ব্যাখ্যা
• slog away (phrasal verb with slog verb)
English Meaning: to work very hard for a long time.
Bangla Meaning: কষ্ট করে পরিশ্রম করা বা অবিরাম কঠোর পরিশ্রম করা।
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৫ / ১৬ · ৪০১–৫০০ / ১,৫৪৭
◉ Complete sentence - They advised him to dissociate himself from the group to avoid trouble.
Meaning - তারা তাকে পরামর্শ দিয়েছিল যে সমস্যা এড়ানোর জন্য সে যেন নিজেকে দল থেকে আলাদা/বিচ্ছিন্ন করে নেয়।
Dissociate from something (phrasal verb):
English Meaning - To make it publicly known that you are not in any way connected to, or responsible for someone or something, often to avoid blame or embarrassment.
Bangla Meaning - পৃথক করা; সংশ্লিষ্ট না-থাকা; সংযোগ অস্বীকার বা ছিন্ন করা।
Example sentences:
- Most party members are keen to dissociate themselves from the extremists.
- He dissociated himself from politics.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
• Complete sentence: I can live on my inheritance.
- Bangla meaning: আমি আমার উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর নির্ভর করে জীবনযাপন করতে পারি।
• Live on something (money, food, etc.)
- English Meaning: to have a particular amount of money to buy food and other necessary things; to only eat a particular type of food.
- Bangla Meaning: জীবনধারণ করা; খাদ্য হিসেবে ব্যবহার করা।
- অর্থাৎ, 'Live on' ব্যবহৃত হয় বিশেষ করে টাকা/সম্পদ/খাদ্যের উপর বেঁচে থাকা অর্থে।
অন্যদিকে,
• Live by (means) - কোনো উপায়ে বেঁচে থাকা (to survive by (doing something)).
- যেমন: Ancient people lived by hunting and gathering.
• Live with something - মেনে নেওয়া।
- যেমন: I can't change the situation so I'm going to have to learn to live with it.
Source:
1. Cambridge Dictionary.
2. Longman Dictionary.
• Discourage (somebody from doing something):
- English meaning: To try to prevent something or to prevent somebody from doing something, especially by making it difficult to do or by showing that you do not approve of it
- Bangla meaning: নিরুৎসাহিত করা; নিরুদ্যম করা বা আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া; দমিয়ে দেওয়া।
• Discourage এরপর someone + from + gerund হিসেবে structure টি ব্যবহৃত হয়।
- তাই "discouraged me from entering" = আমাকে প্রবেশ করা থেকে নিরুৎসাহিত করেছিলেন অর্থে discouraged এরপর preposition হিসেবে from ব্যবহৃত হবে।
• Correct answer: My father is a lawyer, and he discouraged me from entering the field.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
• Complete sentence: He couldn’t cope with the sudden change in schedule.
• Bangla meaning: সে সময়সূচির হঠাৎ পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি / মোকাবিলা করতে পারেনি।
• Cope with (something):
- English Meaning: To deal with a difficult situation or problem successfully.
- Bangla Meaning: কোনো কঠিন পরিস্থিতি বা সমস্যার সঙ্গে মানিয়ে নেওয়া; মোকাবিলা করা; পেরে ওঠা।
- cope একটি verb যার সঙ্গে fixed preposition “with” বসে।
- এখানে to, on, for ব্যবহার করলে অর্থগত ও ব্যাকরণগতভাবে বাক্যটি ভুল হয়ে যায়।
• Example sentences:
- She is learning how to cope with stress.
- Some people find it hard to cope with failure.
Source: Cambridge Dictionary, Accessible Dictionary (Bangla Academy)
• Apropos (Adjective/ Adverb/ Preposition)
- English Meaning: In connection with or related to somebody/ something
- Bangla Meaning: এ প্রসঙ্গে; এ সম্পর্কিত; যথোচিত; যথাযথ।
• Apropos এরপর Preposition হিসেবে of বসে।
• Complete sentence: Apropos of your earlier comment, I think we should reconsider our strategy..
• Example sentence:
- Apropos of the movie we watched last night, I read that it won several awards.
- Apropos of the upcoming election, the newspaper published an in-depth analysis.
Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary.
Correct answer: into.
Complete sentence: She was sliding into depression.
- সে বিষণ্ণতায় তলিয়ে যাচ্ছিল।
• Slide into:
- English meaning: to gradually start to experience an unpleasant or difficult situation.
- Bangla meaning: ধীরে ধীরে কোনো অস্বস্তিকর বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া।
• Slide into" একটি সাধারণ ইংরেজি বাক্যাংশ, যা ধীরে ধীরে বা অজান্তেই কোনো অবস্থা বা পরিস্থিতিতে প্রবেশ করার অর্থ প্রকাশ করে।
- She was sliding into depression- এই sentence টিতে depression- এ জড়িয়ে পড়া বুঝাচ্ছে, তাই এখানে appropriate preposition হিসেবে 'into' ব্যবহার হবে।
- উল্লেখ্য বিষণ্ণতায় তলিয়ে যাওয়া অর্থে Slide এর সাথে Preposition হিসেবে on/in/at এর কোন ব্যবহার নেই।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Longman Dictionary.
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete sentence: The test consists of fourty questions.
• Consists of - গঠিত হওয়া।
- to be made of or formed from something:
• Consists in - নিহিত থাকা।
- to have something as a main and necessary part or quality:
Source: Cambridge Dictionary and Merriam-Webster Dictionary.
Correct Answer: খ) She compared her life to that of a butterfly.
- “Compare to” ব্যবহার করা হয় ভিন্ন জাতের কোন কিছুর সাথে তুলনা বা সাদৃশ্য দেখানোর জন্য।
- এখানে জীবনের তুলনা প্রজাপতির সঙ্গে করা হয়েছে, যা figurative/metaphorical.
- এখানে “to” ঠিকভাবে ব্যবহার হয়েছে; অর্থাৎ জীবনকে প্রজাপতির সাথে তুলনা করা হয়েছে।
Other Options:
ক) She compared her life that of a butterfly.
- “Compare that” সাধারণত বসে না, to অধিক গ্রহণ যোগ্য।
গ) She compared her life into that of a butterfly.
- “Compare into” English-এ ব্যবহার হয় না।
ঘ) She compared her life on that of a butterfly.
- “Compare on” English-এ ভুল।
• Complete Sentence: I need a few days to mull things over before I decide if I'm taking the job.
• mull something over (phrasal verb with mull verb)
English Meaning: to think carefully about something for a long time.
Bangla Meaning: কিছু নিয়ে ভাবনা-চিন্তা করা; কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করা।
Example Sentence:
1. I need to mull this decision over before I make a final choice.
2. She mulled over the job offer for a few days before accepting it.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
Correct answer: We regret to inform you of the death of the principal.
- কাউকে কোনো বিষয়ে জানানো অর্থে inform এর সাথে appropriate preposition হিসেবে "of" preposition এর ব্যবহার করা হয়।
Inform somebody (of something):
- English meaning: to tell someone about something.
- Bangla meaning: Meaning: জানানো; জ্ঞাপন করা; সংবাদ/খবর দেওয়া; অবহিত/জ্ঞাপিত করা।
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• Complete sentence: Credit TK. 50000 to my account.
• Credit to:
• To deposit an amount to someone’s account, we use "credit to".
• মনে রাখতে হবে,
- Credit -এর পর amount এবং তারপর account-এর আগে to বসে।
- যেমন: Credit TK. 50000 to my account.
• Credit with:
- Credit -এর পর account এবং তারপর amount-এর আগে with বসে।
- যেমন: They credited my account with $50.
Complete sentence: I don't know why you insist on talking about it.
• Insist on/upon (doing something)
English Meaning: To keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
Bangla Meaning: কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা; জোর দিয়ে/দৃঢ়তা সহকারে বলা; জিদ/নির্বন্ধ করা।
- Insist on/upon এর সাথে verb এর ing form অথবা noun বসে।
Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
Toward (preposition):
English Meaning - In the direction of, or closer to someone or something.
Bangla Meaning -
(১) অভিমুখে; দিকে; পানে: toward(s) Dhaka; toward(s) quarrel.
(২) সম্পর্কে; ব্যাপারে: His attitude toward(s) the government policy.
(৩) (সহায়তার) উদ্দেশ্যে।
(৪) (সময়) কাছাকাছি: toward(s) the end of the year.
Example Sentences:
- She stood up and walked toward him.
- He leaned toward his wife and whispered, "Can we go home soon?"
Complete Sentence - The airplane is flying toward the mountains.
আরো কিছু Prepositions এর ব্যবহার -
• Inside: কোনো স্থানের ভিতরে অবস্থান বা কিছু করা বোঝাতে: You should not stay inside the room all the evening.
• Near: কোনো কিছুর নিকটে বোঝাতে: Our house is near the supermarket. তবে by দ্বারা খুব নিকটে বোঝায়।
• Onto: কোনো তলের উপরে পরেছে বোঝাতে: The boy jumped onto the mat.
• Opposite: বিপরীতে অবস্থান বা অভিমুখে বোঝাতে: Our house is opposite the supermarket.
• Out of: (i) কোনো স্থানের ভিতর থেকে বাইরে নেয়া বা যাওয়া বোঝাতে: The cat jumped out of the window.
(ii) নাগালের/নিয়ন্ত্রনের/কর্মস্থলের বাইরে বোঝাতে: out of reach/station/fashion/stock.
(iii) প্রাইভেট যানবাহন থেকে নামা বোঝাতে: He got out of the car.
• Outside: কোনো স্থানের বাইরে বোঝাতে: Can you wait outside the room?
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Live MCQ Lecture.
• Complete Sentence: He takes pride in his meticulous attention to detail, even when no one notices.
- Bangla Meaning: তার সূক্ষ্ম দৃষ্টিভঙ্গিতে সে গর্ব পায়, যদিও কেউ তা খেয়াল করে না।
• Take pride in something/someone (phrase):
English Meaning To feel very pleased about something or someone you are closely connected with.
Bangla Meaning - গৌর করা; দর্প করা।
Example Sentences
1. If you don't take professional pride in your work, you're probably in the wrong job.
2. She took pride in her ability to inspire loyalty.
Source: Cambridge Dictionary.
Correct answer: of.
Complete sentence: A triangle consists of three sides and three angles.
- তিনটি বাহু এবং তিনটি কোন দ্বারা একটি ত্রিভুজ গঠিত হয় অর্থে এখানে Consist এর সাথে appropriate preposition হিসেবে "of" বসেছে।
Consists of
- English meaning: to be made of or formed from something.
- Bangla meaning: গঠিত হওয়া / নিয়ে গঠিত।
Other options:
ক) Consists in
- English meaning: to have (something) as an essential or main part.
- Bangla meaning: নিহিত থাকা।
- Example: True Happiness consists in contentment.
- উল্লেখ্য Consist এর সাথে appropriate preposition হিসেবে "to/ by" এর কোন ব্যবহার নেই।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
• Correct answer: People today have a huge appetite for new food.
- এখানে খাদ্যের প্রতি আগ্রহ বোঝাতে "appetite" এর সাথে Appropriate Preposition হিসেবে "for" বসে।
• Appetite for:
- English meaning: The feeling that you want to eat food.
- Bangla meaning: ক্ষুধা।
• উল্লেখ্য "Appetite" এর সাথে on/at/to রূপে Appropriate Preposition এর কোন ব্যবহার নেই।
Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.
• Correct Answer: The man died of cholera.
- রোগে মারা গেলে, died (verb) এর সাথে (Preposition) of বসে।
• তাছাড়া, "Die" verb-এর সঙ্গে ব্যবহৃত Prepositions ও তাদের অর্থ:
01. By:
- সহিংস পদ্ধতি বা মাধ্যম দ্বারা মারা যাওয়া বোঝাতে by ব্যবহৃত হয়।
• Example:
• তরবারি, গুলি বা সহিংসতার মাধ্যমে:
- He died by the sword.
- সে তরবারির আঘাতে মারা যায়।
• পথ দুর্ঘটনা বা মারাত্মক আক্রমণে:
- They died by gunfire.
- তারা গুলিতে মারা গেছে।
02. Of/ From:
- রোগ, ক্ষুধা, আঘাত বা বয়সজনিত কারণে মারা গেলে of বা from ব্যবহৃত হয়।
• Example:
• রোগ বা দুর্বলতার কারণে:
- She died of cancer / from cancer.
- সে ক্যান্সারে মারা গেছে।
• ক্ষুধা বা পিপাসায়:
- They died of hunger/ thirst.
- তারা ক্ষুধা/ পিপাসায় মারা গেছে।
• আঘাত বা ইনজুরির কারণে:
- The cyclist died from his injuries.
- সাইকেল আরোহী তার আঘাতে মারা গেছে।
• বয়সজনিত কারণে:
- She died of old age.
- সে বার্ধক্যে মারা গেছে।
03. For:
- কোনো উদ্দেশ্য, কারণ বা কারো জন্য আত্মত্যাগ বোঝাতে for ব্যবহৃত হয়।
• Example
• দেশের জন্য মারা যাওয়া:
- He died for his country.
- সে তার দেশের জন্য মারা গেছে।
• বিশ্বাস বা ন্যায়ের জন্য:
- They died for justice.
- তারা ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে।
04. At:
• ঝুঁকিপূর্ণ জায়গা বা মুহূর্ত বোঝাতে at ব্যবহৃত হয়।
- He died at the scene of the explosion.
- সে বিস্ফোরণের স্থানেই মারা যায়।
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
Correct answer: on.
Complete sentence: The university will confer on her an honorary degree for her contributions to science.
- বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে।
- সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে অর্থে Confer এর পর Appropriate preposition হিসেবে 'on' বসে।
• Confer (on/upon)
- English meaning: as in bestowed (on or upon).
- Bangla meaning: প্রদান করা।
• উলেখ্য প্রদান করা অর্থে Confer এর পর Appropriate preposition হিসেবে to/for/by এর কোন ব্যবহার নেই।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Merriam-Webster Dictionary.
Correct answer: ties in.
Complete sentence: The new policy ties in with our goal to reduce waste.
Tie in
- English meaning: something that ties in, relates, or connects, especially in a promotional campaign.
- Bangla meaning: সামঞ্জস্যপূর্ণ।
Other options:
খ) Set in
- English meaning: to begin.
- Bangla meaning: "আরম্ভ হওয়া" বা "শুরু হওয়া।
গ) Give in
- English meaning: to yield under insistence or entreaty: surrender.
- Bangla meaning: হাল ছেড়ে দেওয়া, মেনে নেওয়া।
ঘ) Go down
- English meaning: to move down to a lower level or place.
- Bangla meaning: নীচে নেমে যাওয়া, মূল্য হ্রাস পাওয়া।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
Correct answer: in.
Complete sentence: True happiness consists in contentment.
- সন্তুষ্টির মধ্যেই সুখ নিহিত থাকা অর্থে এখানে Consist এর সাথে appropriate preposition হিসেবে "in" বসেছে।
Consists in
- English meaning: to have (something) as an essential or main part.
- Bangla meaning: নিহিত থাকা।
Other options:
ক) Consists of
- English meaning: to be made of or formed from something.
- Bangla meaning: গঠিত হওয়া / নিয়ে গঠিত।
- Ex: My family consists of six members.
গ) Consists to
- Consist এর সাথে appropriate preposition হিসেবে "to" এর কোন ব্যবহার নেই।
ঘ) Consists by
- Consist এর সাথে appropriate preposition হিসেবে "by" এর কোন ব্যবহার নেই।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
Correct Answer: গ) in.
Confined in:
- “Confined in” ব্যবহার করা হয় যখন কিছু বা কেউ কোনো নির্দিষ্ট স্থান বা সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে বা বন্দী থাকে।
Correct Sentence: The prisoners were confined in their cells for the night.
বাংলা অনুবাদ: রাতের জন্য বন্দীদের তাদের কোষে সীমাবদ্ধ রাখা হয়েছিল।
Confide in (somebody) [phrasal verb]:
- কাউকে ব্যক্তিগত বা গোপন বিষয় বলা
Example: She confided in her best friend about her worries.
বাংলা অর্থ: সে তার চিন্তাভাবনা তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে বলল।
Be confined to somewhere/something:
- কোনো নির্দিষ্ট এলাকা বা গোষ্ঠীতে সীমাবদ্ধ থাকা।
Example: The virus is confined to a few villages.
বাংলা অর্থ: ভাইরাসটি কয়েকটি গ্রামে সীমাবদ্ধ।
• Apropos (Adjective/ Adverb/ Preposition)
- English Meaning: In connection with or related to somebody/ something
- Bangla Meaning: এ প্রসঙ্গে; এ সম্পর্কিত; যথোচিত; যথাযথ।
• Apropos এরপর Preposition হিসেবে of বসে।
• Complete sentence: Apropos of the recent discussion, the manager made an important announcement.
• Example sentence:
- Apropos of your earlier comment, I think we should reconsider our strategy.
- Apropos of the movie we watched last night, I read that it won several awards.
- Apropos of the upcoming election, the newspaper published an in-depth analysis.
Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary.
- Complete sentence: He atones for his actions.
Atone for:
- Bangla Meaning: প্রায়শ্চিত্ত করা।
- English Meaning: to do something that shows that you are sorry for something bad that you did.
- Appropriate preposition এর ক্ষেত্রে,
- Atone এর সাথে 'প্রায়শ্চিত্ত করা' অর্থ বুঝাতে for বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে for বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে for বসবে।
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
◉ Complete sentence - The professor argued for a new approach to teaching.
Meaning - অধ্যাপক শিক্ষাদানের একটি নতুন পদ্ধতির পক্ষে যুক্তি দেখালেন/সমর্থন করলেন।
- কাউকে বোঝাতে কোনো কিছুর সমর্থনের পক্ষে/ বিপক্ষে যুক্তি দেখানোর উদ্দেশ্যে 'Argue for' ব্যবহৃত হয়।
» বিভিন্ন অর্থে Argue এর সাথে বিভিন্ন preposition এর ব্যবহার:
1. Argue (with somebody) (about/over something):
Meaning - মতের অমিল বা ভিন্নমত পোষণ করা; ঝগড়া করা:
- The siblings argue constantly about who gets to use the car.
- We argued all night about which movie to watch.
- My parents are arguing over household expenses.
2. Argue (for/against/that…):
Meaning - (মত ইত্যাদি) পোষণ বা সমর্থন করা; (কাউকে বোঝাতে কোনো কিছুর সমর্থনের পক্ষে; বিপক্ষে) যুক্তি দেখানো:
- He argues for greater freedom of the press.
- She argued against the proposed changes to the curriculum.
3. Argue somebody into/out of doing something:
Meaning - যুক্তি দিয়ে কাউকে কোনো কিছু করতে বা কোনো কিছু করা থেকে বিরত হতে প্রবৃত্ত করা বা রাজি করানো:
- I tried to argue him into giving up politics.
- His friends argued him out of quitting his job.
Source: Accessible Dictionary by Bangla Academy.
• উল্লিখিত বাক্যের শূন্যস্থানে কোনো preposition এর প্রইয়োজন নেই।
- তাই সঠিক উত্তর: no preposition needed.
• When "sign" is used as a transitive verb, it doesn't require a preposition and takes a direct object:
- যখন "sign" সরাসরি স্বাক্ষরের কাজ বোঝায়, তখন preposition লাগে না।
- যেমন: He signed the contract.
• কিন্তু প্রসঙ্গ অনুযায়ী ভিন্ন অর্থ বোঝাতে preposition ব্যবহৃত হতে পারে।
- Prepositional phrase বা phrasal verb হিসেবে ব্যবহৃত হলে "in," "out," "on," "with" ইত্যাদি preposition যোগ করা হয় এবং তা নির্দিষ্ট প্রসঙ্গ বা অর্থ প্রকাশ করে।
যেমন:
• Sign in – কোনো সিস্টেম বা স্থানে প্রবেশ করা।
উদাহরণ: "I signed in to my account."
• Sign out – কোনো সিস্টেম থেকে বের হওয়া।
উদাহরণ: "She signed out of the website."
-------------------------
• কিছু কিছু verb - যেমন -
- Reach (পৌঁছান), resemble ( সদৃশ হওয়া), violate ( অমান্য করা, লংঘন করা), discuss (আলোচনা করা), resign (চাকরি ইত্যাদি ত্যাগ করা), sign (সই করা), investigate (তদন্ত), recommend (অনুমোদন করা), order (আদেশ করা), command ( আদেশ করা), enter (প্রবেশ করা) ইত্যাদি।
- এই verb গুলো transitive verb বলে এদের পরে কোন preposition বসে না, সরাসরি object বসে।
যেমনঃ
Inc. We reached at the station.
Cor. We reached the station.
Inc. The boy resembles to his father. (বালকটি তার বাবার মত হয়েছে।)
Cor. The boy resembles his father.
Inc. Yesterday, we discussed on/about the matter.
Cor. Yesterday, we discussed the matter.
Inc. The Judge investigated into the case.
Cor. The judge investigated the case.
Inc. The teacher recommended for the new book
Cor. The teacher recommended the new book.
Inc. The captain ordered to his soldiers to march on.
Cor. The captain ordered his soldiers to march on.
Inc : My brother has resigned from the post.
Cor: My brother has resigned the post.
Inc : We have signed into the contract.
Cor: We have signed the contract.
Inc : The police will investigate into the case.
Cor: The police will investigate the case.
Inc. We should not violate with/against the law of our country.
Cor. We should not violate the law of our country.
Correct answer: beside.
Complete sentence: The dog is sleeping beside the fireplace.
- পাশে বোঝাতে Preposition হিসেবে "beside" ব্যবহৃত হয়।
• Beside
- Beside (near, next to, by) পাশে অর্থে Preposition হিসেবে ব্যবহৃত হয়।
- He sat beside her all night.
Other options:
খ) Of
- 'এর' বা 'সম্বন্ধে' বা উপকরণ বোঝাতে "Of" preposition ব্যবহার করা হয়।
- I know nothing of it.
- The house is mad of concrete.
গ) Besides
- Besides (in addition to, apart from) = ছাড়া, ব্যতীত অর্থে Preposition হিসেবে ব্যবহৃত হয়।
- Do you play any other sports besides cricket?
ঘ) Beyond.
- কোনো কিছুর আরও দূরে বা অপর দিকে বোঝাতে।
- We could see the village beyond the river.
- কোনো কিছুর সাধ্য, ক্ষমতা, ধারণা, বা বোধগম্যতার বাইরে বোঝাতে।
- His answer is beyond my understanding.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Complete sentence: I am envious of those who can speak multiple languages fluently.
• Envious of
English Meaning: feeling or showing envy.
Bangla Meaning: হিংসুক; পরশ্রীকাতর।
- কোন বিষয়ে কারোর প্রতি হিংসা অনুভব করা বুঝাতে envious এরপর appropriate preposition হিসাবে of ব্যবহৃত হয়।
Example:
- She was envious of her sister’s success in the exam.
- He felt envious of his friend’s new car.
Source:
1. Cambridge Dictionary
2. Accessible Dictionary by Bangla Academy.
Complete sentence: The Salamanca family business caters for both legitimate trade and the drug empire behind it.
- Bangla Meaning: সালামাঙ্কা পরিবারের ব্যবসা বৈধ বাণিজ্য এবং এর পেছনের মাদক সাম্রাজ্যের জন্যই পরিচালিত।
• Cater for
English Meaning: to provide or serve.
Bangla Meaning: সেবা দেওয়া, পরিচালনা করা।
- "সেবা দেওয়া বা পরিচালনা করা" বোঝাতে cater এর পরে সাধারণত 'for' preposition ব্যবহৃত হয়।
Example Sentence:
1. This restaurant caters for vegetarian customers.
2. The event caters for people of all ages.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
• Uses of the preposition 'between'/ 'among':
- সাধারণত দুইটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে between এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর এর ক্ষেত্রে among ব্যবহৃত হয়।
- Collective noun এর পূর্বে among ব্যবহৃত হয়।
- যখন তিন বা ততোধিক ব্যক্তির মধ্যে কিছু বিতরণ করা হয়, তখন among ব্যবহার করা হয়।
• Correct answer: He was standing among a crowd of children.
- এখানে, crowd of children- Collective noun কে নির্দেশ করছে, যা বাচ্ছাদের দল বা সমষ্টিকে বোঝায়।
- অর্থাৎ দুইয়ের বেশি বা অধিক বুঝায়।
- তাই সঠিক উত্তর হবে - among.
Complete sentence: He is named after his grandfather.
- দাদার নামে তার নামকরণ করা হয়েছে।
Named after
- English meaning: to give someone or something the same name as another person or thing.
- Bangla meaning: নামানুযায়ী নাম দেত্তয়া।
Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.
• Complete sentence: The company gave in to the demands of the workers.
• Give in (to somebody) (phrasal verb)
- English Meaning: to finally agree to something that someone wants after first refusing.
- Bangla Meaning: আত্মসমর্পণ করা; নতি বা বশ্যতা স্বীকার করা।
• More Examples:
- Our men were forced to give in.
- She usually had to give in to her husband.
• অন্যদিকে,
• Give something in
- English Meaning: to give a piece of written work or a document to someone to read, judge, or deal with.
- Bangla Meaning: যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া।
- Example: It’s time for you to give in your examination papers.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary.
• Complete sentence: Just as I started my story, he broke in to give his opinion.
- Bangla: যখনই আমি আমার গল্প শুরু করলাম, আর অমনি সে কথার মাঝেই নিজের মতামত দিতে শুরু করল।
• Break-in [phrasal verb]
- English Meaning: to enter something without consent or by force; to interrupt when someone else is talking.
- Bangla Meaning: বলপূর্বক প্রবেশ করা; কথার মাঝখানে বাধা দিয়ে কথা বলা।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে -in.
• অন্যদিকে,
- break out (of) - পলায়ন করা।
- break out in (ক) আচ্ছাদিত হওয়া (খ) কথা বা আচরণে হঠাৎ উগ্রতা প্রদর্শন করা
- Break off - কথা বলতে বলতে থেমে যাওয়া।
- Break down - ভেঙ্গে পড়া।
- Break into- কোন কিছু ভেঙ্গে বলপূর্বক প্রবেশ করা।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
• Complete sentence: Despite my protests, he insisted on paying the bill.
• Despite (preposition)
- English Meaning: In spite of.
- Bangla Meaning: (কিছু) সত্ত্বেও।
- অর্থাৎ, (কিছু) সত্ত্বেও অর্থে কিছু ঘটা অর্থে noun/noun phrase এর পূর্বে Despite বসে।
• Insist on/upon (doing something)
- English Meaning: To keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- Bangla Meaning: কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা; জোর দিয়ে/দৃঢ়তা সহকারে বলা; জিদ/নির্বন্ধ করা।
- Insist on/upon এর সাথে verb এর ing form অথবা noun বসে।
• Other options:
- Inspite, on → on সঠিক হলেও, "Inspite" ভুল, কারণ In spite of হলো সঠিক।
- Inspite of, in → "Inspite of" সঠিক হলেও, in ভুল, কারণ Insist এর পরে on বসে।
- Despite, for → "Despite" সঠিক হলেও, for ভুল, কারণ Insist এর পরে on বসে।
Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
The correct answer is - ঘ) of
Complete sentence: She felt bereft of comfort after her mother passed away.
Bereft of
- English Meaning: not having (something that is needed, wanted, or expected)
- Bangla Meaning: বঞ্চিত।
Example Sentence:
- The village was bereft of food and clean water after the flood.
- After the tragedy, he was of all happiness.
Source:
1. Oxford Learners Dictionaries.
2. Accessible Dictionary.
The correct answer is - ক) on
Complete sentence: The author dwells on social issues throughout his novel.
Dwell on/upon
- English meaning: to think or talk about (something) for a long time
- Bangla meaning: কোনো বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরে ভাবা বা আলোচনা করা।
- The teacher dwelled upon the subject.
Source: Merriam - Webster Dictionary.
Correct answer: in.
Complete sentence: She seemed totally absorbed in her book.
- এখানে সে বই পড়ায় নিমগ্ন ছিল অর্থে "absorb' এর সাথে appropriate Preposition হিসেবে "in" Preposition বসেছে।
Absorbed in
- English meaning: very interested in something and not paying attention to anything else.
- Bangla meaning: মগ্ন থাকা।
Example sentence:
1. He was completely absorbed in the complex puzzle.
2. So absorbed in thought was she that she didn't hear the knock.
• উল্লেখ্য "absorbed" এর সাথে of/at/to রূপে Appropriate Preposition এর কোন ব্যবহার নেই।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Live MCQ Lecture.
Correct answer: by.
- Complete sentence: The application needs to be completed by p.m.
- এই sentence টিতে ভবিষ্যত কালের Point of time বুঝাচ্ছে, তাই preposition হিসেবে 'by' ব্যবহৃত হবে।
•ভবিষ্যত কালের Point of time বুঝাতে বা সময়সীমা বা নির্দিষ্ট সময়ের মধ্যে (Deadline/Within a time) বোঝাতে by ব্যবহৃত হয়।
- Example:
- He will finish the work by Monday.
- The report must be submitted by next week
Other options:
ক) In:
- ভবিষ্যত কালের Period of time (গণনাযোগ্য সময়) বুঝাতে 'in' ব্যবহৃত হয়।
- We shall finish the work in a week.
খ) On:
- সপ্তাহের নির্দিষ্ট দিন বা তারিখের আগে 'on' বসে।
- Example:
- I will meet you on Friday.
- The meeting is on the 10th of December.
ঘ) For
- সময়কাল বোঝাতে preposition হিসেবে 'for' ব্যবহৃত হবে।
- have lived here for five years.
- We waited for an hour.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
Correct answer: in.
Complete sentence: He is adroit in handling of an awkward situation.
- তার পরিস্থিতি সামলানোর দক্ষতা বোঝাতে "adroit' এর সাথে appropriate Preposition হিসেবে "in" বসেছে।
Adroit in
- English meaning: very skillful and quick in the way you think or move.
- Bangla meaning: দক্ষ বা নিপুণ।
Example sentence:
1. She is very adroit in managing finances.
2. It was an adroit move that completely changed the tide of the game.
• উল্লেখ্য "adroit" এর সাথে for/with/of রূপে Appropriate Preposition এর কোন ব্যবহার নেই।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Live MCQ Lecture.
• Complete sentence: If we adhere to the safety protocols, the risk of accidents will be minimized.
- Bangla Meaning: আমরা যদি সুরক্ষা প্রটোকল মেনে চলি, তাহলে দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে।
• Adhere to:
English meaning: to stick firmly.
Bangla meaning: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা।
Example: A smooth, dry surface helps the tiles adhere to the wall.
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Adhere এর সাথে 'দৃঢ়ভাবে লেগে থাকা' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।