বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ২৯ / ২৭২ · ২,৮০১২,৯০০ / ২৭,৩৪৭

২,৮০১.
BirdLife International কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯১৮ সালে
  2. ১৯২০ সালে
  3. ১৯২২ সালে
  4. ১৯২৮ সালে
ব্যাখ্যা
BirdLife International:
- BirdLife International (বার্ড লাইফ ইন্টারন্যাশনাল) হলো একটি বৈশ্বিক সংস্থা যা পৃথিবীজুড়ে পাখিদের রক্ষায় কাজ করছে।
- এটি একটি নেটওয়ার্ক সংস্থা, যার সদস্য সংগঠনগুলি বিশ্বব্যাপী পাখিদের সংরক্ষণ, তাদের বাসস্থান রক্ষা এবং পৃথিবীর জীববৈচিত্র্য সুরক্ষায় প্রচেষ্টা চালায়।

⇒ প্রতিষ্ঠিত হয়: ২০ জুন, ১৯২২।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর: কেমব্রিজ, যুক্তরাজ্য।

উল্লেখ্য,
- ১৯২৮ সালে এই গোষ্ঠীটির নামকরণ করা হয় ইন্টারন্যাশনাল কমিটি ফর বার্ড প্রিজারভেশন।
- ১৯৬০ সালে এর নাম হয় ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর বার্ড প্রিজারভেশন।
- ১৯৯৩ সালে নামকরণ হয় বার্ডলাইফ ইন্টারন্যাশনাল।

⇒ বার্ড লাইফ ইন্টারন্যাশনাল সংস্থার ১২৩টিরও বেশি জাতীয় অংশীদার রয়েছে।
- এই অংশীদাররা পাখিদের সংরক্ষণের জন্য কাজ করে।
- তারা স্থানীয় এবং আঞ্চলিক স্তরে পাখি সংরক্ষণ, বাসস্থান পুনরুদ্ধার, পরিবেশগত শিক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

উৎস: i) BirdLife International.
ii) Britannica.
২,৮০২.
WHO Framework Convention on Tobacco Control কবে গৃহীত হয়েছিল?
  1. ২০০২ সালে
  2. ২০০৩ সালে
  3. ২০০৪ সালে
  4. ২০০৫ সালে
ব্যাখ্যা

WHO Framework Convention on Tobacco Control:
- তামাক নিয়ন্ত্রণে WHO ফ্রেমওয়ার্ক কনভেনশন।
- WHO ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (WHO FCTC) হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পৃষ্ঠপোষকতায় আলোচিত প্রথম আন্তর্জাতিক চুক্তি।
- গৃহীত হয়: ২১ মে, ২০০৩ (সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত ৫৬তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে)।
- কার্যকর হয়: ২৭ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরকারী দেশ: ১৬৮টি। 
- পক্ষ: ১৮৩টি।

উল্লেখ্য,
- তামাকমুক্ত বিশ্ব গড়ে তুলতে WHO FCTC-এর ১৮৩টি দেশের নেতারা ফেব্রুয়ারি, ২০২৪-এ পানামায় সম্মিলিত হয়েছেন।
- এটি  WHO FCTC-এর ১০ম কনফারেন্স অফ দ্য পার্টিস (COP10)।
- WHO FCTC-এর প্রধান: ডাঃ আদ্রিয়ানা ব্লাঙ্কো মারকুইজো।

উৎস: WHO ওয়েবসাইট।

২,৮০৩.
কাচাতিভু দ্বীপ কোন প্রণালীতে অবস্থিত?
  1. হরমুজ প্রণালী
  2. বেরিং প্রণালী
  3. পক প্রণালী
  4. জিব্রাল্টার প্রণালী
ব্যাখ্যা
পক প্রণালী:
- পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী।
- এটি উত্তরপূর্বে অবস্থিত বঙ্গোপসাগর ও দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগরকে যুক্ত করেছে।
- প্রণালীটি ৬৪-১৩৭ কিলোমিটার (৪০-৮৫ মাইল ) প্রশস্ত, ৫ মাইল দীর্ঘ এবং ১০০ মিটারের চেয়ে কম গভীর।
- ভারত ও শ্রীলঙ্কাকে পৃথককারী পক প্রণালীতে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ কাচাতিভু।
- জনবসতিহীন এই দ্বীপটি শ্রীলঙ্কার অংশ। 

উল্লেখ্য,
- ১৯২১ সালে তৎকালীন ব্রিটিশ উপনিবেশ ভারত ও শ্রীলঙ্কা উভয় দেশের শাসকই কাচাতিভু দ্বীপের চারপাশে মাছ ধরার অধিকার দাবি করেছিল।
- কিন্তু ১৯৭৪ সালে ভারত এ দ্বীপের ওপর সব ধরনের দাবি থেকে সরে আসে।
- এর দুই বছর পর উভয় দেশের মধ্যে একটি চুক্তি হয়।
- এ চুক্তির ফলে উভয় দেশের লোকেদের দ্বীপটির চারপাশে মাছ ধরা বন্ধ হয়ে যায়।

উৎস: i) Britannica.
         ii) ৩ এপ্রিল, ২০২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
২,৮০৪.
'জাতিসংঘ মানবাধিকার কমিশন' সুশাসনের কয়টি উপাদান উল্লেখ করেছে?
  1. ক) ৪টি
  2. খ) ৯টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
জাতিসংঘ মানবাধিকার কমিশন (UNHRC) সুশাসনের উপাদানের ৫টি উপাদান চিহ্নিত করেছে।
এগুলো হলো:
- স্বচ্ছতা
- দায়বদ্ধতা
- জবাবদিহিতা
- অংশগ্রহণ এবং
- সংবেদনশীলতা।

(তথ্যসূত্র: UNHRC ওয়েবসাইট)
২,৮০৫.
বুকা কিসের রাজধানী?
  1. ক) আজারবাইজান
  2. খ) সিসিলি
  3. গ) মিন্দানাও
  4. ঘ) বুগেনভিল
  5. ঙ) টার্কস দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা
পাপুয়া নিউগিনির স্বায়ত্তশাসিত অঞ্চল বুগেনভিল দ্বীপপুঞ্জের রাজধানী শহর হল বুকা। সম্প্রতি বুগেনভিলে দু'দফা গণভোটে সে দেশের জনগণ স্বাধীনতার পক্ষে রায় দেয়। (সূত্রঃ ব্রিটানিকা)
২,৮০৬.
কিউবান বিপ্লব সংঘটিত হয় বিংশ শতাব্দির- 
  1. পঞ্চাশের দশকে 
  2. ষাটের দশকে
  3. সত্তরের দশকে
  4. আশির দশকে
ব্যাখ্যা

• কিউবা বিপ্লবের সময়কাল - ১৯৫৬ -১৯৫৯ সাল। 

• কিউবা বিপ্লব:
- কিউবার বিপ্লবী মহানায়ক ফিদেল কাস্ত্রো।
- কিউবার তৎকালীন প্রেসিডেন্ট বাতিস্তা ও কিউবার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিপ্লবের ময়দানে সক্রিয় হন কাস্ত্রো।
-তার প্রথম পদক্ষেপ ছিল মেক্সিকো থেকে কিউবায় আক্রমণ চালানো।
- ১৯৫৬ সালের ২৫ নভেম্বর তিনি ও তার বিপ্লবী সহযোগীরা কিউবার উদ্দেশে যাত্রা শুরু করেন।
- পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাতিস্তার সেনাবাহিনীর আক্রমণে নাস্তানাবুদ হন।
- শুরুর দিকেই তাকে কারাবন্দী করে বাতিস্তা সরকার।
- কিউবার মানুষের মুক্তির জন্য গেরিলা যুদ্ধে নামেন কাস্ত্রো।
- এরই মধ্যে চে গুয়েভারার সঙ্গে ফিদেল কাস্ত্রোর গেরিলা যুদ্ধে পরিকল্পনা আরও বিস্তৃতি পায়।
- ফিদেল কাস্ত্রো তাকে গ্রেনেড তৈরির কারখানা, রুটি বানানোর জন্য চুল্লি প্রস্তুত এবং নিরক্ষর সঙ্গীদের লেখাপড়ার জন্য স্কুল তৈরির দায়িত্ব দেন।
- বিখ্যাত টাইম ম্যাগাজিন তিন বছর পর চে গুয়েভারাকে ‘কাস্ত্রোর মস্তিষ্ক’ বলে আখ্যায়িত করেছিল।
- সংগঠিত হয়ে কাস্ত্রোর বিপ্লবী বাহিনী গেরিলা যুদ্ধে আরও সক্রিয় হয়ে ওঠে।
- আচমকা হামলায় বাতিস্তা সরকার পর্যুদস্ত হয়ে পড়ে।
- সিয়েরা পর্বতমালা, শহর পেরিয়ে তারা হাভানায় ঢুকে পড়লে বাতিস্তা সরকার পালিয়ে যায়।
- জয়ী হন কাস্ত্রো, জয় হয় বিপ্লবের।
- বিপ্লবের নেতা, ফিদেল কাস্ত্রো, ১৯৫৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত কিউবা শাসন করেছিলেন।

উৎস: ব্রিটানিকা। 

২,৮০৭.
'মানবাধিকারের সার্বজনীন ঘোষণা- ১৯৪৮' এ মোট কতটি ধারা রয়েছে?
  1. ৩৫ টি
  2. ২৪ টি
  3. ৩০ টি
  4. ২০ টি
ব্যাখ্যা
• মানবাধিকারের সার্বজনীন ঘোষণা- ১৯৪৮ এ মোট ৩০টি ধারা রয়েছে।

মানবাধিকারের সার্বজনীন ঘোষণা: 
- জাতিসংঘ মানবাধিকার কমিশন (১৯৪৬) কর্তৃক ঘোষণা করা হয়।
- জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয় ১০ ডিসেম্বর, ১৯৪৮ সালে। 
- মোট অনুচ্ছেদ ৩০ টি
- সাধারণ পরিষদে এই ঘোষণা গৃহীত হওয়ার দিন অর্থাৎ ১০ ডিসেম্বরকে “মানবাধিকার দিবস” হিসাবে পালন করা হয়।
- প্রথম আর্ন্তজাতিক মানবাধিকার সম্মেলন ১৯৬৮ সালে ২০ বছর পূর্তিতে তেহরানে অনুষ্ঠিত হয়। 
- মানবাধিকার বিষয়ক দ্বিতীয় বৈশ্বিক সম্মেলন ১৯৯৩ সালে ভিয়েনায় অনুষ্ঠিত হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২,৮০৮.
UNWTO এর বর্তমান নাম কী?
  1. UN Trade
  2. UN Tourism
  3. UN Tourist
  4. UN Travel
ব্যাখ্যা
UN Tourism: 
- UN Tourism (পূর্বে UNWTO) - জাতিসংঘের পর্যটন সংস্থা। 
- UNWTO এর নতুন নাম: UN Tourism
- নতুন ব্র্যান্ড ঘোষণা: ২৩ জানুয়ারি ২০২৪ সাল। 
- সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন। 
- সদস্য রাষ্ট্র: ১৬০টি। 
- অধিভুক্ত বেসরকারি সংস্থা: শতাধিক। 
- নতুন স্লোগান: “Bringing the world closer” (বিশ্বকে আরও কাছাকাছি আনা)। 
- নতুন প্রতীক: মানব আকৃতির পাঞ্জিয়া (Pangea) আকৃতির প্রতীক, যা সংযুক্ত বিশ্বকে প্রতিফলিত করে। 
- UN Tourism পর্যটন খাতকে বৈশ্বিক উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ।

উৎস: UN Tourism ওয়েবসাইট।
২,৮০৯.
Bitcoin uses _____ technology.
  1. AI
  2. Datamining
  3. P2P
  4. Neural
ব্যাখ্যা
বিটকয়েন:
- বিটকয়েন হলো ডিজিটাল মুদ্রা।
- ২০০৯ সালের জানুয়ারিতে এটি তৈরি করা হয়েছিল।
- শাতোশি নাকামোতো নামে একজন অনামী ব্যক্তি একটি শ্বেতপত্রের মাধ্যমে এই ডিজিয়াল মুদ্রা তৈরির বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন।
- চিরাচরিত অনলাইন লেনেদেনের ফি-র তুলনায় এই মুদ্রায় লেনেদেনের ফি কম।
- এটি এক ধরনের ক্রিপ্টোকারেন্সি।
- বিটকয়েন দিয়ে ইন্টারনেটের মাধ্যমে পিয়ার-টু-পিয়ার (P2P) ট্রাঞ্জেকশন করা যায়।
- বিকেন্দ্রীভূত ডিজিটাল কারেন্সির মধ্যে বিটকয়েন প্রথম।
- কারণ, এটি কোনও কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং একক প্রশাসক ছাড়াই কাজ করে।

উৎস: Bitcoin ওয়েবসাইট। [link]
২,৮১০.
কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়?
  1. ব্যাপক বায়ু দূষণ
  2. জলবায়ু পরিবর্তন
  3. ব্যাপক তেল নিঃসরণ
  4. পারমানবিক বিস্ফোরণ
ব্যাখ্যা

- ধরিত্রী দিবস বা Earth Day-এর সূচনা হয় ১৯৬৯ সালে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে সংঘটিত একটি ভয়াবহ তেল নিঃসরণের ঘটনা থেকে। ঐ সময় ইউনিয়ন অয়েল কোম্পানির একটি প্ল্যাটফর্ম থেকে তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে। 

ধরিত্রী দিবস:
- পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়।
- এটি জাতিসংঘ কর্তৃক নির্ধারিত একটি দিবস।
- সর্বপ্রথম ১৯৭০ সালে দিবসটি পালিত হয়।
- বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়।
- ১৯৯০ সালে বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় জাতিসংঘ।
- জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে তা পালনের জন্য উৎসাহ দেওয়া হয়।
- এরপর দিবসটি ‘বিশ্ব ধরিত্রী দিবস’ নামে আন্তর্জাতিক ভাবে পালিত হচ্ছে।
- বর্তমানে ১৯৩টি দেশে প্রতি বছর ধরিত্রী দিবস পালিত হয়।

সূত্র: United Nations Foundation ও Earth Day 2025 ওয়েবসাইট। 

২,৮১১.
'আন্তর্জাতিক বুকার পুরস্কার -২০২৪' এ মনোনীত হয়েছে কোন উপন্যাস?
  1. টেস্টামেন্টস
  2. দ্য সেন্স অফ এন্ডিং
  3. দ্য গ্যাদারিং
  4. কাইরোস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

'আন্তর্জাতিক বুকার পুরস্কার -২০২৪'

- জার্মান লেখক জেনি উরপেনবেক এবং ইংরেজিতে বইটির অনুবাদক মিশায়েল হফমান যৌথভাবে এবার আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন।
- লন্ডনের এতিহ্যবাহী টেট মডার্ন আর্ট গ্যালারিতে মঙ্গলবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
- পুরস্কারজয়ীদের বাছাই বোর্ডের বিচারকমণ্ডলীর প্রধান ছিলেন কানাডীয় লেখক ইলিয়ানো ওয়াকটেল।
- উরপেনবেকের জার্মান ভাষায় লেখা ‘কাইরোস’ ইংরেজিতেও প্রাণবন্ত করে তোলেন হফমান।
- জার্মানির দুই অসম বয়সির প্রেম, সহবাস এবং অসাড় মূল্যবোধ ভাঙার বর্ণনা পাওয়া যায় গল্পে।
- কাইরোস উপন্যাসে এক বিধ্বংসী ভালোবাসার গল্প বলা হয়েছে, যার শুরু ১৯ বছর বয়সি এক তরুণীর সঙ্গে পঁঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির প্রেমের মধ্য দিয়ে।
- ৬৬ বছর বয়সি হফমানকে জার্মান থেকে ইংরেজি ভাষায় অনুবাদের ক্ষেত্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অনুবাদক বলা হয়।  

সূত্র- বুকার পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইট (লিংক) ।
২,৮১২.
নিচের কোন দেশটির মুদ্রার নাম ‘রুপি’ নয়?
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) নেপাল
  4. ঘ) মালদ্বীপ
ব্যাখ্যা

ভারত, পাকিস্তান এবং নেপালের মুদ্রার নাম রুপি।
অন্যদিকে মালদ্বীপের মুদ্রার নাম ‍রুপিয়া।
Source: worldatlas.com

২,৮১৩.
'কানাডা' কোন মহাদেশে অবস্থিত?
  1. ইউরোপ
  2. অস্ট্রেলিয়া
  3. উত্তর আমেরিকা
  4. দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা
• কানাডা:
- কানাডা উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
- টরেন্টো হচ্ছে কানাডার বৃহত্তম শহর।
- কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা।
- কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।

উৎস: Britannica.
২,৮১৪.
ভারত ও পাকিস্তানের পক্ষে তাসখন্দ চুক্তিতে স্বাক্ষর করেন কে?
  1. ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো
  2. লালবাহাদুর শাস্ত্রী ও আইয়ুব খান
  3. জওহরলাল নেহেরু ও ইউসুফ রেজা গিলানি
  4. শরণ সিং ও নওয়াজ শরীফ
ব্যাখ্যা
তাসখন্দ চুক্তি:
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
- তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী এ্যালেক্সি কোসিজিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান দুই দেশের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।

তথ্যসূত্র - ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।
২,৮১৫.
বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ -
  1. ফ্রান্স
  2. স্পেন 
  3. জার্মানি
  4. পোল্যান্ড 
ব্যাখ্যা

বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।

⇒ বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।
- বিশ্বব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট জন ম্যাকক্লয় অন্য দুইটি ঋণ আবেদনকারী দেশ পোল্যান্ড ও চিলির চেয়ে ফ্রান্সকে বেশি সক্ষম মনে করেছিলেন। ফ্রান্স যে পরিমাণ অর্থের আবেদন করেছিল, তার অর্ধেক (২৫০ মিলিয়ন মার্কিন ডলার) প্রদান করা হয়েছিল; তাও কঠিন শর্তের অধীনে। শর্ত ছিল ঋণ পরিশোধকালে দেশটি অন্য যেকোন ঋণদাতার চেয়ে বিশ্বব্যাংকের ঋণ পরিশোধে অগ্রাধিকার দেবে। এছাড়া দেশটির তৎকালীন বাজেটে ব্যাপক কাটছাঁট করতে হয়েছিল।
- বিশ্বব্যাংকের প্রতিনিধিদল কঠোর নজরদারীর মধ্যে ফ্রান্সের অর্থনৈতিক কার্যকলাপ অবলোকন করছিল। তাদের মূল লক্ষ্য ছিল দেশটি বিশ্বব্যাংকের শর্তসমূহ সঠিকভাবে পালন করছে কিনা। এছাড়া ঋণ অনুমোদনের পূর্বে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ফরাসি সরকারকে আদেশ দিয়েছিল যে সরকারে যেসব কমিউনিস্ট সদস্য রয়েছে তাদের সবার আগে বিদায় করতে হবে।

উৎস: World Bank ওয়েবসাইট।

২,৮১৬.
আফ্রিকান উন্নয়ন ব্যাংক (AfDB) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬০ সালে
  2. ১৯৬৪ সালে
  3. ১৯৬৬ সালে
  4. ১৯৭০ সালে
ব্যাখ্যা

আফ্রিকান উন্নয়ন ব্যাংক (African Development Bank - AfDB):
- আফ্রিকান উন্নয়ন ব্যাংক হলো আফ্রিকা মহাদেশের প্রধান মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক।
- এটি আফ্রিকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা এবং নীতি পরামর্শ প্রদান করে।

• AfDB প্রতিষ্ঠার চুক্তি কার্যকর হয়: ৪ আগস্ট, ১৯৬৩ (Organisation of African Unity-এর উদ্যোগে)।
- প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষরিত হয়: খার্তুম, সুদান।
- প্রতিষ্ঠিত হয়: ১০ সেপ্টেম্বর, ১৯৬৪। 
- কার্যকর: ১ জুলাই, ১৯৬৬।
- সদর দপ্তর: আবিদজান, আইভরি কোস্ট।
- সদস্য দেশ: ৮২টি (৫৪টি আফ্রিকান + ২৮টি অ-আফ্রিকান)।
- সভাপতি: ডঃ সিদি ওউলদ তাহ (মৌরিতানিয়া)।
- লক্ষ্য: আফ্রিকায় টেকসই অর্থনৈতিক বৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং দারিদ্র্য হ্রাস করা।
- আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের কাজ হলো আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান।

উৎস: African Development Bank ওয়েবসাইট।

২,৮১৭.
'বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস' পালিত হয় -
  1. ২২ মার্চ
  2. ২৭ সেপ্টেম্বর
  3. ১৭ জুন
  4. ২২ এপ্রিল
ব্যাখ্যা
দিবস:
- ১৯৭৫ সালে প্রথমবারের মতো জাতিসংঘের পক্ষ থেকে খরা ও মরুকরণের প্রতি সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
- এই ধারাবাহিকতায় ১৯৭৭ সালে নাইরোবিতে বিশ্ব মরুকরণ বিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এখানেই গঠিত হয় ‘আন্তর্জাতিক মরুকরণ প্রতিরোধ কনভেনশন’।
-  ১৯৯৫ সাল থেকে মরুকরণ ও খরা সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করে তুলতে ১৭ জুন পালন করা হয় ‘ বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস’।

এছাড়াও,
- 'বিশ্ব পর্যটন দিবস' পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
- 'বিশ্ব পানি দিবস' পালিত হয় ২২ মার্চ।
- 'বিশ্ব ধরিত্রী দিবস' পালিত হয় ২২ এপ্রিল।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
২,৮১৮.
নিচের কোনটি চীনের গোয়েন্দা সংস্থা?
  1. ক) CSIS
  2. খ) Naicho
  3. গ) MSS
  4. ঘ) DGSE
ব্যাখ্যা
বিভিন্ন দেশের কতিপয় গোয়েন্দা সংস্থা:
চীন - Ministry of State Security Chinese (MSS)
জাপান - Cabinet Intelligence and Research Office (Naicho)
কানাডা - Canadian Security Intelligence Service (CSIS)
কিউবা - The Intelligence Directorate Direction General Inteligencia(DGI)
ফ্রান্স - Directorate-General for External Security (DGSE)
 
উৎস: সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট। 
২,৮১৯.
নিচের কোন দেশ ২০২৪ ও ২০২৫ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়নি?
  1. জাপান
  2. গায়ানা
  3. আলজেরিয়া
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য:
⇒ ২০২৪ ও ২০২৫ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয় আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া ও গায়ানা।
⇒ ২০২৩ ও ২০২৪ সাল  দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যের দায়িত্ব পালন করে জাপান।
অর্থাৎ জাপান ২০২৪ ও ২০২৫ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়নি, ২০২৩ ও ২০২৪ সাল জন্য নির্বাচিত হয়েছিল।

অন্যদিকে,
⇒ ১৯৫৬ সালে জাতিসংঘের সদস্য হওয়ার পর এ নিয়ে ১২ বার এই ভূমিকায় নির্বাচিত হয়েছে জাপান।
- জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ। দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। 
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়। 
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট, বাংলাপিডিয়া, Live MCQ সালতামামি ২০২৩।
২,৮২০.
মস্কো নিরাপত্তা সম্মেলনের আয়োজক কে?
  1. রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়
  2. রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়
  3. রাশিয়ান সমাজ কল্যাণ মন্ত্রণালয়
  4. রাশিয়ান অর্থ মন্ত্রণালয়
ব্যাখ্যা
- একাদশ মস্কো নিরাপত্তা সম্মেলন ২০২৩ সালের ১৫ আগস্ট রাশিয়ার মস্কো শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ও কৌশল নিয়ে আলোচনা হয়।
- মস্কো নিরাপত্তা সম্মেলন Moscow Conference on International Security (MCIS-2021) নামে পরিচিত। 
- এই সম্মেলনের আয়োজক রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। 
- ২০১২ সাল থেকে মস্কো নিরাপত্তা সম্মেলন আয়োজিত হয়ে আসছে। 
 
সূত্র: মস্কো নিরাপত্তা সম্মেলন ওয়েবসাইট।
২,৮২১.
২০২৬ ফিফা বিশ্বকাপ কতটি দেশে অনুষ্ঠিত হবে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
২০২৬ ফিফা বিশ্বকাপ:
- ২০২৬ ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপের ২৩তম আসর।
- ২৩তম আসর আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। 
- উদ্বোধনী ম্যাচ ১১ জুন, ২০২৬ অনুষ্ঠিত হবে । 
- ফাইনাল হবে ১৯ জুলাই, ২০২৬ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নিউ জার্সি স্টেডিয়ামে। 

উৎস: FIFA ওয়েবসাইট।
২,৮২২.
জার্মান ভিত্তিক দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ এর বার্ষিক দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
ব্যাখ্যা

দুর্নীতির ধারণাসূচক ২০১৯
জার্মান ভিত্তিক দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ বিশ্বব্যাপী তাদের বার্ষিক দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করেছে। ২৩ জানুয়ারি ২০২০ এ প্রতিবেদন প্রকাশিত হয় যাতে ১৮০টি দেশের নাম অন্তর্ভুক্ত করা হয়। এই সূচকের ‘০’ স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় শীর্ষ দুর্নীতিগ্রস্থ দেশ এবং ‘১০০’ স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় সর্বনিম্ন দুর্নীতিগ্রস্থ দেশ হিসাবে ধরা হয়। যে দেশে দুর্নীতির ব্যাপকতার হার সর্বনিম্ন সে দেশে সর্বোচ্চ সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করা হয়। সূচকে সর্বোচ্চ স্কোর ৮৭ রয়েছে ডেনমার্ক ও নিউজিল্যান্ডের এবং সর্বনিম্ন স্কোর ৯ রয়েছে সোমালিয়ার।
এই সূচকে বাংলাদেশের স্কোর ২৬। সার্কভুক্ত দেশগলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ ভুটান (স্কোর ৬৮) এবং সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্থ দেশ আফগানিস্তান (স্কোর ১৬)। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং বিশ্বে ১৪তম।

২,৮২৩.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিজার্ভ মুদ্রা নিচের কোনটি?
  1. ডলার
  2. পাউন্ড
  3. ইউরো
  4. উপরোক্ত সবগুলো
ব্যাখ্যা
The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।
- সর্বশেষ সদস্য -লিচেনস্টাইন (২০২৪)।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- দাপ্তরিক ভাষা ৩টি (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।

উৎস: IMF ওয়েবসাইট।
২,৮২৪.
কোন আন্তর্জাতিক সাহায্য সংস্থা ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে?
  1. ক) UNESCO
  2. খ) FAO
  3. গ) WFP
  4. ঘ) UNICEF
ব্যাখ্যা
- ২০২০ সালে শান্তিতে নোবেল পেয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)। 
- ক্ষুধা নিরসনে অবদানের স্বীকৃতি হিসেবে ডব্লিউএফপিকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

- বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সদরদপ্তর ইতালির রাজধানী রোম শহরে অবস্থিত।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৬৫ সালে জাতিসংঘ সিস্টেমের অন্তর্ভুক্ত হয়।

- বর্তমান নির্বাহী পরিচালক ডেভিড বিসলি।
- বিশ্ব খাদ্য কর্মসূচি ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- বাংলাদেশ ২০২২ মেয়াদে বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে।

(তথ্যসূত্র: বিশ্ব খাদ্য কর্মসূচি ওয়েবসাইট)
===================
উল্লেখ্য,
২০২২ সালে শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংগঠন মেমোরিয়াল ও ইউক্রেনের মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিস।

সূত্র: Nobel Prize ও WFP ওয়েবসাইট।
২,৮২৫.
কোন দেশ থেকে 'ফ্রাইডেস ফর ফিউচার' আন্দোলনের সূত্রপাত হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. পোল্যান্ড
  3. সুইডেন
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা
ফ্রাইডেস ফর ফিউচার:

- 'ফ্রাইডেস ফর ফিউচার' আন্দোলন হলো জলবায়ু পরিবর্তন বিষয়ে স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- ২০১৮ সালের আগস্টে সুইডেনে স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত হয়।
- এই আন্দোলনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবীতে সারা বিশ্বে স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুলে না গিয়ে রাজপথে নেমে আসে।

তথ্যসূত্র - ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।
২,৮২৬.
গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP)-২০২৫ অনুযায়ী, মধ্য প্রাচ্যের কোন দেশটি সামরিক ব্যয়ে শীর্ষে অবস্থান করছে?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. সৌদি আরব
  3. ইসরায়েল
  4. ইরান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সামরিক ব্যয় র‍্যাংকিং-২০২৫:

- গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ১৪৫টি দেশকে আন্তর্ভুক্ত করে ‘Defense Spending by Country 2025’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।

• প্রতিবেদন অনুযায়ী, সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ৫ দেশ:
- ১ম অবস্থানে রয়েছে - যুক্তরাষ্ট্র,
- ২য় অবস্থানে রয়েছে - চীন,
- ৩য় অবস্থানে রয়েছে - রাশিয়া,
- ৪র্থ অবস্থানে রয়েছে - ভারত,
- ৫ম অবস্থানে রয়েছে - সৌদি আরব।

• মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ:
- ৫ম অবস্থানে রয়েছে - সৌদি আরব,
- ১৭ তম অবস্থানে রয়েছে - ইসরায়েল,
- ২৫ তম অবস্থানে রয়েছে - ইরান,
- ৩৪ তম অবস্থানে রয়েছে - কাতার।

তথ্যসূত্র - গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ওয়েবসাইট।
২,৮২৭.
জাতিসংঘ প্রকল্প সেবা সম্পর্কিত অফিস (UNOPS) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) রোম, ইতালি
  2. খ) বন, জার্মানি
  3. গ) কোপেনহেগেন, ডেনমার্ক
  4. ঘ) লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা
জাতিসংঘ প্রকল্প সেবা সম্পর্কিত অফিস (UNOPS)
▪ UNOPS - এর পূর্ণরূপ United Nations Office for Project Services বা জাতিসংঘ প্রকল্প সেবা সম্পর্কিত অফিস।
▪ সংস্থাটি সদস্য দেশ সমূহের জনসাধারণকে উন্নত জীবন গড়ে তোলার জন্য ও দেশ সমূহকে শান্তি ও টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের জন্য সহোযোগীতা প্রদান করে থাকে। বর্তমানে ৮০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে থাকে।
▪ প্রতিষ্ঠাকাল - ডিসেম্বর, ১৯৭৩ সাল। 
সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক
▪ UNOPS - এর বর্তমান নির্বাহী প্রধান Jens Wandel। তিনি ৯ মে, ২০২২ সালে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ডেনমার্কের নাগরিক।

তথ্যসূত্র: UNOPS ওয়েবসাইট।
২,৮২৮.
২০১৯-২০ অর্থবছরে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরা হয়েছে -
  1. ক) ১২.২৫ ভাগ
  2. খ) ১১.২১ ভাগ
  3. গ) ১০.৩৫ ভাগ
  4. ঘ) ১৪.৬৫ ভাগ
ব্যাখ্যা
২০১৯-২০ অর্থবছরে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরা হয়েছে ১২.২৫ ভাগ। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
২,৮২৯.
এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ কোনটি?
  1. চীন
  2. ভারত
  3. রাশিয়া
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা

এশিয়ায় সবচেয়ে বড় অর্থনীতির দেশ:
- এশিয়ায় সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন।

• এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ হলো চীন। এটি বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।
- দেশটির মোট জিডিপি ২০ লাখ ৬৫ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছাতে পারে।
- বিশ্বের উৎপাদন খাতের মোট মূল্য সংযোজনের প্রায় ৩০ শতাংশই আসে চীন থেকে। বৈদ্যুতিক যান, ব্যাটারি, সৌর প্যানেল ও নানা উন্নত শিল্প উপকরণে চীনা প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে আধিপত্য বজায় রেখেছে।

• এশিয়ার ২য় বৃহৎ অর্থনীতির দেশ ভারত। 
- এশিয়ার ৩য় বৃহৎ অর্থনীতির দেশ জাপান।

উল্লেখ্য,
- বিশ্বের সববৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাথাপিছু আয় ৮৯ হাজার ৫৯৮ ডলার। উদ্ভাবনভিত্তিক অর্থনীতি থেকে দেশটির আয় হয়। 

উৎস: i) প্রথম আলো।  [link]
ii) IMF ওয়েবসাইট। [link]

২,৮৩০.
২০তম জি–২০ শীর্ষ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয় কোন শহরে?
  1. জুরিখ
  2. জেনেভা
  3. জোহানেসবার্গ
  4. রিও ডি জেনিরো
ব্যাখ্যা

• জি-২০:
- জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম।
- এটি ১৯৯৯ সালে গঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।
- জি-২০ বর্তমান সদস্য - ২১ টি।
- জি-২০ সর্বশেষ সদস্য - আফ্রিকান ইউনিয়ন। 

উল্লেখ্য,
- জি-২০ বার্ষিক শীর্ষ সম্মেলন ২০২৫ সালের ২২-২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।

উৎস: জি-২০ জোট ওয়েবসাইট।

২,৮৩১.
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গঠিত হয় কোন যুদ্ধের প্রেক্ষিতে?
  1. ক) আরব ইসরাইল প্রথম যুদ্ধ
  2. খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  3. গ) মার্কিন-সোভিয়েত স্নায়ু যুদ্ধ
  4. ঘ) ভিয়েতনাম যুদ্ধ
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষী মিশন:
- গঠিত হয় ১৯৪৮ সালে।
- আরব-ইসরাইল প্রথম যুদ্ধকে কেন্দ্র করে শান্তিরক্ষী মিশন গঠিত হয়। গঠনের পর প্রথম মিশন প্রেরণ করা হয় জেরুজালেমে। প্রথম মিশনের নাম ছিল: UNITED NATIONS TRUCE SUPERVISION ORGANIZATION.
- এখন পর্যন্ত শান্তিরক্ষী মিশন গঠিত হয়েছে ৭১টি এবং চলমান শান্তিরক্ষা মিশন ১২টি।

উল্লেখ্য যে,
- জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নোবেল শান্তি পুরস্কার লাভ করে ১৯৮৮ সালে।
- বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রমে যোগদান করে  ১৯৮৮ সালে।
- জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ বাংলাদেশ। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে যথাক্রমে ইথিওপিয়া, রুয়ান্ডা ও নেপাল।
- আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২৯ মে।

উৎস: peacekeeping.un.org
২,৮৩২.
কোন দেশ ২০২২-২০২৪ মেয়াদে Vulnerable 20 গ্রুপের সভাপতিত্ব করেছে?
  1. পেরু
  2. ঘানা
  3. ব্রাজিল
  4. মেক্সিকো
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Vulnerable 20 (V20):

- Vulnerable 20 (V20) হলো জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশ গুলোকে নিয়ে একটি ফোরাম।
- V20 বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য সংলাপ এবং পদক্ষেপের মাধ্যমে কাজ করে।
- এটি গঠিত হয়: ৮ অক্টোবর, ২০১৫।
- প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬৮টি।

⇒ ভি-২০ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের একটি প্লাটফর্ম।
- এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর climate vulnerable forum এর সাথে সরাসরি জড়িত।

উল্লেখ্য,
- ২০২২-২০২৪ মেয়াদে এই গ্রুপের সভাপতিত্ব করেছে ঘানা।

উৎস: Vulnerable 20 ওয়েবসাইট।
২,৮৩৩.
স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র নয় কোনটি?
  1. ডেনমার্ক
  2. লুক্সেমবার্গ
  3. সুইডেন
  4. নরওয়ে
ব্যাখ্যা
⇒ লুক্সেমবার্গ স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com
২,৮৩৪.
জাতিসংঘের বিশেষ সংস্থা ‘UNESCO’ কী নিয়ে কাজ করে?
  1. শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি
  2. শিশুদের অধিকার
  3. খাদ্য ও কৃষি
  4. পরমাণু শক্তি
ব্যাখ্যা
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (UNESCO):
- UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা, যা আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
- ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে বিস্তৃত পরিসরের দক্ষতা প্রদান করতে চায়।
- প্রতিষ্ঠা: ১৬ নভেম্বর, ১৯৪৫, লন্ডন। 
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স। 
- ইউনেস্কো ১২২৩টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেছে। [৯ মার্চ, ২০২৫]

উৎস: ইউনেস্কো ওয়েবসাইট।
২,৮৩৫.
'The roof of the world' নামে পরিচিত কোনটি?
  1. তিব্বত
  2. মিশর
  3. পেরু
  4. চিলি
ব্যাখ্যা
তিব্বত (Tibet):
- তিব্বত একটি উপত্যকা। একে "roof of the world" নামেও অভিহিত করা হয়।
- তিব্বত মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী অধ্যুসিত এলাকা।

⇒ তিব্বতের আয়তন: ১২,২১,৬০০ বর্গকিলোমিটার।
- রাজধানী শহর: লাসা। একে নিষিদ্ধ শহর বলা হয়।

⇒ হিমালয়ের সমগ্র পরিসর জুড়ে, অসংখ্য উপত্যকা এবং গিরিখাত রয়েছে।
- বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে সুন্দর পর্বতশ্রেণী, এই উপত্যকাগুলি শুধুমাত্র পাহাড়ের তীব্র সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এবং পাহাড়ের তুষারময় প্রান্তরকে উপত্যকার সবুজ সবুজ ল্যান্ডস্কেপের সাথে বৈসাদৃশ্য করে ভ্রমণকারীদের অভিজ্ঞতা বাড়িয়ে তোলে।

উৎস: i) Britannica.
ii) USGS (.gov).
২,৮৩৬.
ডেঙ্গু ভ্যাকসিন 'কিউডেঙ্গা' তৈরি করে কোন দেশ?
  1. রাশিয়া
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা
• ডেঙ্গু ভ্যাকসিন:
- ডেঙ্গু প্রতিরোধে জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের তৈরি টিকা 'কিউডেঙ্গা'র অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- এই ভ্যাকসিন ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্দোনেশিয়া ও ব্রাজিলে ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ অনুযায়ী, ৬-১৬ বছর বয়সী শিশুদের জন্য এই টিকা চালু করা হবে, যারা তীব্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং যাদের বাস উচ্চ সংক্রমণ ঝুঁকিপূর্ণ এলাকায়।  

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড ও ডেইলি স্টার।
২,৮৩৭.
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণ স্বাধীন রাষ্ট্র কোনটি?
  1. মোনাকো
  2. নাউরু
  3. বার্বাডোস
  4. ভ্যাটিকান সিটি
ব্যাখ্যা
ভ্যাটিকান সিটি:
- ক্যাথলিক চার্চের সদরদপ্তর ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট পূর্ণ স্বাধীন রাষ্ট্র।
- ভ্যাটিকান সিটি টাইবার নদীর তীরে অবস্থিত।
- ১৯২৯ সালে পোপ পায়াস একাদশ এবং ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনির মধ্যে স্বাক্ষরিত ল্যাটেরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
- ভ্যাটিকান সিটির আয়তন ৪৪ হেক্টর (০.৪৪ বর্গ কিলোমিটার)।
- প্রাচীন প্রাচীরঘেরা এ নগররাষ্ট্রে বসবাস করেন প্রায় ৯০০ জন।

উল্লেখ্য,
- ভ্যাটিকানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পোপ, যিনি রাষ্ট্রের প্রধান ও বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকের ধর্মীয় নেতা।
- হোলি সি’ হলো ক্যাথলিক চার্চ ও ভ্যাটিকান সিটির কেন্দ্রীয় শাসন কর্তৃপক্ষ, এটি আন্তর্জাতিক আইনের অধীন একটি সার্বভৌম আইনগত সত্তা।
- রোমান কুরিয়া হলো হোলি সির প্রশাসনিক সংস্থা। এটি সেই কেন্দ্রীয় প্রতিষ্ঠান, যার মাধ্যমে পোপ ক্যাথলিক চার্চ পরিচালনা করেন।
- ভ্যাটিকানের জাতীয় সংগীতের নাম ‘পন্টিফিক্যাল মার্চ’। এটি বিশ্বের একমাত্র জাতীয় সংগীত, যা লাতিন ভাষায় গাওয়া হয়।
- ভ্যাটিকানের ফটকে পাহারা দেন সুইস গার্ডস। তাঁরা বিশ্বের সবচেয়ে পুরোনো সেনাবাহিনীর সদস্য।

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট।
২,৮৩৮.
ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
  1. ভারতীয় জনতা পার্টি
  2. ভারতীয় জাতীয় কংগ্রেস
  3. অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস
  4. দ্রাবিড়া মুনেত্রা কাজাঘাম 
ব্যাখ্যা

ভারতীয় জাতীয় কংগ্রেস:
- ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (Indian National Congress)।
- প্রতিষ্ঠিত হয়: ২৮শে ডিসেম্বর, ১৮৮৫।
- প্রতিষ্ঠাতা: ইংরেজ সিভিলিয়ান অ্যালান অক্টোভিয়ান হিউম এবং অন্যান্য ভারতীয় ও ব্রিটিশ সদস্য।
- কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ব্যারিস্টার উমেশ ব্যানার্জী।
- সুরেন্দ্রনাথ ব্যানার্জী ১৮৭৬ সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন।

অন্যদিকে,
- উপমহাদেশের দ্বিতীয় রাজনৈতিক দল নিখিল ভারত মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়। 

উৎস: i) Britannica.
ii) EBSCO.

২,৮৩৯.
G-20 এর ১৭ তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) নয়াদিল্লি
  2. খ) রিয়াদ
  3. গ) ম্যানিলা
  4. ঘ) জেদ্দা
ব্যাখ্যা

G-20 শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের সংগঠন।
এর সদস্য দেশ ১৯ টি আর সংস্থা একটি (ইউরোপীয় ইউনিয়ন) প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে।
১৭ তম সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২২ সালে নয়াদিল্লিতে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ ও Britannica.com

২,৮৪০.
বর্তমানে (সেপ্টেম্বর, ২০২৩) জার্মানির চ্যান্সেলরের নাম কী?
  1. অটো ফন বিস্‌মার্ক
  2. অ্যাঞ্জেলা মার্কেল
  3. কনরাড অ্যাডেনাউয়ার
  4. ওলাফ শলৎজ
ব্যাখ্যা
জার্মানির চ্যান্সেলর:
- জার্মানির প্রজাতন্ত্রীর চ্যান্সেলর হচ্ছে দেশের সরকার প্রধান।
- সাধারণত গণতান্ত্রিক উপায়ে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত করা হয় দেশটিতে।
- জার্মানির বর্তমান চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন ওলাফ শলৎস।
- জার্মানির নবম চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হলেন ওলাফ শলৎস।

অন্যদিকে -
- জার্মানির প্রথম চ্যান্সেলর ছিলেন অটো ফন বিস্‌মার্ক।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির প্রথম নেতা ছিলেন কনরাড অ্যাডেনাউয়ার।
- জার্মান দেশটিতে আঙ্গেলা মার্কেল ষোল বছর নেতৃত্ব দিয়েছেন।

উৎস: Britannica.
২,৮৪১.
ভারতের সুপ্রিম কোর্টের ৫১ তম প্রধান বিচারপতি কে হবেন?
  1. সঞ্জিব কুমার নাথ
  2. সঞ্জিব খান্না
  3. ডি ওয়াই চন্দ্রচূড়
  4. অরবিন্দ বোবদে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-------------------------- 
ভারতের প্রধান বিচারপতি:
- ভারতের নতুন প্রধান বিচারপতি হিসেবে সঞ্জিব খান্নাকে নিয়োগ দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রুপদি মুর্মু।
-আগামী ১১ নভেম্বর তিনি বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হবেন।
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তালিকায় ৫১ তম প্রধান বিচারপতি হিসাবে স্থান পাচ্ছে সঞ্জীব খান্নার নাম।
- ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনের আগে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন বিচারপতি সঞ্জিব খান্না।

উল্লেখ্য,
প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্নার মেয়াদ ৬ মাসের জন্য হবে।
তিনি ২০২৫ সালের ১৩ মে অবসর নেবেন।

এছাড়াও,
-১৯৮৩ সালে আইনজীবী হিসাবে উঠে আসেন বিচারপতি সঞ্জীব খান্না।
-তিনি তিস হাজারি কমপ্লেক্সের জেলা আদালতে প্র্যাকটিস করতেন।
-পরে তিনি দিল্লির হাইকোর্ট ও ট্রাইব্যুনালে প্র্যাকটিস করেন।
-বিচারপতি খান্না আয়কর বিভাগের সিনিয়র স্থায়ী কাউন্সেল হিসাবেও কাজ করেছেন এবং ২০০৪ সালে দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের স্থায়ী কাউন্সেল (সিভিল) হয়েছিলেন।
-দিল্লি হাইকোর্টে অ্যামিকাস কুরি কেসে তিনি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটার হিসাবেও ছিলেন।

সূত্র- ঢাকা পোষ্ট এবং হিন্দুস্থান টাইম বাংলা। [লিঙ্ক]
২,৮৪২.
আন্দিজ পর্বতমালা যে মহাদেশে অবস্থিত –
  1. দক্ষিণ আমেরিকা
  2. এশিয়া
  3. উত্তর আমেরিকা
  4. ইউরোপ
ব্যাখ্যা
আন্দিজ পর্বতমালা:
- পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ পর্বতমালা।
- আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- আন্দিজ পর্বতমালা আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু এবং ভেনেজুয়েলা মোট সাতটি দেশ জুড়ে অবস্থিত।
- আন্দিজ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর প্রায় ৪,৩০০ মাইল পর্যন্ত প্রসারিত।
- পৃথিবীর ভূত্বকের নীচে থাকা টেকটোনিক প্লেটগুলি একত্রিত হয়ে আন্দিজ সৃষ্টি হয়।
- আন্দিজ পর্বতমালা পূর্ব থেকে পশ্চিমে ১২০ থেকে ৪৩০ মাইল প্রশস্ত।
- উত্তর আন্দিজ, মধ্য আন্দিজ এবং দক্ষিণ আন্দিজ হল আন্দিজ পর্বতমালার তিনটি বিভাগ।

উৎস:  Worldatlas.com
২,৮৪৩.
The position of Bangladesh according to the Digital Quality of Life Index 2023 -
  1. 65th
  2. 77th
  3. 79th
  4. 82nd
ব্যাখ্যা
ডিজিটাল জীবনমান সূচক ২০২৩):
→ 'ডিজিটাল কোয়ালিটি অভ লাইফ ইনডেক্স ২০২৩', অর্থাৎ ডিজিটাল জীবনমান (ডিকিউএল) সূচক প্রতিবেদন প্রকাশ করে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্ক। 
→ সার্ফশার্ক ১২১টি দেশকে অন্তর্ভুক্ত করে প্রকাশ করে ডিজিটাল জীবনমান সূচক-২০২৩। 
→ ইন্টারনেট সামর্থ্য, ইন্টারনেটের মান, ই-অবকাঠামো, ই-নিরাপত্তা, ই-গভর্নমেন্ট—এই পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে সার্ফশার্কের ডিজিটাল জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়।

সূচক অনুসারে - 
→ ১ম - ফ্রান্স,
→ ২য় - ফিনল্যান্ড,
→ ৩য় - ডেনমার্ক,
→ ৪র্থ - জার্মান,
→ ৫ম - লুক্সেমবার্গ,
→ ৮২তম - বাংলাদেশ,
→ ১২১তম -ইয়েমেন।

তথ্যসূত্র: Digital Quality of Life Index 2023.
২,৮৪৪.
গডস আর্মি কোন দেশের গেরিলা সংগঠন?
  1. জাপান
  2. অ্যাঙ্গোলা
  3. আয়ারল্যান্ড
  4. মিয়ানমার
ব্যাখ্যা
• গডস আর্মি:
- ‘গডস আর্মি' মিয়ানমারের একটি বিপ্লবী গ্রুপ বা গোষ্ঠী।
- ১৯৯৭ সালে Saw Toe Toe গডস আর্মির প্রতিষ্ঠা করেন।
- এই গোষ্ঠীটি মিয়ানমারের কারেন রাজ্যে তাদের কার্যক্রম চালায়।

সূত্র:- নিউইয়র্ক টাইমস ও ব্রিটানিকা।
২,৮৪৫.
‘পোপ’ পদটি কোন ধর্মের সাথে সম্পর্কিত?
  1. হিন্দু ধর্ম
  2. বৌদ্ধ ধর্ম
  3. খ্রিস্টান ধর্ম
  4. ইসলাম ধর্ম
ব্যাখ্যা
• পোপ:
- ‘পোপ’ হলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু।

- তিনি রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং প্রাতিষ্ঠানিক প্রধান।
- তাকে খ্রিস্টান ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়।
- পোপ হিসাবে যিনি নির্বাচিত হন, তিনি ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধানও হন।
- বর্তমান পোপ ফ্রান্সিস ২০১৩ সালে পোপ হিসেবে নির্বাচিত হন এবং ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ক্যাথলিক গির্জার নেতৃত্ব দেন।
- পোপ ফ্রান্সিস ছিলেন ৭৪১ সালের পর প্রথম নন-ইউরোপিয়ান পোপ।
- তিনি গির্জার সংস্কার, দারিদ্র্য বিমোচন, পরিবেশ রক্ষা, এবং নারী ও যুবকদের ক্ষমতায়নে তাঁর বিশেষ উদ্যোগের জন্য পরিচিত ছিলেন।​

উল্লেখ্য,
- পোপ ফ্রান্সিস ২১ এপ্রিল, ২০২৫ ভ্যাটিকানে তার বাসভবন কাসা সান্টা মার্টায় ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: বিবিসি।
২,৮৪৬.
২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ কোন অঞ্চলে অনুষ্ঠিত হবে?
  1. এশিয়া
  2. উত্তর আমেরিকা
  3. দক্ষিণ আমেরিকা
  4. আফ্রিকা
ব্যাখ্যা
ফিফা ফুটবল বিশ্বকাপের আসর:
- ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ রাশিয়ায় (ইউরোপ) অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে (এশিয়ায়) অনুষ্ঠিত হবে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের আসর। এর মাধ্যমে প্রথমবারের মতো কোন মুসলিম দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে হচ্ছে।
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো (উত্তর আমেরিকা)

সোর্স: ফিফা ওয়েবসাইট
২,৮৪৭.
'ওয়াটারলু' কোন দেশে অবস্থিত?
  1. ক) ফ্রান্স
  2. খ) হল্যান্ড
  3. গ) জার্মানি
  4. ঘ) বেলজিয়াম
ব্যাখ্যা

- ওয়াটারলু বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস শহরের অদূরবর্তী একটি ছোট শহর।
- ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে ঐতিহাসিক ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়।
- এই যুদ্ধে ব্রিটিশ সেনাপতি আর্থার ওয়েলেসলির (প্রথম ডিউক অব ওয়েলিংটন) নিকট ফ্রান্সের তৎকালীন সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন।
- এতে করে নেপোলিয়নকে আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
- এর আগে রাশিয়া আক্রমণ করে পরাজিত হলে তাকে ভূমধ্যসাগরের সেন্ট এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
- সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত অবস্থায় নেপোলিয়ন ১৮২১ সালে মারা যান।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা এবং হিস্টোরি ডটকম)

২,৮৪৮.
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. অস্ট্রেলিয়া
  2. ইংল্যান্ড
  3. ভারত
  4. পাকিস্তান
ব্যাখ্যা
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪:
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
- সময়কাল: ২-২৯ জুন, ২০২৪।
- অংশগ্রহণকারী দল: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- উদ্বোধনী ম্যাচ: যুক্তরাষ্ট্র বনাম কানাডা। (ভেন্যু: গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র)
- ফাইনাল ম্যাচ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। (ভেন্যু: কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ)
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ দল: দক্ষিণ আফ্রিকা।
- ম্যান অব দ্যা ফাইনাল: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: যশপ্রীত বুমরা (ভারত)।
- সর্বোচ্চ রান সংগ্রাহক: রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।
- সর্বোচ্চ উইকেট শিকারি: ফজল হক ফারুকি (আফগানিস্তান) ও আর্শদ্বীপ সিং (ভারত)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
২,৮৪৯.
World Tourism Organization এর সদরদপ্তর কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. সুইজারল্যান্ড
  4. স্পেন
ব্যাখ্যা

 বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO- United Nations World Tourism Organization) আত্মপ্রকাশ করে ১৯৩৪ সালে।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় - ১৯৪৬ সালে।
- এটি জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে ২০০৩ সালে।
- এর সদরদপ্তর স্পেনের মাদ্রিদে অবস্থিত।
- বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার সদস্য পদ লাভ করে ১৯৭৫ সালে। 

বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
- দিবসটির লক্ষ্য পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া।
- জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।

সূত্র: UNWTO অফিসিয়াল ওয়েবসাইট।

২,৮৫০.
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর বর্তমান সভাপতি কে?
  1. ক) সালাম মুর্শেদী
  2. খ) কুতুব উদ্দিন আহম্মেদ
  3. গ) মোস্তফা কামাল
  4. ঘ) কাজী সালাউদ্দিন
ব্যাখ্যা
  • বাংলাদেশ ফুটবল ফেডারেশন (Bangladesh Football Federation):
    - সংক্ষেপে বিএফএফ এবং বাফুফে নামে পরিচিত।
    - এটি হচ্ছে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
    - এই সংস্থাটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে।
    - এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২ বছর পর ১৯৭৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে।
    - এর বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন।

    সোর্সঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
২,৮৫১.
কম্বোডিয়ার আইনসভার উচ্চকক্ষ কী নামে পরিচিত?
  1.  সিনেট
  2. রাজসভা
  3. হাউজ অব লর্ডস
  4. পার্লামেন্ট
ব্যাখ্যা

কম্বোডিয়া: 
- রাষ্ট্রীয় নাম: কিংডম অব কম্বোডিয়া (Kingdom of Cambodia).
- রাজধানী: নম পেন (Phnom Penh)
- ভৌগোলিক অবস্থান: দক্ষিণ-পূর্ব এশিয়া।
- স্বাধীনতা লাভ: ৯ নভেম্বর ১৯৫৩।
-  স্বাধীনতা লাভ: ফ্রান্স থেকে।
- রাজনৈতিক পটপরিবর্তন: ১৯৭০ সালে  অভ্যুত্থানের পর সাময়িকভাবে রাজতন্ত্র বিলোপ করা হয় এবং প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। পরবর্তীতে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।
- রাষ্ট্রব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- রাষ্ট্রপ্রধান: রাজা (বর্তমান: নরোদম সিহামোনি)।
- সরকারপ্রধান: প্রধানমন্ত্রী (বর্তমান: হুন মানেত)
- আইনসভা (পার্লামেন্ট)।
- কম্বোডিয়ার আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট:
- উচ্চকক্ষ: সিনেট (Senate),
- নিম্নকক্ষ: জাতীয় সভা (National Assembly),

• ক্ষমতা হস্তান্তর: ২০২৩ সালের আগস্টে কম্বোডিয়ার দীর্ঘকালীন শাসক হুন সেন পদত্যাগ করেন এবং তার পুত্র হুন মানেত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এটি দেশটির রাজনীতিতে একটি নতুন প্রজন্মের সূচনা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

২,৮৫২.
G-7 এর সদস্য নয় নিম্নের কোন দেশ?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- G-7 এর পূর্ণরূপ- Group of Seven।
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলোঃ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- ২৬ জুন, ২০২২ তারিখ তিন দিনব্যাপী ৪৮তম G-7 শীর্ষ সম্মেলন শুরু হয় জার্মানির বাভারিয়ান আল্পসে।
- ১৯-২১ মে, ২০২৩ তারিখে ৪৯তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে হিরোশিমা, জাপান।
- ৫০তম সম্মেলন হবে ২০২৪ সালে ইতালিতে।

উৎসঃ বিবিসি নিউজ।
২,৮৫৩.
ইস্ট লন্ডন (East London) সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
  1. যুক্তরাজ্য
  2. ভারত
  3. দক্ষিণ আফ্রিকা
  4. আয়ারল্যাড
ব্যাখ্যা

ইস্ট লন্ডন সমুদ্র বন্দর: 
- ইস্ট লন্ডন সমুদ্র বন্দর দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে অবস্থিত।

- এটি বাফেলো নদীর মোহনায়, ভারত মহাসাগরের তীরে অবস্থিত।
- এই বন্দরটি পোর্ট রেক্স নামে পরিচিত ছিল।
- এটি ইস্ট লন্ডন শহরের বাফেলো সিটি পৌরসভার অধীনে পরিচালিত হয়।
 
দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- মুদ্রার নাম র‍্যান্ড।

সূত্র: ব্রিটানিকা। 

২,৮৫৪.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP) এর বর্তমান নির্বাহী পরিচালক কে? (এপ্রিল, ২০২৪)
  1. আন্দ্রেয়া হিনউড
  2. এলিজাবেথ মারুমা ম্রেমা
  3. ড্যানিয়েল কুনি
  4. ইনগার অ্যান্ডারসেন
ব্যাখ্যা
UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩টি। (এপ্রিল, ২০২৫)
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন। (এপ্রিল, ২০২৫)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।
২,৮৫৫.
বাংলাদেশ IDA এর সদস্যপদ লাভ করে -
  1. ১০ মে, ১৯৭২
  2. ১৭ আগস্ট, ১৯৭২
  3. ২৩ অক্টোবর, ১৯৭২
  4. ১৯ ডিসেম্বর, ১৯৭২
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (জুলাই, ২০২৫)
- বাংলাদেশ IDA এর সদস্যপদ লাভ করে ১৭ আগস্ট, ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
২,৮৫৬.
মার্কিন কোন প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি?
  1. আব্রাহাম লিংকন
  2. রিচার্ড নিক্সন
  3. জর্জ ওয়াশিংটন
  4. মার্টিন লুথার কিং
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট:
- হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- ১৮০০ সাল থেকে প্রতিটি আমেরিকান রাষ্ট্রপতির আবাসস্থল।
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট: জর্জ ওয়াশিংটন।
- জর্জ ওয়াশিংটন কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি।

অন্যদিকে -
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট: আব্রাহাম লিংকন।
- রিচার্ড নিক্সন ‘ওয়াটার গেট’ কেলেঙ্কারীর সাথে জড়িত ছিলেন এবং একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি পদত্যাগ করেছিলেন।
- মার্টিন লুথার কিং ছিলেন যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ে আন্দোলনের অহিংসবাদী নেতা।

উৎস: Britannica.
২,৮৫৭.
আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস পালিত হয় কবে?
  1. ক) ২২ এপ্রিল
  2. খ) ৫ জুন
  3. গ) ২২ মে
  4. ঘ) ১৬ সেপ্টেম্বর
ব্যাখ্যা
১৬ সেপ্টেম্বর – আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস
২২ এপ্রিল - বিশ্ব ধরিত্রী দিবস
৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস
২২ মে - বিশ্ব জীববৈচিত্র্য দিবস।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
২,৮৫৮.
সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসেবে আফগানিস্তানে পরিচালিত মার্কিন ও ব্রিটিশ বাহিনীর অভিযান-
  1. ক) অপারেশন ডেজার্ট স্টর্ম
  2. খ) অপারেশন ওডিসি ডন
  3. গ) অপারেশন জেরোনিমো
  4. ঘ) অপারেশন এন্ডুরিং ফ্রিডম
ব্যাখ্যা
সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসেবে আফগানিস্তানে পরিচালিত মার্কিন ও ব্রিটিশ বাহিনীর অভিযান অপারেশন এন্ডুরিং ফ্রিডম। যা ৭ অক্টোবর, ২০০১ সালে তালেবান ও আল কায়েদার লক্ষ্যবস্তুতে বিমান হামলার মাধ্যমে শুরু হয়েছিল। সূত্র- সিএনএন পত্রিকা।
২,৮৫৯.
কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বসবাস করে?
  1. ক) মেনিটোবা
  2. খ) কুইবেক
  3. গ) আলবার্টা
  4. ঘ) নোভাস্কশিয়া
ব্যাখ্যা
- কানাডার কুইবেক অঙ্গরাজ্যে সর্বাধিক ফরাসিভাষী জনগোষ্ঠী বাস করে।
- কুইবেকে প্রায় ৮০% লোক ফরাসি ভাষা ব্যবহার করে।
- কানাডার অন্য অঙ্গরাজ্যগুলোতে সর্বাধিক ব্যবহৃত ভাষা ইংরেজি।

উৎস:- worldatlas.com
২,৮৬০.
সিরডাপ প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৯৭৪ সালে
  2. খ) ১৯৭৯ সালে
  3. গ) ১৯৮৩ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
ব্যাখ্যা
CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালের ৬ জুলাই বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। এটির সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সিরডাপ কার্যালয় চামেলি হাউস নামে পরিচিত। এর সদস্য সংখ্যা ১৫টি। এগুলো হলো: বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার ও ফিজি। (সূত্রঃ সিরডাপ ওয়েবসাইট)
২,৮৬১.
মহেঞ্জোদারো ও হরপ্পা কোন সভ্যতার অন্তর্গত?
  1. গ্রীক
  2. রোমান
  3. সিন্ধু
  4. চৈনিক
ব্যাখ্যা

সিন্ধু সভ্যতা:
- সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা।
- মহেঞ্জোদারো ও হরপ্পা উভয় অঞ্চল সিন্ধু সভ্যতার অন্তর্গত। 
- সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময়ে হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে।
- বিশ শতকের প্রথম দিকে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারোতে এবং দয়ারাম সাহানীর চেষ্টায় পাঞ্জাবের পশ্চিম দিকে মন্টোগোমারী জেলার হরপ্পায় এই সভ্যতা আবিষ্কৃত হয়।
- জন মার্শালের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগ অনুসন্ধান চালিয়ে আরো বহু নিদর্শন আবিষ্কার করে।
- সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

২,৮৬২.
জাতিসংঘের সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কোনটি?
  1. WMO
  2. IMO
  3. IOM
  4. IMC
ব্যাখ্যা
• International Maritime Organization:
- IMO এর পূর্ণরূপ- International Maritime Organization.
- International Maritime Organization (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি। (আগস্ট ২০২৪ পর্যন্ত)
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

অন্যদিকে,
- IOM : আন্তর্জাতিক অভিবাসী সংস্থা।
- WMO : বিশ্ব আবহাওয়া সংস্থা।

উৎস: IMO ওয়েবসাইট।
২,৮৬৩.
পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক 'Champion of the Earth' কোন সংস্থা প্রদান করে?
  1. ক) WMO
  2. খ) UNEP
  3. গ) GEF
  4. ঘ) UNFCCC
ব্যাখ্যা
- পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক 'Champion of the Earth' প্রদান করা হয়- 'UNEP' সংস্থা থেকে। 

জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP)
:
- UNEP হলো জাতিসংঘের একটি পরিবেশ কর্মসূচী।
- UNEP এর পূর্ণরূপ হচ্ছে United Nations Environment Programme.
- একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী নির্মাণের উদ্দেশ্যে পরিবেশগত এজেন্ডা নির্ধারণ ও বাস্তবায়নে UNEP নেতৃত্ব দিয়ে যাচ্ছে। 
- এই সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে ৫ জুন, ১৯৭২ সালে। 
- এই সংস্থাটির সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।

উৎস
: জাতিসংঘ ও UNEP ওয়েবসাইট। 
২,৮৬৪.
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট - এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ম্যানিলায়
  2. খ) বার্নে
  3. গ) বনে
  4. ঘ) টোকিওতে
ব্যাখ্যা

আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (International Rice Research Institute (IRRI)) হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক বিশ্লেষণ এবং প্রশিক্ষণ সংস্থা।
সংস্থাটির সদর দপ্তর ফিলিপাইন এর ম্যানিলাতে অবস্থিত।
উৎসঃ IRRI website.

২,৮৬৫.
নিম্নের কোন শিল্পী স্পেনে জন্মগ্রহণ করেন?
  1. মাইকেল অ্যাঞ্জেলো
  2. লিওনার্দো দ্য ভিঞ্চি
  3. পাবলো পিকাসো
  4. পল সেজান
ব্যাখ্যা
পাবলো পিকাসো:
- বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী চিত্রশিল্পীদের একজন পাবলো পিকাসো। 
- তিনি একাধারে ছিলেন দক্ষ ভাস্কর, মৃৎশিল্পী, পোশাক পরিকল্পক ও মঞ্চসজ্জাশিল্পী। 
- পাবলো রুইজ পিকাসোর জন্ম ১৮৮১ সালের ২৫ অক্টোবর দক্ষিণ স্পেনের ভূমধ্যসাগরের তীরবর্তী মালাগা শহরে।
- পিকাসোর আঁকা অসংখ্য বিখ্যাত ছবির একটি হলো ‘গোয়ের্নিকা’। 
- তাঁর আরও কয়েকটি উল্লেখযোগ্য সৃষ্টি হলো ‘দ্য ওল্ড গিটারিস্ট’, ‘গার্ল বিফোর আ মিরর’, ‘দ্য উইপিং ওমেন’, ‘উইমেন অব আলজিয়ার্স’, ‘সেলফ পোর্ট্রেট’, ‘থ্রি মিউজিশিয়ানস’, ‘সিটেড বাথার’ প্রভৃতি।

অন্যদিকে,
মাইকেল এঞ্জেলাে (Michelangelo)

- মাইকেল এঞ্জেলাে ছিলেন রেনেসাঁস যুগের একজন ইতালিয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি।
- জন্ম ১৪৭৫ সালের ৬ই মার্চ ইতালিতে।
- মাইকেল অ্যাঞ্জেলোর শ্রেষ্ঠ মূর্তি মা মেরীর কোলে যীশুর মূর্তি।
- মাইকেল অ্যাঞ্জেলোর উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হলো ম্যাডোনা এন্ড চাইল্ড, নাইট, মোজেস, পিয়েটা, স্লেইভ ইত্যাদি।
- ১৫৬৪ সালের ১৮ ই ফেব্রুয়ারি এই বিশ্ববিখ্যাত মহান শিল্পী পরলােকগমন করেন।

লিওনার্দো দ্য ভিঞ্চি:
- লিওনার্দো দ্য ভিঞ্চি একজন ইতালীয় রেনেসাঁ পলিমাথ, চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি, সংগীতশিল্পী, বিজ্ঞানী, গণিতবিদ, প্রকৌশলী, উদ্ভাবক, অ্যান্টোনিস্ট, ভূতত্ত্ববিদ, ম্যাগাজিনর, উদ্ভিদবিদ এবং লেখক।
- লিওনার্দো ইতালির ফ্লোরেন্স-এর কাছাকাছি Tuscany, ছোট শহরে ভ্যানি মধ্যে জন্মগ্রহণ করেন। 
- তাঁর বিখ্যাত শিল্পকর্ম: The Last Supper, Mona Lisa, The Vitruvian Man, The Portrait of a Lady with an Ermine, The Virgin of the Rocks, The Baptism of Christ, The Adoration of the Magi (1481), The Virgin and Child with St Anne (1510), The Madonna and Child with St. Anne, The Madonna and Child with a Cat, Portrait of Ginevra de' Benci (1474-1476)।

পল সেজান (Paul Cézanne):
- পল সেজান ছিলেন একজন ফরাসি চিত্রশিল্পী।
- তিনি পোস্ট-ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পী ছিলেন যার কাজ আধুনিক শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ছিল।
- তিনি  ১৯ জানুয়ারী, ১৮৩৯ ফ্রান্সের আইক্স-এন-প্রোভেন্সে একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন।
- সেজানের সবচেয়ে বিখ্যাত কাজগুলির মধ্যে "দ্য মাউন্ট সেন্ট ভিক্টোয়ার", "দ্য লার্জ ব্রেথ", "স্টাডি অফ অ্যাপলস" এবং "দ্য বাথার্স" উল্লেখযোগ্য। 

উৎস: Britannica.
২,৮৬৬.
বিশ্বে সামরিক শক্তিতে শীর্ষ দেশ -
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) চীন
ব্যাখ্যা
বিশ্ব সামরিক শক্তি র‍্যাংকিংঃ
২০০৬ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের World Military Strength Ranking প্রকাশ করে আসছে Global Fire Power (GFP) নামের একটি গবেষণা প্রতিষ্ঠান। ১৩৮টি দেশের মধ্যে ৫৫টি মাপকাঠির ভিত্তিতে এই র‍্যাংকিং হয়। তাদের সমীক্ষা অনুসারে সামরিক শক্তিতে-
- শীর্ষ দেশঃ যুক্তরাষ্ট্র
- সর্বনিম্ন দেশঃ ভুটান।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে-
- শীর্ষ দেশঃ ভারত (বিশ্বে - চতুর্থ)
- দ্বিতীয়ঃ পাকিস্তান (বিশ্বে - ১৫তম)
- তৃতীয়ঃ বাংলাদেশ (বিশ্বে - ৪৬তম)
- সর্বনিম্ন (৮ম) দেশঃ ভুটান (বিশ্বে - ১৩৮তম)।
২,৮৬৭.
'একাডেমি অব সায়েন্স' কোথায় অবস্থিত?
  1. রাশিয়া
  2. আমেরিকা
  3. ফ্রান্স
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
• একাডেমি অব সায়েন্স:
- অবস্থান: রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে ।
- এটি একটি রাষ্ট্র মালিকানাধীন গ্রন্থাগার।
- প্রতিষ্ঠাকাল: ১৭২৪ সালের ৮ ফেব্রুয়ারি।

উৎস: ব্রিটিনিকা।
২,৮৬৮.
'NPT' চুক্তি অনুসারে, পারমাণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা কয়টি? [জুলাই, ২০২৪]
  1. ৫টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

'NPT' চুক্তি
:
- NPT-এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি।

উল্লেখ্য,
- পারমাণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা ৯টি।
- রাষ্ট্রগুলো হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল।

উৎস: i) Arms Control Association ওয়েবসাইট।
         ii) UNODA ওয়েবসাইট।
২,৮৬৯.
পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে 'গোল্ডেন ট্রায়েঙ্গেল বলা হয়? 
  1. মিয়ানমার, থাইল্যান্ড ও চীন
  2. মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
  3. মিয়ানমার, আফগানিস্তান ও কম্বোডিয়া
  4. ইরান, আফগানিস্তান ও পাকিস্তান
ব্যাখ্যা
গোল্ডেন ট্রায়াঙ্গেল:
- গোল্ডেন ট্রায়াঙ্গেল হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি (মায়ানমার ,থাইল্যান্ড ,লাওস) দেশের সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চল।
- এদের অবস্থানগত আকৃতি ত্রিভুজের মত।

অন্যদিকে -
- গোল্ডেন ক্রিসেন্ট: আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল।
- গোল্ডেন ওয়েজ: বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত যা মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত ।
- গোল্ডেন ভিলেজ: বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য 'গোল্ডেন ভিলেজ' বলা হয়।

উৎস: Britannica.
২,৮৭০.
কত সালকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনের সর্বশেষ সময় ধরা হয়েছে?
  1. ২০৪১ সাল
  2. ২০৫০ সাল
  3. ২০৩০ সাল
  4. ২০২৫ সাল
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):

- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।
- UNDP এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়।
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।

উৎস: জাতিসংঘ ও UNDP ওয়েবসাইট।
২,৮৭১.
Acid Rain - টার্মটি প্রথম কত সালে ব্যবহৃত হয়?
  1. ক) ১৮৫২
  2. খ) ১৮৭২
  3. গ) ১৮৯৪
  4. ঘ) ১৯১১
ব্যাখ্যা
The phrase acid rain was first used in 1852 by Scottish chemist Robert Angus Smith during his investigation of rainwater chemistry near industrial cities in England and Scotland. The phenomenon became an important part of his book Air and Rain: The Beginnings of a Chemical Climatology (1872). It was not until the late 1960s and early 1970s, however, that acid rain was recognized as a regional environmental issue affecting large areas of western Europe and eastern North America. Acid rain also occurs in Asia and parts of Africa, South America, and Australia. As a global environmental issue, it is frequently overshadowed by climate change. Source: britannica.com
২,৮৭২.
Which of the following countries is not a UN member?
  1. ক) Columbia
  2. খ) Taiwan
  3. গ) North Korea
  4. ঘ) Eritrea
ব্যাখ্যা
জাতিসংঘ:

- তাইওয়ান জাতিসংঘের সদস্য দেশ নয়।
- ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র কর্তৃক জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩।
- জাতিসংঘ মূলত একটি রাজনৈতিক আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়।
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) টেকসই উন্নয়নের তিনটি মাত্রাকে এগিয়ে নিতে জাতিসংঘের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
- ১৯৫৬ সালে প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়।
- সেপ্টেম্বর ১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়। এটির উদ্দেশ্য ছিল ওজোন-ক্ষয়কারী পদার্থের উৎপাদন ও ব্যবহার কমানো।

তথ্যসূত্র - Worldatlas.com
২,৮৭৩.
'রুশ বিপ্লব' কত সালে সংঘটিত হয়?
  1. ১৯১১ সালে
  2. ১৯১৩ সালে
  3. ১৯১৬ সালে
  4. ১৯১৭ সালে
ব্যাখ্যা

• রুশ বিপ্লবের :
- ১৯১৭ সালের রুশ বিপ্লব এর মাধ্যমে সাম্রাজ্যবাদী সরকারকে উৎখাত করে বলশেভিকদের ক্ষমতায় অধিষ্ঠিত করে।
- রুশ বিপ্লবের নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির ইলিচ-উলিয়ানোভা লেনিন বা ভি আই লেনিন।
- বিপ্লবের ফলে রাশিয়ায় শ্রমিক শ্রেণির বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল
- পশ্চিম ইউরোপের পুঁজিবাদী সমাজ, সংস্কৃতি, অর্থনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার উপর চরম আঘাত করে এই বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ।

২,৮৭৪.
কোন প্রেসিডেন্ট গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও রুয়ান্ডা শান্তিচুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেন?
  1. ডোনাল্ড ট্রাম্প
  2. শি জিন পিং
  3. ভ্লাদিমির পুতিন
  4. ইমানুয়েল ম্যাক্রো
ব্যাখ্যা

ট্রাম্পের মধ্যস্ততায় শান্তিচুক্তি স্বাক্ষর করলো রুয়ান্ডা ও কঙ্গো:
-  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে ওয়াশিংটনে এক শীর্ষ সম্মেলনে শান্তিচুক্তিতে সই করেছেন গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআর কঙ্গো) ও রুয়ান্ডার নেতারা।
- এ অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসানে দুই দেশ এ চুক্তি করল।

- সম্মেলনের আগে ডিআর কঙ্গোর খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও রুয়ান্ডার সমর্থনপুষ্ট বলে ধারণা করা বিদ্রোহীদের মধ্যে লড়াই বেড়ে যায়। এ
- লড়াই নিয়ে কঙ্গোর সেনাবাহিনী প্রতিপক্ষকে শান্তিপ্রক্রিয়া বিনষ্টের চেষ্টা করার অভিযোগ তোলে।
- তবে এম২৩ বিদ্রোহীরা বলেছে, সেনাবাহিনীই যুদ্ধবিরতি ভেঙে তাদের ওপর হামলা চালিয়েছে।
- ‘ডোনাল্ড জে ট্রাম্প ইনস্টিটিউট অব পিস’-এ আয়োজিত সম্মেলনের শুরুতে ট্রাম্প বলেন, এটি আফ্রিকা ও বিশ্বের জন্য ‘একটি মহান দিন’। - তিনি আরও বলেন, ‘আমি দুই নেতার ওপর অনেক আস্থা রাখি। আমরা এই অঙ্গীকার রাখব। আমি জানি, তাঁরাও তা রাখবেন এবং চুক্তি বাস্তবায়ন করে নিজেদের জনগণের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবেন।’

উৎস: প্রথম আলো পত্রিকা

২,৮৭৫.
নিম্নের কোন দেশটি OPCW চুক্তিতে স্বাক্ষর করেনি? [জানুয়ারি, ২০২৬]
  1. উত্তর কোরিয়া
  2. দক্ষিণ সুদান
  3. মিশর 
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা

OPCW:
- এর পূর্ণরূপ: Organization for the Prohibition of Chemical Weapons:
- প্রতিষ্ঠিত হয়: ২৯ এপ্রিল, ১৯৯৭।
- সমর্থনকারী দেশ- ১৯৩ টি।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড।
- স্বাক্ষর করেনি – দক্ষিণ সুদান, মিশর ও উত্তর কোরিয়া।
- ইসরাইল স্বাক্ষর করলেও চূড়ান্ত অনুমোদন দেয়নি।
- বাংলাদেশ ১৯৯৩ সালে স্বাক্ষর করে এবং ১৯৯৭ চূড়ান্ত অনুমোদন দেয়।
- OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- CWC চুক্তির মাধ্যমে কাজ করে।
- পূর্ণ নাম: Convention on the Prohibition of the Development, Production, Stockpiling and Use of Chemical Weapons and on their Destruction

উৎস: OPCW ওয়েবসাইট।

২,৮৭৬.
’হিউম্যান রাইটস ওয়াচ’ এর প্রতিষ্ঠিতকালীন নাম কী ছিল?
  1. রাইট ওয়াচ
  2. হেলসিঙ্কি ওয়াচ
  3. ম্যান কাইন্ড
  4. হিউম্যানিটি
ব্যাখ্যা
• হিউম্যান রাইটস ওয়াচ ( Human Rights Watch) :
- ১৯৭৮ সালে "হেলসিঙ্কি ওয়াচ" নামে হিউম্যান রাইটস ওয়াচ প্রতিষ্ঠিত হয়,
- এটি একটি বেসরকারি সংস্থা হিসেবে মানবাধিকার বিষয়ে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
- সংস্থাটির প্রধান কাজ হচ্ছে - মানব অধিকার বিষয়ে গবেষণা, মানবাধিকার লঙ্ঘনের পর্যবেক্ষণ ও প্রতিবেদন।
- এর সদর দফতর - মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ।
- অন্তর্বর্তীকালীন পরিচালক- ফেডেরিকো বোরেলও।

উৎস: Human Rights Watch website
২,৮৭৭.
UNWTO-এর প্রধান কার্যক্রম কোনটির সাথে সম্পর্কিত?
  1. মানবাধিকার নিশ্চিত
  2. কৃষি উন্নয়ন
  3. পর্যটন উন্নয়ন
  4. শ্রম বাজারে ন্যায্যতা
ব্যাখ্যা
UNWTO:
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- UNWTO এর পূর্ণরূপ: United Nations World Tourism Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৭৫।
- ২০০৩ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন।
- বর্তমান সদস্য: ১৬০টি।
- সহযোগী সদস্য: ৬টি।
- বর্তমান মহাসচিব: যুরাব পলোকাসভিলি।
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা দ্বায়িত্বশীল, টেকসই ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্য একটি পর্যটন ব্যবস্থা গড়ে তোলার লক্ষে কাজ করে থাকে।
- এই সংস্থার উদ্দেশ্য পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

উৎস: UNWTO ওয়েবসাইট। 
২,৮৭৮.
ফরাসি বিপ্লব চলাকালীন কত সালে রাজা ষোড়শ লুইয়ের মৃত্যদন্ড কার্যকর হয়?
  1. ক) ১৭৮৯
  2. খ) ১৯৯২
  3. গ) ১৭৯৩
  4. ঘ) ১৭৯৯
ব্যাখ্যা
১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমনের মাধ্যমে ফরাসি বিপ্লবের শুরু হয়। ১৭ জুলাই কৃষক শ্রেণী বিদ্রোহ শুরু করে। ১৭৯২ সালের ১১ ডিসেম্বর রাজা ষোড়শ লুইয়ের বিচার শুরু হয় এবং ১৭৯৩ সালের ২১ জানুয়ারি তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ইতিহাস ২য় পত্র বই (উন্মুক্ত)।
২,৮৭৯.
জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার (UNIDO) সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) প্যারিস
  3. গ) গ্রান্ড
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা

- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার (UNIDO-United Nations Industrial Development Organization) সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- এটি ১৯৬৬ সালের ১৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয় এবং জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
- বর্তমান মহাপরিচালক গার্ড মুলার (১০ ডিসেঃ ২০২১)।

তথ্যসূত্র - UNIDO এর অফিসিয়াল ওয়েবসাইট।

২,৮৮০.
পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম?
  1. Chinese
  2. Hindi
  3. English
  4. French
ব্যাখ্যা
• পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষা - মান্দারিন (চাইনিজ)। 

এছাড়াও, 
- বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে - ইংরেজি (পূর্বে ছিল মান্দারিন)।
- দ্বিতীয় ব্যবহৃত ভাষা - মান্দারিন।
- তৃতীয় ব্যবহৃত ভাষা - হিন্দি।
- চতুর্থ ব্যবহৃত ভাষা - স্পেনিশ।
- পঞ্চম ব্যবহৃত ভাষা - ফ্রেন্স।
- ষষ্ঠ ব্যবহৃত ভাষা - আরবি।
- সপ্তম ব্যবহৃত ভাষা - বাংলা।

তথ্যসূত্র: ethnologue.com
২,৮৮১.
'হরপ্পা সভ্যতা' বলা হয়ে থাকে কোনটিকে?
  1. চৈনিক সভ্যতা
  2. হিব্রু সভ্যতা
  3. পারস্য সভ্যতা
  4. সিন্ধু সভ্যতা
ব্যাখ্যা
সিন্ধু সভ্যতা:
- সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা।
- সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময়ে হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে।
- পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে এবং পাঞ্জাবের হরপ্পায় এই সভ্যতা আবিষ্কৃত হয়।
- মহেঞ্জোদারো ও হরপ্পা উভয় অঞ্চল একই সভ্যতার অন্তর্গত।
- সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা।

উল্লেখ্য,
⇒ পরিমাপ পদ্ধতি:
- সিন্ধু সভ্যতার অধিবাসিরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল।
- তাদের এই পরিমাপ পদ্ধতির আবিষ্কার সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে বিবেচিত।
- তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য নানা মাপের ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।
- দাগ কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতিও তাদের জানা ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৮৮২.
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫ অনুসারে, বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল দেশ?
  1. ৭ম
  2. ৮ম
  3. ৯ম
  4. ৬ষ্ঠ
ব্যাখ্যা

 • বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫:
- প্রতিবেদনের শিরোনাম: The pursuit of reproductive agency in a changing world.
- প্রকাশকাল: জুন ২০২৫।
- প্রকাশক: জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA).

⇒ প্রতিবেদন অনুযায়ী-
- বিশ্বে জনসংখ্যা ৮২৩.২০ কোটি। 
- নারী প্রতি প্রজনন: ২.২ জন। 
- গড় আয়ু: পুরুষ- ৭১ বছর, নারী- ৭৬ বছর।

⇒ প্রতিবেদনে শীর্ষ ১০ জনবহুল দেশের তালিকায় ভারত রয়েছে প্রথমে, যার জনসংখ্যা ১৪৬.৩৯ কোটি।
- এই তালিকার অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
- প্রতিবেদন অনুযায়ী,  বাংলাদেশের জনসংখ্যা ১৭.৫৭ কোটি, প্রজনন হার ২.১ এবং গড় আয়ু পুরুষ ৭৪ বছর, নারী ৭৭ বছর।

উৎস: বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫।

২,৮৮৩.
বিশ্ব সুখ প্রতিবেদন-২০২০ অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. নিউজিল্যান্ড
  2. সুইজারল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা
- Sustainable Development Solutions Network (SDSN) প্রকাশিত বিশ্ব সুখ প্রতিবেদন-২০২০ অনুসারে ১৫৩টি দেশের মধ্যে,
- শীর্ষ দেশ : ফিনল্যান্ড
- বাংলাদেশের অবস্থান : ১০৭তম
- সর্বনিম্ন দেশ : আফগানিস্তান।
(সূত্র: SDSN)
২,৮৮৪.
আফ্রিকান ইউনিয়ন এর সদর দপ্তর কোথায়?
  1. কায়রো
  2. আদ্দিস আবাবা
  3. নাইরোবি
  4. জোহানেসবার্গ
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (AU):
- আফ্রিকান ইউনিয়ন (AU) হলো আফ্রিকার একটি আন্তঃসরকার সংস্থা, যা ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর মূল লক্ষ্য হলো আফ্রিকার দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নে গতি আনা এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রচার করা।
- সদস্য দেশ: ৫৫টি।
- আফ্রিকান ইউনিয়ন (AU) প্রতিষ্ঠার আগে এর নাম ছিল অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি (OAU)।
- OAU আফ্রিকার মুক্তি আন্দোলনকে কূটনৈতিক সহায়তা প্রদান, সীমান্ত বিরোধ ও আঞ্চলিক সংঘাত নিরসনে মধ্যস্থতা এবং অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে গবেষণা পরিচালনা করত।
- ২০০২ সালে OAU বিলুপ্ত হয়ে তার পরিবর্তে আফ্রিকান ইউনিয়ন (AU) প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয় আদ্দিস আবাবা, ইথিওপিয়া-তে অবস্থিত।
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকার উন্নয়ন, শান্তি, এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

উৎস: AU ওয়েবসাইট। 
২,৮৮৫.
অলিম্পিকের মশাল জ্বালিয়ে রাখার নিয়ম চালু হয় কোন সালে?
  1. ১৯৩০
  2. ১৯২৮
  3. ১৯২৯
  4. ১৯২৭
ব্যাখ্যা
প্রাচীনকালের অলিম্পিকে ইভেন্টের মধ্যে থাকতো দৌড়, মুষ্টিযুদ্ধ, কুস্তি, রথচালনা ইত্যাদি। প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত জ্বলতো একটি আগুনের শিখা, যা ছিল দেবতাদের রাজা জিউসের কাছ থেকে প্রমিথিউসের আগুন চুরি করে মানুষকে দিয়ে দেবার কাহিনীর স্মারক।

- বর্তমানের অলিম্পিক মশাল সেই ঐতিহ্যেরই এক ধারাবাহিকতা।
- ১৯২৮ সালের আমস্টার্ডাম অলিম্পিক থেকে এই অলিম্পিক মশাল জ্বালানোর প্রথা শুরু হয়।

উৎস: www.bbc.com.
২,৮৮৬.
ভারতের সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য মণিপুরের রাজধানী-
  1. ইম্ফল
  2. কোহিমা
  3. আগরতলা
  4. আইজল
ব্যাখ্যা
ভারত: 
• সেভেন  সিস্টার্স ভুক্ত রাজ্য মণিপুরের রাজধানী-
- অরুণাচল প্রদেশ – ইটানগর।
- অসম – দিসপুর।
- মণিপুর – ইম্ফল।
- মেঘালয় – শিলং।
- মিজোরাম – আইজল।
- নাগাল্যান্ড – কোহিমা।
- ত্রিপুরা – আগরতলা।

উৎস: ব্রিটানিকা।
২,৮৮৭.
নিচের কোন দেশটি সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত?
  1. লিবিয়া
  2. ইন্দোনেশিয়া
  3. সুইডেন
  4. নামিবিয়া
ব্যাখ্যা
- অবস্থান ও গঠনগত কারণে পৃথিবীর সর্বত্র ভূমিকম্পের প্রবণতা সমান নয়। প্রশান্ত মহাসাগরীয় প্লেটের বাহিরের দিকের সীমানা বরাবর অঞ্চল, ভূমধ্যসাগরের উত্তর-পূর্ব উপকূল এবং মধ্য এশিয়া অঞ্চল বিশ্বের মধ্যে ভূমিকম্পের জন্যে সর্বাধিক ঝুকিপূর্ণ।
এই অঞ্চলে অবস্থিত ভূমিকম্পপ্রবণ দেশগুলো হলো:
- চিলি
- পেরু
- ইকুয়েডর
- যুক্তরাষ্ট্র
- জাপান
- ফিলিপাইন
- ইন্দোনেশিয়া
- ইরান
- আফগানিস্তান
- চীন
- ইতালি
- অ্যালিউশান দ্বীপপুঞ্জ প্রভৃতি।
অন্যদিকে,
- লিবিয়া, নামিবিয়াসহ আফ্রিকা মহাদেশ এবং সুইডেনসহ উত্তর-পশ্চিম ইউরোপ ভূমিকম্পের জন্যে ঝুকিপূর্ণ নয়।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
২,৮৮৮.
বসফরাস প্রণালী কোন শহরের মধ্য দিয়ে যায়?
  1. আঙ্কারা
  2. ইস্তানবুল
  3. সাফা
  4. বুন্দেস
ব্যাখ্যা

• বসফরাস প্রণালী:
- বসফরাস প্রণালী এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী অঞ্চলের একটি অংশের সীমানা নির্দেশ করে।
- এটি তুরস্কের ইস্তানবুল শহরকে পৃথক করেছে।
- প্রণালীটিকে তাই ইস্তাম্বুল প্রণালীও বলা হয়।
- এই প্রণালীটি বিশ্বের নৌ চলাচলের ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ।
- মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী।
- এই প্রণালী এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

২,৮৮৯.
নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
  1. IJSG
  2. APEC
  3. SAARC
  4. ADB
ব্যাখ্যা
IJSG:
- IJSG-এর পূর্ণরূপ: International Jute Study Group.
- এটি ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন (IJO) এর উত্তরসূরী।
- এটি গঠিত হয় ২৭ এপ্রিল, ২০০২ সালে।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- এটি বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলনের একটি সংস্থা হিসেবে কাজ করে।
- পাট ও কেনাফের আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।

⇒ মার্চ ২০০০- এপ্রিল ২০০১ জেনেভাতে অনুষ্ঠিত হওয়া UNCTAD সম্মেলনের ফলে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।

অন্যদিকে,
• APEC:
- APEC-এর পূর্ণরূপ: Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

• SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫, ঢাকায়।
- এর সদরদপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি:

• ADB:
- ADB-এর পূর্ণরূপ: Asian Development Bank.
- এশীয় উন্নয়ন ব্যাংক।
- প্রতিষ্ঠা লাভ করে ২২ আগস্ট, ১৯৬৬ সালে।
- আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা ৬৮টি।
- সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত।
- বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া।

উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
২,৮৯০.
২০২৩ সালে 'IAEA‘ এর ১৭৬তম সদস্যপদ লাভ করে?
  1. ক) টোঙ্গা
  2. খ) সুদান
  3. গ) গাম্বিয়া
  4. ঘ) কেনিয়া
ব্যাখ্যা
• IAEA:
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
- IAEA (International Atomic Energy Agency) এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৭৬ টি।
- 'IAEA‘ এর সর্বশেষ সদস্য গাম্বিয়া

উৎস: IAEA ওয়েবসাইট। [link]
২,৮৯১.
The 15th BRICS Summit was held in -
  1. Jarkata, Indonesia
  2. Delhi, India
  3. Cairo, Egypt
  4. Johannesburg, South Africa
ব্যাখ্যা
• ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন:
- ১৫-তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২২-২৪ আগস্ট, ২০২৩; দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে ব্রিকসের নতুন সদস্য হিসেবে ৬টি দেশকে আমন্ত্রণ জানানো হয়।
- দেশগুলো হলো: মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব।
- ১ জানুয়ারি, ২০২৪ থেকে দেশগুলোর সদস্যপদ কার্যকর হবে।

তথ্যসূত্র: ডেইলি স্টার (২৪ আগস্ট, ২০২৩)।
২,৮৯২.
আলতামিরা গুহা কোথায় অবস্থিত?
  1. ক) স্পেন
  2. খ) পর্তুগাল
  3. গ) ইতালি
  4. ঘ) নেদারল্যান্ড
ব্যাখ্যা
আলতামিরা গুহা:
- আলতামিরা গুহাটি উত্তর স্পেনে অবস্থিত।
- গুহাটি প্রাগৈতিহাসিক চিত্রকর্ম এবং খোদাইয়ের জন্য বিখ্যাত।
- এটি ক্যান্টাব্রিয়া প্রদেশের বন্দর শহর সান্তান্ডার থেকে ১৯ মাইল (৩০ কিমি) পশ্চিমে অবস্থিত।
- আলতামিরা ১৯৮৫ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মনোনীত হয়েছিল।
- ১৮৬৮ সালে একজন শিকারী দ্বারা আবিষ্কৃত গুহাটি ১৮৭৬ সালে স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তি মার্সেলিনো সানজ ডি সাউতুওলা পরিদর্শন করেছিলেন।
- আলতামিরা গুহাটি ৯৭১ ফুট (২৯৬ মিটার) লম্বা।

উৎস: Britannica.
২,৮৯৩.
গ্রীক সভ্যতার দুই প্রধান নগর-রাষ্ট্র কোনগুলো ছিল?
  1. মেমফিস ও থিবস
  2. বাবিলন ও নিনেভে
  3. রোম ও কার্থেজ
  4. এথেন্স ও স্পার্টা
ব্যাখ্যা
গ্রীক সভ্যতা:
⇒ ইউরোপ মহাদেশের আধুনিক গ্রীক রাষ্ট্রের অন্তর্গত প্রাচীন কয়েকটি শহরকে কেন্দ্র করে গ্রীক সভ্যতার উদ্ভব ঘটে। বলকান উপকূলের দক্ষিণাংশে অবস্থিত গ্রীস প্রায় পাঁচ হাজার বর্গমাইল ব্যাপী বিস্তৃত। অড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর, এজিয়ান সাগর দ্বারা বেষ্টিত থাকার কারণে গ্রীক সভ্যতাকে 'ওসেনিয়ান' (সাগরীয়) সভ্যতা বলা হয়। 

⇒ গ্রীক সভ্যতার দুটি স্তর রয়েছে। প্রথম স্তর হেলেনিক সভ্যতা এবং দ্বিতায় স্তরে হেলেনিস্টিক সভ্যতা। তাই গ্রীক সভ্যতার উন্মেষ বা আদিপর্ব হেলেনিক যুগ। কেবল গ্রীক উপদ্বীপ কেন্দ্রীক এই সভ্যতার প্রধান কেন্দ্র বিন্দু ছিল এথেন্স। খ্রিস্টপূর্ব ২০০০ থেকে ৩৩৭ অব্দ পর্যন্ত হেলেনিক যুগ বিদ্যমান ছিল। অতঃপর রাজা ফিলিপ কর্তৃক মেসিডোনিয়া কেন্দ্রীক নতুন সভ্যতা গড়ে ওঠে। রাজা ফিলিপের পুত্র আলেকজান্ডারের নেতৃত্বে গ্রীকরা ইউরোপ আফ্রিকা ও এশিয়া ব্যাপী বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। ফলে গ্রীক শিক্ষা-সংস্কৃতির সঙ্গে বাইরের সংস্কৃতির মিশ্রণ ঘটিয়ে যে সভ্যতার সৃষ্টি হয় তাই হেলেনিস্টিক যুগের সভ্যতা।

⇒ গ্রীক সভ্যতার ক্রমবিকাশে আদিকালকে হোমারিক যুগ বলা হয়। গ্রীক কবি হোমারের নাম থেকে এ যুগের নামকরণ করা হয়। খ্রিস্টপূর্ব ১২০০ থেকে ৮০০ অব্দ পর্যন্ত এই যুগের বিস্তৃতি। বিখ্যাত কবি হোমার 'ইলিয়ড' এবং 'ওডিসি' নামে দুটি মহাকাব্য রচনা করেন। তার রচনাবলী থেকে গ্রীক ইতিহাস, ভূগোল, সাহিত্য, লোক ঐতিহ্যের সন্ধান পাওয়া যায়। হোমারিক যুগে সমগ্র গ্রীক ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামীণ সংস্থায় (Village Community) বিভক্ত ছিল এবং স্বাধীন ভাবে পরিচালিত হতো। 

⇒ খ্রিস্টপূর্ব ৮০০ অব্দের দিকে হোমারিক যুগের অবসান ঘটে। হোমারিক যুগের গ্রাম সম্প্রদায়গুলি ভেঙ্গে কালক্রমে নগর রাষ্ট্রের সৃষ্টি হয়। এথেন্স, থিক্স, মেগারা, স্পার্টা এবং করিন্থ প্রভৃতি নগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এসব ক্ষুদ্র রাষ্ট্র। 
- প্রাচীন গ্রিক সভ্যতার দুটি প্রধান নগর-রাষ্ট্র ছিল এথেন্স ও স্পার্টা।
এথেন্স ছিল গণতন্ত্র ও সংস্কৃতির কেন্দ্র, যেখানে দর্শন, শিল্পকলা এবং স্থাপত্যের বিকাশ ঘটেছিল। অন্যদিকে, স্পার্টা ছিল সামরিক শক্তিতে পারদর্শী একটি নগর-রাষ্ট্র, যেখানে কঠোর সামরিক প্রশিক্ষণ ও শৃঙ্খলা ছিল প্রধান। 

⇒ খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রীসের দুটি শক্তিশালী নগর রাষ্ট্র এথেন্স ও স্পার্টার মধ্যে বিরোধ বাধে। স্পার্টা নগর রাষ্ট্রটি বরাবরই সামরিক তন্ত্রের ওপর প্রতিষ্ঠিত ছিল। উভয় রাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ হয় তা ইতিহাসে পেলোপনেসীয় যুদ্ধ (খ্রিস্টপূর্ব ৪৩১-৪০৪ অব্দ) বলে খ্যাত। এই যুদ্ধে এথেন্সের পতন ঘটে এবং স্পার্টা এথেন্স দখল করে নেয়। ফলে হেলেনিক সভ্যতারও পতন ঘটে।

উৎস: i) ইসলামের ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
২,৮৯৪.
আসিরিয়া কোন সভ্যতার অংশ?
  1. মিশরীয় সভ্যতা
  2. মায়া সভ্যতা
  3. মেসোপটেমীয় সভ্যতা
  4. ফিনিশীয় সভ্যতা
ব্যাখ্যা
আসিরিয়া সভ্যতা: 
- আসিরিয়া ছিল প্রাচীন মেসোপটেমিয়ার একটি রাজ্য।
- এটি বর্তমানে উত্তর ইরাক ও দক্ষিণ-পূর্ব তুরস্কে অবস্থিত।
- প্রথমদিকে এটি ব্যাবিলন ও মিতান্নি সাম্রাজ্যের অধীন ছিল (দ্বিতীয় সহস্রাব্দ খ্রিস্টপূর্ব)।
- খ্রিস্টপূর্ব ১৪শ শতকে আসিরিয়া একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।
- এরপর এটি মেসোপটেমিয়া, আর্মেনিয়া এবং উত্তর সিরিয়ার কিছু অংশে শক্তিশালী এক সাম্রাজ্যে পরিণত হয়।
- রাজা তুকুলতি-নিনুর্তা প্রথমের মৃত্যুর (প্রায় ১২০৮ খ্রিস্টপূর্ব) পর আসিরিয়ার শক্তি হ্রাস পায়।
- খ্রিস্টপূর্ব ১১শ শতকে তিগলাথ-পিলেসার প্রথম সাময়িকভাবে শক্তি পুনরুদ্ধার করেন।
- খ্রিস্টপূর্ব ৯শ শতকে আসিরিয়া আবারও সম্প্রসারণ শুরু করে।
- তিগলাথ-পিলেসার তৃতীয়, সারগন দ্বিতীয়, সেন্নাখেরিব ও এসারহাদ্দনের মতো শক্তিশালী রাজাদের শাসনে খ্রিস্টপূর্ব ৮ম থেকে ৭ম শতক পর্যন্ত আসিরিয়া মধ্যপ্রাচ্যের বিশাল এলাকা (মিশর থেকে পারস্য উপসাগর পর্যন্ত) নিয়ন্ত্রণ করে।
- আশুরবানিপাল ছিলেন শেষ মহাশক্তিশালী রাজা। তাঁর মৃত্যুর (৬২৭ খ্রিস্টপূর্ব) পর সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে।
- শেষমেশ খ্রিস্টপূর্ব ৬১২–৬০৯ সালে চালদীয় ও মিদীয়দের একত্রিত আক্রমণে আসিরিয়া ধ্বংস হয়।
- আসিরিয়ানরা যুদ্ধকুশল ও নিষ্ঠুরতার জন্য খ্যাত ছিল।
- তারা বিশাল স্থাপত্য নির্মাণেও পারদর্শী ছিল।
- নিনেভে, আশুর ও নিমরুদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন তাদের কীর্তির সাক্ষ্য বহন করে।

উৎস: Britannica.
২,৮৯৫.
কত সালে গণহত্যা সনদ (Genocide Convention) স্বাক্ষরিত হয়?
  1. ১৯৪৭ সালে
  2. ১৯৪৮ সালে 
  3. ১৯৪৯ সালে 
  4. ১৯৫০ সালে
ব্যাখ্যা

গণহত্যা সনদ (Genocide Convention) ১৯৪৮ সালের ৯ ডিসেম্বর স্বাক্ষরিত হয় এবং এই সনদটি ১৯৫১ সালের ১২ জানুয়ারী কার্যকর হয়। 

গণহত্যা সনদ (Genocide Convention):
- গণহত্যা সনদ (Genocide Convention) হল একটি আন্তর্জাতিক আইন।
- এই সনদেই প্রথমবারের মতো গণহত্যার (জেনোসাইড) অপরাধকে আইনগতভাবে সংজ্ঞায়িত করা হয়।
- পূর্ণ নাম: Convention on the Prevention and Punishment of the Crime of Genocide.
- স্বাক্ষরিত হয়: ৯ ডিসেম্বর, ১৯৪৮।
- কার্যকর হয়: ১২ জানুয়ারি, ১৯৫১।
- উদ্দেশ্য: গণহত্যার প্রতিরোধ করা ও গণহত্যার অপরাধীদের শাস্তি নিশ্চিত করা।

⇒ ১৯৪৮ সালে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সনদটি চূড়ান্ত করা হয়।
- সনদে প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী, ‘জাতিগত, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস’ করার উদ্দেশ্যে সংঘটিত অপরাধই গণহত্যা। এই সনদ অনুযায়ী, গণহত্যা যুদ্ধকালীন বা শান্তিকালীন সময়েও সংঘটিত হতে পারে। তবে রাজনৈতিক হত্যাকাণ্ড বা তথাকথিত ‘সাংস্কৃতিক গণহত্যা’ এই সনদের অন্তর্ভুক্ত নয়।

উৎস: i) International Committee of the Red Cross (ICRC) ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট।

২,৮৯৬.
জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট?
  1. ILO
  2. FAO
  3. IMO
  4. WHO
ব্যাখ্যা
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO):
- FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization.
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫ সালে কুইবেক, কানাডায়।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন।।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (Qu Dongyu)।
- প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য: ক্ষুধা দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করা।

উল্লেখ্য,
- বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর, ১৯৭৩ তারিখে।

উৎস: FAO ওয়েবসাইট।
২,৮৯৭.
নিচের কোন সংস্থা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. FAO
  2. IFAD
  3. WFP
  4. UNFAP
ব্যাখ্যা
The World Food Programme (WFP)-
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), সংস্থাটি ১৯৬১ সালে জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এর সদর দপ্তর ইতালির রোমে।
- ২০২০ সালে বিশ্ব খাদ্য কর্মসূচিকে (WFP) শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।
- বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) লক্ষ্য বিশ্বের জনসংখ্যার প্রায় ১১ শতাংশকে সাহায্য করা যাদের পর্যাপ্ত খাবার নেই।
- সংস্থাটি জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দ্বিতীয়, জিরো হাঙ্গার অর্জনের জন্য কাজ করে, যা ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা অর্জন এবং পুষ্টির উন্নতি এবং বিশ্বব্যাপী টেকসই কৃষিকে উন্নীত করার অঙ্গীকার
করে।
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় ধরনের দুর্যোগের শিকার ব্যক্তিদের খাদ্য সংগ্রহ ও সংকটপূর্ণ এলাকায় পরিবহন করে সহায়তা করে। এটি যুদ্ধ এবং অন্যান্য সংঘাত, মহামারী এবং মহামারী, ফসলের ব্যর্থতা এবং বন্যা, খরা, ভূমিকম্প এবং ঝড়ের মতো বিপর্যয় দ্বারা ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য করে।

উৎস:  WFP ওয়েবসাইট.
২,৮৯৮.
দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ নদী কোনটি?
  1. নীল
  2. আমাজন
  3. মিসিসিপি
  4. কঙ্গো
ব্যাখ্যা

• আমাজন নদী:
- দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ নদী।
- এবং পৃথিবীর বৃহত্তম জলপ্রবাহ ও অববাহিকার অধিকারী।
- এটি বিশ্বের সবচেয়ে বেশি পানি প্রবাহিতকারী নদী হিসেবে পরিচিত।

• দৈর্ঘ্য ও উৎস:
- অ্যামাজন নদীর মোট দৈর্ঘ্য আনুমানিক ৪,৩৪৫ মাইল (৬,৯৯২ কিলোমিটার),
- যা প্রথাগতভাবে বিবেচিত নীল নদী (৪,১৫০ মাইল বা ৬,৬৫০ কিলোমিটার) অপেক্ষা প্রায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) বেশি।
- এই পরিমাপটি ২০০৭ সালে ব্রাজিলীয় বিজ্ঞানীদের একটি দল নির্ধারণ করে,
- যারা নদীর উৎস হিসেবে পেরুর আন্দিজ পর্বতের নেভাডো মিসমি পর্বতের কাছাকাছি অবস্থিত অ্যাপাচেতা খালকে চিহ্নিত করেন।
- অ্যামাজন নদীর উৎস আন্দিজ পর্বতের উচ্চভূমিতে,
- প্রশান্ত মহাসাগর থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দূরে অবস্থিত।
- এটি ব্রাজিলের উত্তর-পূর্ব উপকূলে আটলান্টিক মহাসাগরে পতিত হয়।

তথ্যসূত্র: Britannica.

২,৮৯৯.
প্রথম লোহা আবিষ্কৃত হয় কোথায়?
  1. ক) প্রাচীন গ্রিসে
  2. খ) এশিয়া মাইনরে
  3. গ) ইতালিতে
  4. ঘ) মিশরে
ব্যাখ্যা
লৌহযুগ:
- লোহার আবিষ্কার ও ব্যবহারের সঙ্গে সঙ্গে ব্রোঞ্জযুগের একচেটিয়া অধিকার ও কর্তৃত্ব হ্রাস পেয়েছিল।
- ব্রোঞ্জ ছিল দুষ্প্রাপ্য ও মূল্যবান ধাতু। এর ব্যবহার মূলত অভিজাত শ্রেণির হাতে কেন্দ্রীভূত ছিল। 
- সহজ লভ্য ও দামে সস্তা হওয়ায় লোহার ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়।
- সাধারণ মানুষও তাদের দৈনন্দিন নানা প্রয়োজনে লৌহ নির্মিত যন্ত্রপাতি ব্যবহার করতে শুরু করে।
- এভাবেই লৌহযুগ নামে নতুন এক সভ্যতার বিকাশ লাভ ঘটে।
- এশিয়া মাইনরে হিট্টাইটরা (Hittites) প্রথম লোহার আবিষ্কার ও এর ব্যবহার শুরু করে
- খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে মধ্যপ্রাচ্যে লোহার ব্যবহার শুরু হয়।
- লোহার আবিষ্কার ও ব্যবহার সভ্যতার সামাজিক ভিত্তিকে অনেক মজবুত এবং এর পরিধিকে আরও প্রসারিত করে।
- লৌহযুগে বর্ণমালাভিত্তিক লিখন পদ্ধতির প্রচলন শুরু হয়।
- ব্যবসাবাণিজ্য ও মুদ্রা-অর্থনীতি ব্যাপকতা লাভ করে।
- জাহাজ চলাচল ব্যাপকভাবে শুরু হওয়ার ফলে যাতায়াতব্যবস্থা সহজ হয়। 
- লৌহযুগে শিল্প, বাণিজ্য, নগরায়ন প্রভৃতিকে কেন্দ্র করে বিভিন্ন পেশাভিত্তিক সামাজিক শ্রেণির উদ্ভব ঘটে।
- লৌহযুগে গ্রিসে এক উন্নত গণতান্ত্রিক নগরসভ্যতার বিকাশ ঘটে।

উৎস: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং লাইভ এমসিকিউ লেকচার।
২,৯০০.
বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কোথায়?
  1. হিরোশিমায়
  2. টোকিওতে
  3. কিয়োটোতে
  4. নাগাসাকিতে
ব্যাখ্যা
• বিশ্বের প্রথম পারমাণবিক:
- তারিখ: ৬ আগস্ট, ১৯৪৫,
- স্থান: হিরোশিমা, জাপান,
- বোমার নাম:"Little Boy".
- বিমান: Enola Gay (যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বি-২৯ বোমারু বিমান),
- ধ্বংসযজ্ঞ: আনুমানিক ৭০,০০০–৮০,০০০ মানুষ তাৎক্ষণিকভাবে নিহত হন।
- অস্ত্রের ধরণ: ইউরেনিয়াম-২৩৫ ভিত্তিক পারমাণবিক বোমা,
- দ্বিতীয় হামলা: ৯ আগস্ট, ১৯৪৫- নাগাসাকি শহরে (বোমার নাম: "Fat Man")।

উল্লেখ্য, 
- জাপান ১৫ আগস্ট, ১৯৪৫ সালে আত্মসমর্পণ করে।
- হিরোশিমা ও নাগাসাকি হামলা পরবর্তীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধনীতি পুনর্বিবেচনার পথ খুলে দেয়।

উৎস: Britannica.