বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১০১ / ২৭২ · ১০,০০১১০,১০০ / ২৭,৩৪৭

১০,০০১.
কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?
  1. বলিভিয়া
  2. গায়ানা
  3. ব্রাজিল
  4. কলম্বিয়া
ব্যাখ্যা
•ভেনিজুয়েলা
- ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর প্রান্তে অবস্থিত একটি দেশ।
- ভেনিজুয়েলার উত্তরে ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগর, পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল এবং দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমে কলম্বিয়া দ্বারা বেষ্টিত।
- রাষ্ট্রীয় নাম- বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনিজুয়েলা।
- ভেনিজুয়েলার রাজধানী কারাকাস।
- ভেনিজুয়েলাতে অবস্থিত মারাকাইবো হ্রদ দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
- ভেনিজুয়েলার দর্শনীয় অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত।

সুতরাং বলিভিয়া ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়।
- বলিভিয়া পশ্চিম-মধ্য দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ এবং দক্ষিণ গোলার্ধের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ।
- বলিভিয়ার সাথে রয়েছ ৫টি দেশের সীমানা: উত্তর ও পূর্বে ব্রাজিল; দক্ষিণ-পূর্বে প্যারাগুয়ের দ্বারা; দক্ষিণে আর্জেন্টিনা দ্বারা; দক্ষিণ-পশ্চিমে চিলি এবং উত্তর-পশ্চিমে পেরু।

উৎস- এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস।
১০,০০২.
কাতার ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টে 'গোল্ডেন বল' প্রদান করা হয় কাকে?
  1. ক) এনজো ফার্নান্দেজ
  2. খ) কিলিয়ান এমবাপ্পে
  3. গ) লুকা মদ্রিচ
  4. ঘ) লিওনেল মেসি
ব্যাখ্যা
কাতার ফুটবল বিশ্বকাপ – ২০২২
-১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ।
- প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে।
- প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ।
- পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 

এক নজরে ২০২২ সালে অনুষ্ঠিত কাতার ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)
-  সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর
-  অংশগ্রহণকারী দেশ: ৩২ টি
-  বল:
আল রিহলা (গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত),
আল হিলম (সেমিফাইনাল ও ফাইনাল; এটি আল রিহলার একটি ভিন্ন ভার্শন)
- মাসকট: লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়]
- থিম সং: হা’ইয়া হা’ইয়া [Hayya Hayya (Better Together)]
- সাউন্ডট্র্যাক: Dreamers
- মোট ম্যাচ: ৬৪ টি
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)
- রানার্স আপ: ফ্রান্স
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- সিলভার বল: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
- ব্রোঞ্জ বল: লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)
- সিলভার বুট: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- ব্রোঞ্জ বুট: ওলিভার জিরু
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে) [Link]
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে। 

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
১০,০০৩.
'কান্টাস এয়ারলাইন' কোন দেশের বিমান সংস্থা?
  1. অস্ট্রেলিয়া
  2. জার্মানি
  3. ফ্রান্স
  4. রাশিয়া
ব্যাখ্যা
- কান্টাস এয়ারলাইন, অস্ট্রেলিয়া ভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ বিমান সংস্থা।

বিমান সংস্থা:
- 'লুফথানসা' জার্মান ভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ বিমান সংস্থা।
- এয়ার ফ্রান্স, ফ্রান্স ভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ বিমান সংস্থা।
- এরোফ্লট রাশিয়া ভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ বিমান সংস্থা।

উৎস: World Atlas.
১০,০০৪.
Which of the following is the full form of IFAD?
  1. ক) International Fund for Aqua Development.
  2. খ) International Fusion for Agricultural Development.
  3. গ) International Fund for Agricultural Development.
  4. ঘ) International Future for Aqua Development.
ব্যাখ্যা
IFAD:

- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এর সদর দপ্তর রোমে। 
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)।
- IFAD এর পূর্ণরূপ হচ্ছে- International Fund for Agricultural Development.
- এটি জাতিসংঘের একটি - বিশেষায়িত সংস্থা।
- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯৭৭ সাল।
- সদস্য সংখ্যা- ১৭৭ টি দেশ।

তথ্যসূত্র - IFAD অফিসিয়াল ওয়েবসাইট।
১০,০০৫.
জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা কোনটি?
  1. ILO
  2. FAO
  3. ICAO
  4. ITU
ব্যাখ্যা
ILO:
- ILO-এর পূর্ণরূপ: International Labour Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৯ সালে (ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে)।
- এটি জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক: গিলবার্ট হোংবো।

⇒ এর ম্যান্ডেট হলো সামাজিক ন্যায়বিচার ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানব ও শ্রম অধিকার প্রতিষ্ঠা করা।
- জাতিসংঘ ব্যবস্থার মধ্যে আইএলও-এর সমান অংশীদার হিসেবে শ্রমিক ও মালিক এবং পরিচালনা সংগঠনে সরকারকে নিয়ে গঠিত একটি অনন্য ত্রিপক্ষীয় কাঠামো রয়েছে।
- আইএলও-এর চারটি কৌশলগত উদ্দেশ্য হলো: কর্মক্ষেত্রে মৌলিক নীতিমালা ও অধিকার উন্নয়ন ও আদায় করা; নারী ও পুরুষের জন্য সম্মানজনক চাকরির সুযোগ বৃদ্ধি করা; সবার জন্য সামাজিক সুরক্ষার আওতা ও কার্যকারিতা বৃদ্ধি করা; এবং ত্রিপক্ষ ও সামাজিক সংলাপকে শক্তিশালী করা।

উৎস: ILO ওয়েবসাইট।
১০,০০৬.
মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানীর নাম -
  1. মংডু
  2. গওয়া
  3. সিতওয়ে
  4. আন
ব্যাখ্যা

মিয়ানমার:
- দেশটি বার্মা নামেও পরিচিত।
- রাজধানী: নেপিদো।
- মুদ্রা: কিয়াট।
- প্রধান ভাষা: বার্মিজ।
- বর্তমান প্রেসিডেন্ট: মিন্ট সোয়ে।
- সীমান্তরক্ষী বাহিনী: বর্ডার গার্ড পুলিশ (BGP)।
- মিয়ানমারের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট।

⇒ প্রশাসনিকভাবে, মিয়ানমার সাতটি রাজ্য, সাতটি অঞ্চল এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত (Nay Pyi Taw)। রাজ্যগুলো হল:
১. কাচিন রাজ্য- (রাজধানী: কাচিন)।
২. কায়াহ রাজ্য- (রাজধানী: লোপেইয়া)।
৩. কিন্টা রাজ্য- (রাজধানী: হেপি)।
৪. চিন রাজ্য- (রাজধানী: হাক্কা)।
৫. মোন রাজ্য- (রাজধানী: মারগু)।
৬. রাখাইন রাজ্য- (রাজধানী: সিতওয়ে)।
৭. শান রাজ্য- (রাজধানী: তালিঙ্গি)।

উৎস: Britannica.

১০,০০৭.
মিশরের বর্তমান রাজধানীর নাম কী?
  1. আন্তানা
  2. কায়রো
  3. ব্রাসেলস
  4. টরেন্টো
ব্যাখ্যা
মিশর:
- এটি উত্তর-পূর্ব আফ্রিকার একটি দেশ।
- আয়তন: ৩৮৪,৭৮৮ বর্গ মাইল (৯৯৬,৬০৩ বর্গ কিমি)।
- রাজধানী: কায়রো।
- ভাষা: আরবি (সরকারি)।
- ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি) ও এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: মিশরীয় পাউন্ড।

তথ্যসূত্র - Britannica.com
১০,০০৮.
আয়তনে দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি?
  1. চিলি
  2. সুরিনাম
  3. পেরু
  4. বলিভিয়া
ব্যাখ্যা
সুরিনাম:
- সুরিনাম আয়তনে দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট দেশ।
- আয়তন: ৬৩,২৫১ বর্গ মাইল (১৬৩,৮২০ বর্গ কিমি)।
- রাজধানী: পারমারিবো।
- ভাষা: ডাচ (অফিসিয়াল), ইংরেজি, স্রানান (একটি ক্রেওল ভাষা), জাভানিজ, সারনামি (হিন্দি এবং উর্দু থেকে উদ্ভূত)।
- ধর্ম: খ্রিস্টধর্ম (বেশিরভাগই রোমান ক্যাথলিক এবং মোরাভিয়ান), হিন্দু ধর্ম, ইসলাম, ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: সুরিনাম ডলার।

তথ্যসূত্র - Britannica.com
১০,০০৯.
কমনওয়েলথের সর্বশেষ সদস্যদেশ কোনটি?
  1. ঘানা
  2. গ্যাবন
  3. রুয়ান্ডা
  4. উগান্ডা
ব্যাখ্যা
• Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।

- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia, স্কটল্যান্ড।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
১০,০১০.
আয়রন ডোম কোন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. ইরান
  3. ইসরায়েল
  4. তুরস্ক
ব্যাখ্যা
- আয়রন ডোম হলো ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা।
- এটি স্বল্পপাল্লার রকেট ও ড্রোন হামলা প্রতিহত করতে বিশেষভাবে ব্যবহৃত হয়।

আয়রন ডোম:
- আয়রন ডোম হলো বিশ্বের একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা,
- এটা বিশেষভাবে স্বল্পপাল্লার (শর্ট রেঞ্জ) হুমকির বিরুদ্ধে কাজ করে।
- ইসরায়েলের বিভিন্ন স্থানে এটি মোতায়েন করা হয়েছে, যাতে স্বল্পপাল্লার রকেট, মর্টার, আর্টিলারি শেল ও ড্রোন হামলা মোকাবিলা করা যায়।
- ২০১১ সালে ইসরায়েল প্রথম আয়রন ডোম মোতায়েন করে, এর প্রতিরক্ষা পরিসীমা প্রায় ৭০ কিলোমিটার।
- এই ব্যবস্থায় তিনটি কেন্দ্রীয় উপাদান থাকে, যা নিয়ে একটি আয়রন ডোম ইউনিট গঠিত হয়।
- উপাদান তিনটি হলো—রাডার ব্যবস্থা (ডিটেকশন-ট্র্যাকিং রাডার), কন্ট্রোল ব্যবস্থা (ব্যাটল ম্যানেজমেন্ট-উইপনস কন্ট্রোল) ও মিসাইল ফায়ারিং ব্যবস্থা।
- প্রতিটি মিসাইল ফায়ারিং ব্যবস্থায় ২০টি তামির ক্ষেপণাস্ত্র সংযুক্ত থাকে।

সূত্র: প্রথম আলো।
১০,০১১.
BIMSTEC প্রতিষ্ঠার স্থান কোনটি?
  1. বাংলাদেশ
  2. শ্রীলংকা
  3. থাইল্যান্ড
  4. মিয়ানমার
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- ১৯৯৭ সালের ৬ জুন এটি প্রতিষ্ঠিত হয়।।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশে অবস্থিত।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। (ফেব্রুয়ারি, ২০২৫)
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (ফেব্রুয়ারি, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
১০,০১২.
এথেন্স ও স্পার্টার মধ্যে দীর্ঘমেয়াদি যে যুদ্ধ সংঘটিত হয়, তা ইতিহাসে কী নামে পরিচিত?
  1. মেসিডোনিয়ান যুদ্ধ
  2. পেলোপনেসিয়ার যুদ্ধ
  3. ট্রান্স আলপাইন যুদ্ধ 
  4. দ্বিতীয় পিউনিক যুদ্ধ
ব্যাখ্যা

পেলোপনেসিয়ার যুদ্ধ: 
- জ্ঞান-বিজ্ঞান, দর্শন, সাহিত্য ও রাজনীতি সর্বক্ষেত্রে বিশ্বসভ্যতায় অবিস্মরণীয় অবদান রাখা নগররাষ্ট্র এথেন্সের পতন হয় সামরিক নগররাষ্ট্র স্পার্টার কাছে।
- এথেন্স ও স্পার্টা উভয় রাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদি যে যুদ্ধ সংঘটিত হয়, তা ইতিহাসে পেলোপনেসিয়ার যুদ্ধ নামে পরিচিত।
- ৪৬০ থেকে ৪০৪ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত মোট তিনবার এই যুদ্ধ সংঘটিত হয়।
- এই যুদ্ধে দুই রাষ্ট্র পরস্পরের মিত্রদের নিয়ে জোট গঠন করে।
- এথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম ছিল 'ডেলিয়ান লীগ'।
- অপরদিকে স্পার্টা তার মিত্রদের নিয়ে যে জোট গঠন করে, তার নাম ছিল 'পেলোপনেসীয় লীগ'।
- এই মরণপণ যুদ্ধে এথেন্সের মান-মর্যাদা ও স্বাধীনতা বিলীন হয়ে যায়।
- ৩৬৯ খ্রিষ্টপূর্বাব্দে এথেন্স চলে যায় স্পার্টার অধীনে। 
- ৩৩৮ খ্রিষ্টপূর্বাব্দে মেসিডোনের (গ্রিস) রাজা ফিলিপ থিরাস দখল করে নিলে এথেন্স মেসিডোনের অধীনে চলে যায়।

অন্যান্য অপশনসমূহ, 
ক) মেসিডোনিয়ান যুদ্ধ:
রোম ও মেসিডোনিয়ার মধ্যে খ্রিস্টপূর্ব ৩য় ও ২য় শতকে সংঘটিত যুদ্ধ, যা রোমান প্রভাব গ্রীসে বিস্তারে সহায়তা করে।

গ) ট্রান্স আলপাইন যুদ্ধ:
রোমানরা আলপস পার হয়ে গল (বর্তমান ফ্রান্স) অঞ্চলে যে সামরিক অভিযান চালায় তাকে ট্রান্স-আলপাইন যুদ্ধ বলা হয়।

ঘ) দ্বিতীয় পিউনিক যুদ্ধ:
রোম ও কার্থেজের মধ্যে খ্রিস্টপূর্ব ২১৮–২০১ সালের যুদ্ধ, যেখানে কার্থেজের সেনাপতি হ্যানিবল আলপস পার হয়ে রোম আক্রমণ করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

১০,০১৩.
WHO অনুমোদিত নবম টিকা কোনটি?
  1. ক) Covax
  2. খ) Covovax
  3. গ) Novavax
  4. ঘ) Janssen
ব্যাখ্যা
- WHO অনুমোদিত নবম টিকা Covovax.
- ১৯ ডিসেম্বর, ২০২১ তারিখে বাংলাদেশে করোনা ভাইরাস টিকার বুস্টার ডোজ প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয় ।
- ১৭ ডিসেম্বর, ২০২১ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ভারতে তৈরি করােনাভাইরাসের টিকা Covovax কে জরুরি অনুমোদন দেয়।
- যুক্তরাষ্ট্রের বায়োটেক প্রতিষ্ঠান নোভাভ্যাক্সের লাইসেন্সের অধীনে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এ টিকা উৎপাদন করে।

উৎস: পত্রিকা রিপোর্ট।
১০,০১৪.
হুতি কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী?
  1. সিরিয়া
  2. ইয়েমেন
  3. লেবানন
  4. ফিলিস্তিন
ব্যাখ্যা

• হুতি বিদ্রোহী:
- এটি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী।
- হুতিদের আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ।
- স্থানীয়ভাবে তাদের হুতি বলে ডাকা হয়।
- তারা মূলত শিয়া মতবাদে বিশ্বাসী।
- ধারণা ও অনেক ক্ষেত্রে অভিযোগ করা হয়, হুতিদের সামরিক ও আর্থিক সহায়তা দেয় শিয়াপ্রধান দেশ ইরান।
- ২০১৪ সালের শুরুর দিকে ইয়েমেনের সাআদা রাজ্যের দখল নিয়ে সবার নজরে আসে হুতিরা।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১০,০১৫.
হংকং কত সালে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে?
  1. ১৯৯৪ সালে
  2. ১৯৯৫ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ১৯৯৯ সালে
ব্যাখ্যা

• হংকং:
- হংকং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
- এটি দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত।
- ১৮৪২ সালে নানকিং চুক্তির মাধ্যমে ব্রিটিশরা হংকং দ্বীপটি চীন থেকে অধিকার করে নেয়। এটি ছিল দ্বিতীয় আফিম যুদ্ধ এর ফলস্বরূপ।
- ১৯৯৭ সালে, "এক দেশ, দুই ব্যবস্থা" নীতির আওতায় হংকং চীনের কাছে হস্তান্তরিত হয়। 

⇒ ১৯৯৭ সালে, হংকং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল (SAR) হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর মানে হল যে, হংকং চীনের অংশ হলেও এটি স্বায়ত্তশাসিত এবং এতে নিজস্ব আইন এবং প্রশাসন রয়েছে।

উল্লেখ্য,
- হংকং কে কেন্দ্র করে চীনে 'এক দেশ দুই নীতি' চালু হয় ১৯৯৭ সালে এবং এই নীতি চালু থাকবে ২০৪৭ সাল পর্যন্ত।

তথ্যসূত্র: Britannica.

১০,০১৬.
Agenda 2063 কোন সংস্থা কর্তৃক প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা?
  1. জাতিসংঘ
  2. ইউরোপীয় ইউনিয়ন
  3. আফ্রিকান ইউনিয়ন
  4. IPCC
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (AU): 
- আফ্রিকান ইউনিয়ন (AU) হলো একটি আন্তঃসরকার সংস্থা, যা ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর মূল লক্ষ্য হলো আফ্রিকার দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নে গতি আনা এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রচার করা।
- সদস্য দেশ: ৫৫টি। 
- আফ্রিকান ইউনিয়ন (AU) প্রতিষ্ঠার আগে এর নাম ছিল অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি (OAU), যা ২৫ মে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- OAU আফ্রিকার মুক্তি আন্দোলনকে কূটনৈতিক সহায়তা প্রদান, সীমান্ত বিরোধ ও আঞ্চলিক সংঘাত নিরসনে মধ্যস্থতা এবং অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে গবেষণা পরিচালনা করত।
- ২০০২ সালে OAU বিলুপ্ত হয়ে তার পরিবর্তে আফ্রিকান ইউনিয়ন (AU) প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয় আদ্দিস আবাবা, ইথিওপিয়া-তে অবস্থিত।
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকার উন্নয়ন, শান্তি, এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

AU-এর লক্ষ্যসমূহ:
- আফ্রিকার দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি।
- অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা।
- আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।

এজেন্ডা ২০৬৩:
- এজেন্ডা ২০৬৩ হলো আফ্রিকান ইউনিয়ন (AU) প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার লক্ষ্য ২০৬৩ সালের মধ্যে আফ্রিকাকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও সমন্বিত মহাদেশ হিসেবে গড়ে তোলা।
- এটি ২০১৩ সালে গৃহীত হয়, আফ্রিকান ইউনিয়নের ৫০তম বার্ষিকীতে।
- এজেন্ডা ২০৬৩ আফ্রিকার নিজস্ব সম্পদ, ঐতিহ্য ও সামর্থ্যকে কাজে লাগিয়ে উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি।
- এজেন্ডা ২০৬৩ "আফ্রিকার পুনর্জাগরণ" নিশ্চিত করতে, মহাদেশীয় স্তরে সমন্বিত উন্নয়নের একটি পরিকল্পনা যা জাতীয় ও আঞ্চলিক স্তরের কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ।

মূল লক্ষ্যসমূহ: 
১. অর্থনৈতিক রূপান্তর: টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন।
২. আঞ্চলিক ঐক্য ও সংহতি: সীমান্ত জুড়ে সহযোগিতা বৃদ্ধি।
৩. শান্তি ও নিরাপত্তা: সংঘাতমুক্ত আফ্রিকা গঠন।
৪. সামাজিক উন্নয়ন: শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার উন্নত করা।
৫. ভৌত অবকাঠামো: আন্তঃআফ্রিকান যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়ন।
৬. নারী ও যুবাদের ক্ষমতায়ন: সকল স্তরে সক্রিয় অংশগ্রহণ।
৭. পরিবেশ সংরক্ষণ: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা।

প্রধান উদ্যোগ: 
- আফ্রিকান মহাসড়ক ও রেল সংযোগ।
- এয়ার ট্রান্সপোর্ট বাজার উদারীকরণ।
- পানিসম্পদ ব্যবস্থাপনা।
- গ্রিন এনার্জি প্রকল্প।

Flagship Projects: 
Integrated High Speed Train Network
African Commodities Strategy
African Continental Free Trade Area (AfCFTA)
The African Passport & Free Movement of People
Silencing the Guns by 2020
The Grand Inga Dam Project
Single African Air-Transport Market
African Economic Forum
African Financial Institutions
The Pan African e-Network
Africa Outer Space Strategy
African Virtual & e-University
Cyber Security
Great African Museum

উৎস: African Union ওয়েবসাইট। 
১০,০১৭.
প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় -
  1. ১৯৪৬ সালে
  2. ১৯৪৭ সালে
  3. ১৯৫৮ সালে
  4. ১৯৪৮ সালে
  5. ১৯৫৬ সালে
ব্যাখ্যা
আরব-ইসরাইল যুদ্ধ:

১ম আরব-ইসরাইল যুদ্ধ:
- এই যুদ্ধ সংঘটিত হয় ১৯৪৮ সালে।
- ইসরায়েল এবং আরব রাষ্ট্রসমূহ ও ফিলিস্তিনি আরব বাহিনীর গুলোর সম্মিলিত সামরিক বাহিনী মধ্যে সংঘটিত হয়।

২য় আরব-ইসরাইল যুদ্ধ:
- এই যুদ্ধ সংঘটিত হয় ১৯৫৬ সালে।

৩য় আরব ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৬৭ সালে।
- ১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করেছিল।
- এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।

৪র্থ আরব ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৭৩ সালে।
- Yom Kippur War নামে পরিচিত ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ।
- ইহুদিদের পবিত্র দিন ইয়োম কিপুরের সময় ইসরায়েল-অধিকৃত অঞ্চলে আরব জোটের অতর্কিত হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়।

উৎস: Worldatlas.com
১০,০১৮.
The country known as a super global power but has not yet elected a woman as its head of the of the government is -
  1. USA
  2. Russia
  3. Japan
  4. France
  5. all of above
ব্যাখ্যা
বিশ্বের ক্ষমতাধর যে দেশে নারী রাষ্ট্রপ্রধান ছিলনা:
- বিশ্বের ক্ষমতাধর দেশ যেমন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান প্রভৃতি কোন দেশেই কখনো নারী রাষ্ট্রপ্রধান ছিলনা।
- যুক্তরাষ্ট্রের সোয়া দুই শ বছরের ইতিহাসে মাত্র দুজন নারী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। 
- কিন্তু সর্বোচ্চ লড়াই শেষেও তারা ক্ষমতায় আসতে পারেনি।

⇒ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির (জিডিপির দিক থেকে) ২০ দেশের মধ্যে আটটি দেশ কখনো দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে কোনো নারীকে নির্বাচন করেনি।
- সুইজারল্যান্ড সর্বোচ্চ ছয়জন নারীকে সরকারপ্রধান করেছে।
- আর যুক্তরাজ্য করেছে তিনবার।
- কানাডার মতো দেশও মাত্র একবার একজন নারী সরকার প্রধান পেয়েছে, যিনি মাত্র চার মাস ক্ষমতায় ছিলেন।
- যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডসের মতো উন্নত বিশ্বের অংশীদার দেশগুলো কখনো কোনো নারী সরকারপ্রধান পায়নি।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের অধিকাংশ দেশ নারীর ক্ষমতায়ন নিয়ে সচেতন হয়েছে, এই সময়ে জাপান ৩৮জন রাষ্ট্রপ্রধান বেছে নিয়েছে, কিন্তু তাদের একজনও নারী নয়।
- ফ্রান্সে ২৫ জন সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন, সবাই পুরুষ। 
- যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, স্পেন ও জাপানের মতো দেশগুলো দুই তালিকাতেই আছে বলে সংখ্যাটি কাছাকাছি।

এছাড়াও,
- নারীর ক্ষমতায়ন ও সমতা নিয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা জাতিসংঘ ও এর অঙ্গসংগঠনগুলোর।
- কিন্তু জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্যের তিনটিই কখনো নারী নেতৃত্ব পায়নি। 
- জাতিসংঘ এখনো পর্যন্ত নারী মহাসচিব পাননি।

উৎস: i) UN Women.
ii) Independent Tv.
১০,০১৯.
'ICJ'- এর সদরদপ্তর কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) দি হ্যাগ
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা
জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত- দি হেগ, নেদারল্যান্ডস। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল কাইয়ি আহমেদ ইউসুফ, সোমালিয়া।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
১০,০২০.
চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয় কত সালে?
  1. ১৯৬৫ সালে
  2. ১৯৬৬ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৬৮ সালে
ব্যাখ্যা

• চীনের সাংস্কৃতিক বিপ্লব (Cultural Revolution):
- ১৯৬৬ সালে কমিউনিস্ট নেতা মাও সেতুং- এর আহ্বানে চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়।
- এটি ১৯৭৬ সালে সমাপ্ত হয়।
- এই বিপ্লব প্রায় ১০ বছর স্থায়ী হয়।
- সমগ্র চীনকে কমিউনিস্ট শাসনের আওতায় আনা, অর্থনৈতিক পুনর্গঠন, সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার ও কমিউনিস্ট বিরোধী ভাবধারা প্রতিহত করার জন্য এই
বিপ্লব শুরু হয়।
- চীনের সাংস্কৃতিক বিপ্লবের ফলে সমগ্র চীন ঐক্যবদ্ধ হয় এবং কমিউনিস্ট পার্টির অবস্থান দৃঢ় হয়।
- ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৯ সালের ১লা অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও সেতুং কে গণচীনের জনক বলা হয়।

উৎস: Britannica.com

১০,০২১.
BGP কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
  1. পাকিস্তান
  2. মিয়ানমার
  3. ভুটান
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
• বিজিপি (BGP) বা বর্ডার গার্ড পুলিশ মিয়ানমার-এর সীমান্তরক্ষী বাহিনী।

• বিভিন্ন দেশের সীমান্তরক্ষী বাহিনী:
- বর্ডার গার্ডস বাংলাদেশ (BGB): বাংলাদেশ।
- বিএসএফ (BSF): ভারত,
- রেঞ্জার্স: পাকিস্তান,
- ইউনাইটেড স্টেট বর্ডার পোর্টাল: যুক্তরাষ্ট্র,

উৎস: ব্রিটানিকা।
১০,০২২.
সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে দেওয়া স্বীকৃতি ফিরিয়ে নিয়েছে কোন দেশ?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) জার্মানি
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে দেওয়া স্বীকৃতি ফিরিয়ে নিয়েছে।
▪ সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকারের নেওয়া ২০১৮ সালের ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি।
▪ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, সরকার অস্ট্রেলিয়ার পূর্ববর্তী ও দীর্ঘস্থায়ী অবস্থান পুনরায় নিশ্চিত করছে যে
▪ জেরুজালেমের স্ট্যাটাস (কার নিয়ন্ত্রণে থাকবে) কী হবে, সেটি একটি চূড়ান্ত ইস্যু। এটি ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের মধ্যে যেকোনো শান্তি আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং প্রথম আলো।
১০,০২৩.
কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
  1. ডেনমার্ক
  2. বেলজিয়াম
  3. ভিয়েতনাম
  4. সুইডেন
ব্যাখ্যা
ডেনমার্ক:
- ইউরোপের উত্তর-পশ্চিমের দেশ ডেনমার্ক।
- ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ডেনমার্ক স্ক্যান্ডিনেভীয়র একটি অংশ।
- দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর কোপেনহেগেন।
- এছাড়া আরাফাস, আলব্রোগা দেশটির বৃহত্তম শহরগুলোর মধ্যে অন্যতম।
- ডেনমার্কের আয়তন ৪২,৯২৪ বর্গকিলোমিটার।
- ডেনমার্কের রাষ্ট্র ভাষা 'ডেনীয়'।
- ডেনমার্কের বর্তমান জাতীয় পতাকা ১২১৯ সাল থেকে প্রচলিত।

অন্যদিকে -
- বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস।
- ভিয়েতনামের রাজধানী হ্যানয়।
- আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান।
- সুইডেনের রাজধানী স্টকহোমে।

উৎস: Britannica.
১০,০২৪.
যুক্তরাষ্ট্রের সরবরাহ করা কোন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রথমবারের মতো রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে ইউক্রেন? [নভেম্বর - ২০২৪]
  1. ALCMS
  2. ATACMS
  3. ASM- 1
  4. ACMK- 5
ব্যাখ্যা
ATACMS ক্ষেপণাস্ত্র: 
- যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস (ATACMS) ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে।

- এটিএসিএমএস একটি দূরপাল্লার ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ৩০০ কিলোমিটার।
- এটি সলিড রকেট প্রপোলেন্ট দিয়ে চলে, যা একে দ্রুত ও নির্ভুল করে তোলে।
- এই ক্ষেপণাস্ত্র গুচ্ছবোমা বা একক উচ্চমাত্রার বিস্ফোরকসহ বিভিন্ন ওয়ারহেড বহনে সক্ষম।
- গুচ্ছবোমা ব্যবহার বড় এলাকা ধ্বংস করতে পারে, তবে এতে অবিস্ফোরিত বোমার ঝুঁকি থাকে।

উল্লেখ্য: 
- এটিএসিএমএস (ATACMS) ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে প্রথম ব্যবহৃত হয়।
- বর্তমানে এটি প্রিসাইশন স্ট্রাইক মিসাইল দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, যা আরও অত্যাধুনিক এবং ৫০০ কিলোমিটার পাল্লার। 

সূত্র: প্রথম আলো ও ডেইলি স্টার।
১০,০২৫.
জাতিসংঘ সাধারণ পরিষদে কোন সালকে ‘শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর’ হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়েছে?
  1. ২০২৫ সাল
  2. ২০২৮ সাল
  3. ২০৩০ সাল
  4. ২০৩৫ সাল
ব্যাখ্যা
শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর:
- জাতিসংঘ সাধারণ পরিষদে ২০২৫ সালকে শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা দেওয়ার জন্য একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
- প্রস্তাবটি টেকসই উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকারকে উন্নীত করে এমন একটি মূল্য হিসেবে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ও বিশ্বাসকে শক্তিশালীকরণ নিশ্চিত করার জন্য অন্তর্ভুক্তিমূলক সংলাপ এবং আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধান করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে।
- এটি সমস্ত সদস্য রাষ্ট্র, জাতিসংঘ ব্যবস্থার সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক, আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক সংস্থাগুলোর পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদেরকে যথাযথভাবে আন্তর্জাতিক বছর পালন করতে এবং শান্তি ও বিশ্বাসের সুবিধাগুলো প্রচার করতে উৎসাহিত করে।

অন্যদিকে -
- একটি পৃথক প্রস্তাবে, সাধারণ পরিষদ ১৫ নভেম্বরকে আন্তর্জাতিক সংগঠিত অপরাধের সকল প্রকারের প্রতিরোধ এবং লড়াইয়ের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে।

উৎস: ২২ মার্চ ২০২৪, The Business Standard।
১০,০২৬.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোন দেশটি OIC এর সদস্য?
  1. গায়ানা
  2. ইকুয়েডর
  3. বলিভিয়া
  4. কলম্বিয়া
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য। (সেপ্টেম্বর, ২০২৪)
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)। (সেপ্টেম্বর, ২০২৪)
- মহাসচিবের মেয়াদ- ৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
১০,০২৭.
'ভিয়েনা কনভেনশন - ১৯৬১' কী সংক্রান্ত?
  1. কূটনীতি 
  2. মানবাধিকার 
  3. যুদ্ধাপরাধ 
  4. জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা

• ভিয়েনা কনভেনশন -১৯৬১:
- চুক্তির নাম: Vienna Convention on Diplomatic Relations.
- চুক্তি অনুযায়ী, কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় স্বাগতিক দেশকে।
- গৃহীত হয়: ১৮ এপ্রিল ১৯৬১,
- কার্যকর হয়: ২৪ এপ্রিল ১৯৬৪,
- স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া,
- ভিয়েনা কনভেনশনে মোট ৫৩টি ধারা রয়েছে।
- কোনো দেশ ওইসব ধারার পরিপন্থী কাজ করলে সেটাকে ‘চুক্তির বরখেলাপ’ হিসেবে বিবেচনা করা হয়।
- ১৯৬৫ সালে ভারত ‘ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস’ চুক্তিতে সাক্ষর করে।
- বাংলাদেশ ওই চুক্তিতে সই করে ১৯৭৮ সালে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১০,০২৮.
পার্ল হারবার কী?
  1. ক) মার্কিন নৌ ও বিমান ঘাঁটি
  2. খ) ব্রিটিশ নৌ ও বিমান ঘাঁটি
  3. গ) জার্মান নৌ ও বিমান ঘাঁটি
  4. ঘ) ফরাসি নৌ ও বিমান ঘাঁটি
ব্যাখ্যা
• ১৯৪১ সালের ৭ ডিসেম্বর হাওয়াই-এর ওয়াহু দ্বীপে অবস্থিত পার্ল হারবারে মার্কিন নৌ ও বিমান ঘাঁটিতে জাপান বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়।
- ৯৪৫ সালের ১৬ জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে যুক্তরাষ্ট্র সাফল্যজনকভাবে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়।
- এর ঠিক তিন সপ্তাহ পর হিরোশিমায় পারমাণবিক বোমাবর্ষণ করা হয়।
- ১৯৪৫ সালের ২ আগস্ট যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়া পটাসডাম সম্মেলনে জাপানকে আত্মসমর্পণ করতে বললে জাপান তা প্রত্যাখ্যান করে।
- পরে ৬ ও ৯ আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমাবর্ষণ করা হয়।
- ফলে ১৪ আগস্ট (১৯৪৫) জাপান শর্তহীনভাবে আত্মসমর্পণ করে। 

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
১০,০২৯.
কত সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করেন?
  1. ক) ২০২০ সালে
  2. খ) ২০২১ সালে
  3. গ) ২০২২ সালে
  4. ঘ) ২০২৩ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ নারী ক্রিকেট দল:
- ২০০৭ সালে থাইল্যান্ডের বিপক্ষে দলটি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে।
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস পায় ২০১১ সালে। 
- ২০২১ সালে ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ নারী দল।

উৎস: ২ এপ্রিল, ২০২১, যুগান্তর। 
১০,০৩০.
যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে? (মার্চ-২০২৬)
  1. বরিস জনসন
  2. লিজ ট্রাস
  3. ঋষি সুনাক 
  4. কিয়ার স্টারমার
ব্যাখ্যা

- যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
- ২০২৪ সালে যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। 
-  নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি।
- কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন।
- সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন হয় ৩২৬ আসন।
- এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি।

উৎস: বিবিসি এবং প্রথম আলো।

১০,০৩১.
কততম কপ সম্মেলনে Green Climate Fund প্রতিষ্ঠিত হয়?
  1. ১৫ তম
  2. ১৬ তম
  3. ১৭ তম
  4. ১৮ তম
ব্যাখ্যা
GCF:
- গ্রিন ক্লাইমেট ফান্ড জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- GCF এর পূর্ণরূপ Green Climate Fund.
- সংস্থাটি ২০১০ সালে প্রতিষ্ঠা লাভ করে।
- মেক্সিকোর কানকুনে কপ-১৬ সম্মেলনে এটি প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া।

তথ্যসূত্র - গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
১০,০৩২.
'Liberty, Equality and Fraternity' কোন বিপ্লবের স্লোগান ছিল?
  1. ক) ফরাসি বিপ্লব
  2. খ) রুশ বিপ্লব
  3. গ) ভেলভেট বিপ্লব
  4. ঘ) চীনের সমাজতান্ত্রিক বিপ্লব
ব্যাখ্যা
⇨ ১৭৮৯ সালে পৃথিবী কাঁপানো ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
⇨ এই বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সের শত বছরের পুরনো রাজতন্ত্র ও সামন্তব্যবস্থা ভেঙে জনগণের অধিকার স্বীকৃত হয়।
⇨ ১৪ জুলাই ১৭৮৯ সালে বাস্তিল দূর্গে আক্রমণের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা ঘটে। বাস্তিল দূর্গ ছিলো একটি রাজকীয় কারাগার।
⇨ ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের তৎকালীন রাজা ষোড়শ লুইস - এর পতন ঘটে।
⇨ ফরাসি বিপ্লবের শ্লোগান ছিলো স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব (Liberty, Equality, Fraternity)।
⇨ নেপোলিয়ান বোনাপার্টকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়।

তথ্যসূত্র:- হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
১০,০৩৩.
কোন সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন গৃহীত হয়?
  1. ক) স্টকহোম সম্মেলন
  2. খ) রিও ডি জেনেরিও সম্মেলন
  3. গ) জোহানেসবার্গ সম্মেলন
  4. ঘ) প্যারিস জলবায়ু সম্মেলন
ব্যাখ্যা
১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।

- এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ। এতে ১৯৭ টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে।

- এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC এর উদ্যোগে Conference of Parties (CoP) বা জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজন করে আসছে।

- ১৯৯৫ সালের মার্চে জার্মানির বার্লিনে প্রথম UNFCCC (CoP) সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ২৭তম CoP অনুষ্ঠিত হয় ২০২২ সালের ০৬-২০ নভেম্বর মিশরের শারম আল শেখ অবকাশযাপন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরবর্তী ২৮তম CoP অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুরাইয়ে অনুষ্ঠিত হবে।

(তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট)
১০,০৩৪.
ব্রিকস (BRICS) কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় কোন ব্যাংক?
  1. ADB
  2. NDB
  3. IDB
  4. IMF
ব্যাখ্যা

⇒ ব্রিকস (BRICS) কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় কোন ব্যাংক- New Development Bank (NDB).

New Development Bank:

- New Development Bank (NDB) প্রথমে BRICS Development Bank নামে পরিচিত ছিল।
- এটি ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- প্রতিষ্ঠিত হয়: ৭ জুলাই, ২০১৫।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- বর্তমান সদস্য: ১১টি।
- সদস্য দেশগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর, আলজেরিয়া, উজবেকিস্তান (জুলাই ২০২৫) এবং কলম্বিয়া (জুলাই ২০২৫)। [উরুগুয়ে এখনও সম্ভাব্য সদস্য হিসেবে রয়েছে]
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- উদ্দেশ্য: BRICS সদস্য দেশসহ অন্যান্য উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের জন্য অর্থায়ন সংগ্রহ ও প্রদান করা। এটি বিশ্বব্যাংক ও IMF-এর মতো পশ্চিমা-নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের বিকল্প হিসেবে গড়ে উঠেছে, যাতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বাড়ানো যায় এবং ডলার-নির্ভরতা কমানো যায়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে New Development Bank-এর সদস্য পদ লাভ করে।

অন্যদিকে,
- ADB (Asian Development Bank): এটি একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক যার মূল লক্ষ্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দারিদ্র্য বিমোচন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন।

- ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IDB) একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক (MDB) যা সদস্য দেশ এবং বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে আমাদের সেবা প্রদানকারীদের জীবন উন্নত করার জন্য কাজ করে, যা ব্যাপকভাবে প্রভাব ফেলে।

- IMF (International Monetary Fund): আন্তর্জাতিক মুদ্রা তহবিল একটি প্রধান আন্তর্জাতিক আর্থিক সংস্থা, যা বিশ্বব্যাপী মুদ্রানীতি পর্যবেক্ষণ, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং সদস্য দেশগুলোর লেনদেনের ভারসাম্য সংকটে ঋণ সহায়তা প্রদান করে।


উৎস: New Development Bank ওয়েবসাইট।

১০,০৩৫.
Which country is also known as 'Land of Midnight Sun'?
  1. Canada
  2. Denmark
  3. Finland
  4. Norway
  5. Sweden
ব্যাখ্যা
নিশীথ সূর্যের দেশ:
- নিশীথ সূর্যের দেশ: নরওয়ে।

অন্যদিকে,
⇒  পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম -
- বজ্রপাতের দেশ: ভুটান।
- সূর্যোদয়ের দেশ: জাপান।
- নিষিদ্ধ দেশ: তিব্বত।
- শান্ত দেশ: কোরিয়া।
- সাদা হাতির দেশ: থাইল্যান্ড।
- সোনালী প্যাডোডার দেশ: মিয়ানমার।
- ধীবরের দেশ: নরওয়ে।
- হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।
- নীল নদের দেশ: মিশর।
- মরুভুমির দেশ: আফ্রিকা।
- চীর সবুজের দেশ: নাটাল (দ: অাফ্রিকা)।
- লিলি ফুলের দেশ: কানাডা।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- মেডিটেরিয়ানের দেশ: জিব্রাল্টার।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- মার্বেলের দেশ: ইতালি।
- পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।
- বহ্মদেশ: মিয়ানমার।
- দক্ষিণের গ্রেট ব্রিটেন: নিউজিল্যান্ড।
- তামার দেশ: জাম্বিয়া।
- পিরামিডের দেশ: মিশর।
- প্রাচীরের দেশ: চীন।
- ভূমিকম্পের দেশ: জাপান।
- ম্যাপল পাতার দেশ: কানাডা।

উৎস: i) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
ii) Britannica.
১০,০৩৬.
উই রিভার চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
  1. চীনে
  2. রাশিয়ায়
  3. কানাডায়
  4. যুক্তরাষ্ট্রে
ব্যাখ্যা
উই রিভার চুক্তি:
- উই রিভার চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ১৯৯৮ সালে।
- ইসরাইল ও পিএলও এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে স্বাক্ষরিত হয়।
- বিল ক্লিন্টনের মধ্যস্থতায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।

তথ্যসূত্র - Britannica.com
১০,০৩৭.
Babri Mosque of India was destroyed in the year-
  1. ক) 1992
  2. খ) 1990
  3. গ) 1993
  4. ঘ) 1994
ব্যাখ্যা
বাবরি মসজিদ:

- ১৫২৮-২৯ খ্রিষ্টাব্দে মুঘল সম্রাট জহিরউদ্দিন মুহম্মদ বাবর বাবরি মসজিদ নির্মান করেন।
- এটি ভারতের উত্তর প্রদেশের অযোধ্যা নগরীতে অবস্থিত ছিল।
- ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রবাদী হিন্দুগোষ্ঠী ঐতিহাসিক এ মসজিদটি ভেঙ্গে ফেলে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১০,০৩৮.
'মুয়াল্লিম আল সানী’ নামে কে পরিচিত?
  1. ইবনে সিনা
  2. ইবনে রুশদ
  3. আল গাজ্জালি
  4. আল ফারাবী
ব্যাখ্যা

• আল-ফারাবী:
- আল-ফারাবী মধ্যযুগীয় ইসলামি জগতে একজন প্রখ্যাত দার্শনিক হিসেবে বিশেষ মর্যাদা লাভ করেন। 
- যুক্তিবিদ্যা, দর্শন ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় তিনি অসাধারণ অবদান রাখেন।
- তিনি মুয়াল্লিম আল সানী বা দ্বিতীয় শিক্ষক নামে পরিচিত, কারণ অ্যারিস্টটলের পর তাকেই সর্বশ্রেষ্ঠ দার্শনিক হিসেবে গণ্য করা হতো।
 - ‘মুয়াল্লিম আল সানী’ উপাধি পাওয়ার আরেকটি কারণ হলো - অ্যারিস্টটলের দর্শন নিয়ে তার বিস্তৃত কাজ ও যুক্তিবিদ্যায় বিশেষ অবদান।

উল্লেখ্য,
- অ্যারিস্টটলের দর্শন ব্যাখ্যা ও বিশ্লেষণ করে মুসলিম বিশ্বে তা সহজভাবে উপস্থাপন করার জন্যই তাকে "দ্বিতীয় অ্যারিস্টটল" বলা হয়।
- তিনি এরিস্টটলের ওপর প্রায় অর্ধ-শত গ্রন্থ রচনা করেছেন এবং 
- দর্শনের ওপর প্রায় শতাধিক মূল্যবান গ্রন্থ লিখেছেন।
- তিনি এরিস্টটলের দর্শনের সাথে প্লেটোর দর্শনের সমন্বয় করে একটি সহজ ও স্পষ্ট দর্শনধারা তৈরি করেছিলেন
যা ইসলামি দর্শনচর্চাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে।

উৎস: Britannica.

১০,০৩৯.
ভিয়েতনামকে বলা হয় -
  1. Sugar Bowl of the World
  2. Land of proteas
  3. Country of copper
  4. The Tiger of Bicycle
ব্যাখ্যা
The Tiger of Bicycle:
- 'The Tiger of Bicycle' বলা হয় ভিয়েতনামকে।

⇒ ভিয়েতনাম:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভিয়েতনাম।
- দেশটিতে একদলীয় সমাজতান্ত্রিক শাসন বিদ্যমান।
- ১৯৭৫ সালে দক্ষিণ ভিয়েতনাম দখল করে সমাজতান্ত্রিক উত্তর ভিয়েতনাম।
- এর মাধ্যমে একক সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ দেশটি।
- রাষ্ট্রীয় নাম: সোশালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম।
- রাজধানী: হ্যানয়।
- বৃহত্তম নগরী: হো চি মিন শহর।
- ভাষা: ভিয়েতনামিজ।
- মুদ্রা: ভিয়েতনামি ডং।

অন্যদিকে,
- Sugar Bowl of the World: কিউবা।
- Land of proteas: দক্ষিণ আফ্রিকা।
- Country of copper: জাম্বিয়া।

উৎস: Britannica.
১০,০৪০.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর সদস্য কয়টি?
  1. ক) ১৯৩ টি
  2. খ) ১৮৭ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ৬ টি
ব্যাখ্যা

- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO-World Meteorological Organization) সদস্য ১৯৩টি এর মধ্যে ১৮৭টি দেশ এবং ৬ টি অঞ্চল।
- সর্বশেষ সদস্য - অ্যান্ডোরা।
- এটি ১৯৫০ সালের ২৩শে মার্চ প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।

তথ্যসূত্র - WMO এর অফিসিয়াল ওয়েবসাইট।

১০,০৪১.
বাংলাদেশ প্রথমবারের মতো যে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন -
  1. UNEF
  2. UNIKOM
  3. UNSMIS
  4. UNIIMOG
ব্যাখ্যা

UNIIMOG:
- UNIIMOG-এর পূর্ণরূপ: UNITED NATIONS IRAN-IRAQ MILITARY OBSERVER GROUP.
- জাতিসংঘ ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ (UNIIMOG)।
- ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধ বন্ধে জাতিসংঘ United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) প্রেরণ করে।

উল্লেখ্য,
- সর্বপ্রথম বাংলাদেশ ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠায়।
- ১৯৮৮ সালে বাংলাদেশ দুটি অপারেশনে অংশগ্রহণ করে, একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
- বাংলাদেশ প্রথমবারের মতো ১৯৮৮ সালে UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে।

অন্যদিকে, 
- UNEF-এর পূর্ণরূপ: United Nations Emergency Force. এটি সুয়েজ সংকট সমাধানের জন্য গঠিত হয়েছিল।
- UNIKOM-এর পূর্ণরূপ: United Nations Iraq-Kuwait Observation Mission.
- UN Supervision Mission in Syria (UNSMIS).

উৎস: UN Peacekeeping ওয়েবসাইট।

১০,০৪২.
বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF- এর সভাপতি ছিল? [নভেম্বর, ২০২৪]
  1. মার্শাল আইল্যান্ড
  2. মালদ্বীপ
  3. গ্রানাডা
  4. বাহাম
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

বাংলাদেশের CVF- এর সভাপতির পূর্বে মার্শাল আইল্যান্ড CVF- এর সভাপতি ছিল।

CVF:
- CVF-এর পূর্ণরূপ: Climate Vulnerable Forum.
- এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনজনিত এবং ক্ষতিগ্রস্থ দেশসমূহের একটি সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৯ সালে।
- সদস্য: ৭০টি।
- বর্তমান সভাপতি: ঘানা।

উৎস: Climate Vulnerable Forum ওয়েবসাইট।
১০,০৪৩.
আসিয়ান জোটের সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) ফিলিপাইন
  2. খ) কম্বোডিয়া
  3. গ) লাওস
  4. ঘ) ব্রুনাই
ব্যাখ্যা

৪০ ও ৪১ তম আসিয়ান সম্মেলন ২০২২:
-০৮ থেকে ১৩ নভেম্বর, ২০২২  কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনুষ্ঠিত হয়।
- করোনা মহামারির কারণে চলতি বছর আসিয়ানের ৪০ ও ৪১তম সম্মেলন একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। 
- ৩৮তম ও ৩৯তম আসিয়ান সামিট ব্রুনাইয়ের বন্দর সেরি বেগওয়ানে ২০২১ সালের ২৬-২৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। প্রথম আসিয়ান সামিট ১৯৭৬ সালের ২৩-২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

- ASEAN (Association of Southeast Asian Nations):
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৫টি দেশ (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড)।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।

উৎস:- আসিয়ানের ওয়েবসাইট।

১০,০৪৪.
প্রথম ভার্সাই চুক্তির পক্ষদ্বয়-
  1. ক) যুক্তরাজ্য ও ফ্রান্স
  2. খ) জার্মানি ও যুক্তরাজ্য
  3. গ) যুক্তরাজ্য ও রাশিয়া
  4. ঘ) যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
৩ সেপ্টেম্বর, ১৭৮৩ সালে স্বাক্ষরিত হয় প্রথম ভার্সাই চুক্তি। এই চুক্তির পক্ষদ্বয় ছিল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ফ্রান্সের ভার্সাই নগরীতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে ব্রিটেন যুক্তরাষ্ট্রকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১০,০৪৫.
'UNDP' প্রধানের পদ কোনটি?
  1. প্রশাসক
  2. প্রেসিডেন্ট
  3. মহাসচিব
  4. মহাপরিচালক
ব্যাখ্যা
UNDP:
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- UNDP পূর্ণরূপ United Nations Development Programme.
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রধানের পদ: প্রশাসক।
- বর্তমান প্রশাসক: অসিম স্টেইনার। (জুন, ২০২৫)
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

বি.দ্র: প্রতিষ্ঠা সালের ক্ষেত্রে অপশন বিবেচনায় উত্তর করতে হবে যদি অপশনে ১৯৬৫ এবং ১৯৬৬ থাকে তাহলে ১৯৬৫ উত্তর করতে হবে। আর যে কোন একটি থাকলে সেটি উত্তর হবে।

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।
১০,০৪৬.
'লিগনোস্যাট' কী?
  1. কৃত্রিম উপগ্রহ
  2. যুদ্ধ জাহাজ
  3. করিডোর
  4. ওয়েবব্রাউজার
ব্যাখ্যা
‘লিগনোস্যাট’
- কাঠের তৈরি অদ্ভুত রকমের এক কৃত্রিম উপগ্রহ তৈরি করেছেন জাপানি বিজ্ঞানীরা।

- এটি মূলত কাঠের তৈরি একটি ছোট আকারের কৃত্রিম উপগ্রহ।
- উপগ্রহটির নাম দেওয়া হয়েছে ‘লিগনোস্যাট’। 
-  কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। 
- কাঠের তৈরি উপগ্রহটি তৈরিতে কাজ করেছে কিয়োটো বিশ্ববিদ্যালয় ও কাঠের বাড়ি-আসবাব তৈরির প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি।

সূত্র : দ্য গার্ডিয়ান।
১০,০৪৭.
'জে-৩৬' কোন দেশের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান?
  1. চীন
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. ভারত
ব্যাখ্যা

জে-৩৬:
- 'জে-৩৬' একটি চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান।
- এটি চীনের সামরিক বাহিনীর একটি নতুন বিমান,
- এটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর মাধ্যমে প্রথম পরিচিতি লাভ করে।
- স্টেলথ প্রযুক্তি রয়েছে, যা রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম।
- বি-২১ রাইডার বোমারু বিমানের মতো দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য তৈরি।
- বিমানটির ৪৫ হাজার কেজি পর্যন্ত ভার বহন করতে সক্ষম।

সূত্র: প্রথম আলো। 

১০,০৪৮.
BIMSTEC প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা

• BIMSTEC:
- BIMSTEC -এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭।
- সদস্য: ৭টি।(নভেম্বর, ২০২৫)।
- সদস্য সমূহ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, মায়ানমার ও নেপাল।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি; বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রা মানি পান্ডে।(নভেম্বর, ২০২৫))।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

১০,০৪৯.
জিব্রাল্টার কোন দেশের ওভারসিজ টেরিটরি?
  1. অস্ট্রেলিয়া
  2. মরক্কো
  3. যুক্তরাজ্য
  4. পর্তুগাল
ব্যাখ্যা

জিব্রাল্টার:
- জিব্রাল্টার হলো যুক্তরাজ্যের (United Kingdom) বা ব্রিটিশ ওভারসিজ টেরিটরি।
- এটি ভূমধ্যসাগরের প্রবেশপথে আইবেরিয়ান উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত।
- এর উত্তরে স্পেনের আন্দালুসিয়ার সাথে সীমান্ত রয়েছে।

⇒ জিব্রাল্টার নামটি নেওয়া হয়েছে আরবি জবাল তারিক বা তারিকের পাহাড় থেকে। 
- ১৭০৪ সালে স্পেনের কাছ থেকে জ্রিব্রাল্টার দখল করে ব্রিটিশরা।
- এর পর থেকেই অঞ্চলটি ব্রিটিশদের দখলে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি রয়েল নেভির গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল।

⇒ ওভারসিজ টেরিটরি:
- ওভারসিজ টেরিটরি (Overseas Territory) হলো এমন একটি ভৌগোলিক অঞ্চল যা একটি সার্বভৌম দেশ থেকে অনেক দূরে অবস্থিত এবং সেই দেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ ও এখতিয়ারের অধীনে থাকে, কিন্তু মূল ভূখণ্ডের অংশ নয়।
- এগুলোর নিজস্ব সরকার ও স্বায়ত্তশাসন থাকতে পারে, তবে প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি সাধারণত নিয়ন্ত্রণকারী দেশের হাতে থাকে।
- ১৪টি ব্রিটিশ ওভারসিজ টেরিটরিগুলো হলো: অ্যাঙ্গুইলা, বারমুডা, ব্রিটিশ অ্যান্টার্কটিক টেরিটরি, ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চল, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, কেম্যান দ্বীপপুঞ্জ, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, জিব্রাল্টার, মন্টসেরাট, পিটকেয়ার্ন দ্বীপপুঞ্জ, সেন্ট হেলেনা, অ্যাসেনশন ও ট্রিস্তান দা কুনহা, দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, আক্রোটিরি ও ধেকেলিয়া সার্বভৌম সামরিক ঘাঁটি, এবং টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জ।

উৎস:  Britannica.

১০,০৫০.
World Tourism Day -
  1. 16 August
  2. 27 September
  3. 8 March
  4. 9 June
ব্যাখ্যা
• UNWTO:
- জাতিসংঘের পর্যটন সংস্থা (UNWTO)
- UNWTO এর পূর্ণরুপ-United Nations World Tourism Organization
- উদ্দেশ্য- পর্যটনের ভূমিকা সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করা। 
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- বিশ্ব পর্যটন দিবস পালন করে (UNWTO)
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে- ১৯৪৬ সালে।
- সদর দপ্তর- মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে।
- বর্তমান সদস্য- ১৫৯ টি।
- সহযোগী সদস্য-৬ টি।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNWTO)
১০,০৫১.
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বর্তমান কোন দেশে অবস্থিত?
  1. ইরান
  2. সিরিয়া
  3. লেবানন
  4. ইরাক
ব্যাখ্যা
• ব্যাবিলনীয় সভ্যতা:
- পৃথিবীতে প্রথম লিখিত আইনের উদ্ভব হয় এই সভ্যতার সময়ে।
- ব্যাবিলনীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান হল - আইন প্রণয়ন ও সংকলন।
- পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গিয়েছে ব্যাবিলনের উত্তরে গাথুর শহরে।
- এটি ছিল ভ্রমণকারীদের পথনির্দেশক মানচিত্র।
- পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতা যা - "Code of Hammurabi' নামে পরিচিত।
- এটি থেকে ধারনা করা হয় পৃথিবীর আদি মানচিত্রব্যাবিলনীয়রা অঙ্কন করেছিলো।
- ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বর্তমান ইরাকে অবস্থিত।
- এটি পৃথিবীর অন্যতম সপ্তম আশ্চর্যের একটি।
- খ্রিস্টপূর্ব ৭ম শতকে নব্য ব্যাবিলনীয় সভ্যতার সময় রাজা নেবুচাদনেজার তার রাণীর সন্তুষ্টির জন্যে এটি নির্মাণ করেন।
- ব্যাবিলন নগরের দেয়ালের উপর মনোরম এই বাগানটি তৈরি করা হয়।
- জ্যোতির্বিদ্যার উন্নয়ন ঘটিয়ে চাঁদ পর্যবেক্ষণের জন্য ব্যাবিলনীয়রা চন্দ্রপঞ্জিকা তৈরি করেছিল।
- যদিও আধুনিক ও পূর্ণাঙ্গ মানচিত্র গ্রীকরা প্রথম অঙ্কন করে।
- হাম্বুরাবির মৃত্যুর পর ব্যবলনীয় সভ্যতা তার প্রভাবের সাথে খুব বেশী দিন টিকতে পারে নি।

উৎস: ব্রিটানিকা।
১০,০৫২.
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
  1. মার্টিন লুথার কিং
  2. জর্জ ওয়াশিংটন
  3. জন এফ কেনেডি
  4. আব্রাহাম লিংকন
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- মার্কিন যুক্তরাষ্ট্র ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। এই দিনটি যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
- যুক্তরাষ্ট্রে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। সর্বশেষ অঙ্গরাজ্য ছিল হাওয়াই। পতাকায় ৫০টি তারা রয়েছে, যা প্রতিটি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করে।
- যুক্তরাষ্ট্রের আইনসভা হচ্ছে কংগ্রেস, এটি দ্বিকক্ষ বিশিষ্ট। কংগ্রেসের নিম্নকক্ষ হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ হলো সিনেট পরিষদ।
- বর্তমান প্রেসিডেন্ট, জো বাইডেন, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, যিনি কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় ফ্রান্স। ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন, যিনি ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলোপ করেন। আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট।

সূত্র - Britannica.com
১০,০৫৩.
১৭৮৩ সালে স্বাক্ষরিত 'প্যারিস চুক্তি'তে যুক্তরাষ্ট্রের পক্ষে নিচের কে স্বাক্ষর করেন?
  1. ক) জন জে
  2. খ) জন এডামস
  3. গ) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
  4. ঘ) উপরের সকলেই
ব্যাখ্যা

১৭৭৮ সাল থেকে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের Continental Congress - এর প্রতিনিধিরা শান্তি আলোচনা শুরু করে।
এই প্রতিনিধি দলের সদস্য ছিলেন - জন এডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন জে, থমাস জেফারসন ও হেনরি লরেন্স।
১৭৮২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে ঐক্যমত্যে পৌঁছান এবং চুক্তির খসড়া প্রস্তুত করেন।
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ৩ সেপ্টেম্বর, ১৭৮৩ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্যারিস, ফ্রান্স।
- স্বাক্ষরিত চুক্তির সংখ্যা - ৪টি
যুক্তরাষ্ট্রের পক্ষে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন এডামস ও জন জে এবং যুক্তরাজ্যের পক্ষে প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন চুক্তিটিতে স্বাক্ষর করেন।
উৎসঃ History.com ও Live MCQ Content (Upcoming)

১০,০৫৪.
গ্রীক সভ্যতার দুটি প্রধান ধারা কোনটি?
  1. মিনোয়ান ও মাইসিনীয়
  2. রোমান ও ইজিয়ান
  3. এথেন্স ও স্পার্টা
  4. ট্রয় ও থিবস
ব্যাখ্যা

গ্রীক সভ্যতা (Greek Civilization):
- গ্রিসের প্রধান সভ্যতাটি মূলত এজিয়ান সাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বলে একে 'এজিয়ান সভ্যতা'ও বলা হয়।
- এর দুটি প্রধান ধারা ছিল মিনোয়ান (ক্রিট দ্বীপ) এবং মাইসিনীয় (মূল ভূখণ্ড)।
• হোমারের মহাকাব্য: বিখ্যাত  কবি হোমারের 'ইলিয়াড' ও 'ওডিসি' মহাকাব্য দুটিতে এই প্রাচীন গ্রীক বীরত্ব, ট্রোজান যুদ্ধ এবং সভ্যতার কাহিনী বর্ণিত আছে।
• নগর রাষ্ট্র (City States): গ্রিস অসংখ্য পাহাড় ও উপত্যকায় বিভক্ত থাকায় সেখানে কোনো একক সাম্রাজ্যের পরিবর্তে ছোট ছোট 'নগর রাষ্ট্র' বা 'পলিস' গড়ে উঠেছিল। এথেন্স ও স্পার্টা ছিল এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বী।

• এথেন্সকে বিশ্বের 'গণতন্ত্রের সূতিকাগার' বলা হয়।
- এথেন্সের বিপরীতে স্পার্টা ছিল একটি কঠোর সামরিক রাষ্ট্র। তাদের শিক্ষা ও জীবনযাত্রার মূল লক্ষ্যই ছিল দক্ষ সৈনিক তৈরি করা।
- গ্রীকরা স্থাপত্যে অসামান্য দক্ষতা দেখিয়েছিল। এথেন্সের অ্যাক্রোপলিসে অবস্থিত 'পার্থেনন' মন্দিরটি তাদের স্থাপত্যকলার শ্রেষ্ঠ নিদর্শন।

এছাড়াও,
• গ্রীকরা আধুনিক দর্শনের ভিত্তি স্থাপন করে। সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলের দর্শন আজও বিশ্বজুড়ে পঠিত। এছাড়া পীথাগোরাস (গণিত) এবং হিপোক্রেটিসকে (চিকিৎসা বিজ্ঞান) তাদের শ্রেষ্ঠ অবদানের জন্য স্মরণ করা হয়।
- খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দে অলিম্পিয়া নামক স্থানে দেবতাদের রাজা 'জিউস'-এর সম্মানে প্রথম অলিম্পিক গেমস শুরু হয়।
- গ্রীকরা বহু ঈশ্বরে বিশ্বাসী ছিল। প্রধান দেবতাদের মধ্যে ছিলেন জিউস (আকাশ ও বিদ্যুৎ), অ্যাপোলো (সূর্য), অ্যাথেনা (প্রজ্ঞা) এবং পসাইডন (সমুদ্র)।

• পেরিক্লিসের স্বর্ণযুগ: পেরিক্লিসের শাসনকালকে গ্রীক ইতিহাসের 'স্বর্ণযুগ' বলা হয়। এই সময়েই সাহিত্য, শিল্পকলা এবং বিজ্ঞানের চরম বিকাশ ঘটে।
- মহাবীর আলেকজান্ডারের দিগ্বিজয়ের ফলে গ্রীক সংস্কৃতি প্রাচ্যের (মিশর ও পারস্য) সংস্কৃতির সাথে মিশে যায়, যা 'হেলেনিস্টিক সংস্কৃতি' নামে পরিচিত।

উৎস: ব্রিটানিকা এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত ‍বিশ্ববিদ্যালয়।

১০,০৫৫.
Which country is situated in South America?
  1. ক) Sao Tome and Principe
  2. খ) Suriname
  3. গ) Madagascar
  4. ঘ) Cape Verde
ব্যাখ্যা
• দক্ষিণ আমেরিকা (South America): 
- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা। 
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির । 
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান আকাঙ্কাগুয়া। 
- দক্ষিণ আমেরিকা মহাদেশ ১৪টি দেশ নিয়ে গঠিত। 
- এর মধ্যে আয়তনে বৃহত্তম ব্রাজিল এবং ক্ষুদ্রতম সুরিনাম। 
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত। 
- দক্ষিণ আমেরিকার দীর্ঘতম এবং পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান। 
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে ‘চির বসন্তের দেশ' বলা হয়। 
- নিরক্ষরেখা দেশটির উপর দিয়ে অতিক্রম করেছে। 

সূত্র: ভূগোল ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও World Atlas।
১০,০৫৬.
Stephen Hawking is best known for the study of?
  1. Comet
  2. Galaxy
  3. Quasars
  4. Black Holes
ব্যাখ্যা
• স্টিফেন হকিং ব্ল্যাক হোলের গবেষণার জন্য সবচেয়ে বেশি পরিচিত।

স্টিফেন হকিং:
- তিনি ৮ জানুয়ারী, ১৯৪২ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন।
- ১৭ বছর বয়সে তিনি অক্সফোর্ডের ইউনিভার্সিটি কলেজে ভর্তি হন। তিনি গণিত অধ্যয়ন করতে চেয়েছিলেন, কিন্তু পদার্থবিদ্যা অধ্যয়ন অবলম্বন. তিনি পিএইচডি করেছেন।
- তিনি ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের লুকাসিয়ান অধ্যাপক হিসাবে অধিষ্ঠিত ছিলেন।
- ১৯৭০ সালে, ডক্টর হকিং ব্ল্যাক হোলের বৈশিষ্ট্য নিয়ে কাজ শুরু করেন।
- তার গবেষণার ফলস্বরূপ, এটি ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে ব্ল্যাক হোল স্পেকট্রামের এক্স-রে থেকে গামা-রে পরিসরে বিকিরণ নির্গত করে।
- তিনি এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম অ্যান্ড ব্ল্যাক হোলস এবং বেবি ইউনিভার্স এবং অন্যান্য প্রবন্ধের মতো বইও লিখেছেন।

তথ্যসূত্র - নাসা অফিসিয়াল ওয়েবসাইট।
১০,০৫৭.
কোন সংস্থাটি ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়?
  1. আন্তর্জাতিক শ্রম সংস্থা
  2. আন্তর্জাতিক তাপবিদ্যুৎ সংস্থা
  3. বিশ্ব বাণিজ্য সংস্থা
  4. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ব্যাখ্যা

ILO:
- আইএলও (ILO) বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক শ্রম সংস্থা। 
- এটি ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- এটি ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- আইএলও এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত এবং বর্তমানে এর সদস্য সংখ্যা ১৮৭টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন আইএলওর সদস্যপদ লাভ করে।
- আইএলও ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

সূত্র: ILO ওয়েবসাইট।

১০,০৫৮.
ভিয়েনা কনভেনশনের চুক্তি কার্যকর হয় কত সালে?
  1. ১৯৮০ সালে
  2. ১৯৮৫ সালে
  3. ১৯৮৮ সালে
  4. ১৯৮৯ সালে
ব্যাখ্যা
- ভিয়েনা কনভেনশন হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন।
- ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায় চুক্তিটি গৃহীত হয় এবং কার্যকর হয় ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর।
- এর পুরো নাম - Vienna Convention for the Protection of the Ozone Layer.

Source: LiveMCQ Lecture.
১০,০৫৯.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ-
  1.  ১ মাস
  2. ৩ মাস
  3. ২ বছর
  4. ৪ বছর
ব্যাখ্যা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ:
- এর অন্য নাম স্বস্তি পরিষদ।
- নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫ টি।
- এর স্থায়ী সদস্য ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফান্স, রাশিয়া, চীন),
- অস্থায়ী সদস্য ১০ টি (২ বছরের জন্য নির্বাচিত)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ ১ মাস।
- ১৯৬৫ সালের আগ পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য ছিল ১১ টি (৫ টি স্থায়ী ও ৬ টি অস্থায়ী)।
- নিরাপত্তা পরিষদের সিন্ধান্ত গ্রহনের জন্য ৯ টি সদস্যের সম্মতি প্রয়োজন (৫ টি স্থায়ী ও ৪ টি অস্থায়ী)।
- ভেটো ক্ষমতা রয়েছে ৫ টি স্থায়ী সদস্যের।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

১০,০৬০.
১ম বিশ্বযুদ্ধে "অক্ষশক্তির" দেশ নিচের কোনটি?
  1. রাশিয়া
  2. বুলগেরিয়া
  3. বেলজিয়াম
  4. ফ্রান্স
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধ:
- অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যান্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।

⇒ যুদ্ধে অক্ষ শক্তিজোট:
- জার্মান, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া

⇒ মিত্রশক্তি জোট:
- রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র।

⇒ যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।

তথ্যসূত্র - Britannica.com & History.com

১০,০৬১.
বলশেভিক বিপ্লব কার নেতৃত্বে হয়েছিল?
  1. আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি
  2. কার্ল মার্কস
  3. ভ্লাদিমির লেনিন
  4. মিখাইল গর্ভাচেভ
ব্যাখ্যা
• বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে - রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন - ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

উল্লেখ্য,
• ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে - রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন - আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।

উৎস: হিস্টোরি ও ব্রিটানিকা.কম।
১০,০৬২.
বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণে 'বাসেল কনভেনশন' গৃহীত হয় কবে? 
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৯২ সালে 
  3. ১৯৯৭ সালে 
  4. ২০০০ সালে 
ব্যাখ্যা

• বাসেল কনভেনশন: 
- বাসেল কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি ।
- যা বিপজ্জনক বর্জ্য এবং অন্যান্য ধরনের বর্জ্যের এক দেশ থেকে অন্য দেশে, বিশেষ করে উন্নত দেশ থেকে অনুন্নত বা উন্নয়নশীল দেশে, স্থানান্তর ও ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করে।
- সম্পূর্ণ নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal
- গৃহীত হয়: ২২ মার্চ ১৯৮৯ সালে।
- কার্যকর হয়: ৫ মে ১৯৯২ সালে। 
- স্থান: বাসেল, সুইজারল্যান্ড ।

• উদ্দেশ্য: 
- বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক পরিবহন নিয়ন্ত্রণ করা।
- বিপজ্জনক বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করা।
- পরিবেশ ও মানব স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা।

উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৯৩ সালে বাসেল কনভেনশনে যোগ দেয়।

তথ্যসূত্র: Basel Convention ওয়েবসাইট। 

১০,০৬৩.
অলিম্পিক রিংগুলির রঙ কীসের প্রতিনিধিত্ব করে?
  1. দেশ
  2. মহাদেশ
  3. মহাসাগর
  4. পাঁচ তারকা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
- পাঁচটি অলিম্পিক রিং বিশ্বের পাঁচটি জনবহুল মহাদেশের প্রতিনিধিত্ব করে তবে, জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে, অলিম্পিক রিংগুলির রঙ কোনও মহাদেশের প্রতিনিধিত্ব করে না।

অলিম্পিক পতাকার ইতিহাস:

- ১৯১৪ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) যখন প্যারিসে তাদের ২০তম বার্ষিক সভা আয়োজন করে, তখন প্রথমবারের মতো অলিম্পিক পতাকা প্রদর্শিত হয়।
- ফরাসি শিক্ষাবিদ পিয়েরে, ব্যারন দে কুবের্তিন, যিনি আধুনিক অলিম্পিক আন্দোলনের প্রতিষ্ঠাতা, এই পতাকার নকশা তৈরি করেন।
- পাঁচটি সংযুক্ত বৃত্ত পাঁচটি অঞ্চলের প্রতীক, যেখানে অলিম্পিক আন্দোলন সক্রিয় ছিল।
- সাধারণভাবে মনে করা হয় যে এই বৃত্তগুলো নির্দিষ্ট মহাদেশের প্রতিনিধিত্ব করে, কিন্তু প্রকৃতপক্ষে এর রঙ কোনো নির্দিষ্ট মহাদেশের সাথে সম্পর্কিত নয়।
- রঙের ব্যাখ্যা: কুবের্তিন ব্যাখ্যা করেছিলেন যে এই পাঁচটি রঙ ও সাদা রঙ তখনকার বিশ্বে থাকা সকল জাতীয় পতাকার রঙের অন্তর্ভুক্ত ছিল।
- অলিম্পিক পতাকা আধুনিক ক্রীড়া সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে।

- The Olympic Rings' colours do not represent any continent. [olympics.com]

উৎস: olympics.com
Britannica.
১০,০৬৪.
অটোয়া চুক্তি অনুযায়ী, সদস্য দেশগুলোকে কত বছরের মধ্যে মজুদকৃত স্থলমাইন ধ্বংস করতে হবে?
  1. ৪ বছরের মধ্যে
  2. ৫ বছরের মধ্যে
  3. ৮ বছরের মধ্যে
  4. ১০ বছরের মধ্যে
ব্যাখ্যা

অটোয়া চুক্তি:
- এর আরেক নাম স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি (Anti-Personnel Landmines Convention)।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে।
- কার্যকর হয়: ১ মার্চ, ১৯৯৯ সালে।
- স্বাক্ষরের স্থান: অটোয়া, কানাডা।
- স্বাক্ষরকারী দেশ: ১৬৪টি।
- এর উদ্দেশ্য হলো Anti-Personnel Landmines বা স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও পরিবহন নিষিদ্ধ।

⇒ অটোয়া চুক্তি অনুযায়ী, সদস্য দেশগুলোকে চুক্তি কার্যকর হওয়ার ৪ বছরের মধ্যে তাদের মজুদকৃত স্থলমাইন ধ্বংস করতে হবে এবং ১০ বছরের মধ্যে মাটির খনি ধ্বংস করতে হবে।
- ধ্বংসের বাধ্যবাধকতা পূরণের জন্য দেশগুলি ১০ বছর পর্যন্ত নবায়নযোগ্য সম্প্রসারণের অনুরোধ করতে পারে।

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান এবং রাশিয়াসহ কিছু গুরুত্বপূর্ণ ল্যান্ডমাইন উৎপাদক এবং ব্যবহারকারী দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেনি।
- বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করে: ৭ মে, ১৯৯৮ সালে। চুক্তি অনুমোদন করে: ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।

১০,০৬৫.
কোন দেশটির আইনসভা এককক্ষ বিশিষ্ট?
  1. পাকিস্তান
  2. ভুটান
  3. ইরান
  4. মিয়ানমার
ব্যাখ্যা

এককক্ষ বিশিষ্ট আইনসভা:
• ইরান: মজলিস/ অ্যাসেম্বলি,
• ইরাক: মজলিস আল-নওয়াব আল-ইরাকি,
​• সৌদি আরব: মজলিস-এ-শূরা,
• ফিনল্যান্ড: এসডুস্কুন্টা,
​• ডেনমার্ক: ফোকেটিং,
• সুইডেন: রিকসড্যাগ,
​- চীন: ন্যাশনাল পিপলস কংগ্রেস।
​• বাংলাদেশ: জাতীয় সংসদ,
​• মালদ্বীপ: মজলিস/ পার্লামেন্ট,
• ইসরাইল: নেসেট/ অ্যাসেম্বলি,
• ইউক্রেন: ভারখোরনা রাডা,

​⇒ দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা:
​• পাকিস্তান: মজলিস-এ- শূরা (উচ্চকক্ষ: সিনেট, নিম্ন কক্ষ: ন্যাশনাল অ্যাসেম্বলি),
​• ভুটান: পার্লামেন্ট (উচ্চকক্ষ: ন্যাশনাল কাউন্সিল, নিম্ন কক্ষ: ন্যাশনাল অ্যাসেম্বলি),
​• মিয়ানমার: ইউনিয়ন অ্যাসেম্বলি (উচ্চকক্ষ: ন্যাশনাল অ্যাসেম্বলি, নিম্ন কক্ষ: পিপলস অ্যাসেম্বলি)।

উৎস: Britannica.

১০,০৬৬.
ওপেন বলকান এর অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি?
  1. আলবেনিয়া
  2. কসোভো
  3. উত্তর মেসিডোনিয়া
  4. সার্বিয়া
ব্যাখ্যা
বলকান রাষ্ট্র:
- বলকান রাষ্ট্রগুলি হলো ইউরোপের দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি গ্রুপ, যা বলকান উপদ্বীপে অবস্থিত।
- এই অঞ্চলে একাধিক দেশের সমষ্টি রয়েছে, এবং এগুলির মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক, জাতিগত এবং ঐতিহাসিক বৈচিত্র্য রয়েছে।
- ওপেন বলকান হল বলকান অঞ্চলের তিনটি সদস্য রাষ্ট্রের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক অঞ্চল, যেগুলি হল আলবেনিয়া , উত্তর মেসিডোনিয়া এবং সার্বিয়া ।

বলকান রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:
- আলবেনিয়া
- বসনিয়া ও হেরজেগোভিনা
- বুলগেরিয়া
- ক্রোয়েশিয়া
- কসোভো
- মন্টেনেগ্রো
- উত্তর মেসিডোনিয়া
- রোমানিয়া
- সার্বিয়া
- স্লোভেনিয়া
- গ্রীস ও তুরস্ক ভৌগোলিকভাবে আংশিক বলকান অঞ্চলে অবস্থিত

উৎস: Britannica
Open Balkan ওয়েবসাইট।
১০,০৬৭.
আটলান্টিক সনদে ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে?
  1. ডি রুজভেল্ট
  2. উইনস্টন চার্চিল
  3. রানী দ্বিতীয় এলিজাবেথ
  4. টনি ব্লেয়ার
ব্যাখ্যা

আটলান্টিক সনদ:
- ১৪ আগস্ট, ১৯৪১ সালে স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরের স্থান: আটলান্টিক মহাসাগর।
- পক্ষসমূহ: যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
- উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা।
- এর ফলে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কর্তৃক স্বাক্ষরিত হয় এই সনদ।
- ৮ দফার এই সনদ স্বাক্ষরিত হয় উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অব ওয়েলস নামক একটি যুদ্ধ জাহাজে।

উৎস: ব্রিটানিকা।

১০,০৬৮.
Who is the current Prime Minister of Ukraine?
  1. ক) Jacinda Ardern
  2. খ) Volodymyr Zelenskyy
  3. গ) Denys Shmyhal
  4. ঘ) Rishi Sunak
ব্যাখ্যা
• Ukraine এর প্রধানমন্ত্রীর নাম - Denys Shmyhal
• Ukraine এর প্রেসিডেন্টের নাম - Volodymyr Zelenskyy
• UK  এর প্রধানমন্ত্রীর নাম - Rishi Sunak
• New Zealand এর প্রধানমন্ত্রীর নাম - Jacinda Ardern

সূত্র: ব্রিটানিকা।
১০,০৬৯.
নিচের কোন দেশটি BENELUX এর সদস্য নয়?
  1. বেলজিয়াম
  2. নেদারল্যান্ডস
  3. লুক্সেমবার্গ
  4. নরওয়ে
ব্যাখ্যা
• বেনেলাক্স: 
- পশ্চিম ইউরোপের ৩ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগীতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- এর পূর্ণনাম - ‘Benelux Economic Union’।    
- প্রতিষ্ঠা:- চুক্তি স্বাক্ষর - ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল (The Treaty of the Benelux Economic Union)।
- চুক্তি কার্যকর:- ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা:- ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)। 
- সদরদপ্তর:- ব্রাসেলস, বেলজিয়াম। 
- নরওয়ে  বেনেলাক্সের সদস্য দেশ নয়। 

উৎস: ব্রিটানিকা।
১০,০৭০.
ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছিল-
  1. ক) ১৯৮৫ সালে
  2. খ) ১৯৮০ সালে
  3. গ) ১৯৮৩ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
ব্যাখ্যা

বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত ৩টি বিশ্ব ঐতিহ্য রয়েছে।
যথা -
১. ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট -- ১৯৮৫ (৩২১ - তম)
২. পাহাড়পুর বৌদ্ধ বিহার, নওগাঁ -- ১৯৮৫ (৩২২ - তম)
৩. সুন্দরবন -- ১৯৯৭ (৭৯৮ - তম)

উৎসঃ ইউনেস্কো ওয়েবসাইট।

১০,০৭১.
BIMSTEC এর প্রতিষ্ঠার স্থান কোনটি?
  1. মিয়ানমার
  2. বাংলাদেশ
  3. ভারত
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (মে, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
১০,০৭২.
নিম্নের কোন সংস্থাটি নোবেল পুরস্কার লাভ করে নি?
  1. ক) IAEA
  2. খ) UNICEF
  3. গ) WIPO
  4. ঘ) ILO
ব্যাখ্যা

ILO - ১৯৬৯ সালে, UNICEF - ১৯৬৫ সালে এবং IAEA - ২০০৫ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO) - নোবেল পুরস্কার লাভ করে নি।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

১০,০৭৩.
IMF এর পূর্ণরূপ কোনটি?
  1. International Monetary Fund
  2. International Money Fund
  3. International Money Foundation
  4. International Monetary Foundation
ব্যাখ্যা
IMF:
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালে IMF গঠিত হয়।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- IMF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।

তথ্যসূত্র - IMF ওয়েবসাইট।
১০,০৭৪.
কার্টাগেনা প্রোটোকল কী উদ্দেশ্যে গৃহিত হয়েছে?
  1. জলাভূমি সংরক্ষণ
  2. জৈব নিরাপত্তা
  3. ওজোনস্তরের ক্ষয়সাধন রোধ
  4. বৈশ্বিক উষ্ণায়ন রোধ
ব্যাখ্যা
কার্টাগেনা প্রোটোকল:
- কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি।
- কার্টাগেনা প্রোটোকল এর পুরো নাম Cartagena Protocol in Biosafety to the Convention on Biologcal Diversity.
- কার্টাগেনা প্রোটোকল গৃহীত হয় ২০০০ সালের ২৯ জানুয়ারি।
- কার্টাগেনা প্রোটোকল চুক্তিটি ১১ সেপ্টেম্বর ২০০৩ সালে কার্যকর হয়।
- বাংলাদেশ কার্টাগেনা প্রোটোকল চুক্তি স্বাক্ষর করে ৫ ফেব্রুয়ারি ২০০৪ সালে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১০,০৭৫.
আইনের শাসন সূচক-২০২২ অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সুইজারল্যান্ড
  2. খ) আইসল্যান্ড
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২২
▪ ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022’ বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে। সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

▪  প্রকাশনা প্রতিষ্ঠান:- United Nations Economic and Social affairs (UNDESA)। উল্লেখ্য, সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের এ সূচক প্রকাশ করে আসছে।  

প্রতিবেদনে বিশ্ব:
▪ শীর্ষ দেশ – ডেনমার্ক।
▪ সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।  

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ   
▪ সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – নেপাল (৬৯তম)
▪ বাংলাদেশ – ১২৭তম। 
▪ শ্রীলংকা – ৭৪তম।
▪ ভারত – ৭৭তম।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
১০,০৭৬.
Islamic Development Bank-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. সৌদি আরব
  2. ইরান
  3. ইন্দোনেশিয়া
  4. কাতার
ব্যাখ্যা
Islamic Development Bank (IsDB):
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর IsDB আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- IsDB এর বর্তমান সদস্য ৫৭টি। (ডিসেম্বর, ২০২৪)
- Islamic Development Bank (IsDB) এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IsDB তে যোগ দেয়।
- IsDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- IsDB এর বর্তমান প্রেসিডেন্ট সৌদি আরবের Dr. Muhammad Sulaiman Al Jasser. (ডিসেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - IDB অফিসিয়াল ওয়েবসাইট।
১০,০৭৭.
সোভিয়েত ইউনিয়ন (USSR) ভেঙে যায় কবে?
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৯০ সালে
  3. ১৯৯১ সালে
  4. ১৯৯২ সালে
ব্যাখ্যা
সোভিয়েত ইউনিয়ন:
- ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের পর ১৯২২ সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়।
- ১৯৯১ সালের ২৬ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে।
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্রের জন্ম হয়।
- সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভ, তাঁর পদত্যাগের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের কার্যক্রম সম্পূর্ণরূপে সমাপ্ত হয়।

উল্লেখ্য,
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে ১৫টি রাষ্ট্র গঠিত হয়: রাশিয়া, বেলারুশ, এস্তোনিয়া, লাটভিয়া, কিরগিজিস্তান,
তাজিকিস্তান, আজারবাইজান, মলদোভা, আর্মেনিয়া, লিথুনিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, ইউক্রেন ও তুর্কমেনিস্তান।

উৎস: Britannica.
১০,০৭৮.
‘টর্পেডো’ কী?
  1. ঘূর্নিঝড়
  2. স্বচালিত অস্ত্র
  3. মহাকাশযান
  4. প্রতিষেধক টীকা
ব্যাখ্যা
টর্পেডো: 
- টর্পেডো হচ্ছে এক ধরনের সেলফ প্রোপেলড মিসাইল (স্বচালিত অস্ত্র)।
- যেটি পানির নিচ দিয়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর ভেতরে সমুদ্রযান ধ্বংসের জন্য বিস্ফোরক ওয়ারহেড যুক্ত থাকে।
- লক্ষ্যবস্তুর সঙ্গে সংঘর্ষ হলে অথবা কাছাকাছি আসলে এটি বিস্ফোরিত হয়।
- যে কোনও বড় জাহাজ ধ্বংস করে দেয়ার কাজে টর্পেডো ব্যবহার হয়।
- সাধারণত বিভিন্ন দেশের নৌবাহিনী এটি ব্যবহার করে থাকে।
- কারণ, টর্পেডো মূলত ব্যবহার হয়ে থাকে যুদ্ধক্ষেত্রে জাহাজ ধ্বংস করার কাজে।
- সামরিক বাহিনীর সদস্যদের কাছে টর্পেডো আগে ‘ফিশ’ বা মাছ নামে পরিচিত ছিল।
- একে অটোমোটিভ এবং অটোমোবাইল নামেও ডাকা হতো।
- এছাড়া ‘মাইন’ও আগে ‘টর্পেডো’ নামে পরিচিত ছিল।
- গত শতাব্দীর প্রথমদিক থেকে টর্পেডো নামটি শুধুমাত্র জলের নিচের স্ব-চালিত অস্ত্রের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে।

সূত্র- বিবিসি।  
১০,০৭৯.
নিচের কোন দেশটির লিখিত কোন সংবিধান নেই?
  1. যুক্তরাজ্য
  2. নিউজিল্যান্ড
  3. সৌদি আরব
  4. বর্নিত সবগুলো
ব্যাখ্যা
সংবিধান:
- সংবিধান হচ্ছে জাতির পবিত্রতম দলিল।
- সংবিধান হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন।
- সংবিধান সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতার বণ্টন ও পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে থাকে। 

- লিখিত সংবিধান: লিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ করা থাকে।
- যেমন : বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের সংবিধান লিখিত সংবিধান।

- অলিখিত সংবিধান : অলিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ থাকে না।
- যেমন : যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, ইসরাইল, সৌদি আরব প্রভৃতি দেশের সংবিধান অলিখিত সংবিধান।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস।[link]
১০,০৮০.
ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) ঋণ প্রদান করে-
  1. দশ শতাংশ
  2. বিনা সুদে
  3. পাচঁ শতাংশ
  4. তিন শতাংশ
ব্যাখ্যা
• ইসলামি উন্নয়ন ব্যাংক (IsDB):
- এর পূর্ণরূপ: Islamic Development Bank.
- সৌদি আরবের জেদ্দায় ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলন হয়;
- তখন IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- কার্যক্রম শুরু: ১৯৭৫ সালের ২০ অক্টোবর।
- প্রধান কার্যালয়: জেদ্দা, সৌদি আরব।
- ইসলামী উন্নয়ন ব্যাংক বিনা সুদে ঋণ প্রদান করে।
- ইসলামী উন্নয়ন ব্যাংক ১৯৮৩ সালে বাংলাদেশ তার কার্যক্রম শুরু করে।
- বর্তমান প্রেসিডেন্ট: Dr. Muhammad Al Jasser। [ জুলাই, ২০২৫]
- আইডিবির বর্তমান সদস্য সংখ্যা ৫৭ টি দেশ। [ জুলাই, ২০২৫]

• কার্যাবলী:   
- আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করা।
- অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশবান্ধব অর্থনীতির ক্ষেত্রে।

উল্লেখ্য,
- ওআইসি সদস্যভূক্ত দেশ সমূহ IsDB সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালে ১২ আগস্ট ‍যুক্ত হয়।

উৎস: IDB ওয়েবসাইট।
১০,০৮১.
কোনটিকে বুর্জোয়া বিপ্লব বলা হয়?
  1. বলশেভিক বিপ্লব
  2. চীনা বিপ্লব
  3. ফরাসি বিপ্লব
  4. ইরানি বিপ্লব
ব্যাখ্যা
- বু্র্জোয়া বিপ্লব হলো অভিজাত বা ধনিক শ্রেণী দ্বারা সংঘটিত বিপ্লব। ১৭৮৯ সালে ফ্রান্সে সংঘটিত ফরাসি বিপ্লব ছিলো এমনি একটি বুর্জোয়া বিপ্লব।
- এই বিপ্লবের দ্বারা ফ্রান্সের শত বছরের পুরনো রাজতন্ত্র ও সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতন ঘটে জনগণের অধিকার স্বীকৃত হয়।
- ১৪ জুলাই ১৭৮৯ সালে বাস্তিল দূর্গে আক্রমণের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা ঘটে।
- ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের তৎকালীন রাজা ষোড়শ লুই এর পতন ঘটে।
- ফরাসি বিপ্লবের শ্লোগান ছিলো ‘স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব’।
- নেপোলিয়ান বোনাপার্টকে ‘ফরাসি বিপ্লবের শিশু’ বলা হয়।
অন্যদিকে,
- ১৯১৭ সালের রুশ বিপ্লব এবং ১৯৪৯ সালে চীনা বিপ্লব ছিলো সমাজতান্ত্রিক বিপ্লব।
- ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হয়।
(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম)
১০,০৮২.
লিটল কর্পোরেল কার উপাধি?
  1. আব্রাহাম লিংকন
  2. অ্যাডলফ হিটলার
  3. মার্টিন লুথার কিং
  4. নেপোলিয়ন বোনাপার্ট
ব্যাখ্যা

নেপোলিয়ন বোনাপার্ট:
- নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন খ্যাতনামা সামরিক নেতা।
- নেপোলিয়ন বোনাপার্টের উপাধি: 'লিটল করপোরাল'।
- তিনি ফরাসি বিপ্লবের ক্রান্তিলগ্নে ফ্রান্সের হাল ধরেছিলেন এবং ফ্রান্সকে শক্তিধর রাষ্ট্রে পরিণত করেন। 
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালে। 
- এই যুদ্ধে নেপোলিয়ন ডিউক অফ ওয়েলিংটনের কাছে পরাজিত হন।
- পরাজয়ের ফলে তাঁকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। 
- যেখানে ১৮২১ সালে আর্সেনিকের বিষক্রিয়ায় নেপোলিয়ন মৃত্যুবরণ করেন।

উৎস:  ব্রিটানিকা ও হিস্টরি.কম ওয়েবসাইট।  

১০,০৮৩.
’মাওরি’ আদিবাসীদের আবাসস্থল কোথায়?
  1. পাকিস্তান
  2. নিউজিল্যান্ড
  3. চীন
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

মাওরি: 
- মাওরি হল নিউজিল্যান্ডের একটি পলিনেশীয় জনগোষ্ঠী (আদিবাসী)।
- ১৭৬৯–৭০ সালে, ক্যাপ্টেন জেমস কুক নিউজিল্যান্ডের দুটি প্রধান দ্বীপ পরিভ্রমণ করেন এবং নিউজিল্যান্ডে উপনিবেশ স্থাপনের সম্ভাবনার কথা উল্লেখ করেন।
- প্রাথমিকভাবে তিমি শিকারি, সিল শিকারি এবং অন্যান্য ইউরোপীয় ব্যবসায়ীদের মাওরিরা স্বাগত জানায়।
- মাসকেট, রোগ, পশ্চিমা কৃষি পদ্ধতি, এবং মিশনারিদের আগমনে মাওরি সংস্কৃতি ও সামাজিক কাঠামো ভেঙে পড়তে শুরু করে।
- ১৮৩০-এর দশকের শেষের দিকে নিউজিল্যান্ড ইউরোপের সঙ্গে যুক্ত হয় এবং ইউরোপীয় উপনিবেশবাদীদের আগমন ব্যাপকভাবে বাড়ে।
- মাওরি জনগণের ইতিহাস নিউজিল্যান্ডের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।

উপজাতি:
→ উইঘুর—চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়।
→ কারেন – স্বাধীনতাকামী মিয়ানমারের সীমান্তবর্তী উপজাতি।
→ গুর্খা – নেপালের যোদ্ধা জাতি।
→ টোডা - বহুস্বামী বিবাহ ভিত্তিক পরিবার দক্ষিণ ভারতীয় এই উপজাতিদের।
→ পশতুন – আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী।
→ এক্সিমো – সাইবেরিয়া রাশিয়া অঞ্চলে বসবাস। কুকুর চালিত স্লেজ গাড়ি - ব্যবহার করে।
→ পিগমি – পৃথিবীর সবচেয়ে খর্বকার উপজাতি।
→ জুলু – দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
→ রেড ইন্ডিয়ান - আমেরিকার আদিবাসী।

উৎস: Britannica. 

১০,০৮৪.
ফুটবল বিশ্বকাপ-২০২৬ এ কতটি দল অংশগ্রহণ করবে?
  1. ক) ৩২টি
  2. খ) ২৮টি
  3. গ) ৪৮টি
  4. ঘ) ৪২টি
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ:
- ১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ।
- প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে।
- পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- বিশ্বকাপের ২৩তম আসরে ৪৮টি দল অংশগ্রহণ করবে। 
- বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর),
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর, 
- অংশগ্রহণকারী দেশ: ৩২ টি, 
- মাসকট: লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়], 
- থিম সং: হা’ইয়া হা’ইয়া, 
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার), 
- রানার্স আপ: ফ্রান্স।

উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক সংবাদপত্র। 
১০,০৮৫.
ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব কে দেন?
  1. ক) জুমো কেনিয়াটা
  2. খ) আর্থার ওয়েলেসলি
  3. গ) কিনেথ কাউন্ডা
  4. ঘ) চার্লস ডি গ্যালে
ব্যাখ্যা
ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধ:

- ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন চার্লস ডি গ্যালে।
- জেনারেল শার্ল দ্য গোল ফরাসি (২২শে নভেম্বর, ১৮৯০ - ৯ই নভেম্বর, ১৯৭০)।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজেকে স্বাধীন ফ্রান্সের একমাত্র নেতা হিসেবে ঘোষণা করে।
- ফ্রান্সে অবস্থানরত জার্মান নাৎসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের সূচনা করেন।
- ফ্রান্সের রাষ্ট্রপতি ছিলেন ৮ জানুয়ারী, ১৯৫৯ সাল থেকে ২৮ এপ্রিল, ১৯৬৯ সাল পর্যন্ত।

তথ্যসূত্র - Britannica.com
১০,০৮৬.
Asia Cup 2025 টুর্নামেন্টে কয়টি দল অংশগ্রহণ করবে? [মে, ২০২৫]
  1. ৪টি
  2. ৫টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা
এশিয়া কাপ ২০২৫:
- Asia Cup Cricket 2025 কোন দেশে আয়োজিত হবে
- ২০২৫ সালের এশিয়া কাপ হবে টুর্নামেন্টের ১৭তম আসর।
- এটি ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।
- ম্যাচগুলি টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হবে।
- এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করবে।
- পাঁচটি প্রধান দল - ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান - ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে।
- অন্যদিকে হংকং, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত ২০২৪ সালের এসিসি পুরুষদের প্রিমিয়ার কাপের মাধ্যমে তাদের স্থান অর্জন করেছে।
- এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

উৎস: Asia Cup 2025 ওয়েবসাইট।
১০,০৮৭.
জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী সংস্থা কোনটি?
  1. ক) জেনারেল এসেম্বলি
  2. খ) আইএমএফ
  3. গ) আইসিজে
  4. ঘ) সিকিউরিটি কাউন্সিল
ব্যাখ্যা
Under the UN charter, the Security Council has been assigned the primary responsibility of maintaining international peace and security. The SC is arguably the most powerful organ of the UN. The SC recommends to the GA the appointment of the Secretary-General and the admission of new member countries to the UN. Together with the GA, the SC elects the judges of the International Court of Justice.
Source: worldatlas.com
১০,০৮৮.
বাংলাদেশ কবে সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করে?
  1. ক) ১০ সেপ্টেম্বর ১৯৯৬
  2. খ) ২৪ সেপ্টেম্বর ১৯৯৬
  3. গ) ৮ মার্চ ২০০০
  4. ঘ) ২৪ অক্টোবর ১৯৯৬
ব্যাখ্যা
১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর গৃহিত সিটিবিটি বা সমন্বিত পারমাণবিক অস্ত্র পরিক্ষা রোধ চুক্তি একই বছরের ২৪ সেপ্টেম্বর স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হলে বাংলাদেশ ১৯৯৬ সালের ২৪ অক্টোবর সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করে এবং ৮ মার্চ ২০০০ সালে ৫৪তম দেশ হিসেবে চুক্তিটি অনুমোদন করে। জানুয়ারী ২০২০ পর্যন্ত ১৫৫ টি দেশ সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করে। ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া সহ আরো কয়েকটি দেশ এতে স্বাক্ষর করেনি। চীন ও যুক্তরাষ্ট্র স্বাক্ষর করলেও এটি অনুমোদন করেনি। (সূত্রঃ সিটিবিটিও ওয়েবসাইট)
১০,০৮৯.
পেরুর মাওবাদী বিদ্রোহী গোষ্ঠীর নাম -
  1. ক) কন্ট্রা
  2. খ) শাইনিং পাথ
  3. গ) এসআরএফ
  4. ঘ) এমকেএস
ব্যাখ্যা
আবিমায়েল গুজম্যান কর্তৃক প্রতিষ্ঠিত পেরুর মাওবাদী বিদ্রোহী গোষ্ঠীর নাম - শাইনিং পাথ

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১০,০৯০.
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
  1. আরব সাগর
  2. বঙ্গোপসাগর
  3. পারস্য উপসাগর
  4. লোহিত সাগর
ব্যাখ্যা
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ: 
- বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত।

- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল।
- যা বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত।
- এই দ্বীপপুঞ্জটি মূলত দুটি বৃহৎ দ্বীপ-গুচ্ছ নিয়ে গঠিত:
- আন্দামান দ্বীপপুঞ্জ উত্তর দিকে,
- নিকোবর দ্বীপপুঞ্জ দক্ষিণ দিকে,
- এই দ্বীপ  দুটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে, থাইল্যান্ড ও মিয়ানমারের উপকূলের কাছে অবস্থান করে।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
১০,০৯১.
Red Cross-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. প্যারিস, ফ্রান্স
  4. রোম, ইতালি
ব্যাখ্যা

• Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- Red Cross-এর প্রতীক হলো সাদা পটভূমিতে লাল ক্রস, যা মানবিক সহায়তার প্রতিনিধিত্ব করে।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।

উল্লেখ্য,
- হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে Red Cross প্রতিষ্ঠা করেন।
- তিনি সোলফেরিনোর যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে মানবিক সহায়তার জন্য এই সংগঠন গঠনের উদ্যোগ নেন।
- ১৮৫৯ সালে ইতালির সোলফেরিনোর যুদ্ধে আহত সৈন্যদের দুর্দশা দেখে হেনরি ডুনান্ট Red Cross গঠনের প্রেরণা পান। 

তথ্যসূত্র: Red Cross ওয়েবসাইট।

১০,০৯২.
কত সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার শুরু হয়?
  1. ১৯৮৬ সাল
  2. ১৯৮৪ সাল
  3. ১৯৮৭ সাল
  4. ১৯৮৯ সাল
ব্যাখ্যা
- ১৯৮৪ সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার শুরু হয়। 
- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য দেশের মর্যাদা লাভ করে।
- এর মাত্র আট দিন পর, ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু ভাষণ দেন বাংলায়। জাতিসংঘে এটি ছিল প্রথম বাংলায় ভাষণ।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।
১০,০৯৩.
ঢাকায় কোন সংস্থার সদরদপ্তর অবস্থিত?
  1. ক) সার্ক
  2. খ) বিমসটেক
  3. গ) আকু
  4. ঘ) এসকাপ
ব্যাখ্যা
বাংলাদেশের রাজধানী ঢাকায় বিমসটেক জোটের সদরদপ্তর অবস্থিত। এছাড়া সিরডাপ এবং আন্তর্জাতিক পাট গবেষণা কেন্দ্রের সদরদপ্তরও ঢাকায় অবস্থিত। অন্যদিকে সার্ক. আকু এবং এসকাপের সদরদপ্তর যথাক্রমে কাঠমুন্ডু, তেহরান এবং ব্যাংককে অবস্থিত।
(সূত্র: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট)
১০,০৯৪.
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ- ২০২৫ এর যৌথ আয়োজক দেশ কারা?
  1. আরব আমিরাত ও পাকিস্তান
  2. পাকিস্তান ও শ্রীলঙ্কা
  3. নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া
  4. ভারত ও শ্রীলঙ্কা
ব্যাখ্যা

নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫: 
- আসর: ১৩ তম।
- সময়: ৩০ সেপ্টেম্বর - ২ নভেম্বর, ২০২৫।
- আয়োজনকারী দেশ: ভারত ও শ্রীলঙ্কা।
- অংশগ্রহণকারী দল: ৮টি (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান)।

উল্লেখ্য,
- ১৯৭৩ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম শুরু হয় নারী ওয়ানডে বিশ্বকাপ।
- ২০২২ সালে প্রথমবারের মত বিশ্বকাপে অভিষেক হয় বাংলাদেশের। 

উৎস: বাসস।

১০,০৯৫.
কোন দেশটি G-7 (Group of Seven) এর সদস্য নয়?
  1. ভারত
  2. ফ্রান্স
  3. ইতালি
  4. জার্মানি
ব্যাখ্যা
ভারত G-7 (Group of Seven) এর সদস্য নয়।

Group of Seven (G-7):
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

⇒ পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

⇒ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন:
- ১৫-১৭ জুন, ২০২৫ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করেছে।

উৎস: G-7 ওয়েবসাইট।
১০,০৯৬.
বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. নোভারটিস
  2. সিরাম ইনস্টিটিউট
  3. ফাইজার
  4. গ্ল্যাক্সোস্মিথক্লাইন
ব্যাখ্যা
- সিরাম ইনস্টিটিউট হলো ভারতের একটি ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান।
- সিরাম ইনস্টিটিউট বার্ষিক প্রায় ১৫০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করে থাকে৷ ভারতের পুনে ব্যতীত নেদারল্যান্ডস এবং চেক প্রজাতন্ত্রে এর প্লান্ট রয়েছে।
- প্রতিষ্ঠানটি অক্সফোর্ড ও অ্যাস্ট্রেজেনেকা উদ্ভাবিত কোভিড-১৯ এর ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ উৎপাদন করছে।
- বাংলাদেশ সরকার সিরাম ইনস্টিটিউট থেকে করোনা ভ্যাকসিন ক্রয়ের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে।
(তথ্যসূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
১০,০৯৭.
প্রাচীন গ্রিসে সফিস্ট কাদের বলা হত?
  1. যুক্তিহীন দার্শনিক
  2. নাট্যকার
  3. ইতিহাসবিদ
  4. যুক্তিবাদী দার্শনিক
ব্যাখ্যা
প্রাচীন গ্রিসের দর্শন: 
- দার্শনিক চিন্তার ক্ষেত্রে গ্রিসের অভূতপূর্ব উন্নতি হয়েছিল।
- পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে, প্রতিদিন কীভাবে এর পরিবর্তন ঘটছে এসব ভাবতে গিয়ে গ্রিসে দর্শন চর্চার সূত্রপাত।
- থালেস ছিলেন প্রথম দিককার দার্শনিক।
- তিনিই প্রথম সূর্য গ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন।
- গ্রিসে যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে যাদের বলা হতো সফিস্ট। 
- এরা বিশ্বাস করতেন যে চূড়ান্ত সত্য বলে কিছু নেই।
- গণতান্ত্রিক নগর রাষ্ট্র এথেন্সের রাজা পেরিক্লিস এদের অনুসারী ছিলেন।
- সক্রেটিস ছিলেন এ চিন্তার দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান।
- তার শিক্ষার মূল দিক ছিল- আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা।
- সক্রেটিসের শিষ্য প্লেটো গ্রিক দর্শনকে চরম উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন।
- প্লেটোর শিষ্য এরিস্টটলও একজন বড় দার্শনিক ছিলেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,০৯৮.
সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
  1. ক) ১৯৭৫
  2. খ) ১৯৮৫
  3. গ) ১৯৮৭
  4. ঘ) ১৯৯০
ব্যাখ্যা
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC)
- পূর্ণরুপ- South Asian Association for Regional Co-operation (SAARC)
- সার্ক ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল
- প্রতিষ্ঠা লাভ করে- ঢাকায়।
- সার্ক ৮ টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সচিবালয়- কাঠমুন্ড।
- সচিবালয়- ১৭ জানুয়ারী, ১৯৮৭ সালে কাঠমুন্ডতে সচিবালয় স্থাপিত হয়।
- সবর্শেষ সদস্য- আফগানিস্তান।

তথসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (SAARC)
১০,০৯৯.
আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক কে?
  1. ক) রবার্তো আজেভিদো
  2. খ) ডেভিড ম্যালপাস
  3. গ) উইকিয়ান আরমানো
  4. ঘ) প্যাসকেল রাউলিং
ব্যাখ্যা
আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার প্রধানকে মহাপরিচালক বলে। এই সংস্থার বর্তমান মহাপরিচালক রবার্তো আজেভিদো। তিনি আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার ষষ্ঠ মহাপরিচালক এবং ব্রাজিলের নাগরিক।
উৎসঃবিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।
১০,১০০.
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে?
  1.  সংযুক্ত আরব আমিরাত, ২০২৫ সাল
  2.  সংযুক্ত আরব আমিরাত, ২০২৬ সাল
  3. ক্যামেরুন, ২০২৫ সাল
  4. ক্যামেরুন, ২০২৬ সাল
ব্যাখ্যা

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।

⇒ WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা হলো Ministerial conferences।
- মন্ত্রী পরিষদের অধিবেশন (Ministerial conference) সকল সদস্য নিয়ে গঠিত।
- এটি বিশ্ব-বাণিজ্য সংস্থার কার্যকরী বিভাগ।
- সাধারণ পরিষদ (General Council)-মন্ত্রী পরিষদের অধিবেশনের অন্তর্বর্তী সময়ে এটি কার্য পরিচালনা করে।
- WTO-এর "Ministerial Conference" প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৩ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (মিনিস্ট্রিয়াল সম্মেলন) অনুষ্ঠিত হয় ২০২৪ সালের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।

উল্লেখ্য,
- বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) ২০২৬ সালের ২৬ থেকে ২৯ মার্চ ইয়াউন্দে, ক্যামেরুন-এ অনুষ্ঠিত হবে।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।