বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১১২ / ২৭২ · ১১,১০১১১,২০০ / ২৭,৩৪৭

১১,১০১.
Accord and Alliance are related to _____ industry.
  1. Garments
  2. Insurance
  3. Banking
  4. Mining and minerals
ব্যাখ্যা
- পোশাকশিল্পের অগ্নি এবং ভবন নিরাপত্তায় একর্ড ২০১৩ সালের ১৫ মে তারিখে স্বাক্ষরিত একটি চুক্তি।
- পোশাকশিল্পের নিরাপত্তা বিধান ও কর্মপরিবেশের উন্নয়নে গঠিত হয় ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড ও আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স।
- অ্যাকর্ড হল ২০টি দেশের ২০০ ক্রেতার জোট।
- তারা কারখানার অবকাঠামোগত নিরাপত্তার উন্নয়নে পোশাকশিল্প মালিকদের ওপর চাপ সৃষ্টি করেন এবং সহযোগিতা করেন।

তথ্যসূত্র - ডেইলী স্টার ও বিবিসি বাংলা পত্রিকার রিপোর্ট।
১১,১০২.
নবম T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. আফগানিস্তান
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
নবম আইসিসি T-20 বিশ্বকাপ - ২০২৪

• আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ
• সময়কাল:  ২⎯২৯ জুন, ২০২৪
• অংশগ্রহণকারী দল: ২০টি 
• মোট ম্যাচ: ৫৫টি 
• উদ্বোধনী ম্যাচ: যুক্তরাষ্ট্র বনাম কানাডা
• ফাইনাল ম্যাচ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা 
• চ্যাম্পিয়ন দল: ভারত
• রানার্স আপ দল: দক্ষিণ আফ্রিকা 
• ম্যান অব দ্যা ফাইনাল: বিরাট কোহলি (ভারত)  
• ম্যান অব দ্যা টুর্নামেন্ট: যশপ্রীত বুমরা (ভারত) 
• সর্বোচ্চ রান সংগ্রাহক: রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)
• সর্বোচ্চ উইকেট শিকারি: ফজলহক ফারুকি (আফগানিস্তান) ও আর্শদ্বীপ সিং (ভারত) 
• হ্যাটট্রিক (মোট ৩টি): প্যাট কামিন্স: ২টি (অস্ট্রেলিয়া) , ক্রিস জর্ডান: ১টি (ইংল্যান্ড) 
•  টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে টানা দুই ম্যাচে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের রেকর্ড করেন প্যাট কামিন্স। 
•  সর্বোচ্চ মেডেন অভার:  লোকি ফার্গুসন (নিউজিল্যান্ড)।

উৎস: আইসিসি ওয়েবসাইট।
১১,১০৩.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. জোসেফ স্ট্যালিন
  2. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  3. লয়েড জর্জ
  4. উইনস্টন চার্চিল
ব্যাখ্যা
• দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিলো জার্মানি, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিলো ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার নেতা বা প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

উৎস: হিস্টোরি ও ব্রিটানিকা কম।
১১,১০৪.
হলোকাস্টে নাৎসিরা 'Final Solution to the Jewish Question' নামে যে পরিকল্পনা গ্রহণ করে, তার আনুষ্ঠানিক সমন্বয় হয় কোন কনফারেন্সে?
  1. মিউনিখ কনফারেন্স
  2. ইয়াল্টা কনফারেন্স
  3. ওয়ানসি কনফারেন্স
  4. এভিয়ান কনফারেন্স
ব্যাখ্যা

→ হলোকাস্টে নাৎসিরা 'Final Solution to the Jewish Question' নামে যে পরিকল্পনা গ্রহণ করে, তার আনুষ্ঠানিক সমন্বয় হয় ওয়ানসি কনফারেন্সে।

হলোকাস্ট:
- হলোকাস্ট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি ও তার সহযোগীদের দ্বারা পরিচালিত ইহুদি গণহত্যা।
- এই সময় প্রায় ৬০ লক্ষ ইহুদি পুরুষ, নারী ও শিশুকে হত্যা করা হয়।
- এছাড়াও লক্ষ লক্ষ রোমা (জিপসি), প্রতিবন্ধী, সমকামী, রাজনৈতিক বিরোধী ও অন্যান্য গোষ্ঠীর লোকও শিকার হয়েছিল।
- এটিকে নাৎসিরা 'ইহুদি সমস্যার চূড়ান্ত সমাধান' (Final Solution) নামে অভিহিত করত।
- আউশভিৎজ, ট্রেবলিঙ্কা, সোবিবোরের মতো মৃত্যুশিবিরে গ্যাস চেম্বার ও ক্রিমেটরিয়াম ব্যবহার করা হয়।
- অ্যাডলফ হিটলারের নাৎসি আদর্শে ইহুদিদের "অধঃস্তন জাতি" (Untermenschen) ও জার্মান জাতির শত্রু হিসেবে দেখা হতো।
- এটি জাতিগত শ্রেষ্ঠত্ব (Aryan supremacy), Lebensraum (জীবনস্থান) ও ইহুদি-বিদ্বেষের (antisemitism) উপর ভিত্তি করে গড়ে উঠেছিল।
- নাৎসি জার্মানির রাষ্ট্রীয় নীতির মাধ্যমে পরিচালিত হয়ে ইহুদি জাতির প্রায় পুরো ইউরোপীয় অংশকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল।
- এটি শুধু যুদ্ধের অংশ নয়, বরং একটি স্বতন্ত্র জাতিগত যুদ্ধ ছিল।

তথ্যসূত্র - Bitannica.com

১১,১০৫.
জাপানের হিরোশিমা শহরে কবে পারমাণবিক বোমার বিস্ফোরণ করা হয়?
  1. ১ আগস্ট ১৯৪৫ সালে
  2. ৬ আগস্ট ১৯৪৫ সালে
  3. ৯ আগস্ট ১৯৪৫ সালে
  4. ১৫ আগস্ট ১৯৪৫ সালে
ব্যাখ্যা
হিরোশিমা: 
- হিরোশিমা জাপানের হোনশু দ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।
- এটি হিরোশিমা উপসাগরের (Inland Sea) প্রধান শহর ও প্রশাসনিক কেন্দ্র।
- নামের অর্থ "বিস্তৃত দ্বীপ", যা ওটা নদীর ছয়টি শাখার ডেল্টার উপর অবস্থিত।
- ১৬শ শতকে সামন্তপ্রভু মোরি তেরুমোতো শহরটি দুর্গ নগরী হিসেবে প্রতিষ্ঠা করেন।
- ১৮৬৮ সালের পর এটি জাপানের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হয়ে ওঠে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি মিত্রবাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল।
- পরমাণু বোমা বিস্ফোরণ: ৬ আগস্ট ১৯৪৫ সাল। 
- মার্কিন বি-২৯ বোমারু বিমান সকাল ৮:১৫ মিনিটে প্রথম পরমাণু বোমাটি ফেলেছিল।
- বিস্ফোরণের ফলে শহরের অধিকাংশ অংশ ধ্বংস হয়ে যায়।
- ৭০,০০০ এর বেশি মানুষ তাৎক্ষণিকভাবে নিহত হন, এবং পরবর্তী বছরগুলোতে তেজস্ক্রিয়তার কারণে আরও বহু মানুষ মারা যান।
- হিরোশিমার উপর পরমাণু বোমা নিক্ষেপ ছিল মানব ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক ঘটনা।
- এর ফলে বিশ্বব্যাপী পারমাণবিক নিরস্ত্রীকরণ আন্দোলনের সূত্রপাত ঘটে।
- বর্তমানে হিরোশিমা শান্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতীক হিসেবে পরিচিত।
- আজও হিরোশিমার শান্তি স্মৃতিসৌধ ও জাদুঘর বিশ্ববাসীকে যুদ্ধের বিভীষিকার কথা মনে করিয়ে দেয়।

উৎস: Britannica.
১১,১০৬.
বাসেল কনভেনশন কোন সংস্থার অধীনে গৃহীত হয়?
  1. WHO
  2. UNEP
  3. IAEA
  4. IMO
ব্যাখ্যা

⇒ বাসেল কনভেনশন UNEP এর অধীনে গৃহীত হয়।

বাসেল কনভেনশন:
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- বাসেল কনভেনশন গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৯ সালে।
- বাসেল কনভেনশন গৃহীত হওয়ার স্থান: বাসেল, সুইজারল্যান্ড।
- এর কার্যক্রম শুরু হয় ৫ মে, ১৯৯২ সালে।
- জাতিসংঘের অধীনে বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক পরিবহন ও নিষ্পত্তি নিয়ন্ত্রণকারী চুক্তি বাসেল কনভেনশন।

⇒ উল্লেখ্য:
- বাংলাদেশকে 'বাসেল কনভেনশন' অনুমোদন করে ১৯৯৩ সালে।

তথ্যসূত্র - বাসেল কনভেনশন ওয়েবসাইট।

১১,১০৭.
তাসখন্দ চুক্তির মধ্যস্থতাকারী কে ছিলেন ?
  1. ক) নিকলাই কোসিগিন
  2. খ) রিচার্ড নিক্সন
  3. গ) রিচার্ড হলব্রুক
  4. ঘ) জিমি কার্টার
ব্যাখ্যা

তাসখন্দ চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন সোভিয়েত প্রধানমন্ত্রী নিকলাই কোসিগিন।
- তাসখন্দ চুক্তি হচ্ছে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পাদিত একটি চুক্তি,যা ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সমাধান করে।
- জাতিসংঘ,আমেরিকা ও সোভিয়েতর চাপে তাসখন্দ সম্মেলনে,ভারত ও পাকিস্তানকে তাদের পূর্বের চুক্তির বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করেছিল-একে অপরের জয়যুক্ত অঞ্চলগুলি ছেড়ে দিতে এবং কাশ্মীরের ১৯৪৯ সালের যুদ্ধবিরতির সীমান্ত চুক্তি মেনে চলা।

সূত্র: Live MCQ Lecture

১১,১০৮.
প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়?
  1. প্যারিস চুক্তি 
  2. ভার্সাই চুক্তি
  3. জেনেভা চুক্তি
  4. রোম চুক্তি 
ব্যাখ্যা

ভার্সাই চুক্তি Treaty of Versailles (1919):
- ভার্সাই চুক্তি ছিল প্রথম বিশ্বযুদ্ধ শেষে ১৯১৯ সালের প্যারিস শান্তি সম্মেলনের প্রধান চুক্তি।
- এটি ২৮ জুন ১৯১৯ সালে ভার্সাই প্রাসাদের "হল অব মিররস"-এ মিত্রশক্তি এবং জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয় এবং ১০ জানুয়ারি ১৯২০ সালে কার্যকর হয়।
- মিত্রশক্তির মধ্যে যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং চীন অন্যতম সদস্য।
- ভার্সাই চুক্তি জার্মানির উপর কঠোর ক্ষতিপূরণ আরোপ করে।
- চুক্তির মাধ্যমে জার্মানির কিছু অঞ্চল প্রতিবেশী দেশগুলোর কাছে হস্তান্তর করা হয় এবং কিছু অঞ্চল আন্তর্জাতিক তত্ত্বাবধানে রাখা হয়।
- এছাড়া, জার্মানির উপনিবেশগুলো ছিনিয়ে নেওয়া হয়, তাদের সামরিক ক্ষমতা কঠোরভাবে সীমিত করা হয় এবং মিত্রশক্তিকে যুদ্ধের ক্ষতিপূরণ প্রদানের জন্য বাধ্য করা হয়।
- এই চুক্তির মাধ্যমে "লিগ অফ নেশন্স" (League of Nations) প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী সময়ে আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়াও,
• প্যারিস চুক্তি:
- ফ্রান্সের প্যারিস শহরের নামানুসারে একটি আন্তর্জাতিক চুক্তি ,
-  এটি ২০১৫ সালের ডিসেম্বরে গৃহীত হয়েছিল, যার লক্ষ্য ছিল বিশ্ব উষ্ণায়নে অবদান রাখে এমন গ্যাসের নির্গমন হ্রাস করা।
- প্যারিস চুক্তিটি কিয়োটো প্রোটোকলকে উন্নত এবং প্রতিস্থাপন করার লক্ষ্যে তৈরি হয়েছিল ,
- যা গ্রিনহাউস গ্যাসের নির্গমন রোধ করার জন্য পূর্ববর্তী একটি আন্তর্জাতিক চুক্তি ছিল ।
- এটি ৪ নভেম্বর, ২০১৬ তারিখে কার্যকর হয় এবং ১৯৫টি দেশ স্বাক্ষর করেছে এবং ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ১৯০টি দেশ এটি অনুমোদন করেছে।

• জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত কিছু মৌলিক নীতি নির্ধারণ করে।
- এই কনভেনশনগুলি মূলত যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত।
- সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১২ আগস্ট, ১৯৪৯ সালে।
- এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

• রোম চুক্তি: 
- ১৯৫৭ সালের ২৫শে মার্চ রোম চুক্তি স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় ১৯৫৮ সালের ১ জানুয়ারি।
- এই ‍চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি গঠিত হয়।
- এতে বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, ফ্রান্স, ইতালি ও জার্মানি স্বাক্ষর করে।
- পরবর্তীতে ১৯৯৩ সালের ১ নভেম্বর ম্যাস্ট্রিক্ট চুক্তি কার্যকরের মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইরোপিয়ান ইউনিয়নে পরিণত হয়।

উৎস: Britannica.

১১,১০৯.
জাতিসংঘ নামটির ধারণা কে দিয়েছিলেন?
  1. ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  2. উইনস্টন চার্চিল
  3. হ্যারি এস ট্রুম্যান
  4. জোসেফ স্ট্যালিন
ব্যাখ্যা
আটলান্টিক সনদ: 
- জাতিসংঘের সনদের উৎপত্তি ১৯৪১ সালের ১৪ আগস্ট স্বাক্ষরিত আটলান্টিক সনদের মাধ্যমে। 
- আটলান্টিক সনদে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল "তাদের নিজ নিজ দেশের জাতীয় নীতিতে কিছু সাধারণ নীতি প্রকাশ করেছিলেন যার উপর তারা বিশ্বের উন্নত ভবিষ্যতের জন্য তাদের আশার ভিত্তি স্থাপন করে"।
- এই দলিলের অষ্টম অনুচ্ছেদে, ঘটনাক্রমে ভবিষ্যতে "সাধারণ নিরাপত্তার একটি বৃহত্তর এবং স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠার" কথা উল্লেখ করা হয়েছে।
- জাতিসংঘ নামটির ধারণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১,১১০.
ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরকে সংযোগকারী জলপথ কোনটি?
  1. মালাক্কা প্রণালী
  2. পক প্রণালী
  3. হরমুজ প্রণালী
  4. ডোভার প্রণালী
ব্যাখ্যা

মালাক্কা প্রণালী:
- এটি ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরকে সংযোগকারী জলপথ।
- মালাক্কা প্রণালী সুমাত্রা এবং মালয় উপদ্বীপের মধ্যে অবস্থিত।
- এর আয়তন প্রায় ২৫,০০০ বর্গ মাইল (৬৫,০০০ বর্গ কিমি)।
- প্রণালীটি ৫০০ মাইল (৮০০ কিমি) দীর্ঘ।
- এটি দক্ষিণে মাত্র ৪০ মাইল (৬৫ কিমি) ও উত্তরে ১৫৫ মাইল (২৪৯ কিমি) পর্যন্ত বিস্তৃত।
- প্রণালীটি বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণকারী শিপিং চ্যানেলগুলির মধ্যে একটি।

তথ্যসূত্র - Britannica.com

১১,১১১.
শেনজেন ভুক্ত ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি?
  1. ২২টি
  2. ২৫টি
  3. ২৭টি
  4. ২৯টি
ব্যাখ্যা

• শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি [ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত]।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।  [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- ২০২৪ সালের মার্চে ইউরোপে অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া। 

তথ্যসূত্র: European Union ওয়েবসাইট।

১১,১১২.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে?
  1. ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর
  2. ১৯৩৮ সালের ১ সেপ্টেম্বর
  3. ১৯৪০ সালের ১ সেপ্টেম্বর
  4. ১৯৩৯ সালের ১ অক্টোবর
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিলো জার্মানি, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিলো ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ৭ মে, ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক সংঘাত; এর ফলে ৭০ থেকে ৮৫ মিলিয়ন প্রাণহানি ঘটে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

উৎস: হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
১১,১১৩.
ইয়োম কিপুর যুদ্ধ সংঘটিত হয় -
  1. ক) ১৯৪৮ সালে
  2. খ) ১৯৫৬ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৭৩ সালে
ব্যাখ্যা
ইয়োম কিপুর যুদ্ধ:
- আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে ইয়োম কিপুর যুদ্ধে।
- Yom Kippur War নামে পরিচিত চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ।
- ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৭৩ সালে। 
- ইহুদিদের পবিত্র দিন ইয়ম কিপুরের সময় ইসরায়েল-অধিকৃত অঞ্চলে আরব জোটের অতর্কিত হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়।
- এই যুদ্ধ মিশর ও সিরিয়ার নেতৃত্বাধীন জোট এবং ইসরায়েলের মধ্যে ১৯৭৩ সালের ৬ থেকে ২৫ অক্টোবরের মধ্যে সংঘটিত হয়।
- মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে।
- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে তাদের নিজ নিজ মিত্রদের এসময়ে সহায়তা করে।
- ফলে দুইটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।
- এসময় মুসলিম পবিত্র মাস রমজান ছিল।
- এই যুদ্ধ অক্টোবর যুদ্ধ ও রমজান যুদ্ধ নামেও পরিচিত।

উল্লেখ্য,
- মোট ৪টি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।
- ১ম আরব-ইসরাইল যুদ্ধ ১৯৪৮ সালে ইসরায়েল এবং আরব রাষ্ট্রসমূহ ও ফিলিস্তিনি আরব বাহিনীর গুলোর সম্মিলিত সামরিক বাহিনী মধ্যে সংঘটিত হয়। এটি আরবিতে নাকবা (বিপর্যয়) ও হিব্রুতে মিলখেমেত হাতজমাউত (স্বাধীনতা যুদ্ধ) বলে পরিচিত।
- ২য় আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৫৬ সালে।
- ৩য় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৬৭ সালে। ১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করেছিল। এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।

উৎস: Worldatlas.com.
১১,১১৪.
কোন সভ্যতাটি বর্তমান ইরাক অঞ্চলে গড়ে উঠেছিল?
  1. সিন্ধু সভ্যতা
  2. মায়া সভ্যতা
  3. মেসোপটেমীয় সভ্যতা
  4. চীনা সভ্যতা
ব্যাখ্যা
মেসোপটেমীয় সভ্যতা:
- খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দে মিশরে যখন নগর সভ্যতা গড়ে উঠেছিল, সেই সময় আরো কিছু নগর সভ্যতা গড়ে ওঠে।
- এই নগর সভ্যতাগুলোর আলাদা আলাদা নাম থাকলেও, একই ভূখণ্ডে গড়ে ওঠার কারণে এদেরকে একত্রে মেসোপটেমীয় সভ্যতা বলা হয়।
- বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমীয়া অঞ্চল অবস্থিত।
- মেসোপটেমীয়া একটি গ্রিক শব্দ।
- যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
- মেসোপটেমীয়া বলতে টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা- ফোরাত) এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে বোঝায়।
- এই উর্বর ভূখণ্ডের উত্তরে আর্মেনিয়ার পার্বত্যাঞ্চল, পশ্চিম ও দক্ষিণে আরব মরুভূমি; দক্ষিণ-পূর্বে পারস্য উপসাগর, পূর্বে এলাম পার্বত্যাঞ্চল এবং পশ্চিমে ভূমধ্যসাগর অবস্থিত।
- আনুমানিক খ্রিস্টপূর্ব ৫,৫০০ অব্দে দক্ষিণ মেসোপটেমীয়ার অধিবাসীরা ইউফ্রেতিস নদীর পানির প্রবাহ পরিবর্তন করে এবং পানি সেচের ব্যবস্থা করতে শেখে। - মেসোপটেমীয়ায় কৃষি কাজের জন্য এ ধরনের সেচ ব্যবস্থার খুবই দরকার ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১,১১৫.
তিউনিসিয়া ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কত তারিখে অভিবাসনসংক্রান্ত চুক্তি করেছে?
  1. ১৭ মে, ২০২৩
  2. ১৭ জুন, ২০২৩
  3. ১৭ জুলাই, ২০২৩
  4. ১৭ আগস্ট, ২০২৩
ব্যাখ্যা
অভিবাসন মোকাবিলায় চুক্তি:
- ১৭ জুলাই, ২০২৩ তারিখে অভিবাসনসংক্রান্ত একটি চুক্তি করেছে তিউনিসিয়া ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- উভয় পক্ষ অভিবাসন বিষয়ে কৌশলগত ও ব্যাপক অংশীদারত্বের জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে।
- সমঝোতা স্মারকের উদ্দেশ্য অবৈধ অভিবাসন মোকাবিলা করা। পাশাপাশি তিউনিসিয়া ও ইইউর মধ্যে অর্থনৈতিকক সম্পর্ক বাড়ানো।
- ইউরোপমুখী শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের একটি বড় রুট তিউনিসিয়া।
- সাম্প্রতিক সময়ে তিউনিসিয়া দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

উৎস: ১৭ জুলাই, ২০২৩, প্রথম আলো।
১১,১১৬.
কনফুসিয়াস ছিলেন একজন বিখ্যাত-
  1. ক) চীনের দার্শনিক
  2. খ) ফ্রান্সের দার্শনিক
  3. গ) জার্মানির দার্শনিক
  4. ঘ) গ্রিসের দার্শনিক
ব্যাখ্যা
- কনফুসিয়াস ছিলেন প্রাচীন চীনের প্রখ্যাত দার্শনিক এবং চিন্তাবিদ।
- তিনি খ্রিস্টপূর্ব ৫৫১ সালের ২৮ সেপ্টেম্বর চীনের লু শহরে জন্মগ্রহণ করেন।
- তিনি প্রথম চীন দেশের প্রধান বিচারপতি ও পরে প্রধানমন্ত্রী হন।
- তার দর্শন ও রচনাবলী চীনসহ পূর্ব এশিয়ার জীবন দর্শনে বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে।
- কনফুসিয়াস মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন।
- তাঁর বিশ্বাস ছিল শিক্ষার মূল ভিত্তি হচ্ছে নীতিজ্ঞান।
- এই প্রাচীন চীনা দার্শনিক খ্রিস্টপূর্ব ৪৭৯ সালে মৃত্যু

উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
১১,১১৭.
বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে-
  1. ক) ১৯৮০ সালে
  2. খ) ১৯২৩ সালে
  3. গ) ১৯৭২ সালে
  4. ঘ) ১৯৭৬ সালে
ব্যাখ্যা

- Interpol এর পূর্ণরূপ হলো International Criminal Police Organisations।
- এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির সদরদপ্তর ছিলো অস্ট্রিয়ার ভিয়েনা শহরে।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিও শহরে সদরদপ্তর স্থাপন করা হয়।
- প্রথমে ১৬টি দেশ নিয়ে যাত্রা শুরু করলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
উৎসঃ ইন্টারপোল ওয়েবসাইট।

১১,১১৮.
সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি?
  1. ক) ৮টি
  2. খ) ১০টি
  3. গ) ৯টি
  4. ঘ) ৭টি
ব্যাখ্যা
সার্ক (SAARC)
▪ সার্ক (SAARC) - এর পূর্ণরূপ ‘South Asian Association for Regional Cooperation’। দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তরাষ্ট্রীয় সহোযোগীতা সংস্থা হচ্ছে সার্ক।
▪ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনসাধারনের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি সংস্থাটির মূল উদ্দেশ্য।  

এক নজরে সার্ক 
▪ প্রতিষ্ঠাকাল:- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান:- ঢাকা, বাংলাদেশ।
▪ সদস্য সংখ্যা:- ৮টি দেশ।
প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৭টি (বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা)। 
▪ প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Dhaka Summitt (৭ - ৮ ডিসেম্বর, ১৯৮৫)।
▪ সদরদপ্তর:- কাঠমন্ডু, নেপাল (১৭ জানুয়ারি, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়)।
▪ বর্তমান মহাসচিব - Esala Ruwan Weerakoon (শ্রীলঙ্কা)। তিনি ১ মার্চ, ২০২০ থেকে দ্বায়িত্ব পালন শুরু করেছেন।  

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট।
১১,১১৯.
‘ফ্রাইডেস ফর ফিউচার’ ‍মুভমেন্টের সূত্রপাত হয় কোন দেশ থেকে?
  1. ক) ফ্রান্স
  2. খ) নরওয়ে
  3. গ) সুইডেন
  4. ঘ) পোল্যান্ড
ব্যাখ্যা
‘ফ্রাইডেস ফর ফিউচার’ ‍মুভমেন্ট জলবায়ু পরিবর্তন বিষয়ে স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
এর প্রথম সূত্রপাত হয় ২০১৮ সালের আগস্টে সুইডেনে। সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ এই আন্দোলনের সূত্রপাত করেন।
এই আন্দোলনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবীতে সারা বিশ্বে স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুলে না গিয়ে রাজপথে নেমে আসে।
(সূত্রঃ ফ্রাইডেস ফর ফিউচার ‍মুভমেন্ট ওয়েবসাইট)
১১,১২০.
'বাংলাদেশ স্কয়ার' কোথায় অবস্থিত?
  1. সোমালিয়া
  2. লাইবেরিয়া
  3. কেনিয়া
  4. জাপান
ব্যাখ্যা
বাংলাদেশ স্কয়ার:
- 'বাংলাদেশ স্কয়ার' লাইবেরিয়ায় অবস্থিত।
- বাংলাদেশের শান্তি রক্ষীরা এটি নির্মাণ করেছে।
- লাইবেরিয়ার গবারঙ্গা (Gbarnga) শহরে অবস্থিত বাংলাদেশ স্কয়ার একটি বিনোদনমূলক ও শিক্ষামূলক প্রকল্প।
- লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (UNMIL) বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এটি প্রতিষ্ঠা করা হয়েছে।
- ২০০৮ সালের জানুয়ারিতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি এলেন মার্গারেথ লয় এই প্রকল্পটি উদ্বোধন করেন।

উল্লেখ্য,
- লাইবেরিয়া হচ্ছে পশ্চিম আফ্রিকার উপকূলের একটি দেশ।
- লাইবেরিয়ার ভূখণ্ড নিম্ন এবং বালুকাময় উপকূলীয় সমভূমি থেকে ঘূর্ণায়মান পাহাড় এবং আরও অভ্যন্তরীণ বিচ্ছিন্ন মালভূমি পর্যন্ত বিস্তৃত।
- লাইবেরিয়া আফ্রিকার একমাত্র কৃষ্ণাঙ্গ রাষ্ট্র যা কখনো ঔপনিবেশিক শাসনের অধীন হয়নি এবং আফ্রিকার প্রাচীনতম প্রজাতন্ত্র।
- ১৮৪৭ সালে লাইবেরিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় এবং এর সীমানা প্রসারিত করা হয়।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট ও লাইবেরিয়ান সংবাদ পত্র [লিঙ্ক]
১১,১২১.
Who was the promoter of Chinese 'One Belt One Road' initiative?
  1. ক) Jiang Zemin
  2. খ) Hanyu Pinyin
  3. গ) Singzo Abe
  4. ঘ) Xi Jinping
ব্যাখ্যা
 • 'ওয়ান বেল্ট ওয়ান রোড':
- ২০১৩ সালে 'ওয়ান বেল্ট ওয়ান রোড' নামে একটি উন্নয়ন কৌশল ও কাঠামো উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট শি জিং পিং।
- ২০১৬ সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এর ঢাকা সফরের সময় 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ যোগ দিয়েছিলো।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর পত্রিকা।
১১,১২২.
গ্রিনপিস যাত্রা শুরু করে কত সালে?
  1. ১৯৭০ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৭৩ সালে
ব্যাখ্যা
গ্রিনপিস:
- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠা: ১৯৭১ সালে।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ড।

তথ্যসূত্র - Greenpeace অফিসিয়াল ওয়েবসাইট।
১১,১২৩.
স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি (Anti-Personnel Landmines Convention) অন্য কী নামে পরিচিত?
  1. জেনেভা চুক্তি
  2. প্যারিস চুক্তি
  3. অটোয়া চুক্তি
  4. হেগ চুক্তি
ব্যাখ্যা

স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি (Anti-Personnel Landmines Convention):
- এর আরেক নাম অটোয়া চুক্তি।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে।
- কার্যকর হয়: ১ মার্চ, ১৯৯৯ সালে।
- স্বাক্ষরের স্থান: অটোয়া, কানাডা।
- স্বাক্ষরকারী দেশ: ১৬৪টি।
⇒ এর উদ্দেশ্য হলো Anti-Personnel Landmines বা স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও পরিবহন নিষিদ্ধ।

⇒ বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করে: ৭ মে, ১৯৯৮ সালে।
- চুক্তি অনুমোদন করে: ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে।

অন্যদিকে,
- জেনেভা কনভেনশন চারটি চুক্তি ও তিনটি বাড়তি প্রটোকল নিয়ে গঠিত, যা যুদ্ধে মানবিক আচরণ নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠা করা হয়।
- প্যারিস চুক্তি হলো-  ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে ৩০ নভেম্বর থেকে ১২ই ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন, কপ- ২১।
- হেগ কনভেনশন, ১৮৯৯ এবং ১৯০৭ সালে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন থেকে জারি করা আন্তর্জাতিক চুক্তির একটি সিরিজ।

উৎস: Arms Control Association ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

১১,১২৪.
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্ত প্রথম নারী -
  1. জ্যানেট পেট্রো
  2. জর্জা মেলোনি
  3. ক্রিস্তিন লাগার্দ
  4. আঙ্গেলা মের্কেল,
ব্যাখ্যা
নাসার প্রথম নারী প্রশাসক:
- জ্যানেট পেট্রো যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্ত প্রথম নারী।
- নাসার ১৪তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হলেন জ্যানেট পেট্রো।
- অন্তর্বর্তী প্রধান হিসেবে নিয়োগ পেলেও পেট্রো প্রথম নারী হিসেবে নাসায় নেতৃত্ব দেবেন।
- ১৯৫৮ সালে নাসা গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো নারী এ সংস্থার নেতৃত্বে আসেননি।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দেশটির মহাকাশ সংস্থার প্রধানের পদটিতে নতুন প্রশাসকের নাম ঘোষণা করা হয়।
- পেট্রো ফ্লোরিডায় নাসার জন এফ কেনেডি স্পেস সেন্টারের ১১তম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- এ ছাড়া তিনি কেনেডি স্পেস সেন্টারের বেসামরিক সেবা ও কর্মী দেখভাল, নীতি প্রয়োগ, বিভিন্ন মিশন পরিচালনা ও এজেন্সি প্রোগ্রামের নানা দায়িত্ব পালন করেছেন।
- পেট্রো মার্কিন সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা।
১১,১২৫.
কোন গোষ্ঠীর নেতৃত্বে সম্প্রতি সিরিয়ান সরকারের বিরুদ্ধে হামলা চালানো হয়? (ডিসেম্বর, ২০২৪)
  1. টিএনএলএ
  2. উলফা
  3. এইচটিএস
  4. হুতি
ব্যাখ্যা
এইচটিএস:
- এইচটিএস-এর পূর্ণরূপ: হায়াত তাহরির আল-শাম।
- হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী।
- তুরস্কের মদতপুষ্ট এই সংগঠনই সিরিয়ার সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে।
- তাদের বিদ্রোহে ৭ ডিসেম্বর, ২০২৪ তারিখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে।

⇒ ২০১১ সালে প্রতিষ্ঠার সময় এ গোষ্ঠীটির নাম ছিলো জাবাত আল নুসরা, যা ছিলো সরাসরি আল-কায়েদা জঙ্গি গোষ্ঠীর সাথে সংযুক্ত।
- এর গঠন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন কথিত আইএস গ্রুপের নেতা আবু বকর আল বাগদাদী।
- ফ্রি সিরিয়া নামে বিদ্রোহীদের যে জোট হয়েছিলো সেখানে তাদের মধ্যে ভিন্নতা দেখা দিয়েছিলো।
- ২০১৬ সালে এই গোষ্ঠীর নেতা আবু মোহাম্মেদ আল জাওলানি প্রকাশ্যেই আল-কায়েদার সাথে সম্পর্ক ছেদ করেন এবং জাবাত আল নুসরাকে বিলুপ্ত করে নতুন সংগঠন তৈরি করেন। এর নামই রাখা হয় হায়াত তাহরির আল -শাম এবং পরে এর সাথে আরও কিছু ছোট গোষ্ঠী যোগ হয়।
- জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং তুরস্কসহ অনেক দেশে এইচটিএস সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত।

উল্লেখ্য,
- ২০১১ সালে সিরিয়াস গৃহযুদ্ধ শুরু হয়।
- টানা গৃহযুদ্ধের কারণে কার্যত ধসে গেছে দেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা।
- এইচটিএস গোষ্ঠীটিই প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধে সবচেয়ে বেশি কার্যকরী ও প্রাণঘাতী ছিলো।
- কয়েক বছর ধরে ইদলিব ছিলো যুদ্ধক্ষেত্র, কারণ সরকারি বাহিনী নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছিলো।
- ২০২০ সালে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়। রাশিয়া দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছে। আর তুরস্ক বিদ্রোহীদের সমর্থন যুগিয়েছে।

উৎস: BBC.
১১,১২৬.
সম্প্রতি বাংলাদেশ কোন দেশে নতুন হাইকমিশন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে?
  1. সিঙ্গাপুর
  2. কানাডা
  3. অস্ট্রেলিয়া
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা

• বাংলাদেশ হাইকমিশন:
- বাংলাদেশ সরকার সম্প্রতি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে একটি হাইকমিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
- ২০২৪ সালের ৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
- এই বৈঠকের সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- নিউজিল্যান্ড দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি সমৃদ্ধ দেশ।
- রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, মানব উন্নয়ন সূচকে এই দেশের অবস্থান ১৬তম।
- এবং বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা সূচকে ৩২তম অবস্থানে রয়েছে দেশটি।
- দেশটির উচ্চ ক্রয়ক্ষমতা বাংলাদেশি পণ্যের জন্য এটি একটি সম্ভাবনাময় বাজার হিসেবে গড়ে উঠতে পারে।
- তাছাড়া, হাইকমিশন স্থাপনের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক, কৌশলগত, বাণিজ্যিক, অর্থনৈতিক, শিক্ষা ও প্রবাসী কল্যাণ সম্পর্কিত স্বার্থও বৃদ্ধি পাবে।
- এই মিশনের সকল ব্যয় অর্থবছর ২০২৫-২৬-এ বাস্তবায়িত হয়েছে।

উৎস: The Financial Express ও জাতীয় তথ্য বাতায়ন। 

১১,১২৭.
'Western wall' কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. ডালাস
  3. জেরুজালেম
  4. সেন্ট পিটার্সবার্গ
ব্যাখ্যা
Western wall:
- Western wall কে Wailing Wall বলা হয়।
- এটি জেরুজালেমে অবস্থিত।
- জেরুজালেমের পুরাতন শহরে, ইহুদি জনগণের কাছে এটি প্রার্থনা এবং তীর্থযাত্রার স্থান।
- এটি টেম্পল মাউন্টের চারপাশে রাখা প্রাচীরের একমাত্র অবশেষ।
- প্রথম মন্দিরটি ৫৮৭-৫৮৬ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা ধ্বংস করেছিল এবং দ্বিতীয় মন্দিরটি ৭০ খ্রিস্টাব্দে রোমানরা ধ্বংস করেছিল।
- টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ‘ওয়েস্টার্ন ওয়াল’ ইহুদিদের কাছে ‘পৃথিবীর ভিত্তিপ্রস্তর’ হিসেবে স্বীকৃত ও পবিত্র স্থান।
- চুনাপাথর দিয়ে বানানো প্রাচীন এই দেয়ালটি 'প্লেস অফ উইপিং' বা 'কান্নার জায়গা' নামেও পরিচিত।

উৎস: Britannica.
১১,১২৮.
জাতিসংঘ সাধারণ পরিষদে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুমোদন হয়েছিল কত সালে?
  1. ২০১৫ সালে
  2. ২০১৭ সালে
  3. ২০১৮ সালে
  4. ২০১৯ সালে
ব্যাখ্যা

পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি :
-  এই চুক্তির অপর নাম Nuclear Weapon Ban Treaty।
- পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করা হয় ০৭ জুলাই, ২০১৭। 
- বাংলাদেশ স্বাক্ষর করে ২০ সেপ্টেম্বর , ২০১৭।
- জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রথম পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি।
- জাতিসংঘ সাধারণ পরিষদে এই চুক্তি ২০১৭ সালে অনুমোদন করেছিল ১২২টি দেশ।
- কিন্তু এটি আইন হিসাবে কার্যকর করতে অন্তত ৫০টি দেশের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন ছিল।
- ICAN পারমাণবিক নিরস্ত্রীকরণে কাজ করছে (২০১৭ সালে শান্তিতে নোবেল পেয়েছে)।

সূত্র: ব্রিটানিকা ও বিবিসি নিউজ।

১১,১২৯.
ধরিত্রী সম্মেলনের ফলাফল হিসেবে কোন দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়?
  1. ভিয়েনা ঘোষণা ও এজেন্ডা ২১
  2. মন্ট্রিল ঘোষণা ও এজেন্ডা ২১
  3. রিও ঘোষণা ও এজেন্ডা ২১
  4. লন্ডন ঘোষণা ও এজেন্ডা ২১
ব্যাখ্যা
Earth Summit: 
- ১৯৯২ সালের ৩ - ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রথম পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (Earth Summit) অনুষ্ঠিত হয়।
- এটি রিও সামিট, রিও-কনফারেন্স বা ধরিত্রী সম্মেলন (Earth Summit) নামে পরিচিত।
- এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন কনভেনশন (Climate Change Convention) বিষয়ক চুক্তি হয়।

উল্লেখ্য,
- এর উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে Polluter pays principle.
- এই সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়া প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা (এনজিও) একত্রিত হয়ে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল।

⇒ ধরিত্রী সম্মেলনের উল্লেখযোগ্য সাফল্য:
- রিও ঘোষণা: ২৭টি সার্বজনীন নীতিসহ পরিবেশ ও উন্নয়নের কাঠামো।
- এজেন্ডা ২১: ২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা।
- UNFCCC: জলবায়ু পরিবর্তন মোকাবিলার কনভেনশন যা পরে কিয়োটো প্রোটোকল নামে পরিচিত।
- জৈবিক বৈচিত্র্য কনভেনশন: জৈব বৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার।
- বন ব্যবস্থাপনা নীতিমালা: বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ঘোষণা।
- ছোট দ্বীপ রাষ্ট্র সম্মেলন: ১৯৯৪ সালে টেকসই উন্নয়নের জন্য প্রথম সম্মেলন।

উৎস: UN ওয়েবসাইট।
১১,১৩০.
Economic Cooperation Organization-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. আঙ্কারা, তুর্কিয়ে
  2. ম্যানিলা, ফিলিপাইন
  3. তেহরান, ইরান
  4. সদরদপ্তর নেই
ব্যাখ্যা
ECO:
- ECO-এর পূর্ণরূপ: Economic Cooperation Organization.
- ECO হলো প্রধানত মধ্য এশিয়া অঞ্চলের মুসলিম দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।
- এটি ১৯৬৪ সালে Regional Cooperation for Development (RCD) নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে Economic Cooperation Organization (ECO) নামধারণ করে।
- সদরদপ্তর: তেহরান, ইরান।
- বর্তমান ও ১৪তম মহাসচিব: ডঃ আসাদ এম খান (পাকিস্তান)।
- সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

উৎস: Economic Cooperation Organization ওয়েবসাইট। 
১১,১৩১.
যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন সিরিজ কোনটি? [আগস্ট,২০২৫]
  1. লস এঞ্জেলেস ক্লাস
  2. ভার্জিনিয়া ক্লাস
  3. সিওউল্ফ ক্লাস
  4. ওহাইও ক্লাস
ব্যাখ্যা
আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন:
- যুক্তরাষ্ট্র তিন ধরনের ফাস্ট অ্যাটাক সাবমেরিন পরিচালনা করে-
- ভার্জিনিয়া-ক্লাস, সিওউল্ফ-ক্লাস ও লস অ্যাঞ্জেলেস-ক্লাস (৬৮৮ ক্লাস নামেও পরিচিত)।
- ভার্জিনিয়া-ক্লাস সাবমেরিন সমুদ্রের নিচে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধ প্ল্যাটফর্ম।
- এতে রয়েছে বিশেষ অভিযানের জন্য আলাদা সুবিধা ও ডুবুরিদের জন্য লক-ইন/লক-আউট চেম্বার।
- যুক্তরাষ্ট্রে ২৪টি ভার্জিনিয়া-ক্লাস এসএসএন ২৪টি সক্রিয় রয়েছে।
- যার মধ্যে আছে ইউএসএস হাওয়াই, ইউএসএস নর্থ ক্যারোলাইনা, ইউএসএস মিসৌরি ইত্যাদি।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]
১১,১৩২.
Which is the last member country of NATO?
  1. Macedonia
  2. Denmark
  3. Finland
  4. Portugal
ব্যাখ্যা
NATO:
- পূর্ণরুপ- The North Atlantic Treaty Organization. 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO গঠনের মূল উদ্দেশ্য ছিল - সমাজতন্ত্রের বিস্তার ঠেকানো এবং সম্মিলিতভাবে সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করা।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি।

- NATO র বর্তমান সদস্য ৩১ টি।
- সর্বশেষ সদস্য - ফিনল্যান্ড (যোগদান করে -৪ এপ্রিল, ২০২৩)।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি (তুরস্ক ও আলবেনিয়া)।

তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট।
১১,১৩৩.
জাতিসংঘের কোন সংস্থা 'Digital Economy Report' প্রতিবেদন প্রকাশ করে?
  1. WTO
  2. World Bank
  3. UNCTAD
  4. MIGA
ব্যাখ্যা
• UNCTAD:
- UNCTAD হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
- UNCTAD এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
- এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
- UNCTAD শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়।  

• জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) বাৎসরিক যে রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো হল: 
- The Trade and Development Report,
- Digital Economy Report, 
- The World Investment Report,
- The Trade and Environment Review, 
- The Least Developed Countries Report,
- The Technology and Innovation Report ইত্যাদি।

উৎস: UNCTAD ওয়েবসাইট।
১১,১৩৪.
আমেরিকার আইনসভার উচ্চ কক্ষের নাম কী?
  1. ক) কংগ্রেস
  2. খ) সিনেট
  3. গ) হাউজ অব রিপ্রেজেনটিটিভ
  4. ঘ) পার্লামেন্ট
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার নাম কংগ্রেস।
- কংগ্রেসের উচ্চ কক্ষের নাম সিনেট - ১০০ আসন। 
- নিম্ন কক্ষের নাম হাউজ অব রিপ্রেজেনটিটিভ - ৪৩৫ আসন।   
- যুক্তরাজ্যের দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার নাম পার্লামেন্ট।
- পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হাউজ অব লর্ডস।
- নিম্ন কক্ষের নাম হাউজ অব কমন্স।

উৎস: Britannica.
১১,১৩৫.
WMD-এর পূর্ণরূপ কী?
  1. Weapons of Mass Destruction
  2. Water Management Department
  3. Worldwide More Destruction
  4. Worldwide Mass Deforestation
ব্যাখ্যা
WMD:
- WMD-এর পূর্ণরূপ: Weapons of Mass Destruction.
- WMD বা গণবিধ্বংসী অস্ত্র।
- ২০০৩ সালে WMD আছে এমন আশঙ্কায় মার্কিন জোট ইরাকে আক্রমণ করেছিল।
- বোমারু বিমানের ব্যাপক ধ্বংসের ক্ষমতা বর্ণনা করতে ১৯৩৭ সালে এই শব্দের প্রথম ব্যবহার করা হয়।

⇒ Weapons of mass destruction অন্তর্ভুক্ত অস্ত্রগুলো হলো:
- Nuclear Weapon,
- Chemical Weapon,
০ Biological weapon.

উৎস: Britannica.
১১,১৩৬.
জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে কোন সংস্থা? 
  1. ILO
  2. WHO
  3. UNESCO
  4. FAO
ব্যাখ্যা

- ​​ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।

​​ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। [জানুয়ারি,২০২৬]
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- প্রথম আফ্রিকান যিনি ILO-এর প্রধান হন (২০২২ থেকে দায়িত্বে)।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
​- Global Wage Report: বৈশ্বিক মজুরি প্রবণতা পর্যালোচনা করে।

উৎস: ILO অফিসিয়াল ওয়েবসাইট।

১১,১৩৭.
EFTA এর সদস্য দেশ নয় কোনটি?
  1. ক) আইসল্যান্ড
  2. খ) নরওয়ে
  3. গ) রাশিয়া
  4. ঘ) লিচেস্টেন
ব্যাখ্যা
EFTA:

- EFTA এর পূর্ণরূপ European Free Trade Association. 
- এর প্রতিষ্ঠাকাল ১৯৬০ সাল। 
- সদস্য দেশসমূহ, 
• আইসল্যান্ড। 
• লিচেস্টেন। 
• নরওয়ে। 
• সুইজারল্যান্ড। 

তথ্যসূত্র - EFTA অফিসিয়াল ওয়েবসাইট। 
১১,১৩৮.
আলজিয়ার্স চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৭৫ সালে
  2. ১৯৭৬ সালে
  3. ১৯৭৮ সালে
  4. ১৯৭৯ সালে
ব্যাখ্যা

আলজিয়ার্স চুক্তি:
- শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরিত হয়: ১৩ জুন, ১৯৭৫ সালে।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ইরাক-ইরান।
- মধ্যস্থতাকারী: আলজেরিয়া।
- স্বাক্ষরের স্থান: আলজিয়ার্স, আলজেরিয়া।
- স্বাক্ষরকারী: ইরানের পক্ষে শাহ মোহাম্মদ রেজা পাহলভী এবং ইরাকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন।
- চুক্তি স্বাক্ষরের পাঁচ বছরের মাথায় দেশ দুটি শাত-ইল আরবকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়ে। ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে ১৯৮০ সালে চুক্তিটি অকার্যকর হয়।

উল্লেখ্য,
• ইরান-ইরাক যুদ্ধ:
- ইরাক-ইরান যুদ্ধ শুরু হয়: ১৯৮০ সালে।
- যুদ্ধ সংঘটনকাল: ২২ সেপ্টেম্বর, ১৯৮০ - ২০ আগস্ট, ১৯৮৮ সাল।
- ফলাফল: জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি।

উৎস: Britannica.

১১,১৩৯.
যুক্তরাজ্যের বর্তমান (২০২৪) প্রধানমন্ত্রী কে?
  1. ঋষি সুনাক
  2. জেমস করবিন
  3. বরিস জনসন
  4. জর্জ বোল্ট
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- বর্তমান প্রধানমন্ত্রী: ঋষি সুনাক (কনজারভেটিভ পার্টি)।
- প্রথম প্রধানমন্ত্রী: রবার্ট ওয়ালপল।
- প্রথম নারী প্রধানমন্ত্রী: মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন: ১০ নং ডাইনিং স্ট্রিট।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।

তথ্যসূত্র - Britannica.com
১১,১৪০.
নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছেন?
  1. ১৯৯০
  2. ১৯৯১
  3. ১৯৯২
  4. ১৯৯৩
ব্যাখ্যা

নেলসন ম্যান্ডেলা: 
- নেলসন ম্যান্ডেলা ছিলেন একজন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রনায়ক, স্বাধীনতা সংগ্রামী ও মানবাধিকারকর্মী।
- তিনি ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভোঝি, ইউহান্দু অঞ্চলে জন্মগ্রহণ করেন।
- ১৯৪৪ সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)-এ যোগ দেন।
- তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন।
- ১৯৬২ সালে তাকে গ্রেফতার করা হয় এবং ২৭ বছর কারাবন্দি রাখা হয়।
- ১৯৯০ সালে তিনি মুক্তি পান এবং পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট (১৯৯৪–১৯৯৯) নির্বাচিত হন।
- তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ প্রথার অবসান ঘটে।
- বিশ্বব্যাপী মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতীক।
- নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পান ১৯৯৩ সালে।
- তিনি ২০১৩ সালের ৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

উৎস:  ব্রিটানিকা ও হিস্টরি.কম ওয়েবসাইট।

১১,১৪১.
বিশ্বের প্রথম রোবট আইনজীবী তৈরী করে কোন দেশ?
  1. ডেনমার্ক
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
রোবট আইনজীবী:

- 'ডুনটপে' অ্যাপের মাধ্যমে রোবট আইনজীবীকে পরিচালনা করা হবে।
- বিশ্বের প্রথম রোবট আইনজীবী তৈরী করে যুক্তরাষ্ট্র।
- আইনজীবীর কাজ চালাবে 'ডুনটপে' নামে একটি অ্যাপ, যা থাকবে মক্কেলের স্মার্টফোনে।
- মক্কেলকে আইনি পরামর্শ দিতে কাজে লাগানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই)-চালিত রোবটকে।
- মামলা-মোকদ্দমার খরচ বাঁচাতেই অ্যাপটি তৈরি করেছে 'ডুনটপে'।

তথ্যসূত্র - সময় নিউজ অনলাইন, ৪ ফেব্রুয়ারি ২০২৩।
১১,১৪২.
রাশিয়া ইউক্রেন আক্রমণ করে কত তারিখ?
  1. ২২ ফেব্রুয়ারি ২০২২ সালে
  2. ২৩ ফেব্রুয়ারি ২০২২ সালে
  3. ২৪ ফেব্রুয়ারি ২০২২ সালে
  4. ২৫ ফেব্রুয়ারি ২০২২ সালে
ব্যাখ্যা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ:

- ২৪ ফেব্রুয়ারি ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রম করে।
- এসইউ-৩৪ বোমারু বিমানের মাধ্যমে পরিচালিত একটি বিশেষ সামরিক অভিযানে কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল ব্যবহার হয়েছে।
- কিনঝাল হচ্ছে আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিসটিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যেখানে অত্যাধুনিক রুশ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। - শব্দের চেয়ে দ্রুত গতিতে চলতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত মিগ-৩১ কে যুদ্ধবিমানের সঙ্গে সংযুক্ত করা হয়।
- কিনঝাল ক্ষেপণাস্ত্র প্রচলিত রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এবং এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পথে একাধিকবার গতিপথ পরিবর্তন করতে পারে।
- এটি মূলত স্থল ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রথমবারের মতো এ ধরনের একটি উদ্যোগ সাফল্যের সঙ্গে শেষ করায় ক্রুদের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা হবে।
- অভিযানে রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা শুরু করেছে।

তথ্যসুত্র - ডেইলী স্টার, ৪ সেপ্টেম্বর, ২০২৩।
১১,১৪৩.
হেলসিংকি বিধি (Helsinki Rules) কী সম্পর্কিত?
  1. আন্তর্জাতিক নদী আইন
  2. আন্তর্জাতিক সড়ক আইন
  3. আন্তর্জাতিক পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ আইন
  4. আন্তর্জাতিক সমুদ্র আইন
ব্যাখ্যা

হেলসিংকি বিধি (The Helsinki Rules on the Uses of Water of International Rivers): 
- হেলসিংকি বিধি (Helsinki Rules) ১৯৬৬ সালে আন্তর্জাতিক আইন সংস্থা (International Law Association – ILA) কর্তৃক প্রণীত হয় ।
- এই বিধিগুলো মূলত আন্তর্জাতিক নদী বা আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য ও যুক্তিসংগত ব্যবহার (equitable and reasonable utilization) সংক্রান্ত নীতিমালা নির্ধারণ করে।

উল্লেখ্য,
- হেলসিঙ্কি চুক্তি (১ আগস্ট, ১৯৭৫) ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত প্রথম সম্মেলন (CSCE; বর্তমানে ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা নামে পরিচিত) এর সমাপ্তিতে স্বাক্ষরিত একটি প্রধান কূটনৈতিক চুক্তি ।

উৎস: IWRM ACTION HUB ওয়েবসাইট।

১১,১৪৪.
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ মোট কতটি দল অংশগ্রহণ করবে? 
  1. ৩২টি
  2. ৪০টি
  3. ৪৮টি
  4. ৫২টি
ব্যাখ্যা

• ফিফা বিশ্বকাপ ২০২৬: 
-  যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন, ২০২৬ সালে শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২৩ তম আসর।
- ১৯৯৮ বিশ্বকাপ থেকে ৩২ দলের টুর্নামেন্টের প্রথা চালু হয়।
 - এবার সেটি পরিবর্তন হতে যাচ্ছে। 
- ৩২ দলের বিশ্বকাপ আর থাকছে না, ২০২৬ ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ৪৮ দলের।
- ৩২ দলের বিশ্বকাপে মোট ম্যাচ সংখ্যা ছিলো ৬৪ টি।
 - ৪৮ দলের টুর্নামেন্টে যা বেড়ে দাঁড়াবে ১০৪ ম্যাচে।
 - প্রথমে ১৬ টি গ্রুপের প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত গ্রুপের সংখ্যা ঠেকেছে ১২ তে।
 - এতদিন যা ছিলো ৮ টি।

উৎস: ফিফা ওয়েবসাইট ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। 

১১,১৪৫.
A rising market is also known as -
  1. ক) Blue Market
  2. খ) Bull Market
  3. গ) Black Market
  4. ঘ) Bear Market
ব্যাখ্যা
Bull market, in securities and commodities trading, a rising market. 
A bull is an investor who expects prices to rise and, on this assumption, purchases a security or commodity in hopes of reselling it later for a profit.
 A bullish market is one in which prices are generally expected to rise.  
 
Bear market, in securities and commodities trading, a declining market. 
A bear is an investor who expects prices to decline and, on this assumption, sells a borrowed security or commodity in the hope of buying it back later at a lower price, a speculative transaction called selling short.
 
Source: Britannica
১১,১৪৬.
ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলো কতটি?
  1. ক) ১০টি
  2. খ) ১২টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ২২টি
ব্যাখ্যা
১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২টি দেশের সমন্বয়ে North Atlantic Treaty Organizations (NATO) সামরিক জোট গঠিত হয়।

শুরুতে ন্যাটো জোটের সদরদপ্তর ছিলো লন্ডনে। সেখান থেকে ১৯৫২ সালে প্যারিসে এবং ১৯৬৭ সালে ব্রাসেলসে স্তানান্তর করা হয়। ন্যাটোর বর্তমান মহাসচিব নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জেনস স্টলেনবার্গ।

ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি।
এগুলো হলো:
- যুক্তরাষ্ট্র (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- যুক্তরাজ্য (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- কানাডা (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- বেলজিয়াম (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- ফ্রান্স (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- ইতালি (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- ডেনমার্ক (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- আইসল্যান্ড (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- লুক্সেমবার্গ (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- নরওয়ে (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- নেদারল্যান্ড (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- পর্তুগাল (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- গ্রিস
- তুরস্ক (মুসলিম দেশ)
- জার্মানি
- স্পেন
- চেক প্রজাতন্ত্র
- হাঙ্গেরি
- পোল্যান্ড
- বুলগেরিয়া
- এস্তোনিয়া (সাবেক সোভিয়েত রাষ্ট্র)
- লাটভিয়া (সাবেক সোভিয়েত রাষ্ট্র)
- লিথুয়ানিয়া (সাবেক সোভিয়েত রাষ্ট্র)
- রোমানিয়া
- স্লোভাকিয়া
- স্লোভেনিয়া
- আলবেনিয়া (মুসলিম দেশ)
- ক্রোয়েশিয়া
- মন্টিনিগ্রো
- উত্তর মেসিডোনিয়া (সর্বশেষ সদস্য)।
(তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট)
১১,১৪৭.
ফ্লোরিডা প্রণালী পৃথক করেছে - 
  1. যুক্তরাষ্ট্র ও কিউবা
  2. যুক্তরাষ্ট্র ও মেক্সিকো 
  3. যুক্তরাষ্ট্র ও কানাডা 
  4. কানাডা ও গ্রিনল্যান্ড 
ব্যাখ্যা
ফ্লোরিডা প্রণালী (Straits of Florida):
- ফ্লোরিডা প্রণালী (Straits of Florida) হলো একটি সমুদ্রপথ যা মেক্সিকো উপসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করে।
- ফ্লোরিডা প্রণালী যুক্তরাষ্ট্র ও কিউবাকে পৃথক করেছে। 
- অবস্থান: উত্তরে: ফ্লোরিডা কিস (Florida Keys), যুক্তরাষ্ট্র, দক্ষিণে: কিউবা, পূর্বদিকে: বাহামা দ্বীপপুঞ্জ। 
- প্রস্থ: সবচেয়ে সংকীর্ণ স্থানে প্রায় ৯৩ মাইল (১৫০ কিমি)। 
- স্রোত: এখান দিয়েই ফ্লোরিডা কারেন্ট (Florida Current) প্রবাহিত হয়, যা গালফ স্ট্রিমের (Gulf Stream) প্রাথমিক অংশ
- এই প্রণালী দিয়ে ১৫১৩ সালে স্প্যানিশ অভিযাত্রী হুয়ান পনসে দে লিওন প্রথম নৌযাত্রা করেন বলে লিপিবদ্ধ আছে।

উৎস: Britannica.
১১,১৪৮.
OPEC-এর সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. লিবিয়া
  3. কুয়েত
  4. কাতার
ব্যাখ্যা
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) is created at the Baghdad Conference on September 10–14, 1960, by Iran, Iraq, Kuwait, Saudi Arabia and Venezuela.
-  OPEC had its headquarters in Geneva, Switzerland, in the first five years of its existence. This was moved to Vienna, Austria, on September 1, 1965.
- OPEC is a group of13 oil-exporting developing nations
- ব্রিটিশ ও মার্কিন সাতটি জ্বালানি তেল কোম্পানির একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর বাগদাদে জন্ম হয়েছিল ওপেকের। 

- ১৯৭৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নিলে ওপেক ওয়াশিংটনকে শিক্ষা দিতে আরোপ করেছিল বিখ্যাত জ্বালানি তেল নিষেধাজ্ঞা।

Source: opec.org
১১,১৪৯.
শ্রীলংকা কখন নিজেকে দেউলিয়া ঘোষণা করে?
  1. ক) ২২ এপ্রিল, ২০২২
  2. খ) ১৭ এপ্রিল, ২০২২
  3. গ) ১২ জুন, ২০২২
  4. ঘ) ১২ এপ্রিল, ২০২২
ব্যাখ্যা
• দেউলিয়া ঘোষণা শ্রীলংকার:
- বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে দেশটি গত ১২ এপ্রিল, ২০২২ নিজেকে দেউলিয়া ঘোষণা করে।
- প্রায় ৫১০০ কোটি ডলারের আন্তর্জাতিক ঋণ মাথায় নিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
- তারা ঋণদাতাদের অর্থ ফেরত দিতে পারছে না। সংকটে জর্জরিত দেশটি এ ঘোষণা দিয়েছে।
- পক্ষান্তরে বৈদেশিক রিজার্ভে তাদের জমা আছে মাত্র ২২২ কোটি ডলার।
- বৈদেশিক ঋণ পরিশোধ সাময়িক স্থগিত ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। এটা তাদের একটি ব্যতিক্রমী পদক্ষেপ। 
- ১৯৪৮ সালে স্বাধীন হয় শ্রীলঙ্কা। তারপর থেকে এবারই প্রথমবার তারা ঋণখেলাপি বা দেউলিয়া হওয়ার ঘোষণা দিলো।

তথ্যসূত্র: দৈনিক মানবজমিন।
১১,১৫০.
সম্প্রতি কোন দেশ জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিত করেছে?
  1. সৌদি আরব
  2. ইরাক
  3. ইরান 
  4. পাকিস্তান
ব্যাখ্যা

• IAEA:
- পূর্ণ নাম: International Atomic Energy Agency. 
- প্রতিষ্ঠাকাল: ২৯ জুলাই, ১৯৫৭।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৭৯টি। [নভেম্বর, ২০২৫]
- বর্তমান মহাপরিচালক: Rafael Mariano Grossi. [নভেম্বর, ২০২৫]
- স্লোগান / মিশন: “Atoms for Peace and Development”.
- IAEA হলো NPT বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থা।
- উদ্দেশ্য ও লক্ষ্য:
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার উৎসাহিত করা।
- পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে (non-proliferation) নজরদারি করা।
- পারমাণবিক নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদান।

• ইরানের সদস্যপদ ত্যাগ:
- জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
- এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে ২জুলাই, ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল তেহরান।

তথ্যসূত্র: IEAE ওয়েবসাইট ও পত্রিকা।

১১,১৫১.
এক্সআই (Xi) কী?
  1. ক) জাকারবার্গের কৃত্তিম বুদ্ধিমত্তার স্টার্টআপ প্রতিষ্ঠান
  2. খ) জ্যাকমার কৃত্তিম বুদ্ধিমত্তার স্টার্টআপ প্রতিষ্ঠান
  3. গ) ইলন মাস্কের কৃত্তিম বুদ্ধিমত্তার স্টার্টআপ প্রতিষ্ঠান
  4. ঘ) বিল গেটসের কৃত্তিম বুদ্ধিমত্তার স্টার্টআপ প্রতিষ্ঠান
ব্যাখ্যা
এক্সআই:
- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করার জন্য নতুন কোম্পানি চালু করেছেন অন্যতম শীর্ষ বিনিয়োগকারী ইলন মাস্ক।
- ইলন মাস্কের এআই কোম্পানি এক্সআই।
- জাগতিক বিশ্বের প্রকৃত সত্যি বুঝাই এক্সআইয়ের লক্ষ্য।
- চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হতে পারে ইলন মাস্কের এক্সআই।
- মাস্কের নতুন এই প্রতিষ্ঠানটি টুইটার, টেসলা ও মাস্কের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।

উল্লেখ্য,
- চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই'র অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ইলন মাস্ক।
- কিন্তু ২০১৮ সালে এই প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেন তিনি।
- ওপেনএআইর অন্যতম বিনিয়োগকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট।

উৎস: ১৩ জুলাই, ২০২৩, The Daily Star বাংলা।
১১,১৫২.
South Asian Free Trade Area (SAFTA) চুক্তি স্বাক্ষরকারী দেশ কয়টি? (অক্টোবর, ২০২৫)
  1. ৮টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১১টি
ব্যাখ্যা

SAFTA:
- SAFTA এর পূর্ণরূপ: South Asian Free Trade Area (SAFTA)।
- সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া (সাফটা) সংক্রান্ত চুক্তি ইসলামাবাদে দ্বাদশ সার্ক সম্মেলনের সময় স্বাক্ষরিত হয়েছিল।
- স্বাক্ষরিত হয়: ৬ জানুয়ারি ২০০৪।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০০৬ সালে।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ৮টি।
- সাফটা স্বাক্ষরকারী দেশগুলো হল: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট ও সার্ক ওয়েবসাইট।

১১,১৫৩.
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?
  1. হেলমুট কোল
  2. অ্যাঞ্জেলা মার্কেল
  3. হোর্স্ট টেল্টশিক
  4. কেউই নয়
ব্যাখ্যা
মিউনিখ নিরাপত্তা সম্মেলন:
- মিউনিখ নিরাপত্তা সম্মেলন (Munich Security Conference - MSC) হলো একটি বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন যা মূলত নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে আয়োজন করা হয়।
- ১৯৬৩ সালে সর্বপ্রথম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী নিরাপত্তা সম্মেলন হিসেবে বিবেচিত।
- এর লক্ষ্য হলো বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা এবং সমাধান খোঁজা।
- এটি প্রতি বছর ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হয়।
- বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা এই সম্মেলনে অংশ নেন।

উল্লেখ্য,
⇒ মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা ছিলেন এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক। 
- প্রথম এক দশক এই সম্মেলনে শুধু যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটভুক্ত দেশগুলোই অংশ নিত।
- স্নায়ুযুদ্ধের অবসানের পর মিউনিখ নিরাপত্তা সম্মেলনের এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক এই সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেওয়ার প্রয়াসে নতুন রূপরেখা তৈরি করেন।
- তারপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কেরা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক ও সমস্যা নিয়ে আলোচনা করছেন।

⇒ ২০২৫ মিউনিখ নিরাপত্তা সম্মেলন:
- ২০২৫ সালে ৬১তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

উৎস: Munich Security Conference ওয়েবসাইট।
১১,১৫৪.
'The Story of My Experiments with Truth’ বইয়ের লেখক -
  1. ক) নেলসন ম্যান্ডেলা
  2. খ) ইন্ধিরা গান্ধী
  3. গ) মহাত্মা গান্ধী
  4. ঘ) এপিজে আবদুল কালাম
ব্যাখ্যা
• মহাত্মা গান্ধী:
- 'The Story of My Experiments with Truth’ বইয়ের লেখক - মহাত্মা গান্ধী
- অহিংস আন্দোলনের প্রবক্তা ও ভারত রাষ্ট্রের জনক মোহনদাস করমচাঁদ গান্ধী।
- তিনি ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দ নামক স্থানে জন্ম গ্রহণ করেন।
- মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা এই উপাধিটি রবীন্দ্রনাথ প্রদান করেন।
- দক্ষিণ আফ্রিকায় নাটাল ইন্ডিয়ান কংগ্রেস নামক দল গঠন করেন।
- দক্ষিণ আফ্রিকায় তিনি ‘Indian Opinion' নামক পত্রিকাটি সম্পাদনা করতেন।
-  দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের উপর বর্ণবাদী আচরনের বিরুদ্ধে তিনি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন।
- তিনি সেখানে ১৯১০ সালে একটি আশ্রম গড়ে তুলেন যার নাম ছিল - তলস্তয় ফার্ম (Tolstoy Farm)।
- এই আশ্রম থেকেই আন্দোলন পরিচালিত হত এবং সেখানে তিনি একটি পত্রিকা সম্পাদনা করতেন যার নাম “দ্যা ক্রনিকাল”। 
- ভারতে ব্রিটিশদের অত্যাচার ও ১৯১৯ সালে জালিয়ালওয়ালাগের হত্যাকান্ডের প্রেক্ষিতে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ১৯২০ সালে অসহযোগ আন্দোলন শুরু   করেন।
- ১৯২১ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহীর দায়িত্বপ্রাপ্ত হন।
- ১৯৪২ সালে মহাত্মাগান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে ‘ভারত ছাড় আন্দোলন' (Quit India Movement) শুরু করেন। 
- ১৯৪৬ সালে তিনি নোয়াখালীর সোনাইমুরী ভ্রমন করেন দাঙ্গা থামানোর লক্ষ্যে এবং সোনাইমুরীতে তার নামে একটি জাদুঘর আছে ।

উৎস: ব্রিটানিকা।
১১,১৫৫.
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা 'Transparency International' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রোম
  2. বার্লিন
  3. জেনেভা
  4. প্যারিস
ব্যাখ্যা

Transparency International:
- TI এর পূর্ণরূপ Transparency International.
- এটি জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।

তথ্যসূত্র - Transparency International ওয়েবসাইট।

১১,১৫৬.
‘গ্রিন হাউস ইফেক্ট' শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন?
  1. সোভানটে আরহেনিয়াস
  2. অ্যালফ্রেড বিনেট
  3. ফ্রেডরিখ উইলার
  4. ক্যারোলাস লিনিয়াস
ব্যাখ্যা
গ্রিন হাউস:
- গ্রিন হাউস হচ্ছে এক ধরনের কাচের ঘর। 
- নির্দিষ্ট মাত্রায় তাপ ধরে রেখে বা সৃষ্টি করে বিভিন্ন উদ্ভিদ ও শাকসবজি জন্মাবার জন্যেই এটা তৈরি করা হয়। 
- প্রধানত শীতপ্রধান দেশে এবং ইদানিং মরুময় তেল প্রধান দেশে এ ধরনের ঘর তৈরি করা হয়।
- গ্রিন হাউস গ্যাসসমূহ শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের ন্যায় সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাধা সৃষ্টি করে বায়ুমন্ডলকে উত্তপ্ত করে।
- গ্রিন হাউস গ্যাসসমূহ হলো: কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরো ফ্লরো কার্বন। 
- ‘গ্রিন হাউস ইফেক্ট' কথাটি প্রথম ব্যবহার করেন সুইডিস রসায়নবিদ সোভানটে আরহেনিয়াস।

অন্যদিকে
- সুইডিস বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস শ্রেণিবিন্যাসবিদ্যার জনক।
- জার্মানীর বিজ্ঞানী ফ্রেডরিখ উইলার ইউরিয়ার আবিষ্কারক।
- ফ্রান্সের বিজ্ঞানী অ্যালফ্রেড বিনেট আই কিউ টেস্টের আবিষ্কারক।

উৎস: সাধারণ বিজ্ঞান, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১,১৫৭.
বায়ুমন্ডলের স্ট্যাটোস্ফিয়ারিক স্তরের ওজোনস্তরকে রক্ষা বিষয়ক মন্ট্রিল প্রটোকল কোথায় গৃহীত হয়?
  1. যুক্তরাজ্য
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. ইতালি
ব্যাখ্যা
পরিবেশ বিষয়ক চুক্তি মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল  ১৬ সেপ্টেম্বর,১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে গৃহীত হয়।
- ১ জনুয়ারি ১৯৮৯ সালে এর কার্যক্রম শুরু হয়।
- ১৯৮৯ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল পরিবেশ রক্ষা করা। 
- মন্ট্রিল প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ।
- ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোন স্তর রক্ষা দিবস পালিত হয়।

উৎস: UNEP website & Britannica.com
১১,১৫৮.
উপসাগরীয় সহযোগিতা সংস্থার সদস্য দেশ নয়-
  1. বাহরাইন
  2. কুয়েত
  3. ইয়েমেন
  4. কাতার
ব্যাখ্যা
উপসাগরীয় সহযোগিতা সংস্থা GCC। GCC এর পূর্ণরূপ- Gulf Co-operation Council।
এটি প্রতিষ্ঠিত হয় ৪ ফেব্রুয়ারি, ১৯৮১ সালে। এর সদরদপ্তর সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত।
সংস্থাটির সদস্য দেশ ৬ টি। দেশগুলো হলো- সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।
GCC এর বর্তমান মহাসচিব ড. নায়েফ আল এম. আল হাজরাফ। তিনি কুয়েতের নাগরিক এবং ২০২০ সালের ১ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন।
উৎসঃ জিসিসির ওয়েবসাইট।
১১,১৫৯.
অটোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
  1. দামেস্ক
  2. বাগদাদ
  3. কায়রো
  4. কনস্টান্টিনোপল
ব্যাখ্যা

- ১৪৫৩ সালে সুলতান দ্বিতীয় মেহমেদ কনস্টান্টিনোপল জয় করার পর, এটি অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানীতে পরিণত হয় এবং পরে ইস্তাম্বুল নামে পরিচিতি লাভ করে।

অটোমান সাম্রাজ্য:
- তুরস্কের নেতৃত্বে ১২৯৯ সালে অটোমান সাম্রাজ্যের জন্ম হয়েছিল।
- এই সাম্রাজ্যের বিস্তৃতি ছিল ১২৯৯ সাল থেকে ১৯২২ সাল পর্যন্ত।
- তুরস্কে কামাল আতাতুর্কের আত্মপ্রকাশের মধ্যে দিয়ে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে।
- প্রাচীন তুরস্কের কনসটানটিনপল (বর্তমানে ইস্তাম্বুল) এই সাম্রাজ্যের রাজধানী ছিল।
- অটোমান শাসকরা সুলতান হিসেবে পরিচিত ছিলেন।
- এই সাম্রাজ্যের বিলুপ্ত ঘোষিত হয়েছিল ১৯২২ সালের ১ নভেম্বর।
- এরপর ২৯ অক্টোবর, ১৯২৩ এ তুরস্ক প্রজাতন্ত্রের জন্ম হয়। 

সূত্র: আন্তর্জাতিক রাজনীতি কোষ - তারেক শামসুর রেহমান।

১১,১৬০.
আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস কবে?
  1. ১৯ সেপ্টেম্বর
  2. ১১ সেপ্টেম্বর
  3. ১৩ সেপ্টেম্বর
  4. ১৬ সেপ্টেম্বর
ব্যাখ্যা
‘আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস’
- ১৯১৩ সালে ফরাসি পদার্থবিদ চার্লস ফ্যাব্রি ও হেনরি বাইসন ওজোন স্তর আবিষ্কার করেন।
- এ স্তরের বৈশিষ্ট্য বের করেন ব্রিটিশ আবহাওয়াবিদ জিএমবি ডবসন।
- ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোন স্তর সংরক্ষণ দিবস পালিত হয়।
- ১৯৯০ সালে বাংলাদেশ এ মন্ট্রিল প্রটোকলে স্বাক্ষর করে।  

মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
- গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭; মন্ট্রিল, কানাডা।
- কার্যক্রম: ১ জানুয়ারি ১৯৮৯ সালে এর কার্যক্রম শুরু হয়।

উৎস: UNEP ওয়েবসাইট।
১১,১৬১.
সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান কে? (২০২৪)
  1. হাসান নাসরুল্লাহ
  2. হাশেম সাফিউদ্দিন
  3. নাইম কাসেম
  4. আব্বাস আল-মুসাবি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান

- ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর ধারণা করা হচ্ছে, হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হাশেম সাফিউদ্দিন।
- সাফিউদ্দিন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান।
- গোষ্ঠীটির রাজনৈতিক বিষয় দেখভাল করা তাঁর দায়িত্ব।
- তিনি গোষ্ঠীটির জিহাদ কাউন্সিলেরও সদস্য। নিজেদের সামরিক অভিযানের ব্যবস্থাপনা করাই এই কাউন্সিলের কাজ।
- ২০১৭ সালে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সাফিউদ্দিনকে সন্ত্রাসী ঘোষণা করে।
- তিনি নিজেকে মহানবী হযরত মোহাম্মদের (সা.)-এর খুব কাছের বংশধর হিসেবেও দাবি করেন।

সূত্র- রয়টার্স।  
১১,১৬২.
Asian Development Bank এর বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) হারুহিকো কুরুদা
  2. খ) মাসাতসুগু আসাকাওয়া
  3. গ) তাকেশি ওয়াতানাবে
  4. ঘ) লি জিকুয়ান
ব্যাখ্যা
Asian Development Bank (ADB) এর বর্তমান ১০ম প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া (১৭ জানুয়ারি ২০২০ থেকে)। ADB এর প্রেসিডেন্ট সাধারণত জাপান থেকে নির্বাচিত হয়ে থাকে। প্রথম প্রেসিডেন্ট ছিলেন তাকেশি ওয়াতানাবে।

Asian Development Bank (ADB) ১৯৬৬ সালের ২২ আগস্ট সনদ কার্যকরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তবে কার্যক্রম শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬ থেকে।
সদরদপ্তর অবস্থিত ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়।

বর্তমান মোট সদস্য সংখ্যা ৬৮টি। এর মধ্যে ৪৯টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং ১৯টি অন্যান্য অঞ্চলের। প্রতিষ্ঠাকালীন সদস্য ৩১টি।
বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবি’র সদস্যপদ লাভ করে।

(তথ্যসূত্র: এডিবি ওয়েবসাইট)
১১,১৬৩.
ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা কোনটি?
  1. ক) mRNA-1273
  2. খ) tozinameran
  3. গ) Sputnik-V
  4. ঘ) Janssen
ব্যাখ্যা
ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকার নাম হলো tozinameran.
এটির কোডনেম BNT162b2 এবং ব্র্যান্ডিং নাম Comirnaty.
যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে এই টিকার অনুমোদন প্রদান ও প্রয়োগ শুরু করে।
অন্যদিকে,
- মডার্নার টিকার নাম : mRNA-1273
- জনসন অ্যান্ড জনসন : Janssen
- গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট : Sputnik-V.
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার)
১১,১৬৪.
প্রবাসী আয়ে বর্তমানে বিশ্বে শীর্ষ দেশ—
  1. ক) ভিয়েতনাম
  2. খ) ভারত
  3. গ) কম্বোডিয়া
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
প্রবাসী আয়:
- ২০২২ সালের নভেম্বর মাসে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট' (KNOMAD) প্রকাশ করে Remittances Brave Global Headwinds শীর্ষক প্রতিবেদন।
- প্রতিবেদন অনুসারে প্রবাসী আয়ে শীর্ষ ৮ দেশ [বিলিয়ন মার্কিন ডলার]
১. ভারত (১০০)
২. মেক্সিকো (৬০)
৩. চীন (৫১)
৪. ফিলিপাইন (৩৮)
৫. মিসর (৩২)
৬. পাকিস্থান (২৯)
৭. বাংলাদেশ (২১)
৮. নাইজেরিয়া (২১)

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার জানুয়ারি ২০২৩।
১১,১৬৫.
দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ -
  1. আসাল হ্রদ
  2. বৈকাল হ্রদ
  3. সুপিরিয়র হ্রদ
  4. টিটিকাকা হ্রদ
ব্যাখ্যা
টিটিকাকা হ্রদ:
- দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ টিটিকাকা।
- বিশ্বের সর্বোচ্চ নৌযান চলাচলযোগ্য হ্রদ।
- হ্রদটির তীরে ৩০ লাখ মানুষের বাস।
- হ্রদটি পেরু ও বলিভিয়া সীমান্ত জুড়ে ৩ হাজার ২০০ বর্গমাইলের বেশি এলাকায় বিস্তৃত। 
- হ্রদ ঘিরে আয়মারা, কেচুয়া আর উরোস আদিবাসী সম্প্রদায়ের বসবাস।
- হ্রদটি মধ্য আন্দিজ পর্বতশ্রেণিতে প্রায় ১২ হাজার ৫০০ ফুট উচ্চতায় অবস্থিত, যা এটিকে বিশ্বের সর্বোচ্চ নৌযান চলাচলযোগ্য হ্রদের স্বীকৃতি দিয়েছে।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
১১,১৬৬.
সাত পাহাড়ের শহর কোনটি?
  1. ভেনিস
  2. কিটো
  3. রোম
  4. আমস্টারডাম
ব্যাখ্যা
রোম:
- ইতালির রাজধানী রোম।
- এ নগরীতে সাতটি পাহাড় রয়েছে।
- এগুলোর নাম হলো অ্যাভেনটাইন, কেইলিয়ান, ক্যাপিটোলাইন, ইসকুইলিন, প্যালেটাইন, কুইরিনাল ও ভিমিনাল। 
- এই পাহাড়গুলো নগরীর ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। 
- এজন্য রোম নগরীকে সাত পাহাড়ের শহর বলা হয়।
- এটিকে চির শান্তির শহর এবং নীরব শহর ও বলা হয়।
এছাড়া 
- ভেনিস নিশ্চুপ সড়কের শহর, রাজপ্রাসাদের শহর, দ্বীপের নগরী ইত্যাদি নামে পরিচিত।
- কিটোকে বলা হয় চির বসন্তের শহর।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
১১,১৬৭.
পৃথিবীর বৃহত্তম দ্বীপ নিচের কোনটি?  
  1. সুমাত্রা 
  2. নিউগিনি
  3. গ্রিনল্যান্ড 
  4. বোর্নিও
ব্যাখ্যা

• গ্রিনল্যান্ড:
- গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
- এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- গ্রীনল্যান্ড (স্থানীয় ভাষায় কালালিত নুনাত) পরিচিত এর বিশাল তুন্দ্রা অঞ্চল ও বিশাল হিমবাহের জন্য।
- গ্রীনল্যান্ডের রাজধানীর নাম নুক (ডেনিশ ভাষায় গোথহোব)।

অপরদিকে,
- নিউ গিনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ।
- বোর্নিও বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ।
- মাদাগাস্কার বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

১১,১৬৮.
আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি?
  1. ক) লয়া জিরগা
  2. খ) নেসেট
  3. গ) দেওয়ান রাকায়াত
  4. ঘ) হাউস অফ দ্য নেশন
ব্যাখ্যা
দেশের নাম - আফগানিস্তান
রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Islamic Republic of Afghanistan
রাজধানী – কাবুল
রাষ্ট্রীয় ভাষা – পশতু ও দারি (Dari)
রাষ্ট্রধর্ম – ইসলাম
মুদ্রার নাম – আফগানি (Afghani)
শাসন/সরকার ব্যবস্থা – ইসলামিক রিপাবলিক।
সংসদের নাম - National Assembly/লয়া জিরগা (২ কক্ষ বিশিষ্ট)।
- উচ্চকক্ষ - Meshrano Jirga/House of Elders (আসন – ১০২টি),
- নিম্নকক্ষ - Wolesi Jirga/House of the People (আসন – ২৫০টি)।

উৎসঃ ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।
১১,১৬৯.
বিশ্বব্যাংক প্রথম কোন দেশকে ঋণ দেয়?
  1. ফ্রান্স
  2. যুক্তরাজ্য
  3. মিশর
  4. ইতালি
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- ১৯৪৭ সালের ৯ই মে বিশ্বব্যাংক প্রথম ফ্রান্সকে ২৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ প্রদানের চুক্তিতে সই করে।
- ফ্রান্স ৫০০ মিলিয়ন ইউএস ডলার ঋণের জন্য আবেদন করেছিল কিন্তু বিশ্বব্যাংক অর্ধেক মঞ্জুর করে।
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন, ডি.সি.-তে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
১১,১৭০.
পৃথিবীর কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়?
  1. কানাডা
  2. ভুটান
  3. বাংলাদেশ
  4. মায়ানমার
ব্যাখ্যা

ভুটান:
- দক্ষিণ-মধ্য এশিয়ার স্থলবেষ্টিত দেশ ভুটান।
- থিম্পু ভুটানের রাজধানী।
- ২০০৮ সালে বহুদলীয় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়।
- বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে।

• বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম:
- ক্যাঙ্গারুর দেশ- অস্ট্রেলিয়া।
- পিরামিড ও নীলনদের দেশ- মিশর।
- নিষিদ্ধ দেশ- তিব্বত। 
- ম্যাপল পাতা ও লিলি ফুলের দেশ- কানাডা।
- সোনালি আঁশের দেশ- বাংলাদেশ।
- বজ্রপাতের দেশ- ভুটান।
- ভূমিকম্পের দেশ- জাপান।
- ভাটির দেশ- বাংলাদেশ।
- মরুভূমির দেশ- আফ্রিকা।
- মুক্তার দেশ- কিউবা।
- শ্বেতহস্তীর দেশ- থাইল্যান্ড।
- হাজার হ্রদের বা দ্বীপের দেশ- ফিনল্যান্ড।
- সাত পাহাড়ের দেশ- রোম, ইতালি।
- সূর্য উদয়ের দেশ- জাপান।
- নিশীথ সূর্যের দেশ- নরওয়ে।
- ল্যান্ড অব মার্বেল- ইতালি।
- দক্ষিণের গ্রেট ব্রিটেন- নিউজিল্যান্ড।
- অন্ধকারাচ্ছন্ন মহাদেশ- আফ্রিকা।
- সকালবেলার প্রশান্তি- কোরিয়া।
- হর্ন অফ আফ্রিকা- ইথিওপিয়া।

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম।

১১,১৭১.
‘ইউরাল পর্বত‘ কোন দেশে অবস্থিত?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) কানাডা
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা
• এশিয়া ও ইউরোপের মাঝে ইউরাল পর্বত অবস্থিত।
- রাশিয়ায় অবস্থিত ইউরাল পর্বত এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে।
- ইউরাল পর্বত দ্বারা রাশিয়া ইউরোপীয় ও এশীয় অংশে বিভক্ত।
- ইউরাল পর্বতের দৈর্ঘ্য প্রায় আড়াইহাজার কিলোমিটার

• অন্যদিকে,
- কারাকোরাম পর্বত অবস্থিত দক্ষিণ এশিয়ায়।
- পিরেনিজ পর্বত অবস্থিত স্পেন-ফ্রান্স সীমান্তে. 
- এটলাস পর্বতমালা মরক্কো ,আলজেরিয়া , এবংতিউনিসিয়ায় অবস্থিত। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস।
১১,১৭২.
Commonwealth Secretariat কোথায় অবস্থিত?
  1. ক) রোম
  2. খ) ইস্ট লন্ডন
  3. গ) লন্ডন
  4. ঘ) সিডনি
ব্যাখ্যা
Marlborough House is home to the Commonwealth Secretariat and the Commonwealth Foundation which is in London.
source: thecommonwealth.org
১১,১৭৩.
ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ:
1. চীন,
2. ভারত,
3. যুক্তরাষ্ট্র
4. ইন্দোনেশিয়া,
5. ব্রাজিল।

উৎস: Statistica.
১১,১৭৪.
'Molotov-Ribbentrop' Pact was signed between which two countries?
  1. Soviet Union and France
  2. Soviet Union and Nazi Germany
  3. France and Nazi Germany
  4. Soviet Union and USA
  5. USA and Nazi Germany
ব্যাখ্যা
'মোলোটভ-রিবেনট্রপ' চুক্তি জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

'মোলোটভ-রিবেনট্রপ' চুক্তি:
- মোলোটভ-রিবেনট্রপ চুক্তিটি ছিল নাৎসি জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি অ-আগ্রাসন চুক্তি।
- স্বাক্ষরকারী: জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ভন রিবেনট্রপ ও সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী ভ্যাচেস্লাভ মোলোটভ।
- এই চুক্তি দুইটি শক্তিকে তাদের মধ্যে পোল্যান্ডকে বিভক্ত করতে সক্ষম করেছিল।
- স্বাক্ষরিত হয়: ২৩ আগস্ট ১৯৩৯।

উল্লেখ্য,
- এ চুক্তিতে নির্ধারণ করা হয় রাশিয়া কিংবা জার্মানি কেউ কারো ওপর আক্রমণ করবে না।
- এই চুক্তির ফলে জার্মানিকে নিরপেক্ষ রেখে স্টালিন রাশিয়াকে সামরিকভাবে শক্তিশালী করার সুযোগ পেয়েছিল।
- অন্যদিকে জার্মানি ইঙ্গ-ফরাসি জোট থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন রাখতে সমর্থ হন।
- এই চুক্তি মাত্র ২২ মাস স্থায়ী হয়।
- ১৯৪১ সালের ২২শে জুন জার্মানি এই চুক্তি ভঙ্গ করে রাশিয়া আক্রমণ করে।

উৎস: History Maps.
১১,১৭৫.
নিচের কোন দেশে কোন সামরিক বাহিনী নেই?
  1. গ্রীনল্যান্ড
  2. সামোয়া
  3. লিচেনস্টাইন
  4. ক, খ ও গ
ব্যাখ্যা
যেসব দেশে কোন সামরিক বাহিনী নেই:
- CIA World Factbook অনুসারে, ৩৯টি দেশ এবং অঞ্চলে সামরিক বাহিনী নেই।
- সিআইএ-এর সংজ্ঞা অনুসারে, এই রাজ্যগুলির মধ্যে কয়েকটিতে "নিয়মিত সামরিক বাহিনী" নেই, তবে তাদের জাতীয় পুলিশ বাহিনী প্রকৃত সামরিক বাহিনী হিসাবে কাজ করে।
- উদাহরণস্বরূপ, কোস্টারিকার সামরিক বাহিনী ১৯৪৮ সালে বিলুপ্ত করা হয়েছিল, কিন্তু এর "পাবলিক ফোর্স" (পুলিশ) মার্কিন যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়া দ্বারা প্রশিক্ষিত আধাসামরিক বাহিনীকে অন্তর্ভুক্ত করে এবং দেশের সীমানা রক্ষার দায়িত্ব নেয়।

সামরিক বাহিনী বিহীন দেশ:
- এন্ডোরা, আরুবা, কেম্যান দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, কোস্টারিকা, ডমিনিকা, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, ফারো দ্বীপপুঞ্জ, ফরাসি পলিনেশিয়া, গ্রীনল্যান্ড, গ্রেনাডা, হংকং, আইসল্যান্ড, কিরিবাতি, লিচেনস্টাইন, ম্যাকাও, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মাইক্রোনেশিয়া, মোনাকো, মন্টসেরাট, নাউরু, নিউ ক্যালেডোনিয়া, নিউ, পালাউ, পানামা, পুয়ের্তো রিকো, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ, সামোয়া, সান মারিনো, সিন্ট মার্টেন, সলোমান দ্বীপপুঞ্জ, টুভালু, ভানুয়াতু, ভ্যাটিকান সিটি।

উৎস: World Population Review.
১১,১৭৬.
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ এর রানার্স আপ হয় কোন দেশ?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. শ্রীলংকা
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩:

- এশিয়া কাপের ১৬তম আসর।
- আয়োজক দেশ: পাকিস্তান, শ্রীলঙ্কা।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: শ্রীলংকা।
- খেলা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ৩০ আগস্ট, ২০২৩- ১৭ সেপ্টেম্বর, ২০২৩।
- এশিয়া কাপে দুটি গ্রুপ।
- ভারত, পাকিস্তান এবং নেপাল এক গ্রুপে ও অন্য গ্রুপে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।

তথ্যসূত্র - Cricbuzz ওয়েবসাইট।
১১,১৭৭.
পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন কারা?
  1. মিশরীয়রা
  2. সিন্ধুরা
  3. গ্রিকরা
  4. চীনরা
ব্যাখ্যা
• গ্রিক বিজ্ঞান:
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে।
- পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিক বিজ্ঞানীরা।
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।
- চাঁদের নিজস্ব কোনো আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয় প্রাকৃতিক কারণে ঘটে।
- এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন।

এছাড়াও,
- গ্রিস দেশটি আড্রিয়াটিক সাগর, ভূ-মধ্যসাগর ও ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত।
- ইউরোপের দক্ষিণ দিকে অবস্থিত বলকান উপদ্বীপ।
- এর দক্ষিণাংশে একটি ছোট পাহাড়ি দেশ গ্রিস।
- গ্রিস মূলত একটি পর্বতময় দ্বীপ রাষ্ট্র।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১১,১৭৮.
বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়-
  1. ক) হেরোডোটাসকে
  2. খ) থুকিডাইডিসকে
  3. গ) হিপোক্রেটসকে
  4. ঘ) ফিদিয়াসকে
ব্যাখ্যা
ইতিহাস রচনায়ও গ্রিকরা কৃতিত্ব দেখিয়েছে। ইতিহাস রচনা শুরুই করে গ্রিকরা। হেরোডোটাস প্রথম ইতিহাস রচনা শুরু করেন বলে তাঁকে ইতিহাসের জনক বলা হয়। তাঁর রচিত ইতিহাস সংক্রান্ত প্রথম বইটি ছিল গ্রিস ও পারস্যের মধ্যকার যুদ্ধ নিয়ে। থুকিডাইডিস ছিলেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। তাঁর বইটির শিরোনাম ছিল ‘দ্য পেলোপনেসিয়ান ওয়ার’। সূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম-১০ম শ্রেণি।
১১,১৭৯.
নিচের কোন চুক্তিটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয়?
  1. ক) Extradition Treaty
  2. খ) SALT
  3. গ) NPT
  4. ঘ) ABM
ব্যাখ্যা
- Extradition Treaty হলো এক দেশের অপরাধীকে অন্য দেশ চুক্তির মাধ্যমে তার নিজ দেশে ফেরত পাঠানো।
- প্রত্যর্পণের জন্য প্রথম আইনটি ১৮৩৩ সালে গৃহীত হয়েছিল বেলজিয়াম।

- ২৬ মে, ১৯৭২ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি Strategic Arms Limitation Talk - 1 (SALT-1) স্বাক্ষরিত হয়।
- ১৮ জুন ১৯৭৯ সালে স্বাক্ষরিত হয় Strategic Arms Limitation Talk - 2 (SALT-2)।

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (Nuclear Non-Proliferation Treaty)। এই চুক্তিকে সংক্ষেপে বলা হয় NPT।
- ১ জুলাই ১৯৬৮ সালে স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ৫ই মার্চ ১৯৭০ সালে।

- Anti Ballistic Missile Treaty (ABM)- চুক্তি স্বাক্ষরিত হয় ১৬ মে ১৯৭২ সালে।
- এই চুক্তির দুইটি পক্ষ ছিল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। ১৩ জুন ২০০২ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে নাম প্রত্যাহার করে।

তথ্যসূত্র:- সংশ্লিষ্ট ওয়েবসাইট। 
১১,১৮০.
কোন চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ৯৩তম অস্কার পুরস্কার লাভ করেছে?
  1. প্যারাসাইট
  2. দ্য ফাদার
  3. নোম্যাডল্যান্ড
  4. মিনারি
ব্যাখ্যা
৯৩তম অস্কার পুরস্কার বিজয়ীরা:
- সেরা সিনেমা : নোম্যাডল্যান্ড
- সেরা পরিচালক : ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)
- সেরা অভিনেতা : অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
- সেরা অভিনেত্রী : ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
- সেরা এনিমেটেড সিনেমা : সোল
- সেরা আন্তর্জাতিক সিনেমা : অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
- সেরা প্রামাণ্যচিত্র : কোলেট
- প্রামাণ্যচিত্র ফিচার : মাই অক্টোপাস টিচার।
(তথ্যসূত্র: অস্কার পুরস্কার ওয়েবসাইট ও প্রথম আলো)
১১,১৮১.
ICAO এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. অস্ট্রিয়া
  2. যুক্তরাজ্য
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা
ব্যাখ্যা
ICAO:
- ICAO পূর্ণরূপ - International Civil Aviation Organization.
- এটি বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য সংখ্যা ১৯৩টি।
- ICAO এর সদর দপ্তর মন্ট্রিল, কানাডা।
- ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে এবং একই বছর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।
 
তথ্যসূত্র - ICAO অফসিয়াল ওয়েবসাইট।
১১,১৮২.
কোন চুক্তির মাধ্যমে পাক-ভারত যুদ্ধের অবসান হয়?
  1. ক) ক্যাম্প ডেভিড চুক্তি
  2. খ) তাসখন্দ চুক্তি
  3. গ) ডেটন চুক্তি
  4. ঘ) মানবাধিকার চুক্তি
ব্যাখ্যা
তাসখন্দ চুক্তি-১৯৬৬:
- পাক-ভারত যুদ্ধ বন্ধ হয়েছে তাসখন্দ চুক্তির মাধ্যমে।
- চুক্তি স্বাক্ষরিত হয়-১০ জানুয়ারি, ১৯৬৬ সালে।
- পক্ষসমূহ- ভারত- পাকিস্তান।
- স্বাক্ষরকারী- ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান।
- মধ্যস্থতাকারী- সাবেক সোভিয়েত ইউনিয়ন এর প্রধানমন্ত্রী নিকলাই কোসিগিন।
- উদ্দেশ্য- কাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান এবং শান্তি স্থাপন।

তথ্যসূত্র: ব্রিটানিকা

১১,১৮৩.
জিরোসাম গেম (Zero-Sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট?
  1. বাস্তববাদ
  2. মার্ক্সবাদ
  3. গঠনবাদ
  4. উদারতাবাদ
ব্যাখ্যা
জিরোসাম গেম:
- জিরো সাম গেম (Zero Sum Game) হচ্ছে বিখ্যাত ‘গেম থিওরি’র একটা অংশ।
- এটা দিয়ে বোঝায় যেকোনো ক্ষেত্রে দুই বা ততোধিক পক্ষ কোনো নির্দিষ্ট জিনিস পেতে চাইলে, এক পক্ষ যে পরিমাণ সম্পদ অর্জন করবে, অন্য পক্ষ ঠিক সে পরিমাণ সম্পদ হারাবে।
- এতে নিট ফলাফল শূন্য হবে।

⇒ জিরো সাম গেমের বৈশিষ্ট্য:
১। এ ক্ষেত্রে চাহিদার তুলনায় যোগান সব সময়ই কম থাকবে।
২। সম্পদের পরিমাণ একই থাকবে। কোনো কিছুর সংযোজন বা বিয়োজন ঘটবে না।
৩। সব পক্ষের জন্যই সম্পদের নেট পরিবর্তন হবে শূন্য।

উল্লেখ্য, 
⇒ বাস্তববাদ (Realism):
- বাস্তববাদ অনুযায়ী মানুষ স্বভাবতই বিশৃঙ্খল।
- মানুষ যেহেতু বিশৃঙ্খল, তাই মানুষের দ্বারা সৃষ্ট যেকোন কিছুই বিশৃঙ্খল অর্থ্যাৎ, রাষ্ট্রও বিশৃঙ্খল।
- রাষ্ট্রসমূহ তাদের অস্তিত্ব ও স্বার্থরক্ষার জন্য সবসময় কোন না কোন ভাবে দ্বন্দ্বে লিপ্ত থাকে।
- বাস্তববাদের ক্ষেত্রে রাষ্ট্রের যেকোন মূল্যে আন্তর্জাতিক ব্যবস্থায় টিকে থাকা, অর্থ্যাৎ জাতীয় নিরাপত্তা রক্ষা ও সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে ক্ষমতার চর্চাকে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচনা করা হয়।
- বর্তমান বিশ্ব ব্যবস্থায় বাস্তববাদের ব্যাপক চর্চা হচ্ছে।
- বিশ্বজুড়ে আমেরিকার আগ্রাসন বাস্তববাদ কেন্দ্রিক রাজনীতির সবচেয়ে বড় উদাহরণ।
- -অর্থাৎ, বাস্তববাদ (Realism) আন্তর্জাতিক সম্পর্ককে জিরো-সাম গেম হিসাবে বর্ণনা করে যেখানে এক পক্ষ জিতবে এবং অন্যপক্ষ অবশ্যই হারবে।

অন্যদিকে,
⇒ উদারতাবাদ (Liberalism):
- উদারতাবাদ হচ্ছে মানুষের প্রগতি ও মুক্তির পথে সৃষ্ট বাঁধাবিপত্তি দূর করার দাবি সম্বলিত আন্দোলন।
- এটি হচ্ছে মানুষের মধ্যে নিহিত তার বিপুল শক্তি ও সম্ভাবনার সার্থক বিকাশ সাধন করে তাকে তার নিজ সত্ত্বায় প্রতিষ্ঠিত করার প্রয়াস।
- উদারতাবাদ মানুষের রাজনৈতিক জীবনেই সীমিত নয় বরং অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় জীবনকে অন্তর্ভুক্ত করে মানবতার সার্বিক কল্যাণ ও মুক্তির লক্ষ্যেই পরিচালিত।

উৎস: Investopedia.
১১,১৮৪.
কোন দেশের মধ্যে 'স্প্রাটলি দ্বীপপুঞ্জ' নিয়ে বিরোধ রয়েছে?
  1. চীন ও ফিলিপাইন
  2. চীন ও রাশিয়া
  3. জাপান ও রাশিয়া
  4. কোনটি নয়
ব্যাখ্যা
স্প্রাটলি দ্বীপপুঞ্জ:
- স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে চীন, তাইওয়ান, ভিয়েতনাম, ফিলিপাইন ও মালয়েশিয়ার মধ্যে বিরোধ বিদ্যমান।
- প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরে অবস্থিত।

অন্যদিকে,
- প্যারাসেল দ্বীপপুঞ্জটি চীন, তাইওয়ান ও ভিয়েতনামের মধ্যে বিরোধপূর্ণ।
- রাশিয়া ও জাপানের মধ্যে শাখালিন ও কুড়িল দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধপূর্ণ।

সূত্র - ব্রিটানিকা ও বিবিসি বাংলা।
১১,১৮৫.
'জইশ-ই-মোহাম্মদ' কোন দেশের সন্ত্রাসী সংগঠন?
  1. পাকিস্তান
  2. আফগানিস্তান
  3. তুরস্ক
  4. ইরান
ব্যাখ্যা
জইশ-ই-মোহাম্মদ:
- জইশ-ই-মোহাম্মদ পাকিস্তানভিত্তিক একটি সুন্নি চরমপন্থী সন্ত্রাসী সংগঠন।
- এটি 'মোহাম্মদের সেনাবাহিনী' হিসেবেও পরিচিত।
- এটি মূলত ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে একীভূত করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে থাকে।
- সংগঠনটি ২০০০ সালে হরকত-উল-মুজাহিদিন থেকে আলাদা হয়ে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: মাওলানা মাসুদ আজহার।
- জইশ-ই-মোহাম্মদের প্রধান লক্ষ্য সমগ্র কাশ্মীরকে ভারতীয় প্রশাসন থেকে মুক্ত করা এবং পাকিস্তানের নিয়ন্ত্রণে আনা।
- ২০১৯ সালের পুলওয়ামা হামলার জন্য জইশ-ই-মোহাম্মদ দায়ী।
- প্রধান কার্যালয়: বাহাওয়ালপুর। 

উল্লেখ্য,
- ২০০০ সালে কাশ্মীরে প্রথম আত্মঘাতী বোমা হামলা চালানো জেইএমকে পাকিস্তান, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

উৎস: DW.
১১,১৮৬.
কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত চলাচল শুরু হয়?
  1. ক) ম্যাসট্রিচট চুক্তি
  2. খ) শেনজেন চুক্তি
  3. গ) বেলফাস্ট চুক্তি
  4. ঘ) অসলো চুক্তি
ব্যাখ্যা

- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৪ জুন ১৯৮৫ সালে।
- এই চুক্তির বিষয়বস্তু ছিল ইউরোপের বিভিন্ন দেশসমূহের ইউরোপীয় অঞ্চলে এক ভিসা বা ভিসামুক্ত চলাচল।
- এই চুক্তিটি লুক্সেমবার্গের শেনজেনে স্বাক্ষরিত হয়।
- ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয় ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে এবং এটি কার্যকর হয় ১ লা নভেম্বর ১৯৯৩ সালে।
- এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহে একক মুদ্রা ইউরো চালু হয়।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ১৯ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১১,১৮৭.
বিশ্বের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষার সাংকেতিক নাম কী ছিল?
  1. ট্রিনিটি
  2. লিটলবয় 
  3. ফ্যাটম্যান 
  4. নিউক্লিয়ার ওয়ান
ব্যাখ্যা

পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা:
- পারমাণবিক বোমা তৈরি করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র একটি প্রকল্প হাতে নিয়েছিল।
- এই প্রকল্পের নাম ছিল 'ম্যানহাটান প্রজেক্ট'।
- সেই বোমা তৈরির প্রধান বিজ্ঞানী ছিলেন রবার্ট ওপেনহাইমার।

⇒ ১৬ই জুলাই ১৯৪৫ তারিখে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ইয়োর্নাদা দেল মুয়ের্তো মরুভূমিতে বিশ্বের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালানো হয়েছিল।
- এর সাংকেতিক নাম ছিল ট্রিনিটি।

⇒ জাপানের দুটি শহরে এই বোমা ফেলার পর বিপুল প্রাণহানি আর ধ্বংসলীলা ঘটেছিল।
- ৬ আগস্ট, ১৯৪৫ জাপানের হিরোশিমা শহরে যুক্তরাষ্ট্র প্রথম লিটলবয় নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
- ৯ আগস্ট, ১৯৪৫ ফ্যাটম্যান নামের বোমা নিক্ষেপ করা হয় নাগাসাকি শহরে।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

উৎস: BBC.

১১,১৮৮.
The Politics' গ্রন্থের রচয়িতা কে?
  1. সক্রেটিস
  2. প্লেটো
  3. এরিস্টটল
  4. ম্যাকাইভার
ব্যাখ্যা
এরিস্টটল (Aristotle):
- এরিস্টটল ছিলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, বিজ্ঞানী ও শিক্ষাবিদ।
- দর্শন ও বিজ্ঞানের ভিত্তি স্থাপনকারী অন্যতম ব্যক্তিত্ব।
- খ্রিষ্টপূর্ব ৩৮৪ সালে স্ট্যাগিরা শহরে তাঁর জন্ম।
- তিনি প্লেটোর ছাত্র ছিলেন।
- নীতিশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, যুক্তিবিজ্ঞান, কবিতা, নাট্যকলাসহ বিভিন্ন বিষয়ে অবদান রয়েছে।

তাঁর রচিত উল্লেখযোগ্য বই:
The Politics.
• The Nicomachean Ethics.
• The Metaphysics
• Rhetoric.
• Poetics. 
• Analytics.
• Historia Animalium.

উৎস: Britannica.
১১,১৮৯.
জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) অন্তর্ভূক্ত দেশ নয়-
  1. ক) চীন
  2. খ) কানাডা
  3. গ) ফ্রান্স
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি - চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এই পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রকে পি৫ (P5) বলা হয়।
১১,১৯০.
১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?
  1. ২ অক্টোবর (সকালে)
  2. ২ অক্টোবর (মাঝরাতে)
  3. ১ অক্টোবর (দুপুরে)
  4. ৩ অক্টোবর (মাঝরাতে)
ব্যাখ্যা
১৯৯০ সালের ৩ অক্টোবর (মাঝরাতে) পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে।

বার্লিন প্রাচীর (১৯৬১-১৯৮৯):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি প্রধানত চারভাগে বিভক্ত হয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায়।
- স্নায়ুযুদ্ধের ফলে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের অধীনের অংশগুলো একত্রিত করে গঠিত হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি (পশ্চিম জার্মানি) এবং সোভিয়েত ইউনিয়নেরে অধীনের অংশে গঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি (পূর্ব জার্মানি)।

উল্লেখ্য,
- পুঁজিবাদী শাসনব্যবস্থার ফলে পশ্চিম জার্মানি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে।
- অপরদিকে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি অপেক্ষাকৃত কম উন্নত হওয়ায় এ অংশের জনগণ পশ্চিম জার্মানিতে গমন করা শুরু করে।
- এ পরিস্থিতিতে পশ্চিম জার্মানির পুঁজিবাদের ধাক্কা যেন পূর্ব জার্মানিতে না লাগে এবং অভিবাসন যেন ঠেকানো যায় সে লক্ষ্যে পূর্ব জার্মানি ১৩ আগস্ট, ১৯৬১ সালে বার্লিন শহরের মাঝ দিয়ে প্রাচীর তৈরি করা শুরু করে।
- এ প্রাচীরের দৈর্ঘ্য ছিল ১৫৫ কি.মি।

⇒ বার্লিন প্রাচীরের পতন:
- ৯ নভেম্বর, ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে।
- ৩ অক্টোবর, ১৯৯০ সালে দুই জার্মানি (পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি) একত্রিত হয়।

উৎস: Britannica.
১১,১৯১.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন ৫১তম সদস্য দেশ কোনটি?
  1. পোল্যান্ড
  2. হল্যান্ড
  3. সুইজারল্যান্ড
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization) যা জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী। 
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি (সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান)।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি: ইংরেজি ও ফ্রেঞ্চ।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন।

উল্লেখ্য,
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন ৫১তম সদস্য দেশ পোল্যান্ড।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১১,১৯২.
ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা কোনটি?
  1. সনেরা লাইন
  2. পার্পল লাইন
  3. ম্যাকমোহন লাইন
  4. ডুরান্ড লাইন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমানা:
- ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
- ম্যাকমোহন লাইন - ভারত ও চীনের মধ্যে সীমানা।
- রেডক্লিফ লাইন - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
- লাইন অব ডিমারকেশন - পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
- লাইন অব কন্ট্রোল - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।
- লাইন অব একচুয়াল কন্ট্রোল - চীন ও ভারত মধ্যে সীমানা।
- পার্পল লাইন - ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
- সনেরা লাইন - মেক্সিকো ও যুক্তরাষ্ট্র মধ্যকার সীমানা।

তথ্যসূত্র - Britannica.com
১১,১৯৩.
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনটি?
  1. ক) FIA
  2. খ) FBI
  3. গ) FSB
  4. ঘ) CBI
ব্যাখ্যা
FBI (Federal Bureau of Investigation) মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা
• এটি ১৯০৮ সালে গঠিত হয়। এর সদরদপ্তর ওয়াশিংটনে অবস্থিত।

অন্যদিকে,
- FSB রাশিয়ার গোয়েন্দা সংস্থা।
- CBI ভারতের গোয়েন্দা সংস্থা।
- FIA পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নাম ।

উৎসঃ সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
১১,১৯৪.
Who is the new president of World Bank?
  1. ক) David Malpass
  2. খ) Ajay Banga
  3. গ) Ngozi Okonjo-Iweala
  4. ঘ) kamala harris
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৯টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
- তিনি বিশ্বব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট।
- তিনি ২০২৩ সালের ২ জুন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- বিশ্বব্যাংকের সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ ভারত।

অন্যদিকে -
- ডেভিড মালপাস বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট।
- ওকনজো-ইওয়েলা বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর প্রেসিডেন্ট।
- কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৯তম এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট ।

উৎস: World Bank ওয়েবসাইট।
১১,১৯৫.
বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
  1. ক) লস এঞ্জেলস
  2. খ) আটলান্টা
  3. গ) মস্কো
  4. ঘ) মেক্সিকো সিটি
ব্যাখ্যা
- ১৯৮৪ সালের ২৮ জুলাই থেকে ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরে অনুষ্ঠিত ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আসরে বাংলাদেশ প্রথম অংশ নেয়। তারপর থেকে প্রতিটি আসরেই বাংলাদেশ অংশ নিয়ে আসছে।
- তবে এর মধ্যে ২০১৬ সালে গলফার সিদ্দিকুর রহমানই প্রথম যোগ্যতার মাধ্যমে অংশগ্রহণ করে। ২০২১ সালের টোকিও অলিম্পিকে আর্চার রোমান সানা দ্বিতীয় ব্যক্তি হিসেবে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন। এ ব্যতীত বাকি সবাই দেশীয় কোটায় অংশ নিয়েছে।

(সূত্র: অলিম্পিক ওয়েবসাইট এবং ডেইলি ষ্টার)
১১,১৯৬.
UNESCO প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৪০ সালে
  3. গ) ১৯৪১ সালে
  4. ঘ) ১৯৫৫ সালে
ব্যাখ্যা
UNESCO:

- UNESCO হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
- UNESCO এর পূর্ণরূপ- United Nations Educational Scientific and Cultural Organization.
- এর প্রধান কাজ হলো বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
- প্রতিষ্ঠাকাল: ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স। করে।

তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।
১১,১৯৭.
১ জানুয়ারি, ২০২৫ কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হিসেবে নির্বাচিত হয়েছে?
  1. সিয়েরা লিওন
  2. গায়ানা
  3. আলজেরিয়া
  4. পাকিস্তান
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC) হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য)।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। 
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: ডেনমার্ক (২০২৬), গ্রিস (২০২৬), সোমালিয়া (২০২৬), পাকিস্তান (২০২৬), পানামা (২০২৬), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)।

উল্লেখ্য,
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে ১ জানুয়ারি, ২০২৫ তারিখে ডেনমার্ক, গ্রিস, সোমালিয়া, পাকিস্তান, পানামা এই পাঁচটি দেশকে বেছে নিয়েছে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো।
- ২০২৫ জানুয়ারি থেকে ২০২৬ ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য থাকবে এই দেশগুলো।

এছাড়াও,
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- বাংলাদেশ ২ বার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।
- প্রথমবার ১৯৭৯-৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-০১ সালে।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
১১,১৯৮.
'World Government Summit- 2025' কোথায় অনুষ্ঠিত হয়? [মার্চ, ২০২৫]
  1. রাশিয়া
  2. মিশর
  3. সৌদি আরব
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

বিশ্ব সরকার সম্মেলন ২০২৫:
- ২০১৩ সালে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন।
- সরকারি অভিজ্ঞতা এবং উদ্ভাবন বিনিময়ের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
- এই  শীর্ষ সম্মেলন সরকার ও জনগণের মধ্যে সংযোগ জোরদার করার জন্য- বৈশ্বিক সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সরকারগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়তা করে।

উল্লেখ্য,
- ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে 'বিশ্ব সরকার সম্মেলন ২০২৫' অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা বৈশ্বিক সরকারব্যবস্থা, প্রযুক্তি, অর্থনীতি ও পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
- এই সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আমন্ত্রণ পেয়েছিলেন এবং অংশগ্রহণ করেন।

তথ্যসূত্র- বাসস। [Link]

১১,১৯৯.
জি-৭ এর একমাত্র এশীয় দেশ-
  1. ক) কোরিয়া
  2. খ) জাপান
  3. গ) চীন
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
G-7 বা Group-7 হলো বিশ্বের শীর্ষ ধনী ৭ টি দেশের অর্থনৈতিক সংগঠন। ১৯৭৫ সালে ৬ টি দেশ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান) নিয়ে যাত্রা শুরু করে এবং পরবর্তী এতে কানাডা ও রাশিয়া যোগ দেয়। তবে ২০১৬ সালে ক্রিমিয়া সংকটকে ঘিরে রাশিয়াকে এই জোট থেকে বের করে দেওয়া হয়। G-7 এর একমাত্র এশীয় সদস্য জাপান। সূত্রঃ ব্রিটানিকা।
১১,২০০.
৩১তম জলবায়ু সম্মেলন (COP-31) কোথায় অনুষ্ঠিত হবে?
  1. বেলেম, ব্রাজিল
  2. ক্যানবেরা, অস্ট্রেলিয়া
  3. আন্তালিয়া, তুরস্ক
  4. নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা

কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।সার্চ

⇒ ৩০তম জলবায়ু সম্মেলন (কপ-30):
- কপ- ৩০ জলবায়ু সম্মেলন ১০ - ২১ নভেম্বর, ২০২৫ তারিখে ব্রাজিলের আমাজনের রেইনফরেস্ট এলাকায় বেলেমে অনুষ্ঠিত হয়েছে।
- কপ৩০-এর মূল লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রোধ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় জাতিসংঘের বিদ্যমান কাঠামোকে শক্তিশালী করা।
- এই সম্মেলনের সভাপতিত্ব করেছেন ব্রাজিলীয় কূটনীতিক আন্দ্রে কোরেয়া দো লাগো।
- জীবাশ্ম জ্বালানি নিয়ে স্পষ্ট রূপরেখা না থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য তহবিল বাড়ানোর ঘোষণা কপ-৩০–এর সবচেয়ে বড় অর্জন। জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা ধনী দেশগুলোকে ২০৩৫ সালের মধ্যে তিন গুণ বাড়াতে বলা হয়েছে।

উল্লেখ্য,
- ২০২৬ সালে ৩১তম জলবায়ু সম্মেলন তুরস্কের আন্তালিয়া শহরে অনুষ্ঠিত হবে। তবে সভাপতিত্ব করবেন অস্ট্রেলিয়ার জলবায়ু মন্ত্রী ক্রিস বোয়েন আলোচনার।
- জাতিসংঘের নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের কপ আয়োজনের অধিকার পশ্চিমা ইউরোপ, অস্ট্রেলিয়া ও অন্য দেশ নিয়ে গঠিত একটি গ্রুপের প্রাপ্য ছিল। ব্রাজিলে চলমান কপ-৩০ সম্মেলনে আলোচনার পর অস্ট্রেলিয়া তুরস্ককে সমর্থন করতে সম্মত হয়েছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।