বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ৩১ / ২৭২ · ৩,০০১৩,১০০ / ২৭,৩৪৭

৩,০০১.
'Azov Brigade' is the armed forces of which country?
  1. Libya
  2. Iran
  3. Poland
  4. Ukraine
  5. Germany
ব্যাখ্যা
আজভ ব্রিগেড:
- 'আজভ ব্রিগেড' ইউক্রেনের একটি সশস্ত্র বাহিনী।
- এর সব সদস্যই স্বেচ্ছাসেবী।
- ২০১৪ সালের মে মাসে স্বেচ্ছাসেবী গোষ্ঠী হিসেবে আজভ ব্যাটালিয়ন প্রতিষ্ঠিত হয়।
- এর উদ্যোক্তা ছিল একদল ইউক্রেনীয় অতি-জাতীয়তাবাদী এবং নব্য-নাৎসি সোশ্যাল ন্যাশনাল অ্যাসেম্বলি (এসএনএ) গোষ্ঠী।
- অ্যান্ড্রি বিলেটস্কি সশস্ত্র বাহিনীটি প্রতিষ্ঠাতা নেতা ছিলেন।
- আজভ ব্যাটালিয়নের খরচ বহন করেন অলিগার্ক ইগর কলোময়েস্কি। তিনি ইউক্রেনিয়ান বিদ্যুৎ গ্রিডের মালিক।

তথ্যসূত্র - আল জাজিরা, ০১ মে, ২০২২।
৩,০০২.
গ্রিকদের প্রধান দেবতার নাম কি ছিলো?
  1. ক) অ্যাপোলো
  2. খ) পোসিডন
  3. গ) এথেনা
  4. ঘ) জিউস
ব্যাখ্যা
প্রাচীন গ্রিসের অধিবাসীরা বিভিন্ন দেবদেবীর পূজা করতো। তাদের দেবদেবীর সংখ্যা ছিল বারোজন। এদের মধ্যে প্রধান দেবতা ছিলো জিউস। অ্যাপোলো ছিলো সূর্য দেবতা। পোসিডন সাগরের দেবতা এবং এথেনা জ্ঞানের দেবী।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৩,০০৩.
জাতিসংঘ কোন সালকে  'আন্তর্জাতিক সমবায় বর্ষ' হিসেবে ঘোষণা করেন?
  1. ২০২৫ সাল
  2. ২০২৬ সাল
  3. ২০২৭ সাল
  4. ২০২৮ সাল
ব্যাখ্যা

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বর্ষ - 
• ২০২৫ সাল:
- আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর (International Year of Peace and Trust).
- আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ (International Year of Glaciers' Preservation).
- আন্তর্জাতিক সমবায় বর্ষ (International Year of Cooperatives).

• ২০২৬ সাল:
- International Year of Rangelands and Pastoralists.
- International Year of Volunteers for Sustainable Development.
- নারী-কৃষকদের আন্তর্জাতিক বর্ষ (International Year of the Woman Farmer).

• ২০২৭ সাল:
- International Year of Sustainable and Resilient Tourism.

উৎস: UN ওয়েবসাইট।

৩,০০৪.
কোন জলবায়ু সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করা হয়?
  1. কপ-১৫
  2. কপ-১৬
  3. কপ-১৮
  4. কপ-২১
ব্যাখ্যা
Green Climate Fund:
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: কপ-১৬।
- সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
- No. of projects: ২৫৩টি।

⇒ এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
- সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে।
- গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট। 
৩,০০৫.
সম্প্রচার প্রতিষ্ঠান BBC এর পূর্ণরূপ কোনটি?
  1. British Broadcasting Corporation
  2. British Broadcasting Company
  3. Broadcast and Business Corporation
  4. Broadcast and Business Commission
ব্যাখ্যা
• BBC:
- পূর্ণরূপ: British Broadcasting Corporation।

- BBC একটি যুক্তরাজ্যভিত্তিক সরকারী গণমাধ্যম সংস্থা, যা ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম সম্প্রচার সংস্থা।
- প্রধান কার্যালয়: লন্ডন।
- এটি টেলিভিশন, রেডিও এবং অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ, ডকুমেন্টারি, শিক্ষা, বিনোদনসহ বিভিন্ন প্রোগ্রাম সম্প্রচার করে।

উৎস: BBC ওয়েবসাইট।
৩,০০৬.
ন্যাটোর ৩২তম সদস্য হিসেবে কোন দেশ যোগদান করে?
  1. ফিনল্যান্ড
  2. সুইডেন
  3. ইউক্রেন
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation.
- এটি উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে সংগঠনটি গঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। [ফেব্রুয়ারি, ২০২৫]
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট। [ফেব্রুয়ারি, ২০২৫]
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

উল্লেখ্য,
- ৭ মার্চ, ২০২৪ তারিখে সামরিক জোট ন্যাটোয় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সুইডেন।
- ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
- ইউক্রেনে রুশ হামলার পর সুইডেন হচ্ছে দ্বিতীয় দেশ, যারা ন্যাটো জোটে যোগ দিল। 
-  ন্যাটোর নিয়মানুযায়ী, কোনো দেশকে জোটের নতুন সদস্য হতে হলে পুরোনো সদস্যদের সবার অনুমোদন নিশ্চিত করতে হয়।

উৎস: NATO ওয়েবসাইট।
৩,০০৭.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? (জানুয়ারি, ২০২৬)
  1. স্পেন
  2. যুক্তরাষ্ট্র
  3. পর্তুগাল
  4. কানাডা
ব্যাখ্যা

⇒ জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক।

জাতিসংঘ:
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫ সালে।
- জাতিসংঘ সনদ কার্যকর হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি। এগুলো হচ্ছে:
• ইংরেজি,
• চীনা,
• স্প্যানিশ,
• ফরাসি,
• রুশ ও
• আরবি।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

৩,০০৮.
জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট এর অন্তভুক্ত SDG-13 কী সম্পর্কিত?
  1. ক) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
  2. খ) স্থলভাগের জীবন
  3. গ) জলবায়ু বিষয়ে পদক্ষেপ
  4. ঘ) সামুদ্রিক বাস্তুসংস্থান
ব্যাখ্যা
জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে SDG এর ১৩ নং লক্ষ্যমাত্রায় জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
 
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে। 

লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

(সূত্র: SDG ওয়েবসাইট)
৩,০০৯.
কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে 'বাংলাদেশ স্ট্রিট'?
  1. আইভরিকোস্ট
  2. সিয়েরা লিওন
  3. লাইবেরিয়া
  4. বেনিন
ব্যাখ্যা
বাংলাদেশ স্ট্রিট:
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর জ্যাকসন হাইটস এলাকার ৭৩ স্ট্রিটের নাম বদলে রাখা হয়েছে 'বাংলাদেশ স্ট্রিট'।
- সড়কটির নতুন নামকরণ উপলক্ষে অনুষ্ঠানে কয়েক শ অভিবাসী বাংলাদেশি যোগ দেন।
- অনুষ্ঠান উদ্বোধন করেন কুইন্স বরোর ১৫ ডিস্ট্রিক্ট কাউন্সিল মেম্বার ও নিউইয়র্ক শহরের সড়ক নামকরণ কমিটির চেয়ারম্যান শেখর কৃষ্ণান। 
- জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটকে বাংলাদেশ স্ট্রিট করার প্রস্তাব আসে ২০২১ সালের সিটি কাউন্সিল নির্বাচনের সময়।
- জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান এক মেলায় প্রথম এ দাবি তোলেন।
- এর আগে নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায় একটি সড়কের নাম 'বাংলাদেশ অ্যাভিনিউ' রাখা হয়েছে।
- ব্রঙ্কসের স্টালিং অ্যাভিনিউয়ের নাম বদলে রাখা হয়েছে 'বাংলা বাজার অ্যাভিনিউ'।

অন্যদিকে,
- আইভরি কোস্টে 'বাংলাদেশ সড়ক / Bangladesh Road' নামে একটি সড়ক আছে। 
- ২০০২ সালে পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওনে অফিসিয়াল ভাষা হিসাবে বাংলা ভাষার নাম ঘোষণা করা হয়।
- তাছাড়া সিয়েরা লিওনে 'বাংলাদেশ' নামে একটি রাস্তা রয়েছে।
- 'বাংলাদেশ স্কয়ার' লাইবেরিয়ায় অবস্থিত।

[প্রশ্ন ও অপশন বিবেচনায় আইভরি কোস্ট সবচেয়ে কাছাকাছি হওয়ায় উত্তর হিসেবে নেওয়া হয়েছে।]

তথ্যসূত্র - প্রথম আলো, ২৭ মার্চ, ২০২৩।
৩,০১০.
নিচের কোন দেশটি BENELUX -এর সদস্য নয়? (ডিসেম্বর, ২০২৪)
  1. বেলজিয়াম
  2. লুক্সেমবার্গ
  3. নেদারল্যান্ডস
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
⇒ 'নিউজিল্যান্ড' BENELUX -এর সদস্য নয়।

BENELUX:
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স ।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র - বেনেলাক্স ওয়েবসাইট।
৩,০১১.
সম্প্রতি জোহরান মামদানি নিউইয়র্ক সিটির কোন পদে নির্বাচিত হয়েছেন?
  1. সিনেটর
  2. মেয়র
  3. কাউন্সিলর
  4. গভর্নর
ব্যাখ্যা

- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। 
- তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে হারিয়ে জয়ী হয়েছেন।

উল্লেখ্য,
- জোহরান মামদানি নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার তিনবারের নির্বাচিত সদস্য। 
- তাঁর জন্ম উগান্ডায়।
- শিশু মামদানি বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে।
- সাত বছর বয়সে মা–বাবার হাত ধরে তিনি নিউইয়র্কে চলে আসেন।
- নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য হওয়ার আগে জোহরান একজন কাউন্সিলর ছিলেন। এ ছাড়া তিনি একজন ‘র‍্যাপার’ও।

উৎস: প্রথম আলো।

৩,০১২.
'অরেঞ্জ বিপ্লব' কোন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. ইউক্রেন
  4. জার্মানি
ব্যাখ্যা
→ 'অরেঞ্জ বিপ্লব' ইউক্রেনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 

অরেঞ্জ বিপ্লব:
- 'অরেঞ্জ বিপ্লব' সংঘটিত হয়েছিল ইউক্রেনে।
- এটি একটি ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক আন্দোলন ছিল, যা ২০০৪ সালে শুরু হয়।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ ছিল এই নাগরিক আন্দোলনের কেন্দ্রবিন্দু।
- ২০০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপি এবং দুর্নীতির অভিযোগ ওঠে, যার প্রতিবাদ হিসেবে এই আন্দোলন শুরু হয়।
- বিরোধী প্রার্থী ভিক্টর ইউশচেঙ্কো দুর্নীতি এবং স্বজনপ্রীতির বিরুদ্ধে প্রচারণা চালান।
- প্রতিবাদকারীরা ইউশচেঙ্কোর প্রচারণার রঙ (কমলা) ব্যবহার করে রাজপথে নামেন।
- ৩ ডিসেম্বর, সুপ্রিম কোর্ট নির্বাচন বাতিল করে নতুন ভোটের আদেশ দেয়।
- নতুন নির্বাচনে ইউশচেঙ্কো ৫২% ভোট পেয়ে জয়ী হন।

উল্লেখযোগ্য যে,
- ২০০৪ সালের অরেঞ্জ বিপ্লব থেকে ২০১৪ সালের মাইদান আন্দোলন পর্যন্ত ইউক্রেন রাজনৈতিক অস্থিরতা, রাশিয়ার প্রভাব এবং ইউরোপ ও রাশিয়ার মধ্যে ভারসাম্য রক্ষার জন্য সংগ্রাম করেছে।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
৩,০১৩.
সম্প্রতি, যুক্তরাজ্য কোন দেশের সাথে ব্রেক্সিট‑পরবর্তী সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি করেছে? [জুলাই, ২০২৫]
  1. ফ্রান্স
  2. ভারত
  3. জার্মানি
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ভারত ও যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি:
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ২৪ জুলাই একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন।
- ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ব্রিটিশ পাউন্ডের এই চুক্তি অনুযায়ী, ভারতের ৯৯ শতাংশ রপ্তানি পণ্য ব্রিটেনে শূন্য শুল্কে প্রবেশ করবে।
- এর মধ্যে রয়েছে গহনা, বস্ত্র, চামড়াজাত পণ্য, কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাবার।
- অন্যদিকে, এই এফটিএর ফলে যুক্তরাজ্যের তৈরি গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, কোমল পানীয় ও প্রসাধনী ভারতে রপ্তানি সহজ হবে।
- কারণ, গড় শুল্কহার কমে ১৫ শতাংশ থেকে ৩ শতাংশ হবে।
- এর ফলে বছরে তিন হাজার ৪০০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হবে।
- ব্রিটিশ প্রধানমন্ত্রী চুক্তিটিকে ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি’ বলে অভিহিত করেছেন।

তথ্যসূত্র- বিবিসি। [link]
৩,০১৪.
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোন দেশে?
  1. মেক্সিকো
  2. যুক্তরাষ্ট্র
  3. কানাডা
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
ফিফা ফুটবল বিশ্বকাপ:
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপ প্রথমবারের মতো তিনটি স্বাগতিক দেশে অনুষ্ঠিত হবে। দেশগুলো হলো:
- মার্কিন যুক্তরাষ্ট্র,
- কানাডা এবং
- মেক্সিকো।
- ২৩তম বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নিবে।

উৎস: ফিফা ওয়েবসাইট।
৩,০১৫.
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ মোট কতটি দল অংশগ্রহণ করবে? 
  1. ৩২টি
  2. ৪০টি
  3. ৪৮টি
  4. ৫৬টি
ব্যাখ্যা

• ফিফা বিশ্বকাপ ২০২৬: 
-  যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন, ২০২৬ সালে শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২৩ তম আসর।
- ১৯৯৮ বিশ্বকাপ থেকে ৩২ দলের টুর্নামেন্টের প্রথা চালু হয়।
 - এবার সেটি পরিবর্তন হতে যাচ্ছে। 
- ৩২ দলের বিশ্বকাপ আর থাকছে না, ২০২৬ ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ৪৮ দলের।
- ৩২ দলের বিশ্বকাপে মোট ম্যাচ সংখ্যা ছিলো ৬৪ টি।
 - ৪৮ দলের টুর্নামেন্টে যা বেড়ে দাঁড়াবে ১০৪ ম্যাচে।
 - প্রথমে ১৬ টি গ্রুপের প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত গ্রুপের সংখ্যা ঠেকেছে ১২ তে।
 - এতদিন যা ছিলো ৮ টি।

তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। 

৩,০১৬.
নিচের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
  1. IOM
  2. ACU
  3. WFP
  4. FAO
ব্যাখ্যা
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (the General Assembly),
• নিরাপত্তা পরিষদ (the Security Council), 
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council), 
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
• অছি পরিষদ (the Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (the Secretariat)।

জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।
এগুলো হলো:
- ILO (প্রথম বিশেষায়িত সংস্থা)
- FAO
- UNIDO
- ICAO
- UNWTO
- IFAD
- UPU
- WHO
- WIPO
- IMO
- WMO
- ITU
- UNESCO
- IMF
- WB

অন্যদিকে,
- বিশ্বব্যাংক গ্রুপের সদস্য ICSID এবং MIGA জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)

অন্যদিকে -
- ACU (Asian Clearing Union) হলো একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা।
- এটি এর সদস্য কেন্দ্রীয় ব্যাংকসমুহ এবং উক্ত অঞ্চলের আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি করে থাকে।

উৎস: UN ওয়েবসাইট।
৩,০১৭.
'World Migration Report 2022’ প্রতিবেদন অনুযায়ী, রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান -
  1. ৬ষ্ঠ
  2. ৭ম
  3. ৮ম
  4. ৯ম
ব্যাখ্যা
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ১ ডিসেম্বর, ২০২১ ‘World Migration Report 2022’ প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে রেমিটেন্স প্রাপ্তিতে শীর্ষ ৫ দেশ:
- ভারত
- চীন
- মেক্সিকো
- ফিলিপাইন
- মিসর

অভিবাসীদের গন্তব্যে শীর্ষ ৩ দেশ : ১. যুক্তরাষ্ট্র, ২. জার্মানি, ৩. সৌদি আরব।
অভিবাসী পাঠানোয় শীর্ষ ৩ দেশ : ১. ভারত, ২. মেক্সিকো, ৩. রাশিয়া।
অভিবাসী পাঠানোয় বাংলাদেশ : ৬ষ্ঠ।
রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশ : ৮ম (২১.৭৫ বি.মা.ড)।

উৎস: পত্রিকা রিপোর্ট। 
৩,০১৮.
ফুটবল বিশ্বকাপ ২০২২ এ গোল্ডেন গ্লাভস কে পেয়েছেন?
  1. এলিসন বেকার
  2. হুগো লরিস
  3. ইমিলিয়ানো মার্টিনেজ
  4. সার্জিও রোমেরো
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৩,০১৯.
শীতল মরুভূমির উদাহরণ নয় কোনটি?
  1. আর্কটিক
  2. লাদাখ
  3. অ্যান্টার্কটিকা
  4. দস্ত ই লুত
ব্যাখ্যা
মরুভূমি:
- যে স্থানের বৃষ্টিপাত ২৫ সে.মি. এর কম এবং বাস্পীভবন থেকে বৃষ্টিপাত কম তাকে মরুভূমি বলে।
- মরুভূমি ২ ধরনের।
- শীতল মরুভূমি – আর্কটিক, অ্যান্টার্কটিকা ও লাদাখ ।
- উষ্ণ মরুভূমি – দস্ত ই লুত (দাশত-ই লুত)।
- অ্যান্টার্কটিকা – পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমি। এটি একটি শীতল মরুভূমি।
- সাহারা মরুভূমি - পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি (আফ্রিকার দুঃখ)।

উৎস: Britannica.
৩,০২০.
২০২৫ সালে কোন চলচ্চিত্রটি 'একাডেমি অ্যাওয়ার্ড' লাভ করে?
  1. এমিলিয়া পেরেজ
  2. আনোরা
  3. কনক্লেভ
  4. দ্য ব্রুটালিস্ট
ব্যাখ্যা
অস্কার পুরস্কার:
- বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
- ১৯২৯ সালের ১৬ মে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের।
- ২০১৩ সাল থেকে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
- বর্তমানে মোট ২৪টি ক্যাটাগরিতে বর্তমানে অস্কার পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য,
⇒ ২০২৫ সালে ৯৭তম অস্কার পুরস্কারে -
- সেরা চলচ্চিত্র: আনোরা।
- সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
- সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (চলচ্চিত্র- দ্য ব্রুটালিস্ট)।
- সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন

এছাড়াও,
- ২০২৪ সালে কান উৎসবে স্বর্ণপাম জিতেছিল সিনেমাটি।

উৎস: Oscar ওয়েবসাইট।
৩,০২১.
যুক্তরাজ্য কখন ইউরোপীয় ইউনিয়ন (EU) ত্যাগ করে?
  1. ৩১ জানুয়ারি, ২০২০ সালে
  2. ১ জানুয়ারি, ২০১৯ সালে
  3. ১ মে, ২০১৬ সালে
  4. ৮ মার্চ, ২০১৮ সালে
ব্যাখ্যা

ব্রেক্সিট: 
- ব্রেক্সিট (Brexit) হলো “Britain” এবং “Exit” শব্দ দুটি মিলিয়ে তৈরি একটি শব্দ।
- যা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বেরিয়ে যাওয়াকে বোঝায়।
- জনমত জরিপ (Referendum):অনুষ্ঠিত হয়: ২৩ জুন ২০১৬।
- যুক্তরাজ্য EU ত্যাগ করে: ৩১ জানুয়ারি ২০২০।

​European Union (EU):
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালের ১ নভেম্বরে ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।

উৎস: European Union ওয়েবসাইট।

৩,০২২.
গ্রুপ অফ ফিফটিন (G-15) কী?
  1. উন্নত দেশসমূহের সামরিক জোট
  2. উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক জোট
  3. জিরো কার্বন নিঃসরণকারী দেশসমূহের জোট
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
গ্রুপ অফ ফিফটিন (G-15):
- এটি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির একটি অর্থনৈতিক গ্রুপ।
- এটি ১৯৮৯ সালে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে সহযোগিতা এবং সহযোগিতার প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- বর্তমানে G15-এ ১৮টি দেশ রয়েছে: আলজেরিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জ্যামাইকা, কেনিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, পেরু, সেনেগাল, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলা, জিম্বাবুয়ে। [ফেব্রুয়ারি, ২০২৫]
- সদস্য দেশগুলো সাধারণত স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করার জন্য নিয়মিত বৈঠক করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করে।

G15-এর কার্যক্রম ও উদ্দেশ্য:
- উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সংরক্ষণ ও বিশ্ব অর্থনীতিতে তাদের অবস্থান শক্তিশালী করা।
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠনে উন্নয়নশীল দেশগুলোর মতামত তুলে ধরা।
- উত্তর-দক্ষিণ (উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর) মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করা।
- বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।
- প্রতি বছর বৈঠকের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্য নীতিগুলো পর্যালোচনা করা।

তথ্যসূত্র: World Population Review ওয়েবসাইট।
৩,০২৩.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) এর মেয়াদকাল নিচের কোনটি?
  1. ২০১৪ - ২০২৮ সাল
  2. ২০১৫ - ২০২৯ সাল
  3. ২০১৬ - ২০৩০ সাল
  4. ২০১৭ - ২০৩১ সাল
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ্য।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৩,০২৪.
সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়-
  1. ক) ১৯০১ সালে
  2. খ) ১৯৪৯ সালে
  3. গ) ১৯৫৯ সালে
  4. ঘ) ১৯৬৯ সালে
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় নোবেল পুরস্কারকে। ১৮৯৫ সালে নিজের নামে এ পুরস্কার প্রচলনের ঘোষণা দেন সুইডিশ উদ্ভাবক ও বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তাঁর মৃত্যুর পর ১৯০১ সালে নোবেল ফাউন্ডেশনের অর্থায়নে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। আলফ্রেড নোবেলের উইলে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি—এই পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়ার কথা উল্লেখ ছিল। কিন্তু তাঁর উইলের বাইরেও ১৯৬৯ সালে নতুন আরেকটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বছর সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় অর্থনীতিতে। সূত্র-nobelprize.org এবং কালের কন্ঠ পত্রিকা।
৩,০২৫.
সম্প্রতি (সেপ্টেম্বর, ২০২৩) জি–২০-এর স্থায়ী সদস্য হিসেবে যোগদান করে -
  1. উত্তর কোরিয়া
  2. আরব লীগ
  3. আফ্রিকান ইউনিয়ন
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা
জি-২০-এর শীর্ষ সম্মেলনে নতুন স্থায়ী সদস্য:
- বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০।
- এর শীর্ষ সম্মেলন ৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে।
- জি–২০ জোটের বর্তমান সদস্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
- সম্মেলনে স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানান মোদি।
- আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ৫৫।
- আফ্রিকান ইউনিয়নকে জি–২০–এর সদস্য করার ঘোষণাকে করতালি দিয়ে স্বাগত জানান বিশ্বনেতারা।

উৎস: ৯ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
৩,০২৬.
২০২৫ সালে কত তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে? [জানুয়ারি, ২০২৫]
  1. ৬০তম
  2. ৬১তম
  3. ৬২তম
  4. ৬৩তম
ব্যাখ্যা
৬১তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন:
- ২০২৫ সালের ১৪-১৬ ফেব্রুয়ারি ৬১তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে।
- ১৪ ফেব্রুয়ারি ফেডারেল প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার-এর উদ্বোধন করবেন।
- মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন এর সভাপতিত্ব করবেন।
- এবারের সম্মেলনে বৈশ্বিক শাসনব্যবস্থা, গণতান্ত্রিক স্থিতিস্থাপকতা, জলবায়ু নিরাপত্তা এবং বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করা হবে।
- সম্মেলনের শেষ দিন জেনস স্টলটেনবার্গ নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

উল্লেখ্য
- আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে মিউনিখ নিরাপত্তা সম্মেলন শুরু হয় ১৯৬৩ সালে।
- সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আঞ্চলিক ও আন্তর্জাতি নিরাপত্তার বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও আলোচনা করেন।
- স্নায়ুযুদ্ধের অবসানের পর এই সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেয়া হয়।

তথ্যসূত্র: Munich Security Conference ওয়েবসাইট।
৩,০২৭.
UNHCR-এর মতে, বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী আশ্রয় দেয় কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ভারত 
  2. ইরান 
  3. জার্মানি
  4. তুরস্ক
ব্যাখ্যা

UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- এর মূল লক্ষ্য হলো যুদ্ধ, সংঘাত, অত্যাচার, এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করা।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- UNHCR-এর মতে, বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী আশ্রয় দেয় ইরান।

উল্লেখ্য,
- সম্প্রতি UNHCR-এর তথ্যমতে, যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নের কারণে বিশ্বের ১২৩.২ মিলিয়ন মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন জাপানের জনসংখ্যার সমান।

⇒ UNHCR-এর মতে, শীর্ষ শরণার্থী আশ্রয় দেয়া দেশ:
১. ইরান – ৩.৫ মিলিয়ন,
২. তুরস্ক – ২.৯ মিলিয়ন,
৩. কলম্বিয়া – ২.৮ মিলিয়ন,
৪. জার্মানি – ২.৭ মিলিয়ন,
৫. উগান্ডা – ১.৮ মিলিয়ন।

উৎস: UNHCR ওয়েবসাইট। [link]

৩,০২৮.
প্যারিস শান্তি চুক্তি (Paris Peace Accords) কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ক) ১৯৫৬
  2. খ) ১৯৭৯
  3. গ) ১৯৭৩
  4. ঘ) ১৯৬৭
ব্যাখ্যা
দীর্ঘ ভিয়েতনাম যুদ্ধের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় সেটি প্যারিস শান্তি চুক্তি বা Paris Peace Accords নামে পরিচিত।
চুক্তি স্বাক্ষরকাল - ২৭ জানুয়ারি, ১৯৭৩ সাল।
স্বাক্ষরের স্থান - প্যারিস, ফ্রান্স
চুক্তির পক্ষসমূহ - যুক্তরাষ্ট্র, উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম।
ফলাফল - ভিয়েতনাম যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার এবং ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের অবসান ঘটে।

প্যারিস শান্তি চুক্তির স্বাক্ষরের আগে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতা লে ডুচ থো ও যুক্তরাষ্ট্রের পক্ষে হেনরি কিসিঞ্জার আলোচনা করেন এবং চুক্তির খসড়া প্রণয়ন করেন। এর সূত্র ধরে দুই জনকেই ১৯৭৩ সালের নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।
 
উৎস: হিস্ট্রি ওয়েবসাইট 
৩,০২৯.
BIMSTEC-এর বর্তমান মহাসচিব কে? [নভেম্বর, ২০২৪]
  1. তেনজিন লেকফেল
  2. ইব্রাহিম তাহা
  3. গোলাম সারওয়ার
  4. ইন্দ্রমণি পান্ডে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

BIMSTEC:

- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation)।
- পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।

উল্লেখ্য,
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

⇒ ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) যাত্রা শুরু হয়.
- ২০১৪ সালে ঢাকায় বিমসটেক সচিবালয় চালু করা হয়।

⇒ ‘বিমসটেক’ এর বর্তমান সভাপতি: থাইল্যান্ড।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯৭-৯৯ এবং ২০০৫-০৬ সালে সভাপতি দায়িত্ব পালন করে।

উৎস: i) BIMSTEC ওয়েবসাইট।
ii) বাসস।
৩,০৩০.
কোন সংস্থাটি G-20 এর সদস্য?
  1. ক) আসিয়ান
  2. খ) ওআইসি
  3. গ) ইউরোপীয় ইউনিয়ন
  4. ঘ) কমনওয়েলথ
ব্যাখ্যা
• Group - 20 কে সংক্ষেপে G-20 বলা হয়। সব মহাদেশের উন্নত ও উন্নয়নশীল ২০টি দেশের অর্থনৈতিক সহযোগীতা ও বৈশ্বিক অর্থনীতি সম্পর্কিত আলোচনার জন্য জি-২০ হচ্ছে সর্বোচ্চ ফোরাম।     
• প্রতিষ্ঠাকাল:- ২৬ সেপ্টেম্বর, ১৯৯৯ সাল।
• প্রতিষ্ঠার স্থান:- বার্লিন, জার্মানি।
• সদস্য সংখ্যা:- ২০টি (১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।

তথ্যসূত্র:- G20 ওয়েবসাইট।
৩,০৩১.
সম্প্রতি ভারত Google-কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
  1. Google Earth
  2. Street View
  3. Road Image
  4. Google Map
ব্যাখ্যা
ভারত Google-কে Street View প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে।

উল্লেখ্য,
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।
৩,০৩২.
প্রথম কোথায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পাঠানো হয়?
  1. মধ্যপ্রাচ্য
  2. কঙ্গো
  3. মালি
  4. বসনিয়া
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- এর প্রথম মিশন ছিল ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ১৯৪৮ আরব-ইসরায়েলি যুদ্ধের সময় যুদ্ধবিরতি পালন ও বজায় রাখা।

⇒ ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়।
- এই মিশনের নাম ছিল "United Nations Truce Supervision Organization (UNTSO)"।
- এটি ছিল জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন এবং এর মূল উদ্দেশ্য ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর করা এবং যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা মনিটর করা।

উৎস: United Nations Peacekeeping.
৩,০৩৩.
World Watch Institute কোন দেশভিত্তিক পরিবেশবাদী প্রতিষ্ঠান?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) জার্মানি
  3. গ) নরওয়ে
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
World Watch Institute মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পরিবেশবাদী গবেষণা প্রতিষ্ঠান।
এটি বিশ্বের প্রথম বেসরকারি স্বাধীন পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা।
মার্কিন বিজ্ঞানী ও অর্থনীতিবিদ লেস্টার ব্রাউন ১৯৭৪ সালে এটি প্রতিষ্ঠা করেন। এর প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
(সূত্রঃ Climate Action Network ওয়েবসাইট)
৩,০৩৪.
CARE-এর পূর্ণরূপ কী?
  1. Cooperative for Assistance and Relief Everywhere
  2. Cooperative for Assistance and Remittances Europe
  3. Cooperative for American and Relief Everywhere
  4. Cooperative for American and Relief Europe
ব্যাখ্যা
Care International:
- CARE-এর পূর্ণরূপ: Cooperative for Assistance and Relief Everywhere.
- যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বৃহত্তম মানবকল্যাণধর্মী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
- মহাসচিব: সোফিয়া স্প্রেচম্যান সিনেইরো।
- সদরদপ্তর: আটলান্টা, মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: Care International ওয়েবসাইট।
৩,০৩৫.
মিয়ানমারের সামরিক সরকার রোহিঙ্গাদের নাগরিক সকল অধিকার বাতিল করে কত সালে? 
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৭৭ সালে
  3. ১৯৮২ সালে
  4. ১৯৮৭ সালে
ব্যাখ্যা

• মিয়ানমার:
- মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের একটি দেশ।
- প্রাচীন নাম ব্রহ্মদেশ।
- রাজধানীর নাম ইয়াঙ্গুন।
- আগে নাম ছিল রেঙ্গুন।
- এর দক্ষিণে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূল, পশ্চিমে বাংলাদেশ ও ভারত, উত্তরে চীন, পূর্বে চীন, লাওস ও থাইল্যান্ড।
- মিয়ানমারের সরকারী ভাষা বর্মী।
- কিয়াট হল মিয়ানমারের মুদ্রা।
- ১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতা লাভ করে।
- ১৯৬২ সালে মিয়ানমারের সামরিক সরকার রোহিঙ্গাদের প্রতি অমানবিক নির্যাতন করে।
- ১৯৭৮ সালে নে উইন সামরিক সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে 'অপারেশন ড্রাগন কিং' চালায়।
- ১৯৮২ সালে মিয়ানমারের নাগরিকত্ব আইনে ১৩৫টি গোত্রের জনগোষ্ঠীকে নাগরিকত্ব প্রদান করা হয় কিন্তু রোহিঙ্গাদের সেই তালিকার বাইরে রাখা হয়।


উৎস: ব্রিটানিকা

৩,০৩৬.
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত নিচের কোন দেশটি ইউরো মুদ্রা গ্রহণ করেনি?
  1. ক) সাইপ্রাস
  2. খ) লুক্সেমবার্গ
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
- বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ১৯টি দেশে ইউরো মুদ্রা চালু আছে। দেশগুলো হলো:
- বেলজিয়াম
- ফ্রান্স
- জার্মানি
- নেদারল্যান্ডস
- লুক্সেমবার্গ
- ইতালি
- আয়ারল্যান্ড
- গ্রিস
- পর্তুগাল
- স্পেন
- অস্ট্রিয়া
- ফিনল্যান্ড
- সাইপ্রাস
- এস্তোনিয়া
- লাটভিয়া
- লিথুয়ানিয়া
- মাল্টা
- স্লোভাকিয়া
- স্লোভেনিয়া।
- সুইডেন, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, চেকিয়া (চেক প্রজাতন্ত্র), বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া কর্তৃক ইউরো মুদ্রা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
- ডেনমার্ক ইউরো মুদ্রা গ্রহণ করবে না।
- ইইউ বর্হিভূত কসোভো, মন্টিনিগ্রো, মোনাকো, সানমারিনো, ভ্যাটিকান সিটি প্রভৃতি দেশে ইউরো ‍মুদ্রা ব্যবহৃত হয়।
- ইউরো ‍মুদ্রা ১৯৯৯ সালের ১ জানুয়ারি পরিক্ষামূলকভাবে তিন বছরের জন্যে ইলেকট্রনিক মুদ্রা হিসেবে চালু হয়।
- ২০০২ সালের ১ জানুয়ারি ইইউভুক্ত ১২টি দেশে ইউরো ব্যাংকনোট ‍ও কয়েন চালু হয়।
- ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের ম্যাসট্রিচ শহরে স্বাক্ষরিত ম্যাসট্রিক্ট বা ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তির ফলশ্রুতিতে ইউরো মুদ্রা চালু হয়।
(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
৩,০৩৭.
জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি?
  1. ২০২৫ সাল
  2. ২০২৬ সাল
  3. ২০২৭ সাল
  4. ২০২৮ সাল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ ২০২৭ সাল।


International Years:
• ২০২৪ সাল:
- International Year of Camelids.

• ২০২৫ সাল:
- International Year of Peace and Trust.
- International Year of Glaciers' Preservation.
- International Year of Cooperatives.

• ২০২৬ সাল:
- International Year of Rangelands and Pastoralists.
- International Year of Volunteers for Sustainable Development.
- International Year of the Woman Farmer.

• ২০২৭সাল:
- International Year of Sustainable and Resilient Tourism.

উৎস: UN ওয়েবসাইট।
৩,০৩৮.
কোনটি জাপান সাগর ও পীত সাগরের মাঝে অবস্থিত?
  1. ক) বাহরাইন দ্বীপ
  2. খ) জাভা দ্বীপ
  3. গ) কোরিয়া দ্বীপ
  4. ঘ) সুমাত্রা দ্বীপ
ব্যাখ্যা
- জাপান সাগর(East Sea) ও পীত সাগরের (Yellow Sea) মধ্যে কোরিয়া উপদ্বীপ অবস্থিত। 
- উত্তর ও দক্ষিণ কোরিয়া নিয়ে কোরিয়া উপদ্বীপ গঠিত। 
 
উৎস : মিনেসোটা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট
৩,০৩৯.
Green Climate Fund (GCF)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. ইয়েনচিয়ন
  3. কানকুন
  4. নিউইয়র্ক
ব্যাখ্যা
Green Climate Fund (GCF):
- Green Climate Fund (GCF) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: কপ-১৬।
- সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
- No. of projects: ২৫৩টি।

উল্লেখ্য,
- ২০০৯ সালে কোপেনহেগেনে ১৫তম কপ সমেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব রাখা হয় এবং ২০১০ সালে কানকুনে ১৬তম কপ সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।
- এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
- সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে।
- গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট।
৩,০৪০.
হিব্রু সভ্যতার প্রধান ধর্মগ্রন্থ কোনটি?
  1. মার্কণ্ডেয়
  2. ওল্ড টেস্টামেন্ট
  3. গীজা বারা
  4. ডাসাম
ব্যাখ্যা
হিব্রু সভ্যতা:
- হিব্রু জাতি প্রাচীন মিসরীয় এবং মেসোপটেমীয় সভ্যতার পর প্রাচীন মানব সভ্যতায় অবদান রেখেছিল।
- হিব্রুদের মূল ধর্ম ইহুদী।
- ইসরাইলি জাতি হিসেবে অধিক পরিচিত।
- প্রাচীন ইউফ্রেটিস নদীর পাড় থেকে বিতাড়িত হয়ে প্যালেস্টাইনে বসতি স্থাপন করে হিব্রু জনগোষ্ঠী।
- হিব্রু শব্দের অর্থ 'বিদেশী'।
- নৃতাত্ত্বিক অর্থে হিব্রুরা কোনো নির্দিষ্ট জাতি নয়।
- হিব্রু জাতি খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দে তাদের আদি পুরুষ ইব্রাহিমের (আঃ) (আব্রাহাম) নেতৃত্বে উত্তর-পশ্চিম মেসোপটেমিয়ায় একত্রে বসবাস শুরু করে।
- হিব্রু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ: তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট।
- তাদের প্রধান দেবতা: জেহোভা।
- জেহোভাকে একেশ্বর বলে মনে করা হয়।
- এ যুগে ইহুদীরা জরথুস্ত্র ধর্মের প্রভাবে আসে এবং আবার একেশ্বরবাদে আকৃষ্ট হয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৪১.
ইউরোপিয়ান পার্লামেন্টের বর্তমান প্রেসিডেন্ট কে? [মার্চ, ২০২৫]
  1. উরসুলা ভন ডের লেইন
  2. আন্তোনিও তাজানি
  3. সালভাতোর সিয়াচিটানো
  4. রবার্টা মেটসোলা
ব্যাখ্যা
ইউরোপীয় পার্লামেন্ট:
- ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্ট।
- ইউরোপীয় পার্লামেন্ট মূলত ইইউ সদস্য দেশগুলোর পার্লামেন্ট দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত।
- ইউরোপীয় পার্লামেন্ট-এ ৭২০ জন সদস্য রয়েছে।
- ইউরোপীয় পার্লামেন্ট ইইউর একমাত্র সরাসরি নির্বাচিত সংস্থা, যা এর সদস্য দেশগুলোর নাগরিকদের প্রতিনিধিত্ব করে।
- ইইউয়ের বাজেট অনুমোদন, আন্তর্জাতিক চুক্তি, সদস্য দেশগুলোর সরকারের সঙ্গে ইইউ আইন নিয়ে আলোচনার মতো কাজগুলো করে ইউরোপীয় পার্লামেন্ট।
- প্রতি ৫ বছরে ইউরোপীয় পার্লামেন্ট-এর সদস্য নির্বাচনে ভোট হয়।
- এই সদস্যরা আবার আড়াই বছরের জন্য ইপি প্রেসিডেন্ট নির্বাচন করেন।
- বর্তমান প্রেসিডেন্ট: রবার্টা মেটসোলা (২০২৪-২০২৭ সাল)।

⇒ ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে:
i. ইউরোপিয়ান কাউন্সিল,
ii. ইউরোপিয়ান পার্লামেন্ট,
iii. ইউরোপিয়ান কমিশন,
iv. ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস,
V. ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক,
vi. দি কোর্ট অব অডিটরস.

উৎস: EU ওয়েবসাইট।
৩,০৪২.
অটল সেতু উদ্বোধন করেন কে?
  1. ওবায়দুল কাদের
  2. শেখ হাসিনা
  3. নরেন্দ্র মোদি
  4. ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন
ব্যাখ্যা
♦ অটল সেতুঃ
- ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘতম সমুদ্র সেতু (অটল সেতু) উদ্বোধন করেন।
- ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু মুম্বাই ট্রান্স হারবার লিংক (এমটিএইিএল) বা ‘অটল সেতু’।
- সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয় মুম্বাইয়ের সেওরি থেকে রায়গড়ের নাভা সেভা পর্যন্ত ২১.৮ কিলোমিটার দীর্ঘ এই সেতু।
- ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির নামে সেতুটির নামকরণ করা হয়েছে ‘অটল সেতু’।
- প্রায় ১৭ হাজার ৮৪৩ কোটি রুপি ব্যয়ে ৬ লেনের সেতুটি তৈরি করা হয়েছে।
- প্রায় ২২ কিলোমিটারের এই পুরো অংশের মধ্যে ১৬.৫০ কিলোমিটার সম্পূর্ণ সমুদ্রের ওপরে থাকবে।

উৎস- LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
৩,০৪৩.
রাজনৈতিক দর্শনের বিখ্যাত গ্রন্থ ‘দ্য পলিটিক্স’ কার লেখা?
  1. সক্রেটিস
  2. এরিস্টটল
  3. প্লেটো
  4. মাকিয়াভেলি
ব্যাখ্যা

• এরিস্টটল:
-  তিনি ছিলেন একজন প্রচীন গ্রিক দার্শনিক ।
- এরিস্টটলের মতে আভিজ্ঞতাই জ্ঞানের উৎস।
-অ্যারিস্টটলের জন্ম উত্তর মেসিডোনিয়ার ক্যালসিডিক উপদ্বীপে।
- তাকে রাষ্ট্র বিজ্ঞানের জনক বলা হয়।
 - এরিস্টটলের শিক্ষক ছিলেন- প্লটো।
- তার বিখ্যাত গ্রন্থ - দ্যা পলিটিক্স।
- লাইসিয়াম তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,০৪৪.
SDR-এর মূল্য নিম্নের কোন মুদ্রার উপর নির্ভর করেনা?
  1. ডলার
  2. ক্রোনা
  3. ইয়েন
  4. ইউরো
ব্যাখ্যা
SDR-এর মূল্য ক্রোনার উপর নির্ভর করেনা।

SDR:
- SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights.
- SDR হলো আইএমএফের একধরনের নিজস্ব অর্থব্যবস্থা।
- আইএমএফের সম্পদ ও ঋণকে এসডিআর এককে গণনা করা হয়।
- তবে এটি নিজে কোনো মুদ্রা নয়, একটি ধারণামাত্র।

⇒ SDR-এর মূল্য কয়েকটি প্রধান মুদ্রা: মার্কিন ডলার (USD), ইউরো (EUR), চীনা রেনমিনবি (CNY), জাপানি ইয়েন (JPY) এবং ব্রিটিশ পাউন্ড (GBP)।
- এটা সরাসরি কোনো দেশের মুদ্রার মতো ব্যবহার হয় না, কিন্তু আন্তর্জাতিক লেনদেন বা দেশগুলোর মধ্যে অর্থ সাহায্য দেওয়ার জন্য কাজ করে।
- যেকোনো মুদ্রার সঙ্গে এই ভার্চ্যুয়াল সম্পদকে বিনিময় করা যায়।
- ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো আইএমএফের এসডিআরকে যেকোনো মুদ্রায় নিজেদের রিজার্ভে গণনা করতে পারে। 
- এর মাধ্যমে একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যায়।
- নিয়মিত এসডিআরের মূল্যমান হালনাগাদ করা হয়।

⇒ SDR-এর মান প্রতিদিন লন্ডনের সময় দুপুরের দিকে পর্যবেক্ষণ করা স্পট এক্সচেঞ্জ হারের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
- IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করেছিল।

উৎস: IMF ওয়েবসাইট।
৩,০৪৫.
বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন কোনটি?
  1. ধরিত্রী সম্মেলন
  2. বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন
  3. মানব পরিবেশ সম্মেলন
  4. স্টকহোম সম্মেলন
ব্যাখ্যা

স্টকহোম সম্মেলন: 
- বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন United Nations Conference on the Human Environment বা স্টকহোম সম্মেলন।
- জাতিসংঘের উদ্যোগে সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।
- এটি অনুষ্ঠিত হয়েছিলো ১৯৭২ সালে। 
- এই সম্মেলনের ফলশ্রুতিতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি গঠিত হয়।

উল্লেখ্য: 
- ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে ‘বিশ্ব ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। 

৩,০৪৬.
বাংলাদেশ IMF এর সদস্যপদ লাভ করে -
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৬ সালে
  4. ১৯৭৭ সালে
ব্যাখ্যা
IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৯১টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (ফেব্রুয়ারি, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (ফেব্রুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ IMF এর সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।
- IMF এর প্রধান কাজ: আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।
৩,০৪৭.
শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে?
  1. শিরিন সুলতানা
  2. শিরিন এবাদি
  3. নার্গিস এবাদি
  4. মনিকা আলী
ব্যাখ্যা
শিরিন এবাদি:
- শিরিন এবাদি প্রথম মুসলিম নারী, যিনি শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- তিনি ইরানের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী।
- গণতন্ত্র, মানবাধিকার, নারী ও শিশু অধিকার এবং শরণার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছিলেন তিনি।
- এই স্বীকৃতিস্বরূপ তাঁকে নোবেল প্রাইজ দেওয়া হয় ২০০৩ সালে।
- তিনি প্রথম ইরানের নাগরিক যিনি নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৩,০৪৮.
জেকোবিন কী?
  1. ক) আমেরিকার বর্ণবাদী সন্ত্রাসী সংগঠন
  2. খ) ইউরোপীয় নাইট
  3. গ) ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব
  4. ঘ) বিখ্যাত বেহালা বাদক
ব্যাখ্যা
ফ্রান্সের ভার্সাই শহরে ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব 'জেকোবিন' যাত্রা শুরু করে। ম্যাক্সিমিলান রোবসপীয়র ছিলেন জেকোবিনের প্রতিষ্ঠাতা।
শুরুতে উদারমনা থাকলেও পরবর্তীতে ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য ক্লাবটি বিশেষভাবে সমালোচিত হয়।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৩,০৪৯.
কোন ঘোষণার মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়?
  1. Cairo Declaration
  2. Tehran Declaration
  3. Istanbul Declaration
  4. Jakarta Declaration
ব্যাখ্যা
D-8:
- পূর্ণরূপ: Developing Eight Organization for Economic Cooperation
- এটি আটটি উন্নয়নশীল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের একটি অর্থনৈতিক সহযোগিতা সংগঠন।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠা: ১৫ জুন, ১৯৯৭।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ইস্তানবুল, তুরস্ক।
- সদস্য দেশসমূহ ৮টি: বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, মিশর, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।
- বর্তমান মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম (Isiaka Abdulqadir Imam)। [ফেব্রুয়ারি ২০২৫]

মূল উদ্দেশ্য:
- সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি;
- শিল্প, কৃষি, জ্বালানি ও প্রযুক্তিতে সহযোগিতা;
- টেকসই উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা;
- পরিবেশ সংরক্ষণ ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন;
- সদস্য দেশগুলোর মধ্যে ভিসামুক্ত ভ্রমণ ও পর্যটন বৃদ্ধি।

তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট।  [Link]
৩,০৫০.
দক্ষিণ আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ কে?
  1. পোপ বেনেডিক্ট XVI
  2. পোপ জন পল II
  3. পোপ ফ্রান্সিস
  4. পোপ লিও XIII
ব্যাখ্যা
পোপ ফ্রান্সিস:
- পোপ ফ্রান্সিসকে বলা হয় ক্যাথলিক চার্চের মহান সংস্কারক।
- তিনি দক্ষিণ আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ। 
- আসল নাম: জর্জ মারিও বার্গোগলিও (Jorge Mario Bergoglio)।
- জন্ম: ১৭ ডিসেম্বর ১৯৩৬, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা।
- ২০১৩ সালে পোপ ফ্রান্সিস পোপ নির্বাচিত হয়েছিলেন।
- তাঁর ধর্মীয় গোষ্ঠী: জেসুইট (Society of Jesus)। 

⇒ তিনি দরিদ্রদের অধিকার, অভিবাসী সমস্যা এবং পরিবেশ রক্ষা-এই তিনটি বিষয়ের উপর তিনি জোর দিয়ে থাকেন।
- তাঁর প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ দলিল হলো "Laudato Si'" (২০১৫), যা জলবায়ু সংকট মোকাবেলা এবং পরিবেশ রক্ষার ওপর ভিত্তি করে লেখা।

উল্লেখ্য,
- তিনি ২১ এপ্রিল, ২০২৫ তারিখে মারা গিয়েছেন।

উৎস: Britannica.
৩,০৫১.
Which city will host the 2028 Summer Olympic Games?
  1. Beijing
  2. Paris
  3. Melbourne
  4. Tokyo
  5. Los Angeles
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।

⇒ ২০২৮ সালে ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।
- ২০২৮ সালের ২১ জুলাই - ৬ আগস্ট পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক গেমস ৬-২২ ফেব্রুয়ারি, ২০২৬ ইতালির মিলান এবং কর্টিনা ডি'আম্পেজো শহরে অনুষ্ঠিত হবে।

উৎস: i) Olympics.
ii) Britannica.
৩,০৫২.
ইসলামিক সহযোগিতা সংস্থার মহাসচিবের মেয়াদ কত বছর?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (মার্চ, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (মার্চ, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৩,০৫৩.
ন্যাটোভুক্ত ইউরোপের বাইরের দেশ -
  1. ক) যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
  2. খ) কলম্বিয়া ও হন্ডুরাস
  3. গ) যুক্তরাষ্ট্র ও কানাডা
  4. ঘ) ইকুয়েডর ও বলিভিয়া
ব্যাখ্যা
ন্যাটো (NATO)

- পরিচয়: সামরিক জোট।
- পূর্ণরূপ: North Atlantic Treaty Organization।
- উদ্যোক্তা: যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠা: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩০টি।
→ এদের মধ্যে ২৮টি দেশ ইউরোপের।
→ বাকি ২টি দেশ উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র ও কানাডা)।
→ অর্থাৎ, ন্যাটোভুক্ত ইউরোপের বাইরের দেশ: যুক্তরাষ্ট্র ও কানাডা
- সর্বশেষ সদস্য: উত্তর মেসিডোনিয়া (২০২০)।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।


তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট।
৩,০৫৪.
Amnesty International কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল?
  1. ১৯৬৩ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৭ সালে
  4. ১৯৭৪ সালে
ব্যাখ্যা
• Amnesty International (অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল):
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা।
- আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার বিষয়ের উত্তরণ ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র বাস্তবায়নে সংস্থাটি একযোগে কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠা- ১৯৬১, লন্ডন।
- প্রতিষ্ঠাতা – পিটার বেনেনসন, এরিক বেকার।
- সদর দপ্তর- লন্ডন।
- শান্তিতে নোবেল পুরস্কার লাভ ১৯৭৭ সালে।
- বর্তমান মহাসচিব - অ্যাগনেস ক্যালামার্ড।

উৎস: Amnesty International এর ওয়েব সাইট।
৩,০৫৫.
নিচের কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার?
  1. ব্যবসা পরিচালনা
  2. মুনাফা লাভ
  3. ব্যাংক ঋণ গ্রহণ
  4. ভোটাধিকার
ব্যাখ্যা
ভোটাধিকারের ভিত্তি: 
- ভোটাধিকার নাগরিকদের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার।
- ভোটাধিকারের ভিত্তি বা শর্ত হল বয়স, নারী-পুরুষ, সম্পত্তি, বাসস্থান, শিক্ষা, মানসিক ও নৈতিক অবস্থা ইত্যাদি।
- কোন কোন দেশে নারীদের ভোটাধিকার দেওয়া হয় না।
- বাংলাদেশে ১৮ বছর বয়সে ভোটার হতে পারে।
- ভোটদানের পদ্ধতি দু'টি-
- (ক) প্রকাশ্য ভোটদান ও (খ) গোপন ভোটদান।

উৎস: পৌরনীতি, এইচ এসসি,প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৫৬.
রোবট নভোযান ‘অডিসিয়াস’ কোন রকেটের সাহায্যে মহাকাশে যাত্রা শুরু করে?
  1. ফ্যালকন ৩
  2. ফ্যালকন ৭
  3. ফ্যালকন ৯
  4. ফ্যালকন ১১
ব্যাখ্যা
রোবট নভোযান ‘অডিসিয়াস’:
- ১৯৭২ সালে অ্যাপোলো মিশনের সফল চন্দ্রাভিযানের পর ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আবারও চাঁদের মাটিতে পা রাখল যুক্তরাষ্ট্রের নভোযান ‘অডিসিয়াস’।
- চাঁদের দক্ষিণ মেরুর কাছে ‘ইস্টার্ন’এলাকায় অবতরণ করে এটি।
- যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের সাহায্যে মহাকাশে যাত্রা শুরু করে এটি।
- রোবট অডিসিয়াসের নকশা ও এটির পরিচালনা করেছে টেক্সাসের হিউস্টনভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিনস। 
- বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করছে নাসা। 

উল্লেখ্য,
-  সবশেষ ১৯৭২ সালে নাসা সফলভাবে চাঁদে অ্যাপোলো ১৭ মিশন পরিচালনা করে।

উৎস: ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, প্রথম আলো।
৩,০৫৭.
বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা কোনটি?
  1. IOM
  2. IMO
  3. IUCN
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
IUCN:
- বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN)।
- IUCN এর পূর্ণরুপ - International Union for the Conservation of Nature.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি নিয়ে বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

উল্লেখ্য,
- IOM হল আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।
- IMO হল সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।

তথ্যসূত্র - IUCN অফিসিয়াল ওয়েবসাইট।
৩,০৫৮.
নিচের কোনটি একটি ছিদ্রায়িত রাষ্ট্র?
  1. ইংল্যান্ড
  2. ইতালি
  3. অস্ট্রিয়া
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা
ছিদ্রায়িত রাষ্ট্র:
- একটি স্বাধীন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যদি অন্য কোন স্বাধীন দেশ অবস্থান করে তবে তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে।
- পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র ২টি।
- এগুলো হলো ইতালি ও দক্ষিণ আফ্রিকা।
- স্যানমেরিনো এবং ভ্যাটিকান সিটি নামক দুটি স্বাধীন রাষ্ট্র ইতালির অধিভুক্ত।
- দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরে ‘লেসোথ’ নামের আরেকটি স্বাধীন রাষ্ট্র অবস্থিত।

অন্যদিকে,
ইতালির অভ্যন্তরে ‘ভ্যাটিকান সিটি’ ও ‘সানম্যারিনো’ রাষ্ট্রদ্বয় অবস্থিত।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস, ব্রিটানিকা।
৩,০৫৯.
তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে -
  1. IDA
  2. IMF
  3. IFC
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (জানুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৩,০৬০.
সাউথ সেন্টার-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. স্টকহোম, সুইডেন
  2. গ্লাসগো, স্কটল্যান্ড
  3. ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
  4. জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
সাউথ কমিশন:
- 'সাউথ কমিশন’ এর বর্তমান নাম ‘সাউথ সেন্টার’।
- এর প্রথম চেয়ারম্যান ছিলেন জুলিয়াস নায়ারে।

⇒ সাউথ সেন্টার:
- সাউথ সেন্টার হলো উন্নয়নশীল দেশগুলির একটি আন্তঃসরকারি সংস্থা।
- সাউথ সেন্টার একটি আন্তঃসরকারি চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠিত হয়: ৩১ জুলাই, ১৯৯৫ সালে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য ৫৫টি।
- বর্তমান নির্বাহী পরিচালক: ডাঃ কার্লোস।

উৎস: South Centre ওয়েবসাইট।
৩,০৬১.
আর্জেন্টিনা সর্বপ্রথম বিশ্বকাপ জেতে কত সালে?
  1. ১৯৭৬
  2. ১৯৭৮
  3. ১৯৮০
  4. ১৯৮২
ব্যাখ্যা
আর্জেন্টিনার প্রথম শিরোপা:
- আর্জেন্টিনা সর্বপ্রথম বিশ্বকাপ জেতে ১৯৭৮ সালে।
- ফুটবল বিশ্বকাপের ১১তম আসর।

উল্লেখ্য,
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৩,০৬২.
কুড়িল দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
  1. আটলান্টিক মহাসাগর
  2. ভারত মহাসাগর
  3. দক্ষিণ মহাসাগর
  4. প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা

কুড়িল দ্বীপপুঞ্জ:
- রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কুড়িল দ্বীপপুঞ্জ ও শাখালিন দ্বীপপুঞ্জ।
- কুড়িল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- কুরিল দ্বীপপুঞ্জের অবস্থান জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের কাছ থেকে এই দ্বীপগুলো সোভিয়েত ইউনিয়ন দখল করে নেয়।
- প্রশান্ত মহাসাগরের যে চারটি দ্বীপ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এটি তার মধ্যে একটি  হলো এই কুরিল দ্বীপপুঞ্জ।
- বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জের চারটির মধ্যে দ্বিতীয় সবচেয়ে বড় দ্বীপ কুনাশির। 
- চারটি দ্বীপের সমন্বয়ে এই কুরিল দ্বীপপুঞ্জকে জাপান তাদের নর্দান টেরিটরি হিসাবে অভিহিত করে।
- এমনকি এই বিরোধের কারণে রাশিয়া ও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসান ঘোষণা করে হওয়া শান্তিচুক্তিতেও আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে নি।
 
তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com

৩,০৬৩.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনটি ঘোষণা করে?
  1. মার্কিন প্যাক্ট
  2. মার্শাল প্লান
  3. ট্রুম্যান ডকট্রিন
  4. মনরো ডকট্রিন
ব্যাখ্যা

মার্শাল প্লান: 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধবিধ্বস্ত ইউরোপ পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত আর্থিক প্রণোদনা মার্শাল প্লান বা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত।
- তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ সি. মার্শাল এটি প্রণয়ন করেন।
- ১৯৪৮ সালের ৩ এপ্রিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এতে স্বাক্ষর করেন ও তখন থেকে কার্যকর হয়।
- ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত চার বছরের মেয়াদি এই পরিকল্পনায় ১৫ বিলিয়ন মার্কিন ডলারের অধিক বরাদ্দ দেওয়া হয়, যার বেশিরভাগই পায় ব্রিটেন এবং ফ্রান্স।
- ইউরোপ পুনর্গঠনের পাশাপাশি মার্শাল প্লানে পশ্চিম ইউরোপে কমিউনিজমের বিস্তার রোধ, ন্যাটো চুক্তি স্বাক্ষর, সিআইএ এর কর্মপরিধি বাস্তবায়নসহ বিভিন্ন উদ্দেশ্য নিহিত ছিলো।

অন্যদিকে: 
- ট্রুম্যান ডকট্রিন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধের সময়কালে কমিউনিজম ও সোভিয়েত প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের পবর্তিত পররাষ্ট্রনীতির নাম - ট্রুম্যান ডকট্রিন (Truman Doctrine)।
- মনরো ডকট্রিন ১৮২৩ সালে মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো দ্বারা ঘোষিত একটি নীতি। 

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডট কম। 

৩,০৬৪.
হামাস কত সালে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়?
  1. ২০০৫ সালে
  2. ২০০৬ সালে
  3. ২০০৭ সালে
  4. ২০০৮ সালে
ব্যাখ্যা

হামাস:
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৮৭।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- এর সদরদপ্তর গাজায় অবস্থিত।
- সামরিক শাখা: ইজ্জেদিন আল-কাশেম ব্রিগেডস।
- গাজা উপত্যকা নিয়ন্ত্রণ নেয়: ২০০৭ সালে।

⇒ ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি দখলদারত্বের অবসানের দাবিতে ‘ইন্তিফাদা’ বা ফিলিস্তিনি গণজাগরণ শুরুর পর ১৯৮৭ সালে হামাস গঠিত হয়। কট্টর ইসরায়েলবিরোধী আধ্যাত্মিক নেতা শেখ আহমাদ ইয়াসিনের নেতৃত্বে আবদেল আজিজ আল-রান্তিসি ও মাহমুদ জহর সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- শুরু থেকেই নীতিগতভাবে প্রয়াত ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের স্বাধীনতাপন্থী সংস্থা পিএলও এর বিরোধিতা করে আসছে দলটি।
- তাদের প্রথম উদ্দেশ্য এর সামরিক শাখা ইজ্জেদিন আল-কাশেম ব্রিগেডসের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া। দ্বিতীয় উদ্দেশ্য ফিলিস্তিনে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা।

উল্লেখ্য,
- ২০০৬ সালের জানুয়ারিতে প্যালেস্টাইনের সাধারণ নির্বাচনে হামাস ফাতাহকে হারিয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
- ২০০৬ সালে ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে ফাতাহ হেরে যাওয়ার পর এবং হামাস যোদ্ধারা গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর এই সহিংসতা শুরু হয়। ওই সংঘাতের ফলে ফিলিস্তিনের যৌথ সরকারের বিলুপ্তি ঘটে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে শাসনভার ভাগ হয়ে যায়। ফিলিস্তিনের দুই অংশ- পশ্চিম তীর ফাতাহ আর গাজা হামাসের শাসনে চলে যায়।
- ১০ জুন, ২০০৭ থেকে গাজায় হামাস এবং ফাতাহের মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়। তিন দিনের তীব্র সংঘর্ষের পর হামাস গাজা নিয়ন্ত্রণ নেয়।

উৎস: i) Al Jazeera.
ii) Britannica.

৩,০৬৫.
'সিটি অব জয়' চলচ্চিত্রে কোন নগরীর দীনতা প্রকাশ পেয়েছে?
  1. ক) ঢাকা
  2. খ) করাচি
  3. গ) দিল্লি
  4. ঘ) কোলকাতা
ব্যাখ্যা

রোলান্ড জোফ পরিচালিত ছবি 'সিটি অব জয়'। 
- এই ছবিতে কোলকাতা শহরের দীনতা প্রকাশ পেয়েছে। 
- এই চলচ্চিত্র একজন কৃষক, একজন আমেরিকান ডাক্তার এবং একজন ব্রিটিশ নার্সের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। 

উৎসঃ রটেন টম্যাটোস, আইএমডিবি 

৩,০৬৬.
এসডিজি বাস্তবায়নের সময়কাল কত?
  1. ২০১০-২০৩০
  2. ২০১৬-২০৩০
  3. ২০১৬-২০৩৫
  4. ২০১৫-২০৩৫
ব্যাখ্যা

Sustainable Development Goals (SDG):
​- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
​- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
​- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
​- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
​- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
​- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
​- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

​⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
​১. দারিদ্র্য বিলোপ;
​২. ক্ষুধা মুক্তি;
​৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
​৪. মানসম্মত শিক্ষা;
​৫. লিঙ্গ সমতা;
​৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
​৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
​৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
​৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
​১০.অসমতার হ্রাস;
​১১. টেকসই নগর ও জনপদ;
​১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
​১৩. জলবায়ু কার্যক্রম;
​১৪. জলজ জীবন;
​১৫. স্থলজ জীবন;
​১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
​১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

​উৎস: UNDP ওয়েবসাইট।

৩,০৬৭.
ব্রিকসে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও জোটে যোগ দেয়নি কোন দেশ?
  1. সৌদি আরব
  2. আর্জেন্টিনা
  3. মিশর
  4. ইথিওপিয়া
ব্যাখ্যা
ব্রিকস:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।
- নতুন করে পাঁচটি দেশ এ জোটের সদস্যপদ পেয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া।
- আর্জেন্টিনা ব্রিকসে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও জোটে যোগ দেয়নি।
- বর্তমানে ব্রিকসের সদস্য দেশ ১০টি।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০১ ফেব্রুয়ারি ২০২৪।
৩,০৬৮.
কবে ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয়?
  1. ১৫২১ সালের ১৫ জুন
  2. ১৫২১ সালের ২১ জুন
  3. ১২১৫ সালের ১৫ জুন
  4. ১২১৫ সালের ২১ জুন
ব্যাখ্যা
ম্যাগনাকার্টা:
১২১৫ সালের ১৫ই জুন তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ও জনগণের মধ্যে ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয়।
– ম্যাগনাকার্টাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়।
– এর মাধ্যমে আইনের শাসনের যাত্রা শুরু হয়।
– এর মাধ্যমে এটি দেখানো হয়েছিল যে এমনকি রাজাও দেশের সাধারণ আইনের ঊর্ধ্বে ছিলেন না।

উৎস: i) Britannica.
ii) Magna Carta Trust.
৩,০৬৯.
সম্প্রতি নিচের কোন দেশ শেনজেন অঞ্চলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে?
  1. আয়ারল্যান্ড
  2. যুক্তরাজ্য
  3. বুলগেরিয়া
  4. সাইপ্রাস
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল (Schengen Area):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোকে তাদের জাতীয় সীমানা বিলুপ্তি করে দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তির উদ্দেশ্য ছিল সীমানাবিহীন একটি ইউরোপ তৈরি করা যা 'শেঞ্জেন এলাকা' নামে পরিচিত হবে।
- লুক্সেমবার্গের শেনজেন শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে 
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ ২৭টি (ইউরোপীয় ইউনিয়ন এর দেশ ২৩টি)।
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।
- শেনজেনভুক্ত ২৭তম দেশ হলো ক্রোয়েশিয়া।

উল্লেখ্য,
- শেনজেন অঞ্চলে ২০২৪ সালের মার্চ থেকে আংশিকভাবে যুক্ত হচ্ছে রোমানিয়া ও বুলগেরিয়া।
- রোমানিয়া ও বুলগেরিয়া ২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য।
- তবে দেশ দুটি এত দিন এই ভিসামুক্ত শেনজেন অঞ্চলে যুক্ত হতে পারেনি। 

উৎস: i) SchengenVisaInfo.com
         ii) ৩১ ডিসেম্বর, ২০২৩, প্রথম আলো।
৩,০৭০.
'International Criminal Police Organization' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
  4. লিঁও, ফ্রান্স
ব্যাখ্যা
ইন্টারপোল (Interpol):
- Interpol-এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)। 
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি।
- সর্বশেষ সদস্য: পালাউ। 
- ইন্টারপোলে পালাউয়ের সদস্য পদ - ২০২৩ সালে ৯১তম সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশের ভোটে অনুমোদিত হয়।

উৎস: Interpol ওয়েবসাইট।
৩,০৭১.
নিচের কে জাতীয় অধ্যাপক ছিলেন?
  1. ক) অধ্যাপিকা সুফিয়া আহমদ
  2. খ) অধ্যাপক আনিসুজ্জামান
  3. গ) ড. জামিলুর রেজা চৌধুরী
  4. ঘ) উপরের সকলেই
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় অধ্যাপক ছিলেন অধ্যাপিকা সুফিয়া আহমদ (প্রথম নারী), অধ্যাপক ড. আনিসুজ্জামান, ড. জামিলুর রেজা চৌধুরী। সম্প্রতি উনারা সবাই মৃত্যুবরণ করেন।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৩,০৭২.
'হামাস' প্রতিষ্ঠা করেন কে?
  1. ইয়াহিয়া সিনওয়ার
  2. ইসমাইল হানিয়া
  3. খালেদ মাশাল
  4. শেখ আহমাদ ইয়াসিন
ব্যাখ্যা
হামাস:
- হামাসের পূর্ণরূপ হারাকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ।
- হামাস ফিলিস্তিন এর গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- শেখ আহমাদ ইয়াসিন সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- সংগঠনটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছিল।
- ২০০৬ সালে হামাস ফিলিস্তিন আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহ-এর বিরুদ্ধে আশ্চর্যজনক বিজয় লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
৩,০৭৩.
UNHCR কাদের জন্য কাজ করে?
  1. শিশুশ্রমিকদের জন্য
  2. শরণার্থীদের জন্য
  3. কারাবন্দিদের জন্য
  4. নির্যাতিত নারীদের জন্য
ব্যাখ্যা
UNHCR:
- এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees।
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) শরণার্থীদের কল্যাণ ও সুরক্ষার জন্য কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় শরণার্থীদের সহায়তার লক্ষ্যে ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে UNHCR গঠিত হয়।
- সংস্থাটির প্রধানকে হাইকমিশনার বলা হয় এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- শরণার্থীদের পুনর্বাসন, আশ্রয় ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংস্থাটি বিশ্বব্যাপী কাজ করে।
- এই মানবিক কর্মকাণ্ডের জন্য UNHCR দুইবার নোবেল শান্তি পুরস্কার লাভ করে—১৯৫৪ এবং ১৯৮১ সালে।

সূত্র: UNHCR ওয়েবসাইট।
৩,০৭৪.
বর্তমানে GCC-এর মোট সদস্য দেশ কয়টি? (জানুয়ারি, ২০২৬)
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
ব্যাখ্যা

GCC:
- GCC পূর্ণরূপ Gulf Cooperation Council. 
- GCC হল পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- গঠিত হয়: ১৯৮১ সালে।
- সদর দপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান সদস্য দেশ: ৬টি।
⇒ এগুলো হলো:
• সৌদি আরব
• সংযুক্ত আরব আমিরাত
• কাতার
• কুয়েত
• বাহরাইন এবং
• ওমান।

তথ্যসূত্র - GCC ওয়েবসাইট।

৩,০৭৫.
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
  1. ক) মুহিউদ্দিন ইয়াসিন
  2. খ) ইসমাইল সাবরি ইয়াকুব
  3. গ) আনোয়ার ইব্রাহিম
  4. ঘ) মাহাথির মুহাম্মদ
ব্যাখ্যা
- মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হলেন ইসমাইল সাবরি ইয়াকুব। তিনি গত ২১ আগস্ট ২০২১ দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন।
- এর আগে ১৬ আগস্ট, ২০২১ তারিখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেন।
(তথ্যসূত্র: আল জাজিরা)
৩,০৭৬.
DNA-এর দ্বি-সর্পিল কাঠামোটি আবিষ্কার করেন কারা?
  1. চার্লস ডারউইন ও আলফ্রেড ওয়ালেস
  2. ওয়াটসন ও মেন্ডেল
  3. জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক
  4. রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন ও গ্রেগর মেন্ডেল
ব্যাখ্যা

DNA-এর ডাবল-হেলিক্স কাঠামো:
- ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস এবং মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন ১৯৫৩ সালে ডিএনএ অণুর ডাবল-হেলিক্স বা দ্বি-সর্পিল কাঠামোটি আবিষ্কার করেন।
- বিংশ শতাব্দীর অন্যতম সেরা এই বৈজ্ঞানিক আবিষ্কার আণবিক জীববিজ্ঞানে যুগান্তকারী অগ্রগতির পথ সুগম করে।
- এ আবিষ্কার বংশগতিবিদ্যার যুগের সূচনা করে এবং বিংশ শতাব্দীর শেষভাগের জৈবপ্রযুক্তি বিপ্লবের ভিত্তি স্থাপন করে।
- এই আবিষ্কারের জন্য ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক এবং মরিস উইলকিন্স ১৯৬২ সালে যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।

⇒ ডিএনএ ১৮৬৯ সালে আবিষ্কৃত হলেও এটি যে কোষের ভেতর জেনেটিক উপাদান দিয়ে তৈরি, তা আবিষ্কার করতে বিজ্ঞানীদের ১৯৪৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। 

উল্লেখ্য,
- ৮ নভেম্বর, ২০২৫ তারিখে মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন ৯৭ বছর বয়সে মারা গেছেন।

উৎস: i) জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
ii) The Business Standard.

৩,০৭৭.
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আনুষ্ঠানিক নাম?
  1. ক) আল শাবাব
  2. খ) আনসারুল্লাহ
  3. গ) লস্কর-ই-তৈইব্যা
  4. ঘ) ফার্ক
ব্যাখ্যা
হুথি বিদ্রোহী:
- হুথি ইয়েমেনের একটি বিদ্রোহী গ্রুপ।
- হুতিদের আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ
- স্থানীয়ভাবে তাদের হুতি বলে ডাকা হয়। তারা মূলত শিয়া মতবাদে বিশ্বাসী।
- ইয়েমেনে ৯৯.৫ শতাংশ মুসলমান, যার মধ্য ৭০ শতাংশ সুন্নী ও ৩০ শতাংশ শিয়া। এই ৩০ শতাংশ শিয়ারাই মুলত হুথি সম্প্রদায়।
- এই হুথিদেরকে ইরানের শিয়া সরকার ও লেবাননের হিজবুল্লার সহযোগী সংগঠন বলে মনে করা হয়।

উৎস: The Daily Star
৩,০৭৮.
ফেয়ারফ্যাক্স কোন দেশের গোয়েন্দা সংস্থা? 
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন 
  3. কানাডা 
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা

ফেয়ার ফ্যাক্স:
- ফেয়ারফ্যাক্স হলো যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত গোয়েন্দা সংস্থা।
- সংস্থাটি অর্থনৈতিক বিষয়ে গোয়েন্দা সংস্থা হিসাবে কাজ করে।
- যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা:
- সিআইএ, এফবিআই, এনজিএ, এনএসএ, আইএনআর ইত্যাদি।

উৎস: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

৩,০৭৯.
৩৩তম প্যারিস অলিম্পিকে কোন দেশ সর্বাধিক স্বর্ণপদক লাভ করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. দক্ষিণ কোরিয়া
  4. ভারত
ব্যাখ্যা
৩৩তম অলিম্পিক গেমস:
- ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- ২৬ জুলাই থেকে ১১ আগস্ট ফ্রান্সের প্যারিসে আয়োজিত হয় এই আসর।
- ২০২৪ প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে ড. ইউনূসের সামাজিক ব্যবসায় তত্ত্বের ওপর ভিত্তি করে।
- প্যারিস অলিম্পিকস ২০২৪ - এর সাথে সামাজিক ব্যবসায় মডেল ইন্টিগ্রেট করে একটি ইতিবাচক সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব তৈরি করার চেষ্টা করা হয়েছে।
- এই উদ্দেশ্যে কার্বন নিঃসরণের মাত্রা ন্যুনতম রাখার চেষ্টা করা হয়েছে, পিছিয়ে পরা জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে ও সামাজিক ব্যবসায়ের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর সাথে পার্টনারশিপে কাজ করা হয়েছে।

⇒ ৩৩তম প্যারিস অলিম্পিকে ৪০টি করে সর্বাধিক স্বর্ণপদক লাভ করে যুক্তরাষ্ট্র ও চীন।
- ৪০ স্বর্ণপদকের পাশাপাশি ৪৪টি ব্রোঞ্জপদকসহ যুক্তরাষ্ট্র ১২৬টি পদক জিতেছে।
- অন্যদিকে ৪০ স্বর্ণপদকের সঙ্গে ২৭ ব্রোঞ্জপদকসহ ৯১টি পদক পেয়েছে চীন।
- আর ২০ স্বর্ণপদকসহ ৪৫ পদক নিয়ে তৃতীয় হয়েছে জাপান।

এছাড়াও,
⇒ ২০২৮ সালে ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।
- ২০২৮ সালের ২১ জুলাই - ৬ আগস্ট পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হবে।

উৎস: i) Olympics.
ii) Britannica.
৩,০৮০.
কোন দেশ পুনরায় প্যারিস চুক্তিতে যোগদান করে?
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
প্যারিস চুক্তি
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের অবসানের লক্ষ্যে ফ্রান্সের প্যারিসে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়, এদেরকে একত্রে প্যারিস চুক্তি বা পিস অব প্যারিস বলে।
- ১৭৮৩ সালের ৩ সেপ্টেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তির পক্ষসমূহ- প্রথম পক্ষ: যুক্তরাজ্য, দ্বিতীয় পক্ষ: যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড। 
- এই চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে।
- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কালে ২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসে কপ–২১ সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ২০০টি দেশ এতে স্বাক্ষর করে। 
- ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে  ২০২০ সালের ৪ নভেম্বর এ চুক্তি থেকে বেরিয়ে আসে।
- ২০২১ সালের ২০ জানুয়ারি, প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রকে প্যারিস চুক্তিতে ফিরিয়ে নেওয়ার জন্য চুক্তিতে স্বাক্ষর করেছেন। 
- ২০৩৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ খাতকে দূষণমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন
- সেই চুক্তি অনুয়ায়ী যুক্তরাষ্ট্র আনুষ্ঠনিকভাবে প্যারিস চুক্তিতে পুনরায় যোগদান করলো।

উৎস: বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩,০৮১.
কোন সনে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রীকরণ করা হয়?
  1. ১৯৮০
  2. ১৯৮৫
  3. ১৯৯০
  4. ১৯৯৫
ব্যাখ্যা
জার্মান একত্রীকরণ:
• ১৯৪৯ সালের ৭ অক্টোবর জন্ম পূর্ব জার্মানির।
• আর ১৯৬১ সালের ১৩ আগস্ট বার্লিন দেয়াল তৈরি করে কৃত্রিমভাবে জার্মানিকে বিভক্ত করে রাখা হয়েছিল।
• ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন দেয়ালের পতন হয়। জার্মান একত্রীকরণের পথ এতে করে ত্বরান্বিত হয়। 
• দুই জার্মানির একত্রীকরণের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯০ সালের ১৬ মে।
১৯৯০ সালের ৩ অক্টোবর পূর্ব জার্মানির অবলুপ্তি ঘোষণা করা হয় এবং দুই জার্মানি একত্রিত হয়।

জেনে রাখা ভালো
• আর ২ ডিসেম্বর (১৯৯০) যুক্ত জার্মানির প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
• দুই জার্মানির একত্রীকরণ ছিল বিংশ শতাব্দীর একটি উল্লেখযোগ্য ঘটনা।
• স্নায়ুযুদ্ধকালীন সময় বিশ্ব দুভাগে ভাগ হয়ে গিয়েছিল।
• একভাগে ছিল মুক্ত ও গণতান্ত্রিক বিশ্ব, অন্যদিকে ছিল সমাজতান্ত্রিক দেশসমূহ।
• এই বিভক্তিই জার্মানিকে বিভক্ত করে রেখেছিল।
• পশ্চিম জার্মানিতে গণতান্ত্রিক সংস্কৃতি বিকশিত হয়েছিল।
• আর পূর্ব জার্মানিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। 

তথ্যসূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৩,০৮২.
বাংলাদেশের কোন বিজ্ঞানী 'কলিঙ্গ পুরস্কার' লাভের গৌরব অর্জন করেছেন?
  1. ক) ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীন
  2. খ) ড. কুদরত-এ-খুদা
  3. গ) ড. জগদীশ চন্দ্র বসু
  4. ঘ) ড. কামাল উদ্দীন আহমদ
ব্যাখ্যা

আবদুল্লাহ আল-মুতী দেশের প্রধান প্রধান সব পুরস্কারের পাশাপাশি আন্তর্জাতিক পুরস্কার ও লাভ করেন।
যেমনঃ
- বাংলা একডেমি পুরস্কার (১৯৭৫),
- ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার (১৯৮৩),
- একুশে পদক (১৯৮৫),
- স্বাধীনতা পুরস্কার (১৯৯৫)।
তার প্রথম প্রকাশিত বই- এসো বিজ্ঞানের রাজ্যে (১৯৫৫)।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩,০৮৩.
“শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি” –এটি কার অভিমত?
  1. থমাস হবস
  2. ম্যাকিয়াভেলী
  3. জেরেমি বেন্থাম
  4. টি. এইচ. গ্রিন
ব্যাখ্যা
- “শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি” –এটি টি. এইচ. গ্রিনের অভিমত।
(ব্রিটানিকা)
৩,০৮৪.
ইজিয়ান সভ্যতা কোন অঞ্চলে গড়ে উঠেছিল?
  1. গ্রিস 
  2. তুরস্ক
  3. ইতালি
  4. ইরান
ব্যাখ্যা

ইজিয়ান সভ্যতা (Aegean Civilization):
- গ্রিসের মূল ভূখণ্ড, ক্রিট দ্বীপ এবং ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে ইজিয়ান সভ্যতা গড়ে ওঠে।
- এটি মূলত দুটি প্রধান ধারায় বিভক্ত ছিল: মিনোয়ান সভ্যতা (ক্রিট দ্বীপ) এবং মাইসিনীয় সভ্যতা (গ্রিসের মূল ভূখণ্ড)।

• মিনোয়ান সভ্যতা (Minoan Civilization):
- এটি ইজিয়ান অঞ্চলের প্রাচীনতম উন্নত সভ্যতা, যা ক্রিট দ্বীপে বিকশিত হয়েছিল।
- রাজা মিনোসের নামানুসারে এর নামকরণ করা হয়।
- তাদের প্রধান কেন্দ্র ছিল 'নোসোস' (Knossos) প্রাসাদ। 

• মাইসিনীয় সভ্যতা (Mycenaean Civilization):
- গ্রিসের মূল ভূখণ্ডে মাইসিনাই নামক শহরকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে ওঠে।
- এটি ছিল মূলত একটি সামরিক বা বীর যোদ্ধাদের সভ্যতা।

• বিখ্যাত কবি হোমারের 'ইলিয়াড' ও 'ওডিসি' মহাকাব্যে এই মাইসিনীয় যুগের বীরত্ব এবং ট্রোজান যুদ্ধের কাহিনী বর্ণিত হয়েছে।
- তাদের স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল বিশাল পাথরের তৈরি 'লায়ন গেট' (Lion Gate)।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট এবং হিস্টোরি ডট কম।

৩,০৮৫.
Article-5 অনুযায়ী NATO-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কী?
  1. সীমান্ত উন্মুক্ত করা
  2. নতুন সদস্য দেশ অন্তর্ভূক্তি
  3. জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা
  4. সদস্য রাষ্ট্রে আক্রমণকে সকলের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা
ব্যাখ্যা
NATO:
- ন্যাটো প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি ধারার।
- অনুচ্ছেদ/আর্টিকেল - ৫: Collective Security বা যৌথ নিরাপত্তা।

• NATO'র অনুচ্ছেদ ৫- “জোটভুক্ত কোনো দেশ যদি বিদেশি শক্তির দ্বারা আক্রমণের শিকার হয়, তাহলে জোটের সব সদস্যদেশ একযোগে তা প্রতিহত করবে।
- অর্থাৎ সদস্যদেশগুলো সম্মিলিতভাবে একে অপরকে সুরক্ষা দেবে।
- ন্যাটোর মূল ভিত্তি ধরা হয় এ ধারাকে।
- ন্যাটোর ইতিহাসে একবার মাত্র ন্যাটোর আর্টিকেল-৫ কার্যকর করা হয়েছে।
- নাইন ইলেভেনে টুইন টাওয়ার হামলার পর ২০০১ সালে এই আর্টিকেল অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়।
- এটির ভিত্তিতেই সদস্য রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
⇒ ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা ,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ.১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

উৎস: NATO ওয়েবসাইট।
৩,০৮৬.
‘রোজ বিপ্লব’ কোথায় সংঘটিত হয়?
  1. ইউক্রেন
  2. জর্জিয়া
  3. লিবিয়া
  4. ইরান
ব্যাখ্যা

ঐতিহাসিক বিপ্লবসমূহ:
- রোজ বিপ্লব: সংঘটিত হয় জর্জিয়ায় ২০০৩ সালে।
- আমেরিকান বিপ্লব: সংঘটিত হয় যুক্তরাষ্ট্রে ১৭৭৬ সালে।
- ফরাসি বিপ্লব: সংঘটিত হয় ফ্রান্সে ১৭৮৯ সালে।
- রুশ বিপ্লব: সংঘটিত হয় রাশিয়ায় ১৯১৭ সালে।
- সাংস্কৃতিক বিপ্লব: সংঘটিত হয় চীনে ১৯৬৬- ১৯৭৬ সালে।
- ইসলামিক বিপ্লব: সংঘটিত হয় ইরানে ১৯৭৯ সালে।
- অরেঞ্জ বিপ্লব: সংঘটিত হয় ইউক্রেনে ২০০৪ সালে।
- টিউলিপ বিপ্লব: সংঘটিত হয় কিরগিজস্থানে ২০০৫ সালে।
- নীল বিপ্লব: সংঘটিত হয় মিসরে ২০১১ সালে।
- জেসমিন বিপ্লব: সংঘটিত হয় তিউনিসিয়ায় ২০১১ সালে।

উৎস: Britannica.

৩,০৮৭.
নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে কত সালে?
  1. ১৯২০ সালে
  2. ১৮০০ সালে
  3. ১৮৯০ সালে
  4. ১৮৯৩ সালে
ব্যাখ্যা

• ভোটাধিকার:
- প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভোটাধিকার একটি মৌলিক অধিকার।
- আব্রাহাম লিংকন এর মতে 'The ballot is stronger than bullet '।
- EVM - Electronic Voting Machine ।
- নারীরা প্রথম ভোটাধিকার পায় ১৮৯৩ সালে নিউজিল্যান্ডে ।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা প্রথম ভোটাধিকার পায় ১৯২০ সালে।
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বাহরাইন এর নারীরা ভোটাধিকার পায় ২০০২ সালে।

উৎস: ব্রিটানিকা এবং দৈনিক ইত্তেফাক।

৩,০৮৮.
২০২৫ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশগ্রহণ করবে কোন দুই দেশ?
  1. নিউজিল্যান্ড ও ইংল্যান্ড
  2. অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা
  3. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
  4. ভারত ও দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
২০২৫ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ:
- অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ফাইনালে প্রতিপক্ষ।
- ফাইনাল ম্যাচ শুরু হবে আগামী ১১ জুন ইংল্যান্ডের লর্ডসে।
- সিডনি টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, টানা দ্বিতীয়বার।
- অর্থাৎ আগামী ১১ জুন লর্ডসে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, 
- ২০২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১১ থেকে ১৫ জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
- এই চূড়ান্ত টেস্টটি হল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই বছরের তীব্র প্রতিযোগিতার সমাপ্তি।
- যেখানে ফাইনালিস্ট কোন ২ দল হবে তা জানার জন্য ২৭ টি সিরিজ এবং ৬৯টি টেস্ট ম্যাচ খেলা হয়।
- এবারের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে তৃতীয় চ্যাম্পিয়ন পাওয়া যাবে।
- ২০২১ সালে উদ্বোধনী চ্যাম্পিয়নশিপ জিতেছিলো নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া জিতেছিলো ২০২৩ সালে।

তথ্যসূত্র: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ সংবাদ সংস্থা।[লিঙ্ক]
৩,০৮৯.
যুক্তরাজ্যের প্রশাসনিক সদর দপ্তরকে কী বলা হয়?
  1. ১০ ডাউনিং স্ট্রিট
  2. স্কটল্যান্ড ইয়ার্ড
  3. হোয়াইট হল
  4. হোয়াইট হাউজ
ব্যাখ্যা
হোয়াইটহল:
- অবস্থান: চ্যারিং ক্রস থেকে পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত বিস্তৃত সড়ক।
- কার্যাবলি: প্রধান সরকারি দপ্তরসমূহের অবস্থান,
- যেমন: মন্ত্রিপরিষদ অফিস, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিস।
- ইতিহাস: ১৬শ শতকে হেনরি অষ্টমের রাজপ্রাসাদ ছিল; বর্তমানে প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত।

• হাউসেস অফ পার্লামেন্ট:
- অবস্থান: ওয়েস্টমিনস্টার, লন্ডন।
- কার্যাবলি: যুক্তরাজ্যের দ্বিকক্ষবিশিষ্ট সংসদ—হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডস—এখানে অধিবেশন করে।

• ১০ ডাউনিং স্ট্রিট: 
- অবস্থান: ডাউনিং স্ট্রিট, ওয়েস্টমিনস্টার, লন্ডন।
- কার্যাবলি: প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও অফিস।

• হোয়াইট হাউজ: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বাসভবন।

উৎস: Britannica.
৩,০৯০.
নোবেল জয়ী মারিয়া কোরিনা মাচাদো একজন-
  1. রাজনীতিবিদ 
  2. অর্থনীতিবিদ
  3. মানবাধিকার কর্মী
  4. রসায়নবিদ
ব্যাখ্যা

- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।

- ৫৮ বছর বয়সী মাচাদো শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন শিল্প প্রকৌশলীও।
- মারিয়া কোরিনা মাচাদো ১৯৬৭ সালের ৭ অক্টোবর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্মগ্রহণ করেন। 
- তাঁর বাবা ছিলেন ভেনেজুয়েলার ইস্পাতশিল্পের একজন প্রভাবশালী ব্যবসায়ী।

- মারিয়া কারাকাসের আন্দ্রেস বেলো ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশলে স্নাতক ডিগ্রি এবং একই শহরের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ অব অ্যাডমিনিস্ট্রেশন (আইইএসএ) থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

- ২০১০ সালে বিরোধীদলীয় জোট থেকে তিনি ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
- ২০১২ সালে ‘ভেন্তে ভেনেজুয়েলা’ নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মারিয়া।
- ২০১৪ সালে তিনি নিকোলা মাদুরোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেন এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট এবং প্রথম আলো।

৩,০৯১.
বার্ট্রান্ড রাসেল কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ১৯৫০ সালে
  2. ১৯৫১ সালে
  3. ১৯৫২ সালে
  4. ১৯৫৩ সালে
ব্যাখ্যা
বার্ট্রান্ড রাসেল:
- রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক।
- তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী ব্যক্তিত্ব।
- ১৯৫০ সালে রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।
- তিনি Political Ideals গ্রন্থটি লিখেছেন।
- Political Ideals গ্রন্থে তিনি বলেছেন: রাজনৈতিক আদর্শ ব্যক্তিজীবনের আদর্শের উপর ভিত্তি করে হতে হবে।

বাট্রান্ড রাসেল রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো-
- The Elements of Ethics,
- Human Society in Ethics and Politics,
- Moral and others,
- Power: A New Social Analysis,
- Political Ideals,
- Introduction to Mathematical Philosophy etc.

উৎস: i) শিক্ষার দার্শনিক ও মনোবৈজ্ঞানিক ভিত্তি, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
৩,০৯২.
ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) এর অফিসিয়াল ভাষা -
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
ইসলামী সহযোগিতা সংস্থা:
- OIC এর পূর্ণরূপ– Organization of Isalmic Co-operation (ইসলামী সহযোগীতা সংস্থা।
- এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ইসলামী সহযোগী সংস্থার বর্তমান সদস্য দেশ- ৫৭টি।
- ইসলামী সহযোগী সংস্থা অফিসিয়াল ভাষা ৩টি - আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ।
- বাংলাদেশ ইসলামী সহযোগী সংস্থা এর সদস্য লাভ করে- ১৯৭৪ সালে।

উৎস: OIC -এর ওয়েবসাইট।
৩,০৯৩.
History of the Peloponnesian War - বইটি কে লিখেছেন?
  1. হেরোডোটাস
  2. থুসিডাইডিস
  3. অ্যারিস্টটল
  4. এসকাইলাস
ব্যাখ্যা
- থুসিডাইডিস বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার জনক হিসেবে পরিচিত। তার রচিত বিখ্যাত বইটি History of the Peloponnesian War. 

প্রাচীন গ্রিসের সাহিত্য:

- সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের অবদান আজও মানব সভ্যতার মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত।
- হোমারের মহাকাব্য ইলিয়ড এবং ওডিসি প্রাচীন গ্রিসের মহাকাব্যের অসাধারণ নিদর্শন।
- বিয়োগান্তক নাটক রচনায় গ্রিকরা বিশেষভাবে পারদর্শী ছিল।
- এসকাইলাসকে এই ধরনের নাটকের জনক বলা হয়।
- তার রচিত বিখ্যাত দুটি নাটক হলো প্রমিথিউস বাউন্ড এবং আগামেমন।
- গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সোফোক্লিস। তিনি একশটিরও বেশি নাটক রচনা করেন।
- তার বিখ্যাত নাটকের মধ্যে রাজা অয়দিপাউস, আন্তিগোনে এবং ইলেকট্রা উল্লেখযোগ্য।

উল্লেখ্য: 
- আরেক বিখ্যাত নাট্যকার ছিলেন ইউরিপিদিস, তিনি বিয়োগান্তক নাটকের জন্য খ্যাত। এরিস্টোফেনেস তার মিলনান্তক ও ব্যঙ্গ রচনায় বিশেষভাবে পরিচিত ছিলেন।
- গ্রিকরাই ইতিহাস রচনার প্রবর্তক। হেরোডোটাস প্রথম ইতিহাস রচনা শুরু করেন বলে তাকে "ইতিহাসের জনক" বলা হয়। তার রচিত প্রথম বইটি গ্রিস ও পারস্যের মধ্যকার যুদ্ধ নিয়ে লেখা।
- থুসিডাইডিস বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার জনক হিসেবে পরিচিত।
- তার রচিত বিখ্যাত বইটি History of the Peloponnesian War. 


উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৯৪.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) কবে করােনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘােষণা করে?
  1. ক) ১১ মার্চ ২০২০
  2. খ) ৩১ মার্চ ২০২০
  3. গ) ৭ জানুয়ারি ২০২০
  4. ঘ) ৩১ ডিাসেম্বর ,২০১৯
ব্যাখ্যা
• ৩১ ডিসেম্বর, ২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরে সর্বপ্রথম করােনাভাইরাস সনাক্ত হয়।
• ৭ জানুয়ারি, ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) এর নামকরণ করে নভেল করােনাভাইরাস।
• প্রথম এই ভাইরাস শনাক্ত করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. লি ওয়েন লিয়াং।
• ৩০ জানুয়ারি, ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)  বৈশ্বিক অবস্থা জরুরি জারি করে ।
• ১১ মার্চ ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) কবে করােনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘােষণা করে।

তথ্যসূত্র: WHO ওয়েবসাইট । 
৩,০৯৫.
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর আয়োজক দেশ কয়টি?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬:
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর সময়কাল: ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ। 
- আয়োজক দেশ ২টি। যথা:
• ভারত,
• শ্রীলঙ্কা।
- এই আসরে মোট ২০টি দল অংশগ্রহণ করবে।
- ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়।
- প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সুপার এইট পর্বে যাবে।
- সেখানে আবারও আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। 
- সুপার এইটে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা রিপোর্ট ।

৩,০৯৬.
ভারতের সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য মিজোরামের রাজধানী-
  1. ইম্ফল
  2. কোহিমা
  3. শিলং
  4. আইজল
ব্যাখ্যা

ভারত: 
• সেভেন  সিস্টার্স ভুক্ত রাজ্য মিজোরামের রাজধানী- আইজল।
- অরুণাচল প্রদেশ – ইটানগর।
- অসম – দিসপুর।
- মণিপুর – ইম্ফল।
- মেঘালয় – শিলং।
- মিজোরাম – আইজল।
- নাগাল্যান্ড – কোহিমা।
- ত্রিপুরা – আগরতলা।

উৎস: ব্রিটানিকা।

৩,০৯৭.
বাংলাদেশ থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর একটি সরলরেখা টানা হলে সেটি কোথায় গিয়ে ভেদ করবে?
  1. যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়
  2. চিলির নিকট প্রশান্ত মহাসাগরে
  3. লাইবেরিয়ার বাংলাদেশ স্কয়ার এ
  4. চিলির সান্তিয়াগোতে
ব্যাখ্যা
প্রতিপাদ স্থান 
- কোন স্থান থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর একটি কাল্পনিক সরলরেখা টানা হলে সেটি যেখানে গিয়ে ভেদ করবে, সেই স্থানদ্বয়কে পরস্পরের প্রতিপাদ স্থান বলে। 
- বাংলাদেশের প্রতিপাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।

- চিলি দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশের একটি দেশ।
- দেশটি প্রশান্ত মহাসাগরের উপকূল ঘেঁষে একটি লম্বা ফিতার মত প্রসারিত একটি ভূখণ্ড।
- এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব চিলি।
- রাজধানী সান্টিয়াগো।
- মুদ্রা পেসো।
- বিশ্বের সর্বাধিক কপার উৎপাদনকারী দেশ- চিলি। 

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম দশম শ্রেণী।
৩,০৯৮.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক ভাষণকে কী বলা হয়?
  1. ইউনিয়ন অ্যাড্রেস
  2. ইউনিয়ন স্পিচ
  3. স্টেট অব দ্য ইউনিয়ন
  4. ন্যাশনাল অ্যাড্রেস
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক ভাষণকে "স্টেট অব দ্য ইউনিয়ন" বলা হয়। 

মার্কিন যুক্তরাষ্ট্র: 
- মার্কিন যুক্তরাষ্ট্র ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। এই দিনটি দেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
- বর্তমানে, যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্য রয়েছে, এর মধ্যে সর্বশেষ অঙ্গরাজ্য হল হাওয়াই।
- যুক্তরাষ্ট্রের পতাকায় ৫০টি তারা রয়েছে, এগুলো ৫০টি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করে।
- যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। কংগ্রেসের নিম্নকক্ষ হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ হলো সিনেট পরিষদ। 
- প্রথম প্রেসিডেন্ট হিসেবে জর্জ ওয়াশিংটন দায়িত্ব গ্রহণ করেন। যদিও তিনি কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি, তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট।
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক ভাষণকে "স্টেট অব দ্য ইউনিয়ন" বলা হয়।  
- ফ্রান্স যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল।
- ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন, তিনি যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট ছিলেন,
- ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলোপ করেন।

সূত্র: ব্রিটানিকা। 
৩,০৯৯.
বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ -
  1. ক) বাংলাদেশ
  2. খ) পাকিস্তান
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৩,১০০.
Agenda 21 was adopted at which conference?
  1. ক) Johannesburg
  2. খ) Stockholm
  3. গ) Copenhagen
  4. ঘ) Rio
ব্যাখ্যা
এজেন্ডা ২১:
- পরিবেশ ও  উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলনে গৃহীত একটি দলিল।
- পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত রিও ঘোষণা এবং বনের টেকসই ব্যবস্থাপনার নীতির বিবৃতি ১৭৮টি দেশ অংশ করেছিল।
- ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ১৪ জুন ১৯৯২ থেকে।
- ১৯৯৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে আর্থ সামিটের অগ্রগতির পাঁচ বছরের পর্যালোচনা করা হবে বলে সম্মত হয়েছিল ।
- এজেন্ডা ২১ - এর পূর্ণ বাস্তবায়ন ২০০২ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত  টেকসই উন্নয়নের বিশ্ব শীর্ষ সম্মেলনে (WSSD) দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করা হয়েছিল।

অন্যদিকে -
- ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছিল স্টকহোম সম্মেলনে।
- ক্লাইমেট ফান্ড গঠন করা হয়েছিল কোপেনহেগেন সম্মেলনে।

 উৎস: UNEP এর ওয়েবসাইট।