বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১২৩ / ২৭২ · ১২,২০১১২,৩০০ / ২৭,৩৪৭

১২,২০১.
বর্তমানে (২০২৪) বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. পাকিস্তান
  2. ভারত
  3. সৌদি আরব
  4. ইউক্রেন
ব্যাখ্যা
বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি ২০২৪:

• আমদানি:
- অস্ত্র আমদানির শীর্ষে রয়েছে ভারত (৯.৮ শতাংশ)।
- ২য় অবস্থানে আছে সৌদি আরব (৮.৪ শতাংশ)।
- ৩য় অবস্থানে আছে কাতার (৭.৬ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে আছে ইউক্রেন (৪.৯ শতাংশ)।
- ৫ম অবস্থানে আছে পাকিস্তান (৫.৩ শতাংশ)।

• রপ্তানি:
- অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র (৪১.৭ শতাংশ)।
- ২য় অবস্থানে রয়েছে ফ্রান্স (১০.৯ শতাংশ)।
- ৩য় অবস্থানে রয়েছে রাশিয়া (১০.৫ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে রয়েছে চীন (৫.৫ শতাংশ)।
- ৫ম অবস্থানে রয়েছে জার্মানি (৫.৬ শতাংশ)।

তথ্যসূত্র - statista.com
১২,২০২.
জলবায়ু পরিবর্তন বিষয়ক UNFCCC CoP-26 সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. ক) মাদ্রিদ
  2. খ) গ্লাসগো
  3. গ) রোম
  4. ঘ) বেলফাস্ট
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের UNFCCC CoP-26 সম্মেলন ২০২১ সালের ১-১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্য ও ইতালির যৌথ আয়োজনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
এটি ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে এর তারিখ পেছানো হয়।
উল্লেখ, ২০২১ সালে CoP-27 সম্মেলন ইতালিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
(সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
১২,২০৩.
NAM প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন-
  1. ক) নেলসন ম্যান্ডেলা
  2. খ) গামাল আবদেল নাসের
  3. গ) মোস্তফা কামাল পাশা
  4. ঘ) ইয়াসিন আরাফাত
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে।
- এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট যোসেফ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।
- এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২০টি।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।

সূত্র- ন্যাম ওয়েবসাইট।
১২,২০৪.
বাংলাদেশ কোন সংস্থাটির সদস্য নয়?
  1. ক) OPEC
  2. খ) IMF
  3. গ) ILO
  4. ঘ) OIC
ব্যাখ্যা
বাংলাদেশ ওপেকের সদস্য নয়। শুধুমাত্র তেল উৎপাদন এবং রপ্তানিকারী দেশসমূহই এর সদস্য হতে পারে। বাংলাদেশ IMF এর সদস্য হয় ১৭ আগস্ট, ১৯৭২। ILO এর সদস্য হয় ২২ জুন, ১৯৭২। ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ OIC এর সদস্য।
উৎসঃ সংস্থাগুলোর ওয়েবসাইট
১২,২০৫.
IDA স্বল্পোন্নত দেশগুলোকে কোন জাতীয় ঋণ দিয়ে থাকে?
  1. মাইক্রোক্রেডিট
  2. সফট লোন
  3. বাণিজ্যিক লোন
  4. পণ্য সাহায্য
ব্যাখ্যা

• IDA স্বল্পোন্নত দেশগুলোকে সফট লোন (সহজ শর্তে ঋণ) দিয়ে থাকে।

⇒ IDA:
- IDA-এর পূর্ণরূপ: International Development Association.
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে।
- এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি।
- সর্বশেষ সদস্য বুলগেরিয়া।
- IDA সদস্য দেশগুলোর যথাক্রমে বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়।
- বাংলাদেশ IDA-১০৯তম এবং World Bank-এর ১১৮তম সদস্য।

এছাড়াও

⇒ বিশ্বব্যাংক গ্রুপ:

- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস জমজ বলা হয়।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

উৎস: World Bank ওয়েবসাইট।

১২,২০৬.
আসিয়ান জোট গঠিত হয়-
  1. ক) ১৯৫৬ সালে
  2. খ) ১৯৬৩ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৭২ সালে
ব্যাখ্যা
১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মধ্যে সম্পাদিত ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে Associaion of South East Asian Nations (ASEAN) প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১০টি।পরবর্তীতে এতে কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, ব্রুনেই ও মিয়ানমার যোগ দেয়। (সূত্র: আসিয়ান ওয়েবসাইট)
১২,২০৭.
'মারে ডার্লিং' নদী অবস্থিত -
  1. ক) আফ্রিকা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) ইউরোপ
ব্যাখ্যা
- অস্ট্রেলিয়া ও ওশেনিয়ার দীর্ঘতম নদী হলো - মারে ডার্লিং ।
-  আমাজান নদী আমেরিকার। 
- ভলগা  ইউরোপের নদী।
- নীল নদ আফ্রিকা মহাদেশের নদী।

উতস: বাংলাপিডিয়া।
১২,২০৮.
সিনাই উপদ্বীপ নিয়ে যুদ্ধ হয় কোন দুটি দেশের মধ্যে?
  1. ক) মিশর ও ইসরাইল
  2. খ) সিরিয়া ও ইসরায়েল
  3. গ) ইসরাইল ও লেবানন
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা

সিনাই উপদ্বীপ মিশরে অবস্থিত ত্রিভুজ আকৃতির একটি উপদ্বীপ।
১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল সিনাই উপদ্বীপ দখল করে নেয়। ১৯৭৩ সালে মিশর সিনাই উপদ্বীপ দখলে নিতে যুদ্ধে লিপ্ত হয়। ১৯৭৯ সালের ইসরাইল ও মিশরের মধ্যে শান্তি চুক্তি হয়।
১৯৮২ সালে চুক্তির আওতায় ইসরাইল তাদের সেনাদের প্রত্যাহার করে নেয়।

উৎসঃ Aljajera.com

১২,২০৯.
AU কোন মহাদেশের সংগঠন?
  1. এশিয়া
  2. আফ্রিকা
  3. ইউরোপ
  4. ওশেনিয়া
ব্যাখ্যা
• AU- African Union:
- আফ্রিকান ইউনিয়ন (AU- African Union) আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- সংস্থাটি ১৯৬৩ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এই নামেই পরিচিত ছিলো।
- African Union নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে।
- প্রধান কার্য্যলয়: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সংস্থাটির সদস্য সংখ্যা - ৫৫টি।(জুন, ২০২৫)
- বর্তমান সভাপতি: আজালি আসুমানি(Azali Assoumani) (জুন, ২০২৫)

উৎস: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট।
১২,২১০.
ভেনিজুয়েলার রাজধানী নাম কী?
  1. মারাকাইবো
  2. ভ্যালেন্সিয়া
  3. মাদ্রিদ
  4. কারাকাস
ব্যাখ্যা

ভেনিজুয়েলা:
- ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর প্রান্তে অবস্থিত একটি দেশ।
- রাষ্ট্রীয় নাম- বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনিজুয়েলা।
- আয়তনে ভেনেজুয়েলা বিশ্বের ৩৩তম বৃহত্তম দেশ।
- ভেনিজুয়েলার রাজধানী কারাকাস।
- কারাকাস ভেনিজুয়েলার সাংস্কৃতিক রাজধানী এবং ভেনেজুয়েলার প্রশাসনিক, শিক্ষাগত, শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রও।
- ভেনিজুয়েলাতে অবস্থিত মারাকাইবো হ্রদ দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
- ভেনিজুয়েলার দর্শনীয় অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস।

১২,২১১.
Arrow 3 কোন দেশের তৈরী  অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর?
  1. যুক্তরাষ্ট্র
  2. ইরান
  3. কানাডা
  4. ইসরায়েল
ব্যাখ্যা

বিশ্বের প্রথম কার্যকর জাতীয় স্বতন্ত্র ATBM (Anti-Tactical Ballistic Missile) প্রতিরক্ষা ব্যবস্থা।
মূলত ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রবিন্দু।
​অ্যারো ৩ ইন্টারসেপ্টর হলো ইসরায়েলের এক অত্যাধুনিক অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি,
এটি ব্যালিস্টিক মিসাইল (বিশেষ করে WMD বহনকারী) ধ্বংস করতে পারে। 
​​এটি অ্যারো ২-এর সঙ্গে সমন্বিত হয়ে একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে।

উৎস: iai.website.

১২,২১২.
ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) নেদারল্যান্ড
  3. গ) জার্মানি
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
মহাদেশভিত্তিক বৃহত্তম অর্থনীতির দেশ
• এশিয়া - চীন
ইউরোপ - জার্মানি
• আফ্রিকা - নাইজেরিয়া 
• উত্তর আমেরিকা - যুক্তরাষ্ট্র 
• দক্ষিণ আমেরিকা – ব্রাজিল
• ওশেনিয়া - অস্ট্রেলিয়া

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১২,২১৩.
ECO কী ধরনের সংস্থা?
  1. ক) মানবাধিকার
  2. খ) সামরিক
  3. গ) পরিবেশ
  4. ঘ) অর্থনৈতিক
ব্যাখ্যা
- ECO -এর পূর্ণরূপ The Economic Cooperation Organization.
- ECO একটি অর্থনৈতিক সহযোগী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
- এর সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশ : আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
-  Economic Cooperation Organization -এর সদর দপ্তর ইরানের তেহেরানে অবস্থিত।

উৎস: ECO  -এর ওয়েবসাইট। 
১২,২১৪.
'আরব বসন্ত' বলতে কী বুঝায়?
  1. আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
  2. আরব অঞ্চলে বসন্তকাল
  3. আরব রাজতন্ত্র
  4. আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
ব্যাখ্যা
আরব বসন্ত:
- আরব বসন্ত বলতে আরবের বিভিন্ন দেশের গণজাগরণকে বুঝায়।
- ২০১০ সালের শেষের দিকে শুরু হওয়া আরব রাষ্ট্রগুলোর জনগণের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও আন্দোলন সংগঠিত হয় বলে এটি আরব বসন্ত বা আর রবিউল আরাবি নামে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওটে।
- এই আন্দোলনের মাধ্যমে এই অঞ্চলের বহু দেশেই দীর্ঘকাল ধরে শাসনকারী স্বৈরশাসকরা ক্ষমতা থেকে উৎখাত হন
- এতে মূলত সামাজিক মাধ্যমে আন্দোলনগুলোর প্রসার এবং আঞ্চলিক মিডিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

⇒ আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায়।
- তিউনিসিয়া উত্তর আফ্রিকা মহাদেশের একটি দেশ।
- ২০১০ এবং ২০১১ সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ শুরু হয়েছিল।
- এই বিক্ষোভ পরে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
- প্রথমে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন হয়।
- পরে লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি জমানার অবসান হয়।
- এক হিসাবে বলা হয় আরব বসন্তের ফলে মাত্র পৌনে দুই বছরে লিবিয়া, সিরিয়া, মিশর, তিউনিসিয়া, বাহরাইন ও ইয়েমেনের মোট ক্ষতি হয়েছে দুই হাজার ৫৬ কোটি ডলার।

উৎস: Britannica.
১২,২১৫.
জাতিসংঘ সনদ (The Charter of the United Nations) কত সালে প্রথমবার সংশোধিত হয়?
  1. ক) ১৯৫৪
  2. খ) ১৯৬১
  3. গ) ১৯৬৩
  4. ঘ) ১৯৬৫
ব্যাখ্যা
জাতিসংঘ সনদের ২৩, ২৭ ও ৬১ অনুচ্ছেদের সংশোধনের মাধ্যমে প্রথমবার জাতিসংঘ সনদ সংশোধন করা হয়। ১৭ ডিসেম্বর, ১৯৬৩ সালে সনদ সংশোধিত করা হয় এবং ৩১ আগস্ট, ১৯৬৫ সাল থেকে তা কার্যকর করা হয়। ২৩ ও ২৭ নং অনুচ্ছেদ দুটি যথাক্রমে নিরাপত্তা পরিষদের সদস্য বৃদ্ধি ও সিদ্ধান্তগ্রহনের জন্য ভোটিং নিয়ম সম্পর্কিত এবং ৬১নং অনুচ্ছেদটি ECOSOC এর গঠন বিষয়ক। Source: UN.org
১২,২১৬.
আয়া সোফিয়া মসজিদ কোথায় অবস্থিত?
  1. ক) সৌদি আরবে
  2. খ) জর্ডান
  3. গ) মিশর
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা
- আয়া সোফিয়া তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। 
- তুরস্কের শীর্ষ প্রশাসনিক আদালত ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়ার জাদুঘরের মর্যাদা নাকচ করার পর এ স্থাপনাকে মসজিদ হিসেবে মুসলিমদের জন্য উন্মুক্ত বলে ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
- ১ হাজার ৫০০ বছর আগে আয়া সোফিয়া ছিল বিশ্বের সবচেয়ে বড় অর্থোডক্স গির্জা, পরে তা পরিণত হয় মসজিদে, এরও পর একে জাদুঘরে রূপান্তর করা হয়।
- সর্বশেষ ২৪ জুলাই ২০২০ তারিখে তুরস্কের ইস্তাম্বুলের বিখ্যাত স্থাপনা আয়া সোফিয়ায় দীর্ঘ ৮৬ বছর পর প্রথমবারের মতো জুমার নামাজ আদায় হয়।

উৎসঃ বিবিসি নিউজ।
১২,২১৭.
যুক্তরাজ্যে আইনসভার নিম্নকক্ষের নাম- 
  1. হাউস অব কমন্স
  2. সিনেট
  3. হাউস অব লর্ডস
  4. হাউজ অব রিপ্রেজেন্টেটিভ 
ব্যাখ্যা

যুক্তরাজ্যের পার্লামেন্ট:
- যুক্তরাজ্যের পালামেন্ট দুই কক্ষবিশিষ্ট।
- উচ্চকক্ষ হলো হাউস অব লর্ডস।
- হাউজ অব লর্ডস ৭৯৩ জন সদস্য।
- এবং নিম্নকক্ষ হলো হাউস অব কমন্স।
- হাউস অব কমন্সের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে পাঁচ বছরের জন্যে নির্বাচিত হয়।
- এর আসন সংখ্যা ৬৫০টি।

অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কংগ্রেস।
-হাউজ অব রিপ্রেজেন্টেটিভ হলো যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ।
- হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ৪৩৫ জন সদস্য।
- সিনেট উচ্চ কক্ষ।
- সিনেট (৫০*২ = ১০০ জন) সদস্য।

উৎস: যুক্তরাজ্য পার্লামেন্ট এবং ব্রিটানিকা।

১২,২১৮.
'ভিয়েতনাম যুদ্ধ' কী নামে পরিচিত?
  1. প্রথম ইন্দোচীন যুদ্ধ
  2. দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ
  3. তৃতীয় ইন্দোচীন যুদ্ধ
  4. চর্তুথ ইন্দোচীন যুদ্ধ
ব্যাখ্যা
ভিয়েতনাম যুদ্ধ দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ নামে পরিচিত।

ভিয়েতনাম যুদ্ধ:
- ১ নভেম্বর ১৯৫৫ সালে ভিয়েতনাম যুদ্ধের শুরু হয়।
- যা প্রায় ২০ বছর ধরে চলে।
- ১৯৭৫ সালের ৩০ এপ্রিল সমাজতান্ত্রিক উত্তর ভিয়েতনাম কর্তৃক মার্কিন সমর্থনপুষ্ট দক্ষিণ ভিয়েতনামকে দখলের মাধ্যমে এই যুদ্ধের অবসান হয়।
- এর আগে ১৯৭৩ সালে মার্কিন সৈন্য প্রত্যাহারে উত্তর ভিয়েতনাম ও আমেরিকার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ যুদ্ধে ৫৮,০০০ মার্কিন সৈন্যসহ ২০ লক্ষ মানুষ মারা যায়।

উৎস: হিস্টোরি ডটকম।
১২,২১৯.
বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ ‘James Webb Space Telescope’ সফলভাবে মহাকাশে যাত্রা শুরু করে -
  1. ক) ২৫ ডিসেম্বর, ২০২০
  2. খ) ২৫ ডিসেম্বর, ২০১৯
  3. গ) ২৫ ডিসেম্বর, ২০২১
  4. ঘ) ২৫ ডিসেম্বর, ২০১৮
ব্যাখ্যা
- গত ২৫ ডিসেম্বর ২০২১ সালে নাসা, ইউরোপীয় স্পেস এজেন্সি ও কানাডিয়ান স্পেস এজেন্সি কর্তৃক নির্মিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ ‘James Webb Space Telescope’ সফলভাবে মহাকাশে যাত্রা শুরু করে।
- টেলেস্কোপটি বহনকারী রকেটের নাম - Ariane 5 ECA (VA256) এবং এটি ফ্রেঞ্চ গায়ানার কোউরু মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।
- এটি নাসার সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী মহাকাশ বিজ্ঞান টেলিস্কোপ।
- এটির নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের এ্যাপোলো চন্দ্রাভিযানের অন্যতম স্থপতির নামে
- এ টেলিস্কোপটি যে কক্ষপথে স্থাপিত তা পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে।

উৎস: পত্রিকা রিপোর্ট, Space.com।
১২,২২০.
দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত একটি দেশ নয় কোনটি?
  1. ভেনেজুয়েলা
  2. বলিভিয়া
  3. গায়ানা
  4. কম্বোডিয়া
ব্যাখ্যা
দক্ষিণ আমেরিকা (South America):
 
- দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত একটি দেশ নয় - কম্বোডিয়া।
- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির ।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান আকাঙ্কাগুয়া ।
- দক্ষিণ আমেরিকা মহাদেশে ১২টি স্বাধীন দেশ রয়েছে।
- এর মধ্যে আয়তনে বৃহত্তম ব্রাজিল এবং ক্ষুদ্রতম সুরিনাম।
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার দীর্ঘতম এবং পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে 'চির বসন্তের দেশ বলা হয়।
- নিরক্ষরেখা দেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।
 
তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
১২,২২১.
Blue Economy প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
  1. পল রোমার
  2. মাইকেল হিউটন
  3. এস্তার দুফলো
  4. গ্রুন্টার পাউলি
ব্যাখ্যা

ব্লু-ইকোনমি (সুনীল অর্থনীতি):
- Blue Economy হলো সমুদ্রনির্ভর অর্থনীতি।
- ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন বেলজিয়ামের অর্থনীতিবিদ গুন্টার পাউলি।
- তিনি প্রথম এই প্রত্যয়টি ব্যবহার করেন ১৯৯৪ সালে।
- পরবর্তীতে ২০১০ সালে তার ব্লু ইকোনমি বইয়ে তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
- ২০১২ সালের ২০-২২ জুন রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে ব্লু ইকোনমি ধারণাটি বৈশ্বিকভাবে গুরুত্ব লাভ করে।
- বিশ্বব্যাংকের মতে, সুনীল অর্থনীতি হল 'অর্থনৈতিক বৃদ্ধি, উন্নত জীবিকা, এবং সমুদ্রের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সংরক্ষণের জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার।

উৎস: Blue Economy- Gunter Pauli ও জাতিসংঘ ওয়েবসাইট।

১২,২২২.
নিচের কোনটি জি- ৭ এর সদস্য দেশ নয়?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. জার্মানি
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
→ জি- ৭ এর সদস্য দেশ নয় দক্ষিণ কোরিয়া।

• জি-৭:

- এটি বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
- G7-এর পূর্ববর্তী নাম ছিল G-8।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে।
- এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- এক বছর পর কানাডা সদস্য পদ হয়। 
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি:
- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- ১৯৯৮ সালে,মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আহ্বানে, রাশিয়াকে G-7-এ পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
- ২০১৪ সালে রাশিয়ার ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করে।
- অন্যান্য সদস্য দেশগুলো রাশিয়াকে G8 থেকে বহিষ্কার করে, ফলে এটি আবার G-7 নামে পরিচিত হয়। 

উৎস: G-7 এর ওয়েবসাইট।
১২,২২৩.
পেন পিন্টার পুরস্কার - ২০২৪ লাভ করেছেন কে?
  1. হানিফ কুরেশী
  2. অরুন্ধতী রায়
  3. সালমান রুশদি
  4. ডেভিড হেয়ার
ব্যাখ্যা
পেন পিন্টার পুরস্কার - ২০২৪
- ভারতের বুকার জয়ী লেখিকা অরুন্ধতী রায় তার সাহসী ও অটল দৃষ্টিভঙ্গির জন্য ২০২৪ সালের পেন পিন্টার পুরস্কার অর্জন করেছেন।
- অরুন্ধতী রায় অসংখ্য বই এবং নন-ফিকশন প্রবন্ধ লিখেছেন।
- তিনি সবচেয়ে বেশি পরিচিত তার উপন্যাস ‘দ্য গড অব স্মল থিংস’-এর জন্য। 
- ১৯৯৭ সালে এটি বুকার পুরস্কার জিতেছিল।

উৎস: পেন পিন্টার পুরস্কারের ওয়েবসাইট (লিংক)। 
১২,২২৪.
ন্যাটোর কোন অনুচ্ছেদে 'জোটের সদস্যতা ত্যাগ' এর উল্লেখ রয়েছে?
  1. অনুচ্ছেদ ১১
  2. অনুচ্ছেদ ১২
  3. অনুচ্ছেদ ১৩
  4. অনুচ্ছেদ ১৪
ব্যাখ্যা

ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (সেপ্টেম্বর, ২০২৫)
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (সেপ্টেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: সুইডেন। (সেপ্টেম্বর, ২০২৫)

⇒ ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

১২,২২৫.
বিশ্বব্যাংকের কোন সংস্থা উন্নয়নশীল দেশগুলোকে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে?
  1. ICSID
  2. IDA
  3. IFC
  4. MIGA
ব্যাখ্যা

MIGA:
- MIGA (Multilateral Investment Guarantee Agency) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- MIGA প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে থাকে।
- MIGA এর বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি।(সেপ্টেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য সোমালিয়া।

অন্যদিকে,
- IDA অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে।
- ICSID সদস্যদেশগুলোর বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- IFC উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতের উন্নয়নে সহায়তা করে থাকে।

উৎস: World Bank ওয়েবসাইট।

১২,২২৬.
World Resources Institute - এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) লেস্টার ব্রাউন
  2. খ) রবার্ট এ সাইট্রন
  3. গ) ওয়াঙ্গেরি মাথাই
  4. ঘ) জেমস গুস্তাভ
ব্যাখ্যা
World Resources Institute 
- এটি একটি বিশ্বব্যাপী গবেষণা অলাভজনক সংস্থা।
- এটি জেমস গুস্তাভ স্পেথের নেতৃত্বে ম্যাকআর্থার ফাউন্ডেশনের অর্থায়নে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 
- ডব্লিউআরআই- এর কার্যক্রম সাতটি ক্ষেত্রে কেন্দ্রীভূত: খাদ্য, বন, পানি, শক্তি, শহর, জলবায়ু এবং মহাসাগর।
- তাদের লক্ষ্য মানব সমাজকে পৃথিবীর পরিবেশ রক্ষা করা এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষার চাহিদা পূরণ করা ।
- এর সদরদপ্তর- ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- এর বর্তমান প্রেসিডেন্ট অনি দাসগুপ্ত।

অন্যদিকে -
- লেস্টার ব্রাউন Worldwatch Institute এর প্রতিষ্ঠাতা।
- রবার্ট এ সাইট্রন Earthwatch Institute এর প্রতিষ্ঠাতা।
- ওয়াঙ্গেরি মাথাই Greenbelt Movement এর প্রতিষ্ঠাতা।

উৎস: World Resources Institute এর অফিসিয়াল ওয়েবসাইট।
১২,২২৭.
UN-HABITAT- সংস্থাটি কী নিয়ে কাজ করে?
  1. কৃষি বীজ উন্নয়ন পরিচালনা
  2. পারমাণবিক অস্ত্র নির্মূল
  3. টেকসই নগরায়ন ও মানব বসতির উন্নয়ন
  4. ভেজাল মুক্ত খাদ্য পরিচালনা
ব্যাখ্যা

UN-HABITAT: 
- এর পূর্ণরূপ: United Nations Human Settlements Programme.
- UN-HABITAT জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা,
- যা টেকসই নগরায়ন ও মানব বসতির উন্নয়ন এর জন্য কাজ করে।
- এর লক্ষ্য হলো সব মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী, স্বাস্থ্যকর এবং স্থায়ী বসতি নিশ্চিত করা।
- প্রতিষ্ঠিত: ১৯৭৮ (বিশ্ব মানব বসতি সম্মেলনের পর)
- আগের নাম: UN Centre for Human Settlements (UNCHS)
- বর্তমান নাম: ২০০২ সাল থেকে UN-HABITAT নামে পরিচিত
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।

• মূল লক্ষ্য ও কাজ: 
- নগরায়নের টেকসই নীতি ও পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন।
- শহরগুলোর উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ।
- সাশ্রয়ী ও নিরাপদ আবাসন নিশ্চিত করা।

উৎস: UN-HABITAT ওয়েবসাইট।

১২,২২৮.
রেডক্রসের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
  1. মির্জানা স্পোলজারিক এগার
  2. ডেভিড মুনরো
  3. পিটার মুরার
  4. হেনরি ডুনান্ট
ব্যাখ্যা
রেডক্রস:

- রেডক্রস এর অফিসিয়াল নাম ICRC.
- ICRC এর পূর্ণাঙ্গ রূপ International Committee of the Red Cross.
- রেডক্রস ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট।
- রেডক্রস এর সদর দপ্তর জেনেভা।
- সংস্থাটির বর্তমান প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক এগার।
- ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার জয়ী প্রতিষ্ঠান রেডক্রস।
- ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩ সালে রেডক্রস নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - রেডক্রস অফিসিয়াল ওয়েবসাইট।
১২,২২৯.
নিম্নের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়? 
  1. তুর্কি
  2. রুশ 
  3. স্প্যানিশ
  4. ফরাসি
ব্যাখ্যা

 - তুর্কি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়

• জাতিসংঘের ৬টি দাপ্তরিক ভাষা:

- আরবি (Arabic)
- চীনা (Chinese)
- ইংরেজি (English)
- ফরাসি (French)
- রুশ (Russian)
- স্প্যানিশ (Spanish) 

• সনদ অনুযায়ী জাতিসংঘের ছয়টি মূল অঙ্গ সংগঠন রয়েছে।
১. সাধারণ পরিষদ (General Assembly),
২. নিরাপত্তা পরিষদ (Security Council),
৩. অছি পরিষদ (Trusteeship Council),
৪.. আন্তর্জাতিক আদালত (ICJ),
৫. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC),
৬. সচিবালয় (Secretariat )।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১২,২৩০.
Chancellor of Exchequer বলা হয়-
  1. ভারতের অর্থমন্ত্রীকে
  2. রাশিয়ার অর্থমন্ত্রীকে
  3. যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে
  4. জাপানের অর্থমন্ত্রীকে
ব্যাখ্যা
• যুক্তরাজ্য:
- যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে 'Chancellor of Exchequer' বলা হয়।
- যুক্তরাজ্য সরকারের অর্থমন্ত্রী  করের মাত্রা নির্ধারণ করেন।
- সরকার কত টাকা কোন খাতে খরচ করবে সে নীতি নির্ধারনে সহায়তা করেন। 

এছাড়াও,
- ১০নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়।
- ১১নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়।
- ১২নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস অফিস।
- ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় 'হোয়াইট হল'।

সূত্র:- যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট এবং dictionary.cambridge.org & ব্রিটানিকা।
১২,২৩১.
জাতিসংঘের কোন মূলসংস্থার তত্ত্বাবধানে 'খাদ্য ও কৃষি সংস্থা' (FAO) প্রতিষ্ঠিত হয়?
  1. ক) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
  2. খ) সাধারণ পরিষদ
  3. গ) নিরাপত্তা পরিষদ
  4. ঘ) অছি পরিষদ
ব্যাখ্যা
খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
▪ FAO এর পূর্ণরূপ Food and Agriculture Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।
▪ জাতিসংঘের অন্যতম মূলসংস্থা ECOSOC - এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে।
▪ এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে - বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা।
▪ সদরদপ্তর - রোম, ইতালি।
▪ সদস্য সংখ্যা - ১৯৪টি দেশ, ১টি সংস্থা (ইইউ), সহযোগি ২টি (Faroe Islands, Tokelau)।
▪ বর্তমান প্রধান (মহাপরিচালক) - QU Dongyu, (১ আগস্ট, ২০১৯ - বর্তমান)। তিনি চীনের নাগরিক।
▪ ১৯৪৬ সালে FAO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।

তথ্যসূত্র: FAO এর অফিসিয়াল ওয়েবসাইট।
১২,২৩২.
বর্তমানে ভারতে রাজ্য সংখ্যা কতটি?
  1. ক) ২৮ টি
  2. খ) ২৭ টি
  3. গ) ৩০ টি
  4. ঘ) ২৬ টি
ব্যাখ্যা
ভারতে রাজ্য সংখ্যা:

- বর্তমানে ভারতে রাজ্য সংখ্যা ২৮টি।
- ৫ আগস্ট, ২০১৯ সালে ভারত সরকার কাশ্মীর রাজ্যের প্রাদেশিক মর্যাদা তুলে নিয়ে কেন্দ্রশাসিত দুটি অঞ্চলে বিভক্ত করেছে।
- পূর্বে ভারতের রাজ্য সংখ্যা ছিল ২৯টি। ভারতের সর্বশেষ রাজ্য তেলেঙ্গানা।
- বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ৮টি।

তথ্যসূত্র - ভারতের সরকারি ওয়েবসাইট ।
১২,২৩৩.
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কে?
  1. ইউসুফ সিদ্দিক
  2. ফিলিপ্পো গ্রান্ডি
  3. লুকাজ ভাস্কেজ
  4. হাইথাম আল গাইস
ব্যাখ্যা
ফিলিপ্পো গ্রান্ডি:
- ফিলিপ্পো গ্রান্ডি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ১ জানুয়ারি ২০১৬ তারিখে এই পদে নিযুক্ত হন এবং পরবর্তীতে তার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।
- তিনি একজন ইতালীয় কূটনীতিক। 

• UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- এর মূল লক্ষ্য হলো যুদ্ধ, সংঘাত, অত্যাচার, এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করা।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।

উৎস: UNHCR ওয়েবসাইট।
১২,২৩৪.
প্রাচীন নগরী পালমিরা কোন দেশে অবস্থিত?
  1. ইরাক
  2. মেক্সিকো
  3. সিরিয়া
  4. ব্রাজিল
ব্যাখ্যা
পালমিরা:
- বিশ্বের অন্যতম সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের শহর পালমিরা।
- পালমিরা বর্তমান সিরিয়ার হমস প্রদেশে অবস্থিত।

সিরিয়া:
- আনুষ্ঠানিকভাবে সিরিয়ান আরব প্রজাতন্ত্র।
- সিরিয়া মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগরের পূর্ব উপকূল বরাবর অবস্থিত।
- আয়তন: ৭১,৪৯৮ বর্গ মাইল (১৮৫,১৮০ বর্গ কিমি)।
- রাজধানী: দামেস্ক।
- ভাষা: আরবি (অফিসিয়াল), কুর্দি, আর্মেনিয়ান।
- ধর্ম: ইসলাম (প্রধানত সুন্নি), এছাড়াও খ্রিস্টান।
- মুদ্রা: সিরিয়ান পাউন্ড।
- দেশটি ১৯৬২ সালে স্বাধীনতা লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
১২,২৩৫.
বাংলাদেশ কোন অলিম্পিক গেমস এ প্রথম অংশগ্রহণ করে?
  1. ক) লস এঞ্জেলস
  2. খ) আটলান্টা
  3. গ) মস্কো
  4. ঘ) মেস্কিকো সিটি
ব্যাখ্যা
১৯৮৪ সালে লস এঞ্জেলেস এ অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে ১৮ টি দেশ (বাংলাদেশ সহ) প্রথম বারের মত অংশগ্রহণ করেছিল।
১২,২৩৬.
কোন সম্মেলন থেকে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ ধারণার সূত্রপাত হয়?
  1. ক) প্রথম ধরিত্রী সম্মেলন
  2. খ) রিও+২০ সম্মেলন
  3. গ) স্টকহোম সম্মেলন
  4. ঘ) কোপেনহেগেন সম্মেলন
ব্যাখ্যা
২০১২ সালের ২০-২২ জুন ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে অনুষ্ঠিত হয় United Nations Conference on Sustainable Development বা জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন। এই সম্মেলন ‘রিও+২০ সম্মেলন’ নামেও পরিচিত।
এই সম্মেলন থেকে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ এবং ‘ব্রু ইকোনমি’ ধারণার সূত্রপাত হয়।
পরবর্তীতে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বরে অনুষ্ঠিত United Nations Sustainable Development Summit এ টেকসই উন্নয়ন অভীষ্ট গৃহিত হয়।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে প্রণীত ১৭টি লক্ষ্য সম্বলিত টেকসই উন্নয়ন অভীষ্ট ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের সময়সীমা স্থির করা হয়।
(সূত্রঃ Sustainable development organisations Website)
১২,২৩৭.
সম্প্রতি, বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে কোন দেশে? [জানুয়ারি, ২০২৬]
  1. ভারত 
  2. বাংলাদেশ
  3. ভুটান 
  4. নেপাল
ব্যাখ্যা

- বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে ভুটানে।
- দেশটিতে ৭দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।
- এরপরের দ্বিতীয় স্থানে আছে ভারত।
- চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হতে পারে সাড়ে ছয় শতাংশ।
- এ ছাড়া শ্রীলঙ্কায় সাড়ে ৩ শতাংশ,
- নেপালে ২ দশমিক ১ শতাংশ,
- মালদ্বীপে ৩ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

উল্লেখ্য,
- প্রতিবেদনে পাকিস্তান ও আফগানিস্তানের প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়নি বিশ্বব্যাংক।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ।[লিঙ্ক]

১২,২৩৮.
“স্বাধীনতা, সাম্য, মৈত্রী” - কোন বিপ্লবের মূলনীতি?
  1. ক) বলশেভিক বিপ্লব
  2. খ) সাংস্কৃতিক বিপ্লব
  3. গ) ফরাসি বিপ্লব
  4. ঘ) অক্টোবর বিপ্লব
ব্যাখ্যা
- “স্বাধীনতা, সাম্য, মৈত্রী” - ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

তথ্যসূত্র- হিস্টরি.কম।
১২,২৩৯.
আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) নুরেমবার্গ
  3. গ) হেগ
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ আদালত নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এর সদস্য সংখ্যা ১২৩টি।
(সূত্রঃ আন্তর্জাতিক অপরাধ আদালত ওয়েবসাইট)
১২,২৪০.
আইন প্রণয়ন ও সংকলন কোন সভ্যতার সবচেয়ে বড় অবদান ছিল?
  1. আজটেক সভ্যতা
  2. অ্যাশেরীয় সভ্যতা
  3. ক্যালেডীয় সভ্যতা
  4. ব্যাবিলনীয় সভ্যতা
ব্যাখ্যা
• ব্যাবিলনীয় সভ্যতা:
- পৃথিবীতে প্রথম লিখিত আইনের উদ্ভব হয় এই সভ্যতার সময়ে।
- ব্যাবিলনীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান হল - আইন প্রণয়ন ও সংকলন।
- পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গিয়েছে ব্যাবিলনের উত্তরে গাথুর শহরে।
- এটি ছিল ভ্রমণকারীদের পথনির্দেশক মানচিত্র।
- পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতা যা -  "Code of Hammurabi' নামে পরিচিত। 
- এটি থেকে ধারনা করা হয় পৃথিবীর আদি মানচিত্রব্যাবিলনীয়রা অঙ্কন করেছিলো।
- জ্যোতির্বিদ্যার উন্নয়ন ঘটিয়ে চাঁদ পর্যবেক্ষণের জন্য ব্যাবিলনীয়রা চন্দ্রপঞ্জিকা তৈরি করেছিল।
- যদিও আধুনিক ও পূর্ণাঙ্গ মানচিত্র গ্রীকরা প্রথম অঙ্কন করে।
- হাম্বুরাবির মৃত্যুর পর ব্যবলনীয় সভ্যতা তার প্রভাবের সাথে খুব বেশী দিন টিকতে পারে নি।
- ১৫৯৫ খ্রিস্টপূর্ব্দের দিকে তুরস্কের আনাতলিয়ার ‘হিট্টিটেস” ও ১৫৩০ অব্দের দিকে ‘কিসিটেস’ ব্যবিলন দখল করে নেয়।
- ফলে এই সভ্যতার চূড়ান্ত পতন হয়।

উৎস: ব্রিটানিকা।
১২,২৪১.
বর্তমানে সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) কাঠমান্ডু, নেপাল
  2. খ) ঢাকা, বাংলাদেশ
  3. গ) কলম্বো, শ্রীলঙ্কা
  4. ঘ) ইসলামাবাদ, পাকিস্তান
ব্যাখ্যা
• সার্ক:
- গঠিত হয়- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
- ২০০৬ সালের অক্টোবরে ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল।
- তবে ২০১৬ সালে সার্ক আবহাওয়া কেন্দ্র, সার্ক বন কেন্দ্র এবং সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রকে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সাথে একীভূত করা হয়।
- তখন এটির কার্যালয় নয়াদিল্লি থেকে গুজরাটের গান্ধীনগরে স্থানান্তর করা হয়।
- বর্তমানে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাটের গান্ধীনগরে অবস্থিত।
⇒ সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।

• সার্কের অন্যান্য আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট। 
১২,২৪২.
টেকসই উন্নয়ন লক্ষ্য এর মেয়াদ শেষ হবে কত সালে?
  1. ক) 2030
  2. খ) 2025
  3. গ) 2020
  4. ঘ) 2015
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা অতিবাহিত হওয়ার পর জাতিসংঘ ‘টেকসই উন্নয়ন অভিষ্ট’ গ্রহণ করেছে।
- এই অভিষ্টে মোট ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ‘টেকসই উন্নয়ন অভিষ্ট’ গৃহিত হয়।
- এগুলো অর্জনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
(সূত্রঃ SDG ওয়েবসাইট)

১২,২৪৩.
সম্প্রতি, ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা করেছে কোন দেশ?[জানুয়ারি, ২০২৬]
  1. দক্ষিণ আফ্রিকা
  2. ইতালি
  3. কানাডা
  4. আলজেরিয়া
ব্যাখ্যা

• ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা:
- কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন এবং সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার অভিযোগে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি দূতকে ‘পারসোনা নন গ্রাটা’ বা ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 
- ৩০ জানুয়ারি, ২০২৬ সালে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ (ডিআইআরসিও) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় যে, ইসরায়েলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সশরীরে দেশ ত্যাগ করতে হবে। 

উৎস: ইত্তেফাক।

১২,২৪৪.
সম্প্রতি 'ফাত্তাহ-২' নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে কোন দেশ?
  1. ইরাক
  2. ইরান
  3. সিরিয়া
  4. ইসরায়েল
ব্যাখ্যা
ফাত্তাহ-২:
- ফাত্তাহ-২ নামের ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।
- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র এরোস্পেস ফোর্সের নতুন অর্জন নিয়ে আয়োজিত সামরিক মেলা পরিদর্শনকালে আয়াতুল্লাহ খামেনিন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির পর্দা উন্মোচন করেন।
- ফাত্তাহ-২ হাইপারসনিক মিসাইলের গ্লাইড ও ক্রুজ ক্ষমতা রয়েছে।
- ফাত্তাহ-২'কে এইচজিভি ও এইচসিএম হাইপারসনিক অস্ত্রের বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
- ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের মাত্র চারটি দেশের কাছে এই ধরনের হাইপারসনিক অস্ত্রের প্রযুক্তি রয়েছে।

উৎস: ১৯ নভেম্বর ২০২৩, যুগান্তর।
১২,২৪৫.
'MERCOSUR' কোন অঞ্চলের দেশগুলোর বাণিজ্যিক জোট?
  1. দক্ষিণ আমেরিকা
  2. পূর্ব ইউরোপ
  3. পশ্চিম আফ্রিকা
  4. উত্তর আমেরিকা
ব্যাখ্যা

• MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর - মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি - ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, বলিভিয়া ও ভেনেজুয়েলা।
- বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত রয়েছে। 
- সহযোগী সদস্য: ৭টি। 

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১২,২৪৬.
প্রথম আফ্রিকান আমেরিকান নারী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান কোন নারী?
  1. ক) শিরিন এবাদি
  2. খ) এমিলি গ্রিন ব্লাচ
  3. গ) লিন্ডা বি বাক
  4. ঘ) টনি মরিসন
ব্যাখ্যা
নোবেল বিজয়ী মার্কিন সাহিত্যিক টনি মরিসন ৫ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯৩ সালে প্রথম আফ্রিকান আমেরিকান নারী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। উল্লেখযোগ্য উপন্যাস – The Bluest Eye, Beloved, Song of Solomon etc.
১২,২৪৭.
'অপারেশন ডেজার্ট স্টর্ম' কোন যুদ্ধকে কেন্দ্র করে পরিচালিত হয়েছিল?
  1. ভিয়েতনাম যুদ্ধ
  2. উপসাগরীয় যুদ্ধ
  3. ইরাক যুদ্ধ
  4. আফগান যুদ্ধ
ব্যাখ্যা

- ১৯৯১ সালে ইরাকের কুয়েত দখলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোট এই অভিযান পরিচালনা করে। 

​অপারেশন ডেজার্ট স্টর্ম:
– ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’ নামের এই যুদ্ধ সংঘটিত হয় ইরাক এবং ৩৪টি দেশের যৌথ বাহিনীর মধ্যে।
– ১৯৯০ সালের ২ আগস্ট বিপুল সেনাবাহিনী নিয়ে কুয়েত হামলা শুরু করে সাদ্দাম হোসেনের বাহিনী।
– ৮ আগস্ট কুয়েতকে ইরাকের ১৯তম প্রদেশ হিসেবে ঘোষণা করে বাগদাদ।
– ১৯৯১ সালের ১৭ জানুয়ারি ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’ নামে কুয়েত ও ইরাকে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী।
– উদ্দেশ্য ছিল ইরাকের আগ্রাসন থেকে কুয়েতকে মুক্ত করা।
– ২৮ ফেব্রুয়ারী ইরাকি বাহিনী পরাজয় বরণ করে।
– প্রথম উপসাগরীয় যুদ্ধ নামেও পরিচিত।

সূত্র: প্রথম আলো রিপোর্ট ও Britannica.  

১২,২৪৮.
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ কোন দুটি?
  1. ভারত ও বাংলাদেশ
  2. ভারত ও শ্রীলঙ্কা
  3. শ্রীলঙ্কা ও পাকিস্তান
  4. ভারত ও অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৬:
- ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। 
- ৭ ফেব্রুয়ারি,  ২০২৬ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
- ৮ মার্চ আহমেদাবাদের ফাইনাল দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।
- আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কার বাইরে স্বয়ংক্রিয়ভাবে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ সাত দল—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ।
- টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা তিনটি দল—নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।
- ইউরোপিয়ান বাছাইপর্ব থেকে এই বিশ্বকাপে খেলার টিকিট কেটেছে নেদারল্যান্ডস ও ইতালি।
- এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ইতালি।

উৎস: ইত্তেফাক।

১২,২৪৯.
EEA-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ব্রাসেলস, বেলজিয়াম
  2. কোপেনহেগেন, ডেনমার্ক
  3. বার্লিন, জার্মানি
  4. মাদ্রিদ, স্পেন
ব্যাখ্যা

- EEA-এর প্রধান কার্যালয় ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত।  

ইউরোপীয় পরিবেশ সংস্থা: 
- EEA এর পূর্ণরূপ European Environment Agency.
- EEA-এর প্রধান কাজ হলো ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহ করা এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা।
- এটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোপেনহেগেন, ডেনমার্ক-এ অবস্থিত।
- সংস্থাটি ৩২টি সদস্যদেশ নিয়ে গঠিত।    
 
সূত্র: EEA ওয়েবসাইট।

১২,২৫০.
'বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০' রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কোন দেশ?
  1. পাকিস্তান
  2. কেনিয়া
  3. পাপুয়া নিউগিনি
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। 

UNFPA - এর ২০০০ সালের রিপোর্ট অনুসারে নারী নির্যাতনে শীর্ষে ছিল পাপুয়া নিউগিনি।

উৎস: UNFPA ওয়েবসাইট।
১২,২৫১.
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন?
  1. লিটন দাস
  2. মুশফিকুর রহিম
  3. সাকিব আল হাসান
  4. মাহমুদুল্লাহ রিয়াদ
ব্যাখ্যা
২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি মোট ৩২৮ রান করেন।

আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল।
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।

উল্লেখ্য,
⇒ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ বাংলাদেশ:
- ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ৯টি ম্যাচ খেলে ২টি ম্যাচে জয় লাভ করে।
- ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন মাহমুদুল্লাহ রিয়াদ (৩২৮ রান)।
- বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন শরিফুল ইসলাম (১০ উইকেট)।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
১২,২৫২.
বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি?
  1. ময়নামতি
  2. পাহাড়পুর
  3. সোনারগাঁও
  4. মহাস্থানগড়
ব্যাখ্যা

মহাস্থানগড়:
- মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।
- পূর্বে মহাস্থানগড়ের নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- বগুড়া শহর হতে ১৫ কিঃমিঃ দূরে পুণ্ড্রবর্ধনের প্রশাসনিক কেন্দ্রবিন্দু ছিল এই মহাস্থানগড়।
- মহাস্থানগড় সমগ্র বাংলার সর্বপ্রধান ও সর্বপ্রাচীন এ দূর্গনগরী ।
- সমগ্র বাংলার সর্বপ্রধান ও সর্বপ্রাচীন এ দুর্গ নগরী ইটের বেষ্টনী প্রাচীর দ্বারা সুরক্ষিত যা উত্তর দক্ষিনে ১৫২৫ মিঃদীর্ঘ এবং পূর্ব পশ্চিমে ১৩৭০মিঃ প্রশস্থ ও চতুপার্শ্বস্থ সমতল ভূমি হতে ৫মিঃ উঁচু।
- কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান পরাক্রমশালী মৌর্য, গুপ্ত এবং পাল শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সমান্ত রাজাগণের রাজধানী ছিল।
- বিখ্যাত চীনা পরিব্রাজক হয়েন সাঙ ভারতবর্ষ ভ্রমণকালে (৬৩৯-৬৪৫) পুন্ড্রনগর পরিদর্শন করেন।

তথ্যসূত্র - বগুড়া জেলা অফিসিয়াল ওয়েবসাইট।

১২,২৫৩.
Which of the following countries is not a permanent member of the UN Security Council?
  1. USA
  2. Uk
  3. China
  4. Japan
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।

- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। 
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

উল্লেখ্য,
- প্রতি বছর জানুয়ারি মাসে, দশটি অস্থায়ী সদস্য দেশ দুই বছরের জন্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত করা হয়।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: আলবেনিয়া (২০২৩), ব্রাজিল (২০২৩), ইকুয়েডর (২০২৪), গ্যাবন (২০২৩), ঘানা (২০২৩), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), সংযুক্ত আরব আমিরাত (২০২৩)।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
১২,২৫৪.
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৮৪৩ সালে
  2. খ) ১৮৬৫ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৩৪ সালে
ব্যাখ্যা

- ১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এর নাম ছিলো International Telegraph Union. ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি ITU নাম ধারণ করে।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর ITU সদস্যপদ লাভ করে।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য রাষ্ট্র ১৯৩টি।

তথ্যসূত্র- ITU এর অফিসিয়াল ওয়েবসাইট।

১২,২৫৫.
কোন ক্ষেত্রটি নোবেল পুরস্কারের অন্তর্ভুক্ত নয়?
  1. সাহিত্য 
  2. রসায়ন
  3. চিকিৎসা 
  4. গণিত
ব্যাখ্যা

নোবেল পুরস্কার:
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল-এর নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়।
- প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে দেয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
- ১৮৯৫ সালে এক উইলে ‘মানবজাতির সর্বোচ্চ সেবায় অবদান রাখা’ ব্যক্তিদের জন্য এই পুরস্কার নিবেদিত করেছেন তিনি।

• Nobel Prize in Economic Sciences:
- ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক (Sveriges Riksbank) অর্থনীতিতে অবদানের কথা স্মরণ করে এই পুরস্কার দেওয়া শুরু করে।
- এই পুরস্কারটিও রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সে নির্ধারণ করে।
- ১৯৬৯ সালে প্রথমবার এই পুরস্কার Ragnar Frisch এবং Jan Tinbergen-কে প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি।
- তার জন্ম ১৮৩৩ সালের ২১ অক্টোবর সুইডেনের স্টকহোমে।
- বাবা ইমানুয়েল নোবেল ছিলেন প্রকৌশলী।
- যুদ্ধাস্ত্র তৈরির পাশাপাশি নতুন নতুন বিস্ফোরক উদ্ভাবন করতেন তিনি। তার বাবার কারখানায় কাজ শিখে আলফ্রেড নোবেল। তিনি প্রথমে স্টকহোমে এবং পরে জার্মানিতে রাসায়নিক গবেষণাগার স্থাপন করেন।
- ১৮৬৬ সালে জার্মানির গবেষণাগারে আবিষ্কার করেন ডিনামাইট।
- ডিনামাইট উদ্ভাবনের মধ্য দিয়ে কয়েক বছরে তাঁর ব্যবসা ছড়িয়ে পড়ে ইউরোপ এবং ইউরোপের বাইরে।
- ব্যবসা বিস্তারের পাশাপাশি চলতে থাকে নতুন নতুন উদ্ভাবন।
- অল্প দিনের মধ্যে প্রচুর অর্থের মালিক হয়ে যান আলফ্রেড।
- তাঁর ইচ্ছা অনুযায়ী বিশ্বমানবতার কল্যাণে কাজ করে যাঁরা পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তাঁদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা ৪ টি। যথা:
ক। নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে): শান্তি,
খ। সুইডিশ একাডেমি (সুইডেন): সাহিত্য, 
গ। রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন): পদার্থ, রসায়ন ও অর্থনীতি,
ঘ। ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন): চিকিৎসা শাস্ত্র।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।

১২,২৫৬.
সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কততম আসর শুরু হয়েছে? [মার্চ - ২০২৫]
  1. ৮ম
  2. ৯ম
  3. ১০ম
  4. ১১ম
ব্যাখ্যা
৯ম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৫:
- সম্প্রতি, ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ৯ম আসর শুরু হয়েছে।
- এই টুর্নামেন্ট ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে শুরু হয় এবং পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে যৌথভাবে আয়োজিত হচ্ছে।
- টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি করাচিতে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
- ১৯৯৬ সালের পর এই প্রথম পাকিস্তানে কোনো আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
- ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে গ্রুপ 'এ' তে পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড এবং গ্রুপ 'বি' তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান রয়েছে।
- ফাইনাল ম্যাচটি ৯ মার্চ, ২০২৫ অনুষ্ঠিত হবে।
 
উল্লেখ্য,
- প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯৯৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়।

সূত্র- প্রথম আলো।
১২,২৫৭.
ভেলভেট ডিভোর্স-এর ফলে কোন দু'টি দেশের জন্ম হয়?
  1. রাশিয়া ও ইউক্রেন
  2. সার্বিয়া ও ক্রোয়েশিয়া
  3. চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া
  4. পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি
ব্যাখ্যা

ভেলভেট ডিভোর্স:
- ভেলভেট ডিভোর্স-এর ফলে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার জন্ম হয়।

• 'ভেলভেট ডিভোর্স' বলতে ১৯৯৩ সালের ১ জানুয়ারি তৎকালীন চেকোস্লোভাকিয়ার শান্তিপূর্ণ বিভক্তিকে বোঝায়।
- ১৯৯২ সালের নভেম্বরে ফেডারেল আইনসভা চেকোস্লোভাকিয়াকে বিভক্ত করার পক্ষে ভোট দেয়।
- পৃথক সংবিধান প্রণয়নের পর ১৯৯৩ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দুটি স্বাধীন দেশের জন্ম হয়। এগুলো হলো: চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া।
- এটি ইতিহাসে ভেলভেট নামে পরিচিত কারণ বিচ্ছেদটি সম্পূর্ণ রক্তপাতহীন ও শান্তিপূর্ণ ছিল। এখানে কোনো যুদ্ধ বা সহিংসতা হয়নি।

উল্লেখ্য,
ভেলভেট বিপ্লব:
- 'ভেলভেট বিপ্লব' হলো চেকোস্লোভাকিয়ায় সংঘটিত একটি অহিংস ও শান্তিপূর্ণ গণআন্দোলন। 
- ১৯৮৯ সালের ১৭ নভেম্বর – ২৯ ডিসেম্বর এই বিপ্লব সংঘটিত হয়েছিল।
- এর মাধ্যমে দেশটিতে ৪১ বছরের কমিউনিস্ট শাসনের পতন ঘটে এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 

উৎস: Britannica.

১২,২৫৮.
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'অগ্নি-৫' সফল পরীক্ষা চালায়-
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) ভারত
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা

- ২৭ অক্টোবর ২০২১ তারিখে চীনের সাথে দ্বন্দের মাঝেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালায় ভারত।
- যা ৫০০০ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম।

উৎস: দৈনিক পত্রিকা

১২,২৫৯.
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো 'Timed out’ হন কোন ক্রিকেটার?
  1. অ্যাঞ্জেলো ম্যাথিউস
  2. ডেভিড ওয়ার্নার
  3. সাকিব আল হাসান
  4. গ্লেন ম্যাক্সওয়েল
ব্যাখ্যা
Timed out:
- আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো 'Timed out’ হন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- বিশ্বকাপে চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেছে বিরল এই ঘটনা।
- ওয়ানডে ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মত টাইম আউট হলেন কোনো ক্রিকেটার।
- লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিজে আসতে দেরি করে হয়েছে টাইম আউট।

উল্লেখ্য,
- কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে গেছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন তিনি।
- এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে।
- এছাড়া, ICC Men's Cricket World Cup 2023 Playing Conditions 4 Men's Standard ODI Playing অনুযায়ী এটাকে ২ মিনিট ধরা হয়েছে।

উৎস: ICC ওয়েবসাইট।
১২,২৬০.
স্নায়ুযুদ্ধের সময় Containment Doctrine-এর ধারণা কোন ব্যক্তির?
  1. জর্জ এফ. কেনান
  2. হেনরি কিসিঞ্জার
  3. হ্যারি এস. ট্রুম্যান
  4. উইনস্টন চার্চিল
ব্যাখ্যা

• Containment Doctrine:
- Containment Doctrine ছিল যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধকালীন একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি।
- এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে কমিউনিজমের বিস্তার রোধ করা, বিশেষত সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিরোধ করা।
- স্নায়ুযুদ্ধকালীন মার্কিন কূটনীতিক জর্জ এফ. কেনান ১৯৪৭ সালে এর প্রস্তাব করেন।
- তিনি Foreign Affairs পত্রিকায় একটি প্রবন্ধ লেখেন, যা "X Article" নামে পরিচিত।

⇒ ১৯৪৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্র গ্রিস ও তুরস্ককে অর্থনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করবে, যেন তারা কমিউনিস্ট বিদ্রোহ বা প্রভাব থেকে রক্ষা পায়।
- এই ঘোষণা ইতিহাসে Truman Doctrine নামে পরিচিত।
- এটি ছিল Containment Doctrine–এর প্রথম বাস্তব প্রয়োগ।

তথ্যসূত্র: Office of the Historian (.gov)

১২,২৬১.
ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনী কি নামে পরিচিত?
  1. ক) নাসাকা
  2. খ) রেঞ্জার্স
  3. গ) ফ্রনটেক্স
  4. ঘ) ইউরো পেট্রোল
ব্যাখ্যা
Frontex (European Border and Coast Guard Agency) ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনী। এটি ২৬ অক্টোবর ২০০৪ সালে গঠিত হয় এবং ১৪ সেপ্টেম্বর ২০১৬ পুনর্গঠিত ও Frontex নামে আত্মপ্রকাশ করে। এর প্রধান কার্যালয় পোল্যান্ডের ওয়ারশ শহরে অবস্থিত। Frontex এর বর্তমান নির্বাহী পরিচালক ফেব্রিস লিগেরি। ইইউ ও শেনজেনভুক্ত দেশগুলোর ৩০টি সীমান্ত বাহিনীর মধ্যে Frontex সমন্বয় সাধন করে থাকে। (সূত্রঃ Frontex ওয়েবসাইট)
১২,২৬২.
কোন দেশে 'টাওয়ার ২২' সামরিক ঘাঁটি অবস্থিত?
  1. জর্ডান
  2. যুক্তরাষ্ট্র
  3. লিবিয়া
  4. সিরিয়া
ব্যাখ্যা
সামরিক ঘাঁটি:
- সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় 'টাওয়ার ২২' নামের মার্কিন এই সামরিক ঘাঁটি অবস্থিত।
- ইরাক, জর্ডান ও সিরিয়ায় মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে অনেক ঘাঁটি রয়েছে এগুলোর মধ্যে 'টাওয়ার ২২' উল্লেখ্যযোগ্য।
- ইসলামিক স্টেট গ্রুপ বা আইএসের পুনরুত্থান ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে ও ইরাক সরকারের আমন্ত্রণে দেশটিতে আড়াই হাজার মার্কিন সৈন্য অবস্থান করছে।
- জর্ডানে প্রায় তিন হাজার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে সমর্থন দিতে সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনা অবস্থান করছে।

উৎস: যুগান্তর ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা রিপোর্ট।
১২,২৬৩.
সম্প্রতি জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার পক্ষ প্রস্তাবে কয়টি ভোট লাভ করে?
  1. ১৪০টি
  2. ১৪১টি
  3. ১৪৩টি
  4. ১৪৪টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব:

- ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়াসহ দেশটিকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে একটি প্রস্তাব পাস হয়েছে ।
- ২০২৪ সালের ১০ মে সাধারণ পরিষদ জাতিসংঘের ভেতরে ফিলিস্তিনের অধিকারসীমা আরও বাড়িয়েছে এবং সদস্য হিসেবে তাদের অন্তর্ভুক্তির দাবিকে আরও জোরালো করেছে।
- ফিলিস্তিন ২০১২ সাল থেকেই জাতিসংঘের অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে। 
- সম্প্রতি তাদের পূর্ণ সদস্য হওয়ার এক দফা চেষ্টায় ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র।
- তবে সাধারণ অধিবেশনে যে ভোট হয়েছে সেটাকে দেখা হচ্ছে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ প্রাপ্তির পক্ষে সমর্থন হিসেবে।
- সাধারণ পরিষদে বেশ বড় ব্যবধানেই ভোটের মাধ্যমে ফিলিস্তিনকে নতুন ‘অধিকার ও সুবিধা’ দিয়েছে জাতিসংঘ এবং একইসঙ্গে জাতিসংঘের ১৯৪তম সদস্য হিসেবে ফিলিস্তিনের অন্তর্ভুক্তির দাবিকে পুনরায় বিবেচনা করতে বলা হয়েছে।
- আরব ও ফিলিস্তিনের আনা এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪৩টি। 
- আর বিপক্ষে ভোট দিয়েছে ৯টি রাষ্ট্র। যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়াও আছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, পালাউ, পাপুয়া নিউ গিনি ও চেক প্রজাতন্ত্র।
- এছাড়া ২৫ টি রাষ্ট্র ভোট প্রদানে বিরত থাকে।

সূত্র- জাতিসংঘের ওয়েবসাইট। 
১২,২৬৪.
কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
বিশ্বে নারীদের ভোটাধিকার লাভ:
- নিউজিল্যান্ড : ১৮৯৩ সালে (বিশ্বে ১ম)
- অস্ট্রেলিয়া : ১৯০২ সালে (বিশ্বে ২য়)
- ফিনল্যান্ড : ১৯০৬ সালে (বিশ্বে ৩য়)
- ডেনমার্ক : ১৯১৫ সালে
- যুক্তরাজ্য : ১৯১৮ সালে
- যুক্তরাষ্ট্র : ১৯২০ সালে
- তুরস্কে : ১৯৩০ সালে
- শ্রীলংকা : ১৯৩১ সালে (দক্ষিণ এশিয়ায়-১ম)
- মালদ্বীপ : ১৯৩২ সালে
- পাকিস্তান : ১৯৪৭ সালে
- সিরিয়া : ১৯৪৯ সালে (আরব-১ম)
- ভারত : ১৯৫০ সালে
- বাংলাদেশ : ১৯৭২ সালে
- কুয়েত : ২০০৫ সালে।

উৎস: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন।
১২,২৬৫.
ইউনেস্কো কোন শহরকে ২০২৬ সালের জন্য ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করেছে? 
  1. রাবাত, মরক্কো
  2. বার্লিন, জার্মানি
  3. তিরানা, আলবেনিয়া
  4. বাকু, আজারবাইজান 
ব্যাখ্যা

ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল:
- ২০২৬ সালের 'ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল' (World Book Capital) হলো মরক্কোর রাজধানী রাবাত।
- ইউনেস্কো এই শহরকে নির্বাচিত করেছে কারণ রাবাতের বই ও প্রকাশনা শিল্পের প্রতি অঙ্গীকার, লাইব্রেরির একটি শক্তিশালী নেটওয়ার্ক এবং আফ্রিকান বই মেলা আয়োজনের অভিজ্ঞতা।

উল্লেখ্য,
- ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ইউনেস্কো আয়োজিত একটি বার্ষিক অনুষ্ঠান।
- এর মাধ্যমে সকল সংস্কৃতি ও সকল ভাষায় বই পড়ার গুরুত্ব প্রচার করা হয়।
- ২০০১ সাল থেকে এই খেতাব দেওয়া হচ্ছে।
- এর আগে এই স্বীকৃতি পেয়েছিল, মাদ্রিদ (২০০১), আলেকজান্দ্রিয়া (২০০২), নয়াদিল্লি (২০০৩), অ্যান্টওয়ার্প (২০০৪), মন্ট্রিল (২০০৫), তুরিন (২০০৬), বোগোতা (২০০৭), আমস্টারডাম (২০০৮), বৈরুত (২০০৯), লুব্লিয়ানা (২০১০), বুয়েনস আইরেস (২০১১), এরেভান (২০১২), ব্যাংকক (২০১৩), পোর্ট হারকোর্ট (২০১৪), ইনচিওন (২০১৫), রোকলা (২০১৬), কোনাক্রি (২০১৭), অ্যাথেন্স (২০১৮), শারজাহ, (২০১৯), কুয়ালালামপুর (২০২০), তিবিলিসি (২০২১), গুয়াদালাজারা (২০২২), আক্রা (২০২৩), স্ট্রাসবার্গ (২০২৪), রিও ডি জেনিরো (২০২৫)।  

উৎস: i) UNESCO ওয়েবসাইট। 
ii) Times of India. 

১২,২৬৬.
জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদন- ২০২৫ এ বাংলাদেশের অবস্থান কততম? [আগস্ট, ২০২৫]
  1. ১০৪তম
  2. ১১৪তম
  3. ১২৪তম
  4. ১৩৪তম
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: Sustainable Development Report 2025.
প্রকাশকাল: জুলাই, ২০২৫। 
প্রকাশক: জাতিসংঘের Sustainable Development Solutions Network (SDSN)
অন্তর্ভুক্ত দেশ: ১৬৭টি।
 
প্রতিবেদন অনুসারে, শীর্ষ ৩ দেশ:
১. ফিনল্যান্ড,
২. সুইডেন ও
৩. ডেনমার্ক।

সর্বনিম্ন ৩ দেশ:
১৬৭. দক্ষিণ সুদান, 
১৬৬. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও 
১৬৫. শাদ।

⇒ বাংলাদেশের অবস্থান ১১৪তম।

তথ্যসূত্র- Sustainable Development Report 2025.
১২,২৬৭.
ব্রিটেনের রাজা নিচের কোন দেশের রাষ্ট্রপ্রধান?
  1. নিউজিল্যান্ড
  2. সাইপ্রাস
  3. বাহামা
  4. ক ও গ
ব্যাখ্যা
ব্রিটেনের রাজা যুক্তরাজ্য ছাড়া নিউজিল্যান্ড ও বাহামার রাষ্ট্রপ্রধান।

ব্রিটেনের রাজা:
- রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সাথে সাথেই সিংহাসনের অধিকারী হয়েছেন রাজা চার্লস।
- তিনি পরিচিত রাজা তৃতীয় চার্লস নামে।
- চার্লস ৫৬টি স্বাধীন রাষ্ট্র ও ২৫০ কোটি মানুষের সংগঠন কমনওয়েলথের প্রধান।
- এর মধ্যে যুক্তরাজ্যসহ মোট ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান হলেন রাজা।

⇒ এসব দেশগুলো হলো:
- যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অ্যান্টিগা ও বারবুডা, বাহামা, বেলিজ, কানাডা, গ্রেনাডা, জ্যামাইকা, পাপুয়া নিউ গিনি, সেন্ট ক্রিস্টোফার অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, নিউজিল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ এবং টুভালু।

উৎস: i) ১৪ নভেম্বর ২০২৩, বিবিসি।
        ii) The Royal Family.
১২,২৬৮.
প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে
  1. ক) ১৯১৯ সালের ১১ নভেম্বর
  2. খ) ১৯১৮ সালের ১১ অক্টোবর
  3. গ) ১৯১৮ সালের ১১ নভেম্বর
  4. ঘ) ১৯১৯ সালের ১১ অক্টোবর
ব্যাখ্যা
• প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যান্ড, বসনিয়ার রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে।
- এর আগে অস্ট্রিয়ার সাথে সার্বিয়ার শত্রুতা চরম আকার ধারণ করেছিল।
- ধারণা করা হয়েছিল সার্বিয়ার নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।
- এই হত্যাকাণ্ডের প্রতিবাদে অস্ট্রিয়া কিছু শর্তসহ চরমপত্র দেয়।
- কিন্তু সার্বিয়া ওইসব শর্ত (অস্ট্রিয়া বিরোধী সকল প্রচারণা বন্ধ, হত্যাকাণ্ডের তদন্তে রাজকর্মচারীদের সুযোগ দেওয়া, অস্ট্রিয়াবিরোধী সকল সার্বীয় কর্মচারী ও স্কুল শিক্ষকদের চাকরিচ্যুতি) না মানলে অস্ট্রিয়া ও জার্মান সেনাবাহিনী সারায়েভোতে অভিযান চালায়।
- রাশিয়া, ফ্রান্স সার্বিয়ার পাশে এসে দাঁড়ায়। ফলে জার্মানি ফ্রান্স ও রাশিয়া আক্রমণ করে। আর এভাবেই যুদ্ধ শুরু হয়ে যায়।
- যুদ্ধের মধ্য দিয়েই জন্ম হয় কেন্দ্রীয় শক্তিজোট (জার্মানি, অস্ট্রিয়া ও তুরস্ক) ও মিত্রশক্তি জোটের (রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জাপান, সার্বিয়া, বেলজিয়াম)। 
- ১৯১৮ সালের ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। 

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
১২,২৬৯.
শাখালিন দ্বীপপুঞ্জের অবস্থান -
  1. ক) দক্ষিণ চীন সাগর
  2. খ) পারস্য উপসাগর
  3. গ) প্রশান্ত মহাসাগর
  4. ঘ) কৃষ্ণ সাগর
ব্যাখ্যা
শাখালিন দ্বীপপুঞ্জ

- শাখালিন দ্বীপপুঞ্জ রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল।
- রাশিয়ার সুদূর পূর্ব প্রান্তে অবস্থিত।
- প্রশান্ত মহাসাগরে এর অবস্থান।
- বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে।
- রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ আরেকটি অঞ্চল হচ্ছে কুড়িল দ্বীপপুঞ্জ।


তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
১২,২৭০.
চীনের বর্তমান মহাপ্রাচীরটি কোন রাজ বংশের আমলে নির্মিত?
  1. হান
  2. মিং
  3. জিং
  4. সুই
ব্যাখ্যা
চীনের মহাপ্রাচীর:
- চীনের মহাপ্রাচীর (The Great Wall of China) হচ্ছে চীনে অবস্থিত পাথর ও ইট দিয়ে তৈরি দীর্ঘ নিরাপত্তাবেষ্টনী। 
- এটি পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি। 
- পৃথিবীর এই  দীর্ঘতম প্রাচীরের দৈর্ঘ্য প্রায় ২১,১৯৬.১৮ কিলোমিটার এবং উচ্চতা ৫ থেকে ৮ মিটার। 
- প্রাচীরটি চওড়ায় প্রায় ৯.৭৫ মিটার।
- প্রশস্ত প্রাচীরের ওপর চলাচলের জন্য রাস্তা করা আছে। 
- খ্রিস্টপূর্ব সপ্তম শতক থেকে খ্রিস্টীয় ষোড়শ শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়। 
- এ সময় প্রায় একই রকম অনেক প্রাচীর তৈরি করা হয়েছিল, তবে খ্রিস্টপূর্বাব্দ ২২০ থেকে ২০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াঙের অধীনে নির্মিত প্রাচীরটিই সবচেয়ে বিখ্যাত। 
- এটি বর্তমান প্রাচীরের একেবারে উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্যই অবশিষ্ট আছে।
- দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল।
- হান, সুই, নরদান ও জিং সাম্রাজ্যের সময়েও ইতিহাসে একই কারণে চীনের মহাপ্রাচীরের পরিবর্ধন, পরিবর্তন, সম্প্রসারণ ও পুনর্নির্মাণের উল্লেখ আছে। 
- চীনের মহাপ্রাচীর চাঁদ থেকে দেখা যায় বলে জনশ্রুতি থাকলেও এটি সত্য নয়। 
- তবে কয়েকজন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এটি দেখতে পাওয়ার দাবি করেছেন।
- বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
১২,২৭১.
নিচের কোনটি মানবাধিকার বিষয়ক সংস্থা?
  1. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
  2. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  3. অক্সফাম ইন্টারন্যাশনাল
  4. অরবিস ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার বিষয়ক সংস্থা। 
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বৈশ্বিক আন্দোলন, যা ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে ১ কোটি সদস্য ও সমর্থক নিয়ে গঠিত।
- তারা বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রচারাভিযান পরিচালনা করে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সাল থেকে বিশ্বব্যাপী মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদস্যদের এবং সাধারণ মানুষের অনুদানের মাধ্যমে অর্থায়ন পায় এবং কোনো রাজনৈতিক মতবাদ, অর্থনৈতিক স্বার্থ বা ধর্মের সাথে সম্পর্কিত নয়।
- তারা যে কোনো স্থানের মানবাধিকার লঙ্ঘনের শিকারদের পাশে দাঁড়ায়।

তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে:
- মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই করা।
- নির্যাতনকারীদের বিচারের আওতায় আনা।
- দমনমূলক আইন পরিবর্তন করা।
- মত প্রকাশের জন্য কারাবন্দী ব্যক্তিদের মুক্ত করা।

এছাড়া, 
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক উন্নয়নে বিভিন্ন সংস্থা ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত দূর্নীতি পর্যবেক্ষণপূর্বক সাধারণের কাছে তুলে ধরাই এর মূল লক্ষ্য।
- অক্সফাম ইন্টারন্যাশনাল বেসরকারিভাবে অর্থায়িত সংস্থা যা দরিদ্র বা দুর্যোগ-পীড়িত এলাকায় ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।
- অরবিস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক অলাভজনক বেসরকারি সংস্থা যা বিশ্বব্যাপী দৃষ্টিশক্তি সংরক্ষণের জন্য নিবেদিতপ্রাণ।

উৎস: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১২,২৭২.
প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী দেশগুলোকে কত বছর পর পর তাদের নিঃসরণ কমানোর পরিকল্পনা জমা দিতে হয়?
  1. প্রতি এক বছর
  2. প্রতি দুই বছর
  3. প্রতি তিন বছর
  4. প্রতি পাঁচ বছর
ব্যাখ্যা

প্যারিস চুক্তি (Paris Agreement):
- প্যারিস চুক্তি মূলত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তি। 
- স্বাক্ষরিত হয়: ২০১৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।
- স্বাক্ষর করেছে: ১৯৫টি দেশ।

⇒ বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে প্যারিস চুক্তি (Paris Agreement) কাজ করে। 
- ২০১৫ সালের ৩০ নভেম্বর - ১২ ডিসেম্বর প্যারিসে কপ-২১ সম্মেলনে এই চুক্তি গৃহীত হয়।
- এই চুক্তি অনুযায়ী, বিভিন্ন দেশ তাদের নিজস্ব জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDCs) দিয়ে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য অঙ্গীকার করে।
- প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী, প্রতি পাঁচ বছর পর পর তাদের কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা জমা দিতে হয়। প্যারিস চুক্তির অধীনে, দেশগুলো প্রতি পাঁচ বছর অন্তর নতুন করে জলবায়ু লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জমা দেয়।

⇒ চুক্তির মূল লক্ষ্য:
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা।
- ২০৩০ সালের মধ্যে বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাস নির্গমন প্রায় ৪৩ শতাংশ কমানোর ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা।
- জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করা।

উৎস: i) UNFCCC ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট।

১২,২৭৩.
Universal Postal Union - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. বার্ন, সুইজারল্যান্ড
  2. রোম, ইতালি
  3. মন্ট্রিল, কানাডা
  4. লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা
UPU:
- UPU এর পূর্ণরূপ: Universal Postal Union.
- প্রতিষ্ঠিত হয়: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে।
- বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: বার্ন, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯২টি।

উৎস: UPU ওয়েবসাইট।
১২,২৭৪.
কোনটি ক্যারিবিয়ান রাষ্ট্র নয়?
  1. ডোমিনিকা
  2. জ্যামাইকা
  3. পুয়ের্তো রিকো
  4. বার্বাডোস
ব্যাখ্যা
পুয়ের্তো রিকো:
- পুয়ের্তো রিকো ক্যারিবিয়ান রাষ্ট্র নয়।
- ওয়েস্ট ইন্ডিজের স্ব-শাসিত দ্বীপ রাষ্ট্র।
- আয়তন: ৩,৪৩৫ বর্গ মাইল (৮,৮৯৭ বর্গ কিমি)।
- রাজধানী: সান জুয়ান।
- ভাষা: স্প্যানিশ, ইংরেজি (উভয় সরকারী)।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক, এছাড়াও প্রোটেস্ট্যান্ট)।
- মুদ্রা: মার্কিন ডলার।

তথ্যসূত্র - Britannica.com
১২,২৭৫.
ইসরাইলের আইন সভার নাম কী?
  1. ফোকেটিং
  2. নেসেট
  3. লয়াজিরগা
  4. রিক্সড্যাগ
ব্যাখ্যা
আইন সভা: 
- আফগানিস্তানের আইনসভা: লয়াজিরগা।
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।
- রিক্সড্যাগ: সুইডেনের আইনসভা।
- আলথিং: আইসল্যান্ডের আইনসভা।
- এডুসকুন্ডা: ফিনল্যান্ডের আইনসভা।
- নেসেট: ইসরাইল আইনসভা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
১২,২৭৬.
The first country in the world to receive a loan from the IMF's Resilience and Sustainability Facility (RSF) -
  1. Bangladesh
  2. Rwanda
  3. Barbados
  4. Costa Rica
ব্যাখ্যা
• আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ):
→ বিশ্বের প্রথম দেশ হিসেবে আইএমএফ এর Resilience and Sustainability Facility (RSF) তহবিল থেকে ঋণ পায় - বার্বাডোজ।
→ আইএমএফ-এর এই ঋণ গ্রহণকারী বিশ্বের প্রথম দেশ বার্বাডোস; এরপর, কোস্টারিকা ও রুয়ান্ডা আরএসএফ থেকে ঋণ পায়।
→ আইএমএফ বোর্ড ২০২২ সালের ১৩ এপ্রিল এ তহবিল অনুমোদন করে।
→ আর, ২০২২ সালের ১ মে থেকে তহবিল কার্যকর হয়।
→ জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য এই তহবিল সৃষ্টি করা হয়েছিল।

তথ্যসূত্র: প্রথম আলো (১৭ জানুয়ারি ২০২৩)।
১২,২৭৭.
IAEA কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৫৭ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৬২ সালে
  4. ১৯৫০ সালে
ব্যাখ্যা
- ১৯৫৭ সালের ২৯ জুলাই IAEA প্রতিষ্ঠিত হয়।

IAEA:
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

সূত্র: IAEA ওয়েবসাইট।
১২,২৭৮.
UNDP মানব উন্নয়ন রির্পোট প্রকাশ করে আসছে কখন থেকে?
  1. ক) ১৯৯০ সাল
  2. খ) ১৯৯৯ সাল
  3. গ) ১৯৮৮ সাল
  4. ঘ) ১৯৯৭ সাল
ব্যাখ্যা
-- UNDP মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে - ১৯৯০ সাল থেকে।
- United Nations Development Programme (UNDP) হল জাতিসংঘের বৈশ্বিক উন্নয়ন নেটওয়ার্ক, যা পরিবর্তনের জন্য সমর্থন করে এবং দেশগুলিকে জ্ঞান, অভিজ্ঞতা এবং সম্পদের সাথে সংযুক্ত করে মানুষকে একটি উন্নত জীবন গড়তে সাহায্য করে।
-- UNDP  মানব উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করে আসছে- ১৭০ টি দেশ ও অঞ্চলে।
-- UNDP-এর সদর দপ্তর-  নিউইয়র্ক।
-- UNDP-এর ইতিহাসের উপর ভিত্তি করে রচিত বইয়ের নাম- The United Nations Development programme.
-- প্রকাশকাল- ২০০৬ সাল।
-- প্রতিষ্ঠাকাল- ১৯৬৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
-- তহবিলটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (UNDP) অন্তর্ভুক্ত করা হয়েছিল-- ১৯৬৬ সালে।
-- প্রধানের পদবি-- প্রশাসক।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNDP)
১২,২৭৯.
IAEA প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি?
  1. ৫৫ টি
  2. ৫৬ টি
  3. ৫৮ টি
  4. ৬৭ টি
ব্যাখ্যা
আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) 
- পূর্ণরুপ- International Atomic Energy Agency 
- পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার আন্তর্জাতিক সংস্থা যা সদস্য রাষ্ট্র ও বিশ্বব্যাপী পারমাণবিক প্রযুক্তির সুরক্ষা এবং শান্তিপূর্ণ ব্যবহার প্রচারের জন্য কাজ করে।
- প্রতিষ্ঠাকাল-২৯ জুলাই, ১৯৫৭ 
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ-৫৬ টি।
- বর্তমান সদস্য- ১৭৮ টি।
- সদর দপ্তর - ভিয়েনা- অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক- Rafael Mariano Grossi

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (IAEA)।
১২,২৮০.
জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্ব পল্লি উন্নয়ন দিবস হিসেবে কোন তারিখটি ঘোষণা করে?
  1. ৪ জুলাই
  2. ৬ জুলাই
  3. ৭ জুলাই
  4. ৯ জুলাই
ব্যাখ্যা

বিশ্ব পল্লি উন্নয়ন দিবস: 
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ৬ জুলাই তারিখটি প্রতি বছর ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তটি বাংলাদেশসহ একটি কোর গ্রুপ, যার মধ্যে ভারত, নেপাল, পেরু, ফিলিপাইন ও থাইল্যান্ড অন্তর্ভুক্ত ছিল, তাদের প্রস্তাবিত রেজল্যুশনের মাধ্যমে গৃহীত হয়। রেজল্যুশনটি কোনো ভোট ছাড়াই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, এবং ৪৩টি সদস্যরাষ্ট্র এটিকে স্পন্সর করে।

- এদিনটি পালনের সিদ্ধান্তের পেছনে রয়েছে ১৯৭৯ সালে সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (CIRDAP) এর প্রতিষ্ঠার দিন। বাংলাদেশ এর খসড়া রেজল্যুশনটি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত করে।

উল্লেখ্য, 
- এই দিবসটি দারিদ্র্য বিমোচন, খাদ্য উৎপাদন, আর্থসামাজিক উন্নয়ন, এবং টেকসই গ্রামীণ উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে, এটা জাতিসংঘের এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে সহায়ক হবে।

সূত্র: UN ওয়েবসাইট ও বনিক বার্তা। 

১২,২৮১.
কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?
  1. গায়ানা
  2. বলিভিয়া
  3. ব্রাজিল
  4. কলাম্বিয়া
ব্যাখ্যা
ভেনিজুয়েলা:
- ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের অবস্থিত।
- ভেনিজুয়েলার উত্তরে ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগর, পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল এবং দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমে কলম্বিয়া দ্বারা বেষ্টিত।
- রাষ্ট্রীয় নাম: বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনিজুয়েলা।
- রাজধানী: কারাকাস।
- দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ মারাকাইবো হ্রদ ভেনিজুয়েলাতে অবস্থিত।
- ভেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত।

অন্যদিকে,
- বলিভিয়া ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়।

উৎস: Britannica.
১২,২৮২.
ডলার কূটনীতি (Dollar Diplomacy) চালু করেন মার্কিন কোন প্রেসিডেন্ট?
  1. জন এফ কেনেডি
  2. উড্রো উইলসন
  3. উইলিয়াম হাওয়ার্ড টাফট
  4. ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট
ব্যাখ্যা
• ডলার ডিপ্লোম্যাসি, ১৯০৯–১৯১৩: 
- উইলিয়াম হাওয়ার্ড টাফট ও  পররাষ্ট্রমন্ত্রী ফিল্যান্ডার সি. নক্স “ডলার ডিপ্লোম্যাসি” নামে পরিচিত একটি বৈদেশিক নীতি অনুসরণ করেন।
- সময়: ১৯০৯ থেকে ১৯১৩ সাল ।

• নীতির উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গি:

- টাফট এবং কর্পোরেট আইনজীবী নক্স যিনি যুক্তরাষ্ট্রের বৃহৎ কনগ্লোমারেট ইউ.এস. স্টিল  এর প্রতিষ্ঠাতা ছিলেন।
- উভয়েই বিশ্বাস করতেন যে কূটনীতির লক্ষ্য হওয়া উচিত বিদেশে স্থিতিশীলতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা,
- যা আমেরিকার বাণিজ্যিক স্বার্থকে সর্বোত্তমভাবে উন্নীত করবে।

• ডলার ডিপ্লোম্যাসির প্রয়োগ:
- এই নীতির প্রয়োগ সবচেয়ে বেশি দেখা যায় ক্যারিবীয় অঞ্চল ও মধ্য আমেরিকায় যুক্তরাষ্ট্রের বিস্তৃত হস্তক্ষেপে।
- এসব হস্তক্ষেপ মূলত ওই অঞ্চলে আমেরিকান আর্থিক স্বার্থ রক্ষার জন্যই নেওয়া হয়।

উৎস: History.com. [Link]
১২,২৮৩.
কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস?
  1. ক) ভারত
  2. খ) সুইডেন
  3. গ) ইউ.এস.এ
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
কংগ্রেস
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ। 
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং উচ্চকক্ষ 'সিনেট' (The Senate) নামে পরিচিত।
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঐতিহ্য অনুসারে 'নিম্নকক্ষ' বা 'প্রতিনিধি সভা হল মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ আর উচ্চকক্ষ বা ‘সিনেট' হল অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ।
- মার্কিন কংগ্রেসের প্রতিনিধি সভা ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এ দু'টি দলের প্রাধান্য বিদ্যমান। 

উৎস: রাষ্ট্রবিজ্ঞান : বৈদেশিক রাজনৈতিক ব্যবস্থা, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,২৮৪.
ডোনাল্ড ট্রাম্প কবে শপথ গ্রহণ করবেন? [জানুয়ারি, ২০২৫]
  1. ২০ জানুয়ারি
  2. ২১ জানুয়ারি
  3. ৩০ জানুয়ারি
  4. ৩১ জানুয়ারি
ব্যাখ্যা
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ: 
- শপথ গ্রহণের তারিখ: ২০ জানুয়ারি ২০২৫।
- সময়: দুপুর নাগাদ (ইস্টার্ন টাইম)।
- প্রথমে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ নেবেন, তারপর ডোনাল্ড ট্রাম্প।
- স্থান: ইউএস ক্যাপিটল বিল্ডিং, ওয়াশিংটন ডিসি।
- এটি হোয়াইট হাউস থেকে প্রায় ১.২ মাইল দূরে অবস্থিত।
- দুপুরে ইউএস ক্যাপিটলে শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রশাসনের ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে।
- প্রধান বিচারপতি জন রবার্টস শপথ গ্রহণ করাবেন।
- ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট উভয়ই মার্কিন সংবিধান রক্ষা এবং দায়িত্ব পালনের অঙ্গীকার করবেন।
- শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট উদ্বোধনী ভাষণ দেবেন, যেখানে তিনি দেশের জন্য তার লক্ষ্য ও পরিকল্পনা উপস্থাপন করবেন।
- এই ঐতিহ্য প্রথম শুরু হয়েছিল ১৭৮৯ সালে, যখন জর্জ ওয়াশিংটন মাউন্ট ভার্নন থেকে নিউ ইয়র্ক সিটি পর্যন্ত শপথ নিতে যাত্রা করেন।
- ২০২৫ সালের উদ্বোধনী দিনটি মার্টিন লুথার কিং জুনিয়র দিবসের সঙ্গেও মিলে গেছে।
- এটি দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল।

উৎস: Telegraph (২ জানুয়ারি, ২০২৫)
১২,২৮৫.
রামসার কনভেনশন স্বাক্ষরকারী দেশ কয়টি? [ডিসেম্বর, ২০২৪]
  1. ১৭৯টি
  2. ১৮৩টি
  3. ১৭২টি
  4. ১৭৭টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

রামসার কনভেনশন:

- রামসার কনভেনশন (Ramsar Convention) বা রামসার চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- এটি একমাত্র আন্তর্জাতিক চুক্তি যা শুধুমাত্র জলাভূমি সংরক্ষণের উপর ভিত্তি করে কাজ করে।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- স্বাক্ষরকারী দেশ: ১৭২টি।
- রামসার কনভেনশনের মূল উদ্দেশ্য: জলাভূমি সংরক্ষণ, টেকসই ব্যবহারের প্রচার, বিশ্বব্যাপী সহযোগিতা।

⇒ ১৯৯৭ সাল থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে IUCN, UNESCO-সহ বিভিন্ন আন্তর্জাতিক, সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে ১০০টিরও বেশি দেশে পরিবেশ সচেতন নাগরিকরা পালন করে আসছেন।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।
১২,২৮৬.
ইসলামী উন্নয়ন ব্যাংকের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) রিয়াদ
  2. খ) ম্যানিলা
  3. গ) জেদ্দা
  4. ঘ) করাচি
ব্যাখ্যা

- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB- Islamic Development Bank) ওআইসির একটি বিশেষায়িত ইনস্টিটিউট।
- এর কার্যক্রম শুরু হয় ২০ অক্টোবর, ১৯৭৫ সালে।
- এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭ টি।
- সর্বশেষ সদস্য গায়ানা।
- এই সংস্থার সদস্যপদ লাভের যোগ্যতা ওআইসির সদস্য হওয়া লাগবে।
- এর বর্তমান সভাপতি বন্দর আল হাজ্জার। - বাংলাদেশে আইডিবির কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সাল থেকে।
উৎসঃ ইসলামী উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।

১২,২৮৭.
পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
  1. ক) হোয়াংহো
  2. খ) নীল
  3. গ) আমাজান
  4. ঘ) কঙ্গো
ব্যাখ্যা
- পানি প্রবাহ ও প্রশস্ততায় আমাজন নদী পৃথিবীর বৃহত্তম নদী। 
- দৈর্ঘ্যে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- নদীটির উৎপত্তি আন্দিজ পর্বতমালার পেরু অংশে।
- এটি প্রায় ৬,৪০০ কিলোমিটার পথ অতিক্রম করে ব্রাজিলের উত্তর-পূর্ব উপকূল বরাবর আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।

সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা।
১২,২৮৮.
নেপাল কত সালে জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য পাহাড়ের চূড়ায় মন্ত্রিসভার বৈঠক করে?
  1. ২০১২ সালে
  2. ২০১১ সালে
  3. ২০১০ সালে
  4. ২০০৯ সালে
ব্যাখ্যা
জলবায়ু:
 - ২০০৯ সালে নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার ও অন্য ২২ জন মন্ত্রী সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ১৯২ ফুট ওপরে কালাপাথর শৃঙ্গে বৈঠকে বসেন৷
- প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল বলেন, বৈশ্বিক উষ্ণতার ক্ষতিকারক প্রভাব যেসব দেশের উপর পড়ছে তার মধ্যে নেপাল অন্যতম৷ হিমালয়ের বরফ বিপজ্জনক মাত্রায় গলছে।
- হিমালয়ের হিমবাহ এশিয়ার প্রধান ১০টি নদীর উৎস। বিশ্ব উষ্ণায়নের কারণে আগামী ৫ দশকে এই নদীগুলো শুকিয়ে যেতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
- হিমালয় পর্বতমালার ১৪টি পর্বতশৃঙ্গের ৮টিই রয়েছে নেপালে।

অন্যদিকে,
- মালদ্বীপ ২০০৯ সালেই জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য সাগরের তলদেশে মন্ত্রীসভার বৈঠক করেছিলো।

উৎস: CVF ওয়েবসাইট এবং ডয়েচ ভেলে ও বাংলা বিডি নিউজ পত্রিকা রিপোর্ট।
১২,২৮৯.
যুক্তরাজ্যের ৭৭তম প্রধানমন্ত্রী কে?
  1. ক) নাইজেল ফারাজ
  2. খ) থেরেসা মে
  3. গ) বরিস জনসন
  4. ঘ) টনি ব্লেয়ার
১২,২৯০.
SDR সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF-এর গঠনতন্ত্র সংশোধন হয়েছিল?
  1. ১৯৬৮ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৭০ সালে
  4. ১৯৭১ সালে
ব্যাখ্যা
SDR:
- SDR এর পূর্ণরূপ: Special Drawing Rights.
- IMF একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ ইস্যু করে যা বিশেষ SDRs নামে পরিচিত।
- এটি সদস্য দেশগুলির অফিসিয়াল রিজার্ভের পরিপূরক হতে পারে।
- IMF সদস্যরা স্বেচ্ছায় নিজেদের মধ্যে মুদ্রার জন্য SDR বিনিময় করতে পারে।

উল্লেখ্য,
- IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করেছিল। 

উৎস: IMF ওয়েবসাইট।
১২,২৯১.
চীন ও ব্রিটেনের মধ্যে প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি ঘটায় কোন চুক্তির মাধ্যমে?
  1. ভার্সাই চুক্তি
  2. নানজিং চুক্তি
  3. লুজান চুক্তি
  4. প্যারিস চুক্তি
ব্যাখ্যা
• নানজিং চুক্তি (২৯শে আগস্ট, ১৮৪২) চীন ও ব্রিটেনের মধ্যে প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি ঘটায়, যা চীন ও বিদেশী শক্তির মধ্যে অসম চুক্তি হিসেবে পরিচিতি লাভের সূচনা করে।

• নানজিং চুক্তির মূল বিষয়গুলি:

- চীন হংকংকে গ্রেট ব্রিটেনের কাছে হস্তান্তর করে আঞ্চলিক অধিকার ।
- ক্ষতিপূরণ চীনকে ব্রিটেনকে একটি বড় ক্ষতিপূরণ দিতে হয়েছিল।
- বাণিজ্য বন্দর এই চুক্তির ফলে ব্রিটিশ বণিকরা যেখানে ব্যবসা-বাণিজ্য করতে এবং বসবাস করতে পারত, সেই চুক্তির বন্দরের সংখ্যা এক থেকে পাঁচে উন্নীত হয়। এর মধ্যে ছিল গুয়াংজু এবং সাংহাই।
- শুল্ক চীন একটি "ন্যায্য এবং যুক্তিসঙ্গত" শুল্ক প্রতিষ্ঠায় সম্মত হয়েছে।

• ১৮৪৩ সালে ব্রিটিশ বগ সম্পূরক চুক্তি নানজিং চুক্তিকে আরও শক্তিশালী করে, ব্রিটিশ নাগরিকদের বহির্মুখী অধিকার এবং চীন অন্যান্য দেশগুলিকে যে কোনও সুযোগ-সুবিধা প্রদান করে। এই চুক্তিগুলি অন্যান্য পশ্চিমা শক্তির সাথে চুক্তির জন্য একটি টেমপ্লেট হিসেবে কাজ করে, বহির্মুখীতা প্রসারিত করে এবং চুক্তি বন্দরের মধ্যে বিদেশীদের স্বাধীন আইনি, বিচার বিভাগীয়, পুলিশ এবং কর ব্যবস্থা প্রদান করে।

উৎস: ব্রিটানিকা।
১২,২৯২.
Dead Sea কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?
  1. ইসরায়েল এবং জর্ডান
  2. ইসরায়েল এবং সিরিয়া
  3. সুদান এবং জর্ডান
  4. সিরিয়া এবং লেবানন
ব্যাখ্যা
Dead Sea:
- Dead Sea হলো একটি স্থলবেষ্টিত লবণের হ্রদ।
- এটি দক্ষিণ-পশ্চিম এশিয়ার ইসরায়েল এবং জর্ডানের মধ্যে অবস্থিত।

⇒ Dead Sea এর প্রধান বৈশিষ্ট্য হলো এর অত্যন্ত উচ্চ লবণাক্ততা, যা এর পানি এমনভাবে অতি লবণাক্ত করে তোলে যে, এতে কোনো জীবন্ত প্রাণী বাস করতে পারে না, তাই এর নাম "মৃত সাগর"।
- এটি পৃথিবীর সবচেয়ে নীচু স্থান, প্রায় ৪৩০ মিটার (১,৪১০ ফুট) সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে।
- পানিতে মানুষ ডুবে গেলেও ডেড সি বা মৃত সাগর এমন একটি হ্রদ যেখানে কেউ ডুবে না।
- এর পানি এতটাই ঘণ যে ওই পানিতে কেউ চাইলে শুয়েও থাকতে পারে।
- এতে কোন মাছ উৎপাদন হয় না।
- এই হ্রদটি ইসরায়েল, পশ্চিমতীর ও জর্ডানের সীমান্ত ঘেঁষে অবস্থিত।

উৎস: Britannica.
১২,২৯৩.
ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
  1. ৫৪৩
  2. ৫৪৫
  3. ৪১৪
  4. ৫৪০
ব্যাখ্যা
ভারত:
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত।
- ভারত স্বাধীনতা লাভ করে: ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- সংবিধান কার্যকর হয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।

উল্লেখ্য,
- জাতীয় প্রতীক: অশোকচক্র।
- অঙ্গরাজ্য: ২৮টি।
- আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট। যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)।
- ভারতের লোকসভার আসন সংখ্যা: ৫৪৩টি।
- ভারতের রাজ্যসভার আসন সংখ্যা: ২৪৫টি।

উৎস: Ministry of External Affairs.
১২,২৯৪.
ওয়াটার লু’র যুদ্ধে কার কাছে নেপোলিয়নের পরাজয় হয়?
  1. ডিউক অব মার্লবোরো
  2. ডিউক অব রিচমন্ড
  3. ডিউক অব ওয়েলিংটন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
ওয়াটার লু’র যুদ্ধ:
– ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হন।
– ১৮১৪ সালে প্রুশিয়া, অস্ট্রিয়াসহ বেশ কিছু দেশের সেনাবাহিনী ফ্রান্স আক্রমণ করে এবং নেপোলিয়নকে ক্ষমতাচ্যুত করে সেন্ট এলবা দ্বীপে নির্বাসন দেয় (প্রথম নির্বাসন) ।
– তবে তিনি আবার ফ্রান্সের ক্ষমতায় আসেন।
– ১৮১৫ সালের ১৮ জুন ওয়াটার লু’র যুদ্ধ সংঘটিত হয় বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে।
– নেপোলিয়ন প্রায় ৭২ হাজার সৈন্য নিয়ে ডিউক অব ওয়েলিংটন আর্থার ওয়েলেসলির নেতৃত্বে ৬৮ হাজার সৈন্যবিশিষ্ট ব্রিটিশ সেনাবাহিনীর মুখোমুখি হন।
– ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের বাহিনী ও সম্মিলিত ব্রিটিশ-প্রুশিয়ান বাহিনীর মধ্যে সংঘটিত হয়।
– ওয়াটার লু’র যুদ্ধে ডিউক অব ওয়েলিংটনের কাছে নেপোলিয়নের পরাজয় হয় এবং নেপোলিয়ন শাসনের অবসান ঘটে।
– এরপর তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয় (দ্বিতীয় নির্বাসন) ।

উৎস: i) কালের কণ্ঠ।
ii) Britannica.
১২,২৯৫.
'আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ - ২০২৪' এ চ্যাম্পিয়ন হয় -
  1. সাউথ আফ্রিকা
  2. ভারত
  3. নিউজিল্যান্ড
  4. অস্ট্রেলিয়া
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ - ২০২৪' এ চ্যাম্পিয়ন হয় - নিউজিল্যান্ড।

• 'আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ - ২০২৪':
- ৩ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয় ১০ দলের নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ।
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলে।
- ‘এ’ গ্রুপে- অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকা।
- ‘বি’ গ্রুপে- বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড।

উৎস: আইসিসি ওয়েবসাইট।
১২,২৯৬.
IMF এর প্রধান লক্ষ্য কী?
  1. অর্থনৈতিক বিরোধ নিষ্পত্তিকরণ
  2. আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা বৃদ্ধি
  3. দেশের বাজেটে হস্তক্ষেপ করা
  4. অবকাঠামোতে বিনিয়োগ করা
ব্যাখ্যা
IMF এর প্রধান লক্ষ্য তিনটি:
• আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা বৃদ্ধি করা। 
• বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্প্রসারণকে উৎসাহিত করা।
• সমৃদ্ধির ক্ষতি করবে এমন নীতি নিরুৎসাহিত করা।

IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- IMF গঠনের সিদ্ধান্ত: ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭ সাল।
- সদর দপ্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯১টি। 
- সর্বশেষ সদস্য: লিনচেইনস্টাইন।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট।
১২,২৯৭.
African Union has suspended which nation after the military coup?
  1. ক) Niger
  2. খ) Guinea
  3. গ) Nigeria
  4. ঘ) Kenya
ব্যাখ্যা
The African Union has suspended Guinea after a military coup.
The African Union (AU) said that it was suspending Guinea's membership in the bloc after a military junta overthrew the government.
The move comes after a military junta arrested Guinea's President Alpha Conde and dissolved the country's constitution.
Source: dw.com
১২,২৯৮.
উইনস্টন চার্চিলকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় কত সালে?
  1. ক) ১৯৫৩
  2. খ) ১৯৫৪
  3. গ) ১৯৫৫
  4. ঘ) ১৯৫৬
ব্যাখ্যা
উইনস্টন চার্চিল (১৮৭৪ - ১৯৬৫)
• উইনস্টন চার্চিল ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম সেরা রাজনীতিবিদ। তিনি নিজেকে জনসেবায় নিবেদিত করেছিলেন। 
• ১৯৪০-১৯৪৫ তিনি প্রথম বারের মত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৫১-১৯৫৫ সালে তিনি দ্বিতীয় বারের মত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 
• দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল।
• ‘The Second World War’ গ্রন্থের জন্যে তিনি ১৯৫৩ সালে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন।
• ১৯৬৩ সালে জন এফ কেনেডি  চার্চিলকে যুক্তরাষ্ট্রের সম্নানসূচক নাগরিকত্ব প্রদান করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
১২,২৯৯.
কোন মুদ্রাটি SDR ভুক্ত নয়?
  1. Pound Sterling
  2. Won
  3. Yuan
  4. Yen
ব্যাখ্যা
• Special Drawing Rights (SDR):
- The International Monetary Fund (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) সিস্টেম প্রবর্তন করে।
- SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
- SDR কে IMF এর ভার্চুয়াল মুদ্রাও বলা হয়।
- এটির মান IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়।
মুদ্রা গুলো নিম্নরুপ:
- মার্কিন ডলার (মার্কিন মুদ্রা)।
- ইউরো(Euro),
- ইউয়ান/রেনমিনবি(Yuan) (চাইনিজ মুদ্রা)।  
- ইয়েন (Yen) ( জাপানীজ মুদ্রা )। 
- পাউন্ড স্টার্লিং(Pound Sterling) ( ব্রিটিশ মুদ্রা)।

♠ Won দক্ষিন কোরিয়ার মুদ্রা যা SDR মুদ্রার অন্তর্ভুক্ত নয়।

উৎস: IMF ওয়েবসাইট।
১২,৩০০.
রেনেসাঁর সূত্রপাত হয় - 
  1. ইতালিতে 
  2. ফ্রান্সে 
  3. ইংল্যান্ডে 
  4. জার্মানিতে 
ব্যাখ্যা

 রেনেসাঁ:
- রেনেসাঁ মানে হলো পুনর্জন্ম বা পুনর্জাগরণ।
- মধ্যযুগে ইউরোপের সংস্কৃতি ও শিল্পচর্চায় প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতির পুনর্জাগরণকে রেনেসাঁ হিসেবে অভিহিত করা হয়।
- ইতালির ফ্লোরেন্স শহরে প্রথম রেনেসাঁর সূত্রপাত ঘটে।
- পরবর্তীতে তা ইতালির অন্যান্য শহর এবং ইউরোপের অপরাপর দেশে বিস্তার লাভ করে।
- ইউরোপে রেনেসাঁ শুরু হয় চতুর্দশ শতাব্দীতে।
- ১৪শ থেকে ১৬শ শতককে রেনেসাঁর সময়কাল বিবেচনা করা হয়।
- তৎকালীন সময়ে ইউরোপীয় বিত্তবান ও ধনিক শ্রেণীর পৃষ্ঠপোষকতার ফলে রেনেসাঁ সংঘটিত হয়।

উৎস: Britannica.com