ব্যাখ্যা
- জহির রায়হান বাংলা সাহিত্যে একটি সুপরিচিত নাম।
- এদেশের চলচ্চিত্রেরও তিনিই প্রথম সফল নির্মাতা।
- তিনি ১৯৩৩ সালে ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- রক্তস্নাত ভাষা আন্দোলনে জহির রায়হান যোগ দেন একজন সক্রিয় ও সাহসী কর্মী হিসেবে। তখন তিনি ছিলেন জগন্নাথ কলেজের ছাত্র।
- তিনি ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনের সময় কারাবরণ করেন।
- ১৯৫৫ সালে শহীদ দিবস পালনের প্রস্তুতি, সরকারী বাধা ইত্যাদি অবরুদ্ধতাকে কেন্দ্র করে ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের পটভূমি রচিত।
- জহির রায়হানের ’আরেক ফাল্গুন’ উপন্যাসের কাহিনী অত্যন্ত সংক্ষিপ্ত। কাহিনীর স্থিতিকাল মাত্র তিন দিন দুই রাত।
- আরেক ফাল্গুন উপন্যাসের নায়ক মুনিম। মুনিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা।
- সিপাহী বিদ্রোহের স্মৃতিময়তা এই উপন্যাসের সূচনাকে করেছে তাৎপর্যময় এবং বর্ণনায় প্রকৃতির পরিচর্যা কাহিনীকে করেছে সংকেতময়।
- মেঘের গতি উত্তর থেকে দক্ষিণে আর মুনিমের গতি দক্ষিণ থেকে উত্তরে।
- বর্ণনার এই সংকেতময় ইংগিতটি শৈল্পিক। উপন্যাসের শেষাংশে বর্ণনায় এই ইংগিত আরও সম্ভাবনাময় ও সুদূরপ্রসারী বলে মনে হয়েছে।
- যেমন- নাম ডেকে ডেকে তখন একজন একজন করে ছেলেমেয়েদের ঢোকানো হচ্ছিল জেলখানার ভেতরে। নাম ডাকতে ডাকতে হাঁফিয়ে উঠেছিলেন ডেপুটি জেলার সাহেব।
- এক সময় বিরক্তির সঙ্গে বললেন, ''উহ অত ছেলেকে জায়গা দেব কোথায়? জেলখানাতো এমনি ভর্তি হয়ে আছে''।
- ওর কথা শুনে কবি রসুল চিৎকার করে উঠল, ''জেলখানা আরও বাড়ান সাহেব। এত ছোট জেলখানায় হবে না''।
- আর একজন বলল, ''এতেই ঘাবড়ে গেলে নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব''।
উৎস: দৈনিক জনকণ্ঠ। [লিঙ্ক]