বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পরিভাষা ও পারিভাষিক শব্দ

মোট প্রশ্ন১,১৬৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পরিভাষা ও পারিভাষিক শব্দ

PrepBank · পাতা / ১২ · ৮০১৯০০ / ১,১৬৮

৮০১.
Occupation শব্দের সঠিক পারিভাষিক শব্দ নয় কোনটি?
  1. ক) বৃত্তি
  2. খ) উপজীবিকা
  3. গ) দখল
  4. ঘ) কাজ
ব্যাখ্যা
Occupation শব্দের সঠিক পারিভাষিক শব্দ = বৃত্তি, উপজীবিকা; দখল, ভোগ।
Job = কর্ম, কাজ, চাকরি।
Career = জীবনবেগ। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৮০২.
'Episode' এর যথার্থ পরিভাষা কোনটি?
  1. উপসংলাপ
  2. উপাখ্যান
  3. উপগল্প
  4. উপকাহিনী
ব্যাখ্যা
• 'Episode' এর যথার্থ পরিভাষা 'উপকাহিনী'।

• গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Neutral:- নিরপেক্ষ,
- Oxygen:- অম্লজান,
- Overrule:- বাতিল করা,
- Odds and ends:- মাঝে মাঝে,
- Postgraduate:- স্নাতকোত্তর,
- Periodical:- সাময়িকী,
- Prominent:- উল্লেখযোগ্য,
- Provoke:- উস্কানি দেওয়া,
- Parole:- সাময়িক মুক্তি,
- Publication:- প্রকাশনা
- Radio:- বেতার,
- Relevant:- প্রাসঙ্গিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮০৩.
‘Affidavit’ এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. শুদ্ধিপত্র
  2. হলফনামা
  3. পরিপত্র
  4. স্মারক
ব্যাখ্যা
• ‘Affidavit’ এর বাংলা পারিভাষিক শব্দ - হলফনামা। 

অন্যদিকে,
• ‘Corrigendum’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শুদ্ধিপত্র।
• ‘Circular’ এর পারিভাষিক শব্দ - পরিপত্র।
• 'Memo'-এর পারিভাষিক শব্দ- স্মারক। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৮০৪.
'pedagogy' শব্দের পরিভাষা -
  1. সহশিক্ষা
  2. নারীশিক্ষা
  3. শিক্ষাতত্ত্ব
  4. শিক্ষানীতি
ব্যাখ্যা
• বাংলা একাডেমির অভিগম্য অভিধান অনুসারে,
'Pedagogy' শব্দের বাংলা পারিভাষিক শব্দ- 'শিক্ষণবিজ্ঞান'।

• Cambridge Dictionary অনুসারে,
'pedagogy' means - the study of the methods and activities of teaching.

• অপশন বিবেচনায়, 'pedagogy' শব্দের বাংলা পরিভাষা হিসাবে সঠিক উত্তর হবে - শিক্ষাতত্ত্ব।

অন্যান্য অপশনের পারিভাষিক শব্দ:
• ‘Coeducation’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ছেলেমেয়েদের একত্র শিক্ষা; সহশিক্ষা।
• ‘Education policy’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শিক্ষানীতি।

------------------
• আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• ‘Apprentice’ - শিক্ষানবিশ।
• 'Mass Education’ - গণশিক্ষা।
• ‘Phonetics’ - ধ্বনিবিজ্ঞান।
• ‘Plebiscite’ - গণভোট।
• ‘Pledge’ - বন্দক।
• ‘Orion’ - কালপুরুষ।
• ‘Hostage’ - জিম্মি।
• ‘Honorary’ - অবৈতনিক।
• ‘Distorted’ - বিকৃত।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি; Cambridge Dictionary এবং অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
৮০৫.
'Deception' এর বাংলা পরিভাষা -
  1. পক্ষত্যাগ
  2. প্রতারণা
  3. শিরশ্ছেদ
  4. বঞ্চনা
ব্যাখ্যা

• 'Deception' এর বাংলা পরিভাষা - বঞ্চনা

অন্যদিকে,
Decapitation - শিরচ্ছেদ।
Deceit - প্রতারণা।
Defection - পক্ষত্যাগ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৮০৬.
'Permanence'- এর বাংলা পরিভাষা কোনটি?
  1. মিথ্যা সাক্ষ্য
  2. স্থায়িত্ব
  3. প্রবেশ্য
  4. অনুমতিযোগ্য
ব্যাখ্যা
•'Permanence'- এর বাংলা পরিভাষা- স্থায়িত্ব।

অন্যদিকে,
• Perjury - এর বাংলা পরিভাষা- মিথ্যা সাক্ষ্য।
• Permeable - এর বাংলা পরিভাষা- প্রবেশ্য।
• Permissibility - এর বাংলা পরিভাষা- অনুমতিযোগ্য।

উৎস: বাংলা একডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮০৭.
'Blocade' এর সঠিক পরিভাষা-
  1. অবলোপ
  2. অবরোধ
  3. প্রতিরোধ
  4. যুদ্ধ
ব্যাখ্যা

'Blocade' এর পরিভাষা - 'অবরোধ'। 

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
- 'Manifesto' শব্দের বাংলা পরিভাষা - 'ইশতেহার'।
- 'Constitution' শব্দের বাংলা পরিভাষা - 'সংবিধান'।
- 'Constituency' শব্দের বাংলা পরিভাষা - 'নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী'।
- 'Manuscript' শব্দের বাংলা পরিভাষা - 'পাণ্ডুলিপি'।
- 'Deceit' এর বাংলা পরিভাষা- 'প্রতারণা'।
- 'Manual’ শব্দের বাংলা পরিভাষা - 'সারগ্রন্থ'।
- ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - 'স্মারকলিপি'।
- 'Gazette' শব্দের বাংলা পরিভাষা - 'ঘোষণাপত্র'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৮০৮.
'ন্যায়াধীশ' শব্দটির সঠিক ইংরেজী পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) Justice
  2. খ) Observer
  3. গ) Attorney
  4. ঘ) None
ব্যাখ্যা
Judge, Justice - ন্যায়াধীশ
Observer - পর্যবেক্ষক
Attorney - মোক্তার, আইনজীবী।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
৮০৯.
'Affidavit' এর বাংলা পারিভাষিক কোনটি?
  1. পরিপত্র
  2. হলফনামা
  3. প্রত্যায়িত
  4. চুক্তিপত্র
ব্যাখ্যা

• 'Affidavit' এর বাংলা পারিভাষিক শব্দ - হলফনামা।

অন্যদিকে, 
• 'Covenant' এর বাংলা পরিভাষা- চুক্তিপত্র।
• 'Attest' অর্থ - সত্যায়িত/প্রত্যায়িত করা।
• 'Circular' অর্থ - পরিপত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।

৮১০.
'Memorandum' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. পরিপত্র
  2. ইশতেহার
  3. পাণ্ডুলিপি
  4. স্মারকলিপি
ব্যাখ্যা
• 'Memorandum' শব্দের বাংলা পরিভাষা- স্মারকলিপি। 

অন্যদিকে, 
• 'Circular' অর্থ- পরিপত্র। 
• 'Manifesto' অর্থ- ইশতেহার। 
• 'Manuscript' অর্থ- পাণ্ডুলিপি। 

উৎস: বাংলা একাডেমি,  প্রশাসনিক পরিভাষা।
৮১১.
‘Dynamometer' শব্দের বাংলা পারিভাষিক শব্দ-
  1. গতিশীল
  2. গতিশীলতা 
  3. শক্তিমাপক 
  4. গতিবিদ্যা 
ব্যাখ্যা
• ‘Dynamometer’ এর বাংলা পারিভাষিক শব্দ - শক্তিমাপক। 

অন্যদিকে,
• ‘Dynamics’ এর বাংলা পারিভাষিক শব্দ - গতিবিদ্যা।
• ‘Dynamic’ এর বাংলা পারিভাষিক শব্দ - গতিশীল। 
• ‘Dynamism’ এর বাংলা পারিভাষিক শব্দ - গতিশীলতা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৮১২.
'Gazette' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. অনুজ্ঞাপত্র
  2. ইশতেহার
  3. ঘোষণাপত্র
  4. পাণ্ডুলিপি
ব্যাখ্যা
• 'Gazette' শব্দের বাংলা পরিভাষা - ঘোষণাপত্র, গেজেট।

অন্যদিকে,
• 'License' শব্দের বাংলা পারিভাষা - অনুজ্ঞাপত্র, লাইসেন্স।
• 'Manifesto' শব্দের বাংলা পারিভাষা - ইশতেহার।
• 'Manuscript' শব্দের বাংলা পারিভাষা- পাণ্ডুলিপি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮১৩.
'Amplitude' এর বাংলা পরিভাষা-
  1. প্রসারিত
  2. সংশোধিত
  3. বিস্তার
  4. সংকোচন
ব্যাখ্যা
• 'Amplitude' এর বাংলা পরিভাষা- 'বিস্তার'।

অন্য অপশনে, 
• 'Expanded' বাংলা পরিভাষা - 'প্রসারিত'।
• 'Amended' এর বাংলা পরিভাষা- 'সংশোধিত'।
• 'Contraction' এর বাংলা পরিভাষা- 'সংকোচন'। 
 
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৮১৪.
'Valuation' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. বায়ুচলন
  2. বাতায়িত
  3. স্পন্দন
  4. মূল্যনির্ধারণ
ব্যাখ্যা
• 'Valuation' শব্দের বাংলা পরিভাষা - মূল্যনির্ধারণ।

অন্যদিকে,
- 'Ventilation' শব্দের বাংলা পরিভাষা - বায়ুচলন।
- 'Vibration' শব্দের বাংলা পরিভাষা - স্পন্দন।
- 'Ventilated' শব্দের বাংলা পরিভাষা - বাতায়িত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮১৫.
'Proscribe' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. উপদেশ দেওয়া
  2. পরামর্শ দেওয়া
  3. বে-আইনী ঘোষণা করা
  4. বিজ্ঞপ্তি দেওয়া
ব্যাখ্যা
• 'Proscribe' শব্দের বাংলা পরিভাষা - বে-আইনি ঘোষণা করা, নিষিদ্ধ করা।

কিছু বাংলা পরিভাষা:
• ‘Daily’ এর বাংলা পরিভাষা - দৈনিক পত্র।
• ‘Quarterly’ এর বাংলা পরিভাষা - ত্রৈমাসিক।
• ‘Half-yearly’ এর বাংলা পরিভাষা - ষাণ্মাসিক।
• ‘Periodical’ শব্দের বাংলা পরিভাষা: সাময়িকী।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮১৬.
‘Arrear’ এর বাংলা পরিভাষা কোনটি?
  1. রক্ষী
  2. বকেয়া
  3. অক্ষি
  4. পাখি
ব্যাখ্যা
• ‘Arrear’ এর বাংলা পরিভাষা - বকেয়া। 

অন্যদিকে,
- ‘Louvers’ এর বাংলা পরিভাষা - পাখি।
- ‘Eye’ এর বাংলা পরিভাষা - অক্ষি।
- ‘Guard’ এর বাংলা পরিভাষা - রক্ষী।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮১৭.
'Like priest, like pupil ' - এর বাংলা প্রবচন কোনটি?
  1. ক) যেমন কর্ম তেমন ফল
  2. খ) যেমন গাওয়া তেমন পাওয়া
  3. গ) যেমন গুরু, তেমন চেলা
  4. ঘ) যেমন কুকুর, তেমন মুগুর
ব্যাখ্যা
Like priest/master, like pupil = যেমন গুরু, তেমন চেলা
Like dog, like hammer = যেমন কুকুর, তেমন মুগুর
৮১৮.
'Unconscious' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. অবচেতন
  2. অচেতন
  3. অর্ধসচেতন
  4. আত্মচেতন
ব্যাখ্যা
• 'Unconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অচেতন।

অন্যদিকে,
• 'Subconscious' অর্থ - অবচেতন, অর্ধসচেতন ।
• 'Conscious' অর্থ - সচেতন, সজ্ঞান, চেতন, পরিজ্ঞাত, আত্মচেতন। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
৮১৯.
'Barter' এর বাংলা পরিভাষা -
  1. সেনানিবাস
  2. বাঁধ
  3. বাহক
  4. বিনিময়
ব্যাখ্যা
• 'Barter' এর বাংলা পরিভাষা - বিনিময়

অন্যদিকে,
- 'Barrack' এর বাংলা পরিভাষা - সেনানিবাস।
- 'Barrage' এর বাংলা পরিভাষা - বাঁধ।
- 'Bearer' এর বাংলা পরিভাষা - বাহক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮২০.
'Efficient' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. কার্যকর
  2. প্রভাব
  3. কর্মক্ষম
  4. সম্পন্ন করা
ব্যাখ্যা
• 'Efficient' এর বাংলা পারিভাষিক শব্দ - কর্মক্ষম। 

অন্যদিকে, 
• 'Effect' অর্থ - ফল, প্রভাব, সম্পন্ন করা। 
• 'Effective' অর্থ- কার্যকর, কার্যকারী। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮২১.
Primary শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) মুখ্য
  2. খ) উল্লেখ
  3. গ) প্রারম্ভিক
  4. ঘ) সূচনা
ব্যাখ্যা
Primary শব্দের পারিভাষিক শব্দ = মুখ্য, প্রাথমিক 

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ: 
Package = মোড়ক
pact = চুক্তি
paragraph = অনুচ্ছেদ
parliament = সংসদ 
parity = সমতা
pay = বেতন।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান। 
৮২২.
'Notify' শব্দের বাংলা পারিভাষিক কোনটি?
  1. ঘোষণা
  2. বিজ্ঞপ্তি দেওয়া
  3. প্রজ্ঞাপন
  4. বার্তা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'Notify' বাংলা পারিভাষিক অর্থ - প্রজ্ঞাপিত করা, বিজ্ঞপ্তি দেওয়া।

অন্যদিকে,
• 'Announcement' এর বাংলা পারিভাষিক অর্থ  - ঘোষণা।
• 'Notification' এর বাংলা পারিভাষিক অর্থ - প্রজ্ঞাপন।
• 'news' এর বাংলা পারিভাষিক অর্থ - বার্তা। 

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৮২৩.
'Millennium' শব্দটির বাংলা পরিভাষা হলো-
  1. ক) টেকসই
  2. খ) সহস্রাব্দ
  3. গ) মাঝারি
  4. ঘ) ইশতেহার
ব্যাখ্যা
'Millennium' শব্দটির বাংলা পরিভাষা হলো - সহস্রাব্দ।
Handbill - ইশতিহার।
Sustainable - টেকসই।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমী অভিধান
৮২৪.
'Mortgage' এর বাংলা পরিভাষা -
  1. শবাগার
  2. স্মৃতিস্তম্ভ
  3. বন্ধক
  4. নিয়মাচার
ব্যাখ্যা
• 'Mortgage' এর বাংলা পরিভাষা - বন্ধক।

অন্যদিকে,
• Morgue - শবাগার, 
• Monument - স্মৃতিস্তম্ভ, 
• Norm - নিয়মাচার।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা, অভিগম্য অভিধান।
৮২৫.
'Sting' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ফালি
  2. কাণ্ড
  3. আল
  4. সুতলি
ব্যাখ্যা
• ‘Sting’ এর বাংলা পরিভাষা: হুল, আল

অন্যদিকে, 
• ‘Steak’ এর বাংলা পরিভাষা - ফালি।
• ‘Stem’ এর বাংলা পরিভাষা - কাণ্ড।
• ‘String’ এর বাংলা পরিভাষা - সুতলি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮২৬.
‘Pun’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ-
  1. শব্দকোষ
  2. ধ্বনিমূল
  3. শব্দশ্লেষ
  4. শব্দমূল
  5. শব্দক্রম
ব্যাখ্যা
• ‘Pun’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শব্দশ্লেষ।

এরূপ গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ:
• ‘Word order’ - শব্দক্রম।
• ‘Phoneme’ - ধ্বনিমূল।
• ‘Stem' - শব্দমূল।
• ‘Lexicon’ - শব্দকোষ।
• ‘Word stress’ - শব্দবল।
• ‘Phonology' - ধ্বনিতত্ত্ব।
• 'Phonetics' - ধ্বনিবিজ্ঞান।
• ‘Linguistics’ - ভাষাবিজ্ঞান।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড)।
৮২৭.
'Invoice' শব্দের পারিভাষিক শব্দ কোনটি ?
  1. ক) পরিশিষ্ট
  2. খ) কাগজ-পত্র
  3. গ) দর-দালান
  4. ঘ) প্রেরিতক-সূচি
ব্যাখ্যা
• 'Invoice' এর বাংলা পারিভাষিক রূপ = চালান, প্রেরিতক-সূচি।

কয়েকটি গুরুত্বপূর্ণপারিভাষিক শব্দ হলো:
'Eqation' শব্দের বাংলা পরিভাষা - সমীকরণ।
'Edition' শব্দের পারিভাষিক অর্থ - সংস্করণ
'Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট
'Memorandum' শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি
'Eqation' শব্দের বাংলা পরিভাষা - সমীকরণ।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৮২৮.
‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. উপসর্গ
  2. বিভক্তি
  3. উক্তি
  4. কারক
ব্যাখ্যা
• ‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উক্তি/বচন।

অন্যদিকে,
• ‘Prepositional prefix / prefix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উপসর্গ।
• ‘Case Suffix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বিভক্তি।
• ‘Case’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - কারক। 

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি (দ্বিতীয় খণ্ড)।
৮২৯.
'Secretary' এর পরিভাষা কোনটি?
  1. ক) সম্পাদক
  2. খ) সচিব
  3. গ) সাধারণ
  4. ঘ) সদস্য
ব্যাখ্যা
• 'Secretary' এর বাংলা পরিভাষা- 'সচিব'। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান।
Constituency শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী।
Manifesto শব্দের বাংলা পারিভাষা - - ইশতেহার।
Manuscript শব্দের বাংলা পারিভাষা - - পাণ্ডুলিপি।
‘Edition’ শব্দের বাংলা পারিভাষা - সংস্করণ।
'Manual’ শব্দের বাংলা পারিভাষা - সারগ্রন্থ।
‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
Gazette শব্দের বাংলা পারিভাষা - - ঘোষণাপত্র।
Invoice শব্দের বাংলা পারিভাষা - - চালান, প্রেরিতক-সূচি।
Armour- এর বাংলা পরিভাষা বর্ম।
Constipation- শব্দের বাংলা পরিভাষা কোষ্ঠকাঠিন্য।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৮৩০.
'Anaemia' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) সংশোধিত
  2. খ) বিস্তার
  3. গ) রক্তাল্পতা
  4. ঘ) সংকোচন
ব্যাখ্যা
'Anaemia' এর বাংলা পরিভাষা- 'রক্তাল্পতা'। 

তাছাড়া, 
'Amended' এর বাংলা পরিভাষা- সংশোধিত'। 
'Amplitude' এর বাংলা পরিভাষা- 'বিস্তার'।
'Contraction' এর বাংলা পরিভাষা- 'সংকোচন'। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি। 
৮৩১.
'quotation'-এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. মূল্যজ্ঞাপন
  2. প্রকাশ
  3. দরপত্র
  4. তালিকা
ব্যাখ্যা
• 'Quotation' এর বাংলা পারিভাষিক - মূল্যজ্ঞাপন

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
Table - তালিকা,
Tender - দরপত্র,
Quoted - উদ্ধৃত,
Racial - জাতীয়,
Publish - প্রকাশ করা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮৩২.
'Theology' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ভূততত্ত্ব
  2. ধর্মতত্ত্ব
  3. ভূতত্ত্ব
  4. জ্ঞানতত্ত্ব
ব্যাখ্যা

• 'Theology' এর বাংলা পরিভাষা- ধর্মতত্ত্ব। 

অন্যদিকে, 
• 'Demonology' এর বাংলা পরিভাষা- ভূততত্ত্ব।
• 'Epistemology' শব্দের বাংলা পরিভাষা- জ্ঞানতত্ত্ব।
• 'Geology' এর বাংলা পরিভাষা- ভূতত্ত্ব।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা; Cambridge dictionary।

৮৩৩.
Galaxy শব্দের পরিভাষা কি?
  1. ক) গ্রহাণু
  2. খ) নক্ষত্র বীথি
  3. গ) তারাপুঞ্জ
  4. ঘ) নীহারিকা
ব্যাখ্যা
'Galaxy' শব্দের বাংলা পরিভাষা - ছায়াপথ
এর কাছাকাছি অর্থ - নক্ষত্রপুঞ্জ বা নক্ষত্রবীথি।

আবার,
ছায়াপথ শব্দের অর্থ -
১. মহাকাশে উত্তর-দক্ষিণে বিস্তৃত সাদা হালকা মেঘসদৃশ সৌর মন্ডলের অসংখ্য নক্ষত্রপুঞ্জের আলোক রেখা,
২. আকাশগঙ্গা
৩. অজবিথী

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা ও আধুনিক বাংলা অভিধান।

ছায়াপথের কাছাকাছি অর্থ হিসাবে সঠিক উত্তর খ) নক্ষত্র বীথি ধরা হয়েছে। Exact answer - ছায়াপথ।

Asteroid = গ্রহাণু
Nebula = নীহারিকা 
Stars = তারাপুঞ্জ
৮৩৪.
'Book Keeper' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. দপ্তরি
  2. হিসাব রক্ষক
  3. গ্রন্থাগারিক
  4. গ্রন্থ সংকলক
ব্যাখ্যা

• 'Book Keeper' এর বাংলা পারিভাষিক শব্দ - হিসাব রক্ষক।

অন্যদিকে,
• 'Book binder' অর্থ - দপ্তরি।
• 'Librarian' অর্থ - গ্রন্থাগারিক।
• 'Book compiler' অর্থ - গ্রন্থ সংকলক। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।

৮৩৫.
'Approbation' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. সংস্করণ
  2. শিক্ষানবিস
  3. অচলাবস্থা
  4. অনুমোদন
ব্যাখ্যা

• 'Approbation' এর বাংলা পরিভাষা - অনুমোদন। 

অন্যদিকে,  
'Deadlock' এর বাংলা পরিভাষা- 'অচলাবস্থা'। 
'Apprentice' এর বাংলা পরিভাষা- 'শিক্ষানবিস'। 
‘Edition’ শব্দের বাংলা পরিভাষা - 'সংস্করণ'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৮৩৬.
‘Criminology’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রতিষেধকবিদ্যা
  2. দুষ্ক্রিয়াবিদ্যা
  3. রোগপ্রতিরোধ বিজ্ঞান
  4. দুর্লভ অভিজ্ঞান
ব্যাখ্যা

• 'Criminology' শব্দের বাংলা পরিভাষা - দুষ্ক্রিয়াবিদ্যা; অপরাধতত্ত্ব; অপরাধবিদ্যা।

অন্যদিকে, 
• 'Immunology' অর্থ - প্রতিষেধকবিদ্যা; রোগপ্রতিরোধ বিজ্ঞান।
• Antique - দুর্লভ অভিজ্ঞান।

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ:
• Demobilize - ভেঙ্গে দেওয়া।
• Criminology - দুষ্ক্রিয়াবিদ্যা।
• Crossed - রেখিত।
• Booklet - পুস্তিকা।
• Antique - দুর্লভ অভিজ্ঞান।
• 'Archaeology' অর্থ - প্রত্নতত্ত্ব; প্রত্নবিদ্যা।
• 'Logic' অর্থ - যুক্তিবিদ্যা; বিতর্কশক্তি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।

৮৩৭.
'Demography' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. পরতন্ত্র
  2. জনতত্ত্ব
  3. রাজতন্ত্র
  4. স্বতন্ত্র
ব্যাখ্যা
• 'Demography' শব্দের বাংলা পরিভাষা - জনতত্ত্ব।

অন্যদিক, 
• 'Subservient; obedient' অর্থ - পরতন্ত্র। 
• 'Monarchy' অর্থ - রাজতন্ত্র। 
• 'Independent' অর্থ - স্বতন্ত্র। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং  অভিগম্য অভিধান।
৮৩৮.
Transparency শব্দের বাংলা পরিভাষা কী?
  1. যথার্থতা
  2. নির্ভরযোগ্যতা
  3. স্বচ্ছতা
  4. দুর্নীতিদমন
ব্যাখ্যা
• Transparency এর বাংলা পরিভাষা - স্বচ্ছতা।

প্রশ্নের সাথে প্রাসঙ্গিক আরো কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা:
• Accuracy: নির্ভুলতা, যথার্থ, যথাযথতা।
• Precision: যথাযথতা, স্পষ্টতা। 
• Anti-corruption: দুর্নীতি-নিরোধ, দুর্নীতি দমন। 
• Reliable: নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য।
• Reliability: নির্ভরযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণপারিভাষিক শব্দ হলো:
• 'Invoice' - চালান, প্রেরিতক-সূচি।
• 'Equation' - সমীকরণ।
• 'Edition' - সংস্করণ
• 'Appendix' - পরিশিষ্ট
• 'Memorandum' - স্মারকলিপি
• 'Equation' - সমীকরণ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮৩৯.
"Whirlwind" শব্দের বাংলা পরিভাষা -
  1. প্রতিবায়ু
  2. শ্বাসনালী
  3. জলাবর্ত
  4. ঘূর্ণবায়ু
ব্যাখ্যা
"Whirlwind" শব্দের বাংলা পরিভাষা - ঘূর্ণবায়ু

অন্যদিকে,
Whirlpool - জলাবর্ত। 
Windpipe - শ্বাসনালী। 
Windward - প্রতিবায়ু।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮৪০.
'Dialect' এর পরিভাষা কোনটি?
  1. স্মারকলিপি
  2. উপভাষা
  3. ধ্বনিবিজ্ঞান
  4. দোভাষা
ব্যাখ্যা

• Dialect' শব্দের বাংলা পরিভাষা - উপভাষা।

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Constitution শব্দের বাংলা পারিভাষা- সংবিধান, 
- Armour শব্দের বাংলা পরিভাষা- বর্ম, 
- Manifesto শব্দের বাংলা পারিভাষা- ইশতেহার, 
- Manuscript শব্দের বাংলা পারিভাষা- পাণ্ডুলিপি, 
- Edition শব্দের বাংলা পারিভাষা- সংস্করণ, 
- Memorandum শব্দের বাংলা পরিভাষা– স্মারকলিপি, 
- Gazette শব্দের বাংলা পারিভাষা- ঘোষণাপত্ৰ, 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৮৪১.
'Indigenous' শব্দের পারিভাশিক শব্দ কোনটি?
  1. পরদেশী
  2. স্বদেশী
  3. শরণার্থী
  4. বিবাদার্থী
ব্যাখ্যা
• 'Indigenous' এর বাংলা পরিভাষা - স্বদেশী। 

অন্যদিকে,
• ‘Foreign/ Exotic’ শব্দের বাংলা পরিভাষা - পরদেশী।
• ‘Refugee’ শব্দের বাংলা পরিভাষা - শরণার্থী।
• ‘Litigant/ Plaintiff’ শব্দের বাংলা পরিভাষা - বিবাদার্থী।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান।
৮৪২.
'Papersetter' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. পত্রমান
  2. পত্রমুদ্রা
  3. প্রশ্নকর্তা
  4. কাগজের মণ্ড
ব্যাখ্যা
• 'Papersetter' শব্দের বাংলা পরিভাষা প্রশ্নকর্তা । 

• অন্যদিকে: 
- Paper standard  শব্দের বাংলা পরিভাষা পত্রমান। 
- Paper money শব্দের বাংলা পরিভাষা পত্রমুদ্রা। 
- Paper-pulp শব্দের বাংলা পরিভাষা কাগজের মণ্ড। 

• কিছু পারিভাষিক শব্দ হলো:
- License শব্দের সঠিক পারিভাষিক শব্দ = অনুজ্ঞাপত্র, লাইসেন্স। 
- Affidavit - শব্দের বাংলা পরিভাষা - হলফনামা।
- Circular - শব্দের বাংলা পরিভাষা - পরিপত্র, বৃওাকার, চক্র।
- Agenda - এর পারিভাষিক শব্দ - আলোচ্যসূচি।
- Dynamic এর বাংলা পারিভাষিক শব্দ - গতিশীল। 

সূত্র: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৮৪৩.
'অদ্বৈতবাদ' শব্দের ইংরেজী পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) Surrealism
  2. খ) Rationalism
  3. গ) Feudalism
  4. ঘ) Monism
ব্যাখ্যা
Monism - অদ্বৈতবাদ
Feudalism - সামন্ততন্ত্র
Rationalism - যুক্তিবাদ
Surrealism - অধিবাস্তববাদ
উৎসঃ অক্সফোর্ড ডিকশনারি
৮৪৪.
‘Hostile’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. মহামারী
  2. দুর্ভিক্ষ
  3. দুর্যোগ
  4. প্রতিকূল
ব্যাখ্যা
• ‘Hostile’ শব্দের পারিভাষিক শব্দ - প্রতিকূল, বৈরী।

অন্যদিকে,
• ‘Pestilence’ শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে - মহামারী।
• ‘Famine’ শব্দের পারিভাষিক শব্দ - দুর্ভিক্ষ।
• ‘Disaster’ শব্দের পারিভাষিক শব্দ - দুর্যোগ

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৪৫.
'Fortnightly' শব্দের অর্থ কী?
  1. দৈনিক
  2. ষাণ্মাষিক
  3. সাপ্তাহিক
  4. পাক্ষিক
ব্যাখ্যা
• 'Fortnightly' শব্দের পারিভাষিক অর্থ — পাক্ষিক।

• 'পাক্ষিক' শব্দের অর্থ:
- পনেরো দিন অন্তর সংঘটিত হয় এমন।

অন্যদিকে,
- Daily শব্দের পারিভাষিক অর্থ — দৈনিক।
- Weekly শব্দের পারিভাষিক অর্থ — সাপ্তাহিক।
- Quarterly শব্দের পারিভাষিক অর্থ — ত্রৈমাসিক। 
- Half yearly শব্দের পারিভাষিক অর্থ — ষাণ্মাষিক।

উৎস: বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা।
৮৪৬.
'Logic' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. যুক্তিবিদ
  2. যৌক্তিকতা
  3. যুক্তিবাদী
  4. যুক্তিবিদ্যা
ব্যাখ্যা

• 'Logic' এর বাংলা পরিভাষা- যুক্তিবিদ্যা; বিতর্কশক্তি। 

অন্যদিকে,
• 'Logical' অর্থ- যৌক্তিক; যুক্তিবাদী।
• 'Logicality' অর্থ- যৌক্তিকতা।
• 'Logician' অর্থ- যুক্তিবিদ।

উৎস: অভিগম্য অভিধান।

৮৪৭.
'Precocious' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. মর্ম
  2. সুনির্দিষ্ট
  3. অকালপক্ক
  4. স্পষ্টতা
ব্যাখ্যা
• 'Precocious' এর বাংলা পরিভাষা- অকালপক্ক।

অন্যদিকে: 
- 'Precis' এর বাংলা পরিভাষা- মর্ম।
- 'Precise' এর বাংলা পরিভাষা- সুনির্দিষ্ট।
- 'Precision' এর বাংলা পরিভাষা- স্পষ্টতা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮৪৮.
নিচের কোনটি পারিভাষিক শব্দ ?
  1. ক) টপর
  2. খ) গাছ
  3. গ) মন্ত্রিপরিষদ
  4. ঘ) বালতি
ব্যাখ্যা
মন্ত্রিপরিষদ- পারিভাষিক শব্দ।
'Cabinet' এর বাংলা পারিভাষিক অর্থ- মন্ত্রিপরিষদ।

তাছাড়া, 
টপর একটি দেশি শব্দ। 
গাছ একটি বাংলা শব্দ। 
বালতি  (বিশেষ্য)- পর্তুগিজ শব্দ।
বালতি শব্দের অর্থ- টবের আকৃতির হাতলবিশিষ্ট জলপাত্র বা জলাধার।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৮৪৯.
'Propaganda' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ষড়যন্ত্র
  2. অপপ্রচার
  3. প্রসার
  4. গুজব
ব্যাখ্যা
• 'Propaganda' শব্দের অর্থ - (তুচ্ছার্থে) মতবাদ; তথ্য; মতামত; সরকারি বিবৃতি; প্রচারণা; রটনা; স্বপ্রচার।

উল্লেখ্য,
- ইংরেজি শব্দ Propaganda বলতে এমন তথ্য বা বার্তার প্রচার বোঝায়, যা কোনো বিশেষ মতাদর্শ, বিশ্বাস, বা উদ্দেশ্যকে সমর্থন করার জন্য প্রায়শই পক্ষপাতদুষ্টভাবে বা প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। বাংলায় এর জন্য সর্বাধিক প্রচলিত ও স্বীকৃত পরিভাষা হলো প্রচারণা।
- সাধারণভাবে কোনো মতবাদ, চিন্তা, মতামত, রাজনৈতিক আদর্শ ইত্যাদি প্রচারের উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রম।
কিছুটা নেতিবাচক অর্থে, যখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়।

• কাছাকাছি উত্তর হিসেবে, 'Propaganda' শব্দের অর্থ - অপপ্রচার

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান এবং ব্রিটানিকা।
৮৫০.
'Archetype' এর বাংলা পরিভাষা -
  1. স্থপতি
  2. আদিরূপ
  3. আদিযুগ
  4. দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা
'Archetype' এর বাংলা পরিভাষা - আদিরূপ।

অন্যদিকে,
Archian Era - আদিযুগ। 
Archipelago - দ্বীপপুঞ্জ। 
Architect - স্থপতি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮৫১.
`Margin' শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. বন্ধক
  2. উপান্ত
  3. রেখা
  4. পৃষ্ঠঙ্কন
ব্যাখ্যা
• `Margin' শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে - উপান্ত।

কয়েকটি গুরুত্বপূর্ণ  পারিভাষিক শব্দ:
- ‘Pledge’ শব্দের পারিভাষিক শব্দ - বন্ধক।
- ‘Harbour’ শব্দের পারিভাষিক শব্দ - আর্জি।
- ‘Endorsement’ শব্দের পারিভাষিক শব্দ - পৃষ্ঠঙ্কন।
- ‘Stripe’ শব্দের পারিভাষিক শব্দ - রেখা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৮৫২.
Fleet-এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) যাযাবর
  2. খ) ঝিনুক
  3. গ) বহর
  4. ঘ) কিশোর
ব্যাখ্যা

Nomad - যাযাবর
Oyster - ঝিনুক
Fleet - বহর
Juvenile - কিশোর
উৎসঃ অক্সফোর্ড ডিকশনারি

৮৫৩.
'Hoarder' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) ফেরিওয়ালা
  2. খ) মাতব্বর
  3. গ) মজুতদার
  4. ঘ) দরকষাকষি
ব্যাখ্যা
'Hoarder' এর বাংলা পরিভাষা- মজুতদার 

তাছাড়া, 
Hawker এর বাংলা পরিভাষা- ফেরিওয়ালা  
Headman এর বাংলা পরিভাষা - মাতব্বর 
Higgling এর বাংলা পরিভাষা- দরকষাকষি 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা। 
৮৫৪.
'Hand book' শব্দটির বাংলা পারিভাষিক রূপ-
  1. ক) হাতের বই
  2. খ) গ্রন্থপঞ্জি
  3. গ) ছোটদের বই
  4. ঘ) পথপুঞ্জি
ব্যাখ্যা
'Hand book' শব্দটির বাংলা পারিভাষিক রূপ পথপুঞ্জি। উৎস: শীকর বাংলা প্রশ্ন পাঠ, মোহসীনা নাজিলা।
৮৫৫.
Editorial- শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. সম্পাদক
  2. সম্পাদকীয়
  3. সংস্করণ
  4. সম্পাদনা
ব্যাখ্যা

Editorial- শব্দের পারিভাষিক শব্দ- সম্পাদকীয়।

অন্যদিকে,
Editor. - শব্দের পারিভাষিক শব্দ- সম্পাদক।
Editing.- শব্দের পারিভাষিক শব্দ- সম্পাদনা।
Edition.- শব্দের পারিভাষিক শব্দ- সংস্করণ।

উৎস:- প্রশাসনিক পরিভাষা,  বাংলা একাডেমি।

৮৫৬.
'Chauvinism' এর বাংলা পরিভাষা-
  1. দুষ্ক্রিয়তা
  2. বিনোদন
  3. উগ্রস্বাদেশিকতা
  4. বিস্তার
ব্যাখ্যা
• 'Chauvinism' এর বাংলা পরিভাষা — 'উগ্রস্বাদেশিকতা'। 

অন্যদিকে,
• 'Amusement' এর বাংলা পরিভাষা — 'বিনোদন'। 
• 'Amplitude' এর বাংলা পরিভাষা — বিস্তার'। 
• 'Delinquency' এর বাংলা পরিভাষা — 'দুষ্ক্রিয়তা '। 

উৎস: অভিগম্য অভিধান- বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
৮৫৭.
'Revival' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রবেশাধিকার
  2. পুনরুজ্জীবন
  3. সংশোধন
  4. দৃঢ়তা
ব্যাখ্যা
• 'Revival' এর বাংলা পরিভাষা - পুনরুজ্জীবন।

অন্যদিকে,
• Right of access - প্রবেশাধিকার;
• Revision - সংশোধন;
• Rigidity - দৃঢ়তা।

উৎস: বাংনা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
 
৮৫৮.
কোনটির কাছাকাছি বাংলা অর্থ ‘সম্ভাবনা’ বলা যায়?
  1. ক) prospectus
  2. খ) prosperous
  3. গ) prosperity
  4. ঘ) prospect
ব্যাখ্যা
Prospectus -প্রস্তাবিত কর্মপন্থা; Prosperous – উন্নতিশীল; Prospect – সম্ভাবনা।
৮৫৯.
'Obstructive' - এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. প্রতিবন্ধক
  2. বাধাদান করা
  3. প্রতিবন্ধকসৃষ্টিকারী
  4. বাধাপ্রাপ্ত
ব্যাখ্যা
Obstructive- এর পারিভাষিক শব্দ - প্রতিবন্ধকসৃষ্টিকারী।

এছাড়া, 
Obstruct - বাধাদান করা।
Obstructed - বাধাপ্রাপ্ত।
Obstruction - প্রতিবন্ধক।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৮৬০.
'Migrant' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. উপজাতি
  2. অভিবাসী
  3. বিজাতি
  4. আদিবাসী
ব্যাখ্যা
• ‘Immigrant / Migrant’  শব্দের পারিভাষিক অর্থ - অভিবাসী।

অন্যদিকে,
• ‘Tribe’ শব্দের পারিভাষিক অর্থ - উপজাতি।
• ‘Citizen’ শব্দের পারিভাষিক অর্থ - অধিবাসী।
• 'Different race/cast; Hostile race' শব্দের পারিভাষিক অর্থ - বিজাতি।
• ‘Emigrant’ শব্দের পারিভাষিক অর্থ - প্রবাসী।
• 'The Aborigines' শব্দের পারিভাষিক অর্থ - আদিবাসী। 

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান এবং প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
৮৬১.
‘Apprentice’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ-
  1. পরিশিষ্ট
  2. শিক্ষানবিশ
  3. শিষ্টাচার
  4. গণশিক্ষা
ব্যাখ্যা
• ‘Apprentice’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শিক্ষানবিশ।

অন্যদিকে,
• ‘Appendix' শব্দের বাংলা পরিভাষিক শব্দ - পরিশিষ্ট।
• 'Etiquette' শব্দের বাংলা পরিভাষিক শব্দ - শিষ্টাচার।
• 'Mass Education’ এর বাংলা পরিভাষিক শব্দ - গণশিক্ষা। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৬২.
'Freight note' শব্দের পারিভাষিক শব্দ -
  1. ক) মাশুল
  2. খ) চালানি রসিদ
  3. গ) মাল-ভাড়া বিমা
  4. ঘ) মাল-জাহাজ
ব্যাখ্যা
সঠিক পারিভাষিক শব্দ - 
• Freight note - চালানি রসিদ। 
• Freight - মালের ভাড়া, মাল-ভাড়া, ভাড়া, মাশুল। 
• Freighter - মাল-জাহাজ; মাল-বিমান। 
• Freight insurance - মাল-ভাড়া বিমা। 

তথ্যসূত্র:- বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৮৬৩.
‘Mentalanguage' শব্দের বাংলা পারিভাষিক কোনটি?
  1. অধিভাষা
  2. মানসিক অভিধান
  3. আধার বাক্য
  4. আঞ্চলিক ভাষা
ব্যাখ্যা
• ‘Mentalanguage' এর বাংলা পারিভাষিক শব্দ - অধিভাষা।

অন্যদিকে,
• ‘Mental Lexicon' শব্দের বাংলা পরিভাষা - মানসিক অভিধান।
• ‘Patois’ শব্দের বাংলা পরিভাষা - আঞ্চলিক ভাষা।
• ‘Matrix Sentence’ শব্দের বাংলা পরিভাষা - আধার বাক্য।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড) এবং অভিগম্য অভিধান।
৮৬৪.
'Audio' এর বাংলা পরিভাষা -
  1. শ্রাব্য
  2. শ্রুতি
  3. শ্রাব্যতা
  4. ক এবং খ উভয়ই
ব্যাখ্যা
• 'Audio' এর বাংলা পরিভাষা - (শ্রাব্য; শ্রুতি) উভয়ই।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
• 'Deadlock' - 'অচলাবস্থা'।
• 'Apprentice' - 'শিক্ষানবিস'।
• ‘Edition’ - 'সংস্করণ'।
• 'Manuscript' - 'পাণ্ডুলিপি'।
• 'Deceit' - 'প্রতারণা'।
• 'Manual’ - 'সারগ্রন্থ'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮৬৫.
'Pedagogy' -এর পরিভাষা কী?
  1. শিক্ষানীতি
  2. শিক্ষাতত্ত্ব
  3. নারীশিক্ষা
  4. সহশিক্ষা
ব্যাখ্যা

বাংলা একাডেমির অভিগম্য অভিধান অনুসারে,
'Pedagogy' শব্দের বাংলা পারিভাষিক শব্দ- 'শিক্ষণবিজ্ঞান'।

• Cambridge Dictionary অনুসারে,
'pedagogy' means - the study of the methods and activities of teaching.

অপশন বিবেচনায়, 'pedagogy' শব্দের বাংলা পরিভাষা হিসাবে সঠিক উত্তর হবে ⎯ শিক্ষাতত্ত্ব। 

অন্যান্য অপশনের পারিভাষিক শব্দ: 
• ‘Coeducation’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ছেলেমেয়েদের একত্র শিক্ষা; সহশিক্ষা।
• ‘Education policy’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শিক্ষানীতি।
• 'Women education' শব্দের বাংলা পারিভাষিক শব্দ- 'নারীশিক্ষা'।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি; Cambridge Dictionary এবং অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।

৮৬৬.
'Dominion' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বাসস্থান
  2. শিক্ষানবিশ
  3. আধিপত্য
  4. বাণিজ্যদূত
ব্যাখ্যা
• 'Dominion' এর বাংলা পরিভাষা- 'আধিপত্য'।

অন্যদিকে, 
- Apprentice শব্দের বাংলা পারিভাষা- 'শিক্ষানবিশ'
- 'Domicile' এর বাংলা পরিভাষা- 'বাসস্থান'।
- 'Consul' এর বাংলা পরিভাষা- 'বাণিজ্যদূত'।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৮৬৭.
Cub শব্দের পরিভাষা কোনটি?
  1. বাঘের বাচ্চা
  2. ঝুপড়ি ঘড়
  3. ঘনবস্তু
  4. মলিন
ব্যাখ্যা
Cub শব্দের বাংলা পরিভাষা- সিংহ, ভালুক, বাঘ ইত্যাদির শাবক।
ঘনবস্তু এর ইংরেজি Cube.
সূত্রঃ বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান।
৮৬৮.
Uprising শব্দের বাংলা পরিভাষা-
  1. মূল্যবৃদ্ধি
  2. অস্থিরতা
  3. বিপ্লব
  4. অভ্যুত্থান
ব্যাখ্যা

সঠিক উত্তরটি হলো: ঘ) অভ্যুত্থান। 

Uprising বলতে বোঝায়: জনগণের বা গোষ্ঠীর সশস্ত্র/অহিংস বিদ্রোহ, বিপ্লবী উত্থান।

বাংলা একাডেমি ও অভিধান অনুসারে সর্বাধিক প্রচলিত ও প্রমিত পরিভাষা: অভ্যুত্থান।
 
 অন্যদিকে,
ক) Price increase-  মূল্যবৃদ্ধি।

খ) Instability- অস্থিরতা।

গ) Revolution- বিপ্লব।
 
তথ্যসূত্র: বাংলা একাডেমি ইংরেজি-বাংলা অভিধান, অক্সফোর্ড অভিধান।

৮৬৯.
'Philology' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. দর্শনশাস্ত্র
  2. ধ্বনিবিদ্যা
  3. ভাষাতত্ত্ব
  4. ধ্বনিগত
ব্যাখ্যা

• 'Philology' এর বাংলা পরিভাষা- 'ভাষাতত্ত্ব'।

অন্যদিকে, 
'Phonetic' এর বাংলা পরিভাষা-  'ধ্বনিগত'।  
'Phonetics' এর বাংলা পরিভাষা-  'ধ্বনিবিদ্যা। 
'Philosophy' এর বাংলা পরিভাষা - দর্শনশাস্ত্র

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

৮৭০.
'Plagiarism' এর বাংলা পরিভাষা কোনটি ?
  1. আদিরূপ
  2. সংক্ষেপিত
  3. কুম্ভিলকবৃত্তি
  4. বিমূর্ত
ব্যাখ্যা
• 'Plagiarism' এর বাংলা পরিভাষা — কুম্ভিলকবৃত্তি।

অন্যদিকে,
• Summarized – সংক্ষেপিত,
• Archetype- আদিরূপ,
• Abstract – বিমূর্ত।

কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Bankrupt- দেউলিয়া,
- Badge- তকমা,
- Background- পটভূমি,
- Attestation- সত্যায়ন,
- Assassination- গুপ্তহত্যা,
- Assembly- পরিষদ,
- Assessment- নির্ধারণ, কর নির্ধারণ,
- Asylum- আশ্রয়,
- Attachment- ক্রোক।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৮৭১.
'Juvenile' এর বাংলা পরিভাষা কোনটি? 
  1. পাণ্ডুলিপি
  2. কিশোর
  3. স্মারকলিপি
  4. ঘোষণাপত্র
ব্যাখ্যা

• 'Juvenile' এর বাংলা পরিভাষা - কিশোর।

Accessible Dictionary by Bangla Academy অনুসারে,
• Juvenile (Noun & Adjective):
- English Meaning: Physiologically immature or undeveloped.
- Bangla Meaning: তরুণ স্বল্পবয়স্ক ব্যক্তি।

অন্যদিকে,
'Manuscript' শব্দের বাংলা পরিভাষা - 'পাণ্ডুলিপি'।
‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - 'স্মারকলিপি'।
Gazette শব্দের বাংলা পরিভাষা - 'ঘোষণাপত্র'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৮৭২.
Temperature শব্দের পারিভাষিক শব্দ নয় কোনটি?
  1. ক) তাপ
  2. খ) নাতিশীতোষ্ণ
  3. গ) উষ্ণতা
  4. ঘ) উষ্মা
ব্যাখ্যা
Temperature শব্দের পারিভাষিক শব্দ = তাপ, উষ্ণতা, উষ্মা। 
Temperate = নাতিশীতোষ্ণ 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৮৭৩.
'Book binder' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. কেরানি
  2. দপ্তরি
  3. কোষাধ্যক্ষ
  4. হিসাবরক্ষক
ব্যাখ্যা

• 'Book binder' শব্দের বাংলা পরিভাষা- দপ্তরি।

অন্যদিকে, 
• 'Clerk' অর্থ- কেরানি। 
• 'Cashier' অর্থ- কোষাধ্যক্ষ। 
• 'Book Keeper' এর বাংলা পারিভাষিক শব্দ - হিসাবরক্ষক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।

৮৭৪.
'Attested' এর বাংলা পরিভাষা - 
  1. পুনঃনিরীক্ষণ
  2. প্রত্যয়িত
  3. প্রত্যয়ন
  4. নিরীক্ষিত
ব্যাখ্যা

• 'Attested' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - প্রত্যয়িত

গুরুত্বপূর্ণ পরিভাষা:
-Consular invoice - (বাণিজ্য) দূতালয়ের চালান।
-Consular officer - (বাণিজ্য) দৌত্য অফিসার।
-Consulate - (বাণিজ্য) দূতালয়, কনসুলেট।
-Consul-General - মহা (বাণিজ্য) দূত, মহা-কনসাল।
- Consul-Honorary - অবৃত্তিক (বাণিজ্য) দূত।
-Consultant - উপদেষ্টা।
-Consultation - পরামর্শ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৮৭৫.
'Progress' এর বাংলা পরিভাষা -
  1. উৎসর্জন
  2. প্রগতি
  3. প্রগতিশীল
  4. উৎসর্গিত
ব্যাখ্যা
• 'Progress' এর বাংলা পরিভাষা - প্রগতি

অন্যদিকে,
Progressive - প্রগতিশীল।
Dedicated - উৎসর্গিত।
Dedication - উৎসর্গ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮৭৬.
'Freight' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. মাল-জাহাজ
  2. যুদ্ধ-বিমান
  3. মাশুল
  4. চালান
ব্যাখ্যা
• 'Freight' এর বাংলা পরিভাষা মালের ভাড়া, মাল-ভাড়া, ভাড়া, মাশুল। 

অনুরূপ কিছু পারিভাষিক শব্দ - 
• Freight note - চালানি রসিদ। 
• Invoice- চালান।
• Freighter - মাল-জাহাজ; মাল-বিমান। 
• Freight insurance - মাল-ভাড়া বিমা।  

তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৮৭৭.
‘Script’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. লিপিমূল
  2. লিপিতত্ত্ব
  3. লিপি
  4. লিপিবিজ্ঞান
ব্যাখ্যা
• ‘Script’ এর পারিভাষিক শব্দ - লিপি।

অন্যদিকে,
• ‘Graphology’ এর পারিভাষিক শব্দ - লিপিতত্ত্ব।
• ‘Grapheme’ এর পারিভাষিক শব্দ - লিপিমূল।
• ‘Graphemics’ এর পারিভাষিক শব্দ - লিপিবিজ্ঞান।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড)।
৮৭৮.
'Psychiatry' এর শব্দের পরিভাষা কোনটি?
  1. ক) ছদ্মনাম
  2. খ) ছদ্মরূপ
  3. গ) ছদ্মরূপতা
  4. ঘ) মনোরোগবিদ্যা
ব্যাখ্যা
• 'Psychiatry' এর শব্দের পরিভাষা হচ্ছে মনোরোগবিদ্যা

• অন্যান্য অপশন:
Pseudonym শব্দের পরিভাষা হচ্ছে 'ছদ্মনাম'।
Pseudomorph শব্দের পরিভাষা হচ্ছে  'ছদ্মরূপ'।
Pseudomorphism শব্দের পরিভাষা হচ্ছে 'ছদ্মরূপতা'।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৮৭৯.
'Protocol' শব্দের পারিভাষিক অর্থ-
  1. ক) সমঝোতা
  2. খ) সৌজন্যবিধি
  3. গ) স্মারক
  4. ঘ) আলংকারিক
ব্যাখ্যা
'Protocol' শব্দের পারিভাষিক রূপ হলো সৌজন্যবিধি, নিয়মবিধি বা শিষ্টাচারবিধি (বিশেষত কূটনৈতিক অনুষ্ঠান বা উৎসবে প্রতিপালিত শিষ্টাচারবিধি)। 'Protocol' এর আরেকটি অর্থ হলো খসড়া চুক্তি। বিশেষত দুই রাষ্ট্রের মধ্যে সাক্ষরিত খসড়া চুক্তি বুঝাতে Protocol শব্দটি ব্যবহৃত হয়। (সূত্রঃ বাংলা একাডেমি অভিধান)
৮৮০.
'Bond' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) প্রতিজ্ঞাপত্র
  2. খ) মুচলেকা
  3. গ) বন্ধকপত্র
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
'Bond' শব্দের বাংলা পরিভাষা = প্রতিজ্ঞাপত্র, মুচলেকা; ঋণপত্র, খত; বন্ধকপত্র, পাট্টা; তমসুক।  

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
৮৮১.
Demurrage এর অর্থ কী?
  1. ভর্তুকি
  2. উপকর
  3. বিলম্ব শুল্ক
  4. উপরিকর
ব্যাখ্যা
ব্যাখ্যা :
Demurrage অর্থ বিলম্ব শুল্ক
Sur-tax অর্থ উপরিকর,
Cess অর্থ উপকর,
Subsidy অর্থ ভতুর্কি
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর/ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৮৮২.
'Proviso' এর বাংলা পারিভাষিক প্রকাশ কী?
  1. পুনশ্চ
  2. উপবিধি
  3. অনুবিধি
  4. সাময়িক বিধি
ব্যাখ্যা
• 'Proviso' এর বাংলা পারিভাষিক শব্দ: 'অনুবিধি'।

অন্যদিকে,
• 'Postscript' এর বাংলা পারিভাষিক শব্দ: 'পুনশ্চ'।
• 'By-law' এর বাংলা পারিভাষিক শব্দ: 'উপবিধি'।
• 'Provisional rules' এর বাংলা পারিভাষিক শব্দ: 'সাময়িক বিধি'।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• Provocation- প্ররোচন,
• Prudent - সুবিবেচনাপূর্ণ,
• Prologue- প্রস্তাবনা,
• Promulgation- প্রখ্যাপন,
• Profess- প্রকাশ করা,
• Informer- চর।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি, অভিগম্য অভিধান- বাংলা একাডেমি।
৮৮৩.
'Dictation' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বন্ধকী
  2. কৌশল
  3. শ্রুতলিপি
  4. আস্থাবান
ব্যাখ্যা
• 'Dictation' এর বাংলা পরিভাষা - শ্রুতলিপি।

অন্যদিকে,
- 'Mechanize' এর বাংলা পরিভাষা - কৌশল।
- 'Pledged' এর বাংলা পরিভাষা - বন্ধকী।
- 'Confident' এর বাংলা পরিভাষা - আস্থাবান।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৮৮৪.
'Ab initio' এর বাংলা পরিভাষা কী?
  1. অনুপস্থিত
  2. অধিহার
  3. প্রারম্ভেই
  4. মধ্যবর্তী
ব্যাখ্যা

• Ab initio (adjective).  
অর্থ: প্রথমাবধি; প্রথম থেকে; গোড়া থেকে।

অবএব সঠিক উত্তর হিসেবে ‘প্রারম্ভেই’ অধিক গ্রহণযোগ্য।

উৎস: অভিগম্য অভিধান।

৮৮৫.
Horizontal এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অনুভূমিক
  2. সমান্তরাল
  3. উলম্ব
  4. দিগন্ত বিস্তৃত
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'Horizontal' এর বাংলা পরিভাষা - অনুভূমিক

অন্যদিকে,
- 'Parallel' এর বাংলা পরিভাষা - সমান্তরাল।

কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের বাংলা পরিভাষা:
• 'Latitude' এর বাংলা পরিভাষা - অক্ষাংশ।
• 'Longitude' এর বাংলা পরিভাষা - দ্রাঘিমাংশ।
• 'Fiction' এর বাংলা পরিভাষা - কথাসাহিত্য।
• 'Interpreter' এর বাংলা পরিভাষা - দোভাষী।
• 'Plosive' এর বাংলা পরিভাষা - ধ্বনি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৮৬.
'রিক্সা' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ওলন্দাজ
  2. জাপানি
  3. পর্তুগীজ
  4. গুজরাটি
ব্যাখ্যা
- ‘রিক্সা’ শব্দটি 'জাপানি' ভাষা থেকে আগত। 

• রিকশা/ রিক্সা (বিশেষ্য):
- জাপানি ভাষা থেকে আগত শব্দ 
অর্থ: মানুষ্যবাহিত দুই বা তিন চাকার সড়কযান।

• আরো কিছু জাপানি শব্দ হলো- সুনামি, ক্যারাটে, হাসনাহেনা, জুতো, রিক্সা, প্যাগোডা ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৮৭.
‘Utilitarianism’ শব্দের বাংলা পরিভাষা -
  1. অস্তিত্ববাদ
  2. উপযোগবাদ
  3. চরমপন্থা
  4. সাম্যবাদ
ব্যাখ্যা
• ‘Utilitarianism’ শব্দের বাংলা পরিভাষা - উপযোগবাদ

অন্যদিকে, 
• ‘Existentialism’ শব্দের বাংলা পরিভাষা - অস্তিত্ববাদ।
• ‘Extremism’ শব্দের বাংলা পরিভাষা - চরমপন্থা।
• ’Communism' শব্দের বাংলা পরিভাষা - সাম্যবাদ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮৮৮.
'Memorandum' এর বাংলা পরিভাষা -
  1. ইশতেহার
  2. পাণ্ডুলিপি
  3. সারগ্রন্থ
  4. স্মারকলিপি
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'Memorandum' এর বাংলা পরিভাষা - স্মারকলিপি

অন্যদিকে,
Manifesto - ইশতেহার।
Manuscript - পাণ্ডুলিপি।
Manual - সারগ্রন্থ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৮৯.
'Epicurism'-এর যথার্থ পরিভাষা -
  1. নিয়তিবাদ
  2. অস্তিত্ববাদ
  3. ভোগবাদ
  4. পরিবেশবাদ
ব্যাখ্যা
Definition of epicurism: the practices or tastes of an epicure or an epicurean.
Here, the word epicurean means - taking great pleasure in things, especially food and drink, and enjoying yourself
epicurean (noun), (adjective) (ব্যক্তি) ইন্দ্রিয়বিলাসী; ভোগবাদী তত্ত্ব বা মত (গ্রিক দার্শনিক এপিকিউরাস প্রবর্তিত)।
তাই, 
'Epicurism' এর অর্থ ভোগবাদ।

উৎস: accessibledictionary.
৮৯০.
'Deadlock' এর বাংলা পরিভাষা-
  1. শালীনতা
  2. অচলাবস্থা
  3. সতর্কতামূলক ব্যবস্থা
  4. বিরুদ্ধাচরণ
ব্যাখ্যা
• 'Deadlock' এর বাংলা পরিভাষা- 'অচলাবস্থা'। 

অন্যদিকে, 
• 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।
• 'Anticipatory measure' এর বাংলা পরিভাষা- সতর্কতামূলক ব্যবস্থা। 
• 'Antagonism' এর বাংলা পরিভাষা- বিরুদ্ধাচরণ। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮৯১.
'Orion' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) নিরবিচ্ছিন্ন
  2. খ) কালপুরুষ
  3. গ) উৎপত্তি
  4. ঘ) চূড়া
ব্যাখ্যা
• Orion শব্দের বাংলা পরিভাষা = কালপুরুষ

• গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ-
Symbol = চিহ্ন, প্রতীক
Quota = যথাংশ
Scale = মাপনী, স্কেল,
Theory = তত্ত্ব, সিদ্ধান্ত, বাদ, মত; সূত্র। 
tax = কর
terminology = পরিভাষা, পারিভাষিক শব্দ।
trial = পরখ, পরীক্ষা, বিচার। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
৮৯২.
'Intelligentsia' এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) বুদ্ধি-পরীক্ষা
  2. খ) বুদ্ধিবাদী
  3. গ) বুদ্ধিবাদ
  4. ঘ) বুদ্ধিজীবী সমাজ
ব্যাখ্যা
'Intelligentsia' এর সঠিক পারিভাষিক শব্দ - বুদ্ধিজীবী সমাজ/বুদ্ধিবাদী সমাজ।
Intellectual - বুদ্ধিবাদী।
Intellectualism - বুদ্ধিবাদ। 
Intelligence test - বুদ্ধি-পরীক্ষা। 

তথ্যসূত্র:- বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৮৯৩.
'Consultant' এর বাংলা পরিভাষা-
  1. ক) ভোক্তা
  2. খ) বাণিজ্য দূত
  3. গ) উপদেষ্টা
  4. ঘ) ঠিকাদার
ব্যাখ্যা
'Consultant' এর বাংলা পরিভাষা- উপদেষ্টা। 

তাছাড়া,
Consumer -এর বাংলা পরিভাষা- ভোক্তা 
Consul এর বাংলা পরিভাষা- বাণিজ্য দূত 
Contractor এর বাংলা পরিভাষা- ঠিকাদার  

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
৮৯৪.
'Apparatus' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. নাকচকরণ
  2. যন্ত্রপাতি
  3. চুক্তি
  4. সঙ্কট
ব্যাখ্যা
'Apparatus' এর বাংলা পরিভাষা - যন্ত্রপাতি।

অন্যদিকে,
- 'Annulment' এর বাংলা পরিভাষা - নাকচকরণ।
- 'Covenant' এর বাংলা পরিভাষা - চুক্তি।
- 'Crisis' এর বাংলা পরিভাষা - সঙ্কট।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮৯৫.
”Indigenous”-শব্দের বাংলা পরিভাষা কী?
  1. পরিশ্রমী
  2. স্বদেশী
  3. বুদ্ধিজীবী
  4. সম্পাদনকারী
ব্যাখ্যা

”Indigenous”-শব্দের বাংলা পরিভাষা- স্বদেশী।

অন্যদিকে,
- Industrious- পরিশ্রমী।
- Intellectual- বুদ্ধিজীবী।
- Executive- সম্পাদনকারী।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা। 

৮৯৬.
'অনুজ্ঞাপত্র' - এর ইংরেজি কি?
  1. Letter of Indication
  2. Letter of instruction
  3. Letter of introduction
  4. Letter of renunciation
  5. Letter of License
ব্যাখ্যা
Letter of License - অনুজ্ঞাপত্র। 
Letter of indication - নিদর্শনপত্র। 
Letter of instruction - নির্দেশপত্র। 
Letter of introduction - পরিচয়পত্র। 
 Letter of renunciation - স্বত্বত্যাগপত্র। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৮৯৭.
‘Stem' শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. শব্দশ্লেষ
  2. শব্দবল
  3. শব্দমূল
  4. শব্দক্রম
ব্যাখ্যা
• ‘Stem' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শব্দমূল।

অন্যদিকে,
• ‘Word order’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শব্দক্রম।
• ‘Word stress’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শব্দবল।
• ‘Pun’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শব্দশ্লেষ।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড)।
৮৯৮.
'Affirmation' এর বাংলা পরিভাষা-
  1. ফোরাম
  2. জালিয়াতি
  3. শপথগ্রহণ
  4. পূর্বাভাষ
ব্যাখ্যা

• 'Affirmation'এর বাংলা পরিভাষা- 'শপথগ্রহণ'। 

তাছাড়া,
- 'Forum' এর বাংলা পরিভাষা - মঞ্চ/ফোরাম।
- 'Forgery' এর বাংলা পরিভাষা - জালিয়াতি।
- 'Forecast' এর বাংলা পরিভাষা - পূর্বাভাষ।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।  

৮৯৯.
'Cold war' শব্দের পারিভাষিক অর্থ-
  1. গৃহযুদ্ধ
  2. সম্মুখ যুদ্ধ
  3. স্নায়ুযুদ্ধ
  4. বাণিজ্য যুদ্ধ
ব্যাখ্যা

- 'Cold war' শব্দের পারিভাষিক অর্থ স্নায়ুযুদ্ধ।
- Trade war শব্দের পারিভাষিক বাণিজ্য যুদ্ধ।
- 'Civil war' শব্দের পারিভাষিক হচ্ছে গৃহযুদ্ধ।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৯০০.
'Diploma' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রতিরূপ
  2. উপাধিপত্র
  3. কূটনীতি
  4. কূটনীতিক
ব্যাখ্যা
• 'Diploma' এর বাংলা পরিভাষা - উপাধিপত্র

অন্যদিকে,
- 'Diplomacy' এর বাংলা পরিভাষা - কূটনীতি।
- 'Duplicate' এর বাংলা পরিভাষা - প্রতিরূপ।
- 'Diplomat' এর বাংলা পরিভাষা- কূটনীতিক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা ও  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।