ব্যাখ্যা
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
উল্লেখ্য,
⇒ প্রতি বছর নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে বিশ্বের সব দেশের নেতারা বৈঠকে বসেন এবং বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
- একই মঞ্চে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একে অপরের সাথে সাক্ষাত হয় বলে জাতিসংঘের সাধারণ পরিষদের এই সভাকে "diplomatic speed dating" বা ‘কূটনৈতিক স্পিড ডেটিং’ ইভেন্ট হিসেবে আখ্যা দিয়ে থাকেন অনেক কূটনীতিক।
⇒ প্রতি বছর সাধারণ পরিষদের সভা শুরুর আগে একজন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়ে থাকে।
- প্রতিটি সদস্যদেশের সাধারণ পরিষদে একটি ভোট রয়েছে।
- সনদ অনুযায়ী প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে।
- প্রতি বছর সেপ্টেম্বর মাসের সাধারণ সভার বার্ষিক অধিবেশন শুরু হয়।
উৎস: i) BBC. [link]
ii) UN General Assembly ওয়েবসাইট।