বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জাতিসংঘ ও জাতিসংঘ বিষয়ক তথ্য

মোট প্রশ্ন২,৪৬৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জাতিসংঘ ও জাতিসংঘ বিষয়ক তথ্য

PrepBank · পাতা ১২ / ২৫ · ১,১০১১,২০০ / ২,৪৬৩

১,১০১.
WIPO এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ১৯০টি
  2. ১৯১টি
  3. ১৯২টি
  4. ১৯৩টি
ব্যাখ্যা
WIPO:
- ১৯৬৭ সালে WIPO প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৮৫ সালে WIPO এর সদস্যপদ লাভ করে।
- WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। (জুন, ২০২৫)
- সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়।

তথ্যসূত্র - WIPO অফিসিয়াল ওয়েবসাইট।
১,১০২.
জাতিসংঘ সনদ অনুমোদিত হয় কোন সম্মেলনে?
  1. ইয়াল্টা সম্মেলনে
  2. সানফ্রান্সিসকো সম্মেলনে
  3. ডাম্বারটন সম্মেলনে
  4. তেহরান সম্মেলনে
ব্যাখ্যা
আটলান্টিক চার্টার:
– স্বাক্ষরিত হয়: ১৯৪১ সালের আগষ্ট মাসে।
– স্বাক্ষর করেন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল।

মস্কো ঘোষণা:
– একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করার কথা বলা হয়েছিল।
– এ সংস্থা সকল শান্তিপ্রিয় দেশের সার্বভৌম ও সমতার নীতির উপর প্রতিষ্ঠিত হবে।
– শান্তিপ্রিয় সকল দেশের কাছে সদস্যপদ উন্মুক্ত থাকবে।

তেহরান সম্মেলন:
– ১৯৪৩ সালে তেহরানে রুজভেল্ট, স্ট্যালিন ও চার্চিল মিলিত হন।

ডাম্বারটন ওকস সম্মেলন:
– ১৯৪৪ সালের অগাস্ট মাসে।
– জাতিসংঘের রূপরেখা প্রণীত ও গৃহীত হয়।

ইয়াল্টা সম্মেলন:
– ১৯৪৫ সালের ফেব্রুয়ারী মাসে ইয়াল্টায় একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
– এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন ও ফ্রান্সকে ভেটো ক্ষমতা দেওয়া হয়।

সানফ্রান্সিসকো সম্মেলন:
– ১৯৪৫ সালের ২৫ এপ্রিল-২৬ জুন ৫০টি দেশের প্রতিনিধিরা সানফ্রান্সিসকো শহরে মিলিত হন।
– ২৬ জুন ১১১টি ধারা সম্বলিত জাতিসংঘ সনদ অনুমোদিত হয়।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১০৩.
সম্প্রতি, বাংলাদেশ জাতিসংঘের কোন সংস্থার সভাপতিত্ব পদ লাভ করে? (ডিসেম্বর-২০২৫)
  1. UNDP
  2. UNESCO
  3. ICJ
  4. UNICEF
ব্যাখ্যা

 The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)
-এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।

- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ইউনেস্কোতে ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। (২০২৫ সালে)

- বাংলাদেশি হিসেবে সভাপতিত্ব করবেন ইউনেসকোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা।

• জাতিসংঘের ও বাংলাদেশ:
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- জাতিসংঘ চার্টার বা সনদের নিয়মকানুন মেনে চলতে আগ্রহী বিশ্বের যে কোনো শান্তিকামী স্বাধীন দেশ জাতিসংঘের সদস্য হতে পারে।
- ১৯৮৮ সালে ইরাক ও নামিবিয়া শান্তি মিশনে যোগদানের মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের শান্তি মিশন শুরু করে।
- ছাড়া জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর থেকে বাংলাদেশ এই বিশ্ব সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- ১৯৭৫ সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়।
- ১৯৭৯-৮০ এ সময়ের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে বাংলাদেশের নির্বাচন তার এ ভূমিকার স্বীকৃতি এবং বিশ্ব সম্প্রদায়ের আস্থার স্বাক্ষরবাহী।
- ১৯৮৪ সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালিতে বাংলা ভাষার ব্যবহার আমাদের জন্য খুবই গৌরবের।
- ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- তাঁর এই সভাপতি নির্বাচিত হওয়া বিশ্ব দরবারে বাংলাদেশের বিশেষ ভূমিকার কথাইস্মরণ করিয়ে দেয়।

উৎস:  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি বোর্ড বই এবং জাতিসংঘ ওয়েব সাইট , ইউনেস্কো ওয়েবসাইট।

১,১০৪.
WIPO সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. প্যারিস, ফ্রান্স
  4. লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO):
- WIPO বিশ্বব্যাপী মেধাস্বত্ব সুরক্ষার মাধ্যমে উদ্ভাবন ও সৃজনশীলতা বৃদ্ধি করতে কাজ করছে।
- WIPO এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- WIPO হচ্ছে মেধাস্বত্ব সুরক্ষার জন্য জাতিসংঘের বিশেষ সংস্থা। 
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 
- প্রতিষ্ঠিত: ১৯৬৭ (স্টকহোম কনভেনশন)। 
- কার্যক্রম শুরু: ১৯৭০ সাল। 
- জাতিসংঘের বিশেষ সংস্থা: ১৯৭৪ সাল থেকে। 

সূত্র: WIPO ওয়েবসাইট। 
১,১০৫.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শীর্ষ পদের নাম-
  1. মহাপরিচালক
  2. প্রেসিডেন্ট
  3. মহাসচিব
  4. প্রশাসক
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি(UNDP):
- এর পূর্ণরূপ: United Nations Development Programme. 
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- এর প্রধানের পদবি: প্রশাসক।

⇒ এর কাজ:
- ইউএনডিপি প্রধানত ৬ টি বিষয় নিয়ে কাজ করে।
- গণতন্ত্র প্রতিষ্ঠা করা,
- দারিদ্র দূরীকরণ,
- সংকট মোকাবেলা,
- পরিবেশ সংরক্ষণ,
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,
- এইচআইভি ও  এইডস।

উৎস: UNDP ওয়েবসাইট।
১,১০৬.
নিচের কোনটি  জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ নয়? 
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. ফ্রান্স
ব্যাখ্যা

- কানাডা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ নয়।

জাতিসংঘ:

- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম ও সর্বাধিক প্রভাবশালী।
- এই পরিষদের প্রধান দায়িত্ব হলো বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা।
- নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্যরাষ্ট্র রয়েছে,
- এর মধ্যে পাঁচটি স্থায়ী ও দশটি অস্থায়ী সদস্য।
- পাঁচটি স্থায়ী সদস্য হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন।
- ভেটো শব্দের অর্থ "আমি ইহা মানি না"- অর্থাৎ, এই ক্ষমতার মাধ্যমে একটি প্রস্তাব আটকে দেওয়া যায়।
- নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব গৃহীত হতে হলে পাঁচটি স্থায়ী সদস্যসহ মোট ৯টি সদস্যের সম্মতি প্রয়োজন হয়।
- কিন্তু যদি যেকোনো একটি স্থায়ী সদস্য ভেটো প্রয়োগ করে, তাহলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

১,১০৭.
বর্তমানে জাতিসংঘের কতটি শান্তিরক্ষা মিশন চালু রয়েছে?
  1. ৯টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১২টি
ব্যাখ্যা
• জাতিসংঘ:  
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
 - ১৯৪৮ সালে সর্বপ্রথম মধ্যপ্রাচ্যে UNTSO (United Nations Truce Supervision Organization) মিশনের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রমের সূচনা হয়।
- বর্তমানে জাতিসংঘের অধীনে মোট ১১টি শান্তিরক্ষা মিশন চালু রয়েছে।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।[লিংক]
১,১০৮.
অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কত তম মহাসচিব?
  1. অষ্টম
  2. নবম
  3. দশম
  4. একাদশ
ব্যাখ্যা

জাতিসংঘের মহাসচিববৃন্দ:
- প্রথম: ট্রিগভেলী (নরওয়ে)
- দ্বিতীয়: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন)
- তৃতীয়: উ থান্ট (মিয়ানমার)
- চতুর্থ: কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া)
- পঞ্চম: জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু)
- ষষ্ঠ: ড. বুট্রোস ঘালি (মিশর)
- সপ্তম: কফি আনান (ঘানা)
- অষ্টম: বান কি মুন (দক্ষিণ কোরিয়া)
- নবম ও বর্তমান: অ্যান্তোনিও গুতেরেস (পর্তুগাল)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,১০৯.
নিচের কোনটি জাতিসংঘের শাসন বিভাগ স্বরূপ?
  1. সাধারণ পরিষদ
  2. জাতিসংঘ সচিবালয়
  3. নিরাপত্তা পরিষদ
  4. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ব্যাখ্যা
- জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী শাখা হচ্ছে নিরাপত্তা পরিষদ। এটি জাতিসংঘের শাসন বিভাগ স্বরূপ
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়। 
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।

সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট, বাংলাপিডিয়া, উন্মুক্ত বিশবিদ্যালয় ওয়েবসাইট।
১,১১০.
UNIDO-এর সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র 
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র 
  4. ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা

• UNIDO:
- UNIDO-এর পূর্ণরূপ- United Nations Industrial Development Organization.
- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ নভেম্বর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান সদস্য: ১৭৩টি।
- বর্তমান মহাপরিচালক: গের্ড মুলার।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।

উৎস: UNIDO ওয়েবসাইট।

১,১১১.
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি?
  1. দক্ষিণ সুদান
  2. মোনাকো
  3. ফিলিস্তিন
  4. কেনিয়া
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
১,১১২.
জাতিসংঘের পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCWA) সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) বৈরুত, লেবানন
  2. খ) ব্যাংকক, থাইল্যান্ড
  3. গ) নয়া দিল্লী, ভারত
  4. ঘ) আদ্দিস আবাবা, ইথিওপিয়া
ব্যাখ্যা
⤇ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে। এগুলো হলো:- 
▪ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP), ব্যাংকক, থাইল্যান্ড।
▪ পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),বৈরুত, লেবানন। 
▪ ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC), সান্তিয়াগো, চিলি।
▪ ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE), জেনেভা, সুইজারল্যান্ড। 
▪ আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA), আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA)
⤇ The United Nations Economic and Social Commission for West Asia (ESCWA) ১৯৭৩ সালের ৯ আগস্ট প্রতিষ্ঠা করা হয়।
⤇ এর সদরদপ্তর লেবাননের বৈরুত শহরে অবস্থিত।
⤇ ২০টি আরব রাষ্ট্র এর সদস্য।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।  
১,১১৩.
জাতিসংঘ সাধারণ পরিষদে কোন সালকে ‘শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর’ হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়েছে?
  1. ২০২৫ সাল
  2. ২০২৬ সাল
  3. ২০২৭ সাল
  4. ২০২৮ সাল
ব্যাখ্যা
শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর: 
- জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৫ সালকে 'শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর' হিসেবে পালনের প্রস্তাব গৃহীত করেছে। এই প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে, যাতে অন্তর্ভুক্তিমূলক সংলাপ এবং আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধান করা যায় এবং শান্তি ও আস্থাকে শক্তিশালী করা যায়। এর মাধ্যমে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে টেকসই উন্নয়ন, শান্তি, নিরাপত্তা এবং মানবাধিকারকে উন্নীত করার লক্ষ্য রাখা হয়েছে। এছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোকে এই বছরটি যথাযথভাবে পালন করতে এবং শান্তি ও বিশ্বাসের সুবিধাগুলো প্রচার করতে উৎসাহিত করা হয়েছে​। 

অন্যদিকে:  
- একটি পৃথক প্রস্তাবে, সাধারণ পরিষদ ১৫ নভেম্বরকে আন্তর্জাতিক সংগঠিত অপরাধের সকল প্রকারের প্রতিরোধ এবং লড়াইয়ের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে।

উৎস: জাতিসংঘ ও The Business Standard।
১,১১৪.
আইএমএফের রিজার্ভ মুদ্রার অভিজাত ক্লাবের সদস্য-
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা

- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF - International Monetary Fund)।
- বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলো নিয়ে আইএমএফের এলিট ক্লাব Special Drawing Rights গঠিত।
- Special Drawing Rights এর সুবিধা প্রবর্তনের জন্য আইএমএফ ১৯৬৯ সালে গঠনতন্ত্র সংশোধন করে।
- এই অভিজাত ক্লাবের বর্তমান সদস্য মুদ্রা পাঁচটি হলোঃ মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন এবং চীনা ইউয়ান।
উৎসঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।

১,১১৫.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক অধিবেশন (UNEA) - এর পঞ্চম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) নাইরোবি
  2. খ) রিও ডি জেনিরো
  3. গ) প্যারিস
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা

জাতিসংঘের পরিবেশ বিষয়ক অধিবেশন (UNEA) পঞ্চম অধিবেশন অনুষ্ঠিত হয় অনলাইন প্ল্যাটফরমে।
- কেনিয়ার নাইরোবীতে ২৮ ফেব্রুয়ারী, ২০২২ থেকে ২ মার্চ, ২০২২ পর্যন্ত এই অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
- এবারের সেশনের প্রতিপাদ্য ছিল: “Strengthening Actions for Nature to Achieve the Sustainable Development Goals,”.
- অধিবেশন অনুষ্ঠিত হয় - UN Environment Programme (UNEP) এর উদ্যোগে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে UNEA এর অধিবেশন অনুষ্ঠিত হয়ে আসছে।

সূত্র: UN Environment Programme (UNEP) ওয়েবসাইট।

১,১১৬.
জাতিসংঘের কোন কোন শাখা নিয়ে UNESCO গঠিত হয়?
  1. শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি
  2. শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি
  3. স্বাস্থ্য, বিজ্ঞান ও সংস্কৃতি
  4. স্বাস্থ্য, খেলাধূলা ও সংস্কৃতি
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।

উল্লেখ্য,
- UNESCO কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে ১২২৩টি স্থাপনা আছে।

⇒ বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।

উৎস: UNESCO ওয়েবসাইট।
১,১১৭.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল -
  1. ৪৮টি
  2. ৫১টি
  3. ৫৪টি
  4. ৫৭টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- জাতিসংঘ নামকরণ করেন রুজভেল্ট।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে (সানফ্রানসিস্কো শহরে)।
- জাতিসংঘ সনদ কার্যকর হয় ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১টি।
- জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় পোল্যান্ড (৫১ তম দেশ)।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (মে, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।

তথ্যসূত্র - জাতিসংঘের ওয়েবসাইট।
১,১১৮.
The world's largest organization is -
  1. The United Nations
  2. European Union
  3. World Bank
  4. NATO
  5. Commonwealth
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization)।

জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৬ জুন ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি - ইংরেজি ও ফ্রেঞ্চ।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন।

জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (the General Assembly),
• নিরাপত্তা পরিষদ (the Security Council),
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council),
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
• অছি পরিষদ (the Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (the Secretariat)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,১১৯.
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয়?
  1. ২২ জুন
  2. ১৮ জুলাই
  3. ৩০ আগস্ট
  4. ২৯ সেপ্টেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস:
- আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস (International Day of the Victims of Enforced Disappearances) প্রতি বছর ৩০ আগস্ট পালিত হয়।

⇒ জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১০ সালের ২১ ডিসেম্বর রেজোলিউশন ৬৫/২০৯-এর মাধ্যমে এই দিবস ঘোষণা করে।
- এটি ২০১১ সাল থেকে পালিত হচ্ছে।
- এর উদ্দেশ্য হলো জোরপূর্বক গুম (enforced disappearances) এর শিকার ব্যক্তিদের স্মরণ, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং এই অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়ানো।

উৎস: UN ওয়েবসাইট।

১,১২০.
ILO- কোন কখন নোবেল শান্তি পুরস্কার পেয়েছে?
  1. ১৯৮১ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৫৪ সালে
  4. ২০০১ সালে
ব্যাখ্যা
ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। (জুলাই, ২০২৫)
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- প্রথম আফ্রিকান যিনি ILO-এর প্রধান হন (২০২২ থেকে দায়িত্বে)।

উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।

উৎস: ILO অফিসিয়াল ওয়েবসাইট।
১,১২১.
Which of the following country has recently topped the E-Government Development Survey 2018?
  1. ক) Denmark
  2. খ) Australia
  3. গ) Sweden
  4. ঘ) United States
ব্যাখ্যা
• জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ প্রতি দুই বছর অন্তর ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচক প্রকাশ করে।
• ২০১৮ সালে প্রকাশিত সূচক অনুযায়ী শীর্ষ পাঁচটি দেশ হলো :
১. ডেনমার্ক,
২. অস্ট্রেলিয়া
৩. দক্ষিণ কোরিয়া,
৪. যুক্তরাজা 
৫. সুইডেন।
• এ সূচকে বাংলাদেশের অবস্থান ১৯৩ দেশের মধ্যে ১১৫তম।

উৎস: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
১,১২২.
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO) এর প্রতিষ্ঠার স্থান কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. অস্ট্রিয়া
  3. সুইজারল্যান্ড
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
UNESCO:
– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO).
– UNESCO- এর পূর্ণরুপ - United Nations Educational Scientific and Cultural Organization.
– এর প্রধান কাজ হলো - বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে - ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর - প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা - ১৯৪ টি এবং সহযোগী সদস্য - ১২ টি। (জানুয়ারি, ২০২৫)
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।

তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।
১,১২৩.
জাতিসংঘ প্রতিষ্ঠালাভ করে-
  1. ১৯৪৫ সালের ২৮ অক্টোবর
  2. ১৯৪৫ সালের ২৪ সেপ্টেম্বর
  3. ১৯৪৪ সালের ২৮ অক্টোবর
  4. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।(সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান – ১৪ জুলাই, ২০১১),( ফেব্রুয়ারি, ২০২৫)
- সদরদপ্তর: নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি (নরওয়ে)।
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব - আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ - বর্তমান।( ফেব্রুয়ারি, ২০২৫)।
- বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারন পরিষদের ২৯-তম অধিবেশনে ১৩৬-তম সদস্য হিসাবে জাতিসংঘে যোগদান করে

• জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
- সাধারণ পরিষদ
- নিরাপত্তা পরিষদ
- অর্থনৈতিক ও সামাজিক কমিশন
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
- অছি পরিষদ ও
- জাতিসংঘ সচিবালয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
১,১২৪.
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM) এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৭৪টি
  2. খ) ১৭৫টি
  3. গ) ১৮৫টি
  4. ঘ) ১৬৫টি
ব্যাখ্যা
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM)
▪ IOM - এর পূর্ণরূপ - The International Organization for Migration বা আন্তর্জাতিক মাইগ্রেশন (অভিপ্রয়ান) বিষয়ক সংস্থা।
▪ প্রতিষ্ঠাকাল - ১৯৫১ সাল।
▪ সদস্য সংখ্যা - ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক সদস্য দেশ - ৮টি।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড। 

তথ্যসূত্র: IOM ওয়েবসাইট। 
১,১২৫.
আটলান্টিক চার্টারে কয়টি দেশ স্বাক্ষর করেছিল?
  1. ১৬টি
  2. ১৮টি
  3. ২২টি
  4. ২৬টি
ব্যাখ্যা
আটলান্টিক সম্মেলন:
- ১৯৪১ সালের আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরের নৌবহরে মিলিত হয়ে আটটি শর্ত বিশিষ্ট শান্তিচুক্তি স্বাক্ষর করেন।
- অতঃপর দুইদেশের রাষ্ট্রপ্রধান মিলিতভাবে একটি ঘোষণা দেন যা আটলান্টিক চার্টার নামে খ্যাত।

⇒ এতে বলা হয় যে, সকল জাতিকে আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্রীয় সীমানা সম্পর্কে নিরাপত্তা দেওয়া হবে।
- প্রেসিডেন্ট রুজভেল্ট যুদ্ধোত্তর পৃথিবীকে বাক স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা এবং অনাহার ও ভীতি থেকে মুক্তির আশ্বাসবাণী শুনিয়েছিলেন।
- সমুদ্রপথে অবাধ যাতায়াত, পররাজ্য গ্রাস নীতির অবসান, নিরস্ত্রীকরণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ইত্যাদি উচ্চ আদর্শের ঘোষণা দেয়া হয়েছিল।

⇒ ১৯৪২ সালে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করে আটলান্টিক চার্টারের উল্লেখিত নীতি ও আদর্শকে স্বীকৃতি দিয়েছিল।
- পরে আরও ২২টি দেশ এতে স্বাক্ষর করলে মোট সংখ্যা ২৬-এ উন্নীত হয়।
- এই ঘোষণা জাতিসংঘ ঘোষণা (United Nations Declaration) নামেও খ্যাত।
- কারণ জাতিসংঘ বা United Nations কথাটি এ সম্মেলনের ঘোষণাপত্র থেকেই নেওয়া হয়েছিল।

উৎস: Office of the Historian (.gov).
১,১২৬.
জাতিসংঘের পতাকা কত সালে অনুমোদিত হয়?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৬ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৪৮ সালে
ব্যাখ্যা
জাতিসংঘের পতাকা (Flag):

• হালকা নীলের উপর সাদা রঙের জাতিসংঘের প্রতীক।
• জাতিসংঘের প্রতীকের বর্ণনা- মাঝখানে পৃথিবীর মানচিত্র, দুইপাশে দুইটি জলপাই গাছের শাখা।
• জলপাই গাছ শান্তির প্রতীক।
• ১৯৪৭ সালের ২০ অক্টোবর এটি অনুমোদিত হয়।


Approval of the United Nations Flag

The United Nations flag was approved by General Assembly resolution 167 (II) on 20 October 1947. The resolution states “the flag of the United Nations shall be the official emblem adopted by the General Assembly under the terms of its resolution 92 (I) of 7 December 1946, centered on a light blue ground.”


উৎস: জাতিসংঘের ওয়েবসাইট। 
১,১২৭.
জাতিপুঞ্জ বা লীগ অব নেশনসের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে -
  1. ২০ এপ্রিল ১৯৪৬
  2. ২১ এপ্রিল ১৯৪৬
  3. ২২ এপ্রিল ১৯৪৬
  4. ২৩ এপ্রিল ১৯৪৬
ব্যাখ্যা

লীগ অব নেশনস:
- প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
- ১৯২০ সালের ১০ জানুয়ারি প্যারিস শান্তি সম্মেলনে গঠিত হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘লীগ অব নেশনস’।
- লীগ অব নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- এর সদর দপ্তর স্থাপিত হয়েছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক সীমানা অক্ষুণ্ণ রাখা, একে অপরকে আক্রমণ করতে নিরুৎসাহিত করা এবং কোনো সদস্য রাষ্ট্র অপর রাষ্ট্র কর্তৃক আক্রান্ত হলে সমবেতভাবে আক্রান্ত রাষ্ট্রকে সহায়তা করা, সংখ্যালঘু সমস্যা, ম্যান্ডেট ইত্যাদি বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা এ লীগ গঠনের উদ্দেশ্য ছিল।

উল্লেখ্য,
- লীগ অব নেশনস এর দুটি শক্তিশালী অঙ্গ ছিল।
- একটি কাউন্সিল এবং সাধারণ পরিষদ।
- বিশ্বের শক্তিধর ৫টি রাষ্ট্র ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও জাপান এই কাউন্সিলের সদস্য।
- এছাড়া ৪ টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রাখা হয়।
- ত্রিশের দশকে লীগ অব নেশনস বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থ হয়।
- সাংগঠনিক দুর্বলতা ও বিশ্বশান্তি বিধানে ব্যর্থ হয়ে জাতিপুঞ্জ বা লীগ অব নেশনসের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে ২০ এপ্রিল ১৯৪৬।

[জাতিপুঞ্জের বিলুপ্তির তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে। ব্রিটানিকা অনুসারে ১৯ এপ্রিল, ১৯৪৬ তারিখে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়। কিন্তু জাতিসংঘের ওয়েবসাইট অনুসারে, ২০ এপ্রিল, ১৯৪৬ তারিখে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়। তাই ২০ এপ্রিল, ১৯৪৬ অধিক গ্রহণযোগ্য। বিস্তারিত জানার জন্য তথ্যকল্পদ্রুপ-৩০ দেখতে পারেন।]

উৎস: i) Office of the Historian (.gov).
ii) UN ওয়েবসাইট।

১,১২৮.
জাতিসংঘ সনদ (The Charter of the United Nations) কত সালে প্রথমবার সংশোধিত হয়?
  1. ক) ১৯৫৪
  2. খ) ১৯৬১
  3. গ) ১৯৬৩
  4. ঘ) ১৯৬৫
ব্যাখ্যা
জাতিসংঘ সনদের ২৩, ২৭ ও ৬১ অনুচ্ছেদের সংশোধনের মাধ্যমে প্রথমবার জাতিসংঘ সনদ সংশোধন করা হয়। ১৭ ডিসেম্বর, ১৯৬৩ সালে সনদ সংশোধিত করা হয় এবং ৩১ আগস্ট, ১৯৬৫ সাল থেকে তা কার্যকর করা হয়। ২৩ ও ২৭ নং অনুচ্ছেদ দুটি যথাক্রমে নিরাপত্তা পরিষদের সদস্য বৃদ্ধি ও সিদ্ধান্তগ্রহনের জন্য ভোটিং নিয়ম সম্পর্কিত এবং ৬১নং অনুচ্ছেদটি ECOSOC এর গঠন বিষয়ক। Source: UN.org
১,১২৯.
UN-HABITAT- সংস্থাটি কী নিয়ে কাজ করে?
  1. কৃষি বীজ উন্নয়ন পরিচালনা
  2. পারমাণবিক অস্ত্র নির্মূল
  3. টেকসই নগরায়ন ও মানব বসতির উন্নয়ন
  4. ভেজাল মুক্ত খাদ্য পরিচালনা
ব্যাখ্যা

UN-HABITAT: 
- এর পূর্ণরূপ: United Nations Human Settlements Programme.
- UN-HABITAT জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা,
- যা টেকসই নগরায়ন ও মানব বসতির উন্নয়ন এর জন্য কাজ করে।
- এর লক্ষ্য হলো সব মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী, স্বাস্থ্যকর এবং স্থায়ী বসতি নিশ্চিত করা।
- প্রতিষ্ঠিত: ১৯৭৮ (বিশ্ব মানব বসতি সম্মেলনের পর)
- আগের নাম: UN Centre for Human Settlements (UNCHS)
- বর্তমান নাম: ২০০২ সাল থেকে UN-HABITAT নামে পরিচিত
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।

• মূল লক্ষ্য ও কাজ: 
- নগরায়নের টেকসই নীতি ও পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন।
- শহরগুলোর উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ।
- সাশ্রয়ী ও নিরাপদ আবাসন নিশ্চিত করা।

উৎস: UN-HABITAT ওয়েবসাইট।

১,১৩০.
নিম্নের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়? 
  1. তুর্কি
  2. রুশ 
  3. স্প্যানিশ
  4. ফরাসি
ব্যাখ্যা

 - তুর্কি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়

• জাতিসংঘের ৬টি দাপ্তরিক ভাষা:

- আরবি (Arabic)
- চীনা (Chinese)
- ইংরেজি (English)
- ফরাসি (French)
- রুশ (Russian)
- স্প্যানিশ (Spanish) 

• সনদ অনুযায়ী জাতিসংঘের ছয়টি মূল অঙ্গ সংগঠন রয়েছে।
১. সাধারণ পরিষদ (General Assembly),
২. নিরাপত্তা পরিষদ (Security Council),
৩. অছি পরিষদ (Trusteeship Council),
৪.. আন্তর্জাতিক আদালত (ICJ),
৫. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC),
৬. সচিবালয় (Secretariat )।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,১৩১.
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কে?
  1. ইউসুফ সিদ্দিক
  2. ফিলিপ্পো গ্রান্ডি
  3. লুকাজ ভাস্কেজ
  4. হাইথাম আল গাইস
ব্যাখ্যা
ফিলিপ্পো গ্রান্ডি:
- ফিলিপ্পো গ্রান্ডি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ১ জানুয়ারি ২০১৬ তারিখে এই পদে নিযুক্ত হন এবং পরবর্তীতে তার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।
- তিনি একজন ইতালীয় কূটনীতিক। 

• UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- এর মূল লক্ষ্য হলো যুদ্ধ, সংঘাত, অত্যাচার, এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করা।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।

উৎস: UNHCR ওয়েবসাইট।
১,১৩২.
টেকসই উন্নয়ন লক্ষ্য এর মেয়াদ শেষ হবে কত সালে?
  1. ক) 2030
  2. খ) 2025
  3. গ) 2020
  4. ঘ) 2015
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা অতিবাহিত হওয়ার পর জাতিসংঘ ‘টেকসই উন্নয়ন অভিষ্ট’ গ্রহণ করেছে।
- এই অভিষ্টে মোট ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ‘টেকসই উন্নয়ন অভিষ্ট’ গৃহিত হয়।
- এগুলো অর্জনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
(সূত্রঃ SDG ওয়েবসাইট)

১,১৩৩.
Which of the following countries is not a permanent member of the UN Security Council?
  1. USA
  2. Uk
  3. China
  4. Japan
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।

- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। 
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

উল্লেখ্য,
- প্রতি বছর জানুয়ারি মাসে, দশটি অস্থায়ী সদস্য দেশ দুই বছরের জন্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত করা হয়।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: আলবেনিয়া (২০২৩), ব্রাজিল (২০২৩), ইকুয়েডর (২০২৪), গ্যাবন (২০২৩), ঘানা (২০২৩), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), সংযুক্ত আরব আমিরাত (২০২৩)।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
১,১৩৪.
Universal Postal Union - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. বার্ন, সুইজারল্যান্ড
  2. রোম, ইতালি
  3. মন্ট্রিল, কানাডা
  4. লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা
UPU:
- UPU এর পূর্ণরূপ: Universal Postal Union.
- প্রতিষ্ঠিত হয়: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে।
- বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: বার্ন, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯২টি।

উৎস: UPU ওয়েবসাইট।
১,১৩৫.
IAEA কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৫৭ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৬২ সালে
  4. ১৯৫০ সালে
ব্যাখ্যা
- ১৯৫৭ সালের ২৯ জুলাই IAEA প্রতিষ্ঠিত হয়।

IAEA:
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

সূত্র: IAEA ওয়েবসাইট।
১,১৩৬.
UNDP মানব উন্নয়ন রির্পোট প্রকাশ করে আসছে কখন থেকে?
  1. ক) ১৯৯০ সাল
  2. খ) ১৯৯৯ সাল
  3. গ) ১৯৮৮ সাল
  4. ঘ) ১৯৯৭ সাল
ব্যাখ্যা
-- UNDP মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে - ১৯৯০ সাল থেকে।
- United Nations Development Programme (UNDP) হল জাতিসংঘের বৈশ্বিক উন্নয়ন নেটওয়ার্ক, যা পরিবর্তনের জন্য সমর্থন করে এবং দেশগুলিকে জ্ঞান, অভিজ্ঞতা এবং সম্পদের সাথে সংযুক্ত করে মানুষকে একটি উন্নত জীবন গড়তে সাহায্য করে।
-- UNDP  মানব উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করে আসছে- ১৭০ টি দেশ ও অঞ্চলে।
-- UNDP-এর সদর দপ্তর-  নিউইয়র্ক।
-- UNDP-এর ইতিহাসের উপর ভিত্তি করে রচিত বইয়ের নাম- The United Nations Development programme.
-- প্রকাশকাল- ২০০৬ সাল।
-- প্রতিষ্ঠাকাল- ১৯৬৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
-- তহবিলটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (UNDP) অন্তর্ভুক্ত করা হয়েছিল-- ১৯৬৬ সালে।
-- প্রধানের পদবি-- প্রশাসক।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNDP)
১,১৩৭.
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর বিচারকের মেয়াদ -
  1. ক) ৪ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ৯ বছর
  4. ঘ) ৭ বছর
ব্যাখ্যা
• আন্তর্জাতিক অপরাধ আদলত (ICC):
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি।
- আই.সি.সি - এর সদরদপ্তর - নেদারল্যান্ডেস্‌-এর হেগ শহরে।
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর

তথ্যসূত্র:- জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
১,১৩৮.
FAO-এর বর্তমান মহাপরিচালক কে? [নভেম্বর, ২০২৫]
  1. কু ডংগিউ
  2. অড্রে অ্যাজুলে
  3. টেড্রোস আধানম
  4. গিলবার্ট হুংবো
ব্যাখ্যা

FAO:
- FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization.
- এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। 
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫।
- FAO প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।
- এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে - বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা।

উল্লেখ্য,
- FAO প্রতিষ্ঠার তারিখ হিসেবে ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।

উৎস: FAO ওয়েবসাইট।

১,১৩৯.
জাতিসংঘের কোন মূল সংস্থার অধিবেশনের সময় ICJ-এর বিচারক নির্বাচন অনুষ্ঠিত হয়?
  1. সাধারণ পরিষদ
  2. নিরাপত্তা পরিষদ
  3. অছি পরিষদ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- জাতিসংঘের সর্বোচ্চ আদালত হলো আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- বর্তমান প্রেসিডেন্ট: প্রফেসর ইউজি ইওয়াসাওয়া।
- এর প্রধান কাজ বিভিন্ন দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করা।

উল্লেখ্য,
⇒ International Court of Justice (ICJ)-কে 'World Court' বা বিশ্ব আদালত বলা হয়।

উল্লেখ্য,
⇒ জাতিসংঘ সাধারণ পরিষদের শরৎকালীন অধিবেশনের সময় ICJ-এর বিচারক নির্বাচন অনুষ্ঠিত হয়।
- আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক নির্বাচনের জন্য নিউইয়র্কে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
- নির্বাচিত একজন সভাপতি ও একজন উপ-সভাপতি ৬ ফেব্রুয়ারি থেকে তাদের কার্যকাল শুরু করেন।

⇒ বিচারক সংখ্যা: আদালতের সদস্য সংখ্যা ১৫ জন এবং তারা জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা নির্বাচিত হন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।

⇒ কাজ: আদালত আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে এবং আন্তর্জাতিক আইন সম্পর্কিত পরামর্শ প্রদান করে।
- বিরোধ নিষ্পত্তি: রাষ্ট্রসমূহের মধ্যে যে কোনো আন্তর্জাতিক আইনের বিষয় নিয়ে বিরোধ থাকলে আদালত সেগুলোর নিষ্পত্তি করে।
- আইনি পরামর্শ: জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিশেষভাবে আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ প্রদান।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
১,১৪০.
জাতিসংঘের কাঠামোগত সংস্কারের সুপারিশ করে কোন কমিশন?
  1. ক) Commission on Unalienable Rights
  2. খ) Commission on UN Governance
  3. গ) Commission on Human Rights
  4. ঘ) Commission on Global Governance
ব্যাখ্যা
• জাতিসংঘের কাঠামোগত সংস্কার কিভাবে সাধন করা যায়, তা বিবেচনা করে দেখার জন্য জাতিসংঘ একটি কমিশন গঠন করেছিল।
- ওই কমিশনের নাম Commission on Global Governance
- সিদ্ধার্থ রামপাল ও ইনগভার কার্লসন যৌথভাবে ওই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।
- কমিশন ১৯৯৫ সালের জানুয়ারি মাসে তাদের রিপোর্ট জমা দেয়।
- তাদের রিপোর্টে কিছু প্রস্তাবও ছিল। কমিশন নিরাপত্তা পরিষদে নতুন এক ধরনের ‘স্ট্যান্ডিং' সদস্য রাখার প্রস্তাব করেছিল যার সদস্য সংখ্যা হবে পাঁচ।
- এখানে সদস্যপদ পরিবর্তিত হবে না। তবে তাদের কোনো 'ভেটো' ক্ষমতা থাকবে না।
- পাঁচ সদস্যবিশিষ্ট এই স্ট্যান্ডিং কমিটিতে ২টি দেশ আসবে উন্নত- শিল্পোন্নত দেশগুলো থেকে আর বাকি ৩টি দেশ আসবে এশিয়া, আফ্রিকা ও ল্যাতিন আমেরিকার অনুন্নত দেশগুলো থেকে।
- একই সাথে অস্থায়ী সদস্যপদ বাড়িয়ে ১৩টিতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছিল।
- সব মিলিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যপদ তখন গিয়ে দাঁড়াবে ১৫-এর বদলে ২৩টিতে।
- কিন্তু এই প্রস্তাবের ব্যাপারে খুব একটা সাড়া পাওয়া যায়নি। 

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
১,১৪১.
জাতিপুঞ্জ কত সালে বিলুপ্ত হয়?
  1. ১৯৩৯ সালে
  2. ১৯৪২ সালে
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৪৯ সালে
ব্যাখ্যা
জাতিপুঞ্জ:
- জাতিপুঞ্জের আত্মপ্রকাশ-প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ আত্মপ্রকাশ করে: ১৯২০ সালে।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক: উড্রো উইলসন (সাবেক মার্কিন প্রেসিডেন্ট)।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪১টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয়: ১৯ এপ্রিল, ১৯৪৬ সালে।

তথ্যসূত্র - United Nations ওয়েবসাইট।
১,১৪২.
FAO কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯২২ সালে 
  2. ১৯৪৪ সালে 
  3. ১৯৪৫ সালে 
  4. ১৯৪৮ সালে 
ব্যাখ্যা

FAO:
- FAO-এর পূর্ণরূপ হলো Food and Agriculture Organization.
- এটি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা এবং কৃষি উন্নয়নে কাজ করে।
- FAO প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ১৬ অক্টোবর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খাদ্য সংকট মোকাবেলায় প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৯৫টি, যার মধ্যে ১৯৪টি দেশ ও ১টি সংস্থা (ইউরোপীয় ইউনিয়ন)।[নভেম্বর,২০২৫]
- FAO-এর বর্তমান মহাপরিচালক হলেন চীনের কু ডংগিউ।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO-এর সদস্যপদ লাভ করে।
- প্রতিবছর ১৬ অক্টোবর FAO-এর প্রতিষ্ঠা দিবসকে বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়।

উৎস: FAO ওয়েবসাইট।

১,১৪৩.
জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO) এর সদস্য রাষ্ট্র কতটি? [মার্চ, ২০২৫]
  1. ১৭৩টি
  2. ১৮৩টি
  3. ১৮৯টি
  4. ১৯৩টি
ব্যাখ্যা
জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO): 
- পূর্ণরূপ United Nations Industrial Development Organization.
- UNIDO হচ্ছে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা শিল্পায়নকে উৎসাহিত, গতিশীল ও ত্বরান্বিত করতে কাজ করে।
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) ৯ এর সাথে সম্পৃক্ত।
- ভিশন:দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বিশ্ব যেখানে কম কার্বন নির্গমনযুক্ত অর্থনীতি উন্নত জীবনমান নিশ্চিত করে পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী তৈরি করবে।
- সদস্য রাষ্ট্র: ১৭৩টি।

উৎস: UNIDO ওয়েবসাইট।
১,১৪৪.
নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষার অন্তর্ভুক্ত?
  1. জার্মান
  2. হিন্দি
  3. ফরাসি
  4. জাপানি
ব্যাখ্যা

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোতে অনুষ্ঠিত সম্মেলনে ৫০টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- যদিও পোল্যান্ড সম্মেলনে উপস্থিত ছিল না, তবুও সনদ কার্যকর হওয়ার আগে দেশটি স্বাক্ষর করায় মোট স্বাক্ষরকারী দেশের সংখ্যা দাঁড়ায় ৫১টি।
- পরে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে।
- এ সংস্থার প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বর্তমানে জাতিসংঘের সদস্যরাষ্ট্রের সংখ্যা ১৯৩টি।
- জাতিসংঘের  ছয়টি দাপ্তরিক ভাষা হলো - ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্য দেশ রয়েছে - এর মধ্যে ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য দেশ।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

১,১৪৫.
জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ কোনটি?
  1. ডাম্বারটন ওকস সম্মেলন
  2. ইয়াল্টা সম্মেলন
  3. লন্ডন ঘোষণা
  4. ভার্জিনিয়া সম্মেলন
ব্যাখ্যা
লন্ডন ঘোষণা:
- জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণা।
- ১৯৪১ সালে ব্রিটেনসহ পুরো ইউরোপ তখন যুদ্ধে টালমাটাল। গ্রেট ব্রিটেনের রাজধানী খোদ লন্ডনের আকাশ তখন নাৎসি বাহিনীর যুদ্ধ বিমানের আওতায়। প্রতিদিনই নিয়ম করে লন্ডনে নাৎসিরা বোমাবর্ষণ করে। তার আগে থেকেই ফ্রান্সসহ ভীত-সন্ত্রস্ত ইউরোপের বেশ কয়েকটি দেশের রাষ্ট্র-প্রধানরা আশ্রয় নেয় লন্ডনে। এই দেশগুলো তখন নাৎসি জার্মান বাহিনীর দখলে ছিলো।

⇒ লন্ডনে আশ্রয় গ্রহণকারী ইউরোপীয় দেশের সংখ্য তখন নয়টি।
- দেশগুলো হচ্ছে: বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, গ্রিস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্‌, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লাভিয়া ও ফ্রান্স।
- এই দেশগুলো লন্ডনে অবস্থান করেই নিজ নিজ দেশের যুদ্ধ পরিচালনা ও অন্যান্য কার্যক্রম তত্ত্বাবধায়ন করছিলো।

⇒ ১৯৪১ সালের ১২ জুন এই নয়টি দেশসহ মোট ১৪টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা লন্ডনের সেইন্ট জেমস্‌ প্যালেসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে।
- বৈঠকে অংশ নেওয়া ১৪টি দেশ হলো গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নির্বাসিত ৯টি দেশ।
- এই বৈঠকে বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার ব্যাপারে প্রথম আলোচনা হয়।

⇒ বৈঠকে ১৪টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করে।
- এই ঘোষণাপত্রটি ‘সেইন্ট জেমস্‌ প্যালেস ঘোষণা’ বা ‘লন্ডন ঘোষণা’ নামে ইতিহাসে পরিচিত হয়ে আছে।
- এটিকে জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হয়।
- ঘোষণার মূল কথা ছিলো - "To work together, with other free peoples, both in war and in peace".

⇒ এই বৈঠকে ৩টি প্রস্তাব পাশ হয়। যথা -
- জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধে দেশগুলোর পারস্পারিক সহযোগীতা
- অক্ষ শক্তিকে পরাজিত করে মিত্রশক্তির দেশগুলো একক কোনো চুক্তি করবে না। সকল দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে মিত্রশক্তি না করে
- মিত্র দেশগুলোর সমন্বয়ে বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা।

⇒ উক্ত বৈঠক ও ঘোষণার প্রেক্ষিতে যে বৈশ্বিক সংগঠন প্রতিষ্ঠার ধারণা পাওয়া যায় তা পরবর্তীতে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ ঘোষণা কার্যকরের মাধ্যমে পূর্ণতা পায়। নবগঠিত এই সংগঠনের নাম হয় - United Nations বা জাতিসংঘ।

অন্যদিকে,
- FAO প্রতিষ্ঠিত হয় - ভার্জিনিয়া সম্মেলন।
- নিরাপত্তা পরিষদের গঠন ও ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র নির্ধারণ করা হয়, জাতিসংঘের নামকরণ করা হয় -ডাম্বারটন ওকস সম্মেলন।
- ৫টি স্থায়ী রাষ্ট্রকে ভেটো প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে -ইয়াল্টা সম্মেলন।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) History.com
১,১৪৬.
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় -
  1. ক) ১৯৮২ সালে
  2. খ) ১৯৮৪ সালে
  3. গ) ১৯৮৬ সালে
  4. ঘ) ১৯৮৮ সালে
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত। 
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। 
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন বসে।
- ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কোরিয়া সংকটকে কেন্দ্র করে শান্তির জন্যে ঐক্য প্রস্তাব গ্রহণ করে।
- এটি সাধারণ পরিষদের 377(V) রেজ্যুলেশন নামে পরিচিত।
- বাংলাদেশ জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতি নির্বাচিত হয় ১৯৮৬ সালে।
- জাতিসংঘ সাধারন পরিষদে সভাপতির দায়িত্ব পালনকারী একমাত্র বাংলাদেশী হুমায়ুন রশীদ চৌধুরী।

উৎস: UN General Assembly.
১,১৪৭.
"আন্তর্জাতিক ডাক সংস্থা" এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. বার্ন
  3. জেনেভা
  4. নিউইয়র্ক
ব্যাখ্যা
বিশ্ব ডাক ইউনিয়ন:
- বিশ্ব ডাক ইউনিয়ন (UPU) হলো আন্তর্জাতিক ডাক পরিষেবার প্রতিষ্ঠিত একটি সংস্থা,
- যার পূর্ণরূপ "Universal Postal Union"।
- এটি ৯ অক্টোবর, ১৮৭৪ সালে বার্ন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের বার্নে অবস্থিত।
- বর্তমানে UPU-এর সদস্য দেশের সংখ্যা ১৯২টি। (অক্টোবর - ২০২৪)

উৎস: UPU ওয়েবসাইট।
১,১৪৮.
বাংলাদেশ International Atomic Energy Agency (IAEA) সদস্য পদ লাভ করে কত সালে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৪
  3. গ) ১৯৭৫
  4. ঘ) ১৯৭৮
ব্যাখ্যা
• বাংলাদেশ ১৯৭২ সালে  International Atomic Energy Agency (IAEA) সদস্য পদ লাভ করে।

• ১৯৫৭ সালে International Atomic Energy Agency (IAEA) এটি প্রতিষ্ঠিত হয়। 
- এর সদর দপ্তর অষ্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।
- IEAE এর মোট সদস্য সংখ্যা ১৭৫ টি। 
- বর্তমান মহাপরিচালকের নাম - Rafael Mariano Grossi (রাফায়েল মারিয়ানো গ্রসি)। 
-  AEA এর তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ এল বারাদি ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় লাভ করে।

তথ্যসূত্রঃ IAEA এর অফিশিয়াল ওয়েবসাইট।  
১,১৪৯.
The first UN Peace Keeping mission was established in -
  1. ক) 1947
  2. খ) 1948
  3. গ) 1949
  4. ঘ) 1950
ব্যাখ্যা
• জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
 - প্রতিষ্ঠাকাল - ২৯ মে, ১৯৪৮ সাল
-  জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠাকালীন 'Resolution' হচ্ছে - Security Council Resolution 50 (1948)।
- জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন হলো UNTSO (United Nations Truce Supervision Organisations)
- এটি ১৯৪৮ সালের ২৯ মে প্যালেস্টাইনে মোতায়েন করা হয় যা এখনো চলমান রয়েছে।

সূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
১,১৫০.
বিশ্বব্যাপী শিল্পখাতকে উন্নত ও গতিশীল করতে জাতিসংঘের কোন প্রতিষ্ঠান কাজ করে?
  1. UNIDO
  2. UNDP
  3. UNTWO
  4. UNTAR
ব্যাখ্যা

• UNIDO
- United Nations Industrial Development Organization (UNIDO):
- UNIDO হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- এটি শিল্প উন্নয়নের প্রচার, গতিশীলতা এবং ত্বরান্বিত করার জন্য কাজ আছে।  
- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা যা ১৯৮৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এটি ১৯৬৬ সালের ১৭ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর অস্ট্রিয়ার: রাজধানী ভিয়েনাতে অবস্থিত।

তথ্যসূত্র: UNIDO ওয়েবসাইট।

১,১৫১.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ১৯৫০ সালে
  2. ১৯৫৫ সালে
  3. ১৯৫৯ সালে
  4. ১৯৬৩ সালে
ব্যাখ্যা

বিশ্ব আবহাওয়া সংস্থা:
- বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা WMO.
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (সেপ্টেম্বর, ২০২৫)
• ১৮৭টি দেশ।
• ৬টি অঞ্চল।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো। (সেপ্টেম্বর, ২০২৫)

তথ্যসূত্র - WMO অফিসিয়াল ওয়েবসাইট।

১,১৫২.
জাতিসংঘ ঘোষিত Sustainable Development Goals (SDG) কত সালের মধ্যে বাস্তবায়ন করতে হবে?
  1. ২০২৬ সাল
  2. ২০২৮ সাল
  3. ২০৩০ সাল
  4. ২০৩৫ সাল
ব্যাখ্যা
Sustainable Development Goals (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে Sustainable Development Goals (SDG) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।

• Sustainable Development Goals (SDG)-এর ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. গুণগত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০. অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: UNDP ওয়েবসাইট।
১,১৫৩.
বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কত তারিখে?
  1. ক) ৫ জুন
  2. খ) ১১ জুলাই
  3. গ) ২৮ জুলাই
  4. ঘ) ১০ ডিসেম্বর
ব্যাখ্যা
- ১১ জুলাই : বিশ্ব জনসংখ্যা দিবস
- ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস
- ২৮ জুলাই : বিশ্ব হেপাটাইটিস দিবস
- ১০ ডিসেম্বর : বিশ্ব মানবাধিকার দিবস।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,১৫৪.
Dumbarton Oaks Conference কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৪৩ সালে
  2. ১৯৪৪ সালে
  3. ১৯৪৫ সালে
  4. ১৯৪৬ সালে
ব্যাখ্যা
ডাম্বারটন ওকস সম্মেলন:
- ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে ২১ আগস্ট- ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত জাতিসংঘ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- এটি 'Dumbarton Oaks Conference' নামে পরিচিত।
- এতে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন উপস্থিত ছিলো। 
- এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয়।

প্রস্তাবগুলো হলো:
- জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ, 
- সমস্ত সদস্যদের সমন্বয়ে গঠিত একটি সাধারণ পরিষদ,
- এগারো সদস্যের একটি নিরাপত্তা পরিষদ (যার মধ্যে পাঁচটি স্থায়ী হবে এবং বাকি ছয়টি সাধারণ পরিষদ দ্বারা দুই বছরের মেয়াদের জন্য নির্বাচিত হবে),
- একটি আন্তর্জাতিক বিচার আদালত,
- একটি সচিবালয়।

উৎস: i) UN ওয়েবসাইট।
          ii) Britannica.
১,১৫৫.
জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা -
  1. UNIDIR
  2. UNIDO
  3. UNITAR
  4. UNHCR
ব্যাখ্যা
UNITAR:
 - UNITAR-এর পূর্ণরূপ: United Nations Institute for Training and Research.
- এটি জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা। 
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৬৩।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মূল কাজ: প্রশিক্ষণ ও গবেষণা।

অন্যদিকে -
- জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা: UNIDIR.
- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা: UNIDO.
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা: UNHCR.

উৎস: UNITAR ওয়েবসাইট।
১,১৫৬.
FAO এর প্রতিষ্ঠা-সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. রোম, ইতালি
  4. কুইবেক, কানাডা
ব্যাখ্যা

• FAO (Food and Agriculture Organization): 
- পূর্ণ নাম: Food and Agriculture Organization
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)।
- প্রতিষ্ঠার সম্মেলন: কুইবেক সিটি, কানাডা।
- অংশগ্রহণকারী দেশ (প্রতিষ্ঠার সময়): ৪২টি
- প্রাথমিক সদর দপ্তর: ওয়াশিংটন, D.C., যুক্তরাষ্ট্র
- বর্তমান সদর দপ্তর: রোম, ইতালি (১৯৫১ সালে স্থানান্তরিত)
- প্রতিষ্ঠাকাল: ১৬ অক্টোবর, ১৯৪৫
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র + ১টি ইউরোপীয় ইউনিয়ন (EU) + ২টি সহযোগী সদস্য
 - লক্ষ্য ও উদ্দেশ্য: ক্ষুধা, অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতা দূর করা।
- টেকসই কৃষি, মৎস্য, বন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন করা।

তথ্যসূত্র: FAO ওয়েবসাইট।

১,১৫৭.
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা নয় কোনটি?
  1. জাতিসংঘ সচিবালয়
  2. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
  3. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
  4. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ব্যাখ্যা
জাতিসংঘ
- জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৪ অক্টোবর - জাতিসংঘ দিবস।
- জাতিসংঘ সদরদপ্তর - যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বর্তমান মহাসচিব - আন্তোনিও গুতেরেস।
- প্রথম মহাসচিব - ট্রিগভেলি।

- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
১.সাধারণ পরিষদ
২. নিরাপত্তা পরিষদ
৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ 
৪. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
৫. অছি পরিষদ ও
৬.জাতিসংঘ সচিবালয়।

- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান।
- জাতিসংঘের কার্যকরি দাপ্তরিক ভাষা দুইটি। - ইংরেজি ও ফ্রেঞ্চ/ফরাসি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১,১৫৮.
২০২৩ সালের ‘কপ-২৮’ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
  1. ক) গ্লাসগো, স্কটল্যান্ড
  2. খ) শারম আল শেখ, মিশর
  3. গ) দোহা, কাতার
  4. ঘ) আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
- ৭ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হয়েছে শারম আল শেখ, মিশর। ( এখন পর্যন্ত এটিই সর্বশেষ সম্মেলন )
- ১ থেকে ১২ নভেম্বর ২০২১ সালে ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।

উল্লেখ্য যে, 
- প্রথম জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিনে ১৯৯৫ সালে।
- ২০১৫ সালে অনুষ্ঠিত ঐতিহাসিক কপ-২১ সম্মেলনে সদস্য দেশগুলো প্যারিস চুক্তিতে অনুমোদন দেয়। 
- কপ-২৭ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক ‘লস অ্যান্ড ড্যামেজ’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট এবং Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,১৫৯.
লীগ অফ নেশনস বা জাতিপুঞ্জ বিলুপ্ত হয় কবে?
  1. ১৯৪২ সালে
  2. ১৯৪৪ সালে
  3. ১৯৪৫ সালে
  4. ১৯৪৬ সালে
ব্যাখ্যা

লীগ অফ নেশনস বা জাতিপুঞ্জ :
​- প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ হয়।
​- জাতিপুঞ্জ ১৯২০ সালে আত্মপ্রকাশ করে।
​- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
​- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
​- এর প্রতিষ্ঠাকালীন সদস্য- ৪১টি।
​- জাতিপুঞ্জের সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
​- জাতিপুঞ্জ বিলুপ্ত হয় ২০ এপ্রিল, ১৯৪৬ সালে।
- এর সমস্ত সম্পদ জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয় এবং নতুন জাতিসংঘ সচিবালয়কে এর গ্রন্থাগার এবং আর্কাইভের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করা হয়।

​উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,১৬০.
১৯৬৫ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল?
  1. ১০
  2. ১১
  3. ১২
  4. ১৩
ব্যাখ্যা

নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC) হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত। 
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য)।
- স্থায়ী সদস্যের পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।

• স্থায়ী সদস্য: 
- চীন,
- ফ্রান্স,
- রাশিয়া,
- যুক্তরাজ্য,
- যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- ১৯৬৫ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিলো ১১টি। (৫টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী)
- ১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর গৃহিত জাতিসংঘ সাধারণ পরিষদের A/RES/1991(XVIII) রেজ্যুলেশনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ৬টি থেকে ১০টিতে উন্নীত করা হয়।
- এটি কার্যকর হয় ১৯৬৫ সালের ৩১ আগস্ট।
- ফলে ১৯৬৬ সাল থেকে নিরাপত্তা পরিষদের মোট সদস্য দাড়ায় ১৫টিতে।
- গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পাঁচটি স্থায়ী পরিষদের ভোটসহ মোট ৯টি ভোটের প্রয়োজন হয়।
- ১৯৬৩ সালে সনদের ২৩নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।

উৎস: UN Security Council ওয়েবসাইট।

১,১৬১.
ইয়াল্টা সম্মেলনে কোন দেশের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়?
  1. জার্মানি
  2. পোল্যান্ড
  3. ফ্রান্স
  4. সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
ইয়াল্টা সম্মেলন:
- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় যখন সুনিশ্চিত তখন মিত্রপক্ষীয় তিন রাষ্ট্রপ্রধান রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন ক্রিমিয়ার ইয়াল্টা প্রদেশে এক বৈঠকে মিলিত হন।
-  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণে তিন বিশ্বনেতা এই সম্মেলনে অংশ নেন।
- সেখানে তাঁদের মধ্যে আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে আলোচনা হয়।
- যা জাতিসংঘ গঠনের ইতিহাসে 'Yalta Conference' নামে পরিচিত।
- এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের 'ভেটো ক্ষমতা' (Veto Power) নির্ধারিত হয়।
- এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।

⇒ এই সম্মেলনের প্রধান বিষয়:
- বিশ্বশান্তির জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন,
- জার্মানির ভাগ্য নির্ধারণ,
- পোল্যান্ডের ভবিষ্যত সমস্যার সমাধানকল্পে আলোচনা।

উল্লেখ্য,
- জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্যে জার্মানিকে চারভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
- যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন প্রত্যেকের অধীনে একটি করে অংশ থাকবে এবং তখন তারা ক্ষতিপূরণ আদায় করে নেবে।
- প্রাথমিক আলোচনার পর নেতৃবৃন্দ মস্কোতে ক্ষতিপূরণ সংক্রান্ত একটি কমিশন (Reparation Commission) স্থাপনে সম্মত হন।

উৎস: History.com
১,১৬২.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
  1. ক) পোল্যান্ড
  2. খ) সুইডেন
  3. গ) পর্তুগাল
  4. ঘ) হল্যান্ড
ব্যাখ্যা

- ১ জানুয়ারি ২০১৭ সাল থেকে জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আন্তোনিও গুতেরেস।
- তিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন।
- জাতিসংঘ সচিবালয়ের প্রধান মহাসচিব (সেক্রেটারি জেনারেল)।
- তিনি পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে।
- মহাসচিব নিযুক্ত সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

১,১৬৩.
APEC সদরদপ্তর অবস্থিত-
  1. ক) টোকিও
  2. খ) ব্যাংকক
  3. গ) সিঙ্গাপুর সিটি
  4. ঘ) সিডনী
ব্যাখ্যা
APEC (Asia Pacific Economic Co-operation) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্য জোট। এটি ১৯৮৯ সালের ৬ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর সিঙ্গাপুর সিটিতে অবস্থিত। এর সদস্য ২১ টি। এপেকের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ৬-৭ নভেম্বর ১৯৮৯। সর্বশেষ সম্মেলন ২০১৯ সালে চিলির সান্তিয়াগো শহরে অনুষ্ঠিত হয়। (সূত্রঃ এপেক ওয়েবসাইট)
১,১৬৪.
OPCW এর বর্তমান সদস্য সংখ্যা কত? (আগস্ট, ২০২৪)
  1. ১৮৭ টি
  2. ১৮৯ টি
  3. ১৯১ টি
  4. ১৯৩ টি
ব্যাখ্যা
OPCW:
- OPCW এর পূর্ণরূপ Organisations for the Prohibitions of Chemical Weapons.
- এটি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি। (আগস্ট, ২০২৪)
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
- বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস। (আগস্ট, ২০২৪)

তথ্যসূত্র - OPCW এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,১৬৫.
জাতিসংঘের পূর্ববর্তী আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?
  1. কমিউনিটি অব নেশনস
  2. অ্যাসোসিয়েশন অব নেশনস
  3. লীগ অব নেশনস
  4. ইউনাইটেড নেশনস
ব্যাখ্যা
জাতিপুঞ্জ:
- জাতিসংঘের পূর্ববর্তী আন্তর্জাতিক প্রতিষ্ঠান লীগ অব নেশনস।
- জাতিপুঞ্জের আত্নপ্রকাশ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ গঠিত হয়েছিল ২৮ জুন, ১৯১৯ সালে (কার্যকর হয় ১০ জানুয়ারি, ১৯২০)।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয় ২০ এপ্রিল, ১৯৪৬ সালে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১,১৬৬.
২০২৩ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন - 
  1. ক) মোহাম্মদ আবুল মুহিতুল
  2. খ) মোহাম্মদ আবদুর রহমান
  3. গ) মোহাম্মদ আবদুল জলিল
  4. ঘ) মোহাম্মদ আবদুল মুহিত
ব্যাখ্যা
• জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন:
- জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ।
- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
- তিনি ২০২২ সালে কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- সভাপতি হিসেবে বাংলাদেশের মেয়াদ শেষ হওয়ার পর কমিশনের সদস্যরা ২০২৩ সালের জন্য ক্রোয়েশিয়াকে সভাপতি এবং বাংলাদেশ ও জার্মানিকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করে।
- নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে রাষ্ট্রদূত মুহিত আনুষ্ঠানিকভাবে ক্রোয়েশিয়ার কাছে কমিশনের সভাপতির পদ হস্তান্তর করেন।

উৎস: দৈনিক যুগান্তর পত্রিকা।
১,১৬৭.
UNIDO-এর সদর দপ্তর -
  1. ভিয়েনা, অস্ট্রিয়া
  2. মাদ্রিদ, স্পেন
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র 
  4. নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা

UNIDO:
- UNIDO-এর পূর্ণরূপ- United Nations Industrial Development Organization.
- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ নভেম্বর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান সদস্য: ১৭৩টি।
- বর্তমান মহাপরিচালক: গের্ড মুলার।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।

উৎস: UNIDO ওয়েবসাইট।

১,১৬৮.
জাতিসংঘের মূল অঙ্গসংস্থার মধ্যে রয়েছে -
  1. সাধারণ পরিষদ
  2. নিরাপত্তা পরিষদ
  3. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা

জাতিসংঘের অঙ্গসংস্থা:
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি। এগুলো হলো:
• সাধারণ পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।

- এদের মধ্যে নিরাপত্তা পরিষদকে সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।
- পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো অর্থ আমি ইহা মানি না।
- ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ রাশিয়া।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

১,১৬৯.
United Nations High Commissioner for Refugees নিম্নের কোন সালে নোবেল পুরস্কার লাভ করেন নি?
  1. ১৯৫১ সালে
  2. ১৯৫৪ সালে
  3. ১৯৮১ সালে
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- বর্তমানে সংস্থাটি সারা বিশ্বব্যাপী শরনার্থীদের সাহায্যার্থে নিরলস কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- সম্প্রতি UNHCR-এর তথ্যমতে, যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নের কারণে বিশ্বের ১২ কোটি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন।
- বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন জাপানের জনসংখ্যার সমান।

উৎস: UNHCR ওয়েবসাইট।
১,১৭০.
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৪৮ সালে
  3. গ) ১৯৫৬ সালে
  4. ঘ) ১৯৬৬ সালে
ব্যাখ্যা

- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠিত হয় ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে।
- এর সদরদপ্তর ইতালির রোমে অবস্থিত।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

১,১৭১.
জাতিসংঘ নামকরণ করেন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট?
  1. ক) জন এফ কেনেডি
  2. খ) হ্যারি এস ট্রুম্যান
  3. গ) ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  4. ঘ) উড্রো উইলসন
ব্যাখ্যা
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (১৮৮২ - ১৯৪৫)

- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১২ বছর (১৯৩৩ - ১৯৪৫) ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
- তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি ৪ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
- ১৯৩২ সালের নভেম্বরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ১৯৩৩ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন।
- যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেট তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে ‘নিউ ডিল' (New Deal) ব্যবস্থার প্রবর্তন করেন।
- নিউ ডিল (New Deal) ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত চলমান ছিল।
- তার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমনের (৭ ডিসেম্বর ১৯৪১) প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়।
- মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ‘সৎ প্রতিবেশি নীতির প্রবক্তা।
- ১৯৩০-৪০ এর সময়ে লাতিন আমেরিকান দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নির্ধারণে রুজভেল্ট পূর্বেকার হস্তক্ষেপ নীতির বিপরীতে এই নীতি প্রবর্তন করেন।
১৯৪২ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনেই হবু সংগঠনের নাম প্রথমবারের মতো “জাতিসংঘ (United Nations)” এই নামটি ব্যবহার করা হয় এবং ফ্রাঙ্কলিন ডি - রুজভেল্ট এই নামকরণ করেন।

তথ্যসূত্র: Britannica & History.com
১,১৭২.
পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কোনটি?
  1. ESCWA
  2. ESCAP
  3. ECLAC
  4. ECE
ব্যাখ্যা

জাতিসংঘ:
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে।

⇒ এগুলো হলো:
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP),
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC),
- ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন (ECE),
- আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA).

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।

১,১৭৩.
এশিয়া মহাদেশে থেকে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন কে?
  1. উথান্ট
  2. কফি আনান
  3. বান কি মুন
  4. ক ও গ
ব্যাখ্যা

- এশিয়া মহাদেশে থেকে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন উথান্ট ও বান কি মুন। 

জাতিসংঘ: 

- জাতিসংঘ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়েছিল।
- প্রতিষ্ঠাকালে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল ৫১টি, তবে বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে ১৯৩টি হয়েছে।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
 
জাতিসংঘের মহাসচিবগন:
→ ট্রিইগভে লাই (নরওয়ে), 
→ দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন), 
→ উ থান্ট (মিয়ানমার), 
→ কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া), 
→ জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু), 
→ ড. বুট্রোস ঘালি (মিশর), 
→ কফি আনান (ঘানা), 
→ বান কি মুন (দক্ষিণ কোরিয়া), 
→ অ্যান্তোনিও গুতেরেস (পর্তুগাল)।

সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট। 

১,১৭৪.
তুরস্কের মুদ্রা -
  1. গুর্দে
  2. পেসো
  3. লিরা
  4. রিঙ্গিত
ব্যাখ্যা
তুরস্ক:
- তুরষ্ক একটি ইউরোশিয়ান রাষ্ট্র।
- তুরস্কের রাজধানী আঙ্কারা।
- ইস্তাম্বুল তুরস্কের বৃহত্তম শহর। 
- আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল পাশা।
- তুরস্কের বিখ্যাত বন্দর ইসকানদারুন।
- তুরস্কের মুদ্রার নাম লিরা।
- বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত।

অন্যদিকে -
- গুলট্রাম ভুটানের মুদ্রা। 
- রিংগিত মালয়েশিয়ার মুদ্রা।
- রুপি ভারতের মুদ্রা।

উৎস: World Atlas.
১,১৭৫.
UNODC এর পূর্ণরূপ হলো - 
  1. United Nations Department of Commerce
  2. United Nations Office on Drugs and Crime
  3. United Nations Organization for Drug Management
  4. United Nations Development and Crime Office
ব্যাখ্যা

• UNODC:
- UNODC-এর পূর্ণরূপ: United Nations Office on Drugs and Crime.
- UNODC হলো জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা।
- এর প্রধান মিশন হলো বিশ্বকে মাদক, সংগঠিত অপরাধ, দুর্নীতি এবং সন্ত্রাসবাদ থেকে নিরাপদ করা।
- UNODC  প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালে।
- সদর দপ্তর: অস্টিয়ার ভিয়েনা, অস্ট্রিয়া।

- জাতিসংঘ আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ প্রোগ্রাম (ইউএনডিসিপি) এবং জাতিসংঘ অপরাধ দমন ও বিচার বিভাগ এর সমন্বয়ে এই সংস্থাটি গঠিত হয়।

তথ্যসূত্র: UNODC ওয়েবসাইট।

১,১৭৬.
UNCTAD - এর সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) ওয়াসিংটন ডিসি
  2. খ) লন্ডন
  3. গ) জেনেভা
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা
• UNCTAD - এর পূর্ণরূপ - United Nations Conference on Trade and Development. 
• জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা হচ্ছে UNCTAD এবং এটি জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় স্থায়ী অঙ্গ। জাতিসংঘের দপ্তরের অধীনে থেকে এটি বানিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ে কাজ করে থাকে।
• এটি প্রতিষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ১৯৬৪ সালে।
• এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।    

তথ্যসূত্র:- UNCTAD এর ওয়েবসাইট।
১,১৭৭.
জাতিসংঘ টেকসই উন্নয়ন অভীষ্টের কত নং লক্ষ্যমাত্রায় লিঙ্গ সমতার বিষয়টি গুরুত্ব পেয়েছে?
  1. ৪ নং লক্ষ্যমাত্রা
  2. ৫ নং লক্ষ্যমাত্রা
  3. ১০ নং লক্ষ্যমাত্রা
  4. ১৩ নং লক্ষ্যমাত্রা
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (SDG) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল। 

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১,১৭৮.
২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য কী?
  1. Give To Gain
  2. Accelerate Action
  3. Balance The Scales
  4. DigitALL: Innovation and Technology for Gender Equality
ব্যাখ্যা

আন্তর্জাতিক নারী দিবস:
- ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয় বিশ্বজুড়ে।
- ২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবসের গ্লোবাল প্রতিপাদ্য: Give To Gain. 

উল্লেখ্য,
- বাংলাদেশে ২০২৬ সালের দিবসটির প্রতিপাদ্য হলো: "Rights. Justice, Action, For All Women and Girls" অর্থাৎ "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার"।

• ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রথমবারের মতো ‘জাতীয় নারী দিবস’ পালিত হয়। এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। এই সম্মেলনে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির উইমেন্স অফিসের নেতা ক্লারা জেটকিন একটি বার্ষিক ‘আন্তর্জাতিক নারী দিবস’ চালুর ধারণা উপস্থাপন করেন।
- কোপেনহেগেন সম্মেলনের সিদ্ধান্তের ধারাবাহিকতায় ১৯১১ সালের ১৯ মার্চ ডেনমার্ক, অস্ট্রিয়া, জার্মানি ও সুইজারল্যান্ডে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়। জার্মানিতে ১৯১৪ সালের ৮ মার্চ প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। 
- জাতিসংঘ ১৯৭৫ সালকে ‘আন্তর্জাতিক নারী বর্ষ’ ঘোষণা করে। একই বছর বিশ্ব সংস্থাটি প্রথমবারের মতো ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে।
- দুই বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির মধ্য দিয়ে দিবসটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক রূপ পায়।
- জাতিসংঘ প্রথমবার এই দিবসের একটা প্রতিপাদ্য ঠিক করে ১৯৯৬ সালে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) International Women's Day ওয়েবসাইট।

১,১৭৯.
বাংলাদেশ জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে কবে?
  1. ১৯৭২ সালের ২৭ অক্টোবর
  2. ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
  3. ১৯৭২ সালের ১৭ অক্টোবর
  4. ১৯৭৪  সালের ২৭ অক্টোবর
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:

• বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
• ১৯৭২ সালের ১৭ অক্টোবরে বাংলাদেশ জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
• ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে।
• এ গুলো হচ্ছে - বাংলাদেশ, গ্রানাডা ও গিনি বিসাউ। 
• বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
• গ্রানাডা ১৩৭ তম এবং গিনি বিসাউ ১৩৮ তম সদস্যপদ লাভ করে।
• বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় একটি ভাষণ দিয়েছিলেন।

- উল্লেখ্য, 
• ১৯৪৫ সালের ২৪ অক্টোবরে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
• জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩। 
• সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
• সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
• দাপ্তরিক ভাষা ৬টি ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
• স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র ২টি: ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটি।
• জাতিসংঘের বর্তমান মহাসচিব: এন্তোনিও গুতেরেস।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
১,১৮০.
জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি হলো-
  1. ক) ইংরেজি ও চীনা
  2. খ) ইংরেজি ও রুশ
  3. গ) ইংরেজি ও স্প্যানিশ
  4. ঘ) ইংরেজি ও ফরাসি
ব্যাখ্যা
জাতিসংঘের ৬টি দাপ্তরিক ভাষা আছে। ভাষাগুলো হচ্ছে- আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ ভাষা। জাতিসংঘের সচিবালয়ে ইংরেজি ও ফরাসি/ফ্রেঞ্চ এই দুটি ভাষা ব্যবহৃত হয়।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট
১,১৮১.
আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?
  1. তিন বছর
  2. সাত বছর
  3. চার বছর
  4. নয় বছর
ব্যাখ্যা
International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর বর্তমান প্রেসিডেন্ট নওয়াফ সালাম।
- বিচারক সংখ্যা: ১৫ জন।
- জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারা এই বিচারকদের নির্বাচন করা হয়।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- এর প্রধান কাজ স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ দেয়া

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
১,১৮২.
কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের মহাসচিব নিয়োগপ্রাপ্ত হন?
  1. নিরাপত্তা পরিষদ
  2. সাধারণ পরিষদ
  3. অছি পরিষদ
  4. কোনটি নয়
ব্যাখ্যা
• জাতিসংঘের মহাসচিব:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- মহাসচিব সাধারণত পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হন।
- নিরাপত্তা পরিষদ জাতিসংঘের মহাসচিব এবং আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়াগের ক্ষেত্রে সুপারিশ করতে পারেন।
- নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে মহাসচিব নির্বাচিত হয়।

উৎস: জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
১,১৮৩.
জাতিসংঘের কোন সংস্থাটি শিশু অধিকার নিয়ে কাজ করে?
  1. UNICEF
  2. UNESCO
  3. UNFCCC
  4. UNCTAD
ব্যাখ্যা
UNICEF:
- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund.
- ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে।
- UNICEF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।
- ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,১৮৪.
'লন্ডন ঘোষণা' নিম্নের কোন সংগঠনের প্রতিষ্ঠার সাথে জড়িত?
  1. জাতিসংঘ 
  2. বিশ্ব বাণিজ্য সংস্থা 
  3. বিশ্বব্যাংক 
  4. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
ব্যাখ্যা

লন্ডন ঘোষণা:
- জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণা।
- ১২ জুন ১৯৪১ সাল। 
- জার্মান-ব্রিটেনকে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে ইউরোপের ৯টি প্রবাসী সরকার পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য লন্ডনের জেমস প্রাসাদে যে ঘোষণা দেয় তাই লন্ডন ঘোষণা। 
- এটি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ।

⇒ ১৯৪১ সালের ১২ জুন লন্ডনে আশ্রয় গ্রহণকারী ইউরোপীয় নয়টি দেশসহ মোট ১৪টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা লন্ডনের সেইন্ট জেমস্‌ প্যালেসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে।
- বৈঠকে অংশ নেওয়া ১৪টি দেশ হলো গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নির্বাসিত ৯টি দেশ: বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, গ্রিস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্‌, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লাভিয়া ও ফ্রান্স।
- এই বৈঠকে ১৪টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করে।
- এই ঘোষণাপত্রটি ‘সেইন্ট জেমস্‌ প্যালেস ঘোষণা’ বা ‘লন্ডন ঘোষণা’ নামে ইতিহাসে পরিচিত হয়ে আছে।
- ঘোষণার মূল কথা ছিলো - "To work together, with other free peoples, both in war and in peace".

⇒ এই বৈঠকে ৩টি প্রস্তাব পাশ হয়। যথা -
- জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধে দেশগুলোর পারস্পারিক সহযোগীতা,
- অক্ষ শক্তিকে পরাজিত করে মিত্রশক্তির দেশগুলো একক কোনো চুক্তি করবে না।
- মিত্র দেশগুলোর সমন্বয়ে বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা।

উলেখ্য,
- কমনওয়েলথ গঠনের প্রথম পদক্ষেপ ও লন্ডন ঘোষণা। 

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) History.com

১,১৮৫.
জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি কে? (নভেম্বর-২০২৫)
  1. সালাহউদ্দিন ইকবাল
  2. রবাবা ফাতিমা
  3. সালাহউদ্দিন নোমান চৌধুরী
  4. ইসমাত আরা
ব্যাখ্যা

• জাতিসংঘ ও বাংলাদেশ:
- জাতিসংঘের সাধারণ পরিষদের ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে ২৯তম অধিবেশনে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- - ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি- জনাব এস এ করিম (১৮ সেপ্টেম্বর-১৯৭৪)।
- নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি- সালাহউদ্দিন নোমান চৌধুরী ।
- জাতিসংঘে বাংলাদেশের ১ম নারী স্থায়ী প্রতিনিধি- ইসমাত জাহান।

উৎস: জাতিসংঘের ওয়েব সাইট এবং প্রথম আলো।

১,১৮৬.
জাতিসংঘের কতজন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করেন? [সেপ্টেম্বর,২০২৫]
  1. ৫জন
  2. ৩জন
  3. ২জন
  4. ১জন
ব্যাখ্যা

- জাতিসংঘের ইতিহাসে দুইজন মহাসচিব নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন।
- দগ হামারশোল্ড (১৯৬১) এবং কফি আনান (২০০১)।
- হামারশোল্ড মরণোত্তর এই পুরস্কার পান, যিনি কর্মকালীন মৃত্যুবরণকারী একমাত্র মহাসচিব ছিলেন।
- কফি আনান এবং জাতিসংঘ সংস্থাটি যৌথভাবে ২০০১ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 

• দগ হামারশোল্ড: 
- তিনি ছিলেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব। 
- ১৯৬১ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, কিন্তু এই পুরস্কার গ্রহণের আগেই তিনি মারা যান। 
- তিনি কর্মজীবনের সময় মারা যাওয়া একমাত্র মহাসচিব ছিলেন। 

• কফি আনান: 
- তিনি জাতিসংঘের সপ্তম মহাসচিব ছিলেন। 
- ২০০১ সালে তিনি এবং জাতিসংঘ সংস্থাটি যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,১৮৭.
বাংলাদেশ CTBT-তে স্বাক্ষর করে কত সালে?
  1. ক) ২০০০ সালে
  2. খ) ২০০১ সালে
  3. গ) ১৯৯৬ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
ব্যাখ্যা

- বাংলাদেশ বিশ্বের ১২৯ তম দেশ হিসেবে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেন ২৪ অক্টোবর ১৯৯৬ সালে ও অনুমোদন করে ২০০০ সালের ৮ মার্চ।
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর CTBT (Comprehensive Nuclear-Test-Ban Treaty) বা সমন্বিত পারমাণবিক অস্ত্র পরিক্ষা রোধ চুক্তি গৃহিত হয়।
- একই বছরের ২৪ সেপ্টেম্বর চুক্তিটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয়।
- সর্বশেষ অনুমোদনকারী দেশ: কমোরোস (১৯ ফেব্রুয়ারি, ২০২১), ১৭০তম।

তথ্যসূত্র - CTBTO এর অফিসিয়াল ওয়েবসাইট।

১,১৮৮.
টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) এর কত নং লক্ষ্যমাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলা হয়েছে?
  1. ৬নং
  2. ৭নং
  3. ৮নং
  4. ৯নং
ব্যাখ্যা
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।

লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১. দারিদ্র্য নির্মূল;
২. ক্ষুধামুক্তি;
৩. সুস্বাস্থ্য;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন;
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি;
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০. বৈষম্য হ্রাস;
১১. টেকসই শহর ও জনগণ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ;
১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান;
১৫. স্থলভাগের জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান; এবং
১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

উৎস: SDG ওয়েবসাইট।
১,১৮৯.
নিচের কোন সংস্থা নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত?
  1. UNIDIR
  2. IAEA
  3. WIPO
  4. UNCTDA
ব্যাখ্যা
• United Nations Institute for Disarmament Research (UNIDIR):
- জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণা ইনস্টিটিউট (UNIDIR) হল জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে স্বাধীন গবেষণা পরিচালনা করে।
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- UNIDIR এর বর্তমান পরিচালক Dr. Robin Geiss.

উৎস: UNIDIR অফিসিয়াল ওয়েবসাইট।
১,১৯০.
বর্তমানে জাতিসংঘের মহাসচিব কে? [ডিসেম্বর, ২০২৫]
  1. বান কি মুন
  2. কফি আনান
  3. টেড্রোস আধানম
  4. আন্তোনিও গুতেরেস 
ব্যাখ্যা

• জাতিসংঘ:
- জাতিসংঘ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৫১টি দেশ নিয়ে এই সংস্থা গঠিত হয়।
-  জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত।
- বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশ রয়েছে।
- আন্তোনিও গুতেরেস  বর্তমানে জাতিসংঘের (UN) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের ৯ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন, যা ২০২৭ সাল পর্যন্ত চলবে।
- এর আগে তিনি ছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) এবং পর্তুগালের প্রধানমন্ত্রী (১৯৯৫- ২০০২)।

উল্লেখ্য,
• বান কি মুন:
- দক্ষিণ কোরিয়ার নাগরিক।
- তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

• কফি আনান:
- ঘানার নাগরিক।
- তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে ১৯৯৭ থেকে ২০০৬ পর্যন্ত দায়িত্বে ছিলেন।
- তিনি শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার ও উন্নয়নমূলক উদ্যোগে বিশেষ অবদান রেখেছেন।

• টেড্রোস আধানম:
- WHO (World Health Organization) এর মহাপরিচালক।
- তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে বৈশ্বিক স্বাস্থ্য নীতি ও সংকট মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

উৎস:
১. Britannica;
২. রাজনৈতিক সংগঠন, এসএসএইচএল- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,১৯১.
The total number of members of UN Security Council is-
  1. ক) 5
  2. খ) 10
  3. গ) 20
  4. ঘ) 15
ব্যাখ্যা
• জাতিসংঘের নিরাপত্তা পরিষদ: 
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
- ১৯৬৫ সালে জাতিসংঘের সনদে একটি সংশোধনীতে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ -এ উন্নীত করে।
 
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
১,১৯২.
International Court of Justice (ICJ) এর সভাপতির মেয়াদ কত বছর?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৪ বছর
ব্যাখ্যা

- আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) সভাপতির মেয়াদ তিন বছর। ICJ-এর বিচারকগণ নিজেরাই তাদের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করেন, এবং প্রত্যেকেই তিন বছর মেয়াদে এই দায়িত্ব পালন করেন। 

• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ):
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ,
- এটি নেদারল্যান্ডসের হেগে অবস্থিত।
- এটি ১৫ জন বিচারকের সমন্বয়ে গঠিত, এবং প্রতিটি বিচারকের মেয়াদ ৯ বছর।
- তবে প্রতি ৩ বছর পরপর এক-তৃতীয়াংশ বিচারক পুনর্নির্বাচিত হন।
- এই আদালতের বিচারকদের মধ্য থেকে গোপন ব্যালটের মাধ্যমে একজনকে সভাপতি (প্রেসিডেন্ট) নির্বাচিত করা হয়।
- আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ ৩ বছর।  

সূত্র:- জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।

১,১৯৩.
টেকসই উন্নয়নের (SDGs) প্রথম লক্ষ্যমাত্রার বিষয়বস্তু -
  1. লিঙ্গ সমতা
  2. দারিদ্র্য দূরীকরণ
  3. সামুদ্রিক বাস্তুসংস্থান
  4. বৈষম্য হ্রাস
ব্যাখ্যা
 টেকসই উন্নয়নের (SDGs) প্রথম লক্ষ্যমাত্রার বিষয়বস্তু - দারিদ্র্য দূরীকরণ।

• (SDGs):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।

- মেয়াদকাল-২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু- ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ- ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

• এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
- দারিদ্র্য নির্মূল, ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি, উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো, বৈষম্য হ্রাস, টেকসই শহর ও জনগণ, পরিমিত ভোগ ও উৎপাদন, জলবায়ু বিষয়ে পদক্ষেপ, সামুদ্রিক বাস্তুসংস্থান, স্থলভাগের জীবন, শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র: SDG ওয়েবসাইট।
১,১৯৪.
'লিঙ্গ সমতা' বিষয়টি SDG এর কত নং লক্ষ্যমাত্রার অন্তর্ভুক্ত?
  1. ক) ৩ নং লক্ষ্যমাত্রা
  2. খ) ৫ নং লক্ষ্যমাত্রা
  3. গ) ৯ নং লক্ষ্যমাত্রা
  4. ঘ) ১৩ নং লক্ষ্যমাত্রা
ব্যাখ্যা
• সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করা হয়।

- এসডিজির লক্ষ্যমাত্রাসমূহ ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।
• এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
১. দারিদ্র্য নির্মূল
২. ক্ষুধামুক্তি
৩. সুস্বাস্থ্য
৪. মানসম্মত শিক্ষা
৫. লিঙ্গ সমতা
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
১০. বৈষম্য হ্রাস
১১. টেকসই শহর ও জনগণ
১২. পরিমিত ভোগ ও উৎপাদন
১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ
১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান
১৫. স্থলভাগের জীবন
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

সূত্র: UN ওয়েবসাইট।
১,১৯৫.
IOM এর পূর্ণরূপ কী?
  1. International Organization for Migration
  2. International Organization for Maritime
  3. International Maritime Organization
  4. International Organization for Mitigation
ব্যাখ্যা

আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM):
- IOM এর পূর্ণরূপ: International Organization for Migration.
- আন্তজার্তিক অভিবাসন সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৫১ সাল।
- সদস্য সংখ্যা: ১৭৫টি দেশ।(নভেম্বর, ২০২৫)
- পর্যবেক্ষক সদস্য দেশ: ৮টি।
- এর সদর দপ্তর: গ্র্যান্ড-স্যাকোনেক্স, সুইজারল্যান্ড।

উৎস: IOM ওয়েবসাইট।

১,১৯৬.
The term of a non-permanent member of the Un Security Council -
  1. 1 year
  2. 2 years
  3. 3 years
  4. 4 years
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। 
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

অন্যদিকে -
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: ইকুয়েডর (২০২৪), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)। 

উৎস: UN Security Council ওয়েবসাইট। 
১,১৯৭.
জাতিসংঘের কত জন মহাসচিব নোবেল পুরস্কার পেয়েছেন? (আগস্ট, ২০২৪)
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. ৪ জন
ব্যাখ্যা
জাতিসংঘ ও নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড নোবেল পুরস্কার পেয়েছেন। (আগস্ট, ২০২৪)
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক লাভ করে।
- ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
১,১৯৮.
বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য (CEDAW) দূরীকরণ সনদে সম্মতি জানায়?
  1. ১০ ডিসেম্বর ১৯৮৪
  2. ৬ নভেম্বর ১৯৮৪
  3. ৫ আগস্ট ১৯৮৫
  4. ২ ফেব্রুয়ারি ১৯৮৭
ব্যাখ্যা

◉ ৬ নভেম্বর ১৯৮৪ তারিখে বাংলাদেশ নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য (CEDAW) দূরীকরণ সনদে সম্মতি জানায়।

CEDAW:
- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of All Forms of Discrimination Against Women বা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন।
- গৃহীত হয়: ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে।
- সনদ স্বাক্ষর শুরু হয়: ১ মার্চ, ১৯৮০।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- বর্তমান চেয়ারপারসন: আনা পেলেজ নারভেজ।
- এই সনদে মোট ৩০টি অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদগুলোর মধ্যে ৩-১৬ পর্যন্ত মোট ১৪টি নারীর অধিকার সংক্রান্ত এবং বাকীগুলো এব কর্মপন্থা ও দায়িত্ব সংক্রান্ত।

⇒ CEDAW সনদে মোট ৩০টি অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদ ৩ ভাগে বিভক্ত। যথা:
- প্রথম ভাগ (১-১৬): নারী পুরুষের সমতা সর্ম্পকিত,
- দ্বিতীয় ভাগ (১৭-২২): এর কর্মপন্থা ও দায়িত্ব বিষয়ক,
- তৃতীয় ভাগ (২৩-৩০): প্রশাসনিক বিষয়।

⇒ CEDAW কমিটিতে সারা বিশ্ব থেকে নারী অধিকার সংক্রান্ত ২৩ জন বিশেষজ্ঞ রয়েছে। কমিটি সদস্যগণ ৪ বছরের জন্য নির্বাচিত হন। 
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
- কনভেনশনের শর্তানুযায়ী রাষ্ট্রপক্ষসমূহের প্রতি নারীর মৌলিক মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা; নারী পাচার ও পতিতাবৃত্তিতে নারীর শোষণ রোধ নিশ্চিত করা; রাজনৈতিক ও লোকজীবনে নারীর প্রতি বৈষম্যের অবসান; জাতীয়তা অর্জন, পরিবর্তন বা বহাল রাখার সমান অধিকার নিশ্চিত করা; শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং অর্থনৈতিক ও সমাজ জীবনের অন্যান্য ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটানোর জন্যে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য ধারায় গ্রামীণ নারীর সমস্যা, আইনের দৃষ্টিতে সমতা এবং বিবাহ ও পারিবারিক জীবনে নারীর প্রতি বৈষম্যের অবসান সংক্রান্ত বিষয়গুলো রয়েছে।
- কনভেনশনে নারীর নিজ নিজ দেশে রাজনৈতিক ও লোকজীবনে অংশগ্রহণ এবং সরকারের সকল পর্যায়ে সকল কাজ করার অধিকারও নিশ্চিত করা হয়েছে। 

উল্লেখ্য,
- বাংলাদেশ CEDAW অনুমোদন করে ৬ নভেম্বর, ১৯৮৪ সালে।
- বাংলাদেশ সাক্ষরের সময় সনদের অনুচ্ছেদ ২ ও ১৩ (ক) ও অনুঃ ১৬ (১) (গ) (চ) সংরক্ষণ রেখেছিল। পরবর্তীতে ২ এবং ১৬ (১) (গ) সংরক্ষিত রেখে বাকী অনুচ্ছেদগুলো থেকে সংরক্ষণ তুলে নেয়া হয়।
- CEDAW সনদের ২ নম্বর ধারার মূল নির্যাস হচ্ছে, পুরুষ ও নারীর মধ্যে সমতার নীতি রাষ্ট্রের সংবিধানে অথবা অন্য কোনো আইনে এরই মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে থাকলে তার অন্তর্ভুক্তি এবং আইনের মাধ্যমে এই নীতির বাস্তবায়ন। প্রচলিত যেসব আইন, বিধি, প্রথা ও অভ্যাস নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করে, তা বাতিল বা পরিবর্তন করা এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়ন এ ক্ষেত্রে দরকার। অর্থাৎ সমতার আইনগত ভিত্তি প্রতিষ্ঠা এবং আদালত ও সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তা কার্যকর করা।
- CEDAW সনদের ১৬(১)-এর (গ) ধারায় বলা হয়েছে বিবাহ, বিবাহে পছন্দ-অপছন্দ, বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারী-পুরুষের সম-অধিকার ও দায়দায়িত্বের কথা।

এছাড়াও,
- ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক CEDAW দিবস।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) CEDAW South Asia ওয়েবসাইট।

১,১৯৯.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শীর্ষ পদ -
  1. Director General
  2. Secretary-general
  3. President
  4. Administrator
ব্যাখ্যা

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP):
- UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শীর্ষ পদ হলো প্রশাসক (Administrator)।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার (Achim Steiner)।

উৎস: UNDP ওয়েবসাইট।

১,২০০.
জাতিসংঘ সদস্য রাষ্ট্রের সর্বোচ্চ কূটনৈতিক ব্যক্তিকে কী বলা হয়? 
  1. হাইকমিশনার
  2. অ্যাম্বাসেডর
  3. প্রশাসক
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা

হাইকমিশনার: কমনওয়েলথভুক্ত রাষ্ট্র সমূহের সর্বোচ্চ শ্রেণির কূটনীতিক।
• অ্যাম্বাসেডর: জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনৈতিক ব্যক্তিকে অ্যাম্বাসেডর বলে।
• প্রশাসক: ইউ এনডিপির সর্বোচ্চ পদকে বলা হয় প্রশাসক।
• শ্বেতপত্র: সমকালীন অর্থনৈতিক বা সামাজিক গুরুত্বপূর্ন কোন বিষয়ে সরকারী নীতির লিখিত বিবৃতি।
নতুন আইন তৈরির আগে জনমত যাচাইয়ের জন্য শ্বেতপত্র প্রকাশ করা হয়।
• ইংল্যান্ডে শ্বেতপত্রকে পার্লামেন্টারি পেপারস বলে।

উৎস:  ব্রিটানিকা ওয়েবসাইট।