ব্যাখ্যা
- ১৯৪১ সালে ব্রিটেনসহ পুরো ইউরোপ তখন যুদ্ধে টালমাটাল। গ্রেট ব্রিটেনের রাজধানী খোদ লন্ডনের আকাশ তখন নাৎসি বাহিনীর যুদ্ধ বিমানের আওতায়।
- প্রতিদিনই নিয়ম করে লন্ডনে নাৎসিরা বোমাবর্ষণ করে।
- তার আগে থেকেই ফ্রান্সসহ ভীত-সন্ত্রস্ত ইউরোপের বেশ কয়েকটি দেশের রাষ্ট্র-প্রধানরা আশ্রয় নেয় লন্ডনে। এই দেশগুলো তখন নাৎসি জার্মান বাহিনীর দখলে ছিলো।
- লন্ডনে আশ্রয়_গ্রহণকারী ইউরোপীয় দেশের সংখ্য তখন নয়টি।
- এই দেশগুলো লন্ডনে অবস্থান করেই নিজ নিজ দেশের যুদ্ধ পরিচালনা ও অন্যান্য কার্যক্রম তত্ত্বাবধায়ন করছিলো।
- ১৯৪১ সালের ১২ জুন এই নয়টি দেশসহ মোট ১৪টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা লন্ডনের সেইন্ট জেমস্ প্যালেসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে।
- বৈঠকে ১৪টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করে।
- এই ঘোষণাপত্রটি সেইন্ট জেমস্ প্যালেস ঘোষণা’ বা ‘লন্ডন_ঘোষণা’ নামে ইতিহাসে পরিচিত হয়ে আছে।
- এটিকে জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হয়।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট