বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা / ৬২ · ৮০১৯০০ / ৬,১৭৯

৮০১.
Who led the October Revolution?
  1. Karl Marx
  2. Vladimir Lenin
  3. Mao Zedong
  4. Joseph Stalin
ব্যাখ্যা
রুশ বিপ্লব:
- ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়।
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব।
- এই দুটি বিপ্লবকে একত্রে "১৯১৭ সালের রুশ বিপ্লব" (Russian Revolution of 1917) বলা হয়।
- এই বিপ্লবের ফলে রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে ও সমাজতন্ত্রের সূচনা ঘটে।

• ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।

• বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- অক্টোবর/বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

উৎস: Britannica
History.com
৮০২.
Who held the position of Finance Minister in the Mujibnagar Government?
  1. Khandaker Mushtaq Ahmad
  2. M. Mansoor Ali
  3. AHM Qamaruzzaman
  4. Tajuddin Ahmad
ব্যাখ্যা
মুজিবনগর সরকার:
- ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের মুজিবনগর সরকার গঠিত হয়।
- মুজিবনগর সরকার ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে শপথ গ্রহণ করে।
- মুজিবনগর সরকার ছিলো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা।
- এই সরকারের প্রধান ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

• মুজিবনগর সরকারের কাঠামো ছিল নিম্নরূপ: 
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- রাষ্ট্রপতি।
- সৈয়দ নজরুল ইসলাম- উপরাষ্ট্রপতি (রাষ্ট্রপতি পাকিস্তানে অন্তরীণ থাকার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য পালনের দায়িত্বপ্রাপ্ত)। 
- তাজউদ্দীন আহমদ- প্রধানমন্ত্রীএবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। 
- খন্দকার মোশতাক আহমদ- মন্ত্রী, পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 
- এম মনসুর আলী- মন্ত্রী, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।
- এ এইচ এম কামরুজ্জামান- মন্ত্রী, স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়।
 
সূত্র: বাংলাপিডিয়া।
৮০৩.
Through which direction does the Tropic of Cancer run across Bangladesh?
  1. North-West
  2. South-East
  3. East-West
  4. North-South
ব্যাখ্যা

• কর্কটক্রান্তি রেখা:
- বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত।
- সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।
- এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম (East-West) বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। 
- কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে - চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।
- কর্কটক্রান্তি রেখা এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ছেদ বিন্দু পড়েছে বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়।
- এছাড়াও বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।

তথ্যসূত্র:
১. ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি। 
২. বাংলাপিডিয়া।

৮০৪.
Which article of the constitution mentions freedom of association?
  1. Article 37
  2. Article 38
  3. Article 39
  4. Article 40
ব্যাখ্যা
অনুচ্ছেদ সমূহ:
- অনুচ্ছেদ ৩৫ - বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ।
- অনুচ্ছেদ ৩৬ - চলাফেরার স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৩৭ - সমাবেশের স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৩৮ - সংগঠনের স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৩৯ - চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪০ - পেশা বা বৃত্তির স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪১ - ধর্মীয় স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪২ - সম্পত্তির অধিকার।
- অনুচ্ছেদ ৪৩ - গৃহ ও যোগাযোগের রক্ষণ।
- অনুচ্ছেদ ৪৪ - মৌলিক অধিকার বলবৎকরণ।
- অনুচ্ছেদ ৪৫ - শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৮০৫.
Bangladesh's first 'Miyawaki Forest' is located in which district?
  1. Bandarban
  2. Rangamati
  3. Cox's Bazar
  4. Chittagong
ব্যাখ্যা
দেশের প্রথম 'মিয়াওয়াকি ফরেস্ট':
- চট্টগ্রামের মিরসরাইয়ে তৈরি করা হয়েছে দেশের প্রথম 'মিয়াওয়াকি ফরেস্ট'।
- এই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই কৃত্রিম বন।
- কৃত্রিম বন তৈরির প্রকল্পটির পরামর্শক ছিলেন প্রাকৃতিক কৃষিকেন্দ্রের উদ্যোক্তা ও পরিচালক দেলোয়ার জাহান এবং প্রকল্পের উদ্যোক্তা হচ্ছেন আমজাদ হোসেন।
- 'প্রকল্প সোনাপাহাড়' নামের এ উদ্যোগে পরীক্ষামূলকভাবে দেশের প্রথম এই কৃত্রিম বন তৈরিতে সফল হয়েছেন তাঁরা।
- পাহাড়ের কোলে টিলাশ্রেণির জায়গাটির ৪ হাজার ৪০০ বর্গফুট এলাকাজুড়ে সুপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে 'মিয়াওয়াকি ফরেস্ট'।

মিয়াওয়াকি ফরেস্ট:
- জাপানের বিখ্যাত উদ্ভিদবিদ আকিরা মিয়াওয়াকি হচ্ছেন এই ধারণার প্রবক্তা। এ পদ্ধতিতে ছোট ছোট জায়গায় অল্প সময়ে বয়স্ক বনের আদল তৈরি করা যায়। তাঁর উদ্ভাবিত এই পদ্ধতি অনুসরণ করে মাত্র ৩০ বর্গফুটের মধ্যেও বন তৈরি করা সম্ভব। এ পদ্ধতিতে লাগানো গাছ সাধারণ বনের গাছের চেয়ে ১০ গুণ দ্রুতগতিতে বৃদ্ধি পায়। বছরে অন্তত এক মিটার বাড়ে। মিয়াওয়াকি উদ্ভাবিত এই বন তৈরির পদ্ধতি ব্যবহার করে কোনো স্থানে ২০ থেকে ৩০ বছরের মধ্যে গভীর বন তৈরি করা সম্ভব। আর এ বনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অন্য সাধারণ বন থেকে এই বন ৩০ গুণ বেশি কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে পারে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ ডিসেম্বর ২০২৪।
৮০৬.
Which Secretary General of the United Nations received the Nobel Peace Prize posthumously?
  1. Kofi Annan
  2. Boutros Boutros-Ghali
  3. Dag Hammarskjold
  4. U Thant
ব্যাখ্যা

- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব সুইডেনের নাগরিক দ্যাগ হ্যামারশোল্ড ১৯৬১ সালে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি ১৯৬১ সালে আফ্রিকার জাম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মারা যান। ১৯৫৩ সালে তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়াও, 
- জাতিসংঘের সপ্তম মহাসচিব কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

জাতিসংঘ: 
- জাতিসংঘ বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা এবং এটি জাতিপুঞ্জ (League of Nations)-এর উত্তরসূরী।
- জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
- ২৬ জুন ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের সদস্য ছিল ৫১টি দেশ, কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ হলো দক্ষিণ সুদান।
- বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের সদর দপ্তর ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।  

৮০৭.
The 1962 'Education Movement' took place against which Education Commission?
  1. Qudrat e khuda Commission
  2. Abul Kalam Commission
  3. Sharif Commission
  4. Akram Khan Commission
ব্যাখ্যা
⇒ 'বাষট্টির শিক্ষা আন্দোলন' সংঘটিত হয় শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে।

বাষট্টির শিক্ষা আন্দোলন:

- ১৭ সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস।
- ১৯৬২-এর সেপ্টেম্বরে আরেকটি আন্দোলন হয়, যা বাষট্টির শিক্ষা আন্দোলন' নামে অভিহিত।
- শরীফ শিক্ষা কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের যৌথ নেতৃত্বে ছাত্র আন্দোলন শুরু হয়।
- ১৫ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
- ১৭ সেপ্টেম্বর হরতাল পালনকালে পুলিশের গুলিতে বাবুল, গোলাম মোস্তফা, ওয়াজিউল্লাহ প্রমুখ নিহত হন এবং আহত হয় প্রায় আড়াইশ জন।
- এ আন্দোলনের ফলে সরকার শরীফ কমিশনের সুপারিশ স্থগিত রাখে।
- এ আন্দোলনের গুরুত্ব এ যে, এ সময় থেকে ছাত্ররাই আইয়ুব বিরোধী আন্দোলনে প্রধান শক্তিতে পরিণত হয়।
- তখন থেকে আজ পর্যন্ত ছাত্র সম্প্রদায় প্রতি বছর ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস রূপে পালন করে আসছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৮০৮.
How many times has the Constitution of Bangladesh been amended from 1973 to the present time? [January - 2025]
  1. 20 times
  2. 18 times
  3. 17 times
  4. 16 times
ব্যাখ্যা
- ১৯৭৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সংবিধান মোট ১৭বার সংশোধন হয়েছে। [জানুয়ারি - ২০২৫]
- ১৯৭৩ সালের ১৫ জুলাই সংসদে সংবিধানের ১ম সংশোধনী পাশ হয়।

• বাংলাদেশের সংবিধান:
- সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- সংবিধান সংশোধন হয়েছে ১৭ বার।
- এর মধ্যে চারটি সংশোধনী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে।
- সংবিধানের ১৭টি সংশোধনীর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে ৪ বার, জিয়াউর রহমানের সময় ২ বার, এরশাদের সময় ৪ বার, শেখ হাসিনার সরকারের সময় ৩ বার ও খালেদা জিয়ার সরকারের সময়ে ৪ বার সংবিধান সংশোধন করা হয়।

সূত্র: বাংলাদেশের সংবিধান ও দৈনিক ইত্তেফাক।
৮০৯.
What are the main raw materials used in the Matarbari Power Plant?
  1. Coal
  2. Water
  3. Uranium
  4. Gas
ব্যাখ্যা
মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র:
- মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র হলো বাংলাদেশের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।
- এর প্রধান কাঁচামাল হলো কয়লা। 
- এই বিদ্যুৎ প্রকল্পটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের ১,৪১৪ একর জমিতে নির্মাণ করা হচ্ছে।
- ৬০০ মেগাওয়াট এর মোট দুটি ইউনিট তৈরি হবে।
- মোট উৎপাদন ক্ষমতা হবে ১২০০ ইউনিট।
- জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে মাতারবাড়ীর এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হচ্ছে।
 
উল্লেখ্য,
- ২৯ জুলাই, ২০২৩ তারিখে পরীক্ষামূলকভাবে চালু হয় মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট।
- পরীক্ষামূলক উৎপাদনের শুরুতে ৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
 
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৮১০.
Bangabandhu Sheikh Mujibur Rahman raise six historical claims -
  1. Karachi
  2. Dhaka
  3. Islamabad
  4. Lahore
ব্যাখ্যা
ছয় দফা কর্মসূচি ঘোষণা:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন।
- তিনি লাহোরে এই ঘোষনা দেন।

ছয় দফা কর্মসূচি,
১) লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানের জন্য একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। এটি হবে সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্র ব্যবস্থা। প্রাপ্ত বয়স্কদের সরাসরি ভোটে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনসভাগুলো হবে সার্বভৌম ।
২) শুধু দেশরক্ষা এবং পররাষ্ট্র বিষয় থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। অবশিষ্ট ক্ষমতা থাকবে প্রদেশগুলোর হাতে।
৩) দেশের দুই অংশে সহজেই বিনিময়যোগ্য অথচ পৃথক দুটো মুদ্রা থাকবে। অথবা ফেডারেল ব্যাংকের অধীনে দুই দেশের দুটি রিজার্ভ ব্যাংক ব্যবস্থাসহ একই ধরনের মুদ্রা চালু থাকবে।
৪) আঞ্চলিক সরকারে হাতে থাকবে সকল প্রকার কর ধার্য করার ও আদায়ের ক্ষমতা। আদায়কৃত রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারকে দেয়া হবে ।
৫) দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রার আলাদা আলাদা হিসেব থাকবে। প্রয়োজনে দুই অঞ্চল থেকে সমানভাবে অথবা সংবিধানে নির্ধারিত হারে কেন্দ্র বৈদেশিক মুদ্রা পাবে।
৬) অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক সেনাবাহিনী অর্থাৎ মিলিশিয়া ও প্যারা মিলিশিয়া গঠন ও পরিচালনা করতে পারবে।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮১১.
Who devised the operational plan for 'Operation Searchlight' in 1971?
  1. Rao Farman Ali
  2. Yahya Khan
  3. Bhutto
  4. Iskander Mirza
ব্যাখ্যা

• অপারেশন সার্চলাইট :
- অপারেশন সার্চলাইট (Operation Searchlight) ছিল পাকিস্তান সেনাবাহিনীর একটি পরিকল্পিত সামরিক অভিযান, যা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় শুরু হয়। 
- এই অভিযানের মূল লক্ষ্য ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) বাঙালিদের জাতীয়তাবাদী আন্দোলন ও মুক্তির আকাঙ্ক্ষাকে দমন করা।
- ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে বাঙালির তথা পৃথিবীর ইতিহাসে বিরলতম এবং একটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়, যা 'কালরাত্রি' নামে পরিচিত। 
- সে সময় পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র, নিরীহ, স্বাধীনতাকামী সাধারণ জনগণের ওপর ইতিহাসের নির্মমতম গণহত্যা চালায়। 
- ১৮ই মার্চ টিক্কা খান, রাও ফরমান আলী 'অপারেশন সার্চলাইট' বা বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলনকশা তৈরি করেন।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি বোর্ড বই।

৮১২.
Who won the Australian Open men's singles in 2025?
  1. Alexander Zverev
  2. Jannik Sinner
  3. Novak Djokovic
  4. Rafael Nadal
  5. None of above
ব্যাখ্যা
টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।
- গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ- অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন (উইম্বলডন) এবং মার্কিন যুক্তরাষ্ট্র- জেতাকে বোঝায়।

উল্লেখ্য,
⇒ Australian Open 2025:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: ইয়ানিক সিনার।
- রানার আপ: আলেক্সান্দার জভেরেভ।

• নারী একক:
- চ্যাম্পিয়ন: ম্যাডিসন কিস।
- রানার আপ: আরিনা সাবালেঙ্কা।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট।
৮১৩.
Which is the chemical formula of 'Acetic acid'?
  1. HCOOH
  2. CH₃COOH
  3. H₂SO₄
  4. C₂H₅OH
ব্যাখ্যা
⇒ অ্যাসিটিক এসিডের রাসায়নিক সংকেত কোনটি?
- CH3-COOH.

এসিডের নাম ও সংকেত:

• অক্সালিক এসিড: HOOC–COOH.
• ফসফরিক এসিড: H3PO4.
• ফরমিক এসিড: H-COOH.
• অ্যাসিটিক এসিড: CH3-COOH.
• কার্বনিক এসিড: H2CO3.
• সাইট্রিক এসিড: C6H8O7.
• হাইড্রোক্লোরিক এসিড: HCI.
• নাইট্রিক এসিড: HNO3.
• সালফিউরিক এসিড: H2SO4.

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮১৪.
The weight of an object is highest at the -
  1. Equator of the earth
  2. Centre of the Earth
  3. Poles of the Earth
  4. Tropic of Capricorn
  5. A & B
ব্যাখ্যা
বস্তুর ওজন:
- আমরা জানি, বস্তুর ওজন w = mg; [এখানে m= বস্তুর ভর এবং g= অভিকর্ষজ ত্বরণ]।
- বস্তুর ভর একটি ধ্রুব রাশি; সুতরাং কোন বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল।
- যে স্থানে অভিকর্ষজ ত্বরণ বেশি, সে স্থানে বস্তুর ওজনও বেশি।
- যে স্থানে অভিকর্ষজ ত্বরণ কম সে স্থানে বস্তুর ওজনও কম।

⇒ পৃথিবী সুষম গোলক না হওয়ায় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সব স্থান সমদূরে নয়।
- যেহেতু g-এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের ওপর নির্ভর করে, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে g-এর মানের পরিবর্তন হয়। 
- মেরু অঞ্চলে (Poles of the Earth) পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় অভিকর্ষজ ত্বরণ বেশি। সুতরাং মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি।

- বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হওয়ায় অভিকর্ষজ ত্বরণ কম। অতএব বিষুব অঞ্চলে বস্তুর ওজনও কম।
- ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান ততই কমতে থাকে। এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য। অতএব পৃথিবীর কেন্দ্রে বস্তুর কোন ওজন নাই।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৮১৫.
Who recited the oath to the Mujibnagar government?
  1. Tajuddin Ahmad
  2. Professor Nazrul Islam
  3. M Hussain Ali
  4. Professor Yusuf Ali
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার:
- মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ স্বাধীন বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত।
- মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। 
- মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। 
- এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। 

- এ সরকারের সদর দপ্তর প্রথম স্থাপিত হয় মুজিবনগরে (মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা)।
-পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে প্রধানত নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানের সুবিধার্থে এ সরকারের প্রধান কার্যালয় কলকাতায় স্থানান্তর হয়।
- এ সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- শেখ মুজিবুর রহমানের নামানুসারে বৈদ্যনাথতলার নতুন নামকরণ হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে।

উৎস: ইতিহাস তৃতীয় পত্র, BA & BSS প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮১৬.
Which of the following helps production of hemoglobin?
  1. Protein
  2. Fat
  3. Carbohydrate
  4. Starch
  5. None
ব্যাখ্যা
রক্তের হিমোগ্লোবিন:
- দেহের অস্থি, পেশি, বিভিন্ন অঙ্গতন্ত্র, রক্তকণিকা ইত্যাদি অধিকাংশই আমিষ দ্বারা তৈরি।
- আমিষ দেহের এন্টিবডি উৎপাদনে মূখ্য ভূমিকা পালন করে।
- আমিষ রক্তের হিমোগ্লোবিন তৈরিতেও সাহায্য করে।

⇒ রক্ত:
- মানবদেহে রক্তের প্রধান উপাদান হলো রক্তরস এবং রক্তকণিকা।
- রক্তে শতকরা ৫৫% হলো রক্তরস আর ৪৫% হলো রক্তকণিকা।
- মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদেহের রক্ত লাল রঙের।
- রক্তের রসে লাল রঙের হিমোগ্লোবিন নামে লৌহ-ঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রঙ লাল হয়।
- হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে।
- তবে কিছু পরিমাণ কার্বন ডাই-অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়, তবে কার্বন ডাই-অক্সাইডের সিংহভাগ বাইকার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৮১৭.
What is the main source of starch?
  1. Carrot
  2. Papaya
  3. Sugar
  4. wheat
ব্যাখ্যা
শ্বেতসার বা স্টার্চ:
- ধান, গম, ভুট্টা এবং অন্যান্য শস্য দানা স্টার্চের প্রধান উৎস
- এছাড়া আলু, রাঙা আলু বা কচুতেও শ্বেতসার বা স্টার্চ পাওয়া যায়।

গ্লুকোজ:
- এটি চিনির তুলনায় কম মিষ্টি।
- এই শর্করাটি আঙুর, আপেল, গাজর, খেজুর ইত্যাদিতে পাওয়া যায়।

ফ্রুকটোজ:
- আম, পেঁপে, কলা, কমলালেবু প্রভৃতি মিষ্টি ফলে এবং ফুলের মধুতে ফ্রুকটোজ থাকে।
- একে ফল শর্করাও (Fruit Sugar) বলা হয়ে থাকে।

সুক্রোজ:
- আখের রস, চিনি, গুড়, মিছরি এর উৎস।

সেলুলোজ:
- বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল এবং সব ধরনের শাকসবজিতে সেলুলোজ থাকে।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, বোর্ড বই। 
৮১৮.
Who were the two lead architects of the Bretton Woods system?
  1. John Maynard Keynes and Harry Dexter White
  2. Milton Friedman and Paul Samuelson
  3. Alan Greenspan and Ben Bernanke
  4. Franklin D. Roosevelt and Winston Churchill
ব্যাখ্যা

Bretton Woods system: 
- জন মায়নার্ড কেইন্স (John Maynard Keynes)  এবং হ্যারি ডেক্সটার হোয়াইট (Harry Dexter White) ব্রেটন উডস সিস্টেমের দুই প্রধান স্থপতি।
- ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলন হয় ,নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা ডিজাইন করেন।
- কেইন্স একটি ব্যালেন্সড, বহুপাক্ষিক মুদ্রা ইউনিট (Bancor) প্রস্তাব করেন,
- যখন হোয়াইট ডলার-কেন্দ্রিক সিস্টেম (IMF এবং World Bank-এর ভিত্তি) করে।
- ফলে এটি ফিক্সড এক্সচেঞ্জ রেট, ডলারকে গোল্ড স্ট্যান্ডার্ডের সাথে যুক্ত করে এবং বাণিজ্যিক স্থিতিশীলতা নিশ্চিত করে।

উৎস: IMF এবং The Battle of Bretton Woods.

৮১৯.
What is the 4th goal of SDG?
  1. Gender Equality
  2. Good Health and Well Being
  3. Zero Hunger
  4. Quality Education
ব্যাখ্যা
•টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ- Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- মেয়াদ: ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
- মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।

• লক্ষ্যসমূহ হলো:
1. দারিদ্র্য নির্মূল।
2. ক্ষুধামুক্তি।
3. সুস্বাস্থ।
4.মানসম্মত শিক্ষা।
5. লিঙ্গ সমতা।
6. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
7. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
8. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
9. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
10. বৈষম্য হ্রাস।
11. টেকসই শহর ও জনগণ।
12. পরিমিত ভোগ ও উৎপাদন।
13. জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
14. সামুদ্রিক বাস্তুসংস্থান।
15. স্থলভাগের জীবন।
16. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
17. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

উৎস: SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৮২০.
Which one is used as an amplifier?
  1. Rectifier
  2. Diode
  3. Transistor
  4. Transformer
  5. None of the above
ব্যাখ্যা
ট্রানজিস্টর:
- দুটি অর্ধপরিবাহী ডায়ােডকে পাশাপাশি যুক্ত করে একটি অর্ধপরিবাহী ট্রায়ােড তৈরি করা হলে তাকে ট্রানজিস্টর বলে।
- ১৯৪৭ সালে ট্রানজিস্টর প্রথম তৈরি করেন উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্ৰাটেইন।
- ট্রানজিস্টর তৈরি করতে প্রয়ােজন সেমিকন্ডাক্টর (সিলিকন, জার্মেনিয়াম)।
- p-n-p এবং n-p-n দুই ধরনের ট্রানজস্টর হয়ে থাকে।
- ট্রানজিস্টরের অপর নাম অর্ধপরিবাহী ট্রায়ােড। ট্রানজিস্টর ব্যবহৃত হয় বিবর্ধক ও সুইচ হিসেবে।
- ইলেকট্রনিক্সে বিপ্লব শুরু হয় ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে।
- ট্রানজিস্টর প্রধানত ব্যবহার করা হয় এমপ্লিফায়ার বা বিবর্ধক হিসেবে।

উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র, শাহাজান তপন।
৮২১.
Where is the headquarter of Rotary International?
  1. New York
  2. Washington
  3. Arizona
  4. Illinois
ব্যাখ্যা
▪ রোটারি ইন্টারন্যাশনাল:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন।
- এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- প্রতিষ্ঠাকাল - ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
- প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর - ইভানস্টন, ইলিনয়স, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)।
- রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation।
- বিশ্ব স্কাউট আন্দোলনের উদ্যোক্তা হলেন ইংল্যান্ডের রবার্ট ব্যাডেন পাওয়েল।
- অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল(Amnesty International) ১৯৬১ সালে পিটার বেনেনসন কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

উৎস: রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৮২২.
In which year did Noor Hossain became a martyr for the demand for democracy?
  1. 1986
  2. 1987
  3. 1988
  4. 1989
  5. 1990
ব্যাখ্যা
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন:
- স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার আন্দোলনের উজ্জ্বলতম অধ্যায় নব্বইয়ের গণঅভ্যুত্থান।
- ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা দখল করে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন।
- তার ক্ষমতা দখলের পর থেকেই স্বৈরাচারবিরোধী আন্দোলন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
- টানা ৯ বছর আন্দোলনের পর এ বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা সর্বদলীয় ছাত্র ঐক্যের দুর্বার আন্দোলনেই পতন ঘটে স্বৈরশাসক এরশাদের।
- ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে ১৯৯০ সালের ১০ অক্টোবর শিক্ষার্থী জেহাদ পুলিশের গুলিতে নিহত হয়।
- ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী মিছিলে হামলা চালায় নতুন বাংলা ছাত্র সমাজের ক্যাডাররা।
- সে হামলায় নিহত হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন। এর পর সারাদেশের শহর-বন্দর, এমনকি গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন।
- অবশেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন এরশাদ।

উল্লেখ্য,
- সেই আন্দোলনের সময় গণতন্ত্রের দাবিতে বুকে-পিঠে শ্লোগান লিখে রাস্তায় নামা এক তরুণ নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হন।
- ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন শহিদ হন।

নূর হোসেনের লেখা শ্লোগান -
- বুকে 'স্বৈরাচার নীপাত যাক' এবং পিঠে 'গণতন্ত্র মুক্তি পাক'।

উৎস: ৬ ডিসেম্বর ২০২০, বিবিসি বাংলা।
৮২৩.
What is the proportion of carbohydrates, protein, and fatty foods in a balanced diet?
  1. 4 : 1 : 2
  2. 2 : 1 : 1
  3. 4 : 2 : 1
  4. 4 : 1 : 1
  5. None of these above
ব্যাখ্যা
সুষম খাদ্য:
- যে খাদ্যে খাদ্যের সবগুলো উপাদান সঠিক অনুপাতে থাকে তাকে সুষম খাদ্য বলে।

সুষম খাদ্যের বৈশিষ্ট্য:
(ক) একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের সামর্থ্য থাকতে হবে।
(খ) খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহের অনুপাত হবে ৪:১:১।
(গ) সুষম খাদ্য তালিকায় ফল ও টাটকা শাকসবজি থাকতে হবে।
(ঘ) খাদ্যের প্রয়োজনীয় পরিমাণ পানি ও খনিজ লবণ থাকতে হবে।
(ঙ) সুষম খাদ্য অবশ্যই সহজপাচ্য হতে হবে।
সুস্থ সবল ও উন্নত জীবন যাপনের জন্য সুষম খাদ্যের কোনও বিকল্প নেই। তাই দেহের পুষ্টির জন্য ছয় উপাদানবিশিষ্ট খাদ্য অন্তর্ভুক্ত করে সুষম খাদ্যের তালিকা বা পরিকল্পনা করা একান্ত গুরুত্বপূর্ণ বিষয়।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮২৪.
The JF-17 Thunder aircraft of the Pakistan Air Force was developed with the assistance of which country?
  1. United States
  2. Russia
  3. Iran
  4. China
ব্যাখ্যা
পাকিস্তানের আমেরিকান ও চীনা যুদ্ধবিমান: 
- পাকিস্তান বিমানবাহিনীর সবচেয়ে কার্যকর দুটি অস্ত্র হলো—যুক্তরাষ্ট্র থেকে আনা এফ-১৬ এবং চীনের সহায়তায় তৈরি জেএফ-১৭ থান্ডার।
- যুক্তরাষ্ট্রের এফ-১৬ বিশ্বের বহু দেশে নির্ভরযোগ্য ও অত্যাধুনিক বিমান হিসেবে পরিচিত যেটি ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানের একটি।
- মাটিতে আক্রমণ চালানো, জাহাজবিধ্বংসী মিশন, ছবি তোলা, এমনকি শত্রুদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী খোঁজার মতো বিভিন্ন দিকে এই সুপারসনিক বিমান পারদর্শী।
- পাকিস্তানের বহরে থাকা জেএফ-১৭ বিমান তুলনামূলক হালকা এবং সব আবহাওয়ায় দিন-রাত ব্যবহারের উপযোগী।
- পাকিস্তানের কামরায় অবস্থিত পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই বিমান।
- পাকিস্তান চীনের তৈরি জে-১০ বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানে আকাশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 
- চীনের জে-১০সি বিমান বেশ আলোচিত যেটি ভারতের রাফালকে মোকাবেলার জন্য কেনা হয়েছিল বলে জানা যায়।

ভারতীয় যুদ্ধবিমান: 
- ভারতের বিমানবাহিনীর বহরে সবচেয়ে বড় সংযোজন ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধবিমান। ভারত এর আগে ৩৬টি রাফাল বিমান কেনার কথা জানিয়েছিলো।
- সবশেষ পহেলগাম হামলার পর নৌবাহিনীর জন্য আরও ২৬টি রাফাল বিমান কেনার চুক্তি হয়েছে যেগুলো ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে সরবরাহ করার কথা।
- রাফাল মূলত একই কোম্পানির তৈরি মিরাজ ২০০০-এর আধুনিক সংস্করণ এবং বর্তমানে ভারতের কাছে ৫১টি মিরাজ ২০০০ বিমান রয়েছে।
- ভারত পাকিস্তানের উত্তেজনায় আলোচনায় আসা অন্য দুই যুদ্ধবিমান সুখোই ও মিগ ২৯। দুটোই মূলত রাশিয়ার বিমান।
- সুখোই-৩০ বিমান দূরপাল্লার ফাইটার ও বোমারু বিমান হিসেবে ব্যবহার হয়।
- ভারতের নিজস্ব যুদ্ধবিমান হিন্দুস্তান এয়ারোনটিকস লিমিটেডের এলসিএ তেজাস।

উৎস: BBC NEWS বাংলা (১০ মে ২০২৫)
৮২৫.
The Kellogg-Briand Pact was signed in -
  1. August 27, 1927
  2. August 27, 1928
  3. August 27, 1929
  4. August 27, 1930
ব্যাখ্যা
প্যারিস প্যাক্ট (Kellogg - Briand Pact):
- প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার থেকে মানুষ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ সম্পর্কে সচেতন হয়।
- আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী চুক্তি হলো 'প্যারিস প্যাক্ট'।
- স্বাক্ষরিত হয়: ২৭ আগস্ট, ১৯২৮।
- এই চুক্তির অন্যনাম Kellogg - Briand Pact.
- তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Frank B. Kellogg ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী Aristide Briand আলোচনার মাধ্যমে এই চুক্তির খসড়া তৈরি করেন।

উৎস: History.com
৮২৬.
Who is the designer of the official logo of the Bangladesh Government?
  1. Fazle Hasan
  2. Narayan Das
  3. Sibnarayan Ray
  4. A N A Saha
ব্যাখ্যা
• বাংলাদেশের জাতীয় বিষয়াবলি:
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ.এন. সাহা।
- বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান।
- কামরুল হাসান বাংলাদেশের স্বাধীকার ও অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন (১৯৬৯-৭০) এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
- এই জানোয়ারদের হত্যা করতে হবে,দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’ - তিন কন্যা ,কামরুল হাসানের এসব চিত্রকর্মের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক সচেতনতা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নির্ভীক প্রতিবাদী মানসিকতা, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ এবং সমাজসচেতনতাই প্রকাশিত হয়েছে।
- বাংলাদেশের আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
- বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট হলেন রফিকুন্নবী।

উৎস: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
৮২৭.
Who were the first European commercial group to arrive in the Indian subcontinent?
  1. Portuguese
  2. French
  3. Dutch
  4. British
ব্যাখ্যা

বাংলায় ইউরোপীয়দের আগমন:
- পর্তুগীজরা প্রথম আগত ইউরোপীয়ান বাণিজ্যিক দল।
- পর্তুগীজরা ভারতীয় উপমহাদেশের কালিকট বন্দরে প্রথম আসে।
- ১৪৯৮ সালে পর্তুগীজদের মধ্যে যে দুঃসাহসী নাবিক প্রথম সমুদ্রপথে ভারতের পশ্চিম-উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন, তিনি ভাস্কো-ডা-গামা।
- এরপর ১৫০৯ খ্রিস্টাব্দে আলবুকার্ক গোয়াতে আগমন করেন।
- আলবুকার্ক উপমহাদেশে পর্তুগিজ-শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন।
- কলম্বাস এবং ম্যাজিলানও বিখ্যাত পর্তুগিজ নাবিক ছিলেন।
- স্বল্প সময়ের মধ্যে পর্তুগীজরা কালিকট, চৌল, বোম্বাই, সালসেটি, বেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ প্রভৃতি অঞ্চলে কুঠি স্থাপন এবং ১৫৩৮ খ্রিস্টাব্দে চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্কঘাটি নির্মাণের অনুমতি লাভ করে।
- পর্তুগিজরা কেবল ব্যবসা-বাণিজ্যই করত না, তারা এদেশের জমিদার ও প্রতাপশালী বার ভূঁইয়াদের সেনাবাহিনীতে চাকরী করত।
- তারা সুযোগ পেলেই জুলুম, অত্যাচার ও লুণ্ঠন করতো।
- অনেক সময় সম্রাট বা নবাবের আইন অমান্য করে বিনা শুল্কে স্বাধীনভাবে ব্যবসা চালাত। এতে তাঁরা মোগল সম্রাটের বিরাগভাজন হন।
- পর্তুগিজরা আরও নানা প্রকার অপরাধমূলক কাজ করত।
- তাদের এ অপরাধের মাত্রা বেড়ে গেলে সম্রাট শাহজাহান পর্তুগিজদের এদেশ থেকে বিতাড়িত করেন।
- সম্রাটের নির্দেশে কাসিম খান তাদের হুগলী কুঠি থেকে বিতাড়িত করেন।
- সর্বশেষ বাংলার সুবেদার শায়েস্তা খান তাদের চট্টগ্রাম ও সন্দ্বীপ ঘাঁটি দখল করে চিরতরে এ দেশ থেকে উচ্ছেদ করেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮২৮.
Who directed the movie 'Aguner Parashmoni'?
  1. Hashem Khan
  2. Zahir Raihan
  3. Chashi Nazrul Islam
  4. Humayun Ahmed
ব্যাখ্যা
আগুনের পরশমণি:
- মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে যে চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছে, তার মধ্যে অন্যতম ‘আগুনের পরশমণি’।
- নির্মিত হয়: ১৯৯৪ সালে।
- মুক্তি পায়: ১৯৯৫ সালে।
- চিত্রনাট্য ও পরিচালনা: হুমায়ূন আহমেদ।
- মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় মুক্তিবাহিনীর অভিযান আর মধ্যবিত্ত একটি পরিবারের সংকট ছবিটিতে তুলে ধরেছেন। এ ছবিতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, ডলি জহুর ও আরো অনেকে।
- আগুনের পরশমণি চলচ্চিত্রটি ৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
- শাখাগুলো হচ্ছে- শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক হুমায়ূন আহমেদ), শ্রেষ্ঠ কাহিনীকার (হুমায়ূন আহমেদ), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা (হুমায়ূন আহমেদ), শ্রেষ্ঠ অভিনেত্রী (বিপাশা হায়াত), শ্রেষ্ঠ সংগীত পরিচালক (সত্য সাহা), শ্রেষ্ঠ শব্দ গ্রাহক (মফিজুল হক), শ্রেষ্ঠ শিশুশিল্পী (শিলা আহমেদ), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার (হোসনে আরা পুতুল)।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৮২৯.
Which organization did the African Union (AU) succeed?
  1. The African Development Bank (ADB)
  2. The Pan-African Parliament (PAP)
  3. The Organization of African Unity (OAU)
  4. The African Regional Organization (ARO)
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (AU):
- আফ্রিকান ইউনিয়ন (AU- African Union) আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organisation of African Unity.
- African Union নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে।
- এর সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সংগঠনটির সদস্য সংখ্যা ৫৫টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।

তথ্যসূত্র: AU ওয়েবসাইট।
৮৩০.
Who won the Nobel Prize in Economy in 2025?
  1. Philippe Aghion
  2. Joel Mokyr
  3. Peter Howitt
  4. All of the above
ব্যাখ্যা

নোবেল পুরস্কার ২০২৫:
- ২০২৫ সালের নোবেল অর্থনীতি পুরস্কার লাভ করেন ৩ জন।
- জোয়েল মোকায়ার, ফিলিপ আগিয়ন এবং পিটার হাউইট।

• জোয়েল মোকায়ার: শিল্প বিপ্লবের সাংস্কৃতিক এবং প্রাতিষ্ঠানিক মূল উৎসের উপর ফোকাস করেছেন।
• ফিলিপ আগিয়ন : প্রতিযোগিতা এবং উদ্ভাবনের উপর তত্ত্ব বিকশিত করেছেন।
• পিটার হাউইট: শুম্পেটারিয়ান ধারণাগুলি একীভূত করে এন্ডোজেনাস প্রবৃদ্ধি মডেলে অবদান রেখেছেন।

উৎস: Noble Prize Organization.

৮৩১.
Who is the world's first carbon neutral child?
  1. Adavi
  2. Alvi
  3. Adiba
  4. Abira
ব্যাখ্যা
বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু:
- বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু আদাভি (Adavi)।
- তার বয়স মাত্র দুই বছর। থাকে ভারতের তামিলনাড়ুতে। শিশু আদাভি পরিবেশ রক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার বাবা-মা, দিনেশ এসপি এবং জানগা নন্ধিনী, তাদের মেয়ের জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য সম্পূর্ণভাবে ঠিক রাখতে ৬ হাজার ফলদ গাছ রোপণ করেছেন। এ উদ্যোগের জন্য আদাভি এশিয়া বুক অব রেকর্ডস থেকে ‘বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু’ হিসেবে স্বীকৃতি পান। 

⇒ আদাভির বাবা-মা তার জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য বজায় রাখার জন্য ৬ হাজার ফলদ গাছ রোপণ করে দৃষ্টান্ত তৈরি করেছেন। তাদের এই উদ্যোগ শুরু হয়েছিল আদাভি জন্মানোর আগেই। তারা তামিলনাড়ুর কৃষকদের সঙ্গে একত্রিত হয়ে গাছগুলো রোপণ করেন, যা আদাভির সঙ্গে বড় হবে এবং তার কার্বন ফুটপ্রিন্ট শোষণ করবে। 

উৎস: i) BBC.
ii) The Daily Star Bangla.
৮৩২.
When was the Commercial Court Ordinance, 2026 issued in Bangladesh? 
  1. 1 January, 2026 
  2. 2 January, 2026
  3. 3 January, 2026
  4. 4 January, 2026
ব্যাখ্যা

• বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬:
- দীর্ঘদিনের বিচারিক দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুততম সময়ে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সরকার ‘বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। 
- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ১ জানুয়ারি, ২০২৬ গুরুত্বপূর্ণ এই অধ্যাদেশটি জারি করেন।
- ২ জানুয়ারি, ২০২৫ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
- মামলার চূড়ান্ত শুনানি শুরুর ৯০ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যবাধকতা রেখে প্রণীত এই আইনি কাঠামো দেশের ‘ইজ অব ডুয়িং বিজনেস’ বা সহজ ব্যবসা সূচকে আমূল পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: Lawyers Club Bangladesh. 

৮৩৩.
What is the current number of Parties (members) of the UNFCCC as of September 2025?
  1. 197
  2. 198
  3. 192
  4. 195
ব্যাখ্যা

• UNFCCC: 
- পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change.
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো সনদ।
- প্রতিষ্ঠা: ৯ মে ১৯৯২ সালে।
- কার্যকর হয় ২১ মার্চ ১৯৯৪ সালে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
-  প্রধান উদ্দেশ্য: জলবায়ু ব্যবস্থায় মানুষের কারণে সৃষ্ট বিপজ্জনক হস্তক্ষেপ প্রতিরোধের জন্য গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব স্থিতিশীল করা।
- সদস্য সংখ্যা: ১৯৮টি পক্ষ (১৯৭টি রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, সেপ্টেম্বর, ২০২৫)

• প্রধান কার্যক্রম:
- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি।
- উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু তহবিল প্রদান।

• গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:
- Paris Agreement (২০১৫): গ্লোবাল তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করা।
- Kyoto Protocol (১৯৯৭): উন্নত দেশগুলোর জন্য বাধ্যতামূলক নির্গমন হ্রাস লক্ষ্য।
- Nationally Determined Contributions (NDCs): দেশগুলোর জলবায়ু অঙ্গীকার।
- Global Stocktake: জলবায়ু লক্ষ্যের অগ্রগতি পর্যালোচনা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৮৩৪.
Which deadly World War I weapon was outlawed in the Geneva Protocol of 1925?
  1. Mustard gas
  2. Flamethrowers
  3. Artillery shells
  4. Machine guns
ব্যাখ্যা

- প্রথম বিশ্বযুদ্ধে রাসায়নিক অস্ত্রের কারণে বেশিরভাগ মৃত্যুর জন্য ফসজিন , একটি বিষাক্ত গ্যাস যা শ্বাসরোধ করে, দায়ী ছিল।
- তবে, নিয়মিত গ্যাস মাস্ক ব্যবহার অবশেষে এর কার্যকারিতাকে বাতিল করে দেয়।
- সরিষার গ্যাস, যদিও ততটা মারাত্মক নয়, ত্বকের সংস্পর্শে ফোসকা সৃষ্টি করে এবং সৈন্যদের ইউনিফর্মের মধ্য দিয়ে ভিজে যেতে পারে। ১৯২৫ সালের জেনেভা প্রোটোকল দ্বারা এই গ্যাসগুলি নিষিদ্ধ করা হয়েছিল ।

উৎস: ব্রিটানিকা।

৮৩৫.
The second most abundant element in the earth's crust is -
  1. Nitrogen
  2. Aluminum
  3. Silicon
  4. Calcium
ব্যাখ্যা
ভূ-ত্বক গঠনকারী:
- পৃথিবী পৃষ্ঠের সর্বাপেক্ষা বাইরে শিলা দ্বারা গঠিত যে কঠিন বহিরাবরণ রয়েছে, তাকে ভূ-ত্বক বলা হয়।
- ভূ-ত্বকের গড় পুরুত্ব ২০ কিলোমিটার।
- মহাদেশের উঁচু পর্বত চূড়া হতে সমুদ্র তীরবর্তী অঞ্চল পর্যন্ত পুরুত্ব সবচেয়ে বেশি (গড় পুরুত্ব ৩৫ কিলোমিটার)।
- অপরদিকে সমুদ্র তলদেশে এর গড় পুরুত্ব মাত্র ৫ কিলোমিটার।
- ভূ-ত্বক গঠনকারী উপাদানসমূহের মধ্যে মোট ১৫টি উপাদান দ্বারা ভূ-ত্বকের শতকরা ৯৯ ভাগের অধিক অংশ গঠিত।
- এই উপাদান সমূহের মধ্যে প্রধান ৮টি হলো অক্সিজেন, সিলিকন, এ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম। 

ভূ-ত্বক গঠনকারী উপাদান:
- অক্সিজেন: ৪৫.৪৬,
- সিলিকন: ২৭.৬১,
- অ্যালুমিনিয়াম: ৮.০৭,
- লৌহ: ৫.০৬,
- ক্যালসিয়াম: ৩.৬৪,
- সোডিয়াম: ২.৭৫,
- পটাসিয়াম: ২.৫৮,
- ম্যাগনেসিয়াম: ২.৫৭,
- টাইট্যানিয়াম: ০.৬২।

উৎস: এসএসএইচএল, বিএ/বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৩৬.
Where does the Nile originate?
  1. Blue Nile and White Nile confluence
  2. Caucasus Mountains
  3. Pamir Mountains
  4. Lake Victoria
  5. Andes Mountains
ব্যাখ্যা
নীল নদ:
- নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- এটি পৃথিবীর দীর্ঘতম নদী।
- নীল নদের দৈর্ঘ্য ৬৬৫০ কি.মি।
- আফ্রিকার লেক ভিক্টোরিয়া নীল নদের উৎস।
- বিভিন্ন দেশ হয়ে ভূ-মধ্যসাগরে নীল নদ পতিত হয়।
- নীলনদ ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- নীল নদের অববাহিকা মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত।
- এই নদ দুটি উপনদী নিয়ে গঠিত: সাদা নীল এবং নীল নীল।

সূত্র- Britannica.com & Worldatlas.com
৮৩৭.
The newly elected mayor of New York, Zohran Mamdani, was originally from which country?
  1. Uganda
  2. India
  3. Kenya
  4. Nigeria
  5. Turkey
ব্যাখ্যা

• জোহরান মামদানি:
- বয়স: ৩৪, 
-  তিনি উগান্ডায় জন্মগ্রহণ করেছেন এবং দ্বৈত নাগরিকত্ব বজায় রেখেছেন।
- তাঁর পিতা প্রফেসর মাহমুদ মামদানি, যিনি একজন প্রখ্যাত উগান্ডিয়ান শিক্ষাবিদ। 
- তাঁর মা মীরা নাইর একজন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা।
- মাহমুদ মামদানি উগান্ডায় বড় হয়েছেন এবং দেশের প্রধান ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয় মেকেরেরে ইউনিভার্সিটিতে এক দশকেরও বেশি সময় কাজ করেছেন।
- প্রফেসর মামদানি তাঁর উপনিবেশবিরোধী গবেষণার জন্য পরিচিত, যা আফ্রিকার উপনিবেশবাদের প্রভাব এবং এটি শাসন, পরিচয় ও ন্যায়ের ওপর কীভাবে প্রভাব ফেলেছে তা বিশ্লেষণ করে।

উল্লেখ্য,
- নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি।
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলো।
- গত ১০০ বছরের মধ্যে নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র হলেন ৩৪ বছর বয়সী মামদানি।

তথ্যসূত্র: বিবিসি। (Link1) (Link2)

৮৩৮.
The Constitution of the People's Republic of Bangladesh can be amended under-
  1. Article 55
  2. Article 102
  3. Article 70
  4. Article 118
  5. Article 142
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধান:
- সংবিধানের ১৪২ অনুচ্ছেদে সংবিধান সংশোধন কথা রয়েছে।
- ১৪২(ক) সংসদের আইন-দ্বারা এই সংবিধানের কোন বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হতে পারে।
তবে শর্ত থাকে যে,
- (অ) অনুরূপ সংশোধনীর জন্য আনীত কোন বিলের সম্পূর্ন শিরনামায় এই সংবিধানের কোন বিধান সংশোধন করা হবে বলে স্পষ্টরূপে উল্লেখ না থাকলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাইবে না।
- (আ) সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত না হলে অনুরূপ কোন বিলে সম্মতিদানের জন্য তাহা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে না।
- (খ) উপরি-উক্ত উপায়ে কোন বিল গৃহীত হবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তাহা উপস্থাপিত হইলে উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করবেন,
- এবং তিনি তাহা করতে অসমর্থ হলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করেছেন বলেয় গণ্য হবে।

অপরদিকে,
- অনুচ্ছেদ ১০২: কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা।
- অনুচ্ছেদ ১১৮: নির্বাচন কমিশন প্রতিষ্ঠাG
- অনুচ্ছেদ ৫৫: মন্ত্রিসভা।
- অনুচ্ছেদ ৭৩: সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী।

উৎস: বাংলাদেশ সংবিধান।
৮৩৯.
'Kandahar' is a famous city of which country?
  1. Pakistan
  2. Iraq
  3. Afghanistan
  4. Iran
ব্যাখ্যা
• কান্দাহার দক্ষিণ-মধ্য আফগানিস্তানের শহর।
- এটি দক্ষিণ আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং
- কাবুল , হেরাত এবং কোয়েটা (পাকিস্তান) থেকে মহাসড়কের সংযোগস্থলে অবস্থিত।
- কান্দাহারের একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, যদিও এটি ঐতিহ্যগতভাবে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ব্যবহৃত হয়।

• আফগানিস্তানের আরও কয়েকটি বিখ্যাত শহর:
→ মাযার-ই-শরীফ,
→ কাবুল,
→ হেরাত,
→ গজনী।

সূত্র: ব্রিটানিকা।
৮৪০.
What is a normal cholesterol level in the blood?
  1. 100-200 mg/dl
  2. 250-350 mg/dl
  3. 300-400 mg/dl
  4. 350-450 mg/dl
ব্যাখ্যা
কোলেস্টেরল:
- কোলেস্টেরল এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ।
- মানুষের প্রায় প্রত্যেক কোষ ও কলাতে (Tissue) কোলেস্টেরল থাকে।
- যকৃৎ ও মগজে এর পরিমাণ বেশি।
- লাইপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়।
- স্নেহের পরিমাণের ওপর ভিত্তি করে লাইপোপ্রোটিন দুই রকম। যেমন-
• উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন (High Density Lipoprotein HDL) এবং
• নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন (Low Density Lipoprotein- LDL)।

- রক্তে LDL এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকর।
- রক্তে HDL এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী।
- রক্তে কোলেস্টেরল এর স্বাভাবিক পরিমাণ ১০০-২০০ mg/dl.
- রক্তে কোলেস্টেরলের আধিক্য হৃদ রোগের আশংকা বাড়ায়।
- স্বাভাবিক মাত্রা থেকে রক্তে কোলেস্টেরল বেশি হলে রক্তনালীর অন্তঃপ্রাচীরের গাত্রে কোলেস্টেরল ও ক্যালসিয়াম জমা হয়ে রক্ত নালি গহ্বর সংকুচিত হয়। ফলে ধমনির প্রাচীরের স্থিতিস্থাপকতা কমে যায় এবং শক্ত হয়ে যায়- এ অবস্থাকে ধমনির কাঠিন্য বা Arteriosclerosis বলে।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪১.
BIMSTEC connects which two major regions?
  1. South Asia and Central Asia
  2. West Asia and East Asia
  3. Central Asia and Middle East
  4. South Asia and Southeast Asia
ব্যাখ্যা
• BIMSTEC:
- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- এর সদস্য সংখ্যা: ৭টি দেশ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (জুন, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- BIMSTEC দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্ত করে।
- এটি একটি আঞ্চলিক সংস্থা যা উভয় অঞ্চলের দেশগুলিকে অন্তর্ভুক্ত করে,
- বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং একীকরণের লক্ষ্যে।

উল্লেখ্য,
- বাংলাদেশ,ভারত,শ্রীলঙ্কা,থাইল্যান্ড অর্থনৈতিক সহযোগিতা (BIST-EC)’ প্রতিষ্ঠার ঘোষণা করা হয়।
- যা ‘ব্যাংকক ঘোষণা’ নামে পরিচিত। 
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে, ভুটান ও নেপাল এই সংগঠনে পূর্ণ সদস্য হিসেবে যোগ দেয়।
- ২০০৪ সালের ৩১ জুলাই ব্যাংককে অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনে সংগঠনের নাম পরিবর্তন করে ‘বঙ্গোপসাগর উদ্যোগ: বহুমুখী প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা (BIMSTEC)’ রাখা হয়। 

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৮৪২.
When was the Asian Development Bank (ADB) established?
  1. 1965
  2. 1966
  3. 1969
  4. 1967
ব্যাখ্যা

• Asian Development Bank (ADB):
- ১৯৬৬ সালের ২২ আগস্ট সনদ কার্যকরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- কার্যক্রম শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬ থেকে।
- সদরদপ্তর: ফিলিপাইনের রাজধানী ম্যানিলা।
- বর্তমান মোট সদস্য সংখ্যা: ৬৯টি।(সেপ্টেম্বর, ২০২৫)
- এর মধ্যে ৪৯টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং ২০টি অন্যান্য অঞ্চলের।[ এপ্রিল, ২০২৫]
- প্রতিষ্ঠাকালীন সদস্য ৩১টি।
- বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবি'র সদস্যপদ লাভ করে।

উৎস: ADB ওয়েবসাইট।

৮৪৩.
ডুমসডে গ্ল্যাসিয়ার এর অবস্থান কোথায়?
  1. উত্তর আমেরিকা
  2. আর্কটিক
  3. অ্যান্টার্কটিকা
  4. হিমালয় পর্বতমালা
  5. আন্দিজ পর্বতমালা
ব্যাখ্যা
সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধি ও হিমবাহ গলে যাওয়ার প্রভাব:
- ১৮৮০ সাল থেকে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠ প্রায় ২৩ সেন্টিমিটার বেড়েছে।
- সাম্প্রতিক দশকে সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধি দ্রুততর হচ্ছে, NASA-এর স্যাটেলাইট তথ্য অনুযায়ী প্রতি বছর ৩.৯ মিলিমিটার হারে।
- অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে গেলে: ৭০ মিটার পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি পাবে।
- যদি পৃথিবীর অন্যান্য হিমবাহও গলে যায়, তবে আরও ৭.৬ মিটার যুক্ত হবে।
- এর ফলে নিম্নাঞ্চলীয় দেশগুলো সম্পূর্ণভাবে ডুবে যাবে।
- উপকূলবর্তী শহরগুলোর অবকাঠামো ও শিল্পক্ষেত্র মারাত্মক হুমকির মুখে পড়বে।
- হিমবাহ গলে যাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের অন্যতম গুরুতর প্রভাব, যা বৈশ্বিক জনজীবন এবং পরিবেশের জন্য বড় হুমকি।

থোয়াইটস হিমবাহ (Doomsday Glacier):
- পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ যা আকারে ফ্লোরিডার সমান, বিশেষ উদ্বেগের কারণ।
- এটি যদি সম্পূর্ণভাবে ধসে যায় এবং গলে যায় তবে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠ প্রায় ৬৫ সেন্টিমিটার বাড়তে পারে।
- বর্তমানে এটি প্রতি বছর ৫০ বিলিয়ন টন বরফ হারাচ্ছে এবং বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির ৪ শতাংশ (০.১৫ মিলিমিটার) দায়ী।
- ১৯৯০-এর দশকে এটি বছরে মাত্র ১০ বিলিয়ন টন বরফ হারাতো।

উৎস: The Daily Star (Jun 11, 2024)
CNN (26 February, 2024)
৮৪৪.
Keane Bridge is located in -
  1. India
  2. China
  3. Maldives
  4. Thailand
  5. Bangladesh
ব্যাখ্যা
ক্বীন ব্রীজ:
- ক্বীন ব্রীজ হলো বাংলাদেশের সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু।
- এটি সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান।
- এই ব্রীজটিকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয়।
- ব্রীজটি ব্রিটিশ গভর্নর মাইকেল ক্বীন এর নামে নামকরণকৃত।

উল্লেখ্য,
- আসাম প্রদেশের গভর্নর ছিলেন মাইকেল ক্বীন।
- তিনি সিলেট সফরে আসেন।
- তার স্মৃতিকে অম্লান করে রাখতেই এ ব্রীজটি নির্মাণ হয় এবং এই ব্রীজটির নামকরণ করা হয় গভর্নর মাইকেল ক্বীনের নামানুসারে, যিনি ১৯৩২ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত আসামের একজন ইংরেজ গভর্নর ছিলেন।
- রেলওয়ে বিভাগ ১৯৩৩ সালে সুরমা নদীর ওপর ব্রীজ নির্মাণের উদ্যোগ নেয় এবং নির্মাণ শেষে ১৯৩৬ সালে ব্রীজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
- ক্বীন ব্রীজ লোহা দিয়ে তৈরী।
- এর আকৃতি ধনুকের ছিলার মত বাঁকানো।
- এই ব্রীজটির দৈর্ঘ্য ১১৫০ ফুট এবং প্রস্থ ১৮ ফুট।
- ব্রীজ নির্মাণে তৎকালীন সময়ে ব্যয় হয়েছিল প্রায় ৫৬ লাখ টাকা।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৮৪৫.
Which is the highest dormant volcano in Antarctica?
  1. Monte Pissis
  2. Mount Damavand
  3. Mount Sidley
  4. Mount Erebus
ব্যাখ্যা
অ্যান্টার্কটিকা মহাদেশ:
- অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরু অঞ্চলে অবস্থিত একটি বিরল এবং শীতল মহাদেশ।
- এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং প্রায় পুরোপুরি বরফে ঢাকা।
- এর আয়তন ১,৪২,০০,০০০ বর্গ কি.মি.।
- অ্যান্টার্কটিকার আবহাওয়া অত্যন্ত শীতল, গড় তাপমাত্রা -২০°C থেকে -৫০°C এর মধ্যে থাকে।
- এখানে মানব বসতি নেই, তবে বিভিন্ন দেশের গবেষণা স্টেশনগুলো থাকে যেখানে বিজ্ঞানীরা জলবায়ু, জীববৈচিত্র্য এবং অন্যান্য পরিবেশগত বিষয় নিয়ে গবেষণা করেন।
- বিশ্বের প্রায় ৭০% স্বাদু পানির রিজার্ভ সেখানে হিমায়িত রয়েছে।

⇒ অ্যান্টার্কটিকার সর্বোচ্চ বিন্দু হলো ভিনসন মাসিফ (Vinson Massif)। ভিনসন মাসিফ একটি পর্বতশৃঙ্গ এবং এটি অ্যান্টার্কটিকার একমাত্র পর্বতশৃঙ্গ যা ৪,৮০০ মিটার বা তার বেশি উচ্চতার।
- সর্বনিম্ন বিন্দু: বেন্টলে স্যাবগ্লাসিয়াল।
- অ্যান্টার্কটিকার সর্বোচ্চ সুপ্ত আগ্নেয়গিরি: মাউন্ট সিডলি (Mount Sidley)।

উৎস: World Atlas.
৮৪৬.
How many women freedom fighters received the 'Bir Protik' award for their contribution to the liberation war of Bangladesh?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
তারামন বিবি ও ডা. সেতারা বেগম:
- বাংলাদেশের দুইজন 'বীরপ্রতীক' খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার একজন কুড়িগ্রামের তারামন বিবি।
- তারামন বিবির আসল নাম ছিল তারাবানু।
- মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র ১৩ বছর।
- মুক্তিযুদ্ধের সময় তিনি কুড়িগ্রাম জেলায় নিজ গ্রাম শংকর মাধবপুরে ছিলেন।
- মুক্তিযুদ্ধে বিজয়ের পরে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকার তাকে স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য 'বীরপ্রতীক' উপাধিতে ভূষিত করে।
- তিনি ২০১৮ সালের ১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য অন্য আরেকজন মহিলা মুক্তিযুদ্ধাকে 'বীরপ্রতীক' উপাধিতে ভূষিত করা হয়।
- তিনি হলেন- ডা. সেতারা বেগম।
- ডা. সেতারা বেগম ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে ২নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং ডেইলি স্টার পত্রিকা।
৮৪৭.
The Old Age Allowance program in Bangladesh was introduced in the fiscal year -
  1. 1995-96
  2. 1996-97
  3. 1997-98 
  4. 1998-99
ব্যাখ্যা

বয়স্ক ভাতা (Old Age Allowance program):
- দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে ‘বয়স্ক ভাতা’ কর্মসূচি প্রবর্তন করা হয়।

• প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়। পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
- ২০১৩ সালে প্রণীত বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগীকরণ, অধিক সংখ্যক মহিলাকে ভাতা কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্তির লক্ষ্যে মহিলাদের বয়স ৬৫ বছর থেকে কমিয়ে ৬২ বছর নির্ধারণ, উপকারভোগী নির্বাচনে স্থানীয় মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ এবং ডাটাবেইজ প্রণয়ন।
- বর্তমানে (২০২৫-২৬ অর্থবছর) বয়স্ক ভাতার পরিমাণ জনপ্রতি মাসে ৬৫০ টাকা।

• লক্ষ্য ও উদ্দেশ্য
(১) বয়স্ক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান;
(২) পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি;
(৩) আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদারকরণ;
(৪) চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা।

উৎস: সমাজসেবা অধিদফতর ওয়েবসাইট।

৮৪৮.
What is the tax-free income limit for ordinary taxpayers in the 2025-26 budget?
  1. Tk 325,000
  2. Tk 350,000
  3. Tk 375,000
  4. Tk 400,000
  5. Tk 425,000
ব্যাখ্যা
করমুক্ত আয়সীমা:
- আয়কর আইনের অধীনে আরোপযোগ্য বা পরিশোধযোগ্য কোনো প্রকারের কর বা সারচার্জ হলো আয়কর।
- আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ২(৬৯) এ সংজ্ঞায়িত ব্যক্তিগণের মধ্যে অনিবাসী বাংলাদেশীসহ সকল স্বাভাবিক ব্যক্তি (Indivisual), হিন্দু অবিভক্ত পরিবার ও অংশীদারি ফার্মের ক্ষেত্রে মোট আয়ের উপর আয়করের হার নিম্নরূপ হবে:

• সাধারণ করদাতা: ৩,৫০,০০০ টাকা।
• মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতা: ৪,০০,০০০ টাকা।
• প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ করদাতা: ৪,৭৫,০০০ টাকা।
• গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা: ৫,০০,০০০ টাকা।
• কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিবাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত সীমা ৫০,০০০/- টাকা বেশি।

⇒ ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তি করদাতা – করহার:
- ৩,৫০,০০০/- টাকা পর্যন্ত: শূন্য।
- পরবর্তী ১,০০,০০০/- টাকার: ৫%,
- পরবর্তী ৪,০০,০০০/- টাকার: ১০%,
- পরবর্তী ৫,০০,০০০/- টাকার: ১৫%,
- পরবর্তী ৫,০০,০০০/- টাকার: ২০%,
- পরবর্তী ২০,০০,০০০/- টাকার: ২৫%,
- অবশিষ্ট টাকার উপর: ৩০%।



উল্লেখ্য,
- ২০২৬-২৭ অর্থবছরে সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩,৭৫,০০০ টাকা।

উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬।
৮৪৯.
What is the HDI rank of Bangladesh in 2025?
  1. 129th
  2. 130th
  3. 133th
  4. 134th
ব্যাখ্যা
মানব উন্নয়ন সূচক (Human Development Index-HDI):
- সর্বশেষ মে, ২০২৫-এ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) 'Human Development Report 2025' প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ: আইসল্যান্ড, সর্বনিম্নে র‍য়েছে সিয়েরা লিওন।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান: ১৩০তম।

⇒ মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশগুলো:
১. আইসল্যান্ড,
২. নরওয়ে,
৩. সুইজারল্যান্ড,
৪. ডেনমার্ক,
৫. জার্মানি।

উৎস: Human Development Report 2025.
৮৫০.
ICMAB is managed under which ministry?
  1. Ministry of Finance
  2. Ministry of Commerce
  3. Ministry of Foreign Affairs
  4. Ministry of Industries
ব্যাখ্যা
ICMAB:
- ICMAB-এর পূর্ণরূপ: Institute of Cost and Management Accountants of Bangladesh.
- এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা যা সরকার দ্বারা গঠিত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় দ্বারা পরিচালিত।
- ICMAB হল একটি সংবিধিবদ্ধ সংস্থা যা সরকার কর্তৃক The Cost and Management Accountants Ordinance 1977 (Ordinance No Llll of 1977) এর অধীনে গঠিত এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস রেগুলেশনস 2019-এর অধীনে নিয়ন্ত্রিত হয়। 
- গঠিত হয়: ১৯৭৭ সালে।
- এর সদর দপ্তর: নীলক্ষেত, ঢাকা।

⇒ ICMAB হল একমাত্র কর্তৃপক্ষ যেটি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (CMA) সার্টিফিকেশন প্রদান করে।
- আইসিএমএবি গ্র্যাজুয়েটরা খরচ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক প্রতিবেদন, ট্যাক্সেশন ইত্যাদি বিষয়ে দক্ষতার সাথে সিএমএ (CMA) নামে পরিচিত এবং সিএফও, সিইও, সিওও, অ্যাকাউন্টস এবং ফিনান্স প্রধান ইত্যাদি পদে অধিষ্ঠিত হন।

উৎস: ICMAB ওয়েবসাইট।
৮৫১.
What type of rays are used in intelligence operations?
  1. Gamma rays
  2. Ultraviolet rays
  3. X-rays
  4. Beta rays
ব্যাখ্যা
এক্স-রশ্মি বা রঞ্জন রশ্মি :
- দ্রুত গতিসম্পন্ন ক্যাথোড রশ্মি বা ইলেকট্রন কোন ধাতব প্রতিবন্ধকে আঘাতপ্রাপ্ত হলে এর গতিশক্তির একটা অংশ যে রশ্মিতে রূপান্তরিত হয়, তাকে এক্স-রশ্মি বলে।
 
এক্স রে এর ব্যবহার:
- হীরক সনাক্তকরণ,
- স্থানচ্যুত হাড়, হাড়ে দাগ বা ফাটল শনাক্ত করা,
- শরীরের ভিতরের কোন বস্তুর বা ফুসফুসে কোন ক্ষতের অবস্থান নির্ণয়,
- গোয়েন্দা বিভাগে কাঠের বাক্স বা চামড়ার থলিতে বিস্ফোরক রাখলে তা খুঁজে বের করতে এক্স রশ্মি ব্যবহৃত হয়।
 
উৎস: নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান। 
৮৫২.
Who was the father of Euro currency?
  1. Roger Bacon
  2. Bernard Arnault
  3. Robert Mundell
  4. Amancio Ortega
ব্যাখ্যা
ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- চালু হয়: ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২০টি দেশে ইউরো মুদ্রা চালু আছে। (জানুয়ারি, ২০২৫)
- লাটভিয়া ১৮তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- লিথুনিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।

তথ্যসূত্র - ইইউ এর অফিসিয়াল ওয়েবসাইট।
৮৫৩.
Which is the deepest point in the Atlantic Ocean?
  1. Calypso Deep
  2. Mariana Trench
  3. Puerto Rico Trench
  4. Sunda Trench
ব্যাখ্যা
আটলান্টিক মহাসাগর:
- আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, যা পৃথিবীর পৃষ্ঠের প্রায় এক-পঞ্চমাংশ জুড়ে বিস্তৃত।
- এর মোট আয়তন প্রায় ৮১,৭৬০,০০০ বর্গ কিলোমিটার।
- আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান হলো পুয়ের্তো রিকো ট্রেঞ্চ, যার গড় গভীরতা ১১,৯৬২ ফুট এবং সর্বোচ্চ গভীরতা ২৭,৪৯৩ ফুট।
- এই মহাসাগর বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সামুদ্রিক পরিবহন ও বাণিজ্যের অন্যতম প্রধান পথ হিসেবে বিবেচিত।

গভীরতম স্থান:
- প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ।
- ভূ-মধ্যসাগরের গভীরতম স্থান ক্যালিপসো ডিপ।
- ভারত মহাসাগরের গভীরতম স্থান সুন্দা ট্রেঞ্চ।

সূত্র - Britannica.com & Worldatlas. com
৮৫৪.
Which Country Has The Shortest Written Constitution In The World?
  1. Vatican City
  2. Monaco
  3. Ghana
  4. Colombia
ব্যাখ্যা
- মোনাকোতে বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত লিখিত সংবিধান রয়েছে।

• মোনাকো:
- ভ্যাটিকান সিটির পরে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র মোনাকো।
- মোনাকো একটি অত্যন্ত পাহাড়ি, রুক্ষ এবং পাথুরে দেশ।
- তিন দিকে ফ্রান্স দ্বারা বেষ্টিত এবং দক্ষিণে ভূমধ্যসাগর দ্বারা বেষ্টিত।
- মোনাকোর সংবিধান ফরাসি ভাষায় লেখা কিন্তু ইংরেজিতে অনুবাদ করা হয়েছে।
- মোনাকোর সংবিধান ১২টি অধ্যায়ে বিভক্ত এবং অধ্যায়গুলি আরও ৯৬টি অনুচ্ছেদে বিভক্ত।
- মোট, সংবিধানে ৩,৮১৪টি শব্দ রয়েছে।

উল্লেখ্য;
-  বর্তমানে শব্দ সংখ্যার হিসাবে বিশ্বের সবচেয়ে ছোট লিখিত সংবিধান - মোনাকোর। এর শব্দ সংখ্যা প্রায় ৩৮০০ এবং অনুচ্ছেদ রয়েছে ৯৭টি।
- অনুচ্ছেদের হিসাবে বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্রের। এর শব্দ সংখ্যা প্রায় ৮৫৪৯টি এবং অনুচ্ছেদ রয়েছে ৭টি।
- পরীক্ষায় আসলে 'মোনাকো' উত্তর করবেন। তবে অপশনে 'মোনাকো' না থাকলে 'যুক্তরাষ্ট্র' উত্তর হবে।

উৎস: worldatlas.ব্রিটানিকা।
৮৫৫.
The ‘Chhiattorer Monnontor’ occurred in which Bengali year?
  1. 1170
  2. 1176
  3. 1186
  4. 1770
  5. 1776
ব্যাখ্যা

দুর্ভিক্ষ:
- ছিয়াত্তরের মন্বন্তর বাংলা ১১৭৬ সনে হয়েছিল।
- ১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দ) গ্রীষ্মকালে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ।
- যা ছিয়াত্তরের মতান্তর নামে পরিচিত। 
- ছিয়াত্তরের মতান্তর নামের এই দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার এক তৃতীয়াংশ মৃত্যু বরণ করে।
- অথচ ইংরেজ সরকার বাংলার জনগণকে এই বিপর্যয় থেকে রক্ষার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
- ১৭৬৫-৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাৎসরিক রাজস্ব আদায়ের পরিমাণ যা ছিল, দুর্ভিক্ষের বছরও রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় তার কাছাকাছি ছিল। ফলে চরম শোষণ নির্যাতনে বাংলার মানুষ হত দরিদ্র ও অসহায় হয়ে পড়ে।
- দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে প্রয়োজনীয় অর্থ না থাকায় প্রশাসন পরিচালনায় তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হন।
- সারাদেশে শুরু হয় সীমাহীন বিশৃক্সখলা। 
- এই পরিস্থিতিতে ১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৫৬.
Who is the current Managing Director of the IMF (International Monetary Fund)?
  1. David Lipton
  2. Kristalina Georgieva 
  3. Ajay Banga
  4. Manilla Iyarkun
ব্যাখ্যা

• IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- IMF গঠনের সিদ্ধান্ত: ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭ সাল।
- সদর দপ্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯১টি।(সেপ্টেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিনচেইনস্টাইন।(সেপ্টেম্বর, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।(সেপ্টেম্বর, ২০২৫)

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট।

৮৫৭.
Pantheon is a spherical temple of which country?
  1. Greek
  2. Roman
  3. German
  4. Korean
  5. None of the above
ব্যাখ্যা
প্যানথীয়ন:
- প্যানথিয়ন, প্রাচীন রোমান স্থাপত্যের একটি বিস্ময়।
- রোমান সাম্রাজ্যের চতুরতা এবং মহিমার একটি প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে।
- ইতালির রোমের কেন্দ্রস্থলে অবস্থিত।
- ২৭ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অগাস্টাসের রাজত্বকালে বিখ্যাত রোমান জেনারেল এবং রাষ্ট্রনায়ক মার্কাস আগ্রিপা প্যানথিয়নের নির্মাণ কাজ শুরু করেছিলেন।
- মূল কাঠামোটি ছিল রোমের দেবতাদের নিবেদিত একটি মন্দির।
- ৮০ খ্রিস্টাব্দে, প্যানথিয়ন একটি অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায় এবং পরবর্তীকালে সম্রাট ডোমিশিয়ান দ্বারা পুনর্নির্মাণ করা হয়।
- দুঃখজনকভাবে, সেই সংস্করণটিও ১১০ খ্রিস্টাব্দে আরেকটি অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায়।
- খ্রিষ্টীয় ২য় শতাব্দীর প্রথম দিকে, সম্রাট হ্যাড্রিয়ানের শাসনামলে প্যানথিয়ন বর্তমান আকারে পুনর্গঠিত হয়।

উৎস: Britannica.
৮৫৮.
How many people were awarded the independence award in 2025?
  1. 7
  2. 10
  3. 12
  4. 17
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পুরস্কার ২০২৫' পেয়েছেন ৭ জন বিশিষ্ট ব্যক্তি।
• বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)।
• সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)।
• সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)।
• সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)।
• মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)।
• শিক্ষা ও গবেষণা: জনাব বদরুদ্দীন মোহাম্মদ উমর।
• প্রতিবাদী তারুন্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

তথ্যসূত্র - মন্ত্রি পরিষদ বিভাগ ওয়েবসাইট।
৮৫৯.
Petermann Glacier is located in which among the following?
  1. ক) Greenland
  2. খ) Antarctica
  3. গ) Europe
  4. ঘ) Siberia
ব্যাখ্যা

Petermann Glacier made headline news in 2010 and again in 2012 when large pieces broke off the end of the glacier and floated out to sea.
Located on the northwestern coast of Greenland, Petermann Glacier covers 1,295 square kilometers.
It's floating ice tongue is 15–20 kilometers wide and 70 kilometers long—the longest floating glacier in the Northern Hemisphere.
A glacier is made up of fallen snow that has been compressed into a large thickened ice mass over many thousands of years.
Tidewater glaciers flow like very slow rivers to the ocean, and at the boundary between the glacier and the sea, ice breaks, or calves, from the end, creating icebergs.
Source: www.earthshots.usgs.gov

৮৬০.
In which country was the city of Pompeii located?
  1. Greece
  2. France
  3. Turkey
  4. Italy
ব্যাখ্যা

- পম্পেই ইতালির ক্যাম্পানিয়ায় অবস্থিত ছিলো। 

ইতালি:
- ইতালি ১৮৬১ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- এক দশকের বিপ্লবের পর ইউরোপের তুরিনে ইতালি রাজ্য প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা আসে।
- প্রথম রাজা হিসেবে ভিক্টর ইমানুয়েল তাতে অধিষ্ঠিত হন।
- বর্তমানের ইতালির রাজধানী রোম, এটা প্রাচীন রোমান সাম্রাজ্যেরও রাজধানী ছিল।
- ইতালির মুদ্রার নাম ইউরো এবং রোমের সীমানার ভেতরে ভ্যাটিকান সিটি অবস্থিত।
- এছাড়া, রোমের কাছেই ভিসুভিয়াস পর্বতের পাদদেশে প্রাচীন পম্পেই নগরির ধ্বংসাবশেষও রয়েছে।

সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো।

৮৬১.
What is the deepest river in the world?
  1. The Mississippi-Missouri
  2. Congo
  3. The Nile
  4. The Amazon
ব্যাখ্যা
- বিশ্বের গভীরতম নদী হলো কঙ্গো (Congo ) নদী। 
- বিশ্বের ২য় শীর্ষ গভীরতম নদী হলো Yangtze নদী। 
  
বিশ্বের গভীরতম নদীর তালিকা :
1. Congo.  
2. Yangzte.    
3. Danube.   
4  Zambezi.    
5  Amazon.
 
উৎস: ওয়ার্ল্ড এটলাস। 
 
৮৬২.
'Capitalism' refers to -
  1. The use of market
  2. Government ownership of capital goods
  3. Private ownership of capital goods
  4. Government ownership of homes and cars
ব্যাখ্যা
পুঁজিবাদ:
- পুঁজিবাদ প্রকৃতপক্ষে এক প্রকার অর্থনৈতিক ব্যবস্থা যা' সমাজতন্ত্রবাদ নামক মতবাদের বিপরীত। 
- এ অর্থব্যবস্থার মূল কথা হল, ব্যক্তি তার উপার্জিত ধনসম্পদের একচেটিয়া মালিক। 
- রাষ্ট্রীয় বিধি বিধানের মধ্যে থেকে সে অবাধে ধনসম্পদ উপার্জন করতে পারে এবং তার পছন্দমত ক্ষেত্রে ও পন্থায় তা ভোগ-ব্যবহার ও বিনিয়োগ করতে পারে। রাষ্ট্র এ ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা ততদূর পর্যন্ত নিশ্চিত করবে যতদূর পর্যন্ত ভোগ করলে অন্যের অধিকারের সীমায় অনুপ্রবেশ ঘটবে না।
-  পুঁজিবাদ শব্দটির সাথে স্বার্থপরতা, শোষণ, অসাম্য, সাম্রাজ্যবাদ এবং যুদ্ধ - এর মিল দেখা যায়। 
- এ মতবাদের ফলে সমাজে ধনবন্টনের ক্ষেত্রে একপ্রকার বৈষম্য বিরাজ করে, সর্বদাই সম্পদশালী তার পুঁজিকে সম্প্রসারিত করার জন্য শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের আয় ও উপার্জন নানা প্রক্রিয়ার কুক্ষিগত করে থাকে।
-  পুঁজিবাদ এমন এক ব্যবস্থা যাতে উৎপাদন ও বন্টনের সকল উপাদান ব্যক্তি, গোষ্ঠী, কোম্পানী, সমবায় ইত্যাদির নিয়ন্ত্রণে থাকে এবং রাষ্ট্রশক্তিকে করায়ত্ত করে তারা এসব উপাদানের উপর পূর্ণ কর্তৃত্ব প্রয়োগের মাধ্যমে এ সব উপাদান হতে অর্জিত সম্পদ নিজেদের কল্যাণে ব্যয় করতে উদ্যোগী হয়।
 
উৎস: রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রতত্ত্ব; এসএসএইচএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৬৩.
How many times has agricultural census been conducted in independent Bangladesh? [September, 2025]
  1. 4 times
  2. 7 times
  3. 5 times
  4. 8 times
ব্যাখ্যা

কৃষিশুমারি: 
- স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি ১৯৭৭ সালে।
- পাকিস্তান আমলে ১৯৬০ সালে হয়েছিল।
- স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট ৫ বার কৃষি শুমারি অনুষ্ঠিত হয়েছে।  
- ১৯৭৭ সালে প্রথম, এরপর ১৯৮৩-৮৪, ১৯৯৬ এবং ২০০৮, ২০১৯ সালে শুমারি অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ শুমারিটি অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। 

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

৮৬৪.
The first budget of independent Bangladesh was presented by -
  1. Dr Azizur Rahman Mollik
  2. AMA Muhith
  3. Abu Sayeed Chowdhury
  4. Tajuddin Ahmed
ব্যাখ্যা
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট:
- বাংলাদেশের প্রথম বাজেট অনুমোদিত হয়েছিল প্রবাসী সরকারের আমলেই।
- ১৯৭১ সালের ১৯ জুলাই প্রবাসী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যে বাজেটের অনুমোদন দিয়েছিলেন, তাতে ব্যয় ধরা হয়েছিল ৭ কোটি ৭৩ লাখ ২৮ হাজার ২০৭ রুপি।

⇒ স্বাধীন দেশের প্রথম অর্থমন্ত্রী হলেন তাজউদ্দীন আহমদ।
- তিনি একই সঙ্গে ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট দিয়েছিলেন।
- ১৯৭২-৭৩ অর্থবছরে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ।
- একসঙ্গে তিনি দুই অর্থবছরের বাজেট দিয়েছিলেন।
- দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল ৭৮৬ কোটি টাকা।

উল্লেখ্য,
- ৫৪তম ২০২৫-২৬ বাজেট উত্থাপনকারী: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
- বাজেটের শিরোনাম: বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়।
- বাজেটের আকার: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা (জিডিপির ১২.৭ শতাংশ)।

উৎস: i)  প্রথম আলো।
ii) জাতীয় বাজেট ২০২৫-২৬।
৮৬৫.
Taramon Bibi who received the title of Bir Protik was a part of -
  1. 7 no. Sector
  2. 8 no. Sector
  3. 9 no. Sector
  4. 11 no. Sector
ব্যাখ্যা
 তারামন বিবি:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত মহিলা ২ জন‌।
- একজন ডা. সেতারা বেগম এবং অপরজন তারামন বিবি।
- তারামন বিবি ১১ নং সেক্টরে কর্নেল তাহেরের অধীনে যুদ্ধে অংশ নেন এবং পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের হয়ে গুপ্তচরবৃত্তি করেন।
- তিনি ১ ডিসেম্বর, ২০১৮ সালে মৃত্যুবরণ করেন।
- তাঁর নিজ জেলা ছিল কুড়িগ্রাম।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৮৬৬.
According to the Economic Survey 2024, what is the top primary commodity in Bangladesh's import sector? [July-February, 2024]
  1. Fertilizer
  2. Cotton
  3. Petroleum products
  4. Edible oil
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে,
বাংলাদেশে আমদানি খাতের প্রধান শিল্পজাত পণ্য হচ্ছে পেট্রোলিয়ামজাত পণ্য। [জুলাই-ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত]

আমদানি খাতের প্রধান শিল্পজাত পণ্যসমূহ:
১. পেট্রোলিয়ামজাত পণ্য
২. সার
৩. সুতা
৪. ভোজ্যতেল
৫. স্টেপল ফাইবার

আমদানি খাতের প্রধান প্রাথমিক পণ্যসমূহ:
১. তুলা
২. গম
৩. তৈলবীজ
৪. অপরিশোধিত পেট্রোলিয়াম
৫. চাল

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
৮৬৭.
Who was the Governor General of India during the Partition of Bengal?
  1. Lord Wellesley
  2. Lord Curzon
  3. Lord Dalhousie
  4. Lord Mountbatten
ব্যাখ্যা
• বঙ্গভঙ্গ, ১৯০৫:
- লর্ড কার্জন ভাইসরয় থাকাকালীন সময়ে ১৯০৫ সালের ১৬ অক্টোবর কার্যকর হয়।
- এটি আধুনিক বাংলার ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ একটি ঘটনা।
- বঙ্গভঙ্গের ধারণা কার্জনের স্বকীয় চিন্তা থেকে উদ্ভূত হয় নি।
- ১৭৬৫ সাল থেকে বিহার ও উড়িষ্যা সমন্বয়ে গঠিত বাংলা ব্রিটিশ ভারতের একটি একক প্রদেশ হিসেবে বেশ বড় আকার ধারণ করেছিল।
- এর ফলে প্রদেশটির প্রশাসনকার্য পরিচালনা দুঃসাধ্য হয়ে ওঠে এবং এজন্য এটিকে বিভক্ত করার প্রয়োজন হয়ে পড়ে।

- বঙ্গভঙ্গ রদের ঘোষণা ১৯১০ সালে লর্ড হার্ডিঞ্জ ভারতের নতুন ভাইসরয় হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি বঙ্গভঙ্গকে কেন্দ্র করে ব্যাপক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করে বঙ্গভঙ্গ রদের বিষয়ে গোপন তৎপরতা শুরু করেন।
- ব্রিটেনের সম্রাট পঞ্চম জর্জ এবং ভারত সচিব লর্ড ক্রু প্রমুখ বঙ্গভঙ্গ রদের পক্ষে মত দেন।
- ১৯১১ সালে সম্রাট পঞ্চম জর্জ ও রাণি মেরী ভারত সফরে আসেন।
- তাদের সফর উপলক্ষে ১২ ডিসেম্বর দিল্লিতে এক ঐতিহাসিক দরবারের আয়োজন করা হয়।
- সেখানে সম্রাট পঞ্চম জর্জ আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- ফলে কার্জনের বাংলা বিভক্তির ব্যবস্থা বাতিল হয়।
- ঢাকা চট্টগ্রাম, রাজশাহী, প্রেসিডেন্সি ও বর্ধমানের পাঁচটি বাংলা ভাষাভাষী বিভাগ নিয়ে বাংলা প্রদেশ পূনর্গঠন করা হয়।
- ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা হতে দিল্লিতে স্থানান্তর করা হয়।

সূত্র: বাংলাপিডিয়া ও ইতিহাস: নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৬৮.
Every atom of carbon-di-oxide contains ________ Oxygen and _______ Carbon.
  1. 1, 2
  2. 2, 1
  3. 1, 1
  4. 2, 2
  5. None of these
ব্যাখ্যা
- কার্বন ডাই-অক্সাইডের (CO2) প্রতিটি পরমাণুতে ২টি অক্সিজেন (O) এবং ১টি কার্বন (C) থাকে। 

কার্বন ডাই-অক্সাইড: 
- কার্বন ডাই-অক্সাইড (CO2) একটি বর্ণহীন গ্যাস যার একটি ক্ষীণ তীক্ষ্ণ গন্ধ এবং টক স্বাদ রয়েছে। 
- এটি গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে যুক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে একটি তবে এটি পৃথিবীর বায়ুমণ্ডলের একটি ক্ষুদ্র উপাদান। 
- কার্বন ধারণকারী পদার্থের দহনে, গাঁজনে এবং প্রাণীদের শ্বাস-প্রশ্বাসে গঠিত হয়। 
- সাধারণ তাপমাত্রায় কার্বন ডাই-অক্সাইড বেশ অপ্রতিক্রিয়াশীল। 
- কার্বন ডাই-অক্সাইড রেফ্রিজারেন্ট হিসাবে, অগ্নি নির্বাপক যন্ত্রে , লাইফ রাফ্ট এবং লাইফ জ্যাকেট স্ফীত করার জন্য, কয়লা ব্লাস্টিং , ফোমিং রাবার এবং প্লাস্টিক, গ্রিনহাউসে উদ্ভিদের বৃদ্ধির প্রচার, জবাই করার আগে প্রাণীগুলোকে স্থির করতে এবং কার্বনেটেড পানীয়গুলোতে ব্যবহৃত হয়। 

উৎস: ব্রিটানিকা।
৮৬৯.
The Earthna Summit-2025 was held in -
  1. Abu Dhabi, United Arab Emirates
  2. Ankara, Turkey
  3. Doha, Qatar
  4. Kuwait City, Kuwait
ব্যাখ্যা
Earthna শীর্ষ সম্মেলন:
- Earthna Summit হলো একটি আন্তর্জাতিক পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলন।
- ২০২৫ সালের ২২-২৩ এপ্রিল কাতারের দোহাতে আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য,
- এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিবেশবিদ, নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।
- এদের উদ্দেশ্য হলো টেকসই উন্নয়ন, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং ঐতিহ্যগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সংমিশ্রণ নিয়ে আলোচনা ও সমাধান খোঁজা।​
- এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।’

উৎস: Earthna ওয়েবসাইট।
৮৭০.
In which city was the first fertilizer factory in Asia established?
  1. Sylhet
  2. Chattogram
  3. Rajshahi
  4. Dhaka
ব্যাখ্যা
• সার শিল্প:
- ১৯৬১ সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রথম ।
- এশিয়ার প্রথম সার কারখানা হলো "ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড"(ফেঞ্চুগঞ্জ সার কারখানা)।
- যেটি সংক্ষেপে এনজিএফএফ (NGFF) নামে পরিচিত।  
- দেশের প্রথম সার কারখানা হচ্ছে ফেঞ্চুগঞ্জ সারকারখানা।
- এই কারখানাটি ১৯৬১ সালে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইগাঁও ইউনিয়নের অবস্থিত।
- এই কারখানাটিতে ১৯৬৯ সালে এ্যামোনিয়াম সালফেট পস্ন্যান্টটি স্থাপন করা হয়।
- এ ফ্যাক্টরীর বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল ১,০৬,০০০ মেট্রিক টন।
 
সূত্র: ফেঞ্চুগঞ্জ উপজেলার ওয়েবসাইট ও প্রথম আলো।
৮৭১.
Which of the following is not a non-scheduled bank?
  1. আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
  2. গ্রামীণ ব্যাংক
  3. কর্মসংস্থান ব্যাংক
  4. প্রবাসী কল্যান ব্যাংক
ব্যাখ্যা
প্রবাসী কল্যান ব্যাংক তফসিল ভুক্ত ব্যাংক।
অ-তফসিল ব্যাংক:

- অ-তফসিল ব্যাংক হলো সেসব ব্যাংক যেগুলো কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত নয়। এসব ব্যাংক বিশেষ ও সুনির্দিষ্ট উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
বাংলাদেশের অ-তফসিলি ব্যাংকসমূহ হলো ৫ টি। সেগুলো হলো:
- আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
- কর্মসংস্থান ব্যাংক,
- গ্রামীণ ব্যাংক,
- জুবিলি ব্যাংক এবং
- পল্লী সঞ্চয় ব্যাংক।

- এর মধ্যে গ্রামীন ব্যাংক ও জুবিলী ব্যাংক হলো বেসরকারি মালিকনাধীন।
- প্রসাসী কল্যান ব্যাংক হলো তফসিল ভুক্ত বিশেষায়িত ব্যাংক।

অন্যান্য তস্ফসিল ভুক্ত বিশেষায়িত ব্যাংক সমূহ হলো:
- বাংলাদেশ কৃষি ব্যাংক,
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,

উৎস: বাংলাদেশ ব্যাংক।
৮৭২.
Where was the UN Charter signed?
  1. Geneva, Switzerland
  2. San Francisco, USA
  3. New York, USA
  4. London, UK
ব্যাখ্যা

• জাতিসংঘ সনদ (UN Charter): 
- জাতিসংঘ সনদ হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠাতা দলিল।
- এটি আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও সহযোগিতার ভিত্তিতে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক গড়ে তোলার জন্য ১৯৪৫ সালে গৃহীত হয়।
- স্বাক্ষর: ২৬ জুন, ১৯৪৫। 
- কার্যকর হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- সম্মেলনের স্থান: সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র।
- সম্মেলনে অংশগ্রহণকারী দেশ: ৫০টি।

• লক্ষ্য ও উদ্দেশ্য (Article 1–2):
- আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা,
- রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন,
- মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন,
- আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি,
- সার্বভৌমত্ব, সমতা ও অ-হস্তক্ষেপের নীতি বজায় রাখা।

উল্লেখ্য, 
• নিরাপত্তা পরিষদ:
- মোট সদস্য ১৫ টি।
- স্থায়ী সদস্য: ৫ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স)।
- অস্থায়ী সদস্য: ১০ (নির্বাচিত ২ বছরের জন্য)
- ভেটো ক্ষমতা: শুধুমাত্র ৫ স্থায়ী সদস্যের।
- ১৯৪৫ সালে ৫০টি সদস্য দেশ দিয়ে শুরু, বর্তমানে সদস্য সংখ্যা ১৯৩টি। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৮৭৩.
Where was the 51st G-7 Summit held? (September, 2025)
  1. France
  2. United Kingdom
  3. Canada
  4. Japan
ব্যাখ্যা

 • ২০২৫ সালের G- 7 সামিট:
- সময়: ১৫ থেকে ১৭ জুন, ২০২৫।
- স্থান: কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিস।
- সভাপতি দেশ: কানাডা।
- এটি G7-এর ৫১তম শীর্ষ সম্মেলন ।​

• G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- প্রতিষ্ঠা: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো:
- যুক্তরাষ্ট্র,
- যুক্তরাজ্য,
- ফ্রান্স,
- জার্মানি,
- ইতালি,
- জাপান ও
- কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- এই দেশসমূহ ইউরোপীয় ইউনিয়ন ও জি-৭ এ প্রতিনিধিত্ব করে।

উৎস: কানাডার ওফিসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা। 

৮৭৪.
Where is the Bagha Mosque located?
  1. Rajshahi 
  2. Chattogram 
  3. Dhaka 
  4. Khulna
  5. None
ব্যাখ্যা

• বাঘা মসজিদ:
- রাজশাহীর বাঘা শহরটি আয়তনে অনেক ছোট হলেও এর প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটি ইতিহাসে এক বিরাট স্থান দখল করে আছে।
- ১৫২৩ খ্রিস্টাব্দে হুসেইন শাহী বংশের শাসক সুলতান নুসরাত শাহের শাসনামলে এটি নির্মিত হয়।
- মসজিদটি তার জটিল ফুল ও জ্যামিতিক নকশা মিশ্রিত চিত্তাকর্ষক পোড়ামাটির অলঙ্করণের জন্য সুপরিচিত।

- ৫০০ বছরেরও বেশি পুরানো হওয়া সত্ত্বেও শত শত চড়াই-উৎড়াই পেরিয়ে মসজিদটি এখনও অটুট অবস্থায় রয়েছে।
- শুধু দর্শনার্থীরাই নন; প্রার্থনার জন্য আগত স্থানীয় মুসলমানরাও এর আঙিনা, প্রার্থনা হল এবং সুন্দর খিলানযুক্ত প্রবেশদ্বারগুলো প্রায়ই ঘুরে দেখেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং প্রথম আলো।

৮৭৫.
Who won the Nobel Prize in economics in 2023?
  1. John Fosse
  2. Claudia Goldin
  3. Mungi G. Bawendi
  4. Cataline Carrico
ব্যাখ্যা
নোবেল ২০২৩:
- অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'ক্লডিয়া গোল্ডিন'।
- শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি।
- ক্লডিয়া গোল্ডিন ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহন করেন।
- কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি ১৯৬৭ সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।
-  শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৭২ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
- প্রথম নারী হিসেবে ১৯৯০ সালে তিনি হার্ভার্ডে অর্থনীতিতে একটি স্থায়ী অধ্যাপকের পদ লাভ করেন।

অন্যদিকে,
- ২০২৩ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন। তারা হলেন 'ক্যাটালিন কারিকো' এবং 'ড্রু ওয়েইসম্যান'।
- ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী 'পিয়েরে অ্যাগোস্টিনি', 'গাঙ্গেরির ফেরেন্স ক্রাউজ' এবং ফ্রান্সের 'অ্যান হুইলেয়ার'।
- ২০২৩ সালে রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ 'মুঙ্গি জি বাওয়েন্দি', মার্কিন গবেষক 'লুইস ই ব্রুস' ও 'অ্যালেক্সি আই একিমোভ'।
- ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক 'জন ফসে'।

তথ্যসূত্র - নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট, সময় নিউজ, ৬ অক্টোবর ২০২৩ ও ব্রিটানিকা।
৮৭৬.
Which institution has Bangladesh's interim government recently dissolved? [May, 2025]
  1. National Board of Revenue
  2. National Planning Department
  3. Executive Committee of the National Economic Council
  4. National Economic Council
ব্যাখ্যা
- Bangladesh's interim government has dissolved the National Board of Revenue (NBR) and replaced it with two new divisions under the finance ministry, in a move to modernise tax administration and boost revenue collection.
- জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুইটি বিভাগে বিভক্ত করা হয়েছে।
- এ সংক্রান্ত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
- সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে।
- অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।  
- রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।

উৎস: প্রথম আলো (১৩ মে ২০২৫)
The Daily Star Link
৮৭৭.
Who wrote 'Imperialism, the Highest Stage of Capitalism'?
  1. Karl Marx
  2. Vladimir Lenin
  3. Winston Churchill
  4. Charles Darwin
  5. Friedrich Engels
ব্যাখ্যা

ভ্লাদিমির ইলিচ লেনিন:
- ১৯১৭ সালে প্রকাশিত হওয়া সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ইলিচ-উলিয়ানোভ লেনিন কর্তৃক পুঁজিবাদের স্বরূপ উন্মোচনকারী একটি বিখ্যাত বই।
- পুরোপুরি অর্থনীতি নির্ভর না হলেও লেনিনের তত্ত্বেও অর্থনীতির একটি কার্যকর ভূমিকা ছিল। তিনি এ তত্ত্ব উপস্থাপন করার জন্য আশ্রয় করেছেন ''Imperialism is the Highest Stage of Capitalism'' নামক গ্রন্থের।
- ১৯১৭ সালে ভি. আই লেনিন কর্তৃক রচিত 'Imperialism, the Highest Stage of Capitalism' গ্রন্থটি প্রকাশিত হয়। এটি পুঁজিবাদের একটি বিখ্যাত বই।

অন্যদিকে,
- কার্ল মার্কস-এর উল্লেখযোগ্য বই: The Communist Manifesto, Das Kapital.
- উইনস্টন চার্চিল-এর উল্লেখযোগ্য বই: 'My African Journey'।
- চার্লস ডারউইন-এর উল্লেখযোগ্য বই: On the Origin of Species।

উৎস: Britannica.

৮৭৮.
In which district of Bangladesh is a Special Economic Zone being established under the joint initiative of Bangladesh and Bhutan?
  1. Barishal
  2. Rangpur 
  3. Nilphamari
  4. Kurigram 
  5. Rajshahi
ব্যাখ্যা

- বাংলাদেশ-ভুটানের যৌথ উদ্যোগে দেশের কুড়িগ্রাম জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।

অর্থনৈতিক অঞ্চল:
- সম্প্রতি, বাংলাদেশ ও ভুটান আঞ্চলিক যোগাযোগ জোরদার করার লক্ষ্যে কুড়িগ্রাম-গেলেফু করিডোর উন্নয়নে সম্মত হয়েছে।
- বাংলাদেশ-ভুটানের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।
- বাংলাদেশের সঙ্গে জিটুজি অংশীদারত্বে নির্মাণাধীন কুড়িগ্রাম স্পেশাল ইকোনমিক জোন ভুটানের আসন্ন 'গেলেফু মাইন্ডফুলনেস সিটি'র সঙ্গে যুক্ত হয়ে সীমান্ত-পারাপারের নতুন অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি করবে।

উৎস: প্রথম আলো পত্রিকা। [লিঙ্ক]

৮৭৯.
Which mountain in Bangladesh is called the Queen of Mountains?
  1. Chimbuk Hill
  2. Rungrang Hill
  3. Tazing Dong Hill
  4. Keokradong Hill
  5. None of the above
ব্যাখ্যা
চিম্বুক পাহাড়:
- বাংলাদেশের পাহাড়ী সৌন্দর্যের মধ্যে পাহাড়ের রানী হিসেবে সর্বোধিক পরিচিত চিম্বুক পাহাড়।
- এটি দেশের তৃতীয় বৃহত্তম পাহাড়।
- বান্দরবান জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের অবস্থান।
- সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১৫০০ ফুট।
- বাংলার দার্জিলিং খ্যাত এই চিম্বুক পাহাড়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৮৮০.
What does Newton’s second law of motion state?
  1. Gravitational force effect
  2. Action-reaction principle
  3. Inertia of matter
  4. The principle of conservation of energy
  5. Relationship between force, mass, and acceleration
ব্যাখ্যা

• নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি মূলত বল, ভর এবং ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করে।

• নিউটনের প্রথম সূত্র:
- "বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে।"
- এই সূত্রটি স্যার আইজ্যাক নিউটন তার "ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা" (1687) গ্রন্থে প্রস্তাব করেছিলেন।
- নিউটনের প্রথম সূত্রটি "জড়তার সূত্র" (Law of Inertia) নামে পরিচিত।

• নিউটনের দ্বিতীয় সূত্র:
- এই সূত্র অনুযায়ী, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয়, বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।" 
- এটি থেকে আমরা বিখ্যাত গাণিতিক সমীকরণ F = ma পাই, যেখানে F হলো বল, m হলো ভর এবং a হলো ত্বরণ।

• নিউটনের তৃতীয় সূত্র:
- এই সূত্র অনুযায়ী, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে, তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে।
- একে সংক্ষেপে 'ক্রিয়া ও প্রতিক্রিয়া' সূত্র বলা হয়। গাণিতিকভাবে একে F1 = - F2 দ্বারা প্রকাশ করা হয়, যেখানে একটি বল ক্রিয়া এবং অন্যটি প্রতিক্রিয়া।

তথ্যসূত্র:
- মাধ্যমিক পদার্থবিজ্ঞান, ৯ম ও ১০ম শ্রেণি।

৮৮১.
Documentary film Stop Genocide was directed by-
  1. Alamgir Kabir
  2. Zahir Raihan
  3. Tareque Masud
  4. Morshedul Islam
ব্যাখ্যা
Stop Genocide:
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র Stop Genocide.
- Stop Genocide নির্মাণ করেন জহির রায়হান।
- মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের মে/জুন মাসে এটি প্রথম কলকাতায় প্রদর্শিত হয়।
- মূলত বিভিন্ন সূত্র থেকে পাওয়া স্টক ফুটেজ ও নিউজ রিলের ছবির ওপর নির্ভর করেই তৈরি হয় স্টপ জেনোসাইড।
- একজন চলচ্চিত্র-নির্মাতা হিসেবে জহির রায়হান দুনিয়ার মানুষকে বাংলাদেশে চলতে থাকা গণহত্যার খবর জানান দেওয়ার এক বড় দায়িত্ব কাঁধে নেন।
- বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রসঙ্গে লেনিনের একটি বক্তব্য দিয়ে শুরু হয় ছবিটি।
- ২০ মিনিটের এই ছবিতে বাংলাদেশের মানুষ আছে, এর প্রকৃতি আছে, আছে পাকিস্তানিদের অত্যাচার, নির্যাতন, অগ্নিসংযোগের দৃশ্য।

উল্লেখ্য,
- ওরা ১১ জন : চাষী নজরুল ইসলাম,
- আবার তোরা মানুষ হ : খান আতাউর রহমান,
- হাঙ্গর নদী গ্রেনেড : চাষী নজরুল ইসলাম,
- অরুণোদয়ের অগ্নিসাক্ষী : সুভাষ দত্ত।

উৎস: বাংলাপিডিয়া। 
৮৮২.
The 'Jail Killing day' is observed in -
  1. November 1
  2. November 2
  3. November 3
  4. November 4
  5. November 5
ব্যাখ্যা
জেলহত্যা দিবস:
- ১৯৭৫ সালের ৩ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগের চারজন সিনিয়র নেতা: সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়েছিল।
- তাই ৩ নভেম্বর জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ নেতৃত্ব যখন অনেকটা দিশেহারা, সে সময় দলের গুরুত্বপূর্ণ এই চার নেতাসহ অনেককে বন্দি করা হয়েছিল।
- শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা দেশ থেকে নির্বাসিত হওয়ার পূর্বে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটকরত চার জাতীয় নেতাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।
- কতিপয় সেনা কর্মকর্তা পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে আটক এই চার নেতাকে গুলি করে এবং বেয়নেট দিয়ে বিদ্ধ করে হত্যা করে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৮৩.
The primary relationship between the banker and the customer is that of -
  1. Lesser and lessee
  2. Principal and agent
  3. Debtor and Creditor
  4. Trustee and beneficiary
ব্যাখ্যা
The primary relationship between a banker and a customer is that of debtor and creditor.

ব্যাংক:

- ব্যাংক একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান।
- কমিউনিটিতে এর অবস্থান।
- কমিউনিটির একজনের অর্থ আমানত হিসেবে জমা নেয় এবং অন্যকে উচ্চ সুদে ঋণ প্রদান করে মুনাফা অর্জন করে।
- আমানকারী ও ঋণ গ্রহীতা উভয়েই ব্যাংকের গ্রাহক।
- গ্রাহক সেবার কোন উন্নয়ন না করলে ব্যাংকের ব্যবসা করা কঠিন হয়ে পরবে।
- ব্যাংক গ্রাহকদের বিভিন্ন রকম সেবা প্রদান করে থাকে।

⇒ ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ধরন
- ব্যাংকের ইনপুট ও আউটপুট উভয়ই হলো অর্থ। অর্থাৎ অর্থ গ্রহণ করে এবং অর্থ লগ্নি করে। তাই ব্যাংকার ও গ্রাহকের মাঝে নানা সেবার সম্পর্ক বিদ্যমান। ব্যাংকিং ব্যবসায়ে লিপ্ত কোম্পানিকে ব্যাংকার বলা হয়। আর গ্রাহক বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বুঝায়, যারা অন্যান্য সেবার মাধ্যমে ঐ ব্যাংকের সাথে যুক্ত।
১) দেনাদার-পাওনাদার (Debtor and Creditor): ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে দেনাদার-পাওনাদার সম্পর্ক বিদ্যমান। গ্রাহক যখন ব্যাংকের কাছে টাকা জমা দেয়, তখন ব্যাংক দেনাদার এবং গ্রাহক পাওনাদার হয়, আবার বিপরীত সম্পর্ক বিরাজ করে, যখন ব্যাংকের কাছ থেকে গ্রাহক ঋণ নেয়।
২) চুক্তিবদ্ধ সম্পর্ক: ব্যাংক হিসাব-গ্রাহক ও ব্যাংকের মধ্যবর্তী চুক্তিনামা। হিসাব খোলার মাধ্যমে ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয়। এতে করে দুই পক্ষেরই কিছু অধিকার ও দায়িত্ব সৃষ্টি হয়।
৩) ব্যাংক গ্রাহকের ট্রাস্টি: ব্যাংক অর্থ লেনদেনের বাইরেও গ্রাহকের সম্পত্তি যথা: স্বর্ণালংকার, দলিলপত্র ইত্যাদি সংরক্ষণের দায়িত্ব নেয়া এ ধরনের সেবায় ব্যাংক গ্রাহকের ট্রাস্টি হিসেবে গণ্য হয়।
৪) বন্ধক দাতা-বন্ধক গ্রহীতা সম্পর্ক: ঋণ দেওয়ার সময় ব্যাংক গ্রাহকের সম্পত্তি বন্ধক হিসেবে গ্রহণ করে। এভাবে বন্ধক দাতা-বন্ধক গ্রহীতা সম্পর্কের সৃষ্টি হয়।
৫) ব্যাংক গ্রাহকের প্রতিনিধি (Agent): দেনা পরিশোধ ও পাওনা আদায়ের সময় ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে।

উৎস: ফিন্যান্স ও ব্যাংকিং, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৮৪.
Which article of the Constitution describes the 'Annual financial statement'?
  1. 43
  2. 68
  3. 74
  4. 87
ব্যাখ্যা
বার্ষিক আর্থিক বিবৃতি:
- বাংলাদেশের সংবিধানে ‘বাজেট’ শব্দটিই নেই।
- বাংলাদেশের সংবিধানের ৮৭ নং অনুচ্ছেদ বাজেটকে 'বার্ষিক আর্থিক বিবৃতি' নামে বর্ণিত হয়েছে।

উল্লেখ্য,
সংবিধানের অনুচ্ছেদ - ৮৭: বার্ষিক আর্থিক বিবৃতি
(১) প্রত্যেক অর্থ-বৎসর সম্পর্কে উক্ত বৎসরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয়-সংবলিত একটি বিবৃতি (এই ভাগে "বার্ষিক আর্থিক বিবৃতি" নামে অভিহিত) সংসদে উপস্থাপিত হবে।
(২) বার্ষিক আর্থিক বিবৃতিতে পৃথক পৃথকভাবে
(ক) এই সংবিধানের অধীন সংযুক্ত তহবিলের উপর দায়রূপে বর্ণিত ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ, এবং
(খ) সংযুক্ত তহবিল হতে ব্যয় করা হবে, এইরূপ প্রস্তাবিত অন্যান্য ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ, প্রদর্শিত হবে এবং অন্যান্য ব্যয় হতে রাজস্ব খাতের ব্যয় পৃথক করে প্রদর্শিত হবে।

অন্যদিকে -
- বাংলাদেশের সংবিধানের ৪৩ নং অনুচ্ছেদ বলা হয়েছে, 'রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে প্রত্যেক নাগরিকের চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনতা রক্ষার অধিকার থাকিবে।
- বাংলাদেশের সংবিধানের ৬৮ নং অনুচ্ছেদ সংসদ সদস্যদের বেতন, ভাতা ও বিশেষ অধিকার সম্পর্কিত।
- বাংলাদেশের সংবিধানের ৭৪ নং অনুচ্ছেদ স্পীকার ও ডেপুটি স্পীকার।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৮৮৫.
Which of the following is not one of the three leaders buried at the Tin Netar Mazar?
  1. A.K. Fazlul Huq
  2. Syed Nazrul Islam
  3. Khawaja Nazimuddin
  4. Huseyn Shaheed Suhrawardy
  5. none
ব্যাখ্যা

তিন নেতার মাজার:
- রাজধানী ঢাকার দোয়েল চত্বরের কাছে অবস্থিত তিন নেতার মাজার বাংলাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন।
- বাংলাদেশের জাতীয় তিন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন এবং এ কে ফজলুল হক-এর সমাধির উপর ১৯৬৩ সালে স্থপতি মাসুদ আহমদ ও এস এ জহিরুদ্দিনের নকশায় তিন নেতার মাজার স্থাপনাটি নির্মাণ করা হয়েছে।
- তিন নেতার মাজারের কাছেই রয়েছে হাইকোর্ট এবং শিশু একাডেমি।

উল্লেখ্য,
- স্বাধীনতার পূর্ব সময়ে এই তিন মহান নেতাই তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন। বাংলার বাঘ খ্যাত শের-এ-বাংলা এ.কে. ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। ফজলুল হক ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তীতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া যুক্তফ্রন্ট গঠনে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য।
- খাজা নাজিমুদ্দিন ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত হন। ১৯৫১ সালে তাঁকে পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়।
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী ১৯২৪ সালে কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র হন এবং খাজা নাজিমুদ্দিনের মন্ত্রীসভায় তিনি শ্রমমন্ত্রী নিযুক্ত ছিলেন। ১৯৫৭ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) The Daily Star.

৮৮৬.
According to ADB's forecast, what percentage of Bangladesh's GDP growth is expected to be in the fiscal year 2025-26?
  1. 2%
  2. 3%
  3. 4%
  4. 5%
ব্যাখ্যা

জিডিপি প্রবৃদ্ধি:
- গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ প্রকাশিত এডিবির ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)’ প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫% হতে পারে।
- গত অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন হলো ৪ শতাংশ।
- প্রতিবেদনে জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭ শতাংশ।
- গত অর্থবছরের তা বেড়ে দাঁড়ায় ১০ শতাংশ।
- ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন সাধনে কাজ করছে।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ৬৯টি দেশ।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

৮৮৭.
How many countries are members of the APTA? (July, 2025)
  1. 7
  2. 8
  3. 9
  4. 10
ব্যাখ্যা
APTA:
- APTA পূর্ণরূপ Asia-Pacific Trade Agreement.
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
- APTA ভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, চীন, শ্রীলংক, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া (সর্বশেষ সদস্য)।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
৮৮৮.
Where is the headquarters of INTERPOL located?
  1. Geneva, Switzerland
  2. Paris, France
  3. Lyon, France
  4. Rome, Italy
ব্যাখ্যা
ইন্টারপোল: 
- Interpol-এর পূর্ণরূপ: The International Criminal Police Organization.
- এটি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে সহযোগিতা অর্জন লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় ৭ সেপ্টেম্বর, ১৯২৩ সালে, ভিয়েনা, অস্ট্রিয়াতে।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৬টি দেশ।
- ইন্টারপোলের সর্বশেষ সদস্য হিসেবে পালাউ ইন্টারপোলের সদস্যপদ লাভ করেছে।
- ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।

উৎস: Interpol ওয়েবসাইট।
৮৮৯.
If a machine does 1492 joules of work in 2 seconds, its power in horsepower is approximately:
  1. 4 hp
  2. 3 hp
  3. 2 hp
  4. 1 hp
ব্যাখ্যা

• একটি যন্ত্র ২ সেকেন্ডে ১৪৯২ জুল কাজ করছে। পাওয়ার নির্ণয় করতে আমরা সূত্র ব্যবহার করি:
Power (W) = Work (J) / Time (s) = 1492 / 2 = 746 W
এখন, ১ হর্সপাওয়ার ≈ ৭৪৬ ওয়াট। সুতরাং, যন্ত্রের পাওয়ার:
746 W / 746 W/hp ≈ 1 hp
অতএব, যন্ত্রের পাওয়ার প্রায় ১ হর্সপাওয়ার, তাই সঠিক উত্তর হলো ঘ) 1 hp.

• ক্ষমতা:
- ক্ষমতা, কাজ ও সময়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে।
- একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ সম্পন্ন হয় তা দ্বারা ক্ষমতার পরিমাপ -করা হয়।
- ক্ষমতা P দ্বারা প্রকাশ করা হয়।
- ক্ষমতা, P = সম্পন্ন কাজ/প্রয়োজনীয় সময়।
- কোনো যন্ত্রে F পরিমাণ বল প্রয়োগের ফলে যন্ত্রটি যদি বলের দিকে বেগ প্রাপ্ত হয় তবে বল এবং বেগের গুণফল হবে ঐ যন্ত্রের ক্ষমতা।
- ক্ষমতার এস.আই একক ওয়াট।
- অশ্বক্ষমতা (HP) নামে ক্ষমতার আর একটি একক ব্যবহার করা হয়।
- এক অশ্বক্ষমতা (HP) = 746 ওয়াট।
- ক্ষমতার মাত্রা ML2T- 3.

উৎস: পদার্থ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৯০.
Under which article of the Constitution of Bangladesh is the appointment of judges mentioned?
  1. Article 95
  2. Article 96
  3. Article 97
  4. Article 98
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৮৯১.
'Bengali Year 1176' is associated with which of the following events?
  1. Division of Bengal
  2. Sepoy mutiny
  3. Partition
  4. Chhiattor-er Monnontor
ব্যাখ্যা
বাংলা ১১৭৬ সন ভয়াবহ দুর্ভিক্ষ বা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।

দ্বৈত শাসন ও দুর্ভিক্ষ:
- রবার্ট ক্লাইভ দেওয়ানি সনদের নামে বাংলার সম্পদ লুণ্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করে।
- দিল্লি কর্তৃক বিদেশি বণিক কোম্পানিকে এই অভাবিত ক্ষমতা প্রদানে সৃষ্টি হয় দ্বৈত শাসনের।
- অর্থাৎ যাতে করে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে।
- অথচ নবাবের দায়িত্ব থেকে যায় ষোলআনা।
- ফলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়।
- যার চরম মাসুল দিতে হয় এদেশের সাধারণ জনগোষ্ঠিকে।
- ১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দ) গ্রীষ্মকালে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ।
- যা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
- এই দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয় ৷

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৯২.
Who was the founding principal of 'Charukala Institute'?
  1. Zainul Abedin
  2. Monowar Zaman
  3. Murtaza Bashir
  4. SM Sultan
  5. Abanindranath Tagore
ব্যাখ্যা
জয়নুল আবেদিন:
- জয়নুল আবেদিন (১৯১৪-১৯৭৬) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অসাধারণ প্রতিভাবান শিল্পী।
- ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত বর্তমান চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন জয়নুল আবেদিন।
- ১৯৪৩ সালের দুর্ভিক্ষে জয়নুল আবেদিন ধারাবাহিকভাবে একাধিক চিত্র স্কেচ করেন।
- সস্তা প্যাকিং পেপারে চাইনিজ ইঙ্ক ও তুলির আচরে ‘দুর্ভিক্ষের রেখাচিত্র’ নামে পরিচিত জয়নুলের এ চিত্রকর্মে ফুটে উঠেছে শব-সওদাগরদের নিষ্ঠুরতা ও নৈতিক কলুষতা, সে সাথে নিপীড়িতের অমানবিক দুর্দশা। চিত্রকর্মগুলি জয়নুলকে ভারতব্যাপী খ্যাতি এনে দেয়।
- ‘দ্য রেবেল ক্রো’ (জলরং, ১৯৫১) এ ধারার সবচেয়ে উজ্জ্বল নিদর্শন।
- ‘দুই মহিলা’ (গোয়াশ, ১৯৫৩), ‘পাইন্যার মা’ (গোয়াশ, ১৯৫৩) ও ‘মহিলা’ (জলরং, ১৯৫৩) হলো এ আমলের উল্লেখযোগ্য চিত্রকর্ম।

উৎস: বাংলাপিডিয়া এবং জাতীয় তথ্য বাতায়ন।
৮৯৩.
Which is the name of the currency of North Korea?
  1. Yen
  2. Won
  3. Dong
  4. Kyat
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রার নাম:

- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো ।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com
৮৯৪.
What type of mosquito primarily transmits the Zika virus?
  1. Anopheles
  2. Culex
  3. Aedes aegypti
  4. Above all 
ব্যাখ্যা
জিকা ভাইরাস:
- জিকা ভাইরাস ছড়ায় এডিস মশকীর (Aedes aegypti) মাধ্যমে।
- এই মশা দিনে বেশি কামড়ায়। আর এই মশা দিয়েই ডেঙ্গু, চিকুনগুনিয়া ও পীতজ্বরও ছড়ায়।
- রক্ত পরিসঞ্চালন এবং অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়ায়।

⇒ জিকা ভাইরাস প্রথম শনাক্ত হয় উগান্ডায় ১৯৪৭ সালে।
- ভাইরাসটি পাওয়া গিয়েছিল রেসাস ম্যাকাও বানরের শরীরে।
- পরবর্তী সময়ে পঞ্চাশের দশকে আফ্রিকান দেশগুলোয় মানুষের শরীরেও এই জীবাণু পাওয়া যায়। ভয়াবহ ব্যাপার হলো, ১৯৬০-১৯৮০ সালের মধ্যে আফ্রিকা ও এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে এটি ছড়িয়ে পড়ে।
- বাংলাদেশে প্রথম ধরা পড়ে ২০১৪ সালে।

⇒ জিকা ভাইরাস সংক্রমণে সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না। তবে ৩–১৪ দিনের মধ্যে শরীরে লালচে দানার মতো ছোপ বা র‍্যাশ, হালকা জ্বর, চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে পানি পড়া, মাংসপেশি এবং গিঁটে গিঁটে ব্যথা, অবসাদ এবং মাথাব্যথা হতে পারে। এসব লক্ষণ সর্বোচ্চ ২-৭ দিন থাকতে পারে।

উৎস: i) WHO ওয়েবসাইট।
ii) Centers for Disease Control and Prevention (.gov) ওয়েবসাইট।
৮৯৫.
The wave theory of light was proposed by which of the following scientists?
  1. Erwin Schrödinger
  2. Max Planck
  3. Albert Einstein
  4. Robert Hooke
  5. Christiaan Huygens
ব্যাখ্যা
• আলোর প্রকৃতি সম্পৰ্কীয় বিভিন্ন তত্ত্ব:
- আলোর তরঙ্গ তত্ত্ব প্রকাশ করেন হাইগেনস (Christiaan Huygens)।
- তরঙ্গ তত্ত্বানুসারে আলো তরঙ্গাকারে ইথার নামের একটি কাল্পনিক মাধ্যমের মধ্য দিয়ে সব দিকে নির্গত হয়।
- কণা তত্ত্বানুসারে আলো বস্তু কণা দ্বারা গঠিত, উৎস থেকে যা সব দিকে নিঃসৃত হয় এবং সরলরেখায় চলে।
- আইজাক নিউটন ১৬৭৫ সালে আলোর কণা তত্ত্ব প্রদান করেন।
- তাড়িতচৌম্বক তত্ত্ব অনুসারে গতিশীল তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের দ্রুত পর্যাবৃত্ত পরিবর্তনের ফলে দৃশ্য অদৃশ্য শক্তির বিকিরণ হয় এবং অনুপ্রস্থ তরঙ্গাকারে চারিদিকে ছড়িয়ে পড়ে।
- ১৯০০ সালে ম্যাক্স প্লাঙ্ক আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রস্তাবনা করেন।

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৯৬.
Who is the first woman Director General of the Anti-Corruption Commission?
  1. Amina Khatun
  2. Shirin Pervin
  3. Achiya Khatun
  4. Razia Parveen
  5. None of the above
ব্যাখ্যা
- দুর্নীতি দমন কমিশনে (দুদক) মহাপরিচালক শিরীন পারভীন।
- এর আগে তিনি কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- দুদকের ইতিহাসে তিনিই প্রথম নারী মহাপরিচালক।
- মহাপরিচালক পদে দায়িত্ব পালনকারী সৈয়দ ইকবাল হোসেনে চাকরির মেয়াদ শেষ হয়েছে।
- তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ায় এই পদে শিরীন পারভীনকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপনটি জারি করা হয়।
- দুদকে প্রেষণে বা পদোন্নতি পেয়ে আটজন মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

সূত্র- কালেরকন্ঠ ও প্রথম আলো।
৮৯৭.
Which North American country was the first to withdraw from the Kyoto Protocol?
  1. United States
  2. Mexico
  3. Canada
  4. Cuba
ব্যাখ্যা

- উত্তর আমেরিকার প্রথম দেশটি যা কিয়োটো প্রটোকল প্রত্যাহার করে তা হলো কানাডা। 

কিয়োটো প্রটোকল:
- কিয়োটো প্রটোকল একটি আন্তর্জাতিক চুক্তি যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গৃহীত হয়।
- এটি ১৯৯৭ সালের ডিসেম্বরে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত ৩য় জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা COP-3 এ গৃহীত হয়।
- প্রথম দেশ হিসেবে কিয়োটো প্রটোকল প্রত্যাহার করে কানাডা।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি কার্যকর হয়।
- বাংলাদেশ ২০০১ সালের ২২ অক্টোবর কিয়োটো প্রটোকল চুক্তির অন্তর্ভুক্ত হয় এবং
- ২১ সেপ্টেম্বর ২০১৬ সালে চুক্তিটি অনুমোদন দেয়।

সূত্র: UNFCCC ওয়েবসাইট এবং রয়টার্স।

৮৯৮.
'HDI' is an index that represents development of a country by -
  1. Education
  2. Health
  3. Income
  4. above all
ব্যাখ্যা
HDI:
- HDI-এর পূর্ণরূপ: Human Development Intex বা মানব উন্নয়ন সূচক।
- UNDP কর্তৃক মানব উন্নয়ন সূচক তথা HDI ধারণাটির উদ্ভাবন হয়।

⇒ HDI মূলত তিনটি প্রধান উপাদানের উপর ভিত্তি করে:
- আয়: এটি মাথাপিছু আয় (GNI per capita) এর ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
- শিক্ষা: মানুষের শিক্ষা গ্রহণের হার, যার মধ্যে গড় বিদ্যালয়ে শিক্ষাগ্রহণের বছর এবং শিক্ষার প্রসারের হার অন্তর্ভুক্ত।
- আয়ু: গড় আয়ু, যা মানুষের স্বাস্থ্য এবং দীর্ঘায়ু পরিস্থিতির ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

⇒ কোনো দেশের মানব উন্নয়ন সূচক বা HDI টি যদি ০.৫৫০ এর নিচে হয় সে দেশটিকে অনুন্নত দেশ বলা হয়।
- কোন দেশে HDI যদি ০.৫৫০ - ০.৭৯৯ হয় সেসব দেশকে উন্নয়নশীল দেশ বলা হয়।
- যদি ০.৮০ থেকে বেশি হয় সেসব দেশকে আমরা উন্নত দেশ বলি। 

উৎস: UNDP ওয়েবসাইট।
৮৯৯.
Where was the first UN Ocean Conference held?
  1. Paris
  2. Geneva
  3. New York
  4. Lisbon
ব্যাখ্যা

UN Ocean Conference এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।

উল্লেখ্য,
- ২০২৫ সালের UN Ocean Conference (তৃতীয় সম্মেলন) ৯–১৩ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল Nice, France-এ।
- এই বছরের সম্মেলনটিতে ফ্রান্স ও কোস্টারিকা সহ-আয়োজক ছিল।

উৎস: এস ডি জি ওয়েবসাইট।

৯০০.
How is a Fold Mountain formed?
  1. By waves of rock folding over a large area
  2. By repeated deposition of volcanic materials
  3. By the accumulation of river deposits
  4. By erosion of soft rock, leaving hard parts
ব্যাখ্যা

পর্বতের গঠন:
- পৃথিবীর টেকটোনিক প্লেটের নড়াচড়া, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, এবং ক্ষয় ও পদার্থের সঞ্চয়ের ফলে পর্বত সৃষ্টি হয়।
- এ প্রক্রিয়াগুলোর মাধ্যমে ভূত্বকে চাপ, পদার্থের সঞ্চয় বা ক্ষয় ঘটলে উঁচু ভূমিরূপ বা পর্বত সৃষ্টি হয়।
- উৎপত্তির কারণ ও গঠন অনুসারে পর্বতকে প্রধানত পাঁচটি শ্রেণিতে ভাগ করা যায়।
১. ভঙ্গিল বা ভাঁজ পর্বত (Fold Mountain).
২. স্তূপ পর্বত (Block Mountain).
৩. ল্যাকোলিথ পর্বত (Laccolith Mountain). 
৪. আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত (Volcanic Mountain).
৫. ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত (Erosional/Residual Mountain). 

ভঙ্গিল বা ভাঁজ পর্বত (Fold Mountain):
- বৃহৎ অঞ্চলে শিলার ঢেউ-এর মতো ভাঁজ পড়লে যে পর্বত তৈরি হয়, তাকে ভঙ্গিল পর্বত বলে।
- ভঙ্গিল পর্বত তখন তৈরি হয় যখন পৃথিবীর ভূ-ত্বকের বড় এলাকা সংকোচন বা চাপের মধ্যে আসে।
- এই চাপের ফলে শিলার স্তর ঢেউয়ের মতো ভাঁজে ভাঁজে মুড়ে যায়।
- ফলে পাহাড়ের মতো উঁচু ভূমিরূপ তৈরি হয়।
- এটি ‘পাত ভূগঠন তত্ত্ব’ অনুসারে সৃষ্টি হয়। 
- উদাহরণ হিসেবে বলা যায়: হিমালয়, আন্দিজ, আল্পস ও রকি পর্বত।
---------------------------------------
উল্লেখ্য,

• স্তূপ পর্বত (Block Mountain):
- উদাহরণ: জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ পর্বত।

• ল্যাকোলিথ পর্বত (Laccolith Mountain): 
- উদাহরণ: যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস, হেনরী পর্বত।

• আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত (Volcanic Mountain):
- উদাহরণ: ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, হাওয়াই দ্বীপের মোনালোয়া।

• ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত (Erosional/Residual Mountain):
- উদাহরণ: ভারতের আরাবল্লী, ইউরোপের সিয়েরা নেভেদা, উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান।

উৎস: ভূমিরূপ বিদ্যা, বিএসএস প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।