বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১৪০ / ২৭২ · ১৩,৯০১১৪,০০০ / ২৭,৩৪৭

১৩,৯০১.
‘জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কাঠামো সনদ (UNFCCC)’ গৃহীত হয় কোন সম্মেলনে?
  1. ক) Rio + 5
  2. খ) Rio + 10
  3. গ) Rio + 20
  4. ঘ) Rio Summit
ব্যাখ্যা
১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে বিশ্ব ধরিত্রী সম্মেলন (Earth Summit) বা United Nations Conference on Environment and Development অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনের অন্য নাম- Rio Summit।
এই সম্মেলনে গৃহীত হওয়া বিষয়গুলো হচ্ছেঃ
- জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কাঠামো সনদ United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহিত হয়।
এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ।
এতে ১৯৭ টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে।
- এজেন্ডা-২১
- জীববৈচিত্র্য সম্পর্কিত সনদ এবং
- পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত রিও ঘোষণা।
উৎসঃ UNFCCC এর ওয়েবসাইট।
১৩,৯০২.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDGs) কোন লক্ষ্যমাত্রায় বিশুদ্ধ পানির কথা বলা হয়েছে?
  1. লক্ষ্যমাত্রা - ৩
  2. লক্ষ্যমাত্রা - ৬
  3. লক্ষ্যমাত্রা - ৭
  4. লক্ষ্যমাত্রা - ১৩
ব্যাখ্যা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals.
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
- SDG এর ৬নং লক্ষ্যমাত্রায় বিশুদ্ধ পানির কথা বলা হয়েছে।

এসডিজির ১৭টি লক্ষ্য হলাে:
১. দারিদ্র্য নির্মূল, 
২. ক্ষুধামুক্তি, 
৩. সুস্বাস্থ্য, 
৪. মানসম্মত শিক্ষা, 
৫. লিঙ্গ সমতা, 
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, 
৭. সাশ্রয়ী ও নবায়নযােগ্য জ্বালানি, 
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, 
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো, 
১০. বৈষম্য হ্রাস, 
১১. টেকসই শহর ও জনগণ, 
১২. পরিমিত ভোগ ও উৎপাদন, 
১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ, 
১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান, 
১৫. স্থলভাগের জীবন, 
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান, 
১৭. অভিষ্টের জন্য অংশীদারিত্ব। 

সূত্র: SDG ওয়েবসাইট।

১৩,৯০৩.
কোন সংকটকে কেন্দ্র করে জাতিসংঘে 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' পেশ করা হয়?
  1. সাইপ্রাস সংকট
  2. কোরিয়া সংকট
  3. তাইওয়ান সংকট
  4. প্যালেস্টাইন সংকট
ব্যাখ্যা
কোরিয়া সংকট:
- ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
- কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হওয়ার ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরিয়া উপদ্বীপকে ৩৮° সমান্তরাল রেখায় ভাগ করে।
- ফলে উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের অধীনে এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অধীনে চলে যায়।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলা স্নায়ুযুদ্ধের প্রভাবে দুই কোরিয়াকে একত্রিত করার লক্ষ্যে ২৫ জুন, ১৯৫০ সালে সোভিয়েত ইউনিয়নের পরোক্ষ নেতৃত্বে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আক্রমণ করে।

- দক্ষিণ কোরিয়া আক্রমণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক বাহিনী উত্তর কোরিয়া আক্রমণ করে।
- অপরদিকে, চীন সরাসরি উত্তর কোরিয়ার পক্ষ নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।
- এ যুদ্ধের প্রেক্ষিতে জাতিসংঘ ৩ নভেম্বর, ১৯৫০ সালে 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব (Uniting for peace resolution)' পাশ করে।
- অবশেষে ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের সমাপ্তি ঘটে।

উৎস: un.org.
১৩,৯০৪.
'প্রাচীন পারস্য সাম্রাজ্য' বর্তমানে কোথায় অবস্থিত?
  1. ক) সিরিয়া
  2. খ) ইরাক
  3. গ) ইরান
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা
- পারস্য বর্তমানে ইরান নামে পরিচিত।
- পারস্যের নামকরণ 'ইরান' করা হয় ২১ মার্চ, ১৯৩৫ সালে।
- পারস্য সভ্যতার ধর্ম ছিলো জরথুস্ত্র।
- জরথুস্ত্রের আর্বিভাব ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
- পারস্যের সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের সময় জরথুস্ত্র ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।
- জরথুস্ত্রবাদ ছিলো একেশ্বরবাদে বিশ্বাসী। বিশ্বের অন্যান্য ধর্মের উপর জরথ্রুস্ত্র ধর্মের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়।
- এদের প্রধান দেবতার নাম আছর মাজদা। ধর্মগ্রন্থের নাম জেন্দাবেস্তা।

তথ্যসূত্র:- বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণি এবং উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস, প্রথমপত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩,৯০৫.
which country located in the northern European region?
  1. Belarus
  2. Bulgaria
  3. Czech Republic
  4. Hungary
  5. Finland
ব্যাখ্যা
পূর্ব ইউরোপের দেশসমূহ:
• বেলারুশ
• বুলগেরিয়া
• চেক প্রজাতন্ত্র
• হাঙ্গেরি
• পোল্যান্ড
• মলদোভা
• রোমানিয়া
• রাশিয়া
• স্লোভাকিয়া
• ইউক্রেন

উত্তর ইউরোপের দেশসমূহ:
• নরওয়ে
• সুইডেন
• ডেনমার্ক
• ফিনল্যান্ড
• আইসল্যান্ড
• যুক্তরাজ্য
• আয়ারল্যান্ড
• লিথুয়ানিয়া
• লাটভিয়া
• এস্তোনিয়া

তথ্যসূত্র - Worldatlas.com
১৩,৯০৬.
কলকাতা হাইকোর্টে প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন?
  1. সৈয়দ আহমদ খান
  2. সৈয়দ মাহমুদ
  3. সৈয়দ আমীর আলী
  4. সৈয়দ আব্দুর মনির
ব্যাখ্যা
সৈয়দ আমীর আলী

- উনিশ শতকের শেষার্ধে বাংলার মুসলমান সমাজের নবজাগরণে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে ছিলেন তিনি হলেন সৈয়দ আমীর আলী।
- তিনি পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে বাঙালি মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিক উন্নতি করতে চেয়েছেন। 
- সৈয়দ আমীর আলী ১৮৪৯ খ্রিস্টাব্দে হুগলীতে জন্ম গ্রহণ করেন।
- তিনি ১৮৯০ খ্রিস্টাব্দে কোলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।
- কলকাতা হাইকোর্টে প্রথম মুসলিম বিচারপতি ছিলেন।
- ১৯০৯ খ্রিস্টাব্দে তিনি লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্য হন।
- বাংলা তথা ভারতে তিনিই প্রথম মুসলমান  নেতা, যিনি বিশ্বাস করতেন মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন। 
- আকর্ষণের জন্য নিজস্ব রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন।
- তিনি ১৯০৬ খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠাকে স্বাগত জানান।
- ১৯১২ খ্রিস্টাব্দে তিনি মুসলিম লীগের  সভাপতি নির্বাচিত হন।
- সৈয়দ আমীর আলী নারী অধিকারের বিষয়েও সচেতন ছিলেন। 
- বাঙালি মুসলিম রেনেসাঁসের অগ্রদূত সৈয়দ আমীর আলী ১৯২৮ খ্রিস্টাব্দে লন্ডনে মৃত্যুবরণ করেন।

উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচ এস সি, প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যলয়।
১৩,৯০৭.
লাইন অব কন্ট্রোল কোন দুটি দেশের ভৌগোলিক সীমারেখা?
  1. ক) ভারত ও চীন
  2. খ) পাকিস্তান ও আফগানিস্তান
  3. গ) ভারত ও পকিস্তান
  4. ঘ) যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
ব্যাখ্যা
লাইন অব কন্ট্রোল হলো ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মির সীমান্তে বিরাজমান ভৌগোলিক সীমারেখা।
১৯৭২ সালের সিমলা চুক্তির মাধ্যমে এই রেখা নির্ধারিত হয়। এটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সীমারেখা না হলেও এটিই কাশ্মির সীমান্তে দেশ দুটির মধ্যে ডি-ফ্যাক্টো রেখা।
(সূত্র: টাইমস অব ইন্ডিয়া)
১৩,৯০৮.
IMF-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে?
  1. ক্রিস্টালিনা জর্জিয়েভা
  2. ক্রিস্টিন লাগার্ড
  3. হোর্স্ট কোহলার
  4. জ্যাকুয়েস ডি লারোসিয়ের
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।

১৩,৯০৯.
কাতার ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বল পুরস্কার কে পেয়েছে?
  1. ক) লিওনেল মেসি
  2. খ) কিলিয়ান এমবাপ্পে
  3. গ) এনজো ফার্নান্দেজ
  4. ঘ) এমিলিয়ানো মার্টিনেজ
ব্যাখ্যা
কাতার ফুটবল বিশ্বকাপ - ২০২২
১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ। প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে। প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ। পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। ঐ বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে। বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 

এক নজরে ২০২২ সালে অনুষ্ঠিত কাতার ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর
- অংশগ্রহণকারী দেশ: ৩২ টি
- বল:
আল রিহলা (গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত), 
আল হিলম (সেমিফাইনাল ও ফাইনাল; এটি আল রিহলার একটি ভিন্ন ভার্শন)
- মাসকট: লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়]
- থিম সং: হা’ইয়া হা’ইয়া [Hayya Hayya (Better Together)]
- সাউন্ডট্র্যাক: Dreamers
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)
- রানার্স আপ: ফ্রান্স
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

সূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক সংবাদপত্র
১৩,৯১০.
ডব্লিউআরআই- এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের কত শতাংশ মানুষ চরম পানিসংকটের মধ্যে রয়েছে (অক্টোবর, ২০২৩)?
  1. ১৮ শতাংশ
  2. ২৩ শতাংশ
  3. ২৫ শতাংশ
  4. ২৭ শতাংশ
ব্যাখ্যা
চরম পানি সংকট:
- জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে নানান ধরণের সংকট প্রকট আকার ধারণ করেছে।
- এসব সংকটের মধ্যে অন্যতম সুপেয় ও ব্যবহারযোগ্য পানির সংকট।
- খাদ্য, বন, পানি, জ্বালানি, শহর ও জলবায়ু নিয়ে কাজ করে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ডব্লিউআরআই। 
- ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট (ডব্লিউআরআই) নতুন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের জনসংখ্যার এক–চতুথাংশ অর্থাৎ ২৫ শতাংশ মানুষ চরম পানিসংকটের মধ্যে রয়েছে।
- প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, ১৯৬০ সালে পানির যে পরিমাণ চাহিদা ছিল, বর্তমানে তা দ্বিগুণ হয়েছে।
- প্রতিষ্ঠানটির অ্যাকুডাক্ট ওয়াটার রিস্ক অ্যাটলাসের ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এখন যে সংখ্যক মানুষ পানির সংকটে রয়েছেন, ২০৫০ সাল নাগাদ এর সঙ্গে আরও ১০০ কোটি মানুষ যুক্ত হবেন।
- যে ২৫ শতাংশ মানুষ পানির চরম সংকটে রয়েছেন, তাঁদের বসবাস মাত্র ২৫টি দেশে।
- পৃথিবীর দুটি অঞ্চলের মানুষ বেশি পানির সংকটে রয়েছেন।
- এই দুটি অঞ্চল হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা।
- সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় থাকা পাঁচটি দেশ হলো বাহরাইন, সাইপ্রাস, কুয়েত, লেবানন ও ওমান। 
- এই পাঁচটি দেশের বাইরে যে পাঁচটি ঝুঁকিতে রয়েছে সেগুলো হলো সৌদি আরব, চিলি, স্যান ম্যারিনো, বেলজিয়াম ও গ্রিস।

উৎস: ১৭ আগস্ট, ২০২৩, প্রথম আলো।
১৩,৯১১.
ক্রিমিয়া ইস্যুতে G-7-এ কোন দেশের সদস্যপদ স্থগিত রয়েছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. কানাডা
  4. চীন
ব্যাখ্যা
G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

⇒ ১ জানুয়ারি, ২০২৪ থেকে, ইতালি G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
- জর্জিয়া মেলোনি ২০২৪ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করেন।
- G-7-এর সভাপতিত্ব তার সদস্য দেশগুলির মধ্যে প্রতি বছর আবর্তিত হয়।
- এটি প্রতিটি সদস্যের এজেন্ডা এবং অগ্রাধিকারগুলিকে প্রভাবিত করার সুযোগ নিশ্চিত করে।

⇒ ৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন:
- ২০২৪ সালে ৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালিতে।

উৎস: G-7 ওয়েবসাইট।
১৩,৯১২.
'ব্ল্যাক মানডে' কিসের সঙ্গে সম্পর্কিত?
  1. ক) পরিবেশ
  2. খ) রাজনীতি
  3. গ) যুদ্ধ
  4. ঘ) স্টক মার্কেট
ব্যাখ্যা
• ব্ল্যাক মানডে:
- ১৯২৯ সালের ৮ অক্টোবর, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা পুঁজিবাজারের ধসের ধসের কবলে পড়ে ৷
- পুঁজিবাজারের এই ধস যুক্তরাষ্ট্রসহ অধিকাংশ দেশকে মহামন্দার দিকে ঠেলে দেয়।
- আবার, ১৯৮৭ সালে ১৯ অক্টোবর সোমবার বিশ্বব্যাপী আবারও পুঁজিবাজারে ভয়াবহ ধস নামে।
- হংকং শেয়ার বাজার থেকে এ বিপর্যয় শুরু হয়ে পর্যায়ক্রমে ইউরোপ, এশিয়া ও আমেরিকায় ছড়িয়ে পড়ে।
- পুঁজিবাজারের আলোচিত এ ধস সোমবার ঘটেছিল বলে এ দুটি ঘটনাকে Black Monday নামে অভিহিত করা হয় ৷

উৎস: ব্রিটানিকা ।
১৩,৯১৩.
জাতিসংঘের স্বীকৃতি পাওয়া প্রথম বিশেষায়িত সংস্থা কোনটি?
  1. ক) ITU
  2. খ) FAO
  3. গ) UPU
  4. ঘ) ILO
ব্যাখ্যা
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) জাতিসংঘের স্বীকৃতি পাওয়া প্রথম বিশেষায়িত সংস্থা। ১৯৪৬ সালে ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। এটি ১৯১৯ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি। বর্তমান মহাপরিচালক গাই রাইডার (ব্রিটেন)। বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। (সূত্রঃ ইউএনও এবং আইএলও ওয়েবসাইট)
১৩,৯১৪.
আন্তর্জাতিক পেটেন্ট আবেদনের শীর্ষে অবস্থান করছে কোন দেশ?
  1. ক) জাপান
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) চীন
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
আন্তর্জাতিক পেটেন্ট আবেদনের শীর্ষে অবস্থানের তালিকা:
১. চীন
২. জাপান
৩. দক্ষিণ কোরিয়া
৪. জার্মানি
৫. ফ্রান্স
৬. সুইজারল্যান্ড
৭. সুইডেন
৮ নেদারল্যান্ডস
 
উৎস: বিশ্ব মেধাস্বত্ব সংস্থার ওয়েবসাইট। 
১৩,৯১৫.
ন্যাটোর কোন অনুচ্ছেদে অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততার উল্লেখ রয়েছে?
  1. অনুচ্ছেদ ৬
  2. অনুচ্ছেদ ৭
  3. অনুচ্ছেদ ৮
  4. অনুচ্ছেদ ৯
ব্যাখ্যা
⇒ ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
১৩,৯১৬.
কোন আরব রাষ্ট্রটি সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয়?
  1. ক) তুরস্ক
  2. খ) সংযুক্ত আরব আমিরাত
  3. গ) বাহারাইন
  4. ঘ) মিশর
ব্যাখ্যা

- ১৫ সেপ্টেম্বর, ২০২০ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে - সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
- এ পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতিদানকারী আরব দেশ - ৪ টি এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ - ১৯ টি।
- প্রথম আরব দেশ হিসাবে ‘মিশর’ ১৯৭৮ সালে; দ্বিতীয় আরব দেশ হিসাবে জর্ডান - ১৯৯৪ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয়।
- প্রথম মুসলিম দেশ হিসাবে ‘তুরস্ক' ১৯৪৯ সালে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে।

উৎস: ব্রিটানিকা।
১৩,৯১৭.
'Special Drawing Rights' (SDRs) সিস্টেম প্রবর্তন করে কোন সংস্থা?
  1. বিশ্বব্যাংক
  2. আইএমএফ
  3. বিশ্ব বাণিজ্য সংস্থা
  4. জাতিসংঘ
ব্যাখ্যা

Special Drawing Rights (SDR):
- ১৯৬৯ সালে Special Drawing Rights (SDRs) সিস্টেম প্রবর্তন করে The International Monetary Fund (IMF)।
- এটি একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ, যা সদস্য দেশগুলোর বৈদেশিক মুদ্রা রিজার্ভকে সম্পূরক করে।
- এটি কোনো স্বাধীন মুদ্রা নয়; বরং IMF সদস্য দেশগুলোর স্বাধীনভাবে ব্যবহারযোগ্য মুদ্রার ওপর দাবির অধিকার।
- প্রয়োজনে কোনো দেশ SDR বিনিময়ে তাৎক্ষণিকভাবে তারল্য (Liquidity) অর্জন করতে পারে।
- SDR কে IMF এর ভার্চুয়াল মুদ্রাও বলা হয়।
- এটির মান IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়।

উল্লেখ্য,
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর রিজার্ভ মুদ্রা - ৫টি। (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- এর দাপ্তরিক ভাষা - ৩টি। (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭ সাল
- এর সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬]

উৎস: IMF ওয়েবসাইট।

১৩,৯১৮.
‘গরিব প্রেসিডেন্ট’ হিসেবে খ্যাত হোসে মুজিকা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
  1. পেরু
  2. উগান্ডা
  3. নামিবিয়া
  4. উরুগুয়ে
ব্যাখ্যা
হোসে মুজিকা (১৯৩৫- ২০২৫):
- বিশ্বজুড়ে বামপন্থীদের কাছে এক কিংবদন্তি ও গেরিলা যোদ্ধা হিসেবে পরিচিত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা।
- 'পেপে' নামে পরিচিত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ে শাসন করেন।
- সাবেক এই গেরিলা তার পরিমিত জীবনযাপনের কারণে বিশ্বের সবচেয়ে 'গরিব প্রেসিডেন্ট' হিসেবে পরিচিত ছিলেন।
- তরুণ বয়সে মুজিকা উরুগুয়ের ঐতিহ্যবাহী রাজনৈতিক শক্তি ন্যাশনাল পার্টির সদস্য ছিলেন।
- ১৯৬০-এর দশকে তিনি টুপামারোস ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট (এমএলএন-টি) নামে একটি গেরিলা সংগঠন গড়ে তোলেন।
- রাজনৈতিক কারণে তিনি প্রায় ১৪ বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন এবং ২০১০ সালে ৭৪ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ক্যানসারের সঙ্গে এক বছর লড়াইয়ের পর গত ১৩মে, ২০২৫ ৮৯ বছর বয়সে সদ্য প্রয়াত হয়েছেন এই আদর্শিক নেতা।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
১৩,৯১৯.
Who is known as the 'Lady of the Lamp'?
  1. Sorojini Naidu
  2. Hellen Killer
  3. Florence Nightingale
  4. Madame Teresa
ব্যাখ্যা
ফ্লোরেন্স নাইটিঙ্গেল:
- ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত।
- তিনি ছিলেন ইতালিয়ান নাগরিক।
- ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
- তিনি Lady with the Lamp নামে পরিচিত।
- ১৯১০ সালের ১৩ আগস্ট লন্ডনে মৃত্যুবরণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল।

⇒ ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নেও তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন।
- লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিংকে সম্পূর্ণ পেশারূপে প্রতিষ্ঠিত করার জন্য ১৮৬০ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল’ যার বর্তমান নাম ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং।

উল্লেখ্য,
- তিনি ক্রিমিয়ার যুদ্ধে যুদ্ধরত সৈন্যদের চিকিৎসা সেবায় এগিয়ে আসেন।
- যুদ্ধটি ১৮৫৩-১৮৫৬ সময়কালে সংঘটিত হয়।
- তিনি দিনের বেলায় কাজ করে রাতের বেলায় আহত সৈন্যদের চিকিৎসা সেবা প্রদান করতেন।
- এ যুদ্ধে চিকিৎসা সেবায় অসামান্য অবদানের জন্য তাকে বলা হয় ‘লেডি উইথ দ্য ল্যাম্প‘।

⇒ ১৮৮৩ সালে রানি ভিক্টোরিয়া তাকে ‘রয়েল রেডক্রস’ পদক প্রদান করেন।
- প্রথম নারী হিসেবে ‘অর্ডার অব মেরিট’ খেতাব লাভ করেন ১৯০৭ সালে।
- ১৯০৮ সালে লাভ করেন লন্ডন নগরীর ‘অনারারি ফ্রিডম’ উপাধি।

উৎস: Britannica.
১৩,৯২০.
বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে-
  1. চীন
  2. পাকিস্তান
  3. রাশিয়া
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

তালেবান সরকারকে স্বীকৃতি:
- বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া।
- আফগানিস্তানে নিযুক্ত তালেবান সরকারের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে এই স্বীকৃতি দেওয়া হয়।
- এর মধ্য দিয়ে রাশিয়া তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হয়ে উঠেছে।
- চীন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও উজবেকিস্তান কাবুলে দূতাবাস চালু রাখলেও, তারা এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

উল্লেখ্য,
- ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই তারা আন্তর্জাতিক স্বীকৃতি এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চালিয়ে আসছিল।
- তবে এতদিন কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।
- ২০০৩ সালে রাশিয়া তালেবানকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল, তবে ২০২৫ সালের এপ্রিল মাসে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
- এর পর থেকেই তালেবানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে মস্কো।

তথ্যসূত্র- বিবিসি। [link]

১৩,৯২১.
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩ অনুযায়ী, স্বল্পোন্নত দেশের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ -
  1. কম্বোডিয়া
  2. সেনেগাল
  3. ইথিওপিয়া
  4. মোজাম্বিক
ব্যাখ্যা
• বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩:
- ৫ জুলাই, ২০২৩ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) কর্তৃক প্রকাশিত হয় World Investment Report 2023.
- স্বল্পোন্নত দেশের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ ৫ দেশ - 
- প্রথম - ইথিওপিয়া (বিনিয়োগের পরিমাণ ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার),
- দ্বিতীয় - কম্বোডিয়া (বিনিয়োগের পরিমাণ ৩.৬ বিলিয়ন মার্কিন ডলার), 
- তৃতীয় - বাংলাদেশ (বিনিয়োগের পরিমাণ ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার)।
 
উৎস:  বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩।
১৩,৯২২.
নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
  1. সবিতা লামা
  2. সুশীলা কারকি
  3. কে পি শর্মা অলি
  4. সরোজিনী লামা
ব্যাখ্যা

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী:
- গত ১২ সেপ্টেম্বর, ২০২৫ নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কারকি।
- এর আগে ২০১৬-২০১৭ সালে তিনি প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে 'শূন্য সহিষ্ণু' অবস্থান নিয়ে আলোচিত ছিলেন তিনি।

উল্লেখ্য,
- সম্প্রতি তরুণদের নেতৃত্বে নেপালে ব্যাপক বিক্ষোভের মধ্যে কে পি শর্মা অলি নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে।
- আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
- এর পর বিক্ষোভকারীদের সঙ্গে প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের আলোচনার ভিত্তিতে সুশীলাকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
- আগামী বছরের ৫ মার্চ দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।

১৩,৯২৩.
সম্প্রতি ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত অভিযানের নাম কী? [ জুন, ২০২৫]
  1. অপারেশন রাইজিং লায়ন
  2. অপারেশন আল আকসা ফ্লাড
  3. অপারেশন ঈগল ক্ল
  4. অপারেশন ট্রভেলি
ব্যাখ্যা
• ইরানে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল।
- ইসরাইল ১৩ জুন ২০২৫ চালানো হামলার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’।
- এর লক্ষ্য ছিল তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির আঘাত হানা। 

অপরদিকে,
- যুক্তরাষ্ট্র ইরানের পারমানবিক কেন্দ্রে হামলা করছে।
- তার নাম অপারেশন মিডনাইট হ্যামার।
- অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’ শুরু করে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
- গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের লড়াইয়ের নাম দেয়া হয়েছে অপারেশন আল-আকসা ফ্লাড। 
- হামাসের বিরুদ্ধে অপারেশন “সোর্ডস অব আয়রন” অপারেশন চালায় ইসরাইল।

উৎস: আলজাজিরা নিউজ।
১৩,৯২৪.
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কতটি?
  1. ২৪টি
  2. ২৫টি
  3. ২৬টি
  4. ২৭টি
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):

- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- সদস্য: ২৭টি দেশ।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
১৩,৯২৫.
প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়ছিল?
  1. ক) সারায়েভো
  2. খ) জাগরেব
  3. গ) সালজবুরগ
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা
• প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যান্ড, বসনিয়ার রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে।

• এর আগে অস্ট্রিয়ার সাথে সার্বিয়ার শত্রুতা চরম আকার ধারণ করেছিল।
- ধারণা করা হয়েছিল সার্বিয়ার নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।
- এই হত্যাকাণ্ডের প্রতিবাদে অস্ট্রিয়া কিছু শর্তসহ চরমপত্র দেয়।
- কিন্তু সার্বিয়া ওইসব শর্ত (অস্ট্রিয়া বিরোধী সকল প্রচারণা বন্ধ, হত্যাকাণ্ডের তদন্তে রাজকর্মচারীদের সুযোগ দেওয়া, অস্ট্রিয়াবিরোধী সকল সার্বীয় কর্মচারী ও স্কুল শিক্ষকদের চাকরিচ্যুতি) না মানলে অস্ট্রিয়া ও জার্মান সেনাবাহিনী সারায়েভোতে অভিযান চালায়।
- রাশিয়া, ফ্রান্স সার্বিয়ার পাশে এসে দাঁড়ায়। ফলে জার্মানি ফ্রান্স ও রাশিয়া আক্রমণ করে। আর এভাবেই যুদ্ধ শুরু হয়ে যায়।
- যুদ্ধের মধ্য দিয়েই জন্ম হয় কেন্দ্রীয় শক্তিজোট (জার্মানি, অস্ট্রিয়া ও তুরস্ক) ও মিত্রশক্তি জোটের (রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জাপান, সার্বিয়া, বেলজিয়াম)। 
- ১৯১৮ সালের ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। 

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
১৩,৯২৬.
ইমানুয়েল কান্ট কোন দেশের দার্শনিক?
  1. জার্মানি
  2. যুক্তরাজ্য
  3. গ্রিস
  4. রাশিয়া
ব্যাখ্যা
• ইমানুয়েল কান্ট:
 - ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক ও নীতিবিজ্ঞানী।
- 'কর্তব্যের জন্য কর্তব্য'-ধারণাটির প্রবর্তক তিনি।

- তার নীতিবিদ্যার মূলকথা তিনটি।
যথা:
- সৎ ইচ্ছা,
- কর্তব্যের জন্য কর্তব্য
- শর্তহীন আদেশ।

• নীতিশাস্ত্রের উপর তাঁর রচিত বই:
- Critique of Pure Reason.
- Critique of Practical Reason.
- Critique of Judgement.

উৎস: পৌরনীতি ও সুশাসন- প্রথম পত্র, HSC Programme, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩,৯২৭.
আন্তর্জাতিক প্রতিষ্ঠান 'Save Our Soul' শিশুদের কী বিষয়ে কাজ করে?
  1. ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের মুখে সুন্দর হাসি ফুটিয়ে তুলতে
  2. চক্ষু বিষয়ক
  3. ক্ষুধার্ত শিশুদের ত্রাণ তহবিল সংগ্রহে
  4. অধিকার রক্ষা
ব্যাখ্যা
Save Our Soul:
- সেভ আওয়ার সোল শিশুদের অধিকার রক্ষার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- সদর দপ্তর: ইন্সব্রাক, অস্ট্রিয়া।
- প্রতিষ্ঠাতা: হারম্যান মেইনার।

উৎস: Save Our Soul ওয়েবসাইট।
১৩,৯২৮.
'V-20' কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. নারী আন্দোলন 
  2. বিনিয়োগ সম্পর্কিত
  3. দারিদ্র্য বিমোচন
  4. জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা

- V-20' জলবায়ু পরিবর্তন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের জোট।

V- 20 বা Vulnerable Twenty Group:

- এটি হলো ২০টি জলবায়ু-সংবেদনশীল (climate-vulnerable) দেশের একটি জোট,
- এই দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
- প্রতিষ্ঠাকাল: ২০১৫ সাল।
- প্রথম সভা: লিমা, পেরুতে।
- উদ্যোক্তা দেশ: ক্লাইমেট ভালনারেবল ফোরাম (CVF) I
- প্রথম সদস্য ২০টি দেশ:
- এই জোটের প্রাথমিক সদস্য দেশ সমূহ:
- আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভালু, তানজানিয়া, ভিয়েতনাম।
- বর্তমান সদস্য দেশ: ৭০ টি। [সেপ্টেম্বর, ২০২৫]

উৎস: V-20 ওয়েবসাইট।

১৩,৯২৯.
৯৬তম অস্কার আসরে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে -
  1. এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস
  2. অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, জার্মানি
  3. অ্যান আইরিশ গুডবাই
  4. ওপেনহাইমার
ব্যাখ্যা
অস্কার পুরস্কার:
- বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
- ১৯২৯ সালের ১৬ মে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের।
- বর্তমানে মোট ২৪টি ক্যাটাগরিতে বর্তমানে অস্কার পুরস্কার দেওয়া হয়।
- অস্কারে নমিনেশন প্রক্রিয়াটি ১৯৩৫ সাল থেকে করে আসছে লন্ডন ভিত্তিক বহুজাতিক অর্থ বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার কুপারস (পিডব্লিউসি)।
- ২০১৩ সাল থেকে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
২০২৪ সালে ৯৬তম অস্কার পুরস্কারে -
- সেরা চলচ্চিত্র: ওপেনহাইমার।
- পারমাণবিক বোমার জনক জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীভিত্তিক এই সিনেমার নির্মাতা ক্রিস্টোফার নোলান। 

অন্যদিকে ২০২৩ সালে ৯৫তম অস্কার পুরস্কারে -
- সেরা চলচ্চিত্র: ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’,
- সেরা আন্তর্জাতিক সিনেমা: ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, জার্মানি,
- সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ছবি: ‘অ্যান আইরিশ গুডবাই’।

উৎস: ১১ মার্চ ২০২৪, বিবিসি বাংলা।
১৩,৯৩০.
FAO-এর বর্তমান [আগস্ট, ২০২৪] সদস্য দেশ -
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
ব্যাখ্যা
FAO:
- FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization.
- এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। 
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫।
- FAO প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।

⇒ জাতিসংঘের অন্যতম মূলসংস্থা ECOSOC-এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে।
- এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে - বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা।

⇒ FAO প্রতিষ্ঠার তারিখ হিসেবে ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর, ১৯৭৩ তারিখে।

উৎস: FAO ওয়েবসাইট।
১৩,৯৩১.
সমুদ্র বন্দরবিহীন দেশ কোনটি?
  1. ক) লাওস
  2. খ) ভিয়েতনাম
  3. গ) জর্ডান
  4. ঘ) ইসরাইল
  5. ঙ) কেনিয়া
ব্যাখ্যা
লাওস পূর্ব এশিয়ার স্থলবেষ্টিত একটি দেশ। এর কোন সমুদ্রবন্দর নেই। বাকি দেশগুলোর সমুদ্র তট রয়েছে। (সূত্রঃ ব্রিটনিকা)
১৩,৯৩২.
আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে SDR (Special Drawing Rights) ব্যবহার করে কোন সংস্থা?
  1. World Bank
  2. WTO
  3. IMF
  4. NDB
ব্যাখ্যা
IMF:
- পূর্ণরূপ International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের জুলাই মাসে জাতিসংঘের ব্রেটন উডস সম্মেলনে আইএমএফের ধারণা করা হয়েছিল।
- ১৯৪৭ সালের মার্চেIMF কার্যক্রম শুরু করে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রধান কাজ আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- IMF আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে SDR (Special Drawing Rights) ব্যবহার করে। 
- IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। 
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) তার ১৯১টি সদস্য দেশের টেকসই প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করে।
- মোট বৈশ্বিক বরাদ্দ বর্তমানে প্রায় ২০৪.২ বিলিয়ন SDR, প্রায় $২৯৩ বিলিয়ন।
- এর রিজার্ভ মুদ্রা ৫টি: ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান।
- আইএমএফের তিনটি গুরুত্বপূর্ণ মিশন রয়েছে: আন্তর্জাতিক আর্থিক সহযোগিতাকে এগিয়ে নেওয়া, বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্প্রসারণকে উত্সাহিত করা এবং সমৃদ্ধির ক্ষতি করতে পারে এমন নীতি নিরুৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF website.
১৩,৯৩৩.
নির্বাণ ধারণাটি কোন ধর্মের সাথে সম্পৃক্ত?
  1. হিন্দু
  2. খ্রিস্টান
  3. বৌদ্ধ
  4. ইসলাম
ব্যাখ্যা

নির্বাণ 
⇒  ভারতীয় ধর্মীয় চিন্তাধারায়, নির্বাণ হল নির্দিষ্ট ধ্যান অনুশীলনের চূড়ান্ত লক্ষ্য। 
⇒  যদিও এই শব্দটি বেশ কয়েকটি প্রাচীন ভারতীয় ঐতিহ্যে দেখা যায়, এটি প্রায়শই বৌদ্ধধর্মের সাথে যুক্ত , যেখানে এটি বৌদ্ধ পথের লক্ষ্য নির্দেশ করে সবচেয়ে প্রাচীন এবং সাধারণ শব্দ। নির্বাণ বলতে তৃষ্ণা, বিতৃষ্ণা এবং অজ্ঞতার নির্বাপণ এবং পরিণামে, দুঃখ এবং পুনর্জন্মকে বোঝায় এবং এর অর্থ "উড়িয়ে দেওয়া" বা "নিভে যাওয়া"।

- বৌদ্ধ ধ্যান হলো মানসিক একাগ্রতার অনুশীলন যা আধ্যাত্মিক স্বাধীনতা বা নির্বাণের দিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যায়। নির্বাণ পশ্চিমা ভাষায় প্রবেশ করেছে আনন্দময় বা স্বর্গীয় অবস্থা বোঝাতে।

বৌদ্ধধর্ম :
⇒ বৌদ্ধধর্ম একটি প্রধান বিশ্বধর্ম এবং দর্শন, যা খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে চতুর্থ শতাব্দীতে উত্তর-পূর্ব ভারতে সিদ্ধার্থ গৌতম (বুদ্ধ) দ্বারা প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য হলো দুঃখ ও পুনর্জন্মের চক্র থেকে মুক্তি (নির্বাণ) অর্জন করা। বৌদ্ধধর্ম ধ্যান এবং নৈতিক নীতির উপর জোর দেয়। বুদ্ধ তার শিষ্যদের মাধ্যমে শিক্ষা প্রচার করেন এবং বৌদ্ধ সন্ন্যাসী সমাজ (সংঘ) প্রতিষ্ঠা করেন।

⇒বৌদ্ধধর্মের মূল শিক্ষাগুলি চারটি আর্য সত্যে সংক্ষেপিত, যার মধ্যে চতুর্থ হলো অষ্টমুখী পথ। এটি কিছু হিন্দু ধারণা যেমন কর্মের মতবাদ গ্রহণ করলেও দেবতা ও অন্যান্য ধারণা প্রত্যাখ্যান করে।

⇒ ভারতে সম্রাট অশোক খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে বৌদ্ধধর্ম প্রচার করেন, কিন্তু পরবর্তী শতাব্দীতে হ্রাস পায়। এটি শ্রীলঙ্কা, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, চীন, কোরিয়া ও জাপানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। উনিশ শতকে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে পশ্চিমা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে।

⇒ বৌদ্ধধর্মের প্রধান দুটি শাখা হলো মহাযান এবং থেরবাদ, যা পৃথক অনুশীলন এবং ধর্মগ্রন্থের সংগ্রহ নিয়ে গঠিত। একবিংশ শতাব্দীর গোড়ার দিকে বৌদ্ধধর্মের অনুসারীর সংখ্যা প্রায় ৩৭৫ মিলিয়ন।

উৎস: ব্রিটানিকা।

১৩,৯৩৪.
UNSSC- এর প্রধান কার্যাবলী কী? 
  1. পরিবেশ রক্ষার জন্য
  2. খাদ্য সাহায্যের জন্য
  3. যুদ্ধ বন্ধের জন্য
  4. জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের জন্য
ব্যাখ্যা

UNSSC:
- UNSSC-এর পূর্ণরূপ: The United Nations System Staff College.
- এটি জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ।
- জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের জন্য এটি স্থাপিত হয়।
- এটি প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ২০০২ সালে।
- এর সদর দপ্তর: তুরিন, ইতালি।
- এর বর্তমান পরিচালক: Miguel Panadero.
- জাতিসংঘের কর্মীদের জন্য একটি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরির ধারণাটি প্রথম ১৯৬৯ সালে শুরু হয়।
- আগস্ট ২০০০ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল।
- এছাড়া জার্মানির বনে আরেকটি ক্যাম্পাস রয়েছে।
- এছাড়াও অনলাইনে কোর্স সম্পন্ন করার সুযোগ রয়েছে।

উৎস: UNSSC ওয়েবসাইট।

১৩,৯৩৫.
বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়?
  1. ১৯৯১
  2. ১৯৯৪
  3. ১৯৯২
  4. ১৯৯৫
ব্যাখ্যা
• বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization): 
- ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- সর্বশেষ সদস্য রাষ্ট্র আফগানিস্তান। ২৯ জুলাই, ২০১৬ সালে দেশটি বিশ্ব বানিজ্য সংস্থার সদস্যপদ লাভ করেছিল। 
-  বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান সদস্য ১৬৪টি।
- এই সংস্থাটির প্রধানের পদবী মহাপরিচালক। 
- বর্তমান মহাপরিচালক (প্রথম মহিলা) নাইজেরিয়ার এনগোজি ওকোনজো-ইওয়েলা।
- বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য।অর্থ্যাৎ ১৯৯৫ সালের ১ জানুয়ারি এই সংস্থার সদস্য হয়।

তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।
১৩,৯৩৬.
২০২৩ উইম্বলডন আসরের চ্যাম্পিয়ন কে?
  1. ক) ফেদেরার
  2. খ) কিরগিওস
  3. গ) কার্লোস আলকারাজ
  4. ঘ) নোভাক জোকোভিচ
ব্যাখ্যা
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩:
- উইম্বলডন চ্যাম্পিয়নশিপ বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতাবিশেষ।
- ১৮৭৭ সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডনের এলাকায় নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
- মহিলাদের একক ৭ বছর পর ১৮৮৪ সালে অনুষ্ঠিত হয়।
- একই বছর পুরুষদের দ্বৈত খেলা অক্সফোর্ড থেকে স্থানান্তর করা হয়।
- ১৯১৩ সালে মিশ্র দ্বৈত এবং প্রমিলা দ্বৈতের প্রচলন ঘটানো হয়।
- ২০২৩ উইম্বলডন আসরের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।
- ফাইনালে সেন্টার কোর্টে ৩-২ সেটে জেতেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আলকারাজ।
- রোমাঞ্চকর লড়াইয়ে আসরের পরিষ্কার ফেভারিট জোকোভিচকে তিনি হারান ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬ ও ৬-৪ গেমে।
- ২০ বছর বয়সী আলকারাজের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

উল্লেখ্য,
- ২০২২ সালে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন কার্লোস আলকারাজ।
- এতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছেলেদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার রেকর্ড গড়েন আলকারাজ।

উৎস: ১৭ জুলাই, ২০২৩, The Daily Star বাংলা।
১৩,৯৩৭.
'অকাস' (AUKUS) জোটের সদস্য দেশ-
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা

- অস্ট্রেলিয়া (A), যুক্তরাজ্য (UK) ও যুক্তরাষ্ট্র (US) এই তিনটি দেশের নামের আদ্যক্ষর দিয়ে গঠিত সামরিক জোট অকাস।
- ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে নতুন সামরিক জোটটি গঠিত হয়।
- এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে তাদের পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি প্রদান করবে এবং এরই আওতায় অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড ডকইয়ার্ডে আটটি সাবমেরিন তৈরি করা হবে।
- এরপূর্বে ১৯৫৮ সালে কেবল যুক্তরাজ্যকে এই প্রযুক্তির প্রদান করেছিল যুক্তরাষ্ট্র।
- এছাড়াও এ চুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়েও সহায়তা করা হবে।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

১৩,৯৩৮.
মার্কিন সেনাবাহিনীর গুয়ান্তানামো বে কারাগারের টর্চার ইউনিট হিসেবে কুখ্যাত-
  1. ক) ক্যাম্প ৪
  2. খ) ক্যাম্প ৫
  3. গ) ক্যাম্প ৬
  4. ঘ) ক্যাম্প ৭
ব্যাখ্যা

মার্কিন সেনাবাহিনীর গুয়ান্তানামো বে কারাগারের টর্চার ইউনিট হিসেবে কুখ্যাত গোপন শিবিরটির নাম - ক্যাম্প ৭।
- সম্প্রতি এই ইউনিট বন্ধ করে দেয়া হয়েছে।
- অপারেশনাল দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে ‘টর্চার ইউনিট' হিসেবে কুখ্যাত ক্যাম্প ৭-এর বন্দিদের পার্শ্ববর্তী ক্যাম্পে সরিয়ে নেয়া হয়।
- ২০০৬ সালের ডিসেম্বরে ক্যাম্প ৭ খোলা হয়েছিল।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মে-জুন, ২০২১।

১৩,৯৩৯.
ক্রিমিয়ার যুদ্ধে বিজয়ী হয় -
  1. অটোমান সাম্রাজ্য
  2. ফ্রান্স
  3. ব্রিটেন
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
ক্রিমিয়ার যুদ্ধ:
- ১৮৫৩ সাল থেকে ১৮৫৬ সাল পর্যন্ত ক্রিমিয়ার যুদ্ধ চলে।
- রাশিয়ার সঙ্গে এই যুদ্ধ চলে তুরস্ক তথা অটোমান সাম্রাজ্যের মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স ও সারডিনিয়ার।
- ১৮৫৩ সালে ইউরোপের তুর্কি এলাকায় রাশিয়া আক্রমণ চালালে এ যুদ্ধের সূচনা হয়।
- রাশিয়া তুরস্কের নিয়ন্ত্রিত দারদানেলিস প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা এবং তুরস্কের খ্রিস্টানদের রক্ষার অজুহাত তুলে এই যুদ্ধ শুরু করে।
- ব্রিটেন ও ফ্রান্স তুরস্কের সাহায্যে এগিয়ে আসে।
- প্যারিস চুক্তি স্বাক্ষরিত হবার পর ১৮৫৬ সালে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
- এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। 
- যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স, ব্রিটেন ও অটোমান সাম্রাজ্য।

উৎস: Britannica.
১৩,৯৪০.
ফ্রান্সিসকো ফ্রাঙ্কো কোন দেশের স্বৈরশাসক ছিলেন?
  1. ইতালি
  2. স্পেন
  3. ফ্রান্স
  4. জার্মানি
ব্যাখ্যা

ফ্রান্সিসকো ফ্রাঙ্কো (Francisco Franco ):
- ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ছিলেন স্পেনের স্বৈরশাসক।
- স্প্যানিশ গৃহযুদ্ধের পর ফ্রান্সিসকো ফ্রাঙ্কো স্পেনে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন।
- তিনি ১৯৩৬-১৯৩৯ সালের গৃহযুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্ব দেন।
- তার শাসনের অধীনে স্পেন আনুষ্ঠানিকভাবে 'Estado Español' নামে পরিচিত ছিল এবং প্রায়ই এটিকে "ফ্রাঙ্কোইস্ট স্পেন" বা "ফ্যাসিস্ট স্পেন" বলা হতো। 
- ১৯৭৫ সালে তাঁর মৃত্যুর পর স্পেনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।

⇒ ফ্রান্সিসকো ফ্রাঙ্কো (Francisco Franco) ছিলেন স্পেনের এক সামরিক শাসক ও স্বৈরশাসক।
- তার শাসনকাল: ১৯৩৯ – ১৯৭৫ সাল।
- স্প্যানিশ গৃহযুদ্ধে (১৯৩৬-১৯৩৯) হিটলারের নাৎসি জার্মানি এবং মুসোলিনির ফ্যাসিস্ট ইতালির সমর্থন পেয়ে তিনি জয়লাভ করেন এবং  স্পেনকে একটি ফ্যাসিস্ট-অভিমুখী একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে।

উৎস: Britannica.

১৩,৯৪১.
মোসাদ-এর বর্তমান পরিচালক কে? [ডিসেম্বর, ২০২৫]
  1. রুভেন শিলোয়াহ
  2. ডেভিড বেনগুরিয়ন
  3. ইয়োসি কোহেন
  4. ডেভিড বার্নিয়া
ব্যাখ্যা

মোসাদ:
- ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ। 
- মোসাদ-এর পূর্ণরূপ: Institute for Intelligence and Special Operations.
- প্রতিষ্ঠিত হয়: ১৩ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- প্রতিষ্ঠাতা: ডেভিড বেনগুরিয়ন।
- বর্তমান পরিচালক (Director): ডেভিড বার্নিয়া (David Barnea)।
- সদরদপ্তর: তেলআবিব, ইসরাইল।
- প্রথম পরিচালক: রুভেন শিলোয়াহ (Reuven Shiloah)।

⇒ এটি বিশ্বের বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থাগুলির মধ্যে অন্যতম।
- মোসাদ সাধারণভাবে বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ, কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা, গুপ্তহত্যা, বৈদেশিক নীতি-নির্ধারণে সহায়তা, কাউন্টার টেররিজম, নিজস্ব লোক সংগ্রহ ও নেটওয়ার্ক তৈরি, বিদেশি কূটনীতিকদের ওপর নজরদারি, শত্রু এজেন্টদের সন্ধান, সাইবার ওয়ারফেয়ার পরিচালনা, নতুন প্রযুক্তি সংগ্রহ, ক্ল্যান্ডেস্টাইন অপারেশন পরিচালনা, ড্রোন আক্রমণ, গুপ্ত কারাগার পরিচালনা, বিশ্বের বড় বড় করপোরেশনের নীতিনির্ধারণের চেষ্টা, ইন্ডাস্ট্রিয়াল স্পিওনাজ ইত্যাদি কাজ করে থাকে।

উৎস: i) Center for Israel Education ওয়েবসাইট।
ii) Britannica.

১৩,৯৪২.
অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
• বৈশ্বিক অস্ত্র আমদানি-রপ্তানি চিত্র:
- ১৪ মার্চ, ২০২২ তারিখে সুইডেন ভিত্তিক Stockholm International Peace Research Institute (SIPRI) অস্ত্র আমদানিতে ৪০টি দেশ এবং রপ্তানিতে ২৫টি দেশের নাম অন্তর্ভুক্ত করে Trends in International Arms Transfers, 2021 শিরোনামে শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন অনুসারে ২০১৭-২১ সালে -
- অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র (৩৯%)।
- অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ - ভারত (১১%)
- আমদানিতে সার্কভুক্ত দেশের অবস্থান (%):
১. ভারত (১১), ৮. পাকিস্তান (৩.০), ২৪. বাংলাদেশ (১.০) ও ২৬. আফগানিস্তান (০.৯)।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
১৩,৯৪৩.
৪০ ও ৪১ তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) সিঙ্গাপুর
  2. খ) কম্বোডিয়া
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) লাওস
ব্যাখ্যা
৪০ ও ৪১ তম আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হয় ১১ নভেম্বর, ২০২২ সালে নমপেন, কম্বোডিয়া।

• ASEAN:
- ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।

- দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- সর্বশেষ সদস্য দেশ- কম্বোডিয়া (৩০ এপ্রিল, ১৯৯৯) তবে ১১তম দেশ হিসেবে পূর্ব তিমুরকে যোগদানে সম্মত হয়েছে আসিয়ান নেতারা।
- বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।

- প্রথম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-বালি, ইন্দোনেশিয়া ( ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৬ সালে)।
- ৪০ ও ৪১ তম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-১১ নভেম্বর ২০২২ (কম্বোডিয়ার রাজধানী নমপেনে)।
-  করোনা মহামারির কারণে আসিয়ানের ৪০ ও ৪১তম সম্মেলন একসঙ্গে হয়।
 
উৎস:- আসিয়ানের ওয়েবসাইট।
১৩,৯৪৪.
নিচের কোনটি ECO এর প্রতিষ্ঠাকালীন সদস্য নয়?
  1. ক) ইরান
  2. খ) পাকিস্তান
  3. গ) তুরস্ক
  4. ঘ) মিশর
ব্যাখ্যা

• ECO এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল না - মিশর

• Economic Cooperation Organization:

- ECO - এর পূর্ণরূপ - ‘Economic Cooperation Organization’।
- এটি ইরান, পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে ১৯৬৪ সালে ‘Regional Cooperation for Development’ (RCD) নামে প্রথমে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৩টি দেশ (ইরান, পাকিস্তান ও তুরস্ক
- ১৯৮৫ সালে "ECO" নামকরণ করা হয়।
- ইউরোপ, ককেসাস অঞ্চল, মধ্য এশিয়া, মধ্য প্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মিলনমেলা এই সংগঠনটি।
- ১০ সদস্যের এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে সদস্য রাষ্ট্র সমূহের টেকসই উন্নয়নের মাধ্যমে পুরো অঞ্চলের সার্বিক উন্নতি।  
- প্রতিষ্ঠাকাল - ২৮ নভেম্বর, ১৯৮৫ সাল
- সদস্য সংখ্যা - ১০টি দেশ (আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান)
- সদরদপ্তর - তেহরান, ইরান

উৎস: ECO এর ওয়েবসাইট।
 

১৩,৯৪৫.
’NAFTA’ মুক্ত বাণিজ্য চুক্তির সদস্য দেশ কয়টি?
  1. তিনটি
  2. চারটি
  3. পাঁচটি
  4. দুইটি
ব্যাখ্যা
• NAFTA:
- এর পূর্ণরূপ The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর, NAFTA চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।
- ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প NAFTA পুনর্নবীকরণের প্রক্রিয়া শুরু করেন।
- ২০১৮ সালের ৩০ নভেম্বর, NAFTA চুক্তির স্থলে USMCA চুক্তি স্বাক্ষরিত হয়।
- USMCA এর পূর্ণরূপ: The United States-Mexico-Canada Agreement. 
- ২০২০ সালের ১ জুলাই, NAFTA স্থলে USMCA  চুক্তির স্থলাভিষিক্ত হয়।

উল্লেখ্য,
- USMCA-তে শ্রমিক অধিকার, পরিবেশ সংরক্ষণ ও ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত নতুন নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়েছে।​

উৎস: US এবং Britannica. ওয়েবসাইট।
১৩,৯৪৬.
কোন জলবায়ু সম্মেলনের মাধ্যমে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করা হয়?
  1. কপ-১৫
  2. কপ-১৬
  3. কপ-১৭
  4. কপ-১৮
ব্যাখ্যা
Green Climate Fund:  
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল। 
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো। 
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: কপ-১৬।
- সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া। 
- No. of projects: ২৫৩টি।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
 
উৎস: Green Climate Fund ওয়েবসাইট। 
১৩,৯৪৭.
ইউরোপিয়ান পার্লামেন্টের মোট আসন সংখ্যা কতটি?
  1. ক) ৬৫০টি
  2. খ) ৬৮৫টি
  3. গ) ৭০৫টি
  4. ঘ) ৭৫০টি
ব্যাখ্যা
- ইউরোপিয়ান পার্লামেন্ট সংস্থাটির আইন প্রণয়ন সংক্রান্ত অঙ্গসংস্থা। এটির মোট আসন সংখ্যা ৭০৫টি।
- এরা ইইউভুক্ত দেশগুলোর জনগনের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পাঁচ বছরের জন্যে নির্বাচিত হয়।
- জার্মানিতে সর্বোচ্চ ৯৬টি ইইউ পার্লামেন্টারি আসন রয়েছে।
- ইউরোপিয়ান পার্লামেন্টের তিনটি কার্যালয় রয়েছে। এগুলো ফ্রান্সের স্ট্রাসবার্গ, লুক্সেমবার্গ ও ব্রাসেলসে অবস্থিত।
(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
১৩,৯৪৮.
২০২৫ সালে আয়োজিত BRICS শীর্ষ সম্মেলনটি কততম ছিল?
  1. ১৫তম
  2. ১৬তম
  3. ১৭তম
  4. ১৮তম
ব্যাখ্যা
১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন, ২০২৫:
- ১৭তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন ৬ থেকে ৭ জুলাই, ২০২৫ তারিখে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
- সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, মধ্যপ্রাচ্য সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক স্বাস্থ্যনীতি ও জলবায়ু পরিবর্তন।
- এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা আমদানি শুল্ক আরোপ এবং সম্প্রতি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কড়া সমালোচনা করা হয়।

উল্লেখ্য,
- ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বৃহত্তম উদীয়মান অর্থনীতির নেতারা “Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance” শীর্ষক যৌথ ঘোষণা স্বাক্ষর করেন।
- তারা মাল্টিল্যাটারালিজম, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ হন।

সূত্র: BRICS ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।
১৩,৯৪৯.
ভারতের কোন রাজ্যে “শিবসেনা” নামক সাম্প্রদায়িক সংগঠনটি ক্ষমতাসীন রয়েছে?
  1. ক) রাজস্থান
  2. খ) মহারাষ্ট্র
  3. গ) হরিয়ানা
  4. ঘ) মধ্যপ্রদেশ
ব্যাখ্যা
শিভসেনা ভারতের মহারাষ্ট্রের ক্ষমতায় আছে।
ভারতের মধ্যপ্রদেশের ক্ষমতায় আছে বিজেপি।
রাজস্থানের ক্ষমতায় আছে কংগ্রেস।

Source: timesofindia
১৩,৯৫০.
ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. মোহাম্মদ জাওয়াদ জারিফ
  2. হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
  3. আব্বাস আরাগচি
  4. আলি আকবর ভেলায়াতি
ব্যাখ্যা

পরমাণু ইস্যুতে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান: 
- ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 
- পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরানের দ্বিতীয় দফার বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
- ১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুই দেশের প্রতিনিধির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
- উচ্চ পর্যায়ের এই বৈঠকে পরোক্ষভাবে যুক্ত থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ইরানের পরমাণু ইস্যু নিয়ে ওমানের মধ্যস্থতায় প্রথম দফার বৈঠকে ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর প্রতিশ্রুতি দেয় তেহরান।
- কয়েকদিনের মাথায় দ্বিতীয় দফার বৈঠকে যোগ দিতে জেনেভায় পৌঁছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
- তবে এবার ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তির জন্য বাস্তব প্রস্তাব নিয়ে গেছেন বলে জানিয়েছেন আরাগচি।
- এই বৈঠকের মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি।

উৎস: পত্রিকার নিউজ।লিঙ্ক

১৩,৯৫১.
কোন বিদেশী রাষ্ট্রপধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন?
  1. ক) পণ্ডিত জওহরলাল নেহেরু
  2. খ) মার্শাল জোসেফ টিটো
  3. গ) লালবাহাদুর শাস্ত্রী
  4. ঘ) রিচার্ড নিক্সন
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- ৩১ জানুয়ারি ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো জাতীয় সংসদে কোন বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম ভাষণ দেন।
- ১৮ জুন ১৯৭৪ সালে ভারতের সাবেক প্রেসিডেন্ট ভিভি গিরি বাংলাদেশের জাতীয় সংসদের ভাষণ দেন।
- বাংলাদেশের জাতীয় সংসদে এ পর্যন্ত এই দুজন বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন।
উৎসঃ জাতীয় সংসদের ওয়েবসাইট

১৩,৯৫২.
Where IRRI (International Rice Research Institute) is located?
  1. ক) Gazipur
  2. খ) Bangkok
  3. গ) Manila
  4. ঘ) Maldip
ব্যাখ্যা
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট:

- আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র International Rice Research Institute.
- IRRI হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ সংস্থা।
- এর প্রতিষ্ঠাকাল ১৯৬০ সালে।
- এর কার্যক্রম পরিচালনা করে এশিয়া ও আফ্রিকার ১৭টি দেশে।
- আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত - ম্যানিলা, ফিলিপাইন।

তথ্যসূত্র - IRRI অফিসিয়াল ওয়েবসাইট।
১৩,৯৫৩.
৩২তম টোকিও অলিম্পিক গেমসের মাসকটের নাম কী?
  1. সুমিতোমা
  2. মিরাইতোয়া
  3. রেইওয়া
  4. সমিইতি
ব্যাখ্যা
- ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ৩২তম আসর।
- টোকিও-২০২০ অলিম্পিক গেমসের মাসকটের নাম হলো ‘মিরাইতোয়া’। জাপানি ভাষায় মিরাইতোয়া মানে হলো ‘চিরস্থায়ী ভবিষ্যৎ’।
অন্যদিকে,
- ‘সমিইতি’ হলো টোকিও প্যারা অলিম্পিক গেমসের মাসকট।
৩২তম টোকিও অলিম্পিক গেমস ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার কারণে এর তারিখ পেছানো হয়। তবে এর নাম ‘টোকিও-২০২০ অলিম্পিক’ ই রাখা হয়েছে।
টোকিও অলিম্পিক গেমসের পদক তালিকায় শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৩৯টি স্বর্ণ, মোট-১১৩টি)
- দ্বিতীয় : চীন (৩৩টি স্বর্ণ, মোট-৮৮টি)
- তৃতীয় : জাপান (২৭টি স্বর্ণ, মোট-৫৮টি)
- তবে মোট পদক প্রাপ্তিতে তৃতীয় : দক্ষিণ কোরিয়া (২০টি স্বর্ণ, মোট-৭১টি)
(তথ্যসূত্র: অলিম্পিক গেমস ওয়েবসাইট)
১৩,৯৫৪.
Interpol- এর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
ব্যাখ্যা
ইন্টারপোল (Interpol):
- Interpol এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। 
- সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।
- সদস্য সংখ্যা: ১৯৫টি। 
- ইন্টারপোল পরিচালিত হয় ‘জেনারেল অ্যাসেম্বলি' নামক কমিটির মাধ্যমে ।
- ইন্টারপোলের প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ইন্টারপোলের অফিসিয়াল ভাষা চারটি: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬।
- ইন্টারপোল কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম: International Criminal Police Review.

উৎস: Interpol ওয়েবসাইট।
১৩,৯৫৫.
হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ফ্রান্স
  3. গ) ইতালি
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
'হামবুর্গ' জার্মানি এবং 'মার্শেই' ফ্রান্সের বিখ্যাত সমুদ্রবন্দরের নাম। ইতালির বিখ্যাত সমুদ্রবন্দর - নেপলস, জেনোয়া ও ভেনিস এবং যুক্তরাজ্যের বিখ্যাত সমুদ্র বন্দর- কার্ডিফ, ব্রিস্টল, ম্যানচেস্টার, লিভারপুল, লন্ডন ও গ্লাসগো।
Source: Britannica
১৩,৯৫৬.
পঞ্চম ড্রাগনের দেশ- 
  1. ইরান
  2. জাপান
  3. জাম্বিয়া
  4. তাইওয়ান
ব্যাখ্যা

ভৌগলিক উপনাম:
- সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার।
- লিলি ফুলের দেশ: কানাডা।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- মার্বেলের দেশ: ইতালি।
- পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।
- তামার দেশ: জাম্বিয়া।
- পিরামিডের দেশ: মিশর।
- প্রাচীরের দেশ: চীন।
- ভূমিকম্পের দেশ: জাপান।

উৎস: Britannica.com

১৩,৯৫৭.
'লং ওয়াক টু ফ্রিডম' বইটির লেখক কে?
  1. কফি আনান
  2. নেলসন ম্যান্ডেলা
  3. মার্টিন লুথার কিং
  4. আব্রাহাম লিংকন
ব্যাখ্যা

নেলসন ম্যান্ডেলা:
- ১৮ জুলাই ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার এমভেজোতে জন্মগ্রহণ করেছিলেন।
- তিনি ছিলেন একজন কালো জাতীয়তাবাদী নেতা।
- দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা।
- ১৯৪৪ সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (ANC) যোগদান করেন।
- এফ ডব্লিউ ডি ক্লার্ক দেশের বর্ণবাদী বিচ্ছিন্নতার বর্ণবাদী ব্যবস্থার অবসান ঘটাতে সাহায্য করেছিলেন এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিলেন।
- ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক যৌথভাবে তাদের প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- 'লং ওয়াক টু ফ্রিডম' যা তার প্রথম জীবন এবং কারাগারে থাকা বছরগুলির বিবরণ দেয়, ১৯৯৪ সালে প্রকাশিত হয়েছিল।
- নেলসন ম্যান্ডেলা ৫ ডিসেম্বর ২০১৩ সালে মারা যান।

তথ্যসূত্র - Britannica.com

১৩,৯৫৮.
প্রথম জলবায়ু সম্মেলন (cop-1) কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. জোহানেসবার্গ
  2. নাইরোবি
  3. স্টকহোম
  4. বার্লিন
ব্যাখ্যা
কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

⇒ প্রথম জলবায়ু সম্মেলন (কপ-১):
- ১৯৯৫ সালের ২ মার্চ - ৭ এপ্রিল জার্মানির বার্লিনে প্রথম কপ-১ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল।
- ওই সম্মেলনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১৩,৯৫৯.
আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে-
  1. ক) Security Council
  2. খ) Trusteeship Council
  3. গ) General Assembly
  4. ঘ) Assembly of State Parties
ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ আদলত (ICC)
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি।
- আই.সি.সি - এর সদরদপ্তর - নেদারল্যান্ডেস্‌-এর হেগ শহরে।
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর।

অন্যদিকে,
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে - সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।
- এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
- এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ।

- ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত।
- বিচারকদের মেয়াদ ৯ বছর।
- ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
- আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
- আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর।

তথ্যসূত্র:- জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
১৩,৯৬০.
কিয়োটো প্রটোকল কার্যকর হয় কত সালে? 
  1. ২০০৫ সালে
  2. ২০০৭ সালে
  3. ২০০২ সালে
  4. ২০০৪ সালে
ব্যাখ্যা

কিয়োটো প্রটোকল:
- চুক্তির নাম: কিয়োটো প্রটোকল,
- স্থান: কিয়োটো, জাপান,
- গৃহীত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭,
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে কার্যকর হয়।
- আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
- জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি।
- উদ্দেশ্যে: কার্বন ডাইঅক্সাইড ও গ্রিন হাউস গ্যাস উদ্গিরণ কমানো।
- যুক্তরাষ্ট্র, কানাডা, সাউথ সুদান এ প্রটোকল অনুসমর্থন করে নি।
- ২০১২ সালে কানাডা নিজেকে প্রত্যাহার করে।

উৎস: Britannica.

১৩,৯৬১.
Human Development Report 2021-2022 অনুসারে, মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ -
  1. ডেনমার্ক
  2. সুইজারল্যান্ড
  3. আয়ারল্যান্ড
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘের মানব উন্নয়ন সূচক:
- ৮ সেপ্টেম্বর, ২০২২ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) Human Development Report 2021-2022: The next frontier Human Development and the Anthropocene শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ: সুইজারল্যান্ড।
- অন্যদিকে দক্ষিণ সুদান, চাদ ও নাইজারের অবস্থান সবার নিচে। 
- বাংলাদেশের অবস্থান: ১২৯তম।

উল্লেখ্য,
- রিপোর্টটি সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়।

উৎস: UNDP ওয়েবসাইট।
১৩,৯৬২.
২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল মোট কয়টি পদক লাভ করেছে?
  1. ১২টি
  2. ১৩টি
  3. ১০টি
  4. ১১টি
ব্যাখ্যা

রোবট অলিম্পিয়াড: 
-  ১৭ থেকে ২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) অনুষ্ঠিত হয়।
- ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১টি গোল্ড, ৬টি ব্রোঞ্জ ও ৪টি টেকনিক্যাল পদকসহ মোট ১১টি পদক জয় করেছে বাংলাদেশ দল।
- রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক জয় করেছেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু।

উৎস:দৈনিক প্রথম আলো পত্রিকা।

১৩,৯৬৩.
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর কোথায়?
  1. ক) ওয়াশিংটন
  2. খ) নিউইয়র্ক
  3. গ) পেন্টাগন
  4. ঘ) ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। ২০১৭ সালের আগে পর্যন্ত এটি ছিলো বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন।
- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটন এ অবস্থিত।

উৎসঃ যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

১৩,৯৬৪.
মহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম কী?
  1. নলিনী
  2. ধানু
  3. নাথুরাম
  4. মুরুগেন
ব্যাখ্যা
মহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম নাথুরাম গডসে।

মহাত্মা গান্ধী:
- ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী।
- ১৮৬৯ সালের ২ অক্টোবর ভারতে জন্ম নেন তিনি।
- ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস আন্দোলন করা এবং ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে বিদায় করতে তাঁর ভূমিকা অগ্রগণ্য।
- তাঁর অহিংস নীতি, নৈতিক ভিত্তি, আশ্চর্যজনক নেতৃত্বের ক্ষমতা আরও বেশি মানুষকে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সংযুক্ত করেছিল। 
- তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা।
- মহাত্মা গান্ধীকে ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি নতুন দিল্লির একটি সুবৃহৎ প্রাসাদ বিড়লা হাউসের প্রাঙ্গনে হত্যা করা হয়েছিল।
- তাঁর ঘাতক ছিলেন নাথুরাম গডসে।

এছাড়াও,
- রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে ‘মহাত্মা’ উপাধি দিয়েছিলেন।
- তিনি ৫ বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন, পুরস্কার পাওয়ার আগে ১৯৪৮ সালে তাঁকে হত্যা করা হয়।
- ১৯৩০ সালে, তিনি আমেরিকার টাইম ম্যাগাজিন দ্বারা ‘ম্যান অব দ্য ইয়ার’ উপাধিতে ভূষিত হন।

উল্লেখ্য,
- মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন সংঘটিত হয় ১৯২০ সালে।
- ১৯২১-২২ খ্রিস্টাব্দে এই আন্দোলন সর্বভারতীয় গণ-আন্দোলনে রূপ নেয়।
- ১৯২১ খ্রিস্টাব্দে উত্তর প্রদেশের চৌরিচোরা নামক স্থানে অহিংস অসহযোগ আন্দোলন সহিংসতায় রূপ নিলে হঠাৎ করে এই আন্দোলন বন্ধের ডাক দেন।
- ১৯২২ খ্রিস্টাব্দে তিনি গ্রেফতার হলে আন্দোলন স্থিমিত হয়ে যায়।

উৎস: i) Hindustan Times.
         ii) Britannica.
১৩,৯৬৫.
ডোনাল্ড ট্রাম্পের চালুকৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম কী?
  1. ক) Trump Social
  2. খ) Truth Social
  3. গ) Truth Society
  4. ঘ) Truth Special
ব্যাখ্যা
২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম Truth Social চালু হয়। 

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
১৩,৯৬৬.
নিম্নের কোন স্থানে  IMF-এর সদরদপ্তর অবস্থিত?
  1. ওয়াশিংটন ডিসি
  2. নিউইয়র্ক
  3. নিউ হ্যাম্পশায়ার
  4. প্যারিস
ব্যাখ্যা

IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উৎস: IMF ওয়েবসাইট।

১৩,৯৬৭.
'এজেন্ডা-২১' এর বিষয়বস্তু কী?
  1. পরিবেশ
  2. সন্ত্রাসবাদ
  3. সভ্যতা
  4. বাণিজ্য
ব্যাখ্যা
এজেন্ডা ২১:
- পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলনে গৃহীত একটি দলিল।
- পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত রিও ঘোষণা এবং বনের টেকসই ব্যবস্থাপনার নীতির বিবৃতি ১৭৮টি দেশ অংশ করেছিল।
- ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ১৪ জুন ১৯৯২ থেকে।
- ১৯৯৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে আর্থ সামিটের অগ্রগতির পাঁচ বছরের পর্যালোচনা করা হবে বলে সম্মত হয়েছিল ।
- এজেন্ডা ২১- এর পূর্ণ বাস্তবায়ন ২০০২ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত টেকসই উন্নয়নের বিশ্ব শীর্ষ সম্মেলনে (WSSD) দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করা হয়েছিল। 

 উৎস: UNEP ওয়েবসাইট।
১৩,৯৬৮.
ইতিহাসের বিখ্যাত ছয় দিনের যুদ্ধের প্রতিপক্ষ ছিলেন-
  1. যুক্তরাষ্ট্র - জাপান
  2. যুক্তরাষ্ট্র - জার্মান
  3. ফ্রান্স - রাশিয়া
  4. আরব - ইসরায়েল
ব্যাখ্যা
ছয় দিনের যুদ্ধ বা তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধ:
- মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনে অনৈতিকভাবে ও জোর-জবরদস্তির মাধ্যমে ইসরায়েলকে চাপিয়ে দেওয়ার পর থেকে আরব দেশগুলোর সাথে ইহুদী রাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ হয়েছে বেশ কয়েকবার।
- সেগুলোর মধ্যে ১৯৬৭ সালের জুন মাসের যুদ্ধটি অন্যতম।
- ইতিহাসে এ যুদ্ধ জুন যুদ্ধ বা তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত।
- ১৯৬৭ সালের জুন মাসে সংঘটিত হয় ঐতিহাসিক তৃতীয় আরব- ইসরায়েল যুদ্ধ। 
- জুনের ৫ তারিখ থেকে শুরু হওয়া এই যুদ্ধের অবসান ঘটে ১০ জুন।
- ৬ দিন ব্যাপী বিদ্যমান থাকায় একে ৬ দিনের যুদ্ধও বলা হয়।
- যুদ্ধের দুই পক্ষ ছিল ইসরায়েল এবং আরব বিশ্বের তিন দেশ।

উৎস: ব্রিটানিকা। 
১৩,৯৬৯.
জাতিসংঘের সাথে সম্পর্কিত কোন প্রতিষ্ঠান নোবেল পুরস্কার লাভ করেনি?
  1. ক) UNHCR
  2. খ) IAEA
  3. গ) ILO
  4. ঘ) UNDP
ব্যাখ্যা
▪ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 
▪ প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত জাতিসংঘের ২ জন মহাসচিব নোবেল (শান্তি) পুরস্কার লাভ করে।
▪ জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক সংস্থা হিসাবে দাঁড় করানোর স্বীকৃতি স্বরুপ ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 
▪ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

UN Nobel Laureates
2020 - WFP
2013 - OPCW
2007 - IPCC and Al Gore Jr.
2005 - IAEA and Mohamed ElBaradei
2001 - UN and Kofi Annan
1988 - UN Peacekeeping Forces
1981 - UNHCR
1969 - ILO
1965 - UNICEF
1961 - Dag Hammarskjöld
1954 - UNHCR
1950 - Ralph Bunche 

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
১৩,৯৭০.
IPCC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৭ সালে
ব্যাখ্যা

- UNEP এবং WMO যৌথভাবে ১৯৮৮ সালে IPCC প্রতিষ্ঠা করে।  

IPCC:
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে ১৯৮৮ সালে IPCC গঠিত হয়।
- IPCC এর পূর্ণরূপ হলো- The Intergovernmental Panel on Climate Change.
- এই সংস্থা জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য-উপাত্ত সরবরাহ করে থাকে। 

উল্লেখ্য, 
- IPCC ২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 

সূত্র: IPCC ওয়েবসাইট।

১৩,৯৭১.
আফগানিস্তানের সরকারী ভাষা কোনটি?
  1. পশতু
  2. তুর্কি
  3. আফগানি
  4. উর্দু
ব্যাখ্যা
আফগানিস্তান:
- আফগানিস্তান দক্ষিণ-মধ্য এশিয়ার একটি দেশ।
- আয়তন: ২৫২,০৭২ বর্গ মাইল (৬৫২,৮৬৭ বর্গ কিমি)।
- রাজধানী: কাবুল।
- ভাষা: পশতু, ফার্সি (উভয় সরকারী)।
- ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)।
- মুদ্রা: আফগানি।
- দেশটিতে দুটি আইনসভা রয়েছে।
- রাষ্ট্রপতি রাষ্ট্র এবং সরকার উভয়ের প্রধান।

তথ্যসূত্র - Britannica.com
১৩,৯৭২.
বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণ সহায়তা দিতে বিশ্বব্যাংক ও আইএমএফ গঠিত তহবিলের পরিমাণ কত?
  1. ক) ৩০০০ কোটি ডলার
  2. খ) ৩৮০০ কোটি ডলার
  3. গ) ৩৫০০ কোটি ডলার
  4. ঘ) ৪০০০ কোটি ডলার
ব্যাখ্যা
• বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণ সহায়তা দিতে ৩০০০ কোটি ডলারের তহবিল গঠন করেছে বিশ্বব্যাংক ও আইএমএফ।
• এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ও অতি দরিদ্র এমন দেশগুলোকে সুদবিহীন ঋণ দেওয়া হবে ৬৫০ কোটি ডলার।
• ইউরোপীয় ইউনিয়নের ছোট ও দরিদ্র দেশগুলোকে দেওয়া হবে ১০০ কোটি ডলার।
• এশিয়ার দেশগুলোও ওই তহবিল থেকে ঋণ পাবে। এর মধ্যে বাংলাদেশও আলোচ্য তহবিল থেকে ঋণ পাবে।

তথ্যসূত্র: বিশ্বব্যাংক ও আইএমএফ ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
১৩,৯৭৩.
WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (SEARO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ব্যাংকক, থাইল্যান্ড
  2. কলম্বো, শ্রীলঙ্কা
  3. ঢাকা, বাংলাদেশ
  4. নয়াদিল্লি, ভারত
ব্যাখ্যা

- WHO-এর দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক সদর দপ্তর ভারতের দিল্লিতে অবস্থিত।
​​​ -
এটি ডব্লিউএইচও-র ছয়টি আঞ্চলিক অফিসের একটি,
- যা ১১টি সদস্য দেশের জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনা করে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):

- এর পূর্ণরূপ: World Health Organization.
- গঠিত হয়: ১৯৪৮ সালের ৭ এপ্রিল।
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের, জেনেভায়।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- WHO-এর প্রধান উদ্দেশ্য: সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা।
- বর্তমান মহাপরিচালক: Dr Tedros Adhanom Ghebreyesus.
- মহাপরিচালকের মেয়াদ: ৫ বছর।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।

উৎস: WHO ওয়েবসাইট।

১৩,৯৭৪.
How many targets have been adopted under 17 SDG goals for transforming the world by 2030?
  1. ক) 17
  2. খ) 29
  3. গ) 159
  4. ঘ) 169
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।
- UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।

উৎসঃ জাতিসংঘ ও UNDP ওয়েবসাইট।
১৩,৯৭৫.
সর্বাধিক ব্যালন ডি'অর বিজয়ী খেলোয়ার?
  1. মেসি
  2. কাকা
  3. বেকহাম
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
Ballon d'Or 2023:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি [সর্বাধিক]।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বনমাতি।
- কোপা শিরোপা: জুড বেলিংহাম।
- লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস।
- গার্ড মুলার ট্রফি(সেরা স্ট্রাইকার): আরলিং হোলান।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: ম্যানচেস্টার সিটি।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।

উৎস: i) Goal.com.
         ii) Sporting News.
১৩,৯৭৬.
CIRDAP-এর মূল লক্ষ্য কী?
  1. সামরিক সহযোগিতা
  2. শহুরে অবকাঠামো উন্নয়ন
  3. শিল্প উন্নয়ন
  4. গ্রামীণ দারিদ্র্য বিমোচন
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP-এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- CIRDAP গঠিত হয়: ৬ জুলাই, ১৯৭৯।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি (আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম)।
- প্রধান লক্ষ্য: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্রামীণ দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন, এবং সমন্বিত গ্রামীণ উন্নয়ন নীতির প্রচার।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
১৩,৯৭৭.
বৈশ্বিক ক্ষুধা সূচক - ২০২২ অনুসারে কয়টি দেশে ক্ষুধার মাত্রা ‘গুরুতর’ বা ‘ভয়ঙ্কর’ পর্যায়ে পৌঁছেছে?
  1. ক) ৭৭টি
  2. খ) ৫৪টি
  3. গ) ৪৪টি
  4. ঘ) ৩৮টি
ব্যাখ্যা
বৈশ্বিক ক্ষুধা সূচক – ২০২২
- ১৩ অক্টোবর প্রকাশিত হয়েছে ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই)-২০২২’, যা বৈশ্বিক ক্ষুধা সূচক নামেও পরিচিত।
- আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’ ও জার্মানির ‘ওয়েল্ট হাঙ্গার হিলফে’ যৌথভাবে জিএইচআই-২০২২ প্রকাশ করেছে। বিশ্বের ১২১টি দেশের তথ্য এতে স্থান পেয়েছে। 
- এবারের সূচকে ৫-এর নিচে স্কোর পেয়ে সবচেয়ে ভালো অর্থাৎ শীর্ষ অবস্থানে রয়েছে ১৭টি দেশ।
- ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি – ইয়েমেন। 
- সূচক অনুযায়ী বর্তমানে ৪৪টি দেশে ক্ষুধার মাত্রা ‘গুরুতর’ বা ‘ভয়ঙ্কর’ পর্যায়ে পৌঁছেছে
- সূচকের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে অর্থাৎ সবচেয়ে নিচে থাকা দেশগুলো হচ্ছে-সিরিয়া, দক্ষিণ সুদান, সোমালিয়া, বুরুন্ডি, ইয়েমেন, সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র, মাদাগাস্কার, গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও চাদ।
- বাংলাদেশের অবস্থান ৮৪তম।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।      
১৩,৯৭৮.
কুইবেক প্রদেশ কোন দেশের অংশ?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) কানাডা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
কুইবেক কানাডার দ্বিতীয় বৃহত্তম প্রদেশ। এটির রাজধানী কুইবেক সিটি। তবে মন্ট্রিয়াল হলো বৃহত্তম শহর।ফরাসি উপনিবেশের অধীনে ছিল এই প্রদেশ। এ অঞ্চলের অধিকাংশ অধিবাসীর ভাষা ফরাসী এবং প্রদেশটির প্রধান সরকারি ভাষাও ফরাসী।
Source: quebec.ca
১৩,৯৭৯.
নিচের কোনটি পাদদেশীয় মালভূমি?
  1. তিব্বত মালভূমি
  2. ভারতীয় উপদ্বীপ
  3. কলোরাডো মালভূমি
  4. তারিম মালভূমি
ব্যাখ্যা
- পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তৃর্ণ সমতলভূমিকে মালভূমি বলে।
- অবস্থানের ভিত্তিতে মালভূমি তিন প্রকার।
যথাঃ
- পর্বতমধ্যবর্তী মালভূমি
- পাদদেশীয় মালভূমি
- মহাদেশীয় মালভূমি।
- উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে এর পাদদেশে তলানি জমে যে মালভূমির সৃষ্টি করে তাকে পাদদেশীয় মালভূমি বলে৷ পাদদেশীয় মালভূমির মধ্যে রয়েছে:
- দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া
- উত্তর আমেরিকার কলোরাডো মালভূমি।
পর্বত মধ্যবর্তী মালভূমি:
- তিব্বত মালভূমি
- তারিম মালভূমি
বলিভিয়া
- মেক্সিকো প্রভৃতি।
মহাদেশীয় মালভূমি:
- ভারতীয় উপদ্বীপ
- স্পেন
- অস্ট্রেলিয়া
- গ্রিনল্যান্ড
- সৌদি আরব
- এন্টার্কটিকা প্রভৃতি।
(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩,৯৮০.
‘স্মার্ট সিটি সূচক ২০২৪’ অনুযায়ী, বিশ্বের শীর্ষ স্মার্ট শহর কোনটি?
  1. কোপেনহেগেন
  2. জেনেভা
  3. জুরিখ
  4. ক্যানবেরা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

স্মার্ট সিটি
- ‘স্মার্ট সিটি সূচক ২০২৪’ অনুযায়ী, বিশ্বের শীর্ষ স্মার্ট  শহর জুরিখ। 

- ‘স্মার্ট সিটি সূচক ২০২৪’ অনুযায়ী, বিশ্বের সেরা ১০টি স্মার্ট শহর হলো- 
১. জুরিখ,
২. অসলো,
৩. ক্যানবেরা,
৪. জেনেভা,
৫. সিঙ্গাপুর,
৬. কোপেনহেগেন,
৭. লুসান,
৮. লন্ডন,
৯. হেলসিংকি ও
১০. আবুধাবি।
- বিশ্বের সবচেয়ে স্মার্ট শহরগুলোর একটা বার্ষিক তালিকা তৈরি করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট (আইএমডি)।]

সূত্র- বিবিসি রিপোর্ট।
১৩,৯৮১.
ব্রিটিশ উপনিবেশ না হলেও Commonwealth সদস্য দেশ কোনটি?
  1. কেনিয়া
  2. নাইজেরিয়া
  3. রুয়ান্ডা
  4. জিম্বাবুয়ে
ব্যাখ্যা

• কমনওয়েলথ:
- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া হয় ১৯২৬ সালে। 
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন। 
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- ব্রিটিশ উপনিবেশে না কিন্তু কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে আবার ১৯৮৯ সালে যোগ দেয়। 
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। 
- কমনওয়েলথ এর ৫৫ তম দেশ: গ্যাবন।
- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উল্লেখ্য, 
- ২০২২ সালে, আফ্রিকার দুটি দেশ গ্যাবন ও টোগো Commonwealth-এ নতুন সদস্য হিসেবে যোগ দেয়।
- এই দেশ দুটির সদস্যপদ দেওয়া হয় রুয়ান্ডা সম্মেলনে, ২০২২ সালে।

তথ্যসূত্র: Commonwealth ওয়েবসাইট।

১৩,৯৮২.
পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে অবস্থিত?
  1. চিলি
  2. ব্রাজিল
  3. যুক্তরাষ্ট্র
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
সরু রাষ্ট্র চিলি ও তামার খনি:
- পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি চিলিতে অবস্থিত।
- কপার খনিগুলি উত্তর চিলিতে। উত্তর-চিলির আন্দিজ বরাবর অবস্থিত।

উল্লেখ্য,
- 'চিলি' দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম সমুদ্র তীর বরাবর অবস্থিত দেশ ।
- চিলি বিশ্বের সবচেয়ে সরু রাষ্ট্র। 
- এর রাজধানীর নাম সান্তিয়াগো।
- এটি উত্তরে পেরু এবং বলিভিয়া দ্বারা , এর দীর্ঘ পূর্ব সীমান্তে আর্জেন্টিনা এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর দ্বারা আবদ্ধ।

অন্যদিকে,
- পৃথিবীর সর্ববৃহৎ হীরক খনি রাশিয়ার ইয়াকুতিয়াতে অবস্থিত।
- স্বর্ণের খনির জন্য বিখ্যাত - দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ।
- এন্টার্কটিকার প্রধান খনিজ দ্রব্য কয়লা।

তথ্যসূত্র:- ব্রিটেনিকা ওয়েবসাইট।
১৩,৯৮৩.
২০২৪ সালে ভারত যে দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে -
  1. মালদ্বীপ
  2. মাল্টা
  3. নামিবিয়া
  4. কিরগিজস্তান
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

ভারতের সেনা প্রত্যাহার:
- মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত সরকার।
- চীনপন্থী রাষ্ট্রপতি  মোহাম্মদ মুইজ্জু ভারতীয় সেনাদের দেশটি থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর এই কার্যক্রম শুরু হয়েছে।
- মালদ্বীপে বিশাল সামুদ্রিক সীমান্ত টহল দেওয়ার জন্য মোতায়েন ছিল ভারতীয় সেনারা।
- ভারত ও মালদ্বীপ উভয় পক্ষ সম্মত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি & এএফপি পত্রিকা রিপোর্ট।
১৩,৯৮৪.
অসলো-১ শান্তি চুক্তির মধ্যস্থতা করেন কে?
  1. আব্রাহাম লিংকন
  2. বিল ক্লিনটন
  3. জন টাইলার
  4. টমাস জেফারসন
ব্যাখ্যা
অসলো-১ শান্তি চুক্তি:
- ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে অসলো শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- ১৩ সেপ্টেম্বর ১৯৯৩ সালে চুক্তিটি সাক্ষরিত হয়।
- অসলো-১ শান্তি চুক্তিটি ১৯৯৩ সালে যুক্তরাস্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছিল।
- চুক্তি স্বাক্ষরের পূর্বে নরওয়ের রাজধানী অসলোতে চুক্তিটি নিয়ে আলোচনা হওয়ায় চুক্তিটি অসলো চুক্তি নামে পরিচিত।
- অসলো-১ চুক্তির ফলে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি প্রদান করে।
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এতে মধ্যস্থতা করেন।

তথ্যসূত্র - Britannica.com & History.com
১৩,৯৮৫.
What is Bangladesh's ranking in the Global Hunger Index 2025?
  1. 83th
  2. 84th
  3. 85th
  4. 86th
  5. 88th
ব্যাখ্যা

 বৈশ্বিক ক্ষুধা সূচক- ২০২৫:
- বৈশ্বিক ক্ষুধা সূচক- ২০২৫ এ বাংলাদেশের অবস্থান ৮৫তম। 
- শিরোনাম- Global Hunger Index 2025।
- বৈশ্বিক ক্ষুধা সূচক- ২০২৫ প্রকাশ করা হয় ১ অক্টোবর ২০২৫।
- এর প্রকাশক- আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা Concem Worldwide ও জার্মানভিত্তিক Welt Hunger Filf।
- বৈশ্বিক ক্ষুধা সূচক- ২০২৫ এর অন্তর্ভুক্ত দেশ ১২৩টি।

• সূচক অনুযায়ী ক্ষুধার মাত্রায় সর্বনিম্ন ৫ দেশ- 
১. আর্মেনিয়া
২. বেলারুশ
৩. বসনিয়া
৪. বুলগেরিয়া
৫. চিলি।

• ক্ষুধার মাত্রায় শীর্ষ ৫ দেশ- 
১২৩.সোমালিয়া
১২২.দক্ষিণ সুদান
১২১.গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
১২০.মাদাগাস্কার
১১৯.হাইতি।

• সার্কভুক্ত দেশের অবস্থান-
৬১. শ্রীলংকা
৭২. নেপাল
৮৫. বাংলাদেশ
১০২. ভারত
১০৬. পাকিস্তান।

উৎস: গ্লোবাল হাংগার ইনডেক্স ওয়েবসাইট [লিঙ্ক]। 

১৩,৯৮৬.
জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গের বিচারকদের নিয়োগের দায়িত্ব পালন করে -
  1. ক) সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ
  2. খ) অর্থনৈতি ও সামাজিক পরিষদ
  3. গ) অ্যাসেম্বলি অব স্টেট পার্টিস
  4. ঘ) আন্তর্জাতিক বিচারক প্যানেল
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত/International Court of Justice 
▪ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে - সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ।
▪ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
▪ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।
▪ এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
▪ এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ।
▪ ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত।
▪ বিচারকদের মেয়াদ ৯ বছর।
▪ ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
▪ আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
▪ আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর।

অন্যদিকে,
আন্তর্জাতিক অপরাধ আদলত (ICC)
▪ ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
▪ বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি।
▪ সদরদপ্তর - নেদারল্যান্ডেস্‌-এর হেগ শহরে।
▪ আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
▪ আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর।

তথ্যসূত্র: জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
১৩,৯৮৭.
বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. সৌদি আরব
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
ব্যাখ্যা

শীর্ষ তেল উত্তোলনকারী দেশ:
- বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ যুক্তরাষ্ট্র।
- ইআরএর সর্বশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।
- এটা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় ২২ শতাংশ।
- যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের ভোক্তা দেশের তালিকায় শীর্ষে রয়েছে।
- যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেলের প্রয়োজন পড়ে।
- যা বিশ্বজুড়ে প্রতিদিনের তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ।

→ উল্লেখ্য:
- ২য় শীর্ষ দেশ: সৌদি আরব।
- ৩য় শীর্ষ দেশ: রাশিয়া।
- ৪র্থ শীর্ষ দেশ: কানাডা।
- ৫ম শীর্ষ দেশ: চীন।

তথ্যসূত্র - U.S. Energy Information Administration & প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

১৩,৯৮৮.
ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরের স্থান কোনটি?
  1. প্যারিস
  2. রোম
  3. নিউ ইয়র্ক
  4. জেনেভা
ব্যাখ্যা
ডেটন শান্তি চুক্তি (Dayton Peace Agreement):
- ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
- বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয়। এই জন্য এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী - ওয়ারেন ক্রিস্টোফার।
- চুক্তিটির প্রধান শান্তি আলোচক - রিচার্ড হলব্রোক।
- চুক্তির খসড়া প্রস্তুত - ২১ নভেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ১৪ ডিসেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্যারিস, ফ্রান্স।
- চুক্তির পক্ষ সমূহ - বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া
- চুক্তি স্বাক্ষরকারী -
১. বসনিয়ার পক্ষে - প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ।
২. ক্রোয়েশিয়ার পক্ষে - প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান।
৩. সার্বিয়ার পক্ষে - স্লোভাদান মিলোসোভিচ।

তথ্যসূত্র - হিস্টরি.কম ও ব্রিটানিকা।
১৩,৯৮৯.
জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রাম নয় নিচের কোনটি?
  1. ক) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
  2. খ) জাতিসংঘ পরিবেশ কর্মসূচী
  3. গ) আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা
  4. ঘ) বিশ্ব খাদ্য কর্মসূচী
ব্যাখ্যা
▪ জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা মোট ৬টি। যথা -
১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা United Nations Development Programme (UNDP)
২. জাতিসংঘ পরিবেশ কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP)
৩. জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা United Nations Population Fund (UNFPA)
৪. জাতিসংঘ মানব নিষ্পত্তি কর্মসূচী বা United Nations Human Settlements Programme (UN - Habitat)
৫. জাতিসংঘ শিশু তহবিল বা United Nations Children’s Fund (UNICEF) এবং
৬. বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme (WFP)।

অন্যদিকে,
▪ ICAO এর পূর্ণরূপ International Civil Aviation Organization বা আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা। এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা সিভিল এভিয়েশন সংক্রান্ত আন্তর্জাতিক মান ও পলিসি নির্ধারণ করে এবং সদস্য দেশ সমূহকে তাদের এই ক্ষেত্রে সক্ষমতা অর্জনের জন্য সহায়তা প্রদান করে থাকে।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
১৩,৯৯০.
CSTO কী -
  1. ক) সামরিক প্যাক্ট
  2. খ) অর্থনৈতিক প্যাক্ট
  3. গ) বাণিজ্যিক প্যাক্ট
  4. ঘ) কোনোটি নয়
ব্যাখ্যা
সিএসটিও (CSTO- Collective Security Treaty Organization):
- সিএসটিও একটি সামরিক প্যাক্ট, যা ১৯৯২ সালের মে মাসে স্বাক্ষরিত হয়েছিল।
- এর সদর দফতর মস্কোতে।
- বর্তমানে ৬টি দেশ এই সামরিক প্যাক্টের সদস্য।
- এই দেশগুলো হচ্ছে আর্মেনিয়া, বেলারুশ, কাজাখিস্তান কিঘিজিস্তান, রাশিয়া, তাজিকিস্তান। 

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
১৩,৯৯১.
কোন মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ রয়েছে?
  1. এশিয়া
  2. আফ্রিকা
  3. ইউরোপ
  4. উত্তর আমেরিকা
ব্যাখ্যা
আফ্রিকা মহাদেশ:
- আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ।
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করেছে।
- এর আয়তন ১১,৭২৪,০০০ বর্গ মাইল (৩০,৩৬৫,০০০ বর্গ কিমি)।
- এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ রয়েছে।
- এই মহাদেশে মোট ৫৪টি দেশ অবস্থিত।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ সিচেলিস।

বিভিন্ন মহাদেশে দেশের সংখ্যা:
• আফ্রিকা - ৫৪
• এশিয়া - ৪৮
• ইউরোপ - ৪৪
• উত্তর আমেরিকা - ২৩
• অস্ট্রেলিয়া/ওশেনিয়া - ১৪
• দক্ষিণ আমেরিকা - ১২

তথ্যসূত্র - worldatlas.com
১৩,৯৯২.
UN-Habitat এর সদর দপ্তর কোথায় ?
  1. ক) নাইরোবি
  2. খ) প্যারিস
  3. গ) লন্ডন
  4. ঘ) জেনেভা
ব্যাখ্যা
• জাতিসংঘের মানব বসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট) 
• প্রতিষ্ঠাকাল : ১৯৭৫ সালে
• সদর দপ্তর : নাইরোবি ,কেনিয়া। 
• বর্তমান প্রধান :মায়মুনাহ মোঃ শরীফ।

• তাছাড়া  অবস্থানের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্থার সদর দপ্তর :

• জেনেভা- WLO, WTO, WHO, WMO, WIPO, ILO, ITU, ITC, UNCTAD, UNITAR, UNHCR
• ওয়াশিংটন ডিসি- IDA, IMF, IFC, IBRD, ICSID, MIGA, OAS
• ভিয়েনা- UNIDO, UNODC, IAEA, CTBTO
• হেগ- ICJ, OPCW

তথ্যসূত্র: ইউএন-হ্যাবিট্যাট ওয়েবসাইট  ও Encyclopedia Britannica ।
১৩,৯৯৩.
প্রথম বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশ কোনটি?
  1. ক) বুলগেরিয়া
  2. খ) জাপান
  3. গ) ইতালি
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ
- ১৯১৪ সালের ২৮ জুলাই অস্ট্রিয়া ও হাঙ্গেরী কর্তৃক সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। 

প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় বা অক্ষ শক্তির দেশ
• জার্মানি (প্রুশিয়া সাম্রাজ্য), 
• তুরস্ক (অটোমান সাম্রাজ্য), 
• অস্ট্রো-হাঙ্গেরীয় সম্রাজ্য ও 
•‍ বুলগেরিয়া, 
• হাঙ্গেরী। 

প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির দেশ
• ফ্রান্স, 
• ব্রিটেন, 
• জাপান, 
• যুক্তরাষ্ট্র, 
• ইতালি, 
• সার্বিয়া, 
• মন্টিনিগ্রো প্রভৃতি। 
- ২৮ জুন ১৯১৯ ফ্রান্সের ভার্সাই নগরীতে জার্মানি এবং মিত্রপক্ষের মধ্যে স্বাক্ষরিত দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। 
- এ চুক্তি অনুযায়ী জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয় এবং বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতিপূরণ প্রদানে সম্মত করা হয়। 

উৎস: ব্রিটানিকা, হিস্টোরি ডটকম এবং ইতিহাস দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩,৯৯৪.
সিএফসি বায়ুমন্ডলের কোন স্তরের ক্ষতি করে?
  1. ক) স্ট্রাটোস্ফিয়ার
  2. খ) মেসোস্ফিয়ার
  3. গ) আয়নোস্ফিয়ার
  4. ঘ) থার্মোস্ফিয়ার
ব্যাখ্যা
• CFC গ্যাস:
- CFC গ্যাস হলো ক্লোরোফ্লোরো কার্বন।
- সিএফসি বায়ুমন্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তরের ক্ষতি করে।
- গ্রিন হাউস গ্যাসসমূহ ওজোন স্তরকে ক্ষতি করে কিন্তু এর মধ্যে ক্লোরোফ্লোরো কার্বন (সিএফসি) গ্যাস প্রত্যক্ষভাবে ওজোন স্তরের ক্ষতি করে।
- সিএফসি এর মধ্যে CFC12 এবং CFC13 সর্বাধিক ক্ষতিকর।
- CFC12 এবং CFC13 এর কার্বন যৌগপ্তলো জায়মান দশায় ক্লোরিন উৎপাদন করে।
- উৎপন্ন ক্লোরিন ওজোনের সাথে বিক্রিয়া করে ওজোনের অণু ধ্বংস করে।
- এক লক্ষ ওজোনের অণু ধ্বংসের জন্য একটি ক্লোরিনের অণুই যথেষ্ট।

উৎস: পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩,৯৯৫.
জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান (UNITAR) কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) লন্ডন
  3. গ) জেনেভা
  4. ঘ) টোকিও
ব্যাখ্যা
জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানকে সংক্ষেপে UNITAR বলে।
UNITAR এর পূর্ণরূপ - United Nations Institute for Training and Research.
- ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় প্রশিক্ষণ ও গবেষণা সংস্থাটি।
- এর সদরদপ্তর - সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
উৎস: UNITAR ও জাতিসংঘ ওয়েবসাইট।
১৩,৯৯৬.
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে?
  1. ২০৪০
  2. ২০২৬
  3. ২০২৪
  4. ২০৩০
ব্যাখ্যা
গঙ্গার পানিবণ্টন চুক্তি:
- হিমালয়ের হিমবাহে উৎপন্ন গঙ্গা নদী।
- গঙ্গা নদী ভারতের উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের গোয়ালন্দের কাছে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে।
- ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের প্রথম পরিকল্পনা করে ১৯৫১ সালে।
- এ অঞ্চলের পানিসম্পদের সুষম বন্টন নিশ্চিত করার লক্ষ্যে ১৯৭২ সালের ১৯ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি স্থায়ী যৌথ নদী কমিশন গঠনের উদ্দেশ্যে এক যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন।
- এ ঘোষণার পরিপ্রেক্ষিতে ১৯৭২ সালের নভেম্বরে একটি যৌথ নদী কমিশন গঠিত হয়।
- ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর গঙ্গার পানি বন্টন সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয়।
- ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়।

⇒ ফারাক্কা পানি চুক্তি:
- ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে পানির প্রবাহ কমতে থাকার প্রেক্ষাপটে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি হয়।
- চুক্তি অনুযায়ী, শুষ্ক মৌসুমে অর্থাৎ ১ জানুয়ারি - ৩১শে মে পর্যন্ত দুই দেশ চুক্তিতে উল্লেখিত ফর্মুলা অনুযায়ী পানি ভাগাভাগি করে নেবে।
- চুক্তিতে বলা হয়েছে, নদীতে ৭০ হাজার কিউসেক বা তার কম পানি থাকলে দুই দেশ সমান সমান পানি ভাগ করে নেবে।
- পানির পরিমাণ ৭০ হাজার কিউসেক থেকে ৭৫ হাজার কিউসেক হলে ৪০ হাজার কিউসেক পাবে বাংলাদেশ, অবশিষ্ট প্রবাহিত হবে ভারতে।
- আবার নদীর পানির প্রবাহ যদি ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হয় তাহলে ৪০ হাজার কিউসেক পানি পাবে ভারত, অবশিষ্ট পানি প্রবাহিত হবে বাংলাদেশে।

উল্লেখ্য,
- ৩০ বছরের চুক্তির মেয়াদ ২০২৬ সালের মধ্যে শেষ হবে।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) BBC বাংলা।
১৩,৯৯৭.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ)-এর বিচারকদের মেয়াদকাল কত বছর?
  1. ৭ বছর
  2. ৯ বছর
  3. ৫ বছর
  4. ৪ বছর
ব্যাখ্যা

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ):
- প্রতিষ্ঠিত: ১৯৪৫ সাল।
- প্রধান কার্যালয়: পিস প্যালেস, হেগ, নেদারল্যান্ডস।
- সদস্য রাষ্ট্র: জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্র।
- জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ হিসেবে কাজ করে।
- আদালতের সিদ্ধান্ত বাধ্যতামূলক হলেও এর বাস্তবায়ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উপর নির্ভরশীল।
- প্রথম বিচারিক কার্যক্রম: ১৯৪৭ সালে যুক্তরাজ্য বনাম আলবেনিয়া (করফু চ্যানেল মামলা)।
- ১৯৪৫: সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ সনদের সাথে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (ICJ) গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- ১৯৪৬: PCIJ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় এবং ICJ কার্যক্রম শুরু করে।
- প্রথম প্রধান বিচারপতি: Judge IWASAWA Yuji, জাপান। ( ডিসেম্বর ২০২৫)।
- বিচারপতি সংখ্যা: ১৫ (জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের মাধ্যমে নির্বাচিত)।
- মেয়াদকাল: ৯ বছর (পুনঃনির্বাচিত হতে পারেন)।

⇒ গুরুত্বপূর্ণ মামলা:
- করফু চ্যানেল মামলা (১৯৪৭) – যুক্তরাজ্য বনাম আলবেনিয়া।
- নিকারাগুয়া বনাম যুক্তরাষ্ট্র (১৯৮৬) – আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
- রোহিঙ্গা গণহত্যা মামলা (২০২০) গাম্বিয়া বনাম মিয়ানমার।

উৎস: ICJ ওয়েবসাইট।

১৩,৯৯৮.
নিম্নে কোন চুক্তিটি Good Friday Agreement নামে পরিচিত?
  1. আলজিয়ার্স চুক্তি
  2. শেনজেন চুক্তি
  3. বেলফাস্ট চুক্তি
  4. উই রিভার চুক্তি
ব্যাখ্যা

বেলফাস্ট চুক্তি (Belfast Agreement):
- স্বাক্ষরিত হয়: ১০ এপ্রিল ১৯৯৮।
- স্থান: বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড।
- চুক্তিটি কার্যকর হয়: ডিসেম্বর, ১৯৯৯ সাল।
- চুক্তির উদ্দেশ্য: উত্তর আয়ারল্যান্ডে দীর্ঘদিনের সহিংস সংঘাত অবসান  এবং রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা।
- চুক্তির পক্ষ: ব্রিটিশ সরকার, আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কয়েকটি রাজনৈতিক দল।
- বেলফাস্ট চুক্তি Good Friday Agreement নামেও পরিচিত।
- উত্তর আয়ারল্যান্ডে যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য বেলফাস্ট চুক্তিটি একটি মাইলফলক হিসাবে বিবেচিত হয়।

উৎস: ব্রিটানিকা।

১৩,৯৯৯.
"অপারেশন রাইজিং লায়ন" কোন দেশে পরিচালিত হয়?
  1. ইরান
  2. ইরাক
  3. সিরিয়া
  4. ইসরায়েল
ব্যাখ্যা

‘অপারেশন রাইজিং লায়ন':
- ইসরায়েল কর্তৃক ইরানে চালানো সামরিক অভিযানটির নাম 'অপারেশন রাইজিং লায়ন'।
- 'রাইজিং লায়ন' নামটি বাইবেলের একটি অনুচ্ছেদে সিংহের প্রতীকী পরাক্রমকে তুলে ধরে, ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের প্রতীক।
- ১৩ জুন ২০২৫-এর ভোরে ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে 'অপারেশন রাইজিং লায়ন' পরিচালনা করে।
- ইসরায়েল প্রথমে 'ড্রোন' দ্বারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা, এরপর প্রধান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা করে।

উল্লেখ্য:
- এই হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালায়।
- এই হামলার নাম দেয়া হয় 'অপারেশন টু প্রমিজ থ্রি’।
- ইরান পাল্টা জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

১৪,০০০.
সুমেরীয়দের উদ্ভাবিত লিপির নাম-
  1. কৌশম্বী
  2. কিউনিফর্ম
  3. গঞ্জাম
  4. কলিঙ্গ
ব্যাখ্যা
• সুমেরীয় সভ্যতা :
- মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্গত প্রাচীন সভ্যতা সুমেরীয় সভ্যতা ।
- সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার দক্ষিণাংশে এবং পারস্য উপকূল অঞ্চলে ৫০০০ খ্রিস্টপূর্বাব্দে বসবাস শুরু করে।
- এরা অ-সেমিটিক জাতিগোষ্ঠী।
-  লিখন পদ্ধতি সুমেরীয়রাই প্রথম শুরু করে।
- তাদের উদ্ভাবিত লিপির নাম - কিউনিফর্ম।
- কিউনিফর্ম লিপিতে লেখা মহাকাব্য- গিল-গামেশ।
- নগররাষ্ট্র নিয়ে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন- সম্রাট ডুঙি।
- তাদের  বিখ্যাত দেবতা শামাশ (সূর্যদেবতা) ।
- ইশতা নারী জাতির দেবতা নামে পরিচিত ছিল।

 উৎস: ইসলামের ইতিহাস প্রথম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।