বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১৪ / ২৭২ · ১,৩০১১,৪০০ / ২৭,৩৪৭

১,৩০১.
'গোল্ডেন ট্রায়াংগেল' কোন তিনটি দেশ নিয়ে গঠিত?
  1. আফগানিস্তান, পাকিস্তান ও ইরান
  2. মিয়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়া
  3. লাওস, মিয়ানমার, কম্বোডিয়া
  4. মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
ব্যাখ্যা
• গোল্ডেন ট্রায়াংগেল:
- গোল্ডেন ট্রায়াংগেল হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ মায়ানমার, থাইল্যান্ড ও লাওসের সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী ও চোরাচালানকারী অঞ্চল।
- এদের অবস্থানগত আকৃতি ত্রিভুজের মত।

উল্লেখ্য,
- গোল্ডেন ক্রিসেন্ট: আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল।
- গোল্ডেন ওয়েজ: বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত যা মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত।
- গোল্ডেন ভিলেজ: বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য 'গোল্ডেন ভিলেজ' বলা হয়।

উৎস: Britannica.
১,৩০২.
Bangladesh implemented the Basel Convention on -
  1. ক) May 5, 1992
  2. খ) September 2, 1992
  3. গ) June 30, 1993
  4. ঘ) January 3, 1997
ব্যাখ্যা
বাসেল কনভেনশন:
- জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) বিপজ্জনক বা বিষাক্ত বর্জ্য এবং এটির আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের জন্য বাসেল কনভেনশন নামে একটি কনভেনশন গ্রহণ করে।
- গৃহীত হয়: ২২শে মার্চ, ১৯৮৯ সালে; বাসেল, সুইজারল্যান্ড।
- বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তিকে বাসেল কনভেনশন বলে।
- বাসেল কনভেনশন এর উদ্দেশ্য: উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।
-  বাংলাদেশ বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯৩ সালের ৩০ জুন।

অন্যদিকে -
- আর্জেন্টিনা বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯২ সালের ৫ই মে।
- ভারত বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯২ সালের ২২শে সেপ্টেম্বর।
- নেপাল বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯৭ সালের ১৩ই জানুয়ারী। 

উৎস: unep.org.
১,৩০৩.
আব্রাহাম লিংকন কবে Emancipation Proclamation এ স্বাক্ষর করেন?
  1. ক) ১ জানুয়ারি ১৮৬২
  2. খ) ১ জুলাই ১৮৬২
  3. গ) ১ জানুয়ারি ১৮৬৩
  4. ঘ) ১ ডিসেম্বর ১৮৬৫
ব্যাখ্যা
- ১৮৬২ সালের ২২ সেপ্টেম্বর ১৬তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাস প্রথা বিলুপ্তির ঘোষণা দেন। এ লক্ষে ১ জানুয়ারি ১৮৬৩ তিনি Emancipation Proclamation এ স্বাক্ষর করেন।
- পরবর্তীতে সংবিধানের ১৩তম সংশোধনী কার্যকরের মাধ্যমে ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর সাংবিধানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা নিষিদ্ধ হয়।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
১,৩০৪.
উলফা ভারতের কোন রাজ্যের স্বাধীনতাকামী সংগঠন?
  1. মনিপুর
  2. মিজোরাম
  3. আসাম
  4. মেঘালয়
ব্যাখ্যা
উলফা:
- ULFA এর পূর্ণরূপ United Liberation Front of Assam.
- ULFA ভারতের আসাম রাজ্যের স্বাধীনতাকামী সংগঠন।
- এটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- উলফার নেতাদের মধ্যে পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়া, অরবিন্দ রাজখোয়া প্রমুখ উল্লেখযোগ্য।
- বাংলাদেশের আলোচিত দশট্রাক অস্ত্রের চোরাচালানের সাথে উলফা জড়িত ছিলো।

তথ্যসূত্র - South Asia Terrorism Portal.
১,৩০৫.
Who is the current Prime Minister of Canada?
  1. Jean Chretien
  2. Stephen Harper
  3. Justin Trudeau
  4. Pierre Trudeau
ব্যাখ্যা
কানাডা:
- আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা।
- এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
- কানাডার মুদ্রার: ডলার।
- কানাডার মুদ্রায় ব্রিটেনের রাণীর ছবি আছে।
- বর্তমান প্রধানমন্ত্রী: জাস্টিন ট্রুডো (Justin Trudeau)।
- কানাডা ম্যাপল পাতার দেশ হিসেবে পরিভিত।

উল্লেখ্য,
- জাস্টিন ট্রুডো কানাডার ২৩তম প্রধানমন্ত্রী।
- তিনি কানাডার লিবারেল পার্টির নেতা হিসেবে ২০১৫ সালে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- ২০১৫ সাল থেকে তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
উৎস: Britannica.
১,৩০৬.
BioNtech, the company that invented COVID vaccine along with Pfizer, is a _______ company.
  1. ক) German
  2. খ) Swedish
  3. গ) French
  4. ঘ) Spanish
ব্যাখ্যা
বায়োএনটেক:
- বায়োএনটেক প্রতিষ্ঠাকারী দেশ-জার্মান।
- বায়োএনটেক প্রতিষ্ঠা করেছেন -প্রফেসর উগুর সাহিন, এম.ডি. প্রফেসর ওজলেম তুরেসি, এম.ডি. এবং প্রফেসর ক্রিস্টফ হুবার, এম.ডি, ক্যান্সারের ইমিউনোথেরাপির চিকিৎসার বিকাশ ও উৎপাদনের জন্য।
- ২০২০ সালে বায়োএনটেক COVID-19 ভ্যাকসিন তৈরি করতে mRNA প্রযুক্তির ব্যবহার করে যা মানুষের ব্যবহারের জন্য অনুমোদিত প্রথম mRNA ওষুধে পরিণত হয়েছে এবং ওষুধের ইতিহাসে একটি নতুন প্যাথোজেনের বিরুদ্ধে দ্রুততম ভ্যাকসিন তৈরি হয়েছে।

- উদীয়মান SARS-CoV-2 মহামারী মোকাবেলায় দ্রুত একটি নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন তৈরি করতে "প্রজেক্ট লাইটস্পিড" এর সূচনা করে বায়োএনটেক।
- Pfizer-BioNTech COVID-19 ভ্যাকসিন হল প্রথম ভ্যাকসিন যা বিশ্বব্যাপী ফেজ 3 ট্রায়ালের পরে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট বায়োএনটেক।
১,৩০৭.
The Communist Manifesto বইটির লেখক কে?
  1. ভ্লাদিমির লেনিন
  2. জোসেফ স্তালিন
  3. লিওন ট্রটস্কি
  4. কার্ল মার্কস
ব্যাখ্যা

◉ The Communist Manifesto প্রকাশিত হয় ১৮৪৮ সালে। বইটি লিখেছিলেন কার্ল মার্কস (Karl Marx) ও ফ্রিডরিখ এঙ্গেলস (Friedrich Engels)।

কার্ল মার্কস:
- কার্ল মার্কস ছিলেন একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- তিনি ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- তিনি সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।
- তিনি যুক্তরাজ্যের লন্ডনে ১৮৮৩ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন।

তার উল্লেখযোগ্য বই -
- The Communist Manifesto যা ১৮৪৮ সালে প্রকাশিত হয়।
- তিনি আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই Das Kapital-এর লেখকও ছিলেন।
- মার্কস ও এঙ্গেলস-এর লেখাগুলো মার্কসবাদ নামে পরিচিত।
- কার্ল মার্ক্স এবং ফ্রেডরিখ এঙ্গেলস-এর বিখ্যাত একটি বই 'The German Ideology'।

উৎস: Britannica.

১,৩০৮.
বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি রাখা হয়েছে কোন জাদুঘরে?
  1. প্রাদো মিউজিয়াম
  2. মাদাম তুসো মিউজিয়াম
  3. ব্রিটিশ মিউজিয়াম
  4. লুভ্যর মিউজিয়াম
ব্যাখ্যা
মাদাম তুসো মিউজিয়াম:
- মাদাম তুসো জাদুঘর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- এটি বিশ্বব্যাপী জনপ্রিয় ও বিখ্যাত ব্যক্তিত্বদের মোম দিয়ে তৈরী মূর্তির সংগ্রহশালা।
- মাদাম ম্যারি তুসো নামীয় এক ফরাসী মহিলা কর্তৃক প্রতিষ্ঠিত সংগ্রহশালাই পরবর্তীকালে মাদাম তুসো জাদুঘর নামে বিশ্বব্যাপী পরিচিত।
- শুধুমাত্র মোম দিয়ে গঠিত জাদুঘরটিতে ঐতিহাসিকভাবে স্বীকৃত ও রাজকীয় ব্যক্তিত্ব, চলচ্চিত্র তারকা, তারকা খেলোয়াড় থেকে শুরু করে খ্যাতনামা খুনী ব্যক্তিদের মূর্তিও সযত্নে রক্ষিত আছে।

তথ্যসূত্র - Madame Tussauds ওয়েবসাইট।
১,৩০৯.
যুদ্ধকালীন সৈন্য ও সাধারণ বেসামরিক লোকদের জন্য ৪ টি রক্ষাকবচ সংক্রান্ত চুক্তি-
  1. ক) জেনেভা কনভেনশন - ১৮৬৪
  2. খ) জেনেভা কনভেনশন - ১৯৪৯
  3. গ) জেনেভা কনভেনশন - ১৯৬৬
  4. ঘ) জেনেভা কনভেনশন - ১৯৭৭
ব্যাখ্যা
Geneva Conventions, a series of international treaties concluded in Geneva between 1864 and 1949 for the purpose of ameliorating the effects of war on soldiers and civilians. Two additional protocols to the 1949 agreement were approved in 1977.
The conference developed four conventions, which were approved in Geneva on August 12, 1949: (1) the Convention for the Amelioration of the Condition of the Wounded and Sick in Armed Forces in the Field, (2) the Convention for the Amelioration of the Condition of the Wounded, Sick, and Shipwrecked Members of Armed Forces at Sea, (3) the Convention Relative to the Treatment of Prisoners of War, and (4) the Convention Relative to the Protection of Civilian Persons in Time of War.
Source: britannica.com
১,৩১০.
ইউরোপীয় ইউনিয়ন (EU) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯৫ সালে
ব্যাখ্যা

European Union (EU):
- ইউরোপীয় ইউনিয়ন (EU) ১৯৯৩ সালের ১ নভেম্বরে ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া। 
- সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ১৯৫৭ সালে রোমের চুক্তি মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় ইউরোপীয় ইউনিয়নের ছয়টি প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র ছিল। (বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস) 

উৎস: European Union ওয়েবসাইট।

১,৩১১.
নিচের কোন দেশটি OPEC ভুক্ত নয়?
  1. ক) লিবিয়া
  2. খ) ভেনেজুয়েলা
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) নাইজেরিয়া
ব্যাখ্যা
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর ‘বাগদাদ কনফারেন্সের’ মাধ্যমে ৬টি দেশের সমন্বয়ে গঠিত হয়।
- OPEC এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৩টি।
এগুলো হলো:
- আলজেরিয়া
- অ্যাঙ্গোলা
- কঙ্গো
- নিরক্ষীয় গিনি
- গ্যাবন
- ইরান
- ইরাক
- কুয়েত
- লিবিয়া
- নাইজেরিয়া
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- ভেনেজুয়েলা।
- ইন্দোনেশিয়া ১৯৬২ সালে ওপেকে যোগ দিয়েছিলো কিন্তু ২০০৯ সালের জানুয়ারি থেকে সদস্যপদ ত্যাগ করে। ২০১৬ সালের জানুয়ারিতে পুনরায় যোগ দিলেও একই বছরের নভেম্বরে পুনরায় ওপেক সদস্যপদ ত্যাগ করে।
(তথ্যসূত্রঃ OPEC ওয়েবসাইট)
১,৩১২.
কোন শহরটি 'বিগ অ্যাপেল' নামে পরিচিত?
  1. লন্ডন
  2. প্যারিস
  3. সিঙ্গাপুর
  4. নিউইয়র্ক
ব্যাখ্যা
• নিউইয়র্ক : বিগ অ্যাপল/গগণচুম্বি অট্টালিকার শহর।
• ফ্রান্সের রাজধানী প্যারিসকে সিটি অব লাভ বলা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
১,৩১৩.
'হনসু দ্বীপ' কোন দেশের অন্তর্গত?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) ফিলিপাইন
  3. গ) জাপান
  4. ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা
জাপান ৪ টি বড় ও প্রায় ৪,০০০ বেশি ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ।
৪ টি বড় দ্বীপ হচ্ছে -
- হনসু,
- কিউসু,
- শিকুকো ও
- হোক্কাইডো।

জাপানের রাজধানী টোকিও - হনসু দ্বীপে অবস্থিত।
হনসু দ্বীপের অন্যান্য শহর - ইউকোহামা, ফুকুশিমা, সেন্দাই, আকিতা, মরিওকা ইত্যাদি।

উৎস : ওয়ার্ল্ড এটলাস
১,৩১৪.
নাগোয়া প্রোটোকল কবে গৃহীত হয়?
  1. ২৯ অক্টোবর, ২০০০ সাল
  2. ২৯ অক্টোবর, ২০০৫ সাল
  3. ২৯ অক্টোবর, ২০১০ সাল
  4. ২৯ অক্টোবর, ২০১৫ সাল
ব্যাখ্যা
নাগোয়া প্রোটোকল (২০১০):
- পূর্ণনাম: Nagoya Protocol on Access to Genetic Resources and the Fair and Equitable Sharing of Benefits Arising from their Utilization.
- চুক্তির স্থান: নাগোয়া, জাপান।
- গৃহীত হয়: ২৯ অক্টোবর, ২০১০ সাল।
- কার্যকর হওয়ার তারিখ: ১২ অক্টোবর, ২০১৪।
- এর উদ্দেশ্য: জৈবসম্পদ ব্যবহার থেকে প্রাপ্ত সুবিধা ন্যায্যভাবে ভাগ করে নেওয়া এবং এর মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা।
- বর্তমান সদস্য দেশ: ১৪১টি দেশ (ডিসেম্বর, ২০২৪ সাল পর্যন্ত)।
- জীববৈচিত্র্য সংরক্ষণ, অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের ক্ষমতায়নে এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রটোকল।

উৎস: CBD (Convention on Biological Diversity) Official Website.
১,৩১৫.
নাগোয়া প্রটোকল কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ওজোন স্তর রক্ষা
  2. জেনেটিক সম্পদ
  3. বৈশ্বিক উষ্ণায়ন
  4. দুর্যোগের ঝুঁকিহ্রাস
ব্যাখ্যা
নাগোয়া প্রটোকল:
- জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের সম্পূরক হিসেবে নাগোয়া প্রটোকল গৃহীত হয়।
- জেনেটিক সম্পদের ব্যবহার এবং জেনেটিক সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত উপযোগিতার ন্যায্যতাভিত্তিক বন্টন ও বিনিময়ের লক্ষ্যে নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, 

- এটি ২০১০ সালের ২৯ অক্টোবর জাপানের নাগোয়া শহরে গৃহীত হয় এবং ২০১৪ সালের ১২ এপ্রিল থেকে কার্যকর হয়।
- ১৪০টি দেশ নাগোয়া প্রটোকলের অংশীদার।

সূত্র: নাগোয়া ওয়েবসাইট।
১,৩১৬.
জাতিসংঘে প্রথমবারের মতো বৈশ্বিক শান্তির দূত হিসেবে কে নিযুক্ত হন?
  1. মরিয়ম বুকার হাসান
  2. নাদিয়া মুহাম্মদ
  3. এমিলি লারসন
  4. গ্রেস হল
ব্যাখ্যা

• গ্লোবাল পিস অ্যাডভোকেট: 
- জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত হলেন নাইজেরিয়ার স্পোকেন-ওয়ার্ড শিল্পী ও কবি মরিয়ম বুকার হাসান।
- ২০২৫ সালের জুলাই মাসে, মরিয়ম বুকার হাসানকে শান্তির জন্য গ্লোবাল অ্যাডভোকেট মনোনীত করা হয়।
- মরিয়ম একজন নাইজেরিয়ান কথ্য শিল্পী, কবি, প্রভাবশালী এবং শান্তির প্রবক্তা, যার কাজ শিল্প, সক্রিয়তা এবং নারীবাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।
- উত্তর নাইজেরিয়ায় জন্মগ্রহণকারী মরিয়ম তার প্ল্যাটফর্ম ব্যবহার করে সহিংসতা এবং বাস্তুচ্যুতি দ্বারা প্রভাবিত সম্প্রদায়গুলিতে নারী অধিকার, যুব ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠার পক্ষে লড়াই করেন।
- জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা স্তম্ভের প্রথম গ্লোবাল অ্যাডভোকেট হিসেবে, মরিয়ম নারী, শান্তি ও নিরাপত্তা (WPS) এবং যুব, শান্তি ও নিরাপত্তা (YPS) এজেন্ডা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে তার কণ্ঠস্বর এবং প্রভাব ব্যবহার করে যাবেন, টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী ও তরুণদের নেতৃত্বকে উৎসাহিত করবেন।
- গ্লোবাল অ্যাডভোকেট হিসেবে মরিয়মের ভূমিকা যৌথভাবে শান্তি অভিযান বিভাগ (ডিপিও) এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক বিভাগ (ডিপিপিএ) দ্বারা পরিচালিত হয়, যা একসাথে জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা স্তম্ভ গঠন করে।উৎস: জাতিসংঘ ওয়েব সাইট।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। 

১,৩১৭.
মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুসারে অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ কোনটি?
  1. হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
  2. নিম্নকক্ষ
  3. সিনেট
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা। যথা:
• নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং
• উচ্চকক্ষ 'সিনেট' (The Senate)।

⇒ নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঐতিহ্য অনুসারে 'নিম্নকক্ষ' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' হল মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ।
- হাউস অফ রিপ্রেজেন্টেটিভের আসন সংখ্যা: ৪৩৫টি।
- হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মেয়াদ: ২ বছর।
- 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঐতিহ্য অনুসারে 'উচ্চকক্ষ' বা ‘সিনেট' হল অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ।
- সিনেটের আসন সংখ্যা: ১০০টি।
- সিনেটের মেয়াদ: ৬ বছর।
- 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
১,৩১৮.
প্রকল্প 'দ্য লাইন' কোন দেশের?
  1. কাতার
  2. তুরস্ক
  3. আরব আমিরাত
  4. সৌদি আরব
ব্যাখ্যা
প্রকল্প 'দ্য লাইন'
- সৌদি আরবে গড়ে তোলা হচ্ছে নতুন এক শহর ‘দ্য লাইন’।
- ‘নিওম’ নামে একটি প্রকল্পের অধীনে নির্মিত হবে ভবিষ্যতের এই শহর।
- দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক প্রদেশে নির্মাণাধীন শহরটির নকশার বিষয়ে ঘোষণা দিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
- ২০২১ সালের জানুয়ারিতে ক্রাউন প্রিন্স এই শহরটির প্রাথমিক ধারণা দেন।
- ভবিষ্যত শহরের রাস্তা-ঘাট, গাড়ি এবং বায়ুদূষণ থেকে মুক্ত পরিবেশে শহুরে কমিউনিটিগুলো কেমন হবে তার আভাস দেয় 'দ্য লাইন'-এর নকশা। 
- ক্রাউন প্রিন্সের ঘোষণায় 'দ্য লাইন'-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছে তার একটি হচ্ছে, শহরটি হবে মাত্র ২০০ মিটার চওড়া, ১৭০ কিলোমিটার দীর্ঘ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০ মিটার ওপরে।

তথ্যসূত্র: সৌদি গেজেট।
১,৩১৯.
'নাগার্নো কারাবাখ' কীসের নাম?
  1. বিরোধপূর্ণ অঞ্চল
  2. অবসর কেন্দ্র
  3. জঙ্গী গোষ্ঠী
  4. গোয়েন্দা সংস্থা
ব্যাখ্যা
নাগার্নো কারাবাখ:
- 'নাগার্নো কারাবাখ' আর্মেনিয়া ও আজারবাইজান এর বিরোধপূর্ণ অঞ্চল।
- পূর্ব ইউরোপে অবস্থিত নাগোর্নো-কারাবাখ নিয়ে দীর্ঘ তিন দশক ধরে বিরোধ চলে আসছে সাবেক সোভিয়েত রিপাবলিকের অংশ এই দেশ দুটির মধ্যে।
- ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধ চলার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও থেমে থেমে সংঘর্ষ চলেছে।
- এলাকাটি নিয়ে কোন ধরনের নিষ্পত্তি দুই দেশের মধ্যে হয়নি।
- আন্তর্জাতিকভাবে এই এলাকাটি আজারবাইজানের বলে স্বীকৃত।
- কিন্তু এটি পরিচালনা করে জাতিগত আর্মেনিয়রা।
- বন্দী বিনিময় এবং মরদেহ উদ্ধারের সুযোগ তৈরি করার জন্য এই যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়।

আর্মেনিয়া ও আজারবাইজান:
- স্বাক্ষর: ৯ নভেম্বর, ২০২০।
- স্থান: মস্কো, রাশিয়া।
- মধ্যস্থতাকারী: রাশিয়া।
- যুদ্ধবিরতি কার্যকর: ১০ নভেম্বর, ২০২০।

উৎস: i) Britannica.
         ii) ২১ সেপ্টেম্বর ২০২৩, বিবিসি বাংলা।
১,৩২০.
G-77 এর বর্তমান সদস্য দেশ-
  1. ক) ১২০ টি
  2. খ) ১২৫ টি
  3. গ) ১৩০ টি
  4. ঘ) ১৩৪ টি
ব্যাখ্যা
G-77 এর পূর্ণরূপ- Group of 77. এটি প্রতিষ্ঠিত হয় ১৫ জুন, ১৯৬৪ সালে। এর বর্তমান সদস্য দেশ ১৩৪টি।
Source: www.g-77.org
১,৩২১.
Country participated as 'Observer' in 'Victory Day Parade 2021':
  1. ক) USA
  2. খ) Russia
  3. গ) India
  4. ঘ) Bhutan
ব্যাখ্যা
- ২০২১ সালের বিজয়ের ৫০ বছরের কুচকাওয়াজে বিভিন্ন বাহিনীর সর্বমোট ২৩টি কন্টিনজেন্ট এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ভুটান, ভারত ও রাশিয়ার ৩টি কন্টিনজেন্ট এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল অংশগ্রহণ করে।
- প্রথমবারের মতো কুচকাওয়াজে পাঁচটি বন্ধুপ্রতিম রাষ্ট্রের কন্টিনজেন্ট ও পর্যবেক্ষক দল অংশগ্রহণ করে।

তথ্যসূত্র: প্রথম আলো।
১,৩২২.
'শাত-ইল-আরব' জলপথকে কেন্দ্র করে কোন দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল?
  1. সৌদি আরব ও ইয়েমেন
  2. ইরান ও ইরাক
  3. কুয়েত ও ইরাক
  4. ইরান ও সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

শাত-ইল-আরব:
- 'শাত-ইল-আরব' দক্ষিণ-পূর্ব ইরাকের নদী।
- আল-কুরনাহ শহরে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ।
- এর মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে ইরাক ও ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
- ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ হলেছিল।
- শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।

উৎস: হিস্টরি.কম এবং ব্রিটানিকা।

১,৩২৩.
কোন সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশসমূহের জন্য Loss and Damage Fund গঠন করা হয়?
  1. COP 27
  2. COP 26
  3. COP 25
  4. COP 22
ব্যাখ্যা
• কপ - ২৭ ও 'Loss and Damage' ফান্ড:
- জলবায়ুতে মানুষের সৃষ্ট ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর প্রথম সম্মেলন হয় ব্রাজিলের রিও ডি জেনেরি - তে।

- পরবর্তীতে, ৬ - ১৮ নভেম্বর, ২০২২ সালে মিশরের শার্ম আল-শেখে এই কনভেনশনের ২৭তম সম্মেলন (COP-27) অনুষ্ঠিত হয়।
- কপ-২৭ জলবায়ু সম্মেলনে ‘Loss and Damage Fund' গঠন করা হয়।
- উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষতির সম্মুখীন হয় তা মোকাবেলার জন্য এই ফান্ড তৈরি করা হয়।
- প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উপকূলের যে মানুষেরা উদ্বাস্তু হচ্ছেন বা ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন ⎯ তাদের সহায়তা এবং পুনর্বাসনে এই তহবিল কাজ করার সুযোগ তৈরি হয়েছে।

উল্লেখ্য,
- COP-29, ২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হবে।
- COP-30, ২০২৫ সালে ব্রাজিলের আমাজনিয়ান শহর - বেলেম ডো প্যারাকে অনুষ্ঠিত হবে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
 
উৎস: UNFCCC ওয়েবসাইট।
১,৩২৪.
Which country is not a member of the ASEAN alliance?
  1. Brunei Darussalam
  2. Laos
  3. Papua New Guinea
  4. Philippines
ব্যাখ্যা
- পাপুয়া নিউগিনি ASEAN জোটভুক্ত নয়। 

আসিয়ান (ASEAN):

- আসিয়ান (ASEAN) এর পূর্ণরূপ হলো Association of Southeast Asian Nations.
- দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা হচ্ছে আসিয়ান।
- এই আঞ্চলিক সংস্থাটি ৮ আগস্ট ১৯৬৭ সালে থাইল্যান্ডের ব্যাংককে গঠিত হয় আসিয়ান ঘোষণাপত্র (Bangkok Declaration) স্বাক্ষরের মাধ্যমে।
- আসিয়ান এর সদস্য দেশ ১০টি।
- সদস্য: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই দারুসসালাম, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।
- এই দশটি দেশ মিলে গঠিত হয়েছে বর্তমান আসিয়ান সংস্থা, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

উৎস: ASEAN ওয়েবসাইট।
১,৩২৫.
UNCCD-এর পূর্ণরূপ কী?
  1. United Nations Convention on Climate and Development
  2. United Nations Convention to Combat Desertification
  3. United Nations Centre for Climate and Desertification
  4. United Nations Council for Climate and Development
ব্যাখ্যা

UNCCD:
- UNCCD-এর পূর্ণরূপ: United Nations Convention to Combat Desertification.
- UNCCD হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা মরুকরণ, ভূমি অবক্ষয় এবং খরার প্রভাব মোকাবিলার লক্ষ্যে গৃহীত হয়েছে।
- এটি গৃহীত হয়: ১৭ জুন, ১৯৯৪ সালে, প্যারিস।
- কার্যকর হয়: ২৬ ডিসেম্বর, ১৯৯৬ সালে।
- সদস্য: ১৯৭টি (১৯৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- UNCCD একমাত্র আইনি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি যা পরিবেশ ও উন্নয়নকে টেকসই ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংযুক্ত করে।

⇒ UNCCD-এর মূল উদ্দেশ্য: মরুকরণ প্রতিরোধ এবং খরার প্রভাব হ্রাস করা।

উৎস: UNCCD ওয়েবসাইট।

১,৩২৬.
Blue Economy এর প্রথম ধারণা দেন-
  1. ওয়াং হিমাস
  2. গুন্টার পাউলি
  3. হেনরি ডুন্যান্ট
  4. রবার্ট নিক্সন
ব্যাখ্যা
Blue Economy:
- Blue Economy হলো সমুদ্রনির্ভর অর্থনীতি।
- ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন বেলজিয়ামের অর্থনীতিবিদ গুন্টার পাউলি।
- ১৯৯৪ সালে তিনি প্রথম এই প্রত্যয়টি ব্যবহার করেন।
- পরবর্তীতে ২০১০ সালে তার ব্লু ইকোনমি বইয়ে তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
- তবে বৈশ্বিকভাবে ২০১২ সালের ২০-২২ জুন রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে ব্লু ইকোনমি ধারণাটি গুরুত্ব লাভ করে।
- বিশ্বব্যাংকের মতে, সুনীল অর্থনীতি হল 'অর্থনৈতিক বৃদ্ধি, উন্নত জীবিকা, এবং সমুদ্রের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সংরক্ষণের জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার।

উৎস: Blue Economy- Gunter Pauli. UN website.
১,৩২৭.
গ্রিনপিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?
  1. হল্যান্ড
  2. পোল্যান্ড
  3. ফিনল্যান্ড
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
Greenpeace International:
- Greenpeace নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে, কানাডায়।
- প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।
- এর সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।

উল্লেখ্য,
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরে ১৯৭১ সালে এটি ‘গ্রিনপিস’ নামে রুপান্তরিত হয়।
- সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।
- গ্রিনপিস ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে ৫৫টিরও বেশি দেশে ২৫টি স্বাধীন জাতীয়/আঞ্চলিক সংস্থার একটি বৈশ্বিক নেটওয়ার্কের পাশাপাশি একটি সমন্বয়কারী সংস্থা, গ্রিনপিস ইন্টারন্যাশনালের সমন্বয়ে গঠিত।

উৎস: Greenpeace International ওয়েবসাইট।
১,৩২৮.
কোন রাজনৈতিক ব্যক্তি 'আয়রন লেডি' নামে পরিচিত ছিলেন?
  1. মার্গারেট থ্যাচার
  2. ইন্দিরা গান্ধী
  3. অ্যাঞ্জেলা মের্কেল
  4. বেনজির ভুট্টো
ব্যাখ্যা

মার্গারেট থ্যাচার:
- তিনি ১৩ অক্টোবর ১৯২৫ সালে ইংল্যান্ডে জন্মগ্রহন করেন।
- তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একটি ডিগ্রী অর্জন করেন।
- তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি কনজারভেটিভ অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্টদের একজন ছিলেন।
- ১৯৭৯ সালে তিনি ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি 'লৌহ মানবী' নামে পরিচিত।
- তিনি ৮ এপ্রিল ২০১৩ সালে লন্ডনে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com

১,৩২৯.
পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
  1. মুঘল সাম্রাজ্য ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
  2. আফগান বাহিনী ও মারাঠা বাহিনী
  3. সম্রাট বাবর ও ইব্রাহিম লোদী
  4. মুঘল সাম্রাজ্য ও আফগান বাহিনী
ব্যাখ্যা

পানিপথের তৃতীয় যুদ্ধ (Third Battle of Panipat):
- যুদ্ধ সংঘটনকাল ১৪ জানুয়ারি, ১৭৬১ খ্রিস্টাব্দ। 
- আফগান বাহিনী ও মারাঠা বাহিনীর মধ্যকার এই যুদ্ধ সংঘটিত হয়।
- আফগান বাহিনীর নেতৃত্বে আফগান সুলতান আহমদ শাহ দুররানির ও মারাঠা বাহিনীর নেতৃত্বে ছিলেন সাদাশিব রাও। 
- এই যুদ্ধে মারাঠা সৈন্য সংখ্যা ছিলো প্রায় ৮০ হাজার আর দুররানির সৈন্য সংখ্যা ছিলো ৬০-৭০ হাজার।
- মারাঠাদের প্রায় ৪০ হাজার সৈন্য হতাহত হয় এবং প্রায় ৩০ হাজার বন্দী হয়। অন্যদিকে, দুররানির বাহিনীর ৫ হাজারের মতো সৈন্য হতাহত হয়েছিলো।
- ফলাফল: আহমদ শাহ দুররানি বিজয়ী।
- এই যুদ্ধে পরাজয়ের ফলে মারাঠা সাম্রাজ্যে ভাঙ্গন ধরে এবং উত্তর পশ্চিম ভারতে প্রায় ৪০ বছরের মতো বিশৃঙ্খলা বিদ্যমান ছিলো। এই সুযোগে ব্রিটিশরা এসকল অঞ্চলে প্রভাব বৃদ্ধি করে।

উৎস: ইতিহাস (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৩৩০.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের নাগরিক? [জানুয়ারি, ২০২৫]
  1. উত্তর আমেরিকা
  2. ইউরোপ
  3. আফ্রিকা
  4. এশিয়া
ব্যাখ্যা
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।

উল্লেখ্য,
- আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নবম মহাসচিব।
- তিনি ইউরোপ মহাদেশের দেশ পর্তুগাল-এর নাগরিক।
- তিনি ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।
- জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হয় নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে।
- জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল ৫ বছর।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৩৩১.
দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ন-
  1. ক) কাবেরী নদীর তীরে
  2. খ) গঙ্গা নদীর তীরে
  3. গ) সিন্ধু নদীর তীরে
  4. ঘ) মেঘনা নদীর তীরে
ব্যাখ্যা
দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ন সিন্ধু নদীর তীরে হয়েছিলো। 

সিন্ধু সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। ব্রোঞ্জযুগীয় সভ্যতার নিদর্শনটি আনুমানিক ৩৩০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে আনুমানিক ১৩০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সিন্ধু নদ অঞ্চলে গড়ে উঠেছিল বলে এর নাম রাখা হয় সিন্ধু সভ্যতা। প্রাচীন ভারতে সর্বপ্রথম হরপ্পায় খননকাজ হয় বিধায় অনেকে একে হরপ্পা সভ্যতা হিসেবেও অভিহিত করে থাকে।

সিন্ধু সভ্যতা মূলত ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। ভৌগোলিক প্রসারতা, উন্নত নগর পরিকল্পনা, আধুনিক পৌর জীবন, সমসাময়িক উন্নত সভ্যতার সঙ্গে যোগাযোগ, উন্নত শিল্পকলা ও আবিষ্কৃত বিভিন্ন নগরের অবস্থান দেখে বোঝা যায় যে নাগরিক জীবনের নানা বৈশিষ্ট্যের উপস্থিতি এই সভ্যতায় ছিল।

উৎস: দৈনিক কালেরকণ্ঠ।
১,৩৩২.
জাতিসংঘ সনদের কোন অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজের পদ্ধতির উল্লেখ রয়েছে?
  1. ২২নং অনুচ্ছেদ
  2. ২৫নং অনুচ্ছেদ
  3. ২৬নং অনুচ্ছেদ
  4. ২৮নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
⇒ জাতিসংঘ সনদের ২৮নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে।

নিরাপত্তা পরিষদ:
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য:
• চীন,
• ফ্রান্স,
• রাশিয়া,
• যুক্তরাজ্য,
• যুক্তরাষ্ট্র।

 তথ্যসূত্র - UN Security Council ওয়েবসাইট।
১,৩৩৩.
বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কত সালে?
  1. ১৯৭৫ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৬ সালে
ব্যাখ্যা

- বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

ওআইসি:
- OIC-এর পূর্ণরূপ: The Organization of Islamic Cooperation.
- OIC একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি। [আগস্ট, ২০২৫]
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।

উল্লেখ্য,
- বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।( ১২তম)
- এটির অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- OIC-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন অনুষ্ঠিত হয় তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫।

উৎস: OIC ওয়েবসাইট। 

১,৩৩৪.
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (ICC) এর বর্তমান সভাপতি কে?
  1. ক) ইমরান খাজাই
  2. খ) গ্রেগ বার্কলে
  3. গ) শশাঙ্ক মনোহর
  4. ঘ) উপরের কেউ নন
ব্যাখ্যা
• আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (ICC) এর বর্তমান সভাপতি গ্রেগ বার্কলে। 

- ভোটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।
সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,৩৩৫.
'যুদ্ধবন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত' বিষয়ক জেনেভা কনভেনশনটি হলো -
  1. ১ম জেনেভা কনভেনশন
  2. ২য় জেনেভা কনভেনশন
  3. ৩য় জেনেভা কনভেনশন
  4. ৪র্থ জেনেভা কনভেনশন
ব্যাখ্যা
• জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত কিছু মৌলিক নীতি নির্ধারণ করে।
- সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

• ৪টি জেনেভা কনভেনশন:
প্রথম কনভেনশন:
- আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে।

দ্বিতীয় কনভেনশন:
সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও তাদের চিকিৎসা সংক্রান্ত। ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়।

তৃতীয় কনভেনশন:
- যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।

চতুর্থ কনভেনশন:
- সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।

উৎস: ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস ।
১,৩৩৬.
G-20 শীর্ষ সম্মেলন, ২০২৬ কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. যুক্তরাষ্ট্র
  2. তুরস্ক 
  3. ব্রাজিল
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

• জি-২০ জোটের সম্মেলন ২০২৬ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মায়ামির ‘ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্টে’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা ট্রাম্প পরিবারের মালিকানাধীন।

• জি-২০:
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

উল্লেখ্য,
- ২০২৫ সালের জি-২০ শীর্ষ সম্মেলন ২২-২৩ নভেম্বর, ২০২৫ তারিখে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।
- ইতিহাসে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- এবারের মূল প্রতিপাদ্য ছিল 'সংহতি, সমতা ও স্থায়িত্ব'।

উৎস:
i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC ও বাসস

১,৩৩৭.
কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
  1. সাইপ্রাস
  2. আলজেরিয়া
  3. ইস্টোনিয়া
  4. মাল্টা
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা: ইউরো।
- ইউরো মুদ্রার জনক: রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউনিয়নের ইউরো মুদ্রা প্রচলন প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে
- ইউরোপীয় ইউনিয়ন এর দেশসমূহের সীমান্ত বাহিনীর নাম: FRONTEX।

অন্যদিকে,
- আলজেরিয়া আফ্রিকা মহাদেশের একটি দেশ, এটি  ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়।

উৎস: EU ওয়েবসাইট।
১,৩৩৮.
ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-সমর্থিত যে সামরিক অভিযান চালানো হয় তার নাম কী?? [জানুয়ারি, ২০২৬]
  1. অপারেশন আয়রন শিল্ড
  2. অপারেশন অ্যাবসলিউট রিজলভ
  3. অপারেশন লিবার্টি স্টর্ম
  4. অপারেশন ব্লু ফিনিক্স
ব্যাখ্যা

- ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামে একটি অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়।
- ৩ রা জানুয়ারি মার্কিন বাহিনী এ অভিযান চালায় ভেনেজুয়েলায়।
- দেশটির সব থেকে বড় সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনার দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে মাদুরোকে বন্দি করা হয়,
- ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ অভিযানের অংশ হিসাবে পাঁচ মাস ধরেই মাদুরোকে চোখে চোখে রাখেন মার্কিন গোয়েন্দারা। 
- ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামের এই অভিযানে যৌথভাবে অংশ নেয় মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স, সিআইএ ও এফবিআই। 
- ২৫ ডিসেম্বর অভিযানের অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

উৎস: বিবিসি।

১,৩৩৯.
মহাকাশযান 'চন্দ্রযান-৩' চাঁদের বুকে অবতরণে ভারত বিশ্বের কততম দেশ হিসেবে গৌরব অর্জন করেছে?
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
চন্দ্রযান-৩:
- ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো।
- ইসরো প্রধান শ্রীধরা পানিকার সোমনাথ।
- ২৩ আগস্ট ২০২৩ তারিখে চাঁদের বুকে অবতরণ করে চন্দ্রযান-৩।
- চন্দ্রযানটির ল্যান্ডারটির নাম ‘বিক্রম’।
- রোভারের নাম ‘প্রজ্ঞান’।
- অবতরণের করেছে চাঁদের দক্ষিণ মেরুর কাছে।
- চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারা প্রথম দেশ ভারত।
- সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে নভোযান অবতরণকারী চতুর্থ দেশ ভারত।
- ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়।
- মোট ৬১৫ কোটি রুপি খরচ হয়েছে।

উল্লেখ্য,
- ২০১৯ সালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের উদ্দেশ্যে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত।
- কিন্তু অভিযানটি ব্যর্থ হয়।

উৎস: ২৩ আগস্ট ২০২৩, প্রথম আলো।
১,৩৪০.
৪৯° উত্তর অক্ষরেখা কোন দুটি দেশের সীমারেখা নির্ধারণ করে?
  1. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
  2. যুক্তরাষ্ট্র ও কানাডা
  3. মিশর ও সুদান
  4. যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড
ব্যাখ্যা

• সীমা রেখা (অক্ষরেখার ভিত্তিতে):
- ৩৮ ডিগ্রি উত্তর অক্ষরেখা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ সীমারেখা চিহ্নিত করা হয়। 
- যুক্তরাষ্ট্র-কানাডা ৪৯ ডিগ্রি উত্তর অক্ষরেখা,
- উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম ১৭ ডিগ্রি উত্তর অক্ষরেখা বিচ্ছিন্ন করেছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১,৩৪১.
New Development Bank (NDB) এর সর্বশেষ সদস্য কোনটি? (জানুয়ারি, ২০২৬)
  1. ফিলিপাইন
  2. কলম্বিয়া
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

• New Development Bank:
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- New Development Bank (NDB) ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- প্রতিষ্ঠিত হয়: ৭ জুলাই, ২০১৫।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- বর্তমান সদস্য: ১১টি।
- সদস্য দেশগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর, আলজেরিয়া, উজবেকিস্তান (জুলাই ২০২৫) এবং কলম্বিয়া (জুলাই ২০২৫)। [উরুগুয়ে এখনও সম্ভাব্য সদস্য হিসেবে রয়েছে।]
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ৬ জুলাই সর্বশেষ উজবেকিস্তান এবং কলম্বিয়া New Development Bank (NDB)-এর সদস্য হিসেবে যোগদান করেছে।
- ২০২৫ সালের ১৯ মে আলজেরিয়া New Development Bank (NDB)-এর সদস্য হিসেবে যোগদান করেছে।

উৎস:
i)New Development Bank ওয়েবসাইট।
ii) Xinhua(লিংক)

১,৩৪২.
৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন?
  1. ৪৭তম
  2. ৪৯তম
  3. ৫৭তম
  4. ৬০তম
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন:
- ৫ নভেম্বর ২০২৪ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

⇒ মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকানপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থাৎ ৪৭তম প্রেসিডেন্ট।
- ডোনাল্ড ট্রাম্প-এর প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস।
- প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০শে জানুয়ারি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করবেন।
- এছাড়াও, ২০১৭ সালের ২০শে জানুয়ারি তিনি দেশটির ৪৫-তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন।

উল্লেখ্য,
- যে বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়, সেই বছরের নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ করা হয়।
- দেশটিতে প্রধানত দুইটি দলই বেশি ভোট পেয়ে থাকে: ডেমোক্র্যাটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি। এছাড়াও রয়েছে লিবার্টারিয়ান, গ্রীন, ইন্ডিপেনডেন্ট পার্টি।
- ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮।মাইন ও নেব্রাসকা বাদে বাকি সব রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০ বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। আর সেই প্রার্থীর রানিং মেট হয়ে যাবেন ভাইস-প্রেসিডেন্ট।

উৎস: i) USA.gov
ii) BBC.
১,৩৪৩.
নিম্নের কোনটি দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী?
  1. প্রিটোরিয়া
  2. ব্লোয়েমফন্টেইন
  3. কেপ টাউন
  4. মেলবোর্ন
ব্যাখ্যা

দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রা: র‍্যান্ড।

⇒ দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
• নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী: কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।

উৎস: i) Worldatlas.
ii) Britannica.

১,৩৪৪.
রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত টন?
  1. ক) ১২,৮০০ টন
  2. খ) ১৩,৯০০ টন
  3. গ) ২৪,০০০ টন
  4. ঘ) ১৫,০০০ টন
ব্যাখ্যা
রাশিয়ান Kursk submarine এর দৈর্ঘ্য - ৫০০ ফুট। এটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন একটি সাবমেরিন ছিলো।
- এর ওজন হচ্ছে - ২৪০০০ টন।
- এটির গতি ছিলো ঘন্টায় ২৮ নট।
- ২০০০ সালের ১২ আগস্ট ব্যারেন্ট সাগরে এক দুর্ঘটনায় সাবমেরিনটিতে বিস্ফোরণ ঘটে এবং ডুবে যায়।
- এতে সাবমেরিনে থাকা ১১৮ জন ক্রু সবাই নিহত হয়।
তথ্যসূত্র: হিস্টরি.কম ও ব্রিটানিকা।
১,৩৪৫.
‘Global Gender Gap Report 2025’- এ বাংলাদেশের অবস্থান কততম? [জুন, ২০২৫]
  1. ২০তম
  2. ২২তম
  3. ২৪তম
  4. ২৭তম
ব্যাখ্যা
‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২৫’:
- বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২৫’ সুইজারল্যান্ডের জেনেভা থেকে ১১ জুন, ২০২৫ প্রকাশিত হয়।
- সূচকেবিশ্বের ১৪৮টি দেশের শীর্ষস্থানে রয়েছে আইসল্যান্ড এবং সবার শেষে রয়েছে পাকিস্তান (১৪৮তম)।
- তালিকায় বাংলাদেশ ২৪তম অবস্থানে আছে।
- ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৯তম।
- সূচকে এক বছরে সবচেয়ে বড় অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ।
- অঞ্চলগতভাবে দক্ষিণ এশিয়ায় (সাতটি দেশের মধ্যে) সবার ওপরে রয়েছে বাংলাদেশ।
- এরপরে যথাক্রমে রয়েছে—ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।

উল্লেখ্য,
- মূলত চারটি মাপকাঠির ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। এগুলো হলো: অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষাগত অর্জন, স্বাস্থ্য ও আয়ু, রাজনৈতিক ক্ষমতায়ন।

তথ্যসূত্র: Global Gender Gap Report 2025. [LINK]
১,৩৪৬.
'আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত' কোথায় অবস্থিত?
  1. ম্যানিলা, ফিলিপাইন
  2. হেগ, নেদারল্যান্ডস
  3. ব্রাসেলস, বেলজিয়াম
  4. প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ), জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- ICJ ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১৫ জন বিচারক নিয়ে গঠিত।
- ১৫ জন বিচারক নিরাপত্তা পরিষদ দ্বারা নয় বছরের মেয়াদের জন্য নির্বাচিত।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- এর সদস্য রাষ্ট্র ১৯৩টি।
- এর প্রেসিডেন্ট নওয়াফ সালাম।
- এই আদালত সাধারণত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ইত্যাদি অপরাধের জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।
১,৩৪৭.
২০২৫ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন কয়জন বিজ্ঞানী?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
ব্যাখ্যা

নোবেল পুরস্কার- ২০২৫:
- ২০২৫ সালের জন্য ফিজিওলজি বা মেডিসিনে যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 
- তারা হলেন– মেরি ই ব্রুনকো, ফ্রেড র‍্যামসডেল এবং শিমন সাকাগুচিকে।
- এদের মধ্যে মেরি ই ব্রুনকো ও ফ্রেড র‍্যামসডেল যুক্তরাষ্ট্রের এবং শিমন সাকাগুচি জাপানের নাগরিক। 
- রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে গবেষণার জন্য চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

উল্লেখ্য, 
- ৬ অক্টোবর, ২০২৫ স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসাশাস্ত্রে পুরস্কার দিয়ে এবারের নোবেল ঘোষণা শুরু হয়েছে।
- নোবেলের পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর। এদিন আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী।
- বিজয়ীরা পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১ কোটি ২০ লাখ ডলার সমমূল্য), সঙ্গে থাকবে ১৮ ক্যারেটের সোনার পদক ও একটি সম্মাননাপত্র। 

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১,৩৪৮.
ফ্রান্সের সর্বোচ্চ সামরিক খেতাব কোনটি?
  1. Victoria Cross
  2. Legion of Honor
  3. Medal of Honor
  4. The Cross of Honour for Valour
ব্যাখ্যা
Legion of Honor:
- ফ্রান্সের সর্বোচ্চ সামরিক খেতাব 'Legion of Honor' (লিজিয়ন অব অনার)।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯ মে ১৮০২ সালে।
- এর প্রতিষ্ঠাতা: নেপোলিয়ন বোনাপার্ট।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক খেতাব: Medal of Honor (মেডাল অব অনার)।
- ব্রিটেনের সর্বোচ্চ সামরিক খেতাব: Victoria Cross (ভিক্টোরিয়া ক্রস)।
- জার্মানির সর্বোচ্চ সামরিক খেতাব: The Cross of Honour for Valour (দ্য ক্রস অব অনার ফর ভ্যালোর)।
- ভারতের সর্বোচ্চ সামরিক খেতাব: Param Vir Chakra (পরম বীর চক্র)।

উৎস: Britannica.
১,৩৪৯.
আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?
  1. দাউদ শাহ
  2. নাদির শাহ
  3. জহির শাহ
  4. সিকান্দার শাহ
ব্যাখ্যা
আফগানিস্তান:
- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।

⇒ আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন জহির শাহ।
- ১৯৩৩ সালে জহির শাহ ক্ষমতাসীন হওয়ার পর আফগানিস্তানে রাজনৈতিক সংকট শুরু হয়।
- তাঁর প্রধানমন্ত্রী ও চাচাতো ভাই মুহাম্মদ দাউদ ১৯৭৩ সালে অভ্যুত্থান ঘটালে রাজতন্ত্রের পতন ঘটে এবং রাজনৈতিক সংকট চরমে পৌঁছায়।
- এরপর থেকে আর কোনো দিন আফগানিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসেনি।

উল্লেখ্য,
- ১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধশেষে আফগানিস্তান দেশটি ব্রিটেন থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৬ সালে তালেবান গোষ্ঠী কাবুলের দখল নেয়।
- ১১ই সেপ্টেম্বর, ২০০১-এর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে এবং ২০০১-এর শেষে তালেবানদের উৎখাত করে।
- এক বিধ্বংসী সামরিক অভিযানে ২০০১ সালে তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর গত ২০ বছর ধরে আফগানিস্তানের সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র ও তার নেটো মিত্ররা।
- ২০২০ সালের ফেব্রুয়ারীতে যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তি হয়।
- ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা কাবুল পুনরায় দখল করে।

উৎস: i) National Geographic Kids ওয়েবসাইট।
ii) BBC
১,৩৫০.
ম্যাসট্রিচট চুক্তি কোন দেশে স্বাক্ষরিত হয়?
  1. আমেরিকা
  2. ফ্রান্স
  3. লুক্সেমবার্গ
  4. নেদারল্যান্ড
ব্যাখ্যা

১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডের ম্যাসট্রিচটে ইউরোপীয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা ম্যাসট্রিচট (Maastricht Treaty) চুক্তি নামে পরিচিত।
- ১ নভেম্বর ১৯৯৩ সালে এই চুক্তি কার্যকর হয় যার ফলে 'ইউরোপীয় ইউনিয়ন' এবং ইউরোপের একক মুদ্রা হিসেবে 'ইউরো' চালু হয়।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৭।
- এবং ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশ ১৯ টি।

উৎস: https://european-union.europa.eu/

১,৩৫১.
চীনকে বিশ্বের বাণিজ্যিক ছোট চুল্লী (SMR) স্থাপনের অনুমতি প্রদান করে -
  1. ক) IAEA
  2. খ) OPEC
  3. গ) GazProm
  4. ঘ) UNPCC
ব্যাখ্যা
বাণিজ্যিক ছোট চুল্লী (SMR):
- চীন বিশ্বের প্রথম ছোট বাণিজ্যিক পারমাণবিক চুল্লী নির্মাণের কাজ শুরু করে দিয়েছে
- চীন হাইনান প্রদেশের চাংজিয়াং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিশ্বের প্রথম বাণিজ্যিক পারমাণবিক চুল্লী ‘লিংলং ওয়ান’ নির্মাণের কাজ শুরু করে দিয়েছে ।
- প্রকল্পটি চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশনের (CNNC এর লিংলং ওয়ান (ACP100) প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে।
- চীনকে বিশ্বের বাণিজ্যিক ছোট চুল্লী (SMR) স্থাপনের অনুমতি প্রদান করে - IAEA

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
১,৩৫২.
'FSB' কোন দেশের প্রধান গোয়েন্দা সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. যুক্তরাজ্য
  4. কানাডা
ব্যাখ্যা
FSB:
- FSB এর পূর্ণরূপ The Federal Security Service যা রাশিয়ান ভাষায় Federalnaya Sluzhba Bezopasnosti.
- এটি রাশিয়ান প্রধান গোয়েন্দা সংস্থা।
- সোভিয়েত ইউনিয়ন - এর সময় এই গোয়েন্দা সংস্থার নাম ছিলো - KGB (Committee for State Security)।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর ১৯৯৪-৯৫ সময়ে এর নাম হয় - Federal Counterintelligence Service (FSK) |
- ১৯৯৫ সাল থেকে এই সংস্থাটির বর্তমান নাম করেন তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্ট Boris Yeltsin.
- রাশিয়ার অভ্যন্তরীন নিরাপত্তা, সীমান্ত অপরাধ, চোরাচালান, ফেডারেল কোন আইন ভঙ্গ করলে তার তদন্ত ও অপরাধী সনাক্তকরণ ইত্যাদি বিষয়ে FSB কার্যক্রম পরিচালনা করে থাকে।

তথ্যসূত্র - FSB অফিসিয়াল ওয়েবসাইট।
১,৩৫৩.
শিল্প বিপ্লব সর্বপ্রথম কোন দেশে সংঘটিত হয়?
  1. ইংল্যান্ডে
  2. পোল্যান্ডে
  3. জার্মানিতে
  4. যুক্তরাষ্ট্রে
ব্যাখ্যা
শিল্প বিপ্লব:

- শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে সংঘটিত হয়।
- ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার নানা রকম কারণের মধ্যে একটি বড় কারণ ছিল পুঁজির জোগান।
- অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে প্রথমে ইংল্যান্ডে এবং পরে ইউরোপের অন্যান্য দেশে বৈজ্ঞানিক প্রযুক্তি ও যন্ত্রপাতি কাজে লাগিয়ে উৎপাদনব্যবস্থায় যে আমূল পরিবর্তন ঘটানো হয়, তা-ই শিল্প বিপ্লব নামে পরিচিত।
- ফরাসি দার্শনিক লুই অগাস্তে রাংকি 'শিল্প বিপ্লব' কথাটি ১৮৩৭ সালে প্রথম ব্যবহার করেন।
- ১৭৬০ সালে শুরু হওয়া শিল্প বিপ্লবের মাধ্যমে শিল্পায়নের সূত্রপাত।
- ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন তৈরির মাধ্যমে যা ব্যাপক কলেবরে বৃদ্ধি পায়।
- ১৮৭০ সালে বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে মানুষ পেয়েছে আলোকিত বিশ্ব।
- ১৮৪৫ সালে আবার শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন জার্মান সমাজতন্ত্রী দার্শনিক ফ্রেডরিখ অ্যাঙ্গেলস।
- ১৮৮০ থেকে ৮১ সালে শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করেছিলেন বিশিষ্ট ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তাঁর লেখা 'Lectures on the Industrial Revolution in England' গ্রন্থে ব্যবহারের মাধ্যমে।

তথ্যসূত্র - দৈনিক কালের কণ্ঠ, ২৩ জুন ২০২৯।
১,৩৫৪.
International Court of Justice (ICJ)-এর বর্তমান সভাপতি কে? [মার্চ, ২০২৫]
  1. ইউজি ইওয়াসাওয়া
  2. ক্রিস্টোফার গ্রিনউড
  3. নাওয়াফ সালাম
  4. আব্দুল কাওয়াই আহমেদ ইউসুফ
ব্যাখ্যা
International Court of Justice (ICJ):
- জাতিসংঘের সর্বোচ্চ আদালত হলো International Court of Justice বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- বর্তমান প্রেসিডেন্ট: প্রফেসর ইউজি ইওয়াসাওয়া।
- এর প্রধান কাজ বিভিন্ন দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করা।

উল্লেখ্য,
- আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ইউজি ইওয়াসাওয়া।
- তিনি একজন জাপানিজ আইনবিদ।
- তিনি ২০১৮ থেকে আইসিজের একজন সদস্য।
- এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির সভাপতি। 
- ৩ মার্চ, ২০২৫ তিনি সাবেক প্রেসিডেন্ট নাওয়াফ সালামের স্থলাভিষিক্ত হন। 
- জানুয়ারি, ২০২৫-এ নাওয়াফ সালাম লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি পদত্যাগ করেন।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
১,৩৫৫.
ইজিয়ান সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
  1. গ্রিসে
  2. জেরুজালেমে
  3. ইরাকে
  4. মিশরে
ব্যাখ্যা

ইজিয়ান সভ্যতা:
- ইজিয়ান সভ্যতা গড়ে উঠেছিল গ্রিসে।

⇒ ইজিয়ান সভ্যতা প্রস্তর ও ব্রোঞ্জ যুগের সভ্যতা।
- ইজিয়ান সাগরের অঞ্চলে যথাক্রমে প্রায় ৭০০০-৩০০০ খ্রিস্টপূর্বে এবং প্রায় ৩০০০-১০০০  খ্রিস্টপূর্বে গড়ে উঠে।
- ইজিয়ান সভ্যতার অপর নাম মিনীয় (Minoan) সভ্যতা।
- মিনীয় সভ্যতা অঞ্চলটি ক্রিট, সাইক্লেডস এবং অন্যান্য কিছু দ্বীপ এবং গ্রীক মূল ভূখন্ড, পেলোপোনিজ, মধ্য গ্রীস এবং থেসালি নিয়ে গঠিত।
- ইজিয়ান সভ্যতার কেন্দ্র ছিল গ্রিস।
- ইজিয়ান সাগরের তীরবর্তী পূর্ব বলকান অঞ্চল নিয়ে ইজিয়ান সভ্যতা গড়ে উঠে।
- ইজিয়ান সভ্যতার তথ্য পাওয়া যায় গ্রিক কবি হোমারের ইলিয়ড ও ওডেসি মহাকাব্যে।
- ইজিয়ান সভ্যতার পতন ঘটে ১১০০ খ্রিস্টপূর্বাব্দে।

উৎস: Britannica.

১,৩৫৬.
কোন দেশের নেতৃত্বে ওয়ারশ প্যাক্ট গঠিত হয়েছিল?
  1. যুক্তরাষ্ট্র
  2. পোল্যান্ড
  3. সোভিয়েত ইউনিয়ন
  4. ব্রিটেন
ব্যাখ্যা
ওয়ারশ প্যাক্ট: 
- ওয়ারশ প্যাক্ট এর পুরো নাম Warsaw Pact Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance.
- ১৯৫৫ সালে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত হয়। 
- ওয়ারশ চুক্তি সংক্ষেপে ওয়ারশ প্যাক্ট হিসেবে পরিচিত।
- সোভিয়েত ইউনিয়নের পাশাপাশি জোটে পূর্ব জার্মানি, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া এবং আলবেনিয়া অন্তর্ভুক্ত ছিল।
- মূল লক্ষ্য ছিল পশ্চিমা দেশগুলোর সামরিক প্রভাবের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামরিক সহযোগিতা নিশ্চিত করা।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে এই জোট ভেঙে যায়।

সূত্র - Britannica.com ও প্রথম আলো। 
১,৩৫৭.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
  1. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  2. আব্রাহাম লিংকন
  3. উড্রো উইলসন
  4. হ্যারি এস ট্রুম্যান
ব্যাখ্যা
ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট:
- ফ্রাঙ্কলিন রুজভেল্ট ছিলেন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট (১৯৩৩–১৯৪৫), যিনি চারবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন—একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি এতবার দায়িত্ব পালন করেন।
- তিনি একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
- ১৯১০ সাল: নিউ ইয়র্ক সিনেটর নির্বাচিত হন।
- ১৯১৩–১৯২০ সাল: নৌবাহিনীর সহকারী সচিব ছিলেন।
- ১৯২১ সালে পোলিওতে আক্রান্ত হয়ে পঙ্গু হন তবে রাজনীতি ছাড়েননি, বরং শক্ত মনোবল নিয়ে কাজ চালিয়ে যান।
- ১৯২৯–১৯৩৩ সাল: নিউ ইয়র্কের গভর্নর হিসেবে কাজ করেন।
- ১৯৩২ সাল: মহামন্দার সময় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- তার বিখ্যাত উক্তি: “আমাদের একমাত্র ভয় পাওয়ার বিষয় হলো ভয় নিজেই।”
- নিউ ডিল এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে মহামন্দা থেকে উদ্ধার করেন।
- ১৯৩৯-৪৫: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তিনি মিত্রশক্তির (যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন) মূল নেতা ছিলেন।
- লেন্ড-লিজ প্রোগ্রাম চালু করেন, যা ব্রিটেনসহ মিত্রদেশগুলিকে সহায়তা করেছিল।
- চার্চিল ও স্টালিনের সঙ্গে তেহরান (১৯৪৩) ও ইয়াল্টা (১৯৪৫) সম্মেলনে মিলিত হন।
- ১৯৩৬, ১৯৪০ ও ১৯৪৪ সালে টানা প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেন।
- ১৯৪৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্বে ছিলেন।

উৎস: Britannica.
১,৩৫৮.
রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন?
  1. জুলিয়াস সিজার
  2. কনস্টানটাইন সিজার
  3. রমিউলাস সিজার
  4. অগাস্টাস সিজার
ব্যাখ্যা

- জুলিয়াস সিজারের পালকপুত্র অক্টাভিয়ান ২৭ খ্রিস্টপূর্বাব্দে 'অগাস্টাস' উপাধি গ্রহণ করে রোমের প্রথম সম্রাট হন। তার শাসনকাল থেকে রোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ শুরু হয়। 

​অগাস্টাস সিজার:
- রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন অগাস্টাস সিজার।
- অগাস্টাস সিজারের আসল নাম ছিল গাইয়াস অক্টাভিয়াস।
- জুলিয়াস সিজারের মৃত্যুর পর তিনি নিজের নাম পরিবর্তন করে অগাস্টাস সিজার রাখেন।
- সম্রাট অক্টাভিয়ান অগাস্টাস (খ্রিস্টপূর্ব ৩১-১৪ খ্রিস্টাব্দ) রোমের ইতিহাসে সর্বাপেক্ষা বিখ্যাত শাসক ছিলেন।
- তাঁর শাসনামলে রোমীয় সভ্যতায় স্বর্ণযুগের সূচনা হয়।
- তাঁর সময়ে রোমীয় ইতিহাস, সাহিত্য-সংস্কৃতি, শিল্পকলা, বিজ্ঞানচর্চা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে।
- এই জন্য ইতিহাসে তাঁর সময়কালকে 'অগাস্টান যুগ' (Augustan Age) বলা হয়।

সূত্র: Britannica ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৩৫৯.
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান -
  1. ক) ৬ সেপ্টেম্বর ২০২২
  2. খ) ৭ সেপ্টেম্বর ২০২২
  3. গ) ৮ সেপ্টেম্বর ২০২২
  4. ঘ) ৯ সেপ্টেম্বর ২০২২
ব্যাখ্যা
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান - ৮ সেপ্টেম্বর ২০২২।

- রানি এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে।
- পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়।
- ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, দ্য ডেইলি স্টার।
১,৩৬০.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক কে? (অক্টোবর - ২০২৪)
  1. গার্ড মুলার
  2. হোসেইন ইব্রাহিম তাহা
  3. টেড্রোস আধানম গেব্রেইসাস
  4. ডেভিড কার্ড
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- তিনি ইথিওপিয়ার নাগরিক।

- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ লাভের মাধ্যমে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।

উৎস: WHO ওয়েবসাইট।
১,৩৬১.
খ্রিস্টধর্মের উপাসনালয়ের নাম কী?
  1. ক) সিনাগগ
  2. খ) গুরু দুয়ারা
  3. গ) মঠ
  4. ঘ) গির্জা
ব্যাখ্যা
খ্রিস্টধর্ম (Christanism)
• উৎপত্তি ও ক্রমবিকাশ - খ্রিস্টধর্ম দুই হাজার বছর আগে শুরু হয়েছিল এবং এটি যীশু খ্রিস্টের জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে একটি বিশ্বাস। যীশুর জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে এই ধর্ম বিকশিত হয়েছে। 
• প্রচারক - যিশু খ্রিস্ট । জেরুজালেমের বেথেলহামে যীশু জন্মগ্রহণ করেন। 
• ধর্মগ্রন্থ - খ্রিস্টধর্মের অনুসারীরা একটি ধর্মীয় পুস্তকসমগ্র অনুসরণ করে, যার সামগ্রিক নাম বাইবেল বাইবেল দুটি প্রধান ভাগে বিভক্ত: ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট। 
• উপাসনালয় - গির্জা
• পবিত্র স্থান - জেরুজালেম।

অন্যদিকে, 
• শিখদের উপাসনালয় - গুরু দুয়ারা।
• ইহুদীদের উপাসনালয়ের নাম সিনাগগ।
• বৌদ্ধ ধর্মের উপাসনালয় মঠ নামে পরিচিত।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।  
১,৩৬২.
ন্যাটো'র প্রতিষ্ঠা সংক্রান্ত চুক্তি কোনটি?
  1. রোম চুক্তি
  2. প্যারিস চুক্তি
  3. ভার্সাই চুক্তি
  4. ওয়াশিংটন চুক্তি
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট মূলত সামরিক সহযোগিতার জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।

⇒ NATO প্রতিষ্ঠার চুক্তি:
- ন্যাটো প্রতিষ্ঠার চুক্তিকে ‘ওয়াশিংটন চুক্তি’ নামেও ডাকা হয়।
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটনে এক চুক্তির মাধ্যমে ন্যাটো গঠিত হয়েছিল।
- পুরো নাম ‘নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’, সংক্ষেপে ন্যাটো।
- চুক্তিতে সই করে মোট ১২টি দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও পর্তুগাল।
- এর মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে পশ্চিম বার্লিন এবং ইউরোপের নিরাপত্তা বাস্তবায়ন করা।

⇒ ন্যাটো প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি ধারার।
- চুক্তির পঞ্চম ধারায় বলা আছে জোটভুক্ত কোনো দেশ যদি বিদেশি শক্তির দ্বারা আক্রমণের শিকার হয়, তাহলে জোটের সব সদস্যদেশ একযোগে তা প্রতিহত করবে। অর্থাৎ সদস্যদেশগুলো সম্মিলিতভাবে একে অপরকে সুরক্ষা দেবে। ন্যাটোর মূল ভিত্তি ধরা হয় এ ধারাকে।

উৎস: NATO ওয়েবসাইট।
১,৩৬৩.
মূল দ্রাঘিমারেখা বা মূল মধ্যরেখা কোন শহরের একটি মান মন্দির বরাবর অতিক্রম করেছে?
  1. প্যারিস
  2. লন্ডন
  3. রোম
  4. বার্মিংহাম
ব্যাখ্যা

দ্রাঘিমাংশ:
- যুক্তরাজ্যের লন্ডন শহরের নিকটবর্তী গ্রীনিচ নামক স্থানে একটি মান মন্দির বরাবর যে দ্রাঘিমারেখা অতিক্রম করেছে, তাকে মূল দ্রাঘিমারেখা বা মূল মধ্যরেখা বলা হয়।
- এই মূল মধ্যরেখাটির মান ০ ধরে নেয়া হয় এবং প্রতি ১ অন্তর অন্তর একটি করে দ্রাঘিমারেখা কল্পনা করা হয়।
- মূল মধ্যরেখা বরাবর সমস্ত পৃথিবীকে পূর্ব-পশ্চিমে দুইভাগে বিভক্ত করা হয়। 
- মূল মধ্যরেখা থেকে পূর্বে মোট ১৮০ পর্যন্ত মোট ১৮০ টি পূর্ব দ্রাঘিমারেখা কল্পনা করা হয়।
- অপরদিকে মূল মধ্য রেখা থেকে পশ্চিমে মোট ১৮০ পর্যন্ত মোট ১৮০ টি পশ্চিম দ্রাঘিমারেখা কল্পনা করা হয়।
- অতএব, পৃথিবী পৃষ্ঠে পূর্ব-পশ্চিমে বিস্তৃত মোট দ্রাঘিমারেখার সংখ্যা ৩৬০টি।
- পৃথিবী গোলাকৃতির হওয়ার ১৮০ পূর্ব ও ১৮০ পশ্চিম দ্রাঘিমারেখা মূলত একই মধ্যরেখার পড়ে।
- এই ১৮০দ্রাঘিমারেখাটি আর্ন্তজাতিক তারিখ রেখা হিসাবে চিহ্নিত।
- দ্রাঘিমা নির্ণয়ের দুইটি পদ্ধতি আছে।
- যেমন- (ক) স্থানীয় সময়ের পার্থক্য দ্বারা ও (খ) গ্রীনিচ সময়ের ভিত্তিতে।

 উৎস: ভূগোল ও পরিবেশ (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৩৬৪.
‘বিএনডি' যে দেশের গোয়েন্দা  সংস্থার নাম - 
  1. ক) রাশিয়া
  2. খ) দক্ষিণ কোরিয়া
  3. গ) জার্মানি
  4. ঘ) চীন
ব্যাখ্যা
• বিএনডি:
- জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম জার্মান ভাষায় বুন্দেসন্যাচরিচটেনডিয়েনস্ট বা বিএনডি (BND)।
- ইংরেজিতে ফেডারেল ইনটেলিজেন্স সার্ভিস।
- জার্মান চ্যান্সেলরের অফিস থেকে সংস্থাটি সরাসরি নিয়ন্ত্রিত হয়এবং চ্যান্সেলরের কাছে জবাবদিহি করে।
- এটা ইউরোপের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা।

অন্যদিকে,
• এফএসবি:
- রাশিয়া এফএসবির মূল নাম ফেডারেলনায়া সুলঝবা বেজপাসনোস্তি রাশিস্কয় ফেডেরাটসি।
- সংক্ষেপে এটি এফএসবি (FSB) নামে পরিচিত।
- এটি স্থাপিত হয় ১৯৯৫ সালের ৩ এপ্রিল।
- এফএসবির সদর দপ্তর রাশিয়ার মস্কো শহরের ল্যুবিয়াঙ্কা স্কোয়ারে। এর জবাবদিহিতা করতে হয় প্রেসিডেন্ট অব রাশিয়ান ফেডারেশনকে।
- এফএসবির সংস্থা প্রধান আলেকজান্ডার বর্টনিকভ।
- এফএসবির সাহায্যকারী সংস্থার নাম গ্রু (GRU)।
- এফএসবির মোট ১০টি বিভাগ রয়েছে।
- এফএসবির নামকরা এজেন্টের নাম আন্না চ্যাপম্যান। 

উৎস:- ব্রিটানিকা।
১,৩৬৫.
ভেনেজুয়েলার রাজধানীর নাম কী?
  1. ক) রিওডি জেনেরিও
  2. খ) রোম
  3. গ) মাদ্রিদ
  4. ঘ) কারাকাস
ব্যাখ্যা
ভেনেজুয়েলার রাজধানীর নাম কারাকাস।
Source: Britannica
১,৩৬৬.
ফরাসি বিপ্লবের সূচনাতে কোন দুর্গটি আক্রমণের শিকার হয়েছিলো?
  1. ভার্সাই প্রাসাদ
  2. বাস্তিল দুর্গ
  3. লুভর দূর্গ
  4. ফন্টেনব্লু প্রাসাদ
ব্যাখ্যা

বাস্তিল দুর্গ:
- ফরাসি বিপ্লবের সূচনাতে বাস্তিল দুর্গ আক্রমণের শিকার হয়েছিলো।

⇒ বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের অন্যতম কেন্দ্র। এই বাস্তিল দুর্গে রাজতন্ত্রের বিরোধী ব্যক্তিদের বন্দি করে রাখা হতো ও অত্যাচার করা হতো। তাই জনগণের কাছে বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্র, স্বৈরতন্ত্র এবং অত্যাচারের প্রতীক। ১৭৮৯ খ্রিষ্টাব্দে ফ্রান্সের বিদ্রোহী জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করেছিল।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করেছিল।
- বাস্তিল দুর্গের পতন রাজতন্ত্রের পতনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। দুর্গের পতনের মাধ্যমে সমস্ত বন্দিরাও মুক্তি পায়। বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু হয়।

উৎস: Britannica.

১,৩৬৭.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়-
  1. ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে
  2. ৯ সেপ্টেম্বর, ১৯৪১ সালে
  3. ১২ আগস্ট, ১৯৩৯ সালে
  4. ৩১ সেপ্টেম্বর, ১৯৪১ সালে
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, যার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- অক্ষশক্তির প্রধান দেশগুলো ছিলো: জার্মানি, জাপান, ও ইতালি।
- মিত্রশক্তির প্রধান দেশগুলো ছিলো: ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি।
- ৮ ডিসেম্বর ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়।
- ৭ মে ১৯৪৫ সালে জার্মানি মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ সালে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়।
- এই যুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক সংঘাত, যার ফলে ৭০ থেকে ৮৫ মিলিয়ন মানুষের মৃত্যু হয়; অধিকাংশই বেসামরিক নাগরিক।

উৎস: হিস্টোরি ডটকম।

১,৩৬৮.
অক্সফাম ইন্টারন্যাশনালের সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) নাইরোবি
  3. গ) জেনেভা
  4. ঘ) ডাবলিন
ব্যাখ্যা
অক্সফাম ইন্টারন্যাশনাল একটি বহুজাতিক এনজিও কনফেডারেশন। ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ২১টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল নামে একটি কনফেডারেশন হিসেবে আত্মপ্রকাশ করে।

এটির সদরদপ্তর কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত। অক্সফাম বিশ্বের ৯০টির অধিক দেশে দারিদ্র্য বিমোচনে কাজ করছে।

(তথ্যসূত্র: অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
১,৩৬৯.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও পোল্যান্ডের মধ্যে কোন সীমারেখা নির্ধারিত হয়?
  1. ওডারনিস লাইন
  2. ম্যানারহেইম লাইন
  3. জিগফ্রিড লাইন
  4. ম্যাজিনো লাইন
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি কর্তৃক জার্মানি ও পোল্যান্ডের মাঝে নিরূপিত সীমারেখা হলো ওডারনিস লাইন।
অন্যদিকে,
- জিগফ্রিড লাইন (জার্মানি নির্মিত) : ফ্রান্স-জার্মানি
- ম্যানারহেইম লাইন (ফিনল্যান্ড নির্মিত) : ফিনল্যান্ড-রাশিয়া
- ম্যাজিনো লাইন (ফ্রান্স নির্মিত) : ফ্রান্স-জার্মানি।
(সূত্রঃ হিস্টোরি এবং ব্রিটানিকা)
১,৩৭০.
নিচের কোনটি রাশিয়ার ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়?
  1. Avangard
  2. S- 400
  3. 9k720
  4. THAAD
ব্যাখ্যা

•  রাশিয়ার ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়:  THAAD।
- রাশিয়ার ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, Avangard, S- 400, 9k720।

• থাড (THAAD):
- টার্মিনাল হাই অলটিচিউড এরিয়া ডিফেন্স।
- একটি অত্যাধুনিক ভূমি-ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
- যা যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন দ্বারা উন্নত এবং নির্মিত।
- এটি মূলত শত্রু দেশের ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করতে ব্যবহৃত হয়।
- প্রযুক্তি: থাড একটি "হিট-টু-কিল" (hit-to-kill) প্রযুক্তি ব্যবহার করে।
- এটি কোনো বিস্ফোরক ওয়ারহেড ছাড়াই সরাসরি শত্রু ক্ষেপণাস্ত্রের সঙ্গে সংঘর্ষ করে ধ্বংস করে।
- রেঞ্জ ও উচ্চতা: থাডের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ রেঞ্জ প্রায় ২০০ কিলোমিটার এবং সর্বোচ্চ উচ্চতা ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
- রাডার সিস্টেম: থাডের রাডার সিস্টেম AN/TPY-2.
- যা একটি এক্স-ব্যান্ড সক্রিয় ইলেকট্রনিকালি স্ক্যানড অ্যারে রাডার।
- এটি শত্রু ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ট্র্যাক করতে - সক্ষম এবং ১,০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। 
- মোবাইলিটি: থাড একটি মোবাইল সিস্টেম, যা দ্রুত স্থানে স্থানে স্থানান্তরিত করা যায়। 

উৎস: Army Technology 

১,৩৭১.
জৈব নিরাপত্তা সংক্রান্ত কার্টাগেনা প্রটোকল কত সালে কার্যকর হয়?
  1. ১১ সেপ্টেম্বর ২০০৩
  2. ২৯ জানুয়ারি, ২০০০
  3. ২৯ জানুয়ারি, ২০০২
  4. ১১ জুন ২০০৪
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রোটোকল এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ। 
- কলম্বিয়ার কার্টাগেনা শহরে খসড়া অনুমোদন হয়। 
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী: ১৭৩টি।
- বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।
 
উৎস: UNTC ওয়েবসাইট।
১,৩৭২.
SALT চুক্তি হয়েছিলো কোন দেশগুলোর মধ্যে?
  1. যুক্তরাষ্ট্র ও চীন
  2. যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়ন
  3. চীন ও সোভিয়েত ইউনিয়ন
  4. যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
  5. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
ব্যাখ্যা
SALT:
- SALT-এর পূর্ণরূপ: Strategic Arms Limitation Talks।
- আলোচ্য বিষয়: কৌশলগত অস্ত্র সীমাবদ্ধতা।
- এই আলোচনা শুরু হয়েছিল ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে।
- আলোচনার সময়: ১৯৬৯ সাল।
- পক্ষ: যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।
- দুইটি চুক্তি স্বাক্ষরিত হয় যা SALT-I ও SALT-II নামে পরিচিত।
- SALT-I চুক্তি স্বাক্ষরিত হয়েছিল: ২৬ মে, ১৯৭২ সালে।
- SALT-II চুক্তি স্বাক্ষরিত হয়েছিল: ১৮ জুন, ১৯৭৯ সালে।
- এই আলোচনার সূত্র ধরেই Anti-Ballistii Missile Treaty স্বাক্ষরিত হয়েছিল।
- এই চুক্তি অনুযায়ী কৌশলগত যত পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র আছে, তা 'ফ্রিজ' করা হয়।
- এতে করে কোনো পক্ষ আর তার সংখ্যা বাড়াতে পারে না।
- এর মাধ্যমে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সংখ্যাও নির্ধারণ করে দেওয়া হয়।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।
১,৩৭৩.
মিগ-২১ যুদ্ধবিমানটি কোন দেশের?
  1. ফ্রান্স
  2. ইউক্রেন
  3. চীন
  4. রাশিয়া
ব্যাখ্যা

- মিগ-২১ রাশিয়ার একটি যুদ্ধবিমান।
- মিকোয়ান ডিজাইন ব্যুরো মিগ ২১ বিমানের নকশা তৈরি করে।
- এর ন্যাটো কোডনেম ফিসবেড।
- মিগ-২১ এর জন্ম হয় সোভিয়েত ইউনিয়নে।
- এটি ইতিহাসে সর্বাধিক নির্মিত ফাইটার জেট।
- এটি মালালাইকা নামে অধিক পরিচিত ছিল।

উৎস: রাশিয়ার ওয়েবসাইট।

১,৩৭৪.
AUKUS এর সদস্য দেশ নয় কোনটি?
  1. ক) Australia
  2. খ) New Zealand
  3. গ) United states
  4. ঘ) United Kingdom
ব্যাখ্যা
AUKUS:
অকাস হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিমুখী প্রতিরক্ষার কৌশলগত জোট।
- প্রতিষ্ঠিত হয় ১৫ সেপ্টেম্বর ২০২১ সালে।
- সদস্য দেশ ৩ টি ।
- উদ্দেশ্য ইন্দো প্যাসিফিক অঞ্চলে সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করা।
- অকাস চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে।

অন্যদিকে,
- ১৯৫১ সালে প্রতিষ্ঠিত The Australia, New Zealand and United States Security Treaty (ANZUS or ANZUS Treaty) একটি সমন্বিত নিরাপত্তার নন-বাইন্ডিং চুক্তি, যাতে ইন্দো-প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার কথা বলা আছে।

উৎস: ব্রিটানিকা ও বিবিসি নিউজ।
১,৩৭৫.
UNAIDS কবে থেকে তাদের কার্যক্রম শুরু করে?
  1. ক) ১৯৬৯ সাল
  2. খ) ১৯৯৫ সাল
  3. গ) ১৯৯৬ সাল
  4. ঘ) ২০০২ সাল
ব্যাখ্যা

- Since the first cases of HIV were reported more than 35 years ago, 78 million people have become infected with HIV and 35 million have died from AIDS-related illnesses. Since it started operations in 1996,
- UNAIDS has led and inspired global, regional, national and local leadership, innovation and partnership to ultimately consign HIV to history.
- UNAIDS is leading the global effort to end AIDS as a public health threat by 2030 as part of the Sustainable Development Goals.

Source - UNAIDS Website.

১,৩৭৬.
২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল---
  1. ক) ৫.১২%
  2. খ) ৫.৩৮%
  3. গ) ৫.৪৪%
  4. ঘ) ৫.৫৬%
  5. ঙ) ৫.৭৮%
ব্যাখ্যা
২০১৮-১৯ অর্থবছরে মার্চ, ২০১৯ পর্যন্ত গড় মূল্যস্ফীতি ৫.৪৪% যা আগের অর্থবছরে ছিলো ৫.৭৮%। উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
১,৩৭৭.
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়েসে সেঞ্চুরি করেন কে?
  1. ক) আশরাফুল
  2. খ) শচীন টেন্ডুলকার
  3. গ) ডন ব্রাডম্যান
  4. ঘ) জয়সুরিয়া
ব্যাখ্যা
ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন মোঃ আশরাফুল। তিনি ঐ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১১৪ রান করেছিলেন এবং প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন।
Source: Sri Lanka vs Bangladesh, 2nd Match, Scorecard, Bangladesh, Pakistan, Sri Lanka Tri nation series in Pakistan/Sri Lanka, 2001-02.
১,৩৭৮.
৫১তম G-7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. আলবার্টা
  2. হিরোশিমা
  3. রিও ডি জেনেইরো
  4. প্যারিস
ব্যাখ্যা
G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

⇒ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন:
- ১৫-১৭ জুন, ২০২৫ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
- ১ জানুয়ারি, ২০২৫ থেকে, কানাডা G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করেছে।

উৎস: G-7 ওয়েবসাইট।
১,৩৭৯.
BIMSTEC ভুক্ত দেশ নয় কোনটি? (জানুয়ারি,২০২৫)
  1. থাইল্যান্ড
  2. ভুটান
  3. মিয়ানমার
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা
• সিঙ্গাপুর BIMSTEC ভুক্ত দেশ নয়।

• BIMSTEC:

- পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
- সদরদপ্তর ঢাকায় অবস্থিত।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা- ৭টি।(জানুয়ারি,২০২৫)

• এগুলো হলো:
- বাংলাদেশ,
- ভারত,
- শ্রীলঙ্কা,
- থাইল্যান্ড,
- মিয়ানমার,
- নেপাল ও
- ভুটান।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
১,৩৮০.
পরিচয় হল-
  1. ক) পাসপোর্ট অধিদপ্তরের ডিজিটাল সেবা কার্যক্রম
  2. খ) নির্বাচন কমিশনের গেটওয়ে সার্ভার
  3. গ) জন্ম-মৃত্যু নিবন্ধন অধিদপ্তরের গেটওয়ে সার্ভার
  4. ঘ) কৃষি ব্যাংকের অনলাইন ব্যাংকিং কার্যক্রম
ব্যাখ্যা
পরিচয় হলো বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি গেটওয়ে সার্ভার যার মাধ্যমে বিভিন্ন অনুমোদিত কর্তৃপক্ষ যেকোন ব্যক্তি তথ্য যাচাই করতে পারবে। তবে এই গেটওয়ের মাধ্যমে কোন ব্যক্তি সম্পর্কে কেবল ৫/৬ টি তথ্য জানা যাবে। গত ১৭ জুলাই ২০১৯ এটি উদ্বোধন করা হয়। (সূত্রঃ বাংলাদেশ নির্বাচন কমিশন)
১,৩৮১.
বাংলাদেশ কোন সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে?
  1. লাহোর সম্মেলন
  2. তেহরান সম্মেলন
  3. জেদ্দা সম্মেলন
  4. তুরস্ক সম্মেলন
ব্যাখ্যা
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে।
- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ওআইসি সদস্য দেশ ৫৭ টি।
- ওআইসির শীর্ষ সম্মেলন প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়।
- ওআইসির সর্বশেষ ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় সৌদি আরবের মক্কায় - ২০১৯ সালে।
- ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি। যথাঃ আরবি, ইংরেজি এবং ফরাসি।

উৎস: ওআইসি ওয়েবসাইট।
১,৩৮২.
'MERCOSUR' কোন অঞ্চলের একটি বাণিজ্যিক জোট?
  1. পশ্চিম আফ্রিকা
  2. দক্ষিণ আমেরিকা
  3. পশ্চিম ইউরোপ
  4. পূর্ব আফ্রিকা
ব্যাখ্যা
MERCOSUR:

- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯১ সালে।
- এর সদরদপ্তর উরুগুয়ের মন্টিভিডিওতে।
- এর বর্তমান সদস্য দেশ ৪টি।
- আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।

তথ্যসূত্র - Britannica Kids.com
১,৩৮৩.
প্রথম পারমাণবিক বোমা ফেলা হয় জাপানের কোন শহরে?
  1. সিউল
  2. নাগাসাকি
  3. হিরোশিমা
  4. হাবানা
ব্যাখ্যা
• পারমাণবিক বোমা নিক্ষেপ:
- ১ম পারমাণবিক হামলা: 
- লক্ষ্য শহর: হিরোশিমা, জাপান।
- তারিখ: ৬ আগস্ট, ১৯৪৫। 
- বোমা নিক্ষেপকারী দেশ: যুক্তরাষ্ট্র।
- বোমার নাম: “Little Boy”
- Enola Gay নামে একটি B-29 বোমারু বিমান।

• দ্বিতীয় পারমাণবিক হামলা
- ৯ আগস্ট, ১৯৪৫।
- নাগাসাকি শহরে, জাপান।
- “Fat Man” নামে দ্বিতীয় বোমা ফেলা হয়। 

• উদ্দেশ্য
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটানো এবং জাপানকে আত্মসমর্পণে বাধ্য করা। 

উৎস: ব্রিটানিকা।
১,৩৮৪.
এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক জোট (APEC) গঠিত হয় কবে?
  1. ১৯৭৮ সালে
  2. ১৯৮০ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ১৯৮৯ সালে
ব্যাখ্যা
APEC:
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- গঠিত হয়: ১৯৮৯ সালে।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- বর্তমান সদস্য: ২১টি। (মে, ২০২৫)
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।

তথ্যসূত্র - APEC -এর ওয়েবসাইট।
১,৩৮৫.
আয়তনে এশিয়া মহাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি?
  1. থাইল্যান্ড
  2. ভুটান
  3. মালদ্বীপ
  4. তাইওয়ান
ব্যাখ্যা
মালদ্বীপ:
- ভারতীয় উপমহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ মালদ্বীপ।
- এটি এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে ক্ষুদ্রতম।
- ১১০০ দ্বীপ নিয়ে দেশটি গঠিত।
- এর আয়তন প্রায় ২৯৮ বর্গ কিলোমিটার।
- মালদ্বীপ দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য।
- মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ।
- দ্বীপ রাষ্ট্রটির অর্থনীতি মূলত পর্যটন নির্ভর।
- পর্যটনের জন্য বিখ্যাত এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার।
- রাজধানী: মালে।
- ভাষা: দিভেহী ও ইংরেজি।
- পার্লামেন্ট : পিপলস মজলিস।
- মুদ্রা : মালদ্বীপীয় রুপাইয়া।

উৎস: i) World Atlas.
ii) Britannica.
১,৩৮৬.
Which country in the Middle East does not have a legislature and a constitution?
  1. ক) Saudi Arabia
  2. খ) Syria
  3. গ) Israel
  4. ঘ) Yemen
ব্যাখ্যা
সৌদি আরব:

- সৌদি আরবের কোনো আইনসভা ও সংবিধান নেই।
- দেশটির রাজধানী রিয়াদ।
- ১৯৩২ সালে সৌদি আরবে আবদুল আজিজ ইবনে সউদ কর্তৃক রাজতন্ত্রের সূচনা হয়।
- সৌদি আরবই একমাত্র দেশ যার পতাকায় কালেমা লেখা আছে।
- পৃথিবীতে একমাত্র সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না।
- মুসলিম সম্প্রদায়ের জন্যে পবিত্র নগরী মক্কা ও মদিনা সৌদি আরবে অবস্থিত।

তথ্যসূত্র - Worldatlas.com
১,৩৮৭.
"Don’t Make Wave Comittee" এর সাথে কোন পরিবেশবাদী সংস্থার নাম জড়িয়ে রয়েছে?
  1. ক) Green Peace
  2. খ) Sierra Club
  3. গ) Marine Club
  4. ঘ) Brundland
ব্যাখ্যা
গ্রিন পিস (Greenpeace)
গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস্‌ এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন। ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা (Amchitka) দ্বীপে আমেরিকার ভূগর্ভস্থ পারমানবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের বিরুদ্ধে প্রচারণা ও লং-মার্চ পরিচালনার মাধ্যমে এর যাত্রা শুরু।
⤇ বর্তমানে এটি বৈশ্বিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য প্রচারনা সহ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরুদ্ধে প্রচারনা ও সামুদ্রিক পরিবেশ রক্ষার জন্য কাজ কর যাচ্ছে।
⤇ ১৯৭১ সালে গ্রীণপিস নামে আত্মপ্রকাশের আগে এটি ১৯৬৯ সাল থেকে "Don't Make A Wave: It's Your Fault If Our Fault Goes" ব্যানারে কার্যক্রম পরিচালনা করেছে। গ্রিনপিস পরিবেশ বিপর্যযের বিপক্ষে গবেষণা, সচেতনতা, প্রচারণা এবং ক্ষেত্রবিশেষে সরাসরি কার্যক্রম পরিচালনা করে থাকে। 

➧ এক নজরে গ্রিনপিস 

প্রতিষ্ঠাকাল : ১৫ সেপ্টেম্বর, ১৯৭১ সাল
প্রতিষ্ঠার স্থান : ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা
সদস্য : ২৭টি দেশ ও আঞ্চলিক সংগঠন
কার্যক্রমের ক্ষেত্র : ৫৫টি দেশে কার্যক্রম পরিচালনা করে
সদরদপ্তর :  আমস্টারডাম, নেদারল্যান্ড

⤇ ১৯৭১ সালে যুদ্ধবিধবস্ত বাংলাদেশে যাতায়াত ও পরিবহন ব্যবস্থার উন্নয়নকল্পে এই সংস্থা কাজ করেছে । যুদ্ধোত্তর যোগাযোগ ব্যবস্থা পূনর্গঠনে এর ভূমিকা উল্লেখ্যযোগ্য।
⤇ ১৯৭১ সালের ১৫ সেপ্টেম্বর, আলাস্কার আমচিটকা দ্বীপে আমেরিকার পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধ করার উদ্দেশ্যে কানাডার ভ্যাঙ্কুবার থেকে আমচিটকা অভিমুখী - Don’t Make Wave Comittee - এর একটি দল নৌ-যাত্রা শুরু করে। গ্রিনপিস প্রতিষ্ঠার ক্ষেত্রে এটিকে Amchitka: the founding voyage বলা হয়। “A trip for life, and for peace” শিরোনাম ছিলো এই নৌযাত্রার। এছাড়া এই পরীক্ষা বন্ধ করার উদ্দেশ্য কনসার্ট সহ নানা প্রচারণার কারণে আমেরিকা আমচিটকা দ্বীপে পারমাণবিক পরীক্ষা বন্ধ করে।
⤇ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য সমুদ্রেও গ্রিণপিস কার্যক্রম চালায়। এই উদ্দেশ্যে তাদের একটি জাহাজ রয়েছে - যার নামও Greenpeace.

(তথ্যসূত্র: গ্রিনপিস ওয়েবসাইট)
১,৩৮৮.
পার্ল হারবার কী?
  1. ক) জার্মান নৌ ঘাঁটি
  2. খ) রাশিয়ান নৌ ঘাঁটি
  3. গ) ব্রিটিশ নৌ ঘাঁটি
  4. ঘ) মার্কিন নৌ ঘাঁটি
ব্যাখ্যা
পার্ল হারবার আক্রমন:

- পার্ল হারবার একটি মার্কিন নৌ ও বিমান ঘাঁটি।
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- এই যুদ্ধে মিত্রশক্তি ছিল ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন ও চীন।
- ৭ ডিসেম্বর, ১৯৪১ সালে জাপান পার্ল হারবার আক্রমণ করে।
- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।

তথ্যসূত্র - Britannica.com
১,৩৮৯.
সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডুতে স্থাপিত হয় -
  1. ক) ১৭ জানুয়ারী, ১৯৮৬
  2. খ) ১৭ জানুয়ারী, ১৯৮৭
  3. গ) ১৭ জানুয়ারী, ১৯৮৮
  4. ঘ) ১৭ জানুয়ারী, ১৯৮৯
ব্যাখ্যা
SAARC
- পূর্ণরুপ- South Asian Associatiion for Regional Co-operation (SAARC)।
- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ঢাকায় সার্ক সনদে স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদস্য ৮ টি: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সচিবালয়: কাঠমান্ডু।
- এর সচিবালয় ১৭ জানুয়ারী, ১৯৮৭ সালে নেপালের কাঠমান্ডুতে সমিতির সচিবালয় স্থাপিত হয়।
- সবর্শেষ সদস্য: আফগানিস্তান।

উৎস: South Asian Association for Regional Cooperation (SAARC), europa.eu.
১,৩৯০.
বিশ্বের সর্ববৃহৎ রণতরীর নাম কী?
  1. ইউএসএস এন্টারপ্রাইজ
  2. ইউএসএস নিমিটজ
  3. ইউএসএস জেরাল্ড আর ফোর্ড
  4. ইউএসএস আব্রাহাম লিংকন
ব্যাখ্যা

বিশ্বের সর্ববৃহৎ রণতরী: 
- ক্যারিবিয়ান অঞ্চলে থাকা রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে যেতে নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র।
- ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিশ্বের সর্ববৃহৎ রণতরী।
- সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৬।
- ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করতে বিশ্বের সর্ববৃহৎ এ রণতরী ক্যারিবিয়ান অঞ্চলে গিয়েছিল।
- ইরানে হামলা চালানো হবে নাকি হবে না, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্তের মধ্যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে যেতে বলা হয়েছে।
- মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে ইউএসএস আব্রাহাম লিংকন ও এরসঙ্গে থাকা বিশাল যুদ্ধজাহাজের বহর অবস্থান করছে।
- এরমধ্যেই সর্ববৃহৎ রণতরীটি সেখানে যাচ্ছে।

উৎস: পত্রিকার রিপোর্ট।লিঙ্ক

১,৩৯১.
ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য সরাসরি ত্রাণ ও কাজের কার্যক্রম পরিচালনাকারী সংস্থা (UNRWA) কখন থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে?
  1. ক) ১৯৪৮ সাল
  2. খ) ১৯৪৯ সাল
  3. গ) ১৯৫০ সাল
  4. ঘ) ১৯৫১ সাল
ব্যাখ্যা
• UNRWA:
- The United Nations Relief and Works Agency for Palestine Refugees (UNRWA)
- ১৯৪৮ সালের আরব-ইসরায়েল সংঘাতের পর, ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য সরাসরি ত্রাণ ও কাজের কার্যক্রম পরিচালনা করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের রেজোলিউশন ৩০২ (৪) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
- UNRWA প্রায় পুরোটাই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছায় অবদানের মাধ্যমে অর্থায়ন করা হয়।
- UNRWA সহশিক্ষা, স্বাস্থ্যসেবা, ত্রাণ, সামাজিক পরিষেবা, ক্ষুদ্রঋণ এবং জরুরী সহায়তা নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- কার্যক্রম শুরু করে-১ মে, ১৯৫০ সালে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNRWA)
১,৩৯২.
শ্রীলঙ্কার বানিজ্যিক রাজধানীর নাম কী?
  1. সিলন
  2. শ্রী জয়াবর্ধানেপুরা কোট্টে
  3. কলম্বো
  4. ক্যান্ডি
ব্যাখ্যা
শ্রীলঙ্কা:
- রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Democratic Socialist Republic of Sri Lanka;
- রাজধানী শ্রী জয়াবর্ধানেপুরা কোট্টে ও বানিজ্যিক রাজধানী কলম্বো;
- মুদ্রার নাম - রুপি ।
- রাষ্ট্রীয় ভাষা - সিংহলী।  
- সংসদের নাম - পার্লামেন্ট।

উৎস: Britannica. 
১,৩৯৩.
IFC নিচের কোনটির অঙ্গসংস্থা?
  1. UNICEF
  2. FBI
  3. UNDP
  4. World Bank
ব্যাখ্যা
• IFC:
- International Finance Corporation
- IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
-  প্রতিষ্ঠা লাভ করে - ২০ জুলাই, ১৯৫৬ সালে।
- এর সদস্য সংখ্যা ১৮৬টি (সর্বশেষ সদস্য দেশ - ব্রুনাই দারুস সালাম, ২৪ নভেম্বর ২০২১)।
- IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১৮ জুন, ১৯৭৬ সালে।

তথ্যসূত্র: IFC ওয়েবসাইট।
১,৩৯৪.
Money market is a market for -
  1. ক) short-term fund
  2. খ) long-term fund
  3. গ) hedge fund
  4. ঘ) risk free assets
ব্যাখ্যা
• মানি মার্কেট:
- মানি মার্কেট ঋণদাতা এবং ঋণগ্রহীতাদের তাদের স্বল্পমেয়াদী আর্থিক চাহিদা মেটানোর জন্য একটি উপায় প্রদান করে।
- এই বাজারগুলিকে "মানি মার্কেট" হিসাবে বর্ণনা করা হয়েছে কারণ যে সম্পদগুলি কেনা এবং বিক্রি করা হয় তা স্বল্পমেয়াদী-এক দিন থেকে এক বছর পর্যন্ত পরিপক্কতা সহ-এবং সাধারণত সহজেই নগদে রূপান্তরযোগ্য।
- অর্থের বাজারগুলি ব্যাংক অ্যাকাউন্টের মতো উপকরণগুলির বাজার অন্তর্ভুক্ত করে, জমার মেয়াদসহ; আন্তঃব্যাংক ঋণ (ব্যাংকের মধ্যে ঋণ); অর্থ বাজার মিউচুয়াল ফান্ড; বাণিজ্যিক কাগজ; ট্রেজারি বিল; এবং সিকিউরিটিজ ঋণ এবং পুনঃক্রয় চুক্তি (রিপো)।

সূত্র: আইএমএফ
১,৩৯৫.
আন্তর্জাতিক রেডক্রস কমিটি কতবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ক) তিনবার
  2. খ) চারবার
  3. গ) পাঁচবার
  4. ঘ) ছয়বার
ব্যাখ্যা
• রেডক্রস বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন। ১৮৬৩ সালে সুইস নাগরিক হেনরী ডুনান্ট এটি প্রতিষ্ঠা করেন।
• আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

- প্রথমবার : ১৯১৭ সালে
- দ্বিতীয়বার : ১৯৪৪ সালে এবং
- তৃতীয়বার : ১৯৬৩ সালে।

(তথ্যসূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট)
১,৩৯৬.
যুক্তরাষ্ট্রের পরিচালিত "অপারেশন মিডনাইট হ্যামার" ইরানে কবে হামলা করে?
  1. ২০ জুন ২০২৫
  2. ২১ জুন ২০২৫
  3. ২২ জুন ২০২৫
  4. ২৩ জুন ২০২৫
ব্যাখ্যা

২২ জুন ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্রের পরিচালিত 'অপারেশন মিডনাইট হ্যামার' ইরানে হামলা করে।

অপারেশন মিডনাইট হ্যামার (Operation Midnight Hammer):
- ২২ জুন, ২০২৫ তারিখে ইরানের পারমাণবিক স্থাপনায় 'অপারেশন মিডনাইট হ্যামার' নামে অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র।
- 'অপারেশন মিডনাইট হ্যামার' নামে পরিচালিত বিশেষ অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।
- মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার (রবিবার তেহরানের সময় ০২:৪০-০৩:০৫) ২২:৪০ GMT থেকে ২৩:০৫ GMT এর মধ্যে তাদের উপর হামলা চালানো হয়েছিল।
- অর্থাৎ ইরানের স্থানীয় সময় রবিবার ২২ জুন, ২০২৫ রাত ০২:৪০ থেকে ০৩:০৫ সময়ে এই হামলা চালানো হয়েছিল।

⇒ প্রায় ২৫ মিনিট দীর্ঘ এই অভিযানে যুক্তরাষ্ট্রের ১২৫টি যুদ্ধবিমান অংশ নিয়েছে।
- যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নের প্রায় ৩৭ ঘণ্টা উড়ে অপারেশন মিডনাইট হ্যামারে অংশ সাতটি বি-২ বোমারু বিমান।
- এই বিমানগুলো ইরানের ৩টি পরমাণু স্থাপনা ফর্দো, ইস্ফাহান এবং নাতাঞ্জ লক্ষ্য করে ১৪টি বাংকার বাস্টার বোমা ছোড়ে।
- প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম। প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।
- এ ছাড়া এই অভিযানে অংশ নেয় জ্বালানি ভরার ট্যাংকার ও নজরদারি বিমান।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি নির্মূল করাই ছিল এই মিশনের লক্ষ্য।
 
উৎস: i) CSIS.
ii) CNN পত্রিকা।

১,৩৯৭.
আলজিয়ার্স চুক্তি কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
  1. ভারত ও পাকিস্তান
  2. ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র
  3. ইরাক ও ইরান
  4. ইরাক ও কুয়েত
ব্যাখ্যা
আলজিয়ার্স চুক্তি:
- ইরাক এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত হয়।
- ১৩ জুন, ১৯৭৫ সালে এটি স্বাক্ষরিত হয়।
- চুক্তি অনুমোদন করে ১৯৭৬ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান - আলজির্য়াস, আলজেরিয়া।
- চুক্তির বিষয় হলো শাত-ইল-আরব সহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে দুই দেশের মধ্যে মীমাংসা।

উৎস: Britannica.com
১,৩৯৮.
ANZUS কোন ধরনের জোট?
  1. ক) রাজনৈতিক
  2. খ) অর্থনৈতিক
  3. গ) সামরিক
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
- ANZUS হলো একটি সামরিক চুক্তি বা জোট। তিনটি দেশের সমন্বয়ে এই জোট গঠিত। দেশুলো হলো: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে কমিউনিজম আগ্রাসন রোধে ১৯৫১ সালে ANZUS গঠিত হয়।

সূত্র:- ANZUS ওয়েবসাইট। 
১,৩৯৯.
জি - ২০ এর স্থায়ী সদস্য হিসেবে যোগদান করে -
  1. আসিয়ান ইউনিয়ন
  2. বেনেলাক্স ইউনিয়ন
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. আফ্রিকান ইউনিয়ন
ব্যাখ্যা
জি-২০-এর শীর্ষ সম্মেলন:
- বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০।
- এর শীর্ষ সম্মেলন ৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে।
- জি–২০ জোটের বর্তমান সদস্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
- সম্মেলনে স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানানো হয় ।
- আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ৫৫।
- আফ্রিকান ইউনিয়নকে জি–২০–এর সদস্য করার ঘোষণাকে করতালি দিয়ে স্বাগত জানান বিশ্বনেতারা।

উৎস: জি-২০ ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১,৪০০.
উই রিভার চুক্তির মধ্যস্থতাকারী কে ছিলেন?
  1. টমাস জেফারসন
  2. জন অ্যাডাম্‌স
  3. জর্জ এইচ ডব্লিউ বুশ
  4. বিল ক্লিন্টন
ব্যাখ্যা
উই রিভার চুক্তি:
- চুক্তি স্বাক্ষরকারী পক্ষ: ইসরাইল ও পিএলও।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ১৯৯৮ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র।
- চুক্তি মধ্যস্থতাকারী: বিল ক্লিন্টন।

তথ্যসূত্র - Britannica.com