয়্যার
  2. ওয়ার্ম
  3. লজিক বোম
  4. মাল্টিপারটাইট
ব্যাখ্যা

• ভাইরাস সাধারণত এমন একটি প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার ফাইল বা সিস্টেমে প্রবেশ করে নিজেকে প্রতিলিপি করতে পারে এবং ক্ষতি করতে পারে। এর মধ্যে ওয়ার্ম এবং লজিক বোম সরাসরি ক্ষতিকর প্রোগ্রাম হিসেবে কাজ করে। ওয়ার্ম নেটওয়ার্কের মাধ্যমে ছড়ায় এবং সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করে। লজিক বোম নির্দিষ্ট শর্ত পূরণ হলে সক্রিয় হয়। মাল্টিপারটাইট ভাইরাসও এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা একাধিক ফাইল ও সেক্টরে সংক্রমণ ছড়ায়। তবে অ্যাডওয়্যার ভাইরাস নয়; এটি ব্যবহারকারীর অনুমতি ছাড়া বিজ্ঞাপন দেখায়, যা বিরক্তিকর কিন্তু সাধারণত ক্ষতিকর প্রোগ্রাম নয়। তাই সঠিক উত্তর ক) অ্যাডওয়্যার।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
- পান্ডা, ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৫৯৮.
জাভাস্ক্রিপ্ট প্রধানত কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়?
  1. ওয়েব পেজের নকশা করা
  2. ডাটাবেসের কাঠামো তৈরি করা
  3. ওয়েব পেজকে ইন্টারেকটিভ করা
  4. সার্ভার হার্ডওয়্যার ডিজাইন করা
ব্যাখ্যা

• জাভাস্ক্রিপ্ট প্রধানত ওয়েব পেজকে ইন্টারেক্টিভ করার জন্য ব্যবহৃত হয়। এটি একটি ক্লায়েন্ট-সাইড প্রোগ্রামিং ভাষা, যা ব্যবহারকারীর ব্রাউজারে চলে এবং ওয়েব পেজের বিভিন্ন উপাদান যেমন বোতাম, ফর্ম, মেনু, স্লাইডার ইত্যাদির সাথে ব্যবহারকারীর ক্রিয়াকে সাড়া দিতে পারে। উদাহরণস্বরূপ, কোনো বাটনে ক্লিক করলে তথ্য দেখানো বা লুকানো, রিয়েল-টাইম ভ্যালিডেশন, অ্যানিমেশন, ড্রপডাউন মেনু ইত্যাদি জাভাস্ক্রিপ্ট দিয়ে সহজে করা যায়। এটি HTML এবং CSS-এর সাথে মিলিত হয়ে ওয়েব পেজকে কেবল স্থির নয়, বরং ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগশীল ও প্রাণবন্ত করে তোলে। তাই জাভাস্ক্রিপ্টের মূল উদ্দেশ্য হলো ওয়েব পেজকে ইন্টারেক্টিভ করা।

- সঠিক উত্তর: গ) ওয়েব পেজকে ইন্টারেক্টিভ করা।

জাভাস্ক্রিপ্ট:
- JavaScript একটি লাইটওয়েট প্রোগ্রামিং ভাষা (স্ক্রিপ্টিং ভাষা) এবং ওয়েব পেজকে ইন্টারেক্টিভ করতে ব্যবহৃত হয়।
- এটি HTML-এ ডাইনামিক টেক্সট সন্নিবেশ করতে পারে।
- জাভাস্ক্রিপ্ট ব্রাউজার ল্যাঙ্গুয়েজ হিসেবেও পরিচিত।
- ১৯৯৫ সালে নেটস্কেপের প্রকৌশলী ব্রেন্ডন আইক জাভাস্ক্রিপ্ট তৈরি করেন।

JavaScript এর ব্যবহার: 
- ক্লায়েন্ট-সাইড স্ক্রিপ্টিং: JavaScript ব্রাউজারে সরাসরি চলে, যা ওয়েব পেজের কন্টেন্টকে ডায়নামিকভাবে পরিবর্তন করতে পারে।
- সার্ভার-সাইড ডেভেলপমেন্ট: Node.js এর মাধ্যমে JavaScript সার্ভার-সাইড ডেভেলপমেন্টেও ব্যবহৃত হয়।
- ফ্রন্টএন্ড ফ্রেমওয়ার্ক: React, Angular, এবং Vue.js এর মতো জনপ্রিয় ফ্রেমওয়ার্কগুলি JavaScript ভিত্তিক।
- ব্যাকএন্ড ডেভেলপমেন্ট: Express.js এর মাধ্যমে JavaScript ব্যাকএন্ড ডেভেলপমেন্টেও ব্যবহৃত হয়।
- ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন: AJAX এবং API কলের মাধ্যমে ডেটা লোড এবং আপডেট করা যায়।

সূত্র:
১। একাদশ-দ্বাদশ শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
২। ব্রিটানিকা। 

১,৫৯৯.
বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী 'CIH' ভাইরাস কত তারিখে কম্পিউটার আক্রমণ করে?
  1. ২৬ এপ্রিল ’৯৮
  2. ২৬ মে ’৯৮
  3. ২৬ এপ্রিল ’৯৯
  4. ঘ২৬ মে ’৯৯
ব্যাখ্যা
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম। 
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়। 
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)। এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়। 
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়। 

উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
১,৬০০.
নিচের কোনটি অনুবাদক প্রোগ্রামের অন্তর্ভুক্ত?
  1. স্প্রেডশিট
  2. ওয়ার্ড প্রসেসর
  3. ডেটাবেজ
  4. কম্পাইলার
ব্যাখ্যা

কম্পাইলার (Compiler) হলো অনুবাদক প্রোগ্রামের একটি প্রকার, যা উচ্চস্তরের ভাষায় লেখা সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে মেশিন ভাষায় অনুবাদ করে কম্পিউটারের বোঝার উপযোগী করে।

অনুবাদক প্রোগ্রাম (Translator Program):
- অনুবাদক প্রোগ্রাম হলো এমন সফটওয়্যার যা এক প্রোগ্রামিং ভাষায় লেখা নির্দেশকে অন্য ভাষায় রূপান্তর করে।
- উচ্চস্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে কম্পিউটারের বোঝার জন্য মেশিন ভাষায় রূপান্তর করতে এটি ব্যবহৃত হয়।
- কম্পিউটার সরাসরি উচ্চস্তরের ভাষা বুঝতে পারে না, তাই অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়।

অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ:
- কম্পাইলার (Compiler) → পুরো প্রোগ্রাম একসাথে অনুবাদ করে।
- ইন্টারপ্রেটার (Interpreter) → প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে।
- অ্যাসেম্বলার (Assembler) → অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে।

উচ্চস্তরের ভাষা:
- উচ্চস্তরের ভাষা মানুষের জন্য সহজবোধ্য প্রোগ্রামিং ভাষা।
- উদাহরণ: Java, C, C++, Python।
- এই ভাষায় লেখা প্রোগ্রাম সরাসরি কম্পিউটার বুঝতে পারে না, তাই অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে মেশিন ভাষায় রূপান্তর করা হয়।

অন্যান্য অপশন:
- Compiler → উচ্চস্তরের ভাষায় লেখা সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে মেশিন ভাষায় অনুবাদকারী অনুবাদক প্রোগ্রাম।
- Spreadsheet → টেবিল আকারে তথ্য সংরক্ষণ, গণনা ও বিশ্লেষণের জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- Word Processor → টেক্সট টাইপ, সম্পাদনা ও ফরম্যাটিং করার জন্য ব্যবহৃত সফটওয়্যার।
- Database → সংগঠিতভাবে তথ্য সংরক্ষণ, অনুসন্ধান ও ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত ডেটা সংরক্ষণ ব্যবস্থা।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- Encyclopaedia Britannica।
- Computer & ICT CLOUD, Live Publications.