বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ২৫ / ২৭২ · ২,৪০১২,৫০০ / ২৭,৩৪৭

২,৪০১.
ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল মিলে কোন অঞ্চল গঠিত?
  1. ক্রিমিয়া
  2. দনবাস
  3. খারকিভ
  4. কিয়েভ
ব্যাখ্যা

দোনেৎস্ক ও লুহানস্ক:
- ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে দনবাস গঠিত।
- পূর্ব ইউক্রেনের এই অঞ্চলটি কয়লা ও ভারী শিল্পে সমৃদ্ধ।
- ২০১৪ সাল থেকে দনবাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে রাশিয়া।
- ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো।
- তখন দনবাসের বেশির ভাগ এলাকা দখল করে নেয় রুশ বাহিনী।
- বর্তমানে দনবাসের প্রায় ১৭ হাজার ৯৮০ বর্গমাইল বা প্রায় ৮৮ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে।
- এর মধ্যে লুহানস্কের প্রায় পুরোটা ও দোনেৎস্কের চার ভাগের তিন ভাগ রুশ বাহিনীর দখলে রেখেছে।

সম্প্রতি,
- যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে পূর্বাঞ্চলের শিল্পাঞ্চল দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে দেওয়ার কথা বলেন। 

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

২,৪০২.
ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি কে?
  1. এপিজে আব্দুল কালাম
  2. ড. মাহমুদ হোসেন
  3. ড. ফখরুদ্দিন আলী আহমেদ
  4. জাকির হোসেন
ব্যাখ্যা
ভারত:
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত।
- ভারত স্বাধীনতা লাভ করে: ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- সংবিধান কার্যকর হয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।

উল্লেখ্য,
- ভারতের প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ।
- ভারতের প্রথম প্রধানমন্ত্রী: জওহরলার নেহরু।
- ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি: জাকির হোসেন।
- ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল।
- ভারতের বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী।
- ভারতের বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)।

উৎস: Britannica.
২,৪০৩.
চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়েছিল কখন?
  1. ক) ১৯১১ সালে
  2. খ) ১৯৩৮ সালে
  3. গ) ১৯৪৯ সালে
  4. ঘ) ১৯৫০ সালে
ব্যাখ্যা
সমাজতান্ত্রিক বিপ্লব (Chinese Communist Revolution)

- সময়কাল: ১ অক্টোবর, ১৯৪৯
- নেতা: কমিউনিস্ট পার্টি অব চায়নার নেতা মাও সে তুং।
- বিপ্লবে পতন হয়: কুওমিন্টাং দলের নেতা চিয়াং কাইশেকের।
- ফলাফল: পুঁজিবাদী শাসন ব্যবস্থার অবসান এবং সমাজতান্ত্রিক শাসনব্যবস্থা চালু।
- গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যান: মাও সে তুং।


তথ্যসূত্র: হিস্টরি.কম।
২,৪০৪.
প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল?
  1. সারায়েভো
  2. সালতার
  3. জাগরের
  4. গ্রাজ
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ:
- প্রথম বিশ্বযুদ্ধ (World War I) ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সংঘটিত হয়েছিল এবং এটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ ও ধ্বংসাত্মক যুদ্ধ।
- যুদ্ধটি মূলত ইউরোপের বিভিন্ন শক্তির মধ্যে সংঘটিত হলেও এর প্রভাব ছিল পৃথিবীজুড়ে।

⇒ যুদ্ধের পটভূমি:
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
- অক্ষশক্তি: জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়া।
- মিত্রশক্তি: সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান প্রভৃতি দেশ।

উল্লেখ্য,
- প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অষ্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দকে বসনিয়ার সারায়েভো শহরে হত্যা করা হয়েছিল।
- ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দের হত্যাকাণ্ডের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়।
- এই যুদ্ধের কারণ হিসেবে ১৯০৯ খ্রিস্টাব্দে অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য বসনিয়া-হার্জেগোভিনা দখল করা এবং আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দের হত্যাকাণ্ডকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়।

উৎস: i) History.com
ii) Britannica.
২,৪০৫.
G-20 এর সদস্য দেশের সংখ্যা কত? (ডিসেম্বর, ২০২৪)
  1. ১৯টি
  2. ২০টি
  3. ২১টি
  4. ২২টি
ব্যাখ্যা
G-20:
- G20 ১৯৯৯ সালে এশিয়ান আর্থিক সংকটের পরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ২০০৭ সালের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে G20-কে রাষ্ট্রপ্রধান/সরকার প্রধানদের স্তরে উন্নীত করা হয়।
- ২০০৯ সালে "আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রধান ফোরাম" মনোনীত করা হয়।
- G-20 শীর্ষ সম্মেলন প্রতি বছর একটি ঘূর্ণায়মান প্রেসিডেন্সির নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
- G-20 এর মোট সদস্য ২১টি। ১৯টি দেশ ও ২টি সংগঠন। (ডিসেম্বর, ২০২৪)
- G-20 ১৯টি দেশ নিয়ে গঠিত (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুর্কি,যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র। দুটি সংগঠন ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- G20 এর ২১ তম সদস্য আফ্রিকান ইউনিয়ন। (ডিসেম্বর, ২০২৪)
- G20 সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।

তথ্যসূত্র - G-20 অফিসিয়াল ওয়েবসাইট ও ডেইলি স্টার, সেপ্টেম্বর ৯, ২০২৩।
২,৪০৬.
কোয়াড এর সদস্য দেশ কয়টি? (জুলাই, ২০২৫)
  1. ৪টি
  2. ৬টি
  3. ৯টি
  4. ১১টি
ব্যাখ্যা
কোয়াড (QUAD):
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- কোয়াড হল অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কূটনৈতিক জোট।
- এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৭ সালে।
- সদস্য দেশ: ৪টি। (জুলাই, ২০২৫)
• যুক্তরাষ্ট্র,
• অস্ট্রেলিয়া,
• ভারত,
• জাপান।
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম একটি হল উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।

তথ্যসূত্র - অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট।
২,৪০৭.
কত সালে ইয়াসির আরাফাত PLO এর প্রধান হন?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৬৪ সালে
  3. ১৯৬৬ সালে
  4. ১৯৬৯ সালে
ব্যাখ্যা
PLO:
– পূর্ণরূপ — Palestine Liberation Organization.
– প্রতিষ্ঠা- ১৯৬৪ সালে।
– PLO-এর প্রথম চেয়ারম্যান- আহমদ শুকিরি।
– PLO-এর তৃতীয় চেয়ারম্যান- ইয়াসির আরাফাত (১৯৬৯ সালে)
– PLO এর লক্ষ্য ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করা এবং মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদকে নির্মূল করা।

উৎস: i) বিবিসি বাংলা।
ii) Britannica.
২,৪০৮.
যাদের জন্মকাল ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তাদের কী বলা হয়?
  1. বেবি বুমার্স জেনারেশন
  2. জেনারেশন জেড
  3. জেনারেশন আলফা
  4. জেনারেশন এক্স
ব্যাখ্যা
জেনারেশন জেড 
- ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা এই প্রজন্মের অন্তর্ভুক্ত।
- ২০২৪ সালের হিসেবে সবচেয়ে বড় জেড সদস্যের বয়স ২৭, আর সর্বকনিষ্ঠজনের বয়স ১২ বছর।
- প্রজন্ম জেডের আরও একটি নাম হচ্ছে “জুমার্স”। 
আরো কিছু প্রজন্ম: 
• গ্রেটেস্ট জেনারেশন বা মহত্তম প্রজন্ম:  এদের জন্মকাল আনুমানিক ১৯০১ থেকে ১৯২৭ সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স অবশ্যই ৯৫ বছরের বেশি।
• সাইলেন্ট জেনারেশন বা নীরব প্রজন্ম: এদের জন্মকাল আনুমানিক ১৯২৮ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স ৭৯ থেকে ৯৪ বছর।
• বেবি বুমার্স জেনারেশন: এদের জন্মকাল আনুমানিক ১৯৪৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স ৬০ থেকে ৭৮ বছর।
• জেনারেশন এক্স: এদের জন্মকাল আনুমানিক ১৯৬৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স ৪৪ থেকে ৫৯ বছর।
• জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস বা সহস্রাব্দ প্রজন্ম: এদের জন্মকাল আনুমানিক ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত। এবং এঁদের বর্তমান বয়স ২৮ থেকে ৪৩ বছর। এই প্রজন্মেরই যাঁদের জন্ম আবার ১৯৯০ সালের ভেতরে অর্থাৎ যাঁরা পুরো নব্বই দশকে তাঁদের শৈশব-কৈশোর পার করেছেন, তাঁদের বলা হয় নাইন্টিজ কিডস। এঁদের মা-বাবারা বেশির ভাগই বুমার্স ও জেনারেশন এক্সের সদস্য।
• জেনারেশন জেড বা জেন-জি: এদের জন্মকাল ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স ১২ থেকে ২৭ বছর। এঁদের মা-বাবারা মূলত জেনারেশন এক্স ও ওয়াইয়ের সদস্য।
• জেনারেশন আলফা: এদের জন্মকাল আনুমানিক ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স ০ থেকে ১২ বছর। এদের মা-বাবারা আবার জেনারেশন ওয়াই বা সহস্রাব্দ প্রজন্মের সদস্য।

সূত্র- ব্রিটানিকা। 
২,৪০৯.
জাতিসংঘের মূল অঙ্গসংগঠন নয় কোনটি?
  1. ক) অছি পরিষদ
  2. খ) নিরাপত্তা পরিষদ
  3. গ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
  4. ঘ) আইন পরিষদ
ব্যাখ্যা
জাতিসংঘের ছয়টি প্রধান বা মূল অঙ্গ রয়েছে। সেগুলো হচ্ছে : সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক পরিষদ ও সামাজিকপরিষদ, অছি পরিষদ, আন্তজার্তিক আদালত, সচিবালয়। [source : unic.un.org]
২,৪১০.
জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি?
  1. ফরাসি
  2. জার্মান
  3. স্প্যানিশ
  4. রুশ
ব্যাখ্যা

• জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়- জার্মান ভাষা।

• জাতিসংঘ:

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
-  ১৯৪৫ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার সময় এগুলি জাতিসংঘ সনদের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল।

⇒ জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি:
• আরবি,
• চীনা,
• ইংরেজি, 
• ফরাসি, 
• রুশ,
• স্প্যানিশ।

• জাতিসংঘের কার্যকারী ভাষা দুটি:
- ইংরেজি।
- ফরাসি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

২,৪১১.
সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়?
  1. চীন
  2. চিলি
  3. কিউবা
  4. রাশিয়া
ব্যাখ্যা
চীন:
- জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ- চীন।
- গণচীনের প্রতিষ্ঠাতা- মাও সে তুং।
- গ্রেট হল অবস্থিত- বেইজিং, চীনে।
- ‘তিয়েন আনমেন‘ স্কয়ার অবস্থিত- বেইজিং চীন। 
- চীনে কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠিত হয় - ১৯৪৯ সালে।
- চীনে সাংস্কৃতিক বিপ্লব হয় - ১৯৬৬-১৯৭৬ পর্যন্ত।
- চীনে সাংস্কৃতিক বিপ্লবের নেতৃত্বদান করেন - মাও সে তুং।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
২,৪১২.
'সূর্যোদয়ের দেশ' বলা হয় কোন দেশকে?
  1. থাইল্যান্ড
  2. জাপান
  3. সিঙ্গাপুর
  4. চীন
ব্যাখ্যা
জাপান:
- জাপানকে 'সূর্যোদয়ের দেশ' বলা হয়।
- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ।
- এর আয়তন ১৪৫,৯৩৬ বর্গ মাইল।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যার দুটি আইনসভা রয়েছে।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।

তথ্যসূত্র - Britannica.com
২,৪১৩.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার ছিলেন কে?
  1. ক) জন ভন হুভান
  2. খ) ফিলিপ্পে গ্রান্ডি
  3. গ) ইয়াকুব মালিক
  4. ঘ) সদরউদ্দিন আগা খান
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) ছিলেন সদরুদ্দিন আগা খান (১৯৬৫-৭৭)।
- UNHCR এর বর্তমান ১১তম হাইকমিশনার হলেন ইতালির নাগরিক ফিলিপ্পে গ্রান্ডি।
- প্রথম হাইকমিশনার ছিলেন নেদারল্যান্ডের গেরিথ জন ভন হুভান (১৯৫১-৫৬)।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হওয়ার পূর্বে ২০০৫-২০১৫ খ্রি. সময়ে UNHCR এর হাইকমিশনার ছিলেন।
- UNHCR (United Nations High Commissioner for Refugees) হলো জাতিসংঘের শরনার্থী বিষয়ক এজেন্সি।
- এটি ১৯৫০ সালের ১৪ অক্টোবর গঠিত হয়।
- এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- UNHCR বর্তমানে বিশ্বের ১৩২টি দেশে কাজ করছে।
- UNHCR ১৯৫৪ এবং ১৯৮১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
(তথ্যসূত্রঃ UNHCR ওয়েবসাইট)
২,৪১৪.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোন প্রস্তাব পাশ করার জন্য সর্বনিম্ন কতটি ভোটের প্রয়োজন হয়?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৯
  4. ঘ) ১০
ব্যাখ্যা
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠন ও কার্যাবলি বর্ণনা করা হয়েছে জাতিসংঘ সনদের পঞ্চম অধ্যায়ে এবং ২৩-৩২নং অনুচ্ছেদে। এর ৫টি স্থায়ী সদস্যসহ মোট সদস্য সংখ্যা ১৫টি দেশ। অস্থায়ী দেশ ২ বছরের জন্য নির্বাচিত হয়। জাতিসংঘ সনদের ২৭ নং অনুচ্ছেদ -
1. Each member of the Security Council shall have one vote.
2. Decisions of the Security Council on procedural matters shall be made by an affirmative vote of nine members.
3. Decisions of the Security Council on all other matters shall be made by an affirmative vote of nine members including the concurring votes of the permanent members; provided that, in decisions under Chapter VI, and under paragraph 3 of Article 52, a party to a dispute shall abstain from voting. Source: UN.org
২,৪১৫.
'গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স' - ২০২৩ অনুসারে শীর্ষ দেশ -
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) চীন
ব্যাখ্যা
গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স :
• ২০২৩ সালের গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স অনুসারে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র
• যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড মূল্য ৩০ হাজার ৩০৯ বিলিয়ন বা ৩০ লাখ ৩০ হাজার ৯০০ কোটি ডলার।
• ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান ৭৪ দশমিক ৮।

এছাড়াও
• দ্বিতীয় অবস্থানে রয়েছে  যুক্তরাজ্য।
» ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে ৬৭ দশমিক ৩।
• তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি।
» ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে  ৬৫ দশমিক ৮ ।
• চতুর্থ অবস্থানে রয়েছে জাপান।
» ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে ৬৫ দশমিক ২।
• ৯৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ ।
» ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে ৩৫.১।

উৎস: গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স-২০২৩।
২,৪১৬.
উরুগুয়ে রাউন্ড কোন সাল থেকে কোন সাল পর্যন্ত স্থায়ী ছিল?
  1. ১৯৮৪-৯২ সাল
  2. ১৯৮৪-৯৬ সাল
  3. ১৯৮৬-৯৪ সাল
  4. ১৯৮৫-৯২ সাল
ব্যাখ্যা
উরুগুয়ে রাউন্ড:
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)-এর।

উৎস: WTO ওয়েবসাইট।
২,৪১৭.
'উই রিভার চুক্তি' কার মধ্যস্থতায় সম্পাদিত হয়? 
  1. জিমি কার্টার
  2. বিল ক্লিনটন
  3. টনি ব্লেয়ার
  4. কফি আনান
ব্যাখ্যা

• উই রিভার চুক্তি (Wye River Memorandum):
- বিষয়বস্তু: প্যালেস্টাইন সংকট।
- স্বাক্ষরিত হয়: অক্টোবর, ১৯৯৮ সালে।
- স্বাক্ষরের স্থান: মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরকারী: PLO এবং ইসরাইল।
- উদ্দেশ্য: ফিলিস্থিনি ও ইসরায়েলের মাঝে শান্তি প্রতিষ্ঠা।
- বিল ক্লিন্টনের মধ্যস্থতায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

২,৪১৮.
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) এর সর্বশেষ সদস্য-
  1. Comoros
  2. Liberia
  3. Timor-Leste
  4. Afghanistan
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
--------------------------
WTO (World Trade Organization):
- WTO বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT)।
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।
- WTO এর বর্তমান মহাপরিচালক এনগোজি অকোনজো-ইওয়েলা (Ngozi Okonjo-Iweala)।
- তিনি এই পদে প্রথম নারী এবং প্রথম আফ্রিকান হিসেবে নিযুক্ত হন।
- WTO এর বর্তমান সদস্য: ১৬৬টি দেশ। (166  members since 30 August 2024) To get update information. [লিঙ্ক]
- এর সর্বশেষ সদস্য: "তিমোর-লেস্টে" সদস্য পদ লাভ করে ৩০ আগস্ট, ২০২৪ (Timor-Leste — 30 August 2024)। 

উল্লেখ্য, 
- কমোরোস সদস্য পদ লাভ করে- ২১ আগস্ট, ২০২৪ সালে (Comoros — 21 August 2024)।                                                                     
- আফগানিস্তান সদস্য পদ লাভ করে -২৯ জুলাই ২০১৬ সালে (Afghanistan — 29 July 2016)
- লিবেরিয়া সদস্য পদ লাভ করে ১৪ জুলাই ২০১৬ সালে (Liberia — 14 July 2016)

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট। [লিঙ্ক]
২,৪১৯.
OIC StatCom এর সদর দপ্তর কোথায়?
  1. ক) ইস্তানবুল
  2. খ) আংকারা
  3. গ) কায়রো
  4. ঘ) রিয়াদ
ব্যাখ্যা
OIC StatCom:
-
OIC পরিসংখ্যান কমিশন (OIC-StatCom) 
- এটি ২০১১ সালে সদস্য দেশগুলির জাতীয় পরিসংখ্যান সংস্থাগুলির (NSOs) মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তাদের জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে আরও ভাল জাতীয় কৌশল বিকাশের জন্য প্রতিষ্ঠিত হয়।
- OIC StatCom এর সদর দপ্তর হচ্ছে - আংকারা, তুর্কিয়ে।

তথ্যসূত্র: OIC StatCom ওয়েবসাইট।
২,৪২০.
মার্কিন ও তালেবান শান্তিচুক্তি সাক্ষরিত হয় কোথায়?
  1. ক) ওয়াশিংটন
  2. খ) কাবুল
  3. গ) ইসলামাবাদ
  4. ঘ) দোহা
ব্যাখ্যা
দীর্ঘ ১৯ বছর ধরে চলা যুদ্ধের অবসানকল্পে ২৯ ফেব্রুয়ারী ২০২০ মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবান গোষ্ঠী ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করে। কাতারের রাজধানী দোহায় এই আলোচনা হয়। এতে আমেরিকার পক্ষে জালমি খলিলজাদ এবং তালেবানের পক্ষে মোল্লা আব্দুল গানি স্বাক্ষর করেন। চুক্তির শর্ত অনুযায়ী আগামী ১৪ মাসে আফগানিস্তান থেকে আমেরিকা তার সৈন্য প্রত্যাহার করবে। (সূত্রঃ সিএনএন)
২,৪২১.
সম্প্রতি কোন চলচ্চিত্রটি 'গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৪' পেয়েছে?
  1. অ্যানাটমি অব আ ফল
  2. টুয়েলভথ ফেইল
  3. ওপেনহাইমার
  4. দ্য জোন অব ইনটারেস্ট
ব্যাখ্যা
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৪:
- বিনোদন জগতের প্রথম জমকালো আসর হিসেবে স্বীকৃত 'গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড'। 
- এটি গোল্ডেন গ্লোবের ৮১তম আসর।
- গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে শীর্ষ পুরস্কারসহ মোট পাঁচটি পুরস্কার জিতেছে ক্রিস্টোফার নোলানের ছবি 'ওপেনহাইমার'। 

অন্যদিকে -
- টিভি সিরিজ 'সাকসেশন' চতুর্থ এবং শেষ সিজনের জন্য টেলিভিশন বিভাগে সর্বাধিক পুরস্কার অর্জন করেছে।
- বিশ্বব্যাপী ১.৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করার পরে 'বার্বি' জিতেছে প্রথন বক্স অফিস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।

উৎস: ৮ জানুয়ারি, ২০২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
২,৪২২.
কোন সম্রাটের মাধ্যমে বৌদ্ধধর্ম বিশ্বধর্মে পরিণত হয়?
  1. ক) সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য
  2. খ) সম্রাট সমুদ্রগুপ্ত
  3. গ) সম্রাট অশোক
  4. ঘ) সম্রাট বিন্দুসার
ব্যাখ্যা
মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক সম্রাট অশোকের হাত ধরে বৌদ্ধধর্ম বিশ্বধর্মে পরিণত হয়। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতায় ব্যথিত হয়ে সম্রাট অশোক পররাজ্য দখলের নীতি পরিহার করে সৌহার্দ্য ও মৈত্রীর নীতি গ্রহণ করেন এবং একই সময়ে তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করেন। বৌদ্ধধর্মের প্রসারে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।
(সূত্র: উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
২,৪২৩.
বর্তমানে মোট কতটি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:

- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।
- বর্তমানে মোট ৬টি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয়।
• চিকিৎসা।
• পদার্থবিদ্যা।
• রসায়ন।
• সাহিত্য।
• শান্তি।
• অর্থনীতি।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ৫ অক্টোবর ২০২২।
২,৪২৪.
ওয়াটারএইড এর প্রথম প্রজেক্ট ছিল কোন দেশটিতে?
  1. জাম্বিয়া
  2. মোজাম্বিক
  3. সোমালিয়া
  4. সুদান
ব্যাখ্যা
ওয়াটারএইড:

- ওয়াটারএইড একটি বৈশ্বিক সংস্থা।
- বিশ্বের বিভিন্ন দেশে উন্নতির লক্ষ্যে জীবন পরিবর্তনের জন্য প্রায় ৪০ বছর ধরে কাজ করছে। 
- বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানি, শালীন টয়লেট এবং ভাল স্বাস্থ্যবিধি সরবরাহ করার জন্য কাজ করে উক্ত প্রতিষ্ঠান।
- ওয়াটারএইড ২১ জুলাই ১৯৮১ সালে যাত্রা শুরু করে। 
- সংস্থাটির প্রথম প্রজেক্ট ছিল জাম্বিয়া ও শ্রীলংকাতে।
- ওয়াটারএইড বাংলাদেশে ১৯৮৬ সাল থেকে ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (WASH) সেক্টরে কাজ শুরু করে এবং দরিদ্র, অরক্ষিত এবং বহিষ্কৃতদের লক্ষ্য করে বৃহৎ আকারের প্রকল্পগুলি উদ্ভাবন, স্কেল আপ এবং পরিচালনার করে। 

তথ্যসূত্র - Wateraid এর অফিসিয়াল ওয়েবসাইট।
২,৪২৫.
ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক 'ভিয়েনা কনভেনশন' কার্যকর হয় কবে?
  1. ১৯৮৫ সালে
  2. ১৯৮৭ সালে
  3. ১৯৮৮ সালে
  4. ১৯৮৯ সালে
ব্যাখ্যা
• ভিয়েনা কনভেনশন:
- পুরো নাম : Vienna Convention for the Protection of the Ozone Layer.
- চুক্তি গৃহিত : ১৯৮৫ সালে।
- স্থান : ভিয়েনা, অস্ট্রিয়া। 
- চুক্তি কার্যকর : ১৯৮৮ সালে।
- উদ্দেশ্য : ওজনস্তর ক্ষয়কারী বস্তুর উৎপাদন ও ব্যবহার কমানো।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। [Link]
২,৪২৬.
রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল-
  1. ক) কমিউনিস্ট পার্টি
  2. খ) নাৎসি বাহিনী
  3. গ) মিনশেভিক পার্টি
  4. ঘ) বলশেভিক পার্টি
ব্যাখ্যা
রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল বলশেভিক পার্টি। ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের মধ্য দিয়ে ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বাধীন বলশেভিক পার্টি ও শ্রমিক সোভিয়েতরা পেট্রোগ্রাদের অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে রাশিয়ান সোভিয়েত ফেডারেশন সোশালিস্ট রিপাবলিক প্রতিষ্ঠা করেন। ইতিহাসে এটি বলশেভিক বিপ্লব নামেও পরিচিত। সাড়া জাগানো এ বিপ্লবের স্থায়িত্ব ছিল মাত্র ১০দিন।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
২,৪২৭.
নিচের কোনটির ফলে ILO প্রতিষ্ঠিত হয়েছিলো?
  1. মন্ট্রিল প্রটোকল
  2. জেনেভা কনভেনশন
  3. ভার্সাই চুক্তি
  4. কোনটি নয়
ব্যাখ্যা

- ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে ILO প্রতিষ্ঠিত হয়।

ILO:
- আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) হলো শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- এর পূর্ণরূপ International Labour Organization।
- ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে ILO প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর এটি জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- সংস্থার সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত এবং বর্তমানে এর ১৮৭টি সদস্যরাষ্ট্র রয়েছে।
- শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের উন্নয়নে ভূমিকা রাখার জন্য ১৯৬৯ সালে ILO নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO-এর সদস্যপদ লাভ করে।
- ২০২৪ সালের জুনে ১১২তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়।

অন্যদিকে:
- জেনেভা কনভেনশন (Geneva Convention) - এটি যুদ্ধবন্দী ও মানবাধিকার সংরক্ষণের জন্য স্বাক্ষরিত চুক্তি।
- মন্ট্রিল প্রটোকল (Montreal Protocol) - এটি পরিবেশ সংরক্ষণের জন্য ওজোন স্তর রক্ষায় গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি।
- ব্রেটন উডস চুক্তি (Bretton Woods Agreement) - এই চুক্তির মাধ্যমে বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।

সূত্র: ILO ওয়েবসাইট।

২,৪২৮.
জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনারের কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) প্যারিস
  3. গ) জেনেভা
  4. ঘ) লিসবন
ব্যাখ্যা
জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনারের কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বর্তমান হাইকমিশনার ফিলিপ্পে গ্রান্ডি। তিনি ইতালির নাগরিক। ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর ইউএনএইচসিআর গঠিত হয়। এটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। (সূত্রঃ ইউএনএইচসিআর ওয়েবসাইট)
২,৪২৯.
জাতিসংঘের কোন সংস্থা জনসংখ্যা তহবিল নামে পরিচিত?
  1. UNRWA
  2. UNHCR
  3. UNICEF
  4. UNFPA
ব্যাখ্যা

• UNFPA:
- সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে।
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে।
- সদর দপ্তর - নিউইয়র্ক।

তথ্যসূত্র: UNFPA ওয়েবসাইট।

২,৪৩০.
চলতি ২০২১-২০২২ অর্থবছরে মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?
  1. ক) ৪৮ বিলিয়ন মা. ডলার
  2. খ) ৪৯ বিলিয়ন মা. ডলার
  3. গ) ৫১ বিলিয়ন মা. ডলার
  4. ঘ) ৫৪ বিলিয়ন মা. ডলার
ব্যাখ্যা
- চলতি ২০২১-২০২২ অর্থবছরে পণ্য ও সেবা খাত মিলিয়ে মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১ বিলিয়ন মার্কিন ডলার।
- এর মধ্যে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ৪৩.৫ বিলিয়ন মার্কিন ডলার এবং সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার।
(তথ্যসূত্রঃ প্রথম আলো রিপোর্ট)
২,৪৩১.
বিশ্বব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের প্রধান নিয়ামক কোনটি?
  1. ক) বাণিজ্য ভারসাম্যহীনতা সংশোধন করা।
  2. খ) জাতীয় বাণিজ্যনীতি পর্যবেক্ষণ করা।
  3. গ) পুঁজির বিনিয়োগ নিশ্চিত করা।
  4. ঘ) ব্রেটন উডস সিস্টেম সমুন্নত রাখা।
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক (World Bank) একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান, যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ঋণ এবং অনুদান প্রদান করে। 
- বিশ্বব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হলো বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। 
- এর প্রধান সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- সংগঠনটির আর্টিকেলস অব অ্যাগ্রিমেন্ট (১৬ ফেব্রুয়ারি, ১৯৮৯ সালে এই সংশোধনীটি কার্যকর হয়) অনুযায়ী বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করা এবং পুঁজির বিনিয়োগ নিশ্চিত করা-এই দুটি উদ্দেশ্য হবে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের প্রধান নিয়ামক। 
 
দুটি প্রতিষ্ঠান নিয়ে বিশ্বব্যাংক গঠিত : 
- পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (International Bank for Reconstruction and Development, IBRD) 
- আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (International Development Association, IDA)। 
 
বিশ্বব্যাংক হলো বিশ্বব্যাংক গ্রুপের মোট চারটি সদস্যের মধ্যে একটি। 
 
অন্য তিনটি প্রতিষ্ঠান হলো:
- আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশন (International Finance Corporation, IFC), 
- মিগা (Multilateral Investment Guarantee Agency, MIGA) ও 
- আইসিএসআইডি (International Centre for Settlement of Investment Disputes, ICSID) |
 
উৎস : আন্তর্জাতিক ব্যবসা, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২,৪৩২.
'হুশ' (Whoosh) কীসের সাথে সম্পর্কিত?
  1. পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র
  2. বুলেট ট্রেন
  3. বিখ্যাত শহর
  4. টাইম বোমা
ব্যাখ্যা
বুলেট ট্রেন:
-  'হুশ' (Whoosh) নামে বুলেট ট্রেন চালু করেছে ইন্দোনেশিয়া।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন।
- চীন এই প্রকল্পে সহয়তা করেছে ।
- ট্রেনটি একবারে ৬০০ যাত্রী পরিবহন করতে পারবে।
- এটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫০ কিলোমিটার (২২০ মাইল)।
 
সূত্র: রয়টার্স এবং ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট। [লিঙ্ক]
২,৪৩৩.
UNESCO বলতে জাতিসংঘের যে সংস্থাটিকে বোঝানো হয় তা-
  1. শিক্ষা বিষয়ক
  2. বিজ্ঞান বিষয়ক
  3. সংস্কৃতি বিষয়ক
  4. উপরিউক্ত সকল বিষয়ক
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।

উৎস: UNESCO ওয়েবসাইট।
২,৪৩৪.
কোনটি সঠিক নয়-
  1. ক) IMF- Breton Woods Institution
  2. খ) ICSID-Investment Disputes Settlement
  3. গ) MIGA-Investment Guarantee
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ব্রেটন উডস সম্মেলনের (১-২২ জুলাই, ১৯৪৪) মাধ্যমে World Bank এবং IMF প্রতিষ্ঠিত হওয়ায় এদেরকে ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয়। World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলোঃ IBRD, IDA, IFC, ICSID এবং MIGA । এদের মধ্যে MIGA বহুপাক্ষিক বিনিয়োগে নিশ্চয়তা প্রদান এবং ICSID বৈদেশিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি করে থাকে। IDA অনুন্নত দেশসমূহে সহজ শর্তে অর্থ সহায়তা প্রদান করে। IFC বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে সহায়তা করে। (সূত্রঃ World Bank এবং IMF ওয়েবসাইট)
২,৪৩৫.
রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত?
  1. ব্যাডমিন্টন
  2. লন টেনিস
  3. গলফ
  4. দাবা
ব্যাখ্যা

রাইডার কাপ ট্রফি (Ryder Cup):
- রাইডার কাপ ট্রফি গলফ খেলার সাথে জড়িত।

⇒ রাইডার কাপ হলো গলফ খেলার একটি বিখ্যাত আন্তর্জাতিক টুর্নামেন্ট যা প্রতি দুই বছর পর পর যুক্তরাষ্ট্র এবং ইউরোপের শীর্ষ পেশাদার গলফারদের মধ্যে অনুষ্ঠিত হয়।
- এটি ১৯২৭ সালে শুরু হয়। 
- এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ইংরেজ ব্যবসায়ী স্যামুয়েল রাইডার-এর নামে, যিনি এই প্রতিযোগিতার জন্য ট্রফি দান করেছিলেন।
- প্রতিটি দল (যুক্তরাষ্ট্র এবং ইউরোপ) ১২ জন খেলোয়াড় নিয়ে গঠিত হয়।

উল্লেখ্য,
- ২০২৫ সালে ৪৫তম রাইডার কাপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

উৎস: i) Ryder Cup ওয়েবসাইট।
ii) Britannica.

২,৪৩৬.
Qantas কোন দেশের এয়ারলাইনস?
  1. ক) ফ্রান্স
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) আয়ারল্যান্ড
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
- Qantas হচ্ছে অস্ট্রেলিয়ার এয়ারলাইনস।

অন্যদিকে,
ফ্রান্স এর বিমানবন্দর হচ্ছে এয়ার ফ্রান্স।
ফিনল্যান্ড এর বিমানবন্দর হচ্ছে ফিনএয়ার।
আয়ারল্যান্ড এর বিমানবন্দর হচ্ছে রাইয়ান এয়ার।

উৎস: বিভিন্ন দেশের বিমান সংস্থার ওয়েবসাইট।
২,৪৩৭.
জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল?
  1. ক) ব্রাসেলস
  2. খ) জেনেভা
  3. গ) প্যারিস
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা

League of Nations, an organization for international cooperation established on January 10, 1920, at the initiative of the victorious Allied powers at the end of World War I.

The League was formally disbanded on April 19, 1946; its powers and functions had been transferred to the nascent United Nations.
The League of Nations was headquartered in Geneva, Switzerland.

Source: Encyclopedia Britannica and history.state.gov

২,৪৩৮.
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল (UNIFIL) কোথায় নিয়োজিত?
  1. ইরাক
  2. সিরিয়া
  3. লেবানন
  4. ফিলিস্তিন
ব্যাখ্যা

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ‘UNIFIL: 
- জাতিসংঘের শান্তিরক্ষা মিশন The United Nations Interim Force in Lebanon সংক্ষেপে ‘UNIFIL’ ১৯৭৮ সালে গঠন করা হয়।
- প্রাথমিক উদ্দেশ্য ছিল লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা; যদিও ১৯৮২ এবং ২০০০ সালে মিশনের উদ্দেশ্য পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে সমন্বয় করা হয়।
=======
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বর্তমান প্রধান জ্যঁ-পিয়েরে ল্যাক্রোইক্স। 

সম্প্রতি, লেবাননে শান্তিরক্ষী বাহিনীর সদস্য ইসরায়েলের গুলিতে আহত হয়। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ইসরায়েল জাতিসংঘের কাছে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। 


সূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং প্রথম আলো। 

২,৪৩৯.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি কে ছিল?
  1. ফ্রান্স
  2. অস্ট্রিয়া
  3. হাঙ্গেরী
  4. জার্মানি
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ:

- প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল ১৯১৪-১৯১৮ সাল।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
- যুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট: জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।
- মিত্রশক্তি জোট ছিল: ফ্রান্স, গ্রেট ব্রিটেন, রাশিয়া, ইতালি, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র।
- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
- চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানী ঘটে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
২,৪৪০.
ব্লু ইকোনমি বলতে কী বোঝায়?
  1. শিল্পনির্ভর অর্থনীতি
  2. স্থলভিত্তিক অর্থনীতি
  3. সমুদ্রনির্ভর অর্থনীতি
  4. কৃষিনির্ভর অর্থনীতি
ব্যাখ্যা

Blue Economy:
- এটি হলো সমুদ্রনির্ভর অর্থনীতি।
- গুন্টার পাউলি ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন। তিনি বেলজিয়ামের অর্থনীতিবিদ।
- তিনি প্রথম ১৯৯৪ সালে এই প্রত্যয়টি ব্যবহার করেন।
- পরবর্তীতে তার ব্লু ইকোনমি বইয়ে ২০১০ সালে তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
- তবে বৈশ্বিকভাবে ২০১২ সালের ২০-২২ জুন রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে ব্লু ইকোনমি ধারণাটি গুরুত্ব লাভ করে।
- বিশ্বব্যাংকের মতে, সুনীল অর্থনীতি হল 'অর্থনৈতিক বৃদ্ধি, উন্নত জীবিকা, এবং সমুদ্রের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সংরক্ষণের জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার।

উৎস: Blue Economy- Gunter Pauli ও UN website।

২,৪৪১.
মালদ্বীপের ভৌগোলিক অবস্থান কোন সাগরের তীরে?
  1. দক্ষিণ চীন সাগর
  2.  আরব সাগর
  3. বঙ্গোপসাগর
  4. ভারত মহাসাগর
ব্যাখ্যা

• মালদ্বীপ:
- মালদ্বীপ এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে ক্ষুদ্রতম।
- এটি ভারত মহাসাগরের অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত।
- ১১০০ দ্বীপ নিয়ে দেশটি গঠিত।
- এর আয়তন প্রায় ২৯৮ বর্গ কিলোমিটার।
- সার্ক এর সদস্য দেশ মালদ্বীপ। 
- বিশ্বের সবচেয়ে নিচু দেশ।
- পর্যটনের জন্য বিখ্যাত এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার।
- মালদ্বীপের রাজধানী মালে।
- মালদ্বীপের মুদ্রা রুপাইয়া।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।

২,৪৪২.
'La Gioconda' চিত্রকর্মটি কার?
  1. মাইকেল অ্যাঞ্জেলো
  2. পাবলো পিকাসো
  3. জ্যাকব এপস্টাইল
  4. লিওনার্দো দ্যা ভিঞ্চি
ব্যাখ্যা
• বিশ্বখ্যাত 'মোনালিসা' (ইতালীয় নাম: La Gioconda বা ফরাসি নাম: La Joconde) চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্যা ভিঞ্চি।

- অনেক গবেষকদের মতে, ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে তিনি এ ছবিটি এঁকেছিলেন।
- ১৮২১ সালে নেপোলিয়নের মৃত্যুর পর ছবিটি উপহার দেওয়া হয় ল্যুভর জাদুঘরকে।
- সেই থেকে শিল্পকর্মটি ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত আছে।
- ল্যুভর জাদুঘরের তথ্যমতে, প্রায় ৮০% পর্যটক শুধু মোনালিসার চিত্রটি দেখার জন্য আসে।
- ছবিটি আঁকতে তার প্রায় চার বছর সময় লাগে।

উৎস: ব্রিটানিকা এবং প্রথম আলো পত্রিকা নিউজ।
২,৪৪৩.
গ্রীনপিস কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংস্থা?
  1. ক) নেদারল্যান্ড
  2. খ) নিউজিল্যান্ড
  3. গ) কানাডা
  4. ঘ) বেলজিয়াম
ব্যাখ্যা
গ্রীনপিস নেদারল্যান্ডভিত্তিক একটি পরিবেশবাদী সংস্থা। এটির সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরিক্ষার প্রতিবাদে গ্রীনপিস জন্মলাভ করে। নিউজিল্যান্ড, হংকং সহ বিশ্বের ৪১ টির অধিক দেশে গ্রীনপিসের আঞ্চলিক দপ্তর রয়েছে। (সূত্রঃ গ্রীনপিস ওয়েবসাইট)
২,৪৪৪.
বাংলাদেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হয় -
  1. ক) ২০০০ সালে
  2. খ) ২০০১ সালে
  3. গ) ২০০২ সালে
  4. ঘ) ২০০৩ সালে
ব্যাখ্যা
- ২০০২ সালে প্রণীত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন অনুযায়ী দেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০০২ অনুযায়ী -
- সকল বা যে কোন প্রকার পলিথিন শপিং ব্যাগ, বা পলিইথাইলিন বা পলিপ্রপাইলিনের তৈরী অন্য কোন সামগ্রী বা অন্য যে কোন সামগ্রী পরিবেশের জন্য ক্ষতিকর, তাহা হইলে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সমগ্র দেশে বা কোন নির্দিষ্ট এলাকায় এইরূপ সামগ্রীর উৎপাদন, আমদানী, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করিবার বা প্রজ্ঞাপনে নির্ধারিত শতাধীনে ঐ সকল কার্যক্রম পরিচালনা বা ব্যবস্থাপনার বিষয়ে নির্দেশ জারী করিতে পারিবে এবং উক্ত নির্দেশ পালনে সংশ্লিষ্ট সকল ব্যক্তি বাধ্য থাকিবেন।

উৎস: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০০২।
২,৪৪৫.
আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তিতে কোন প্রতিষ্ঠান কাজ করে?
  1. ICSID
  2. IMF
  3. IFC
  4. IDA
ব্যাখ্যা

ICSID:
- ICSID এর পূর্ণরূপ International Centre for Settlement of Investment Disputes.
- এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।

বিশ্বব্যাংক গ্রুপ:
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

প্রতিষ্ঠানগুলো হলো:
→ International Finance Corporation (IFC).
→ Multilateral Investment Guarantee Agency (MIGA).
→ International Bank for Reconstruction and Development (IBRD).
→ International Center for Settlement of Investment Disputes (ICSID).
→ International Development Association (IDA).

সূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট। 

২,৪৪৬.
ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ২০১৮ তে মোট কতটি দেশ অংশ নিয়েছে?
  1. ক) ২৪ টি
  2. খ) ২৮ টি
  3. গ) ৩২ টি
  4. ঘ) ৩৬ টি
ব্যাখ্যা
ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ২০১৮ তে মোট ৩২ টি দেশ অংশ নিয়েছে। এই বিশ্বকাপে ফ্রান্স দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়। Source: Fifa
২,৪৪৭.
শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. চন্দ্রিকা কুমারাতুঙ্গা
  2. সিরিমাভো বন্দরনায়েকে
  3. হরিণী আমারাসুরিয়া
  4. অনূঢ়া কুমারা দিশানায়েকে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী:
- শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে হরিণী আমারাসুরিয়াকে পুনরায় নিয়োগ দিয়েছেন।
- স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে সামাজিক-নৃতত্ত্বে ডক্টরেট করা হরিণী শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ও সামলাবেন।
- পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন প্রবীণ আইনপ্রণেতা বিজিতা হেরাথ।
- আর দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠাতে গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয় নিজের কাছে ধরে রেখেছেন অনূঢ়া।
- ১৪ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ২২৫ আসনের পার্লামেন্টে দিশানায়েকের বামপন্থি জোট ১৫৯টি আসনে জয় পায়।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
২,৪৪৮.
কোনটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র?
  1. ক) MAD
  2. খ) WMD
  3. গ) INF
  4. ঘ) ABM
ব্যাখ্যা

- Intermediate-Range Nuclear Force (INF) হচ্ছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র।
- WMD (Weapons of Mass Destruction) হচ্ছে গণবিধ্বংসী অস্ত্র।
- ২০০৩ সালে WMD আছে এমন আশঙ্কায় ইঙ্গ-মার্কিন জোট ইরাকে আক্রমণ করেছিল।
- Anti-Ballistic Missile (ABM) হচ্ছে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
- MAD (Mutually Assured Destruction) হচ্ছে পারস্পরিক ধ্বংস নিশ্চিতকরণ ক্ষেপণাস্ত্র।

২,৪৪৯.
"বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব আছে" - এর উপর বিশ্বাস রাখেন কারা?
  1. ক) অস্তিত্ববাদীরা
  2. খ) ভোগবাদীরা
  3. গ) অজ্ঞেয়বাদীরা
  4. ঘ) বাস্তববাদীরা
ব্যাখ্যা
বাস্তববাদ:
- বাস্তববাদী দার্শনিকদের মতে, বস্তু কোন কারণেই জানার উপর নির্ভরশীল নয়।কেউ বস্তুকে জানুক বা না জানুক তাতে বস্তুর কিছু যায় আসে না; বরং এর স্বতন্ত্র অস্তিত্ব আছে।
- বস্তু জ্ঞানের বিষয় হতে পারে, তাই বলে বস্তুর অস্তিত্ব জ্ঞানের উপর নির্ভরশীল নয়। যেমন আমেরিকা আবিষ্কার হওয়ার আগে কেউ আমেরিকাকে জানত না; তাই বলে তখন আমেরিকা ছিল না, একথা বলা যাবে না। সুতরাং আমেরিকার অস্তিত্ব কোন মানুষের জ্ঞানের উপর নির্ভরশীল নয় ।জ্ঞান ছাড়াও বস্তু থাকতে পারে। 

অন্যদিকে,
- স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে, জ্ঞান কী? উত্তরে আমরা বলি, জ্ঞাতার সাথে জ্ঞেয় বস্তুর সম্পর্কই জ্ঞান।
- যে জানে তাকে বলে জ্ঞাতা, আর যে বস্তুকে জানা হয় তাকে বলে জ্ঞেয়। 
- এই জ্ঞেয় বস্তুর অস্তিত্ব কি জানার উপর নির্ভরশীল, নাকি এর স্বতন্ত্র অস্তিত্ব আছে? 
- এ প্রশ্নে দার্শনিকদের মধ্যে মতভেদের কারণে দুটি দার্শনিক মতবাদের উদ্ভব হয়েছে : (১) বাস্তববাদ (Realism) ও (২) ভাববাদ (Idealism)। 
 
উৎস: এসএসএইচএল প্রোগ্রাম, বিএ/বিএসএস; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২,৪৫০.
জাতিসংঘ দিবস পালিত হয় -
  1. ১২ অক্টোবর
  2. ১৭ অক্টোবর
  3. ২৪ অক্টোবর
  4. ২৮ অক্টোবর
ব্যাখ্যা

⇒ জাতিসংঘ দিবস পালিত হয় ২৪ অক্টোবর।

জাতিসংঘের প্রতিষ্ঠা:
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে ৫০টি দেশের প্রতিনিধিরা একত্রিত হন।
- এই সম্মেলনে জাতিসংঘ সনদের খসড়া তৈরি করা হয় যা একটি নতুন আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ তৈরি করে।
- আশা করা হয়েছিল যে, জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরেকটি বিশ্বযুদ্ধ প্রতিরোধ করবে।
- জাতিসংঘ সনদ ১৯৪৫ সালের ২৬ জুন স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সনদ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর কার্যকর হয়।
- জাতিসংঘ দিবস ১৯৪৫ সালে জাতিসংঘ সনদের কার্যকর হওয়ার বার্ষিকী উপলক্ষে ২৪ অক্টোবর পালিত হয়।
- ২৬ জুন ২০২৫ জাতিসংঘ সনদ স্বাক্ষরের ৮০তম বার্ষিকী।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

২,৪৫১.
'Good Friday Agreement' নামে পরিচিত কোনটি?
  1. ভিয়েনা চুক্তি
  2. রোম চুক্তি
  3. বেলফাস্ট চুক্তি
  4. প্যারিস চুক্তি
ব্যাখ্যা

বেলফাস্ট চুক্তি:
- উত্তর আয়ারল্যান্ডে যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য বেলফাস্ট চুক্তিটি একটি মাইলফলক হিসাবে বিবেচিত হয়। উত্তর আয়ারল্যান্ড - এর শাসনতন্ত্র কিরকম হবে তা এই চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়।
- চুক্তি স্বাক্ষর: ১০ এপ্রিল, ১৯৯৮ সাল।
- চুক্তি কার্যকর: ডিসেম্বর, ১৯৯৯ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান: বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড।
- চুক্তির পক্ষ: ব্রিটিশ সরকার, আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কয়েকটি রাজনৈতিক দল।
- 'বেলফাস্ট চুক্তির' অপর নাম - Good Friday Agreement.

তথ্যসূত্র - Britannica.com

২,৪৫২.
'লন্ডন কনভেনশন' কোন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় স্বাক্ষরিত হয় ?
  1. ক) ILO
  2. খ) IMO
  3. গ) ICAO
  4. ঘ) IMF
ব্যাখ্যা
লন্ডন কনভেনশন (London Convention)
লন্ডন কনভেনশনের পূর্ণনাম - London Convention on the Prevention of Marine Pollution by Dumping of Wastes and Other Matter।
- নৌযান থেকে ক্ষতিকর ও বিপদজনক পদার্থ সমুদ্র ও নদীতে নিক্ষেপ করা থেকে বিরত রাখার জন্য এই আন্তর্জাতিক চুক্তিটি করা হয়।
- আন্তর্জাতিক উপকূলীয় সংস্থা (IMO) - এর সহায়তায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
⤇ চুক্তি অনুমোদন - ১৯৭২ সাল।
⤇ চুক্তি কার্যকর - ১৯৭৫ সাল।
⤇ চুক্তিবদ্ধ পক্ষ - ৮৭টি দেশ।

উৎস: IMO Website ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
২,৪৫৩.
৪র্থ আরব ইসরাইল যুদ্ধটি ইহুদি সম্প্রদায়ের কোন পবিত্র দিনে শুরু হয়েছিল?
  1. Hanukkah
  2. Yom Kippur
  3. Passover
  4. Purim
ব্যাখ্যা

⇒ আরব-ইসরাইল যুদ্ধ:
- মোট ৪টি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।

⇒ ৪র্থ আরব ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৭৩ সালে।
- Yom Kippur War নামে পরিচিত ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ।
- ইহুদিদের পবিত্র দিন ইয়ম কিপুরের সময় ইসরায়েল-অধিকৃত অঞ্চলে আরব জোটের অতর্কিত হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়।
- মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে।
- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে তাদের নিজ নিজ মিত্রদের এসময়ে সহায়তা করে।
- ফলে দুইটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।

⇒ উল্লেখ্য:
• ১ম আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৪৮ সালে।
• ২য় আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৫৬ সালে।
• ৩য় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৬৭ সালে।

তথ্যসূত্র - Worldatlas.com

২,৪৫৪.
RCEP চুক্তিটি স্বাক্ষরিত হয় -
  1. ২০১৯ সালে
  2. ২০২০ সালে
  3. ২০২১ সালে
  4. ২০২২ সালে
ব্যাখ্যা
RCEP:
- RCEP এর পূর্ণরূপ The Regional Comprehensive Economic Partnership.
- RCEP হল বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০ সাল।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২ সাল।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি। এগুলো হলো:
• চীন।
• জাপান।
• দক্ষিণ কোরিয়া।
• অস্ট্রেলিয়া।
• নিউজিল্যান্ড।
• ইন্দোনেশিয়া।
• মালয়েশিয়া।
• ভিয়েতনাম।
• থাইল্যান্ড।
• ফিলিপাইন।
• ব্রুনাই।
• সিঙ্গাপুর।
• কম্বোডিয়া।
• লাওস।
• মিয়ানমার।

তথ্যসূত্র - আসিয়ান ওয়েবসাইট।
২,৪৫৫.
নোবেল শান্তি পুরস্কার প্রদান করে -
  1. সুইডিশ একাডেমি অব সায়েন্সেস
  2. কারোলিনস্কা ইনস্টিটিউট
  3. সুইডিশ ব্যাংক
  4. নরওয়েজিয়ান নোবেল কমিটি
ব্যাখ্যা
নোবেল পুরস্কার: 
- প্রতিষ্ঠাতা: সুইডিশ বিজ্ঞানী ও উদ্ভাবক আলফ্রেড নোবেল। 
- প্রথম প্রদান: ১০ ডিসেম্বর ১৯০১ সাল। 
- নোবেল পুরস্কার বিশ্বব্যাপী বিজ্ঞান, সাহিত্য ও মানবতার অগ্রগতির সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে গণ্য হয়।

পুরস্কারের বিভাগসমূহ: 
১. পদার্থবিজ্ঞান (Physics) – রাজকীয় সুইডিশ একাডেমি অব সায়েন্সেস প্রদান করে
২. রসায়ন (Chemistry) – রাজকীয় সুইডিশ একাডেমি অব সায়েন্সেস প্রদান করে
৩. চিকিৎসাবিজ্ঞান (Physiology or Medicine) – কারোলিনস্কা ইনস্টিটিউট প্রদান করে
4. সাহিত্য (Literature) – সুইডিশ একাডেমি প্রদান করে
5. শান্তি (Peace) – নরওয়েজিয়ান নোবেল কমিটি প্রদান করে
6. অর্থনীতি (Economic Sciences) – সুইডিশ ব্যাংক ১৯৬৮ সালে প্রবর্তন করে

পুরস্কারের বৈশিষ্ট্য ও কার্যপ্রণালী: 
- বিজয়ীদের স্টকহোম ও অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়।
- শান্তির নোবেল নরওয়ের নোবেল কমিটি প্রদান করে।
- নোবেল ফাউন্ডেশন তহবিল ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে, তবে বিজয়ী নির্বাচনের সাথে জড়িত নয়।
 
উৎস: Britannica.
২,৪৫৬.
কত সালে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়?
  1. ১৯১২ সালে
  2. ১৯১৭ সালে
  3. ১৯২১ সালে
  4. ১৯২২ সালে
ব্যাখ্যা

সোভিয়েত ইউনিয়ন:
- U.S.S.R.-এর পূর্ণরূপ: Union of Soviet Socialist Republics.
- ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের পর ১৯২২ সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়।
- ১৯৯১ সালের ২৬ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে।
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্রের জন্ম হয়।
- মিখাইল গর্বাচেভ, যিনি সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা ছিলেন, তাঁর পদত্যাগের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের কার্যক্রম সম্পূর্ণরূপে সমাপ্ত হয়।

⇒ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে ১৫টি রাষ্ট্র গঠিত হয়: রাশিয়া, বেলারুশ, এস্তোনিয়া, লাটভিয়া, কিরগিজিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, মলদোভা, আর্মেনিয়া, লিথুনিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, ইউক্রেন ও তুর্কমেনিস্তান।
- সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে মুসলিম প্রজাতন্ত্রে তাজিকিস্তান।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তাজিকিস্তান স্বাধীনতা লাভ করে এবং এটি একটি মুসলিম প্রধান দেশ হিসেবে পরিচিত। এর অন্যান্য মুসলিম প্রধান প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রগুলির মধ্যে আজারবাইজান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং কিরগিজস্তান অন্তর্ভুক্ত।

উৎস: i) Britannica.
ii) History.com

২,৪৫৭.
কোন মার্কিন প্রেসিডেন্ট জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন?
  1. জেমস ম্যাডিসন
  2. টমাস জেফারসন
  3. জন অ্যাডাম্‌স
  4. উড্রো উইলসন
ব্যাখ্যা
জাতিপুঞ্জ:
- জাতিপুঞ্জের আত্মপ্রকাশ-প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ ১৯২০ সালে আত্মপ্রকাশ করে।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৪১টি।
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয় ১৯ এপ্রিল, ১৯৪৬।

তথ্যসূত্র - United Nations ওয়েবসাইট।
২,৪৫৮.
ডাম্বারটন ওকস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. নিউইয়র্ক
  2. ওয়াশিংটন
  3. ক্যালিফোর্নিয়া
  4. ফ্লোরিডা 
ব্যাখ্যা

• ডাম্বারটন ওকস সম্মেলন :
⇒ ১৯৪৪ সালের মধ্যে, অনেক দেশ একমত হয়েছিল যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য নিবেদিত একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন। পরবর্তী পদক্ষেপ ছিল এই নতুন সংস্থার কাঠামো নির্ধারণ করা। এই উদ্দেশ্যে, চীন, যুক্তরাজ্য, সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ওয়াশিংটন, ডিসির একটি ব্যক্তিগত প্রাসাদ ডাম্বার্টন ওকসে মিলিত হন।

• এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয়।:

- ডাম্বার্টন ওকসের প্রস্তাব অনুসারে, জাতিসংঘ চারটি প্রধান সংস্থা নিয়ে গঠিত হবে:
- সকল সদস্যের সমন্বয়ে গঠিত একটি GA,
- এগারো সদস্যের একটি SC সদস্য, যার মধ্যে পাঁচজন স্থায়ী হবেন এবং বাকি ছয়জন GA দ্বারা দুই বছরের মেয়াদের জন্য নির্বাচিত হবেন,
- একটি আন্তর্জাতিক বিচার আদালত,
- জাতিসংঘ সচিবালয়ের।

উৎস:- জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

২,৪৫৯.
NAM প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৫১
  2. ১৯৬১
  3. ১৯৭১
  4. ১৯৮১
ব্যাখ্যা
জোট-নিরপেক্ষ আন্দোলন:
- জোট-নিরপেক্ষ আন্দোলন বা Non-Aligned Movement (NAM).
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাংখা প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
-  ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ১ সেপ্টেম্বর, ১৯৬১ সালে ন্যাম প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য: ১২০টি।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।

উৎস: NAM ওয়েবসাইট।
২,৪৬০.
বিশ্বের প্রথম মানবাধিকার সনদ ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয় কোন শতকে?
  1. ক) দ্বাদশ
  2. খ) একাদশ
  3. গ) ত্রয়োদশ
  4. ঘ) চর্তুদশ
ব্যাখ্যা
ম্যাগনাকার্টা সনদ (Magna Carta Charter)
• ম্যাগনাকার্টা সনদ হচ্ছে বিশ্বের প্রথম মানবাধিকার সনদ।
• ইংল্যান্ডের রাজা জন ও ব্যারনদের পক্ষে ক্যান্টারবিউরি চার্চের কার্ডিনাল স্টিফেন ল্যাঙ্গটন - প্রথম সনদটিতে স্বাক্ষর করেন। এতে তৎকালীন ইংল্যান্ডের জনগনের নাগরিক অধিকার (Civil Rights) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে, সনদটি আরো কয়েকবার পুনঃস্বাক্ষরিত হয়
• ম্যাগনাকার্টা সনদ “মহা সনদ” (Great Charter) নামে পরিচিত। এটিকে “ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল”ও বলা হয়।
• ইংল্যান্ডের রাজা ও বিদ্রোহী ব্যারনদের (সামন্ত) মধ্যে গৃহযুদ্ধের ঝুঁকি মোকাবেলায় চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।
• সনদের খসড়া তৈরি করেছিলেন - কার্ডিনাল স্টিফেন ল্যাঙ্গটন।
চুক্তি স্বাক্ষরের সময়কাল - ১৫ জুন, ১২১৫ সাল
• চুক্তি স্বাক্ষর স্থান- রানিমেড (বর্তমান - সারে), ইংল্যান্ড।
• পুনঃস্বাক্ষর - ১২১৬, ১২১৭ ও ১২২৫ সাল।

তথ্যসূত্র: হিস্টোরি এবং ব্রিটানিকা।
২,৪৬১.
জাতিসংঘের পর্যটন সংস্থা (UNWTO)-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ১৫৯ টি
  2. ১৬০ টি
  3. ১৬৩ টি
  4. ১৬৭ টি
ব্যাখ্যা
• UNWTO:
- জাতিসংঘের পর্যটন সংস্থা (UNWTO)
- UNWTO এর পূর্ণরুপ - United Nations World Tourism Organization
- উদ্দেশ্য- পর্যটনের ভূমিকা সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করা। 
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- বিশ্ব পর্যটন দিবস পালন করে (UNWTO)

- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে- ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
- সদর দপ্তর- মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে।
- বর্তমান সদস্য- ১৬০ টি।
- সহযোগী সদস্য-৬ টি।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNWTO)
২,৪৬২.
UNWTO নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. বাণিজ্য
  2. পর্যটন
  3. রাজনৈতিক
  4. অর্থনৈতিক
ব্যাখ্যা
UNWTO:

- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- UNWTO এর পূর্ণরূপ - United Nations World Tourism Organization.
- পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- UNWTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
- এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে।
- বর্তমান সদস্য- ১৫৯ টি।

তথ্যসূত্র - UNWTO অফিসিয়াল ওয়েবসাইট।
২,৪৬৩.
৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত অভিনেতা কে?
  1. ক) লিওনার্দো ডিক্যাপ্রিও
  2. খ) এমিল জ্যানিংস
  3. গ) উইল স্মিথ
  4. ঘ) জেন ক্যাম্পিয়ন
ব্যাখ্যা
৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার):
হলিউডের ডলবি থিয়েটারে চোখধাঁধানো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) ২০২২ বিজয়ীদের নাম। 

পুরস্কার পেলেন যারা –
§  সেরা অভিনেতা - উইল স্মিথ (কিং রিচার্ড)
§  সেরা অভিনেত্রী - জেসিকা চ্যাস্টেন (দ্য আইজ অব টেমি ফে)
§  সেরা পার্শ্ব অভিনেতা - ট্রয় খটসর (কোডা)
§  সেরা পার্শ্ব অভিনেত্রী - আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)
§  সেরা পরিচালক - জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
§  সেরা তথ্যচিত্র - ‘সামার অব সোল’
§  কস্টিউম ডিজাইন - জেনি বেভান (ক্রুয়েলা)
§  বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট - ‘দ্য কুইন অব বাস্কেটবল’
§  বেস্ট অ্যানিমেটেড শর্টফিল্ম - ‘দ্য উইন্ডশিল্ড উইপার’
§  বেস্ট লাইভ অ্যাকশন শর্টফিল্ম - ‘দ্য লং গুডবাই’
§  বেস্ট সিনেমাটোগ্রাফি - গ্রেগ ফ্রাসার (ডুন)
§  বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস – ডুন

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
২,৪৬৪.
Article 50 নিম্নোক্ত কোন সংস্থার সাথে জড়িত?
  1. জাতিসংঘ
  2. ন্যাটো
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. বিশ্ব বাণিজ্য সংস্থা
ব্যাখ্যা

Article 50:
- Article 50 ইউরোপীয় ইউনিয়ন-এর সাথে জড়িত।
- এটি ইউরোপীয় ইউনিয়ন (EU)-এর লিসবন চুক্তির একটি ধারা।
- এটি কোনো EU সদস্য রাষ্ট্রের ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রস্থান (withdrawal) প্রক্রিয়া নির্ধারণ করে।
- এই ধারা অনুযায়ী, যুক্তরাজ্যের ব্রেক্সিট (Brexit) প্রক্রিয়ায় ইইউ থেকে বেরিয়ে গিয়েছিল।

উল্লেখ্য,
- ধারা 50(1): কোনো সদস্য রাষ্ট্র নিজস্ব সাংবিধানিক প্রক্রিয়া অনুসারে EU থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে।
- ধারা 50(2): সদস্য রাষ্ট্র European Council-কে লিখিতভাবে অবহিত করলে ২ বছরের মধ্যে আলোচনা শেষ করে প্রস্থান হয় (একমত হলে বাড়ানো যায়)।

• European Union:
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উৎস: EU ওয়েবসাইট।

২,৪৬৫.
’CIA' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. ফ্রান্স
  4. ভারত
ব্যাখ্যা
• যুক্তরাষ্ট্র গোয়েন্দা সংস্থা ’CIA, ফেয়ারফ্যাক্স, এনএসএ(NSA), এফবিআই( FBI)।

অন্যদিকে,
- যুক্তরাজ্য-  এসআইএস( SIS), এম আই৬, স্কটল্যান্ড ইয়ার্ড, ব্রিটিশ সিক্রেট সার্ভিস।
- ভারত - RAW,CBI.
- মিশর- মুখবরাত। 
- ইসরায়েল -মোসাদ,আমান।
- জাপান - নাইচো।
- ইরান- ভিভাক।
- সৌদি আরব- এস পি এ( SPA)।
- চীন- এম এস এস(MSS)।
- পাকিস্তান - আইএসআই( ISI)।
- ফ্রান্স- ডিজিএসআই।

উৎস: ব্রিটানিকা
২,৪৬৬.
ইতিহাসখ্যাত 'পঞ্চশীলা" নীতি কবে গৃহীত হয়েছিল?
  1. ১৯৫০ সালে
  2. ১৯৫৪ সালে
  3. ১৯৫২ সালে
  4. ১৯৫৮ সালে
ব্যাখ্যা
• জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM):
- ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২১।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।
- ১৯৫৪ সালের এপ্রিল মাসে ভারত-চীন সম্পর্ক নির্ধারণের জন্য পাঁচটি নীতি গৃহীত হয়েছিল।
- এই পাঁচটি নীতি 'পঞ্চশীলা' নামে পরিচিত।
- 'পঞ্চশীলা" নীতি জোট নিরপেক্ষ আন্দোলনের পথকে আরোও ত্বরান্বিত করেছিল।

• এই পাঁচটি নীতি হলো:
→ শান্তিপূর্ণ সহাবস্থান;
→ ভূঅখণ্ডতা এবং সার্বভৌমিকতা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা;
→ অনাগ্রাসন;
→ অন্যের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা;
→ সমতা ও পারস্পরিক সুবিধা।

• এই ‘পঞ্চশীল নীতির ওপর ভিত্তি করেই জোট নিরপেক্ষ আন্দোলনের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল।
- তবে বান্দুং সম্মেলন ও কায়রো সম্মেলনে জোট গঠনের প্রাথমিক কাজ সম্পন্ন হয়।
- জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা এবং নেতা ছিলেন ভারতের পণ্ডিত জওহরলাল নেহেরু, সাবেক যুগোশ্লাভিয়ার মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার সুকর্ন, মিশরের নাসের এবং ঘানার নক্রমা।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান ও NAM ওয়েবসাইট।
২,৪৬৭.
নিচের কোন দেশ OPEC-এর সদস্য নয়?
  1. আলজেরিয়া
  2. গ্যাবন
  3. নাইজেরিয়া
  4. অ্যাঙ্গোলা
ব্যাখ্যা
OPEC:
-  OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries. 
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫ টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া। 
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

উৎস: i) OPEC এর ওয়েবসাইট। 
         ii) ২১ ডিসেম্বর ২০২৩, রয়টার্স।
২,৪৬৮.
'Blue Economy' নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. সমুদ্র ভ্রমণের সাথে
  2. সামুদ্রিক মাছের সাথে
  3. সমুদ্র গবেষণার সাথে
  4. সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতির সাথে
ব্যাখ্যা

• সুনীল অর্থনীতি:
- সুনীল অর্থনীতি বা Blue economy হচ্ছে সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি। 
- সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। 
- সমুদ্র থেকে আহরণকৃত যে কোন সম্পদ দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তাই সুনীল অর্থনীতির পর্যায়ে পড়বে। 
- সমুদ্র পৃথিবীর অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ।
- বিশ্বব্যাংকের মতে, সুনীল অর্থনীতি হল ‘অর্থনৈতিক বৃদ্ধি, উন্নত জীবিকা, এবং সমুদ্রের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সংরক্ষণের জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার।’

- সুনীল অর্থনীতি আমাদের এই উপলব্ধি করতে চ্যালেঞ্জ করে যে সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য বিভিন্ন অংশীদারিত্বের মাধ্যমে সীমান্ত এবং সেক্টর জুড়ে সহযোগিতার প্রয়োজন হবে।
- এটি একটি লম্বা আদেশ, বিশেষ করে ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্র (SIDS) এবং স্বল্পোন্নত দেশগুলির (LDCs) জন্য যারা উল্লেখযোগ্য সীমাবদ্ধতার সম্মুখীন।

তথ্যসূত্র: Blue Economy Definitions - the United Nations, un.org.

২,৪৬৯.
আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ প্রথম জয় পায়?
  1. শ্রীলংকা
  2. পাকিস্তান
  3. ভারত
  4. ওয়েস্ট ইন্ডিজ
ব্যাখ্যা
বাংলাদেশের মহিলা ক্রিকেটের (Bangaldesh Womens Cricket) ইতিহাসে নতুন যুগের সূচনা হল।  
আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে (ICC Womens World Cup 2022) প্রথম জয় পায় বাংলাদেশ মহিলা দল।
রুদ্ধশ্বাস ম্য়াচে পাকিস্তানকে ৯ রানে হারাল বাংলাদেশ।
এক্ষেত্রে গ্রুপের তৃতীয় ম্যাচে প্রতিবেশী পাকিস্তানকে (Pakistan) হারিয়ে প্রথম জয়ের আনন্দ অনুভব করল বাংলাদেশ মহিলা দল (Bangladesh Womens Cricket Team)

উৎস: পত্রিকা রিপোর্ট।
২,৪৭০.
বিশ্বব্যাংকের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. ক) কমরোস
  2. খ) অ্যান্ডোরা
  3. গ) নাউরু
  4. ঘ) পালাউ
ব্যাখ্যা
- ১ থেকে ২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইএমএফ ও বিশ্বব্যাংক।
- পরবর্তীতে ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে।
- বিশ্বব্যাংক তথা IBRD এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি। (সর্বশেষ সদস্য - নাউরু)
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে।
জাতিসংঘভুক্ত ৫টি দেশ বিশ্বব্যাংকের সদস্য নয়।
এগুলো হলো:
- কিউবা
- অ্যান্ডোরা
- উত্তর কোরিয়া
- লিচেনস্টাইন এবং
- মোনাকো।

উৎস: বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের ওয়েবসাইট।
২,৪৭১.
১৯৮৯ সালের গণঅভ্যুত্থানের জন্য পরিচিত স্কয়ার কোনটি?
  1. ট্রাফালগার স্কয়ার
  2. তিয়েনআনমেন স্কয়ার
  3. রেড স্কয়ার
  4. টাইমস স্কয়ার 
ব্যাখ্যা

১৯৮৯ সালের গণঅভ্যুত্থানের জন্য পরিচিত স্কয়ার- তিয়েনআনমেন স্কয়ার। 
----------------
তিয়েনআনমেন স্কয়ার:
- বিশ্বের গুরুত্বপূর্ণ প্রধান শহরগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন বিখ্যাত স্কয়ার।
- এই সব স্কয়ারগুলো শুধু পর্যটন কেন্দ্র নয়, বরং ইতিহাস, রাজনীতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতীক।

- তিয়েনআনমেন স্কয়ার চীনের বেইজিং শহরের কেন্দ্রে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহত্তম ও ঐতিহাসিক সিটি স্কয়ার।
- এটি নিষিদ্ধ নগরের দক্ষিণে, ‘স্বর্গীয় শান্তির তোরণ’- নামে পরিচিত।
- ১৯৪৯ সালে মাও সেতুং এখান থেকে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা ঘোষণা করেছিলেন।
- ১৯৮৯ সালের গণতন্ত্রকামী ছাত্র ও নাগরিক বিক্ষোভ এবং পরবর্তী রক্তাক্ত দমনের জন্য স্কয়ারটি বিশ্বব্যাপী পরিচিত
- এটি চীনের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ এবং বর্তমানে কঠোর নিরাপত্তা বেষ্টিত বিশ্বের বৃহত্তম জনসমাগম স্থলগুলোর একটি।
-----------
উল্লেখ্য, 
• বিশ্বের বিখ্যাত কিছু স্কয়ার:

ট্রাফালগার স্কয়ার লন্ডনের একটি প্রসিদ্ধ জনসভা ও পর্যটন কেন্দ্র।
• তাহরির স্কয়ার মিশরে অবস্থিত।
• রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কয়ার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থান।
• যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ার নিউইয়র্কে অবস্থিত এবং এটি বাণিজ্যিক ও বিনোদনের কেন্দ্র হিসেবে বিশ্বখ্যাত। 
• চেক প্রজাতন্ত্রের প্রাগে ওয়েন্সেসলাস স্কয়ার সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য পরিচিত।
বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়ায় অবস্থিত। 

উৎস: Britannica ও BBC. 

২,৪৭২.
'AIM for Climate' এর যাত্রা শুরু হয় জাতিসংঘের কোন জলবায়ু সম্মেলনে?
  1. ক) কপ-২৫
  2. খ) কপ-২১
  3. গ) কপ-২৬
  4. ঘ) কপ-২৪
ব্যাখ্যা
এগ্রিকালচার ইনোভেশন মিশন ফর ক্লাইমেট/AIM for Climate:
- এআইএম ফর ক্লাইমেট সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যৌথ উদ্যোগ। 
- ২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত ২৬তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ-২৬) আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু। 
- ২০২১-২৫ মেয়াদে ৫ বছরব্যাপী এ উদ্যোগের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তি ও ফুড সিস্টেম উদ্ভাবনে/ইনোভেশনে বর্ধিত বিনিয়োগ, গবেষণা ও সহযোগিতা সম্প্রসারণ। 
- প্রাথমিকভাবে এখাতে ৪ বিলিয়ন ডলার বর্ধিত বিনিয়োগ করা হয়েছে। 
- বাংলাদেশসহ বর্তমানে ৩৬টি দেশের সরকার ও ৭৫ টি বেসরকারি প্রতিষ্ঠান এআইএম’র অংশীদার। 
 
উৎস: moa.gov.bd
২,৪৭৩.
২০২৫ সালের শান্তিতে নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক?
  1. কলম্বিয়া
  2. আর্জেন্টিনা
  3. হাঙ্গেরি
  4. ভেনেজুয়েলা
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে মোট নোবেল বিজয়ী: ১৪ জন। 
 
• সাহিত্য
- বিজয়ী: লাজলো ক্রাজনাহরকাই (হাঙ্গেরি)।
 
• শান্তি
- বিজয়ী: মারিয়া কোরিনা মাচাদো।
 - তিনি ভেনেজুয়েলার নাগরিক।
- ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ পরিবর্তনের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

• চিকিৎসাবিজ্ঞান
- বিজয়ীরা: ম্যারি ই. ক্রনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
 
• পদার্থবিজ্ঞান
- বিজয়ীরা: জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।

• রসায়ন
- বিজয়ীরা: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
 
• অর্থনীতি
- বিজয়ীরা: ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
 
উৎস: Nobel Prize ওয়েবসাইট। 

২,৪৭৪.
বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
  1. ক) দ্রাবিড়
  2. খ) নেগ্রিটো
  3. গ) ভোটচীন
  4. ঘ) অষ্ট্রিক
ব্যাখ্যা
জাতিতাত্ত্বিক নৃবিজ্ঞানীদের মতে পৃথিবীর চারটি প্রধান নরগোষ্ঠীর প্রতিটির কোনো না কোনো শাখার আগমন ঘটেছে বাংলায়। নরগোষ্ঠীগুলি হলো নিগ্রীয়, মঙ্গোলীয়, ককেশীয় ও অষ্ট্রেলীয়। মনে করা হয় যে, বাংলার প্রাচীন জনগুলির মধ্যে অষ্ট্রিক ভাষীরাই সবচেয়ে বেশি।
উৎসঃ বাংলাপিডিয়া
২,৪৭৫.
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার কে?
  1. সাকিব আল হাসান
  2. লাসিথ মালিঙ্গা
  3. শহিদ আফ্রিদি
  4. মিচেল স্টার্ক
ব্যাখ্যা
টি-টোয়েন্টি বিশ্বকাপ 
- ২০০৭ সালে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ।
- প্রথম আসরের চ্যাম্পিয়ন - ভারত। অধিনায়ক - এম.এস ধোনি।
- প্রথম আসরে বাংলাদেশের অধিনায়ক ছিলেন - মো আশরাফুল।

- এই পর্যন্ত ৯টি আসরেই খেলেছেন মাত্র ২ জন ক্রিকেটার। সাকিব আল হাসান ও রোহত শর্মা।

- টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার - সাকিব আল হাসান (বাংলাদেশ)।
- প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ৫০ উইকেট লাভ করেন সাকিব আল হাসান।
- সবচেয়ে বেশি রান - বিরাট কোহলি(ভারত)। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
- নবম আসর।
- আয়োজক - যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
- মোট দল - ২০টি দল ও মোট ম্যাচ - ৫৫টি।
- চ্যাম্পিয়ন - ভারত।
- রানার্স আপ - দক্ষিণ আফ্রিকা।

- ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলংকায়।

তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা।
২,৪৭৬.
IUCN-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ফন্টেনব্লিউ, ফ্রান্স
  2. গ্লান্ড, সুইজারল্যান্ড
  3. ব্রাসেলস, বেলজিয়াম
  4. আমস্টারডাম, নেদারল্যান্ডস
ব্যাখ্যা
IUCN:
- বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণকারী সংস্থা IUCN-এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

⇒ সংস্থাটির প্রথম অধিবেশ অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর - ৭ অক্টোবর ফ্রান্সের ফন্টেব্লিউতে। এই অধিবেশনেই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
- দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।

• Red List of Threatened Species:
- IUCN এর Red List of Threatened Species প্রথম প্রকাশিত হয় ১৯৬৪ সালে।
- এটি বিশ্বব্যাপী বিভিন্ন প্রজাতির সংরক্ষণ অবস্থা মূল্যায়ন এবং কোন প্রজাতি বিপন্ন, সংকটাপন্ন বা বিলুপ্তির পথে তা শনাক্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ তালিকা।

উৎস: IUCN ওয়েবসাইট।
২,৪৭৭.
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫ অনুযায়ী, শীর্ষ দেশ কোনটি?
  1. নরওয়ে
  2. নেদারল্যান্ডস
  3. সুইডেন
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫:
- সূচকের শিরোনাম: RSF World Press Freedom Index 2025.
- সূচকটি প্রকাশিত হয় ২ মে, ২০২৫।
- ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF) সূচকটি প্রকাশ করে।

⇒ শীর্ষ দেশ:
• নরওয়ে।
• এস্তোনিয়া।
• নেদারল্যান্ডস।
• সুইডেন।
• ফিনল্যান্ড।

⇒ এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।

⇒ বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

তথ্যসূত্র - Reporters Without Borders (RSF) ওয়েবসাইট।

২,৪৭৮.
সার্ক বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. গুজরাত, ভারত
  2. কলম্বো, শ্রীলংকা
  3. ঢাকা, বাংলাদেশ
  4. থিম্পু, ভুটান
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫, ঢাকায়।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।

উল্লেখ্য,
সার্কের কিছু আঞ্চলিক কেন্দ্র সার্কভুক্ত বিভিন্ন দেশে অবস্থিত।
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাত, গান্ধীনগর ভারত,
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলংকা,
- সার্ক কৃষিবিষয়ক কেন্দ্র ও আবহাওয়া গবেষণা কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ,
- সার্ক যক্ষ্মা ও এইচআইভি/এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল,
- সার্ক শক্তি কেন্দ্র: পাকিস্তান,
- সার্ক বন গবেষণা কেন্দ্র: থিম্পু, ভুটান,
- সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান,
- সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্র: মালদ্বীপ,

উৎস: SAARC ওয়েবসাইট।
২,৪৭৯.
নেলসন ম্যান্ডেলা কারাগার থেকে মুক্তি পায় -
  1. ১০ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে
  2. ১৮ ফেব্রুয়ারী, ১৯৯২ সালে
  3. ১১ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে
  4. ১৫ ফেব্রুয়ারী, ১৯৯২ সালে
ব্যাখ্যা
নেলসন মেন্ডেলা:
- ১৮ জুলাই ১৯১৮ সালে পূর্ব কেপের এমভেজো গ্রামে মাদিবা বংশে জন্মগ্রহণ করেন।
- নেলসন মেন্ডেলার রাজনৈতিক দল - আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
-  ১৯৯১ থেকে ১৯৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন।
- ৯ অক্টোবর ১৯৬৩ তারিখে ম্যান্ডেলা রিভোনিয়া ট্রায়াল নামে পরিচিত হওয়া নাশকতার জন্য ১০ জনের বিচারে যোগ দেন।
- মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার সময় ২০ এপ্রিল ১৯৬৪- এ তাঁর বিখ্যাত 'Speech from the Dock' শেষে আদালতে তাঁর কথাগুলি অমর হয়ে গিয়েছিল।
- ১১ জুন ১৯৬৪ ম্যান্ডেলা এবং অন্য সাতজন অভিযুক্ত হয়।
- ১১ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে, রাষ্ট্রপতি ডি ক্লার্কের অধীনে দক্ষিণ আফ্রিকার সরকার ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্তি দেয়।
- মুক্তির কিছুক্ষণ পর ম্যান্ডেলাকে এএনসি- র ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

উৎস:Biography of Nelson Mandela, Nelson Mandela. & Britannica.
২,৪৮০.
নিম্নের কোনটি WTO প্রতিষ্ঠার সাথে জড়িত?
  1. ব্রেটন উডস চুক্তি
  2. মারাকেশ চুক্তি
  3. প্যারিস চুক্তি
  4. লিসবন চুক্তি
ব্যাখ্যা

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ মারাকেশ চুক্তি:
- মারাকেশ চুক্তি WTO প্রতিষ্ঠার সাথে জড়িত।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোর মারাকেশ চুক্তির মাধ্যমে WTO প্রতিষ্ঠা করা হয়।
- এর মাধ্যমে GATT-এর উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি ঘটে।

⇒ বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কাজ হচ্ছে–
১) উরুগুয়ে রাউন্ডের চুক্তিসমূহের প্রয়োগ ও বাস্তবায়ন করা,
২) বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার জন্য ফোরাম হিসেবে কাজ করা,
৩) বাণিজ্য সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করা,
৪) বিভিন্ন সদস্য দেশের জাতীয় বাণিজ্য নীতিমালা পরীক্ষা করে দেখা এবং,
৫) কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উন্নয়নশীল দেশসমূহের বাণিজ্য নীতিমালার বিষয়ে সহায়তা করা।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

২,৪৮১.
‘সবার জন্য নিরাপদ পানি ও পয়োনিষ্কাশনের টেকসই ব্যবস্থাপনা এবং প্রাপ্যতা নিশ্চিত করা’ এসডিজির কত নম্বর অভীষ্টে উল্লেখ আছে?
  1. ৬ নম্বর
  2. ৯ নম্বর
  3. ১১ নম্বর
  4. ১৩ নম্বর
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।

⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷।

উৎস: UNDP ওয়েবসাইট।
২,৪৮২.
নিচের কোনটি গ্রিনহাউজ গ্যাস নয়?
  1. ক) জলীয়বাষ্প
  2. খ) নাইট্রাস অক্সাইড
  3. গ) কার্বন ডাই-অক্সাইড
  4. ঘ) নাইট্রোজেন
ব্যাখ্যা
যেসব গ্যাস ‍ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে তাদের গ্রিনহাউজ গ্যাস বলা হয়।
গ্রিনহাউজ গ্যাসের মধ্যে রয়েছে:
- কার্বন ডাই-অক্সাইড
- মিথেন
- জলীয়বাষ্প
- নাইট্রাস অক্সাইড
- ওজোন
- হ্যালোকার্বন জাতীয় গ্যাস প্রভৃতি।
এসব গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ শোষণ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে থাকে।

অন্যদিকে,
নাইট্রোজেন ও অক্সিজেন গ্রিনহাউজ গ্যাস নয়।

(তথ্যসূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
২,৪৮৩.
আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর তালিকায় মোনাকোর অবস্থান কততম?
  1. ক) প্রথম
  2. খ) তৃতীয়
  3. গ) পঞ্চম
  4. ঘ) দ্বিতীয়
ব্যাখ্যা
আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর একটি তালিকা দেওয়া হল 
• প্রথম - ভ্যাটিকান সিটি (০.৪৪ বর্গ কি.মি.)।
দ্বিতীয় - মোনাকো (২.০২ বর্গ কি.মি.)।
• তৃতীয় - নাউরু (২১ বর্গ কি.মি.)।
• চতুর্থ - টুভালু  (২৬ বর্গ কি.মি.)।
• পঞ্চম - সান মারিনো (৬১ বর্গ কি.মি.)।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
২,৪৮৪.
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্ব প্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে?
  1. ইরাক
  2. ইরান
  3. সৌদি আরব
  4. আলজেরিয়া
ব্যাখ্যা

ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- এটি দুটি প্রধান অঞ্চলে বিভক্ত: পশ্চিম তীরে (West Bank) এবং গাজা উপত্যকা (Gaza Strip)।
- এটি বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের কারণে বেশ পরিচিত।
- রাজধানী: ইস্ট জেরুজালেম, রামাল্লাহ।
- মুদ্রা: মিশরীয় পাউন্ড, ইসরাইলি শেকেল, জর্ডানীয় দিনার।

⇒ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল।
- ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় এই ঘোষণা দিয়েছিলেন।
- এর মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কাজ শুরু করে।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২৯ নভেম্বর, ২০১২ সালে।
- বাংলাদেশ ১৯৮৮ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে।
- বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর সদস্যদের মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স।
- ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। 
- এর মাধ্যমে এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫১টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) Al Jazeera.

২,৪৮৫.
ইউরোপীয় ইউনিয়ন (EU) আনুষ্ঠানিকভাবে কোন দুটি দেশকে সদস্য প্রার্থীর মর্যাদা দেয়?
  1. ক) ইউক্রেন ও জর্জিয়া
  2. খ) ফিনল্যান্ড ও ইউক্রেন
  3. গ) নরওয়ে ও ইউক্রেন
  4. ঘ) ইউক্রেন ও মলদোভা
ব্যাখ্যা
- আনুষ্ঠানিকভাবে ইউক্রেন ও মলদোভাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য প্রার্থীর মর্যাদা দিয়েছে ২৭ দেশের জোটটি। 
- ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর চার দিনের মাথায় ইইউর সদস্য হতে আবেদন করে ইউক্রেন৷।
- ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদা লাভ করা রাষ্ট্রের সংখ্যা ৭টি। যথা:
- আলবেনিয়া 
- মলদোভা 
- উত্তর মেসিডোনিয়া 
- মন্টিনেগ্রো 
- সার্বিয়া
- তুরষ্ক
- ইউক্রেন

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
২,৪৮৬.
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৬৫
  2. খ) ১৯৬৭
  3. গ) ১৯৭২
  4. ঘ) ১৯৭৭
ব্যাখ্যা

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO):
- প্রতিষ্ঠাকাল -- ১৪ জুলাই, ১৯৬৭ সাল
- প্রতিষ্ঠার স্থান -- স্টকহোম, সুইডেন
- সদস্য সংখ্যা -- ১৯৩টি পূর্ণাঙ্গ সদস্য দেশ ও ৪টি স্থায়ী পর্যবেক্ষক দেশ
- প্রতিষ্ঠাকালীন চুক্তি -- The WIPO Convention
- সদরদপ্তর -- জেনেভা, সুইজারল্যান্ড

উৎসঃ WIPO ওয়েবসাইট ও Live MCQ Content (upcoming)

২,৪৮৭.
বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৫
ব্যাখ্যা
• OIC প্রতিষ্ঠিত হয় - ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে।
• ইসলামী সহযোগিতা সংস্থা বা সংক্ষেপে ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামী সংস্থা।
• ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর ১৯৬৯ সালের ২১ আগস্ট ইসরাইল জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে।
• বাংলাদেশ ১৯৭৪ সালে এর সদস্য পদ লাভ করে।
• মরক্কোর রাজধানী রাবাতে প্রথম সম্মেলন। সম্মেলন মিনার অবস্থিত - লাহোরে।
• নাম ও লোগো পরিবর্তন করা হয় - ২৮ জুন ২০১১ সালে।

উৎস: OIC অফিসিয়াল ওয়েবসাইট।
২,৪৮৮.
মিনস্ক নিচের কোন দেশের রাজধানী? 
  1. তাজাকিস্তান
  2. আজারবাইজান
  3. পর্তুগাল
  4. বেলারুশ
ব্যাখ্যা
বেলারুশ:
- বেলারুশ পূর্ব ইউরোপের একটি দেশ।
- রাজধানী: মিনস্ক।
- মুদ্রা: রুবল।

অন্যদিকে -
- তাজাকিস্তানের রাজধানী দুশানবে।
- আজারবাইজানের রাজধানী বাকু।
- পর্তুগালের রাজধানী লিসবন।

উৎস: Britannica.
২,৪৮৯.
কার নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়?
  1. ক) চিয়াং কাইশেক
  2. খ) মাও সেতুং
  3. গ) সান ইয়াৎ সেন
  4. ঘ) হো-চি-মিন
ব্যাখ্যা
গণচীন:
- ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্রের সূচনা হয়।
- এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়।
- এর আগে ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
- ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৯ সালের ১লা অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে China বা গণচীন প্রতিষ্ঠিত হয়।

অন্যদিকে -
- সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।
- চিয়াং কাইশেক চীনের পুঁজিবাদ তন্ত্রের প্রবর্তক। 
- ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব হো চি মিন।

উৎস: Britannica.
২,৪৯০.
What is the name of Zimbabwe's new currency?
  1. Dollar
  2. ZiGs
  3. Pound
  4. Euro
ব্যাখ্যা
জিম্বাবুয়ের নতুন মুদ্রা:
- আফ্রিকার দেশ জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম জিগ।
- জিম্বাবুয়ে কেন্দ্রীয় ব্যাংক কাঠামোগত মুদ্রাব্যবস্থা চালু করেছে।
- সে অনুযায়ী নতুন মুদ্রা প্রবর্তন করা হয়েছে।
- তাতে স্বর্ণ ও মূল্যবান পাথরের বিশেষ প্রলেপ ব্যবহার করা হয়েছে।
- দেশি-বিদেশি সব মুদ্রার সঙ্গে এটি বিনিময় করা যাবে।
- ইতোমধ্যে নতুন মুদ্রাব্যবস্থা কার্যকর হয়েছে।
- নতুন মুদ্রাব্যবস্থা প্রবর্তনের মূল লক্ষ্য হলো জিম্বাবুয়ের আর্থিক ব্যবস্থাপনাকে সরল, নিশ্চিত ও পূর্বাভাসের পর্যায়ে নিয়ে আসা।
- মোট ৮টি আকারে জিগ পাওয়া যাবে।
- ১ থেকে ২০০ জিগের নোট বাজারে আসছে।
- এগুলোর সঙ্গে নিজেদের কাছে থাকা মুদ্রাগুলোকে বিনিময়ের জন্য ২১ দিন সময় পাবেন নাগরিকরা।

উল্লেখ্য,
- দেশটিতে অস্বাভাবিক হারে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

উৎস: ১৭ মে, ২০২৪, The World Economic Forum।
২,৪৯১.
পৃথিবীর মোট স্থলভাগের প্রায় কত ভাগ সমভূমি?
  1. অর্ধেক
  2. দুই-তৃতীয়াংশ
  3. এক-তৃতীয়াংশ
  4. এক-চতুর্থাংশ
ব্যাখ্যা
সমভূমি:
→ সমুদ্র সমতল থেকে প্রায় সম উচ্চতায় সুবিস্তৃত স্থলভাগকে সমভূমি বলা হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে কয়েকশ মিটার উঁচুতেও সমভূমি গঠিত হতে পারে।
→ পৃথিবীর মোট স্থলভাগের প্রায় অর্ধেক সমভূমি।
→ সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েকশত ফুট পর্যন্ত উচ্চতায় অবস্থিত হতে পারে।
→ সমভূমিতে মৃদু ঢাল বিশিষ্ট ভূমি, ছোট ছোট টিলা, পাহাড় এবং নদী উপত্যকার উপস্থিতিও লক্ষ্য করা যায়।
→ মানুষের আবাস এবং অর্থনৈতিক কামকান্ড সমভূমিতে সংঘটিত হয়।
→ সমগ্র পৃথিবীর মধ্যে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা মহাদেশে সমভূমির পরিমাণ সবচেয়ে বেশি।
→ আফ্রিকা মহাদেশে সমভূমির পরিমাণ সবচেয়ে কম।
→ ইউরেশিয়ার উত্তরাংশ জুড়ে পৃথিবীর বৃহত্তম সমভূমি অবস্থিত।

তথ্যসূত্র: ভূগোল ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৪৯২.
DeepSeek AI এর প্রতিষ্ঠা কে?
  1. এলনমাস্ক
  2. লি ওয়েন
  3. লিয়াং ওয়েনফেং
  4. হুয়াং মিং
ব্যাখ্যা
DeepSeek AI:
- DeepSeek AI একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান।
- ২০২৩ সালে লিয়াং ওয়েনফেং প্রতিষ্ঠা করেছেন। 
- এটি চীনের হাংঝু শহরে অবস্থিত।
- তিনি ‍A-100 চিপের বড় মজুত সংগ্রহ করেছেন যা ডিপসিক প্রতিষ্ঠায় সহায়তা হয়েছে।

Deep Seek এর লক্ষ্য ও অর্জন:

- ডিপসিকের লক্ষ্যে হলো কম খরচে কার্যকর এআই মডেল তৈরি করা।
-  ডিপসিক এর আর-১ মডেলটি মাত্র ৬ মিলিয়ন ডলার খরচে তৈরি করা হয়েছে  যা অন্যান্য AI মডেলের তুলনায় অনেক সাশ্রয়ী।
- এটি Chatgpt সমকক্ষ হিসেবে বিবেচিত। 
- ২০২৫ সালে ১০ জানুয়ারি ডিপসিক তাদের প্রথম বিনামূল্যের চ্যাটবট আ্যাপ প্রকাশ করে। 
- এই অ্যাপটি মুক্তির কিছুদিনের মধ্যে  অ্যাপল স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় শীর্ষস্থান দখল করে। 

উৎস: বিবিসি বাংলা নিউজ & DeepSeek AI.
২,৪৯৩.
‘থাড (THAAD)’ কী?
  1. সোশ্যাল নেটওয়ার্কিং সাইট
  2. আকাশ প্রতিরক্ষাব্যবস্থা
  3. যুদ্ধজাহাজ
  4. মোবাইল ব্যাংকিং এপ
ব্যাখ্যা
থাড (THAAD):
-  ‘থাড’ এর পূর্ণরুপ: টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স’।
- এটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

উল্লেখ্য,
- ইসরায়েলকে সহায়তায় মধ্যপ্রাচ্যে সমরাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
- এবার এ অঞ্চলে ‘টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ নামে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানো হবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
- এ ছাড়া সেখানে অতিরিক্ত ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও মোতায়েন করা হবে।

উৎস: ২২ অক্টোবর ২০২৩, প্রথম আলো। [link]
২,৪৯৪.
সম্প্রতি, স্পেনে জাতিসংঘের কততম আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? [জুলাই, ২০২৫]
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
৪র্থ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলন:
- জাতিসংঘের চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলন স্পেনের সেভিলা (Sevilla) শহরে অনুষ্ঠিত হয়েছে।
- এটি ৩০ জুন ২০২৫ থেকে ৩ জুলাই ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে প্রায় ৭০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেন।
-  ৪,০০০-এর বেশি ব্যবসায়ী, এনজিও ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি সম্মেলনে অংশ নেন।
- তবে সবচেয়ে বড় বৈদেশিক সাহায্য দাতা দেশ যুক্তরাষ্ট্র সম্মেলনে যোগ দেয়নি।
- যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কর্তন এবং দারিদ্র্য, ক্ষুধা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা- এ প্রেক্ষাপটে জাতিসংঘ এই সম্মেলন আয়োজন করেছে।

উল্লেখ্য,
- এ সম্মেলন গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় উন্নয়ন সহায়তা বিষয়ক সম্মেলন।
- এই উন্নয়ন অর্থায়ন সম্মেলন প্রথমবারের মতো কোনো উন্নত দেশ আয়োজন করছে।
- এর আগে ২০০২ সালে মেক্সিকো, ২০০৮ সালে কাতার এবং ২০১৫ সালে ইথিওপিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

তথ্যসূত্র- বাসস। [link]
২,৪৯৫.
UNESCO-এর সহযোগী সদস্য কয়টি? [নভেম্বর, ২০২৫]
  1. ৮টি 
  2. ১০টি 
  3. ১২টি 
  4. ১৪টি 
ব্যাখ্যা

UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- সংস্থাটি বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে।
- UNESCO প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান স্বাক্ষরিত হয়: ১৬ নভেম্বর, ১৯৪৫।
- কার্যকর হয়: ৪ নভেম্বর, ১৯৪৬।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- সহযোগী সদস্য: ১২টি।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।

উৎস: UNESCO ওয়েবসাইট।

২,৪৯৬.
নিচের কোন দেশটি দক্ষিণ চীন সাগর মালিকানা দাবিদার দেশ নয়?
  1. কম্বোডিয়া 
  2. মালয়েশিয়া
  3. ভিয়েতনাম
  4. ফিলিপাইন
ব্যাখ্যা

- কম্বোডিয়া দক্ষিণ চীন সাগর মালিকানা দাবিদার দেশ নয়।

• দক্ষিণ চীন সাগর: 
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চল।
- দক্ষিণ চীন সাগর দক্ষিণে মালাক্কা প্রণালী থেকে শুরু হয়ে উত্তরে চীনের হাইনান দ্বীপ পর্যন্ত বিস্তৃত।
- যেখানে প্রায় ২১% বৈশ্বিক বাণিজ্য পরিবহন করা হয়।

• সীমানা বিতর্ক:
- চীন "নাইন-ড্যাশ লাইন" নামে একটি মানচিত্র ব্যবহার করে,
- যার মাধ্যমে দক্ষিণ চীন সাগরের প্রায় ৯০% অঞ্চল নিজেদের বলে দাবি করে।
- তবে, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ানও এই অঞ্চলের বিভিন্ন অংশের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে।
- ২০১৬ সালে হেগের আন্তর্জাতিক আদালত চীনের এই দাবিকে অগ্রহণযোগ্য ঘোষণা করে, কিন্তু চীন তা মানেনি।

উৎস: Britannica এবং বিবিসি।

২,৪৯৭.
র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ২০২৩ লাভ করেন কোন বাংলাদেশি?
  1. ফিরদৌসী কাদরী
  2. ফজলে হাসান আবেদ
  3. করভী রাখসান্দ
  4. আনিসুল হক
ব্যাখ্যা
ম্যাগসাইসাই পুরস্কার ২০২৩:
- ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিস এ পুরস্কার দিয়ে থাকে।
- এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ।
- ২০২৩ সালে উদীয়মান নেতৃত্বের ক্যাটাগরিতে এ পদক বিজয়ীদের একজন হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।
- ৩১ আগস্ট, ২০২৩ তারিখে ফিলিপাইন থেকে বিশ্বব্যাপী মর্যাদাসম্পন্ন এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
- সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
- করভী রাখসান্দ বাংলাদেশ থেকে সম্মানজনক এই পুরস্কার পাওয়া ত্রয়োদশ ব্যক্তি।
- পুরস্কার পাওয়া অপর তিনজন হলেন হলেন ভারতের রবি কানন, তিমুরের ইগুনিও লেমোস, ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল-ফেরারূ।

অন্যদিকে -
- সর্বশেষ ২০২১ সালে এই পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরী।
- ১৯৮০ সালে ম্যাগসাইসাই পান ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।

উৎস: ৩১ আগস্ট, ২০২৩, কালের কন্ঠ।
২,৪৯৮.
পিএলও-এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) প্যারিস
  3. গ) জেনেভা
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা
১৯৮৮ সনে জাতিসংঘ সদরদপ্তরে (নিউইয়র্কে) পিএলও-এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে রেজুলেশন গ্রহণ করে।
(তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে মনে রাখা জরুরি নয়)
২,৪৯৯.
NASA এর সদর দপ্তর কোথায়?
  1. ক) ফ্লোরিডা
  2. খ) ওয়াশিংটন ডিসি
  3. গ) কেপ কেনেডি
  4. ঘ) টেকসাস
ব্যাখ্যা
NASA Headquarters, in Washington, provides overall guidance and direction to the agency, under the leadership of the Administrator.
Source: Nasa.gov
২,৫০০.
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নে নিট পোশাক রপ্তানিতে শীর্ষে রয়েছে কোন দেশ?
  1. ভারত
  2. চীন
  3. মালয়েশিয়া
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
ইইউতে নিট পোশাক রপ্তানি:
- ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিট পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে বাংলাদেশ।
- তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য,
- ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রথমবারের মতো ইইউতে বাংলাদেশের নিট পোশাক রপ্তানি চীনকে ছাড়িয়ে গেছে।
- একই সঙ্গে পরিমাণের দিক থেকেও শীর্ষে রয়েছে বাংলাদেশ।
- জানুয়ারি থেকে সেপ্টেম্বর ৯ মাসে ইইউ বাংলাদেশ থেকে ৫৭ কোটি ১০ লাখ কেজি নিট পোশাক আমদানি করেছে।
- একই সময়ে চীন থেকে তাদের আমদানির পরিমাণ ছিল ৪৪ কোটি ২০ লাখ কেজি।

উৎস: ১৯ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।