বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ৪১ / ২৭২ · ৪,০০১৪,১০০ / ২৭,৩৪৭

৪,০০১.
বিশ্ব ডাক দিবস পালিত হয় -
  1. ক) ৯ অক্টোবর
  2. খ) ১২ সেপ্টেম্বর
  3. গ) ৭ ফেব্রুয়ারি
  4. ঘ) ৯ আগস্ট
ব্যাখ্যা
• UPU:
-  বিশ্ব ডাক ইউনিয়ন (UPU)
- পূর্ণরুপ- Universal Postal Union 
- (UPU) হল ডাক সেক্টরের খেলোয়াড়দের মধ্যে সহযোগিতার প্রাথমিক ফোরাম। 
- প্রতিষ্ঠা লাভ করে– ১৮৭৪ সালে।
- এটি বিশ্বব্যাপী দ্বিতীয় প্রাচীনতম আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর– বার্ন, সুইজার‌ল্যান্ড।
- সদস্য দেশ– ১৯২ টি।
- বিশ্ব ডাক দিবস - ৯ অক্টোবর
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১৯৭৩ সালে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UPU)
৪,০০২.
প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল -
  1. তুরস্ক
  2. বুলগেরিয়া
  3. অস্ট্রো-হাঙ্গেরীয় সম্রাজ্য
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
- ১৯১৪ সালের ২৮ জুলাই অস্ট্রিয়া ও হাঙ্গেরি কর্তৃক সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে।
- প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় বা অক্ষ শক্তির মধ্যে ছিলো জার্মানি (প্রুশিয়া সাম্রাজ্য), তুরস্ক (অটোমান সাম্রাজ্য), অস্ট্রো-হাঙ্গেরীয় সম্রাজ্য ও ‍বুলগেরিয়া।
- মিত্রশক্তিতে ছিলো ফ্রান্স, ব্রিটেন, জাপান, যুক্তরাষ্ট্র, ইতালি, সার্বিয়া, মন্টিনিগ্রো প্রভৃতি।
- ২৮ জুন ১৯১৯ ফ্রান্সের ভার্সাই নগরীতে জার্মানি এবং মিত্রপক্ষের মধ্যে স্বাক্ষরিত দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- এ চুক্তি অনুযায়ী জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয় এবং বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতিপূরণ প্রদানে সম্মত করা হয়।

(তথ্যসূত্রঃ ব্রিটানিকা এবং হিস্টোরি ডটকম)
৪,০০৩.
রাশিয়ার মুদ্রার নাম কী?
  1. রুবল
  2. ডলার
  3. পাউন্ড
  4. ক্রোনা
ব্যাখ্যা
রাশিয়া:
- আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া।
- রাজধানী ও বৃহত্তম নগরী: মস্কো।
- রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা রুশ।
- দেশটির মুদ্রার নাম রুবল।
- রাশিয়ার সম্রাটদের বলা হয় জার।
- রাশিয়ার সরকারব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র।
- দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের নাম ডুমা।
- রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি।
- সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন: ক্রেমলিন।

তথ্যসূত্র - Britannica.com
৪,০০৪.
UNHCR এর সদর দপ্তর কোথায়?
  1. ভিয়েনা
  2. জেনেভা
  3. ভেনিজুয়েলা
  4. অস্ট্রিয়া
ব্যাখ্যা
- ১৯৫০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্য নিয়ে ইউএনএইচসিআরের যাত্রা শুরু।
- ৭০ বছর ধরে সংস্থাটি বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে শরণার্থীদের জন্য। মোট ১৩৫টি দেশে আছে এই সংস্থার কার্যক্রম। 
- UNHCR এর সদর দপ্তর  সুইজারল্যান্ডের জেনেভায়
- সংস্থাটি ১৯৫৪ সালে  Nobel Peace Prize লাভ করে।

সূত্র: UNHCR
৪,০০৫.
কেয়ার (CARE) কোন দেশভিত্তিক সংস্থা?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) সুইডেন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
CARE এর পূর্ণরূপ- Co-operation for Assistance and Relief Everywhere।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম বৃহত্তম মানবকল্যাণধর্মী সাহায্য সংস্থা। এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
এটির প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অবস্থিত।
উৎসঃ কেয়ার ওয়েবসাইট।
৪,০০৬.
নিম্নলিখিত কোন দেশটি স্থলবেষ্টিত নয়?
  1. লেসোথো
  2. নেপাল
  3. লিচেনস্টাইন
  4. জর্ডান
ব্যাখ্যা

 জর্ডান স্থলবেষ্টিত দেশ নয়।
- কারণ দেশের দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগরের সঙ্গে সংলগ্ন একটি ক্ষুদ্র উপকূলরেখা রয়েছে।
- জর্ডানের একমাত্র সমুদ্রবন্দর হলো আকাবা, যা এই উপকূলে অবস্থিত।
--------------
• স্থলবেষ্টিত দেশ (Landlocked Countries):
- যেসব দেশের নিজস্ব সমুদ্র উপকূল নেই, অর্থাৎ সরাসরি সমুদ্রবন্দর নেই, সেগুলোকে Landlocked Country (স্থলবেষ্টিত দেশ) বলা হয়।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বীকৃত স্থলবেষ্টিত দেশ রয়েছে।
- যদি কসোভোকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে সংখ্যা ধরা হয় ৪৫ (কারণ কসোভোর স্বীকৃতি সর্বজনীন নয়)*।

- মহাদেশভিত্তিক স্থলবেষ্টিত দেশ:

• এশিয়া মহাদেশে ১০টি স্থলবেষ্টিত দেশ রয়েছে:
আফগানিস্তান,
নেপাল,
ভুটান,
লাওস,
মঙ্গোলিয়া,
কাজাখস্তান,
কিরগিজস্তান,
উজবেকিস্তান,
তাজিকিস্তান,
তুর্কমেনিস্তান। 

• আফ্রিকা মহাদেশে ১৬টি স্থলবেষ্টিত দেশ রয়েছে:
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র,
লেসোথো,
বুরকিনা ফাসো,
এসওয়াতিনি (সাবেক সোয়াজিল্যান্ড),
মালি,
নাইজার,
উগান্ডা,
বতসোয়ানা,
জিম্বাবুয়ে,
রুয়ান্ডা,
বুরুন্ডি,
মালাউই,
জাম্বিয়া,
ইথিওপিয়া,
চাদ,
দক্ষিণ সুদান। 

• ইউরোপ মহাদেশে ১৫টি স্থলবেষ্টিত দেশ রয়েছে:
অ্যান্ডোরা,
অস্ট্রিয়া,
আর্মেনিয়া,
বেলারুশ,
চেক প্রজাতন্ত্র,
হাঙ্গেরি,
লিচেনস্টাইন,
লুক্সেমবার্গ,
মলদোভা,
উত্তর মেসিডোনিয়া,
স্যান মারিনো,
সার্বিয়া,
স্লোভাকিয়া,
সুইজারল্যান্ড,
ভ্যাটিকান সিটি,
কসোভো*

• দক্ষিণ আমেরিকা মহাদেশে ২টি স্থলবেষ্টিত দেশ রয়েছে:
বলিভিয়া,
প্যারাগুয়ে। 

উৎস: Britannica. 

৪,০০৭.
৩ অক্টোবর ২০২১ সালে, International Consortium of Investigative Journalists (ICI) নিম্নের কোন রিপোর্ট প্রকাশ করে?
  1. ক) প্যারাডাইজ পেপারস
  2. খ) পানামা পেপারস
  3. গ) প্যান্ডোরা পেপারস
  4. ঘ) ব্ল্যাক পেপারস
ব্যাখ্যা
Pandora Papers: An offshore data tsunami শিরোনামে ৩ অক্টোবর ২০২১ বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের কর ফাঁকি, অবৈধ লেনদেন সংক্রান্ত ১ কোটি ১৯ লক্ষ নথি প্রকাশ করে
International Consortium of Investigative Journalists (ICI). কয়েক মাস ধরে বিশ্বের ১১৭টি দেশের প্রায় ৬০০ এর বেশি সাংবাদিক ১৪টির বেশি উৎস থেকে বিভিন্ন আর্থিক দলিলপত্র বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করে।
এতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, অভিনশিল্পী, খেলোয়াড় ও রাজনীতিবিদের গোপনে অবৈধ সম্পদের পাহাড় গড়ার তথ্য পাওয়া যায়।
ইতিহাসের অন্যতম বৃহৎ আর্থিক দলিলপত্র ফাঁসের এই ঘটনার নাম দেয়া হয়েছে ‘প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারি’।
৪,০০৮.
ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি (ABM Treaty) বাতিল হয় কবে?
  1. ২০০০ সালে
  2. ২০০১ সালে
  3. ২০০২ সালে
  4. ২০০৩ সালে
ব্যাখ্যা
Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ - ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ - ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান - মস্কো, রাশিয়া।
- বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল - ২০০২ সাল।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি কম।
৪,০০৯.
সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কী?
  1. চিত্রলেখা
  2. বর্ণমালার উদ্ভাবন
  3. মুদ্রার প্রচলন
  4. আইন প্রণয়ন
ব্যাখ্যা
ফিনিশীয় সভ্যতা:
▪ ফিনিশীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান বর্ণমালার উদ্ভাবন ও লিখন পদ্ধতির আবিষ্কার। তারা মিশর ও ব্যাবিলনের বর্ণমালা থেকে ২২টি ব্যঞ্জনবর্ণের সমন্বয়ে সহজ লিখন পদ্ধতি আবিষ্কার করে।
▪ আধুনিক বর্ণমালার সূচনা এখান থেকে। গ্রীক ইতিহাসবিদ হেরেডোটাস ফিনিশীয়াকে বর্ণমালার জন্মস্থান ((birthplace of the alphabet)) বলে অভিহিত করেছেন।
▪ নৌচালনায় ও তৎকালীন সময়ে বড় জাহাজ নির্মানে ফিনিশীয়রা অত্যন্ত দক্ষতা দেখিয়েছিলেন। তারা আকাশের তারা দেখে সমুদ্রে দিক নির্ণয়ের কৌশল রপ্ত করেছিল।
▪ ভূমধ্যসাগরের তীরে প্রাচীন লেবানন এবং সিরিয়া ও ফিলিস্তিন-ইসরাইলের কিছু অংশ জুড়ে খ্রিস্টপূর্ব প্রায় ৩০০০ বছর পূর্বে ফিনিশীয় সভ্যতা গড়ে উঠেছিল।

তথ্যসূত্র:- ব্রিটানিকা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪,০১০.
কত সালে 'Economic Cooperation Organization (ECO)' প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৮৫
  2. খ) ১৯৮৬
  3. গ) ১৯৮৭
  4. ঘ) ১৯৮৮
ব্যাখ্যা
• ECO - এর পূর্ণরূপ – 'Economic Cooperation Organization'।
- এটি ইরান, পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে ১৯৬৪ সালে 'Regional Cooperation for Development' ( RCD) নামে প্রথমে প্রতিষ্ঠিত হয়, যা ঘ পরবর্তীতে ১৯৮৫ সালে "ECO" নামকরণ করা হয়।
- প্রতিষ্ঠাকাল: ২৮ নভেম্বর, ১৯৮৫ সাল
- সদস্য সংখ্যা: ১০টি দেশ
- আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩টি দেশ (ইরান, পাকিস্তান ও তুরস্ক)
- সদরদপ্তর: তেহরান, ইরান

তথ্যসূত্র: ECO এর ওয়েবসাইট
৪,০১১.
জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কয় বছর?
  1. ক) ২ বছর
  2. খ) ৩ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৪ বছর
ব্যাখ্যা

– জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। 
– জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
– ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। 

– জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগারিক আন্তোনিও গুতেরেস; ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্ব গ্রহণ করেন। এবং দ্বিতীয় মেয়াদে তিনি ২০২২ সালে পুননির্বাচিত হন।
– জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি; তিনি নরওয়ের রাজনীতিবিদ এবং কূটনীতিক ছিলেন। তিনি ২ ফ্রেব্রুয়ারি ১৯৪৬ থেকে ১০ নভেম্বর ১৯৫২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট
৪,০১২.
বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ কোনটি?
  1. ইরান
  2. ইসরাইল
  3. উত্তর কোরিয়া
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া।

পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ:
- বর্তমানে বিশ্বের ৯টি দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী।
- তারা হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল।

উল্লেখ্য,
- পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ (NWS) হলো পাঁচটি রাষ্ট্র: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসাবে স্বীকৃত এই পাঁচটি দেশ।
- চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়।
- ভারত, পাকিস্তান এবং ইসরায়েল কখনই NPT-এ যোগ দেয়নি কিন্তু এরা পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে পরিচিতি।

⇒ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই)-এর প্রতিবেদন অনুযায়ী,
- ভারত ১৯৭৪ সালে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।
- পাকিস্তান এই পরীক্ষা চালায় ১৯৯৮ সালে।
- ১৯৬৪ সালে প্রথমবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় চীন।
- ২০২৪ সালের জানুয়ারিতে সবচেয়ে বেশি ৫ হাজার ৪৪টি পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে।

তথ্যসূত্র - i) Stockholm International Peace Research Institute ওয়েবসাইট।
               ii) Arms Control Association ওয়েবসাইট।
৪,০১৩.
প্রেসিডেন্ট উইড্র উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?
  1. ১২
  2. ১৩
  3. ১৪
ব্যাখ্যা
প্রেসিডেন্ট উইড্র উইলসনের 14 points এ ১৪ নং পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে।

উড্রো উইলসন:
- যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠায় একটি বক্তব্য প্রদান করেন।
- তাতে ছিল ইউরোপে শান্তি প্রতিষ্ঠার ও জাতিপুঞ্জ গঠনের আহ্বান।
- এ বক্তব্যটি ছিল ১৪ দফা বিশিষ্ট।
- এই প্রস্তাবনার ১৪ নং পয়েন্টে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়।

⇒ লীগ অব নেশনস:
- এটি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী একটি আন্তর্জাতিক সংস্থা।
- ১৯২০ সালের ১০ জানুয়ারি প্যারিস শান্তি সম্মেলনে গঠিত হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘লীগ অব নেশনস’।
- প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
- লীগ অব নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- এর সদর দপ্তর স্থাপিত হয়েছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক সীমানা অক্ষুণ্ণ রাখা, একে অপরকে আক্রমণ করতে নিরুৎসাহিত করা এবং কোনো সদস্য রাষ্ট্র অপর রাষ্ট্র কর্তৃক আক্রান্ত হলে সমবেতভাবে আক্রান্ত রাষ্ট্রকে সহায়তা করা, সংখ্যালঘু সমস্যা, ম্যান্ডেট ইত্যাদি বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা এ লীগ গঠনের উদ্দেশ্য ছিল।

উল্লেখ্য,
- লীগ অব নেশনস এর দুটি শক্তিশালী অঙ্গ ছিল।
- একটি কাউন্সিল এবং সাধারণ পরিষদ।
- বিশ্বের শক্তিধর ৫ টি রাষ্ট্র ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও জাপান এই কাউন্সিলের সদস্য।
- এছাড়া ৪ টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রাখা হয়।
- ত্রিশের দশকে লীগ অব নেশনস বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থ হয়।
- সাংগঠনিক দুর্বলতা ও বিশ্বশান্তি বিধানে ব্যর্থ হয়ে জাতিপুঞ্জ বা লীগ অব নেশনসের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে ২০ এপ্রিল ১৯৪৬।

উৎস: i) UN ওয়েবসাইট।
        ii) History.com
৪,০১৪.
ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার প্রথম প্রদান করা হয় কত সালে?
  1. ক) ২০২২
  2. খ) ২০২১
  3. গ) ২০২০
  4. ঘ) ২০১৯
ব্যাখ্যা
ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার:

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, প্রযুক্তিসহ বিভিন্ন অঙ্গনে অবদানের জন্য এ পর্যন্ত ২৫ টি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে। পুরস্কারগুলোর মধ্যে সর্বশেষ প্রবর্তিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পুরস্কার। বাংলাদেশ তথা বাংলাদেশের কোন ব্যক্তির নামে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা প্রবর্তিত প্রথম পুরস্কার এটি। অর্থনীতিতে অবদানের জন্য উৎসাহিত করতে দুই বছর পর পর এই পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কারের নাম: UNESCO- Bangladesh BangaBandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy.

অর্থ মূল্য: ৫০ হাজার মার্কিন ডলার (৪২ লাখ ৫০ হাজার টাকা)।

যাদের প্রদান করা হবে: সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে যুব উদ্যোক্তাদের উন্নীত করে উদ্ভাবনী প্রকল্প বা কর্মসূচি প্রণয়ন এবং বিতরনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, সত্তা বা বেসরকারি সংস্থার ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হবে। 

প্রথম বিজয়ী: ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি অর্থনীতি পুরস্কার ২০২১ লাভ করে উগান্ডাভিত্তিক প্রতিষ্ঠান MoTIV Creations Limited। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোর সদর দপ্তরে ১১ নভেম্বর ২০২১ বিজয়ীর নাম ঘোষণা করেন এবং পুরস্কার হাতে তুলে দেন।


সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৪,০১৫.
বর্তমানে চাল রপ্তানিতে শীর্ষ দেশ- [আগস্ট, ২০২৫]
  1. পাকিস্তান
  2. ভারত
  3. থাইল্যান্ড
  4. ভিয়েতনাম
ব্যাখ্যা
চাল রপ্তানি: 
- ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশ।
- ২০২৪-২৫ সালে ভারত প্রায় ১৮ মিলিয়ন মেট্রিক টনের বেশি চাল রপ্তানি করেছে,
- যা বৈশ্বিক রপ্তানির প্রায় ৪০%-এর বেশি।
- মূলত বাসমতি ও নন-বাসমতি চাল রপ্তানির মাধ্যমে ভারত এই অবস্থানে পৌঁছেছে।

উল্লেখ্য, 
- চাল রপ্তানিতে ১ম ভারত।
- চাল রপ্তানিতে ২য় থাইল্যান্ড।
- ৩য় ভিয়েতনাম।

উৎস: Global Rice Exporting index. [link]
৪,০১৬.
UNHCR-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. বার্ন
  3. জুরিখ
  4. জেনেভা
ব্যাখ্যা

UNHCR
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (UNHCR) জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১৯৫০ সালে প্রতিষ্ঠিত।
-বর্তমান সংবিধানের আওতাধীন শরণার্থীদের আন্তর্জাতিক সুরক্ষা প্রদান এবং শরণার্থীদের সমস্যার স্থায়ী সমাধান খোঁজার দায়িত্ব পালন করে"।
- ১৯৫৪ সালে নোবেল শান্তি পুরষ্কার পায় UNHCR, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১৯৫৫ সালে।
- UNHCR হল প্রথম জাতিসংঘ সংস্থা যারা এই পুরষ্কার পেয়েছে।
- UNHCR-এর বর্তমান প্রধান বারহাম সালিহ (Barham Salih)।
- তিনি ফিলিপ্পো গ্রান্ডির স্থলাভিষিক্ত হয়েছেন এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে এই দায়িত্ব পালন করছেন।
- UNHCR বর্তমান সদস্যদেশ-১৩৬টি।
- সংস্থাটির সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: UNHCR ওয়েবসাইট।

৪,০১৭.
“দারফুর” হলো-
  1. ক) ইরাকের একটি শহরের নাম
  2. খ) ইরানের একটি শহরের নাম
  3. গ) সুদানের একটি অঞ্চলের নাম
  4. ঘ) আফগানিস্তানের একটি অঞ্চলের নাম
ব্যাখ্যা

দারফুর সুদান এর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
উৎসঃ ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।

৪,০১৮.
বর্তমান (নভেম্বর, ২০২৫) ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার -
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. চীন
  4. কানাডা
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার:
- বর্তমান ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হলো যুক্তরাষ্ট্র। 

⇒ ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার:
১. যুক্তরাষ্ট্র, 
২. যুক্তরাজ্য, 
৩. চীন,
৪. সুইজারল্যান্ড, 
৫. তুরস্ক।

উৎস: i) Eurostat. [link]
ii)WITS (World Integrated Trade Solution) ওয়েবসাইট। [link]

৪,০১৯.
Which of the following countries is the most densely populated country in the world?
  1. Bangladesh
  2. Singapore
  3. China
  4. Monaco
  5. None
ব্যাখ্যা
পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ:
- প্রকাশক: United Nations.
- প্রকাশ: আগস্ট, ২০২৪।

পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ:

1. মোনাকো,
2. মাকাও,
3. সিঙ্গাপুর,
4. হংকং, 
5. জিব্রাল্টার,
6. বাহরাইন, 
7. মালদ্বীপ, 
8. মাল্টা, 
9. বাংলাদেশ,
10. সিন্ট মার্টেন। 

অন্যদিকে,
⇒ পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ:
1. গ্রীনল্যান্ড, 
2. ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (মালভিনাস), 
3. পশ্চিম সাহারা, 
4. মঙ্গোলিয়া, 
5. অস্ট্রেলিয়া, 
6. নামিবিয়া, 
7. ফরাসি গায়ানা, 
8. আইসল্যান্ড,
9. সুরিনাম, 
10. গায়ানা। 

উৎস: UN ওয়েবসাইট। [link]
৪,০২০.
NAFTA কোন অঞ্চলের বাণিজ্যিক চুক্তি?
  1. উত্তর আমেরিকা
  2. দক্ষিণ আমেরিকা
  3. আফ্রিকা
  4. দক্ষিণ এশিয়া
ব্যাখ্যা
NAFTA:

- NAFTA এর পূর্ণরূপ The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর NAFTA চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।
- ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়। যার কারণে NAFTA চুক্তি বর্তমানে অস্তিত্বশীল নয়।

তথ্যসূত্র - মার্কিন সরকারি ওয়েবসাইট।
৪,০২১.
Who is the CEO of Tesla and Space X?
  1. ক) Elon Musk
  2. খ) Jeff Bezos
  3. গ) Bill Gates
  4. ঘ) Jack Ma
  5. ঙ) None
ব্যাখ্যা
• ইলন মাস্ক, (জন্ম ২৮ জুন, ১৯৭১, প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা)
- দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী আমেরিকান উদ্যোক্তা
-  তিনি ইলেকট্রনিক-পেমেন্ট ফার্ম পেপ্যাল-এর সহ-প্রতিষ্ঠা করেন
- তিনি স্পেসএক্স গঠন করেন,
- তিনি লঞ্চ যান ও মহাকাশযানের নির্মাতা।
- তিনি বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলার প্রথম গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীদের মধ্যে একজন
- তিনি Tesla ও Space X এর প্রধান নির্বাহী কর্মকর্তা
এছাড়াও,
- মাস্ক ২০২২ সালে টুইটার অধিগ্রহণ করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা
৪,০২২.
নলখাগড়া জাতীয় গাছের কান্ড থেকে তৈরি কাগজের নাম ‘প্যাপিরাস’ রাখে-
  1. ক) রোমানরা
  2. খ) ফিনিশীয়রা
  3. গ) গ্রিকরা
  4. ঘ) ইংরেজরা
ব্যাখ্যা
মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের কান্ড থেকে কাগজ বানাতে শেখে। পরে এই কাগজের উপর তারা লিখতে শুরু করে। গ্রিকরা এই কাগজের নাম দেয় ‘প্যাপিরাস’। যে শব্দ থেকে ইংরেজি ‘পেপার’ শব্দের উৎপত্তি। সূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি।
৪,০২৩.
কোন দিনটিকে 'International Civil Aviation Day' হিসাবে পালন করা হয়?
  1. ক) ৯ আগস্ট
  2. খ) ৭ ডিসেম্বর
  3. গ) ৭ জুন
  4. ঘ) ১৬ অক্টোবর
ব্যাখ্যা
আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা (ICAO)
▪ ICAO এর পূর্ণরূপ International Civil Aviation Organization বা আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা সিভিল এভিয়েশন সংক্রান্ত আন্তর্জাতিক মান ও পলিসি নির্ধারণ করে এবং সদস্য দেশ সমূহকে তাদের এই ক্ষেত্রে সক্ষমতা অর্জনের জন্য সহায়তা প্রদান করে থাকে।
▪ প্রতিষ্ঠাকাল - ৭ ডিসেম্বর, ১৯৪৪ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র।
▪ এই সংস্থা প্রতিষ্ঠার দিন ৭ ডিসেম্বরকেInternational Civil Aviation Day” হিসাবে পালন করা হয়।
▪ সদস্য সংখ্যা - ১৯৩টি দেশ।
▪ বর্তমান প্রধান (মহাপরিচালক) - হুয়ান কার্লোস সালাজার/Juan Carlos Salazar (১ আগস্ট, ২০২১ - বর্তমান)। তিনি কলম্বিয়ার নাগরিক।

অন্যদিকে, 
▪ ৭ জুন : বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস।
▪ ৯ আগস্ট : বিশ্ব আদিবাসী দিবস
▪ ১৬ অক্টোবর : বিশ্ব খাদ্য দিবস।

তথ্যসূত্র: ICAO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪,০২৪.
'Uruguay Round' কোন সংস্থাটি প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত?
  1. IMF
  2. WHO
  3. WTO
  4. IBRD
ব্যাখ্যা
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।

- সেগুলো হলো:
1. Geneva Round,
2. Annecy Round,
3. Torquay Round,
4. Geneva II Round,
5. Dillon Round,
6. Kennedy Round,
7. Tokyo Round,
8. Uruguay Round.

- এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয় এবং যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO) - এর।

উৎস: WTO ওয়েবসাইট।
৪,০২৫.
'তিয়ানগং' কী?
  1. মহাকাশ স্টেশন
  2. রকেট
  3. সামরিক ঘাঁটি
  4. যুদ্ধ বিমান
ব্যাখ্যা

তিয়ানগং:
- তিয়ানগং হলো চীনের নিজস্ব নির্মিত মানববাহী মহাকাশ স্টেশন, যা বর্তমানে নিম্ন পৃথিবী কক্ষপথে সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে।
- সাম্প্রতিক সময়ে (২০২৫) চীন Shenzhou-২১ নামের মানববাহী মিশন পাঠিয়েছে, যেখানে নভোচারীরা প্রায় ৬ মাস স্টেশনে বৈজ্ঞানিক গবেষণা চালাবে।
- এই মিশনে জীববিজ্ঞান গবেষণার জন্য জীবিত স্তন্যপায়ী প্রাণী (ইঁদুর) প্রথমবারের মতো স্টেশনে পাঠানো হয়েছে।
- চীন ভবিষ্যতে স্টেশনের আকার দ্বিগুণ করার পরিকল্পনা করছে এবং ২০৩০ সালের মধ্যে মানুষকে চাঁদে পাঠানোর লক্ষ্য বাস্তবায়নে তিয়ানগংকে মূল প্রস্তুতিমূলক ভিত্তি হিসেবে ব্যবহার করছে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৪,০২৬.
'Great Leap Forward' কর্মসূচির প্রবক্তা কে?
  1. নেলসন ম্যান্ডেলা
  2. মাও সে তুং
  3. ‎আডলফ হিটলার
  4. লি জিয়ানিয়ান
ব্যাখ্যা
• মাও সে তুং:  
- Great Leap Forward  ইতিহাসের এই সমালোচিত কর্মসূচিটির প্রবক্তা-মাও সে তুং।
- গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যান: মাও সে তুং।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরে পিপলস রিপাবলিক অব চায়না প্রতিষ্ঠা  করেন।
- চীনের কমিউনিস্ট পার্টির নাম বললে যাঁর নাম প্রথমেই বলতে হয়, তিনি মাও সে–তুং।
- ১৮৯৩ সালে মাও সে–তুং–এর জন্মের সময় চীনে চলছিল চিং রাজবংশের দুর্দশাগ্রস্ত শাসন।
- মাও সেতুং ১৯৬৬ সালের প্রথম দিকে তার সাংস্কৃতিক বিপ্লব শুরু করেছিলেন।

উৎস: ব্রিটানিকা। [লিঙ্ক]
৪,০২৭.
আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO) এর সদস্য কয়টি?
  1. ক) ১৭২
  2. খ) ১৭৪
  3. গ) ১৭৯
  4. ঘ) ১৮২
ব্যাখ্যা

IMO সম্পর্কিত তথ্যঃ
- প্রতিষ্ঠাকাল -- ১৭ মার্চ, ১৯৪৮ সাল
- প্রতিষ্ঠার স্থান -- জেনেভা, সুইজারল্যান্ড
- সদস্য সংখ্যা -- ১৭৪টি দেশ (পূর্ণাঙ্গ সদস্য) ও ৩টি সহযোগী সদস্য
- সদরদপ্তর -- লন্ডন, যুক্তরাজ্য
উৎসঃ IMO website.

৪,০২৮.
কেয়ার ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক একটি দাতব্য সংস্থা?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
কেয়ার ইন্টারন্যাশনাল (CARE International)
- CARE International - যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দাতব্য সংস্থা যা বিশ্বের অন্যতম পুরাতন ও বড় ধাতব্য সংস্থাগুলোর একটি। জরুরী ত্রান সাহায্য প্রদান, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের উদ্দেশ্য নিয়ে সংগঠনটি তার কার্যক্রম শুরু করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও এশিয়ার দেশগুলোর জন্য সাহায্য ও পুনর্গঠনের কাজে সাহায্যের হাত নিয়ে CARE International এগিয়ে আসে।
- প্রতিষ্ঠাকাল - ২৭ নভেম্বর, ১৯৪৫ সাল
- প্রতিষ্ঠার স্থান - যুক্তরাষ্ট্রের আটলান্টা
- সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড
- CARE এর পুর্ণরূপ - “Cooperation for Assistance and Relief Everywhere” এবং এর আগের নাম ছিলো - Cooperative for American Remittances to Europe।
- ১৯৫৩ সালে এটি নাম পরিবর্তন করে বর্তমান নাম ধারন করে।
- CARE - সর্বপ্রথম কার্যক্রম শুরু করে মে, ১৯৪৬ সালে ফ্রান্সে ত্রাণ পাঠানোর মধ্য দিয়ে। এশিয়াতে সর্বপ্রথম তারা জাপানে ত্রাণ পাঠায়।

তথ্যসূত্র: কেয়ার ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৪,০২৯.
How many countries have adopted the euro(€) currency?
  1. ক) 18
  2. খ) 20
  3. গ) 21
  4. ঘ) 19
ব্যাখ্যা
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ২০ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।
- সম্প্রতি ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- কখনো ইউরো মুদ্রা গ্রহণ করবে না ডেনমার্ক ও সুইডেন।

উৎসঃ ইইউ এর ওয়েবসাইট।
৪,০৩০.
কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে?
  1. অ্যাগনেস কালামার্ড
  2. জুলি ভারহার
  3. প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
  4. অলক শর্মা
ব্যাখ্যা
- কমনওয়েলথের বর্তমান ৬ষ্ঠ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড (ডমিনিকান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক)।
- তিনি সংস্থাটির প্রথম নারী হিসেবে ২০১৭ সাল থেকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন।
- কমনওয়েলথ মহাসচিবের পদের মেয়াদ ৪ বছর এবং একজন সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন।
- কমনওয়েলথের প্রথম মহাসচিব ছিলেন আর্নল্ড স্মিথ।
- ১৯৪৯ সালে আধুনিক কমনওয়েলথের আত্মপ্রকাশ ঘটে৷
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪টি।
- সদরদপ্তর লন্ডনের মার্লবোরো হাউজে অবস্থিত।
(তথ্যসূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)
৪,০৩১.
কোন সংস্থাটি আন্তর্জাতিক বাণিজ্যের বিধি-বিধান প্রণয়ন করে থাকে?
  1. WEF
  2. UNCTAD
  3. IMF
  4. WTO
ব্যাখ্যা
- World Trade Organization (WTO) আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিধি-বিধান প্রণয়ন, সংস্কার প্রভৃতি করে থাকে। বিভিন্ন প্রকার বাঁধা দূরীকরণের মাধ্যমে বিশ্ব বাণিজ্য প্রক্রিয়াকে যতটা সহজ ও উন্মুক্ত করাই WTO এর প্রধান উদ্দেশ্য।
- বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO ১৯৯৫ সালের ১ জানুয়ারি GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী হিসেবে গঠিত হয়।
- ১৯৪৭ সালের ৩০ অক্টোবর GATT স্বাক্ষরিত হয়।
- বাংলাদেশ WTO এর প্রতিষ্ঠাকালীন সদস্য।
- WTO বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৬টি।
- সংস্থাটির বর্তমান মহাপরিচালক এনগোজি ওকোনজো ইওয়েলা।
অন্যদিকে,
- WEF হলো অরাষ্ট্রীয় আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা।
- UNCTAD জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক এজেন্সি যা উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণে কাজ করে।
- IMF আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষায় কাজ করে থাকে।
(তথ্যসূত্রঃ WTO ওয়েবসাইট)
৪,০৩২.
'ওয়েস্টফেলিয়া চুক্তি' কোন ঐতিহাসিক যুদ্ধের শেষে স্বাক্ষরিত হয়েছিল?
  1. ত্রিশ বছরের যুদ্ধ
  2. সলফারিনো যুদ্ধ
  3. শতবর্ষী যুদ্ধ
  4. পেলোপনেসীয় যুদ্ধ
ব্যাখ্যা

• ওয়েস্টফেলিয়া চুক্তি:
- ১৬৪৮ সালের ২৪শে অক্টোবর ওয়েস্টফালিয়া চুক্তি এর মাধ্যমে ত্রিশবছরব্যাপী যুদ্ধের সমাপ্তি ঘটে।
- এই চুক্তির মাধ্যমে প্রটেস্ট্যান্ট রাষ্ট্রগুলি ধর্মীয় স্বাধীনতা পায়, ফ্রান্সকে শক্তিশালী করতে সাহায্য করে এবং ইউরোপে তাদের রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পায়, অস্ট্রিয়ার হাবসবার্গ সম্রাটদের ক্ষমতা হ্রাস পায়।

» ত্রিশ বছরের যুদ্ধ (Thirty years war):
- ত্রিশবছরব্যাপী যুদ্ধ ছিল ১৬১৮ খ্রিস্টাব্দ - ১৬৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সংঘটিত একটি দীর্ঘমেয়াদি অনুক্রমিক যুদ্ধ।
- সপ্তদশ শতাব্দীর প্রথমভাগে ইউরোপে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়।
- ধর্মই এই যুদ্ধের একমাত্র কারণ ছিলো তা নয়, বরং ধর্ম এবং রাজনীতি উভয় কারণে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়ে এটি একটি আন্তর্জাতিক যুদ্ধে পরিণত হয়।
- এই যুদ্ধে প্রোটেস্টান্ট এবং ক্যাথলিক উভয়েই তাদের নিজস্ব শক্তি বজায় রেখে এগিয়ে যেতে থাকে।
- দীর্ঘ ত্রিশবছর ধরে যুদ্ধে সমগ্র জার্মানি ধ্বংসস্তুপে পরিণত হয়।

তথ্যসূত্র: i) Britannica.
ii) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,০৩৩.
কিয়োটো প্রটোকল কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়?
  1. ক) ওজোনস্তরের সংরক্ষণ
  2. খ) জলবায়ু পরিবর্তন মোকাবেলা
  3. গ) বৈশ্বিক উষ্ণায়ন রোধ
  4. ঘ) জলাভূমি সংরক্ষণ
ব্যাখ্যা
- বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে ‘কিয়োটো প্রটোকল’ গৃহীত হয়।
- এটির অংশীদার ১৯২টি দেশ ও সংস্থা। ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
- ২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা এমেন্ডমেন্টের মাধ্যমে এর মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলেও এখনো কার্যকর হয়নি।
(তথ্যসূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
৪,০৩৪.
বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর কোনটি?
  1. বেলিজ ব্যারিয়ার রিফ
  2. রেড সি করাল রিফ
  3. তুবাতাহা রিফ
  4. গ্রেট ব্যারিয়ার রিফ
ব্যাখ্যা

প্রবাল প্রাচীর: 
- বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর হলো গ্রেট ব্যারিয়ার রিফ।
- গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত।
- অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ।
- অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো কোসিয়াস্কো।

উল্লেখ্য,
- বেলিজ ব্যারিয়ার রিফ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তর গোলার্ধের বৃহত্তম।
- তুবাতাহা রিফ ফিলিপাইনসের সুলু সাগরে অবস্থিত।
- রেড সি করাল রিফ প্রায় ২,০০০ কিমি দৈর্ঘ্যের।


উৎস: ব্রিটানিকা ও অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট।

৪,০৩৫.
International Police Association (IPA) - এর সদরদপ্তর কোন দেশে অবস্থিত?
  1. ক) ফ্রান্স
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
International Police Association (IPA), ১৯৫০ সালে ব্রিটিশ সার্জেন্ট আর্থার ট্রুপ কর্তৃক গঠিত হয়। এটি পুলিশে কর্মরত ব্যাক্তিদের কল্যাণের জন্য গঠিত। বর্তমানে ১০০টি দেশের প্রায় ৩,৬০,০০০ সদস্য রয়েছে সংগঠনটির। এর সদরদপ্তর নটিংহ্যামশায়ার, যুক্তরাজ্যে অবস্থিত।
IPA website
৪,০৩৬.
'United Nations Framework Convention on Climate Change' স্বাক্ষরিত হয় কোন শহরে?
  1. ক) রিও ডি জেনেরিও
  2. খ) প্যারিস
  3. গ) বন
  4. ঘ) কোপেনহেগেন
ব্যাখ্যা
UNFCCC:
- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রূপরেখা চুক্তি UNFCCC - এর পূর্ণরূপ - United Nations Framework Convention on Climate Change।
- এটি একটি পরিবেশগত চুক্তি যা ১৯৯২ সালের ৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও - তে ধরিত্রী সম্মেলনে (৩ - ১৪ জুন, ১৯৯২) স্বাক্ষরিত হয় এবং এটি কার্যকর হয় ২১ মার্চ, ১৯৯৪ সাল থেকে।

এক নজরে UNFCCC:
- প্রতিষ্ঠাকাল -- চুক্তি স্বাক্ষর - ৪ জুন, ১৯৯২ সাল ও চুক্তি কার্যকর -- ২১ মার্চ, ১৯৯৪ সাল
- চুক্তি স্বাক্ষরকারী পক্ষ -- ১৯৭টি
- সদরদপ্তর -- বন, জার্মানি
- বাংলাদেশ ও UNFCCC -- চুক্তি স্বাক্ষর - ৯ জুন, ১৯৯২ সাল এবং  চুক্তি অনুমোদন - ১৫ এপ্রিল, ১৯৯৪ সাল।

- Conference of the Parties (COP) - হচ্ছে UNFCCC - এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ।
- প্রতিবছর COP সম্মেলনের মাধ্যমে UNFCCC - এর কার্যক্রম পর্যবেক্ষণ, পর্যালোচনা ও জলবায়ু সম্পর্কিত নতুন পরিকল্পনা গ্রহন করা হয়।
- কার্যক্রম শুরুর পর থেকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ইস্যুতে এই চুক্তির দপ্তর মূখ্য ভূমিকা পালন করে থাকে। এই চুক্তির সেক্রেটারিয়েটের প্রত্যক্ষ সহযোগীতায় ১৯৯৭ সালে কিয়েটো প্রটোকল ও ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৯২ সালে UNFCCC - এর দপ্তর প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সাল থেকে সদরদপ্তর - জার্মানির বনে অবস্থিত। তার আগে দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় (১৯৯২ - ৯৫) ছিলো।

তথ্যসূত্র:- UNFCCC ওয়েবসাইট।
৪,০৩৭.
পরিবেশ বিষয়ক কোন সংস্থা 'Champion of the Earth' পুরস্কারটি প্রদান করে থাকে?
  1. IPCC
  2. UNFCCC
  3. UNEP
  4. WMO
ব্যাখ্যা
Champion of the Earth:
- Champion of the Earth জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ বার্ষিক সম্মাননা।
- পুরস্কারটি প্রতি বছর পরিবেশ এবং টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেওয়া হয়।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এই পুরস্কারটি প্রদান করে থাকে।
- এই পুরস্কারটি পরিবেশ বিষয়ক জাতিসংঘের আর্কাইভ এবং পরিবেশ সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য সম্মানিত ব্যক্তিবর্গ বা সংগঠনকে প্রদান করা হয়।

⇒ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ২০০৫ সাল থেকে পরিবেশ সংরক্ষণ বিষয়ে ভূমিকার স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে আসছে।
- বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এ পুরস্কার দেওয়া হয় ৷
-যেমন: বিশ্বের পরিবেশ রক্ষায় অসামান্য অবদান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক পরিবেশ রক্ষা, এবং টেকসই উন্নয়ন প্রভৃতি। এই পুরস্কারের উদ্দেশ্য হলো, পৃথিবীকে আরও সবুজ ও টেকসইভাবে গড়ে তোলার জন্য ব্যক্তিগত এবং দলগত প্রচেষ্টাকে উৎসাহিত করা।
- এ পর্যন্ত বিভিন্ন পরিবেশবিদ, রাষ্ট্রনেতা এবং সংগঠন এই পুরস্কার লাভ করেছেন।

উৎস: UNEP ওয়েবসাইট।
৪,০৩৮.
সম্প্রতি আদালতের রায়ে থাইল্যান্ডের কোন প্রধানমন্ত্রীকে পদচ্যুত করা হয়? (সেপ্টেম্বর-২০২৫)
  1. থাকসিন শিনাওয়াত্রা
  2. পায়টংটার্ন শিনাওয়াত্রা
  3. প্রায়ুত চ্যান-ও-চা
  4. পেতংতার্ন সিনাওয়াত্রা
ব্যাখ্যা

- থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অনুতিন চার্নভিরাকুল।
- শুক্রবার (৫-সেপ্টেম্বর) পার্লামেন্টে ভোটাভুটিতে জয় পান নির্মাণ খাতের এই বড় ব্যবসায়ী।

- চূড়ান্ত দাপ্তরিক ফলাফলে দেখা যায়, ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৯২ জন আইনপ্রণেতার মধ্যে ৩১১ জনের ভোট পান ভুমজয়থাই পার্টির এই নেতা। রক্ষণশীল বিরোধী দলটি পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল।

- পার্লামেন্ট অনুতিন চার্নভিরাকুলকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে।’

- ৫৮ বছর বয়সী অনুতিন আগে দেশটির উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তিনি সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত ২০২২ সালে গাঁজা আইন সিদ্ধ করার প্রতিশ্রুতি পূরণের জন্য।

উল্লেখ্য,
২০২৩ সালের নির্বাচনের পর থেকে শক্তিশালী সিনাওয়াত্রা পরিবারের ফিউ থাই পার্টি থাইল্যান্ডের শীর্ষ পদ দখল করে রেখেছিল।
সম্প্রতি আদালতের রায়ে এ পরিবারের উত্তরসূরি, প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করা হয়।

উৎস: প্রথম আলো।[লিংক]

৪,০৩৯.
Forbes'র ২০২৩ সালের বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত?
  1. ৪৪তম
  2. ৪৫তম
  3. ৪৬তম
  4. ৪৭তম
ব্যাখ্যা
- Forbes'র ২০২৩ সালের বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান – ৪৬তম।

ফোর্বসের এই তালিকায় - 
- প্রথম স্থানে রয়েছেন - ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন,
- দ্বিতীয় স্থানে রয়েছেন - ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লেগার্ড,
- তৃতীয় স্থানে রয়েছেন - মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং
- চতুর্থ স্থানে রয়েছেন - ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

তথ্যসূত্র: Forbes ওয়েবসাইট।
৪,০৪০.
সম্প্রতি গাড়িবোমা হামলায় কোন দেশের পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন?
  1. সৌদি আরব
  2. লেবানন
  3. সিরিয়া
  4. ইরান
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক, যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

মোহসেন ফাকরিজাদেহ:

- ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহকে গাড়িবোমা হামলায় হত্যা করা হয়েছে। 
- ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহকে হত্যা করা হয়েছে।
- তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
- পশ্চিমারা তাকে দেখে থাকেন ইরানের ‘পারমাণবিক বোমার জনক’ হিসেবে।

উল্লেখ্য,
- ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি ।

উৎস: ২৮ নভেম্বর ২০২০, বিবিসি বাংলা।
৪,০৪১.
কোন দার্শনিক হেমলক নামীয় বিষপানে মৃত্যুবরণ করেন?
  1. ক) সক্রেটিস
  2. খ) এরিস্টটল
  3. গ) প্লেটো
  4. ঘ) জেনোফেনস
ব্যাখ্যা
দার্শনিক সক্রেটিস গ্রীস দেশের এথেন্স নগরীতে খ্রিস্টপূর্ব ৪৭০ অব্দে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 
তাঁর পিতা সফনিস্কাস (Sophroniscus) একজন ভাস্কর এবং মাতা ফিনারিট (Phaenarite) একজন ধাত্রী ছিলেন। 
সক্রেটিসের শিক্ষাজীবন সম্পর্কে কিছু জানা যায় না। 
অনেকের ধারণা, তিনি কোন শিক্ষকের কাছে লেখাপড়া করেননি।
তিনি শৈশবে পিতার পেশা অবলম্বন করেন। তবে জগৎ ও জীবন সম্পর্কে বিভিন্ন মৌলিক প্রশ্ন তাঁকে খুবই বিচলিত করে। তাই বাধ্য হয়ে ভাস্কর্য ছেড়ে দর্শনচিন্তায় আত্মনিয়োগ করেন। অবশ্য ভাস্করের পেশা থেকে তিনি জীবন সম্পর্কে অনেক অভিজ্ঞতা লাভ করেন। তিনি কিছুদিন সামরিক বাহিনীতে সৈনিক হিসেবে কাজ করেছিলেন এবং যুদ্ধে বিশেষ সাহসিকতা ও কর্তব্যপরায়ণতার স্বাক্ষর রাখেন। জানার অদম্য আগ্রহ তাঁকে সরা জীবন জ্ঞান অর্জনে ব্যাপৃত রাখে। নিরলস চেষ্টার ফলে তিনি জীবন ও দর্শন সম্পর্কে প্রভূত পাণ্ডিত্য অর্জন করেন।
দর্শন প্রচারের জন্য সক্রেটিসের কোন নির্দিষ্ট স্কুল বা একাডেমি ছিলনা। তিনি সমবেত জনতার সাথে দর্শন আলোচনায় ব্যাপৃত হতেন। কঠোর সাধনার বলেই তিনি দার্শনিক হিসেবে প্রতিষ্ঠিত হন। পূর্ববর্তী দার্শনিকদের মতো তিনি দর্শন শিক্ষাদানের বিনিময়ে কোন অর্থ গ্রহণ করতেন না। শিষ্যদের আনুকূল্যে তাঁর সংসার চলত।
তাঁর মৃত্যু ছিল করুণ অথচ স্বতন্ত্র মহিমায় ভাস্বর। জাতীয় দেবদেবীকে অস্বীকার করে তিনি তাঁর নিজস্ব মতামত প্রচার করেন। 
এথেন্সের যুবকদের পথভ্রষ্ট করার কল্পিত অপরাধে তাঁর বিরুদ্ধে তৎকালীন পাদ্রী সম্প্রদায় অভিযোগ আনয়ন করে। প্রচলিত ধর্মমত মেনে নেওয়ার শর্তে তাঁকে ক্ষমা প্রদর্শনের আশ্বাস দেওয়া হয়। তিনি তাতে রাজী হননি এবং বিষপানে মৃত্যু দণ্ডাদেশ মেনে নেন।
খ্রিস্টপূর্ব ৪০০ অব্দে প্রায় ৭০ বৎসর বয়সে হেমলক নামীয় বিষপানে তাঁর মৃত্যু হয়।
 
উৎস: স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, শিক্ষা দার্শনিক ১; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৪২.
প্রাচীন রোমান সভ্যতা কত বছর স্থায়ী ছিল?
  1. ৫শ বছর
  2. ৪শ বছর
  3. ৩শ বছর
  4. ৬শ বছর
ব্যাখ্যা
রোমান সভ্যতা: 
- গ্রিক সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে।
- রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত।
- প্রথম দিকে রোম একজন রাজার শাসনাধীন ছিল।
- এ সময় একটি সভা ও সিনেট ছিল।
- রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ৫১০ খ্রিষ্টপূর্বাব্দে রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- রোমান সভ্যতা প্রায় ছয়'শ বছর স্থায়ী হয়েছিল।

উৎস: বাংলাদেশ ও বিশ্বসভ্যতা, নবম- দশম শ্রেণি।
৪,০৪৩.
এডেন উপসাগরের তীরবর্তী রাষ্ট্র নয় কোনটি?
  1. সোমালিয়া
  2. ইয়েমেন
  3. হাইতি
  4. জিবুতি
ব্যাখ্যা
হাইতি এডেন উপসাগরের তীরবর্তী রাষ্ট্র নয়।

এডেন উপসাগর:

- এডেন উপসাগর হল ভারত মহাসাগরের একটি সম্প্রসারণ, যা আরব উপদ্বীপ এবং আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত। - এই উপসাগরটি বাব এল মান্দেব প্রণালী হয়ে লোহিত সাগরকে আরব সাগরের সাথে সংযুক্ত করেছে।
- এডেন উপসাগর সুয়েজ খালের শিপিং রুটের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা লোহিত সাগর এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে। 
- এডেন উপসাগর তীরবর্তী রাষ্ট্র ৩টি। যথা:
- জিবুতি,
- সোমালিয়া,
- ইয়েমেন।
 
উৎস: ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট।
৪,০৪৪.
খ্রিস্টানদের উপাসনালয়ের নাম -
  1. ক) মঠ
  2. খ) গির্জা
  3. গ) মন্দির
  4. ঘ) সিনাগগ
ব্যাখ্যা

খ্রিস্টানদের উপাসনালয়ের নাম - গির্জা।

• খ্রিস্টধর্ম: 
- এটি যীশু খ্রিস্টের জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে একটি বিশ্বাস।
যীশুর জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে এই ধর্ম বিকশিত হয়েছে।
- প্রচারক- যিশু খ্রিস্ট।
- জেরুজালেমের বেথেলহামে যীশু জন্মগ্রহণ করেন।
- খ্রিস্টধর্মের অনুসারীদের ধর্মগ্রন্থ - বাইবেল। এটি দুটি প্রধান ভাগে বিভক্ত: ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট ।

- খ্রিস্টানরা একেশ্বরবাদী। এই ঐশ্বরিক ঈশ্বরত্ব তিনটি অংশ নিয়ে গঠিত: পিতা (স্বয়ং ঈশ্বর), পুত্র (যীশু খ্রীষ্ট) এবং পবিত্র আত্মা।
- খ্রিস্টানরা দাবি করে যে যীশু আবার পৃথিবীতে ফিরে আসবেন যা দ্বিতীয় আগমন নামে পরিচিত।
- উপাসনালয়- গির্জা।
- পবিত্র স্থান - জেরুজালেম।

তথ্যসূত্র: Britannica & History.com

৪,০৪৫.
ব্রাজিল কোন দেশের নিকট থেকে স্বাধীনতা লাভ করে?
  1. ক) চিলি
  2. খ) আর্জেন্টিনা
  3. গ) পুর্তগাল
  4. ঘ) মেক্সিকো
ব্যাখ্যা
- ১৮২২ সালে ব্রাজিল পুর্তগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- পর্তুগিজ শাসনের অধীনে তিন শতাব্দীরও বেশি সময় ধরে থেকে, ব্রাজিল 1822 সালে তার স্বাধীনতা লাভ করে, 1888 সালে দাসপ্রথার বিলুপ্তি না হওয়া পর্যন্ত এবং 1889 সালে সামরিক বাহিনী দ্বারা একটি প্রজাতন্ত্রের ঘোষণা না হওয়া পর্যন্ত রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা বজায় রেখেছিল৷ ব্রাজিলিয়ান কফি রপ্তানিকারক দেশগুলিকে রাজনৈতিকভাবে আধিপত্য করে৷ যতক্ষণ না পপুলিস্ট নেতা গেটুলিও ভার্গাস 1930 সালে ক্ষমতায় আসেন… 

তথ্যসূত্র: ব্রিটানিকা
৪,০৪৬.
বাংলাদেশ কত সালে WIPO এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭৭ সালে
  2. ১৯৮১ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ১৯৮৯ সালে
ব্যাখ্যা
WIPO:
- ১৯৬৭ সালে WIPO প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৮৫ সালে WIPO এর সদস্যপদ লাভ করে।
- WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। (জুলাই, ২০২৫)
- সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়।

তথ্যসূত্র - WIPO অফিসিয়াল ওয়েবসাইট।
৪,০৪৭.
Europol-এর সদরদপ্তর নিম্নের কোন শহরে অবস্থিত?
  1. জেনেভা
  2. রোম
  3. হেগ
  4. ভিয়েনা
ব্যাখ্যা
Europol:
- Europol-এর পূর্ণরূপ: The European Union Agency for Law Enforcement Cooperation.
- ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পুলিশ সংস্থার নাম Europol।
- সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়: ১ জুলাই, ১৯৯৯ ।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- প্রথম পরিচালক: জার্গেন স্টরবেক।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ।
- নির্বাহী পরিচালক: ক্যাথরিন ডি বোলেীরা

⇒ ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ তারিখে ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে Europol-এর সৃষ্টি হয়। 

উৎস: Europol ওয়েবসাইট।
৪,০৪৮.
Rotary International এর সদরদপ্তর কোথায়?
  1. ইভানস্টন
  2. মিনেসোটা
  3. ক্যানসাস
  4. ভার্মন্ট
ব্যাখ্যা
₻ রোটারি ইন্টারন্যাশনাল-  
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন।
- এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- প্রতিষ্ঠাকাল - ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
- প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র
- সদরদপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)
- রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation।

উৎস: রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৪,০৪৯.
সম্প্রতি ব্যবহৃত টোমাহক ক্রুজ মিসাইল( Tomahawk Cruise Missile) কোন দেশের তৈরি? [জুলাই, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. ইজরাইল
  3. ইরান
  4. তুরস্ক
ব্যাখ্যা
• টোমাহক ক্রুজ মিসাইল (Tomahawk Cruise Missile):
- টোমাহক ক্রুজ মিসাইল (Tomahawk Cruise Missile) হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি দীর্ঘপাল্লার সাবসনিক (Subsonic) ক্ষেপণাস্ত্র, যা স্থলভাগ বা সামুদ্রিক লক্ষ্যবস্তুতে খুবই নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।
- এটি মূলত Raytheon Technologies নামক মার্কিন কোম্পানি তৈরি করে।
- সাধারণত আমেরিকার নৌবাহিনী এবং সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়।
- পাল্লা প্রায় ১,৬০০ কিলোমিটার বা তারও বেশি।
- সম্প্রতি ২০২৫ সালের জুন মাসে 'অপারেশন মিডনাইট হ্যামার' অভিযানে মার্কিন সাবমেরিন থেকে টোমাহক মিসাইল নিক্ষেপ করা হয়, যা ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে।

উৎস: RTX ওয়েবসাইট এবং সিএনএন।
৪,০৫০.
'হিউম্যান রাইটস ওয়াচ' কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা?
  1. নেদারল্যান্ডস্‌
  2. জার্মান
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
হিউম্যান রাইটস ওয়াচ (Human Rights Watch)
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে।
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ - মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি বর্তমানে ৯০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
সংস্থাটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

উৎস: হিউম্যান রাইটস্‌ ওয়াচ ওয়েবসাইট।
৪,০৫১.
বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি?
  1. সৌদি আরব
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. কাতার
ব্যাখ্যা

বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ:
- ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্যমতে, বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ যুক্তরাষ্ট্র।
- দেশটি প্রতিদিন প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।
- এটা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় ২২ শতাংশ।
- শুধু শীর্ষ তেল উত্তোলনকারী দেশ নয়, বরং যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের ভোক্তা দেশের তালিকাতেও ১ নম্বরে।
- যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেলের প্রয়োজন পড়ে, যা বিশ্বজুড়ে প্রতিদিনের তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ।

উল্লেখ্য,
- বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব।
- ইআরএর সর্বশেষ হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশটি প্রতিদিন প্রায় ১ কোটি ১১ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।
- রাশিয়া বিশ্বের তৃতীয় সর্বোচ্চ তেল উত্তোলনকারী দেশ।
- ইআরএর সর্বশেষ হিসাব অনুযায়ী, রাশিয়া প্রতিদিন প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।

তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।

৪,০৫২.
অমর্ত্য সেন কোন বিষয় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. নগদ খাজনা তত্ত্ব
  2. আধুনিক খাজনা তত্ত্ব
  3. মূল্য নির্ধারণ তত্ত্ব
  4. সামাজিক পছন্দ তত্ত্ব
ব্যাখ্যা

অমর্ত্য সেন: 
- অমর্ত্য সেন এর জন্ম: ৩ নভেম্বর ১৯৩৩, শান্তিনিকেতন, ভারত
- তিনি সামাজিক পছন্দ তত্ত্ব (Social Choice Theory)-এ গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যে ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি  সমাজের দরিদ্র জনগোষ্ঠীর সমস্যার প্রতি বিশেষ আগ্রহী ছিলেন।
- তিনি দুর্ভিক্ষের কারণ অনুসন্ধান করে এমন বাস্তবসম্মত সমাধান প্রদান করেন, যা খাদ্য সংকট প্রতিরোধ ও মোকাবিলায় সহায়ক হয়েছে।
- অমর্ত্য সেনের গবেষণা সামাজিক ন্যায়বিচার, মানব উন্নয়ন ও নীতি নির্ধারণে গভীর প্রভাব ফেলেছে।

উৎস: Britannica.

৪,০৫৩.
১১ নং ডাউনিং স্ট্রিট কী?
  1. ক) বৃটেনের আইনসভার চিফ হুইপ এর কার্যালয়
  2. খ) ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়
  3. গ) ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়
  4. ঘ) ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস অফিস
ব্যাখ্যা
- যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে 'Chancellor of Ex-chequer' বলা হয়।
- ১১ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়।
- ৯ নং ডাউনিং স্ট্রিট: বৃটেনের আইনসভার চিফ হুইপ এর কার্যালয়।
- ১০ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়।
- ১২ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস অফিস।
- যুক্তরাজ্যের রানীর বাসভবন হচ্ছে বাকিংহাম প্যালেস/উইন্ডসর ক্যাসেল।
- ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় 'হোয়াইট  হল'।

তথ্যসূত্র- যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট।
৪,০৫৪.
যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম পোপের নাম কী?
  1. রবার্ট জিউস প্রেভোস্ট
  2. রবার্ট লিউজ ফ্রান্সিস
  3. রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট
  4. রবার্ট হ্যাঁরি ফ্রান্সিস
ব্যাখ্যা

• পোপ:
- ‘পোপ’ হলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু।
- তিনি রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং প্রাতিষ্ঠানিক প্রধান।
- তাকে খ্রিস্টান ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়।
- পোপ হিসাবে যিনি নির্বাচিত হন, তিনি ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধানও হন।
- বর্তমান পোপ রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম পোপ।
- তিনি পরিচিত পোপ চতুর্দশ লিও নামে।
- ৮ মে, ২০২৫ ভোটে নতুন পোপ নির্বাচিত হন রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট।
- বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া ১৩৩ কার্ডিনাল এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন।

সূত্র: বিবিসি পত্রিকা রিপোর্ট।

৪,০৫৫.
WTO কোন ধরনের বাণিজ্য ব্যবস্থা প্রণয়ন করতে সহায়তা করে?
  1. কৃষি সম্পর্কিত বাণিজ্য ব্যবস্থা
  2. আঞ্চলিক ও স্থানীয় বাণিজ্য ব্যবস্থা
  3. একক দেশীয় বাণিজ্য ব্যবস্থা
  4. বহুপাক্ষিক এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা
ব্যাখ্যা
WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলি:
- বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি পরিচালনা।
- বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি বিষয়ে সব আলোচনা বিশ্ব-বাণিজ্য সংস্থার মাধ্যমে সম্পাদন করা হবে।
- মন্ত্রীপরিষদের অধিবেশনে (Ministerial Conference of WTO) গৃহীত সিদ্ধান্তগুলি রূপায়ণের জন্য বিশ্ববাণিজা সংস্থা সাহায্য করবে।
- বিশ্ব-বাণিজ্য সংস্থা বিবাদ নিষ্পত্তি সংক্রান্ত বিধি ও পদ্ধতিগুলি বলবৎ করার ব্যবস্থা করবে।
- বিশ্ব-বাণিজ্য সংস্থা বাণিজ্য নীতি পর্যালোচনার ব্যবস্থা করবে।
- বিশ্ব-বাণিজ্য সংস্থা রাষ্ট্রসঙ্ঘেরণ অন্যান্য সংস্থার সঙ্গে সংযোগ রক্ষা করবে।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৪,০৫৬.
ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
  1. ক) নরেন্দ্র মোদি
  2. খ) ড. মনমোহন সিং
  3. গ) মমতা ব্যানার্জী
  4. ঘ) রাহুল গান্ধী
ব্যাখ্যা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসেন।
- ২০১৯ সালের নির্বাচনে জয়লাভ করে তিনি দ্বিতীয় দফায় ক্ষমতায় আসেন।
- উল্লেখ্য, তিনি ভারতীয় জনতা পার্টি থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী।
উৎসঃ টাইমস্‌ অব ইন্ডিয়া রিপোর্ট ও নরেন্দ্র মোদী ওয়েবসাইট।
৪,০৫৭.
'মন্টেস্কু' কোন দেশি দার্শনিক ছিলেন?
  1. জার্মানি
  2. ফরাসি
  3. যুক্তরাজ্য
  4. ইতালি
ব্যাখ্যা

- মন্টেস্কু ফরাসি দার্শনিক ছিলেন।
- তিনি The Spirit of Laws গ্রন্থের রচয়িতা রচয়িতা।
- তিনি এই গ্রন্থে সর্বপ্রথম পরিপূর্ণভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা দান করেন।
- তাঁর মতে, কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে একচেটিয়া সরকারি ক্ষমতা প্রদান করা ঠিক নয়।

৪,০৫৮.
বাংলাদেশ কত সালে GATT এর সদস্য হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা
GATT:
- GATT এর পূর্ণরূপ The General Agreement on Tariffs and Trade.
- এটি হলো WTO এর পূর্বসূরী।
- ১৯৪৭ সালের অক্টোবরে জেনেভায় ২৩টি দেশ GATT চুক্তিতে স্বাক্ষর করে।
- ১৯৮৬ সালে সূত্রপাত হওয়া উরুগুয়ে রাউন্ডের আটবছর ব্যাপী আলোচনার পর ১৯৯৫ সালের ১ জানুয়ারি GATT এর স্থলে WTO (World Trade Organization) আত্মপ্রকাশ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর GATT এর সদস্য হয়।

তথ্যসূত্র - WTO অফিসিয়াল ওয়েবসাইট।
৪,০৫৯.
'নেভাদার এরিয়া-৫১' কোথায় অবস্থিত?
  1. চীন
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
'নেভাদার এরিয়া-৫১'
- বিশ্বের গোপন ও কৌতূহলোদ্দীপক স্থান হচ্ছে যুক্তরাষ্ট্রের নেভাদার এরিয়া-৫১।
- এর মধ্যে রয়েছে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন নিয়ে কার্যকলাপ ও উন্নত সামরিক প্রযুক্তি পরীক্ষার মতো নানা বিষয়।
- তবে এটি মার্কিন বিমানবাহিনীর কার্যকলাপ চালানোর জন্য অত্যন্ত গোপনীয় স্থান হওয়ায় এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ।
- এরিয়া ৫১ মূলত মার্কিন সামরিক বাহিনীর একটি সামরিক ঘাঁটি। যার আয়তন ২৬,০০০ বর্গকিলোমিটার।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে এবং লাস ভেগাস থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিম রেকেল গ্রামের কাছে অবস্থিত।
- এরিয়া ৫১ নামের এই সামরিক ঘাঁটি এতটাই গোপনীয় যে, ২০১৩ সালের আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এর অস্তিত্ব অবধি স্বীকার করেনি।
- রাশিয়া এরিয়া ৫১ নিয়ে প্রশ্ন তুললে ২০১৩ সালের আগস্টে প্রথমবার আমেরিকার সরকার স্বীকার করে নেয় যে, এরিয়া ৫১ এর অস্তিত্ব।

সূত্র- বিবিসি পত্রিকা (লিংক)।
৪,০৬০.
বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. প্যারিস
  2. মাদ্রিদ
  3. জেনেভা
  4. ভিয়েনা
ব্যাখ্যা
UNWTO এর পূর্ণরূপ- United Nations World Tourism Organisation.
- সংস্থাটি ১৯৪৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত।
- ২০০৩ সালে এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার সদস্য পদ লাভ করে ১৯৭৫ সালে। 
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
- দিবসটির লক্ষ্য পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া।
- জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৫৯ , সহযোগী সদস্য ৬ টি এবং পর্যবেক্ষক ২ টি।

তথ্যসূত্র:-UNWTO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪,০৬১.
২০২৩ সালের শীর্ষ এআই টুলস হিসেবে স্বীকৃতি পেয়েছে -
  1. সিভিটাই
  2. নোভেল এআই
  3. ক্যাপকাট
  4. চ্যাটজিপিটি
ব্যাখ্যা
২০২৩ সালের শীর্ষ এআই টুলস:
- ২০২৩ সালকে অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বছরও বলে থাকে।
- ২০২৩ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত এআই প্ল্যাটফর্ম হিসেবে ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি শীর্ষস্থান অধিকার করেছে।
- অনলাইন কন্টেন্ট রাইটিং কোম্পানি রাইটারবাডি.এআই কর্তৃক সম্প্রতি প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

উল্লেখ্য,
২০২৩ সালের শীর্ষ এআই টুলস: 
১. চ্যাটজিপিটি 
টুল ক্যাটাগরি: এআই চ্যাটবট 
মোট ভিজিট: ১৪.৬ বিলিয়ন।

২. ক্যারেক্টার.এআই 
টুল ক্যাটাগরি: এআই চ্যাটবট 
মোট ভিজিট: ৩.৮ বিলিয়ন।

৩. কুইলবট  
টুল ক্যাটাগরি: এআই রাইটিং 
মোট ভিজিট: ১.১ বিলিয়ন।

৪. মিডজার্নি   
টুল ক্যাটাগরি: ইমেজ জেনারেটর  
মোট ভিজিট: ৫০০.৪ মিলিয়ন।

৫. হাগিং ফেইস    
টুল ক্যাটাগরি: ডেটা সাইন্স  
মোট ভিজিট: ৩১৬.৬ মিলিয়ন।

৬. বার্ড  
টুল ক্যাটাগরি: এআই চ্যাটবট  
মোট ভিজিট: ২৪১.১ মিলিয়ন।

৭. নোভেল এআই  
টুল ক্যাটাগরি: এআই রাইটিং 
মোট ভিজিট: ২৩৮.৭ মিলিয়ন।

৮. ক্যাপকাট   
টুল ক্যাটাগরি: ভিডিও জেনারেটর 
মোট ভিজিট: ২০৩.৮ মিলিয়ন।

৯. জানিটর এআই 
টুল ক্যাটাগরি: এআই চ্যাটবট 
মোট ভিজিট: ১৯২.৪ মিলিয়ন।

১০. সিভিটাই 
টুল ক্যাটাগরি: ইমেজ জেনারেটর
মোট ভিজিট: ১৭৭.২ মিলিয়ন।

উৎস: ২৬ ডিসেম্বর, ২০২৩, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। [link]
৪,০৬২.
তুরস্কের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব কে দেন?
  1. মোস্তফা কামাল আতাতুর্ক
  2. সুলতান মাহমুদ
  3. এনভার পাশা
  4. হাফিজ আল আসাদ
ব্যাখ্যা
মোস্তফা কামাল পাশা:
- আধুনিক তুরস্কের জনক খ্যাত মোস্তফা কামাল পাশা বা কামাল আতাতুর্ক।
- ১৯২৩ সালে তুরস্কের ওসমানীয় খেলাফত বিলুপ্ত করে তুরস্ককে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন।
- একই সময়ে তিনি তুরস্ককে একটি আধুনিক মনস্ক রাষ্ট্রে পরিণত করতে ব্যাপক সংস্কার কর্মসূচি গ্রহণ করেন।
- এর অংশ হিসেবে ধর্ম পালনের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন- মোস্তফা কামাল আতাতুর্ক।

উৎস: ব্রিটানিকা।
৪,০৬৩.
নিচের কোনটি ইরান ও ছয় জাতির মধ্যে পরমাণু সমঝোতা চুক্তির অংশীদার দেশ নয়?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. ব্রিটেন
  4. জার্মানি
ব্যাখ্যা
২০১৫ সালের ১৪ জুলাই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ বিষয়ে অস্ট্রিয়ার ভিয়েনাতে ইরানের সাথে ছয়টি বিশ্বশক্তির Joint Comprehensive Plan Of Action (JCPOA) নামে পরমাণু সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিটি কার্যকর হয় ২০১৬ সালের ১৬ জানুয়ারি। চুক্তির অংশীদার দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- ব্রিটেন
- ফ্রান্স
- রাশিয়া
- চীন
- জার্মানি।
ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেয়।
এই চুক্তির ফলে ২০২০ সালের ১৮ অক্টোবর ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যায়।
(সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
৪,০৬৪.
কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু নিচের কোনটি?
  1. নিরস্ত্রীকরণ
  2. পরিবেশ
  3. কৃষি
  4. জৈব নিরাপত্তা
ব্যাখ্যা
কিয়েটো প্রোটোকল:

- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত চুক্তি।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ডিসেম্বরে জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- ২০০৫ খ্রিষ্টাব্দে চুক্তিটি কার্যকর হয়।

তথ্যসূত্র - Britannica.com
৪,০৬৫.
'সানা' কোন দেশের সংবাদ সংস্থা?
  1. মিশর
  2. সিরিয়া
  3. মালয়েশিয়া
  4. পর্তুগাল
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি।
- যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN.
- যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি।
- পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি।
- চীন: সিনহুয়া।
- ফ্রান্স: এএফপি।
- অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- সিরিয়া: সানা।
- লিবিয়া: জানা।
- মালয়েশিয়া: বারনামা।
- মিশর: মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- পর্তুগাল: লুসা।
- বেলজিয়াম: বেলজা।
- ভারত: PTI, ইউএনআই।
- রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইরনা, আইএনএ।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৪,০৬৬.
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়ােজন?
  1. ২৫০০
  2. ১৯৯১
  3. ১৯৫০
  4. ১৮৯০
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ৩ নভেম্বর। এই নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে জিতেছেন ডেমোক্র্যাট জো বাইডেন। এই নির্বাচনে সুপার টুইসডে'র ফলাফলে এগিয়ে গিয়েছেন বাইডেন। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে জয় পেতে হলে বার্ণি বা বাইডেনের পেতে হতো ১৯৯১ ভেলিগেটের সমর্থন।

ডেমোক্রেটিক পার্টি:
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি।
- মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রধান রাজনৈতিক দলের একটি ডেমোক্রেটিক পার্টি, অন্যটি রিপাবলিকান পার্টি।
- ডেমোক্রেটিক পার্টির লোগো: গাধা।
- রিপাবলিকান পার্টির লোগো: হাতি।

উল্লেখ্য,
- জোসেফ রবিনেট বাইডেন একজন মার্কিন রাজনীতিবিদ।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি।
- ২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে ২০২১ সালের ২০ জানুয়ারি তিনি ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
- ডেমোক্রেটিক পার্টির একজন সদস্য বাইডেন।

উৎস: Britannica.
৪,০৬৭.
‘এআই গডফাদার’ বলা হয় কাকে?
  1. ভিক্টর অ্যামব্রোস
  2. জিওফ্রে ই. হিন্টন
  3. জন জে. হপফিল্ড
  4. গ্যারি রুভকুন
ব্যাখ্যা
‘এআই গডফাদার’
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী জিওফ্রি ই. হিন্টনকে ‘এআই গডফাদার’ বলা হয়।

জিওফ্রি ই. হিন্টন: 
- ১৯৪৭ সালে লন্ডন, যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৭৮ সালে ইউনিভার্সিটি অব এডিনবার্গ থেকে পিএইচডি অর্জন করেন এবং বর্তমানে টরন্টো ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে কর্মরত।
- ব্রিটিশ কানাডিয়ান এই কম্পিউটার ও মনোবিজ্ঞানীকে  ‘এআই গডফাদার’ বলা হয়। 
- জিওফ্রি হিন্টন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন, যা ডেটা থেকে স্বয়ংক্রিয়ভাবে বৈশিষ্ট্য খুঁজে বের করে।
- এর ফলে মেশিন নির্দিষ্ট ছবি বা উপাদান শনাক্ত করার মতো জটিল কাজ সম্পাদন করতে পারে।
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছেন জন জে. হপফিল্ড এবং জিওফ্রে ই. হিন্টন।
- কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাহায্যে মেশিন লার্নিংকে সক্ষম করে এমন মৌলিক আবিষ্কার এবং উদ্ভাবনের জন্য সম্মানজনক এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারা।

সূত্র- ব্রিটানিকা ও বিবিসি রিপোর্ট।
৪,০৬৮.
অসলো চুক্তিতে ফিলিস্তিনের পক্ষ হয়ে কে স্বাক্ষর করেন?
  1. আইজাক রবিন
  2. আল ফিলাসতিনিয়াহ
  3. ইয়াসির আরাফাত
  4. মাহমুদ আব্বাস
ব্যাখ্যা
অসলো চুক্তি:
- শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছায় ইসরায়েল ও ফিলিস্তিন।
- এটি অসলো চুক্তি নামে পরিচিত।
- স্বাক্ষরিত হয়: ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩ সাল।
- স্বাক্ষরের স্থান: হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরকারী: ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রবিন।
- মধ্যস্থতাকারী: যুক্তরাষ্ট্রেরর প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

⇒ নরওয়ের রাজধানী অসলোতে শুরু হওয়া আলোচনার পথ ধরে ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) প্রধান ইয়াসির আরাফাত ফিলিস্তিনিদের পক্ষ হয়ে ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
- এই চুক্তির জন্য ইয়াসের আরাফাত এবং তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইতজাক রাবিন নোবেল শান্তি পুরষ্কারও পেয়েছিলেন।

উল্লেখ্য,
- চুক্তিটি নিয়ে সবচেয়ে বেশি হতাশ গাজা উপত্যকার মানুষ।
- শান্তি চুক্তিতে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করেছিলো প্রয়াত ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন পিএলও পার্টি।
- কিন্তু ২০০৭ সাল থেকে গাজা শাসন করে আসছে কট্টরপন্থী ফিলিস্তিনি দল হামাস।
- ইসরায়েলের সঙ্গে তাদের অনেকবার যুদ্ধ হয়েছে।
- আবার গাজার সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করে ইসরায়েল এবং মিশর, যাতে হামাসের কাছে কোন অস্ত্র পৌঁছাতে না পারে।

উৎস: i) BBC।
ii) U.S. Department of State (.gov) ওয়েবসাইট।
৪,০৬৯.
Which is the runner-up team in the 2024 Women's T20 World Cup?
  1. Australia
  2. India
  3. Pakistan
  4. New Zealand
  5. South Africa
ব্যাখ্যা
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ:
• আয়োজক - ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়। আরব আমিরাতের দুবাই ও শারজার দুটি ভেন্যুতে খেলা হয়েছে।
• উদ্বোধনী ম্যাচ - ৩ অক্টোবর, ২০২৪।
• ফাইনাল ম্যাচ - ২০ অক্টোবর, ২০২৪।
• অংশগ্রহণকারী দল - ১০টি।
• মোট ম্যাচ - ২৩টি।
• চ্যাম্পিয়ন দল - নিউজিল্যান্ড।
• রানার্স আপ দল - দক্ষিণ আফ্রিকা।
• ফাইনালের সেরা খেলোয়াড় - অ্যামেলিয়া কারই।
• বিশ্বকাপের সেরা খেলোয়াড় - অ্যামেলিয়া কারই।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৪,০৭০.
পারস্য উপসাগর থেকে জালানী তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের '_______ ডকট্রিন' অনুসরণ করে?
  1. মনরো
  2. ট্রুম্যান
  3. বুশ
  4. কার্টার
ব্যাখ্যা

● মার্কিন যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর থেকে জ্বালানি তেলের প্রবাহ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্টার ডকট্রিন (Carter Doctrine) অনুসরণ করে।

কার্টার মতবাদ (Carter Doctrine):
- কার্টার ডকট্রিন হলো মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার কর্তৃক ঘোষিত একটি পররাষ্ট্রনীতি।
- ১৯৮০ সালের ২৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার কার্টার ডকট্রিন ঘোষণা করেন।
- কার্টার ডকট্রিন অনুযায়ী, পারস্য উপসাগরীয় অঞ্চলে বাইরের শক্তির হস্তক্ষেপকে যুক্তরাষ্ট্র নিজেদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচনা করবে এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করবে।
- পারস্য উপসাগর থেকে জ্বালানি তেলের নিরাপদ প্রবাহ রক্ষা করতে মার্কিন যুক্তরাষ্ট্র কার্টার ডকট্রিন অনুসরণ করে।

• ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত হস্তক্ষেপের পর, এই ডকট্রিনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে সোভিয়েত সম্প্রসারণবাদকে রুখে দেওয়ার অঙ্গীকার করা হয়। 
- এই নীতি ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অস্ত্র সীমাবদ্ধতা আলোচনা (SALT- II) পারমাণবিক অস্ত্র চুক্তি স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করে।
- এই ডকট্রিনের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র Rapid Deployment Joint Task Force গঠন করে। 

অন্যদিকে,
- মনরো ডকট্রিন: মনরো ডকট্রিন হলো ১৮২৩ সালের ২রা ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো কর্তৃক ঘোষিত যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি। এর মূল কথা হলো, আমেরিকা মহাদেশের কোনো স্বাধীন রাষ্ট্রের বিষয়ে ইউরোপের কোনো দেশ হস্তক্ষেপ বা উপনিবেশ স্থাপন করলে তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে “আক্রমণাত্মক কাজ” হিসেবে গণ্য হবে। এর মাধ্যমে আমেরিকা মহাদেশে ইউরোপের প্রভাব বিস্তার রোধ করে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করা হয়েছিল। 

- ট্রুম্যান ডকট্রিন: ট্রুম্যান ডকট্রিন হলো ১৯৪৭ সালের ১২ মার্চ মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান ঘোষিত একটি পররাষ্ট্রনীতি। এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী সোভিয়েত ইউনিয়ন ও সাম্যবাদের (Communism) বিস্তার রোধ করা। 

- বুশ ডকট্রিন: বুশ ডকট্রিন হলো ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কর্তৃক প্রবর্তিত একটি বৈদেশিক নীতি, যা আত্মরক্ষার্থে সম্ভাব্য শত্রুর বিরুদ্ধে আগাম সামরিক হামলা এবং একতরফা পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেয়। এই নীতি অনুযায়ী, সন্ত্রাসীদের আশ্রয়দাতা রাষ্ট্রগুলোও সমান শত্রু হিসেবে গণ্য হয় এবং বিশ্বব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনে শাসন পরিবর্তন করা হয়। 

উৎস: i) Britannica.
ii) Office of the Historian (.gov) ওয়েবসাইট।

৪,০৭১.
NASA এর সদর দপ্তর কোথায়?
  1. ফ্লোরিডা
  2. ওয়াশিংটন ডিসি
  3. কেপ কেনেডি
  4. টেকসাস
ব্যাখ্যা
NASA:
- NASA-এর পূর্ণরূপ হলো: National Aeronautics and Space Administration.
- NASA মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৮।
-  বাণিজ্যিকভাবে যাত্রা শুরু: ১ অক্টোবর, ১৯৫৮।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি.।
- ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হলো এটির উৎক্ষেপণ কেন্দ্র।

উৎস: NASA ওয়েবসাইট।
৪,০৭২.
UNIDO এর ১৭১ তম সদস্য দেশ কোনটি?
  1. ক) দক্ষিন সুদান
  2. খ) কুয়েত
  3. গ) চাঁদ
  4. ঘ) পালাউ
ব্যাখ্যা

UNIDO

⇒ এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
⇒ ১৭ জানুয়ারি ২০২৩ UNIDO এর ১৭১ তম সদস্যপদ লাভ করে-পালাউ
⇒ ইউনিডো’ (UNIDO) এর প্রধান কার্যালয় ভিয়েনায় অবস্থিত।
⇒ বর্তমান মহাপরিচালকের নাম Gerd Muller(গার্ড মুলার) ।
⇒UNIDO এর পূর্ণরূপ -United Nations Industrial Development Organization।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।

উৎস: UNIDO অফিশিয়াল ওয়েবসাইট।

৪,০৭৩.
অ্যাবেল পুরস্কার ২০২২ অর্জন করেন কে?
  1. ক) ডেনিস পারলেন সালিভান
  2. খ) মোহাম্মদ আলনাসের
  3. গ) ডগলাস স্টুয়ার্ট
  4. ঘ) লুইস গ্ল্যুক
ব্যাখ্যা
অ্যাবেল পুরস্কার:
অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল। ২০০২ সাল থেকে এ পুরস্কারের প্রবর্তন করা হয়। প্রতি বছর গণিত শাস্ত্রে অবদানের জন্য এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের অর্থমূল্য নরওয়ের মুদ্রায় ৭৫ লক্ষ ক্রোন ।

• এ বছর (২০২২) অ্যাবেল পুরস্কার লাভ করেন যুক্তরাষ্ট্রের গণিতবিদ ডেনিস পারলেন সালিভান।

[সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২]
৪,০৭৪.
কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ম্যাচ বলের নাম কী?
  1. ক) আল জামিল
  2. খ) আল রিহলা
  3. গ) আল ওয়াসিম
  4. ঘ) আল জাতুন
ব্যাখ্যা
বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর:
২১ নভেম্বর-১৮ ডিসেম্বর ২০২২ কাতারের ৫টি শহরের মোট ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। 
কাতার বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ তথ্য -

- স্বাগতিক দেশ - কাতার।
- দল - ৩২টি।
- ম্যাচ - ৬৪টি
- প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিবে স্বাগতিক দেশ কাতার।
- মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ/ আরব বিশ্ব/ মধ্যপ্রাচ্যে এটি প্রথম বিশ্বকাপ।
- এটি এশিয়াতে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্বকাপ। (প্রথম ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে)।
- আরব দেশের বিশ্বকাপে আরব বিশ্ব থেকে অংশগ্রহণকারী দেশ এখন পর্যন্ত তিনটি - মরক্কো, তিউনিসিয়া ও সৌদি আরব।
- ২০২২ সালে ৩৬ বছর পর বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে কানাডা। 
- ২০০৬ সালের পর অর্থাৎ ১৬ বছর পর বিশ্বকাপে নেই সুপার ইগল খ্যাত নাইজেরিয়া।
- চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ১৯৫৮ সালের পর এই প্রথম টানা দুটি বিশ্বকাপের (২০১৮ ও ২০২২) চূড়ান্ত পর্বে অংশ নিতে ব্যর্থ হয়।
- বাছাই পর্ব পেরিয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের মূলপর্বে স্থান পায় জার্মানি।
- ১ এপ্রিল ২০২২ এবারের বিশ্বকাপের থিম সং Hayya Hayya (Better Together) প্রকাশ করা হয়। গানে কন্ঠ দেন কাতারের গায়িকা আয়েশা, নাইজেরিয়ার তারকা সংগীতশিল্পী ডাভিদো ও মার্কিন সংগীত শিল্পী ত্রিনিদাদ কার্ডোনা।
 - ১ এপ্রিল ২০২২ প্রকাশিত কাতার বিশ্বকাপের মাসকটের নাম La'eeb। আরবি ভাষায় La'eeb কথার অর্থ হলো বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়।
- আরবের মানুষের মতো পোশাক পরা একজনকে বল নিয়ে দেখা যাচ্ছে। এ মাসকট মানুষ না অন্য কোনো প্রাণী, সেটা অবশ্য বলা হয়নি।
- ৩০ মার্চ ২০২২ উন্মোচন করা কাতার বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম আল রিহলা (Al Rihla)। ইবনে বতুতার ভ্রমণ আর জীবনের গল্প নিয়ে যে বই লেখা, তার নামে বলটার নাম - আল রিহলা। আরবি ভাষার 'আল রিহলা'র বাংলা অর্থ 'যাত্রা' বা 'ভ্রমণ'।
- এবারই প্রথম বিশ্বকাপ হবে যেখানে এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে যেতে মাত্র এক ঘণ্টা সময় লাগবে।


সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
৪,০৭৫.
রোম সংবিধির মাধ্যমে নিম্নের কোনটি প্রতিষ্ঠিত হয়েছে?
  1. ICC
  2. NAM
  3. OIC
  4. OPEC
ব্যাখ্যা

ICC:
- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি।
- ১২৫তম সদস্য: ইউক্রেন।
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)।
- প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।

অনুচ্ছেদ ৫ অনুযায়ী, আইসিসিতে চার ধরনের অপরাধের বিচার করা যায়:
-জেনোসাইড,
- মানবতাবিরোধী অপরাধ,
- যুদ্ধাপরাধ,
- আগ্রাসনের অপরাধ।

⇒ ১৯৯৮ সালে রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইসিসি। 
- ১৯৯৮ সালের ১৫ জুন - ১৭ জুলাই ইতালির রোমে বিশ্বের ১২০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কূটনীতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১২০-৭ ভোটের ব্যবধানে আন্তর্জাতিক ফৌজদারী আদালত সংবিধি বা রোম সংবিধি গৃহীত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্র কর্তৃক সংবিধিটি অনুমোদিত হওয়ায় ২০০২ সালের ১ জুলাই থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যকারিতা লাভ করে।
- রোম সংবিধিতে মোট ১৩টি অধ্যায় এবং ১২৮টি অনুচ্ছেদ রয়েছে।

উৎস: i) BBC.
ii) International Criminal Court ওয়েবসাইট।

৪,০৭৬.
কিয়োটো প্রটোকল কার্যকর হয় কোন সালে?
  1. ১৯৯৭
  2. ২০০১
  3. ২০০৫
  4. ২০১১
ব্যাখ্যা

কিয়ােটো প্রটোকল:
- এটি ১৯৯৭ সালের ডিসেম্বরে, জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত CoP-3 সম্মেলনে গৃহীত হয়। 
- এর উদ্দেশ্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণ।
- অংশীদার দেশ ও সংস্থা: ১৯২টি।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি ২০০৫।
- কিয়োটো প্রটোকল প্রত্যাহারকারী প্রথম দেশ - কানাডা।

উল্লেখ্য,
- বাংলাদেশ কিয়োটো প্রটোকল চুক্তির অন্তর্ভুক্ত হয় ২০০১ সালের ২২ অক্টোবর এবং ২১ সেপ্টেম্বর ২০১৬ সালে অনুমোদন দেয়।  
 
উৎস: UNFCCC ওয়েবসাইট

৪,০৭৭.
Which of the following countries is not a member of ASEAN?
  1. Singapore
  2. India
  3. Indonesia
  4. Cambodia
  5. Brunei
ব্যাখ্যা
ভারত ASEAN জোটভুক্ত নয়।

ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।
- আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- বাংলাদেশ ARF এর সদস্য।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৪,০৭৮.
‘ইন্তিফাদা’ বলতে কী বোঝানো হয়? 
  1. অভ্যুত্থান
  2. কূটনীতি
  3. যুদ্ধ
  4. গনহত্যা 
ব্যাখ্যা

• ইন্তিফাদা:
- ফিলিস্তিনী গণঅভ্যুত্থানকে ইন্তিফাদা হিসেবে অভিহিত করা হয়েছে।
- এটি একটি আরবি শব্দ।
- ফিলিস্তিনী জনগণের উপর ইহুদী অত্যাচারের ও দখলের প্রতিবাদে ফিলিস্তিনী তরুণরা এই ইন্তিফাদার নাম দিয়েছিলেন। 

- আরব-ইসরায়েলি যুদ্ধের ২০ বছর পর ১৯৮৭ সালের শেষদিকে শুরু হয় ফিলিস্তিনিদের এক সংগ্রাম।
 - সে সময় থেকে ১৯৯৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত চলে সে ইসরায়েলের বিরুদ্ধে প্রথম ফিলিস্তিনি সংগ্রামের সময়কাল।
 - এটিই ‘প্রথম ইন্তেফাদা’ বা প্রথম গণজাগরণের আন্দোলন হিসেবে পরিচিত।
- ১৯৯৩ সালে অসলো চুক্তির মধ্য দিয়ে সে দফায় ইন্তিফাদার অবসান ঘটে।
- এই ইন্তিফাদা একাধিক সময়ে পরিচালিত হয়েছে। 
- দ্বিতীয় ইন্তিফাদা পরিচালিত হয় ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত। 
- প্রথম ইন্তিফাদার কারণে মাদ্রিদে ১৯৯১ সালে ফিলিস্তিন সংক্রান্ত শান্তি আলোচনা শুরু হয় এবং শেষ পর্যন্ত অসলোতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 
- এমনকি পিএলও ইসরাইলকে স্বীকৃতিও দিয়েছিল।

তথ্যসূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান ও বিবিসি। (Link)

৪,০৭৯.
কোন পর্বত দ্বারা রাশিয়া ইউরোপীয় ও এশীয় অংশে বিভক্ত?
  1. ক) ইউরাল পর্বত
  2. খ) কারাকোরাম পর্বত
  3. গ) পিরেনিজ পর্বত
  4. ঘ) এটলাস পর্বত
ব্যাখ্যা
ইউরাল পর্বত: 
- এশিয়া ও ইউরোপের মাঝে ইউরাল পর্বত অবস্থিত।
- রাশিয়ায় অবস্থিত ইউরাল পর্বত এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে।
- ইউরাল পর্বত দ্বারা রাশিয়া ইউরোপীয় ও এশীয় অংশে বিভক্ত।
- ইউরাল পর্বতের দৈর্ঘ্য প্রায় আড়াই হাজার কিলোমিটার

অন্যদিকে,
- কারাকোরাম পর্বত অবস্থিত দক্ষিণ এশিয়ায়।
- পিরেনিজ পর্বত অবস্থিত স্পেন-ফ্রান্স সীমান্তে।
- এটলাস পর্বতমালা মরক্কো, আলজেরিয়া, এবংতিউনিসিয়ায় অবস্থিত।

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস।
৪,০৮০.
আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. বাগদাদ
  2. কায়রো
  3. জেদ্দা
  4. আম্মান
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (আগস্ট, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (আগস্ট, ২০২৫)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
৪,০৮১.
অলিম্পিক গেমস কত বছর পরপর অনুষ্ঠিত হয়?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৪ বছর
ব্যাখ্যা
অলিম্পিক গেমস: 
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর ৬ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। 

উল্লেখ্য,
- খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন গ্রিস শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের জন্ম।
- আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় গ্রিসের এথেন্সে।
- এটি ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর জনক ফ্রান্সের নাগরিক ব্যরন দ্য কুবার্তো।
- ১৯১৪ সালে কুবার্তো দ্বারা উপস্থাপিত অলিম্পিক পতাকাটি হল প্রোটোটাইপ: এটির সাদা জমিনের কেন্দ্রে পাঁচটি আন্তঃসংলগ্ন রিং রয়েছে - নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল।
- এই রিংগুলি অলিম্পিকে একসাথে যোগদানকারী 'বিশ্বের পাঁচটি অংশ' প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য,
- ২০২৪ সালে অলিম্পিক গেমসের অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- ২০২৮ সালে অলিম্পিক গেমসে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

উৎস: Britannica.
৪,০৮২.
’Fridays for Future’ আন্দোলনের সূচনা হয় কোন দেশের শিক্ষার্থীর উদ্যোগে?
  1. জার্মানির
  2. সুইডেনের
  3. অস্ট্রেলিয়ার
  4. যুক্তরাষ্ট্রের
ব্যাখ্যা
ফ্রাইডেস ফর ফিউচার:
- 'ফ্রাইডেস ফর ফিউচার' একটি জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক আন্দোলন।
- স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুল বর্জন করে জলবায়ু বিষয়ক বিক্ষোভে অংশ নেয়।
- এটি স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- আন্দোলনটি সংঘটিত হয়: ২০১৮ সালে।
- সুইডেনে স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।

উৎস: ফ্রাইডে ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।
৪,০৮৩.
কমনওয়েলথভুক্ত কোন দেশ আয়তনে সবচেয়ে বড়?
  1. অস্ট্রেলিয়া
  2. ভারত
  3. কানাডা
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
• কমনওয়েলথভুক্ত দেশের মধ্যে কানাডা আয়তনে সবচেয়ে বড়।

এক নজরে কানাডা

• কানাডা উত্তর আমেরিকার একটি দেশ।
• এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
• কানাডার রাজধানীর নাম অটোয়া।
• কানাডা'র রাষ্ট্রপ্রধান হলো ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। 
• কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
• কানাডার জাতীয় প্রতীক শ্বেতপদ্ম।
• ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা। দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং কানাডার জনজীবনে এর সংশ্লিষ্টতার জন্যে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
• কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে। বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০ ভাগই কানাডা থেকে রপ্তানি হয়।

তথ্যসূত্র: কানাডার সরকারি ওয়েবসাইট।
৪,০৮৪.
২০২৫ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. অ্যাডিলেড ওভাল
  2. মেলবোর্ন
  3. শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
  4. লর্ডস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৫ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ

- ২০২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের  ১১ থেকে ১৫ জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের মধ্যে।
- এই চূড়ান্ত টেস্টটি হল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই বছরের তীব্র প্রতিযোগিতার সমাপ্তি।
- যেখানে ফাইনালিস্ট কোন ২ দল হবে তা জানার জন্য ২৭ টি  সিরিজ এবং ৬৯টি টেস্ট ম্যাচ খেলা হয়।
- পয়েন্ট তালিকা (সেপ্টেম্বর,২০২৪) অনুসারে ভারত বর্তমানে টেস্ট  শীর্ষে রয়েছে।অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড।
- চতুর্থে বাংলাদেশ, তারপর ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। 
- এবারের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে তৃতীয় চ্যাম্পিয়ন পাওয়া যাবে।
- ২০২১ সালে উদ্বোধনী চ্যাম্পিয়নশিপ জিতেছিলো নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া জিতেছিলো ২০২৩ সালে।

সূত্র- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
৪,০৮৫.
’আমান’ কোন দেশের গোয়েন্দা সংস্থা? 
  1. ভারত
  2. ইসরায়েল
  3. মিশর
  4. সিরিয়া
ব্যাখ্যা

বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- ব্রিটেন: SIS/MI6 Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (M16).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.
- ইরান: SAVAK.

উৎস: - Britannica.com and WorldAtlas.com.

৪,০৮৬.
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠিত হয় কোন চুক্তির মাধ্যমে?
  1. SAFTA
  2. APTA
  3. AFTA
  4. NAFTA
ব্যাখ্যা
SAFTA:
- সার্ক (SAARC) বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-এর সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠিত হয় SAFTA (South Asian Free Trade Area) চুক্তির মাধ্যমে।
- এই চুক্তি ইসলামাবাদে দ্বাদশ সার্ক সম্মেলনের সময় স্বাক্ষরিত হয়েছিল ৬ জানুয়ারি ২০০৪।
- এটি কার্যকর হয় ১ জানুয়ারি, ২০০৬ সালে।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ ৮টি (আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা)।

⇒ SAFTA চুক্তির উদ্দেশ্য ছিল সার্ক সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক বাধাগুলি কমানো এবং মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠা করা।
 -এই চুক্তির মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে শুল্ক হার কমানো এবং বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়।
- SAFTA চুক্তির আওতায়, সার্ক সদস্য দেশগুলো তাদের মধ্যে শুল্ক শিথিল এবং বাণিজ্য বৃদ্ধি করতে সম্মত হয়, যাতে আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হয়।

অন্যদিকে -
SAPTA: 
SAARC-এর ৬ষ্ঠ সম্মেলন ১৯৯১ সালে কলম্বো, শ্রীলঙ্কা-তে অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ চুক্তিটি হলো: SAARC Preferential Trading Arrangement (SAPTA)। SAPTA ছিল SAARC সদস্য দেশগুলির মধ্যে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি এবং শুল্ক ছাড়ের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা উন্নয়নের জন্য একটি চুক্তি।

APTA:
- APTA-এর পূর্ণরূপ: Asia Pacific Trade Agreement. এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্য চুক্তি।

AFTA:
- AFTA-এর পূর্ণরূপ: ASEAN Free Trade Area. AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি। ১৯৯২ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত চতুর্থ আসিয়ান শীর্ষ সম্মেলনে ASEAN মুক্ত বাণিজ্য এলাকা (AFTA) গঠনে সম্মত হয়।

NAFTA:
- NAFTA এর পূর্ণরূপ: The North American Free Trade Agreement. এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।

উৎস: SAARC ওয়েবসাইট।
৪,০৮৭.
বর্তমানে বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? [মে,২০২৫]
  1. চীন
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
ব্যাখ্যা
• বর্তমানে বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।
- ২য় আমদানিতে শীর্ষ দেশ: চীন।
- তৃতীয়  দেশ : জার্মানি।
- চতুর্থ দেশ: ফ্রান্স।
- পঞ্চম দেশ: যুক্তরাজ্য।

• রপ্তানিতে শীর্ষদেশ: 
- ১ম শীর্ষ দেশ: চীন।
- ২য় শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।
- তৃতীয়  দেশ: জার্মানি।
- চতুর্থ দেশ: ফ্রান্স।
- পঞ্চম দেশ: যুক্তরাজ্য।

 উৎস: CIA.govt [Link]
৪,০৮৮.
'হামাস' কোন দেশের গেরিলা সংগঠন?
  1. ফিলিস্তিন
  2. লিবিয়া
  3. সিরিয়া
  4. লেবানন
ব্যাখ্যা

হামাস:
- হামাসের পূর্ণরূপ হারাকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ।
- হামাস ফিলিস্তিন এর গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- শেখ আহমাদ ইয়াসিন সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- এর সামরিক শাখার নাম ইজ্জাদিন আল-কাসিম ব্রিগেড (Izz ad-Din al-Qassam Brigades)।
- এর নামকরণ করা হয়েছে ফিলিস্তিনের এক ঐতিহাসিক প্রতিরোধ নেতা ইজ্জাদিন আল-কাসাম-এর নামে।
- এই শাখাটি হামাসের সশস্ত্র কার্যক্রম পরিচালনার মূল দায়িত্ব পালন করে, যেমন রকেট হামলা, অপহরণ, এবং অন্যান্য সামরিক কার্যক্রম।
- সংগঠনটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছিল।
- ২০০৬ সালে হামাস ফিলিস্তিন আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহ-এর বিরুদ্ধে আশ্চর্যজনক বিজয় লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com

৪,০৮৯.
পারমাণবিক অস্ত্র সংক্রান্ত চুক্তি (NPT) এর পূর্ণরূপ কী?
  1. Nuclear Proliferation Treaty
  2. Treaty on Nuclear Weapons
  3. Treaty on the Proliferation of Nuclear Weapons
  4. Treaty on the Non-Proliferation of Nuclear Weapons
ব্যাখ্যা
'NPT' চুক্তি:
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- এর পূর্ণরূপ '
Treaty on the Non-Proliferation of Nuclear Weapons'.
- এই চুক্তি ১ জুলাই, ১৯৬৮ সালে স্বাক্ষরিত হয় এবং ৫ মার্চ, ১৯৭০ সালে কার্যকর হয়।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি। (জানুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ ২৭ সেপ্টেম্বর ১৯৭৯ সালে এই চুক্তিতে স্বাক্ষর করে।

লক্ষ্য:
-পারমাণবিক অস্ত্র এবং অস্ত্র প্রযুক্তির বিস্তার রোধ করা,
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা বৃদ্ধি করা এবং
- পারমাণবিক নিরস্ত্রীকরণ ও সাধারণ এবং পূর্ণ নিরস্ত্রীকরণের লক্ষ্য অর্জন করা।

তথ্যসূত্র: UNODA ওয়েবসাইট।
৪,০৯০.
লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা-
  1. ফ্রেডরিক প্যাসে
  2. মেলভিন জোন্স
  3. ফ্রেডরিখ এঞ্জেলস
  4. পল পি হ্যারিস
ব্যাখ্যা

- লায়ন্স ক্লাব হলো বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত আন্তর্জাতিক সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ৭ জুন, ১৯১৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রে।
- লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্স নামে শিকাগোর এক ব্যবসায়ী।

উৎস: লায়ন্স ক্লাব ওয়েবসাইট।

৪,০৯১.
Anti Ballistic Missile Treaty (ABM Treaty) স্বাক্ষরিত হয়েছিল কবে?
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৭৯ সালে
ব্যাখ্যা

Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ: ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ: ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান: মস্কো, রাশিয়া।
- বিষয়বস্তু: দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল: ২০০২ সাল।

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি কম।

৪,০৯২.
ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়ােজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
  1. UNIMOG
  2. UNIIMOG
  3. UNGOMAP
  4. UNICEF
ব্যাখ্যা
UNIIMOG:
- UNIIMOG-এর পূর্ণরূপ: UNITED NATIONS IRAN-IRAQ MILITARY OBSERVER GROUP.
- জাতিসংঘ ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ (UNIIMOG)।
- ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধ বন্ধে জাতিসংঘ United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) প্রেরণ করে।

উল্লেখ্য,
- সর্বপ্রথম বাংলাদেশ ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠায়।
- ১৯৮৮ সালে বাংলাদেশ দুটি অপারেশনে অংশগ্রহণ করে, একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
- বাংলাদেশ প্রথমবারের মতো ১৯৮৮ সালে UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে।

উৎস: UN Peacekeeping ওয়েবসাইট।
৪,০৯৩.
ভিক্টোরিয়া শি (Victoria Shi) কী?
  1. বৃটেনের রানী
  2. রুশ জাহাজ
  3. এআই নির্মিত মুখপাত্র
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
ভিক্টোরিয়া শি
- ইউক্রেন ভিক্টোরিয়া শি নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত মুখপাত্র উপস্থাপন করেছে, যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে আনুষ্ঠানিক বিবৃতি দেবে।
- ইউক্রেনের মন্ত্রণালয় বলেছে, কিয়েভ ‘ইতিহাসে প্রথমবারের মতো’ বিবৃতি পড়ার জন্য ডিজিটাল মুখপাত্র ব্যবহার করবে। তবে বিবৃতি মানুষই লিখবে।
- একটি গাঢ় রঙের স্যুট পরিহিত মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি উপস্থাপনায় নিজেকে ভিক্টোরিয়া শি, একজন ‘ডিজিটাল ব্যক্তি’ হিসেবে পরিচয় করিয়ে দেয়।

সূত্র- কালেরকন্ঠ।
৪,০৯৪.
বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জােট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?
  1. ১৯৭২, কায়রাে
  2. ১৯৭৪, নয়া দিল্লী
  3. ১৯৭৫, বেলগ্রেড
  4. ১৯৭৩, আলজিয়ার্স
ব্যাখ্যা
NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি উন্নয়নশীল দেশগুলির স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য নিবেদিত আন্তর্জাতিক সংস্থা।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- ১৯৬১ সালে পুরোনো যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড-এ জন্ম হয় জোটনিরপেক্ষ আন্দোলনের।
- প্রথম কনফারেন্স হয় বেলগ্রেড, ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- ন্যামের প্রথম প্রেসিডেন্ট: ইয়োসিপ ব্রোজ টিটো (মার্শাল টিটো)।

উল্লেখ্য,
- ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে।

⇒ ১৯৭৩ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত হয় জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ শীর্ষ সম্মেলন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে।
- এতে প্রথমবারের মতো যোগ দিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার আহ্বান জানায় বাংলাদেশ।
- সদ্য-স্বাধীন বাংলাদেশের জন্য এ সম্মেলনটি ছিল নানা কারণেই গুরুত্বপূর্ণ।
- জাতিসংঘের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে এই সম্মেলন শেষে ঘোষণাপত্রে জোটনিরপেক্ষ দেশগুলো তাদের সমর্থন দেয় বাংলাদেশকে।
- ১৯৭৩ সালের সেই সম্মেলনে বঙ্গবন্ধুর সফরসঙ্গী ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও অমর একুশের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী।

উৎস: NAM ওয়েবসাইট।
৪,০৯৫.
NDB এর বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ভ্লাদিমির কেশব
  2. লুইজ গুস্তাভো
  3. হেনরী পল
  4. দিলমা রুসেফ
ব্যাখ্যা
NDB:

- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- এর সদরদপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- BRICS দেশগুলি দ্বারা ২০১৫ সালে প্রতিষ্ঠিত, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি। এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশর।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- উরুগুয়ে প্রসপেক্টিভ সদস্য |
- NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের দিলমা রুসেফ।
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট।
৪,০৯৬.
'Eisenhower Doctrine' কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? 
  1. ইউরোপ 
  2. মধ্যপ্রাচ্য 
  3. দক্ষিণ পূর্ব এশিয়া 
  4. আফ্রিকা 
ব্যাখ্যা

• আইজেনহাওয়ার মতবাদ:
- আইজেনহাওয়ার মতবাদ (Eisenhower Doctrine) ১৯৫৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডুইট ডি. আইজেনহাওয়ার ঘোষণা করেন।
- এর মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে কমিউনিজমের প্রভাব ঠেকানো এবং সোভিয়েত প্রভাব বিস্তার রোধ করা।
- এই মতবাদের অধীনে, যে কোনো মধ্যপ্রাচ্যের দেশ যদি কমিউনিস্ট আগ্রাসনের মুখে পড়ে, তবে যুক্তরাষ্ট্র সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা দেবে।
- এ টি ছিল শীতল যুদ্ধকালীন মার্কিন পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

উৎস: Office of the Historian (.gov)। 

৪,০৯৭.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি কোন দেশের নাগরিক?
  1. তুরস্ক
  2. পাকিস্তান
  3. মালদ্বীপ
  4. মিশর
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি হলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ
বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহ সভাপতির দায়িত্ব পালন করছে।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৪,০৯৮.
বৈশ্বিক গণতন্ত্র সূচক-২০২৩ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান -
  1. ৬০তম
  2. ৬৭তম
  3. ৭৫তম
  4. ৭৯তম
ব্যাখ্যা
বৈশ্বিক গণতন্ত্র সূচক-২০২৩:
- যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট সাময়িকীর ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) ২০২৩ সালের বৈশ্বিক গণতান্ত্রিক সূচক প্রকাশ করেছে।
- ১৬৭টি দেশ ও অঞ্চল নিয়ে এবারের গণতন্ত্র সূচক তৈরি করেছে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)
- বিশ্বের ১৬৭টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৭৫তম।
- বাংলাদেশে এখনো ‘হাইব্রিড শাসনব্যবস্থা’ রয়েছে।
- সূচকে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৮৭। 

উল্লেখ্য,
- সূচকে প্রতিটি দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে চারটি ভাগে ভাগ করেছে ইআইইউ।
- সেগুলো হলো: পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড শাসনব্যবস্থা ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা।
- সূচকে সবচেয়ে বেশি ৯ দশমিক ৮১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে।
- গণতান্ত্রিক দেশগুলোর তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও আইসল্যান্ড।
- ২০২৩ সালের গণতন্ত্র সূচকে তলানিতে (১৬৭তম) রয়েছে আফগানিস্তান।

অন্যদিকে -
- ২০২২ সালের ইআইইউর গণতন্ত্র সূচকে বাংলাদেশ ৭৩তম অবস্থানে ছিল। 

উৎস: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, প্রথম আলো। [link]
৪,০৯৯.
'Greenpeace' কোন দেশভিত্তিক বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন?
  1. সুইজারল্যান্ড
  2. জার্মানি
  3. ফ্রান্স
  4. নেদারল্যান্ড
ব্যাখ্যা

• গ্রিনপিস:
- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস্ এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭১ সালে বব হান্টার প্রথম গ্রিনপিস সমুদ্রযাত্রায় আলেউটিয়ান দ্বীপপুঞ্জের আমচিটকা গিয়েছিলেন মার্কিন পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধ করার চেষ্টা করার জন্য। 
- কার্যক্রম: ৫৫টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ড।

• গ্রিনপিস যেসব বিষয় নিয়ে কাজ করে,
- জলবায়ু এবং শক্তি;
- জীববৈচিত্র্য;
- সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা

উৎস: Greenpeace International ওয়েবসাইট।

৪,১০০.
রকেটসান কোন দেশের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান?
  1. ফ্রান্স
  2. তুরস্ক
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
ব্যাখ্যা
- রকেটসান তুরস্কের একটি রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। টার্কিশ আর্মড ফোর্সেস ফাউন্ডেশনের অধীনে ১৯৮৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- সম্প্রতি রকেটসান থেকে বাংলাদেশ সেনাবাহিনী TRG-300 KAPLAN মিসাইল সিস্টেম ক্রয় করে।
- তুরস্কের অন্যান্য অস্ত্র নির্মাতা কোম্পানির মধ্যে রয়েছে: আসেলসান, টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, বেরাক্তার প্রভৃতি।
- সাম্প্রতিক সময়ে তুরস্ক সামরিক শিল্পে যথেষ্ট উন্নতি সাধন করেছে। তুরস্কের বেরাক্তার টিবি২ ড্রোন বর্তমান বিশ্বের অন্যতম কার্যকর ড্রোন হিসেবে বিবেচিত।
(তথ্যসূত্র: আনাদুলু এজেন্সি)