বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ৯৭ / ২৭২ · ৯,৬০১৯,৭০০ / ২৭,৩৪৭

৯,৬০১.
সল্ট-১ চুক্তি স্বাক্ষরিত হয় ____ সালে।
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৯
  3. গ) ১৯৭৩
  4. ঘ) ১৯৭৫
ব্যাখ্যা
আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় Strategic Arms Limitation Talk - 1 (SALT-1) ২৬শে মে, ১৯৭২ সালে এবং Strategic Arms Limitation Talk - 2 (SALT-2) স্বাক্ষরিত হয় ১৮ জুন ১৯৭৯ সালে। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
৯,৬০২.
ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য গোলেস্তান প্রাসাদ কোন দেশে অবস্থিত? 
  1. ইরাক
  2. সিরিয়া
  3.  তুরস্ক
  4. ইরান
ব্যাখ্যা

- ইরানের রাজধানী তেহরানে ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য গোলেস্তান প্রাসাদ।
- ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রাসাদ কাজার রাজবংশের সময় ইরানের একটি সরকারি রাজকীয় কমপ্লেক্স ছিল।
- আন্তর্জাতিক আইনের অধীনে সাংস্কৃতিক সম্পদ সুরক্ষি থাকে  বিশেষ করে ১৯৫৪ সালের হেগ কনভেনশন এবং ১৯৭২ সালের বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ কনভেনশন অনুযায়ী।
- ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ‘রোজ প্যালেস’ নামে পরিচিত গোলেস্তান প্রাসাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
- শাব্দিক অর্থে এই ‘ফুলের প্রাসাদ’ একসময় কাজার রাজবংশের ক্ষমতার কেন্দ্র ছিল।
- বর্তমানে যে স্থাপত্য কমপ্লেক্সটি দেখা যায় তার বেশিরভাগ অংশ গড়ে ওঠে উনিশ শতকে।
- সবুজ বাগান ঘিরে আটটি প্রধান ভবন নিয়ে গঠিত এই প্রাসাদে পারস্যের ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে ইউরোপীয় নব্য-শাস্ত্রীয় স্থাপত্যশৈলীর মিশ্রণ দেখা যায়।

উৎস: ডেইলি স্টার বাংলা পত্রিকা নিউজ। [লিঙ্ক]

৯,৬০৩.
আন্তর্জাতিক পুলিশ সংস্থা (Interpol) এর বর্তমান সদস্য কয়টি? (জুন, ২০২৫)
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
ব্যাখ্যা
Interpol:
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯২৩ সাল।
- বর্তমান সদর দপ্তর: লিওঁ, ফ্রান্স।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- বর্তমান সদস্য: ১৯৬টি দেশ। (জুন, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা। (জুন, ২০২৫)
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
৯,৬০৪.
মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত?
  1. ক) উত্তর আমেরিকা
  2. খ) দক্ষিণ আমেরিকা
  3. গ) ইউরোপ
  4. ঘ) আফ্রিকা
ব্যাখ্যা
মেক্সিকো উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
মেক্সিকোর একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী হলো কানকুন।
মেক্সিকো এর রাজধানী হলো - মেক্সিকো সিটি। 

Source: world atlas
৯,৬০৫.
অ্যামনেস্টির প্রথম নারী মহাসচিব কে ছিলেন?
  1. সালিল শেট্টি
  2. আইরিন জুবাইদা খান
  3. অ্যাগনেস ক্যালামার্ড
  4. জুলি ভার্দি
ব্যাখ্যা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- অ্যামনেস্টির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- প্রতিষ্ঠা করেন ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসন।
- অ্যামনেস্টির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন জুবাইদা খান (২০০১-২০০৯)।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।

৯,৬০৬.
World Wildlife Fund (WWF) - এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) Geneva, Switzerland
  2. খ) Zurich, Switzerland
  3. গ) Morges, Switzerland
  4. ঘ) Bonn, Germany
ব্যাখ্যা
World Wildlife Fund was conceived in April, 1961, and set up shop in September, 1961, at IUCN's headquarters in Morges, Switzerland. H.R.H. Prince Bernhard of the Netherlands became the organization's first president. Source: worldwildlife.org
৯,৬০৭.
জাতিসংঘ প্রতিষ্ঠার অংশ হিসেবে লন্ডন ঘোষণা স্বাক্ষরিত হয় কবে?
  1. ক) ১২ জানুয়ারি ১৯৪১
  2. খ) ১৪ জানুয়ারি ১৯৪১
  3. গ) ১২ জুন ১৯৪১
  4. ঘ) ১৪ আগস্ট ১৯৪১
ব্যাখ্যা
১৯৪১ সালের ১২ জুন যুক্তরাজ্যের লন্ডনের জেমস প্রাসাদে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের ১৪টি দেশের সরকার ও প্রতিনিধিরা যে যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন তা লন্ডন ঘোষণা নামে পরিচিত।
এটিকে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বিবেচনা করা হয়। সব প্রক্রিয়া শেষে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৯,৬০৮.
মালবর্ক দুর্গ কোথায় অবস্থিত?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. জার্মানি
  4. পোল্যান্ড
ব্যাখ্যা
মালবর্ক দুর্গ:
- উত্তর পোল্যান্ডের নোগাত নদীর তীরে অবস্থিত মালবর্ক দুর্গটি আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দুর্গ।
- পোল্যান্ডের মালবর্কে ১৩ শতকে নির্মিত এই দুর্গ প্রায় ৫২ একর জায়গাজুড়ে অবস্থিত।
- জার্মান ক্যাথলিক ধর্মীয় ক্রুসেডারদের সংগঠন টিউটনিক নাইটস এ দুর্গ নির্মাণ করেছে।
- এটি ছিল ইউরোপের সর্ববৃহৎ সুরক্ষিত গথিক স্থাপনা।
- ১৯৯৭ সালে ইউনেসকো এটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
৯,৬০৯.
'জরথুস্ত্র' কোন সভ্যতার ধর্ম ছিল?
  1. চীন
  2. পারস্য
  3. ইনকা
  4. মায়া
ব্যাখ্যা

পারস্য:
- পারস্য বর্তমানে ইরান নামে পরিচিত।
- পারস্যের নামকরণ 'ইরান' করা হয় ২১ মার্চ, ১৯৩৫ সালে।
- পারস্য সভ্যতার ধর্ম ছিল জরথুস্ত্র।
- জরথুস্ত্রের আর্বিভাব ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
- পারস্যের সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের সময় জরথুস্ত্র ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।
- জরথুস্ত্রবাদ ছিলো একেশ্বরবাদে বিশ্বাসী। বিশ্বের অন্যান্য ধর্মের উপর জরথ্রুস্ত্র ধর্মের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়।
- এদের প্রধান দেবতার নাম আছর মাজদা। ধর্মগ্রন্থের নাম জেন্দাবেস্তা।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় ষষ্ঠ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস: প্রথমপত্র: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,৬১০.
বিশ্বব্যাংক নিচের কোন রিপোর্টটি প্রকাশ করে থাকে?
  1. ক) বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
  2. খ) বিশ্ব উন্নয়ন প্রতিবেদন
  3. গ) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক
  4. ঘ) বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান
ব্যাখ্যা
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন : World Bank
- সহজে ব্যবসা রিপোর্ট : World Bank
- বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন : UNCTAD
- বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান : WTO
- ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক : IMF.
(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
৯,৬১১.
AIIB কত সাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে?
  1. ২০০২ সালে
  2. ২০১৫ সালে
  3. ২০১৬ সালে
  4. ২০১৭ সালে
ব্যাখ্যা
• The Asian Infrastructure Investment Bank (AIIB):
- AIIB চীনের উদ্যোগে ২০১৪ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- AIIB এর সদরদপ্তর বেইজিংয়ে অবস্থিত।
- AIIB কে 'চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য বাংলাদেশসহ মোট ৫৭টি।

উৎস: AIIB ওয়েবসাইট।
৯,৬১২.
ট্রুম্যান ডকট্রিন কোন ঘটনার প্রেক্ষাপটে ঘোষণা করা হয়েছিল?
  1. আরব-ইসরায়েল যুদ্ধের সময়
  2. ভিয়েতনাম যুদ্ধের সময়
  3. কোরীয় যুদ্ধের সময়
  4. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
ব্যাখ্যা
ট্রুম্যান ডকট্রিন:
- হ্যারি এস. ট্রুম্যান ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি।
- ১২ মার্চ, ১৯৪৭ সালে কংগ্রেসে  তিনি ঘোষণা করেন, মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন বিশ্বরাজনীতিতে বিচ্ছিন্নতার নীতি (মনরো নীতি) অনুসরণ করে আসছে। কিন্তু সোভিয়েত সাম্যবাদের প্রসার রোধ করার উদ্দেশ্যে সেই নীতি থেকে তারা সরে আসবে। তিনি আরও বলেন, যেসব জাতি সশস্ত্র সংখ্যালঘুদের কিংবা কোনো বিদেশী রাষ্ট্রের আক্রমণের স্বীকার হবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আর্থিক ও সামরিক সাহায্য দেবে।
- এভাবে বিচ্ছিন্নতার নীতির পরিবর্তে ট্রুম্যান যে সামরিক সক্রিয়তার নীতি নিলেন তা-ই ইতিহাসে 'ট্রুম্যান নীতি' (ট্রুম্যান ডকট্রিন) নামে পরিচিত।
- ট্রুম্যান ডকট্রিনের মূল লক্ষ্য হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের ভূ-রাজনৈতিক বিস্তার প্রতিরোধ করা।

⇒ ট্রুম্যানের এই নীতি ঘোষণার পিছনে কয়েকটি কারণ -
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত ইউরোপের বিভিন্ন দেশে কমিউনিস্টদের শক্তি বৃদ্ধি ঘটে। এই ঘটনা আমেরিকা সহ পশ্চিমি গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে উদ্বিগ্ন করে তোলে।
- ইংল্যান্ড আমেরিকাকে সতর্ক করে যে, ব্রিটিশ সৈন্য গ্রিস থেকে ফিরে আসার পর সেখানে কমিউনিস্টদের প্রাধান্য স্থাপিত হলে সমগ্র ভূমধ্যসাগর ও বলকান অঞ্চল মিত্রশক্তির নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই সতর্কবার্তায় আমেরিকা সচকিত হয়ে পড়ে।
- বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন বাণিজ্যে মন্দা ও অস্ত্রনির্মাণ সংস্থা উৎপাদন হ্রাস ও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কায় ভুগতে থাকে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ট্রুম্যান তাঁর সামরিক সক্রিয়তার নীতি গ্রহণ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের দেশগুলির আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এই অবস্থার সুযোগ নিয়ে বিনা সুদে ঋণ দেওয়ার বিনিময়ে আমেরিকা এই সব দেশে শিল্পপণ্যের বাজার দখলের পরিকল্পনা করে।

উল্লেখ্য,
- এই নীতি গ্রহণের ফলে গ্রিস ও তুরস্কে (৪০ কোটি ডলার সাহায্য দিয়ে) কমিউনিস্টদের প্রতিহত করা সম্ভব হয়।

উৎস: National Archives (.gov).
৯,৬১৩.
টেকসই উন্নয়ন অভীষ্টের ১৩ নম্বর অভীষ্ট কী সম্পর্কিত?
  1. জলবায়ু কার্যক্রম
  2. পরিমিত ভোগ ও উৎপাদন
  3. অসমতা হ্রাস
  4. স্থলজ জীবন
ব্যাখ্যা
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে। 
- জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
- এর মধ্যে SDG এর ১৩নং লক্ষ্যমাত্রায় জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
 
• লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল, 
- ক্ষুধামুক্তি, 
- সুস্বাস্থ্য, 
- মানসম্মত শিক্ষা, 
- লিঙ্গ সমতা, 
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, 
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি, 
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, 
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো, 
- বৈষম্য হ্রাস, 
- টেকসই শহর ও জনগণ, 
- পরিমিত ভোগ ও উৎপাদন, 
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ, 
- সামুদ্রিক বাস্তুসংস্থান, 
- স্থলভাগের জীবন, 
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

সূত্র: SDG ওয়েবসাইট ও জাতিসংঘ ওয়েবসাইট।
৯,৬১৪.
বিশ্বখ্যাত বন্দরনগরী ‘পোর্ট সৈয়দ’ কোন দেশের অন্তর্গত?
  1. মিশর
  2. ইরাক
  3. জর্ডান
  4. লিবিয়া
ব্যাখ্যা

• পোর্ট সৈয়দ: 
- পোর্ট সৈয়দ হলো উত্তর-পূর্ব মিশরে অবস্থিত একটি বন্দরনগরী, যা সুয়েজ খালের উত্তর প্রান্তে অবস্থিত।
- এটি মিশরের বুর সৈয়দ গভর্নরেটের মূল নগর হিসেবেও পরিচিত।
- প্রতিষ্ঠা: ১৮৫৯ সালে।
- খেদিভ মোহাম্মদ সৈয়দের নামে শহরটির নামকরণ করা হয়।
- এটি গড়ে উঠেছিল পুনরুদ্ধারকৃত জমিতে, যা ছিল ভূমধ্যসাগর এবং লেক মানজালার মাঝে একটি বালুর রেখা।
- এটি মিশরের অর্থনৈতিক ও নৌবাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৯,৬১৫.
‘সিয়াচেন হিমবাহ’ কোন দুটি দেশের মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল?
  1. ভারত ও পাকিস্তান
  2. ভারত ও চীন
  3. পাকিস্তান ও আফগানিস্তান
  4. চীন ও নেপাল
ব্যাখ্যা

• সিয়াচেন হিমবাহ:
- ‘সিয়াচেন হিমবাহ’ অবস্থিত উত্তর কাশ্মীরে।
- সিয়াচেন হিমবাহ পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত।
- 'সিয়াচেন হিমবাহ' পাকিস্তান ও ভারতের মধ্যকার একটি বিরোধপূর্ণ অঞ্চল।

- কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ দখলে রাখা নিয়ে দুই চিরবৈরী দেশ ভারত আর পাকিস্তানের মধ্যে লড়াই শুরু হয় আশির দশকের গোড়া থেকে।
- তবে দ্বন্দ্বের বীজ লুকিয়ে ছিল দুই দেশের মধ্যে সই হওয়া করাচি আর সিমলা চুক্তি দুটির মধ্যেই – যেখানে ‘এন জে ৯৮৪২’ নামের একটি অবস্থানের পরে নিয়ন্ত্রণ রেখা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি মানচিত্রে।
- মনে করা হত ওই এলাকার আবহাওয়া এতটাই প্রতিকুল, যেখানে কোনও মানুষ থাকতে পারবে না।

অন্যদিকে,
• ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত ভূখন্ড হলো কালাপানি,
• ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল লাদাখ,
• ভারত ও মিয়ানমারের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল ইম্ফল।

তথ্যসূত্র: i) Britannica.
ii) BBC.

৯,৬১৬.
বর্তমানে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত কে? [মার্চ, ২০২৫]
  1. জুলি বিশপ
  2. ফিলিপ্পো গ্রান্ডি
  3. জুলিয়া রবার্ট
  4. নোয়েলেন হেইজার
ব্যাখ্যা
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত:
- জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হলেন জাতিসংঘ মহাসচিব কর্তৃক নিযুক্ত একজন বিশেষ প্রতিনিধি।
- তিনি মিয়ানমারের রাজনৈতিক, মানবাধিকার ও মানবিক পরিস্থিতি নিয়ে কাজ করেন।
- বর্তমানে জুলি বিশপ জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। [মার্চ, ২০২৫]
- জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ৫ এপ্রিল ২০২৪ তারিখে জুলি বিশপকে মিয়ানমারের জন্য তার বিশেষ দূত হিসেবে নিয়োগের ঘোষণা দেন।

উল্লেখ্য,
- জুলি বিশপ ২০১৩-২০১৮ পর্যন্ত অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন  ।
- তিনি ১৯৯৮-২০১৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সদস্য ছিলেন।

সম্প্রতি,
- জুলি বিশপ বাংলাদেশ সফরে আসেন।  
- মহাসচিবের বিশেষ দূত হওয়ার পর এটি বাংলাদেশে তার প্রথম সফর।
- বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট, জাতিসংঘ ওয়েবসাইট। [link]
৯,৬১৭.
পৃথিবীর প্রাচীনতম শহর কোনটি?
  1. জেরুজালেম
  2. দামেস্ক
  3. জেরিকো
  4. এথেন্স
ব্যাখ্যা

পৃথিবীর প্রাচীনতম শহর:
- পৃথিবীর প্রাচীনতম শহর জেরিকো।

⇒ জেরিকো বর্তমান ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত যা পৃথিবীর প্রাচীনতম শহর হিসেবে বিবেচিত।
- প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী, এর উৎপত্তি প্রায় ৯০০০ খ্রিস্টপূর্বাব্দে।
- দামেস্ক এবং আলেপ্পোর মতো শহরগুলোও প্রাচীন, তবে জেরিকোর ইতিহাস তাদের তুলনায় পুরোনো।

উৎস: i) Britannica.
ii) Times of India.

৯,৬১৮.
‘পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ’ কোনটি?
  1. অস্ট্রেলিয়া
  2. নিউ গিনি
  3. গ্রিনল্যান্ড 
  4. বোর্নিও
ব্যাখ্যা

গ্রিনল্যান্ড:
- পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড যা ডেনমার্কের স্বশাসিত অঞ্চল। এটি উত্তর আমেরিকা মহাদেশের অংশ।
- এর অবস্থান কানাডা এবং আইসল্যান্ডের মাঝে উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর আমেরিকা এবং ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত।
- আয়তনে এটি মূল ডেনমার্কের চেয়ে প্রায় ৫০ গুন বড়।
- রাজধানী: নুউক।
- গ্রিনল্যান্ডের অধিবাসীরা এস্কিমো হিসেবে পরিচিত। জনসংখ্যার ৯০ শতাংশ হচ্ছে আদিবাসী ইনুইট সম্প্রদায়ের।
- গ্রীনল্যান্ডের ৮০ শতাংশ এলাকা বরফে ঢাকা।

• বিশ্বের বৃহত্তম দ্বীপ:
১. গ্রিনল্যান্ড,
২. নিউ গিনি,
৩. বোর্নিও,
৪. মাদাগাস্কার,
৫. বাফিন।
 
উৎস: Britannica.

৯,৬১৯.
সর্বশেষ কোন দেশটি জাতিসংঘে যোগদান করে? (ডিসেম্বর, ২০২৪)
  1. সোমালিয়া
  2. সিয়েরা লিওন
  3. ক্যামেরুন
  4. দক্ষিণ সুদান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (নভেম্বর, ২০২৪)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (নভেম্বর, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৯,৬২০.
ভোমরা স্থল বন্দর কোথায় অবস্থিত?
  1. সিলেট
  2. কুড়িগ্রাম
  3. সাতক্ষীরা
  4. চুয়াডাঙ্গা
ব্যাখ্যা

• ভোমরা স্থলবন্দর:
ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা সদর উপজেলাধীন ভোমরা সীমান্তে অবস্থিত।
- ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতীয় অংশে পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগনা জেলার গোজাডাঙ্গা সীমান্ত অবস্থিত।
- এটি বাংলাদেশ-ভারতের মধ্যকার চেকপয়েন্ট ও গুরুত্বপূর্ণ স্থলবন্দর।
- এটি ১২ জানুয়ারি ২০০২ স্থলবন্দর ঘোষণা করা হয় এবং ১৯ মে, ২০১৩ স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়।

⇒ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর:
• তামাবিল স্থলবন্দর- সিলেট।
• দর্শনা স্থলবন্দর- চুয়াডাঙ্গা।
• বিলোনিয়া স্থলবন্দর- ফেনী।
• বেনাপল স্থলবন্দর- যশোর।
• বুড়িমারী স্থলবন্দর- লালমনির হাট।
• আখাউরা স্থলবন্দর- ব্রাক্ষণবাড়িয়া।

তথ্যসূত্র - ভোমরা স্থলবন্দর ওয়েবসাইট।

৯,৬২১.
মিয়ানমারের ছায়া সরকার নিম্নের কোন ভার্চুয়াল মুদ্রা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়?
  1. ক) Bitcoin
  2. খ) Tether
  3. গ) Bitcoin Cash
  4. ঘ) Litecoin
ব্যাখ্যা
 ১১ ডিসেম্বর, ২০২১ মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি টেদারকে (Tether) নিজেদের আনুষ্ঠানিক মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয়।
উৎস: পত্রিকা রিপোর্ট। 
৯,৬২২.
ইসিএ(ECA) --এই সদর দপ্তর কোথায়?
  1. ক) আদ্দিস আবাবা
  2. খ) নাইরোবি
  3. গ) ডাকার
  4. ঘ) কায়রো
ব্যাখ্যা
আফ্রিকান ইকোনোমিক কমিশন (ECA) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ECOSOC এর একটি আঞ্চলিক সংস্থা।
- এটি ১৯৫৮ সালে ECOSOC কর্তৃক গঠিত হয়।
- এর সদরদপ্তর - ইথিওপিয়ার আদ্দিস আবাবাতে অবস্থিত।

উৎস: ECA ওয়েবসাইট।
৯,৬২৩.
৪৭তম Group of Seven সামিট কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) মার্সিলি, ফ্রান্স
  2. খ) কর্নওয়াল, ব্রিটেন
  3. গ) সিসিলি, ইতালি
  4. ঘ) ডেইটন, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- ২০২১ সালের ১১-১৩ জুন ব্রিটেনের কর্নওয়াল শহরের কার্বি বে তে ৪৭তম জি-৭ সামিট অনুষ্ঠিত হয়।
- এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, ইতালি ও জাপান ছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন এবং অতিথি হিসেবে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা অংশগ্রহণ করে।
- জি-৭ সেভেন হলো বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের অর্থনৈতিক ফোরাম।
(তথ্যসূত্র: ukg-7 ওয়েবসাইট)
৯,৬২৪.
নিচের কোন দেশটির স্বাক্ষরতার হার ১০০%?
  1. ক) মালদ্বীপ
  2. খ) বার্বাডোজ
  3. গ) স্লোভাকিয়া
  4. ঘ) এস্তােনিয়া
ব্যাখ্যা

UNDP ও OECD  এর রিপোর্ট অনুসারে,
-১০০% শিক্ষার (১৫ বছরের বেশি) রয়েছে কয়েকটি দেশে।
- এস্তোনিয়া,
- কানাডা,
- অস্ট্রিয়া,
- ফিনল্যান্ড,
- জাপান,
- ইসরায়েল,
- দক্ষিণ কোরিয়া।

উৎস:-UNDP ওয়েবসাইট।

৯,৬২৫.
WWF এর পূর্ণরূপ কী?
  1. World Wildlife Foundation
  2. World Wide Fund for Forests
  3. World Wide Fund for Nature
  4. World Wild Foundation
ব্যাখ্যা
WWF:
- WWF এর পূর্ণরূপ হলো World Wide Fund for Nature.

- এটি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। 
- WWF ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় এবং শুরুতে এর নাম ছিলো World Wildlife Fund.
- ১৯৮৫ সালে এর নাম পরিবর্তন করে World Wide Fund for Nature রাখা হয়।
- WWF প্রায় ১০০টি দেশে পরিবেশ সংরক্ষণের জন্য কার্যক্রম পরিচালনা করে।

সূত্র: WWF ওয়েবসাইট। 
৯,৬২৬.
১৯৭৯ সালের ইরানের বিপ্লবের নায়ক ছিলেন -
  1. ইব্রাহিম রাইসি
  2. শাহ পাহলভী
  3. আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি
  4. মোহাম্মদ মুসাদ্দিক
ব্যাখ্যা
ইরানের ইসলামিক বিপ্লব:
- এই বিপ্লব সংঘটিত হয় ১৯৭৯ সালে।
- এই বিপ্লবের মাধ্যমে ইরানের শাহ রাজতন্ত্রের পতন ঘটে।
- বিপ্লবের মাধ্যমে পাশ্চাত্যের প্রভাবমুক্ত হয়ে একটি ইসলামি প্রজাতন্ত্রে আবির্ভূত হয় ইরান।
- শেষ রাজা ছিলেন শাহ পাহলভী।

উল্লেখ্য, 
- ইরানের বিপ্লবের নায়ক ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি।
- তিনি দীর্ঘদিন ফ্রান্সে নির্বাসিত ছিলেন।

সূত্র: Britannica.
৯,৬২৭.
জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কী?
  1. উ থান্ট
  2. ট্রিগভেলি
  3. দ্যাগ হ্যামারশোল্ড
  4. কুট ওয়াল্ডহেইম
ব্যাখ্যা
• জাতিসংঘের মহাসচিব:
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি (নরওয়ে)।
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।

উল্লেখ্য,
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব - আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ - বর্তমান।
- জাতিসংঘের দুইজন মহাসচিব নোবেল পুরস্কার পান।
- নোবেল পুরস্কার প্রাপ্ত মহাসচিবরা হলেন - দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) ও কফি আনান (২০০১)।
- বান কি মুন জাতিসংঘের অষ্টম মহাসচিব।
- ১৯৯৭ সালে প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান হিসেবে জাতিসংঘের সপ্তম মহাসচিব নিযুক্ত হন কফি আনান।

অন্যদিকে,
- দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর আফ্রিকার জাম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মারা যান।
- তৃতীয় মহাসচিব ছিলেন মিয়ানমারের উ থান্ট।
- তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।
- চতুর্থ মহাসচিব ছিলেন অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট
৯,৬২৮.
জি-৭ এর এশিয়ার সদস্য দেশ- [আগস্ট, ২০২৫] 
  1. দক্ষিণ কোরিয়া 
  2. জাপান 
  3. চীন 
  4. ভারত
ব্যাখ্যা

 - জি-৭ এর এশিয়ার সদস্য দেশ জাপান।

জি-৭:

- এটি বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
- G7-এর পূর্ববর্তী নাম ছিল G-8।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে।
- এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- এক বছর পর কানাডা সদস্য পদ হয়।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি:
- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

সম্মেলন:
- ২০২৬ সালে ৫২ তম G-7 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - ফ্রান্সে।
- G7 এর সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: আলবার্টা , কানাডায়।
- সময়: 16 থেকে 17 জুন 2025.
- ১৯৯৮ সালে,মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আহ্বানে, রাশিয়াকে G-7-এ পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
- ২০১৪ সালে রাশিয়ার ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করে।
- অন্যান্য সদস্য দেশগুলো রাশিয়াকে G8 থেকে বহিষ্কার করে, ফলে এটি আবার G-7 নামে পরিচিত হয়।

উৎস: G7 এর ওয়েবসাইট।

৯,৬২৯.
বক্সারের যুদ্ধে ইংরেজদের নেতৃত্ব দেয় কে?
  1. লর্ড কর্ণওয়ালিস
  2. মেজর ক্লাইভ
  3. লর্ড ডালহৌসি
  4. মেজর মনরো
ব্যাখ্যা
বক্সারের যুদ্ধ:
- ১৭৬৪ সালে বিহারের বক্সার নামক স্থানে সম্মিলিত বাহিনীর সাথে ইংরেজদের যুদ্ধ সংঘটিত হয়।
- বক্সারের যুদ্ধে ইংরেজদের নেতৃত্ব দেন- মেজর মনরো।
- এই যুদ্ধে ইংরেজদের নিকট মীর কাশিমের সম্মিলিত বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়।
- বক্সারের যুদ্ধকে পলাশীর প্রান্তরে ইংরেজদের নিকট হারানো বাংলার স্বাধীনতাকে পুনরুদ্ধারের শেষ প্রচেষ্টা বিবেচনা করা হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬৩০.
কোন দেশে '১০০ ট্রিলিয়ন ডলার' নোটের ব্যবহার রয়েছে?
  1. জিম্বাবুয়ে
  2. কেনিয়া
  3. উগান্ডা
  4. সুদান
ব্যাখ্যা
জিম্বাবুইয়ান ডলার:
- দারিদ্র, অনাহার, দুর্নীতি আর শোষণে ধুঁকতে থাকা জিম্বাবুয়েতে ২০০৯ সালে '১০০ ট্রিলিয়ন ডলারের নোট বাজারে ছাড়া হয়।
- ১০০ ট্রিলিয়ন জিম্বাবুইয়ান ডলারে বাংলাদেশি টাকায় মাত্র ২৫ হাজার টাকা।
- জিম্বাবুয়ের মুদ্রার নাম জিম্বাবুইয়ান ডলার।
- কোনো দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ব্যাংক নোটের উপর সে দেশের অর্থনৈতিক অবস্থা এবং মুদ্রাস্ফীতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়। 

উৎস: Investopedia ওয়েবসাইট এবং কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট। [link]
৯,৬৩১.
'ব্লাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
  1. যুক্তরাষ্ট্র
  2. ভারত 
  3. পাকিস্তান
  4. মিয়ানমার
ব্যাখ্যা

ব্লাক ক্যাট (BLACK CAT):
- ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) সাধারণত ব্ল্যাক ক্যাটস নামে পরিচিত।
- এটি ভারতের কমান্ডো বাহিনী।
- এটা একটা কম্বাইন্ড কাউন্টার টেররিজম এলিট ফোর্স যেখানে সব বাহিনী থেকেই বাছাই করে লোক নেয়া হয়।
- এটি শুধু ভারতের অভ্যন্তরেই কাজ করে।
- এটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।
- প্রতিষ্ঠিত হয় ১৬ই অক্টোবর, ১৯৮৪ সালে।
- এর সদরদপ্তর: নয়াদিল্লি, ভারত।

উৎস: Indian National Security Guard Website.

৯,৬৩২.
কোন যুদ্ধে আহতদের সেবা করে ফ্লোরেন্স নাইটেঙ্গেল 'লেডি উইথ দ্যা ল্যাম্প' খেতাব পেয়েছিলেন?
  1. ক্রিমিয়ার যুদ্ধ
  2. গোল্ডেন স্টুল যুদ্ধ
  3. প্রথম বিশ্বযুদ্ধ
  4. আমেরিকার গৃহযুদ্ধ
ব্যাখ্যা
ফ্লোরেন্স নাইটিঙ্গেল:
- 'ফ্লোরেন্স নাইটিঙ্গেল' নামটি ক্রিমিয়ার যুদ্ধের সাথে জড়িত।
- তিনি ইতালিতে ১৮২০ সালের ১২ মে জন্মগ্রহণ করেন।
- একজন স্বেচ্ছাসেবক নার্স হিসাবে, তাকে ক্রিমিয়ান যুদ্ধের সময় তুরস্কের সামরিক বাহিনীতে নার্সিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।
- ক্রিমিয়ার যুদ্ধে নার্সিং ইতিহাসের বৈপ্লবিক উন্নয়ন ও পরিবর্তন ঘটেছিল অপ্রতুল চিকিৎসা সেবার আলো হাতে নিয়ে পাশে এসে দাঁড়ান ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
- ক্রিমিয়ার যুদ্ধে আহতদের সেবা করে ফ্লোরেন্স নাইটেঙ্গেল 'লেডি উইথ দ্যা ল্যাম্প' খেতাব পেয়েছিলেন।
- তাকে আধুনিক নার্সিংয়ের অগ্রদূতও বলা হয়।
- তিনি ১৩ আগস্ট ১৯১০ সালে লন্ডনে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৯,৬৩৩.
বিশ্বের প্রথম পাতাল রেল কোথায় চালু হয়?
  1. বেইজিং, চীন
  2. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  3. লন্ডন, যুক্তরাজ্য
  4. টোকিও, জাপান
ব্যাখ্যা
বিশ্বের প্রথম পাতালরেল:
- আধুনিক সভ্যতার সূতিকাগার ইউরোপ মহাদেশের ব্রিটেন।
- বিশ্বের প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল এ দেশে।
- বিশ্বের প্রথম পাতাল রেলপথ নির্মিত হয়েছিল এ দেশের রাজধানী লন্ডনে।
- ১৮৬৩ সালে এ রেলপথ নির্মিত হয়েছিল।
- এটি ইঞ্জিনিয়ার স্যার মার্ক ইসামবার্ড ব্রুনেলের অসাধারণ কীর্তি।

সূত্র: World Atlas.
৯,৬৩৪.
বিশ্বব্যাংকের কোন অঙ্গসংস্থা উন্নয়নশীল দেশগুলোকে সহজ শর্তে স্বল্পসুদে কিংবা সুদমুক্ত ঋণ প্রদান করে?
  1.  IFC
  2. IDA
  3. IBRD
  4. MIGA
ব্যাখ্যা

• The International Development Association (IDA): 
- প্রতিষ্ঠাকাল:  ১৯৬০ সাল।
- সদস্য: ১৭৫ টি দেশ।
- সর্বশেষ সদস্য: সুরিনাম ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি।
-  IDA নিম্ন-আয়ের দেশগুলোকে সহজ শর্তে, স্বল্প সুদে বা সুদমুক্ত ঋণ প্রদান করে
- IDA-এর ঋণের সুদের হার শূন্য বা খুবই কম থাকে এবং ঋণ শোধের মেয়াদ ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত বাড়ানো হয়।

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের  অফিশিয়াল ওয়েবসাইট।

৯,৬৩৫.
কোয়াড কোন অঞ্চলের জন্য একটি চতুর্পক্ষীয় নিরাপত্তা ফোরাম হিসেবে কাজ করে?
  1. আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল
  2. ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
  3. ভূমধ্যসাগরীয় অঞ্চল
  4. লোহিতসাগরীয় অঞ্চল
ব্যাখ্যা

QUAD (কোয়াড):
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- QUAD হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের (ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চল) ‘চতুর্পক্ষীয় নিরাপত্তা ফোরাম’।
- গঠিত হয়: ২০০৭ সালে।
- সদস্য দেশ: ৪টি (যথা: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান)।

⇒ কোয়াড এর মূল উদ্দেশ্য: ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, কৌশলগত, সামরিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা, বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একে অপরের প্রতি নির্ভরশীলতা বৃদ্ধি করা।

উল্লেখ্য,
- ২০২৫ সালে কোয়াডের ৫ম সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে।

উৎস: Department of the Prime Minister and Cabinet.

৯,৬৩৬.
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. ক) সোমালিয়া
  2. খ) দক্ষিণ সুদান
  3. গ) ইয়েমেন
  4. ঘ) ভেনিজুয়েলা
ব্যাখ্যা
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ২০২২ সালের ২৫ জানুয়ারি তাদের বার্ষিক দুর্নীতির ধারণাসূচক (সিপিআই)–২০২১ প্রকাশ করেছে।
 
সূচক অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে- 
কম দুর্নীতিগ্রস্ত দেশ - ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড; স্কোর ৮৮।
শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ - দক্ষিণ সুদান; স্কোর ১১।

নিম্নক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান - ১৩; স্কোর ২৬।
উর্ধ্বক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান - ১৪৭তম।

উৎসঃ পত্রিকা রিপোর্ট।
৯,৬৩৭.
বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. যুক্তরাষ্ট্র
  2. সৌদি আরব
  3. ইরান
  4. ভেনেজুয়েলা 
ব্যাখ্যা

- বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ যুক্তরাষ্ট্র।
- ইআরএর সর্বশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।
- এটা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় ২২ শতাংশ। শুধু শীর্ষ তেল উত্তোলনকারী দেশ নয়;
- বরং যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের ভোক্তা দেশের তালিকাতেও ১ নম্বরে।
- যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেলের প্রয়োজন পড়ে, যা বিশ্বজুড়ে প্রতিদিনের তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ।

উৎস:- প্রথম আলো।

৯,৬৩৮.
বাংলাদেশ OIC-এর সদস্য হয় কোন সনে?
  1. ১৯৭৩
  2. ১৯৭৪
  3. ১৯৭৫
  4. ১৯৭৬
ব্যাখ্যা
• OIC:
- OIC-এর পূর্ণরূপ অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন।
- OIC প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে।
- ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর জেদ্দায়।
- OIC এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় মরক্কোতে।
- বাংলাদেশ OIC-এর সদস্য হয় ১৯৭৪ সালে।
- বাংলাদেশ OIC-এর ৩২ তম সদস্য।

তথ্যসূত্র - OIC এর অফিসিয়াল ওয়েবসাইট।
৯,৬৩৯.
Kyoto Protocol কার্যকর হয় যে তারিখে-
  1. ক) ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
  2. খ) ২৬ ফেব্রুয়ারি, ২০০৬
  3. গ) ১২ ফেব্রুয়ারী, ২০০৬
  4. ঘ) ২৩ সেপ্টেম্বর, ২০০৫.
ব্যাখ্যা
গ্রীনহাউস গ্যাস নিঃসরণ বিষয়ক ও বৈশ্বিক উষ্ণতা রোধ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি - Kyoto Protocol ১১ ডিসেম্বর, ১৯৯৭ সালে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সম্মেলন (COP - 3) তে অনুমোদিত হয়।
পরবর্তীতে তা জাতিসংঘের সদরদপ্তরে স্বাক্ষরের জন্য উন্মোক্ত করা হয়। এর স্বাক্ষরকারী পক্ষ হচ্ছে - ১৯২টি যার মধ্যে - ১৯১টি দেশ ও ১টি সংস্থা।
চুক্তিটি ৬ ফেব্রুয়ারী, ২০০৫ সালে কার্যকর হয়।
উৎসঃ Live MCQ Content (upcoming)।
৯,৬৪০.
'ওডেসা' কোন দেশের সমুদ্র বন্দর?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) ইউক্রেন
  3. গ) সুইডেন
  4. ঘ) পর্তুগাল
ব্যাখ্যা
ইউক্রেন এর সমুদ্র বন্দর - ওডেসা।

-
ফিনল্যান্ড  সমুদ্র বন্দর -টুর্কু সমুদ্র বন্দর।
- পোর্ট অব গোথেনবার্গ সুইডেন তথা নর্ডিক কাউন্টির সবচেয়ে বড় সমুদ্র বন্দর।
- পর্তুগাল - লিসবন।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার  দেশভিত্তিক ওয়েবসাইট।
৯,৬৪১.
Global Fire Power (GFP) এর মতে বিশ্বের সামরিক শক্তির র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে-
  1. ক) রাশিয়া
  2. খ) ভারত
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) চীন
ব্যাখ্যা

• জানুয়ারি ২০২২ তারিখে Global Fire Power (GFP) বিশ্বের সামরিক শক্তির র‍্যাঙ্কিংয়ের উপর '2022 Military Strength Ranking' শিরোনামে ১৪০টি দেশকে অন্তর্ভুক্ত করে একটি প্রতিবেদন প্রকাশ করে।
• প্রতিবেদনের সূচক অনুযায়ী
- শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র (১ম)।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন।
- তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।
- সর্বনিম্ন দেশ ভুটান (১৪০তম)।
- বাংলাদেশের অবস্থান ৪৬তম।

৯,৬৪২.
আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা কোনটি?
  1. WIPO
  2. WCO
  3. UNCTAD
  4. WTO
ব্যাখ্যা
WTO:
- WTO এর পূর্ণরূপ World Trade Organization.
- WTO বিশ্বের একমাত্র আন্তর্জাতিক সংস্থা যা দেশগুলির মধ্যে বাণিজ্যের নিয়মগুলি নিয়ে কাজ করে।
- যাত্রা শুরু করে: ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৬৬টি। (জুন, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ: আফগানিস্তান।
- দেশটি ২০১৬ সালের ২৯ জুলাই সংস্থাটির সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ সংস্থাটির সদস্যপদ লাভ করে: ১৯৯৫ সালে।

তথ্যসূত্র - WTO অফিসিয়াল ওয়েবসাইট।
৯,৬৪৩.
পিস আর্ক কী?
  1. যুদ্ধ বিমান
  2. চিকিৎসা জাহাজ
  3. সংবাদ সংস্থা
  4. যুদ্ধ জাহাজ
ব্যাখ্যা

 পিস আর্ক:
- 'পিস আর্ক' হলো একটি চিকিৎসা জাহাজ।
- পিস আর্ক হসপিটাল জাহাজ, যা চীনা ভাষায় হেপিং ফাংঝু নামে পরিচিত।
- এটি দেশের প্রথম স্ট্যান্ডার্ড সমুদ্রগামী হাসপাতালের জাহাজ।
- এটি পিপলস লিবারেশন আর্মি নেভিতে দাইশান দাও হিসাবে চিহ্নিত করা হয়েছে।
- এটি অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে সজ্জিত।
- ২০০৮ সালে চীনা নৌবাহিনীতে কমিশন করা 'পিস আর্ক' সহায়ক জাহাজগুলির মধ্যে একটি।
- একটি হাসপাতালের জাহাজ হিসাবে চিহ্নিত করার জন্য লাল ক্রস দিয়ে সাদা আঁকা।
- ক্রুতে চীনের কিছু নেতৃস্থানীয় চিকিৎসা বিশেষজ্ঞ এবং নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, ফিজিওথেরাপি, ঐতিহ্যবাহী চীনা ওষুধ, সংক্রামক রোগ, পুনর্গঠনমূলক সার্জারি এবং পোড়া বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত রয়েছে।

উৎস: China Military ওয়েবসাইট।

৯,৬৪৪.
গ্রিন ক্লাইমেট ফান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০০৮
  2. ২০১০
  3. ২০১২
  4. ২০১৩
ব্যাখ্যা

গ্রিন ক্লাইমেট ফান্ড:
- গ্রিন ক্লাইমেট ফান্ড জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- তহবিলের পরিমাণ: ১০০ বিলিয়ন মার্কিন ডলার।
- এটি প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে।
- এর সদর দপ্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- বৈশ্বিক উষ্ণায়নকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা এর লক্ষ্য।

উৎস: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট। 

৯,৬৪৫.
গাজায় মোতায়েনের জন্য প্রস্তাবিত বাহিনীর নাম কী? 
  1. ইন্টারন্যাশনাল পিস ফোর্স (IPF)
  2. ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (ISF)
  3. ইন্টারন্যাশনাল স্টেটস ফোর্স (ISF)
  4. ইন্টারন্যাশনাল ইউনাইটেড ফোর্স (IUF)
ব্যাখ্যা

ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (ISF):
- ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে ২০ দফা শান্তি প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ১৭ নভেম্বর, ২০২৫ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই পরিকল্পনা অনুমোদন পেয়েছে।
- পরিকল্পনাটিতে একটি ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স(আইএসএফ) গঠনের কথা বলা হয়েছে।
- ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, গাজার নিরাপত্তায় সহায়তার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কি না, তার ওপর নজর রাখবে আন্তর্জাতিক এই বাহিনী।
- তবে তাত্ত্বিকভাবে বলতে গেলে, এই বাহিনী কাজ করবে ইসরায়েল ও মিসরের সঙ্গে।
- তাদের লক্ষ্য গাজাকে অস্ত্রমুক্ত করা। একই সঙ্গে একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া।

উৎস: প্রথম আলো। 

৯,৬৪৬.
কোন সংস্থার সদর দপ্তর নেই?
  1. ক) ব্রিকস্‌
  2. খ) এনডিবি
  3. গ) ডি-৮
  4. ঘ) আইডিবি
ব্যাখ্যা
এক নজরে BRICS 
প্রতিষ্ঠাকাল - জুন, ২০০৬ সাল
প্রতিষ্ঠার স্থান - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
সদস্য সংখ্যা - ৫টি দেশ (প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪টি দেশ)
সদরদপ্তর - নাই

----------------
এনডিবি
এর সদরদপ্তর - সাংহাই, চীন।
ডি-৮ এর সদরদপ্তর - ইস্তাম্বুল, তুরস্ক
আইডিবি এর সদরদপ্তর - ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র

সূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট
৯,৬৪৭.
প্রথমবারের মতো অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) ভারত
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রবর্তিত প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড।
- গত ১৮-২৩ জুন ২০২১ ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ড প্রতিপক্ষ ভারতকে আট উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
- আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হলো আইসিসি প্রবর্তিত টেস্ট ক্রিকেটের একটি বৈশ্বিক প্রতিযোগিতা। এতে বাংলাদেশসহ নয়টি দেশ দুইবছর শিডিউলে ছয়টি করে সিরিজ খেলে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হয়।
(তথ্যসূত্র: আইসিসি ওয়েবসাইট)
৯,৬৪৮.
S-400 কী?
  1. বোমারু বিমান
  2. আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
  3. সামরিক হেলিকাপ্টার
  4. অত্যাধুনিক ট্যাংক
ব্যাখ্যা
• S-400:
- S-400 রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
- এটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান 'আলমাজ আন্তে' তৈরি করে।
- ২০০৭ সাল থেকে রাশিয়ার সামরিক বাহিনী S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আসছে।
- এর ন্যাটো সাংকেতিক নাম (SA-21 Growler)।
- বর্তমানে রাশিয়া ব্যতীত চীন,ভারত ও তুরস্ক এই ব্যবস্থা ব্যবহার করছে।

উৎস: ডয়েচেভেলে এবং আল জাজিরা ।
৯,৬৪৯.
মঙ্গোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন -
  1. হিরোডোটাস
  2. নেবুচাদনেজার
  3. হাম্বুরাবি
  4. তেমুজিন
ব্যাখ্যা
মঙ্গোল সাম্রাজ্য:
- মোঙ্গল সাম্রাজ্য পৃথিবীর ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য হিসেবে অভিহিত।
- চেঙ্গিস খান মঙ্গোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে।
- তিনি ১১৬২ সালে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেন
- তার আসল নাম ছিল তেমুজিন।
- ১২০৬ সালে মঙ্গোলিয়ার যাযাবর উপজাতিগুলোকে সংগঠিত করার মাধ্যমে বিখ্যাত মোঙ্গল নেতা চেঙ্গিস খান এই সাম্রাজ্যের পত্তন করেন।
- ১২২৭ সালে চেঙ্গিস খান মৃত্যুবরণ করেন।
- চেঙ্গিস খানের মৃত্যুর পর তার বংশধরগণ এই সাম্রাজ্যের আরো বিস্তৃতি ঘটান।
- মোঙ্গল সাম্রাজ্য তার সর্বোচ্চ শিখরের সময় পূর্ব ইউরোপ থেকে ইন্দোচীন পর্যন্ত বিস্তৃত ছিলো যার আয়তন ছিলো এক কোটি বর্গমাইলেরও অধিক।

তথ্যসূত্র - Britannica.com
৯,৬৫০.
'APEC' কোন অঞ্চলের বাণিজ্যিক জোট?
  1. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
  2. পূর্ব ইউরোপ
  3. উত্তর আমেরিকা
  4. আফ্রিকা
ব্যাখ্যা

APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

⇒ প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।

⇒ ১৯৮৯ সালের ৩১ জানুয়ারি অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বব হক কোরিয়ার সিউলে একটি বক্তৃতার সময়  APEC-এর প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।
- ১৯৮৯ সালের নভেম্বরে, ১২টি দেশ মিলে এপেক প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করে।
- প্রতিষ্ঠাতা সদস্য ছিল: অস্ট্রেলিয়া; ব্রুনাই দারুসসালাম; কানাডা; ইন্দোনেশিয়া; জাপান; দক্ষিণ কোরিয়া; মালয়েশিয়া; নিউজিল্যান্ড; ফিলিপাইন; সিঙ্গাপুর; থাইল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র।
- এপেকের মূল লক্ষ্য ছিল এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা।
- এই অঞ্চলটি বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বর্তমানে এর সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ২১টি দেশের মধ্যে বিস্তৃত হয়েছে।

উৎস: APEC ওয়েবসাইট।

৯,৬৫১.
GCC কোন অঞ্চলের অর্থনৈতিক জোট?
  1. মধ্যপ্রাচ্য
  2. মধ্য এশিয়া
  3. দক্ষিণ এশিয়া
  4. উত্তর আমেরিকা
ব্যাখ্যা
• GCC:
- GCC এর পূর্ণরুপ- Gulf Cooperation Council.
- GCC হলো মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের ২৫ মে মাসে গঠিত হয়।
-  সদরদপ্তর: সৌদি আরবের রিয়াদ।

• এর সদস্য ৬টি যথা:
- সৌদি আরব,
- সংযুক্ত আরব আমিরাত,
- কাতার,
- কুয়েত,
- বাহরাইন এবং
- ওমান।

উৎস: GCC ওয়েবসাইট।
৯,৬৫২.
প্রাচীন চীনে রাজার আদেশ ও পুরোহিতের বাণী প্রচারের জন্য কোন ধরনের লিখন পদ্ধতির উদ্ভব ঘটেছিল?
  1. ক) হায়ারোগ্লিফিক
  2. খ) ক্যালিগ্রাফ
  3. গ) আইডিওগ্রাফ
  4. ঘ) পিক্টোগ্রাফ
ব্যাখ্যা
শাং এবং চৌ-দের আমলে চীনের সমাজ-অর্থনীতি-সভ্যতা ধীরে ধীরে বিকাশ লাভ করতে থাকে। শাং শাসনামলে রাজার আদেশ ও পুরোহিতের বাণী প্রচারের জন্য আইডিওগ্রাফ নামে ভিন্ন ধরনের একটি লিখন পদ্ধতির উদ্ভব ঘটে। এ লেখা গুলো দেখতে অনেকটা চিত্রলিপির মতো ছিল।
[সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি(উন্মুক্ত)]
৯,৬৫৩.
Earth Hour কর্মসূচির আয়োজক সংস্থা কোনটি?
  1. IUCN
  2. WMO
  3. WWF
  4. Greenpeace International
ব্যাখ্যা
Earth Hour:
- Earth Hour কর্মসূচির আয়োজক সংস্থা WWF (World Wide Fund for Nature).
- এটি একটি বিশ্বব্যাপী আন্দোলন, যা পরিবেশ রক্ষার জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করে। 

⇒ Earth Hour হলো WWF (World Wide Fund for Nature) দ্বারা পরিচালিত একটি বিশ্বব্যাপী উদ্যোগ, যেখানে মানুষ, সম্প্রদায় এবং ব্যবসায় প্রতি বছর এক ঘণ্টার জন্য অপ্রয়োজনীয় আলো ও বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষার প্রতি সচেতনতা প্রকাশ করে।
- প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার আর্থ আওয়ার পালিত হয়।
- Earth Hour-এর প্রধান লক্ষ্য পরিবেশগত সমস্যা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং শক্তি সংরক্ষণের বিষয়ে বিশ্বব্যাপী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
- Earth Hour কর্মসূচি প্রথম আয়োজন করা হয় অস্ট্রেলিয়ার সিডনিতে ৩১শে মার্চ, ২০০৭, শনিবার।
- অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্বের প্রথম আর্থ আওয়ারে ২২ লক্ষেরও বেশি মানুষ এক ঘন্টার জন্য তাদের বাতি নিভিয়ে রেখেছিলেন।
- Earth Hour ২০২৫ সালে মার্চ মাসের শেষ শনিবার, অর্থাৎ ২৯ মার্চ, রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত পালিত হয়।

উৎস: i) WWF ওয়েবসাইট।
ii) Earth Hou ওয়েবসাইট।
৯,৬৫৪.
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 'জুডিশিয়াল এক্সপার্ট' হিসেবে প্রথমবারের মতো কতজন বাংলাদেশী নারী বিচারক নিয়োগ পান?
  1. ক) ২ জন
  2. খ) ৩ জন
  3. গ) ৪ জন
  4. ঘ) ৫ জন
ব্যাখ্যা
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ:
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ১৯৮৮ সালে (ইউনিমগ) বাংলাদেশ সেনাবাহিনীর পদযাত্রা শুরু।
- ২০০৯ সাল থেকে সশস্ত্র বাহিনীর নারী সদস্যরা জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করে আসছেন। 
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 'জুডিশিয়াল এক্সপার্ট' হিসেবে প্রথমবারের মতো ৪জন বাংলাদেশী নারী বিচারক নিয়োগ পান।
- এই চার নারী বিচারক হলেন:
• নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা,
• জামালপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ লুবনা জাহান,
• আইন মন্ত্রণালয়ের সংযুক্ত যুগ্ম জেলা জজ আফসানা আবেদীন এবং
• টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নওরিন মাহবুবা।
- তাদের মধ্যে তিনজন দক্ষিণ সুদানে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এবং অন্যজন সোমালিয়ায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেবেন।

উৎস: যুগান্তর, ০৭ মার্চ, ২০২১।
৯,৬৫৫.
হামাসের সামরিক শাখা কী নামে পরিচিত?
  1. আল ফাতাহ ব্রিগেড
  2. ইজ্জেদিন আল-কাশেম ব্রিগেডস
  3. আল মুজাহিদীন ব্রিগেড
  4. আল কুদস ফোর্স
ব্যাখ্যা

হামাস:
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৮৭।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- এর সদরদপ্তর গাজায় অবস্থিত।
- সামরিক শাখা: ইজ্জেদিন আল-কাশেম ব্রিগেডস।
- গাজা উপত্যকা দখল: ২০০৭ সালে। 

⇒ ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি দখলদারত্বের অবসানের দাবিতে ‘ইন্তিফাদা’ বা ফিলিস্তিনি গণজাগরণ শুরুর পর ১৯৮৭ সালে হামাস গঠিত হয়। কট্টর ইসরায়েলবিরোধী আধ্যাত্মিক নেতা শেখ আহমাদ ইয়াসিনের নেতৃত্বে আবদেল আজিজ আল-রান্তিসি ও মাহমুদ জহর সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- শুরু থেকেই নীতিগতভাবে প্রয়াত ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের স্বাধীনতাপন্থী সংস্থা পিএলও এর বিরোধিতা করে আসছে দলটি।
- তাদের প্রথম উদ্দেশ্য এর সামরিক শাখা ইজ্জেদিন আল-কাশেম ব্রিগেডসের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া। দ্বিতীয় উদ্দেশ্য ফিলিস্তিনে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা।

উৎস: i) Al Jazeera.
ii) Britannica.

৯,৬৫৬.
’ইয়াল্টা সম্মেলন’ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? 
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. ইউক্রেন 
  4. যুক্তরাজ্য 
ব্যাখ্যা

• ইয়াল্টা সম্মেলন:
- ইয়াল্টা সম্মেলন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্রশক্তির সম্মেলন।
- তিন প্রধান নেতা-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক।
- এটি ইউরোপে যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণে এক ঐতিহাসিক পদক্ষেপ।
- তারিখ: ৪ -১১ ফেব্রুয়ারি, ১৯৪৫।
- স্থান: লিভাদিয়া প্রাসাদ, ইয়াল্টা, ক্রিমিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে ইউক্রেন)।
- প্রধান অংশগ্রহণকারী নেতারা:
- ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট – মার্কিন প্রেসিডেন্ট,
- উইনস্টন চার্চিল - ব্রিটিশ প্রধানমন্ত্রী,
- জোসেফ স্টালিন - সোভিয়েত ইউনিয়নের নেতা।

• প্রধান সিদ্ধান্তসমূহ:
- জার্মানিকে চারটি অধিকৃত অঞ্চলে ভাগ করা হবে (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্স)।
- বার্লিন শহরকেও চার ভাগে ভাগ করা হবে।
- একটি নতুন আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ (United Nations) গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
- নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা যুক্ত করা হয় স্থায়ী সদস্যদের জন্য
- পোল্যান্ডের নতুন সীমা নির্ধারণ করা হয়।

উৎস: Britannica.com.

৯,৬৫৭.
দোহা রাউন্ড কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. সংক্রামক রোগের বিস্তার রোধ
  2. বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার
  3. জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস
  4. ওজোনস্তর সুরক্ষা
ব্যাখ্যা
- Doha Round হলো WTO কর্তৃক গৃহীত বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার বিষয়ক সংলাপ বা কর্মপরিকল্পনা।
- ২০০১ সালে কাতারের দোহায় WTO এর চতুর্থ মন্ত্রীপর্যায়ের সম্মেলনে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে বাধা হ্রাসকরণ এবং WTO এর বাণিজ্য সংক্রান্ত বিধিবিধানের সংস্কারের লক্ষ্যে দোহা রাউন্ডের সূত্রপাত হয় যা এখনো চলমান।
- এটিকে Doah Development Agenda নামেও অভিহিত করা হয়।
(তথ্যসূত্র: WTO ওয়েবসাইট)
৯,৬৫৮.
পঞ্চম মহাকাশ পর্যটক কে?
  1. ডেনিস টিটো
  2. মার্ক শাটলওয়ার্থ
  3. আনুশেহ আনসারি
  4. চার্লস সিমোনি
ব্যাখ্যা
পঞ্চম মহাকাশ পর্যটক:

- চার্লস সিমোনি পঞ্চম মহাকাশ পর্যটক।
- ২০০৭ সালে সিমোনি আমেরিকান মহাকাশ পর্যটন সংস্থা স্পেস অ্যাডভেঞ্চারস, লিমিটেডের মাধ্যমে মহাকাশ গমন করেন।
- রাশিয়ার স্টার সিটিতে ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে তাকে ছয় মাস প্রশিক্ষণ দেয়া হয়।
- সিমোনিকে কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে ৭ এপ্রিল, ২০০৭-এ দুই রাশিয়ান মহাকাশচারী, এক্সপিডিশন ১৫ কমান্ডার ফিওদর ইয়ুরচিখিন এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার ওলেগ কোটভ সহ সয়ুজ TMA-10-এ মহাকাশে পাঠানো হয়েছিল।
- ৯ এপ্রিল তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS) এ পৌঁছেন।
- সেখানে তিনি ১১ দিন অবস্থান করেন।
- তিনি সয়ুজ TMA-9-এ চড়ে পৃথিবীতে ফিরে আসেন, ২১ এপ্রিল কাজাখস্তানের স্টেপসে অবতরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৯,৬৫৯.
অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৩ অনুযায়ী, শীর্ষ দেশ -
  1. সুইডেন
  2. যুক্তরাষ্ট্র
  3. সিঙ্গাপুর
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৩:
- যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩ প্রকাশ করেছে।
- শীর্ষদেশ - সিঙ্গাপুর।
- সর্বনিম্ন দেশ - উত্তর কোরিয়া।
- ২০২৩ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়ে ১৭৬টি দেশের মধ্যে ১২৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ,
- যা আগের বছরের স্কোর থেকে ১.৭ শতাংশ বেশি। 

উৎস: The Heritage Foundation ওয়েবসাইট।
৯,৬৬০.
ASEAN Regional Forum (ARF)-এর সদস্য সংখ্যা কত? [নভেম্বর, ২০২৫]
  1. ১১টি 
  2. ১৭টি 
  3. ২২টি 
  4. ২৭টি 
ব্যাখ্যা

ASEAN Regional Forum (ARF):
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।
- আসিয়ান আঞ্চলিক ফোরাম।
- এর সদস্য সংখ্যা ২৭টি।
- দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।

উৎস: ASEAN ওয়েবসাইট।

৯,৬৬১.
ভারতের ১৪তম প্রধানমন্ত্রী কে?
  1. ড. মনমোহন সিং
  2. মমতা ব্যানার্জী
  3. নরেন্দ্র মোদি
  4. রাহুল গান্ধী
ব্যাখ্যা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসেন।
- ২০১৯ সালের নির্বাচনে জয়লাভ করে তিনি দ্বিতীয় দফায় ক্ষমতায় আসেন।
- উল্লেখ্য, তিনি ভারতীয় জনতা পার্টি থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী।

উৎসঃ টাইমস্‌ অব ইন্ডিয়া রিপোর্ট ও নরেন্দ্র মোদী ওয়েবসাইট।
৯,৬৬২.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমানবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন?
  1. হাঁরি এস. ট্রুম্যান
  2. ফ্রাঙ্কলিন ডি, বুজভেল্ট
  3. রিচার্ড নিক্সন
  4. জর্জ ডারিও বুশ
ব্যাখ্যা

♦ মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যারি এস. ট্রুম্যান জাপানে পারমানবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন।

হ্যারি এস. ট্রুম্যান:
- হ্যারি এস. ট্রুম্যান (Harry S. Truman) ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি।
- তিনি ১৯৪৫ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- তিনি ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্টের মৃত্যুর পর উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতিত্বে উন্নীত হন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি থেকে শীতল যুদ্ধের উত্থান পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলীর নেতৃত্ব দেন।
- হ্যারি এস. ট্রুম্যান জাপানে পারমানবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন।

উল্লেখ্য,
- পারমাণবিক বোমা তৈরি করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র একটি প্রকল্প হাতে নিয়েছিল। এই প্রকল্পের নাম ছিল 'ম্যানহাটান প্রজেক্ট'। পারমাণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমার ছিলেন ম্যানহাটান প্রজেক্টের প্রধান।
- জাপানের দুটি শহরে এই বোমা ফেলার পর বিপুল প্রাণহানি আর ধ্বংসলীলা ঘটেছিল।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

লিটলবয় ও ফ্যাটম্যান:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে, তখন আগস্টের জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।
- বিশ্বে প্রথম কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল গণবিধ্বংসী মারণাস্ত্র। মারা গিয়েছিল হাজার হাজার মানুষ।
- জাপানের হিরোশিমা শহরে ৬ আগস্ট, ১৯৪৫ সালে বোমা বর্ষণ করে। নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয়।
- ৯ আগস্ট, ১৯৪৫ সালে নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে। নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ফ্যাটম্যান।

উৎস: History.com

৯,৬৬৩.
নিচের কোন দেশ বেনেলাক্সের সদস্য নয়?
  1. বেলজিয়াম
  2. নেদারল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. লুক্সেমবার্গ
ব্যাখ্যা
BENELUX: 
- BENELUX-এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।  
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- চুক্তি স্বাক্ষর: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল।
- চুক্তি কার্যকর: ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা: ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)। 
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম। 

উৎস: Britannica.
৯,৬৬৪.
প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় কত সালে?
  1. ১৮৯৬ সাল
  2. ১৯০১ সাল
  3. ১৯০৭ সাল
  4. ১৯১১ সাল
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।

উৎস: নোবেল পুরস্কারের ওয়েবসাইট।
৯,৬৬৫.
তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) পঞ্চম
ব্যাখ্যা
বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে,
প্রথম - চীন
দ্বিতীয় - বাংলাদেশ
তৃতীয় – ভিয়েতনাম।
তবে দেশ ও অঞ্চল হিসেবে,
প্রথম - চীন
দ্বিতীয় – ইউরোপিয়ান ইউনিয়ন
তৃতীয় – বাংলাদেশ।
(সূত্র: বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান-২০২০)
৯,৬৬৬.
কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
  1. ১৯৯৫ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ১৯৯৮ সালে
  4. ১৯৯০ সালে
ব্যাখ্যা

• কিয়োটো প্রটোকল:
- চুক্তির নাম: কিয়োটো প্রটোকল,
- স্থান: কিয়োটো, জাপান,
- গৃহীত হয়েছিল: ১১ ডিসেম্বর, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরের জন্য উন্মুক্ত ছিল: ১৬ মার্চ, ১৯৯৮- ১৫ মার্চ, ১৯৯৯ সাল পর্যন্ত।

- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে কার্যকর হয়।
- আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
- জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি।
- উদ্দেশ্যে: কার্বন ডাইঅক্সাইড ও গ্রিন হাউস গ্যাস উদিগরণ কমানো।
- ২০১২ সালে কিয়োটো প্রটোকল কানাডা প্রত্যাহার করে।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র, কানাডা, সাউথ সুদান এ প্রটোকল অনুসমর্থন করে নি।
- কিয়োটো  প্রটোকল থেকে সরে যাওয়া প্রথম দেশ ছিল কানাডা।
- বাংলাদেশ ২০০১ সালের ২২ অক্টোবর প্রটোকলে স্বাক্ষর করে এবং ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর এটি কার‌্যকর করে।

উৎস: UNFCCC ওয়েবসাইট এবং রয়টার্স।

৯,৬৬৭.
শান্তিতে নোবেল পুরস্কার দেয়া কোন দেশ হতে?
  1. ক) সুইডেন
  2. খ) ফ্রান্স
  3. গ) ব্রিটেন
  4. ঘ) নরওয়ে
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার নরওয়ে ও সুইডেন থেকে দেওয়া হয়। এর মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি যা নরওয়ে পার্লামেন্ট কর্তৃক গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি। সুইডেনের সুইডিশ একাডেমি প্রদান করে সাহিত্যে নোবেল। চিকিৎসায় নোবেল প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এ পক্ষ থেকে।
(সূত্র: নোবেলপ্রাইজ কমিটির ওয়েবসাইট)
৯,৬৬৮.
কবে বাংলাদেশ 'জাতিসংঘ শিশু অধিকার সনদ' বাস্তবায়নে অঙ্গীকার নেয়?
  1. ক) ১৯৯০ সালের ৩রা আগস্ট
  2. খ) ১৯৯০ সালের ৩রা মে
  3. গ) ১৯৯০ সালের ৩রা জুলাই
  4. ঘ) ১৯৯০ সালের ৩রা সেপ্টেম্বর
ব্যাখ্যা
জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় ১৯৯০ সালের ২৬ জানুয়ারি। ওইদিন ৬১টি দেশ স্বাক্ষর করে এই সনদে। প্রায় সাত মাস পর, ১৯৯০ সালের ২রা সেপ্টেম্বর এটা কার্যকর হয়।
বাংলাদেশও ২৬ জানুয়ারি সাক্ষর করে এতে এবং ৩ আগস্ট এটা অনুমোদন করে। অর্থাৎ, বাংলাদেশ শিশু অধিকার সনদ বাস্তবায়নে অঙ্গীকার নেয় ৩ আগস্ট।
Source: UN Treaties
৯,৬৬৯.
Which of the following countries in the last member of the United Nations?
  1. South Sudan
  2. Andorra
  3. Sierra Leone
  4. Ethiopia
ব্যাখ্যা
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।  
- জাতিসংঘের সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস। 
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।  
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।  
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি - ইংরেজি ও ফ্রেঞ্চ।  
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি: ভ্যাটিকান সিটি,  ফিলিস্তিন। 

উৎস: United Nations ওয়েবসাইট।
৯,৬৭০.
মহিলা বিশ্বকাপ ফুটবল - ২০১১ বিজয়ী কোন দেশ?
  1. ক) চীন
  2. খ) জাপান
  3. গ) কানাডা
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
মহিলা বিশ্বকাপ ফুটবল - ২০১১ বিজয়ী কোন দেশ জাপান। তবে তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন হওয়ায় বর্তমানে এটি গুরুত্বপূর্ণ নয়।

- সর্বশেষ ফিফা মহিলা বিশ্বকাপের ৮ম আসর হয় - ২০১৯ সালে।
- মহিলা বিশ্বকাপ ফুটবল প্রতি চার বছর পর পর আয়োজিত হয়।
- ২০১৯ সালে ২৪টি মহিলা ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
- চ্যাম্পিয়ন দেশ - যুক্তরাষ্ট্র। (রানার্সআপ-নেদারল্যান্ডস।
- স্বাগতিক দেশ - ফ্রান্স।

তথ্যসূত্র: ফিফার ওয়েবসাইট।

৯,৬৭১.
পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি?
  1. তারিম মালভূমি
  2. তিব্বত মালভূমি
  3. পামীর মালভূমি
  4. কলোরাডো মালভূমি
ব্যাখ্যা

তিব্বত মালভূমি:
- পৃথিবীর উচ্চতম মালভূমি তিব্বত মালভূমি।
- সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। মালভূমি প্রায়ই পর্বতবেষ্টিত হয়।
- পৃথিবীর বৃহত্তম মালভূমি হল তিব্বতীয় মালভূমি।
- এটি মধ্য এশিয়া ও পূর্ব এশিয়ার একটি বিশাল উচ্চভূমি।
- তিব্বতীয় মালভূমির আয়তন প্রায় ২,৫০০,০০০ বর্গকিলোমিটার (৯৬৫,০০০ বর্গমাইল)। 
- এটি সমুদ্রতল থেকে ১৩,০০০ - ১৫,০০০ ফুট (৪,০০০ - ৫,০০০ মিটার) উঁচু।

⇒ তিব্বত মালভূমির উত্তরে রয়েছে ‘কুনলুন’ পর্বত এবং দক্ষিণে হিমালয়; পশ্চিমে কারাকোরাম পর্বতমালা; পূর্বে হেংতুয়ান পর্বতমালা।
- এখানে আরও রয়েছে গাংদেস পর্বতমালা - নাইনকেন তাংগুলা পর্বতমালা এবং এর শাখা।

উৎস: i) Britannica
ii) World atlas.

৯,৬৭২.
তুরস্ক সমর্থিত সিরিয়ার মিলিশিয়া গোষ্ঠী কোনটি?
  1. ক) Kurdistan Workers Party (PKK)
  2. খ) Popular Protection Unit (YPG)
  3. গ) Syrian Democratic Forces (SDF)
  4. ঘ) Syrian Natonal Army (SNA)
ব্যাখ্যা
সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে একাধিক পক্ষ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধরত। এর মধ্যে তুরস্ক সমর্থিত মিলিশিয়া বাহিনী হলো Syrian National Army (SNA). এটি পূর্বে Free Syrian Army নামে পরিচিত ছিল। এটি ২০১১ সালে সিরিয়ান সেনাবাহিনী থেকে আসাদবিরোধী হিসেবে বিচ্যুতদের সমন্বয়ে গঠিত। SNA হেডকোয়ার্টার সিরিয়ার আলেপ্পোতে অবস্থিত৷ PKK এবং YPG হলো কুর্দি মিলিশিয়া গ্রুপ। SDF মার্কিন সমর্থনপুষ্ট মিলিশিয়া গোষ্ঠী যারা মূলত কুর্দিদের নিয়ে গঠিত। (সূত্রঃ আল জাজিরা এবং আনাদুলু এজেন্সি)
৯,৬৭৩.
জাতিসংঘের কতজন মহাসচিব নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. ৪ জন
ব্যাখ্যা
জাতিসংঘ ও নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড নোবেল পুরস্কার পেয়েছেন।
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক লাভ করে।
- ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৯,৬৭৪.
নিচের কোনটি পরিবেশের সাথে সম্পর্কিত নয়?
  1. ক) UNFCCC
  2. খ) UNEP
  3. গ) UNDP
  4. ঘ) IUCN
ব্যাখ্যা
UNDP - এর পূর্নরূপ United Nations Development Programme. জাতিসংঘ এর অধীনস্ত একটি বিশেষ উন্নয়ন কর্মসূচী।
UNFCCC = United Nations Framework Convention on Climate Change;
UNEP = United Nations Environment Programme;
IUCN = International Union for Conservation of Nature.
ব্যাখ্যার শেষোক্ত ৩টিই পরিবেশের সাথে সম্পর্কিত।
উৎসঃ সংগঠন সমূহের অফিসিয়াল ওয়েবসাইট।
৯,৬৭৫.
বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ -
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) বাংলাদেশ
  3. গ) ভারত
  4. ঘ) চীন
ব্যাখ্যা
বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৯,৬৭৬.
উন্নত দেশগুলো বিশ্বের মোট hydrofluorocarbons (HFCs - যা প্রধান গ্রীণহাউস গ্যাস হিসাবে বিবেচিত) উৎপাদনের কত শতাংশ উৎপাদন করে?
  1. ক) ৭৫
  2. খ) ৮০
  3. গ) ৮৫
  4. ঘ) ৯০
ব্যাখ্যা
Developed countries eliminate 90 per cent of their HCFC production and consumption. Source: unep.org
৯,৬৭৭.
ক্রিকেট সংস্থা ICC (International Cricket Council)-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন, যুক্তরাজ্য
  2. দুবাই, সংযুক্ত আরব আমিরাত
  3. নয়াদিল্লী, ভারত
  4. মেলবোর্ন, অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

ICC:
- ICC-এর পূর্ণরূপ: The International Cricket Council.
- International Cricket Council (ICC) হলো ক্রিকেট খেলার বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা।
- এটি ক্রিকেটের আন্তর্জাতিক নিয়মকানুন, টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের আচরণবিধি এবং খেলার বিকাশের দায়িত্ব পালন করে।
- গঠিত হয়: ১৯০৯ সালের ১৫ জুন।
- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত হয়। 
- সদরদপ্তর: দুবাই, সংযুক্ত আরব আমিরাত। 
- বর্তমান মোট সদস্য: ১১০টি (পূর্ণাঙ্গ সদস্য: ১২টি, সহযোগী সদস্য: ৯৮টি)।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান চেয়ারম্যান: জয় শাহ (ভারত)।
- নীতিবাক্য: ভালোর জন্য ক্রিকেট।

উৎস: ICC ওয়েবসাইট।

৯,৬৭৮.
ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত -
  1. ক) জেদ্দা
  2. খ) রিয়াদ
  3. গ) মক্কা
  4. ঘ) দামাস্ক
ব্যাখ্যা
- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়
- ওআইসি সদস্য দেশ ৫৭ টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে।
- ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি। যথা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উৎসঃ ওআইসি ওয়েবসাইট।
৯,৬৭৯.
বিশ্বের সর্বাধিক বনাঞ্চল রয়েছে কোন দেশে?
  1. চীনে
  2. রাশিয়ায়
  3. ব্রাজিলে
  4. কোনটি নয়
ব্যাখ্যা
বিশ্বের সর্বাধিক বনাঞ্চল:
- বিশ্বের সর্বাধিক বনাঞ্চল রয়েছে রাশিয়ায়।
- বিশ্বের বৃহত্তম এই দেশে বিশ্বের এক পঞ্চমাংশ বনভূমির অবস্থান।
- রাশিয়ার মোট ভূমির ৪৫ শতাংশ বন দ্বারা আচ্ছাদিত।
- এখানে প্রায় ৮১৫ মিলিয়ন হেক্টর বনভূমি বিদ্যমান।
- এছাড়া ব্রাজিল, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, অস্ট্রেলিয়া এবং গণতান্ত্রিক কঙ্গো হলো অন্যান্য দেশ যেখানে ১০০ মিলিয়ন হেক্টরের অধিক বনাঞ্চল রয়েছে।
--------------------

রাশিয়া:
- আয়তনে বিশ্বের বিশ্বের বৃহত্তম দেশ - রাশিয়া।
- বর্তমান প্রেসিডেন্ট - ভ্লাদিমির পুতিন।
- তার রাজনৈতিক দলের নাম - ইউনাইটেড রাশিয়া।
- রাশিয়ার সাথে ১৪ টি দেশের সীমান্ত রয়েছে।
- রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে - ১৯১৭ সালে।
- বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র - সোভিয়েত ইউনিয়ন।
- সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় - ১৯২২ সালে।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন - ক্রেমলিন।
- রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদ - ৬ বছর।
- সোভয়েত ইউনিয়নের স্থায়িত্বকাল - ১৯২২-১৯৯১ সাল।
- USSR (Union of Soviet Socialist Republic) বিলুপ্ত হয় - ২৬ ডিসেম্বর, ১৯৯১ সালে।
- রাশিয়ায় রুশ বিপ্লব সংঘঠিত হয় - ১৯১৭ সালে।

উৎস: Worldatlas.
৯,৬৮০.
নিচের কোন দেশ NATO-র সদস্য নয়?
  1. Canada
  2. Israel
  3. Turkey
  4. US
  5. UK
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation.
- এটি একটি সামরিক সহযোগিতার জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক জোট।
- পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে সংগঠনটি গঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।
- ইউরোপের বাইরে প্রথম মিশন: আফগানিস্তান, ২০০৩।

⇒ ন্যাটোর অনুচ্ছেদ - ১০: Open Door Policy [নতুন সদস্য দেশ অন্তর্ভূক্তি]।
- ন্যাটোর নতুন সদস্য দেশ অন্তর্ভূক্তি হয় এই অনুচ্ছেদ অনুসারে।
- ন্যাটোর সদস্য হওয়ার পূর্ব শর্ত হলো দেশটিকে ইউরোপিয়ান দেশ হতে হবে।

উল্লেখ্য,
⇒ ন্যাটোর সদস্য দেশ:
- বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, গ্রীস, তুরস্ক, জার্মানি, স্পেন, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, ফিনল্যান্ড, সুইডেন।

অন্যদিকে,
- ইসরায়েল NATO-র সদস্য নয়।

উৎস: NATO ওয়েবসাইট।
৯,৬৮১.
'নিউ স্টার্ট' চুক্তি স্বাক্ষরের স্থান কোনটি?
  1. প্রাগ, চেক রিপাবলিক
  2. ভিয়েনা, অস্ট্রিয়া
  3. রোম, ইতালি
  4. প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা
নিউ স্টার্ট (New START):

- ২০০৯ সালের ৫ ডিসেম্বর স্টার্ট-১ এর মেয়াদ শেষ হলে ওবামা প্রশাসন ও পুতিনের সরকারের মধ্যে আলোচনা শুরু হয় এবং দ্রুতই নিরস্ত্রীকরণ বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষর করে।
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ৮ এপ্রিল, ২০১০ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্রাগ, চেক রিপাবলিক।
- চুক্তি স্বাক্ষরকারী - যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বারাক ওবামা এবং রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ।
- চুক্তি কার্যকর - ৫ ফেব্রুয়ারি, ২০১১ সাল।
- চুক্তির বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তির মেয়াদ - প্রাথমিক মেয়াদ - ১০ বছর (ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত) ২০২১ সালে মেয়াদান্তে তা আরো ৫ বছর অর্থ্যাৎ, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
- চুক্তি অনুসারে দুই পক্ষ পারমাণবিক টর্পেডো ৫০০ - ১০০০ এবং ডেলিভারী বাহন ৮০০ এর মধ্যে সীমিত রাখার পক্ষে একমত হয়। ৮০০ বাহনের মধ্যে এক সাথে ৭০০ এর বেশি মোতায়ন করা যাবে না।

তথ্যসূত্র - হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
৯,৬৮২.
প্যান্ডোরা পেপার্স, পানামা পেপারস, প্যারাডাইস পেপারস কেলেঙ্কারী প্রকাশকারী অনুসন্ধানী সাংবাদিকদের সংস্থার নাম কী?
  1. ক) ICRJ
  2. খ) ICCJ
  3. গ) ICIJ
  4. ঘ) IRCJ
ব্যাখ্যা
• ICIJ:
- ICIJ এর পূর্ণরূপ The International Consortium of Investigative Journalists.
-  বিশ্বের ১০০টির অধিক দেশের শীর্ষস্থানীয় অনুসন্ধানী সাংবাদিকদের একটি সংগঠন।
- মার্কিন সাংবাদিক চার্লস চাক লুইস ১৯৯৭ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- ICIJ এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- পানামা পেপার্স, প্যারাডাইস পেপার্স, প্যান্ডোরা পেপার্স, আফসোর লিস প্রভৃতি গোপন নথিপত্র ফাঁসের মাধ্যমে ICIJ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে।
-  এসব বারমুডায় অবস্থিত অ্যাপলবাই নামের এক আইনি সহযোগী সংঘটনের গোপন নথি।
- যার মধ্যে ১ কোটি ৩৪ লাখ ডকুমেন্টস এখন তদন্ত করে দেখছে ৬৭টি দেশের ৩৮০ জন সাংবাদিক। 

উৎস: ICIJ ওয়েবসাইট।
৯,৬৮৩.
ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
  1. ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি
  2. বাসেল কনভেনশন
  3. কার্টাগেনা প্রটোকল
  4. মন্ট্রিল প্রটোকল
ব্যাখ্যা
Montreal Protocol:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর। 
- ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। 
- গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭; মন্ট্রিল, কানাডা।

উল্লেখ্য,
- প্রতি বছর ১৬ সেপ্টেম্বর ওজোন স্তর রক্ষা দিবস পালিত হয়।

উৎস: UNEP ওয়েবসাইট।
৯,৬৮৪.
'রাফাহ সীমান্ত' কোন দুইটি দেশের সাথে সংযুক্ত?
  1. সিরিয়া ও ফিলিস্তিন
  2. ইসরায়েল ও লেবানন
  3. মিশর ও ফিলিস্তিন
  4. ইসরায়েল ও সিরিয়া
ব্যাখ্যা
রাফাহ সীমান্ত :
- রাফাহ হল গাজা উপত্যকার সবচেয়ে দক্ষিণে ৫৫ বর্গকিলোমিটার আয়তনের একটি শহর।
- রাফাহ ক্রসিং হল মিশর আর ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপারের পথ।
- সীমান্তটি মানবিক সহায়তা, পণ্য প্রবাহ এবং সাধারণ নাগরিক চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে।
- রাফাহ সীমান্তের গুরুত্ব ১৯৪৮ সালের পর থেকে বেড়ে গেছে, যখন ইসরায়েল এবং আরব দেশগুলির মধ্যে যুদ্ধ শুরু হয়।
- ২০০৭ সালে হামাস গাজায় ক্ষমতা গ্রহণ করার পর, সীমান্তে আরো কড়াকড়ি আরোপ করা হয়।
- রাফাহ সীমান্তটি বর্তমানে কখনো খোলা থাকে, কখনো আবার রাজনৈতিক বা যুদ্ধকালীন নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকে।

উৎস: প্রথম আলো ও বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
৯,৬৮৫.
আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) সভাপতির মেয়াদ কত বৎসর?
  1. ২ বৎসর
  2. ৩ বৎসর
  3. ৬ বৎসর
  4. ৯ বৎসর
ব্যাখ্যা
◉ আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) সভাপতির মেয়াদ ৩ বৎসর। 
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice-ICJ) জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার একটি।

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত:
- জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা: International Court of Justice বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- সদর দপ্তর অবস্থিত: দি হেগ, নেদারল্যান্ডস।
- এটি ১৯৪৫ সালের জুন মাসে জাতিসংঘ সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালের এপ্রিলে।
- বিচারকের সংখ্যা ১৫ জন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য।
- সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- বর্তমান প্রেসিডেন্ট Judge Nawaf Salam. 

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
৯,৬৮৬.
নাগার্নো-কারাবাখ শান্তি চুক্তির পক্ষ কোনগুলো?
  1. ক) আলবেনিয়া ও আজারবাইজান
  2. খ) ইউক্রেন ও বেলারুশ
  3. গ) আলজেরিয়া ও আজারবাইজান
  4. ঘ) আর্মেনিয়া ও আজারবাইজান
ব্যাখ্যা
প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়া‌র মধ্যে দক্ষিণ ককেশাসের বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখ নিয়ে দ্বন্দ্ব অনেক পুরনো।
- বিবাদপূর্ণ নাগার্নো-কারাবাখের মালিকানা ঘিরে ২৭ সেপ্টেম্বর ২০২০ সালে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া।
- ৯ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে 'নাগার্নো-কারাবাখ শান্তি চুক্তি' স্বাক্ষরিত হয়।
- এই অঞ্চলের প্রধান সম্পদ- দস্তা, কয়লা, স্বর্ণ, মার্বেল, চুনা পাথর ও প্রাকৃতিক ঝরণা।

উৎসঃ পত্রিকা রিপোর্ট।
৯,৬৮৭.
কিউনিফর্ম বা ‘কীলকাকার লিখন পদ্ধতি' কোন সভ্যতার আবিষ্কার?
  1. ক) মিশরীয় সভ্যতা
  2. খ) চৈনিক সভ্যতা
  3. গ) সুমেরীয় সভ্যতা
  4. ঘ) ক্যালেডীয় সভ্যতা
ব্যাখ্যা
• সুমেরীয় সভ্যতা (Sumerian Civilization):
- মেসোপটেমীয়া অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম সুমেরীয় সভ্যতা।
- বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে।
- ‘চাকা’ আবিষ্কার – সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে।

- তাদের কৃষকরা প্রথম দুই চাকা বিশিষ্ট 'রথ' (Chariot) ব্যবহার শুরু করেছিল।
- উন্নত সেচ ব্যবস্থা – টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো ।
- লিখন-পদ্ধতির আবিষ্কার - সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম “কিউনিফর্ম” (Cuneiform)।
- কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো ৩২টি।

- তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।
- জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন সুমেরীয়রা।
- সুমেরীয়রা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। তাদের অনেক দেবতা ছিল। প্রধান দবতা ‘নাগাল’।
- ২২৩৪ খ্রিস্টপূর্বাব্দে লুগালজাগেসি (King Lugalzagesi) আক্কাডীয়ান রাজা ‘সারগন’ এর নিকট পরাজিত হলে সুমেরীয় সাম্রাজ্যের অবসান হয়। 
সুমেরীয়, ব্যবিলনীয়, এ্যাসিরীয়, ক্যালডীয় ও আক্কাদীয় সভ্যতা

তথ্যসূত্র: Britannica & History.com
৯,৬৮৮.
ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. মাদ্রিদ
  3. প্যারিস
  4. স্টকহোম
ব্যাখ্যা
ল্যুভর মিউজিয়াম:
- ল্যুভর মিউজিয়াম হল বিশ্বের বৃহত্তম জাদুঘরগুলির মধ্যে একটি।
- ল্যুভর মিউজিয়াম ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- এর পুরো নাম- Louvre Museum or French Musee du Louvre
- এটি বিশ্বের সবচেয়ে পরিদর্শন করা শিল্প জাদুঘর।
- ল্যুভর জাদুঘরে 'মোনালিসা' প্রদর্শিত ও সংরক্ষিত রয়েছে।

উৎস: Britannica.com
৯,৬৮৯.
ইউনেসকো আয়োজিত শীর্ষ সম্মেলন ‘ওয়ার্ল্ড সামিট অন টিচারস ২০২৫’ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
  1. ব্রাজিল
  2. জার্মানি
  3. চিলি
  4. আর্মেনিয়া
ব্যাখ্যা

বিশ্ব শিক্ষক শীর্ষ সম্মেলন-২০২৫
- ইউনেস্কোর বিশ্ব শিক্ষক সম্মেলনে ২৮-২৯ আগস্ট ২০২৫ এ অনুষ্ঠিত হয়।
- স্থান- সান্তিয়াগো ডি চিলি, চিলি প্রজাতন্ত্র।

বিশ্ব শিক্ষক শীর্ষ সম্মেলনের লক্ষ্য হল-
- SDG4 HLSC-এর মাধ্যমে আন্তর্জাতিক প্রতিশ্রুতি জোরদার করা,
- শিক্ষকের ঘাটতি মোকাবেলায় বিশ্বব্যাপী পদক্ষেপ, নীতিগত সমন্বয় 
- এবং টেকসই বিনিয়োগের সমন্বয় সাধন করা 
- এবং একটি ফলাফল নথি এবং শক্তিশালী অংশীদারিত্বের দ্বারা সমর্থিত শিক্ষকের ঘাটতি মোকাবেলা করা।

উৎস: UNESCO.

৯,৬৯০.
কাদের হাতে বাইজান্টাইন সাম্রাজ্যের পতন হয়েছিল?
  1. ফরাসিদের
  2. স্প্যানিশদের
  3. আরববাসীদের
  4. তুর্কীদের
ব্যাখ্যা
তুর্কীদের হাতে বাইজান্টাইন সাম্রাজ্যের পতন হয়েছিল।

বাইজান্টাইন সাম্রাজ্য:

- খ্রিস্টপূর্ব ৭৫৩ সালে ইতালির টাইবার নদীর তীরে রোম নগরী স্থাপিত হয়।
- এই নগরীর গোড়াপত্তন করেন রোমাস ও রমুলাস নামে দুই ভাই।
- এই বিশাল সাম্রাজ্য শাসনের জন্য রোমান সম্রাট কনস্টানটাইন সাম্রাজ্যের পূর্বাঞ্চলে কৃষ্ণসাগর তীরবর্তী বাইজান্টিয়াম নামক স্থানে দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেন।
- ৩৩০ সালে প্রতিষ্ঠিত এই দ্বিতীয় রাজধানীর নামকরণ করা হয় কনস্টান্টিনোপল।
- পূর্ব রাজধানীকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চল তথা পূর্ব ইউরোপ, পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল, কৃষ্ণসাগরীয় অঞ্চল, এশিয়া মাইনরসহ পশ্চিম এশিয়া অঞ্চল শাসিত হতো

বাইজান্টাইন সাম্রাজ্যের পতন:
- পশ্চিম এশিয়া অঞ্চলে ইসলামী সভ্যতার উত্থান ও বিকাশের পটভূমিতে বাইজান্টাইন সাম্রাজ্যের সীমা ষষ্ঠ শতাব্দী থেকে ক্রমাগত সংকুচিত হয়ে পড়তে থাকে।
- আব্বাসীয় শাসনামল পর্যন্ত ইসলামী সাম্রাজ্য পশ্চিম ইউরোপের স্পেন, সমগ্র উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়।
- ১২৫৮ সালে মোঙ্গল নেতা হালাকু খানের হাতে বাগদাদের পতন ঘটার পর ইসলামী সভ্যতার নেতৃত্ব গ্রহণ করে ওসমানীয় তুর্কিরা।
- চতুর্দশ শতাব্দী থেকে ওসমানীয় তুর্কিদের শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
- ১৪৫৩ সালে ওসমানীয় খলিফা দ্বিতীয় মোহাম্মদের হাতে বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের পতন ঘটে।
- পরবর্তী পর্যায়ে তুর্কি শক্তি সমগ্র গ্রিস অঞ্চলসহ পূর্ব ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে।
- ১৪৫৩ সাল ইউরোপ তথা পৃথিবীর ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে।

উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬৯১.
রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন ‘কলোসিয়াম’ হলো -
  1. উপসনালয়
  2. বিশ্ববিদ্যালয়
  3. খেলার মাঠ
  4. নাট্যশালা
ব্যাখ্যা
কলোসিয়াম:
- রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন ‘কলোসিয়াম’।
- কলোসিয়াম হচ্ছে রোমানদের তৈরি এক বিশাল অ্যাম্ফিথিয়েটার বা নাট্যশালা।
- কালোসিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ৭২ খ্রিস্টাব্দে রোমান সম্রাট ভেসপেসিয়ান (Vespasian) এর শাসনামলে এবং তার পুত্র টিটাস (Titus) ৮০ খ্রিস্টাব্দে এটি সম্পূর্ণ করেন।
- পরে, সম্রাট ডমিশিয়ান (Domitian) কিছু সংস্কার কাজ করেন।
- এটি প্রায় ৫০,০০০ দর্শক ধারণক্ষম ছিল।
- ইউনেস্কো ১৯৯০ সালে কলোসিয়ামকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়।

উৎস: i) Britannica.
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৯,৬৯২.
পৃথিবীর কোন্ অঞ্চলে মৌসুমী জলবায়ুর প্রভাব বেশী?
  1. ক) উত্তর আমেরিকার পূর্বাংশ
  2. খ) এশিয়ার উত্তর পূর্বাংশ
  3. গ) অস্ট্রেলিয়ার দক্ষিনাংশ
  4. ঘ) এশিয়ার দক্ষিণ পূর্বাংশ
ব্যাখ্যা
মৌসুমী জলবায়ু অঞ্চল
- আরবী ভাষায় মৌসুম শব্দের অর্থ ঋতু। 
- তাই যে বায়ুর গতি ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় বা বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয় তাকে মৌসুমী বায়ু বলে। 
- আর এই মৌসুমী বায়ু যেসব অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে মৌসুমী জলবায়ু অঞ্চল বলে। 
- গ্রীষ্মকালে অধিক তাপ ও প্রচুর বৃষ্টিপাত এবং শীতকালে বৃষ্টিহীন ও শুষ্কতাই এ জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট । 
- প্রধানত: ১৫° হতে ৩০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে মৌসুমী জলবায়ু অঞ্চল অবস্থিত। 
- অর্থাৎ মহাদেশের পূর্বাঞ্চলসমূহ তথা কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চলসমূহ এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। 
 
- পৃথিবীর প্রায় সব মহাদেশের কোন না কোন অংশে মৌসুমী জলবায়ু পরিদৃষ্ট হলেও এশিয়ার দক্ষিন-পূর্বাংশেই এর প্রভাব বেশী পরিদৃষ্ট হয়। 
- দক্ষিণ-পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার (বার্মা), থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, কম্পুচিয়া, সিঙ্গাপুর, দক্ষিন কোরিয়া, তাইওয়ান, চীন, জাপান ও ফিলিপাইনের অংশ বিশেষে এ জলবায়ু বিরাজ করে। 
- এছাড়া আফ্রিকার সোয়াজিল্যান্ড, মালাগাছি ও মোজাম্বিক; উত্তর ও মধ্য আমেরিকার মেক্সিকো; যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল, জ্যামাইকা, বাহামা, হাইতি, কিউবা, পানামা, কোষ্টারিকা, নিকারাগুয়া, গুয়েতেমালা ও এলসালভেদরেও এ জলবায়ু পরিদৃষ্ট হয়।
এছাড়াও অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চল, দক্ষিন আমেরিকার ব্রাজিল ও উরুগুয়ের পূর্বাংশ এবং কলম্বিয়া ও ভেনিজুয়েলার উত্তরাংশে মৌসুমী জলবায়ু অঞ্চল পরিদৃষ্ট হয় ।
 
উৎস: এইচএসসি প্রোগ্রাম, বাণিজ্যিক ভূগোল; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬৯৩.
রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন অবস্থিত -
  1. তাহরির স্কয়ার
  2. রেড স্কয়ার
  3. গ্রিন স্কয়ার
  4. তাকসিম স্কয়ার
ব্যাখ্যা
রেড স্কয়ার:
- রাশিয়ার রাজধানী মস্কোর প্রাণকেন্দ্রে এই রেড স্কয়ার অবস্থিত।
- ঐতিহাসিক নিদর্শন এবং দৃষ্টিনন্দন স্থাপত্য নিদর্শনে সমৃদ্ধ এক পর্যটনকেন্দ্র মস্কোর রেড স্কয়ার।
- রাশিয়ার প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু ক্রেমলিন সংলগ্ন এই রেড স্কয়ার।
- রেড স্কয়ারের পশ্চিম পাশে ক্রেমলিনেই বর্তমান রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন
- রেড স্কয়ারে শায়িত আছেন রুশ বিপ্লবের মহানায়ক ভ্লাদিমির ইলিচ লেনিন।

অন্যদিকে -
• গ্রিন স্কয়ার:
- গ্রিন স্কয়ার লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত।
- সরকার বিরোধী বিক্ষোভের স্থান, গাদ্দাফি সমর্থকদের বিক্ষোভ এবং নেতার নিজের জ্বালাময়ী বক্তৃতার জন্য গ্রিন স্কয়ার বিখ্যাত।
- গ্রিন স্কয়ার দীর্ঘদিন ধরে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতার প্রতীক ছিল।
- কিন্তু বিদ্রোহের সময় এটি পরিবর্তিত হয়েছে, বিদ্রোহীরা স্কোয়ারে ঝড় তুলে এবং এটির নামকরণ করে 'শহীদ স্কয়ার'।

• তাহরির স্কয়ার:
- মিশরের কায়রোতে অবস্থিত।
- এটিই কায়রোর গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।

• তাকসিম স্কয়ার:
- তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত একটি স্থানের নাম তাকসিম স্কয়ার।
- তাকসিম স্কয়ার এলাকায় প্রধানত ইস্তাম্বুলের অমুসলিমদের বসবাস।
- এটিকে সেক্যুলার তুরস্কের অন্যতম প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

উৎস: Britannica.
৯,৬৯৪.
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী নিরাপত্তা ব্যবস্থা THAAD কোন দেশের উদ্ভাবন?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. চীন
  4. ভারত
ব্যাখ্যা

• থাড (THAAD):
- থাড (THAAD) যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধী নিরাপত্তা ব্যবস্থা।
- ‘THAAD’ এর পূর্ণরুপ: Terminal High Altitude Area Defense।
- ‘থাড’ হলো একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা যা স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম।
- এটিই একমাত্র মার্কিন সিস্টেম যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরের লক্ষ্যবস্তুকে বাধা দিতে সক্ষম।
- শত্রু কোনো দেশ থেকে যদি কোনো মিসাইল নিক্ষেপিত হয়, থাড প্রতিরক্ষা ব্যবস্থা তা মহাশূন্যেই ধ্বংস করে দিতে সক্ষম।
- এটি প্রাথমিক ভাবে ২০১২ সালের এপ্রিলে মোতায়েন করা হয়।
- যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এটি ব্যবহার করে এবং ইতোমধ্যে আরব আমিরাত, তুরষ্ক ও দক্ষিণ কোরিয়াতে তা মোতায়েন করা হয়েছে।
- থাড মিসাইল-এর ব্যাপ্তি ১২৫ মাইল।
- থাড মিসাইল ব্যাটারী এক সাথে ৬টি মিসাইল নিক্ষেপ করতে পারে এবং শত্রু মিসাইল টার্গেটে আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম।
- প্রতিটি থাড মিসাইল ব্যাটারীর মূল্য ৮০০ মিলিয়ন ডলার।
- এর নির্মাতা লকহিড মার্টিন কোম্পনি।

উৎস: i) Lockheed Martin ওয়েবসাইট।
ii) CRS Reports (.gov) ওয়েবসাইট।
iii) আন্তর্জাতিক রাজনীতিকোষ - তারেক শামসুর রেহমান।

৯,৬৯৫.
Which of the following countries is not a member of Quad defense alliance?
  1. United States
  2. Australia
  3. France
  4. Japan
ব্যাখ্যা
কোয়াড:
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- এর অর্থ হলো ‘চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপ’।
- এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- কোয়াডের সদস্য দেশ মোট চারটি।
- যথা: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান।
- ২০০৭ সালে এ চারটি দেশ নিয়ে QUAD গঠিত হয়।
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হলো একটি উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।
- কোয়াড এর মূল উদ্দেশ্য চীনের অর্থনৈতিক ও সামরিক অগ্ৰযাত্রা প্রতিহত করা।

উল্লেখ্য,
- ফ্রান্স প্রতিরক্ষামূলক জোট কোয়াড -এর সদস্য নয়। 

উৎস: The Guardian।
৯,৬৯৬.
ব্রেটন উডস ইন্সটিটিউট  কোন সংস্থাকে বুঝায়?
  1. IFC ও IBRD
  2. IDA ও IBRD
  3. IMF ও IFC
  4. IMF ও IBRD
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস ইন্সটিটিউট বলা হয়।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

উৎস: World Bank ওয়েবসাইট।
৯,৬৯৭.
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান কার?
  1. ক) তামিম ইকবাল
  2. খ) লিটন দাস
  3. গ) মুশফিকুর রহিম
  4. ঘ) সাকিব আল হাসান
ব্যাখ্যা
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবাল। ২০৭ ম্যাচের মধ্যে ২০৫ ইনিংসে তার মোট রান ৭২০২। এক ইনিংসে সর্বোচ্চ রান ১৫৮। অর্ধ শতক ৪৭ টি এবং শতক ১৩ টি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান। ২০৬ ম্যাচে ১৯৪ ইনিংসে তার মোট রান ৬৩২৩। এক ইনিংসে সর্বোচ্চ ১৩৪। তৃতীয় অবস্থানে ‍মুশফিকুর রহিম (২১৮ ম্যাচে ২০৪ ইনিংসে ৬১৭৪ রান)। (সূত্রঃ ইএসপিএন ক্রিকইনফো)
৯,৬৯৮.
বৌদ্ধ ধর্ম মতানুসারে সাধনার চরম পরিণতিকে কী বলে?
  1. ক) নির্বাণ
  2. খ) অনির্বাণ
  3. গ) নির্বাপণ
  4. ঘ) সিদ্ধি
ব্যাখ্যা
 • নির্বাণ হলো বৌদ্ধ ধর্ম মতানুসারে সাধনার চরম পরিণতি বা পরম প্রাপ্তি।
• দীর্ঘ সময় সাধনার পরেই কেবল এমন স্তরে পৌঁছানো যায়।
• বৌদ্ধমতানুসারে নির্বাণ হলো মোক্ষলাভের শর্ত।

উৎস: ত্রিপিটক - মূল গ্রন্থের অনুবাদ থেকে গৃহীত, অনুবাদক: সুদর্শন বড়ুয়া। 
৯,৬৯৯.
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে কোন খালটি?
  1. সুয়েজ খাল
  2. পানামা খাল
  3. কিল খাল
  4. হরমুজ প্রণালী
ব্যাখ্যা

• পানামা খাল:
- আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।
- খালটি উত্তর আমেরিকার দেশ পানামাতে অবস্থিত।
- পানামা খালটির নির্মাণ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল।
- ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
- ৩১ শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৯,৭০০.
নিচের কোন দেশের সংবিধান অলিখিত?
  1. ইতালি
  2. ব্রিটেন
  3. আমেরিকা
  4. ফ্রান্স
ব্যাখ্যা
• সংবিধান:
- লিখিত সংবিধান : লিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ করা থাকে। যেমন : ফ্রান্স, ভারত, যুক্তরাষ্ট্র, ইতালি  প্রভৃতি দেশের সংবিধান লিখিত সংবিধান।

- অলিখিত সংবিধান : অলিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ থাকে না। যেমন : যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সৌদি আরব ও ইসরায়েল প্রভৃতি দেশের সংবিধান অলিখিত সংবিধান।

উৎস: ওয়াল্ড এটলাস।