বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থনৈতিক সমীক্ষা, বাজেট ও অন্যান্য সমীক্ষা

মোট প্রশ্ন১,৪৪৪এই পাতাপ্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থনৈতিক সমীক্ষা, বাজেট ও অন্যান্য সমীক্ষা

PrepBank · পাতা ১৫ / ১৫ · ১,৪০১১,৪০৭ / ১,৪৪৪

১,৪০১.
সাক্ষরতার হারঃ [মার্চ। ২০২০]
  1. ক) ৭৩.২%
  2. খ) ৭১.৮%
  3. গ) ৭৮%
  4. ঘ) ৭২.২%
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার - ৭৩.৯% (সূত্র : প্রধানমন্ত্রী)।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুসারে দেশের সাক্ষরতার হার ৭২.৩%।

তবে, জনসংখ্যা ও জনতাত্বিক রিপোর্ট-২০১৯ অনুসারে উত্তর ৭৩.২%
১,৪০২.
২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ কোনটি?
  1. রংপুর
  2. ময়মনসিংহ
  3. বরিশাল
  4. রাজশাহী
ব্যাখ্যা
খানা আয় ও ব্যয় জরিপ ২০২২:
• ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী,
- দারিদ্র্যের হার: ১৮.৭ শতাংশ।
- অতি দারিদ্রের হার ৫.৬ শতাংশ।

• উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ: বরিশাল।
• নিম্ন দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ: সিলেট।
• শহরে: ১৪.৭ শতাংশ।
• গ্রামে: ২০.৫ শতাংশ।
• খানা প্রতি মাসিক গড় আয়: ৩২, ৪২২ টাকা।
• খানা প্রতি মাসিক গড় ব্যয় : ৩১,৫০০ টাকা।

তথ্যসুত্র - খানা আয় ও ব্যয় জরিপ ২০২২।
১,৪০৩.
চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে তৃতীয় লিঙ্গের করদাতাদের করমুক্ত আয়ের সীমা কত টাকা?
  1. ক) ৩ লক্ষ টাকা
  2. খ) ৩.৫ লক্ষ টাকা
  3. গ) ৪.০ লক্ষ টাকা
  4. ঘ) ৪.৫ লক্ষ টাকা
ব্যাখ্যা

- চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে তৃতীয় লিঙ্গ, মহিলা ও ৬৫ বছর উর্ধ্ব করদাতাদের সাধারণ করমুক্ত আয় সীমা ৩.৫ লক্ষ টাকা।
- সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লক্ষ টাকা।
(তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)

১,৪০৪.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী, আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা -
  1. দিনাজপুর
  2. বরিশাল
  3. রংপুর
  4. ঠাকুরগাঁও
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ধান উৎপাদন:

- বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৩ অনুসারে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- বিভাগ অনুসারে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- আউশ ধান উৎপাদনে শীর্ষে কুমিল্লা জেলা।
- আমন ধান উৎপাদনে শীর্ষে দিনাজপুর জেলা।
- বোরো ধান উৎপাদনে শীর্ষে ময়মনসিংহ জেলা।

উল্লেখ্য:
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
১,৪০৫.
২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশে ইলিশ উৎপাদনের পরিমাণ কত মেট্রিক টন?
  1. ৫.১২ লক্ষ মে. টন
  2. ৫.৩৩ লক্ষ মে. টন
  3. ৫.৫০ লক্ষ মে. টন
  4. ৫.৮৫ লক্ষ মে. টন
ব্যাখ্যা
- বাংলাদেশে উৎপাদিত মাছের মধ্যে প্রধান হলো ইলিশ।
- মৎস্য পরিসংখ্যান বর্ষগ্রন্থ : ২০১৯-২০২০ অনুযায়ী ২০১৯-২০২০ সময়ে ইলিশ মাছ উৎপাদনের পরিমাণ ছিলো ৫.৫০ লক্ষ মেট্রিক টন যা দেশের মোট উৎপাদিত মাছের প্রায় ১২.২২ ভাগ।
- ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম।
- ২০১৯-২০ সময়ে দেশে মোট মাছ উৎপাদন হয় ৪৫.০৩ লক্ষ মেট্রিক টন।
(তথ্যসূত্র: মৎস্য অধিদপ্তর ওয়েবসাইট)
১,৪০৬.
২০২৫-২৬ অর্থবছরে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কত?
  1. ৫ লাখ ২০ হাজার কোটি টাকা
  2. ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা
  3. ৫ লাখ ৮০ হাজার কোটি টাকা
  4. ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা
ব্যাখ্যা

• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।

উৎস: বাজেট ২০২৫-২০২৬ (বিবিএস)।

১,৪০৭.
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে, প্রতি হাজারে স্থূল জন্মহার -
  1. ক) ২০.৭ জন
  2. খ) ১৮.১ জন
  3. গ) ১৫.৯ জন
  4. ঘ) ২১ জন
ব্যাখ্যা
স্থূল জন্মহার (প্রতি হাজারে) - ১৮.১ জন
স্থূল মৃত্যুহার (প্রতি হাজারে) -  ৫.১ জন
প্রতি হাজারে শিশু মৃত্যুর হার - ২১ জন
 
উৎস: অৰ্থনৈতিক সমীক্ষা ২০২২