বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১৮ / ২৭২ · ১,৭০১১,৮০০ / ২৭,৩৪৭

১,৭০১.
IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ডমিনিক স্ট্রস-কান
  2. রদ্রিগো রাতো
  3. ক্রিস্টালিনা জর্জিয়েভা
  4. পল থমসেন
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (সেপ্টেম্বর, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (সেপ্টেম্বর, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।

১,৭০২.
আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
  1. ইউরোপ
  2. এশিয়া
  3. আফ্রিকা
  4. উত্তর আমেরিকা
ব্যাখ্যা

আল্পস পর্বতমালা:
- আল্পস পর্বতমালা ইউরোপ মহাদেশে অবস্থিত।
- এটি একটি বিস্তৃত পর্বতমালা।
- অবস্থান: দক্ষিণ-মধ্য ইউরোপে।
- অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, লিচেনস্টাইন, মোনাকো, স্লোভেনিয়া এবং সুইজারল্যান্ড নামে আটটি আল্পাইন দেশ জুড়ে রয়েছে এই পর্বতমালা।
- আল্পস পর্বতশ্রেণী প্রায় ১,২০০ কিমি অর্ধচন্দ্রাকার আকারে বিস্তৃত।
- আল্পস পর্বতমালাকে তিনটি বিস্তৃত ভাগে ভাগ করা যায়: পূর্ব, মধ্য এবং পশ্চিম আল্পস।
- এটি একটি অবিচ্ছিন্ন পর্বতশ্রেণী এবং বিভিন্ন উচ্চতা এবং গভীরতার অসংখ্য চূড়া এবং উপত্যকা নিয়ে গঠিত।
- সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনে অবস্থিত ২২.৬ কিমি দীর্ঘ আলেচ হিমবাহটি আল্পসের বৃহত্তম হিমবাহ।
- এই পর্বতমালা দক্ষিণ ফ্রান্সের মোনাকোর কাছে ভূমধ্যসাগরের উত্তর থেকে সুইজারল্যান্ড, তারপর উত্তর ইতালি হয়ে দক্ষিণ জার্মানি এবং অস্ট্রিয়ার ভিয়েনা পর্যন্ত প্রসারিত হয়েছে।
- আল্পস পর্বতশ্রেণি আলবেনিয়ায় রুক্ষ অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে শেষ হয়েছে।

তথ্যসূত্র - Worldatlas.com

১,৭০৩.
প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. সুইডেন
  2. কেনিয়া
  3. ব্রাজিল
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

Earth Summit:
- ১৯৯২ সালের ৩ - ১৪ জুন প্রথম পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এটি রিও সামিট, রিও-কনফারেন্স বা ধরিত্রী সম্মেলন (Earth Summit) নামে পরিচিত।
- এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন কনভেনশন (Climate Change Convention) বিষয়ক চুক্তি হয়।
- এই চুক্তি পরবর্তীতে কিয়েটো প্রোটকল (Kyoto-Protocol) নামে পরিচিত হয়।
- এর উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে Polluter pays principle.
- ধরিত্রী সম্মেলনের ফলাফল: পরিবেশ ও উন্নয়ন বিষয়ক রিও ঘোষণা ও এজেন্ডা ২১।

উল্লেখ্য,
- বিশ্বব্যাপী এই সম্মেলনে ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়ার প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা (এনজিও) একত্রিত - হয়েছিল।

উৎস: UN ওয়েবসাইট।

১,৭০৪.
পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন কোন সভ্যতার বিজ্ঞানীরা?
  1. রোমান সভ্যতা
  2. চীন সভ্যতা
  3. মায়া সভ্যতা
  4. গ্রিক সভ্যতা
ব্যাখ্যা
গ্রিক সভ্যতা:
 
- আনুমানিক খ্রিস্টপূর্ব ১৩০০-১২০০ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সভ্যতার সূচনা হয় যার পূর্ণ বিকাশ ঘটে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ ও ৫ম শতকে।
- গ্রিকরা ৩৩৮ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সভ্যতার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়।
- গ্রিসের পূর্ব নাম ছিল হেলাস। রোমানরা পরবর্তিকালে এর নামকরণ করে গ্রিস।
- গ্রিক সংস্কৃতি হেলেনীয় সংস্কৃতি নামে বেশি পরিচিত। 
- সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজের মূল্যবান সম্পদ।
- হোমারের মহাকাব্য 'ইলিয়ড' এবং ‘ওডিসি' মহাকাব্যের অপূর্ব নিদর্শন।
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে।
- পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন গ্রিক বিজ্ঞানিরা।
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্ৰ গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।
- চাঁদের নিজস্ব কোনো আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয় প্রাকৃতিক কারণে ঘটে। এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন। 
 
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৭০৫.
আফ্রিকার তরুণ বিপ্লবী নেতা ইব্রাহিম ত্রাউরে কোন দেশের সেনাশাসক?
  1. গঘানা
  2. মালি
  3. নাইজার
  4. বুরকিনা ফাসো
ব্যাখ্যা
ইব্রাহিম ত্রাউরে:
- আধুনিক আফ্রিকায় নতুন এক রাজনৈতিক জাগরণের প্রতীক হয়ে উঠেছেন বুরকিনা ফাসোর তরুণ সেনানায়ক ইব্রাহিম ত্রাউরে।
- ২০২২ সালের সেপ্টেম্বরে বুরকিনা ফাসোর তৎকালীন সামরিক শাসক পল-হেনরি সান্দাওগো দামিবাকে সরিয়ে মাত্র ৩৪ বছর বয়সে দেশের ক্ষমতা গ্রহণ করেছেন তিনি।
- পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোকে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নব্য-উপনিবেশবাদের ধারণা থেকে মুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ এই সেনাশাসক।
- মালি ও নাইজারের সাম্প্রতিক সামরিক নেতাদের সঙ্গে একযোগে ফ্রান্সবিরোধী একটি জোট গড়ে তুলেছেন।
- ২০২৩ সালের জানুয়ারিতে ত্রাউরে ফ্রান্সকে তাঁর দেশ থেকে তাদের বাহিনী সরিয়ে নিতে বলেন। বাতিল করেন ফ্রান্সের সঙ্গে করা সশস্ত্র চুক্তি।
- বিপুল পরিমাণ খনিজ সম্পদ সমৃদ্ধ বুরকিনা ফাসোর বেশ কয়েকটি স্বর্ণের খনি বিদেশি প্রতিষ্ঠানের হাত থেকে রাষ্ট্রীয় মালিকানার অধীনে নিয়ে এসেছেন এই সেনা সরকার।

উল্লেখ্য,
- ২০২৩–২৪ সালের মধ্যে সাহেল অঞ্চলে তিনটি দেশের ক্ষমতায় সামরিক বাহিনী এসেছে—মালি, বুরকিনা ফাসো ও নাইজার।
- তিন দেশের এই সামরিক নেতৃত্ব এখন একত্র হয়ে ‘সাহেল রাষ্ট্রজোট’ (আলিয়ঁস দে জেতা দ্যু সাহেল) নামের একটি জোট গঠন করেছে।

তথ্যসূত্র: প্রথম আলো। [LINK]
১,৭০৬.
কোন সংস্থাটি সর্বশেষ প্রতিষ্ঠা লাভ করে?
  1. UN WOMEN
  2. WMO
  3. UNDP
  4. ILO
ব্যাখ্যা
সংস্থা:
- UN WOMEN হল লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। 
- নারী ও মেয়েদের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠা লাভ করে- জুলাই, ২০১০ সালে।
- সদর দপ্তর- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

অন্যদিকে,
- ILO প্রতিষ্ঠা লাভ করে -  ১৯১৯ সালে।
- WMO প্রতিষ্ঠা লাভ করে - ১৯৫০ সালে।
- UNDP প্রতিষ্ঠা লাভ করে -  ১৯৬৬ সাল।

সূত্র: UN WOMEN অফিসিয়াল ওয়েবসাইট।[লিঙ্ক]
১,৭০৭.
'পিস আর্ক' কী?
  1. শান্তি পার্ক
  2. যুদ্ধ বিমান
  3. সংবাদ সংস্থা
  4. চিকিৎসা জাহাজ
ব্যাখ্যা
পিস আর্ক:
- 'পিস আর্ক' হলো একটি চিকিৎসা জাহাজ।
- পিস আর্ক হসপিটাল জাহাজ, যা চীনা ভাষায় হেপিং ফাংঝু নামে পরিচিত।
- এটি দেশের প্রথম স্ট্যান্ডার্ড সমুদ্রগামী হাসপাতালের জাহাজ।
- এটি বিশ্বের প্রথম ১০,০০০ টন স্তরের পেশাদার হাসপাতাল জাহাজ।
- এটি পিপলস লিবারেশন আর্মি নেভিতে দাইশান দাও হিসাবে চিহ্নিত করা হয়েছে।
- এটি অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে সজ্জিত।
- ২০০৮ সালে চীনা নৌবাহিনীতে কমিশন করা 'পিস আর্ক' সহায়ক জাহাজগুলির মধ্যে একটি।
- একটি হাসপাতালের জাহাজ হিসাবে চিহ্নিত করার জন্য লাল ক্রস দিয়ে সাদা আঁকা।
- ক্রুতে চীনের কিছু নেতৃস্থানীয় চিকিৎসা বিশেষজ্ঞ এবং নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, ফিজিওথেরাপি, ঐতিহ্যবাহী চীনা ওষুধ, সংক্রামক রোগ, পুনর্গঠনমূলক সার্জারি এবং পোড়া বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত রয়েছে।

উৎস: China Military ওয়েবসাইট।
১,৭০৮.
Non-Proliferation of Nuclear Weapons (NPT) চুক্তিটি কার্যকর হয় কত সালে?
  1. ক) ১৯৬৮
  2. খ) ১৯৬৯
  3. গ) ১৯৭০
  4. ঘ) ১৯৭৯
ব্যাখ্যা
- Non-Proliferation of Nuclear Weapons (NPT) বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি ১৯৬৮ সালের ১ জুলাই স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৭০ সালের ৫ মার্চ থেকে।

- রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, ইরানসহ চুক্তিটির মোট অংশীদার ১৯১টি দেশ।
- ভারত, পাকিস্তান, ইসরাইল, দক্ষিণ সুদান ও উত্তর কোরিয়া (প্রত্যাহারকারী) NPT চুক্তিতে স্বাক্ষর বা অনুমোদন করেনি।
- বাংলাদেশ ৩১ আগস্ট ১৯৭৯ চুক্তিটি অনুমোদন করে।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
১,৭০৯.
আমাজন নদী কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়?
  1. ২টি
  2. ৬টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা

আমাজন নদী: 

- আমাজন নদী বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- নদীর দৈর্ঘ্য প্রায় ৬,৪০০ কিলোমিটার।
- এটি বিশ্বের বৃহত্তম নদী, আয়তন বা প্রবাহের পরিমাণ সবচেয়ে বেশি।
- আমাজন নদী দক্ষিণ আমেরিকার ছয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত: ব্রাজিল, পেরু এবং কলম্বিয়া, বলিভিয়া  , ইকুয়েডর , ভেনেজুয়েলা  ।
- নদীটি আটলান্টিক মহাসাগরে পতিত হয়।
- নদীর চারপাশের অঞ্চল, আমাজন রেইনফরেস্ট, অত্যন্ত জীববৈচিত্র্যপূর্ণ।
- নদীর তীরবর্তী বনে অনেক প্রজাতি বাস করে।
- নদীর জলাশয়ও প্রাণে সমৃদ্ধ।
- বিশ্বের পরিচিত সমস্ত প্রজাতির প্রায় এক-তৃতীয়াংশ আমাজন অঞ্চলে বাস করে।
- আমাজন নদীতে হাজার হাজার মাছের প্রজাতি পাওয়া যায়।
- নদীতে বিরল আমাজন নদীর ডলফিন, ওটার, ম্যানাটি এবং অ্যানাকোন্ডা পাওয়া যায়।
- এছাড়া আরও বেশ কয়েকটি বিশিষ্ট সরীসৃপ প্রজাতি নদীর জলে পাওয়া যায়।

উৎস: ব্রিটানিকা।

১,৭১০.
ইন্টারপোলের সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. ইতালি
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য
  4. ফ্রান্স
ব্যাখ্যা
Interpol:
- International Criminal Police Organization হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওঁ শহরে অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- এটির বর্তমান সদস্য ১৯৬টি দেশ। (জানুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
- এর বর্তমান মহাসচিব হলেন ব্রাজিলের ভালডেসি উরকুইজা। (জানুয়ারি, ২০২৫)
- ২০২৫ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
১,৭১১.
কোন যুগে গ্রীসে উন্নত গণতান্ত্রিক নগর সভ্যতার বিকাশ ঘটে?
  1. তাম্র যুগ
  2. ব্রোঞ্জ যুগ
  3. লৌহযুগ
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
লৌহযুগ:
- আধুনিক সভ্যতা মূলত লৌহের ওপর নির্ভরশীল।
- আধুনিক সভ্যতার ভিত্তি লোহা।
- এশিয়া মাইনরে হিট্রাইটরা (Hittites) প্রথম লোহার আবিষ্কার ও এর ব্যবহার শুরু করে।
- খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে মধ্যপ্রাচ্যে লোহার ব্যবহার শুরু হয়।
- লৌহযুগে বর্ণমালাভিত্তিক লিখন পদ্ধতির প্রচলন শুরু হয়।
- ব্যবসাবাণিজ্য ও মুদ্রা-অর্থনীতি ব্যাপকতা লাভ করে।
- জাহাজ চলাচল ব্যাপকভাবে শুরু হওয়ার ফলে যাতায়াতব্যবস্থা সহজ হয়। এ
- গৃহনির্মাণ, বিভিন্ন ধরনের গৃহসামগ্রী, আসবাবপত্র, রাস্তাঘাট, ব্রিজ, কুঠার, লাঙলের ফলা, বৈজ্ঞানিক যন্ত্রপাতির ক্ষেত্রে লোহার ব্যবহারের মাধ্যমে সভ্যতার দ্রুত উত্থান ঘটে।
- উৎপাদন ব্যবস্থায় যন্ত্রশক্তির প্রয়োগ আরও সহজ হয়।
- ফলে শিল্পবিপ্লব ত্বরান্বিত হয়।
- লৌহযুগে শিল্প, বাণিজ্য, নগরায়ন প্রভৃতিকে কেন্দ্র করে বিভিন্ন পেশাভিত্তিক সামাজিক শ্রেণির উদ্ভব ঘটে।
- লৌহযুগে গ্রীসে এক উন্নত গণতান্ত্রিক নগর সভ্যতার বিকাশ ঘটে।

উল্লেখ্য,
- লোহার আবিষ্কার ও ব্যবহারের সঙ্গে সঙ্গে ব্রোঞ্জযুগের একচেটিয়া অধিকার ও কর্তৃত্ব হ্রাস পেয়েছিল।
- ব্রোঞ্জ ছিল দুষ্প্রাপ্য ও মূল্যবান ধাতু, ব্রোঞ্জের তুলনায় লোহা মজবুত ও দামে সস্তা।

উৎস: সমাজবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৭১২.
ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দক্ষিণ এশিয়ার কোন দেশের অন্যতম রাজনৈতিক দল?
  1. ক) পাকিস্তান
  2. খ) ভারত
  3. গ) মিয়ানমার
  4. ঘ) শ্রীলংকা
ব্যাখ্যা
মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির রাজনৈতিক দলের নাম ন্যাশনাল লীগ ফর ডেমােক্রেসি (NLD)।
- ২০১৫ সালে দেশটিতে অনুষ্ঠিত হয় প্রথম সাধারণ নির্বাচন। এতে জয়লাভ করে অং সান সু চি'র দল ন্যাশনাল লিগ ফর ডেমােক্রেসি (NLD)।
- দেশটিতে দ্বিতীয়বারের মতাে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৮ নভেম্বর, ২০২০। এ নির্বাচনেও জয়লাভ করে NLD।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেয় এবং অং সান সুচি-সহ অন্য রাজনীতিক নেতা ও কয়েকশ' আইনপ্রণেতাকে আটক করে।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, সাম্প্রতিক সমাচার এবং বিভিন্ন পত্রিকা।
১,৭১৩.
তাসখন্দ চুক্তিতে স্বাক্ষর করেন -
  1. ক) জওহরলাল নেহেরু এবং জিন্নাহ
  2. খ) বল্লভভাই প্যাটেল এবং আইয়ুব খান
  3. গ) লাল বাহাদুর শাস্ত্রী এবং আইয়ুব খান
  4. ঘ) ইন্দিরা গান্ধী এবং ইয়াহিয়া খান
ব্যাখ্যা
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
- তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সেই কোসিগিন মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ূব খান  দুই দেশের পক্ষে  চুক্তিটিতে স্বাক্ষর করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা
১,৭১৪.
ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি?
  1. ক) ৪ টি
  2. খ) ৮ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ১৫ টি
ব্যাখ্যা
১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত হয় উত্তর আটলান্টিক চুক্তি যার মাধ্যমে ন্যাটো গঠিত হয়। এটি মূলত স্নায়ুযুদ্ধকালীন সময়ে কমিউনিজমের বিস্তার রোধে গঠিত হয়। এতে প্রথমে ১২ টি দেশ স্বাক্ষর করে। এগুলো হলোঃ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, কানাডা, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ড, ডেনমার্ক, লুক্সেমবার্গ, পর্তুগাল, আইসল্যান্ড। পরবর্তীতে বিভিন্ন সময়ে এতে আরও ১৮ টি দেশ যোগ দেয়। বর্তমানে ন্যাটো সদস্য রাষ্ট্র সংখ্যা ৩০টি। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)। আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ। ন্যাটো সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন প্রথম সদর-দপ্তর ছিলো - লন্ডনে। পরে ১৯৫২ সালে সদর দপ্তর প্যারিসে স্থানান্তর করা হয়। ১৯৬৭ সালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস -এ এর স্থায়ী সদরদপ্তর গঠিত ও স্থানান্তরিত হয়। বর্তমান (২০২০) মহাসচিব জেনস স্টলটেনবার্গ। সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট।
১,৭১৫.
জলাভূমি (wetlands) সংরক্ষণের উদ্দেশ্যে নিম্নের কোন কনভেনশনটি স্বাক্ষরিত হয়?
  1. বাসেল কনভেনশন
  2. রটারডাম কনভেনশন
  3. রামসার কনভেনশন
  4. মেরিডা কনভেনশন
ব্যাখ্যা
রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন (Ramsar Convention) বা রামসার চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- এটি একমাত্র আন্তর্জাতিক চুক্তি যা শুধুমাত্র জলাভূমি সংরক্ষণের উপর ভিত্তি করে কাজ করে।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- বর্তমানে চুক্তিবদ্ধ পক্ষ:: ১৭২টি।
- রামসার কনভেনশনের মূল উদ্দেশ্য: জলাভূমি সংরক্ষণ, টেকসই ব্যবহারের প্রচার, বিশ্বব্যাপী সহযোগিতা।

⇒ ১৯৯৭ সাল থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে IUCN, UNESCO-সহ বিভিন্ন আন্তর্জাতিক, সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে ১০০টিরও বেশি দেশে পরিবেশ সচেতন নাগরিকরা পালন করে আসছেন।

অন্যদিকে,
- বাসেল কনভেনশন: বাসেল কনভেনশন হলো বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি।
- রটারডাম কনভেনশন: রটারডাম কনভেনশন হলো একটি বহুপাক্ষিক পরিবেশগত চুক্তি। এটি বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনার জন্য এবং বিষাক্ত রাসায়নিকের ব্যবহার সীমিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছিল।
- মেরিডা কনভেনশন: ২০০৩ সালে মেক্সিকোর মেরিডা শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন। এটি মেরিডা কনভেনশন নামে পরিচিত।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।
১,৭১৬.
বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়?
  1. ক) জুন, ১৯৯২
  2. খ) জুলাই, ১৯৯৫
  3. গ) জুন, ১৯৭২
  4. ঘ) জুলাই, ১৯৯২
ব্যাখ্যা
• জাতিসংঘের উদ্যোগে ৩ - ১৪ জুন ১৯৯২ ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়নবিষয়ক প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ।
• রিও ডি জেনিরোতে দীর্ঘ আলোচনার মাধ্যমে বিশ্ব পরিবেশ ও উন্নয়নের মধ্যে সমন্বয় সাধনের জন্য ২৭টি নীতিমালা অনুমোদিত হয় ।
• অন্যদিকে ২৬ আগষ্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০০২ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় বিশ্ব টেইসই উন্নয়ন শীর্ষ সম্মেলন বা দ্বিতীয় ধরিত্রী সম্মেলন । দ্বিতীয় ধরিত্রী সম্মেলনে মোট ৩৭টি অঙ্গীকার গ্রহণ করা হয় ।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৭১৭.
'অ্যান্টিফা' কী?
  1. গাজায় ত্রাণবাহী জাহাজ
  2. ইজরাইলি ক্ষেপণাস্ত্র
  3. যুক্তরাষ্ট্রের বামপন্থী আন্দোলন
  4. যুক্তরাষ্ট্রের কুখ্যাত কারাগার
ব্যাখ্যা

• অ্যান্টিফা:
- ‘অ্যান্টি-ফ্যাসিস্ট’ বা ‘ফ্যাসিবাদবিরোধী’ বোঝাতে ব্যবহৃত ‘অ্যান্টিফা’ শব্দের উৎপত্তি ১৯৩০-এর দশকে জার্মানিতে হিটলারবিরোধী সমাজতান্ত্রিক গোষ্ঠীগুলো থেকে।
- তবে এটি কোনো একক গোষ্ঠী নয়।
- এটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বামপন্থী সংগঠন ও কর্মীদের একটি বিকেন্দ্রীভূত ও ঢিলেঢালাভাবে সংগঠিত একটি জোট, যা ডানপন্থী ও ফ্যাসিবাদী মতাদর্শের বিরোধিতা করে।
- অ্যান্টিফা সমর্থকদের প্রায়ই পুরোপুরি কালো পোশাকে দেখা যায়।
- বর্ণবাদ, অতি দক্ষিণপন্থী মূল্যবোধ তথা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেন তাঁরা।
- আত্মরক্ষায় কখনো কখনো সহিংস পন্থা গ্রহণ করা প্রয়োজন হতে পারে বলেও তাঁরা দাবি করে থাকেন।
উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের বামপন্থী আন্দোলন অ্যান্টিফাকে দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উৎস: প্রথম আলো ও আজকের পত্রিকা।

১,৭১৮.
আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?
  1. উদারবাদ
  2. বাস্তববাদ
  3. মার্ক্সবাদ
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
 আন্তর্জাতিক সম্পর্কের উদারবাদ বা Liberalism তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে।
উল্লেখ্য, নব্য-উদারতাবাদ বা Neoliberalism-ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ধারণা প্রদান করে থাকে। তবে এটি অপশনে না থাকায় বিবেচনায় নেওয়া হয়নি।

উদারতাবাদ/উদারবাদ/উদারনীতিবাদ (Liberalism):
- উদারতাবাদ হলো এমন একটি রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ, যা মূলত একজন ব্যক্তির স্বকীয়তা, স্বাতন্ত্র্য, বৈষম্যহীনতা, সমান অধিকার এবং ব্যক্তি বিশেষের অধিকার, সর্বোপরি জীবন, স্বাধীনতা, সম্পত্তির ইত্যাদি রক্ষা করার উপর গুরুত্ব আরোপ করে।
- অবস্থার প্রেক্ষিতে এটি রাষ্ট্রের বিরুদ্ধেও প্রয়োগ করা হয়।

⇒ উদারবাদের নীতি ১৯১৯ সাল থেকে ১৯৩০ পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব বিস্তারকারী ছিল এবং ভয়াবহ যুদ্ধ রোধ করতে সাহায্য করেছিল।
- এই তত্ত্বে আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা হয়েছে। ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হওয়া লীগ অব নেশন্স বা জাতিপুঞ্জ এই তত্ত্বের উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল বলা চলে।
- আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই উদারবাদ নীতির প্রাথমিক প্রবক্তাদের মধ্যে আছেন ⎯ জন লক, অ্যাডাম স্মিথ, প্রমুখ চিন্তাবিদগণ।
- তারা বোঝাতে চেয়েছিলেন একটি সমাজ এবং রাষ্ট্রের অর্থনৈতিক মুক্তি তরান্বিত করা সম্ভব মুক্ত অর্থনীতি এবং রাষ্ট্রের পরিশীলিত বা স্বল্প মাত্রার হস্তক্ষেপের মাধ্যমে। কিংবা অন্যভাবে বলা যায়, বাজার ব্যবস্থা হবে প্রতিযোগীতামূলক এবং এখানে রাষ্ট্র বা অন্য কোন পক্ষের একচেটিয়া নিয়ন্ত্রন অনুপস্থিত থাকতে হবে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ, বিশ্বব্যাংক ইত্যাদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো একই ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিলো।

অন্যদিকে,
• বাস্তববাদ (Realism):
- আন্তর্জাতিক সম্পর্কের এই তত্ত্বটি রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব, জাতীয় স্বার্থ এবং বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের কথা বলে।

• মার্ক্সবাদ (Marxism):
- মার্ক্সবাদ মূলত একটি রাজনৈতিক ও সামাজিক দর্শন। ঐতিহাসিক বস্তুবাদ , দ্বান্দ্বিক বস্তুবাদ, উদ্বৃত্ত্ব মুল্যতত্ত্ব ও শ্রেণিসংগ্রাম এই চারটি বিষয়কে কেন্দ্র করে মার্কসবাদ বিকশিত হয়েছে।

উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে সহজেই বলা যায়, উদারবাদে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ইতিবাচক কার্যকরী ভূমিকার কথা সুস্পষ্টভাবেই দৃশ্যমান। অতএব এটিই সর্বাধিক গ্রহনযোগ্য উত্তর।

উৎস: i) Britannica.
ii) আন্তর্জাতিক রাজনীতিকোষ; লেখক: তারেক শামসুর রহমান।
iii) Liberalism & International theory; A Moravcsik.
১,৭১৯.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. জন এফ কেনেডি
  2. জর্জ ওয়াশিংটন
  3. আব্রাহাম লিংকন
  4. ফ্রাংক্‌লিন ডি. রুজভেল্ট
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য -  হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা - ৫০ টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- জো বাইডেন (৪৬ তম)।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম  - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
১,৭২০.
ECOWAS কোন অঞ্চলের অর্থনৈতিক জোট?
  1. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়
  2. পশ্চিম ইউরোপ
  3. পশ্চিম আফ্রিকা
  4. দক্ষিণ-পূর্ব এশিয়া
ব্যাখ্যা

ECOWAS:
- ECOWAS (Economic Community of West African States) হলো পশ্চিম আফ্রিকার দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ২৮ মে, ১৯৭৫ (লাগোস চুক্তির মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: লাগোস, নাইজেরিয়া।
- সদরদপ্তর: আবুজা, নাইজেরিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ১৫টি (বেনিন প্রজাতন্ত্র, বুরকিনা ফাসো, কেপ ভার্দে, আইভরি কোস্ট, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, লাইবেরিয়া, মালি, নাইজার, নাইজেরিয়া, সেনেগাল, সিয়েরা লিওন এবং টোগো)। 
- এর বর্তমান সদস্য সংখ্যা: ১২টি।

⇒ লক্ষ্য: অর্থনৈতিক সংহতি, পণ্য ও মানুষের চলাচল সহজ করা, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন করা।
- প্রধান কার্যক্রম: বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, কৃষি, শক্তি, এবং সামাজিক-সাংস্কৃতিক বিষয়গুলো অন্তর্ভুক্ত।

⇒ প্রধান প্রতিষ্ঠান:
- ECOWAS কমিশন,
- কমিউনিটি পার্লামেন্ট,
- কমিউনিটি কোর্ট অফ জাস্টিস,
- ECOWAS ব্যাংক ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (EBID)।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ২৯ জানুয়ারি বুরকিনা ফাসো, মালি এবং নাইজার আনুষ্ঠানিকভাবে ECOWAS থেকে বেরিয়ে আসে।

উৎস: i) African Union ওয়েবসাইট। 
ii) Britannica.

১,৭২১.
মায়া সভ্যতায় মায়ানরা মোট কয়টি ক্যালেন্ডার তৈরি করেছিল?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা

মায়া সভ্যতা:
- মায়া সভ্যতাকে বলা হয় রহস্যময় সভ্যতা।
- মায়া সভ্যতার অবস্থান ছিল মধ্য আমেরিকায়।
- মেক্সিকো, বেলিজ, গুয়াতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের রেইনফরেস্টের মধ্যে এটি অবস্থিত।
- খ্রিস্টপূর্ব ১৫০০ সালের প্রথম দিকে মায়ারা গ্রামে বসতি স্থাপন করেছিল।
- প্রধান শহরগুলির মধ্যে ছিল টিকাল , উয়াক্সাক্টুন , কোপান , বোনাম্পাক , ডস পিলাস , ক্যালাকমুল , প্যালেনকে , এবং রিও বেক। 
- শহরগুলোর ধ্বংসাবশেষ, জটিল হায়ারোগ্লিফিক লিপি আর চিরায়ত রহস্যের মধ্যে আটকা পড়েছে এ সভ্যতার গল্প। 
- প্রায় ৬০০ বছর ধরে মায়ার লোকেরা ঐশ্বর্যময় সভ্যতা নিয়ে টিকে ছিল।

উল্লেখ্য,
- মায়া সভ্যতা তিনটি প্রধান ক্যালেন্ডার তৈরি করেছিল:
• যোলকিন (Tzolk’in): ২৬০ দিনের ধর্মীয় ক্যালেন্ডার, ২০টি নামযুক্ত দিন এবং ১৩টি সংখ্যার সমন্বয়ে গঠিত।
• হাব (Haab): ৩৬৫ দিনের সৌর ক্যালেন্ডার, ১৮টি ২০ দিনের মাস এবং ৫ দিনের একটি অতিরিক্ত মাস (ওয়ায়েব) নিয়ে গঠিত।
• লং কাউন্ট (Long Count): দীর্ঘ সময়ের হিসাবের জন্য ব্যবহৃত, যা ৩১১৪ খ্রিস্টপূর্বাব্দ থেকে দিন গণনা করে।

⇒ এছাড়া, এই ক্যালেন্ডারগুলো একত্রে ক্যালেন্ডার রাউন্ড নামে ৫২ বছরের একটি চক্র তৈরি করে। সুতরাং, মায়ারা মোট তিনটি প্রধান ক্যালেন্ডার ব্যবহার করত।

উৎস: i) Britannica.
ii) The Daily Star Bangla.

১,৭২২.
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন না -
  1. ক) Neville Chamberlain
  2. খ) Winston Churchill
  3. গ) Clement Attlee
  4. ঘ) William Ewart Gladstone
ব্যাখ্যা
▪ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪০ সালের মে পর্যন্ত চেম্বারলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
▪ চেম্বারলেনের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। ১৯৪৫ সালের জুলাইয়ে Clement Attlee দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত উইনস্টন চার্চিল প্রধানমন্ত্রী ছিলেন।
▪ Clement Attlee জুলাই ১৯৪৫ সাল থেকে অক্টোবর ১৯৫১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে।
▪ William Ewart Gladstone - statesman and four-time prime minister of Great Britain (1868–74, 1880–85, 1886, 1892–94).

উল্লেখ, 
▪ ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

তথ্যসূত্র:- যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট এবং ব্রিটানিকা। 
১,৭২৩.
পবিত্রভূমি কোনটিকে বলা হয়?
  1. ক) প্যালেস্টাইন
  2. খ) জেরুজালেম
  3. গ) জেদ্দা
  4. ঘ) তায়েফ
ব্যাখ্যা
The ancient city of Jerusalem resonates deeply with three monotheistic religions: Christianity, Judaism, and Islam. The three religions intersect—and intertwine—in the maze of streets that run through Jerusalem’s Old City which is referred as the Holy City of Jerusalem.

মুসলমান, ইহুদি আর খ্রিস্টান; তিন ধর্মের মানুষের কাছেই পবিত্র এক নগরী জেরুজালেম।
যা দখল করে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে আসছে ইসরায়েল।
অন্যদিকে মুসলমানদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্নও এই জেরুসালেমকে ঘিরেই।

Source: www.nationalgeographic.com
১,৭২৪.
In which country will the ICC World Twenty 20 Cup 2014 be held?
  1. Australia
  2. Bangladesh
  3. India
  4. West Indies
  5. None
ব্যাখ্যা
২০১৪ সালে আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশে অনুষ্ঠিত হয়। 

আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেট ২০২৪:
- আয়োজক দেশ: আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
- এটি T20 ক্রিকেট বিশ্বকাপের ৯ম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- অনুষ্ঠিত হয়: ২-২৯ জুন।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: দক্ষিণ আফ্রিকা।
- প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট: জসপ্রীত বুমরাহ।
- প্লেয়ার অব দ্যা ফাইনাল: ভিরাট কোহলি।
- সর্বাধিক রান: রহমানউল্লাহ গুরবাজ।
- সর্বাধিক উইকেট: ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং।

উল্লেখ্য,
- মোট ৯টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- ২০টি দেশকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে, প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
১,৭২৫.
কোনটি 'চির শান্তির শহর' নামে পরিচিত?
  1. রোম
  2. ভেনিস
  3. এথেন্স
  4. ওসলো
ব্যাখ্যা
চির শান্তির শহর:
- 'চির শান্তির শহর' নামে পরিচিত ইতালির রোম।

অন্যদিকে,
- The city of flowering trees: জিম্বাবুয়ের হারারেকে।
- City of Golden gate: যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো।
- City of light: ফ্রান্সের প্যারিস।
- City of motor cars: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট।
- City of canals: ইতালির ভেনিস।
- Pink city: ভারতের জয়পুর।
- Big apple: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
- বিশ্বের নিষিদ্ধ শহর: লাসা।

উৎস: Britannica.
১,৭২৬.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি-
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি- রাশিয়া।

- মেয়াদ - এপ্রিল ২০২৩।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ ১ মাস করে। নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্য থেকে ক্রমানুযায়ী সভাপতি নির্বাচিত হয়। চলতি এপ্রিল ২০২৩ মেয়াদে সভাপতি রাশিয়া।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৭২৭.
বলশেভিক বিপ্লব-এর পূর্বে রাশিয়ার রাজধানী কোথায় ছিল?
  1. সেন্ট পিটার্সবার্গ
  2. কিয়েভ
  3. পেট্রোগ্রাড
  4. মস্কো
ব্যাখ্যা
১৯১৭ সালের রুশ বিপ্লব:
- ১৯১৭ সালে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়। 
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লববলশেভিক বিপ্লব। 
- এই দুটি বিপ্লবকে একত্রে “১৯১৭ সালের রুশ বিপ্লব” (Russian Revolution of 1917) বলা হয়।
 
• ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে - রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন - আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।
 
• বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে - রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন - ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।
-  ভি. আই. লেনিনের নেতৃত্বে ১৯১৭ সালের অক্টোবর মাসে পেট্রোগ্রাডের অস্থায়ী সরকারকে উৎখাত করে রাশিয়ান সোভিয়েত ফেডারেটিভ সোসালিস্টিক রিপাবলিক প্রতিষ্ঠা লাভ করে।
- এ বিপ্লবের স্থায়ীত্বকাল ছিল ১০ দিন। 
- এ বিপ্লবের ফলে দ্বিতীয় নিকোলাসের পতন ঘটে এবং জারতন্ত্রের অবসান হয়।
- এর ফলে ২২ মার্চ, ১৯১৮ সালে রাজধানী পেট্রোগ্রাড থেকে মস্কোয় স্থানান্তর করা হয়।
 
উৎস: হিস্টোরি ও ব্রিটানিকা.কম।
১,৭২৮.
গুরু নানক কোন ধর্মের প্রবর্তক ছিলেন?
  1. ক) বৌদ্ধ
  2. খ) শিখ
  3. গ) জৈন
  4. ঘ) খ্রিস্ট
ব্যাখ্যা
• শিখ ধর্ম:
- ১৫ শতকের শেষের দিকে ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব অঞ্চলে শিখ ধর্ম, ধর্ম এবং দর্শন প্রতিষ্ঠিত হয়। এর সদস্যরা শিখ নামে পরিচিত।
- শিখ ধর্মের প্রবর্তক- গুরু নানক।
- ধর্মগ্রন্থ- গ্রন্থ সাহেব (আদি গ্রন্থ)।
- উপাসনালয়- গুরু দুয়ারা।
- পবিত্র স্থান- শিখদের পবিত্র ধর্মীয় স্থান পাঞ্জাবের - অমৃতসরে অবস্থিত ‘স্বর্ণমন্দির'।

তথ্যসূত্র: Britannica & history.com
১,৭২৯.
Flying Eye Hospital কোন স্বেচ্ছাসেবী সংস্থার সাথে সম্পর্কিত?
  1. অক্সফাম ইন্টারন্যাশনাল
  2. কেয়ার ইন্টারন্যাশনাল
  3. অরবিস ইন্টারন্যাশনাল
  4. স্মাইল ট্রেন
ব্যাখ্যা
অরবিস ইন্টারন্যাশনাল:
- অরবিস একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যার লক্ষ্য বিশ্বের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও টেকসই চোখের চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা।
- বিশ্বের ৯০% দৃষ্টিহানি প্রতিরোধযোগ্য বা চিকিৎসাযোগ্য।
- প্রায় ১০০ কোটি মানুষ দৃষ্টিহানিতে ভুগছে, যাদের বেশিরভাগের কারণ এড়ানো সম্ভব।
- Orbis চোখের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা, চোখের সমস্যার প্রাথমিক শনাক্তকরণ ও বিশেষায়িত চিকিৎসা ও পরবর্তী সেবা প্রদান করে থাকে। 
- Orbis-এর Flying Eye Hospital একটি বিমানভিত্তিক হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র।
- এটি একটি MD-10 বিমান, যা FedEx দান করেছে ও সম্পূর্ণরূপে হাসপাতাল-শিক্ষাকেন্দ্রে রূপান্তরিত।
- এতে রয়েছে: অপারেশন থিয়েটার, শ্রেণিকক্ষ, রোগী পুনরুদ্ধার কক্ষ। 
- বিশ্বমানের চিকিৎসক ও প্রশিক্ষকরা স্থানীয় চক্ষু বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেন।
- ৪০ বছরেরও বেশি সময়ে, এই বিমানটি ৮০টিরও বেশি দেশে গিয়েছে প্রশিক্ষণ ও চক্ষু চিকিৎসা পৌঁছে দিতে।
- এটি কেবল চিকিৎসা নয়, বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টি ও দৃষ্টিহীনতা প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখছে।

উৎস: অরবিস ইন্টারন্যাশনাল। 
১,৭৩০.
সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থার সদর দপ্তরে ‘বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করা হয়েছে?
  1. IFAD
  2. FAO
  3. ESCAP
  4. UNICEF
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধন:

- সম্প্রতি জাতিসংঘের FAO সংস্থার সদর দপ্তরে ‘বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করা হয়েছে।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এফএও মহাপরিচালক কিউ ডংইউ-এর উপস্থিতিতে এক অনুষ্ঠানে কক্ষটি উদ্বোধন করেন।
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত জাতি গড়ার স্বপ্নদ্রষ্টা ও দেশে কৃষিখাতে 'সবুজ বিপ্লব' সূচনাকারী বাংলাদেশের  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী স্মরণে এই কক্ষ প্রতিষ্ঠা করা হয়।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে এফএওর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - ডেইলি স্টার, ২৫ জুলাই ২০২৩।
১,৭৩১.
নিচের কোন প্রতিষ্ঠানগুলো "ব্রেটন উডস ইনস্টিটিউশনস" নামে পরিচিত?
  1. World Bank & United Nations
  2. World Bank & International Monetary Fund
  3. United Nations & International Monetary Fund
  4. World Health Organization & United Nations
ব্যাখ্যা
আইএমএফ এবং বিশ্বব্যাংক সংক্ষিপ্ত ইতিহাস:
- ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের ব্রেটন উডস সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আইএমএফ এবং বিশ্বব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়।
- এই প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে "ব্রেটন উডস ইনস্টিটিউশনস" নামে পরিচিত।
- অর্থাৎ "World Bank & International Monetary Fund" সম্মিলিতভাবে "ব্রেটন উডস ইনস্টিটিউশনস" নামে পরিচিত।
- আইএমএফ বৈশ্বিক মুদ্রা বিনিময় স্থিতিশীল রাখে, আর বিশ্বব্যাংক উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে।
- ঐতিহ্যগতভাবে, আইএমএফের প্রধান ইউরোপীয় এবং বিশ্বব্যাংকের প্রধান যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত হন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ):
প্রতিষ্ঠা: ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
উদ্দেশ্য: মুদ্রানীতি পর্যবেক্ষণ, মুদ্রামানের স্থিতিশীলতা বজায় রাখা, এবং বৈশ্বিক আর্থিক সহযোগিতা নিশ্চিত করা।
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।
[এই তথ্যটি পরিবর্তনশীল, আপডেট তথ্য পেতে আইএমএফ ওয়েবসাইটে দেখুন (লিঙ্ক)]

বিশ্বব্যাংক:
প্রতিষ্ঠা: ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে।
উদ্দেশ্য: উন্নয়নশীল দেশের দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন প্রকল্পে সহায়তা।
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।

বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠানসমূহ নাম ও প্রতিষ্ঠার তারিখ:
- International Bank for Reconstruction and Development (IBRD)→ ২৭ ডিসেম্বর ১৯৪৫ আর্টিকেল অব এগ্রিমেন্টস কার্যকর।
- International Development Association (IDA) → ২৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে।
- International Finance Corporation (IFC) → ২০ জুলাই ১৯৫৬ সালে।
- Multilateral Investment Guarantee Agency (MIGA) → ১২ এপ্রিল ১৯৮৮ সালে।
- International Center for Settlement of Investment Disputes (ICSID)→ ১৪ অক্টোবর ১৯৬৬ সালে।

তথ্যসূত্র:- বিশ্বব্যাংক ও IMF ওয়েবসাইট এবং ব্রিটেনিকা ওয়েবসাইট। [লিঙ্ক]
১,৭৩২.
ভিয়েনা কনভেনশন-১৯৬১ কী সংক্রান্ত বিধি?
  1. মানবাধিকার বিধি
  2. কূটনৈতিক আচরণ বিধি
  3. শিশু অধিকার বিধি
  4. বাণিজ্য বিধি
ব্যাখ্যা

ভিয়েনা কনভেনশন, (১৯৬১):  
- ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস (Vienna Convention on Diplomatic Relations, 1961) হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পরিচালনার নিয়মকানুন নির্ধারণ করে।
- গৃহীত হয়:  ১৯৬১ সালের ১৮ এপ্রিল।
- স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া। 
- কার্যকর হয়: ১৯৬৪ সালের ২৪ এপ্রিল।
- ভিয়েনা কনভেনশন আধুনিক কূটনীতির ভিত্তি স্থাপন করেছে।
- চুক্তিটিতে মোট ৫৩টি ধারা রয়েছে, সাক্ষরকারী রাষ্ট্রসমূহ যেগুলো সব সময় মেনে চলার চেষ্টা করে।
- এটি বর্তমানে প্রায় ১৯০টি দেশের মধ্যে সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য।
- এর মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিশ্বাস ও সহযোগিতা বাড়ানো সম্ভব হয়েছে।
- স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ওই চুক্তিতে সই করে ১৯৭৮ সালে। (বিবিসি) 
- বাংলাদেশ ১৩ জানুয়ারি ১৯৭৮ সালে স্বাধীনতার পর ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করে এবং আন্তর্জাতিক কূটনৈতিক মান রক্ষা করার অঙ্গীকার করে।
- ভিয়েনা কনভেনশন আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি পরিচালনার একটি মৌলিক কাঠামো। 
- এটি রাষ্ট্রসমূহের মধ্যে শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
কূটনীতিকদের বিশেষ সুবিধা (Privileges):
কূটনীতিকদের দায়িত্ব পালনের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়।
করমুক্ত সুবিধা এবং ভ্রমণে বিশেষ অধিকার থাকে।

কূটনীতিকদের দায়মুক্তি (Immunity):
স্বাগতিক দেশের আইন অনুযায়ী তাদের বিচার করা যায় না।
কূটনীতিকের ব্যক্তিগত আবাসস্থলও সুরক্ষিত।

দূতাবাসের নিরাপত্তা:
দূতাবাস ও এর প্রাঙ্গণকে স্বাগতিক দেশের আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করতে পারে না।
রাষ্ট্রের সম্মান অনুযায়ী দূতাবাস পরিচালনা নিশ্চিত করা হয়।

কূটনৈতিক ব্যাগ (Diplomatic Pouch):
কূটনৈতিক পণ্য ও চিঠিপত্র "ডিপ্লোম্যাটিক ব্যাগ"-এর মাধ্যমে সুরক্ষিতভাবে পরিবহন করা হয়।
এটি তল্লাশি থেকে মুক্ত।

সদস্য দেশসমূহের দায়িত্ব:
কূটনীতিকদের সুরক্ষা এবং সুবিধা নিশ্চিত করা।
অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্ক পরিচালনার নিয়ম মেনে চলা।

উল্লেখযোগ্য ধারা:
- ভিয়েনা কনভেনশনের ২৬ নম্বর ধারা অনুযায়ী, বিদেশি কূটনীতিক মিশনের সকল সদস্য স্বাগতিক দেশে স্বাধীন ও অবাধে চলাচল করতে পারবেন। তবে জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বিশেষ সংরক্ষিত এলাকায় তারা বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবেন না।
- চুক্তির ২৭ নম্বর ধারায় বলা হয়েছে যে, বিদেশি মিশন যেন সব ধরনের দাপ্তরিক কাজ অবাধে সম্পন্ন করতে পারে, সেজন্য প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
- ভিয়েনা কনভেনশনের ২৯ নম্বর ধারা অনুযায়ী, বিদেশি কূটনীতিকদের আটক বা গ্রেফতার করা যাবে না। অর্থাৎ তারা স্বাগতিক দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার বাইরে থাকবে।
- চুক্তিটির ৩০ নম্বর ধারায় বলা হয়েছে যে, মিশন প্রাঙ্গণের মতোই কূটনীতিকদের বাসভবন, নথিপত্রসহ অন্যান্য যাবতীয় সম্পত্তির সুরক্ষায় গ্রহীতা দেশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

উৎস: 
i) United Nations Treaty Collection.

ii) বিবিসি বাংলা।

১,৭৩৩.
নিচের কোনটি কাজাখস্তানের রাজধানী?
  1. ক) বিশকেক
  2. খ) দুশানবে
  3. গ) তাসখন্দ
  4. ঘ) নুর সুলতান
ব্যাখ্যা
- নুর সুলতান : কাজাখস্তানের রাজধানী।
- বিশকেক : কিরগিজস্তানের রাজধানী। 
- দুশানবে : তাজিকিস্তানের রাজধানী। 
- তাসখন্দ : উজবেকিস্তানের রাজধানী। 
- আশখাবাদ : তুর্কমেনিস্তানের রাজধানী। 
 
উল্লেখ্য,
২০১৯ সালে প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের পদত্যাগের পর তার প্রতি সম্মান রেখে প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভের বেশ কিছু কার্যক্রমের মধ্যে একটি ছিল কাজাখস্তানের রাজধানী আস্তানার পরিবর্তে নুরসুলতান করা।
মাত্র তিন বছরের ব্যবধানে দেশটির রাজধানীর নতুন নামকরণ হচ্ছে। ‘নুরসুলতান’ সামনে আস্তানা নামেই বিশ্ববাসীর কাছে পরিচিতি পাবে।

(তথ্যসূত্র: ব্রিটানিকা, যুগান্তর )
১,৭৩৪.
দ্যা পলিটিক্স গ্রন্থের লেখক কে?
  1. প্লেটো
  2. সক্রেটিস
  3. অশোক
  4. এরিস্টটল
ব্যাখ্যা
এরিস্টটল:
-  তিনি ছিলেন একজন প্রচীন গ্রিক দার্শনিক ।
- এরিস্টটলের মতে আভিজ্ঞতাই জ্ঞানের উৎস।
-অ্যারিস্টটলের জন্ম উত্তর মেসিডোনিয়ার ক্যালসিডিক উপদ্বীপে।
- তাকে রাষ্ট্র বিজ্ঞানের জনক বলা হয়।
 - এরিস্টটলের শিক্ষক ছিলেন- প্লটো।
- তার বিখ্যাত গ্রন্থ - দ্যা পলিটিক্স।
- লাইসিয়াম তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম।

উৎস
: britannica. ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৭৩৫.
হাম্মুরাবী কে ছিলেন?
  1. চিকিৎসক
  2. ধর্ম প্রচারক
  3. আইন প্রণেতা
  4. ক ও গ
ব্যাখ্যা
রাজা হাম্মুরাবী ও ব্যাবিলনীয় সাম্রাজ্য:
- রাজা হাম্মুরাবী ছিলেন এ্যামোরাইট জাতির বিখ্যাত নেতা।
- তাঁর আমলে ব্যবিলন নতুন সভ্যতায় উদ্ভাসিত হয়।
- ইউফ্রেটিস উপত্যকায় ব্যবিলনে তিনি কেন্দ্রীয় রাজ্য স্থাপন করেন এবং যুদ্ধ জয়ের মাধ্যমে এক বিশাল শক্তিশালী রাজ্য গড়ে তোলেন।
- তিনি ছিলেন আইন প্রণেতা।

⇒ হাম্মুরাবী আইন (Code of Hammurabi):
- রাজা হাম্মুরাবী স্বীয় সাম্রাজ্যের নিরাপত্তা ও সংহতি রক্ষার্থে প্রচলিত স্থানীয় নীতি ও আইন কানুন সংস্কার করে একটি সর্বজনস্বীকৃত বিধিবদ্ধ আইন তৈরী করেন।
- ইতিহাসে তা হাম্মুরাবীর আইন (Code of Hammurabi) বলে খ্যাত।
- তবে হাম্মুরাবীর প্রণীত আইন সুমেরীয় রাজা ডুঙির আইন দ্বারা অনেকাংশে প্রভাবান্বিত।
- প্রস্তুর স্তম্ভে বিধান মালা খোদিত করে রাজা বিভিন্ন মন্দিরে স্থাপন করে রাখেন।
- বর্তমানে ফ্রান্সের প্যারিস যাদুঘরে (ল্যুভ জাদুঘর) সংরক্ষিত এই স্তম্ভে সর্বমোট ২৮২টি বিধি উৎকীর্ণ রয়েছে।
- রাজনৈতিক অপরাধ, পারিবারিক, বিবাহ, ক্রয় বিক্রয়ের নিয়মাবলী, ব্যবসা বাণিজ্য ইত্যাদি- এই আইনের অন্তর্ভুক্ত ছিল।
- সর্বজন স্বীকৃত বিস্তারিত আইন কানুন হাম্মুরাবীর পূর্বে কোন রাজা প্রণয়ন করেননি।

উৎস: ইসলামের ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৭৩৬.
’রিহালা’ গ্রন্থের লেখক কে ছিলেন?
  1. ইবনে বতুতা
  2. কৌটিল্যের
  3. মেগানিস্থিস
  4. হিউয়েন সাং
ব্যাখ্যা
• রিহালা গ্রন্থের লেখক : ইবনে বতুতা।

• ইবনে বতুতা :

- মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন। 
- বাংলার যে শহরে ইবনে বতুতা প্রথম পৌঁছেন (৯ জুলাই ১৩৪৬) তার নাম তিনি উল্লেখ করেছেন সাদকাঁও (চাটগাঁও)।
- ইবনে বতুতার ভ্রমণকাহিনী ১৩৫৫ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়।
- ইবনে বতুতার ভ্রমণ কাহিনী সম্বলিত এ গ্রন্থের নাম - রিহালা।

এাছাড়াও,
• কৌটিল্যের রচিত গ্রন্থ - অর্থশাস্ত্র।
• ইণ্ডিকা গ্রন্থের লেখক : মেগানিস্থিস।
• ফু-কুয়ো-কি গ্রন্থের লেখক : ফ-হিয়েন।
• সি- ইউ-কি গ্রন্থের লেখক : হিউয়েন সাং।
• ফেরদৌসীর রচিত গ্রন্থ - শাহনাম।

উৎস: বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
১,৭৩৭.
’বিশ্ব অর্থনৈতিক ফোরাম ২০২৫’ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. দোহা
  2. দাভোস
  3. জুরিখ
  4. জেনেভা
ব্যাখ্যা

World Economic Forum:
- WEF-এর পূর্ণরূপ: World Economic Forum.
- World Economic Forum বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে।
- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ শুরুতে এটির নাম ছিলো European Management Forum.
- এটি ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
⇒ প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

- ১৫-১৯ জানুয়ারি, ২০২৫ তারিখে World Economic Forum-এর ৫৫তম বার্ষিক সম্মেলন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়।
- এই বছরের সম্মেলনটি “কলাবোরেশন ফর দ্য ইন্টেলিজেন্ট এজ” প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়। কর্মসূচিটিতে স্বতন্ত্রভাবে পাঁচটি ভাগ থাকলেও অত্যন্ত আন্তঃসংযুক্ত ধারণাগত অগ্রাধিকারের উপর ভিত্তি করে পরিচালিত হবে।

- বৈঠকে ১৩০টিরও বেশি দেশের প্রায় তিন হাজার নেতা এবং ৬০টি গুরুত্বপূর্ণ অঞ্চলের ৬০টি রাষ্ট্র ও সরকারপ্রধানসহ ৩৫০ জন সরকারি নেতা একত্রিত হন।

উৎস: WEF ওয়েবসাইট।

১,৭৩৮.
'হুতি' কোন দেশের সশস্ত্র সংগঠন?
  1. বাহরাইন
  2. সিরিয়া
  3. ইয়েমেন
  4. লিবিয়া
ব্যাখ্যা
হুতি বিদ্রোহী:
- এটি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী।
- হুতিদের আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ।
- স্থানীয়ভাবে তাদের হুতি বলে ডাকা হয়।
- তারা মূলত শিয়া মতবাদে বিশ্বাসী।
- ধারণা ও অনেক ক্ষেত্রে অভিযোগ করা হয়, হুতিদের সামরিক ও আর্থিক সহায়তা দেয় শিয়াপ্রধান দেশ ইরান।
- ২০১৪ সালের শুরুর দিকে ইয়েমেনের সাআদা রাজ্যের দখল নিয়ে সবার নজরে আসে হুতিরা।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
১,৭৩৯.
নিচের কোন দেশটি ডি-৮ জোটের সদস্য নয়?
  1. নাইজেরিয়া
  2. বাংলাদেশ
  3. মালয়েশিয়া
  4. ভারত
ব্যাখ্যা
ডি-৮ হলো আটটি উন্নয়নশীল মুসলিম দেশের একটি অর্থনৈতিক জোট। এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- বাংলাদেশ
- পাকিস্তান
- মিশর
- নাইজেরিয়া
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া এবং
- ইরান।
(সূত্র: ডি-৮ ওয়েবসাইট)
১,৭৪০.
সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. ফ্রান্স
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
IMO:
- International Maritime Organisation ( IMO ) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) Sabse International Maritime Organisation নামকরণ করা হয় ।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি।
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IMO অফিসিয়াল ওয়েবসাইট।
১,৭৪১.
পরিবেশবাদী সংগঠন Green Cross International-এর প্রতিষ্ঠাতা কে?
  1. মিখাইল গর্বাচেভ
  2. কফি আনান
  3. বিল ক্লিনটন
  4. ওয়াঙ্গেরি মাথাই
ব্যাখ্যা

Green Cross International:
- পরিবেশবাদী সংগঠন Green Cross International-এর প্রতিষ্ঠাতা হলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মিখাইল গর্বাচেভ।
- প্রেক্ষাপট: ১৯৯২ সালের আর্থ সামিট থেকে অনুপ্রাণিত হয়ে গঠিত।

উল্লেখ্য,
- Green Cross International একটি পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে। 
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে: ১৮ এপ্রিল, ১৯৯৩।
- প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমানে ৩০টি দেশে সদস্য সংস্থা রয়েছে।

⇒ এটি ব্রাজিলের রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের আর্থ সামিটের মাধ্যমে শুরু করা কাজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।
- ৬ জুন, ১৯৯২ তারিখে, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠা করার আহ্বান জানান। 
- একই সময়ে সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'ওয়ার্ল্ড গ্রিন ক্রস' প্রতিষ্ঠা করেন। 
- পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে ১৯৯৩ সালে গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠিত হয়।
- এটি আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে জাপানের কিয়োটোতে চালু হয়।

অন্যদিকে,
- পরিবেশ উন্নয়ন বিষয়ক বেসরকারি সংস্থা Green Belt Movement প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে।এর প্রতিষ্ঠাতা ওয়াঙ্গেরি মাথাই যিনি ২০০৪ সালে শান্তিতে নোবেল পান।

উৎস: Green Cross International ওয়েবসাইট।

১,৭৪২.
আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন?
  1. ক) ১৪
  2. খ) ১৬
  3. গ) ২৬
  4. ঘ) ১৯
ব্যাখ্যা
Abraham Lincoln was the 16th President of the United States of America. During his term, the United States was engulfed in its bloody Civil War. He is best known for directing the victory of the Union forces in the war, and he notably called for the abolition of slavery and reunification of the country.
Source: worldatlas.com
১,৭৪৩.
কোন রাষ্ট্রপ্রধান ‘জাতিসংঘ’ নামের সূচনা করেন?
  1. ক) স্টালিন
  2. খ) ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  3. গ) লেলিন
  4. ঘ) উইন্সটন চার্চিল
ব্যাখ্যা
- ‘জাতিসংঘ’ নামের সূচনা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের দ্বারা।
- এর প্রথম ব্যবহার হয় ১৯৪৫ সালের ১ জানুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে সম্পাদিত ‘সম্মিলিত জাতিসমূহের ঘোষণার’ মাধ্যমে, যেখানে ২৬টি দেশের প্রতিনিধিবর্গ প্রথমবারের মতো অক্ষশক্তির বিরুদ্ধে সম্মিলিত শক্তির মাধ্যমে যুদ্ধে করার ঘোষণা দেয়।
- জাতিসংঘ ঘোষণার দলিলে স্বাক্ষর করেন - ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট,ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল, চীনের প্রতিনিধি টি ভি মুঙ এবং সোভিয়েত প্রতিনিধি লিটভিন ।

সোর্স:- UN -এর ওয়েবসাইট ।
১,৭৪৪.
চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার প্রদান করে কোন সংস্থা?
  1. বিশ্ব আবহাওয়া সংস্থা
  2. জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল
  3. জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি
  4. গ্রিনপিস ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি (UNEP): 
- পূর্ণরূপ United Nations Environment Programme বা জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- UNEP জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২ সাল।
- চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পরিবেশ সম্পর্কিত কাজের জন্য ব্যক্তি এবং সংস্থাকে প্রদান করে থাকে।
- বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন। [জানুয়ারি, ২০২৪]
- ইনগার অ্যান্ডারসেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক.

উৎস: UNEP ওয়েবসাইট
১,৭৪৫.
বর্তমানে D-8-এর সদস্য দেশের সংখ্যা কত? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা

D-8:
- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৯টি দেশ। [সেপ্টেম্বর, ২০২৫]
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম। [সেপ্টেম্বর, ২০২৫]

উল্লেখ্য,
- ডিসেম্বর, ২০২৪-এ আজারবাইজান সংস্থাটির ৯ম সদস্য হিসেবে যোগদান করে।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উৎস: Developing Eight ওয়েবসাইট।

১,৭৪৬.
কোন প্রতিষ্ঠানটি ‘World Economic Outlook’ রিপোর্ট প্রকাশ করে থাকে?
  1. ক) World Bank
  2. খ) UNCTAD
  3. গ) IMF
  4. ঘ) WTO
ব্যাখ্যা
- World Economic Outlook হলো আন্তর্জাতিক ‍মুদ্রা তহবিল (IMF) প্রকাশিত একটি রিপোর্ট।
- এই রিপোর্টে বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন ও গতিধারার সাম্প্রতিক ও মধ্যমেয়াদী বিশ্লেষণ থাকে।
- IMF এর অর্থনীতিবিদরা এই বিশ্লেষণ করে থাকে। বছরে সাধারণত দুইবার এই রিপোর্ট প্রকাশ করা হয়।
(তথ্যসূত্র: IMF ওয়েবসাইট)
১,৭৪৭.
ন্যাটোর 'ISAF মিশন' কোন দেশে নিয়োজিত ছিলো?
  1. লিবিয়া
  2. আফগানিস্তান
  3. সিরিয়া
  4. ইরাক
ব্যাখ্যা
NATO:
- পূর্ণরুপ-The North Atlantic Treaty Organization.
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি।
- NATO র বর্তমান সদস্য ৩২ টি।
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।
- NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- ন্যাটোর ISAF মিশন আফগানিস্তান নিয়োজিত ছিলো।
- ২০০১ সালে আফগান যুদ্ধের প্রেক্ষাপটে ন্যাটোর নেতৃত্বে গঠিত হয় - International Security Assistance Force (ISAF)।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
১,৭৪৮.
কোন ঘটনাটি আগে ঘটেছিল?
  1. ক) চীনের সাংস্কৃতিক বিপ্লব
  2. খ) ভারতের স্বাধীনতা
  3. গ) রাশিয়ার বলশেভিক বিপ্লব
  4. ঘ) ফরাসি বিপ্লব
ব্যাখ্যা

- ১৫ জুলাই ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
- রাশিয়ার বলশেভিক বিপ্লব সংঘটিত হয় ১৯১৭ সালে।
- চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয় ১৯৬৬ সালে।
- ভারত স্বাধীনতা লাভ করে ১৯৪৭ সালে।
- জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।

১,৭৪৯.
বিশ্বের প্রথম দেশ হিসেবে টাইফয়েডের ভ্যাকসিন চালু করে কোন দেশ?
  1. ক) কঙ্গো
  2. খ) লাইবেরিয়া
  3. গ) পাকিস্তান
  4. ঘ) ভারত
  5. ঙ) ফিলিপাইন
ব্যাখ্যা
সম্প্রতি পাকিস্তান বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনে টাইফয়েডের ভ্যাকসিন চালু করে। গত ১৫ নভেম্বর ২০১৯ পাকিস্তানে ছয় মাসের শিশুদের জন্যে এ ভ্যাকসিন চালু করা হয়। (সূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট)
১,৭৫০.
২০২৬ সালে ২৩তম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
  1. যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রাজিল
  2. যুক্তরাষ্ট্র, কানাডা ও চিলি
  3. যুক্তরাষ্ট্র, কানাডা ও পেরু
  4. যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।

১,৭৫১.
সর্বপ্রথম কোন দেশে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে?
  1. ইংল্যান্ড
  2. মার্কিন যুক্তরাষ্ট্র
  3. ফ্রান্স
  4. গ্রীস
ব্যাখ্যা
রাজনৈতিক দল:

- রাজনৈতিক ক্ষমতা অর্জন ও ব্যবহার করার জন্য সংগঠিত ব্যক্তিদের দল।
- সর্বপ্রথম কোন দেশে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে ইংল্যান্ডে।
- আনুষ্ঠানিক রাজনৈতিক দলগুলি ১৯ শতকে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের আধুনিক আকারে উদ্ভূত হয়েছিল।
- সমস্ত রাজনৈতিক দল একটি রাজনৈতিক কর্মসূচি তৈরি করে যা তাদের মতাদর্শকে সংজ্ঞায়িত করে।
- বেশিরভাগ দেশে একক-দলীয়, দ্বি-দলীয় বা বহুদলীয় ব্যবস্থা রয়েছে।

তথ্যসূত্র - Britannica.com
১,৭৫২.
তৃতীয় চার্লস যুক্তরাজ্যের কততম রাজা?
  1. ৪০তম
  2. ৪৮তম
  3. ৫২তম
  4. ৫৮তম
ব্যাখ্যা
ব্রিটেনের রাজা:
- রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সাথে সাথেই সিংহাসনের অধিকারী হয়েছেন চার্লস।
- তিনি পরিচিত রাজা তৃতীয় চার্লস নামে।
- ৪০তম সিংহাসন আরোহী হিসেবে অভিষেক হয়েছে রাজা চার্লসের।
- এর মধ্যে যুক্তরাজ্যসহ ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান হলেন রাজা।
- এসব দেশগুলো হলো অস্ট্রেলিয়া, অ্যান্টিগা ও বারবুডা, বাহামা, বেলিজ, কানাডা, গ্রেনাডা, জ্যামাইকা, পাপুয়া নিউ গিনি, সেন্ট ক্রিস্টোফার অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, নিউজিল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ এবং টুভালু।

উৎস: Britannica ও বিবিসি নিউজ (লিঙ্ক)।
১,৭৫৩.
২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কততম আসর আয়োজিত হচ্ছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ষষ্ঠ
  2. অষ্টম
  3. নবম
  4. দশম
ব্যাখ্যা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫:  
- ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ করাচিতে নিউজিল্যান্ড এবং স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।
- যেখানে আইসিসির শীর্ষ আটটি দল শিরোপার জন্য লড়াই করছে।
- প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯৯৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
- অস্ট্রেলিয়া ও ভারত সবচেয়ে বেশি দুইবার করে এই শিরোপা জিতেছে। 
- ক্রিস গেইল চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক, ১৭ ইনিংসে ৭৯১ রান করেছেন।

উৎস: The Daily Star বাংলা (১৯ ফেব্রুয়ারি, ২০২৫)
১,৭৫৪.
আরব বসন্ত কোন দেশ থেকে শুরু হয়?
  1. তিউনিসিয়া
  2. আলবেনিয়া
  3. মিশর
  4. লিবিয়া
ব্যাখ্যা

• আরব বসন্ত:
- আরব বসন্ত হলো আরব মুসলিম দেশগুলোতে সংঘটিত হওয়া সিরিজ বা ধারাবাহিক গণঅভ্যুত্থান।
- এই আন্দোলন শুরু হয় ২০১০ সালের শেষদিকে তিউনিসিয়া থেকে, এবং ২০১১ সালের শুরুতে তা দ্রুত ছড়িয়ে পড়ে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ অনেক আরব দেশে।
- ২০১০ সালের ডিসেম্বরে বোয়াজিজি নামে এক ফলবিক্রেতা কর্তৃক নিজ শরীরে আগুন ধরিয়ে দেওয়ার মাধ্যমে তিউনেশিয়ায় সর্বপ্রথম গণবিক্ষোভ বা আরব বসন্তের সূত্রপাত ঘটে।
- এর ফলে ২০১১ সালের ১৪ জানুয়ারি তিউনেশিয়ার স্বৈরশাসক জাইন এল বেন আলী এর পতন ঘটে।
- এই ঘটনাই “জ্যাসমিন বিপ্লব” নামে গণআন্দোলনের সূত্রপাত করে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।  

১,৭৫৫.
জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমান চেয়ারপার্সন কে?
  1. ক) নিকোলাস মাদুরো
  2. খ) ইলহান আলিয়েভ
  3. গ) হাসান রুহানি
  4. ঘ) আবদেল ফাত্তাহ আল সিসি
ব্যাখ্যা
২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে ১৮তম ন্যাম (জোট নিরপেক্ষ আন্দোলন) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে পরবর্তী তিন বছরের জন্যে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহান আলিয়েভ ন্যামের চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করেন।
১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০টি।
(সূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
১,৭৫৬.
কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে?
  1. ক) ইউনেস্কো
  2. খ) ডব্লিউএইচও
  3. গ) ইউএনডিপি
  4. ঘ) ইউনিসেফ
ব্যাখ্যা
বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।
ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের সংখ্যা তিনটি।
এগুলো হলো: নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার (১৯৮৫), বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ (১৯৮৫) এবং সুন্দরবন (১৯৯৭)।
এর মধ্যে সুন্দরবন ইউনেস্কো ঘোষিত ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য। পাহাড়পুরের সোমপুর বৌদ্ধবিহার ৩২২তম এবং ষাটগম্বুজ মসজিদ ৩২১তম বিশ্ব ঐতিহ্য।
উৎসঃ ইউনেস্কো ওয়েবসাইট
১,৭৫৭.
২০২৩ এশিয়ান গেমস নারী ক্রিকেটে কোন দেশ স্বর্ণ জয় করেন?
  1. শ্রীলঙ্কা
  2. পাকিস্তান
  3. বাংলাদেশ
  4. ভারত
ব্যাখ্যা
২০২৩ এশিয়ান গেমস নারী ক্রিকেট:
- এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে  স্বর্ণ পদক জিতেছে ভারত।
- এই টুর্নামেন্টে প্রথমবার অংশগ্রহণ করেই স্বর্ণ পদক জয় করেন হারমনপ্রীত কৌররা।
- এশিয়ান গেমস এর আগে দুইবার ক্রিকেট ইভেন্ট ছিল।
- সেই দুই আসরে অংশ নেয়নি ভারত।
- এবার হাংজু এশিয়ান গেমসে অংশ নিয়েই স্বর্ণ পদক জয় করেন তারা।

উল্লেখ্য,
- ফাইনালে ভারতের কাছে ১৯ রানে হেরে রৌপ্য জেতে শ্রীলঙ্কা।
- একই মাঠে এর আগে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

উৎস: ২৫ সেপ্টেম্বর, ২০২৩, সময় নিউজ। [link]
১,৭৫৮.
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ‘অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড’ আউট হন কে?
  1. মুশফিকুর রহিম
  2. মেহেদী মিরাজ
  3. নাজমুল হাসান শান্ত
  4. লিটন দাস
ব্যাখ্যা
অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড:
- আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটের স্পর্শ এবং প্রতিপক্ষ দলের ফিল্ডিংয়ের সম্মতি ছাড়া যদি ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে কোনো বলে স্পর্শ করেন তাহলে সেটি ‘হ্যান্ডেল্ড দ্যা বল’ আউটের জন্য বিবেচিত হবে।
- 'হ্যান্ডল দ্য বল' এর হিসেবে ১৩তম ব্যাটসম্যান এবং প্রথম বাংলাদেশি হিসেবে এই আউটের শিকার হন মুশফিকুর রহিম।

অন্যদিকে,
- ১৯৫১ সালে ইংল্যান্ডের কিংবদন্তি স্যার লেন হাটন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে হাত দিয়ে বল ফিরিয়ে আউট হন।
- ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ এভাবে আউট হন জিম্বাবুয়ের চামু চিবাবা।
- সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে কোনো ব্যাটসম্যান কখনও 'হ্যান্ডল দ্য বল' আউট হননি।
   
উৎস: যুগান্তর ও বিজনেস স্টার্ডান্ড পত্রিকা রিপোর্ট।
১,৭৫৯.
মাচুপিচু শহরটি আবিষ্কার করেন -
  1. হাইরাম বিংহাম
  2. চিচেন ইৎজা
  3. টমাস পেন
  4. হকিস্টি এস্কোরবেট
ব্যাখ্যা
মাচুপিচু:
- ১৯১১ সালে হাইরাম বিংহাম নামের একজন মার্কিন পুরাতত্ত্ববিদ মাচু পিচু শহরটি আবিষ্কার করেন।
- পেরুতে বিখ্যাত পর্যটনকেন্দ্র মাচুপিচু অবস্থিত।
- ২০২৩ সালের ২১ ই জানুয়ারি, রাজনৈতিক দাঙ্গার সূত্র ধরে পেরুতে বিখ্যাত পর্যটনকে মাচুপিচু অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

- ১৯১১ সালে হাইরাম বিংহাম নামের একজন মার্কিন পুরাতত্ত্ববিদ মাচু পিচু শহরটি আবিষ্কার করেন।
- পেরুর সরকার ১৯৮১ সালে সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করে। 
-  ইউনেস্কো ১৯৮৩ সালে মাচুপিচুকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদান করে।

উৎস: বিবিসি পত্রিকা রিপোর্ট এবং ব্রিটানিকা।
১,৭৬০.
হিজবুল্লাহ কোন দেশে প্রতিষ্ঠিত হয়?
  1. ইয়েমেন
  2. সিরিয়া
  3. ইরান
  4. লেবানন
ব্যাখ্যা
হিজবুল্লাহ (Hezbollah):
- হিজবুল্লাহ বা "আল্লাহর দল", একটি শিয়া মুসলিম মিলিট্যান্ট গোষ্ঠী যা ১৯৮২ সালে লেবাননে প্রতিষ্ঠিত হয়।
- এটি মূলত ইরানের সমর্থন পেয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য গঠিত হয়।
- হিজবুল্লাহ লেবাননের শিয়া জনগণের অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের পক্ষে কাজ করে।
- তবে এটি একটি সশস্ত্র গোষ্ঠী হিসেবে লেবাননের সীমানার বাইরে সামরিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
- একাধিক দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে, তবে লেবাননে এটি একটি রাজনৈতিক দল হিসেবে কাজ করছে এবং দেশটির পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে এবং তাদের সক্রিয়তা মধ্যপ্রাচ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে বিরোধ সৃষ্টি করে।

উৎস:
Encyclopedia Britannica
BBC News
১,৭৬১.
মদিনা সনদে কতটি ধারা ছিল?
  1. ৪৭টি
  2. ৪০টি
  3. ৫০টি
  4. ৩৬টি
ব্যাখ্যা

মদিনা সনদ:
- মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান বা সনদ।
- মহানবী (সা.) প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার পর সেখানে একটি ইসলামী প্রজাতন্ত্র স্থাপন করার পরিকল্পনা করেন।
- মহানবী (সা.) মদিনার সংহতির চিন্তা করে সেখানকার অধিবাসীদের নিয়ে তথা পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে এক লিখিত সনদ বা চুক্তি স্বাক্ষর করেন।
- এ সনদের মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনার ঘোষণা দেন।
- এ সনদকেই ‘মদিনা সনদ' বলা হয়।
- ৬২২ খ্রিস্টাব্দে এ সনদ প্রণীত হয়।
- এর ধারা ছিল ৪৭টি।

অন্যদিকে -
- মহানবী (স) জন্মগ্রহণ করেন ৫৭০ খ্রিস্টাব্দে।
- মক্কা বিজয়, মু’তারের যুদ্ধ ও হুনায়ুনের যুদ্ধ সংঘটিত হয় ৬৩০ খ্রিস্টাব্দে।
- জেরুজালেম বিজয় হয় ৬৩৮ খ্রিস্টাব্দে।

উৎস: i) Britannica.
        ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৭৬২.
মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা?
  1. UNDP
  2. World Bank
  3. WIPO
  4. USAID
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP): 
- UNDP ১৭০টি দেশ ও অঞ্চলে কাজ করে।
- জাতিসংঘের উন্নয়ন সংস্থা হিসেবে, UNDP টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনে দেশগুলিকে সহায়তা করে।
প্রশাসক: আচিম স্টেইনার (Achim Steiner) ১৯ জুন ২০১৭ সালে UNDP-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- UNDP তার কার্যক্রম সম্পূর্ণভাবে স্বেচ্ছা অনুদানের উপর নির্ভরশীল।
- সদর দপ্তর: নিউইয়র্ক সিটি, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। 
- UNDP মানব উন্নয়ন রিপোর্ট (Human development Report) প্রকাশ করে। 

• এর উদ্দেশ্য হলো:
- দারিদ্র্য দূরীকরণ।
- অসমতা ও বঞ্চনা হ্রাস করা।
- সহনশীলতা তৈরি করে উন্নয়নের অগ্রগতি নিশ্চিত করা।

উৎস: UNDP ওয়েবসাইট। 
১,৭৬৩.
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
  1. জর্জ ওয়াশিংটন
  2. আব্রাহাম লিংকন
  3. রুজভেল্ট
  4. কেনেডি
ব্যাখ্যা
আব্রাহাম লিংকন:
- মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।
- তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান পার্টি।
- তাঁকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয়।

⇒ আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছরের দাসপ্রথা বিলুপ্ত করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির আধুনিকীকরণে তিনি অসামান্য ভূমিকা পালন করেন।
- তিনি ১৮৬৩ সালে দাসপ্রথার বিলুপ্তি ঘোষণা করেন।
- এটি ছিল দাসপ্রথার বিরুদ্ধে নেওয়া পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পদক্ষেপ।

উল্লেখ্য,
⇒ ১৮৬৩ সালের ১৯ নভেম্বর লিংকন পেনসালভেনিয়ার গেটিসবার্গের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক হৃদয়স্পর্শী ভাষণে বলেন, ‘গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার।’ প্রজাতন্ত্রবাদ, সমঅধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রবক্তা, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গণতন্ত্রের সবচেয়ে জনপ্রিয় এই সংজ্ঞাটা দিয়েছিলেন গেটিসবার্গ ভাষণে। তিন মিনিটের কম সময়ের সেই ভাষণকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষণের একটি। তার বিখ্যাত উক্তি - '‘Government by the people, for the people, of the people’।

উৎস: History Channel.
১,৭৬৪.
ইন্টারপোলের বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
ব্যাখ্যা
• ইন্টারপোল:
→ ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
→ এর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিঁও শহরে।
→ এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
→ ইন্টারপোলের বর্তমান সদস্য – ১৯৬টি।
→ ইন্টারপোলের সর্বশেষ ১৯৬তম সদস্যপদ লাভ করে – পালাউ।

উৎস:- ইন্টারপোল ওয়েবসাইট।
১,৭৬৫.
গ্রিসের কোন নাট্যকারকে বিয়োগান্তক নাটকের জনক বলা হয়?
  1. ক) এসকাইলাস
  2. খ) সোফোক্লিস
  3. গ) ইউরিপিদিস
  4. ঘ) এরিস্টোফেনেস
ব্যাখ্যা
‘এসকাইলাস’কে বিয়োগান্তক নাটকের জনক বলা হয়। তার রচিত বিখ্যাত দুটি নাটকের নাম ‘প্রমিথিউস বাউন্ড’ ও ‘আগামেমন’। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সোফোক্লিস। তিনি একশটিরও বেশি নাটক রচনা করেন। তার বিখ্যাত নাটকের মধ্যে রাজা ‘অয়দিপাউস’, ‘আন্তিগোনে’ ও ‘ইলেকট্রা’ অন্যতম। আর এক বিখ্যাত নাট্যকারের নাম ইউরিপিদিস। এরিস্টোফেনেসের মিলনান্তক ও ব্যঙ্গ রচনায় বিশেষ খ্যাতি ছিল। সূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম-১০ম শ্রেণি(উন্মুক্ত)।
১,৭৬৬.
D-8 প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণকারী দেশ-
  1. ক) পাকিস্তান
  2. খ) তুরস্ক
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) মিশর
ব্যাখ্যা

- D-8 (Developing Eight) এর পূর্ণ নাম। D-8 Organization for Economic Co-operation।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে গঠিত মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের অর্থনৈতিক জোট।
- এটি সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি সংস্থা।
- এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত।
- এর সদস্য দেশগুলো হলো তুরস্ক, ইরান, মিশর, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া।
উৎসঃ ডি-৮ এর অফিসিয়াল ওয়েবসাইট।

১,৭৬৭.
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স-এর সর্বশেষ তথ্যানুসারে, ২০২৩ সাল শেষে বিশ্বের শীর্ষ ধনী কে?
  1. বার্নার্ড আর্নল্ট
  2. ল্যারি এলিসন
  3. ইলন মাস্ক
  4. জেফ বেজোস
ব্যাখ্যা
বিশ্বের শীর্ষ ধনী:
- প্রকাশক: Bloomberg Billionaires Index.
1. ইলন মাস্ক,
2. জেফ বেজোস, 
3. বার্নার্ড আর্নল্ট,
4. বিল গেটস,
5. স্টিভ বালমার,
6. মার্ক জুকারবার্গ, 
7. ল্যারি পেজ,
8. ওয়ারেন বাফেট,
9. সের্গেই ব্রিন,
10. ল্যারি এলিসন।

উৎস: Bloomberg Billionaires Index. [link]
১,৭৬৮.
মহাকাশে প্রথম আনন্দ ভ্রমণকারী কে?
  1. ইউরি গ্যাগারিন
  2. ডেনিস টিটো
  3. নীল আর্মস্ট্রং
  4. মাইকেল কলিন্স
ব্যাখ্যা
মহাকাশে প্রথম আনন্দ ভ্রমণকারী ডেনিস টিটো। তিনি ২০০১ সালের ২৮ এপ্রিল সোয়াজ টিএম-৩২ মহাকাশযানে প্রথম পর্যটক হিসাবে মহাকাশ ভ্রমণ করেন। 
১,৭৬৯.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিয়েতনাম কোন দেশের দখলে ছিল?
  1. জার্মানি
  2.  ফ্রান্স
  3. ইতালি
  4. জাপান
ব্যাখ্যা

ভিয়েতনাম: 
- ভিয়েতনাম দীর্ঘদিন ফরাসি ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল।
- এবং ১৯৫৪ সালে ফ্রান্সের পরাজয়ের পর দেশটি উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম-এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়।
- বিভাজনটি করা হয় ১৭° উত্তর অক্ষাংশ বরাবর।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিয়েতনাম জাপানের দখলে ছিল, 
- উত্তর ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন হো চি মিন, যিনি 'আঙ্কেল হো' নামে পরিচিত।

• ভিয়েতনাম যুদ্ধ (১৯৫৫-১৯৭৫)
- উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যকার সংঘাত ১৯৫৫ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চলতে থাকে, যা ইতিহাসে ভিয়েতনাম যুদ্ধ বা দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ নামে পরিচিত।
- এই যুদ্ধে উত্তর ভিয়েতনামকে সোভিয়েত ইউনিয়ন, চীন ও অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো সমর্থন করে।
- অপরদিকে দক্ষিণ ভিয়েতনামকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ফিলিপাইনসহ কমিউনিস্ট-বিরোধী দেশগুলো সহায়তা প্রদান করে।

• মার্কিন সম্পৃক্ততা ও যুদ্ধের ভয়াবহতা: 
- ১৯৬৫ সালে দক্ষিণ ভিয়েতনামের সরকারকে রক্ষা করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সৈন্য পাঠায়, যার ফলে যুদ্ধটি ব্যাপক আকার ধারণ করে।
- এই দীর্ঘ ও রক্তক্ষয়ী সংঘাতে প্রায় ৩২ লক্ষ ভিয়েতনামি নাগরিক নিহত হন। পাশাপাশি যুদ্ধের প্রভাব পড়ে প্রতিবেশী দেশগুলোতে-প্রায় ১০-১৫ লক্ষ লাওস ও কম্বোডীয় নাগরিক প্রাণ হারান।
- যুক্তরাষ্ট্রের প্রায় ৫৮ হাজার সেনা নিহত এবং ৩ লক্ষের বেশি আহত বা পঙ্গু হন। যুদ্ধটি বিশ্ব ইতিহাসে অন্যতম ভয়াবহ সামরিক সংঘাত হিসেবে বিবেচিত।
- দীর্ঘ যুদ্ধ ও আন্তর্জাতিক চাপের পর ১৯৭৫ সালে দক্ষিণ ভিয়েতনামের পতন ঘটে।
- এর পর ১৯৭৬ সালের ২ জুলাই উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়ে সমাজতান্ত্রিক শাসনের অধীনে একটি একক রাষ্ট্রে পরিণত হয়।
- এবং রাষ্ট্রের নামকরণ করাহয় 'সোশ্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম'।

উৎস: ব্রিটানিকা এবং হিস্টোরি. কম।

১,৭৭০.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) এস্টার ম্যাকভে
  2. খ) ররি স্টুওয়ার্ট
  3. গ) নেভিলি চেম্বারলেইন
  4. ঘ) ম্যাট হ্যানকক
ব্যাখ্যা
দ্বিতীয় যুদ্ধকালীন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান:
▪ যুক্তরাষ্ট্র - ফ্রাঙ্কলিন ডি.রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান (প্রেসিডেন্ট)
▪ সোভিয়েত ইউনিয়ন - জোসেফ স্ট্যালিন (প্রেসিডেন্ট/নেতা)
▪ যুক্তরাজ্য - উইনস্টন চার্চিল ও নেভিলি চেম্বারলেইন (প্রধানমন্ত্রী)
▪ ফ্রান্স - চার্লস ডি গল (প্রবাসী সরকারের প্রধান)
▪ জার্মানি - এডলফ হিটলার (চ্যান্সেলর/ফুয়েরার)
▪ জাপান - হিরোহিতো (সম্রাট)
▪ ইতালি - বেনিতো মুসোলিনী ও পিয়েত্রো বাডুগোল্লি (প্রধানমন্ত্রী)।

তথ্যসূত্র:- হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা। 
১,৭৭১.
জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক সংস্থা নিচের কোনটি?
  1. ক) UNHCR
  2. খ) UNRWA
  3. গ) UNSSC
  4. ঘ) UNIDIR
ব্যাখ্যা
• জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক সংস্থা হচ্ছে - The United Nations Institute for Disarmament Research  (UNIDIR).

• UNIDIR হল জাতিসংঘের মধ্যে স্বেচ্ছায় অর্থায়ন করা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। 
- এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড এ অবস্থিত।
- বর্তমান পরিচালকের নাম Robin Geiss.

তথ্যসূত্রঃ UNIDIR অফিশিয়াল ওয়েবসাইট।
১,৭৭২.
২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপে কয়টি গ্রুপ রয়েছে?
  1. ৬টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১২টি
ব্যাখ্যা

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।

- আয়োজক দেশ: ৩টি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।
- সময়কাল: ১১ জুন - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- গ্রুপ: ১২টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল বলের নাম ট্রায়োন্ডা।
- ২০২৬ বিশ্বকাপ ফুটবলের তিনটি মাসকট উন্মোচন করেছে ফিফা। 

⇒ বিশ্বকাপের ১২টি গ্রুপ:
- গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরো প্লে‑অফ ডি বিজয়ী। 
- গ্রুপ ‘বি’: কানাডা, ইউরো প্লে‑অফ এ বিজয়ী, কাতার, সুইজারল্যান্ড। 
- গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।
- গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরো প্লে‑অফ সি বিজয়ী। 
- গ্রুপ ই: জার্মানি, কিউরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর। 
- গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া এবং ইউরোপিয়ান প্লে-অফ ‘বি’ জয়ী দল।
- গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড।
- গ্রুপ ‘এইচ’: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে।
- গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে এবং ফিফা প্লে-অফ ২ জয়ী দল।
- গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
- গ্রুপ ‘কে’: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া এবং ফিফা প্লে-অফ ১ জয়ী দল।
- গ্রুপ ‘এল’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

উৎস: i) FIFA ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

১,৭৭৩.
IBRD-এর পূর্ণরূপ কী?
  1. International Bank for Reconstruction and Development
  2. International Bank for Recovery and Development
  3. International Bureau for Reconstruction and Development
  4. International Bank for Research and Development
ব্যাখ্যা

IBRD:
- IBRD এর পূর্ণরূপ International Bank for Reconstruction and Development.
- এটি হল একটি বিশ্বব্যাপী উন্নয়ন সমবায় যা ১৮৯টি সদস্য দেশের মালিকানাধীন।
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হিসাবে, এটি মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলিকে ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং উপদেষ্টা পরিষেবা প্রদান করে।
- আঞ্চলিক এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সমন্বয় করে বিশ্বব্যাংক গ্রুপের লক্ষ্যকে সমর্থন করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে পুনর্গঠনে সহায়তা করার জন্য ১৯৪৪ সালে তৈরি, IBRD বিশ্বব্যাংক গঠনের জন্য সবচেয়ে দরিদ্র দেশগুলির জন্য আমাদের তহবিল IDA-এর সাথে যোগ দেয়।
- সংস্থাটি উন্নয়নশীল দেশগুলির সরকারী ও বেসরকারী খাতের সাথে দারিদ্র্য হ্রাস এবং ভাগ করা সমৃদ্ধি গড়ে তোলার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

১,৭৭৪.
ইউরোপীয় ইউনিয়নের কততম দেশ হিসেবে ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা চালু করে?
  1. ১৭তম
  2. ১৮তম
  3. ১৯তম
  4. ২০তম
ব্যাখ্যা
ইউরো:

- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- লাটভিয়া ১৮তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- লিথুনিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।

তথ্যসূত্র - ইইউ এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,৭৭৫.
THAAD (থাড) কী?
  1. গোয়েন্দা সংস্থা
  2. সন্ত্রাসী সংস্থা
  3. পরিবেশ সংস্থা
  4. মিসাইল প্রতিরক্ষা সংস্থা
ব্যাখ্যা
• THAAD (থাড) :
- থাড বা Terminal High Altitude Area Defense (THAAD) হচ্ছে এক ধরনের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা।
- মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী সংস্থা লকহিড মার্টিন থাড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে।
- শত্রু কোনো দেশ থেকে যদি কোনো মিসাইল নিক্ষেপিত হয়, থাড প্রতিরক্ষা ব্যবস্থা তা মহাশূন্যেই ধ্বংস করে দিতে সক্ষম।
- যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এটি ব্যবহার করে এবং ইতোমধ্যে আরব আমিরাত, তুরষ্ক ও দক্ষিণ কোরিয়াতে তা মোতায়েন করা হয়েছে।
- থাড মিসাইল-এর ব্যাপ্তি ১২৫ মাইল।
- থাড মিসাইল ব্যাটারী এক সাথে ৬টি মিসাইল নিক্ষেপ করতে পারে এবং শত্রু মিসাইল টার্গেটে আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম।
- প্রতিটি থাড মিসাইল ব্যাটারীর মূল্য ৮০০ মিলিয়ন ডলার।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ - তারেক শামসুর রেহমান।
১,৭৭৬.
বিশ্বের কনিষ্ঠতম প্রজাতান্ত্রিক রাষ্ট্র কোনটি?
  1. ক) নিকারাগুয়া
  2. খ) বার্বাডোজ
  3. গ) কোস্টারিকা
  4. ঘ) উত্তর আয়ারল্যান্ড
ব্যাখ্যা
বার্বাডোসের স্বাধীনতার ৫৫তম বার্ষিকীতে ৩০ নভেম্বর, ২০২১ দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সান্দ্রা ম্যাসন।
জন্ম নেয় বিশ্বের কনিষ্ঠতম প্রজাতান্ত্রিক রাষ্ট্র। যার মধ্য দিয়ে অবসান ঘটে ৪০০ বছরের রাজতন্ত্রের। 
বার্বাডোসই একমাত্র দেশ যে দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উভয়ই নারী।
দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন মিয়া আমর মটলি।
সান্দ্রা ম্যাসন দেশটির পার্লামেন্টের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্টও।
৩০ নভেম্বর, ২০২১ বার্বাডোসের রাষ্ট্রপ্রধানের পদ থেকে বাদ পড়ায় বর্তমানে ১৫ দেশের রাষ্ট্রপ্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ।
১,৭৭৭.
নিচের কোনটি 'বিশ্ব পর্যটন সংস্থা'?
  1. ক) UNIDO
  2. খ) UNWTO
  3. গ) UNCTAD
  4. ঘ) UNESCO
ব্যাখ্যা
UNWTO - এর পূর্ণরূপ The World Tourism Organization বা বিশ্ব পর্যটন সংস্থা। 
এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা দ্বায়িত্বশীল, টেকসই ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্য একটি পর্যটন ব্যবস্থা গড়ে তোলার লক্ষে কাজ করে থাকে।

এই সংস্থাটি ১৯৩৪ সালে  International Union of Official Tourist Propaganda Organizations (IUOTPO) নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৪৬ সালে লন্ডনে ‘The First International Congress of National Tourism Bodies’ এর সভায় এর নাম পরিবর্তন করে The World Tourism Organization (UNWTO) রাখা হয়। 
সদরদপ্তর : মাদ্রিদ, স্পেন

⤇ বাংলাদেশ ১৯৭৫ সালে বিশ্ব পর্যটন সংস্থার সদস্য পদ লাভ করে।
⤇ The General Assembly - হচ্ছে এই সংস্থার প্রধান ও সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহনকারী অঙ্গ।
⤇ বর্তমান প্রধান (মহাসচিব): Zurab Pololikashvili (১ জানুয়ারি, ২০১৮ - বর্তমান); তিনি জর্জিয়ার নাগরিক।
⤇ ২৭ সেপ্টেম্বর - কে বিশ্ব পর্যটন দিবস হিসাবে পালন করা হয়।
 
(তথ্যসূত্র: UNWTO ওয়েবসাইট)
১,৭৭৮.
'ব্যালন ডি’অর ২০২৪' - এ বর্ষসেরা পুরুষ গোলকিপার নির্বাচিত হয়েছেন কে?
  1. এমিলিয়ানো মার্টিনেজ
  2. এলিসন বেকার
  3. থিবো কোর্তোয়া
  4. টের স্টেগেন
ব্যাখ্যা
ব্যালন ডি'অর:
- ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি'অর।
- ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে।
- ১৯৫৬ সালে এর যাত্রা শুরু হয়েছিল।
- ২০২৪ সালে ৬৮তম ব্যালন ডি'অর অনুষ্ঠিত হয়।

ব্যালন ডি’অর ২০২৪:
- বর্ষসেরা পুরুষ ফুটবলার: রদ্রি।
- বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি।
- বর্ষসেরা তরুণ ফুটবলার: লামিন ইয়ামাল।
- বর্ষসেরা স্ট্রাইকার: কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন।
- বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ।
- বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি।
- বর্ষসেরা নারী কোচ: এমা হায়েস।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: রিয়াল মাদ্রিদ।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: হেনিফার এরমোসো।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।
১,৭৭৯.
জাতিসংঘের UN Emergency Force (UNEF) প্রথমবার কোন আন্তর্জাতিক সংকট মোকাবিলায় মোতায়েন করা হয়েছিল?
  1. সুয়েজ সংকট
  2. কঙ্গো সংকট
  3. কাশ্মীর সংকট
  4. বসনিয়া সংকট
ব্যাখ্যা

- ১৯৫৬ সালের সুয়েজ সংকটের সময় প্রথম সশস্ত্র শান্তিরক্ষী বাহিনী, UNEF (UN Emergency Force), মোতায়েন করা হয়।

​জাতিসংঘের শান্তিরক্ষা মিশন UNEF:
- UNEF-এর পূর্ণরূপ: United Nations Emergency Force.
- এটি সুয়েজ সংকট সমাধানের জন্য গঠিত হয়েছিল।
- UNEF-I ছিল জাতিসংঘের প্রথম সশস্ত্র শান্তিরক্ষা মিশন।
- সময়কাল: নভেম্বর ১৯৫৬ – জুন ১৯৬৭।

সূত্র: United Nations Peacekeeping ওয়েবসাইট, দৈনিক কালের কণ্ঠ।

১,৭৮০.
নিচের কোন দেশের পতাকায় চাঁদ ও সূর্য রয়েছে?
  1. সোমালিয়া
  2. ব্রুনাই
  3. নেপাল
  4. সৌদি আরব
ব্যাখ্যা
• পতাকায় চাঁদ ও সূর্য রয়েছে নেপাল।
- নেপালের পতাকা বিশ্বের একমাত্র অ আয়তকার  জাতীয় পতাকা।
- এটি দুটি ত্রিভুজ অংশ নিয়ে গঠিত উপরেরটি ছোট এবং নিচেরটি বড়।
- এ পতাকার মধ্যে রয়েছে দুটি প্রতীক: চাঁদ ও সূর্য।

নেপাল: 

- সরকারী নাম: Federal Democratic Republic of Nepal. 
- অবস্থান: দক্ষিণ এশিয়ায়, ভারতের চারদিকে ঘেরা, উত্তরে তিব্বত।
- আয়তন: ১৪৭,৫১৬ কিমি।
- রাজধানী :কাঠমান্ডু।
- প্রধান ধর্ম: হিন্দুধর্ম।
- শাসনব্যবস্থা: পার্লামেন্টারি ফেডারেল গণতন্ত্র; দুই কক্ষ বিশিষ্ট সংসদ।
- মুদ্রা: নেপালি রুপি।


উৎস: ব্রিটানিকা। 

১,৭৮১.
বিশ্বব্যাংক সর্বপ্রথম কোন দেশকে ঋণ দেয়?
  1. ভারত
  2. মেক্সিকো
  3. ফ্রান্স
  4. কানাডা
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স। ফ্রান্স ১৯৪৭ সালে এই ঋণ নিয়েছিল।

এছাড়াও,
- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংকের সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ ভারত।

উৎস: World Bank ওয়েবসাইট।
১,৭৮২.
ইতিহাসের প্রথম লিখিত আইনের প্রচলন হয় -
  1. ব্যাবিলনে
  2. রোমে
  3. গ্রিসে
  4. পারস্যে
ব্যাখ্যা
• অবস্থান এবং ধ্বংসাবশেষ:
- ব্যাবিলন মেসোপটেমিয়ার একটি শহর ছিল, এর ধ্বংসাবশেষ পাওয়া যায় ইরাকের বাবিল প্রদেশে।
- ব্যাবিলন ছিল পৃথিবীর প্রথম লিখিত আইন প্রচলনের জন্যে।
- ব্যাবিলনীয়দের আইন হাম্মুরাবির আইন নামে পরিচিত ছিল।
- হাম্মুরাবি ছিলেন ব্যাবিলনীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা।

উৎস: Britannica.com
১,৭৮৩.
কামাল আতাতুর্ক কোন দেশের নেতা ছিলেন?
  1. মিশর
  2. তুর্কিয়ে
  3. সিরিয়া
  4. ইরাক
ব্যাখ্যা
মোস্তফা কামাল পাশা:
- আধুনিক তুরস্কের জনক খ্যাত মোস্তফা কামাল পাশা বা কামাল আতাতুর্ক
- ১৯২৩ সালে তুরস্কের ওসমানীয় খেলাফত বিলুপ্ত করে তুরস্ককে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন।
একই সময়ে তিনি তুরস্ককে একটি আধুনিকমনস্ক রাষ্ট্রে পরিণত করতে ব্যাপক সংস্কার কর্মসূচি গ্রহণ করেন। এর অংশ হিসেবে ধর্ম পালনের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ‍তুরস্কের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন- কামাল পাশা।

সূত্র: ব্রিটানিকা।
১,৭৮৪.
আজভ ব্যাটালিয়ন কোন দেশের আধা-সামরিক গোষ্ঠী?
  1. রাশিয়া
  2. ইউক্রেন
  3. জার্মানি
  4. সিরিয়া
ব্যাখ্যা
আজভ ব্যাটালিয়ন ইউক্রেনের আধা-সামরিক গোষ্ঠী।

আজভ ব্যাটালিয়ন:
- আজভ ব্যাটালিয়ন হলো একটি সশস্ত্র আধা-সামরিক গোষ্ঠী।
- এর সব সদস্যই স্বেচ্ছাসেবী।
- এই গোষ্ঠীটি অতি-জাতীয়তাবাদী।
- এরা নব্য-নাৎসিবাদ ও শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
- এরা নিজেদের নব্য-নাৎসি পরিচয় দিয়ে থাকে।
- ২০১৪ সালের মে মাসে স্বেচ্ছাসেবী গোষ্ঠী হিসেবে আজভ ব্যাটালিয়ন প্রতিষ্ঠিত হয়।
- এর উদ্যোক্তা ছিল একদল ইউক্রেনীয় অতি-জাতীয়তাবাদী এবং নব্য-নাৎসি সোশ্যাল ন্যাশনাল অ্যাসেম্বলি (এসএনএ) গোষ্ঠী।
- পরে একে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে 'ইনটারভেনশন ইউনিট' হিসেবে যুক্ত করা হয়।
- আজভ ব্যাটালিয়নের প্রতিষ্ঠাতা আন্দ্রেই বিলেতস্কি। 

উল্লেখ্য,
- আজভ ব্যাটালিয়নের সদস্যসংখ্যা প্রায় ৯০০।
- তাদের অধিকাংশই প্যারামিলিটারি।
- এই ব্যাটালিয়নের সদস্যদের প্রশিক্ষণ দেয় ইসরায়েলি আর্মির কর্মকর্তারা।
- বর্তমানে আজভ ব্যাটালিয়নের খরচ বহন করেন অলিগার্ক ইগর কলোময়েস্কি (ইউক্রেনিয়ান বিদ্যুৎ গ্রিডের মালিক)।

⇒ ২০১৪ সালে ২ মে এই প্যারামিলিটারি বাহিনী ওডেসায় হাউস অভ ট্রেড ইউনিয়নসে হামলা চালিয়ে গণহত্যা চালায়।
- এছাড়া দনবাস (ইউক্রেনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল) অঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের ওপর হামলা চালিয়ে হত্যাকাণ্ড চালিয়েছে এই আজভ গোষ্ঠী।
- ২০১৫ সালে এক ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারার পর কুখ্যাত হয়ে ওঠে আজভ ব্যাটালিয়ন।
- ২০১৮ সালে আজভ ইউনিট রোমা সম্প্রদায়ের বিরুদ্ধে সুসংগঠিত লুণ্ঠন ও হত্যাকাণ্ড চালায়।

উৎস: i) ১ মার্চ, ২০২২, Al Jazeera।
         ii) ১৭ মার্চ, ২০২২, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
১,৭৮৫.
'ওয়েস্টমিনিস্টার' কী?
  1. ব্রিটিশ আইনসভার উচ্চকক্ষ
  2. ব্রিটিশ আইনসভার নিম্নকক্ষ
  3. ব্রিটিশ আইনসভার ভবনের নাম
  4. ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়
ব্যাখ্যা
• ওয়েস্টমিনিস্টার" বলতে মূলত বোঝানো হয় "প্যালেস অব ওয়েস্টমিনিস্টার" (Palace of Westminster), যা যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন হিসেবে ব্যবহৃত হয়।

এই ভবনে দুটি কক্ষ থাকে:
- হাউস অব কমন্স (নিম্নকক্ষ); আসন সংখ্যা: ৬৫০ জন। 
- হাউস অব লর্ডস (উচ্চকক্ষ); আসন সংখ্যা: ৮০৪ জন। 
- এই দুই কক্ষ মিলেই গঠিত হয় যুক্তরাজ্যের সংসদ (British Parliament), এবং তারা ওয়েস্টমিনিস্টার ভবনেই বসেন ও কাজ করেন।
- ওয়েস্টমিনিস্টার ভবনটি লন্ডনের ওয়েস্টমিনিস্টার এলাকায় অবস্থিত।
- এটি টেমস নদীর তীরে অবস্থিত এবং এর পাশে রয়েছে বিখ্যাত বিগ বেন ঘড়ি টাওয়ার।

উল্লেখ্য,
- যুক্তরাজ্যের সংবিধান অলিখিত।
- জাতীয় প্রতীক: গোলাপ।
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন: ১০ নং ডাইনিং স্ট্রিট।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
- ব্রিটিশ রাজপরিবারের বাসভবন: বাকিংহাম প্যালেস (লন্ডন)।
- বৃটেনের অর্থমন্ত্রীর বাসভবন: ১১ নং ডাইনিং স্ট্রিট।

উৎস: ব্রিটানিকা।
১,৭৮৬.
গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী কবে পালিত হয়েছে?
  1. ১০ অক্টোবর
  2. ১৫ অক্টোবর
  3. ১ অক্টোবর
  4. ৯ অক্টোবর
ব্যাখ্যা
চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রসঙ্গকথা:
- ১লা অক্টোবর হচ্ছে নয়াচীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী।

গণপ্রজাতন্ত্রী চীন:
- মাও সেতুং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়।
- মাও সেতুং - কে গণচীনের জনক বলা হয়।
- ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্র কায়েম হয়।
- এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়।
- ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
- সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।
- ১৯৪৯ সালে মাও সেতুংয়ে নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও সেতুং (Mao Zedong) এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন (People's Republic of China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - Britannica.com & History.com
১,৭৮৭.
আন্তর্জাতিক আদালতের সভাপতি কয় বছরের জন্য নির্বাচিত হন?
  1. তিন বছর
  2. সাত বছর
  3. চার বছর
  4. নয় বছর
ব্যাখ্যা

• ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস:
- জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত।
- আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত দি হেগ, নেদারল্যান্ডস।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে।
- আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন।
- আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য।
- আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

১,৭৮৮.
‘গ্রিনপিস ইন্টারন্যাশনালের’ সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) নেদারল্যান্ড
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) নরওয়ে
ব্যাখ্যা
‘গ্রিনপিস ইন্টারন্যাশনালের’ সদরদপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে অবস্থিত।
গ্রিনপিস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন যা ২৭টি স্বাধীন জাতীয় ও আঞ্চলিক সংস্থার সমন্বয়ে গঠিত। এটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
(সূত্রঃ গ্রিনপিস ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
১,৭৮৯.
ফাইভ এস কোন খেলার সাথে জড়িত?
  1. হকি
  2. দাবা
  3. ক্রিকেট
  4. ফুটবল
ব্যাখ্যা
হকি খেলা:
- হকি একটি প্রাচীন ও জনপ্রিয় খেলা।
- হকি খেলায় ২ জন রেফারি থাকেন।
- প্রতি দলে ১১ জন খেলোয়াড় নিয়ে দুটি দলের মধ্যে সমতল ঘাসযুক্ত মাঠ ও কৃত্রিম টার্ফের উপর বাঁকানো স্টিক ও বলের সাহায্যে এই খেলা অনুষ্ঠিত হয়।
- খেলার সময় প্রত্যেক দলের লক্ষ্য থাকে স্টিকের সাহায্যে বলকে চালিয়ে বিপক্ষের গোল সীমানায় প্রবেশ করিয়ে স্কোর করা।
- হকি খেলার মাঠ আয়তাকার এবং তার মাপ ১০০× ৬০ গজ।
- হকি খেলায় ব্যবহৃত বলের ওজন ও পরিধি যথাক্রমে ৫.৫ আউন্স ও ২৩.৫ সেমি।
- গ্রিসে এই খেলার উৎপত্তি ধরা হলেও হকি খেলা পূর্ণতা পায় ইংল্যান্ডে।

• অন্যদিকে Hockey 5s নামে প্রতি দলে ৫ জন করে ছোট পরিসরে হকি খেলা হয়। যেখানে ৪ জন খেলোয়াড় ও ১ জন গোলরক্ষক থাকে। 
- ২০১৪ সালে 'ইয়ুথ অলিম্পিক গেমস' এ প্রথম এই খেলাটি পরিচালিত হয়। 

তাই বলা যায় ফাইভ এস হকি খেলার সাথে জড়িত। 

উৎস: বাংলাপিডিয়া ও ব্রিটানিকা, www.hockeyvictoria.org.au.
১,৭৯০.
নাজলা বাউডেন রমাদান কোন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী?
  1. ক) আলবেনিয়া
  2. খ) তিউনিশিয়া
  3. গ) মরক্কো
  4. ঘ) আজারবাইজান
ব্যাখ্যা
- তিউনিশিয়ার তথা আরববিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব গ্রহন করেন নাজলা বাউডেন রমাদান
- লুবনা আল কাশিমি সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসের প্রথম নারী মন্ত্রী।
- লুবনা এস. ওলয়ান মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী নারী ব্যবসায়ী হিসেবে বেশ পরিচিতি।
- আমিনাহ গুরিব-ফাকিম ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসের প্রথম নারী প্রেসিডেন্ট। এছাড়া তিনি একজন বিজ্ঞানী হিসেবেও পরিচিত।
উৎস : পত্রিকা রিপোর্ট।
১,৭৯১.
SDR সুবিধা প্রবর্তনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল কবে গঠনতন্ত্র (Article) সংশোধন করেছিল?
  1. ১৯৬৯ সালে
  2. ১৯৭০ সালে
  3. ১৯৫৯ সালে
  4. ১৯৭১ সালে
ব্যাখ্যা
SDR:
- SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights.
- SDR হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা তৈরি একটি বিশেষ ধরনের মুদ্রা।
- এটা কোনো দেশের স্থানীয় মুদ্রা নয় বরং একটি আন্তর্জাতিক "মুদ্রা ইউনিট" যা বিভিন্ন দেশ তাদের আর্থিক প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারে।
- এটা এমনভাবে তৈরি হয়েছে যেন বিশ্বের দেশগুলো একে ব্যবহার করে তাদের অর্থনৈতিক সমস্যা সমাধান করতে পারে।
- উদাহরণ হিসেবে, যদি কোনো দেশের মুদ্রার দাম কমে যায় বা তারা আর্থিক সংকটে পড়ে, তখন তারা SDR ব্যবহার করে IMF থেকে সাহায্য নিতে পারে।
- SDR এর মূল্য কয়েকটি প্রধান মুদ্রা: মার্কিন ডলার (USD), ইউরো (EUR), চীনা রেনমিনবি (CNY), জাপানি ইয়েন (JPY) এবং ব্রিটিশ পাউন্ড (GBP) ওপর নির্ভর করে।
- SDR মূলত একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ, যা সদস্য দেশগুলোর মধ্যে প্রয়োজন অনুযায়ী বিনিময় করা যায়।

উল্লেখ্য,
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) SDR (Special Drawing Rights) গঠনতন্ত্র সংশোধন করেছিল ১৯৬৯ সালে।
- এই সংশোধনের মাধ্যমে IMF SDR তৈরি ও ব্যবহারের প্রক্রিয়া শুরু করে, যা আন্তর্জাতিক মুদ্রা সঞ্চয় হিসেবে ব্যবহৃত হয়।

উৎস: IMF ওয়েবসাইট।
১,৭৯২.
১৯৪৮ সালে স্বাক্ষরিত ব্রাসেলস চুক্তি স্বাক্ষরকারী দেশ কয়টি?
ব্যাখ্যা
ব্রাসেলস চুক্তি:
- এটি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা এবং সম্মিলিত আত্মরক্ষা সংক্রান্ত চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৭ মার্চ, ১৯৪৮ সালে।
- কার্যকর হয়: ২৫ আগস্ট, ১৯৪৮ সালে।
- স্বাক্ষরিত দেশ: ৫টি।
- স্বাক্ষরিত দেশ: ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ।
- এ চুক্তির আওতায় দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানো হয়।
- 'ব্রাসেলস ট্রিটি অর্গানাইজেশন' বা 'ওয়েস্টার্ন ইউনিয়ন' নামেও পরিচিত।

উল্লেখ্য,
- অকার্যকর হয়: ২০১৭ সালে।

উৎস: I) CVCE eu ওয়েবসাইট।
         ii) Britannica.
১,৭৯৩.
নিচের কোন সংস্থা নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিয়ে কাজ করে?
  1. ক) WN WOMEN
  2. খ) UNIFEM
  3. গ) UNHCR
  4. ঘ) ILO
ব্যাখ্যা
• ইউএন ওমেন বা জাতিসংঘ লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা জাতিসংঘের অধীন একটি সংস্থা যা নারীর ক্ষমতা আনয়নে কাজ করে।
• প্রধান: ফুমজিল মিয়াম্বো
• প্রতিষ্ঠাকাল: ২০১০
• প্রধান কার্যালয়: নিউইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র।

অন্যদিকে --
• UNIFEM :  জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল (The United Nations Development Fund for Women ).
• প্রতিষ্ঠাকাল: ১৯৭৬
• প্রধান কার্যালয়: নিউইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র।

• UNHCR --জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার।
• ILO ---আন্তর্জাতিক শ্রম সংস্থা ।

তথ্যসূত্র:  WN WOMEN ওয়েবসাইট  ও Encyclopedia Britannica ।
১,৭৯৪.
কৃষ্ণ সাগরের তীরবর্তী রাষ্ট্র কোনটি?
  1. ক) গ্রীস
  2. খ) বেলারুশ
  3. গ) ইউক্রেন
  4. ঘ) ইংল্যান্ড
ব্যাখ্যা
কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশের সংখ্যা - ৬টি।
দেশগুলো হলো -
- রাশিয়া
- ইউক্রেন
- জর্জিয়া
- রোমানিয়া
- বুলগেরিয়া
- তুরস্ক।

উৎস: ব্রিটানিকা।
১,৭৯৫.
'G-20 Summit -2025' এর আয়োজক দেশ কোনটি?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. ব্রাজিল
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা
ব্যাখ্যা
'G-20 Summit -2025' এর আয়োজক দেশ - দক্ষিণ আফ্রিকা।

• জি-২০:

- G-20 বা Group of 20।
- এটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০।
- এটি বৈশ্বিক স্থাপত্য গঠন ও শক্তিশালীকরণ আর সব প্রধান আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।
-  জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

উৎস: G20 ওয়েবসাইট।
১,৭৯৬.
কাতার ফুটবল বিশ্বকাপে 'টুর্নামেন্ট সেরা গোল'টি কে করেন?
  1. ক) লিওনেল মেসি
  2. খ) কিলিয়ান এমবাপ্পে
  3. গ) লুকা মদ্রিচ
  4. ঘ) রিচার্লিসন
ব্যাখ্যা
কাতার ফুটবল বিশ্বকাপ – ২০২
১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ। প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে। প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ। পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 

এক নজরে ২০২২ সালে অনুষ্ঠিত কাতার ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)
-  সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর
-  অংশগ্রহণকারী দেশ: ৩২ টি
-  বল:
   আল রিহলা (গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত),
   আল হিলম (সেমিফাইনাল ও ফাইনাল; এটি আল রিহলার একটি ভিন্ন ভার্শন)
- মাসকট: লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়]
- থিম সং: হা’ইয়া হা’ইয়া [Hayya Hayya (Better Together)]
- সাউন্ডট্র্যাক: Dreamers
- মোট ম্যাচ: ৬৪ টি
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)
- রানার্স আপ: ফ্রান্স
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- সিলভার বল: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
- ব্রোঞ্জ বল: লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)
- সিলভার বুট: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- ব্রোঞ্জ বুট: ওলিভার জিরু
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে) [Link]
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
১,৭৯৭.
'আল-ফাশের' শহরটি কোথায় অবস্থিত?
  1. লিবিয়া
  2. সুদান
  3. দক্ষিণ সুদান
  4. মিশর 
ব্যাখ্যা

• আল-ফাশের: 
- আল-ফাশের হলো সুদানের পশ্চিমাঞ্চলের একটি শহর, যা নিয়ালা শহর থেকে প্রায় ১২০ মাইল (১৯৫ কিলোমিটার) উত্তর-পূর্বে অবস্থিত।
- সুদানের পশ্চিমে অবস্থিত আল-ফাশের একসময় গুরুত্বপূর্ণ কাফেলা-বাণিজ্যের কেন্দ্র ছিল।
 - নিয়ালা থেকে প্রায় দুইশ কিলোমিটার দূরের এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে অবস্থিত এবং আশপাশের অঞ্চলে উৎপাদিত শস্য ও ফলের প্রধান বাজার হিসেবেই এর পরিচিতি।
- অষ্টাদশ শতকের শেষ দিকে দারফুরের ফুর সালতানাতের শাসক সুলতান আবদুর রহমান আল-রাশেদ এখানেই তাঁর রাজধানী স্থাপন করেন।
 - সুলতানের প্রাসাদকে কেন্দ্র করেই ধীরে ধীরে আজকের আল-ফাশের শহর গড়ে ওঠে।

উল্লেখ্য,
- তিন বছরে গড়িয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদানের গৃহযুদ্ধ।
- ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সামরিক বাহিনী (SAF) ও আধাসামরিক Rapid Support Forces (RSF)-এর মধ্যে সংঘর্ষ দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
- সংঘাতের মূল কারণ হচ্ছে ক্ষমতার কুণ্ডলি।
- সুদানের পশ্চিম দারফুরের আল-ফাশের শহর দখলের পর থেকে ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে আধাসামরিক বাহিনী আরএসএফ।
- প্রকাশ্যে রাস্তায় মানুষকে গুলি করে হত্যা, ট্রাকচাপা দিয়ে পিষে ফেলার মতো নৃশংসতা চলছে।
- এরপর শত শত মরদেহ গুম করে, পুড়িয়ে বা গণকবরে চাপা দিয়ে নৃশংসতার প্রমাণ মুছে ফেলার চেষ্টাও চলছে।

 তথ্যসূত্র: ব্রিটানিকা ও রয়টার্স।

১,৭৯৮.
অষ্ট্রেলিয়ার সংবাদ সংস্থা নিচের কোনটি?
  1. সিপি
  2. এএফপি
  3. এপিপি
  4. এবিসি
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- বাংলাদেশ: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), মিডিয়া সিন্ডিকেট, ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), ইন্টার সার্ভিস পাবলিক রিলেসন (আইএসপিআর), ইউনাইটেড নিউজ অব, বাংলাদেশ (ইউএনবি), আবাস, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)।
- যুক্তরাষ্ট্র: এসোসিয়েট প্রেস (এপি), ভয়েস অব আমেরিকা (VOA), ক্যাবল নিউজ, নেটওয়ার্ক (CNN)।
- যুক্তরাজ্য: রয়টার্স, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)।
- পাকিস্তান: এসোসিয়েট প্রেস অব পাকিস্তান (এপিপি), পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল (পিপিআই), ইউনাইটেড প্রেস অব পাকিস্তান (ইউপিপি)।
- চীন: সিনহুয়া।
- ফ্রান্স: এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)।
- ভারত: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI), ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)।
- রাশিয়া: ইতার-তাস (ITAR-TASS), রাশিয়া টুডে (Rossiya Segodnya), ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা), ইরান নিউজ এজেন্সি (আইএনএ)।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।
- অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- সিরিয়া: সানা।
- লিবিয়া: জানা।
- মালয়েশিয়া: বারনামা।
- মিশর: মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- পর্তুগাল: লুসা।
- বেলজিয়াম: বেলজা।

উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
১,৭৯৯.
সম্প্রতি মঙ্গলপৃষ্ঠে অবতরণকারী চীনা রোভারের নাম কী?
  1. ক) আমঝি
  2. খ) ঝুরং
  3. গ) শেনঝু
  4. ঘ) চেংদু
ব্যাখ্যা
- গত ১৬ মে ২০২১ বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চীন মঙ্গলপৃষ্ঠে ‘ঝুরং’ নামের রোভার অবতরণ করাতে সক্ষম হয়।
- ঝুরং রোভার মঙ্গলের কক্ষপথে প্রদক্ষিণরত চীনের তিয়ানওয়ে-১ মহাকাশযানের অংশ।
- এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম দেশ হিসেব মঙ্গলপৃষ্ঠে রোভার অবতরণে সক্ষম হয়।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
১,৮০০.
ইহুদিবাদ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
  1. থিওডর হার্জেল
  2. আইজ্যাক রবিন
  3. ব্যারন রথসচাইল্ড
  4. ডেভিড বেন গুরিয়েন
ব্যাখ্যা
ইসরাইল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরাইল।
- রাজধানী: জেরুজালেম।
- মুদ্রা: শেকেল।
- ইসরাইলের ভাষা হিব্রু।
- ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরাইল।
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।
- গোয়েন্দা সংস্থা: মোসাদ, আমান।
- ইসরাইলের স্বাধীনতা ঘোষণা করেন ডেভিড বেন গুরিয়েন।

উল্লেখ্য,
- ইসরায়েলের স্বপ্নদ্রষ্টা অস্ট্রিয়ান সাংবাদিক থিওডর হার্জেল।
- ইহুদিবাদ অন্দোলনের প্রবক্তা থিওডোর হার্জল।
- যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ মিসর।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক।

উৎস: i) Britannica.
ii) ১৪ নভেম্বর, ২০২৩, Al Jazeera.