বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জাতিসংঘ ও জাতিসংঘ বিষয়ক তথ্য

মোট প্রশ্ন২,৪৬৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জাতিসংঘ ও জাতিসংঘ বিষয়ক তথ্য

PrepBank · পাতা ১৬ / ২৫ · ১,৫০১১,৬০০ / ২,৪৬৩

১,৫০১.
UNDP বার্ষিক কোন প্রতিবেদন প্রকাশ করে?
  1. Least Developed Countries রিপোর্ট
  2. Trade and Development রিপোর্ট
  3. Human Development Index রিপোর্ট
  4. ক ও গ
ব্যাখ্যা
UNDP:
- UNDP এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম এটি।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
- প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে থাকে।

উল্লেখ্য,
- Human Development Index রিপোর্ট প্রকাশ করে UNDP।

অন্যদিকে -
- UNCTAD Least Developed Countries রিপোর্ট ও Trade and Development রিপোর্ট প্রকাশ করে।

উৎস: UNDP ওয়েবসাইট।
১,৫০২.
বিশ্বের কয়টি দেশে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) অবস্থিত?
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা
UNU:
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় বা UNU-এর পূর্ণরূপ: United Nations University।
- প্রতিষ্ঠিত হয়: ডিসেম্বর, ১৯৭২ সালে।
- একাডেমিক কাজ শুরু করে: সেপ্টেম্বর ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: টোকিও, জাপান।
- এর প্রধানের উপাধি হলো রেক্টর।
- বর্তমান রেক্টর: শিলিদজি মারওয়ালা (Prof. Tshilidzi Marwala)।

⇒ বিশ্বের প্রায় ১২টি দেশে ১৩টি প্রতিষ্ঠানে এই ক্যাম্পাসের কার্যক্রম চালু আছে।
- স্নাতকোত্তর পাঠদান কার্যক্রমের মাধ্যমে, ইউএনইউ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখে।

উৎস: UNU ওয়েবসাইট।
১,৫০৩.
জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয় কোনটি?
  1. আরবি
  2. ফারসি
  3. ফরাসি
  4. স্পেনিশ
ব্যাখ্যা
⇒ জাতিসংঘের অফিসিয়াল ভাষা:
-জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি।
⇒ জাতিসংঘের অফিশিয়াল ভাষাগুলো হল:
- ইংরেজি (English)
- ফ্রেঞ্চ/ফরাসি (French)
- স্প্যানিশ (Spanish)
- চীনা (Chinese)
- আরবি (Arabic)
- রাশিয়ান (Russian)

⇒জাতিসংঘের কার্যকরি ভাষা দুইটি।
- ইংরেজি
- ফ্রেঞ্চ/ফরাসি।

-উল্লেখ্য,
ইরানের রাষ্ট্রভাষার নাম ফারসি। যা জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয়।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫০৪.
জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল-
  1. ক) UNFPA
  2. খ) UNIFEM
  3. গ) UNIDO
  4. ঘ) UNWTO
ব্যাখ্যা
- UNIFEM (United Nations Development Fund for Women) হচ্ছে জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল।
- এটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
১,৫০৫.
Which day is observed as World Wildlife Day?
  1. ক) February 7
  2. খ) March 3
  3. গ) April 18
  4. ঘ) December 7
ব্যাখ্যা
পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক কয়েকটি দিবস:
- আন্তর্জাতিক জেব্রা দিবস (International Zebra Day) -- ৩১ জানুয়ারি
- আন্তর্জাতিক জলাভূমি দিবস (World Wetlands Day) -- ২ ফেব্রুয়ারি
- বিশ্ব বন্যপ্রাণী দিবস (World Wildlife Day) -- ৩ মার্চ
- আন্তর্জাতিক বন দিবস (International Day of Forests) -- ২১ মার্চ
- বিশ্ব পানি দিবস (World Water Day) -- ২২ মার্চ
- বিশ্ব আবহাওয়া দিবস (World Meteorological Day) -- ২৩ মার্চ
- আর্থ আওয়ার (Earth Hour) -- মার্চের শেষ শনিবার
- ধরিত্রী দিবস (Earth Day) -- ২২ এপ্রিল
- বিশ্ব অতিথি পাখি দিবস (World Migratory Bird Day) -- মে মাসের প্রথম শনিবার
- বিশ্ব জীববৈচিত্র্য দিবস (World Biodiversity Day) -- ২২ মে
- বিশ্ব তামাকমুক্ত দিবস (World No Tobacco Day) -- ৩১ মে
- বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) -- ৫ জুন
- বিশ্ব নিরাপদ খাদ্য দিবস (World Food Safety Day) -- ৭ জুন
- বিশ্ব সমুদ্র দিবস (World Oceans Day) -- ৮ জুন

উৎস: জাতিসংঘ ও UNEP ওয়েবসাইট।
১,৫০৬.
UNHCR-এর প্রধানকে কী বলা হয়?
  1. সেক্রেটারি জেনারেল
  2. হাইকমিশনার
  3. প্রেসিডেন্ট
  4. অ্যাম্বাসাডর
ব্যাখ্যা
- UNHCR-এর প্রধানকে হাইকমিশনার বলা হয়।

UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) শরণার্থীদের কল্যাণ ও সুরক্ষার জন্য কাজ করে।
- এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় শরণার্থীদের সহায়তার লক্ষ্যে ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে UNHCR গঠিত হয়।
- সংস্থাটির প্রধানকে হাইকমিশনার বলা হয় এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- শরণার্থীদের পুনর্বাসন, আশ্রয় ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংস্থাটি বিশ্বব্যাপী কাজ করে।
- এই মানবিক কর্মকাণ্ডের জন্য UNHCR দুইবার নোবেল শান্তি পুরস্কার লাভ করে—১৯৫৪ এবং ১৯৮১ সালে।

সূত্র: UNHCR ওয়েবসাইট।
১,৫০৭.
কত সালে UNICEF জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে?
  1. ১৯৪৬ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৫১ সালে
  4. ১৯৫৩ সালে
ব্যাখ্যা
UNICEF: 
- UNICEF-এর পূর্ণরূপ: United Nations International Children's Emergency Fund.
- UNICEF বা জাতিসংঘ শিশু তহবিল।
- এটি বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: ক্যাথরিন রাসেল।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টির ও বেশি দেশ ও অঞ্চলে কাজ করছে।

⇒ ১৯৫৩ সালে জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে।

উৎস: UNICEF ওয়েবসাইট।
১,৫০৮.
'জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা' কোনটি?
  1. UNCTAD
  2. UNIDO
  3. UNEP
  4. UNDP
ব্যাখ্যা
• জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO):
- পূর্ণরূপ United Nations Industrial Development Organization.
- UNIDO হচ্ছে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা শিল্পায়নকে উৎসাহিত, গতিশীল ও ত্বরান্বিত করতে কাজ করে।
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) ৯ এর সাথে সম্পৃক্ত।
- ভিশন:দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বিশ্ব যেখানে কম কার্বন নির্গমনযুক্ত অর্থনীতি উন্নত জীবনমান নিশ্চিত করে পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী তৈরি করবে।
- সদস্য রাষ্ট্র: ১৭৩টি। (জুন, ২০২৫)

উৎস: UNIDO ওয়েবসাইট
১,৫০৯.
জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা কত ছিল?
  1. ১৯৩
  2. ৫১
  3. ৬০
  4. ৪৫
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (জুন, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (জুন, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ২ বার।
- প্রথম মেয়াদ (১৯৭৯-১৯৮০)।
- বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
- দ্বিতীয় মেয়াদ (২০০০-২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫১০.
ইয়াল্টা কনফারেন্স কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) বেলারুশ
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
১৯৪৫ সালের ৪ থেকে ১১ ফেব্রুয়ারি রাশিয়ার অধীন ক্রিমিয়া উপদ্বীপের ইয়াল্টা শহরে জাতিসংঘ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল অংশগ্রহণ করেন।

এই সম্মেলনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,৫১১.
নিরাপত্তা পরিষদের প্রকৃত সিদ্ধান্ত গ্রহণে কমপক্ষে কতটি সদস্যের সম্মতিভিত্তিক ভোট প্রয়োজন?
  1. ৭টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১১টি
ব্যাখ্যা

নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC) হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত। 
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য)।
- স্থায়ী ৫টি সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- অস্থায়ী ১০টি সদস্য দেশ হলো: ডেনমার্ক (২০২৫-২৬), গ্রিস (২০২৫-২৬), সোমালিয়া (২০২৫-২৬), পাকিস্তান (২০২৫-২৬), পানামা (২০২৫-২৬), বাহরাইন (২০২৬-২৭), কলম্বিয়া (২০২৬-২৭), কঙ্গো (২০২৬-২৭), লাটভিয়া (২০২৬-২৭) ও লাইবেরিয়া (২০২৬-২৭)।

উল্লেখ্য,
• জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৭ নং অনুচ্ছেদ: ভোটদান রীতি
১. নিরাপত্তা পরিষদে প্রত্যেক সদস্যের একটি ভোটদানের অধিকার থাকবে।
২. পদ্ধতিগত বিষয়গুলো ক্ষেত্রে নিরাপত্তা পরিষদে নয়টি সদস্যের ইতিবাচক ভোটে সিদ্ধান্ত গৃহীত হবে।
৩.অন্যান্য বিষয়ে স্থায়ী সদস্যদের সমর্থনসূচক ভোটসহ মোট নয়টি সদস্যের ইতিবাচক ভোটে নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নেবে; অবশ্য ষষ্ঠ অধ্যায় অথবা ৫২-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিবদমান সদস্য ভোটদানে বিরত থাকবে।

উৎস: UN Security Council ওয়েবসাইট। 

১,৫১২.
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
  1. দ্যাগ হ্যামারশোল্ড
  2. ট্রিগভেলী
  3. উ থান্ট
  4. কফি আনান
ব্যাখ্যা

জাতিসংঘের মহাসচিববৃন্দ: 
- প্রথম মহাসচিব: ট্রিগভেলী (নরওয়ে)।
- দ্বিতীয়: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন)।
- তৃতীয়: উ থান্ট (মিয়ানমার)।
- চতুর্থ: কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া)।
- পঞ্চম: জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু)।
- ষষ্ঠ: ড. বুট্রোস ঘালি (মিশর)।
- সপ্তম: কফি আনান (ঘানা)।
- অষ্টম: বান কি মুন (দক্ষিণ কোরিয়া)।
- নবম ও বর্তমান: অ্যান্তোনিও গুতেরেস (পর্তুগাল)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৫১৩.
যুক্তরাষ্ট্র কত সালে WHO থেকে বেরিয়ে যাবে?
  1. ২০২৫ সালে
  2. ২০২৬ সালে
  3. ২০২৭ সালে
  4. ২০২৮ সালে
ব্যাখ্যা
WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference।
- বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র ২০২৬ সালের ২২ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাবে বলে জানিয়েছে জাতিসংঘ।
- করোনা মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। মহামারির সময়ই ২০২০ সালের জুলাইয়ে তিনি সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের উদ্যোগ নেন। কিন্তু জো বাইডেন ক্ষমতায় আসার পর ২০২১ সালের জানুয়ারিতে সেই সিদ্ধান্ত বাতিল করেন।

উৎস: i) WHO ওয়েবসাইট।
ii) Al Jazeera. [link]
১,৫১৪.
জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে কোনটি?
  1. IOM
  2. FAO
  3. IMO
  4. ILO
ব্যাখ্যা
ILO:
- International Labour Organization ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি। (নভেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
• IOM - আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা।
• FAO - বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা।
• IMO - সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।

তথ্যসূত্র - ILO অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫১৫.
GATT এর পূর্ণরূপ -
  1. ক) General Agreement on Trade and Tariffs
  2. খ) General Agreement on Tariffs and Trade
  3. গ) General Association on Tariffs and Trade
  4. ঘ) General Association on Trade and Tariffs
ব্যাখ্যা

ব্রেটন উডস সম্মেলনের সুপারিশ মোতাবেক ১৯৪৭ সালে General Agreement on Tariffs and Trade (GATT) গঠিত হয়।
জেনেভাতে GATT গঠনকালে ২৩টি দেশ তা প্রথম অনুমোদন করে এবং ১ জানুয়ারি, ১৯৪৮ সালে GATT চুক্তি কার্যকরের মাধ্যমে এই বৈশ্বিক বানিজ্যিক সংগঠনের কার্যক্রম শুরু হয়। আনুষ্ঠানিক ভাবে GATT প্রতিষ্ঠার তারিখ তাই - ১ জানুয়ারি, ১৯৪৮ সাল।

১,৫১৬.
জাতিসংঘের কোন সংস্থার উদ্যোগে টেকসই উন্নয়ন অভিষ্ট গৃহীত হয়?
  1. ক) সাধারণ পরিষদ
  2. খ) ইউএনডিপি
  3. গ) আঙ্কটাড
  4. ঘ) ডব্লিউটিও
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) হলো জাতিসংঘ সাধারণ পরিষদ গৃহীত একটি বৈশ্বিক কর্ম পরিকল্পনা। ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত ইউনাইটেড নেশন্স সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিটে এসডিজি গৃহীত হয়।
এসডিজি এর প্রধান লক্ষ্যমাত্রা ১৭টি। এসডিজি এর লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের সময়সীমা ২০১৬-২০৩০ খ্রিস্টাব্দ।

এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

(তথ্যসূত্র: SDG ওয়েবসাইট)
১,৫১৭.
বাংলাদেশ কততম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৩৫
  2. খ) ১৩৬
  3. গ) ১৩৭
  4. ঘ) ১৩৮
ব্যাখ্যা
▪ জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে।
▪ একই অধিবেশনে গ্রানাডা ১৩৭তম সদস্যপদ এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।   
১,৫১৮.
WMO-এর বর্তমান মহাসচিব -
  1. পেট্রি থালাস
  2. সেলেস্তে সাওলো
  3. তালেব রাফি
  4. গার্হার্ড আদ্রিয়ান
ব্যাখ্যা
WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাসচিব: সেলেস্তে সাওলো।

WMO-এর কাজ:
- আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য পর্যবেক্ষণ।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্পর্কিত কার্যক্রম।
- নিরাপদ পানি সরবরাহ সংক্রান্ত কার্যক্রম।

উৎস: WMO ওয়েবসাইট।
১,৫১৯.
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয় কোন বছর?
  1. ১৯৮৪ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ১৯৯৪ সালে
  4. ১৯৯৮ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ:
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দীর্ঘ ইতিহাসের শুরু জাতিসংঘের জন্মের মাত্র তিন বছর পর ১৯৪৮ সালে থেকে।
- জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু ১৯৮৮ সালে।
- সে সময় এ দেশের উর্দি পরা সদস্যদের ইরান ও ইরাকের মধ্যে অস্ত্রবিরতি পর্যবেক্ষণে মোতায়েন করা হয়েছিল।

⇒ ১৯৮৮ সালে সেনাবাহিনীর ১৫ সদস্যের একটি পর্যবেক্ষকদল ইরাক-ইরান শান্তি রক্ষা কার্যক্রমে যোগ দেয়।
- এর মাধ্যমে জাতিসংঘের পতাকাতলে শান্তি রক্ষা মিশনে কাজ শুরু করে বাংলাদেশ।
- এক বছর পর ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ নামিবিয়ায় জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে যোগ দেয়।
- মুসলিমপ্রধান দেশগুলোর মধ্যে বাংলাদেশই সর্বপ্রথম ২০১০ সালে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে পুলিশের নারী দল পাঠায়।

উৎস: United Nations in Bangladesh ওয়েবসাইট।
১,৫২০.
United Nations High Commissioner for Refugees এর সদর দপ্তর কোথায়?
  1. মাদ্রিদ
  2. ভিয়েনা
  3. জেনেভা
  4. নিউইয়র্ক
ব্যাখ্যা
• UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) গঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

উৎস: UNHCR ওয়েবসাইট।
১,৫২১.
United Nations Monetary and Financial Conference অনুষ্ঠিত হয় কবে?
  1. ক) ১-২২ জুলাই ১৯৪৪
  2. খ) ৫-১৯ অক্টোবর ১৯৫৬
  3. গ) ৮-২৬ নভেম্বর ১৯৬৯
  4. ঘ) ১-১২ ডিসেম্বর ১৯৮১
ব্যাখ্যা
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে United Nations Monetary and Financial Conference অনুষ্ঠিত হয়। এই সম্মেলন ‘ব্রেটন উডস সম্মেলন’ নামে অধিক পরিচিত।
- এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলো।
- ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে।
- তাই এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়।
(তথ্যসূত্রঃ WB ওয়েবসাইট)
১,৫২২.
নিচের কোন দেশ ইউনেস্কোর সহযোগী সদস্য?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) আফগানিস্তান
  3. গ) কানাডা
  4. ঘ) ভারত
ব্যাখ্যা

– যেসব অঞ্চল বা অঞ্চলের গোষ্ঠী তাদের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার জন্য দায়ী নয় তারা সহযোগী সদস্য হিসেবে থাকতে হতে পারে। তাদের থাকা এবং তাদের অধিকার এবং বাধ্যবাধকতা সাধারণ সম্মেলন দ্বারা নির্ধারিত হয়।
– সহযোগী সদস্য রয়েছে– ১১ টি

সহযোগী সদস্যগুলো হল– 
-আফগানিস্তান
-আলবেনিয়া
-আলজেরিয়া
-এন্ডোরা
-অ্যাঙ্গোলা
-অ্যান্টিগুয়া ও বার্বুডা
-আর্জেন্টিনা
-আর্মেনিয়া
-অস্ট্রেলিয়া
-অস্ট্রিয়া
-আজারবাইজান

– সংস্থার সদস্য– ১৯৩ টি।
– ইউনেস্কোর সদস্যপদ সংবিধানের অনুচ্ছেদ II এবং XV এবং সাধারণ সম্মেলনের নিয়মের ৯৮ থেকে ১০১ বিধি দ্বারা পরিচালিত হয়। 
– জাতিসংঘের সদস্যপদ ইউনেস্কোর সদস্যপদ পাওয়ার অধিকার বহন করে। 
– প্রতিষ্ঠাকাল– ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
– চুক্তি কার্যকর হয়– ৪ নভেম্বর ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান- লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর– প্যারিস, ফ্রান্স।

তথ্যসূত্র:  Official website, (UNESCO)
১,৫২৩.
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা নিচের কোনটি?
  1. ICAO
  2. IMO
  3. WMO
  4. IOM
ব্যাখ্যা
IOM:
- আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM.
- IOM পূর্ণরূপ INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION.
- সংস্থাটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক - ৮টি দেশ।
- সংস্থাটির প্রথম মহিলা মহাসচিব অ্যামি ই. পোপ।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IOM অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫২৪.
'UNESCO'র প্রধান লক্ষ্য কী?
  1. শিক্ষা-সংস্কৃতি
  2. প্রশাসনিক উন্নয়ন
  3. অর্থনৈতিক উন্নয়ন
  4. বুদ্ধিবৃত্তিক সম্পদের উন্নয়ন
ব্যাখ্যা

UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- সংস্থাটি বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে।
- UNESCO প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান স্বাক্ষরিত হয়: ১৬ নভেম্বর, ১৯৪৫।
- কার্যকর হয়: ৪ নভেম্বর, ১৯৪৬।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- সহযোগী সদস্য: ১২টি।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।

⇒ 'ইউনেস্কো'র প্রধান লক্ষ্য হলো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, যোগাযোগ ও তথ্যের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ, টেকসই উন্নয়ন ও আন্তঃসাংস্কৃতিক আলোচনায় ভূমিকা রাখা।

উৎস: UNESCO ওয়েবসাইট।

১,৫২৫.
SDG এর মোট টার্গেট-
  1. ১৭টি
  2. ১৬৯টি
  3. ৩০টি
  4. ১৫৯টি
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম সভায় SDG গৃহীত হয়।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- UNDP এর প্রত্যক্ষ তত্বাবধানে ২০৩০ সালের মধ্যে এই ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা হবে।

তথ্যসূত্র - SDG ওয়েবসাইট।
১,৫২৬.
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. বার্লিন
  2. ভিয়েনা
  3. রোম
  4. জেনেভা
ব্যাখ্যা
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা:
- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- বিশ্বে পরমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার রোধকল্পে কাজ করে থাকে।
- সংস্থাটি ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
- এটির কাজ: পরমাণু শক্তির নিরাপদ, সুরক্ষিত ও শান্তিপূর্ণ ব্যবহারের প্রসার।
- জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ততা থাকলেও সংস্থাটি স্বাধীন এবং এটি বাৎসরিকভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে রিপোর্ট করে।
- সংস্থাটি ২০০৫ সালে আইএইএ এবং এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ এল বারাদি যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। 

উৎস: International Atomic Energy Agency ওয়েবসাইট।
১,৫২৭.
Who is the current Director General of the World Health Organization (WHO)?
  1. ক) David Malpass
  2. খ) David Card
  3. গ) Guard Muller
  4. ঘ) Tedros Adhanom Ghebreyesus
ব্যাখ্যা
WHO
– বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
– পূর্ণরুপ- World Health Organization
– WHO করোনা ইস্যুতে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করে এবং এই রোগকে মহামারি হিসেবে ঘোষণা করে এবং এর নাম দেন- COVID-19
– সদর দপ্তর– জেনেভা, সুইজারল্যান্ড।
– প্রতিষ্ঠা লাভ করে– ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
– বর্তমান সদস্য– ১৯৪ টি।
–  বর্তমান মহাপরিচালক – টেদ্রস আদানন গেব্রেয়েসুস (ইথিওপিয়ার নাগরিক)।

তথ্যসূত্র: Official website (WHO)
১,৫২৮.
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. লন্ডন
  2. জেনেভা
  3. প্যারিস
  4. ওয়াশিংটন
ব্যাখ্যা

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশন (First Session of the UN General Assembly):
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশন ১৯৪৬ সালের ১০ জানুয়ারি লন্ডনের ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হল-এ অনুষ্ঠিত হয়।
- এটি জাতিসংঘের প্রথম আনুষ্ঠানিক সভা ছিল যেখানে ৫১টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেন।
- এখানে জাতিসংঘের উদ্দেশ্য ও কার্যক্রম নির্ধারণ করা হয়। 
- বেলজিয়ামের পল-হেনরি স্পাক সাধারণ পরিষদের প্রথম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন যিনি পরবর্তীতে জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে নিযুক্ত হন।

উল্লেখ্য,
- জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে দুটি ভিন্ন স্থানে পরপর দুটি সভা অনুষ্ঠিত হয়।
- প্রথম সভাটি ১৯৪৬ সালের ১০ জানুয়ারী ইংল্যান্ডের লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় সভাটি ১৯৪৬ সালের ২৩ অক্টোবর নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোজে অনুষ্ঠিত হয়।

উৎস: UN ওয়েবসাইট।

১,৫২৯.
WTO এর মন্ত্রিপর্যায়ের সম্মেলন সাধারণত কত বছর পরপর অনুষ্ঠিত হয়?
  1. ক) এক বছর
  2. খ) দুই বছর
  3. গ) তিন বছর
  4. ঘ) চার বছর
ব্যাখ্যা
- WTO (World Trade Organization) এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রিপর্যায়ের সম্মেলন।
- সাধারণত প্রতি দুই বছর পরপর WTO মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়।
- WTO এর পরবর্তী ১২তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন ২০২১ সালের ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর জেনেভায় অনুষ্ঠিত হবে।
- সম্মেলনটি ২০২০ সালের ৮-১১ জুন মাসে কাজাখস্তানের রাজধানী নুর-সুলতান শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা মহামারির কারণে এর ভেন্যু ও সময় পরিবর্তন করা হয়।
- সর্বশেষ ১১তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১০-১৩ সেপ্টেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে।
(তথ্যসূত্রঃ WTO ওয়েবসাইট)
১,৫৩০.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
  1. ১৯৫০ সালে
  2. ১৯৫৬ সালে
  3. ১৯৫৯ সালে
  4. ১৯৬৩ সালে
ব্যাখ্যা
UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
- UNHCR ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- এর বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। (জানুয়ারি, ২০২৫)
- কার্যক্ষেত্র - ১৩২টি দেশ।

তথ্যসূত্র - UNHCR এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৩১.
জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকালীন সদস্য -
  1. ৩৯টি
  2. ৪১টি
  3. ৪৩টি
  4. ৪৫টি
ব্যাখ্যা
জাতিপুঞ্জ:
- প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ হয়। 
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ ১৯২০ সালে আত্মপ্রকাশ করে।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৪১টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয়: ২০ এপ্রিল, ১৯৪৬। 

উৎস: United Nations ওয়েবসাইট।
১,৫৩২.
জাতিসংঘের কত নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে বলা হয়েছে?
  1. আনুচ্ছেদ - ২৩
  2. অনুচ্ছেদ - ২৪
  3. অনুচ্ছেদ - ২৭
  4. অনুচ্ছেদ - ২৮
ব্যাখ্যা
- জাতিসংঘের আনুচ্ছেদ - ২৩ (Article 23)-এ নিরাপত্তা পরিষদের সদস্যদের সম্পর্কে বলা হয়েছে।

• নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- জাতিসংঘ সনদের ২৩নং অনুচ্ছেদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছে।
- ২৩ নং অনুচ্ছেদ অনুসারে এর সদস্য সংখ্যা মোট ১৫টি।

অন্যদিকে: 
- জাতিসংঘ সনদের ২৪নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজ, দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে।
- জাতিসংঘ সনদের ২৭নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে।
- জাতিসংঘ সনদের ২৮নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। 

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫৩৩.
ফিলিস্তিনে চলমান ইসরাইলের আগ্রাসন নিরসনকল্পে জাতিসংঘ সনদের কোন ধারাটি প্রয়োগ করা হয়েছে -
  1. ৯৭ ধারা
  2. ৯৮ ধারা
  3. ৯৯ ধারা
  4. ১০০ ধারা
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

- ফিলিস্তিনে চলমান ইসরাইলের আগ্রাসন নিরসনকল্পে জাতিসংঘ সনদের ৯৯ ধারাটি প্রয়োগ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- ৯৯ ধারা অনুযায়ী, জাতিসংঘের মহাসচিবের বিবেচনায় কোনো বিষয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হলে তিনি বিষয়টি নিরাপত্তা পরিষদের নজরে এনে বৈঠক আহ্বান করতে পারেন।

উৎস:  জাতিসংঘ ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১,৫৩৪.
নিচের কোনটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নয়?
  1. সামুদ্রিক বাস্তুসংস্থান
  2. এইডস নির্মূল
  3. বৈষম্য হ্রাস
  4. লিঙ্গ সমতা
ব্যাখ্যা
⇒ 'এইডস নির্মূল' টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নয়।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):

- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ্য।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৩৫.
IMO- এর কোন চুক্তিটি সমুদ্র দূষণ রোধে কার্যকর?
  1. SOLAS
  2. MARPOL
  3. STCW
  4. UNCLOS
ব্যাখ্যা
IMO:
- IMO এর পূর্ণরূপ International Maritime Organization.
- IMO হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয়।
- যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO)
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর : লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি। (জুলাই, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

• IMO-এর উদ্দেশ্য ও কার্যক্রম: 
- SOLAS:- সমুদ্রযাত্রায় প্রাণ রক্ষার নিরাপত্তা,
- MARPOL: - সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ,
- STCW – নাবিকদের প্রশিক্ষণ ও যোগ্যতা নির্ধারণ,

উৎস: IMO অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৩৬.
CEDAW সনদ জড়িত-
  1. জলবায়ু পরিবর্তনের সাথে
  2. নারী অধিকারের সাথে
  3. অস্ত্রচুক্তির সাথে
  4. শিশু অধিকারের সাথে
ব্যাখ্যা
• CEDAW:
- পূর্ণরূপ: Convention on the Elimination of Discrimination against Women.
- জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা CEDAW গ্রহণ করে।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- পরিচ্ছদসংখ্যা: ৬ টি
- ধারাসংখ্যা: ৩০ টি।

• CEDAW স্বাক্ষরকারী দেশের কাজ:
- দেশগুলোকে পুরুষ ও নারীর সমতার নীতি তাদের আইনি ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে।
- সকল বৈষম্যমূলক আইন বাতিল করতে হবে এবং নারীর বিরুদ্ধে বৈষম্য নিষিদ্ধ করার জন্য উপযুক্ত আইন প্রণয়ন করতে হবে।
-  নারীর বিরুদ্ধে বৈষম্য থেকে সুরক্ষা নিশ্চিত করতে ট্রাইব্যুনাল এবং অন্যান্য পাবলিক প্রতিষ্ঠান গঠন করতে হবে, যা নারীদের বিরুদ্ধে বৈষম্য রোধে কার্যকর ভূমিকা পালন করবে।
- ব্যক্তি, প্রতিষ্ঠান বা উদ্যোগগুলোর মাধ্যমে নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিষিদ্ধ করতে হবে এবং তা দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উৎস: OHCHR ও জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫৩৭.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
  1. প্যারিস
  2. টোকিও
  3. নিউইয়র্ক
  4. রোম
ব্যাখ্যা
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়:
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে অবস্থিত।
- জাতিসংঘের মহাসচিব উ থান্ট ১৯৬৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক প্রতিবেদনে তিনি একটি জাতিসংঘ বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করেছিলেন।
- বিশ্ববিদ্যালয়টি ডিসেম্বর ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হলো যৌথ গবেষণা এবং শিক্ষার মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলো সমাধান করার প্রচেষ্টায় অবদান রাখা।
- কার্যক্রম শুরু হয় ১৯৭৫ সালে।
- বর্তমানে বিশ্বের ১২টি দেশে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু আছে।

উৎস: United Nations University ওয়েবসাইট।
১,৫৩৮.
UNHCR এর প্রধান কাজ কী?
  1. পারমাণবিক নিরস্ত্রীকরণ
  2. শিশুদের অধিকার রক্ষা
  3. শরণার্থী, বাস্তুচ্যুত ও রাষ্ট্রহীন ব্যক্তিদের সহায়তা
  4. পরিবেশ সংরক্ষণ
ব্যাখ্যা
UNHCR:
- পূর্ণ নাম: United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- কার্যক্রম শুরু: ১ জানুয়ারি, ১৯৫১।
- বর্তমান হাইকমিশনার: Filippo Grandi (ইতালি)। [জুন, ২০২৫]
- ১৯৫৪ ও ১৯৮১ সালে UNHCR নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 
- দুইবার নোবেল পুরস্কার লাভ করে।
- স্লোগান / মিশন: "The UN Refugee Agency – Protecting People Forced to Flee"

• লক্ষ্য ও উদ্দেশ্য:
- UNHCR-এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী শরণার্থী, অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তি, রাষ্ট্রহীন ব্যক্তি এবং আশ্রয়প্রার্থী জনগোষ্ঠীর সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করা।
- এবং তাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তন, স্থানান্তর অথবা নতুন জীবন শুরু করতে সহায়তা করা।
- UNHCR বর্তমানে ১৩০টির বেশি দেশে কাজ করছে। 

উৎস: UNHCR ওয়েবসাইট।
১,৫৩৯.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি কোন দেশের নাগরিক? (সেপ্টেম্বর, ২০২৪)
  1. ক্যামেরুন
  2. সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন
  3. অ্যাঙ্গোলা
  4. ত্রিনিদাদ ও টোবাগো
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৯তম অধিবেশন:
- ১০ সেপ্টেম্বর ২০২৪ সালে জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন।
- এ বছরের অধিবেশনে দ্বন্দ্ব নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং। (সেপ্টেম্বর, ২০২৪)
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।

সূত্র - UN General Assembly ওয়েবসাইট।
১,৫৪০.
UNOPS এর পূর্ণরূপ নিচের কোনটি?
  1. United Nations Office for Project Services
  2. United Nations Office for Practical Services
  3. United Nations Office for People Services
  4. United Nations Observation for Project Services
ব্যাখ্যা
UNOPS:
- UNOPS-এর পূর্ণরূপ: United Nations Office for Project Services.
- এটি জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস।
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১ জানুয়ারি, ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- বর্তমান মহাপরিচালক: জর্জ মোরেরা দা সিলভা। (জুন, ২০২৫)
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।
- এটি বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রকল্প সমর্থন করে।

তথ্যসূত্র - UNOPS ওয়েবসাইট।
১,৫৪১.
OPCW এর বর্তমান মহাপরিচালক কে?
  1. ফার্নান্দো আরিয়াস
  2. অ্যালেক্সি লিখাচেভ
  3. ফ্রেডেরিখ মায়োর
  4. ইউকিয়ো আমানো
ব্যাখ্যা
OPCW:
- OPCW এর পূর্ণরূপ Organisations for the Prohibitions of Chemical Weapons.
- এটি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি। (আগস্ট, ২০২৪)
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
- বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস। (আগস্ট, ২০২৪)

তথ্যসূত্র - OPCW এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৪২.
বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা জাতিসংঘের কোন কাঠামোর আওতায় পড়েছে?
  1. ক) UNDP
  2. খ) UNDAF
  3. গ) UNSDCF
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
আগের ফ্রেমওয়ার্কঃ The UN System has been engaged to support national development priorities under the UN Development Assistance Framework (UNDAF).
বর্তমানেরঃ The 8th Five Year Plan, the assistance would be under a new generation framework called the UN Sustainable Development Cooperation Framework (UNSDCF), in line with the SDGs and the 2030 Agenda for Sustainable Development.
১,৫৪৩.
জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা নিচের কোনটি?
  1. WEF
  2. IAEA
  3. WIPO
  4. UNWTO
ব্যাখ্যা

WIPO:
- ১৯৬৭ সালে WIPO প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৮৫ সালে WIPO এর সদস্যপদ লাভ করে।
- WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়।

তথ্যসূত্র - WIPO অফিসিয়াল ওয়েবসাইট।

১,৫৪৪.
জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে Pandemic ঘোষণা করেছে?
  1. FAO
  2. ECOSOC
  3. WHO
  4. HRC
ব্যাখ্যা

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসকে Pandemic ঘোষণা করেছে। 

Covid ভাইরাস (করোনা ভাইরাস):

- কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত।
- করোনাভাইরাস (CoV) হচ্ছে ভাইরাসগুলির একটি বৃহৎ পরিবার যা সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে মারাত্মক অসুখ করতে পারে, যেমন Middle East Respiratory Syndrome (MERS-CoV), Severe Acute Respiratory Syndrome (SARS-CoV) এবং কোভিড-১৯ (COVID-19)।
- করোনাভাইরাসের অনেকগুলো প্রজাতির মাঝে ৭টি প্রজাতি মানবদেহে রোগ সৃষ্টি করে যার মাঝে SARS-CoV-2 অন্যতম।
- করোনাভাইরাসগুলি জুনোটিক, যার অর্থ তারা প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণ করতে পারে।

⇒ ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে এ্যাটিপিক্যাল নিউমোনিযার বেশ কযেকটি সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (WHO) দেওয়া হযেছিল।
- পরবর্তীতে এ বছর জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে চীনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা একটি নতুন ভাইরাস সনাক্ত করেছে এবং এই ভাইরাসটি একটি নতুন ধরনের করোনভাইরাস।
- এই নতুন ভাইরাসটির অস্থাযীভাবে নামকরণ করা হযেছিল "2019-nCoV"।
- এই ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের নামকরণ করা হয়েছে Coronavirus Disease (COVID-19)।
- ২০২০ সালের ৩০ জানুয়ারি এ রোগের আউটব্রেককে Public Health Emergency of International Concern (PHEIC) হিসেবে ঘোষণা করা হয় এবং ১১ মার্চ, ২০২০ তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা COVID-19 কে বৈশ্বিক মহামারী (Pandemic) হিসেবে ঘোষনা করা হয়।

উল্লেখ্য,
- করোনাভাইরাসের আক্রমণের প্রধান লক্ষবস্তু হচ্ছে ফুসফুস।
- শ্বাসতন্ত্র মানুষের শরীরে তার প্রবেশ পথ এবং করোনাভাইরাস ফুসফুসে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে যায়।
- এমনকি সুস্থ ব্যক্তি যাদের ফুসফুসে কখনো কোন সমস্যা ছিল না তারাও মারাত্মক সমস্যায় আক্রান্ত হচ্ছেন।

উৎস: i) WHO ওয়েবসাইট।
ii) BBC.

১,৫৪৫.
Yalta Conference সংঘটিত হয়েছিলো কোন দেশে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) রাশিয়া
  4. ঘ) চীন
ব্যাখ্যা
ইয়াল্টা কনফারেন্স: 

- ১৯৪৫ সালের ৪ থেকে ১১ ফেব্রুয়ারি রাশিয়ার অধীন ক্রিমিয়া উপদ্বীপের ইয়াল্টা শহরে জাতিসংঘ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল অংশগ্রহণ করেন।
- এই সম্মেলনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
- প্রধান লক্ষ্য- যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনর্গঠন এবং জাতিসংঘ প্রতিষ্ঠা।
            
তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট, ব্রিটানিকা।
১,৫৪৬.
আন্তর্জাতিক সমুদ্র চলাচল বিষয়ক সংস্থা (IMO)-এর সদর দপ্তর কোথায়?
  1. নিউইয়র্ক
  2. জেনেভা
  3. লন্ডন
  4. প্যারিস
ব্যাখ্যা

International Maritime Organization (IMO):
- এটি সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- ১৯৮২ সালে International Maritime Organization নামকরণ করা হয়।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৭৬ টি। [নভেম্বর, ২০২৫]
- সহযোগী সদস্য - ৩টি।
-  বর্তমান মহাসচিব মিঃ আর্সেনিও ডোমিঙ্গেজ (পানামা প্রজাতন্ত্র)।

তথ্যসূত্র: IMO ওয়েবসাইট।

১,৫৪৭.
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা কোনটি?
  1. UNESCO
  2. UNWTO
  3. WIPO
  4. UNICEF
ব্যাখ্যা
UNESCO:
– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO).
– UNESCO- এর পূর্ণরুপ - United Nations Educational Scientific and Cultural Organization.
– এর প্রধান কাজ হলো - বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে - ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর - প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা - ১৯৪ টি এবং সহযোগী সদস্য - ১২ টি। (আগস্ট, ২০২৪)
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।

তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৪৮.
ভেটো ক্ষমতা প্রাপ্ত জাতিসংঘের সদস্য দেশ নয় কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) ফ্রান্স
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
• দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলার পরে বিশ্বব্যাপী যুদ্ধ ও অশান্তি দূর করার জন্য আবার ১৯৪৫ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী শক্তিবর্গ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, চীন এবং ফ্রান্স এই জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্যেক্তা।
- প্রতিষ্ঠাকালে এর সদস্য সংখ্যা ছিল ৫১ আর বর্তমানে পৃথিবীর প্রায় সকল স্বাধীন দেশই এর সদস্য এবং এর সংখ্যা ১৯৩।
- এসব দেশ জাতিসংঘের সদস্য হয়েছে, তাদের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্বব্যাপী যুদ্ধ বিগ্রহ থেকে পৃথিবীর মানুষকে রেহাই দেবার প্রত্যাশায়।
- কিন্তু বিশ্ববাসীর দুর্ভাগ্য, জাতিসংঘ বিশ্বে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে পারেনি।
- শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রসমূহ অঙ্গীকারাবদ্ধ হয়ে জাতিসংঘের সদস্য হলেও শক্তিশালী রাষ্ট্রসমূহের ভূমিকা মোটেই নিরপেক্ষ নয়।
- তাদের হাত থেকে ক্ষুদ্র জাতিসমূহের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
- এর মূল কারণ হচ্ছে জাতিসংঘ সনদেই তার ব্যর্থতার বীজ নিহিত রয়েছে।
- আর সেটা হচ্ছে ভেটো ক্ষমতা, যার মালিক হচ্ছে বৃহৎ পাঁচ রাষ্ট্র তথা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, চীন এবং ফ্রান্স
- এরা সম্মিলিতভাবে কৌশলে এই ভেটো ক্ষমতা প্রবর্তন করেছে এবং এর মালিকানা নিজেরা নিয়ে নিয়েছে।
- মূলত এই ভেটো ক্ষমতা প্রবর্তনের ফলে সকল রাষ্ট্রের সমানাধিকারকে অস্বীকার করা হয়েছে।

সূত্র: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৪৯.
বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women কার্যক্রম শুরু করে -
  1. ক) ২০১০ সালে
  2. খ) ২০১১ সালে
  3. গ) ২০১২ সালে
  4. ঘ) ২০১৩ সালে
ব্যাখ্যা
•  UN Women প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে।
- সংস্থাটি কার্যক্রম শুরু করে ২০১১ সালে
- সদর দপ্তর: নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক - সিমা সামি বাহাউস।
- ৪৫ টি সদস্য যারা ৪ বছরের জন্য নির্বাচিত হয়।

তথ্যসূত্র: UN Women এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৫০.
জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগভেলাই (Trygve Lie) কোন দেশের নাগরিক?
  1. ক) সুইডেন
  2. খ) নরওয়ে
  3. গ) ঘানা
  4. ঘ) পেরু
ব্যাখ্যা
▪ জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলাই (Trygve Lie)।
▪ পঞ্চম মহাসচিব পেরুর পেরেজ ডি কুয়েলার (Javier Perez de Cuellar) (প্রথম আমেরিকান)।
▪সপ্তম মহাসচিব ঘানার কফি আনান (২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী)। 

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫৫১.
জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সময়ে কয়টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন?
  1. ক) ৫০
  2. খ) ৫২
  3. গ) ২৫
  4. ঘ) ৪০
ব্যাখ্যা
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।
- পোল্যান্ডসহ জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩টি।

[প্রথমে ৫০টি দেশ স্বাক্ষর করেছে এবং পরবর্তীতে পোল্যান্ড এই সনদে স্বাক্ষর করে। অপশনে ৫১ না থাকলে ৫০ হবে সঠিক উত্তর।]

সূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫৫২.
জাতিসংঘের পর্যটন সংস্থা কোনটি?
  1. UNIDIR
  2. UNWTO
  3. UNITAR
  4. UNFPA
ব্যাখ্যা

UNWTO:
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- UNWTO এর পূর্ণরূপ - United Nations World Tourism Organization.
- পর্যটকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কোড চালু করেছে UNWTO।
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- UNWTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৬ সালে।
- এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে - ২০০৩ সালে।
- বর্তমান সদস্য - ১৬০ টি। (সেপ্টেম্বর, ২০২৫)

তথ্যসূত্র - UNWTO অফিসিয়াল ওয়েবসাইট।

১,৫৫৩.
Which United Nations agency publishes the World Investment Report?
  1. ক) IMF
  2. খ) WB
  3. গ) UNCTAD
  4. ঘ) WEF
ব্যাখ্যা
UNCTAD:
- UNCTAD এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- এটি ১৯৬৪ সালে যাত্রা শুরু করে।
- এটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধীনে গঠিত একটি সংস্থা যা অর্থনীতি ও টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলো ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে। 
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।

উল্লেখ্য,
- UNCTAD এর বিশ্ব বিনিয়োগ রিপোর্ট ২০২৩ একটি বিস্তৃত বার্ষিক বিনিয়োগ ঘাটতি প্রকাশ করে যা উন্নয়নশীল দেশগুলি ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনের জন্য কাজ করার সময় মোকাবেলা করে৷ এই ব্যবধানটি এখন প্রতি বছর প্রায় $৪ ট্রিলিয়ন - ২০১৫ সালে যখন SDGগুলি ছিল তখন $২.৫ট্রিলিয়ন থেকে গৃহীত।

 উৎস: UNCTAD ওয়েবসাইট।
১,৫৫৪.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর মোট লক্ষ্য কয়টি?
  1. ৮টি
  2. ১৫টি
  3. ১৭টি
  4. ২০টি
ব্যাখ্যা

- ২০১৫ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDGs-এর মোট ১৭টি প্রধান লক্ষ্য এবং ১৬৯টি সহায়ক লক্ষ্য রয়েছে। এটি ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য নির্ধারিত হয়েছে।

• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals.
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।

লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১. দারিদ্র্য নির্মূল,
২. ক্ষুধামুক্তি,
৩. সুস্বাস্থ্য,
৪. মানসম্মত শিক্ষা,
৫. লিঙ্গ সমতা,
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন,
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি,
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি,
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো,
১০. বৈষম্য হ্রাস,
১১. টেকসই শহর ও জনগণ,
১২. পরিমিত ভোগ ও উৎপাদন,
১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ,
১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান,
১৫. স্থলভাগের জীবন,
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান,
১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

সূত্র: UNDP ওয়েবসাইট।

১,৫৫৫.
Who is the current executive head of UNAIDS? (November, 2024)
  1. KD Elbow
  2. Jan Xiang
  3. Carrie Lam
  4. Xiang Xing
  5. Winnie Byanyim
ব্যাখ্যা
UNAIDS:
- UNAIDS টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
- এটি ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে।
- UNAIDS জাতিসংঘের ব্যবস্থায় একমাত্র যৌথ কর্মসূচি বিশ্বের ৭০ টি দেশে এর কার্যালয় রয়েছে।
- এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- বর্তমান নির্বাহী প্রধানের নাম Winnie Byanyim. (নভেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - UNAIDS অফিশিয়াল ওয়েবসাইট।
১,৫৫৬.
UNRWA-এর পূর্ণরূপ কী?
  1. United Nations Relief and Welfare Agency
  2. United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East
  3. United Nations Refugee and Welfare Agency for Palestine in the Middle East
  4. United Nations Regional Works Agency
ব্যাখ্যা

UNRWA:
- UNRWA-এর পূর্ণরূপ: The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East.
- এটি হলো ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি মানবিক সহায়তা এজেন্সি।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- কার্যক্রম শুরু হয়: ১ মে, ১৯৫০ সালে।
- বর্তমান কমিশনার জেনারেল: ফিলিপ্পে লাজ্জারিনি।
- সদরদপ্তর: আম্মান, জর্ডান এবং গাজা।।
- UNRWA জরুরি ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে কাজ করে থাকে।

⇒ ১ জুন ১৯৪৬ থেকে ১৫ মে ১৯৪৮ সালের আরব-ইসরাইল সংঘাত এবং ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে বাস্তুচ্যুত হয়ে জর্ডান, সিরিয়া, লেবানন, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম সহ পশ্চিমতীরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার কাজে UNRWA নিয়োজিত।
- ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারন পরিষদের Resolution - 302 (4) - এর মাধ্যমে ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে UNRWA গঠিত।
- UNRWA প্রায় পুরোটাই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছায় অবদানের মাধ্যমে অর্থায়ন করা হয়।

উল্লেখ্য,
- ফিলিস্তিন বাদে বাকি সকল দেশের শরনার্থী নিয়ে UNHCR কাজ করে থাকে।

উৎস: UNRWA ওয়েবসাইট।

১,৫৫৭.
কত সালে UNOPS প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭৭ সালে
  2. ১৯৭৯ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা
UNOPS:
- UNOPS এর পূর্ণরূপ United Nations office for Project Services.
- এটি জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস। 
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।
- সদর দপ্তর- কোপেনহেগেন, ডেনমার্ক।

সূত্র: UNOPS ওয়েবসাইট।
১,৫৫৮.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি?
  1. ৪৮টি
  2. ৪৯টি
  3. ৫০টি
  4. ৫১টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (এপ্রিল, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (এপ্রিল, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫৫৯.
জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে কোন সংস্থা?
  1. FAO
  2. WHO
  3. ILO 
  4. UNESCO
ব্যাখ্যা

• ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। [নভেম্বর, ২০২৫]
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- প্রথম আফ্রিকান যিনি ILO-এর প্রধান হন (২০২২ থেকে দায়িত্বে)।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: ILO ওয়েবসাইট।

১,৫৬০.
"টেকসই নগর ও জনপদ" এসডিজি -এর কত নং লক্ষ্যমাত্রা?
  1. ১০
  2. ১১
  3. ১২
  4. ১৩
ব্যাখ্যা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- এর পূর্ণরূপ: Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন অভীষ্ট।
- SDGs- এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক অভীষ্ট (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- এসডিজি- এর ১১নং লক্ষ্যমাত্রা "টেকসই নগর ও জনপদ"।
- এসডিজির ১৭টি অভিষ্ট হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্ত;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: এসডিজির ওয়েবসাইট।

১,৫৬১.
জাতিসংঘের ঘোষণাপত্রে 'জাতিসংঘ' শব্দটির প্রথম আনুষ্ঠানিক ব্যবহার করেছিলেন কে?
  1. ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট
  2. পেরেজ দ্য কুয়েলার
  3. লর্ড র‍্যান্ডলফ চার্চিল 
  4. উইনস্টন লিওনার্ড স্পেন্সার চার্চিল
ব্যাখ্যা

• জাতিসংঘের ঘোষণাপত্র
⇒ ১৯৪২ সালের ১ জানুয়ারী, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের ইউনিয়ন (ইউএসএসআর) সহ অক্ষশক্তির সাথে যুদ্ধরত ছাব্বিশটি রাষ্ট্র আটলান্টিক সনদে অন্তর্ভুক্ত একটি নথিতে উদ্দেশ্য ও নীতির সাধারণ কর্মসূচিতে স্বাক্ষর করে, যা 'জাতিসংঘের ঘোষণাপত্র' নামে পরিচিত হয়।

- পরবর্তী সময়ে আরও একুশটি রাষ্ট্র সেই ঘোষণাপত্র মেনে চলে।

⇒ জাতিসংঘের ঘোষণাপত্রে 'জাতিসংঘ' শব্দটির প্রথম আনুষ্ঠানিক ব্যবহার ছিল। 'জাতিসংঘ' নামটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট দ্বারা প্রবর্তিত হয়েছিল।

উৎস: UN ওয়েবসাইট।

১,৫৬২.
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. অস্ট্রিয়ার ভিয়েনায়
  2. কানাডার মন্ট্রিলে
  3. সুইজারল্যান্ডের জেনেভায়
  4. কানাডার অটোয়ায়
ব্যাখ্যা
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO):
- ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) একটি আন্তঃসরকারি সংস্থা যা জাতিসংঘের (UN) সাথে যুক্ত।
- ১৯৪৪ সালে শিকাগো কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠিত এবং ১৯৪৭ সালে কার্যকর হওয়া এই সংস্থাটি আন্তর্জাতিক বিমান চলাচলকে নিরাপদ ও কার্যকর করার জন্য কাজ করে।
- এর সদর দপ্তর কানাডার মন্ট্রিলে অবস্থিত
- ICAO আন্তর্জাতিক বিমান চলাচলকে উদারীকরণের পাশাপাশি নিরাপত্তার মান বজায় রাখার জন্য বৈশ্বিক সহযোগিতা নিশ্চিত করে।

উৎস: ICAO ওয়েবসাইট।
Britannica.
১,৫৬৩.
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে প্রথম সভাপতিত্ব করেন কে?
  1. সৈয়দ সামসুল আলম
  2. ড. কামাল হোসেন
  3. রুহুল আমীন খন্দকার
  4. হুমায়ুন রশীদ চৌধুরী
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন:
- বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশ প্রথম সভাপতিত্ব করে।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৬৪.
UNDP-এর প্রধান পদ কোনটি?
  1. নির্বাহী পরিচালক
  2. প্রধান কর্মকর্তা
  3. প্রশাসক 
  4. সভাপতি
ব্যাখ্যা

UNDP: 
- UNDP এর পূর্ণরূপ: United Nations Development Programme (UNDP). 
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- UNDP প্রত্যেক বছর Human Development Index (HDI) প্রতিবেদন প্রণয়ন করে।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- প্রতিষ্ঠাকাল: ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- এর প্রধান পদ: প্রশাসক (Administrator)।
- বর্তমান প্রশাসক: অসিম স্টেইনার।
- কার্যক্রম: ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে। [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]

উৎস: ইউএনডিপি ওয়েবসাইট।

১,৫৬৫.
জাতিসংঘের কোন মহাসচিব স্বাধীন বাংলাদেশে প্রথম সফরে আসেন?
  1. ক) বান কি মুন
  2. খ) কফি আনান
  3. গ) কুর্ট ওয়াল্ডহেইম
  4. ঘ) পেরেজ দ্য কুয়েলার
ব্যাখ্যা
▪ ১৯৭১ সালের ২১ ডিসেম্বর জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম জাতিসংঘ রিলিফ অপারেশনস ঢাকা (আনরড) নামে পরিচিত জাতিসংঘ ত্রাণ কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং একজন আন্ডার সেক্রেটারী জেনারেলকে এর দায়িত্বভার দেয়া হয়।
▪ স্যার রবার্ট জ্যাকসনের পরিচালনায় শুরু হয় এই জাতিসংঘ ত্রাণকার্য। 
▪ বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্ক আরো জোরদার হয় যখন ১৯৭৩ সালের ৯ ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম বাংলাদেশ সফরে আসেন এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং যুদ্ধ বিধ্বস্ত দেশের অবকাঠামোগত উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন।
▪ অর্থাৎ কুর্ট ওয়াল্ডহেইম স্বাধীন বাংলাদেশে প্রথম সফরে আসেন। 

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া। 
১,৫৬৬.
SDG-এর কত নং লক্ষ্যমাত্রা অনুসারে, ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যের মধ্যে বসবাসকারী সকল বয়সের নারী, পুরুষ ও শিশুর সংখ্যা কমপক্ষে অর্ধেকে নামিয়ে আনা?
  1. ১.১
  2. ১.২
  3. ১.৩
  4. ১.৪
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
 
লক্ষ্য ১: দারিদ্র্য বিলোপ।
 
১.১: ২০৩০ সালের মধ্যে, সর্বত্র সকল মানুষের জন্য, বর্তমানে দৈনন্দিন মাথাপিছু আয় ১.২৫ ডলারের কম -এ সংজ্ঞানুযায়ী পরিমাপকৃত চরম দারিদ্র্যের সম্পূর্ণ অবসান।

১.২:জাতীয় সংজ্ঞানুযায়ী চিহ্নিত যেকোন ধরনের দারিদ্র্যের মধ্যে বসবাসকারী সকল বয়সের নারী, পুরুষ ও শিশুর সংখ্যা ২০৩০ সালের মধ্যে কমপক্ষে অর্ধেকে নামিয়ে আনা।

১.৩: ন্যূনতম সামাজিক নিরাপত্তা সুবিধার নিশ্চয়তাসহ সকলের জন্য জাতীয়ভাবে উপযুক্ত সামাজিক সুরক্ষা ব্যবস্থা ও সংশ্লিষ্ট পদক্ষেপের বাস্তবায়ন এবং ২০৩০ সালের মধ্যে দরিদ্র ও অরক্ষিত জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে এ ব্যবস্থার আওতায় নিয়ে আসা।
 
১.৪: ২০৩০ সালের মধ্যে সকল নারী ও পুরুষ, বিশেষ করে দরিদ্র ও অরক্ষিত জনগোষ্ঠীর অনুকূলে অর্থনৈতিক সম্পদ ও মৌলিক সেবা সুবিধা, জমি ও অপরাপর সম্পত্তির মালিকানা ও নিয়ন্ত্রণ, উত্তরাধিকার, প্রাকৃতিক সম্পদ, লাগসই নতুন প্রযুক্তি এবং ক্ষুদ্র ঋণসহ আর্থিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে সমঅধিকার প্রতিষ্ঠা করা।

১.৫: ২০৩০ সালের মধ্যে, দরিদ্র ও অরক্ষিত পরিস্থিতিতে বসবাসকারী জনগোষ্ঠীর অভিঘাতসহনশীলতা বিনির্মাণ এবং জলবায়ু সম্পৃক্ত চরম ঘটনাবলি ও অন্যান্য অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত অভিঘাত ও দুর্যোগে তাদের আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হবার ঝুঁকি কমিয়ে আনা।
 
উৎস: UN ওয়েবসাইট।
১,৫৬৭.
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর বর্তমান মহাসচিব কে? (জুন, ২০২৫)
  1. উগোচি ড্যানিয়েলস
  2. উইলিয়াম লেসি সুইং
  3. আন্তোনিও ভিতোরিনো
  4. অ্যামি ই. পোপ
ব্যাখ্যা
IOM:
- আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM.
- IOM পূর্ণরূপ INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION.
- সংস্থাটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক - ৮টি দেশ। (জুন, ২০২৫)
- সংস্থাটির বর্তমান ও প্রথম মহিলা মহাসচিব অ্যামি ই. পোপ। (জুন, ২০২৫)
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IOM অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৬৮.
জাতিসংঘ সনদের প্রধান রচয়িতা কে ছিলেন?
  1. হেনরি কিসিঞ্জার 
  2. আর্চিবাল্ড ম্যাকলিশ
  3. ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট
  4. উড্রো উইলসন
ব্যাখ্যা

- সনদটির মূল রচয়িতা ছিলেন আর্চিবাল্ড ম্যাকলিশ

জাতিসংঘ সনদ:

- জাতিসংঘ সনদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা উন্নীত করার জন্য প্রণীত একটি মৌলিক দলিল।
- সনদটির মূল রচয়িতা ছিলেন আর্চিবাল্ড ম্যাকলিশ।
- এতে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে,
- জাতিসংঘ সনদের ১০৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
- প্রথমে সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে সংশোধনী গৃহীত হতে হবে,
- এরপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্র সংশোধনী অনুমোদন করলে তা কার্যকর হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসােইট।

১,৫৬৯.
জাতিসংঘ সনদের ৫১ নং ধারা কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. শান্তিরক্ষা অভিযান
  2. আত্মরক্ষার অধিকার
  3. অর্থনৈতিক সহযোগিতা
  4. আন্তর্জাতিক বিচার
ব্যাখ্যা

জাতিসংঘ সনদ (UN Charter):
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।
- জাতিসংঘ সনদের ৫১ নং ধারা অনুযায়ী, যদি জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ হয়, তবে সেই রাষ্ট্রের স্ব-রক্ষার (self-defense) স্বাভাবিক অধিকার অক্ষুণ্ণ থাকবে।

⇒ ধারা ৫১:
- জাতিসংঘের কোনো সদস্যের ওপর কোনো আক্রমণ ঘটলে যতক্ষণ পর্যন্ত না আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি নিরাপত্তা পরিষদ গ্রহণ করছে ততক্ষণ সেই রাষ্ট্রের একক সহজাত অধিকার বা যৌথ আত্মরক্ষার অধিকার সম্বন্ধে বর্তমান সনদের কোনো অংশই অন্তরায় হবে না। আত্মরক্ষার এই অধিকার কার্যকর করার জন্য সদস্যগণ কর্তৃক অবলম্বিত ব্যবস্থাদি সঙ্গে সঙ্গেই নিরাপত্তা পরিষদের কাছে পেশ করতে হবে এবং এর ফলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ বা পুনরুদ্ধারের জন্য এই সনদ অনুযায়ী প্রয়োজনীয় বিধিব্যবস্থা গ্রহণে নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব ও দায়িত্ব কোনো মতেই বাধাগ্রস্ত হবে না।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৫৭০.
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণে বর্তমানে বাংলাদেশের অবস্থান -
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) পঞ্চম
ব্যাখ্যা

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণে বর্তমানে বাংলাদেশের অবস্থান প্রথম
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দেশের অবস্থান:- 
১। বাংলাদেশ - ৬৬৯২ জন। 
২। নেপাল - ৫৭৯০ জন। 
৩। ভারত - ৫৭৬৮ জন।
৪। রুয়ান্ডা - ৫২৭৭ জন।
৫। পাকিস্তান - ৪১২৭ জন। 

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।   

১,৫৭১.
নিচের কোনটি জাতিসংঘের পূর্ববর্তী আন্তর্জাতিক প্রতিষ্ঠান?
  1. লীগ আব নেশনস
  2. ইউনাইটেড নেশনস
  3. অ্যাসোসিয়েশন অব নেশনস
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
League of Nations:
- জাতিসংঘের পূর্ববর্তী আন্তর্জাতিক প্রতিষ্ঠান লীগ আব নেশনস।
- জাতিপুঞ্জের আত্মপ্রকাশ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জ আত্মপ্রকাশ করে।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- গঠিত হয়: ২৮ জুন, ১৯১৯ সাল।
- প্রস্তাবক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বিলুপ্ত হয়: ২০ এপ্রিল, ১৯৪৬ সালে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫৭২.
IMF কত সালে কার্যক্রম করে?
  1. ক) ১৯৪৪
  2. খ) ১৯৪৫
  3. গ) ১৯৪৬
  4. ঘ) ১৯৪৭
ব্যাখ্যা

MARCH 1947:
- IMF begins operations
- Membership starts at 40.
Source: IMF at a Glance

১,৫৭৩.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? [ জানুয়ারি,২০২৬]
  1. ১৯৪টি
  2. ১৯৬টি
  3. ১৯৩টি
  4. ১৯১টি
ব্যাখ্যা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
- এর পূর্ণরূপ: World Health Organization.
- গঠিত হয়: ১৯৪৮ সালের ৭ এপ্রিল।
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের, জেনেভায়।
- বর্তমান সদস্য: ১৯৪টি। [জানুয়ারি,২০২৬]

এছাড়াও,
- WHO-এর প্রধান উদ্দেশ্য: সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা।
- বর্তমান মহাপরিচালক: Dr Tedros Adhanom Ghebreyesus.
- মহাপরিচালকের মেয়াদ: ৫ বছর।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।

উৎস: WHO ওয়েবসাইট।

১,৫৭৪.
WTO এর সর্বশেষ রাউন্ড কোনটি? [জানুয়ারি - ২০২৫]
  1. নাইরোবি রাউন্ড
  2. টোকিও রাউন্ড
  3. দোহা রাউন্ড
  4. উরুগুয়ে রাউন্ড
ব্যাখ্যা
• WTO:
- বিশ্ব বাণিজ্য সংস্থা বা World Trade Organization (WTO) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- WTO প্রতিষ্ঠার আগে এর পূর্বনাম ছিল General Agreement on Tariffs and Trade (GATT),
- এটি ১৯৪৮ সালে কার্যকর হয় এবং ১ জানুয়ারি ১৯৯৫ সালে WTO-তে রূপান্তরিত হয়।
- WTO-এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৬টি।  

উল্লেখ্য, 
- WTO-এর চলমান বা সর্বশেষ রাউন্ড হচ্ছে দোহা রাউন্ড, এটি ২০০১ সালে শুরু হয়।  

সূত্র: WTO ওয়েবসাইট ও Britannica.
১,৫৭৫.
'মানব উন্নয়ন সূচক' প্রকাশ করে কোন সংস্থা?
  1. ক) MIGA
  2. খ) UNICEF
  3. গ) UNDP
  4. ঘ) IDA
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)
▪ UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী।
▪ উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
▪ UNDP - এর সদস্য দেশ সমূহের সকল প্রকার দারিদ্র্য দূর করা, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ প্রতিরোধ ইত্যাদি লক্ষ্য নিয়ে এটি কাজ করে যাচ্ছে।
▪ প্রতিষ্ঠাকাল - ২২ নভেম্বর, ১৯৬৫ সাল। 
▪ কর্মক্ষেত্র - ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
▪ সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
▪ বর্তমান প্রধান (প্রশাসক) - Achim Steiner (১৯ এপ্রিল, ২০১৭ - বর্তমান)। 
▪ প্রতিবছর সংস্থাটি Human Development Report বা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে।

তথ্যসূত্র: ইউএনডিপি ওয়েবসাইট।
১,৫৭৬.
Sustainable Development Goals (SDGs) এর ৫নং লক্ষ্যমাত্রায় কিসের কথা বলা হয়েছে?
  1. বৈষম্য হ্রাস
  2. ক্ষুধামুক্তি
  3. লিঙ্গ সমতা
  4. দারিদ্র্য নির্মূল
ব্যাখ্যা
◉ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
- SDG এর ৫নং লক্ষ্যমাত্রায় লিঙ্গ সমতার কথা বলা হয়েছে।

• লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল,
- ক্ষুধামুক্তি,
- সুস্বাস্থ্য,
- মানসম্মত শিক্ষা,
- লিঙ্গ সমতা,
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন,
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি,
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি,
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো,
- বৈষম্য হ্রাস,
- টেকসই শহর ও জনগণ,
- পরিমিত ভোগ ও উৎপাদন,
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ,
- সামুদ্রিক বাস্তুসংস্থান,
- স্থলভাগের জীবন,
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

সূত্র: SDG ওয়েবসাইট ও জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫৭৭.
জাতিসংঘের কোন সংস্থা একাধিক বার নোবেল পুরস্কার লাভ করে?
  1. খাদ্য ও কৃষি সংস্থা
  2. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  3. শরণার্থী বিষয়ক সংস্থা
  4. বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক সংস্থা
ব্যাখ্যা
UNHCR
- এটি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- বিশ্ব শরণার্থী দিবস - 20 জুন।
- পূর্ণরূপ - United Nations High Commissioner for Refugees।
- সদর দপ্তর : জেনেভা, সুইজারল্যান্ড। 
- প্রতিষ্ঠা - ১৪ ডিসেম্বর, ১৯৫০ সাল।
- UNHCR প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- বর্তমান হাইকমিশনার - ফিলিপ্পো গ্রান্ডি(ইতালি)।
- এটি দুইবার, ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 
- কার্যক্ষেত্র - ১৩৭ টি দেশ।

তথ্যসূত্র - UNHCR ওয়েবসাইট।
১,৫৭৮.
'ডাম্বারটন ওকস' সম্মেলনে কোন প্রস্তাব গৃহীত হয়েছিল?
  1. ক) জাতিসংঘ নামকরণ
  2. খ) সাধারণ পরিষদ গঠন
  3. গ) ভেটো ক্ষমতা নির্ধারন
  4. ঘ) নিরাপত্তা পরিষদ গঠন
ব্যাখ্যা
ডাম্বারটন ওকস সম্মেলন
▪ ২১ সেপ্টেম্বর, ১৯৪৪ - ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে জাতিসংঘ গঠনের এযাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয় যা “Dumbarton Oaks Conference” নামে পরিচিত। এতে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন সহ মিত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অনেক দেশ উপস্থিত ছিলো। এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয়। এগুলো হলো- 
▪ জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ
নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র নির্ধারণ   

ইয়াল্টা সম্মেলন
▪ ১২ ফেব্রুয়ারি, ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে এক সম্মেলন অনুষ্ঠিত হয় যা জাতিসংঘ গঠনের ইতিহাসে “Yalta Conference”  নামে পরিচিত।
▪ এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের “ভেটো ক্ষমতা” (Veto Power) নির্ধারিত হয়।
▪ এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১,৫৭৯.
UNIDO-এর মূল কাজ কী?
  1. শিল্প উন্নয়নকে প্রচার ও ত্বরান্বিত করা
  2. পরিবেশ সংরক্ষণ
  3. শিক্ষা উন্নয়ন
  4. স্বাস্থ্য সেবা প্রদান
ব্যাখ্যা

• United Nations Industrial Development Organization (UNIDO):
- UNIDO হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- এটি শিল্প উন্নয়নের প্রচার, গতিশীলতা এবং ত্বরান্বিত করার জন্য কাজ আছে।  
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
- এটি ১৯৬৬ সালের ১৭ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
-  এর সদরদপ্তর অস্ট্রিয়ার: রাজধানী ভিয়েনাতে অবস্থিত।

তথ্যসূত্র: UNIDO ওয়েবসাইট।

১,৫৮০.
Which is not the main organ of the United Nations?
  1. Trusteeship Council
  2. Economic and Social Council
  3. International Court of Justice
  4. UNESCO
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

জাতিসংঘের কার্যকরি দাপ্তরিক ভাষা দুইটি:
• ইংরেজি
• ফ্রেঞ্চ/ফরাসি

জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (the General Assembly),
• নিরাপত্তা পরিষদ (the Security Council), 
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council), 
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
• অছি পরিষদ (the Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (the Secretariat)।

জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।
- FAO,
- ILO,
- IOM,
- UNWOMEN,
- UNAIDS,
- UNESCO,
- UNDP,
- UNICEF,
- UNCDF,
- UNFPA,
- UNHCR,
- UNIDO,
- WHO,
- WFP,
- UNOPS.

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫৮১.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. জুরিখ, সুইজারল্যান্ড
  3. বার্ন, সুইজারল্যান্ড
  4. বাসেল, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা - ১৯৪টি। (জুন, ২০২৫)
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস। (জুন, ২০২৫)
- তিনি ইথিওপিয়ার নাগরিক।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৮২.
UNDP কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৯ সালে
  2. ১৯৬৮ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৬৬ সালে
ব্যাখ্যা

UNDP:
- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- UNDP ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- এটির প্রধানের পদ প্রশাসক।
- বর্তমান প্রশাসক অসিম স্টেইনার।
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

[অপশন বিবেচনায় উত্তর করতে হবে যদি অপশনে ১৯৬৫ এবং  ১৯৬৬ থাকে তাহলে ১৯৬৫ উত্তর করতে হবে। আর যে কোন একটি থাকলে সেটি উত্তর হবে।]



তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

১,৫৮৩.
নিচের কোনটি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠাকালীন 'Resolution'?
  1. ক) UN Resolution (1948)
  2. খ) UN Peacekeeping Resolution (1948)
  3. গ) Security Council Resolution 50 (1948)
  4. ঘ) General Assembly Resolution 50 (1948)
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন
▪ প্রতিষ্ঠাকাল - ২৯ মে, ১৯৪৮ সাল।
▪ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠাকালীন 'Resolution' হচ্ছে - Security Council Resolution 50 (1948)।
▪ জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন হলো UNTSO (United Nations Truce Supervision Organisations)।
▪ এটি ১৯৪৮ সালের ২৯ মে প্যালেস্টাইনে মোতায়েন করা হয় যা এখনো চলমান রয়েছে।                    

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫৮৪.
জাতিসংঘের উদ্যোগে প্রথম বিশ্ব পরিবেশ সন্মেলন অনুষ্ঠিত হয়?
  1. ক) রিও ডি জেনিরোতে
  2. খ) স্টকহোমে
  3. গ) নিউইয়র্ক 
  4. ঘ) বেইজিং
ব্যাখ্যা
• পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে  জাতিসংঘ:
- ১৯৭২ সালে জাতিসংঘের উদ্যোগে ষ্টকহোমে পরিবেশগত প্রথম বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১৯৯২ সালের জুন মাসে ব্রাজিলের রিওডি জেনিরোতে অনুষ্ঠিত হয় প্রথম ধরিত্রী সম্মেলন।
- জাতিসংঘের নিজস্ব কোন শান্তিরক্ষা বাহিনী নেই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শান্তিরক্ষা বাহিনীর জন্য সদস্য সংগ্রহ করা হয়।
- ১৯৮৮ সালে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীকে নোবেল শান্তিপুরস্কারে ভূষিত করা হয়।
- ১৯৬৮ সালে প্রথম বারের মত স্বাক্ষরিত হয় পারস্পরিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি।
- ১৯৭১ সালে সমুদ্র তলদেশে, সমুদ্র পৃষ্টে পারমানবিক ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রবসানো চুক্তি 
- ১৯৭২ সালে জীবানু ও রাসায়নিক অস্ত্রউন্নয়ন, উৎপাদন, মজুত নিষিদ্ধ সংক্রান্তচুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার সম্পার্কিত সর্বজনীন মানবাধিকার ঘোষণা স্বাক্ষরিত হয়। 
 
উৎস: বিএ/বিএসএস প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৮৫.
জাতিসংঘ সনদ কার্যকর হয় -
  1. ২৬ জুন, ১৯৪৫
  2. ২৩ আগস্ট, ১৯৪৫
  3. ২৪ অক্টোবর, ১৯৪৫
  4. ২৮ অক্টোবর, ১৯৪৫
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় - ২৬ জুন, ১৯৪৫ সালে (সানফ্রানসিস্কো শহরে)।
- জাতিসংঘ সনদ কার্যকর হয় - ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল - ৫১ টি
- জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় - পোল্যান্ড (৫১ তম দেশ)।

- বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩ টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫ টি (স্থায়ী ৫ টি এবং অস্থায়ী ১০ টি)।
– অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য। 
- স্থায়ী সদস্য দেশ - যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন (এই ৫টি দেশের ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে)।
- অস্থায়ী সদস্য দেশ - ১০ টি।
- সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান।
- সদর দপ্তর - নিউইর্য়ক, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৮৬.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ -
  1. ৫০টি
  2. ৫১টি
  3. ৫২টি
  4. ৫৩টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫৮৭.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. চীন
  4. জাপান
ব্যাখ্যা
UNU:
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
- পূর্ণরূপ: United Nations University.
- প্রতিষ্ঠা সাল: ১৯৭৩ সালে।
- কার্যক্রম শুরু: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: টোকিও, জাপান।
- সংগঠন ধরন: জাতিসংঘের একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠান।
- অধিভুক্ত সংস্থা: জাতিসংঘ (UN) ও UNESCO (সাংস্কৃতিক ও শিক্ষা সংস্থা)।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস টোকিও, জাপানে।

উল্লেখ্য,
- UNU-এর ১২টির বেশি গবেষণা ও একাডেমিক প্রতিষ্ঠান রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।
- UNU-WIDER- ফিনল্যান্ডে (উন্নয়ন অর্থনীতি),
- UNU-EHS- জার্মানিতে (পরিবেশ ও মানব নিরাপত্তা),
- UNU-INWEH- কানাডায় (জলসম্পদ ও স্বাস্থ্য),
- UNU-CRIS- বেলজিয়ামে (আঞ্চলিক একীকরণ)।

উৎস: UNU ওয়েবসাইট।
১,৫৮৮.
CEDAW সনদে কয়টি অনুচ্ছেদ আছে?
  1. ২২টি
  2. ৩০টি
  3. ৪৮টি
  4. ৫০টি
ব্যাখ্যা

CEDAW:
- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of All Forms of Discrimination Against Women বা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন।
- গৃহীত হয়: ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে।
- সনদ স্বাক্ষর শুরু হয়: ১ মার্চ, ১৯৮০।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- বর্তমান চেয়ারপারসন: আনা পেলেজ নারভেজ।
- এই সনদে মোট ৩০টি অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদগুলোর মধ্যে ৩-১৬ পর্যন্ত মোট ১৪টি নারীর অধিকার সংক্রান্ত এবং বাকীগুলো এব কর্মপন্থা ও দায়িত্ব সংক্রান্ত।

⇒ CEDAW সনদে মোট ৩০টি অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদ ৩ ভাগে বিভক্ত। যথা:
- প্রথম ভাগ (১-১৬): নারী পুরুষের সমতা সর্ম্পকিত,
- দ্বিতীয় ভাগ (১৭-২২): এর কর্মপন্থা ও দায়িত্ব বিষয়ক,
- তৃতীয় ভাগ (২৩-৩০): প্রশাসনিক বিষয়।

⇒ CEDAW কমিটিতে সারা বিশ্ব থেকে নারী অধিকার সংক্রান্ত ২৩ জন বিশেষজ্ঞ রয়েছে। কমিটি সদস্যগণ ৪ বছরের জন্য নির্বাচিত হন। 
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
- কনভেনশনের শর্তানুযায়ী রাষ্ট্রপক্ষসমূহের প্রতি নারীর মৌলিক মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা; নারী পাচার ও পতিতাবৃত্তিতে নারীর শোষণ রোধ নিশ্চিত করা; রাজনৈতিক ও লোকজীবনে নারীর প্রতি বৈষম্যের অবসান; জাতীয়তা অর্জন, পরিবর্তন বা বহাল রাখার সমান অধিকার নিশ্চিত করা; শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং অর্থনৈতিক ও সমাজ জীবনের অন্যান্য ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটানোর জন্যে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য ধারায় গ্রামীণ নারীর সমস্যা, আইনের দৃষ্টিতে সমতা এবং বিবাহ ও পারিবারিক জীবনে নারীর প্রতি বৈষম্যের অবসান সংক্রান্ত বিষয়গুলো রয়েছে।
- কনভেনশনে নারীর নিজ নিজ দেশে রাজনৈতিক ও লোকজীবনে অংশগ্রহণ এবং সরকারের সকল পর্যায়ে সকল কাজ করার অধিকারও নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও,
- ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক CEDAW দিবস।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) CEDAW South Asia ওয়েবসাইট।

১,৫৮৯.
SDG-এর ৬নং অভীষ্ট লক্ষ্যমাত্রার বিষয়বস্তু কোনটি?
  1. মানসম্মত শিক্ষা
  2. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
  3. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
  4. পরিমিত ভোগ ও উৎপান
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৯০.
লন্ডনের জেমস প্রাসাদে কতটি দেশ লন্ডন ঘোষণায় স্বাক্ষর করে?
  1. ৯টি
  2. ১২টি
  3. ১৩টি
  4. ১৪টি
ব্যাখ্যা
লন্ডন ঘোষণা:

• জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো লন্ডন ঘোষণা।
• ১৯৪১ সালের ১২ জুন লন্ডনের জেমস প্রাসাদে ১৪টি দেশ লন্ডন ঘোষণায় স্বাক্ষর করে।
• দেশগুলো হলো:
- গ্রেট ব্রিটেন
- ফ্রান্স
- কানাডা
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- দক্ষিণ আফ্রিকা
- বেলজিয়াম
- নেদারল্যান্ডস
- যুগোশ্লাভিয়া
- চেকোশ্লাভিয়া
- নরওয়ে
- গ্রিস
- লুক্সেমবার্গ
- পোল্যান্ড।



উৎস: জাতিসংঘের ওয়েবসাইট। 
১,৫৯১.
জাতিসংঘের নবম মহাসচিব কে?
  1. বান কি মুন
  2. অ্যান্তোনিও গুতেরেস
  3. কফি আনান
  4. উ থান্ট
ব্যাখ্যা

জাতিসংঘের মহাসচিববৃন্দ:
- প্রথম: ট্রিগভেলী (নরওয়ে)।
- দ্বিতীয়: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন)।
- তৃতীয়: উ থান্ট (মিয়ানমার)।
- চতুর্থ: কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া)।
- পঞ্চম: জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু)।
- ষষ্ঠ: ড. বুট্রোস ঘালি (মিশর)।
- সপ্তম: কফি আনান (ঘানা)।
- অষ্টম: বান কি মুন (দক্ষিণ কোরিয়া)।
- নবম ও বর্তমান: অ্যান্তোনিও গুতেরেস (পর্তুগাল)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৫৯২.
জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে?
  1. ডব্লিউ রুজভেল্ট
  2. কিম উইলসন
  3. উড্রো উইলসন
  4. ডব্লিউ হ্যারিসন
ব্যাখ্যা
◉ জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য।
- জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি - ডব্লিউ হ্যারিসন।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
১,৫৯৩.
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় সংঘাত বন্ধে জাতিসংঘ সনদের কত নং ধারা প্রয়োগ করেন?
  1. ৯৬ ধারা
  2. ৯৮ ধারা
  3. ৯৯ ধারা
  4. ৯৭ ধারা
ব্যাখ্যা
• গাজায় সংঘাত বন্ধে জাতিসংঘ সনদের ৯৯ ধারা:
- নির্বিচার বোমাবর্ষণ, নিরীহ মানুষকে বাস্তুচ্যুত হওয়া, খাবার ও চিকিৎসার জন্য হাহাকার-সব মিলিয়ে উপত্যকাটির পরিস্থিতিকে ‘কেয়ামতের মতো’ বলেছে জাতিসংঘ।
- এ সংঘাত অবসানে নিরাপত্তা পরিষদকে সক্রিয় হতে জাতিসংঘ সনদের ৯৯ ধারা প্রয়োগ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- ৯৯ ধারা অনুযায়ী, জাতিসংঘের মহাসচিবের বিবেচনায় কোনো বিষয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হলে তিনি বিষয়টি নিরাপত্তা পরিষদের নজরে এনে বৈঠক আহ্বান করতে পারেন।
- গত ৩৪ বছরে (১৯৮৯ সালের পর) ধারাটি ব্যবহারের প্রয়োজন মনে করেননি জাতিসংঘের কোনো মহাসচিব।
- গাজা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং এ নিয়ে নিরাপত্তা পরিষদের পদক্ষেপের ঘাটতির কারণেই তিনি ৯৯ ধারা প্রয়োগ করেছেন বলে জানান গুতেরেস।

উৎস: ৭ ডিসেম্বর , ২০২৩, প্রথম আলো।
১,৫৯৪.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা -
  1. ০৫টি
  2. ১০টি
  3. ১৫টি
  4. ২০টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫৯৫.
বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকের জননী বলা হয় -
  1. ক) ফেডারেল রিজার্ভ সিস্টেম
  2. খ) ব্যাংক অব ভেনিস
  3. গ) ব্যাংক অব সুইডেন
  4. ঘ) ব্যাংক অব ইংল্যান্ড
ব্যাখ্যা
• ব্যাংক ব্যবস্থা:
- বিশ্বের প্রথম কেন্দ্রীয়ব্যাংক 'স্ভেরিজেস রিকস ব্যাংক' হলেও প্রথম সুসংগঠিত কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ১৬৯৪ সালের ২৭ জুলাই স্থাপিত হয়  ‘ব্যাংক অব ইংল্যান্ড’।
- ‘ব্যাংক অব ইংল্যান্ড’কে কেন্দ্রীয় ব্যাংকের জননী নামেও অভিহিত করা হয়।
- ব্যাংকিং কার্যক্রমের ধারণা প্রাচীন আমলেও বিদ্যমান ছিল।
- ব্যাংক ব্যবস্থার জননী বলা হয় - মুদ্রাকে।
- তবে বিশ্বের প্রথম সংগঠিত ব্যাংক ধরা হয় ১১৫৭ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব ভেনিসকে।
- ১৪০১ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব বার্সিলোনা ছিল প্রথম আধুনিক ব্যাংক।
- ১৬৫৬ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব সুইডেন ছিল সনদপ্রাপ্ত প্রথম বাণিজ্যিক ব্যাংক।
 
উৎস: সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেনি।
১,৫৯৬.
অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হওয়ার পূর্বে কোন সংস্থায় কর্মরত ছিলেন?
  1. ক) UNDP
  2. খ) UNICEF
  3. গ) UNHCR
  4. ঘ) UNIDO
ব্যাখ্যা
জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মহাসচিব নির্বাচিত হওয়ার পূর্বে UNHCR এ কর্মরত ছিলেন। ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শরনার্থী বিষয়ক ১০ম হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
(সূত্রঃ UNHCR ওয়েবসাইট)
১,৫৯৭.
কী উন্নয়নের লক্ষ্যে IFAD তৈরি হয়েছে?
  1. খাদ্য সংকট মোকাবেলা
  2. বাণিজ্য সম্প্রসারণ
  3. দারিদ্র্য দূরীকরণ
  4. কৃষি উন্নয়ন
ব্যাখ্যা
• ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (IFAD):
- IFAD এর পূর্ণরূপ International Fund for Agricultural Development.
- ৯৭০-এর দশকের গোড়ার দিকে, বিশ্বব্যাপী খাদ্য ঘাটতির কারণে ব্যাপক দুর্ভিক্ষ, অপুষ্টি এবং মৃত্যু ঘটে, বিশেষ করে আফ্রিকার সাহেল অঞ্চলে।
- দারিদ্র্য এবং খাদ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়ানো কাঠামোগত সমস্যার জন্য বিশ্বের দীর্ঘমেয়াদী, পদ্ধতিগত সমাধানের প্রয়োজন ছিল।
-  ১৯৭৪ সালে, জাতিসংঘের বিশ্ব খাদ্য সম্মেলন এই সমস্যাগুলি সমাধানের দিকে নজর দেয় এবং দরিদ্র গ্রামীণ সম্প্রদায়ের কৃষি উন্নয়নের জন্য অর্থায়নের জন্য একটি সংস্থা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
- সেই লক্ষ্যে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (IFAD)।
- এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা এবং একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- ১৯৭৭ সাল থেকে IFAD-এর প্রকল্পের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে।
- ১৯৮০ সালে রোমে সদর দফতর স্থাপন করা হয়।

উৎস: IFAD ওয়েবসাইট।
১,৫৯৮.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি?
  1. ১০টি
  2. ১৫টি
  3. ২০টি
  4. ২৫টি
ব্যাখ্যা
জাতিসংঘের সদস্য:
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (মে, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫৯৯.
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
  1. কুর্ট ওয়াল্ডহেইম
  2. উ থান্ট
  3. ড. বুট্রোস বুট্রোস ঘালি
  4. ট্রিগভেলী
ব্যাখ্যা

বাংলাদেশ ও জাতিসংঘ:
- বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সম্পর্কের সূত্রপাত ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রাথমিক পর্যায়েই। 
- বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন কুর্ট ওয়াল্ডহেইম।

⇒ ১৯৭১ সালের এপ্রিলে ভারত সরকার জাতিসংঘের কাছে শরণার্থীদের মানবিক সহায়তা দিতে অনুরোধ জানায়। এই অনুরোধে তৎকালীন জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম উদ্যোগী হন। জাতিসংঘ মহাসচিব উ থান্ট ১৯৭১ সালের গণহত্যাকে মানব ইতিহাসে অন্ধকার অধ্যায় হিসেবে ঘোষণা করেন।

⇒ বাংলাদেশ ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন পাঠিয়েছিল, তবে ১১ আগস্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে বাংলাদেশের আবেদনটি পুনরায় বিবেচনার জন্য ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করতে সব সদস্যই সম্মত হয়। ২৩ আগস্ট বাংলাদেশকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য যুক্তরাজ্য, ভারত, সোভিয়েত ইউনিয়ন ও যুগোস্লাভিয়া সমর্থিত একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হয়। কিন্তু ২৫ আগস্ট চীন ওই প্রস্তাবে ভেটো প্রয়োগ করার ফলে ওই সময় বাংলাদেশের পক্ষে জাতিসংঘের সদস্য পদ লাভ করা সম্ভব হয়নি।

⇒ ১৯৭৪ সালের জুন মাসে বাংলাদেশ পুনরায় আবেদন করে। ১৯৭৪ সালের ১০ জুন নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সদস্য পদ লাভের প্রস্তাবটি উত্থাপিত হলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। চীন বাংলাদেশের বিপক্ষে না গিয়ে ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে বিরত থাকে। অতঃপর প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের সুপারিশসহ সাধারণ পরিষদে পাঠানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে ২৯তম অধিবেশনে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ওই দিনই সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে।

উল্লেখ্য,
- উ থান্ট (১৯৬১-৭১): জাতিসংঘের তৃতীয় মহাসচিব ছিলেন মিয়ানমারের উ থান্ট। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।
- কুর্ট ওয়াল্ডহেইম (১৯৭২-৮১): চতুর্থ মহাসচিব ছিলেন অস্ট্রিয়ার কুর্ট ওয়াল্ডহেইম। তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
ii) জাতিসংঘ ওয়েবসাইট।
iii) তথ্য অধিদফতর (পিআইডি) ওয়েবসাইট।
iv) কালের কন্ঠ পত্রিকা।

১,৬০০.
কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
  1. ভিয়েতনাম সংকট
  2. সাইপ্রাস সংকটন
  3. কোরিয়া সংকট
  4. প্যালেস্টাইন সংকট
ব্যাখ্যা
কোরিয়া সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়।

কোরীয় যুদ্ধ:
- ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
- কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হওয়ার ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরীয় উপদ্বীপকে ভাগ করে।
- সোভিয়েত ইউনিয়ন কর্তৃক অধিকৃত অঞ্চল নিয়ে ‘উত্তর কোরিয়া’ গঠিত হয়।
- যুক্তরাষ্ট্র কর্তৃক অধিকৃত অঞ্চল নিয়ে ‘দক্ষিণ কোরিয়া’ গঠিত হয়।
- ৩৮° সমান্তরাল রেখা বরাবর দুটি দেশের সীমান্ত নির্ধারিত হয়।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।
- শুরু থেকেই দুটি রাষ্ট্রের মধ্যে উত্তপ্ত সম্পর্ক বিরাজ করে।
- এই যুদ্ধকে 'the Forgotten War' বলে অভিহিত করেছেন।

⇒ যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ:
- যুদ্ধ সংঘটনকাল: ১৯৫০-১৯৫৩ সাল।
▪ বিবাদমান পক্ষসমূহ: সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত - উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত - দক্ষিণ কোরিয়া।
▪ যুদ্ধের ফলাফল: কোরিয়া সংকটকালীন সময়ে ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্য” (Uniting for Peace) প্রস্তাব পাশ করে এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
- এ যুদ্ধের প্রেক্ষিতে জাতিসংঘ ৩ নভেম্বর, ১৯৫০ সালে 'Uniting for peace resolution' পাশ করে।
- অবশেষে ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে।

উৎস: UN ওয়েবসাইট।