জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ - লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণা১৯৪১ সালে ব্রিটেনসহ পুরো ইউরোপ তখন যুদ্ধে টালমাটাল। গ্রেট ব্রিটেনের রাজধানী খোদ লন্ডনের আকাশ তখন নাৎসি বাহিনীর যুদ্ধ বিমানের আওতায়। প্রতিদিনই নিয়ম করে লন্ডনে নাৎসিরা বোমাবর্ষণ করে। তার আগে থেকেই ফ্রান্সসহ ভীত-সন্ত্রস্ত ইউরোপের বেশ কয়েকটি দেশের রাষ্ট্র-প্রধানরা আশ্রয় নেয় লন্ডনে। এই দেশগুলো তখন নাৎসি জার্মান বাহিনীর দখলে ছিলো।
⮚ লন্ডনে আশ্রয় গ্রহণকারী ইউরোপীয় দেশের সংখ্য তখন নয়টি।
দেশগুলো হচ্ছে - বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, গ্রিস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লাভিয়া ও ফ্রান্স। এই দেশগুলো লন্ডনে অবস্থান করেই নিজ নিজ দেশের যুদ্ধ পরিচালনা ও অন্যান্য কার্যক্রম তত্ত্বাবধায়ন করছিলো।
⮚ ১৯৪১ সালের ১২ জুন এই নয়টি দেশসহ মোট ১৪টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা লন্ডনের সেইন্ট জেমস্ প্যালেসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে।
বৈঠকে অংশ নেওয়া ১৪টি দেশ হলো - গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নির্বাসিত ৯টি দেশ।
এই বৈঠকে বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার ব্যাপারে প্রথম আলোচনা হয়।
⮚ বৈঠকে ১৪টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করে। এই ঘোষণাপত্রটি ‘সেইন্ট জেমস্ প্যালেস ঘোষণা’ বা ‘লন্ডন ঘোষণা’ নামে ইতিহাসে পরিচিত হয়ে আছে। এটিকে জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হয়।
ঘোষণার মূল কথা ছিলো - "To work together, with other free peoples, both in war and in peace".
এই বৈঠকে ৩টি প্রস্তাব পাশ হয়।
যথা -
➤ জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধে দেশগুলোর পারস্পারিক সহযোগীতা
➤ অক্ষ শক্তিকে পরাজিত করে মিত্রশক্তির দেশগুলো একক কোনো চুক্তি করবে না। সকল দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে মিত্রশক্তি না করে
➤ মিত্র দেশগুলোর সমন্বয়ে বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা।
⮚ উক্ত বৈঠক ও ঘোষণার প্রেক্ষিতে যে বৈশ্বিক সংগঠন প্রতিষ্ঠার ধারণা পাওয়া যায় তা পরবর্তীতে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ ঘোষণা কার্যকরের মাধ্যমে পূর্ণতা পায়। নবগঠিত এই সংগঠনের নাম হয় - United Nations বা জাতিসংঘ।
❏ লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণায় স্বাক্ষরকারী দেশসমূহ:
লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণায় স্বাক্ষরকারী দেশ মোট ১৪টি।
দেশগুলোর মধ্যে -
➤ ইউরোপের দেশ - ১০টি।
যথা - গ্রেট ব্রিটেন, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, গ্রিস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লাভিয়া ও ফ্রান্স।
➤ উত্তর আমেরিকার দেশ - ১টি। যথা - কানাডা।
➤ আফ্রিকা দেশ - ১টি। যথা - দক্ষিণ আফ্রিকা।
➤ ওশেনিয়ার দেশ - ২টি। যথা - অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
উল্লেখ্য, এশিয়া ও দক্ষিণ আমেরিকার কোনো দেশ এই ঘোষণায় স্বাক্ষর করে নি।
➥ রেফারেন্স:
✔ জাতিসংঘ ওয়েবসাইট
✔ Jewish Virtual Library
✔ হিস্টরি.কম ও ব্রিটানিকা