বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ৬৮ / ২৭২ · ৬,৭০১৬,৮০০ / ২৭,৩৪৭

৬,৭০১.
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) কবে তাদের ৫০ তম বার্ষিকী উদযাপন করেছে?
  1. ক) ২০২১
  2. খ) ২০২০
  3. গ) ২০২২
  4. ঘ) ২০১৯
ব্যাখ্যা
-- জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) হল বিশ্বব্যাপী কর্তৃপক্ষ যা পরিবেশগত এজেন্ডা নির্ধারণ করে, জাতিসংঘের সিস্টেমের মধ্যে টেকসই উন্নয়নের পরিবেশগত মাত্রার সুসংগত বাস্তবায়নের প্রচার করে এবং বিশ্বব্যাপী পরিবেশের জন্য একটি প্রামাণিক উকিল হিসাবে কাজ করে। 
-- UNEP-এর পূর্ণরুপ- United Nations Environment Programme
-- সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া
-- প্রতিষ্ঠা লাভ করে-- ১৯৭২ সালে।
-- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।
-- UNEP পরিবেশগত মাইলফলকের  ৫০ তম বার্ষিকী উদযাপন করেছে- ২০২২ সালে।
--জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (UNEP) নির্বাহী পরিচালক- ইঙ্গার অ্যান্ডারসন।
-- ইঙ্গার অ্যান্ডারসন- জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল।
-- UNEP তার কাজের নিয়মিত আপডেট শেয়ার করে- ৭টি ভাষায় ভাষাগুলো হলো:
আরবি, ইংরেজি, ফরাসি, কিসোয়াহিলি, পর্তুগীজ, স্পেনীয়, রাশিয়ান।


তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNEP)
৬,৭০২.
মার্টিন লুথার হলেন-
  1. মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা
  2. কঙ্গোর অবিসংবাদিত নেতা
  3. তৃতীয় রোমান সম্রাট
  4. জার্মান ধর্মযাজক
ব্যাখ্যা
- মার্টিন লুথার হলেন জার্মানির একজন বিথ্যাত ধর্মযাজক।
- ষোড়শ শতকের শুরুর দিকে মার্টিন লুথার জার্মানিতে প্রচলিত পোপ নিয়ন্ত্রিত চার্চতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠে প্রতিবাদী খ্রিস্টধর্ম বা প্রোটেস্টানিজম আন্দোলনের সূচনা করেন। এর ফলশ্রুতিতে খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায়ের উদ্ভব ঘটে।
অন্যদিকে,
- মার্টিন লুথার কিং জুনিয়র হলেন বিখ্যাত মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
৬,৭০৩.
নিউজিল্যান্ডের আদিবাসীদের কী বলা হয়?
  1. আফ্রিদি
  2. টোডা
  3. মাওরি
  4. রেড ইন্ডিয়ান
ব্যাখ্যা
•উপজাতি:
উইঘুর—চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়।
কারেন – স্বাধীনতাকামী মিয়ানমারের সীমান্তবর্তী উপজাতি।
গুর্খা – নেপালের যোদ্ধা জাতি।
টোডা - বহুস্বামী বিবাহ ভিত্তিক পরিবার দক্ষিণ ভারতীয় এই উপজাতিদের।
পশতুন – আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী।
এক্সিমো – সাইবেরিয়া রাশিয়া অঞ্চলে বসবাস। কুকুর চালিত স্লেজ গাড়ি - ব্যবহার করে।
পিগমি – পৃথিবীর সবচেয়ে খর্বকার উপজাতি।
জুলু – দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
রেড ইন্ডিয়ান - আমেরিকার আদিবাসী।
মাওরি- নিউজিল্যান্ডের আদিবাসী।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি.কম। 
৬,৭০৪.
আরব বিশ্বের প্রথম কোন দেশ চাঁদে চন্দ্রযান পাঠায়?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) কাতার
  3. গ) কুয়েত
  4. ঘ) সৌদি আরব
ব্যাখ্যা

▪ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের চন্দ্রযান ‘রশিদ’ চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে।
▪ ১১ ডিসেম্বর, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালের মহাকাশ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়।
আরব আমিরাতই আরব বিশ্বের প্রথম দেশ যেটি চাঁদে চন্দ্রযান পাঠালো।

তথ্যসূত্র: ইনকলাব। 

৬,৭০৫.
Economist Intelligence Unit - এর মতে বর্তমানে বিশ্বের সবচেয়ে নিরাপদ নগরী কোনটি?
  1. ক) অকল্যান্ড
  2. খ) সিঙ্গাপুর সিটি
  3. গ) কোপেনহেগেন
  4. ঘ) বার্লিন
ব্যাখ্যা
নিরাপদ নগরী সূচক:
আগস্ট ২০২১ এ The Economist Intelligence Unit (EIU) ৬০টি শহরকে অন্তর্ভুক্ত করে Safe Cities Index 2021 প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে -
- নিরাপদ নগরী সূচকে শীর্ষ শহর - কোপেনহেগেন (ডেনমার্ক)
- সর্বনিম্ন শহর - ইয়াঙ্গুন (মিয়ানমার)।
- ঢাকার অবস্থান - ৫৪ তম।

উৎস: EIU ওয়েবসাইট।
৬,৭০৬.
পৃথিবীতে সবচেয়ে বৃহৎ সমভূমি কোথায় অবস্থিত?
  1. হোয়াংহো নদীর অববাহিকা
  2. মধ্য ইউরোপ
  3. যুগোশ্লোভিয়া
  4. আমাজন নদীর অববাহিকা
ব্যাখ্যা
সমভূমি:
- সমুদ্র সমতল থেকে প্রায় সম উচ্চতায় সুবিস্তৃত স্থলভাগকে সমভূমি বলা হয়।
- তবে কোনো কোনো ক্ষেত্রে কয়েকশ মিটার উঁচুতেও সমভূমি গঠিত হতে পারে।
- পৃথিবীর মোট স্থলভাগের প্রায় অর্ধেক সমভূমি।
- সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েকশত ফুট পর্যন্ত উচ্চতায় অবস্থিত হতে পারে।
- সমভূমিতে মৃদু ঢাল বিশিষ্ট ভূমি, ছোট ছোট টিলা, পাহাড় এবং নদী উপত্যকার উপস্থিতিও লক্ষ্য করা যায়।

⇒ মধ্য ইউরোপের সমভূমি:
- পৃথিবীর বৃহত্তম সমভূমি মধ্য ইউরোপের সমভূমি।
- ইউরাল পর্বত থেকে শুরু করে পিনেরীজ পর্বতমালা এবং দক্ষিণে আল্পস পর্বত থেকে উত্তরদিকে স্ক্যান্ডেনিভিয়া পর্যন্ত এই সমভূমি বিস্তৃত।

উৎস: i) Britannica.
ii) ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৭০৭.
‘দ্য কাশ্মীর ডিসপিউট ১৯৪৭-২০১২’ বইটির লেখক কে?
  1. দাউদ হায়দার
  2. এ জি নুরানী
  3. নীরদচন্দ্র চৌধুরী
  4. সুনীল গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা
‘দ্য কাশ্মীর ডিসপিউট ১৯৪৭-২০১২’
- ‘দ্য কাশ্মীর ডিসপিউট ১৯৪৭-২০১২’ বইটির লেখক ভারতের অন্যতম সংবিধান ও আইনবিশেষজ্ঞ এ জি নুরানী।
- কাশ্মীর নিয়ে এ জি নুরানী প্রচুর গবেষণা করেছেন এবং বই লিখেছেন।
- ‘দ্য কাশ্মীর ডিসপিউট ১৯৪৭-২০১২’ নামের এই বইয়ে কাশ্মীর নিয়ে এমন সব দলিল-দস্তাবেজ নুরানী প্রকাশ করেছেন, যা অতীতে প্রকাশিত হয়নি।
- কাশ্মীরসহ ভারত-পাকিস্তানের রাজনীতি বোঝার অন্যতম প্রধান বই হিসেব ‘কাশ্মীর ডিসপিউট’ বিশ্বে পরিচিত।

কাশ্মীর:
- কাশ্মীর হিমালয় অঞ্চলে অবস্থিত।
- এই এলাকাকে ভারত ও পাকিস্তান দুই দেশই নিজেদের বলে দাবি করে।
- ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে উপমহাদেশের স্বাধীনতা লাভের সময় ভারতের সাথে যুক্ত হয়।
- ভারত সরকার অনুচ্ছেদ ৩৭০ সম্পূর্নভাবে বিলোপের ঘোষণা দেয় ।
- এটির একটি অংশ অনুচ্ছেদ ৩৫এ যেটিকে ৭০ বছর ধরে ভারতের সাথে কাশ্মীরের জটিল সম্পর্কের মূল ভিত্তি হিসেবে গননা করা হতো।
- অনুচ্ছেদ ৩৭০ রাজ্যটিকে বিশেষ ধরণের স্বায়ত্বশাসন ভোগ করার অধিকার দেয়, যা রাজ্যটিকে নিজস্ব সংবিধান, আলাদা পতাকা এবং আইন তৈরি করার অনুমোদন দেয়।
- পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং যোগাযোগ বিষয়ক ব্যাপারের নিয়ন্ত্রণ থাকে কেন্দ্রীয় সরকারের হাতে। ফলস্বরুপ জম্মু ও কাশ্মীর নাগরিকত্ব, সম্পদের মালিকানা এবং মৌলিক অধিকার সংক্রান্ত আইন নিজেরা তৈরি করার ক্ষমতা রাখতো।

উৎস: ব্রিটানিকা এবং BBC বাংলা পত্রিকা রিপোর্ট। 
৬,৭০৮.
গ্লোবাল ফায়ার পাওয়ার প্রকাশিত ২০২৫ সালের বৈশ্বিক সামরিক শক্তি সূচকে কোন দেশ শীর্ষ অবস্থানে আছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা
বৈশ্বিক সামরিক শক্তি সূচক:
প্রতিবেদনের শিরোনাম: 2025 Military Strength Ranking.
প্রকাশ: জানুয়ারি, ২০২৫। 
প্রকাশক: গ্লোবাল ফায়ার পাওয়ার।
অন্তর্ভুক্ত দেশ: ১৪৫টি। 

প্রতিবেদন অনুযায়ী-
• শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।
• সর্বনিম্ন দেশ: ভুটান।
• বাংলাদেশের অবস্থান: ৩৫তম।

সার্কভুক্ত অন্যান্য দেশের অবস্থান-
ভারত- ০৪, শ্রীলংকা- ৬৯, পাকিস্তান- ১২, নেপাল- ১২৯, আফগানিস্তান- ১১৮ ও ভুটান- ১৪৫।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট। [Link]
৬,৭০৯.
নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র?
  1. পোল্যান্ড
  2. সুইডেন
  3. ফিনল্যান্ড
  4. বেলজিয়াম
  5. লিথুনিয়া
ব্যাখ্যা
বাল্টিক রাষ্ট্র:
- উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে;
• এস্তোনিয়া,
• লাতভিয়া এবং
• লিথুনিয়া।
- বাল্টিক রাষ্ট্রসমূহ বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ।

তথ্যসূত্র - Britannica.com & WorldAtlas.com
৬,৭১০.
UNESCO এর প্রতিষ্ঠাকাল?
  1. ক) ১ নভেম্বর ১৯৪৬
  2. খ) ৩ নভেম্বর ১৯৪৬
  3. গ) ২ নভেম্বর ১৯৪৬
  4. ঘ) ৪ নভেম্বর ১৯৪৬
ব্যাখ্যা

- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।
- যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ১ জানুয়ারি ২০১৯ ইউনেস্কো ত্যাগ করে।

(তথ্যসূত্র : ইউনেস্কো ওয়েবসাইট)

৬,৭১১.
জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বতের প্রকৃষ্ট উদাহরণ? 
  1. চ্যুতি-স্তূপ পর্বত
  2. ভঙ্গিল পর্বত 
  3. উত্থিত ক্ষয়জাত পর্বত 
  4. আগ্নেয় পর্বত 
ব্যাখ্যা
চ্যুতি-স্তূপ পর্বত (Fault-block Mountain):

• ভূ-আলোড়নের ফলে শিলাস্তরের সংকোচন ও প্রসারণে দুটি ফাঁটলের মাঝের অংশ অনেক সময় উপরে ওঠে যায় বা নিচে বসে যায়।এই ধরনের পর্বতকে চ্যুতি-স্তূপ পর্বত বলে। 
• চ্যুতি-স্তূপ পর্বতের উৎপত্তি: তিন ধরনের পরিস্থিতিতে চ্যুতি-স্তূপ পর্বত সৃষ্টি হতে পারে। 
• প্রথমত: ভূ-ত্বকের শিলাস্তরে টানজনিত চাপের কারণে।
- উদাহরণ- আমেরিকা যুক্তরাষ্ট্রের নেভাডা, নিউ মেক্সিকো, ক্যালিফোর্নিয়ায় এ ধরনের স্তূপ পর্বত দেখা যায়।
• দ্বিতীয়ত: ভূ-ত্বকের কোনো অংশ ভূ-অভ্যন্তরস্থ কারণে ওপরের দিকে উঠতে থাকলে।
- যেমন- পূর্ব আফ্রিকার স্রস্ত উপত্যকার পাশ্ববর্তী উঁচু পার্বত্য স্তূপই এ ধরনের চ্যুতি-স্তূপ পর্বত।
• তৃতীয়ত: কোনো কারণে ভূ-ত্বকের এক অংশ খাড়াভাবে পাশের সমভূমির ওপরে উঠে গেলে।
- উদাহরণ- জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোঁজ এবং ভারতের বিন্ধ্যা ও ত্রিপুরা পর্বতদ্বয় চ্যুতি-স্তূপ পর্বতের প্রকৃষ্ট উদাহরণ।
• ভঙ্গিল পর্বতের উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, উত্তর আমেরিকার রকি এবং ইউরোপের আল্পস পর্বতমালা।
• আগ্নেয় পর্বতের উদাহরণ: জাপানের ফুজিয়ামা, হাওয়াই দ্বীপের মওনালোয়া, ইতালির ভিসুভিয়াস, আফ্রিকার কিলিমানজারো ইত্যাদি।
• উত্থিত ক্ষয়জাত পর্বতের উদাহরণ: আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস্, কলোরাডোর ফ্রান্ট রেঞ্জ (কলোরাডো)। 

উৎস: ভূগোল ১ম পত্র, এইসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৭১২.
কোন দেশ সর্বপ্রথম শতভাগ কাগজবিহীন প্রশাসন চালু করে?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. নাইজেরিয়া
  3. কেনিয়া
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• কাগজহীন সরকার ব্যবস্থা:
- বিশ্বে প্রথম মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের সরকার ব্যবস্থাকে শতভাগ কাগজহীন হিসেবে ঘোষণা দিয়েছে।
- ১১ ডিসেম্বর, ২০২১ এই ঘোষণা দেয়া হয়।
- কাগজবিহীন প্রথম প্রশাসন ব্যবস্থার কারণে ১.৩ বিলিয়ন দিরহাম এবং ১৪ মিলিয়ন ঘণ্টা শ্রম সাশ্রয় হচ্ছে।
- দুবাই সরকারের সব ধরনের অভ্যন্তরীণ, বাহ্যিক লেনদেন এবং পদ্ধতি এখন শতভাগ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন হবে।

উৎস: কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
৬,৭১৩.
বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে কমনওয়েলথ থেকে সরে যায় -
  1. গাম্বিয়া
  2. কেনিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. নাইজেরিয়া
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ। (জুন, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৭১৪.
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম টি-২০ টেস্ট সিরিজ জয় করে -
  1. ক) ১৬ জুলাই, ২০২৩
  2. খ) ১৭ জুলাই, ২০২৩
  3. গ) ১৮ জুলাই, ২০২৩
  4. ঘ) ১৯ জুলাই, ২০২৩
ব্যাখ্যা
- প্রথমবারের মত আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ।
- বৃষ্টি-বাধায় ১৭ ওভারে নেমে আসা ম্যাচে আফগানদের দেওয়া ১১৯ রানের লক্ষ্য ৫ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ।
- ৬ উইকেটের জয়ে এ বছরের শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল সাকিবের দল।
- সঙ্গে আফগানদের ধবলধোলাইয়ের আনন্দ তো আছেই।
- ১৬ জুলাই, ২০২৩ তারিখে বাংলাদেশ এই জয় পায়।
- দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতল টাইগাররা।  

উৎস: ১৭ জুলাই, ২০২৩, প্রথম আলো।
৬,৭১৫.
মেসোপটেমীয়া বলতে কোন অঞ্চলকে বুঝানো হয়?
  1. ইরান
  2. ইরাক
  3. সিরিয়া
  4. মিশর
ব্যাখ্যা
মেসোপটেমীয় সভ্যতার অবস্থান:
- খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দে মিশরে যখন নগর সভ্যতা গড়ে উঠেছিল।
- সেই সময় আরো কিছু নগর সভ্যতা গড়ে ওঠে।
- এই নগর সভ্যতাগুলোর আলাদা আলাদা নাম থাকলেও।
- একই ভূখণ্ডে গড়ে ওঠার কারণে এদেরকে একত্রে মেসোপটেমীয় সভ্যতা বলা হয়।
- বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমীয়া অঞ্চল অবস্থিত।
- মেসোপটেমীয়া একটি গ্রিক শব্দ।
- যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
- মেসোপটেমীয়া বলতে টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা-ফোরাত) এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে বোঝায়।

উল্লেখ্য,
- মেসোপটেমীয়া  উত্তরে আর্মেনিয়ার পার্বত্যাঞ্চল।
- পশ্চিম ও দক্ষিণে আরব মরুভূমি।
- দক্ষিণ-পূর্বে পারস্য উপসাগর।
- পূর্বে এলাম পার্বত্যাঞ্চল এবং পশ্চিমে ভূমধ্যসাগর অবস্থিত।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৭১৬.
Biological Weapons Convention এর সদস্য দেশ কয়টি?
  1. ১৮৯ টি
  2. ১৮৭ টি
  3. ১৮৫ টি
  4. ১৮৩ টি
ব্যাখ্যা
Biological Weapons Convention:
- জৈবিক অস্ত্র কনভেনশন বা Biological Weapons Convention (BWC) হলো একটি আইনত বাধ্যতামূলক চুক্তি যা জৈব অস্ত্র নিষিদ্ধ করে। 
- ১৯৬৯ সালে শুরু হওয়া জাতিসংঘের নিরস্ত্রীকরণ ফোরামে আলোচনা ও সমঝোতার পর ১০ এপ্রিল, ১৯৭২ তারিখে স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয়: ২৬মার্চ, ১৯৭৫ সালে।
- সদস্য দেশ: ১৮৫টি।

উৎস: Biological Weapons Convention ওয়েবসাইট, UN ওয়েবসাইট (লিঙ্ক)।
৬,৭১৭.
'Vienna Convention on Diplomatic Relations, 1961' কত সালে কার্যকর হয়?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৬২ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৬৪ সালে
ব্যাখ্যা
• ভিয়েনা কনভেনশন, ১৯৬১ (Vienna Convention):
⤇ পূর্ণনাম: Vienna Convention on Diplomatic Relations.
⤇ উদ্দেশ্য: কূটনীতিকদের অধিকার, নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক ও দায়মুক্তি নিশ্চিত করা।
⤇ স্বাক্ষর: ১৮ এপ্রিল, ১৯৬১ সাল।
⤇ স্থান: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।
⤇ চুক্তি কার্যকর: ২৪ এপ্রিল, ১৯৬৪ সাল।
⤇ অনুচ্ছেদ: ৫৩টি।
⤇ বাংলাদেশ স্বাক্ষর করে: ১৯৭৮ সালে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৬,৭১৮.
নিচের কোন সংস্থাটির সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত নয়?
  1. ক) UNIDO
  2. খ) OPEC
  3. গ) UNOPC
  4. ঘ) IAEA
ব্যাখ্যা

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।
ভিয়েনা সম্পর্কিত তথ্য-
১) এতে জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO) এর সদরদপ্তর অবস্থিত।
২) এতে OPEC (The Organization of the Petroleum Exporting Countries) এর সদরদপ্তর অবস্থিত।
৩) এতে UNODC (UN office on Drugs and Crime) এর সদরদপ্তর অবস্থিত।
৪) এতে IAEA (International Atomic Energy Agency) এর সদরদপ্তর অবস্থিত।
৫) ভিয়েনা কনভেনশন ১৯৮৫ সালে গৃহীত হয়। এটি ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক একটি চুক্তি।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।

৬,৭১৯.
চীনা কমিউনিস্ট পার্টি গঠিত হয় কত সালে?
  1. ১৯১১ সালে
  2. ১৯২১ সালে
  3. ১৯৪৫ সালে
  4. ১৯৪৯ সালে
ব্যাখ্যা
- চীনা কমিউনিস্ট পার্টি গঠিত হয় ১৯২১ সালের ১ জুলাই। চীনের সাংহাইয়ের বর্তমান মেমোরিয়াল হলে মাও সেতুং এবং অন্য ১২ জন নেতার উদ্যোগে চীনা কমিউনিস্ট পার্টি গঠিত হয়। ২০২১ সালের ১ জুলাই চীনা কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন হয়।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৬,৭২০.
ভারতের 'চন্দ্রযান-৩' কত তারিখে চাঁদে অবতরণ করে?
  1. ২১ আগস্ট, ২০২৩
  2. ২২ আগস্ট, ২০২৩
  3. ২৩ আগস্ট, ২০২৩
  4. ২৪ আগস্ট, ২০২৩
ব্যাখ্যা
চন্দ্রযান-৩:
- ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো।
- ইসরো প্রধান শ্রীধরা পানিকার সোমনাথ।
- ২৩ আগস্ট, ২০২৩ তারিখে চাঁদের বুকে অবতরণ করে চন্দ্রযান-৩।
- চন্দ্রযানটির ল্যান্ডারটির নাম ‘বিক্রম’।
- রোভারের নাম ‘প্রজ্ঞান’।
- অবতরণের করেছে চাঁদের দক্ষিণ মেরুর কাছে।
- চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারা প্রথম দেশ ভারত।
- সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে নভোযান অবতরণকারী চতুর্থ দেশ ভারত।
- ১৪ জুলাই, ২০২৩ তারিখে ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়।
- মোট ৬১৫ কোটি রুপি খরচ হয়েছে।

উৎস: ২৩ আগস্ট ২০২৩, প্রথম আলো।
৬,৭২১.
চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? 
  1. ক) তুর্কমেন
  2. খ) উইঘুর
  3. গ) তাজিক
  4. ঘ) কাজাখ
ব্যাখ্যা
• চীন:
- চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী মুসলিম প্রধান সম্প্রদায় হলাে উইঘুর।
অপরদিকে,
- তুর্কমেন মুসলিম সম্প্রদায় বসবাস করে - তুর্কমেনিস্তান।
- তাজিক মুসলিম সম্প্রদায় বসবাস করে -তাজিকিস্তান।
- কাজাখ মুসলিম সম্প্রদায় বসবাস করে - কাজাখিস্তান ।

উৎস: সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট।
৬,৭২২.
কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে? 
  1. আমেরিকা
  2. অস্ট্রেলিয়া
  3. নেপাল
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা

• মহিলারা প্রথম ভোটাধিকার প্রাপ্ত দেশ:
- বিশ্বে সর্বপ্রথম ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।

- ১৯০২ সালে - অস্ট্রেলিয়া,
- ১৯০৬ সালে - ফিনল্যান্ড এবং
- ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে।
- যুক্তরাজ্যের নারীরা ১৯১৮ সালে প্রথম শর্ত সাপেক্ষে এবং ১৯২০ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।
- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে। ১৯৩০ সালে তুর্কি নারীরা এবং ১৯৪৯ সালে আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে।
- পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে যথাক্রমে ১৯৪৭, ১৯৫০ এবং ১৯৭২ সালে।

সূত্র: Ministry for Women New Zealand (link)  ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ওয়েবসাইট (link).

৬,৭২৩.
Badminton is the national sport of which country?
  1. China
  2. Sri Lanka
  3. Nepal
  4. Indonesia
  5. Pakistan
ব্যাখ্যা
ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার জাতীয় খেলা।

ব্যাডমিন্টন:
- ইন্দোনেশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন।
- New York Times থেকে উদ্ধৃত: ‘When You Say Badminton, You Say Indonesia' Badminton is part of the national identity.

এছাড়াও,
- ব্যাডমিন্টন সিঙ্গাপুরেরও জাতীয় খেলা।
- মালয়েশিয়ার জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল এবং ব্যাডমিন্টন।

অন্যদিকে,
- নেপালের জাতীয় খেলা ভলিবল।
- চীনের জাতীয় খেলা টেবিল টেনিস।
- শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল।
- পাকিস্তানের জাতীয় খেলা হকি।

উৎস: Britannica.
৬,৭২৪.
UNDP কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৫ সালে
  2. ১৯৬৬ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৬৮ সালে
ব্যাখ্যা
UNDP:

- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- UNDP ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- এটির প্রধানের পদ প্রশাসক।
- বর্তমান প্রশাসক অসিম স্টেইনার।
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৭২৫.
২০২৩ সালে 'বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ' এর বিজয়ী দেশ -
  1. নেপাল
  2. বাংলাদেশ
  3. মালদ্বীপ
  4. ভারত
ব্যাখ্যা
১৪তম সাফ চ্যাম্পিয়নশিপ:
- ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি, ভারতকে চ্যাম্পিয়নশিপের ১৪তম সংস্করণের আয়োজক হিসাবে ঘোষণা করা হয়েছিল।
- ভারতের বেঙ্গালুরুতে ২১ জুন থেকে ৪ জুলাই, ২০২৩ অনুষ্ঠিত হয়েছিল।
- আয়োজক: South Asian Football Federation (SAFF).
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- মোট ম্যাচ: ১৫টি।
- মোট গোল: ৩৮টি।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: কুয়েত।
- সেরা খেলোয়াড়: সুনিল ছেত্রি।
- ফেয়ার প্লে ট্রফি: নেপাল।
- সেরা গোল রক্ষক: আনিছুর রহমান জিকো (বাংলাদেশ)।

উৎস: SAFF Championship ওয়েবসাইট।
৬,৭২৬.
গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্যরাষ্ট্র নয় কোনটি?
  1. কুয়েত
  2. ইরাক
  3. কাতার
  4. সৌদি আরব
ব্যাখ্যা

- গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্যরাষ্ট্র নয়- ইরাক
- ইরাক মধ্যপ্রাচ্যের একটি দেশ।

জিসিসি (GCC): 

- গালফ কো-অপারেশন কাউন্সিল। 
- আরব উপসাগরীয় সহযোগিতা পরিষদ।
- সদস্য দেশসমূহ: মোট ৬টি রাষ্ট্র।
- সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান। 
- প্রতিষ্ঠা: মে ১৯৮১, রিয়াদ, সৌদি আরব। 
 -মহাসচিব- জসিম মোহাম্মদ আলবুদাইবি।

উৎস: জিসিসি অফিসিয়াল ওয়েবসাইট।

৬,৭২৭.
জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি কে?
  1. আব্দুল্লাহ শহিদ
  2. ইগর কোনাশেঙ্কো
  3. মিরোস্লাভ লাজকা
  4. পিটার থমসন
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান ৭৬তম অধিবেশনের সভাপতি হলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ। মালদ্বীপ এবারই প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতিত্ব করছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ একবছর করে।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৬,৭২৮.
International Telecommunication Union (ITU) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. অটোয়া
  2. জেনেভা
  3. লন্ডন
  4. মাদ্রিদ
ব্যাখ্যা

• International Telecommunication Union (ITU).
- ITU হল জাতিসংঘের ডিজিটাল প্রযুক্তির (ICT) জন্য বিশেষায়িত সংস্থা।
- ​এই সংস্থাটি ১৯৪টি সদস্য রাষ্ট্র এবং ১০০০ টিরও বেশি কোম্পানি, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা নিয়ে গঠিত।
-  ITU হল জাতিসংঘ পরিবারের প্রাচীনতম সংস্থা - ১৮৬৫ সালে টেলিগ্রাফের সূচনা থেকে বিশ্বকে সংযুক্ত করে।​
- প্রতিষ্ঠিত হয়: ১৭ই মে, ১৮৬৫।
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে।
- এর সদর দপ্তর: সুইজারল্যান্ডের জেনেভায় ।

উল্লেখ্য,
- ITU এর প্রতিষ্ঠার তারিখ ধরে প্রতিবছর ১৭ মে 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে' পালিত হয়।

উৎস: ITU ওয়েবসাইট।

৬,৭২৯.
কোন সংস্থা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?
  1. World Bank
  2. UNDP
  3. WTO
  4. IMF
ব্যাখ্যা
⇒ বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে।

বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো বিশ্ব ব্যাংক।
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- কার্যক্রম শুরু করে: ১৯৪৬ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৮৯টি। (জুলাই, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গা। (জুলাই, ২০২৫)
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে বিশ্ব ব্যাংক।
- বিশ্ব ব্যাংক গ্রুপ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৬,৭৩০.
বিশ্বব্যাপী জলাভূমি সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিটি কী নামে পরিচিত?
  1. রামসার কনভেনশন
  2. ভিয়েনা কনভেনশন
  3. বাসেল কনভেনশন
  4. প্যারিস কনভেনশন
ব্যাখ্যা

বিশ্বব্যাপী জলাভূমি সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিটি রামসার কনভেনশন নামে পরিচিত।

রামসার কনভেনশন (Convention on Wetlands):
- রামসার কনভেনশন হলো জলাভূমি (যেমন, বিল, হ্রদ, নদী, ইত্যাদি) সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- স্বাক্ষর: ২ ফেব্রুয়ারি, ১৯৭১।
- স্বাক্ষরের স্থান: রামসার, ইরান।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- বর্তমানে চুক্তিবদ্ধ দেশ: ১৭২টি।
- উদ্দেশ্য: আর্দ্রভূমির অবক্ষয় রোধ ও বাস্তুতন্ত্র সংরক্ষণ।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত। রামসার সাইট ২টি হলো: সুন্দরবন (১৯৯২), টাঙ্গুয়ার হাওর (২০০০)।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।

৬,৭৩১.
বাংলাদেশ কোন বহুপাক্ষিক সংস্থা থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়?
  1. ক) ADB
  2. খ) IDA
  3. গ) IDB
  4. ঘ) JICA
ব্যাখ্যা
বাংলাদেশ IDA (International Development Association) থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়। বাংলাদেশ ২০১৯ সালে IDA থেকে মোট ২২৩.৭ কোটি মার্কিন ডলার ঋণ লাভ করে যা IDA এর দ্বিতীয় সর্বোচ্চ ঋণ গ্রহীতা। দেশ বা দ্বিপাক্ষিক উৎস হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি সহায়তা পায় জাপান থেকে।
(সূত্রঃ erd.gov.bd ও IDA ওয়েবসাইট)
৬,৭৩২.
Which of the following country does not belong to G-8?
  1. Switzerland
  2. France
  3. Germany
  4. Italy
ব্যাখ্যা
রাশিয়া জি৮ থেকে বের হয়ে যাওয়াতে বর্তমানে গ্রুপটির নাম জি৭।

G-7:

- বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
- জি-৭ প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- জি- ৭ -এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- জি-৭ এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 

তথ্যসূত্র - জি-৭-এর ওয়েবসাইট।
৬,৭৩৩.
'মানসম্মত শিক্ষা' এসডিজি এর কত নং লক্ষ্যমাত্রা?
  1. ২নং
  2. ৩নং
  3. ৪নং
  4. ৫নং
ব্যাখ্যা
• সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে
- সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি:
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০. অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্বা।

উৎস: SDG Website.
৬,৭৩৪.
জাতিসংঘের কোন দুটি সংস্থা মিলে IPCC গঠন করে?
  1. UNEP ও WMO
  2. UNFCCC ও UNEP
  3. UNFCCC ও WMO
  4. UNEP ও ECOSOC
ব্যাখ্যা

• IPCC:
- পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- প্রতিষ্ঠাকাল: ১৯৮৮ সাল।
- এটি জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর যৌথ উদ্যোগে গঠিত হয়।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য: ১৯৫টি।(সেপ্টেম্বর, ২০২৫)

উৎস: IPCC ওয়েবসাইট।

৬,৭৩৫.
বর্তমানে শেনজেনভুক্ত দেশ কয়টি? (জুন, ২০২৫)
  1. ২৮টি
  2. ২৯টি
  3. ৩০টি
  4. ৩১টি
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি। (জুন, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (জুন, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।
৬,৭৩৬.
'অরেঞ্জ বিপ্লবের' কেন্দ্রবিন্দু হিসেবে কোন শহর পরিচিত?
  1. ওডেসা
  2. মস্কো
  3. কিয়েভ
  4. মিনস্ক
ব্যাখ্যা

অরেঞ্জ বিপ্লব:
- ‘অরেঞ্জ বিপ্লব' সংঘটিত হয় ইউক্রেনে।
- অরেঞ্জ বিপ্লব ছিল একটি ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক ঘটনা।
- এটি সংঘটিত হয়েছিল ২০০৪ সালে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ ছিল নাগরিক প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু।
- ২০০৪ সালে ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এ আন্দোলনের সূত্রপাত।

সূত্র - Britannica.com

৬,৭৩৭.
আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে কোন যুদ্ধে?
  1. ক) ইয়োম কিপুর যুদ্ধে
  2. খ) ছয় দিনের যুদ্ধে
  3. গ) জুনের যুদ্ধে
  4. ঘ) তৃতীয় আরব - ইসরাইল যুদ্ধে
ব্যাখ্যা
ইয়োম কিপুর যুদ্ধ:

- আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে ইয়োম কিপুর যুদ্ধে
- ১৯৭৩ সালে সংঘটিত চতুর্থ আরব - ইসরাইল যুদ্ধ 'অক্টোবর যুদ্ধ', 'রমজান যুদ্ধ' ও 'ইয়োম কিপুর যুদ্ধ'
- মিসর ও সিরিয়া নেতৃত্বাধীন জোট এবং ইসরাইলের মধ্যে ১৯৭৩ সালের ৬ থেকে ২৫ অক্টোবর এ লড়াই সংঘটিত হয়।
- তৃতীয় আরব - ইসরাইল যুদ্ধ যা 'ছয় দিনের যুদ্ধ' ও 'জুনের যুদ্ধ' নামে পরিচিত।
- ১৯৬৭ সালের ৫ থেকে ১০ জুনের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।
- ইসরাইল এই যুদ্ধ জয়ের মাধ্যমে সিনাই উপদ্বীপ,গাজা উপত্যকা,পশ্চিম তীর,জেরুজালেম দখল করে নিয়েছিল।

তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
৬,৭৩৮.
বিশ্বের কোন শহর 'নিষিদ্ধ শহর' নামে পরিচিত?
  1. লাসা
  2. উলানবটোর
  3. পিয়ংইয়ং
  4. কাবুল
ব্যাখ্যা
বিশ্বের নিষিদ্ধ শহর:
- বিশ্বের নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে।
- লাসা তিব্বত এর রাজধানী।
- এটি ঐতিহাসিকভাবে দালাই লামার বাসস্থান।
- সমুদ্র সমতল হতে এর উচ্চতা ৩,৬৫০ মিটার।
- ১৯৫৮ সালে চীনা কমিউনিস্টদের ধর্মীয় স্থাপনা দখলের কারণে লাসা শহর নিষিদ্ধ স্থান হিসাবে পরিচিত ছিল।

উৎস: Britannica.
৬,৭৩৯.
বিগবেন ক্লক টাওয়ার কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) ক্রাইস্টচার্চ
  3. গ) লর্ডস
  4. ঘ) ম্যানচেস্টার
ব্যাখ্যা

ব্রিটেনের পার্লামেন্ট ভবন এর নাম ওয়েস্টমিনিস্টার প্রাসাদ। এটি লন্ডনের টেমস নদীর তীরে অবস্থিত।
পার্লামেন্ট ভবনের উত্তরাংশে ক্লক টাওয়ার অবস্থিত সুবিশাল ঘন্টার নাম বিগ বেন।

উৎসঃ Britannica.com

৬,৭৪০.
৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) কর্ণওয়াল
  2. খ) হিরোশিমা
  3. গ) শ্লস এলমাউ
  4. ঘ) গ্লাসগো
ব্যাখ্যা
• জি-৭:
জি-৭ (গ্রুপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ।
এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।
- প্রতিষ্ঠা লাভ করে-১৯৭৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৬ টি।
- বর্তমান সদস্য- ৭ টি (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি, কানাডা)।
- জি-৭ এর একমাত্র এশীয় দেশ- জাপান।

জি-৭ শীর্ষ সম্মেলন


৪৯তম:
তারিখ: ১৯-২১ মে, ২০২৩।
স্থান: হিরোশিমা, জাপান।

৪৮তম:
তারিখ: ২৬-২৮ জুন, ২০২২।
স্থান: ব্যাভারিয়ান রাজ্যের শ্লস এলমাউ শহর, জার্মানি।

তথ্যসূত্র: জি-৭ ওয়েবসাইট।
৬,৭৪১.
জাতিসংঘ সনদের কোন অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছে?
  1. অনুচ্ছেদ ২৩
  2. অনুচ্ছেদ ২৪
  3. অনুচ্ছেদ ২৭
  4. অনুচ্ছেদ ২৮
ব্যাখ্যা

নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত। 
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য)।

⇒ জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছে।
- স্থায়ী সদস্যদের ভেটো (Veto) পাওয়ার থাকে, অর্থাৎ তারা একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে সেই সিদ্ধান্ত গৃহীত হবে না। 
- অস্থায়ী সদস্যরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন এবং তাদের মেয়াদকাল সাধারণত দুই বছর। এই সদস্যদের কোনো ভেটো ক্ষমতা নেই, তবে তারা আলোচনায় অংশগ্রহণ করতে পারে এবং ভোট দিতে পারে।

অন্যদিকে,
- জাতিসংঘ সনদের ২৪ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজ, দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে।
- জাতিসংঘ সনদের ২৭ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে।
- জাতিসংঘ সনদের ২৮নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে।

উৎস: UN Security Council ওয়েবসাইট। 

৬,৭৪২.
আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. আইভরিকোস্ট
  2. মিশর
  3. মরক্কো
  4. তিউনিসিয়া
ব্যাখ্যা
AFDB:

- আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক (AfDB) গ্রুপের প্রধান উদ্দেশ্য হল এর আঞ্চলিক সদস্য দেশগুলিতে (RMCs) টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতি উত্সাহিত করা, এইভাবে দারিদ্র্য হ্রাসে অবদান রাখা।
- সংগঠনটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়?
- এর সদর দপ্তর আইভরিকোস্টে অবস্থিত।
- সংগঠনটির সদস্য ৫৪টি দেশ।

তথ্যসূত্র - AFDB এর অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৭৪৩.
'ডেথ ভ্যালি' কোথায় অবস্থিত?
  1. ভার্জিনিয়া
  2. মনিপুর
  3. বেলুচিস্তান
  4. ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা

ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা:
- ডেথ ভ্যালি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত।
- ডেথ ভ্যালি (Death Valley) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাংশে অবস্থিত একটি ভৌগোলিক নিম্নভূমি বা গহ্বর।
- এটি উত্তর আমেরিকার সবচেয়ে নিচু, উষ্ণ এবং শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত।
- অবস্থান: গ্রেট বেসিন (Great Basin) ও মোহাভে মরুভূমি (Mojave Desert)-এর সীমান্তবর্তী এলাকা।
- এটি উত্তর আমেরিকার সবচেয়ে নিচু স্থান, যার সর্বনিম্ন বিন্দু বেডওয়াটার বেসিন (Badwater Basin), সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৮২ ফুট নিচে।
- এটি বিশ্বের অন্যতম গরমতম স্থান, গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায়শই ৫০°C ছাড়িয়ে যায়।
- বার্ষিক বৃষ্টিপাত খুবই কম, মাত্র কয়েক ইঞ্চি।

তথ্যসূত্র - Britannica.com

৬,৭৪৪.
কোন শহরে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজিত হয়?
  1. ভ্যাঙ্কুভার
  2. সিডনি
  3. ইকেতারিনবার্গ
  4. টোকিও
ব্যাখ্যা
- ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের ৩২তম আসর।
- টোকিও অলিম্পিক গেমসের মাসকটের নাম হলো ‘মিরাইতোয়া’। জাপানি ভাষায় মিরাইতোয়া মানে হলো ‘চিরস্থায়ী ভবিষ্যৎ’।
৩২তম অলিম্পিক গেমসে পদক তালিকায় শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৩৯টি স্বর্ণসহ মোট ১১৪টি পদক)
- দ্বিতীয় : চীন (৩৮টি স্বর্ণসহ মোট ৮৮টি পদক)
- তৃতীয় : জাপান (২৭টি স্বর্ণসহ মোট ৫৮টি পদক)।
(তথ্যসূত্রঃ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওয়েবসাইট)
৬,৭৪৫.
বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দলের নাম কী? (জানুয়ারি, ২০২৫)
  1. লেবার পার্টি
  2. কনজারভেটিভ পার্টি
  3. ডেমোক্রেটিক পার্টি
  4. রিপাবলিকান পার্টি
ব্যাখ্যা
⇒ বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দলের নাম ডেমোক্রেটিক পার্টি। (১২ জানুয়ারি, ২০২৫)
- আগামী ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনে জয়ী দল রিপাবলিকান পার্টি ক্ষমতা গ্রহন করবে। সে অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি।

যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি:

- ‘ইলেক্টোরাল কলেজ’ পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই পদ্ধতিতে ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন অংশগ্রহণ করেন না।
- নির্বাচনের ফলাফল ভোটারদের দেওয়া ভোটে সরাসরি নির্ধারিত হয় না। জাতীয় স্তরের নির্বাচনি লড়াইয়ের বদলে জয়-পরাজয় নির্ধারিত হবে একেকটি অঙ্গরাজ্যের নির্বাচনি লড়াইয়ের মাধ্যমে।
- যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন।
- ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮টি।
- মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
- প্রতিটি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি করে ইলেক্টোরাল ভোট থাকে, যা ওই অঙ্গরাজ্যের জনসংখ্যার মোটামুটিভাবে সমানুপাতিক হয়।
- ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সর্বাধিক ৫৪টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন:
- প্রতি চার বছর পর পর যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নভেম্বর মাসের প্রথম সোমবারের পর যে মঙ্গলবার পড়ে, সেদিনই ভোটগ্রহণ হয়।
- সেই হিসাবে ২০২৪ সালের নভেম্বর মাসের ৫ তারিখে ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- সংখ্যা গরিষ্ঠ ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
- যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৬,৭৪৬.
'সিয়াচেন হিমবাহ' কোন দুইটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল?
  1. ভারত ও চীন
  2. চীন ও নেপাল
  3. ভারত ও পাকিস্তান
  4. ভারত ও নেপাল
ব্যাখ্যা

সিয়াচেন হিমবাহ:
- সিয়াচেন হিমবাহ মূলত ভারত ও পাকিস্তান-এর মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল।
- এখানে উভয় দেশই নিজেদের সার্বভৌমত্ব দাবি করে। 
- এটি উত্তর কাশ্মীরে অবস্থিত পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত।

⇒ কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ দখলে রাখা নিয়ে দুই চিরবৈরী দেশ ভারত আর পাকিস্তানের মধ্যে লড়াই শুরু হয় আশির দশকের গোড়া থেকে।
- তবে দ্বন্দ্বের বীজ লুকিয়ে ছিল দুই দেশের মধ্যে সই হওয়া করাচি আর সিমলা চুক্তি দুটির মধ্যেই – যেখানে ‘এন জে ৯৮৪২’ নামের একটি অবস্থানের পরে নিয়ন্ত্রণ রেখা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি মানচিত্রে।
- মনে করা হত ওই এলাকার আবহাওয়া এতটাই প্রতিকুল, যেখানে কোনও মানুষ থাকতে পারবে না।

উল্লেখ্য,
- ১৯৮৪ সালে ভারত অপারেশন মেঘদূতের (Operation Meghdoot) মাধ্যমে সিয়াচেন হিমবাহের ৭০% নিয়ন্ত্রণ নেয়।

উৎস: i) Britannica.
ii) BBC.

৬,৭৪৭.
ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে?
  1. হাম্মুরাবি
  2. উর-নাম্মু
  3. সার্গন দ্য গ্রেট
  4. জুলিয়াস সিজার
ব্যাখ্যা
হাম্মুরাবি আইন:
- প্রাচীন মেসোপটেমিয়ায় (বর্তমান ইরাক) পৃথিবীর প্রথম সত্যিকারের সভ্য নগররাষ্ট্রগুলো গড়ে উঠেছিল।
- ফলে এলাকাটি সভ্যতার সূতিকাগার হিসেবে পরিচিত।
- নগররাষ্ট্র ব্যাবিলন ছিল মেসোপটেমিয়ার কেন্দ্রবিন্দু।
- ১৭৬০ খ্রিষ্টপূর্ব বেশ কয়টি ধারাবাহিক যুদ্ধের পর ব্যাবিলনের শক্তিমান রাজা হাম্মুরাবি অন্য সব বিপক্ষ নগররাষ্ট্রগুলো গুঁড়িয়ে দেন।
- ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা হাম্মুরাবি।

⇒ রাজা হাম্মুরাবি কঠোর হাতে মেসোপটেমিয়া শাসন করেছেন।
- তিনি আইন প্রণয়ন ও অপরাধের জন্য শাস্তি নির্ধারণ করেছিলেন। তাঁর আইনগুলো ‘কোড অব হাম্মুরাবি’ নামে পরিচিত। এটি সবচেয়ে পুরোনো লিখিত আইন।
- ব্যাবিলনের সূর্য দেবতা শামাশের নামে হাম্মুরাবি প্রণীত আইনগুলো পাথরে খোদাই করা ছিল।
- আইনগুলো শতাব্দীর পর শতাব্দী কাদামাটিতে লিখে আগুনে পুড়িয়ে সংরক্ষণ করা হতো।

এছাড়াও,
- ৪০০০ খ্রিষ্টপূর্বের দিকে সুমেরিয়ানরা মেসোপটেমিয়ার নদীবর্তী স্থানগুলোকে সমৃদ্ধ করে তুলেছিল। রাজা উর-নাম্মু ছিলেন একজন কুশলী রাজ্যনির্মাতা।
- ২৩০০ খ্রিষ্টপূর্বে সার্গন দ্য গ্রেটের অধীন আকাডিয়ানরা ব্যাপক ক্ষমতাশালী হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যে তারা এক সম্রাটের অধীন বিশাল সাম্রাজ্য গড়ে তোলে।

উৎস: i) History.com
ii) প্রথম আলো।
৬,৭৪৮.
নাইন-ইলেভেন হামলার পর যুক্তরাষ্ট্র কোন অভিযান পরিচালনা করে?
  1. অপারেশন ব্লু স্টার
  2. অপারেশন এন্ডুরিং ফ্রিডম
  3. অপারেশন ডেজার্ট ফক্স
  4. অপারেশন অডিসি ডন
ব্যাখ্যা
অপারেশন এন্ডুরিং ফ্রিডম (Operation Enduring Freedom):
- অপারেশন এন্ডুরিং ফ্রিডম ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি সামরিক অভিযান যা ২০০১ সালের ৭ অক্টোবর থেকে শুরু হয়।
- ৯/১১ সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া হিসেবে অপারেশনটি মূলত আল-কায়েদা ও তালেবানদের বিরুদ্ধে আফগানিস্তানে পরিচালিত হয়।
- মূল লক্ষ্য: আল-কায়েদা ধ্বংস করা ও তালেবানদের ক্ষমতা থেকে সরানো।
- ফলাফল: ২০০১ সালের ডিসেম্বরে তালেবান সরকার পতন ঘটে ও আল-কায়েদা নেতারা আত্মগোপনে যায় (ওসামা বিন লাদেন ২০১১ সালে হত্যা করা হয়)।

⇒ নাইন-ইলেভেন:
- ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়দা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রে একইসাথে চারটি সন্ত্রাসী হামলা চালায় যা নাইন-ইলেভেন নামে পরিচিত।
- ২টি বিমান দিয়ে আঘাত করে নিউইয়র্কে অবস্থিত ১১০ তলা বিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, ১ টি পেন্টাগনে ও ১ টি পেনসিলভেনিয়ায়।
- আক্রমনে ২,৯৯৭ জন নিহত এবং ৬,০০০ এর অধিক মানুষ আহত হয়, এবং ধ্বংসপ্রাপ্ত হয় ১০ বিলিয়ন মার্কিন ডলারের অধিক অবকাঠামো ও সম্পদ।
- ধ্বংসস্তূপটি কে গ্রাউন্ড জিরো বলা হয়।
- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়েছিল।
- এই হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বুশ সরকার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য Department of Homeland Security বিভাগ প্রতিষ্ঠা করেন।

অন্যদিকে,
- অপারেশন অডিসি ডন লিবিয়ায় মার্কিন তথা আন্তর্জাতিক মিলিটারি অপারেশনস-এর কোড নাম। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যই ছিল এই মিলিটারি অপারেশনস্।
- ১৯৯৮ সালের ডিসেম্বরে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইরাকি লক্ষ্যবস্তুতে চার দিনের বোমা হামলা চালায়। যুদ্ধটি সংঘটিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট ও ইরাকের মধ্যে। জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের সাথে সহযোগিতা করতে সাদ্দাম হোসেনের ক্রমাগত অস্বীকৃতির প্রতিক্রিয়ায়, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ১৯৯৮ সালে অপারেশন ডেজার্ট ফক্স পরিকল্পনা করেছিল।
- ১৯৮৪ সালের ১-৮ জুন ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে স্বর্ণমন্দির অভিযান যা 'অপারেশন ব্লু স্টার' নামে পরিচিত।

উৎস: Britannica.
৬,৭৪৯.
নিচের কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?
  1. UNDP
  2. UNESCO
  3. UNICEF
  4. UNCTAD
ব্যাখ্যা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস:
- ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।

⇒ UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।

উৎস: UNESCO ওয়েবসাইট।
৬,৭৫০.
নিচের কোনটি গ্রিনহাউজ গ্যাস?
  1. ক) নাইট্রাস অক্সাইড
  2. খ) মিথেন
  3. গ) জলীয়বাষ্প
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
যেসব গ্যাস ‍ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে তাদের গ্রিনহাউজ গ্যাস বলা হয়। বিভিন্ন গ্রিনহাউজ গ্যাসের মধ্যে কার্বন ডাই-অক্সাইড, মিথেন ও জলীয়বাষ্প প্রধান।
এছাড়া নাইট্রাস অক্সাইড, ওজন, হ্যালোকার্বন জাতীয় গ্যাসও গ্রিনহাউজ গ্যাসের অন্তর্ভুক্ত।
এসকল গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ শোষণ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে থাকে।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৬,৭৫১.
UNIFEM এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক
  2. ক্যালিফোর্নিয়া
  3. জর্জিয়া
  4. ওয়াশিংটন, ডি.সি.
ব্যাখ্যা
UNIFEM:
- জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল (UNIFEM)।
- UNIFEM এর পূর্ণরূপ United Nations Development Fund for Women.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৬ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ৪৫টি। (মার্চ, ২০২৫)

তথ্যসূত্র - জাতিসংঘের ওয়েবসাইট।
৬,৭৫২.
প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন কোন শহরে?
  1. ক) সোচি
  2. খ) সাচি
  3. গ) রাচি
  4. ঘ) গোচি
ব্যাখ্যা
- রাশিয়ার সোচি শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২ এবং প্রথম আলো।
৬,৭৫৩.
প্রথম নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?
  1. সেলমা রেগারলেফ
  2. বার্থাভন সুটনার
  3. ফ্রেডেরিক পাসি
  4. থিওডর রুজভেল্ট
ব্যাখ্যা
- সুইডিশ ব্যবসায়ী ও উদ্ভাবক আলফ্রেড নোবেলের উইল অনুসারে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে।
- ১৯০১ সালে প্রথম নোবেল শান্তি পুরস্কার লাভ করেন রেডক্রসের প্রতিষ্ঠাতা সুইজারল্যান্ডের হেনরী ডুনান্ট এবং ফ্রান্সের রাজনীতিবিদ ও শান্তিকর্মী ফ্রেডেরিক পাসি।
- নরওয়ে পার্লামেন্টের নোবেল কমিটি শান্তিতে নোবলে পুরস্কার প্রদান করে থাকে।
নোবলে পুরস্কার ২০২১:
সাহিত্য:
- আবদুল রাজ্জাক গুরনাহ (যুক্তরাজ্য, জন্ম-তাঞ্জানিয়া)
শান্তি:
- মারিয়া রোসা (ফিলিপাইন)
- দিমিত্রি মুরাতভ (রাশিয়া)
অর্থনীতি:
- ডেভিড কার্ড (যুক্তরাষ্ট্র, জন্ম-কানাডায়)
- জোশুয়া অ্যাঙ্গরিস্ট (যুক্তরাষ্ট্র)
- গুইদু ডব্লিউ ইমবেন্স (যুক্তরাষ্ট্র, জন্ম-নেদারল্যান্ডসে)
চিকিৎসা:
- ডেভিড জুলিয়াস (যুক্তরাষ্ট্র)
- আর্ডেম প্যাটাপোসিয়ান (যুক্তরাষ্ট্র, জন্ম-লেবানন)
রসায়ন:
- ডেভিড ম্যাকমিলান (যুক্তরাষ্ট্র, জন্ম-যুক্তরাজ্য)
- বেঞ্জামিন লিস্ট (জার্মানি)
পদার্থে:
- সিউকুরু মানাবে (যুক্তরাষ্ট্র, জন্ম-জাপান)
- ক্লাউস হ্যাসেলম্যান (জার্মানি)
- জির্জিও পারিসি (ইতালি)।
(তথ্যসূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট এবং আল জাজিরা)
৬,৭৫৪.
নারীর প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত CEDAW সনদে কতটি ধারা রয়েছে?
  1. ৮টি
  2. ১৫টি
  3. ২০টি
  4. ৩০টি
ব্যাখ্যা
- নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত CEDAW (Convention on the Elimination of All Forms of Discrimination against Women) সনদ গৃহিত হয় ১৮ ডিসেম্বর ১৯৭৯ সালে।
- এটি কার্যকর হয় ৩ সেপ্টেম্বর ১৯৮১।
- এই সনদে মোট ৩০টি ধারা রয়েছে।
(তথ্যসূত্র: OHCHR ওয়েবসাইট)
৬,৭৫৫.
ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের স্বীকৃতি দেয়-
  1. ক) IFAD
  2. খ) WIPO
  3. গ) WTO
  4. ঘ) IDA
ব্যাখ্যা
-  বিশ্বব্যাপী জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি প্রদান করে আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা (World Intellectual Property Organisation- WIPO) ।
- এই সনদ সরাসরি WIPO প্রদান করে না।
- WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে GI সনদ প্রদান করে থাকে।
- জিআই সনদ উৎপাদকের পণ্যের স্বতন্ত্র প্রতিষ্ঠা দেয়।
- এতে অন্য দেশের সমজাতীয় পণ্য থেকে তাদের পণ্য আলাদাভাবে চেনা যায়। 
- এর ফলে তাদের এই পণ্যের আলাদা রেপুটেশন তৈরি হয়। 
- উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে ১১টি জিআই পণ্য রয়েছে।

উৎস: Britannica, WIPO.
৬,৭৫৬.
ব্রেক্সিট কার্যকর হয় কবে?
  1. ১ জানুয়ারি, ২০২১
  2. ৩১ জানুয়ারি, ২০২০
  3. ৩১ জানুয়ারি, ২০২১
  4. ১ জানুয়ারি, ২০২০
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন (EU):

- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)। 
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি। 
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

অন্যদিকে -
- ব্রেক্সিট নিয়ে ২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে এক গণভোট হয়।
- তখন ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছিলেন ব্রিটিশ জনগণ।
- আর এর পরে ঐ বছরেই ব্রেক্সিট চুক্তি সম্পন্ন হয়। 
- ব্রেক্সিট চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) থেকে বেরিয়ে আসে। 
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসে যুক্তরাজ্য। এটি ব্রেক্সিট হিসেবে পরিচিত। 

উৎস: EU ওয়েবসাইট।
৬,৭৫৭.
‘দ্য গ্রেট গেম’ (The Great Game) প্রধানত কোন দুটি সাম্রাজ্যের মধ্যে সংঘটিত হয়েছিল?
  1. ব্রিটিশ সাম্রাজ্য ও ফরাসি সাম্রাজ্য
  2. ব্রিটিশ সাম্রাজ্য ও জার্মান সাম্রাজ্য
  3. ব্রিটিশ সাম্রাজ্য ও রুশ সাম্রাজ্য
  4. ব্রিটিশ সাম্রাজ্য ও চীন সাম্রাজ্য
ব্যাখ্যা

মধ্য এশিয়ার গ্রেট গেম (Great Game):
- মধ্য এশিয়ার 'গ্রেট গেম' হলো ১৯শ শতাব্দীর একটি বিখ্যাত ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা।
- এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্য এবং রুশ সাম্রাজ্যের মধ্যে মধ্য এশিয়ায় আধিপত্য ও প্রভাব বিস্তারের জন্য একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক, কূটনৈতিক এবং কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা। 
- রাশিয়া যখন এশিয়ার দিকে প্রসারিত হচ্ছিল, তখন ব্রিটিশরা ভারত রক্ষায় আফগানিস্তান ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। রাশিয়া চেয়েছিল মধ্য এশিয়ায় প্রভাব বাড়াতে, আর ব্রিটেন চেয়েছিল রাশিয়াকে ভারতের সীমান্ত থেকে দূরে রাখতে।  
- এর মূল কেন্দ্রবিন্দু ছিল আফগানিস্তান, পারস্য (ইরান), তিব্বত এবং মধ্য এশিয়ার বুখারা ও খিভা অঞ্চল।
- ১৯০৭ সালের অ্যাংলো-রাশিয়ান কনভেনশন এর মাধ্যমে ইরান ও আফগানিস্তানে প্রভাবের ক্ষেত্র নির্ধারণের মাধ্যমে এই গেমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। 

উল্লেখ্য,
- লেখক রুডইয়ার্ড কিপলিং-এর উপন্যাস 'কিম' (Kim)-এর মাধ্যমে গ্রেট গেম শব্দটি জনপ্রিয় হয়।

এছাড়াও,
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মতো শক্তিগুলোর মধ্যে মধ্য এশিয়ায় নতুন প্রভাব বিস্তারের চেষ্টাকে "নিউ গ্রেট গেম" বা নতুন গ্রেট গেম বলে অভিহিত করা হয়।

উৎস: Britannica.

৬,৭৫৮.
‘অরবিস ইন্টারন্যাশনাল’ বিশ্বব্যাপী কোন বিষয়ে কাজ করে?
  1. দারিদ্র্য বিমোচন
  2. বিশ্ব শান্তি ও বোঝাপড়ার প্রচার
  3. অন্ধত্ব প্রতিরোধ
  4. দুর্নীতি প্রতিরোধ
ব্যাখ্যা
Orbis International:
- অরবিস ইন্টারন্যাশনাল হল একটি আন্তর্জাতিক অলাভজনক বেসরকারি সংস্থা।
- অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি বিশ্বব্যাপী অন্ধত্ব প্রতিরোধ এবং চক্ষু সেবা উন্নয়নে কাজ করে। 
- এটি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮২ সালে।
- সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উৎস: Orbis International ওয়েবসাইট।
৬,৭৫৯.
বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রীতে ভাগ করেন কারা?
  1. গ্রীকরা
  2. অ্যাসেরীয়রা
  3. ফিনিশীয়রা
  4. ক্যালডীয়রা
ব্যাখ্যা
অ্যাসিরীয় সভ্যতা:
- আনুমানিক খ্রিস্টপূর্ব ১০০০-৯০০ অব্দের মধ্যে অ্যাসিরীয় সভ্যতার পত্তন ঘটে।
- ব্যাবিলন থেকে প্রায় দু'শ মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে এই শহর গড়ে ওঠে।
- এ শহরের অধিবাসীরা অ্যাসিরীয় নামে পরিচিত ছিল।
- সামরিক ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
- অ্যাসিরীয় সম্রাট বিশ্বাস করতেন তিনি দেবতা অসুরের প্রতিনিধি।
- অ্যাসিরীয়দের অর্থনীতির মূল উৎস ছিল বিভিন্ন দেশ থেকে লুণ্ঠন করে আনা ধনসম্পদ।
- তারাই প্রথম বৃত্তকে ৩৬০° তে ভাগ করে।
- পৃথিবীকে সর্বপ্রথম তারা অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেছিল।
- তিন'শ বছরের এই প্রাচীন সভ্যতা খ্রিস্টপূর্ব ৬১২ অব্দে ধ্বংসপ্রাপ্ত হয়।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৭৬০.
ব্রেটন উডস্ ইনস্টিটিউশন বলা হয় কোন প্রতিষ্ঠানকে ?
  1. ক) ডব্লিউটিও
  2. খ) আইএমএফ
  3. গ) এডিবি
  4. ঘ) আইডিবি
ব্যাখ্যা
‘ব্রেটন উডস সম্মেলন:
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলো।
- ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং
- The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে।
- তাই এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়।

সূত্র: WB ও IMF ওয়েবসাইট।
৬,৭৬১.
বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয় কোনটি?
  1. ICSID
  2. IDA
  3. IBRD
  4. IBCD
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- IBCD বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয়।
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এটি ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা।
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank.
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৬,৭৬২.
চীনে কত সালে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৯ সালে
  2. ১৯৫৩ সালে
  3. ১৯৫৯ সালে
  4. ১৯৬৬ সালে
ব্যাখ্যা
• চীন:
- প্রথম আফিম যুদ্ধ (১৮৩৯-৪২) সংগঠিত হয় - চীন এবং ব্রিটেনের মধ্যে।
- দ্বিতীয় আফিম যুদ্ধ (১৮৫৬-৬০) যা তীর যুদ্ধ বা চীনে অ্যাংলো-ফরাসি যুদ্ধ নামেও পরিচিত ‍যা ব্রিটেন এবং ফ্রান্স চীনের বিরুদ্ধে লড়াই করেছিল।
- চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠিত হয় - ১৯৪৯ সালে।
- চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত হয় - ১৯৪৯ সালে।

- ১ অক্টোবর, ১৯৪৯-এ, চীনা কমিউনিস্ট নেতা মাও সেতুং গণপ্রজাতন্ত্রী চীন (পিআরসি) প্রতিষ্ঠা করেন।
- চীনে সাংস্কৃতিক বিপ্লব হয় - ১৯৬৬-১৯৭৬ পর্যন্ত।
- চীনে সাংস্কৃতিক বিপ্লবের নেতৃত্বদান করেন - মাও সেতুং।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৬,৭৬৩.
সম্প্রতি নিম্নের কোন মহাদেশ ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে?
  1. ক) উত্তর আমেরিকা
  2. খ) ইউরোপ
  3. গ) আফ্রিকা
  4. ঘ) অষ্ট্রেলিয়া
ব্যাখ্যা
সম্প্রতি ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ইউরোপ
ইউরোপীয় ইউনিয়নের সংস্থা ইউরোপিয়ান কমিশন বলেছে, মহাদেশটির দুই-তৃতীয়াংশ এলাকা সতর্কতামূলক অবস্থায় আছে। 
অভ্যন্তরীণ নৌপথে জাহাজ চলাচল কমে গেছে, বিদ্যুৎ উৎপাদন ও নির্দিষ্ট কিছু শস্যের ফলন কম হচ্ছে। গতকাল ইউরোপিয়ান কমিশনের এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
 
আগস্টে ইউরোপের খরা পর্যবেক্ষণকারী সংস্থা (ইডিও) একটি প্রতিবেদন প্রকাশ করে। 
ওই প্রতিবেদন অনুযায়ী, মাটির আর্দ্রতা কমে যাওয়ায় ইউরোপের ৪৭ শতাংশ এলাকা সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে আছে। আর ১৭ শতাংশ এলাকা আছে সতর্ক অবস্থায়। সেখানে শাকসবজির উৎপাদন ব্যাহত হচ্ছে।
 
উৎস: প্রথম আলো 
৬,৭৬৪.
ইউরো মুদ্রা চালু হয় কবে থেকে?
  1. ১ জানুয়ারি ১৯৯৯
  2. ১ জানুয়ারি ১৯৯৮
  3. ১ নভেম্বর ১৯৯৩
  4. ১ জানুযারি ১৯৯৫
ব্যাখ্যা
• ইউরো মুদ্রা:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম: ইউরো।
- ইউরো মুদ্রার জনক: রবার্ট মুন্ডেল।
- এটি চালু হয়: ১ জানুয়ারি ১৯৯৯।
- ২০০২ সালে ১ জানুয়ারি অফিসিয়াল ভাবে কার্যকর হয়।
- বর্তমানে ইউরোমুদ্রা চালু আছে: ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৯ টি দেশে।
- এর সর্বশেষ দেশ: লিথুনিয়া।

• অপরদিকে,
ইউরোপীয় ইউনিয়ন:
- এটি প্রতিষ্ঠিত হয়: ৭ ফেব্রুয়ারি ১৯৯৩ ( আত্মপ্রকাশ ঘটে) ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে।
- এর সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান সদস্য: ২৭ টি
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।

উৎস: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট।
৬,৭৬৫.
জাতিসংঘের পতাকায় কোন গাছের পাতা দেখা যায়?
  1. ম্যাপল
  2. পাম
  3. জলপাই
  4. পাইন
ব্যাখ্যা
জাতিসংঘের পতাকা:
- জাতিসংঘের পতাকা সারা বিশ্বের মানুষের জন্য উচ্চাকাঙ্ক্ষার প্রতীক।
- জাতিসংঘের মূল প্রতীকটি ১৯৪৫ সালে জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থার সম্মেলনের সময় ডিজাইনারদের একটি দল দ্বারা তৈরি করা হয়েছিল।
- জাতিসংঘ পতাকা গৃহীত হয়: ৭ ডিসেম্বর ১৯৪৬।
- পতাকার জমিন নীল এবং মাঝখানে পৃথিবীর মানচিত্র।
- মানচিত্রের ২ পাশে সাদা রং-এর জলপাই গাছের দু'টি ডাল।
- জলপাই পাতাকে শান্তির প্রতীক বলা হয়।
- নীল ঢ়ং যুদ্ধের লাল রঙের বিপরীতে শান্তির প্রতীক হিসেবে প্রতিনিধিত্ব করে।
- জাতিসংঘের পতাকার ডিজাইন দলের নেতৃত্বে ছিলেন অলিভার লিঙ্কন লুন্ডকুইস্ট।

উৎস: UN ওয়েবসাইট।
৬,৭৬৬.
What is the name of the latest multilateral development bank?
  1. IDB
  2. ADB
  3. WB
  4. AIIB
ব্যাখ্যা
• AIIB সর্বশেষ বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক।

AIIB:
- AIIB এর পূর্ণরূপ The Asian Infrastructure Investment Bank.
- এর বর্তমান প্রেসিডেন্ট চীনের জিন লিকুয়ান।
- তিনি ২৮ জুলাই, ২০২০-এ তিনি পাঁচ বছরের দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন।
- AIIB চীনের উদ্যোগে ২০১৬ সালের জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- AIIB এর সদর দপ্তর বেইজিং এ অবস্থিত।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয়।

তথ্যসূত্র - AIIB অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৭৬৭.
'UNICEF' প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
  1. ১৯৪১ সাল
  2. ১৯৪৩ সাল
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৪৯ সালে
ব্যাখ্যা
UNICEF:
- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৪৬ সাল।
- শুরুতে এটির নাম ছিল: United Nations International Children's Emergency Fund.
- United Nations Children Fund নামধারণ করে: ১৯৫৩ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: ক্যাথরিন রাসেল। (মার্চ, ২০২৫)
- তিনি এর ৮ম নির্বাহী পরিচালক।
- তিনি দায়িত্ব গ্রহণ করেন: ১ ফেব্রুয়ারি ২০২২ সালে।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৭৬৮.
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত অবসানে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
  1. ২৭ জুলাই, ২০২৫
  2. ৩১ জুলাই, ২০২৫
  3. ৫ আগস্ট, ২০২৫
  4. ৮ আগস্ট, ২০২৫
ব্যাখ্যা
আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি:
- ৮ আগস্ট, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে দক্ষিণ ককেশাস অঞ্চলের রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। 
- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।
- এর মধ্য দিয়ে কয়েক দশকের সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী মিত্রতা তৈরি হবে বলে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
- শান্তিচুক্তির পাশাপাশি উভয় দেশের সাথে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের।
 
উল্লেখ্য,
- বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত।
- অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে।
- আর্মেনিয়া নাগোর্নো কারাবাখের দখল নেয়ার পর কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘাত হয় দুই দেশের মধ্যে।
- ২০২৩ সালে পুনরায় অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
৬,৭৬৯.
আইনের শাসন সূচক-২০২৩ অনুযায়ী, সর্বনিম্ন দেশ কোনটি?
  1. শ্রীলংকা
  2. আফগানিস্তান
  3. পাকিস্তান
  4. ভেনেজুয়েলা
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২৩:
২৫ অক্টোবর, ২০২৩ যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা World Justice Project (WJP) ১৪২টি দেশকে অন্তর্ভুক্ত করে ‘WJP Rule of Law Index 2023’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে –
- শীর্ষ দেশ – ডেনমার্ক।
- সর্বনিম্ন দেশ - ভেনেজুয়েলা।
- সার্কভুক্ত দেশের অবস্থান: ৭১. নেপাল (৭১), ৭৭. শ্রীলংকা, ৭৯. ভারত, ১২৭, বাংলাদেশ, ১৩০, পাকিস্তান ও ১৪০, আফগানিস্তান।

তথ্যসূত্র: WJP Rule of Law Index 2023.
৬,৭৭০.
প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
  1. ৪ জুলাই ১৭৭৬
  2. ১৯ অক্টোবর ১৭৮১
  3. ৩ সেপ্টেম্বর ১৭৮৩
  4. ১৪ জানুয়ারি ১৭৮৪
ব্যাখ্যা

প্যারিস চুক্তি:
- ১৭৮৩ সালের প্যারিস চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমেরিকান বিপ্লবী যুদ্ধের সমাপ্তি ঘটে।
- আমেরিকান রাজনীতিবিদ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, জন অ্যাডামস এবং জন জে গ্রেট ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের প্রতিনিধিদের সাথে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেন।
- প্যারিস চুক্তিতে, ব্রিটিশ ক্রাউন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় এবং মিসিসিপি নদীর পূর্ব দিকের বেশিরভাগ অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করে, নতুন জাতির আকার দ্বিগুণ করে এবং পশ্চিম দিকে সম্প্রসারণের পথ প্রশস্ত করে।
- প্যারিসের হোটেল ডি'ইয়র্কে ফ্র্যাঙ্কলিন, অ্যাডামস এবং জে স্বাক্ষরিত এই চুক্তিটি ১৭৮৩ সালের ৩ সেপ্টেম্বর চূড়ান্ত হয়।
- ১৪ জানুয়ারী, ১৭৮৪ সালে কন্টিনেন্টাল কংগ্রেস কর্তৃক অনুমোদিত হয়।

• প্যারিস চুক্তির মূল শর্তাবলী:
- গ্রেট ব্রিটেন অবশেষে তার প্রাক্তন উপনিবেশগুলিকে নতুন এবং স্বাধীন জাতি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়: যুক্তরাষ্ট্র।
- মার্কিন সীমান্ত নির্ধারণ করে, গ্রেট ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রকে উত্তর-পশ্চিম অঞ্চল প্রদান করে।
- আমেরিকান নৌকাগুলির জন্য গ্র্যান্ড ব্যাংকস এবং ব্রিটিশ-কানাডিয়ান উপকূলরেখার অন্যান্য জলসীমায় মাছ ধরার অধিকার সুরক্ষিত করা হয়েছে।
- মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেন উভয়ের নাগরিকদের জন্য মিসিসিপি নদীকে নৌযানের জন্য উন্মুক্ত করে দেয়।
- ব্রিটিশ ঋণদাতাদের কাছে আমেরিকান ঋণের সমস্যা সমাধান করা হয়েছে।
- যুদ্ধের সময় গ্রেট ব্রিটেনের প্রতি অনুগত থাকা আমেরিকান নাগরিকদের সাথে ন্যায্য আচরণের ব্যবস্থা করা হয়েছিল।

উৎস: হিস্টরি.কম (লিঙ্ক)।

৬,৭৭১.
বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস পালিত হয় কত তারিখে?
  1. ক) ২ ডিসেম্বর
  2. খ) ৬ ডিসেম্বর
  3. গ) ৪ ডিসেম্বর
  4. ঘ) ৮ ডিসেম্বর
ব্যাখ্যা
বাংলাদেশ ও ভারত যৌথভাবে বিশ্বের ১৮টি দেশে আগামী ৬ ডিসেম্বর মৈত্রী দিবস উদযাপন করবে।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মৈত্রী দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দুটি দেশ। 
উৎস: দৈনিক যুগান্তর। 
৬,৭৭২.
বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী?
  1. আলেকজান্দ্রিয়া
  2. রোম
  3. অ্যাথেন্স
  4. কনস্টান্টিনোপল
ব্যাখ্যা
বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল।
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতায় পরিণত হয়েছিল।
- বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত।

এছাড়াও, 
- কনস্টান্টিনোপল আধুনিক তুরস্কের একটি প্রাচীন শহর যা এখন ইস্তাম্বুল নামে পরিচিত।
- খ্রিস্টপূর্ব ৭৫৩ সালে ইতালির টাইবার নদীর তীরে রোম নগরী স্থাপিত হয়।
- এই নগরীর গোড়াপত্তন করেন রোমাস ও রমুলাস নামে দুই ভাই।
- প্রথম দিকে ছিল এটা একটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র।
- এই বিশাল সাম্রাজ্য শাসনের জন্য রোমান সম্রাট কনস্টানটাইন কৃষ্ণসাগর তীরবর্তী বাইজান্টিয়াম নামক স্থানে দ্বিতীয় রাজধানী কনস্টান্টিনোপল প্রতিষ্ঠা করেন।
- এই নামকরণ করা হয়েছিল সম্রাট কনস্টানটাইনের নামানুসারে।

অন্যদিকে: 
- অ্যাথেন্স গ্রীসের রাজধানী এবং এটি ছিল প্রাচীন গ্রীক সভ্যতার কেন্দ্রীয় নগরী।
- রোম ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের রাজধানী।
- আলেকজান্দ্রিয়া মিশরের একটি প্রাচীন শহর। 

উৎস: History.com ও আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৭৭৩.
কিয়াট কোন দেশের মুদ্রা?
  1. নরওয়ে
  2. মায়ানমার
  3. তুরস্ক
  4. রাশিয়া
ব্যাখ্যা
মুদ্রা:
- লিরা তুরস্কের মুদ্রা - লিরা।
- নরওয়ের মুদ্রার নাম- ইউরো।
- রাশিয়ার মুদ্রার নাম- রুবল।
- মায়ানমারের মুদ্রার নাম- কিয়াট।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৬,৭৭৪.
প্রথম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. নেপাল
  2. বাংলাদেশ
  3. ভারত
  4. পাকিস্তান
ব্যাখ্যা
সার্ক:
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- প্রথম মহাসচিব: আবুল আহসান।
- বর্তমান মহাসচিব: মোঃ গোলাম সারোয়ার। (জানুয়ারি, ২০২৫)
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- সদর দপ্তর: কাঠমুন্ডু, নেপাল।
- বর্তমান সদস্য: ৮টি। (জানুয়ারি, ২০২৫)
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।
৬,৭৭৫.
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ 'হাউস অব রিপ্রেজেন্টেটিভ' মেয়াদ কত বছর?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা
কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং উচ্চকক্ষ 'সিনেট' (The Senate) নামে পরিচিত।

⇒ নিম্নকক্ষ - ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অব রিপ্রেজেন্টেটিভ'।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ - 'সিনেট'।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঐতিহ্য অনুসারে 'নিম্নকক্ষ' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' হল মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ আর উচ্চকক্ষ বা ‘সিনেট' হল অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ।
- মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এ দু'টি দলের প্রাধান্য বিদ্যমান।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৬,৭৭৬.
গ্লাস্তনস্ত এবং পেরেস্ত্রইকা নীতির প্রবক্তা কে?
  1. ক) ভি আই লেলিন
  2. খ) আন্দ্রে ব্রেজনেভ
  3. গ) মিখাইল গর্বাচেভ
  4. ঘ) বরিস ইয়েলেৎসেন
ব্যাখ্যা
- সেভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাস্তনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
- এর মধ্যে গ্লাস্তনস্ত ছিলো রাজনৈতিক সংস্কার কর্মসূচি এবং পেরেস্ত্রইকা ছিলো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বিষয়ক নীতি।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৬,৭৭৭.
ITC- এর পূর্ণরূপ কী?
  1. International Trade Committee
  2. International Trade Centre
  3. International Trade Council
  4. International Trade Community
ব্যাখ্যা
ITC:
- ITC- এর পূর্ণরূপ: International Trade Centre.
- এটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।
- এর পূর্বনাম: International Trade Information Centre.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৪ সালে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান নির্বাহী পরিচালক: পামেলা কোক-হ্যামিল্টন।
- ITC উন্নয়নশীল দেশগুলিতে বাণিজ্য-নেতৃত্বাধীন বৃদ্ধিকে তার কাজের কেন্দ্রে রাখে।

উল্লেখ্য, 
- প্রতিষ্ঠার পর থেকেই এটি জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থা ‘আঙ্কটাড (UNCTAD) ও বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)- এর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
- ITC গবেষণা, বাণিজ্য কৌশল নির্ধারণ, বাণিজ্য বিষয়ক নিয়ম-কানুন প্রণয়ন ও আন্তঃদেশীয় বাণিজ্য সহজতর করার উদ্দেশ্যে বাণিজ্যবিষয়ক উল্লেখিত অন্য সংস্থা দুটিকে (UNCTAD ও WTO) সহায়তা দিয়ে আসছে।
- প্রতিষ্ঠার পর থেকেই এটি জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থা ‘আঙ্কটাড (UNCTAD) ও বিশ্ব বাণিজ্য সংস্থা 'WTO' এর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।

উৎস: ITC ওয়েবসাইট।
৬,৭৭৮.
ভিয়েনা কনভেনশন ১৯৬১, এ চুক্তিতে কতটি ধারা আছে?
  1. ৫০ টি
  2. ৫৩ টি
  3. ৫২ টি
  4. ৫১ টি
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন:
-ভিয়েনা কনভেনশন ১৯৬১” এটি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক বিষয়ক আইন।
- অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ,১৯৬১ সালের ১৮ এপ্রিল জাতিসংঘের কূটনৈতিক আদান-প্রদান ও নিরাপত্তাসংক্রান্ত প্রতিনিধি সম্মেলনে, ভিয়েনা কনভেনশন সাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৬৪ সালের ২৪ এপ্রিল
- এই কনভেনশনে মোট ৫৩টি আর্টিকেল বা ধারা রয়েছে।
- এই চুক্তির উদ্দেশ্য ছিল কিছু নিয়ম-নীতি এবং সেগুলো অনুসরণের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই চুক্তিতে সই করে ১৯৭৮ সালে।

উৎস: Britannica, বিবিসি.
৬,৭৭৯.
২০২২ সালের আইনের শাসন সূচক অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) স্পেন
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) নরওয়ে
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২২

-২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022' বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে।
-সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
-প্রকাশনা প্রতিষ্ঠান :- United Nations Economic and Social affairs (UNDESA)। উল্লেখ্য, সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের এ সূচক প্রকাশ করে আসছে।

• প্রতিবেদনে বিশ্ব আইনের শাসন সূচক – ২০২২ অনুসারে,
শীর্ষ দেশ – ডেনমার্ক ।
সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।

এছাড়াও 

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ


 সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – নেপাল (৬৯তম)
 বাংলাদেশ - ১২৭তম।
শ্রীলংকা – ৭৪তম
 ভারত- ৭৭তম।

উৎস: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
৬,৭৮০.
প্রাগৈতিহাসিক যুগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে কোথায়?
  1. ক) রোমে
  2. খ) চীনে
  3. গ) গ্রিসে
  4. ঘ) পারস্যে
ব্যাখ্যা
চীনের আদি মানুষ:
- ১৯২৯ খ্রিস্টাব্দে চীনে প্রাগৈতিহাসিক যুগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে
- চিনের রাজধানী পিকিং-এর (বর্তমান বেইজিং) কাছে এই খুলি পাওয়া যায়।
- এরাই চিনের আদিম মানুষ; যাদেরকে ‘পিকিং মানুষ' বলা হয়।
- এ থেকে ধারণা করা হয় যে নবোপলীয় যুগ বা নতুন পাথরের যুগে চীনে মানুষের বসবাস ছিল।
- চিনের আদিবাসিরা হোয়াং-হো ও ইয়াংসি নদীর দুই পাড়েই বাস করত। 
- এদের এক অংশ চাষাবাদ করতো, অপর অংশটি যাযাবর জীবনে অভ্যস্ত ছিল।
- যে অংশটি নদীর তীরে স্থায়ীভাবে বসবাস শুরু করে তারা ঘরবাড়ি তৈরি করে ধীরে ধীরে সভ্য জাতিতে পরিণত হতে থাকে।
- এই সভ্যতার স্রষ্টাদের রেশমের কাপড়, চাকাযুক্ত গাড়ি, মাটির তৈরি জিনিসপত্র, তামা ও ব্রোঞ্জের অস্ত্র-শস্ত্র তৈরি করার বিদ্যা জানা ছিল।
- তারা কৃষি কাজের জন্য লাঙ্গল ব্যবহার করত।
- কৃষি জমিতে পানি সেচের জন্য তারা খাল কেটে নদী থেকে জমিতে পানি সরবরাহ করত।
- চীনের আদি মানুষরা নগর নির্মাণ করে উঁচু দেয়াল দিয়ে তাকে সুরক্ষিত রাখত, যাতে যাযাবরদের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।
- এরা এক ধরণের দিনপঞ্জি বা ক্যালেন্ডারও তৈরি করেছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৭৮১.
বার্বাডোজের রাষ্ট্রপ্রধান পদ থেকে কত সালে ব্রিটেনের রানি এলিজাবেথকে সরিয়ে দেওয়া হয়েছিল?
  1. ২০১৯ সালে
  2. ২০২১ সালে
  3. ২০১৮ সালে
  4. ২০২০ সালে
ব্যাখ্যা
বার্বাডোজ:
- বার্বাডোস উত্তর আমেরিকা মহাদেশের একটি সার্বভৌম দেশ। 
- এটি ক্যারিবীয় সাগরে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের একটি দ্বীপ রাষ্ট্র। 
- আনুষ্ঠানিকভাবে দেশটি এখন প্রজাতন্ত্র।
- এটি ক্যারিবীয় সাগরের দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে পূর্বে অবস্থিত। 
- দেশটির বৃহত্তম শহর, প্রধান বন্দর ও রাজধানী: ব্রিজটাউন।
- মুদ্রা: বার্বাডোজ ডলার।
- সর্বোচ্চ বিন্দু হল: মাউন্ট হিলাবি।
- বার্বাডোস প্রায় তিন শতাব্দী ধরে ব্রিটিশ উপনিবেশে ছিল।

উল্লেখ্য,
- ১৫১৮ সালে স্পেনীয়রা এবং তারপর ১৬২০-এর দশকে ইংরেজরা বার্বাডোজে বসতি স্থাপন করেছিল।
- ব্রিটিশ সাম্রাজ্য ১৮৩৪ সালে দাসপ্রথা বিলুপ্ত করে।
- ১৯৫৮ সালে বার্বাডোস ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশনে যোগদান করে।
- পরবর্তীটি ১৯৬২ সালে ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন বিলুপ্ত হয়ে গেলে বার্বাডোস ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা চেয়েছিল।
- ১৯৬৬ সালে এটি যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

এছাড়াও,
- ২০২১ সালে ব্রিটেনের সঙ্গে ঔপনিবেশিক সম্পর্ক ছিন্ন করে বার্বাডোজ।
- রাষ্ট্রপ্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিটেনের রানি এলিজাবেথকে।
- ৩৯৬ বছর পরে বার্বাডোজে ব্রিটিশ রাজতন্ত্রের অবসান ঘটে।
- এভাবে ডোমিনিয়ন থেকে সর্বশেষ মুক্ত হয় বার্বাডোজ।

উৎস: i) Britannica.
         ii) CBC News.
৬,৭৮২.
অপারেশন 'এন্ডুরিং ফ্রিডম' আনুষ্ঠানিকভাবে শুরু হয় কত সালে?
  1. ২০০১ সালে
  2. ২০০৩ সালে
  3. ২০০৪ সালে
  4. ২০০৬ সালে
ব্যাখ্যা
এন্ডুরিং ফ্রিডম:
- মার্কিন সরকার কর্তৃক আফগানিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামরিক অভিযান অপারেশন 'এন্ডুরিং ফ্রিডম' নামে পরিচিত।
- তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন জর্জ ডব্লিউ বুশ।
- আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু হয়: ৭ অক্টোবর, ২০০১ সালে।
- আফগানিস্তানে আল-কায়েদা এবং তালেবান বাহিনীর বিরুদ্ধে আমেরিকান এবং ব্রিটিশ বোমা হামলার মাধ্যমে এই সামরিক অভিযান শুরু হয়েছিল।
- এই অভিযানের শুরুতেই তালেবানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
- ২ মে ২০১১ সালে ইউএস নেভি সিল পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের কম্পাউন্ডে অন্য একটি অভিযান শুরু করে এবং তাঁকে হত্যা করে।
- অপারেশন এন্ডুরিং ফ্রিডম আনুষ্ঠানিকভাবে শেষ হয়: ২৮ ডিসেম্বর, ২০১৪ সালে।

তথ্যসূত্র - ইউএস নেভাল ওয়েবসাইট।
৬,৭৮৩.
ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী কোনটি?
  1. রাইন
  2. ভলগা
  3. দানিউব
  4. হোয়াংহো
ব্যাখ্যা

ইউরোপ মহাদেশ:
- বৃহত্তম দেশ: রাশিয়া (ইউরোপীয় অংশ)।
- ক্ষুদ্রতম দেশ: ভ্যাটিকান সিটি। এটি আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকেই বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ।
- দীর্ঘতম নদী: ভলগা নদী (রাশিয়া), দৈর্ঘ্য প্রায় ৩,৫৩০ কিমি।
- বৃহত্তম হ্রদ: লাডোগা হ্রদ (রাশিয়া)।
- স্ক্যান্ডিনেভিয়ান দেশ: নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ককে একত্রে স্ক্যান্ডিনেভিয়া বলা হয়।
- আল্পস পর্বতমালা: এটি ইউরোপের সবচেয়ে বিস্তৃত এবং গুরুত্বপূর্ণ পর্বতমালা
- ইউরোপীয় ইউনিয়ন (EU): এটি ইউরোপের ২৭টি দেশের একটি অনন্য রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- শিল্প বিপ্লব: আধুনিক শিল্প বিপ্লবের সূচনা ইউরোপে (যুক্তরাজ্য) হয়েছি।
- ইউরোপ বিশ্বের একমাত্র মহাদেশ যেখানে কোনো মরুভূমি নেই।
- ট্রান্সকন্টিনেন্টাল দেশ: রাশিয়া, তুরস্ক,  ইউরোপ ও এশিয়া উভয় মহাদেশেই বিস্তৃত।

উৎস: WorldAtlas.com.

৬,৭৮৪.
দক্ষিণ আমেরিকার কোন দেশটি ইসলামি সহযোগিতা সংস্থার সদস্য?
  1. ক) ইকুয়েডর
  2. খ) গায়ানা
  3. গ) পেরু
  4. ঘ) ভেনেজুয়েলা
ব্যাখ্যা
• ইসলামি সহযোগিতা সংস্থা:
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত   সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ.ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-তিন বছর পর পর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ।

উৎস: OIC ওয়েবসাইট।
৬,৭৮৫.
বিশ্বব্যাংকের কাছ থেকে প্রথম লোন নেয়-
  1. ক) ফ্রান্স
  2. খ) জার্মানি
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) সুইডেন
ব্যাখ্যা
বিশ্বব্যাংকের কাছ থেকে প্রথম লোন নেয় ফ্রান্স।
source:worldbank.org
৬,৭৮৬.
ফাইভ আইস (Five Eyes) কী ধরনের জোট?
  1. পরিবেশ বিষয়ক জোট
  2. মানবাধিকার বিষয়ক জোট
  3. প্রযুক্তি উন্নয়ন জোট
  4. গোয়েন্দা জোট
ব্যাখ্যা
Five Eyes:
- ফাইভ আইস একটি গোয়েন্দা জোট, এটা FVEY নামেও পরিচিত।
- এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড ৫টি দেশের একটি গোয়েন্দা জোট।
- জোটটি UKUSA চুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা তাদের দেশকে নিরাপদ রাখতে একে অপরকে সাহায্য করছে।
- সন্ত্রাসবাদ, সাইবার হুমকি এবং অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত তথ্য তারা শেয়ার করে।
 
সূত্র: Five Eyes ওয়েবসাইট।
৬,৭৮৭.
IDA কি নামে পরিচিত?
  1. Crisis Response Window
  2. Soft loan window
  3. Help Window
  4. Investment Window
ব্যাখ্যা

• IDA:
- IDA-এর পূর্ণরূপ: International Development Association.
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে।
- এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- সর্বশেষ সদস্য বুলগেরিয়া।
- IDA সদস্য দেশগুলোর যথাক্রমে বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়।

উৎস: World Bank ওয়েবসাইট।

৬,৭৮৮.
IPCC কোন দুটি প্রতিষ্ঠান এর সহযোগিতায় গঠিত হয়েছিল?
  1. UNEP এবং WHO
  2. UNDP এবং WMO
  3. UNEP এবং WMO
  4. UN Environment এবং UNESCO
ব্যাখ্যা

• IPCC (Intergovernmental Panel on Climate Change):

- জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তঃসরকারি প্যানেল (IPCC) হল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞান মূল্যায়নের জন্য জাতিসংঘের একটি সংস্থা।
- এটি বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর সম্ভাব্য সমাধান সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে।
- IPCC নিয়মিতভাবে "Assessment Reports" প্রকাশ করে, যা জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সামাজিক-অর্থনৈতিক দিকগুলো তুলে ধরে।
- ১৯৮৮ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) দ্বারা তৈরি IPCC (Intergovernmental Panel on Climate Change।
- আইপিসিসির ১৯৫টি সদস্য দেশ রয়েছে। 

• মূল কাজ ও লক্ষ্য:
- বৈজ্ঞানিক মূল্যায়ন: জলবায়ু পরিবর্তনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পূর্বাভাস এবং প্রভাব নিয়ে গবেষণা।
- নীতিনির্ধারণ: বিশ্বব্যাপী নীতি ও পদক্ষেপ গ্রহণে তথ্যভিত্তিক সহায়তা প্রদান।
- বিশ্বব্যাপী সহযোগিতা: বিভিন্ন দেশের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের একত্রিত করে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা।

 উৎস: IPCC Official Website

৬,৭৮৯.
কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়?
  1. যুক্তরাজ্য
  2. কানাডা
  3. পর্তুগাল
  4. জাপান
ব্যাখ্যা
জাপান:
- জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়।
- জাপানের সংবিধানকে ‘যুদ্ধোত্তর সংবিধান' নামেও অভিহিত করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালের ৩রা মে জাপানের বর্তমান সংবিধান গৃহিত হয়।
- যুক্তরাষ্ট্রের প্রভাবাধীনে রচিত এই সংবিধানের ৯নং অনুচ্ছেদ অনুসারে জাপান আত্মরক্ষা ব্যতীত কোন যুদ্ধে অংশগ্রহণ বা জড়াতে পারবে না।
- এজন্যই মূলত জাপানের সংবিধান শান্তিবাদী সংবিধান নামেও পরিচিত। তবে, জাপান ধীরে ধীরে শান্তির সংবিধান থেকে বের হয়ে আসছে।

তথ্যসূত্র - জাপানের সরকারি ওয়েবসাইট।
৬,৭৯০.
জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC) -এর সদস্য কয়টি?
  1. ক) ১৯০
  2. খ) ১৮৫
  3. গ) ১৭৫
  4. ঘ) ১৯৮
ব্যাখ্যা
- UNFCCC -এর পূর্ণরূপ (United Nations Framework Convention on Climate Change)।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC)।
- UNFCCC স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC) -এর সদর দপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।
- (UNFCC) এর মোট সদস্য সংখ্যা ১৯৮টি।

উৎস : (UNFCCC) ওয়েবসাইট।
৬,৭৯১.
আন্তর্জাতিক আদালত (ICJ) কোথায় অবস্থিত?
  1. ব্রাসেলস
  2. রোম
  3. হেগ
  4. জেনেভা
ব্যাখ্যা

• ICJ:
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ)।
- পূর্ণরুপ - International Court of Justice
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।
- এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।

১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত
- বিচারকদের মেয়াদ ৯ বছর।
- ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
- আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর।

উৎস: ICJ ওয়েবসাইট।

৬,৭৯২.
জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা কোনটি?
  1. ক) IMO
  2. খ) UNIDO
  3. গ) WMO
  4. ঘ) IOM
ব্যাখ্যা
জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা হলো WMO (World Meteorological Organization)।
এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালের ২৩ শে মার্চ। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। এর সদরদপ্তর জেনেভোয় অবস্থিত। বর্তমান সেক্রেটারি জেনারেল পেত্তেরি তালাস।
WMO এবং UNEP যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC প্রতিষ্ঠিত হয়।
(সূত্র: WMO ওয়েবসাইট)
৬,৭৯৩.
বিশ্ব খাদ্য দিবস-
  1. ক) ৩১ জানুয়ারি
  2. খ) ২৭ সেপ্টেম্বর
  3. গ) ১৬ অক্টোবর
  4. ঘ) ২৪ জুন
ব্যাখ্যা
জাতিসংঘের ঘোষিত কয়েকটি আন্তর্জাতিক দিবস:
- ৩১ মে : বিশ্ব তামাকমুক্ত দিবস
- ২৩ মার্চ : বিশ্ব আবহাওয়া দিবস
- ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস
- ১৬ অক্টোবর : বিশ্ব খাদ্য দিবস।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৬,৭৯৪.
Cozy Bear একটি কী?
  1. চুক্তি
  2. হ্যাকার গ্রুপ
  3. বিনোদনকেন্দ্র
  4. নদী
ব্যাখ্যা
Cozy Bear:
- Cozy Bear একটি রুশ হ্যাকার গ্রুপ।

⇒ Cozy Bear এবং Fancy Bear একটি রুশ হ্যাকার গ্রুপ।
- Cozy Bear এর বিরুদ্ধে করোনাকালীন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যের ভ্যাক্সিন গবেষণা তথ্যাদি চুরির অভিযোগ রয়েছে।
- Fancy Bear হচ্ছে Cozy Bear এর সহযোগী গ্রুপ।
- Fancy Bear বা APT28 কে GRU, Russia's military intelligence agency অংশ হিসেবে মনে করা হয়।
- মার্কিন নির্বাচনী প্রচারণার সময় ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) ওপর সাইবার হামলার সঙ্গে এই গ্রুপের যোগসূত্র রয়েছে।
- Parent organization: either FSB or SVR

উৎস: BBC.
৬,৭৯৫.
কোন সংবিধির মাধ্যমে International Criminal Court প্রতিষ্ঠিত হয়?
  1. হেগ সংবিধি
  2. রোম সংবিধি
  3. প্যারিস সংবিধি
  4. জেনেভা সংবিধি
ব্যাখ্যা
ICC:
- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৪টি।
- ১২৪তম সদস্য: আর্মেনিয়া।
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)।
- প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।

⇒ ১৯৯৮ সালে রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইসিসি। 
- ১৯৯৮ সালের ১৫ জুন - ১৭ জুলাই ইতালির রোমে বিশ্বের ১২০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কূটনীতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১২০-৭ ভোটের ব্যবধানে আন্তর্জাতিক ফৌজদারী আদালত সংবিধি বা রোম সংবিধি গৃহীত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্র কর্তৃক সংবিধিটি অনুমোদিত হওয়ায় ২০০২ সালের ১ জুলাই থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যকারিতা লাভ করে।
- রোম সংবিধিতে মোট ১৩টি অধ্যায় এবং ১২৮টি অনুচ্ছেদ রয়েছে।

⇒ যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা এবং আগ্রাসনের অপরাধ বিচার করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) তৈরি করা হয়েছিল।
- এটি সদস্য রাষ্ট্রের নাগরিকদের বা তাদের ভূখণ্ডে অন্য দেশের দ্বারা সংগঠিত অপরাধের বিচার করতে পারে। 

উৎস: International Criminal Court ওয়েবসাইট।
৬,৭৯৬.
‘কার্টাগেনা প্রটোকল’ কোন দেশে স্বাক্ষরিত হয়?
  1. ক) মেক্সিকো
  2. খ) কানাডা
  3. গ) চিলি
  4. ঘ) মরক্কো
ব্যাখ্যা
২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিয়াল শহরে অনুষ্ঠিত জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশনে ‘কার্টাগেনা প্রটোকল’ গৃহিত হয়।
‘কার্টাগেনা প্রটোকল’ হলো জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
চুক্তিটি কার্যকর হয় ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর।
চুক্তিটিতে ১০৩টি দেশ স্বাক্ষর করলেও এটির অংশীদার ১৭৩টি দেশ।
বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে এটিতে স্বাক্ষর করে এবং ২০০৪ সালের ৫ মে এটি কার্যকর করে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৬,৭৯৭.
বাংলাদেশ কত সালে সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৪ সালে
  3. গ) ১৯৭৬ সালে
  4. ঘ) ১৯৭৮ সালে
ব্যাখ্যা
IMO:

- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।
- International Maritime Organisation ( IMO ) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) ১৯৮২ সালে International Maritime Organisation নামকরণ করা হয়।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। 

তথ্যসূত্র - IMO অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৭৯৮.
সর্বপ্রথম কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের ৪ টি মৌলিক উপাদান এর কথা বলেছেন?
  1. অধ্যাপক গার্নার
  2. উড্রো উইলসন
  3. অ্যারিস্টটল
  4. ম্যাকিয়া ভ্যালি
ব্যাখ্যা
রাষ্ট্র ও তার উপাদান
- অধ্যাপক গার্নার বলেছেন – “রাষ্ট্র হল অল্প বিস্তর বা বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত একটি জন সমাজ ,যার নির্দিষ্ট ভূখন্ডে তারা স্থায়ীভাবে বসবাস করে, বহিশক্তির নিয়ন্ত্রণ মুক্ত, যার একটি সরকার আছে, যার প্রতি সমগ্র অধিবাসী আনুগত্য প্রকাশ করে।”

- গার্নার এর এই সংজ্ঞা অনুসারে, রাষ্ট্রের মৌলিক উপাদান ৪ টি ।যথা:
১. নির্দিষ্ট ভূ-খণ্ড
২. জনসমষ্টি
৩. সরকার;
৪. সার্বভৌমত্ব।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, এইচ .এস.সি প্রোগ্রাম, বাউবি।
৬,৭৯৯.
OPCW এর অফিসিয়াল ভাষা কয়টি?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
•OPCW (Organization for the Prohibition of Chemical Weapons)
- প্রতিষ্ঠা ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
- লক্ষ্য : রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ ও অস্ত্র নিরস্ত্রীকরণ করা।
- উদ্দেশ্য :  রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক সনদ Chemical Weapons Convention (CWC) বাস্তবায়নের জন্য OPCW প্রতিষ্ঠিত হয়।
- সদরদপ্তর : হেগ, নেদারল্যান্ডস।
-  স্বাক্ষরকারী : ১৯৩টি দেশ এ কনভেনশনে সমর্থন দিয়েছে। দক্ষিণ সুদান, মিশর ও উত্তর কোরিয়া স্বাক্ষর করেনি। ইসরাইল স্বাক্ষর করলেও চূড়ান্ত অনুমোদন দেয়নি।
- বাংলাদেশ এর অবস্থান :  ১৪ জানুয়ারি, ১৯৯৩ সালে বাংলাদেশ স্বাক্ষর করে এবং ২৫ এপ্রিল, ১৯৯৭ সালে অনুমোদন করে।
- ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে কার্যকর করে।
- সদস্য : ১৯৩টি (সর্বশেষ সদস্য- ফিলিস্তিন)।
- মহাপরিচালক : ফার্নান্দো আরিয়াজ গঞ্জালেজ (স্পেন)।
- ভাষা : ৬টি (আরবি, চাইনিজ, ইংরেজি, ফ্রেঞ্চ, রাশিয়ান ও স্পেনিশ)।
- পুরস্কার:  ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ।

উৎস: OPCW ওয়েবসাইট।  
৬,৮০০.
'ব্লু ইকোনমি' কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. বনজ অর্থনীতি
  2. বেস্টিক অর্থনীতি
  3. সমুদ্র অর্থনীতি
  4. খনিজ অর্থনীতি
ব্যাখ্যা
Blue economy:
- সুনীল অর্থনীতি বা Blue economy হচ্ছে সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি। 
- সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। 

Blue economy বা সুনীল অর্থনীতির সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ:
- মৎস্য আহরণ
- জাহাজ চলাচল ও জাহাজ ব্যবস্থাপনা, বন্দর এবং সামুদ্রিক অর্থনৈতিক ক্ষেত্রে সহায়ক
- পরিসেবা
- সামুদ্রিক জৈবপ্রযুক্তি
- খনিজ পদার্থ
- সামুদ্রিক নবায়নযোগ্য শক্তি
- সামুদ্রিক পণ্য
- সামুদ্রিক পর্যটন ও অবকাশ
- সামুদ্রিক স্থাপনা নির্মাণ
- সামুদ্রিক বাণিজ্য
- সামুদ্রিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- শিক্ষা এবং গবেষণা

উৎস: United Nation ওয়েবসাইট।