বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কৃষি সম্পর্কিত প্রতিষ্ঠান

মোট প্রশ্ন১১৭এই পাতা১৭প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কৃষি সম্পর্কিত প্রতিষ্ঠান

PrepBank · পাতা / · ১০১১১৭ / ১১৭

১০১.
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. রাজশাহী
  3. ময়মনসিংহ
  4. গাজীপুর
ব্যাখ্যা
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট:
- মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI) হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন একটি সরকারী প্রতিষ্ঠান।
- ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান বিভিন্ন ধাপ পেরিয়ে ১৯৮৩ সালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নামে নতুনভাবে যাত্রা শুরু করে।
- এর প্রধান কার্যালয়: মৃত্তিকা ভবন, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা।
- প্রতিষ্ঠান-এর প্রধান নির্বাহী হচ্ছেন মহাপরিচালক।
- এ প্রতিষ্ঠানে ২টি উইং, ২টি বিভাগ, প্রশাসন, কার্টোগ্রাফী, ডাটা প্রসেসিং অ্যান্ড স্ট্যাটিস্টিকেল এন্ড আইসিটি এবং পাবলিকেশন অ্যান্ড রেকর্ড শাখাসহ ৯টি শাখা, ৭টি বিভাগীয় কার্যালয়, ৩৩টি আঞ্চলিক  কার্যালয়, ৭টি ভিাগীয় গবেষণাগার, ১৬টি আঞ্চলিক গবেষণাগার এবং ২টি গবেষণা কেন্দ্র রয়েছে। 

⇒ এর উদ্দেশ্য যথাযথ এবং টেকসই ভূমি ও মৃত্তিকা (বাংলাদেশের প্রধান সম্পদ) ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির মাধ্যমে খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন এবং সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ।

উৎস: মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ওয়েবসাইট।
১০২.
'মৎস্য প্রশিক্ষণ একাডেমি' কোথায় অবস্থিত?
  1. পটিয়া, চট্টগ্রাম 
  2. সুপরা, রাজশাহী
  3. গংগাচর, রংপুর
  4. সাভার, ঢাকা
ব্যাখ্যা

- মৎস্য প্রশিক্ষণ একাডেমি, সাভারে অবস্থিত
- এটি মৎস অধিদপ্তর এর আওতাধীন।
- একাডেমির  নেতৃত্বে থাকেন একজন মহাপরিচালক, যাঁকে সহায়তা করেন চারজন পরিচালক (একজন রিজার্ভ) এবং দুইজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিচালকের সমতুল্য)।

উল্লেখ্য,
• ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট:
- ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট (মৎস্য প্রশিক্ষণ ইনষ্টিটিউট) চাঁদপুর জেলার বাবুরহাটে অবস্থিত।
- এই ট্রেনিং ইনস্টিটিউটে মৎস্য সেক্টরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং মৎস্য চাষীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়াও - 
- নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর শহরের উপকণ্ঠে অবস্থিত।
- সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র অবস্থিত কক্সবাজারে।
- 'বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট' ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্নে অবস্থিত।

উৎস: সংশ্লিষ্ট প্রতিষ্ঠার ওয়েবসাইট।

১০৩.
BADC এর প্রধান কাজ কী?
  1. কৃষি গবেষণায় নেতৃত্ব প্রদান
  2. সেচ প্রকল্প বাস্তবায়ন
  3. কৃষি উপকরণ সরবরাহ
  4. কৃষি ঋণ বিতরণ
ব্যাখ্যা

BADC:
- বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)।
- এটি কৃষি উপকরণ সরবরাহের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান৷
- এর অংশ হিসেবে BADC বিভিন্ন ফসলের উফশী বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষক পর্যায়ে মানসম্মত সার সরবরাহ করে থাকে।
- ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশ স্বাধীনের পর BADC নামধারণ করে।
- এটির প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।

তথ্যসূত্র - BADC ওয়েবসাইট।

১০৪.
বাংলাদেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ফকিরহাট, বাগেরহাট
  2. চকরিয়া, কক্সবাজার
  3. ভালুকা, ময়মনসিংহ
  4. কালিয়াকৈর, গাজীপুর
ব্যাখ্যা
বিভিন্ন প্রজনন কেন্দ্র:
- বাংলাদেশে কুমির প্রজনন কেন্দ্র: সুন্দরবনের করমজল, ময়মনসিংহের ভালুকায়।
- বাংলাদেশে হরিণ প্রজনন কেন্দ্র: চকরিয়া, কক্সবাজার।
- বাংলাদেশে মহিষ প্রজনন ও উন্নয়ন কেন্দ্র: ফকিরহাট, বাগেরহাট।
- বাংলাদেশের ছাগল প্রজনন কেন্দ্র: টিলাগড়, সিলেট।
- বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র: সাভার, ঢাকা।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১০৫.
বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. খুলনা
  2. বাগেরহাট
  3. রাজশাহী
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা

বিভিন্ন প্রজনন কেন্দ্র:
- বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র: সাভার, ঢাকা।
- বাংলাদেশে কুমির প্রজনন কেন্দ্র: সুন্দরবনের করমজল, ময়মনসিংহের ভালুকায়।
- বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র: রাজশাহী।
- বাংলাদেশে হরিণ প্রজনন কেন্দ্র: চকরিয়া, কক্সবাজার।
- বাংলাদেশে মহিষ প্রজনন ও উন্নয়ন কেন্দ্র: ফকিরহাট, বাগেরহাট।
- বাংলাদেশের ছাগল প্রজনন কেন্দ্র: টিলাগড়, সিলেট।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

১০৬.
মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায়?
  1. ময়মনসিংহ
  2. চাঁদপুর
  3. কক্সবাজার
  4. ফরিদপুর
ব্যাখ্যা
• মৎস্য অধিদপ্তর:
- স্বাধীনতা উত্তর বন, মৎস্য ও পশুপালন নামে কৃষি মন্ত্রণালয়ের একটি বিভাগ ছিল।
- ১৯৭৮ সালে কৃষি মন্ত্রণালয় থেকে আলাদা হয়ে  মৎস্য ও পশুপালন মন্ত্রণালয় নামে একটি নতুন মন্ত্রণালয় গঠিত হয়।
- পরবর্তীতে ১৯৮৪ সালের জানুয়ারি পর্যন্ত মৎস্য ও পশুপালন বিভাগ নামে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি বিভাগে পরিণত  হয়।
- ১৯৮৬ সালে পুনরায় মৎস্য ও পশুপালন মন্ত্রণালয় নামে পুনর্গঠিত হয়।
- ২০০৯ সালে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হিসেবে নামকরণ করা হয়।
- মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট চাঁদপুরে

⇒ এছাড়াও,
- মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্র: ফরিদপুর ও ময়মনসিংহ অবস্থিত।
- সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র:  কক্সবাজার।
- নদী কেন্দ্র চাঁদপুরে।

উৎস: মৎস্য অধিদপ্তর।
১০৭.
BADC মূলত কী নিয়ে কাজ করে?
  1. স্বাস্থ্য
  2. কৃষি
  3. শিল্প
  4. শিক্ষা
ব্যাখ্যা
• BADC:
- BADC'র পূর্ণরূপ Bangladesh Agricultural Development Corporation. 
- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC) কৃষি উন্নয়নের জন্য কাজ করা একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান।
- এটি বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান, এটি কৃষি উপকরণ সরবরাহের দায়িত্ব পালন করে।
- BADC বিভিন্ন ফসলের উফশী বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহের পাশাপাশি সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের কাছে মানসম্মত সার সরবরাহ করে থাকে।
- ১৯৬১ সালে পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন নামে প্রতিষ্ঠিত এ সংস্থাটি বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC) নামে পরিচিতি লাভ করে।
- এর প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।  

সূত্র: BADC ওয়েবসাইট।
১০৮.
বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত?
  1. কুষ্টিয়া
  2. বাগেরহাট
  3. সিলেট
  4. ঢাকা
ব্যাখ্যা

কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার: 
- "কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার" বাংলাদেশে সাভার, ঢাকায় অবস্থিত।
- এটি ১৯৫৯-৬০ সালে ২৬১৩ একর জমিতে প্রতিষ্ঠিত হয়, তবে বর্তমানে এর আয়তন ৭৯২.৮৭ একর।
- ১৯৬৩-৬৪ সালে সিন্ধি, শাহীওয়ালসহ দেশীয় গবাদিপশু নিয়ে কার্যক্রম শুরু হয় এবং
- ১৯৭৩ সালে সরকারের উদ্যোগে অস্ট্রেলিয়া থেকে হোলস্টেইন ফ্রিজিয়ান ও জার্সি জাতের গরু আনা হয়। এটি বিশুদ্ধ ফ্রিজিয়ান, শাহীওয়াল, সংকর জাতের গরু পালন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  

উৎস: কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার ওয়েবসাইট। 

১০৯.
কৃষি কল সেন্টার এর শর্ট কোড নম্বর কত?
  1. ১৬১১২
  2. ১৬১২২
  3. ১৬১২৩
  4. ১৬১২৪
ব্যাখ্যা
কৃষি কল সেন্টার:
- কৃষক এবং কৃষি সম্পর্কিত সকলের মাঝে কৃষিভিত্তিক সর্বাধুনিক প্রযুক্তি, সেবা এবং তথ্য ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ২০১২ সনের জুন মাসে কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি তথ্য সার্ভিসের পরিচালনায় দেশের প্রথম সরকারি কল সেন্টার হিসেবে 'কৃষি কল সেন্টার' এর পরীক্ষামূলক যাত্রা সূচিত হয়।
- কৃষি কল সেন্টারটি খামারবাড়ি, ঢাকাতে কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তরে স্থাপিত।
- জুন ২০১৪ হতে ৫ ডিজিটের একটি শর্ট কোডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সেন্টারটির কার্যক্রম নতুনভাবে শুরু করা হয়েছে।
- কৃষি কল সেন্টারের শর্ট কোড নম্বর ১৬১২৩ ।
- কোন কৃষক যে কোন অপারেটরের মোবাইল ফোন দ বিষয়ে তাৎক্ষণিক বিশেষজ্ঞ পরামর্শ পেতে পারেন।
- সকাল ৯ ঘটিকা হতে বিকেল ৫ ঘটিকার পর্যন্ত কৃষি কল করা যায়।

উৎস: কৃষি তথ্য সার্ভিস।
১১০.
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড কোন জেলায় অবস্থিত?
  1. নাটোর
  2. চাঁপাইনবাবগঞ্জ
  3. রাজশাহী
  4. বগুড়া
ব্যাখ্যা
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড:
- বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহী জেলায় অবস্থিত।

 উল্লেখ্য,
- বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ১৯৭৭ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশ রেশম বোর্ড নামে যাত্রা শুরু করে।
- ২০১৩ সালে রেশম বোর্ড, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং সিল্ক ফাউন্ডেশন কে একীভূত করে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড গঠন করা হয়।

সূত্রঃ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ওয়েবসাইট।
১১১.
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. পটুয়াখালি
  2. চাঁদপুর
  3. বাগেরহাট
  4. কক্সবাজার
ব্যাখ্যা
• বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই):
- বাংলাদেশের মৎস্য গবেষণা, উন্নয়ন এবং ব্যবস্থাপনার জন্য নিবেদিত একটি বিশিষ্ট প্রতিষ্ঠান। এখানে বিএফআরআই এর ইতিহাস এবং কার্যকলাপের একটি সংক্ষিপ্ত বিবরণ নিম্নরুপ:
-  বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়।
-  দেশের মৎস্য খাতে বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা মোকাবেলা করার লক্ষ্যে এটি তৈরি করা হয়েছে।

• বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর পাাঁচটি কেন্দ্র রয়েছে।
- কেন্দ্রসমুহ:
- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্বাদুপানি কেন্দ্র, ময়মনসিংহ
- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র, চাঁদপুর
- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট  চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাট
- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র, পাইকগাছা, খুলনা
- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, কক্সবাজার।

উৎস: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট  লিংক
১১২.
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. ঢাকা 
  2. ফরিদপুর 
  3. গাজীপুর 
  4. চাঁদপুর
ব্যাখ্যা

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট:
- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকায় অবস্থিত।

⇒ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) দেশের অন্যতম প্রাচীন গবেষণা প্রতিষ্ঠান।
- পাটের উন্নয়ন সংক্রান্ত গবেষণা পরিচালনার উদ্দেশ্যে ১৯৫১ সালে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট(বিজেআরআই) প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে বিজেআরআই পাট ও পাট জাতীয় আঁশ ফসলের কৃষি গবেষণা, কারিগরী গবেষণা এবং পাট হতে টেক্সটাইল পণ্য উদ্ভাবন সংক্রান্ত গবেষণা পরিচালনা করে থাকে।
- রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র, শেরে বাংলা নগরের মানিক মিয়া এভিনিউতে বিজেআরআই এর প্রধান কার্যালয় অবস্থিত।

উল্লেখ্য,
- ১৯০৪ সালে স্যার আর.এস. ফিনলো'র নেতৃত্বে ঢাকায় প্রথম পাটের গবেষণা শুরু হয়।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে এ্যাক্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)।
- পাটের অঞ্চল ভিত্তিক কৃষি গবেষণার জন্য মানিকগঞ্জে পাটের কেন্দ্রীয় কৃষি পরীক্ষণ স্টেশন।
- রংপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ ও চান্দিনায় (কুমিল্লা) চারটি আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্র।
- তারাবো (নারায়নগঞ্জ), মনিরামপুর (যশোর) ও কলাপাড়ায় (পটুয়াখালী) তিনটি পাট গবেষণা উপকেন্দ্র।
- নশিপুরে (দিনাজপুর) একটি পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র রয়েছে।

উৎস: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।

১১৩.
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. কোনাবাড়ি, গাজীপুর
  2. জয়দেবপুর, গাজীপুর
  3. রাজেন্দ্রপুর, গাজীপুর
  4. খামারবাড়ি, ঢাকা 
ব্যাখ্যা

- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)-এর সদর দপ্তর গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত।

• বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট: 

- বাংলাদেশের কৃষি গবেষণার একটি প্রধান অঙ্গ হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট,
- যা দেশের প্রধান খাদ্য ধান উৎপাদন ও জাত উন্নয়নে কাজ করছে।
- এটি গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত।
-  ১৯৭০ সালের ১ অক্টোবর পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট হিসেবে এর যাত্রা শুরু।
- ১৯৭১ সালে স্বাধীনতার পর এ প্রতিষ্ঠানের নতুন নামকরণ করা হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট,
- এ প্রতিষ্ঠানের ১৯টি গবেষণা বিভাগ, ১৭টি আঞ্চলিক কার্যালয়, ০৬টি স্যাটেলাইট স্টেশন,

উৎস: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।

১১৪.
বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. BARI
  2. BADC
  3. BRRI
  4. BINA
ব্যাখ্যা

BADC:
- বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)।
- এটি কৃষি উপকরণ সরবরাহের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান৷
- এর অংশ হিসেবে BADC বিভিন্ন ফসলের উফশী বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষক পর্যায়ে মানসম্মত সার সরবরাহ করে থাকে।
- ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশ স্বাধীনের পর BADC নামধারণ করে।
- এটির প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।

তথ্যসূত্র - BADC ওয়েবসাইট।

১১৫.
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. পাবনা
  2. গাজীপুর
  3. দিনাজপুর
  4. ঢাকা
ব্যাখ্যা
BWMRI:
- পূর্ণরূপ Bangladesh Wheat and Maize Research Institute বা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।
- ২০১৭ সালে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) প্রতিষ্ঠিত হয়।
- এটিই বাংলাদেশে গম ও ভুট্টা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ।
- এর প্রধান কার্যালয় দিনাজপুরের নশিপুরে অবস্থিত।

উল্লেখ্য:
- এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) থেকে আলাদা হয়ে প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্বে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) গম ও ভুট্টা নিয়ে গবেষণা করত।

তথ্যসূত্র - বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
১১৬.
'BWMRI' কোন দুইটি ফসল নিয়ে গবেষণা করে?
  1. পাট ও গম
  2. চা ও কফি
  3. গম ও ভুট্টা
  4. ধান ও পাট
ব্যাখ্যা

BWMRI:
- পূর্ণরূপ Bangladesh Wheat and Maize Research Institute বা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।
- ২০১৭ সালে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) প্রতিষ্ঠিত হয়।
- এটিই বাংলাদেশে গম ও ভুট্টা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ।
- এর প্রধান কার্যালয় দিনাজপুরের নশিপুরে অবস্থিত।

উল্লেখ্য:
- এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) থেকে আলাদা হয়ে প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্বে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) গম ও ভুট্টা নিয়ে গবেষণা করত।

তথ্যসূত্র - বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।

১১৭.
বাংলাদেশের কেন্দ্রীয় গো- প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত?
  1. সাভার
  2. সিলেট
  3. চট্টগ্রাম
  4. রাজশাহী
ব্যাখ্যা

কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার:
- 'কেন্দ্ৰীয় গো-প্ৰজনন ও দুগ্ধ খামার' বাংলাদেশে সাভার, ঢাকায় অবস্থিত৷
- এটি ১৯৫৯-৬০ সালে ২৬১৩ একর জমিতে প্রতিষ্ঠিত হয়, তবে বর্তমানে এর আয়তন ৭৯২.৮৭ একর।
- ১৯৬৩-৬৪ সালে সিন্ধি, শাহীওয়ালসহ দেশীয় গবাদিপশু নিয়ে কার্যক্রম শুরু হয় এবং
- ১৯৭৩ সালে সরকারের উদ্যোগে অস্ট্রেলিয়া থেকে হোলস্টেইন ফ্রিজিয়ান ও জার্সি জাতের গরু আনা হয়। এটি বিশুদ্ধ ফ্রিজিয়ান, শাহীওয়াল, সংকর জাতের গরু পালন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তথ্যসূত্র - কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার ওয়েবসাইট।