বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১৩৩ / ২৭২ · ১৩,২০১১৩,৩০০ / ২৭,৩৪৭

১৩,২০১.
বর্তমানে নেই কিন্তু পূর্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছিলো - 
  1. ক) ইকুয়েডর
  2. খ) সেনেগাল
  3. গ) তাইওয়ান
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
• তাইওয়ান:
- তাইওয়ান ১৯৪৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের সদস্য ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছিলো কিন্তু বর্তমানে সদস্য নয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য চীনে ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হলে চিয়াং কাইশেকের নেতৃত্বে গণতন্ত্রপন্থীরা তাইওয়ানে আশ্রয় নেয়। এতে করে দেশটিতে তখন দুটি সরকার বিরাজ করে।
- ১৯৭১ সাল পর্যন্ত পশ্চিমাবিশ্ব তাইওয়ান সরকারকে চীনের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি প্রদান করেছিলো। যার কারণে ঐ সময়ে জাতিসংঘে তাইওয়ান সরকার চীনের প্রতিনিধিত্ব করেছিলো।
- ১৯৭১ সালে কমিউনিস্ট চীন সরকার জাতিসংঘে তার সদস্যপদের বৈধতা লাভের ফলে তাইওয়ান জাতিসংঘে তার সদস্যপদ হারায়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১৩,২০২.
The famous painting 'Last Supper' was painted by -
  1. ক) Michelangelo
  2. খ) Salvador Dalí
  3. গ) Pablo Picasso
  4. ঘ) Leonardo da Vinci
ব্যাখ্যা
 লিওনার্দো দ্য ভিঞ্চি 
- লিওনার্দো দ্য ভিঞ্চি রেনেসাঁর একজন মহান চিত্রশিল্পী।
- লিওনার্দো দ্য ভিঞ্চি ক্রমাগত শৈল্পিক ঐতিহ্য এবং কৌশলগুলি পরীক্ষা করেছিলেন।
- তার পরীক্ষা-নিরীক্ষা তার উত্তরসূরিদের শিল্পকে প্রভাবিত করেছিল।
- দ্য ভিঞ্চির পেইন্টিং এবং ভাস্কর্যের অল্প কিছু টিকে আছে।
- তার দুটি বর্তমান কাজ বিশ্বের সবচেয়ে সুপরিচিত এবং প্রশংসিত চিত্রগুলির মধ্যে রয়েছে।
- একটি হলো 1495 থেকে 1498 সাল পর্যন্ত মিলানে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা 'দ্য লাস্ট সাপার'।
- বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রগুলির মধ্যে এটি একটি।
- প্লাস্টারে একটি টেম্পেরা এবং তেলের ম্যুরাল, 'দ্য লাস্ট সাপার' শহরের মনাস্ট্রি অফ সান্তা মারিয়া ডেলের রিফেক্টরির জন্য তৈরি করা হয়েছিল।
- এটি 'দ্য সিনাকল' নামেও পরিচিত।
- এই কাজটি প্রায় 15 বাই 29 ফুট।
- এটি নিস্তারপর্বের নৈশভোজকে চিত্রিত করে যেখানে যীশু খ্রিস্ট প্রেরিতদের সম্বোধন করেন এবং বলেন, 'তোমাদের মধ্যে একজন আমাকে বিশ্বাসঘাতকতা করবে'।

উৎস: Leonardo da Vinci: Facts, Paintings & Inventions, History Channel.
১৩,২০৩.
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্ত পূর্ণাঙ্গ ইসলামি ধারায় পরিচালিত ব্যাংক কতটি?
  1. ক) ৮ টি
  2. খ) ১১ টি
  3. গ) ৯ টি
  4. ঘ) ১০ টি
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্ত পূর্ণাঙ্গ ইসলামী ধারায় পরিচালিত ব্যাংক ১০ টি। সর্বশেষ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এনআরবি গ্লোবাল ব্যাংক এই অনুমোদন লাভ করে। এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের বর্তমান পরিবর্তিত নাম গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। পূর্ব থেকে পূর্ণাঙ্গ ইসলামি ধারায় চালু ব্যাংকগুলো হলোঃ ইসলামি ব্যাংক লি., আল আরাফা ইসলামি ব্যাংক লি., শাহজালাল ইসলামি ব্যাংক লি., এক্সিম ব্যাংক লি., সোস্যাল ইসলামি ব্যাংক লি., ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লি., আইসিবি ইসলামি ব্যাংক লি., ইউনিয়ন ব্যাংক লিমিটেড। (সূত্রঃ বাংলাদেশ ব্যাংক)
১৩,২০৪.
তাইওয়ানের পূর্বনাম কী ছিল?
  1. ক্যাথে
  2. মানচুরিয়া
  3. ফরমোজা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
তাইওয়ান: 
- তাইওয়ানের পূর্বনাম ছিল ফরমোজা। 
- ১৫১৭ সালে একটি পর্তুগিজ জাহাজ তাইওয়ান প্রণালী অতিক্রম করে।
- জাহাজের লগবুকে দ্বীপটিকে “ইলহা ফরমোজা” (পর্তুগিজ ভাষায় "সুন্দর দ্বীপ") বলে উল্লেখ করা হয়।
- এরপর পশ্চিমা দেশগুলো তাইওয়ানকে ফরমোজা নামে ডাকতে শুরু করে।
- তাইওয়ান পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- এটি দক্ষিণ-পূর্ব চীনের উপকূল থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) দূরে।
- রাজধানী তাইপেই এবং রিপাবলিক অব চায়না (ROC) এর সরকার পরিচালিত হয়।
- ১৯৪৯ সালে চীনা কমিউনিস্ট বাহিনী চীনের মূল ভূখণ্ডে জাতীয়তাবাদী বাহিনীকে পরাজিত করে এবং পিপলস রিপাবলিক অব চায়না (PRC) প্রতিষ্ঠা করে।
- জাতীয়তাবাদী সরকার ও বাহিনী তাইওয়ানে পালিয়ে আসে, যা চীন থেকে তাইওয়ানের বিচ্ছিন্নতার কারণ হয়।
- ROC প্রথমে তাইওয়ান এবং চীনের মূল ভূখণ্ডের উপর অধিকার দাবি করে।
- ১৯৯০-এর দশকের শুরুর দিকে এই দাবি বাদ দেওয়া হয়।
- বেইজিংয়ের চীনা সরকার এখনও তাইওয়ানকে এক চীনের নীতি-র অধীনে রাখার দাবি করে।
- পুনর্মিলন কিভাবে বা কখন হবে তা নিয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি।

তাইওয়ান প্রণালী:
- প্রশান্ত মহাসাগরের অংশ, যা চীনের ফুকিয়েন প্রদেশ এবং তাইওয়ানের মধ্যে অবস্থিত।
- এর প্রস্থ সবচেয়ে সরু অংশে ১০০ মাইল (১৬০ কিমি)।
- গভীরতা প্রায় ৭০ মিটার (২৩০ ফুট)।
- এতে পেস্কাডোরেস দ্বীপপুঞ্জ রয়েছে, যা তাইওয়ানের সরকারের নিয়ন্ত্রণে।
- অন্যনাম ফরমোজা প্রণালী।

উৎস: Britannica.
১৩,২০৫.
২০২৬ সালে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. নাইরোবি, কেনিয়া
  2. আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
  3. ইয়াউন্দে, ক্যামেরুন
  4. জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) ২০২৬ সালের ২৬ থেকে ২৯ মার্চ ইয়াউন্দে, ক্যামেরুন-এ অনুষ্ঠিত হবে।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

১৩,২০৬.
মন্ট্রিল প্রটোকল কোথায় স্বাক্ষরিত হয়?
  1. জাপান
  2. কানাডা
  3. কেনিয়া
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল (Montreal Protocol):

- মন্ট্রিল প্রটোকল ওজোন স্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- ১৯৮৭ সালে মন্ট্রিল, কানাডায় স্বাক্ষরিত হয় এবং ১৯৮৯ সালে কার্যকর হয়।
- বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চল চুক্তিটির অংশীদার।
- এই চুক্তির লক্ষ্য হচ্ছে ওজোন স্তরের ক্ষতি রোধে ক্লোরোফ্লোরোকার্বন (CFCs) এবং অন্যান্য ওজোন ধ্বংসকারী পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণ করা।

উল্লেখ্য,
- এটি সবচেয়ে সফল আন্তর্জাতিক পরিবেশ চুক্তি হিসেবে বিবেচিত হয় এবং ওজোন স্তরের পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
১৩,২০৭.
কয়টি দেশজুড়ে আমাজনের অবস্থান রয়েছে?
  1. ক) ৬ টি
  2. খ) ৭ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ৯ টি
ব্যাখ্যা
আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু:
নিরক্ষীয় বনাঞ্চল (Rainforest) -
- ৭০ ইঞ্চি এর বেশি বার্ষিক বৃষ্টিপাত হয়।
- গরম এবং বাষ্পযুক্ত জলবায়ু থাকে।
- নিরক্ষীয় বনাঞ্চলকে পৃথিবীর ফুসফুস বলা হয়।
- পৃথিবীর বৃহত্তম নিরক্ষীয় বনাঞ্চল – আমাজন।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের ৯ টি দেশজুড়ে এর অবস্থান। 
- আমাজনের বেশিরভাগ অংশ রয়েছে - ব্রাজিলে (৬৪%)।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
১৩,২০৮.
“Memory of the World Programme” কোন সংস্থার উদ্যোগে চালু করা হয়?
  1. UNICEF
  2. UNESCO
  3. UNWTO
  4. WIPO
ব্যাখ্যা

• UNESCO:
- পূর্ণরূপ: United Nations Educational, Scientific and Cultural Organization
- প্রতিষ্ঠা: ১৬ নভেম্বর ১৯৪৫
- কার্যক্রম শুরু: ৪ নভেম্বর ১৯৪৬
- জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা (শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও তথ্য/যোগাযোগ ক্ষেত্রে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান)
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স
- সদস্য রাষ্ট্র: ১৯৪টি (নভেম্বর, ২০২৫ পর্যন্ত)
- সহযোগী সদস্য: ১১টি
- বাংলাদেশের সদস্যপদ লাভ: ২৭ অক্টোবর, ১৯৭২।

• UNESCO এর গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ও উদ্যোগসমূহ:
- UNESCO World Heritage Centre
- Education for Sustainable Development (ESD)
- Man and the Biosphere (MAB)
- Memory of the World Programme
- International Geoscience and Geoparks Programme (IGGP)

তথ্যসূত্র: UNESCO এর ওয়েবসাইট।

১৩,২০৯.
বিশ্বের কোন দেশ প্রথম কার্বন কর চালু করে?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) সুইডেন
  4. ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিনল্যান্ড ১৯৯০ সালে কার্বন ট্যাক্স চালু করে।
- পরবর্তীতে সুইডেন, আয়ারল্যান্ড, ব্রিটেন, নিউজিল্যান্ড সহ বিশ্বের প্রায় ৪২টি দেশ কার্বন কর চালু করে। 
- কার্বন নিঃসরণকারী জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত হারে ট্যাক্স প্রদান করতে হয়।
- ২০১২ সালে কার্বন কর চালু করে অস্ট্রেলিয়া।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
১৩,২১০.
Camp David Accords was signed between which two countries?
  1. Egypt and Israel
  2. India and Pakistan
  3. United Kingdom and United States
  4. Libya and Oman
  5. Tunisia and Algeria
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর উদ্দেশ্যে মিশর এবং ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছিল।

ক্যাম্প ডেভিড চুক্তি:

- ক্যাম্প ডেভিড চুক্তি ছিল মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন স্বাক্ষরিত একজোড়া রাজনৈতিক চুক্তি।
- মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ ক্যাম্প ডেভিড চুক্তি।
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির মধ্যস্ততা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- চুক্তিটির জন্য মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
- তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত চুক্তিটির জন্য ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

উৎস: Britannica.
১৩,২১১.
পারস্যের অ্যাকামেনীয় সম্রাট ছিলেন -
  1. সাইরাস
  2. মিতাউল
  3. পাইরাস
  4. ড্যারিয়াসুস
ব্যাখ্যা
গ্রিক-পারস্য যুদ্ধ:
- পারস্যের অ্যাকামেনীয় সম্রাট ছিলেন বিখ্যাত সাইরাস।
- সাইরাস  দ্য গ্রেট ছিলেন পারস্যের রাজাদের রাজা যিনি পারস্য অ্যাকামেনীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।
- তার শাসনামলে পারস্য একটি ক্ষতিকর রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল।
-  তিনি প্রথমে গ্রিক অভিযান করেন এবং নগর রাষ্ট্র সমূহের ওপর ধ্বংসলীলা চালান।
 - সাইরাসের পর পারস্য সম্রাট দারিয়ুস গ্রিক আক্রমণ করে।

• গ্রিক জয় এবং সাংস্কৃতিক ঐক্য:
- গ্রিক-পারস্য যুদ্ধের ঘটনাকে স্মরণ করে পরবর্তীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্ভব হয়।
- গ্রিকদের ম্যারাথনে পরাজয়ের পর, গ্রিক গণতন্ত্র আরো সুদৃঢ় হয়।
- গ্রিক গণতন্ত্র পৃথিবীর ইতিহাসে আজও স্বরণীয় এবং এর ফলে গ্রিক সভ্যতা এশিয়া মাইনর পর্যন্ত প্রসার হয়।

• থার্মোপলীর যুদ্ধ:
- ম্যারাথনে পরাজয়ের পর, দারিয়ুসের পুত্র জারেক্সস খ্রিস্টপূর্ব ৪৮০ অব্দে গ্রিক যুদ্ধ অভিযান চালনা করেন।
- কিন্তু থার্মোপলীর যুদ্ধে পারস্য বাহিনী আবার পরাজিত হয়।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।[লিঙ্ক]
১৩,২১২.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কয়টি?
  1. ১৫টি
  2. ১০টি
  3. ৫টি
  4. ২০টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (জুলাই, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (আগস্ট, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

উল্লেখ্য, 
- বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ২ বার।
- প্রথম মেয়াদ (১৯৭৯-১৯৮০)।
- বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
- দ্বিতীয় মেয়াদ (২০০০-২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১৩,২১৩.
Which country was the first to introduce old age pensions?
  1. Italy
  2. Sweden
  3. Germany
  4. Greece
ব্যাখ্যা
বার্ধক্য পেনশন:
- জার্মানিতে প্রথম বার্ধক্য পেনশন ব্যবস্থা চালু হয়।
- ১৮৮৯ সালে জার্মানির চ্যান্সেলর অটো ভন বিসমার্ক একটি বয়স্ক সামাজিক বীমা কর্মসূচি প্রবর্তন করেন।
- এটি ছিল পৃথিবীর প্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, যা বৃদ্ধদের আর্থিক সহায়তা প্রদান করত।
- ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের এই পেনশন সুবিধা দেওয়া শুরু হয়।

⇒ ১৮৮১ সালে, জার্মানির সম্রাট উইলিয়াম প্রথম (William I) জার্মান পার্লামেন্টে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠান।

উৎস: Social Security Administration (.gov).
১৩,২১৪.
সম্প্রতি, বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই করেছে? 
  1. ভুটান 
  2. জাপান
  3. নেপাল 
  4. চীন 
ব্যাখ্যা

- সম্প্রতি, বাংলাদেশ প্রথমবারের মতো জাপানের  সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই করেছ। 

• জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ):
- জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) খসড়া চূড়ান্ত করা হয়েছে।
- ৬ ফেব্রুয়ারি, ২০২৬ সালে জাপানের সঙ্গে ইপিএ স্বাক্ষর করা হয়।
- বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়াও ইপিএ চুক্তিতে সই করেন। 
- ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা। 
-  ফলে বাংলাদেশের বাজারে ১ হাজার ৩৯টি জাপানি পণ্য পর্যায়ক্রমে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে।
- অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ হলো দুই দেশের মধ্যে একটি মুক্তবাণিজ্য এলাকা বা এফটিএ তৈরির পরিকল্পনা।
- মুক্তবাণিজ্য এলাকায় বিভিন্ন বাণিজ্যে বাধা, আমদানি কোটা, শুল্ক কমাতে এবং একে অন্যের সঙ্গে পণ্য ও পরিষেবার বাণিজ্য বাড়ানোর জন্য - এ ধরনের চুক্তি দুটি দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখে।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

১৩,২১৫.
পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ইউক্রেন
  3. গ) রাশিয়া
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
সান জোয়াকিন ভ্যালি (San Joaquin Valley)কে বিশ্বের রুটির ঝুড়ি (ব্রেডবাস্কেট) বলা হয়ে থাকে। 
এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত, যা যুক্তরাষ্ট্রের কৃষি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ যোগানদাতা।
তাই অপশন অনুসারে, সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। 
 
অপরদিকে,
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- ইউক্রেন বিশ্ববাজারে প্রতিবছর ৪০ থেকে ৫০ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য রপ্তানি কর থাকে।
- এজন্য ইউক্রেনকে ইউরােপের রুটির ঝুড়ি বলা হয়।

উৎস: ওয়ার্ল্ড এটলাস। 
১৩,২১৬.
কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ -
  1. ৫৮টি
  2. ৫৭টি
  3. ৫৬টি
  4. ৫৫টি
ব্যাখ্যা
• Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের সদর দপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।

এছাড়াও,
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথ এর ৩২-তম সদস্য রাষ্ট্র। দেশ হিসাবে বাংলাদেশ - ৩৪ তম রাষ্ট্র।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia স্কটল্যান্ড।
- কমনওয়েলথের ২৭তম সম্মেলন হবে - সামোয়াতে।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট। [লিঙ্ক]
১৩,২১৭.
Where is 'Ground Zero'?
  1. ক) Greenwich
  2. খ) Indira Point
  3. গ) New York
  4. ঘ) Shriharikota
ব্যাখ্যা
• গ্রাউন্ড জিরো:
- ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার জঙ্গীগোষ্ঠী আল-কায়দার বোমা হামলায়  ধ্বংস হয়ে যায়।
- পরে  ধ্বংস হওয়া স্থানটি বিশ্বব্যাপী 'গ্রাউন্ড জিরো' হিসেবে পরিচিতি লাভ করে।
- আল-কায়দার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার প্রেক্ষিতে ইরাক ও আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র।

উৎস: ব্রিটানিকা।
১৩,২১৮.
'The Starry Night' চিত্রকর্মটি কোন বিখ্যাত চিত্রশিল্পীর সৃষ্টি?
  1. পাবলো পিকাসো
  2. লিওনার্দো দ্য ভিঞ্চি
  3. ভিনসেন্ট ভ্যান গগ
  4. মাইকেল অ্যাঞ্জেলো
ব্যাখ্যা
"The Starry Night" ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি বিখ্যাত চিত্রকর্ম।

• ভিনসেন্ট ভ্যান গগ:-
- ভিনসেন্ট ভ্যান গগ ছিলেন একজন  ডাচ চিত্রশিল্পী।

• তাঁর আঁকা আরো কিছু শিল্পকর্ম:-
- The Potato Eaters;
- Van Gogh self-portrait;
- Café Terrace at Night;
- The Yellow House;
- Almond Blossoms ।
- Sunflowers ইত্যাদি

উৎস: ভ্যানগগ মিউজিয়াম ও ব্রিটানিকা।
১৩,২১৯.
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. জন অ্যাডামস
  2. টমাস জেফারসন
  3. জেমস ম্যাডিসন
  4. জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা

- যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, তিনি কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি।

​মার্কিন যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা অর্জিত হয় ৪ জুলাই, ১৭৭৬ সালে, যুক্তরাজ্যের কাছ থেকে।
- এই দিনটি যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
- বর্তমানে দেশটির মোট অঙ্গরাজ্যের সংখ্যা ৫০টি, যার মধ্যে প্রথমে ছিল ১৩টি অঙ্গরাজ্য এবং সর্বশেষ যুক্ত হওয়া অঙ্গরাজ্য হলো হাওয়াই। দেশটির জাতীয় পতাকায় ৫০টি তারকা রয়েছে।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস দুইটি কক্ষে বিভক্ত—নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট।
- প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, তিনি কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি।
- দেশটিকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করেন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন, তিনি ছিলেন ১৬তম প্রেসিডেন্ট।
- ক্রীতদাস প্রথা বিলোপ করা হয় ১৮৬৩ সালে।
- যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা অঙ্গরাজ্যটি ক্রয় করে।

সূত্র: ব্রিটানিকা।

১৩,২২০.
UNICEF বর্তমানে বিশ্বের কয়টি দেশ ও অঞ্চলে কাজ করে?
  1. ক) ১৯০
  2. খ) ১৯২
  3. গ) ১৯৩
  4. ঘ) ১৯৪
ব্যাখ্যা
• UNICEF বর্তমানে বিশ্বের ১৯০ টি দেশ ও অঞ্চলে কাজ করে।

• UNICEF- United Nations Children Fund বা জাতিসংঘ শিশু তহবিল সারাবিশ্ব ব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে থাকে। 
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। শুরুতে এর নাম ছিলো United Nations International Children's Emergency Fund যা ১৯৫৩ সালে United Nations Children's Fund নামধারণ করে।
- ১৯৫৩ সালে জাতিসংঘ সিস্টেমের স্থায়ী এজেন্সি হিসেবে স্বীকৃতি লাভ করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
-  এর বর্তমান নির্বাহী  পরিচালক ক্যাথরিন রাসেল যিনি ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

তথ্যসূত্র: UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।
১৩,২২১.
নিচের কোন দেশে সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) ব্রাজিল
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
- পৃথিবীতে ১০২টি দেশে ম্যানগ্রোভের অস্তিত্ব থাকলেও কেবলমাত্র ১০টি দেশে ৫০০০ বর্গ কিমি এর বেশি ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে। 
- পৃথিবীর সমগ্র ম্যানগ্রোভ বনাঞ্চলের ৪৩% ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নাইজার এ অবস্থিত এবং এদের প্রত্যেকটি দেশে সংশ্লিষ্ট অঞ্চলের ২৫% হতে ৬০% ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে। 
- বাংলাদেশে অবস্থিত ম্যানগ্রোভ বন (সুন্দরবন) পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত।
 
উৎস : বাংলাপিডিয়া। 
১৩,২২২.
CIRDAP-এর বর্তমান সদস্য দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
  1. ৮টি
  2. ১১টি
  3. ১৩টি
  4. ১৫টি
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP-এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- CIRDAP গঠিত হয়: ৬ জুলাই, ১৯৭৯।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি (আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম)।
- প্রধান লক্ষ্য: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্রামীণ দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন, এবং সমন্বিত গ্রামীণ উন্নয়ন নীতির প্রচার।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
১৩,২২৩.
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার কোন মহাদেশের মানুষের অবদানের জন্য প্রদান করা হয়?
  1. এশিয়া
  2. ইউরোপ
  3. আমেরিকা
  4. আফ্রিকা
ব্যাখ্যা
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার: 
- রেমন ম্যাগসেসে পুরস্কার (Ramon Magsaysay Award)
- প্রতিষ্ঠা: ১৯৫৭ সালে রকফেলার ব্রাদার্স ফান্ড ও ফিলিপাইন সরকারের উদ্যোগে।
- প্রথম পুরস্কার প্রদান: ১৯৫৮ সালে,
- উদ্দেশ্য: সততা, সাহসিকতা ও জনগণের সেবায় নিবেদিত নেতৃত্বকে স্বীকৃতি প্রদান,
- উপাধি: "এশিয়ার নোবেল পুরস্কার" নামে পরিচিত।
- ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত কালচারাল সেন্টার অফ দ্য ফিলিপাইনস থেকে পুরস্কার প্রদান করা হয়।
- এটি এশিয়ার মানুষের জন্য দেওয়া হয়।
- প্রদানকারী সংস্থা: রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন (RMAF)।

- প্রথমদিকে এই পুরস্কার ছয়টি বিভাগে প্রদান করা হতো:
• সরকারি সেবা (Government Service)
• জনসেবা (Public Service)
• সামাজিক নেতৃত্ব (Community Leadership)
• সাংবাদিকতা, সাহিত্য ও সৃজনশীল যোগাযোগ শিল্প (Journalism, Literature and Creative Communication Arts)
• শান্তি ও আন্তর্জাতিক সমঝোতা (Peace and International Understanding)
• উদীয়মান নেতৃত্ব (Emergent Leadership)Wikipedia+6Wikipedia+6Wikipedia+6Wikipedia+2Encyclopedia Britannica+2Wikipedia+2

উল্লৈখ্য, 
- ২০০৯ সাল থেকে প্রথম পাঁচটি বিভাগ বন্ধ করা হয়েছে,
 - এবং বর্তমানে শুধুমাত্র "উদীয়মান নেতৃত্ব" বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

উৎস: র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ওয়েবসাইট।
১৩,২২৪.
‘হেরাত’ শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) সৌদি আরব
  2. খ) ইরাক
  3. গ) লিবিয়া
  4. ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
হেরাত, আফগানিস্তানের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি। কান্দাহার, দক্ষিণ আফগানিস্তানের একটি শহর এবং কান্দাহার প্রদেশের রাজধানী। আফগানিস্তানের আরও কয়েকটি বিখ্যাত শহরঃ মাযার-ই-শরীফ, কাবুল, গজনী।
[সূত্রঃ worldatlas ওয়েবসাইট]
১৩,২২৫.
কোনটি ওজনস্তর ক্ষয়কারী উপাদান সমূহের উৎপাদন ও বিপণন হ্রাস সংক্রান্ত?
  1. মন্ট্রিল প্রটোকল
  2. কার্টাগেনা প্রটোকল
  3. বাসেল কনভেনশন
  4. ভিয়েনা কনভেনশন
ব্যাখ্যা
 মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ১৬ সেপ্টেম্বর,১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে গৃহীত হয়।
- ১ জনুয়ারি, ১৯৮৯ সালে এর কার্যক্রম শুরু হয়।
- ১৯৮৯ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল পরিবেশ রক্ষা করা।
- মন্ট্রিল প্রটোকল ওজনস্তর ক্ষয়কারী উপাদান সমূহের উৎপাদন ও বিপণন হ্রাস সংক্রান্ত
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন অর্থাৎ ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

অন্যদিকে,
- কার্টাগেনা প্রটোকল: কার্টাগেনা প্রটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি।
- বাসেল কনভেনশন: বিষাক্ত বর্জ্য পদার্থ নিষ্কাশন সংক্রান্ত কনভেনশন।
- ভিয়েনা কনভেনশন: ওজোন স্তর সুরক্ষা ও সংরক্ষণ।

উৎস: UNEP website ও জাতিসংঘ ওয়েবসাইট।
১৩,২২৬.
কোন সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ 'Uniting for Peace' প্রস্তাব পাশ করে?
  1. কোরিয় সংকট
  2. কিউবা ক্ষেপণাস্ত্র সংকট
  3. প্যালেস্টাইন সংকট
  4. ভিয়েতনাম সংকট
ব্যাখ্যা
কোরিয় যুদ্ধ:
- ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
- কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হওয়ার ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরীয় উপদ্বীপকে ভাগ করে।
- সোভিয়েত ইউনিয়ন কর্তৃক অধিকৃত অঞ্চল নিয়ে ‘উত্তর কোরিয়া’ গঠিত হয়।
- যুক্তরাষ্ট্র কর্তৃক অধিকৃত অঞ্চল নিয়ে ‘দক্ষিণ কোরিয়া’ গঠিত হয়।
- ৩৮° সমান্তরাল রেখা বরাবর দুটি দেশের সীমান্ত নির্ধারিত হয়।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।
- শুরু থেকেই দুটি রাষ্ট্রের মধ্যে উত্তপ্ত সম্পর্ক বিরাজ করে।
- এই যুদ্ধকে  'the Forgotten War'  বলে অভিহিত করেছেন।
 
যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ:
- যুদ্ধ সংঘটনকাল: ১৯৫০-১৯৫৩ সাল।
▪ বিবাদমান পক্ষসমূহ: সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত - উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত - দক্ষিণ কোরিয়া।
▪ যুদ্ধের ফলাফল: কোরিয়া সংকটকালীন সময়ে ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্য” (Uniting for Peace) প্রস্তাব পাশ করে এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়। 
- এ যুদ্ধের প্রেক্ষিতে জাতিসংঘ ৩ নভেম্বর, ১৯৫০ সালে  'Uniting for peace resolution' পাশ করে।
- অবশেষে ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে।
 
উৎস: UN ওয়েবসাইট।
১৩,২২৭.
জাতিসংঘের কোন প্রধান অঙ্গ বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় আছে?
  1. The Trusteeship Council
  2. Economic and Social Council
  3. International Court of Justice
  4. Secretariat
ব্যাখ্যা
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (the General Assembly),
• নিরাপত্তা পরিষদ (the Security Council),
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council),
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
• অছি পরিষদ (the Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (the Secretariat)।

⇒ অছি পরিষদ (the Trusteeship Council):
- জাতিসংঘ সনদের ১৩তম অধ্যায় অনুযায়ী ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে।
- মূল লক্ষ্য ছিল অনুন্নত ও ঔপনিবেশিক অঞ্চলগুলোর উন্নয়ন তদারকি করে স্বাধীনতা বা স্ব-শাসনে সহায়তা করা।
- বর্তমানে নিষ্ক্রিয় (১৯৯৪ থেকে), কারণ এর সকল লক্ষ্য অর্জিত হয়েছে।
- ১৯৯৪ সালে শেষ অছি এলাকা (প্যালাউ) স্বাধীন হওয়ায় পরিষদ বিলুপ্তির প্রস্তাব রয়েছে।
- বর্তমানে শুধু প্রাতিষ্ঠানিক অস্তিত্ব রয়েছে (অনিয়মিত সভা হয়)।

উৎস: United Nations ওয়েবসাইট।
১৩,২২৮.
UN Women-এর সদর দপ্তর কোথায়?
  1. নিউইয়র্ক
  2. জেনেভা
  3. প্যারিস
  4. রোম
ব্যাখ্যা
UN Women:
- UN Women প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটি কার্যক্রম শুরু করে ২০১১ সালে।
- সদর দপ্তর নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক - সিমা সামি বাহাউস। (ডিসেম্বর, ২০২৪)

তথ্যসূত্র: UN Women এর ওয়েবসাইট।
১৩,২২৯.
'নাগোয়া প্রটোকল' কার্যকর হয় কবে?
  1. ১০ অক্টোবর, ২০১৩ সালে
  2. ১২ অক্টোবর, ২০১৪ সালে
  3. ১৭ অক্টোবর, ২০১৫ সালে
  4. ১৯ অক্টোবর, ২০১৬ সালে
ব্যাখ্যা
নাগোয়া প্রটোকল:
- নাগোয়া প্রটোকল হল জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য ব্যবহার সম্পর্কিত ন্যায্য সুবিধা বণ্টন নিশ্চিত করার জন্য প্রণীত একটি আন্তর্জাতিক চুক্তি।
- এটি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের প্রবাহ (Convention on Biological Diversity CBD) এর আওতায় জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত এক সম্মেলনে গৃহীত হয়।
- নাগোয়া প্রটোকল মূলত জীববৈচিত্র্যের সম্পদ ব্যবহার এবং এর থেকে প্রাপ্ত উপকারিতা, বিশেষ করে জেনেটিক রিসোর্সের ব্যবহার সম্পর্কিত।
- এই প্রটোকলের প্রধান উদ্দেশ্য হল বন্য প্রাণী সংরক্ষণ করা।
- ২৯ অক্টোবর, ২০১০ সালে নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ১২ অক্টোবর, ২০১৪ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।

তথ্যসূত্র - নাগোয়া প্রটোকল ওয়েবসাইট।
১৩,২৩০.
নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদ (CEDAW) কত সালে জাতিসংঘে গৃহীত হয়?
  1. ১৯৭৫ সাল
  2. ১৯৭৭ সাল
  3. ১৯৭৯ সাল
  4. ১৯৮২ সাল
ব্যাখ্যা
• নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে জাতিসংঘের ভূমিকা :
• নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women Or CEDAW )।
• ১৯৭৯ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণপরিষদে এটি গৃহীত হয়।
• ১৯৮১ সালে ২০টি দেশ সমর্থন করার পরএটি কার্যকর হয়।
• বাংলাদেশসহ মোট ১৩২টি দেশ বর্তমানেসনদটি সমর্থন করেছে।
- নারী ও পুরুষের সমতার নীতির ওপর ভিত্তি করে সিডও সনদটি তৈরি।
- সিডও সনদে ৩০টি ধারা আছে।
- প্রথম ১৬টি ধারা নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা বিশ্লেষণ করে।
- আর পরের ১৪টি ধারা ব্যাখ্যা করে এ বৈষম্যগুলো কীভাবে বিলোপ করা যায়।
- নারী নির্যাতন প্রতিরোধে ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ২৫শে নভেম্বরকে 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস' হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়।
- জাতিসংঘ ৮ই মার্চকে বিশ্ব নারী দিবস হিসেবে ঘোষণা করেছে। 

উৎস : বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম ও দশম শ্রেণি।
১৩,২৩১.
পৃথিবীর প্রথম ব্লাড ব্যাংক কোথায় চালু হয়েছিল?
  1. শিকাগো, যুক্তরাষ্ট্র
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. বার্লিন, জার্মানি
  4. মস্কো, রাশিয়া
ব্যাখ্যা
ব্লাড ব্যাংক:
- রক্তদানে সংগৃহীত রক্ত পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে যেখানে সংরক্ষণ করা হয় তাকে ব্লাড ব্যাংক বলা হয়।
- রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত দিতে ব্লাড ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ।
- যুক্তরাষ্ট্রের শিকাগোয় প্রথম ব্লাড ব্যাংক চালু হয়।
- ডাঃ বার্নার্ড ফান্টাসের নেতৃত্বে ১৯৩৭ সালের ১৫ মার্চ কুক কাউন্টি হাসপাতালে দেশের প্রথম ব্লাড ব্যাংক খোলা হয়।
- বিশ্বে রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত সরবরাহের জন্য এটাই চালু হওয়া প্রথম ব্লাড ব্যাংক।

উৎস: Cook County Health ওয়েবসাইট।
১৩,২৩২.
ভেনিজুয়েলার প্রধান প্রাকৃতিক সম্পদ কোনটি?
  1. কফি
  2. খনিজ তেল
  3. হীরা
  4. সোনা
ব্যাখ্যা

ভেনিজুয়েলা:
- ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একটি দেশ যা ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত।
- দেশটির পশ্চিমে কলম্বিয়া, দক্ষিণে ব্রাজিল, পূর্বে গায়ানা এবং উত্তর-পূর্বে ত্রিনিদাদ ও টোবাগো অবস্থিত।
- ভেনিজুয়েলা মোট ২১টি রাজ্য নিয়ে গঠিত। 
- সরকারি ভাষা: স্প্যানিশ। 
- মুদ্রা: ভেনেজুয়েলান বলিভার।
- রাজধানী: কারাকাস।
- বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত 'এঞ্জেল ফলস' ভেনিজুয়েলায় অবস্থিত।

উল্লেখ্য,
- ভেনিজুয়েলার প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হলো খনিজ তেল বা পেট্রোলিয়াম। 
- বিশ্বের অন্যতম বৃহত্তম প্রমাণিত তেল মজুত (প্রায় ৩০০ বিলিয়ন ব্যারেলের বেশি) এই দেশটিতে রয়েছে। 
- তেলের বাইরেও প্রাকৃতিক গ্যাসের মজুতে ভেনেজুয়েলা বিশ্বে নবম এবং দক্ষিণ আমেরিকার মোট মজুতের ৭৩ শতাংশই এই দেশটির অধীনে।
- এ ছাড়া ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারি স্বর্ণের মজুত রয়েছে এখানেই। 
- হীরা উৎপাদনের ক্ষেত্রেও দেশটি বেশ সমৃদ্ধ। 
- শিল্প খাতের জন্য প্রয়োজনীয় নিকেল ও বক্সাইটের বিশাল মজুতও দেশটিতে বিদ্যমান। 

উৎস: i) Britannica.
ii) BBC.

১৩,২৩৩.
'চাবাহার বন্দর' কোথায় অবস্থিত?
  1. ইরাক
  2. তুরস্ক
  3. কাতার
  4. ইরান
ব্যাখ্যা
চাবাহার বন্দর
- ইরানের চাবাহারে অবস্থিত এই বন্দর নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে ।
- চুক্তি অনুযায়ী, আগামী দশ বছরের জন্য ইরানের চাবাহার শাহিদ বেহেস্তি বন্দর পরিচালনা করবে ভারত।
- ‘ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড’ এবং ইরানের ‘পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের’ মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়েছে।
- শাহিদ বেহেস্তি ইরানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বন্দর। পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্ত লাগোয়া এই বন্দর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণও বটে।
-  এর আগে, ২০১৬ সালেও ইরানের শহীদ বেহেস্তি বন্দর পরিচালনার জন্য দুই দেশের মধ্যে চুক্তি হয়েছিল। প্রতি বছর এই চুক্তি ‘রিনিউ’ করা হতো।
- সাম্প্রতিক স্বাক্ষরিত দীর্ঘমেয়াদী চুক্তিকে ২০১৬ সালের চুক্তিরই একটা নতুন রূপ হিসাবে বর্ণনা করা হচ্ছে।
- এই দ্বিপাক্ষিক চুক্তির ফলে বন্দরে বড় বিনিয়োগের পথ প্রশস্ত হবে।
- এই চুক্তির আওতায় প্রায় ১২ কোটি ডলার বিনিয়োগ করবে ভারতীয় সংস্থা ‘ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড’।
- এই বিনিয়োগের পাশাপাশি ২৫ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়া হবে। চুক্তি মোট ৩৭ কোটি ডলারের।

সূত্র- বিবিসি পত্রিকা রিপোর্ট। 
১৩,২৩৪.
কোন দেশটি Nuclear Non- Proliferation Treaty (NPT) থেকে প্রত্যাহার করেছিল?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. ইসরায়েল
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা

'NPT' চুক্তি:
- NPT-এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি।

⇒ আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসাবে স্বীকৃত রাষ্ট্র (NWS) হলো ৫টি।
- চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়।
- কিন্তু NPT-এর ৬ অনুচ্ছেদের অধীনে তাদের চিরস্থায়ীভাবে এই ধরনের অস্ত্র তৈরি এবং বজায় রাখার উল্লেখ নেই।
- ৫টি রাষ্ট্র: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- ভারত, পাকিস্তান এবং ইসরায়েল কখনই NPT-এ যোগ দেয়নি। কিন্তু দেশগুলি পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে পরিচিত। 
- উত্তর কোরিয়া একটি অ-পারমাণবিক অস্ত্র রাষ্ট্র হিসাবে NPT-এ যোগদান করেছিল। কিন্তু ২০০৩ সালে NPT থেকে প্রত্যাহারের ঘোষণা করেছিল। 

উৎস: i) Arms Control Association ওয়েবসাইট।
        ii) UNODA ওয়েবসাইট।

১৩,২৩৫.
কানাডায় কোন পদ্ধতিতে সরকার গঠিত হয়?
  1. ক) বহুকেন্দ্রিক সরকার
  2. খ) একনায়কতন্ত্র
  3. গ) এককেন্দ্রিক সরকার
  4. ঘ) যুক্তরাষ্ট্রীয় সরকার
ব্যাখ্যা
ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে সরকার:

-এককেন্দ্রিক সরকার: যে শাসন ব্যবস্থায় সাংবিধানিকভাবে সকল ক্ষমতা কেন্দীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং একটি কেন্দ্র থেকে সকল ক্ষমতা পরিচালিত হয়
  তাকে এককেন্দ্রিক সরকার বলে। যেমন: ফ্রান্স, বাংলাদেশ, জাপান, ইতালি।

- যুক্তরাষ্ট্রীয় সরকার: যখন কতিপয় স্বাধীন রাষ্ট্র পরস্পর বিচ্ছিন না থেকে পারস্পারিক চুক্তির মাধ্যমে স্বাধীন সার্বভৌম কর্তৃত্বের অধীনে ঐক্যবদ্ধ ভাবে নতুন রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে। যুক্তরাষ্টড়ীয় সরকার একটি দ্বৈত সরকার। একাহ্নে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার বিদ্যমান। যেমন:  ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা।

উৎস: একাদশ ও দ্বাদশ শ্রেনীর পৌরনীতি ও সুসাশন বই, ব্রিটানিকা।
১৩,২৩৬.
APTA চুক্তি পরিচালিত হয় কোন সংস্থার অধীনে?
  1. ASEAN
  2. SAARC
  3. WTO
  4. ESCAP
ব্যাখ্যা
APTA: 
- এর পূর্ণরূপ: Asia-Pacific Trade Agreement. 
- পূর্বের নাম: Bangkok Agreement. 
- প্রতিষ্ঠা: ১৯৭৫ সালে। 
- উদ্যোক্তা: UN-ESCAP (United Nations Economic and Social Commission for Asia and the Pacific). 
- পরিচালিত হয়: জাতিসংঘের ESCAP (Economic and Social Commission for Asia and the Pacific) এর তত্ত্বাবধানে।
- উদ্দেশ্য: শুল্ক হ্রাস, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন
- বর্তমান নাম (APTA): ২০০৫ সাল থেকে চালু। 
- বর্তমান স্বাক্ষরিত রাষ্ট্র: বাংলাদেশ,  চীন, ভারত, দক্ষিণ কোরিয়া,  লাওস, শ্রীলংকা। 

• মূল উদ্দেশ্য ও লক্ষ্য: 
- অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক একীকরণ,
- পারস্পরিক লাভজনক বাণিজ্য উদারীকরণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অঞ্চলভিত্তিক উন্নয়ন,
- উন্নয়নশীল দেশসমূহের মধ্যে প্রাচীনতম পছন্দনীয় বাণিজ্য চুক্তি। 
- শ্রীলঙ্কা Bangkok Agreement ও APTA–এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম।

উৎস: UN-ESCAP ওয়েবসাইট।
১৩,২৩৭.
'মানবাধিকারের সার্বজনীন ঘোষণা' কোথায় গৃহীত হয়?
  1. নিউ ইয়র্ক
  2. সান ফ্রান্সিসকো
  3. জেনেভা
  4. প্যারিস
ব্যাখ্যা

• জাতিসংঘ মানবাধিকার কমিশন:
- ১৯৪৬ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয়।
- কমিশন ‘মানবাধিকারের সার্বজনীন ঘোষণা' এর খসড়া প্রস্তুতের জন্য একটি কমিটি গঠন করে।
- কমিটির প্রস্তুতকৃত খসড়া ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয়।
- মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় মোট ৩০টি ধারা রয়েছে।
- প্রতিবছর ১০ ডিসেম্বরকে বিশ্বব্যাপী 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' হিসেবে পালন করা হয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

১৩,২৩৮.
ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক চুক্তি কোনটি?
  1. মন্ট্রিল প্রটোকল
  2. বাসেল কনভেনশন
  3. কিয়োটো প্রটোকল
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিল প্রটোকল কার্যকর হয়।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

১৩,২৩৯.
মারে নদী কোন দেশে অবস্থিত?
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. অস্ট্রেলিয়া
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
অস্ট্রেলিয়ার প্রধান নদী:
-অস্ট্রেলিয়ার কৃষিপ্রধান এলাকা গড়ে উঠেছে মারে নদী ধরে।
- মারে নদী, অস্ট্রেলিয়ার প্রধান নদী এবং মারে-ডার্লিং বেসিনের প্রধান প্রবাহ।
- এটি তুষারময় পর্বতমালা থেকে ভারত মহাসাগর পর্যন্ত দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া জুড়ে প্রায় 1,570 মাইল (2,530 কিমি) প্রবাহিত হয়।
- ঔপনিবেশিক সেক্রেটারি স্যার জর্জ মারের (Sir George Murray) নামে এই নদীর নামকরণ করা হয়েছে।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট ও প্রথম আলো।
১৩,২৪০.
Mother Teresa was born in -
  1. England
  2. India
  3. Albania
  4. Germany
ব্যাখ্যা
মাদার তেরেসা:
- মাদার তেরেসার আসল নাম Agnes Gonxha Bojaxhiu.
- মাদার তেরেসা ছিলেন একজন আলবেনীয়-বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক। 
- উত্তর মেসিডোনিয়ায় ১৯১০ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯২৮ সালে কলকাতায় আসেন।
- তিনি কলকাতায় অর্ডার স্কুলে ১৭ বছর শিক্ষকতা করেছেন।
- ১৯৬২ সালে ভারত সরকার মাদার তেরেসাকে ভারতের জনগণের সেবার জন্য তাকে পদ্মশ্রী পদক প্রদান করে।
- মাদার তেরেসা ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি ৫ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

[অপশনে উত্তর মেসিডোনিয়া না থাকায় আলবেনিয়া উত্তর নেওয়া হয়েছে।]

উৎস: Noble Prize. [link]
১৩,২৪১.
Which is not the official language of UN?
  1. Spanish
  2. Arabic
  3. Portuguese
  4. French
  5. None of these
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা,
- এটি ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- এর দাপ্তরিক ভাষা ৬টি - ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস।[জুলাই, ২০২৫]
- শুরুতে জাতিসংঘের সদস্য ছিল ৫১টি দেশ, বর্তমানে সদস্য সংখ্যা ১৯৩টি।[জুলাই, ২০২৫]
- জাতিসংঘে সর্বশেষ সদস্য হিসেবে ২০১১ সালের ১৪ জুলাই দক্ষিণ সুদান ১৯৩তম দেশ হিসেবে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি, এর মধ্যে ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য দেশ।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১৩,২৪২.
জর্ডানের সমুদ্রবন্দরের নাম কী?
  1. আকিয়াব
  2. এডেন
  3. গ্লাসগো
  4. আকাবা
ব্যাখ্যা

• বিভিন্ন সমুদ্রবন্দরের নাম:
- আকিয়াব (বর্তমান নাম সিত্তে) ও ইয়াঙ্গুন : মিয়ানমারের সমুদ্রবন্দর
- জেদ্দা ও দাম্মাম : সৌদি আরবের সমুদ্রবন্দর
- এডেন : ইয়েমেনের সমুদ্রবন্দর।
- আকাবা : জর্ডানের সমুদ্রবন্দর।
- পোর্ট সুদান : সুদানের সমুদ্রবন্দর।
- 'মন্ট্রিল', 'কুইবেক', 'ভ্যাঙ্কুভার' সমুদ্রবন্দর অবস্থিত কানাডায়।
- 'গ্লাসগো' সমুদ্র বন্দর অবস্থিত স্কটল্যান্ডে।
- আন্টওয়ার্প : বেলজিয়ামের সমুদ্রবন্দর।
- রটারডাম : নেদারল্যান্ডসের সমুদ্রবন্দর।
- ডানজিগ : পোল্যান্ডের সমুদ্রবন্দর।
- হামবুর্গ ও ডুইসবার্গ : জার্মানির সমুদ্রবন্দর।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস এবং Aqaba Development Corporation (ADC)।

১৩,২৪৩.
পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা কোনটি?
  1. লাইন অব ডিমারকেশন
  2. ব্লু লাইন
  3. ওডার-নেইস লাইন
  4. ডুরান্ড লাইন
ব্যাখ্যা

বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

তথ্যসূত্র - Britannica.com

১৩,২৪৪.
ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ গাজা অভিমুখে যাত্রা শুরু করে কবে?
  1. ১ জুন, ২০২৫
  2. ৩ জুন, ২০২৫
  3. ৫ জুন, ২০২৫
  4. ৭ জুন, ২০২৫
ব্যাখ্যা
‘ম্যাডলিন’ ত্রাণবাহী জাহাজ:
- ‘ম্যাডলিন’ ত্রাণবাহী জাহাজ ১ জুন ২০২৫ তারিখে ইতালির সিসিলির কাতানিয়া বন্দর থেকে যাত্রা শুরু করে।
- আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ পরিচালনা করছিল।
- জাহাজে ১২ জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্ট ছিলেন।
- জাহাজে থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন সুইডিশ পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ, ফরাসি-প্যালেস্টাইন এমইপি রিমা হাসান এবং অন্যান্য ১০ জন বিভিন্ন দেশের মানবাধিকার ও পরিবেশ কর্মী ।

উল্লেখ্য,
- ৯ জুন মধ্যরাতে গাজার উপকূল থেকে প্রায় ১৮৫ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় এসে ইসরায়েলি নৌবাহিনী এই জাহাজটি জব্দ করে আশদোদ বন্দরে নিয়ে যায়।
- আটক হওয়া অধিকারকর্মীদের পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়।
- এই ঘটনা আন্তর্জাতিক জল‑নৌবিধি ও মানবিক আইন লঙ্ঘন হিসেবে ব্যাপক সমালোচিত হয়েছে।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [LINK]
১৩,২৪৫.
নেপালে রাজতন্ত্রের অবসান ঘটে-
  1. ক) ২০০১ সালে
  2. খ) ২০০৬ সালে
  3. গ) ২০০৮ সালে
  4. ঘ) ২০০৪ সালে
ব্যাখ্যা
২০০৮ সালের ২৮ মে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করে এবং রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা করে। এর মাধ্যমে নেপালে ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্রের পতন ঘটে। (সূত্রঃ নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট)
১৩,২৪৬.
সম্প্রতি রাশিয়ার উদ্ভাবিত 'Perm' একটি-
  1. নিউক্লিয়ার পাওয়ার্ড মিসাইল
  2. নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন
  3. নিউক্লিয়ার পাওয়ার্ড বোম্বার জেট
  4. নিউক্লিয়ার পাওয়ার্ড রকেট লঞ্চার
ব্যাখ্যা
• 'Perm'
- সম্প্রতি ২৭ মার্চ, ২০২৫ এ  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের নতুন "Perm" নামের নিউক্লিয়ার-চালিত সাবমেরিন উদ্বোধন করেছে।

- এটি অত্যাধুনিক Hypersonic Zircon মিসাইল দিয়ে সজ্জিত।
- এই Zircon মিসাইল শব্দের গতির অনেক গুণ বেশি গতিতে চলতে সক্ষম।
- এর লক্ষ্য হচ্ছে রাশিয়ার সমুদ্রভিত্তিক পারমাণবিক শক্তি আরও জোরদার করা।
- Borei-A class সাবমেরিনগুলোর মধ্যে Perm হচ্ছে ষষ্ঠ সাবমেরিন।

উৎস: রয়টার্স।
১৩,২৪৭.
'Green Climate Fund' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
  3. কানকুন, মেক্সিকো
  4. রোম, ইতালি
ব্যাখ্যা

• Green Climate Fund:  
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল। 
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো। 
- সদর দপ্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। 
- তহবিলের পরিমাণ: ১০০ বিলিয়ন মার্কিন ডলার
 
উৎস: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।

১৩,২৪৮.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নাম কী?
  1. ডেমোক্র্যাটিক
  2. রিপাবলিকান
  3. ইনডিপেনডেন্ট
  4. কনজারভেটিভ
ব্যাখ্যা
ডোনাল্ড জন ট্রাম্প: 
- ডোনাল্ড জন ট্রাম্প (Donald John Trump) ১৪ জুন, ১৯৪৬ সালে।
- জন্মস্থান: কুইন্স, নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
- জাতীয়তা: আমেরিকান।
- পেশা: ব্যবসায়ী, টিভি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ।
- প্রধান ব্যবসা: রিয়েল এস্টেট (Trump Organization)।
- টেলিভিশন: ‘The Apprentice’ নামে রিয়েলিটি শো-এর হোস্ট ছিলেন (২০০৪–২০১৫)।

• রাজনৈতিক জীবন:
- রাজনৈতিক দল: রিপাবলিকান পার্টি।
- প্রেসিডেন্ট পদে অভিষেক: ২০ জানুয়ারি, ২০১৭।
- ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন।
- বর্তমানে যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট।
- ২০২০ নির্বাচনে পরাজয় জো বাইডেনের কাছে হেরে যান।

উৎস: Britannica.
১৩,২৪৯.
বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় কত তারিখে?
  1. ক) ২২ মার্চ
  2. খ) ২২ এপ্রিল
  3. গ) ২২ মে
  4. ঘ) ২১ সেপ্টেম্বর
ব্যাখ্যা
- ২২ এপ্রিল : বিশ্ব ধরিত্রী দিবস
- ২২ মার্চ : বিশ্ব পানি দিবস
- ২২ মে : আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস
- ২১ সেপ্টেম্বর : বিশ্ব শান্তি দিবস।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১৩,২৫০.
সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিলো কোন জাতি গোষ্ঠীর মানুষেরা?
  1. ক) রাঢ়
  2. খ) মঙ্গোলীয়
  3. গ) দ্রাবিড়
  4. ঘ) অস্ট্রিক
ব্যাখ্যা
সিন্ধু সভ্যতা:
- সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিলো দ্রাবিড় জাতি।

- পাঞ্জাব অঞ্চলের হরপ্পাতে প্রথম ১৯২১ সালে এবং তারপর ১৯২২ সালে সিন্ধু অঞ্চলের সিন্ধু নদীর কাছে মহেঞ্জোদারোতে সনাক্ত করা হয়েছিল।উভয় অংশই বর্তমান পাকিস্তানে, যথাক্রমে পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে। 
- সিন্ধু সভ্যতা প্রথম সনাক্ত করা হয় পাঞ্জাবে
- মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ ১৯৮০ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মনোনীত হয়েছিল।
- বিশ্বের তিনটি প্রাচীনতম সভ্যতার মধ্যে-অন্য দুটি হল মেসোপটেমিয়া এবং মিশর। সিন্ধু সভ্যতা ছিল সবচেয়ে বিস্তৃত।
- সিন্ধু সভ্যতা দুটি বড় শহর হরপ্পা এবং মহেঞ্জোদারো এবং ১০০টিরও বেশি শহর ও গ্রাম নিয়ে গঠিত বলে জানা যায়।

তথ্যসূত্র - Britannica.com 
১৩,২৫১.
মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) শেখ আহমেদ ইয়াছিন
  2. খ) ইয়াসির আরাফাত
  3. গ) হাসান আল বান্না
  4. ঘ) খালেদ মিশাল
ব্যাখ্যা
মুসলিম ব্রাদারহুড বা আল ইখয়ান আল মুসলিমিন হলো মধ্যপ্রাচ্যের একটি ইসলামপন্থি রাজনৈতিক সংগঠন।
১৯২৮ সালে হাসান আল বান্না মিশরে এটি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠার পর মিশর, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, সুদান ও উত্তর আফ্রিকার দেশগুলোতে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।
মিশরের ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি ব্রাদারহুডের রাজনৈতিক দল। এছাড়া তুরস্কের এ কে পার্টি, ফিলিস্তিনের হামাসও ব্রাদারহুডের মতাদর্শী।
আরববিশ্বের রাজতান্ত্রিক দেশগুলোর শাসকরা ব্রাদারহুডকে তাদের জন্যে বড় ধরনের হুমকি হিসেবে দেখে। তবে কাতার ব্রাদারহুডকে সমর্থন দিয়ে থাকে।
(সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
১৩,২৫২.
কোন বিখ্যাত নগরী এশিয়া ও ইউরোপ মহাদশে পড়েছে?
  1. আম্মান
  2. বাকু
  3. ইস্তানবুল
  4. এথেন্স
ব্যাখ্যা
ইস্তানবুল:
- দুটি মহাদেশে অবস্থিত নগরী তুরস্কের ইস্তানবুল।
- শহরটি তুরস্কের উত্তর - পশ্চিমাঞ্চলে অবস্থিত।
- ইউরোপ-এশিয়ার প্রবেশদ্বার, আন্তঃমহাদেশীয় নগরী, রোমান, বাইজান্টাইন ও অটোমান সাম্রাজ্যের রাজধানী।
-জনবহুল ইউরোপীয় শহর ইস্তানবুল।
- একে কন্সটান্টিনোপল বলা হয়।
- মসজিদের শহর হিসেবেও পরিচিত এটি।
- সুলায়মানি মসজিদ ইস্তাম্বুলের বৃহত্তম মসজিদ এটি।
- মসজিদটি উসমানীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন।
বসফরাস প্রণালি:
- কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে যুক্তকারী বসফরাস প্রণালি। 
- এই জলপ্রণালি এশিয়া ও ইউরোপের সীমানা নির্দেশ করে।
- একে ইস্তানবুল প্রণালিও বলা হয়।
- বসফরাস প্রণালি বিশ্বের নৌচলাচলে ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ। 

উৎস: Britannica & Channel24.com
১৩,২৫৩.
বাংলাদেশের GDP-তে সেবা খাতের অবদান-
  1. ক) ৩১.৩৫%
  2. খ) ৩৫.৩৬%
  3. গ) ৫১.৩০%
  4. ঘ) ৫১.৩৫%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২০ঃ
খাতসমূহের অবদান (২০১৯-২০):
- কৃষিঃ ১৩.৩৫%
- শিল্পঃ ৩৫.৩৬%
- সেবাঃ ৫১.৩০%
খাত অনুযায়ী শ্রমশক্তিতে নিয়োজিতঃ
- কৃষিঃ ৪০.৬%
- শিল্পঃ ২০.৪%
- সেবাঃ ৩৯%
১৩,২৫৪.
যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. থেরেসা মে
  2. লিজ ট্রাস
  3. কিমি ব্যাডেনক
  4. মার্গারেট থ্যাচার
ব্যাখ্যা

যুক্তরাজ্য:
- ‘ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড’’-এর সংক্ষিপ্ত রূপ যুক্তরাজ্য বা ইউকে।
- এটি একটি স্বাধীন রাষ্ট্র।
- এই রাষ্ট্রটি গঠিত হয়েছে চারটি পৃথক দেশের সমন্বয়ে: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড।
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান প্রধানমন্ত্রী: কিয়ের স্টারমার (লেবার পার্টি)।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
- যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট (হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডস)।

• যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার।
- 'আয়রন লেডি' বা লৌহ মানবী খ্যাত থ্যাচার ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি ২০ শতকের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। 
- তিনি মুক্তবাজার অর্থনীতি চালু, সরকারি প্রতিষ্ঠানের বেসরকারিকরণ ও সরকারি খরচ কমানোর উদ্যোগ নেন। তার এসব উদ্যোগকে সমষ্টিগতভাবে 'থ্যাচারিজম' বা 'থ্যাচারবাদ' বলা হয়।

উৎস: Britannica.

১৩,২৫৫.
IMF-এর 'World Economic Outlook-2025' প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
  1. সিঙ্গাপুর
  2. নরওয়ে
  3. ফিনল্যান্ড
  4. লুক্সেমবার্গ
ব্যাখ্যা

World Economic Outlook:
- 'World Economic Outlook' প্রতিবেদন প্রকাশ করে IMF।
- বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থার পর্যালোচনা এবং ভবিষ্যতের অর্থনৈতিক প্রবণতার পূর্বাভাস প্রদান করে।
- এই রিপোর্টে IMF সদস্য দেশগুলির সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের বিশ্লেষণ থাকে।
- সর্বশেষ প্রকাশ: এপ্রিল, ২০২৫।

⇒ 'World Economic Outlook-2025' প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ:
১. লুক্সেমবার্গ।
২. সুইজারল্যান্ড।
৩. আয়ারল্যান্ড।
৪. সিঙ্গাপুর।
৫. নরওয়ে।

অন্যদিকে,
- মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ -বুরুন্ডি।

উৎস: IMF ওয়েবসাইট।

১৩,২৫৬.
সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে ডাবল সেঞ্চুরি করেন -
  1. ক) শচীন টেন্ডুলকার
  2. খ) শুভমান গিল
  3. গ) বীরেন্দ্র শেভাগ
  4. ঘ) ইশান কিশান
ব্যাখ্যা
- সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ওপেনার শুভমান গিল
- হায়দারবাদে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল শতকের দেখা পেলেন গিল।

- ওয়ানডেতে গিলের আগে ডাবল সেঞ্চুরি করেছেন আরো চার ভারতীয় ব্যাটার। তাঁরা হলেন - শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেভাগ, রোহিত শর্মা ও ইশান কিশান।
- রোহিতের রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি।

উৎস: কালের কন্ঠ (১৮ জানুয়ারি, ২০২৩)।
১৩,২৫৭.
জাপানের মুদ্রার নাম কী?
  1. কিয়াট
  2. ডং
  3. উন
  4. ইয়েন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রার নাম:
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com
১৩,২৫৮.
কার ধর্মোপদেশকে ‘চতুর্যাম’ বলা হয়?
  1. ক) পার্শ্বনাথ
  2. খ) মহাবীর
  3. গ) শাক্যমুনি
  4. ঘ) গুরু নানক
ব্যাখ্যা
জৈন ঘটনাপঞ্জি মতে চব্বিশ জন তীর্থঙ্কর এ ধর্মের মতবাদ প্রচার করেন। এঁদের মধ্যে তেইশতম প্রচারক পার্শ্বনাথ ও চব্বিশতম মহাবীর ছিলেন ঐতিহাসিক ব্যক্তিত্ব। মহাবীর ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক এবং তিনি খ্রিস্টপূর্ব ৫৪০ থেকে ৪৬৮ অব্দ পর্যন্ত বেঁচেছিলেন। তাঁর পূর্বসূরি পার্শ্বনাথের আবির্ভাব ঘটে প্রায় আড়াই শ বছর আগে। পার্শ্বনাথ ও মহাবীরের শিক্ষা থেকেই জৈন ধর্মমতের উৎপত্তি। পার্শ্বনাথের ধর্মোপদেশকে বলা হয় চতুর্যাম। এতে পরিত্রাণের চারটি উপায়ের কথা বলা হয়েছে, যথা- সর্বজীবে দয়া, মিথ্যাকথন থেকে বিরত থাকা, চৌর্যবৃত্তিতে অংশ না নেওয়া এবং পার্থিব সম্পদ থেকে দূরে থাকা। সূত্র- বাংলাপিডিয়া।
১৩,২৫৯.
কোন শহরকে মসজিদের শহর বলা হয়?
  1. ঢাকা
  2. ইস্তাম্বুল
  3. কায়রো
  4. ক + খ
ব্যাখ্যা
গুরুত্বপূর্ন ভৌগলিক উপনাম (শহর)
- উদ্যানের শহর - শিকাগো।
- বিগ এ্যাপল - নিউওইয়র্ক।
- গোলাপী শহর -জয়পুর, রাজস্থান।
- চির বসন্তের নগরী - কিটো, ইকুয়েডর।
- চির শান্তির শহর - রোম।
- নিষিদ্ধ শহর - লাসা, তিব্বত।
- মসজিদের শহর - ঢাকা ও ইস্তাম্বুল।
- মন্দিরের শহর - বেনারস।
- সাত পাহাড়ের শহর - রোম।
- স্বর্ণ নগরী - জোহান্সবার্গ।
- সম্মেলনের শহর - জেনেভা।
- গ্রানাইটের শহর - এভারডিন।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
১৩,২৬০.
ব্রিকসের সম্মেলনে কোন দেশগুলোকে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়?
  1. আর্জেন্টিনা, মিশর, ইরাক, ইথিওপিয়া
  2. আর্জেন্টিনা, মিশর ইথিওপিয়া, জার্মান
  3. ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, প্যারাগুয়ে
  4. ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
ব্রিকস:
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়। 
- এটি একটি অর্থনৈতিক জোট। 
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ব্রিকসের কোনো সদরদপ্তর নেই। 
- ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হলো - 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'। 
- ব্রিকসের সম্মেলনে আমন্ত্রণ পাওয়া দেশ ছয়টি হলো - আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১৩,২৬১.
G20 বিশ্বের মোট জিডিপির কত শতাংশের প্রতিনিধিত্ব করে?[ আগস্ট, ২০২৫]
  1. ৭৫%
  2. ৬০%
  3. ৮৫%
  4. ৯০%
ব্যাখ্যা

 - G20- যা বৈশ্বিক মোট জিডিপির (GDP) ৮৫% প্রতিনিধিত্ব করে।

G-20:

- G20 এর মোট সদস্য সংখ্যা ২১টি।
- এটি মূলত অর্থনৈতিক সহযোগিতা, বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বাণিজ্য ইত্যাদি বিষয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা: ১৯৯৯ সালে।
- ধরন: আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।
- G20- যা বৈশ্বিক মোট জিডিপির (GDP) ৮৫%, ও  আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫%-এর বেশি প্রতিনিধিত্ব করে।
- G20 ১৯টি দেশ নিয়ে গঠিত (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুর্কি,যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র। দুটি সংগঠন ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- G20 এর ২১তম সদস্য আফ্রিকান ইউনিয়ন।

সদস্য দেশসমূহ:
- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।
- সুইজারল্যান্ড জি- ২০ সদস্য দেশ নয়।

উৎস: G-20 ওয়েবসাইট।

১৩,২৬২.
Colonel Abdoulaye Maiga has been elected as interim PM of -
  1. ক) Zambia
  2. খ) Kenya
  3. গ) Mali
  4. ঘ) Gambia
ব্যাখ্যা
The Malian military government has appointed a colonel, Abdoulaye Maiga, as the interim replacement for the country’s civilian prime minister, who has been admitted to hospital.
Maiga is also the government spokesman as well as its minister of territorial administration and decentralisation.
 
Source: Aljazeera.com
১৩,২৬৩.
রাশিদুন খিলাফতের সময় মুসলিম সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিলো?
  1. ক) ইস্তাম্বুল
  2. খ) দামেস্ক
  3. গ) মদিনা
  4. ঘ) মক্কা
ব্যাখ্যা
রাশিদুন খিলাফত (৬৩২ খ্রি. – ৬৬১ খ্রি.):
- মুসলিম সাম্রাজ্যের রাজধানী - মদিনা।
- ইসলামের চার খলিফার শাসনকাল।

হযরত আবুবকর সিদ্দিক (রা.)
- শাসন কাল (৬৩২ খ্রি. - ৬৩৪ খ্রি.)।
- ইসলামের প্রথম খলিফা (৬৩২ খ্রি.)।

হযরত ওমর ইবনে আল খাত্তাব(রা.)
- শাসন কাল (৬৩৪ খ্রি. - ৬৪৪ খ্রি.)।
- "ওমর দ্য গ্রেট" বলা হয় (ন্যায়পরায়ণতার জন্য )। 

হযরত উসমান ইবনে আফফান (রা.)
- শাসন কাল ( ৬৪৪ খ্রি. - ৬৫৬ খ্রি.)। 
- সর্ব প্রথম ইসলামী মুদ্রার প্রচলন।

হযরত আলী ইবনে আবু তালিব (রা.)
- শাসন কাল (৬৫৬ খ্রি. - ৬৬১ খ্রি.)।
- খোলাফায়ে রাশেদীনের সর্বশেষ খলিফা।
- আসাদুল্লাহ (আল্লাহর সিংহ) উপাধি লাভ।
১৩,২৬৪.
জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
  1. হুমায়ূন রশিদ চৌধুরী
  2. আবু সাঈদ চৌধুরী
  3. মোহাম্মদ আব্দুল মুহিত
  4. এস এ করিম
ব্যাখ্যা
জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি এস এ করিম।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিবৃন্দ:
- ১ম : এস এ করিম (১৮ সেপ্টেম্বর ১৯৭৪),
- ২য় : কে এম কায়সার,
- ৩য় : খাজা ওয়াসিউদ্দিন,
- ৪র্থ : বি এ সিদ্দিকী,
- ৫ম : আতাউল করিম,
- ৬ষ্ঠ : এ.এইচ.জি. মহিউদ্দিন,
- ৭ম : মোহাম্মদ মহসিন,
- ৮ম : হুমায়ুন কবির,
- ৯ম : রিয়াজ রহমান
- ১০ম : আনোয়ারুল কমির চৌধুরী,
- ১১তম : ইফতেখার আহমেদ চৌধুরী,
- ১২তম : ইসামত জাহান (১৮ জুন ২০০৭, প্রথম নারী),
- ১৩তম : এ কে আব্দুল মোমেন,
- ১৪তম : মাসুদ বিন মোমেন,
- ১৫তম : রাবাব ফাতিমা,
- ১৬তম : মুহাম্মদ আবদুল মুহিত,
- ১৭তম : সালাহউদ্দিন নোমান চৌধুরী (বর্তমান)।

• জাতিসংঘ ও বাংলাদেশ:
- বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১৩,২৬৫.
ব্রিকসের সর্বশেষ (২০২৩) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন শহরে?
  1. জোহানেসবার্গে
  2. সাংহাইতে
  3. ব্রাসিলিয়ায়
  4. দিল্লীতে
ব্যাখ্যা
ব্রিকস:

- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ব্রিকসের কোনো সদরদপ্তর নেই।
- ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হলো 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।
- আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে ব্রিকস জোটের পূর্ণ সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
- এই দেশগুলোর সদস্যপদ ২০২৪ এর জানুয়ারি থেকে কার্যকর হবে।

তথ্যসূত্র - ব্রিকসের অফিসিয়াল ওয়েবসাইট ও ডেইলী স্টার, ২৪ আগস্ট, ২০২৩।
১৩,২৬৬.
‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল-২০২১’ কোন শহরটি?
  1. ক) মেক্সিকো সিটি
  2. খ) কুয়ালালামপুর
  3. গ) তিবলিশি
  4. ঘ) কলকাতা
ব্যাখ্যা
ইউনেস্কোর উদ্যোগে ২০০১ সাল থেকে প্রতিবছর একটি শহরকে ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করা হচ্ছে।
ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’:
২০২১ সাল – তিবলিশি (জর্জিয়া)
২০২২ সাল – গোয়াদেলজারা (মেক্সিকো)
২০২০ সাল – কুয়ালালামপুর (মালয়েশিয়া)
২০০১ সাল (প্রথম) – মাদ্রিদ (স্পেন)।
(সূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
১৩,২৬৭.
নিচের কোনটি মধ্য এশিয়ার দেশ?
  1. সিরিয়া
  2. উজবেকিস্তান
  3. জর্ডান
  4. সৌদি আরব
ব্যাখ্যা
উজবেকিস্তান:
- আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র।
- দেশটি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করে।
- 'উজবেকিস্তান' দেশটি মধ্য এশিয়ায় অবস্থিত।
- উজবেকিস্তান মূলত আমু দরিয়া এবং সির দরিয়া নদীর মধ্যে অবস্থিত।
- আয়তন: ১৭৩,৩৪৯ বর্গ মাইল (৪৪৮,৯৭১ বর্গ কিমি)।
- রাজধানী: তাসখন্দ।
- ভাষা: উজবেক (অফিসিয়াল), রাশিয়ান, তাজিক, কাজাখ।
- ধর্ম: ইসলাম (প্রধানত সুন্নি)।
- মুদ্রা: সোম।

উল্লেখ্য,
- সৌদি আরব, জর্ডান ও সিরিয়া পশ্চিম এশিয়ার দেশ।

তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
১৩,২৬৮.
ভিয়েনা কনভেনশন চুক্তি কত সালে কার্যকর হয়?
  1. ১৯৮৫ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ২০০০ সালে
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention-এর পূর্ণরূপ: The Vienna Convention for the Protection of the Ozone Layer.
- এটি জাতিসংঘের 'ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ' বিষয়ক চুক্তি।
- জাতিসংঘ কর্তৃক চুক্তি গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৫।
- চুক্তি কার্যকর হয়: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮।
- চুক্তি স্বাক্ষরের স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২৮টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।
- বৈশ্বিক অনুমোদন লাভ: ২০০৯ সাল।
- চুক্তি সংশ্লিষ্ট পক্ষ সমূহ ৩ বছর পর পর চুক্তির অগ্রগতি ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার উদ্দেশ্যে বৈঠকে বসে থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশের অনুমোদন: ২ আগস্ট, ১৯৯০ সাল।

উৎস: i) UNTC ওয়েবসাইট।
ii) Ozone Secretariat.
১৩,২৬৯.
মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় -
  1. ক) ১৯৬২ সনে
  2. খ) ১৯৮৬ সনে
  3. গ) ১৯৭৮ সনে
  4. ঘ) ১৯৮২ সনে
ব্যাখ্যা
Provisions in the 1982 law perpetuate the Rohingya citizenship crisis by denying Burmese citizenship to children born to those considered non-citizens. In order for a child to attain Burmese citizenship, at least one parent must already hold one of the three types of Burmese citizenship. [source: Human Rights Watch]
১৩,২৭০.
'কেয়ার ইন্টারন্যাশনাল' কোন দেশভিত্তিক সংস্থা?
  1. ক) কানাডা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
কেয়ার ইন্টারন্যাশনাল (CARE International)
‘CARE International’ - যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ধাতব্য সংস্থা যা বিশ্বের অন্যতম পুরাতন ও বড় ধাতব্য সংস্থাগুলোর একটি। জরুরী ত্রান সাহায্য প্রদান, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের উদ্দেশ্য নিয়ে সংগঠনটি তার কার্যক্রম শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও এশিয়ার দেশগুলোর জন্য সাহায্য ও পুনর্গঠনের কাজে সাহায্যের হাত নিয়ে ‘CARE International’ এগিয়ে আসে।
 
এক নজরে কেয়ার ইন্টারন্যাশনাল 
প্রতিষ্ঠাকাল - ২৭ নভেম্বর, ১৯৪৫ সাল
প্রতিষ্ঠার স্থান - যুক্তরাষ্ট্রের আটলান্টা
সদস্য সংখ্যা - ২১টি 
সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড


সূত্র: কেয়ার ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট
১৩,২৭১.
কোন দেশের উদ্যোগে সংঘাত নিরসনে ‘আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা (IOMed)’ সংস্থা গঠিত হয়েছে?
  1. যুক্তরাজ্য
  2. চীন
  3. জার্মানি
  4. ফ্রান্স
ব্যাখ্যা
আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা (IOMed):
- IOMed-এর পূর্ণরূপ: International Organization for Mediation.
- চীনের উদ্যোগে সংঘাত নিরসনে হংকংয়ে আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা (আইওমেড) নামে একটি বৈশ্বিক সংস্থা গঠিত হয়েছে। 
- ৩০ মে, ২০২৫ তারিখে এ বিষয়ে একটি কনভেনশনে স্বাক্ষর করেছে বিশ্বের ৩১টি দেশ। 
- বেইজিং আশা করছে, নতুন সংস্থাটি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, 
⇒  হংকংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সভাপতিত্বে IOMed প্রতিষ্ঠার চুক্তি ‘the Convention on the Establishment of the International Organization for Mediation’ স্বাক্ষরিত হয়।
- এ সময় ইন্দোনেশিয়া, পাকিস্তান, লাওস, কম্বোডিয়া ও সার্বিয়াসহ ৩১টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পাশাপাশি জাতিসংঘসহ প্রায় ২০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
- ২০২৫ সালের শেষ নাগাদ অথবা ২০২৬ সালের শুরুর দিকে কার্যক্রম শুরু করবে সংস্থাটি।
- IOMed এক দেশের সঙ্গে আরেক দেশের, একটি দেশের সঙ্গে অন্য একটি দেশের নাগরিকদের এবং ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে সালিশি বা মধ্যস্থতা করবে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) mofa.go.ug
১৩,২৭২.
বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে -
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. জাপান
  4. জার্মানি
ব্যাখ্যা

বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা-এর প্রস্তাবক হচ্ছে ⎯ চীন। 

বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই):
- জিডিআই হচ্ছে মূলত স্বাস্থ্য, শিক্ষা ও ডিজিটাল অর্থনীতিকে ঘিরে উন্নয়ন সহযোগিতার উদ্যোগ।
- 'বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ' চীনের প্রস্তাবিত।
- মূলত জিডিআইতে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে (গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভন-জিডিআই) বাংলাদেশকে যুক্ত করতে চায় চীন।
- স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা, সংযুক্তির জন্য যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, ডিজিটাল অর্থনীতিসহ আটটি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে জিডিআইয়ে অন্তর্ভুক্তির বিষয়ে বাংলাদেশের সঙ্গে শিগগিরই সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় দেশটি।

উৎস: CGTN ও প্রথম আলো প্রতিবেদন।

১৩,২৭৩.
সিরিয়ার শাসক বাশার আল-আসাদের পতন ঘটে কবে?
  1. ০১ ডিসেম্বর, ২০২৪
  2. ০৮ ডিসেম্বর, ২০২৪
  3. ২০ ডিসেম্বর, ২০২৪
  4. ৩১ ডিসেম্বর, ২০২৪
ব্যাখ্যা
সিরিয়া:
- সিরিয়া মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র।
- চল্লিশের দশকে সিরিয়ায় আত্মপ্রকাশ ঘটে বাথ পার্টি নামে এক রাজনৈতিক দলের।
- ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল-আসাদ।
- ২০০০ সালে তাঁর মৃত্যুর পর ক্ষমতায় বসানো হয় তার পুত্র বাশার আল আসাদকে।
- ২০১১ সালের শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংসতার মাধ্যমে দমন করেছিলেন আসাদ।
- এই বিক্ষোভের পর দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। প্রাণ হারান ৫ লাখের বেশি মানুষ। 
- গত ০৮ ডিসেম্বর, ২০২৪ বিদ্রোহী গোষ্ঠীদের অতর্কিত অভিযান ও একের পর এক শহর দখলের মুখে সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে পালান প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
- প্রায় ৫৩ বছরের পারিবারিক শাসনের অবসান ঘটেছে সিরিয়ায়।

তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন। [Link]
১৩,২৭৪.
নাগার্নো-কারাবাখ নিয়ে সংঘাত প্রধানত কোন দুটি দেশের মধ্যে?
  1. আর্মেনিয়া ও আজারবাইজান 
  2. গ্রিস ও তুরস্ক
  3. ইরান ও ইরাক
  4. রাশিয়া ও ইউক্রেন
ব্যাখ্যা

নাগার্নো-কারাবাখ:
- 'নাগার্নো কারাবাখ' আর্মেনিয়া ও আজারবাইজান-এর বিরোধপূর্ণ অঞ্চল।
- পূর্ব ইউরোপে অবস্থিত নাগোর্নো-কারাবাখ নিয়ে দীর্ঘ তিন দশক ধরে বিরোধ চলে আসছে সাবেক সোভিয়েত রিপাবলিকের অংশ এই দেশ দুটির মধ্যে।
- ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধ চলার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও থেমে থেমে সংঘর্ষ চলেছে।
- এলাকাটি নিয়ে কোন ধরনের নিষ্পত্তি দুই দেশের মধ্যে হয়নি।
- আন্তর্জাতিকভাবে এই এলাকাটি আজারবাইজানের বলে স্বীকৃত।
- কিন্তু এটি পরিচালনা করে জাতিগত আর্মেনিয়রা।
- বন্দী বিনিময় এবং মরদেহ উদ্ধারের সুযোগ তৈরি করার জন্য এই যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়।

⇒ সম্প্রতি ৮ আগস্ট, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।
- এর মধ্য দিয়ে কয়েক দশকের সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী মিত্রতা তৈরি হবে বলে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
- শান্তিচুক্তির পাশাপাশি উভয় দেশের সাথে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের।

উৎস: i) Britannica.
         ii) Reuters.

১৩,২৭৫.
হামাস এর সামরিক শাখার নাম কী?
  1. ইজ্জাদিন আল-হামিদ ব্রিগেড
  2. ইজ্জাদিন আল-কাসিম ব্রিগেড
  3. ইজ্জাদিন আল-তালিব ব্রিগেড
  4. ইজ্জাদিন আল-কাজিম ব্রিগেড
ব্যাখ্যা

হামাস:
- হামাসের পূর্ণরূপ হারাকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ।
- হামাস ফিলিস্তিন এর গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- শেখ আহমাদ ইয়াসিন সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- এর সামরিক শাখার নাম ইজ্জাদিন আল-কাসিম ব্রিগেড (Izz ad-Din al-Qassam Brigades)।
- এর নামকরণ করা হয়েছে ফিলিস্তিনের এক ঐতিহাসিক প্রতিরোধ নেতা ইজ্জাদিন আল-কাসাম-এর নামে।
- এই শাখাটি হামাসের সশস্ত্র কার্যক্রম পরিচালনার মূল দায়িত্ব পালন করে, যেমন রকেট হামলা, অপহরণ, এবং অন্যান্য সামরিক কার্যক্রম।
- সংগঠনটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছিল।
- ২০০৬ সালে হামাস ফিলিস্তিন আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহ-এর বিরুদ্ধে আশ্চর্যজনক বিজয় লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com

১৩,২৭৬.
FAO-এর প্রতিষ্ঠা সম্মেলন ১৯৪৫ সালে কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. রোম, ইতালি
  4. কুইবেক সিটি, কানাডা
ব্যাখ্যা
FAO: 
- পূর্ণ নাম: Food and Agriculture Organization.
- প্রতিষ্ঠার সম্মেলন: কুইবেক সিটি, কানাডা।
- অংশগ্রহণকারী দেশ: ৪২টি
- প্রাথমিক সদর দপ্তর: ওয়াশিংটন, D.C., যুক্তরাষ্ট্রে।
- পরে, ১৯৫১ সালে এটি স্থানান্তর করে রোম, ইতালিতে।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৬ অক্টোবর, ১৯৪৫।
- বর্তমান সদর দপ্তর: রোম, ইতালি।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র + ১টি ইউরোপীয় ইউনিয়ন (EU) + ২টি সহযোগী সদস্য।
- মহাপরিচালক (বর্তমান): Qu Dongyu (চীন)। [ জুলাই, ২০২৫]
- ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। 

• লক্ষ্য ও উদ্দেশ্য:
- FAO-এর মূল লক্ষ্য হলো ক্ষুধা, অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতা দূর করা।
- এবং টেকসই কৃষি, মৎস্য, বন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বের জনগণের জীবনমান উন্নয়ন করা।

উৎস: FAO ওয়েবসাইট।
১৩,২৭৭.
২০২৩ সালের এশিয়া কাপ ক্রিকেটের ১৬তম আসরের চ্যাম্পিয়ন দেশ কোনটি?
  1. ভারত
  2. আফগানিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. পাকিস্তান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

এশিয়া কাপ ক্রিকেট ২০২৩:

- এশিয়া কাপের ১৬তম আসর।
- আয়োজক দেশ: পাকিস্তান ও শ্রীলঙ্কা।
- চারটি ম্যাচ অনুষ্ঠিত হয় পাকিস্তানে এবং ৯টি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়।
- অনুষ্ঠিত হয়: ৩০ আগস্ট, ২০২৩ - ১৭ সেপ্টেম্বর, ২০২৩।
- এশিয়া কাপে দুটি গ্রুপ।
- ভারত, পাকিস্তান এবং নেপাল এক গ্রুপে এবং অন্য গ্রুপে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্সআপ: শ্রীলঙ্কা।
- তৃতীয় স্থান: বাংলাদেশ।
- ফাইনাল অনুষ্ঠিত হয়: শ্রীলঙ্কায়।
- ভারতের অষ্টম এশিয়া কাপের শিরোপা জয় এটি।
- সেরা খেলোয়াড়: কুলদীপ যাদব।
- ফাইনালের সেরা খেলোয়াড়: মোহাম্মদ সিরাজ।
- টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারী: শুবমন গিল।
- চ্যাম্পিয়ন দলের অধিনায়ক: রোহিত শর্মা (ভারত)।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
১৩,২৭৮.
বাংলাদেশ কত সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭১
  2. খ) ১৯৭৬
  3. গ) ১৯৮৫
  4. ঘ) ১৯৯৯
ব্যাখ্যা
ইন্টারপোল: 
- আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এর পূর্ণরুপ হলো International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিলো ভেয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান সদর দপ্তর লিওঁ, ফ্রান্স।
- বর্তমান সদস্য দেশ ১৯৫ টি।
- ১৯৫তম দেশ ফেডারেশন স্টেটস অব মাইক্রোনেশিয়া।
- অফিশিয়াল ভাষা ৪টি। ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৪ অক্টোবর, ১৯৭৬ সালে।
- ইন্টারপোল কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম হলো International Criminal Police Review.

উৎস: ব্রিটানিকা ও বাংলাপিডিয়া।
১৩,২৭৯.
UN HABITAT কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭৫ সালে
  2. ১৯৭৬ সালে
  3. ১৯৭৭ সালে
  4. ১৯৭৮ সালে
ব্যাখ্যা
UN HABITAT:
- UN HABITAT-এর পূর্ণরূপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- UN-Habitat ৯০টিরও বেশি দেশে জ্ঞান, নীতি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে শহর এবং মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন প্রচারের জন্য কাজ করে।
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT।
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়।

তথ্যসূত্র - UN HABITAT ওয়েবসাইট।
১৩,২৮০.
কমনওয়েলথ জোটের বর্তমান প্রধান কে?
  1. বরিস জনসন
  2. রানি দ্বিতীয় এলিজাবেথ
  3. প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
  4. লিজ ট্রাস
ব্যাখ্যা
- সাবেক ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও উপনিবেশভুক্ত দেশসমূহের জোট হচ্ছে কমনওয়েলথ।
- কমনওয়েলথের বর্তমান প্রধান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। 
- বর্তমান মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
- বর্তমান চেয়ারপার্সন বরিস জনসন।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য। 
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪ টি।
- স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে তা হচ্ছে কমনওয়েলথ।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।

উৎসঃ কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট
১৩,২৮১.
ন্যাটো শীর্ষ সম্মেলন ২০২৫-এ সদস্য রাষ্ট্রগুলোর জিডিপির কত শতাংশ প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়?
  1. ২ শতাংশ
  2. ৪ শতাংশ
  3. ৫ শতাংশ
  4. ৭ শতাংশ
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- ন্যাটো মূলত সামরিক সহযোগিতার জোট।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

উল্লেখ্য,
- ন্যাটোর গাইডলাইন অনুযায়ী, প্রতিটি দেশ জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত।
- ২০২৪ সালে, ৩২টি সদস্য দেশের মধ্যে ২৩টি এই ২ শতাংশ লক্ষ্য পূরণ করেছে বা অতিক্রম করেছে বলে প্রত্যাশিত।
- ২০২৫ সালের মধ্যে ৩২ সদস্যই তা পূরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

⇒ ২০২৫ সালের ২৪-২৫ জুন ৭৬তম ন্যাটো শীর্ষ সম্মেলন নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত হয়েছে।
- ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ নির্ধারণের ব্যাপারে একমত হয়েছে।
- এই ৫ শতাংশের মধ্যে অন্তত ৩.৫ শতাংশ ব্যয় করা হবে সরাসরি প্রতিরক্ষার জন্য, বাকি অর্থ ব্যয় করা হবে প্রতিরক্ষা সংক্রান্ত "গুরুত্বপূর্ণ অবকাঠামো," নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য।

উৎস: NATO ওয়েবসাইট।
১৩,২৮২.
COP-1 সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
  1. ক) ১৯৭৯ সালে
  2. খ) ১৯৯০ সালে
  3. গ) ১৯৯৫ সালে
  4. ঘ) ২০০৯ সালে
ব্যাখ্যা
বিশ্ব জলবায়ু সম্মেলন
- United Nations Framework Convention on Climate Change সংক্ষেপে UNFCCC যা জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তি।
- ১৯৯২ খ্রিস্টাব্দের ৩ জুন থেকে ১৪ জুন তারিখে রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন (UNCED) শীর্ষক সম্মেলনে সাক্ষরিত হয়।
- এই চুক্তির মূল লক্ষ্য ছিল বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাস নির্গমনের হার এমন অবস্থায় স্থিতিশীল রাখা, যাতে জলবায়ুগত মানবিক পরিবেশের জন্য তা বিপত্তিকর না হয়।
- জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের (COP-1) প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ২৮ মার্চ - ৭ এপ্রিল ১৯৯৫ সালে জার্মানীর বার্লিনে।
- COP-1 ইন্টারসেশনাল কাজের সাথে সম্পর্কিত সিদ্ধান্তগুলিও গ্রহণ করেছে, বিশেষ করে কার্যকারিতা মূল্যায়ন, বর্জ্য পারদ, পারদ বর্জ্য এবং দূষিত স্থান ব্যতীত পারদের অন্তর্বর্তীকালীন সঞ্চয়।

উৎস: Conference of the Parties (COP), United Nations Framework Convention on Climate Change.
১৩,২৮৩.
২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কোন সংস্থা?
  1. গ্রিনপিস
  2. নিহন হিদানকিও
  3. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  4. ন্যাটো
ব্যাখ্যা

• শান্তি:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• সাহিত্য:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

উৎস: - Nobel Prize ওয়েবসাইট।

১৩,২৮৪.
বিশ্বে প্রথম নবজাতক শিশুদের জন্য ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন দিয়েছে- [আগস্ট, ২০২৫]
  1. সুইডেন
  2. সুইজারল্যান্ড
  3. নরওয়ে
  4. আয়ারল্যান্ড
ব্যাখ্যা
ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন:
- ম্যালেরিয়ায় আক্রান্ত একেবারে ছোট শিশুদের জন্য নির্দিষ্ট ওষুধের প্রথমবারের মতো অনুমোদন দিয়েছে সুইজারল্যান্ড। 
- ওষুধ কোম্পানি নোভার্টিসের নতুন একটি ওষুধকে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে।
- কয়েক সপ্তাহের মধ্যেই আফ্রিকার দেশগুলোতে এই ওষুধের প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
- নোভার্টিস যে ওষুধ তৈরি করেছে সেটিতে সহযোগিতা করেছে সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক সংস্থা মেডিসিনস ফর ম্যালেরিয়া ভেনচার (এমএমভি)।

উল্লেখ্য,
- ম্যালেরিয়ার কারণে ২০২৩ সালে ৫ লাখ ৯৭ হাজার মানুষের মৃত্যু হয়।
- এর বেশিরভাগই ছিল আফ্রিকায় এবং এর মধ্যে তিন চতুথাংশই ছিল পাঁচ বছরের কম বয়সি শিশু।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
১৩,২৮৫.
ইসলামিক সহযোগিতা সংস্থা কোথায় গঠিত হয় ?
  1. সৌদি আরবের জেদ্দায়
  2. মিশরের কায়রোতে
  3. মরোক্কোর রাবাতে
  4. তিউনিসিয়ার তিউনিসে
ব্যাখ্যা
মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনে ওআইসি কোথায় গঠিত হয়।

OIC 
১৯৬৯ সালের ২১ আগস্ট ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদে আগুন লাগার পরিপ্রেক্ষিতে মুসলিম দেশগুলো নিজেদের পৃথক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। সেই প্রেক্ষাপটে ২৪ জন রাষ্ট্রপ্রধান মরোক্কোর রাবাতে মিলিত হয়ে ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ তারিখে The Organisation of Islamic Cooperation ( OIC ) বা ইসলামিক সহযোগিতা সংস্থা গঠন করেন। 

- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
-বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা। ( ১২ তম )।

-প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC-এর সদস্য।

- বাংলাদেশের সদস্যপদ লাভ : ১৯৭৪ সালের ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত  ওআইসি এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশ  OIC-এর সদস্যপদ লাভ করে। 

- ১৯৭৮ সালে ইসরায়েল সাথে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করার কারণে ১৯৭৯ সালে মিশর কে ওআইসি থেকে বহিষ্কার করা হয় এবং কায়রোতে অবস্থিত তৎকালীন  সদর দপ্তর পরিবর্তন করে তিউনিসিয়ার তিউনিসে স্থানান্তরিত করা হয় । 

উৎস: OIC ওয়েবসাইট।
১৩,২৮৬.
জো বাইডেন ও কমলা হ্যারিস কবে শপথ গ্রহণ করেন -
  1. ১৫ জানুয়ারি ২০২১
  2. ২০ জানুয়ারি ২০২১
  3. ২৭ জানুয়ারি ২০২১
  4. ১৯ জানুয়ারি ২০২১
ব্যাখ্যা

নবনির্বাচিত ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ৪৯তম ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিস আগামী ২০ জানুয়ারি ২০২১ শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করবেন।
এর আগে গত ৩ নভেম্বর ২০২০ ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
(সূত্র: বিবিসি বাংলা)

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ গ্রহনের তারিখটি ঐতিহ্যগতভাবে নির্দিষ্ট। এটি সবসময় জানুয়ারির ২০ তারিখেই অনুষ্ঠিত হয়।

১৩,২৮৭.
সম্প্রতি, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় কোন দেশ পক্ষভুক্ত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ফ্রান্স
  2. ব্রাজিল
  3. তুরস্ক
  4. স্পেন
ব্যাখ্যা

ইসরায়েলের বিরুদ্ধে মামলা:
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় পক্ষভুক্ত হয়েছে ব্রাজিল।
- ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ব্রাজিল আইসিজে বিধির ৬৩ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে মামলায় অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে।
- এ অনুচ্ছেদ অনুযায়ী, জাতিসংঘের যেকোনো সদস্যরাষ্ট্র মামলায় অন্তর্ভুক্ত হতে পারে, যদি মামলাটি এমন কোনো চুক্তির ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত হয়, যেটির পক্ষ তারা নিজেও।
- ব্রাজিল এই অনুচ্ছেদ ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে বলেছে, ইসরায়েল ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করছে।

উল্লেখ্য,
- ২০২৩ সালের ২৯ ডিসেম্বর গাজায় যুদ্ধের জন্য ইসরায়েল বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা করে দক্ষিণ আফ্রিকা।
- মামলায় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের গাজায় ‘জাতিগত নিধন’ চালানোর অভিযোগ আনা হয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১৩,২৮৮.
দুশানবে কোন দেশের রাজধানী?
  1. ক) উজবেকিস্তান
  2. খ) কিরগিজস্তান
  3. গ) কাজাকিস্তান
  4. ঘ) তাজিকিস্তান
ব্যাখ্যা
- তাজাকিস্তানের রাজধানী দুশানবে।

কয়েকটি দেশের রাজধানী:

- কাজাখস্তানের নতুন রাজধানী নুর সুলতান।
- পর্তুগালের রাজধানী লিসবন।
- বেলারুশের রাজধানীর মিনস্ক।
- উজবেকিস্তানের রাজধানী হল তাশখন্দ। 
১৩,২৮৯.
২০২৪ সালে অর্থনীতিতে কত জন নোবেল পুরস্কার পান?
  1. কোনটিই নয়
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার।
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- পরে এর সাথে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।

উল্লেখ্য,
- অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস থেকে।

⇒ ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ জন ব্যক্তি।
- তারা হলেন আমেরিকান অর্থনীতিবিদ ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ. রবিনসন।
- প্রতিষ্ঠানগুলো কীভাবে গঠন করা হয় এবং সমৃদ্ধির ওপর তা কী প্রভাব ফেলে তা অধ্যয়নের জন্য সম্মানজনক এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারা।

এছাড়াও,
• সাহিত্য নোবেল বিজয়ী: হান কাং।
• শান্তি নোবেল বিজয়ী: জাপানি সংস্থা নিহন হিদানকিও।
• চিকিৎসাবিজ্ঞান নোবেল বিজয়ী: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান নোবেল বিজয়ী: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন নোবেল বিজয়ী: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
১৩,২৯০.
স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনটি?
  1. বেলজিয়াম
  2. ক্রোয়েশিয়া
  3. সাইবেরিয়া
  4. নরওয়ে
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com.
১৩,২৯১.
মেসোপটেমীয় সভ্যতার সর্বশেষ পর্যায় কোনটি?
  1. অ্যাসেরীয়
  2. ক্যালেডীয়
  3. ব্যাবিলনীয়
  4. সুমেরীয়
ব্যাখ্যা
মেসোপটেমীয় সভ্যতা:
- এ সভ্যতাকে চারটি পর্যায়ে ভাগ করা যায়-
• সুমেরীয়।
• ব্যাবিলনীয়।
• অ্যাসেরীয়।
• ক্যালেডীয়।

ক্যালডীয় সভ্যতা:
- ক্যালডীয় সভ্যতাটি মেসোপটেমীয় সভ্যতার সবার শেষে গড়ে উঠেছিল।
- ৬১২ খ্রিস্টপূর্বাব্দে এ্যাসিরীয়দের পতন এবং ক্যালডীয়দের সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে মেসোপটেমীয় সভ্যতা চূড়ান্ত পর্বে উন্নীত হয়।
- মেসোপটেমিয়ার দক্ষিণ-পূর্ব দিকে পারস্য উপসাগরীয় এলাকায় বসবাসকারী সেমিটিক জাতিভুক্ত ক্যালডীয়রা এ সভ্যতা গড়ে তোলে বলে ইতিহাসে এটি ক্যালডীয় সভ্যতা নামে পরিচিত।
- এ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নেবোপালেসার এ্যাসিরীয়দের সমৃদ্ধ রাজধানী নিনেভা ধ্বংস করে পুনরায় ধ্বংসপ্রাপ্ত নগরী ব্যাবিলনকে কেন্দ্র করে রাজধানী ও তাদের সভ্যতা গড়ে তোলে বলে এ সভ্যতা নতুন ব্যাবিলনীয় সভ্যতা নামেও পরিচিত।
- প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় ভাগ করার পদ্ধতি বের করে।
- বছরের দৈর্ঘ্যও তারা বের করে।
- এ যুগের জ্যোতির্বিজ্ঞানীগণ ১২টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান। তা থেকে ১২টি রাশিচক্রের সৃষ্টি হয়।

তথ্যসূত্র - ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩,২৯২.
সম্প্রতি, হোয়াটসঅ্যাপ পুরোপুরি নিষিদ্ধ হয়েছে কোন দেশে? 
  1. সৌদি আরব
  2. রাশিয়া 
  3. গাম্বিয়া
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা

- সম্প্রতি, হোয়াটসঅ্যাপ পুরোপুরি নিষিদ্ধ হয়েছে রাশিয়ায়। 
- সময়: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬।
- মেটার মালিকানাধীন ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।
- দেশটির প্রায় ১০ কোটির বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন।
- এর আগে মেটার অন্য দুই প্ল্যাটফরম ফেসবুক ও ইনস্টাগ্রাম ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ায় নিষিদ্ধ রয়েছে।
- সেগুলো শুধু ভিপিএন ব্যবহার করেই দেখা যায়।
- এবার সেই তালিকায় যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ।

উৎস: পত্রিকার নিউজ। লিঙ্ক

১৩,২৯৩.
জাতিসংঘের ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন কী নামে পরিচিত?
  1. SCWA
  2. ECLAC
  3. ECOSOC
  4. ESCAP
ব্যাখ্যা

- জাতিসংঘের ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন - ECLAC.

• জাতিসংঘ:

- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।

• এগুলো হলো:
১. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন - ESCAP২. পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন - ESCWA
৩.ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন - ECLAC
৪. ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন - ECE
৫. আফ্রিকান অর্থনৈতিক কমিশন - ECA.
৬. The Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) জাতিসংঘের বৃহত্তম আঞ্চলিক কমিশন।

• ECLAC:
- প্রতিষ্ঠা: ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের রেজোলিউশন ১০৬(ভি)-এর মাধ্যমে "ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা" (ECLA) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রথম সভাপতি ছিলেন অর্জেন্টিনার অর্থমন্ত্রী ডি'য়ান হাভিয়ের।
- পরিবর্তন: ১৯৮৪ সালের ২৭ জুলাই রেজোলিউশন ১৯৮৪/৬৭-এর মাধ্যমে ক্যারিবিয়ান দেশসমূহ অন্তর্ভুক্ত করে নাম পরিবর্তন করা হয় "ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান" (ECLAC) হিসেবে। স্প্যানিশ নাম CEPAL অপরিবর্তিত রাখা হয়।

উৎস:জাতিসংঘ এবং ECLAC ওয়েবসাইট।

১৩,২৯৪.
কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে? 
  1. অস্ট্রেলিয়া
  2. নিউজিল্যান্ড
  3. যুক্তরাজ্য
  4. সুইডেন
ব্যাখ্যা

ভোটাধিকার:
- প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভোটাধিকার একটি মৌলিক অধিকার।
- আব্রাহাম লিংকন এর মতে 'The ballot is stronger than bullet'।
- EVM - Electronic Voting Machine ।
- নারীরা প্রথম ভোটাধিকার পায় ১৮৯৩ সালে নিউজিল্যান্ডে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা প্রথম ভোটাধিকার পায় ১৯২০ সালে।
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বাহরাইন এর নারীরা ভোটাধিকার পায় ২০০২।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১৩,২৯৫.
'G-15' is an economic grouping of _____________. 
  1. First World Nations
  2. Second World Nations
  3. Third World Nations
  4. Fourth World Nations
  5. None
ব্যাখ্যা
গ্রুপ অফ ফিফটিন (G-15):
- ১৯৮৯ সালে বেলগ্রেডে নবম NAM (Non-Aligned Movement) শীর্ষ সম্মেলনে ১৫টি উন্নয়নশীল (৩য় বিশ্বের) দেশ দ্বারা প্রতিষ্ঠিত হয়।
- এর উদ্দেশ্য ছিল তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করা এবং (তখনকার) G-7 শিল্পোন্নত দেশের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি করা।
- প্রথম G-15 সম্মেলন ১৯৯০ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়।
- গ্রুপে কেনিয়া ১৯৯৭ সালে ১৬তম সদস্য হিসেবে যোগ দেয়, তারপর শ্রীলঙ্কা ১৯৯৯ সালে, এবং ইরান ও কলম্বিয়া ২০০০ সালে যোগ দেয়। তবে, গ্রুপের নামকরণ অপরিবর্তিত থাকে।
- G-15 উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিনিয়োগ, বাণিজ্য এবং প্রযুক্তির ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির মধ্যে সহযোগিতার উপর কাজ করে।
- এটি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে নীতি এবং কার্যক্রম সমন্বয়ের জন্য একটি ফোরাম হিসেবে কাজ করে।

তথ্যসূত্র: G-15 ওয়েবসাইট।
১৩,২৯৬.
পাপুয়া নিউগিনি স্বাধীন হওয়ার আগে নিচের কোন দেশের অধীনে ছিল?
  1. অস্ট্রেলিয়া
  2. ফ্রান্স
  3. নিউজিল্যান্ড
  4. ব্রিটেন
ব্যাখ্যা

• পাপুয়া নিউগিনি:
- পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র।
- এটি ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত।
- স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীন ছিল।
-  ১৯০৫ সালে পাপুয়া নিউগিনি ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রনে আসে।
- ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার নিকট থেকে দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- বিশ্বের সবচেয়ে বেশি ভাষার দেশ - পাপুয়া নিউগিনি।
- দেশটিতে প্রায় ৮৪০টি ভাষা রয়েছে।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

১৩,২৯৭.
ওপেক এর সদরদপ্তর কোন দেশে অবস্থিত?
  1. ক) কুয়েত
  2. খ) অস্ট্রিয়া
  3. গ) ভেনেজুয়েলা
  4. ঘ) ইরাক
ব্যাখ্যা
ওপেক (OPEC) 
OPEC - এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries। OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন। সংস্থার সদস্য দেশ সমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা ওপেক এর প্রধান উদ্দেশ্য। ওপেক গঠনের প্রস্তাবক দেশ - ভেনেজুয়েলা।

এক নজরে ওপেক 
প্রতিষ্ঠাকাল - ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সাল
প্রতিষ্ঠার স্থান - বাগদাদ, ইরাক
প্রতিষ্ঠাকালীন সম্মেলন - বাগদাদ সম্মেলন (১০-১৪ সেপ্টেম্বর, ১৯৬০)
প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫টি দেশ (ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা)
সদস্য সংখ্যা - ১২টি দেশ (প্রতিষ্ঠাকালীন ৫টি + লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, নাইজেরিয়া, গেবন, গিনি বিসাউ ও কঙ্গো) [উল্লেখ্য - ১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা ওপেক ত্যাগ করে।] 
সদরদপ্তর - ভিয়েনা, অস্ট্রিয়া (১৯৬৫ সালের পূর্ব পর্যন্ত এর সদরদপ্তর ছিলো সুইজারল্যান্ডের জেনেভায়। ১ সেপ্টেম্বর, ১৯৬৫ সালে ভিয়েনাতে স্থানান্তর করা হয়)

সূত্র: ওপেক এর ওয়েবসাইট
১৩,২৯৮.
'ভিয়েনা কনভেনশন- ১৯৬১' কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. পরিবেশ
  2. বানিজ্য
  3. অর্থনীতি
  4. কূটনীতি
ব্যাখ্যা

• ভিয়েনা কনভেনশন -১৯৬১:
- চুক্তির নাম: Vienna Convention on Diplomatic Relations. 
- চুক্তি অনুযায়ী, কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় স্বাগতিক দেশকে।
- গৃহীত হয়: ১৮ এপ্রিল ১৯৬১,
- কার্যকর হয়: ২৪ এপ্রিল ১৯৬৪,
- স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া,
- ভিয়েনা কনভেনশনে মোট ৫৩টি ধারা রয়েছে।
- কোনো দেশ ওইসব ধারার পরিপন্থী কাজ করলে সেটাকে ‘চুক্তির বরখেলাপ’ হিসেবে বিবেচনা করা হয়।
- ১৯৬৫ সালে ভারত ‘ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস’ চুক্তিতে সাক্ষর করে।
- বাংলাদেশ ওই চুক্তিতে সই করে ১৯৭৮ সালে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১৩,২৯৯.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা, অস্ট্রিয়া
  2. নাইরোবি, কেনিয়া
  3. প্যারিস, ফ্রান্স
  4. জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি। (জুন, ২০২৫)
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন। (জুন, ২০২৫)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।
১৩,৩০০.
জাতিসংঘ গৃহীত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সময়সীমা কোনটি?
  1. ২০১৫ সাল
  2. ২০২৫ সাল
  3. ২০৩০ সাল
  4. ২০৫০ সাল
ব্যাখ্যা
২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৭টি লক্ষ্য নির্ধারণ করা হয় যা টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নামে পরিচিত। এই লক্ষ্যসমূহ ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন লক্ষ্যস্থির করা হয়।

এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

(তথ্যসূত্র: SDG ওয়েবসাইট)