বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কাজ, নল ও চৌবাচ্চা সংক্রান্ত সমস্যা

মোট প্রশ্ন৩২৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কাজ, নল ও চৌবাচ্চা সংক্রান্ত সমস্যা

PrepBank · পাতা / · ১০১২০০ / ৩২৮

১০১.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৫ মিটার এবং উচ্চতা ৪ মিটার। চৌবাচ্চার নিচের একটি ছিদ্র দ্বারা মিনিটে ১০ ঘনমিটার পানি নির্গত হয় এবং উপরের একটি ছিদ্র দ্বারা মিনিটে ২০ ঘনমিটার পানি চৌবাচ্চায় প্রবেশ করে। দুইটি ছিদ্র একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ২০ মিনিট
  2. ১৫ মিনিট
  3. ১০ মিনিট
  4. ৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৫ মিটার এবং উচ্চতা ৪ মিটার। চৌবাচ্চার নিচের একটি ছিদ্র দ্বারা মিনিটে ১০ ঘনমিটার পানি নির্গত হয় এবং উপরের একটি ছিদ্র দ্বারা মিনিটে ২০ ঘনমিটার পানি চৌবাচ্চায় প্রবেশ করে। দুইটি ছিদ্র একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
চৌবাচ্চাটির পানি ধারণ ক্ষমতা = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= ১০ মি. × ৫মি. × ৪মি.
= ২০০ ঘনমিটার
দুটি ছিদ্র একসাথে খুলে দিলে ১ মিনিটে পূর্ণ হয় = (২০ - ১০) = ১০ ঘনমিটার

১০ ঘনমিটার পানি পূর্ণ হতে সময় লাগে = ১ মিনিট
১ ঘনমিটার পানি পূর্ণ হতে সময় লাগে = ১/১০ মিনিট
২০০ ঘনমিটার পানি পূর্ণ হতে সময় লাগে = (১ × ২০০)/১০ মিনিট
= ২০ মিনিট
১০২.
যদি ১৫ জন মিস্ত্রী ১০ দিনে ১২টি ঘর নির্মাণ করতে পারে, তবে ৯ জন মিস্ত্রী কত দিনে ১৮টি ঘর নির্মাণ করবে?
  1. ২৩ দিনে
  2. ২৫ দিনে
  3. ২৭ দিনে
  4. ৩০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১৫ জন মিস্ত্রী ১০ দিনে ১২টি ঘর নির্মাণ করতে পারে, তবে ৯ জন মিস্ত্রী কত দিনে ১৮টি ঘর নির্মাণ করবে?

সমাধান:
১৫ জন মিস্ত্রী ১২টি ঘর নির্মাণ করতে পারে = ১০ দিনে
১ জন মিস্ত্রী ১টি ঘর নির্মাণ করতে পারে = (১০ × ১৫)/১২ দিনে
∴ ৯ জন মিস্ত্রী ১৮টি ঘর নির্মাণ করতে পারে = (১০ × ১৫ × ১৮)/(১২ × ৯) দিনে
= ২৫ দিনে
১০৩.
২০ জন লোক একটি কাজ ৪০ দিনে করতে পারে। ১৬ জন লোকের কাজটি করতে কত দিন লাগবে?
  1. ৩২ দিনে
  2. ৪০ দিনে
  3. ৪৬ দিনে
  4. ৫০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ জন লোক একটি কাজ ৪০ দিনে করতে পারে। ১৬ জন লোকের কাজটি করতে কত দিন লাগবে?

সমাধান:
২০ জন লোক কাজটি করে = ৪০ দিনে
১ জন লোক কাজটি করে = ২০ × ৪০ দিনে
১৬ জন লোক কাজটি করে = (২০ × ৪০)/১৬ দিনে
= ৫০ দিনে
১০৪.
একটি চৌবাচ্চায় ক ও খ দুইটি নল আছে। ক নল দ্বারা ৬ মিনিটে পূর্ণ হয় ও খ নল দ্বারা ১২ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
  1. ১২ মিনিট
  2. ১৮ মিনিট
  3. ৯ মিনিট
  4. ১৫ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চায় ক ও খ দুইটি নল আছে। ক নল দ্বারা ৬ মিনিটে পূর্ণ হয় ও খ নল দ্বারা ১২ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?

সমাধান: 
ক নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার ১/৬ অংশ 
খ নল দ্বারা ১ মিনিটে খালি হয় চৌবাচ্চার ১/১২ অংশ 

∴ ক ও খ নল দুইটি দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/৬) - (১/১২) অংশ
= (২ - ১)/১২ অংশ
= ১/১২ অংশ 

∴ ১/১২ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ১২ মিনিটে

সুতরাং, খালি চৌবাচ্চাটি ১২ মিনিটে পূর্ণ হবে।

১০৫.
A একটি কাজ ২৪ দিনে করতে পারে এবং B একই কাজ ১৬ দিনে করতে পারে। B কাজটি ১২ দিন করার পর চলে যায়। তাহলে বাকি কাজটি A একা কত দিনে শেষ করতে পারবে?
  1. ৪ দিন
  2. ৬ দিন
  3. ৯ দিন
  4. ১২ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: A একটি কাজ ২৪ দিনে করতে পারে এবং B একই কাজ ১৬ দিনে করতে পারে। B কাজটি ১২ দিন করার পর চলে যায়। তাহলে বাকি কাজটি A একা কত দিনে শেষ করতে পারবে?

সমাধান:
B একা,
১৬ দিনে কাজ করে = ১ বা সম্পূর্ণ অংশ
∴ ১ দিনে কাজ করে = ১/১৬ অংশ
∴ ১২ দিনে কাজ করে = ১২/১৬ = ৩/৪ অংশ

এখন,
কাজটি ১২ দিন করার পর B চলে যাওয়ায় বাকি কাজ = ১ - (৩/৪) অংশ
= (৪ - ৩)/৪
= ১/৪ অংশ

আবার,
A একা, কাজটির ১ বা সম্পূর্ণ অংশ শেষ করতে পারে = ২৪ দিনে
∴ ১/৪ অংশ শেষ করতে পারে = ২৪ × (১/৪) = ৬ দিনে

১০৬.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ১৬ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৮ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ১২ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ১৮ মিনিটে ও ২৪ মিনিটে
  2. ২৪ মিনিটে ও ২০ মিনিটে
  3. ৪৮ মিনিটে ও ২৪ মিনিটে
  4. ২৮ মিনিটে ও ১৮ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ১৬ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৮ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ১২ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
দুটি নল একত্রে,
১৬ মিনিটে পূর্ণ করে ১টি চৌবাচ্চা
∴ ৮ মিনিটে পূর্ণ করে = {(৮/১৬) × ১} অংশ
= ১/২ অংশ

∴ চৌবাচ্চাটির খালি থাকে = ১ - (১/২) অংশ
= ১/২ অংশ

দ্বিতীয় নল দ্বারা,
১/২ অংশ পূর্ণ হয় ১২ মিনিটে
১ বা (সম্পূর্ণ) অংশ পূর্ণ হয়= (১২ × ২) মিনিটে
= ২৪ মিনিটে

আবার দ্বিতীয় নল দ্বারা,
১২ মিনিটে পূর্ণ হয় = ১/২ অংশ
∴ ৮ মিনিটে পূর্ণ হয় = (১×৮)/(২ × ১২)
= ১/৩ অংশ

প্রথম নল দ্বারা ৮ মিনিটে পূর্ণ হয় = (১/২) - (১/৩) অংশ
= (৩-২)/৬ অংশ
= ১/৬ অংশ

প্রথম নল দ্বারা
১/৬ অংশ পূর্ণ হয় = ৮ মিনিটে
∴ ১ বা (সম্পূর্ণ) অংশ পূর্ণ হয় = (৮ × ৬) মিনিটে
= ৪৮ মিনিটে
১০৭.
৪০ জন পুরুষ একটি পুকুর ৩০ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ৪০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 
  1. ২০ জন 
  2. ২৫ জন 
  3. ৩০ জন 
  4. ৪০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০ জন পুরুষ একটি পুকুর ৩০ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ৪০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 

সমাধান: 
৩০ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ৪০ জন
∴ ১ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ৪০ × ৩০ জন 
∴ ৪০ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = (৪০ × ৩০)/৪০ জন 
= ৩০ জন। 

∴ নির্ণেয় লোক সংখ্যা = ৩০ জন।

১০৮.
একটি সুইমিং পুলে ৯,০০০ গ্যালন পানি ধরে। পাইপ A প্রতি মিনিটে ২০ গ্যালন এবং পাইপ B প্রতি মিনিটে ১৫ গ্যালন পানি পূর্ণ করতে পারে। তবে একটি নিষ্কাশন পাইপ আছে যা প্রতি ৪ মিনিটে ২০ গ্যালন পানি বের করে দেয়। যদি উভয় পাইপ এবং নিষ্কাশন পাইপ একসাথে খোলা হয়, তাহলে সম্পূর্ণ খালি পুলটি পূর্ণ হতে কত ঘণ্টা সময় লাগবে?
  1. ৪.৫ ঘন্টা
  2. ৭ ঘন্টা
  3. ৬ ঘন্টা
  4. ৫ ঘন্টা
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুইমিং পুলে ৯,০০০ গ্যালন পানি ধরে। পাইপ A প্রতি মিনিটে ২০ গ্যালন এবং পাইপ B প্রতি মিনিটে ১৫ গ্যালন পানি পূর্ণ করতে পারে। তবে একটি নিষ্কাশন পাইপ আছে যা প্রতি ৪ মিনিটে ২০ গ্যালন পানি বের করে দেয়। যদি উভয় পাইপ এবং নিষ্কাশন পাইপ একসাথে খোলা হয়, তাহলে সম্পূর্ণ খালি পুলটি পূর্ণ হতে কত ঘণ্টা সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
পুলের ধারণক্ষমতা = ৯,০০০ গ্যালন
পাইপ A = প্রতি মিনিটে ২০ গ্যালন পানি পূর্ণ করে
পাইপ B = প্রতি মিনিটে ১৫ গ্যালন পানি পূর্ণ করে

নিষ্কাশন পাইপ ৪ মিনিটে ২০ গ্যালন পানি বের করে
∴ নিষ্কাশন পাইপ ১ মিনিটে ২০ গ্যালন পানি বের করে
= ৫ গ্যালন

∴ প্রতি মিনিটে পানি পূর্ণ করে = {(২০ + ১৫) - ৫} গ্যালন/মিনিট
= ৩০ গ্যালন/মিনিট

∴ ৯,০০০ গ্যালন পূর্ণ হতে সময় লাগবে = ৯০০০/৩০ মিনিট
= ৩০০ মিনিট
= ৩০০/৬০ ঘন্টা
= ৫ ঘন্টা
১০৯.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?
  1. ৬ ঘণ্টায়
  2. ৭ ঘণ্টায়
  3. ৯ ঘণ্টায়
  4. ৪ ঘণ্টায়
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?

সমাধান: 
১০ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চাটির ১ অংশ 
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১০ অংশ 

১৫ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চাটির ১ অংশ 
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১৫ অংশ

দুইটি নল দ্বারা একত্রে ১ ঘণ্টায় পূর্ণ হয় (১/১০) + (১/১৫) অংশ
=(৩ + ২)/৩০ অংশ
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

দুইটি নল দ্বারা
১/৬ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায় 
১ অংশ বা সম্পূর্ণ  পূর্ণ হয় (১ × ৬)/১  = ৬ ঘণ্টায়

১১০.
দুটি পাইপ একটি ট্যাংক ভরতে যথাক্রমে ২০ মিনিট এবং ২৪ মিনিট সময় নেয় এবং অন্য একটি পাইপ প্রতি মিনিটে ৩ গ্যালন পানি বের করে। যখন পাইপ তিনটি একসাথে চালানো হয়, তখন ট্যাংকটি ১৫ মিনিটে ভরে যায়। ট্যাংকের ধারণক্ষমতা কত?
  1. ১২০ গ্যালন
  2. ৯০ গ্যালন
  3. ১১০ গ্যালন
  4. ১৬০ গ্যালন
  5. ১০০ গ্যালন
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি পাইপ একটি ট্যাংক ভরতে যথাক্রমে ২০ মিনিট এবং ২৪ মিনিট সময় নেয় এবং অন্য একটি পাইপ প্রতি মিনিটে ৩ গ্যালন পানি বের করে। যখন পাইপ তিনটি একসাথে চালানো হয়, তখন ট্যাংকটি ১৫ মিনিটে ভরে যায়। ট্যাংকের ধারণক্ষমতা কত? 

সমাধান:
ধরি, খালি করার পাইপটি ট্যাংকটি 'ক' মিনিটে সম্পূর্ণ খালি করতে পারে।

প্রশ্নমতে,
(১/২০) + (১/২৪) - (১/ক) = ১/১৫
⇒ ১/ক = (১/২০) + (১/২৪) - (১/১৫)
⇒ ১/ক = ১/৪০
∴ ক = ৪০ মিনিট

যেহেতু খালি করার পাইপ প্রতি মিনিটে ৩ গ্যালন পানি বের করে, তাই ৪০ মিনিটে এটি খালি করতে পারে, 
= ৩ × ৪০ = ১২০ 

∴ ট্যাংকের মোট আয়তন = ১২০ গ্যালন।

১১১.
ক, খ এবং গ একা একটি কাজ যথাক্রমে ৮, ১২ ও ২৪ দিনে করতে পারে। তারা একত্রে ২ দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে?
  1. ২/৫ অংশ
  2. ১/৪ অংশ
  3. ১/২ অংশ
  4. ১/৩ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এবং গ একা একটি কাজ যথাক্রমে ৮, ১২ ও ২৪ দিনে করতে পারে। তারা একত্রে ২ দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে?

সমাধান:
ক, খ এবং গ একত্রে ১ দিনে করে = (১/৮) + (১/১২) + (১/২৪) অংশ কাজ
= (৩ + ২ + ১)/২৪ অংশ কাজ
= ৬/২৪ অংশ কাজ
= ১/৪ অংশ কাজ

∴ একত্রে ২ দিনে করে কাজের = (১/৪) + (১/৪) অংশ
= ২/৪ = ১/২ অংশ

∴ তারা প্রত্যেকে একত্রে ২ দিন কাজ করার পর কাজ বাকি থাকবে = ১ - (১/২) অংশ
= ১/২ অংশ
১১২.
সিয়ামের একটি কাজ করতে m মিনিট সময় লাগে । তার k মিনিট কাজ করার পর কত অংশ কাজ অসম্পূর্ণ থাকবে? 
  1. k/m অংশ
  2. (m - k)/m অংশ
  3. m/k অংশ
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: সিয়ামের একটি কাজ করতে m মিনিট সময় লাগে । তার k মিনিট কাজ করার পর কত অংশ কাজ অসম্পূর্ণ থাকবে? 

সমাধান: 
সিয়াম m মিনিটে করে = ১ টি কাজ 
∴ সিয়াম ১ মিনিটে করে = ১/m অংশ কাজ 
∴ সিয়াম k মিনিটে করে = k/m অংশ কাজ 

∴ নির্ণেয় অসম্পূর্ণ কাজ = ১ - (k/m) অংশ 
= (m - k)/m অংশ ।
১১৩.
একটি নল ৮ ঘণ্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। একটি বহিঃমুখী নল যুক্ত করায় নলটি ১২ ঘণ্টায় পূর্ণ হয়। বহিঃমুখী নলটি কত সময়ে চৌবাচ্চাটি খালি করতে পারে?
  1. ১৬ ঘণ্টা
  2. ২৪ ঘণ্টা
  3. ২০ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নল ৮ ঘণ্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। একটি বহিঃমুখী নল যুক্ত করায় নলটি ১২ ঘণ্টায় পূর্ণ হয়। বহিঃমুখী নলটি কত সময়ে চৌবাচ্চাটি খালি করতে পারে?

সমাধান: 
অন্তর্মুখী নলটি ৮ ঘণ্টায় পূর্ণ করে ১ অংশ
১ ঘণ্টায় পূর্ণ করে ১/৮ অংশ।

ধরি,
বহিঃমুখী নলটি ক ঘণ্টায় সম্পূর্ণ চৌবাচ্চা খালি করতে পারে।
১ ঘণ্টায় খালি করে = ১/ক অংশ।

তাহলে ১ ঘণ্টায় মোট পূর্ণ হয় = (১/৮) - (১/ক) অংশ 
= (ক - ৮)/৮ক অংশ

প্রশ্নমতে,
৮ক/(ক - ৮) = ১২
বা, ৮ক = ১২ক - ৯৬
বা, ৪ক = ৯৬
∴ ক = ২৪ ঘণ্টা
১১৪.
৪ দিনে একটি কাজের ১/১৬ অংশ হলে, ঐ কাজের ৫ গুণ কাজ করতে কতদিন লাগবে? 
  1. ২২০ দিন
  2. ৪১০ দিন 
  3. ৩২০ দিন
  4. ৮০ দিন 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪ দিনে একটি কাজের ১/১৬ অংশ হলে, ঐ কাজের ৫ গুণ কাজ করতে কতদিন লাগবে?

সমাধান: 
১/১৬ অংশ কাজ হয় ৪ দিনে
১ অংশ কাজ হয় (৪ × ১৬) = ৬৪ দিনে

∴ ঐ কাজের ৫ গুণ কাজ করতে লাগবে = ৬৪ × ৫ = ৩২০ দিন

অতএব, ৫ গুণ কাজ সম্পূর্ণ করতে লাগবে ৩২০ দিন।

১১৫.
একটি চৌবাচ্চার ৩/৭ অংশ পূরণ হতে ৬ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
  1. ১৪ ঘণ্টা
  2. ১২ ঘণ্টা
  3. ৮ ঘণ্টা
  4. ১০ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার ৩/৭ অংশ পূরণ হতে ৬ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?

সমাধান:
চৌবাচ্চাটির বাকি অংশ = ১ - (৩/৭) = (৭ - ৩)/৭ = ৪/৭ অংশ

এখন,
চৌবাচ্চাটির ৩/৭ অংশ পূরণ হতে সময় লাগে = ৬ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ১ বা সম্পূর্ণ অংশ পূরণ হতে সময় লাগে = (৭ × ৬)/৩ ঘণ্টা
= ১৪ ঘণ্টা

∴ চৌবাচ্চাটির ৪/৭ অংশ পূরণ হতে সময় লাগবে = (১৪ × ৪)/৭ ঘণ্টা
= ৮ ঘণ্টা
১১৬.
একটি চৌবাচ্চার ৩/৫ অংশ পূরণ হতে একটি পাম্পের ১৫ ঘণ্টা সময় লাগে। বাকি অংশ পূরণ করতে পাম্পটির কত সময় লাগবে?
  1. ৮ ঘণ্টা 
  2. ১০ ঘণ্টা 
  3. ১২.৫ ঘণ্টা 
  4. ৯ ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার ৩/৫ অংশ পূরণ হতে একটি পাম্পের ১৫ ঘণ্টা সময় লাগে। বাকি অংশ পূরণ করতে পাম্পটির কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
১৫ ঘণ্টায় পূরণ হয় = ৩/৫৪ অংশ

অবশিষ্ট অংশ = ১ - (৩/৫) = (৫ - ৩)/৫ = ২/৫ অংশ

পাম্পটির,
৩/৫ অংশ পূরণ করতে সময় লাগে = ১৫ ঘণ্টা 
∴ ১ অংশ পূরণ করতে সময় লাগে = ১৫/(৩/৫) = ২৫ ঘণ্টা 
∴ ২/৫ অংশ পূরণ করতে সময় লাগে = ২৫ × (২/৫) = ১০ ঘণ্টা 
১১৭.
কবির একটি কাজ সুমনের চেয়ে ৬০ দিন কম সময়ে করতে পারে। কবিরের কাজের গতি যদি সুমনের কাজের গতির ৩ গুণ হয় তবে কবির একা ঐ কাজ কতদিনে শেষ করতে পারবে?
  1. ২০ দিন
  2. ৪০ দিন
  3. ৩০ দিন
  4. ৬০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কবির একটি কাজ সুমনের চেয়ে ৬০ দিন কম সময়ে করতে পারে। কবিরের কাজের গতি যদি সুমনের কাজের গতির ৩ গুণ হয় তবে কবির একা ঐ কাজ কতদিনে শেষ করতে পারবে?

সমাধান:
ধরি,  
সুমনের কাজটি করতে লাগে = ৩ক  দিন 
কবিরের কাজটি করতে লাগে = ক দিন 

এখন,
৩ক - ক = ৬০ 
⇒ ২ক = ৬০ 
⇒ ক = ৬০/২
∴  ক  = ৩০ দিন
১১৮.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটার, প্রস্থ ও গভীরতা ৩ মিটার। চৌবাচ্চাটি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে? 
  1. ১৫০০ লিটার
  2. ১৫০০০ লিটার
  3. ৪৫০০ লিটার
  4. ৪৫০০০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটার, প্রস্থ ও গভীরতা ৩ মিটার। চৌবাচ্চাটি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে? 

সমাধান: 
 চৌবাচ্চার আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা)
= ৫ × ৩ × ৩
= ৪৫ ঘন মিটার

∴ চৌবাচ্চাটিতে পানি ধরে = ৪৫ × ১০০০ লিটার
= ৪৫০০০ লিটার
১১৯.
১৬ জন লোক প্রতিদিন ৬ ঘণ্টা করে কাজ করলে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারবে। ১০ জন লোক প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে?
  1. ১৪ দিন
  2. ৮ দিন
  3. ১৬ দিন
  4. ১২ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: ১৬ জন লোক প্রতিদিন ৬ ঘণ্টা করে কাজ করলে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারবে। ১০ জন লোক প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে?

সমাধান: 
আমরা জানি, 
 M1 × D1 × H1 = M2 × D2 × H
⇒ ১৬ × ১০ × ৬ = ১০ × D2 × ৮
⇒ D2 × ৮ = ১৬ × ৬
⇒ D2 = (১৬ × ৬)/৮ 
∴ D2 = ১২ 

সুতরাং, কাজটি ১২ দিনে শেষ হবে।

১২০.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে? 
  1. ৯ ঘণ্টায়
  2. ৩ ঘণ্টায়
  3. ৪ ঘণ্টায়
  4. ৬ ঘণ্টায়
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?

সমাধান: 
১০ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চাটির ১ অংশ 
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১০ অংশ 

১৫ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চাটির ১ অংশ 
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১৫ অংশ

দুইটি নল দ্বারা একত্রে ১ ঘণ্টায় পূর্ণ হয় (১/১০) + (১/১৫) অংশ
=(৩ + ২)/৩০ অংশ
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

দুইটি নল দ্বারা
১/৬ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায় 
১ অংশ বা সম্পূর্ণ  পূর্ণ হয় (১ × ৬)/১  = ৬ ঘণ্টায়

১২১.
দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হয়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চা কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে?
  1. ৪ ঘণ্টা
  2. ৬ ঘণ্টা
  3. ৮ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হয়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চা কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে?

সমাধান: 
১ম নল দ্বারা ১০ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চা
∴ ১ম নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১০ অংশ 

২য় নল দ্বারা ১৫ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চা
∴ ২য় নল দ্বারা  ১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১৫ অংশ

দুইটি নল দ্বারা একত্রে ১ ঘণ্টায় পূর্ণ হয় (১/১০ + ১/১৫) অংশ = ১/৬ অংশ

১/৬ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায়
সম্পূর্ণ অংশ বা ১টি চৌবাচ্চা পূর্ণ হয় ৬ ঘণ্টা
১২২.
একটি চৌবাচ্চার আয়তন ১২ ঘন মিটার। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ৩ মিটার এবং প্রস্থ ২ মিটার। চৌবাচ্চার গভীরতা কত?
  1. ১/২ মিটার
  2. ১ মিটার
  3. ২ মিটার
  4. ৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার আয়তন ১২ ঘন মিটার। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ৩ মিটার এবং প্রস্থ ২ মিটার। চৌবাচ্চার গভীরতা কত?

সমাধান: 
ধরি, 
চৌবাচ্চাটির গভীরতা = ক মিটার
∴ চৌবাচ্চার আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা)
⇒ ১২ = (৩ × ২ × ক) ঘন মিটার
⇒ ১২= ৬ক ঘন মিটার
∴ ক = ২ ঘন মিটার

∴ চৌবাচ্চাটির গভীরতা= ২ মিটার
১২৩.
রিয়া, সুমি, উমা একটি কাজ ২০, ১২, ১৫ দিনে করতে পারে। তবে তারা একত্রে কাজটি কত দিনে করবে?
  1. ৮ দিন
  2. ৭ দিন
  3. ৪ দিন
  4. ৫ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: রিয়া, সুমি, উমা একটি কাজ ২০, ১২, ১৫ দিনে করতে পারে। তবে তারা একত্রে কাজটি কত দিনে করবে?

সমাধান: 
রিয়া ১ দিনে করে = ১/২০ অংশ
সুমি ১ দিনে করে = ১/১২ অংশ
উমা ১ দিনে করে = ১/১৫ অংশ

রিয়া, সুমি ও উমা একত্রে ১ দিনে করে = (১/২০) + (১/১২) + (১/১৫) অংশ
= (৩ + ৫ + ৪)/৬০ অংশ
= ১২/৬০ অংশ
= ১/৫ অংশ

তারা একত্রে ১/৫ অংশ করে ১ দিনে
তারা একত্রে ১ বা সম্পূর্ণ অংশ করে (১ × ৫) দিনে
= ৫ দিনে 

১২৪.
৩০ জন শ্রমিক কোনো কাজ ১৫ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ১১ দিন পর ২০ জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ৭ দিনে
  2. ৯ দিনে
  3. ১২ দিনে
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ জন শ্রমিক কোনো কাজ ১৫ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ১১ দিন পর ২০ জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে?

সমাধান:
অবশিষ্ট শ্রমিক = (৩০ - ২০) জন = ১০ জন
অবশিষ্ট দিন = (১৫ - ১১) দিন = ৪ দিন

৩০ জনে কাজটি সম্পূর্ণ করে ৪ দিনে
∴ ১ জনে কাজটি সম্পূর্ণ করে (৩০ × ৪) দিনে
∴ ১০ জনে কাজটি সম্পূর্ণ করে (৩০ × ৪)/১০ দিনে
= ১২ দিনে
১২৫.
১৫ জনের কোন কাজের এক-তৃতীয়াংশ করতে ২০ দিন লাগে, কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে? 
  1. ১৫ দিনে 
  2. ২০ দিনে 
  3. ৩০ দিনে 
  4. ৪৫ দিনে 
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জনের কোন কাজের এক-তৃতীয়াংশ করতে ২০ দিন লাগে, কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে? 

সমাধান: 
১৫ জনের ১/৩ ভাগ কাজ করতে লাগে = ২০ দিন 
∴ ১৫ জনে ১ বা সম্পূর্ণ কাজ করতে লাগবে = (২০ × ৩) দিন 
∴ ২০ জনে ১ বা সম্পূর্ণ কাজ করতে লাগবে = (৬০ × ১৫)/২০ দিন 
= ৪৫ দিন ।
১২৬.
A একটি কাজ ৫ দিনে, B একটি কাজ ৪ দিনে এবং A, B, C একত্রে ২ দিনে করতে পারে। C একা ঐ কাজটি কতদিনে করতে পারবে?
  1. ১০ দিন
  2. ১৫ দিন
  3. ২০ দিন
  4. ২৫ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: A একটি কাজ ৫ দিনে, B একটি কাজ ৪ দিনে এবং A, B, C একত্রে ২ দিনে করতে পারে। C একা ঐ কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান: 
A-এর ১ দিনের কাজ = ১/৫ অংশ 
B-এর ১ দিনের কাজ = ১/৪ অংশ
এবং A + B + C একত্রে ১ দিনের কাজ = ১/২ অংশ

∴ C-এর ১ দিনের কাজ = (A + B + C এর ১ দিনের কাজ) - (A + B এর ১ দিনের কাজ) অংশ
= (১/২) - {(১/৫) + (১/৪)} অংশ
= (১০ - ৪ - ৫)/২০ অংশ
= ১/২০ অংশ

∴ C একা পুরো কাজ করবে = ১/(১/২০) = ২০ দিন

সুতরাং, C একা কাজটি ২০ দিনে করতে পারবে।

১২৭.
x জন লোক একটি কাজ 8 দিনে করতে পারে। 'x + 4' জন লোক উক্ত কাজ 6 দিনে করতে পারে। x এর মান কত? 
  1. 4
  2. 12
  3. 8
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: x জন লোক একটি কাজ 8 দিনে করতে পারে। 'x + 4' জন লোক উক্ত কাজ 6 দিনে করতে পারে। x এর মান কত? 

সমাধান: 
x জন লোক একটি কাজ করতে পারে = 8 দিনে 
∴ 1 জন লোক একটি কাজ করতে পারে = 8x দিনে 

আবার, 
(x + 4) জন লোক একটি কাজ করতে পারে = 6 দিনে 
∴ 1 জন লোক একটি কাজ করতে পারে = 6 (x + 4) দিনে 

শর্তমতে, 
8x = 6 (x + 4) 
বা, 8x = 6x + 24 
বা, 8x - 6x = 24 
বা, 2x = 24 
বা, x = 24/2 
∴ x = 12
১২৮.
একটি ফটোকপি মেশিন ১/৩ সেকেন্ডে ২টি ফটোকপি করে। একই হারে ইহা ২ মিনিটে কতগুলো ফটোকপি করতে পারে?
  1. ৬৮০ টি
  2. ৭২০ টি
  3. ৭৫০ টি
  4. ৮০০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ফটোকপি মেশিন ১/৩ সেকেন্ডে ২টি ফটোকপি করে। একই হারে ইহা ২ মিনিটে কতগুলো ফটোকপি করতে পারে?

সমাধান: 
এখানে, ২ মিনিট = ২ × ৬০ সেকেন্ড
= ১২০ সেকেন্ড

১/৩ সেকেন্ডে করে ২টি ফটোকপি
∴ ১ সেকেন্ডে করে {(২ × ৩)/১} টি ফটোকপি
∴ ১২০ সেকেন্ডে করে (২ × ৩ × ১২০) টি ফটোকপি
= ৭২০ টি ফটোকপি

১২৯.
১৫ জন লোক একটি কাজ ৩ ঘণ্টায় শেষ করতে পারে। ৫ জন লোক ঐ কাজ শেষ করতে কত সময় লাগবে? 
  1. ৫ ঘণ্টা
  2. ৭ ঘণ্টা
  3. ৪ ঘণ্টা
  4. ৯ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ জন লোক একটি কাজ ৩ ঘণ্টায় শেষ করতে পারে। ৫ জন লোক ঐ কাজ শেষ করতে কত সময় লাগবে? 

সমাধান: 
১৫ জন লোক একটি কাজ শেষ করতে পারে = ৩ ঘণ্টায় 
∴ ১ জন লোক একটি কাজ শেষ করতে পারে = ৩ × ১৫ ঘণ্টায় 
∴ ৫ জন লোক একটি কাজ শেষ করতে পারে = (৩ × ১৫)/৫ ঘণ্টায় 
= ৯ ঘণ্টায় 

∴ কাজ শেষ করতে কত সময় লাগবে = ৯ ঘণ্টা।

১৩০.
একটি পানির ট্যাংকে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাংকটি ১৫ ঘণ্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে ট্যাংকটি ২০ ঘণ্টায় খালি হয়। দুটি নল একসাথে খুলে দিলে খালি ট্যাংকটি কত ঘণ্টায় পূর্ণ হবে?
  1. ৬০/৭ ঘণ্টায়
  2. ৬০ ঘণ্টায়
  3. ৪০ ঘণ্টায়
  4. ৩০/৭ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পানির ট্যাংকে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাংকটি ১৫ ঘণ্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে ট্যাংকটি ২০ ঘণ্টায় খালি হয়। দুটি নল একসাথে খুলে দিলে খালি ট্যাংকটি কত ঘণ্টায় পূর্ণ হবে?

সমাধান:
১ম নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় ট্যাংকের = ১/১৫ অংশ
২য় নল দ্বারা ১ ঘণ্টায় খালি হয় ট্যাংকের = ১/২০ অংশ

দুটি নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় = (১/১৫) - (১/২০) অংশ
= (৪ - ৩)/৬০
= ১/৬০ অংশ

১/৬০ অংশ পূর্ণ হয় = ১ ঘণ্টায়
১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = ৬০ ঘণ্টায়

∴ ট্যাংকটি পূর্ণ হবে = ৬০ ঘণ্টায়
১৩১.
সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করা যায় ৩ ঘণ্টায়। দুই পাইপ এক সাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
  1. ৫/৪ ঘণ্টায়
  2. ৫/২ ঘণ্টায়
  3. ৪/৫ ঘণ্টায়
  4. ৪/৩ ঘণ্টায়
ব্যাখ্যা

প্রশ্ন: সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করা যায় ৩ ঘণ্টায়। দুই পাইপ এক সাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে? 

সমাধান:
পাইপ দুটি একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে = (১/৫) + (১/৩) অংশ
= (৩ + ৫)/১৫ অংশ 
= ৮/১৫ অংশ

∴ পাইপ দুটি একত্রে,
৮/১৫ অংশ পূর্ণ করে ১ ঘণ্টায়
১ অংশ পূর্ণ করে {১/(৮/১৫)} ঘণ্টায়
২/৩ অংশ পূর্ণ করে {(১৫ × ২)/(৮ × ৩)} ঘণ্টায়
= ৫/৪ ঘণ্টায় 

১৩২.
একটি ক্যাম্পে ১২০ জন পুরুষ অথবা ২০০ জন শিশুর খাবার আছে। যদি ১৫০ জন শিশু খাবার নিয়ে ফেলে তাহলে অবশিষ্ট খাবার দিয়ে কতজন পুরুষকে খাওয়ানো যাবে?
  1. ২০ জন
  2. ২৫ জন
  3. ৩০ জন
  4. ২৮ জন
  5. ২৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্যাম্পে ১২০ জন পুরুষ অথবা ২০০ জন শিশুর খাবার আছে। যদি ১৫০ জন শিশু খাবার নিয়ে ফেলে তাহলে অবশিষ্ট খাবার দিয়ে কতজন পুরুষকে খাওয়ানো যাবে?

সমাধান:
খাবার বাকি থাকে = ২০০ - ১৫০ = ৫০ জন শিশুর

এখন,
২০০ জন শিশু = ১২০ জন পুরুষ 
১ জন শিশু = ১২০/২০০ জন পুরুষ
৫০ জন শিশু = (১২০ × ৫০)/২০০ জন পুরুষ
= ৩০ জন পুরুষ

অর্থাৎ, ৩০ জন পুরুষকে খাওয়ানো যাবে।
১৩৩.
ক একটি কাজ ১২ দিনে করতে পারে এবং খ কাজটি তার দ্বিগুণ সময়ে করে। তারা একত্রে কাজ আরম্ভ করার কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকী কাজটুকু খ ১৮ দিনে শেষ করে। কাজটি মোট কতদিনে শেষ হয়েছিল?
  1. ২০ দিন
  2. ২৫ দিন
  3. ৩২ দিন
  4. ৩৬ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: ক একটি কাজ ১২ দিনে করতে পারে এবং খ কাজটি তার দ্বিগুণ সময়ে করে। তারা একত্রে কাজ আরম্ভ করার কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকী কাজটুকু খ ১৮ দিনে শেষ করে। কাজটি মোট কতদিনে শেষ হয়েছিল?

সমাধান:
ক কাজটি করে = ১২ দিনে
তাহলে খ কাজটি করবে = ১২ × ২ = ২৪ দিনে

ক ও খ একত্রে ১ দিনে করবে = (১/১২ + ১/২৪) অংশ
= (২ + ১)/২৪
= ৩/২৪
= ১/৮ অংশ

এখন, খ ১ দিনে করে = ১/২৪ অংশ
খ ১৮ দিনে করে = ১৮/২৪ = ৩/৪ অংশ

∴ বাকী কাজ = ১ - (৩/৪) = ১/৪ অংশ

তারা ১/৮ অংশ করে = ১ দিনে
∴ ১ অংশ করে = ৮/১ দিনে
∴ ১/৪ অংশ করে = (৮/১) × (১/৪) = ২ দিনে

∴ মোট সময় = ১৮ + ২ = ২০ দিন

১৩৪.
'ক' একটি কাজ ৩ দিনে করতে পারে। 'খ' ঐ একই কাজ ৬ দিনে করতে পারে। 'ক' ও 'খ' ঐ কাজটি কয় দিনে করতে পারবে?
  1. ৬ দিনে
  2. ৩ দিনে
  3. ২ দিনে
  4. ৪ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: 'ক' একটি কাজ ৩ দিনে করতে পারে। 'খ' ঐ একই কাজ ৬ দিনে করতে পারে। 'ক' ও 'খ' ঐ কাজটি কয় দিনে করতে পারবে?

সমাধান:
'ক' ৩ দিনে করতে পারে কাজটির ১ অংশ
'ক' ১ দিনে করতে পারে কাজটির ১/৩ অংশ

'খ' ৬ দিনে করতে পারে কাজটির ১ অংশ
'খ' ১ দিনে করতে পারে কাজটির ১/৬ অংশ

'ক' ও 'খ' একত্রে ১ দিনে করতে পারে কাজটির = (১/৩) + (১/৬) অংশ
= (২ + ১)/৬ অংশ
= ৩/৬ অংশ
= ১/২ অংশ

'ক' ও 'খ' ১/২ অংশ কাজ করে ১ দিনে
'ক' ও 'খ' ১ অংশ (সম্পূর্ণ) কাজ করে ১ ÷ (১/২) দিনে = ২ দিনে

১৩৫.
এক ব্যক্তি ঘণ্টায় ১২ কিলোমিটার দৌড়ে কত মিনিটে ৭২০০ মিটার পার হবে?
  1. ১৮ মিনিটে
  2. ২৪ মিনিটে
  3. ৩৬ মিনিটে
  4. ৪৮ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ঘণ্টায় ১২ কিলোমিটার দৌড়ে কত মিনিটে ৭২০০ মিটার পার হবে?

সমাধান:
আমরা জানি,
১ ঘণ্টা = ৬০ মিনিট

১ কিলোমিটার = ১০০০ মিটার
∴ ১২ কিলোমিটার = ১২০০০ মিটার

১২০০০ মিটার পার হয় = ৬০ মিনিটে
৭২০০ মিটার পার হয় = (৬০ × ৭২০০)/১২০০০ মিনিটে
= ৩৬ মিনিটে
১৩৬.
৬ জন পুরুষ বা ৯ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ৮ জন পুরুষ ও ৬ জন  বালক ঐ কাজ ১২ দিন করার পর চলে গেল। অবশিষ্ট কাজ শেষ করতে ৪ জন পুরুষ ও ৬ জন বালকের কতদিন লাগবে?
  1. ৮ দিনে
  2. ৯ দিনে
  3. ১০ দিনে
  4. ১২ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন পুরুষ বা ৯ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ৮ জন পুরুষ ও ৬ জন  বালক ঐ কাজ ১২ দিন করার পর চলে গেল। অবশিষ্ট কাজ শেষ করতে ৪ জন পুরুষ ও ৬ জন বালকের কতদিন লাগবে?

সমাধান:
৯ জন বালক = ৬ জন পুরুষ
∴ ১ জন বালক = ৬/৯ জন পুরুষ
∴ ৬ জন বালক = (৬ × ৬)/৯ জন পুরুষ
= ৪ জন পুরুষ

৮ জন পুরুষ ও ৬ জন বালক = (৮ + ৪) = ১২ জন পুরুষ
৪ জন পুরুষ ও ৬ জন বালক = (৪ + ৪) = ৮ জন পুরুষ

৬ জন পুরুষ ৩৬ দিনে করে সম্পূর্ণ বা ১ অংশ কাজ
∴ ১ জন পুরুষ ১ দিনে করে ১/(৩৬ × ৬) অংশ কাজ
∴ ১২ জন পুরুষ ১২ দিনে করে (১২ × ১২)/(৩৬ × ৬) অংশ 
= ২/৩ অংশ

কাজ বাকি থাকে (১ - ২/৩) অংশ
= ১/৩ অংশ

১২ জন পুরুষ ২/৩ অংশ করে কাজ ১২ দিনে
১ জন পুরুষ ২/৩ অংশ করে কাজ ১২ × ১২ দিনে
৮ জন পুরুষ ২/৩ অংশ করে কাজ (১২ × ১২)/৮ দিনে
৮ জন পুরুষ ১ অংশ করে কাজ (১২ × ১২ × ৩)/(৮ × ২) দিনে
৮ জন পুরুষ ১/৩ অংশ করে কাজ (১২ × ১২ × ৩)/(৮ × ২ × ৩) দিনে
= ৯ দিনে
১৩৭.
৩০ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে?
  1. ১২ দিনে
  2. ১৫ দিনে
  3. ১৮ দিনে
  4. ২৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে? 

সমাধান: 
১২ দিন পর- 
অবশিষ্ট সময় থাকে = (২৪ - ১২) দিন 
= ১২ দিন 
এবং অবশিষ্ট লোক থাকে = (৩০ - ১৫) জন 
= ১৫ জন 

৩০ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = ১২ দিনে 
∴ ১ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = ১২ × ৩০ দিনে 
∴ ১৫ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = (১২ × ৩০)/১৫ দিনে 
= ২৪ দিনে 

∴ অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে = ২৪ দিনে।
১৩৮.
A ও B দুটি নল একটি ট্যাঙ্ক পূর্ণ করে যথাক্রমে ২০ মিনিট ও ৩০ মিনিটে। নল দুটি একত্রে চালু করলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ১২ মিনিট
  2. ১৫ মিনিট
  3. ২৫ মিনিট
  4. ৫০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B দুটি নল একটি ট্যাঙ্ক পূর্ণ করে যথাক্রমে ২০ মিনিট ও ৩০ মিনিটে। নল দুটি একত্রে চালু করলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
A ১ মিনিটে পূর্ণ করে ১/২০ অংশ 
B ১ মিনিটে পূর্ণ করে ১/৩০ অংশ

A ও B একত্রে ১ মিনিটে পূর্ণ করে (১/২০ + ১/৩০) অংশ
= (৩ + ২)/৬০ অংশ
= ৫/৬০ অংশ
= ১/১২ অংশ

A ও B একত্রে,
১/১২ অংশ পূর্ণ করে ১ মিনিটে
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ করে ১২ মিনিটে
১৩৯.
একটি ট্যাংকের ১/৪ অংশ পানি পূর্ণ আছে। ট্যাংকটিতে আরও ১৪ লিটার পানি যোগ করা হলে এটি ৫/৬ অংশ পূর্ণ হবে। ট্যাংকটির ধারণ ক্ষমতা কত?
  1. ১২ লিটার
  2. ১৪ লিটার
  3. ২২ লিটার
  4. ২৪ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্যাংকের ১/৪ অংশ পানি পূর্ণ আছে। ট্যাংকটিতে আরও ১৪ লিটার পানি যোগ করা হলে এটি ৫/৬ অংশ পূর্ণ হবে। ট্যাংকটির ধারণ ক্ষমতা কত?

সমাধান:
ধরি,
ট্যাংকটির ধারণ ক্ষমতা = x লিটার 

প্রশ্নমতে,
(x/৪) + ১৪ = (৫x/৬)
⇒ (৫x/৬) - (x/৪) = ১৪ 
⇒ (১০x - ৩x)/১২ = ১৪
⇒ ৭x/১২ = ১৪
⇒ x = ১২ × ২ 
∴ x = ২৪

∴ ট্যাংকটির ধারণ ক্ষমতা ২৪ লিটার

১৪০.
একটি নল একটি চৌবাচ্চা পূর্ণ করতে ১৫ ঘণ্টা সময় নেয়। যদি চৌবাচ্চাটির ১/৩ অংশ পূর্ণ থাকে তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ৫ ঘণ্টা
  2. ৮ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ১২.৫ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নল একটি চৌবাচ্চা পূর্ণ করতে ১৫ ঘণ্টা সময় নেয়। যদি চৌবাচ্চাটির ১/৩ অংশ পূর্ণ থাকে তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান: 
খালি অংশ = ১ - (১/৩) = ২/৩
সম্পূর্ণ অংশ পূর্ণ হতে সময় লাগে ১৫ ঘণ্টা
২/৩ অংশ পূর্ণ হতে সময় লাগবে = (১৫ × ২)/৩) ঘণ্টা
= ১০ ঘণ্টা
১৪১.
ক একটি কাজ ১৮ দিনে করতে পারে এবং খ কাজটি তার দ্বিগুণ সময়ে করে। তারা একত্রে কাজ আরম্ভ করার কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকী কাজটুকু খ ১২ দিনে শেষ করে। কাজটি মোট কতদিনে শেষ হয়েছিল?
  1. ১০ দিনে
  2. ২০ দিনে
  3. ৩০ দিনে
  4. ৪০ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: ক একটি কাজ ১৮ দিনে করতে পারে এবং খ কাজটি তার দ্বিগুণ সময়ে করে। তারা একত্রে কাজ আরম্ভ করার কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকী কাজটুকু খ ১২ দিনে শেষ করে। কাজটি মোট কতদিনে শেষ হয়েছিল?

সমাধান:
ক কাজটি করে = ১৮ দিনে
তাহলে খ কাজটি করবে =  ১৮ × ২ = ৩৬ দিনে

ক ও খ একত্রে ১ দিনে করবে = (১/১৮ + ১/৩৬)
= (২ + ১)/৩৬
= ৩/৩৬
= ১/১২ অংশ

এখন, খ ১ দিনে করে = ১/৩৬ অংশ
খ ১২ দিনে করে = ১২/৩৬ = ১/৩ অংশ

বাকী কাজ = ১ - (১/৩) = ২/৩ অংশ

তারা ১/১২ অংশ করে ১ দিনে
∴ ১ অংশ করে ১২/১ দিনে
∴ ২/৩ অংশ করে (১২/১)  × (২/৩) = ৮ দিনে

∴ মোট সময় = ১২ + ৮ = ২০ দিন

১৪২.
৮ জন শ্রমিক একটি কাজ ১০ দিনে করতে পারে। যদি সময়ের কোন পরিবর্তন না করে কাজের পরিমাণ দ্বিগুণ হয়, তাহলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে?
  1. ৮ জন
  2. ১০ জন
  3. ১২ জন
  4. ১৬ জন
  5. ২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ জন শ্রমিক একটি কাজ  ১০ দিনে করতে পারে। যদি সময়ের কোন পরিবর্তন না করে কাজের পরিমাণ দ্বিগুণ হয়, তাহলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে?

সমাধান:
যদি কাজের পরিমাণ দ্বিগুণ করা হয় এবং সময় বৃদ্ধি করা না হয় তাহলে দিন সংখ্যা হবে = ১০ এবং কাজ সংখ্যা হবে = ২
 
তাহলে,  
১ টি কাজ ১০ দিনে করতে পারে = ৮ জন শ্রমিক
∴ ২ টি কাজ ১০ দিনে করতে পারে = ৮ × ২ = ১৬ জন 

অতএব, অতিরিক্ত শ্রমিক লাগবে = (১৬ - ৮) জন = ৮ জন 

বিকল্প:
যদি কাজের পরিমাণ দ্বিগুণ করা হয় এবং সময় বৃদ্ধি করা না হয় তাহলে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হবে। 
অর্থাৎ মোট শ্রমিক লাগবে = (৮ × ২) জন = ১৬ জন 
∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (১৬ - ৮) জন = ৮ জন 

১৪৩.
একটি পাইপ দ্বারা ট্যাংক পূর্ণ হয় ৬ ঘণ্টায়, অপর একটি পাইপ দ্বারা ট্যাংকটি ১২ ঘণ্টায় খালি হয়। যদি দুটি পাইপ একত্রে খোলা থাকে তাহলে ট্যাংকটি কত সময়ে পূর্ণ হবে?
  1. ১০ ঘণ্টা
  2. ১৬ ঘণ্টা
  3. ১২ ঘণ্টা
  4. ১৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাইপ দ্বারা ট্যাংক পূর্ণ হয় ৬ ঘণ্টায়, অপর একটি পাইপ দ্বারা ট্যাংকটি ১২ ঘণ্টায় খালি হয়। যদি দুটি পাইপ একত্রে খোলা থাকে তাহলে ট্যাংকটি কত সময়ে পূর্ণ হবে?

সমাধান:
১ম পাইপ দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় ১/৬ অংশ
২য় পাইপ দ্বারা ১ ঘণ্টায় খালি হয় ১/১২ অংশ

∴ দুটি পাইপ একত্রে ১ ঘণ্টায় পূর্ণ করে (১/৬ - ১/১২) অংশ
= (২ - ১)/১২ অংশ
= ১/১২ অংশ 

∴ দুটি পাইপ একত্রে খোলা থাকে তাহলে ট্যাংকটি  ১২ ঘণ্টায় পূর্ণ হবে।
১৪৪.
একটি কাজ করতে ৫০০ জন শ্রমিকের ৪৮ দিন সময় লাগে। ৪০ দিনে কাজটি শেষ করতে কত জন অতিরিক্ত শ্রমিক লাগবে?
  1. ৬০ জন
  2. ৮০ জন
  3. ১০০ জন
  4. ১২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ করতে ৫০০ জন শ্রমিকের ৪৮ দিন সময় লাগে। ৪০ দিনে কাজটি শেষ করতে কত জন অতিরিক্ত শ্রমিক লাগবে?

সমাধান:
৪৮ দিনে কাজটি করে = ৫০০ জন লোক
∴ ১ দিনে কাজটি করে = ৫০০ × ৪৮ জন লোক
∴ ৪০ দিনে কাজটি করে = (৫০০ × ৪৮)/৪০ জন লোক
= ৬০০ জন লোক

∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = ৬০০ - ৫০০ জন
= ১০০ জন
১৪৫.
ক, খ ও গ একটি কাজ যথাক্রমে ২০, ২৪ ও ৩০ দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্রে ৬ দিনে কাজ করার পর খ ও গ চলে গেল। বাকী কাজ ক একা আর কত দিনে সম্পন্ন করতে পারবে?
  1. ৪ দিন
  2. ৫ দিন
  3. ৬ দিন
  4. ৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ একটি কাজ যথাক্রমে ২০, ২৪ ও ৩০ দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্র ৬ দিনে কাজ করার পর খ ও গ চলে গেল। বাকী কাজ ক একা আর কত দিনে সম্পূর্ণ করতে পারবে?

সমাধান:
ক, খ ও গ ৬ দিনে কাজ করে = (৬/২০) + (৬/২৪) + (৬/৩০) অংশ 
= (৩৬ + ৩০ + ২৪)/১২০ অংশ 
= ৯০/১২০ অংশ 
= ৩/৪ অংশ 

∴ বাকি কাজ = ১ - (৩/৪) অংশ
= ১/৪ অংশ

অতএব, বাকি কাজ ক একা করে = ২০ × (১/৪) = ৫ দিনে
১৪৬.
একটি পাইপ 6 ঘন্টায় একটি ট্যাংক পূর্ণ করতে পারে এবং অপর একটি পাইপ ট্যাংকটি 8 ঘন্টায় খালি করতে পারে। যদি প্রথম পাইপটি 2 ঘন্টা চলার পর দ্বিতীয় পাইপটি চালু করা হয়, তাহলে দুইটি পাইপ চালু অবস্থায় পুরো ট্যাংকটি ভর্তি হতে মোট কত সময় লাগবে?
  1. 12  ঘণ্টা
  2. 14 ঘণ্টা
  3. 22 ঘণ্টা
  4. 21 ঘণ্টা
  5. 18 ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পাইপ 6 ঘন্টায় একটি ট্যাংক পূর্ণ করতে পারে এবং অপর একটি পাইপ ট্যাংকটি 8 ঘন্টায় খালি করতে পারে। যদি প্রথম পাইপটি 2 ঘন্টা চলার পর দ্বিতীয় পাইপটি চালু করা হয়, তাহলে দুইটি পাইপ চালু অবস্থায় পুরো ট্যাংকটি ভর্তি হতে মোট কত সময় লাগবে?

সমাধান:
প্রথম পাইপ দ্বারা,
6 ঘণ্টায় পূর্ণ হয় = 1 অংশ
∴ 1 ঘণ্টায় পূর্ণ হয় = 1/6 অংশ
∴ 2 ঘণ্টায় পূর্ণ হয় = 2/6 অংশ = 1/3 অংশ

∴ 2 ঘণ্টা পর অবশিষ্ট থাকবে = (1 - 1/3) = 2/3 অংশ

দ্বিতীয় পাইপ দ্বারা,
8 ঘণ্টায় খালি হয় = 1 অংশ
∴ 1 ঘণ্টায় খালি হয় = 1/8 অংশ

দুইটি পাইপ একসাথে চললে ট্যাংকটি ১ ঘণ্টায় পূর্ণ হবে = (1/6) - (1/8)
= (4 - 3)/24 = 1/24

1/24 অংশ পূর্ণ হয় = 1 ঘণ্টায়

∴ 2/3 অংশ পূর্ণ হয় = (2 × 24)/3 = 16 ঘণ্টায়

∴ ট্যাংকটি পূর্ণ হতে মোট সময় লাগবে = (2 + 16) ঘণ্টা = 18 ঘণ্টা 

১৪৭.
১টি চৌবাচ্চার ৩/৭ অংশ পানি দ্বারা পূর্ণ হতে ৪ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?
  1. ৫ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা ১০ মিনিট
  3. ৫ ঘণ্টা ২০ মিনিট
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ১টি চৌবাচ্চার ৩/৭ অংশ পানি দ্বারা পূর্ণ হতে ৪ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?

সমাধান:
চৌবাচ্চাটির বাকি অংশ = ১ - (৩/৭) = ৪/৭ অংশ

এখন,
চৌবাচ্চাটির ৩/৭ অংশ পূর্ণ হতে সময় লাগে = ৪ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ১ বা সম্পূর্ণ ভাগ পূর্ণ হতে সময় লাগে = (৪ × ৭)/৩ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ৪/৭ পূর্ণ হতে সময় লাগে = (৪ × ৭ × ৪)/(৩ × ৭) ঘণ্টা
= ১৬/৩ ঘণ্টা
= ৫ ঘণ্টা ২০ মিনিট
১৪৮.
একটি চৌবাচ্চা ৩টি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘন্টায় পূর্ণ করা যায়। যদি প্রথম দুটি নল ৪ ঘন্টা খোলা থাকে এবং তারপর বন্ধ করে দেওয়া হয়, তবে তৃতীয় নলটি কত সময়ে বাকি অংশ পূর্ণ করবে?
  1. ১ ঘণ্টা
  2. ৩ ঘণ্টা
  3. ৪ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চা ৩টি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘন্টায় পূর্ণ করা যায়। যদি প্রথম দুটি নল ৪ ঘন্টা খোলা থাকে এবং তারপর বন্ধ করে দেওয়া হয়, তবে তৃতীয় নলটি কত সময়ে বাকি অংশ পূর্ণ করবে?

সমাধান:
নল A চৌবাচ্চাটি পূর্ণ করে = ১০ ঘন্টায়
→ ১ ঘন্টায় পূর্ণ করে = ১/১০​ অংশ
নল B চৌবাচ্চাটি পূর্ণ করে = ১২ ঘন্টায়
→ ১ ঘন্টায় পূর্ণ করে =১/১২​ অংশ
নল C চৌবাচ্চাটি পূর্ণ করে = ১৫ ঘন্টায়
→ ১ ঘন্টায় পূর্ণ করে = ১/১৫​ অংশ

নল A ও B একসাথে খোলা থাকলে ১ ঘন্টায় পূর্ণ করে: = ( ১/১০ ) + ( ১/১২ )
= (৬ + ৫)/ ৬০
= ১১/৬০ অংশ

তাহলে ৪ ঘণ্টায় পূর্ণ হয় = (১১/৬০) × ৪= ১১/১৫ অংশ 

অবশিষ্ট অংশ = ১ - (১১/১৫)
= ( ১৫ - ১১)/১৫
= ৪/১৫ 

এখন,
তৃতীয় নল টি দ্বারা ১/১৫ অংশ পূর্ণ করা যায় ১ ঘণ্টায়
∴ ১ অংশ পূর্ণ করা যায় = ১ × (১৫/১) ঘণ্টায়
∴ ৪/১৫ অংশ পূর্ণ করা = ১ × (১৫/১) × (৪/১৫) ঘণ্টায়
= ৪ ঘণ্টায়
১৪৯.
ক, খ ও গ একাকী একটি কাজ যথাক্রমে ১০, ১২ ও ১৫ দিনে করতে পারে। তারা প্রত্যেকে টানা ২ দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে? 
  1. ১/২ অংশ
  2. ১/৩ অংশ
  3. ১/৪ অংশ
  4. ১/৫ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ একাকী একটি কাজ যথাক্রমে ১০, ১২ ও ১৫ দিনে করতে পারে। তারা প্রত্যেকে টানা ২ দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে? 

সমাধান: 
ক ১ দিনে করে কাজটির = ১/১০ অংশ 
আবার, 
খ ১ দিনে করে কাজটির = ১/১২ অংশ 
অনুরূপভাবে, 
গ ১ দিনে করে কাজটির = ১/১৫ অংশ 

এখন, 
ক, খ ও গ একত্রে 
১ দিনে করে কাজটির = {(১/১০) + (১/১২) + (১/১৫)} অংশ 
= (৬ + ৫ + ৪)/৬০ অংশ 
= ১৫/৬০ অংশ 
= ১/৪ অংশ 
∴ ২ দিনে করে কাজটির = {(১/৪) × ২} অংশ 
= ১/২ অংশ 

∴ কাজ বাকি থাকে = ১ - (১/২) অংশ 
= (২ - ১)/২ অংশ 
= ১/২ অংশ ।
১৫০.
দৈনিক ৮ ঘণ্টা কাজ করে ৩টি পাম্প ১টি জলাধারকে ৩ দিনে খালি করতে পারে। জলাধারটিকে ১ দিনে খালি করতে হলে ৬টি পাম্পের দৈনিক কত ঘণ্টা কাজ করতে হবে?
  1. ১৪ ঘন্টায়
  2. ১২ ঘন্টায়
  3. ১০ ঘন্টায়
  4. ৮ ঘন্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: দৈনিক ৮ ঘণ্টা কাজ করে ৩টি পাম্প ১টি জলাধারকে ৩ দিনে খালি করতে পারে। জলাধারটিকে ১ দিনে খালি করতে হলে ৬টি পাম্পের দৈনিক কত ঘণ্টা কাজ
করতে হবে?

সমাধান:
৩ টি পাম্প ৩ দিনে খালি করে = ৮ ঘন্টায়
∴ ১ টি পাম্প ১ দিনে খালি করে = ৮ × ৩ × ৩ ঘন্টায়
∴ ৬ টি পাম্প ১ দিনে খালি করে = (৮ × ৩ × ৩)/৬ = ৭২/৬ ঘন্টায়
= ১২ ঘন্টায়।

অতএব, ৬টি পাম্পকে ১ দিনে জলাধার খালি করতে হলে, তাদের প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করতে হবে।
১৫১.
'ক' একটি কাজ ১০ দিনে এবং 'খ' তা ১৫ দিনে করতে পারে, তারা একত্রে ৫ দিন কাজ করল এবং বাকি আংশ 'গ' এর জন্য রেখে দিল। 'গ' কে ঐ কাজটিরে কত অংশ সম্পন্ন করতে হবে?
  1. ১/৬ অংশ
  2. ১/৩ অংশ
  3. ১/৫ অংশ
  4. ২/৩ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক' একটি কাজ ১০ দিনে এবং 'খ' তা ১৫ দিনে করতে পারে, তারা একত্রে ৫ দিন কাজ করল এবং বাকি আংশ 'গ' এর জন্য রেখে দিল। 'গ' কে ঐ কাজটিরে কত অংশ সম্পন্ন করতে হবে?

সমাধান:
ধরি,
মোট কাজ = ১ একক

ক এর একদিনের কাজ = ১/১০ অংশ
খ এর একদিনের কাজ = ১/১৫ অংশ

∴ ক ও খ একসাথে একত্রে ১ দিনে করে কাজটির = (১/১০) + (১/১৫) অংশ
= (৩ + ২)/৩০ = ৫/৩০
= ১/৬
∴ ক ও খ একসাথে একত্রে ৫ দিনে করে কাজটির = ৫/৬ অংশ

∴ বাকি থাকে কাজটির = ১ - (৫/৬) = (৬ - ৫)/৬ = ১/৬ অংশ

∴ গ সম্পন্ন করে কাজটির ১/৬ অংশ।

১৫২.
একটি জলাধারের তিন চতুর্থাংশ পানি দ্বারা পূর্ণ এবং এতে আরও ২৫ লিটার পানি ঢাললে জলাধারের ৮৫% পূর্ণ হয়। জলাধারটির ধারণক্ষমতা কত লিটার?
  1. ২০০ লিটার
  2. ২৫০ লিটার
  3. ২২০ লিটার
  4. ১৫০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি জলাধারের তিন চতুর্থাংশ পানি দ্বারা পূর্ণ এবং এতে আরও ২৫ লিটার পানি ঢাললে জলাধারের ৮৫% পূর্ণ হয়। জলাধারটির ধারণক্ষমতা কত লিটার?

সমাধান:
৩/৪ অংশ = (৩/৪) × ১০০% = ৭৫%
২৫ লিটার পানি ঢাললে জলাধারটির ৮৫% পূর্ণ হয়।
∴ ৮৫% - ৭৫% = ২৫
বা, ১০% = ২৫
বা, ১% = ২৫/১০
বা, ১০০% = (২৫/১০) × ১০০% = ২৫০ লিটার

অতএব, জলাধারটির ধারণক্ষমতা ২৫০ লিটার

১৫৩.
১০ জন পুরুষ বা ১৫ জন বালক একটি কাজ ২৪ দিনে করতে পারে। ১২ জন পুরুষ এবং ১৮ জন বালক সেই কাজের তিনগুণ কাজ কত দিনে করতে পারবে?
  1. ৩৬ দিন
  2. ৪৮ দিন
  3. ৪০ দিন
  4. ৩০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ জন পুরুষ বা ১৫ জন বালক একটি কাজ ২৪ দিনে করতে পারে। ১২ জন পুরুষ এবং ১৮ জন বালক সেই কাজের তিনগুণ কাজ কত দিনে করতে পারবে?

সমাধান:
১০ জন পুরুষ = ১৫ জন বালক
১ জন পুরুষ = ১৫/১০ জন বালক
১২ জন পুরুষ  = (১৫ × ১২)/১০ = ১৮ জন বালক

তাহলে, ১২ জন পুরুষ  ও ১৮ জন বালক = ১৮ জন বালক + ১৮ জন বালক
= ৩৬ জন বালক

এখন,
১৫ জন বালকের একটি কাজ করতে লাগে = ২৪ দিন
১ জন বালকের একটি কাজ করতে লাগে = (২৪ × ১৫) দিন
৩৬ জন বালকের ঐ কাজটি শেষ করতে লাগে  = (২৪ × ১৫)/৩৬ = ১০ দিন

অতএব, ঐ কাজের তিনগুণ করতে সময় লাগবে = ১০ × ৩ = ৩০ দিন
১৫৪.
দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ৮ ঘণ্টা ও ১২ ঘণ্টায় পূর্ণ হয়। প্রথম নলটি একা ২ ঘণ্টা চলার পর বন্ধ করে দেওয়া হয় এবং দ্বিতীয় নলটি খুলে দেওয়া হয়। চৌবাচ্চাটি মোট কত সময়ে পূর্ণ হবে? 
  1. ৯ ঘণ্টা
  2. ১১ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ১৪ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ৮ ঘণ্টা ও ১২ ঘণ্টায় পূর্ণ হয়। প্রথম নলটি একা ২ ঘণ্টা চলার পর বন্ধ করে দেওয়া হয় এবং দ্বিতীয় নলটি খুলে দেওয়া হয়। চৌবাচ্চাটি মোট কত সময়ে পূর্ণ হবে? 

সমাধান: 
প্রথম নল দ্বারা,
৮ ঘণ্টায় পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/৮ অংশ

দ্বিতীয় নল দ্বারা,
১২ ঘণ্টায় পূর্ণ হয় = ১২ ঘন্টায়
∴ ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/১২​ অংশ

প্রথম নলটি,
২ ঘণ্টায় পূর্ণ করে = ২ × (১/৮) = ১/৪ অংশ 

∴ ২ ঘণ্টা পর অবশিষ্ট থাকে = ১ -  (১/৪) = (৪ - ১)/৪ = ৩/৪ অংশ

এখন, দ্বিতীয় নলটি ১ অংশ পূর্ণ করে = ১২ ঘণ্টায়
∴ ৩/৪ অংশ পূর্ণ করে = ১২× (৩/৪) = ৯ ঘণ্টায়

সুতরাং চৌবাচ্চাটি পূর্ণ করতে মোট সময় = ১ম নল দ্বারা পূর্ণ করার সময় + ২য় নল দ্বারা পূর্ণ করার সময় 
= ২ ঘণ্টা + ৯ ঘণ্টা
= ১১ ঘণ্টা

১৫৫.
একটি কাজ ১২ জন লোক ১৫ দিনে করতে পারে। ২০ জন লোক কত দিনে কাজটি করতে পারবে? 
  1. ১২ দিন
  2. ৯ দিন 
  3. ৮ দিন 
  4. ১৯ দিন 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কাজ ১২ জন লোক ১৫ দিনে করতে পারে। ২০ জন লোক কত দিনে কাজটি করতে পারবে? 

সমাধান: 
১২ জন লোক কাজটি করে = ১৫ দিনে
∴ ১ জন লোক কাজটি করবে = (১৫ × ১২) দিনে
∴ ২০ জন লোক কাজটি করবে = (১৫ × ১২)/২০ দিনে
= ৯ দিনে।

১৫৬.
রহিম দিনে ৬ ঘণ্টা কাজ করে ১২ দিনে একটি কাজ শেষ করতে পারে। করিম রহিমের তিন-চতুর্থাংশ দক্ষ হলে এবং দিনে ৪ ঘণ্টা করে কাজ করলে, একই কাজ করতে করিমের কত দিন লাগবে?
  1. ১৮ দিন
  2. ২০ দিন
  3. ২২ দিন
  4. ২৪ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম দিনে ৬ ঘণ্টা কাজ করে ১২ দিনে একটি কাজ শেষ করতে পারে। করিম রহিমের তিন-চতুর্থাংশ দক্ষ হলে এবং দিনে ৪ ঘণ্টা করে কাজ করলে, একই কাজ করতে করিমের কত দিন লাগবে?

সমাধান:
রহিম দিনে ৬ ঘণ্টা কাজ করে ১২ দিনে একটি কাজ শেষ করতে পারে
রহিম ১২ দিনে মোট (১২ × ৬) = ৭২ ঘণ্টা কাজ করে।

করিম রহিমের তিন-চতুর্থাংশ দক্ষ, অর্থাৎ কাজটি সম্পন্ন করতে করিমের বেশী সময় লাগবে।
করিমের কাজটি সম্পন্ন করতে (৭২ × ৪) / ৩
= ৯৬ ঘণ্টা লাগবে

করিম দিনে ৪ ঘণ্টা কাজ করে।
অতএব, কাজটি শেষ করতে সময় লাগবে = ৯৬/৪ দিন = ২৪ দিন
১৫৭.
৩ জন বালক বা ৪ জন বালিকা একটি কাজ ২৬ দিনে শেষ করতে পারলে ৬ জন বালক ও ৫ জন বালিকা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে?
  1. ১৮ দিনে
  2. ১৩ দিনে
  3. ১০ দিনে
  4. ৮ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ জন বালক বা ৪ জন বালিকা একটি কাজ ২৬ দিনে শেষ করতে পারলে ৬ জন বালক ও ৫ জন বালিকা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে?

সমাধান:
৩ জন বালক = ৪ জন বালিকা
∴ ১ জন বালক = ৪/৩ জন বালিকা
∴ ৬ জন বালক = {(৪ × ৬)/৩} জন বালিকা
= ৮ জন বালিকা

∴ মোট বালিকা = (৮ + ৫) জন
= ১৩ জন

৪ জন বালিকা কাজটি সম্পন্ন করতে পারে ২৬ দিনে
∴ ১ জন বালিকা কাজটি সম্পন্ন করতে পারে (২৬ × ৪) দিনে
∴ ১৩ জন বালিকা কাজটি সম্পন্ন করতে পারে {(২৬ × ৪)/১৩} দিনে
= ৮ দিনে

১৫৮.
১০ জন লোক একত্রে একটি কাজ শুরু করলো। কিন্তু কিছুদিন পর ৪ জন লোক চলে গেলো। ফলে যে কাজটি ৪০ দিনে শেষ হওয়ার কথা ছিলো তা ৫০ দিনে শেষ হলো। কাজটি শুরুর কতদিন পর ৪ জন লোক চলে গিয়েছিলো?
  1. ১৫ দিন
  2. ২১ দিন
  3. ২৫ দিন
  4. ৩০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ জন লোক একত্রে একটি কাজ শুরু করলো। কিন্তু কিছুদিন পর ৪ জন লোক চলে গেলো। ফলে যে কাজটি ৪০ দিনে শেষ হওয়ার কথা ছিলো তা ৫০ দিনে শেষ হলো। কাজটি শুরুর কতদিন পর ৪ জন লোক চলে গিয়েছিলো?

সমাধান:
১০ জন লোক ৪০ দিনে করে কাজের = ১ অংশ
১ জন লোক ১ দিনে করে কাজের = ১/(৪০ × ১০) = ১/৪০০ অংশ

ধরি,
ক দিন পর ৪ জন লোক চলে গিয়েছিলো।
তাহলে,
{(১০ × ক)/৪০০} + {৬ × (৫০ - ক)/৪০০} = ১
⇒ (ক/৪০) + {(৩০০ক - ৬ক)/৪০০} = ১
⇒ (ক/৪০) + {২(১৫০ক - ৩ক)/৪০০} = ১
⇒ (ক/৪০) + {(১৫০ক - ৩ক)/২০০} = ১
⇒ {(৫ক + ১৫০ - ৩ক)/২০০} = ১
⇒ ২ক = ২০০ - ১৫০
⇒ ২ক = ৫০
∴ ক = ২৫
১৫৯.
তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৫, ৬ ও ৭ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?
  1. ১১/৩০
  2. ৯/২০
  3. ৩/৫
  4. ১১/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৫, ৬ ও ৭ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?

সমাধান:
মেশিন তিনটি দ্বারা ১ ঘণ্টায় কাজ করা যায় যথাক্রমে ১/৫, ১/৬ ও ১/৭ অংশ।
সুতরাং, দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে ১/৫ + ১/৬ অংশ
= (৬ + ৫)/৩০
= ১১/৩০ অংশ কাজ করা যায়।
১৬০.
রাফি একটি কাজ ১০ দিনে করতে পারে। রিফাত একই কাজ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে?
  1. ১২ দিনে
  2. ১৫ দিনে
  3. ১০ দিনে
  4. ৬ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি একটি কাজ ১০ দিনে করতে পারে। রিফাত একই কাজ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে?

সমাধান:
রাফি ১০ দিনে করে = ১ টি কাজ
রাফি ১ দিনে করে = ১/১০ টি কাজ

রিফাত ১৫ দিনে করে = ১ টি কাজ
রিফাত ১ দিনে করে = ১/১৫ টি কাজ

∴ তারা একত্রে ১ দিনে করে
= (১/১০) + (১/১৫)
 = (৩ + ২)/৩০
= ৫/৩০
= ১/৬

∴ সম্পূর্ণ কাজটি শেষ করবে = ১ × ৬ = ৬ দিনে
১৬১.
রিতু ও সিতু একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। তারা ৬ দিন কাজ করার পর সিতু চলে গেল। কাজটির কত অংশ বাকি থাকবে?
  1. ১/৪
  2. ১/২
  3. ১/৩
  4. ১/৫
ব্যাখ্যা
প্রশ্ন: রিতু ও সিতু একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। তারা ৬ দিন কাজ করার পর সিতু চলে গেল। কাজটির কত অংশ বাকি থাকবে?

সমাধান:
রিতু ও সিতু ৮ দিনে করতে পারে কাজটির = ১ অংশ
রিতু ও সিতু ১ দিনে করতে পারে কাজটির = ১/৮ অংশ
রিতু ও সিতু ৬ দিনে করতে পারে কাজটির = (১ × ৬)/৮ অংশ
= ৩/৪ অংশ

কাজ বাকি থাকে = (১ - ৩/৪) অংশ
= (৪ - ৩)/৪ অংশ
= ১/৪ অংশ
১৬২.
২ জন পুরুষ বা ৩ জন স্ত্রীলোক একটি কাজ ১৮ দিনে শেষ করতে পারলে ৩ জন পুরুষ ও ৯ জন স্ত্রীলোক একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ৩ দিনে
  2. ৪ দিনে
  3. ৫ দিনে
  4. ৬ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ২ জন পুরুষ বা ৩ জন স্ত্রীলোক একটি কাজ ১৮ দিনে শেষ করতে পারলে ৩ জন পুরুষ ও ৯ জন স্ত্রীলোক একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?

সমাধান: 
৩ জন স্ত্রীলোক = ২ জন পুরুষ
১ জন স্ত্রীলোক = ২/৩ জন পুরুষ
৯ জন স্ত্রীলোক = (২ × ৯)/৩ জন পুরুষ
= ৬ জন পুরুষ

৩ জন পুরুষ ও ৯ জন স্ত্রীলোক = (৩ + ৬) জন পুরুষ
= ৯ জন পুরুষ

২ জন পুরুষ কাজটি করে ১৮ দিনে
১ জন পুরুষ কাজটি করে ১৮ × ২ দিনে
৯ জন পুরুষ কাজটি করে (১৮ × ২)/৯ দিনে
= ৪ দিনে
১৬৩.
একটি পানির ট্যাঙ্ক দুই-তৃতীয়াংশ পূর্ণ আছে। পাইপ p দ্বারা ট্যাঙ্কটি ১০ মিনিটে পূর্ণ হয়। আবার পাইপ q দ্বারা ট্যাঙ্কটি ৬ মিনিটে খালি হয়। যদি দুইটি পাইপ একসাথে চালু থাকে তবে কত সময় পর সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি বা পূর্ণ হবে? 
  1. ৮ মিনিটে 
  2. ৯ মিনিটে 
  3. ১০ মিনিটে 
  4. ১১ মিনিটে 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পানির ট্যাঙ্ক দুই-তৃতীয়াংশ পূর্ণ আছে। পাইপ ক দ্বারা ট্যাঙ্কটি ১০ মিনিটে পূর্ণ হয়। আবার পাইপ খ দ্বারা ট্যাঙ্কটি ৬ মিনিটে খালি হয়। যদি দুইটি পাইপ একসাথে চালু থাকে তবে কত সময় পর সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি বা পূর্ণ হবে? 

সমাধান: 
পাইপ p দিয়ে ১ মিনিটে পূর্ণ হয় = ১/১০ অংশ 
আবার, 
পাইপ q দিয়ে ১ মিনিটে খালি হয় = ১/৬ অংশ 
∴ দুটি নল খোলা থাকলে ১ মিনিটে খালি হবে = {(১/৬) - (১/১০)} 
= (৫ - ৩)/৩০ অংশ 
= ২/৩০ অংশ 
= ১/১৫ অংশ 

এখন, 
১/১৫ অংশ খালি হয় = ১ মিনিটে 
∴ ১ অংশ খালি হয় = ১৫ মিনিটে 
∴ ২/৩ অংশ খালি হয় = (১৫ × ২)/৩ মিনিটে 
= ১০ মিনিটে। 

১৬৪.
১৬ জন লোক একটি কাজ ৪০ দিনে করতে পারে। ১০ দিন পরে ৬ জন চলে গেলে কাজটি শেষ করতে বাকি লোকের কতদিন লাগবে?
  1. ৪৮ দিনে
  2. ৪৬ দিনে
  3. ৩৬ দিনে
  4. ৩৮ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ জন লোক একটি কাজ ৪০ দিনে করতে পারে। ১০ দিন পরে ৬ জন চলে গেলে কাজটি শেষ করতে বাকি লোকের কতদিন লাগবে?

সমাধান: 
মনে করি ,
সম্পূর্ন কাজটি = ৮০ একক।

দেয়া আছে, 
১৬ জনের
৪০ দিনে শেষ হয় = ৮০ একক।
∴ ১০ দিনে শেষ হয় = ৮০×১০/৪০ একক।
= ২০ একক।

কাজ বাকি থাকে = ৮০ - ২০ একক
= ৬০ একক, যা (১৬-৬) বা ১০ জন লোক শেষ করে।

এখন, 
১৬ জন লোক ৮০ একক কাজ করে = ৪০ দিনে
∴ ১ জন লোক ৮০ একক কাজ করে = ৪০×১৬ দিনে
∴ ১০ জন লোক ৮০ একক কাজ করে = ৪০×১৬/১০ দিনে
∴ ১০ জন লোক ১ একক কাজ করে = (৪০×১৬)/(১০×৮০) দিনে
∴ ১০ জন লোক ৬০ একক কাজ করে =  (৪০×১৬×৬০)/(১০×৮০) দিনে 
= ৪৮ দিনে

উত্তর: ৪৮ দিনে
১৬৫.
তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৫, ১০ ও ১৫ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?
  1. ৩/১০ অংশ
  2. ৫/১২ অংশ
  3. ৪/৫ অংশ
  4. ২/৩ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৫, ১০ ও ১৫ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?

সমাধান:
মেশিন তিনটি দ্বারা ১ ঘণ্টায় কাজ করা যায় যথাক্রমে ১/৫, ১/১০ ও ১/১৫ অংশ।

∴ দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে = (১/৫) + (১/১০) অংশ
= (২ + ১)/১০
= ৩/১০ অংশ কাজ করা যায়
১৬৬.
১৬ জন লোক একটি কাজ ২৪ দিনে করতে পারে। ৪ জন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? 
  1. ৩৫ দিন
  2. ৩৪ দিন
  3. ৩২ দিন
  4. ২৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ জন লোক একটি কাজ ২৪ দিনে করতে পারে। ৪ জন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? 

সমাধান: 
১৬ জন লোক কাজটি করতে পারে = ২৪ দিনে 
∴ ১ জন লোক কাজটি করতে পারে = (২৪ × ১৬) দিনে 
∴ ১২ জন লোক কাজটি করতে পারে = (২৪ × ১৬)/১২ দিনে 
= ৩২ দিনে 

∴ সময় লাগবে = ৩২ দিন।
১৬৭.
যদি ৮ জন লোক ২৪ দিনে ৮০ হেক্টর জমির শস্য আহরণ করতে পারে, তবে ৩৬ জন লোক ৩০ দিনে কত হেক্টর জমির শস্য আহরণ করতে পারবে? 
  1. ৩০০ হেক্টর
  2. ৪৫০ হেক্টর
  3. ৪০০ হেক্টর
  4. ৪২০ হেক্টর
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৮ জন লোক ২৪ দিনে ৮০ হেক্টর জমির শস্য আহরণ করতে পারে, তবে ৩৬ জন লোক ৩০ দিনে কত হেক্টর জমির শস্য আহরণ করতে পারবে?

সমাধান: 
৮ জন লোক ২৪ দিনে আহরণ করতে পারে = ৮০ হেক্টর জমির শস্য 
∴ ১ জন লোক ১ দিনে আহরণ করতে পারে = ৮০/(৮ × ২৪) হেক্টর জমির শস্য 
∴ ৩৬ জন লোক ৩০ দিনে আহরণ করতে পারে = (৮০ × ৩০ × ৩৬)/(৮ × ২৪) হেক্টর জমির শস্য 
= ৪৫০ হেক্টর জমির শস্য 

∴ জমির শস্য আহরণ করতে পারবে = ৪৫০ হেক্টর।
১৬৮.
২০ জন পুরুষ একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 
  1. ১০ জন 
  2. ১৮ জন
  3. ১৫ জন
  4. ২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ জন পুরুষ একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 

সমাধান: 
১৫ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ২০ জন
∴ ১ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ২০ × ১৫ জন 
∴ ২০ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = (২০ × ১৫)/২০ জন 
= ১৫ জন। 

∴ নির্ণেয় লোক সংখ্যা = ১৫ জন।

১৬৯.
রাজু একটি কাজ নিলয়ের চেয়ে ৫০ দিন কম সময়ে করতে পারে। রাজুর কাজের গতি যদি নিলয়ের কাজের গতির তিনগুণ করা হয় তবে নিলয় একা ঐ কাজ কতদিনে শেষ করতে পারবে?
  1. ৭০ দিন
  2. ৬৫ দিন
  3. ৬০ দিন
  4. ৭৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: রাজু একটি কাজ নিলয়ের চেয়ে ৫০ দিন কম সময়ে করতে পারে। রাজুর কাজের গতি যদি নিলয়ের কাজের গতির তিনগুণ করা হয় তবে নিলয় একা ঐ কাজ কতদিনে শেষ করতে পারবে?

সমাধান:
মনে করি,
নিলয়ের কাজটি করতে লাগে = ৩ক দিন
রাজুর কাজটি করতে লাগে = ক দিন

∴ প্রশ্নমতে,
৩ক - ক = ৫০
⇒ ২ক = ৫০
∴ ক = ২৫ দিন

নিলয় একা ঐ কাজ শেষ করতে পারবে= ২৫ × ৩ = ৭৫ দিনে
১৭০.
জলিল একদিনে ৭ একর জমির ঘাস কাটতে পারে। শরিফ এবং জলিল একসাথে কাজ করলে ২২ একর জমির ঘাস কাটতে ২ দিন লাগে। শরিফ একা কাজ করলে ৫ একর জমির ঘাস কাটতে কত দিন সময় লাগবে?
  1. ৭/২২
  2. ৪/৫
  3. ৫/৪
  4. ২২/৭
ব্যাখ্যা
প্রশ্ন:  জলিল একদিনে ৭ একর জমির ঘাস কাটতে পারে। শরিফ এবং জলিল একসাথে কাজ করলে ২২ একর জমির ঘাস কাটতে ২ দিন লাগে। শরিফ একা কাজ করলে ৫ একর জমির ঘাস কাটতে কত দিন সময় লাগবে?

সমাধান:
জলিল একদিনে কাটে ৭ একর
∴ জলিল ২ দিনে কাটে (৭ × ২) একর = ১৪ একর

∴ শরিফ ২ দিনে কাটে (২২ - ১৪) একর = ৮ একর

শরিফ একা ৮ একর কাটে ২ দিনে
শরিফ একা ১ একর কাটে ২/৮ দিনে
শরিফ একা ৫ একর কাটে (২ × ৫)/৮ দিনে
= ৫/৪ দিনে
১৭১.
দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
  1. ২০ দিন
  2. ২২ দিন
  3. ২৪ দিন
  4. ২৬ ‍দিন
ব্যাখ্যা
প্রশ্ন: দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান: 
একত্রে ৮ দিনে করতে পারে কাজটির = ১ অংশ 
∴ একত্রে ১ দিনে করতে পারে কাজটির = ১/৮ অংশ, 

আবার, 
প্রথম ব্যক্তি ১ দিনে করে ১/১২ অংশ কাজ 

∴ ২য় ব্যক্তি ১ দিনে করে = (১/৮ - ১/১২) অংশ 
= (৩- ২)/২৪ অংশ 
= ১/২৪ অংশ 

এখন, 
২য় ব্যক্তি ১/২৪ অংশ কাজ করে = ১ দিনে 
২য় ব্যক্তি ১ অংশ (সম্পুর্ন) কাজ করে = ১ × (২৪/১) দিনে 
= ২৪ দিনে।
১৭২.
৩ দিনে একটি কাজের ১/২৭ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুণ কাজ করতে কত দিন লাগবে?
  1. ৮১ দিন
  2. ৯ দিন
  3. ২৪৩ দিন
  4. ২৭ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ দিনে একটি কাজের ১/২৭ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুণ কাজ করতে কত দিন লাগবে?

সমাধান:
১/২৭ অংশ কাজ করে ৩ দিনে
∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (২৭ × ৩) দিনে
= ৮১ দিনে।

সুতরাং, তিন গুণ কাজ করে = (৮১ × ৩) দিনে
= ২৪৩ দিনে
১৭৩.
A এবং B একসাথে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। A একা সেই কাজটি 30 দিনে শেষ করতে পারে। যদি B প্রতিদিন শুধু অর্ধেক দিন কাজ করে, তাহলে A এবং B একসাথে কাজটি কত দিনে শেষ করবে?
  1. 18 দিন
  2. 16 দিন
  3. 12 দিন
  4. 10 দিন
  5. 15 দিন
ব্যাখ্যা

প্রশ্ন: A এবং B একসাথে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। A একা সেই কাজটি 30 দিনে শেষ করতে পারে। যদি B প্রতিদিন শুধু অর্ধেক দিন কাজ করে, তাহলে A এবং B একসাথে কাজটি কত দিনে শেষ করবে?

সমাধান:
দেওয়া আছে,
A ও B একসাথে কাজটি সম্পন্ন করে = 10 দিনে
সুতরাং, তাদের এক দিনের কাজ = 1/10 অংশ

A একা কাজটি সম্পন্ন করে = 30 দিনে
সুতরাং, A এর এক দিনের কাজ = 1/30 অংশ

অতএব, B এর এক দিনের কাজ = (A ও B এর একসাথে কাজ) - (A এর একা কাজ)
= 1/10 - 1/30 অংশ
= (3 - 1)/30 অংশ
= 2/30 অংশ
= 1/15 অংশ

B প্রতিদিন অর্ধেক দিন কাজ করলে, তার প্রতিদিনের কাজ হবে,
= (1/15)/2 অংশ
= 1/30 অংশ

এখন, A (পুরো দিন) এবং B (অর্ধেক দিন) একসাথে কাজ করলে তাদের প্রতিদিনের মোট কাজ হবে:
= (A এর এক দিনের কাজ) + (B এর প্রতিদিনের কাজ)
= 1/30 + 1/30 অংশ
= 2/30 = 1/15 অংশ

যেহেতু তারা প্রতিদিন কাজের 1/15 অংশ সম্পন্ন করে, তাই সম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে তাদের সময় লাগবে 15 দিন।

সুতরাং, তারা একসাথে 15 দিনে কাজটি সম্পন্ন করবে। 

১৭৪.
একটি বাঁধ তৈরি করতে ৩৬০ জন শ্রমিকের ২৪ দিন সময় লাগে। ১৬ দিনে বাঁধের কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?
  1. ১৪০ জন
  2. ১২০ জন
  3. ১৬০ জন
  4. ১৮০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাঁধ তৈরি করতে ৩৬০ জন শ্রমিকের ২৪ দিন সময় লাগে। ১৬ দিনে বাঁধের কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?

সমাধান:
বাঁধ তৈরি করতে,
২৪ দিনে শ্রমিক লাগে ৩৬০ জন
১ দিনে শ্রমিক লাগে   ৩৬০ × ২৪ জন
১৬ দিনে শ্রমিক লাগে  (৩৬০ × ২৪)/১৬ জন
= ৫৪০ জন

∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (৫৪০ - ৩৬০) = ১৮০ জন

১৭৫.
একটি পানির ট্যাঙ্ক তিন চতুর্থাংশ পূর্ণ আছে। পাইপ 'ক' দ্বারা ট্যাঙ্ক ১২ মিনিটে পূর্ণ হয়। আবার পাইপ 'খ' দ্বারা ট্যাঙ্ক ৮ মিনিটে খালি হয়। যদি দুইটি পাইপ একসাথে চালু থাকে তবে কত সময় পর ট্যাঙ্কটি খালি হবে?
  1. ৩৬ মিনিট
  2. ২৪ মিনিট
  3. ৬ মিনিট
  4. ১৮ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পানির ট্যাঙ্ক তিন চতুর্থাংশ পূর্ণ আছে। পাইপ 'ক' দ্বারা ট্যাঙ্ক ১২ মিনিটে পূর্ণ হয়। আবার পাইপ 'খ' দ্বারা ট্যাঙ্ক ৮ মিনিটে খালি হয়। যদি দুইটি পাইপ একসাথে চালু থাকে তবে কত সময় পর ট্যাঙ্কটি খালি হবে?

সমাধান:
ক দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = ১/১২ অংশ
খ দ্বারা ১ মিনিটে খালি হয় = ১/৮ অংশ

∴ দুইটি নল খোলা থাকলে ১ মিনিটে খালি হয় = (১/৮) - (১/১২) অংশ
= (৩ - ২)/২৪
= ১/২৪ অংশ

এখন,
১/২৪ অংশ খালি হয় = ১ মিনিটে
∴ ১ অংশ খালি হয় = ১/(১/২৪) = ২৪ মিনিটে
∴ ৩/৪ অংশ খালি হয় = (২৪ × ৩)/৪ = ১৮ মিনিটে

∴ ট্যাঙ্কটি ১৮ মিনিট পর সম্পূর্ণ খালি হবে।
১৭৬.
১০ জন লোক একটি কাজের অর্ধেক অংশ ৬ দিনে করতে পারে। ঐ কাজটি ৩ জন লোক কত দিনে করতে পারবে?
  1. ২৪ দিন
  2. ৩৬ দিন
  3. ৪২ দিন
  4. ৪০ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ জন লোক একটি কাজের অর্ধেক অংশ ৬ দিনে করতে পারে। ঐ কাজটি ৩ জন লোক কত দিনে করতে পারবে?

সমাধান:
১০ জন লোক অর্ধেক কাজ করতে পারে = ৬ দিনে
∴ ১০ জন লোক সম্পূর্ণ কাজ করতে পারে = ৬ × ২ = ১২ দিনে

এখন,
১০ জন লোক কাজটি করতে পারে = ১২ দিনে
∴ ১ জন লোক কাজটি করতে পারে = (১২ × ১০) দিনে
∴ ৩ জন লোক কাজটি করতে পারে = (১২ × ১০)/৩ = ৪০ দিনে

১৭৭.
একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ৬ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১২ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? 
  1. ৯ মিনিট
  2. ১০ মিনিট
  3. ১১ মিনিট
  4. ১২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ৬ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১২ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? 

সমাধান: 
১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/৬ অংশ 

আবার, 
২য় নল দ্বারা ১ মিনিটে খালি হয় চৌবাচ্চার = ১/১২ অংশ 

∴ দুইটি নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/৬ - ১/১২) অংশ 
= (২ - ১)/১২ অংশ 
= ১/১২ অংশ 

এখন, 
১/১২ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে 
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = ১২ মিনিটে । 
১৭৮.
রাশেদ যে কাজ ১২ দিনে করে তুহিন সে কাজ ১৫ দিনে এবং সোহেল কাজটির অর্ধেক পরিমাণ ১০ দিনে করতে পারলে তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে?
  1. ৩ দিনে
  2. ৫ দিনে
  3. ৮ দিনে
  4. ২ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: রাশেদ যে কাজ ১২ দিনে করে তুহিন সে কাজ ১৫ দিনে এবং সোহেল কাজটির অর্ধেক পরিমাণ ১০ দিনে করতে পারলে তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
রাশেদ ১২ দিনে করে সম্পূর্ণ বা ১ অংশ
রাশেদ ১ দিনে করে = ১/১২ অংশ

তুহিন ১৫ দিনে করে সম্পূর্ণ বা ১ অংশ
তুহিন ১ দিনে করে = ১/১৫ অংশ

সোহেল ১০ দিনে করে = ১/২ অংশ
সোহেল ১ দিনে করে = ১/(২ × ১০) অংশ
= ১/২০ অংশ

∴ তিনজন একত্রে ১ দিনে করে (১/১২) + (১/১৫ + (১/২০) অংশ
= (৫ + ৪ + ৩)/৬০ অংশ
= ১২/৬০ অংশ
= ১/৫ অংশ

তিনজন একত্রে ১/৫ অংশ করে = ১ দিনে
তিনজন একত্রে ১ বা সম্পূর্ণ অংশ করে = ৫ দিনে
১৭৯.
যদি একটি কাজ ১৬ জন লোক ৩৬ দিনে করতে পারে, অতিরিক্ত ৮ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
  1. ২২ দিন
  2. ২৩ দিন
  3. ২৪ দিন
  4. ২৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি কাজ ১৬ জন লোক ৩৬ দিনে করতে পারে, অতিরিক্ত ৮ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?

সমাধান:
অতিরিক্ত ৮ জন লোক নিয়োগ করলে মোট লোকসংখ্যা = (১৬ + ৮) জন
= ২৪ জন

১৬ জন লোক কাজটি করতে পারে = ৩৬ দিনে
∴ ১ জন লোক কাজটি করতে পারে = (১৬ × ৩৬) দিনে
∴ ২৪ জন লোক কাজটি করতে পারে = (১৬ × ৩৬)/২৪ দিনে
= ২৪ দিন
১৮০.
৬ জন লোক ও ৮ জন বালক ১টি কাজ ১০ দিনে শেষ করতে পারে। একই কাজ ২৬ জন লোক ও ৪৮ বালক ২ দিনে শেষ করতে পারে। ১৫ জন লোক ও ২০ বালক ঐ কাজ কত দিনে করতে পারবে?
  1. ৪ দিনে
  2. ৫ দিনে
  3. ৬ দিনে
  4. ৭ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন লোক ও ৮ জন বালক ১টি কাজ ১০ দিনে শেষ করতে পারে। একই কাজ ২৬ জন লোক ও ৪৮ বালক ২ দিনে শেষ করতে পারে। ১৫ জন লোক ও ২০ বালক ঐ কাজ কত দিনে করতে পারবে?

সমাধান:
ধরি,
লোক = ক এবং বালক = খ

প্রশ্নমতে,
(৬ক + ৮খ) × ১০ = (২৬ক + ৪৮খ) × ২
⇒ ৬০ক + ৮০ খ = ৫২ক + ৯৬খ
⇒ ৬০ক - ৫২ক = ৯৬খ - ৮০খ
⇒ ৮ক = ১৬খ
⇒ ক = ২খ
অর্থাৎ, ১ জন লোক দুইজন বালকের সমান কাজ করতে পারে৷

তাহলে, {(৬ × ২) + ৮} বা ২০ জন বালক ১ টি কাজ করে = ১০ দিনে
১ জন বালক কাজটি করবে = ২০ × ১০ দিনে
∴ {(১৫ × ২) + ২০} বা ৫০ জন বালক কাজটি করতে পারে = (২০ × ১০)/৫০ দিনে
= ৪ দিনে
১৮১.
ফাহিম একটি কাজ ৫ দিনে এবং জারিন তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে কতদিনে কাজটি করতে পারবে?
  1. ৯ দিনে
  2. ৪.৪৪ দিনে
  3. ৩.৩৩ দিনে
  4. ২.৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ফাহিম একটি কাজ ৫ দিনে এবং জারিন তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে কতদিনে কাজটি করতে পারবে?

সমাধান:
ফাহিম ৫ দিনে করতে পারে কাজটির ১ অংশ
ফাহিম ১ দিনে করতে পারে কাজটির ১/৫ অংশ

জারিন ১০ দিনে করতে পারে কাজটির ১ অংশ
জারিন ১ দিনে করতে পারে কাজটির ১/১০ অংশ

ফাহিম ও জারিন ১ দিনে করতে পারে কাজটির (১/৫) + (১/১০) অংশ
= (২ + ১)/১০ অংশ
= ৩/১০ অংশ

৩/১০ অংশ করে ১ দিনে
∴ ১ বা সম্পূর্ণ অংশ করে = ১০/৩ দিনে
= ৩.৩৩ দিনে
১৮২.
একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ৯৬ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? 
  1. ১৫৬ লিটার 
  2. ১৭২ লিটার 
  3. ১৯২ লিটার 
  4. ১৯৮ লিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ৯৬ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? 

সমাধান: 
ধরি, 
​১ম নল দ্বারা প্রতি মিনিটে পানি প্রবেশ করে = x লিটার 
​এবং 
​চৌবাচ্চাটিতে মোট পানি ধরে = y লিটার 

প্রশ্নমতে, 
y = ১২x ..............(1)
এবং y = ৯৬x - ৯৬ × ১৪ ...........(2) 

(1) এর x এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই, 
⇒ y = ৯৬(y/১২) - ১৩৪৪ 
⇒ y = ৮y - ১৩৪৪
∴ y = ১৩৪৪/৭ = ১৯২

∴ চৌবাচ্চাটিতে মোট পানি ধরে = ১৯২ লিটার। 

১৮৩.
একটি বাঁধ তৈরি করতে ৩২০ জন শ্রমিকের ২৫ দিন সময় লাগে। ১৬ দিনে বাঁধের কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?
  1. ১২০ জন
  2. ১৪০ জন
  3. ১৮০ জন
  4. ২৪০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁধ তৈরি করতে ৩২০ জন শ্রমিকের ২৫ দিন সময় লাগে। ১৬ দিনে বাঁধের কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?

সমাধান: 
বাঁধ তৈরি করতে,
২৫ দিনে শ্রমিক লাগে= ৩২০ জন 
∴ ১ দিনে শ্রমিক লাগে = (৩২০ × ২৫) জন
∴ ১৬ দিনে শ্রমিক লাগে = (৩২০ × ২৫)/১৬ জন = ৫০০ জন

অতএব, অতিরিক্ত শ্রমিক প্রয়োজন হবে = (৫০০ - ৩২০) জন = ১৮০ জন
১৮৪.
১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে কত জন লোক ঐ কাজ ১ দিনে করতে পারবে? 
  1. ১৫০ জন
  2. ২০০ জন
  3. ৩০০ জন
  4. ৪৫০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে কত জন লোক ঐ কাজ ১ দিনে করতে পারবে? 

সমাধান: 
২০ দিনে কাজটি করতে লোক লাগে = ১৫ জন 
∴ ১ দিনে কাজটি করতে লোক লাগে = (১৫ × ২০) জন 
= ৩০০ জন। 
১৮৫.
মুসা এবং রবিউল একটি কাজ যথাক্রমে ১২ ও ১৮ দিনে করতে পারে । তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
  1. ৩৬/১৩ দিনে
  2. ৩৬/১১ দিনে
  3. ৩৬/৫ দিনে
  4. ৩৬/৭ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: মুসা এবং রবিউল একটি কাজ যথাক্রমে ১২ ও ১৮ দিনে করতে পারে । তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

সমাধান :
মনে করি ,
সম্পূর্ণ কাজটি = ১ অংশ  

মুসা ১২ দিনে করে = ১ অংশ 
∴মুসা ১ দিনে করে = ১/১২ অংশ 

 রবিউল ১৮ দিনে করে = ১ অংশ 
∴ রবিউল ১ দিনে করে = ১/১৮ অংশ 

মুসা এবং রবিউল একত্রে ১ দিনে করে = (১/১২) + (১/১৮) অংশ 
= (৩ + ২)/৩৬ অংশ 
= ৫/৩৬ অংশ 

মুসা এবং রবিউল ৫/৩৬ অংশ কাজ করে ১ দিনে
মুসা এবং রবিউল ১ অংশ কাজ করে (১ × ৩৬)/৫ দিনে
 = ৩৬/৫ দিনে
১৮৬.
একটি কাজ ২০ জন লোক ৩০ দিনে সম্পন্ন করতে পারে। তাহলে ৪০ জন লোক সেই কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে?  
  1. ২০ দিনে
  2. ২৫ দিনে
  3. ১৫ দিনে
  4. ১০ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কাজ ২০ জন লোক ৩০ দিনে সম্পন্ন করতে পারে। তাহলে ৪০ জন লোক সেই কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? 

সমাধান: 
২০ জন লোক কাজটি করে = ৩০ দিনে
∴ ১ জন লোক কাজটি করবে = (৩০ × ২০) দিনে
∴ ৪০ জন লোক কাজটি করবে = (৩০ × ২০)/৪০ দিনে
= ১৫ দিনে ।

১৮৭.
৪ জন পুরুষ বা ৮ জন স্ত্রীলোক একটি কাজ ৯ দিনে করতে পারে। ৬ জন পুরুষ এবং ৬ জন স্ত্রীলোক সেই কাজ কত দিনে করতে পারবে? 
  1. ৩ দিনে
  2. ৪ দিনে
  3. ৫ দিনে
  4. ৬ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ জন পুরুষ বা ৮ জন স্ত্রীলোক একটি কাজ ৯ দিনে করতে পারে। ৬ জন পুরুষ এবং ৬ জন স্ত্রীলোক সেই কাজ কত দিনে করতে পারবে? 

সমাধান: 
৪ জন পুরুষ = ৮ জন স্ত্রীলোক 
∴ ১ জন পুরুষ = ৮/৪ জন স্ত্রীলোক 
∴ ৬ জন পুরুষ = (৮ × ৬)/৪ জন স্ত্রীলোক 
= ১২ জন স্ত্রীলোক 
৬ জন পুরুষ এবং ৬ জন স্ত্রীলোক = (১২ + ৬) জন স্ত্রীলোক 
= ১৮ জন স্ত্রীলোক 

প্রশ্নমতে, 
৮ জন স্ত্রীলোক কাজটি করতে পারে = ৯ দিনে 
∴ ১ জন স্ত্রীলোক কাজটি করতে পারে = (৯ × ৮) দিনে 
∴ ১৮ জন স্ত্রীলোক কাজটি করতে পারে = (৯ × ৮)/১৮ দিনে 
= ৪ দিনে 

∴ কাজটি করতে পারবে = ৪ দিনে।
১৮৮.
দুটি নল একত্রে একটি চৌবাচ্চা 10 মিনিটে পূর্ণ করে। যদি প্রথম নলটি একা 15 মিনিটে পূর্ণ করতে পারে, তবে দ্বিতীয় নলটি একা পূর্ণ করতে কত সময় নেবে?
  1. 20 মিনিট
  2. 25 মিনিট
  3. 28 মিনিট
  4. 30 মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি নল একত্রে একটি চৌবাচ্চা 10 মিনিটে পূর্ণ করে। যদি প্রথম নলটি একা 15 মিনিটে পূর্ণ করতে পারে, তবে দ্বিতীয় নলটি একা পূর্ণ করতে কত সময় নেবে?

সমাধান:

১৮৯.
'ক' যে কাজ ১২ দিনে করে, 'খ' সে কাজ ১৮ দিনে করে। 'ক' কাজটির ২/৩ অংশ করার পর 'খ' বাকি অংশ একা সম্পন্ন করল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছে?
  1. ১২ দিনে
  2. ১৬ দিনে
  3. ১৪ দিনে
  4. ১৮ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক' যে কাজ ১২ দিনে করে, 'খ' সে কাজ ১৮ দিনে করে। 'ক' কাজটির ২/৩ অংশ করার পর 'খ' বাকি অংশ একা সম্পন্ন করল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছে? 

সমাধান: 
'ক' ১ অংশ কাজ করে = ১২ দিনে
∴ 'ক' ২/৩ অংশ কাজ করে = (১২ × ২)/৩ দিনে
= ৮ দিনে
∴ বাকি কাজ = {১- (২/৩)} অংশ
= ১/৩ অংশ

আবার,
'খ' ১ অংশ কাজ করে = ১৮ দিনে
∴ 'খ' ১/৩ অংশ কাজ করে = (১৮ × ১)/৩ দিনে
= ৬ দিনে

∴ মোট সময় = (৮ + ৬) দিনে
= ১৪ দিনে

∴ কাজটি মোট ১৪ দিনে শেষ হয়েছে।
১৯০.
একটি চৌবাচ্চার আয়তন ১০ ঘন মিটার। দুইটি নল যথাক্রমে মিনিটে ১০০ লিটার এবং ১৫০ লিটার পানি পূর্ণ করতে পারে। দুইটি নল একসাথে চালনা করলে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে কত ঘণ্টা লাগবে?
  1. ১/৩ ঘণ্টা
  2. ৩/৫ ঘণ্টা
  3. ২/৩ ঘণ্টা
  4. ৩/৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার আয়তন ১০ ঘন মিটার। দুইটি নল যথাক্রমে মিনিটে ১০০ লিটার এবং ১৫০ লিটার পানি পূর্ণ করতে পারে। দুইটি নল একসাথে চালনা করলে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে কত ঘণ্টা লাগবে?

সমাধান: 
আমরা জানি,
১ ঘন মি. = ১০০০ লিটার
∴ ১০ ঘন মি. = (১০০০ × ১০) = ১০০০০ লিটার

২ টি নল একসাথে চললে ১ মিনিটে পূর্ণ হবে = (১০০ + ১৫০) = ২৫০ লিটার।

তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগবে = ১০০০০/২৫০ = ৪০ মিনিট = ২/৩ ঘণ্টা।
১৯১.
সামি, রাফি ও মাসফি একটি কাজ যথাক্রমে ১২, ২০ ও ৩০ দিনে সম্পন্ন করতে পারে। তাঁরা একত্রে কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে?
  1. ৬ দিনে
  2. ৮ দিনে
  3. ১০ দিনে
  4. ১২ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: সামি, রাফি ও মাসফি একটি কাজ যথাক্রমে ১২, ২০ ও ৩০ দিনে সম্পন্ন করতে পারে। তাঁরা একত্রে কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে?

সমাধান:
সামি, রাফি ও মাসফি একদিনে করে কাজটির যথাক্রমে ১/১২, ১/২০, ১/৩০ অংশ
একদিনে মোত করে কাজটির = (১/১২) + (১/২০) + (১/৩০) অংশ
= (৫ + ৩ + ২)/৬০
= ১/৬ অংশ 

সামি, রাফি ও মাসফি একত্রে একদিনে করে কাজটির = ১/৬ অংশ
∴ সামি, রাফি ও মাসফি একত্রে ১ বা সম্পূর্ণ কাজটি করে = ৬ দিনে
১৯২.
কোনো কাজের এক-চতুর্থাংশ শেষ করতে ১২ জন লোকের ১৬ দিন সময় লাগে। পুরো কাজটি শেষ করতে ২৪ জন লোকের কতদিন সময় লাগবে?
  1. ২৭ দিন
  2. ৩২ দিন
  3. ৩৬ দিন
  4. ৪০ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো কাজের এক-চতুর্থাংশ শেষ করতে ১২ জন লোকের ১৬ দিন সময় লাগে। পুরো কাজটি শেষ করতে ২৪ জন লোকের কতদিন সময় লাগবে?

সমাধান:
১/৪ অংশ কাজ শেষ করতে ১২ জন লোকের সময় লাগে = ১৬ দিন
∴ ১ বা সম্পূর্ণ কাজ শেষ করতে ১২ জন লোকের সময় লাগে = (১৬ × ৪) দিন
∴ ১ বা সম্পূর্ণ কাজ শেষ করতে ১ জন লোকের সময় লাগে = (১৬ × ৪ × ১২) দিন
∴ ১ বা সম্পূর্ণ কাজ শেষ করতে ২৪ জন লোকের সময় লাগে = (১৬ × ৪ × ১২)/২৪ দিন
= (৭৬৮)/২৪ দিন
= ৩২ দিন

১৯৩.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৫ মিটার এবং উচ্চতা ৪ মিটার। উহার নিচের একটি ছিদ্র দ্বারা মিনিটে ১০ ঘনমিটার পানি নির্গত হয় এবং উপরের ছিদ্র দ্বারা মিনিটে ৩০ ঘনমিটার পানি চৌবাচ্চায় প্রবেশ করে। দুইটি ছিদ্র একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ৫ মিনিট
  2. ১০ মিনিট
  3. ১৫ মিনিট
  4. ২০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৫ মিটার এবং উচ্চতা ৪ মিটার। উহার নিচের একটি ছিদ্র দ্বারা মিনিটে ১০ ঘনমিটার পানি নির্গত হয় এবং উপরের ছিদ্র দ্বারা মিনিটে ৩০ ঘনমিটার পানি চৌবাচ্চায় প্রবেশ করে। দুইটি ছিদ্র একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
চৌবাচ্চাটির পানি ধারণ ক্ষমতা  = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= ( ১০ × ৫ × ৪ )মিটার = ২০০ ঘনমিটার
দুইটি ছিদ্র একসাথে খুলে দিলে ১ মিনিটে পূর্ণ হয় = (৩০ - ১০) = ২০ ঘন মিটার পানি

২০ ঘন মিটার পানি পূর্ণ হতে সময় লাগে = ১ মিনিট
১ ঘন মিটার পানি পূর্ণ হতে সময় লাগে = ১/২০ মিনিট
২০০ ঘন মিটার পানি পূর্ণ হতে সময় লাগে = (১ × ২০০)/২০  = ১০ মিনিট
১৯৪.
দুটি পাইপ একসাথে একটি ট্যাঙ্ক ১২ মিনিটে পূর্ণ করতে পারে। ৭ মিনিট পর একটি পাইপ বন্ধ করে দেওয়া হয়, এবং বাকি পাইপটি ট্যাঙ্ক পূর্ণ করতে আরও ১৫ মিনিট সময় নেয়। প্রত্যেকটি পাইপ পৃথকভাবে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় নেয়?
  1. ২৪ ও ৪৮ মিনিট
  2. ১৮ ও ৩৬ মিনিট
  3. ২০ ও ৩০ মিনিট
  4. ১৫ ও ৪৫ মিনিট
ব্যাখ্যা

প্রশ্নঃ দুটি পাইপ একসাথে একটি ট্যাঙ্ক ১২ মিনিটে পূর্ণ করতে পারে। ৭ মিনিট পর একটি পাইপ বন্ধ করে দেওয়া হয়, এবং বাকি পাইপটি ট্যাঙ্ক পূর্ণ করতে আরও ১৫ মিনিট সময় নেয়। প্রত্যেকটি পাইপ পৃথকভাবে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় নেয়?

সমাধানঃ
প্রথম পাইপ একা ট্যাঙ্কটি পূর্ণ করতে সময় নেয় = x মিনিট
দ্বিতীয় পাইপ একা ট্যাঙ্কটি পূর্ণ করতে সময় নেয় = y মিনিট
তাহলে,
প্রথম পাইপের কাজের হার = ১/x
দ্বিতীয় পাইপের কাজের হার = ১/y

দুটি পাইপ একসাথে ১২ মিনিটে ট্যাঙ্ক পূর্ণ করতে পারে।

অতএব, ১/x + ১/y= ১/১২ ……(i)

দুটি পাইপ ৭ মিনিট একসাথে চলে, তারপর একটি বন্ধ করা হয়, এবং বাকি পাইপটি আরও ১৫ মিনিটে ট্যাঙ্ক পূর্ণ করে।
ধরা যাক যে পাইপটি বন্ধ হয়নি, সেটি প্রথম পাইপ।
আবার,
৭(১/x + ১/y) + ১৫(১/x) = 1……(ii)
এখন সমীকরণ (i) থেকে ১/x + ১/y= ১/১২ (ii)-এ বসাইঃ
৭(১/১২) + ১৫/x = ১
⇒ ১৫/x = ১ - (৭/১২)
⇒ ১৫/x = ৫/১২
⇒ x = (১৫ × ১২)/৫
⇒ x = ৩৬

অর্থাৎ, প্রথম পাইপ একা ট্যাঙ্ক পূর্ণ করতে ৩৬ মিনিট সময় নেয়।
সমীকরণ (i) থেকে (i):
১/y = (১/১২) - (১/৩৬)
⇒ ১/y = ২/৩৬
⇒ ১/y = ১/১৮
⇒ y = ১৮
অর্থাৎ, দ্বিতীয় পাইপ একা ট্যাঙ্ক পূর্ণ করতে ১৮ মিনিট সময় নেয়।

১৯৫.
একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ১৫ মিনিটে এবং ৩০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?
  1. ১২ মিনিটে
  2. ৫ মিনিটে
  3. ১০ মিনিটে
  4. ১৬ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ১৫ মিনিটে এবং ৩০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?

সমাধান:
প্রথম নল দ্বারা,
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/১৫ অংশ

দ্বিতীয় নল দ্বারা,
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/৩০ অংশ

∴ দুটি নল দ্বারা, ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = (১/১৫) + (১/৩০) অংশ
= (২ + ১)/৩০ অংশ
= ৩/৩০ অংশ
= ১/১০ অংশ

চৌবাচ্চার ১/১০ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
∴ চৌবাচ্চার ১ বা সম্পন্ন অংশ পূর্ণ হয় = (১ × ১০) মিনিটে
= ১০ মিনিটে

∴ চৌবাচ্চাটি পূর্ণ হয় = ১০ মিনিটে।
১৯৬.
একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ৯৬ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?
  1. ১৫৪ লিটার
  2. ১৭৬ লিটার
  3. ১৮৪ লিটার
  4. ১৯২ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ৯৬ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?

সমাধান:
ধরি, ১ম নল দ্বারা প্রতি মিনিটে x লিটার পানি প্রবেশ করে এবং চৌবাচ্চাটিতে মোট y লিটার পানি ধরে।
প্রশ্নমতে,
বা, y = 12x ..............(1)
এবং y = 96x - 96 × 14 ...........(2)

(1) এর x এর মান (২) এ বসিয়ে পাই, 
⇒ y = 96(y/12) - 1344
⇒ y = 8y - 1344
∴ y = 1344/7 = 192

অতএব, চৌবাচ্চাটিতে মোট 192 লিটার পানি ধরে।
১৯৭.
একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা পৃথক পৃথকভাবে যথাক্রমে ১৫ মিনিটে ও ২০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুইটি একসঙ্গে খুলে রাখা হল। কিন্তু চৌবাচ্চার নিচে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চাটি ১২ মিনিটে পূর্ণ হল। নল দুইটি বন্ধ থাকলে ঐ ছিদ্র দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি কত সময়ে খালি হবে?
  1. ৩০ মিনিট
  2. ৪০ মিনিট
  3. ৫০ মিনিট
  4. ৬০ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা পৃথক পৃথকভাবে যথাক্রমে ১৫ মিনিটে ও ২০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুইটি একসঙ্গে খুলে রাখা হল। কিন্তু চৌবাচ্চার নিচে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চাটি ১২ মিনিটে পূর্ণ হল। নল দুইটি বন্ধ থাকলে ঐ ছিদ্র দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি কত সময়ে খালি হবে?

সমাধান:
১ম নল দ্বারা ১৫ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ
১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১/১৫ অংশ

২য় নল দ্বারা ২০ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ
২য় নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১/২০ অংশ

১ম ও ২য় নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির {(১/১৫) + (১/২০)} অংশ
= (৪ + ৩)/৬০ অংশ
= ৭/৬০ অংশ

ছিদ্র দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ
ছিদ্র দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১/১২ অংশ

ধরি, ছিদ্রটি দ্বারা ১ মিনিটে খালি হয় = ক অংশ 

∴ (৭/৬০) - ক = ১/১২
⇒ ক = (৭/৬০) - (১/১২)
⇒ ক = (৭ - ৫)/৬০
⇒ ক = ২/৬০
⇒ ক = ১/৩০

ছিদ্র দ্বারা ১/৩০ অংশ খালি হয় = ১ মিনিটে 
∴ ছিদ্র দ্বারা ১ (সম্পূর্ণ) অংশ খালি হয় = (১ × ৩০) মিনিটে 
= ৩০ মিনিটে

১৯৮.
একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ৯৬ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?
  1. ১৯২ লিটার
  2. ১৬৬ লিটার
  3. ১২৮ লিটার
  4. ৮৪ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ৯৬ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?

সমাধান:
মনে করি, ১ম নল দ্বারা প্রতি মিনিটে ক লিটার পানি প্রবেশ করে এবং চৌবাচ্চাটিতে মোট খ লিটার পানি ধরে।
প্রশ্ন অনুসারে, ১ম নল দ্বারা ১২ মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়।
∴ খ = ১২ক ....................... (i)

আবার, দুইটি নল দ্বারা ৯৬ মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়।
 খ = (৯৬ক - ৯৬) × ১৪ ....................... (ii)

সমীকরণ (i) থেকে পাই, ক = খ/১২

ক এর মান সমীকরণ (ii) বসিয়ে পাই,
⇒ খ = {৯৬ × (খ/১২)}  - (৯৬ × ১৪)
⇒ খ = ৮খ  - (৯৬ × ১৪)
⇒ ৭খ = ৯৬ × ১৪
⇒ খ = (৯৬ × ১৪)/৭
⇒ খ = ৯৬ × ২
∴ খ = ১৯২ 

১৯৯.
১৮ জন লোকের একটি কাজ ৬ দিনে শেষ করার কথা। কত জন লোক অনুপস্থিত থাকায় কাজটি ৯ দিনে শেষ হল?
  1. ৪ জন
  2. ৫ জন
  3. ৬ জন
  4. ৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ জন লোকের একটি কাজ ৬ দিনে শেষ করার কথা। কত জন লোক অনুপস্থিত থাকায় কাজটি ৯ দিনে শেষ হল?

সমাধান: 
৬ দিনে শেষ করে ১৮ জন
১ দিনে শেষ করে (১৮ × ৬) জন
৯ দিনে শেষ করে (১০৮/৯) বা, ১২ জন

অনুপস্থিত ছিলো = ১৮ - ১২ = ৬ জন
২০০.
একটি নল ১৫ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে। আরেকটি নল প্রতি মিনিটে ১০ লিটার পানি বের করে। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় উভয় নল খুলে দিলে ৪০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। চৌবাচ্চাটির ধারণক্ষমতা কত লিটার?
  1. ২৪০ লিটার
  2. ৩২০ লিটার
  3. ১৯২ লিটার
  4. ১৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নল ১৫ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে। আরেকটি নল প্রতি মিনিটে ১০ লিটার পানি বের করে। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় উভয় নল খুলে দিলে ৪০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। চৌবাচ্চাটির ধারণক্ষমতা কত লিটার?


সমাধান:
ধরি, চৌবাচ্চার ধারণক্ষমতা x লিটার।

প্রথম নল,
প্রথম নল ১৫ মিনিটে পূর্ণ করে, সুতরাং প্রতি মিনিটে x/১৫​ লিটার পানি ভর্তি করে।
দ্বিতীয় নল,
দ্বিতীয় নল প্রতি মিনিটে ১০ লিটার পানি বের করে।

∴ দুটি নল একসঙ্গে কাজ করলে নেট পানি ভর্তি হার, (x/১৫​) - ১০

প্রশ্নমতে,
⇒ {(x/১৫​) - ১০} × ৪০ = x
⇒ (৪০x/১৫​) - ৪০০ = x
⇒ (৮x/৩​) - x = ৪০০
⇒ (৮x - ৩x)/৩ = ৪০০
⇒ x = (৪০০ × ৩)/৫
∴ x = ২৪০
 
∴ চৌবাচ্চাটির ধারণক্ষমতা ২৪০ লিটার।