বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা / ৬২ · ৭০১৮০০ / ৬,১৭৯

৭০১.
Which is the following is not associated with Disarmament?
  1. NATO
  2. CTBT
  3. NPT
  4. SALT
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation.
- এটি উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে সংগঠনটি গঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

অন্যদিকে,
⇒ CTBT: Comprehensive Nuclear Test Ban Treaty.
⇒ SALT: Strategic Arms Limitation Talk.
⇒ NPT: Non-Proliferation of Nuclear Weapons Treaty.
- সবগুলোই নিরস্ত্রীকরণ বা অস্ত্র সীমিতকরণের সাথে সম্পর্কিত।

উৎস: NATO ওয়েবসাইট।
৭০২.
Who is the world's first carbon-neutral child?
  1. Aadavi
  2. Emma
  3. Zanna
  4. Louis
ব্যাখ্যা

বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু: 
- বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু হল আদাভি, যাঁর ডাকনাম নোভা।
- ভারতের তামিলনাড়ুর এই শিশুটি মাত্র ২ বছর বয়সেই পরিবেশ রক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
- তার বাবা দিনেশ এসপি ও মা জানগা নন্ধিনী তার জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য বজায় রাখতে ৬ হাজার ফলদ গাছ রোপণ করেছেন।

উল্লেখ্য, 
- এই উদ্যোগের জন্য আদাভি এশিয়া বুক অব রেকর্ডস থেকে 'বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু' হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সূত্র: দৈনিক ইনকিলাব। 

৭০৩.
 ’Dalasi’ is the currency of which country?
  1. Gambia
  2. Uzbekistan
  3. Azerbaijan
  4. Kazakhstan
ব্যাখ্যা

 গাম্বিয়া:
- গাম্বিয়া (রাষ্ট্রীয় নাম গাম্বিয়া ইসলামি প্রজাতন্ত্র) পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র।
- এটি আফ্রিকা মহাদেশের মূল ভূখণ্ডের ক্ষুদ্রতম দেশ।
- এটি উত্তর, পূর্ব ও দক্ষিণ দিকে সেনেগাল দ্বারা পরিবেষ্টিত।
- মুদ্রার নাম: ডালাসি।

অন্যদিকে,
- উজবেকিস্তান - সোম।
- আজারবাইজানি-মানাত।
- ইথিওপিয়ার মুদ্রার নাম বির,
- গাম্বিয়ার মুদ্রার নাম ডালাসি,
- কাজাখস্তানের মুদ্রা হলো টেঙ্গে। 

উৎস: ব্রিটানিকা।

৭০৪.
How many people won the Ekushey Padak in 2024?
  1. 19
  2. 20
  3. 21
  4. 23
ব্যাখ্যা
একুশে পদক – ২০২৪:
- জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে প্রথম একুশে পদক প্রবর্তন করা হয় - ১৯৭৬ সালে।
- এর আর্থিক মূল্যমান চার লক্ষ টাকা, আঠারো ক্যারেট মানের পঁয়ত্রিশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক ও একটি সম্মাননাপত্র।
- ২০২৪ সালে একুশে পদক লাভ করেন: ২১ জন ব্যক্তি।
- পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হয়: ১৩ ফেব্রুয়ারি, ২০২৪।
- 'একুশে পদক' বাংলাদেশের দ্বিতীয় সম্মানজনক বেসামরিক পুরস্কার।
- বাংলাদেশ সরকারের ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়' এই পুরস্কার ঘোষণা করে।

উৎস: প্রথম আলো নিউজ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৭০৫.
Who is the first female 'Megseysey' award winner in Bangladesh?
  1. Tahmina Anam
  2. Taherunnesa Abdullah
  3. Mokbula Manzoor
  4. Anwar Syed Haq
ব্যাখ্যা
- বাংলাদেশিদের মধ্যে প্রথম ম্যাগসেসে পুরস্কার পান সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ।
- তিনি ম্যাগসেসে পুরস্কার পান ১৯৭৮ সালে।
- তিনি প্রধানত নারী সমবায় সমিতি গঠন ও পরিবার পরিকল্পনা বিষয়ে কাজ করেন।

• ম্যাগসেসে পুরস্কার:
- ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় মারা যান র‍্যামন ম্যাগসেসে।
- ১৯৫৮ সাল থেকে তার নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেয়া শুরু হয়।
- প্রতিবছর ম্যাগসেসের জন্মদিন ৩১ আগস্ট ম্যানিলা থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সূত্র: দৈনিক প্রথম আলো ও ম্যাগসেসে পুরস্কার ওয়েবসাইট।
৭০৬.
Blood is -
  1. ক) acidic
  2. খ) alkaline
  3. গ) variable
  4. ঘ) neutral
ব্যাখ্যা

First, a little chemistry:
- A pH level measures how acid or alkaline something is. A pH of 0 is totally acidic, while a pH of 14 is completely alkaline.
- A pH of 7 is neutral.
- Those levels vary throughout your body.
- Your blood is slightly alkaline, with a pH between 7.35 and 7.45.
- Your stomach is very acidic, with a pH of 3.5 or below, so it can break down food.
- And your urine changes, depending on what you eat -- that's how your body keeps the level in your blood steady.

Source: www.webmd.com

৭০৭.
FAO is considered to be among -
  1. UN Main Bodies
  2. UN Funds and Programmes
  3. UN Specialized Agencies
  4. UN Related Organizations
ব্যাখ্যা
Food and Agriculture Organization বা খাদ্য ও কৃষি সংস্থা (FAO):
- খাদ্য ও কৃষি সংস্থা (Food and Agriculture Organization - FAO) হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- এটি বিশ্বব্যাপী ক্ষুধা এবং অপুষ্টি দূর করার জন্য কাজ করে।
- ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত।
- FAO বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে কাজ করছে (সদস্যপদ: ১২ নভেম্বর ১৯৭৩ সাল)।
- সদস্য: ১৯৫টি - ১৯৪টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন।
- সহযোগী দেশ ২টি- ফ্যারো দ্বীপপুঞ্জ ও টোকেলাউ।

উৎস: i) FAO Official Website
ii) FAO in Bangladesh
iii) United Nations Website.
৭০৮.
According to the final report of Economic Survey 2024, what is the population density?
  1. 1,171
  2. 1,165
  3. 1,271
  4. 1,120
  5. 1,265
ব্যাখ্যা
• অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৭০৯.
The film “A Missing Can of Film” is based on the life of which person? 
  1. Satyajit Ray
  2. Zahir Raihan
  3. Tareque Masud
  4. Ritwik Ghatak
  5. Anwar Hossain
ব্যাখ্যা

• A Missing Can of Film: 
- “A Missing Can of Film” হলো বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা নাঈম মোহাইমেন নির্মিত একটি চলচ্চিত্র। 
- এটি  জহির রায়হানের হারিয়ে যাওয়া ও অসমাপ্ত কাজ এবং তার সিনেমাটিক উত্তরাধিকারকে অনুসন্ধান করে নির্মিত হয়েছে। 
- ছবিটি আর্কাইভাল ফুটেজ ও নতুন দৃশ্য একত্রিত করে ইতিহাস, ব্যক্তিগত স্মৃতি এবং রাজনৈতিক প্রেক্ষাপটের সংযোগ তুলে ধরে।
 - এর মধ্যে ‘জীবন থেকে নেয়া’ ও ‘স্টপ জেনোসাইড’ চলচ্চিত্রের বাইরে জহির রায়হানের কর্মজীবনের কিছু দৃশ্যও প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, 
- জহির রায়হানের জীবনকাল (১৯ আগস্ট ১৯৩৫-৩০ জানুয়ারি ১৯৭২) মাত্র ৩৬ বছরের।
 - এই স্বল্পায়ু জীবনেই তিনি সৃষ্টি করে গেছেন কালজয়ী কথাসাহিত্য ও চলচ্চিত্র।
 - তাঁর প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড মুক্তিযুদ্ধের এক অবিস্মরণীয় দলিল।
 - বড় ভাই শহীদুল্লা কায়সারের সন্ধানে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি ঢাকার মিরপুরে গিয়ে নিষ্ঠুর পরিণতির শিকার হন জহির রায়হান। তাঁর আর খোঁজ মেলেনি।

তথ্যসূত্র: ডেইলি স্টার ও প্রথম আলো।

৭১০.
Which is the largest island of Bangladesh?
  1. Nijum dhip
  2. Maheshkhali
  3. Bhola
  4. Shahpari dhip
ব্যাখ্যা

• গাঙ্গেয় অববাহিকার নিম্নাঞ্চলে অবস্থিত দেশের একমাত্র দ্বীপ ভোলা।
- ভোলা বাংলাদেশের বৃহৎত্তম দ্বীপ জেলা।
-  বর্তমান ভোলা একদা বৃহত্তর বরিশাল জেলার একটি মহকুমা ছিল।
- ১৮৫৪ সালে দ্বীপটি মহকুমায় উন্নীত হয়। 
- ১৯৮৪ সালে মহকুমা থেকে জেলার মর্যাদা পায়।
- ভোলার আদি নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। 
- চারদিকে নদী পরিবেষ্টিত এ জনপদের ইতিহাস ও ঐতিহ্য আবহমান বাংলার অন্যান্য অঞ্চলের মতোই। 

উৎস: ভোলা জেলা ওয়েব সাইট।

৭১১.
When did Starlink officially begin operations in Bangladesh?
  1. April 28, 2025
  2. May 1, 2025
  3. May 20, 2025
  4. July 18, 2025
  5. June 1, 2025
ব্যাখ্যা
 স্টারলিংক, বাংলাদেশ: 
- এটি প্রায় তিন মাস ধরে পরীক্ষামূলক সম্প্রচার চালানো হয়।
- ১৮ জুলাই  ২০২৫ আনুষ্ঠানিকভাবে সেবা চালু করে।
- প্রতিষ্ঠানটি বিটিআরসি থেকে 'স্যাটেলাইট অপারেটর লাইসেন্স' এবং 'রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স' পায়।
- যার বৈধতা ১০ বছর।
- স্টারলিংকের ঘোষিত দুটি প্যাকেজ হলো- স্টারলিংক রেসিডেন্সিয়াল ও স্টারলিংক লাইট।
- স্টারলিংকের সেবা নিতে হলে গ্রাহকদের প্রাথমিকভাবে ৪২ হাজার টাকা খরচে একটি সেটআপ কিট কিনতে হবে।]

উৎস: দৈনিক ইত্তেফাক। [লিঙ্ক]
৭১২.
Which article of the Constitution of Bangladesh says about 'Money Bill'?
  1. Article 93
  2. Article 87
  3. Article 81
  4. Article 80
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধানের ৮১ নং অনুচ্ছেদে 'অর্থবিল' সংক্রান্ত বিষয় নিয়ে আলচনা করা হয়েছে।

অন্যদিকে:
- অনুচ্ছেদ ৮০: আইন প্রণয়ন পদ্ধতি।
- অনুচ্ছেদ ৮৭ : বার্ষিক আর্থিক বিবৃতি।
- অনুচ্ছেদ ৯৩ : অধ্যাদেশপ্রণয়ন-ক্ষমতা।

সূত্র:- বাংলাদেশের সংবিধান।
৭১৩.
Which is the largest commercial alliance in the world?
  1. EU
  2. RCEP
  3. WTO
  4. AfCFTA
ব্যাখ্যা
WTO:
- এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ। (এপ্রিল, ২০২৫)।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা। (এপ্রিল, ২০২৫)।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।

অন্যদিকে,
- বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল দি আফ্রিকান ফ্রি ট্রেড এরিয়া বা African Continental Free
Trade Area (AfCFTA)।
- বিশ্বের সর্ববৃহৎ মুক্ত বাণিজ্য চুক্তি RCEP |
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট EU।

উৎস: World Trade Organization.
৭১৪.
As per the 2024 Corruption Perceptions Index by Transparency International, which country in South Asia has the lowest perceived level of public sector corruption?
  1. Nepal
  2. Sri Lanka
  3. Bhutan
  4. India
ব্যাখ্যা
দুর্নীতি সূচক ২০২৪:
- জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
- বাংলাদেশের অবস্থান ১৫১ তম।

কম দুর্নীতির দেশ:
• প্রথম - ডেনমার্ক।
• দ্বিতীয় - ফিনল্যান্ড।
• তৃতীয় - সিঙ্গাপুর।

সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
• প্রথম - দক্ষিণ সুদান।
• দ্বিতীয় - সোমালিয়া।
• তৃতীয় - ভেনেজুয়েলা।

দক্ষিণ এশিয়ার কম দুর্নীতির দেশসমূহ:
• ভুটান - ১৮।
• ভারত - ৯৬।
• মালদ্বীপ - ৯৬।
• নেপাল - ১০৭।
• শ্রীলংকা - ১২১।
• পাকিস্তান - ১৩৫।
• বাংলাদেশ - ১৫১।
• আফগানিস্তান - ১৬৫।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৭১৫.
Which gas has the highest ratio in the air?
  1. Nitrogen
  2. Oxygen
  3. Argon
  4. Carbon dioxide
ব্যাখ্যা
বায়ুমন্ডলের উপাদান:
- বায়ুমন্ডল বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থ ও জলীয় বাষ্পের সংমিশ্রণে গঠিত।
- বায়ুমন্ডলের প্রধান দুটি উপাদান হলো নাইট্রোজেন (৭৮.০২%) এবং অক্সিজেন (২০.৭১%), যা মোট উপাদানগুলোর প্রায় ৯৯%।
- ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ৯০ কিলোমিটার পর্যন্ত বায়ুমন্ডলের উপাদানগুলো প্রায় একই রকম থাকে যা সমমন্ডল (Homosphere) নামে পরিচিত।
- আর ভূ-পৃষ্ঠ সংলগ্ন এই ৯০ কিলোমিটারের ঊর্ধ্বে বায়ুমন্ডলের যে অংশ রয়েছে সেখানে বিভিন্ন গ্যাসের অনুপাত সমান থাকে না বলে তাকে বিষমমন্ডল (Heterosphere) বলে।

বায়ুমণ্ডলের উপাদানের পরিমাণ: 
উপাদানের নাম ⇒ শতকরা অংশ
• নাইট্রোজেন ⇒ ৭৮.০২%
• অক্সিজেন  ⇒ ২০.৭১% 
• আর্গন ⇒ o.৮০% 
• কার্বন ডাই-অক্সাইড ⇒ ০.০৩% 
• ওজোন ⇒ ০.০০০১% 
• অন্যান্য গ্যাস ⇒ ০.০১৯৯% 
• জলীয়বাষ্প ⇒ ০.৪১% 
• ধূলিকণা ও কনিক্স ⇒ ০.০১%

তথ্যসূত্র - ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১৬.
Which medal did Bangladesh win for the first time ever in the U-18 Women’s Asia Cup Hockey?
  1. Silver
  2. Gold
  3. Bronze
  4. No medal
  5. None of the above
ব্যাখ্যা
যুব হকির এশিয়া কাপ: 
- অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে এবারই প্রথম অংশগ্রহণ করেছে বাংলাদেশ নারী হকি দল।
- প্রথমবার অংশ নিয়েই ব্রোঞ্জ পদক জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
- ১৩ জুলাই চীনের দাজহুতে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশের মেয়েরা।
- হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার।
উল্লেখ্য, 
- অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে মেয়েদের বিভাগে ফাইনাল খেলবে জাপান ও চীন।
- আর ছেলেদের বিভাগের সোনার লড়াইয়ে মুখোমুখি হবে জাপান ও পাকিস্তান।

উৎস: প্রথম আলো। 
৭১৭.
Big Bang theory explains -
  1. ক) Origin of Universe
  2. খ) Origin of Sun
  3. গ) Laws of physics
  4. ঘ) None of these.
ব্যাখ্যা

Big-bang model, widely held theory of the evolution of the universe.
Its essential feature is the emergence of the universe from a state of extremely high temperature and density—the so-called big bang that occurred 13.8 billion years ago.
Source: www.britannica.com

৭১৮.
Which of the following countries is not a member of the Gulf Cooperation Council (GCC)?
  1. Saudi Arabia
  2. Kuwait
  3. Iran
  4. Bahrain
  5. Oman
ব্যাখ্যা

- ইরান Gulf Cooperation Council (GCC)-এর সদস্য দেশ নয়। 

• GCC:
- GCC-এর পূর্ণরূপ: Gulf Cooperation Council.
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- গঠিত হয়: ২৫মে, ১৯৮১ ।
- সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই (কুয়েত)।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান)।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য স্থাপন, আরব ও ইসলামি সংস্কৃতিতে শিকড়-স্থাপিত রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচিতির ওপর ভিত্তি করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৭১৯.
The Himalayas were formed due to the collision of which tectonic plates?
  1. Nazca Plate and South-Asian
  2. Eurasian and Indo-Asian
  3. Indian and Eurasian
  4. Pacific and Indo-Indian
  5. Indo-Asian and Pacific
ব্যাখ্যা
- হিমালয় পর্বতমালা এবং তিব্বত মালভূমি ভারতীয় প্লেট ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে গঠিত হয়েছে।

হিমালয় পর্বতমালা: 
- হিমালয় পর্বতমালা ভারতীয় টেকটোনিক প্লেট এবং ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে।
- প্রায় ৬ কোটি বছর আগে এই সংঘর্ষ শুরু হয়, তখন ভারতীয় প্লেট উত্তর দিকে সরে এসে ইউরেশীয় প্লেটের সঙ্গে ধাক্কা খায়।
- এই সংঘর্ষের ফলে প্লেটগুলো ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে আসে এবং হিমালয় পর্বতমালা গঠিত হয়।
- বর্তমানে তিব্বত মালভূমির নিচে ভারতীয় টেকটোনিক প্লেট ভেঙে দুই ভাগ হয়ে যাচ্ছে বলে গবেষকরা জানিয়েছেন।
- এর ফলে ওই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।  

সূত্র: সময় নিউজ ও The Geological Society.
৭২০.
Where the 92nd Interpol General Assembly was held?
  1. Glasgow, United Kingdom
  2. Lyon, France
  3. London, United Kingdom
  4. Paris, France
ব্যাখ্যা
ইন্টারপোল (Interpol):
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- সদস্য সংখ্যা: ১৯৬টি (সর্বশেষ সদস্য: পালাউ)।
- বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (২০২১-২০২৫)।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা (ব্রাজিল)।

উল্লেখ্য,
- ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশন নভেম্ভর, ২০২৪-এ যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়েছে।
- সেখানে ভালডেসি উরকুইজা মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

উৎস: Interpol ওয়েবসাইট।
৭২১.
Which country has recently decided to phase out development assistance programs in three countries including Bangladesh by 2028? [February - 2025]
  1. United States
  2. Switzerland
  3. Canada
  4. Germany
ব্যাখ্যা
- সুইজারল্যান্ড সরকার ২০২৮ সালের মধ্যে বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ায় উন্নয়ন সহায়তা কর্মসূচি পর্যায়ক্রমে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
- এই কর্মসূচি সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থার (এসডিসি) অধীনে পরিচালিত হচ্ছে।
- সুইস ফেডারেল কাউন্সিল ২৯ জানুয়ারি এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
- তারা বাস্তব পরিস্থিতি, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।
- বাজেট কমানোর বিষয়টি বিবেচনায় এনে এসডিসি এই পদক্ষেপ নেয়।
- ২০২৮ সালের মধ্যে তিন দেশের দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ হবে।

সূত্র: প্রথম আলো ও দৈনিক জনকণ্ঠ।
৭২২.
Who was the founder of the first independent Muslim Sultanate in Bengal?
  1. Alauddin Firoz Shah
  2. Ikhtiyar Uddin Muhammad bin Bakhtiyar Khalji
  3. Fakhruddin Mubarak Shah
  4. Ghiyasuddin Azam Shah
ব্যাখ্যা
• ফখরুদ্দিন মুবারক শাহ:
- বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা।
- তার রাজধানী ছিল ঐতিহাসিক নগর সোনারগাঁয়ে।
- ১৩৩৭ খ্রিস্টাব্দে বাহরাম খানের মৃত্যুর পর ফখরুদ্দীন সোনারগাঁয়ে শাসন ক্ষমতা করায়ত্ত করেন এবং স্বীয় অবস্থান সুদৃঢ় করে ১৩৩৮ খ্রিস্টাব্দে নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা করেন।
- স্বীয় মুদ্রায় ফখরুদ্দীন আল-সুলতানুল আযম ফখরুদ্দুনিয়া ওয়াদ-দ্বীন আবুল মুজাফফর মুবারক শাহ আল-সুলতান উপাধি গ্রহণ করেন।
- সোনারগাঁও দখল করে সাধীনতা ঘোষণা দেওয়ার মাধ্যমে ফখরুদ্দিন মুবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন ১৩৩৮ সালে।
- ফখরুদ্দীন মুবারক শাহের রাজত্বকালে মরক্কোর পর্যটক ইবনে বতুতা বাংলায় সফর করেন (১৩৪৬)।
- তিনি বাংলায় তার ভ্রমণের এক মূল্যবান বিবরণ লিপিবদ্ধ করে যান।
- এ বিবরণে বাংলার প্রাকৃতিক দৃশ্য, অধিবাসীদের জীবনের বিভিন্ন দিক এবং দেশের সমৃদ্ধির প্রাণবন্ত বর্ণনা পাওয়া যায়।

সূত্র: বাংলাপিডিয়া। [link]
৭২৩.
International Day of Disappeared is -
  1. 30 June
  2. 25 April
  3. 30 August
  4. 27 March
ব্যাখ্যা
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস:
- ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস।

⇒ ২০০৬ সালের ২০ ডিসেম্বর গুম হওয়া সব ব্যক্তির জন্য আন্তর্জাতিক সনদ হিসাবে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়।
- ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়্যারেন্স’ সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ঘোষণা করা হয়।
- ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট গুম হওয়া মানুষগুলোকে স্মরণ এবং সেই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য দিবসটি পালন করা হচ্ছে বিশ্বব্যাপী।
- আর গুমের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক নেতাকর্মীর পাশাপাশি আছেন সাধারণ লোকজনও।

উৎস: UN ওয়েবসাইট।
৭২৪.
Nur Hossain was martyred in the anti-dictatorship movement in what year?
  1. In 1989
  2. In 1988
  3. In 1987
  4. In 1986
ব্যাখ্যা
নূর হোসেন:
- ১৯৮৭ সালে জেনারেল এরশাদের স্বৈরাচারী শাসনের অবসান ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ১০ নভেম্বর নূর হোসেন শহিদ হন।
- তিনি ১৯৬১ সালে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন।
- নূর হোসেনের পৈতৃক নিবাস পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাধীন ঝাটিবুনিয়া গ্রামে।
- নুর হোসেন ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের বনগ্রাম শাখার প্রচার সম্পাদক।
- ১৯৮৭ সালের ১০ নভেম্বর জোটবদ্ধ বিরোধী রাজনৈতিক দলসমূহ 'ঢাকা অবরোধ কর্মসূচি' গ্রহণ করে।
- এই কর্মসূচির লক্ষ্য ছিল এরশাদ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়।
- সেদিন নূর হোসেন স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর এক অভিনব পন্থা অবলম্বন করেন।
- তিনি গায়ের জামা খুলে উদোম বুক ও পিঠে সাদা রঙে লিখিয়ে নেন স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক'।

সূত্র- বাংলাপিডিয়া।
৭২৫.
The First Bangladeshi to receive the 'King Charles III Harmony Award' is-
  1. Dr. Md. Yunus
  2. Abdullah Abu Syed
  3. F.R. Khan
  4. Nazrul Islam
  5. None
ব্যাখ্যা

• ‘কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড’:
​- প্রথম বাংলাদেশি হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন
​- তিনি  লন্ডনের সেন্ট জেমস প্যালেসে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।
​- অধ্যাপক ইউনূস 'মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তা দেওয়া, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা ও একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ এবং টেকসই বিশ্ব গঠনে তার অনন্য অবদানের' স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

​উৎস: দ্যা ডেইলি স্টার।

৭২৬.
Which edition of the FIFA World Cup will be held in 2026?
  1. 21st
  2. 22nd
  3. 23rd
  4. 24th
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

উল্লেখ্য,
- ফিফা- ২০২৬ বিশ্বকাপের বলের নাম ট্রাইওন্ডা।
- 'ট্রাইওন্ডা' বানিয়েছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
- ট্রায়োন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ট্রাই ও ওন্ডা।
- ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল- এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।

উৎস: ফিফা ওয়েবসাইট।

৭২৭.
In which district is Wari-Bateshwar located?
  1. Narsingdi
  2. Dhaka
  3. Manikganj
  4. Mymensingh
ব্যাখ্যা

উয়ারী বটেশ্বর:
- উয়ারী-বটেশ্বর বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল।
- নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত উয়ারী এবং বটেশ্বর গ্রাম দু’টি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত।
-প্লাইসটোসিন যুগে গঠিত মধুপুর গড়ের পূর্ব সীমান্তে অবস্থিত এ গ্রাম দু’টিতেই নিবিড় অনুসন্ধান ও সীমিত প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ নগর।
- প্রত্নতাত্ত্বিক খননে উয়ারী প্রত্নস্থলে আবিষ্কৃত হয়েছে ৬০০ মি. x ৬০০ মি. আয়তনের চারটি মাটির দুর্গ-প্রাচীর।
- দুর্গ প্রাচীরের ৫-৭ ফুট উঁচু ধ্বংসপ্রাপ্ত কিছু অংশ এখনো টিকে আছে।
- পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত উয়ারী নগরের বাইরে আরো ৫০টি প্রত্নস্থান এ যাবত আবিষ্কৃত হয়েছে।
- উয়ারী-বটেশ্বর ছিল একটি দুর্গনগর, নগর বা একটি নগর কেন্দ্র।
- আবিষ্কৃত প্রত্নবস্তু বিশ্লেষণ করলেও দেখা যায় যে, উয়ারী-বটেশ্বর ছিল একাধারে একটি নগর ও সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।

৭২৮.
Who was the founder of the Pala Dynasty?
  1. Dharmapala
  2. Gopala
  3. Mahipala
  4. Devapala
  5. Madanapala
ব্যাখ্যা

পাল রাজবংশ ও গোপাল:
- বাংলায় অরাজকতার যুগের অবসান ঘটিয়ে গোপাল বাংলার সিংহাসনে আরোহণ করেন এবং পাল রাজ বংশের সূচনা করেন।
- গোপালের রাজত্বকাল সম্পর্কে সঠিকভাবে জানার উপায় নেই।
- অনুমান করা হয় গোপাল ৭৫৬ হতে ৭৮১ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন।
- পাল বংশের প্রতিষ্ঠাতা - গোপাল।
- গোপাল কর্তৃক প্রতিষ্ঠিত পাল রাজবংশের শাসন বাংলায় প্রায় 'চারশ' বছর স্থায়ী হয়েছিল।
- গোপালের ক্ষমতা লাভ সম্পর্কে খালিমপুর তাম্রশাসন থেকেও জানা যায়।
- গোপালের উত্থানের মধ্য দিয়ে বাংলায় প্রতিষ্ঠিত হয় পাল রাজবংশ।

উৎস:  বাংলাপিডিয়া ও ইতিহাস প্রথম পত্র, (BA & BSS) প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭২৯.
'Atacama' desert is located in -
  1. Japan
  2. Chile
  3. India
  4. USA
ব্যাখ্যা
The Atacama desert is located in Chile. 

কয়েকটি উল্লেখযোগ্য মরুভূমি ও এর অবস্থান: 

- তাকলামাকান মরুভূমি: জিনজিয়াং, চীন। 
- থর মরুভূমি: ভারত ও পাকিস্তান। 
- গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া। 
- মোজাবে মরুভূমি : যুক্তরাষ্ট্র। 
- সাহারা মরুভূমি: আফ্রিকা। 
- পাতাগোনিয়া মরুভূমি : চিলি, আর্জেন্টিনা। 

উৎস: ব্রিটানিকা।
৭৩০.
What is the largest organ in the human body?
  1. Lungs
  2. Skin
  3. Heart
  4. Liver
ব্যাখ্যা
গ্রন্থি:
- গ্রন্থি হলো এক ধরনের রূপান্তরিত আবরণী কলা বা টিস্যু, এটি মানবদেহে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে ভূমিকা রাখে।
- গ্রন্থি প্রধানত দুই প্রকার: অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি।
- মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি হলো যকৃৎ। 
- পিটুইটারী গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা গ্রন্থি রাজ বলা হয়।
- মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক, এটি শরীরকে বাইরের ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষা দেয়।

এছাড়াও,
- মানবদেহের দীর্ঘতম কোষ হলো নিউরন।
- আর দেহের সবচেয়ে বড় অস্থি হলো ফিমার। 

উৎস: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান, একাদশ - দ্বাদশ শ্রেণি।
৭৩১.
Which of the following countries has not signed the Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT)?
  1. China
  2. USA
  3. North Korea
  4. Japan
  5. All of the above
ব্যাখ্যা
•পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT):
- পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty
- স্বাক্ষরিত হয়: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর, নিউইয়র্কে।
- স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি দেশ,
- অনুমোদনকারী দেশ: ১৭৮টি দেশ,
- স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া।
- স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশ স্বাক্ষরকরে: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর।

উল্লেখ্য:
- চুক্তিটি কার্যকর হতে হলে Annex 2 দেশগুলোর মধ্যে ৪৪টি দেশকে স্বাক্ষর ও অনুমোদন দিতে হবে।
- এই দেশগুলোর মধ্যে ৯টি দেশ এখনও চুক্তি অনুমোদন করেনি।
- যার মধ্যে রাশিয়া ২০২৩ সালে তার অনুমোদন প্রত্যাহার করেছে।
- বর্তমানে, চুক্তিটি কার্যকর হয়নি কারণ প্রয়োজনীয় সংখ্যক দেশ অনুমোদন দেয়নি।

উৎস: CTBTO ওয়েবসাইট।
৭৩২.
The Parki beach of Bangladesh is located at -
  1. Chattogram
  2. Patuakhali
  3. Cox's Bazar
  4. None of them
ব্যাখ্যা
⇒ বাংলাদেশের পারকি সমুদ্র সৈকত অবস্থিত চট্টগ্রাম।

পারকী সমুদ্র সৈকত:
- পারকী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় অবস্থিত একটি উপকূলীয় সমুদ্র সৈকত।
- স্থানীয়দের কাছে এটির পরিচয় পারকীর চর হিসেবে।
- এছাড়া অনেকে এটিকে পারকী বিচ বলেও পরিচয় দেন।
- চট্টগ্রাম শহর থেকে এই বিচটির দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার।
- এটি মূলত কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনার পশ্চিম তীরে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং পূর্বদক্ষিণ তীরে এই পারকী সমুদ্র সৈকত।

তথ্যসূত্র - বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট।
৭৩৩.
Which one is the second highest mountain on the earth?
  1. Himalayas
  2. K2
  3. Kangchenjunga
  4. Lhotse
ব্যাখ্যা

•  K2:
- পাকিস্তান ও চীনের সীমান্তে অবস্থিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ K2।

- এর আরেক নাম Godwin-Austen |
- এটির উচ্চতা ৮৬১১ মিটার।

 বিশ্বের শীর্ষ ১০টি পর্বত:

• মাউন্ট এভারেস্ট:
- বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপাল এবং তিব্বতের সীমান্তে হিমালয়ে অবস্থিত।
- এটির উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার।

• কাঞ্চনজঙ্ঘা:
- নেপাল ও ভারতের সীমান্তে অবস্থিত কংচেনজঙ্ঘা।
- এটির উচ্চতা ৮৫৮৬ মিটার।

• লোটসে:
- নেপাল এবং তিব্বতের সীমান্তে অবস্থিত লোটসে।
- এটির উচ্চতা ৮৫১৬ মিটার।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৭৩৪.
Which ancient philosopher is known as the founder of Confucianism?
  1. Sun Tzu
  2. Zhuangzi
  3. Mozi
  4. Confucius
ব্যাখ্যা
- কনফুসিয়াসকে কনফুসিয়ানিজমের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত।  
- তিনি ছিলেন একজন চীনা শিক্ষক, দার্শনিক এবং রাজনৈতিক তাত্ত্বিক, যিনি ৫৫১ থেকে ৪৭৯ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত জীবিত ছিলেন।
- কনফুসিয়াস নৈতিকতা, সামাজিক সম্পর্ক এবং ন্যায়বিচারের উপর তার শিক্ষার জন্য প্রসিদ্ধ, যা চীনা সংস্কৃতি এবং অন্যান্য পূর্ব এশীয় সমাজগুলোতে গভীর প্রভাব ফেলেছে।
- তার চিন্তাধারাগুলি মূলত "অ্যানালেক্টস" (শ্রুতিবন্ধ) নামক একটি গ্রন্থে সংকলিত হয়েছে।

সূত্র: ব্রিটানিকা।
৭৩৫.
When did women in Saudi Arabia get the first right to vote?
  1. In 2018
  2. In 2015
  3. In 2010
  4. In 2011
ব্যাখ্যা
• নারীদের ভােটাধিকার:
- পৃথিবীতে সবার আগে একক দেশ হিসেবে নিউজিল্যান্ডের নারীরা ১৮৯৩ সালে ভােটাধিকার প্রাপ্ত হন।
- মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে প্রথম ইসরায়েলের নারীরা ভােটাধিকার প্রাপ্ত হয় ১৯৪৮ সালে।
- জর্ডানের নারীরা ১৯৭৪ সালে ভােটাধিকার প্রাপ্ত হন।
- ইরানের নারীরা ভােটাধিকার প্রাপ্ত হন ১৯৬৩ সালে।
- সৌদি আরবের নারীরা ২০১৫ সাল থেকে ভােটাধিকার প্রাপ্ত হন।
 
উৎস: OECD এবং জাতিসংঘের ওয়েবসাইট।
৭৩৬.
Which Country secures the highest medals in the Peralympic-2024?
  1. USA
  2. Brasil
  3. China
  4. France
ব্যাখ্যা
প্যারালিম্পিকস ২০২৪ এর সর্বোচ্চ পদকধারী দেশ চীন।

২০২৪ প্যারালিম্পিকস এর ৫ টি সর্বোচ্চ পদকধারী দেশ-
চীন - ২২০
ব্রিটেন- ১২৪
আমেরিকা- ১০৫
ব্রাজিল- ৮৯
ফ্রান্স- ৭৫

উৎস- প্যারালম্পিক এর অফিসিয়াল সাইট।
৭৩৭.
According to the Agricultural Statistics Yearbook 2022, which district produces the most cotton?
  1. Thakurgaon
  2. Bogura
  3. Faridpur
  4. Jhenaidah
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুযায়ী,
- ধান উৎপাদনে শীর্ষ জেলা - ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা - ঠাকুরগাঁও।
- মাছ উৎপাদনে শীর্ষ জেলা - ময়মনসিংহ।
- চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা - সাতক্ষীরা।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা - ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা - বগুড়া।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা - ঝিনাইদহ।
 
সূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২।
৭৩৮.
What type of organization is the Freedom Flotilla Coalition (FFC)?
  1. Commercial shipping company
  2. Military defense organization
  3. Grassroots solidarity movement
  4. Educational development organization in Gaza
ব্যাখ্যা
Freedom Flotilla Coalition:
- Freedom Flotilla Coalition হলো একটি আন্তর্জাতিক সংগঠন যার লক্ষ্য গাজা উপত্যকার উপর ইসরায়েলি অবরোধের সমাপ্তি ঘটানো এবং ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা প্রদান করা।
- এটি বিভিন্ন দেশের আন্তর্জাতিক সংগঠন ও মানবাধিকার কর্মীদের একটি জোট।
- এটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়।
- ২০১০ সালে মূল ফ্রিডম ফ্লোটিলার ওপর ইসরাইলি আক্রমণের পর এ সংস্থার জন্ম। এরপর থেকে এ আন্দোলনের কর্মীরা বিশ্বব্যাপী ইসরাইলের অমানবিক অবরোধের বিরুদ্ধে ক্যাম্পেইন পরিচালনা করছেন।

উল্লেখ্য,
- Freedom Flotilla Coalition ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’-এর মাধ্যমে সম্প্রতি গাজায় ত্রাণ পৌঁছানের একাধিক উদ্যোগ গ্রহণ করে।
- এর নেতৃত্বে রয়েছেন সুইডেনের জলবায়ু-বিষয়ক মানবাধিকার আইনজীবী গ্রেটা থুনবার্গ ও ফ্রান্সের ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট সদস্য রিমা হাসান।
- ইতালির কাতালান থেকে যুক্তরাজ্যের পতাকাবাহী জাহাজ মাদলিন সুইডেন, ফ্রান্স, স্পেন, ব্রাজিল ও তুরস্কের কয়েকজন অ্যাক্টিভিস্ট ও আল জাজিরার একজন সাংবাদিকসহ মোট ১২ জন সাহসী নারী-পুরুষ বেশ কিছু পরিমাণসামগ্রী শিশুখাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী নিয়ে গাজার কাছাকাছি পৌঁছালে ইসরাইলি সেনারা তাতে বাধা দেয়।
- আন্তর্জাতিক নৌসীমানার ১০০ নটিক্যাল মাইল দূরত্বে থাকা সত্ত্বেও তারা জোরপূর্বক জাহাজটি কব্জা করে এবং এর মানবাধিকারকর্মীদের অপহরণ ও আটক করে ইসরাইলে নিয়ে যায়।

উৎস: i) Freedom Flotilla Coalition ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৭৩৯.
Next general election in India will be held in _____
  1. 2024
  2. 2019
  3. 2020
  4. 2021
ব্যাখ্যা
ভারত লোকসভা নির্বাচন ২০২৪:
- ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন ২০২৪ সালের ১৯ এপ্রিল-১ জুন পর্যন্ত চলমান থাকবে।
- এই নির্বাচনের মাধ্যমে ভারতের লোকসভার মোট ৫৪৩ জন সংসদীয় প্রতিনিধিদের নির্বাচন করা হবে।
- নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হবে।
- ৪ জুন ২০২৪ ফলাফল ঘোষণা করা হবে।
- মোট ৪৪ দিনের ব্যবধানে ভারতে সবচেয়ে দীর্ঘমেয়াদী সাধারণ নির্বাচন হতে চলেছে।
- বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
- লোকসভার (নিম্নকক্ষ) ৫৪৩টি আসনে নির্বাচন হবে এবং রাজ্যসভার (উচ্চকক্ষ) ৬৫টি আসনেও নির্বাচন হবে।

উল্লেখ্য,
- ভারতের ১৭তম লোকসভা নির্বাচন ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল।

উৎস: The Indian Express.
৭৪০.
Which of the SDG goals speaks about women empowerment?
  1. Goal 5
  2. Goal 3
  3. Goal 6
  4. Goal 4
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।

⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. গুণগত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০. অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

⇔ অভীষ্ট ৫ এর লক্ষ্যমাত্রা:
- ৫.১ সর্বত্র সকল নারী ও মেয়ের বিরুদ্ধে সকল ধরনের বৈষম্যের অবসান ঘটানো,
- ৫.২ পাচার, যৌন হয়রানি ও অন্যসব ধরনের শোষণ-বঞ্চনা সহ ঘরে বাইরে সকল নারী ও মেয়ের বিরুদ্ধে সকল ধরনের সহিংসতার অবসান,
- ৫.৩ শিশুবিবাহ, বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ এবং নারী যৌনাঙ্গচ্ছেদের মতো সকল ধরনের ক্ষতিকর প্রার অবসান,
- ৫.৪ সরকারি সেবা, অবকাঠামো ও সামাজিক সুরক্ষা নীতিমালার মাধ্যমে অবৈতনিক পরিচর্যাকার্য ও গৃহস্থালি কাজের মর্যাদা ও স্বীকৃতিদান এবং বাসা ও পরিবারের অভ্যন্তরে জাতীয়ভাবে যুক্তিযুক্ত অংশীদারিত্বমূলক দায়িত্বপালনকে উৎসাহিত করা,
- ৫.৫ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনে সিদ্ধান্ত গ্রহণের সকল পর্যায়ে নেতৃত্ব দানের জন্য নারীদের পূর্ণাঙ্গ ও কার্যকর অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করা,
- ৫.৬ জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের প্রোগ্রাম অব অ্যাকশন ও বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন এবং এদের পর্যালোচনামূলক সম্মেলনসমূহের ফলাফল-দলিলের আলোকে স্বীকৃত যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং প্রজনন অধিকারের ক্ষেত্রে নারীদের সার্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করা,
- ৫.ক বিদ্যমান জাতীয় আইনকানুনের আলোকে, অর্থনৈতিক সম্পদ এবং ভূমিসহ সকল প্রকার সম্পত্তির মালিকানা ও নিয়ন্ত্রণ, আর্থিক সেবা, উত্তরাধিকার এবং প্রাকৃতিক সম্পদে নারীর সমঅধিকার নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পাদন,
- ৫.খ নারীদের ক্ষমতায়নে সহায়ক প্রযুক্তি, বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বাড়ানো,
- ৫.গ সকল পর্যায়ে নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং নারী পুরুষ সমতা আনয়নে যথাযথ নীতিমালা ও প্রয়োগযোগ্য আইনি বিধান প্রণয়ন ও শক্তিশালী করা।

উৎস: UNDP ওয়েবসাইট।
৭৪১.
What is the second most abundant gas in the atmosphere?
  1. Oxygen
  2. Carbon dioxide
  3. Nitrogen
  4. Methane
ব্যাখ্যা

বায়ুমণ্ডল:
- বায়ুমণ্ডল এর প্রধান উপাদান দুটি- নাইট্রোজেন ও অক্সিজেন।
- সবচেয়ে বেশী রয়েছে নাইট্রোজেন। যা ৭৮.০২%।
- বায়ুমণ্ডলের ২য় সর্বোচ্চ উপাদান অক্সিজেন। যার পরিমাণ ২০.৭১ শতাংশ।
- সবচেয়ে কম ধূলিকণা ও কনিকা। যা ০.০১%।

উল্লেখ্য,
- যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, সেই আবরণকে বায়ুমণ্ডল বলা হয়। 
- ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত।

• বায়ুমণ্ডলের উপাদানসমূহ:
- নাইট্রোজেন: ৭৮.০২ শতাংশ।
- অক্সিজেন: ২০.৭১ শতাংশ।
- আর্গন: ০.৮০ শতাংশ।
- জলীয়বাষ্প: ০.৪১ শতাংশ।
- কার্বন ডাই-অক্সাইড: ০.০৩ শতাংশ।
- অন্যান্য গ্যাস: ০.০২ শতাংশ।
- ধূলিকণা ও কণিকা: ০.০১ শতাংশ।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী।

৭৪২.
Who is the current Governor of Bangladesh Bank as of January 2026?
  1. Md. Abdullah Al Mamun
  2. Shafiqul Islam
  3. Md Khairuzzaman Mozumder
  4. Ahsan H. Mansur
ব্যাখ্যা

বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী পরিচালিত হয়।
- ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- এর প্রধান কার্যালয় ব্যতীত দেশের বিভিন্ন অঞ্চলে আরও দশটি শাখা রয়েছে- 
- মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, বগুড়া, খুলনা, ময়মনসিংহ ও রংপুর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন আ ন ম হামিদুল্লাহ।  
- বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইচ মনছুর।
- তিনি ১৩তম গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন
- গভর্নরের মেয়াদকাল চার বছর।
------------------------------------- 
অন্যদিকে, 
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান অর্থসচিব -ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৭৪৩.
The Strait of Magellan connects which two major oceans?
  1. Pacific and Southern Oceans 
  2. Atlantic and Pacific Oceans
  3. Arctic and Pacific Oceans
  4. Atlantic and Indian Oceans
ব্যাখ্যা

• ম্যাগেলান প্রণালী:
- আর্জেন্টিনা এবং চিলির আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত।
- এটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের সংযোগকারী চ্যানেল ।
- এটি ৩৫০ মাইল (৫৬০ কিমি) দীর্ঘ এবং ২-২০ মাইল (৩-৩২ কিমি) প্রশস্ত।
- এটি আটলান্টিক থেকে পশ্চিমে কেপ ভার্জেনেস এবং কেপ এস্পিরিটু সান্টোর মধ্যে বিস্তৃত , দক্ষিণ-পশ্চিম দিকে এগিয়ে যায় এবং ডেসোলাসিওন দ্বীপের কেপ পিলার অতিক্রম করে প্রশান্ত মহাসাগরে পৌঁছানোর জন্য ব্রান্সউইক উপদ্বীপের দক্ষিণ প্রান্তে ফ্রোয়ার্ড কেপে উত্তর-পশ্চিমে বাঁক নেয়।
- প্রণালীর প্রধান বন্দর হলব্রান্সউইক উপদ্বীপে অবস্থিত পুন্টা এরিনাস ; বন্দরটি চিলির মাটনের একটি শিপিং পয়েন্ট।

উৎস: ব্রিটানিকা।

৭৪৪.
The war strategy of Mukti Bahini is known as -
  1. Mujibnagar strategy
  2. Teliapara strategy
  3. Rajarbag strategy
  4. Rayerbag strategy
ব্যাখ্যা
মুক্তিবাহিনীর মুক্তিযুদ্ধের রণকৌশল তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত।

মুক্তিবাহিনী:

- মুক্তিযুদ্ধের সময় যে বাহিনীটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সেটাকেই মুক্তিবাহিনী বলে।
- এটার কয়েকটা ভাগ ছিল।
- যেমন: একটা ভাগে ছিল সেনাবাহিনী, ইপিআর, পুলিশ, আনসার আর আরেকটা অংশে ছিল ছাত্র-জনতা।
- সবাইকে মিলিয়ে বলা হতো মুক্তিবাহিনী।
- মুক্তি বাহিনীর কয়েকটি অংশের একটি ছিল ‘মুজিব বাহিনী’।
- আওয়ামী লীগের চার যুবনেতার নেতৃত্বে গড়ে ওঠা বিএলএফ বা বাংলাদেশ লিবারেশন ফোর্সই পরে এই নামে পরিচিতি পায়।

উল্লেখ্য,
- ১৯৭১ সালের একাত্তর সালের ৪ এপ্রিল সামরিক বাহিনীর বাঙালি কর্মকর্তারা সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে এক বৈঠকে মিলিত হন।
- সেখানে তারা মুক্তিযুদ্ধের রণকৌশল প্রণয়ন করে।
- পরে এটি তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত হয়।
- বৈঠকে সিদ্ধান্ত হয় এম এ জি ওসমানী যুদ্ধে নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশকে চারটি সামরিক অঞ্চলে ভাগ করে সশস্ত্র যুদ্ধ চালিয়ে যাওয়া হবে।
- ১২-১৭ জুলাই কলকাতায় মুজিবনগর সরকারের নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধ সংক্রান্ত একটি দীর্ঘ সম্মেলন হয়, সেখানেই তিনটি নিয়মিত বাহিনী তৈরি এবং বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।

উৎস: ১৬ ডিসেম্বর ২০২৩, বিবিসি বাংলা।
৭৪৫.
In the budget for the fiscal year 2025-26, how many social safety net programs are included in Bangladesh?
  1. 105
  2. 75
  3. 95
  4. 85
ব্যাখ্যা

- ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংখ্যা ১৪০ থেকে কমিয়ে ৯৫-তে নামিয়ে আনা হয়েছে।
- চলতি অর্থবছরে এক লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে,
- যা মোট বাজেটের ১৪ দশমিক ৭৮ শতাংশ; মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ৮৭ শতাংশ।
- উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিবেদন অনুযায়ী, একটি দেশের সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ হওয়া উচিত জিডিপির ৫ শতাংশ।

উৎস: পত্রিকার রিপোর্ট।[লিঙ্ক]

৭৪৬.
How many lines/verses of Bangladesh's national marching song are played during military ceremonies/events?
  1. 4 lines/verses
  2. 6 lines/verses
  3. 10 lines/verses
  4. 21 lines/verses
ব্যাখ্যা
- কাজী নজরুল ইসলাম রচিত ‘চল্‌ চল্‌ চল্‌’ গানটি আমাদের রণসংগীত।
- বাংলাদেশের যে কোনো সামরিক অনুষ্ঠানে এই গানটির ২১ লাইন যন্ত্রসংগীতে বাজানো হয়।
- ১৯২৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগদান করতে এসে নজরুল প্রায় তিন সপ্তাহ ঢাকায় অতিবাহিত করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মোতাহার হোসেন তখন সাহিত্য সমাজের সম্পাদক।
- নজরুল যেদিন বিকেলে ঢাকা পৌঁছেন তার পরের দিন সকালে সৈয়দ আবুল হোসেনের বাড়িতে বসে রচনা করেছিলেন বিখ্যাত “চল্ চল্ চল্” গানটি, যেটি তিনি মুসলিম সাহিত্য সমাজের দ্বিতীয় বার্ষিক সম্মেলনের উদ্বোধনী সঙ্গীতরূপে পরিবেশন করেছিলেন।
- রণ সঙ্গীত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রথম ২১ চরণ বাজানো হয় (চল্‌ চল্‌ চল্‌)।
- রণ সঙ্গীত প্রথম প্রকাশিত হয় করে ১৯২৮ সালে।
- রণ সঙ্গীত প্রথম প্রকাশিত হয় শিখা পত্রিকায়।
- রণ সঙ্গীত প্রথম প্রকাশিত হয় নতুনের গান শিরোনামে।
- রণ সঙ্গীতের গীতিকার ও সুরকার কাজী নজরুল ইসলাম।
- রণ সঙ্গীত নজরুলের সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে ।
- বাংলাদেশের রণসঙ্গীতটি গৃহীত হয় ১৩ জানুয়ারি, ১৯৭২ সালে। 

উৎস: প্রথম আলো [২৪ মে ২০১৩]
৭৪৭.
মানবদেহে রক্তরসের প্রধান উপাদান কোনটি?
  1. অজৈব পদার্থ
  2. পানি
  3. জৈব পদার্থ
  4. অন্যান্য পদার্থ
  5. কোনটি নয়
ব্যাখ্যা
• রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু  I
- মানবদেহে রক্তের প্রধান উপাদান হলো রক্তরস এবং রক্ত কণিকা।
- রক্তে শতকরা ৫৫% হলো রক্তরস আর ৪৫% হলো রক্ত কণিকা।
-মানুষের শরীরের রক্তরসের ৯১-৯২% পানি এবং ৮-৯% অংশ জৈব ও অজৈব পদার্থ।
- রক্ত কণিকা ৩ ধরনের হতে পারে।
যথা-
১. লোহিত রক্ত কণিকা,
২. শ্বেত রক্ত কণিকা এবং
৩. অণুচক্রিকা।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৪৮.
Which city is known as the Big Apple?
  1. Chicago
  2. New York City
  3. San Francisco
  4. Los Angeles
ব্যাখ্যা
নিউইয়র্ক: 
- যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম নগরী নিউইয়র্ক।
- নিউইয়র্ক শহরকে বলা হয় বিশ্বের রাজধানী।
- নিউইয়র্ক কে বিগ অ্যাপল বলা হয়। 
- এখানে জাতিসংঘের সদর দপ্তর রয়েছে।
- বৈশ্বিক বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এই শহর।

উৎস: নিউইয়র্ক টাইমস, ব্রিটানিকা। 
৭৪৯.
Which vitamin is known as Niacin?
  1. B2
  2. B3
  3. B4
  4. B5
ব্যাখ্যা

বিভিন্ন ধরনের ভিটামিন বি এর নাম -
• B1 - Thiamin (থায়ামিন)
• B2 - Riboflavin (রিবোফ্লাভিন)
• B3 - Niacin (নিয়াসিন)
• B5 - Pantothenic acid (প্যানটোথেনিক এসিড)
• B6 - Pyridoxine (পাইরিডক্সিন)
• B7 - Biotin (বায়োটিন)
• B9 - Folate [folic acid] (ফোলেট, ফলিক এসিড)
• B12 - Cobalamin (কোবালামিন)

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও ব্রিটানিকা

৭৫০.
Which of the following countries is not a member of AFTA?
  1. Nepal
  2. Malaysia
  3. Philippines 
  4. Cambodia  
ব্যাখ্যা

AFTA - এর সদস্য রাষ্ট্র নয় নেপাল।
-------------------------------------------
• AFTA:
- AFTA মূলত ASEAN জোটের অংশ।
- AFTA-এর পূর্ণরূপ হলো- ASEAN Free Trade Area.
- ১৯৯২ সালে ASEAN দেশগুলো সদস্য দেশের মধ্যে বাণিজ্য সহজ করতে ও শুল্ক কমানোর জন্য মুক্ত বাণিজ্য অঞ্চল (AFTA) প্রতিষ্ঠা করে।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও অঞ্চলটিকে শক্তিশালী করার উদ্দেশ্যে গঠন করা হয়েছিল।
- এটি ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে স্বাক্ষরিত হয়।
- AFTA চুক্তি সিঙ্গাপুরে স্বাক্ষরিত হয়েছিল। 
- ১৯৯৩ সালের ১ জানুয়ারি থেকে AFTA-এর কার্যক্রম শুরু হয়। 
- AFTA-এর মাধ্যমে প্রথমে আসিয়ানের ছয়টি প্রাথমিক সদস্য দেশ—ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড—এর মধ্যে শুল্ককে ০-৫ শতাংশে কমিয়ে আনা হয়।
- বর্তমানে AFTA-এর মোট সদস্য দেশ ১০টি:
• মালয়েশিয়া,
• ইন্দোনেশিয়া,
• ফিলিপাইন,
• সিঙ্গাপুর,
• ভিয়েতনাম,
• কম্বোডিয়া,
• লাওস,
• থাইল্যান্ড,
• ব্রুনাই,
• মায়ানমার।

উৎস: আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।

৭৫১.
Where is the headquarters of COMESA located?
  1. Addis Ababa, Ethiopia
  2. Lusaka, Zambia
  3. Harare, Zimbabwe
  4. Nairobi, Kenya
ব্যাখ্যা
• COMESA:
- এর পূর্ণরূপ: The Common Market for Eastern and Southern Africa.
- একটি আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল।
- যা পূর্ব ও দক্ষিণ আফ্রিকার ২১টি দেশ নিয়ে গঠিত।
- COMESA- এর পূর্বসূরি ছিল Preferential Trade Area (PTA)।
- যা ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯৪ সালে COMESA প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়ায়। 
- এর লক্ষ্য:  পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি ও উন্নয়ন করা।

উৎস: COMESA ওয়েবসাইট।
৭৫২.
Where is Silicon Valley located?
  1. Germany
  2. UK
  3. Canada
  4. USA
ব্যাখ্যা
• যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো বে-র দক্ষিণের অঞ্চলটিকে বলা হয় সিলিকন ভ্যালি।
- সান হোসে, সানিভেল, সান্তা ক্লারা, রেডউড সিটি, মাউন্টেন ভিউ, পালো অল্টো, মেনলো পার্ক, কুপার্টিনোসহ বেশ কিছু শহর সিলিকন ভ্যালির অন্তর্গত।
- অ্যাপল, গুগল, ফেসবুক, ইনটেল, এইচপি, ওরাকল, সিসকোসহ বিশ্বের বাঘা বাঘা সব তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় সিলিকন ভ্যালিতে।

• ১৯৫০-এর দশকে সিলিকন ভ্যালিতে সিলিকন চিপ নির্ভর প্রযুক্তির বিকাশ শুরু হয়।
- এই অঞ্চলে নতুন যুগের সূচনা হয় কম্পিউটার ও তার আনুষঙ্গিক পণ্যগুলোর উত্থান ঘটে।
- সিলিকন চিপ ব্যবহার করে তৈরি হতে থাকে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেমন - কম্পিউটার, মোবাইল, প্রিন্টার, গেম কনসোল ইত্যাদি।

উৎস: প্রথম আলো।
৭৫৩.
'Annihilate these Demons' was a great art by -
  1. Zainul Abedin
  2. Murtoza Boshir
  3. Kamrul Hasan
  4. Mustofa Monwar
ব্যাখ্যা
Annihilate these Demons বা এই জানোয়ারদের হত্যা করতে হবে চিত্রকর্মটি পটুয়া কামরুল হাসানের।

কামরুল হাসানের অন্যান্য চিত্রকর্মের মধ্যে রয়েছে -
- রায়বেশে নৃত্য,
- দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’ প্রভৃতি।

উল্লেখ্য,
- মুস্তফা মনোয়ার এর অমর সৃষ্টি হলো বিখ্যাত 'মীনা' কার্টুন।
- জয়নুল আবেদীনের বিখ্যাত চিত্রকর্ম হলো ম্যাডোনা-৪৩, সংগ্রাম, নবান্ন, মনপুরা-৭০, দুর্ভিক্ষ, বিদ্রোহী গরু।
- মুর্তজা বশীর এর বিখ্যাত চিত্রকর্ম হলো এপিতাফ সিরিজ। তিনি ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লার ছেলে।

উৎস: বাংলাপিডিয়া।
৭৫৪.
In which Article of the Constitution is it stated that “judicial officers shall be independent in the exercise of their judicial functions”?
  1. Article 104
  2. Article 106
  3. Article 112
  4. Article 116A
  5. Article 122
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধানের ১১৬ক নং অনুচ্ছেদ: 
- সংবিধানের ১১৬ক নং অনুচ্ছেদ অনুসারে, বিচারবিভাগীয় কর্মচারীগণ বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন। 
- অনুচ্ছেদ অনুসারে, বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিগণ এবং ম্যাজিস্ট্রেটগণ বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন।

অন্যদিকে,
- ১০৪ নং অনুচ্ছেদ: আপীল বিভাগের পরোয়ানা জারী ও নির্বাহ।
- ১০৬ নং অনুচ্ছেদ: সুপ্রীম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। 
- ১১২ নং অনুচ্ছেদ: সুপ্রীম কোর্টের সহায়তা।
- ১২২ নং অনুচ্ছেদ: ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা।

উৎস: বাংলাদেশের সংবিধান।

৭৫৫.
'Nippon' is the old name of which country?
  1. China
  2. Thailand
  3. Korea
  4. Japan
ব্যাখ্যা

জাপান:
- জাপান এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র।
- এশিয়ার একমাত্র দেশ হিসাবে জাপান উন্নত দেশের জোট জি-৭ এর সদস্য।
- অতীতকালে জাপান Nippon বা Nihon নামে পরিচিত ছিলো।
- জাপানের পার্লামেন্টর নাম ডায়েট।
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলর (House of Councillors) - ২৪২ আসন।
- নিম্নকক্ষ - হাউস অফ রিপ্রেজেন্টেটিভস (House of Representatives) - ৪৭৫ আসন।

উৎস: ব্রিটানিকা।

৭৫৬.
Which islands are disputed between the United Kingdom and Argentina?
  1. Hawaiian islands
  2. Diaoyu Islands
  3. Falkland Islands
  4. Senkaku Islands
ব্যাখ্যা
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ:
- এটি মালভিনাস দ্বীপপুঞ্জ নামেও পরিচিত।
- দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ যা যুক্তরাজ্যের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসিত বিদেশি অঞ্চল।
- এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মাঝে বিরোধ রয়েছে।
- ১৯৮২ সালের ২ এপ্রিল আর্জেন্টিনার সামরিক সরকার ফকল্যান্ড আক্রমণ করে।
- এরই প্রেক্ষিতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের যুদ্ধ শুরু হয়।
- ১০ সপ্তাহ পর স্ট্যানলিতে ব্রিটিশ সৈন্যদের কাছে আর্জেন্টাইন বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে এই যুদ্ধ শেষ হয়।
- ব্রিটিশ সৈন্যরা জোরপূর্বক দ্বীপগুলো পুনরায় দখল করে নেয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৭৫৭.
Inclusion of new member countries (Open Door Policy) is highlighted in which article of NATO?
  1. Article 7
  2. Article 9
  3. Article 10
  4. Article 11
  5. Article 13
ব্যাখ্যা
- ন্যাটোর অনুচ্ছেদ-১০ অনুযায়ী Open Door Policy বা নতুন সদস্য অন্তর্ভুক্তি নীতি পরিচালিত হয়।
-  এই অনুচ্ছেদের অধীনে নতুন সদস্য রাষ্ট্র ন্যাটোতে যোগ দিতে পারে। 

ন্যাটো:

- NATO-এর পূর্ণরূপ হলো North Atlantic Treaty Organization,
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতির ভিত্তিতে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে এর মহাপরিচালক Mark Rutte. [ফেব্রুয়ারি - ২০২৫] 

উল্লেখ্য, 
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ১২টি দেশ।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ হলো তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য হিসেবে যোগ দেয়।
- বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা ৩২টি।[ফেব্রুয়ারি - ২০২৫] 

সূত্র - ন্যাটো ওয়েবসাইট।
৭৫৮.
Income earned by a country’s citizens while living abroad is included in which national income measure?
  1. Net Domestic Product (NDP)
  2. Gross Domestic Product (GDP)
  3. Gross National Product (GNP)
  4. None of these
ব্যাখ্যা

মোট জাতীয় উৎপাদন (GNP): 
- GNP এর পূর্ণরূপ- Gross National Product.
- একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত চূড়ান্ত দ্রব্য ও সেবা  উৎপাদন করে তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলে।
- একটি দেশের জনগণ দেশের ভেতরে ও দেশের বাহিরে অবস্থান করে উৎপাদন কাজ করতে পারে।
- তাই বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের অর্জিত আয় GNP-তে অন্তর্ভূক্ত হয়। 
- দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য ও সেবা বিদেশে বিক্রয় তা হল রপ্তানী আর বিদেশে উৎপাদিত পণ্য ও সেবা দেশের অভ্যন্তরে বিক্রয় তা হল আমদানি।
- এ রপ্তানি ও আমদানির ব্যবধানকে নীট রপ্তানি আয় বলে।
 - অতএব একটি দেশের সব নাগরিকদের মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ ব্যয়, মোট সরকারি ব্যয় এবং নীট রপ্তানি আয়ের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলা হয়।

অন্যদিকে,
• মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product or GDP):
- GDP হলো একটি দেশের ভৌগোলিক ও রাজনৈতিক সীমারেখার মধ্যে দেশে অবস্থিত সকল ব্যক্তিবর্গ (দেশি ও বিদেশি) প্রাপ্ত সম্পদ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্য।
- বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না।

• নীট দেশজ উৎপাদন (Net Domestic Product or NDP):
- NDP হলো নীট দেশজ উৎপাদন মোট দেশজ উৎপাদনের একটি অংশ।
- মোট দেশজ উৎপাদন থেকে মূলধনের বাদ দিলে যা পাওয়া যায় তা হলো নীট দেশজ উৎপাদন ।

উৎস: i)  অর্থনীতি, এস.এস.সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
          ii) বাংলাদেশ স্টাডিজ, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৫৯.
What is the approximate percentage of carbon dioxide (CO₂) in Earth's atmosphere?
  1. 0.3%
  2. 0.03%
  3. 0.003%
  4. 3%
  5. None
ব্যাখ্যা
• বায়ুমন্ডল:
- ভূ-পৃষ্ঠের চারপাশ যে বায়বীয় আবরণ দ্বারা বেষ্টিত রয়েছে তাকেই সহজ ভাষায় বলা হয় বায়ুমন্ডল।
- নানা পরীক্ষা-নিরীক্ষার পর বিজ্ঞানীরা অনুমান করেন যে বায়ুমন্ডলের বয়স প্রায় ৩৫ কোটি বছর।
- এর গভীরতা প্রায় ১০,০০০ কিলোমিটার।
- বিজ্ঞানীরা তাদের গবেষণায় এটাও উল্লেখ করেন যে এই বায়ুমন্ডলের প্রায় ৯৭ শতাংশই ভূ-পৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার এর মধ্যে সীমাবদ্ধ।
- বায়ুমন্ডলের একটির উপর আরেকটি পর্যায়ক্রমে অবস্থিত। সাধারণত উপরের স্তরের বায়ু নিচের বায়ুস্তরে ক্রমাগত চাপ প্রয়োগ করতে থাকে।
- বায়ুর এই চাপের জন্যই পৃথিবীপৃষ্ঠ হতে যত উপরে উঠা যায়, বায়ুর ঘনত্ব ততই কমতে থাকে।
- তবে সমুদ্রপৃষ্ঠে এই বায়ুচাপের ঘনত্ব সব থেকে বেশি দেখা যায়।

• বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানসমূহ:
- নাইট্রোজেন : ৭৮.০২ শতাংশ,
- অক্সিজেন : ২০.৭১ শতাংশ,
- আরগন: ০.৮০ শতাংশ,
- জলীয়বাষ্প ০.৪১ শতাংশ,
- কার্বন ডাই-অক্সাইড ০.০৩ শতাংশ,
- অন্যান্য গ্যাস ০..০২ শতাংশ,
- ধূলিকণা ও কণিকা ০.০১ শতাংশ।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৭৬০.
What does DPS stand for?
  1. Direct Payment System
  2. Deposit Payment System
  3. Deposit Pension Scheme
  4. Deferred Pension Savings
ব্যাখ্যা

DPS:
- DPS–এর পূর্ণরূপ: Deposit Pension Scheme.
- একটি নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রেখে এবং মেয়াদ শেষে সুদ সহ সেই অর্থ ফেরত পাওয়াকে ডিপিএস ( DPS) বলে।
- ডিপিএসের মেয়াদ বিভিন্ন ধরনের হতে পারে।
- মেয়াদের ভিত্তিতে মুনাফা বা সুদের পরিমান নির্ধারন হয়।

উৎস: i) সোনালী ব্যাংক ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৭৬১.
'Black Tuesday' is historically related to which area?
  1. Genocide
  2. Stock Market
  3. Pandemic
  4. Banking and Finance
ব্যাখ্যা

• ব্ল্যাক টুয়েসডে (Black Tuesday):
-  এটি ১৯২৯ সালের ২৯ অক্টোবর হয়েছিল।
- যা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়গুলোর একটি, এবং যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে  পতন ঘটে। 
-  এই দিনটি "দ্য গ্রেট ডিপ্রেশন"-এর সূচনা হিসেবে পরিচিত।
- যা একদিনে ১৬৫ মিলিয়ন শেয়ার বিক্রি হয়।
- ব্যাংকগুলোও সংকটে পড়ে, এবং এটি বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা সৃষ্টি করে।
- ব্ল্যাক টুয়েসডে মার্কিন ইতিহাসে এক শোকাবহ দিন।

⇒ এছাড়াও,
- তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হার্বাট হোবার।
- তিনি ১৯২৯ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৩৩ সাল পর্যন্ত ছিলেন।

উল্লখ্য,
- ১৯৩৩ সালে, ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন 
- এবং তিনি তার "নিউ ডিল" কর্মসূচির মাধ্যমে গ্রেট ডিপ্রেশন মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন।

তথ্যসূত্র: Britannica.

৭৬২.
What is the name of the capital of Pakistan-administered Kashmir?
  1. Srinagar
  2. Gilgit
  3. Muzaffarabad
  4. Pahalgam
ব্যাখ্যা
কাশ্মীর:
- বর্তমানে কাশ্মীর বিভিন্ন অংশে বিভক্ত এবং তিনটি দেশের নিয়ন্ত্রণে রয়েছে।
- ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে পাকিস্তান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠের ভারতে বিভক্ত হয়।
- সেসময় থেকেই কাশ্মীরের মালিকানা নিয়ে ভারত ও পাকিস্তান এ পর্যন্ত বেশ কয়েকবার সরাসরি সংঘাতে জড়িয়েছে।

• পাকিস্তান:
- আজাদ কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানসহ প্রায় ৩০ শতাংশ এলাকা পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে।
- পাকিস্তান এই অঞ্চলটিকে দুটি পৃথক প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করেছে।
- রাজধানী: মুজাফফরবাদ।
- এর আয়তন প্রায় ৬৫০ বর্গমাইল (১,৬৮০ বর্গকিলোমিটার) এবং পূর্বে ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর , দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পশ্চিমে খাইবার পাখতুনখোয়া এবং উত্তরে পাকিস্তান-শাসিত কাশ্মীরের গিলগিট-বালতিস্তান অঞ্চলের সীমানা ঘেঁষে একটি অঞ্চল নিয়ে গঠিত।

এছাড়াও,
• ভারত: রাজধানী পাহেলগাম। জম্মু ও কাশ্মীর উপত্যকা, লাদাখ এবং সিয়াচেন হিমবাহসহ প্রায় ৫৫ শতাংশ এলাকা ভারতের নিয়ন্ত্রণে। ভারত এই অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করেছে জম্মু-কাশ্মীর এবং লাদাখ। 
• চীন: আকসাই চীনসহ মাত্র ১৫ শতাংশ এলাকা চীনের নিয়ন্ত্রণে যা ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পর থেকে তাদের দখলে। পাকিস্তান ১৯৬৩ সালে ট্রান্স-কারাকোরাম ট্র্যাক্ট নামে একটি ছোট অংশ চীনকে হস্তান্তর করে।

উৎস: i) Britannica.
ii) BBC.
৭৬৩.
Which mineral is used in radios and clocks? 
  1. Mica
  2. Magnetite
  3. Quartz
  4. Limestone
ব্যাখ্যা

- রেডিও এবং ঘড়ি তৈরিতে কোয়ার্টজ (Quartz) ব্যবহৃত হয়। কারণ, এর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যাকে পাইজোইলেকট্রিক এফেক্ট বলা হয়।
- যখন কোয়ার্টজ স্ফটিকের ওপর যান্ত্রিক চাপ বা বিদ্যুৎ প্রয়োগ করা হয়, তখন এটি অত্যন্ত নিখুঁতভাবে কম্পিত হয়।
- ঘড়িতে এই কম্পন ব্যবহার করে নির্ভুল সময় নির্ধারণ করা হয় এবং রেডিওতে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ বজায় রাখতে এটি ব্যবহৃত হয়। 

• খনিজ পদার্থ: 
- পৃথিবীর অধিকাংশই খনিজই মাটি কিংবা শিলা থেকে পাওয়া খনিজ পদার্থ যার বেশির ভাগ খনিজ পদার্থই কঠিন অবস্থায় পাওয়া যায়। এখন পর্যন্ত প্রকৃতিতে প্রায় ২৫০০ রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে। 
- খনিজ পদার্থ ধাতব ও অধাতব দুটোই হতে পারে। 
যথা- 
১। ধাতব খনিজ পদার্থ: লোহা, তামা, সোনা, রূপা ইত্যাদি। 
২। অধাতব খনিজ পদার্থ: কোয়ার্টজ, মাইকা কিংবা খনিজ লবণ ইত্যাদি। 

- মাইকা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। 
- ম্যাগনেটাইট লোহা বা আয়রন তৈরিতে ব্যবহার করা হয়। 
- চুনাপাথর ঘরবাড়ি তৈরিতে এবং সিমেন্ট, সোডা, গ্লাস, লোহা ও স্টীল উৎপাদনে ব্যবহৃত হয়। এছাড়াও মাটি এসিডিক হলে এটি ব্যবহার করে মাটিকে প্রশমন করা হয়। 
- কোয়ার্টজ কাঁচ, সিরিজ কাগজ, রেডিও বা ঘড়ি তৈরিতে ব্যবহার করা হয়। 

তথ্যসূত্র: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা। 

৭৬৪.
Basel-3 norms is relate to -
  1. Tax regulations
  2. Trade agreements
  3. Stock market rules
  4. International banking capital standards
ব্যাখ্যা

ব্যাসেল চুক্তি (Basel Accord):
- বাংলাদেশ ব্যাংক "ব্যাংক কোম্পানি আইন ১৯৯১" এর ধারা ১৩ এবং ধারা ৪৫ তে ঝুঁকি ভিত্তিক মূলধন নিয়ে নির্দেশনা প্রকাশ করে।
- ঝুঁকিভিত্তিক মূলধনের ক্ষেত্রে প্রত্যেকটি ব্যাংক "ব্যাসেল -১, ব্যাসেল-২, ব্যাসেল-৩" (Basel-1, Basel -2, Basel -3) এর সুপারিশ মেনে চলে।

• ব্যাংকের মূলধন পর্যাপ্ততা মডিউলিং এ নিয়ন্ত্রক নিদের্শনার আন্তর্জাতিক অভিন্নতা নিশ্চিত করার জন্য ১৯৮৮ সালের জুলাইতে Basel Committee for Banking Supervision (BCBS) of Bank for Internatinal Settlements(BIS) "International Convergence of Capital Measurement and Capital Standards (ICCMCS)" শিরোনামে একটি জার্নাল প্রকাশ করে।
- এটি জনপ্রিয়ভাবে Basel Accord বা Basel-1 নামে পরিচিত।
- প্রত্যেকটি দেশ তাদের নিজ নিজ দেশে জাতীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ দ্বারা এই সম্মত কাঠামো বাস্তবায়ন করবে।

• ব্যাসেল-১ এর পর ব্যাসেল-২ প্রণয়ন করা হয় যা একটি আন্তর্জাতিক সমঝোতা স্মারক। সাধারনত ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি পরিমাপ এবং মূলধন বিভাজনের জন্য আন্তর্জাতিক মানের বিধিবিধান প্রণয়নের লক্ষ্যে "ব্যাসেল-২ (Basel-2) প্রতিষ্ঠিত হয়েছিল।

• ব্যাসেল-২ এর পর ব্যাংকের মূলধন পর্যাপ্ততা, সহনক্ষমতার পরীক্ষা এবং বাজার তারল্য ঝুঁকি বিবেচনা করে ব্যাসেল-৩ প্রণয়ন করা হয়। ২০০৭-০৮ সালের আর্থিক মন্দার পর ২০১০ সালের নভেম্বরে BCBS এর সদস্য দেশগুলো ব্যাসেল-৩ তে সম্মত হয়। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি তালিকাভূক্ত ব্যাংক "ব্যাসেল-৩" এর প্রদত্ত কাঠামো ও নির্দেশনা মেনে চলতে বাধ্য। ঝুঁকিভিত্তিক মূলধনের আদর্শে প্রথমে ঋণ ঝুঁকি নিয়ে আলোচনা করতে হবে। 

⇒  ১৯৯৭ সালের ব্যাংক সংশোধনী আইন অনুযায়ী ব্যাংকিং ব্যবসা সুষ্ঠুভাবে তত্ত্বাবধায়নের লক্ষ্যে প্রথমবারের মত ব্যাসেল মূলনীতি সমূহ (Basel Core Principles) প্রণয়ন করেন। 
- ২০০৪ সালের জুন মাসে BCBS, ICCMS এর সংশোধিত কাঠামো "Three pillar concept" চালু করে যা বাংলাদেশের সকল তালিকাভূক্ত ব্যাংকের জন্য ২০১০ সালের ১লা জানুয়ারি থেকে অবশ্য পালনীয় করা হয়েছে। 
- বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি তালিকাভূক্ত ব্যাংক “ব্যাসেল-৩” এর প্রদত্ত কাঠামো ও নির্দেশনা মেনে চলতে বাধ্য। 

উল্লেখ্য,
- ব্যাসেল ৩ হলো আন্তর্জাতিক ব্যাংকিং নিয়মের একটি সেট (International banking capital standards), যা ব্যাংকের মূলধন, তারল্য এবং ঝুঁকির মানদণ্ড নির্ধারণ করে। এর মূল উদ্দেশ্য হলো ব্যাংকের ঝুঁকি কমিয়ে আর্থিক খাতের স্থিতিশীলতা বৃদ্ধি করা, যা ২০০৭-০৮ সালের আর্থিক সংকটের প্রতিক্রিয়ায় প্রণীত হয়েছে। ব্যাসেল ৩-এর মূল উপাদানগুলো হলো মূলধনের পর্যাপ্ততা, বাজারের তারল্য এবং চাপ পরীক্ষার (stress testing) উপর গুরুত্বারোপ।

উৎস: i) Corporate Finance Institute.
ii) ব্যাংক ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৬৫.
On which date in the month of September is 'Ozone Layer Protection Day' observed?
  1. 16 September
  2. 14 September
  3. 13 Septembe
  4. 10 September
ব্যাখ্যা
- মন্ট্রিল প্রটোকল ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে গৃহীত হয়। 
- যার লক্ষ্য ছিল পৃথিবীর ওজোন স্তর হ্রাসে অবদান রাখে এমন রাসায়নিকের উৎপাদন এবং ব্যবহার নিয়ন্ত্রণ করা।
- মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল পরিবেশ রক্ষা করা। 
- ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোন স্তর রক্ষা দিবস পালিত হয়।

উৎস: ব্রিটানিকা ও UNRIC, UNEP.
৭৬৬.
What is the atomic number of Arsenic?
  1. 17
  2. 33
  3. 36
  4. 38
  5. 44
ব্যাখ্যা
- আর্সেনিকের (As) পারমাণবিক সংখ্যা হলো ৩৩। 

পারমাণবিক সংখ্যা: 
- কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে; প্রোটনের সে সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলা হয়। 
- প্রোটন সংখ্যাকে সাধারণত Z দ্বারা প্রকাশ করা হয়। 
যেমন- সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 11টি প্রোটন আছে। তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হল, Z= 11 । 
তদ্রুপ, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হল, Z = 17 
- মৌলের ধর্ম এর পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। 
- রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুর সর্ববহিস্থ শক্তিস্তরের ইলেকট্রনসমূহ অংশগ্রহণ করে এবং ইলেকট্রনের সংখ্যার পরিবর্তন ঘটে; কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোন পরিবর্তন ঘটে না। 

অন্যদিকে, 
ক্লোরিনের পারমাণবিক সংখ্যা = ১৭ । 
- স্ট্রনসিয়ামের (Sr) পারমাণবিক সংখ্যা ৩৮। 
- ক্রিপটনের (Kr) পারমাণবিক সংখ্যা ৩৬। 
- রুথেনিয়াম (Ru) পারমাণবিক সংখ্যা ৪৪। 

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং রসায়ন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (হাজারী নাগ)।
৭৬৭.
Who is the current governor of Bangladesh Bank? (January, 2025)
  1. A. K. Naziruddin Ahmed
  2. Abdur Rauf Talukdar
  3. Ahsan H. Mansoor
  4. Lutfor Rahman
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর (১৩তম)। (জানুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
৭৬৮.
Which is the most important resource of Bangladesh? 
  1. Limestone
  2. White Clay 
  3. Hard rock
  4. Natural Gas
ব্যাখ্যা
• প্রাকৃতিক গ্যাস:
বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে প্রাকৃতিক গ্যাসই গুরুত্বপূর্ণ।
এটি একটি উৎকৃষ্ট জ্বালানি। 
এছাড়া বিভিন্ন শিল্পে (যেমন- সার কারখানায়) কাঁচামাল হিসেবেও গ্যাস ব্যবহৃত হয়। 
 ১৯৫৫ সালে বার্মা ওয়েল কোম্পানি সিলেটের হরিপুর এলাকায় প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। 
১৯৫৭ সাল থেকে গ্যাস উৎপাদন শুরু হয়।

বর্তমানে দেশে মোট ২৯টি গ্যাস ক্ষেত্র রয়েছে।
বাংলাদেশে বেশ কয়েকটি গ্যাসক্ষেত্র রয়েছে, যেমন- বিবিয়ানা, তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, রশিদপুর ইত্যাদি।
এর মধ্যে ভোলার ইলিশা-১ কূপটি দেশের সর্বশেষ (২৯তম) গ্যাসক্ষেত্র।
বাংলাদেশের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, গন্ধক ইত্যাদি উল্লেখযোগ্য।

উৎস: এস এস সি পোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  এবং পেট্রোবাংলা।
৭৬৯.
Which country had the highest inflation rate in South Asia in 2025? 
  1. Bangladesh
  2. India
  3. Pakistan
  4. Sri Lanka
ব্যাখ্যা

• ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বাধিক মূল্যস্ফীতি: 
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বিরাজমান।  
- সর্বোচ্চ মূল্যস্ফীতির দিক থেকে ২০২৫ সালে বাংলাদেশ শীর্ষে ছিল।
- ২০২৬ সালেও বাংলাদেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি থাকবে।
- সম্প্রতি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও ২০২৬ সালের সম্ভাবনা শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়।
- জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক সম্পর্ক বিভাগ (UN DESA) প্রকাশিত World Economic Situation and Prospects 2026-ভিত্তিক বিশ্লেষণে বলা হয়েছে – দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ২০২৫ সালে গড় মূল্যস্ফীতি বাংলাদেশে সর্বোচ্চ ছিল এবং ২০২৬ সালেও সর্বোচ্চ থাকার পূর্বাভাস আছে।
- বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।
- বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়ে বলেছে, ২০২৬ সালে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি কিছুটা কমে ৭ দশমিক ১ শতাংশ হতে পারে।
- তখনো বাংলাদেশের মূল্যস্ফীতি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ থাকবে।

তথ্যসূত্র: প্রথম আলো।

৭৭০.
What is the principal purpose of APTA?
  1. Military cooperation
  2. Regional trade expansion
  3. Environmental protection
  4. Education and cultural exchange
ব্যাখ্যা

→ APTA-এর মূল উদ্দেশ্য - আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়ন।

APTA:
- APTA পূর্ণরূপ Asia-Pacific Trade Agreement. 
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
- APTA ভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, চীন, শ্রীলংক, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া (সর্বশেষ সদস্য)।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।

৭৭১.
Which article of the Constitution of Bangladesh mentions the Cabinet?
  1. Article 53
  2. Article 54
  3. Article 55
  4. Article 56
ব্যাখ্যা
অনুচ্ছেদসমূহ:
- অনুচ্ছেদ ৫০ - রাষ্ট্রপতি-পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৫১ - রাষ্ট্রপতির দায়মুক্তি।
- অনুচ্ছেদে ৫২ - রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়টি সংবিধানে উল্লেখ করা হয়েছে।
- অনুচ্ছেদ ৫৩ - অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ।
- অনুচ্ছেদ ৫৪ - অনুপস্থিতি প্রভৃতির-কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার।
- অনুচ্ছেদ ৫৫ - মন্ত্রিসভা।
- অনুচ্ছেদ ৫৬ - মন্ত্রিগণ।
- অনুচ্ছেদ ৫৭ - প্রধানমন্ত্রীর পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৫৮ - অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৫৯ - স্থানীয় শাসন।
- অনুচ্ছেদ ৬০ - স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৭৭২.
Who painted the famous artwork "Starry Night"?
  1. Vincent van Gogh
  2. Pablo Picasso
  3. Claude Monet
  4. Leonardo da Vinci
  5. Salvador Dali
ব্যাখ্যা
ভিনসেন্ট ভ্যান গগ:
- ভিনসেন্ট ভ্যান গগ ছিলেন একজন ওলন্দাজ চিত্রশিল্পী।
- ১৮৫৩ সালের ১৩ মার্চ নেদারল্যান্ডের বেরাইড শহরের কাছে গ্রুট জুন্ডার্থ নামে একটি ছোট গ্রামের একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন।
- "The Starry Night" ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি শিল্পকর্ম।

তার আঁকা আরো কিছু শিল্পকর্ম:
- The Potato Eaters;
- Van Gogh self-portrait;
- Café Terrace at Night;
- The Yellow House;
- Almond Blossoms ইত্যাদি।

উৎস: ভ্যানগগ মিউজিয়াম অ ব্রিটানিকা।
৭৭৩.
What is the speed of Earth around the sun?
  1. ক) 30 km/sec.
  2. খ) 31 km/sec.
  3. গ) 32 km/sec.
  4. ঘ) 34 km/sec.
ব্যাখ্যা

- we learn that the earth is moving about our sun in a very nearly circular orbit.

- It covers this route at a speed of nearly 30 kilometers per second or 67,000 miles per hour. In addition, our solar system--Earth and all--whirls around the center of our galaxy at some 220 kilometers per second, or 490,000 miles per hour.

Source: Scientific American

৭৭৪.
Which of the following countries has created DeepSeek Artificial Intelligence Company?
  1. Germany
  2. United Kingdom
  3. Japan
  4. China
ব্যাখ্যা
DeepSeek AI:
- ডিপসিক একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি।
- ডিপসিক চীনের তৈরী আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি।
- প্রতিষ্ঠার স্থান: দক্ষিণ-পূর্ব চীনের শহর হাংকুতে।
- প্রতিষ্ঠিত হয়: জুলাই, ২০২৩।
- লিয়াং ওয়েনফেং এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সটি তৈরী করেন।
- ডিপসিকের মালিক লিয়াং ওয়েনফেং, A-১০০ চিপের বড় মজুত সংগ্রহ করেছিলেন।
- সংগ্রহে থাকা আনুমানিক ৫০ হাজার চিপ ই তাকে ডিপসিক প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে।

তথ্যসূত্র - DeepSeek AI & BBC.
৭৭৫.
What is the SI unit of acceleration due to gravity?
  1. ক) ms-2
  2. খ) ms-3
  3. গ) Kgms-2
  4. ঘ) ms-1
  5. ঙ) Joule
ব্যাখ্যা
The acceleration due to gravity is the acceleration set up in the body when it falls freely under the effect of gravity alone. The SI unit of acceleration due to gravity is ms-2.
৭৭৬.
Which is the largest single project in Bangladesh?
  1. BEPZA Economic Zone
  2. Rooppur Nuclear Power Plant
  3. Padma Multipurpose Bridge
  4. Metrorail
ব্যাখ্যা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র:
- বাংলাদেশের সবচেয়ে বড় একক প্রকল্প হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 

⇒ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক অবকাঠামো নির্মাণের প্রকল্প।
- এটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
- রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদীতে এই বিদ্যুৎকেন্দ্রে থাকবে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট।
- খরচ ধরা হয়েছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা।
- রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট প্রকল্পের প্রধান ঠিকাদার।
- রূপপুর প্রকল্পের খরচের জন্য বছরে বরাদ্দ অর্থের ১০ শতাংশ দিতে হয় বাংলাদেশ সরকারকে।

উৎস: i) World Bank ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৭৭৭.
What is the main export product of Bangladesh?
  1. Agricultural products
  2. Knitwear
  3. Leather and leather products
  4. Leather goods
ব্যাখ্যা

• নীট পোষাক :
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য  
নীটওয়্যার।
এখাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ২১,১৫৯.০৮ মিলিয়ন মার্কিন ডলার।
উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান ৪৩.৮২%।

• ওভেন পোষাক:
 
ওভেন পোষাক খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে  ১৮,১৮৭.৮৯মিলিয়ন মার্কিন ডলার।
উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান ৩৭.৬৭%।

• হোম টেক্সটাইল : 
হোম টেক্সটাইল খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ৮৭১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার।
উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান ১.১৮%।

• চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা:
চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ১,১৪৫.০৭ মিলিয়ন মার্কিন ডলার।
উক্ত সময়ের মোট রপ্তানিতে এ খাতের অবদান ২.৩৭%।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।

৭৭৮.
Which one is the regulatory body of insurance companies?
  1. Bangladesh Bank
  2. BSEC
  3. IDRA
  4. MRA
ব্যাখ্যা
 Regulatory authorities:
- বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হলো IDRA(Insurance Development and Regulatory Authority)।
- মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক।
- ক্ষুদ্রঋণ এর সাথে জড়িত সংস্থাগুলোর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হলো MRA(microcredit regulatory authority)।
- বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নাম BSEC(Bangladesh Securities and Exchange  Commission)।

উৎস: অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৭৭৯.
Who was the first woman to win a Nobel Prize?
  1. Malala Yousafzai
  2. Mother Teresa
  3. Marie Curie
  4. Dorothy Hodgkin
  5. Jane Addams
ব্যাখ্যা
- মেরি কুরি ছিলেন প্রথম নারী যিনি নোবেল পুরস্কার পান।
- তেজস্ক্রিয়তার উপর তাদের যৌথ গবেষণার জন্য হেনরি বেকারেল এবং তার স্বামী পিয়েরে কুরির সাথে তিনি ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

• নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।

নোবেল পুরস্কার ২০২৪:
• সাহিত্য নোবেল:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন — হ্যান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তিতে নোবেল:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন নোবেল:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি নোবেল:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

• চিকিৎসাবিজ্ঞান নোবেল:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান নোবেল:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

সূত্র: নোবেল পুরস্কারের ওয়েবসাইট।
৭৮০.
Which is the first organization of the language movement?
  1. Bangladesh Student League
  2. Tamaddun Majlish
  3. National Language Council
  4. Bengali National Language Committee
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:
- তমদ্দুন মজলিশ ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।
- তমদ্দুন মজলিশ ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ।

ভাষা আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য,
- ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
- ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে।
- ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করেন।
- ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করে 'তমদ্দুন মজলিশ।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৭৮১.
Who was the first woman to receive the Nobel Peace Prize?
  1. Mother Teresa
  2. Alva Myrdal
  3. Aung San Suu Kyi
  4. Baroness Bertha von Suttner
ব্যাখ্যা
শান্তিতে প্রথম মহিলা নোবেল বিজয়ী:
- শান্তিতে প্রথম মহিলা নোবেল বিজয়ী বার্থাভন সুটনার।
- তিনি অস্ট্রীয় ঔপন্যাসিক।
- ১৮৪৩ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগ শহরে জন্মগ্রহণ করেন বার্থাভন সুটনার।
- ১৮৮৯ সালে ছদ্মনামে প্রকাশিত তাঁর ‘দা মেশিন’ গ্রন্থটি জনপ্রিয় হলেও বছরের শেষের দিকে প্রকাশিত উপন্যাস ‘ডাই ওয়াফেন নিডার’ তাঁকে আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি এনে দিয়েছিল।
- ১৮৯১ সালে তিনি একটি শান্তিকামী সংগঠন প্রতিষ্ঠা করেন।
- তিনি তাঁর বিখ্যাত উপন্যাস ‘লো ডাউন ইয়োর আর্মস’-এর জন্য ১৯০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন।
- ১৯১৪ সালের ২১ জুন অস্ট্রিয়ার ভিয়েনা শহরে মারা যান বার্থাভন সুটনার।

উল্লেখ্য,
- দুস্থ মানবতার সেবায় আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসা ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- আলভা মায়ারডাল ১৯৮২ সালে, অংসান সুচি ১৯৯০ সালে নোবেল বিজয়ী হন।

⇒ ২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৭৮২.
What is the New Year festival of the Chakma indigenous community?
  1. Vaisu
  2. Biju
  3. Wangala
  4. Shangrai
ব্যাখ্যা

চাকমা:
- চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- তারা নিজেদেরকে চাঙমা বলে।
- পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলেই তাদের প্রধান বসতি।
- চাকমাদের শতকরা ৯০ জনেরও বেশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
- ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে চাকমাদের কিছু বসতি রয়েছে।
- চাকমারা মূলত ছিল মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী।
- এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু নামে পরিচিত।
- চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না।
- চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া, পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।

৭৮৩.
In which century did Xuanzang (Hiuen Tsang) visit Samatata?
  1. 5th century
  2. 6th century
  3. 7th century
  4. 8th century
ব্যাখ্যা
সমতট: 
- দক্ষিণ পূর্ব বাংলার জনপদ সমতট নামটি বর্ণনামূলক এবং এর অর্থ তটের সমান্তরাল।
- চতুর্থ শতকের সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে তাঁর রাজ্যের পূর্ব সীমায় সমতটের উল্লেখ রয়েছে।
- কালিদাসের রঘুবংশ কাব্যের মাধ্যমে জানা যায় যে, সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- সপ্তম শতকে সমতটে এসেছিলেন হিউয়েন সাং।
- তিনি বৌদ্ধ সংস্কৃতির বিদ্যমান অবস্থার যে বর্ণনা রেখে গেছেন তা থেকে বোঝা যায় যে, কুমিল্লার লালমাই অঞ্চলই সমতট।
- মূলত মেঘনা-পূর্ববর্তী অঞ্চলই সমতট বলে পরিচিত ছিল এবং এ অঞ্চলের কেন্দ্র ছিল কুমিল্লার নিকটবর্তী 'লালমাই' এলাকা।
- একেবারে সঠিকভাবে সমতটের সীমা নির্ধারণ না করা গেলেও ত্রিপুরা (কুমিল্লা) ও নোয়াখালী অঞ্চলই ছিল সম্ভবত প্রাচীন সমতট।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮৪.
Which of the following occurs as a direct result of raising the temperature of a metallic conductor?
  1. Increase in resistance
  2. Decrease in resistance
  3. It turns into an insulator
  4. The flow of electric current increases
  5. No change in resistance
ব্যাখ্যা

• তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। 

• পরিবাহী:
- যে সকল পদার্থের মধ্যদিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে পরিবাহী বলে।
• উদাহরণ- তামা, রুপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি

• পরিবাহীতে অনেক মুক্ত ইলেকট্রন থাকে। পরিবাহীতে যোজনব্যান্ড এবং পরিবহণব্যান্ডের মাঝে শক্তি ব্যবধান থাকে না।
- এজন্য পরিবাহীর দু প্রান্তে সামান্য বিভব পার্থক্য ঘটলেই মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ প্রবাহের সৃষ্টি করে।
- পরিবাহীর আপেক্ষিক রোধ কম হয়। প্রায় 10-8 Ωm ক্রমের।

• তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহী পদার্থের বৈদ্যুতিক পরিবাহিতা সাধারণত হ্রাস পায়।  
- সাধারণ পরিবাহী পদার্থের ক্ষেত্রে, তাপমাত্রা বাড়লে পরিবাহীর মধ্যস্থ পরমাণু এবং আয়নগুলির কম্পন বাড়ে।
- উক্ত কম্পনের ফলে পরিবাহীর মুক্ত ইলেকট্রনের সঙ্গে কম্পনরত পরমাণু সমূহের সংঘর্ষ সৃষ্টি হয়, যা মুক্ত ইলেকট্রনের চলাচলে বাধা সৃষ্টি করে। 
- এর ফলে রোধ বাড়ে এবং পরিবাহিতা কমে যায়।

অন্যদিকে,
অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে, তাপমাত্রা বাড়লে কিছু ইলেক্ট্রন শক্তি অর্জন করে এবং মুক্ত হয়ে পরিবহনে অংশ নেয়, ফলে পরিবাহিতা বাড়ে এবং রোধ কমে যায়। 

তথ্যসূত্র:
- মাধ্যমিক পদার্থবিজ্ঞান, ৯ম ও ১০ম শ্রেণি।
- পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৮৫.
Who designed the main structure of the National Memorial?
  1. Nitun Kundu
  2. Mainul Hossain
  3. Hamidur Rahman
  4. Navera Ahmed
ব্যাখ্যা
জাতীয় স্মৃতিসৌধ:
- ঢাকা থেকে প্রায় ২৫ কি. মি. দূরে সাভার থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত।
- এ স্থানটি নির্বাচনের অন্যতম কারণ ছিল দেশ স্বাধীন হওয়ার পর এখানে অনেক গণকবর আবিস্কৃত হয়েছিল।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
- ১৯৮২ সালের আগষ্ট মাসে সৌধের নির্মাণ কাজ শেষ হয়।
- জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন।
- কংক্রিট নির্মিত ৭ টি ত্রিভুজাকৃতির স্তম্ভ দিয়ে মূল সৌধ গঠিত, যা ছোট হতে ধীরে ধীরে উচু হয়ে উপরে উঠে গেছে।
- এর উচ্চতা ১৫০ ফুট।
- প্রথম স্তম্ভটির উচ্চতা কম হলে ও প্রস্থে সবচেয়ে বড়।
- এটিকে আন্দোলনের সূচনা অর্থাৎ ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে বোঝানো হয়েছে।
- পরবর্তী স্তম্ভগুলো দ্বারা যথাক্রমে ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ এবং ১৯৭১ কে বুঝানো হয়েছে।
- সর্বোচ্চ স্তম্ভটির দ্বারা মুক্তিযুদ্ধের বিজয়কে বুঝানো হয়েছে।
- এই স্মৃতিসৌধের বৈশিষ্ট্য হলো এক এক দিক থেকে এক এক রকম আকৃতির মনে হয়।
- এটি শুধু স্মৃতিসৌধ নয়। এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৭৮৬.
In which country is the headquarters of the Islamic Development Bank located?
  1. Kuwait
  2. United Arab Emirates
  3. Saudi Arabia
  4. Qatar
ব্যাখ্যা
Islamic Development Bank (IDB):
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- IDB এর বর্তমান সদস্য ৫৭টি।
- Islamic Development Bank (IDB) এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।

সূত্র - IDB ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৭৮৭.
Which of the following islands is located in the Indian Ocean?
  1. Maldives
  2. Madagascar
  3. Sri Lanka
  4. Mauritius
  5. All of the above
ব্যাখ্যা
→ বর্ণিত সবগুলো ভারত মহাসাগরের অবস্থিত।
• ভারত মহাসাগর (Indian Ocean):
- ভারত মহাসাগর এশিয়ার দক্ষিণ অংশকে ঘিরে অবস্থিত।
- এবং আফ্রিকা মহাদেশকে অস্ট্রেলিয়া হতে বিচ্ছিন্ন করেছে।
- ভারত মহাসাগর আয়তনে মহাসাগরগুলোর মধ্যে তৃতীয়।
- এর আয়তন প্রায় ৬ কোটি ৮৬ লক্ষ বর্গ কি. মি.।
- এবং গড় গভীরতা প্রায় ৩,৯৬৩ মিটার।
- ভারত মহাসাগর পৃথিবীর জলভাগের প্রায় ২০% এলাকা জুড়ে অবস্থিত।
- সুন্ডাখাদ (৭,৭২৫ মিটার) এর গভীরতম সমুদ্রখাত।

→ ভারত মহাসাগরের দ্বীপসমূহ:
- আন্দামান এবং নিকোবর,মালদ্বীপ।
- মাদাগাস্কার (পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ), 
- শ্রীলংকা, মরিশাস, মৌরতানিয়া, ভিক্টেরিয়া।

 উৎস: ভূগোল ও পরিবেশ প্রশিক্ষণ, বি এড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮৮.
According to WTO, which is currently the world's top importing country?
  1. China
  2. United Kingdom
  3. United States of America
  4. Germany
ব্যাখ্যা
আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ:
- শিরোনাম: Global trade Outlook.
- প্রকাশিত হয়: এপ্রিল, ২০২৪।
- WTO-এর তথ্যানুযায়ী, বিশ্বের শীর্ষ আমদানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্র যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্র, যানবাহন, খনিজ, জ্বালানি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, পোশাকসহ নানা পণ্য আমদানি করে থাকে।

⇒ আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ:
১। যুক্তরাষ্ট্র,
২। চীন,
৩। জার্মানি,
৪। নেদারল্যান্ডস,
৫। যুক্তরাজ্য,
৬। ফ্রান্স,
৭। জাপান,
৮। ভারত,
৯। হংকং,
১০। দক্ষিণ কোরিয়া।

উৎস: WTO ওয়েবসাইট। [link]
৭৮৯.
What is the chemical symbol for gold?
  1. Ge
  2. Ga
  3. Ag
  4. Au
ব্যাখ্যা
রাসায়নিক প্রতীক:
- গোল্ড এর রাসায়নিক প্রতীক Au,
- এর পারমাণবিক সংখ্যা 79.
- অণু গঠনের সময় কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের কোন পরমাণু যুক্ত হওয়ার সামর্থ্যকেই যোজনী বা যোজ্যতা বলে।

উল্লেখ্য:
• Ag- এটি রূপার (Silver) প্রতীক।
• Ga- গ্যালিয়াম (Gallium)।
• Ge- জার্মেনিয়াম (Germanium)।

তথ্যসূত্র - রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯০.
Where is the famous Rajban Bihar located?
  1. Rangamati
  2. Feni 
  3. Bandarban
  4. Cox’s Bazar
  5. Cumilla
ব্যাখ্যা

রাজবন বিহার
- অবস্থান: রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পাবর্ত্য জেলা।
- রাজবন বিহার শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্যই নয়;
- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেরই এখানে প্রবেশাধিকার রয়েছে।
-নির্মল প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এ বিহারে দেখা যাবে স্বর্গীয় সিড়ি।
- বৌদ্ধ ভিক্ষুদের ধ্যানের বিশাল গর্ত।
- আরও আছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় মূর্তি।
- যে জিনিসটি বিশেষ দ্রষ্টব্যজনক সেটি হচ্ছে বৌদ্ধ ধর্মগুরু শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির (বনভন্তে)'র মৃতদেহ ভক্তদের দেখার জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে।

উৎস: জাতীয় তথ্যবাতায়ন। [link]

৭৯১.
Surface temperature of the Sun about?
  1. ক) About 5600 kelvin
  2. খ) About 5800 kelvin
  3. গ) About 6000 kelvin
  4. ঘ) About 6500 kelvin
ব্যাখ্যা

Sun, star around which Earth and the other components of the solar system revolve.
It is the dominant body of the system, constituting more than 99 percent of its entire mass.
The Sun is the source of an enormous amount of energy, a portion of which provides Earth with the light and heat necessary to support life.
The Sun is classified as a G2 V star, with G2 standing for the second hottest stars of the yellow G class—of surface temperature about 5,800 kelvins (K).
Source: www.britannica.com

৭৯২.
Who is the current president of Bangladesh Football Federation? [November, 2025]
  1. Aminul Islam Bulbul
  2. Kazi Salahuddin
  3. Tabith Awal
  4. Asif Akbar
ব্যাখ্যা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন:
- বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশের ফুটবল খেলার প্রশাসনিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালে।
- ১৯৭৩ সালে এএফসি এবং ১৯৭৬ সালে ফিফার সদস্যপদ লাভ করে।
- বাফুফে সভাপতি: তাবিথ আউয়াল।
- প্রধান কার্যালয়: ঢাকার মতিঝিলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-এর কাছে ‘বিএফএফ ভবন’-এ অবস্থিত।

⇒ এই সংস্থাটি বাংলাদেশের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এবং ফেডারেশন কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।

উৎস: i) বাফুফে ওয়েবসাইট।
ii) FIFA ওয়েবসাইট।

৭৯৩.
Who has been named the 'Kool-BSPA' Player of the Year for 2024?
  1. Rituparna Chakma
  2. Archer Sagar Islam
  3. Nahid Rana
  4. Mehedi Hasan Miraz
ব্যাখ্যা
কুল-বিএসপিএ'র বর্ষসেরা- ২০২৪:
- ‘কুল-বিএসপিএ’ ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

⇒ কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪ তুলে দেয় ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপি)।
- ১৫টি ক্যাটাগরিতে ১৩ ব্যক্তি, দল ও সংস্থাকে দেওয়া হয়েছে স্বীকৃতি।

অন্যদিকে,
- দর্শক, সমর্থকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতু পর্ণা।

উল্লেখ্য,
- দেশের ক্রীড়াসাংবাদিক ও ক্রীড়ালেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।
- ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়ার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে দেশ সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের স্বীকৃতি জানিয়ে আসছে।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা।
৭৯৪.
According to IMF, what will be Bangladesh’s GDP growth in FY 2025-26?
  1. 3.8%
  2. 4.9%
  3. 5.6%
  4. 6.5%
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি:
- IMF এর তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৯%।

⇒ ১৪ অক্টোবর, ২০২৫ তারিখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৪.৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে ৩.৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।
- বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা উপলক্ষে প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ বা ‘বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
- আইএমএফের নতুন পূর্বাভাস অনুসারে, এ বছর বৈশ্বিক গড় জিডিপিতে প্রবৃদ্ধি হবে ৩.২ শতাংশ।
- সংস্থাটি বলেছে, ২০৩০ সালে বাংলাদেশের প্রবৃদ্ধির হার হবে ৬.৫ শতাংশ।
- ২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতির হার ৮.৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। এ হার ২০২৪-২৫ অর্থবছরে ছিল ১০ শতাংশ।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংক ৭ অক্টোবর, ২০২৫ তারিখে বলেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৮ শতাংশ। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ২৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের পূর্বাভাসে ৫ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছে।

উৎস: প্রথম আলো।

৭৯৫.
Which of the following is a viral disease? 
  1. Plague
  2. Smallpox
  3. Meningitis
  4. Diarrhea
  5. Typhoid
ব্যাখ্যা

- গুটি বসন্ত (Smallpox) ভ্যারিওলা ভাইরাস (Variola virus) দ্বারা সৃষ্ট একটি ভাইরাসজনিত রোগ। 

• ভাইরাসজনিত রোগ: 
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাসজনিত রোগ বলে। 
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাসজনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি। 

• ব্যাকটেরিয়াজনিত রোগ: 
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়াজনিত রোগ বলে। 
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়াজনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।

উল্লেখ্য, 
- 'নিউমোনিয়া' রোগটি ভাইরাস, ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীব দ্বারা সংক্রমিত হয়। 

তথ্যসূত্র:  উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৭৯৬.
Who was the first independent king of Bengal?
  1. Harsh Vardhan
  2. Shashank
  3. Ashoka
  4. Rajyavardhan
ব্যাখ্যা
শশাঙ্ক:
- বাংলাদেশের ইতিহাসে শশাঙ্ক ছিলেন প্রথম সার্বভৌম রাজা।
- শশাঙ্ক সপ্তম শতকের শুরুতে আনুমানিক ৬০৬ সালে গৌড়ে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন।
- স্বাধীন গৌড়রাজ্য বাংলার উত্তর, উত্তর-পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত ছিল।
- কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী।
- বর্তমান মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ১০ কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে অবস্থিত রাঙ্গামাটি নামক স্থানটিই প্রাচীন কর্ণসুবর্ণ।
- শশাঙ্ক সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন।
- তিনি গৌড় রাজ্যকে ভারতের বিহার ও উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত করেন।
- উত্তর ভারতে শশাঙ্কের প্রধান প্রতিদ্বন্ধী ছিলেন হর্ষবর্ধন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯৭.
The name of the designer of The National Martyrs' Memorial (Jatiyo Srity Shoudho) of Bangladesh, Savar is-
  1. Kazi Khaleed Ashraf
  2. Syed Mainul Hossain
  3. Rafiq Azam
  4. None of them
ব্যাখ্যা
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।

জাতীয় স্মৃতিসৌধ:

- জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা
- এটি সাভারে অবস্থিত।
- এর অপর নাম 'সম্মিলিত প্রয়াস'।
- জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
- ১৯৭৮ সালে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ মুক্তিযুদ্ধের শহীদদের জন্য একটা জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা নেয় এবং নকশা আহবান করে।
- স্মৃতিসৌধের রয়েছে ৭টি খাঁজ।
- ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ৭টা বড় আন্দোলন হয়েছিল।
- ওই খাঁজগুলো দিয়ে সেই সব আন্দোলন বোঝানো হয়েছে।
১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
২. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন।
৩. ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন।
৪. ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন।
৫. ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন।
৬. ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং
৭. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৭৯৮.
Where will the T20 World Cup 2026 be held?
  1. India & Sri Lanka
  2. Australia & New Zealand
  3. England & Netherlands
  4. South Africa & Zimbabwe
ব্যাখ্যা

• টি–টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬:
- ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে টি–টোয়েন্টি বিশ্বকাপ।
- আয়োজক: ভারত ও শ্রীলঙ্কা।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল।
- এরই মধ্যে ১৫টি দল নিশ্চিত।
- বাকি ৫টি দল আসবে বাছাইপর্ব থেকে- আফ্রিকা থেকে ২টি এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগর থেকে ৩টি। 
- ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল।
- প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সুপার এইট পর্বে যাবে।
- সেখানে আবারও আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে।
- সুপার এইটে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

উৎস: পত্রিকা রিপোর্ট।(link)

৭৯৯.
How many countries are members of the ASEAN?
  1. 10
  2. 15
  3. 7
  4. 9
ব্যাখ্যা
• ASEAN:
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- ASEAN এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।[জুলাই - ২০২৫]

সদস্য দেশগুলো:
→ মালয়েশিয়া,
→ সিঙ্গাপুর,
→ ইন্দোনেশিয়া,
→ ব্রুনাই,
→ ভিয়েতনাম,
→ লাওস,
→ থাইল্যান্ড,
→ ফিলিপাইন,
→ মিয়ানমার ও
→ কম্বোডিয়া।

সূত্র: ASEAN ওয়েবসাইট।
৮০০.
Which district was included in Harikela township?
  1. Dhakha
  2. Chittagong
  3. Cumilla
  4. Noakhali
ব্যাখ্যা
হরিকেল জনপদ:
- চট্টগ্রাম ও সিলেট প্রাচীন বাংলার হরিকেল জনপদের অংশ ছিল।

⇒ চট্টগ্রামের নাসিরাবাদ অঞ্চলের একটি পুরানো মন্দিরে আবিষ্কৃত কান্তিদেবের (খ্রিস্টীয় নয় শতক) অসম্পূর্ণ তাম্রলিপিটি হরিকেল সম্পর্কিত সর্বাধিক নির্ভরযোগ্য দলিল।
- খ্রিস্টীয় সাত শতকের প্রাচীন ভারতীয় লেখকগণ পূর্বভারতীয় একটি অঞ্চলকে হরিকেল বলে উলে­খ করেন।
- এটি পূর্ববঙ্গের একটি গুরুত্বপূর্ণ রাজ্য।
- মহারাজাধিরাজ কান্তিদেব হরিকেলের শাসক ছিলেন।
- চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের কথা আছে।

অন্যদিকে,
- সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) বাংলাপিডিয়া।