বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১০৩ / ২৭২ · ১০,২০১১০,৩০০ / ২৭,৩৪৭

১০,২০১.
'MERCOSUR' কোন অঞ্চলের বাণিজ্য গোষ্ঠী?
  1. দক্ষিণ আমেরিকা
  2. ইউরোপ
  3. আফ্রিকা
  4. এশিয়া
ব্যাখ্যা

MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর - মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি - ‘Treaty of Asuncion’.
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, বলিভিয়া)। (ডিসেম্বর, ২০২৫)
​- ভেনেজুয়েলার সদস্যপদ বর্তমানে স্থগিত রয়েছে। (ডিসেম্বর, ২০২৫)
- সহযোগী সদস্য: ৭টি। (ডিসেম্বর, ২০২৫)

তথ্যসূত্র - Britannic.com

১০,২০২.
সম্প্রতি কোন দুটি দেশ ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদা (EU Candidate Status) লাভ করে?
  1. ক) ইউক্রেন ও জর্জিয়া
  2. খ) ফিনল্যান্ড ও ইউক্রেন
  3. গ) ইউক্রেন ও মলদোভা
  4. ঘ) নরওয়ে ও ইউক্রেন
ব্যাখ্যা
ইউক্রেন ও মলদোভা সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদা(EU Candidate Status) লাভ করে।
ইইউ সদস্য পদ পাওয়ার প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ হচ্ছে প্রার্থী মর্যাদা পাওয়া। 

ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদা লাভ করা রাষ্ট্রের সংখ্যা ৭টি। যথা:
- আলবেনিয়া 
- মলদোভা 
- উত্তর মেসিডোনিয়া 
- মন্টিনেগ্রো 
- সার্বিয়া
- তুরষ্ক
- ইউক্রেন

উৎসঃ ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইট।
১০,২০৩.
সাহেল (Sahel) অঞ্চল কোথায় অবস্থিত?
  1. ক) দক্ষিণ-পূর্ব আফ্রিকা
  2. খ) উত্তর আফ্রিকা
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) দক্ষিণ-পশ্চিম আফ্রিকা
ব্যাখ্যা
- সাহেল অঞ্চলটি আফ্রিকার উত্তর অংশের একটি বিশাল এলাকা যা আটলান্টিক উপকূল থেকে লোহিত সাগর উপকূল পর্যন্ত বিস্তৃত।
-  আফ্রিকার দক্ষিণে  সাভানা তৃণভূমি অঞ্চল এবং উত্তরে সাহারা মরুভূমির মধ্যবর্তী অঞ্চল সাহেল নামে পরিচিত।
 
এই অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ হলো ১০টি :
- সেনেগাল 
- মৌরিতানিয়া
- নাইজার
- মালি
- শাদ
- সুদান 
- ইরিত্রিয়া 
- নাইজেরিয়া 
- বুরকিনা ফাসো 

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১০,২০৪.
NAM-এর প্রতিষ্ঠাতাদের মধ্যে কে ছিলেন না?
  1. কোয়ামে নক্রমা
  2. গামাল আবদেল নাসের
  3. জওহরলাল নেহেরু
  4. জোসেফ স্ট্যালিন
ব্যাখ্যা
NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- সর্বশেষ দক্ষিণ সুদান।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় ১৯৬১ সালে তৎকালীন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যাম-এর সদস্য পদ লাভ করে।

⇒ জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) প্রতিষ্ঠাতা-
- যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো, ঘানার রাষ্ট্রপতি কোয়ামে নক্রমা, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ড. সুকর্ণ। - একে বলা হতো পঞ্চ-উদ্যোগ।

⇒ NAM-এর মূল উদ্দেশ্য ছিল:
- বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা।
- আন্তর্জাতিক শক্তির সমতা প্রতিষ্ঠা করা।
- কল্যাণমুখী অর্থনৈতিক উন্নয়ন এবং মানবাধিকার রক্ষা করা।
- আগ্রাসী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করা।
- উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।

উৎস: NAM ওয়েবসাইট।
১০,২০৫.
ASIO কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ক) অস্ট্রিয়া
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) আর্মেনিয়া
  4. ঘ) আর্জেন্টিনা
ব্যাখ্যা

ASIO:
- Australian Security Intelligence Organisation (ASIO) - অস্ট্রেলীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা।
- ASIO অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ানদের তাদের নিরাপত্তার হুমকি থেকে রক্ষা করে।
- অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন অ্যাক্ট 1979 (ASIO অ্যাক্ট) এর ধারা 17-এ তাদের কার্যাবলী নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে -
- Australian Secret Intelligence Service (ASIS) - অস্ট্রেলীয় গোপন গোয়েন্দা পরিষেবা।
- Defence Intelligence Organisation (DIO) - প্রতিরোধ গোয়েন্দা সংস্থা।

উৎস: Australian Security Intelligence Organisation, asio.gov.au.

 

১০,২০৬.
মিয়ানমার কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. চীন
  4. ফ্রান্স
ব্যাখ্যা
মিয়ানমারের স্বাধীনতা লাভ:
- ১৯৪৮ সালের ৪ জানুয়ারি যুক্তরাজ্যের থেকে মুক্তি পায় মিয়ানমার।
- ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ উপনিবেশ মিয়ানমারে অভিযান চালায় জাপান।
- জাপানে প্রশিক্ষিত বার্মা ইন্ডিপেনডেন্ট আর্মির সহায়তায় দেশটি দখল করে নেয় তারা।
- বার্মা ইন্ডিপেনডেন্ট আর্মি পরবর্তীতে অ্যান্টি-ফ্যাসিস্ট পিপলস ফ্রিডম লীগে (এএফপিএফএল) রূপান্তরিত হয়।
- ১৯৪৫ সালে অং সানের নেতৃত্বাধীন এএফপিএফএল’র সহায়তায় জাপানি দখলদারিত্ব থেকে মিয়ানমারকে মুক্ত করে ব্রিটেন।
- ১৯৪৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে উ নু ক্ষমতায় থাকাকালে মিয়ানমার স্বাধীনতা লাভ করে।

উৎস: Britannica ও ডেইলি স্টার বাংলা।
১০,২০৭.
Asian Infrastructure Investment Bank (AIIB) এর বর্তমান প্রেসিডেন্ট কে? [জুন, ২০২৫]
  1. অজয় ভূষণ পান্ডে
  2. জিন লিকুন
  3. লুজার শুকনেখট
  4. আসমা শেখ
ব্যাখ্যা
Asian Infrastructure Investment Bank (AIIB):
- প্রতিষ্ঠাকাল: ২০১৫ সালে।
- সদর দপ্তর: বেইজিং, চীন।
- এশিয়া এবং অন্যান্য অঞ্চলে টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য অবকাঠামো এবং অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগ এর উদ্দেশ্যে।
- আঞ্চলিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি।
- সদস্য রাষ্ট্র: ১১০টি দেশ।
- মোট মূলধন: ১০০ বিলিয়ন মার্কিন ডলার।
- বর্তমান প্রেসিডেন্ট: জিন লিকুন।
- AIIB "Belt and Road Initiative" (BRI)-এর সাথে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর একটি বড় অর্থায়নকারী।
- এটি বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) পরিপূরক হিসাবে কাজ করে।
- AIIB গ্রিন এবং টেকসই প্রকল্পে জোর দেয়।

উৎস: AIIB Official Website
World Bank Overview on AIIB
১০,২০৮.
কোন বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব হিসেবে অভিহিত করা হয়?
  1. রুশ বিপ্লব
  2. চীনা বিপ্লব
  3. ইরানি বিপ্লব
  4. ফরাসি বিপ্লব
ব্যাখ্যা
- বু্র্জোয়া বিপ্লব হলো অভিজাত বা ধনিক শ্রেণী দ্বারা সংঘটিত বিপ্লব। ১৭৮৯ সালে ফ্রান্সে সংঘটিত ফরাসি বিপ্লব ছিলো এমনি একটি বুর্জোয়া বিপ্লব।
- এই বিপ্লবের দ্বারা ফ্রান্সের শত বছরের পুরনো রাজতন্ত্র ও সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতন ঘটে জনগণের অধিকার স্বীকৃত হয়।
- ১৪ জুলাই ১৭৮৯ সালে বাস্তিল দূর্গে আক্রমণের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা ঘটে।
- ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের তৎকালীন রাজা ষোড়শ লুই এর পতন ঘটে।
- ফরাসি বিপ্লবের শ্লোগান ছিলো ‘স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব’।
- নেপোলিয়ান বোনাপার্টকে ‘ফরাসি বিপ্লবের শিশু’ বলা হয়।
অন্যদিকে,
- ১৯১৭ সালের রুশ বিপ্লব এবং ১৯৪৯ সালে চীনা বিপ্লব ছিলো সমাজতান্ত্রিক বিপ্লব।
- ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হয়।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
১০,২০৯.
"আয়রন কার্টেন (Iron Curtain)" শব্দগুচ্ছ প্রথম ব্যবহার করেন কে?
  1. চার্চিল
  2. হিটলার
  3. স্টালিন
  4. রুজভেল্ট
ব্যাখ্যা
আয়রন কার্টেন (Iron Curtain):
- "আয়রন কার্টেন" (Iron Curtain) শব্দটি সর্বপ্রথম জনপ্রিয়ভাবে ব্যবহার করেন উইনস্টন চার্চিল।
- 'আয়রন কার্টেন' শব্দটি মূলত সোভিয়েত ইউনিয়ন এবং তার প্রভাবাধীন রাষ্ট্রগুলোকে পশ্চিমা বিশ্ব ও অ-সোভিয়েত নিয়ন্ত্রিত অঞ্চল থেকে বিচ্ছিন্ন রাখার প্রতীক ছিল।
- এই সীমানার পূর্ব পাশে ছিল সোভিয়েত-প্রভাবিত দেশসমূহ, আর পশ্চিম পাশে ছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্র রাষ্ট্রগুলো।
- ঊনবিংশ শতাব্দী থেকে "আয়রন কার্টেন" শব্দটি বিভিন্নভাবে রূপক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী এটি ব্যবহার করার পরেই এটি জনপ্রিয়তা লাভ করে।
- উইনস্টন চার্চিল ১৯৪৬ সালের ৫ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির ফুলটনে দেওয়া ভাষণে বলেন, "বাল্টিকের স্টেটিন থেকে অ্যাড্রিয়াটিকের ট্রিয়েস্ট পর্যন্ত , মহাদেশ জুড়ে একটি লোহার পর্দা নেমে এসেছে । "
- ১৯৫৩ সালে জোসেফ স্ট্যালিনের মৃত্যুর পরের বছরগুলিতে লৌহ পর্দার বিধিনিষেধ এবং অনমনীয়তা কিছুটা হ্রাস পেয়েছিল।
- ১৯৮৯-৯০ সালে পূর্ব ইউরোপে কমিউনিস্টদের একদলীয় শাসন ত্যাগের সাথে সাথে লৌহ পর্দার অস্তিত্ব মূলত বন্ধ হয়ে যায়।

তথ্যসূত্র - Britannica.
১০,২১০.
২০২৩-২৪ অর্থবছরের ত্রৈমাসিক জিডিপি প্রবৃদ্ধির হার কত শতাংশ?
  1. ৫.১০%
  2. ৬.১২%
  3. ৬.৬৬%
  4. ৭.২০%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- সদ্যবিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৪) মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি (জিডিপি) হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক প্রতিবেদন অনুযায়ী, 
• বর্তমানে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ত্রৈমাসিক জিডিপির হিসাব প্রাক্কলন করা হয়েছে। প্রাক্কলিত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ১২ শতাংশ, যা অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল যথাক্রমে ৬ দশমিক ০১ শতাংশ ও ৩ দশমিক ৭৮ শতাংশ। আর ২০২২-২৩ অর্থবছরে ৩য় কোয়ার্টারে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৩০ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৭ দশমিক ০৩ শতাংশ ও ৭ দশমিক ০৮ শতাংশ।

• ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫.৪৬ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ১ দশমিক ০৪ শতাংশ ও ৪ দশমিক ৬৫ শতাংশ। আর ২০২২-২৩ অর্থবছরের ৩য় কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৮৮ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল  শূন্য দশমিক ১৬ শতাংশ ও ৪ দশমিক ২২ শতাংশ।

• পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের সেবাখাতের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৩ দশমিক ৭৩ শতাংশ ও ৩ দশমিক ০৬ শতাংশ। আর ২০২২-২৩ অর্থবছরের ৩য় কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৪৭ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ ও ৬ দশমিক ৬২ শতাংশ।

সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
১০,২১১.
জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থা শিল্পায়নকে উৎসাহিত, গতিশীল ও ত্বরান্বিত করতে কাজ করে?
  1. UNIDO
  2. UNDP
  3. UNEP
  4. UNESCO
ব্যাখ্যা
জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO): 
- পূর্ণরূপ United Nations Industrial Development Organization.
- UNIDO হচ্ছে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা শিল্পায়নকে উৎসাহিত, গতিশীল ও ত্বরান্বিত করতে কাজ করে।
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) ৯ এর সাথে সম্পৃক্ত।
- ভিশন:দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বিশ্ব যেখানে কম কার্বন নির্গমনযুক্ত অর্থনীতি উন্নত জীবনমান নিশ্চিত করে পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী তৈরি করবে।
- সদস্য রাষ্ট্র: ১৭৩টি।

এছাড়া,
- UNDP হল আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক জাতিসংঘের প্রধান সংস্থা।
- UNEP পরিবেশের জন্য বিশ্বব্যাপী কর্তৃপক্ষ, জলবায়ু, প্রকৃতি, দূষণ, টেকসই উন্নয়ন এবং আরও অনেক কিছুর উপর দৃষ্টি নিবদ্ধ করে কর্মসূচি পরিচালনা করে।
- UNESCO জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যার লক্ষ্য শিক্ষা, শিল্প, বিজ্ঞান এবং সংস্কৃতিতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রচার করা।

উৎস: UNIDO ওয়েবসাইট।
১০,২১২.
'Transparency International' কোন দেশভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা?
  1. জার্মানি
  2. যুক্তরাষ্ট্র
  3. কানাডা
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা

Transparency International:
- TI এর পূর্ণরূপ Transparency International.
- এটি জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।

তথ্যসূত্র - Transparency International ওয়েবসাইট।

১০,২১৩.
গাজামুখী ত্রাণবাহী নৌবহর 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র প্রথম বহর কোন দেশ থেকে যাত্রা শুরু করে? [অক্টোবর, ২০২৫]
  1. ফ্রান্স
  2. স্পেন
  3. ইতালি
  4. তিউনিসিয়া
ব্যাখ্যা

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা:
- আরবি শব্দ সুমুদ অর্থ অবিচল বা দৃঢ়তা। আর স্প্যানিশ ফ্লোটিলা শব্দের অর্থ ছোট ছোট জাহাজের বহর।
- গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মূলত একটি আন্তর্জাতিক নৌবহর, যার লক্ষ্য ইসরায়েলি অবরোধ ভেঙে ফিলিস্তিনের গাজাবাসীর কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া।
- গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর ৩১ আগস্ট, ২০২৫ স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে।
- এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর, ২০২৫ তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এ বহরে যুক্ত হয়।
- শুরুতে এই নৌবহরে ৫০ টির বেশি জাহাজ ও অন্তত ৪৪টি দেশের প্রতিনিধিত্বকারী শত শত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক, কর্মী ও আইনপ্রণেতা ছিলেন।
- ফ্লোটিলায় অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডেনের তরুণ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা অন্যতম।
- প্রথম বাংলাদেশি হিসেবে ফ্লোটিলার অভিযাত্রী হিসেবে যোগ দিয়েছেন- ড. শহিদুল আলম।

উল্লেখ্য,
- গাজা থেকে ১৩০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় প্রথম ইসরায়েলি বাহিনী দ্বারা বাধাপ্রাপ্ত হয়। 
- নৌযানগুলোয় থাকা প্রায় ৪৭০ মানবাধিকারকর্মীকে আটক করে।
- পরে বিভিন্ন সময়ে মানবাধিকারকর্মীদেরকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১০,২১৪.
২০২৩ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
  1. ক) তাইওয়ান
  2. খ) ভেনিজুয়েলা
  3. গ) সুদান
  4. ঘ) উত্তর কোরিয়া
ব্যাখ্যা
অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৩:
- যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩ প্রকাশ করেছে। ।
- ২০২৩ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়ে ১৭৬টি দেশের মধ্যে ১২৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা গত বছর ছিল ১৩৭তম।

- প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়েছে বাংলাদেশ, যা আগের বছরের স্কোর থেকে ১.৭ শতাংশ বেশি।
- বাংলাদেশের সামগ্রিক স্কোর আঞ্চলিক ও বিশ্ব গড়ের চেয়ে কম।
- শীর্ষদেশ - সিঙ্গাপুর।
- সর্বনিম্ন দেশ - উত্তর কোরিয়া।

উৎস: দৈনিক কালের কণ্ঠ।
১০,২১৫.
নেপালে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে -
  1. ২০০৪ সালে
  2. ২০০৬ সালে
  3. ২০০৮ সালে
  4. ২০০৯সালে
ব্যাখ্যা
২০০৮ সালে নেপালে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে।

নেপাল:
- হিমালয় কন্যা নেপাল।
- ভারত ও চীন দ্বারা বেষ্টিত দেশটিতে এভারেস্টসহ বিশ্বের ৮টি সর্ববৃহৎ পর্বত অবস্থিত।
- রাজধানী: কাঠমান্ডু।
- ১৭৬৮ সালে পৃথ্বী নারায়ণ শাহ কাঠমান্ডু জয় করেন ও ঐক্যবদ্ধ একটি রাজ্যের ভিত্তি স্থাপন করেন।
- ১৭৬৯ সালে নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ২৮ মে, ২০০৮-এ, নবনির্বাচিত গণপরিষদ নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করে।
- এভাবে ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত করে।

উৎস: i) Ministry of Foreign Affairs Nepal.
         ii) Britannica.
১০,২১৬.
‘ইউরো’ মুদ্রা প্রথম চালু হয় কোন সালে?
  1. ক) ২০১৪ সালে
  2. খ) ২০০০ সালে
  3. গ) ১৯৯৯ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
ব্যাখ্যা
• ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- লাটভিয়া ১৮তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- লিথুনিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।

উৎস: ইইউ এর ওয়েবসাইট।
১০,২১৭.
OPEC- এর বর্তমান মহাসচিব হিসেবে দ্বায়িত্ব পালন করছেন-
  1. ক) হাইথাম আল গাইস
  2. খ) হোসাইন ইব্রাহিম তাহা
  3. গ) আহমেদ ‍বিন শাকুর
  4. ঘ) বন্দর বিন হাজ্জাজ
ব্যাখ্যা
-  ১ আগস্ট, ২০২২ সালে OPEC- এর মহাসচিব হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন হাইথাম আল গাইস/Haitham Al Ghais (কুয়েত)। 
- ৩ জানুয়ারি ২০২২ সালে অনুষ্ঠিত OPEC সম্মেলনের বিশেষ সভায় তিন বছরের জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল।

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২
১০,২১৮.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কতটি?
  1. ক) চারটি
  2. খ) পাঁচটি
  3. গ) ছয়টি
  4. ঘ) দশটি
ব্যাখ্যা

- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত। এটিকে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা বিবেচনা করা হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।
পাঁচটি স্থায়ী সদস্য হলো:
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- যুক্তরাজ্য
- ফ্রান্স।
- পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো অর্থ আমি ইহা মানি না। ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে পাঁচটি স্থায়ী সদস্য ও চারটি অস্থায়ী সদস্যসহ কমপক্ষে ৯টি সদস্যের সম্মতির প্রয়োজন হয়।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।
অঞ্চলভিত্তিতে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ বন্টন:
- আফ্রিকা ও এশিয়া থেকে : ৫টি
- পূর্ব ইউরোপ থেকে : ১টি
- দক্ষিণ আমেরিকা থেকে : ২টি
- পশ্চিম ইউরোপ ও অন্যান্য দেশ থেকে : ২টি।
- নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ এক মাস করে।
- বাংলাদেশ ১৯৭৯-৮০ এবং ২০০০-২০০১ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিলো।
- প্রতিবছর নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্যের মেয়াদ শেষ হয় এবং নতুন করে পাঁচটি সদস্য নির্বাচিত হয়।
২০২১ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো হলো:
- ভারত
- আয়ারল্যান্ড
- মেক্সিকো
- নরওয়ে
- কেনিয়া
- এস্তোনিয়া
- নাইজার
- সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইস
- তিউনেশিয়া ও
- ভিয়েতনাম।
- ১৯৬৫ সালের পূর্বে নিরাপত্তা পরিষদের মোট সদস্য ছিলো ১১টি।
- ১৯৪৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তাইওয়ান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের ভূমিকা পালন করে। ১৯৭১ সালে বর্তমান কমিউনিস্ট চীন পুনরায় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ফিরে পায়।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)

১০,২১৯.
Global initiative that launched on 2000, focuses on reducing extreme poverty, improving healthcare, and promoting gender equality -
  1. Global Initiative for Territorial Entities
  2. Universal Declaration of Human Rights
  3. Millennium Development Goal
  4. Sustainable Development Goals
ব্যাখ্যা
এমডিজি:
- জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (Millennium Development Goals-MDGs) হলো ৮টি সুনির্দিষ্ট লক্ষ্য (Goals) যা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ২০১৫ সালের মধ্যে অর্জনের চেষ্টা করতে সম্মত হয়েছিল।
- MDG হলো নির্দিষ্ট্য লক্ষ্যগুলোর একটি সেট যা উন্নয়নের অধিকার, শান্তি ও নিরাপত্তা, লিঙ্গ সমতা, দারিদ্র্য দূরীকরণ এবং টেকসই মানব উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
- ২০০০ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত জাতিসংঘের সহস্রাব্দ ঘোষণায় বিশ্বে দারিদ্র্য, ক্ষুধা, রোগ, নিরক্ষরতা, পরিবেশগত অবক্ষয়, শিশুমৃত্যু এবং নারীর প্রতি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘের ১৮৯টি সদস্য রাষ্ট্র এবং ২২টি আন্তর্জাতিক সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ হন।

এমডিজির ৮টি লক্ষ্য:
• চরম দারিদ্র্য এবং ক্ষুধা নির্মূল,
• সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন,
• লিঙ্গ সমতা প্রচার এবং নারীর ক্ষমতায়ন,
• শিশু মৃত্যুহার কমানো,
• মাতৃস্বাস্থ্যের উন্নতি,
• মরণব্যাধি HIV/AIDS, ম্যালেরিয়া এবং অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াই,
• পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করা,
• উন্নয়নের জন্য একটি বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা।

উৎস: UN ওয়েবসাইট।
১০,২২০.
আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪২ সালে
  2. ১৯৪৩ সালে
  3. ১৯৪৪ সালে
  4. ১৯৪৫ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD):
- IBRD হলো বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন ব্যাংক।
- এটি ১৮৯টি সদস্য দেশের মালিকানাধীন একটি বৈশ্বিক সহযোগী প্রতিষ্ঠান।
- এর মূল লক্ষ্য হলো দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নের সুফল সবার মাঝে পৌঁছে দেওয়া।
- IBRD ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং পরামর্শ সেবা প্রদান করে।
- এটি মধ্যম আয়ের দেশ এবং আর্থিকভাবে সক্ষম নিম্ন আয়ের দেশগুলোর পাশে দাঁড়ায়।
- ব্যাংকটি ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- IBRD এবং IDA (সবচেয়ে দরিদ্র দেশগুলোর জন্য তহবিল) মিলে গঠন করে বিশ্ব ব্যাংক।
- তারা সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে কাজ করে দারিদ্র্য কমাতে এবং যৌথ সমৃদ্ধি গড়তে।
- IBRD আঞ্চলিক ও বৈশ্বিক সংকট মোকাবেলায়ও সমন্বিত পদক্ষেপ নেয়।

উৎস: World Bank ওয়েবসাইট।
১০,২২১.
‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ (FOIP) ধারণাটির উদ্ভাবক কোন দেশ?
  1. চীন
  2. জাপান
  3. ভারত
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

ইন্দো-প্যাসিফিক অঞ্চল:
- ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে যেসব দেশ রয়েছে সেগুলোকে একত্রে ইন্দো-প্যাসিফিক অঞ্চল বলা হয়। এই অঞ্চলে রয়েছে  যুক্তরাষ্ট্র, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশসহ আরও অনেক দেশ। 
- যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে ভারত মহাসাগর পর্যন্ত প্রসারিত ইন্দো-প্যাসিফিক বিশ্বের সবচেয়ে গতিশীল অঞ্চল।
- ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারমাণবিক শক্তিধর দেশগুলোর পাশাপাশি রয়েছে অনেক উঠতি অর্থনৈতিক পরাশক্তির দেশ।
- মার্কিন যুক্তরাষ্ট্র ২০২১ সালে যে ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি ঘোষণা করে, সেখানে তারা দেখিয়েছে ইন্দো-প্যাসিফিক দেশগুলোতে যে জনসংখা সেটা বৈশ্বিক জনসংখ্যার অর্ধেকেরও বেশি, যার ৫৮ শতাংশই আবার তরুণ। 
- এখানকার অর্থনৈতিক প্রবৃদ্ধি বৈশ্বিক অর্থনীতিরই দুই-তৃতীয়াংশ, জিডিপি’র পরিমাণ হচ্ছে বৈশ্বিক জিডিপি’র ৬০ শতাংশ।
- এছাড়া বিশ্বে যে সমুদ্র আছে, তার ৬৫ শতাংশ পড়েছে ইন্দো-প্যাসিফিকে, ভূমির ক্ষেত্রে যেটা ২৫ শতাংশ। সবমিলিয়ে এই অঞ্চল হয়ে উঠছে বৈশ্বিক রাজনীতির ভরকেন্দ্র এবং আগ্রহের কারণ।

• 'Free and Open Indo-Pacific' (FOIP):
- 'Free and Open Indo-Pacific' (FOIP) বা মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক কৌশলটির উদ্ভাবক হলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।
- তিনি ২০১৬ সালের আগস্ট মাসে কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত Sixth Tokyo International Conference on African Development (TICAD VI)-এর একটি ভাষণে এই ধারণাটি প্রথম আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। 
- তাঁর এই ধারণাটি এশিয়া ও আফ্রিকা এবং প্রশান্ত ও ভারত মহাসাগরের মধ্যে সংযোগ ও সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে তৈরি। 
- পরবর্তীতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারতসহ অন্যান্য দেশ এই ধারণা গ্রহণ করে নিজস্ব ইন্দো-প্যাসিফিক কৌশলে অন্তর্ভুক্ত করেছে।

উৎস: i) Ministry of Foreign Affairs of Japan ওয়েবসাইট।
ii) BBC.

১০,২২২.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি (UNEP) কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ৫ জুন, ১৯৭১
  2. ২২ জুন, ১৯৭১
  3. ৫ জুন, ১৯৭২
  4. ২২ জুন, ১৯৭২
ব্যাখ্যা
UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি বা UNEP (United Nations Environment Programme).
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালের ৫ জুন।
- সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান সদস্য: ১৯৩টি
- UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন।
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন United Nations Conference on the Environment এর প্রেক্ষিতে UNEP প্রতিষ্ঠিত হয়।

উৎস: UNEP ওয়েবসাইট।
১০,২২৩.
WIPO কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৩ সালে
  2. ১৯৬৭ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৭ সালে
ব্যাখ্যা
• WIPO (World Intellectual Property Organization) :
- ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত।
- ১৯৭৪ সালে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থায় পরিণত হয়।
• সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
• সদস্য সংখ্যা: ১৯৩টি দেশ।
• প্রধান পরিচালক (Director-General): ড্যারেন ট্যাঙ্গ (Daren Tang)।

• মূল কাজ:
- পেটেন্ট সুরক্ষা: আন্তর্জাতিক পেটেন্ট সিস্টেমের (PCT – Patent Cooperation Treaty) পরিচালনা।
- ট্রেডমার্ক সুরক্ষা: আন্তর্জাতিক ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য Madrid System পরিচালনা।
- কপিরাইট সুরক্ষা: সৃষ্টিশীল কাজের স্বত্ব সংরক্ষণ এবং বৈশ্বিক প্রচারণা।
- জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (GI): ভৌগোলিক নির্দেশনামূলক পণ্যের সুরক্ষা।
- মেধাস্বত্ব বিরোধ নিষ্পত্তি: বিরোধ নিষ্পত্তির জন্য Arbitration and Mediation Center পরিচালনা।

উৎস: WIPO অফিসিয়াল ওয়েবসাইট।
১০,২২৪.
অসলো-১ শান্তি চুক্তি মধ্যস্থতা করেন -
  1. বিল ক্লিনটন
  2. জন টাইলার
  3. জেরাল্ড ফোর্ড
  4. রিচার্ড নিক্সন
ব্যাখ্যা
অসলো-১ শান্তি চুক্তি:
- ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে অসলো শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- ১৩ সেপ্টেম্বর ১৯৯৩ সালে চুক্তিটি সাক্ষরিত হয়।
- অসলো-১ শান্তি চুক্তিটি ১৯৯৩ সালে যুক্তরাস্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছিল।
- চুক্তি স্বাক্ষরের পূর্বে নরওয়ের রাজধানী অসলোতে চুক্তিটি নিয়ে আলোচনা হওয়ায় চুক্তিটি অসলো চুক্তি নামে পরিচিত।
- অসলো-১ চুক্তির ফলে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি প্রদান করে।
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এতে মধ্যস্থতা করেন।

তথ্যসূত্র - Britannica.com & History.com
১০,২২৫.
২০২৫ সালের বুকার পুরস্কার লাভ করেন কে?
  1. বানু মুশতাক
  2. ডেভিড সা–লাই 
  3. অ্যান্ড্রু মিলার
  4. সামান্থা হার্ভে
ব্যাখ্যা

বুকার পুরস্কার, ২০২৫:
- বুকার পুরস্কার একটি সাহিত্য পুরস্কার।
- এই পুরস্কারের প্রচলন হয় ১৯৬৯ সালে।
- ২০২৫ সালে হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা–লাই তাঁর উপন্যাস ‘ফ্লেশ’–এর জন্য বুকার পুরস্কার জিতেছেন। 
- ১৫৩টি উপন্যাসের মধ্য থেকে নির্বাচিত হয়েছে সা-লাইয়ের উপন্যাসটি।
- উপন্যাসে একজন নির্যাতিত হাঙ্গেরিপ্রবাসীর জীবনের গল্প বলা হয়েছে; যিনি অর্থ উপার্জন করেন এবং তা হারিয়েও ফেলেন।
- সা–লাইয়ের বইটি লেখা হয়েছে সহজ ও সংক্ষিপ্ত ভাষায়।

উৎস: বুকার ‍পুরস্কার ওয়েবসাইট।

১০,২২৬.
পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) সাংহাই
  3. গ) সিঙ্গাপুর
  4. ঘ) মায়ামি
ব্যাখ্যা
পোর্ট অব সাংহাই:
- বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র বন্দর হচ্ছে চীনের ‘পোর্ট অব সাংহাই’ বা সাংহাই বন্দর।
- ইয়াংজি নদীর মোহনায় অবিস্তত এই বন্দরটির আয়তন ৩ হাজার ৬১৯ বর্গ কিলোমিটার।
- এই পরিচালনা করে সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ (এসআইপিজি)।
- ২০ কিলোমিটার দীর্ঘ জেটিতে রয়েছে ১২৫টি বার্থ (নৌযান ভিড়ানোর স্থান)।
- এই বন্দরে মাসে প্রায় দুই হাজার কন্টেইনার জাহাজ আসা-যাওয়া করে।
- চীনের বৈদেশিক বাণিজ্যের একচতুর্থাংশ এই বন্দর দিয়েই পরিচালিত হয়।

তথ্যসূত্র: World Shipping Council
১০,২২৭.
বুকার পুরস্কার-২০২০ লাভ করেন কে?
  1. লুকাস রিজন্যাভেল্ট
  2. ডেভিড ডিওপ
  3. ডগলাস স্টুয়ার্ট
  4. লুইস গ্ল্যুক
ব্যাখ্যা
- ব্রিটেন থেকে সাহিত্য ক্ষেত্রে প্রদত্ত বুকার পুরস্কার-২০২০ লাভ করেছেন স্কটিশ-আমেরিকান লেখক ‘ডগলাস স্টুয়ার্ট’।
- ১৯৮১ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘শুগি বেইন’ এর জন্যে তিনি এই পুরস্কার লাভ করেন।
অন্যদিকে,
- মার্কি লুকাস রিজনেভেল্ট ২০২০ সালের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন।
- ডেভিড ডিওপ ২০২১ সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন।
- লুইস গ্ল্যুক ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
(তথ্যসূত্র: বুকার পুরস্কার ওয়েবসাইট এবং প্রথম আলো)
১০,২২৮.
২০২২ সালে পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি কে?
  1. ক) হুমায়ুন রশীদ
  2. খ) পনির হোসেন
  3. গ) ফাহমিদা আজিম
  4. ঘ) ফাহিম আজাদ
ব্যাখ্যা
২০২২ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন যে বাংলাদেশি - চিত্রশিল্পী ফাহমিদা আজিম।
প্রথম বাংলাদেশি হিসেবে পুলিৎজার পুরস্কার লাভ করেন - আলোকচিত্রী পনির হোসেন (২০১৮ সাল)।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২।
১০,২২৯.
সম্প্রতি ৬৫ বছর পর কোন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়?
  1. উত্তর কোরিয়া ও কিউবার মধ্যে
  2. দক্ষিণ কোরিয়া ও কিউবার মধ্যে
  3. ভুটান ও নেপালের মধ্যে
  4. চীন ও কিউবার মধ্যে
ব্যাখ্যা
- ৬৫ বছর পর দক্ষিণ কোরিয়া ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়।
- এর আগে ১৯৫৯ সালে দেশ দুটির মধ্যে সম্পর্ক ছিন্ন হয়।
- ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি কিউবা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়।
- উত্তর কোরিয়ার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র কিউবা।
- ১৯৪৯ সালে প্রথম সিউল ও হাভানার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। পরে কিউবায় বিপ্লব হয়। এর মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করেন তৎকালীন কমিউনিস্ট নেতা ফিদেল কাস্ত্রো।
- ১৯৫৯ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়।
- এরপর কিউবা কমিউনিস্ট দেশ উত্তর কোরিয়ার দিকে কূটনৈতিক সম্পর্কের হাত বাড়ায়।

তথ্যসূত্র: প্রথম আলো (১৫ ফেব্রুয়ারি, ২০২৪)।
১০,২৩০.
মার্কিন প্রেসিডেন্ট-এর বার্ষিক ভাষণ কী নামে পরিচিত?
  1. দ্য স্টেট স্পিস
  2. দ্য ক্যাপিটল স্পিস
  3. দ্য স্পিস অব দ্য বেস্ট
  4. দ্য স্টেট অব দ্য ইউনিয়ন
ব্যাখ্যা

দ্য স্টেট অব দ্য ইউনিয়ন:
- 'স্টেট অব দি ইউনিয়ন' (State of the Union) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বার্ষিক ভাষণ।
- মার্কিন রাষ্ট্রপতি কর্তৃক প্রতি বছর কংগ্রেসের (সিনেট ও প্রতিনিধি পরিষদ) যৌথ অধিবেশনে এই বার্ষিক ভাষণ প্রদান করা হয়।
- এতে দেশের বর্তমান অবস্থা, অর্জিত সাফল্য, অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারের ভবিষ্যৎ কাজের পরিকল্পনা ও আইন প্রণয়নের প্রস্তাব তুলে ধরা হয়।
- এটি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক এবং সাধারণত বছরের শুরুতে (জানুয়ারি/ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। 

• ১৯৪৭ সালে হ্যারি এস. ট্রুম্যানের ভাষণটিই ছিল টেলিভিশনে সম্প্রচারিত প্রথম ভাষণ। সেই বছরই ভাষণটির নাম "স্টেট অফ দ্য ইউনিয়ন" রাখা হয়েছিল, যা পূর্বে "কংগ্রেসের প্রতি রাষ্ট্রপতির বার্ষিক বার্তা" নামে পরিচিত ছিল।

উল্লেখ্য,
- ২০২৬ সালের ২৪শে ফেব্রুয়ারি স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণটি অনুষ্ঠিত হয়েছিল।

উৎস: Britannica.

১০,২৩১.
রোবট নভোযান ‘অডিসিয়াস’ কোন রকেটের সাহায্যে মহাকাশে যাত্রা শুরু করে?
  1. ফ্যালকন ১১
  2. ফ্যালকন ৯
  3. ফ্যালকন ৭
  4. ফ্যালকন ৩
ব্যাখ্যা
রোবট নভোযান ‘অডিসিয়াস’:
- ১৯৭২ সালে অ্যাপোলো মিশনের সফল চন্দ্রাভিযানের পর ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আবারও চাঁদের মাটিতে পা রাখল যুক্তরাষ্ট্রের নভোযান ‘অডিসিয়াস’।
- চাঁদের দক্ষিণ মেরুর কাছে ‘ইস্টার্ন’এলাকায় অবতরণ করে এটি।
- যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের সাহায্যে মহাকাশে যাত্রা শুরু করে এটি।
- রোবট অডিসিয়াসের নকশা ও এটির পরিচালনা করেছে টেক্সাসের হিউস্টনভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিনস। 
- বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করছে নাসা। 
 
উল্লেখ্য,
-  সবশেষ ১৯৭২ সালে নাসা সফলভাবে চাঁদে অ্যাপোলো ১৭ মিশন পরিচালনা করে।
 
উৎস: ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, প্রথম আলো।
১০,২৩২.
Climate Refugee সম্পর্কে প্রথম ধারণা দেন কে?
  1. সুভনটে আরহেনিয়াস
  2. লেস্টার ব্রাউন
  3. আর্নেস্ট হেকেল
  4. হিপোক্রেটিস
ব্যাখ্যা
Climate Refugee বা Environmental Refugee সম্পর্কে প্রথম ধারণা দেন মার্কিন পরিবেশবাদী বিজ্ঞানী লেস্টার ব্রাউন। তিনি ১৯৭৬ সালে প্রথম এটি ব্যবহার করেন।
(উৎসঃ অ্যাকাডেমিয়া)
১০,২৩৩.
UN-Habitat কোন SDG Goal নিয়ে কাজ করে?
  1. SDG10
  2. SDG11
  3. SDG12
  4. SDG13
ব্যাখ্যা
UN-Habitat:

- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- সদস্য: ১৯৩টি দেশ।
- প্রতি চার বছর পর পর এসেম্বলি অনুষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠা: ১ জানুয়ারী, ১৯৭৫ সাল।
- এটি SDG11 নিয়ে কাজ করে।

SDG11: 
শহর এবং মানব বসতিগুলিকে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, স্থিতিস্থাপক এবং টেকসই করা।

উৎস: UN-Habitat ওয়েবসাইট।
১০,২৩৪.
বাংলাদেশ কত সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৬
ব্যাখ্যা
INTERPOL

- পূর্ণরূপ: International Criminal Police Organization।
- প্রতিষ্ঠাকালীন নামঃ International Criminal Police Commission (ICPC) 
- এটি পুলিশের একটি আন্তর্তজাতিক সংগঠন।
- প্রধান লক্ষ্য: সদস্য দেশসমূহের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং দ্রুত যোগাযোগ স্থাপন করে অপরাধীদের গ্রেফতার করার ব্যবস্থা গ্রহণ করা। 
- প্রতিষ্ঠাঃ ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থানঃ ভিয়েনা, অস্ট্রিয়া
- সদস্য সংখ্যাঃ ১৯৫টি দেশ।
- সদর দপ্তরঃ লিঁও, ফ্রান্স।
- বর্তমান প্রধান (মহাসচিব) - জার্গেইন স্টক (Jürgen Stock), জার্মানি।
- Motto: “Connecting police for a safer world.”

উল্লেখ্য,
- সদস্য সব দেশের সাথে  INTERPOL National Central Bureau (NCB) -এর মাধ্যমে যোগাযোগ করে ও তথ্য আদান-প্রদান করে।
- National Central Bureau (NCB) -কে Heart of Interpol বলা হয়ে থাকে।
- বাংলাদেশে ইন্টারপোলের কার্যক্রম সমন্বয়কারী National Central Bureau (NCB) ঢাকায় অবস্থিত।
- ১৪ অক্টোবর, ১৯৭৬ সালে বাংলাদেশ INTERPOL -এর সদস্যপদ লাভ করে।


তথ্যসূত্র: INTERPOL ওয়েবসাইট ও ব্রিটানিকা।
১০,২৩৫.
আফ্রিকান ইউনিয়ন এর পূর্বসূরি সংগঠনের নাম কী ছিল?
  1. আফ্রিকান একক সংস্থা
  2. আফ্রিকান ঐক্য সংস্থা
  3. আফ্রিকান সংস্থা
  4. দক্ষিণ আফ্রিকান সংস্থা
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (AU):
- প্রতিষ্ঠা: ২০০২, ডারবান, দক্ষিণ আফ্রিকা
- সদস্য রাষ্ট্র: ৫৫টি আফ্রিকান দেশ
- পূর্বসূরি: আফ্রিকান ঐক্য সংস্থা (OAU), ১৯৬৩-১৯৯৯

ইতিহাস:
- মে ১৯৬৩: ৩২টি স্বাধীন আফ্রিকান রাষ্ট্রের প্রধানরা আদ্দিস আবাবা, ইথিওপিয়ায় OAU গঠনের সনদ স্বাক্ষর করেন।
- সেপ্টেম্বর ১৯৯৯: OAU-এর উত্তরসূরি হিসেবে নতুন একটি মহাদেশীয় সংস্থা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
- জুলাই ২০০২: আফ্রিকান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে চালু হয়।

ভিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা:
- ভিশন: "একীভূত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ আফ্রিকা, যা নিজ নাগরিকদের দ্বারা পরিচালিত এবং বিশ্বমঞ্চে একটি গতিশীল শক্তি হিসেবে প্রতিনিধিত্ব করে।"
- কৌশল: "এজেন্ডা ২০৬৩" – আফ্রিকার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের পরিকল্পনা।

উৎস: AU ওয়েবসাইট।
১০,২৩৬.
'কনস্টান্টিনোপল' কোন সভ্যতার রাজধানী ছিল?
  1. রোমান
  2. ইনকা
  3. মায়া
  4. বাইজেন্টাইন
ব্যাখ্যা
বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে - ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল৷
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ছিল।
- অঞ্চলটিকে সাধারণত পূর্ব রোমান সাম্রাজ্য বলা হত।
- ৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসাবে পরিচালিত হয়।
- বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা।
- এই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন জাস্টিনিয়ান।
- ১৪ শতকে অটোমান তুর্কিরা দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে এটি অটোমান নিয়ন্ত্রণে চলে যায়।

তথ্যসূত্র - Britannica.com
১০,২৩৭.
নিচের কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
  1. ক) জাপান
  2. খ) রাশিয়া
  3. গ) ভারত
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত। এটিকে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা বিবেচনা করা হয়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে স্থায়ী সদস্য পাঁচটি এবং অস্থায়ী সদস্য দশটি।

স্থায়ী পাঁচটি সদস্য হলো:
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- যুক্তরাজ্য
- ফ্রান্স।

পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো অর্থ আমি ইহা মানি না। ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১০,২৩৮.
কোন দেশ কে সাদা হাতির দেশ বলা হয়?
  1. থাইল্যান্ড
  2. ইন্দোনেশিয়া
  3. মায়ানমার
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা
• থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়।
- দেশটিতে ব্যাপক সংখ্যায় সাদা হাতি রয়েছে। থাইল্যান্ডের বাইরে এ প্রজাতির হাতি খুব কমই দেখা যায়। তবে এ অঞ্চলে জনগোষ্ঠী সাদা হাতিকে ভাগ্যের প্রতীক বলে মনে করা হয়।

• পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম:
- সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার।
- লিলি ফুলের দেশ: কানাডা।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- মার্বেলের দেশ: ইতালি।
- পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।
- তামার দেশ: জাম্বিয়া।
- পিরামিডের দেশ: মিশর।
- প্রাচীরের দেশ: চীন।
- ভূমিকম্পের দেশ: জাপান।

উৎস: Britannica.com
১০,২৩৯.
’সানশাইন পলিসি’ কোন দুই দেশের সাথে জড়িত?
  1. চীন ও রাশিয়া
  2. দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া
  3. চীন ও যুক্তরাষ্ট্র
  4. দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
‘সানশাইন পলিসি’ (Sunshine Policy):
- ‘সানশাইন পলিসি’ ছিল দক্ষিণ কোরিয়ার একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি,
- যা ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত উত্তর কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গৃহীত হয়েছিল।
- দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার দুই দেশের সাথে জড়িত।

• মূল উদ্দেশ্য:
- দুই কোরিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা।
- উত্তরের সঙ্গে বাণিজ্য ও মানবিক সহযোগিতা বৃদ্ধি।
- যুদ্ধের ঝুঁকি হ্রাস করে ধীরে ধীরে সম্পর্কের উন্নয়ন।

• প্রবর্তক:
- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম ডে-জুং (Kim Dae-jung)।
- তিনি এই নীতির জন্য ২০০০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
১০,২৪০.
FAO এর 'বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩' অনুযায়ী, খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ -
  1. জার্মানি
  2. যুক্তরাষ্ট্র
  3. ফ্রান্স
  4. চীন
ব্যাখ্যা
বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা ২০২৩:
• খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।
- ২য় অবস্থানে রয়েছে - যুক্তরাজ্য।
- ৩য় অবস্থানে রয়েছে - জার্মানি।
-  ৪র্থ অবস্থানে রয়েছে - চীন।
- ৫ম অবস্থানে রয়েছে - ফ্রান্স।

• খাদ্য আমদানি:
- প্রথম অবস্থানে আছে চীন,
- দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইন।

উৎস: FAO ওয়েবসাইট এবং দৈনিক ইত্তেফাক পত্রিকা রিপোর্ট। [link]
১০,২৪১.
ICAO- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. মন্ট্রিল, কানাডা
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা
ICAO:
- ICAO পূর্নরূপ - International Civil Aviation Organization.
- ICAO প্রতিষ্ঠিত হয় 1944 সালের "Chicago Convention on International Civil Aviation" থেকে।
- ১৯৪৭ সালে, ICAO হিসাবে যাত্রা শুরু করে।
- এর সদস্য সংখ্যা ১৯৩ টি। (জুলাই, ২০২৫)
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।
- বর্তমান মহাসচিব: Juan Carlos Salazar Gómez (কলম্বিয়া)।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

উৎস: ICAO অফসিয়াল ওয়েবসাইট।
১০,২৪২.
জাপানের হিরোশিমাতে নিক্ষেপ করা পারমাণবিক বোমার নাম কী?
  1. লিটলবয়
  2. ফ্যাটবয়
  3. লিটলম্যান
  4. ফ্যাটম্যান
ব্যাখ্যা
• ১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে ‘লিটলবয়’ নামে পারমাণবিক বোমা নিক্ষেপ করে যা ছিল পৃথিবীতে প্রথম পারমাণবিক অস্ত্রের ব্যবহার।
- তার তিনদিন পর ৯ আগস্ট নাগাসাকি শহরে ‘ফ্যাটম্যান’ নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়।
- পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তায় জাপানে লক্ষাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি শহর দুটি বসবাসের পরিত্যক্ত হয়ে যায়।
- মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের নির্দেশ দিয়েছিলেন।

সূত্র: হিস্টোরি ডটকম।
১০,২৪৩.
‘টেক্সাস প্রজাতন্ত্র’ কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছিল?
  1. ক) রাশিয়া
  2. খ) মেক্সিকো
  3. গ) কোস্টারিকা
  4. ঘ) ভেনিজুয়েলা
ব্যাখ্যা
টেক্সাস বিপ্লব, যাকে টেক্সাসের স্বাধীনতার যুদ্ধও বলা হয়, মেক্সিকো এবং টেক্সাসের উপনিবেশিকদের মধ্যে ১৮৩৫ সালের অক্টোবর থেকে ১৮৩৬ সালের এপ্রিল পর্যন্ত যুদ্ধ হয়েছিল। সান জ্যাকিন্টোর(San Jacinto) যুদ্ধে স্যাম হিউস্টনের(Sam Houston) কাছে পরাজিত হন সান্টা আন্না(Santa Anna)। যার ফলশ্রুতিতে মেক্সিকো থেকে টেক্সাস স্বাধীনতা লাভ করেছিল এবং টেক্সাস প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল (১৮৩৬-৪৫)। ১৮৪৬ সালে যুক্তরাষ্ট্র মেক্সিকোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ১৮৪৮ গুয়াদালাপে হিডালগো(Treaty of Guadalupe Hidalgo) চুক্তির মাধ্যমে মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধে মেক্সিকোর টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র দখল করে নেয়। টেক্সাস ২৮তম রাষ্ট্র হিসাবে যুক্তরাষ্ট্রে যুক্ত হয়। সূত্র-Worldatlas ওয়েবসাইট।
১০,২৪৪.
Which country ranked first in the Human Development Report 2025?
  1. Norway
  2. Switzerland
  3. Iceland
  4. Denmark
  5. Austria
ব্যাখ্যা
• জাতিসংঘ মানব উন্নয়ন রিপোর্ট: 
- ১৯৯০ সালে UNDP প্রথম Human Development Report প্রকাশ করে,
- যা মানুষের কল্যাণ উন্নয়নের একটি নতুন ধারণা তুলে ধরে।
- ২০২৫ সালে প্রকাশিত Human Development Report এর শীর্ষ দেশ আইসল্যান্ড।
- মানব উন্নয়ন রিপোর্ট ২০২৫ অনুযায়ী বাংলাদেশ এর অবস্থান ১৩০তম।
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান
- ৮৯তম  শ্রীলঙ্কা। 
- ৯৩-তম  মালদ্বীপ।
- ১২৫-তম: ভুটান।
- ১৮১-তম আফগানিস্তান।

উৎস: UNDP ওয়েবসাইট।
১০,২৪৫.
USMCA কোন মহাদেশের বাণিজ্য চুক্তি?
  1. এশিয়া
  2. ইউরোপ
  3. উত্তর আমেরিকা
  4. আফ্রিকা
  5. দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডা চুক্তি (USMCA):
- USMCA হচ্ছে উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র,মেক্সিকো ও কানাডার মধ্যে বাণিজ্য চুক্তি।
- ২০১৮ সালের আগস্টের শেষে, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে তারা একটি নতুন বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে, যা মূলত উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (NAFTA)-এর অনেক অংশ ধরে রাখলেও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন অন্তর্ভুক্ত করেছে।
- চুক্তির বাইরে পড়ার চাপের মধ্যে কানাডা ৩০ সেপ্টেম্বর ২০১৮-এ শেষ মুহূর্তে চুক্তিতে যোগ দিতে সম্মত হয়।
- স্বাক্ষর: চুক্তিটি ৩০ নভেম্বর, ২০১৮ সাল।
- তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, এবং মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো কর্তৃক স্বাক্ষরিত হয়।
- কার্যকর: সংশ্লিষ্ট দেশগুলোর আইনসভা দ্বারা অনুমোদনের পর, চুক্তির বেশিরভাগ অংশ ১ জুলাই, ২০২০-এ কার্যকর হয়।
- USMCA চুক্তি উত্তর আমেরিকার তিনটি দেশের মধ্যে বাণিজ্যের গতিশীলতা বজায় রেখে নতুন অর্থনৈতিক সুবিধা এবং সংশোধনী নিয়ে আসে।

উৎস: Britannica.
১০,২৪৬.
মিয়ানমারের বর্তমান জান্তা সরকারের প্রধান কে?
  1. অং সান সু চি
  2. থা কিয়া
  3. নিয়ো সা
  4. জেনারেল মিন অং হ্লাইং
ব্যাখ্যা

মিয়ানমার:
- দেশটি বার্মা নামেও পরিচিত।
- রাজধানী: নেপিদো।
- মুদ্রা: কিয়াট।
- প্রধান ভাষা: বার্মিজ।
- সীমান্তরক্ষী বাহিনী: বর্ডার গার্ড পুলিশ (BGP)।
- মিয়ানমারের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট।

⇒ মিয়ানমারের জান্তা সরকার:
- ২০২১ সালের ফেব্রুয়ারিতে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করে জান্তা সরকার মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক শাসন শুরু করে।
- নির্বাচিত সরকারকে উৎখাত করে জেনারেল মিন অং হ্লাইং নেতৃত্বে একটি সামরিক সরকার প্রতিষ্ঠিত হয় যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল (SAC) নামে পরিচিত।
- মিয়ানমারের জান্তা সরকারের প্রধান হচ্ছেন জেনারেল মিন অং হ্লাইং।
- তিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনা অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশটির শাসনক্ষমতা গ্রহণ করেন।
- মিন অং হ্লাইং মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর তিনি "স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল" (SAC) এর চেয়ারম্যান হন, যা মিয়ানমারের বর্তমান শাসনব্যবস্থার প্রধান নির্বাহী অঙ্গ।

⇒ ১৯৬২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা দীর্ঘ ৪৭ বছর জান্তা সরকারের শাসনাধীন ছিল দেশটি।
- ২০১১ সালে নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের হাতে নামমাত্র ক্ষমতা হস্তান্তর করে সামরিক বাহিনী।
- ২০১৫ সালে অং সাং সু চি’র নেতৃত্বাধীন বিরোধীদল এনএলডি জয়লাভ করে সরকার গঠন করে।
- ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি ও তার সরকারের পতন হয়।
- এর পর থেকেই দেশজুড়ে গৃহযুদ্ধ চলছে।

উৎস: Britannica.

১০,২৪৭.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপার্সন কে? [নভেম্বর, ২০২৪]
  1. ফেলিক্স অ্যান্তোনিও শিসেকেদি
  2. মোহাম্মদ ওউলদ গাজোয়ানি
  3. ম্যাকি স্যাল
  4. আজলি আসুমানি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

আফ্রিকান ইউনিয়ন (African Union):

- আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠিত হয়: ৯ জুলাই, ২০০২।
- সদস্য সংখ্যা: ৫৫টি।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।
- বর্তমান চেয়ারপারসন: মোহাম্মদ ওউলদ গাজোয়ানি (মৌরিতানিয়ার রাষ্ট্রপতি)।

⇒ ১৯৬৩ সালের ২৫ মে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে আফ্রিকার ৩২টি স্বাধীন দেশের প্রধান African Unity প্রতিষ্ঠা করেন।
- এটি সদস্য দেশসমূহের রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি ও কার্যক্রম সমন্বয় করে আফ্রিকা মহাদেশকে ইউরোপ ও আমেরিকান মহাদেশের ঔপনিবেশিক প্রভাব ও শোষণ থেকে মুক্ত রেখে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে।
- এই প্রেক্ষাপটে লিবিয়ার সিরতি নগরে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে লিবিয়ার মুয়াম্মর গাদ্দাফীর আহ্বানে আফ্রিকান African Unity'র রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অধিকতর ঐক্যবদ্ধ কার্যক্রম প্রযুক্ত করার সঙ্কল্পবোধসহ এর উত্তরসূরি প্রতিষ্ঠান হিসেবে আফ্রিকান ইউনিয়ন গঠন করার ঘোষণা দেয়া হয়।
- এই ঘোষণা অনুযায়ী ৫৫টি আফ্রিকান দেশ কর্তৃক সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ২০০১-এর ২৬ মে আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়।
- পরে ২০০২ সালের ৯ জুলাই আফ্রিকান ঐক্য সংঘের পরিবর্তে কাজ শুরু করে আফ্রিকান ইউনিয়ন।

উল্লেখ্য,
- মৌরিতানিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ ওউলদ গাজোয়ানি ফেব্রুয়ারি, ২০২৪ থেকে আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছে।

অন্যদিকে,
- ফেব্রুয়ারি ২০২৩-২০২৪ পর্যন্ত আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন ছিলেন: আজলি আসুমানি (কমোরোসের প্রেসিডেন্ট)।
- ফেব্রুয়ারি ২০২২-২০২৩ পর্যন্ত আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন ছিলেন: ম্যাকি স্যাল (সেনেগালের প্রেসিডেন্ট)।
- ফেব্রুয়ারি ২০২১-২০২২ পর্যন্ত আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন ছিলেন: ফেলিক্স অ্যান্তোনিও শিসেকেদি (গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর প্রেসিডেন্ট)।

উৎস: African Union ওয়েবসাইট। [link]
১০,২৪৮.
International Meteorological Organization-এর উত্তরসূরী হিসাবে কোন সংস্থাটি গঠিত হয়?
  1. Greenpeace International
  2. WMO
  3. IUCN
  4. World Watch
ব্যাখ্যা
WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।

⇒ বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব সেলেস্তে সাওলো।
- সাওলো ২০১৪ সাল থেকে আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ১ জুন, ২০২৩ থেকে বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

⇒ ১৮৭৩ সালে International Meteorological Organization (IMO) গঠিত হয়।
- এই সংস্থার উত্তরসূরী হিসাবে WMO গঠিত হয়।

⇒ WMO-এর কাজ:
- আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য পর্যবেক্ষণ।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্পর্কিত কার্যক্রম।
- নিরাপদ পানি সরবরাহ সংক্রান্ত কার্যক্রম।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালের ২৪ আগস্ট WMO এর সদস্যপদ লাভ করে।

উৎস: WMO ওয়েবসাইট।
১০,২৪৯.
ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ হিসেবে সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ আছে -
  1. ক) ইতালি
  2. খ) পর্তুগাল
  3. গ) জার্মানি
  4. ঘ) বেলজিয়াম
ব্যাখ্যা
• স্বর্ণের মজুদ:
- বৈশ্বিক স্বর্ণ মজুদে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র।
- বৈশ্বিক স্বর্ণ মজুদে দ্বিতীয় দেশ হলো  জার্মানিতে
- ইউরোপীয় দেশ হিসেবে সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ আছে জার্মানিতে। 
- আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারিত হয় আউন্স এককে।
- ১ আউন্স = ৩১.১০৩ গ্রাম।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং যুগান্তর পত্রিকা রিপোর্ট।
১০,২৫০.
'পিস স্ট্যাচু' কোন দেশ অবস্থিত?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) কানাডা
  3. গ) রাশিয়া
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
 পিস স্ট্যাচু: 
- মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ২য় বিশ্বযুদ্ধে যুদ্ধে অংশগ্রহন করেন ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া জাপানের অধীন ছিলো।
- যুক্তরাষ্ট্র জাপানে ২ টি পারমাণবিক বোমা ফেলে:
- হিরোশিমায় লিটল বয় - ৬ আগস্ট, ১৯৪৫।
- নাগাসাকিতে ফ্যাট ম্যান - ৯ আগস্ট ১৯৪৫।
- নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরনে নিহতদের স্মরণে ' শান্তি পার্ক ' স্থাপন করা হয়।
- এই পার্কে স্থাপিত হয়েছে  পিস স্ট্যাচু

গুরুত্বপূর্ণ: 
স্ট্যাচু অব পিস অবস্থিত দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউলে জাপানি দূতাবাসের সামনে।
- ২য় বিশ্বযুদ্ধের সময় জাপানের সাম্রাজ্যবাদী সামরিক যৌন দাসত্বের শিকার হওয়া মহিলাদের সান্ত্বনা ও ভোগান্তির কথা স্মরণ করিয়ে দেয়।

উৎস: ব্রিটানিকা ও বিবিসি ইংরেজি।
১০,২৫১.
নিচের কোন দেশটি ANZUS এর সদস্য নয়?
  1. অস্ট্রেলিয়া
  2. নিউজিল্যান্ড
  3. জাপান
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- জাপান ANZUS এর সদস্য নয়

ANZUS:

- Australia, New Zealand, United States Security Treaty
- প্রতিষ্ঠিত: 1951 সালে।
- উদ্দেশ্য: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা এবং সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
- নিউজিল্যান্ডের সাথে কিছু পারমাণবিক নীতি নিয়ে মতপার্থক্যের কারণে 1984 সালে ANZUS কার্যক্রমে নিউজিল্যান্ডের ভূমিকা সীমিত হয়ে যায়।
- তবে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র এখনও চুক্তিটি কার্যকর রাখছে।
- ANZUS চুক্তি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ANZUS চুক্তির মূল দিকসমূহ:
- সদস্য দেশগুলোর প্রতি সামরিক হুমকি মোকাবিলায় সহযোগিতা নিশ্চিত করা।
- তথ্য আদান-প্রদান এবং প্রতিরক্ষা পরিকল্পনায় সমন্বয় সাধন।
- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।

সদস্য দেশসমূহ:
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- যুক্তরাষ্ট্র

উৎস: Britannica
History.com
১০,২৫২.
'তিনকন্যা' চিত্রকর্মের শিল্পী কে?
  1. ক) কামরুল হাসান
  2. খ) এস এম সুলতান
  3. গ) আবদুল আলীম
  4. ঘ) জয়নুল আবেদিন
ব্যাখ্যা
তিন কন্যা পটুয়া কামরুল হাসানের একটি বিখ্যাত চিত্রকর্ম। এটি ১৯৮৩ সালে আঁকা হয়। কামরুল হাসানের অন্যান্য কর্মের মধ্যে ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ শিরোনামের ইয়াহিয়া খানের পোস্টার এবং ‘দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’ শিরোনামে এরশাদের পোস্টার সর্বাধিক আলোচিত। এছাড়া তিনি বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রতীকেরও ডিজাইনার।
(সূত্র: বাংলাপিডিয়া)
১০,২৫৩.
সাম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের পারমানবিক স্থাপনায় হামলা চালায়? (জুলাই-২৫)
  1. ইরান
  2. ইরাক
  3. রাশিয়া
  4. তুরস্ক
ব্যাখ্যা
- ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।
- সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন মিডনাইট হ্যামার’।
- যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নের প্রায় ৩৭ ঘণ্টা উড়ে অপারেশন মিডনাইট হ্যামারে অংশ সাতটি বি-২ বোমারু বিমান।
- এই বিমানগুলো ইরানের ফরদো এবং নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ১৪টি বাংকার বাস্টার বোমা ছোড়ে।
-  এটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে বি-২ বোমারু বিমান ব্যবহার করে পরিচালিত সবচেয়ে বড় অভিযান।

উৎস: বিবিসি।
১০,২৫৪.
Federal Investigation Agency কোন দেশভিত্তিক গোয়েন্দা সংস্থা?
  1. রাশিয়া
  2. ইউক্রেন
  3. পাকিস্তান
  4. ব্রিটেন
ব্যাখ্যা
বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB)।
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI)।
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA)।
- রাশিয়া: Federal Security Service (FSB)।
- ব্রিটেন: SIS/M16 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6)।
- ইসরায়েল: MOSSAD।

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com
১০,২৫৫.
কোন দেশটি বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক রাষ্ট্রের সাথে সীমান্ত ভাগ করে?
  1. ব্রাজিল
  2. ভারত
  3. চীন
  4. জার্মানি
ব্যাখ্যা

চীন সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত।

চীন:
- চীন পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র।
- বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। 
- রাজধানী: বেইজিং।
- মুদ্রা: ইউয়ান।
- ভাষা: মান্দারিন।
- আইনসভা: ন্যাশনাল পিপলস কংগ্রেস।
- বর্তমান প্রধানমন্ত্রী: লি কেকিয়াং।
- বর্তমান রাষ্ট্রপতি: শি জিন পিং।

উল্লেখ্য,
- চীনের সাথে ১৪টি দেশের স্থল সীমান্ত আছে।
- দেশগুলি হলো: আফগানিস্তান, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, ভিয়েতনাম।

অন্যদিকে,
- ভারতের সাথে ৮টি দেশের সাথে, ।

⇒ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত:
1.চীন:
- সীমান্তবর্তী দেশ ১৪টি।

রাশিয়া:
- সীমান্তবর্তী দেশ ১৪টি।

2. ব্রাজিল:
- সীমান্তবর্তী দেশ ১০টি।

3. কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র:
- সীমান্তবর্তী দেশ ৯টি।

জার্মানি:
- সীমান্তবর্তী দেশ ৯টি।

উৎস: World atlas.

১০,২৫৬.
দ্রুজ সংখ্যালঘু কোন দেশে বাস করে?
  1. ইসরায়েল
  2. নেপাল
  3. মালদ্বীপ
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা
দ্রুজ সম্প্রদায়: 
- দ্রুজ একটি ছোট মধ্যপ্রাচ্যের ধর্মীয় সম্প্রদায়।
- তাদের বিভিন্ন মতবাদ এবং সদস্যদের মধ্যকার গভীর সঙ্গতি ও আনুগত্যের জন্য তারা পরিচিত।
- এই একতা ও সংহতি তাদেরকে শতাব্দী ধরে নিজেদের বিশিষ্ট পরিচয় ও অনন্য বিশ্বাস বজায় রাখতে সাহায্য করেছে।
- ২১শ শতাব্দীর প্রারম্ভে দ্রুজ সম্প্রদায়ের জনসংখ্যা ছিল দশ লক্ষেরও বেশি।
- তারা প্রধানত লেবানন, সিরিয়া এবং ইসরায়েলে বসবাস করে, যদিও বিশ্বের অন্যান্য দেশেও ছোট ছোট দ্রুজ জনগোষ্ঠী রয়েছে।

উল্লেখ্য,
- তারা নিজেদেরকে 'মুয়াহহিদুন' বা 'একেশ্বরবাদী' হিসেবে পরিচয় দেয়, যা তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গির একটি মৌলিক দিক প্রকাশ করে।

সূত্র: ব্রিটানিকা। 
১০,২৫৭.
কোন রাজনৈতিক ব্যক্তিত্ব 'আয়রন লেডি' নামে পরিচিত ছিলেন?
  1. মার্গারেট থ্যাচার
  2. বেনজির ভুট্টো
  3. রানি দ্বিতীয় এলিজাবেথ
  4. ইন্দিরা গান্ধী
ব্যাখ্যা
মার্গারেট থ্যাচার:
- ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার।
- মে, ১৯৭৯-এর নির্বাচনের মধ্যে দিয়ে পশ্চিম ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন মার্গারেট থ্যাচার।
- তিনিই একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ১৯০০-এর দশকে টানা তিনটি নির্বাচনে জয়লাভ করেছিলেন।
- মার্গারেট থ্যাচার ১৯৭৯-১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
- মার্গারেট থ্যাচার পরিচিত ছিলেন 'আয়রন লেডি' বা 'লৌহ মানবী' নামে।

উল্লেখ্য,
- বিংশ শতাব্দীর দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী শেষতক তার নিজের রাজনৈতিক দল কনজার্ভেটিভ পার্টির সদস্যদের চাপে পড়ে বাধ্য হন পদত্যাগ করতে।
- অবসর জীবনে মার্গারেট প্রতিষ্ঠা করেন থ্যাচার ফাউন্ডেশন- গণতন্ত্রের প্রচার-প্রসার ঘটানোই ছিল যার Articles of Agreementউদ্দেশ্য। 
- ২০১৩ সালের ৮ এপ্রিল সকালে ৮৭ বছর বয়সে তিনি মারা যান।

উৎস: Britannica.
১০,২৫৮.
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বর্তমান প্রেসিডেন্ট কে? [মার্চ, ২০২৫]
  1. নাওয়াফ সালাম
  2. জিম ইয়ং কিম
  3. ইউজি ইওয়াসাওয়া
  4. সালমান বিন আব্দুল আজিজ
ব্যাখ্যা
International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের জন্য ব্যক্তিদের বিচার করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- বিচারক সংখ্যা: ১৫ জন।
- জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারা এই বিচারকদের নির্বাচন করা হয়।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- এর বর্তমান প্রেসিডেন্ট প্রফেসর ইউজি ইওয়াসাওয়া। [মার্চ, ২০২৫]

উল্লেখ্য,
- সম্প্রতি, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ইউজি ইওয়াসাওয়া।
- তিনি একজন জাপানিজ আইনবিদ।
- ৩ মার্চ, ২০২৫ তিনি সাবেক প্রেসিডেন্ট নাওয়াফ সালামের স্থলাভিষিক্ত হন। 
- এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির সভাপতি।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
১০,২৫৯.
জাতিসংঘের "Economic and Social Council (ECOSOC)'-এর সদস্য দেশ কতটি? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ৫৪টি
  2. ৫৫টি
  3. ৫৭টি
  4. ৫৮টি
ব্যাখ্যা
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC):
- জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ Economic and Social Council (ECOSOC).
- অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে পলিসি নির্ধারণ, সময় ও সদস্যদের আলােচনার প্রধান অঙ্গ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)।
- টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য উদ্ভাবনমূলক ধারণা (Innovative idea) নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের কেন্দ্রীয় প্লাটফর্ম হলো এই পরিষদ।
- জাতিসংঘ সনদের দশম অধ্যায় (৬১ - ৭২নং অনুচ্ছেদ) - এ ECOSOC সম্পর্কে বলা হয়েছে।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১৮টি।
- বর্তমান সদস্য: ৫৪টি।
- ১৯৬৫ সালে জাতিসংঘ সনদের তৃতীয় সংশোধনীর মাধ্যমে সদস্য সংখ্যা ৫৪ হয়।
- প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের জন্য এই পরিষদের সদস্য নির্বাচিত হয়।
- বছরে কমপক্ষে দুইবার এ পরিষদের অধিবেশন বসে নিউইয়র্কে অথবা জেনেভায়।

উৎস: UN ওয়েবসাইট।
১০,২৬০.
'The Motorcycle Diaries' কার জীবন নির্ভর চলচ্চিত্র?
  1. ফিদেল কাস্ত্রো
  2. চে গুয়েভারা
  3. পাবলো নেরুদা
  4. নেলসন ম্যান্ডেলা
ব্যাখ্যা

চে গুয়েভারা:
- চে গুয়েভারার পুরো নাম- এর্নেস্তো গেভারা দে লা সের্না।
- ১৯২৮ সালের ১৪ই জুন তিনি আর্জেন্টিনার রোসারিও শহরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
- চে গুয়েভারা ছিলেন এক বরেণ্য আর্জেন্টিনীয় মার্কসবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবা বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব।
- তিনি ছিলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বন্ধু ও সহযোদ্ধা। 
- তিনি কিউবা বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- ফিদেল কাস্ত্রোর সঙ্গে কিউবায় বিপ্লব সফল করার পর চে বেরিয়ে পড়েছিলেন মূলত বিপ্লবের নেশায়।
- ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার সেনাবাহিনীর নিহত হন চে।
- ১৯৯৭ সালের অক্টোবরে ফিদেল কাস্ত্রো তাঁকে বিপ্লবীদের দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য,
- 'দ্য মোটরসাইকেল ডায়েরিজ' (The Motorcycle Diaries) চলচ্চিত্রটি চে গুয়েভারার জীবন নির্ভর চলচ্চিত্র।
- ১৯৫২ সালের ৪ জানুয়ারি ২৩ বছর বয়সী গুয়েভারা এবং তার বন্ধু আলবের্তো গ্রানাদা চেপে বসেন একটি পুরনো মোটরসাইকেলে। শুরু করেন দক্ষিণ আমেরিকা জুড়ে আট মাসের যাত্রা। তাদের এ ভ্রমণ নিয়ে ২০০৪ সালে ব্রাজিলিয়ান চলচ্চিত্র নির্মাতা ওয়াল্টার স্যালেস নির্মাণ করেন 'দ্য মোটরসাইকেল ডায়েরিস'।

উৎস: i) Britannica.
ii) BBC.

১০,২৬১.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২ অনুসারে, শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) সুইডেন
  4. ঘ) নরওয়ে
ব্যাখ্যা
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২
• সেপ্টেম্বর, ২০২২ যুক্তরাজ্যভিত্তিক দ্য ইকোনোমিক ইন্টেলিজেন্স ইউনিট (EIU) ১১৩টি দেশকে অন্তর্ভুক্ত করে প্রকাশ করে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২। প্রতিবেদন অনুসারে –            
• শীর্ষ দেশ – ফিনল্যান্ড
• সর্বনিম্ন দেশ – সিরিয়া।
• সার্কভুক্ত দেশের অবস্থান: 
৬৮. ভারত ; ৭৪. নেপাল ; ৭৯. শ্রীলংকা ; ৮০. বাংলাদেশ ; ৮৪. পাকিস্তান।     

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২। 
১০,২৬২.
অর্থনৈতিক স্বাধীনতা সূচক- ২০২৫ এ শীর্ষ দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. আইসল্যান্ড
  2. সিঙ্গাপুর
  3. সুইজারল্যান্ড
  4. নরওয়ে
ব্যাখ্যা
অর্থনৈতিক স্বাধীনতা সূচক- ২০২৫:
সূচকের শিরোনাম: Index of Economic Freedom 2025.
প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৫।
প্রকাশক: The Heritage Foundation, যুক্তরাষ্ট্র।
অন্তর্ভুক্ত দেশ: ১৭৬।

সূচক অনুযায়ী-
শীর্ষ দেশ- সিঙ্গাপুর;
সর্বনিম্ন দেশ- উত্তর কোরিয়া;
বাংলাদেশের অবস্থান- ১২২তম।

তথ্যসূত্র- Index of Economic Freedom 2025. [Link]
১০,২৬৩.
জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইন কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৭৪ সালে
  2. ১৯৮২ সালে
  3. ১৯৮৪ সালে
  4. ১৯৯৪ সালে
ব্যাখ্যা
UNCLOS:
- UNCLOS-এর পূর্ণরূপ: United Nations Convention on the Law of the Sea.
- UNCLOS জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইন
- স্বাক্ষরিত হয়: ১৯৮২ সালে।
- কার্যকর হয়: ১৯৯৪ সালে।
- মৎস্য শিকার, নৌচলাচল, মহীসােপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মত বিষয়গুলাে এ চুক্তির মূল বিষয়।

⇒ আঞ্চলিক সমুদ্র অঞ্চল (Territorial sea):
- তটরেখা হতে একটি নির্দিষ্ট দ রত্বে সমুদ্রের উপর উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় থাকে।
- এ সমুদ্র অঞ্চলকেই আঞ্চলিক সমুদ্র অঞ্চল বলে।
- ১৯৮২ সালের সমুদ্র আইন কনভেনশনে এ দ রত্ব ১২ নটিক্যাল মাইল নির্ধারণ করা হয়।

⇒ সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল (Exclusive economic zone):
- ১৯৮২ সালের সমুদ্র আইন কনভেনশনে উপকূলীয় রাষ্ট্র সমুহকে সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অধিকার প্রদান করা হয়।
- এখানে উপকূলীয় রাষ্ট্রের একচেটিয়া অর্থনৈতিক অধিকার থাকে।
- এটি তটরেখা হতে সমুদ্রে সর্বোচ ২০০ নটিক্যাল মাইল বিস্তৃত হবে।

⇒ মহীসোপান (Continental shelf):
- মহাদেশের কিছু অংশে সমুদ্রের পানির মধ্যে বিস্তৃত থাকে।
- এখানে সমুদ্রের গভীরতা কম থাকে।
- মহাদেশের এ স্বল্প গভীর নিমজ্জিত অংশকে মহীসোপান বলে।
- ১৯৮২ সালের সমুদ্র আইন কনভেনশনে সাধারণভাবে কোন কোন দেশ তটরেখা হতে সমুদ্র বক্ষে ২০০ নটিক্যাল মাইল বা ২৫০০ মিটার গভীর সমুদ্র তলদেশ হতে ১০০ নটিক্যাল মাইল পর্যন্ত তার মহীসোপান কি বিস্তৃত করতে পারবে।

উৎস: UNCLOS ওয়েবসাইট।
১০,২৬৪.
রাশিয়ার মুদ্রার নাম কী? 
  1. ইউরো 
  2. পাউন্ড
  3. রুবল
  4. ডলার
ব্যাখ্যা

রাশিয়া:
- রাশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ, যা পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়া জুড়ে বিস্তৃত।
- রাজধানী: মস্কো (Moscow).
- মুদ্রা: রাশিয়ান রুবল।
- আইনসভা (Federal Assembly): এটি দ্বিকক্ষ বিশিষ্ট।
- স্টেট ডুমা (State Duma): নিম্নকক্ষ।
- ফেডারেশন কাউন্সিল (Federation Council): উচ্চকক্ষ।
• রাশিয়া ১১টি টাইম জোন বা সময় অঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত।
- আয়তন: প্রায় ১৭.১ মিলিয়ন বর্গকিলোমিটার।

• সীমানা: রাশিয়ার স্থল সীমানা বিশ্বের সবচেয়ে দীর্ঘ।
- এটি নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়ার সাথে সংযুক্ত।

• প্রধান নদ-নদী ও হ্রদ: ভলগা (ইউরোপের দীর্ঘতম নদী), বৈকাল হ্রদ (বিশ্বের গভীরতম এবং বৃহত্তম স্বাদু পানির হ্রদ)।
• ভূ-প্রকৃতি: পশ্চিমে বিশাল সমভূমি, উরাল পর্বতমালা (যা ইউরোপ ও এশিয়াকে বিভক্ত করেছে), এবং সাইবেরিয়ার বিশাল বনাঞ্চল ও তুন্দ্রা অঞ্চল।

উৎস: Official Portal of the Russian Government এবং Britannica.

১০,২৬৫.
রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন?
  1. ক) ইয়াসির আরাফাত
  2. খ) কফি আনান
  3. গ) ওসামা বিন লাদেন
  4. ঘ) অ্যারিয়েল শ্যারন
ব্যাখ্যা
Yasser Arafat, president (1996–2004) of the Palestinian Authority (PA), chairman (1969–2004) of the Palestine Liberation Organization (PLO), and leader of Fatah, the largest of the constituent PLO groups. In 1993 he led the PLO to a peace agreement with the Israeli government. Arafat and Yitzhak Rabin and Shimon Peres of Israel were jointly awarded the Nobel Prize for Peace in 1994.
Source: Encyclopaedia Britannica
১০,২৬৬.
আলেকজান্দ্রিয়া প্রটোকলের উপর ভিত্তি করে কোন সংগঠন গঠিত হয়?
  1. বেনেলাক্স ইউনিয়ন
  2. ইউরোপীয় ইউনিয়ন
  3. আরব লীগ
  4. আসিয়ান
ব্যাখ্যা
আরব লীগ:

- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- এর উদ্দেশ্য সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
১০,২৬৭.
ভারতের লোকসভায় সরকার গঠন করতে হলে ন্যূনতম কতগুলো আসনের প্রয়োজন হয়?
  1. ক) ৫৪৫ টি
  2. খ) ২৪৫ টি
  3. গ) ২৭২ টি
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
- ভারতের আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট। যার মোট আসন ৭৮৮ টি।
- নিম্নকক্ষ লোকসভার আসন সংখ্যা ৫৪৫ টি লোকসভায় সরকার গঠন করতে হলে ন্যূনতম ২৭২ টি আসনের প্রয়োজন হয়।
- উচ্চকক্ষ রাজ্যসভা যার আসন সংখ্যা ২৪৫ টি। যার মধ্যে ২৩৩ টি নির্বাচিত এবং ১২ টি অনির্বাচিত।
- ১৯৫১-৫২ সালে ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। 

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
১০,২৬৮.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর বর্তমান সদস্য দেশ কতটি?
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা
• WHO
-  WHO এর পূর্ণরূপ- World Health Organization.
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠা লাভ করে-৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
- বর্তমান সদস্য - ১৯৪টি।
- বর্তমান মহাপরিচালক - টেদ্রস আদানন গেব্রেয়েসুস (ইথিওপিয়ার নাগরিক)।
- WHO এর প্রথম মহাপরিচালক ছিলেন কানাডিয়ান চিকিৎসকব্রক চিশোলম,
- তিনি ১৯৪৮ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
 
উৎস: WHO ওয়েবসাইট & ব্রিটানিকা।
১০,২৬৯.
জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
  1. ক) ৪৫তম
  2. খ) ৪৬তম
  3. গ) ৪৯তম
  4. ঘ) ৫৯তম
ব্যাখ্যা
গত ৩ নভেম্বর ২০২০ মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট পদে বিজয়ী জো বাইডেন দেশটির ৪৬তম প্রেসিডেন্ট।
তবে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ৪৯তম ভাইস প্রেসিডেন্ট।
এছাড়া তিনি দেশটির প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট।
জো বাইডেন ও কমলা হ্যারিস ২০ জানুয়ারি ২০২১ শপথ গ্রহণ করবেন।
(সূত্র: আল জাজিরা)
১০,২৭০.
নিম্নের কোন দেশে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর অবস্থিত?
  1. চীন
  2. মিশর
  3. কানাডা
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
গ্রেট বেরিয়ার রিফ:
- গ্রেট বেরিয়ার রিফ হলো বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর।
- এটি ২৯০০ এর বেশি একক রিফের সমন্বয়ে গঠিত।
- অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর কুইন্সল্যান্ডের কোরাল সাগরে পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত।
- অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডের সমুদ্রতটে গড়ে ওঠা এই প্রবাল প্রাচীরটি প্রায় ৩৪,৪৪,০০০ বর্গ কিলোমিটার স্থান জুড়ে অবস্থিত।
- UNESCO এটিকে ১৯৮১ সালে বিশ্ব হেরিটেজ সাইটেও অন্তর্ভুক্ত করে।

উৎস: World Atlas.
১০,২৭১.
নিচের কোন দেশটির রাজধানী মাদ্রিদ?
  1. স্পেন
  2. কলম্বিয়া
  3. পর্তুগাল
  4. ব্রাজিল
ব্যাখ্যা
স্পেন:
- স্পেন ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি
- আয়তন: ১৯৫,৩৬১ বর্গ মাইল (৫০৫,৯৮৩ বর্গ কিমি)।
- রাজধানী: মাদ্রিদ।
- ভাষা: কাস্টিলিয়ান স্প্যানিশ (অফিসিয়াল), কাতালান, গ্যালিসিয়ান, বাস্ক।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক)।
- মুদ্রা: ইউরো।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
১০,২৭২.
ইতিহাসের জনক বা পিতা কে?
  1. ক) হেরোডোটাস
  2. খ) এরিস্টটল
  3. গ) টয়েনবি
  4. ঘ) যুসিডাইজিস
ব্যাখ্যা
গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। তিনি সর্বপ্রথম গ্রিক হিস্টরিয়া (Historia) শব্দটি ব্যবহার করেন। তার মতে ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিলো বা সংঘটিত হয়েছিলো তা অনুসন্ধান করা ও লেখা।
খুকুভাইডিসকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়। জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র‍্যাংককে আধুনিক ইতিহাসের জনক বলা হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
১০,২৭৩.
Biosafety Clearing-House (BCH) কোন প্রটোকলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়?
  1. কার্টাগোনা প্রটোকল
  2. মন্ট্রিল প্রটোকল
  3. নাগোয়া প্রটোকল
  4. কিয়েটো প্রটোকল
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রটোকল এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity বা জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।

⇒ কার্টাগেনা প্রটোকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে।
- গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী: ১৭৩টি।

উল্লেখ্য,
- Biosafety Clearing-House (BCH) প্রতিষ্ঠিত হয় Cartagena Protocol on Biosafety-এর অধীনে।
- Biosafety Clearing-House (BCH) হলো একটি অনলাইন তথ্য কেন্দ্র, যার মাধ্যমে জীবিত পরিবর্তিত জীব (LMOs) সংক্রান্ত তথ্য আদান-প্রদান করা যায়, দেশগুলো তাদের বায়োসেফটি আইন-কানুন, নীতিমালা, সিদ্ধান্ত ও অভিজ্ঞতা শেয়ার করতে পারে,
- এটি Cartagena Protocol বাস্তবায়নে সহযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে।

উৎস: UNTC ওয়েবসাইট।
১০,২৭৪.
কোন ঘোষণার মধ্য দিয়ে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়?
  1. ক) Cape Town Declaration
  2. খ) Fortaleza Declaration
  3. গ) Mecklenburg Declaration
  4. ঘ) Pillnitz Declaration
ব্যাখ্যা
- ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে। NDB তে বাংলাদেশের শেয়ার ১.৮৩ শতাংশ। 
- BRICS জোটের উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক - New Development Bank(NDB)। 
-  ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত চতুর্থ ব্রিকস সম্মেলনে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমােহন সিং ব্রিকস জোটের একটি ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করে।
- ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনে ব্রিকসের নেতারা একটি ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়। 
- ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত ব্রিকসের ষষ্ঠ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হয়। 
- আনুষ্ঠানিক এই চুক্তিটির নাম - Fortaleza Declaration এবং এই ঘোষণার মধ্য দিয়ে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।
-  ২০১৫ সালের ৭ জুলাই Fortaleza Declaration কার্যকর হয় এবং আনুষ্ঠানিকভাবে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।
- ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন সদস্য ৫ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) হলেও বর্তমান পূর্ণ সদস্য - ৭টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত)  । এছাড়া উরুগুয়ে এবং মিশর এর সদস্যপদ প্রক্রিয়াধীন রয়েছে।
- চীনের সাংহাইয়ে এর সদরদপ্তর অবস্থিত।  

উৎস: NDB ওয়েবসাইট
১০,২৭৫.
জাতিসংঘে 'মিস্টার না' হিসেবে পরিচিত ছিলেন -
  1. পল-হেনরি স্পাক
  2. লেস্টার বি. পিয়ারসন
  3. গ্ল্যাডউইন জেব
  4. আন্দ্রেই গ্রোমিকো
ব্যাখ্যা
আন্দ্রেই গ্রোমিকো:
- জাতিসংঘে 'মিস্টার না' হিসেবে পরিচিত ছিলেন আন্দ্রেই গ্রোমিকো।
- সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই গ্রোমিকো।
- আন্দ্রেই গ্রোমিকো শীতল যুদ্ধের সময় সোভিয়েত কমিউনিস্ট রাজনীতিবিদ ছিলেন।
- ১৯৪৬ থেকে ১৯৪৮ পর্যন্ত তিনি জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ছিলেন।
- ১৯৫৭ থেকে ১৯৮৫ পর্যন্ত তিনি ছিলেন সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী।
- তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সোভিয়েত ভেটোর ঘন ঘন ব্যবহার করেছিলেন।
- জাতিসংঘে থাকার সময় তিনি এত বেশিবার ভেটোক্ষমতা প্রয়োগ করেছেন যে তিনি মিস্টার ভেটো বা মিস্টার নো নামে পরিচিত হয়ে ওঠেন।

উৎস: i) UN ওয়েবসাইট। 
ii) EBSCO. [link]
১০,২৭৬.
২০২৪ সালে চা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. চীন
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা
চা উৎপাদন:
⇒ ২০২৪ সালে চা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ:
1. চীন,
2. ভারত,
3. কেনিয়া,
4. শ্রীলঙ্কা,
5. তুরস্ক,
6. ইন্দোনেশিয়া,
7. ভিয়েতনাম,
8. জাপান,
9. ইরান,
10. আর্জেন্টিনা।

উল্লেখ্য,
- বাংলাদেশ চা বোর্ড একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যা পাকিস্তান টি অ্যাক্ট-১৯৫০ এর অধীনে ১৯৫১ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান টি বোর্ড গঠন করা হয়।
- বাংলাদেশে চা বাগানের সংখ্যা ১৬৯টি।
- চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২তম।

উৎস: i) বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
ii) ১৮ জুলাই, ২০২৪, Times of India.
১০,২৭৭.
প্রথম BRICS সম্মেলন অনুষ্ঠিত হয়-?
  1. ক) ২০০৬ সালে
  2. খ) ২০০৮ সালে
  3. গ) ২০০৯ সালে
  4. ঘ) ২০১১ সালে
ব্যাখ্যা
২০০৯ সালে রাশিয়ার ইকেতারিনবাগে প্রথম BRICS সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের ১৩-১৪ নভেম্বর ব্রাজিলের ব্রাসিলিয়ায় সর্বশেষ ১১তম BRICS সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০০৬ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকের মাধ্যমে BRIC আত্মপ্রকাশ করে। ২০১১ সালে এতে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নাম হয় BRICS। (সূত্র: BRIC BRASIL 2019 ওয়েবসাইট)
১০,২৭৮.
ওআইসির কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
  1. প্রথম
  2. তৃতীয়
  3. চতুর্থ
  4. দ্বিতীয়
ব্যাখ্যা

- ইসলামিক সহযোগিতা সংস্থা- OIC (Organization of Islamic Co-operation) প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে।
- এর সদরদপ্তর অবস্থিত সৌদি আরবের জেদ্দায়। ওআইসির বর্তমান সদস্য দেশ ৫৭ টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সদস্য পদ লাভ করে।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
উৎসঃ ওআইসি ও বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।

১০,২৭৯.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান প্রধান অর্থনীতিবিদ কে?
  1. ক) এম ভি কামাথ
  2. খ) রাফায়েল গ্রসি
  3. গ) গীতা গোপীনাথ
  4. ঘ) অংশুলা কান্ত
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান প্রধান অর্থনীতিবিদ হলেন ভারতীয় অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। তিনি সংস্থাটির প্রথম নারী অর্থনীতিবিদ। ১ জানুয়ারি ২০১৯ তিনি আইএমএফ প্রধান অর্থনীতিবিদ পদে নিযুক্ত হন।
এম ভি কামাথ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রথম প্রেসিডেন্ট। রাফায়েল গ্রসি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালক। অংশুলা কান্ত বিশ্বব্যাংকের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা।
(সূত্রঃ আইএমএফ ওয়েবসাইট)
১০,২৮০.
মিয়ানমারের সেনা সমর্থিত রাজনৈতিক দল কোনটি?
  1. ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি
  2. ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি
  3. বার্মিজ ন্যাশনাল ইউনিয়ন
  4. ন্যাশনাল ইউনিটি পার্টি
ব্যাখ্যা
- মিয়ানমারের সেনা সমর্থিত রাজনৈতিক দল হলো ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)।
- ২০১০ সালে মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী থেইন সেইন এটি প্রতিষ্ঠা করেন।
- ২০২০ সালে নভেম্বরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে অং সান সুচি নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি বিশাল ব্যবধানে জয়ের পর গত ১ ফেব্রুয়ারি দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করে।
(সূত্র: রয়টার্স ও ব্রিটানিকা)
১০,২৮১.
মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
  1. ক) দক্ষিণ - পূর্ব
  2. খ) উত্তর- পূর্ব
  3. গ) পূর্ব
  4. ঘ) পশ্চিম
ব্যাখ্যা
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত:
- মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
- বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাফ নদী।
- বাংলাদেশ ও মিয়ানমার সীমানা রেখা বাংলাদেশের দক্ষিণ-পূর্বে এবং মিয়ানমারের পশ্চিমে অবস্থিত।
- সীমান্তের মোট দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার (১৭০ মাইল)।
- মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার স্থল সীমান্ত আছে।
- তিনটি হলো: রাঙামাটি , বান্দরবান ও কক্সবাজার।

উৎস: Britannica.
১০,২৮২.
নিচের কোন দেশটি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW) এর সদস্যপদে স্বাক্ষর করেনি?
  1. তুরস্ক
  2. মিশর
  3. সিরিয়া
  4. জার্মানি
ব্যাখ্যা
OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons):

- OPCW হলো আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা
- এর সদর দপ্তর- হেগ, নেদারল্যান্ডস এ অবস্থিত। 
- এটি প্রতিষ্ঠা হয় ১৯৯৭ সালে। 
- এর সদস্য দেশ- ১৯৩টি। 
- লক্ষ্য: রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ ও রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ।
- স্বাক্ষর করেনি বা সদস্য নয়- দক্ষিণ সুদান, মিশর ও উত্তর কোরিয়া। 
- ইসরায়েল স্বাক্ষর করলেও চূড়ান্ত অনুমোদন করেনি। 
- বাংলাদেশ ১৯৯৩ সালে প্যারিস প্রস্তাবে স্বাক্ষর করে। ১৯৯৭ সালে চূড়ান্তভাবে অনুমোদন করে। সে বছরই সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে।
- OPCW ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে। 

তথ্যসূত্র: OPCW Website.
১০,২৮৩.
নিচের কোনটি দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা?
  1. আসিয়ান
  2. সার্ক
  3. কমনওয়েলথ
  4. ব্রিকস
ব্যাখ্যা
আসিয়ান (ASEAN):
- দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা হচ্ছে আসিয়ান। 
- আসিয়ান (ASEAN) ৮ আগস্ট ১৯৬৭ সালে ব্যাংকক, থাইল্যান্ডে প্রতিষ্ঠিত হয়।
- এর মূল লক্ষ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সহযোগিতা বৃদ্ধি।
- সদস্য দেশসমূহ: ১০টি দেশ। 
- প্রতিষ্ঠাতা সদস্য (১৯৬৭):ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড।
- পরবর্তীতে যোগদান করে:ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমানে আসিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশ নিয়ে গঠিত এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উৎস: আসিয়ান ওয়েবসাইট। 
১০,২৮৪.
২০২৪ সালে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের প্রতিপাদ্য বিষয় কী?
  1. ‘ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন’
  2. ‘সংযুক্তিতে উৎপাদন, দেশের হবে উন্নয়ন’
  3. 'ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ'
  4. 'যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত'
ব্যাখ্যা
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
- ১৭ মে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৪।
- ২০২৪ সালে প্রতিপাদ্য ‘ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন’।
-  ১৯৬৯ সাল থেকে প্রতি বছর দিবসটি পালিত হচ্ছে।
- ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বা আইটিই-এর সদস্যপদ লাভ করে।
- পরবর্তীতে তথ্য প্রযুক্তির বিকাশের ধারাবাহিকতায় ২০০৬ সাল হতে ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর ১৯৩টি সদস্য রাষ্ট্রের মত বাংলাদেশেও সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি প্রতি বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে। 

সূত্র- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রাণালয়ের ওয়েবসাইট। 
১০,২৮৫.
WIPO কোন ধরনের সংস্থা?
  1. ক) মেধাস্বত্ব বিষয়ক সংস্থা
  2. খ) পর্যটন বিষয়ক সংস্থা
  3. গ) আবহাওয়া বিষয়ক সংস্থা
  4. ঘ) সমুদ্র চলাচল বিষয়ক সংস্থা
ব্যাখ্যা
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO)
▪ WIPO এর পূর্ণরূপ ‘World Intellectual Property Organization’ বা বিশ্ব মেধাস্বত্ব সংস্থা। বিশ্বের সকল দেশের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও কার্যকর মেধাস্বত্ব পদ্ধতির (IP system) উন্নয়ন করা - এই সংস্থার মূল লক্ষ্য।
▪ এই সংস্থার উদ্ভাবিত পদ্ধতি কার্যকরের মাধ্যমে বিশ্বের সকল দেশের আর্থ -সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য এটি কাজ করে যাচ্ছে।
▪ প্রতিষ্ঠাকাল - ১৪ জুলাই, ১৯৬৭ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান - স্টকহোম, সুইডেন।
▪ সদস্য সংখ্যা - ১৯৩টি পূর্ণাঙ্গ সদস্য দেশ ও ৪টি স্থায়ী পর্যবেক্ষক দেশ।
▪ প্রতিষ্ঠাকালীন চুক্তি - The WIPO Convention.
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

অন্যদিকে,
▪ World Meteorological Organization (WMO) বা বিশ্ব আবহাওয়া সংস্থার সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
▪ IMO : আন্তর্জাতিক সমুদ্র চলাচল বিষয়ক সংস্থা।
▪ UNWTO : পর্যটন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
১০,২৮৬.
ব্রিকস এর সদস্য দেশ-
  1. ক) ৫ টি
  2. খ) ৭ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ১৪ টি
ব্যাখ্যা

BRICS হলো ৫টি দেশের সমন্বয়ে গঠিত একটি সহযোগীতা ফোরাম। দেশসমূহ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।
দেশগুলোর আদ্যাক্ষর দ্বারা BRICS শব্দটি গঠিত।
২০০১ সালে BRICS সম্পর্কে অর্থনীতিবিদ জিম ও’নিল প্রথম ধারনা দেন।
২০০৬ সালে ব্রিকস গঠনের প্রচেষ্টা শুরু হয় এবং ২০০৯ সালে রাশিয়ার ইকেতারিনবার্গে প্রথম BRICS Summit অনুষ্ঠিত হয়। প্রথমে এ্রর নাম ছিলো BRIC.
২০১১ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নাম হয় BRICS.
সর্বশেষ ২০১৯ সালে ব্রাসিলিয়ায় BRICS Summit অনুষ্ঠিত হয়।
ব্রিকস এর মূলমন্ত্র সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।
সূত্রঃ BRICS Website [Click here]

১০,২৮৭.
বাহরাইনের প্রথম দেশীয়ভাবে পরিকল্পিত এবং উন্নত উপগ্রহ কোনটি?
  1. খলিফা-১
  2. আল-মুনথার
  3. বাহরাইন স্যাটেলাইট
  4. আল-মনসুর
ব্যাখ্যা
আল-মুনথার উপগ্রহ: 
- বাহরাইনের প্রথম দেশীয়ভাবে পরিকল্পিত এবং উন্নত উপগ্রহ আল-মুনথার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।
- জাতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থার নেতৃত্বে পরিচালিত এই প্রকল্পটি বাহরাইনের মহাকাশ উচ্চাকাঙ্ক্ষার জন্য একটি মাইলফলক।
- 3U CubeSat টি হল এই অঞ্চলের প্রথম উপগ্রহ যা অনবোর্ড ইমেজ প্রক্রিয়াকরণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে একীভূত করেছে।
- এই উপগ্রহটিতে একটি পৃথিবী পর্যবেক্ষণ ক্যামেরা, একটি সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং একটি অনন্য সম্প্রচার ফাংশন রয়েছে যা বাহরাইনের জাতীয় সঙ্গীত এবং রাজা হামাদ বিন ঈসা আল-খলিফার একটি বার্তা প্রেরণ করবে।
- এটি ৫৫০ কিলোমিটার উচ্চতায় একটি সূর্য-সমকালীন কক্ষপথে কাজ করবে এবং এর আয়ুষ্কাল দুই বছর হবে বলে আশা করা হচ্ছে।
- ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস লঞ্চ কমপ্লেক্স থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে করে এই উৎক্ষেপণ করা হয়েছিল।
- আল-মুনথার, যার অর্থ "প্রেরণাদাতা" বা "বার্তাবাহক", বাহরাইনের দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনের প্রতি অঙ্গীকারের প্রতীক।
- এটি একটি টেকসই মহাকাশ অবকাঠামো নির্মাণ, গবেষণা ও উন্নয়নকে উৎসাহিত করা এবং ভবিষ্যত প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি অর্জনে অনুপ্রাণিত করার বাহরাইনের রাজ্যের নিষ্ঠার প্রতি আলোকপাত করে।

উৎস: আরব নিউজ (১৫ মার্চ, ২০২৫)
১০,২৮৮.
কোন দেশে নাগোয়া প্রটোকল গৃহীত হয়?
  1. দক্ষিণ কোরিয়ায়
  2. মেক্সিকোতে
  3. কানাডায়
  4. জাপানে
ব্যাখ্যা
নাগোয়া প্রটোকল:
- জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের সম্পূরক হিসেবে নাগোয়া প্রটোকল গৃহীত হয়।
- জেনেটিক সম্পদের ব্যবহার এবং জেনেটিক সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত উপযোগিতার ন্যায্যতাভিত্তিক বন্টন ও বিনিময়ের লক্ষ্যে নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয়।
- এটি ২০১০ সালের ২৯ অক্টোবর জাপানের নাগোয়া শহরে গৃহীত হয় এবং ২০১৪ সালের ১২ এপ্রিল থেকে কার্যকর হয়।
- ১৪০টি দেশ নাগোয়া প্রটোকলের অংশীদার।

সূত্র: নাগোয়া ওয়েবসাইট।
১০,২৮৯.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) প্রতিষ্ঠা লাভ করে-
  1. ক) ১৯৪৯ সালে
  2. খ) ১৯৫০ সালে
  3. গ) ১৯৫১ সালে
  4. ঘ) ১৯৫২ সালে
ব্যাখ্যা
–  বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)
– WMO এর পূর্ণরুপ World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
– প্রতিষ্ঠা লাভ করে– ২৩ মার্চ, ১৯৫০ সালে।
প্রতিষ্ঠা লাভ করে– ২৩ মার্চ, ১৯৫০ সালে।
– সদর দপ্তর– জেনেভা।
– সদস্য – ১৯৩ টি।
–  বর্তমান মহাসচিব– ফেসর পেটেরি তালাস (জানুয়ারি ২০২০-ডিসেম্বর ২০২৩) দায়িত্ব পালন করবেন।
– বাংলাদেশ (WMO) এর সদস্যপদ লাভ করে– ২৪ আগস্ট, ১৯৭৩ সাল।

তথ্যসূত্র: Official Website (WMO)
১০,২৯০.
জাতিসংঘ সনদের কোন ধারা অনুযায়ী আক্রান্ত রাষ্ট্র আত্মরক্ষার জন্য একক/যৌথ ব্যবস্থা নিতে পারে?
  1. ধারা ২৫
  2. ধারা ৩৯
  3. ধারা ৪৯
  4. ধারা ৫১
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ (UN Charter):
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।

⇒ অনুচ্ছেদ ৫১: সনদের ৫১ ধারা মোতাবেক যদি কোনো সদস্যরাষ্ট্র আক্রান্ত হয়, তবে নিরাপত্তা পরিষদ কর্তৃক শান্তি বজায় রাখা বা পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে ব্যবস্থা গ্রহণের আগে ঐ রাষ্ট্র আত্মরক্ষার জন্য একক বা যৌথভাবে সংগঠিত হওয়ার পদক্ষেপ নিতে পারে।
- আত্মরক্ষার এই অধিকার কার্যকর করার জন্য সদস্যগণ কর্তৃক অবলম্বিত ব্যবস্থাদি সঙ্গে সঙ্গেই নিরাপত্তা পরিষদের কাছে পেশ করতে হবে এবং এর ফলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ বা পুনরুদ্ধারের জন্য এই সনদ অনুযায়ী প্রয়োজনীয় বিধিব্যবস্থা গ্রহণে নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব ও দায়িত্ব কোনো মতেই বাধাগ্রস্ত হবে না।

অন্যদিকে,
- ধারা ২৫: বর্তমান সনদ অনুযায়ী জাতিসংঘের সদস্যরা নিরাপত্তা পরিষদে গৃহীত সিদ্ধান্ত মেনে চলতে এবং তা কার্যকর করতে সম্মত হচ্ছে।
- অনুচ্ছেদ ৩৯: শান্তির প্রতি কোনো হুমকি রয়েছে কি না, শান্তিভঙ্গ হয়েছে কি না, অথবা কোনো আক্রমণাত্মক কার্য ঘটেছে কি না, নিরাপত্তা পরিষদ তা নির্ধারণ করবে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখা বা পুনরুদ্ধার করার জন্য সুপারিশাদি করবে, অথবা ধারা ৪১ ও ৪২ অনুযায়ী প্রয়োজনীয় কর্মপন্থা সম্পর্কে সিদ্ধান্ত নেবে।
- অনুচ্ছেদ ৪৯: নিরাপত্তা পরিষদ কর্তৃক স্থিরীকৃত কর্মপন্থা অনুসরণ করার জন্য জাতিসংঘের সদস্যরা পারস্পরিক সহযোগিতা প্রদানে স্বীকৃত থাকবে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১০,২৯১.
SWIFT এর সদস্য-
  1. বিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো
  2. WTO এর সদস্য দেশ গুলো
  3. জাতিসংঘের সদস্য দেশ গুলো
  4. এডিবির সদস্য দেশ গুলো
ব্যাখ্যা
- Society for Worldwide Interbank Financial Telecommunication (SWIFT) হচ্ছে অর্থ লেনদেনের আন্তর্জাতিক মাধ্যম।
- বিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো সুইফটের সদস্য।
- এক দেশ থেকে আরেক দেশে সুইফটের মাধ্যমে অর্থ স্থানান্তরিত হয়ে থাকে। 
- The headquarters of the Society for Worldwide Interbank Financial Telecommunication (SWIFT) is located in La Hulpe, Belgium.

তথ্যসূত্র:- SWIFT এর অফিসিয়াল ওয়েবসাইট।
১০,২৯২.
‘Beloved’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. অ্যালিস ওয়াকার
  2. টনি মরিসন
  3. জোরা নিল হার্স্টন
  4. মায়া অ্যাঞ্জেলু
ব্যাখ্যা

• Beloved: 
- এটি টনি মরিসনের রচত একটি বিখ্যাত উপন্যাস।
- টনি মরিসন রচিত একটি উপন্যাস, যা ১৯৮৭ সালে প্রকাশিত হয় এবং ১৯৮৮ সালে কথাসাহিত্যে পুলিৎজার পুরস্কার লাভ করে।
- ‘বিলাভড’ উপন্যাসটি দাসপ্রথা ও তার স্থায়ী প্রভাবের এক গভীর ও বেদনাদায়ক চিত্র উপস্থাপন করে। 
- উপন্যাসটির কাহিনি একই সঙ্গে মর্মস্পর্শী ও হৃদয়বিদারক যা বিভিন্ন কণ্ঠে এবং দীর্ঘ, ভগ্নাংশমূলক স্বগতোক্তির মাধ্যমে বর্ণিত হয়েছে।
- এই বর্ণনাগুলো, উপন্যাসের চরিত্র বিলাভড-এর মতোই, কখনো কখনো দ্ব্যর্থক ও রহস্যময়।
- তবুও, টনি মরিসনের মনোমুগ্ধকর ভাষা ও তীব্র চিত্রকল্প এই ক্লাসিক রচনাটিকে অসাধারণ সৌন্দর্যে উন্নীত করেছে এবং যথাযথভাবে প্রশংসিত হয়েছে।
- উপন্যাসটির চলচ্চিত্র রূপান্তর ১৯৯৮ সালে মুক্তি পায়, যেখানে ওপ্রা উইনফ্রে প্রধান চরিত্রে অভিনয় করেন।

• টনি মরিসন:
- জন্ম: ১৮ ফেব্রুয়ারি ১৯৩১,
- জন্মস্থান:  লরেইন, ওহাইও, যুক্তরাষ্ট্র ।
- তিনি ছিলেন একজন মার্কিন লেখিকা, যিনি কৃষ্ণাঙ্গ অভিজ্ঞতা বিশেষ করে কৃষ্ণাঙ্গ নারীদের অভিজ্ঞতা ও কৃষ্ণাঙ্গ সমাজের বাস্তবতাকে গভীরভাবে বিশ্লেষণের জন্য প্রসিদ্ধ।
- তাঁর গদ্য ছিল কাব্যময়, উজ্জ্বল ও অনন্য সৌন্দর্যে ভরপুর।
- তিনি আধুনিক আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে বিবেচিত হন।
- ১৯৯৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন
- ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এই সম্মান লাভ করেন তিনি।
- মৃত্যু: ৫ আগস্ট ২০১৯

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১০,২৯৩.
গোবি মরুভূমি কোন দুইটি দেশে অবস্থিত?
  1. ভারত ও নেপাল
  2. মঙ্গোলিয়া ও চীন
  3. মঙ্গোলিয়া ও রাশিয়া
  4. চীন ও পাকিস্তান
ব্যাখ্যা
গোবি মরুভূমি:
- গোবি মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমি।
- এবং গোটা বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি।
- উত্তর ও উত্তরপূর্ব চীন এবং দক্ষিণ মঙ্গোলিয়ার অংশে অবস্থিত।
- গোবি সাধারণত পাথুরে ও খরাময় মরুভূমি,
- যেখানে বালির চেয়ে পাথর এবং ছোট বড় কঙ্কর বেশি দেখা যায়।
- এটি বেশিরভাগই সমতল থেকে কিছুটা উঁচু বা পার্বত্য এলাকা নিয়ে গঠিত।

•বিখ্যাত কিছু মরুভূমির অবস্থান:
- থর মরুভূমি: ভারত ও পাকিস্তান।
- মোজাবে মরুভূমি: যুক্তরাষ্ট্র,
- সাহারা মরুভূমি: আফ্রিকা,
- গোবি মরুভূমি: চীন ও মঙ্গোলিয়া।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
১০,২৯৪.
কোন জলপথ নিয়ে ইরান-ইরাক যুদ্ধের অন্যতম প্রধান বিরোধ ছিল?
  1. সুয়েজ খাল
  2. বসফরাস প্রণালী
  3. শাত-ইল-আরব
  4. পানামা খাল 
ব্যাখ্যা

ইরান-ইরাক যুদ্ধের অন্যতম প্রধান বিরোধ ছিল শাত-ইল-আরব জলপথ নিয়ে।

ইরান-ইরাক যুদ্ধ:
- ইরাক-ইরান যুদ্ধ শুরু হয় ১৯৮০ সালে।
- যুদ্ধ সংঘটনকাল: ২২ সেপ্টেম্বর, ১৯৮০ ২০ আগস্ট, ১৯৮৮ সাল।
- ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন "শাত-ইল-আরব” জলপথের নিয়ন্ত্রণ ও ইরানের তেল সমৃদ্ধ সীমান্তবর্তী অঞ্চল “কোহেস্তান" (Khuzestan) দখলের জন্য ২২ সেপ্টেম্বর ১৯৮০ সালে ইরান আক্রমণ করেন।
- দীর্ঘ ৮ বছর যুদ্ধ চলার পর ১৯৮৮ সালের ২০ জুলাই জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে দুই দেশ।
- ১৯৮৮ সালের ২০ আগস্ট আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্ত হয়।

⇒ শাত-ইল-আরব:
- এটি পারস্য উপসাগরে অবস্থিত।
- শাত-ইল-আরব জলপথের অধিকারকে কেন্দ্র করেই মূলত ইরাক-ইরান বিরোধ শুরু হয়।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে।
- শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- তবে চুক্তি স্বাক্ষরের পাঁচ বছরের মাথায় দেশ দুটি শাত-ইল-আরবকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়ে।

⇒ আলজিয়ার্স চুক্তি:
- চুক্তি স্বাক্ষরকারী: ইরাক এবং ইরান।
- চুক্তির বিষয়: শাত-ইল-আরব সহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে দুই দেশের মধ্যে মীমাংসা।
- স্বাক্ষরিত হয়: ১৩ই জুন, ১৯৭৫।
- চুক্তি অনুমোদন হয়: ১৯৭৬ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: আলজির্য়াস, আলজেরিয়া।
- স্বাক্ষরকারী: ইরানের পক্ষে রেজা শাহ পাহলভী এবং ইরাকের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন।

উৎস: Britannica.

১০,২৯৫.
কিয়োটো প্রোটোকল কবে কার্যকর হয়?
  1. ক) ২০০২ সালে
  2. খ) ২০০৩ সালে
  3. গ) ২০০৪ সালে
  4. ঘ) ২০০৫ সালে
ব্যাখ্যা
কিয়োটো প্রোটোকলটি ১৯৯৭ সালের ১১ ই ডিসেম্বর জাপানের কিয়োটোতে গৃহীত হয়েছিল এবং ১৬ই ফেব্রুয়ারি ২০০৫ এ কার্যকর হয়। বর্তমানে এখানে ১৯২ টি দল রয়েছে।
১০,২৯৬.
বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কী?
  1. ক) দাইউ
  2. খ) ফিনিক্স
  3. গ) ফোর্ড
  4. ঘ) বোয়িং
ব্যাখ্যা
- বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানি হলো বোয়িং। 
- ফোর্ড হচ্ছে বিশ্বের শীর্ষ স্থানীয় একটি গাড়ি নির্মাতা কোম্পানি।
- বিশ্বের শীর্ষস্থানীয় অনলাইন পেমেন্ট প্লাটফর্ম হলো  ফিনিক্স। 

উৎস : সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট
১০,২৯৭.
মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য -
  1. ক্ষুদ্র পাথরের হাতিয়ার ব্যবহার করে
  2. গৃহ নির্মাণ করে
  3. বসতি গড়ে তুলেছিল নদী ও হ্রদের তীরে
  4. ক+গ
ব্যাখ্যা
মধ্যপ্রস্তর যুগ:
- প্রাচীন প্রস্তর যুগ থেকে নতুন পাথরের যুগে প্রবেশের মাঝখানে কিছুটা সময় অতিবাহিত হয়েছে।
- ইতিহাসে এই সময়টি মধ্য প্রস্তর যুগ নামে পরিচিত।
- এ যুগে শিকার করা, মাছ ধরা, খাদ্য সংগ্রহ প্রভৃতিতে একটি বিশেষ ধারা ছিল।
- এ যুগের বৈশিষ্ট্য হলো, মানুষ এ সময় বসতি গড়ে তুলেছিল নদী ও হ্রদের তীরে।
- কারণ, শিকার ও মাছ ধরা ছিল এ সময়ের প্রধান পেশা।
- মধ্য প্রস্তর যুগের হাতিয়ারগুলো ছিল আকারে ছোট ও সূক্ষ্ম
- মধ্য প্রস্তর যুগে হাতে বানানো মৃৎপাত্র ব্যবহার করা হতো।

উল্লেখ্য,
- এ যুগের মানুষ প্রথম দিকে পশু ও মৎস শিকার করলেও শেষ দিকে তারা কৃষিকাজ শুরু করে।
- ক্ষুদ্র পাথরের হাতিয়ারগুলোর সাথে কাঠের বাট লাগিয়ে তাকে ফলপ্রসূভাবে ব্যবহার করেছে এযুগের মানুষ।

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,২৯৮.
বিরোধপূর্ণ স্প্রাটলি দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
  1. আন্দামান সাগর
  2. দক্ষিণ চীন সাগর
  3. ফিলিপাইন সাগর
  4. পূর্ব চীন সাগর
ব্যাখ্যা
দক্ষিণ চীন সাগর:
- দক্ষিণ চীন সাগর পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি শাখা, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডকে ঘিরে রেখেছে।
- এটি তাইওয়ান প্রণালী দ্বারা পূর্ব চীন সাগরের সাথে যুক্ত।
- দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগর একত্রে চীন সাগর গঠন করে।
- দক্ষিণ চীন সাগরে অবস্থিত স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্ক রয়েছে।
- এই দ্বীপপুঞ্জ মালয়েশিয়া, ব্রুনেই, ফিলিপাইন, ভিয়েতনাম, চীন এবং তাইওয়ান দাবি করেছে।
- অঞ্চলটি তেলসমৃদ্ধ হওয়ার কারণে তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং বিরোধপূর্ণ।

উৎস: Britannica. 
১০,২৯৯.
'Ballon d'Or 2023'-এর বর্ষসেরা নারী খেলোয়াড় -
  1. আইতানা বনমাতি
  2. পাত্রিসিয়া গিহারো
  3. ফ্রিদোলিনা রলফো
  4. অ্যালেক্সিয়া পুতেয়াস
ব্যাখ্যা
 Ballon d'Or 2023:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বনমাতি।
- কোপা শিরোপা: জুড বেলিংহাম।
- লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস।
- গার্ড মুলার ট্রফি(সেরা স্ট্রাইকার): আরলিং হোলান।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: ম্যানচেস্টার সিটি।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।

উলেখ্য,
- 'Ballon d'Or 2022'-এ বর্ষসেরা নারী খেলোয়াড় অ্যালেক্সিয়া পুতেয়াস।

উৎস: i) Goal.com.
         ii) Sporting News.
১০,৩০০.
গ্রেটা থুনবার্গের হাত ধরে কোন জলবায়ু আন্দোলনটির সূচনা হয়েছিল?
  1. Friends of the Earth
  2. Sierra Club
  3. World watch Institute
  4. Fridays for Future 
ব্যাখ্যা

Fridays for future:
- ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলন হলো একটি পরিবেশবাদী আন্দোলন।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবীতে স্কুল শিক্ষার্থীদের এটি একটি বৈশ্বিক মুভমেন্ট।
- ২০১৮ সালে সুইডেনের গ্রেটা থুনবার্গ নামের ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী এই আন্দোলনের সূত্রপাত করে।
- থুনবার্গ স্কুল বর্জন করে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
- তার এই কর্মসূচি পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
- ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্টের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারগুলোর উপর নৈতিক চাপ সৃষ্টি করা।

উৎস: Fridays For Future ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।