• Regarding this matter, I have no information. Here, "Regarding" is a/ an - Preposition.
• Preposition:
- Preposition হলো এমন শব্দ যা কোন noun, pronoun, বা noun phrase এর আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোন শব্দের সম্পর্ক প্রকাশ করে।
- A preposition is a word placed or positioned before a noun or a pronoun or noun equivalent to show the relationship between a noun or pronoun and other words in a sentence.
• Regarding হলো Participle Preposition.
- যা বাক্যে "this matter" নামক noun phrase এর সাথে সম্পর্ক স্থাপন করে।
- এখানে এটি বিষয় বা বিষয়বস্তু নির্দেশ করছে। অর্থাৎ, এই বাক্যে "regarding" বোঝাচ্ছে যে, "এই বিষয়ে" আমি কিছু জানি না।
- "Regarding this matter" (এই বিষয়ে) - এখানে "regarding" একটি preposition যা "this matter" এর সাথে সম্পর্ক স্থাপন করছে।
- আর "I have no information" (আমি কোনো তথ্যই জানি না) - এটি মূল বাক্য যেখানে "I" (আমি) হলো subject এবং "Have" হলো verb.
- এখানে 'সম্পর্কে ' অর্থে about শব্দটি কাজ করছে।
- তাই, 'regarding' শব্দটি about হিসেবে ব্যবহার করা হচ্ছে। যার জন্য এটি preposition.
• Participle Preposition
- Participle Preposition হচ্ছে এমন কিছু শব্দ, যেগুলো দেখতে participle (verb এর সাথে -ing বা -ed form থাকে) এর মতো হলেও, এগুলো বাক্যে preposition হিসেবে ব্যবহৃত হয়।
- এদের পরে সাধারণত noun, pronoun, বা noun phrase বসে।
- Example: Regarding, Considering, Concerning, Following, During, Including, ইত্যাদি।
Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.