বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ৭৮ / ২৭২ · ৭,৭০১৭,৮০০ / ২৭,৩৪৭

৭,৭০১.
মিশরীয় সভ্যতার শেয়াল দেবতা কী নামে পরিচিত?
  1. ওসিরিস
  2. আনুবিস
  3. শেঠ
  4. থোথ
ব্যাখ্যা

মিশরীয় সভ্যতা:
- মিশরীয় সভ্যতার বিস্তৃতিকাল: খ্রিস্টপূর্ব ৫০০০-৫২৫ পর্যন্ত।
- মিশরে প্রথম এই সাম্রাজ্যের উদ্ভব ঘটে খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে।
- একটি ছিল উত্তর মিশর অপরটি দক্ষিণ মিশর।
- স্থাপত্য ও ভাস্কর্যে তাদের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা যায়।
- লিখন পদ্ধতির উদ্ভাবন, সেচ ব্যবস্থা চালু, চিকিৎসা শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র অংক শাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ অবদান সভ্যতার ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা করেছিল।
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য: লিপি বা অক্ষর আবিষ্কার।
- তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করতে সক্ষম হয়।
- মিশরীয় সভ্যতার প্রথম দিকে তারা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত।
- এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি।
- এই চিত্রলিপিকে বলা হয় ‘হায়ারোগ্লিফিক’ বা পবিত্র অক্ষর।
- পিরামিড: মিশরীয় স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। গিজার গ্রেট পিরামিড পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি।
- স্ফিংস: এটি ফারাও খাফরের শাসনকালে নির্মিত বিশাল মূর্তি।
- মিশরীয় সভ্যতায় বিভিন্ন দেবতার উপাসনা করা হত। যেমন -
• পাতালের দেবতা - ওসিরিস,
• যুদ্ধ এবং শিকারের সাথে যুক্ত আকাশের দেবতা - হোরাস,
• সহিংসতা, মরুভূমি এবং ঝড়ের দেবতা - শেঠ,
• শেয়াল দেবতা - আনুবিস,
• জ্ঞানের দেবতা - থোথ।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৭০২.
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি?
  1. ক) টাঙ্গুয়ার হাওর
  2. খ) হালদা নদী
  3. গ) হাকালুকি হাওর
  4. ঘ) কাপ্তাই লেক
ব্যাখ্যা
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র: 
- বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হলো হালদা নদী।
- খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গে উৎপত্তি লাভ করা হালদা নদী কর্ণফুলী নদীর একটা উপনদী।
- এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত যা মৎস্য গবেষণা ইনস্টিটিউট ঘোষিত একটি মৎস্য অভয়াশ্রম।
- এছাড়া সম্প্রতি সরকার হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে।
- হালদা নদী বিশ্বের একমাত্র জোয়ার-ভাটার নদী এবং এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, যেখান থেকে সরাসরি রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়।

উৎস: i) চট্টগ্রাম জেলা।
         ii) মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৭,৭০৩.
সম্প্রতি বিমসটেকের কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? (এপ্রিল, ২০২৫)
  1. ৫ম
  2. ৬ষ্ঠ
  3. ৭ম
  4. ৮ম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (এপ্রিল, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

বিমসটেক শীর্ষ সম্মেলন- ২০২৫:
- ২০২৫ সালের ২-৪ এপ্রিল বিমসটেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এটি ছিল বিমসটেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন।
- সম্মেলনটি থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়।
- বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেকের নতুন সভাপতি হিসেবে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করেছে।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
৭,৭০৪.
কেমব্রিজ ডিকশনারি ২০২৫ সালের বর্ষসেরা শব্দ কোনটি ঘোষণা করেছে?
  1. Fan Obsession
  2. Parasocial
  3. Manifest
  4. Skibd
ব্যাখ্যা

• কেমব্রিজ ডিকশনারির ২০২৫ সালের বর্ষসেরা শব্দ:

⇒ কেমব্রিজ ডিকশনারি ২০২৫ সালের জন্য সেরা শব্দ নির্বাচিত হয়েছে ‌'প্যারাসোশ্যাল' (Parasocial)।

⇒ 'প্যারাসোশ্যাল' (Parasocial)। শব্দটি এমন একতরফা সম্পর্ককে বোঝায়; যেখানে কোনো বিখ্যাত ব্যক্তি, কাল্পনিক চরিত্র বা এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সঙ্গে মানসিক সংযোগ অনুভব করে; অথচ সেই ব্যক্তি বা সত্তা তাকে চেনে না।

 ⇒  উদাহরণ হিসেবে পপ তারকা টেলর সুইফট এবং আমেরিকান ফুটবলার ট্র্যাভিস কেলসের বাগদানের সময় ভক্তদের আগ্রহের কথা উল্লেখ করা হয়েছে।”

⇒ শব্দটির সংজ্ঞায় বলা হয়েছে, একজন মানুষের সঙ্গে কোনো বিখ্যাত ব্যক্তি, পরিচিত নন এমন সেলিব্রিটি, বা একটি AI-এর মধ্যে গড়ে ওঠা একতরফা আবেগিক সম্পর্ক।

উৎস: বিবিসি ও কেমব্রিজ ডিকশনারি।

৭,৭০৫.
Jammu-Kashmir Liberation Front এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) আফজাল গুরু
  2. খ) মকবুল বাট
  3. গ) মাসুদ আজহার
  4. ঘ) বুরহান ওয়ানি
ব্যাখ্যা
- JKLF (Jammu-Kashmir Liberation Front) হলো ভারতের কাশ্মীর রাজ্যের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন।
- এটির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ খান এবং মকবুল ভাট। এটি ১৯৭৭ সালে ব্রিটেনের বার্মিংহামে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান প্রধান ইয়াছিন মালিক।
- ভারত সরকার ২০১৯ সালে ইয়াছিন মালিককে গ্রেফতার ও JKLF কে নিষিদ্ধ ঘোষণা করে।
(তথ্যসূত্রঃ সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল)
৭,৭০৬.
ভেলভেট ডিভোর্স-এর মাধ্যমে কোন দু'টি দেশের জন্ম হয়?
  1. রাশিয়া ও ইউক্রেন
  2. সার্বিয়া ও ক্রোয়েশিয়া
  3. চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া
  4. পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি
ব্যাখ্যা

• ভেলভেট ডিভোর্স:
- ভেলভেট ডিভোর্স-এর ফলে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার জন্ম হয়।

• 'ভেলভেট ডিভোর্স' বলতে ১৯৯৩ সালের ১ জানুয়ারি তৎকালীন চেকোস্লোভাকিয়ার শান্তিপূর্ণ বিভক্তিকে বোঝায়।
- ১৯৯২ সালের নভেম্বরে ফেডারেল আইনসভা চেকোস্লোভাকিয়াকে বিভক্ত করার পক্ষে ভোট দেয়।
- পৃথক সংবিধান প্রণয়নের পর ১৯৯৩ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দুটি স্বাধীন দেশের জন্ম হয়। এগুলো হলো: চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া।
- এটি ইতিহাসে ভেলভেট নামে পরিচিত কারণ বিচ্ছেদটি সম্পূর্ণ রক্তপাতহীন ও শান্তিপূর্ণ ছিল। এখানে কোনো যুদ্ধ বা সহিংসতা হয়নি।

উল্লেখ্য,
ভেলভেট বিপ্লব:
- 'ভেলভেট বিপ্লব' হলো চেকোস্লোভাকিয়ায় সংঘটিত একটি অহিংস ও শান্তিপূর্ণ গণআন্দোলন। 
- ১৯৮৯ সালের ১৭ নভেম্বর – ২৯ ডিসেম্বর এই বিপ্লব সংঘটিত হয়েছিল।
- এর মাধ্যমে দেশটিতে ৪১ বছরের কমিউনিস্ট শাসনের পতন ঘটে এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 

উৎস: Britannica.

৭,৭০৭.
কততম কপ সন্মেলনে গ্রীন ক্লাইমেট ফান্ড গঠন করা হয়?
  1. COP-14
  2. COP-16
  3. COP-19
  4. COP-22
ব্যাখ্যা
গ্রিন ক্লাইমেট ফান্ড:
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) - কর্তৃক গঠিত একটি তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেন - এ অনুষ্ঠিত COP - এর ১৫-তম সম্মেলনে (COP-15) গ্রিন ক্লাইমেট ফান্ড তৈরীর অঙ্গীকার করে UNFCCC স্বাক্ষর করা ১৯৭টি পক্ষ।
- ২০১০ সালে মেক্সিকোর কানকুনে COP - এর ১৬-তম সম্মেলনে (COP-16) জলবায়ুর পরিবর্তন - এর প্রভাব মোকাবেলায় এই তহবিল গঠিত হয়।
- ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত COP-17 - এ এই তহবিল পরিচালনা সংক্রান্ত নীতি প্রণয়ন ও গ্রহন করা হয়।
- গ্রিন ক্লাইমেট ফান্ড - গঠনের উদ্দেশ্য হচ্ছে - অনুন্নত ও উন্নয়নশীল দেশ সমূহকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নিজেদের সুরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য আর্থিক সহায়তা করা।
- সদরদপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া (২০১৩ সালে এর স্থায়ী দপ্তর স্থাপিত হয়)।

উৎস: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
৭,৭০৮.
গ্রেটা থানবার্গ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে-
  1. ক) ২০১৭ সালে
  2. খ) ২০১৮ সালে
  3. গ) ২০১৯ সালে
  4. ঘ) ২০২০ সালে
ব্যাখ্যা
১৬ বছরের সুইডিশ কিশােরী গ্রেটা থানবার্গ জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলনে সােচ্চার এক পরিবেশকন্যা। ২০ আগস্ট ২০১৮ সুইডেনে নিজের মতাে করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে সে। সুইডেনের পার্লামেন্ট ভবনের বাইরে তার School Strike for Climate শীর্ষক প্ল্যাকার্ড নিয়ে Fridays for Future আন্দোলনে অনেক স্কুলশিক্ষার্থী অনুপ্রাণিত হয়। এরপর এ আন্দোলন ছড়িয়ে পড়ে অনেক দেশে। নজর কাড়ে বিশ্বের। সে সময় জলবায়ু পরিবর্তনের পরিণতি উপেক্ষা না করতে সরকার প্রধানদের প্রতি আহ্বান জানায় সে ১৬ মে ২০১৯ টাইম ম্যাগাজিন তাকে আগামী প্রজন্মের নেতা হিসেবে নির্বাচিত করে। জলবায়ু‌ পরিবর্তন নিয়ে জনমত তৈরি করতে পারায় গ্রেটা থুনবার্গ এখন পুরাে বিশ্বের কাছে এক নামে পরিচিত।
৭,৭০৯.
মাতৃভাষার দিক থেকে বিশ্বের সবচেয়ে বেশি লোকের ভাষা কোনটি?
  1. ক) ইংরেজি
  2. খ) ফ্রাঞ্চ
  3. গ) চাইনিজ
  4. ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা
বহুল ব্যবহৃত ভাষা:
- সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা: ইংরেজি। 
- মাতৃভাষার দিক থেকে বিশ্বের শীর্ষ ভাষা: মান্দারিন (চাইনিজ)।

উল্লেখ্য,
- মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকা:
১। চাইনিজ,
২। স্পেনিশ,
৩। ইংরেজি।

 উৎস: Ethnologue ওয়েবসাইট।
৭,৭১০.
অ্যাজটেক সভ্যতার মূল কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল?
  1. পেরুর উপকূলে
  2. মেক্সিকোর মধ্যাঞ্চলে
  3.  চিলির উপকূলীয় অঞ্চল
  4. বলিবিয়ায় 
ব্যাখ্যা

অ্যাজটেক সভ্যতা (Aztec Civilization):
- বর্তমান মেক্সিকোর মধ্যাঞ্চলে গড়ে ওঠা এই সভ্যতাটি ছিল প্রাচীন আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ ও শক্তিশালী সভ্যতা।
- আনুমানিক ১৩০০ থেকে ১৫২১ খ্রিস্টাব্দের মধ্যে এই সভ্যতা উন্নতির চরম শিখরে পৌঁছায়।
- তাদের প্রধান শহর বা রাজধানীর নাম ছিল 'টেনোচটিটলান' (Tenochtitlan),
- যা একটি হ্রদের মাঝখানে কৃত্রিম দ্বীপে গড়ে উঠেছিল (বর্তমান মেক্সিকো সিটি)।

• অর্থনীতি ও বাণিজ্য:
- অ্যাজটেকরা বাণিজ্যে অত্যন্ত উন্নত ছিল। 
- তারা মুদ্রার বদলে অনেক সময় কোকো বিন (Cacao beans) ব্যবহার করত।

• স্থাপত্য ও প্রকৌশল (Engineering Marvels):
- অ্যাজটেকরা জলাভূমির ওপর বড় বড় পিরামিড, মন্দির এবং প্রাসাদ তৈরি করেছিল।
- 'চিনাম্পা' (Chinampa) বা ভাসমান বাগান ছিল তাদের এক অসামান্য উদ্ভাবন।
- হ্রদের ওপর কৃত্রিম জমি তৈরি করে তারা সারা বছর কৃষিকাজ করত।

• ধর্ম ও বলিদান প্রথা:
- অ্যাজটেকরা বহু ঈশ্বরে বিশ্বাসী ছিল। তাদের প্রধান দেবতাদের মধ্যে ছিলেন 'হুইজিলোপোচটলি' (সূর্য ও যুদ্ধের দেবতা) এবং 'কুয়েটজালকোটল' (জ্ঞানের দেবতা)।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট এবং হিস্টোরি ডট কম।

৭,৭১১.
ক্রিকেট খেলার আইন কয়টি?
  1. ৪১টি
  2. ৪২টি
  3. ৪৩টি
  4. ৪৪টি
ব্যাখ্যা
ক্রিকেট:

- ক্রিকেট খেলার উৎপত্তি ইংল্যান্ডে।
- ১৭০০ সাল থেকে প্রথমে একটা উইকেট পুঁতে কিছু নিয়মকানুনের মাধ্যমে খেলা শুরু হয়।
- প্রথম আইনকানুন তৈরি করে এমসিসি অর্থাৎ মেরিলিবোন ক্রিকেট ক্লাব।
- ক্রিকেট খেলার নিয়ন্ত্রকারী সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আই.সি.সি (International cricket council)।
- এটি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই সংস্থাই ক্রিকেট খেলার নিয়ম-কানুন প্রণয়ন ও নিয়ন্ত্রণ, প্রচার ও ব্যবস্থাপনা ইত্যাদির দায়িত্ব পালন করে থাকে।
- ক্রিকেট খেলার আইন ৪২টি।
- যে জায়গায় ক্রিকেট খেলা হয় তাকে পিচ (pitch) বলে।
- ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য ২২ গজ (২০.১২ মিটার) এবং প্রস্থ ১০ ফুট (৩.০৫) মিটার।

তথ্যসূত্র - শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ওয়েবসাইট।
৭,৭১২.
জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি?
  1. পাকিস্তান
  2. সৌদি আরব
  3. মিশর
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া:
- ভারত ও প্রশান্ত মহাসাগরের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলে অবস্থিত দেশ ইন্দোনেশিয়া।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ এটি।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- এক সময়ের ডাচ উপনিবেশ থাকা দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীন হয়।
- রাজধানী: নুসানতারা (নতুন)।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ হলো: সুমাত্রা, জাভা, বোর্নিও, পাপুয়া নিউ গিনি।
- ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি হলেন জোকো উইদোদো।

উৎস: i) Britannica.
ii) BBC.
৭,৭১৩.
'গাজা শান্তি সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে কোন দেশে?
  1. কাতারে
  2. মিশরে
  3. কুয়েতে
  4. ইরানে
ব্যাখ্যা

গাজা শান্তি সম্মেলন:
- 'গাজা শান্তি সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে মিশরে।
- শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিসরের উপকূলীয় শহর শারম আল-শেখে।

⇒ ১৩ অক্টোবর, ২০২৫ তারিখে মিশরে বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- এই নথিতে ট্রাম্প ছাড়াও মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন।
- সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন।
- গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি সই হয়।

উল্লেখ্য,
- এর আগে ১০ অক্টোবর, ২০২৫ তারিখে ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে।
- এরই মধ্যে হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলও প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।

তথ্যসূত্র - Al Jazeera.

৭,৭১৪.
'ম্যাকাও' কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল?
  1. পর্তুগাল
  2. ব্রিটেন
  3. ফ্রান্স
  4. স্পেন
ব্যাখ্যা
• ম্যাকাও:
- ম্যাকাও হলো দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
- এটি একটি পর্তুগীজ উপনিবেশ ছিল।
- ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগাল চীনের নিকট ম্যাকাও হস্তান্তর করে।
- ম্যাকাও ছিলো এশিয়ায় ইউরোপের সর্বশেষ উপনিবেশ।
- ম্যাকাও এর মুদ্রার নাম ম্যাকানিজ পটাকা।

উৎস: Britannica.
৭,৭১৫.
অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি পদকধারী ফেলপসের পদকের সংখ্যা কত?
  1. ক) ২৩
  2. খ) ২৮টি
  3. গ) ২৭
  4. ঘ) ৩১
ব্যাখ্যা
মাইকেল ফেলপস:
- জন্ম - ১৯৮৫ সাল।
- প্রথম অলিম্পিক - সিডনি (২০০০ সালে)।
- যুক্তরাষ্ট্রের নাগরিক।
- মাইকেল ফেলপস সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলিম্পিয়ান।
- ফেলপসের মোট ২৮টি পদক রয়েছে: তার ২৩ টি স্বর্ণপদক রয়েছে।
- তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় দ্বিগুণেরও বেশি পদক জয় করেন তিনি, এবং অন্য সাঁতারুরাও যুক্তরাষ্ট্রের স্পিটজ, ম্যাট বিওন্ডি আটটি করে স্বর্ণ জিতেন এবং জেনি থম্পসন (মার্কিন যুক্তরাষ্ট্র, আটটি স্বর্ণ) ছাড়া বিশ্বব্যাপী অন্য কোনো সাঁতারু মোট ছয়টির বেশি স্বর্ণপদক জিততে পারেননি।

তথ্যসূত্র: অলিম্পিক ওয়েবসাইট।
৭,৭১৬.
ATT চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ২০১০ সালে
  2. ২০১১ সালে
  3. ২০১২ সালে
  4. ২০১৩ সালে
ব্যাখ্যা
ATT চুক্তি:
- ATT-এর পূর্ণরূপ হলো: Arms Trade Treaty.
- এটি প্রচলিত অস্ত্রের বিশ্ববাণিজ্য নিয়ন্ত্রণমূলক একটি চুক্তি।
- এটির প্রস্তাবক জাতিসংঘ।
- স্বাক্ষরিত হয়: ৩ জুন, ২০১৩।
- কার্যকর হয়: ২৪ ডিসেম্বর, ২০১৪।
- স্বাক্ষরিত দেশ: ১৪১টি।

তথ্যসূত্র - Arms Trade Treaty ওয়েবসাইট।
৭,৭১৭.
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. ফ্রান্স
  3. সুইজারল্যান্ড
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা

Amnesty International:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৮ মে, ১৯৬১।
- প্রতিষ্ঠাতা: ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসেন।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান মহাসচিব: অ্যাগনেস ক্যালামার্ড।
- নীতিবাক্য: "Better to light a candle than to curse the darkness" (অন্ধকারকে গালি দেওয়ার চেয়ে মোমবাতি জ্বালানো ভালো)।
- সদস্য সংখ্যা: ১০ মিলিয়ন+ (বিশ্বব্যাপী)। 

উল্লেখ্য,
- Amnesty International ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

উৎস: Amnesty International ওয়েবসাইট।

৭,৭১৮.
ITC-এর পূর্ণরূপ কী?
  1.  International Telecommunication Centre
  2.  International Training Centre
  3. International Trade Centre
  4. International Technology Centre
ব্যাখ্যা

• ITC:
- ITC- এর পূর্ণরূপ: International Trade Centre.
- এর পূর্বনাম: International Trade Information Centre.
- এটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৪ সালে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- ITC উন্নয়নশীল দেশগুলিতে বাণিজ্য-নেতৃত্বাধীন বৃদ্ধিকে তার কাজের কেন্দ্রে রাখে।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠার পর থেকেই এটি জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থা ‘আঙ্কটাড (UNCTAD) ও বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)- এর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
- ITC গবেষণা, বাণিজ্য কৌশল নির্ধারণ, বাণিজ্য বিষয়ক নিয়ম-কানুন প্রণয়ন ও আন্তঃদেশীয় বাণিজ্য সহজতর করার উদ্দেশ্যে বাণিজ্যবিষয়ক উল্লেখিত অন্য সংস্থা দুটিকে (UNCTAD ও WTO) সহায়তা দিয়ে আসছে।

তথ্যসূত্র: ITC ওয়েবসাইট।

৭,৭১৯.
বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কতটি?
  1. ক) ৯ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ১২ টি
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমানে মোট ১১ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রয়েছে। এগুলো হলো ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর, মাদ্রাসা শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ শিক্ষাবোর্ড। ২ নভেম্বর ২০১৯ ময়মনসিংহ শিক্ষাবোর্ড যাত্রা শুরু করে। (সূত্রঃ শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইট)
৭,৭২০.
QUAD নিরাপত্তা সংলাপের সদস্য দেশ কোনটি নয়?
  1. ভারত
  2. জাপান
  3. চীন
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

QUAD নিরাপত্তা সংলাপের সদস্য দেশ নয় - চীন।

কোয়াড:
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- 'কোয়াড' (QUAD) হলো যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া- এই চার দেশের একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা জোট।
- ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অবাধ ও মুক্ত নৌ চলাচল, সামুদ্রিক নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় এটি একটি গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে কাজ করে।
- QUAD গঠিত হয়: ২০০৭ সালে।

⇒ কোয়াড এর মূল উদ্দেশ্য:
- ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, কৌশলগত, সামরিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা, বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একে অপরের প্রতি নির্ভরশীলতা বৃদ্ধি করা।
- এছাড়াও, চীনকে প্রতিহত করা এবং এই অঞ্চলে একটি নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
- মালাবার (Malabar) নৌ মহড়ার মাধ্যমে দেশগুলো নিজেদের মধ্যে সামরিক সক্ষমতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে। 

উল্লেখ্য,
- ২০২৫ সালে কোয়াডের ৫ম সম্মেলন অনুষ্ঠিত হয় ভারতে।

উৎস: Department of the Prime Minister and Cabinet.

৭,৭২১.
ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কোন যুদ্ধের পর?
  1. ১৯৪৭ সালের যুদ্ধ
  2. ১৯৬৫ সালের যুদ্ধ
  3. ১৯৭১ সালের যুদ্ধ
  4. ১৯৯৯ সালের যুদ্ধ
ব্যাখ্যা
তাসখন্দ ঘোষণা (Tashkent Declaration): 
- স্বাক্ষরের তারিখ: ১০ জানুয়ারি ১৯৬৬
- স্থান: তাসখন্দ, উজবেকিস্তান (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন)
-  ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। 
- ভারত-পাকিস্তান যুদ্ধ (আগস্ট – সেপ্টেম্বর ১৯৬৫): কাশ্মীর ইস্যুতে উভয় দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
- জাতিসংঘের ভূমিকা: ২২ সেপ্টেম্বর ১৯৬৫ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতি কার্যকর করে।
- সোভিয়েত মধ্যস্থতা: সোভিয়েত নেতা অ্যালেক্সি কসিগিন উভয় দেশের নেতাদের তাসখন্দে আলোচনার জন্য আমন্ত্রণ জানান।
- প্রধান স্বাক্ষরকারী: ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব খান ও সোভিয়েত প্রধানমন্ত্রী (মধ্যস্থতাকারী) অ্যালেক্সি কসিগিন। - তাসখন্দ ঘোষণা ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের একটি গুরুত্বপূর্ণ চুক্তি হলেও এটি কাশ্মীর সংকটের স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হয়।

উৎস: Britannica.
৭,৭২২.
SDR (Special Drawing Rights) মুদ্রা কয়টি?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি 
  4. ৬টি
ব্যাখ্যা

• SDR : 
-  SDR এর পূর্ণরূপ হলো Special Drawing Rights
-  SDR একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ (International Reserve Asset)।
-  SDR নিজে কোনো মুদ্রা নয়, তবে এর মান নির্ধারিত হয় পাঁচটি মুদ্রার  ভিত্তিতে ।
-  মার্কিন ডলার, ইউরো, চীনা রেনমিনবি, জাপানি ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং।
-  IMF ১৯৬৯ সালে SDR কে একটি পরিপূরক আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে চালু করে।

তথ্যসূত্র: IMF অফিশিয়াল ওয়েবসাইট।

৭,৭২৩.
'Glimpses of World History' গ্রন্থের রচয়িতা -
  1. মহাত্মা গান্ধী
  2. লর্ড মাউন্টব্যাটেন
  3. জওহরলাল নেহেরু
  4. ইন্দিরা গান্ধী
ব্যাখ্যা
Glimpses of World History:
- Glimpses of World History বইটি জওহরলাল নেহেরুর লেখা।
- এটি প্রকাশিত হয় ১৯৩৪ সালে।
- এটি মূলত ১৯৬টি চিঠির সমাহার।
- চিঠিগুলো নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে ১৯৩০-১৯৩৩ সময়ে বিশ্ব ইতিহাস সম্পর্কে লিখেছিলেন।

উৎস: i) Amazon.in.
        ii) Indian Culture.
৭,৭২৪.
কোন টেনিস টুর্নামেন্টকে 'রোল্যান্ড গ্যারোস (Roland-Garros)' বলা হয়?
  1. অস্ট্রেলিয়ান ওপেন
  2. উইম্বলডন
  3. ইউএস ওপেন
  4. ফ্রেঞ্চ ওপেন
ব্যাখ্যা
টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।

⇒ গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

⇒ ফ্রেঞ্চ ওপেন:
- ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্টকে 'রোল্যান্ড গ্যারোস' বলা হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত এই আসরের অফিশিয়াল নাম ফ্রেঞ্চ ইন্টারন্যাশনালস। স্টেডিয়ামের নামানুসারে রোলাঁ গাঁরোও বলেন অনেকে। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম এটি। প্যারিসের স্তাদে রোলাঁ গাঁরো’তে প্রতি বছর মে মাসের শেষ থেকে জুনের শুরু পর্যন্ত আসরটি হয়ে থাকে। এখানে খেলা হয় ক্লে কোর্টে। ১৮৯১ সালে ফ্রেঞ্চ ওপেনের যাত্রা শুরু হয়। ১৯২৪ সালের পর এটি সব দেশের খেলোয়াড়দের জন্য উন্মুক্ত হয়ে যায়।

উৎস: i) International Tennis Federation ওয়েবসাইট।
ii) Roland-Garros 2025 ওয়েবসাইট।
৭,৭২৫.
ইন্দোনেশিয়া জাকার্তার পরিবর্তে নতুন রাজধানীর নামকরণ করেছে -
  1. ক) বোর্নিও
  2. খ) নুসানতারা
  3. গ) জাভা
  4. ঘ) বালি
ব্যাখ্যা
১৮ জানুয়ারি ২০২২ জাকার্তা থেকে রাজধানী সরিয়ে বোর্নিও দ্বীপের কালিমানতানে স্থানান্তরের জন্য একটি বিলে অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। নতুন এ রাজধানীর নাম হবে ‘নুসানতারা’।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৭,৭২৬.
আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় -
  1. ১২ জুন, ১৯৪১
  2. ২৫ এপ্রিল, ১৯৪১
  3. ১৪ আগস্ট, ১৯৪১
  4. ২৪ আগস্ট, ১৯৪১
ব্যাখ্যা
আটলান্টিক সনদ:
- ১৪ আগস্ট, ১৯৪১ সালে স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরের স্থান: আটলান্টিক মহাসাগর।
- পক্ষসমূহ: যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
- উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা।
- এর ফলে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। 
- যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কর্তৃক স্বাক্ষরিত হয় এই সনদ।
- ৮ দফার এই সনদ স্বাক্ষরিত হয় উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অব ওয়েলস নামক একটি যুদ্ধ জাহাজে।

উৎস: Britannica.
৭,৭২৭.
আসিয়ানের '৪৭তম শীর্ষ সম্মেলন' কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. থাইল্যান্ড
  2. ফিলিপাইন
  3. মালেশিয়া
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

• আসিয়ানের '৪৭তম শীর্ষ সম্মেলন':

- মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন। 
- তিন দিনের এই বৈঠকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়াসহ বহু দেশের শীর্ষ নেতা। 
- আলোচনা হতে পারে বৈশ্বিক বাণিজ্য, নিরাপত্তা ও মিয়ানমার সংকট ইস্যুতে। 
- সম্মেলনের শুরুতেই হয়েছে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যকার শান্তিচুক্তি।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। (Link)

৭,৭২৮.
গণচীন প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উদযাপন হয় কবে?
  1. ক) ০১ অক্টোবর, ২০১৯
  2. খ) ০৩ অক্টোবর, ২০১৯
  3. গ) ০৫ অক্টোবর, ২০১৯
  4. ঘ) ১৮ অক্টোবর, ২০১৯
ব্যাখ্যা
গণচীন প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উদযাপন হয় ০১ অক্টোবর, ২০১৯। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৭,৭২৯.
লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা কোনটি?
  1. লাইন অব ডিমারকেশন
  2. সনোরা লাইন
  3. ওডার-নেইস লাইন
  4. ব্লু লাইন
ব্যাখ্যা

বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

তথ্যসূত্র - Britannica.com

৭,৭৩০.
বাংলাদেশে নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর নেই?
  1. ক) ASEAN
  2. খ) IJSG
  3. গ) BIMSTEC
  4. ঘ) CIRDAP
ব্যাখ্যা
- বাংলাদেশে ASEAN আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর নেই।
- এই সংস্থার সদর দপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।

অন্যদিকে, 
বাংলাদেশে যেসব সংস্থার সদর দপ্তর অবস্থিত, তা হলো- 
- IJSG
- CIRDAP
- BIMSTEC
- SAARC Agricultural Centre প্রভৃতি।

উৎস: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট।
৭,৭৩১.
'সুবর্ণ মধ্যক' ধারণাটির প্রবর্তক-
  1. ক) জেরেমি বেন্থাম
  2. খ) এরিস্টটল
  3. গ) ইমানুয়েল কান্ট
  4. ঘ) রবার্টসন
ব্যাখ্যা
- গোল্ডেন মিন (সুবর্ণ মধ্যক) ধারণাটির প্রবর্তক এরিস্টটল।
- তিনি সুবর্ণ মধ্যক ধারণাটি ব্যবহার করেন দুটি চরমপন্থার বা মতবাদের মধ্যবর্তী অবস্থান বুঝাতে।
- অর্থাৎ সুবর্ণ মধ্যক হলো দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা। যেমন- একদিকে সম্পদের প্রাচুর্য এবং অন্য দিকে খুবই অভাব, এ দুটি অবস্থার মাঝামাঝি অবস্থাই হলো সুবর্ণ মধ্যক।
- এটি নীতিবিদ্যার সাথে জড়িত।
৭,৭৩২.
তিয়েন আনমেন স্কয়ার কোন দেশে অবস্থিত?
  1. তুরস্ক
  2. মিশর
  3. জাপান
  4. চীন
ব্যাখ্যা
তিয়েন আনমেন স্কয়ার
-তিয়েন আনমেন স্কয়ার চীনের রাজধানী বেইজিং শহরে অবস্থিত। 
-১৯৮৯ সালের ৪ জুন তিয়েন আনমেন স্কয়ারে মুক্তবাজার অর্থনীতি ও গণতন্ত্রের দাবীতে  দাবিতে জড়ো হওয়া বিক্ষোভে শত শত ছাত্র-শ্রমিককে গুলি করে হত্যা করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার।
-সেই বছর এপ্রিল থেকে সরকারের দুর্নীতি বন্ধ ও গণতন্ত্রের দাবিতে শিক্ষার্থীরা ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অনশন শুরু করে।
-পরে তার সঙ্গে যোগ দেন শ্রমিকেরা। 
-ওই ঘটনা নিয়ে এরপর কোনোরকম আলোচনা নিষিদ্ধ করে চীন। 

উল্লেখ্য,
- চীন আয়তনে বিশ্বের ৪র্থ বৃহত্তম দেশ এবং জনসংখ্যায় ২য় বৃহত্তম।
- চীনের মুদ্রা - ইউয়ান।
- আধুনিক চীনের জনক - সান ইয়াত সেন।

তথ্যসূত্র - ব্রিটানিকা। 
৭,৭৩৩.
হেনলি পাসপোর্ট সূচক-২০২৪ অনুসারে শীর্ষ দেশ -
  1. সুইডেন
  2. ফিনল্যান্ড
  3. স্পেন
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

হেনলি পাসপোর্ট সূচক-২০২৪:
- যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান Henley and partners ২০০৬ সাল থেকে এই তালিকা প্রকাশ করে আসছে। 
- কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ভিত্তিতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের র‍্যাঙ্কিং করে প্রতিষ্ঠানটি।

• সূচকে শীর্ষে: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর, স্পেন।
• সূচকে দ্বিতীয় স্থানে: ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সাউথ কোরিয়া, সুইডেন।
• তৃতীয় স্থানে: অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, যুক্তরাজ্য।

উৎস: Henley and partners ওয়েবসাইট।
৭,৭৩৪.
ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) ব্রাসেলস
  3. গ) রোম
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা
- ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম।

• রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত মোট দেশের সংখ্যা ২৭ টি।
- সদর দপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে।
- ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে কমে বর্তমানে ২৭টি।
- এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে পদত্যাগ করে।

উৎস: ইইউ ওয়েবসাইট।
৭,৭৩৫.
হামাসের সামরিক শাখার নাম কী?
  1. Al-Quds Brigade
  2. Al-Aqsa Martyrs Brigade
  3. Izz ad-Din al-Qassam Brigades
  4. Islamic Jihad Movement
ব্যাখ্যা
• হামাস:
- হামাস হলো ফিলিস্তিনের একটি প্রধান স্বাধীনতাকামী রাজনৈতিক ও সামরিক সংগঠন,
- এটি ১৯৮৭ সালে শেখ আহমেদ ইয়াসিনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়।
- সংগঠনটির সামরিক শাখার নাম Izz ad-Din al-Qassam Brigades, 

উলেখ্য, 
- হামাস ইরানের সমর্থনপুষ্ট একটি সংগঠন হিসেবে পরিচিত, এবং এই সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। 

সূত্র: বিবিসি এবং আল জাজিরা।
৭,৭৩৬.
২৪তম শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) প্যারিস
  2. খ) কাজান
  3. গ) পিয়ংচ্যাং
  4. ঘ) বেইজিং
ব্যাখ্যা
- ৪ ফেব্রুয়ারি ২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের ২৪তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান চীনের রাজধানী বেইজিংয়ের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। 
- ২৩তম শীলকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাং শহরে।
- ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: অলিম্পিক কমিটি ওয়েবসাইট।
৭,৭৩৭.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR) কবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ১৯৫৪ সালে
  2. ১৯৮১ সালে
  3. ক ও খ
  4. কোনটি নয়
ব্যাখ্যা
- জাতিসংঘের শরর্ণাথী বিষয়ক হাইকমিশন (UNHCR)
- UNHCR হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যা বিশ্বব্যাপী মানুষের জীবন বাঁচাতে, অধিকার রক্ষা করতে এবং শরণার্থী, জোরপূর্বক বাস্তুচ্যুত সম্প্রদায় এবং রাষ্ট্রহীন লোকদের জন্য একটি উন্নত ভবিষ্যত গড়ে তুলতে সাহায্য করে।
- প্রতিষ্ঠা লাভ করে-১৪ ডিসেম্বর, ১৯৫০ সালে।
- কার্যক্রম চালু আছে- ১৩৫ টি দেশে।
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- নোবেল শান্তি পুরস্কার পায়- ১৯৫৪ সালে।
- শরণার্থীদের জন্য বিশ্বব্যাপী সহায়তার জন্য দ্বিতীয়বার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে- ১৯৮১ সালে। 
- UNHCR তাদের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে- ২০২০ সালে।

উৎস: UNHCR অফিসিয়াল ওয়েবসাইট।
৭,৭৩৮.
নবম মস্কো নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
  1. ১৮-২০ এপ্রিল, ২০২১
  2. ১-৩ মে, ২০২১
  3. ৪-৬ জুন, ২০২১
  4. ২২-২৪ জুন, ২০২১
ব্যাখ্যা

- নবম মস্কো নিরাপত্তা সম্মেলন ২০২১ সালের ২২-২৪ জুন রাশিয়ার মস্কো শহরে অনুষ্ঠিত হয়।
- এতে বাংলাদেশসহ ছয়টি মহাদেশের ৫০টির অধিক দেশের প্রতিনিধিরা অংশ নেয়। এই সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ও কৌশল নিয়ে আলোচনা হয়।
- মিয়ানমারের সামরিক জান্তা প্রধান জেনালের মিন অং হ্লাইং এই অংশ সম্মেলনে অংশ নিতে রাশিয়া সফরে যান।
(তথ্যসূত্র: মস্কো নিরাপত্তা সম্মেলন ওয়েবসাইট)

৭,৭৩৯.
রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
  1. থমাস এডিসন
  2. বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন
  3. পিটার বেনেনসন
  4. পল হ্যারিস
ব্যাখ্যা

• Rotary International.
- রোটারি প্রতিষ্ঠাতা - পল হ্যারিস।
 - শিকাগোর এই আইনজীবী ২৩শে ফেব্রুয়ারী ১৯০৫ সালে রোটারি ক্লাব গঠন করেন।
-  ১৯৭৯ সালে ফিলিপাইনে ৬০ লক্ষ শিশুকে টিকা দেওয়ার প্রকল্পের মাধ্যমে পোলিওর বিরুদ্ধে Rotary International কার্যক্রম শুরু হয়। 
- এটি ছিল Rotary International-এর সবচেয়ে পরিচিত বৈশ্বিক প্রকল্প।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যে Rotary International সদর দপ্তর অবস্থিত।

• Rotary International এর কার্যক্রম :
- শান্তি প্রচার করুন,
- রোগের বিরুদ্ধে লড়াই করুন,
- পরিষ্কার পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রদান করুন,
- মা ও শিশুদের বাঁচান,
- শিক্ষা সহায়তা,
- স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটান,
- পরিবেশ রক্ষা করুন।

উৎস: Rotary website.

 

৭,৭৪০.
'Statistical Review of World Energy-2022' রিপোর্ট অনুযায়ী  খনিজ তেল উত্তোলনে শীর্ষদেশ কোনটি?
  1. ক) রাশিয়া
  2. খ) সৌদি আরব
  3. গ) কানাডা
  4. ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
 Statistical Review of World Energy-২০২২ রিপোর্ট অনুযায়ী ২০২১ সালে বিশ্বে দৈনিক গড় তেলের উৎপাদনে:
- প্রথম : যুক্তরাষ্ট্র (১৬৫৮৫ হাজার ব্যারেল)।
- দ্বিতীয় : সৌদি আরব (১০৯৫৪ হাজার ব্যারেল)।
- তৃতীয় : রাশিয়া (১০৯৪৪ হাজার ব্যারেল)।
- চতুর্থ : কানাডা৯৫৪২৯ হাজার ব্যারেল)।

উৎস: Statistical Review of World Energy-2022.
৭,৭৪১.
UNRWA সংস্থার কাজ কোনটি?
  1. যুদ্ধবিদ্ধস্ত এলাকার উন্নয়ন
  2. নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা
  3. পরিবেশ দূষণ প্রতিরোধ
  4. যেকোন দেশের নিবন্ধিত শরণার্থীদের সহায়তা
ব্যাখ্যা
United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (UNRWA): 
- UNRWA নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা ও সুরক্ষা প্রদান করে।
- ১৯ লক্ষ শরণার্থী UNRWA-এর স্বাস্থ্যসেবা গ্রহণ করে।
- ৪.৩৮ লক্ষ শরণার্থী সিরিয়ার সংঘাতে প্রভাবিত।
- ১২ লক্ষ শরণার্থী গাজায় খাদ্য সহায়তা পায়।
- জাতিসংঘ সাধারণ পরিষদ UNRWA-কে ‘ফিলিস্তিনি শরণার্থী’দের জন্য কাজ করার দায়িত্ব দিয়েছে।
- UNRWA ১৯৬৭ ও তার পরবর্তী সংঘাতের কারণে স্থানচ্যুত ব্যক্তিদের জরুরি সেবা প্রদান করে, যদিও তারা নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থী নয়।
- UNRWA-এর ম্যান্ডেট এবং শরণার্থীদের সংজ্ঞা শুধুমাত্র জাতিসংঘ সাধারণ পরিষদ পরিবর্তন করতে পারে।

• ফিলিস্তিনি শরণার্থী সংজ্ঞা (১৯৫২):
- যে সকল ব্যক্তির স্বাভাবিক আবাসস্থল ১ জুন ১৯৪৬ থেকে ১৫ মে ১৯৪৮ পর্যন্ত ফিলিস্তিনে ছিল এবং ১৯৪৮ সালের সংঘাতের ফলে তাদের বাড়ি ও জীবিকার মাধ্যম হারিয়েছে।
- শরণার্থীদের উত্তরাধিকারসূত্রে যোগ্য হওয়া বাবার সন্তানরাও শরণার্থী হিসেবে বিবেচিত।

• পরিষেবা ও কার্যক্রম:
- প্রাথমিক ও বৃত্তিমূলক শিক্ষা।
- প্রাথমিক স্বাস্থ্যসেবা।
- ত্রাণ ও সামাজিক সেবা।
- শিবিরের উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়ন।
- মাইক্রোফাইন্যান্স।
- সশস্ত্র সংঘাতসহ জরুরি সেবার প্রতিক্রিয়া।

উৎস: UNRWA ওয়েবসাইট। 
৭,৭৪২.
ভূমি মাইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
  1. অটোয়া, কানাডা 
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. হেগ, নেদারল্যান্ড
  4. প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা

অটোয়া কনভেনশন:
- অটোয়া কনভেনশন, যা "স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি" নামেও পরিচিত,।
- অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইন (ভূ-মাইন) ব্যবহার, মজুদ, উৎপাদন এবং স্থানান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। 
- এই চুক্তিটি ১৯৯৭ সালে অটোয়ায, কানাডায় স্বাক্ষরিত হয়েছিল।
- এবং ১৯৯৯ সালের মার্চ থেকে কার্যকর হয়েছে। 
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী স্থলমাইন অস্ত্র ব্যবহার বন্ধ করা।
- বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির অংশীদার রয়েছে।
- স্বাক্ষরকারী কিন্তু অননুমোদিত: মার্শাল দ্বীপপুঞ্জ।
- অ-স্বাক্ষরকারী: ৩৪টি দেশ (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ)।

উৎস: Arms Control Association.

৭,৭৪৩.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর বর্তমান মহাপরিচালক কে? [জুলাই, ২০২৫]
  1. ড. মার্গারেট চ্যান
  2. ড. বান কি-মুন
  3. ড. জিম ইয়ং কিম
  4. ড. টেড্রস আধানম গেব্রেয়েসুস
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
- এর পূর্ণরূপ: World Health Organization.
- গঠিত হয়: ১৯৪৮ সালের ৭ এপ্রিল।
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের, জেনেভায়।
- বর্তমান সদস্য: ১৯৪টি। (জুলাই, ২০২৫)।
- WHO-এর প্রধান উদ্দেশ্য: সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা।
- বর্তমান মহাপরিচালক: Dr Tedros Adhanom Ghebreyesus.
- মহাপরিচালকের মেয়াদ: ৫ বছর।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।

• বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রকাশনা:
- World Health Report.
- International Classification of Diseases (ICD).
- Essential Medicines List.
- Global Health Estimates.

উৎস: WHO ওয়েবসাইট।
৭,৭৪৪.
চীনা প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন কে?
  1. ক) মাও সেতুং
  2. খ) সান ইয়েৎ সেন
  3. গ) চিয়াং কাই শেক
  4. ঘ) হো চিন মিন
ব্যাখ্যা
১৯১১ সালে চীনে সংঘটিত রাজতন্ত্র বিরোধী বিপ্লবের ফলে ১৯১২ সালে রাজতন্ত্র উচ্ছেদ হয় ও এশিয়ার প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন সান ইয়েৎ সেন (Sun Yat-sen)।
১৯৪৯ সালে মাও সেতুং চীনে সমাজতন্ত্র চালু করেন যা আজও বিরাজমান।
চিয়াং কাই শেক তাইওয়ানে আশ্রয় গ্রহণকারী গণতন্ত্রপন্থি নেতা ছিলেন। হো চিন মিন ভিয়েতনামের অবিসংবাদিত নেতা।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৭,৭৪৫.
৫১তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কোন দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে?
  1. জার্মানি
  2. জাপান
  3. পোল্যান্ড
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ:
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে।

উল্লেখ্য,
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।
- জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩টি।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৭,৭৪৬.
বিশ্বে প্রথমবারের মতো ভাসমান মসজিদ নির্মাণ করছে কোন দেশ?
  1. সৌদি আরব
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. তুরস্ক
  4. কাতার
ব্যাখ্যা
ভাসমান মসজিদ:

- বিশ্বে প্রথমবারের মতো ভাসমান মসজিদ নির্মাণ করছে দুবাই।
- নামাজ আদায়ের পাশাপাশি দেশের পর্যটন শিল্পেও এক অনন্য আকর্ষণ যোগ করবে এই মসজিদ।
- নির্মাণ খরচ আনুমানিক ৫ কোটি ৫০ লাখ আমিরাতি দিরহাম। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৬৪ কোটিরও বেশি। 
- মসজিদের প্রথম তলায় থাকবে নামাজ আদায়ের জায়গা। যাতে একসঙ্গে ৫০ থেকে ৭৫ জন মুসলি­ নামাজ আদায় করতে পারবেন।
- ২০২৫ সালের প্রথমদিকে ৬০০ মুসল্লির জন্য বিস্তৃত পরিসরে এটি উন্মুক্ত করা হবে।
- প্রথম তলায় ওজুর সুবিধা ও ওয়াশরুমের সুবিধাও থাকবে।
- দ্বিতীয় তলায় থাকবে ইসলামিক বক্তৃতা ও কর্মশালার আয়োজনের জন্য একটি বহুমুখী হল।
- তৃতীয় তলায় থাকবে কুরআন প্রদর্শনী কেন্দ্র।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ২৩ সেপ্টেম্বর ২০২৩।
৭,৭৪৭.
প্রধান আসমানী কিতাব কয়টি?
  1. ৪টি
  2. ১৪টি
  3. ৩৪টি
  4. ১০৪টি
ব্যাখ্যা
প্রধান আসমানী কিতাব ৪টি।

আসমানী কিতাব:
- আসমানী কিতাব হচ্ছে ঐ কিতাব যা যুগে যুগে মানবতার হিদায়াতের জন্য আল্লাহ তাঁর বাছাইকৃত নবী- রাসূলগণের ওপর নাযিল করেছেন।
- আসমানী কিতাবই হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য গ্রন্থ, যা বিভ্রান্ত মানবতাকে সত্য, সুন্দর ও সৎ পথের সন্ধান দিয়ে থাকে।
- আসমানী কিতাবের সর্বমোট সংখ্যা ১০৪ খানা।

অন্যদিকে-
- প্রধান আসমানী কিতাব ৪টি।
- মদীনা সনদে মোট শর্ত ছিল ৪৭টি।
- ‘বিসমিল্লাহির রাহমানীর রাহিম’ এতে বর্ণ আছে ১৯ টি।

উৎস: আসমানী কিতাব ও মালাইকা, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৭৪৮.
গাজা পুনর্গঠনের জন্য কত ডলারের একটি পরিকল্পনার অনুমোদন দিয়েছেন আরব লীগের নেতারা? [এপ্রিল, ২০২৫]
  1. ৩৩ বিলিয়ন মার্কিন ডলার
  2. ২৩ বিলিয়ন মার্কিন ডলার
  3. ৪৩ বিলিয়ন মার্কিন ডলার
  4. ৫৩ বিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা
ট্রাম্পের প্রস্তাবের বিপরীতে আরব লীগের পরিকল্পনা: 
- গাজা পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন মার্কিন ডলারের একটি পরিকল্পনার অনুমোদন দিয়েছেন আরব লীগের নেতারা।
- নতুন এই প্রস্তাবে গাজায় জরুরি সহায়তা, বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন এবং দীর্ঘ মেয়াদি অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
- জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই পরিকল্পনাকে 'সম্পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত' জাতিসংঘ।
- পরিকল্পনা অনুযায়ী, গাজার পুনর্গঠনের জন্য একটি ট্রাস্ট তহবিল গড়ে তোলা হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে অঞ্চলটি পরিচালিত হবে।
- ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফাতাহ বা ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) নিয়ন্ত্রিত একটি সরকারব্যবস্থা।
- তারা মূলত অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের দায়িত্বে।
- ২০০৬ সালের ফিলিস্তিনি নির্বাচনের পর থেকে গাজার দায়িত্বে আছে হামাস।
- আরব লীগের নতুন পরিকল্পনায় হামাসকে রাখা হয়নি।
- কিন্তু উপত্যকাটিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন ফিরিয়ে আনার সম্ভাবনাও কম।
- আরব লীগের বিবৃতিতে বলা হয়, তাদের 'সব প্রচেষ্টা একটি রাজনৈতিক পথচলার সমান্তরালে এগিয়ে যাচ্ছে', যার লক্ষ্য একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
- তবে ইসরায়েলি নেতারা বরাবরই এই লক্ষ্যের বিরোধিতা করে এসেছেন।
- ট্রাম্প বলেছিলেন, গাজা এখন আর বসবাসযোগ্য নেই। তিনি সেখান থেকে সব ফিলিস্তিনিকে জর্ডান ও মিশরের মতো দেশে সরিয়ে গাজার দখল নেবেন এবং পর্যটনবান্ধব 'মধ্যপ্রাচ্যের রিভিয়েরা' হিসেবে গড়ে তুলবেন।
- সব আরব দেশ এবং বেশ কিছু ইউরোপীয় রাষ্ট্র ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

উৎস: The Daily Star বাংলা (৫ মার্চ ২০২৫)
৭,৭৪৯.
মহাকাশে দীর্ঘতম স্পেসওয়ার্ক করার রেকর্ড রয়েছে কোন দেশের নভোচারীর? [ডিসেম্বর, ২০২৪]
  1. চীনের
  2. রাশিয়ার
  3. ভারতের
  4. যুক্তরাষ্ট্রের
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------
স্পেসওয়াকের নতুন রেকর্ড:

- ১৭ ডিসেম্বর, ২০২৪ তারিখে চীনের দুই নভোচারী ৯ ঘণ্টার স্পেসওয়াক সম্পন্ন করেছেন।
- এটি ২০০১ সালের মার্কিন জেমস ভস ও সুজান হেল্মস এর রেকর্ড ৮ ঘণ্টা ৫৬ মিনিটকে ছাড়িয়ে গেছে।
- শেনঝু-১৯ মহাকাশ অভিযানের দুই সদস্য কাই জুঝে ও সং লিংডং স্পেসওয়াকটি সম্পন্ন করেন।
- সর্বসাকুল্যে তাঁরা স্পেসওয়াক করেছেন ৯ ঘন্টা ৬ মিনিট।
- এর মাধ্যমে উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচির সর্বশেষ মাইলফলক হিসেবে যুক্তরাষ্ট্রের রেকর্ড ভেঙ্গেছে চীন।
- বর্তমানে মহাকাশে দীর্ঘতম স্পেসওয়ার্ক করার রেকর্ড - চীনের নভোচারীর।

উল্লেখ্য, 
- নভোচারীরা যখন মহাকাশযান থেকে বের হয়ে মহাকাশে কার্যক্রম করেন, তাকে স্পেসওয়াক বলা হয়।

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক।
৭,৭৫০.
ওয়াটার লু’র যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়?
  1. সিসিলি
  2. কর্সিকা
  3. সেন্ট এলবা
  4. সেন্ট হেলেনা
ব্যাখ্যা
ওয়াটার লু’র যুদ্ধ:
– ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হন।
– ১৮১৪ সালে প্রুশিয়া, অস্ট্রিয়াসহ বেশ কিছু দেশের সেনাবাহিনী ফ্রান্স আক্রমণ করে এবং নেপোলিয়নকে ক্ষমতাচ্যুত করে সেন্ট এলবা দ্বীপে নির্বাসন দেয় (প্রথম নির্বাসন) ।
– তবে তিনি আবার ফ্রান্সের ক্ষমতায় আসেন।
– ১৮১৫ সালের ১৮ জুন ওয়াটার লু’র যুদ্ধ সংঘটিত হয় বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে।
– নেপোলিয়ন প্রায় ৭২ হাজার সৈন্য নিয়ে ডিউক অব ওয়েলিংটন আর্থার ওয়েলেসলির নেতৃত্বে ৬৮ হাজার সৈন্যবিশিষ্ট ব্রিটিশ সেনাবাহিনীর মুখোমুখি হন।
– ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের বাহিনী ও সম্মিলিত ব্রিটিশ-প্রুশিয়ান বাহিনীর মধ্যে সংঘটিত হয়।
– যুদ্ধে ডিউক অব ওয়েলিংটনের কাছে নেপোলিয়নের পরাজয় হয় এবং নেপোলিয়ন শাসনের অবসান ঘটে।
– এরপর তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয় (দ্বিতীয় নির্বাসন) ।

উৎস: i) কালের কণ্ঠ।
ii) Britannica.
৭,৭৫১.
Great Depression কত সালে শুরু হয়েছিল?
  1. ১৯২৯ সালে
  2. ১৯৩১ সালে
  3. ১৯৩৩ সালে
  4. ১৯৩৯ সালে
ব্যাখ্যা
Great Depression:
- গ্রেট ডিপ্রেশন বা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা।
- শুরু হয়েছিল ১৯২৯ সালে।
- প্রায় ১৯৩৯ সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল।
- ১৯২৯ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নেমেছিল ভয়াবহ ধ্বস।
- আমেরিকা ছাড়িয়ে পার্শ্ববর্তী অঞ্চল ও ইউরোপেও ছড়িয়ে পড়েছিল এর প্রভাব।
- এই মন্দায় যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা মেক্সিকান শরণার্থীদের একাংশ নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হন।
- প্রায় এক দশক ধরে চলা অর্থনৈতিক মহামন্দায় সোভিয়েত ইউনিয়ন ছাড়া সারা বিশ্ব সম্মুখীন হয়েছিল অর্থনৈতিক ক্ষতির।

উৎস: Britannica. 
৭,৭৫২.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) কোনটির সাথে UNIDO সরাসরি যুক্ত?
  1. লক্ষ্য ৭
  2. লক্ষ্য ৯
  3. লক্ষ্য ১০
  4. লক্ষ্য ১২
ব্যাখ্যা

- UNIDO-এর প্রধান কাজ হলো বিশ্বজুড়ে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শিল্পায়ন (ISID) নিশ্চিত করা।
- SDG ৯-এর মূল প্রতিপাদ্য বিষয়: স্থিতিস্থাপক অবকাঠামো তৈরি করা, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নকে উৎসাহিত করা এবং উদ্ভাবন ত্বরান্বিত করা। 
 
UNIDO: 
- এর পূর্ণ নাম: United Nations Industrial Development Organization (UNIDO).
- এটির প্রতিষ্ঠা সাল: ১৯৬৬ (জাতিসংঘ মহাসভা দ্বারা);
- ১৯৮৫ সালে বিশেষায়িত সংস্থা হিসেবে কার্যকর।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ মহাসভার রেজোলিউশন দ্বারা গৃহীত।
- ধরন: জাতিসংঘের বিশেষায়িত সংস্থা; শিল্প উন্নয়নের জন্য নির্দিষ্ট ম্যান্ডেট।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদস্য সংখ্যা: ১৭৩টি। [ফেব্রুয়ারি,২০৬]
- মোটো: "Inclusive and Sustainable Industrial Development".

উৎস: UNIDO ওয়েবসাইট।

৭,৭৫৩.
কোন দুটি রাষ্ট্রের মধ্যে 'তাসখন্দ চুক্তি' স্বাক্ষরিত হয়?
  1. ক) আফগানিস্তান ও পাকিস্তান
  2. খ) পাকিস্তান ও ভারত
  3. গ) ভারত ও আফগানিস্তান
  4. ঘ) চীন ও ভারত
ব্যাখ্যা
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
- তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী এ্যালেক্সি কোসিজিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ূব খান দুই দেশের পক্ষে  চুক্তিটিতে স্বাক্ষর করেন।

সূত্র: ব্রিটানিকা।
৭,৭৫৪.
মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর ‘পেন্টাগন’ কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. সানফ্রান্সিস্কো
  3. ক্যালিফোর্নিয়া
  4. ভার্জিনিয়া
ব্যাখ্যা
পেন্টাগন (The Pentagon):
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (Department of Defense) এর সদর দপ্তর।
- অবস্থান: আর্লিংটন, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র।
- নির্মাণ কাল: ১৯৪১- ১৯৪৩।
- এর আকৃতি পঞ্চভুজাকৃতির বলে এর নাম পেন্টাগন করা হয়েছে।
- প্রায় ৬ লাখ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত।

গুরুত্বপূর্ণ কার্যক্রম:
- সামরিক পরিকল্পনা ও নীতি নির্ধারণ;
- জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ;
- আন্তর্জাতিক সামরিক সম্পর্ক উন্নয়ন করা;
- সামরিক বাজেট ও ব্যয় ব্যবস্থাপনা;
- প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন ইত্যাদি।

সম্প্রতি,
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে কয়েক সপ্তাহ ধরে অস্থিরতা চলমান এবং ৫ হাজার ৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
- শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
- জয়েন্ট চিফস অব স্টাফের পরবর্তী চেয়ারম্যান হিসেবে বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ড্যান “রাজিন” কেইনকে মনোনীত করেন তিনি।

তথ্যসূত্র- Britannica, পত্রিকা প্রতিবেদন। [Link]
৭,৭৫৫.
বর্তমানে ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশ  কতটি? [জানুয়ারি,২০২৬]
  1. ২২টি
  2. ২১টি
  3. ২৭টি
  4. ২৫টি
ব্যাখ্যা

ইউরো মুদ্রা:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া।
- প্রায় দেড় শতাব্দী পর নিজস্ব মুদ্রা লেভকে বিদায় জানিয়ে ইউরো মুদ্রা অঞ্চলের ২১তম সদস্য হিসাবে ইউরো চালু করেছে বুলগেরিয়া।
- ১ জানুয়ারি, ২০২৬ থেকে দেশটিতে লেভের পরিবর্তে ইউরো মুদ্রা চালু করেছে।
- এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা ব্যবহার করছে।
• দেশগুলো হল:
 অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া।

উৎস: EU ওয়েবসাইট ও ইউরোপীয় কমিশন।

৭,৭৫৬.
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
  1. হেনরি কিসিঞ্জার
  2. জিনা রাইমোন্ডো
  3. ডেব হাল্যান্ড
  4. উইলিয়াম পিয়ার্স রজার্স
ব্যাখ্যা
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন - উইলিয়াম পিয়ার্স রজার্স।
- হেনরি কিসিঞ্জার ছিলেন - ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান।

হেনরি কিসিঞ্জার:

- ১৯২৩ সালে জার্মানিতে জন্ম নেন হেনরি কিসিঞ্জার।
- ১৯৩৮ সালে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।
- ১৯৪৩ সালে তিনি দেশটির নাগরিকত্ব লাভ করেন।
- ১৯৬৮ সালে রিচার্ড নিক্সন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর মি. কিসিঞ্জারকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দেন।
- সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতি, চিলির অগাস্টো পিনোশেসহ বিশ্বজুড়ে বহু কর্তৃত্বপরায়ণ শাসক গোষ্ঠীকে সমর্থন, কম্বোডিয়ায় বোমা ফেলা- যাতে ৫০ হাজার মানুষের মৃত্যু হয়, এমনকি চিলিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে উৎখাত- এমন বহু ঘটনায় বারবার নাম জড়িয়েছে মি. কিসিঞ্জারের।
- ১৯৭৩ সালে তার কূটনীতির কারণেই আরব-ইসরায়েল যুদ্ধে একটি অস্ত্রবিরতি হয়েছিল।
- স্বায়ু যুদ্ধের সময়কার 'রিয়াল পলিটিকে'র মূর্ত প্রতীক বলেও তাঁকে মনে করেন অনেকেই।
- ৩০শে নভেম্বর, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে নিজ বাড়িতে ১০০ বছর বয়সে মারা গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

উৎস: i) ৫ ডিসেম্বর ২০২৩, বিবিসি বাংলা।
         ii) Britannica.
৭,৭৫৭.
বিশ্বের উষ্ণতা রোধে 'কার্বন সনদ' হিসেবে মনে করা হয় -
  1. কিয়োটো প্রটোকলকে
  2. মন্ট্রিল প্রটোকলকে
  3. কার্টাগেনা প্রটোকলকে
  4. নাগোয়া প্রটোকলকে
ব্যাখ্যা

কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

⇒ কার্বন সনদ:
- বিশ্বের উষ্ণতা রোধে কিয়েটো প্রটোকলকে কার্বন সনদ হিসেবে মনে করা হতো।
- এই প্রটোকলের প্রধান লক্ষ্য ছিল গ্রীনহাউস গ্যাস, বিশেষ করে কার্বন ডাই অক্সাইড (CO2) নির্গমন কমানো।
- কারণ, কার্বন ডাই অক্সাইড প্রধান গ্রীনহাউস গ্যাস এবং এটি বিশ্ব উষ্ণতা বৃদ্ধির (গ্লোবাল ওয়ার্মিং) জন্য দায়ী প্রধান উপাদান।

⇒ কার্বন সনদের ধারণাটি আসে বিশেষত কার্বন ডাই অক্সাইডের নির্গমন কমানোর উদ্দেশ্যে আন্তর্জাতিকভাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং দেশগুলোর জন্য নির্দিষ্ট সীমা আরোপ করা।
- কিয়োটো প্রটোকল কার্বন ডাই অক্সাইড গ্যাসের নির্গমন কমানোর জন্য 'কার্বন ক্রেডিট' ব্যবস্থাও চালু করেছিল, যার মাধ্যমে এক দেশ অন্য দেশের নির্গমন কমানোর প্রচেষ্টা কিনতে পারে বা বিক্রি করতে পারে।
- এর মাধ্যমে একটি বৈশ্বিক বাজার তৈরি হয়েছিল, যা 'কার্বন সনদ' বা 'কার্বন ক্রেডিট' নামে পরিচিত।

উল্লেখ্য,
⇒ ১৮০টি দেশের সমন্বয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে পৃথিবীর শিল্পোন্নত ৩৮টি দেশকে ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে তাদের কার্বন নিঃসরণের মাত্রা পূর্ববর্তী সময়ের চেয়ে (১৯৯০) ৫.২% কমানোর জন্য সীমা বেধে দেওয়া হয় এবং বলা হয়, আন্তর্জাতিক পর্যায়ে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বিষয়ে বাণিজ্য বা যৌথ ব্যবস্থা গ্রহণ করা যাবে (আর্টিকেল-১৭, কিয়োটো প্রটোকল)।
- মূলত এখান থেকে কার্বন বাণিজ্যের সূত্রপাত।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৭,৭৫৮.
Climate Vulnerable Form (CVF) কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০০৮
  2. ২০০৯
  3. ২০১১
  4. ২০১০
ব্যাখ্যা

◉ Climate Vulnerable Form (CVF) ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়।

Climate Vulnerable Forum (CVF):
- Climate Vulnerable Forum হলো জলবায়ু জাতিসংঘের জলবায়ু পরিবর্তনজনিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি আন্তর্জাতিক  সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৯ সালে।
- প্রতিষ্ঠার স্থান: মালে, মালদ্বীপ।
- বর্তমান সদস্য: ৭৪টি।
- বর্তমান সভাপতি: বার্বাডোস।

⇒ ২০০৯ সালের কোপেনহেগেনে অনুষ্ঠিত COP-15 সম্মেলনের আগে বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১১টি দেশ মালদ্বীপের রাজধানী মালেতে একত্রিত হয়ে CVF প্রতিষ্ঠা করে।
- উদ্যোক্তা: মালদ্বীপের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ।

⇒ Climate Vulnerable Forum (CVF)-এর উদ্দেশ্য:
- আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি সদস্য দেশগুলির অভ্যন্তরীণভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উচ্চাভিলাষী পদক্ষেপ গ্রহণের প্রচার করা
- গবেষণা ও তথ্য প্রদান → জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া ও নীতি নির্ধারণে সহায়তা করা।
- সচেতনতা ও সমর্থন বৃদ্ধি → বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার জন্য বৈশ্বিক জনমত ও সহায়তা আদায়।

উৎস: Climate Vulnerable Forum ওয়েবসাইট।

৭,৭৫৯.
কোন দেশ 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা' প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিল?
  1. যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য ও ফ্রান্স
  3. ফ্রান্স ও ইতালি
  4. ব্রাজিল ও চীন
ব্যাখ্যা
WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference।
- প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে ব্রাজিল ও চীন।

⇒ বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।
- এটি জাতিসংঘের সদস্য দেশসমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।

⤇ ২২ জুলাই, ১৯৪৬ সালে অনুষ্ঠিত International Health Conference -তে ৬১টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে।
- এর ২ বছর পর আনুষ্ঠানিকভাবে WHO এর যাত্রা শুরু হয়।

উল্লেখ্য,
- ১৯৪৫ সালে যখন কূটনীতিকরা জাতিসংঘ গঠনের জন্য মিলিত হন, উক্ত আলোচনা মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থাপন ছিল অন্যতম।
- জাতিসংঘ প্রতিষ্ঠার সম্মেলনের সময় একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা এবং এর সংবিধান প্রণয়নের জন্য একটি সম্মেলন আহ্বানের প্রস্তাব দেন ব্রাজিল ও চীন।
- ১৯৪৬ সালের ১৫ ফেব্রুয়ারি, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল মহাসচিবকে এই ধরনের একটি সম্মেলন আহ্বান করার নির্দেশ দেয়।
- একটি কারিগরি প্রস্তুতি কমিটি প্যারিসে ১৮ মার্চ - ৫ এপ্রিল, ১৯৪৬ সালের মধ্যে বৈঠক করে এবং সংবিধানের জন্য প্রস্তাবগুলি তৈরি করে যা ১৯ জুন - ২২ জুলাই, ১৯৪৬ সালের মধ্যে নিউইয়র্ক সিটিতে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে উপস্থাপন করা হয়েছিল।
- এই প্রস্তাবগুলির ভিত্তিতে, সম্মেলন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধানের খসড়া ও গৃহীত, ২২ জুলাই ১৯৪৬ সালে জাতিসংঘের ৫১ জন সদস্য এবং ১০টি অন্যান্য দেশের প্রতিনিধিদের দ্বারা স্বাক্ষরিত।

উৎস: WHO ওয়েবসাইট।
৭,৭৬০.
'ট্রুম্যান ডাকট্রিন'এর অপর নাম কি?
  1. ক) পলিসি অফ কনটেইনমেন্ট
  2. খ) ফাস্ট ট্র্যাক পলিসি
  3. গ) মলোটভ প্লান
  4. ঘ) মার্শাল প্ল্যান
ব্যাখ্যা
• ট্রুম্যান ডকট্রিন: 
- ১৯৪৭ সালে ট্রুম্যান ডাকট্রিনের কথা ঘোষণা করা হয়েছিল।
- এর উদ্দেশ্য ছিল সমাজতন্ত্রের প্রসার ঠেকানো।
-  ট্রুম্যান ডকট্রিন অন্য নাম পলিসি অফ কনটেইনমেন্ট
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে গ্রিস ও তুরস্কে কমিউনিস্টদের প্রভাব বাড়ছিল।
- এই প্রভাব কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র এগিয়ে এসেছিল।
- প্রেসিডেন্ট ট্রম্যান কংগ্রেসের কাছে প্রেরিত বার্তায় বলেছিলেন, যে সকল স্বাধীন জনগণ সশস্ত্র সংখ্যালঘু বা বহিরাগত চাপের মারফত পদানত করার প্রচেষ্টা প্রতিহত করতে সচেষ্ট, যুক্তরাষ্ট্রের নীতি হবে তাদের রক্ষা করা।
- ট্রুম্যানের নীতির কারণেই ওয়াশিংটন-মস্কো সম্পর্কের অবনতি ঘটে।
- ১৯৫২ সালে গ্রিস ও তুরস্ক ন্যাটোতে যোগ দেয়।
- প্রেসিডেন্ট ট্রুম্যানের এই নীতি আর্থিকভাবে প্রয়োগ করার জন্য ১৯৪৭ সালের জুন মাসে তৎকালীন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট ঘোষণা করেছিলেন যে, ইউরোপের পুনর্গঠনে যুক্তরাষ্ট্র সাহায্য করবে, যা মার্শাল প্লান নামে পরিচিত। কিন্তু পূর্ব ইউরোপ মার্শাল প্ল্যান পরিত্যাগ করেছিল। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট-এর নামেই মার্শাল প্লান নামকরণ হয়েছিল ।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৭,৭৬১.
জাতিসংঘ সনদের রচয়িতা কে?
  1. লর্ড হ্যালিফ্যাক্স
  2. আর্চিবল্ড ম্যাকলিশ
  3. জন ডি. রকফেলার জুনিয়র
  4. নেলসন রকফেলার
ব্যাখ্যা

- মার্কিন কবি ও লেখক আর্চিবল্ড ম্যাকলিশ জাতিসংঘ সনদ রচনা করেছিলেন।  

​জাতিসংঘ সনদ (UN Charter):
- জাতিসংঘ সনদের রচয়িতা আর্চিবল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে।
- ১০৮ ধারা অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
- প্রথমে সংশোধনী সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে।
- তারপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রে স্ব স্ব সংবিধান অনুযায়ী তা অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য,
- জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে।
- জাতিসংঘ সনদ কার্যকরী হয় ২৪ অক্টোবর, ১৯৪৫।
- প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় ২৪ অক্টোবর।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

৭,৭৬২.
নিচের কোনটি 'ই-কমার্স সূচক' প্রকাশ করে?
  1. UNCTAD
  2. SDSN
  3. UNDP
  4. IEP
ব্যাখ্যা
বিভিন্ন সূচক:
- ই-কমার্স সূচক প্রকাশ করে - UNCTAD।
- গণতন্ত্র সূচক প্রকাশ করে The Economist Intelligence Unit.
- আইনের শাসন সূচক  প্রকাশ করে -  The World Justice Project (USA).
- মানব উন্নয়ন সূচক  প্রকাশ করে -  UNDP.
- বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক  প্রকাশ করে -  Reporters without Borders.
- সুখ সূচক  প্রকাশ করে -  Sustainable Development Solution Network (SDSN).
- বৈশ্বিক শান্তি সূচক  প্রকাশ করে - Institute of Economic and Peace (IEP) (Australia).
- দূর্নীতি সূচক  প্রকাশ করে -  Transparency International.

উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
৭,৭৬৩.
বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পরিচালিত অভিযানের নাম কী? [জুন, ২০২৫]
  1. অপারেশন আয়রন ডোম- ৩
  2. অপারেশন ট্রু প্রমিজ- ২
  3. অপারেশন ট্রু প্রমিজ- ৩
  4. অপারেশন আয়রন ডোম- ১
ব্যাখ্যা
অপারেশন ট্রু প্রমিজ- ৩ (Operation True Promise III):
- ১৩ জুন, ২০২৫ ভোররাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে ইসরায়েল।
- এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ ছয়জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
- ইসরায়েলের চালানো হামলা অপারেশন রাইজিং লায়ন এর বিপরীতে ইরান পাল্টা অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’ শুরু করে।
- ১৩ জুন, ২০২৫ রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান, যা সরাসরি আঘাত হানে তেল আবিব ও আশেপাশের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনায়।
- এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরায়েলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
- এ অপারেশনের মূল লক্ষ্য হলো- ইসরায়েলের বিমানঘাঁটি, রাডার ব্যবস্থা, এবং ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ধ্বংস করা।
- বিভিন্ন সামরিক সূত্র জানিয়েছিল, এই অপারেশন তিন ধাপে বাস্তবায়ন হবে-
১. প্রথম ধাপে বিমানঘাঁটি ও রাডার ব্যবস্থার ধ্বংস,
২. দ্বিতীয় ধাপে হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের মাধ্যমে সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা,
৩. তৃতীয় ও চূড়ান্ত ধাপে ভূগর্ভস্থ ঘাঁটি থেকে হাইপারসনিক মিসাইল হামলা।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
৭,৭৬৪.
বিশ্বব্যাংকের কোন শাখাটি ’Soft Loan Window’ নামে পরিচিত?
  1. IBRD
  2. IDA
  3. MIGA
  4. IFC
ব্যাখ্যা

• International Development Association:
- IDA এর পূর্ণরূপ- International Development Association.
- এ সংস্থাটি ২৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA শাখাটি 'সফট লোন উইন্ডো' বা 'নরম ঋণ জানালা' নামে পরিচিত।
- IDA হলো বিশ্বব্যাংকের সেই শাখা, যা বিশ্বের দরিদ্রতম দেশগুলোকে অত্যন্ত স্বল্পসুদে বা প্রায় সুদমুক্ত দীর্ঘমেয়াদি ঋণ ও অনুদান প্রদান করে।
- এর মূল লক্ষ্য হলো নিম্ন–আয়ের রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়নকে সহায়তা করা।
- আইডিএর ঋণ সাধারণত বাণিজ্যিক সুদের হার থেকে অনেক কম এবং পরিশোধের সময়সীমাও দীর্ঘ।

উৎস: International Development Association Official Website.

৭,৭৬৫.
'কোঙ্কন উপকূল' কোথায় অবস্থিত?
  1. ক) থাইল্যান্ড
  2. খ) চীন
  3. গ) ভারত
  4. ঘ) মিয়ানমার
ব্যাখ্যা
- 'কোঙ্কন উপকূল' ভারতের মহারাষ্ট্রে অবস্থিত।

 • উপকূল:
- মহারাষ্ট্রের উপকূলীয় জেলাগুলি নিয়ে গঠিত প্রশাসনিক উপবিভাগকে কোঙ্কণ বলা হয়।
- কোঙ্কণের অধিবাসীদেরকে কোঙ্কণী ডাকা হয়। 
- কোঙ্কনের বন্দরগুলি প্রাচীন গ্রীক ও মিশরীয়দের কাছে এবং আরব ব্যবসায়ীদের কাছে অতি পরিচিত ছিল।
- মশলার ব্যবসা 'কোঙ্কণ' এলাকার প্রাচীন হিন্দু রাজ্যে সমৃদ্ধি এনেছিল।

উৎস: ব্রিটানিকা এবং আনন্দ বাজার পত্রিকা।
৭,৭৬৬.
বৈশ্বিক গণতান্ত্রিক সূচক ২০২৪ অনুসারে, সর্বনিম্ন দেশ কোনটি?
  1. বুরকিনা ফাসো
  2. কঙ্গো প্রজাতন্ত্র
  3. উত্তর কোরিয়া
  4. আফগানিস্তান
ব্যাখ্যা

বৈশ্বিক গণতান্ত্রিক সূচক ২০২৪:

- বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষদেশ হলো-নরওয়ে।
-সর্বনিম্ন- আফগানিস্তান।
-বাংলাদেশের অবস্থান-১০০তম।
-ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গণতন্ত্র সূচকে সবচেয়ে বেশি অবনমন হয়েছে বাংলাদেশের।
-২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশ ২৫ ধাপ পিছিয়েছে।
-১৬৫টি দেশ ও ২টি অঞ্চলের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ১০০তম।
-২০২৩ সালের ইআইইউর গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম।
-পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে সূচকটি তৈরি করা হয়েছে।
-এসব বিষয় হচ্ছে নির্বাচনপ্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা।

উৎস: ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ), এবং প্রথম আলো (২৭ ফেব্রুয়ারি ২০২৫)

৭,৭৬৭.
'ব্রেটন উডস ইনস্টিটিউট' বলতে কোন সংস্থাকে বোঝায়?
  1. ক ও খ উভয়ই
  2. আইএমএফ
  3. বিশ্বব্যাংক
  4. এডিবি
ব্যাখ্যা

[ বি.দ্র: মূল প্রশ্নে সম্ভবত ক) ও খ) অপশনে আইএমএফ ও বিশ্ব ব্যাংক ছিল, কিন্তু প্রশ্ন পত্রের একাধিক সেট হওয়ায় অন্যান্য সেটে  অপশনগুলো এলোমেলোভাবে মিলিয়ে দেওয়া হয়েছে। আমরা এই প্রশ্নে মূলত ক ও খ অপশনে আইএমএফ ও বিশ্ব ব্যাংক বিবেচনা করে সঠিক উত্তর হিসেবে "ক ও খ উভয়ই" নিয়েছি, কেননা প্রশ্ন অনুসারে অপশনে দুইটি উত্তর রয়েছে এবং 'উভয়ই' যুক্ত অপশন হিসেবে "ক ও খ উভয়ই" রয়েছে।]

⇒ ব্রেটন উডস সম্মেলনেই বিশ্বব্যাংক (IBRD) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) গঠিত হয়।

ব্রেটন উডস কনফারেন্স:
- এটি United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes।
- আন্তর্জাতিক বাণিজ্যের বাধা দূরীকরণ, নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য একটি সংগঠন গড়ে তোলার সুপারিশ করা হয়।

তথ্যসূত্র - World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।

৭,৭৬৮.
কপ-৩০ জলবায়ু সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কে? 
  1. আন্দ্রে কোরেয়া দো লাগোর
  2. আন্তোনিও গুতেরেস
  3. পেট্রো গুস্তাভো
  4. লুলা দা সিলভা 
ব্যাখ্যা

COP-30:
- COP-এর পূর্ণ রূপ- Conference of the Parties.
- জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)-এর অধীনে বিশ্বের প্রায় ২০০টি দেশ প্রতিবছর এ সম্মেলনে অংশ নেয়।
- মানুষের কারণে সৃষ্ট জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলার লক্ষ্যে ১৯৯২ সালে ১৫৪টি দেশ UNFCCC–তে স্বাক্ষর করেছিল।
- এরপর থেকে জলবায়ু সংকট কমাতে কীভাবে যৌথভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েই এ বৈঠক অনুষ্ঠিত হয়।
- তাছাড়া, এখানে বৈশ্বিক ক্ষতিকর নির্গমন কমানোর অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
- ২০২৫ সালের ১০ থেকে ২১ নভেম্বর পর্যন্ত COP-30 অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের আমাজন অঞ্চলের বেলেম শহরে।
- ব্রাজিলের জলবায়ু, জ্বালানি ও পরিবেশ বিষয়ক সচিব আন্দ্রে কোরেয়া দো লাগোর কপ-৩০ জলবায়ু সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
-
উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানোর সিদ্ধান্ত- COP-30 এর অন্যতম বড় অর্জন।
---------------------------------
উল্লেখ্য,
- কপের প্রথম সম্মেলন হয় জার্মানির বার্লিনে, ১৯৯৫ সালে।
- কপ-৩১ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৬ সালে অস্ট্রেলিয়াতে।

• কপ ৩০ এর আলোচ্য বিষয়:
- জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্য গঠন;
 - গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস;
 - অভিযোজন (adaptation) বৃদ্ধি;
 - ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করা।
- উন্নত দেশগুলি ২০৩৫ সালের মধ্যে বছরে বিলিয়ন ডলার সংগ্রহের প্রতিশ্রুতি দিয়েছে, যা জলবায়ু তহবিলের একটি বড় অংশ। 

• কপ ৩০ এর মূল উদ্দেশ্য:
- বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫°C এর মধ্যে ধরে রাখা।
- নতুন জাতীয় জলবায়ু কর্মপরিকল্পনা (NDC) জমা দেওয়া।
- পূর্ববর্তী জলবায়ু সম্মেলনগুলোর আর্থিক অঙ্গীকারের অগ্রগতি মূল্যায়ন।
- ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার দাবি।
------------------------------------
অন্যদিকে, 
- আন্তোনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিব।
- গুস্তাভো পেট্রো হলেন কলম্বিয়ার বর্তমান ও ৩৫তম রাষ্ট্রপতি।
- লুলা দা সিলভা ব্রাজিলের বর্তমান ও ৩৯তম রাষ্ট্রপতি।

তথ্যসূত্র:
১. UNFCCC Website;
২. সময় নিউজ;
৩. প্রথম আলো;
৪. Britannica.

৭,৭৬৯.
সম্প্রতি (সেপ্টেম্বর, ২০২৩) বিশ্বের কোন দেশ সাগরতলে মসজিদ নির্মাণ করছে?
  1. সৌদি আরব
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. তুরস্ক
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
সাগরতলে মসজিদ:
- পর্যটনশিল্পে সংযুক্ত আরব আমিরাতকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন দেশটির শাসকেরা।
- ধর্মীয় পর্যটনকে আকর্ষণীয় করে তুলতে সাগরতলে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে দেশটি।
- ৫ কোটি ৫০ লাখ আমিরাতি দিরহাম ব্যয়ে দুবাইয়ের সমুদ্র উপকূলে এ মসজিদ নির্মিত হবে, যা বাংলাদেশি টাকায় ১৬৪ কোটির বেশি।
- আশা করা হচ্ছে, ২০২৪ সালের মধ্যেই মসজিদটি উদ্বোধন করা সম্ভব হবে।
- নির্মাণ সম্পন্ন হলে বিশ্বে এটিই হবে সাগরতলে নির্মিত প্রথম মসজিদ।
- আমিরাতের মসজিদটি হবে তিনতলা।
- কর্তৃপক্ষের সরবরাহ করা নকশা অনুযায়ী মসজিদটির অর্ধেক থাকবে পানির নিচে।
- পানির ওপরে থাকা বাকি অর্ধেকে থাকবে বসার জায়গা ও কফিশপ।
- থাকছে কোরআন প্রদর্শনী কেন্দ্রও।

উৎস: ২৩ সেপ্টেম্বর, ২০২৩, প্রথম আলো। [link]
৭,৭৭০.
নারীর প্রতি বৈষম্য নিরসনে গৃহীত CEDAW সনদটি কার্যকর হয় কখন?
  1.  ১৯৭৯ সালে
  2.  ১৯৮১ সালে
  3. ১৯৮৪ সালে
  4. ১৯৮৩ সালে
ব্যাখ্যা

• CEDAW:
- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of Discrimination against Women.
- জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা CEDAW গ্রহণ করে।
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- CEDAW সনদে পরিচ্ছদ আছ: -৬ টি, ধারা আছে: ৩০ টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ CEDAW অনুমোদন করে ৪ নভেম্বর, ১৯৮৪ সালে। 

তথ্যসূত্র: OHCHR ওয়েবসাইট।

৭,৭৭১.
FBI এর সদর দপ্তর কোথায়?
  1. ডালাস
  2. ভার্জিনিয়া
  3. নিউইয়র্ক
  4. ওয়াশিংটন
ব্যাখ্যা
FBI:
- FBI এর পুরো নাম - Federal Bureau of Investigation
- ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
- এটি মার্কিন আইন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
- সদর দপ্তর- ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা: চার্লস জোসেফ বোনাপার্ট।
- মূল সংস্থা: United States Department of Justice.

উৎস: FBI ওয়েবসাইট।
৭,৭৭২.
নিচের কোন দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) সর্বশেষ সদস্যপদ লাভ করে?
  1. সেন্ট ‍লুসিয়া
  2. সামোয়া
  3. কমরোস
  4. গিনি
ব্যাখ্যা
• IAEA:
– পূর্ণরুপ- International Atomic Energy Agency 
– আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থার উৎপত্তি হয়েছিলো মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের ৮ ডিসেম্বর, ১৯৫৩ সালে "শান্তির জন্য পরমাণু" শিরোনামে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ।
– পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার আন্তর্জাতিক সংস্থা যা সদস্য রাষ্ট্র ও বিশ্বব্যাপী পারমাণবিক প্রযুক্তির সুরক্ষা এবং শান্তিপূর্ণ ব্যবহার প্রচারের জন্য কাজ করে।
– প্রতিষ্ঠাকাল-২৯ জুলাই, ১৯৫৭ 
– প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ - ৫৬ টি।
– বর্তমান সদস্য- ১৭৮ টি।

– সর্বশেষ সদস্য - গিনি (১৭৮তম)।
– উত্তর কোরিয়া সদস্যপদ লাভ করে - ১৯৭৪ সালে এবং সদস্যপদ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় ১৯৯৪ সালে
– বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।
– সদর দপ্তর - ভিয়েনা- অস্ট্রিয়া।
– বর্তমান মহাপরিচালক- Rafael Mariano Grossi
- শান্তিতে নোবেল পুরস্কার পায় - ২০০৫ সালে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (IAEA)
৭,৭৭৩.
কিউবা বিপ্লবের মহানায়ক কে ছিলেন?
  1. লিওন ট্রটস্কি
  2. ভ্লাদিমির লেনিন
  3. ফিদেল কাস্ত্রো
  4. হো চি মিন
ব্যাখ্যা
কিউবা বিপ্লব:
- কিউবার বিপ্লবী মহানায়ক ফিদেল কাস্ত্রো।
- কিউবার তৎকালীন প্রেসিডেন্ট বাতিস্তা ও কিউবার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিপ্লবের ময়দানে সক্রিয় হন কাস্ত্রো।
- তার প্রথম পদক্ষেপ ছিল মেক্সিকো থেকে কিউবায় আক্রমণ চালানো।
- ১৯৫৬ সালের ২৫ নভেম্বর তিনি ও তার বিপ্লবী সহযোগীরা কিউবার উদ্দেশে যাত্রা শুরু করেন।
- পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাতিস্তার সেনাবাহিনীর আক্রমণে নাস্তানাবুদ হন।
- শুরুর দিকেই তাকে কারাবন্দী করে বাতিস্তা সরকার।
- কিউবার মানুষের মুক্তির জন্য গেরিলা যুদ্ধে নামেন কাস্ত্রো।
- এরই মধ্যে চে গুয়েভারার সঙ্গে ফিদেল কাস্ত্রোর গেরিলা যুদ্ধে পরিকল্পনা আরও বিস্তৃতি পায়।
- ফিদেল কাস্ত্রো তাকে গ্রেনেড তৈরির কারখানা, রুটি বানানোর জন্য চুল্লি প্রস্তুত এবং নিরক্ষর সঙ্গীদের লেখাপড়ার জন্য স্কুল তৈরির দায়িত্ব দেন।
- বিখ্যাত টাইম ম্যাগাজিন তিন বছর পর চে গুয়েভারাকে ‘কাস্ত্রোর মস্তিষ্ক’ বলে আখ্যায়িত করেছিল।
- সংগঠিত হয়ে কাস্ত্রোর বিপ্লবী বাহিনী গেরিলা যুদ্ধে আরও সক্রিয় হয়ে ওঠে।
- আচমকা হামলায় বাতিস্তা সরকার পর্যুদস্ত হয়ে পড়ে।
- সিয়েরা পর্বতমালা, শহর পেরিয়ে তারা হাভানায় ঢুকে পড়লে বাতিস্তা সরকার পালিয়ে যায়।
- জয়ী হন কাস্ত্রো, জয় হয় বিপ্লবের।
- বিপ্লবের নেতা, ফিদেল কাস্ত্রো, ১৯৫৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত কিউবা শাসন করেছিলেন।

⇒ কিউবান বিপ্লব ফুলগেনসিও বাতিস্তার পতন ঘটায়।

উল্লেখ্য,
- কিউবা উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যস্থলে অবস্থিত।
- কিউবা ৪০০ বছর ধরে স্পেনের একটি উপনিবেশ ছিল।
- কিউবা আশপাশের অনেকগুলো ছোট দ্বীপের সঙ্গে মিলে কিউবা প্রজাতন্ত্র গঠন করেছে।
- হাভানা কিউবার রাজধানী।
- ক্যারিবীয় অঞ্চলের সবচেয়ে ধনী রাষ্ট্র কিউবা।

উৎস: Britannica.
৭,৭৭৪.
প্রটেস্ট্যান্ট ধর্ম মতের প্রবক্তা -
  1. কনস্টানটাইন
  2. অগাস্টিন সিজার
  3. পোপ ফ্রান্সিস
  4. মার্টিন লুথার
ব্যাখ্যা
খ্রিস্টান ধর্ম:
- খ্রিস্টান ধর্মালম্বীদের দুটি ধারায় বিভক্ত।
- যথা:
• ক্যাথলিক:
- পোপের অনুসারীরা সাধারণত ক্যাথলিক নামে পরিচিত।

• প্রটেস্ট্যান্ট ধর্ম:
- প্রোটেস্ট্যান্ট আন্দোলন প্রথম শুরু হয় জার্মানিতে।
- প্রটেস্ট্যান্ট ধর্ম মতের প্রবক্তা মার্টিন লুথার।
- ১৫২৭ সালে মার্টিন লুথার প্রনিত গ্রন্থ 'দ্য নাইন্টি ফাইভ থিসিস' গ্রন্থে তিনি রোমন যাজকীয় নীতি, তাদের প্রচলিত খ্রীস্ট বিশ্বাস নিয়ে অনেক ভিন্ন মতামত প্রকাশ করেন।
- ষোড়শ শতকে তার অনুসারীরা জার্মান স্ক্যান্ডিনেভিয়ার প্রতিষ্ঠা করে লুথিয়ান চার্চ।
- হাঙ্গেরী, স্কটল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড প্রভৃতি দেশেও একই আদলে চার্চের সংস্কার করা হয়।

উৎস: Britannica.
৭,৭৭৫.
G20 দেশগুলি বর্তমানে বিশ্বব্যাপী মোট GDP-এর আনুমানিক কত শতাংশ প্রতিনিধিত্ব করে? (মার্চ-২০২৬)
  1. ৬০%
  2. ৭০%
  3. ৮৫%
  4. ৬৫%
ব্যাখ্যা

 - G20 দেশগুলি বর্তমানে বিশ্বব্যাপী GDP-এর ৮৫% প্রতিনিধিত্ব করে এবং বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ।
- এই অর্থনৈতিক এবং জনসংখ্যাগত প্রভাব তাদের পদ্ধতিগত সংকট কার্যকরভাবে মোকাবেলা করতে সক্ষম করে।

G20:
- G20 বা Group of 20।
- এটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
যথা: 
১৯টি দেশ এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) ফ্রান্সের স্থায়ী মিশন ,নিউ ইয়র্কে জাতিসংঘ।

৭,৭৭৬.
দক্ষিণ চীন সাগরে ‘ডিপ সি স্পেস স্টেশন' নির্মাণ করছে কোন দেশ? [মে, ২০২৫]
  1. চীন
  2. তাইওয়ান
  3. ভিয়েতনাম
  4. ফিলিপাইন
ব্যাখ্যা
‘ডিপ সি স্পেস স্টেশন':
- চীন আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ের দক্ষিণ চীন সাগরের তলে নির্মাণ করতে যাচ্ছে ‘ডিপ সি স্পেস স্টেশন’ অর্থাৎ, বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র।
- দক্ষিণ চীন সাগর ঘিরে ‘ভূরাজনৈতিক বিরোধ’ মোকাবিলা করা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। 
- তবে গবেষকরা জানাচ্ছেন, গবেষণার প্রাথমিক লক্ষ্য হবে ঠান্ডা জলস্রোত কীভাবে বাস্তুতন্ত্রে ভূমিকা রাখছে, তা পর্যবেক্ষণ করা।
- ভূপৃষ্ঠ থেকে ৬ হাজার ৬৫০ ফুট নিচে হবে এই গবেষণা কেন্দ্রের অবস্থান।
- ২০৩০ সালের মধ্যে এটি নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া,
- সামুদ্রিক স্পেস স্টেশনটি ঘিরে একটি ‘স্মার্ট টেক প্ল্যাটফর্ম’ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
- এর মাধ্যমে সামুদ্রিক প্রতিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তিগত প্রকল্পগুলো যৌথভাবে বাস্তবায়ন করা হবে।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [LINK]
৭,৭৭৭.
গডউইন অস্টিন (K2) কোন পর্বতমালায় অবস্থিত?
  1. হিমালয়
  2. কারাকোরাম
  3. হিন্দুকুশ
  4. পামীর
ব্যাখ্যা
গডউইন অস্টিন (K2): 
- K2 বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ (উচ্চতা: ২৮,২৫১ ফুট বা ৮,৬১১ মিটার), যা মাউন্ট এভারেস্ট-এর পরেই স্থান পায়।
- কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ পর্বত গডউইন অস্টিন (K2)। 
- গডউইন অস্টিন "K2" পর্বতের এক নাম, যা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ।
- এটি কারাকোরাম পর্বতমালায় অবস্থিত এবং পাকিস্তান ও চীনের সীমান্তে পড়ে।
- "গডউইন অস্টিন" নামটি ব্রিটিশ ভূতাত্ত্বিক এবং জরিপকারী কর্নেল এইচ.এইচ. গডউইন-অস্টিনের নামানুসারে রাখা হয়েছে, যিনি এই অঞ্চলে জরিপ কাজ পরিচালনা করেছিলেন।
- K2 নামটি এসেছে গ্রেট ট্রিগনোমেট্রিক সার্ভে (Great Trigonometrical Survey)-এর সময় দেওয়া এক সিরিজ কোড থেকে — ‘K’ মানে Karakoram, এবং এটি ছিল দ্বিতীয় শৃঙ্গ যা ওই অঞ্চলে চিহ্নিত হয়েছিল
- K2 প্রায় ৮,৬১১ মিটার (২৮,২৫১ ফুট) উঁচু এবং এটি পর্বতারোহীদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং পর্বত হিসেবে পরিচিত।
- এর চূড়ায় ওঠার পথটি অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক, যা পর্বতারোহীদের মধ্যে "সাভেজ মাউন্টেন" বা "নিষ্ঠুর পর্বত" নামে পরিচিত।
- K2-এর চূড়ায় পৌঁছানোর প্রচেষ্টা প্রায়ই প্রাকৃতিক বিপর্যয় এবং খারাপ আবহাওয়ার কারণে ব্যর্থ হয়।

উৎস: Britannica.
৭,৭৭৮.
ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. পোল্যান্ড
  2. ডেনমার্ক
  3. ক্রোয়েশিয়া
  4. বেলজিয়াম
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):

- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- সদস্য: ২৭টি দেশ।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
৭,৭৭৯.
বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) কবে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে?
  1. ২০০০ সালে
  2. ২০০২ সালে
  3. ২০০৩ সালে
  4. ২০০৬ সালে
ব্যাখ্যা
-- জাতিসংঘের পর্যটন সংস্থা (UNWTO)
-- UNWTO এর পূর্ণরুপ-United Nations World Tourism Organization
-- উদ্দেশ্য- পর্যটনের ভূমিকা সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করা। 
-- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
-- বিশ্ব পর্যটন দিবস পালন করে (UNWTO)
-- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে-  ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
-- সদর দপ্তর- মাদ্রিদ, স্পেন।
-- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে
-- বর্তমান সদস্য- ১৫৯ টি।
-- সহযোগী সদস্য-৬ টি।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNWTO)
৭,৭৮০.
গ্রিক পুরাণে 'জিউসের স্ত্রী' কে ছিলেন?
  1. এরিসা
  2. আফ্রোডাইট
  3. হেরা
  4. এথেনা
ব্যাখ্যা
• গ্রিক সভ্যতা: 
- গ্রিকদের ১২ টি দেবদেবী ছিলো।
- জিউস ছিলো দেবতাদের রাজা।
- ভালোবাসা ও সৌন্দর্যের দেবী - আফ্রোডাইট। 
- গ্রিকদের বিশ্বাস ছিলো দেবদেবীরা বাস করতেন অলিম্পাস পর্বতের চূড়ায়।
- হেরা -  জিউসের স্ত্রী।
- এরিস - যুদ্ধদেবতা।
- এথেনা - জিউসের কন্যা।
 
সূত্র: ব্রিটানিকা।
৭,৭৮১.
'অপারেশন জাস্ট কজ' কোন দেশে পরিচালিত হয়েছিল?
  1. পানামা
  2. কিউবা
  3. কলম্বিয়া
  4. ইরাক
ব্যাখ্যা

অপারেশন জাস্ট কজ:
- 'অপারেশন জাস্ট কজ' পানামায় পরিচালিত হয়েছিল।

⇒ মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৮৯ সালের ডিসেম্বরে জেনারেল ম্যানুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত করতে এই সামরিক অভিযান চালায়।
- এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল নোরিয়েগাকে ক্ষমতা থেকে অপসারণ, ড্রাগ পাচার বন্ধ করা এবং পানামায় গণতন্ত্র পুনরুদ্ধার করা। 

⇒ যুক্তরাষ্ট্রের ২০০টির বেশি উড়োজাহাজ পানামা অভিযানে অংশ নিয়েছিল।
- সেগুলোর মধ্যে ৮০টি সি-১৪১, ২২ থেকে ২৫টি সি-১৩০, ১১টি সি-৫১ স্ট্র্যাটেজিক এয়ার কমান্ড ছিল। এ ছাড়া ১৬টি এফ-১৫ ও ৪টি এফ-১৬ যুদ্ধবিমান ফ্লোরিডা অঙ্গরাজ্যের কি ইস্ট থেকে ক্যারিবীয় উপকূলে ইউকাটান উপদ্বীপ ও কিউবার মধ্যে যুদ্ধকালীন টহল দিয়েছিল।
- যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল মার্কিনদের জীবন রক্ষা করা, পানামায় গণতন্ত্র রক্ষা করা, মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করা এবং পানামা খাল চুক্তির অখণ্ডতা রক্ষা করা।
- দুই সপ্তাহে সফলভাবে পানামায় জাস্ট কজ অভিযান শেষ করে যুক্তরাষ্ট্র। গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা নরিয়েগাকে মায়ামিতে উড়িয়ে নিয়ে যায়। সেখানে তাঁকে বিচারের মুখোমুখি করা হয়।
- ১৯৯২ সালে তাঁকে দোষী সাব্যস্ত করে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

উৎস: Britannica.

৭,৭৮২.
যুক্তরাজ্যের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ প্রাপ্ত হন কে?
  1. ক) লিজ ট্রাস
  2. খ) মারগারেট বেকেট
  3. গ) ক্যাথলিন হিকস
  4. ঘ) থেরেসা মে
ব্যাখ্যা
- যুক্তরাজ্যের ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন সাবেক বাণিজ্যমন্ত্রী লিজ ট্রাস। 
- এর আগে বাণিজ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন লিজ ট্রাস।
- মারগারেট বেকেটের পর তিনি যুক্তরাজ্যের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রী।
- বেকেট লেবার দলীয় সরকারের ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- কনজারভেটিভ সরকারের প্রথম পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।
- যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিরক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারি তথা উপ-প্রতিরক্ষমন্ত্রী হিসাবে পেন্টাগনের দ্বিতীয় শীর্ষ পদে ক্যাথলিন হিকস-কে মনোনীত করেন। 
উৎস : এনটিভি রিপোর্ট ও দৈনিক ইনকিলাব।
৭,৭৮৩.
বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. জার্মানি
  4. জাপান
ব্যাখ্যা

বৃহত্তম অর্থনীতির দেশ:
- বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন।
- সম্প্রতি, চীনের বাণিজ্য উদ্বৃত্ত বা 'ট্রেড সারপ্লাস' প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
- সহজ কথায়, দেশটি যে পরিমাণ পণ্য আমদানি করে, তার চেয়ে ১ ট্রিলিয়ন ডলার বেশি মূল্যের পণ্য রপ্তানি করে।
- ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীনের রপ্তানি বেড়ে ৩.৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
- অন্যদিকে, আমদানি কিছুটা কমে হয়েছে ২.৩ ট্রিলিয়ন ডলার।
- চীনের পণ্যের উদ্বৃত্ত গত বছরের একই সময়ের চেয়ে ২১.৭ শতাংশ বেড়েছে।

অন্যদিকে,
- বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। [link]

৭,৭৮৪.
নিচের কোনটি ASEAN ভুক্ত দেশ নয়?
  1. ব্রুনাই
  2. নেপাল
  3. লাওস
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা

- নেপাল ASEAN ভুক্ত দেশ নয়। 
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

উৎস: ASEAN ওয়েবসাইট।

৭,৭৮৫.
নিচের কোন দুইটি দেশকে লোহিত সাগর পৃথক করেছে?
  1. ক) ইরাক ও ইরান
  2. খ) জর্ডান ও মিশর
  3. গ) মিশর ও সৌদি আরব
  4. ঘ) সৌদি আরব ও ইরান
ব্যাখ্যা
লোহিত সাগর:

- মিশর ও সৌদি আরবকে পৃথক করেছে লোহিত সাগর।
- লোহিত সাগর হল বিশ্বের উত্তরতম গ্রীষ্মমন্ডলীয় সমুদ্র এবং এটি সবচেয়ে বেশি ভ্রমণকারী জলপথগুলির মধ্যে একটি।
- এর দৈর্ঘ্য প্রায় ২,২৫০ কিমি।
- লোহিত সাগরের সমুদ্রের গভীরতম বিন্দু ৩,০৪০ মিটার।
- সমুদ্রের আনুমানিক গড় গভীরতা ৪৯০ মিটার।
- এটি এডেন উপসাগর এবং বাব এল মান্দেবের সংকীর্ণ প্রণালী দিয়ে দক্ষিণে আরব সাগর এবং ভারত মহাসাগরের সাথে সংযুক্ত।
- লোহিত সাগরের উত্তরের অংশটি সিনাই উপদ্বীপ দ্বারা আকাবা উপসাগর এবং সুয়েজ উপসাগরে বিভক্ত।
- এটি বিখ্যাত সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত।

তথ্যসূত্র - Worldatlas.com
৭,৭৮৬.
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ-
  1. ক) সুদান
  2. খ) আফগানিস্তান
  3. গ) পাকিস্তান
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকঃ
অস্ট্রেলিয়ার Institute for Economics & Peace (IEP) ২৫ নভেম্বর ২০২০ Global Terrorism Index (GTI) : Measuring the Impact of Terrorism শিরােনামে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী সন্ত্রাসবাসকবলিত দিকে থেকে শীর্ষ ৫ দেশ-
১. আফগানিস্তান
২. ইরাক
৩. নাইজেরিয়া
৪. লিবিয়া ও
৫. সােমালিয়া।
বাংলাদেশের অবস্থানঃ ৩৩ তম।
৭,৭৮৭.
কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে?
  1. ক) ফ্রান্স
  2. খ) চীন
  3. গ) জাপান
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা

চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড বা কাফকো হলো বাংলাদেশের সর্ববৃহৎ যৌথ প্রকল্প।
বাংলাদেশের সরকারি ও বেসরকারি সেক্টর, জাপান, ডেনমার্ক ও নেদারল্যান্ডের যৌথ সহায়তায় ১৯৯৪ সালে কাফকো উৎপাদন শুরু করে।
এটি একটি রপ্তানিমুখী সার কারখানা। এটিতে অ্যামোনিয়া সার ও দানাদার ইউরিয়া সার উৎপাদিত হয়।
(সূত্রঃ কাফকো ওয়েবসাইট)

৭,৭৮৮.
দক্ষিণ আফ্রিকার নির্বাহী/প্রশাসনিক রাজধানী কোনটি?
  1. কেপ টাউন
  2. ব্লোয়েমফন্টেইন
  3. প্রিটোরিয়া
  4.  জোহানেসবার্গ
ব্যাখ্যা

দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।

- দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি।
যথা:
- নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
- সংসদীয় রাজধানী: কেপ টাউন।
- বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।

- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রার নাম: র‍্যান্ড।

উৎস: World atlas. ও Britannica.

৭,৭৮৯.
বিমসটেক কোন ধরনের জোট?
  1. রাজনৈতিক
  2. নৌ চলাচল
  3. নিরাপত্তা সহযেগিতা
  4. অর্থনৈতিক
ব্যাখ্যা
- বিমসটেক (BIMSTEC- The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে চারটি দেশের সমন্বয়ে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
এগুলো হলো:
- বাংলাদেশ
- ভারত
- শ্রীলঙ্কা
- থাইল্যান্ড
- মিয়ানমার
- নেপাল ও
- ভুটান।

- সদরদপ্তর অবস্থিত ঢাকায় (২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর উদ্বোধন)।
- বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকপেল।

(তথ্যসূত্র: বিমসটেক ওয়েবসাইট)
৭,৭৯০.
United Nations Framework Convention on Climate Change কত সালে গৃহীত হয়?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৪ সালে
  4. ১৯৯৫ সালে
ব্যাখ্যা
১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।

এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ। মোট ১৯৭টি দেশ ও সংস্থা এটির অংশীদার।

এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC এর উদ্যোগে Conference of Parties (CoP) বা জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজন করে আসছে।

১৯৯৫ সালের মার্চে জার্মানির বার্লিনে প্রথম UNFCCC (CoP) সম্মেলন অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ২৬তম CoP অনুষ্ঠিত হয় ২০২১ সালের ৩১ অক্টোবর- ১৩ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগো শহরে

(তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট)
৭,৭৯১.
সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করে কোন চুক্তি?
  1. NPT
  2. ABM
  3. CTBT
  4. Ottawa
ব্যাখ্যা
Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT): 
- CTBT হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা সামরিক বা শান্তিপূর্ণ যেকোনো উদ্দেশ্যে সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করে।
- এই চুক্তিতে একটি ভূমিকা অংশ (preamble), ১৭টি অনুচ্ছেদ, দুটি সংযুক্তি (annexes), এবং একটি প্রোটোকল রয়েছে, যার সাথেও দুটি সংযুক্তি যুক্ত রয়েছে।
- ১৯৯৬ সালের ১৯ নভেম্বর চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলো একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব (Resolution) গ্রহণ করে যার মাধ্যমে Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization (CTBTO) গঠনের জন্য প্রস্তুতিমূলক কমিশন প্রতিষ্ঠা করা হয়।

পর্যবেক্ষণ ব্যবস্থা (Verification Regime):
- চুক্তির কার্যকারিতা নিশ্চিত করতে, CTBT-এর একটি অনন্য পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে, যা পৃথিবীর যেকোনো প্রান্তে সংঘটিত পারমাণবিক বিস্ফোরণ—সে ভূগর্ভে, পানির নিচে অথবা বায়ুমণ্ডলে হোক না কেন—সনাক্ত করতে সক্ষম।

উল্লেখ্য,
- NPT (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা প্রচারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি।
- অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল (ABM) চুক্তিটি ছিলমার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (ABM) স্থাপন সীমিত করে।
- অটোয়া চুক্তি অ্যান্টি-পার্সোনেল মাইনের ব্যবহার, মজুদ, উৎপাদন এবং স্থানান্তর নিষিদ্ধকরণ এবং তাদের ধ্বংস সম্পর্কিত কনভেনশনকে বোঝায়।

উৎস: CTBTO ওয়েবসাইট।
৭,৭৯২.
নিম্নের কোনটি পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ?
  1. মিশরের পিরামিড
  2. তাজমহল
  3. কুতুব মিনার
  4. আইফেল টাওয়ার
ব্যাখ্যা
মিশরের পিরামিড:
- পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ হিসেবে সাধারণভাবে মিশরের গ্রেট পিরামিডকে উল্লেখ করা হয়।
- এটি প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে একমাত্র যা এখনও অক্ষত রয়েছে।

⇒ পিরামিড মূলত সমাধিক্ষেত্র।
- প্রাচীন মিশরের শাসনকর্তা ফারাওদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধিক্ষেত্রে।
- খ্রিস্টপূর্ব ২৭৮০ অব্দের দিকে ধাপে ধাপে উঠে যাওয়া আকৃতির পিরামিড নির্মাণের জন্য একটির ওপর আরেকটি– এভাবে ছয়টি ধাপে প্রথম পিরামিড নির্মাণ করা হয়েছিল।
- জোসের নামের একজন ফারাওয়ের জন্য নির্মাণ করা এই পিরামিডের কোনাগুলো মসৃণ না হলেও এটাকেই প্রথম সত্যিকারের পিরামিড হিসেবে ধরা হয়।

উল্লেখ্য,
- যদি আমরা আরও প্রাচীন স্থাপনার কথা বিবেচনা করি, তাহলে তুরস্কের গ্যোবেকলি তেপে (Göbekli Tepe) নামক স্থানটি উল্লেখযোগ্য। এটি প্রায় ১১,০০০ বছর আগে নির্মিত হয়েছিল এবং এটি বিশ্বের প্রাচীনতম ধর্মীয় স্থাপনা হিসেবে বিবেচিত। তবে এটি একটি ধর্মীয় স্থান, পিরামিডের মতো কীর্তিস্তম্ভ নয়।

অন্যদিকে,
- ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল সত্যিকারের ভালোবাসার প্রতীক। সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহান তার প্রয়াত স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশে গড়ে তোলেন রাজকীয় এই সমাধিস্তম্ভ।
- কুতুব মিনার ভারতের নতুন দিলিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইটনির্মিত মিনার। দিল্লির সালতানাতের প্রথম শাসক কুতুবুদ্দিন আইবেকের আদেশে ১১৯৩ খ্রিষ্টাব্দে কুতুব মিনারের নির্মাণকাজ শুরু হয়। 
- আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। ১৮৮৭ সালে ফ্রান্স সরকার যখন ফরাসী বিপ্লবের স্মৃতি শর্তবাষিকী পালনের তোড়জোড় করছিলেন তখন সেই ঘটনাটিকে স্মরণীয় এক নিদর্শনে ধরে রাখার জন্যই এই প্রতীক মিনারটি তৈরীর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তারা।

উৎস: Worldatlas.
৭,৭৯৩.
ব্যাপক ও অসম শক্তি প্রয়োগ এবং বেসামরিক লোকজন ও স্থাপনার ওপর ইচ্ছাকৃত হামলার ইসরায়েলি রণনীতি কী নামে পরিচিত?
  1. দাহিয়া ডকট্রিন
  2. হাইফা ডকট্রিন
  3. বৈরুত ডকট্রিন
  4. আশদূদ ডকট্রিন
ব্যাখ্যা

দাহিয়া ডকট্রিন (Dahiya doctrine):
- Institute for Middle East Understanding (IMEU)-এর মতে, দাহিয়া ডকট্রিন হলো ব্যাপক ও অসম শক্তি প্রয়োগ এবং বেসামরিক লোকজন ও স্থাপনার ওপর ইচ্ছাকৃত হামলার ইসরায়েলি রণনীতি।
- মূলত কোনো সরকার বা গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহারে সেখানকার জনগণকে বাধ্য করতেই যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞের এই ‘দাহিয়া ডকট্রিন‘ প্রয়োগ করে থাকে ইসরায়েল। 
- ‘দাহিয়া ডকট্রিনের’ প্রবর্তক ইসরায়েলি সামরিক বাহিনীর তৎকালীন নর্দান কমান্ডের প্রধান জেনারেল গাদি আইজেনকট।

⇒ বেশ কয়েকটি কারণে যুদ্ধে ‘দাহিয়া ডকট্রিন’ প্রয়োগ করে আসছে ইসরায়েল।
- এর মধ্যে অন্যতম হলো কোনো সরকার বা গোষ্ঠীকে পরাস্ত করতে পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়া। 
- আর্থিক প্রতিষ্ঠানসহ বেসামরিক স্থাপনায় হামলার আরেকটি উদ্দেশ্য হলো বিরোধী পক্ষকে সার্বিকভাবে দুর্বল করে দেওয়া বা পরনির্ভরশীল করে দেওয়া। 
- সর্বোপরি, একচেটিয়া আধিপত্য ধরে রাখতে ‘দাহিয়া ডকট্রিন’ প্রয়োগ করছে ইসরায়েল। 

উল্লেখ্য,
- লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়াতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদর দপ্তর।
- ইসরায়েলি সামরিক বাহিনী ২০০৬ সালের যুদ্ধে দাহিয়াকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।
- ওই যুদ্ধে বিদ্যুৎকেন্দ্র, পানিশোধন কেন্দ্র, সেতু, বন্দর অবকাঠামোসহ লেবাননের বেসামরিক স্থাপনায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইসরায়েল।

উৎস: i) Institute for Middle East Understanding (IMEU).
ii) প্রথম আলো।

৭,৭৯৪.
হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা?
  1. কানাডা
  2. অস্ট্রিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
ব্যাখ্যা

হিউম্যান রাইটস ওয়াচ:
- যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, থাকে।
- পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ।
- মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- এর সদর দপ্তর নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - হিউম্যান রাইটস ওয়াচ ওয়েবসাইট।

৭,৭৯৫.
আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন?
  1. ১২ তম
  2. ১৫ তম
  3. ১৬ তম
  4. ১৭ তম
ব্যাখ্যা

আব্রাহাম লিংকন:
- আব্রাহাম লিংকন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট।
- ১৮৬২ সালের ২২ সেপ্টেম্বর আব্রাহাম লিংকন দাস প্রথা বিলুপ্তির ঘোষণা দেন।
- সংবিধানের ১৩তম সংশোধনী কার্যকরের মাধ্যমে ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর সাংবিধানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা নিষিদ্ধ হয়। 
- আব্রাহাম লিংকনের সময় আমেরিকায় গৃহযুদ্ধ চলছিলো।
- আব্রাহাম লিংকন গেটিসবার্গ ভাষনের জন্যে বিখ্যাত।
- আব্রাহাম লিংকন আমেরিকার গৃহযুদ্ধের সময় পেনসিলভানিয়ার গেটিসবার্গে এই ভাষণ দেন।
- তার একটি বিখ্যাত উক্তি হলো "Democracy is a government of the people, by the people and for the people"

উৎস: হিস্টোরি ডটকম এবং নিউইয়র্ক টাইমস

৭,৭৯৬.
'সেকডেভ ফাউন্ডেশন' প্রধানত কোন ক্ষেত্রে কাজ করে?
  1. ডিজিটাল সুরক্ষা
  2. স্বাস্থ্য ও শিক্ষা
  3. দুর্যোগ ত্রাণ
  4. খাদ্য নিরাপত্তা
ব্যাখ্যা

• SecDev Foundation:
- 'সেকডেভ (SecDev Foundation)' হলো কানাডাভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান (NGO)।
- এটি বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল স্থিতিস্থাপকতা প্রচারের জন্য কাজ করে। 
- সদর দপ্তর: অটোয়া, কানাডা।
- প্রতিষ্ঠিত হয়: ২০১১ সালে।

⇒ সেকডেভ ফাউন্ডেশন বিশেষ করে নারী, তরুণ এবং সিভিল সোসাইটি গ্রুপের উপর ফোকাস করে, তাদের ডিজিটাল ক্ষতি (যেমন হ্যাকিং, ফিশিং, ডিজিটাল সহিংসতা) থেকে সুরক্ষা এবং ডিজিটাল নাগরিকত্ব বিকাশে সহায়তা করে।
- এটি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ইউরেশিয়া, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ২০টিরও বেশি দেশে কাজ করে। 
- তাদের উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে CyberSTAR এবং SalamaTech, যা ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ায়।

তথ্যসূত্র: SecDev Foundation ওয়েবসাইট।

৭,৭৯৭.
ইবেরিয়া কোন দেশের বিমান সংস্থা?
  1. ক) জার্মানি
  2. খ) রাশিয়া
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) স্পেন
ব্যাখ্যা
ইবেরিয়া হলো স্পেনের জাতীয় বিমান সংস্থা।
অন্যদিকে,
জার্মানির বিমান সংস্থা : লুফথানসা
ইন্দোনেশিয়ার বিমান সংস্থা : গারুদা
রাশিয়ার বিমান সংস্থা : এ্যারোফ্লট।

(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
৭,৭৯৮.
'Cape of Good Hope' কোন মহাদেশে অবস্থিত?
  1. আফ্রিকা
  2. ওশেনিয়া
  3. দক্ষিণ আমেরিকা
  4. উত্তর আমেরিকা
ব্যাখ্যা
উত্তমাশা অন্তরীপ:
- উত্তমাশা অন্তরীপ বা Cape of Good Hope.
- এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- এটি দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত কেপ পেনিনসুয়ালার একটি অন্তরীপ।

উল্লেখ্য,
- ভূপৃষ্ঠের কোন অংশ ক্রমশ সরু হয়ে সাগরে প্রবেশ করলে সেই সংকীর্ণ অংশকে অন্তরীপ বলা হয়।
- উত্তমাশা অন্তরীপ নামকরণ করেন পর্তুগিজ অভিযাত্রী বার্থোলোমিউ ডিয়াজ।
- তিনি ১৪৮৮ সালে প্রথম কেপ এলাকায় পৌঁছেন এবং অন্তরীপটির নাম দেন 'কেপ অব স্টর্মস'।
- পরবর্তী সময় পর্তুগালের দ্বিতীয় জন নামটি পরিবর্তন করে কেপ অব গুড হোপ বা উত্তমাশা অন্তরীপ নামকরণ করেন।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
৭,৭৯৯.
চাঁদে সফলভাবে নভোযান পাঠানোয় পঞ্চম দেশ কোনটি?
  1. চীন
  2. ভারত
  3. উত্তর কোরিয়া
  4. জাপান
ব্যাখ্যা
জাপানের নভোযান ‘মুন স্নাইপার’:
- জাপানের মহাকাশ সংস্থা এ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা)।
- জাপানি চন্দ্রযান ‘দ্য স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেশন মুন’ (স্লিম)।
- ১৯ জানুয়ারি, ২০২৪ তারিখে চাঁদের বুকে পতাকা স্থাপনকারী পঞ্চম দেশ হিসেবে নাম লিখিয়েছে জাপান।
- দেশটির ‘মুন স্নাইপার’ নামের অনুসন্ধানকারী নভোযান সফলভাবে অবতরণ করেছে চাঁদে। 
- এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের পরে পঞ্চম দেশ হিসেবে চাঁদের বুকে সফলভাবে সফট ল্যান্ডিং করে জাপান। 

উল্লেখ্য,
- জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির তথ্যমতে, চাঁদের বুকে ‘শিওলি ক্রেটার’ নামের খাদের পাশে অবতরণ করেছে যানটি।
- জাপানি ভাষায় শিওলি ক্রেটার নামের অর্থ বুকমার্ক।
- খাদের ১০০ মিটারের মধ্যে অবতরণ করা যানটির ওজন জ্বালানি ছাড়া ২০০ কেজি।
- যানটিতে দুটি ছোট রোভার বাহনও রয়েছে।
- চাঁদের বিষুবরেখার প্রায় ১৫ ডিগ্রি দক্ষিণে অবস্থিত এই এলাকা।

উৎস: ২০ জানুয়ারী ২০২৪, প্রথম আলো।
৭,৮০০.
আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?
  1. মহাভারত
  2. শ্রীকৃষ্ণকীর্তন 
  3. বেদ
  4. রামায়ণ
ব্যাখ্যা

• আর্য জাতি ও তাদের ইতিহাস:
- সিন্ধু সভ্যতার পতনের পর একটি জাতি ভারতে প্রবেশ করতে থাকে। 
- ইতিহাসে এরা আর্য নামে পরিচিত। 
- আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম — বেদ।
- বেদের ধর্ম খুব নিষ্ঠার সাথে পালন করতো আর্যরা। 
- বেদের অনুসারী এই আর্যরা ভারতে গড়ে তোলে এক সভ্যতা। 
- ইতিহাসে তা আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা নামে পরিচিত। 
- বেদ শুধু ধর্ম গ্রন্থই ছিল না। এতে সাহিত্যের গুণও ছিল। 
- এভাবে আর্য সভ্যতা ভারতবর্ষে এক উন্নত সাহিত্যের জন্ম দেয় যা বৈদিক সাহিত্য নামে পরিচিত। আর্য সভ্যতা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবনে একটি নতুন ধারণার জন্ম দিয়েছিল। 
- এই সভ্যতাই ধাতু যুগের সাথে পরিচয় করিয়ে দেয় ভারতকে।
- বেদের এর অপরনাম শ্রুতি। এর কারণ, লিপিবদ্ধ হওয়ার আগে দীর্ঘকাল বেদ ছিল মানুষের স্মৃতিতে বিধৃত। 
 
উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।