বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার প্রোগ্রাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও পারঙ্গমতা

মোট প্রশ্ন১,৭৯৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার প্রোগ্রাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও পারঙ্গমতা

PrepBank · পাতা ১১ / ১৮ · ১,০০১১,১০০ / ১,৭৯৭

১,০০১.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
  1. হেল্পার
  2. জেরুজালেম
  3. স্টোন
  4. জাভা
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।

- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- পিকাচু
- সিআইএইচ ইত্যাদি।

- জাভা (Java) হলো একটি প্রোগ্রামিং ভাষা। 

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০০২.
একই ধরনের ডাটা টাইপের গুচ্ছকে কী বলে?
  1. পয়েন্টার
  2. স্ট্রাকচার
  3. ফাংশন
  4. অ্যারে
ব্যাখ্যা
• অ্যারে:
- একই ধরনের ডাটা টাইপের গুচ্ছকে অ্যারে বলা হয়।

• অ্যারে ব্যবহারের সুবিধা:
- একই ধরনের ডেটাগুলোকে একটি চলক দিয়ে প্রকাশ করা যায়।
- অ্যারে প্রোগ্রামকে সহজ, সুন্দর ও ছোট করে।
- প্রোগ্রাম নির্বাহ দ্রুত হয়।
- অ্যারের উপাদানগুলো দ্রুত একসেস করা যায়।
- প্রোগ্রামের জটিলতা কমায়।

• অ্যারে ব্যবহারের অসুবিধা:
- প্রোগ্রাম নির্বাহের সময় অ্যারের সাইজ পরিবর্তন করা যায় না।
- প্রকৃত ডেটা অপেক্ষা অ্যারের সাইজ অনেক বেশি ঘোষণা করা হলে মেমোরির অপচয় হতে পারে।
- প্রকৃত ডেটা অপেক্ষা অ্যারের সাইজ কম ঘোষণা করা হলে অ্যারেতে ডেটার পর্যাপ্ত স্থান সংকুলান হয় না।
- বিভিন্ন টাইপের ডেটা অ্যারেতে রাখা যায় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১,০০৩.
চেরনোবিল ভাইরাসের বিকল্প পরিচিত নাম কী?
  1. CHI
  2. ILOVEYOU
  3. Melissa
  4. CIH
ব্যাখ্যা

• সঠিক উত্তর - ঘ) CIH.
- উল্লেখ্য, অপশন (ক) CHI - the twenty-second letter of the Greek alphabet.
- Computer-Human Interaction (CHI): কম্পিউটার বিজ্ঞানে মানুষের ও কম্পিউটারের ইন্টারঅ্যাকশন নিয়ে গবেষণার ক্ষেত্র।
- অপশন দাগানোর পূর্বে চারটি অপশন অবশ্যই ভালোভাবে পড়বেন, প্রশ্ন এবং অপশনে কোনো প্রকার ট্র্যাপ আছে কিনা - তা মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। 

• চেরনোবিল ভাইরাসের বিকল্প নাম হলো CIH. এটি ১৯৯৮ সালে প্রথম সনাক্ত হয়েছিল এবং মূলত উইন্ডোজ ৯৫ এবং উইন্ডোজ ৯৮ অপারেটিং সিস্টেমে প্রভাব ফেলে। ভাইরাসটি কম্পিউটারের ফাইল সিস্টেমকে ক্ষতি করার পাশাপাশি হার্ডওয়্যার, বিশেষ করে মাদারবোর্ডের BIOS-ও নষ্ট করতে পারে। CIH ভাইরাসের নামকরণ চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার কারণে করা হয়েছে, কারণ এটি সিস্টেমের জন্য তেমন ধ্বংসাত্মক প্রভাব ফেলে, যেমন চেরনোবিল দুর্ঘটনা পৃথিবীর জন্য ধ্বংসাত্মক ছিল। ILOVEYOU এবং Melissa ভাইরাসের সাথে এটি সম্পর্কিত নয়; সেগুলো আলাদা ধরনের ভাইরাস যা প্রধানত ইমেইল বা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মাধ্যমে ছড়ায়। তাই সঠিক বিকল্প নাম হলো CIH.

কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম, যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে।
- এটি কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে।
- এই ধরনের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা বা ক্ষতি সাধন করা।
- ১৯৫০ সালে প্রথম কম্পিউটার ভাইরাসের ধারণা উদ্ভাবিত হয়।
- সাধারণত অভিজ্ঞ প্রোগ্রামাররাই কম্পিউটার ভাইরাস তৈরি করে থাকেন।
- VIRUS এর পূর্ণরূপ হলো Vital Information Resources Under Seize।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর নিজের সংখ্যা বৃদ্ধি করে এবং একপর্যায়ে সম্পূর্ণ সিস্টেমকে সংক্রমিত করে অচল করে দিতে পারে।
- ইন্টারনেট, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়াতে পারে।
- ১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিলে আঘাত হানা CIH ভাইরাসকে মাদার অব অল ভাইরাস বলা হয়। এটি ১৯৯৯ সালের ২৬ এপ্রিল বিশ্বব্যাপী কম্পিউটারে আক্রমণ চালায়।

- উল্লেখযোগ্য কয়েকটি ভাইরাসের নাম হলো:
- ভিবিএস/হেল্পার, ওয়ার্ম, ভিবিএস/আকুই, ট্রোজান হর্স, এক্স ৯৭এম/হপার.আর, মাইক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, জেরুজালেম, স্টোন, ঢাকা ভাইরাস, ভিয়েনা ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,০০৪.
উচ্চ স্তরের ভাষা সাধারণত কিসের সাথে সাদৃশ্য রেখে তৈরি করা হয়?
  1. মানুষের ভাষা
  2. বৈদ্যুতিক সংকেত
  3. হার্ডওয়্যার নকশা
  4. মেশিন কোড
ব্যাখ্যা

• উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার সঙ্গে সাদৃশ্য রেখে (যেমন—ইংরেজি) তৈরি করা হয়েছে।

• উচ্চ স্তরের ভাষা(High Level Language):
- উচ্চ স্তরের ভাষা সংকেত বা সাংকেতিক কোডনির্ভর নয়।
- মেশিন ও অ্যাসেম্বলি ভাষার সীমাবদ্ধতা দূর করার জন্য উচ্চ স্তরের ভাষার উদ্ভব হয়।
- এই ভাষায় লেখা প্রোগ্রাম বিভিন্ন ধরনের কম্পিউটারে ব্যবহারযোগ্য, অর্থাৎ এটি মেশিন-স্বাধীন।
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার সঙ্গে সাদৃশ্য রেখে (যেমন—ইংরেজি) তৈরি করা হয়েছে।
- মেশিন ও অ্যাসেম্বলি ভাষার তুলনায় প্রোগ্রাম লেখা সহজ ও কম শ্রমসাধ্য।
- উচ্চ স্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে কম্পাইলার বা ইন্টারপ্রেটার দ্বারা মেশিন ভাষায় অনুবাদ করতে হয়।
- অনুবাদের পর কম্পিউটার প্রোগ্রামটি নির্বিঘ্নে বুঝতে ও চালাতে পারে।
 
• উচ্চ স্তরের ভাষার উদাহরণ:
- BASIC,
- COBOL,
- FORTRAN,
- PASCAL,
- C++,
- JAVA,
- PROLOG.
 
• উচ্চ স্তরের ভাষার সুবিধা:
- এক ভাষায় লেখা প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়।
- প্রোগ্রাম লেখা সহজ ও যুক্তিনির্ভর।
- প্রোগ্রামের ভুল নির্ণয় ও সংশোধন তুলনামূলকভাবে সহজ।
- উচ্চ স্তরের ভাষায় বিপুল সংখ্যক লাইব্রেরি ফাংশন বিদ্যমান।
- প্রোগ্রাম লেখার সময় কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন হয় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রফেসর মুজিবুর রহমান।

১,০০৫.
নিচের কোনটি কম্পিউটার ম্যালওয়ার নয়?
  1. ক) Trojan
  2. খ) Spyware
  3. গ) Plug-in
  4. ঘ) Computer worm
ব্যাখ্যা
- Malware (ম্যালওয়ার) এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software।
- কম্পিউটার ভাইরাস ছাড়া মেলওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে অ্যাডওয়্যার (Adware), স্পাইওয়্যার (Spyware), ট্রোজান হর্স (Trojan Horse), ওয়ার্ম(worms) প্রভৃতি।
- সকল Malware কম্পিউটারের ভাইরাস নয়; কিন্তু সকল ভাইরাস Malware।
 
অন্যদিকে,
Plug in হলো এক ধরণের অ্যাডঅন বা এক্সটেনশন বা কম্পিউটার সফটওয়্যার, যা হোস্ট প্রোগ্রামের নতুন ফাংশনালিটি যোগ করে থাকে। 


১,০০৬.
কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে কোনটি ব্যবহার করতে হবে? 
  1. স্টোন ভাইরাস
  2. ম্যাক্রো ভাইরাস
  3. মিউটেটিং ভাইরাস
  4. ইউটিলিটি এন্টিভাইরাস
ব্যাখ্যা
ভাইরাস: 
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে। 
- ১৯৮০ সালে ভাইরাসের এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন। 
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে। 
- ভাইরাস বা VIRUS শব্দের পূর্ণরূপ হলো “Vital Information Resources Under Seize”. 
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে। 
- অবশ্য কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়। 
- কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়। 
যেমন- 
১। বুট সেক্টর ভাইরাস, 
২। ট্রোজান হর্স ভাইরাস, 
৩। ফাইল সংক্রামক ভাইরাস, 
৪। ম্যাক্রো ভাইরাস, 
৫। ওভার রাইটিং ভাইরাস, 
৬। মেমোরি রেসিডেন্ট ভাইরাস, 
৭। মিউটেটিং ভাইরাস এবং 
৮। স্টোন ভাইরাস ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০০৭.
WiMAX প্রযুক্তি কী নামে IEEE-এর অধীনে নিবন্ধিত?
  1. 802.17
  2. 802.15
  3. 802.11
  4. 802.16
ব্যাখ্যা
• WiMAX প্রযুক্তি IEEE-এর অধীনে ৮০২.১৬ (802.16) নামে নিবন্ধিত। WiMAX (Worldwide Interoperability for Microwave Access) একটি ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি, যা উচ্চ গতির ইন্টারনেট এবং ডেটা সার্ভিস প্রদান করে। এটি মূলত শহুরে ও গ্রামীণ এলাকার মধ্যে দ্রুত এবং বিস্তৃত ওয়্যারলেস নেটওয়ার্ক গড়ে তোলার জন্য ব্যবহৃত হয়। WiMAX ৩০ মাইল বা তার বেশি দূরত্ব পর্যন্ত কভারেজ দিতে পারে, যা অন্যান্য ওয়্যারলেস প্রযুক্তির তুলনায় অনেক বেশি। এর মাধ্যমে ব্যবহারকারীরা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পেতে পারে মোবাইল অথবা স্ট্যাটিক ডিভাইসের মাধ্যমে। তাই, WiMAX-এর IEEE স্ট্যান্ডার্ড হলো 802.16

• WiMAX:
- WiMAX এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়।
- WiMAX তারবিহীন উচ্চগতির ব্রডব্যান্ড সেবা প্রদান করে থাকে যার IEEE নাম 802.16.
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
- WiMAX এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- WiMAX এর প্রধান অংশ ২টি। যথা-

১. বেস স্টেশন:
- ইনডোর ডিভাইস এবং আউটডোর টাওয়ার নিয়ে গঠিত।
- প্রতিটি বেস স্টেশনের কাভারেজ এরিয়া 50 থেকে 80 km পর্যন্ত হয়ে থাকে।

২. অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার:
- এটি কম্পিউটারে সংযুক্ত করা হয় এবং ওয়্যারলেস নির্ভর হওয়ায় পরিবহনযোগ্য।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১,০০৮.
পাইথন কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
  1. ইভেন্ট ড্রাইভেন
  2. অবজেক্ট ওরিয়েন্টেড
  3. স্ট্রাকচার্ড
  4. ভিজুয়াল
ব্যাখ্যা
• পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ মাহবুবুর রহমান।
১,০০৯.
এন্টিভাইরাস সফটওয়্যার নয়-
  1. ক) এভাস্ট
  2. খ) অভিজি
  3. গ) স্টোন
  4. ঘ) পান্ডা
ব্যাখ্যা
অতি পরিচিত কিছু ভাইরাসঃ
- স্টোন,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

কতিপয় কম্পিউটার অ্যান্টিভাইরাসঃ
. অভিজি
এভিরা, এভাস্ট,
- McAfee,
- Norton Antivirus,
• Kaspersky Antivirus,
- Symantec,
- ESET NOD32,
- PANDA,
- Cobra Antivirus ইত্যাদি।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি। 
১,০১০.
কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানে ক্রমান্বয়ে যেই প্রক্রিয়াটি অনুসরণ করা হয়, তা কী নামে পরিচিত?
  1. কোডিং
  2. অ্যালগরিদম
  3. কম্পাইলিং
  4. কুয়েরি
ব্যাখ্যা
• কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানে ক্রমান্বয়ে যেই প্রক্রিয়াটি অনুসরণ করা হয়, তা "অ্যালগরিদম" নামে পরিচিত। অ্যালগরিদম হলো একধরনের ধাপে ধাপে নির্দেশনা, যার মাধ্যমে একটি নির্দিষ্ট কাজ বা সমস্যা খুব নির্ভুলভাবে সমাধান করা যায়। এটি মূলত সমস্যা সমাধানের একটি পরিকল্পিত পদ্ধতি, যেখানে প্রতিটি ধাপ পরস্পরের সাথে যুক্ত থাকে এবং সুনির্দিষ্টভাবে নির্ধারিত থাকে কীভাবে কাজটি সম্পন্ন হবে। উদাহরণস্বরূপ, রান্নার রেসিপি, অঙ্কের গাণিতিক নিয়ম বা প্রোগ্রামিংয়ে কোনো নির্দিষ্ট ফাংশন- সবকিছুতেই অ্যালগরিদমের প্রয়োগ দেখা যায়। তাই, উপরের প্রশ্নের সঠিক উত্তর হলো: খ) অ্যালগরিদম।

• অ্যালগরিদম:
- কোন একটি সমস্যা সমাধানের জন্য কতকগুলো ধাপ অনুসরণ করতে হয়।
- অ্যালগরিদম অর্থ ধাপে ধাপে সমস্যা সমাধান।
- যে পদ্ধতিতে ধাপে ধাপে অগ্রসর হয়ে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে অ্যালগরিদম বলা হয়।
- অ্যালগরিদম হচ্ছে একটি প্রোগ্রামের পরিকল্পনা ও যৌক্তিক বিন্যাসের লিখিত বর্ণনা।

• অ্যালগরিদমের বৈশিষ্ট্য:
১. অ্যালগরিদমে শূন্য, এক বা একাধিক ইনপুট থাকে।
২. কমপক্ষে একটি আউটপুট থাকে।
৩. প্রত্যেকটি ধাপ স্পষ্ট থাকে।
৪. অ্যালগরিদম সহজবোধ্য।
৫. নির্দিষ্ট সংখ্যক ধাপে সমস্যার সমাধান হয়।
৬. একে ব্যাপকভাবে প্রয়োগ করা সম্ভব।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০১১.
কোন ভাষাকে কম্পিউটার প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়?
  1. C++
  2. C
  3. Python
  4. Oracle
ব্যাখ্যা
• ‘সি’ প্রোগ্রামিং ভাষা:
- 'সি' একটি বহুল ব্যবহৃত উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। 
- আমেরিকার বেল ল্যাবরেটরির ডেনিস রিচি ১৯৭০ সালে এ ভাষার উদ্ভাবন করেন।
- C ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে।

• সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য:
১। এটি একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
২। C ভাষা একটি স্ট্রাকচারড প্রোগ্রামিং ভাষা।
৩। প্রতিটি C প্রোগ্রামিংয়ে একটি main () ফাংশন (Function) থাকে।
81 প্রতিটি প্রোগ্রামিং স্টেটমেন্ট শেষ হয় সেমিকোলন দ্বারা।
৫। প্রতিটি চলক ব্যবহারের পূর্বেই তাদের ডাটা টাইপ উল্লেখ থাকে।
৬। Header ফাইলগুলো #include দ্বারা যুক্ত করা হয়।
৭। সি ভাষায় অনেক লাইব্রেরী ফাংশন, কন্ট্রোল স্টেটমেন্ট ইত্যাদির সুবিধা আছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০১২.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
  1. ক) ক্যাসপারস্কি
  2. খ) ভিয়েনা
  3. গ) সিআইএইচ
  4. ঘ) ট্রোজান হর্স
ব্যাখ্যা
- ক্যাসপারস্কি হচ্ছে এক ধরনের এন্টিভাইরাস।

কম্পিউটার ভাইরাস

- কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

কয়েকটি ভাইরাসের নাম হলো:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০১৩.
মাইক্রোসফট এক্সেলে সূত্র লেখার শুরুতে কোন চিহ্ন ব্যবহার করতে হয়?
  1. +
  2. =
  3. //
  4. #
ব্যাখ্যা

মাইক্রোসফট এক্সেলে (Microsoft Excel) গুণ করাঃ
দুই বা ততােধিক সেলের ভ্যালু গুণ করে গুণফল দেখানাে যায়। এক্ষেত্রে যে সেলে ফলাফল দেখতে চাই, সেই সেলে সূত্র লিখতে হয়। এক্সেলে সূত্র লেখার শুরুতে ''='' সমান চিহ্ন ব্যবহার করতে হয়। যে সমস্ত সেলের গুণফল বের করতে হবে তাদের নাম দিয়ে গুণন চিহ্ন দিলে ফলাফল সেলে গুণফল পাওয়া যায়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

১,০১৪.
নিচের কোনটি হার্ডওয়্যার নয়?
  1. উইন্ডোজ
  2. সিপিইউ
  3. মনিটর
  4. মাউস
ব্যাখ্যা
• হার্ডওয়্যার:
- হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত সংগঠন। কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি।
- কি-বোর্ড, মাউস, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মনিটর, প্রিন্টার ইত্যাদি হলো কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ।

• সফটওয়্যার:
- সাধারণত সফটওয়্যার বলতে কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টিকে বোঝানো হয়।
অর্থাৎ সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়।
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player Pagemaker, Mac OS  ইত্যাদি হলো সফটওয়্যারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০১৫.
C প্রোগ্রামিং ভাষা প্রথম কোন প্রতিষ্ঠানে তৈরি হয়?
  1. Microsoft
  2. IBM
  3. Bell Laboratories
  4. Google
ব্যাখ্যা

• Bell Laboratories: এখানেই Dennis Ritchie ১৯৭০ সালে C ভাষা তৈরি করেন।

• সি প্রোগ্রামিং ভাষা(C Programming Language):

- ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রের Bell Laboratories–এ ডেনিস রিচি(Dennis Ritchie) প্রথম C প্রোগ্রামিং ভাষা তৈরি করেন।
- Dennis Ritchie–কে সি প্রোগ্রামিং ভাষার জনক(Father of C Programming Language) বলা হয়।
- তিনি সর্বপ্রথম Unix অপারেটিং সিস্টেমে DEC PDP-11 মেশিনে C ভাষার প্রয়োগ করেন।
- C ভাষার উৎপত্তি হয়েছে BCPL নামক প্রোগ্রামিং ভাষা থেকে।
- BCPL থেকে B ভাষার উদ্ভব হয় এবং B ভাষার উন্নত সংস্করণ হিসেবেই C ভাষার সৃষ্টি।
- প্রাথমিকভাবে C ভাষা Unix অপারেটিং সিস্টেমের সাথে সরবরাহ করা হতো।
- পরবর্তীতে C ভাষার ব্যবহার বিভিন্ন প্ল্যাটফর্ম ও কাজে ব্যাপকভাবে বিস্তৃত হয়।
- বহুমুখী ব্যবহার, দক্ষতা ও কার্যকারিতার কারণে C প্রোগ্রামিং ভাষা আজও ব্যাপকভাবে ব্যবহৃত ও জনপ্রিয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ–দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১,০১৬.
'ভিবিএস' কী?
  1. কম্পিউটার ভাইরাস
  2. ক্লাইড সেবা
  3. কম্পিউটার এন্টিভাইরাস
  4. স্প্রেডশিট সফটওয়্যার
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০১৭.
প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি ছিল?
  1. FORTRAN
  2. ASSEMBLY
  3. COBOL
  4. BASIC
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) ASSEMBLY

প্রোগ্রামিং ভাষা ও ইতিহাস
- প্রোগ্রামিং ভাষা হলো সেই ভাষা, যা ব্যবহারকারীরা কম্পিউটারে সফটওয়্যারের অংশ তৈরি করতে ব্যবহার করে।
- প্রথম প্রোগ্রামিং ভাষা ছিল Assembly, যা সরাসরি কম্পিউটার দ্বারা চালিত হতো।
- ১৯৫০-এর দশকে উচ্চ-স্তরের ভাষা ব্যবহার শুরু হয়, যেমন FORTRAN (বীজগণিতিক সমস্যা সমাধান) এবং ALGOL।
- পরে ১৯৬০ সালে শিক্ষার্থীদের জন্য BASIC তৈরি হয়। একই সময়ে COBOL ব্যবসায়িক অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য তৈরি হয়।
- প্রথম ভাষাগুলো imperative এবং procedural ছিল, যেমন COBOL, FORTRAN, Pascal, এবং C।
- পরবর্তীতে functional ভাষা তৈরি হয়, যেখানে প্রোগ্রামকে ফাংশনের সংগ্রহ হিসেবে দেখা হয়, যেমন LISP, Scheme, Prolog।
- অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং (OOP) প্রথমে Smalltalk-এ এসেছে, যেখানে অবজেক্ট হলো ডেটা এবং সেই ডেটার উপর কাজ করা ফাংশনের সংমিশ্রণ।
- পরবর্তীতে OOP ভাষার মধ্যে এসেছে C++, Java, Visual BASIC।
- জাভা একটি বিশেষ ভাষা, যা যেকোনো প্ল্যাটফর্মে Java Virtual Machine (JVM)-এর মাধ্যমে চালানো যায়। এটি ডিস্ট্রিবিউটেড এবং ওয়েব-ভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরিতে উপযুক্ত।
- এছাড়া ডিক্লারেটিভ ও স্ক্রিপ্টিং ভাষাও রয়েছে, যেমন SQL, HTML, PHP, যা ডাটাবেস পরিচালনা, ওয়েব পেজ ডিজাইন এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহৃত হয়।

Source: ব্রিটানিকা। 

১,০১৮.
প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-
  1. ন্যাচারাল ল্যাংগুয়েজ
  2. অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ
  3. মেশিন ল্যাঙ্গুয়েজ
  4. সবগুলো
ব্যাখ্যা

এ যাবত বহু প্রোগ্রামিং ভাষার উদ্ভব হয়েছে। বৈশিষ্ট্য অনুযায়ী এই সকল ভাষাকে পাঁচটি স্তরে বা প্রজন্মে ভাগ করা যেতে পারে।

যথা -
১। প্রথম প্রজন্মের ভাষা (১৯৪৫) : মেশিন ভাষা (Machine Language)
২। দ্বিতীয় প্রজন্মের ভাষা (১৯৫০) : অ্যাসেম্বলি ভাষা (Assembly Language)
৩। তৃতীয় প্রজন্মের ভাষা (১৯৬০) : উচ্চতর ভাষা (High Level Language)
৪। চতুর্থ প্রজন্মের ভাষা (১৯৭০) : অতি উচ্চতর ভাষা (Very High Level Language)
৫। পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০) : স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা (Natural Language)  

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

১,০১৯.
প্রোগ্রামিং এর সময় বানান ভুল হলে তা কোন ধরণের ভুল?
  1. ক) Syntax Error
  2. খ) Logical Error
  3. গ) Run time Error
  4. ঘ) Execution time Error
ব্যাখ্যা
সিনট্যাক্স ভুল (Syntax Error)
সিনট্যাক্স ভুল বলতে বোঝায় প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল। যেমন: বানান ভুল (PRINT কে PRIMT লেখা ইত্যাদি); সেমিকোলন না দেওয়া, ব্রাকেট ঠিকমত না দেওয়া; কোন চলক ঘোষণা না করা প্রভৃতি। এসব ভুল সংশোধন করা খুবই সহজ কারণ সিনট্যাক্স ভুলের বেলা কম্পিউটার একটি ভুলের বার্তা ছাপায় যেমন 12 নম্বর লাইনে ভুল আছে।

লজিক ভুল (Logical Error)
প্রোগ্রামে যুক্তির ভুল থাকলে তাকে বলে লজিক ভুল । সাধারণত সমস্যা ঠিকমত না বোঝার জন্যই এই ভুল হয়। যেমন A < B এর স্থলে A > B বা X = A + B এর স্থানে X = A - B লিখলে লজিক ভুল হয় । সিনট্যাক্স ভুলের ক্ষেত্রে গণনা সম্ভব না হওয়ায় কোন উত্তর পাওয়া যায় না কিন্তু লজিক ভুলের ক্ষেত্রে একটি উত্তর পাওয়া যায় যদিও তা ভুল। কম্পিউটার কোন ভুলের বার্তা পাঠায় না বলে লজিক ভুল সংশোধন করা খুব কঠিন।

রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল (Run time & Execution time Error)
কম্পিউটারকে ভুল ডেটা জানালে বা ডেটার ফরমেট ঠিক না থাকলে রান টাইম এরোর ছাপায়। যে সব গাণিতিক প্রক্রিয়া সম্পাদন করা যায় না (অন্তত বাস্তব রাশির ক্ষেত্রে) তা করতে গেলেও সিনট্যাক্স ভুল হয়। যেমন শূন্য দিয়ে ভাগ করা কিংবা ঋণ সংখ্যার বর্গমূল বা লগারিদম বের করা। এসব ক্ষেত্রেও ভুলের বার্তা ছাপা হয় ।

ডিবাগিং (Debugging)
প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলে ডিবাগিং, এর আক্ষরিক অর্থ পোকা বাছা। ১৯৪৫ সালে মার্ক-১ কম্পিউটারটির ভিতরে একটি মথপোকা ঢোকায় কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ থেকেই ডিবাগিং কথাটির উৎপত্তি। ডিবাগিং এর জন্য প্রথমে প্রোগ্রামের আগাগোড়া ভাল করে পরীক্ষা করে দেখা হয়। প্রয়োজন হলে কোন প্রোগ্রামিং বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়। প্রোগ্রামের ছোটখাট ভুল এতেই দূর হয়ে যায়। এরপরও যেসব ভুল থেকে যায় সেগুলো দূর করতে হলে প্রথমে সিনট্যাক্স ভুল দূর করে তারপর লজিক ভুল দূর করা হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
১,০২০.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. AVG
  2. Informix
  3. AVAST
  4. Norton
ব্যাখ্যা

এন্টিভাইরাস সফটওয়্যার: 
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে। 
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। 
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। 
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। 
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো: 
- AVG, AVAST, Norton, Panda, Avira, McAfee, Cobra, Kaspersky ইত্যাদি।

উল্লেখ্য:
- Sybase, Informix এবং MySQL হচ্ছে ডেটাবেজ সফটওয়্যার।

তথ্যসূত্র - মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভোকেশনাল।

১,০২১.
MODULA is a-
  1. ক) Programming language
  2. খ) Low-level language
  3. গ) Assembly language
  4. ঘ) Machine language
ব্যাখ্যা
The Modula programming language is a descendant of the Pascal programming language. It was developed in Switzerland in the 1970s by Niklaus Wirth, the same person who designed Pascal.
Source: modula.us
১,০২২.
নিচের কোনটি ক্রেডিট কার্ড কোম্পানি নয়?
  1. ক) ভিসা
  2. খ) মাস্টার কার্ড
  3. গ) আমেরিকান এক্সপ্রেস
  4. ঘ) ডিনার'স কার্ড
ব্যাখ্যা
ক্রেডিট কার্ড এমন এক ধরনের কার্ড যার দ্বারা ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে ধারে পণ্য কেনাবেচা থেকে শুরু করে যেকোনো ধরনের লেনদেন সম্পন্ন করা যায়। সাধারণত ঋণ গ্রহণের মাধ্যমে ব্যাংক গ্রাহককে এ ধরনের কার্ড সরবরাহ করে। এই ঋণ গ্রহণের জন্য ব্যাংককে বাৎসরিক একটি নির্দিষ্ট হারে চার্জ প্রদান করতে হয়। বিশ্বে বর্তমানে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস প্রভৃতি ক্রেডিট কার্ড প্রচলিত আছে।
১,০২৩.
ARPANET-এ সনাক্ত হওয়া প্রথম ভাইরাস কোনটি ছিল?
  1. Creeper
  2. ILoveYou
  3. Melissa
  4. Blaster
ব্যাখ্যা
• ARPANET-এ সনাক্ত হওয়া প্রথম ভাইরাস ছিল Creeper. এটি ১৯৭০-এর দশকে তৈরি হয়েছিল এবং এটি একটি পরীক্ষা ধরণের প্রোগ্রাম ছিল যা কম্পিউটার নেটওয়ার্কে সংক্রমণ ঘটাতো। Creeper ভাইরাসটি মূলত একটি স্বয়ংসম্পূর্ণ প্রোগ্রাম যা নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারে ছড়িয়ে পড়ত এবং "I’m the creeper, catch me if you can!" বার্তা প্রদর্শন করত। এটি কোন ক্ষতিকর উদ্দেশ্যে তৈরি হয়নি, বরং নেটওয়ার্ক সিকিউরিটির পরীক্ষার জন্য ছিল। এরপরের সময়ে ভাইরাসগুলো অনেক বেশি জটিল এবং ক্ষতিকর হয়ে উঠেছিল, তবে Creeper ছিল প্রথম ভাইরাস যা ARPANET নেটওয়ার্কে সনাক্ত হয়। তাই এর গুরুত্ব প্রযুক্তি ইতিহাসে অনেক বেশি।
 
• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।

- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।
- সত্তর দশকেই, ইন্টারনেটের আদি অবস্থা, আরপানেট (ARPANET)-এ ক্রিপার ভাইরাস নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয়।
- সে সময় রিপার (Reaper) নামে আর একটি সফটওয়্যার তৈরি করা হয়, যা ক্রিপার ভাইরাসকে মুছে ফেলতে পারত। সে সময় যেখানে ভাইরাসের জন্ম হতো সেখানেই সেটি সীমাবদ্ধ থাকত।

উৎস:
১. কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
১,০২৪.
প্রোগ্রাম চালানোর সময় CPU কোন ধরণের অ্যাড্রেস তৈরি করে?
  1.  Logical address 
  2. Physical address
  3. MAC address
  4. IP address
ব্যাখ্যা

• প্রোগ্রাম চালানোর সময় CPU মূলত Logical Address তৈরি করে। ব্যবহারকারী যখন কোনো প্রোগ্রাম রান করে, তখন CPU নির্দেশনা এবং ডেটার জন্য ঠিকানা তৈরি করে, যা সরাসরি হার্ডওয়্যার মেমরিতে নয় বরং একটি ভার্চুয়াল বা লজিক্যাল স্পেসে নির্দেশ করে। এই লজিক্যাল অ্যাড্রেসকে পরে Memory Management Unit (MMU) রূপান্তর করে Physical Address-এ, যা আসলে RAM-এ অবস্থিত। MAC বা IP Address নেটওয়ার্ক যোগাযোগে ব্যবহৃত হয়, CPU দ্বারা নয়। তাই সঠিক উত্তর হলো Logical Address, কারণ এটি প্রোগ্রাম এক্সিকিউশনের সময় CPU উৎপন্ন করে।

• Logical Address:
- সিপিইউ দ্বারা প্রোগ্রাম নির্বাহের সময় সর্বদা Logical Address generate করে।
- অন্যদিকে, ভৌত ঠিকানা (Physical Address) হচ্ছে, মেমরি ইউনিট দ্বারা প্রদর্শিত ঠিকানা।
- অর্থাৎ, CPU Logical অ্যাড্রেস জেনারেট করে এবং মেমরি ইউনিট Physical অ্যাড্রেস প্রদর্শন করে।
- কম্পিউটারে চলমান এপ্লিকেশন প্রোগ্রামগুলো Physical Address দেখতে পায় না। তারা সবসময় Logical Adress ব্যবহার করে কাজ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।

১,০২৫.
What will be the result of the formula = MAX (Average (A1, A2), Product (A3 : A4)) where value of A1 = 20, A2 = 24, A3 = 15, A4 = 20?
  1. 24
  2. 300
  3. 240
  4. None of these
ব্যাখ্যা
Question: What will be the result of the formula =MAX (Average (A1, A2), Product (A3 : A4)) where value of A1 = 20, A2 = 24, A3 = 15, A4 = 20?

Solution:
দেওয়া আছে,
A1 = 20
A2 = 24
A3 = 15
A4 = 20

→ Average (A1, A2) দ্বারা বুঝায় A1 ও A2 এর গড় বের করতে হবে,
→ Average (A1, A2) = (20 + 24)/2 = 22

→ Product (A3 : A4) দ্বারা বুঝায় A3 ও A4 এর গুণফল বের করতে হবে,
→ Product (A3 : A4) = 15 × 20 = 300

MAX (Average (A1, A2), Product (A3 : A4)) দ্বারা বুঝায় Average (A1, A2) ও Product (A3 : A4) এর মাঝে কে বড় তা বের করতে হবে
MAX (22, 300) = 300

সুতরাং, ফর্মুলাটির ফল হবে 300
১,০২৬.
যদি আপনার ইন্টারনেট স্পিড 50 Mbps হয়, তাহলে তাত্ত্বিকভাবে আপনি 1 সেকেন্ডে কত মেগাবিট ডাউনলোড করতে পারবেন?
  1. 500 Mb
  2. 5 Mb
  3. 50 Mb
  4. 0.5 Mb
ব্যাখ্যা

• যদি আপনার ইন্টারনেট স্পিড 50 Mbps হয়, তাহলে “Mbps” মানে হলো মেগাবিট প্রতি সেকেন্ড। এটি নির্দেশ করে যে এক সেকেন্ডে আপনার ডিভাইস কত মেগাবিট ডেটা ডাউনলোড করতে সক্ষম। এখানে স্পিড 50 Mbps, অর্থাৎ তাত্ত্বিকভাবে 1 সেকেন্ডে আপনি 50 মেগাবিট ডেটা ডাউনলোড করতে পারবেন। এটি একটি সরাসরি সম্পর্ক: স্পিড যত বেশি, ডাউনলোড ক্ষমতাও তত বেশি। অতএব, প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো গ) 50 Mb। বাস্তব জীবনে কিছুটা কম হতে পারে কারণ নেটওয়ার্ক ল্যাটেন্সি বা সার্ভার পারফরম্যান্স ডাউনলোড স্পিডকে প্রভাবিত করতে পারে, তবে তাত্ত্বিক হিসাব অনুযায়ী এটি সঠিক।

- 'MbPS' এর পূর্ণরূপ Megabits per second.
- এক স্থান হতে অন্য স্থানে অথবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পীড বলে।
- এই ট্রান্সমিশন স্পীডকে অনেক সময় ব্যান্ডউইডথও বলা হয়।
- এই ব্যান্ডউইডথ সাধারণত bit per second (bps) এ হিসাব করা হয়।
- অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে bit per second (bps) বা ব্যান্ডউইডথ বলে।

• bps অর্থ হলো bit per second (1) বিট = 1 বা 0)
- kbps হলো kilobits per second (1000 বিট =1 কিলোবিট)
- Mbps হলো megabits per second (1000 কিলোবিট = 1 মেগাবিট)
- Gbps হলো gigabits per second (1000 মেগাবিট = 1 গিগাবিট)
- Tbps হলো Terabits per second (1000 গিগাবিট =1 টেরাবিট)
- Pbps হলো Petabits per second (1000 টেরাবিট=1 পেটাবিট

• MBps vs Mbps:
- নোট: এখানে MBps দ্বারা মেগা বাইট পার সেকেন্ড এবং Mbps দ্বারা মেগা বিট পার সেকেন্ড বোঝানো হয়ে থাকে।
- অর্থাৎ বড় হাতের B থাকলে সেটি হবে মেগা বাইট পার সেকেন্ড এবং ছোটো হাতের b থাকলে সেটি হবে মেগা বিট পার সেকেন্ড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১,০২৭.
Operating System কোন শ্রেণির সফটওয়্যার?
  1. Application Software
  2. Utility Software
  3. System Software
  4. Virus
ব্যাখ্যা

- Operating System (OS) হলো এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ইউজারের মধ্যে সংযোগ স্থাপন করে।
- যেমন: Windows, Linux, macOS, Android, ইত্যাদি।
- এটি System Software শ্রেণির অন্তর্ভুক্ত কারণ এটি কম্পিউটারের মূল কাজগুলো নিয়ন্ত্রণ ও পরিচালনা করে, যেমন:
- মেমোরি ম্যানেজমেন্ট
- প্রসেস ম্যানেজমেন্ট
- ইনপুট/আউটপুট নিয়ন্ত্রণ
- ফাইল ম্যানেজমেন্ট
- ডিভাইস কন্ট্রোল

- Application Software ব্যবহারকারী নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়, যেমন MS Word, Excel, Photoshop ইত্যাদি।
- Utility Software হলো সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত সহায়ক সফটওয়্যার, যেমন Antivirus, Disk Cleaner, ইত্যাদি।
- Virus কোনো সফটওয়্যার শ্রেণি নয়; এটি একটি ক্ষতিকারক প্রোগ্রাম (Malicious Software)।

উৎস: Tutorialspoint. [লিংক] 

১,০২৮.
নিচের কোনটি সাধারণ ব্যবহারিক প্রোগ্রামের উদাহরণ?
  1. পেরোল সিস্টেম
  2. ব্যাংকিং সফটওয়্যার
  3. এমএস অফিস
  4. ইলেকট্রনিক কমার্স
ব্যাখ্যা
• অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১. সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম (General Application Program or Package Program):
- বাণিজ্যিকভাবে সুনির্দিষ্ট কাজের জন্য তৈরীকৃত সফটওয়্যার বা প্রোগ্রামকে সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বলা হয়।
- উল্লেখযোগ্য সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো হলো:
এমএস অফিস,
• ইন্টারনেট এক্সপ্লোরার,
• নেটস্কেপ নেভিগেটর,
• নেটস্কেপ কমিউনিকেটর,
• ইলেকট্রনিক মেইল,
• পেজ মেকার,
• ফটোশপ,
• ইলাস্ট্রেটর ইত্যাদি।

২. অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম (Application Specific or Customized Program):
- অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড হলো কাজের ধরন ও সমস্যা অনুযায়ী ব্যবহারকারীর জন্য কোনো দক্ষ প্রোগ্রামার বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রাম।
- কাস্টমাইজড প্রোগ্রাম মূলত ব্যাংক, বীমা, হাসপাতাল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে।
- উল্লেখযোগ্য কাস্টমাইজড প্রোগ্রাম হলোঃ
• ব্যাংকিং সফটওয়্যার,
• ইলেকট্রনিস কমার্স,
• পেরোল সিস্টেম ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০২৯.
সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম নয় কোনটি?
  1. ব্যাংকিং সফটওয়্যার
  2. এমএস অফিস
  3. ইলেকট্রনিক মেইল
  4. ইন্টারনেট এক্সপ্লোরার
ব্যাখ্যা
• অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১. সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম (General Application Program or Package Program):
- বাণিজ্যিকভাবে সুনির্দিষ্ট কাজের জন্য তৈরীকৃত সফটওয়্যার বা প্রোগ্রামকে সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বলা হয়।
- উল্লেখযোগ্য সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো হলো:
• এমএস অফিস,
• ইন্টারনেট এক্সপ্লোরার,
• নেটস্কেপ নেভিগেটর,
• নেটস্কেপ কমিউনিকেটর,
• ইলেকট্রনিক মেইল,
• পেজ মেকার,
• ফটোশপ,
• ইলাস্ট্রেটর ইত্যাদি।

২. অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম (Application Specific or Customized Program):
- অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড হলো কাজের ধরন ও সমস্যা অনুযায়ী ব্যবহারকারীর জন্য কোনো দক্ষ প্রোগ্রামার বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রাম।
- কাস্টমাইজড প্রোগ্রাম মূলত ব্যাংক, বীমা, হাসপাতাল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে।
- উল্লেখযোগ্য কাস্টমাইজড প্রোগ্রাম হলোঃ
ব্যাংকিং সফটওয়্যার
• ইলেকট্রনিস কমার্স, 
• পেরোল সিস্টেম ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৩০.
Which of the following is a disadvantage of an interpreter?
  1. It translates the program line by line
  2. It produces object code
  3. It is slow paced
  4. It translates the entire program at once
ব্যাখ্যা

• Interpreter সোর্স প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ ও নির্বাহ করে। প্রতিবার প্রোগ্রাম চালানোর সময় প্রতিটি স্টেটমেন্ট নতুন করে অনুবাদ করতে হয়, ফলে execution speed কম হয়।
- তাই interpreter-এর প্রধান অসুবিধা হলো এটি ধীরগতিসম্পন্ন (slow paced)।

ইন্টারপ্রেটার (Interpreter)

- ইন্টারপ্রেটারও কম্পাইলারের মতো উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে কম্পাইলার যেমন প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং শেষে ফলাফল প্রদান করে কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না।
- ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে। ইন্টারপ্রেটারের মাধ্যমে প্রোগ্রামের ভুল-ত্রুটি সনাক্ত ও সংশোধন করার ক্ষেত্রে সময় কম লাগে।
- তবে ইন্টারপ্রেটারের অসুবিধা হচ্ছে অনুবাদের ক্ষেত্রে এটি ধীর গতি সম্পন্ন এবং প্রতিবার প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে প্রতিটি স্টেটমেন্ট নতুন করে মেশিন ভাষায় রূপান্তর করতে হয়।

অন্যান্য অপশনসমূহ,
ক) It translates the program line by line → এটি বৈশিষ্ট্য, অসুবিধা নয়। 

খ) It produces object code → এটি compiler-এর কাজ, interpreter নয়। 

ঘ) It translates the entire program at once → এটিও compiler-এর বৈশিষ্ট্য। 

উৎস: এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়

১,০৩১.
নিম্নের কোনটি কম্পিউটার ভাইরাসের নাম?
  1. AVG
  2. Panda
  3. Trojan Horse
  4. Avira
ব্যাখ্যা
Trojan Horse একটি কম্পিউটার ভাইরাস।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
- পান্ডা, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৩২.
নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. Symantec
  2. MacAfee
  3. Adobe
  4. AVG
ব্যাখ্যা
- আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস সফটওয়্যার।
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলো ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
- ভাইরাসের হাত হতে রক্ষা ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে।

- কয়েকটি বহুল প্রচলিত এন্টিভাইরাস হলাে McAfee Antivirus, Microsoft Defender, Avira Antivirus, Kaspersky Antivirus, Norton Antivirus, AVG Antivirus, Avast Antivirus, Symantec antivirus ইত্যাদি। 

অন্যদিকে, Adobe হলো ডিজিটাল মিডিয়া কোম্পানি

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, HSC প্রোগ্রাম (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
১,০৩৩.
দুটি সিপিইউ-এর আর্কিটেকচার একই, কিন্তু CPU A এর গতি ৩.০ GHz এবং CPU B এর গতি ২.৫ GHz. সাধারণত কোনটি দ্রুত?
  1. CPU A
  2. CPU B
  3. উভয়ই সমানভাবে দ্রুত
  4. RAM এর ওপর নির্ভর করে
ব্যাখ্যা

• দুটি CPU-এর আর্কিটেকচার একই হলেও তাদের ক্লক স্পিড ভিন্ন। CPU-এর গতি মূলত GHz (গিগাহার্টজ) দ্বারা প্রকাশিত হয়, যা নির্দেশ করে CPU প্রতি সেকেন্ডে কত কোটি চক্র সম্পন্ন করতে পারে। CPU A-এর গতি ৩.০ GHz এবং CPU B-এর গতি ২.৫ GHz। যেহেতু CPU A প্রতি সেকেন্ডে বেশি চক্র সম্পন্ন করতে সক্ষম, তাই এটি CPU B-এর তুলনায় সাধারণত দ্রুত। অবশ্য, বাস্তব পারফরম্যান্স RAM, ক্যাশে মেমরি এবং সফটওয়্যারের কার্যকর ব্যবহারের ওপরও কিছুটা নির্ভর করে, কিন্তু শুধুমাত্র ঘড়ির গতি বিবেচনা করলে CPU A দ্রুত।

• ক্লক স্পিড:
- প্রসেসরের প্রতি সেকেন্ডে সম্পন্ন সাইকেলের সংখ্যা হলো ক্লক স্পিড। প্রতিটি সাইকেলে একটি বা একাধিক অপারেশন সম্পন্ন হতে পারে।
- ক্লক স্পিডকে প্রসেসরের "সাইকেল প্রতি সেকেন্ড" হিসাবে সংজ্ঞায়িত করা হয়।
- একটি সাইকেল হলো প্রসেসরের একটি মৌলিক অপারেশন। ক্লক স্পিড যত বেশি, প্রসেসর তত দ্রুত কাজ করতে পারে।
- মাইক্রোকম্পিউটারের গতি বিবেচনা করা হয় সিপিইউ তথা মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড (Clock Speed)-এর দ্বারা।
- উদাহরণস্বরূপ, 3 GHz CPU প্রতি সেকেন্ডে প্রায় ৩ বিলিয়ন সাইকেল সম্পন্ন করে, যা 2 GHz CPU-এর তুলনায় দ্রুত।
- ক্লক স্পিড পরিমাপ করা হয় প্রতি সেকেন্ডে কতটি স্পন্দন (Pulse) বা টিক সম্পন্ন হয় তার ওপর নির্ভর করে।
- স্পন্দন পরিমাপ করা হয় হার্টজে।
- এই স্পন্দনকেই ক্লক স্পিড (Clock Speed) বলা হয়।
- প্রসেসরের ক্লকটি প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বার স্পন্দন বা টিক করার সময়কে ১ মেগাহার্টজ হিসেবে অভিহিত করা হয়।
- যেমন, কোনো প্রসেসরের গতি যদি ৩৩ মেগাহার্টজ হয়, তাহলে তার অর্থ হলো প্রতি সেকেন্ড ৩৩,০০০,০০০ স্পন্দন তৈরি হবে।
- অর্থাৎ উক্ত প্রসেসরটি প্রতি সেকেন্ডে ৩৩,০০০,০০০ ইনস্ট্রাকশন আদান-প্রদান করতে পারবে।
- সুতরাং প্রসেসরের স্পিড বা গতি বলতে প্রসেসরটি কত কিলোহার্টজ, মেগাহার্টজ বা গিগাহার্টজের তাই-ই বোঝায়।

তথ্যসূত্র:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- Intel [link]

১,০৩৪.
কোনটি ইউটিলিটি সফটওয়্যারের অন্তর্গত নয়?
  1. Backup Software
  2. Disk Defragmenter
  3. Compression tools
  4. Rename statement
ব্যাখ্যা

• “Rename statement” ইউটিলিটি সফটওয়্যারের অন্তর্গত নয়। Rename statement ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ইউটিলিটি সফটওয়্যার হলো সেই ধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কার্যকারিতা উন্নত করতে, রক্ষণাবেক্ষণ করতে এবং সিস্টেম অপ্টিমাইজ করতে ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে Backup Software, Disk Defragmenter এবং Compression tools অন্তর্ভুক্ত।
Backup Software ডেটা সুরক্ষার জন্য ব্যাকআপ তৈরি করে, Disk Defragmenter হার্ডডিস্কের ফাইলকে পুনর্বিন্যস্ত করে দ্রুততা বাড়ায়, আর Compression tools ফাইলের আকার কমায়। তবে Rename statement একটি প্রোগ্রামিং কমান্ড, যা কেবল ফাইল বা ভেরিয়েবলের নাম পরিবর্তনের কাজ করে, এটি সিস্টেম অপ্টিমাইজেশন বা রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত হয় না।

• ইউটিলিটি সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যারে ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে মূলত কাজ বের করা (যেমন- অনুলিপি তৈরি, প্রাইমারি স্টোরেজ পরিষ্কার রাখা ইত্যাদি) এবং রুটিন কাজের জন্য।
- কম্পিউটারে নতুন ফাইল তৈরি করা অথবা পুরানো ফাইল মুছে ফেলা অথবা ডিস্ককে ফরম্যাট করা এ ধরনের কাজগুলো ইউটিলিটি প্রোগ্রামের দ্বারা করা হয়ে থাকে।

• ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ:
- Antivirus Software,
- Disk Cleanup,
- Disk Defragmenter,
- Backup Software,
- System Monitoring Utilities,
- System Cleanup Utilities
- Compression tools ইত্যাদি।

• ইউটিলিটি সফটওয়্যারের কাজ:
- সংরক্ষণ করা,
- কোনো কিছু ডিলিট করা,
- ডিস্ক ফরমেট ও
- অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,০৩৫.
এক পিকো সেকেন্ড = কত?
  1. ১০-৩ সেকেন্ড
  2. ১০-৬ সেকেন্ড
  3. ১০-৯ সেকেন্ড
  4. ১০-১২ সেকেন্ড
ব্যাখ্যা
• ১ মিলি সেকেন্ড = ১০-৩ সেকেন্ড [১ সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ]
• ১ মাইক্রো সেকেন্ড = ১০-৬ সেকেন্ড [১ সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ]
• ১ ন্যানো সেকেন্ড = ১০-৯ সেকেন্ড [১ সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ]
১ পিকো সেকেন্ড = ১০-১২ সেকেন্ড [১ সেকেন্ডের এক লক্ষ কোটি ভাগের এক ভাগ] 

উৎস: Britannica.com.
১,০৩৬.
Spacefiller বলা হয় কোন ভাইরাসকে?
  1. ভিবিএস
  2. ট্রোজান হর্স
  3. সিআইএইচ
  4. বুট সেক্টর
ব্যাখ্যা
♦ কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৩৭.
নিচের কোনটি "System Software" নয়?
  1. Windows Xp
  2. Linux
  3. Maxthon
  4. Android
ব্যাখ্যা
• "Maxthon" System Software নয়.
- এটি একটি ওয়েব ব্রাউজার।

• কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা:
১. সিস্টেম সফটওয়্যার (System Software)
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software)

• সিস্টেম সফটওয়্যার:
কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার অচল।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে।

• সিস্টেম সফটওয়্যারের উদাহরণ:
- DOS,
- Windows Xp,
- Linux,
- Unix,
- Mac OS (Apple IOS)
- Android
- Solaries
আবার Compiler, Interpretor, Assembler প্রোগ্রামসমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত।

• সিস্টেম সফট্ওয়‍্যারের কাজ:
- কম্পিউটারের সূইচ অন করার পর অপারেটিং সিস্টেম দেখে নেয় কম্পিউটারের র‍্যামে কি পরিমাণ জায়গা আছে।
- এরপর স্টার্টআপ ডিস্ক (Startup Disc) খুঁজে বের করে এবং ডিস্ক থেকে সিস্টেম ফাইলের প্রয়োজনীয় অংশ RAM-এ নিয়ে আসে। এর ফলে কী-বোর্ড, ডেস্ক এক্সেসরিজ ইত্যাদির প্রয়োজনীয় নির্দেশমালা অপারেটিং সিস্টেমের আওতায় চলে আসে।
- অপারেটিং সিস্টেম কম্পিউটারের যাবতীয় কাজ পরিচালনার জন্য আবারও স্টার্টআপ ডিস্ক থেকে প্রিন্টার ও অন্যান্য যন্ত্রাদির সাথে তথ্য বিনিময়ের জন্য রিসোর্সগুলো নিয়ে আসে। 
- অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার কম্পিউটারের হার্ডডিস্ক ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাঝখানে অবস্থান করে এবং এ্যাপ্লিকেশন প্রোগ্রামের কাজগুলো করার ব্যাপারে সমন্বয়কারীর ভূমিকা পালন করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসএসসি প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।
১,০৩৮.
নিচের কোনটি Utility Software নয়?
  1. System Cleanup
  2. Disk Defragmenter
  3. Antivirus
  4. COBOL
ব্যাখ্যা
• ইউটিলিটি সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যারে ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে মূলত কাজ বের করা (যেমন- অনুলিপি তৈরি, প্রাইমারি স্টোরেজ পরিষ্কার রাখা ইত্যাদি) এবং রুটিন কাজের জন্য।
- কম্পিউটারে নতুন ফাইল তৈরি করা অথবা পুরানো ফাইল মুছে ফেলা অথবা ডিস্ককে ফরম্যাট করা এ ধরনের কাজগুলো ইউটিলিটি প্রোগ্রামের দ্বারা করা হয়ে থাকে।

ইউটিলিটি সফটওয়্যার- এর উদাহরণ হচ্ছে - 
- Antivirus Software,
- Disk Cleanup,
- Disk Defragmenter,
- Backup Software,
- File Compression Tools,
- System Monitoring Utilities,
- System Cleanup Utilities.

অন্যদিকে,
• COBOL - প্রোগ্রামিং ল্যাঙ্গুইয়েজ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৩৯.
এমএস ওয়ার্ড এ কোনাে কিছু কপি করতে হলে কি-বোর্ডে কমান্ড বাটন হচ্ছে-
  1. ক) Shift + Copy
  2. খ) Shift + Alter + C
  3. গ) Alt + G
  4. ঘ) Ctrl + C
ব্যাখ্যা
এমএস ওয়ার্ডে
- কোনো কিছু খুজে বের করতে Ctrl + F
- কোন কিছু কপি করতে Ctrl + C,
- পেস্ট করতে Ctrl + V,
- কোন ফাইল কর্তনে Ctrl + X,
- কোনো ফাইল Undo করতে Ctrl + Z,
- Undo-কৃত ফাইলকে Redo করতে Ctrl + Y ব্যবহৃত হয়।

উৎসঃ মাইক্রোসফট ওয়েবসাইট
১,০৪০.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার?
  1. AVG
  2. AVAST
  3. Norton
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা

এন্টিভাইরাস সফটওয়্যার: 
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে। 
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। 
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। 
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। 
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো - 
AVG, AVAST, Norton, Panda, Avira, McAfee, Cobra, Kaspersky ইত্যাদি।

• Sybase, Informix এবং MySQL হচ্ছে ডেটাবেজ সফটওয়্যার।

তথ্যসূত্র - মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভোকেশনাল।

১,০৪১.
In cybersecurity, a Zero-Day vulnerability means-
  1. A virus that spreads within 24 hours
  2. A flaw unknown to the vendor, to be fixed before it can be exploited 
  3. A malware that deletes files every day
  4. A hacking tool that lasts for one day 
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) A flaw unknown to the vendor, to be fixed before it can be exploited.

জিরো-ডে ভানারেবিলিটি (Zero-Day Vulnerability):
- জিরো-ডে ভানারেবিলিটি হলো সেই নিরাপত্তা দুর্বলতা যা সফটওয়্যার নির্মাতার কাছে অজানা থাকে।
- এটি একটি ত্রুটি বা দুর্বলতা যা এখনও প্রকাশ করা হয়নি বা কোনো প্যাচ (patch) দ্বারা সমাধান করা হয়নি।
হ্যাকাররা এই দুর্বলতাটি ব্যবহার করে সফটওয়্যার বা সিস্টেমে অননুমোদিত প্রবেশ করতে পারে।
- "Zero-Day" নামটি এসেছে কারণ, সফটওয়্যার নির্মাতাকে সমস্যার সমাধান করার জন্য এক দিনও সময় নেই।
- এটি ব্যবহারকারীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধরনের সাইবার হুমকি, কারণ কোনো নিরাপত্তা সমাধান আগেই প্রস্তুত থাকে না।
- সাধারণ অ্যান্টিভাইরাস বা নিরাপত্তা সিস্টেম প্রায়ই এটি চিনতে পারে না, তাই এটি খুবই বিপজ্জনক।
উদাহরণ এবং বিভ্রান্তিকর ধারণা:
কোনো জানা দুর্বলতা যার জন্য প্যাচ ইতিমধ্যেই রয়েছে, সেটি জিরো-ডে নয়।
- পুরোনো হার্ডওয়‍্যারের ত্রুটি বা নির্দিষ্ট সময় পরে সক্রিয় হওয়া ম্যালওয়্যার জিরো-ডে ভানারেবিলিটি নয়।
- মূল বৈশিষ্ট্য: এটি সফটওয়্যার নির্মাতার অজানায় থাকে এবং একেবারে নতুন আক্রমণের সুযোগ দেয়।
- সুতরাং, সফটওয়্যার নির্মাতার অজানা দুর্বলতাকেই জিরো-ডে ভানারেবিলিটি বলা হয়।

উৎস: IBM [link]

১,০৪২.
পাইথন প্রোগ্রামিং ভাষার প্রবর্তক হিসেবে কে পরিচিত?
  1. Bjarne Stroustrup
  2. Guido Van Rossum
  3. Tim Berners-Lee
  4. Dennis Ritchie
ব্যাখ্যা

• পাইথন (Python) প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক হলেন Guido Van Rossum।
- ১৯৮০-এর দশকের শেষের দিকে নেদারল্যান্ডের সিডব্লিউআই (CWI)-তে কর্মরত থাকাকালীন Guido Van Rossum পাইথন ভাষাটি তৈরি করেন।
- তিনি চেয়েছিলেন এমন একটি ভাষা তৈরি করতে যার কোড হবে পরিষ্কার এবং যা সহজে অন্য প্রোগ্রামাররা পড়তে পারবে। ১৯৯১ সালে এটি জনসমক্ষে প্রকাশিত হওয়ার পর থেকে এর জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে।

• পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

উল্লেখ্য, 
- Bjarne Stroustrup: C++ প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক।
- Dennis Ritchie: 'C' প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক।
- Tim Berners-Lee: HTML এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW)-এর জনক।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। ব্রিটানিকা।

১,০৪৩.
চিহ্নটি প্রোগ্রাম ফ্লোচার্টে কী নির্দেশ করে? 
  1. লুপ
  2. গাণিতিক কাজ
  3. সিদ্ধান্ত
  4. প্রোগ্রামের গতি
ব্যাখ্যা
• প্রোগ্রাম ফ্লোচার্ট:
- কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য এই ফ্লোচার্ট ব্যবহার করা হয়।
- এই ফ্লোচার্টের মাধ্যমে প্রক্রিয়াকরণের ধাপসমূহ বিশদভাবে ব্যাখ্যা করা হয়।
- মূলত সিস্টেম ফ্লোচার্টের চেয়ে প্রোগ্রাম ফ্লোচার্টই বেশি ব্যবহৃত হয়।
- প্রোগ্রাম ফ্লোচার্টে কতকগুলো জ্যামিতিক চিত্র ব্যবহার করা হয়। 
- প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীকগুলো হলো:

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৪৪.
Boot Process নিয়ন্ত্রণ করার কাজটি করে থাকে -
  1. CPU
  2. BIOS
  3. GPU
  4. UPS
ব্যাখ্যা
BIOS:
- BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input/Output System.
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি প্রথম Run হয় সেটি হল BIOS.
- অর্থাৎ, BIOS এর প্রাথমিক কাজ হচ্ছে Boot process নিয়ন্ত্রণ করা
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS.
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা।
১,০৪৫.
XML এর পূর্ণরূপ কী?
  1. Xclusive Markup Language
  2. Extension Module Language
  3. Extensible Markup Language
  4. Xtensible Module Language
ব্যাখ্যা
• XML:
- XML এর পূর্ণরূপ Extensible Markup Language.
- এক্সটেনসিবল মার্কআপ ল্যাংগুয়েজ হলো ওয়েব ডকুমেন্টসকে উন্নত করার জন্য একটি নতুন বিশিষ্ট পরিকল্পনা।
- এটা অন্যান্য মার্কআপ ল্যাংগুয়েজ বা ভাষা তৈরির একটি জেনারেল পারপাস ল্যাংগুয়েজ বা সাধারণ উদ্দেশ্যজনক ভাষা.
- সহজেই পরিবর্তনশীল গঠিত ডকুমেন্টস তৈরিতে এবং সহজেই যথাযথ লিখিত এ্যাপ্লিকেশন বোঝার জন্য ব্যবহৃত হয়।
- HTML বহুবিধ ডকুমেন্টসের জন্য লিংকসকে সমর্থন করে এবং ডাটা পরিচালনার জন্য অনুমতি প্রদান করে।
- HTML উভয় ওয়েব এবং নন-ওয়েব বেইজ এ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৪৬.
রিবন এবং কমান্ড গ্রুপের নিচে দুই অংশে বিভক্ত বারটিকে কী বলে?
  1. ক) Status Bar
  2. খ) Formula Bar
  3. গ) Scroll Bar
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

রিবন এবং কমান্ড গ্রুপের নিচে দুই অংশে বিভক্ত বারটিকে ফর্মুলা বার বলে।

- হিসাব-নিকাশ ও ডাটা এনালাইসি কাজের জন্য ব্যবহৃত মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের সক্রিয় ঘরের বিষয়বস্তু আনুভূমিকভাবে অর্থাৎ বাম থেকে ডান দিক বরাবর লম্বা যে ঘরে প্রদর্শন করে সে ঘরটিকে ফর্মূলা বার বলা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 

১,০৪৭.
Which of the following are extensions of graphics file?
  1. .bmp
  2. .xml
  3. .doc
  4. .exe
ব্যাখ্যা
• ইমেজ ফাইল ফরমেট ও এক্সটেনশন:
- list of the most common image file extensions:
.ai - Adobe Illustrator file
.bmp - Bitmap image
.gif - GIF image
.ico - Icon file
.jpeg or .jpg - JPEG image
.png - PNG image
.ps - PostScript file
.psd - PSD image
.svg - Scalable Vector Graphics file
.tif or . tiff - TIFF image
.webp - WebP image.
• GUI (GUI) এর পূর্ণরূপ হল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (Graphical User Interface) GUI বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস একটি গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেমকে বোঝায়।

উৎস: কম্পিউটার হোপ।
১,০৪৮.
কম্পিউটার ভাইরাসকে নামকরণের জনক কে?
  1. ফ্রেড কোহেন
  2. জন মশলি
  3. গ্রেস হপার
  4. এলেন টুরিং
ব্যাখ্যা

- কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন ফ্রেড কোহেন।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- কম্পিউটার ভাইরাস কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে।
- এ ধরনের প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা।
- সাধারণত অভিজ্ঞ প্রোগ্রামাররাই কম্পিউটার ভাইরাস তৈরি করে থাকে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,০৪৯.
IPv4 এর সাহায্যে কত সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায়?
  1. ক) 2128
  2. খ) 232
  3. গ) 216
  4. ঘ) 264
ব্যাখ্যা

(1st Octet) (2nd Octet) (3rd Octet) (4th Octet) চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
IPv4 এই অ্যাড্রেস হলাে 4 X ৪ বা 32 বিটের যা 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
তবে আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলাে IPv6; যার সাহায্যে 2128 সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

১,০৫০.
নিচের কোনটি আনুবাদক প্রোগ্রাম নয়?
  1. কম্পাইলার
  2. লিংকার
  3. ইন্টারপ্রেটার
  4. অ্যাসেম্বলার
ব্যাখ্যা
• আনুবাদক প্রোগ্রাম: 
- অনুবাদক প্রোগ্রামের কাজ হলো উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রুপান্তরিত করা।
তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে:
১) কম্পাইলার: সম্পূর্ন প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে সব ভুল এক সাথে দেখায় ডিবাগিং করার জন্য।
২) ইন্টারপ্রেটার: লাইন ধরে ধরে অনুবাদ করে এবং কোথাও বাগ খুজে পেলে সাথে সাথে অনুবাদ বন্ধ হয়ে যায়। ডিবাগ করে তারপর পরবর্তী লাইন থেকে অনুবাদ শুর হয়।
৩) অ্যাসেম্বলার: শুধু মাত্র অ্যাসেম্বলি ভাষার জন্য প্রযোজ্য।

উৎস প্রোগ্রাম:
- হিউম্যান লেঙ্গুয়েজে রচিত প্রোগ্রামকে সাধারনত উৎস প্রোগ্রাম বলা হয়।
- কম্পিউটার এইসব উৎস প্রোগ্রাম বুঝে না।

বস্তু প্রোগ্রাম:
- উৎস প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার এর গ্রহন উপযোগী প্রোগ্রামে রুপান্তরিত করা হয়। এই প্রোগ্রামকেই বস্তু প্রোগ্রাম বলা হয়।
- বস্তু প্রোগ্রামে রুপান্তরিত না করলে কম্পিউটারকে নির্দেশনা দেয়া যায় না।
- কম্পিউটার শুধুই বস্তু প্রোগ্রাম বুঝে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,০৫১.
Which of the following key combination is used to create a new document in MS Word?
  1. ক) Ctrl + W
  2. খ) Shift + N
  3. গ) Ctrl + N
  4. ঘ) Alt + N
ব্যাখ্যা
মাইক্রোসফট ওয়ার্ডের কিছু শর্টকার্ট কী (key):
১. Ctrl +O = ডকুমেন্ট ওপেন করা
২. Ctrl + N = নতুন ডকুমেন্ট খোলা
৩. Ctrl + S = ডকুমেন্ট সংরক্ষণ করা
৪. Ctrl + W = ডকুমেন্ট বন্ধ করা 
৫. Ctrl + A = ডকুমেন্টের সব কন্টেন্ট সিলেক্ট করা।

উৎস: মাইক্রোসফট সাপোর্ট
১,০৫২.
নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. AVIRA
  2. Symantec
  3. ZoneAlarm
  4. CIH
ব্যাখ্যা
কতিপয় অ্যান্টিভাইরাস সফটওয়্যারঃ
Symantec,
• McAfee,
• AVG Anti-Virus,
AVIRA,
• AVAST Anti-Virus,
• TREND micro,
• ESET NOD32,
• Kaspersky Anti-Virus,
• Microsoft Security Essential,
ZoneAlarm Anti-Virus,
• Cobra Anti-Virus,
• Bitdefender,
• Norton Anti-Virus,
• Panda Anti-Virus,
• PC Tools Anti-Virus etc.

অপরদিকে, কতিপয় ভাইরাস হলোঃ
• AIDS,
• Bye Bye,
• Bad boy,
• Cindrella,
CIH
১,০৫৩.
চেরনোবিল ভাইরাসে সংক্রমিত ফাইলগুলোতে সাধারণত কী ধরনের এক্সটেনশন থাকে?
  1. .mp3
  2. .jpg
  3. .txt
  4. .exe
ব্যাখ্যা
• চেরনোবিল ভাইরাস, যেটি CIH ভাইরাস নামেও পরিচিত। এই ভাইরাস প্রধানত .exe এক্সটেনশনযুক্ত ফাইলগুলিকে সংক্রমিত করে। .exe হচ্ছে এক্সিকিউটেবল ফাইল, যা সরাসরি অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হয়। CIH ভাইরাস এই ধরণের ফাইলের মাধ্যমে নিজের কোড সিস্টেমে প্রবেশ করায় এবং সংক্রমণ ঘটায়। ব্যবহারকারী যখন এই সংক্রমিত .exe ফাইল চালায়, তখন ভাইরাসটি সক্রিয় হয় এবং ডেটা ধ্বংস করা, অথবা BIOS মুছে ফেলার মতো বিপজ্জনক কার্যক্রম শুরু করতে পারে। তাই, সঠিক উত্তর: ঘ) .exe

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৫৪.
প্যাকেজ প্রোগ্রাম নয় কোনটি?
  1. ক) এসএস ওয়ার্ড
  2. খ) ভিসিক্যাল
  3. গ) ক্যাড
  4. ঘ) নরটন
ব্যাখ্যা
বিভিন্ন ব্যবহারিক কাজের জন্যে প্যাকেজ প্রোগ্রাম তৈরি করা হয়। এসব প্রোগ্রামে ব্যবহারকারীরা কোন ধরনের পরিবর্তন করতে পারেন না। প্যাকেজ প্রোগ্রামগুলো কাজের মধ্যে বেশ মিল বা সাদৃশ্য থাকে । যেমন: মাইক্রোসফট অফিস প্রোগ্রামে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, একসেস এসবের কাজের ধরন একটি থেকে আরেকটি পুরোপুরি ভিন্ন নয়। ভিসিক্যাল হল প্রথম তৈরিকৃত স্পেডশীট প্রোগ্রাম।ক্যাড একপ্রকার গ্রাফিকস প্রোগ্রাম। নরটন হলো এক প্রকার এন্টিভাইরাস প্রোগ্রাম যা ইউটিলিটি প্রোগ্রাম হিসেবে বিবেচিত।
১,০৫৫.
ভাইরাস হলো এক ধরণের-
  1. স্পাইওয়্যার
  2. সফটওয়্যার
  3. ম্যালওয়ার
  4. সবগুলোই
ব্যাখ্যা
♦ প্রচলিত ও শনাক্তকৃত ম্যালওয়্যারসমূহের মধ্যে নিম্নোক্ত তিন ধরনের ম্যালওয়্যার সবচেয়ে বেশি দেখা যায়-
ক. কম্পিউটার ভাইরাস
খ. কম্পিউটার ওয়ার্ম
গ. ট্রোজান হর্স

- কম্পিউটার ভাইরাস হলো এমন ধরনের ম্যালওয়্যার, যা কোনো কার্যকরী ফাইলের (Executable File) সঙ্গে যুক্ত হয়।
- যখন ওই প্রোগ্রামটি (এক্সিকিউটিবল ফাইল) চালানো হয়, তখন ভাইরাসটি অন্যান্য কার্যকরী ফাইলে স্বয়ংক্রিয়ভাবে সংক্রমিত হয়।
- অন্যদিকে কম্পিউটার ওয়ার্ম সেই প্রোগ্রাম, যা কোনো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য কম্পিউটারকেও সংক্রমিত করে।
- ক্ষতিকর সফটওয়্যারের উদ্দেশ্য তখনই সফল হয়, যখন সেটিকে ক্ষতিকারক সফটওয়্যার হিসেবে চিহ্নিত করা যায় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী
১,০৫৬.
নিচের কোনটি Spyware এর উদাহরণ?
  1. ক) Key loggers 
  2. খ) Avast
  3. গ) Norton
  4. ঘ) Kasparasky
ব্যাখ্যা
Malware (ম্যালওয়ার) 
• Malware (ম্যালওয়ার) এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software.

• কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়ারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে -
- অ্যাডওয়্যার (Adware),
- স্পাইওয়্যার (Spyware),
- ট্রোজান হর্স (Trojan Horse),
- র‍্যানসমওয়্যার (Ransomware)
- Rootkits
- ওয়ার্ম (Worms) প্রভৃতি।

• Key loggers হচ্ছে এক ধরনের স্পাইওয়্যার (Spyware), যেটা সাধারণত keystroke logger নামেও পরিচিত। এটি কম্পিউটারের কীবোর্ডে টাইপিং ডাটা ট্র্যাক এবং রেকর্ড করে।
• র‍্যামসমওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটার আক্রমনের করে তথ্য কুক্ষিগত করে মুক্তিপণ দাবি করা হয়।
• বিজ্ঞাপন সম্পর্কিত ম্যালওয়্যার হলো অ্যাডওয়্যার (Adware).

উৎস:
১. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।
২. মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট [Link]
১,০৫৭.
HPFS-এর পূর্ণরূপ -
  1. ক) High Performance Frequency System
  2. খ) Hexadecimal Pneumeric File System
  3. গ) High Performance File System
  4. ঘ) High Pneumeric File System
ব্যাখ্যা
HPFS:
- HPFS-এর পূর্ণ অর্থ High Performance File System.
- এটি শুধুমাত্র OS/2 অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য।

• NTFS:
- NTFS এর পূর্ণ অর্থ হলো New Technology File System.
- এ ধরনের সিস্টেমে প্রতিটি ফাইল বা ফোল্ডারের জন্য অ্যাকসেস কন্ট্রোল করা যায় এবং একই ড্রাইভে অধিক পরিমাণ ডেটা সংরক্ষণ করা যায়।
- এটিতে UNIX বা UNIX সমর্থিত অপারেটিং সিস্টেম চালানো যায়।
- তাছাড়া এতে Windows NT এবং Windows 2000 অপারেটিং সিস্টেম পরিচালনা করা যায়।
- NTFS সিস্টেমের অন্যতম সুবিধা হলো প্রত্যেক ব্যবহারকারী কী পরিমাণ স্পেস ব্যবহার করবে, তা কন্ট্রোল করা যায়।
- NTFS পার্টিশনের সর্বোচ্চ ডেটা সংরক্ষণ ক্ষমতা হলো 8GB.

• FAT16:
- FAT16-এর পূর্ণ অর্থ হলো File Allocation Table-16.
- এটি DOS-এর আদর্শমান। অর্থাৎ MS DOS-এর ওপর ভিত্তি করে FAT16-এর ফাইল সিস্টেম উন্নয়ন করা হয়েছিল।
- FAT-16 -এ Windows 95, OS/2 এবং Windows NT অপারেটিং সিস্টেম চালানো যায়। 

• FAT 32:
- FAT 32-এর পূর্ণ অর্থ হলো File Allocation Table-32.
- এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পার্টিশন সেক্টর। কারণ এ ধরনের পার্টিশন এরিয়ায় সবচেয়ে বেশি ডেটা সংরক্ষণ করা যায়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৫৮.
নিচের কোনটি ব্রাউজিং সফটওয়্যার নয়?
  1. Safari
  2. Edge
  3. Sheets
  4. Firefox
ব্যাখ্যা
• স্প্রেডশিট সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে ।
 
স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ:
- Microsoft Excel,
- Google Sheets,
- iWork Numbers,
- LibreOffice Calc,
- Apache OpenOffice Calc,
- WPS Office Spreadsheets,
- Smartsheet,
- Calc (Calligra) ইত্যাদি।
 
• Browser:
- ব্রাউজার হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যেটি ব্যবহার করা হয় ইন্টারনেটে সক্রিয় ওয়েবসাইট গুলোর ওয়েব সার্ভার এর সাথে সংযোগ স্থাপন করা যায়।
- এর মাধ্যমে ব্যবহারকারী যেকোনো ওয়েবপেইজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান করতে পারে, দেখতে পারে। 
কিছু উল্লেখযোগ্য ব্রাউজার হল:
 
- Google Chrome,
- Mozilla Firefox,
- Microsoft Edge,
- Apple Safari,
- Opera,
- Tor Browser,
- UC Browser,
- Waterfox,
- DuckDuckGo Browser (Known for its privacy features, it automatically blocks hidden third-party trackers.)
 
উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১,০৫৯.
সিস্টেম সফটওয়্যার নয় কোনটি?
  1. DOS
  2. Linux
  3. Windows Xp
  4. Oracle
ব্যাখ্যা
• সফটওয়্যারের শ্রেণি বিভাগ:
- কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা: 
১. সিস্টেম সফটওয়্যার (System Software) ও
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়্যার।
 
• সিস্টেম সফটওয়্যার (System Software):
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। 
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে। 
- DOS, Windows Xp, Linux, Unix, Mac OS, Solaris ইত্যাদি হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।
 
• অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন:
- Word Processing Package Program: Word Star, Word Perfect, MS Word, Word Note.
- Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
- Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৬০.
সি প্রোগ্রামের কোন ফাংশন আউটপুট দেখায়?
  1. ক) scanf
  2. খ) print
  3. গ) printall
  4. ঘ) printf
ব্যাখ্যা
#include<stdio.h>
int main()
{
printf("Hello World!");
return 0;
}

- <stdio.h> হল প্রোগ্রামের হেডার ফাইল। এই ফাইলে ইনপুট আউটপুট এর ফাংশনগুলো থাকে।
- প্রোগ্রামের সব কার্যাবলি সম্পাদন হয় main() ফাংশন এর মধ্যে।
- { } এর ভিতরেই মূল প্রোগ্রাম রচনা করতে হয়।
- { } এর ভিতরে যা থাকবে কম্পিউটার সেই কাজগুলোই করবে।
- কোন কিছু প্রিন্ট করার জন্য printf ফাংশন ব্যবহার করা হয়।
- কোন কিছু ইনপুট নেওয়ার জন্য scanf ফাংশন ব্যবহার করা হয়।
- প্রতিটি কমান্ডের পরে ; চিহ্ন ব্যবহার করা হয়।

উৎস: উচ্চ মাধ্যমিকের ICT বই, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,০৬১.
পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে 9 এর ডাটা টাইপ কোনটি?
  1. bool
  2. int
  3. float
  4. str
ব্যাখ্যা
• পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে ৯ সংখ্যাটির ডাটা টাইপ হলো int অর্থাৎ integer. Integer হলো এমন একটি ডাটা টাইপ যা পূর্ণসংখ্যা (যেমন ১, ৯, ১০০) সংরক্ষণ করে। পাইথনে যখন আমরা ৯ লিখি, এটি স্বয়ংক্রিয়ভাবে integer হিসেবে গণ্য হয়। অন্যদিকে, bool ডাটা টাইপ শুধু True অথবা False মান ধারণ করে, float ডাটা টাইপ দশমিক সংখ্যাগুলো যেমন ৯.০ বা ৩.১৪ ধারণ করে এবং str ডাটা টাইপ অক্ষর বা শব্দের সারি যেমন "বাংলাদেশ" ধারণ করে। তাই ৯ একটি পূর্ণসংখ্যা হওয়ায় এর ডাটা টাইপ হবে int.

• পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

• Python-এ 9 এর ডেটা টাইপ হলো int.

কারণ:
• int মানে ইন্টিজার বা পূর্ণসংখ্যা। 5 একটি পূর্ণসংখ্যা, যা দশমিকবিহীন এবং এতে কোনো ভগ্নাংশ নেই। Python সংখ্যাগুলোকে ডেটা টাইপ অনুযায়ী শ্রেণীবদ্ধ করে।

এছাড়াও,
- str (স্ট্রিং): এটি টেক্সট বা অক্ষরযুক্ত মানের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: '5' বা "Hello".
- float: এটি দশমিক সংখ্যার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: 5.0.
- bool: এটি বুলিয়ান মানের জন্য ব্যবহৃত হয়, যেমন True বা False.
- তাই, 5 একটি পূর্ণসংখ্যা এবং এর ডেটা টাইপ int।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ মাহবুবুর রহমান।
১,০৬২.
হার্ডডিস্ক এর পাতগুলোর পৃষ্ঠে অনেকগুলো এককেন্দ্রিক বৃত্তে ডাটা সংরক্ষণ করা হয়। প্রতিটি বৃত্ত সমান কয়েকটি ভাগে বিভক্ত থাকে। এরূপ একটি ভাগ কে কি বলে?
  1. Track
  2. Shaft
  3. Disk
  4. Sector
ব্যাখ্যা

হার্ডডিস্ক (Hard Disk)

১৯৮০ সালের দিকে হার্ডডিস্কের প্রচলন শুরু হয়। হার্ডডিস্ক হচ্ছে পাতলা-গোলাকার ধাতব পাতের সমন্বয়ে গঠিত সহায়ক স্মৃতি। গোলাকার পাতগুলোর উভয় পৃষ্ঠে চুম্বকীয় পদার্থ ফেরিক অক্সাইডের প্রলেপ থাকে এবং একটির ওপরে একটি স্তূপ আকারে বসানো থাকে। পাতগুলোর মাঝখানে থাকে একটি দন্ড। উক্ত দন্ডের সাহায্যেই পাতগুলো একটির ওপরে একটি করে বসানো থাকে। কাজের সময় পাতগুলো প্রতি মিনিটে ৭২০০ বা আরো বেশিবার আবর্তিত হয়।

হার্ডডিস্ক সাধারণত মটর, স্পিন্ডল, রিড-রাইট হেড, অ্যাকিউটর, ফ্রেম, এয়ার ফিল্টার, গ্লাস অথবা সিরামিক এবং ইলেকট্রনিকসের সমন্বয়ে গঠিত, যা চুম্বকীয় মাধ্যম দ্বারা আবৃত্ত থাকে। একেবারে ওপরের ডিস্কের ওপরের পৃষ্ঠ এবং নিচের ডিস্কের নিচের পৃষ্ঠ ছাড়া অন্য ডিস্কগুলোর উভয় পৃষ্ঠ এবং ওপরের ও নিচের ডিস্কের ভেতরের দিকের পৃষ্ঠে উপাত্ত, তথ্য, প্রোগ্রাম ইত্যাদি সংরক্ষণের জন্য ব্যবহৃত হতে পারে। 

প্রতিটি ডিস্কের পৃষ্ঠদেশ অসংখ্য বৃত্ত দ্বারা বিভক্ত থাকে। এসব বৃত্তকে ট্র্যাক (Track) বলে। প্রতিটি বৃত্ত কয়েকটি সমান ভাগে ভাগ করা থাকে। এ ধরনের একেকটি ভাগকে সেক্টর (Sector) বলে। প্রতিটি সেক্টরের ডেটা সংরক্ষণের ক্ষমতা সমান। ডিস্কের পৃষ্ঠদেশের ট্র্যাক অদৃশ্য ক্ষুদ্র চুম্বকীয় বিন্দু আকারে তথ্য লিখিত হয় বাইনারি পদ্ধতিতে।

উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)

১,০৬৩.
নিচের কোনটি কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে বাঁধা দেয়?
  1. Firewall
  2. Protectionwall
  3. Shieldwall
  4. Boxerwall
ব্যাখ্যা
ফায়ারওয়াল 
- ফায়ারওয়াল হলো এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়।
- ফায়ারওয়াল বাইরের আক্রমণ থেকে এক বা একাধিক কম্পিউটারকে রক্ষা করার জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যারের মিলিত প্রয়াস।
- কম্পিউটার ফায়ারওয়ালের কাজ- ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
- ফায়ারওয়াল সুরক্ষা মূলত একটি কম্পিউটার বা নেটওয়ার্ক এর সুরক্ষার জন্য ব্যবহার করা হয় যার ফলে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারেনা। 
- ফায়ারওয়ালের প্রধান উদ্দেশ্য হল বিপজ্জনক ট্র্যাফিককে দূরে রাখা।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়। অর্থাৎ ফায়ারওয়াল আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করে।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৬৪.
এমবেডেড সিস্টেমে "ফার্মওয়্যার" কী?
  1. হার্ডওয়্যার কম্পোনেন্ট
  2. স্থায়ীভাবে ইনস্টল করা সফটওয়্যার
  3. নেটওয়ার্ক কানেকশন
  4. কৃষি সম্পর্কিত সফটওয়্যার
ব্যাখ্যা

◉ ফার্মওয়্যার (Firmware) হলো একটি বিশেষ ধরনের সফটওয়্যার যা হার্ডওয়্যার ডিভাইসের (যেমন রাউটার, স্মার্টফোন, IoT ডিভাইস, মাইক্রোকন্ট্রোলার ইত্যাদি) মধ্যে স্থায়ীভাবে প্রোগ্রাম করা থাকে। এটি ডিভাইসের বেসিক ফাংশন নিয়ন্ত্রণ করে এবং সাধারণত ব্যবহারকারী দ্বারা পরিবর্তন করা যায় না।

ফার্মওয়্যার:
- ফার্মওয়্যার হচ্ছে বিশেষ ধরনের সফটওয়্যার বা কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়োজন পড়ে।
- সাধারণত হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেদের যন্ত্রপাতির সাথে এ ধরনের সফটওয়্যার দিয়ে থাকে।
- কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো Basic Input Output System (BIOS)।
- এছাড়া প্রত্যেকটি হার্ডওয়্যারের সাথে থাকে তার নিজস্ব ডিভাইস ড্রাইভার।
- ফার্মওয়্যারগুলো সাধারণত মেশিন নির্ভর হয়ে থাকে।
- অর্থাৎ এক এক মেশিনের জন্য আলাদা আলাদা ডিভাইস ড্রাইভারের প্রয়োজন পড়ে।
- কম্পিউটার তৈরি করার সময় মেমোরি নামক হার্ডওয়্যারে কিছু স্থায়ী প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয়। এটিই হচ্ছে ফার্মওয়্যার ।
- এগুলো পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না।
- এটি এক ধরনের IC. যেমন, PC- তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার ।
- এটিতে কিছু প্রোগ্রাম জমা করে রাখা হয় যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০১৯ সংস্করণ)।

১,০৬৫.
অন্যের লেখা আত্মসাৎ করে নিজের নামে প্রকাশ করাকে কী বলা হয়?
  1. ফিশিং 
  2. স্ফুফিং
  3. প্লেজিয়ারিজম
  4. স্প্যামিং
ব্যাখ্যা

• অন্যের লেখা, ভাবনা, বা কাজ নিজের নামে প্রকাশ করাকে প্লেজিয়ারিজম (Plagiarism) বলা হয়। এটি এক ধরনের বুদ্ধিবৃত্তিক চুরি, যেখানে লেখক বা সৃষ্টিকর্তার সম্মতি ছাড়া তার চিন্তা বা লেখা ব্যবহার করা হয়। একাডেমিক, সাহিত্যিক বা অনলাইন পরিবেশে এটি গুরুতর অনৈতিক আচরণ হিসেবে গণ্য হয়। শিক্ষাপ্রতিষ্ঠান, প্রকাশক এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো প্লেজিয়ারিজমকে প্রতিহত করার জন্য কঠোর নীতি গ্রহণ করে। এটি কেবল লেখার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়; চিত্র, গান, গবেষণা প্রবন্ধ বা অন্য কোনও সৃজনশীল কন্টেন্টকেও অন্তর্ভুক্ত করে। সতর্কতা ও যথাযথ উদ্ধৃতি ব্যবহার করলে প্লেজিয়ারিজম এড়ানো যায়।

- সঠিক উত্তর: গ) প্লেজিয়ারিজম।

সাইবার ক্রাইম: 
- ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধসমূহ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলে। 
- ইংল্যান্ড বিশ্বে প্রথম সাইবার আইন প্রণেতা হিসেবে তৈরি করে "কম্পিউটার মিসইউজ অ্যাক্ট ১৯৯০"। 
- ইংল্যান্ডে জাতীয় ই-অপরাধ ইউনিট গঠন করা হয় ২০০৮ সালে। 
- বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন তৈরি করা হয়। 
- ভারতে তথ্যপ্রযুক্তি আইন তৈরি করা হয় ২০০০ সালে। 
- উল্লেখযোগ্য কিছু সাইবার অপরাধ হলো- হ্যাকিং, স্প্যামিং, স্ফুফিং, ফিশিং (Phishing), ভিশিং, স্নিকিং, প্লেজিয়ারিজম (Plagiarism) প্রভৃতি। 

প্লেজিয়ারিজম (Plagiarism): 
- অন্যের লেখা চুরি করে নিজের নামে প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে। 
- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই প্লেজিয়ারিজম। 
- তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্লেজিয়ারিজমের প্রচলন লক্ষ্য করা যায়। 
- বিশেষ করে অন্যের ধ্যান-ধারণা, গবেষণা, কৌশল, প্রোগ্রামিং কোড, গ্রাফিক্স, লেখা, ডেটা, ছবি, গান ইত্যাদির উৎস অনেক ক্ষেত্রেই উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেয়া হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।

১,০৬৬.
একসাথে অনেক পরীক্ষার্থীর ফলাফল প্রস্তুতে সবচেয়ে কার্যকরী মাধ্যম কোনটি?
  1. MS PowerPoint
  2. MS-DOS
  3. MS Excel
  4. MS Word
ব্যাখ্যা
পরীক্ষার ফলাফলের ডেটা পরিচালনার জন্য MS Excel হল সবচেয়ে উপযুক্ত অ্যাপ্লিকেশন। কারণ এখানে নিম্নোক্ত সুবিধা পাওয়া যায় :

- Data Organization,

- Calculations,

- Data Validation,

- Sorting and Filtering,

- Data Export and Import.

 পাওয়ারপয়েন্ট হল একটি প্রেজেন্টেশন সফ্টওয়্যার, যা প্রাথমিকভাবে স্লাইডশো তৈরির জন্য ব্যবহৃত হয়, অন্যদিকে ওয়ার্ড হল একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম যা নথি তৈরি এবং ফর্ম্যাট করার জন্য ডিজাইন করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনগুলিতে  ডেটা ম্যানিপুলেশন এবং বিশ্লেষণ ক্ষমতার অভাব রয়েছে।

MS-DOS, অন্যদিকে, একটি অপারেটিং সিস্টেম এবং ডেটা পরিচালনার জন্য একটি অ্যাপ্লিকেশন নয়।

উৎস: ব্রিটানিকা।
১,০৬৭.
ফায়ারওয়াল কী ফিল্টার করে?
  1. ক) পকেট
  2. খ) ফাইল
  3. গ) পাসওয়ার্ড
  4. ঘ) প্যাকেট
ব্যাখ্যা
একটি কম্পিউটারকে হ্যাকারদের আক্রমণ থেকে রক্ষা করে ফায়ারওয়াল। এটা দিয়ে ইন্টারনেটের আইপি প্যাকেট ফিল্টার করা হয়। এটি প্রক্সি এপ্লিকেশন থেকেও নিরাপত্তা প্রদান করে।
১,০৬৮.
কোনটি ফাইল কমপ্রেশন সফটওয়্যার?
  1. Netflix
  2. Steam
  3. Skype
  4. 7-Zip
ব্যাখ্যা
• ফাইল কমপ্রেশন সফটওয়্যার হলো এমন একটি প্রোগ্রাম যা বড় ফাইল বা ডাটাকে ছোট আকারে সংকুচিত করে, যাতে সেগুলো সহজে সংরক্ষণ এবং দ্রুত আদান-প্রদান করা যায়। উপরের অপশনগুলোর মধ্যে ৭-জিপ (7-Zip) একটি জনপ্রিয় ফাইল কমপ্রেশন সফটওয়্যার। এটি ফাইলগুলোকে জিপ, রার, এবং অন্যান্য ফরম্যাটে কমপ্রেস করতে সক্ষম, ফলে ফাইলের সাইজ কমে যায় এবং স্টোরেজ স্পেস বাঁচে। অন্যদিকে, Netflix হলো একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, Steam একটি গেম ডিস্ট্রিবিউশন সার্ভিস, আর Skype একটি ভিডিও কলিং ও মেসেজিং অ্যাপ।
- তাই ফাইল কমপ্রেশন সফটওয়্যার হিসেবে 7-Zip সঠিক উত্তর।


• ফাইল কম্প্রেশন (জিপ):
- বড় আকারের ফাইলকে ছোট করে সংরক্ষণ করার জন্যে কিংবা ইন্টারনেটে আদান-প্রদানের জন্যে জিপ করা হয়।
- জিপ ফাইলকে পরবর্তীতে ব্যবহার উপযোগী করার জন্যে এক্সট্র্যাক্ট করতে হয়।
- এতে করে ফাইল পূর্বের অবস্থায় ফিরে আসে।

• কিছু ফাইল কম্প্রেশন সফটওয়্যার:
- WinRAR,
- WinZip,
- 7-Zip,
- Stuffit,
- Bandizip,
- Tar,
- Gzip.

উৎস:
১. ব্রিটানিকা।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১,০৬৯.
স্কাইপ (Skype) এক ধরনের -
  1. ক) সার্চ ইঞ্জিন
  2. খ) ভিডিয়ো যোগাযোগ মাধ্যম
  3. গ) ওয়েব ব্রাউজার
  4. ঘ) ডাটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম
ব্যাখ্যা
স্কাইপ (Skype)
- স্কাইপ একটি ভিডিয়ো যোগাযোগ মাধ্যম, ভিওআইপি সেবা ও সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম।
- ২০০৩ সালে ডেনমার্কের ধমিজা, জানুজ ফ্রিজ ও সুইডেনের নিকোলাস জেনস্ট্রম সম্মিলিতভাবে স্কাইপ প্রতিষ্ঠা করেন।
- বর্তমানে এটি মাইক্রোসফটের মালিকানাধীন।

মাইক্রোসফট (Microsoft)
- ১৯৭৫ সালে বিল গেটস এবং তাঁর বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
- মাইক্রোসফটের বর্তমান সিইও সত্য নাদেলা।
- মাইক্রোসফটের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের রেডমন্ডে অবস্থিত।
- মাইক্রোসফটের সার্ভিসসমূহ: OneDrive, Skype, LinkedIn, Microsoft Word, Microsoft Excel, Microsoft PowerPoint, Microsoft Access, Microsoft Edge, Outlook, Hotmail প্রভৃতি।

সূত্র: মাইক্রোসফটের অফিশিয়াল ওয়েবসাইট।
১,০৭০.
কী ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার কল্পনা করা যায় না?
  1. ক) মোবাইল ফোন
  2. খ) রেডিও
  3. গ) টেলিভিশন
  4. ঘ) ইন্টারনেট
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১,০৭১.
Firewall কেন ব্যবহৃত হয়?
  1. ডিভাইসকে আগুন থেকে রক্ষা করতে।
  2. ভাইরাসের আক্রমণ থেকে বাঁচাতে।
  3. ডাটা-ড্রাইভেন আক্রমণ থেকে রক্ষা করতে।
  4. অননুমোদিত ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা করতে।
ব্যাখ্যা
• ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফ্টওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gatekeeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে। 
- ফায়ারওয়াল পদ্ধতি ব্যবহার করে একইসাথে অবৈধ ব্যক্তির প্রবেশ রোধ করা যায় এবং ডেটা বা অন্যান্য সিস্টেমের সিকিউরিটি নিশ্চিত করা যায়।
- ফায়ারওয়াল অথোরাইজ অ্যাক্সেসকে যাচাইয়ের মাধ্যমে অ্যাক্সেস করার অনুমোদন দেয়। 


উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৭২.
Assembly Language is also known as-
  1. Machine Language
  2. Symbolic Language
  3. Human Language
  4. FORTRAN
ব্যাখ্যা
এ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক (Symbolic) ভাষাও বলা হয়।

• কম্পিউটারে যে সব ভাষা ব্যবহার হয় তা তিন ধরনের হয়ে থাকে। যেমন-
(ক) যান্ত্রিক ভাষা (Machine Language),
(খ) এ্যাসেম্বলি ভাষা (Assembly Language),
(গ) উচ্চস্তরের ভাষা (High Level Language).

• এ্যাসেম্বলি ভাষা (Assembly Language):
- এ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক (Symbolic) ভাষাও বলা হয়।
- এর প্রচলন শুরু হয় 1950 সাল থেকে।
- যান্ত্রিক ভাষায় প্রোগ্রাম তৈরী, কঠিন কাজকে সহজ করে তুলা, সময়ের অপচয় দূর করা, প্রোগ্রামের ভুল সংশোধন ও পরিবর্তনের কাজ সহজতর করে গতিশীল করার জন্যই এ্যাসেম্বলি ভাষার উন্নয়ন করা হয়েছে।
- অনুবাদের কাজটি করে এ্যাসেম্বলার (Assembler) নামক একটি সফটওয়্যার।
- এ্যাসেম্বলারের কাজ হচ্ছে এ্যাসেম্বলি ভাষায় লিখিত নির্দেশকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করা এবং কার্যকর করা।

• এ্যাসেম্বলি ভাষার সুবিধা ও অসুবিধা:
(১) যান্ত্রিক ভাষার চেয়ে এই ভাষায় প্রোগ্রাম রচনা করা সহজ।
(২) এই ভাষায় প্রোগ্রাম রচনা করতে কম সময় লাগে।
(৩) সহজে ভুল সনাক্ত করা এবং সংশোধন ও পরিবর্তন করা যায়।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৭৩.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়‍্যার নয়?
  1. Norton
  2. AVG
  3. McAfee
  4. Spotify
ব্যাখ্যা
Spotify:
- Spotify একটি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যা অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়।
- এটি ব্যবহারকারীদের গান শোনা এবং প্লেলিস্ট তৈরি করার সুযোগ দেয়, কিন্তু এটি কম্পিউটার সুরক্ষার জন্য কোনও ফিচার বা সেবা প্রদান করে না।

এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো:
- AVG, AVAST, Norton, Panda, AVG, AVAST, Norton, Avira, McAfee, Cobra, Kaspersky ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৭৪.
নিচের কোনটি ১গিগাবাইট এর সমান?
  1. ক) ১০ বাইট
  2. খ) ১০ বাইট
  3. গ) ১০ বাইট
  4. ঘ) ১০ বাইট
ব্যাখ্যা

১ গিগাবাইট = ১০ মেগাবাইট = ১০ কিলোবাইট = ১০ বাইট

১,০৭৫.
নিচের কোনটি EDSAC-এর সঠিক পূর্ণরূপ?
  1. Electronic Delay Storage Automatic Calculator
  2. Electronic Delay System Analysis Computer
  3. Electronic Digital Storage and Calculator
  4. Enhanced Data Storage Automatic Computer
ব্যাখ্যা
• EDSAC:
- EDSAC কম্পিউটারই প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
- EDSAC এর পূর্ণরূপ হলো Electronic Delay Storage Automatic Calculator.
- EDSAC নির্মিত হয় ১৯৪৯ সালে।
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষণার অধ্যাপক মার্কস উইলকিস এর নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী এ্যাডস্যাক আবিষ্কার করেন।

• কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপ:
- EDSAC - Electronic Delay Storage Automatic Calculator,
- CPU - Central Processing Unit,
- RAM - Random Access Memory,
- ROM - Read-Only Memory,
- URL - Uniform Resource Locator,

- HTTP - HyperText Transfer Protocol,
- FTP - File Transfer Protocol,
- BIOS - Basic Input/Output System,
- USB - Universal Serial Bus,
- SQL - Structured Query Language,
- GPU - Graphics Processing Unit,

- AI - Artificial Intelligence,
- LAN - Local Area Network,
- WAN - Wide Area Network,
- JSON - JavaScript Object Notation,
- SSH - Secure Shell,

- DNS - Domain Name System,
- IDE - Integrated Development Environment,
- HTTPs - HyperText Transfer Protocol Secure,
- XML - Extensible Markup Language.

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১ ,এস এসসি ও দাখিল (ভোকেশনাল)।
১,০৭৬.
নিচের কোনটি অনুবাদক প্রোগ্রাম নয়?
  1. ক) কম্পাইলার
  2. খ) ইন্টারপ্রেটার
  3. গ) সোর্স প্রোগ্রাম
  4. ঘ) অ্যাসেম্বলার
ব্যাখ্যা
কম্পাইলার: কম্পাইলার হল একধরনের অনুবাদক প্রোগ্রাম, যা হাই লেভেল ভাষার উৎস প্রােগ্রামকে বস্তু প্রােগ্রামে অনুবাদ করে।

ইন্টারপ্রেটার: যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামের সোর্স কোডকে এক লাইন এক লাইন করে মেশিনের ভাষায় অনুবাদ করে, কোন ভুল থাকলে তা সংশোধন করে পরবর্তী লাইনে কাজ করে তাকে ইন্টারপ্রেটার বলে।

অ্যাসেম্বলার: অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলার বলে।

সোর্স প্রোগ্রাম: উৎস কোড বা সোর্স কোড হল এক বা একাধিক কমান্ডের লিখিত তালিকা যা কম্পাইল বা ইন্টারপ্রেট করে একটি কম্পিউটার প্রোগ্রাম একজিকিউট হয়। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাংগুয়েজের উৎস কোড মানুষের জন্য বোঝার সুবিধা হলেও কম্পিউটারের জন্য নয়। তাই তা একজিকিউট করতে কম্পিউটারকে তা কম্পাইল বা ইন্টারপ্রেট করতে হয়।
১,০৭৭.
২ নিবল = কত বিট?
  1. ২ বিট
  2. ৪ বিট
  3. ৮ বিট
  4. ১৬ বিট
ব্যাখ্যা

• একটি নিবল (Nibble) হলো ৪ বিটের সমান। কম্পিউটার সিস্টেমে বিট (Bit) হলো সর্বনিম্ন তথ্যের একক, যা কেবল ০ বা ১ হতে পারে। ৮ বিট এক বাইটের সমান এবং ৪ বিট এক নিবলের সমান। তাই, যদি ২ নিবলকে বিটে রূপান্তর করি, তাহলে ২ × ৪ = ৮ বিট হয়। অর্থাৎ, ২ নিবল ৮ বিট সমান। সুতরাং প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর হবে গ) ৮ বিট। এই ধারণাটি ডেটা স্টোরেজ এবং প্রসেসিং এর মূল ভিত্তি হিসেবে কম্পিউটার আর্কিটেকচারে ব্যবহার করা হয়।

সঠিক উত্তর: গ) ৮ বিট।

• বিট ও বাইট:
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।

- ১ নিবল = ৪ বিট।
- ১ বাইট = ৮ বিট।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১,০৭৮.
Android অপারেটিং সিস্টেম কোন ভাষায় তৈরি?
  1. C++
  2. Java
  3. Python
  4. JavaScript
ব্যাখ্যা

Android অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে মূলত Java ভাষা ব্যবহার করে। Android SDK এবং API-গুলো Java-ভিত্তিক।

Android OS:
- অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা ২০০৮ সালে চালু হয়।
- এটি গুগল কর্তৃক নির্মিত একটি অপারেটিং সিস্টেম।
- এটি লিনাক্স ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম।
- অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সাধারনত জাভা প্রোগ্রামিং ভাষায় লিখা হয়।
- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফাইল এক্সটেনশন হলো .apk
- APK এর পূর্ণরূপ Android Application Package.
- Android গুগলের একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- Android OS ব্যবহৃত প্রথম ফোন T-Mobile G1 (HTC Dream নামে বেশি পরিচিত)।

উৎস: গুগলের অফিসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা।

১,০৭৯.
ভিবিএস/হেল্পার কী?
  1. ইউটিলিটি সফটওয়্যার
  2. কম্পিউটার ভাইরাস
  3. ফায়ারওয়াল প্রোটেকশন
  4. অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা

• ভিবিএস/হেল্পার (VBS/Helper) হলো একটি কম্পিউটার ভাইরাস, যা ভিজ্যুয়াল বেসিক স্ক্রিপ্ট (VBS) ফাইল ব্যবহার করে তৈরি হয়।
- এটি সাধারণত ক্ষতিকর কোড হিসেবে কাজ করে এবং সিস্টেমের ক্ষতি করতে পারে।

• ভিবিএস/হেল্পার: 
- এই ভাইরাসটি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টকে ইনফেক্ট করে।
- এই ভাইরাসের মধ্যে আছে অটোক্লোজ নামে একটি ম্যাক্রো। ইনফেক্টেড ডকুমেন্টে অটোম্যাক্রো ব্যবহার করে ভাইরাসটি সক্রিয় হয়ে ওঠে। এর ফলে ইউজারা ম্যাক্রো কোড ভিউ বা এডিট করতে পারে না।

• Computer Virus: 
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- কম্পিউটার ভাইরাস কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে। এ ধরনের প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা।

• কয়েকটি ভাইরাসের নাম হলো:
- ভিবিএস/হেল্পার, ওয়ার্ম, ভিবিএস/আকুই, ট্রোজান হর্স, এক্স ৯৭এম/হপার.আর, মাইক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, জেরুজালেম, স্টোন, ঢাকা ভাইরাস, ভিয়েনা, সিআইএইচ ইত্যাদি।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১,০৮০.
MIPS সাধারণত কোন বিষয়টি পরিমাপের জন্য ব্যবহৃত হয়?
  1. নেটওয়ার্ক ব্যান্ডউইথ
  2. ডিস্কের কর্মক্ষমতা
  3. মেমোরির ধারণক্ষমতা
  4. প্রসেসরের গতি
ব্যাখ্যা

• MIPS হলো “Million Instructions Per Second” বা প্রতি সেকেন্ডে মিলিয়ন নির্দেশ কার্যকর করার ক্ষমতা। এটি মূলত প্রসেসরের কার্যক্ষমতা বা গতি পরিমাপের জন্য ব্যবহৃত হয়। একটি কম্পিউটার বা মাইক্রোপ্রসেসর কত দ্রুত প্রোগ্রামের নির্দেশনা সম্পন্ন করতে পারে তা MIPS দিয়ে প্রকাশ করা হয়। এটি নেটওয়ার্ক ব্যান্ডউইথ, ডিস্কের কর্মক্ষমতা বা মেমোরির ধারণক্ষমতার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। উদাহরণস্বরূপ, যদি একটি প্রসেসর ৫০০ MIPS হয়, তবে তা প্রতি সেকেন্ডে ৫০০ মিলিয়ন নির্দেশনা সম্পন্ন করতে সক্ষম। তাই, প্রসেসরের গতি মাপার ক্ষেত্রে MIPS একটি প্রচলিত একক।

- সঠিক উত্তর: ঘ) প্রসেসরের গতি। 

• MIPS:
- MIPS (Million Instructions Per Second) হল কম্পিউটারের প্রসেসিং গতি পরিমাপের একটি একক, যা দিয়ে একটি কম্পিউটারের প্রসেসর প্রতি সেকেন্ডে কত মিলিয়ন নির্দেশাবলী কার্যকর করতে পারে তা নির্ধারণ করা হয়। 
- এটি বিশেষ করে RISC (Reduced Instruction Set Computer) প্রসেসরগুলোর কার্যক্ষমতা মূল্যায়নের জন্য জনপ্রিয় ছিল। যদিও বর্তমানে প্রসেসরের গতি MHz বা GHz এককে পরিমাপ করা হয়।
- যদিও MIPS সাধারণ কম্পিউটার পারফরম্যান্স নির্দেশ করে, এটি সবসময় নির্ভুল উপায় নয়, কারণ প্রসেসরের কার্যক্ষমতা নির্ভর করে নির্দেশনার ধরন, ক্যাশ মেমোরি, ও সফটওয়্যার অপ্টিমাইজেশনের ওপর।
- এটি একটি পুরনো কিন্তু কার্যকর পরিমাপ পদ্ধতি যা কম্পিউটারের প্রসেসরের গতিকে সরাসরি নির্দেশ করে।
- একটি প্রসেসরের MIPS রেটিং যত বেশি, তার ডেটা প্রসেসিং ক্ষমতা তত বেশি।

উৎস: IEEE & ACM Digital Library.

১,০৮১.
আমরা কম্পিউটারে যে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করি এগুলো কী ধরনের সফটওয়্যার?
  1. Device driver software
  2. Utility software
  3. Operating system
  4. Software driver
ব্যাখ্যা
ইউটিলিটি সফটওয়্যারঃ
সিস্টেম সফটওয়্যার বিশ্লেষণ, কনফিগার, অপটিমাইজ বা কম্পিউটার এর সাথে সমন্বয় রাখার জন্য যে সফটওয়্যার ডিজাইন করা হয়েছে তাকে ইউটিলিটি সফটওয়্যার বলে।

নিন্মোক্ত ধরনের সফটওয়্যারসমুহ ইউটিলিটি সফটওয়্যার; 
১। এন্টিভাইরাস 
২। অনুবাদক সফটওয়্যার 
৩। ফাইল কম্প্রেসর সফটওয়্যার  
৪। ব্যাক আপ/ ফাইল রিকোভারি সফটওয়্যার  
৫। ক্লিপবোর্ড ম্যানেজ সফটওয়্যার,
৬। ডিস্ক ডিফ্রাগমেনটেশন,
৭। সর্ট মার্জ প্রোগ্রাম,
৮। লিংকার প্রোগ্রাম ইত্যাদি।

- সাধারণত সার্বিকভাবে কম্পিউটারকে দেখাশোনা করা, কম্পিউটারের স্পিড যাতে না কমে যায় সেজন্য ইউটিলিটিস প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার জন্য ইউটিলিটিস প্রোগ্রাম কাজ করে থাকে।
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, কোনো কিছু মোছা, ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা
ইত্যাদি।
- উইন্ডোজ প্রোগ্রামের আওতায় System Tools -এর সাথে কিছু ইউটিলিটি প্রোগ্রাম সংযোজন করা হয়েছে।
- সিস্টেমসংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ এবং তা সংশোধন, ভাইরাস চেক করা, ডিস্ক পার্টিশন ইত্যাদি করার জন্য এসব ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা হয়।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৮২.
What is a compiler?
  1. A device used to display computer code on a screen.
  2. A hardware component is responsible for executing instructions.
  3. Hardware used for debugging software programs.
  4. A software program that translates high-level programming languages into machine code.
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা:

১. কম্পাইলার (Compiler):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, তাকে কম্পাইলার বলে।
- কম্পাইলার চালনার জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়।
- যেমন: সি ল্যাঙ্গুয়েজের জন্য Turbo C/C++, Codeblocks, Dev C, Borland C++ ইত্যাদি কম্পাইলার রয়েছে। 

২. ইন্টারপ্রেটার (Interpreter):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন করে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে, তাকে ইন্টারপ্রেটার বলে। 
- যেমন: জাভা, পাইথন।

৩. অ্যাসেম্বলার (Assembler):
- অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য ব্যবহৃত অনুবাদককে অ্যাসেম্বলার বলা হয়।
- যেমন: GAS, GNU Assembler.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১,০৮৩.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার?
  1. ওয়ার্ম
  2. হপার
  3. নরটন
  4. ট্রোজান হর্স
ব্যাখ্যা
নরটন একটি এন্টিভাইরাস সফটওয়্যার।

• এন্টিভাইরাস সফটওয়্যার:

- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
- পান্ডা, ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- বিখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস:
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা।
১,০৮৪.
কোনটি সিস্টেম সফটওয়্যার নয়?
  1. Android
  2. Windows 10
  3. Microsoft excel
  4. Disk cleaner
ব্যাখ্যা
Microsoft excel হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার।

সফটওয়্যার
সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে।
সফটওয়‍্যারের উদাহরণগুলো হলো: DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player, ইত্যাদি ।

সফটওয়্যার ২ প্রকার:

১। সিস্টেম সফটওয়‍্যার,
২। অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার।

•সিস্টেম সফটওয়‍্যার:
এটি কম্পিউটারের হার্ডওয়‍্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে।
পাবেন:-
- Windows OS (windows 8, 7, 10),
- Mac OS,
- Android,
- Anti virus (Avast, quick heal, Kaspersky),
- Computer language translators,
- Linux OS, UNIX, SUN Solaris DCompiler,
- Disk cleaner,
- Disk compression/File compression,
- Backup utility software,
- Network management software.

•অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার:
যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
১। Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms-Word, Word Note, ইত্যাদি।
২। Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro, ইত্যাদি।
৩। Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access, ইত্যাদি।
৪। Internet browser: Google chrome, Firefox, Opera mini, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৮৫.
A groupware is a
  1. ক) Hardware
  2. খ) Software
  3. গ) Network
  4. ঘ) Film ware
ব্যাখ্যা
• A groupware is a Software.
- Groupware software কে Collaborative software বলা হয়।
- Groupware software এক ধরনের Application Software যা একই ধরনের কাজের ডেটা ভাগ করে নিয়ে কার্য সম্পাদনের জন্য ব্যবহৃত হয়।
- Groupware software এর উদাহরণ: Outlook, Office Suite, Gmail, Google Workspace।

উৎস: ব্রিটানিকা।
১,০৮৬.
অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে কোন অনুবাদক?
  1. কম্পাইলার
  2. অ্যাসেম্বলার
  3. ইন্টারপ্রেটার
  4. ডিবাগার
ব্যাখ্যা

• অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে অ্যাসেম্বলার।

• অ্যাসেম্বলি ভাষা (Assembly Language):
- অ্যাসেম্বলি ভাষা হলো নিম্নস্তরের প্রোগ্রামিং ভাষা, যা মেশিন ভাষার তুলনায় মানুষের জন্য কিছুটা সহজবোধ্য।
- এতে বাইনারি সংখ্যার পরিবর্তে নেমোনিক কোড ব্যবহার করা হয়।
- উদাহরণ: ADD, SUB, MUL, DIV ইত্যাদি নির্দেশ।
- অ্যাসেম্বলি ভাষায় লেখা নির্দেশ সরাসরি কম্পিউটার বুঝতে পারে না।

• অ্যাসেম্বলার (Assembler):
- অ্যাসেম্বলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম।
- এটি অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে।
- রূপান্তরের পর কম্পিউটার সেই নির্দেশগুলো কার্যকর করতে পারে।

• অনুবাদক প্রোগ্রাম:
- অনুবাদক প্রোগ্রাম হলো এমন সফটওয়্যার যা এক ভাষায় লেখা প্রোগ্রামকে অন্য ভাষায় রূপান্তর করে।
- কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার হলো অনুবাদক প্রোগ্রামের উদাহরণ।

• অন্যান্য অপশন:
- কম্পাইলার → উচ্চস্তরের ভাষায় লেখা পুরো প্রোগ্রামকে একসাথে মেশিন ভাষায় অনুবাদ করে।
- ইন্টারপ্রেটার → উচ্চস্তরের ভাষার প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে।
- ডিবাগার → প্রোগ্রামের ত্রুটি খুঁজে বের ও সংশোধনে সহায়তা করে।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
- Encyclopaedia Britannica,
- Computer & ICT CLOUD, Live Publications.

১,০৮৭.
নিচের কোনটি কম্পিউটার এন্টিভাইরাস নয়?
  1. অ্যাভাস্ট
  2. এভিজি
  3. কোবরা
  4. ভিবিএস
ব্যাখ্যা
• ভিবিএস হলো একটি কম্পিউটার ভাইরাস।

• এন্টিভাইরাস:
- এন্টিভাইরাস বলতে সাধারণভাবে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রামকে বোঝায় যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরণ, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে।
- এন্টিভাইরাস হলো সেই সফটওয়্যার যা ম্যালওয়‍্যারের সাথে সম্পৃক্ত সফটওয়‍্যারকে কম্পিউটারে অনুপ্রবেশে বাধা প্রদান করে।
- এন্টিভাইরাস সফটওয়‍্যার ব্যবহারকারীর কম্পিউটারের এবং সাথে সাথে মূল্যবান ডাটার দীর্ঘমেয়াদি সুরক্ষার ব্যবস্থা করে থাকে।
- একজন সতর্ক কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারকারীরও এন্টিভাইরাস প্রোগাম ব্যবহারের প্রয়োজন আছে।
- ব্রাউজারের দুর্বলতা, প্লাগইনস, বিভিন্ন প্রকার লেনদেনে এবং অপারেটিং সিস্টেম প্রভৃতির জন্য এন্টিভাইরাস সফটওয়্যার থাকা প্রয়োজন।
- আবার ব্যবহারকারী যদি অনলাইনে লেনদেন করেন তাহলে তার পিসিতে এন্টিভাইরাস থাকা অবশ্যই প্রয়োজন, এখন অনেক এন্টিভাইরাস সফটওয়্যার লেনদেনের সিকিউরিটি দিয়ে থাকে।

• কয়েকটি এন্টিভাইরাস প্রোগ্রামের নাম নিচে দেয়া হলো:
- কাসপারস্কি,
- ম্যাকফি,
- নরটন,
- পিসিসিলিন,
- এভিজি,
- অ্যাভাস্ট,
- ই-সেট,
- ই-স্ক্যান,
- কোবরা ইত্যাদি।

উৎস: শিক্ষায় আইসিটি, বিএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশবিদ্যালয়।
১,০৮৮.
কোন অপারেটিং সিস্টেমটি গ্রাফিকাল ইউজার ইন্টারফেস ভিত্তিক?
  1. ক) MS-DOS
  2. খ) Windows XP
  3. গ) PC-DOS
  4. ঘ) UNIX
ব্যাখ্যা
Character User Interface Operating System (CUI) হলো বর্ণ বা কমান্ডভিত্তিক অপারেটিং সিস্টেম। এখানে কি-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কি-বোর্ডের বিভিন্ন কি ব্যবহার করে নির্দেশ প্রদান করা হয়। যেমনঃ MS-DOS, PC-DOS and UNIX ইত্যাদি। গ্রাফিকাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম হল চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। মাউস, কি-বোর্ড ব্যবহার করে কমান্ড প্রয়োগ করা হয়। যেমনঃ Windows 95/98/XP/Vista/7/8/10, MacOS ইত্যাদি।
Source: Britannica, magora-systems and elprocus
১,০৮৯.
কোন প্রোগ্রাম নেমোনিক কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজের অবজেক্ট প্রোগ্রামে পরিবর্তন করে?
  1. লিঙ্কার
  2. ইন্টারপ্রেটার
  3. কম্পাইলার
  4. অ্যাসেম্বলার
ব্যাখ্যা

• নেমোনিক কোড বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো মানুষের জন্য পড়ার সুবিধা মতো লেখা নির্দেশনার একটি সেট, যা সরাসরি কম্পিউটারের মেশিন ল্যাঙ্গুয়েজে কাজ করে না। এই নেমোনিক কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজের অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। অ্যাসেম্বলার প্রতিটি নেমোনিক নির্দেশকে তার সমতুল্য বাইনারি কোডে অনুবাদ করে, ফলে কম্পিউটার সেই প্রোগ্রামকে সরাসরি চালাতে পারে। অন্যদিকে লিঙ্কার, ইন্টারপ্রেটার বা কম্পাইলার আলাদা কাজ করে, যেমন ফাইল যুক্ত করা, সোর্স কোড সরাসরি চালানো বা হাই লেভেল ভাষা থেকে মেশিন কোডে রূপান্তর করা।
- সুতরাং সঠিক উত্তর হলো ঘ) অ্যাসেম্বলার।

• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রাম এর মাধ্যমে উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে রুপান্তরিত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।
- হাই-লেভেল এর ভাষা কে মেশিন ভাষায় রুপান্তরিত করার জন্য অনুবাদক প্রোগ্রাম এর প্রয়োজন পরে।

• তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে:
১. কম্পাইলার:
- কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।

২. ইন্টারপ্রেটার:
- ইন্টারপ্রেটার উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে কম্পাইলার যেমন, প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং শেষে ফলাফল প্রদান করে কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না। প্রোগ্রামে রূপান্তর করে না।
- ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে।

৩. অ্যাসেম্বলার:
- অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত উৎস প্রোগ্রাম অর্থাৎ নেমোনিক কোডকে মেশিনের ভাষায় লিখিত অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা এক ধরনের অনুবাদক প্রোগ্রাম।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,০৯০.
নিচের কোনটি এন্টি-ভাইরাস সফটওয়্যার?
  1. জেরুজালেম
  2. কোড রেড ওয়ার্ম
  3. প্যান্ডা
  4. মাইকেল এঞ্জেলো
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস: 
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যা পুনরুৎপাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে। 
- কম্পিউটার ভাইরাস কম্পিউটার সিস্টেমের নানা ধরনের ক্ষতি করে থাকে। 
যেমন- কম্পিউটারের গতি কমে যাওয়া, হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন রিবুট (Reboot) হওয়া ইত্যাদি। 
- তবে বেশিরভাগ ভাইরাস ব্যবহারকারীর অজান্তে তার সিস্টেমের ক্ষতি করে থাকে। 
- আবার কিছু কিছু ভাইরাস সিস্টেমের ক্ষতি করে না, কেবল ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করে। 
যেমন- সিআইএইচ (CIH) নামে একটি সাড়াজাগানো ভাইরাস প্রতিবছর ২৬ এপ্রিল সক্রিয় হয়ে কম্পিউটার হার্ডডিস্ককে ফরম্যাট করে ফেলতো যা বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে। 
- সত্তর দশকে ইন্টারনেটের আদি অবস্থায় আরপানেট (ARPANET)-এ ক্রিপার ভাইরাস নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয়, সে সময় রিপার (Reaper) নামে আর একটি সফটওয়্যার তৈরি করা হয়, যা ক্রিপার ভাইরাসকে মুছে ফেলতে পারত। 
- ১৯৮২ সালে এলক ক্লোনার (ELK CLONER) ফ্লপি ডিস্ক ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। 
- তবে ভাইরাসের বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয় ব্রেইন ভাইরাসের মাধ্যমে, ১৯৮৬ সালে। পাকিস্তানি দুই ভাই লাহোরে এই ভাইরাস সফটওয়‍্যারটি তৈরি করেন। 
- বিশ্বের ক্ষতিকারক ভাইরাস ও ম্যালওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- ব্রেইন, ভিয়েনা, জেরুজালেম, পিংপং, মাইকেল এঞ্জেলো, ডার্ক এভেঞ্জার, সিআইএইচ (চেরনোবিল), অ্যানাকুর্নিকোভা, কোড রেড ওয়ার্ম, নিমডা, ডাপরোসি ওয়ার্ম ইত্যাদি। 
- কাজের ধরনের ভিত্তিতে ভাইরাসকে দুইভাগে ভাগ করা হয়। 
যেমন- নিবাসী ভাইরাস (resident virus) এবং অনিবাসী ভাইরাস (non-resident virus)। 

কম্পিউটার এন্টি-ভাইরাস: 
- বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে ভাইরাস, ওয়ার্ম কিংবা ট্রোজান হর্স ইত্যাদি থেকে নিষ্কৃতি পাওয়া যায় যেগুলোকে বলা হয় এন্টি-ভাইরাস বা এন্টি-ম্যালওয়্যার সফটওয়্যার। 
- বেশিরভাগ এন্টি-ভাইরাস সফটওয়্যার বিভিন্ন ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী হলেও প্রথম থেকে এন্টি-ভাইরাস সফটওয়্যার নামে পরিচিত। 
- বাজারে প্রচলিত প্রায় সকল এন্টি-ভাইরাস সফটওয়্যার ভাইরাস ভিন্ন অন্যান্য ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী। 
- সকল ভাইরাস প্রোগ্রামের কিছু সুনির্দিষ্ট ধরন বা প্যাটার্ন রয়েছে, এন্টিভাইরাস সফটওয়্যার এই সকল প্যাটার্নের একটি তালিকা সংরক্ষণ করে। সাধারণত গবেষণা করে এই তালিকা তৈরি করা হয়। 
- যখন এন্টিভাইরাস সফটওয়্যারকে কাজ করতে দেওয়া হয়, তখন সেটি কম্পিউটার সিস্টেমের বিভিন্ন ফাইলে বিশেষ নকশা খুঁজে বের করে এবং তা তার নিজস্ব তালিকার সঙ্গে তুলনা করে। যদি এটি মিলে যায় তাহলে এটিকে ভাইরাস হিসাবে শনাক্ত করে। যেহেতু বেশিরভাগ ভাইরাস কেবল কার্যকরী ফাইলকে সংক্রমিত করে, কাজেই সেগুলোকে পরীক্ষা করেই অনেকখানি আগানো যায়। 
- তবে এ পদ্ধতির একট বড় ত্রুটি হলো তালিকাটি নিয়মিত হালনাগাদ না হলে ভাইরাস শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। সেজন্য অনেক এন্টি-ভাইরাস সফটওয়্যার কম্পিউটারের সকল প্রোগ্রামের আচরণ পরীক্ষা করে ভাইরাস শনাক্ত করার চেষ্টা করে। এতে সমস্যা হলো যে সফটওয়্যার সম্পর্কে এন্টি-ভাইরাস সফটওয়‍্যারটি আগে থেকে জানে না, সেটিকে ভাইরাস হিসাবে চিহ্নিত করে, যা ক্ষতিকর। এ কারণে বিশ্বের জনপ্রিয় এন্টি-ভাইরাস সফটওয়্যারগুলো প্রথম পদ্ধতি ব্যবহার করে থাকে। 
- এন্টি-ভাইরাস সফটওয়‍্যারের মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো- নরটন, অ্যাভাস্ট, প্যান্ডা, কাসপারেস্কি, মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
১,০৯১.
MS Word এ table of contents তৈরি করার অপশন নিচের কোন ট্যাব এ পাওয়া যায়?
  1. ক) Insert
  2. খ) Reference
  3. গ) Review
  4. ঘ) View
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
In Word 2007 and Word 2010: References > Table of Contents > choose an option from the menu.
১,০৯২.
রিফ্রেশ রেট কোন এককে প্রকাশ করা হয়?
  1. ডিপিআই
  2. পিক্সেল
  3. মেগাবাইট
  4. হার্টজ
ব্যাখ্যা
- রিফ্রেশ রেট হলো পিক্সেলের উজ্জ্বলতা ঠিক রাখার জন্য প্রতি সেকেন্ডে পিক্সেলগুলো কতবার রিচার্জ হয় তার সংখ্যা।
- Refresh Rate যত বেশি হবে ইমেজ স্ক্রীনে তত বেশি দৃঢ় দেখাবে।
- Refresh Rate কে হার্টজ এককে প্রকাশ করা হয়।
- সাধারণভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করা হয়।
- এছাড়া কী F5 বোর্ডেরে বোতাম চেপে রিফ্রেশ করা যায়।

উৎস: [intel.com]
১,০৯৩.
কোন ধরনের সফটওয়্যারে পেরিফেরাল ডিভাইসের জন্য প্রয়োজনীয় নির্দেশনা থাকে?
  1. System Software
  2. Device Driver
  3. Operating Software
  4. File Management Software
ব্যাখ্যা
• Device Driver হলো একটি বিশেষ ধরনের সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার বা পেরিফেরাল ডিভাইসের (যেমন: প্রিন্টার, মাউস, কীবোর্ড, স্ক্যানার ইত্যাদি) সঙ্গে কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে যোগাযোগ করতে সাহায্য করে।

অর্থাৎ, ডিভাইস ড্রাইভার ছাড়া অপারেটিং সিস্টেম বুঝতে পারে না কীভাবে একটি নির্দিষ্ট ডিভাইসকে ব্যবহার করতে হবে।

• অপশন আলোচনা:
ক) System Software: এটি একটি বিস্তৃত ধারণা, যার মধ্যে অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, এবং অন্যান্য সিস্টেম-লেভেল সফটওয়্যার অন্তর্ভুক্ত হয়। এটি সঠিক উত্তর নয়, কারণ প্রশ্নে নির্দিষ্টভাবে "পেরিফেরাল ডিভাইস চালানোর" কথা বলা হয়েছে।

গ) Operating Software: এটি মূলত Operating System বোঝাতে ব্যবহৃত হয়, যেমন Windows, Linux ইত্যাদি। এটি সরাসরি ডিভাইস চালাতে পারে না, ডিভাইস ড্রাইভারের সাহায্য লাগে।

ঘ) File Management Software: এটি ফাইল এবং ফোল্ডার ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়, ডিভাইস চালানোর সঙ্গে সম্পর্ক নেই।

• ডিভাইস ড্রাইভার (Device Driver):
- কম্পিউটারের সাথে সাধারণত বিভিন্ন পেরিফেরাল ডিভাইস যেমন: কি-বোর্ড, মাউস, প্রিন্টার, মনিটর, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লোপি ডিস্ক ড্রাইভ, সিডি রম বা ডিভিডি রম ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি সংযুক্ত থাকে।
- কিন্তু শুধু সিপিইউয়ের সাথে এ ধরনে ডিভাইসগুলো সংযুক্ত করলেই এগুলো কাজ করে না।
- এর জন্য প্রয়োজন নির্দিষ্ট ড্রাইভার সফটওয়্যার ইনস্টলেশন।
- যে সকল সফটওয়্যারের সাহায্যে কোনো পেরিফেরাল ডিভাইসকে কম্পিউটারের সাথে সংযুক্ত করার পর চালনা করা হয় বা যে সকল সফটওয়্যারে কোনো পেরিফেরাল ডিভাইস চালনা করার প্রয়োজনীয় ইনফরমেশন থাকে, যা সহজেই অপারেটিং সিস্টেম ব্যবহার করে উক্ত ডিভাইসটি পরিচালনা করতে সক্ষম হয় তাদেরকে বলা হয় ডিভাইস ড্রাইভার।
- সাধারণত কোনো পেরিফেরাল ডিভাইস ক্রয়ের সময় বিক্রেতারা উক্ত ডিভাইসের সাথে একটি ডিভাইস ড্রাইভারের সিডি বা ডিভিডি দিয়ে দেয়।
- তবে আধুনিক অপারেটিং সিস্টেমে অনেক ধরনের ডিভাইস ড্রাইভার সফটওয়্যার অন্তর্ভুক্ত করা থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৯৪.
মাল্টিমিডিয়া ওয়েবপেজগুলো ডেভেলপের জন্য নিচের কোনটি একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা?
  1. COBOL
  2. Java
  3. BASIC
  4. Assembler
ব্যাখ্যা
জাভা হলো একটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা যুগপত, অবজেক্ট-ওরিয়েন্টেড এবং বিশেষত যতটা সম্ভব বাস্তবায়নের উপর নির্ভরশীলতা অর্জনের জন্য ডিজাইন করা।
মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, গেমস এবং আরও অনেক কিছু ডেভেলপের জন্য জাভা ব্যবহার করা হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,০৯৫.
নিচের কোনটি ডকুমেন্ট তৈরি করার সফটওয়্যার নয়?
  1. Qrater Pro
  2. Ms Word
  3. Word Perfect
  4. Word Star
ব্যাখ্যা

• ডকুমেন্ট তৈরি করার সফটওয়্যার হলো এমন প্রোগ্রাম যা ব্যবহারকারীদের লেখা, রিপোর্ট, চিঠি বা অন্যান্য টেক্সট ফাইল তৈরি, সম্পাদনা এবং ফরম্যাট করার সুবিধা দেয়। এর মধ্যে Ms Word, Word Perfect এবং Word Star সুপরিচিত ডকুমেন্ট প্রসেসর। তবে Qrater Pro ডকুমেন্ট তৈরি করার জন্য নয়; এটি মূলত প্রুফরিডিং বা লেখা যাচাই করার কাজে ব্যবহৃত হয়।
- তাই প্রশ্নে উল্লিখিত চারটি অপশনের মধ্যে Qrater Pro হলো ডকুমেন্ট তৈরি করার সফটওয়্যার নয়। এটি মূলত লেখার মান পরীক্ষা এবং বানান বা ব্যাকরণ ঠিক করার জন্য ব্যবহৃত হয়।


• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।

যেমন-
• Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms Word, Word Note.
• Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
• Database Package Program : dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,০৯৬.
অনেকগুলো ফাইলকে একটি ফাইলে রুপান্তর করতে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) Team viewer
  2. খ) 7zip
  3. গ) MS excel
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
Winrar, winzip, 7zip হলো ইউটিলিটি সফটওয়্যার। 
এদের  কাজ :
১। অনেকগুলো ফাইলকে একটি ফাইলে পরিণত করা।
২। ফাইলের সাইজ হ্রাস করা।
৩। ক্ষতিকর ভাইরাস থেকে নিরাপত্তা প্রদান করা।

১,০৯৭.
১ টেরাবাইট = ?
  1. ১০২৪ গিগাবাইট
  2. ১০২৪ পেটাবাইট
  3. ১০২৪ মেগাবাইট
  4. ১০২৪ নিবল
ব্যাখ্যা

১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।

বিট ও বাইট:
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।

পরিমাপ:
- ১ নিবল = ৪ বিট।
- ১ বাইট = ৮ বিট।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১,০৯৮.
Which command is used to reboot computer system?
  1. ক) Ctrl + Alt + Tab
  2. খ) Ctrl + Alt + V
  3. গ) Ctrl + Alt + R
  4. ঘ) Ctrl + Alt + Del
ব্যাখ্যা
- Ctrl + Alt + Del: কম্পিউটার সিস্টেম রিবুট করতে এই কমান্ড ব্যবহার করা হয়।
- Ctrl + Alt + Tab: কম্পিউটারে একসাথে রানিং সকল উইন্ডো দেখার জন্য ব্যবহার করা হয় ৷
- Ctrl + Alt + Shift এর মাধ্যমে অনেকগুলো কমান্ড দেয়া হয়। যেমন:
C - Copy relative path,
N - Go to symbol,
H - Pop up Hector,
V - paste simple,
L - Format file,
I - Run inspection by name.

উৎস: Microsoft
১,০৯৯.
Which number system is used to write Machine Language?
  1. Decimal
  2. Binary
  3. Octal
  4. Roman
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Binary

মেশিন ভাষা (Machine Language)

- কম্পিউটারের সবচেয়ে নিচের স্তরের ভাষা হলো মেশিন ভাষা।
- এটি কম্পিউটারের নিজস্ব ভাষা, যাকে নিম্নস্তরের ভাষাও বলা হয়।
- কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষা বুঝতে পারে।
- মেশিন ভাষা সাধারণত বাইনারি সংখ্যা (0 ও 1) বা হেক্সাডেসিম্যাল পদ্ধতি ব্যবহার করে লেখা হয়।
- মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম চালানোর জন্য কোনও অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না।
- অন্য কোনও উচ্চস্তরের ভাষায় প্রোগ্রাম লিখলে, কম্পিউটার কার্যকর করার আগে উপযুক্ত অনুবাদক (Translator) ব্যবহার করে সেটিকে মেশিন ভাষায় রূপান্তর করতে হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,১০০.
কম্পাইলার ব্যবহার হয়ে থাকে-
  1. ক) ছোট কম্পিউটারে
  2. খ) মাইক্রোকম্পিউটারে
  3. গ) বড় কম্পিউটারে
  4. ঘ) পকেট কম্পিউটারে
ব্যাখ্যা
• কম্পাইলার (Compiler):
- কম্পাইলারের কাজ উচ্চ স্তরের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করা।
- কম্পাইলার গোটা প্রোগ্রামকে একবারে পড়ে এবং এক সাথে অনুবাদ করে।
- প্রোগ্রামে ভুল থাকলে সবগুলো ভুলকে একসাথে তুলে ধরে।
- কম্পাইলারের সাহায্যে প্রোগ্রামকে একবার যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করা হলে পরবর্তীতে প্রোগ্রামটি চালনার সময় আর অনুবাদের দরকার হয় না।
- কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম পূর্ণাঙ্গ যান্ত্রিক প্রোগ্রামে রূপান্তরিত হয়। এই প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে।
- বড় ধরনের কম্পিউটারের কম্পাইলার বেশী ব্যবহার হয়ে থাকে
- ভিন্ন ভিন্ন প্রোগ্রামের জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার দরকার হয়। 

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।