বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ৫৯ / ২৭২ · ৫,৮০১৫,৯০০ / ২৭,৩৪৭

৫,৮০১.
"The Vienna Convention for the Protection of the Ozone Layer' কোন সাল থেকে বাস্তবায়ন শুরু হয়?
  1. ১৯৮৮
  2. ১৯৯৮
  3. ১৯৯৪
  4. ১৯৮৫
  5. ১৯৭৬
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention for the Protection of the Ozone Layer.
- জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।
- চুক্তি গৃহিত হয়: ২২ মার্চ, ১৯৮৫ সালে।
- চুক্তি কার্যকর হয়: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- স্বাক্ষরকারী দেশ: ২৮টি।
-  অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ অনুমোদন করে ২ আগস্ট, ১৯৯০ সালে।

উৎস: i) UNTC ওয়েবসাইট।
ii) Ozone Secretariat.
৫,৮০২.
ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কী বলা হয়?
  1. ক) ৯ নং ডাউনিং স্ট্রিট
  2. খ) ১০ নং ডাউনিং স্ট্রিট
  3. গ) বাকিংহাম প্যালেস
  4. ঘ) হোয়াইট  হল
ব্যাখ্যা
- ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় 'হোয়াইট  হল'।
- যুক্তরাজ্যের রানীর বাসভবন হচ্ছে বাকিংহাম প্যালেস/উইন্ডসর ক্যাসেল।
- ৯ নং ডাউনিং স্ট্রিট: বৃটেনের আইনসভার চিফ হুইপ এর কার্যালয়।
- ১০ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়।
- যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে 'Chancellor of Ex-chequer' বলা হয়।
- ১১ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়।
- ১২ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস অফিস।

তথ্যসূত্র:- যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট।
৫,৮০৩.
১৯৪৯ সালের যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ বিষয়ে আইন প্রণয়ন সংক্রান্ত 'চারটি রেডক্রস কনভেনশন' কী নামে অভিহিত?
  1. ক) জাতিসংঘ কনভেনশন
  2. খ) ইউএনএইচসিআর কনভেনশন
  3. গ) জেনেভা কনভেনশন
  4. ঘ) ইউএনএইচআরসি কনভেনশন
ব্যাখ্যা
জেনেভা কনভেনশন - ১৯৪৯ (Geneva Convention):
১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় 'জেনেভা কনভেনশন' স্বাক্ষর হয়।
এর আওতায় স্বাক্ষরিত চুক্তির সংখ্যা - ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল (যুদ্ধকালীন সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবীদের রক্ষার জন্য এতে চারটি রক্ষাকবচ/চুক্তি থাকায় এই চুক্তিকে “চারটি রেডক্রস কনভেনশন” বলা হয়।)
স্বাক্ষরিত চারটি চুক্তি হচ্ছে-
১. প্রথম জেনেভা কনভেনশন চুক্তি - জেনেভা কনভেনশনের প্রথম চুক্তিটি যুদ্ধকালীন সময়ে ভূমি ও স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।
২. দ্বিতীয় জেনেভা কনভেনশন চুক্তি - দ্বিতীয় চুক্তিটি সমুদ্রে বা জলের যুদ্ধে আহত, অসুস্থ ও জাহাজডুবির স্বীকার সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত। ১৯০৭ সালের “হেগ চুক্তি সংশােধন করে এটি স্বাক্ষরিত হয়।
৩. তৃতীয় জেনেভা কনভেনশন চুক্তি – জেনেভা কনভেনশনের তৃতীয় চুক্তিটি হচ্ছে যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত।
৪. চতুর্থ জেনেভা কনভেনশন চুক্তি - চতুর্থ চুক্তিটি যুদ্ধক্ষেত্র বা অবরুদ্ধ অঞ্চলের বেসামরিক নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত চুক্তি।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং history.com।
৫,৮০৪.
OECD হলো একটি ______ জোট।
  1. অর্থনৈতিক
  2. সামরিক
  3. রাজনৈতিক
  4. পরিবেশবাদী
ব্যাখ্যা
OECD:
- OECD-এর পূর্ণরূপ: Organisation for Economic Co-operation and Development।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ৩০ সেপ্টেম্বর, ১৯৬১।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- প্রতিষ্ঠাতা দেশ: ২০টি।
- বর্তমান সদস্য: ৩৮টি।
- সর্বশেষ সদস্য কোস্টারিকা (২৫ মে, ২০২১)।

⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য মার্শাল প্ল্যানের অধীনে আমেরিকান এবং কানাডিয়ান সাহায্য পরিচালনার জন্য ১৯৪৮ সালে The Organisation for European Economic Cooperation (OEEC) গঠিত হয়।
- OEEC যা OECD এর পূর্বসূরী সংস্থা।
- ১৪ ডিসেম্বের, ১৯৬০ সালে ‘OECD Convention’ স্বাক্ষরের মাধ্যমে The Organisation for European Economic Cooperation (OEEC) এর সদস্য সহ ইউরোপের আরো কয়েকটি দেশ মিলে The Organisation for Economic Co-operation and Development (OECD) গঠন করে।
- যুদ্ধবিদ্ধস্থ ইউরোপের পুনর্গঠন ও সদস্য দেশগুলোর অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- বর্তমানে এটি সারা বিশ্বব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, শুল্ক ব্যবস্থা উন্নয়ন ইত্যাদি খাত নিয়ে কাজ করছে।

উৎস: OECD ওয়েবসাইট।
৫,৮০৫.
সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন কে?
  1. ক) মিখাইল মিশুতিন
  2. খ) মিখাইল গর্বাচেভ
  3. গ) বরিস ইয়েলেৎসেন
  4. ঘ) লিওনিদ ব্রেজনেভ
ব্যাখ্যা
সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট (কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান) ছিলেন মিখাইল গর্বাচেভ। তিনি ১৯৮৫ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৫ ডিসেম্বর ১৯৯১ পদত্যাগ করেন।
তিনি গ্লাস্তনস্ত ও পেরেস্ত্রেইকা নীতির প্রবর্তক। তিনি ১৯৯০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
(সূত্রঃ ব্রিটানিকা)
৫,৮০৬.
'র‍্যামন ম্যাগসেসে পুরস্কার' কোন দেশ থেকে প্রদান করা হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. নরওয়ে
  3. সুইডেন 
  4. ফিলিপাইন
ব্যাখ্যা

র‍্যামন ম্যাগসেসে পুরস্কার:
- এই পুরস্কারটি ফিলিপাইনের রাষ্ট্রপতি র‍্যামন ম্যাগসেসের নামে প্রবর্তিত হয়।
- ১৯৫৭ সালে বিমান দুর্ঘটনায় র‍্যামন ম্যাগসেসের মৃত্যু ঘটে।
- ভূমি সংস্কার এবং দেশে কমিউনিস্ট শক্তি দমনের জন্য ১৯৫০ এর দশকে তিনি পৃথিবীর একজন যশশ্রী ব্যক্তিত্ব হিসাবে পরিচিত।

⇒ জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য বিসৃজনশীল কলা এবং আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। 
- ১৯৫৮ সালে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার নামেও পরিচিত।

উল্লেখ্য,
- ২০২৪ সালের আগস্টে ৬৬তম র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হয়।
- ২০২৪ সালে ৪জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।
- নভেম্বর, ২০২৪-এ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

⇒ পুরস্কার প্রাপ্তরা হলেন:
- কর্ম ফুন্টশো, ভুটান;
- হায়াও মিয়াজাকি, জাপান;
- এনগুয়েন থি এনজিওক ফুং, ভিয়েতনাম;
- ফারউইজা ফারহার, ইন্দোনেশিয়া;
- প্রতিষ্ঠান: Rural Doctors Movement, থাইল্যান্ড।

উৎস: The Ramon Magsaysay Award Foundation ওয়েবসাইট।

৫,৮০৭.
গ্রেট ব্রিটেনের অংশ নয় কোনটি?
  1. ক) ওয়েলস
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) স্কটল্যান্ড
ব্যাখ্যা
গ্রেট ব্রিটেন:

- আয়ারল্যান্ড গ্রেট ব্রিটেনের অংশ নয়।
- ইংল্যান্ড, ওয়েলস, স্টকল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড নিয়ে গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য গঠিত।
- আয়ারল্যান্ড একটি পৃথক স্বাধীন রাষ্ট্র।
- ১৭০৭ সালে ইউনিয়ন অ্যাক্টের মাধ্যমে ইংল্যান্ড ও ওয়েলসের ও স্টকল্যান্ড একত্রিত হয়ে গ্রেট ব্রিটেন গঠন করে ।
- পরবর্তীতে ১৮০১ সালে আয়ারল্যান্ড এতে যোগ দিলে এর নাম হয় ইউনাইটেড কিংডম ।
- ১৯১৯ সালে আয়ারল্যান্ড স্বাধীনতা ঘোষণা করলে এটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় যার উত্তরাংশ উত্তর আযারল্যান্ড নাম নিয়ে গ্রেট ব্রিটেনে থেকে যায়।

তথ্যসূত্র - ইউকে সরকারি ওয়েবসাইট।
৫,৮০৮.
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মানি কর্তৃক সোভিয়েত ইউনিয়ন আক্রমন - এর উদ্দেশ্যে পরিচালিত অপারেশনের নাম কি?
  1. ক) অপারেশন রেইনবো
  2. খ) অপারেশন ব্লিৎস
  3. গ) অপারেশন বার্বারোসা
  4. ঘ) অপারেশন সি লায়ন
ব্যাখ্যা
Operation Barbarossa, original name Operation Fritz, during World War II, code name for the German invasion of the Soviet Union, which was launched on June 22, 1941. The failure of German troops to defeat Soviet forces in the campaign signaled a crucial turning point in the war.
Source: britannica.com
৫,৮০৯.
কোন সংস্থাটি প্রতি বছর 'State of the World' রিপোর্ট প্রকাশ করে থাকে?
  1. Greenpeace
  2. World watch Institute
  3. Sierra Club
  4. UNFCCC
ব্যাখ্যা

- World watch Institute ১৯৮৪ সালে "State of the World" নামক বার্ষিক রিপোর্ট প্রকাশ করা শুরু করে।

World watch Institute:
- World watch Institute যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৪ সালে।
প্রতিষ্ঠাতা: লেস্টার রাসেল ব্রাউন (আমেরিকান পরিবেশ বিশ্লেষক)।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র।
• এটি বিশ্বের পরিবেশগত পরিস্থিতি, টেকসই উন্নয়ন, এবং মানবজাতির ভবিষ্যত সম্পর্কিত গবেষণা এবং বিশ্লেষণ চালিয়ে থাকে।
- এর উদ্দেশ্য হলো পরিবেশ ও প্রকৃতির প্রতি মানুষের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এবং পৃথিবীকে টেকসই ও পরিবেশবান্ধবভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গৃহীত হওয়ার জন্য প্রভাবিত করা।
- World watch Institute বিভিন্ন বিষয়ে গবেষণা করে, যেমন: জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য শক্তির উৎস, বায়োডাইভার্সিটি (জীববৈচিত্র্য), খাদ্য নিরাপত্তা, টেকসই অর্থনীতি।
• World watch Institute ১৯৮৪ সালে "State of the World" নামক বার্ষিক রিপোর্ট প্রকাশ করা শুরু করে।
- এটি একটি প্রভাবশালী রিপোর্ট যা পৃথিবীজুড়ে পরিবেশ, সমাজ, অর্থনীতি, এবং রাজনৈতিক অবস্থা নিয়ে গভীর বিশ্লেষণ এবং গবেষণার মাধ্যমে বিশ্বের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যত সম্ভাবনা তুলে ধরে।

উৎস: World watch Institute ওয়েবসাইট।

৫,৮১০.
সাইপ্রাস প্রজাতন্ত্রের রাজধানী কোনটি?
  1. লার্নাকা
  2. পাফোস
  3. নিকোসিয়া 
  4. ফামাগুস্তা
ব্যাখ্যা

• সাইপ্রাস প্রজাতন্ত্র: 
- রাজধানী: নিকোসিয়া
- আয়তন: ৯,২৫১ বর্গ কিমি (সম্মিলিত)
- জনসংখ্যা: ১.২ মিলিয়ন (সম্মিলিত)
- ভাষা: গ্রীক, তুর্কি
- আয়ুষ্কাল: ৭৯ বছর (পুরুষ) ৮৩ বছর (মহিলা)

অন্যদিকে,

• লার্নাকা - এটি সাইপ্রাসের একটি গুরুত্বপূর্ণ শহর, যেখানে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। তবে এটি রাজধানী নয়।
• পাফোস - এটি একটি প্রাচীন শহর এবং পর্যটনকেন্দ্র, বিশেষত প্রাচীন নিদর্শন ও সৈকতের জন্য পরিচিত। রাজধানী নয়।
• ফামাগুস্তা- এটি সাইপ্রাসের পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, যার অনেক অংশ বর্তমানে তুর্কি নিয়ন্ত্রণাধীন। 


উৎস: বিবিসি, government of cyprus.

৫,৮১১.
আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করেছে -
  1. মাকাসার প্রণালী
  2. সুন্দা প্রণালী
  3. পক প্রণালী
  4. মালাক্কা প্রণালী
ব্যাখ্যা
প্রণালী:
- মালাক্কা প্রণালী ভারত মহাসাগর (আন্দামান সাগর) কে প্রশান্ত মহাসাগর (দক্ষিণ চীন সাগর) এর সঙ্গে সংযুক্ত করেছে।
- প্রণালীটি ৫০০ মাইল (৮০০ কিমি) দীর্ঘ এবং ফানেল আকৃতির, যার প্রস্থ দক্ষিণে মাত্র ৪০ মাইল (৬৫ কিমি) যা উত্তর দিকে বিস্তৃত হয়েছে প্রায় ১৫৫ মাইল (২৫০ কিমি) সুমাত্রার কাছে অবস্থিত।

অন্যদিকে,
- পক প্রণালী: ভারত মহাসাগরের বঙ্গোপসাগর ও পক উপসাগরকে যুক্ত করেছে।
- মাকাসার প্রণালী: জাভা (ইন্দো) ও সেলিবিস (ইন্দো.) সাগরকে যুক্ত করেছে।
- সুন্দা প্রণালী: ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগর (জাভা সাগর) এর সঙ্গে সংযুক্ত করেছে।
 
উৎস : World Atlas & Britannica. [link]
৫,৮১২.
বিশ্ব বাণিজ্য সংস্থা কবে কার্যক্রম শুরু করে?
  1. ১৯৯০ সালের ১ জানুয়ারি
  2. ১৯৯১ সালের ১ জানুয়ারি
  3. ১৯৯৫ সালের ১ জানুয়ারি
  4. ১৯৯৬ সালের ১ জানুয়ারি
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO): 
- বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization - WTO) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বৈশ্বিক বাণিজ্যকে তদারকি ও উদারীকরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- এটি ১৯৯৫ সালের ১ জানুয়ারি কার্যক্রম শুরু করে।
- WTO-এর পূর্বসূরি ছিল General Agreement on Tariffs and Trade (GATT), যা ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- মূলত এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা International Trade Organization (ITO)-এর বিকল্প হিসেবে কাজ শুরু করেছিল, তবে ITO বাস্তবায়িত হয়নি।
- GATT পাঁচ দশক ধরে বৈশ্বিক বাণিজ্য উদারীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ১৯৮৬-১৯৯৪ সালের উরুগুয়ে রাউন্ড বাণিজ্য আলোচনার মাধ্যমে WTO গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
- WTO বৈশ্বিক বাণিজ্যের নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা এবং বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা পালন করে।

উৎস: Britannica.
৫,৮১৩.
বাংলাদেশের কত শতাংশ মানুষ ১৮ - ৩৬ বছর বয়স্ক?
  1. ক) ২৫.৭১%
  2. খ) ৩২.৮৩%
  3. গ) ২৫.৩১%
  4. ঘ) ৮.৬৩%
ব্যাখ্যা
- বাংলাদেশের ৩২.৮৩ শতাংশ মানুষ ১৮ - ৩৬ বছর বয়স্ক। 
- বাংলাদেশের ২৫.১৩ শতাংশ মানুষ ৩৭ - ৬০ বছর বয়স্ক।
- বাংলাদেশের ২৫.৭১ শতাংশ মানুষ ০৫ - ১৭ বছর বয়স্ক।
- বাংলাদেশের ৮.৬৩ শতাংশ মানুষ ০ - ৪ বছর বয়স্ক।
 
উৎস: BBS Website, Bangladesh Disaster-related statistics 2021
৫,৮১৪.
বাল্টিক রাষ্ট্রের অন্তর্ভুক্ত দেশ-
  1. ডেনমার্ক
  2. ফিনল্যান্ড
  3. লাটভিয়া
  4. পোল্যান্ড
ব্যাখ্যা

- এস্তোনিয়া, লাটভিয়া, ও লিথুয়ানিয়া-কে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়।

• বাল্টিক সাগরের তীরবর্তী দেশসমূহের নাম:
- ডেনমার্ক,
- এস্তোনিয়া,
- ফিনল্যান্ড,
- জার্মানি,
- লাটভিয়া,
- লিথুয়ানিয়া,
- পোল্যান্ড,
- রাশিয়া (কালিনিনগ্রাদ ও সেন্ট পিটার্সবার্গ অঞ্চলের মাধ্যমে),
- সুইডেন।

উল্লেখ্য, 
- মোট ৯টি দেশ বাল্টিক সাগরের তীরবর্তী।
- এর মধ্যে এস্তোনিয়া, লাটভিয়া, ও লিথুয়ানিয়া-কে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৫,৮১৫.
সামন্তবাদের পতন ঘটে কোন বিপ্লবের মাধ্যমে?
  1. ক) শিল্প বিপ্লব
  2. খ) চিনা বিপ্লব
  3. গ) রুশ বিপ্লব
  4. ঘ) ফরাসি বিপ্লব
ব্যাখ্যা

১৭৮৯ সালে ফ্রান্সের শহরে ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব “ জ্যাকোবিন” এর যাত্রা শুরু করে৷
শুরুতে উদারমনা থাকলেও পরবর্তীতে ত্রাসের রাজত্ব কায়েম করে এই ক্লাব।
প্যারিসের বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী রাজতন্ত্র অত্যাচারের প্রতীক।
তৃতীয় শ্রেণীর জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধুলিস্যাৎ করে দেয় এবং সামন্তবাদ বিলুপ্ত হয়।

তথ্যসূত্র: সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৫,৮১৬.
কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান?
  1. ক) উন্নয়ন অথনীতি
  2. খ) কল্যাণ অথনীতি
  3. গ) আন্তজাতিক বাণিজ্য তত্ত্ব
  4. ঘ) মজুরী তত্ত্ব
ব্যাখ্যা
প্রথম বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পান অমর্ত্য সেন। ১৯৯৮ সালে দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের এই পুরস্কার লাভ করেন ভারতীয় এই অর্থনীতিবিদ।
উৎসঃ প্রথম আলো
৫,৮১৭.
ABM Treaty was signed between which two countries?
  1. Germany and France
  2. United States and Soviet Union
  3. France and United States
  4. Soviet Union and Germany
ব্যাখ্যা
Anti-Ballistic Missile Treaty:

- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- চুক্তি স্বাক্ষরের তারিখ- ২৬ মে, ১৯৭২ সাল।
- চুক্তি কার্যকরের তারিখ ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান মস্কো, রাশিয়া।
- চুক্তির বিষয় দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল ২০০২ সাল।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি কম।
৫,৮১৮.
নিম্নের কোন সংস্থা শাখারভ পুরস্কার প্রদান করে?
  1. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী
  2. ইউরোপীয় পার্লামেন্ট
  3. আন্তর্জাতিক রেডক্রস কমিটি
  4. যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা

শাখারভ পুরস্কার (Sakharov Prize):
- পুরস্কারটি প্রবর্তিত হয়: ১৯৮৮ সালে। 
- পুরস্কারটি প্রবর্তন করেন European Parliament।
- পুরস্কারটি প্রবর্তন করা হয় বিখ্যাত পরমাণু বিজ্ঞানী আন্দ্রে শাখারভের সম্মানার্থে।
- মানবাধিকার ও মুক্ত চিন্তার মৌলিক বিকাশে অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।
- এটি ইইউর সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার। 

উল্লেখ্য,
- মানব অধিকার ও স্বাধীনতা বিষয়ে আজীবন সোচ্চার ছিলেন সাবেক সোভিয়েত পরমাণু বিজ্ঞানী আন্দ্রেই শাখারভ।
- বিজ্ঞানী আন্দ্রে শাখারভ মস্কোতে জন্মগ্রহণ করেন।
- তার নামকে চিরভাস্বর করে রাখতে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে ইউরোপীয় সংসদ বাৎসরিক ভিত্তিতে শাখারভ পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেয়।
- মূলত মানবাধিকার সমুন্নত রাখতে এবং মুক্তচিন্তাকে প্রস্ফুটিত করতে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান সংগ্রাম করে, তাদের সম্মানিত করতে এ পুরস্কার দেয়া হয়।

উৎস: Sakharov Prizes ওয়েবসাইট।

৫,৮১৯.
'প্রথম ধরিত্রী সম্মেলন' কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ১৯৯২ সালে
  4. ২০০২ সালে
ব্যাখ্যা
• রিও সম্মেলন/ ধরিত্রী সম্মেলন/Earth Summit:
- পূর্ণরূপ: United Nations Conference on Environment and Development (UNCED).
- স্থান: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- তারিখ: ৩-১৪ জুন, ১৯৯২।
- উদ্দেশ্য: টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তৈরি।
- গুরুত্বপূর্ণ অর্জন: UNFCCC, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন (CBD), অ্যাজেন্ডা ২১ স্বাক্ষর।

উল্লেখ্য, 
• 'রিও বা ধরিত্রী সম্মেলন + ৫' অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
- এটি ১৯৯৭ সালে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
- এটি বিশেষ ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

• 'রিও বা ধরিত্রী সম্মেলন + ১০' অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০০২ সালে।
- এটি দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

• 'রিও বা ধরিত্রী সম্মেলন + ২০' অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে ২০১২ সালে।
- এটি তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

উৎস: United Nations ওয়েবসাইট।
৫,৮২০.
Who is responsible for the World Heritage Site?
  1. ক) UNDP
  2. খ) IMO
  3. গ) UNEP
  4. ঘ) UNESCO
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO এর পূর্নরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- ইউনেস্কোর বর্তমান সদস্য: ১৯৪টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো। 
- বাংলাদেশের সোমপুর বিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।

অন্যদিকে -
- UNDP সমাজের সকল স্তরের লোকেদের সাথে অংশীদারিত্ব করে এমন জাতি গঠনে সহায়তা করতে যা সঙ্কট মোকাবেলা করতে পারে, এবং প্রত্যেকের জীবনযাত্রার মান উন্নত করে এমন ধরনের প্রবৃদ্ধি চালাতে এবং বজায় রাখতে পারে।
- UNEP- এর মিশন হলো নেতৃত্ব প্রদান করা এবং ভবিষ্যত প্রজন্মের সাথে আপস না করে দেশ ও জনগণকে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে অনুপ্রেরণা, তথ্য প্রদান এবং সক্ষম করে পরিবেশের যত্নে অংশীদারিত্বকে উৎসাহিত করা।
- ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (IMO) জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা আন্তর্জাতিক নৌপরিবহনের নিরাপত্তা ও নিরাপত্তার উন্নতি এবং জাহাজ থেকে সামুদ্রিক দূষণ প্রতিরোধের ব্যবস্থার জন্য দায়ী। আইএমও আন্তর্জাতিক শিপিংয়ের নিরাপত্তা ও নিরাপত্তার জন্য মান নির্ধারণ করে।

উৎস: unesco.org.
৫,৮২১.
২০২২ সালে প্রকাশিত 'আইনের শাসন সূচক' এর শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
  1. ক) ডেনমার্ক
  2. খ) জার্মানি
  3. গ) নরওয়ে
  4. ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২২
• ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022’ বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে।
• সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
• প্রকাশনা প্রতিষ্ঠান:- United Nations Economic and Social affairs (UNDESA)। উল্লেখ্য, সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের এ সূচক প্রকাশ করে আসছে।  

প্রতিবেদনে বিশ্ব 
• আইনের শাসন সূচক – ২০২২ অনুসারে,
শীর্ষ দেশডেনমার্ক
• সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।  

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ   
• সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – নেপাল (৬৯তম)
• বাংলাদেশ – ১২৭তম। 
• শ্রীলংকা – ৭৪তম।
• ভাতর – ৭৭তম।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
৫,৮২২.
OPEC-এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল -
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৯টি
ব্যাখ্যা
OPEC-এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫টি দেশ।

OPEC:

- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries যা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি (সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা)।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া (১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়)।

উৎস: i) OPEC ওয়েবসাইট।
ii) History.com
৫,৮২৩.
IMF এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?(অক্টোবর, ২০২৪)
  1. টুভ্যালু
  2. দক্ষিণ সুদান
  3. নাউরু
  4. অ্যান্ডোরা
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১লা মার্চে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- IMF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির ১৯০তম সদস্যপদ লাভ করে। 
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- এর দাপ্তরিক ভাষা ৩টি (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।

উৎস: IMF ওয়েবসাইট।
৫,৮২৪.
ট্রাম্প প্রশাসনের ‘ডনরো মতবাদ’-এর মূল উদ্দেশ্য হলো-
  1. ইউরোপীয় সামরিক মহড়া বৃদ্ধি
  2. সোভিয়েত ইউনিয়নের আধিপত্যবাদ মোকাবেলা
  3. আফ্রিকা অঞ্চলে মার্কিন আধিপত্যবাদ 
  4. দক্ষিণ আমেরিকার কৌশলগত সম্পদের ওপর মার্কিন নিয়ন্ত্রণ বজায় রাখা
ব্যাখ্যা

- ট্রাম্প প্রশাসনের অধীনে নতুন আঙ্গিকে ‘ডনরো মতবাদ’ বা ট্রাম্পের সংস্করণ হিসেবে সামনে আনা হয়েছে, 
- যার মূল উদ্দেশ্য হলো লাতিন আমেরিকায় মাদক পাচার রোধ, অবৈধ অভিবাসন বন্ধ করা এবং দক্ষিণ আমেরিকার কৌশলগত সম্পদের ওপর মার্কিন নিয়ন্ত্রণ বজায় রাখা।

- ওয়াশিংটনের এ নতুন কঠোর নীতি—‘ডনরো নীতি’। এটি ১৮২৩ সালে প্রেসিডেন্ট জেমস মনরোর ঘোষিত মনরো নীতির আধুনিক রূপ, 

⇒ প্রকৃতপক্ষে মনরো মতবাদ হলো  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির অবস্থান, যা পশ্চিম গোলার্ধে ইউরোপীয় উপনিবেশবাদের বিরোধিতা করে।
- এই মতবাদের মূল কথা হলো বিদেশি শক্তি দ্বারা আমেরিকা মহাদেশের রাজনৈতিক বিষয়ে যেকোনো হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি সম্ভাব্য শত্রুতামূলক কাজ।
- এই মতবাদটি ২০ শতকে আমেরিকান গ্র্যান্ড কৌশলের কেন্দ্রবিন্দু ছিল।
- এই মতবাদ ‘পলিসি অব আইসোলেশন’ নামেও পরিচিত ছিল।

উৎস: বিবিসি এবং বণিক বার্তা।

৫,৮২৫.
বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষিপণ্যের প্রধান রপ্তানি গন্তব্য দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. জার্মানি
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. যুক্তরাষ্ট্র 
  4. সৌদি আরব
ব্যাখ্যা

- বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষিপণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে। 

• কৃষিপণ্য রপ্তানি বাজার: 
- বর্তমানে বাংলাদেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্যের স্থানীয় বাজারের আকার প্রায় ৪.৮ বিলিয়ন মার্কিন ডলার। বিশেষজ্ঞদের ধারণা, ২০৩০ সালের মধ্যে এটি ৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
- সর্বশেষ ২০২৪–২৫ অর্থবছরে দেশ থেকে ১ বিলিয়ন বা ১০০ কোাটি মার্কিন ডলারের কৃষিজাত পণ্য রপ্তানি হয়েছে।
 - বর্তমানে ১৪৫টি দেশে সুগন্ধি চাল, ফল, সবজি, মাছ, মাংসের পাশাপাশি বিস্কুট, চানাচুর, নুডলস, জুস, মসলাসহ প্রায় ১৭২ ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি হচ্ছে।
- বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে ১৭২ ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করে। 
- এর মধ্যে ১০৬টি দেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি হয়। 
- এ খাতের প্রধান পাঁচ রপ্তানি পণ্যের বাজার হলো: 
১. সংযুক্ত আরব আমিরাত (UAE)
২. সৌদি আরব
৩. ভারত
৪. যুক্তরাজ্য
৫. যুক্তরাষ্ট্র

- এই পাঁচ দেশেই মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশ যায়। সর্বোচ্চ প্রায় ৯৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় ইউএইতে।

তথ্যসূত্র: প্রথম আলো ও ফিনানশিয়াল এক্সপ্রেস। 

৫,৮২৬.
নিচের কোন দেশের যৌথ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা 'স্টিল ডোম' নামে পরিচিত?
  1. ইসরায়েল
  2. তুরস্ক
  3. কানাডা
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

স্টিল ডোম:
- তুরস্কের সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে 'স্টিল ডোম' আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
- কয়েক স্তরের সমন্বিত এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা (২৭ আগস্ট-২০২৫) আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
- এটি তুরস্কের প্রতিরক্ষা খাতের 'গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ' হিসেবে অভিহিত।
- 'স্টিল ডোম' একটি যৌথ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
- এটি তুরস্কের স্বল্প, মাঝারি ও দূরপাল্লার কয়েক স্তরের আকাশ ও রাডার ব্যবস্থার একটি সমন্বিত রূপ।
- সাধারণত রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ফায়ারিং ব্যবস্থার সমন্বয়ে একটি আকাশ প্রতিরক্ষা ইউনিট হয়ে থাকে।
- 'স্টিল ডোম' আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরিতে নেতৃত্ব দিচ্ছে তুরস্কের অন্যতম প্রতিরক্ষা কোম্পানি আসেলসান। প্রথম ধাপে ২৭ আগস্ট এ সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ৪৭টি যান সরবরাহ করেছে কোম্পানিটি।
- সরবরাহ করা সামরিক সরঞ্জামের মধ্যে ছিল 'হিসার-ও প্লাস' ও 'সিপের' আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, আল্প ৩০০-জি এবং ১০০-জি রাডার ব্যবস্থা, পুহু ও রেডেট ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং কোরকুৎ স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা যান।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

৫,৮২৭.
'European Free Trade Association' এর সদস্য দেশ কোনটি?
  1. আইসল্যান্ড
  2. নরওয়ে
  3. সুইজারল্যান্ড
  4. উপরোক্ত সবগুলো
ব্যাখ্যা

EFTA:
- EFTA এর পূর্ণরূপ European Free Trade Association.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬০ সাল।
- এর সেক্রেটারিয়েটের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, যার অফিস ব্রাসেলস এবং লুক্সেমবার্গে রয়েছে।
- বর্তমান সদস্য: ৪টি।  (সেপ্টেম্বর, ২০২৫) 
- সদস্য দেশসমূহ - আইসল্যান্ড, লিচেস্টেন, নরওয়ে, সুইজারল্যান্ড।

উৎস - EFTA অফিসিয়াল ওয়েবসাইট।

৫,৮২৮.
FIFA World Cup 2022 (কাতার) অংশগ্রহণকারী দেশের সংখ্যা কত?
  1. ৩০টি
  2. ৩২টি
  3. ৩৪টি
  4. ২৮টি
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৫,৮২৯.
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফিলিপাইন
  4. জাপান
ব্যাখ্যা
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার:
- এশিয়ার নোবেল নামে খ্যাত রেমন ম্যাগসেসে পুরস্কার।
- বাংলাদেশ থেকে মোট ১৩ জন রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।
- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রেমন ম্যাগসেসের নামে এ পুরস্কার দেওয়া হয়।
- ১৯৫৭ সালের ১৭ মার্চ বিমান দুর্ঘটনায় তিনি মারা যান।
- ১৯৫৮ সাল থেকে রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেওয়া হয়।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে এ পুরস্কার প্রদান করা হয়।

র‌্যামন ম্যাগসেসে পুরস্কার - ২০২৪:
- নগুয়েন থি নগক ফুং: ভিয়েতনামের একজন সমাজকর্মী।
- কারমা ফুনতসো: ভুটানের একজন শিক্ষাবিদ।
- হায়াও মিয়াজাকি : জাপানের প্রখ্যাত অ্যানিমেটর ও চলচ্চিত্র পরিচালক।
- রুরাল ডক্টর্স মুভমেন্ট : থাইল্যান্ডের একটি সংগঠন, যা গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদান করে এবং চিকিৎসকদের প্রশিক্ষণ ও সমর্থন করে।
- ফারওয়িজা ফারহান: ইন্দোনেশিয়ার একজন পরিবেশকর্মী।

উৎস: Ramon Magsaysay ওয়েবসাইট।
৫,৮৩০.
চেরনোবিল পারমাণবিক বিপর্যয় ঘটে কত সালে?
  1. ১৯৮৪ সালে
  2. ১৯৮৫ সালে
  3. ১৯৮৬ সালে
  4. ১৯৮৭ সালে
ব্যাখ্যা
চেরনোবিল বিপর্যয়:
- সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে অবস্থিত চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্র।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের শহর চেরনোবিল। 
- ১৯৮৬ সালের ২৬ এপ্রিল বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষা চালানোর সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
- পারমাণবিক এ দুর্ঘটনাকে স্মরণকালের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়।

উল্লেখ্য,
- আশির দশকের শুরু থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু চেরনোবিল একাই তৎকালীন ইউক্রেনের ১০% বিদ্যুৎ সরবরাহ করতো।
- চারটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিয়ে গড়ে উঠেছিল চেরনোবিল পাওয়ার প্লান্ট।
- প্রত্যেক রিঅ্যাক্টর ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রাখতো।
- নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হতো নিকটবর্তী প্রিপইয়াত নদীর ধারাকে। 
- ২৬ এপ্রিল দিবাগত রাতে চার নম্বর রিঅ্যাক্টরে এক ঝুঁকিপূর্ণ পরীক্ষা চালানো হয়।
- কখনো ব্ল্যাকআউট হলে ঠিক কতো কম পরিমাণ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা যাবে, তার-ই পরীক্ষা করতে চেয়েছিলেন চেরনোবিল পাওয়ার প্লান্টের চার নম্বর রিঅ্যাক্টরের ইঞ্জিনিয়াররা।
- অত্যন্ত আনাড়িভাবে করতে যাওয়া এই পরীক্ষণে রিঅ্যাক্টরটির শক্তি নামিয়ে আনা হয়েছিল ৭ শতাংশে, জরুরি নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে ফেলা হয়, পাওয়ার রেগুলেটর সিস্টেম বন্ধ করে দেয়া হয় এবং কোরের সাথে সংযুক্ত কন্ট্রোল রডও বিচ্ছিন্ন করে ফেলা হয়।
- একের পর এক নেয়া অনেকগুলো অপরিকল্পিত এবং ভুল সিদ্ধান্তের ফলে শুরু হয়ে যায় নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন বা শেকল বিক্রিয়া।
- তেজস্ক্রিয় বিস্ফোরণে মুহূর্তেই চার নম্বর রিঅ্যাক্টরের ছাদ উড়ে যায়।
- সরাসরি তেজস্ক্রিয়তার প্রভাবে অনেক কর্মী মৃত্যুবরণ করেন।
- ২৭ এপ্রিলের মধ্যেই চারপাশের ত্রিশ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয় অন্যত্র।
- আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার হিসেব অনুযায়ী, চেরনোবিলের পারমাণবিক বিস্ফোরণের তেজস্ক্রিয়তার পরিমাণ হিরোশিমার বোমার চেয়ে অন্তত ৪০০ গুণ বেশি ছিল।

উৎস: Britannica.
৫,৮৩১.
বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী?
  1. লিসবন
  2. কনস্টান্টিনোপল
  3. প্যারিস
  4. ভিয়েনা
ব্যাখ্যা
বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল।
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতায় পরিণত হয়েছিল।
- বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত। 

⇒ কনস্টান্টিনোপল আধুনিক তুরস্কের একটি প্রাচীন শহর যা এখন ইস্তাম্বুল নামে পরিচিত।
- খ্রিস্টপূর্ব ৭৫৩ সালে ইতালির টাইবার নদীর তীরে রোম নগরী স্থাপিত হয়।
- এই নগরীর গোড়াপত্তন করেন রোমাস ও রমুলাস নামে দুই ভাই।
- প্রথম দিকে ছিল এটা একটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র।
- ক্রমে গ্রিক সভ্যতার পতন ৪৭৬ (খ্রি.) ঘটলে এই রোম সমগ্র ইতালি ও ভূমধ্যসাগরীয় অঞ্চল দখল করে এক বিশাল রোমান সাম্রাজ্য গড়ে তোলে।

উল্লেখ্য,
- এই বিশাল সাম্রাজ্য শাসনের জন্য রোমান সম্রাট কনস্টানটাইন কৃষ্ণসাগর তীরবর্তী বাইজান্টিয়াম নামক স্থানে দ্বিতীয় রাজধানী কনস্টান্টিনোপল প্রতিষ্ঠা করেন।
- এই নামকরণ করা হয়েছিল সম্রাট কনস্টানটাইনের নামানুসারে।

উৎস: i) History.com
ii) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৮৩২.
United Nations Conference on Biodiversity (COP-15) has been held in -
  1. ক) Egypt
  2. খ) Canada
  3. গ) India
  4. ঘ) England 
ব্যাখ্যা
জীববৈচিত্র রক্ষায় ঐতিহাসিক চুক্তি:
- কানাডার দ্বিতীয় জনবহুল শহর মন্ট্রিলে গত ৭-১৯ ডিসেম্বর, ২০২২ তারিখে ১৫ তম বিশ্ব জীববৈচিত্র্য শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষ দিনে অনেকটা নাটকীয়ভাবে এই চুক্তি গৃহীত হয়।
- আন্তর্জাতিক এ চুক্তির নাম দেওয়া হয় - Convention on Biological Diversity (CBD)
- CBD কার্যকর হয় - ২৯ ডিসেম্বর, ১৯৯৩।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা - ১৯৫ এবং ইউরোপীয় ইউনিয়নসহ ১৯৬।
- ১৯ ডিসেম্বর, ২০২২ তারিখে পরিবেশ ও বাস্তুসংস্থান সুরক্ষায় ঐতিহাসিক চুক্তির অনুমোদন দেওয়া হয়। 
- চীনের পরিবেশ মন্ত্রী হুয়াং রুনকিউয়ের সভাপতিত্বে এ চুক্তিতে চীন ছাড়াও বিশ্বের ১৯০টি দেশ শাসন করে।
- চুক্তিটি গত কয়েক দশকের মধ্যে পরিবেশ ধ্বংসের বিপরীতে বড় ঐতিহাসিক অর্জন।

উৎস: www.unep.org
৫,৮৩৩.
দক্ষিণ আফ্রিকার প্রধান অধিবাসীদের নাম কী?
  1. ক) মাসাই
  2. খ) কুর্দি
  3. গ) আফ্রিদি
  4. ঘ) জুলু
ব্যাখ্যা
- দক্ষিণ আফ্রিকা নৃতাত্ত্বিকভাবে একটি বহু-গোষ্ঠীয় রাষ্ট্র, যেখানে বহু বিচিত্র সংস্কৃতি, ভাষা ও ধর্মের মেলবন্ধন ঘটেছে্‌। এ কারণে এটিকে "রংধনু জাতি" হিসেবেও ডাকা হয়। 
- জনসংখ্যার চার-পঞ্চমাংশ কৃষ্ণাঙ্গ বান্টু বংশোদ্ভূত লোক; এদের মধ্যে জুলু, খোসা, সোথো ও তসোয়ানা নৃগোষ্ঠীর লোক প্রধান।
মানব উন্নয়ন সূচকে দক্ষিণ আফ্রিকার অবস্থান ১১৩তম, যা আফ্রিকার মধ্যে ৭ম সর্বোচ্চ। 
- দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ০.৭৬% এর সমান।

উৎস:- worldmeters.info.   
৫,৮৩৪.
‘কারনাল যুদ্ধ’ কখন সংগঠিত হয়?
  1. ১৯৩৯ সালে
  2.  ১৬৩৯ সালে
  3.  ১৭৩৯ সালে
  4.  ১৮৩৯ সালে
ব্যাখ্যা
• ‘কারনাল যুদ্ধ’ 
- ১৭৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি, ভারতীয় উপমহাদেশে তখন মোঘলদের শাসন চলছে।
- ভারতীয় ভূখণ্ড আক্রমণ করেন পারস্যের শাসক নাদির শাহ।
- ওই দিন পারস্যের বাহিনীর সঙ্গে মোঘল সম্রাট মোহাম্মদ শাহর বাহিনীর তুমুল লড়াই হয়।
- যুদ্ধে বিজয় দাবি করেন নাদির শাহ।
- ইতিহাসে এ ঘটনা ‘কারনাল যুদ্ধ’ নামে পরিচিত। 

সূত্র: ব্রিটানিকা। (লিংক)
৫,৮৩৫.
Yalta Conference--এর একটি লক্ষ্য ছিল:
  1. ক) বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়
  2. খ) জিব্রালটার প্রণালীর সুরক্ষা
  3. গ) জাতিসংঘ প্রতিষ্ঠা
  4. ঘ) যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান
ব্যাখ্যা
ইয়াল্টা কনফারেন্সঃ 
- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন -
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট - ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
- সোভিয়েত নেতা - জোসেফ স্টালিন
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - উইনস্টন চার্চিল
এই সম্মেলনে জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদের 'ভেটো' ক্ষমতা দেওয়া হয়।

উৎসঃ ব্রিটানিকা ও হিস্টরি.কম।
৫,৮৩৬.
কোন আরব-ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্য প্রথম তেল অস্ত্র ব্যবহার করেছিল?
  1. ক) ১৯৭৩
  2. খ) ১৯৬৭
  3. গ) ১৯৪৮
  4. ঘ) ১৯৫৬
ব্যাখ্যা
চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ - ১৯৭৩
▪ মিশর ও সিরিয়া ১৯৬৭ সালের যুদ্ধে তাদের হারানো অঞ্চল ফিরে পাওয়ার উদ্দেশ্যে ৬ অক্টোবর, ১৯৭৩ সালে দুই দিক থেকে ইসরায়েল আক্রমণ করে। 
▪ মিশর সিনাই উপদ্বীপে ও সিরিয়া গোলান মালভূমি অঞ্চলে প্রায় একই সময়ে ইহুদীদের সবচেয়ে পবিত্র রাতে (Yom Kippur) অতর্কিত হামলা শুরু করে।
▪ প্রথম দিকে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও পরে ইসরায়েল ঘুরে দাঁড়ায়। পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী এরিয়েল শেরনের নেতৃত্ব কায়রো ও দামেস্কের কাছাকাছি পর্যন্ত চলে আসে।
▪ সৌদি আরব, জর্ডান, ইরাক প্রভৃতি রাষ্ট্র সিরিয়া ও মিশরের সাহায্যে সৈন্য প্রেরণ করে।
▪ আরব রাষ্ট্রগুলো এই যুদ্ধের সময় অর্থাৎ ১৯৭৩ সালে প্রথম ‘তেল অস্ত্র’ প্রয়োগ করে। তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলো একই সাথে ৫% তেল উৎপাদন কমিয়ে দেয় এবং যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি বন্ধ করে দেয়।
▪ ২৫ অক্টোবর, ১৯৭৩ সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইসরায়েল ও মিশরের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। ইসরায়েল গোলান মালভূমির আরও বেশ কিছু অঞ্চল নিজেদের দখলে নেয়।

তথ্যসূত্র:- ব্রিটানিকা এবং লাইভ এমসিকিউ লেকচার।
৫,৮৩৭.
চীনে আদি মানুষের সন্ধান পাওয়া গেছে কত সালে?
  1. ১৯২৯ সালে
  2. ১৯৩০ সালে
  3. ১৯৩৫ সালে
  4. ১৯৩৭ সালে
ব্যাখ্যা
♣ চীনের আদি মানুষ:
- চীনা উপকথা অনুযায়ী প্রথম মানুষ হলো পাকু। 
- চীনে আদি মানুষের সন্ধান পাওয়া গেছে ১৯২৯ সালে।
- চীনের রাজধানী পিকিং এর নিকট (আধুনিক বেইজিং) আদিম মানুষের মাথার খুলি পাওয়া গেছে; যারা 'পিকিং মানুষ' নামে পরিচিত।
- অনুমান করা হয় যে, চীনবাসীরা হোয়াংহো ও ইয়াংসি নদীর দুটি পাড়েই বসবাস করত।
- তারাই নদীর ধারে ঘরবাড়ি তৈরি করে সভ্য মানুষে পরিণত হয়।
- চীনের আদি মানুষ নগর নির্মাণ করেছিল এবং নগরকে যাযাবরদের আক্রমণ হতে বাঁচানোর জন্য উঁচু দেয়াল তৈরি করেছিল।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৮৩৮.
'কিউবা' কী দেশ হিসেবে পরিচিত?
  1. প্রাচীরের দেশ
  2. নিষিদ্ধ দেশ
  3. মুক্তার দেশ
  4. ভূমিকম্পের দেশ
ব্যাখ্যা
দেশ ও উপনাম:
• ক্যাঙ্গারুর দেশ- অস্ট্রেলিয়া।
• প্রাচীরের দেশ- চীন।
• পিরামিডের দেশ- মিশর।
• নিষিদ্ধ দেশ- তিব্বত।
• মুক্তার দেশ- কিউবা।
• পঞ্চম ড্রাগনের দেশ- তাইওয়ান।
• ভূমিকম্পের দেশ- জাপান।
• ভাটির দেশ- বাংলাদেশ।
• ম্যাপল পাতার, লিলি ফুলের দেশ- কানাডা।
• সোনালি প্যাগোডার দেশ- মায়ানমার।
• শ্বেতহস্তীর দেশ- থাইল্যান্ড।
• হাজার হ্রদের দেশ- ফিনল্যান্ড।

তথ্যসূত্র: Britannica.
৫,৮৩৯.
নিচের কোন সংস্থাটি আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্কিত?
  1. UNIDIR
  2. ITC
  3. UNHCR
  4. UNOPS
ব্যাখ্যা
• ITC:
- এর পূর্ণরূপ - International Trade Centre বা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।
- ITC এর পূর্বনাম - International Trade Information Centre.
- প্রতিষ্ঠাকাল- ১৯৬৪ সালে।
- প্রতিষ্ঠার পর থেকেই এটি জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থা ‘আঙ্কটাড (UNCTAD) ও বিশ্ব বাণিজ্য সংস্থা 'WTO' এর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
- ITC গবেষণা, বাণিজ্য কৌশল নির্ধারণ, বাণিজ্য বিষয়ক নিয়ম-কানুন প্রণয়ন ও আন্তঃদেশীয় বাণিজ্য সহজতর করার উদ্দেশ্যে বাণিজ্যবিষয়ক উল্লেখিত অন্য সংস্থা দুটিকে (UNCTAD ও WTO) সহায়তা দিয়ে আসছে।

অন্যদিকে -
- জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা: UNIDIR.
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা: UNHCR.
- জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস UNOPS)

সূত্র - ITC অফিসিয়াল ওয়েবসাইট।[লিঙ্ক]
৫,৮৪০.
ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact) চুক্তির সদস্য দেশ ছিলো -
  1. ১০টি
  2. ৮টি
  3. ৭টি
  4. ৫টি
ব্যাখ্যা
Warsaw Pact:
- Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি।
- উদ্দেশ্য: মূলত, আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে সোভিয়েত প্রভাব বৃদ্ধিই ছিলো এর মূল উদ্দেশ্য।
- স্বাক্ষরের স্থান: ওয়ারশ, পোল্যান্ড।
- বিলুপ্ত: ১ জুলাই, ১৯৯১।
- সদস্য সংখ্যা ছিলো: ৮টি;

যেমন: 
→ সোভিয়েত ইউনিয়ন,
→ আলবেনিয়া,
→ বুলগেরিয়া,
→ চেকোস্লাভিয়া,
→ পূর্ব জার্মানি,
→ হাঙেরি,
→ পোল্যান্ড ও
→ রোমানিয়া।

সূত্র: ব্রিটানিকা।
৫,৮৪১.
ইতিহাসের একমাত্র নারী হিসেবে পদার্থবিজ্ঞান এবং রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
  1. এডা ইয়োনাথ
  2. লিসা মেইটনার
  3. মারি ক্যুরি
  4. রোজালিন্ড ফ্রাঙ্কলিন
ব্যাখ্যা
মারি ক্যুরি (Marie Curie):
- নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারী মারি ক্যুরি।
- তিনিই বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি বিজ্ঞানের দুইটি শাখায় (পদার্থবিজ্ঞান ও রসায়ন) নোবেল পুরস্কার পেয়েছেন।
- তেজস্ক্রিয়া গবেষণার পথিকৃৎ মেরি কুরি ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং ১৯১১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
- পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পান তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করার জন্য আর রসায়নে নোবেল পান পিচবেস্নন্ড থেকে রেডিয়াম পৃথক করার জন্য।

⇒ মারি ক্যুরি ৭ নভেম্বর, ১৮৬৭ সালে পোল্যান্ডের ওয়ারশ শহরে জন্মগ্রহণ করেন।
- ১৮৯১ এর শেষের দিকে তিনি পোল্যান্ড থেকে ফ্রান্সের উদ্দেশে পাড়ি জমান।
- তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়েরও প্রথম মহিলা অধ্যাপক ছিলেন।
- তিনিই ছিলেন প্রথম মহিলা- যার অসামান্য মেধার কারণে ১৯৯৫ সালে তাকে প্যান্থিয়নে সমাহিত করা হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের সময় নিজের তৈরি ভ্রাম্যমাণ এক্স-রশ্মি ইউনিটে কাজ করার মাধ্যমে তেজস্ক্রিয়তার কাছাকাছি আসায় অ্যাপস্নাস্টিক অ্যানেমিয়ায় মারি ক্যুরি ১৯৩৪ সালে ৪ জুলাই ফ্রান্সে (হাউতে-সাভইয়ের) একটি স্বাস্থ্যনিবাসে মৃতু্যবরণ করেন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৫,৮৪২.
জাতিসংঘ সনদের কোন অধ্যায়ে জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে?
  1. ৪র্থ অধ্যায়
  2. ৫ম অধ্যায়
  3. ১০ম অধ্যায়
  4. ১৩তম অধ্যায়
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদ:
- সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
- জাতিসংঘের সব সদস্য এ পরিষদের সদস্য।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।
- বাৎসরিকভাবে এ পরিষদের অধিবেশন বসে যা সাধারণ অধিবেশন নামে পরিচিত। 
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

উল্লেখ্য,
⇒ জাতিসংঘ সনদের অধায়গুলো:
- অধ্যায় ১ : উদ্দেশ্য ও মূলনীতি,
- অধ্যায় ২ : সদস্যপদ,
- অধ্যায় ৩ : অঙ্গসমূহ,
- অধ্যায় ৪ : সাধারণ পরিষদ,
- অধ্যায় ৫ : নিরাপত্তা পরিষদ,
- অধ্যায় ৬ : বিরোধাদির শান্তিপূর্ণ মীমাংসা,
- অধ্যায় ৭ : শান্তির প্রতি হুমকি, শান্তিভঙ্গ এবং আক্রমণাত্মক কার্যাদি সম্পর্কে ব্যবস্থা,
- অধ্যায় ৮ : আঞ্চলিক ব্যবস্থাসমূহ
- অধ্যায় ৯ : আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা,
- অধ্যায় ১০: অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
- অধ্যায় ১১ : অস্বায়ত্তশাসিত অঞ্চলসমূহ সম্পর্কে ঘোষণা,
- অধ্যায় ১২ : আন্তর্জাতিক অছি ব্যবস্থা,
- অধ্যায় ১৩: অছি পরিষদ,
- অধ্যায় ১৪ আন্তর্জাতিক আদালত,
- অধ্যায় ১৫: সচিবালয়,
- অধ্যায় ১৬: বিবিধ ধারাসমূহ,
- অধ্যায় ১৭: অন্তর্বর্তীকালীন নিরাপত্তা ব্যবস্থাদি,
- অধ্যায় ১৮: সংশোধনের নিয়মাবলি অধ্যায়,
- অধ্যায় ১৯: অনুমোদন ও স্বাক্ষরদান।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
৫,৮৪৩.
বাংলাদেশের রাজনীতিতে “গণতন্ত্রের মানসপুত্র” বলা হয় কোন রাজনীতিবিদকে?
  1. জিয়াউর রহমান
  2. শেরে বাংলা এ.কে ফজলুল হক
  3. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  4. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ব্যাখ্যা

হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী (জন্ম: সেপ্টেম্বর ৮, ১৮৯২ - মৃত্যু: ডিসেম্বর ৫, ১৯৬৩) বিখ্যাত বাঙ্গালী রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন।
তিনি ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের মূলনেতাদের মধ্যে অন্যতম।
গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই সুধী সমাজ কর্তৃক 'গণতন্ত্রের মানসপুত্র' বলে আখ্যায়িত হন।

৫,৮৪৪.
Which country is going to host The Asia Cup 2023?
  1. India
  2. Bangladesh
  3. Nepal
  4. Pakistan
ব্যাখ্যা
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩:
- এশিয়া কাপের ১৬ তম আসর।
- আয়োজক দেশ: পাকিস্তান ও শ্রীলঙ্কা।
- অনুষ্ঠিত হবে: ৩০ আগস্ট, ২০২৩- ১৭ সেপ্টেম্বর, ২০২৩।
- এশিয়া কাপে দুটি গ্রুপ।
- ভারত, পাকিস্তান এবং নেপাল এক গ্রুপে ও অন্য গ্রুপে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। 

উৎস: Cricbuzz.
৫,৮৪৫.
২০২৬ সালে ২৫তম শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
  1. লস অ্যাঞ্জেলেস
  2. মিলান
  3. বেইজিং
  4. গ্লাসগো
ব্যাখ্যা

শীতকালীন অলিম্পিক ২০২৬:
- ২০২৬ সালের ৬-২২ ফেব্রুয়ারি ২৫তম শীতকালীন অলিম্পিক ইতালির মিলান ও কর্টিনা ডি'অ্যামপেজো শহরে অনুষ্ঠিত হবে।
- তৃতীয়বারের মতো ইতালি বিশ্বের বৃহত্তম শীতকালীন ক্রীড়া ইভেন্ট আয়োজন করবে।
- ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকে প্রায় ৯০টি দেশ এবং অঞ্চল থেকে ২,৯০০ জনেরও বেশি ক্রীড়াবিদ একত্রিত হবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য,
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।

এছাড়াও,
- ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়।
- ২০২৮ সালে ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।

উৎস: i) Olympics ওয়েবসাইট।
ii) Britannica.

৫,৮৪৬.
COMESA কী?
  1. একটি বাণিজ্য জোট
  2. একটি অর্থনৈতিক করিডোর
  3. একটই সামরিক জোট
  4. একটি রাজনৈতিক জোট
ব্যাখ্যা
• COMESA:
 - পূর্ণরূপ 'Common Market for Eastern and Southern Africa.
- এটি পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্য জোট।
- প্রতিষ্ঠাকাল: ডিসেম্বর, ১৯৯৪ সাল।
- সদস্য সংখ্যা: ২১টি।[ এপ্রিল, ২০২৫]
- সদরদপ্তর: লুসাকা, জাম্বিয়া।

উৎস: COMESA ওয়েবসাইট
৫,৮৪৭.
বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ কোনটি?
  1. ক) Economical Council
  2. খ) Ministerial Conference
  3. গ) Managerial Council
  4. ঘ) Financial Body
ব্যাখ্যা
এক নজরে WTO
▪ প্রতিষ্ঠাকাল - ১ জানুয়ারি, ১৯৯৫ সাল
▪ সদস্য সংখ্যা - ১৬৪টি দেশ।
▪ সর্বশেষ সদস্য - আফগানিস্তান (২৯ জুলাই, ২০১৬ সাল); পর্যবেক্ষক - ২৫টি।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
▪ WTO - এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ ‘Ministerial Conference’ এবং এটি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়।
▪ WTO এর ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC12) ১২ থেকে ১৭ জুন ২০২২ সালে জেনেভায় WTO এর সদরদপ্তরে অনুষ্ঠিত হয়। 
▪ এছাড়া বানিজ্য বিরোধ নিষ্পত্তি ও বানিজ্য নীতি পর্যবেক্ষণকারী অঙ্গ হচ্ছে ‘General Council Meeting’। 

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট।
৫,৮৪৮.
'The Elements of Ethics' বইটি কার?
  1. থমাস হবস
  2. বার্ট্রান্ড রাসেল
  3. নিকোলা ম্যাকিয়াভেলী
  4. জেরেমি বেন্থাম
ব্যাখ্যা

- 'The Elements of Ethics' বইটি বার্ট্রান্ড রাসেল লেখেন।
- এটি নীতি বিষয়ক তার কতগুলো রচনার বা প্রবন্ধের সমাহার। এটি ১৯১০ সালে প্রকাশিত হয়।
(তথ্যসূত্রঃ এনসাইক্লোপিডিয়া অব ফিলোসফি)

৫,৮৪৯.
দুই জার্মানি ১৯৯০ সালের কত তারিখে পুনরায় একত্রিত হয়?
  1. ১ অক্টোবর
  2. ৩ অক্টোবর
  3. ৭ নভেম্বর
  4. ৯ নভেম্বর
ব্যাখ্যা
জার্মানি:
- জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ।
- প্রশাসনিক নাম: Federal Republic of Germany.
- রাজধানী: বার্লিন।
- মুদ্রার নাম: ইউরো।
- রাষ্ট্রীয় ভাষা: জার্মান।

⇒ সীমান্তবর্তী দেশ ৯টি।
- সীমান্তবর্তী দেশ: অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইজারল্যান্ড।

⇒ জার্মানির প্রথম নারী চ্যান্সেলর: অ্যাঞ্জেলা মারকেল।
- তিনি ২০০৫ সালে প্রথমবার চ্যান্সেলর নির্বাচিত হন।

⇒ ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্বের পর জার্মানি দুইটি ভাগে বিভক্ত হয়।
- দুই জার্মানিকে পৃথককারী বার্লিন প্রাচীরের নির্মাণ শুরু হয় ১৩ আগস্ট ১৯৬১ সালে এবং এর পতন ঘটে ৯ নভেম্বর ১৯৮৯ সালে।
- ১৯৯০ সালের ৩ অক্টোবর পশ্চিম ও পূর্ব জার্মানি আনুষ্টানিকভাবে পুনরায় একত্রিত হয়।

উৎস: Britannica.
৫,৮৫০.
টেস্ট ক্রিকেট বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন ?
  1. ক) মুশফিক
  2. খ) তামিম
  3. গ) সাব্বির
  4. ঘ) লিটন দাস
ব্যাখ্যা
- মুশফিকুর রহিম ২০১৩ সালে শ্রীলংকার বিরুদ্ধে প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন।
এ পর্যন্ত তিনি টেস্ট ক্রিকেটে ৩টি ডাবল সেঞ্চুরি করেন।।
- সাকিব আল হাসান ও তামিম ইকবাল বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে ১ টি করে ডাবল সেঞ্চুরি করেন।
উৎসঃ ক্রিকিনফোর ওয়েবসাইট।
৫,৮৫১.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম কতটি  ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়?
  1. ২৭০টি
  2. ২৬০টি
  3. ২৭২টি
  4. ২৭৫টি
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- বর্তমান প্রেসিডেন্ট: জো বাইডেন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ: ফ্রান্স।

উৎস: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

৫,৮৫২.
চাঁদের কক্ষপথে ‘আই-কিউব কামার’ নামের চন্দ্র-উপগ্রহ পাঠিয়েছে কোন দেশ?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. বাংলাদেশ
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা
‘আই-কিউব কামার’
- চাঁদের কক্ষপথে পৌঁছে গেছে পাকিস্তানের প্রথম চন্দ্র-উপগ্রহ আই-কিউব কামার।
- সেখান থেকে চাঁদের ছবিও তুলে পাঠিয়েছে উপগ্রহটি।
- এভাবে চাঁদের প্রথম নিজস্ব ছবি হাতে পেয়েছে পাকিস্তান।
- শুধু চাঁদ নয়, কক্ষপথে দাঁড়িয়ে সূর্যের ছবিও তুলে পাঠিয়েছে আই-কিউব কামার।
- কিছু দিন আগে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছিল চীনের চ্যাং-৬।
- এই অভিযানের সাথেই চাঁদের উদ্দেশে দেশের প্রথম চন্দ্র-উপগ্রহ পাঠিয়েছে পাকিস্তান।
- ২০২৪ সালের ৮ মে ওই উপগ্রহকে চাঁদের কক্ষপথে নামিয়ে আরো দূরে পাড়ি দিয়েছে চ্যাং-৬।
- চাঁদের কক্ষপথে থেকে নিজের কাজ করে চলেছে আই-কিউব কামার।
- ৮ এবং ৯ মে তারিখের মধ্যে পাকিস্তানের স্যাটেলাইট যে ছবিগুলো তুলেছে, তাতে চন্দ্রপৃষ্ঠের একাধিক ছবি দেখা গেছে।
- সেখানকার গর্ত, রুক্ষ মাটির খুঁটিনাটি ধরা পড়েছে তার ক্যামেরায়।
- একটি ছবিতে চাঁদের সাথে একই ফ্রেমে ধরা দিয়েছে সূর্যও। 
- পাকিস্তানের ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি (আইএসটি) দেশের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এবং চীনের সংহাই বিশ্ববিদ্যালয়ের সাথে হাত মিলিয়ে এই কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছে। 

সূত্র- বিবিসি।
৫,৮৫৩.
২০১৫ সালের প্যারিস চুক্তিতে কোন বিষয়টি প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারিত হয়েছে?
  1. সিএফসি (CFC) গ্যাস নির্গমন হ্রাস
  2. জীব বৈচিত্র্য রক্ষা
  3. গ্লোবাল হিট নিয়ন্ত্রণ
  4. ওজোন স্তর ক্ষয় প্রতিরোধ
ব্যাখ্যা

• ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত COP-21 সম্মেলনে ১৯৫ দেশ অংশগ্রহণ করে প্যারিস চুক্তি স্বাক্ষর করে। চুক্তির মূল লক্ষ্য হলো শিল্প-বিপ্লবের আগে তুলনায় বৈশ্বিক তাপমাত্রা ২° সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা, সম্ভব হলে ১.৫° সেলসিয়াসে রাখা। 
 
• COP - 21 সম্মেলন সম্পর্কি গুরুত্বপূর্ণ তথ্য:
- আয়োজনের সময়: ৩০ নভেম্বর - ১১ ডিসেম্বর, ২০১৫ সাল
- আয়োজনের স্থান: প্যারিস, ফ্রান্স
- অংশগ্রহনকারী পক্ষ: ১৯৫টি দেশ
- সম্মেলনের ফলাফল: প্যারিস জলবায়ু চুক্তি, ২০১৫
- চুক্তি কার্যকর: ২০১৬ সালের ৪ নভেম্বর
 
- প্যারিস জলবায়ু চুক্তির প্রধান লক্ষ্য হচ্ছে - এই শতাব্দীতে বৈশ্বিক তাপমাত্রা শিল্প-বিপ্লবের পূর্ব সময়ের তুলনায় ২° সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা। সম্ভব হলে এই তাপমাত্রা ১.৫° সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা করা হবে।
 
তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট।

৫,৮৫৪.
সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে কোন দেশ?
  1. সোভিয়েত ইউনিয়ন
  2. যুক্তরাজ্য
  3. চীন
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• রাশিয়া: 
- আয়তনে বিশ্বের বিশ্বের বৃহত্তম দেশ - রাশিয়া।
- বর্তমান প্রেসিডেন্ট - ভ্লাদিমির পুতিন।
- তার রাজনৈতিক দলের নাম - ইউনাইটেড রাশিয়া।
- রাশিয়ার সাথে ১৪ টি দেশের সীমান্ত রয়েছে।
- রাশিয়ার মুদ্রার নাম - রুবল।
- রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে - ১৯১৭ সালে।
- সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় - ১৯২২ সালে।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন  - ক্রেমলিন।
- রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদ - ৬ বছর।
- সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় - ১৯২২ সালে।
- সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে - সোভিয়েত ইউনিয়ন।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৫,৮৫৫.
মঙ্গোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে?
  1. চেঙ্গিস খান
  2. হিরোডোটাস
  3. নেবুচাদনেজার
  4. হাম্বুরাবি
ব্যাখ্যা

মঙ্গোল সাম্রাজ্য:
- মোঙ্গল সাম্রাজ্য পৃথিবীর ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য হিসেবে অভিহিত।
- চেঙ্গিস খান মঙ্গোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে।
- তিনি ১১৬২ সালে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেন
- তার আসল নাম ছিল তেমুজিন।
- ১২০৬ সালে মঙ্গোলিয়ার যাযাবর উপজাতিগুলোকে সংগঠিত করার মাধ্যমে বিখ্যাত মোঙ্গল নেতা চেঙ্গিস খান এই সাম্রাজ্যের পত্তন করেন।
- ১২২৭ সালে চেঙ্গিস খান মৃত্যুবরণ করেন।
- চেঙ্গিস খানের মৃত্যুর পর তার বংশধরগণ এই সাম্রাজ্যের আরো বিস্তৃতি ঘটান।
- মোঙ্গল সাম্রাজ্য তার সর্বোচ্চ শিখরের সময় পূর্ব ইউরোপ থেকে ইন্দোচীন পর্যন্ত বিস্তৃত ছিলো যার আয়তন ছিলো এক কোটি বর্গমাইলেরও অধিক।

তথ্যসূত্র - Britannica.com

৫,৮৫৬.
২০২৪ সালে প্রকাশিত 'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট' অনুযায়ী বিশ্বের সুখীতম দেশ কোনটি?
  1. নরওয়ে
  2. ফিনল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. ডেনমার্ক
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪':
- বিশ্বের সবচেয়ে সুখী তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৩ দেশের মধ্যে ১২৯তম।
- এ তালিকায় টানা ৭ বছর শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।
- এছাড়া, এই তালিকায় শীর্ষ ১০ এ রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ইসরায়েল, নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া। 

তথ্যসূত্র: 'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪।
৫,৮৫৭.
কোন সালে UNAIDS-এর কার্যক্রম শুরু হয়?
  1. ১৯৯৪ সালে
  2. ১৯৯৫ সালে
  3. ১৯৯৬ সালে
  4. ১৯৯৭ সালে
ব্যাখ্যা
UNAIDS:
- UNAIDS-এর পূর্ণরূপ: Joint United Nations Programme on HIV/AIDS.
- এটি এইচআইভি নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ২৬ জুলাই ১৯৯৪।
- এটি ECOSOC রেজোলিউশন 1994/24 -এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- কার্যক্রম শুরু করে: ১৯৯৬ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান নির্বাহী প্রধান: উইনি বায়ানিমা।

⇒ এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
- UNAIDS জাতিসংঘের ব্যবস্থায় একমাত্র যৌথ কর্মসূচি বিশ্বের ৭০টি দেশে এর কার্যালয় রয়েছে। 

উৎস: UNAIDS ওয়েবসাইট।
৫,৮৫৮.
সম্প্রতি, যুক্তরাষ্ট্র কতটি আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. ৬৩টি
  2. ৬৪টি
  3. ৬৫টি
  4. ৬৬টি
ব্যাখ্যা

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র:
- জলবায়ু পরিবর্তন, শান্তি ও গণতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার প্রধান প্ল্যাটফর্মসহ ৬৬টি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবে বলে ৭ জানুয়ারি, ২০২৬ তারিখে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
- হোয়াইট হাউসের দেওয়া তালিকায় জাতিসংঘের বাইরে থাকা ৩৫টি সংস্থার নাম রয়েছে।
- এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো-ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি), ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার।
- ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো থেকে বেরিয়ে গেছেন এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করে দিয়েছেন।
- এর আগে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন।

তথ্যসূত্র - প্রথম আলো ও বিবিসি পত্রিকার রিপোর্ট।

৫,৮৫৯.
'ওসিরিস-রেক্স' কোন দেশের মহাকাশযান?
  1. ভারত
  2. চীন
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
⇒ ওসিরিস-রেক্স:
• মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একটি মহাকাশ ক্যাপসুল ওসিরিস-রেক্স।

⇒ উল্লেখ্য,
• যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ওসিরিস-রেক্স বেন্নু গ্রহাণুর শিলাখণ্ড সফলভাবে পৃথিবীতে নিয়ে আসে।
• আড়াইশ গ্রাম মাটিসহ যানটির বিশেষ ক্যাপসুল ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের মরুভূমিতে নেমে আসে।
• আশা করা হচ্ছে, শিলাখণ্ডটি ৪.৬ বিলিয়ন বছর আগে সৌরজগতের গঠন এবং আমাদের পৃথিবীতে কীভাবে জীবন শুরু হয়েছিল তা সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করবে।
• ২০২০ সালে বেন্নুর বুক থেকে নমুনা নেয় ওসিরিস।
• পৃথিবীর পথে ফিরতি যাত্রা শুরু করে ২০২১ সালে।
• নাসা অভিযানটি শুরু করে ২০১৬ সালে।
• যেতে-আসতে ওসিরিস-রেক্স ভ্রমণ করেছে ৭০০ কোটি কিলোমিটার।
• ১৯৯৯ সালে বেন্নু গ্রহাণু প্রথমবারের মতো আবিষ্কৃত হয়।

উৎস: ২৬ সেপ্টেম্বর, ২০২৩, যুগান্তর।
৫,৮৬০.
সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটোতে যুক্ত করার অনুমোদনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করেন কত তারিখে?
  1. ক) ৩ আগস্ট ২০২২
  2. খ) ৬ আগস্ট ২০২২
  3. গ) ৯ আগস্ট ২০২২
  4. ঘ) ১২ আগস্ট ২০২২
ব্যাখ্যা
০৩ আগস্ট ২০২২ সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটোতে যুক্ত করার অনুমোদন দেয় মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।
৯ আগস্ট অনুমোদনে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২
৫,৮৬১.
কমনওয়েলথের সদস্য দেশ কয়টি [মে, ২০২৫]
  1. ৫৬ টি
  2. ৫৭ টি
  3. ৫৪ টি
  4. ৫৫ টি
ব্যাখ্যা
→ বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি।

• কমনওয়েলথ:

- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া  হয় ১৯২৬ সালে। 
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে। 
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- কমনওয়েলথ দেশগুলির মধ্যে আয়তনের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম দেশ কানাডা।
- ব্রিটিশ  উপনিবেশে না থেকে কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে  আবার ১৯৮৯ সালে যোগ দেয়। 
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।

উল্লেখ্য,
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। (মে, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
৫,৮৬২.
'কৃত্রিম বুদ্ধিমত্তা' কোন শিল্প বিপ্লবের আবিষ্কার?
  1. ২য় শিল্প বিপ্লব
  2. ৩য় শিল্প বিপ্লব
  3. ৪র্থ শিল্প বিপ্লব
  4. ৫ম শিল্প বিপ্লব
ব্যাখ্যা
শিল্প বিপ্লব:
- বর্তমান বিশ্ব টিকে আছে শিল্পভিত্তিক অর্থনীতির ওপর।
- বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্পবিপ্লবের ফলে।
- এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট তিনটি শিল্পবিপ্লব ঘটেছে।

⇒ ১ম শিল্প বিপ্লব:
- ১৭৮৪ সালে পানি ও বাষ্পীয় ইঞ্জিনের নানামুখী ব্যবহারের কৌশল আবিষ্কারের মাধ্যমে সংঘটিত হয়েছিল প্রথম শিল্পবিপ্লব।
- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।

⇒ ২য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৮৭০ সাল।
- দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় প্রযুক্তিগত উন্নতি সাধিত হয়।
- এই সময়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন ব্যবস্থা উন্নতকরণ, টেলিগ্রাফ, রেলযোগাযোগ ব্যবস্থা, পানিসরবরাহ ইত্যাদির আবিষ্কার হয়।
- এসবের ফলে দ্রুত যোগাযোগ স্থাপন ও জীবনযাপন এর মান বৃদ্ধি পায়।
- বিভিন্ন অস্ত্রশস্ত্র আবিষ্কার হতে থাকে যা সেনাবাহিনীর আধুনিকায়নে সাহায্য করে।

⇒ ৩য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্পবিপ্লবের ঠিক ১০০ বছরের মাথায় ১৯৬৯ সালে আবিষ্কৃত হয় ইন্টারনেট।
- শুরু হয় ইন্টারনেটভিত্তিক তৃতীয় শিল্পবিপ্লব।
- তৃতীয় শিল্পবিপ্লবের সময় তথ্যপ্রযুক্তির সহজ ও দ্রুত বিনিময় শুরু হলে সারা বিশ্বের গতি কয়েকগুণ বেড়ে যায়।
- ম্যানুয়াল জগৎ ছেড়ে যাত্রা শুরু হয় ভার্চুয়াল জগতের।

⇒ ৪র্থ শিল্প বিপ্লব:
- প্রযুক্তিনির্ভর ডিজিটাল বিপ্লবকেই বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব।
- যেখানে মানুষের আয়ত্তে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংস বা যন্ত্রের ইন্টারনেট, যা সম্পূর্ণ রূপেই মানবসম্পদের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে।

উৎস: Britannica.
৫,৮৬৩.
'Greenback' was the currency of which country?
  1. USA
  2. UK
  3. EU
  4. Russia
ব্যাখ্যা
গ্রিন ব্যাক:
- মার্কিন ডলারকে অতীতে গ্রিনব্যাক বলা হতো।
- আমেরিকার গৃহযুদ্ধের সময় ১৮৬১ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত এ কাগজি মুদ্রার প্রচলন ছিলো।
- মুদ্রায় সবুজ রঙের ছাপা থাকার কারণে এ রকম নামে জনপ্রিয় হয়েছিলো।

উৎস: The U.S. Currency Education Program (.gov) ওয়েবসাইট।
৫,৮৬৪.
প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা কত ডিগ্রীতে সীমাবদ্ধ রাখার ব্যাপারে সম্মত হয়?
  1. ২ ডিগ্রি
  2. ২.৩ ডিগ্রি
  3. ২.৮ ডিগ্রি
  4. ২.৫ ডিগ্রি
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি-২০১৫:
- প্যারিস জলবায়ু চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি।
- ২০১৫ সালের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর প্যারিসে কপ–২১ সম্মেলনে স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।

⇒ চুক্তির গুরুত্বপূর্ণ উপাদান:
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের কম করা।
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা।
- জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৫,৮৬৫.
বসনিয়া যুদ্ধ অবসানে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. প্যারিস শান্তি চুক্তি
  2. ক্যাম্প ডেভিড চুক্তি
  3. অসলো চুক্তি
  4. ডেটন চুক্তি
ব্যাখ্যা

বসনিয়া যুদ্ধ:
- বসনিয়া যুদ্ধ ছিল সাবেক যুগোস্লাভিয়ার ভাঙনের প্রেক্ষাপটে বসনিয়া ও হার্জেগোভিনায় সংঘটিত এক ভয়াবহ জাতিগত ও গৃহযুদ্ধ।
- সংঘটনের সময়কাল: ১৯৯২-১৯৯৫ সাল।
- ১৯৯২ সালের মার্চ মাসে বসনিয়া ও হার্জেগোভিনা স্বাধীনতা ঘোষণা করলে, বসনীয় সার্বরা তা প্রতিরোধ করতে চেয়েছিল এবং একটি পৃথক সার্ব রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ শুরু করে, যা মূলত মুসলিম নিধনের উদ্দেশ্যে পরিচালিত ছিল।
- এই যুদ্ধে সার্বদের জাতিগত নিধনযজ্ঞে প্রায় ১ লক্ষ মানুষ নিহত এবং ২০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়।
- ন্যাটো (NATO) বসনিয়ান সার্ব বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালায় এবং যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করে।
- ১৯৯৫ সালে ডেটন চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে এবং বসনিয়া ও হার্জেগোভিনাকে দুটি ফেডারেশনে ভাগ করা হয়।

• ডেটন চুক্তি:
- চুক্তির প্রাথমিক স্বাক্ষর: ২১ নভেম্বর, ১৯৯৫ (স্থান: ডেটন, ওহাইও, যুক্তরাষ্ট্র)।
- চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর: ১৪ ডিসেম্বর, ১৯৯৫ (স্থান: প্যারিস, ফ্রান্স)।
- পক্ষসমূহ: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান, সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাঁকে পরে হেগে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল) এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

অন্যদিকে,
- ১৯৭৩ সালের ২৭ জানুয়ারি স্বাক্ষরিত প্যারিস শান্তি চুক্তি ভিয়েতনাম যুদ্ধ অবসান হয়।
- ক্যাম্প ডেভিড চুক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিনের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক শান্তি চুক্তি যার উদ্দেশ্য মিশর ও ইসরায়েলের মধ্যে দশকের পর দশক ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করা।
- অসলো চুক্তি হলো ১৯৯৩ সালে ইসরায়েল এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (PLO) মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি চুক্তি। এর মাধ্যমে ফিলিস্তিনিরা পশ্চিম তীর ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ পায় এবং ইসরায়েলকে স্বীকৃতি দেয়।

উৎস: i) OSCE.org.
ii) Britannica.

৫,৮৬৬.
ক্রমবর্ধমান পারমাণবিক হুমকির প্রতিক্রিয়ায় কোন দেশ 'কিল ওয়েব' ধারণা চালু করেছে?
  1. চীন
  2. দক্ষিণ কোরিয়া
  3. ভারত
  4. জাপান
ব্যাখ্যা
'কিল ওয়েব' নামে ধারণা চালু করে - দক্ষিণ কোরিয়া

কিল ওয়েব:
- উত্তর কোরিয়ার উদীয়মান পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতার হুমকি মোকাবেলা করার জন্য রিপাবলিক অফ কোরিয়া (ROK) সামরিক বাহিনী২০২৩ সালের মার্চ মাসে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করার জন্য "কিল ওয়েব" ধারণা চালু করে।
- এই ধারণাটি মিলিটারি ইনোভেশন 4.0-এর একটি মূল অংশ, যা দেশের সেনাবাহিনী সর্বনিম্ন সম্ভাব্য সময়ের মধ্যে সর্বনিম্ন হতাহতের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারে তা নিশ্চিত করার জন্য  এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

উৎস: ipdefenseforum.com & U.S. Naval Institute [Link] 
৫,৮৬৭.
মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় কয়টি রেখা আছে?
  1. ক) ১১ টি
  2. খ) ১৩ টি
  3. গ) ১৪ টি
  4. ঘ) ৫০ টি
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র ৪ জুলাই ১৭৭৬ সালে বৃটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় ১৩ টি রেখা আছে, ৭টি লাল এবং ৬ টি সাদা। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের পতাকায় ৫০টি তারকা চিহ্ন রয়েছে। উৎসঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৫,৮৬৮.
ডেঙ্গু ভ্যাকসিন 'Qdenga' কোন দেশের তৈরি?
  1. চীন
  2. ভিয়েতনাম
  3. জাপান
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
• ডেঙ্গু ভ্যাকসিন:
- ২ অক্টোবর ২০২৩ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) যে ডেঙ্গু টিকা ব্যবহারের অনুমোদন দেয় – Qdenga
- ডেঙ্গু প্রতিরোধে জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের তৈরি টিকা 'কিউডেঙ্গা'র অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- এই ভ্যাকসিন ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্দোনেশিয়া ও ব্রাজিলে ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ অনুযায়ী, ৬-১৬ বছর বয়সী শিশুদের জন্য এই টিকা চালু করা হবে, যারা তীব্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং যাদের বাস উচ্চ সংক্রমণ ঝুঁকিপূর্ণ এলাকায়।  

তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড (৩ অক্টোবর, ২০২৩)।
৫,৮৬৯.
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের লক্ষ্য নিয়ে আন্দোলনরত ইসলামিস্ট গ্রুপ ‘হামাস’ কবে থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে?
  1. ক) ২০০৫ সাল
  2. খ) ২০০৬ সাল
  3. গ) ২০০৭ সাল
  4. ঘ) ২০০৯ সাল
ব্যাখ্যা
- হামাস ফিলিস্তিনের একটি স্বাধীনতাকামী সংগঠন।
- শেখ আহমেদ ইয়াসিন ১৯৮৭ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- হামাসের বর্তমান প্রধান হলেন ইসমাইল হানিয়া। তিনি ২০১৭ সাল থেকে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০২১ সালে ইসমাইল হানিয়া দ্বিতীয়বারের মতো পুনঃনির্বাচিত হন।
- হামাস ২০০৬ সাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে।
- হামাসের সামরিক শাখা হিসেবে ১৯৯১ সালে ইজ্জ আল দ্বীন আল কাসেম বিগ্রেড গঠিত হয়। এই বিগ্রেডের বর্তমান প্রধান হলেন মোহাম্মদ দায়েফ।
- গাজা উপত্যকায় হামাসের বর্তমান প্রধান হলেন ইয়াহিয়া সিনাওয়ার।
- হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমা দেশগুলো হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিত্রিত করে আসছে।

তথ্যসূত্র: বিবিসি এবং আল জাজিরা রিপোর্ট।
৫,৮৭০.
৯৭তম অস্কারে কোন সিনেমা 'সেরা চলচ্চিত্র' পুরস্কার লাভ করেছে?
  1. কোডা
  2. দ্য হোয়েল
  3. আনোরা
  4. দ্য ব্রুটালিস্ট
ব্যাখ্যা
অস্কার পুরস্কার:
- বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
- ১৯২৯ সালের ১৬ মে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের।
- বর্তমানে মোট ২৪টি ক্যাটাগরিতে বর্তমানে অস্কার পুরস্কার দেওয়া হয়।

অস্কার পুরস্কার ২০২৫:
- এটি ছিল অস্কারের ৯৭ তম আসর।
- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২ মার্চ অস্কার পুরস্কার ঘোষণা করা হয়।

• সেরা চলচ্চিত্র: আনোরা।
• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)।
• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)।
• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)।
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো।
• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড।

তথ্যসূত্র - বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
৫,৮৭১.
ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ নয় কোনটি?
  1. লুক্সেমবার্গ
  2. বেলজিয়াম
  3. ফ্রান্স
  4. পোল্যান্ড
ব্যাখ্যা
⇒ 'পোল্যান্ড' ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ নয়।

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- EU এর পূর্ণরূপ European Union.
- এটি মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি। যথা -
• বেলজিয়াম,
• ফ্রান্স,
• জার্মানি,
• ইতালি,
• লুক্সেমবার্গ,
• নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (ফেব্রুয়ারি, ২০২৫)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (ফেব্রুয়ারি, ২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
৫,৮৭২.
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয় কোনটি?
  1. FAO
  2. ILO
  3. WMO
  4. WTO
ব্যাখ্যা
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (the General Assembly),
• নিরাপত্তা পরিষদ (the Security Council), 
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council), 
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
• অছি পরিষদ (the Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (the Secretariat)।

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা:
- Food and Agriculture Organization of the United Nations
- International Atomic Energy Agency
- International Criminal Court
- International Fund for Agricultural Development
- International Labour Organization
- International Monetary Fund
- International Organization for Migration
- International Seabed Authority
- International Telecommunication Union
- International Tribunal for the Law of the Sea
- Preparatory Commission for the Comprehensive Nuclear Test-Ban Treaty Organization
- United Nations Educational, Scientific and Cultural Organization
- United Nations Industrial Development Organization
- World Bank
- World Health Organization
- World Intellectual Property Organization
- World Meteorological Organization

অন্যদিকে -
- WTO (World Trade Organization) এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৮৭৩.
'ব্রেটন উডস ইনস্টিটিউট' বলতে কোন সংস্থাকে বোঝায়?
  1. ক) WTO
  2. খ) IMF
  3. গ) WHO
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা

- ১ থেকে ২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইএমএফ ও বিশ্বব্যাংক।
- তাই আইএমএফ ও বিশ্বব্যাংককে ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়।
উৎসঃ বিশ্বব্যাংক ও আইএমএফের ওয়েবসাইট।

৫,৮৭৪.
জাতিসংঘ সার্বজনীন মানবাধিকারের ঘোষণা করা হয়- 
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৬৬ সালে
  4. ১৯৬৮ সালে
ব্যাখ্যা

• International Bill of Human Rights:
- এটি  জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত একটি ঘোষণা।
- ও দুটি আর্ন্তজাতিক চুক্তিকে গঠিত International Bill of Human Rights ।
- মানবাধিকারের সার্বজনীন ঘোষণা করা হয় ১৯৪৮ সালে
- জাতিসংঘ মানবাধিকার কমিশন ১৯৪৬ সালে ঘোষণা করে। ।
- ১০ ডিসেম্বর, ১৯৪৮ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত ।
- মোট ধারা ৩০ টি।
- আর্ন্তজাতিক মানবাধিকার সম্মেলন ১৯৬৮ - তেহরান ইরান, ২০ বছর পুর্তি উপলক্ষে।
- বিশ্ব মানবাধিকার সম্মেলন ১৯৯৩ - ভিয়েনা দ্বিতীয় বৈশ্বিক সম্মেলন।

• এর ধারা সমুহ : 
- ১-২ নং অনুচ্ছেদ:
- সব মানুষ মর্যাদা ও অধিকারে সমান।
- জাতি, বর্ণ, লিঙ্গ, ভাষা, ধর্ম ইত্যাদির ভিত্তিতে বৈষম্য করা যাবে না।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৫,৮৭৫.
জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান কোনটি?
  1. UNU
  2. UNITAR
  3. UNIDO
  4. UNOPS
ব্যাখ্যা
UNITAR:
- জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা UNITAR.
- UNITAR-এর পূর্ণরূপ: United Nations Institute for Training and Research.
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।

উলেখ্য,
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৬৩।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

অন্যদিকে -
- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা: UNIDO.
-  জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস UNOPS।
- UNU-এর পূর্ণরূপ: United Nations University বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।

উৎস: UNITAR ওয়েবসাইট।
৫,৮৭৬.
ANZUS গঠনের লক্ষ্যে কোথায় চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
  2. সিডনি, অস্ট্রেলিয়া
  3. ক্যানভেরা, অস্ট্রেলিয়া
  4. সান ফ্রান্সিসকো, মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ANZUS:
-চুক্তি  স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।
- সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরের স্থান:  সান ফ্রান্সিসকো, মার্কিন যুক্তরাষ্ট্র।
- এটি একটি সামরিক জোট। 

উল্লেখ্য, 
- ১৯৮০-এর দশকের মাঝামাঝি নিউজিল্যান্ড একটি পরমাণু বিরোধী নীতি চালু করেছিল, যার একটি বিধান ছিল মার্কিন নৌবাহিনীসহ নিউজিল্যান্ডের বন্দরগুলোতে পারমাণবিক অস্ত্রবাহী জাহাজ নিষিদ্ধ করা।
- এর প্রতিক্রিয়া হিসাবে, মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ১৯৮৬ সালে নিউজিল্যান্ডের সাথে তার চুক্তির বাধ্যবাধকতা স্থগিত করে এবং দুই দেশের সামরিক সম্পর্ক হ্রাস করে।

সূত্র: ব্রিটানিকা।
৫,৮৭৭.
ফিফা বিশ্বকাপ- ২০২৬ কয়টি দেশে অনুষ্ঠিত হবে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
২০২৬ ফিফা বিশ্বকাপ:
ফিফা বিশ্বকাপ - ২৩তম আসর।
আয়োজক দেশ- মোট ৩টি [কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র]।
অংশগ্রহণকারী দল- ৪৮টি দেশ।
উদ্বোধনী ম্যাচ- ১১ জুন, ২০২৬ অনুষ্ঠিত হবে । 
ফাইনাল হবে- ১৯ জুলাই, ২০২৬।

বিশেষ তথ্য:
FIFA এর পূর্ণরূপ Federation of International Football Association.
প্রতিষ্ঠা: ২১ মে, ১৯০৪ সাল।
বাংলাদেশ সদস্য হয়: ১৯৭৬সাল।
প্রথম বিশ্বকাপ আয়োজন: ১৯৩০ সাল [আয়োজক: উরুগুয়ে]।

তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট। [Link]
৫,৮৭৮.
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) অনুমোদনকারী দেশ কতটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ১৭০টি 
  2. ১৭৮টি 
  3. ১৮০টি 
  4. ১৯২টি 
ব্যাখ্যা

পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT): 
- পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty
- স্বাক্ষরিত হয়: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর, নিউইয়র্কে।
- স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি দেশ,
- অনুমোদনকারী দেশ: ১৭৮টি দেশ,
- স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া।
- স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশ স্বাক্ষরকরে: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর।

উল্লেখ্য:
- চুক্তিটি কার্যকর হতে হলে Annex 2 দেশগুলোর মধ্যে ৪৪টি দেশকে স্বাক্ষর ও অনুমোদন দিতে হবে।
- এই দেশগুলোর মধ্যে ৯টি দেশ এখনও চুক্তি অনুমোদন করেনি।
- যার মধ্যে রাশিয়া ২০২৩ সালে তার অনুমোদন প্রত্যাহার করেছে।
- বর্তমানে, চুক্তিটি কার্যকর হয়নি কারণ প্রয়োজনীয় সংখ্যক দেশ অনুমোদন দেয়নি।

উৎস: CTBTO ওয়েবসাইট।

৫,৮৭৯.
Which country is stand on second country in the world according to most roads?
  1. ক) China
  2. খ) India
  3. গ) Afghanistan
  4. ঘ) South Korea
ব্যাখ্যা
বিশ্বে সড়ক যোগাযোগ ব্যবস্থা অবস্থান নিম্নে দেওয়া হল:
• ১ম - যুক্তরাষ্ট্র,
• ২য় - ভারত,
• ৩য় -চীন,

উৎস:বণিক বার্তা ।
৫,৮৮০.
সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
  1. ১৯৬৯ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৭৯ সালে
ব্যাখ্যা

সিমলা চুক্তি:
- ১৯৭১ সালে ভারত - পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধ (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে) পরবর্তী সম্পর্ক স্বাভাবিক করতে এবং যুদ্ধবন্দীদের হস্তান্তরের উদ্দেশ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ২ জুলাই, ১৯৭২ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান - সিমলা, হিমাচল প্রদেশ, ভারত।
- চুক্তি স্বাক্ষরকারী পক্ষ - ভারত ও পাকিস্তান।
- চুক্তি স্বাক্ষরকারী - ভারতের পক্ষে - প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের পক্ষে প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো।
- চুক্তির লক্ষ্য - ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ বিষয়াবলীর শান্তিপূর্ণ সমাধান, বন্ধুত্বপূর্ণ পারস্পারিক সহাবস্তান, যুদ্ধবন্দী বিনিময়, লাইন অব কন্ট্রোলকে বিরোধপূর্ণ কাস্মীরের সীমানা হিসাবে পুনঃনির্ধারণ ইত্যাদি।

তথ্যসূত্র - ব্রিটানিকা এবং হিস্টরি.কম।

৫,৮৮১.
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা কোনটি?
  1. Covishield
  2. mRNA-1273
  3. tozinameran
  4. Sputnik-V
ব্যাখ্যা
- ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের নাম Covishield.
- টিকাটির কার্যকারিতা ৬২% থেকে ৯০%।
- বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিটউট এই টিকাটি ব্যাপক আকারে উৎপাদন করছে।
- বাংলাদেশে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই টিকার প্রয়োগ শুরু হয়েছে।
অন্যদিকে,
- tozinameran : ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা
- mRNA-1273 : মডার্না উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা
- Sputnik-V : গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার)
৫,৮৮২.
নিচের কোন দেশে ২৩তম  ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে?
  1. ক) কলম্বিয়া
  2. খ) ব্রাজিল
  3. গ) মেক্সিকো
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
বিশ্বকাপ আয়োজন 
- উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মিলে আয়োজন করতে চলেছে ২০২৬ বিশ্বকাপ। 
- ৩ দেশের মোট ১৬টি শহরে আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ।
- ২০২৬ বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮ দেশকে দেখতে পাওয়া যাবে ট্রফির জন্য লড়তে।
উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৮৮৩.
আফ্রিকা মহাদেশের কোন রাষ্ট্রে চীন প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করেছে?
  1. ক) নিরক্ষীয় গিনি
  2. খ) রুয়ান্ডা
  3. গ) বেনিন
  4. ঘ) জিবুতি
ব্যাখ্যা
- আফ্রিকা মহাদেশের জিবুততে চীন প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করেছে।
- প্রথমবারের মতো চীন সামরিক ঘাঁটি গড়তে যাচ্ছে আটলান্টিক মহাসাগরে। 
- মধ্য আফ্রিকার দেশ ইকোয়েটোরিয়াল গিনিতে এই সামরিক ঘাঁটির প্রতিষ্ঠা করা হবে।
- এটি আফ্রিকা মহাদেশে জিবুতির পর দ্বিতীয় সামরিক ঘাটি।
- এদিকে চীন যদি ইকোয়েটোরিয়াল গিনিতে এই সামরিক ঘাঁটির প্রতিষ্ঠা করে তাহলে চীনা যুদ্ধজাহাজ পুনঃঅস্ত্র গ্রহণ করতে সক্ষম হবে এবং সে সমস্ত অস্ত্র মার্কিন পূর্ব উপকূলের ঠিক বিপরীতে মোতায়েন হবে।

 উৎস: সময় নিউজ এবং প্রথম আলো
৫,৮৮৪.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি প্রথম কোন দেশ আক্রমন করে?
  1. ক) ফ্রান্স
  2. খ) নেদারল্যান্ডস
  3. গ) ব্রিটেন
  4. ঘ) পোল্যান্ড
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ:

- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পক্ষ অবলম্বন করেনি সোভিয়েত ইউনিয়ন।
- ৩ সেপ্টেম্বর ১৯৩৯ : ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধ ঘোষণা।
- ১৯১৮ সালের ভার্সাই চুক্তি অনুসারে পোল্যান্ডকে রক্ষার জন্য ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩০ নভেম্বর সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করে।
- জার্মানির মিত্র জাপান হাওয়াই দ্বীপপুঞ্জের মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে বোমা নিক্ষেপ করে। এর প্রতিশোধে বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র।
- ১৯৪৫ সালের ১৪ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
- মিত্রশক্তিতে ছিল ব্রিটেন,ফ্রান্স,যুক্তরাষ্ট্র,সোভিয়েত ইউনিয়ন,চীন,পোল্যান্ড,নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

তথ্যসূত্র - Britannica & History.com
৫,৮৮৫.
ইতিহাসে প্রথম আমেরিকান পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
  1. রবার্ট প্রেট্রিক
  2. রবার্ট লুইস
  3. রবার্ট প্রেভোস্ট
  4. রবার্ট জন পল
ব্যাখ্যা
প্রথম আমেরিকান পোপ:
- রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট।
- তিনি পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে।
- রবার্ট প্রথম কার্ডিনাল, যিনি যুক্তরাষ্ট্র থেকে পোপ নির্বাচিত হলেন।
- ৮ মে, ২০২৫ ভ্যাটিকানে দ্বিতীয় দিনের ভোটাভুটিতে নতুন পোপ নির্বাচিত হন ৬৯ বছর বয়সি রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট।
- বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া ১৩৩ কার্ডিনাল এই ভোটাভুটিতে অংশ নেন।
- রবার্ট প্রেভোস্ট এখন সেন্ট পিটার্সের রাজত্বের ২৬৭তম উত্তরসূরি।

উল্লেখ্য,
- গত ২১ এপ্রিল, ২০২৫ ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেয়ার বিষয়টি সামনে আসে
- পোপের মৃত্যুতে শুরু হয় 'সেদে ভাকান্তে' বা 'পবিত্র আসন শূন্য' পর্ব।
- এরপরই আহ্বান করা হয় গোপন কনক্লেভ—যেখানে ৮০ বছরের নিচের বয়সী ১৩৩ জন কার্ডিনাল সিস্টিন চ্যাপেলে মিলিত হন পোপ নির্বাচনের জন্য।]

তথ্যসূত্র- বিবিসি।
৫,৮৮৬.
UN Tourism Council পূর্বে কোন নামে পরিচিত ছিল?
  1. United Nations World Travel Organization
  2. International Union for Official Tourism Organization 
  3. United Nations World Tourism Organization
  4. International Travel Bureau
ব্যাখ্যা

UN Tourism:
- UN Tourism Council UNWTO পূর্বে United Nations World Tourism Organization নামে পরিচিত ছিল।
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, সহযোগিতা এবং টেকসই ভ্রমণকে উৎসাহিত করে।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৭৫।
- ২০০৩ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন।
- বর্তমান সদস্য: ১৬০টি।
- বর্তমান মহাসচিব: যুরাব পলোকাসভিলি (Zurab Pololikashvili)।

⇒ উদ্দেশ্য:
- বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, টেকসই পর্যটন ও পরিবেশবান্ধব ভ্রমণ নিশ্চিত করা, দারিদ্র্য হ্রাসে পর্যটনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, পর্যটন খাতে আন্তর্জাতিক মান ও নীতি নির্ধারণ করা ও উন্নয়নশীল দেশগুলোতে পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।

⇒ সংস্থাটি ১৯৩৪ সালে International Union of Official Tourist Propaganda Organizations (IUOTPO) নামে যাত্রা শুরু করে।
- ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অফিসিয়াল ট্যুরিস্ট প্রোপাগান্ডা অর্গানাইজেশন (IUOTPO) প্রতিস্থাপনের জন্য একটি নতুন আন্তর্জাতিক বেসরকারী সংস্থা তৈরি করার সিদ্ধান্ত নেয়।
- পরবর্তীতে ১৯৭০ সালের ২৭ সেপ্টেম্বর মেক্সিকো সিটিতে IUOTO বিশেষ সাধারণ পরিষদের সভায় এর নাম পরিবর্তন করে The World Tourism Organization (UNWTO) রাখা হয়। 
- ১৯৭৫ সালে স্প্যানিশ সরকারের আমন্ত্রণে মে মাসে মাদ্রিদে প্রথম WTO সাধারণ পরিষদের বৈঠক হয়। রবার্ট লোনাতিকে প্রথম WTO মহাসচিব হিসেবে ভোট দেওয়া হয় এবং অ্যাসেম্বলি মাদ্রিদে তার সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নেয়।
- ২০২৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে “UN Tourism” ব্যবহার করা শুরু হয়।

উল্লেখ্য,
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।

উৎস: UNWTO ওয়েবসাইট।

৫,৮৮৭.
বাংলাদেশ কত সালে বিশ্ব পর্যটন সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. ১৯৬৫
  2. ১৯৭৫
  3. ১৯৮৫
  4. ১৯৯০
ব্যাখ্যা
বিশ্ব পর্যটন সংস্থা UNWTO - United Nations World Tourism Organization
- আত্মপ্রকাশ করে ১৯২৫ সালে।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে ১১ মার্চ, ২০০৩ সালে।
- সদর দপ্তর মাদ্রিদ, স্পেন।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৯৭৫ সালে।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও ব্রিটানিকা।
৫,৮৮৮.
তৃতীয় বিশ্ব বলতে বোঝায়-
  1. ক) উন্নয়নশীল দেশসমূহ
  2. খ) উন্নত দেশসমূহ
  3. গ) তেলপ্রধান দেশসমূহ
  4. ঘ) এশিয়ার দেশসমূহ
ব্যাখ্যা

- 'তৃতীয় বিশ্ব' খুবই জনপ্রিয় একটি পরিভাষা। 
- এই পরিভাষার দ্বারা স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলোকেই নির্দেশ করে হয়ে থাকে।
- অর্থাৎ যেসব দেশ অর্থনৈতিকভাবে সবচেয়ে পশ্চাৎপদ।

 
৫,৮৮৯.
‘ওয়েটাঙ্গি চুক্তি’ (Treaty of Waitangi) কোন আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট?
  1. রাখাইন
  2. মাওরি
  3. হুনজা
  4. মুন্ডা
ব্যাখ্যা
ওয়েটাঙ্গি চুক্তি:  
- ওয়েটাঙ্গি চুক্তি ১৮৪০ সালের ৬ ফেব্রুয়ারি গ্রেট ব্রিটেন এবং মাওরি উপজাতিদের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি।
- এর উদ্দেশ্য ছিল মাওরিদের অধিকার রক্ষা করা এবং নিউজিল্যান্ডের ব্রিটিশ অধিভুক্তির ভিত্তি স্থাপন করা।
- চুক্তিটি ব্রিটিশ সার্বভৌমত্ব, মাওরি সম্পত্তির সুরক্ষা, এবং ব্রিটিশ প্রজাদের সমান অধিকার নিশ্চিত করে।
- তবে জমি ক্রয় সংক্রান্ত ত্রুটি এবং ঔপনিবেশিক সরকারের সীমাবদ্ধতার কারণে এটি অসন্তোষ ও সংঘর্ষের কারণ হয়।
- ওয়েটাঙ্গি চুক্তির স্মরণে, ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের জাতীয় দিবস হিসেবে পালিত হয়। 

সূত্র: ব্রিটানিকা।
৫,৮৯০.
Which of the following countries has successfully test-launched its first hypersonic aircraft?
  1. ক) India
  2. খ) China
  3. গ) Russia
  4. ঘ) United States
ব্যাখ্যা
• চীন:
- চীন তার প্রথম অত্যাধুনিক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং বর্তমান প্রজন্মের ক্ষেপণাস্ত্র-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে ।
- বেইজিং-এ অবস্থিত এবং রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের অংশ, দ্য চায়না একাডেমি অফ অ্যারোস্পেস অ্যারোডাইনামিকস (CAAA) আগস্ট, 2018-এ ''স্টারি স্কাই-2'' বিমানের প্রথম পরীক্ষা চালায়।
- হাইপারসনিক যানবাহনগুলি কেবল উচ্চ-গতির নয়, তারা শব্দের কমপক্ষে পাঁচগুণ গতিতে ভ্রমণ করে।
- এটি প্রায় 30 মিনিটের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে দ্রুত ভ্রমণ করার জন্য যথেষ্ট।

সূত্র: সিএনএন এবং ইকোনমিকটাইমস
৫,৮৯১.
বিশ্বের সর্ববৃহত প্রমোদ তরী কোনটি?
  1. এলিউর অফ দ্য সিজ
  2. আইকন অব দ্য সিজ
  3. ওয়েসিস অফ দ্য সিজ
  4. কোয়ান্টাম অফ দ্য সিজ
ব্যাখ্যা
আইকন অব দ্য সিজ:
 
- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে থেকে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী ‘আইকন অব দ্য সিজ’।
- স্থানীয় সময় ২৭ জানুয়ারি, ২০২৪ সালে মায়ামি বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি।
- টাইটানিকের চেয়েও পাঁচ গুন বড় এই প্রমোদতরী।
- আইকন অব দ্য সিজ-এর দৈর্ঘ্য ৩৬৫ মিটার (১,১৯৭ ফুট)। মোট ওজন ২৫০,৮০০ টন। এই ক্রুজ জাহাজে ২০টি ডেক রয়েছে, রয়েছে ৭টি সুইমিং পুল, ৬ টি ওয়াটার স্লাইড।
- তরীটির সবচেয়ে উপরের ডেকে আছে ৪০টির বেশি বার, রেস্তোরাঁ, লাউঞ্জ ও বিনোদোনস্থল।
- বিশাল এই তরীতে থাকতে পারবেন ৭ হাজার ৬০০ জন যাত্রী। ২ হাজার ৩৫০ জন ক্রু সদস্যের পৃথকভাবে থাকার ব্যবস্থা আছে।
 
তথ্যসূত্র - সময় নিউজ, ২৮ জানুয়ারি, ২০২৪।
৫,৮৯২.
চীনের সাথে স্থলসীমান্ত রয়েছে কয়টি দেশের?
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৬টি
  4. ১৪টি
ব্যাখ্যা

- চীনের সাথে ১৪টি দেশের স্থল সীমানা রয়েছে।

চীন:

- চীন পূর্ব এশিয়ায় অবস্থিত।
- আয়তনের দিক থেকে এশিয়ার বৃহত্তম দেশ।
- পূর্ণ নাম: গণপ্রজাতন্ত্রী চীন (People's Republic of China)
- রাজধানী: বেইজিং (Beijing)
- জাতীয় দিবস: ১ অক্টোবর (প্রতিষ্ঠা দিবস)
- জাতীয় সঙ্গীত: মার্চ অফ দ্য ভলান্টিয়ার্স (March of the Volunteers)

• সরকার ও রাজনীতি:
- চীন একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র।
- যা কমিউনিস্ট পার্টি অফ চায়না (CPC) দ্বারা পরিচালিত।
- চীনের বর্তমান রাষ্ট্রপতি (President of China) হলেন শি জিনপিং (Xi Jinping)।
- তিনি  তৃতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
- রাষ্ট্রপ্রধান: রাষ্ট্রপতি (President)। তিনি রাষ্ট্রীয় কার্যাবলি এবং সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
- সরকার প্রধান: প্রিমিয়ার (Premier), যিনি স্টেট কাউন্সিল বা মন্ত্রিসভার নেতৃত্ব দেন।
- আইনসভা: ন্যাশনাল পিপলস কংগ্রেস (National People's Congress - NPC).
- রাজনৈতিক ব্যবস্থা: একক দলীয় শাসন ব্যবস্থা যেখানে 'কমিউনিস্ট পার্টি অফ চায়না' সকল নীতিনির্ধারণের মূলে থাকে।
- সীমানা: চীনের সাথে ১৪টি দেশের স্থল সীমানা রয়েছে (যৌথভাবে রাশিয়ার সাথে বিশ্বের দীর্ঘতম)।
- প্রধান নদ-নদী: ইয়াংজি (এশিয়ার দীর্ঘতম নদী) এবং হুয়াংহো (হলুদ নদী)।
- চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি (Nominal GDP) এবং বৃহত্তম উৎপাদনকারী (Manufacturing) রাষ্ট্র।
- মুদ্রা: রেনমিনবি (RMB), যার একক হলো ইউয়ান (¥ CNY)।
- ভাষা: ম্যান্ডারিন (Mandarin) রাষ্ট্রীয় ভাষা। 

উল্লেখ্য,
- 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI)-এর মাধ্যমে চীন বিশ্বজুড়ে তার বাণিজ্যিক নেটওয়ার্ক বিস্তৃত করছে এবং উচ্চ-প্রযুক্তিগত স্বয়ংসম্পূর্ণতা অর্জনে মনোনিবেশ করছে।
- মহাকাশ গবেষণা: চীনের নিজস্ব স্পেস স্টেশন 'তিয়ানগং' (Tiangong) সম্পূর্ণ কার্যকর।
- ২০২৬ সালের মধ্যে তারা চন্দ্র অভিযানের পরবর্তী ধাপ এবং মঙ্গল গবেষণায় আরও অগ্রগতি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

উৎস:
১.The State Council of the People's Republic of China.
২. Encyclopedia Britannica.
৩. National Bureau of Statistics of China.

৫,৮৯৩.
জাতিসংঘ সনদের রচয়িতা কে?
  1. ক) ডব্লিউ হ্যারিসন
  2. খ) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  3. গ) আর্কিভাল্ড ম্যাকলিশ
  4. ঘ) গ্লাডউইন জেব
ব্যাখ্যা
⤇ ১৯৪৫ সালের ২৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
⤇ এই দিন ৫০ টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
⤇ ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৫ অক্টোবর সনদে স্বাক্ষর করে। যেহেতু জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার আগেই পোল্যান্ড এতে স্বাক্ষর করে, তাই পোল্যান্ডকেও - জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গণ্য করা হয়।
⤇ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়।
⤇ ২৪ অক্টোবর প্রতিবছর জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।
⤇ জাতিসংঘ সনদের রচয়িতা আর্কিভাল্ড ম্যাকলিশ
⤇ সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে। এসব অনুচ্ছেদে জাতিসংঘের স্থায়ী অঙ্গ সমূহের গঠন, দ্বায়িত্ব, ক্ষমতা, ভোটিং পদ্ধতি - ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে।
⤇ জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৫,৮৯৪.
জাতিসংঘের কোন অঙ্গসংস্থাটির কার্যক্রম বন্ধ রয়েছে?
  1. ক) সিকিউরিটি কাউন্সিল
  2. খ) আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
  3. গ) অর্থনৈতিক ও সামাজিক কমিশন
  4. ঘ) অছি পরিষদ
ব্যাখ্যা
অছি পরিষদ বা Trusteeship Council জাতিসংঘের ৬টি মূল সংস্থার একটি।
উপনিবেশিক শাসনাধীন অঞ্চলগুলোকে স্বাধীন করে জাতিসংঘের সদস্যভুক্ত করার লক্ষ্যে এই পরিষদ গঠিত হয়।

জাতিসংঘ Trusteeship এর অধীনে থাকা সর্বশেষ অঞ্চল পালাউ এর স্বাধীনতা লাভের মাধ্যমে ১৯৯৪ সালের ১ নভেম্বর অছি পরিষদের কার্যক্রমের সমাপ্তি ঘটে।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৫,৮৯৫.
সম্প্রতি, তুরস্কে বিমান দুর্ঘটনায় কোন দেশের সেনাপ্রধান নিহত হয়েছে? [জানুয়ারি, ২০২৬]
  1. সিরিয়া
  2. লিবিয়া
  3. ইরাক
  4. ইয়েমেন
ব্যাখ্যা

• বিমান দুর্ঘটনায় নিহত সেনাপ্রধান:
- লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ গত ২৩ ডিসেম্বর, ২০২৫ তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।
- এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই তার বহনকারী প্রাইভেট জেটটি বিধ্বস্ত হয়।
- এই দুর্ঘটনায় সেনাপ্রধানসহ আরও চারজন উচ্চপদস্থ লিবীয় সামরিক কর্মকর্তা ও তিনজন ক্রু সদস্য নিহত হয়েছেন।

উল্লেখ্য,
- তিনি ২০২০ সালের আগস্ট থেকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উৎস: ইত্তেফাক।

৫,৮৯৬.
নিচের কোন দেশটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়?
  1. ফ্রান্স
  2. ভারত
  3. জার্মানি
  4. পাকিস্তান
ব্যাখ্যা

জার্মানি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়।

• পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র:
- চীন: ১৯৬৪ সালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে।
- বর্তমানে একটি স্বীকৃত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র।
- ভারত: ১৯৭৪ সালে "Smiling Buddha" নামে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষণ করে।
- পাকিস্তান : ১৯৯৮ সালে সফলভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষণ করে।

অপরদিকে,
- জার্মানির পারমাণবিক অবস্থান:
- জার্মানি NPT (Non-Proliferation Treaty)-এর সদস্য।
- তাদের নিরাপত্তা নির্ভর করে NATO ও মার্কিন পরমাণু নিরাপত্তার উপর।
‍- জার্মান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র কিছু পারমাণবিক অস্ত্র মোতায়েন করলেও সেগুলোর নিয়ন্ত্রণ পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে।

উৎস: Britannica এবং ডেইলি স্টার।[লিঙ্ক]

৫,৮৯৭.
ফকল্যান্ড যুদ্ধে জয়লাভ করে কোন দেশ?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) আর্জেন্টিনা
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
ফকল্যান্ড যুদ্ধ (Falklands War)
▪ যুদ্ধ সংঘটনকাল: ২ এপ্রিল, ১৯৮২ - ১৪ জুন, ১৯৮২ সাল পর্যন্ত।
▪ পক্ষসমূহ: যুক্তরাজ্য ও আর্জেন্টিনা। 
▪ যুদ্ধ সংঘটনের স্থান: ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ জর্জিয়া দ্বীপ ও দক্ষিণ স্যান্ডুইচ দ্বীপ।  
ফলাফল: যুক্তরাজ্য বিজয়ী ও ফকল্যান্ড সহ কয়েকটি দ্বীপাঞ্চলে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
▪ ২ এপ্রিল, ১৯৮২ সালে আর্জেন্টিনার তৎকালীন সামরিক সরকার দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ব্রিটিশ নিয়ন্ত্রিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডুইচ দ্বীপে আক্রমণ করে দখল করে নেয়। ব্রিটিশ তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার আর্জেন্টিনার উপর সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেন।    
▪ সকল নৌযুদ্ধে হেরে আর্জেন্টিনা ১৪ জুন, ১৯৮২ সালে আত্মসমর্পনে সম্মত হয়। এর ফলে ঐসকল দ্বীপে আবার ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। যুদ্ধে পরাজয়ের ফলে ১৯৮৩ সালে আর্জেন্টিনায় সামরিক সরকার ক্ষমতা হারায়।    

তথ্যসূত্র:- হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
৫,৮৯৮.
অষ্টম আইসিসি টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) ভারত
  2. খ) অষ্ট্রেলিয়া
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) ইংল্যান্ড
ব্যাখ্যা
অষ্টম আইসিসি টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় - অষ্ট্রেলিয়ায়।
• আয়োজন - ৮ম।
• সময়কাল - ১৬ অক্টোবর-১৩ নভেম্বর ২০২২।
• অংশগ্রহণকারী দেশ - ১৬।
• মোট খেলা - ৪৫ টি।
• স্বাগতিক - অস্ট্রেলিয়া।
• ভেন্যু - ৭টি (হোবার্ট, সিডনি, ব্রিসবেন, এডিলেড, মেলবোর্ন, জিলং ও পার্থ)।
• চ্যাম্পিয়ন - ইংল্যান্ড (২য় বার)।
• রানার্স আপ - পাকিস্তান।
• ম্যান অব দ্য ফাইনাল - স্যাম কারেন।
• ম্যান অব দ্য টুর্নামেন্ট - স্যাম কারেন।

উৎস: আইসিসি ওয়েবসাইট।
৫,৮৯৯.
২০২৫ সালের G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
  2. নয়াদিল্লী, ভারত
  3. রিও ডি জেনেইরো, ব্রাজিল
  4. রিয়াদ, সৌদি আরব
ব্যাখ্যা

জি-২০:
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

উল্লেখ্য,
- ২০তম জি-২০ সম্মেলন ২০২৫ সালের ২২-২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.

৫,৯০০.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কয়টি দেশ OIC এর সদস্য? (আগস্ট, ২০২৫)
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (আগস্ট, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (আগস্ট, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।