বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পরিভাষা ও পারিভাষিক শব্দ

মোট প্রশ্ন১,১৬৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পরিভাষা ও পারিভাষিক শব্দ

PrepBank · পাতা / ১২ · ৭০১৮০০ / ১,১৬৮

৭০১.
'A cat has nine lives'-এর যথার্থ অনুবাদ কোনটি?
  1. কই মাছের প্রাণ
  2. এক মাঘে শীত পালায় না
  3. একাই একশো
  4. এক হাতে তালি বাজে না
ব্যাখ্যা
'A cat has nine lives'-এর যথার্থ অনুবাদ = কই মাছের প্রাণ ।

অন্যদিকে,
'এক হাতে তালি বাজে না" এর ইংরেজি অনুবাদ: It takes two to make quarrel.
'এক মাঘে শীত পালায় না’ এর ইংরেজি অনুবাদ: One swallow does not make a summer.
'একাই একশো’ এর ইংরেজি অনুবাদ: A host in himself.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৭০২.
‘Superintendent’ এর বাংলা পরিভাষা- 
  1. উচ্চ অধিকারী
  2.  উপরিপাত
  3. অধীক্ষক
  4. উপরিন্যস্ত
ব্যাখ্যা

• ‘Superintendent’ এর বাংলা পরিভাষা - অধীক্ষক, অধীক্ষকা।

অন্যদিকে,
- ‘Superincumbent’ অর্থ - উপরিন্যস্ত।
- ‘Superior authority’ অর্থ - উচ্চ অধিকারী।
- ‘Superposition’ অর্থ - উপরিপত্তি, উপরিপাত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৭০৩.
'Knowledge' শব্দের শুদ্ধ পারিভাষিক কোনটি?
  1. বুদ্ধিবাদ
  2. জ্ঞান
  3. মেধা
  4. বুদ্ধি
ব্যাখ্যা
• 'Knowledge' অর্থ - জ্ঞান, জ্ঞাত বা জ্ঞাতব্য বিষয়। 

অন্যদিকে, 
• 'Intellect' অর্থ - মেধা। 
• Intellectualism - বুদ্ধিবাদ।
• ntelligence - বুদ্ধিI

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান এবং প্রশাসনিক পরিভাষা।
৭০৪.
Allotment শব্দের সঠিক পারিভাষিক অর্থ কোনটি?
  1. ক) বরাদ্দ
  2. খ) বণ্টন
  3. গ) ভাতা
  4. ঘ) বিকল্প
ব্যাখ্যা
Allotment শব্দের সঠিক পারিভাষিক অর্থ = বরাদ্দ, আবণ্টন, বিলি 

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ-
Distribution - বণ্টন
Allowance = ভাতা 
Appendix =  পরিশিষ্ট
Alternative = বিকল্প
Amendment = সংশোধন 
Appointment = নিয়োগ 
Audit = নিরীক্ষা 
Attested = সত্যায়িত
Assembly = পরিষদ, সভা, সমাগম। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
৭০৫.
‘Dismiss’ - এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) পদচ্যুত
  2. খ) পদচ্যুতি
  3. গ) পদচ্যুত করা
  4. ঘ) বিকল
ব্যাখ্যা
Dismiss - এর পারিভাষিক শব্দ - পদচ্যুত করা।

এছাড়া ,
Dismissal - পদচ্যুতি।
Dismissed - পদচ্যুত।
Dislocated - বিকল।

• আরো কিছু পারিভাষিক শব্দ-
Dispense - পরিবেশন করা।
Dispenser - পরিবেশক।
Dispensing - পরিবেশন।

উৎস : প্রশাসনিক পরিভাষা , বাংলা একাডেমি।
৭০৬.
‘Plebiscite’ শব্দের বাংলা পরিভাষা -
  1. সহশিক্ষা
  2. শিক্ষণবিজ্ঞান
  3. শিক্ষানীতি
  4. গণভোট
ব্যাখ্যা
• বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অনুসারে,
• ‘Plebiscite’ এর বাংলা পরিভাষা- গণভোট।

অন্যান্য অপশনের পারিভাষিক শব্দ:
• ‘Coeducation’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ছেলেমেয়েদের একত্র শিক্ষা; সহশিক্ষা।
• ‘Education policy’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শিক্ষানীতি।
• 'Pedagogy' শব্দের বাংলা পারিভাষিক শব্দ- 'শিক্ষণবিজ্ঞান'।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি; অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।

৭০৭.
‘Epic’ এর বাংলা পরিভাষা -
  1. গদ্য
  2. প্রহসন
  3. পাঠ্যসূচি
  4. মহাকাব্য
ব্যাখ্যা
• ‘Epic' এর বাংলা পরিভাষা - মহাকাব্য।

অন্যদিকে,
- ‘Curriculum’ এর বাংলা পরিভাষা - পাঠ্যসূচি।
- ‘Prose’ এর বাংলা পরিভাষা - গদ্য।
- ‘Farce’ এর বাংলা পরিভাষা - প্রহসন।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭০৮.
'Abeyance' শব্দের পারিভাষিক অর্থ-
  1. প্রতিবন্ধকতা
  2. অচলাবস্থা
  3. স্থগিতাবস্থা
  4. অবরোধ
ব্যাখ্যা
'Abeyance' শব্দের পারিভাষিক অর্থ স্থগিতাবস্থা।
উৎসঃ‌ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
৭০৯.
'Calendar' শব্দের পারিভাষিক অর্থ কোনটি?
  1. ক) ইস্ত্রি
  2. খ) তালিকা
  3. গ) হিসাব
  4. ঘ) পঞ্জিকা
ব্যাখ্যা
'Calendar' শব্দের পারিভাষিক অর্থ- 'পঞ্জিকা'

অন্যদিকে,
'Calender' শব্দের পারিভাষিক অর্থ- 'ইস্ত্রি' 
'Catalogue' শব্দের পারিভাষিক অর্থ- 'তালিকা'
'Calculation' শব্দের পারিভাষিক অর্থ- 'হিসাব' 
৭১০.
‘Annotation’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. উৎপাত
  2. রেখিত
  3. সংলাপ
  4. টিকা
ব্যাখ্যা
• ‘Annotation’ শব্দের বাংলা পরিভাষা - টীকা।

অন্যদিকে,
‘Annexe’ শব্দের বাংলা পরিভাষা - সংলাপ।
‘Annoyance’ শব্দের বাংলা পরিভাষা - উৎপাত।
‘Crossed’ শব্দের বাংলা পরিভাষা - রেখিত।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭১১.
'Accused' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. মুলতবি
  2. মৃত্যুদণ্ড
  3. অভিযুক্ত
  4. অভিযোগ
ব্যাখ্যা
• 'Accused' এর পারিভাষিক শব্দ - অভিযুক্ত।

অন্যদিকে, 
- 'Adjournment' অর্থ - মুলতবি।
- 'Allegation' অর্থ - অভিযোগ।
- 'Capital punishment' অর্থ - মৃত্যুদণ্ড।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭১২.
'Cosmology' এর বাংলা পরিভাষা -  
  1. সৃষ্টিক্রম
  2. সৃষ্টিতত্ত্ব
  3. বিশ্বজনীন
  4. নভশ্চারী
ব্যাখ্যা

• 'Cosmology' এর বাংলা পরিভাষা - সৃষ্টিতত্ত্ব। মহাবিশ্ব সম্পর্কিত বিজ্ঞান।

অন্যদিকে,
• 'Cosmogony' - সৃষ্টিক্রম,
• 'Cosmopolitan'- বিশ্বজনীন,
• 'Cosmonaut' - নভশ্চারী।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

৭১৩.
লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে?
  1. ক) ধ্বনিতত্ত্ব
  2. খ) অর্থতত্ত্ব
  3. গ) শব্দতত্ত্ব
  4. ঘ) অভিধানতত্ত্ব
ব্যাখ্যা

'Lexicography' শব্দের বাংলা পরিভাষা- অভিধানতত্ত্ব।

'Semantic' শব্দের বাংলা পরিভাষা- অর্থতত্ত্ব,
'Phonology' শব্দের বাংলা পরিভাষা- ধ্বনিতত্ত্ব,
'Syntax' শব্দের বাংলা পরিভাষা- বাক্যতত্ত্ব,
'Morphology' শব্দের বাংলা পরিভাষা- শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৭১৪.
'Notice' এর বাংলা পারিভাষিক অর্থ - 
  1. প্রজ্ঞাপন
  2. ঘোষণা
  3. আদেশ
  4. বিজ্ঞপ্তি
ব্যাখ্যা
• 'Notice' এর বাংলা পারিভাষিক অর্থ - বিজ্ঞপ্তি।

অন্যদিকে,
• Notification এর বাংলা পারিভাষিক অর্থ - প্রজ্ঞাপন।
• 'Announcement' এর বাংলা পারিভাষিক অর্থ - ঘোষণা।
• 'Commandment' এর বাংলা পারিভাষিক অর্থ ঐশ্বিক - আদেশ।

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭১৫.
'Addiction' - এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) অত্যাসক্ত হওয়া
  2. খ) অত্যাসক্তি
  3. গ) অত্যাসক্ত
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• Addiction - অত্যাসক্তি। 

এছাড়া,
• Addict - অত্যাসক্ত হওয়া।
• Addicted - অত্যাসক্ত।

উৎস : প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭১৬.
‘Glottal' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ওষ্ঠ্য
  2. কণ্ঠনালীয়
  3. স্পৃষ্ট
  4. উষ্ম
ব্যাখ্যা
• ‘Glottal' শব্দের বাংলা পরিভাষা - কণ্ঠনালীয়।

অন্যদিকে,
• ‘Fricative’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উষ্ম।
• ‘Labial’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ওষ্ঠ্য।
• `Plosive' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - স্পৃষ্ট।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)।
৭১৭.
Apenthesis -এর অর্থ -
  1. স্বরসংগতি
  2. স্বরাগম
  3. অভিশ্রুতি
  4. অপিনিহিতি
ব্যাখ্যা
• অপিনিহিতি এর ইংরেজি প্রতিশব্দ Apenthesis। 

অন্যদিকে, 

- অন্ত্যস্বরাগম এর ইংরেজি প্রতিশব্দ Apothesis।

- দ্বিত্ব ব্যঞ্জন এর ইংরেজি প্রতিশব্দ Long Consonant।

- সমীভবন এর ইংরেজি প্রতিশব্দ Assimilation।

- 'প্রগত' এর ইংরেজি প্রতিশব্দ Progressive 

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৭১৮.
'Civil' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. সাধারণ
  2. দেওয়ানি
  3. কেরানি
  4. সামাজিক
ব্যাখ্যা
'Civil' এর বাংলা পরিভাষা- দেওয়ানি/অ-সামরিক।

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: 
- 'Civil Court' এর বাংলা পরিভাষা- দেওয়ানি আদালত।
- 'Civil Defence' এর বাংলা পরিভাষা- বেসামরিক প্রতিরক্ষা।
- 'Civil Aviation' এর বাংলা পরিভাষা - বেসামরিক বিমানচলাচল।
- 'Manifesto' শব্দের বাংলা পরিভাষা - ইশতেহার।
- 'Manuscript' শব্দের বাংলা পরিভাষা - পাণ্ডুলিপি।
- ‘Edition’ শব্দের বাংলা পরিভাষা - সংস্করণ।
- ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৭১৯.
'Modesty' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. শিষ্টাচার
  2. কেতাদুরস্ত
  3. সংযম
  4. শালীনতা
ব্যাখ্যা
• 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।

অন্যদিকে, 
- 'Etiquette' অর্থ - শিষ্টাচার।
- 'Mod' অর্থ - হালনাগাদ ও ফিটফাট; কেতাদুরস্ত।
- 'Moderation' অর্থ - সংযম; মিতাচার; সংযতাচার; পরিমিতি বোধ। 

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
৭২০.
'Onomatopoeia' এর বাংলা পরিভাষা -
  1. রূপকালংকার
  2. ব্যঙ্গরচনা
  3. প্রতিরূপক
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

• সঠিক উত্তর -  কোনটিই নয়
• 'Onomatopoeia' এর বাংলা পরিভাষা - শব্দগঠন

অন্যদিকে,
Metaphor - রূপকালংকার।
Satire - ব্যঙ্গরচনা।
Synecdoche - প্রতিরূপক।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।

৭২১.
'Ameliorate' এর বাংলা পরিভাষা হলো-
  1. উৎকর্ষ সাধন
  2. অকুতোভয়
  3. কুৎসিত
  4. জঘন্য
ব্যাখ্যা
'Ameliorate' এর বাংলা পরিভাষা হলো- অপেক্ষাকৃত উন্নত বা ভালো হওয়া; অপেক্ষাকৃত উন্নত বা ভালো করা/উৎকর্ষ সাধন/উন্নয়ন সাধন করা। 

of unusual quality; singular; unique = অনন্য
Unpredictable = অভূতপূর্ব
Unafraid/Courageously = অকুতোভয় 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি। 
৭২২.
Acquiescence শব্দের পরিভাষা-
  1. সঞ্চয়ী
  2. মৌন সম্মতি
  3. যোজন
  4. স্থগিতাদেশ
ব্যাখ্যা

Acquiescence শব্দের পরিভাষা মৌন সম্মতি।
- মৌন সম্মতি শব্দের সমার্থক শব্দ গুলো ভালো: সম্মতি, স্বেচ্ছায় উপেক্ষা, প্রচ্ছন্ন প্রশ্রয়।
- Accumulative শব্দের অর্থ সঞ্চয়ী।
- Accession শব্দের অর্থ যোজন।
- Abeyance শব্দের অর্থ স্থগিতাদেশ।

 উৎস: বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা

৭২৩.
'Estate duty' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ভূমি কর
  2. আবগারি  শুল্ক
  3. সম্পত্তি কর
  4. অতিরিক্ত মঞ্জুরি
ব্যাখ্যা
'Estate duty' এর বাংলা পরিভাষা - সম্পত্তি কর,
'Excise' এর বাংলা পরিভাষা - আবগারি,
'Excise duty' এর বাংলা পরিভাষা - আবগারি  শুল্ক,
'Excess benefit' এর বাংলা পরিভাষা - অতিরিক্ত মঞ্জুরি।

[উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি]
৭২৪.
'Dowry' এর বাংলা পরিভাষা -
  1. দলিল
  2. খসড়া
  3. নকশাকার
  4. যৌতুক
ব্যাখ্যা
• 'Dowry' এর বাংলা পরিভাষা - যৌতুক

অন্যদিকে,
Draftsman - নকশাকার।
Draft - খসড়া। 
Document - দলিল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭২৫.
'Prothesis' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) আদি স্বরলোপ
  2. খ) আদিব্যঞ্জনাগম
  3. গ) আদিস্বরাগম
  4. ঘ) অপিনিহিতি
ব্যাখ্যা
'Prothesis'  এর বাংলা পরিভাষা- আদি স্বরাগম/ আদি স্বরযোগ।

তাছাড়া,
আদি স্বরলোপ এর ইংরেজি প্রতিশব্দ- 'Apheresis/ aphaeresis'
'আদিব্যঞ্জনাগম' এর ইংরেজি প্রতিশব্দ- 'Consonant prothesis.'
'অপিনিহিতি' এর ইংরেজি প্রতিশব্দ- 'epenthesis.'


উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, প্রথম খন্ড।
৭২৬.
'Counteract' শব্দের পরিভাষা কোনটি?
  1. আরম্ভ করা
  2. প্রতিরোধ করা 
  3. মন্তব্য করা 
  4. সমন্বয় করা 
ব্যাখ্যা
'Commence' শব্দের পরিভাষা- আরম্ভ করা, শুরুকরা 
'Comment' শব্দের পরিভাষা- মন্তব্য করা 
'Co-ordinate' শব্দের পরিভাষা - সমন্বয় করা 
'Counteract' শব্দের পরিভাষা -  প্রতিরোধ করা 

[উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা]
৭২৭.
‘Accrual’ এর বাংলা পরিভাষা কোনটি?
  1. উপচায়ক
  2. উপচিত
  3. উপচয় হওয়া
  4. উপচিতি
ব্যাখ্যা
• ‘Accrual’ এর বাংলা পরিভাষা - উপচিতি

অন্যদিকে,
- 'Accrue' এর বাংলা পরিভাষা - উপচয় হওয়া।
- 'Accrued' এর বাংলা পরিভাষা - উপচিত।
- 'Accruer' এর বাংলা পরিভাষা - উপচায়ক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭২৮.
'Conscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো -
  1. চেতনা
  2. অচেতন
  3. সচেতন
  4. অবচেতন
ব্যাখ্যা
• 'Conscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - সচেতন। 

অন্যদিকে, 
- ‘Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অবচেতন।
- 'Unconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অচেতন।
- 'Consciousness' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - চেতনা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭২৯.
'Overrule' শব্দের পারিভাষিক অর্থ-
  1. কার্যকর করা
  2. আমলে আনা
  3. বাতিল করা
  4. মুলতবি করা
ব্যাখ্যা
'Overrule' শব্দের পারিভাষিক অর্থ বাতিল করা।
৭৩০.
Brochure শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) দালাল
  2. খ) কসাই
  3. গ) পুস্তিকা
  4. ঘ) ভঙ্গুর
ব্যাখ্যা
সঠিক পারিভাষিক শব্দ- 
Brochure = পুস্তিকা
Broker = দালাল
Butcher = কসাই
Brittle = ভঙ্গুর 

উৎস:
প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭৩১.
'Patrol' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) মোহড়া
  2. খ) নকশা
  3. গ) টহল
  4. ঘ) জ্বালানি
ব্যাখ্যা
অভিগম্য অভিধান অনুসারে 'Patrol' শব্দের বাংলা পরিভাষা - টহল দেওয়া।
৭৩২.
Cess - শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. দফা
  2. কর
  3. নীতি
  4. পদালি
ব্যাখ্যা

পরিভাষা অর্থ সংক্ষেপার্থ।
যে শব্দের দ্বারা সংক্ষেপে কোনও বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তা পরিভাষা।
Cess শব্দের সঠিক পারিভাষিক শব্দ হলো কর,উপকর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)

৭৩৩.
'Phonetics' শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ধ্বনিতত্ত্ব
  2. ধ্বনিমূল
  3. ধ্বনিবিজ্ঞান
  4. অভিধানতত্ত্ব
ব্যাখ্যা
• 'Phonetics' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ধ্বনিবিজ্ঞান।

অন্যদিকে,
• ‘Phonology' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ধ্বনিতত্ত্ব।
• ‘Phoneme’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ধ্বনিমূল।
• ‘Lexicology’ এর পারিভাষিক শব্দ - অভিধানতত্ত্ব।

উৎস: প্রশাসনিক পরিভাষা; বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড)।
৭৩৪.
'Case' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. উপসর্গ
  2. কারক
  3. বচন
  4. উক্তি
ব্যাখ্যা

• ‘Case’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - কারক।

অন্যদিকে,
• ‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উক্তি/বচন।
• ‘Prepositional prefix / prefix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উপসর্গ।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি (প্রথম খণ্ড)।

৭৩৫.
'Ordinance' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. বিঘোষিত করা
  2. অধ্যাদেশ
  3. স্বশাসিত
  4. প্রতিনিধিত্ব
ব্যাখ্যা
• 'Ordinance' এর বাংলা পারিভাষিক শব্দ - অধ্যাদেশ।

অন্যদিকে, 
----------------
• 'Deputation' অর্থ - প্রতিনিধিত্ব।
• 'Autonomous' অর্থ - স্বশাসিত; স্বায়ত্তশাসিত; স্বাধীন।
• 'Proclaim' অর্থ - ঘোষণা/উৎকীর্তন/অনুকীর্তন/প্রচার/বিঘোষিত করা। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
৭৩৬.
'Consumer goods'-এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
  1. ভোক্তার কল্যাণ
  2. ভোগ্যপণ্য
  3. ক্রয়কৃত পণ্য
  4. ক্রেতার গুণাগুণ
ব্যাখ্যা
• 'Consumer goods' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভোগ্যপণ্য।
‘ভোগ্যপণ্য’ অর্থ: যা সরাসরি মানুষের প্রয়োজন মেটায় যেমন খাদ্য, পোশাক ইত্যাদি

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• ‘Manual’ শব্দের বাংলা পরিভাষা - সারগ্রন্থ।
• ‘Manuscript’ শব্দের বাংলা পরিভাষা - পাণ্ডুলিপি।
• ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
• ‘Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট।
• ‘Gazette’ শব্দের বাংলা পরিভাষা - ঘোষণাপত্র।
• ‘Idealism’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভাববাদ।
• ‘Idiom’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বাগধারা।
• ‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উক্তি/বচন।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।
৭৩৭.
Attachment শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) ক্রোক
  2. খ) সংযোগ করা 
  3. গ) সহপাঠ
  4. ঘ) সংযুক্ত করা 
ব্যাখ্যা

Attachment শব্দের পারিভাষিক শব্দ = ক্রোক, আসক্তি। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।

৭৩৮.
Auditor শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. পরীক্ষক
  2. পর্যবেক্ষক
  3. নিরীক্ষক
  4. নিয়ন্ত্রক
ব্যাখ্যা
Auditor শব্দের সঠিক অর্থ = নিরীক্ষক
audit = নিরীক্ষা 
Audible= শ্রাব্য 
Assimilation = আত্তীকরণ
Atheist = নাস্তিক 
Attache = সহদূত
Attendance = হাজিরা 
Attest = সত্যায়ন করা

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭৩৯.
‘Customs’ শব্দের পারিভাষিক শব্দ -
  1. প্রথা
  2. শুল্ক বিভাগ
  3. আইন
  4. শুল্ক
ব্যাখ্যা
• ‘Customs’ শব্দের পারিভাষিক শব্দ - শুল্ক বিভাগ

অন্যদিকে,
‘Custom' শব্দের পারিভাষিক শব্দ - প্রথা, অভ্যাস, সামাজিক রীতিনীতি।
- ‘Act’ এর পারিভাষিক শব্দ - আইন।
- ‘Duty’ এর পারিভাষিক শব্দ - শুল্ক।

উৎস: প্রসাশসিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭৪০.
'Declaration' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রজ্ঞাপন
  2. বিজ্ঞপ্তি
  3. বিঘোষণ
  4. ঐশ্বিক আদেশ
ব্যাখ্যা
• 'Declaration' অর্থ - ঘোষণা; বিঘোষণ; প্রখ্যাপন।

অন্যদিকে, 
'Notification' অর্থ - প্রজ্ঞাপন।
'Notice' অর্থ - বিজ্ঞপ্তি।
'Commandment' অর্থ - ঐশ্বিক আদেশ।

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭৪১.
'Obligatory' শব্দের বাংলা পারিভাষা -
  1. মুলতবি
  2. অনুগত
  3. সমন্বয়
  4. বাধ্যতামূলক
ব্যাখ্যা

• 'Obligatory' শব্দের বাংলা পারিভাষা - বাধ্যতামূলক

অন্যদিকে,
Adjournment - মুলতবি।
Adjustment - সমন্বয়

কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
Act - আইন,
Addendum- পরিশিষ্ট, সংযোজন,
Ad-hoc - তদর্থক,
Aeronautics - বিমানবিদ্যা,
Aesthetics - নন্দনতত্ত্ব,
Affidavit - হলফনামা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৭৪২.
'Cast pearl before swine' এর সঠিক অনুবাদ কোনটি?
  1. ক) নুন আনতে পান্তা ফুরোয়
  2. খ) বজ্র আঁটুনি ফস্কা গেরো
  3. গ) উলু বনে মুক্তা ছড়ানো
  4. ঘ) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
ব্যাখ্যা
Cast pearls before swine.  এর সঠিক অনুবাদ = উলু বনে মুক্তা ছড়ানো / বানরের গলায় মুক্তোর মালা পড়ানো।
অন্যদিকে, 
After meat comes mustard. - নুন আনতে পান্তা ফুরায়।
Penny-wise, pound-foolish. -  বজ্র আঁটুনি ফস্কা গেরো।
Do or die. - মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭৪৩.
'Bad coin' এর বাংলা পরিভাষা-
  1. ক) মন্দা বাজার
  2. খ) জাল মুদ্রা
  3. গ) কু- ঋণ
  4. ঘ) হুন্ডি
ব্যাখ্যা
'Bad coin' এর বাংলা পরিভাষা- 'জাল মুদ্রা' 

তাছাড়া, 
'Bad Market' এর বাংলা পরিভাষা- মন্দা বাজার
'Bad debt' এর বাংলা পরিভাষা- কু- ঋণ 
'Bill of exchange' এর বাংলা পরিভাষা- হুন্ডি/ বিনিময় পত্র। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা। 
৭৪৪.
'Editorioal' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. সম্পাদনা
  2. সম্পাদিত
  3. সম্পাদকীয়
  4. সংস্করণ
ব্যাখ্যা
• 'Editorioal' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদকীয়।

অন্যদিকে,
 'Edit' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদনা।
• 'Edited' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদিত।
• 'Edition' শব্দের পারিভাষিক শব্দ - সংস্করণ।

উৎস: বাংলা একাডেমি, প্রসাশনিক পরিভাষা।
৭৪৫.
'Fortnightly' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. পাক্ষিক
  2. সার্বিক
  3. সমসাময়িক
  4. পক্ষান্তরণ
ব্যাখ্যা
• 'Fortnightly' এর বাংলা পারিভাষিক শব্দ - পাক্ষিক। 

অন্যদিকে, 
• 'General; overlordship; unconditional; universalize' অর্থ - সার্বিক। 
• 'Contemporaneous' অর্থ - সমসাময়িক। 
• 'Transposition' অর্থ - পক্ষান্তরণ। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
৭৪৬.
'Contrast' এর বাংলা পরিভাষা -
  1. সঙ্কোচন
  2. বিপরীত
  3. প্রতিবাদ
  4. বৈসাদৃশ্য
ব্যাখ্যা
- 'Contrast' এর বাংলা পরিভাষা - বৈসাদৃশ্য।

অন্যদিকে,
- ‘Contrary’ এর বাংলা পরিভাষা - বিপরীত।
- 'Contraction' এর বাংলা পরিভাষা - সঙ্কোচন।
- 'Contradict' এর বাংলা পরিভাষা - প্রতিবাদ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭৪৭.
Hygiene শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) পরিষ্কার
  2. খ) পরিচ্ছন্ন
  3. গ) স্বাস্থ্যবিদ্যা 
  4. ঘ) জীবাণুমুক্ত
ব্যাখ্যা
'Hygiene' শব্দের পারিভাষিক শব্দ - স্বাস্থ্যবিদ্যা 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭৪৮.
Deed of gift এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) ঋণপত্র
  2. খ) দানপত্র
  3. গ) সম্মতিপত্র
  4. ঘ) চুক্তিপত্র
ব্যাখ্যা
Deed of gift এর বাংলা পারিভাষিক শব্দ= দানপত্র 

অন্যদিকে, 
Deed of debt = ঋণপত্র 
Deed of consent = সম্মতিপত্র
Deed of Agreement = চুক্তিপত্র 
Deed of lease = পাট্টা। 
Deed of sale = বিক্রয় পত্র। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
৭৪৯.
Rudimentary শব্দটির অর্থ কি?
  1. বিরক্তিবোন
  2. হাস্যকর
  3. প্রাথমিক
  4. স্বল্পভাষী
ব্যাখ্যা
• Rudimentary শব্দটির অর্থ: 
- প্রথম; প্রাথমিক; মৌলিক। 
-------------- 
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
'Ethics এর বাংলা পরিভাষা- 'নীতিবিদ্যা'। 
Good manners এর বাংলা পরিভাষা- 'সদাচার'।  
Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান।
Constituency শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী।
Manifesto শব্দের বাংলা পারিভাষা - - ইশতেহার।
Manuscript শব্দের বাংলা পারিভাষা - - পাণ্ডুলিপি।
‘Edition’ শব্দের বাংলা পারিভাষা - সংস্করণ।
‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
Gazette শব্দের বাংলা পারিভাষা - - ঘোষণাপত্র।
Invoice শব্দের বাংলা পারিভাষা - - চালান, প্রেরিতক-সূচি।
Armour- এর বাংলা পরিভাষা - বর্ম।
Constipation- শব্দের বাংলা পরিভাষা- কোষ্ঠকাঠিন্য।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা, Accessible Dictionary.
৭৫০.
'Up-to-date' এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) নিবন্ধন
  2. খ) নথিভুক্তি
  3. গ) হালনাগাদ
  4. ঘ) দাখিল
ব্যাখ্যা
Up-to-date = হালনাগাদ।
Filing = নথিভুক্তি, নথিভুক্তকরণ। 
Surrender = সমর্পণ; ত্যাগ, ইস্তফা। 
Submission = পেশ, দাখিল। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭৫১.
'Criminology' এর বাংলা পরিভাষা -
  1. দণ্ডপ্রণালী
  2. ফৌজদারি মামলা
  3. দুষ্ক্রিয়াবিদ্যা
  4. আদালতি বিজ্ঞান
ব্যাখ্যা
• 'Criminology' এর বাংলা পরিভাষা — 'দুষ্ক্রিয়াবিদ্যা'।

অন্যদিকে,
• Criminal procedure- দণ্ডপ্রণালী;
• Criminal prosecution - ফৌজদারি মামলা ;
• Forensic Science - আদালতি বিজ্ঞান/ বিচারসহায়ক বিজ্ঞান।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
৭৫২.
'Attestation' শব্দের পারিভাষিক রূপ-
  1. ক) সত্যায়িত করা
  2. খ) লিপিবদ্ধকরণ
  3. গ) প্রত্যয়ন
  4. ঘ) জারিকরণ
ব্যাখ্যা
'Attestation' শব্দের অর্থ প্রত্যয়ন বা প্রতিপাদন৷ বা কোন কিছু সত্য বা আসল বলে ঘোষণাকরণ। এটি বিশেষ্য পদ। এর ক্রিয়ারূপ হলো 'Attest' যার অর্থ প্রত্যয়ন করা। (সূত্রঃ বাংলা একাডেমি ইংলিশ → বাংলা অভিধান)
৭৫৩.
‘Notification’ -এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বিজ্ঞাপন
  2. বিজ্ঞপ্তি
  3. বিজ্ঞপ্তি ফলক
  4. প্রজ্ঞাপন
ব্যাখ্যা
• ‘Notification’ এর বাংলা পারিভাষিক অর্থ - প্রজ্ঞাপন।

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ হলো:
• Announcement - ঘোষণা।
• Advertisement - বিজ্ঞাপন।
• Notice - বিজ্ঞপ্তি।
• Notify - প্রজ্ঞাপিত করা।
• Commandment - ঐশ্বিক আদেশ।
• Declaration - ঘোষণা; বিঘোষণ; প্রখ্যাপন।
• Navigator - নাবিক।
• Negotiation - আলাপ আলোচনা, কথাবার্তা।
• N.B (Nota Bene)- লক্ষ্মনীয়।
• Nominal - নামমাত্র।
• Non- alignment - জোট নিরপেক্ষতা।

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭৫৪.
অনুবাদ কোনটির সহায়ক?
  1. ক) ভাষার উন্নতি
  2. খ) জ্ঞান চর্চার
  3. গ) ভাষার শৃঙ্খলার
  4. ঘ) কাব্য রচনার
ব্যাখ্যা
- Translation-এর পারিভাষিক শব্দ হলো অনুবাদ।
- অনুবাদ হলো 'জ্ঞান চর্চার'সহায়ক।
- এর বাংলা অর্থ তরজমা, ভাষাস্তর, পুনঃপুন কথন প্রভৃতি।
- কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করাকে অনুবাদ বলা হয়।

- তাই অনুবাদ হলো মূলত রূপান্তর। যেকোনো রচনায় বক্তব্যের বিষয়কে পরিবর্তন না করে ভাষাগত পরিবর্তন করাকে বলা হয় অনুবাদ।
- তবে এটি আসলে সম্ভব নয়। কারণ প্রত্যেক ভাষার শব্দ ও প্রকাশ অনুভূতির মধ্যে কিছুটা স্বাতন্ত্র্য থাকে, যা অনুবাদের সময় কিছুটা হলেও ভিন্নতা এনে দেয়।
- ইংরেজিতে you শব্দের অর্থ তুমি। সুতরাং 'You are my teacher.' বলতে 'তুমি আমার শিক্ষক' বললে যথার্থ হবে না।
- অনুবাদ করতে হবে : আপনি · আমার শিক্ষক 'অনু' ও 'বাদ' শব্দের সমন্বয়ে 'অনুবাদ' শব্দ গঠিত।
- অতএব 'অনুবাদ' শব্দের আক্ষরিক অর্থ অনুরূপ বক্তব্য, অর্থাৎ যেটি অনুবাদ করা হচ্ছে সেটির অনুরূপ ভাবের বা বাদ-এর প্রতিফলন ঘটানোই হলো অনুবাদ।
- সে হিসেবে কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করাকে অনুবাদ বলা হয়। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৭৫৫.
Honorary এর পারিভাষিক শব্দ নিম্নের কোনটি?
  1. সম্মানী
  2. সম্মান
  3. অবৈতনিক
  4. বৃত্তিক
ব্যাখ্যা
Honorary এর পারিভাষিক শব্দ অবৈতনিক, অবৃত্তিক। 

Honorarium - সম্মানী
Horizon - দিগন্ত, ক্ষিতিজ
Horizontal - অনুভূমিক রেখা
Hostage - জিম্মি
Hostile  - বিরোধী, প্রতিকূল।
Humidity - আর্দ্রতা 
Hypocritic - কপট, ভণ্ড 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭৫৬.
'Memo' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. মূল্যপত্র
  2. স্মারক
  3. আলোচ্যসূচি
  4. বিক্রয়পত্র
ব্যাখ্যা
• 'Memo' শব্দের পারিভাষিক অর্থ - স্মারক।

কিছু পারিভাষিক শব্দ হলো:
• 'Bill' অর্থ - মূল্যপত্র। 
• 'Bill of sales' অর্থ - বিক্রয়পত্র। 
• ‘Agenda’ অর্থ - আলোচ্যসূচি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা অভিধান।
৭৫৭.
'Intelligence' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. মেধা
  2. জ্ঞান
  3. বিচক্ষণতা
  4. বুদ্ধি
ব্যাখ্যা
• 'Intelligence' শব্দের বাংলা অর্থ - বুদ্ধি।

অন্যদিকে,
• 'Wisdom' অর্থ - গভীর ও বিস্তৃত জ্ঞান; প্রাজ্ঞতা; বিজ্ঞতা; বিচক্ষণতা।
• 'Knowledge' অর্থ - জ্ঞান।
• 'Intellect'  অর্থ- মেধা।

উৎস: Accessible Dictionary
৭৫৮.
'Lactose' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. আমিষ
  2. স্বেতসার
  3. দইজাতীয়
  4. দুগ্ধশর্করা
ব্যাখ্যা
• 'Lactose' এর বাংলা পরিভাষা - দুগ্ধশর্করা।

আরো কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা:
• 'Deputation' - প্রেষণ।
• 'Morality' - সদাচার।
• 'Deputationist' - প্রতিনিধি।
• 'Certificate' - প্রত্যয়নপত্র।
• 'Circular' - পরিপত্র।
• 'Codicil' - ইচ্ছাপত্রের ক্রোড়পত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭৫৯.
To err is human-
  1. ক) মানুষ মাত্রই মানবিক গুণসম্পন্ন
  2. খ) মানুষ মরণশীল
  3. গ) মানুষ মাত্রই ভুল করে
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
Err অর্থ ভুল করা। সুতরাং To err is human এর অনুবাদ হবে - মানুষ মাত্রই ভুল করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭৬০.
'Aerodrome' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বিমানঘাঁটি
  2. বিমান-পরিবহন
  3. বিস্তার
  4. বিমান শাখা
ব্যাখ্যা
• 'Aerodrome' এর বাংলা পরিভাষা হচ্ছে - বিমানঘাঁটি।

অন্যদিকে,
- 'Aerial Section' এর বাংলা পরিভাষা হচ্ছে - বিমান শাখা।
- 'Aerial Transport এর বাংলা পরিভাষা হচ্ছে - বিমান পরিবহন।
- 'Aerial Shoot' এর বাংলা পরিভাষা হচ্ছে - বিস্তার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭৬১.
'Custom' শব্দের বাংলা পরিভাষা- 
  1. শুল্ক
  2. রাজস্বনীতি
  3. প্রথা
  4. বাণিজ্য
ব্যাখ্যা

• ‘Custom' শব্দের পারিভাষিক শব্দ - প্রথা, অভ্যাস, সামাজিক রীতিনীতি।

অন্যদিকে,
- ‘Customs’ শব্দের পারিভাষিক শব্দ - শুল্ক বিভাগ।
- ‘Business’ এর পারিভাষিক শব্দ - বাণিজ্য।
- ‘Duty’ এর পারিভাষিক শব্দ - শুল্ক।

উৎস: প্রসাশসিক পরিভাষা, বাংলা একাডেমি।

৭৬২.
'Obligatory' এর বাংলা পরিভাষা -
  1. আবেশ
  2. বাধ্যতামূলক
  3. পর্যবেক্ষক
  4. বাধিত করা
ব্যাখ্যা
'Obligatory' এর বাংলা পরিভাষা - দায়িত্বমূলক, বশ্যতামূলক, বাধ্যতামূলক

অন্যদিকে,
Oblige - বাধিত করা, বাধ্য করা।
Observer - দ্রষ্টা, পর্যবেক্ষক।
Obsession - আবেশ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭৬৩.
‘Suspended’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. শর্তাধীন
  2. বর্জনীয়
  3. প্রমার্জিত
  4. স্থগিত
ব্যাখ্যা
• ‘Suspended’ শব্দের পারিভাষিক শব্দ - স্থগিত।

অন্যদিকে,
• ‘Condemned’ শব্দের পারিভাষিক শব্দ - বর্জনীয়।
• ‘Condoned' শব্দের পারিভাষিক শব্দ - প্রমার্জিত।
• ‘Conditional' শব্দের পারিভাষিক শব্দ - শর্তাধীন।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭৬৪.
'Scrutinizer' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. সমীক্ষা
  2. অভীক্ষা
  3. সমীক্ষক
  4. সমীক্ষা করা
ব্যাখ্যা
- 'Scrutiny' শব্দের বাংলা পরিভাষা -'সমীক্ষা' 
- 'Test' শব্দের বাংলা পরিভাষা -'অভীক্ষা' 
- 'Scrutinizer' শব্দের বাংলা পরিভাষা- 'সমীক্ষক' 
- 'Scrutinize' শব্দের বাংলা পরিভাষা - 'সমীক্ষা করা' 

[উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা]
৭৬৫.
'Approbation' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. অনুমোদন
  2. স্থগিতাদেশ
  3. প্রতিবাদ
  4. আবেদন
ব্যাখ্যা

• 'Approbation' শব্দটির বাংলা পরিভাষা - অনুমোদন, সম্মতি।

কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা :
- Appreciation of evidence - সাক্ষ্য-পর্যালোচনা।
- Apprehend - আশঙ্কা করা; (আইনে) সন্দেহবশে গ্রেপ্তার করা।
- Apprentice - শিক্ষানবিস, শিক্ষাধীন।
- Apprentice clerk - শিক্ষাধীন কেরানি।
- Apprenticeship - শিক্ষানবিসী, শিক্ষাধীনতা।
- Approach - প্রবেশমুখ, প্রবেশপথ।
- Approbation - 
- Appropriate - যথোপযুক্ত, যথাযোগ্য, নির্ধারিত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৭৬৬.
“Ordinance” শব্দের বাংলা পরিভাষা কী?
  1. অধ্যাদেশ
  2. আইন প্রণয়ন
  3. আলোচ্যসূচি
  4. সংবিধান
ব্যাখ্যা

'Ordinance' শব্দের অর্থ হলো অধ্যাদেশ। 
- সাধারণত 'Ordinance' বা 'অধ্যাদেশ' হলো- সরকার বা রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা আইনসমতুল্য নির্দেশ।
-------------------------- 
- কিছু গুরুত্বপূর্ণ পরিভাষার উদাহরণ:
Abolition = বিলোপ;
Act = আইন;
Admission = ভর্তি; 
Advice = উপদেষ্টা;
Affidavit = শপথপত্র, হলফনামা;
Agenda = আলোচ্যসূচি;
- Agent = প্রতিনিধি;
Audit = নিরীক্ষা;
Author = লেখক, গ্রন্থকার;
Bail = জামিন;
Bibliography = গ্রন্থ বিবরণী;
Bond = প্রতিজ্ঞাপত্র;
Cabinet = মন্ত্রীপরিষদ; 
Capital = মূলধন, রাজধানী;
Census = আদমশুমারি;
Constitution = সংবিধান;
Copyright = স্বত্ব / মেধাস্বত্ব;
Deposit = আমানত; 
Donation = দান; 
Dowry = যৌতুক;
Finance = অর্থ, অর্থায়ন। 

উৎস: অক্সফোর্ড ডিকশনারি এবং বাংলা একাডেমি অভিধান।

৭৬৭.
‘Louvers’ এর বাংলা পরিভাষা কোনটি?
  1. পাখি
  2. অক্ষি
  3. বকেয়া
  4. রক্ষী
ব্যাখ্যা
• ‘Louvers’ এর বাংলা পরিভাষা - পাখি

অন্যদিকে,
- ‘Arrear’ এর বাংলা পরিভাষা - বকেয়া।
- ‘Eye’ এর বাংলা পরিভাষা - অক্ষি।
- ‘Guard’ এর বাংলা পরিভাষা - রক্ষী।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭৬৮.
'Preamble' এর সঠিক বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রস্তাবনা
  2. আলো
  3. হ্রাসকৃত
  4. প্রাথমিক
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

'Preamble' এর সঠিক বাংলা পরিভাষা প্রস্তাবনা।

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:

- ‘Edition’ শব্দের বাংলা পারিভাষা - সংস্করণ।
- 'Manual’ শব্দের বাংলা পারিভাষা - সারগ্রন্থ।
- Gazette শব্দের বাংলা পারিভাষা - ঘোষণাপত্র।
- Invoice শব্দের বাংলা পারিভাষা - চালান, প্রেরিতক-সূচি।
- Agenda শব্দের বাংলা পারিভাষা- আলোচ্যসূচি।
- Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান।
- Constituency শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী।
- Manifesto শব্দের বাংলা পারিভাষা - ইশতেহার।
- Manuscript শব্দের বাংলা পারিভাষা - পাণ্ডুলিপি।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

৭৬৯.
'Defaulter' এর বাংলা পরিভাষা -
  1. ব্যতিক্রমী
  2. খেলাপকারী
  3. মানহানি
  4. ক এবং খ উভয়ই
ব্যাখ্যা
• 'Defaulter' এর বাংলা পরিভাষা - ব্যতিক্রমী, খেলাপকারী।

অন্যদিকে,
- 'De facto' এর বাংলা পরিভাষা - কার্যত।
- 'Defamation' এর বাংলা পরিভাষা - মানহানি।
- 'Defect' এর বাংলা পরিভাষা - ত্রুটি, খুঁত, অপূর্ণতা; পক্ষত্যাগ করা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭৭০.
'Attached' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রমাণীকৃত
  2. সহযোজিত
  3. সংলগ্ন
  4. প্রতিপাদিত
ব্যাখ্যা
• 'Attached' শব্দের বাংলা পরিভাষা - সংলগ্ন

অন্যদিকে:
- 'Co-opted' শব্দের বাংলা পরিভাষা - সহযোজিত।
- 'Authenticated' শব্দের বাংলা পরিভাষা - প্রামাণীকৃত।
- 'Verified' শব্দের বাংলা পরিভাষা - প্রতিপাদিত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭৭১.
'Glossary' শব্দের বাংলা পরিভাষা-
  1. জ্ঞাপনপত্র
  2. সর্বসাকল্যে
  3. শব্দার্থপঞ্জি
  4. গুদামজাত
ব্যাখ্যা

• 'Glossary' (noun).
বাংলা অর্থ:
- টীকাপুঞ্জ;
- শব্দার্থপঞ্জি;  
- ব্যাখ্যাবিশিষ্ট (যথা পরিভাষায় ব্যবহৃত বা অপ্রচলিত) শব্দের ব্যাখ্যাসংবলিত তালিকা; 
- টীকাগ্রন্থ বা শব্দকোষ।

অন্যদিকে, 
• 'Hand out' অর্থ - জ্ঞাপনপত্র। 
• 'Collectively/ In all/ In total' অর্থ - সর্ব-সাকল্যে। 

এরূপ কিছু পারাভাষিক শব্দ হলো-
- Hand-bill - ইশতেহার বা প্রচারপত্র।
- Paragraph -  অনুচ্ছেদ। 
- Pamphlet - পুস্তিকা। 
- Notification - প্রজ্ঞাপন। 
- Broadcast - সম্প্রচার। 
- Advertisement - বিজ্ঞাপন।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান। 

৭৭২.
'লা' কোন ভাষার উপসগ-
  1. ক) ফারসি
  2. খ) হিন্দি
  3. গ) উর্দু
  4. ঘ) আরবি
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত আরবি ভাষার উপসর্গ সমূহ হলো- আম, খাস, লা, গর। বদ, ফি, বে, কম, কার, দর, নিম ইত্যাদি ফারসি উপসর্গ। হর উপসর্গটি উর্দু ও হিন্দি উভয় ভাষায় ব্যবহৃত হয়। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
৭৭৩.
‘Condemned’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. বর্জনীয়
  2. প্রমার্জিত
  3. শর্তাধীন
  4. স্থগিত
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘Condemned’ শব্দের পারিভাষিক শব্দ - বর্জনীয়।

অন্যদিকে,
‘Condoned' অর্থ - প্রমার্জিত।
‘Conditional' অর্থ - শর্তাধীন।
‘Suspended’ অর্থ - স্থগিত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭৭৪.
”Diligence is the mother of good luck.”-বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
  1. অল্পবিদ্যা ভয়ঙ্করী।
  2. ভূতের বাপের শ্রাদ্ধ।
  3. পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি।
  4. অভাবে স্বভাব নষ্ট।
ব্যাখ্যা

• Diligence is the mother of good luck- বাক্যটির সঠিক বাংলা অনুবাদ- পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি।

অন্যদিকে,
• A little learning is a dangerous thing- অল্পবিদ্যা ভয়ঙ্করী।
• Necessity hath no law or knows no law- অভাবে স্বভাব নষ্ট।
• To make a mess of things- ভূতের বাপের শ্রাদ্ধ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭৭৫.
'Juvenile' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. শালীনতা
  2. কিশোর
  3. প্রতিনিধি
  4. সদাচার
ব্যাখ্যা
• 'Juvenile' এর বাংলা পরিভাষা - কিশোর।

অন্য অপশন গুলো হলো:
• 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।
• 'Morality' এর বাংলা পরিভাষা - সদাচার।
• 'Deputationist' এর বাংলা পরিভাষা - প্রতিনিধি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭৭৬.
'Indigenous' এর বাংলা পরিভাষা-
  1. ভিনদেশী
  2. স্বদেশীয়
  3. পরদেশী
  4. প্রবাসী
ব্যাখ্যা
• 'Indigenous' এর বাংলা পরিভাষা- দেশজ; দেশি; দৈশিক; স্বদেশীয়; স্বদেশজাত।

অন্যদিকে, 
• 'Exotic' অর্থ - ভিনদেশী। 
• 'Foreign' অর্থ - পরদেশী। 
• 'Dwelling' অর্থ - প্রবাসী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
৭৭৭.
'Call money' শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) মাল
  2. খ) ডাক মাশুল
  3. গ) পাওনা টাকা আদায়
  4. ঘ) তলবি টাকা
ব্যাখ্যা
Call money - তলবি টাকা
Cargo - মাল
Comet - ধূমকেতু
Commander - অধিনায়ক।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৭৭৮.
Vivid- শব্দের বঙ্গানুবাদ কোনটি?
  1. ক) বিবিধ
  2. খ) প্রাণবন্ত
  3. গ) বিস্তৃত
  4. ঘ) ব্য্যাপ্ত
ব্যাখ্যা
• Vivid শব্দের অর্থ- প্রাণবন্ত

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দঃ
Plebiscite - গণভোট।
Ombudsman - ন্যায়পাল।
Plaintiff - বাদি, ফরিয়াদি।
Nomads - যাযাবর।
Posthumous - মরনোত্তর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭৭৯.
Episode-এর শুদ্ধ বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) গ্রন্থস্বত্ব
  2. খ) প্রাণিদেহের কঙ্কাল
  3. গ) উপাখ্যান
  4. ঘ) উপভাষা
ব্যাখ্যা

Episode - উপাখ্যান
Copyright - গ্রন্থস্বত্ব
Skeleton - প্রাণিদেহের কঙ্কাল
Dialect - উপভাষা
উৎসঃ অক্সফোর্ড ডিকশনারি

৭৮০.
'Approbar' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অনুমোদন
  2. স্বাক্ষরকারী
  3. শিক্ষানবিস
  4. রাজসাক্ষী
ব্যাখ্যা

• 'Approbar' এর বাংলা পরিভাষা- রাজসাক্ষী।

অন্যদিকে,
• 'Approbation' এর বাংলা পরিভাষা - অনুমোদন।
• 'Apprentice' এর বাংলা পরিভাষা- 'শিক্ষানবিস'।
• ‘Signer’ শব্দের বাংলা পরিভাষা - 'স্বাক্ষরকারী'।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
'Deadlock' - 'অচলাবস্থা'।
'Manifesto' - 'ইশতেহার'।
'Constitution' - 'সংবিধান'।
'Constituency' - 'নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী'।
'Manuscript' - 'পাণ্ডুলিপি'।
'Deceit' - 'প্রতারণা'।
'Manual’ - 'সারগ্রন্থ'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৭৮১.
Legislation শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. শুনানি
  2. অভিযুক্তকরণ
  3. অভিশংসন
  4. আইন প্রণয়ন
ব্যাখ্যা
• Legislation শব্দের পারিভাষিক শব্দ আইন প্রণয়ন।

• কিছু পারিভাষিক শব্দ:
- Custody- হেফাজত। 
- Defendant- বিবাদী। 
- Deliberation- পরামর্শ। 
- Evidence- প্রমাণ। 
- Hearing- শুনানি। 
- Impeachment- অভিশংসন। 
- Jurisdiction- বিচারব্যবস্থা। 
- Litigation- মামলা-মোকদ্দমা। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭৮২.
'Foster Father' এর পারিভাষিক অর্থ কী?
  1. স্ত্রীর বাবা
  2. পালক পিতা
  3. বাবার দাদা
  4. পুর্বপুরুষ
ব্যাখ্যা
• 'Foster Father' এর বাংলা অর্থ - পালক পিতা।

• আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
Hypnotist - সংবেশক,
Idealism - ভাববাদ,
Illegible - দুষ্পাঠ্য,
Immigrant - অভিবাসী,
Interim - মধ্যকালীন,
Postage - ডাকমাসুল,
Swear - শপথ করা।

উৎস: অভিগম্য অভিধান- বাংলা একাডেমি, বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৭৮৩.
Self-Preservation is the first law of nature. - বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কী?
  1. চোর না শুনে ধর্মের কাহিনি।
  2. চাচা আপন প্রাণ বাঁচা।
  3. অসারের তর্জন গর্জনই সার।
  4. মশা মারতে কামান দাগা।
ব্যাখ্যা

Self-Preservation is the first law of nature.বাক্যটির সঠিক বাংলা অনুবাদ: চাচা আপন প্রাণ বাঁচা।

অন্যদিকে,
- Empty vessels sound much এর বাংলা অনুবাদ: অসারের তর্জন গর্জনই সার।
- The devil would not listen to the scripture এর বাংলা অনুবাদ: চোর না শুনে ধর্মের কাহিনি।
- Breaking a butterfly on the wheel. বাক্যটির সঠিক বাংলা অনুবাদ: মশা মারতে কামান দাগা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭৮৪.
'Maturation' এর বাংলা পরিভাষা -
  1. পরিপাক
  2. পরিপক্ব
  3. মাতৃকা
  4. বিবাহ
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
• 'Maturation' এর বাংলা পরিভাষা - পরিপাক

অন্যদিকে,
- 'Mature' এর বাংলা পরিভাষা - পরিপক্ব।
- 'Matron' এর বাংলা পরিভাষা - মাতৃকা। 
- 'Matrimony' এর বাংলা পরিভাষা - বিবাহ।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭৮৫.
‘Matrix Sentence’ শব্দের বাংলা পরিভাষা -
  1. অধিভাষা
  2. অধীন খণ্ডবাক্য
  3. আধার বাক্য
  4. যৌগিক বাক্য
ব্যাখ্যা
• ‘Matrix Sentence’ শব্দের বাংলা পরিভাষা - আধার বাক্য।

অন্যদিকে,
• ‘Subordinate Clause' শব্দের বাংলা পরিভাষা - অধীন খণ্ডবাক্য। 
• ‘Compound Sentence’ শব্দের বাংলা পরিভাষা - যৌগিক বাক্য।
• ‘Mentalanguage' এর বাংলা পারিভাষিক শব্দ - অধিভাষা।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড) এবং অভিগম্য অভিধান।
৭৮৬.
'Stockist' এর বাংলা পরিভাষা -
  1. সংবিধি
  2. পেশকার
  3. আড়তদার
  4. পরিসেবক
ব্যাখ্যা
• 'Stockist' এর বাংলা পরিভাষা - আড়তদার।

অন্যদিকে, 
Statute - সংবিধি;
Peshkar - পেশকার;
Nurse- পরিসেবক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭৮৭.
Coup এর সঠিক বাংলা পরিভাষা কী?
  1. ষড়যন্ত্র
  2. অভ্যুত্থান
  3. হত্যাকান্ড
  4. গোলাগুলি
ব্যাখ্যা
• Coup এর সঠিক বাংলা পরিভাষা - অভ্যুত্থান।

কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Bribe - উৎকোচ,
- Civil society - সুশীল সমাজ,
- Climax - মহামুহুর্ত,
- Executive - নির্বাহী,
- Excise duty - আবগারী শুল্ক,
- Epicurism - ভোগবাদ,
- Housing - আবাসন,
- Horizontal - অনুভূমিক,
- Hierarchy - আধিপত্য পরস্পরা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।।
৭৮৮.
'Plosive' এর বাংলা অর্থ-
  1. ক) ওষ্ঠ ধ্বনি
  2. খ) স্পর্শধ্বনি
  3. গ) তালব্য ধ্বনি
  4. ঘ) মূর্ধন্য ধ্বনি
ব্যাখ্যা
'Plosive' এর বাংলা অর্থ- স্পর্শধ্বনি। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৭৮৯.
'পূর্বাভাস' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) Forecast
  2. খ) Symptom
  3. গ) Sign
  4. ঘ) Prefix
ব্যাখ্যা
সঠিক পারিভাষিক শব্দ- 
Forecast = পূর্বাভাস
Symptom = লক্ষণ 
Sign = চিহ্ন
Prefix = অগ্রে যুক্ত করা; পূর্বে স্থিরীকৃত 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭৯০.
‘Particle’ এর বাংলা পরিভাষা কোনটি?
  1. পদাণু
  2. বিধেয়
  3. অনুসর্গ
  4. লগ্নক
ব্যাখ্যা
• ‘Particle’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - পদাণু।

অন্যদিকে,
• ‘Postposition' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - অনুসর্গ।
• ‘Predicate’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বিধেয়।
• ‘Affix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - লগ্নক।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা  ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড)।
৭৯১.
'General Manager' এর বাংলা পারিভাষিক শব্দ-
  1. ব্যবস্থাপক
  2. নির্বাহী কর্মকর্তা
  3. পরিচালক
  4. মহাব্যবস্থাপক
ব্যাখ্যা
• 'General Manager'  এর বাংলা অর্থ - মহাব্যবস্থাপক।

অন্যদিকে 
Executive officer - নির্বাহী কর্মকর্তা। 
Manager - ব্যবস্থাপক;
Director - পরিচালক। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
৭৯২.
'Quotation' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. উদ্ধৃত
  2. ভাগফল
  3. মূল্যজ্ঞাপন
  4. কোটা 
ব্যাখ্যা

• 'Quotation' এর বাংলা পরিভাষা - 'মূল্যজ্ঞাপন'।

অন্যদিকে, 
• Quotient- ভাগফল,
• Quoted- উদ্ধৃত,
• Quota - যথাংশ / কোটা।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

৭৯৩.
Dialect শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. মাতৃভাষা
  2. রাষ্ট্রভাষা
  3. উপভাষা
  4. সাধুভাষা
ব্যাখ্যা
• Dialect' শব্দের বাংলা পরিভাষা - উপভাষা।

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দের বাংলা পরিভাষা হলো:
• ‘Mother-Tongue’ শব্দের বাংলা পরিভাষা - মাতৃভাষা।
• ‘State Language’ শব্দের বাংলা পরিভাষা - রাষ্ট্রভাষা।
• ‘Hyponym' শব্দের বাংলা পরিভাষা - উপশব্দ।
• ‘Dialectology' শব্দের বাংলা পরিভাষা - উপভাষাতত্ত্ব।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
৭৯৪.
'Oath' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অনুগত
  2. বৃত্তি
  3. শপথ
  4. মনোনয়ন
ব্যাখ্যা
• 'Oath' এর বাংলা পরিভাষা — শপথ।

অন্যদিকে,
• Obedient- অনুগত,
• Occupation- বৃত্তি,
• Nomination- মনোনয়ন।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা,অভিগম্য অভিধান।
৭৯৫.
'Adjournment' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. হলফনামা
  2. সংযুক্তি
  3. উত্তরবিচার প্রার্থনা
  4. মুলতবি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'Adjournment' এর বাংলা পারিভাষিক শব্দ 'মুলতবি'। 

• কিছু গুরুত্বপূর্ণ  বাংলা পারিভাষিক শব্দ:
- Manifesto - ইশতেহার। 
- Adjournment- মুলতবি। 
- Allegation- অভিযোগ। 
- Appeal- উত্তরবিচার প্রার্থনা।
- Bail- জামিন। 
- Capital punishment- মৃত্যুদণ্ড। 
- Census- আদমশুমারি, জনগণনা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭৯৬.
'Reverberation' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) কালপুরুষ
  2. খ) প্রতিধ্বনি
  3. গ) প্রতিজ্ঞা
  4. ঘ) পরিশোধন
ব্যাখ্যা
• 'Reverberation' এর বাংলা পরিভাষা- 'প্রতিধ্বনি'

অন্যদিকে, 
• 'Orion' এর বাংলা পরিভাষা- 'কালপুরুষ'। 
• 'Promise' এর বাংলা পরিভাষা- 'প্রতিজ্ঞা'। 
• Refinement এর বাংলা পরিভাষা- পরিশোধন। 

উৎস: Accessible Dictionary by Bangla Academy, বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা। 
৭৯৭.
পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলা ভাষায় গৃহীত হয়েছে?
  1. ক) কুলি
  2. খ) চাহিদা
  3. গ) হরতাল
  4. ঘ) কেরানী
  5. ঙ) সনেট
ব্যাখ্যা
কেরানী, কামরা, কেদারা, আলমারি, বালতি ইত্যাদি পর্তুগিজ শব্দ। ‘কুলি’ তুর্কি শব্দ, ‘চাহিদা’ পাঞ্জাবি শব্দ, ‘হরতাল’ গুজরাটি শব্দ।
৭৯৮.
শব্দার্থ লিখুন: Republic
  1. রাজতন্ত্র
  2. প্রজাতন্ত্র
  3. নাগরিকতন্ত্র
  4. রাষ্ট্রতন্ত্র
ব্যাখ্যা
• 'Republic' শব্দের বাংলা পরিভাষা - প্রজাতন্ত্র

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
'Ethics এর বাংলা পরিভাষা- 'নীতিবিদ্যা'। 
'High standard' এর বাংলা পরিভাষা- 'উচ্চমান'।
Good manners এর বাংলা পরিভাষা- 'সদাচার'।  
Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান।
Constituency শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী।
Manifesto শব্দের বাংলা পারিভাষা - - ইশতেহার।
Manuscript শব্দের বাংলা পারিভাষা - - পাণ্ডুলিপি।
‘Edition’ শব্দের বাংলা পারিভাষা - সংস্করণ।
'Manual’ শব্দের বাংলা পারিভাষা - সারগ্রন্থ।
‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
Gazette শব্দের বাংলা পারিভাষা - - ঘোষণাপত্র।
Invoice শব্দের বাংলা পারিভাষা - - চালান, প্রেরিতক-সূচি।
Armour- এর বাংলা পরিভাষা - বর্ম।
Constipation- শব্দের বাংলা পরিভাষা- কোষ্ঠকাঠিন্য।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭৯৯.
'Node' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. উৎপাত
  2. পাত
  3. যাযাবর
  4. সংযোগ
ব্যাখ্যা
• 'Node' এর বাংলা পরিভাষা - পাত; পর্ব।

অন্যদিকে, 
• 'Nexus' এর বাংলা পরিভাষা - সংযোগ, সম্পর্ক।
• 'Nomads' এর বাংলা পরিভাষা - যাযাবর।
• 'Nuisance' এর বাংলা পরিভাষা - উৎপাত, কণ্টক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮০০.
'Defamation' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. খেলাপি
  2. ঘাটতি
  3. পদাবনতি
  4. মানহানি
ব্যাখ্যা

• 'Defamation' এর বাংলা পরিভাষা - মানহানি

অন্যদিকে,
Defaulter - খেলাপি। 
Deficit - ঘাটতি।
Demotion - পদাবনতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।