বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ৭২ / ২৭২ · ৭,১০১৭,২০০ / ২৭,৩৪৭

৭,১০১.
বুলগেরিয়ার মুদ্রার নাম কী?
  1. লেভ
  2. লেভেন
  3. কেপ
  4. ইউরো
ব্যাখ্যা

বুলগেরিয়া:
- বুলগেরিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত একটি দেশ।
- পূর্বে কৃষ্ণসাগর, দক্ষিণে গ্রিস ও তুরস্ক, পশ্চিমে সার্বিয়া ও মন্টিনিগ্রো এবং ম্যাসিডোনিয়া ও রোমানিয়া অবস্থিত।
- বুলগেরিয়া পর্বত, নদনদী ও সমভূমির দেশ।
- রাজধানী: সোফিয়া।
- ভাষা: বুলগেরিয়ান।
- মুদ্রা: ইউরো।

উল্লেখ্য,
- বুলগেরিয়ার বর্তমান মুদ্রা ইউরো।
- ১ জানুয়ারি, ২০২৬ তারিখে বুলগেরিয়া ইউরো মুদ্রা গ্রহণ করে ইউরোজোনে প্রবেশ করেছে।

উৎস: Britannica.

৭,১০২.
গার্দাফুই অন্তরীপ কোন দেশে অবস্থিত?
  1. গ্রিনল্যান্ড
  2. স্পেন
  3. চিলি
  4. সোমালিয়া
ব্যাখ্যা
- গার্দাফুই অন্তরীপ : সোমালিয়া
- হর্ন অন্তরীপ : চিলি
- উত্তমাশা অন্তরীপ : দক্ষিণ আফ্রিকা
- মরিস জেসাপ অন্তরীপ : গ্রিনল্যান্ড
- কন্যাকুমারী অন্তরীপ : ভারত
- ট্রাফালগার অন্তরীপ : স্পেন।
(সূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস)
৭,১০৩.
‘নেটজারিম করিডোর’ কোথায় অবস্থিত?
  1. মিশর
  2. ফিলিস্তিন
  3. জর্ডান
  4. লেবানন
ব্যাখ্যা
নেটজারিম করিডোর:
- নেটজারিম করিডোর ফিলিস্তিনের গাজায় অবস্থিত।
- এই করিডোর গাজার উত্তর ও দক্ষিণ অংশের সংযোগকারী প্রধান চেকপয়েন্ট।
- ইসরাইলি বাহিনী এটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং এটি ব্যবহার করেই ইসরাইল উত্তর ও দক্ষিণ গাজার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

উল্লেখ্য,
- ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের আকস্মিক হামলার পর গাজায় যুদ্ধ শুর করে ইসরাইল।
- দীর্ঘ দেড় বছরের যুদ্ধে ইসরাইলি হামলায় ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়। যাদের বেশির ভাগই ছিল নারী ও শিশু।
- ১৯ জানুয়ারি, ২০২৫ ইসরাইল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।
- সম্প্রতি,যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, গাজার নেটজারিম করিডোরের পশ্চিম অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরাইল।
- এই সেনা প্রত্যাহারের উদ্দেশ্য হল বাস্তচ্যুত ফিলিস্তিনিদের জন্য গাজার উত্তর অংশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করা।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
৭,১০৪.
'Structural Adjustment Program' ঘোষণা করে-
  1. ক) WB
  2. খ) IMF
  3. গ) IFC
  4. ঘ) IDA
ব্যাখ্যা
১৯৬৯ সালে IMF কাঠামোগত সমন্বয় কর্মসূচি (Structural Adjustment Program) ঘোষণা করে। এটি উন্নয়নশীল বিশ্বে ঋণদান শর্ত বা নীতিমালা।
উৎসঃ আইএমএফের ওয়েবসাইট।
৭,১০৫.
'ক্রুসেড' নিচের কোনটির জন্য পরিচালিত হয়েছিল?
  1. বাণিজ্য পথ নিয়ন্ত্রণের জন্য
  2. জেরুজালেম পুনরুদ্ধার করার জন্য
  3. বাইজেন্টাইন সাম্রাজ্যকে রক্ষা করার জন্য
  4. মঙ্গোল আক্রমণ প্রতিহত করার জন্য
ব্যাখ্যা
- ১১শ শতাব্দীর শেষের দিকে, ক্যাথলিক চার্চ জেরুজালেম পুনরুদ্ধার করার জন্য জন্য সামরিক অভিযান বা ক্রুসেডের অনুমোদন দিতে শুরু করে। ক্রুসেডাররা বিশ্বাস করত যে তাদের এই সেবা তাদের পাপমোচন করবে এবং স্বর্গে স্থান নিশ্চিত করবে।

ক্রুসেড (Crusade):
- বাংলায় ধর্মযুদ্ধ।
- প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয় ১০৯৬ সালে।
- মুসলমানদের হাত থেকে জেরুজালেম মুক্ত করার জন্য খ্রিস্টানরা ১০৯৬ সাল থেকে ১২৭১ সাল পর্যন্ত সময়ে বারংবার যে-অভিযান চালায়, তা-ই ইতিহাসে ক্রুসেড নামে খ্যাত।
- মোট আটবার পরিচালিত, প্রথম ক্রুসেড অভিযান পরিচালনা করেন গডফ্রে।
- প্রধানত, ইউরোপ থেকেই ক্রুসেড অভিযানসমূহ প্রেরণ করা হয়।

সূত্র: রাজনীতিকোষ - হারুনুর রশীদ।
৭,১০৬.
কোনটি অনবায়নযোগ্য শক্তি নয়?
  1. কয়লা
  2. প্রাকৃতিক গ্যাস
  3. বায়ু শক্তি
  4. পারমাণবিক শক্তি
ব্যাখ্যা

অনবায়নযোগ্য শক্তি:
- যে সম্পদ প্রকৃতিতে প্রাকৃতিকভাবে নবায়ন হয় না এমনকি মানুষ ও নবায়ন করতে পারে না এই ধরনের শক্তি সম্পদকে অনবায়নযোগ্য শক্তি সম্পদ (Non-renewable Energy Resources) বলা হয়। যেমন- 
- প্রাকৃতিক গ্যাস,
- কয়লা,
- খনিজ তেল এবং
- বিভাজনজাত পারমাণবিক শক্তি।

অনবায়নযোগ্য শক্তির উৎস:
- পেট্রোলিয়াম (Petroleum)
- প্রাকৃতিক গ্যাস (Natural gas)
- কয়লা (Coal)
- পারমাণবিক শক্তি (Nuclear energy)

অন্যদিকে,
- নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়। 
- নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়।
- নবায়নযোগ্য শক্তির উৎস:
- সৌরশক্তি,
- জলবিদ্যুৎ,
- বায়ু শক্তি,
- ভূতাপীয় শক্তি,
- সমুদ্রের ঢেউ ইত্যাদি।

উৎস: পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৭,১০৭.
‘মাইন ক্যাম্ফ’ বইটির লেখক কে?
  1. উইনস্টন চার্চিল
  2. এডলফ হিটলার
  3. অটোভন বিসমার্ক
  4. বেনিতো মুসোলিনী
ব্যাখ্যা
 এডলফ হিটলার:
- এডলফ হিটলার ১৯৩৩-১৯৪৫ পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- তিনি অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন।
- 'মাইন কাম্ফ' বইটি হিটালারের প্রথম আত্মজীবনী হিসেবে বহুল পরিচিত৷
- মাইন কাম্ফ প্রকাশিত হয়েছিল ১৯২৫ থেকে ১৯২৬-এর মাঝামাঝি সময়ে৷ 
- যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এডলফ হিটলারের উক্তি।

উৎস: Britannica.com এবং ডয়চে ভেলে পত্রিকা রিপোর্ট।

৭,১০৮.
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ২০০০ সালে
  2. ২০০১ সালে
  3. ২০০২ সালে
  4. ২০০৩ সালে
ব্যাখ্যা

সাংহাই সহযোগিতা সংস্থা (SCO):
​- পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation (SCO).
​- প্রতিষ্ঠা: ১৫ জুন, ২০০১।
​- প্রতিষ্ঠাতা দেশ: চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।
​- সদরদপ্তর: বেইজিং, চীন।
​- বর্তমান সদস্য দেশ (১০টি): চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত, পাকিস্তান, ইরান এবং বেলারুশ।
​- পর্যবেক্ষক দেশ (২টি): আফগানিস্তান, মঙ্গোলিয়া।
​- ডায়লগ পার্টনার (১৪টি): শ্রীলঙ্কা, তুরস্ক, কম্বোডিয়া, আজারবাইজান, নেপাল, আর্মেনিয়া, মিশর, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, মিয়ানমার, মালদ্বীপ, এবং সংযুক্ত আরব আমিরাত।


​SCO-এর মূল লক্ষ্যসমূহ হলো:
- সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস, বন্ধুত্ব এবং সুপরিচিত প্রতিবেশী সম্পর্ক দৃঢ় করা।
- আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা একসাথে নিশ্চিত করা ও বজায় রাখা।

​তথ্যসূত্র: সাংহাই সহযোগিতা সংস্থা ওয়েবসাইট।

৭,১০৯.
'সীমান্ত গান্ধী' নামে পরিচিত ছিলেন কে?
  1. জওহরলাল নেহরু
  2. আব্দুল গাফফার খান
  3. রাজীব গান্ধী
  4. ইন্দিরা গান্ধী
ব্যাখ্যা
• আব্দুল গাফফার খান 
- আব্দুল গাফফার খান ভারতে ব্রিটিশ শাসনে তার অহিংসের জন্য একজন পশতুন বংশোদ্ভূত ভারতীয় রাজনৈতিক ছিলেন।
- তৎকালীন ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে মহাত্মা গান্ধীর অহিংস নীতি প্রচার ও ধারণ করেন তিনি।
- তিনি এবং তার অনুসারীরা ১৯২৯ সালে শুরু করেন অহিংস এক আন্দোলন।
- এজন্য তাকে 'সীমান্ত গান্ধী' উপাধী দেয়া হয় বলে ধারণা করা হয়।
- এছাড়াও তিনি সর্বদাই মহাত্মা গান্ধীর অহিংস নীতির একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন।
- ১৯৬৭ সালে 'নেহেরু পুরস্কার' এবং ১৯৮৭ সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন খান আবদুল গফ্‌ফর খান।
- 'ভারতরত্ন' পুরস্কার প্রাপক প্রথম অ-ভারতীয় ব্যক্তি ছিলেন তিনি।

উৎস: Britannica.
৭,১১০.
আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর কোথায়?
  1. ক) প্যারিস
  2. খ) টোকিও
  3. গ) রোম
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা
আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) 
-- পূর্ণরুপ- International Atomic Energy Agency 
-- পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার আন্তর্জাতিক সংস্থা যা সদস্য রাষ্ট্র ও বিশ্বব্যাপী পারমাণবিক প্রযুক্তির সুরক্ষা এবং শান্তিপূর্ণ ব্যবহার প্রচারের জন্য কাজ করে।
-- প্রতিষ্ঠাকাল-২৯ জুলাই, ১৯৫৭ 
-- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ-৫৬ টি।
-- বর্তমান সদস্য- ১৭৫ টি।
-- সদর দপ্তর - ভিয়েনা- অস্ট্রিয়া।
-- বর্তমান মহাপরিচালক- Rafael Mariano Grossi

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (IAEA)
৭,১১১.
OPCW শান্তিতে নোবেল পুরস্কার পায়-
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৮৮ সালে
  3. গ) ২০০৫ সালে
  4. ঘ) ২০১৩ সালে
ব্যাখ্যা
OPCW (Organisations for the Prohibitions of Chemical Weapons) রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা। ২০১৩ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে। এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস। ১৯৬৯ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা, ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এবং ২০০৫ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নোবেল শান্তি পুরস্কার লাভ করে।(সূত্রঃ OPCW এবং নোবেল প্রাইজ ওয়েবসাইট)
৭,১১২.
ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে?
  1. ভলতেয়ার
  2. ষোড়শ লুই
  3. নেপোলিয়ন বোনাপার্ট
  4. আলেকজান্ডার দ্য গ্রেট
ব্যাখ্যা

নেপোলিয়ন বোনাপার্ট:
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।

উল্লেখ্য,
- নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন একাধারে ফ্রান্সের অবিসংবাদিত সম্রাট ও তুখোড় সেনাপ্রধান।
- তিনি ফরাসি বিপ্লবের ক্রান্তিলগ্নে ফ্রান্সের হাল ধরেছিলেন এবং ফ্রান্সকে ইউরোপের শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে নেপোলিয়ন সক্ষম হয়েছিলেন।
- ১৮১৫ সালে সংঘটিত 'ওয়াটার লু' যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- পরাজয়ের ফলে তাঁকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
- যেখানে ১৮২১ সালে আর্সেনিকের বিষক্রিয়ায় নেপোলিয়ন মৃত্যুবরণ করেন।

⇒ ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লব সংঘটিত হয় ফ্রান্সে ১৭৮৯ সালে।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- বাস্তিল দুর্গেল পতনের মাধ্যমে সমস্ত বন্দিরাও মুক্তি পায় এবং ফরাসি বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
- ১৭৯৯ সালে এই বিপ্লব শেষ হয়।
- ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে।
- 'স্বাধীনতা, সাম্য, মৈত্রী (Freedom, Equality, Fraternity)'- ফরাসি বিপ্লবের মূল স্লোগান।

এছাড়াও, 
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

উৎস: Britannica.

৭,১১৩.
নিচের কোন দেশটি দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট ASEAN-এর অন্তর্ভুক্ত নয়?
  1. ব্রুনাই
  2. নেপাল
  3. লাওস
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা

- নেপাল ASEAN ভুক্ত দেশ নয়। 
• ASEAN:
- ASEAN: Association of Southeast Asian Nations
- প্রকৃতি: দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক জোট
- প্রতিষ্ঠা: ১৯৬৭ সালে
- সদর দপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া
- সদস্য সংখ্যা: বর্তমানে ১০টি দেশ
- সদস্য দেশ: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া

তথ্যসূত্র: ASEAN ওয়েবসাইট।

৭,১১৪.
‘চিপ-যুদ্ধ’- লড়াই চলছে -
  1. ক) যুক্তরাষ্ট্র-রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র-চীন
  3. গ) চীন-ভারত
  4. ঘ) যুক্তরাষ্ট্র-ভারত
ব্যাখ্যা
চিপ-যুদ্ধ
- বিশ্বের সবচেয়ে বড় দুটো অর্থনৈতিক শক্তির মধ্যে লড়াই জমে উঠেছে আরেকটি বহুমূল্য সম্পদের জন্য - সেটি হচ্ছে সেমিকণ্ডাকটর বা চিপস, যা আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার্য নানা জিনিসে শক্তি যোগায়।
- সারা দুনিয়াব্যাপী ৫০,০০০ কোটি ডলারের বাজার এই সেমিকণ্ডাকটরের - যা আগামী ২০৩০ সাল নাগাদ ফুলে-ফেঁপে দ্বিগুণ আকার নেবে।
- এই প্রযুক্তির বেশির ভাগই আছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। 
- এখন এই চিপ তৈরির প্রযুক্তি হাতে পেতে চাইছে চীন। 
- আমেরিকানরা চাইছে  যেন কিছুতেই তা না হতে পারে।
- এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠার জন্য এ দুটি দেশ যে অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।

উৎস: BBC.
৭,১১৫.
২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ রানার্সআপ হয়েছে?
  1. ক) নেদারল্যান্ডস
  2. খ) জার্মানি
  3. গ) স্পেন
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ:

- ২০১০ সালে ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন।
- ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে রানার্সআপ হয়েছে নেদারল্যান্ডস।
- ফাইনালে স্পেন ১-০ গোলে নেদারল্যান্ডসকে হারায়।
- প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে।
- উরুগুয়ে প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৭,১১৬.
The 13th ODI Cricket World Cup began -
  1. 4 October, 2023
  2. 5 October, 2023
  3. 6 October, 2023
  4. 7 October, 2023
ব্যাখ্যা
• ১৩তম ওয়ানডে বিশ্বকাপ:
- আয়োজক দেশ - ভারত।
- খেলার সময়কাল -  ৫ অক্টোবর - ১৯ নভেম্বর, ২০২৩
- এ নিয়ে চতুর্থবারের মতো ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছে - ভারত।
-  মোট ম্যাচ হবে - ৪৮টি।
- এ বিশ্বকাপে অংশ নেবে মোট ১০টি দল।
- খেলা হবে ভারতের ১০টি শহরে।
- ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ।

তথ্যসূত্র: নৈনিক ইত্তেফাক।
৭,১১৭.
কত সালে আরব বসন্তের সূত্রপাত ঘটে
  1. ক) ২০০৯
  2. খ) ২০১১
  3. গ) ২০১০
  4. ঘ) ২০১২
ব্যাখ্যা
২০১০ সালের ডিসেম্বরে সর্বপ্রথম তিউনেশিয়ায় আরব বসন্তের সূত্রপাত ঘটে। আরব বসন্ত হলো আরব মুসলিম দেশগুলোতে সংঘটিত হওয়া সিরিজ বা ধারাবাহিক গণঅভ্যূত্থান।
তিউনিশিয়ান বোয়াজিজি নামক এক ফল বিক্রেতা কর্তৃক নিজ শরীরে আগুন ধরিয়ে দেওয়ার মাধ্যমে তিউনেশিয়ায় গণবিক্ষোভ বা আরব বসন্তের সূত্রপাত ঘটে। এর ফলে ১৪ মার্চ, ২০১১ তিউনেশিয়ার স্বৈরশাসক জাইন এল বেন আলী এর পতন ঘটে।
পরবর্তীতে মিসর, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, বাহরাইন ও মরক্কোতে এ অভ্যূত্থান ছড়িয়ে পড়ে।
সূত্রঃ হিস্টোরি ডটকম এবং দ্য গার্ডিয়ান।
৭,১১৮.
কোন দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য 'গুড ফ্রাইডে' চুক্তি হয়েছিল?
  1. যুক্তরাষ্ট্র
  2. উত্তর আয়ারল্যান্ড
  3. জার্মানি
  4. স্কটল্যান্ড
ব্যাখ্যা
বেলফাস্ট চুক্তি:
- 'বেলফাস্ট চুক্তির' অপর নাম গুড ফ্রাইডে' চুক্তি বা Good Friday Agreement.
- গুড ফ্রাইডে' চুক্তির প্রধান উদ্দেশ্য ছিল উত্তর আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠা।
- চুক্তি স্বাক্ষর: ১০ এপ্রিল, ১৯৯৮।
- চুক্তি কার্যকর: ডিসেম্বর, ১৯৯৯।
- চুক্তি স্বাক্ষরের স্থান: বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড।
- চুক্তির পক্ষ: ব্রিটিশ সরকার, আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কয়েকটি রাজনৈতিক দল।
- চুক্তির মধ্যস্থতাকারী: লর্ড ট্রিম্বল (যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার)।

⇒ শুক্রবারে সই হওয়ায় এটি গুড ফ্রাইডে চুক্তি (জিএফএ) নামেই বেশি পরিচিতি।
- এই চুক্তির শর্তানুযায়ী, উত্তর আয়ারল্যান্ডে সরকার পরিচালনায় প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের মধ্যে অংশীদারত্বের ভিত্তিতে ক্ষমতা ভাগাভাগি করে সরকার গঠনের বিধান গৃহীত হয়। সেই সঙ্গে যুক্তরাজ্যের একটি অংশ হিসেবে উত্তর আয়ারল্যান্ডের সাংবিধানিক মর্যাদা স্বীকার করে নেওয়া হয়। পাশাপাশি সংযুক্ত আয়ারল্যান্ড গঠন করার একটি নীতিও গ্রহণ করা হয়।

উল্লেখ্য,
- ১৯২১ সালে যুক্তরাজ্যের অংশ হিসেবে নর্দার্ন আয়ারল্যান্ডের যাত্রা শুরু হয়। সে সময় আয়ারল্যান্ডের বাকি অংশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। ফলে অঞ্চলটির জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক দল আয়ারল্যান্ডের সঙ্গে একত্রিত হতে চেয়েছিল, আরেক দল চেয়েছিল যুক্তরাজ্যের অংশ হয়েই থাকতে। বিষয়টি নিয়ে প্রায় ৩০ বছরের সহিংস সংঘর্ষের অবসান ঘটেছিল গুড ফ্রাইডে চুক্তির মাধ্যমে। এই সংঘর্ষে প্রাণ হারায় প্রায় সাড়ে ৩ হাজার মানুষ।

উৎস: Britannica.
৭,১১৯.
যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কবে?
  1. ৯ সেপ্টেম্বর, ২০২৫
  2. ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  3. ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  4. ২১ সেপ্টেম্বর, ২০২৫
ব্যাখ্যা

ফিলিস্তিনকে স্বীকৃতি:
- ২১ সেপ্টেম্বর, ২০২৫ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
- বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর সদস্যদের মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য ও কানাডা।
- এর পর দিন ২২ সেপ্টেম্বর, ২০২৫ জাতিসংঘের সদর দপ্তর এক অনুষ্ঠানে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ফ্রান্স।

তথ্যসূত্র - বিবিসি বাংলা।

৭,১২০.
বিশ্বব্যাংক কোন রিপোর্টটি প্রকাশ করে?
  1. ক) ডুয়িং বিজনেস রিপোর্ট
  2. খ) বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
  3. গ) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক
  4. ঘ) বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা
ব্যাখ্যা
বিশ্বব্যাংক ২০০৪ সাল থেকে প্রতিবছর ডুয়িং বিজনেস রিপোর্ট প্রকাশ করে আসছে। বিভিন্ন দেশগুলোতে ব্যবসার উন্নতির জন্যে সরকারের উদ্যোগ এবং ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা প্রভৃতি এই রিপোর্টে তুলে ধরা হয়। ২০১৯ সালের সর্বশেষ রিপোর্টে ১৯০টি দেশের মধ্যে শীর্ষে নিউজিল্যান্ড এবং সর্বনিম্নে সোমালিয়া। বাংলাদেশের অবস্থান ১৬৮তম। ডুয়িং বিজনেস রিপোর্ট ছাড়াও বিশ্বব্যাংক থেকে বিশ্ব উন্নয়ন প্রতিবেদন, গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস এবং বিশ্বব্যাংক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন IMF, বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন UNCTAD এবং বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন WEF প্রকাশ করে থাকে। (সূত্র: WB, IMF, UNCTAD এবং WEF ওয়েবসাইট)
৭,১২১.
Current member of Asia-Pacific Economic Cooperation is -
  1. 11
  2. 15
  3. 21
  4. 27
  5. 29
ব্যাখ্যা
APEC:
- APEC এর পূর্ণরূপ: Asia-Pacific Economic Cooperation.
- এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ৬ নভেম্বর, ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- সদর দপ্তর: সিঙ্গাপুর।
- সদস্য সংখ্যা: ২১টি।

উল্লেখ্য,
- ২০২৩ সালে ৩০তম APEC শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে ১১ নভেম্বর, ২০২৩ - ১৭ নভেম্বর, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়।

উৎস: APEC ওয়েবসাইট।
৭,১২২.
রামসার কনভেনশন কার্যকর হয় কত সালে? 
  1. ১৯৭১ সালে 
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৭৬ সালে
ব্যাখ্যা
• রামসার কনভেনশন:
- ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।

• বাংলাদেশ ও রামসার সাইট:
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১ মে ১৯৯২) ও
- টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

উৎস: রামসার ওয়েবসাইট
৭,১২৩.
কঙ্গোর প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
  1. শোচিত গালভেজ
  2. ক্লডিয়া শিনবাউম
  3. জুডিথ সুমিনওয়ার
  4. ক্রিস্টিনা পিসকোভা
ব্যাখ্যা
কঙ্গোর প্রথম নারী প্রধানমন্ত্রী:
- মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।
- কঙ্গোর প্রথম নারী প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া।
- কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জুডিথ সুমিনওয়ারকে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য,
- জানুয়ারি, ২০২৪-এ দ্বিতীয় মেয়াদে কঙ্গোর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ফেলিক্স শিসেকেদি।
- জাতিসংঘের হিসাব অনুসারে, বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ডিআর কঙ্গো।
- সংঘাতের কারণে প্রায় ৭০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

অন্যদিকে,
- লিডিয়া গুইলার তেজাদা বলিভিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট।
- গোল্ডা মীর ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী।
- জ্যানেট ইয়েলেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী।

উৎস: ১ এপ্রিল ২০২৪, রয়টার্স।
৭,১২৪.
‘এফ/এ-এক্সএক্স’ যুদ্ধবিমান কোন দেশের নির্মিতব্য?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন 
  3. ফ্রান্স 
  4. রাশিয়া
ব্যাখ্যা

‘এফ/এ-এক্সএক্স’ যুদ্ধবিমান (F/A-XX program):
- ‘এফ/এ-এক্সএক্স’ যুদ্ধবিমান (F/A-XX program) যুক্তরাষ্ট্রের নির্মিতব্য।

⇒ চীনকে ঠেকাতে নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 
- ১৯৯০-এর দশক থেকে ব্যবহার হয়ে আসা নৌবাহিনীর ‘এফ/এ-১৮ ই/এফ’ সুপার হর্নেট যুদ্ধবিমান বহরের স্থলাভিষিক্ত হবে এই নতুন বিমান।
- চীনের সামরিক হুমকি মোকাবেলায় এই যুদ্ধবিমানকেই মূল হাতিয়ার হিসাবে দেখা হচ্ছে।

উৎস: Reuters.

৭,১২৫.
বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে বর্তমানে বিশ্ব বাণিজ্যের প্রায় কত শতাংশ সংঘটিত হয়? [জানুয়ারি, ২০২৬]
  1. ৫৬%
  2. ৭৫%
  3. ৮৪%
  4. ৯৮%
ব্যাখ্যা

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
- বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) ২০২৬ সালের ২৬ থেকে ২৯ মার্চ ইয়াউন্দে, ক্যামেরুন-এ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- বিশ্ববাণিজ্যের ৯৮ শতাংশ বাণিজ্য এখন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে হয়ে থাকে।
- বিশ্ব বাণিজ্য সংস্থা বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে আলোচনার ফোরাম হিসেবে কাজ করে এবং আন্তর্জাতিক বাণিজ্য সমস্যা সমাধানের লক্ষ্যে রেফারি হিসেবে ভূমিকা রাখে।
- বিশ্ব বাণিজ্য সংস্থার কর্ম পরিসর ব্যাপকভিত্তিক যেমন- কৃষি, বস্ত্র ও পোশাক, ব্যাংকিং, টেলিযোগাযোগ, রাষ্ট্রীয় ক্রয়-বিক্রয়, শিল্পমান, খাদ্য, স্যানিটেশন প্রবিধান, মেধা সম্পত্তি প্রভৃতি।

⇒ বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কাজ হচ্ছে–
১) উরুগুয়ে রাউন্ডের চুক্তিসমূহের প্রয়োগ ও বাস্তবায়ন করা,
২) বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার জন্য ফোরাম হিসেবে কাজ করা,
৩) বাণিজ্য সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করা,
৪) বিভিন্ন সদস্য দেশের জাতীয় বাণিজ্য নীতিমালা পরীক্ষা করে দেখা এবং,
৫) কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উন্নয়নশীল দেশসমূহের বাণিজ্য নীতিমালার বিষয়ে সহায়তা করা।

উৎস: World Trade Organization ওয়েবসাইট। [link]

৭,১২৬.
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থান কত?
  1. ক) অষ্টম
  2. খ) নবম
  3. গ) সপ্তম
  4. ঘ) দশম
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থান:
- ICC এর রিপোর্ট অনুযায়ী টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থান নবম। 

উল্লেখ্য,
- ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।

অন্যদিকে -
- ICC এর রিপোর্ট অনুযায়ী টেস্ট ক্রিকেটে শীর্ষ স্থানে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

উৎস: ICC Cricket.
৭,১২৭.
ইতালির মুদ্রার নাম কি?
  1. পেসো
  2. লিরা
  3. গিল্ড
  4. ইউরো
ব্যাখ্যা
ইউরো:
- ইউরো হলো ইউরোপীয় ইউনিয়নের আর্থিক একক এবং মুদ্রা, যা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়। 
- ইউরো ১৯৯১ সালের মাস্ট্রিচ চুক্তি থেকে উদ্ভূত হয়েছিল।
- ইউরো আনুষ্ঠানিকভাবে ১লা জানুয়ারী, ১৯৯৯ সালে জারি করা হয়েছিল।
- ইউরো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়।
- ইউরো ব্যবহার সদস্য: ২০টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- ২০তম দেশ হিসেবে ১লা জানুয়ারী, ২০২৩ তারিখে ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা চালু করে।
- ইউরো ব্যবহারকারী দেশগুলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন।

উৎস: EU ওয়েবসাইট।
৭,১২৮.
জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
  1. ক) ১৯৭৯ সালে
  2. খ) ১৯৮২ সালে
  3. গ) ১৯৮৩ সালে
  4. ঘ) ৯৯৮ সালে
ব্যাখ্যা
জাতিসংঘের সমুদ্রবিষয়ক আইন বা United Nations Convention on the Law of the Sea ১৯৮২ সালে সমুদ্রবিষয়ক তৃতীয় জাতিসংঘ সম্মেলনে স্বাক্ষরিত একটি চুক্তির নাম। সম্মেলনটি ১৯৭৩ থেকে ১৯৮২ সাল পর্যন্ত চলেছিল। এ আইনটি UNCLOS-III নামেও পরিচিত। মৎস্য শিকার, নৌচলাচল, মহীসােপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মত বিষয়গুলাে এ চুক্তির মূল বিষয়। আর ১৯৭৯ সালে জাতিসংঘ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলােপ সম্পর্কিত CEDAW কনভেনশন অনুমােদন করে।
৭,১২৯.
জাতিসংঘের কোন সংস্থা বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু পর্যবেক্ষণের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় ভূমিকা পালন করছে?
  1. IMO
  2. IOM
  3. WMO
  4. সবগুলো
ব্যাখ্যা
World Meteorological Organization (WMO): 
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। 
- প্রতিষ্ঠিত: ১৯৫১ (বিশ্ব আবহাওয়া কনভেনশন, ১৯৪৭)
- মূল কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
- WMO বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু পর্যবেক্ষণের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মূল লক্ষ্য ও উদ্দেশ্য:
- বৈশ্বিক আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা
- আবহাওয়ার তথ্য ও প্রযুক্তির প্রয়োগ অন্যান্য ক্ষেত্রে বিস্তৃত করা
- স্বল্পোন্নত দেশের আবহাওয়া পরিষেবার উন্নয়ন
- জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ ও দুর্যোগ পূর্বাভাস উন্নত করা

এছাড়া,
- IMO (আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা জাহাজ চলাচলের নিরাপত্তা ও সামুদ্রিক দূষণ প্রতিরোধে কাজ করে।
- International Organization for Migration (IOM) জাতিসংঘের একটি সংস্থা যা অভিবাসনের ক্ষেত্রে কাজ করে। 

উৎস: Britannica.
৭,১৩০.
ISI কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ভারত
  2. আফগানিস্তান
  3. পাকিস্তান
  4. সিরিয়া 
ব্যাখ্যা

ISI বা Inter-Services Intelligence হলো পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা।

​Inter-Services Intelligence:
- ISI বা Inter-Services Intelligence পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা,
- এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি মূলত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষা করতে কাজ করে।
- আফগান যুদ্ধের সময়, ISI মার্কিন সহযোগিতায় মুজাহিদিনদের সহায়তা করেছিল।
- সংস্থাটি কাশ্মীর ইস্যু, আফগানিস্তানের রাজনীতি এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখে।

সূত্র: ব্রিটানিকা। 

৭,১৩১.
গ্রিনপিস কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ১৯৬৯ সাল
  2. ১৯৭০ সাল
  3. ১৯৭১ সাল
  4. ১৯৭২ সাল
ব্যাখ্যা
গ্রিনপিস (Greenpeace):
- প্রতিষ্ঠাকাল: ১৯৭১ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, কানাডা।
- এটি পরিবেশ রক্ষার জন্য কাজ করার একটি আন্তর্জাতিক সংস্থা। 
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।
 
উৎস: Greenpeace International
৭,১৩২.
ফিফার সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা
  2. বার্ন
  3. মন্ট্রেক্স
  4. জুরিখ
ব্যাখ্যা
• ফিফা :
- FIFA বা Fédération Internationale de Football Association অর্থাৎ আন্তর্জাতিক ফুটবল সংস্থা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
- ১৯০৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত।
- বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

উৎস: ফিফা ওয়েবসাইট।
৭,১৩৩.
সম্প্রতি (সেপ্টেম্বর ২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?
  1. ক) আর্টসাখ প্রজাতন্ত্র
  2. খ) নাগার্নো-কারাবাখ
  3. গ) ইয়েরেভান
  4. ঘ) নাকার্চভান ছিটমহল
ব্যাখ্যা

- নাগার্নো কারাবাখ হলো ককেশাস অঞ্চলে অবস্থিত আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার একটি বিরোধপূর্ণ অঞ্চল।
- এটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত হলেও এর অধিকাংশ অধিবাসী হলো আর্মেনীয় জাতিসত্ত্বার। ফলে এর নিয়ণন্ত্রণকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে।
- ১৯৯৪ সাল থেকে আর্মেনিয়া অঞ্চলটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
- গত ২৭ সেপ্টেম্বর ২০২০ নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে পুনরায় সংঘর্ষ বাঁধে।
- ৯ নভেম্বর ২০২০ রাশিয়ার মধ্যস্থতায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তির ফলে আজারবাইজান নাগার্নো কারাবাখের সাতটি অঞ্চলের পাঁচটির উপর তার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করে।

উৎসঃ সাম্প্রতিক সমাচার, আনাদুলো এজেন্সি ও আল-জাজিরা রিপোর্ট

৭,১৩৪.
জাতিসংঘ কোন সালকে ‘শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর’ হিসেবে ঘোষণা করে?
  1. ২০২৩ সাল
  2. ২০২৪ সাল
  3. ২০২৫ সাল
  4. ২০২৬ সাল
ব্যাখ্যা
- জাতিসংঘ সাধারণ পরিষদে ২০২৫ সালকে শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা দেওয়ার জন্য একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
- প্রস্তাবটি টেকসই উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকারকে উন্নীত করে এমন একটি মূল্য হিসেবে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ও বিশ্বাসকে শক্তিশালীকরণ নিশ্চিত করার জন্য অন্তর্ভুক্তিমূলক সংলাপ।
- সাধারণ পরিষদ ১৫ নভেম্বরকে আন্তর্জাতিক সংগঠিত অপরাধের সকল প্রকারের প্রতিরোধ এবং লড়াইয়ের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে।
- প্রস্তাবটি জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্র, জাতিসংঘ ব্যবস্থার সংস্থাগুলো এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক সংস্থাগুলো এবং সেই সাথে অন্যান্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদেরকে শিক্ষামূলক এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমসহ যথাযথভাবে আন্তর্জাতিক দিবসটি উদযাপন করার জন্য আমন্ত্রণ জানায়।

সূত্র- বাসস। 
৭,১৩৫.
আন্তর্জাতিক রেড ক্রস-এর সদর দপ্তর :
  1. ক) ভিয়েনা
  2. খ) জেনেভা
  3. গ) প্যারিস
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা

রেডক্রসের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
Source: icrc.org

The International Committee of the Red Cross (ICRC) is an international human rights organization. Its purpose is to protect and co-operate with human rights during conflicts and other persecutions.

It is an independent and non-partisan organization founded in 183.
It is headquartered in Geneva, Switzerland.
Its founder is Henry Durant.
The signatories to the Geneva Conventions have mandated the Red Cross to work on human rights.
Source- icrc.org website.

৭,১৩৬.
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
  1.  ৩ জন
  2. ৪ জন
  3. ৫ জন
  4. ৬ জন
ব্যাখ্যা

জাতিসংঘের সাধারণ পরিষদ:
- সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
- জাতিসংঘের সব সদস্য এ পরিষদের সদস্য।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।
- বাৎসরিকভাবে এ পরিষদের অধিবেশন বসে যা সাধারণ অধিবেশন নামে পরিচিত। 
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

⇒ জাতিসংঘ সনদের ৯ নং ধারা অনুসারে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে।
- এই প্রতিনিধির মধ্যে সাধারণত একটি প্রধান প্রতিনিধি (অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রদূত) এবং সহকারী প্রতিনিধি থাকতে পারে।
- তবে, প্রয়োজন অনুযায়ী, দেশটি আরও প্রতিনিধির উপস্থিতির অনুমতি পেতে পারে, তবে ৫ জনের বেশি প্রতিনিধির অনুমতি নেই।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।

৭,১৩৭.
বিশ্বের প্রথম 'ক্লাইমেট সুকুক' চালু করেছে -
  1. মালয়েশিয়া
  2. সৌদি আরব
  3. ইরান
  4. তুরস্ক
ব্যাখ্যা

ক্লাইমেট সুকুক:
- ইসলামী অর্থনীতিতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিশ্বের প্রথম 'ক্লাইমেট সুকুক' চালু করেছে মালয়েশিয়া।
- এর মূল্য ২০০ মিলিয়ন ইউয়ান (প্রায় ১১৮ মিলিয়ন রিঙ্গিত)। এই সুকুকটি ঘোষিত হয় গ্লোবাল ইসলামিক ফিন্যান্স ফোরাম (জিআইএফএফ) ২০২৫-এ, যা অনুষ্ঠিত হয় কুয়ালালামপুরে।
- যৌথভাবে এটি ইস্যু করেছে হংকংভিত্তিক Unity Group Holdings International Ltd এবং Tek Securities Ltd, মালয়েশিয়ার লাবুয়ান আইবিএফসি (Labuan IBFC) কাঠামোর আওতায়।

তথ্যসূত্র - যুগান্তর পত্রিকার রিপোর্ট।

৭,১৩৮.
কোন যুদ্ধে পরাজয়ের ফলে নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়?
  1. ভিয়েতনাম যুদ্ধ
  2. ফকল্যান্ড যুদ্ধ
  3. ট্রাফালগার যুদ্ধ
  4. ওয়াটার-লু যুদ্ধ
ব্যাখ্যা
⇒ - 'ওয়াটার লু' যুদ্ধে পরাজয়ের ফলে তাঁকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।

নেপোলিয়ন বোনাপার্ট:

- নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন একাধারে ফ্রান্সের অবিসংবাদিত সম্রাট ও তুখোড় সেনাপ্রধান।
- তিনি ফরাসি বিপ্লবের ক্রান্তিলগ্নে ফ্রান্সের হাল ধরেছিলেন।
- ফ্রান্সকে ইউরোপের শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে নেপোলিয়ন সক্ষম হয়েছিলেন।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালে।
- এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- যেখানে ১৮২১ সালে আর্সেনিকের বিষক্রিয়ায় নেপোলিয়ন মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৭,১৩৯.
মার্টিন লুথার মূলত পরিচিত -
  1. ক) রাজতন্ত্র বিরোধী আন্দোলনের জন্য
  2. খ) প্রোটেস্ট্যান্ট আন্দোলনের জন্য
  3. গ) বর্ণবাদ বিরোধী আন্দোলনের জন্য
  4. ঘ) দাসপ্রথা বিরোধী আন্দোলনের জন্য
ব্যাখ্যা
মার্টিন লুথার 
• মার্টিন লুথার হলেন জার্মানির একজন বিখ্যাত ধর্মযাজক।
• ষোড়শ শতকের শুরুর দিকে মার্টিন লুথার জার্মানিতে প্রচলিত পোপ নিয়ন্ত্রিত চার্চতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠে প্রতিবাদী খ্রিস্টধর্ম বা প্রোটেস্ট্যান্ট আন্দোলনের সূচনা করেন।
• এই আন্দোলনের ফলশ্রুতিতে খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায়ের উদ্ভব ঘটে।
• এর অংশ হিসেবে ১৫৪৩-১৫৫৫ সময়ে জার্মানিতে ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের মধ্যে গৃহযুদ্ধ সংঘটিত হয়।
• পরবর্তীতে অগসবার্গ সন্ধির মাধ্যমে এই সংঘাতের অবসান হয় এবং খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায়ের উদ্ভব ঘটে।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৭,১৪০.
কারা সর্বপ্রথম মানচিত্র আঁকেন?
  1. ক) ব্যবিলনীয়রা
  2. খ) সুমেরীয়রা
  3. গ) এ্যাসিরীয়রা
  4. ঘ) ক্যালডীয়রা
ব্যাখ্যা
ব্যাবিলনীয়রা সর্বপ্রথম মাটির ফলকে মানচিত্র আঁকেন
- যার মধ্যে এখন পর্যন্ত পাওয়া প্রাচীনতম নমুনাগুলি প্রায় খ্রীষ্টপূর্বের ২৩০০।
- এটি পৃথিবীর কিছু অংশের চিত্র উপস্থাপনের প্রথম দিকের ইতিবাচক প্রমাণ। 

উৎস: Britannica.
৭,১৪১.
ওজোনস্তর রক্ষার সনদ কোনটি?
  1. ক) কার্টাগেনা প্রটোকল
  2. খ) মন্ট্রিল প্রটোকল
  3. গ) তেহরান কনফারেন্স
  4. ঘ) মদিনা সনদ
ব্যাখ্যা
The Montreal Protocol was signed. It was intended to reduce the production and consumption of ozone-depleting substances.
Source: worldatlas.com
৭,১৪২.
কোন সংকটকে কেন্দ্র করে 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' জাতিসংঘের মাধ্যমে প্রস্তাব করা হয়?
  1. ভিয়েতনাম সংকট
  2. কোরিয়া সংকট
  3. প্যালেস্টাইন সংকট
  4. সাইপ্রাস সংকট
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কোরিয়া সংকটকে কেন্দ্র করে শান্তির জন্যে ঐক্য প্রস্তাব গ্রহণ করে।
- এটি সাধারণ পরিষদের 377(V) রেজ্যুলেশন নামে পরিচিত।

⇒ কোরিয়া সংকট:
- যুদ্ধ সংঘটনকাল: ১৯৫০-১৯৫৩ সাল।
▪ বিবাদমান পক্ষসমূহ: সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত - উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত - দক্ষিণ কোরিয়া।
▪ যুদ্ধের ফলাফল: কোরিয়া সংকটকালীন সময়ে ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্য” (Uniting for Peace) প্রস্তাব পাশ করে এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
- এ যুদ্ধের প্রেক্ষিতে জাতিসংঘ ৩ নভেম্বর, ১৯৫০ সালে 'Uniting for peace resolution' পাশ করে।
- অবশেষে ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে।

উৎস: UN ওয়েবসাইট।
৭,১৪৩.
বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. দিনাজপুর
  2. জয়পুরহাট
  3. রংপুর
  4. ঈশ্বরদী
ব্যাখ্যা
ইক্ষু গবেষণা ইনস্টিটিউট:

- বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত।
- পাকিস্তান আমলে ১৯৫১ সালে প্রথম ইক্ষু গবেষণা কেন্দ্র হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়।
- দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে এ কেন্দ্রটিকে শিল্প মন্ত্রণালয়ের অধীন তৎকালীন বাংলাদেশ চিনিকল সংস্থার নিকট হস্তান্তর করা হয়।
- এ সংস্থাটি ১৯৭৪ সালে ‘‘ ইক্ষু গবেষণা ইন্সটিটিউট’’ নামে একটি প্রকল্প প্রণয়ন করে।
- মূলত এ ইন্সটিটিউট হতে দু’ধরনের কাজ সম্পাদিত হয়,
(ক) ইক্ষুর উন্নত জাত ও উন্নত উৎপাদন কলা কৌশল উদ্ভাবন।
(খ) উদ্ভাবিত উন্নত জাত ও উন্নত উৎপাদন কলা-কৌশলসমূহ ইু চাষীদের মধ্যে বিস্তার ঘটানো।

তথ্যসূত্র - বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৭,১৪৪.
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর সদর দপ্তর কোথায়?
  1. ব্রাজিল
  2. সুইজারল্যান্ড
  3. বেলজিয়াম
  4. ইতালি
ব্যাখ্যা
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM):
- IOM এর পূর্ণরূপ: The International Organization for Migration.
- আন্তর্জাতিক মাইগ্রেশন বিষয়ক সংস্থার প্রতিষ্ঠাকাল: ১৯৫১ সাল।
- সদস্য সংখ্যা: ১৭৫টি দেশ।
- পর্যবেক্ষক সদস্য দেশ: ৮টি।
- সর্বশেষ সদস্য: বার্বাডোস।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: IOM ওয়েবসাইট।
৭,১৪৫.
মার্কিন গোয়েন্দা সংস্থা 'FBI' কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৯০৮ সালে
  2. ১৯০৬ সালে
  3. ১৯০৪ সালে
  4. ১৯০২ সালে
ব্যাখ্যা
FBI:
- FBI এর পূর্ণরূপ হলো - Federal Bureau of Investigation.
- প্রতিষ্ঠাতা: চার্লস জোসেফ বোনাপার্ট।
- প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ২৬ জুলাই, ১৯০৮, মার্কিন যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর: ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র।
- মূল সংস্থা: United States Department of Justice.

উৎস : Interpol Website.
৭,১৪৬.
Which ancient civilization is known for creating the first code of laws, known as the Code of Hammurabi?
  1. Greek Civilization
  2. Mesopotamian Civilization
  3. Egyptian Civilization
  4. Roman Civilization
  5. Chines Civilization
ব্যাখ্যা
• মেসোপটেমিয়ার সভ্যতা:
- গ্রিক শব্দ মেসোপটেমিয়ার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী দেশ।
- খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ অব্দে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চল।
- এই সভ্যতাটি ইতিহাসে মেসোপটেমীয় সভ্যতা নামে পরিচিত।
- মেসোপটেমীয় অঞ্চলে বেশ কয়েকটি সভ্যতার বিকাশ ঘটে।
- যেমন- সুমেরীয়, ব্যাবিলনীয়, এ্যাসিরীয়, ক্যালডীয় ও আক্কাদীয় সভ্যতা।
- সভ্যতাগুলোর ভিন্ন ভিন্ন নাম থাকলেও এগুলোকে একত্রে মেসোপটেমীয় সভ্যতা বলা হয়।

• হাম্মুরাবী আইন:
- ব্যাবিলনীয় সভ্যতা চরম খ্যাতি অর্জন করে বিখ্যাত সম্রাট হাম্মুরাবীর শাসনামলে।
- হাম্বুরাবী শাসনামালে ব্যাবিলনীয় সভ্যতার উদ্ভাসিত হয়।
- তার আইন ফসলের এক তৃতীয়াংশ;
- ফলের বাগান হলে দিতে হতো দুই-তৃতীয়াংশ।
- খাজনা দিতে দেরী হলে এবং সুদ ও ক্ষতিপূরণ প্রদানে ব্যর্থ হলে তাকে দাস বানানো হতো।
- ইতিহাসে তা হাম্মুরাবীর 'আইন সংহিতা' (Code of Hammurabi) বলে খ্যাত।
- তবে হাম্মুরাবীর প্রণীত আইন সুমেরীয় রাজা ডুঙির আইন দ্বারা অনেকাংশে প্রভাবান্বিত। 

উল্লেখ্য,
 - হাম্মুরাবীর প্রণীত আইন পরবর্তীকালে রোমান আইন (Roman Law) এবং পাশ্চাতের আইন-কানুনকে প্রভাবান্বিত করে।

NB: অপশনে ব্যাবিলনীয় সভ্যতা থাকলে মেসোপটেমিয়ার সভ্যতা উত্তর হবে না।

উৎস: ইসলামিক সংস্কৃতি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,১৪৭.
সিকিম রাজ্যের রাজধানীর নাম -
  1. গুয়াহাটি
  2. গ্যাংটক
  3. জয়পুর
  4. লখনউ
ব্যাখ্যা
সিকিম:
- ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম।
- সিকিম পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত।
- এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬ হাজার ফুট উঁচুতে অবস্থিত। 
- মাত্র ৭,০৯৬ বর্গ কিলোমিটারের ছোট্ট রাজ্যটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি।
- সিকিমের রাজধানীর নাম গ্যাংটক।
- সিকিম প্রথমে স্বাধীন অঞ্চল হিসেবে থাকলেও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ১৯৭৫ সালে ভারতের প্রজাতন্ত্রের অংশ হয়।

উল্লেখ্য,
- সিকিমে ১৯৭৩ সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে অসন্তুষ্ট হয়ে ভোট কারচুপির অভিযোগ আনে লেন্দুপ দর্জির নেতৃত্বাধীন সিকিম ন্যাশনাল কংগ্রেস
- ১৯৭৪ সালে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনে লেন্দুপ দর্জি অস্বাভাবিক ব্যবধানে বিজয় লাভ করে।
- ৩২টি আসনের মধ্যে ৩১টি আসনেই তার দল জয়ী হয়েছিল।
- এতে সিকিমের প্রধানমন্ত্রী হন লেন্দুপ দর্জি।
- ১৯৭৫ সালের ২৭ মার্চ লেন্দুপ দর্জি কেবিনেট মিটিংয়ে রাজতন্ত্র বিলোপের প্রশ্নে একটি সাজানো গণভোটের আয়োজন করেন।
- যার ফলাফলস্বরূপ অবসান ঘটে চোগিয়াল পদের।
- ২৬ এপ্রিল, ১৯৭৫ ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায় সিকিম।

উৎস: Britannica.
৭,১৪৮.
নগরভিত্তিক সভ্যতা 'মহেঞ্জোদারো' কোন নদীর উপর ভিত্তি করে গড়ে উঠে?
  1. ক) গঙ্গা নদী
  2. খ) সিন্ধু নদী
  3. গ) কৃষ্ণ নদী
  4. ঘ) কাবেরি নদী
ব্যাখ্যা
তাম্রযুগে ভারতীয় উপমহাদেশে দুটি পৃথক নগরভিত্তিক সভ্যতা গড়ে উঠে। এই দুটি নগরভিত্তিক সভ্যতার নাম হচ্ছে - হরপ্পা (Harappa) ও মহেঞ্জোদারো (Mohenjo-Daro) সভ্যতা। সিন্ধু নদকে (Indus River) কেন্দ্র করে গড়ে উঠেছিলো এই দুটি সভ্যতাকে একত্রে “সিন্ধু সভ্যতা” (Indus civilization) বা “Indus Valley Civilization” বলা হয়। এই সভ্যতাটি প্রাচীন মেসোপটেমিয়া ও মিশরীয় সভ্যতার প্রায় সমসাময়িক। সিন্ধু সভ্যতা গড়ে তুলে - “দ্রাবিড় জাতি” এবং তারা এই অঞ্চলটিতে ‘পরিকল্পিত নগরী’ গড়ে তোলার মাধ্যমে প্রথম নগরভিত্তিক সভ্যতা নির্মান করে।
➣ সিন্ধু সভ্যতার পতন - আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০ বা ১৪০০ অব্দে মধ্য এশিয়া ও ইউরোপের পূর্বাঞ্চল থেকে আগত ‘আর্য জাতি’র আক্রমণে সিন্ধু সভ্যতার পতন হয়। অনেক গবেষকের মতে, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েও সিন্ধু সভ্যতার অনেক নগরী ধ্বংস হয়ে থাকতে পারে।
উৎসঃ ব্রিটানিকা।
৭,১৪৯.
২০২৩ ক্রিকেট বিশ্বকাপে মোট কতটি দেশ অংশগ্রহণ করে?
  1. ৮টি
  2. ১০টি
  3. ১২টি
  4. ১৪টি
ব্যাখ্যা
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:

- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর মাস্কট এর নাম ব্লেজ ও টঙ্ক।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৭,১৫০.
UNEP- এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. স্টকহোম, সুইডেন
  2. হারারে, জিম্বাবুয়ে
  3. নাইরোবি, কেনিয়া
  4. বন,  জার্মানি
ব্যাখ্যা

জাতিসংঘ পরিবেশ কর্মসূচী:
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- স্থাপনের উপলক্ষ: স্টকহোম সম্মেলন (United Nations Conference on the Human Environment, 1972)।
- 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা,
- ২০০৪ সালে থেকে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার দেয়া হয়।
- ২০১৫ সালে বাংলাদেশ 'পলিসি লিডারশিপ' ক্যাটাগরিতে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার লাভ করে।

উৎস: UNEP ওয়েবসাইট।

৭,১৫১.
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর আঞ্চলিক সংস্থা কোনটি?
  1. সার্ক
  2. কোয়াড
  3. আসিয়ান
  4. মারকোসার
ব্যাখ্যা
আসিয়ান (ASEAN):
- আসিয়ান (ASEAN) এর পূর্ণরূপ হলো Association of Southeast Asian Nations.
- দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা হচ্ছে আসিয়ান।
- এই আঞ্চলিক সংস্থাটি ৮ আগস্ট ১৯৬৭ সালে থাইল্যান্ডের ব্যাংককে গঠিত হয় আসিয়ান ঘোষণাপত্র (Bangkok Declaration) স্বাক্ষরের মাধ্যমে।
- আসিয়ান এর সদস্য দেশ ১০টি।
- সদস্য: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই দারুসসালাম, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।
- এই দশটি দেশ মিলে গঠিত হয়েছে বর্তমান আসিয়ান সংস্থা, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

উল্লেখ্য,
- সার্ক হল দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা।
- Quadrilateral Security Dialogue বা সংক্ষেপে কোয়াড হল একটি কৌশলগত নিরাপত্তা ফোরাম। কোয়াডের সদস্য দেশ মোট চারটি, যথা- মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। 
- মারকোসার বা সাউদার্ন কমন মার্কেট হল একটি দক্ষিণ আমেরিকান বাণিজ্য ব্লক যা ১৯৯১ সালে আসুনসিওন চুক্তি এবং ১৯৯৪ সালে ওরো প্রেটোর প্রোটোকল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৭,১৫২.
বাংলাদেশ (২০২৫-২০২৭ মেয়াদে) জাতিসংঘের কোন অঙ্গসংস্থার সদস্য নির্বাচিত হয়েছে?
  1. সাধারণ পরিষদ
  2. নিরাপত্তা পরিষদ
  3. অছি পরিষদ
  4. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ব্যাখ্যা

জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) :
- ECOSOC-এর পূর্ণরূপ: United Nations Economic and Social Council.
- অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে পলিসি নির্ধারণ, সময় ও সদস্যদের আলচনার প্রধান অঙ্গ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)। 
- জাতিসংঘ সনদের দশম অধ্যায় (৬১ - ৭২নং অনুচ্ছেদ) - এ ECOSOC সম্পর্কে বলা হয়েছে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১৮টি।
- বর্তমান সদস্য: ৫৪টি।
- ১৯৬৫ সালে জাতিসংঘ সনদের তৃতীয় সংশোধনীর মাধ্যমে সদস্য সংখ্যা ৫৪ হয়।
- প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের জন্য এই পরিষদের সদস্য নির্বাচিত হয়।
- ২০২৫-২০২৭ মেয়াদে জাতিসংঘের অঙ্গসংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে বাংলাদেশ ১৮৯ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়।

• জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি। যথা-
- সাধারণ পরিষদ
- নিরাপত্তা পরিষদ
- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
- অছি পরিষদ ও
- জাতিসংঘ সচিবালয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

৭,১৫৩.
কোনটি জি-৭ এর মূল সদস্য নয়?
  1. ইতালি
  2. জাপান
  3. চীন
  4. কানাডা
ব্যাখ্যা
G-7:
- G-7 (Group of 7) - বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
- জি- ৭ প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।
- জি- ৭ -এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ - ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র
- জি- ৭ এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- চীন জি- ৭ -এর সদস্য দেশ নয়।
- এশিয়ার একমাত্র সদস্য দেশ জাপান।

তথ্যসূত্র - জি- ৭ -এর ওয়েবসাইট।
৭,১৫৪.
কাতার ফুটবল বিশ্বকাপে শিরোপা জয়ী দল কোনটি?
  1. ক) আর্জেন্টিনা
  2. খ) ফ্রান্স
  3. গ) ক্রোয়েশিয়া
  4. ঘ) নেদার‌ল্যান্ডস
ব্যাখ্যা
• ফুটবল বিশ্বকাপ :
- ১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ।
- প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে।
- প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ।
- পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- ঐ বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
- বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 
• কাতার ফুটবল বিশ্বকাপ - ২০২২:
- ২০২২ সালে অনুষ্ঠিত কাতার ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর
- অংশগ্রহণকারী দেশ: ৩২ টি
- মাসকট: লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়]
- থিম সং: হা’ইয়া হা’ইয়া [Hayya Hayya (Better Together)]
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)
- রানার্স আপ: ফ্রান্স
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

সূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক সংবাদপত্র
৭,১৫৫.
Which of the following is the result of the Maastricht Treaty?
  1. NATO
  2. EU
  3. G-7
  4. COP-26
  5. None of these
ব্যাখ্যা
মাস্ট্রিচ চুক্তির ফলে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

অন্যদিকে -
- ব্রেক্সিট নিয়ে ২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে এক গণভোট হয়।
- তখন ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছিলেন ব্রিটিশ জনগণ।
- আর এর পরে ঐ বছরেই ব্রেক্সিট চুক্তি সম্পন্ন হয়।
- ব্রেক্সিট চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) থেকে বেরিয়ে আসে।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসে যুক্তরাজ্য।

উৎস: EU ওয়েবসাইট।
৭,১৫৬.
বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ আসরে খেলার যোগ্যতা অর্জন করে-
  1. ক) ২৫ অক্টোবর, ২০২১
  2. খ) ২৭ নভেম্বর, ২০২১
  3. গ) ২৫ ডিসেম্বর, ২০২১
  4. ঘ) ২৭ আগস্ট, ২০২১
ব্যাখ্যা

২৭ নভেম্বর ২০২১ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ আসরে খেলার যোগ্যতা অর্জন করে।
- ১২তম নারীদের ওয়ানডে বিশ্বকাপ (৪ মার্চ - ৩ এপ্রিল ২০২২) অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে।
- বাংলাদেশ প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের এই আসরে জায়গা করে নেয়।

উৎস: দৈনিক পত্রিকা 

৭,১৫৭.
কার্টাগেনা প্রটোকল কত সালে কার্যকর হয়?
  1. ক) ২০০১ সালে
  2. খ) ২০০৩ সালে
  3. গ) ২০০০ সালে
  4. ঘ) ২০০৪ সালে
ব্যাখ্যা
- কার্টাগেনা প্রটোকল হলো জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- এটি ২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিয়াল শহরে অনুষ্ঠিত জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশনে গৃহিত হয়।
- কার্টাগেনা প্রটোকল ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
- বর্তমানে চুক্তিটির অংশীদার ১৭৩টি দেশ এবং স্বাক্ষরকারী ১০৩টি।
- বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে কার্টাগেনা প্রটোকলে স্বাক্ষর করে এবং ২০০৪ সালের ৫ মে এটি অনুমোদন করে।

[সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট]
 
৭,১৫৮.
WTO-এর পূর্ণরূপ কী?
  1. World Tariff Organization
  2. World Transport Organization
  3. Worldwide Trade Organization
  4. World Trade Organization
ব্যাখ্যা

WTO:
- WTO -এর পূর্ণরূপ: World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা। 
- পূর্বনাম: General Agreement on Tariffs and Trade (GATT). 
- GATT প্রতিষ্ঠা: ১৯৪৭, কার্যকর: ১৯৪৮।
- WTO প্রতিষ্ঠা: ১ জানুয়ারি, ১৯৯৫ (GATT থেকে রূপান্তর)।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৬৬টি ।
- সর্বশেষ রাউন্ড: দোহা রাউন্ড। [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]

উৎস: WTO ওয়েবসাইট ও ব্রিটানিকা।

৭,১৫৯.
নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ভারত ও শ্রীলংকা 
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
  4. ইংল্যান্ড
ব্যাখ্যা

নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫: 
- সময়: ৩০ সেপ্টেম্বর — ২ নভেম্বর, ২০২৫।
- আয়োজনকারী দেশ: ভারত ও শ্রীলঙ্কা।
- অংশগ্রহণকারী দল: ৮টি (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান)।

উৎস: ICC ওয়েবসাইট। 

৭,১৬০.
বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে চলমান সংলাপ কোনটি?
  1. ক) দোহা রাউন্ড
  2. খ) উরুগুয়ে রাউন্ড
  3. গ) ব্যাংকক রাউন্ড
  4. ঘ) মন্ট্রিয়াল রাউন্ড
ব্যাখ্যা
- বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে সর্বশেষ চলমান সংলাপ হলো দোহা রাউন্ড।
- ২০০১ সালে কাতারের দোহায় অনুষ্ঠিত WTO এর চতুর্থ মন্ত্রীপর্যায়ের সম্মেলনে দোহা রাউন্ডের সূচনা হয়।
- এটির উদ্দেশ্য হলো আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে বাঁধা হ্রাসকরণ এবং WTO এর বাণিজ্য সংক্রান্ত বিধিবিধানের সংস্কার।
- দোহা রাউন্ড এখনো চলমান রয়েছে।
- দোহা রাউন্ডকে Doha Development Agenda নামেও অভিহিত করা হয়।
(তথ্যসূত্র: WTO ওয়েবসাইট)
৭,১৬১.
CTBT এর পূর্নরূপ কী?
  1. ক) Comprehensive Treaty To Ban Nuclear-Test
  2. খ) Comprehensive Nuclear-Test-Ban Treaty
  3. গ) Comprehensive Treaty To Ban Terrorism
  4. ঘ) Chemical Tesy Ban Treaty
ব্যাখ্যা
• CTBT এর পূর্নরূপ - Comprehensive Nuclear-Test-Ban Treaty.

• সমন্বিত পারমানবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারন সভায় গৃহীত হয়। 
- সমন্বিত পারমাণবিক-পরীক্ষা-নিষেধ চুক্তি (CTBT) সমস্ত পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করে, তা সামরিক বা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই হোক না কেন।
- বর্তমানে এই চুক্তিটি সাক্ষরকারী দেশ ১৮৬ টি এবং সর্বশেষ চুক্তি সাক্ষরকারী দেশ ডমিনিকা। 
- বাংলাদেশ বিশ্বের ১২৯ তম দেশ হিসাবে CTBT চুক্তি সাক্ষর করে ১৯৯৬ সয়ালে এবং অনুমোদন করে ২০০০ সালে।

তথ্যসূত্রঃ CTBT এর অফিশিয়াল ওয়েব সাইট।
৭,১৬২.
'ফালুন গং' যে দেশের আধ্যাত্মিক আন্দোলনের নাম -
  1. ক) চীন
  2. খ) তুরস্ক
  3. গ) জাপান
  4. ঘ) স্পেন
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - চীন

• ফালুন গং:
- ফালুন গং হলো শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ এর সাথে সাথে বিশেষ ভাবে হাত পা চালিয়ে এক শরীর চর্চা।
- ফালুন গং শরীর চর্চা উদ্ভাবকের নাম লি হংঝি।
- এটি সনাতনি যোগ সাধনা পদ্ধতির একটি ফর্ম ছিল।
- ফালুন গং এর মধ্যে মূল তত্ত্ব হলো হিন্দু ধর্ম শাস্ত্রের কুলকুণ্ডলিনী তত্ত্ব।
- এর ফলে শরীর স্বাস্থ্য ভালো হয় সেইসঙ্গে বুদ্ধিবৃত্তি মনোবৃত্তি ও আধ্যাত্মিক চেতনার উন্নতি।
- 1994 খ্রিস্টাব্দে তিনি নিউইয়র্কের বাসিন্দা ছিলেন এবং এই বিষয়ে অনেক পুস্তক রচনা করেছিলেন।
- চীনের কমিউনিস্ট নেতারা যোগ বিদ্যাকে ডাইনীবিদ্যা বলে এবং সমাজের পক্ষে ক্ষতিকর বলে নিষিদ্ধ ঘোষনা করেছিল।

তথ্যসূত্র:এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৭,১৬৩.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কাল -
  1. ২০১৬-২০৩০
  2. ২০১৫-২০৩০
  3. ২০১৭-২০৩০
  4. ২০১৮-২০৩০
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৭,১৬৪.
ব্রিটেনের উপনিবেশ না হয়েও কোন দুটি দেশ সম্প্রতি কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?
  1. ক) ঘানা ও কেনিয়া
  2. খ) গ্যাবন ও টোগো
  3. গ) নামিবিয়া ও নাইজেরিয়া
  4. ঘ) মোজাম্বিক ও রুয়ান্ডা
ব্যাখ্যা
• Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- ব্রিটেনের সাবেক উপনিবেশ না হয়েও কোন দেশগুলো কমনওয়েলথের সদস্য- রুয়ান্ডা, মোজাম্বিক, গ্যাবন ও টোগো
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia, স্কটল্যান্ড।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৭,১৬৫.
উমাইয়া খিলাফতের সময় ইউরোপের বাতিঘর বলা হত -
  1. ক) মরোক্ক
  2. খ) কর্ডোভা
  3. গ) মিশর
  4. ঘ) জেদ্দা
ব্যাখ্যা
প্রথম ওয়ালিদ বিন আব্দুল মালিক(৭০৫ খ্রি.-৭১৫ খ্রি.):

- উমাইয়া সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি লাভ ।
- সেনাপতি মুসা বিন নুসাইর কর্তৃক উত্তর আফ্রিকা জয় ।
- সেনাপতি তারিক কর্তৃক স্পেন জয় (৭১১ খ্রি.)। 
- তৎকালীন স্পেনের নাম ছিল আন্দালুসিয়া।
- রাজধানী কর্ডোভা।
- কর্ডোভাকে ইউরোপের বাতিঘর ( Light house of the Europe) বলা হতো।

উৎস: Live MCQ লেকচার।
৭,১৬৬.
WMO-এর বর্তমান সদস্য -
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
ব্যাখ্যা
WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাসচিব: সেলেস্তে সাওলো।

উৎস: WMO ওয়েবসাইট।
৭,১৬৭.
কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রানিকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
  1. ক) বাংলাদেশ
  2. খ) সাইপ্রাস
  3. গ) অষ্ট্রেলিয়া
  4. ঘ) মরিসাস
ব্যাখ্যা
কমনওয়েলথ ভুক্ত দেশসমূহের মধ্যে কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের রাষ্ট্রপ্রধান বা হেড অব স্টেট হলেন ব্রিটেনের কুইন।
Source: commonwealthofnations.org
৭,১৬৮.
ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করার জন্য ২০২২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান-
  1. ক) সোয়ান্তে প্যাবো
  2. খ) জন এফ. ক্লসার
  3. গ) ডগলাস ডব্লিউ. ডায়মন্ড
  4. ঘ) মর্টেন মেল্ডাল
ব্যাখ্যা
• নোবেল পুরস্কার – ২০২২
ঐতিহ্যগতভাবে প্রতিবছরের অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়।
এ বছর ১২ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান এই পুরস্কার লাভ করেন।
• নোবেল বিজয়ীদের (Nobel Laureates) নামের তালিকা দেওয়া হল -

চিকিৎসা শাস্ত্র-১ জন

১. সোয়ান্তে প্যাবো -সুইডেন
অবদান- বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য।

পদার্থ বিজ্ঞান (৩ জন)
১. অ্যালাইন অ্যাসপেক্ট -ফ্রান্স
২. জন এফ. ক্লসার - যুক্তরাষ্ট্র
৩. অ্যান্টন জেইলিঙ্গার অস্ট্রিয়া
অবদান- Entangled ফোটনের নিরীক্ষা, বেল অসমতার অসামঞ্জস্যতার প্রমাণ ও কোয়ান্টাম তথ্য বিজ্ঞানে অগ্রণী ভূমিকার জন্য।

রসায়ন শাস্ত্র (৩ জন)
১. ক্যারোলিন আর বার্তোজ্জি - যুক্তরাষ্ট্র
২. মর্টেন মেল্ডাল-ডেনমার্ক
৩. কে. ব্যারি শার্পলেস - যুক্তরাষ্ট্র 
অবদান- ক্লিক রসায়ন ও বায়ো-অর্থোগোনাল রসায়নে উন্নয়নে অনন্য অবদান রাখার জন্য।

সাহিত্য (১ জন) 
১. অ্যানি অ্যারনো- ফ্রান্স

অবদান- ‘সাহস এবং তীব্র নির্লিপ্ততার' সমাবেশ ঘটিয়ে এবং এর সাহায্যে ব্যক্তিগত স্মৃতির শিকড় থেকে জীবনবোধের বিচ্ছিন্নতা, সংযম এবং অন্যান্য বিষয় উন্মোচন করার জন্য।  

শান্তি-(১ জন ব্যাক্তি ও ২ টি সংস্থা)
১. অ্যালেস বিয়ালিয়াৎস্কি - রাশিয়ান বংশোদ্ভূত বেলারুশিয়ান
২. Memorial (রাশিয়ান মানবাধিকার সংস্থা; প্রতিষ্ঠা – ১৯৮৭ সাল)
৩. Center for Civil Liberties. (ইউক্রেনিয়ান মানবাধিকার সংস্থা; প্রতিষ্ঠা – ২০০৭)
অবদান- নিজ নিজ দেশে (বেলারুশ, রাশিয়া, ইউক্রেন) মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার জন্য।

অর্থনীতিতে (৩ জন)
১. বেন এস. বার্নানকে (যুক্তরাষ্ট্র)
২. ডগলাস ডব্লিউ. ডায়মন্ড (যুক্তরাষ্ট্র)
৩. ফিলিপ এইচ. ডিবভিগ (যুক্তরাষ্ট্র)
অবদান- ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করার জন্য। 

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৭,১৬৯.
সম্প্রতি, জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাবের পক্ষে কয়টি দেশ ভোট দিয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ১২২টি 
  2. ১৩২টি 
  3. ১৪২টি
  4. ১৫২টি
ব্যাখ্যা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন:
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিকাংশ সদস্যদেশ।
- গত ১২ সেপ্টেম্বর, ২০২৫ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এ ভোটাভুটি হয়।
- প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের ১৪২টি দেশ।
- বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি দেশ। তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে।
- ভোটদানে বিরত ছিল ১২টি দেশ।
- সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব।
- এই প্রস্তাবকে ‘নিউইয়র্ক ঘোষণা’ বলা হচ্ছে।

উল্লেখ্য,
- প্রস্তাবে ফিলিস্তিন–ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় তৎপরতা আনার কথা বলা হয়েছে।
- এ–ও বলা হয়েছে যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে, সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না।

তথ্যসূত্র: প্রথম আলো। [link]

৭,১৭০.
প্রথম ন্যাম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৫৫ সালে
  2. ১৯৬০ সালে
  3. ১৯৬১ সালে
  4. ১৯৬৬ সালে
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে। এই দুই বলয় প্রবল মাত্রায় স্নায়ুযুদ্ধে লিপ্ত হয়।

এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের, ঘানার কওয়ামি নক্রুমা প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।

এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।

১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে।

(তথ্যসূত্র: ন্যাম ওয়েবসাইট)
৭,১৭১.
নিচের কোনটি নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা?
  1. ক) WFP
  2. খ) UNIDIR
  3. গ) UNU
  4. ঘ) UNICEF
ব্যাখ্যা
UNIDIR:

- UNIDIR এর পূর্ণরূপ হলো United Nations Institute for Disarmament Research.
- এটি নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- UNIDIR এর বর্তমান পরিচালক - Dr. Robin Geiss.

তথ্যসূত্র - UNIDIR অফিসিয়াল ওয়েবসাইট।
৭,১৭২.
The first SAARC summit was held in -
  1. ক) Delhi
  2. খ) Kathmandu
  3. গ) Thimphu
  4. ঘ) Dhaka
ব্যাখ্যা
সার্ক (SAARC):
- সার্ক (South Asian Association for Regional Cooperation) হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- তিনি ১৯৮৭ সালের ১৬ জানুয়ারি থেকে ১৯৮৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত সার্কের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- এর সদরদপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি:
১। বাংলাদেশ
২। ভারত
৩। পাকিস্তান
৪। নেপাল
৫। শ্রীলংকা
৬। ভুটান
৭। মালদ্বীপ
৮। আফগানিস্তান।
- সার্কের প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়। 
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।

উৎস: SAARC ওয়েবসাইট।
৭,১৭৩.
নিচের কোনটি 'তথ্য, শিক্ষা বা বিনোদন' উদ্দেশ্যে নিয়ে প্রতিষ্ঠিত হয়?
  1. সিএনএন
  2. বিবিসি
  3. আল জাজিরা
  4. রয়টার্স
ব্যাখ্যা
 বিবিসি:
- ১৯২২ সালে 'ইনফর্ম, এডুকেট অ্যান্ড এন্টারটেইন' বা মানুষকে তথ্য, শিক্ষা বা বিনোদন দেওয়ার উদ্দেশ্যে নিয়ে বিবিসি প্রতিষ্ঠিত হয়।
- বিবিসি’র কার্যালয়ের নাম "ব্রডকাস্টিং হাউস"।
- যা যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত।
- একশ বছরে বিবিসি পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সম্প্রচার প্রতিষ্ঠানে।
- ফ্রোজেন প্ল্যনেট", 'ডক্টর হু' বা 'টপ গিয়ার'এর মত প্রামাণ্য বা বিনোদন টিভি অনুষ্ঠান এখন সারা বিশ্বব্যাপি জনপ্রিয় ।
 
অন্যদিকে,
- বিবিসির ওয়ার্ল্ড সার্ভিস শুরু হয়েছিল ১৯৩২ সালে আফ্রিকা আর এশিয়ায় বসবাসরত ব্রিটিশদের জন্য।
- ১৯৩৬ সালে শুরু হয়েছিল বিবিসি টেলিভিশন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্ধ ছিল তবে ১৯৪৬ সালে তা আবার শুরু হয়।

উৎস: বিবিসি পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
৭,১৭৪.
নিচের কোনটি ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা?
  1. Inter-Services Intelligence
  2. Research and Analysist Wing
  3. Ministry of State Security
  4. Research and Analysis Wing
ব্যাখ্যা
ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা (RAW):
- RAW এর পূর্ণরূপ- Research and Analysis Wing (RAW)।
- এটি প্রতিষ্ঠা লাভ করে-১৯৬৮ সালে।
- RAW প্রতিষ্ঠার পূর্বে Intelligence Bureau ভারতের অভ্যন্তরীন এবং বাহ্যিক উভয় ক্ষেত্রে তৎপরতা চালাতো।

অন্যদিকে,
- ISI (Inter-Services Intelligence) পাকিস্তানের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা।
- MSS (Ministry of State Security) চীন সিভিল গোয়েন্দা সংস্থা।
- FSB (Federal Security Service) রাশিয়ার সাবেক গোয়েন্দা সংস্থা কেজিবি এর উত্তরসূরী।

সূত্র: ব্রিটানিকা।
৭,১৭৫.
'ওয়ারশ প্যাক্ট' মূলত কোন সংগঠনকে মোকাবিলার উদ্দেশ্যে সৃষ্টি হয়েছিল?
  1. ANZUS
  2. EU
  3. NATO
  4. AUKUS
ব্যাখ্যা

• ওয়ারশ চুক্তি (Warsaw Pact):
- Warsaw Pact-এর পূর্ণরূপ: Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance.
- এটি একটি প্রতিরক্ষা ও সহযোগিতা চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৪ মে, ১৯৫৫।
- স্বাক্ষরের স্থান: ওয়ারশ, পোল্যান্ড।
- সদস্য সংখ্যা ছিলো: ৮টি (সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভাকিয়া, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড ও রোমানিয়া। 
- উদ্দেশ্য: পশ্চিমা দেশের (বিশেষত ন্যাটো) বিরুদ্ধে সামরিক সুরক্ষা এবং পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব বৃদ্ধি।
- এটি ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে একটি সামরিক জোট, যা পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব শক্তিশালী করতে সাহায্য করেছিল।

উল্লেখ্য,
- মূলত ন্যাটো জোটের বিপরীত জোট হিসেবে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলো ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি ওয়ারশ প্যাক্ট নামে সামরিক জোট গঠন করে।

⇒ ১৯৯১ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পরপরই ওয়ারশ চুক্তি ভেঙে যায়।
- ১৯৯১ সালের ২৫শে ফেব্রুয়ারি ওয়ারশ চুক্তির সমাপ্তি ঘোষণা করা হয়। 
- চেকোস্লোভাক রাষ্ট্রপতি ভ্যাক্লাভ হ্যাভেল ১৯৯১ সালের ১লা জুলাই আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি ঘোষণা করেন। 

তথ্যসূত্র: i) NATO ওয়েবসাইট।
ii) Britannica.

৭,১৭৬.
NASDAQ কোন দেশের পুঁজিবাজারের সাথে সম্পর্কিত?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
- NASDAQ মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের সাথে সম্পর্কিত।

• NASDAQ:
- NASDAQ এর পূর্ণরূপ - National Association of Securities Dealers Automated Quotations.
- যুক্তরাষ্ট্রের  National Association of Securities Dealers (NASD) ১৯৭১ সালে নাসড্যাক প্রতিষ্ঠা করে।
- ১৯৭১ এর ৮ ফেব্রুয়ারি ন্যাসড্যাক এর কার্যক্রম শুরু হয়।
- ন্যাসড্যাক স্টক পৃথিবীর চতুর্থ বৃহত্তম শেয়ার বাজার।
- নাসড্যাক ও অ্যামেরিকান স্টক এক্সচেঞ্জ একত্রীকরণের ফলে ১৯৯৮ সালে  ন্যাসড্যাক-অ্যামেক্স মার্কেট গ্রুপ প্রতিষ্ঠিত হয়।

উৎস: নাসডেক ওয়েবসাইট।[লিঙ্ক]
৭,১৭৭.
সূর্য ঘড়ি, ছায়াঘড়ি কোন সভ্যতার আবিষ্কার?
  1. ক্যালেডীয় সভ্যতা
  2. অ্যাসেরীয় সভ্যতা
  3. মিশরীয় সভ্যতা
  4. গ্রিক সভ্যতা
ব্যাখ্যা
মিশরীয় সভ্যতা:
- মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে।
- এই সভ্যতা ছিল কৃষিনির্ভর।
- সে কারণে নীল নদের প্লাবন, নাব্যতা, পানি প্রবাহের মাপ জোয়ারভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
- তারা অংক শাস্ত্রের দুটি শাখা জ্যামিতি এবং পাটিগণিতের প্রচলন করে।
- খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে তারা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে।
- ৩৬৫ দিনে বছর এ হিসাবের আবিষ্কারকও তারা।
- প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি, ছায়াঘড়ি আবিষ্কার করে।

এছাড়াও, 
- তাদের চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক।
- চিকিৎসা শাস্ত্রে মিশরীয়রাই সর্বপ্রথম ‘মেটেরিয়া মেডিকা' বা ঔষুধের তালিকা প্রণয়নে সক্ষম হয়।
- প্যাপিরাস হলো পুরু কাগজের অনুরূপ একটি উপাদান যা প্রাচীন কালে লেখার পৃষ্ঠ হিসাবে ব্যবহৃত হত।
- প্রাচীন মিশরীয়রা প্যাপাইরাস গাছ থেকে প্যাপিরাস কাগজ তৈরি করেছিলেন।

উৎস: Britannica ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা , SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,১৭৮.
কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না?
  1. ক) কুয়েত
  2. খ) বাহরাইন
  3. গ) সৌদি আরব
  4. ঘ) ইরাক
ব্যাখ্যা
- সৌদি আরব তার পতাকা কখনই অর্ধনমিত করে না।
- নিজ দেশের বাদশাহের বা অন্য রাষ্ট্র প্রধানের মৃত্যুতে শোক পালন করার সময়ও না।
- সৌদি আরবের পতাকা অর্ধনমিত করা নিষিদ্ধ।
- এর ব্যত্যয় ঘটলে পেতে হয় শাস্তি।
- সৌদি আরবের আইনের ১৩ অনুচ্ছেদ অনুসারে, বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজের সময়ে জারি করা সৌদি পতাকা আইন, 'রাজ্যের পতাকা বা আল শাহাদা বহনকারী বাদশাহের পতাকা নামানো বৈধ নয়'।
- কারণ, সৌদি আরবের জাতীয় পতাকা ১৯৭৩ সালের মার্চ ১৫ হতে ব্যবহার করা হচ্ছে।
- এটিতে সবুজ বর্ণের মধ্যে সাদা অক্ষরে আরবি ভাষায় কলেমা তাইয়্যেবাহ্‌, এবং একটি তরবারি প্রদর্শিত হয়েছে।
- পতাকার অক্ষর রীতি হল থুলুথ ধাঁচের।
- সৌদি আইন অনুসারে, সৌদি আরবের রাজত্বের পতাকা যা সৃষ্টিকর্তার নাম বহন করে এবং ইসলামিক সাক্ষ্য অনুযায়ী তা নামা যায় না।
- এই আইন ভঙ্গ করার শাস্তি এক বছরের জেল এবং তিন হাজার সৌদি রিয়ালের জরিমানার বিধান রয়েছে।

উৎস: ১৪ জানুয়ারি, ২০২০, somoynews.tv.
৭,১৭৯.
নিম্নের কোন দেশে সমুদ্র বন্দর নেই?
  1. ইয়েমেন
  2. ইসরায়েল
  3. মঙ্গোলিয়া
  4. ইরান
ব্যাখ্যা
- মঙ্গোলিয়ায় সমুদ্র বন্দর নেই।  

সমুদ্র বন্দরহীন দেশ:
- যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলে।

এশিয়ার কয়েকটি স্থল বেষ্টিত দেশ হচ্ছে:
- আফগানিস্তান,
- আর্মেনিয়া,
- আজারবাইজান,
- ভুটান,
- তুর্কমেনিস্তান,
- কাজাখস্তান,
- কিরগিজস্তান,
- লাওস,
- মঙ্গোলিয়া,
- নেপাল,
- তাজিকিস্তান এবং
- উজবেকিস্তান।

অন্যদিকে: 
- এডেন সমুদ্র বন্দর অবস্থিত - ইয়েমেন।
- বন্দর আব্বাস সমুদ্র বন্দর অবস্থিত - ইরান।
- হাইফা সমুদ্র বন্দর অবস্থিত - ইসরায়েল।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
৭,১৮০.
পাতাগোনিয়া মরুভূমি কোথায় অবস্থিত?
  1. চিলি
  2. দক্ষিণ আফ্রিকা
  3. ভারত
  4. চীন
ব্যাখ্যা
কয়েকটি মরুভূমি ও এদের অবস্থান:
পাতাগোনিয়া মরুভূমি : চিলি, আর্জেন্টিনা
থর মরুভূমি : ভারত ও পাকিস্তান
গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া
মোজাবে মরুভূমি : যুক্তরাষ্ট্র
-সাহারা মরুভূমি : আফ্রিকা
আতাকামা মরুভূমি : চিলি
কালাহারি মরুভূমি : নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা
গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি : অস্ট্রেলিয়া।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৭,১৮১.
কোন দেশের যোদ্ধাকে সামুরাই বলা হয়?
  1. চীন
  2. দক্ষিণ কোরিয়া
  3. তাইওয়ান
  4. জাপান
ব্যাখ্যা
সামুরাই:
- সামুরাই জাপানের প্রাক-শিল্পাঞ্চল যুগের সামরিক বাহিনীর সদস্য বা জাপানী যোদ্ধা হিসেবে পরিচিত।
- এর অন্য নাম বুশি।
- জাপানী ক্রিয়াবাচক শব্দ সাবুরাই থেকে সামুরাই শব্দটির উৎপত্তি ঘটেছে।
- এর অর্থ হচ্ছে কাউকে সেবা করা।
- ইদো শাসনামলে সামুরাই শব্দটির সর্বশেষ প্রয়োগ হয়েছিল।
- বিখ্যাত অনুবাদক উইলিয়াম স্কট উইলসনের মতে, ১০ম শতকে জাপানী কবিতার প্রাথমিক সংকলন গ্রন্থ কোকিন ওয়াকাশু (৯০৫-৯১৪)-তে প্রাচীন ও আধুনিককালের সংমিশ্রণের গড়া জাপানী কবিতায় এর প্রথম উপস্থিতি লক্ষ্য করা যায়।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৭,১৮২.
জার্মানির সংসদ কত কক্ষ বিশিষ্ট?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা
জার্মানি:

- রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Federal Republic of Germany/ Bundesrepublik Deutschland
- রাজধানী - বার্লিন।
- মুদ্রার নাম - ইউরো।
- রাষ্ট্রীয় ভাষা - জার্মান।
- সংসদের নাম - সংসদ (২ কক্ষ বিশিষ্ট)
- উচ্চকক্ষ - Bundesrat বা Federal Council. ও নিম্নকক্ষ - Bundestag বা Federal Assembly.
- জার্মানির প্রথম নারী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল।
- তিনি ২০০৫ সালে প্রথমবার চ্যান্সেলর নির্বাচিত হন।
- বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস ও ব্রিটানিকা।
৭,১৮৩.
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে ১৯৬৬ সালে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি কোনটি?
  1. ক) CEDAW
  2. খ) IPCJR
  3. গ) ICCPR
  4. ঘ) INCHT
ব্যাখ্যা
- মানবাধিকার বাস্তবায়নের উদ্দেশ্যে ১৬ ডিসেম্বর, ১৯৬৬ সালে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। 
- চুক্তিটির পূর্ণ নাম - International Covenant on Civil and Political Rights (ICCPR).
- ১৬ ডিসেম্বর, ১৯৬৬ তারিখেই জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।
- ২৩ মার্চ ১৯৭৬ সালে চুক্তিটি কার্যকর হয়।
- এতে মোট ৫৩টি অনুচ্ছেদ রয়েছে।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৭,১৮৪.
Adam's peak ধর্মীয় স্থানটি কোথায় অবস্থিত?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. তিব্বত
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা
Adam's peak/আদম চূড়া:
- Adam's peak বা আদম চূড়া শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম অংশের শ্রীপাড়া প্রদেশে অবস্থিত একটি পর্বত চূড়া।
- এটি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও মুসলিম এই চার ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্থান।
- এই চূড়ার উচ্চতা ৭৩৬২ ফুট বা ২২৪৩ মিটার।
- এই চূড়ায় একটি পায়ের ছাপ আছে যার দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি এবং প্রস্থ ২ ফুট ৬ ইঞ্চি।

উল্লেখ্য,
- মুসলমান ও খ্রিষ্টানরা বিশ্বাস করেন এটি পৃথিবীর প্রথম মানব হযরত আদম (আঃ) এর।
- বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি গৌতম বুদ্ধের, হিন্দুরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি তাদের দেবতা শিবার।
- এই চূড়াতেই মানুষের আদি পিতা হজরত আদম (আ) বেহেশত থেকে সরাসরি পতিত হয়েছিলেন।
- চূড়াটির চারদিকে সবুজের বিপুল সমারোহ, মাঝেমধ্যে পাহাড়ি উঁচু-নিচু টিলা।
- হজরত আদম (আ) বেহেশত থেকে পতিত হন শ্রীলংকায়, আর আদি মাতা হজরত হওয়া (আ) পতিত হন জেরুজালেমে।
- হজরত আদম (আ) এই চূড়ায় পতিত হয়েছিলেন বলে এই চূড়াটিকে বলা হয় আদম চূড়া বা অ্যাডাম পিক।

উৎস: Britannica.
৭,১৮৫.
বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?
  1. ক) ১৯৯৯
  2. খ) ২০০০
  3. গ) ২০০১
  4. ঘ) ২০০২
ব্যাখ্যা
সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT):
- CTBT এর পূর্ণরূপ Comprehensive Nuclear Test Ban Treaty.
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়।
- বর্তমানে চুক্তিটি স্বাক্ষরকারী দেশ - ১৮৫ ও অনুমোদনকারী দেশ - ১৭০টি।
- সর্বশেষ স্বাক্ষরকারী দেশ: কিউবা (৪ ফেব্রুয়ারি,২০২১), ১৮৫-তম। কিউবা একই দিন ১৬৯-তম দেশ হিসেবে চুক্তি অনুমোদন করে।
- সর্বশেষ অনুমোদনকারী দেশ: কমোরোস (১৯ ফেব্রুয়ারি, ২০২১), ১৭০-তম।
- বাংলাদেশ বিশ্বের ৫৪-তম অনুমোদনকারী দেশ।
উৎসঃ CTBTO ওয়েবসাইট.
৭,১৮৬.
কোন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল?
  1. উপসাগরীয় যুদ্ধ
  2. আফগান যুদ্ধ
  3. প্রথম বিশ্বযুদ্ধ
  4. ভিয়েতনাম যুদ্ধ
ব্যাখ্যা
• ডমিনো তত্ত্ব:
- মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের কথা উল্লেখ করার সময় তত্ত্বটি বর্ণনা করেছিলেন।
- ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
- ভিয়েতনাম যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল।
- তিনি এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা করেন।
- ডমিনো তত্ত্বটি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল।
- মার্কিন যুক্তরাষ্ট্র বিংশ শতাব্দীর সত্তরের দশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে এই তত্ত্ব প্রয়োগ করে সেখানে সমাজতন্ত্রের উত্থান ঠেকাতে সামরিক হস্তক্ষেপ করেছিল।
- ১৯৫০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৭,১৮৭.
’ডেকান মালভূমি’ কোন দেশে অবস্থিত?
  1. নেপাল
  2. ভারত
  3. ভুটান
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা
• ডেকান মালভূমি:
- ডেকান মালভূমি যা ভারতের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তৃত অংশজুড়ে অবস্থিত।
- এই মালভূমির আয়তন প্রায় ৪,২২,০০০ বর্গকিলোমিটার,
- যা ভারতের মোট ভূমির প্রায় ৪৩%।
- ডেকান মালভূমি ইন্দো-গাঙ্গেয় অববাহিকার দক্ষিণ অংশে অবস্থিত।
- এটি ভারতের আটটি রাজ্যে বিস্তৃত,
- মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কেরালা।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
৭,১৮৮.
বর্তমানে বায়ুদূষনে বিশ্বের শীর্ষ শহর কোনটি?
  1. ক) কলকাতা
  2. খ) লিমা
  3. গ) নয়াদিল্লি
  4. ঘ) কানো
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন হেলথ ইফেক্টস ইনস্টিটিউট ও ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের প্রকাশিত ‘এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ ইন সিটিস’ শীর্ষক প্রতিবেদন অনুসারে,
- বায়ুদূষনে বিশ্বের শীর্ষ শহর – দিল্লি।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, তৃতীয় নাইজেরিয়ার কানো, চতুর্থ পেরুর রাজধানী লিমা। 
-  ঢাকার অবস্থান - পঞ্চম
 
উৎস: যুগান্তর পত্রিকা রিপোর্ট 
৭,১৮৯.
'এজেন্ডা-২১' কোন সম্মেলনের বিষয়বস্তু?
  1. ক) জোহানেসবার্গ সামিট
  2. খ) রিও কনফারেন্স
  3. গ) স্টকহোম কনফারেন্স
  4. ঘ) রোম কনফারেন্স
ব্যাখ্যা

- ধরিত্রী সম্মেলন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ সম্মেলন।
- এই সম্মেলনের লক্ষ্যঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে পৃথিবীকে রক্ষা করা।
- এটি ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
- এ সম্মেলনে অংশগ্রহণকারী পক্ষ ১৭৯টি দেশের প্রতিনিধি।
- এই সম্মেলনে গৃহীত কার্যক্রমঃ
১. এজেন্ডা-২১
২. UNFCCC স্বাক্ষর
৩. ৮০০ পৃষ্ঠার একটি সিদ্ধান্ত গৃহীত হয়।

৭,১৯০.
ডেটন শান্তি চুক্তির মধ্যস্থতা করেন কে?
  1. রোনাল্ড রিগান
  2. রিচার্ড নিক্সন
  3. জর্জ ডব্লিউ বুশ
  4. বিল ক্লিনটন
ব্যাখ্যা

ডেটন শান্তি চুক্তি (Dayton Peace Agreement):
- ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
- বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয়। এই জন্য এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্ত রাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী - ওয়ারেন ক্রিস্টোফার।
- চুক্তিটির প্রধান শান্তি আলোচক - রিচার্ড হলব্রোক।
- চুক্তির খসড়া প্রস্তুত - ২১ নভেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ১৪ ডিসেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্যারিস, ফ্রান্স
- চুক্তির পক্ষ সমূহ - বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া

• চুক্তি স্বাক্ষরকারী -
১. বসনিয়ার পক্ষে - প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ।
২. ক্রোয়েশিয়ার পক্ষে - প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান।
৩. সার্বিয়ার পক্ষে - স্লোভাদান মিলোসোভিচ।

উৎস: হিস্টরি.কম ও ব্রিটানিকা।

৭,১৯১.
IMF এর ভার্চুয়াল মুদ্রা কোনটি?
  1. ক) RSD
  2. খ) ISR
  3. গ) RLM
  4. ঘ) SDR
ব্যাখ্যা
• IMF:
⇒ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (ইংরেজি: International Monetary Fund, IMF) জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান।
⇒ SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ । SDR কে IMF এর ভার্চুয়াল মুদ্রা ও বলা হয়
⇒ বিশ্বের প্রথম দেশ হিসেবে আইএমএফ এর Resilience and Sustainability Facility (RSF) তহবিল থেকে ঋণ পায়  - বার্বাডোজ। 
⇒ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নতুন তহবিল থেকে প্রথম ঋণ পায়।
⇒ ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের ব্রেটন উডসে প্রতিষ্ঠিত হয়ে ১ মার্চ ১৯৪৭ কার্যক্রম শুরু করা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF - এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী       ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
⇒ সংস্থাটি স্বল্প আয়ের দেশে সুবিধাজনক ঋণ সহায়তা দিয়ে থাকে।
⇒  আইএমএফ এর সদস্য দেশ ১৯০ টি ।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার  এবং আইএমএফ অফিশিয়াল ওয়েবসাইট।
৭,১৯২.
'MERCOSUR' কোন অঞ্চলের বাণিজ্য গোষ্ঠী?
  1. দক্ষিণ এশিয়া
  2. দক্ষিণ আমেরিকা
  3. পূর্ব ইউরোপ
  4. পশ্চিম আফ্রিকা
ব্যাখ্যা

MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর - মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি - ‘Treaty of Asuncion’.
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, বলিভিয়া)।
​- ভেনেজুয়েলার সদস্যপদ বর্তমানে স্থগিত রয়েছে।
- সহযোগী সদস্য: ৭টি।

তথ্যসূত্র - Britannic.com

৭,১৯৩.
হায়া সোফিয়া গির্জা বাইজেন্টাইন সাম্রাজ্যের কোন সম্রাটের সময়ে নির্মিত হয়েছিল?
  1. কনস্টানটাইন দ্য গ্রেট
  2. লিও দ্য ইসরিয়ান
  3. থিওডোসিয়াস
  4. জাস্টিনিয়ান
ব্যাখ্যা

বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে - ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল৷
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ছিল।
- এই অঞ্চলটিকে সাধারণত পূর্ব রোমান সাম্রাজ্য বলা হত।
- ৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসাবে পরিচালিত হয়।
- বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা।
- বাইজেন্টাইন সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন জাস্টিনিয়ান।
- জাস্টিনিয়ানের সময়ে নির্মিত 'হায়া সোফিয়া গির্জা' বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্যতম স্থাপত্য নিদর্শন।
- ৫৩২ থেকে ৫৩৭ সালের মধ্যে বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে এটি একটি পূর্ব অর্থোডক্স গির্জা হিসেবে নির্মিত হয়েছিল ।
- ১৪ শতকে অটোমান তুর্কিরা দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে এটি অটোমান নিয়ন্ত্রণে চলে যায়।

উল্লেখ্য:
⇒ বাইজেন্টাইন সম্রাজ্ঞী নারীদের অধিকারের স্বীকৃতি প্রদানকারী প্রথম শাসকদের একজন ছিলেন থিওডোরা।

তথ্যসূত্র -  Britannica.com

৭,১৯৪.
সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) রাষ্ট্রপ্রধানদের ২৫তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
  1. ৩১ আগস্ট- ১সেপ্টেম্বর ২০২৫
  2. ১১ আগস্ট- ১৩ সেপ্টেম্বর ২০২৫ 
  3. ২৭ আগস্ট- ২৯সেপ্টেম্বর ২০২৫
  4. ২৩ আগস্ট-২৬ আগস্ট ২০২৫
ব্যাখ্যা

- চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) রাষ্ট্রপ্রধানদের ২৫তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- দুই দিনব্যাপী (৩১ আগস্ট- ১সেপ্টেম্বর ২০২৫) এ শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 
- এসসিও সম্মেলনে এবার অংশ নিচ্ছেন ২০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। 
- চীনের নেতৃত্বে আয়োজিত এই সম্মেলনে ‘তিয়ানজিন ঘোষণা’ এবং আগামী ১০ বছরের কৌশলগত পরিকল্পনা অনুমোদিত হওয়ার কথা রয়েছে।

উৎস: যুগান্তর।

৭,১৯৫.
নিচের কোন দেশটি ন্যাটোভুক্ত নয়?
  1. ক) তুরস্ক
  2. খ) গ্রিস
  3. গ) বুলগেরিয়া
  4. ঘ) ইসরাইল
ব্যাখ্যা
NATO প্রধানত একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
এর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি। তুরস্ক, গ্রিস ও বুলগেরিয়াসহ ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। উত্তর মেসিডোনিয়া ন্যটোর সর্বশেষ সদস্য।
ইসরাইল ন্যাটোভুক্ত নয়। তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
(সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট)
৭,১৯৬.
প্রথম দেশ হিসেবে কিয়োটো প্রটোকল প্রত্যাহার করে -
  1. যুক্তরাষ্ট্র
  2. ইসরাইল
  3. কানাডা
  4. ভারত
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকল: 
- প্রথম দেশ হিসেবে কিয়োটো প্রটোকল প্রত্যাহার করে কানাডা। 

- কিয়োটো প্রটোকল একটি আন্তর্জাতিক চুক্তি যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গৃহীত হয়।
- এটি ১৯৯৭ সালের ডিসেম্বরে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত ৩য় জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা COP-3 এ গৃহীত হয়। 
- চুক্তিটি ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি কার্যকর হয়।
- বাংলাদেশ ২০০১ সালের ২২ অক্টোবর কিয়োটো প্রটোকল চুক্তির অন্তর্ভুক্ত হয় এবং
- ২১ সেপ্টেম্বর ২০১৬ সালে চুক্তিটি অনুমোদন দেয়।

সূত্র: UNFCCC ওয়েবসাইট এবং রয়টার্স।
৭,১৯৭.
ইন্টারপোল এর হেডকোয়ার্টার কোথায়?
  1. ক) ফ্রাঙ্কফুর্ট
  2. খ) জেনেভা
  3. গ) লিও
  4. ঘ) ওয়ারশ
ব্যাখ্যা
ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা। এর সদরদপ্তর অবস্থিত ফ্রান্সের লিও শহরে। এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। প্রথমে ১৬টি দেশ নিয়ে যাত্রা শুরু করলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি। বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে। (সূত্রঃ ইন্টারপোল ওয়েবসাইট)
৭,১৯৮.
তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন কোনটি?
  1. APEC
  2. GCC
  3. OPEC
  4. OIC
ব্যাখ্যা
OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।

উল্লেখ্য,
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

অন্যদিকে,
- OIC মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।

উৎস: OPEC ওয়েবসাইট।
৭,১৯৯.
কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. যুক্তরাজ্য
  4. রাশিয়া
ব্যাখ্যা
কার্ল মার্কস:
- কার্ল মার্কস ছিলেন একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- তিনি ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- তিনি সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।
- তিনি যুক্তরাজ্যের লন্ডনে ১৮৮৩ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন।

তার উল্লেখযোগ্য বই -
- The Communist Manifesto যা ১৮৪৮ সালে প্রকাশিত হয়।
- তিনি আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই Das Kapital-এর লেখকও ছিলেন।
- মার্কস ও এঙ্গেলস-এর লেখাগুলো মার্কসবাদ নামে পরিচিত।
- কার্ল মার্ক্স এবং ফ্রেডরিখ এঙ্গেলস-এর বিখ্যাত একটি বই 'The German Ideology'।

উৎস: Britannica.
৭,২০০.
'MERCOSUR' নিচের কোন অঞ্চলের বাণিজ্য জোট হিসেবে পরিচিত?
  1. দক্ষিণ আমেরিকা
  2. উত্তর  আফ্রিকা
  3. উত্তর আমেরিকা
  4. দক্ষিণ-পূর্ব এশিয়া
ব্যাখ্যা

MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য জোট।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: 'Treaty of Asuncion'.
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন।
- প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে,  বলিভিয়া, উরুগুয়ে। (অক্টোম্বর, ২০২৫)
- ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করা হয় ২০১৬ সালে।
- সহযোগী সদস্য:, পানামা, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।