বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১৯ / ২৭২ · ১,৮০১১,৯০০ / ২৭,৩৪৭

১,৮০১.
ন্যাটো গঠনের ভিত্তি কোনটি?
  1. অকাস চুক্তি
  2. হেগ চুক্তি
  3. নর্থ আটলান্টিক চুক্তি
  4. অসলো চুক্তি
ব্যাখ্যা

​• নর্থ আটলান্টিক চুক্তি:
​- নর্থ আটলান্টিক চুক্তি ন্যাটোর (NATO) ভিত্তি।
- এটি ১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে ১২ জন প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র স্বাক্ষর করে।
​​- চুক্তিটি মোট ১৪টি অনুচ্ছেদ নিয়ে গঠিত।
​- এটি সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষা নিশ্চিত করে।
​- এই চুক্তি জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ থেকে ক্ষমতা গ্রহণ করে, যেখানে স্বাধীন রাষ্ট্রগুলোর স্ব-রক্ষা বা সম্মিলিত প্রতিরক্ষার অধিকার পুনরায় নিশ্চিত করা হয়েছে।
​- চুক্তির মূল ভিত্তি হলো সম্মিলিত প্রতিরক্ষা, যা অনুচ্ছেদ ৫-এ উল্লেখিত।
​- বর্তমানে NATO-তে ৩২টি সদস্য দেশ রয়েছে (সর্বশেষ সুইডেন)।
​- এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।

তথ্যসূত্র: NATO ওয়েবসাইট।

১,৮০২.
অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়-
  1. ১৯০১ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৬৮ সালে
  4. ১৯৪০ সালে
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল।
- ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয়দিন ব্যাপী নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
- অর্থনীতিতে নোবেল প্রবর্তন করা হয় ১৯৬৮ সালে।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে  নোবেল পুরস্কার চালু করা হয়। 
- সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এর ৩০০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

• বর্তমানে মোট ছয়টি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয় যথা- 
১. চিকিৎসা।
২.পদার্থবিদ্যা।
৩. রসায়ন।
৪. সাহিত্য।
৫. শান্তি।
৬. অর্থনীতি।

উৎস: Nobel Academy ওয়েবসাইট।
১,৮০৩.
কত সালে বাংলাদেশ ক্রিকেট দল সর্বপ্রথম টেস্ট জয় পায়?
  1. ক) ২০০০ সালে
  2. খ) ২০০৩ সালে
  3. গ) ২০০৪ সালে
  4. ঘ) ২০০৫ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ ক্রিকেট দল:
- বাংলাদেশ সর্বপ্রথম ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে।
- ওই টুর্নামেন্টে বাংলাদেশ দু'টি ম্যাচ জয়লাভ করে এবং দু'টি ম্যাচ হেরে যায়।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে।
- ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের মাধ্যমেই বাংলাদেশ পেয়েছিল প্রথমবারের মতো ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপ (১৯৯৯ সালে) খেলার সুযোগ। 
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ হারের পর। 
- ১৯৯৮ সালে মোহাম্মদ রফিকের অসাধারণ নৈপুণ্যে (৭৭ রান ও ৩ উইকেট) কেনিয়ার বিরুদ্ধে ভারতের মাটিতে জয় পায় বাংলাদেশ। 
- সেদিন আতহার আলী খান ও মোহাম্মদ রফিক মিলে জুটি বেঁধেছিলেন ১৩৭ রানের। 
- আতহার আলী করেছিলেন ৪৭ রান।
- ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।

উৎস: ০৬ আগস্ট, ২০২০, প্রথম আলো।
১,৮০৪.
'ওয়ার্‌শ' নিচের কোন দেশের রাজধানী?
  1. ক) পোল্যান্ড
  2. খ) বেলারুশ
  3. গ) কাজাখস্তান
  4. ঘ) পর্তুগাল
ব্যাখ্যা
কয়েকটি দেশের রাজধানী:
- পোল্যান্ড এর রাজধানীর নাম ওয়ার্‌শ। 
- কাজাখস্তানের নতুন রাজধানী নুর সুলতান।
- পর্তুগালের রাজধানী লিসবন।
- বেলারুশের রাজধানীর মিনস্ক।
 
উৎস: ব্রিটানিকা 
 
১,৮০৫.
জাতিসংঘের কোন প্রতিষ্ঠানটি সর্বশেষ নোবেল পুরস্কার লাভ করে?
  1. ক) OPCW
  2. খ) IPCC
  3. গ) WFP
  4. ঘ) UNHCR
ব্যাখ্যা
UN Nobel Laureates
2020 - WFP. ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে বিশ্ব খাদ্য কর্মসূচি। ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে সংঘাত কবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি নোবেল শান্তি পুরস্কার ২০২০ লাভ করে।

2013 - OPCW
2007 - IPCC and Al Gore Jr.
2005 - IAEA and Mohamed ElBaradei
2001 - UN and Kofi Annan
1988 - UN Peacekeeping Forces
1981 - UNHCR
1969 - ILO
1965 - UNICEF
1961 - Dag Hammarskjöld
1954 - UNHCR
1950 - Ralph Bunche
- UNHCR জাতিসংঘের একমাত্র সংস্থা যেটি ২ বার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৮০৬.
চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
  1. ক) ইথিওপিয়া
  2. খ) জাম্বিয়া
  3. গ) লাইবেরিয়া
  4. ঘ) জিবুতি
ব্যাখ্যা
পূর্ব আফ্রিকার বাব-এল-মান্দেবের তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট দেশ জিবুতি।
চীন ২০১৭ সালে জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করে।
ভূরাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আগে থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে।
উৎসঃ বিবিসি নিউজ।
১,৮০৭.
বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেন-
  1. ক) তামিম ইকবাল
  2. খ) মুশফিকুর রহিম
  3. গ) মুমিনুল হক
  4. ঘ) সাকিব আল হাসান
ব্যাখ্যা

- ২০২১ সালে সবচেয়ে বেশি (৪৬) আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে বাংলাদেশে।
- বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্যারিয়ারে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান।
- সাকিবের বিশ্ব রেকর্ড: টেস্টে ৪০০০ রানের সঙ্গে ২০০ উইকেট শিকার করায় ইতিহাসে তিনিই দ্রুততম ক্রিকেটার।

১,৮০৮.
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের সদর দপ্তর-
  1. ক) জেনেভা
  2. খ) নাইরোবি
  3. গ) ভিয়েনা
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা

• জাতিসংঘের জনসংখ্যা তহবিল- UNFPA (United Nations Population Fund).
• এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে।
• এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
উৎসঃ জাতিসংঘের জনসংখ্যা তহবিলের ওয়েবসাইট।

১,৮০৯.
জাতিসংঘ শান্তিরক্ষার জন্য বর্তমানে কয়টি মিশন চলমান রয়েছে?
  1. ক) ৮
  2. খ) ১১
  3. গ) ১৩
  4. ঘ) ১৪
  5. ঙ) ১৫
ব্যাখ্যা
The first UN peacekeeping mission was established in May 1948, when the UN Security Council authorized the deployment of a small number of UN military observers to the Middle East to form the United Nations Truce Supervision Organization (UNTSO) to monitor the Armistice Agreement between Israel and its Arab neighbours.
Over the past 70 years, more than 1 million men and women have served under the UN flag in more than 70 UN peacekeeping operations. More than 100,000 military, police and civilian personnel from 125 countries currently serve in 13 peacekeeping operations.
Source: UNpeacekeeping.org
১,৮১০.
'ফোর্বস ম্যাগাজিন' এর ২০২৪ এর সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় শীর্ষে আছেন কে?
  1. ক্রিস্টিনা লাগার্দে
  2. অ্যাঞ্জেলা মার্কেল
  3. উরসুলা ভন ডার লিয়েন
  4. ক্লদিয়া শেনবাউম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
---------------------- 
Forbes-এর প্রভাবশালী ১০০ নারীর তালিকা:
- মার্কিন প্রভাবশালী সাময়িকী ‘ফোর্বস’-এর ২০২৪ সালে বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে।
- বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। 
- তিনি ইসির প্রথম নারী প্রেসিডেন্ট। 

উল্লেখ্য,
- উরসুলা ভন ডার লিয়েন অখণ্ড ইউরোপীয় জোটের গণতন্ত্র সুসংহত করতে লড়াই চালিয়ে যাচ্ছেন।

উৎস: Forbes ওয়েবসাইট।
১,৮১১.
পিকেকে (PKK) কোন দেশের মিলিশিয়া ও রাজনৈতিক সংগঠন?
  1. তুরস্ক
  2. সিরিয়া
  3. লেবানন
  4. জর্ডান
ব্যাখ্যা
তুরস্কে:
- PKK (Partiya Karkeren Kurdistan) হলো তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুর্দিদের একটি মিলিশিয়া ও রাজনৈতিক সংগঠন।
- ১৯৭৮ সালে আব্দুল্লাহ ওচালান এটি প্রতিষ্ঠা করেন।
- পিকেকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। তুরস্ক সরকার পিকেকে গোষ্ঠীকে নির্মূলের লক্ষ্যে সিরিয়া ও উত্তর ইরাকে সামরিক তৎপরতা চালিয়ে আসছে।

এছাড়াও, 
- আধুনিক তুরস্কের জনক খ্যাত মোস্তফা কামাল পাশা বা কামাল আতাতুর্ক।
- ১৯২৩ সালে তুরস্কের ওসমানীয় খেলাফত বিলুপ্ত করে তুরস্ককে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ‍তুরস্কের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন- কামাল পাশা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
১,৮১২.
'পিস আর্ক' কী?
  1. যুদ্ধ বিমান
  2. চিকিৎসা জাহাজ
  3. সংবাদ সংস্থা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
পিস আর্ক:
- 'পিস আর্ক' হলো একটি চিকিৎসা জাহাজ।
- পিস আর্ক হসপিটাল জাহাজ, যা চীনা ভাষায় হেপিং ফাংঝু নামে পরিচিত।
- এটি দেশের প্রথম স্ট্যান্ডার্ড সমুদ্রগামী হাসপাতালের জাহাজ।
- এটি পিপলস লিবারেশন আর্মি নেভিতে দাইশান দাও হিসাবে চিহ্নিত করা হয়েছে।
- এটি অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে সজ্জিত।
- ২০০৮ সালে চীনা নৌবাহিনীতে কমিশন করা 'পিস আর্ক' সহায়ক জাহাজগুলির মধ্যে একটি।
- একটি হাসপাতালের জাহাজ হিসাবে চিহ্নিত করার জন্য লাল ক্রস দিয়ে সাদা আঁকা।
- ক্রুতে চীনের কিছু নেতৃস্থানীয় চিকিৎসা বিশেষজ্ঞ এবং নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, ফিজিওথেরাপি, ঐতিহ্যবাহী চীনা ওষুধ, সংক্রামক রোগ, পুনর্গঠনমূলক সার্জারি এবং পোড়া বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত রয়েছে।

তথ্যসূত্র - China Military ওয়েবসাইট।
১,৮১৩.
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুসারে, জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ কোনটি? [১৬ অক্টোবর, ২০২৪]
  1. চীন
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

--------------------- 
• বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ — ভারত।
- দেশটির জনসংখ্যা ১৪৫ কোটি ৯ লাখ ৪০ হাজার।

[স্বাধীন অলাভজনক সংস্থা ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ নিজেদের ওয়েবসাইটে বিশ্বের জনসংখ্যার লাইভ (তাৎক্ষণিক) তথ্য প্রচার-প্রকাশ করে।] 
--------------------------- 
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুসারে, জনসংখ্যায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকা দেওয়া হলো-

১. ভারত:
জনসংখ্যা: ১৪৫ কোটি ৯ লাখ ৪০ হাজার।

২. চীন:
জনসংখ্যা: ১৪১ কোটি ৯৩ লাখ ২০ হাজার।

৩. যুক্তরাষ্ট্র:
জনসংখ্যা: ৩৪ কোটি ৫৪ লাখ ২৭ হাজার।

৪. ইন্দোনেশিয়া:
জনসংখ্যা: ২৮ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার।

৫. পাকিস্তান:
জনসংখ্যা: ২৫ কোটি ১২ লাখ ৬৯ হাজার।

৬. নাইজেরিয়া:
জনসংখ্যা: ২৩ কোটি ২৬ লাখ ৭৯ হাজার।

৭. ব্রাজিল:
জনসংখ্যা: ২১ কোটি ১৯ লাখ ৯৯ হাজার।

৮. বাংলাদেশ:
জনসংখ্যা: ১৭ কোটি ৩৫ লাখ ৬২ হাজার।

৯. রাশিয়া:
জনসংখ্যা: ১৪ কোটি ৪৮ লাখ ২০ হাজার।

১০. ইথিওপিয়া:
জনসংখ্যা: ১৩ কোটি ২০ লাখ ৬০ হাজার।

সূত্র: প্রথম আলো।
১,৮১৪.
সম্প্রতি ব্রিকস এর পররাষ্ট্র পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) ঢাকা, বাংলাদেশ
  2. খ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  3. গ) জেনেভা, সুইজারল্যান্ড
  4. ঘ) কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
ব্রিকস সম্মেলন:
- মার্কিন ডলারের ব্যবহার কমিয়ে বিকল্প মুদ্রায় বাণিজ্য করতে চায় অর্থনৈতিক জোট 'ব্রিকস'এর সদস্য দেশগুলো।
- ব্রিকস এর পররাষ্ট্র পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার কেপটাউনে।
- বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আধিপত্যের প্রধান কারণ বাণিজ্যে বিনিময় মুদ্রা হিসেবে মার্কিন ডলারের ব্যবহার।
- এর বলেই মার্কিন স্বার্থ রক্ষায় বিভিন্ন দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় দিয়ে আসছে দেশটি।
- একারণে বিকল্প বিনিময় মুদ্রার দিকে ঝুঁকছে বিশ্বের বিভিন্ন দেশ।
- ২ জুন, ২০২৩ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিকসের পররাষ্টমন্ত্রী পর্যায়ের সম্মেলন।
- এছাড়া সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশ, সৌদি আরব, ইরান ও মিশরসহ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীও।
- সম্মেলনে নিজস্ব অর্থনৈতিক কাঠামো গড়ে তোলায় জোর দেন জোটের সদস্য দেশগুলো।

উৎস: ৩ জুন ২০২৩, somoynews.tv।
১,৮১৫.
আমলাতন্ত্রকে সর্বপ্রথম যুক্তিসঙ্গত ও আইনগত মডেল হিসেবে উপস্থাপন করেন-
  1. রিচার্ড ক্রসম্যান
  2. ফাইনার
  3. ম্যাক্সওয়েবার
  4. রুশো
ব্যাখ্যা

- সর্বপ্রথম আমলাতন্ত্রকে একটি আইনগত ও যুক্তিসঙ্গত মডেল হিসেবে উপস্থাপন করেন ম্যাক্সওয়েবার।
- আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় অপরিহার্য অঙ্গ।
- রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করেন মন্ত্রী বা রাজনৈতিক প্রশাসকরা এবং বাস্তবায়ন করেন আমলারা।
- জনগণের সাথে আমলাদের সম্পর্ক আনুষ্ঠানিক ও দাপ্তরিক।
- রিচার্ড ক্রসম্যানের মত, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ।
- আমলাতন্ত্রে লালফিতার দৌরাত্ম্য খুব বেশি।

১,৮১৬.
নরিতা কোন দেশের বিমানবন্দর?
  1. ক) জার্মানি
  2. খ) জাপান
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
নারিতা বিমানবন্দরটি জাপানে অবস্থিত৷
Source: World Atlas
১,৮১৭.
নিম্নলিখিত কোন দেশ NPT চুক্তিতে কখনও স্বাক্ষর করেনি? [আগস্ট,২০২৫]
  1. জাপান
  2. ভারত
  3. জার্মানি
  4. ফ্রান্স
ব্যাখ্যা
- ভারত NPT চুক্তিতে কখনও স্বাক্ষর করেনি।

• NPT চুক্তি (Nuclear Non-Proliferation Treaty):

- চুক্তির পূর্ণ নাম: Treaty on the Non-Proliferation of Nuclear Weapons (NPT).
- বাংলায়: পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি।

• চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য:
- পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করা।
- পরমাণু নিরস্ত্রীকরণ (nuclear disarmament) নিশ্চিত করা।
- খসড়া গৃহীত: ১ জুলাই ১৯৬৮।
- কার্যকর: ৫ মার্চ ১৯৭০।
- প্রাথমিক পৃষ্ঠপোষক দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া)।
- নজরদারি সংস্থা: IAEA (International Atomic Energy Agency).
- বর্তমানে প্রায় ১৯১টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।
- ভারত, পাকিস্তান, ইসরায়েল – চুক্তিতে কখনও স্বাক্ষর করেনি।
- উত্তর কোরিয়া – ২০০৩ সালে NPT থেকে বেরিয়ে যায়।

• চুক্তির মেয়াদ:
- প্রথমে এটি ২৫ বছরের জন্য কার্যকর ছিল।
- পরে, ১৯৯৫ সালে এটি অনির্দিষ্টকালের জন্য সম্প্রসারিত করা হয়।

উৎস: জাতিসংঘ [Link]
১,৮১৮.
ICAO- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. মন্ট্রিল, কানাডা
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. রোম, ইতালি
  4. লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা

ICAO:
- ICAO পূর্নরূপ - International Civil Aviation Organization.
- ১৯৪৪ সালের "Chicago Convention on International Civil Aviation" স্বাক্ষরিত হয়।
- ১৯৪৭ সালে, ICAO হিসাবে যাত্রা শুরু করে।
- এর সদস্য সংখ্যা ১৯৩ টি। (নভেম্বর, ২০২৫)
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।
- বর্তমান মহাসচিব: Juan Carlos Salazar Gómez (কলম্বিয়া)।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

উৎস: ICAO ওয়েবসাইট।

১,৮১৯.
মুজিব-ইন্দিরা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৫
ব্যাখ্যা
১৯৭৪ সালের ১৬ মে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অমিমাংসিত সীমানা নিষ্পত্তিতে স্থল সীমান্ত চুক্তি সাক্ষরিত হয় যা মুজিব-ইন্দিরা চুক্তি নামে পরিচিত। বাংলাদেশ এই চুক্তি ১৯৭৪ সালে অনুমোদন করে ভারতকে বেড়ুবাড়ী হস্তান্তর করলেও ভারতীয় পার্লামেন্টের দুইকক্ষে এই চুক্তি ২০১৫ সালের ৬ মে ও ৭ মে পাশ হয়। ফলশ্রুতিতে এই চুক্তি ২০১৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হয়। এই চুক্তির ফলে উভয় দেশের মধ্যে অবস্থিত ছিটমহলগুলো সংশ্লিষ্ট দেশে অন্তর্ভুক্ত হয়। উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
১,৮২০.
Rotary International কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯০১ সালে
  2. ১৯০৫ সালে
  3. ১৯১০ সালে
  4. ১৯১২ সালে
ব্যাখ্যা
Rotary International:
- Rotary International ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা সেবামূলক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২৩ ফেব্রুয়ারি, ১৯০৫ সালে।
- প্রতিষ্ঠাতা: শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস (Paul Harris)।
- নীতিবাক্য: "Service Above Self" (নিজের উপরে সেবা)।
- সদরদপ্তর: ইভানস্টন, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র।
- বর্তমান সভাপতি: Stephanie Urchick.
- সদস্য সংখ্যা: ১.৪ মিলিয়ন (রোটারিয়ান)।

⇒ উল্লেখযোগ্য কার্যক্রম: শান্তি প্রচার, রোগের বিরুদ্ধে লড়াই, পরিষ্কার পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রদান, , মা ও শিশুদের বাঁচান, শিক্ষা সহায়তা, স্থানীয় অর্থনীতির বিকাশ, পরিবেশ রক্ষা।
- বাংলাদেশে রোটারি প্রথম ক্লাব: ঢাকা রোটারি ক্লাব।

উল্লেখ্য,
- রোটারি ইন্টারন্যাশনাল হলো মানবকল্যাণমুখী সমাজ উন্নয়নমূলক আন্তর্জাতিক সংস্থা।
- রোটারি নামটি মূলত হ্যারিস দ্বারা প্রস্তাবিত।
- রোটারি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সারা বিশ্বের রোটারিয়ানদের মধ্যে আন্তর্জাতিক চৈতনাকে প্রচার করে।
- রোটারি ক্লাবগুলি সমাজকল্যাণ এবং উন্নয়নমূলক কার্যক্রম যৌথ বা একক উভয়ভাবে পরিচলানা করে থাকে।

উৎস: Rotary International ওয়েবসাইট।
১,৮২১.
CIA কোন দেশের গোয়েন্দা বাহিনী?
  1. ক) ইসরাইল
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) পাকিস্তান
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
- CIA (Central Intelligence Agency) মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- এর সদরদপ্তর ভার্জিনিয়ার ল্যাংলিতে অবস্থিত।
- CIA ১৯৪৭ সালের ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- CIA এর বর্তমান পরিচালক উইলিয়াম জে. বার্নস।
- CIA বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় বহুমাত্রিক তৎপরতায় নিয়োজিত।
(তথ্যসূত্রঃ CIA ওয়েবসাইট)
১,৮২২.
কোনো সমস্যা সমাধানে সুশীল সমাজের উদ্যোগকে কী ধরনের কূটনীতি বলা হয়?
  1. ট্র্যাক থ্রি কূটনীতি
  2. পাবলিক কূটনীতি
  3. ট্র্যাক টু কূটনীতি
  4. মাল্টি ট্র্যাক কূটনীতি
ব্যাখ্যা
ট্র্যাক টু কূটনীতি:

• কূটনীতি শব্দটি ফরাসি ভাষার।
• ট্র্যাক টু কূটনীতি বলতে বোঝায় একদেশের সুশীল সমাজ বা মিডিয়া তথা কোনো সমস্যা সমাধানে প্রভাব ফেলে তাকে। 
• ট্র্যাক টু কূটনীতির ধারণাটি ১৯৭০ দশকে উদ্ভূত হয়েছিল। 
• ১৯৮১ সালে ফরেন পলিসির সহ-লেখক উইলিয়াম ডি. ডেভিডসন এবং জোসেফ ভি. মন্টভিল সর্ব প্রথম এই শব্দটি ব্যবহার করেন।
• ট্র্যাক II কূটনীতিকে "ব্যাকচ্যানেল কূটনীতি ও বলা হয়ে থাকে।
বিশ্বের যে কোনো বিবাদ মীমাংসায় সুশীল সমাজের উদ্যোগকে ট্র্যাক টু কূটনীতি বলা হয়।
• যেমন- রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের ট্রাক টু ডিপ্লোমেসি গ্রহন।
• কোন সরকারের পক্ষে বা সরকারের জন্য অন্যদেশের নীতি নির্ধারণের উপর দাতা গোষ্ঠির প্রভাবকে ট্র্যাক থ্রি কূটনীতি বলে।
• পাবলিক কূটনীতি , বিদেশি জনসাধারণের সাথে সরাসরি যোগাযোগের লক্ষ্যে বিভিন্ন সরকার-স্পন্সরকৃত প্রচেষ্টা।
• একইসাথে বিভিন্নমুখী কূটনৈতিক উদ্যোগকে বিভিন্ন ট্র্যাকে একই সঙ্গে চালিয়ে যাওয়া হয়, তাকে মাল্টিট্যাক কূটনীতি বলে

উৎস: ব্রিটানিকা, mecouncil.org & ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।
১,৮২৩.
WHO-এর প্রতিষ্ঠাকালীন সম্মেলন কোনটি?
  1. International Health Conference
  2. Alma-Ata Conference 
  3. Geneva Conference
  4. World Health Assembly
ব্যাখ্যা

WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference।
- বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।

উল্লেখ্য,
- ১৯৪৫ সালে যখন কূটনীতিকরা জাতিসংঘ গঠনের জন্য মিলিত হন, উক্ত আলোচনা মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থাপন ছিল অন্যতম। জাতিসংঘ প্রতিষ্ঠার সম্মেলনের সময় একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা এবং এর সংবিধান প্রণয়নের জন্য একটি সম্মেলন আহ্বানের প্রস্তাব দেন ব্রাজিল ও চীন। ১৯৪৬ সালের ১৫ ফেব্রুয়ারি, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল মহাসচিবকে এই ধরনের একটি সম্মেলন আহ্বান করার নির্দেশ দেয়।
- একটি কারিগরি প্রস্তুতি কমিটি প্যারিসে ১৮ মার্চ - ৫ এপ্রিল, ১৯৪৬ সালের মধ্যে বৈঠক করে এবং সংবিধানের জন্য প্রস্তাবগুলি তৈরি করে যা ১৯ জুন - ২২ জুলাই, ১৯৪৬ সালের মধ্যে নিউইয়র্ক সিটিতে International Health Conference-এ উপস্থাপন করা হয়েছিল।
- এই প্রস্তাবগুলির ভিত্তিতে, সম্মেলন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধানের খসড়া ও গৃহীত, ২২ জুলাই ১৯৪৬ সালে জাতিসংঘের ৫১ জন সদস্য এবং ১০টি অন্যান্য দেশের প্রতিনিধিদের দ্বারা স্বাক্ষরিত।

⤇ ২২ জুলাই, ১৯৪৬ সালে অনুষ্ঠিত International Health Conference -তে ৬১টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে। এর ২ বছর পর ৭ এপ্রিল, ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে WHO এর যাত্রা শুরু হয়।

উৎস: WHO ওয়েবসাইট।

১,৮২৪.
স্বৈরশাসক পলপট কোন দেশের ক্ষমতায় ছিলেন?
  1. ক) কলম্বিয়া
  2. খ) ভিয়েতনাম
  3. গ) পূর্ব তিমুর
  4. ঘ) কম্বোডিয়া
ব্যাখ্যা

খেমারুজ হলো কম্বোডিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা। এর নেতা ছিলেন কম্বোডিয়ার সাবেক সোশ্যালিস্ট স্বৈরশাসক পলপট।
১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পলপটের নেতৃত্বে চার বছরের খেমারুজ শাসনে কম্বোডিয়ায় প্রায় ২০ লক্ষ মানুষ বিভিন্ন কারণে মারা যায় যা কম্বোডিয়া গণহত্যা নামে পরিচিত।
১৯৭৯ সালে পলপট ও খেমারুজ শাসনের পতন ঘটে।
সূত্রঃ হিস্টোরি ডটকম।

১,৮২৫.
বাংলাদেশ নিচের কোনটির অংশীদার?
  1. APTA
  2. EFTA
  3. NAFTA
  4. AFTA
ব্যাখ্যা
APTA:

- APTA (Asia-Pacific Trade Agreement) হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
- APTA ভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, চীন শ্রীলংক, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া (সর্বশেষ সদস্য)।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
১,৮২৬.
চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গােষ্ঠীর নাম-
  1. তুর্কমেন
  2. উইঘুর
  3. তাজিক
  4. কাজাখ
ব্যাখ্যা
উইঘুর:
- চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়।

এছাড়াও,
- কুর্দি জাতি পশ্চিম এশিয়ার কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের স্থানীয় একটি ইরানি জাতিগোষ্ঠী, যারা দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পশ্চিম ইরান, উত্তর ইরাক এবং উত্তর সিরিয়ায় বাস করে।
- মাউরি: নিউজিল্যান্ডের আদিবাসী।
- কারেন: স্বাধীনতাকামী মিয়ানমারের সীমান্তবর্তী উপজাতি।
- গুর্খা: নেপালের যোদ্ধা জাতি।
- টোডা: বহুস্বামী বিবাহ ভিত্তিক পরিবার দক্ষিণ ভারতীয় এই উপজাতিদের।
- পশতুন: আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী।
- এক্সিমো: সাইবেরিয়া রাশিয়া অঞ্চলে বসবাস (কুকুর চালিত স্লেজ গাড়ি ব্যবহার করে)।
- পিগমি: পৃথিবীর সবচেয়ে খর্বকার উপজাতি।
- জুলু: দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
- রেড ইন্ডিয়ান: আমেরিকার আদিবাসী।
- আফ্রিদি: বর্তমান পাকিস্তানের এক পশতুন নৃগোষ্ঠী, যাদের কিছু অংশ আফগানিস্তানেও বসবাস করে।

উৎস: i) Britannica.
ii) History.com.
১,৮২৭.
জি-২০ সম্মেলন-২০২০ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) নয়াদিল্লি
  2. খ) রিয়াদ
  3. গ) টোকিও
  4. ঘ) বালিন
ব্যাখ্যা
প্রথমবারের মতো কোন মুসলিম দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ সম্মেলন। ২০২০ সালের ২১-২২ নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে ১৫তম জি-২০ সম্মেলন ২০২০। ১৪তম জি-২০ সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয় জাপানের ওসাকায়। ১৬তম(২০২১) ও ১৭তম (২০২২) জি-২০ সম্মেলন যথাক্রমে ইতালি ও ভারতে অনুষ্ঠিত হবে। (সূত্রঃ জি-২০ ওয়েবসাইট)
১,৮২৮.
যুক্তরাষ্ট্রের ৭২তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
  1. মার্কো রুবিও
  2. ডোনাল্ড ট্রাম্প
  3. পিট হেগসেথ
  4. ইউন সুক ইওল
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের ৭২তম পররাষ্ট্রমন্ত্রী: 
- যুক্তরাষ্ট্রের ৭২তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মার্কো রুবিও।
- যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে মার্কো রুবিওর নাম অনুমোদন করলো মার্কিন সেনেট।
- মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মার্কো রুবিওকে তার পররাষ্ট্রমন্ত্রী হিসাবে চেয়েছিলেন। সেনেট রুবিওর পক্ষে ভোট দিয়েছে।
- ফ্লোরিডার রিপাবলিকান সেনেটরের পক্ষে পড়েছে ৯৯টি ভোট, বিপক্ষে কোনো ভোট পড়েনি। 
- পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরই রুবিওকে ট্রাম্পের পররাষ্ট্রনীতি রূপায়ণের চ্যালে়ঞ্জ নিতে হবে।
- রুবিওর সঙ্গে ট্রাম্পের সব বিষয়ে মতামত মেলে না।
- রুবিও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কট্টর অবস্থান নিতে চান, আর তিনি মানবাধিকারের বিষয়টিকে খুবই গুরুত্ব দেন।
- ৫৩ বছর বয়সি মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের ৭২তম পররাষ্ট্রমন্ত্রী হতে চলেছেন।
- এই প্রথম ল্যাটিনো বংশোদ্ভূত কোনো রাজনীতিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন।

উৎস: DW বাংলা (২১ জানুয়ারি ২০২৫)
১,৮২৯.
পশ্চিম আফ্রিকান রাষ্ট্রগুলোর জোট ‘ECOWAS’ কোন চুক্তির মাধ্যমে গঠিত হয়?
  1. আবুজা চুক্তি
  2. লাগোস চুক্তি
  3. কোটোনু চুক্তি
  4. রোম চুক্তি
ব্যাখ্যা

ECOWAS:
- ECOWAS-এর পূর্ণরূপ: Economic Community of West African States.
- এটি পশ্চিম আফ্রিকান রাষ্ট্রগুলোর জোট।
- প্রতিষ্ঠিত হয়: ২৮ মে, ১৯৭৫ (লাগোস চুক্তির মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: লাগোস, নাইজেরিয়া।
- সদরদপ্তর: আবুজা, নাইজেরিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ১৫টি (বেনিন প্রজাতন্ত্র, বুরকিনা ফাসো, কেপ ভার্দে, আইভরি কোস্ট, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, লাইবেরিয়া, মালি, নাইজার, নাইজেরিয়া, সেনেগাল, সিয়েরা লিওন এবং টোগো)। 
- এর বর্তমান সদস্য সংখ্যা: ১২টি।

⇒ ECOWAS-এর মূল লক্ষ্য হল জীবনযাত্রার মান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা।
-  ECOWAS এই অঞ্চলে সংঘাতের জন্য একটি শান্তিরক্ষী বাহিনী তৈরি করে কিছু নিরাপত্তা সমস্যা সমাধানের জন্যও কাজ করেছে।
- ECOWAS ১৯৯০ সালে তার মুক্ত বাণিজ্য এলাকা প্রতিষ্ঠা করে এবং ২০১৫ সালের জানুয়ারিতে একটি সাধারণ বহিরাগত শুল্ক গ্রহণ করে।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ২৯ জানুয়ারি বুরকিনা ফাসো, মালি এবং নাইজার আনুষ্ঠানিকভাবে ECOWAS থেকে বেরিয়ে আসে।

উৎস: i) African Union ওয়েবসাইট। 
ii) Britannica.

১,৮৩০.
ইউফ্রেটিস শিল্ড নামে সিরিয়াতে সামরিক অভিযান চালায় কোন দেশ?
  1. ইসরাইল
  2. তুরস্ক
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
• ইউফ্রেটিস শিল্ড অভিযান: 
- "ইউফ্রেটিস শিল্ড" নামের সামরিক অভিযানটি তুরস্ক সিরিয়ায় পরিচালনা করেছিল।
- এটি আগস্ট ২০১৬ এ শুরু হয়েছিল এবং তুর্কি বাহিনী এবং মিত্র সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলিকে জড়িত করেছিল।
- এই অভিযানের লক্ষ্য আইএসআইএস জঙ্গিদের সীমান্ত এলাকা থেকে উচ্ছেদ করা এবং উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনীর সম্প্রসারণ রোধ করা।

বিশ্বের আলোচিত কিছু অভিযান:
- অপারেশন রেইনবো: ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনি নির্মূলে পরিচালিত অভিযান।
- স্পেশাল মিলিটারি অপারেশন: রাশিয়া কর্তৃক ২০২২ সালে ইউক্রেনের উপর পরিচালিত অভিযান।
- অপারেশন বারবারোস: জার্মানি কর্তৃক রাশিয়ার উপর পরিচালিত সামরিক অভিযান।
- অপারশন ওডিসি ডন: লিবিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন কর্তৃক পরিচালিত অভিযান।

উৎস: ব্রিটানিকা।
১,৮৩১.
মানব উন্নয়ন সূচক ধারণার প্রবর্তক-
  1. জোসেফ স্ট্যালিন
  2. উড্রো উইলসন
  3. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  4. ড. অমর্ত্য সেন
ব্যাখ্যা

- মানব উন্নয়ন সূচক ধারণার প্রবর্তক ড. অমর্ত্য সেন।
- জাতিসংঘের ইউএনডিপি মানব উন্নয়ন সূচক প্রকাশ করে।
- মানব উন্নয়ন সূচক-২০২০ এ শীর্ষ দেশ নরওয়ে। বাংলাদেশের অবস্থান ১৩৪ তম।
উৎসঃ ইউএনডিপির ওয়েবসাইট।

১,৮৩২.
রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে বলা হয়-
  1. অক্টোবর বিপ্লব
  2. ফেব্রুয়ারি বিপ্লব
  3. বলশেভিক বিপ্লব
  4. লেনিন বিপ্লব
ব্যাখ্যা
রুশ বিপ্লব:
- ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়।
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব।
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলে।
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
এই দুটি বিপ্লবকে একত্রে ১৯১৭ সালের রুশ বিপ্লব' বলা হয়।

• ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলে।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ১৯১৭ সালের ফেব্রুয়ারিতে পেট্রোগ্রাদে (সেন্ট পিটার্সবার্গে) খাদ্য ঘাটতি নিয়ে দাঙ্গা শুরু হয়
- সেনাবাহিনী বিদ্রোহীদের সাথে যোগ দিলে নিকোলাস ত্যাগ করতে বাধ্য হন।
- রাশিয়ার রাজতন্ত্রের পতন হয় ফেব্রুয়ারি বিপ্লবের কারণে।

• বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

উৎস:
History.com.
১,৮৩৩.
World Economic Forum-এর ৫৪তম বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. বন, জার্মানি
  2. দাভোস, সুইজারল্যান্ড
  3. গ্লাসগো, যুক্তরাজ্য
  4. মিউনিখ, জার্মানি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

World Economic Forum:

- WEF-এর পূর্ণরূপ; World Economic Forum.
-  World Economic Forum বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে।
- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum।
- এটি ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।

উল্লেখ্য,
- প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১৫-১৯ জানুয়ারি, ২০২৪ তারিখে  World Economic Forum-এর ৫৪তম বার্ষিক সম্মেলন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়।

উৎস: WEF ওয়েবসাইট।
১,৮৩৪.
কোন সম্মেলনে UNFCCC গঠন করা হয়?
  1. প্যারিস সম্মেলন
  2. বিশ্ব পরিবেশ সম্মেলন
  3. বিশ্ব ধরিত্রী সম্মেলন
  4. কোপেনহেগেন সম্মেলন
ব্যাখ্যা
UNFCCC:
- পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change.
- প্রতিষ্ঠাকাল: ১৯৯২ সাল।
- স্থান: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- রিও ডি জেনেইরো তে বিশ্ব ধরিত্রী সম্মেলনে UNFCCC গঠন করা হয়। 
- উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি আন্তর্জাতিক কাঠামো প্রদান।
- গুরুত্বপূর্ণ চুক্তি: কিয়োটো প্রটোকল (১৯৯৭), প্যারিস চুক্তি (২০১৫)।
- বর্তমান ফোকাস: কার্বন নিঃসরণ কমানো, অভিযোজন বৃদ্ধি, এবং আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা।
- সর্বশেষ সম্মেলন (COP-29): ১১-২২ নভেম্বর, ২০২৪, বাকু, আজারবাইজান।

উৎস: UNFCCC ওয়েবসাইট
১,৮৩৫.
কপ-২৯ জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য বার্ষিক আর্থিক সহায়তা লাভের প্রতিশ্রুতি মিলেছে -
  1. ১০০ মিলিয়ন ডলার
  2. ৩০০ মিলিয়ন ডলার
  3. ১০০ বিলিয়ন ডলার
  4. ৩০০ বিলিয়ন ডলার
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কপ-২৯ জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নত দেশগুলোর কাছ থেকে বার্ষিক ৩০০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা লাভের প্রতিশ্রুতি মিলেছে।

২৯তম জলবায়ু সম্মেলন (COP-29):

- ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।
- এ জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’।
- উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল, তাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার দিতে হবে।
- জলবায়ু তহবিলে প্রতিবছর ৩০০ বিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে ধনী দেশগুলো।
- উন্নয়নশীল দেশগুলোকে নিম্ন–কার্বন অর্থনীতিতে রূপান্তর এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০৩৫ সাল পর্যন্ত এই অর্থ দেওয়া হবে।

উল্লেখ্য,
- উন্নয়নশীল বিশ্বের জন্য জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশ দূষণকারী বৃহৎ অর্থনীতির দেশগুলো বছরে ৩০০ বিলিয়ন ডলার দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে।
- আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের কপ-২৯ জলবায়ু সম্মেলনে এ জলবায়ু চুক্তিতে ঐকমত্যে আসে প্রায় ২০০টি সদস্য দেশ।
- জলবায়ু তহবিলে জমা দেওয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশবান্ধব করতে এবং দেশগুলোয় জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে।
- বর্তমানে এই তহবিলে প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার জমা দিচ্ছে ধনী দেশগুলো।

এছাড়াও,
- কপ-২৯'কে একটি ব্যর্থ সম্মেলন বলে দাবি করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১,৮৩৬.
বাংলাদেশ CTBT অনুমোদন করে -
  1. ১৯৯৬ সালে
  2. ১৯৯৮ সালে
  3. ১৯৯৯ সালে
  4. ২০০০ সালে
ব্যাখ্যা
CTBTO:
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা CTBTO।
- পারমাণবিক পরীক্ষা-নিষেধাজ্ঞা চুক্তি, আনুষ্ঠানিকভাবে বায়ুমণ্ডলে, মহাকাশে এবং পানির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার চুক্তি।
- মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্যের দ্বারা ৫ আগস্ট, ১৯৬৩ সালে মস্কোতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান নির্বাহী প্রধান: রবার্ট ফ্লয়েড।

⇒ CTBT:
- CTBT-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি।
- অনুমোদিত দেশ: ১৭৮টি।

⇒ বাংলাদেশ CTBT স্বাক্ষর করে ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে (দক্ষিণ এশিয়ায় ১ম)।
- বাংলাদেশ ৫৪তম দেশ হিসেবে CTBT অনুমোদন করে ৮ মার্চ, ২০০০ সালে।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।
১,৮৩৭.
ক্যাম্প ডেভিড চুক্তিটি স্বাক্ষরিত হয় কত সালে?   
  1. ১৯৭৬ সালে
  2. ১৯৭৭ সালে
  3. ১৯৭৮ সালে
  4. ১৯৮০ সালে
ব্যাখ্যা

• ক্যাম্প ডেভিড চুক্তি: 
- ক্যাম্প ডেভিড চুক্তি হলো ইসরায়েল ও মিশরের মধ্যে ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক শান্তি চুক্তি।
- এই চুক্তি পরবর্তী বছরে এই দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক শান্তিচুক্তিতে পরিণত হয়।
- মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।

- ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন ও মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এতে অংশগ্রহণ করেন।
- চুক্তিটি “মধ্যপ্রাচ্যে শান্তির জন্য কাঠামো” নামে পরিচিত ছিল।
- মার্কিন প্রেসিডেন্টের সরকারি অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিড, মেরিল্যান্ডে আলোচনা হওয়ায় এটি “ক্যাম্প ডেভিড চুক্তি” নামে পরিচিত হয়।
- এই চুক্তির কারণে সাদাত ও বেগিন শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন।
- এই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং আরব-ইসরায়েল বিরোধ নিরসনে প্রথম সফল কূটনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। 

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

১,৮৩৮.
সম্প্রতি, আর্মেনিয়া-আজারবাইজান স্বাক্ষরিত শান্তিচুক্তির মধ্যস্থতাকারী দেশ কোনটি? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য
  4. তুরস্ক
ব্যাখ্যা

আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি:
- ৮ আগস্ট, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে দক্ষিণ ককেশাস অঞ্চলের রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে।
- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।
- এর মধ্য দিয়ে কয়েক দশকের সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী মিত্রতা তৈরি হবে বলে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
- শান্তিচুক্তির পাশাপাশি উভয় দেশের সাথে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের।
- বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত।
- অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে।
- আর্মেনিয়া নাগোর্নো কারাবাখের দখল নেয়ার পর কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘাত হয় দুই দেশের মধ্যে।
- ২০২৩ সালে পুনরায় অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

১,৮৩৯.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক-২০২২ অনুসারে শীর্ষদেশ কোনটি?
  1. ক) আইসল্যান্ড
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বিশ্বের ১১৩টি দেশ নিয়ে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক-২০২২ রিপোর্ট প্রকাশ করে।
রিপোর্ট অনুসারে খাদ্য নিরাপত্তায়:
- শীর্ষ দেশ : ফিনল্যান্ড
- দ্বিতীয় : আয়ারল্যান্ড
- সর্বনিম্ন দেশ (১১৩) : সিরিয়া।
- বাংলাদেশের অবস্থান : ৮০তম।

(তথ্যসূত্র: বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক রিপোর্ট : ২০২২)
১,৮৪০.
ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত না হয়েও কমনওয়েলথভুক্ত দেশ কোনটি?
  1. নাইজেরিয়া
  2. মোজাম্বিক
  3. ফিজি 
  4. গাম্বিয়া
ব্যাখ্যা

কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্টের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- বর্তমান মহাসচিব: শার্লি আয়োরকর বোচওয়ে (৭ম)।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।

উল্লেখ্য,
- ব্রিটিশ সাম্রাজ্যের অংশ না হয়েও কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে মোজাম্বিক একটি উদাহরণ। 
- মোজাম্বিক পর্তুগিজ উপনিবেশ ছিল।

উৎস: Commonwealth ওয়েবসাইট।

১,৮৪১.
'দ্যা কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়েছিল-
  1. ক) ব্রাসেলস
  2. খ) দিল্লি
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১ আগস্ট বাংলাদেশের শরণার্থীদের সাহায্য করার উদ্দেশ্যে জর্জ হ্যারিসনের তত্ত্বাবধানে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল 'দ্যা কনসার্ট ফর বাংলাদেশ'।
- জর্জ হ্যারিসনকে অনুষ্ঠানটি করার জন্য উদ্বুদ্ধ করেন বিখ্যাত সেতার বাদক পণ্ডিত রবি শঙ্কর।

উৎসঃ বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
১,৮৪২.
ইরাকে মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান কবে শুরু হয়েছিল?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ২০০১ সালে
  4. ২০০৩ সালে
ব্যাখ্যা

ইরাকে মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান:
- ২০০৩ সালের ১৯ মার্চ ইরাকে মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়েছিল।
- শুরু হয় ইরাক যুদ্ধ। পরদিন থেকে অর্থাৎ ২০০৩ সালের ২০ মার্চ দেশটিতে স্থল অভিযান শুরু করে পশ্চিমা বাহিনী।
- মাসখানেকের বেশি চলে সর্বাত্মক যুদ্ধ।
- ইঙ্গ–মার্কিন বাহিনীর সঙ্গে এ অভিযানে যুক্ত হন পোল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের সেনারা।

⇒ তখন ইরাকের নেতা ছিলেন সাদ্দাম হোসেন।
- যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য অভিযোগ করে, প্রেসিডেন্ট সাদ্দাম ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের (ডব্লিউএমডি) মজুত গড়ে তুলেছেন।
- সেই সঙ্গে আল–কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছেন।
- তাই সাদ্দামের বিরুদ্ধে শুরু হয় ইঙ্গ–মার্কিন বাহিনীর যুদ্ধ।
- ২০০৩ সালের ১ মে জর্জ ডব্লিউ বুশ ইরাক যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেন।
- তবে তিনি জানান যে যুদ্ধ শেষ হলেও পশ্চিমা সেনারা ইরাক ছাড়বে না। 
- ২০১১ সাল পর্যন্ত ইরাকে মার্কিন সেনারা অবস্থান করেন।

উৎস: United States Navy (.mil) ওয়েবসাইট।

১,৮৪৩.
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ নিচের কোন দেশটির রাষ্ট্রপ্রধান?
  1. জ্যামাইকা
  2. সাইপ্রাস
  3. আয়ারল্যান্ড
  4. বার্বাডোজ
ব্যাখ্যা
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ বর্তমানের বিশ্বের ১৫টি দেশের রাষ্ট্র প্রধান।
দেশসমূহ হলো:
- যুক্তরাজ্য
- কানাডা
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- বাহামাস
- অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা
- বেলিজ
- গ্রানাডা
- জ্যামাইকা
- পাপুয়া নিউগিনি
- সেন্ট লুসিয়া
- সলোমান দ্বীপপুঞ্জ
- সেন্ট কিটস অ্যান্ড নেভিস
- সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইস
- টুভ্যালু।

পূর্বে বার্বাডোজ, মরিশাস, ডোমিনিকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং গায়ানাও তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে ব্রিটেনের রানীকে মান্য করতো। পরবর্তীতে দেশগুলো যুক্তরাজ্যের সাথে ঔপনিবেশিক সম্পর্ক ছিন্ন করে নিজেদেরকে রিপাবলিক হিসেবে ঘোষণা করে।

(তথ্যসূত্র: ব্রিটেনের সরকারি ওয়েবসাইট ও বিবিসি ওয়ার্ল্ড)
১,৮৪৪.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) কতবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে? [নভেম্বর, ২০২৫]
  1. ১ বার 
  2. ২ বার 
  3. ৩ বার 
  4. ৪ বার
ব্যাখ্যা

UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- এর মূল লক্ষ্য হলো যুদ্ধ, সংঘাত, অত্যাচার, এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করা।

⇒ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) ২ বার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- সংস্থাটি ১৯৫৪ সাল এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: UNHCR ওয়েবসাইট।

১,৮৪৫.
কমনওয়েলথভুক্ত কোন দেশ কখনোই ব্রিটিশ কলোনি ছিল না?
  1. অস্ট্রেলিয়া
  2. পাকিস্তান
  3. দক্ষিণ আফ্রিকা
  4. রোয়ান্ডা 
ব্যাখ্যা

কমনওয়েলথ:
- আধুনিক কমনওয়েলথ গঠিত হয় ১৯৪৯ সালে যখন এর নাম থেকে 'ব্রিটিশ' শব্দটি সরিয়ে ফেলা হয়।
- ক্লাবের প্রধান হিসাবে রানীর প্রতি আনুগত্যের বাধ্যবাধকতাও প্রত্যাহার করা হয়।
- প্রতিষ্ঠাতা দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা আর যুক্তরাজ্য।
২০১২ সালের আগে কমনওয়েলথে কোন সংবিধান ছিল না।
- বর্তমানে কমনওয়েলথভুক্ত দেশ ৫৬টি।

উল্লেখ্য,
- অনেক সদস্য দেশ কখনোই ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল না।
- ১৯৯৫ সালে মোজাম্বিক আর ২০০৯ সালে রোয়ান্ডা কমনওয়েলথের সদস্য হয় কিন্তু দেশ দুটি কখনোই ব্রিটিশ কলোনি ছিল না।
- তবে কয়েকবার সংগঠনটি তাদের সদস্যও হারিয়েছে। নির্বাচনে কারচুপি নিয়ে জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করা হলে, ২০০৩ সালে রবার্ট মুগাবে কমনওয়েলথ থেকে বেরিয়ে যান।
- ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের জেরে পাকিস্তানের সদস্যপদ স্থগিত করা হয়। তবে সাড়ে চার বছর পর তারা আবার সেই পদ ফেরত পান। বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা। ১৯৯৪ সালে তারা আবার এর সদস্য হয়।
- সর্বশেষ মালদ্বীপ ২০১৬ সালে কমনওয়েলথ থেকে বেরিয়ে যায়।

উৎস: i) Commonwealth ওয়েবসাইট।
ii) BBC.

১,৮৪৬.
নিচের কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা?
  1. ক) UNICEF
  2. খ) UN-HABITAT
  3. গ) ITU
  4. ঘ) WFP
ব্যাখ্যা

প্রশ্নে উল্লেখিত চারটি অপশনের মধ্যে জাতিসংঘের বিশেষাযিত সংস্থা কেবল - ITU বা International Telecommunication Union।
- ১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলি-কমিউনিকেশন ইউনিয়ন বা আইটিইউ (ITU) প্রতিষ্ঠিত হয়। তখন এর নাম ছিলো International Telegraph Union. ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি ITU নাম ধারণ করে।
- ১৯৪৭ সালের ১৫ নভেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ITU সদস্যপদ লাভ করে।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ এবং বর্তমান মহাসচিব হাওলিন ঝাও।

এছাড়া বাকী তিনটি জাতিংঘের তহবিল এবং কর্মসূচির অন্তর্ভূক্ত।

উৎস: সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট।

১,৮৪৭.
নিচের কোনটি RAW-এর মূল দায়িত্ব?
  1. বিদেশী গোয়েন্দা তথ্য সংগ্রহ
  2. সীমান্ত রক্ষা
  3. রাজ্য পুলিশকে সহায়তা
  4. সরাসরি যুদ্ধে অংশগ্রহণ
ব্যাখ্যা
RAW:
- RAW-এর পূর্ণরূপ: Research and Analysis Wing.
- ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা RAW.
- প্রতিষ্ঠা লাভ করে: ১৯৬৮ সালে।
- প্রতিষ্ঠাকালিন পরিচালক ছিলেন: রামেশ্বর নাথ কাও।
- এর বর্তমান প্রধান: রবি সিংহ (Ravi Sinha)।
- প্রধান কার্যালয়: নয়াদিল্লি, ভারত।
- RAW সরাসরি প্রধানমন্ত্রীর নিকট রিপোর্ট করে। 
- RAW-এর সাথে সম্পর্কিত গোপন সংকেত Cabinet Secretariat ও Aviation Research Centre।

⇒ মূল দায়িত্ব:
- বিদেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা;
- জাতীয় নিরাপত্তার জন্য বিশ্লেষণমূলক তথ্য প্রদান করা;
- সন্ত্রাসবাদ প্রতিরোধে সহযোগিতা করা;
- দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা।

উৎস: Council on Foreign Relations.
১,৮৪৮.
গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মধ্যে দেশের ক্ষমতা দখল করে -
  1. ১৯৯৩ সালে
  2. ১৯৯৪ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ১৯৯৬ সালে
ব্যাখ্যা
গাম্বিয়া:
- পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।
- এটি আফ্রিকা মহাদেশের মূল ভূখন্ডের ক্ষুদ্রতম দেশ।
- এটি উত্তর, পূর্ব ও দক্ষিণ দিকে সেনেগাল দ্বারা পরিবেষ্টিত।
- পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর।
- গাম্বিয়া নদী দেশটির মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।
- রাজধানী: বানজুল।
- বৃহত্তম নগরী: সেরেকুন্ডা।
- মুদ্রা: ডালাসি।

উল্লেখ্য,
- গাম্বিয়া ১৯শ শতকে একটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়।
- ১৯৬৫ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে গাম্বিয়া।
- পরে ১৯৮২ সালে সেনেগালের সঙ্গে একত্র হয়ে ‘সেনেগাম্বিয়া’ নামের একটি কনফেডারেশন হয়েছিল।
- কিন্তু ১৯৮৯ সালে সে কনফেডারেশন ভেঙে যায়।
- ১৯৯৪ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গাম্বিয়ায় ক্ষমতা দখল করেন লেফটেন্যান্ট ইয়াহিয়া জামেহ্।
- তিনি ২২ বছর দেশ শাসন করেন।
- ২০১৫ সালে গাম্বিয়াকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
- ২০১৬ সালের ডিসেম্বরের নির্বাচনে জাম্মেহ্কে পরাজিত করার পরে ২০১৭ সালের জানুয়ারি থেকে অ্যাডামা ব্যারো গাম্বিয়ার তৃতীয় প্রেসিডেন্ট হন।

উৎস: Britannica.
১,৮৪৯.
চীনের আদি মানুষকে বলা হতো-
  1. ক) জাভা মানব
  2. খ) পিকিং মানুষ
  3. গ) জেকিয়াং মানব
  4. ঘ) চৌ মানব
ব্যাখ্যা
চৈনিক সভ্যতা:
- ধারণা করা হয়, খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে চিনের প্রাচীন সভ্যতা গড়ে ওঠেছিল।
- চীন পূর্ব এশিয়ার বৃহত্তম রাষ্ট্র। দেশটির তিনটি অঞ্চলে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল।
একটি - হোয়াং হো নদীর তীরে
দ্বিতীয়টি-  ইয়াং জেকিয়াং নদীর তীরে
তৃতীয়টি - দক্ষিণ চিনের ভূখন্ডে
- এই সভ্যতা সৃষ্টি হয়েছিল- শাং ও চৌ রাজাদের আমলে।
- ১৯২৯ খ্রিস্টাব্দে চিনে প্রাগৈতিহাসিক যুগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে।
- চিনের রাজধানী পিকিং-এর (বর্তমান বেইজিং) কাছে এই খুলি পাওয়া যায়।
- চিনের আদিম মানুষ যাদেরকে- ‘পিকিং মানুষ’ বলা হয়।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (SSC Programme), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৮৫০.
পৃথিবীর প্রথম নারী প্রেসিডেন্ট কোন দেশের ছিলেন?
  1. ক) ইথিওপিয়া
  2. খ) আর্জেন্টিনা
  3. গ) বারবাডোজ
  4. ঘ) গ্রিস
ব্যাখ্যা
ইসাবেলা পেরন
- পৃথিবীর প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা পেরন।
- ইসাবেল পেরোন ১৯৭৪ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার রাষ্ট্রপতি ছিলেন।
- তিনি আর্জেন্টিনার সাবেক রাষ্ট্রপতি হুয়ান পেরোনের তৃতীয় স্ত্রী ছিলেন।
- প্রেসিডেন্ট স্বামীর অসুস্থতার কারণে ১৯৭৪ থেকে ১৯৭৬ পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন ইসাবেলা পেরন।

উল্লেখ্য,
- আর্জেন্টিনার বর্তমান রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ।

অন্যদিকে-
- কাতেরিনা সাকেলারোপুলু,ছিলেন গ্রিসের নারী প্রেসিডেন্ট।
- ডেম স্যান্ড্রা মেসন ছিলেন বারবাডোজের নারী প্রেসিডেন্ট।
- সাহলে ওয়ার্ক জিউড ছিলেন ইথিওপিয়ার নারী প্রেসিডেন্ট।

উৎস: Britannica.
১,৮৫১.
বিশ্ব আবহাওয়া সংস্থা-এর পূর্ব নাম কী?
  1. International Maritime Organization
  2. Global Maritime Organization
  3. International Meteorological Organization
  4. Global Meteorological Organization
ব্যাখ্যা
WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।

⇒ বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব সেলেস্তে সাওলো।
- সাওলো ২০১৪ সাল থেকে আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ১ জুন, ২০২৩ থেকে বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

⇒ ১৮৭৩ সালে International Meteorological Organization (IMO) গঠিত হয়।
- এই সংস্থার উত্তরসূরী হিসাবে WMO গঠিত হয়।

⇒ WMO-এর কাজ:
- আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য পর্যবেক্ষণ।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্পর্কিত কার্যক্রম।
- নিরাপদ পানি সরবরাহ সংক্রান্ত কার্যক্রম।

উৎস: WMO ওয়েবসাইট।
১,৮৫২.
গ্রিনপিস কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৪ সালে
ব্যাখ্যা

গ্রিনপিস:
 - গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়। 
- প্রতিষ্ঠা: ১৯৭১ সালে। 
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস। 

তথ্যসূত্র - Greenpeace অফিসিয়াল ওয়েবসাইট।

১,৮৫৩.
'ফস-চেক' উপাদানটি নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. গৃহসজ্জা
  2. খাদ্য তৈরি
  3. আগুন নেভানো
  4. পানি পরিশোধন
ব্যাখ্যা
ফস-চেক:
- বিশ্বে আগুন নেভানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদানগুলোর একটি হচ্ছে 'ফস-চেক'।
- এটি উজ্জ্বল গোলাপি রঙের পাউডার জাতীয় পদার্থ।
- আগুন নিয়ন্ত্রণে ১৯৬৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে ফস-চেকের ব্যবহার হয়ে আসছে।
- এটি পানি, অ্যামোনিয়াম ফসফেট (এক ধরনের সার), ফেরিক অক্সাইড এবং কিছু রঙিন এজেন্ট মিশিয়ে তৈরি করা হয়।
- পেরিমিটার সল্যুশন্স নামের একটি কোম্পানি এটি তৈরি করে।
- ফস-চেক মূলত আগুনের চারপাশে স্প্রে করা হয়, যাতে এটি আগুনের গতিপ্রবাহ বন্ধ করতে পারে।
- এটি জ্বালানির তাপমাত্রা হ্রাস করে এবং অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়।
- ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক দাবানল নিয়ন্ত্রণে এই পদার্থটি ব্যাপক ভাবে ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য,
ফস-চেকের ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে, এটা পরিবেশের জন্য ক্ষতিকর। এতে থাকা রাসায়নিক উপাদান কার্যকর নয়। জলাশয়ের মাছ মেরে ফেলে।

তথ্যসূত্র: বিবিসি।
১,৮৫৪.
ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?
  1. রেঞ্জার্স
  2. ইউরোপোল
  3. ইউরোটেক্স
  4. ফ্রনটেক্স
ব্যাখ্যা
• ইউরোপীয় ইউনিয়ন:
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত মোট দেশের সংখ্যা ২৭ টি।
- এদের মধ্যে এখন পর্যন্ত ২০ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণ করে - ক্রোয়েশিয়া (১ জানুয়ারী, ২০২৩)।
- সদর দপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশের চুক্তি শেনজেন চুক্তি।
- ম্যাসট্রিচট চুক্তির ফলে ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি থেকে ইউরোপীয় ইউনিয়ন নামকরণ করা হয়।
- ২০০৭ সালে পর্তুগালের লিসবনে স্বাক্ষরিত চুক্তিকে লিসবন চুক্তি বলে। এই চুক্তিকে ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চুক্তি বলা হয়।
- এই চুক্তির অনুচ্ছেদ-৫০ এ বলা আছে গণভোটের মাধ্যমে কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে পারবে।
- ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নাম ফ্রনটেক্স।

সূত্র: ইউ ওয়েবসাইট।
১,৮৫৫.
ডোকলাম উপত্যকা নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ চলছে?
  1. ক) ভারত-চীন-নেপাল
  2. খ) ভারত-চীন-রাশিয়া
  3. গ) ভারত-চীন-ভুটান
  4. ঘ) ভারত-চীন-পাকিস্তান
ব্যাখ্যা
ডোকলাম উপত্যকা:
- ডোকলাম উপত্যকা চীন-ভারত-ভুটান সীমান্তে অবস্থিত।
- প্রতিটি দেশই ডোকলাম উপত্যকাকে নিজেদের অংশ বলে দাবি করে।
- ১৬ জুন, ২০১৭ সালে চীন এ উপত্যকায় সড়ক নির্মাণ করা শুরু করলে চীন-ভারত-ভুটান সীমান্তে উত্তেজনা শুরু হয়।
- ভারত ও ভুটানের প্রচণ্ড আপত্তির মুখে চীন সড়ক নির্মাণ স্থগিত করে।

উৎস: Britannica.com
১,৮৫৬.
সর্বপ্রথম ওপেক এর সদর দপ্তর কোথায় স্থাপিত ছিল?
  1. তেহরান, ইরান
  2. কারাকাস, ভেনেজুয়েলা
  3. বাগদাদ, ইরাক
  4. জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

ওপেক (OPEC):
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি। [ডিসেম্বর, ২০২৫]

উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।

উৎস: OPEC ওয়েবসাইট।

১,৮৫৭.
বর্তমানে 'ADB' এর সদস্য দেশ কতটি?
  1. ক) ৬৮টি
  2. খ) ৬৯টি
  3. গ) ৭০টি
  4. ঘ) ৭১টি
ব্যাখ্যা
• Asian Development Bank:
- Asian Development Bank (ADB) এর বর্তমান সদস্য সংখ্যা ৬৮টি
- এর মধ্যে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য ৪৯টি।
- অন্যান্য অঞ্চলের সদস্য ১৯টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ৩১টি।
- ADB এর সদরদপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত।
- ADB ১৯৬৬ সালের ২২ আগস্ট প্রতিষ্ঠিত হয়।
- নীতিবাক্য - এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দারিদ্র্য যুদ্ধ
- বর্তমান ১০ম প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া (১৭ জানুয়ারি ২০২০ থেকে)।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ADB’র সদস্যপদ লাভ করে।

উৎস: ADB ওয়েবসাইট।
১,৮৫৮.
পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়-
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) ব্রাজিল
  4. ঘ) শ্রীলংকা
ব্যাখ্যা

- বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হলো ব্রাজিল। তারা একাই বিশ্বের এক তৃতীয়াংশ কফি উৎপাদন করে।
- দ্বিতীয় সর্বোচ্চ কফি উৎপাদনকারী দেশ ভিয়েতনাম।
Source: worldatlas

১,৮৫৯.
'রামসার কনভেনশন' এর উদ্দেশ্য কোনটি?
  1. সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা করা
  2. বনাঞ্চল সংরক্ষণ করা
  3. জলবায়ু পরিবর্তন রোধ করা
  4. জলাভূমি সংরক্ষণ করা
ব্যাখ্যা

রামসার কনভেনশন:
- এর পূর্ণনাম Ramsar Convention on Wetlands.
- কনভেনশনটি গৃহীত হয়: ১৯৭১ সালে।
- কার্যকর হয়: ১৯৭৫ সালে।
- স্থান: রামসার, ইরান।
- রামসার কনভেনশনের উদ্দেশ্য আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ করা।
- সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি তালিকাভুক্ত করতে বলা হয় যা রামসার সাইট নামে পরিচিত।

উৎস: Ramsar Convention Official Website.

১,৮৬০.
দক্ষিণ–পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য দেশ নয় কোনটি?
  1. মালয়েশিয়া
  2. থাইল্যান্ড
  3. ফিলিপাইন
  4. কাতার
ব্যাখ্যা
• ASEAN: 
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)।
- এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদর দপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
- আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- এশিয়া মহাদেশের অন্যতম প্রধান বানিজ্য কেন্দ্র হংকং।

উৎস: আসিয়ানের ওয়েবসাইট।
১,৮৬১.
মিশরের সবচেয়ে বড় পিরামিড -
  1. ক) জোসারের পিরামিড
  2. খ) মেনকাউড়ের পিরামিড
  3. গ) ফারাও খুফুর পিরামিড
  4. ঘ) খাফ্রের পিরামিড
ব্যাখ্যা
মিশরের সবচেয়ে বড় পিরামিডটি হচ্ছে - ফারাও খুফুর পিরামিড।

• মিশরীয় সভ্যতা:

সভ্যতায় মিশরীয়দের গুরুত্বপূর্ণ অবদান।
যেমন: 
- মিশরীয় সভ্যতা ছিল কৃষিনির্ভর। সে কারণে নীল নদের প্লাবন, নাব্যতা, পানি প্রবাহের মাপ জোয়ার-ভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র ও অংক শাস্ত্রের ছিল গভীর যোগাযোগ। ফলে এ দুটি বিদ্যা তারা আয়ত্ত করেছিল প্রয়োজনের তাগিদে।

- তারা অংক শাস্ত্রের দুটি শাখ- জ্যামিতি এবং পাটিগণিতেরও প্রচলন করে।
- মিশরীয় সভ্যতার মানুষ যোগ, বিয়োগ ও ভাগের ব্যবহার জানত।
- ৩৬৫ দিনে বছর এ হিসাবের আবিষ্কারক মিশরীয়রা।
- খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে তারা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে।
- প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি আবিষ্কার করে।

- ধর্মের কারণে মিশরীয়রা বিজ্ঞানচর্চায় আগ্রহী ছিল।
- চিকিৎসাশাস্ত্রেও প্রাচীন মিশরীয়রা বিশেষ অগ্রগতি লাভ করেছিল। তারা চোখ, দাঁত, পেটের রোগ নির্ণয় করতে জানত।
- অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করার বিদ্যাও তাদের জানা ছিল।
- তারা হাড় জোড়া লাগানো, হৃৎপিন্ডের গতি এবং নাড়ির স্পন্দন নির্ণয় করতে পারত।
- চিকিৎসা শাস্ত্রে মিশরীয়রাই সর্বপ্রথম ‘মেটেরিয়া মেডিকা’ বা ঔষুধের তালিকা প্রণয়নে সক্ষম হয়।

- মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গির্জার - অতুলনীয় স্ফিংকস। স্ফিংকস হচ্ছে এমন একটি মূর্তি, যার দেহটা সিংহের মতো, কিন্তু মুখ মানুষের।
- মিশরের সবচেয়ে বড় পিরামিডটি হচ্ছে - ফারাও খুফুর পিরামিড।
- তাদের প্রিয় রং ছিল - সাদাকালো। 

- মিশরের নীল নদের উৎপত্তি-  আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে।
- ‘মিশর নীল নদের দান’ বলেছেন - ইতিহাসের জনক ‘হেরোডোটাস’।
-  নিজেদেরকে সূর্য দেবতার বংশধর মনে করতেন - মিশরীয়রা।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১,৮৬২.
‘King Charles Harmony Award’ কোন দেশের একটি মর্যাদাপূর্ণ পুরস্কার?
  1. যুক্তরাষ্ট্র
  2. অস্ট্রেলিয়া
  3. ফ্রান্স
  4. ব্রিটেন
ব্যাখ্যা
কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫:
- কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ব্রিটেনের মর্যাদাপূর্ণ একটি অ্যাওয়ার্ড।
- পরিবেশ রক্ষা, ঐতিহ্যবাহী হস্তশিল্প দক্ষতা, পরিবেশবান্ধব ব্যবসা ও প্রকৃতি সম্পর্কে সচেতনতা তৈরির ক্ষেত্রে ব্যক্তির উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।
- সম্প্রতি, ব্রিটেনের মর্যাদাপূর্ণ 'কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫' পুরস্কার অর্জন করেছেন ড. মুহাম্মদ ইউনূস।
- বিশ্বব্যাপী শান্তি, টেকসই উন্নয়ন ও মানুষের এবং প্রকৃতির মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত হন।
- ১২ জুন ২০২৫ তারিখে দ্য কিংস ফাউন্ডেশন সেন্ট জেমস’স প্যালেস, লন্ডনে তৃতীয় চার্লসের পক্ষ থেকে তাঁকে এই সম্মানজনক পুরস্কার প্রদান করে।

উল্লেখ্য,
- এ পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি–মুন।

সূত্র: পত্রিকা রিপোর্ট।
১,৮৬৩.
Typhoon Block-4 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
  1. তুরস্ক
  2. যুক্তরাষ্ট্র
  3. উত্তর কোরিয়া
  4. জাপান
ব্যাখ্যা

• তাইফুন ব্লক-৪:
- তুরস্কের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘তাইফুন ব্লক-৪’।
- এটি তুরস্কের  প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাইলফলক।
- মঙ্গলবার (২২ জুলাই- ২০২৫) ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) ২০২৫-এ দেশটি এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করে।
- এটি তুরস্কের নিজেদের সক্ষমতায় তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘তাইফুন ব্লক-৪’।
- তাইফুন ব্লক-৪ ক্ষেপণাস্ত্রটি ৬ দশমিক ৫ মিটার দৈর্ঘ্য এবং ২ হাজার ৩০০ কেজি ওজন।  
- এই ক্ষেপণাস্ত্রের দূরপাল্লা ৮০০ কিলোমিটার পর্যন্ত।
- এটি বহন করতে পারে সাত টনের বেশি ওজনের বহুমুখী ওয়ারহেড, যা শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কন্ট্রোল সেন্টার, সামরিক হ্যাঙ্গারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসে সক্ষম।

উৎস: ডেইলি সান।

১,৮৬৪.
জাতিসংঘের কোন সংস্থা থেকে ইউক্রেনে হামলার ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়?
  1. ক) UNHCR
  2. খ) UNIDO
  3. গ) UNHRC
  4. ঘ) UNADO
ব্যাখ্যা
- ইউক্রেনে হামলার ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার পরিষদে (UNHRC)  রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে।
- ৭ এপ্রিল ২০২২ সালে সংস্থার সাধারণ পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়।
- উত্থাপিত রেজুলেশনে ১৯৩ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৯৩টি দেশ, বিপক্ষে ভোট পড়ে ২৪টি এবং ৫৮ দেশ ভোটদানে বিরত ছিল।
- তবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

উৎস: দৈনিক ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
১,৮৬৫.
'ICAN' এর মূল কাজ কোনটি?
  1. পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ
  2. বণ্যপ্রানী সংরক্ষণ
  3. সমুদ্র দূষণ রোধ
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
ICAN:
- এটি একটি পরিবেশবাদী সংস্থা‌।
- 'ICAN' এর পূর্ণরূপ - International Campaign to Abolish Nuclear Weapons.
- প্রতিষ্ঠিত হয়: ২০০৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান: মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
- ২০১৭ সালে সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- ICAN হল এক শতাধিক দেশের বেসরকারী সংস্থাগুলির একটি জোট যা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের জাতিসংঘের চুক্তি মেনে চলা এবং বাস্তবায়নে কাজ করে।

তথ্যসূত্র - ICAN এর ওয়েবসাইট।
১,৮৬৬.
উজবেকিস্তানের মুদ্রার নাম-
  1. রুবল
  2. সোম
  3. মানাত
  4. সোমনি
ব্যাখ্যা

উজবেকিস্তান: 
- উজবেকিস্তানের মুদ্রার নাম- সোম। 
- উজবেকিস্তানের রাজধানী হলো তাশখন্দ।
- এটি দেশের সবচেয়ে বড় শহর এবং প্রধান রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত।
- মধ্য এশিয়ার অন্যতম জনবহুল শহর হওয়ায় এর ভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ, কারণ এটি কাজাখস্তান সীমান্তের কাছে অবস্থিত।
------------------------------- 
অন্যদিকে,
- রাশিয়ার মুদ্রার নাম - রুবল। 
- তুর্কমেনিস্তানের মুদ্রার নাম - মানাত। 
- তাজিকিস্তান এর মুদ্রার নাম - সোমনি। 

উৎস: Britannica. 

১,৮৬৭.
নিচের কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যামান রয়েছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. মালদ্বীপ
  3. ইন্দোনেশিয়া
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
• রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা: 
- রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীভূত থাকে।
- এবং তিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন।
- এই ব্যবস্থায় রাষ্ট্রপতি একই সঙ্গে রাষ্ট্রের প্রধান (Head of State)।
- এবং সরকার প্রধান (Head of Government) হিসেবে কাজ করেন।
- যুক্তরাষ্ট্র, মালদ্বীপ ও ইন্দোনেশিয়ায় এ পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে।
 
উৎস:  Britannica.
১,৮৬৮.
গ্রিকবীর আলেকজান্ডার মারা যান কোথায়?
  1. ক) এথেন্স
  2. খ) রোম
  3. গ) ব্যাবিলন
  4. ঘ) কনস্টান্টিনোপল
ব্যাখ্যা
প্রাচীন গ্রিসের ম্যাসিডোন রাজ্যের সম্রাট আলেকজান্ডার খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দে ব্যাবিলনে মারা যান।
খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে তিনি ভারতবর্ষ আক্রমণ করেন। ভারত থেকে ফেরার পথে তার মৃত্যু হয়।
আলেকজান্ডার খ্রিস্টপূর্ব ৩৫৬ অব্দে প্র্রাচীন গ্রিসের ম্যাসিডোনে জন্মগ্রহণ করেন। তার পিতা ফিলিপস ছিলেন ম্যাসিডোনের রাজা।
(সূত্র: হিস্টোরি ডটকম)
১,৮৬৯.
অস্কার- ২০২৫ সেরা চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত  সিনেমা কোনটি?
  1. অ্যানোরা
  2. দ্য ব্রুটালিস্ট
  3. এ রিয়েল পেইন
  4. এমিলিয়া পেরেজ
ব্যাখ্যা
অস্কার পুরস্কার :
- প্রবর্তক: অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স।
- আয়োজক: যুক্তরাষ্ট্র।
- অস্কার পুরস্কার অপর নাম - Academy Award.
- বিশ্ব চলচ্চিত্র জগতের সর্বাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারের নাম- অস্কার।
- প্রথম পুরস্কার দেওয়া হয়- ১৯২৮ সালে।
- প্রথম  বাংলাদেশি হিসেবে অস্কার বিজয়ী - নাফিস বিন- জাফর।

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস -২০২৫: 
- সেরা ছবি: অ্যানোরা।
- সেরা অভিনেতা: এড্রিয়েন ব্রোডি।
- সেরা অভিনেত্রী: মিকি ম্যাডিসন।
- সেরা পার্শ্ব অভিনেতা: কিয়ারান কালকিন।
- সেরা পার্শ্ব অভিনেত্রী: জো সালদানা।
- সেরা পরিচালক: শন বেকার।

উৎস: Oscar ওয়েবসাইট।
১,৮৭০.
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমানা কোনটি?
  1. লাইন অব কন্ট্রোল
  2. ম্যাকমোহন লাইন
  3. রেডক্লিফ লাইন
  4. ডুরান্ড লাইন
ব্যাখ্যা

বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

তথ্যসূত্র - Britannica.com

১,৮৭১.
২০২৫ সালে কোন দেশ BRICS-এর সভাপতিত্ব করছে?
  1. রাশিয়া
  2. ব্রাজিল
  3. ভারত
  4. চীন
ব্যাখ্যা
BRICS:
- BRICS একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- এর কোনো সদরদপ্তর নেই।
- বর্তমানে ব্রিকস-এর সভাপতি দেশ: ব্রাজিল।
⇒ বিশ্বের জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ ব্রিকসভুক্ত দেশগুলোয় বসবাস করে।
- এর পরিসংখ্যান অনুসারে, বৈশ্বিক জিডিপিতে এ জোটের দেশগুলোর হিস্যা ৩৬ শতাংশের বেশি।
- এছাড়া ক্রয়ক্ষমতা সমতার (পিপিপি) ভিত্তিতে বৈশ্বিক জিডিপিতে দেশগুলোর হিস্যা এক-তৃতীয়াংশেরও বেশি।

⇒ ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৪ সালের ২২-২৪ অক্টোবর রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,
- BRICS-এর ধারণা প্রদান করেন আমেরিকান বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান শ্যাক্স (Goldman Sachs)-এর অর্থনীতিবিদ জিম 'নিল (Jim O'Neill)।
- তিনি "BRICS" শব্দটি ব্যবহার করে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার উজ্জ্বল অর্থনৈতিক সম্ভাবনাকে তুলে ধরেছিলেন।
- তার মতে, এই দেশগুলোর দ্রুত বৃদ্ধি এবং ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে।

উৎস: i) BRICS ওয়েবসাইট।
ii) BBC.
১,৮৭২.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোন সিদ্ধান্ত গ্রহণের জন্যে কয়টি অস্থায়ী সদস্যের সম্মতি প্রয়োজন হয়?
  1. ক) ৪ টি
  2. খ) ৯ টি
  3. গ) ৫ টি
  4. ঘ) ৬ টি
ব্যাখ্যা
জাতিসংঘের কার্যকরী সভা হলো নিরাপত্তা পরিষদ। সদস্য সংখ্যা ১৫ টি যার মধ্যে ৫টি স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, চীন) এবং ১০ টি অস্থায়ী সদস্য যারা দুই বছরের জন্যে নির্বাচিত হয়। ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা রয়েছে। নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব গৃহিত হওয়ার জন্যে ৫ টি স্থায়ী সদস্য এবং কমপক্ষে ৪টি অস্থায়ী সদস্যের সম্মতি প্রয়োজন। (সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১,৮৭৩.
'জুলু' উপজাতির বসবাস প্রধানত কোন দেশে?
  1. ক) নিউজিল্যান্ড
  2. খ) আমেরিকা
  3. গ) তুর্কিয়ে
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
জুলু উপজাতি প্রধানত বাস করে দক্ষিণ আফ্রিকায়
▪ এঁরা প্রায় ১ কোটি ১০ লক্ষ লোকের একটি জনগোষ্ঠী।
▪ তাদের মূল বসতি হল দক্ষিণ আফ্রিকার কোয়া-জুলু নাটাল প্রদেশে।
▪ তারা জুলু ভাষায় কথা বলে যা বান্টু ভাষা পরিবার থেকে উৎপত্তি লাভ করেছে।
▪ ঊনবিংশ শতাব্দীতে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে জুলুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
▪ জুলু কান্টোমভেলা প্রথম এই জাতির পত্তন করেন।
▪ জুলু জাতির জনক হিসেবে অভিহিত করা হয় জুলু কান্টোমভেলাকে যিনি ১৭০৯ সালে জুলু জাতির গোড়াপত্তন করেন।
▪ তখন এই প্রদেশটিতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উনগুনি জ্ঞাতিগোষ্ঠীর বসতি ছিল যাদের অপর নাম হল ইমজি।

অন্যদিকে,
▪ মাওরি- নিউজিল্যান্ডের আদি জাতি।
▪ রেড ইন্ডিয়ান- আমেরিকার আদি অধিবাসী।
▪ তাতার তুর্কি জাতিগোষ্ঠির অন্তর্ভূক্ত একটি উপজাতি।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
১,৮৭৪.
প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে কত সালে?
  1. ১৯১৪ সালে
  2. ১৯১৭ সালে
  3. ১৯১৮ সালে
  4. ১৯২০ সালে
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধ:
- প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুলাই। 
- এর পরিমাপ্তি হয় ১১ নভেম্বর ১৯১৮ সালে।

- ইউরোপের কয়েকটি ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্র ব্যতীত প্রায় সকল রাষ্ট্রই এ যুদ্ধে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত ছিল ইউরোপের বাইরেও এর বিস্তার ঘটেছিল। 
- এই ব্যাপকতার জন্য এবং এই যুদ্ধের নাশকতার জন্য একে মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ বলা হয়। 
- ১৯১৪ সালে বসনিয়ার রাজধানী সারায়েভা শহরে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্ডের হত্যাকান্ডকে বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ বা আশু কারণ বলে মনে করা হয়। 
- তবে এই যুদ্ধের প্রকৃত কারণ অতীতের ঘটনাবলীতে সন্ধান করতে হবে। 
- জার্মানি-ফ্রান্সের পারস্পরিক সন্দেহ ও ঈর্ষা, অস্ট্রিয়া ও রাশিয়ার তীব্র সংঘর্ষ, বলকান অঞ্চলে রাশিয়ার প্রভাব বৃদ্ধিতে অস্ট্রিয়ার ক্ষোভ, ইউরোপের প্রধান প্রধান - শক্তিবর্গের দুটি বিবাদমান শিবিরে বিভক্ত হয়ে যাওয়া, ইঙ্গ-জার্মান নৌ প্রতিযোগিতার জন্য উত্তেজনা বৃদ্ধি, উগ্র জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক সাম্রাজ্যবাদ ইত্যাদি বহু কারণের সম্মিলিত ফল হল বিশ্বযুদ্ধ।

উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস -২, এসএসইএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১,৮৭৫.
কত সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হয়?
  1. ২০০৮ সালে
  2. ২০১২ সালে
  3. ২০১৪ সালে
  4. ২০২০ সালে
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

⇒ ২০২০ সালের ৩১শে ডিসেম্বর কিয়োটা প্রটোকলের মেয়াদ শেষ হয়।

উল্লেখ্য,
- প্রথম মেয়াদ (২০০৫-২০১২): কিয়োটা প্রটোকল ২০০৫ সালে কার্যকর হয় এবং ২০১২ সালে তার প্রথম মেয়াদ শেষ হয়।
- দোহা সংশোধনী: ২০১২ সালে কিয়োটা প্রটোকলের মেয়াদ শেষ হওয়ার পর, দোহা সংশোধনী গৃহীত হয়, যা ২০১৩-২০২০ সাল পর্যন্ত স্থায়ী ছিল।
- প্যারিস চুক্তি ২০১৬ সালে কার্যকর হওয়ায় কিয়োটা প্রটোকল কার্যকরভাবে বাতিল হয়ে যায়। যদিও কিয়োটা প্রটোকল ছিল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, প্যারিস চুক্তি বর্তমানে বিশ্বের প্রাথমিক আন্তর্জাতিক কাঠামো হিসেবে জলবায়ু কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১,৮৭৬.
'Bangkok Vision-2030' নিচের কোন সংগঠনের সাথে সম্পর্কিত?
  1. SAARC
  2. ASEAN
  3. BIMSTEC
  4. SCO
ব্যাখ্যা

• Bangkok Vision-2030:
- Bangkok Vision 2030 হলো BIMSTEC-এর একটি কৌশলগত নথি, যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়েছে।
- মূল উদ্দেশ্য: "A Prosperous, Resilient and Open BIMSTEC by 2030 for our people and future generations"।

• BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation), পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

১,৮৭৭.
ECOSOC এর সদস্য সংখ্যা কতটি?
  1. ক) ৩৬টি
  2. খ) ৫৪টি
  3. গ) ৬০টি
  4. ঘ) ৬২টি
ব্যাখ্যা
জাতিসংঘের ৬টি মূলসংস্থার মধ্যে অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) অন্যতম। এর মোট সদস্য সংখ্যা ৫৪টি। এদের মেয়াদ ৩ বছর করে। প্রতিবছর ১৮টি সদস্য নবায়ন হয়।
২০২০-২০২২ মেয়াদে বাংলাদেশ এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। এর ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে। এগুলো হলোঃ ESCWA, ESCAP, ECLAC, ECA এবং ECE.
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১,৮৭৮.
আধুনিক কমনওয়েলথের আত্মপ্রকাশ ঘটে-
  1. ক) ১৯৩১ সালে
  2. খ) ১৯৪৯ সালে
  3. গ) ১৯৬৬ সালে
  4. ঘ) ১৯৭২ সালে
ব্যাখ্যা
যুক্তরাজ্যের সাবেক ঔপনিবেশিক দেশগুলো নিয়ে ১৯৩১ সালে কমনওয়েলথের যাত্রা শুরু হয়। ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়। কমনওয়েলথের বর্তমান প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪ টি। বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে। কোন বৈশ্বিক সংস্থা হিসেবে বাংলাদেশ প্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে।
[সূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট]
১,৮৭৯.
আলজিয়ার্স চুক্তিটি কবে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৭৬ সালে
ব্যাখ্যা
আলজিয়ার্স চুক্তি: 
- আলজিয়ার্স চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৩ জুন ১৯৭৫ সালে।
- এটি ছিল একটি ঐতিহাসিক দ্বিপাক্ষিক চুক্তি,
- এটি ইরাক ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধ, বিশেষ করে শাত-ইল-আরব নদী নিয়ে সংঘাত নিরসনের লক্ষ্যে গৃহীত হয়।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে।
- ইরানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন শাহ মোহাম্মদ রেজা পাহলভী, আর ইরাকের পক্ষে ছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন।
- ১৯৮০ সালে ইরাক ইরানে হামলা চালালে চুক্তিটি কার্যত অকার্যকর হয়ে পড়ে।  

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি.কম।
১,৮৮০.
নিচের কোনটি পরিবেশবাদী সংস্থা?
  1. ক) WFP
  2. খ) WTO
  3. গ) WWF
  4. ঘ) WEF
ব্যাখ্যা
- WWF (World Wildlife Fund) প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা।
- WWF ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- WWF বিশ্বের ১০০টির অধিক দেশে পরিবেশ রক্ষায় কাজ করছে।

- সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে WWF এর সদরদপ্তর অবস্থিত।
অন্যদিকে,
- WEF : বিশ্ব অর্থনৈতিক ফোরাম
- WFP : বিশ্ব খাদ্য কর্মসূচি
- WTO : বিশ্ব বাণিজ্য সংস্থা।

(তথ্যসূত্র: WWF ওয়েবসাইট)
১,৮৮১.
ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে?
  1. ইমানুয়েল ম্যাক্রোঁ
  2. এলিজাবেথ বর্নি
  3. জঁ কেস্তে
  4. গ্যাবিয়েল আতাল
ব্যাখ্যা
₻ ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৩৪ বছরের গ্যাব্রিয়েল আতালকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
- আতাল দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।
- ম্যাক্রোঁ দেশটির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট।

উৎস- LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
১,৮৮২.
নিচের কোনটি পরমাণু শক্তিধর রাষ্ট্র?
  1. ক) ইরান
  2. খ) পাকিস্তান
  3. গ) তুরস্ক
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
বর্তমান বিশ্বে নয়টি দেশের নিকট পরমাণু অস্ত্র রয়েছে। দেশগুলো হলো:
রাশিয়া – ৬,৩৫৭টি
যুক্তরাষ্ট্র – ৫৮০০টি
চীন – ৩২০টি
ফ্রান্স – ২৯০টি
যুক্তরাজ্য – ২১৫টি
পাকিস্তান – ১৬০টি
ভারত – ১৫০টি
ইসরাইল – ৯০টি
উত্তর কোরিয়া – ৩০/৪০টি।
১৯৪৫ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র সর্বপ্রথম পরমাণু বোমার পরিক্ষা চালায়।
(সূত্র: SIPRI ওয়েবসাইট)
১,৮৮৩.
কুড়িল দ্বীপপুঞ্জের অবস্থান কোন মহাসাগরে?
  1. প্রশান্ত মহাসাগর
  2. আটলান্টিক মহাসাগর
  3. ভারত মহাসাগর
  4. দক্ষিণ মহাসাগর
ব্যাখ্যা

• কুড়িল দ্বীপপুঞ্জ:
- কুড়িল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- কুড়িল দ্বীপপুঞ্জের অবস্থান জাপানের হোক্কাইডো দ্বীপের ঠিক উত্তরে।

উল্লেখ্য, 
- এটি রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের কাছ থেকে এই দ্বীপগুলো সোভিয়েত ইউনিয়ন দখল করে নেয়।
- প্রশান্ত মহাসাগরের যে চারটি দ্বীপ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এটি তার মধ্যে একটি হলো এই কুড়িল দ্বীপপুঞ্জ।
- বিতর্কিত কুড়িল দ্বীপপুঞ্জের চারটির মধ্যে দ্বিতীয় সবচেয়ে বড় দ্বীপ কুনাশির।
- চারটি দ্বীপের সমন্বয়ে এই কুড়িল দ্বীপপুঞ্জকে জাপান তাদের নর্দান টেরিটরি হিসাবে অভিহিত করে।
- এমনকি এই বিরোধের কারণে রাশিয়া ও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসান ঘোষণা করে হওয়া শান্তিচুক্তিতেও আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে নি।

তথ্যসূত্র: Britannica.

১,৮৮৪.
World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
  1. UNDP
  2. World Bank
  3. IMF
  4. BRICS
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।

⇒ বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংকের সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ ভারত।
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংক World development report (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন) প্রকাশ করে।
- বিশ্বব্যাংক প্রতি বছর মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের প্রতিটি দেশের একটি তুলনামূলক প্রতিবেদনসহ বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে।
- এটি ১৯৭৮ সাল থেকে বার্ষিক প্রকাশিত হয়।

উৎস: World Bank ওয়েবসাইট।
১,৮৮৫.
'Ground Zero' কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন ডি.সি.
  2. নিউইয়র্ক
  3. ক্যালিফোর্নিয়া
  4. মিশিগান
ব্যাখ্যা
গ্রাউন্ড জিরো:
- গ্রাউন্ড জিরো হচ্ছে একটা ধ্বংসস্তূপ, একটা শূন্য সমতল জায়গা-যেখানে নতুন করে কিছু গড়তে হবে।
- যেখান থেকে নতুন উত্থান হবে, নুতন অভ্যুদয় হবে, সেটাই হচ্ছে গ্রাউন্ড জিরো।
- গ্রাউন্ড জিরো নিউইয়র্কে অবস্থিত।

উল্লেখ্য,
- টুইন টাওয়ার নিউইয়র্কের ব্যস্ততম ডাউনটাউন এলাকার ১১০-তলাবিশিষ্ট দুটি ভবন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৬৬ সাল থেকে ৪ বছর ধরে পৃথিবীর অন্যতম উঁচু ভবন দুটি তৈরি হয়।
- এই ভবন দুটি ব্যবহৃত হয় বিশ্ববাণিজ্য কেন্দ্র হিসেবে।
- বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের সমন্বয়ে বহুজাতিক বিভিন্ন সংস্থার দপ্তর স্থাপিত হয় ভবন দুটোয়।
- ১১ সেপ্টেম্বর ২০০১ তারিখে টুইন টাওয়ারের হঠাৎ ৭৬৭ বাণিজ্যক বিমান হাইজ্যাক করে সন্ত্রাসীরা আঘাত হানে।
- টুইন টাওয়ার পরিণত হয় ধ্বংসস্তূপে।
- জঙ্গি হানায় মূহূর্তের মধ্যে গ্রাউন্ড জিরোতে পরিণত হয়েছিল বিশ্বখ্যাত টুইন টাওয়ার।

উৎস: 911 Ground Zero.
১,৮৮৬.
বাংলাদেশের প্রতিনিধি হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের কততম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হন?
  1. ৩৮তম
  2. ৪১তম
  3. ৪৩তম
  4. ৪৪তম
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।

⇒ প্রতি বছর নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে সারা বিশ্বের সব দেশের নেতারা বৈঠকে বসেন এবং বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
- একই মঞ্চে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একে অপরের সাথে সাক্ষাত হয় বলে জাতিসংঘের সাধারণ পরিষদের এই সভাকে ‘কূটনৈতিক স্পিড ডেটিং’ ইভেন্ট হিসেবে আখ্যা দিয়ে থাকেন অনেক কূটনীতিক।
- প্রতি বছর সাধারণ পরিষদের সভা শুরুর আগে একজন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়ে থাকে।
- প্রতিটি সদস্যদেশের সাধারণ পরিষদে একটি ভোট রয়েছে।
- সনদ অনুযায়ী প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে।
- প্রতি বছর সেপ্টেম্বর মাসের সাধারণ সভার বার্ষিক অধিবেশন শুরু হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ প্রথম জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতি নির্বাচিত হয় ১৯৮৬ সালে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ূন রশিদ চৌধুরী।
- বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ূন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
১,৮৮৭.
কোন দেশটি G7 সংগঠনের সদস্য নয়?
  1. কানাডা
  2. ইতালি
  3. চীন
  4. জাপান
ব্যাখ্যা

চীন G7 সংগঠনের সদস্য নয়।

G7:

- G7 বা Group of Seven হলো বিশ্বের ৭টি শিল্পোন্নত দেশের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- বর্তমান সভাপতি দেশ: ফ্রান্স।
- বর্তমান চেয়ারম্যান: ইমানুয়েল ম্যাক্রোঁ।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

উৎস: i) G7 ওয়েবসাইট।
ii) Britannica.

১,৮৮৮.
'Wolf Warrior Diplomacy' প্রচলন করেন -
  1. ক) কিম জন উং
  2. খ) ভ্লাদিমির পুতিন
  3. গ) জর্জ ডব্লিউ. বুশ
  4. ঘ) শি জিনপিং
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - শি জিনপিং। 

• Wolf Warrior Diplomacy:

- মূলত ‘র‍্যাম্বো’ স্টাইলের চীনা চলচ্চিত্র ‘উলফ ওরিয়র-২’ থেকে ‘নেকড়ে যোদ্ধা পরিভাষাটি ধার করা হয়েছে।
- নতুন বিদেশি নিষেধাজ্ঞার মোকাবিলায় ‘নেকড়ে যোদ্ধা’ কূটনীতি শুরু করে দিয়েছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীন।
- মার্কিন চাপে জি-৭ দেশগুলো যাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে না পারে, তা নিশ্চিত করতেই নতুন পথ বেছে নিয়েছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশটি।
- চীনের ‘নেকড়ে যোদ্ধা’ কূটনীতি প্রথম শুরু করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
- শি জিনপিংয়ের অভিনব কূটনৈতিক দর্শন থেকে এই পরিভাষাটি বেছে নেয়া হয়েছে।
- নিজের মর্যাদা বাড়াতে ও ক্ষমতাকে আরও পাকাপোক্তে কৌশলের অংশ হিসেবে চীনাদের জাতীয়তাবাদী অনুভূতি শক্তিশালী করতে শি জিনপিং এমন কৌশল নিয়েছেন।

তথ্যসূত্র:- কালের কণ্ঠ এবং সময় নিউজ।
১,৮৮৯.
NASA কোন ধরনের প্রতিষ্ঠান?
  1. ক) মহাকাশ গবেষণা
  2. খ) জলবায়ু গবেষণা
  3. গ) বিজ্ঞান ও পরিবেশ গবেষণা
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
NASA:
- NASA এর পূর্ণরূপ হলো National Aeronautics and Space Administration. 
- NASA হলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। 
- নাসা'র সদরদপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত। 
- এটি ১৯৫৮ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। 
- ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হলো এটির উৎক্ষেপণ কেন্দ্র। 

উৎস: NASA ওয়েবসাইট।
১,৮৯০.
জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি?
  1. ফরাসি
  2. রুশ
  3. স্প্যানিশ
  4. জার্মান
ব্যাখ্যা
জার্মান জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়।

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। 
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। 
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। 
- দাপ্তরিক ভাষা ৬টি। 
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।

এছাড়াও,
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। 
- এর বর্তমান সদস্য ১৯৩টি। 
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)। 
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। 

সূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
১,৮৯১.
বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই?
  1. ক) ইসরাইল
  2. খ) তাইওয়ান
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) জর্ডান
ব্যাখ্যা
- ইসরাইলের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই।
- আফগানিস্তান ও জর্ডানরের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

অন্যদিকে,
- বাংলাদেশের সাথে তাইওয়ানের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক সেই।
- চীন তাইওয়ানকে তার অবিচ্ছেদ্য অংশ বিবেচনা করায় বাংলাদেশসহ অনেক দেশই তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে বিরত রয়েছে।

তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ও পররাষ্ট্র মন্ত্রণালয়।
১,৮৯২.
কোন বিষয়টির উপর গুরুত্ব দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩২তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়?
  1. আফগান সংকট
  2. দুর্নীতি প্রতিরোধ
  3. কোভিড-১৯ মোকাবেলা
  4. জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৩২তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় ২-৪ জুন ২০২১।
- এই অধিবেশনে বিশ্বব্যাপী দুর্নীতির প্রতিরোধ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১,৮৯৩.
'UN HABITAT' কোন বিষয় নিয়ে কাজ করে?
  1. পরিবেশগত সুরক্ষা
  2. কৃষি উন্নয়ন
  3. আশ্রয় বিনির্মাণ
  4. স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ
ব্যাখ্যা
UN HABITAT:
- UN HABITAT-এর পূর্ণরুপ: United Nations Human Settlements Programme.
- UN-HABITAT মূলত মানব বসতি ও টেকসই শহর গঠনের লক্ষ্যে কাজ করে।
- এটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- সংস্থাটি নিরাপদ, বাসযোগ্য এবং টেকসই আবাসন নিশ্চিত করার জন্য নীতি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং জ্ঞান বিনিময় করে থাকে।
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT।

- বিশ্বের ৯০টিরও বেশি দেশে শহর ও মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন আনতে কাজ করে UN-HABITAT।  

উৎস: UN HABITAT ওয়েবসাইট।
১,৮৯৪.
UNICEF এর নির্বাহী বোর্ডের সদস্য কতটি?
  1. ক) ২৪টি
  2. খ) ৩৬টি
  3. গ) ৪৮টি
  4. ঘ) ৫৪টি
ব্যাখ্যা
- UNICEF হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধীন একটি সংস্থা যা বিশ্বব্যাপী শিশু অধিকার রক্ষায় কাজ করে।
- UNICEF এর নির্বাহী বোর্ডের সদস্য সংখ্যা ৩৬টি।
- নির্বাহী বোর্ডের সদস্যরা তিন বছরের জন্যে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়।
- বাংলাদেশ ২০১৯-২০২১ মেয়াদে UNICEF এর নির্বাহী বোর্ডের সদস্যের দায়িত্ব পালন করছে।
(তথ্যসূত্র: UNICEF ওয়েবসাইট)
১,৮৯৫.
নেপালের বর্তমান (২০২৪) প্রধানমন্ত্রী কে?
  1. কে পি শর্মা অলি
  2. পুষ্প কমল দাহল
  3. রামচন্দ্র পাউডেল
  4. আলী মুহাম্মদ ইউসুফ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন কে পি শর্মা অলি।

- চতুর্থবারের মতো দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি।
- সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রতিনিধি পরিষদে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় কে পি শর্মাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়।

• নেপাল:
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র।
- তাঁর পুরো নাম - জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।
- তিনি রাজা বীরেন্দ্রের হত্যার পর সিংহাসনে আরোহণ করেন।
- তিনি সর্বশেষ হিন্দু রাজাও ছিলেন।
- ২০০৮ সালের ২৮ মে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে।
- এ অধিবেশনে নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করে এবং রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা করে।
- এর মাধ্যমে নেপালে ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্রের পতন ঘটে।

উৎস: নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও ব্রিটানিকা।
১,৮৯৬.
Containment Doctrine–এর প্রথম বাস্তব প্রয়োগ কোন নীতির মাধ্যমে হয়েছিল?
  1. Warsaw Pact
  2. NATO Treaty
  3. Truman Doctrine
  4. Marshall Plan
ব্যাখ্যা
Containment Doctrine:
- Containment Doctrine ছিল যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধকালীন একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি।
- এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে কমিউনিজমের বিস্তার রোধ করা, বিশেষত সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিরোধ করা।
- স্নায়ুযুদ্ধকালীন মার্কিন কূটনীতিক জর্জ এফ. কেনান ১৯৪৭ সালে এর প্রস্তাব করেন।
- তিনি Foreign Affairs পত্রিকায় একটি প্রবন্ধ লেখেন, যা "X Article" নামে পরিচিত।

⇒ ১৯৪৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্র গ্রিস ও তুরস্ককে অর্থনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করবে, যেন তারা কমিউনিস্ট বিদ্রোহ বা প্রভাব থেকে রক্ষা পায়।
- এই ঘোষণা ইতিহাসে Truman Doctrine নামে পরিচিত।
- এটি ছিল Containment Doctrine–এর প্রথম বাস্তব প্রয়োগ।

উৎস: Office of the Historian (.gov)।
১,৮৯৭.
‘কলোসিয়াম’ কোন সভ্যতায় গড়ে ওঠে?
  1. রোমান সভ্যতা
  2. মিশরীয় সভ্যতা
  3. গ্রিক সভ্যতা
  4. অ্যাসিরীয় সভ্যতা
ব্যাখ্যা

কলোসিয়াম:
- কলোসিয়াম প্রাচীন রোমান সভ্যতায় গড়ে ওঠে। 

⇒ কলোসিয়াম হচ্ছে রোমানদের তৈরি এক বিশাল অ্যাম্ফিথিয়েটার বা নাট্যশালা।
- কালোসিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ৭২ খ্রিস্টাব্দে রোমান সম্রাট ভেসপেসিয়ান (Vespasian) এর শাসনামলে এবং তার পুত্র টিটাস (Titus) ৮০ খ্রিস্টাব্দে এটি সম্পূর্ণ করেন। পরে, সম্রাট ডমিশিয়ান (Domitian) কিছু সংস্কার কাজ করেন।
- কলোসিয়ামটি মূলত গ্ল্যাডিয়েটরদের লড়াই এবং অন্যান্য জনসমক্ষে অনুষ্ঠিত প্রদর্শনীগুলোর জন্য ব্যবহৃত হতো। 
- এর প্রাথমিক নাম ছিল ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটার। 
- এটি প্রায় ৫০,০০০ দর্শক ধারণক্ষম ছিল।
- ইউনেস্কো ১৯৯০ সালে কলোসিয়ামকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়।

উৎস: i) Britannica.
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

১,৮৯৮.
মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কী বলা হয়?
  1. ক্যালিওগ্লিফিক্স
  2. হায়ারোগ্লিফিক
  3. প্যাপিরাস
  4. ওডিসি
ব্যাখ্যা
হায়ারোগ্লিফিক লিপি:
- নগরসভ্যতা গড়ে তোলার সাথে মিশরীয়রা প্রথম লিখন ও লিপি পদ্ধতি আবিষ্কার করে।
- এই লিখন পদ্ধতির নাম ছিল হায়ারোগ্লিফিক (Hieroglyphic) বা চিত্র লিখন পদ্ধতি।
- এটি গ্রীকদের দেয়া নাম যার অর্থ দাঁড়ায় 'পবিত্র লিপি'।
- তারা এমনি ২৪টি ব্যঞ্জনধ্বনি বা চিহ্ন আবিষ্কার করে।
- তারা প্যাপিরাসের পাতায় লিখত, ক্রীট, ফিনিশিয়া, লিভিয়া সভ্যতা এ লিপির ব্যবহার করে।
- অনেক ভাষাবিদের মতে, ফারাও রাজা মেনেসের রাজত্বকালে এই লিপির সূচনা হয়।

উৎস: i)  Britannica.
ii) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৮৯৯.
নিচের কোন দেশটির কোন সমুদ্রবন্দর নেই?
  1. ক) বেলজিয়াম
  2. খ) কম্বোডিয়া
  3. গ) লাওস
  4. ঘ) ইরিত্রিয়া
ব্যাখ্যা
- অপশন সমূহের মধ্যে লাওসের কোন সমুদ্রবন্দর নেই। লাওস স্থলবেষ্টিত রাষ্ট্র।
অন্যদিকে,
- বেলজিয়ামের সমুদ্রবন্দর : আন্টওয়ার্প
- কম্বোয়ডিয়ার সমুদ্রবন্দর : সিহানুকভিল
- ইরিত্রিয়ার সমুদ্রবন্দর : আসাব ও মাসাওয়া।
(তথ্যসূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
১,৯০০.
'বারো বিধি' কোন সভ্যতার আইনের ভিত্তি হিসেবে পরিচিত?
  1. রােমান সভ্যতা
  2. সিন্ধু সভ্যতা
  3. গ্রিক সভ্যতা
  4. মিশরীয় সভ্যতা
ব্যাখ্যা
বারো বিধি:
- খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দে সর্বপ্রথম লিখিত রোমান আইন প্রচলিত হয়।
- ইতিহাসের পাতায় 'Twelve Tables বা বারো বিধি' নামে পরিচিত সেই আইনের মাধ্যমে রোমে এক নতুন যুগের সূচনা হয়।
- প্রায় বারটি ধাপে রোমের সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা নিয়ে প্রণীত সেই বারো টেবিল আইনটি আজও ইতিহাসবিদগণের নিকট এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হয়।

⇒ গ্রিক সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে।
- রােমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রােমান সভ্যতা নামে পরিচিত।
- প্রথম দিকে রােম একজন রাজার শাসনাধীন ছিল।
- এ সময় একটি সভা ও সিনেট ছিল।
- রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ৫১০ খ্রিষ্টপূর্বাব্দ রােমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- রােমান সভ্যতা প্রায় ছয়শ’ বছর স্থায়ী হয়েছিল।
- ৭৫৩ খ্রিষ্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয় এবং ৪৭৬ খ্রিষ্টাব্দে জার্মান বর্বর জাতিগুলোর হাতে রোমান সম্রাজ্যের চূড়ান্ত পতন হয়।
- রোমের গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি।

উৎস: i) Britannica.
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।