বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ৮১ / ২৭২ · ৮,০০১৮,১০০ / ২৭,৩৪৭

৮,০০১.
২০২২ সালে নিচের কোন বেসরকারি সংস্থা ৫০ বছর পূর্তি পালন করে?
  1. ক) অক্সফাম ইন্টারন্যাশনাল
  2. খ) ব্র্যাক
  3. গ) প্রশিকা
  4. ঘ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
৮,০০২.
নিচের কোনটি IBRD এর সদস্যপদ লাভের পূর্বশর্ত?
  1. মুক্তবাজার অর্থনীতির প্রচলন থাকা
  2. IMF এর সদস্যপদ থাকা
  3. জাতিসংঘের সদস্য হওয়া
  4. জিডিপির আকার ন্যূনতম ১ বিলিয়ন মা. ডলার হওয়া
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক বা IBRD (International Bank for Reconstruction and Development) এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো IMF (International Monetary Fund) এর সদস্যপদ লাভ। অর্থাৎ বিশ্বব্যাংকের সদস্যপদের জন্যে আগে IMF এর সদস্য হতে হয়।
- একইভাবে বিশ্বব্যাংকের কোন সদস্যের যদি IMF এর সদস্যপদ বাতিল হয়ে যায় সেক্ষেত্রেও সাধারণভাবে তিনমাস পর বিশ্বব্যাংকের সদস্যপদও চলে যায়। তবে এক্ষেত্রে বিশ্বব্যাংকের তিন-চতুর্থাংশ সদস্যের সম্মতির প্রেক্ষিতে সদস্যপদ বহাল থাকতে পারে।
(তথ্যসূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)
৮,০০৩.
বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ কোনটি?
  1. ক) সুইডেন
  2. খ) ডেনমার্ক
  3. গ) ভুটান
  4. ঘ) ব্রুনাই
ব্যাখ্যা
বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ ভুটান। দেশটির বার্ষিক কার্বন নিঃসরণের পরিমাণ ১৫ লক্ষ টন এবং বিপরীতে কার্বন শোষণের ক্ষমতা ৬০ লক্ষ টন। তাই ভুটানকে কার্বন প্রভাবমুক্ত দেশ বলা হয়। দেশটির মোট আয়তনের প্রায় ৭০ ভাগই বনভূমি।
(সূত্র: দৈনিক যুগান্তর : ০৯ ডিসেম্বর ২০১৮)
৮,০০৪.
কমনওয়েলথভুক্ত কোন দেশটি ব্রিটিশ শাসনাধীন ছিল না?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. অস্ট্রেলিয়া
  3. মোজাম্বিক
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
কমনওয়েলথ (The Commonwealth)

- ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহকে নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠা: ২৮ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদস্য: ৫৬টি।
- সর্বশেষ সদস্য: টোগা।
- ২৫ জুন ২০২২ সদস্যপদ লাভ করে: গ্যাবন (৫৫তম) ও টোগো (৫৬তম)।
- কমনওয়েলথ-এর সদস্য ৫৬টি দেশের মধ্যে ৫২টি দেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল।
- তবে সর্বশেষ যোগদানকারী রুয়ান্ডা, মোজাম্বিক, গ্যাবন ও টোগো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল না।
- অর্থাৎ, ব্রিটিশ শাসনাধীন না হয়েও কমনওয়েলথের সদস্য: ৪টি; রুয়ান্ডা, মোজাম্বিক, গ্যাবন ও টোগো।
- বর্তমান মহাসচিব: প্যাট্রিসিয়া জ্যানেট স্কটল্যান্ড; ১ এপ্রিল, ২০১৬ - বর্তমান।
- সদর দপ্তর: মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।

তথ্যসূত্র: কমনওয়েলথ ওয়েবসাইট।
৮,০০৫.
USMCA-এর সদস্য দেশ কয়টি?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৬টি
  4. ১০টি
ব্যাখ্যা

USMCA:
- USMCA-এর পূর্ণরূপ: United States-Mexico-Canada Agreement।
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২০।

⇒ চুক্তিটি NAFTA (North American Free Trade Agreement) চুক্তির স্থলে স্বাক্ষরিত হয়।
- NAFTA চুক্তি কিছু সময় পরেই বিভিন্ন সমস্যা এবং বাণিজ্যিক অসুবিধার সৃষ্টি করতে শুরু করে।
- এই সমস্যাগুলো মোকাবেলা করতে এবং চুক্তির আধুনিকীকরণের উদ্দেশ্যে ২০১৮ সালে USMCA চুক্তি স্বাক্ষরিত হয়।

⇒ USMCA চুক্তির বৈশিষ্ট্য:
- বাণিজ্য সম্পর্ক আধুনিকীকরণ,
- কৃষি এবং উৎপাদন খাতের উন্নয়ন,
- শ্রমিক অধিকার,
- বুদ্ধিজীবী সম্পত্তি।

উৎস: United States Trade Representative (.gov) ওয়েবসাইট।

৮,০০৬.
বলশেভিক বিপ্লবের নেতৃত্বদানকারী ব্যক্তি কে? 
  1. কার্ল মার্ক্স 
  2. ভ্লাদিমির লেনিন
  3. মিখাইল গর্বাচেভ
  4. চে গেভারা 
ব্যাখ্যা

• রুশ বিপ্লব:
  - ১৯১৭ সালে রাশিয়ায় দুটি বিপ্লব হয়েছিল যথা-
• বলশেভিক বিপ্লব এবং 
• ফেব্রুয়ারি বিপ্লব।
⇒ এই দুটি বিপ্লবকে একত্রে রুশ বিপ্লব বলা হয়। 

• ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম অংশকে ফেব্রুয়ারি বিপ্লব বলে। 
- এ ফলে রাজতন্ত্র বিলুপ্ত ঘটে।
- নেতৃত্ব দেন আলেক্সান্দ্রে এফ কেরেনস্কি।

• বলশেভিক বিপ্লব 
- বলশেভিক বিপ্লব অপর নাম অক্টোবর বিপ্লব।
- মূলনায়ক ছিলেন ভ. ই. লেনিন বা ভ্লাদিমির  ইলিচ লেনিন।

উল্লেখ্য, 
- ফরাসি বিপ্লব হয় ১৭৮৯ সালে। 

তথ্যসূত্র: ¡) Britannica 
            ¡¡) বিশ্ব ইতিহাস ও সভ্যতা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,০০৭.
বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ইন্দিরা গান্ধী
  2. বেনজির ভুট্টো
  3. মার্গারেট থ্যাচার
  4. সিরিমাভো বন্দরনায়েকে
ব্যাখ্যা
সিরিমাভো বন্দরনায়েকে:
- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সিরিমাভো বন্দরনায়েকে।
- তিনি শ্রীলঙ্কার নাগরিক।
- ১৯৫৯ সালে নিহত প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েকের স্ত্রী ছিলেন সিরিমাভো বন্দরনায়েকে।
- ১৯৬০ সালের জুলাই নির্বাচনে দলকে নেতৃত্ব দিয়ে জয়লাভ করান।
- ২১ জুলাই ১৯৬০ সিনেটর থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সিরিমাভো।
- এর ফলে তিনি বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী হন।

অন্যদিকে,
- মার্গারেট থ্যাচার ছিলেন বৃটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
- ইন্দিরা গান্ধীই হলেন একমাত্র মহিলা যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। 
- বেনজির ভুট্টোর মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী।

উৎস: Britannica.com.
৮,০০৮.
আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত?
  1. উত্তর পশ্চিম কোণে
  2. পূর্বে পশ্চিম কোণে
  3. দক্ষিণ পশ্চিম কোণে
  4. দক্ষিণ পূর্বে কোণে
ব্যাখ্যা
আরব উপদ্বীপ:
- আরব উপদ্বীপ বিশ্বের বৃহত্তম উপদ্বীপ।
- এটি এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত।
- আয়তন প্রায় ১,২০০,০০০ বর্গ মাইল (৩,১০০,০০০ বর্গ কিলোমিটার)।
- আরব উপদ্বীপের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে এডেন উপসাগর।
- জর্ডান ও ইরাকসহ এতে নয়টি দেশ অবস্থিত। এর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ সৌদি আরব এবং ক্ষুদ্রতম বাহরাইন।

উৎস:ব্রিটানিকা।[Link]
৮,০০৯.
UNHCR কোন আন্তর্জাতিক চুক্তির অভিভাবক হিসেবে কাজ করে?
  1. জেনেভা কনভেনশন
  2. কিয়োটো প্রোটোকল 
  3. প্যারিস চুক্তি
  4. ১৯৫১ সালের শরণার্থী কনভেনশন
ব্যাখ্যা

- UNHCR (জাতিসংঘের শরণার্থী সংস্থা) তার মূল ম্যান্ডেট অনুসারে ১৯৫১ সালের শরণার্থী কনভেনশন (Convention Relating to the Status of Refugees) এবং এর ১৯৬৭ সালের  প্রোটোকলের অভিভাবক হিসেবে কাজ করে।
- এই চুক্তিগুলো শরণার্থীর সংজ্ঞা নির্ধারণ করে, তাদের অধিকার রক্ষা করে (যেমন নিরাপত্তা, শিক্ষা, কাজের অধিকার)।
- এবং UNHCR-কে এগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে সাহায্য করে।
- এটি UNHCR-এর কাজের ভিত্তি, যা ১৩৬টি দেশে শরণার্থীদের সুরক্ষা প্রদান করে।

- UNHCR পূর্ণ নাম: United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- কার্যক্রম শুরু: ১ জানুয়ারি, ১৯৫১।
- বর্তমান UNHCR-এর হাই কমিশনারের নাম বারহাম সালিহ (Barham Salih)।
- তিনি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পদ গ্রহণ করেছেন এবং ৫ বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন।
- ১৯৫৪ ও ১৯৮১ সালে UNHCR নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 

উৎস: UNHCR ওয়েবসাইট।

৮,০১০.
বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নীতি কী?
  1. সামরিক শক্তি বৃদ্ধি
  2. আঞ্চলিক আধিপত্য
  3. উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি
  4. সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়
ব্যাখ্যা
বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নীতি:
- বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো "সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়"
- এটি বাংলাদেশের স্বাধীনতার পরপরই ১৯৭২ সালে সংবিধানের ২৫ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত হয়।
- এই নীতির মূল লক্ষ্য হলো শান্তিপূর্ণ সহাবস্থান, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহির্বিশ্বে ইতিবাচক সম্পর্ক স্থাপন করা।
- পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ কোনো ধরনের শত্রুতার নীতি গ্রহণ করে না এবং জাতীয় স্বার্থে কারো পক্ষ নেওয়ার পরিবর্তে নিরপেক্ষ অবস্থান বজায় রাখে।
- বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সার্ক (SAARC), বিমসটেক (BIMSTEC), এবং অন্যান্য আঞ্চলিক জোটের মাধ্যমে উন্নয়ন এবং সহযোগিতা বাড়াতে কাজ করে।
- বাংলাদেশের পররাষ্ট্রনীতির এই নীতি দেশটির আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন ও উন্নয়নে একটি সুসংহত কাঠামো প্রদান করে।
- এই নীতির মাধ্যমে বাংলাদেশ বিশ্বে একটি শান্তিপ্রিয়, নিরপেক্ষ এবং সহযোগিতামূলক রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
৮,০১১.
SAARC দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. শ্রীলঙ্কা 
  3. ভারত  
  4. নেপাল
ব্যাখ্যা

⇔SAARC:
- SAARC -এর পূর্ণরূপ হল : South Asian Association for Regional Cooperation. 
- বাংলায় এর অর্থ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- SAARC ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সচিবালয় কাঠমুন্ডুতে অবস্থিত।
- SAARC এর প্রতিষ্ঠাকালীন দেশ ছিল ৭টি। 
- SAARC দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতের গুজরাটের গান্ধীনগরে অবস্থিত।

উল্লেখ্য, 
- সার্কভুক্ত দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান।
- সর্বশেষ যোগ দিয়েছে আফগানিস্তান, ২০০৭ সালে।
- SAARC এর প্রথম চেয়ারম্যান ছিল বাংলাদেশ এর মোঃ এরশাদ।
- প্রথম মহাসচিব ছিল বাংলাদেশ এর আবুল হাসান।
- বাংলাদেশের গোলাম সারওয়ার সার্কের বর্তমান মহাসচিব (১৫তম)।
- SAARC কৃষিতথ্য কেন্দ্র ঢাকায় অবস্থিত।
- ২০১০ সালে ভারতের দিল্লীতে প্রথম সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

উৎস :
১. সার্ক বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট;
২. Britannica.

৮,০১২.
কত শতাব্দী ধরে ক্রুসেড বা ধর্মযুদ্ধ সংঘটিত হয়েছিল?
  1. এক শতাব্দী
  2. দুই শতাব্দী
  3. তিন শতাব্দী
  4. চার শতাব্দী
ব্যাখ্যা
ক্রুসেড বা ধর্মযুদ্ধ (১০৯৫-১২৯১ খ্রিস্টাব্দ):
- ইউরোপের নবজাগরণ ও অগ্রগতিতে ক্রুসেড বা ধর্মযুদ্ধের গুরুত্বপূর্ণ অবদান ছিল।
- একাদশ শতাব্দীর শেষভাগ হতে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত মুসলমানদের নিকট থেকে যীশু খ্রিস্টের জন্মভূমি জেরুজালেম উদ্ধার করার জন্য ইউরোপের খ্রিস্টানগণ প্রাচ্যের মুসলমানদের সঙ্গে যে ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়েছিল ইতিহাসে তাই ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত।
- প্রকৃতপক্ষে এ যুদ্ধ ছিল আফ্রো-এশিয়ার মুসলিম ও ইউরোপের খ্রিস্টানদের মধ্যে বিদ্যমান দীর্ঘকালের ঘৃণা-বিদ্ধেষ ও দ্বন্দ্ব কলহের বহিঃপ্রকাশ।
- ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি নানাবিধ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে এ নৃশংস ক্রুসেড সংঘটিত হয়েছিল।
- মধ্যযুগের ইতিহাসে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে অনুষ্ঠিত যে কোন যুদ্ধ অপেক্ষা এটা ছিল ব্যাপক ও সুদূরপ্রসারী।

উল্লেখ্য,
- প্রায় দুই শতাব্দী ধরে এই ধর্মযুদ্ধ প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপন করতে সক্ষম হয়েছিল।
- শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশের ক্ষেত্রেও ক্রুসেডের উল্লেখযোগ্য অবদান ছিল।
- ঐতিহাসিক টয়েনবি বলেছেন, 'ক্রুসেড বা ধর্মযুদ্ধের ফলেই আধুনিক ইউরোপ জন্মলাভ করেছে'।
- ধর্মযুদ্ধের ফলে প্রাচ্য ও পাশ্চাত্যের ব্যবসা-বাণিজ্যের প্রভূত উন্নতি সাধিত হয়েছিল।
- নতুন নতুন জলপথ আবিষ্কৃত হয় এবং নৌপথে বাণিজ্য বৃদ্ধি পায়।
- খ্রিস্টান-মুসলমানদের শিক্ষা উন্নত কৃষিপদ্ধতি এবং শিল্পজীবনের সঙ্গে পরিচয় লাভ করে।
- সমাজে সামন্ত রাজা, খ্রিস্টান ধর্মযাজক ও পোপের ক্ষমতা বহুলাংশে হ্রাস পায়।
- এর ফলে ইউরোপে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে।
- এভাবেই রেনেসাঁ এবং পরে নব্য ইউরোপের জন্ম হয়েছিল।

উৎস: সিভিক এডুকেশন-১, বিএ/বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,০১৩.
'আজভ ব্রিগেড' কোন দেশের সশস্ত্র বাহিনী?
  1. ফিলিস্তিন
  2. ইউক্রেন
  3. ইরান
  4. লেবানন
ব্যাখ্যা

আজভ ব্রিগেড:
- 'আজভ ব্রিগেড' ইউক্রেনের একটি সশস্ত্র বাহিনী।
- এর সব সদস্যই স্বেচ্ছাসেবী।
- ২০১৪ সালের মে মাসে স্বেচ্ছাসেবী গোষ্ঠী হিসেবে আজভ ব্রিগেড প্রতিষ্ঠিত হয়।
- এর উদ্যোক্তা ছিল একদল ইউক্রেনীয় অতি-জাতীয়তাবাদী এবং নব্য-নাৎসি সোশ্যাল ন্যাশনাল অ্যাসেম্বলি (এসএনএ) গোষ্ঠী।
- অ্যান্ড্রি বিলেটস্কি সশস্ত্র বাহিনীটি প্রতিষ্ঠাতা নেতা ছিলেন।
- আজভ ব্যাটালিয়নের খরচ বহন করেন অলিগার্ক ইগর কলোময়েস্কি। তিনি ইউক্রেনিয়ান বিদ্যুৎ গ্রিডের মালিক।

তথ্যসূত্র - আল জাজিরা, ০১ মে, ২০২২।

৮,০১৪.
সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ভারত
  3. গ) জাপান
  4. ঘ) নেপাল
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে শক্তিশালী Solar Power Station - এর নাম হচ্ছে SEGs ( Solar Energy Generating Systems), যা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোজাব (Mojave) মরুভূমিতে অবস্থিত।
এটি প্রকৃতপক্ষে কোনো একক পাওয়ার প্লান্ট নয়, বরং এটি একত্রে নয়টি পাওয়ার প্লান্ট সহযোগে একটি সোলার পাওয়ার স্টেশন।
এটির মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৫৪ মেগাওয়াট।
৮,০১৫.
’লৌহ মানবী’ হিসেবে পরিচিত-
  1. মার্গারেট থ্যাচার
  2. ইন্দিরা গান্ধী
  3. ফ্লোরেন্স নাইটিঙ্গেল
  4. খালেদা জিয়া
ব্যাখ্যা
লৌহ মানবী:
- লৌহ মানবী হিসেবে পরিচিত মার্গারেথ থ্যাচার।
- মার্গারেথ থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
- ১৯৭৯ -১৯৯০ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
আপরদিকে,
- ফ্লোরেন্স নাইটিঙ্গেল  লেডি উইথ দা ল্যাম্প নামে পরিচিত। 
-  ১৮৫৩- ১৮৫৬ সালের ক্রিমিয়া যুদ্ধে তার চিকিৎসা সেবার হাত বাড়িয়ে দেন আহত যোদ্ধাদের ।
- আধুনিক নার্সিংয়ের  অগ্রদূত বলা হয়।
- খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

উৎস: Britannica.
৮,০১৬.
Operation Absolute Resolve অভিযানটি কোন দেশের বাহিনী পরিচালনা করেছিল?
  1. রাশিয়া
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. নাইজেরিয়া
ব্যাখ্যা

অপারেশন অ্যাবসলিউট রিজলভ:
- 'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' অভিযানটি যুক্তরাষ্ট্র পরিচালনা করেছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে।

⇒ ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে কারাকাসে চালানো এক বিশেষ অভিযানে মার্কিন ডেল্টা ফোর্স মাদুরোর বাসভবনে ঢুকে তাকে সস্ত্রীক আটক করে। 
- 'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' নামের এই মিশনের নীল নকশা তৈরি হয়েছিল অন্তত চার মাস আগে।
- গোয়েন্দা সংস্থা সিআইএ ভেনিজুয়েলার ভেতরে একটি গোপন দল মোতায়েন করেছিল। তাদের একমাত্র কাজ ছিল মাদুরোর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা। 
- অভিযান শুরু হতেই ২০টি ভিন্ন মার্কিন ঘাঁটি থেকে ১৫০টিরও বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে ওড়ে। রাডার ফাঁকি দিতে হেলিকপ্টারগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০০ ফুট ওপর দিয়ে উড়ে কারাকাসে পৌঁছায়। মার্কিন সাইবার কমান্ডের মাধ্যমে কারাকাসের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগাযোগ মাধ্যম সম্পূর্ণ বিকল করে দেয়া হয়।
- বর্তমানে মাদুরো ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন বলে জানানো হয়েছে।
- অভিযান শেষে ট্রাম্প ঘোষণা করেছেন যে, এখন থেকে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা ‘পরিচালনা’ করবে এবং দেশটির তেল সম্পদের নিয়ন্ত্রণ নেবে।

উৎস: The New York Times.

৮,০১৭.
ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা কতটি?
  1. ক) ১১১টি
  2. খ) ৫১টি
  3. গ) ১৩০টি
  4. ঘ) ১৬২টি
ব্যাখ্যা
ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা ছিলো ১৬২ টি। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ৩১ জুলাই দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়। ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে ১০০৪১.২৫ একর ভূমি যোগ হয়। এর ফলে বাংলাদেশের সীমানার মধ্যে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের সাথে এবং ভারতের ভূখন্ডের ভিতর বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের সাথে যুক্ত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া এবং ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি
৮,০১৮.
বৈশ্বিক অভিযোজন কেন্দ্র কোন বিষয়ে গবেষণা করে?
  1. বৈশ্বিক উষ্ণতা
  2. আবহাওয়া
  3. বন্যপ্রাণী
  4. জলবায়ু পরিবর্তনের প্রভাব
ব্যাখ্যা

• বৈশ্বিক অভিযোজন কেন্দ্র:
- পূর্ণরূপ: Global Centre on Adaptation (GCA)
- প্রতিষ্ঠা: ২০১৮
- সদর দপ্তর: রটারডাম, নেদারল্যান্ড
- প্রথম আঞ্চলিক কেন্দ্র: বেইজিং, চীন
- দক্ষিণ এশিয়ার কার্যালয়: ঢাকা, বাংলাদেশ
- জলবায়ু পরিবর্তনের প্রভাব ও জলবায়ু অভিযোজন নিয়ে গবেষণা।

তথ্যসূত্র: GCA এর ওয়েবসাইট।

৮,০১৯.
ভারত প্রথমবারের মতো কোন দেশের সাথে যৌথভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? [ আগস্ট,২০২৫]
  1. ফ্রান্স
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. জাপান
ব্যাখ্যা
স্যাটেলাইট উৎক্ষেপণ:
- যুক্তরাষ্ট্র ও ভারতের স্পেস সংস্থার যৌথ সমন্বয়ে অভিনব এক উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে,
- যা পৃথিবীর পৃষ্ঠে অতি সূক্ষ্ম পরিবর্তনও ট্র্যাক করতে সক্ষম।
- এই অভিযান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা করতে পারে।
- এই অভিযানের নাম নাসা-ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার মিশন (নিসার)।
- নিসার ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ৩০ জুলাই ইসরোর জিএসএলভি-এফ১৬ রকেটে করে উৎক্ষেপণ করা হয়।

উৎস: Global Space Forum.[Link]
৮,০২০.
১৮তম ব্রিকস সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. রাশিয়া
  2. ব্রাজিল
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ভারত
ব্যাখ্যা

-১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৬ সালে ভারতে অনুষ্ঠিত হবে। 

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- এর পূর্বনাম: ব্রিক (BRIC)।
- এর কোনো সদরদপ্তর নেই।
- BRICS-এর পূর্ণ সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে:
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া। [সেপ্টেম্বর, ২০২৫]

উল্লেখ্য,
- ব্রিকসের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়  রিও ডি জেনেইরো, ব্রাজিলে।
- ১৭তম BRICS সম্মেলন (৬-৭ জুলাই, ২০২৫)  হয়।

উৎস: BRICS ওয়েবসাইট।

৮,০২১.
কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে?
  1. NPT
  2. SALT
  3. CТВТ
  4. AFTA
ব্যাখ্যা

• Comprehensive Test Ban Treaty - CТВТ:
- সমন্বিত পারমাণবিক পরীক্ষা-নিষেধ চুক্তি (CTBT) সামরিক বা বেসামরিক উদ্দেশ্যে সকল পারমাণবিক পরীক্ষা বিস্ফোরণ নিষিদ্ধ করে।
- নতুন পারমাণবিক অস্ত্রের উন্নয়ন বন্ধ করতে এবং বিদ্যমান অস্ত্রের আপগ্রেড রোধ করতে চুক্তিটি ১৯৯৬ সালে স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়েছিল, যা অ-প্রসারণ এবং নিরস্ত্রীকরণের বিশ্বব্যাপী প্রচেষ্টাকে সমর্থন করে।
- ১৯ নভেম্বর ১৯৯৬ সালে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলির দ্বারা গৃহীত প্রস্তাব, যা ব্যাপক পারমাণবিক পরীক্ষা-নিষেধ চুক্তি সংস্থার (CTBTO) প্রস্তুতিমূলক কমিশন প্রতিষ্ঠা করে।

উৎস: জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।

৮,০২২.
OPEC কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. ইরান
  2. সৌদি আরব
  3. ইরাক
  4. ভেনেজুয়েলা
ব্যাখ্যা

• OPEC:
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

তথ্যসূত্র: OPEC এর ওয়েবসাইট।

৮,০২৩.
সিইওওয়ার্ল্ড স্বাস্থ্যসেবা সূচক- ২০২৪ অনুসারে, বিশ্বে স্বাস্থ্যসেবায় শীর্ষ কোন দেশ? [জুলাই, ২০২৫]
  1. কানাডা
  2. তাইওয়ান
  3. অস্ট্রেলিয়া
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
সিইওওয়ার্ল্ড স্বাস্থ্যসেবা সূচক ২০২৪:
- সিইওওয়ার্ল্ড স্বাস্থ্যসেবা সূচক ২০২৪-এ বিশ্বের ১১০টি দেশ ও অঞ্চলের স্বাস্থ্যব্যবস্থাকে পাঁচটি মানদণ্ডে মূল্যায়ন করা হয়েছে।
- মানদণ্ডগুলো হলো- স্বাস্থ্য অবকাঠামো, চিকিৎসাকর্মীদের দক্ষতা, ব্যক্তিপ্রতি স্বাস্থ্যসেবা ব্যয়, মানসম্মত ওষুধের সহজলভ্যতা এবং স্বাস্থ্যসংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি।
- সূচক অনুসারে, বিশ্বে স্বাস্থ্যসেবায় শীর্ষ দেশ তাইওয়ান।
- সূচকে তাইওয়ানের গড় স্কোর ৭৮ দশমিক ৭২।
- স্বশাসিত অঞ্চলটির অবকাঠামোগত মান ৮৭, ওষুধের প্রাপ্যতা ৮৩ এবং সরকারের স্বাস্থ্যসংকট মোকাবিলার প্রস্তুতি ৮২ পয়েন্টেরও বেশি।

উল্লেখ্য,
- তাইওয়ানের স্বাস্থ্যসেবার মূল শক্তি ন্যাশনাল হেলথ ইনস্যুরেন্স স্কিম, যা একক কেন্দ্রীয় ব্যবস্থাপনায় পরিচালিত হয়।
- ডিজিটাল হেলথ কার্ড এবং কেন্দ্রীয় রেকর্ড–ব্যবস্থার ফলে সেবার মান খুবই উন্নত।
- নাগরিকেরা কম খরচে যেকোনো হাসপাতালে সেবা নিতে পারেন।
- স্বাস্থ্যসেবায় ২য় এবং ৩য় অবস্থানে যথাক্রমে আছে দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া।
- চতুর্থ অবস্থানে থাকা কানাডায় বিশ্বখ্যাত ‘ইউনিভার্সাল হেলথ কেয়ার’ চালু রয়েছে। দেশটির প্রত্যেক নাগরিক ও স্থায়ী বাসিন্দা সরকারিভাবে বিনা খরচে সেবা পান।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
৮,০২৪.
ইউরোপ মহাদেশের কোন দেশ OIC সদস্য?
  1. ইন্দোনেশিয়া
  2. সুরিনাম
  3. গায়ানা
  4. আলবেনিয়া
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র: ওআইসি ওয়েবসাইট।
৮,০২৫.
কোন সালে চীনের নিকট হংকং হস্তান্তর করা হয়?
  1. ১৯৯৫
  2. ১৯৯৬
  3. ১৯৯৭
  4. ১৯৯৮
ব্যাখ্যা
হংকং:

- ১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটেন চীনের নিকট হংকং কে হস্তান্তর করে।
- এর আগে ১৮৪২ সালে নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটেনের অধীনস্থ হয় এবং ১৮৯৮ সালে চীন হংকংকে ৯৯ বছরের জন্যে ব্রিটেনের নিকট লিজ দেয়।
- হংকং এর পুঁজিবাদী অর্থনীতিকে সচল রাখতে চীন পঞ্চাশ বছর মেয়াদী ‘এক দেশ দুই নীতি’ গ্রহণ করেছে যার মেয়াদ ২০৪৭ সাল পর্যন্ত।
- ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগাল চীনের নিকট ম্যাকাও হস্তান্তর করে।
 
সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৮,০২৬.
কার্টাগেনা প্রটোকল স্বাক্ষরকারী দেশ কয়টি?
  1. ১০৩টি
  2. ১০৯টি
  3. ১১৩টি
  4. ১১৭টি
ব্যাখ্যা

কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগেনা প্রোটকলের পূর্ণনাম: The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity.
- কার্টাগেনা প্রটোকল জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি। 
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
- চুক্তি অনুমোদন: ২৯ জানুয়ারি, ২০০০ সাল। 
- চুক্তি কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল।
- স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।

তথ্যসূত্র - কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।

৮,০২৭.
United Nations Conference on Environment and Development সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৯ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
ব্যাখ্যা
১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে United Nations Conference on Environment and Development অনুষ্ঠিত হয়।
এটি ‘বিশ্ব ধরিত্রী সম্মেলন’ বা ‘রিও সম্মেলন’ নামেও পরিচিত।
এই সম্মেলনে ১৭৯টি দেশের প্রতিনিধিরা অংশ নেয়।
এই সম্মেলনে গৃহিত বিষয়সমূহ হলো:
এজেন্ডা-২১
UNFCCC
জীববৈচিত্র্য সম্পর্কিত সনদ এবং
পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত ‘রিও ঘোষণা’।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৮,০২৮.
প্রেইরি তৃণভূমি কোথায় দেখা যায়?
  1. ক) দক্ষিণ আমেরিকা
  2. খ) ইউরেশিয়া
  3. গ) উত্তর আমেরিকা
  4. ঘ) সাব সাহারা
ব্যাখ্যা
তৃণভূমি হলো ঘাস দ্বারা আচ্ছাদিত সুবিস্তৃত ভূমি। সাধারণত স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে তৃণভূমি গড়ে উঠে।

পৃথিবীর বিখ্যাত কিছু তৃণভূমি:

- প্রেইরি (উত্তর আমেরিকা)
- প্যাম্পাস ও ল্যানোস (দক্ষিণ আমেরিকা)
- সাভানা (আফ্রিকা)
- স্তেপ (পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া) প্রভৃতি।

(তথ্যসূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক ও ব্রিটানিকা)
৮,০২৯.
WTO-এর পূর্বসূরি ছিল-
  1. ILO
  2. UNESCO
  3. GATT
  4. UNCTAD
ব্যাখ্যা
WTO:
- পূর্ণরূপ: World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা।
- WTO-এর পূর্বসূরি ছিল GATT.
- WTO এর পূর্বনাম: General Agreement on Tariffs and Trade (GATT)
- ১৯৪৭ সালে GATT প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৮ সালে কার্যকর হয়।
- GATT ১ জানুয়ারী, ১৯৯৫ সালে WTO-তে রুপান্তরিত হয়।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য ১৬৬ টি। (জুন, ২০২৫)
- WTO প্রতিষ্ঠা লাভ করে- ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
- WTO-এর সর্বশেষ রাউন্ড হল দোহা রাউন্ড (২০০১ সাল থেকে)।

উৎস: WTO ওয়েবসাইট ।
৮,০৩০.
অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহর কোনটি? [জুলাই, ২০২৫]
  1. পার্থ
  2. মেলবোর্ন
  3. সিডনি
  4. ক্যানবেরা
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র।
- আয়তনের দিক থেকে এটি ওশেনিয়ার সর্ব বৃহ‌ৎ রাষ্ট্র ও পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে ১৯০১ সালে।
- রাজধানী: ক্যানবেরা।
- সবচেয়ে জনবহুল শহর: সিডনি।
- মুদ্রা: অস্ট্রেলিয়ান ডলার।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী: অ্যান্টনি নরম্যান অ্যালবানিজ।
- সিডনিতে প্রধানমন্ত্রীর বাসভবনের নাম: কিরিবিলি হাউস।

উল্লেখ্য,
- অস্ট্রেলিয়ার ২য় জনবহুল শহর মেলবোর্ন।

উৎস: i) Britannica.
ii) World Population Review. [link]
৮,০৩১.
নিচের কোনটি আন্তর্জাতিক সংস্থা ILO এর উদ্দেশ্য নয়?
  1. শ্রম মান উন্নত করা
  2. কাজের পরিবেশ উন্নত করা
  3. শিক্ষার মান উন্নত করা
  4. সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা
ব্যাখ্যা
ILO:
- এর পূর্ণরূপ হচ্ছে 'International Labour Organization'।
- এটি আন্তর্জাতিক শ্রম সংস্থা।
- এটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- ILO জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- এর প্রধান উদ্দেশ্য হল শ্রম মান উন্নত করা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং কাজের পরিবেশ উন্নত করা।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: ILO ওয়েবসাইট।
৮,০৩২.
WTO কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯৪ সালের ১ জানুয়ারি
  2. ১৯৯৪ সালের ৩১ জানুয়ারি
  3. ১৯৯৫ সালের ১ জানুয়ারি
  4. ১৯৯৫ সালের ৩১ জানুয়ারি
ব্যাখ্যা

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ মারাকেশ চুক্তি:
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোর মারাকেশ চুক্তির মাধ্যমে WTO প্রতিষ্ঠা করা হয়।
- এর মাধ্যমে GATT-এর উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি ঘটে।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

৮,০৩৩.
চিকুনগুনিয়া রোগের ভ্যাকসিন কোনটি?
  1. কনভিডেসিয়া
  2. ইক্সচিক
  3. পিসিভি
  4. কোভিশিল্ড
ব্যাখ্যা
চিকুনগুনিয়া ভ্যাকসিন
- মশাবাহিত রোগ চিকুনগুনিয়া প্রতিরোধে বিশ্বে প্রথম টিকা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
- বিশ্বে অনুমোদন দেওয়া টিকাটির নাম ‘ইক্সচিক’।
- চিকুনগুনিয়া মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। এ রোগের উপসর্গ হল জ্বর ও অস্থিসন্ধিতে ব্যথা।
-  ‘ইক্সচিক’ নামের এই টিকা তৈরি করেছে ইউরোপের ভালনেভা সংস্থা। 
- চিকুনগুনিয়া আক্রান্ত হলে প্রাথমিক লক্ষণ হিসেবে অনেক জ্বর আসে। এছাড়াও থাকে গাঁটে গাঁটে প্রচণ্ড ব্যথা।
- আফ্রিকা, এশিয়া ও আমেরিকা মহাদেশে এ রোগের প্রকোপ দেখা যায়। মূলত গ্রীষ্মমন্ডলীয় এবং উপ-গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুতে এ রোগের প্রাদুর্ভাব ঘটে বেশি।

সূত্র- বিবিসি। 
৮,০৩৪.
ইন্টারপোল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ১৯১৮ সালে
  2. ১৯২৩ সালে
  3. ১৯৩৩ সালে
  4. ১৯৪৫ সালে
ব্যাখ্যা

ইন্টারপোল (Interpol):
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- প্রতিষ্ঠাতা: জোহানেস স্কোবার (Dr Johannes Schober) [অস্ট্রিয়ার পুলিশ প্রধান]।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি (সর্বশেষ সদস্য: পালাউ)।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা (Valdecy Urquiza) [ব্রাজিল]।
- ইন্টারপোলের মূল লক্ষ্য হলো বিভিন্ন দেশের পুলিশ বাহিনীকে একত্রে কাজ করার সুযোগ করে দিয়ে বৈশ্বিক নিরাপত্তা হুমকি মোকাবেলা করা।

⇒ পূর্ব নাম: International Criminal Police Commission.
- বর্তমান নাম International Criminal Police Organization গ্রহণ করে ১৯৫৬ সালে।

⇒ ইন্টারপোলের প্রধান উদ্দেশ্য হল আন্তর্জাতিক অপরাধ, যেমন মানবপাচার, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধ, আর্থিক অপরাধ, সাইবার অপরাধ, এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে লড়াই করা।
- বিভিন্ন দেশের পুলিশের মধ্যে তথ্য ও সুরক্ষা সম্পর্কিত সহযোগিতা নিশ্চিত করা।
- ইন্টারপোল সদস্য রাষ্ট্রগুলোর পুলিশদের জন্য তথ্য আদান-প্রদান এবং আন্তর্জাতিক অপরাধ তদন্তে সহায়তা প্রদান করে।
- ইন্টারপোল আন্তর্জাতিকভাবে পলাতক অপরাধীদের ধরার জন্য "লাল নোটিশ" জারি করে, যা বিভিন্ন দেশকে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য সতর্ক করে।

উৎস: Interpol ওয়েবসাইট।

৮,০৩৫.
রাশিয়ার কোন জার পশ্চিমা সংস্কৃতির অনুকরণে রাশিয়াকে আধুনিক করার চেষ্টা করেছিলেন?
  1. ইভান দ্য টেরিবল
  2. পিটার দ্য গ্রেট
  3. ক্যাথরিন দ্য গ্রেট
  4. জার নিকোলাস দ্বিতীয়
ব্যাখ্যা

- পিটার দ্য গ্রেট ছিলেন রাশিয়ার একজন প্রভাবশালী জার যিনি রাশিয়াকে আধুনিকীকরণ এবং পশ্চিমা ধাঁচে গড়ে তোলার জন্য ব্যাপক সংস্কার কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি সেন্ট পিটার্সবার্গ শহর প্রতিষ্ঠা করেন এবং রাশিয়ার সামরিক ও নৌ শক্তি বৃদ্ধি করেন।

উল্লেখ্য, 
- রাশিয়ার যে জার পশ্চিমা সংস্কৃতির অনুকরণে রাশিয়াকে আধুনিক করার চেষ্টা করেছিলেন তিনি ছিলেন পিটার দ্য গ্রেট (১৬৮২–১৭২৫)। তিনি উপলব্ধি করেছিলেন যে রাশিয়া ইউরোপের অন্যান্য রাষ্ট্রের তুলনায় প্রযুক্তি, সামরিক শক্তি ও প্রশাসনে অনেক পিছিয়ে আছে। তাই তিনি ইউরোপ ভ্রমণ করে সেখানকার উন্নত জ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতি রাশিয়ায় প্রবর্তনের উদ্যোগ নেন।

- তিনি সেনাবাহিনী ও নৌবাহিনীকে ইউরোপীয় ধাঁচে গড়ে তোলেন, নতুন প্রশাসনিক কাঠামো তৈরি করেন এবং শিক্ষা ও বিজ্ঞান বিকাশে পদক্ষেপ নেন। অভিজাতদের পশ্চিমা পোশাক পরা ও দাড়ি কাটা বাধ্যতামূলক করে সমাজে পরিবর্তন আনেন। সবচেয়ে বড় পদক্ষেপ ছিল নতুন রাজধানী সেন্ট পিটার্সবার্গ গঠন, যা "ইউরোপের জানালা" নামে পরিচিত হয়।  

সূত্র: Students of History ওয়েবসাইট। 

৮,০৩৬.
GATT - এর উত্তরসূরী হিসেবে কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়?
  1. ক) WTO
  2. খ) IDA
  3. গ) IMF
  4. ঘ) UNDP
ব্যাখ্যা
▪ ১৯৯৫ সালের ১ জানুয়ারি World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
▪ GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী হিসেবে WTO গঠিত হয়। ১৯৪৭ সালের ৩০ অক্টোবর GATT স্বাক্ষরিত হয়।

এক নজরে WTO
▪ প্রতিষ্ঠাকাল;- ১ জানুয়ারি, ১৯৯৫ সাল।
▪ সদস্য সংখ্যা:- ১৬৬টি দেশ।
▪ সদরদপ্তর:- জেনেভা, সুইজারল্যান্ড।
▪ পূর্বসূরী সংস্থা:- General Agreement on Tariffs and Trade (GATT).

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট।
৮,০৩৭.
WTO সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. আফগানিস্তান
  2. ভিয়েতনাম
  3. থাইল্যান্ড
  4. চীন
ব্যাখ্যা
WTO:

- WTO এর পূর্ণরূপ World Trade Organization.
- বিশ্বের একমাত্র আন্তর্জাতিক সংস্থা যা দেশগুলির মধ্যে বাণিজ্যের নিয়মগুলি নিয়ে কাজ করে।
- সংস্থাটি ১ জানুয়ারি ১৯৯৫ সালে যাত্রা শুরু করে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৬৬টি।
- বাংলাদেশ ১৯৯৫ সালে সংস্থাটির সদস্যপদ লাভ করে।
- সংস্থাটির সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান।
- দেশটি ২০১৬ সালে সংস্থাটির সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - WTO অফিসিয়াল ওয়েবসাইট।
৮,০৩৮.
কোন আরব দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আছে?
  1. কাতার
  2. সৌদি আরব
  3. ওমান
  4. জর্ডান
ব্যাখ্যা
• ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক:
- কূটনীতি (Diplomacy) হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিদ্যার একটি শাখা যেখানে রাষ্ট্র ও রাষ্ট্র সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক চুক্তি বা আলোচনা সর্ম্পকিত কলা কৌশল অধ্যয়ন করা হয়।
- সাধারন অর্থে কূটনীতি হচ্ছে কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত সরকারি কার্যক্রম।

- ৫টি আরব দেশের সাথে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে তার মধ্যে দুটি আফ্রিকান দেশ এবং তিনটি মধ্যপ্রাচ্যের দেশ। 
- দেশ গুলো হলো: সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, বাহরাইন, মরক্কো।

• এছাড়াও যে সকল দেশের সাথে ইসরাইলের সাথে কূটনৈতিক সর্ম্পক নেই সেগুলো হলো:

- ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, আলজেরিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ব্রুনাই, জিবুতি, মালদ্বীপ, ভেনিজুয়েলা, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মালি, মালেশিয়া, নাইজার, সুদান, সোমালিয়া, সিরিয়া, সৌদি আরব, ওমান, পাকিস্তান, উত্তর কোরিয়া, কিউবা, কোমোরোস, কাতার, তিউনিশিয়া, ইয়েমেন। 

তথ্যসূত্র: ইসরাইলের সরকারী ওয়েবসাইট। 
৮,০৩৯.
 COP-29 কোথায় অনুষ্ঠিত হয়েছিলো?
  1. ব্রাজিল
  2. আজারবাইজান
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. মিশর
ব্যাখ্যা

COP-29:
- COP এর পূর্ণরূপ Conference of the Parties.
- জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা।
- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (বা COPs) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এটি জলবায়ু পরিবর্তনের উপর বিশ্বের একমাত্র বহুপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম যা পৃথিবীর প্রায় প্রতিটি দেশকে একত্রিত করে।
- COP সম্মেলনে অংশগ্রহণ করেন UNFCCC এর দেশগুলো।
- COP-28 অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ ।
- COP-29 অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকু তে ১১ নভেম্বর - ২২ নভেম্বর, ২০২৪ ।
- পরবর্তী COP-30 অনুষ্ঠিত হবে বেলেম, ব্রাজিল(১০-২১ নভেম্বর, ২০২৫ সাল) ।

উৎস: UNFCCC website.

৮,০৪০.
Lashkar-e-Taiba কোন দেশভিত্তিক জঙ্গি সংগঠন?
  1. আফগানিস্তান
  2. পাকিস্তান
  3. ভারত
  4. লেবানন 
ব্যাখ্যা

লস্কর-ই-তৈইয়্যেবা:
- লস্কর-ই-তৈইয়্যেবা পাকিস্তান ভিত্তিক একটি জঙ্গি সংগঠন।
- লস্কর-ই-তৈইয়্যেবা ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় তৎপর একটি জঙ্গি সংগঠন।
- এটি কাশ্মীর উপত্যকায় তৎপর হলেও পরিচালিত হয় পাকিস্তান থেকে।
- ইসলামী সংগঠনটি যা সুন্নি ইসলামের ওয়াহাবি সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত । 
- প্রতিষ্ঠাতা: হাফিজ সাঈদ।
- হাফিজ সাঈদ ১৯৮০ সালের দিকে এটি প্রতিষ্ঠা করেন।
- লস্কর-ই-তৈইয়্যেবা ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে প্রথম অনুপ্রবেশ করেছিল।

উল্লেখ্য,
- ২০০১ সালে ভারতীয় পার্লামেন্ট ভবনে হামলা ও ২০০৮ সালের মুম্বাই হামলার জন্যে ভারত সরকার লস্কর-ই-তৈইয়্যেবাকে দায়ী করে থাকে।

উৎস: i) Britannica.
ii) BBC. 

৮,০৪১.
জাতিসংঘের সমুদ্র চলাচল বিষয়ক সংস্থা কোনটি?
  1. IMO
  2. ILO
  3. IOM
  4. WMO
ব্যাখ্যা
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO):
- IMO এর পূর্ণরূপ International Maritime Organization.
- জাতিসংঘের সমুদ্র চলাচল বিষয়ক সংস্থা হচ্ছে IMO। 
- প্রতিষ্ঠা: ৬ মার্চ ১৯৪৮, জাতিসংঘের আওতায় একটি কনভেনশনের মাধ্যমে গঠিত।
- কার্যক্রম শুরু: জানুয়ারি ১৯৫৯।
- সদস্য রাষ্ট্র: ১৭৬টি।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।

মূল লক্ষ্য:
- আন্তর্জাতিক নৌপরিবহন নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধি।
- জাহাজ থেকে দূষণ প্রতিরোধ।
- আইনি বিষয়, দায় ও ক্ষতিপূরণের নীতি নির্ধারণ।
- আন্তর্জাতিক সামুদ্রিক ট্রাফিক সহজতর করা।

এছাড়া,
- International Organization for Migration (IOM) জাতিসংঘের একটি সংস্থা যা অভিবাসনের ক্ষেত্রে কাজ করে। 
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) হল জাতিসংঘের (UN) আবহাওয়া বিষয়ক একটি সংস্থা। 

উৎস: IMO ওয়েবসাইট।
৮,০৪২.
নিচের কোন দেশটি সামরিক জোট কোয়াডের অন্তর্ভুক্ত নয়?
  1. জাপান
  2. জার্মান
  3. ভারত
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
কোয়াড:
- QUAD পূর্ণ নাম: Quadrilateral Security Dialogue (QSD)
- ইংরেজি শব্দ কোয়াড্রিলেটারেল বা চতুর্পাক্ষিকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোয়াড।
- এটি চার পক্ষের একটি জোট। যা যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, এবং অস্ট্রেলিয়া নিয়ে গঠিত।
- অর্থাৎ উল্লিখিত প্রশ্নে জার্মান সামরিক জোট কোয়াডের অন্তর্ভুক্ত নয়।
- এর লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মুক্ত, উন্মুক্ত, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা।
- ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও সমুদ্রপথে স্বাধীনতা নিশ্চিত করা।
- চীনের ক্রমবর্ধমান প্রভাব ও সামরিক উপস্থিতি মোকাবিলা।
- ২০০৭ সালে কোয়াড গঠনের পর দীর্ঘদিন এর কোন তৎপরতা না থাকলেও,
- ১২ নভেম্বর ২০১৭ এক বৈঠকের মাধ্যমে কোয়াড আবারো সক্রিয় হয়ে ওঠে।
- এটিকে ‘এশিয়ান ন্যাটো’ জোট নামেও অভিহিত করা হচ্ছে।

তথ্যসূত্র: The Guardian, আল জাজিরা এবং প্রথমআলো।
৮,০৪৩.
আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৯৮ সালে
  3. গ) ১৯৯৯ সালে
  4. ঘ) ২০০২ সালে
ব্যাখ্যা
১ জুলাই ২০০২ সালে রোম চুক্তি বা নীতিমালা (১৯৯৮ সালে সাক্ষরিত) কার্যকরের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়। এটি নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। এর বর্তমান সদস্য ১২৩ টি৷ এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ প্রভৃতি বিষয়ে অনুসন্ধান ও বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করতে পারে। গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারে। তবে নিজস্ব বাহিনী না থাকায় দণ্ড কার্যকর করতে পারে না। বিভিন্ন দেশের সরকারের প্রতি আহবান জানায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া সহ অনেক দেশই এই আদালতকে স্বীকৃতি দেয়নি৷ (সূত্রঃ আইসিসি ওয়েবসাইট)
৮,০৪৪.
শান্তি পল্লী বলা হয় -
  1. ক) পানমুনজাম
  2. খ) কায়সং
  3. গ) হোক্কাইডো
  4. ঘ) লাওস
ব্যাখ্যা
পানমুনজাম -
- উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী একটি অসামরিক এলাকা।
- দুই দেশের মধ্যে কোন বিরোধপূর্ণ সমস্যার সমাধানের জন্য এখানে বৈঠক  অনুষ্ঠিত হয়।
- শান্তি পল্লী নামে বিখ্যাত।

কায়সং -
- উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী শিল্পাঞ্চল।

উৎস: Live MCQ লেকচার।
৮,০৪৫.
'আদমশুমারি-২০১১' অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ক) ১.৩৭%
  2. খ) ১.৩০%
  3. গ) ১.১%
  4. ঘ) ১.২%
ব্যাখ্যা
- ২০১১ সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭% (প্রাথমিক রিপোর্টে ১.৩৪% ছিল)
- অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, জনসংখ্যা বৃদ্ধির হার - ১.৩৭%।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যানুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩০%।
- বিশ্ব জনসংখ্যা তহবিলের ২০২০ সালের রিপোর্ট অনুসারে ছিল ১.১ শতাংশ।

তথ্যসূত্র:- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
৮,০৪৬.
UN Women এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক
  2. ওয়াশিংটন ডিসি
  3. ক্যালিফোর্নিয়া
  4. জর্জিয়া
ব্যাখ্যা
UN Women:
- UN Women প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটি কার্যক্রম শুরু করে ২০১১ সালে।
- সদর দপ্তর নিউ ইয়র্ক,যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক - সিমা সামি বাহাউস। (জানুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র: UN Women এর ওয়েবসাইট।
৮,০৪৭.
কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানির ছবি আছে?
  1. ক) কানাডা
  2. খ) ফ্রান্স
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) থাইল্যান্ড
ব্যাখ্যা
- কানাডার মুদ্রায় ব্রিটেনের রানির ছবি রয়েছে। 
-  কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র। 
- এতে রাণীর পক্ষ থেকে তার প্রতিনিধি হিসেবে একজন গভর্নর জেনারেল নিয়োগ দেওয়া হয়। 
- তবে সরকার পরিচালনায় গভর্নর জেনারেলের কোন ভূমিকা থাকে না। 
- রাণী দ্বিতীয় এলিজাবেথ কানাডা ব্যতীত আরও ১৫ টি দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন।
 
উল্লেখ্য,
২০২২ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসান ঘটলে,  ব্রিটেনের সিংহাসনে অধিষ্ঠিত চার্লস ফিলিপ আর্থার জর্জকে আনুষ্ঠানিকভাবে নিজেদের রাজা ঘোষণা করে কানাডা। 
 

(সূত্র: কানাডার সরকারি ওয়েবসাইট, ব্রিটেনের সরকারি ওয়েবসাইট)
৮,০৪৮.
‘লস অ্যান্ড ড্যামেজ তহবিল' গঠন কোন জলবায়ু সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?
  1. COP-21
  2. COP-25
  3. COP-27
  4. COP-30
ব্যাখ্যা

লস অ্যান্ড ড্যামেজ তহবিল (Loss and Damage Fund):
- লস অ্যান্ড ড্যামেজ তহবিল (Loss and Damage Fund) হলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য উন্নত দেশগুলোর উদ্যোগে গঠিত একটি তহবিল।
- এই তহবিল ২৭তম জলবায়ু বিষয়ক সম্মেলনে (COP-27) সিদ্ধান্ত নেওয়া হয়।
- এর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্বব্যাংককে।
- এর মূল উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলোতে যে ক্ষয়ক্ষতি এবং ক্ষতি হয়, তার জন্য আর্থিক সহায়তা প্রদান করা।

⇒ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বিশ্বের উন্নত দেশগুলো।
- ২০০৯ সালে উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
- শেষ পর্যন্ত এ-সংক্রান্ত তহবিল প্রতিষ্ঠার বিষয়ে ২০২২ সালে মিশরের শার্ম এল-শেখ-এ অনুষ্ঠিত কপ-২৭ শীর্ষ সম্মেলনে একটি চুক্তি হয়।
- আর এটিই হচ্ছে Loss and Damage Fund (লস অ্যান্ড ড্যামেজ তহবিল)।

উল্লেখ্য,
- কপ-৩০ সম্মেলনে সিদ্ধান্ত হয় যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড ২০২৬ থেকে কার্যকর হবে, প্রথম ব্যাচে ২৫০ মিলিয়ন ডলার ছাড় দেওয়া হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৮,০৪৯.
ইউরোপীয় ইউনিয়ন (EU) এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? (ডিসেম্বর, ২০২৫)
  1. রোমানিয়া
  2. ক্রোয়েশিয়া
  3. বুলগেরিয়া
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।

৮,০৫০.
রিসেপ তাইয়েপ এরদোগানের রাজনৈতিক দলের নাম -
  1. Justice and Particular Party
  2. Justice and National Party
  3. Justice and Development Party
  4. Justice and Republican Party
ব্যাখ্যা
এরদোগান:
- ২০০৩ সাল থেকে তুরস্কে ক্ষমতায় আছেন এরদোগান। যদিও প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
- এর পর ২০১৪ সাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
- ১৪ মে, ২০২৩ নির্বাচন হয় তুরস্কে।
- তার রাজনৈতিক দলের নাম - Justice and Development Party.
- তুরস্কের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় দফার নির্বাচন হয়। রিসেপ তাইয়েপ এরদোগান প্রায় ৫২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় বারের মতো নির্বাচিত হন।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮,০৫১.
আইনের শাসন সূচক - ২০২২ অনুসারে সর্বনিম্ন অবস্থানে রয়েছে কোন দেশ?
  1. ক) ডেনমার্ক
  2. খ) ভেনিজুয়েলা
  3. গ) নাইজেরিয়া
  4. ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২২
• ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022’ বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে।
• সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
• প্রকাশনা প্রতিষ্ঠান:- United Nations Economic and Social affairs (UNDESA)। উল্লেখ্য, সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের এ সূচক প্রকাশ করে আসছে।  

প্রতিবেদনে বিশ্ব 
আইনের শাসন সূচক – ২০২২ অনুসারে,
• শীর্ষ দেশ – ডেনমার্ক।
সর্বনিম্ন দেশভেনিজুয়েলা।  

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ   
• সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – নেপাল (৬৯তম)
বাংলাদেশ১২৭তম। 
• শ্রীলংকা – ৭৪তম।
• ভাতর – ৭৭তম।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
৮,০৫২.
১৯৪৫ সালে ইয়াল্টা সম্মেলনে কোন তিনটি দেশ অংশগ্রহণ করেছিল?
  1. জার্মানি, জাপান,যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন
  3. ফ্রান্স, চীন, ভারত
  4. কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
ব্যাখ্যা
• ইয়াল্টা সম্মেলন (Yalta Conference, 1945):
- ইয়াল্টা সম্মেলন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্রশক্তির সম্মেলন।
- তিন প্রধান নেতা-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক।
- এটি ইউরোপে যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণে এক ঐতিহাসিক পদক্ষেপ।
- তারিখ: ৪ -১১ ফেব্রুয়ারি, ১৯৪৫।
- স্থান: লিভাদিয়া প্রাসাদ, ইয়াল্টা, ক্রিমিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে ইউক্রেন)।
- প্রধান অংশগ্রহণকারী নেতারা:
- ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট – মার্কিন প্রেসিডেন্ট,
- উইনস্টন চার্চিল - ব্রিটিশ প্রধানমন্ত্রী,
- জোসেফ স্টালিন - সোভিয়েত ইউনিয়নের নেতা।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ইউরোপে জার্মানির পরাজয় নিশ্চিত মনে হচ্ছিল।
- এই পরিস্থিতিতে, মিত্রশক্তির নেতারা যুদ্ধ-পরবর্তী ইউরোপের রাজনৈতিক মানচিত্র ও আন্তর্জাতিক ব্যবস্থাপনা নিয়ে পরিকল্পনা করতে এই সম্মেলনে মিলিত হন।

• প্রধান সিদ্ধান্তসমূহ:
- জার্মানিকে চারটি অধিকৃত অঞ্চলে ভাগ করা হবে (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্স)।
- বার্লিন শহরকেও চার ভাগে ভাগ করা হবে।
- একটি নতুন আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ (United Nations) গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
- নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা যুক্ত করা হয় স্থায়ী সদস্যদের জন্য
- পোল্যান্ডের নতুন সীমা নির্ধারণ করা হয়।

উৎস: Britannica.com  এবং WorldAtlas.com.
৮,০৫৩.
১৯৯৮ বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট পান কে?
  1. রোনালদো
  2. জিদান
  3. সুকের
  4. বেবেতা
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

১৯৯৮ বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট পান ডেভর সুকার।

উল্লেখ্য,
⇒ ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৮,০৫৪.
ANZUS চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 
  1. ১৯৪৬ সালে 
  2. ১৯৫০ সালে
  3. ১৯৫১ সালে
  4. ১৯৫২ সালে
ব্যাখ্যা

• ANZUS:
- এটি একটি সামরিক জোট।
- ANZUS চুক্তি স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।
- সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
- লক্ষ্য: সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে বৈদেশিক আগ্রাসন প্রতিহত করা।

উৎস: ব্রিটানিকা। 

৮,০৫৫.
'Bangkok Vision 2030' উদ্যোগটি কোন সংস্থা কর্তৃক গৃহীত? 
  1. BIMSTEC
  2. ASEAN
  3. SAARC
  4. ESCAP
ব্যাখ্যা

• BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা।
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation), পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।

উল্লেখ্য,
⇒ Bangkok Vision 2030 হলো BIMSTEC-এর একটি কৌশলগত নথি, যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়েছে।
- মূল উদ্দেশ্য: "A Prosperous, Resilient and Open BIMSTEC by 2030 for our people and future generations" অর্থাৎ, ২০৩০ সালের মধ্যে একটি সমৃদ্ধ, স্থিতিস্থাপক ও উন্মুক্ত BIMSTEC গঠন করা, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণকর হবে। 

তথ্যসূত্র: BIMSTEC ওয়েবসাইট।

৮,০৫৬.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP) বর্তমান প্রধান কে? (জানুয়ারি, ২০২৬)
  1. ইনগার অ্যান্ডারসেন
  2. আকিম স্টেইনার
  3. এরিক সোলহেইম
  4. হারলেম ব্রুন্ডটল্যান্ড
ব্যাখ্যা

UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন।
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।

৮,০৫৭.
বিগ অ্যাপেল কোন শহরের নাম?
  1. ইসলামাবাদ
  2. নিউইয়র্ক
  3. শিকাগো
  4. প্যারিস
ব্যাখ্যা
ভৌগোলিক উপনাম:
- নিউইয়র্ক শহরের অনেক উপনাম আছে।
- যেমন: 'দ্যা সিটি দ্যাট নেভার স্লিপ'/'গথাম'৷
- সবচেয়ে জনপ্রিয় হচ্ছে 'দ্যা বিগ অ্যাপেল'।

অন্যদিকে -
- কিউবাকে বলা হয় 'মুক্তার দেশ'।
- গ্রেট ব্রিটেনকে বলা হয় 'সমুদ্রের বধূ'।
- প্যারিসকে বলা হয় 'পৃথিবীর সংস্কৃতির রাজধানী'।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
৮,০৫৮.
UNFPA এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) কোপেনহেগেন
  2. খ) নিউইয়র্ক
  3. গ) প্যারিস
  4. ঘ) জেনেভা
ব্যাখ্যা
- UNFPA এর পূর্ণরূপ হলো United Nations Population Fund.
- UNFPA ১৯৬৭ সালে United Nations Fund for Population Activities নামে একটি ট্রাস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৬৯ সালে।
- ১৯৮৭ সালে এটি United Nations Population Fund নামধারণ করে। তবে এর Abbreviation পূর্বের UNFPA থেকে যায়।
- UNFPA এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বর্তমান পঞ্চম নির্বাহী পরিচালক নাতালিয়া কানিম।
- UNFPA প্রতিবছর বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে।

(তথ্যসূত্রঃ UNFPA ওয়েবসাইট)
৮,০৫৯.
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য জোট কোনটি?
  1. ASEAN
  2. GCC
  3. APEC
  4. BIMSTEC
ব্যাখ্যা
APEC:
- APEC এর পূর্ণরূপ ‘Asia-Pacific Economic Cooperation’.
- APEC হলো এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর একটি বাণিজ্য জোট।
- প্রতিষ্ঠাকাল: ৬ নভেম্বর, ১৯৮৯ সাল। 
- প্রতিষ্ঠার স্থান: ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- বর্তমান সদস্য দেশ ২১টি।

অন্যদিকে,

• BIMSTEC
- একটি অর্থনৈতিক সংগঠন।
- দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর উপকূলের দেশসমূহ নিয়ে এই জোট গঠিত।
- এর উদ্দেশ্য- সদস্য দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা।

• ASEAN
- এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।

• GCC
- এর পূর্ণরূপ Gulf Cooperation Council
- এটি হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।

উৎস: APEC, BIMSTEC, ASEAN, GCC ওয়েবসাইট।
৮,০৬০.
উজবেকিস্তানের মুদ্রার নাম কী?
  1. সোম
  2. ইয়েন
  3. পাউন্ড
  4. ডলার
ব্যাখ্যা
উজবেকিস্তান:
- আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র।
- দেশটি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করে।
- 'উজবেকিস্তান' দেশটি মধ্য এশিয়ায় অবস্থিত।
- উজবেকিস্তান মূলত আমু দরিয়া এবং সির দরিয়া নদীর মধ্যে অবস্থিত।
- আয়তন: ১৭৩,৩৪৯ বর্গ মাইল (৪৪৮,৯৭১ বর্গ কিমি)।
- রাজধানী: তাসখন্দ।
- ভাষা: উজবেক (অফিসিয়াল), রাশিয়ান, তাজিক, কাজাখ।
- ধর্ম: ইসলাম (প্রধানত সুন্নি)।
- মুদ্রা: সোম।

তথ্যসূত্র - Britannica.com
৮,০৬১.
‘নিউ ডিল' (New Deal) ব্যবস্থার প্রবর্তন করেন কে?
  1. উড্রো উইল্‌সন
  2. টিলিও-লেস্তে
  3. ডি. আইজেনহাওয়ার
  4. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
ব্যাখ্যা

• ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১২ বছর (১৯৩৩ - ১৯৪৫) ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
- তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি ৪ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
- যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেট তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে ‘নিউ ডিল' (New Deal) ব্যবস্থার প্রবর্তন করেন।

এছাড়াও,
- তার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমনের (৭ ডিসেম্বর ১৯৪১) প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়।
- মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ‘Good Neighbor Policy' প্রবক্তা।
- ১৯৩০-৪০ এর সময়ে লাতিন আমেরিকান দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নির্ধারণে রুজভেল্ট পূর্বেকার হস্তক্ষেপ নীতির পরিবর্তে সদ্ভাবমূলক নীতি প্রবর্তন করেন।
- ১৯৩৩ সালে প্রথম এ বিষয়ে ধারণা দেওয়া হয়।
- কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের এন্টি-কমিউনিজম নীতির ফলে ‘সৎ প্রতিবেশি নীতি’ গুরুত্ব হারায়।

উৎস: Britannica & History.com 

৮,০৬২.
NATO এর বর্তমান মহাপরিচালক কে?(জানুয়ারি,২০২৬)
  1. জেনস স্টলটেনবার্গ
  2. মার্কো রুবিও
  3. মার্ক রুটে
  4. উরসুলা ভ্যান ডার লেন
ব্যাখ্যা

• ন্যাটো:
- পূর্ণরূপ - North Atlantic Treaty Organization.
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১২টি দেশ।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ। (জানুয়ারি, ২০২৬)
- NATO এর মহাপরিচালক Mark Rutte. 

উৎস: ন্যাটো ওয়েবসাইট।

৮,০৬৩.
ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৩৩
  2. ১৯৪৩
  3. ১৯৪৫
  4. ১৯৪৭
ব্যাখ্যা
ইয়াল্টা সম্মেলন:
- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় যখন সুনিশ্চিত তখন মিত্রপক্ষীয় তিন রাষ্ট্রপ্রধান রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন ক্রিমিয়ার ইয়াল্টা প্রদেশে এক বৈঠকে মিলিত হন। সেখানে তাঁদের মধ্যে আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে আলোচনা হয়।
- যা জাতিসংঘ গঠনের ইতিহাসে 'Yalta Conference' নামে পরিচিত।
- এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের 'ভেটো ক্ষমতা' (Veto Power) নির্ধারিত হয়।
- এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।

এই সম্মেলনের প্রধান বিষয়:
- বিশ্বশান্তির জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন,
- জার্মানির ভাগ্য নির্ধারণ,
- পোল্যান্ডের ভবিষ্যত সমস্যার সমাধানকল্পে আলোচনা।

উৎস: History.com
৮,০৬৪.
সিনাই উপদ্বীপ কোন দুটি মহাদেশকে যুক্ত করেছে?
  1. ইউরোপ ও এশিয়া
  2. এশিয়া ও ইউরোপ
  3. ইউরোপ ও আফ্রিকা
  4. এশিয়া ও আফ্রিকা
ব্যাখ্যা

সিনাই উপদ্বীপ:
- সিনাই উপদ্বীপ মিশরের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত।
- এটি আফ্রিকাকে এশিয়ার সাথে সংযুক্ত করে।
- এটি আফ্রিকা ও এশিয়ার মধ্যে একটি কৌশলগত ত্রিকোণাকার স্থলসেতু হিসেবে কাজ করে।
- এটি প্রায় ৬১,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
- এই উপদ্বীপটি উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে লোহিত সাগর, পশ্চিমে সুয়েজ খাল এবং পূর্বে ইসরায়েল ও আকাবা উপসাগর দ্বারা বেষ্টিত।
- এই উপদ্বীপের পশ্চিমে সুয়েজ খাল থাকায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ ও বাণিজ্যের পথ। 

উৎস: Britannica.

৮,০৬৫.
কারা সর্বপ্রথম লোহার অস্ত্রে সজ্জিত বাহিনী গঠন করে ও যুদ্ধ রথের ব্যবহার করে?
  1. পারস্যিকরা
  2. গ্রিকরা
  3. মিশরীয়রা
  4. এ্যাসেরীয়রা
ব্যাখ্যা

এ্যাসিরীয় সভ্যতা:
- আনুমানিক খ্রিস্টপূর্ব ১০০০-৯০০ অব্দের মধ্যে এ্যাসিরীয় সভ্যতার পত্তন ঘটে।
- ব্যাবিলন থেকে প্রায় দু'শ মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে একটি শহর গড়ে ওঠে। সমৃদ্ধ এ শহরের নাম এ্যাসুর। এ শহরের অধিবাসীরা এ্যাসিরীয় নামে পরিচিত ছিল।
- প্রথমদিকে কৃষিকাজ আর পশুপালন করে এরা জীবন চালাত। 

⇒ সামরিক ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
- তারা গোলন্দাজ বাহিনী গঠন করে এবং যুদ্ধরথের ব্যবহার করে। তারা সর্বপ্রথম লোহার অস্ত্রে সজ্জিত বাহিনী গঠন করে ও যুদ্ধ রথের ব্যবহার করে।
- ক্রমে এ্যাসিরীয় রাষ্ট্র একটি সামরিক রাষ্ট্রে পরিণত হয়।
- এ্যাসিরীয় সম্রাট বিশ্বাস করতেন তিনি দেবতা অসুরের প্রতিনিধি।
- এ্যাসিরীয়দের অর্থনীতির মূল উৎস ছিল বিভিন্ন দেশ থেকে লুণ্ঠন করে আনা ধনসম্পদ। অল্প বিস্তর বাণিজ্যও তারা করত।

⇒ ধর্মীয় ক্ষেত্রে এ্যাসিরীয়রা ব্যাবিলনীয়দের অনুসরণ করে।
- তাদের প্রধান দেবতা ছিল আসুর। এরপর ছিল ইশতারের স্থান।

⇒ এ্যাসিরীয়রা পাথর দিয়ে ঘর-বাড়ি নির্মাণ ও তৈজসপত্র তৈরিতে দক্ষ ছিল।
- জ্ঞান-বিজ্ঞানে তাদের উল্লেখযোগ্য অবদান ছিল। সম্রাট আশুরবনিপালের গড়া একটি বৃহৎ গ্রন্থাগার পাওয়া গেছে রাজধানী নিম্পরে।
- তারাই প্রথম বৃত্তকে ৩৬০° তে ভাগ করে।
- পৃথিবীকে সর্বপ্রথম তারা অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেছিল।
- চিকিৎসাবিদ্যায় এ্যাসিরীয়দের ভূমিকা ছিল অসামান্য। তারা পাঁচশ'রও বেশি উদ্ভিদ ও খনিজ ওষুধের তালিকা প্রণয়ন করে সেগুলোর গুণাগুণ ও ব্যবহার পদ্ধতি লিপিবদ্ধ করে।
- উত্তরসূরি শাসকদের বিভিন্ন দুর্বলতা এবং প্রতিবেশী রাজ্যগুলোর আক্রমণের মুখে তিন'শ বছরের এই প্রাচীন সভ্যতা খ্রিস্টপূর্ব ৬১২ অব্দে ধ্বংসপ্রাপ্ত হয়।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,০৬৬.
SDG এর মেয়াদ পূর্ন হবে -
  1. ১ জানুয়ারি, ২০৩০
  2. ১ জুলাই, ২০৩০
  3. ২৪ অক্টোবর, ২০৩০
  4. ৩১ ডিসেম্বর, ২০৩০
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) 
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম সভায় SDG গৃহীত হয়।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- ২০৩০ সালের ৩১ ডিসেম্বর SDG এর মেয়াদ পূর্ন হবে।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- UNDP এর প্রত্যক্ষ ২০৩০ সালের মধ্যে এই ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা হবে।

তথ্যসূত্র - SDG ওয়েবসাইট।
৮,০৬৭.
নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে?
  1. ১৮৯৬ সালে
  2. ১৯০১ সালে
  3. ১৯০৪
  4. ১৯০৭ সালে
ব্যাখ্যা
• নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।

সূত্র: নোবেল পুরস্কারের ওয়েবসাইট।
৮,০৬৮.
জাপানের সবচেয়ে বড় দ্বীপের নাম কী?
  1. হোক্কাইডো
  2. শিকোকু
  3. হোনশু
  4. কিউশু
ব্যাখ্যা
জাপান:
- সংবিধানিক রাজতন্ত্র (Constitutional Monarchy).
- সম্রাটের ক্ষমতা আনুষ্ঠানিক কিন্তু কার্যকর শাসন প্রধানমন্ত্রীর মাধ্যমে পরিচালিত হয়।
- রাজধানী: টোকিও (Tokyo) ১৮৬৮ সালে ইডো থেকে টোকিওতে স্থানান্তরিত হয়।
- ভৌগোলিক অবস্থান: পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপদেশ; চারটি প্রধান দ্বীপ: হোক্কাইডো, হোনশু, শিকোকু, কিউশু।
- জাপানের আয়তন: ৩৭৭,৯১৫ বর্গকিলোমিটার।
- সবচেয়ে বড় দ্বীপ: হোনশু।
- আয়তন প্রায় ২২৭,৯৬২ বর্গকিলোমিটার
- জনসংখ্যা (২০২৫ আনুমানিক): প্রায় ১২৩,১০৫,০০০ জন।
- জাতীয় ভাষা: জাপানি (Japanese)।
- ধর্ম: শিন্তো ও বৌদ্ধ ধর্ম প্রধান; খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুসারীও রয়েছে।
- বর্তমান প্রধানমন্ত্রী: Shigeru Ishiba ( মে,২০২৫)।

উৎস: ব্রিটানিকা।
৮,০৬৯.
ভারত ও নেপালের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল কোনটি?
  1. কালাপানি
  2. লিমপিয়াধুরা
  3. লিপুলেখ
  4. সবগুলো
ব্যাখ্যা
• ভারত-নেপাল সীমান্ত বিরোধ:
- ভারত ও নেপালের মধ্যে সীমান্ত রয়েছে ১,৬৯০ কিলোমিটার বা ১,০৫০ মাইল।
- বর্তমানে যেসব স্থান নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলছে সেগুলো হলো কালাপানি, লিমপিয়াধুরা, লিপুলেখ ও সুস্তা।
- ২ নভেম্বর ২০১৯ সালে ভারত নতুন একটি রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে।
- উক্ত মানচিত্রে বিতর্কিত ভূমি কালাপানি, লিমপিয়াধুরালিপুলেখ ভারতীয় সীমান্তের অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়।

সূত্র: দৈনিক প্রথম আলো ও বিবিসি বাংলা।
৮,০৭০.
QUAD কোন অঞ্চলের নিরাপত্তা ফোরাম?
  1. ইন্দো-প্যাসিফিক
  2. লাতিন আমেরিকা
  3. আফ্রিকা
  4. বঙ্গোপসাগরীয়
ব্যাখ্যা

QUAD:
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- QUAD হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ‘চতুর্পক্ষীয় নিরাপত্তা ফোরাম’।
- গঠিত হয়: ২০০৭ সালে।
- সদস্য দেশ: ৪টি (যথা: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান)।

⇒ QUAD- এর মূল উদ্দেশ্য: ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, কৌশলগত, সামরিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা, বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একে অপরের প্রতি নির্ভরশীলতা বৃদ্ধি করা।

উৎস: Department of the Prime Minister and Cabinet.

৮,০৭১.
কোনটির মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়?
  1. Lahore Declaration
  2. Tehran Declaration
  3. Cairo Declaration
  4. Istanbul Declaration
ব্যাখ্যা
D-8:
- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৮টি দেশ।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উল্লেখ্য,
- এশিয়া এবং আফ্রিকার গুরুত্বপূর্ণ এলাকার প্রতিনিধিত্ব করে থাকে এসব দেশ।

⇒ সহযোগিতার জন্য D-8 মোট ১৩টি ক্ষেত্র চিহ্নিত করেছে। যেমন:
1. বাণিজ্য,
2. শিল্প,
3. যোগাযোগ এবং তথ্য,
4. অর্থ, ব্যাংকিং এবং বেসরকারিকরণ,
5. গ্রামীণ উন্নয়ন,
6. বিজ্ঞান ও প্রযুক্তি,
7. দারিদ্র্য বিমোচন এবং মানব সম্পদ উন্নয়ন,
8. কৃষি,
9. শক্তি,
10. পরিবেশ,
11. স্বাস্থ্য,
12. পর্যটন,
13 সংস্কৃতি এবং ক্রীড়া।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
৮,০৭২.
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা কোন সংস্থার মূল কাজ?
  1. CTBTO
  2. OPCW
  3. IAEA
  4. OSCE
ব্যাখ্যা
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA):
- পূর্ণ নাম: International Atomic Energy Agency
- প্রতিষ্ঠাকাল: ২৯ জুলাই, ১৯৫৭
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহার প্রচার করা এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে কাজ করে।

মূল কাজ:
- পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা।
- সদস্য রাষ্ট্রগুলোর পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করা।
- পারমাণবিক শক্তির চিকিৎসা, কৃষি এবং শিল্পে শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা।
- গুরুত্বপূর্ণ চুক্তি:NPT (Non-Proliferation Treaty) বাস্তবায়নে সহায়তা।
- পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষার জন্য আন্তর্জাতিক মান নির্ধারণ।

উৎস: i) IAEA অফিসিয়াল ওয়েবসাইট
ii) Britannica
৮,০৭৩.
GATT চুক্তির সর্বশেষ রাউন্ড কোনটি?
  1. Annecy Round
  2. Uruguay Round
  3. Dillon Round
  4. Tokyo Round
ব্যাখ্যা

GATT চুক্তির রাউন্ড:
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- সেগুলো হলো:
1. Geneva Round,
2. Annecy Round,
3. Torquay Round,
4. Geneva II Round,
5. Dillon Round,
6. Kennedy Round,
7. Tokyo Round,
8. Uruguay Round.

উরুগুয়ে রাউন্ড:
- GATT চুক্তির রাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এই রাউন্ডের সংলাপ চলে দীর্ঘ ৮ বছর ধরে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)-এর।

তথ্যসূত্র - WTO ওয়েবসাইট।

৮,০৭৪.
বাংলাদেশ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদস্য পদ লাভ করে-
  1. ১৪ মার্চ, ১৯৭২
  2. ১৬ ডিসেম্বর, ১৯৭২
  3. ১২ অক্টোবর, ১৯৭৩
  4. ১২ নভেম্বর, ১৯৭৩
ব্যাখ্যা

⇒ বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।

FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। (অক্টোবর, ২০২৫)
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি। (অক্টোবর, ২০২৫)
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।

৮,০৭৫.
Inter-Services Intelligence কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. আফগানিস্তান 
  2. পাকিস্তান
  3. ইরান 
  4. ইরাক 
ব্যাখ্যা

◉ ISI বা Inter-Services Intelligence হলো পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা।

​Inter-Services Intelligence:
- ISI বা Inter-Services Intelligence পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা,
- এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি মূলত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষা করতে কাজ করে।
- আফগান যুদ্ধের সময়, ISI মার্কিন সহযোগিতায় মুজাহিদিনদের সহায়তা করেছিল।
- সংস্থাটি কাশ্মীর ইস্যু, আফগানিস্তানের রাজনীতি এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখে।

সূত্র: ব্রিটানিকা। 

৮,০৭৬.
WTO এর বর্তমান মহাপরিচালক কে?
  1. ক) রবার্টো অ্যাজভেদো
  2. খ) পাসকেল ল্যামি
  3. গ) এনগোজি ওকোনজো ইওয়েলা
  4. ঘ) ক্রিস্টিন লাগার্দ
ব্যাখ্যা
- World Trade Organization (WTO) এর বর্তমান সপ্তম মহাপরিচালক হলেন নাইজেরিয়ার নাগরিক এনগোজি ওকোনজো ইওয়েলা।
- তিনি সংস্থাটির প্রথম নারী ও প্রথম আফ্রিকান মহাসচিব।
- গত ১ মার্চ ২০২১ তিনি দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত।
(তথ্যসূত্রঃ WTO ওয়েবসাইট)
৮,০৭৭.
মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে নিচের উচ্চ আয়ের দেশ নয় কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) নরওয়ে
  3. গ) চীন
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
• আইএমএফ এর মাথাপিছু মোট জাতীয় আয় ২০২৩ অনুসারে:
- কানাডার মাথাপিছু মোট জাতীয় আয় -  ৫২.৭২ হাজার ডলার।
- চীনের মাথাপিছু মোট জাতীয় আয় - ১৩.৭২ হাজার ডলার।
- নরওয়ের মাথাপিছু মোট জাতীয় আয় -.১০১.১ হাজার ডলার।
- জাপানের মাথাপিছু মোট জাতীয় আয় - ৩৫.৩৯ হাজার ডলার।

উৎস: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।[লিঙ্ক]
৮,০৭৮.
ভেনিজুয়েলা কোন দেশের উপনিবেশ ছিল?
  1. সোভিয়েত ইউনিয়ন
  2. ফ্রান্স
  3. স্পেন
  4. কলম্বিয়া
ব্যাখ্যা
ভেনিজুয়েলা:
- ভেনিজুয়েলা (venezuela) দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত ফেডারেল প্রজাতন্ত্র শাসিত একটি রাষ্ট্র।
- উত্তর প্রান্তে রয়েছে আন্দিস পর্বতমালার সুউচ্চ পর্বতাঞ্চল।
- ভেনিজুয়েলা মোট ২১টি রাজ্য নিয়ে গঠিত।
- সরকারি ভাষা: স্প্যানিশ।
- মুদ্রা: ভেনেজুয়েলান বলিভার।
- রাজধানী: কারাকাস।

উল্লেখ্য,
- সংখ্যাগরিষ্ঠ ভেনিজুয়েলাবাসী ইউরোপীয় ও প্রাচীন আমেরিকান আদিবাসী বংশোদ্ভূত জাতি।
- ভেনিজুয়েলা একটি স্পেনীয় উপনিবেশ ছিল।
- ১৯ শতকের শুরুর দিকে দক্ষিণ আমেরিকার যেসব দেশ স্পেনীয় উপনিবেশ থেকে প্রথম স্বাধীনতা ঘোষণা করে, সেগুলোর মধ্যে ভেনিজুয়েলা অন্যতম।

উৎস: Britannica.
৮,০৭৯.
পি-৫-এর অন্তর্ভুক্ত নয় -
  1. চীন
  2. ফ্রান্স
  3. রাশিয়া
  4. জার্মানি
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। 
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

অন্যদিকে -
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: ইকুয়েডর (২০২৪), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)। 

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৮,০৮০.
সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী ?
  1. ক) হেলভেসিয়া
  2. খ) রোডেশিয়া
  3. গ) ডয়েচল্যান্ড
  4. ঘ) সলসবেরি
ব্যাখ্যা

- সুইজারল্যান্ড: হেলভেসিয়া, হেলভেটিয়া।
- জার্মানি: ডয়েচল্যান্ড।
- জাম্বিয়া: উত্তর রোডেশিয়া।
- হারারে - সলসবেরি।।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং worldatlas.com

৮,০৮১.
'জেহোভা' কোন সভ্যতার প্রধান দেবতা ছিলেন?
  1. হিব্রু সভ্যতা
  2. সিন্ধু সভ্যতা
  3. রোমান সভ্যতা
  4. চীন সভ্যতা
ব্যাখ্যা
হিব্রু সভ্যতা:
- হিব্রু জাতি প্রাচীন মিসরীয় এবং মেসোপটেমীয় সভ্যতার পর প্রাচীন মানব সভ্যতায় অবদান রেখেছিল।
- হিব্রুরাই ইহুদী ধর্মের অনুসারী এবং ইসরাইলী জাতি হিসেবে সমধিক পরিচিত।
- ঐতিহাসিকদের মতে প্রাচীন ফোরাত নদীর (ইউফ্রেটিস নদী) অপর পাড় থেকে যে সব মানবগোষ্ঠী বিতাড়িত হয়ে প্যালেস্টাইনে বসতি স্থাপন করে তারাই হিব্রু জনগোষ্ঠী।
- হিব্রু শব্দের অর্থ 'বিদেশী' (Alien) থেকে এর প্রমাণ পাওয়া যায়। তাই নৃতাত্ত্বিক অর্থে হিব্রুরা কোনো নির্দিষ্ট জাতি নয়।
- মিসরীয় ও ব্যাবিলনীয় উৎস থেকে আহরিত হয়েছিল হিব্রু সভ্যতার অনেক উপাদানই।
- হিব্রু জাতি খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দে তাদের আদি পুরুষ ইব্রাহিমের (আঃ) (আব্রাহাম) নেতৃত্বে উত্তর-পশ্চিম মেসোপটেমিয়ায় একত্রে বসবাস শুরু করে।
- তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট (Old Testament) হিব্রু ধর্মের (ইহুদী জাতির) প্রধান ধর্মগ্রন্থ।
- হিব্রুদের প্রধান দেবতা ছিলেন জেহোভা।
- জেহোভাকে তারা আকার-বিশিষ্ট একেশ্বর বলে মনে করত।
- এ যুগে ইহুদীরা জরথুস্ত্র ধর্মের প্রভাবে আসে এবং আবার একেশ্বরবাদে আকৃষ্ট হয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,০৮২.
বাংলাদেশ ওআইসির সদস্য পদ লাভ করে-
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৪ সালে
  4. ঘ) ১৯৭৫ সালে
ব্যাখ্যা
- ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC, Organization of Islamic Co-operation) প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে। 
- এর সদরদপ্তর অবস্থিত সৌদি আরবের জেদ্দায়। 
- ওআইসির বর্তমান সদস্য দেশ ৫৭ টি। 
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সদস্য পদ লাভ করে। 
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। 

উৎসঃ ওআইসি ও বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।
৮,০৮৩.
টেকসই উন্নয়ন অভিষ্টের কত নং লক্ষ্যমাত্রায় সুস্বাস্থ্যের বিষয়টি অন্তর্ভুক্ত?
  1. ক) ৩ নং
  2. খ) ৭ নং
  3. গ) ৮ নং
  4. ঘ) ১৩ নং
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৫ সালের সেপ্টেম্বরে ২০১৬ সাল থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা টেকসই উন্নয়ন অভিষ্ট বা SDG নামে পরিচিত।
এসডিজির ৩ নং লক্ষ্যমাত্রায় স্বাস্থ্যকর জীবনযাপন ও সুস্বাস্থ্যের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
এর অধীনে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমানো, সংক্রামক রোগের নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয়ে মোট ১৩টি টার্গেট নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে,
- ৬ নং লক্ষ্যমাত্রা : নিরাপদ পানি ও স্যানিটেশন
- ৭ নং লক্ষ্যমাত্রা : টেকসই জ্বালানি
- ১৩ নং লক্ষ্যমাত্রা : জলবায়ু পরিবর্তন মোকাবেলা।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৮,০৮৪.
জাপান পার্ল হারবার আক্রমণ করে -
  1. ৭ ডিসেম্বর ১৯৪১
  2. ২৩ জুন ১৪৪২
  3. ৩ নভেম্বর ১৯৪২
  4. ২৬ জুলাই ১৯৪৩
ব্যাখ্যা
পার্ল হারবার আক্রমণ:
- উত্তর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ পার্ল হারবার ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাঁটি।
- ঘাঁটিটি বানানো হয় ১৯০৮ সালে।
- এরপর ১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাঁটি ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে স্থানান্তর করা হয়।
- কৌশলগত দিক দিয়ে এই ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক এলাকা।
- যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে প্রায় দুই হাজার মাইল এবং জাপান থেকে প্রায় চার হাজার মাইলে দূরে অবস্থিত ছিল এই নৌঘাঁটি।
- ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আক্রমণ করে বসে জাপানের সামরিক বাহিনী।
- জাপানের এই আক্রমণের সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব হিসাব নিকাশ পাল্টে যায়।
- জাপানের এই অতর্কিত ও ধ্বংসাত্মক হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বযুদ্ধে উদাসীন থাকা যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নেয় সক্রিয়ভাবে।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল আগ্রাসি একটা দেশ।
- চীনের সঙ্গে পরপর দুটি যুদ্ধজয়ের পর রাশিয়ার সঙ্গে যুদ্ধজয়ে জাপান আরও বেশি আগ্রাসি হয়ে ওঠে।
- এরপর প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করায় জাপান আরও সাম্রাজ্যবাদী হয়ে ওঠে।
- ১৯৩১ সালে চীনের মাঞ্চুরিয়া আক্রমণের মধ্য দিয়ে জাপান তাদের আধিপত্য বিস্তার শুরু করে।

উৎস: i) Britannica.
ii) ৭ ডিসেম্বর ২০২২, প্রথম আলো।
৮,০৮৫.
'কৃষ্ণসাগর শস্য চুক্তি' স্বাক্ষর করেছে কোন দুই দেশ?
  1. ক) ফ্রান্স-রাশিয়া
  2. খ) ইউক্রেন-রাশিয়া
  3. গ) রাশিয়া-যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া-পোল্যান্ড
ব্যাখ্যা
কৃষ্ণসাগর শস্য চুক্তি:
- রাশিয়া ও ইউক্রেন শস্য রপ্তানির জন্য কৃষ্ণ সাগরের বন্দরগুলো পুনরায় চালু করতে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করেছে।
- জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় দুই মাসের আলোচনার পর চুক্তির আয়োজন করা হয়।
- তুরস্ক ন্যাটোর একটি সদস্য এবং তাদের সঙ্গে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সুসম্পর্ক আছে।
- এছাড়া তুরস্ক কৃষ্ণ সাগরের দিকে যাওয়া প্রণালীগুলো নিয়ন্ত্রণ করে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: ইস্তাম্বুল।
- এই চুক্তির মাধ্যমে ইউক্রেনের ৩টি গুরুত্বপূর্ণ বন্দর ওডেসা, চেরনোমোর্স্ক ও ইজুনি থেকে উল্লেখযোগ্য পরিমাণ বাণিজ্যিক খাদ্য রপ্তানির পথ উন্মুক্ত হয়।

উৎস: ১২ জুলাই, ২০২৩, প্রথম আলো।
৮,০৮৬.
জাতিসংঘের কোন তিনটি বিষয় নিয়ে ইউনেস্কো গঠিত হয়?
  1. ক) স্বাস্থ্য, বিজ্ঞান ও খাদ্য
  2. খ) বিজ্ঞান, খেলাধুলা ও খাদ্য
  3. গ) শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি
  4. ঘ) সংস্কৃতি, খাদ্য ও সেবা
ব্যাখ্যা
• UNESCO:
- UNESCO হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা
- UNESCO এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization.
- এর প্রধান কাজ হলো বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
- প্রতিষ্ঠাকাল: ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- প্রধানত যে বিষয়গুলো নিয়ে কাজ করে: education • conservation • literacy • poverty • science • culture.
- UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা– ১১৫৪ টি।

উৎস: ইউনেস্কো এর ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

 
৮,০৮৭.
লস্কর-ই-তৈইয়্যেবা কোন অঞ্চলের মিলিশিয়া গ্রুপ?
  1. ক) কাশ্মির উপত্যকা
  2. খ) বেলুচিস্তান
  3. গ) আরাকান
  4. ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
লস্কর-ই-তৈইয়্যেবা:
- লস্কর-ই-তৈইয়্যেবা ভারতের কাশ্মির উপত্যকায় তৎপর একটি জঙ্গি সংগঠন।
- এটি কাশ্মীর উপত্যকায় তৎপর হলেও পরিচালিত হয় পাকিস্তান থেকে।
- হাফিজ সাঈদ ১৯৮০ সালের দিকে এটি প্রতিষ্ঠা করেন।
- ২০০১ সালে ভারতীয় পার্লামেন্ট ভবনে হামলা ও ২০০৮ সালের মুম্বাই হামলার জন্যে ভারত সরকার লস্কর-ই-তৈইয়েবাকে দায়ী করে থাকে।

তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড
৮,০৮৮.
কত বছর পর পর UNCTAD এর সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
ব্যাখ্যা
এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি। UNCTAD শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর অনুষ্ঠিত হয়।

- UNCTAD হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
- UNCTAD এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়।
- UNCTAD এর ১৫তম সম্মেলন ৩থেকে ৭ অক্টোবর, ২০২১ তারিখে বার্বাডোস দ্বারা আয়োজিত অনলাইনে অনুষ্ঠিত হয়।
- UNCTAD এর প্রথম কনফারেন্স ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন জেনেভায় অনুষ্ঠিত হয়।

উৎস: UNCTAD এর ওয়েবসাইট।
৮,০৮৯.
'Promises to keep' বইয়ের রচয়িতা কে?
  1. ক) বারাক ওবামা
  2. খ) কমলা হ্যারিস
  3. গ) ডোনাল্ড ট্রাম্প
  4. ঘ) জো বাইডেন
ব্যাখ্যা

৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রচিত নতুন আত্মজীবনীমূলক গ্রন্থ - A promised Land
অন্যদিকে নবনির্বাচিত ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম - Promises to keep.
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

৮,০৯০.
ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনাকে কোন ধরনের কূটনীতি বলা যায়?
  1. ক) গানবোট কূটনীতি
  2. খ) ওয়ার কূটনীতি
  3. গ) ডলার কূটনীতি
  4. ঘ) খোলানীতি
ব্যাখ্যা
ট্রুম্যান নীতি (Truman Doctrine)

- ঘোষণা: ১২ মার্চ, ১৯৪৭; মার্কিন কংগ্রেসে।
- ঘোষণাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান।
- বিষয়বস্তু: ট্রুম্যান আনুষ্ঠানিকভাবে Cold War শব্দটি ব্যবহার করেন এবং তুরস্ক ও গ্রিসকে ৪০ কোটি ডলার সহায়তার ঘোষণা দেন।
- উল্লেখ্য, ট্রুম্যান নীতির পরই বিশ্বে ডলার কূটনীতি চালু হয়।

মার্শাল প্ল্যান (Marshall Plan)

- ঘোষণা: ৫ জুন, ১৯৪৭; হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে।
- ঘোষণাকারী: তৎকালীন মার্কিন সেক্রেটারি অব দ্য স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) জর্জ সি মার্শাল।
- আইনসভায় অনুমোদন: ৩ এপ্রিল, ১৯৪৮।
- বিষয়বস্তু: ইউরোপের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ১২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেন। এর মধ্যে ২৬% পাবে যুক্তরাজ্য।
- উল্লেখ্য, রাশিয়ার প্রাভদা পত্রিকা এই পরিকল্পনাকে ডলার কূটনীতির সাথে তুলনা করেছে।


তথ্যসূত্র: ব্রিটানিকা।
৮,০৯১.
'বেলফাস্ট চুক্তির' অপর নাম কী?
  1. First Peace of Thorn Agreement.
  2. The Eternal Peace Agreement.
  3. Good Friday Agreement.
  4. The Fifty-Year Peace Agreement.
ব্যাখ্যা

বেলফাস্ট চুক্তি:
- 'বেলফাস্ট চুক্তির' অপর নাম: Good Friday Agreement.
- উত্তর আয়ারল্যান্ডে যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য বেলফাস্ট চুক্তিটি একটি মাইলফলক হিসাবে বিবেচিত হয়। উত্তর আয়ারল্যান্ড - এর শাসনতন্ত্র কিরকম হবে তা এই চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়।
- চুক্তি স্বাক্ষর: ১০ এপ্রিল, ১৯৯৮ সাল।
- চুক্তি কার্যকর: ডিসেম্বর, ১৯৯৯ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান: বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড।
- চুক্তির পক্ষ: ব্রিটিশ সরকার, আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কয়েকটি রাজনৈতিক দল।

উৎস: ব্রিটানিকা।

৮,০৯২.
বিশ্ব ডাক ইউনিয়ন এর সংক্ষিপ্তরূপ কোনটি?
  1. WPU
  2. IPU
  3. ITU
  4. UPU
ব্যাখ্যা
বিশ্ব ডাক ইউনিয়ন (UPU):
– UPU এর পূর্ণরূপ Universal Postal Union বা বিশ্ব ডাক ইউনিয়ন।
– ১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বার্ন শহরে ২২টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে গঠিত হয় ‘ইউনির্ভাসেল পোস্টাল ইউনিয়ন’।
– ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস।
– ১৯৬৯ সালে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়।
– বাংলাদেশ ১৯৭৩ সালে ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (UPU) এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (ITU) এর সদস্য পদ লাভ করে।

উৎস: i) সময় নিউজ
ii) UPU ওয়েবসাইট।
৮,০৯৩.
১৯৩১ সালে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান কোনটি ছিল?
  1. সিয়ারস টাওয়ার
  2. ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
  3. এম্পায়ার স্টেট বিল্ডিং
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
উঁচু দালান:
- ১৯৩১ সালে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান ছিল সিয়ারস টাওয়ার।
- ১৯৩১-৭১ সালে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান ছিল এম্পায়ার স্টেট বিল্ডিং।
- ১৯৭১-৭৩ সালে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।

উল্লেখ্য,
⇒ বুর্জ খলিফা:
- বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত।
- বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। 
- ১৬৩ তলাবিশিষ্ট এই ভবনের উচ্চতা ২,৭১৬.৫ ফুট বা ৮২৮ মিটার।
- এই বহুতল ভবনের নামকরণ করা হয়েছে আমিরাতের সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নামে।
- প্রথমে এর নাম ছিল বুর্জ দুবাই।
- পরে প্রেসিডেন্টের সম্মানার্থে নাম পরিবর্তন করা হয়।
- ২০০৪ সালে বুর্জ খলিফা তৈরির কাজ শুরু হয়।
- ২০০৯ সালে বুর্জ খলিফার নির্মাণ সম্পন্ন হয়।
- ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে এই ভবনের উদ্বোধন করা হয়।

উৎস: Britannica.
৮,০৯৪.
নিচের কোনটি BIMSTEC ভুক্ত সদস্য রাষ্ট্র নয়?
  1. ক) শ্রীলংকা
  2. খ) মিয়ানমার
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) ভুটান
ব্যাখ্যা
BIMSTEC  একটি অর্থনৈতিক সংগঠন। 
BIMSTEC - এর পূর্ণরূপ ‘Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation’। 
এর পূর্ব নাম ছিলো BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation)। 
পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারন করে। 
                                              
এক নজরে বিমস্‌টেক:
প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল
প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড
সদস্য সংখ্যা: ৭টি দেশ
 এগুলো হলোঃ
- ভারত,
- বাংলাদেশ,
- শ্রীলংকা,
- নেপাল, 
- ভুটান, 
- মিয়ানমার,
- থাইল্যান্ড।
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড)
সদরদপ্তর : ঢাকা, বাংলাদেশ
 
সূত্রঃ BIMSTEC ওয়েবসাইট

৮,০৯৫.
'Green Climate Fund' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
  3. কানকুন, মেক্সিকো
  4. রোম, ইতালি
ব্যাখ্যা
• Green Climate Fund:  
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল। 
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো। 
- সদর দপ্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। 
- তহবিলের পরিমাণ: ১০০ বিলিয়ন মার্কিন ডলার
 
সূত্র: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
৮,০৯৬.
When did Arab Spring start?
  1. ক) 2010
  2. খ) 2012
  3. গ) 2017
  4. ঘ) 2011
ব্যাখ্যা
আরব বসন্ত (Arab Spring)
▪ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশে রাজতন্ত্র ও একনায়কতন্ত্র উচ্ছেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন ২০১০ সালে শুরু হয়, সেগুলোকে একত্রে আরব বসন্ত বলে।
▪ আরব বসন্তের শুরু হয়েছিল আফ্রিকার দেশ তিউনিশিয়ায়। এই কারনে তিউনিশিয়াকে আরব বসন্তের সূতিকাগার বলা হয়।
▪ পশ্চিমা সংবাদ মাধ্যম ২০১১ সালে প্রথম মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় স্বৈরশাসনের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংঘটিত গণআন্দোলনকে “আরব বসন্ত” (Arab Spring) আখ্যা দেয়।
▪ ২০১৩ সালের দিকে এসে আরব বসন্তের আন্দোলন স্তিমিত হয়ে যায়।
▪ আরব বসন্তের প্রভাবে তিউনিশিয়া, মিশর, লিবিয়া, ইয়েমেন, বাহরাইন, মরক্কো, সিরিয়া প্রভৃতি দেশে ক্ষমতা বদল বা কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতা হ্রাস ইত্যাদি পরিবর্তন ঘটেছে। এখনো এই তথাকথিত আরব বসন্তের জেরে সিরিয়া, ইয়েমেন, লিবিয়া প্রভৃতি দেশে চরম রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টরি. কম।
৮,০৯৭.
নৌবাহিনী অস্ত্র ব্যবহার বৃদ্ধি সংক্রান্ত চুক্তি কোনটি ?
  1. ক) হেগ সম্মেলন
  2. খ) সল্ট চুক্তি
  3. গ) ওয়াশিংটন চুক্তি
  4. ঘ) নিউ স্টার্ট চুক্তি
ব্যাখ্যা

নৌবাহিনী অস্ত্র ব্যবহার বৃদ্ধি সংক্রান্ত চুক্তি হল ওয়াশিংটন চুক্তি ।
- মার্কিন যুক্তরাষ্ট, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, বেলজিয়াম, জাপান, নেদারল্যান্ড  ওয়াশিংটন সম্মেলনের যোগ দিয়েছিল।
- এ সম্মেলনে মোট সাতটি চুক্তি হয়েছিল ।
- ১৯২২ সালে ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জাপান এর মধ্যে দূরপ্রাচ্যের নৌশক্তি প্রশমন সংক্রান্ত্র এই ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- এই চুক্তি কোন দেশ কত বড় যুদ্ধজাহাজ রাখতে পারবে তা নির্ধারণ করে দেয়। 

উৎস: Britannica.com

৮,০৯৮.
কোন সভ্যতায় প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে?
  1. মিশরীয় সভ্যতায়
  2. গ্রিক সভ্যতায়
  3. হিব্রু সভ্যতায়
  4. রোমান সভ্যতায়
ব্যাখ্যা
গ্রিক সভ্যতায় প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে।

গ্রিক সভ্যতা:

- ইউরোপ মহাদেশের গ্রিক রাষ্ট্রের অন্তর্গত প্রাচীন কয়েকটি শহরকে কেন্দ্র করে গ্রিক সভ্যতার উদ্ভব ঘটে।
- গ্রিক সভ্যতার ক্রমবিকাশে আদিকালকে 'হোমারিক যুগ' বলা হয়।
- গ্রিক কবি হোমারের নাম থেকে এ যুগের নামকরণ করা হয়।
- খ্রিস্টপূর্ব ১২০০ থেকে ৮০০ অব্দ পর্যন্ত এই যুগের বিস্তৃতি।
- বিখ্যাত কবি হোমার 'ইলিয়ড' এবং 'ওডিসি' নামে দুটি মহাকাব্য রচনা করেন।
- তার রচনাবলী থেকে গ্রিক ইতিহাস, ভূগোল, সাহিত্য, লোক ঐতিহ্যের সন্ধান পাওয়া যায়।

⇒ গ্রিক সভ্যতায় দুটি স্তর লক্ষ্য করা যায়।
- প্রথম স্তর হেলেনিক সভ্যতা এবং দ্বিতীয় স্তরে হেলেনিস্টিক সভ্যতা।
- খ্রিস্টপূর্ব ৮০০ অব্দের দিকে হোমারিক যুগের অবসান ঘটে।
- হোমারিক যুগের গ্রাম সম্প্রদায়গুলি ভেঙ্গে কালক্রমে নগর রাষ্ট্রের সৃষ্টি হয়।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,০৯৯.
জাতিসংঘ সাধারণ পরিষদে এ পর্যন্ত কতজন নারী সভাপতিত্ব করেছেন?
  1. ৫ জন
  2. ৯ জন
  3. ১১ জন
  4. ৭ জন
ব্যাখ্যা

⇒ জাতিসংঘ সাধারণ পরিষদে এ পর্যন্ত ৫ জন নারী সভাপতিত্ব করেছেন। 

জাতিসংঘের সাধারণ পরিষদ:
- সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (অক্টোবর, ২০২৫)
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
- বাৎসরিকভাবে এ পরিষদের অধিবেশন বসে যা সাধারণ অধিবেশন নামে পরিচিত।
- সাধারণত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন ১৯৪৬ সালের ১০ই জানুয়ারি লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল।
- ৫১টি দেশের প্রতিনিধিরা এই অধিবেশনে অংশ নিয়েছিলেন।
- জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী পল-হেনরি স্পাক।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

৮,১০০.
UN Women গঠনের আগে নিচের কোন সংস্থাটি নারীর উন্নয়ন নিয়ে কাজ করত?
  1. UNDP
  2. UNICEF
  3. UNIFEM
  4. ILO
ব্যাখ্যা
UN Women:
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women.  - লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ সাধারণ পরিষদ।
- প্রতিষ্ঠিত হয়: ২০১০ সালে।
- কার্যক্রম শুরু: ২০১১ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: Sima Sami Bahous (জর্ডান)।

• UN Women গঠনের আগে জাতিসংঘের নারীর উন্নয়নসংক্রান্ত কাজ ৪টি সংস্থার মাধ্যমে পরিচালিত হতো:
- DAW (Division for the Advancement of Women)
- INSTRAW (International Research and Training Institute for the Advancement of Women)
- OSAGI (Office of the Special Adviser on Gender Issues)
- UNIFEM (United Nations Development Fund for Women)

উৎস: UN Women ওয়েবসাইট।