বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ৩৩ / ২৭২ · ৩,২০১৩,৩০০ / ২৭,৩৪৭

৩,২০১.
চাকার আবিষ্কার কোন যুগে হয়েছিল?
  1. তাম্র যুগ
  2. মধ্য প্রস্তর যুগ
  3. নব্য প্রস্তর যুগ
  4. প্রাচীন প্রস্তর যুগ
ব্যাখ্যা

নব্য প্রস্তর যুগ:
- 'নব্যপ্রস্তর' শব্দটি এসেছে ইংরেজি Neolithic প্রতিশব্দ থেকে।
- আনুমানিক ৮০০০-৩৫০০ খ্রিস্টপূর্ব অব্দের মধ্যে ও নিকট প্রাচ্যে নব্য প্রস্তরযুগের প্রথম বিকাশ ঘটে।
- অতঃপর ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং অবশেষে খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দে ইংল্যান্ডে এ যুগের সূচনা হয়।
- এ যুগে তাঁত বা বয়ন শিল্পের বিকাশ ঘটে।
- নব্য প্রস্তরযুগের গুরুত্বপূর্ণ একটি কীর্তি হল চাকার আবিষ্কার।
- চাকার আবিষ্কার, মৃৎশিল্প, তাঁতশিল্প, পরিবহন এবং যুদ্ধকৌশলে পরিবর্তন ঘটায়।
- কৃত্রিম পদ্ধতিতে আগুন জ্বালানোর কৌশল আয়ত্ত্ব এবং এর ব্যাপক ব্যবহার নব্য প্রস্তর যুগের অর্জন।
- নব্য প্রস্তরযুগে বিবাহ ও পরিবার ব্যবস্থা গড়ে ওঠে।

⇒ নব্য প্রস্তরযুগের শেষপর্যায়ে এসে সীমিত আকারে তামার ব্যবহার শুরু হয়।

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২০২.
Bank of England was established in-
  1. 1667
  2. 1675
  3. 1687
  4. 1694
ব্যাখ্যা
- ব্যাংক অব ইংল্যান্ড যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে পরিচিত।
- আধুনিক কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভিত্তি একে কেন্দ্র করেই গড়ে উঠেছে।
- সুইডেনের ভেরিজেস রিক্সব্যাংকের পর এটি বিশ্বের দ্বিতীয় প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক।
- ১৬৯৪ সালে রাজকীয় সনদের মাধ্যমে সিটি অব লন্ডনে এটি প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান অফিস লন্ডনে।
- ১৯৪৬ সালে এটিকে জাতীয়করণ করা হয়। 

উৎস: দি ব্যাংক অব ইংল্যান্ড। [লিঙ্ক]
৩,২০৩.
কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
  1. ভারত
  2. ব্রাজিল
  3. রাশিয়া
  4. জার্মানি
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। 
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

উল্লেখ্য,
- প্রতি বছর জানুয়ারি মাসে, দশটি অস্থায়ী সদস্য দেশ দুই বছরের জন্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত করা হয়।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: আলবেনিয়া (২০২৩), ব্রাজিল (২০২৩), ইকুয়েডর (২০২৪), গ্যাবন (২০২৩), ঘানা (২০২৩), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), সংযুক্ত আরব আমিরাত (২০২৩)।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৩,২০৪.
সম্প্রতি বিশ্বব্যাংক গ্রুপের প্রধান অর্থনীতিবিদের পদ থেকে পদত্যাগ করেন?
  1. ক) মাইকেল ক্রেমার
  2. খ) গীতা গোপীনাথ
  3. গ) পেনি গোল্ডবার্গ
  4. ঘ) আর্ত ক্রেই
ব্যাখ্যা
১ মার্চ ২০২০ আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংক গ্রুপের প্রধান অর্থনীতিবিদের পদ থেকে পদত্যাগ করেন পেনি গোল্ডবার্গ। পদত্যাগের কারণ হিসেবে তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ে পুনরায় অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদানের বিষয় উল্লেখ করেন। পেনি গোল্ডবার্গ ২০১৮ সালের নভেম্বর মাসে প্রধান অর্থনীতিবিদ হিসেবে বিশ্বব্যাংক গ্রুপে যোগ দেন। নতুন প্রধান অর্থনীতিবিদ যোগদানের পূর্বপর্যন্ত বিশ্বব্যাংক গ্রুপের ডেভেলপমেন্ট রিসার্চ গ্রুপের রিসার্চ ডিরেক্টর আর্ত ক্রেই ভারপ্রাপ্ত প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করবেন। (সূত্র: জিনহুয়া এবং বিশ্বব্যাংক ওয়েবসাইট)
৩,২০৫.
গুয়ান্তানামো বে কী?
  1. নাট্যশালা
  2. বন্দিশালা
  3. পর্যটনকেন্দ্র
  4. পারমাণবিক কেন্দ্র
ব্যাখ্যা

- গুয়ান্তানামো বে আটক শিবির বা গিটমো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সেনা আটক কেন্দ্র, যা কিউবার গুয়ান্তানামো বে নৌঘাঁটিতে অবস্থিত।  
- এটি মূলত ২০০২ সালে স্থাপিত হয় আফগানিস্তান, ইরাক এবং অন্যান্য অঞ্চলে আটক করা সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের আটক রাখার জন্য।

- এই শিবিরে বন্দীদের আইনি অধিকার নিয়ে ব্যাপক বিতর্ক হয়। বিশেষ করে, জেনেভা কনভেনশন অনুসারে বন্দীদের ন্যায্য বিচার ও মানবিক আচরণের অধিকার থাকা - উচিত, কিন্তু গুয়ান্তানামোতে বন্দীদের উপর নির্যাতন, অবমাননাকর আচরণ এবং দীর্ঘমেয়াদী আটক (প্রায়শই বিচার ছাড়া) এর অভিযোগ উঠেছে।

বিশ্বব্যাপী অনেক মানবাধিকার সংগঠন এই শিবির বন্ধের দাবিতে এসেছে। মার্কিন আদালত ও প্রশাসনও এ নিয়ে বিভিন্ন সময় নানা বিতর্ক ও আইনি লড়াই করেছে।

উৎস: Britannica.

৩,২০৬.
২০২৫ সালের নারী কোপা আমেরিকার ফাইনালে শিরোপা জিতেছে কোন দেশ?
  1. কলম্বিয়া
  2. আর্জেন্টিনা
  3. ব্রাজিল
  4. চিলি
ব্যাখ্যা
নারী কোপা আমেরিকা ২০২৫:
- কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে টানা পঞ্চমবার নারী কোপা আমেরিকা ফুটবলে শিরোপা জিতেছে ব্রাজিল।
-  ইকুয়েডরের কুইটোতে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে নবম মহাদেশীয় ট্রফি ঘরে তুলেছে তারা। 
- তার আগে খেলায় ছিল ৪-৪ সমতা।
-  এ নিয়ে ১০ আসরের নয়টিতেই চ্যাম্পিয়ন হলো ব্রাজিলের মেয়েরা।
- তাদের এই জয়ের মূল কারিগর মার্তা। 
- জোড়া গোল উপহার দেন এই ফরোয়ার্ড।

উৎস: FIFA ওয়েবসাইট।
৩,২০৭.
The United Nations General Assembly declared which year as the 'International Year of Sustainable and Resilient Tourism'?
  1. 2024
  2. 2025
  3. 2026
  4. 2027
ব্যাখ্যা
International Years:
• ২০২৪ সাল:
- International Year of Camelids.

• ২০২৫ সাল:
- International Year of Peace and Trust.
- International Year of Glaciers' Preservation.
- International Year of Cooperatives.

• ২০২৬ সাল:
- International Year of Rangelands and Pastoralists.
- International Year of Volunteers for Sustainable Development.
- International Year of the Woman Farmer.

• ২০২৭সাল:
- International Year of Sustainable and Resilient Tourism.

উৎস: UN ওয়েবসাইট।
৩,২০৮.
মার্কিন রাজনীতিবিদ জোহরান মামদানির জন্মস্থান কোথায়?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. যুক্তরাষ্ট্র
  3. নাইজেরিয়া
  4. উগান্ডা
ব্যাখ্যা

- ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির নির্বাচিত ১১১তম মেয়র।
- গত ১০০ বছরের মধ্যে নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র হলেন ৩৪ বছর বয়সী মামদানি।
- নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র তিনি।
- জোহরান মামদানি নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার তিনবারের নির্বাচিত সদস্য। 
- তাঁর জন্ম উগান্ডায়।
- শিশু মামদানি বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে।
- সাত বছর বয়সে মা–বাবার হাত ধরে তিনি নিউইয়র্কে চলে আসেন।
- নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য হওয়ার আগে জোহরান একজন কাউন্সিলর ছিলেন। এ ছাড়া তিনি একজন ‘র‍্যাপার’ও।

উৎস: প্রথম আলো।

৩,২০৯.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কোন দেশ?
  1. চীন
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. রাশিয়া
ব্যাখ্যা
- জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ: 

- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UN Security Council) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রধান দায়িত্ব বহন করে।
- মোট সদস্য: ১৫টি দেশ।
- স্থায়ী সদস্য (P5):চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- অস্থায়ী সদস্য: ১০টি, ২ বছরের জন্য নির্বাচিত হয়। 
- ২০২৫ মেয়াদে: আলজেরিয়া, গায়ানা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া।
- ২০২৬ মেয়াদে: ডেনমার্ক, গ্রীস, পাকিস্তান, পানামা, সোমালিয়া।
- নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত সব সদস্য রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক, যা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ হাতিয়ার।

উৎস: UNSC ওয়েবসাইট।
৩,২১০.
নিরাপদ আশ্রয় বিনির্মাণে কাজ করে কোন সংস্থা?
  1. ক) UNSSC
  2. খ) UNEP
  3. গ) UN-HABITAT
  4. ঘ) UNITAR
ব্যাখ্যা
সমাজের সব শ্রেণী পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT
প্রতিষ্ঠাকাল- ১৯৭৫ সালে।
সদর দপ্তর- কেনিয়ার নাইরোবী।
প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ ‍দিবস (World Habitat Day )পালন করা হয়।
UN-HABITAT এর বর্তমান নিবাহী প্রধান- মাইমনা মোহাম্মদ শরীফ ( মালেশিয়ার নাগরিক)।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UN-HABITAT)
৩,২১১.
কোন দেশ দুটির মধ্যকার সংঘাত ইতিহাসে 'ব্ল্যাক সেপ্টেম্বর' নামে পরিচিত?
  1. ক) ফিলিস্তিন ও জর্ডান
  2. খ) ইসরায়েল ও সিরিয়া
  3. গ) পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি
  4. ঘ) ফিলিস্তিন ও ইসরায়েল
ব্যাখ্যা
ফিলিস্তিন ও জর্ডানের মধ্যকার গৃহযুদ্ধ হয় ১৯৭০ সালের সেপ্টেম্বরে,
- যা ইতিহাসে আইলুল আল-আসওয়াদ বা  ব্ল্যাক সেপ্টেম্বর নামে পরিচিত।
- ১০ দিনের এই যুদ্ধে পিএলও এর বহু নেতাকর্মী নিহত হয় এবং জর্ডান থেকে বহু ফিলিস্তিনিদেকে উচ্ছেদ করা হয়।
- এর প্রতিবাদস্বরূপ ব্ল্যাক সেপ্টেম্বর নামক গেরিলা সংগঠনটির উদ্ভব হয়।
- ব্ল্যাক সেপ্টেম্বর কোন স্বাধীনতাকামী সংগঠন নয়, মূলত একটি গেরিলা সংগঠন।
 
উৎস: ব্রিটানিকা, পত্রিকা রিপোর্ট। 
৩,২১২.
যুক্তরাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল কোনটি? [জুলাই, ২০২৪]
  1. কনজারভেটিভ পার্টি
  2. লেবার পার্টি
  3. লিবারেল ডেমোক্র্যাট
  4. রিপাবলিকান পার্টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

যুক্তরাজ্য:

- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- বর্তমান প্রধানমন্ত্রী: কিয়ের স্টারমার (লেবার পার্টি)।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।

উল্লেখ্য,
- ব্রিটেনে সংসদের উপপ্রধানমন্ত্রী মিজ রেনার।
- ব্রিটেনে সংসদের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস্।

⇒ ব্রিটেনে সংসদের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে মোট আসন সংখ্যা ৬৫০টি।
- সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬টি আসনে বিজয়ী হতে হয়।
- সম্প্রতি জুলাই, ২০২৪-এ অনুষ্ঠিত যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি জয়ী হয়েছে।
- লেবার পার্টি ৪১২টি আসনে জয় পেয়েছে।
- অন্যদিকে, কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন।
- লিবারেল ডেমোক্র্যাটরা ৭১টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

উৎস: Britannica.
৩,২১৩.
বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা নয় - 
  1. IBRD
  2. IMF
  3. IFC
  4. MIGA
ব্যাখ্যা

• বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা নয় - IMF.

⇒ IMF একটি বিশ্বব্যাপী সংস্থা যা তার ১৯১টি সদস্য দেশের সকলের জন্য টেকসই প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করে। এটি আর্থিক স্থিতিশীলতা এবং আর্থিক সহযোগিতা বৃদ্ধি করে এমন অর্থনৈতিক নীতিগুলিকে সমর্থন করে, যা উৎপাদনশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সুস্থতা বৃদ্ধির জন্য অপরিহার্য। আইএমএফ তার সদস্য দেশগুলির দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের কাছে দায়বদ্ধ।

বিশ্বব্যাংক ৫ টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত
প্রতিষ্ঠানগুলো হলো: 
1. International Bank for Reconstruction and Development (IBRD)
2. International Finance Corporation (IFC)
3. Multilateral Investment Guarantee Agency (MIGA)
4 International Center for settlement of Investment Disputes (ICSID)
5.International Development Association (IDA)

উৎস: বিশ্বব্যাংক ওয়েব সাইট।

৩,২১৪.
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
  1. WTO
  2. EU
  3. APEC
  4. NATO
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন (EU):

- এটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।

অন্যদিকে -
- WTO বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- NATO একটি সামরিক সহযোগিতার জোট।
- APEC এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোট।

উৎস: EU ওয়েবসাইট।
৩,২১৫.
সম্পূর্ণ বিদ্যুৎ চালিত বাংলাদেশের পূর্ব-পশ্চিম মেট্রোরেল এমআরটি লাইন-৫ এর দৈর্ঘ্য কত?
  1. ক) ২০.১০ কিলোমিটার
  2. খ) ১৭.৪০ কিলোমিটার
  3. গ) ২১.০২ কিলোমিটার
  4. ঘ) ২৩.১০ কিলোমিটার
ব্যাখ্যা
MRT Line-5: Southern Route বা ঢাকা মহানগরীর দ্বিতীয় পূর্ব-পশ্চিম মেট্রোরেলে ২০৩০ সালে প্রতিদিন ৯ লক্ষ ২৪ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।
প্রতিটি একমুখী মেট্রো ট্রেন ৩ মিনিট ৩০ সেকেন্ড পরপর ১৬ টি স্টেশনে থেমে ৩০ মিনিটে গাবতলী থেকে বালুরপাড় পর্যন্ত যাতায়াত করবে।
ট্রেনটির সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা ৩০৮৮ জন। 
মোট  দৈর্ঘ্য : ১৭.৪০ কিলোমিটার। উড়াল : ৪.৬০ কিলোমিটার, পাতাল : ১২.৮০ কিলোমিটার। 

উৎস: https://dmtcl.portal.gov.bd/
৩,২১৬.
নিম্নলিখিত কোন অপরাধটি ICC-তে বিচার করা হয় না?
  1. গণহত্যা
  2. সাইবার অপরাধ
  3. যুদ্ধাপরাধ
  4. মানবতাবিরোধী অপরাধ
ব্যাখ্যা
সাইবার অপরাধ- ICC-তে বিচার করা হয় না।

ICC:

- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি।
- ১২৫তম সদস্য: ইউক্রেন।
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)।
- প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।

⇒ অনুচ্ছেদ ৫ অনুযায়ী, আইসিসিতে চার ধরনের অপরাধের বিচার করা যায়:
- জেনোসাইড,
- মানবতাবিরোধী অপরাধ,
- যুদ্ধাপরাধ,
- আগ্রাসনের অপরাধ।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।
৩,২১৭.
Which country is not a member of G-20?
  1. China
  2. Italy
  3. Turkey
  4. Malaysia
ব্যাখ্যা
জি-২০:
- গ্রুপ অফ টুয়েন্টি (G-20) হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 
- জি-২০ জোটের সদস্য: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব,  দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

উৎস: Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট। [link]
৩,২১৮.
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর বর্তমান নির্বাহী পরিচালক কে?
  1. ক) ডেভিড ম্যালপাস
  2. খ) সিন্ডি ম্যাককেইন
  3. গ) অ্যালান জনসন
  4. ঘ) মনোজ জুনেজা
ব্যাখ্যা
• বিশ্ব খাদ্য কর্মসূচি বা World Food Programme:
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), সংস্থাটি  জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠা লাভ করে-- ১৯৬১ সালে।
 সদর দপ্তর-- রোম, ইতালি।
- বর্তমান নির্বাহী পরিচালক- সিন্ডি ম্যাককেইন।
- প্রথম উন্নয়ন কর্মসূচী চালু হয়- সুদান।
- শান্তিতে নোবেল লাভ করে- ২০২০
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুস্টি দূরীকরণে করার অবদানের জন্য নোবেল শান্তি ২০২০ লাভ করে।

উৎস: অফিসিয়াল ওয়েবসাইট (WFP)।
৩,২১৯.
’পাপুয়া নিউগিনি’ কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? 
  1. নিউজিল্যান্ড
  2. মাইক্রোনেশিয়া
  3. পলিনেশিয়া
  4. মেলানেশিয়া
ব্যাখ্যা

মিলেনেশিয়া:
"মেলানেশিয়া" শব্দটি গ্রীক থেকে এসেছে এবং এর অর্থ "কালো দ্বীপ"।
- মেলানেশিয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি অঞ্চল যা প্রায় ২,০০০ দ্বীপ নিয়ে গঠিত।
• এই অঞ্চলের দেশগুলো হলো:
১. পাপুয়া নিউগিনি,
২. সলোমন দ্বীপপুঞ্জ,
৩. ভানুয়াতু এবং
৪. ফিজি।
. ওশেনিয়া মহাদেশ:

• অঞ্চলভিত্তিক ওশেনিয়ার দেশসমূহ:
- অস্ট্রেলিয়া ১. অস্ট্রেলিয়া।
- নিউজিল্যান্ড- ১. নিউজিল্যান্ড।
- মাইক্রোনেশিয়া ১. মাইক্রোনেশিয়া, ২. কিরিবাতি ৩. নাউরু, ৪. মার্শাল দ্বীপপুঞ্জ, ৫. পালাউ।
- বৃহত্তম দ্বীপ গুয়াম মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত, যার পরিমাপ ৫৬১ বর্গ কিমি।
• পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু ও
- সামোয়া।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৩,২২০.
ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি? (জুন, ২০২৫)
  1. ডেনমার্ক
  2. ফিনল্যান্ড
  3. লিথুয়ানিয়া
  4. ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (জুন, ২০২৫)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (জুন, ২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
৩,২২১.
What is the name of the boundary that separated India from Pakistan, set in 1947?
  1. ক) Green Line
  2. খ) McMahon Line
  3. গ) Radcliffe Line
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
- ১৯৪৭ সালে র‌্যাডক্লিফ রেখা ভারত ও পাকিস্তান বিভক্ত হয়। 
- র‌্যাডক্লিফ ছিলেন ভারতের সীমানা নির্ধারণে গঠিত র‌্যাডক্লিফ কমিশনের প্রধান। 
- তিনি ভারত বিভাগ, নতুন দুটি রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মানচিত্র এবং আন্তর্জাতিক সীমা নির্দেশ করে তাঁর রিপোর্ট পেশ করেন। 
- তাঁর পরিকল্পনা ভারতের ইতিহাসে র‌্যাডক্লিফ রোয়েদাদ হিসেবে পরিচিত। 
- তাঁর প্রস্তাবনায় ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে।
 
উৎস: বাংলাপিডিয়া 
৩,২২২.
আন্তর্জাতিক সংস্থা ‘জাতিসংঘ’-এর নামকরণ কে করেছিলেন?
  1. জোসেফ স্ট্যালিন
  2. ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  3. জোসেফ মার্শাল টিটো
  4. আব্রাহাম লিংকন
ব্যাখ্যা
জাতিসংঘের নামকরণ:
- আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট জাতিসংঘ নামটি প্রস্তাব করেন।
- ১৯৪২ সালে যখন ২৬টি দেশের প্রতিনিধিগণ জাতিসংঘের তরফ থেকে ঘোষণায় স্বাক্ষর প্রদান করেন, এই নামটি তখনই প্রথম সরকারিভাবে ব্যবহৃত হয়।
- সানফ্রানসিসকো সম্মেলনে উপস্থিত প্রতিনিধিবর্গ প্রেসিডেন্ট রুজভেল্টের প্রতি সম্মান প্রদর্শন করে তার প্রদত্ত নামটি গ্রহণে সম্মত হন।
- রুজভেল্ট জাতিসংঘ সনদে স্বাক্ষরের কয়েক সপ্তাহ পূর্বে মৃত্যুবরণ করেন।

উৎস: UN ওয়েবসাইট।
৩,২২৩.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কত নম্বর লক্ষ্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সম্পর্কিত?
  1. ৪নং 
  2. ৫নং
  3. ৬নং
  4. ৭নং
ব্যাখ্যা

- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর ৬ নম্বর লক্ষ্য হলো "বিশুদ্ধ পানি ও স্যানিটেশন"। 

​টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals.
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।

লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১. দারিদ্র্য নির্মূল,
২. ক্ষুধামুক্তি,
৩. সুস্বাস্থ্য,
৪. মানসম্মত শিক্ষা,
৫. লিঙ্গ সমতা,
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন,
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি,
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি,
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো,
১০. বৈষম্য হ্রাস,
১১. টেকসই শহর ও জনগণ,
১২. পরিমিত ভোগ ও উৎপাদন,
১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ,
১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান,
১৫. স্থলভাগের জীবন,
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান,
১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

সূত্র: UNDP ওয়েবসাইট।

৩,২২৪.
মিশরীয় সভ্যতার শেয়াল দেবতা কোনটি?
  1. হোরাস
  2. শেঠ
  3. আনুবিস
  4. থোথ
ব্যাখ্যা
মিশরীয় সভ্যতা:
- মিশরীয় সভ্যতার বিস্তৃতিকাল: খ্রিস্টপূর্ব ৫০০০-৫২৫ পর্যন্ত।
- মিশরে প্রথম এই সাম্রাজ্যের উদ্ভব ঘটে খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে।
- একটি ছিল উত্তর মিশর অপরটি দক্ষিণ মিশর।
- স্থাপত্য ও ভাস্কর্যে তাদের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা যায়।
- লিখন পদ্ধতির উদ্ভাবন, সেচ ব্যবস্থা চালু, চিকিৎসা শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র অংক শাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ অবদান সভ্যতার ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা করেছিল।
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য: লিপি বা অক্ষর আবিষ্কার।
- তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করতে সক্ষম হয়।
- মিশরীয় সভ্যতার প্রথম দিকে তারা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত।
- এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি।
- এই চিত্রলিপিকে বলা হয় ‘হায়ারোগ্লিফিক’ বা পবিত্র অক্ষর।
- পিরামিড: মিশরীয় স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। গিজার গ্রেট পিরামিড পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি।
- স্ফিংস: এটি ফারাও খাফরের শাসনকালে নির্মিত বিশাল মূর্তি।
- মিশরীয় সভ্যতায় বিভিন্ন দেবতার উপাসনা করা হত। যেমন:
• পাতালের দেবতা - ওসিরিস,
• যুদ্ধ এবং শিকারের সাথে যুক্ত আকাশের দেবতা - হোরাস,
• সহিংসতা, মরুভূমি এবং ঝড়ের দেবতা - শেঠ,
• শেয়াল দেবতা - আনুবিস,
• জ্ঞানের দেবতা - থোথ।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২২৫.
ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৮২ টি
  2. খ) ১৯৩ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ১৮৫ টি
ব্যাখ্যা

- UNESCO এর পূর্ণরূপ হলো United Nations Educational, Scientific and Cultural Organization.
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য হলো ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।
- বর্তমান মহাপরিচালক অড্রে আজুঁলে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর UNESCO তে যোগ দেয়।

তথ্যসূত্র- UNESCO এর অফিসিয়াল ওয়েবসাইট।

৩,২২৬.
২০১৯ সালে শতবর্ষে পদার্পণ করে কোন সংস্থাটি?
  1. ক) UPU
  2. খ) IMO
  3. গ) UNIDO
  4. ঘ) ILO
ব্যাখ্যা

- ২৮ জুন ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)।
- সংস্থাটি ২৮ জুন ২০১৯ সালে তার শততম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- ILO সহ বর্তমানে জাতিসংঘের মোট বিশেষায়িত সংস্থা ১৫টি।

তথ্যসূত্র -ILO এর অফিসিয়াল ওয়েবসাইট।

৩,২২৭.
সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কতটি?
  1. ক) ৬টি
  2. খ) ৮টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৫টি
ব্যাখ্যা
২০০১ সালের ১৫ জুন সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয়। এর বর্তমান সদস্য ৮টি। এগুলো হলো: চীন, রাশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজস্তান, ভারত ও পাকিস্তান। এর মধ্যে প্রথম ৬টি প্রতিষ্ঠাকালীন সদস্য। পর্যবেক্ষক ৪টি (ইরান, আফগানিস্তান, বেলারুশ ও মঙ্গোলিয়া) এবং ডায়ালগ পার্টনার ৬টি (আজারবাইজান, আর্মেনিয়া, তুরস্ক, শ্রীলংকা, কম্বোডিয়া এবং নেপাল)। এর সদসদপ্তর বেইইজং এ। (সূত্র: সাংহাই সহযোগিতা সংস্থা ওয়েবসাইট)
৩,২২৮.
মিয়ানমারের মুদ্রা কোনটি?
  1. কিয়াট
  2. বাথ
  3. রিঙ্গিত
  4. গুলট্রাম
ব্যাখ্যা
• মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।

কয়েকটি গুরুত্বপূর্ণ মুদ্রা:
• বাথ: থাইল্যান্ডের মুদ্রা।
• রিঙ্গিত: মালয়েশিয়া।
• গুলট্রাম: ভুটানের মুদ্রা।
• গুর্দে: হাইতি।
• লিরা: তুরস্ক।
• রিয়েল: ব্রাজিল।
• রুবল: রাশিয়া।
• পাউন্ড: যুক্তরাজ্য, মিশর, দক্ষিণ সুদান, লেবানন, সিরিয়া, সুদান।
• ইউরো: ইউরোপীয় জোন।
• পেসো: মেক্সিকো, ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, ডোমিনাকান প্রজাতন্ত্র, চিলি, কলম্বিয়া, উরুগুয়ে।

উৎস: Britannica.
৩,২২৯.
"তারকা যুদ্ধ" নামে পরিচিত "Strategic Defense Initiative" এর প্রস্তাবক ছিলেন -
  1. রোনাল্ড রিগ্যান
  2. হ্যারি ট্রুম্যান
  3. ডুইট আইজেনহাওয়ার
  4. জন এফ. কেনেডি
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে।
- আলাস্কা হলো যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য।
- যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করেছে ৪ জুলাই, ১৭৭৬ সালে, যুক্তরাজ্য থেকে স্বাধীনতা অর্জন করে।
- এই দিনটি জাতীয় দিবস হিসেবে প্রতি বছর উদযাপন করা হয়।
- জনসংখ্যায় বৃহত্তম রাজ্য হলো ক্যালিফোর্নিয়া।
- প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন, এবং
- তার নেতৃত্বে ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলোপ করা হয়।

উল্লেখ্য, 
- "স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ" (এসডিআই), এটি সাধারণত "স্টার ওয়ারস বা তারকা যুদ্ধ" নামে পরিচিত।
- এর প্রবক্তা ছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান।
- তিনি ২৩ মার্চ, ১৯৮৩ -এ একটি দেশব্যাপী টেলিভিশন ভাষণে এই উদ্যোগের প্রস্তাব করেন।

সূত্র: ব্রিটানিকা।

৩,২৩০.
GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য অনুষ্ঠিত 'কেনেডি রাউন্ড' কোথায় অনুষ্ঠিত হয়?
  1. জেনেভা
  2. নিউইয়র্ক
  3. প্যারিস
  4. লন্ডন
ব্যাখ্যা
The Kennedy Round, Geneva, 1964-1967:
GATT trade rounds were getting longer and more complicated. In the sixth, the Kennedy Round, participation surged to more than 60 countries - 66 nations attended the opening ceremony, pictured here, on 4 May 1964 in Geneva.
- The Kennedy Round was named after the US president who had died the previous year. This was partly in his memory and partly because President Kennedy had secured the 1962 US Trade Expansion Act which authorized the US government to negotiate tariff cuts of up to 50%, a key factor allowing the talks to take place.
--------------
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO):
⤇ WTO এর পূর্ণরূপ World Trade Organization বা বিশ্ব বাণিজ্য সংস্থা। ব্রেটন উডস সম্মেলনের সুপারিশ মোতাবেক ১৯৪৭ সালে General Agreement on Tariffs and Trade (GATT) গঠিত হয়।
⤇ জেনেভাতে GATT গঠনকালে ২৩টি দেশ তা প্রথম অনুমোদন করে এবং ১ জানুয়ারি, ১৯৪৮ সালে GATT চুক্তি কার্যকরের মাধ্যমে এই বৈশ্বিক বানিজ্যিক সংগঠনের কার্যক্রম শুরু হয়। আনুষ্ঠানিক ভাবে GATT প্রতিষ্ঠার তারিখ তাই - ১ জানুয়ারি, ১৯৪৮ সাল।
⤇ WTO - কোন নির্দিষ্ট পণ্যের আমদানি-রপ্তানির ক্ষেত্রে সৃষ্ট সমস্যার ফলে কোন দেশ ক্ষতিগ্রস্থ হলে তার ক্ষতি পোষানোর জন্য ব্যবস্থা গ্রহন করা।
⤇ ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৭টি রাউন্ড সম্পন্ন হয়।
যেমন -
- Kennedy Round (১৯৬৪ - ৬৭),
- Tokyo Round (১৯৭৩ - ৭৯) ইত্যাদি।
এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে -
- Uruguay Round (১৯৮৬ - ৯৪)। ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয় এবং যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO) - এর।
⤇ WTO - এর বর্তমান সদস্য - ১৬৪টি

উৎস: WTO ওয়েবসাইট।
৩,২৩১.
মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) লেবানন
  3. গ) উগান্ডা
  4. ঘ) মরক্কো
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

উগান্ডার ৮৫% এর উপরে জনসংখ্যা খ্রিস্টান। এবং, উগান্ডা ইসলামী সম্মেলন সংস্থার সদস্য।
সূত্রঃ উগান্ডার জনসংখ্যা রিপোর্ট এবং ওআইসি।

৩,২৩২.
জাতিসংঘ বর্তমানে কয়টি মিশনে শান্তিরক্ষী মোতায়েন করেছে? [জুন, ২০২৫]
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন: 
- ১৯৪৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শুরু হয়েছে। 
- শান্তিরক্ষা কার্যক্রমে দেশগুলিকে সংঘাত থেকে শান্তির দিকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য একত্রিত হওয়ার ক্ষমতা রয়েছে।
- ৭৭ বছরের সেবা এবং ত্যাগের মাধ্যমে প্রতীকী "ব্লু হেলমেট" সংঘাতে আটকে পড়া লক্ষ লক্ষ মানুষের জন্য আশার প্রতীক হয়ে উঠেছে।
- ১৯৮৮ সালে নোবেল শান্তি পুরষ্কারে ভূষিত হয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। 
- ১৯৪৮ সাল থেকে শান্তিরক্ষীরা ৭০টিরও বেশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে কাজ করেছেন।
- জাতিসংঘ বর্তমানে ১১টি অভিযানে হাজার হাজার শান্তিরক্ষী মোতায়েন করেছে যাতে দেশগুলিকে সংঘাত থেকে শান্তির পথে এগিয়ে যেতে সাহায্য করা যায়।
- এটি প্রায় ৩০টি নিরস্ত্রীকরণ চুক্তি গ্রহণে সহায়তা করেছে এবং ৫৫ মিলিয়নেরও বেশি ল্যান্ডমাইন ধ্বংস নিশ্চিত করেছে।
- বর্তমানে ৬৮,০০০ এরও বেশি জাতিসংঘ শান্তিরক্ষী ১১টি শান্তিরক্ষা কার্যক্রমে সামরিক, পুলিশ এবং বেসামরিক কর্মী হিসেবে কাজ করে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,২৩৩.
বাংলাদেশকে সর্বোচ্চ ঋণদাতা সংস্থা কোনটি?
  1. ক) IDA
  2. খ) WB
  3. গ) JICA
  4. ঘ) IBRD
ব্যাখ্যা

বাংলাদেশ IDA (International Development Association) থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়। বাংলাদেশ ২০১৯ সালে IDA থেকে মোট ২২৩.৭ কোটি মার্কিন ডলার ঋণ লাভ করে যা IDA এর দ্বিতীয় সর্বোচ্চ ঋণ গ্রহীতা। দেশ বা দ্বিপাক্ষিক উৎস হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি সহায়তা পায় জাপান থেকে।
সূত্রঃ erd.gov.bd ও IDA ওয়েবসাইট।

৩,২৩৪.
মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতির পুনরুদ্ধারে বাংলাদেশকে কত বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিচ্ছে জাপান?
  1. ক) ৩.৫৭ বিলিয়ন ডলার
  2. খ) ২.৬৭ বিলিয়ন ডলার
  3. গ) ৪.৭১ বিলিয়ন ডলার
  4. ঘ) ১.৯৭ বিলিয়ন ডলার
ব্যাখ্যা
- মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতির পুনরুদ্ধারে বাজেট সহায়তাসহ কয়েকটি মেগা প্রকল্পে বাংলাদেশকে ২.৬৭ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিচ্ছে জাপান।
- ২২ নভেম্বর, ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে দুই দেশের মধ্যে ঋণচুক্তি সই হয়েছে।
উৎস : দ্যা ডেইলি ষ্টার 
৩,২৩৫.
হিউম্যান রাইটস্‌ ওয়াচ কর্তৃক প্রতিষ্ঠিত কোন সংগঠন ১৯৯৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ক) The Campaign for Nuclear Disarmament (CND)
  2. খ) International Campaign to Ban Landmines (ICBL)
  3. গ) The Campaign for Disability Employment (CDE)
  4. ঘ) International Campaign to Abolish Nuclear Weapons (ICAN)
ব্যাখ্যা
হিউম্যান রাইটস্‌ ওয়াচ যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে। 
হিউম্যান রাইটস্‌ ওয়াচ মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে। 
এটি বর্তমানে ৯০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে।

এক নজরে Human Rights Watch
  প্রতিষ্ঠাতা: Robert L. Berstein
• প্রতিষ্ঠাকাল : ১৯৭৮ সাল
• প্রতিষ্ঠাকালীন নাম : “Helsinki Watch”
• সদরদপ্তর : নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

উল্লেখ্য,
হিউম্যান রাইটস্‌ ওয়াচ কর্তৃক প্রতিষ্ঠিত International Campaign to Ban Landmines (ICBL) ১৯৯৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 

সূত্র: হিউম্যান রাইটস্‌ ওয়াচ ওয়েবসাইট
৩,২৩৬.
মানুষের গড় আয়ু সবচাইতে বেশি কোন দেশে?
  1. ক) কানাডা
  2. খ) জাপান
  3. গ) নরওয়ে
  4. ঘ) সুইডেন
ব্যাখ্যা
- জাপানে গড় আয়ু সবচেয়ে বেশি।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, জাপানের লোকেরা ৭৫ বছর পর্যন্ত কোন ধরনের দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়া ছাড়াই বাঁচতে পারে।
- জাপানের নারীরা পুরুষদের চেয়ে বেশি দিন বাঁচে। 
- পুরুষদের গড় আয়ু ৮১ দশমিক ৯১ বছর এবং নারীদের গড় আয়ু ৮৮ দশমিক শূন্য ৯ বছর।
 
উৎস : ডেইলি ষ্টার ওয়েবসাইট 
৩,২৩৭.
আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রিয়াদ
  2. তেহরান
  3. জেদ্দা
  4. কায়রো
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (জুলাই, ২০২৪)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
৩,২৩৮.
ILO- এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. রোম, ইতালি
  2. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  3. নয়াদিল্লি, ভারত
  4. জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
ILO:
- ILO এর পূর্ণরূপ: International Labour Organization.
- এটি ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক গিলবার্ট হোংবো।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: ILO ওয়েবসাইট।
৩,২৩৯.
পঞ্চম টি-20 বিশ্বকাপ ক্রিকেটে মোট কয়টি দেশ অংশ নিয়েছে?
  1. ক) ২০টি
  2. খ) ১৬টি
  3. গ) ১৪টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, তাই তা বাতিল করা হয়েছে। 
- ২০২২ সালের আইসিসি অষ্টম টি ২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। 
- সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

উৎস : চ্যানেল আই রিপোর্ট।
৩,২৪০.
'ক্লিওপেট্রা' ছবির নাম ভূমিকায় কে অভিনয় করেন?
  1. মেরিলিন মনরো
  2. এলিজাবেথ টেইলর
  3. সোফিয়া লরেন
  4. অড্রে হেপবার্ন
ব্যাখ্যা
ক্লিওপেট্রা:
- ক্লিওপেট্রা ছিলেন ইতিহাসের বিখ্যাত মিশরীয় রানী।
- খ্রিস্টপূর্ব ৬৯ সালে আলেকজান্দ্রিয়ায় তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন জুলিয়াস সিজারের প্রেমিকা এবং পরে মার্ক অ্যান্টনির স্ত্রী।
- ৫১ খ্রিস্টপূর্বাব্দে তার পিতা টলেমি XII এর মৃত্যুতে রানী হয়েছিলেন।
- ক্লিওপেট্রা সক্রিয়ভাবে রোমান রাজনীতিকে প্রভাবিত করেছিলেন।
- অক্টাভিয়ানের রোমান বাহিনী তাদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করার পর, অ্যান্টনি এবং ক্লিওপেট্রা আত্মহত্যা করেন।

উল্লেখ্য,
⇒ ‘ক্লিওপেট্রা’ সিনেমা ১৯৬৩ সালে মুক্তি পায়।
- এই সিনেমার অভিনেত্রী ছিলেন এলিজাবেথ টেইলর।
- ফিল্মটিতে রিচার্ড বার্টন , রেক্স হ্যারিসন , রডি ম্যাকডোওয়াল এবং মার্টিন ল্যান্ডউ সহ নামী ভূমিকায় এলিজাবেথ টেলর অভিনয় করেছেন।

উৎস: Britannica.
৩,২৪১.
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা কোনটি?
  1. UNHCR
  2. UNRWA
  3. UNHRC
  4. UNICEF
ব্যাখ্যা

• UNRWA:
- পূর্ণরূপ: United Nations Relief and Works Agency
- এটি জাতিসংঘের একটি সংস্থা।
- মূল কাজ: ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ, শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও সামাজিক সেবা প্রদান।
- প্রতিষ্ঠিত: ৮ ডিসেম্বর ১৯৪৯
- প্রেক্ষাপট: ১৯৪৮ সালের আরব–ইসরায়েল যুদ্ধের ফলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি জনগণের শরণার্থী হয়ে পড়া।
- আইনি ভিত্তি: জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলুশন 302 (IV) অনুযায়ী গঠিত।
- UNRWA পাঁচটি অঞ্চলে কাজ করে: জর্ডান, লেবানন, সিরিয়া, গাজা স্ট্রিপ, ওয়েস্ট ব্যাংক (ইসরায়েল অধিকৃত)।
- একজন ফিলিস্তিনি শরণার্থী হলেন যিনি:
- ১৯৪৬ থেকে ১৯৪৮ সালের মধ্যে ফিলিস্তিনে বাস করতেন।
- এবং ১৯৪৮ সালের সংঘর্ষে ঘরছাড়া হয়েছেন।
- পরবর্তীতে UNRWA-এর কার্যক্রম এলাকাগুলোর কোনো একটিতে আশ্রয় নিয়েছেন।
- সদর দপ্তর: আম্মান, জর্ডান (প্রশাসনিক দপ্তর), গাজা (অপারেশন হেডকোয়ার্টার)।

উল্লেখ্য,
- UNHCR বিশ্বব্যাপী শরণার্থীদের নিয়ে কাজ করে।
- UNRWA শুধুমাত্র ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করে।
- UNHRC হলো জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল । 

তথ্যসূত্র: UNRWA ওয়েবসাইট।

৩,২৪২.
আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন একজন -
  1. ম্যাসিডোনিয়ান শাসক
  2. রোমান শাসক
  3. মিশরীয় শাসক
  4. কোনটি নয়
ব্যাখ্যা
আলেকজান্ডার দ্য গ্রেট:
- আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন একজন প্রাচীন ম্যাসিডোনিয়ান শাসক।
- তিনি ম্যাসিডোনিয়া এবং পারস্যের রাজা হিসেবে প্রাচীন বিশ্বের দেখা সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।
- মাত্র ২০ বছর বয়সে পিতা দ্বিতীয় ফিলিপের স্থলাভিষিক্ত হন তৃতীয় আলেকজান্ডার।

- গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের ছাত্র আলেকজান্ডারকে বলা হতো ‘অর্ধেক পৃথিবীর রাজা’।
- কারণ গ্রিসের ছোট্ট রাজ্য ম্যাসিডন ছাপিয়ে প্রায় অর্ধেক পৃথিবী জয় করেছিলেন তিনি।
- মাত্র ৩০ বছর বয়সের মধ্যেই তিনি মিসর থেকে শুরু করে উত্তর-পশ্চিম ভারত পর্যন্ত ইতিহাসের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

উৎস: History.com.
৩,২৪৩.
ডেটন শান্তি চুক্তি মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট ছিলেন কে?
  1. জেমস ম্যাডিসন
  2. জেমস মনরো
  3. জন টাইলার
  4. বিল ক্লিন্টন
ব্যাখ্যা

ডেটন শান্তি চুক্তি (Dayton Peace Agreement):
- ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
- বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয়। এই জন্য এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী - ওয়ারেন ক্রিস্টোফার।
- চুক্তিটির প্রধান শান্তি আলোচক - রিচার্ড হলব্রোক।
- চুক্তির খসড়া প্রস্তুত - ২১ নভেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ১৪ ডিসেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্যারিস, ফ্রান্স
- চুক্তির পক্ষ সমূহ - বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া
- চুক্তি স্বাক্ষরকারী - 
১. বসনিয়ার পক্ষে - প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ।
২. ক্রোয়েশিয়ার পক্ষে - প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান।
৩. সার্বিয়ার পক্ষে - স্লোভাদান মিলোসোভিচ।

তথ্যসূত্র - হিস্টরি.কম ও ব্রিটানিকা।

৩,২৪৪.
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
  1. কাস্পিয়ান
  2. বৈকাল
  3. মানস সরোবর
  4. ডেড সী (Dead Sea)
ব্যাখ্যা
বৈকাল হ্রদ:
- বৈকাল হ্রদ রাশিয়ায় অবস্থিত।
- এটি হলো পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ।
- এর গভীরতা প্রায় ১৬৪২ মিটার।
- এটি পৃথিবীর প্রাচীনতম হ্রদ।

অন্যদিকে,
কাস্পিয়ান সাগর:
- কাস্পিয়ান সাগর (Caspian Sea) হলো পৃথিবীর সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় হ্রদ।
- এটি সাগরের মতো দেখতে হলেও এটি প্রকৃতপক্ষে একটি হ্রদ।
- আয়তনে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ।

মানস সরোবর:
- মানস সরোবর তিব্বতে কৈলাশ পর্বতের কাছে অবস্থিত।
- এটি পৃথিবীর উচ্চতম মিঠাপানির হ্রদও।
- এটি বৌদ্ধধর্মাবলম্বী এবং হিন্দুধর্মাবলম্বীদের কাছে এই সরোবর একটি অত্যন্ত পবিত্র হ্রদ হিসেবে গণ্য হয়।
- কৈলাশ পর্বতমালা থেকে জলপ্রবাহই এই মানস সরোবরে এসে পৌঁছায়।
- উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের তিব্বত অংশের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে।

Dead Sea:
- Dead Sea হলো একটি স্থলবেষ্টিত লবণের হ্রদ।
- এটি দক্ষিণ-পশ্চিম এশিয়ার ইসরায়েল এবং জর্ডানের মধ্যে অবস্থিত।
- পানিতে মানুষ ডুবে গেলেও ডেড সি বা মৃত সাগর এমন একটি হ্রদ যেখানে কেউ ডুবে না।
- এর পানি এতটাই ঘণ যে ওই পানিতে কেউ চাইলে শুয়েও থাকতে পারে।
- এতে কোন মাছ উৎপাদন হয় না।
- এই হ্রদটি ইসরায়েল, পশ্চিমতীর ও জর্ডানের সীমান্ত ঘেঁষে অবস্থিত।

উৎস: World Atlas.
৩,২৪৫.
প্রাচীন মহাকাব্যের নাম কী?
  1. মহাভারত
  2. ঋগ্বেদ
  3. গিলগামেশ
  4. ওডেসি
ব্যাখ্যা
সুমেরীয় সভ্যতা:
-মেসোপটমীয়  সভ্যতার সবচেয়ে পুরাতন সভ্যতা সুমেরীয় সভ্যতা ।
-সুমেরীয় সভ্যতার অবস্থান - ইরাক।
-খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দে  এ সভ্যতা গড়ে উঠে।
-সুমেরীয়দের বড় অবদান - চাকা আবিষ্কার।
-তারা প্রথম লিখন পদ্ধতি কিউনিফর্ম উদ্ভাবন করেন।
-কিউনিফর্ম লিপিতে লেখা সবচেয়ে প্রাচীন মহাকাব্য গিলগামেশ।

উৎস
: britannica
৩,২৪৬.
South Pole-এর অবস্থান কোন মহাদেশে?
  1. এশিয়া মহাদেশ
  2. ইউরোপ মহাদেশ
  3. দক্ষিণ আমেরিকা মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
ব্যাখ্যা
অ্যান্টার্কটিকা মহাদেশ:
- অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম মহাদেশ।
- অ্যান্টার্কটিক দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত।
- এটিতে ভৌগোলিক দক্ষিণ মেরু রয়েছে।
- এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ।
- এর আয়তন ১,৪২,০০,০০০ বর্গ কি.মি.।

⇒ অ্যান্টার্কটিকার বেশিরভাগ অংশই বরফ দ্বারা আবৃত তাই এটি মানুষ বসবাসের অনুপযোগী।
- বিশ্বের প্রায় ৭০% স্বাদু পানির রিজার্ভ সেখানে হিমায়িত রয়েছে।

⇒ আন্টার্কটিকার সর্বোচ্চ বিন্দু: ভিনসন মাসিফ এবং,
- সর্বনিম্ন বিন্দু: বেন্টলে স্যাবগ্লাসিয়াল।

⇒ এ মহাদেশের জীবজন্তু: পেঙ্গুইন, তিমি ও সীল।
- এ মহাদেশের প্রধান সম্পদ: পাথর।
- প্রধান খনিজ দ্রব্য: কয়লা।

উল্লেখ্য,
- ভূপৃষ্ঠের একেবারে দক্ষিণের স্থানটিকে দক্ষিণ মেরু (South Pole) বলা হয়ে থাকে।
- উত্তর মেরুর ঠিক বিপরীতে এর অবস্থান।
- উত্তর মেরুর সব দিকেই যেমন দক্ষিণ, একইভাবে দক্ষিণ মেরুর সব দিকে উত্তর।
- অ্যান্টার্কটিকা মহাদেশে এর অবস্থান।
- দক্ষিণ মেরু সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৩০১ ফুট উচ্চতায় অবস্থিত।
- দক্ষিণ মেরু উত্তরের চেয়েও বেশি ঠাণ্ডা।

উৎস: World Atlas.
৩,২৪৭.
ইউক্রেনের  মুদ্রার নাম কী? 
  1. মানাত
  2. রিভনিয়া
  3. সোম
  4. তিয়িন
ব্যাখ্যা

ইউক্রেন:
- ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র।
- দেশটির আয়তন ৬০৩,৫৪৯ বর্গ কিমি।
- ভাষা: ইউক্রেনীয় (অফিসিয়াল), রাশিয়ান, রোমানিয়ান, পোলিশ, হাঙ্গেরিয়ান, বেলারুশিয়ান, বুলগেরিয়ান।
- ধর্ম: খ্রিস্টধর্ম (বেশিরভাগই পূর্ব অর্থোডক্স; এছাড়াও অন্যান্য খ্রিস্টান, রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট), ইসলাম।
- মুদ্রা: রিভনিয়া।
- ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজভ সাগর, পূর্বে ও উত্তর-পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুস। 
- ইউক্রেনের রাজধানী কিয়েভ।
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- এজন্য ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়।

তথ্যসূত্র - Britannica.com

৩,২৪৮.
রাশিয়ান কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে?
  1. জোসেফ স্টালিন
  2. লিয়ন ত্রটস্কি
  3. নিকোলাই 
  4. ভ্লাদিমির লেনিন
ব্যাখ্যা

ভ্লাদিমির লেলিন
- ভ্লাদিমির লেনিনের প্রকৃত নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ।
- জন্ম: ২২ এপ্রিল ১৮৭০, সিম্বিরস্ক, রাশিয়া।
- মৃত্যু: ২১ জানুয়ারি ১৯২৪, গোর্কি (মস্কোর কাছে)।
- তিনি রাশিয়ান কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।
- ১৯১৭ সালের রুশ বিপ্লবের প্রধান নেতা ছিলেন।
- সোভিয়েত রাষ্ট্রের স্থপতি ও নির্মাতা হিসেবে পরিচিত।

- ১৯০৩ সালে লন্ডনে রাশিয়ান সোশ্যাল-ডেমোক্র্যাটিক ওয়ার্কার্স পার্টির সভায় বলশেভিক উপদলের নেতা।
- বিপ্লবী সংবাদপত্র প্রতিষ্ঠা ও সম্পাদনা: দলকে সর্বহারা শ্রেণীর অগ্রদূত, পেশাদার বিপ্লবীদের কেন্দ্রীভূত সংগঠন হিসেবে উপস্থাপন।
- তত্ত্ব: পরবর্তীতে লেনিনবাদ নামে পরিচিত, যা কার্ল মার্ক্সের তত্ত্বের সঙ্গে যুক্ত হয়ে মার্কসবাদ-লেনিনবাদ গঠন করে এবং কমিউনিস্ট বিশ্বদৃষ্টিতে রূপান্তরিত হয়।
- তিনি ১৯০৫ সালের রুশ বিপ্লবের সময় রাশিয়ায় ফিরে আসেন।
- ১৯০৭ সালে আবার নির্বাসন শুরু, পরবর্তী ১০ বছর ধরে আন্দোলন চালান।
- ১৯১৭ সালের রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় ফিরে আসেন এবং বলশেভিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন, যা অস্থায়ী সরকার উৎখাত করে
সোভিয়েত রাষ্ট্রের নেতা হিসেবে জার্মানির সঙ্গে ব্রেস্ট-লিটোভস্ক চুক্তি স্বাক্ষর (১৯১৮) করেন।
- ১৯১৯ সালে কমিন্টার্ন (কমিউনিস্ট ইন্টারন্যাশনাল) প্রতিষ্ঠা করেন।
- অর্থনৈতিক বিপর্যয় রোধের জন্য নতুন অর্থনৈতিক নীতি (NEP) চালু করেন।

ভ্লাদিমির লেনিন রচিত বই:
- State and Revolution.
- Imperialism, the Highest Stage of Capitalism.
- Philosophical Notebooks.
- Materialism and Empirio-criticism.

উৎস: ব্রিটানিকা।

৩,২৪৯.
নীল নদের উৎপত্তিস্থল কোনটি?
  1. লেক বৈকাল
  2. ইথিওপিয়ার পবর্তমালা
  3. আন্দিজ পর্বতমালা
  4. লেক ভিক্টোরিয়া
ব্যাখ্যা
নীল নদ:
- নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- এটি পৃথিবীর দীর্ঘতম নদী।
- নীল নদের দৈর্ঘ্য ৬৬৫০ কি.মি।
- আফ্রিকার লেক ভিক্টোরিয়া নীল নদের উৎস।
- বিভিন্ন দেশ হয়ে ভূ-মধ্যসাগরে নীল নদ পতিত হয়।
- নীলনদ ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- নীল নদের অববাহিকা মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত।
- এই নদ দুটি উপনদী নিয়ে গঠিত: সাদা নীল এবং নীল নীল।

তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
৩,২৫০.
কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্গত?
  1. কিরিবাতি
  2. কিউবা
  3. গায়ানা
  4. জিম্বাবুয়ে
ব্যাখ্যা
• ওশেনিয়া মহাদেশ:
- ওশেনিয়া হল একটি বিস্তীর্ণ অঞ্চল যা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়ার প্রশান্ত মহাসাগরের উপ-অঞ্চলকে ঘিরে রয়েছে।
- ওশেনিয়ায় মোট ১৪টি দেশ রয়েছে।
- অস্ট্রেলিয়া ওশেনিয়ার বৃহত্তম এবং জনবহুল দেশ।

• ওশেনিয়ার দেশসমূহ:
- অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি, নিউজিল্যান্ড, ফিজি, সলোমান দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, ভানুয়াতু, সামোয়া, কিরিবাতি, টোঙ্গা, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ, টুভ্যালু, নাউরু।

সূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৩,২৫১.
UNIDO-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. লন্ডন
  3. জেনেভা
  4. নিউ ইয়র্ক
ব্যাখ্যা

• United Nations Industrial Development Organization (UNIDO):
- UNIDO হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যার শিল্প উন্নয়নের প্রচার, গতিশীলতা এবং ত্বরান্বিত করার জন্য একটি অনন্য ম্যান্ডেট রয়েছে।  
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
- এটি ১৯৬৬ সালের ১৭ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
-  এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত।

তথ্যসূত্র: UNIDO ওয়েবসাইট।

৩,২৫২.
হায়ারোগ্লিফিক কী?
  1. ক) মিশরীয় চিত্র লিপি
  2. খ) চীনের লিপি
  3. গ) গ্রিক লিপি
  4. ঘ) রোমান লিপি
ব্যাখ্যা
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার।
- নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখনপদ্ধতির উদ্ভব ঘটে।
- পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করতে সক্ষম হয়।
- প্রথমদিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি।
- এই চিত্রলিপিকে বলা হয় ‘হায়ারোগ্লিফিক’ বা পবিত্র অক্ষর।

[উৎস: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এস এস সি প্রোগ্রাম] 
৩,২৫৩.
হাওয়াই কত সালে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়েছিল?
  1. ১৯৫৮ সালে
  2. ১৯৫৯ সালে
  3. ১৯৬২ সালে
  4. ১৯৬৭ সালে
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- বর্তমান প্রেসিডেন্ট: ডোনাল্ড ট্রাম্প।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ: ফ্রান্স।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র ইউনিয়নের সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ১৯৫৯ সালে হাওয়াই যুক্তরাষ্ট্রের ৫০তম অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়।

উৎস: Britannica.

৩,২৫৪.
'মোরাগ করিডোর' কোথায় অবস্থিত?
  1. গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল
  2. সিনাই উপদ্বীপ
  3. মিশর ও লেবানন সীমান্ত
  4. মিশরে
ব্যাখ্যা
‘মোরাগ’ করিডোর:
- মোরাগ করিডোর হলো একটি গুরুত্বপূর্ণ সামরিক রুট বা করিডোর, যা গাজা উপত্যকার দক্ষিণ অংশে, বিশেষ করে রাফাহ এলাকার কাছাকাছি অবস্থিত।
- এই করিডোরটি গাজা ও মিশরের সীমান্তবর্তী এলাকা।
- এটি রাফাহ সীমান্ত পারাপার (Rafah Border Crossing) নিয়ন্ত্রণের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।

⇒ মোরাগ করিডোরটি ২০২৫ সালের ২ এপ্রিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কর্তৃক ঘোষিত হয়।
- এটি গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে খান ইউনিস ও রাফাহ শহরের মধ্যে একটি নিরাপত্তা করিডোর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
- এর উদ্দেশ্য হলো হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকা বিভক্ত করে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামাসের ওপর চাপ সৃষ্টি করা।

উল্লেখ্য,
- রাফা ও খান ইউনিসের মাঝে এক সময় মোরাগ নামে একটি ইহুদি বসতি ছিল বলে দাবি করা হয়। ওই নামে এই করিডোরকে নামকরণ করা হয়েছে।

উৎস: i) Al Jazeera.
ii) মিডল ইস্ট মনিটর.
৩,২৫৫.
'বন্দর আব্বাস' কোন দেশের সমুদ্র বন্দর?
  1. সিরিয়া
  2. মিশর
  3. ইরান
  4. ইয়েমেন
ব্যাখ্যা
বন্দর আব্বাস:
- ‘বন্দর আব্বাস’ ইরানের সমুদ্র বন্দর।
- এটি ইরানের দক্ষিণ-পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত।
- এটি হরমুজগানের প্রাদেশিক রাজধানী ও বৃহত্তম শহর।
-  বন্দরটি হরমুজ প্রণালীর তীরে একটি কৌশলগত অবস্থানে অবস্থিত।
- যেখান দিয়ে পৃথিবীর মোট উৎপাদিত তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবহন করা হয়। 

সম্প্রতি,
- বন্দর আব্বাসের শহিদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
- এতে এখন পর্যন্ত নিহত বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।
- সেইসঙ্গে আহতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস, পত্রিকা রিপোর্ট।
৩,২৫৬.
নিচের কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল না?
  1. ইতালি
  2. যুক্তরাষ্ট্র
  3. জাপান
  4. জার্মানি
ব্যাখ্যা
- 'যুক্তরাষ্ট্র' দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।

অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল,
• জার্মানি,
• জাপান,
• ইতালি।

মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল,
• ব্রিটেন,
• ফ্রান্স,
যুক্তরাষ্ট্র,
• সোভিয়েত ইউনিয়ন,
• চীন,
• পোল্যান্ড,
• নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

এছাড়াও, 
- ১৯৪১ সালের ৮ ডিসেম্বর, যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি যোগদান করে। এর ফলে যুদ্ধের কৌশল এবং পরিস্থিতি নতুন দিকে মোড় নেয়।
- ৭ মে ১৯৪৫ সালে জার্মানি মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে, যা ইউরোপীয় মঞ্চে যুদ্ধের সমাপ্তির সূচনা করে। এরপর, ২ সেপ্টেম্বর ১৯৪৫ সালে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল, যখন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা ছিলেন জোসেফ স্ট্যালিন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান।

সূত্র - হিস্টোরি ও ব্রিটানিকা কম।
৩,২৫৭.
কৃত্রিম বন 'মিয়াওয়াকি ফরেস্ট' পদ্ধতির প্রবক্তা কে?
  1. তাকাশি ইনুয়ে
  2. আকিরা মিয়াওয়াকি
  3. সাতোশি মিয়াওয়াকি
  4. শিনিচি সুজুকি
ব্যাখ্যা
কৃত্রিম বন মিয়াওয়াকি ফরেস্ট (Miyawaki Forest):
- মিয়াওয়াকি ফরেস্টের প্রবক্তা জাপানের প্রখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী আকিরা মিয়াওয়াকি।
- মূলত তার নামেই এই কৃত্রিম বনের নামকরণ। 
- এই পদ্ধতিতে ছোট ছোট জায়গায় স্বল্প সময়ে আসল বনের আদল সৃজন করা যায়।
- তার উদ্ভাবিত এ পদ্ধতি অনুসরণ করে মাত্র ৩০ বর্গফুটের মধ্যেও বন তৈরি করা সম্ভব।
- এ পদ্ধতিতে লাগানো গাছ সাধারণ বনের গাছের চেয়ে ১০ গুণ দ্রুতগতিতে বৃদ্ধি পায়।
- বছরে অন্তত এক মিটার বাড়ে।
- মিয়াওয়াকি উদ্ভাবিত এই বন তৈরির পদ্ধতি ব্যবহার করে কোনো স্থানে ২০ থেকে ৩০ বছরের মধ্যে গভীর বন তৈরি করা সম্ভব।

উৎস: SUGi Pocket Forests।
৩,২৫৮.
কোন সভ্যতায় কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়-
  1. ক) ইনকা
  2. খ) গ্রিক
  3. গ) রোমান
  4. ঘ) একমেলিড
ব্যাখ্যা
সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যানথিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নির্দশন। ৮০ খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়, যেখানে একসঙ্গে ৫৬০০ দর্শক বসতে পারত।
সূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি।
৩,২৫৯.
সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সামরিক জোট কোনটি?
  1. ক) NATO
  2. খ) Warshaw Pact
  3. গ) SEATO
  4. ঘ) NPT
ব্যাখ্যা
ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact)
Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের সমন্বয়ে গঠিত এটি একটি প্রতিরক্ষা ও সহোযোগিতা জোট (১৯৫৫ সাল)।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির সাথে সাথে Warsaw Pactও বিলুপ্ত হয়।
উৎসঃ ব্রিটানিকা.কম
৩,২৬০.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে কী বলা হয়?
  1. চ্যান্সেলর
  2. রেক্টর
  3. পরিচালক
  4. মহাসচিব
ব্যাখ্যা

UNU:
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
- পূর্ণরূপ: United Nations University.
- প্রতিষ্ঠা সাল: ১৯৭৩ সালে।
- কার্যক্রম শুরু: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: টোকিও, জাপান।
- সংগঠন ধরন: জাতিসংঘের একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠান।
- অধিভুক্ত সংস্থা: জাতিসংঘ (UN) ও UNESCO (সাংস্কৃতিক ও শিক্ষা সংস্থা)।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস টোকিও, জাপানে।
- বিশ্ববিদ্যালয়ের প্রধান একাডেমিক ও প্রশাসনিক কর্মকর্তা হলেন রেক্টর  , যিনি বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনা, সংগঠন, প্রশাসন এবং প্রোগ্রামের জন্য সর্বশেষ দায়িত্ব পালন করেন।
- রেক্টরের পদমর্যাদা জাতিসংঘের UN Under-Secretary-General এর সমতুল্য।

উল্লেখ্য,
- UNU-এর ১২টির বেশি গবেষণা ও একাডেমিক প্রতিষ্ঠান রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।
- UNU-WIDER- ফিনল্যান্ডে (উন্নয়ন অর্থনীতি),
- UNU-EHS- জার্মানিতে (পরিবেশ ও মানব নিরাপত্তা),
- UNU-INWEH- কানাডায় (জলসম্পদ ও স্বাস্থ্য),
- UNU-CRIS- বেলজিয়ামে (আঞ্চলিক একীকরণ)।

তথ্যসূত্র: UNU ওয়েবসাইট।

৩,২৬১.
কোনটি IMF এর রিজার্ভ মুদ্রা?
  1. ইয়েন
  2. ইউয়ান
  3. ইউরো
  4. সবগুলো
ব্যাখ্যা
IMF
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- সদরদপ্তর - যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- IMF এর রিজার্ভ মুদ্রা - ৫টি। (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- এর দাপ্তরিক ভাষা - ৩টি। (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।

- ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনে IMF গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ - ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- ১৯৪৭ সালের ১ মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে।

- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক - ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- সর্বশেষ সদস্য - অ্যান্ডোরা(২০২০)। 

বাংলাদেশ ও IMF
- ১৯৭২ সালের ১৭ আগস্ট বাংলাদেশ IMF এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশের বর্তমান Special Drawing Rights (SDR) : ১৯২৬.৭৮ মিলিয়ন।

তথ্যসূত্র: IMF এর ওয়েবসাইট। 
৩,২৬২.
The 21st member of G-20 is-
  1. OPEC
  2. African Union
  3. Arab League
  4. ASEAN
ব্যাখ্যা
• জি-২০:
- জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম।
- এটি ১৯৯৯ সালে গঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।
- জি-২০ বর্তমান সদস্য - ২১ টি।
- G-20'র ২১তম সদস্যপদ লাভ করে - আফ্রিকান ইউনিয়ন।
- ২০২৪ সালে ব্রাজিলে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উৎস: ডেইলি স্টার (সেপ্টেম্বর ৯, ২০২৩)।
৩,২৬৩.
২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?
  1. প্রেসিডেন্ট কিম দায়ে জং
  2. হোমস জে হেকম্যান
  3. গাও সিংজিয়ান
  4. এরিক ক্যান্ডেল
ব্যাখ্যা
নোবেল শান্তি পুরস্কার, ২০০০:
- ২০০০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান, গণতন্ত্রপন্থী মানবধিকারকর্মী কিম দ্যায়ে জং।

উল্লেখ্য,
- ২০০০ সালে জং উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপ নেন।
- দুই কোরিয়ার মধ্যে শান্তি আলোচনা তখন এতটাই জনপ্রিয় হয়েছিল যে তখন এ আলোচনার নাম দেওয়া হয়েছিল 'হিস্টোরিক হ্যান্ডশেক'।
- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দ্যায়ে জং-এর সময়ে দুই কোরিয়ার সম্পর্কে অনেক অগ্রগতি হয়েছিল।
- পুরো শান্তি প্রক্রিয়াটির সাথে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন পরোক্ষভাবে জড়িত ছিলেন। 

এছাড়াও,
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন জাপানি সংস্থা নিহন হিদানকিও।

উৎস: Britannica.
৩,২৬৪.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কত?
  1. ৫টি
  2. ১০টি
  3. ১৫টি
  4. ২০টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (ডিসেম্বর, ২০২৪)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (ডিসেম্বর, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৩,২৬৫.
নিচের কোনটি বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয়?
  1. IDA
  2. ICSID
  3. IBRD
  4. ICSAD
ব্যাখ্যা
ICSAD বিশ্বব্যাংক এর সদস্য নয়।

বিশ্ব ব্যাংক:
- বিশ্ব ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশগুলিকে ঋণ ও অনুদান প্রদান করে।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমানে ১৮৯টি সদস্য রাষ্ট্র রয়েছে।
- বিশ্ব ব্যাংক গ্রুপের বর্তমান (১৪তম) প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

বিশ্ব ব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত -
১. আইবিআরডি (IBRD),
২. আইডিএ (IDA),
৩. আইএফসি(IFC) ,
৪. আইসিএসআইডি (ICSID), এবং
৫. মিগা (MIGA)।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৩,২৬৬.
UNCTAD এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম কোনটি?
  1. ক) সরকার প্রধানদের সম্মেলন
  2. খ) মন্ত্রী পর্যায়ের সম্মেলন
  3. গ) রিপ্রেজেনটেটিভ কনফারেন্স
  4. ঘ) আঙ্কটাড কাউন্সিল
ব্যাখ্যা
UNCTAD এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রী পর্যায়ের সম্মেলন। প্রতি চার বছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তী ১৫তম আঙ্কটাড মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২১ সালের ২৫ থেকে ৩০ এপ্রিল বার্বাডোসের ব্রিজটাউনে। সর্বশেষ ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৭-২২ জুলাই কেনিয়ার নাইরোবি শহরে।
(সূত্রঃ UNCTAD ওয়েবসাইট)
৩,২৬৭.
পানামা খাল কোন মহাদেশে অবস্থিত?
  1. ক) দক্ষিণ আমেরিকা
  2. খ) ইউরোপ
  3. গ) এশিয়া
  4. ঘ) উত্তর আমেরিকা
ব্যাখ্যা
▪ আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।
খালটি উত্তর আমেরিকার দেশ পানামাতে অবস্থিত।
▪ পানামা খালটির নির্মাণ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল।
▪ ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
▪ ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
▪ ৩১ শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
৩,২৬৮.
‘গুয়ানতানামো বে কারাগার’ কোন দেশে অবস্থিত?
  1. আইভরিকোস্ট
  2. কিউবা
  3. গুয়েতেমালা
  4. নিকারাগুয়া
ব্যাখ্যা

• গুয়ানতানামো বে কারাগার: 
- গুয়ানতানামো বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার।
- ১৯০৩ সালে হাভানা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র কিউবার কাছ থেকে গুয়ানতানামো বে ইজারা নেয়।
- গুয়ানতানামো বে কারাগারটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি কিউবার দক্ষিণ-পূর্বে ক্যারিবীয় সাগরে অবস্থিত।
- এটি বন্দীদের উপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত।
- ক্যাম্প সেভেন ছিল সিআইএর গোপন শিবির, যেখানে ২০০১ সালের ৯/১১ হামলার সঙ্গে জড়িত অপরাধীরা আটক ছিলেন।
- এখানে বিভিন্ন মুসলিম দেশ থেকে ধরে আনা বন্দীদের আটক করা হয়।
- যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ এই ক্যাম্পটি বন্ধের ঘোষণা দেয়।
- কারাগারটি মানবাধিকার লঙ্ঘনের প্রতীক হিসেবে পরিচিত।

উৎস: ব্রিটানিকা, এবং প্রথম আলো।

৩,২৬৯.
কোন শহরকে পশ্চিমা সভ্যতার সূতিকাগার বলা হয়?
  1. রোম, ইতালি
  2. এথেন্স, গ্রিস
  3. লন্ডন, ইংল্যান্ড
  4. প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা
⇒ গ্রিসের রাজধানী এথেন্স:
- গ্রিসের রাজধানী এথেন্সকে পশ্চিমা সভ্যতার সূতিকাগার এবং গণতন্ত্রের জন্মস্থান বলা হয়।
- এথেন্স বিশ্বের অন্যতম প্রাচীন শহর, যার ইতিহাস প্রায় ৩,৪০০ বছরেরও পুরনো।
- এই শহর গ্রিক, রোমান, বাইজেন্টাইন ও অটোমান স্মৃতিচিহ্নে ভরপুর।
- অতীতে এথেন্সে একটি শক্তিশালী নগররাষ্ট্র ছিল। এটি শিল্প, শিক্ষা ও দর্শনের কেন্দ্র ছিল।
- প্লেটোর শিক্ষায়তন ও অ্যারিস্টটলের জ্ঞানার্জনের স্থান ছিল এথেন্স।] 

⇒ উল্লেখ্য,
- গ্রিসের রাষ্ট্রীয় নাম হলো ‘হেলেনিক রিপাবলিক’। ১৯৭৪ সালে এই নাম গৃহিত হয়।
- এর পূর্বে গ্রিসের রাষ্ট্রীয় নাম ছিলো ‘কিংডম অব গ্রিস’।
- গ্রিসের পূর্বনাম হেলাস থেকে হেলেনিক নামের উদ্ভব ঘটেছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট ও প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
৩,২৭০.
'লিঙ্গ সমতা' এসডিজর-এর কত নং লক্ষ্যমাত্রা
  1. ১ নং
  2. ৪ নং
  3. ৩ নং
  4. ৫ নং
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩,২৭১.
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন -
  1. ক) বেন এস বার্নান
  2. খ) আনি এরনো
  3. গ) ফিলিপ এইচ ডিবভিগ
  4. ঘ) ডগলাস ডব্লিউ ডায়মন্ড
ব্যাখ্যা
নোবেল পুরস্কার – ২০২২
সাহিত্য:- আনি এরনো (ফরাসি)।   
অবদান:- তাঁর ৪০ বছরের ‘আপসহীন’ লেখার জন্য, যেখানে লিঙ্গ, ভাষা ও শ্রেণিগত কারণে বিপুল বৈষম্যের শিকার হওয়া জীবনকে তিনি তুলে ধরেছেন অনমনীয় ঋজুতায় এবং দ্ব্যর্থহীনভাবে।   b

অর্থনীতি:- ১. বেন এস বার্নানকে ২. ডগলাস ডব্লিউ ডায়মন্ড  ৩. ফিলিপ এইচ ডিবভিগ    
অবদান:- ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করে।      

তথ্যসূত্র:- সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৩,২৭২.
বিশ্ব ডাক ইউনিয়ন (UPU) কবে প্রতিষ্ঠা লাভ করেছিল?
  1. ক) ১৮৭২
  2. খ) ১৮৭৩
  3. গ) ১৮৭৪
  4. ঘ) ১৮৭৫
ব্যাখ্যা

Universal Postal Union বা বিশ্ব ডাক ইউনিয়ন
(UPU) হল ডাক সেক্টরের খেলোয়াড়দের মধ্যে সহযোগিতার প্রাথমিক ফোরাম। 
– এটি আপ-টু-ডেট পণ্য এবং পরিষেবাগুলির একটি সত্যই সর্বজনীন নেটওয়ার্ক নিশ্চিত করতে সহায়তা করে।
– প্রতিষ্ঠা লাভ করে– ১৮৭৪ সালে।
– এটি বিশ্বব্যাপী দ্বিতীয় প্রাচীনতম আন্তর্জাতিক সংস্থা।
– সদর দপ্তর– বার্ন, সুইজার‌ল্যান্ড।
– সদস্য দেশ– ১৯২ টি।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে-- ১৯৭৩ সালে।
– জাতিসংঘের যে কোনো অ-সদস্য দেশ (UPU) এর সদস্য হতে পারে যদি তার অনুরোধ (UPU)-এর সদস্য দেশগুলির কমপক্ষে দুই-তৃতীয়াংশ দ্বারা অনুমোদিত হয়।
(UPU) গঠিত– ৪ টি সংস্থা নিয়ে-
সংস্থাগুলো হলো:- 
কংগ্রেস
প্রশাসনের কাউন্সিল
পোস্টাল অপারেশন কাউন্সিল
আন্তর্জাতিক ব্যুরো

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UPU)
৩,২৭৩.
বর্তমানে শেনজেনভুক্ত দেশের সংখ্যা কয়টি? [সেপ্টেম্বর, ২০২৫] 
  1. ২০টি
  2. ২২টি 
  3. ২৭টি 
  4. ২৯টি
ব্যাখ্যা

শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- কার্যকর হয়: ২৬ মার্চ, ১৯৯৫।
- ১৯৯৫ সালে চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- বর্তমানে শেনজেনভুক্ত দেশ: ২৯টি (ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন)।

উল্লেখ্য,
- সর্বশেষ ২০২৪ সালের মার্চে শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।

উৎস: European Union ওয়েবসাইট।

৩,২৭৪.
সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে কতটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়?
  1. ক) ৭টি
  2. খ) ১২টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১৬টি
ব্যাখ্যা
১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের পদত্যাগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।
সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। এগুলো হলো:
রাশিয়া
ইউক্রেন
বেলারুশ
মোলদাভিয়া
এস্তোনিয়া
লাটভিয়া
লিথুয়ানিয়া
জর্জিয়া
আর্মেনিয়া
আজারবাইজান
কাজাখস্তান
উজবেকিস্তান
কিরগিজস্তান
তাজিকিস্তান
তুর্কমেনিস্তান।
এর আগে ১৯২২ সালের ৩০ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৩,২৭৫.
নেপোলিয়ন বোনাপার্টের পতন ঘটে কোন যুদ্ধে?
  1. অস্টারলিৎজের যুদ্ধ
  2. ট্রাফালগারের যুদ্ধ
  3. লিপজিগের যুদ্ধ
  4. ওয়াটারলুর যুদ্ধ
ব্যাখ্যা

- ১৮১৫ সালের ওয়াটারলুর যুদ্ধে ডিউক অফ ওয়েলিংটনের নেতৃত্বাধীন ব্রিটিশ এবং ভন ব্লুচারের নেতৃত্বাধীন প্রুশিয়ান বাহিনীর কাছে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে। এই পরাজয়ের পর তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়।

নেপোলিয়ন বোনাপার্ট:
- নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন একাধারে ফ্রান্সের অবিসংবাদিত সম্রাট ও তুখোড় সেনাপ্রধান।
- তিনি ফরাসি বিপ্লবের ক্রান্তিলগ্নে ফ্রান্সের হাল ধরেছিলেন।
- ফ্রান্সকে ইউরোপের শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে নেপোলিয়ন সক্ষম হয়েছিলেন।

উল্লেখ্য,
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালে।
- এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- পরাজয়ের ফলে তাঁকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
- যেখানে ১৮২১ সালে আর্সেনিকের বিষক্রিয়ায় নেপোলিয়ন মৃত্যুবরণ করেন।

সূত্র: Britannica.

৩,২৭৬.
‘The Truths We Hold’ গ্রন্থের লেখক -
  1. ক) বারাক ওবামা
  2. খ) কমলা হ্যারিস
  3. গ) জো বাইডেন
  4. ঘ) নরেন্দ্র মোদি
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - কমলা হ্যারিস।

• The Truths We Hold:
- কমলা হ্যারিসের স্মৃতিকথামূলক গ্রন্থ।
-  ৮ জানুয়ারী,২০১৯ সালে বইটি প্রথম প্রকাশিত হয়েছিল।
-  ৭ মে, ২০১৯ সালে ফিলোমেল বুকস দ্বারা প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল।
- এই বইটিতে কমলা হ্যারিসের নিজ জীবন, চিন্তা ও আদর্শের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
- সমস্যা-সমাধান, সঙ্কট ব্যবস্থাপনা, চ্যালেঞ্জিং সময়ে নেতৃত্ব-পদ্ধতিসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচিত হয়েছে।

তথ্যসূত্র: The New York Times.
৩,২৭৭.
ANZUS-এর সদস্য দেশ নয় কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. নিউজিল্যান্ড
  3. নেদারল্যান্ডস
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
ANZUS:
- এটি একটি সামরিক জোট। 
- ANZUS চুক্তি স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।
- সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।

উল্লেখ্য,
- নেদারল্যান্ডস ANZUS এর সদস্য দেশ নয়। 

উৎস: Britannica.
৩,২৭৮.
CEDAW সনদের মোট ধারা কয়টি?
  1. ৫ টি
  2. ১৫টি
  3. ৩০ টি
  4. ৪০ টি
ব্যাখ্যা
• CEDAW:
• পূর্ণরূপ:  Convention on the Elimination of All Forms of Discrimination against Women।
- নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত CEDAW  সনদ গৃহীত হয় ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর।
- এটি কার্যকর হয় ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর।
- CEDAW সনদে মোট ৩০টি ধারা রয়েছে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
৩,২৭৯.
'জেজু দ্বীপ' কোন দেশে অবস্থিত?
  1. চীন
  2. উত্তর কোরিয়া
  3. রাশিয়া
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
জেজু দ্বীপ:
- জেজু দ্বীপ দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ দ্বীপ।
- এটি একটি স্বায়ত্তশাসিত এলাকা।
- এর আয়তন ১৮৪৬ বর্গ কি.মি।
- এ দ্বীপে অনেকগুলো সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে।
- জেজু দ্বীপকে ২০০৭ সালে ইউনেস্কো তার ঐতিহ্য তালিকায় আদি নিদর্শন হিসেবে অন্তর্ভুক্ত করে।
- এই দ্বীপেই দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ শৃঙ্গ ও সর্বোচ্চ বিন্দু হ্যালোসান অবস্থিত।
 
উৎস: Britannica.Com
৩,২৮০.
ন্যামের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিলো?
  1. বান্দুং
  2. কারাকাস
  3. তাসখন্দ
  4. বেলগ্রেড
ব্যাখ্যা
NAM: 
- জোট নিরপেক্ষ দেশসমূহের (Non-Aligned Movement - NAM) প্রথম শীর্ষ সম্মেলন ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর সাবেক যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
- NAM স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ প্যাক্টের বাইরে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত "বান্দুং সম্মেলনের" প্রেক্ষাপটে এই আন্দোলন গঠিত হয়।
- বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা ১২১টি। 

NAM-এর প্রতিষ্ঠাতা ছিলেন পাঁচজন বিশ্বনেতা—
- ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ড. আহমদ সুকর্ণ,
- ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু,
- যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসিপ টিটো,
- মিশরের প্রেসিডেন্ট গামাল আবদুল নাসের এবং
- ঘানার প্রেসিডেন্ট ড. কাওয়ামে ন্ক্রুমা।

সূত্র: ন্যামের ওয়েবসাইট। 
৩,২৮১.
'G-15' is an economic grouping of which of the following?
  1. First World Nations
  2. Third World Nations
  3. Second World Nations
  4. Fourth World Nations
  5. None
ব্যাখ্যা
G-15:
- G-15-এর পূর্ণরূপ: Group of 15.
- এটি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির একটি অর্থনৈতিক গ্রুপ।
- এটি ১৯৮৯ সালে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে সহযোগিতা এবং সহযোগিতার প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর প্রতিষ্ঠাতা সদস্য: ১৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, মেক্সিকো, পেরু, ভেনিজুয়েলা, আলজেরিয়া, মিশর, নাইজেরিয়া, সেনেগাল, জিম্বাবুয়ে, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং জ্যামাইকা)।
- এর বর্তমান সদস্য: ১৭টি (আলজেরিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইসলামী প্রজাতন্ত্র ইরান, জ্যামাইকা, কেনিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, সেনেগাল, শ্রীলঙ্কা, বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা, জিম্বাবুয়ে)।
- G-15 এর সদস্য দেশগুলো সাধারণত স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করার জন্য নিয়মিত বৈঠক করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করে।

উৎস: World Population Review ওয়েবসাইট।
৩,২৮২.
শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি কে?
  1. লি ডাক থো
  2. মার্টিন লুথার কিং জুনিয়র
  3. স্যার স্যামুয়েলসন
  4. হরগোবিন্দ থোরানা
ব্যাখ্যা
লি ডাক থো:

- তিনি ১৯১১ সালের ১৪ অক্টোবর ভিয়েতনামে জন্ম গ্রহণ করেন।
- তিনি ভিয়েতনামের রাজনীতিবিদ।
- ১৯৭৩ সালে তাঁকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, কিন্তু থো তা প্রত্যাখ্যান করেছিলেন।
- লি ডাক থো ছিলেন ১৯৩০ সালে ইন্দোচাইনিজ কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা।
- তিনি ১৯৯০ সালের ১৩ অক্টোবর ভিয়েতনামে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৩,২৮৩.
ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা কবে দেওয়া হয়?
  1. ১৯১১ সালে
  2. ১৯১৪ সালে
  3. ১৯২২ সালে
  4. ১৯৩২ সালে
ব্যাখ্যা
ভারত:
- ভারত আয়তনে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র।
- রাজধানী: নয়া দিল্লি।
- মুদ্রা: রুপি।
- প্রেসিডেন্ট: দ্রৌপদী মুর্মু।
- প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদি।
- প্রধান পর্বতমালা: হিমালয়।
- প্রধান নদী: গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র।
- ১৯৪৭ সালে ভারতবর্ষ দুই ভাগে ভাগ হয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
- ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। তাই প্রতি বছর ২৬ জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।
- ভারতে বর্তমানে ২৮টি অঙ্গরাজ্য ও ৮টি কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে।
- জাতীয় প্রতীক: অশোকচক্র।
- অঙ্গরাজ্য: ২৮টি।
- আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট। যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)।

উল্লেখ্য,
- ১৯১১ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে রাজা জর্জ ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা দেন।
- এলক্ষ্যে ১৯১২ সালে দিল্লিতে সরকারের অস্থায়ী দপ্তর নির্মাণ করা হয়।
- দিল্লিকে রাজধানী হিসেবে গড়ে তোলার কাজ সমাপ্ত হয় ১৯৩১ সালে।

উৎস: Ministry of External Affairs.
৩,২৮৪.
বলকান রাষ্ট্র নয় কোনটি?
  1. রোমানিয়া
  2. বলিভিয়া
  3. আলবেনিয়া
  4. বুলগেরিয়া
ব্যাখ্যা
⇒ বলিভিয়া বলকান রাষ্ট্র নয়।

বলকান রাষ্ট্র:
- বলকান রাষ্ট্রগুলি হলো ইউরোপের দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি গ্রুপ, যা বলকান উপদ্বীপে অবস্থিত।
- এই অঞ্চলে একাধিক দেশের সমষ্টি রয়েছে, এবং এগুলির মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক, জাতিগত এবং ঐতিহাসিক বৈচিত্র্য রয়েছে।

বলকান রাষ্ট্র:
• আলবেনিয়া,
• বসনিয়া ও হেরজেগোভিনা
• বুলগেরিয়া
• ক্রোয়েশিয়া
• কসোভো
• মন্টেনেগ্রো
• উত্তর মেসিডোনিয়া
• রোমানিয়া
• সার্বিয়া
• স্লোভেনিয়া।
- গ্রীস ও তুরস্ক ভৌগোলিকভাবে আংশিক বলকান অঞ্চলে অবস্থিত।

তথ্যসূত্র - Britannica.com
৩,২৮৫.
"ভাইমার প্রজাতন্ত্র" কোন দেশের সাথে জড়িত?
  1. রাশিয়া
  2. ইতালি
  3. জার্মানি
  4. ফ্রান্স
ব্যাখ্যা
ভাইমার প্রজাতন্ত্র: 
- ভাইমার প্রজাতন্ত্র ছিল জার্মানির প্রথম গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, এটি ১৯১৯ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত টিকে ছিল।
- প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর ১৯১৮ সালের নভেম্বরে কায়সার উইলহেম দ্বিতীয় তার ক্ষমতা ত্যাগ করার পর, জার্মানির শাসন ব্যবস্থা পরিবর্তিত হয়। ১৯১৯ সালে ভাইমার শহরে জার্মানির নতুন সংবিধান তৈরি করা হয় এবং এই সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
- ভাইমার প্রজাতন্ত্রের অধীনে জার্মানিতে একটি সংসদীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তবে এটি আর্থিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং বাম ও ডানপন্থী উগ্রতার কারণে বেশ দুর্বল হয়ে পড়ে। ১৯৩৩ সালে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাৎসি পার্টি ক্ষমতায় আসে এবং ভাইমার প্রজাতন্ত্রের অবসান ঘটে, এটি শেষ পর্যন্ত নাৎসি শাসনের সূচনা হয়।

সূত্র: দৈনিক প্রথম আলো ও ব্রিটানিকা।
৩,২৮৬.
IMF-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? [জুলাই, ২০২৪]
  1. ক্রিস্টিন লাগার্দ
  2. জন লিপস্কি
  3. জোহানেস উইটভন
  4. ক্রিস্টালিনা জর্জিয়েভা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

The International Monetary Fund (IMF)
:
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৩০ সালের মহামন্দার পরে ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- বর্তমান সদস্য: ১৯০টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা (বুলগেরিয়া)।
- এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF ওয়েবসাইট।
৩,২৮৭.
কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময়কাল-
  1.  ১৯৬১ সাল
  2.  ১৯৬২ সাল
  3.  ১৯৬৬ সাল
  4.  ১৯৬৮ সাল
ব্যাখ্যা

• কিউবার ক্ষেপণাস্ত্র সংকট:
- কিউবার ক্ষেপণাস্ত্র সংকট ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি ১৩ দিনের সংঘর্ষ, যা একটি আন্তর্জাতিক সংকটে পরিণত হয়েছিল।
- সময়কাল: অক্টোবর, ১৯৬২ সাল।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক শক্তি, সামরিক ও বিশ্বজুড়ে ভূরাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় নামে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
- ১৯৫৯ সালে কিউবায় ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে।
- ১৯৬২ সালে মার্কিন গোয়েন্দা তথ্য পায় যে, সোভিয়েত ইউনিয়ন কিউবায় গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন করছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে কয়েক মিনিটে আঘাত করতে সক্ষম।
- প্রেসিডেন্ট জন এফ. কেনেডি ১৯৬২ সালের ২২ অক্টোবর কিউবায় নৌ অবরোধের ঘোষণা দেন।
- ফলে সমগ্র ল্যাটিন আমেরিকায় যুদ্ধের পরিমন্ডল তৈরি হয়।
- এই পরিস্থিতি 'কিউবা ক্ষেপণাস্ত্র সংকট' নামে পরিচিত।
- এই ঘটনা শীতল যুদ্ধের পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।
- শেষ পর্যন্ত সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ ক্ষেপণাস্ত্র প্রত্যাহারে রাজি হন।
- বিনিময়ে যুক্তরাষ্ট্র কিউবায় আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয়। 

উৎস: History.com

৩,২৮৮.
Non-Aligned Movement (NAM) এর সদস্যদেশ কতটি? (সেপ্টেম্বর-২০২৫)
  1. ১১১৯টি
  2. ১২৩টি
  3. ১২১টি
  4. ১২২টি
ব্যাখ্যা

Non-Aligned Movement (NAM):
- Non-Aligned Movement এর সূচনা হয় ১৮-২৪ এপ্রিল, ১৯৫৫ সালে বান্দুং সম্মেলনে (ইন্দোনেশিয়ার বান্দুং শহরে)।
-১-৬ সেপ্টেম্বর, ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম NAM সম্মেলন অনুষ্ঠিত হয়।
-NAM-এর নিজস্ব চার্টার, চুক্তি বা স্থায়ী সদর দপ্তর নেই।
সভাপতিত্বকারী দেশই সংগঠনের কাজ সমন্বয় করে।
-NAM একটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ বিশ্ব আন্দোলন, যা উন্নয়নশীল দেশগুলোর স্বাধীনতা, শান্তি ও উন্নয়নের পক্ষে কাজ করে।
-সদস্য: ১২১টি দেশ।

উৎস: ন্যাম ওয়েবসাইট।

৩,২৮৯.
 ’জাতিসংঘ মানবউন্নয়ন প্রতিবেদন ২০২৫' এর বাংলাদেশের অবস্থান- [ আগস্ট,২০২৫]
  1. ১২৫ তম
  2. ১৩০ তম
  3. ৮৯ তম
  4. ১৪০ তম
ব্যাখ্যা

'মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫':
- ইউএনডিপি(UNDP) 'মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫' এ বাংলাদেশের অবস্থান ১৩০ তম।
- মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান:
- শ্রীলঙ্কার অবস্থান ৮৯ তম।
- ভারতের অবস্থান ১৩০ তম।
- পাকিস্তানের অবস্থান ১৬৮ তম।
- নেপালের অবস্থান ১৪৫ তম।
- ভূটানের অবস্থান ১২৫ তম।
 
উৎস: ​UNDP ওয়েবসাইট।

৩,২৯০.
JKLF ভারতের কোন অঞ্চলের স্বাধীনতাকামী সংগঠন?
  1. ক) পাঞ্জাব
  2. খ) জম্মু-কাশ্মীর
  3. গ) কেরালা
  4. ঘ) ঝাড়খণ্ড
ব্যাখ্যা
JKLF:
- JKLF (Jammu-Kashmir Liberation Front) হলো ভারতের জম্মু-কাশ্মীর অঞ্চলের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন।
- ১৯৭৭ সালে ব্রিটেনের বার্মিংহামে আমানুল্লাহ খান এবং মকবুল ভাট এটি প্রতিষ্ঠা করেন।
- পরবর্তীতে JKLF বিভিক্ত হয়ে পড়ে। ইয়াছিন মালিক নেতৃত্বাধীন অংশটিই সর্বশেষ তৎপর ছিলো। ২০১৯ সালে ভারত সরকার ইয়াছিন মালিককে গ্রেফতার ও JKLF কে নিষিদ্ধ ঘোষণা করে।

তথ্যসূত্র: সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল
৩,২৯১.
আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২৫ বিজয়ী বই কোনটি?
  1. দ্য হাউস অব দ্য স্পিরিটস
  2. দ্য নেমেসিস
  3. হার্ট ল্যাম্প
  4. দ্য হ্যান্ডমেইড টেল
ব্যাখ্যা

বুকার পুরস্কার:
- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার। 
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

⇒ ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক।
- ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প/ Heart Lamp’–এর জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। 
- ৭৭ বছর বয়সী এই লেখকের ছোটগল্পের সংকলন কান্নাড়া ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি।
- এ ভাষার লেখকদের মধ্যে তিনি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেলেন।
-  ‘হার্ট ল্যাম্প’-এ ১২টি গল্প সংকলিত হয়েছে, যেগুলো ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত হয়। গল্পগুলোতে দক্ষিণ ভারতের মুসলিম সমাজের দৈনন্দিন জীবনের চিত্র ফুটে উঠেছে। গল্পগুলোতে বিশেষ করে নারী ও কিশোরীদের অভিজ্ঞতা গুরুত্ব দেওয়া হয়েছে।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।

৩,২৯২.
টলেমি কী ছিলেন?
  1. চিকিৎসক
  2. দার্শনিক
  3. জ্যোতির্বিদ
  4. সেনাপতি
ব্যাখ্যা
টলেমি:
- ক্লডিয়াস টলেমি ছিলেন গ্রিকো-মিশরীয় জ্যোতির্বিদ ও গাণিতবিদ।
- তিনি রোম-শাসিত মিশরের ইজিপ্টাস নামক প্রদেশের অধিবাসী ছিলেন।

উল্লেখ্য,
- তিনি আলেকজান্দ্রিয়ার নিকট একটি মানমন্দিরে কাজ করতেন।
- তাঁর তৈরি করা মহাবিশ্বের মডেলে ধারাবাহিকভাবে পৃথিবী, চাঁদ, বুধ, শুক্র, সূর্য, মঙ্গল, বৃহস্পতি, শনিকে রাখা হয়েছে।
- এগুলোর কেন্দ্রে পৃথিবীকে দেখানো হয়েছে।
- বৃত্তের ভেতর চতুর্ভুজসম্পর্কিত উপপাদ্যটি টলেমির।
- তিনি ত্রিকোণমিতিক ছক তৈরির কাজে উপপাদ্যটি ব্যবহার করেন।

উৎস: Britannica.
৩,২৯৩.
ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা কে?
  1. থিওডর হার্জেল
  2. ডেভিড বেনগুরিয়ন
  3. আর্থার বেলফোর
  4. ব্যারন রথচাইল্ড
ব্যাখ্যা
ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল।
- ১৯৪৮ সালের ১৪ই মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন, আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েলের।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়, সেটা পৃথিবীর যে প্রান্তেরই ইহুদি হোক না কেন।
- ইতিহাসে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র ছিল না।
- ইসরায়েলের স্বপ্নদ্রষ্টা অস্ট্রিয়ান সাংবাদিক থিওডর হার্জেল।
- ‘জুডেনস্টাট’ বা ‘ইহুদি রাষ্ট্র’ নামে ১৮৯৬ সালে তিনি যে বই লেখেন, তা হিটলারের ‘মেইন ক্যাম্ফে’র মতোই বিপজ্জনক।
- হার্জেল লেখেন, ‘আমরা সেখানে (ফিলিস্তিনে) এশিয়ার বিরুদ্ধে ইউরোপের দুর্গপ্রাচীর বানাব।’

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়।
- ইসরায়েল রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠা হয়, ঠিক সেদিনই স্বীকৃতি দিয়েছিল আমেরিকা।


উৎস: i) ১১ ডিসেম্বর ২০১৭, প্রথম আলো। [link]
         ii) Britannica.
৩,২৯৪.
ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (EGDI) - ২০২২ অনুসারে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ১০৭তম
  2. খ) ১১১তম
  3. গ) ১১৮তম
  4. ঘ) ১১৪তম
ব্যাখ্যা
ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (EGDI) - ২০২২:
• প্রকাশকাল: ২৮ সেপ্টেম্বর, ২০২২ (৩১তম)।
• প্রকাশনা প্রতিষ্ঠান: United Nations Economic and Social affairs (UNDESA)।
• অর্ন্তগত দেশ: ১৯৩টি। 

প্রতিবেদনে বিশ্ব 
ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (EGDI) – ২০২২ অনুসারে,
• শীর্ষ দেশ – ডেনমার্ক।
• সর্বনিম্ন দেশ – দক্ষিণ সুদান।  

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ   
• সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – শ্রীলংকা (৯৫তম)। 
• সার্কভূক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ – ১১১তম। 
• ভাতর – ১০৫ তম।
• আফগানিস্তান – ১৮৪ তম। 

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
৩,২৯৫.
কোন বাংলাদেশি ২০২২ সালে জার্মানির 'কার্ল কুবল' পুরস্কার পেয়েছেন?
  1. ক) ড. জাফরুল্লাহ
  2. খ) ড. মুহাম্মদ ইউনূস
  3. গ) শেখ হাসিনা
  4. ঘ) আব্দুল হামিদ
ব্যাখ্যা
- জার্মানির মর্যাদাপূর্ণ ‘কার্ল কুবল পুরস্কার’ পেয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস

- গত ৩০ সেপ্টেম্বর জার্মানির ‘কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি’ ড. ইউনূসকে এই পুরস্কারে ভূষিত করে। এ পুরস্কারের মাধ্যমে ফাউন্ডেশন বিশ্বব্যাপী পরিবারের উন্নয়নে ড. ইউনূসের অসামান্য ও বহুমুখী অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করল।

- কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা কার্ল কুবল। জার্মানির দক্ষিণ হেসের বেনশাইমে ফাউন্ডেশনের সদর দপ্তর অবস্থিত।
- ফাউন্ডেশন সম্প্রতি ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে, যার স্লোগান ছিল - ‘পরিবার গুরুত্বপূর্ণ’।

উৎস: প্রথম আলো, Live MCQ লেকচার।
৩,২৯৬.
নিচের কোন দেশ ব্রিকসের নতুন সদস্য হতে যচ্ছে?
  1. বাংলাদেশ
  2. আর্জেন্টিনা
  3. সিঙ্গাপুর
  4. জার্মানি
ব্যাখ্যা
ব্রিকসের নতুন সদস্য:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা। 
- নতুন ছয়টি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেবে বলে ঠিক হয়েছে।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট মনে করেছে, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে ওই ছয় দেশের যোগ্যতা রয়েছে।

উৎস: ২৫ আগস্ট ২০২৩, প্রথম আলো।
৩,২৯৭.
পল হ্যারিস কোন সংগঠনের প্রতিষ্ঠাতা?
  1. রেডক্রস
  2. লায়ন্স ক্লাব
  3. রোটারি ইন্টারন্যাশনাল
  4. বিশ্ব স্কাউট আন্দোলন
ব্যাখ্যা
রোটারি ইন্টারন্যাশনাল

- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন।
- ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা হলেন পল হ্যারিস।
- সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ইলিনয় শহরে অবস্থিত।
- রোটারি ক্লাবের সদস্যদের 'রোটারিয়ান' নামে ডাকা হয়।
- এটির উদ্দেশ্য ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধন।

উল্লেখ্য,
রবার্ট ব্যাডেন পাওয়েল- বিশ্ব স্কাউট আন্দোলনের উদ্যোক্তা।
হেনরী ডুনান্ট- রেডক্রসের প্রতিষ্ঠাতা। 
মেলভিন জোন্স- লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা।

তথ্যসূত্র: রোটারি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৩,২৯৮.
কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নেলসন মেন্ডেলা কত বছর কারাভোগ করেন?
  1. ক) ২৫
  2. খ) ২৬
  3. গ) ২৭
  4. ঘ) ২৮
  5. ঙ) ৩১
ব্যাখ্যা
১৯৬৪ সালের ১১ জুন ম্যান্ডেলার বিরুদ্ধে এএনসি-র সশস্ত্র সংগ্রামে নেতৃত্বদানের অভিযোগ এনে শাস্তি দেওয়া হয়। তারপর থেকে ম্যান্ডেলার কারাবাস শুরু হয় রেবন দ্বীপের কারাগারে। তিনি তাঁর ২৭ বছরের কারাবাসের প্রথম ১৮ বছর কাটিয়েছিলেন এখানেই। তবে জেলে থাকার সময়ে বিশ্বজুড়ে সুনাম ছড়িয়ে পড়তে থাকে তাঁর। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষ্ণাঙ্গ নেতা হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেন তিনি। সশ্রম কারাদন্ডের অংশ হিসেবে রেবন দ্বীপের কারাগারে ম্যান্ডেলা ও তাঁর সহবন্দিরা একটি চুনাপাথরের খনিতে শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হন। দীর্ঘ সংগ্রামী জীবনের এক পর্যায়ে এসে ১৯৯০ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার তদানীন্তন রাষ্ট্রপতি এফ ডব্লিউ ডি. ক্লার্ক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসেরসহ অন্যান্য বর্ণবাদবিরোধী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। অন্যদিকে তিনি ঘোষণা করেন, ম্যান্ডেলার মুক্তিদানের কথা।
একাদশ-দ্বাদশ শ্রেণির ইতিহাস ২য় পত্র বই (উন্মুক্ত)।
৩,২৯৯.
’পিং পং ডিপ্লোমেসি’ কোন দুটি দেশের সাথে সম্পৃক্ত?
  1. যুক্তরাষ্ট্র ও জাপান
  2. চীন ও সোভিয়েত ইউনিয়ন
  3. যুক্তরাজ্য ও ভারত
  4. যুক্তরাষ্ট্র ও চীন
ব্যাখ্যা

পিং পং ডিপ্লোমেসি:
-যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক উন্নয়নে টেবিল টেনিস বা পিংপং খেলা গুরত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিহাসে এই ঘটনা পিংপং ডিপ্লোমেসি নামে পরিচিত।
- ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হয়। কোনাে কিছুতেই অবস্থার উন্নতি হচ্ছিলাে না। ১৯৭১ সালে জাপানে অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস প্রতিযােগীতায় আসা যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রন জানিয়ে এই অচলবস্থা সহজ হয়ে আসে।
- ১৯৭১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এক গােপন সফরে চীন যান।
- ১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস টীম যুক্তরাষ্ট্র সফরে পাঠায়।
- ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নিক্সন চীন সফরে যান এবং তারপর থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে।

উৎসঃ history.com এবং ব্রিটানিকা।

৩,৩০০.
নিচের কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়?
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. নরওয়ে
  4. ইতালি
ব্যাখ্যা
- নরওয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়। 

ইউরোপিয়ান ইউনিয়ন:

- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- EU ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩.
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা: ইউরো।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।[জুন - ২০২৫]

• ইইউ দেশগুলো হলো:
- অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন

সূত্র: EU ওয়েবসাইট।