বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ৭০ / ২৭২ · ৬,৯০১৭,০০০ / ২৭,৩৪৭

৬,৯০১.
ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 
  1. ১৯৭৪
  2. ১৯৭৩
  3. ১৯৭৫
  4. ১৯৭২
ব্যাখ্যা

সিমলা চুক্তি:
- ১৯৭১ সালে ভারত - পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধ (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে) পরবর্তী সম্পর্ক স্বাভাবিক করতে এবং যুদ্ধবন্দীদের হস্তান্তরের উদ্দেশ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ২ জুলাই, ১৯৭২ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান - সিমলা, হিমাচল প্রদেশ, ভারত।
- চুক্তি স্বাক্ষরকারী পক্ষ - ভারত ও পাকিস্তান।
- চুক্তি স্বাক্ষরকারী - ভারতের পক্ষে - প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের পক্ষে প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো।
- চুক্তির লক্ষ্য - ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ বিষয়াবলীর শান্তিপূর্ণ সমাধান, বন্ধুত্বপূর্ণ পারস্পারিক সহাবস্তান, যুদ্ধবন্দী বিনিময়, লাইন অব কন্ট্রোলকে বিরোধপূর্ণ কাস্মীরের সীমানা হিসাবে পুনঃনির্ধারণ ইত্যাদি।

তথ্যসূত্র - ব্রিটানিকা এবং হিস্টরি.কম।

৬,৯০২.
কোন দেশের নেতৃত্বে AIIB বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক গঠিত হয়?
  1. চীন
  2. জাপান
  3. ভারত
  4. রাশিয়া
ব্যাখ্যা

Asian Infrastructure Investment Bank: 
- AIIB বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক চীনের নেতৃত্বে গঠিত একটি ব্যাংক।
- ব্যাংকটি ২০১৬ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয় এবং এর সদরদপ্তর চীনের বেইজিং শহরে অবস্থিত।
- AIIB এর বর্তমান সদস্য ১১০টি দেশ পর্যন্ত পৌঁছেছে। বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন সদস্য। 

সূত্র: AIIB ওয়েবসাইট। 

৬,৯০৩.
২০২২ সালে নিচের কোন সংস্থাটির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হবে?
  1. ক) WIPO
  2. খ) UNEP
  3. গ) IPCC
  4. ঘ) UNIDO
ব্যাখ্যা
২০২২ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বা UNEP-United Nations Environment Programme প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হবে। ১৯৭২ সালের ৫ জুন UNEP প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবি শহরে অবস্থিত। বর্তমান নির্বাহী পরিচালক ডেনমার্কের ইনগার এন্ডারসন। সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়।
(সূত্রঃ UNEP ওয়েবসাইট)
৬,৯০৪.
'নাগার্নো কারাবাখ' কোন দুটি দেশের মধ্যকার বিরোধপূর্ণ অঞ্চল?
  1. আর্মেনিয়া - আজারবাইজান
  2. কাজাখস্তান - আজারবাইজান
  3. উজবেকিস্তান - তাজিকিস্তান
  4. আর্মেনিয়া - কাজাকিস্তান
ব্যাখ্যা

• নাগার্নো কারাবাখ:
- 'নাগার্নো কারাবাখ' ককেশাস অঞ্চলে অবস্থিত আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার একটি বিরোধপূর্ণ অঞ্চল।
- সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর নাগার্নো কারাবাখ প্রজাতন্ত্র ১৯৯২ সালের শুরুতে স্বাধীনতা ঘোষণা করে।
- এটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত হলেও এর অধিকাংশ অধিবাসী হলো আর্মেনীয় জাতিসত্ত্বার। ফলে এর নিয়ণন্ত্রণকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে।
- ১৯৯৪ সাল থেকে আর্মেনিয়া অঞ্চলটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
- ২০২০ সালে নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে পুনরায় সংঘর্ষ বাঁধে।
- ২০২০ সালে রাশিয়ার মধ্যস্থতায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তির ফলে আজারবাইজান নাগার্নো কারাবাখের সাতটি অঞ্চলের পাঁচটির উপর তার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করে।

এছাড়াও,
- আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ২০২০ সালে নাগোরনো-কারাবাখ অঞ্চলে চলমান সংঘাত নিরসনের জন্য একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি ৯ নভেম্বর, ২০২০ সালে মস্কোতে স্বাক্ষরিত হয় এবং রাশিয়া এতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। চুক্তির ফলে ১০ নভেম্বর, ২০২০ থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। এটি দুই দেশের মধ্যে সংঘাত কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।

উৎস: Britannica ও বিবিসি বাংলা।

৬,৯০৫.
ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা (IORA) এর সদস্য দেশ কয়টি?
  1. ক) ২১
  2. খ) ২২
  3. গ) ২৩
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
- ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা Indian Ocean Rim Association (IORA)।
- ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ)।
- বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ।
- সদস্য রাষ্ট্র ২৩টি দেশ।
- ২০২২ সালের ২৪ নভেম্বর দুইদিন ব্যাপী মন্ত্রী পর্যায়ের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয় ।

সূত্র: IORA অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৯০৬.
পারস্যের বর্তমান কী?
  1. থাইল্যান্ড 
  2. তুরস্ক
  3. ইরাক
  4. ইরান
ব্যাখ্যা
- পারস্য বর্তমানে ইরান নামে পরিচিত।
- পারস্যের নামকরণ 'ইরান' করা হয় ২১ মার্চ, ১৯৩৫ সালে।
- পারস্য সভ্যতার ধর্ম ছিলো জরথুস্ত্র।
- জরথুস্ত্রের আর্বিভাব ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
- পারস্যের সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের সময় জরথুস্ত্র ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।
- জরথুস্ত্রবাদ ছিলো একেশ্বরবাদে বিশ্বাসী। বিশ্বের অন্যান্য ধর্মের উপর জরথ্রুস্ত্র ধর্মের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়।
- এদের প্রধান দেবতার নাম আছর মাজদা। ধর্মগ্রন্থের নাম জেন্দাবেস্তা।

উৎস:- ব্রিটানিকা এবং ইসলামের ইতিহাস: প্রথমপত্র: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৯০৭.
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) এর বর্তমান মহাসচিব হিসেবে কে দায়িত্ব পালন করছেন? (জানুয়ারি, ২০২৬)
  1. আহমেদ আবুল গেইত
  2. নাবিল আল-আরাবি
  3. হুসাইন ইব্রাহিম তাহা
  4. আবদুল করিম আল-আলসি
ব্যাখ্যা

OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- রাবাত সম্মেলনের মাধ্যমে ইসলামিক সহযোগিতা সংস্থা OIC গঠিত হয়।
- OIC প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- ইসলামিক সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- এর সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- অফিসিয়াল ভাষা: তিনটি। যথা:
• আরবি, 
• ইংরেজি, 
• ফ্রেঞ্চ।

উল্লেখ্য:
⇒ বর্তমান সদস্য দেশ: ৫৭টি।
⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।

অন্যদিকে:
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।

৬,৯০৮.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্যে নির্বাচিত হয়?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা

→ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।

জাতিসংঘের অঙ্গসংস্থা:
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি। এগুলো হলো:
• সাধারণ পরিষদ।
• নিরাপত্তা পরিষদ।
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন।
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
• অছি পরিষদ।
• জাতিসংঘ সচিবালয়।

- এদের মধ্যে নিরাপত্তা পরিষদকে সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।
- পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো অর্থ আমি ইহা মানি না।
- ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ রাশিয়া।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

৬,৯০৯.
নিচের কোনটি মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ?
  1. মালদ্বীপ
  2. আফগানিস্তান
  3. তাজিকিস্তান
  4. ইরান
ব্যাখ্যা
তাজিকিস্তান:
- তাজিকিস্তান মধ্য এশিয়ার অন্তর্গত একটি স্থলবেষ্টিত দেশ।
- দেশটির উত্তরে কিরগিজস্তান, পূর্বে চীন, দক্ষিণে আফগানিস্তান এবং পশ্চিম ও উত্তর-পশ্চিমে উজবেকিস্তান সীমানা গঠন করেছে।
- তাজিকিস্তানে রয়েছে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল: গোরনো-বাদাখশান (“পর্বতময় বাদাখশান”), যার রাজধানী খোরুগ (Khorog)।
- মধ্য এশিয়ার পাঁচটি দেশের মধ্যে এটি আয়তনে সবচেয়ে ছোট, তবে উচ্চতার বিচারে এটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে; কারণ এখানে সবচেয়ে বেশি এবং সবচেয়ে উঁচু পাহাড় রয়েছে।
- ১৯২৯ সাল থেকে ১৯৯১ সালে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত তাজিকিস্তান ছিল সোভিয়েত ইউনিয়নের একটি সদস্য প্রজাতন্ত্র।
- দেশটির রাজধানী হলো দুশানবে (Dushanbe)।

উল্লেখ্য, আফগানিস্তান স্থলবেষ্টিত দেশ হলেও এটি মধ্য এশিয়ার দেশ নয়। 

উৎস: Britannica.
৬,৯১০.
ব্রিটেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা -
  1. MI1
  2. MI3
  3. MI6
  4. MI9
ব্যাখ্যা
MI6:
- MI6 ব্রিটেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯১২ সালে বর্তমান রূপ লাভ করে।
- এর অফিশিয়াল নাম 'সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস।
- এর ছয়টি সেকশনের জন্যে এটি MI6 নামে পরিচিতি ' লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
৬,৯১১.
IUCN সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) প্যারিস
  2. খ) অটোয়া
  3. গ) বার্ন
  4. ঘ) গ্ল্যান্ড
ব্যাখ্যা
১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয় International Union for the Conservation of Nature (IUCN)। এই সংস্থার সদর দপ্তর স্থাপন করা হয় সুজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। রাষ্ট্র এবং সরকারি বেসরকারি সংস্থা মিলে এই সংস্থার বর্তমান সদস্য প্রায় ১৩০০। এর পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২০ সালের ১১ থেকে ১৯ জুন ফ্রাসের মার্সিলি শহরে। (সূত্রঃ IUCN ওয়েবসাইট)
৬,৯১২.
কত সালে Quadrilateral Security Dialogue (QUAD) জোট গঠন করা হয়?
  1. ২০০৭ সালে
  2. ২০০৮ সালে
  3. ২০০৯ সালে
  4. ২০১০ সালে
ব্যাখ্যা
কোয়াড:
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- এর অর্থ হলো ‘চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপ’।
- এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- কোয়াডের সদস্য দেশ মোট চারটি।
- যথা: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান।
- ২০০৭ সালে এ চারটি দেশ নিয়ে QUAD গঠিত হয়।
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হলো একটি উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।
- কোয়াড এর মূল উদ্দেশ্য চীনের অর্থনৈতিক ও সামরিক অগ্ৰযাত্রা প্রতিহত করা।

উৎস: The Guardian।
৬,৯১৩.
শিল্প বিপ্লবের সূত্রপাত হয় কোথায়?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. ইংল্যান্ড
  4. জার্মানি
ব্যাখ্যা
শিল্প বিপ্লব (Industrial Revolution):
- আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যে দ্রুত শিল্পায়ন ও নগরায়ন সংঘটিত হয়, তাকে শিল্প বিপ্লব বলা হয়।

• প্রথম শিল্প বিপ্লব:
- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০-১৮৪০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।
- ব্রিটিশ অর্থনৈতিক ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি (Arnold Toynbee) ১৭৬০ সাল থেকে ১৮৪০ সাল পর্যন্ত ইংল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন বোঝানোর জন্য ‘শিল্প বিপ্লব' (Industrial Revolution) শব্দটি ব্যবহার করেন।
- ইংল্যান্ডে শুরু হলেও খুব দ্রুতই ইউরোপের অন্যান্য দেশ বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়া সহ অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়ে।
- ইউরোপের পাশাপাশি ১৭৯০ সালে যুক্তরাষ্ট্রে শিল্প বিপ্লবের ছোঁয়া লাগে।
- শিল্প বিপ্লবের ফলে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, অর্থনৈতিক ব্যবস্থা খুব দ্রুত পরিবর্তত হতে থাকে।
- এই সময় বিভিন্ন ইঞ্জিন, যন্ত্রপাতি ও তত্ত্ব আবিষ্কার হতে থাকে।
- ফলে বিশ্বের ইতিহাসও খুব দ্রুত পরিবর্তন হতে থাকে।

উৎস: Britannica.
৬,৯১৪.
নেপোলিয়ন কোন যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হন?
  1. ট্রাফালগার যুদ্ধ
  2. ভিয়েতনাম যুদ্ধ
  3. ওয়াটার-লু যুদ্ধ
  4. ফকল্যান্ড যুদ্ধ
ব্যাখ্যা
নেপোলিয়ন বোনাপার্ট:
- নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফরাসি সম্রাট ও সেনানায়ক।
- তাঁর নেতৃত্বে ইউরোপের সুবিশাল ভূখণ্ডে ফরাসি সাম্রাজ্যের সীমানা ছড়িয়েছিল।
- ইউরোপ জয়ের পর ১৮০৪ সালে নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন।
- তাঁর অধীনে ফ্রান্স ছিল খুবই শক্তিশালী।
- ১৮১২ সালে তিনি রাশিয়া আক্রমণ করেন এবং খুব বাজেভাবে পরাজিত হন। 
- পরের বছর অস্ট্রিয়া, প্রুশিয়া, রাশিয়া, ব্রিটেন, পর্তুগাল, সুইডেন, স্পেন ও জার্মান রাজ্যগুলো মিলে একসঙ্গে ফ্রান্স আক্রমণ করে। এতে ফ্রান্স পরাজিত হয়।
- পরে ইতালির এলবা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসনে দেওয়া হয়।
- ১০ মাস পর পালিয়ে গিয়ে আবার ক্ষমতা দখল করেন; কিন্তু ১৮১৫ সালের ওয়াটারলু যুদ্ধে তিনি পরাজিত হন এবং তাঁকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
- ১৮২১ সালে ওখানেই মৃত্যু হয় নেপোলিয়নের।

সূত্র: Britannica.
৬,৯১৫.
২০২১ সালে প্রকাশিত বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষদেশ কোনটি?
  1. সুইজারল্যান্ড
  2. অস্ট্রেলিয়া
  3. সিঙ্গাপুর
  4. আইসল্যান্ড
ব্যাখ্যা
- অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ইকোনমিকস এন্ড পিস’ বিশ্বের ১৬৩টি দেশ নিয়ে ২০২১ সালের বৈশ্বিক শান্তি সূচক প্রকাশ করে।
রিপোর্টে শীর্ষদেশ : আইসল্যান্ড
সর্বনিম্ন দেশ : আফগানিস্তান
- বাংলাদেশের অবস্থান : ৯১তম।
(তথ্যসূত্র: ইনস্টিটিউট ফর ইকোনমিকস এন্ড পিস)
৬,৯১৬.
গণতন্ত্রের ধারণা প্রথম সূচনা হয় কোন দেশে?
  1. ইতালিতে
  2. যুক্তরাষ্ট্রে
  3. যুক্তরাজ্যে
  4. গ্রীসে
ব্যাখ্যা
গণতন্ত্রের সূচনা:

- 'গণতন্ত্র' পরিভাষাটি ইংরেজি 'Democracy' থেকে এসেছে।
- গ্রিক শব্দ Demos অর্থ হলো জনগণ আর Kritos অর্থ শাসনক্ষমতা বা কর্তৃত্ব।
- ব্যুৎপত্তিগত অর্থে গণতন্ত্র হলো জনগণের শাসন।
- খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সলোন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন।
- প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে।
- গ্রিক সভ্যতার এথেন্স নগররাষ্ট্র ছিলো তখন গণতান্ত্রিক ও প্রগতিশীলতার ধারক।
- অ্যাথেন্সকে সাধারণত গণতন্ত্রের জন্মস্থান হিসাবে বিবেচনা করা হয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও কালের কণ্ঠ, ১৯ সেপ্টেম্বর, ২০১৮।
৬,৯১৭.
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ কত বছর?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা

নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- অন্যান্য নাম: স্বস্তি পরিষদ। 
- মোট সদস্য: ১৫টি।

• স্থায়ী সদস্য: ৫টি।
- যুক্তরাষ্ট্র (USA)
- যুক্তরাজ্য (UK)
- ফ্রান্স (France)
- রাশিয়া (Russia)
- চীন (China)
• অস্থায়ী সদস্য: ১০টি (২ বছরের জন্য নির্বাচিত)।

উল্লেখ্য,
- নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ ১ মাস।
- ১৯৬৫ সালের আগ পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য ছিল ১১ টি (৫ টি স্থায়ী ও ৬ টি অস্থায়ী)।
- নিরাপত্তা পরিষদের সিন্ধান্ত গ্রহনের জন্য ৯ টি সদস্যের সম্মতি প্রয়োজন (৫ টি স্থায়ী ও ৪ টি অস্থায়ী)।
- ভেটো ক্ষমতা রয়েছে ৫ টি স্থায়ী সদস্যের।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

৬,৯১৮.
Who is the founder of modern Germany?
  1. Otto von Bismarck
  2. Angela Merkel
  3. Helmut Smith
  4. Adolph Hitler
  5. None of them
ব্যাখ্যা
অটো ভন বিসমার্ক:
- অটোভন বিসমার্ক আধুনিক জার্মানির জনক।
- জার্মানিতে ১৮৭১ সালে ক্ষমতায় বসেন অটোভন বিসমার্ক।
- তিনি জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর।
- তাঁর হাত ধরে জার্মান রাজ্যগুলো একক রাষ্ট্রের পতাকাতলে জড়ো হয়।
- ইউরোপে অন্যতম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে জার্মানি।
- Blood and Iron Policy-এর প্রবক্তা অটো ভন বিসমার্ক।

উৎস: i) Britannica.
         ii) History Flame.
৬,৯১৯.
Non-Aligned Movement এর প্রথম সম্মেলনে কতটি দেশ অংশ গ্রহণ করে?
  1. ২৪টি
  2. ২৫টি
  3. ২৬টি
  4. ২৭টি
ব্যাখ্যা
NAM:
- এর পূর্ণরূপ Non-Aligned Movement.
- NAM-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়: ১৯৬১ সাল।
- প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়: বেলগ্রেড।
- ২৫টি দেশ নিয়ে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ৪ বছর পরপর NAM-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য: ১২১। (জানুয়ারি, ২০২৫)
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান। (জানুয়ারি, ২০২৫)
- পর্যবেক্ষক রাষ্ট্র: ১৮টি। (জানুয়ারি, ২০২৫)
- NAM-এর কোনো সদর দপ্তর নেই।

তথ্যসূত্র - NAM ওয়েবসাইট।
৬,৯২০.
সক্রেটিসের ছাত্র কে ছিলেন?
  1. ক) অ্যারিস্টটল
  2. খ) প্লেটো
  3. গ) টলেমি
  4. ঘ) আলেকজান্ডার
ব্যাখ্যা
গ্রিক দর্শন ও সংস্কৃতি
- পৃথিবী ব্যাপী সভ্যতার ইতিহাসে গ্রীক দর্শন গোটা বিশ্বের দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। 
- অদ্যাবধি জ্ঞানের জগতে যে সকল গ্রিক কবি দার্শনিক জ্ঞানের আলোক বর্তিকা বিতরণ করেছেন তাদের মধ্যে বিশ্ব বিখ্যাত শিক্ষাগুরু সক্রেটিস। 
- সক্রেটিস এর ছাত্র ছিলেন প্লেটো ও প্লেটো এর ছাত্র অ্যারিস্টটল বিশেষভাবে উল্লেখযোগ্য। 
- গ্রিক দার্শনিকদের যুক্তি, ব্যাখ্যা ও দর্শন জগতকে সমৃদ্ধিশালী করে। 
- এই সকল যুক্তিবাদী দার্শনিককে সফিস্ট বলা হয়। 

- প্লেটোর বিখ্যাত গ্রন্থ সিম্পোজিয়াম, রিপাবলিক এবং লজ প্রভৃতি। 
- অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ লজিক, ফিজিক্স এবং পলিটিক্স প্রভৃতি। 
- অ্যারিস্টটলের পলিটিক্স' (Politics) গ্রন্থে রাজনীতি, গণতন্ত্র ইত্যাদি বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে। 
- আর বিশ্ববিজেতা আলেকজান্ডার নিজেও একজন দার্শনিক ও জ্ঞানী ব্যক্তি ছিলেন। 
- তাঁর শিক্ষক ছিলেন দার্শনিক প্লেটো। 

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৯২১.
হামাসের প্রতিষ্ঠাতা কে?
  1. শেখ খাইরুল হাসিম
  2. শেখ আহমেদ ইয়াসিন
  3. ইয়াসির আরাফাত
  4. হাসান বিন জামাল
ব্যাখ্যা
হামাস:
- হামাস হলো ফিলিস্তিনের একটি স্বাধীনতাকামী সংগঠন,
- এটা ১৯৮৭ সালে শেখ আহমেদ ইয়াসিন প্রতিষ্ঠা করেন।
- ২০০৬ সাল থেকে হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, 
- এর সামরিক শাখার নাম আল-কাসাম ব্রিগেড,
- এটা ফিলিস্তিনের প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে।
- হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমা দেশগুলো একে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিত্রিত করে আসছে।

সূত্র: বিবিসি এবং আল জাজিরা, প্রথম আলো।
৬,৯২২.
ICSID-এর মূল লক্ষ্য কী?
  1. আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি তৈরি করা
  2. আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি করা
  3. আন্তর্জাতিক ব্যাংকিং নিয়ন্ত্রণ করা
  4. জাতিসংঘের শরণার্থী নীতি প্রয়োগ করা
ব্যাখ্যা

ICSID:
- ICSID (International Centre for Settlement of Investment Disputes) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- ICSID ১৯৬৬ সালের ১৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- ICSID এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ১৫৮টি দেশ।
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

উৎস: World Bank ওয়েবসাইট।

৬,৯২৩.
সেইন্ট জেমস্‌ প্যালেস ঘোষণায় স্বাক্ষরকারী দেশ কয়টি?
  1. ১০টি
  2. ১৪টি
  3. ৯টি
  4. ১৫টি
ব্যাখ্যা
লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণায় স্বাক্ষরকারী দেশসমূহ:
লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণায় স্বাক্ষরকারী দেশ মোট ১৪টি।
দেশগুলোর মধ্যে -
➤ ইউরোপের দেশ - ১০টি। যথা - গ্রেট ব্রিটেন, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, গ্রিস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্‌, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লাভিয়া ও ফ্রান্স।
➤ উত্তর আমেরিকার দেশ - ১টি। যথা - কানাডা।
➤  আফ্রিকা দেশ - ১টি। যথা - দক্ষিণ আফ্রিকা।
➤ ওশেনিয়ার দেশ - ২টি। যথা - অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
উল্লেখ্য, এশিয়া ও দক্ষিণ আমেরিকার কোনো দেশ এই ঘোষণায় স্বাক্ষর করে নি। 

রেফারেন্স: জাতিসংঘ ওয়েবসাইট, Jewish Virtual Library,  হিস্টরি.কম ও ব্রিটানিকা
৬,৯২৪.
যুক্তরাষ্ট্র কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করেছিল?
  1. ক) আলাস্কা
  2. খ) লুইজিয়ানা
  3. গ) ক্যালিফোর্নিয়া
  4. ঘ) হাওয়াই
ব্যাখ্যা
- ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার নিকট থেকে আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করেছিল।
- ১৮০৩ সালে যুক্তরাষ্ট্র লুইজিয়ানা অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করেছিল।
- ১৯৫৯ সালে হাওয়াই যুক্তরাষ্ট্রের ৫০ তম (সর্বশেষ) অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়।

উৎস: ব্রিটানিকা।
৬,৯২৫.
পারমানবিক অস্ত্র পরীক্ষারোধ (CTBT) চুক্তিতে নিচের কোন দেশটি স্বাক্ষর করেনি?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. উত্তর কোরিয়া
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
•পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT)
- পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty
- স্বাক্ষরিত হয়: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর, নিউইয়র্কে।
- স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি দেশ,
- অনুমোদনকারী দেশ: ১৭৮টি দেশ,
- স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া।
- স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশ স্বাক্ষরকরে: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর।

উল্লেখ্য:
- চুক্তিটি কার্যকর হতে হলে Annex 2 দেশগুলোর মধ্যে ৪৪টি দেশকে স্বাক্ষর ও অনুমোদন দিতে হবে।
- এই দেশগুলোর মধ্যে ৯টি দেশ এখনও চুক্তি অনুমোদন করেনি।
- যার মধ্যে রাশিয়া ২০২৩ সালে তার অনুমোদন প্রত্যাহার করেছে।
- বর্তমানে, চুক্তিটি কার্যকর হয়নি কারণ প্রয়োজনীয় সংখ্যক দেশ অনুমোদন দেয়নি।

উৎস: CTBTO ওয়েবসাইট।
৬,৯২৬.
কোথায় মহেঞ্জোদারো সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?
  1. ইরাক
  2. পাকিস্তান
  3. ইরান
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
সিন্ধু সভ্যতা:
- সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা।
- পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, ভারতের পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের বিভিন্ন অংশে এই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে।
- খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ পর্যন্ত এ সভ্যতার উত্থান-পতনের কাল।
- আর্য জাতির আক্রমণের ফলে খ্রিস্টপূর্ব ১৫০০ অথবা ১৪০০ অব্দে সিন্ধু সভ্যতার অবসান ঘটে।
- সিন্ধু সভ্যতার সমাজব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক।
- সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। 
- সিন্ধুবাসীদের মধ্যে মাতৃপূজা খুব জনপ্রিয় ছিল। 
- সিন্ধু সভ্যতার অধিবাসিরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল।
- তাদের এই পরিমাপ পদ্ধতির আবিষ্কার সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে বিবেচিত। 
- মহেঞ্জোদারোর স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ হলো 'বৃহৎ মিলনায়তন'।
- হরপ্পাতে বিরাট আকারের শস্যাগারও পাওয়া গেছে।
- মহেঞ্জোদারোতে একটি 'বৃহৎ স্নানাগার'-এর নিদর্শন পাওয়া গেছে, যার মাঝখানে বিশাল চৌবাচ্চাটি ছিল সাঁতার কাটার উপযোগী।

উল্লেখ্য,
- বিশ শতকের প্রথম দিকে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারোতে এবং দয়ারাম সাহানীর চেষ্টায় পাঞ্জাবের পশ্চিম দিকে মন্টোগোমারী জেলার হরপ্পায় এই সভ্যতা আবিষ্কৃত হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৯২৭.
সম্প্রতি, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কততম আসর শুরু হয়েছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. সপ্তম
  2. নবম
  3. দশম
  4. একাদশ
ব্যাখ্যা
৯ম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৫:
- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে শুরু হয়েছে।
- এই টুর্নামেন্টটি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে যৌথভাবে আয়োজিত হচ্ছে।
- করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠেছে টুর্নামেন্টের।
- ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে কোনো আইসিসি ইভেন্ট।
- চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮ দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।
- গ্রুপ 'এ' তে রয়েছে আয়োজক পাকিস্তান এবং তাদের সাথে রয়েছে বাংলাদেশ, ইন্ডিয়া ও নিউজিল্যান্ড।
- আর গ্রুপ 'বি' তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান।
- টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ ৯ মার্চ,২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯৯৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
৬,৯২৮.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) এর মেয়াদকাল -
  1. ২০১৪ থেকে ২০২৬ সাল
  2. ২০১৫ থেকে ২০২৫ সাল
  3. ২০১৬ থেকে ২০৩০ সাল
  4. ২০১৮ থেকে ২০২৬ সাল
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
 
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDG-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
 
তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৯২৯.
কোন সম্মেলনের মাধ্যমে বিশ্ব ব্যাংক গঠিত হয়?
  1. ওয়েলিংটন সম্মেলন
  2. ব্রেটনউডস সম্মেলন
  3. জেনেভা
  4. কাসাব্লাংকা সম্মেলন
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো বিশ্ব ব্যাংক।
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- কার্যক্রম শুরু করে: ১৯৪৬ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৮৯টি। (জুন, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গা। (জুন, ২০২৫)
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে বিশ্ব ব্যাংক।
- বিশ্ব ব্যাংক গ্রুপ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৬,৯৩০.
বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বশেষ প্রতিষ্ঠিত কোনটি?
  1. IDA
  2. MIGA
  3. IBRD
  4. ICSID
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
বিশ্বব্যাংক গ্রুপ ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। 
প্রতিষ্ঠা: ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে।
উদ্দেশ্য: উন্নয়নশীল দেশের দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন প্রকল্পে সহায়তা।
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।

বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠানসমূহ নাম ও প্রতিষ্ঠার তারিখ:
- International Bank for Reconstruction and Development (IBRD)→ ২৭ ডিসেম্বর ১৯৪৫ আর্টিকেল অব এগ্রিমেন্টস কার্যকর।
- International Finance Corporation (IFC) → ২০ জুলাই ১৯৫৬ সালে।
- International Development Association (IDA) → ২৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে।
- International Center for Settlement of Investment Disputes (ICSID)→ ১৪ অক্টোবর ১৯৬৬ সালে।
- Multilateral Investment Guarantee Agency (MIGA) → ১২ এপ্রিল ১৯৮৮ সালে। [সর্বশেষ ]

উল্লেখ্য,
- ১৯৪৮ সালে MIGA - এর ধারনা তৈরি হলেও প্রকৃতপক্ষে সেপ্টেম্বর, ১৯৮৫ সালে এটি বাস্তবতার মুখ দেখে।
- এই সময় বিশ্বব্যাংকের Board of Governors এই সংস্থাটি গঠনের উদ্দেশ্যে MIGA convention তৈরি করে।
- এই কনভেনশনের মাধ্যমে ১৯৮৮ সালে MIGA প্রতিষ্ঠা লাভ করে এবং এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য হয়।
- MIGA - এর সদস্য সংখ্যা - ১৮২টি (উন্নয়নশীল দেশ - ১৫৪টি ও শিল্পোন্নত দেশ - ২৮টি)।
- সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।

MIGA এর বিশ্বব্যাপী কাজ ও ভূমিকা:
- আন্তর্জাতিক বিনিয়োগে রাজনৈতিক ঝুঁকির বীমা (Political Risk Insurance) প্রদান।
- ঋণ বর্ধন (Credit Enhancement) এর মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি।
- উন্নয়নশীল দেশে বিনিয়োগকে উৎসাহিত করা।
- অর্থনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার।
- অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগকারীদের ঝুঁকি কমিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তথ্যসূত্র: বিশ্বব্যাংক ও MIGA ওয়েবসাইট। [লিঙ্ক]
৬,৯৩১.
প্যারিস চুক্তির অধীনে ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস কত শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে?
  1. ৩০%
  2. ৩৩%
  3. ৩৮%
  4. ৪৩%
ব্যাখ্যা

প্যারিস জলবায়ু চুক্তির মূল লক্ষ্য:
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা।
- ২০৩০ সালের মধ্যে বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাস নির্গমন প্রায় ৪৩ শতাংশ কমানোর ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা।
- জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করা।

⇒ বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে প্যারিস চুক্তি (Paris Agreement) কাজ করে। 
- ২০১৫ সালের ৩০ নভেম্বর - ১২ ডিসেম্বর প্যারিসে কপ-২১ সম্মেলনে এই চুক্তি গৃহীত হয়।
- স্বাক্ষর করেছে: ১৯৫টি দেশ।
- এই চুক্তি অনুযায়ী, বিভিন্ন দেশ তাদের নিজস্ব জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDCs) দিয়ে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য অঙ্গীকার করে।
- প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী, প্রতি পাঁচ বছর পর পর তাদের কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা জমা দিতে হয়। প্যারিস চুক্তির অধীনে, দেশগুলো প্রতি পাঁচ বছর অন্তর নতুন করে জলবায়ু লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জমা দেয়।

উল্লেখ্য,
- প্যারিস জলবায়ু চুক্তির আওতায়, উন্নত দেশগুলো ২০২০ সাল থেকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিলে জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই অর্থ উন্নয়নশীল ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন ও প্রশমন কার্যক্রমে ব্যয় করার কথা ছিল। ​
- তবে, কপ-২৯ সম্মেলনে (নভেম্বর, ২০২৪) এই প্রতিশ্রুতি বাড়িয়ে ২০৩৫ সাল পর্যন্ত প্রতি বছর ৩০০ বিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অর্থ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় ব্যয় করা হবে।

উৎস: i) UNFCCC ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট।

৬,৯৩২.
Which state of the Commonwealth was not under British rule?
  1. ক) Mozambique
  2. খ) Australia
  3. গ) Nigeria
  4. ঘ) Malawi
ব্যাখ্যা
কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ।
- এর সদরদপ্তর অবস্থিত লন্ডনের মার্লবোরো হাউসে।
- সর্বশেষ সদস্য টোগো।
- এর প্রধান: রাজা তৃতীয় চার্লস।
- প্রেসিডেন্ট: ঋষি সুনাক।
- ব্রিটিশ উপনিবেশ না হয়েও মোজাম্বিকা ও রুয়ান্ডা এর সদস্য।

 উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
৬,৯৩৩.
'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' কোন দেশ ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. কানাডা
  4. জার্মান
ব্যাখ্যা

• অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- অ্যামনেস্টির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- প্রতিষ্ঠা করেন ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসন।
- অ্যামনেস্টির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন জুবাইদা খান (২০০১-২০০৯)।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।

৬,৯৩৪.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম রয়েছে কতটি দেশে?
  1. ১০ টি
  2. ১৩ টি
  3. ১২ টি
  4. ১ টি
ব্যাখ্যা
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়(UNO): 
- এর পূর্ণরূপ:United Nations University.
- জাতিসংঘের একটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ৬ ডিসেম্বর ১৯৭৩ সালে।
- কার্যক্রম শুরু হয়: ১৯৭৫সালে।
- অবস্থিত: টোকিও, জাপান।
- বর্তমানে ১২ টি দেশে ১৩ টি  প্রতিষ্ঠান রয়েছে।
-জাতিসংঘের তৃতীয় মহাসচিব উথান্ট তাঁর ১৯৬৯ সালের বার্ষিক প্রতিবেদনে একটি "আন্তর্জাতিক জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার" প্রস্তাব দেন।
- ২০ জানুয়ারি ১৯৭৫ তারিখে টোকিওতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রধান কার্যালয়ে একটি আনুষ্ঠানিক উদ্‌বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য:
- ১৯৮৫ সালে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে প্রথম ইউ এন ইউ গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইউ এন ইউ-উইডার প্রতিষ্ঠিত হয়।

উৎস: UNO ওয়েবসাইট।
৬,৯৩৫.
'ব্ল্যাক সেপ্টেম্বর' কী?
  1. ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন
  2. ফিলিস্তিনের একটি রাজনৈতিক সংগঠন
  3. ইসরাইলের গুপ্ত বাহিনী
  4. হিটলারের গুপ্ত বাহিনী
ব্যাখ্যা
ব্ল্যাক সেপ্টেম্বর:
- ব্ল্যাক সেপ্টেম্বর ছিল একটি ফিলিস্তিনি গেরিলা সংগঠন, যা মূলত ফাতাহ সংগঠন থেকে বিচ্ছিন্ন একটি অংশ হিসেবে গঠিত হয়।
- ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সঙ্গে জড়িত ছিল।
- যদিও এর কার্যক্রম মাত্র কয়েক বছরের জন্য সক্রিয় ছিল, ১৯৭৪ সালে এটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।
-  সংগঠনটি সবচেয়ে বেশি পরিচিত হয় ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে অংশগ্রহণকারী ১১ জন ইসরাইলি অ্যাথলেটকে অপহরণ করে।
- এই ঘটনার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্ল্যাক সেপ্টেম্বর ব্যাপক আলোচনার কেন্দ্রে আসে এবং সংগঠনটি বিশ্বব্যাপী নিন্দার পাত্র হয়।

উৎস: ব্রিটানিকা।
৬,৯৩৬.
গ্রীন পিস কোন ধরণের প্রতিষ্ঠান?
  1. ক) পরিবেশবাদী সংস্থা
  2. খ) অর্থনৈতিক সংস্থা
  3. গ) সামরিক সংস্থা
  4. ঘ) আঞ্চলিক সংস্থা
ব্যাখ্যা
গ্রীন পিস:
- গ্রীন পিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা।
- এটির সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরিক্ষার প্রতিবাদের মাধ্যমে গ্রিনপিস জন্মলাভ করে।
- গ্রিনপিস ইন্টারন্যাশনাল ২৭টি স্বাধীন জাতীয় ও আঞ্চলিক সংস্থার সমন্বয়ে গঠিত।
- গ্রীন পিস প্রতিষ্ঠা লাভ করে- কানাডায়।

তথ্যসূত্র: গ্রীন পিস ওয়েবসাইট।
৬,৯৩৭.
ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে-
  1. স্বাভাবিক সুদে
  2. বিনা সুদে
  3. অল্প সুদে
  4. অতি সামান্য সুদে
ব্যাখ্যা
ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে।

Islamic Development Bank (IsDB):
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- ৫৭তম দেশ: গায়ানা।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান প্রেসিডেন্ট: ডক্টর মুহাম্মদ আল-জাসের (সৌদি আরব)।
- ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে।

উল্লেখ্য,
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- OIC-ভুক্ত দেশ আইভরি কোস্ট IDB-এর সদস্য নয়।

এছাড়াও,
- বাংলাদেশে IsDB-এর কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সাল থেকে।

উৎস: IDB ওয়েবসাইট।
৬,৯৩৮.
এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ?
  1. চীন
  2. ভারত
  3. জাপান
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা

বিশ্বের উন্নত দেশ:
- বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর জোট জি৭ (G7)।
- জি ৭ গঠনের মূল লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে ধনী ও উন্নত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় নিশ্চিত করা।
- G7 ভুক্ত ৭টি দেশ তা হল - 
• জাপান,
• কানাডা,  
• ফ্রান্স, 
• জার্মানি, 
• ইতালি, 
• যুক্তরাজ্য, 
• মার্কিন যুক্তরাষ্ট্র।
- এশিয়ান দেশগুলোর মধ্যে একমাত্র জি৭ জোটে প্রতিনিধিত্ব করছে জাপান।

এছাড়াও,
- বিশ্বব্যাংকের মতে , উচ্চ-আয়ের অর্থনীতি বলতে সেইসব দেশকে বোঝায় যাদের মাথাপিছু মোট জাতীয় আয় (GNI) ১৪,০০৫ ডলারের বেশি।
- ২০২৬ সালের মধ্যে চীন 'মধ্যম-আয়ের' থেকে 'উচ্চ-আয়ের দেশে' (HIC) রূপান্তরিত হবে ।
- কিন্তু জাপানের মোট জাতীয় আয় (GNI) ১৪,০০৫ ডলারের বেশি রয়েছে।
- জাপান, প্রায় ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপি নিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে অবস্থান করছে। 
- অন্যদিকে, সিঙ্গাপুর বিশ্বের ৩৬তম অর্থনীতির দেশ।
 - তাই বলা যায়, এশীয় দেশগুলোর মধ্যে জাপান সর্বাধিক উন্নত দেশ হিসেবে পরিচিত।

উৎস - i) G7 Official Website.
ii) World Economic Forum.
iii) Global policy journal.
iv) [Link] [Link] [Link].

৬,৯৩৯.
করোনা ভাইরাস প্রতিরোধে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৫০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়?
  1. ক) চীন
  2. খ) মার্কিন যুক্তরাষ্ট্র
  3. গ) সৌদি আরব
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি আরব বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৫০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছিলো।
Source : Daily Newspaper Report
৬,৯৪০.
কোন দেশ মুদ্রাস্ফীতি ঠেকাতে স্বর্ণমুদ্রা চালু করে?
  1. ক) জিম্বাবুয়ে
  2. খ) পর্তুগাল
  3. গ) কেনিয়া
  4. ঘ) ভেনিজুয়েলা
ব্যাখ্যা
• জিম্বাবুয়ে:
- ২৫ জুলাই ২০২২ থেকে মুদ্রাস্ফীতির দেশ জিম্বাবুয়েতে চালু হয়েছে স্বর্ণমুদ্রা।
- জুন মাসে জিম্বাবুয়েতে মুদ্রাস্ফীতি দ্বিগুণের বেশি বেড়ে ১৯১ শতাংশে দাঁড়িয়েছিল।
- ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে স্বর্ণমুদ্রা চালুর এই ঘোষণা দেয় দেশটি। 
- জিম্বাবুয়ে ও জাম্বিয়া সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া ফলসের প্রতি ইঙ্গিত করে নতুন এ মুদ্রার নামকরণ করা হয়েছে ‘মোসি-ওয়া-তুনিয়া গোল্ড কয়েন’।
- নতুন চালু যাওয়া স্বর্ণমুদ্রার প্রতিটিতে রয়েছে এক টরি আউন্স (৩১.১০ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ। প্রতিটি স্বর্ণমুদ্রা শনাক্ত করা হবে একটি সিরিয়াল নাম্বার দিয়ে।

উৎস: যুগান্তর পত্রিকা রিপোর্ট।
৬,৯৪১.
কোরিয়ান ডিমিলিটারাইজড জোনে (DMZ) অবস্থিত শান্তিপূর্ণ গ্রামটির নাম কী?
  1. পানমুনজম
  2. গ্যাংনাম
  3. কিমচং
  4. ইনচন
ব্যাখ্যা
পানমুনজম গ্রাম: 
- কোরিয়ান ডিমিলিটারাইজড জোনে (DMZ) অবস্থিত শান্তিপূর্ণ গ্রামটির নাম পানমুনজম। 
- এই গ্রামটি উত্তর কোরিয়ার কায়েসোং থেকে প্রায় ৫ মাইল (৮ কিমি) পূর্বে এবং ৩৮ তম সমান্তরাল থেকে ৩ মাইল (৫ কিমি) দক্ষিণে অবস্থিত।
- কোরিয়ান যুদ্ধের সময়, পানমুনজোম ছিল যুদ্ধবিরতি সম্মেলনের স্থান, যেখানে ১৯৫৩ সালের ২৭ জুলাই জাতিসংঘ, উত্তর কোরিয়া এবং চীনের প্রতিনিধিরা অস্ত্রবিরতির বিষয়ে আলোচনা করে এবং চুক্তি স্বাক্ষরিত হয়।
- এরপর থেকে, পানমুনজোম বিভিন্ন কূটনৈতিক বৈঠক ও আলোচনার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যা শুধু উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে নয়, বরং উত্তর কোরিয়া এবং অন্যান্য দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার স্থান হিসেবেও পরিচিত। 

সূত্র: ব্রিটানিকা।
৬,৯৪২.
অস্ট্রেলিয়ার রাজধানী-
  1. সিডনি
  2. ক্যানবেরা
  3. মেলবোর্ন
  4. কুইন্সল্যান্ড
ব্যাখ্যা
• অস্ট্রেলিয়া :
- সরকারি নাম-  ফেডারেল সংসদীয় গণতন্ত্র।
- রাজধানী - ক্যানবেরা।
- মুদ্রা - অস্ট্রেলিয়ান ডলার।
- অস্ট্রেলিয়াতে ৬টি অঙ্গরাজ্য আছে : কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।

উৎস: National Geographic Kids, britannica.
৬,৯৪৩.
বিশ্বের প্রথম AI সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কী?
  1. Lisa
  2. Devin
  3. Luna
  4. David
ব্যাখ্যা
Devin:
- বিশ্বের প্রথম AI সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম Devin।

উল্লেখ্য,
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা ধরনের উদ্ভাবন করে যাচ্ছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
- যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান কগনিশন তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার প্রকৌশলী।
- তারা এই প্রোগ্রামটির নাম দিয়েছে ডেভিন (Devin)।
- মানুষের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করতে পারবে এমন পরিকল্পনা নিয়েই বাজারে আনা হয়েছে এআই ইঞ্জিনিয়ার ডেভিনকে।
- ডেভিন নামের প্রকৌশলী নিজে থেকে স্বয়ংক্রিয়ভাবে তার বুদ্ধিমত্তা ব্যবহার করে কোড লেখা, ত্রুটি ঠিক করার কাজ করতে পারে।
- এরপর সে কোডকে ওয়েবসাইট ও ভিডিওতে রূপ দিতে সক্ষম।
- মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট, গিটহাব ও ওপেন এআই মিলে কোপাইলট নামের একটি চ্যাটবট তৈরি করেছিল।
- কোপাইলটের ওপর ভিত্তি করেই ডেভিন নামের সফটওয়্যার উন্নয়নের সহকারী এ প্রকৌশলীকে তৈরি করা হয়েছে।

⇒ সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে সুবিধাগুলো দিতে পারে এ রোবট ইঞ্জিনিয়ার তা হলো:
* কোডিং, বাগ ফিক্স করা।
* সিঙ্গেল প্রম্পট দিয়ে ওয়েবসাইট বানানো।
* রিয়েল টাইম আপডেট।
* ফিডব্যাক দেওয়া।
* ডিজাইনিং।

উৎস: i) Cognition AI ওয়েবসাইট।
         ii) ১৬ মার্চ ২০২৪, প্রথম আলো।
৬,৯৪৪.
গ্রিনপিস (Green Peace) কোন ধরনের সংস্থা?
  1. একটি আন্তর্জাতিক ব্যাংক
  2. জাতিসংঘের একটি অঙ্গসংস্থা
  3. আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা
  4. একটি বহুজাতিক কৃষি সংস্থা
ব্যাখ্যা

গ্রিনপিস:
- গ্রিনপিস নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়:  ১৯৭১ সালে, কানাডায়।
- সদরদপ্তর: নেদারল্যান্ডের আমস্টারডাম।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace এর ওয়েবসাইট।

৬,৯৪৫.
জাতিসংঘ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ১৯৪১ সালের ২৩ সেপ্টেম্বর
  2. ১৯৪১ সালের ১৪ আগস্ট
  3. ১৯৪১ সালের ১৭ নভেম্বর
  4. ১৯৪১ সালের ২৯ এপ্রিল
ব্যাখ্যা
- জাতিসংঘ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ১৯৪১ সালের ১৪ আগস্ট তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী প্রিন্স অব ওয়েলসে বৈঠকে মিলিত হন।
- বৈঠকে উভয় নেতা যে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন তা আটলান্টিক সনদ নামে পরিচিত।
- এটি বাধ্যবাধকতা সম্পন্ন কোন চুক্তি ছিলো না। এটিতে যেকোন আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জনগণের মধ্যে সংহতি ব্যক্ত হয়।
- আটলান্টিক সনদ জাতিসংঘ প্রতিষ্ঠার দ্বিতীয় ধাপ হিসেবে বিবেচিত।
- সম্প্রতি ১০ জুন ২০২১ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিউ আটলান্টিক চার্টারে স্বাক্ষর করেন।

(তথ্যসূত্র: মার্কিন সরকারি হিস্টোরিয়ান ওয়েবসাইট এবং সিএনএন)
৬,৯৪৬.
নিচের কোন দেশটি বিশ্বের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধবিমান তৈরী করেছে?
  1. ইসরায়েল
  2. জার্মানি
  3. ভিয়েতনাম
  4. তুরস্ক
ব্যাখ্যা

মনুষ্যবিহীন যুদ্ধবিমান:
- বিশ্বের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধবিমান তৈরী করেছে তুরস্ক।
- তুরস্কের এই মনুষ্যবিহীন যুদ্ধবিমানের নাম বাইরকতার কিজেলেলমা।
- দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি বাইকার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে অত্যাধুনিক এই সমরাস্ত্র তৈরি করেছে।
- মনুষ্যবিহীন যুদ্ধবিমান থেকে পরীক্ষামূলকভাবে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
- তুরস্কের সিনোপ উপকূলে কিজেলেলমার সফল পরীক্ষা চালানো হয়েছে।
- পরীক্ষার সময় এটি আকাশ থেকে আকাশে নিখুঁত নিশানায় ক্ষেপণাস্ত্র ছুড়ে দৃষ্টিসীমার বাইরে থাকা একটি জেট ইঞ্জিনচালিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৬,৯৪৭.
নিচের কোন সংস্থাটি সবার আগে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) WHO
  2. খ) UPU
  3. গ) ITU
  4. ঘ) ILO
ব্যাখ্যা
ITU (International Telecommunicaion Union) বর্তমানে অস্তিত্বশীল সবচেয়ে পুরনো সংগঠন। এটি ১৮৬৫ সালের ১৭ মে প্রতিষ্ঠিত হয়।
শুরুতে এটির নাম ছিলো International Telegraph Union. ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি ITU নাম ধারণ করে।
অন্যদিকে,
UPU (Universal Postal Union) - ১৮৭৪ সাল
ILO (International Labour Union) - ১৯১৯ সাল
WHO (World Health Organization) – ১৯৪৮ সাল।
(সূত্রঃ সংস্থাগুলোর ওয়েবসাইট)
৬,৯৪৮.
'ব্ল্যাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
  1. ফ্রান্স 
  2. ভারত 
  3. ফিলিপাইন 
  4. মিয়ানমার 
ব্যাখ্যা

- 'ব্ল্যাক ক্যাট' ভারতের কমান্ডো বাহিনী।

• ব্ল্যাক ক্যাট (BLACK CAT):
- ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) সাধারণত 'ব্ল্যাক ক্যাট' নামে পরিচিত।
- এটি ভারতের কমান্ডো বাহিনী।
- এটা একটা কম্বাইন্ড কাউন্টার টেররিজম এলিট ফোর্স যেখানে সব বাহিনী থেকেই বাছাই করে লোক নেয়া হয়।
- এটি শুধু ভারতের অভ্যন্তরেই কাজ করে।
- এটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।
- প্রতিষ্ঠিত হয় ১৬ই অক্টোবর, ১৯৮৪ সালে।
- এর সদরদপ্তর: নয়াদিল্লি, ভারত।

তথ্যসূত্র: Indian National Security Guard Website.

৬,৯৪৯.
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে কোন সংস্থা?
  1. UNESCO
  2. USAID
  3. WIPO
  4. UNFPA
ব্যাখ্যা
UNESCO:
- ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে UNESCO
- এটি জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা,
- এর পূর্ণরূপ হলো United Nations Educational, Scientific and Cultural Organization।
- এই সংস্থার প্রধান কাজ হলো বিশ্বের গুরুত্বপূর্ণ ঐতিহ্য সংরক্ষণ করা, যেগুলো মানবজাতির সাংস্কৃতিক ও প্রাকৃতিক ইতিহাসের অংশ।
- UNESCO ১৯৪৫ সালের ১৬ নভেম্বর একটি চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, এর প্রতিষ্ঠার স্থান ছিল লন্ডন, যুক্তরাজ্য।
- সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত।

সূত্র: UNESCO ওয়েবসাইট।
৬,৯৫০.
'জলঘড়ি, চন্দ্র পঞ্জিকা আবিষ্কার' কোন সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান?
  1. সুমেরীয় সভ্যতা
  2. ব্যাবিলনীয় সভ্যতা
  3. ক্যালেডীয় সভ্যতা
  4. অ্যাসেরীয় সভ্যতা
ব্যাখ্যা
• সুমেরীয় সভ্যতা ( Sumerian Civilization):
- মেসোপটেমীয়া অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম সুমেরীয় সভ্যতা।
- বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে।
- তাদের কৃষকরা প্রথম দুই চাকা বিশিষ্ট 'রথ' (Chariot) ব্যবহার শুরু করেছিল।
- টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো।
- সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে।
- সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম “কিউনিফর্ম” (Cuneiform)।
- তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।
- জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন সুমেরীয়রা।

সূত্র: Britannica & History.com ও কালের কণ্ঠ।
৬,৯৫১.
ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ কোন দেশের তৈরী?
  1. যুক্তরাজ্য
  2. জাপান
  3. চীন
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ডেঙ্গু টিকা:

- ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, যেটি ডেঙ্গু ভাইরাসের সংক্রমণের কারণে হয়।
- এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করে।
- ২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ১০টি বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করে, ডেঙ্গু সেগুলোর একটি।
- জাপানের বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেদা কর্তৃক প্রস্তুতকৃত 'কিউডেঙ্গা' এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক কর্তৃক প্রস্তুতকৃত 'ইউএস এনআইএইচ' নামের ডেঙ্গু টিকা আমাদের আশান্বিত করছে।
- হিউম্যান ট্রায়ালে এ দুটি টিকা ডেনভ্যাক্সিয়ার তুলনায় অধিক কার্যকারিতা প্রমাণ করেছে।
- এ দুটি টিকা সব বয়সীকে দেওয়া যাবে এবং টিকা দেওয়ার আগে টিকাগ্রহীতার শরীরে আগে থেকে ডেঙ্গু ভাইরাসের অ্যান্টিবডি আছে কি না, সেটি পরীক্ষা করে নিশ্চিত হওয়ার প্রয়োজন হবে না।
- কিউডেঙ্গা সবচেয়ে বেশি কার্যকর প্রমাণিত হয়েছে ডেন-২ সেরোটাইপের বিরুদ্ধে। সুতরাং এদিক থেকেও টিকাটি অন্য টিকার চাইতে এগিয়ে আছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৭ আগস্ট ২০২৩।
৬,৯৫২.
জি-৭-এর কয়টি সদস্যরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে?
  1. ৩টি
  2. ৬টি
  3. ৫টি
  4. ৪টি
ব্যাখ্যা

জি-৭ (G7) জোটের সদস্য দেশগুলোর মধ্যে ৩টি দেশ যুক্তরাজ্য, কানাডা এবং ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

G-7:

- বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।

উল্লেখ্য,
⇒ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- কানাডা ও যুক্তরাজ্য ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
- ফ্রান্স ২২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
- যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, জাপান ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করেনি।
- এ নিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের মধ্যে ১৫৭টি ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। সেই হিসাবে বিশ্বের ৮০ শতাংশের বেশি দেশের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৬,৯৫৩.
মূল্যবোধ কাদের দ্বারা অনুমোদিত?
  1. ক) সমাজের সকল মানুষের
  2. খ) সাধারণ জনগণের
  3. গ) সমাজের বৃহৎ অংশের
  4. ঘ) শিক্ষিত জনগনের
ব্যাখ্যা

• সামাজিক মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার, ন্যায়পরায়ণতা, সততা, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ প্রভৃতি মানবীয় গুণাবলির সমষ্টি।
• মূল্যবোধ সমাজের বৃহৎ অংশ দ্বারা অনুমোদিত।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৬,৯৫৪.
UNFPA- মূলত কোন বিষয়ে কাজ করে?
  1. আন্তর্জাতিক আইন
  2. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন
  3. প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা
  4. খাদ্য নিরাপত্তা
ব্যাখ্যা
UNFPA:
- UNFPA এর পূর্ণরুপ: United Nations Population Fund.
- এটি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৯ সালে।
- ১৯৮৭ সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নামকরণ করা হয়।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- নির্বাহী পরিচালক: নাতালিয়া কানেম।
- বিশ্ব জনসংখ্যা দিবস:  ১১ জুলাই। 

• UNFPA কাজ:

- প্রজনন স্বাস্থ্য, মাতৃমৃত্যু কমানো, পরিবার পরিকল্পনা,
- যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এবং সেবা প্রদান,
- এবং জনগণের প্রজনন অধিকার রক্ষা করার ক্ষেত্রে কাজ করে।

উল্লেখ্য,
- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে UNFPA।
- UNFPA সেবা দিয়ে যাচ্ছে ১৫০টিরও বেশি দেশে।

উৎস: UNFPA ওয়েবসাইট।
৬,৯৫৫.
'ওয়ারশ চুক্তি' কোথায় স্বাক্ষরিত হয়?
  1. ক) পোল্যান্ড
  2. খ) রোমানিয়া
  3. গ) বসনিয়া
  4. ঘ) হাঙ্গেরি
ব্যাখ্যা
- ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact-Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance) হলো স্নায়ুযুদ্ধের সময়ে ১৯৫৫ সালের ১৪ মে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি সামরিক চুক্তি।
- ওয়ার'শ চুক্তি সংক্ষেপে ওয়ারশ প্যাক্ট  হিসেবে পরিচিত।
- প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ১৪ মে, ১৯৫৫, ওয়ারশো্, পোল্যান্ড
- চিফ অব কম্বাইন্ড স্টাফ: ভলাদিমির লোবোভ (প্রথম)।
- ধরন: সামরিক মৈত্রী।
- বিলুপ্ত: ১ জুলাই ১৯৯১

উৎস: Britannica.
৬,৯৫৬.
ইসিএ (ECA)-এর সদর দপ্তর কোথায়?
  1. আদ্দিস আবাবা
  2. নাইরোবি
  3. ডাকার
  4. কায়রো
ব্যাখ্যা
ইসিএ (ECA)-এর সদর দপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবাতে।

আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA):
- জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক কমিশনের একটি হিসাবে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ECOSOC) দ্বারা প্রতিষ্ঠিত।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৮ সালে।
- ECA-এর উদ্দেশ্য হল এর সদস্য রাষ্ট্রগুলির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে উন্নীত করা, আন্তঃ-আঞ্চলিক একীকরণকে উৎসাহিত করা এবং আফ্রিকার উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রচার।
- ৫৫টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত।
- জাতিসংঘের একটি আঞ্চলিক হাত এবং আফ্রিকান প্রাতিষ্ঠানিক ল্যান্ডস্কেপের একটি মূল উপাদান হিসাবে দ্বৈত ভূমিকা পালন করে, ECA মহাদেশের উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় অনন্য অবদান রাখার জন্য ভাল অবস্থানে রয়েছে।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

উৎস: UN ওয়েবসাইট।
৬,৯৫৭.
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) কবে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৬৩ সালে
  2. ১৯৬৭ সালে
  3. ১৯৬৮ সালে
  4. ১৯৭০ সালে
ব্যাখ্যা
'NPT' চুক্তি:
- NPT-এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি।

⇒ এর মধ্যে আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসাবে স্বীকৃত রাষ্ট্র (NWS) হলো ৫টি।
- চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়।
- কিন্তু NPT-এর ৬ অনুচ্ছেদের অধীনে তাদের চিরস্থায়ীভাবে এই ধরনের অস্ত্র তৈরি এবং বজায় রাখার উল্লেখ নেই।

অন্যদিকে,
- ভারত, পাকিস্তান এবং ইসরায়েল কখনই NPT-এ যোগ দেয়নি। কিন্তু দেশগুলি পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে পরিচিত।
- উত্তর কোরিয়া একটি অ-পারমাণবিক অস্ত্র রাষ্ট্র হিসাবে NPT-এ যোগদান করেছিল। কিন্তু ২০০৩ সালে NPT থেকে প্রত্যাহারের ঘোষণা করেছিল।

উৎস: i) Arms Control Association ওয়েবসাইট।
ii) UNODA ওয়েবসাইট।
৬,৯৫৮.
মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার রূপরেখা নিরুপণ এবং শান্তি স্থাপনের লক্ষ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ভার্সাই চুক্তি
  2. ডেটন চুক্তি
  3. ক্যাম্প ডেভিড চুক্তি
  4. প্যারিস চুক্তি
ব্যাখ্যা
ক্যাম্প ডেভিড চুক্তি:
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৮ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মেরিল্যান্ড, যুক্তরাষ্ট।
- পক্ষসমূহ: মিসর - ইসরাইল।
- স্বাক্ষরকারী: মিসরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- উদ্দেশ্য: মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার রূপরেখা নিরুপণ এবং শান্তি স্থাপন।

 উৎস: Britannica.
৬,৯৫৯.
'Environmental Performance Index (EPI)- 2024' তালিকায় শীর্ষ দেশ কোনটি? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. সুইডেন
  2. এস্তোনিয়া
  3. ফিনল্যান্ড
  4. লুক্সেমবার্গ
ব্যাখ্যা
পরিবেশ সুরক্ষা সূচক- ২০২৪:
- প্রতিবছর এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স (ইপিআই) বা পরিবেশ সুরক্ষা সূচক যৌথভাবে প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ইয়েল ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়।
- বায়ুমান, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন, ক্ষতিকর ভারী ধাতু, জীববৈচিত্র্য ও বাসস্থান, বনায়ন, মত্স্যসম্পদ, জলবায়ু ও জ্বালানি, বায়ুদূষণ, পানিসম্পদ, কৃষি ইত্যাদি বিষয়গুলোর ওপর ভিত্তি করে এই সূচক প্রকাশ করা হয়।
- সূচক অনুযায়ী ২০২৪ সালে পরিবেশগত দিক থেকে এগিয়ে ছিল ইউরোপের দেশগুলো। পিছিয়ে ছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো।

উল্লেখ্য,
- পরিবেশ সুরক্ষা সূচকে শীর্ষ অবস্থানে আছে ইউরোপের দেশ 'এস্তোনিয়া'।
- পরিবেশ সুরক্ষা সূচকে দেশটির স্কোর ৭৫ দশমিক ৭।
- জীবাশ্ম জ্বালানি থেকে পরিচ্ছন্ন জ্বালানি উৎসে রূপান্তরের মাধ্যমে গত দশকে দেশটি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ৪০ শতাংশ কমিয়েছে।
- এছাড়া, শিল্প খাতে অনেক কম দূষণ ও পরিবেশগত কঠোর নীতিমালার কারণে দেশটির বাতাস সবচেয়ে পরিচ্ছন্ন।
- ২য় এবং ৩য় অবস্থানে আছে যথাক্রমে লুক্সেমবার্গ এবং জার্মানি।

তথ্যসূত্র-
১/ পরিবেশ সুরক্ষা সূচক- ২০২৪। [Link]
২/ নিউজ প্রতিবেদন। [Link]
৬,৯৬০.
ন্যাটোর ১৪তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন- (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. মার্ক রোবেন
  2. বেঞ্জামিন আস্কের
  3. মার্ক রুটে
  4. স্টিফেন সানচেজ
ব্যাখ্যা
• মার্ক রুটে:
- ন্যাটোর ১৪তম মহাসচিব বর্তমান মহাসচিব মার্ক রুটে।
- তিনি ২০১০ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত প্রায় ১৪ বছর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ছিলেন।
- জুন, ২০২৪-এ তিনি ন্যাটোর মহাসচিব নির্বাচিত হয়েছেন।
- অক্টোবরের ১, ২০২৪ তারিখ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

• NATO:
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation.
- এটি উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক ও রাজনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।(ফেব্রুয়ারি, ২০২৫)।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুটে (১৪তম)।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।(ফেব্রুয়ারি, ২০২৫)
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
৬,৯৬১.
এসডিজি-৪ কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. নারীর সম অধিকার
  2. মানবাধিকার
  3. মানসম্মত শিক্ষা
  4. জলবায়ু
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
- SDG-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে। 

লক্ষ্যমাত্রাসমূহ হলো:

১/ দারিদ্র্য নির্মূল;
২/ ক্ষুধামুক্তি;
৩/ সুস্বাস্থ্য;
৪/ মানসম্মত শিক্ষা;
৫/ লিঙ্গ সমতা;
৬/ বিশুদ্ধ পানি ও স্যানিটেশন;

৭/ সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি;
৮/ উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯/ শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০/ বৈষম্য হ্রাস;
১১/ টেকসই শহর ও জনগণ;
১২/ পরিমিত ভোগ ও উৎপাদন;

১৩/ জলবায়ু বিষয়ে পদক্ষেপ;
১৪/ সামুদ্রিক বাস্তুসংস্থান;
১৫/ স্থলভাগের জীবন;
১৬/ শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
১৭/ অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

সূত্র: SDG ওয়েবসাইট।
৬,৯৬২.
'র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২৩' কে পেয়েছেন?
  1. করভী রাখসান্দ
  2. রবি কানন
  3. ইগুনিও লেমোস
  4. উপরের সবাই
ব্যাখ্যা
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২৩:
- এ পুরস্কারটিকে এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়।
- প্রতি বছর রামোন ম্যাগসেসে এওয়ার্ড ফাউন্ডেশন এশিয়ার বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনকে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের জন্য এই পুরস্কার প্রদান করে।
- ছয়টি শ্রেণীতে এই পুরস্কার প্রদান করা হয়।
- এটি প্রবর্তন করেন নিউইয়র্ক শহরভিত্তিক রকফেলার ব্রাদার্স ফান্ড এর সম্মানিত ট্রাস্টিবৃন্দ।
- এই পুরস্কারটির প্রবর্তন করা হয় ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট রামোন ম্যাগসেসেকে স্মরণ করে।
- ১৯৫৮ সালে প্রতিষ্ঠার পর থেকে, এই পুরস্কারটি তিন শতাধিক উল্লেখযোগ্য ব্যক্তি ও গোষ্ঠীকে দেওয়া হয়েছে।
- র‌্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২৩ পেয়েছেন বাংলাদেশের করভী রাখসান্দ, ভারতের রবি কানন, তিমুরের ইগুনিও লেমোস, ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল-ফেরারূ।

অন্যদিকে -
- 'ম্যাগসেসে পুরস্কার ২০২২' লাভ করেন কম্বোডিয়ার মনোরোগ বিশেষজ্ঞ সথেরা চিহিম, ফিলিপিন্সের শিশু চিকিৎসক ও অধিকারকর্মী বারমাদেত্তে জে মাদ্রিদ, জাপানের চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাতোরি ও ইন্দোনেশিয়ার পরিবেশ আন্দোলনকর্মী ও চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিব।

উৎস: The Ramon Magsaysay Award Foundation ওয়েবসাইট।
৬,৯৬৩.
The Bank for International Settlements (BIS) is based in -
  1. ক) London
  2. খ) Geneva
  3. গ) Frankfurt
  4. ঘ) Basel
ব্যাখ্যা
- The Bank for International Settlements (BIS) was established in 1930 .
- It is owned by 63 central banks, representing countries from around the world that together account for about 95% of world GDP.
- Its head office is in Basel, Switzerland and it has two representative offices: in Hong Kong SAR and in Mexico City, as well as Innovation Hub Centres around the world.

Source: Bank for International Settlements (BIS) Website
৬,৯৬৪.
'গ্লোবাল বিজনেস কনফারেন্স ২০২৩' অনুষ্ঠিত হবে -
  1. ক) সিঙ্গাপুর
  2. খ) দুবাই
  3. গ) চীন
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
গ্লোবাল বিজনেস কনফারেন্স ২০২৩:
- যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন 'বিজনেস আমেরিকা' এর আয়োজনে বিশ্ব বাণিজ্য ও ব্যবসার অন্যতম কেন্দ্র দুবাইতে, ২২-২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল বিজনেস কনফারেন্স ২০২৩’।
- 'থিঙ্ক বাংলাদেশ: ডিসকভার হাইয়ার ইন্ডাস্ট্রি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট’ এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য।
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশিষ্ট ব্যবসায়িক ব্যক্তিত্বদের স্বীকৃতি দুবাইয়ের মিলেনিয়াম প্লাজা ডাউনটাউনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
- বাংলাদেশে ব্যবসারত উদ্যোক্তা, প্রবাসী ব্যবসায়ীসহ বিশ্বের অন্যান্য দেশের উদ্যোক্তারাও এ ইভেন্টে অংশ নেবেন।
- সিঙ্গাপুর, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কুয়েত, কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ওমান, কাতার, সৌদি আরব ও স্পেন থেকে ব্যবসায়ীরা সম্মেলনে যোগ দেবেন।

উৎস: ২২ আগস্ট, ২০২৩, প্রথম আলো।
৬,৯৬৫.
‘অরবিস’ একটি-
  1. ক) বর্ণবাদ বিরোধী আন্দোলন
  2. খ) উড়ন্ত চক্ষু হাসপাতাল
  3. গ) পরিবেশবাদী সংগঠন
  4. ঘ) ভ্যাকসিন কর্মসূচি
ব্যাখ্যা
অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল। এটি ১৯৮২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। অরবিস ১৯৮৫ সালে প্রথম বাংলাদেশে আসে এবং ১৯৯৯ সালে ঢাকায় স্থায়ী শাখা চালু করে। বর্তমানে অরবিস বিশ্বের ৯০টি দেশে কাজ করছে। (সূত্রঃ অরবিস ইন্টারন্যাশনাল)
৬,৯৬৬.
ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি কোনটি?
  1. ABM
  2. NPT
  3. New START
  4. CTBT
ব্যাখ্যা
Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ - ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ - ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান - মস্কো, রাশিয়া।
- বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল - ২০০২ সাল।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি কম।
৬,৯৬৭.
'উইম্বলডন' কোন খেলার সাথে সম্পর্কিত?
  1. ফুটবল
  2. লন টেনিস
  3. গলফ
  4. ভলিবল
ব্যাখ্যা
'উইম্বলডন' টেনিস খেলার সাথে সম্পর্কিত।

টেনিস:
- টেনিস অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।
- গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ- অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন (উইম্বলডন) এবং মার্কিন যুক্তরাষ্ট্র- জেতাকে বোঝায়।
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়।

⇒ গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

⇒ উইম্বলডন (Wimbledon) ২০২৫:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: ইয়ানিক সিনার (ইতালি)।
- রানার আপ: কার্লোস আলকারাস।

• নারী একক:
- চ্যাম্পিয়ন: ইগা সিয়াতেক।
- রানার আপ: অ্যামান্ডা অ্যানিসিমোভা।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট।
৬,৯৬৮.
নিম্নের কোনটি ফ্রান্সের একটি বিখ্যাত স্থাপত্য?
  1. বিগবেন
  2. আইফেল টাওয়ার
  3. ব্রান্ডেনবার্গ গেট
  4. ক্রেমলিন
ব্যাখ্যা
ফ্রান্স:
- রাজধানী: প্যারিস।
- সরকার ব্যবস্থা: আধা-রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র।
- বর্তমান প্রেসিডেন্ট: ইমানুয়েল ম্যাক্রোঁ।
- ইউরোপের তৃতীয় বৃহৎ অর্থনীতি দেশ।
- বিখ্যাত স্থাপনা: আইফেল টাওয়ার।
- মুদ্রা: ইউরো (€)।
- ভাষা: ফরাসি (French)।
- সংবিধান গ্রহণ: ১৯৫৮ সালে।
- বিখ্যাত বিপ্লব: ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব।
- জোট সদস্যপদ: ইউরোপীয় ইউনিয়ন (EU), ন্যাটো, G7, G20, UN,. 

অন্যদিকে,
- লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকার সংসদ ভবনের উত্তরাংশের ক্লক টাওয়ারে অবস্থিত সুবিশাল ঘণ্টা।
-  ব্র্যান্ডেনবার্গ গেট "রেইচস্টাগ" যা জার্মানির পার্লামেন্টের আসন।
- ক্রেমলিন মস্কোতে অবস্থিত।

উৎস: ব্রিটানিকা। 
৬,৯৬৯.
জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত-
  1. ক) নিউইয়র্ক
  2. খ) টোকিও
  3. গ) রোম
  4. ঘ) কোস্টারিকা
ব্যাখ্যা
১৯৭৩ সালের ৬ ডিসেম্বর জাপানের টোকিওতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এটি কার্যক্রম শুরু করে ১৯৭৬ সালে। কোস্টারিকায় জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় (১৯৮০) অবস্থিত। নয়াদিল্লিতে সার্ক বিশ্ববিদ্যালয় (২০১০) অবস্থিত। সূত্রঃ জাতিসংঘ ও সার্ক ওয়েবসাইট।
৬,৯৭০.
বেলারুশের রাজধানী- 
  1. মিনস্ক
  2. বাকু
  3. লিসবন
  4. দুশানবে
ব্যাখ্যা

বেলারুশ:
- বেলারুশ পূর্ব ইউরোপের একটি দেশ।
- রাজধানী: মিনস্ক।
- মুদ্রা: রুবল।

​অন্যদিকে, 
- তাজাকিস্তানের রাজধানী দুশানবে।
- আজারবাইজানের রাজধানী বাকু।
- পর্তুগালের রাজধানী লিসবন।

​উৎস: Britannica.

৬,৯৭১.
অপারেশন ব্লু স্টার পরিচালিত হয় কোন দেশে?
  1. ক) ইরাক
  2. খ) আফগানিস্তান
  3. গ) ভারত
  4. ঘ) সিরিয়া
ব্যাখ্যা
১৯৮৪ সালের ১-৮ জুন ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে অবস্থিত শিখ ধর্মাবলম্বীদের পবিত্র উপাসনালয় স্বর্ণমন্দিরে পরিচালিত অভিযান হলো অপারেশন ব্লু স্টার। ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে শিখ অধ্যুষিত এলাকায় খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠায় তৎপর শিখ মিলিশিয়ারা স্বর্ণমন্দিরে অস্ত্র মজুদ ও অবস্থান নেওয়ার প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে। এ অভিযানের প্রতিক্রিয়া হিসেবে ১৯৮৪ সালের ৩১ অক্টোবর শিখ দেহরক্ষীদের গুলিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী মারা যান। (সূত্রঃ ইন্ডিয়া টুডে)
৬,৯৭২.
ডেজার্ট ফক্স নামে পরিচিত -
  1. ক) ফিল্ড মার্শাল রোমেল
  2. খ) আনোয়ার সাদাত
  3. গ) মার্শাল টিটো
  4. ঘ) কামাল আতাতুর্ক
ব্যাখ্যা

১৯৪০ সালের ১০ জুন অক্ষশক্তি ব্রিটিশ অধিভুক্ত মিশর আক্রমণ করে।
এ অভিযানে জার্মান ও ইতালির সৈন্যদের নেতৃত্ব দেন জার্মান ফিল্ড মার্শাল এর্ভিন ইয়োহানেস অরগেন রমেল।
যুদ্ধে ব্রিটিশ ফিল্ড মার্শাল মন্টোগোমারি প্রতিপক্ষ রোমেলের অসাধারণ রণকৌশল অদক্ষতায় অভিভূত হয়ে তাকে দি ডেজার্ট ফক্স আখ্যা দিয়েছিলেন।

উৎস: Britannica.com

৬,৯৭৩.
ধর্ম যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে ?
  1. ৮২৬-১০২৬
  2. ৮৯৬-১১২৬
  3. ১০৯৫-১২৯১
  4. ১১২৬-১৩২৬
ব্যাখ্যা

ক্রুসেড শব্দটি দ্বারা মূলত ধর্মীয় যুদ্ধ বোঝানো হয়। তবে কোন রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যের ব্যাপারে জনগণ শক্ত ধারণা পোষণ করলে তাকেও ক্রুসেড নাম দেয়া হয়ে থাকে।

- সাধারণভাবে বিশ্ব ইতিহাসে ক্রুসেড বলতে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম এবং কন্সট্যান্টিপোল এর অধিকার নেয়ার জন্য ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত শক্তি মুসলমানদের বিরুদ্ধে ১০৯৫-১২৯১ সাল পর্যন্ত বেশ কয়েকবার যে যুদ্ধ অভিযান পরিচালনা করে সেগুলোকে বোঝায়।

উৎস: Britannica.com

৬,৯৭৪.
বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল কোনটি?
  1. AfCFTA
  2. RCEP
  3. AFTA
  4. COMESA
ব্যাখ্যা
AfCFTA:
- AfCFTA-এর পূর্ণরূপ: African Continental Free Trade Area.
- এটি বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল।
- স্বাক্ষরিত হয়: ২১ মার্চ, ২০১৮।
- স্বাক্ষরের স্থান: কিগালি, রুয়ান্ডা।
- কার্যকর হয়: ৩০ মে, ২০১৯।
- AfCFTA-এর অধীনে বাণিজ্য শুরু হয়: ১ জানুয়ারি, ২০২১।

উল্লেখ্য, 
- AfCFTA (African Continental Free Trade Area) চুক্তিটি আফ্রিকার ৫৫টি দেশের ১.৩ বিলিয়ন মানুষকে একত্রিত করবে এবং মোট দেশজ উৎপাদন (GDP) নির্ধারণ হবে ৩.৪ ট্রিলিয়ন ডলার।
- আফ্রিকা মহাদেশে একটি মুক্ত বানিজ্য এলাকা গড়ার লক্ষ্যে ১৭-২১ মার্চ ২০১৮ রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত এক বিশেষ সম্মেলনে AU'র ৪৪টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা সাক্ষর করেন AfCFTA।
- ২১ মার্চ ২০১৮ স্বাক্ষরিত চুক্তির শর্ত ছিল ২২টি দেশ অনুমোদন করলে একমাস পর তা কার্যকর হবে।
- সে অনুযায়ী ২৯ এপ্রিল ২০১৯ প্রয়োজনীয় ২২টি দেশ চুক্তি অনুমোদন করলে ৩০মে ২০১৯ কার্যকর হয় AfCFTAI

অন্যদিকে -
- বিশ্বের সর্ববৃহৎ মুক্ত বাণিজ্য চুক্তি RCEP।
- AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মুক্ত বাণিজ্য গোষ্ঠী।
- COMESA পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্যিক ব্লক।

উৎস: i) AfCFTA ওয়েবসাইট।
ii) UNDP ওয়েবসাইট।
৬,৯৭৫.
চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গােষ্ঠীর নাম-
  1. ক) কুর্দি
  2. খ) আফ্রিদি
  3. গ) তুর্কমেন
  4. ঘ) উইঘুর
ব্যাখ্যা
- উইঘুর চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত একটি জাতিগোষ্ঠী।
- এরা ইসলাম ধর্মাবলম্বী।
- চীন সরকার বিচ্ছিনতাবাদ ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর দমন নির্যাতন চালিয়ে আসছে।
- জিনজিয়াং এর বাইরে উইঘুরদের সবচেয়ে বড় সম্প্রদায় দক্ষিণ মধ্য হুনান প্রদেশে রয়েছে।

চীনে সংখ্যালঘু উইঘুর জনগোষ্ঠীর প্রতি দেশটির সরকারের আচরণকে গণহত্যা বলে মনে করে কানাডার পার্লামেন্ট।
- হাউস অব কমন্সে ২২ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে এ বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
- বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, হাউস অব কমন্সে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২৬৬। বিপরীতে ভোট শূন্য।
- এর আগে যুক্তরাষ্ট্র উইঘুরদের প্রতি চীনের আচরণকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়।
- চীন উইঘুরদের প্রতি গণহত্যা চালিয়ে গেলে ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিকের আয়োজন বেইজিংয়ে না করার জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকে আহ্বান জানানোর পক্ষে হাউস অব কমন্স।

তথ্যসূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড এবং ব্রিটানিকা।
৬,৯৭৬.
বাংলাদেশ কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়?
  1. ২ বার
  2. ৩ বার
  3. ৪ বার
  4. ৫ বার
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ:
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- বাংলাদেশ ২ বার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।
- প্রথমবার (১৯৭৯-৮০) এবং দ্বিতীয়বার (২০০০-০১)।

তথ্যসূত্র - জাতিসংঘের ওয়েবসাইট।
৬,৯৭৭.
নিচের কোনটি বহুজাতিক এনজিও কনফেডারেশন?
  1. ক) অক্সফাম ইন্টারন্যাশনাল
  2. খ) মার্কোসার
  3. গ) হিম্যান রাইটস্‌ ওয়াচ
  4. ঘ) স্মাইল ট্রেন
ব্যাখ্যা
• অক্সফাম ইন্টারন্যাশনাল:
- অক্সফাম ইন্টারন্যাশনাল একটি বহুজাতিক এনজিও কনফেডারেশন।
- ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত হলেও Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ২১টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল নামে একটি কনফেডারেশন হিসেবে আত্মপ্রকাশ করে।
- এর সদরদপ্তর- কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত।
- অক্সফাম বিশ্বের ৯০টির অধিক দেশে দারিদ্র্য বিমোচনে কাজ করছে।

তথ্যসূত্র: অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৬,৯৭৮.
Which is the latest member of the EU? (November, 2024)
  1. Finland
  2. Sweden
  3. Ukraine
  4. Poland
  5. Croatia
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (নভেম্বর, ২০২৪)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (নভেম্বর, ২০২৪)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
৬,৯৭৯.
UNHCR প্রধানত জন্য কাজ করে -
  1. শিশুর জন্য
  2. নারী উন্নয়নের জন্য
  3. শরণার্থীদের জন্য
  4. জলবায়ু পরিবর্তনের জন্য
ব্যাখ্যা
UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) শরণার্থীদের কল্যাণ ও সুরক্ষার জন্য কাজ করে।
- এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় শরণার্থীদের সহায়তার লক্ষ্যে ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে UNHCR গঠিত হয়।
- সংস্থাটির প্রধানকে হাইকমিশনার বলা হয় এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

উল্লেখ্য, 
- শরণার্থীদের পুনর্বাসন, আশ্রয় ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংস্থাটি বিশ্বব্যাপী কাজ করে।
- এই মানবিক কর্মকাণ্ডের জন্য UNHCR দুইবার নোবেল শান্তি পুরস্কার লাভ করে—১৯৫৪ এবং ১৯৮১ সালে।

সূত্র: UNHCR ওয়েবসাইট।
৬,৯৮০.
Which country is not in ASEAN?
  1. ক) Brunei
  2. খ) Myanmar
  3. গ) Laos
  4. ঘ) Bangladesh
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৬,৯৮১.
দিল্লী সালতানাতের পতন হয় কাদের হাতে?
  1. ক) আফগানদের হাতে
  2. খ) তৈমুর লঙের হাতে
  3. গ) পারস্যের শাহ্‌ এর বাহিনীর হাতে
  4. ঘ) মোঙ্গলদের হাতে
  5. ঙ) মোগলদের হাতে
ব্যাখ্যা
ইব্রাহিম লোদীর উদ্ব্যত আচরণ ও কঠোর দমন নীতির ফলে অসন্তুষ্ট আফগান অভিজাত শ্রেণি, পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদী এবং ইব্রাহীম লোদীর পিতৃব্য আলম খান এবং রাজপুতনার মেবারের রানা সংগ্রাম সিংহ কাবুলের অধিপতি জহিরুদ্দীন মুহম্মদ বাবরকে ভারত আক্রমণের আহ্বান জানান। উচ্চাভিলাষী এবং সাম্রাজ্যবাদী বাবর এই আহবানে সাড়া দিয়ে ভারত আক্রমণ করেন। ১৫২৬ খ্রিস্টাব্দে সংঘটিত ঐতিহাসিক পানিপথের প্রথম যুদ্ধে লোদী বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদীকে পরাজিত করে দিল্লি সালতানাতের পতন ঘোষণা করেন এবং ভারতর্ষে মুঘল শাসনের গোড়াপত্তন করেন।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইসলামের ইতিহাস -২য় পত্র বই (উন্মুক্ত)।
৬,৯৮২.
মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর বিভক্ত হয় কবে?
  1. ১৯৪৮ সালে
  2. ১৯৬৫ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৬২ সালে
ব্যাখ্যা
- সিঙ্গাপুর ১৯৬৫ সালে মালয়েশিয়া থেকে বিভক্ত হয়।

মালয়েশিয়া: 

- রাজধানী: কুয়ালালামপুর (Kuala Lumpur).
- প্রশাসনিক রাজধানী: পুত্রজায়া (Putrajaya).
- ভাষা: মালয়।
- ধর্ম: ইসলাম (রাষ্ট্রধর্ম)।
- মুদ্রা: মালয়েশীয় রিঙ্গিত।
- অবস্থান: দক্ষিণ-পূর্ব এশিয়ায়, মালয় উপদ্বীপ ও উত্তর বোর্নিও দ্বীপে অবস্থিত দ্বৈত-ভাগযুক্ত রাষ্ট্র।
- সীমানা: থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং দক্ষিণ চীন সাগর দ্বারা বেষ্টিত।
- ইসলামের আগমন: ১৩শ শতকে ইসলামের প্রচলন শুরু হয়, মালয় সুলতানাত গঠিত হয়।
- ঔপনিবেশিক যুগ: পর্তুগিজ → ডাচ → ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়।
- জাপানি দখল: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দখলে (১৯৪২–১৯৪৫)।
- স্বাধীনতা: ৩১ আগস্ট ১৯৫৭ সালে ফেডারেশন অব মালায়া স্বাধীনতা লাভ করে।
- মালয়েশিয়ার গঠন: ১৯৬৩ সালে মালয়েশিয়া গঠিত হয়, মালায়া, সাবাহ, সারাওয়াক ও সিঙ্গাপুর একত্রিত হয়।
- সিঙ্গাপুর ১৯৬৫ সালে বেরিয়ে যায়। 

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।
 
৬,৯৮৩.
UNHCR কোন ধরনের জনগোষ্ঠী নিয়ে কাজ করে?
  1. শিশু
  2. নারী
  3. শরণার্থী
  4. শ্রমিক
ব্যাখ্যা

- UNHCR বলপূর্বক বাস্তুচ্যুত সম্প্রদায় এবং রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তার জন্য কাজ করে।

​UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) গঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- এটি শরণার্থীদের নিয়ে কাজ করে।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

সূত্র: UNHCR ওয়েবসাইট।

৬,৯৮৪.
বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. গ্লান্ড, সুইজারল্যান্ড
  2. ভিয়েনা, অস্ট্রিয়া
  3. প্যারিস, ফ্রান্স
  4. রোম, ইতালি
ব্যাখ্যা
IUCN:
- বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN)।
- IUCN এর পূর্ণরূপ - International Union for the Conservation of Nature.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি নিয়ে বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

তথ্যসূত্র - IUCN অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৯৮৫.
সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হন কে?
  1. ক) ম্যাক্সওয়েল
  2. খ) মিচেল মার্শ
  3. গ) ওয়ার্নার
  4. ঘ) হ্যাজেলউড
ব্যাখ্যা
সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে জয় লাভ করে।
- ম্যান অফ দ্য ম্যাচ হন মিচেল মার্শ।
- ফাইনাল খেলাটি Dubai International Cricket Stadium এ অনুষ্ঠিত হয়।
উৎস: ক্রিকইনফো
৬,৯৮৬.
হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল -
  1. ক) আন্তর্জাতিক জোট
  2. খ) আন্তর্জাতিক চুক্তি
  3. গ) আন্তর্জাতিক এনজিও
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
- হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক এনজিও
- ফ্রান্স ও বেলজিয়ামভিত্তিক এই এনজিও ১৯৮২ সালে প্রতিষ্ঠিত কম্বোডিয়া ও থাইল্যান্ডের শরণার্থী শিবিরে সাহায্যের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর - লিয়ন, ফ্রান্স।
- বর্তমানে সুইজারল্যান্ড, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি ও লুক্সেমবার্গে এর শাখা রয়েছে।

উৎস: hi.org.
৬,৯৮৭.
২০২৩ সালে ১৮তম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ভারত
  2. ইন্দোনেশিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. মিশর
ব্যাখ্যা
• জি-২০:
- ১৮-তম জি-২০ সম্মেলন ৯-১০ সেপ্টেম্বর, ২০২৩; ভারতের রাজধানী নয়া-দিল্লীতে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে নতুন স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকা ইউনিয়নকে আমন্ত্রণ জানানো হয়।
- ১৯-তম জি-২০ সম্মেলন ২০২৪সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হব। 

তথ্যসূত্র: প্রথম আলো (১০ সেপ্টেম্বর, ২০২৩)।
৬,৯৮৮.
জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে জড়িত ছিলেন না কে?
  1. পণ্ডিত জওহরলাল নেহেরু
  2. আনোয়ার সাদাত
  3. জোসেফ মার্শাল টিটো
  4. কোয়ামে নক্রুমা
ব্যাখ্যা
- জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে জড়িত ছিলেন না আনোয়ার সাদাত। 

• জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM):

- ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২১।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।
- ১৯৫৪ সালের এপ্রিল মাসে ভারত-চীন সম্পর্ক নির্ধারণের জন্য পাঁচটি নীতি গৃহীত হয়েছিল।
- এই পাঁচটি নীতি 'পঞ্চশীলা' নামে পরিচিত।
- 'পঞ্চশীলা" নীতি জোট নিরপেক্ষ আন্দোলনের পথকে আরোও ত্বরান্বিত করেছিল।

• এই পাঁচটি নীতি হলো:
→ শান্তিপূর্ণ সহাবস্থান;
→ ভূঅখণ্ডতা এবং সার্বভৌমিকতা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা;
→ অনাগ্রাসন;
→ অন্যের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা;
→ সমতা ও পারস্পরিক সুবিধা।

• এই ‘পঞ্চশীলা নীতির ওপর ভিত্তি করেই জোট নিরপেক্ষ আন্দোলনের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল।
- তবে বান্দুং সম্মেলন ও কায়রো সম্মেলনে জোট গঠনের প্রাথমিক কাজ সম্পন্ন হয়।
- জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা এবং নেতা ছিলেন ভারতের পণ্ডিত জওহরলাল নেহেরু, সাবেক যুগোশ্লাভিয়ার জোসেফ মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার সুকর্ন, মিশরের নাসের এবং ঘানার কোয়ামে নক্রুমা যিনি নক্রমা নামে পরিচিত।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান ও NAM ওয়েবসাইট।
৬,৯৮৯.
ডাম্বারটন ওকস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৪১ সালে
  2. ১৯৪২ সালে
  3. ১৯৪৩ সালে
  4. ১৯৪৪ সালে
ব্যাখ্যা
ডাম্বারটন ওকস সম্মেলন:
- ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে ২১ আগস্ট- ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত জাতিসংঘ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল জাতিসংঘের সংবিধান বা চার্টার তৈরির প্রক্রিয়া শুরু করা।
- অংশগ্রহণকারী দেশগুলি: সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন।
- এই চারটি দেশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান মিত্র শক্তি এবং তাদের মধ্যে এই সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার মূল কাঠামো নিয়ে আলোচনা করা হয়।

⇒ - এ সম্মেলনে জাতিসংঘের প্রস্তাব প্রথম প্রণীত ও গৃহীত হয়। প্রস্তাবগুলো হলো:
- জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ,
- সমস্ত সদস্যদের সমন্বয়ে গঠিত একটি সাধারণ পরিষদ,
- এগারো সদস্যের একটি নিরাপত্তা পরিষদ (যার মধ্যে পাঁচটি স্থায়ী হবে এবং বাকি ছয়টি সাধারণ পরিষদ দ্বারা দুই বছরের মেয়াদের জন্য নির্বাচিত হবে),
- একটি আন্তর্জাতিক বিচার আদালত,
- একটি সচিবালয়।

অন্যদিকে,
- FAO প্রতিষ্ঠিত হয় - ভার্জিনিয়া সম্মেলন।
- ৫টি স্থায়ী রাষ্ট্রকে ভেটো প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে -ইয়াল্টা সম্মেলন।
- ডাম্বারটন ওকস সম্মেলনে যা আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছিল তা পরবর্তীতে সান ফ্রান্সিসকো সম্মেলন-এর ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়, যেখানে ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

উৎস: i) UN ওয়েবসাইট। 
ii) Britannica.
৬,৯৯০.
মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA) কোন সংস্থার অংশ? 
  1. বিশ্বব্যাংক গ্রুপ
  2. আন্তর্জাতিক মুদ্রা তহবিল 
  3. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
  4. এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)
ব্যাখ্যা

● মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA) বিশ্বব্যাংক গ্রুপ-এর অংশ।

বিশ্বব্যাংক গ্রুপ:
- বিশ্বব্যাংক গ্রুপ ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। প্রতিষ্ঠানগুলো হলো:
১. International Bank for Reconstruction and Development (IBRD).
২. International Finance Corporation (IFC).
৩. Multilateral Investment Guarantee Agency (MIGA).
৪. International Center for Settlement of Investment Disputes (ICSID).
৫. International Development Association (IDA).

• MIGA:
- মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি সদস্য প্রতিষ্ঠান।
- এটি উন্নয়নশীল দেশগুলোতে বিদেশি সরাসরি বিনিয়োগ (FDI) প্রচার ও সুরক্ষিত করার জন্য কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১২ এপ্রিল, ১৯৮৮।
- বর্তমান সদস্য: ১৮২টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
- উদ্দেশ্য: বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে থাকে।
- লক্ষ্য: বিদেশী বিনিয়োগকারীদের রাজনৈতিক ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া, উন্নয়নশীল দেশগুলিতে টেকসই বিনিয়োগ বৃদ্ধি করা অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস।
- MIGA-এর গ্যারান্টি সাধারণত ৩-১৫ বছর মেয়াদী হয়, তবে ঋণ/প্রকল্পের মেয়াদ এবং ঝুঁকি বিশ্লেষণ এর ভিত্তিতে ২০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব। ন্যূনতম ৩ বছর মেয়াদ আবশ্যিক।

এছাড়াও,
• IDA-এর কাজ: বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোকে স্বল্প সুদ বা বিনা সুদে ঋণ প্রদান।
• IFC-এর কাজ: উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি খাতের (private sector) প্রবৃদ্ধি, বিনিয়োগ, এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কাজ করে। এটি সরাসরি বিনিয়োগ, ঋণ প্রদান, এবং প্রযুক্তিগত পরামর্শের মাধ্যমে টেকসই ব্যবসায়িক প্রকল্প ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে।
• ICSID-এর কাজ: আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি- সরকার ও বিদেশি বিনিয়োগকারীর মধ্যে বিরোধ মধ্যস্থতা।
• IBRD-এর কাজ: এর প্রধান কাজ হলো মধ্যম আয়ের এবং ঋণ পরিশোধে সক্ষম নিম্ন আয়ের দেশগুলোকে দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ঋণ, গ্যারান্টি ও ঝুঁকি ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করা, যা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও জলবায়ু পরিবর্তনের মতো খাতগুলোতে সহায়তা করে। 

উৎস: World Bank ওয়েবসাইট।

৬,৯৯১.
‘ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি’ কোন দেশের রাজনৈতিক দল? 
  1. সিরিয়া
  2. মিয়ানমার
  3. ভেনেজুয়েলা 
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা

• ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি:  
- Union Solidarity and Development Party (USDP) 
- মিয়ানমারের একটি রাজনৈতিক দল।
- ২০১০ সালের ৮ জুন সাবেক প্রধানমন্ত্রী থেইন সেইন এই দলটি প্রতিষ্ঠা করেন।
- দলটি সামরিক জান্তার সমর্থনপুষ্ট দল।

উল্লেখ্য, 
- মিয়ানমারের জান্তা পরিচালিত নির্বাচনে নিম্নকক্ষের ঘোষিত আসনের ৯০ শতাংশই জিতেছে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)।
- ২০২১ সালে শান্তিতে নোবেলজয়ী গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির  নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী।
 - প্রায় পাঁচ বছর পর সামরিক জান্তার অধীনে ২৮ ডিসেম্বর প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। 


তথ্যসূত্র: ব্রিটানিকা ও বাসস। 

৬,৯৯২.
AIIB এর প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি?
  1. ক) ২৩ টি
  2. খ) ৪৩ টি
  3. গ) ৫৩ টি
  4. ঘ) ৫৭ টি
ব্যাখ্যা
AIIB-Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক ২৪ অক্টোবর ২০১৪ গঠিত হয়। প্রতিষ্টাকালীন সদস্য বাংলাদেশসহ মোট ৫৭টি। এর সদরদপ্তর চীনের বেইজিং এ অবস্থিত। বর্তমান অনুমোদিত সদস্য সংখ্যা ১০২টি। এই ব্যাংকে বাংলাদেশের শেয়ার ০.৬৭%।(সূত্রঃ এআইআইবি ওয়েবসাইট)
৬,৯৯৩.
চেরনোবিল বিপর্যয় বর্তমান কোন দেশে ঘটেছিল?
  1. জার্মানি
  2. বেলারুশ 
  3. ইউক্রেন
  4. পোল্যান্ড
ব্যাখ্যা

চেরনোবিল বিপর্যয় (Chernobyl Disaster):
- ১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিল বিপর্যয় ঘটেছিল ইউক্রেনে (তৎকালীন সোভিয়েত ইউনিয়নের Ukrainian SSR-এ)।
- এটি চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের রিয়্যাক্টর নং ৪-এ বিস্ফোরণের ফলে ঘটে। 
- এটি ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত।
- এটি ইতিহাসের অন্যতম বৃহত্তম পারমাণবিক বিপর্যয় হিসেবে পরিচিত।
- এই বিস্ফোরণে সঙ্গে সঙ্গে ৩১ জন প্রাণ হারান।

উল্লেখ্য,
- চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক চুল্লি ছিল চারটি।
- ২৬ এপ্রিল, ১৯৮৬ তারিখে চতুর্থ পারমাণবিক চুল্লিতে নিরাপদ শীতলীকরণের ওপর একটি পরীক্ষা চালানোর সময় দুর্ঘটনা ঘটে।
- রাতের শিফটে দায়িত্বরত কর্মীরা ভুল করে পারমাণবিক চুল্লির টার্বাইনে অতিরিক্ত ঠান্ডা পানি দিলে বাষ্প কম উৎপাদিত হয়। ফলে চুল্লি উত্তপ্ত হয়ে একপর্যায়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে।

⇒ ১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের ফলে সোভিয়েত ইউনিয়নের বিশাল অংশ, বর্তমানে বেলারুশ, ইউক্রেন এবং রাশিয়ান ফেডারেশনের অঞ্চলগুলিতে তেজস্ক্রিয় মেঘ ছড়িয়ে পড়ে।
- তিনটি দেশের প্রায় ৮.৪ মিলিয়ন মানুষ তেজস্ক্রিয়তার সংস্পর্শে এসেছিলেন।
- ৩ লাখ ৪০ হাজার মানুষ এ দুর্ঘটনায় আক্রান্ত হন।

উৎস: i) Britannica.
iiI BBC.
iii) International Atomic Energy Agency ওয়েবসাইট।

৬,৯৯৪.
বিশ্বে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কোথায়?
  1. নাগাসাকিতে
  2. ওকিনাওয়া দ্বীপে
  3. পার্ল হারবারে
  4. হিরোশিমায়
ব্যাখ্যা
- বিশ্বে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় জাপানের হিরোশিমা শহরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে ‘লিটলবয়’ নামে পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
- তার তিনদিন পর ৯ আগস্ট নাগাসাকি শহরে ‘ফ্যাটম্যান’ নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়।
- পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তায় জাপানে লক্ষাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি শহর দুটি বসবাসের পরিত্যক্ত হয়ে যায়।
- মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের নির্দেশ দিয়েছিলেন।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৬,৯৯৫.
লাইন অব কন্ট্রোল’ কোন দুটি দেশের সীমানা?
  1. ক) ভারত-চীন 
  2. খ) বাংলাদেশ-ভারত
  3. গ) পাকিস্তান-আফগানিস্তান
  4. ঘ) ভারত-পাকিস্তান
ব্যাখ্যা
• সীমারেখা:
• লাইন অব কন্ট্রোল’ -ভারত-পাকিস্তান
• ভারত - চীন এর মধ্যবর্তী লাইন - ম্যাকমোহন লাইন
• ডুরান্ড লাইন হলো স্যার হেনরি মার্টিমার ডুরান্ড কর্তৃক ১৮৯৬ সালে ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা।
• সনোরা লাইন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তে নির্মিত সীমারেখা। বর্তমানে যুক্তরাষ্ট্র সনোরা লাইনে কনক্রিটের দেয়াল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।

উৎস:ব্রিটানিকা
৬,৯৯৬.
বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্যপদ লাভ করে করে কত সালে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা
IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি। (মে, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (মে, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (মে, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৯৯৭.
কম্বোডিয়ার রাজধানী শহর কোনটি?
  1. ইয়াউন্ডে
  2. সোফিয়া
  3. বুজুম্বুরা
  4. নমপেন
ব্যাখ্যা

কম্বোডিয়া: 
- আইনগত নাম: কিংডম অফ কম্বোডিয়া।
- ভৌগলিক সীমানা: দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডে অবস্থিত।
- দেশটি তিনটি দেশের সীমানা ভাগ করে: পূর্ব ও দক্ষিণ-পূর্ব: ভিয়েতনাম; উত্তর-পূর্ব: লাওস; উত্তর-পশ্চিম: থাইল্যান্ড এবং দক্ষিণ-পশ্চিম: থাইল্যান্ড উপসাগর।
- মোট আয়তন ১,৮১,০৩৫ বর্গ কিমি।
- জনসংখ্যা (২০২৪): প্রায় ১৭.৬ মিলিয়ন।
- রাজধানী: নমপেন।

অন্যদিকে,
- বুরুন্ডির রাজধানী-  বুজুম্বুরা।
- বুলগেরিয়ার রাজধানী শহর - সোফিয়া।
- ক্যামেরুনের রাজধানী শহর- ইয়াউন্ডে।

উৎস: world atlas.

৬,৯৯৮.
'ফোকেটিং' নিম্নের কোন দেশের আইনসভা?
  1. ডেনমার্ক
  2. আইসল্যান্ড
  3. ফিনল্যান্ড
  4. সুইডেন
ব্যাখ্যা
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।
- রিক্সড্যাগ: সুইডেনের আইনসভা।
- আলথিং: আইসল্যান্ডের আইনসভা।
- এডুসকুন্ডা: ফিনল্যান্ডের আইনসভা।

উৎস: i) WorldAtlas.
ii) Central Intelligence Agency (.gov).
৬,৯৯৯.
UNDP এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) লন্ডন
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা
UNDP (United Nations Development Programme) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
এটি ১৯৬৫ সালে চালু হয়। এটির সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত।
এটির প্রধানের পদ প্রশাসক। বর্তমান প্রশাসক জার্মানির আসিম স্টেইনার। এটি বিশ্বের ১৭০টি দেশে কাজ করছে।
(সূত্রঃ UNDP ওয়েবসাইট)
৭,০০০.
ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২১ লাভ করেন কে?
  1. ডেভিড ডিওপ
  2. ওলগা টুকারচুক
  3. ড্যামন গ্যালগেট
  4. হারনাজ সান্ধু
ব্যাখ্যা
- ২০২১ সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন ফ্রান্সের সাহিত্যিক ডেভিড ডিওপ
- ডেভিড ডিওপ প্রথম ফরাসি সাহিত্যিক হিসেবে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন।
- তার দ্বিতীয় উপন্যাস এট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক উপন্যাসের জন্যে তিনি এই পুরস্কার লাভ করেন। পুরস্কারের অর্ধেক পাবেন গ্রন্থটির ইংরেজি অনুবাদক আনা মসচোভাকিস।

অন্যদিকে,
দক্ষিণ আফ্রিকার ঔপন্যাসিক ড্যামন গ্যালগেট ২০২১ সালে দ্য প্রমিস উপন্যাসের জন্যে বুকার পুরস্কার লাভ করেন।

(তথ্যসূত্র: বুকার পুরস্কার ওয়েবসাইট)