বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ৫৪ / ৬২ · ৫,৩০১৫,৪০০ / ৬,১৭৯

৫,৩০১.
Which country is the most recent member of NATO? (May, 2025)
  1. Georgia
  2. Ukraine
  3. Sweden
  4. Finland
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (মে, ২০২৫)
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (মে, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (মে, ২০২৫)
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন। (মে, ২০২৫)
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৩০২.
Who was the 'Cabinet Secretary' of the Mujibnagar government?
  1. Khandaker Asaduzzaman
  2. Abu Saeed Chowdhury
  3. Hossain Toufique Imam
  4. M Mansoor Ali
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার:
- মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ স্বাধীন বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত।
- মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল।
- মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
- এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী।
- মুজিবনগর সরকারের ‘ক্যাবিনেট সচিব’ ছিলেন - এইচ টি ইমাম (Hossain Toufique Imam)।

- মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলের - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি - সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী - তাজউদ্দিন আহমেদ।
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী - এম মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী - এএইচএম কামরুজ্জামান।

সূত্র: ইতিহাস প্রথম পত্র, এস এস এইচ এল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৩০৩.
According to the National Budget 2025-26, what is the GDP growth rate?
  1. 4.3%
  2. 4.9%
  3. 5.2%
  4. 5.5%
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

৫,৩০৪.
Who is the initiator of the Ekushey Padak?
  1. President Ziaur Rahman
  2. President Abu Sayeed Chowdhury
  3. President HM Ershad
  4. President Abdur Rahman Biswas
ব্যাখ্যা
একুশে পদক: 
- বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক দেয়া শুরু হয়েছিল ১৯৭৬ সালে।
- সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রবর্তন করেন।
- সবচেয়ে প্রথম এই সম্মাননা পেয়েছিলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
- 'একুশে পদক' বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
- ভাষা শহীদদের স্মরণে এই পুরস্কার দেয়া হয়।
- বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
- প্রতি বছর ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদান করা হয়।

সূত্র - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট ও বিবিসি। 
৫,৩০৫.
What is the full form of IsDB?
  1. International Development Bank
  2. International Islamic Bank
  3. Islamic Development Bank
  4. Industrial Development Bank
ব্যাখ্যা

Islamic Development Bank (IDB):
- IDB -এর পূর্ণরূপ - Islamic Development Bank বা ইসলামি উন্নয়ন ব্যাংক।

- সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- IDB আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ১৯৭৫ সালের ২০ অক্টোবর।
- প্রধান কার্যালয়/সচিবালয়: জেদ্দা।
- ইসলামী উন্নয়ন ব্যাংক বিনা সুদে ঋণ প্রদান করে।
- ইসলামী উন্নয়ন ব্যাংক ১৯৮৩ সালে বাংলাদেশ তার কার্যক্রম শুরু করে।
- ইসলামী উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রধান/প্রেসিডেন্ট: Dr. Muhammad Al Jasser. [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: ইসলামি উন্নয়ন ব্যাংক ওয়েবসাইট।

৫,৩০৬.
Which of the following was Professor Jamal Nazrul Islam’s research?
  1. The planets of the solar system
  2. Black holes and the evolution of the universe
  3. The geological structure of the Earth
  4. Nuclear reactions in chemistry
ব্যাখ্যা

- জামাল নজরুল ইসলাম ছিলেন একজন প্রখ্যাত বাঙালি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী এবং স্টিফেন হকিংয়ের একজন সহকর্মী। তিনি কৃষ্ণগহ্বর (Black Hole) ও মহাবিশ্বের বিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন এবং এ বিষয়ে বাংলায় একটি বইও লিখেছেন। 

বাঙালি বিশ্ববিজ্ঞানী জামাল নজরুল ইসলাম: 
- বাংলাদেশের বিজ্ঞানীদের মধ্যে মৌলিক বিজ্ঞানে জামাল নজরুল ইসলামের মতো অবদান আর কারও নেই। এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর জন্ম তাঁর বাবার কর্মক্ষেত্র ঝিনাইদহে ২৪ ফেব্রুয়ারি ১৯৩৯ সালে। 
- পেশাগতভাবে তিনি ছিলেন একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, এবং তাঁর গবেষণার ক্ষেত্র ছিল আপেক্ষিকতা, বিশ্বতত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব।
- আইনষ্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব, কোয়ান্টাম মেকানিক্স, কসমোলজি ও মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বের মতো জটিল বিষয় নিয়ে মৌলিক গবেষণা করেছেন।
- বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা ভাষায় তাঁর সবচেয়ে বিখ্যাত বই 'কৃষ্ণগহ্বর’ (ব্ল্যাক হোল)।
- ছাত্রজীবনে তাঁর সমসাময়িক ও আজীবনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিস্ময়কর বিজ্ঞান-প্রতিভা স্টিফেন হকিং। কেমব্রিজ এবং পশ্চিমে শিক্ষার গবেষণা ও অধ্যাপনায় থাকাকালে তাঁর বন্ধু ও সুহৃদমহল গড়ে ওঠে বিশ্বের সেরা বিজ্ঞানীদের নিয়ে। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তাঁর শিক্ষক ফ্রিম্যান ডাইসন, পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান, ভারতের সুব্রহ্মনিয়াম চন্দ্রশেখর, পাকিস্তানের আবদুস সালাম, ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অমিয় বাগচী, তাঁর সহপাঠী জয়ন্ত নারলিকার, ব্রিটিশ অর্থনীতিবিদ জিম মার্লিস প্রমুখ।  
- তাঁর গবেষণা আইনস্টাইন-পরবর্তী মহাবিশ্ব গবেষণায় বিরাট অবদান রেখেছে। তিনি এই ধারায় গবেষণা অব্যাহত রেখে পরবর্তীকালে লেখেন ফার ফিউচার অব দ্য ইউনিভার্স বা মহাবিশ্বের দূরবর্তী ভবিষ্যৎ।
- জামাল নজরুল ইসলাম দেশে গড়ে তুলেছেন উচ্চতর বিজ্ঞান গবেষণাগার আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গাণিতিক ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্র বা রিচার্স সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স (আরসিএমপিএস), যেটি সম্পর্কে বলতে গিয়ে দেশের প্রবীণ পদার্থবিজ্ঞানী প্রফেসর এ এম হারুন-অর রশিদ ‘পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে আগত খ্যাতিমান পদার্থবিজ্ঞানী, আপেক্ষিকতত্ত্ববিদ এবং বিশ্ব সৃষ্টি তাত্ত্বিকদের অবদান’ স্মরণ করে এ প্রতিষ্ঠানকে প্রফেসর ইসলামের শ্রেষ্ঠ কীর্তি আখ্যা দিয়েছিলেন।
- ২০১৩ সালের ১৬ মার্চ মধ্যরাতে এ মহান বিজ্ঞানী আমাদের ছেড়ে গেছেন।

উৎস: বাংলাপিডিয়া ও দৈনিক প্রথম আলো পত্রিকা।

৫,৩০৭.
During Liberation war of Bangladesh, Chattogram was under which sector?
  1. Sector 1
  2. Sector 2
  3. Sector 6
  4. Sector 5
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে সেক্টরসমূহ:
- মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।

১নং সেক্টর:
- চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত।
- এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে।
- সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

অপরদিকে,
২ নং সেক্টর:
- ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত।
- এ সেক্টরের বাহিনী গঠিত হয় ৪- ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে।
- আগরতলার মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর।
- সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।

৫ নং সেক্টর:
- সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে গঠিত।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী।
- হেড কোয়ার্টার ছিল বাঁশতলাতে।

৬ নং সেক্টর:
- সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত।
- প্রধানত রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়।
- সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।

৭ নং সেক্টর:
- রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়।
- ইপিআর সৈন্যদের নিয়ে এই সেক্টর গঠিত হয়।
- এই বাহিনী ক্যাপ্টেন গিয়াস ও ক্যাপ্টেন রশিদের নেতৃত্বে রাজশাহীতে প্রাথমিক অভিযান পরিচালনা করে।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং পরে  মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৫,৩০৮.
Where was NATO’s most recent summit held in 2025? 
  1. Ankara, Turkey
  2. The Hague, Netherlands
  3. Brussels, Belgium
  4. Washington, USA
ব্যাখ্যা

• ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৫:
- স্থান: হেগ, নেদারল্যান্ড। 
- সময়: দুই দিনব্যাপী (২৪ ও ২৫ জুন) শীর্ষ সম্মেলন।
- মূল আলোচ্য বিষয়: ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত।

• ন্যাটো (NATO):
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organization.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন।
- বর্তমান সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২ টি। 
- সর্বশেষ সদস্যদেশ: সুইডেন।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট। 

উৎস: NATO ওয়েবসাইট।

৫,৩০৯.
Which of the following is not a contagious disease?
  1. Small Pox
  2. Typhoid
  3. Tuberculosis
  4. Mumps
  5. None
ব্যাখ্যা
অপশনে বর্ণিত সবগুলোই সংক্রামক রোগ।

ছোঁয়াচে রোগ:

- যে সকল রোগের বিস্তার রোগীর সংস্পর্শে বা ছোঁয়ায় হয়ে থাকে, তাদেরকে ছোঁয়াচে রোগ বলে।
- ছোঁয়াচে রোগের উদাহরণ হলো- জলবসন্ত, মাম্পস, ফাইলেরিয়া, পাঁচড়া ইত্যাদি।

⇒ গুটিবসন্ত (Smallpox):
- বসন্ত Variola ও Varicella নামক ভাইরাসঘটিত সংক্রামক ছোঁয়াচে রোগ। দু’ধরনের বসন্তের মধ্যে একটি হলো গুটিবসন্ত যা ভ্যারিওলা ভাইরাস দ্বারা সংক্রমিত হতো এবং এটি অত্যন্ত মারাত্মক এক ব্যাধি ছিল। গুটিবসন্ত (Smallpox) মারাত্মক ছোঁয়াচে রোগ। দেহে প্রথমে এক ধরনের গুটি বের হয় যা পরবর্তী সময়ে তিল বা দাগ (macules), কুড়ি (papules), ফোস্কা (vesicles), পুঁজবটিকা (pustules) এবং খোসা বা আবরণ (crusts) ইত্যাদি পর্যায়ের মাধ্যমে দেহে লক্ষণ প্রকাশ করে।

⇒ টাইফয়েড:
- টাইফয়েড জ্বর হলো একটি ব্যাকটেরিয়া সংক্রমণ যা সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে ঘটে। টাইফয়েড মূলত একটি পানিবাহিত মারাত্মক রোগ। দুই ধরনের জীবাণুর সংক্রমণে এই জ্বর হয়ে থাকে- ১) সালমোনেলা টাইফি এবং ২) সালমোনেলা প্যারাটাইফি।  টাইফয়েডের জীবাণু শরীরে প্রবেশ করে মূলত দূষিত খাবার ও পানির মাধ্যমে। আক্রান্ত ব্যক্তির মলের মাধ্যমে এইসব জীবাণু পরিবেশে ছড়ায়। অপরিষ্কার-অস্বাস্থ্যকর খাবার কিংবা হাতের মাধ্যমেও এটি ছড়ানোর ঝুঁকি থাকে। অধিকাংশ রেস্টুরেন্টেই স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত করা হয় না, ফলে সেসব খাবারের মাধ্যমেও মানুষ আক্রান্ত হয়। এছাড়াও টাইফয়েড জ্বর থেকে সুস্থ হয়ে উঠার পরও কেউ কেউ এই ব্যাকটেরিয়া বহন করেন। টাইফয়েড জ্বর অত্যন্ত সংক্রামক।

⇒ যক্ষ্মা (টিবি):
- টিউবারকিউলোসিস (টিবি) রোগের কারণ একটি ব্যাকটেরিয়া, যার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ব্যাকটেরিয়া সাধারণত ফুসফুসে আক্রমণ করে, কিন্তু টিবির ব্যাকটেরিয়া দেহের যে কোনও অঙ্গেই রোগ ছড়াতে পারে যার মধ্যে পড়ে কিডনি, মেরুদণ্ড ও মস্তিষ্ক। টিবি আসলে সংক্রামক রোগ যা নিঃশ্বাসের মাধ্যমে একজনের থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে।  যাদের টিবি হয়েছে এমন লোকের সংস্পর্শে এলেই তবে কারো টিবি হতে পারে। 

⇒ Mumps:
- মাম্পস হল একটি অত্যন্ত ভাইরাল সংক্রমণ যা প্রাথমিকভাবে লালা গ্রন্থিগুলিকে প্রভাবিত করে, বিশেষ করে কানের নীচের প্যারোটিড গ্রন্থিগুলিকে। মাম্পস কিন্তু একটি ছোঁয়াছে রোগ। মূলত লালা ও স্পর্শের মাধ্য়মে এই রোগ একজনের থেকে অনেকের মধ্য়ে ছড়িয়ে যায়। শিশু-কিশোররাই এই রোগে বেশি আক্রান্ত হয়। ভাইরাস ইনফেকশনের কারণে ঘটে মাম্পস।

অন্যদিকে,
⇒ অসংক্রামক রোগ:
- যেসব রোগ রোগাক্রান্ত ব্যক্তির মাধ্যমে অন্য কোনো সুস্থ দেহে ছড়ায় না তাদের অসংক্রামক রোগ বলে।
- যেমন- ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, হৃদরোগ ইত্যাদি।

উৎস: Rhode Island Department of Health (.gov).
৫,৩১০.
Number of people receiving 'Swadginata purashkar-2024' -
  1. 10 persons
  2. 11 persons
  3. 17 persons
  4. 21 persons
ব্যাখ্যা
স্বাধীনতা পদক:
- স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
- মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার এ পুরস্কার প্রবর্তন করে।
- এ পুরস্কার প্রদানের ক্ষেত্রগুলি হলো স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্মরণীয় অবদান, ভাষা আন্দোলনে অবদান, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, সাংবাদিকতা, জনসেবা, সামাজিক বিজ্ঞান, সঙ্গীত, ক্রীড়া, চারুকলা ও পল্লী উন্নয়নে অবদান।
- প্রতিটি পুরস্কারের মান একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং নগদ অর্থ।
- স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার প্রদান করা হয়।

⇒ স্বাধীনতা পুরস্কার ২০২৪:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ বিশিষ্ট ব্যক্তিকে 'স্বাধীনতা পুরস্কার ২০২৪' প্রদান করা হয়েছে।
- পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

⇒ পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন:
১. কাজী আব্দুস সাত্তার: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ,
২. বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মোঃ ফজলুল হক (মরণোত্তর): স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ,
৩. বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মোঃ নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর): স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ,
৪. ড. মোবারক আহমদ খান: বিজ্ঞান ও প্রযুক্তি,
৫. ডাঃ হরিশংকর দাশ: চিকিৎসাবিদ্যা,
৬. মোহাম্মদ রফিকউজ্জামান: সংস্কৃতি,
৭. ফিরোজা খাতুন: ক্রীড়া,
৮. অরন্য চিরান: সমাজসেবা/জনসেবা,
৯. বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোল্লা ওবায়েদুল্লাহ বাকী: সমাজসেবা/জনসেবা,
১০. এস.এম. আব্রাহাম লিংকন: সমাজসেবা/জনসেবা,

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫,৩১১.
Among the economic sectors of Bangladesh, which sector has the most employment?
  1. Construction sector
  2. Agriculture sector
  3. Industrial sector
  4. Service sector
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী,
- অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কৃষিখাতে বেশি কর্মসংস্থান হয়।
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫.৩৩%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭.০২%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৭.৬৫%।
 
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৫,৩১২.
In which country the next conference of 'G-20' alliance will be held? [November, 2024]
  1. South Africa
  2. Brazil
  3. Russia
  4. Canada
  5. China
ব্যাখ্যা
জি-২০:
- G-20 বা Group of 20।
- এটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০।
- এটি বৈশ্বিক স্থাপত্য গঠন ও শক্তিশালীকরণ আর সব প্রধান আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উল্লেখ্য,
- ২০২৪ সালের ১৮-১৯ নভেম্বরে ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।
- ২০২৫ সালে ২০তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.
৫,৩১৩.
Whose reign was generally regarded as the “golden age” of the Bengal sultanate?
  1. Alauddin Husain Shah
  2. Ghiyasuddin Azam Shah
  3. Shamsuddin Ilyas Shah
  4. Muhammad bin Tughlaq
ব্যাখ্যা
আলাউদ্দীন হোসেন শাহ-এর শাসনামলকে বাংলার স্বর্ণযুগ বলা হয়।

আলাউদ্দীন হোসেন শাহ:
- আলাউদ্দীন হুসেন শাহ বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন।
- ১৪৯৩ সালে হোসেন শাহ 'আলাউদ্দীন হোসেন শাহ' উপাধি গ্রহণ করে সিংহাসনে আরোহণ করেন।
- তিনি আরাকান ও চট্টগ্রাম দখল করেন।
- তার সময়ে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হতো।
- তিনি বাংলাকে রাজদরবারের ভাষা হিসেবে স্থান দেন।
- তিনি বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেন।
- তাকে নৃপতি তিলক, জগৎভূষণ, কৃষ্ণাবতার বলা হতো।
- তার শাসনামলকে বাংলার স্বর্ণযুগ বলা হয়।

উল্লেখ্য,
- তিনি অনেক জনকল্যাণমূলক কাজও করেন।
- তিনি গরিব-দুঃখীদের জন্যে দেশে অনেক লঙ্গরখানা স্থাপন ও পানির কূপ খনন করেন।
- তিনি বহু মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও খানকাহ নির্মাণ করেন।
- তিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীচৈতন্যদেবকে সম্মান করতেন এবং তাঁকে বৈষ্ণব ধর্ম প্রচারে সুবিধা দিয়েছিলেন।
- তার সময়ে বিজয়গুপ্ত পদ্মপুরাণ বা মনসা মঙ্গল, বিপ্রদাস মনসা বিজয় এবং যশোরাজ খান শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন।
- মালাধর বসু শ্রীমদ্ভাগবত বাংলা ভাষায় অনুবাদ করেন।
- তিনি শ্রীকৃষ্ণ বিজয় নামে আর একটি কাব্যও রচনা করেন।
- তাঁর রাজত্বকালে গৌড়ের 'ছোট সোনা' মসজিদ নির্মিত হয়।
- দীর্ঘ ২৬ বছর রাজত্ব করার পর আলাউদ্দীন হোসেন শাহ ১৫১৯ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৩১৪.
Which Bangladeshi film received an award at the 'Cannes' Film Festival?
  1. Lalsalu
  2. Chandrakanta
  3. Matir Moyna
  4. Chitra Nodir Pare
ব্যাখ্যা

মাটির ময়না:
- ১৯৬০-এর দশকের শেষভাগে, স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে পূর্ব পাকিস্তানের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র মাটির ময়না।
- এটি একটি পরিবারের গল্প, যেখানে ধর্মীয় গোঁড়ামি, সাংস্কৃতিক বৈচিত্র্য, এবং মানবিকতার সংঘাত ও সমন্বয় অপূর্ব নান্দনিকতায় উঠে এসেছে।
- এর পরিচালক তারেক মাসুদ।
- চলচ্চিত্রটি ২০০২ সালে মুক্তি পায়।
- কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছিল চলচ্চিত্রটি।
- মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হলেও মাদ্রাসা শিক্ষা, ধর্মানুভূতি-ধর্মান্ধতার মতো বিষয় উঠে আসায় একুশ শতকেও ছবিটি অনেক বেশি প্রাসঙ্গিক।

উল্লেখ্য, 
- মাটির ময়না কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত প্রথম বাংলাদেশী চলচ্চিত্র। এটি ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ফিপরেস্কি FIPRESCI) আন্তর্জাতিক সমালোচক পুরস্কার লাভ করে। 

এছাড়াও,
- ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের (২০২৫) স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় বিচারকদের বিশেষ স্বীকৃতি হিসেবে 'স্পেশাল মেনশন' (Special Mention) পুরস্কার জিতেছে বাংলাদেশী নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'আলী'।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো। 

৫,৩১৫.
Which country became the first in the world to impose a generational ban on tobacco, prohibiting smoking, buying, and selling?
  1. Nepal 
  2. Maldives
  3. Sri Lanka
  4. Bhutan
ব্যাখ্যা

- বিশ্বের প্রথম দেশ হিসেবে 'ভবিষ্যৎ প্রজন্মের জন্য' তামাক নিষিদ্ধ করেছে- মালদ্বীপ।
- বিশ্বের প্রথম দেশ হিসেবে 'ভবিষ্যৎ প্রজন্মের জন্য' তামাক নিষিদ্ধ করেছে মালদ্বীপ।
- ১ নভেম্বর ২০২৫সালের মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে,
- নতুন আইনের অধীনে ২০০৭ সালের ১ জানুয়ারি বা এর পরে জন্মগ্রহণকারী
যে কোনো ব্যক্তির জন্য তামাকজাত দ্রব্য ক্রয়, ব্যবহার বা বিক্রি করা স্থায়ীভাবে নিষিদ্ধ।
-  মে, ২০২৫ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর অনুমোদিত এই আইনটির লক্ষ্য হলো 'তামাকমুক্ত প্রজন্ম' তৈরি করা।
 
উৎস: BBC NEWS.[Link]

৫,৩১৬.
The Currency Museum is situated at-
  1. Mirpur, Dhaka
  2. Segunbagicha, Dhaka
  3. Agargaon, Dhaka
  4. Shahbag, Dhaka
ব্যাখ্যা
• টাকার জাদুঘর:
- ২০১৩ সালের ৫ অক্টোবর, বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমানের উদ্যোগে ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর।

- প্রতিটি স্বাধীন দেশে কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয় একটি মুদ্রা জাদুঘর। সে দেশের মুদ্রা জাদুঘরে প্রদর্শিত মুদ্রা দেশটির ইতিহাস ও ঐতিহ্য বহন করে। এ কারণেই সারা পৃথিবীতে তৈরি হয়েছে মুদ্রা জাদুঘর।
- বাংলাদেশের একাধিক সিনিয়র মুদ্রা সংগ্রাহক টাকা জাদুঘরে মুদ্রা উপহার দিয়ে টাকা জাদুঘর তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন।
- এই জাদুঘরে টাকা ও ধাতব মুদ্রা তৈরির সব উপকরণসহ বিশ্বের প্রায় সব স্বাধীন দেশ, বিলুপ্ত দেশ, বিলুপ্ত কলোনি এবং সারা পৃথিবীর শাসকেরা যেসব ক্ষুদ্র অঞ্চল শাসন করেছিলেন, সেসব অঞ্চলের মুদ্রা টাকা জাদুঘরে প্রদর্শিত হচ্ছে।

উৎস: বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৩১৭.
Which city is called the Pink City?
  1. Chicago
  2. New York
  3. Colombo
  4. Kalkata
  5. Jaipur
ব্যাখ্যা

• গোলাপি শহর বলা হয় ভারতের জয়পুর শহরকে।

⇒ কয়েকটি গুরুত্বপূর্ণ  ভৌগোলিক উপনাম:
• নীরব খনির দেশ - বাংলাদেশ।
• বজ্রপাতের দেশ - ভুটান।
• সূর্যোদয়ের দেশ - জাপান।
• নিষিদ্ধ দেশ - তিব্বত।
• শান্ত দেশ - কোরিয়া।
• সাদা হাতির দেশ - থাইল্যান্ড।
• সোনালী প্যাডোডার দেশ - মিয়ানমার।
• ধীবরের দেশ - নরওয়ে।
• হাজার হ্রদের দেশ - ফিনল্যান্ড।
• নীল নদের দেশ - মিসর।
• পিরামিডের দেশ - মিসর।

উৎস: Britannica.
৫,৩১৮.
Who is the author of Bangladesh: A Legacy of Blood?
  1. Anthony Mascarenhas 
  2. Mark Tully
  3. Allen Ginsberg
  4. Muhammad Ayub Khan
ব্যাখ্যা

অ্যান্থনী ম্যাসকারেনহাস 
- নেভিলে অ্যান্থনি মাসকারেনহাস দক্ষিণ এশিয়ার বিশিষ্ট সাংবাদিক ও লেখক ছিলেন।
- তিনি ভারতের গোয়ায় জন্মগ্রহণ করেন এবং পড়াশোনা করেন পাকিস্তানের করাচিতে। 
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় তিনি বাংলাদেশে সংঘটিত গণহত্যা ও অন্যান্য ঘটনা পর্যবেক্ষণপূর্বক বিশ্ববাসীর কাছে সর্বপ্রথম উন্মোচিত করেন।
- তাঁর "Genocide" শিরোনামের প্রতিবেদন ১৩ জুন ১৯৭১ সালে The Sunday Times (লন্ডন)-এ প্রকাশিত হয়, যা বিশ্ববিবেককে নাড়িয়ে দেয়।
- এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে লিখেন যা বাংলাদেশের প্রকৃত অবস্থা সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করে তুলতে সাহায্য করেছিল।
-  তিনি ব্রিটেনের দ্য সানডে টাইমস পত্রিকায় দীর্ঘ দিন কাজ করেন।
- তাঁর রচিত বিখ্যাত বই-  Bangladesh: A Legacy of Blood.

উৎস: বিবিসি ।

৫,৩১৯.
The number of member states in European Union is - (February, 2025)
  1. 29
  2. 28
  3. 27
  4. 20
ব্যাখ্যা
European Union:
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।

উল্লেখ্য,
⇒ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উৎস: EU ওয়েবসাইট।
৫,৩২০.
Which regions will China's 'One Belt One Road' project increase connectivity between?
  1. Asia, Africa, Antarctica
  2. Asia, Europe, Africa
  3. Asia, Europe, America
  4. Asia, Australia, Antarctica
ব্যাখ্যা
- চীনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড' (OBOR) বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) মূলত এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে ব্যাপক সংযোগ স্থাপনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।
- ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন।
- এ প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়।

এই প্রকল্পটি দুটি প্রধান অংশে বিভক্ত:
→ প্রথমত, 'সিল্ক রোড ইকোনমিক বেল্ট' যা স্থলপথে চীন থেকে মধ্য এশিয়া হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত রেল ও সড়ক নেটওয়ার্ক গড়ে তুলছে।
→ দ্বিতীয়ত, '২১শ শতকের মেরিটাইম সিল্ক রোড' যা সমুদ্রপথে দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া হয়ে আফ্রিকা ও ইউরোপের বন্দরগুলোর সাথে চীনের নৌ-সংযোগ প্রতিষ্ঠা করছে।

উল্লেখ্য,
- এই বিশাল পরিকল্পনায় বাংলাদেশ, পাকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, জার্মানি, ইতালি, কেনিয়া, ইথিওপিয়াসহ ৭০টিরও বেশি দেশ অংশগ্রহণ করছে।
- প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে এই তিন মহাদেশের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা।

সূত্র: ব্রিটানিকা ও Businessinsider নিউজ।
৫,৩২১.
What was the time period of the American Civil War?
  1. 1776 - 1785
  2. 1801 - 1815
  3. 1851 - 1855
  4. 1861 - 1865
  5. 1871 - 1875
ব্যাখ্যা
আমেরিকান গৃহযুদ্ধ (Civil War):
- সময়কাল: ১৮৬১ - ১৮৬৫ সাল। 
- প্রধান পক্ষসমূহ:
i) উত্তর (ইউনিয়ন - Union): যুক্তরাষ্ট্র সরকার। 
ii) দক্ষিণ (কনফেডারেট - Confederacy): পৃথক হতে চাওয়া ১১টি দাসপ্রথা সমর্থনকারী রাজ্য

গৃহযুদ্ধের মূল কারণ:
- জাতীয় সংহতি: যুক্তরাষ্ট্র কি পৃথক স্বাধীন রাজ্যগুলোর একটি শিথিল সংঘ হবে, নাকি কেন্দ্রীয় সরকার পরিচালিত একক ও অবিভাজ্য দেশ হবে—এ প্রশ্নের সমাধান।
- দাসপ্রথা: দেশ কি দাসপ্রথা বজায় রাখবে, নাকি স্বাধীনতার ঘোষণার মূলনীতি—সকল মানুষের সমান স্বাধীনতা—বাস্তবায়ন করবে।

গুরুত্বপূর্ণ প্রভাব ও ফলাফল:
- যুক্তরাষ্ট্র একটি অবিভাজ্য জাতি হিসেবে সংরক্ষিত হয়।
- যুক্তরাষ্ট্রে দাসপ্রথা চিরতরে নিষিদ্ধ হয় (১৮৬৫ সালে সংবিধানের ১৩তম সংশোধনী)।
- আনুমানিক ৬,২৫,০০০ সৈন্যের মৃত্যু, যা আমেরিকার অন্যান্য যুদ্ধের সম্মিলিত প্রাণহানির সমান।
- আমেরিকান গৃহযুদ্ধ কেবল যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক কাঠামো পরিবর্তন করেনি, বরং এটি বিশ্ব ইতিহাসে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।
 
উৎস: American Battlefield Trust ওয়েবসাইট।
৫,৩২২.
Which will be the fourth international airport of Bangladesh? [May, 2025]
  1. Syedpur Airport
  2. Cox's Bazar Airport
  3. Khan Jahan Ali Airport
  4. Bogura Airport
ব্যাখ্যা
- কক্সবাজার বিমানবন্দর বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হবে। 
- কক্সবাজার বিমানবন্দর থেকে জুলাই মাসে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে। 
- জুলাইয়ের মধ্যে রানওয়ে সম্প্রসারণ (বঙ্গোপসাগরে নির্মিত অতিরিক্ত ১,৭০০ ফুট) সম্পন্ন হবে।
- এর ফলে মোট রানওয়ের দৈর্ঘ্য ১০,৭০০ ফুট (৩.২৬ কি.মি.) হবে।
- সম্প্রসারণ সম্পন্ন হলে এটি হবে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে।\
- কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তর করা ২০২১ সালে শুরু হওয়া একটি ব্যাপক উন্নয়ন প্রকল্পের অংশ।

উৎস: THE BUSINESS STANDARD বাংলা (২২ এপ্রিল, ২০২৫)
৫,৩২৩.
What is the new border claimed by Israel in the Gaza Strip known as?
  1. Read Line
  2. Purple Line
  3. Blue Line
  4. Yellow Line
ব্যাখ্যা

Yellow Line:
- ইয়েলো লাইন (Yellow Line) হলো গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা চিহ্নিত একটি সীমারেখা।

• হামাস ও ইসরায়েলের মধ্যে ১০ অক্টোবর, ২০২৫ তারিখে যুদ্ধবিরতি কার্যকর হয়। 
- যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে উপত্যকাটিতে নির্দিষ্ট সীমারেখা বরাবর সেনা সদস্যের সরিয়ে নেয় ইসরায়েল। ওই সীমারেখাকে বলা হয় ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’।
- একটি খসড়া মানচিত্রে দেখা গেছে, হলুদ রেখা টেনে দেওয়ার মধ্য দিয়ে গাজার প্রায় ৫৮ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
- এই লাইন অতিক্রম করলে বা কাছে যাওয়ার চেষ্টা করলে ফিলিস্তিনিদের গুলি করে ও ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হচ্ছে। 
- এই হলুদ রেখাই গাজা ও ইসরায়েলের ‘নতুন সীমান্ত’ হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির।

উৎস: i) The Guardian.
ii) প্রথম আলো।

৫,৩২৪.
What is the average life span of white blood cells?
  1. 1 - 15 day
  2. 30 day
  3. 90 day
  4. 120 day
ব্যাখ্যা
♦ শ্বেত রক্ত কণিকা: 
- শ্বেত রক্ত কণিকার নির্দিষ্ট কোনো আকার নেই। 
- এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ। 
- শ্বেত রক্ত কণিকার গড় আয়ু ১-১৫ দিন। 
- হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্ত কণিকা বলে। 
- ইংরেজিতে White Blood Cell বা WBC বলতে শ্বেত রক্ত কণিকাকে বুঝানো হয়। 
- রক্তে এদের সংখ্যা RBC-এর তুলনায় অনেক কম। 
- এরা অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করে। 
- ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। 
- রক্ত জালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। 
- শ্বেত রক্ত কণিকাগুলো রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলতে পারে। 
- দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে, দ্রুত শ্বেত রক্ত কণিকার সংখ্যার বৃদ্ধি ঘটে। 
- মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে ৪-১০ হাজার শ্বেত রক্ত কণিকা থাকে। 
- শিশু ও অসুস্থ মানবদেহে এর সংখ্যা বেড়ে যায়। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৩২৫.
Where is the UNESCO-recognized 'Hyrcanian' Forest located?
  1. Iran 
  2. Turkey
  3. Canada
  4. Russia
  5. Iraq
ব্যাখ্যা

হিরকানিয়ান বনাঞ্চল: 
- ইউনেস্কো স্বীকৃত 'হিরকানিয়ান' (Hyrcanian) বনাঞ্চল ইরান ও আজারবাইজানে অবস্থিত।
- ইরানের উত্তরাঞ্চলে অবস্থিত ৫০ মিলিয়ন বছর পুরোনো হিরকানিয়ান বনাঞ্চল কাস্পিয়ান সাগরের দক্ষিণ উপকূল ঘেঁষে ইরান থেকে প্রতিবেশী আজারবাইজান পর্যন্ত প্রায় ১,০০০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।
- ইউনেস্কো ২০১৯ সালে হিরকানিয়ান বনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে।
- এই বন ৩ হাজার ২০০ প্রজাতির উদ্ভিদের আবাসস্থল এবং বনটির জীববৈচিত্র্য বিশ্ব পর্যায়ে অসাধারণ।
- সম্প্রতি, এই বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে।

উৎস: ইউনেস্কো ওয়েবসাইট।[লিঙ্ক]

৫,৩২৬.
The basic structural and functional unit of the nervous system is called:
  1. Axon
  2. Dendrite
  3. Synapse
  4. Neuron
  5. Glial cell
ব্যাখ্যা
• স্নায়ুতন্ত্র: 
- স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ মস্তিষ্ক। 
- স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কে বলে নিউরন। 
- মস্তিষ্কের নিউরন থাকে ১০ মিলিয়ন। 
- মানুষের মস্তিষ্কের ওজন ১.৩৬ কেজি। 
- মস্তিষ্ককে আবৃতকারী পর্দার নাম মেনিনজেস। 
- মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা পাওয়াকে বলে স্ট্রোক। 
- স্নায়ুকোষের এক-চতুর্থাংশ বা ২৫% ধ্বংস হয়ে গেলে মস্তিষ্কের ক্ষমতা লোপ পেতে থাকে। 
- স্নায়ুকোষ ধ্বংস হলে মস্তিষ্কের বিভিন্ন প্রকার রোগ যেমন স্মৃতিভ্রংশ, বুদ্ধিবৈকল্য ইত্যাদি হতে পারে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫,৩২৭.
Who invented the telephone?
  1. Nikola Tesla
  2. Thomas Edison
  3. Alexander Graham Bell
  4. None
ব্যাখ্যা
টেলিফোন:
- টেলিফোন মানুষের মুখের কথা তাৎক্ষণিক প্রেরণ ও গ্রহণের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র।
- ১৮৭৫ সালে আলেকজান্ডার গ্রাহামবেল টেলিফোন আবিষ্কার করেন।

⇒ টেলিফোনে পাঁচটি উপাংশ পাঁচটি। যথা: সুইচ, রিংগার, কী প্যাড, মাইক্রোফোন এবং স্পিকার।
= টেলিফোনে সংবাদ আদান দু'পদ্ধতিতে হয়ে থাকে। যথা: এনালগ ও ডিজিটাল।
- এনালগ পদ্ধতিতে শব্দকে সরাসরি তড়িতে পরিণত করে প্রেরণ করা হয়।
- ডিজিটাল পদ্ধতিতে তড়িৎশক্তিকে ডিজিটাল সংবাদে রূপান্তর করে।

উল্লেখ্য,
• আলেকজান্ডার গ্রাহাম বেল:
- আলেকজান্ডার গ্রাহাম বেল ছিলেন একজন স্কটিশ বংশোদ্ভূত আমেরিকান উদ্ভাবক এবং বিজ্ঞানী।
- তিনি স্কটল্যান্ডের এডিনবার্গে ৩ মার্চ ১৮৪৭ সালে জন্মগ্রহণ করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন বেল বেশ কয়েকটি বৈদ্যুতিক প্রযুক্তি উদ্ভাবন এবং উন্নত করেছিল।
- ১৮৭৬ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন।
- বেল ফটোফোন (১৮৮০) এবং গ্রাফোফোন (১৮৮৬) সহ বেশ কয়েকটি সোনিক প্রযুক্তি তৈরি করেছেন।
- তিনি ২ আগস্ট ১৯২২ সালে কানাডাতে মৃত্যুবরণ করেন।

উৎস: Britannica.
৫,৩২৮.
In which district the 'Bibir Bazar land port' is situated?
  1. Lalmonirhat
  2. Kurigram
  3. Gaibandha
  4. Cumilla
ব্যাখ্যা
বিবির বাজার স্থলবন্দর:
- বিবির বাজার স্থলবন্দর কুমিল্লা জেলায় অবস্থিত।
- এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর, যা ভারতীয় সীমান্তের সাথে সংযুক্ত এবং বাণিজ্যিক লেনদেনের জন্য ব্যবহৃত হয়।

উল্লেখ্য, বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু স্থলবন্দরের নাম ও অবস্থান:
- বেনাপোল স্থলবন্দর: বেনাপোল, শার্শা, যশোর।
- বুড়িমারী স্থলবন্দর: পাটগ্রাম, লালমনিরহাট।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, বাহ্মনবাড়িয়া।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
৫,৩২৯.
What is the primary function of MIGA (Multilateral Investment Guarantee Agency)?
  1. Guaranteeing Multilateral Investments
  2. Settlement of investment disputes
  3. Assisting in the development of the private sector
  4. Loans to underdeveloped countries on easy terms
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

MIGA:
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- MIGA প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে থাকে।
- MIGA এর বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি।
- সর্বশেষ সদস্য সোমালিয়া।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।

উৎস: World Bank ওয়েবসাইট।
৫,৩৩০.
Where is headquarter of 'UN Women' located?
  1. New York
  2. Geneva
  3. Rome
  4. Vienna
ব্যাখ্যা
UN Women:
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women।
- লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ সাধারণ পরিষদ।
- প্রতিষ্ঠিত হয়: জুলাই, ২০১০ সালে।
- কার্যক্রম শুরু করে: ২০১১ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিমা সামি বাহাউস।

উল্লেখ্য,
- UN Women এক্সিকিউটিভ বোর্ড ৪১টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত।
- এরা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল দ্বারা তিন বছরের মেয়াদে নির্বাচিত হয়।

উৎস: UN Women ওয়েবসাইট।
৫,৩৩১.
Kabaddi was announced as a national game in which year?
  1. 1973
  2. 1976
  3. 1972
  4. 1975
ব্যাখ্যা
• কাবাডি:
- পাক ভারত উপমহাদেশে কাবাডি খেলা অতি প্রাচীন।
- বাংলাদেশের গ্রাম-গঞ্জে হাডুডু নামে এই খেলা অত্যন্ত জনপ্রিয়।
- আঞ্চলিক খেলা হওয়ার কারণে এই খেলার তেমন কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না।
- খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন ফেডারেশন গঠিত হয়।
- ১৯৭২ সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়।
- তারই প্রেক্ষিতে ১৯৭৩ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয়।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৫,৩৩২.
When did the Ganges Water Sharing Treaty was signed between India and Bangladesh?
  1. October1০, 1998
  2. December 8, 1996
  3. December 12, 1997
  4. December 12, 1996
  5. None
ব্যাখ্যা

গঙ্গার পানিবণ্টন চুক্তি:
- হিমালয়ের হিমবাহে উৎপন্ন গঙ্গা নদী।
- গঙ্গা নদী ভারতের উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের গোয়ালন্দের কাছে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে।
- গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নামে অভিহিত।
- ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের প্রথম পরিকল্পনা করে ১৯৫১ সালে। 
- এ অঞ্চলের পানিসম্পদের সুষম বন্টন নিশ্চিত করার লক্ষ্যে ১৯৭২ সালের ১৯ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি স্থায়ী  যৌথ নদী কমিশন গঠনের উদ্দেশ্যে এক যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন।
- এ ঘোষণার পরিপ্রেক্ষিতে ১৯৭২ সালের নভেম্বরে একটি যৌথ নদী কমিশন গঠিত হয়। 
- ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর গঙ্গার পানি বন্টন সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয়।
- ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।

৫,৩৩৩.
Which district has the most parliamentary seats in Bangladesh?
  1. Dhaka
  2. Chattogram
  3. Khulna
  4. Rajshahi
  5. Barishal
ব্যাখ্যা

সংসদীয় আসন:
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা: ৩৫০টি।
- মহিলাদের জন্য সংসদে সংরক্ষিত আসন: ৫০টি।
- পার্বত্য চট্টগ্রামে সংসদীয় আসন সংখ্যা: ৩টি।
• বান্দরবান।
• রাঙ্গামাটি।
• খাগড়াছড়ি।
- পার্বত্য চট্টগ্রামের প্রত্যেক জেলায় একটি করে সংসদীয় আসন রয়েছে। 

- জাতীয় সংসদের ১ নং আসন: পঞ্চগড়-১।
- জাতীয় সংসদের ৩০০ নং আসন: বান্দরবান।
- বাংলাদেশের সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে ঢাকা জেলায়।
- ঢাকা জেলায় ২০টি সংসদীয় আসন রয়েছে।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।

৫,৩৩৪.
For seeing objects at the surface of the water from a submarine under water, the instrument used is -
  1. Telescope
  2. Kaleidoscope
  3. Periscope
  4. Spectroscope
ব্যাখ্যা
পেরিস্কোপ:
- আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয়।
- পেরিস্কোপ তৈরিতে দুইটি সমতল দর্পণের প্রয়োজন হয়।
- আলো এসে প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে।
- দ্বিতীয় দর্পণ থেকে আলো যখন প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, তখন যে বস্তুটি সরাসরি দেখতে পাই না তা আমরা দেখতে পাই।
- এটি তৈরি হয় সমকোণে দুবার বাঁকানো একটি লম্বা টিউবের দুই প্রান্তে সমতল দর্পণের দুটি ফালি স্থাপন করে।
- ডুবোজাহাজ বা যুদ্ধের ট্যাংকে পেরিস্কোপের ব্যবহার অপরিহার্য।
- সমুদ্র পৃষ্ঠে কী আছে তা ডুবোজাহাজ থেকে দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করা হয়।
- পেরিস্কোপের সাহায্যে পানির তলায় ডুবে থাকা ডুবোজাহাজ থেকে পানির উপরিভাগের অবস্থা পর্যবেক্ষণ করা যায়।

তথ্যসূত্র - Britannica.com
৫,৩৩৫.
The Organization of the Petroleum Exporting Countries (OPEC) was established through which conference?
  1. Vienna Conference
  2. Tehran Conference
  3. Baghdad Conference
  4. Geneva Conference
ব্যাখ্যা

• ওপেক (OPEC):
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- অন্য সদস্য দেশগুলো: আলজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, গ্যাবন, লিবিয়া, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি। [জানুয়ারি, ২০২৬]

উৎস: OPEC ওয়েবসাইট।

৫,৩৩৬.
Which gas do plants absorb from the atmosphere for photosynthesis?
  1. Oxygen
  2. Carbon dioxide
  3. Nitrogen
  4. Hydrogen
  5. None of the Above
ব্যাখ্যা
• ফটোসিনথেসিস: 
- যে উদ্ভিদ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্য্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে,
- এবং ঐ রাসায়নিক শক্তি দিয়ে কার্বন ডাই-অক্সাইডকে বিজারিত করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাকে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলে।
- সালোক সংশ্লেষনে এর সময় কার্বন-ডাই-অক্সাইড শর্করা জাতীয় খাদ্যে রূপান্তরিত হয়।
- সুতরাং ফটোসিনথেসিস প্রক্রিয়ার এই অংশকে কার্বন আত্তীকরণ পদ্ধতি বলে।
- সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে আলোচনার জন্য দুটি অংশে ভাগ করা যায়।
- প্রথমত সালোক সংশ্লেষণ বা আলোক রাসায়নিক বিক্রিয়া বা আলোক পর্যায়।
- এবং দ্বিতীয়ত কার্বন ডাই-অক্সাইড বিজারণ বা কার্বন আত্তীকরণ প্রক্রিয়া।


- সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদানসমূহ:
- সালোক সংশ্লেষণের জন্য চারটি প্রয়োজনীয় উপাদান হচ্ছে,
- আলো, ক্লোরোফিল, পানি ও  কার্বন ডাই-অক্সাইড।

উৎস: উদ্ভিদ বিজ্ঞান, এইচ এস সি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৩৩৭.
Which country is considered as a founding member without being present at the UN Charter signing conference?
  1. Poland
  2. Germany
  3. Netharlands
  4. Bulgaria
ব্যাখ্যা
জাতিসংঘের সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না হয়ে পোল্যান্ডকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচনা করা হয়।

জাতিসংঘ সনদ (UN Charter):

- জাতিসংঘ সনদ হচ্ছে একটি সংবিধান।
- এতে রয়েছে উদ্দেশ্য ও মূলনীতি, যেগুলোকে ভিত্তি করে জাতিসংঘ প্রতিষ্ঠিত।
- একই সঙ্গে এটি একটি চুক্তি, যাতে একটি দেশ স্বাক্ষর দেয় এবং জাতিসংঘের সদস্য হলে যার প্রতি সম্মান প্রদর্শনে সম্মত হয়।
- ১১১টি ধারা সংবলিত এ সনদ ১৯টি অধ্যায়ে বিভক্ত।
- জাতিসংঘ সনদের রচয়িতা আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- আন্তর্জাতিক সংস্থা সম্পর্কিত জাতিসংঘ সম্মেলন সমাপ্তির পর ১৯৪৫ সালের ২৬ জুন সানফ্রানসিসকো নগরীতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় এবং ১৯৪৫ সালের ২৪ অক্টোবর তা কার্যকর হয়।
- আন্তর্জাতিক বিচার আদালতের সংবিধান জাতিসংঘ সনদেরই একটি অবিচ্ছেদ্য অংশ।
- তারপর থেকে প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে উদ্যাপিত হয়ে থাকে।

উল্লেখ্য,
- ১৯৪৫ সালের ২৬ জুন, জাতিসংঘের সনদে ৫০টি দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেছিলেন।
- পোল্যান্ড, সম্মেলনে অংশগ্রহণ না করেও, পরে এটি স্বাক্ষর করে এবং মূল ৫১ সদস্য রাষ্ট্রের মধ্যে একটি হয়ে ওঠে।
- পোল্যান্ড ১৫ অক্টোবর ১৯৪৫ সালে স্বাক্ষর করে। 

উৎস: UN ওয়েবসাইট।
৫,৩৩৮.
Indonesia was under the colonial rule of which nation?
  1. France 
  2. China
  3. United Kingdom 
  4. The Netherlands
  5. None
ব্যাখ্যা

ইন্দোনেশিয়া:
- ইন্দোনেশিয়ার দেশটি অস্ট্রেলিয়ার ঠিক উত্তরে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড থেকে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- এটি নিরক্ষরেখা জুড়ে অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- রাষ্ট্রীয় নাম: রিপাবলিক অব ইন্দোনেশিয়া।
- রাজধানী: জাকার্তা।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- প্রধান ভাষা: বাহাসা ইন্দোনেশিয়া।
- সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত।

উল্লেখ্য,
- ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র।
- ইন্দোনেশিয়াতে সর্বমোট ১৭,৫০৪ দ্বীপ রয়েছে।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো হচ্ছে-সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি।
- বৃহত্তম দ্বীপ সুমাত্রা।
- আচেহ প্রদেশ অবস্থিত ইন্দোনেশিয়ায়।
- জনবহুল দ্বীপ জাভা (রাজধানী জাকার্তা অবস্থিত)।

⇒ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল।
- নেদারল্যান্ডের কাছ থেকে দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীন হয়।

⇒ ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি (স্বাধীনতার নেতৃত্ব প্রদান) মেঘবতী সুকর্ণপুত্রী।
- মেঘবতী সুকর্ণপুত্রী (২০০১ সালে রাষ্ট্রপতি নির্বাচিত)।
- তিনি মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধান।

উৎস: World atlas.

৫,৩৩৯.
As per the final calculation for the fiscal year 2024–25, Bangladesh’s per capita income stands at how many US dollars?
  1. 2,600 USD
  2. 2,780 USD
  3. 2,769 USD
  4. 2,820 USD
  5. 2,950 USD
ব্যাখ্যা

 • ২০২৪–২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাব: 
- দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়।
- সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে এই হিসাব করা হয়। এটি দেশের মানুষের গড় মাথাপিছু আয়।
- দেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার।
- ২০২৪–২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য দিয়েছে।
- আগের বছরের চেয়ে মাথাপিছু আয় ৩১ ডলার বেড়েছে। আগের অর্থবছরের (২০২৩–২৪) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার।
- বিবিএসের হিসাবে গণ–অভ্যুত্থানের বছরে অর্থাৎ ২০২৪–২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৪৯ শতাংশ হয়েছে। যা সাময়িক হিসাবে এ হার প্রাক্কলন করা হয়েছিল ৩ দশমিক ৯৭ শতাংশ।

তথ্যসূত্র: বিবিএস ও প্রথম আলো। 

৫,৩৪০.
Who is the current executive director of the United Nations Children's Fund? (December, 2024)
  1. QU Dongyu
  2. Catherine M. Russell
  3. Juan Carlos Salazar Gómez
  4. David M. Beasley
ব্যাখ্যা
UNICEF:
- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund.
- ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে।
- UNICEF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। (ডিসেম্বর, ২০২৪)
- ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৩৪১.
Which is the first oil field of Bangladesh?
  1. Haripur
  2. Zakiganj
  3. Bakhrabad
  4. Titas
ব্যাখ্যা
১৯৮৬ সালে সিলেটের হরিপুরে বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়।
 
হরিপুর তেলক্ষেত্র: 
বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে।
→ ১৯৮৭ সনে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পন করে।
→ হরিপুর তেলক্ষেত্রের তেল গাঢ় বাদামী রঙের প্যারাফিনিক শ্রেণির মোমযুক্ত তেল।
→ হরিপুর তেলের ঘনত্ব মধ্যম মাত্রার এবং এর (API Gravity) এপিআই গ্রাভিটি মান ২৮.২০।
→ মহাদেশীয় ভূ-খন্ডের উদ্ভিদ জাতীয় জৈবিক পদার্থ হতে এর সৃষ্টি।
→ হরিপুর তেলক্ষেত্রে উত্তোলনযোগ্য মজুতের পরিমাণ ধরা হয়েছিল প্রায় ৬ মিলিয়ন ব্যারেল।
→ এ হিসেবে হরিপুর তেলক্ষেত্র ছোট তেলক্ষেত্র।
 
সূত্র: বাংলাপিডিয়া।
৫,৩৪২.
Bangladesh won their first test cricket match against which team?
  1. Pakistan
  2. West Indies
  3. Sri Lanka
  4. India
  5. Zimbabwe
ব্যাখ্যা
• বাংলাদেশ ২৬ জুন ২০০০ সালে আইসিসির দশম পূর্ণাঙ্গ সদস্য হিসেবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- এরপর থেকে বাংলাদেশ নিয়মিত বিশ্বকাপে অংশগ্রহণসহ বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে।
- বাংলাদেশের অভিষেক টেস্টে ক্যাপ্টেন ছিলেন নাঈমুর রহমান।
- ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামা বাংলাদেশ ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়।
- তার আগে ১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে।

সূত্র: বাংলাপিডিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট।
৫,৩৪৩.
Which country hosted the ASEAN Summit in 2025 as the chair?
  1. Indonesia
  2. Thailand
  3. Malaysia
  4. Philippines
ব্যাখ্যা

আসিয়ান শীর্ষ সম্মেলন:
- প্রথম আসিয়ান শীর্ষ সম্মেলন ১৯৭৬ সালের ২৩-২৪ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হয়েছিল।
- সর্বশেষ আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২০২৫ সালের ২৬ থেকে ২৮ অক্টোবর এই শীর্ষ সম্মেলন অনুঢঠিত হয়।
- ৪৭তম শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করে মালয়েশিয়া।

ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- সংস্থাটি ১৯৬৭ সালের ৮ আগস্ট থাইল্যান্ডের ব্যাংককে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর- জাকার্তা, ইন্দনেশিয়া।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৫ টি-
• ইন্দোনেশিয়া।
• মালয়েশিয়া।
• সিঙ্গাপুর।
• থাইল্যান্ড।
• ফিলিপাইন।
- সংস্থাটির বর্তমান সদস্য ১১টি দেশ।
- পরবর্তিতে সংযুক্ত হয়েছে- ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া, পূর্ব তিমুর।

তথ্যসূত্র - ASEAN এর অফিসিয়াল ওয়েবসাইট।

৫,৩৪৪.
Who was the Sector Commander of Sector No. 1 during the Liberation War?
  1. Khaled Mosharraf
  2. Rafiqul Islam
  3. K.M. Shafiullah
  4. A.T.M. Haider
ব্যাখ্যা
১নং সেক্টর:
- চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত।
- এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে।
- সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

উল্লেখ্য,
• ২ নং সেক্টর: মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
• ৩ নং সেক্টর: মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।
• ৪নং সেক্টর: মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব।
• ৫ নং সেক্টর: মেজর মীর শওকত আলী।
• ৬ নং সেক্টর: উইং কমান্ডার এম খাদেমুল বাশার।
• ৭ নং সেক্টর: মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
• ৮ নং সেক্টর: মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।
• ৯ নং সেক্টর: মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
• ১০ নং সেক্টর: নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না।
• ১১ নং সেক্টর: মেজর এম. আবু তাহের ও স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহ।
 
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫,৩৪৫.
The one which is not considered as naturally occurring Greenhouse gas is -
  1. Hydro-fluorocarbons
  2. Methane
  3. Carbon dioxide
  4. Nitrous oxide
ব্যাখ্যা
গ্রিনহাউজ গ্যাস (Greenhouse gas):
- গ্রিনহাউজ ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হয় গ্রিনহাউজ গ্যাস।

⇒ কয়েকটি উল্লেখযোগ্য গ্রীন হাউজ গ্যাস হচ্ছে:
- জলীয় বাষ্প,
- কার্বন ডাই অক্সাইড (CO₂),
- নাইট্রাস অক্সাইড (N2O),
- মিথেন (CH4),
- ওজোন (03),
- ক্লোরোফ্লোরো কার্বন (CFC) ইত্যাদি।
- কার্বন ডাই সালফাইড এবং কার্বনিল সাইফাইড হলো পরোক্ষ গ্রীন হাউজ গ্যাস।

অন্যদিকে,
- hydro-fluorocarbons (HFCs) গ্রীন হাউজ গ্যাস নয়।

উৎস: i) ভূগোল, নবম-দশম শ্রেণি l
ii) GRID-Arendal.
৫,৩৪৬.
Recently, Bangladesh was elected as the president of which United Nations organization? [Dec, 2025]
  1. UNESCO
  2. UNDP
  3. UNHCR
  4. UNICEF
ব্যাখ্যা

⇒ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
-  প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে সভাপতিত্ব করবেন ইউনেসকোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO)

- UNESCO- এর পূর্ণরুপ -
United Nations Educational Scientific and Cultural Organization 
- এর প্রধান কাজ হলো– বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
- ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে - ১৯৪৬ সালে।
- প্রতিষ্ঠার স্থান- লন্ডন, যুক্তরাজ্য।

- সদর দপ্তর– প্যারিস, ফ্রান্স।
- সদস্য সংখ্যা– ১৯৩ টি  এবং সহযোগী সদস্য -১১ টি।
- UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা– ১১৫৪ টি।
- বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।
- UNESCO ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য - ৩ টি।

উৎস: UNESCO Official website.

৫,৩৪৭.
Which of the following countries is a member of both the European Union and NATO?
  1. Ireland
  2. Austria
  3. Spain
  4. Switzerland
ব্যাখ্যা

- স্পেন (Spain) ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং ন্যাটো (NATO)—এই দুই আন্তর্জাতিক সংস্থারই সদস্য। স্পেন ১৯৮২ সালে ন্যাটো এবং ১৯৮৬ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়।

অন্যদিকে,
- আয়ারল্যান্ড ও অস্ট্রিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও ন্যাটোর সদস্য নয়।
- সুইজারল্যান্ড কোনো সংস্থারই সদস্য নয়; এটি একটি স্থায়ীভাবে নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত।  
-------------------------- 

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- ১ নভেম্বর  ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক  ও রাজনৈতিক জোট।
- ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে  নেদারল্যান্ড এর  ম্যাসট্রিচট  চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির ফলে ইউরোপীয় ইউনিয়ন  ও  ইউরোপীয় ইউনিয়নের দেশ সমূহ একক মুদ্রা  ইউরো চালু হয়। 
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ - ২৭টি। [জুলাই - ২০২৫] 
- এর সদর দপ্তর - ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য -৬টি।
- যথা- বেলজিয়াম, ফ্রান্স, জার্মান, ইতালি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড।

NATO:
- পূর্ণরূপ -The North Atlantic Treaty Organization.
- এটি রাজনৈতিক জোট ও সামরিক জোট। 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO এর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
- ন্যাটোর ISAF মিশন আফগানিস্তান নিয়োজিত ছিলো।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।

সূত্র: NATO ও EU ওয়েবসাইট। 

৫,৩৪৮.
What is Bangladesh's current rank in the world economy?
  1. 37th
  2. 35th
  3. 34rd
  4. 29th
ব্যাখ্যা
অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ:
- ২০১৫ সালের ১ জানুয়ারি বিশ্বব্যাংকের মানদন্ড অনুযায়ী বাংলাদেশ নিম্ন- মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
- ২০২১ সালে বাংলাদেশ জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের জন্য চূড়ান্ত স্বীকৃতি লাভ করেছে।
- ১৪ বছরে দেশে জিডিপি'র গড় প্রবৃদ্ধি হয়েছে ৬.৭ শতাংশের বেশি।
- বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ।
- যুক্তরাজ্য-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান Centre for Economics and Business Research এর ডিসেম্বর, ২০২২ মাসের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ২০৩৭ সালে বিশ্বের ২০তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে।
- বাংলাদেশ এখন বিশ্ব র‌্যাংকিংয়ে ৩৫তম অর্থনীতির দেশ এবং এটি ১৩তম বড় অর্থনীতির অবস্থানের দিকে এগুচ্ছে।
- সরকারি দলের সংসদ সদস্যরা বলেছেন, নিঃসন্দেহে ২০৪১ সালের মধ্যে দেশ একটি উন্নত এবং স্মার্ট দেশে পরিণত হবে।
- কারণ, ইতোমধ্যে সমস্ত প্রয়োজনীয় উন্নয়নের ভিত্তি তৈরি করা হয়েছে।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা ও জাতীয় বাজেট ২০২৩-২৪।
৫,৩৪৯.
Which country is the largest coffee producer in the world?
  1. Vietnam
  2. Colombia
  3. Brazil
  4. Ethiopia
ব্যাখ্যা

কফি:
- কফি, আফ্রিকান বংশোদ্ভূত গ্রীষ্মমন্ডলীয় চিরহরিৎ কফি গাছের ভাজা এবং গুঁড়ো বীজ থেকে তৈরি পানীয়। 
- কফি বিশ্বের তিনটি সর্বাধিক জনপ্রিয় পানীয়ের মধ্যে একটি।
- বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল।
- দ্বিতীয় অবস্থানে ভিয়েতনাম।



 উৎস: ব্রিটানিকা ও USDA Foreign Agricultural Service ওয়েবসাইট।

৫,৩৫০.
When taking something to the moon, what change will occur in its weight?
  1. will increase
  2. will decrease
  3. will remain the same
  4. will be zero
ব্যাখ্যা
- কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, তাকে ঐ বস্তুর ওজন বলে।
- পৃথিবী থেকে যতই উপরে উঠা যায় বস্তুর ওজন ততই কমতে থাকে।
- এরূপে চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের ছয় ভাগের এক ভাগ (১/৬) হয়।
- পৃথিবীতে কোন বস্তুর ওজন ৬০ নিউটন হলে চাঁদে ঐ জিনিসের ওজন ১০ নিউটন হবে অর্থাৎ কমবে।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি। [২০১৯ সংস্করণ]
৫,৩৫১.
Where is the National Academy for Primary Education (NAPE) located?
  1. Dhaka
  2. Chittagong
  3. Comilla
  4. Rajshahi
  5. Mymensingh
ব্যাখ্যা
নেপ:
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) সর্বপ্রথম ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- এটি ময়মনসিংহে অবস্থিত।
- মহান স্বাধীনতার পর ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি)গুলো রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে যাত্রা শুরু করে ।
- ১৯৭৮ সালে ময়মনসিংহস্থ কলেজ অব এডুকেশনটি "মৌলিক শিক্ষা একাডেমি" (Academy for Fundamental Education) নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)" ।
- ২০০৪ সালের ১ অক্টোবর থেকে একাডেমি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে।

সূত্র: নেপ ওয়েবসাইট।
৫,৩৫২.
D-8 Organization for Economic Cooperation is following principles–
  1. Peace instead of conflict
  2. Dialogue instead of confrontation
  3. Cooperation instead of exploitation
  4. Above all
ব্যাখ্যা
D-8:
– ডি-৮ উন্নয়নশীল দেশের পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতামূলক সংস্থা।
– এটি প্রতিষ্ঠিত হয় - ১৫ জুন ১৯৯৭।
– বর্তমান সদস্য ৮টি।
– সদর দপ্তর - ইস্তানবুল ,তুরস্ক।
ডি-৮ প্রথম সম্মেলন (১৯৯৭ ইস্তানবুল) কয়েকটি নীতি অনুমোদন করে, যথা-
•Peace instead of conflict.
•Dialogue instead of confrontation.
•Cooperation instead of exploitation.
•Justice instead of double-standard.
•Equality instead of discrimination.
•Democracy instead of oppression.
সদস্য দেশ গুলো, যথা-
১. বাংলাদেশ
২. পাকিস্তান
৩. ইরান
৪. তুরস্ক
৫. মিশর 
৬. ইন্দোনেশিয়া
৭. মালয়েশিয়া
৮. নাইজেরিয়া 

উৎস: D-8 ওয়েবসাইট।
৫,৩৫৩.
The Renaissance movement is believed to have originated in which city?
  1. Rome
  2. Florence
  3. Venice
  4. Paris
ব্যাখ্যা

'রেনেসাঁ' (Renaissance):
- ইংরেজি Renaissance শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম। 
- এটি ছিল প্রাচীন ইউরোপেরএকটি সাংস্কৃতিক, শিল্প, সাহিত্য এবং বৈজ্ঞানিক আন্দোলন। 
- ধর্মভাবনা নিয়ন্ত্রিত ও সামন্ততান্ত্রিক মধ্যযুগীয় দীর্ঘ বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সবকিছুকে জানার জন্য মানব মনের যে আগ্রহ তারই পরিণতি স্বরূপ যে নবজীবনবাদের সূচনা, তাকেই সাধারণভাবে রেনেসাঁ বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয়।
- চতুর্দশ শতাব্দীতে ইউরোপীয় রেনেসাঁ শুরু হয়।
- ইতালির ফ্লোরেন্স শহরে রেনেসাঁস এর গোড়াপত্তন ঘটে।
- ফ্লোরেন্স ছিল ইতালির একটি গুরুত্বপূর্ণ শহর এবং ১৪শ ও ১৫শ শতাব্দীতে এটি শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
- এটি ছিল রেনেসাঁ আন্দোলনের সূচনার প্রধান স্থান।
- পরবর্তী সময়ে জার্মানিতে রিফরমেশন, ফ্রান্সে ফরাসি বিপ্লব, ইংল্যান্ডে শিল্পবিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব ও চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে।
- তবে ইতালিতেকেই রেনেসাঁসের প্রথম পর্ব হিসেবে চিহ্নিত করা যায়।

উৎস: Britannica ও আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৩৫৪.
How many member states of Interpol? (December, 2024)
  1. 183 member states
  2. 186 member states
  3. 193 member states
  4. 196 member states
ব্যাখ্যা
ইন্টারপোল (INTERPOL):
- ইন্টারপোল (International Criminal Police Organization) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা অপরাধ তদন্ত ও অপরাধী ধরতে বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে।
- ইন্টারপোল একটি আইন প্রয়োগকারী সংস্থা নয় বরং এটি অপরাধ তদন্তে সহায়ক একটি মাধ্যম, যা বৈশ্বিক পুলিশ বাহিনীগুলোকে সংযুক্ত করে।
- প্রতিষ্ঠা: ১৯২৩ সালে, অস্ট্রিয়ার ভিয়েনায়।
- সদর দপ্তর: লিয়ন, ফ্রান্স।
- সদস্য রাষ্ট্র: ১৯৬টি দেশ (ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত)। 
- মূল লক্ষ্য: আন্তর্জাতিক সীমানা অতিক্রমকারী অপরাধ (যেমন মানব পাচার, সাইবার ক্রাইম, মাদক চোরাচালান, ওয়ার্ল্ড ক্রাইম) প্রতিরোধ এবং দমন।
- রেড নোটিশ: ইন্টারপোলের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, যার মাধ্যমে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

কার্যক্রম:
- ডেটা শেয়ারিং প্ল্যাটফর্মের মাধ্যমে সদস্য দেশগুলোকে অপরাধ তথ্য প্রদান।
- প্রশিক্ষণ কর্মশালা এবং প্রযুক্তি সরবরাহ।
- বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে গবেষণা ও সমন্বয়।

উৎস: ইন্টারপোল ওয়েবসাইট।
৫,৩৫৫.
Where was the Anti-Personnel Landmines Convention signed?
  1. Geneva
  2. Ottawa
  3. Vienna
  4. Paris
  5. New York
ব্যাখ্যা

স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি: 
- স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি অটোয়া চুক্তি নামে পরিচিত,
- ১৮ সেপ্টেম্বর ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয় এবং ১ মার্চ ১৯৯৯ সালে কার্যকর হয়।
- চুক্তিটি কানাডার অটোয়া শহরে স্বাক্ষরিত হয় এবং এতে মোট ১৬৪টি দেশ অংশগ্রহণ করে।
- এই চুক্তির মূল উদ্দেশ্য হলো অ্যান্টি-পারসোনেল ল্যান্ডমাইন বা স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা।
- বাংলাদেশ ৭ মে ১৯৯৮ সালে চুক্তিতে স্বাক্ষর করে এবং ৬ সেপ্টেম্বর ২০০০ সালে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে।

সূত্র: স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি ওয়েবসাইট। 

৫,৩৫৬.
Dr. Muhammad Yunus was awarded the Nobel Prize under which category?
  1. Peace
  2. Economics
  3. Finance
  4. Banking
  5. None of these
ব্যাখ্যা
ড. মুহাম্মদ ইউনূস:
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
- অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন।
- ড. ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কারসহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।

উল্লেখ্য,
- মুহাম্মদ ইউনূস ১৯৯৬ সালে সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
- ড. ইউনুসকে ২০২৪ সালে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়।
- ১৯৭৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ড. ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় ১৪৫টি পুরস্কার অর্জন করেছেন।
- তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন ১৯৮৭ সালে।

তথ্যসূত্র - ইউনূস সেন্টার।
৫,৩৫৭.
What is the title of the budget speech for the financial year 2025-26?
  1. ‘বৈষম্যহীন ও উন্নত অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
  2. ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার অঙ্গীকার’।
  3. ‘বৈষম্যহীন ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়’।
  4. ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
ব্যাখ্যা

• বাজেট ২০২৫-২৬: 

- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।
- ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ ২,৪৫,৬০৯ কোটি টাকা এবং পরিচালন বাজেটে বরাদ্দের পরিমাণ ৫,৪৪,৩৯১ কোটি টাকা।
- সামাজিক অবকাঠামো বরাদ্দের পরিমাণ- ২,০৭,৬২৯ কোটি টাকা।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।
৫,৩৫৮.
Who discovered bacteria?
  1. Leeuwenhoek
  2. Robert Cook
  3. Edward Jenner
  4. Robert Hooke
ব্যাখ্যা

ব্যাকটেরিয়া:
- ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত, অসবুজ, এককোষী অণুবীক্ষণিক জীব।
- ১৬৭৫ সালে ওলন্দাজ বিজ্ঞানী এন্টনি ভন লিউয়েন হুক (Antonie van Leeuwenhoek) ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। তাকে ব্যাকটেরিওলজির জনক বলা হয়।

• ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমা আকার, প্যাঁচানো ইত্যাদি নানা ধরণের হতে পারে। কোষের আকৃতি অনুসারে ব্যাকটেরিয়াকে চার ভাগে ভাগ করা হয়েছে। যথা-
(১) কক্কাস,
(২) ব্যাসিলাস,
(৩) স্পাইরিলাম এবং
(৪) কমা আকৃতি।

উৎস: i) উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.

৫,৩৫৯.
Which of the following is not a Baltic state?
  1. Estonia
  2. Latvia
  3. Lithuania
  4. Slovakia
ব্যাখ্যা
বাল্টিক রাষ্ট্র:
- বাল্টিক রাষ্ট্র বলতে ইউরোপের উত্তর-পূর্ব অঞ্চল তথা বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত রাষ্ট্রসমূহকে বুঝায়।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে।
- দেশগুলো হলো: এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া।

এছাড়াও,
- বাল্টিক রাষ্ট্রসমূহে আঞ্চলিক পর্যায়ে সহযোগিতার জন্য কিছু আন্তঃসরকার সংস্থা রয়েছে।

⇒ বাল্টিক সাগর:
- বাল্টিক সাগর ইউরোপের উত্তরাংশে অবস্থিত।
- এর চারদিকে স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ, ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ড এবং ডেনমার্কের দ্বীপসমূহ অবস্থিত।
- পূর্বে এটি উত্তর মহাসাগরের সাথে যুক্ত।
- কৃত্রিম শ্বেত সাগর খালের মাধ্যমে এটি শ্বেত সাগরের সাথে যুক্ত।
- বাল্টিক সাগরের সাথে যেসব দেশের সরাসরি সীমানা রয়েছে: ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রাশিয়া, সুইডেন।

উৎস: Britannica.
৫,৩৬০.
Which of the following is a part of the large intestine?
  1. Duodenum
  2. Colon
  3. Jejunum
  4. Ileum
ব্যাখ্যা

পরিপাক নালি:
- মানবদেহে পরিপাক ও পরিশোষণ পরিপাকতন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়। 
- পরিপাকতন্ত্র পরিপাক নালি ও পরিপাক গ্রন্থি নিয়ে গঠিত। 
- মানুষের পরিপাক নালি মুখ থেকে পায়ু পর্যন্ত ৮-১০ মিটার বিস্তৃত দীর্ঘ নালি বিশেষ যা কোথাও থলির ন্যায় স্ফীত আবার কোথাও কুণ্ডলীকৃত। 
- বিভিন্ন অংশ যেমন- মুখছিদ্র, মুখবিবর, গলবিল, অন্ননালি, পাকস্থলি, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র দ্বারা পরিপাক নালি গঠিত। 

ক্ষুদ্রান্ত: 
- পাকস্থলির পাইলোরাস অংশের পর থেকে ইলিওকোলি পর্যন্ত প্রায় ৬-৭ মিটার লম্বা বিস্তৃত অংশ ক্ষুদ্রান্ত। 
- এটি আবার ৩ অংশে বিভক্ত। 
যথা- ডিওডেনাম, জেজুনাম ও ইলিয়াম। 
- ডিওডেনামে মূলতঃ অগ্ন্যাশয় রসের এনজাইমের ক্রিয়া এবং জেজুনাম ও ইলিয়ামে আন্ত্রিক রসের এনজাইমের ক্রিয়ার পরিপাক ঘটে। 
বৃহদান্ত্র: 
- পৌষ্টিকনালির শেষোক্ত বৃহৎ নলাকার অংশ যা ক্ষুদ্রান্ত্রের পর থেকে প্রায় ২ মিটার লম্বা মলাশয় পর্যন্ত বিস্তৃত। 
- বৃহদন্ত্র তিনটি অংশে বিভক্ত। 
যথা- সিকাম, কোলন ও মলাশয়। 
- সিকাম বৃহদন্ত্রের প্রথম, বড় স্ফীত ও গোলাকার থলের মতো অংশ। 
- সিকাম থেকে একটি ক্ষুদ্র আঙ্গুল ও বন্ধ থলের ন্যায় প্রসারিত অংশকে অ্যাপেনডিক্স বলা হয়। 
- এটি একটি নিষ্ক্রিয় অঙ্গ। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৩৬১.
Which of the following is not associated with the UNO?
  1. ILO
  2. ASEAN
  3. FAO
  4. None of the above
ব্যাখ্যা
ASEAN:
- এর পূর্ণরূপ Association of Southest  Asian Nations.
-
দক্ষিণ পূর্ব এশিয়ার  একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১০টি।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- এর সদর দপ্তর জার্কাতা, ইন্দোনেশিয়া। 
- এর বর্তমান সদস্য দেশগুলো যথা- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার।

ILO:
- এর পূর্ণরূপ International Labour organization.
- এটি ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

FAO: 
- বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (FAO)।
- ১৯৪৫ সালে ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে এর সদস্য পদ লাভ করে।
উল্লেখ্য, 
- ILO ও FAO জাতিসংঘের অঙ্গসংস্থা। 

উৎস: ASEAN& Britannica ওয়েবসাইট ।
৫,৩৬২.
The branch of science that deals with the study of cells is called- 
  1. Entomology
  2. Craniology
  3. Hormonology
  4. Cytology
ব্যাখ্যা

সাইটোলজি (Cytology):
- সাইটোলজি হলো কোষের গঠন, কার্যকারিতা এবং রোগ-সম্পর্কিত পরিবর্তন নিয়ে বিজ্ঞানসম্মত অধ্যয়ন।
- শব্দটি এসেছে গ্রিক “kytos” (কোষ) এবং “logia” (অধ্যয়ন) থেকে, যার অর্থ “কোষের অধ্যয়ন।”
- সাইটোলজি কোষ জীববিজ্ঞানের (Cell Biology) একটি অংশ।
- এটি কোষের সংগঠন, অপরিহার্য প্রক্রিয়া, টিস্যু গঠন, এবং জীবন্ত সিস্টেমের কাজ ও বিকাশ বোঝার সঙ্গে জড়িত।
- এটি জেনেটিক্স, জৈব রসায়ন, আণবিক জীববিজ্ঞানের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
- এতে মূলত কোষের আকার, গঠন এবং আচরণ বিশ্লেষণ করা হয়, যাতে স্বাভাবিক ও রোগাক্রান্ত অবস্থা (যেমন ক্যান্সার, সংক্রমণ, প্রদাহ) বোঝা যায়।
- সাধারণত এটি রোগ নির্ণয় ও স্ক্রিনিং-এর জন্য ব্যবহৃত হয়, যেখানে শরীরের তরল বা টিস্যু থেকে সংগৃহীত একক কোষ বা কোষের ছোট গুচ্ছ পরীক্ষা করা হয়।

অন্যদিকে,
• এন্টোমোলজি হলো- কীটপতঙ্গ এবং তাদের মানুষের সাথে, পরিবেশের সাথে ও অন্যান্য প্রাণীর সাথে সম্পর্কের অধ্যয়ন।

• ক্র্যানিওলজি (Craniology) হলো- মাথার খুলির আকার, আকৃতি ও গঠন নিয়ে গবেষণা করা বিজ্ঞান।

• হরমোনবিদ্যা (Hormonology) হলো- হরমোন এবং অন্তঃক্ষরা গ্রন্থি (Endocrine System) সম্পর্কিত অধ্যয়নের বিজ্ঞান।

উৎস: Britannica ও  জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৩৬৩.
Which one serves as a clearing house? 
  1. Agrani Bank
  2. Janata Bank
  3. Rupali Bank
  4. Bangladesh Bank
ব্যাখ্যা
• নিকাশ ঘর: 
- বাংলাদেশ ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহের নিকাশ ঘর হিসেবে কাজ করে।
- বিভিন্ন ব্যাংকের গ্রাহকগণ চেকের মাধ্যমে লেনদেন করার ফলে বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনাপাওনার সৃষ্টি হয়।
- বাংলাদেশ ব্যাংক নিকাশ ঘর হিসেবে ঐসব পারস্পরিক দেনাপাওনা মিটিয়ে দেয়।

উল্লেখ্য, 
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক- বাংলাদেশ ব্যাংক। 

অন্যদিকে,
বাংলাদেশ ব্যাংক যেসব এলাকায় না থাকে সেসব এলাকায় নিকাশঘর হিসেবে সোনালী ব্যাংক কাজ করে।

উৎস: অর্থনীতি ২য় পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায়।
৫,৩৬৪.
Viruses serve as which of the following in genetics and modern biology?
  1. Catalyst
  2. Enzyme
  3. Vector
  4. Hormone
  5. Mediator
ব্যাখ্যা

• ভাইরাস জিন স্থানান্তরের বাহক (Vector) হিসেবে ব্যবহৃত হয়।

• ভাইরাসের উপকারিতা:
- বিজ্ঞানীরা অনেক গবেষণা ও পরীক্ষার মাধ্যমে ভাইরাসকে মানবকল্যাণে বিভিন্নভাবে ব্যবহারযোগ্য উপাদানে রূপান্তর করতে সক্ষম হয়েছেন। ভাইরাসের উল্লেখযোগ্য উপকারিতাগুলো হলো—

- বসন্ত, পোলিও এবং জলাতঙ্ক রোগের প্রতিরোধক টিকা (Vaccine) ভাইরাস ব্যবহার করেই তৈরি করা হয়।
- ভাইরাসের মাধ্যমে উদ্ভিদের রোগ প্রতিরোধক টিকা তৈরি করা সম্ভব হয়েছে।
- ভাইরাসকে কখনো কখনো অ্যালার্জি, জিনতত্ত্ব ও আধুনিক জীববিদ্যা গবেষণায় বাহক (Vector) হিসেবে ব্যবহার করা হয়।
- ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহৃত হয়। যেমন— ফাজ ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগ থেকে মানুষকে রক্ষা করে।
- কিছু ভাইরাস ব্যবহার করে ক্ষতিকর পোকামাকড় ও কীটপতঙ্গ দমন করা সম্ভব হয়েছে।
- কোষীয় প্রক্রিয়া, অভিব্যক্তি ও জেনেটিক নিয়ন্ত্রণ সম্পর্কে জ্ঞান অর্জনে ভাইরাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ভাইরাস জীব ও জড়ের মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রদর্শন করে, যা জীববিজ্ঞানের মৌলিক ধারণা বোঝার ক্ষেত্রে সহায়ক।
 
• ভাইরাসের কৃষিক্ষেত্রে প্রভাব (উদাহরণ):

- লাল টিউলিপ ফুলে ভাইরাস আক্রমণের ফলে লম্বা লম্বা সাদা দাগ সৃষ্টি হয়।
- এর ফলে ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং বাজারে ফুলের মূল্য বেড়ে যায়।

তথ্যসূত্র: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৫,৩৬৫.
Which article of the constitution of Bangladesh is described about 'Freedom of religion'?
  1. 38
  2. 41
  3. 65(1)
  4. 48(1)
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান:
- সংবিধানের তৃতীয় ভাগের অনুচ্ছেদ ৪১ নং অনুযায়ী, ধর্মীয় স্বাধীনতা,
১। আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে,
- প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে;
- প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে।
২। কোন শিক্ষা-প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হলে তাঁকে কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করতে হবে না।

অন্যদিকে -
- অনুচ্ছেদ ৩৮: জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে।
- অনুচ্ছেদ ৬৫ (১): "জাতীয় সংসদ" নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইনপ্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হবে:
- অনুচ্ছেদ ৪৮(১): বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ-সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৫,৩৬৬.
Who is the founder of the cultural organization 'Udichi'?
  1. Badiul Alam
  2. Dr. Rashedul Islam
  3. Sirajul Islam
  4. Satyen Sen
  5. Iqbal Karim
ব্যাখ্যা
• সত্যেন সেন: 
- তিনি ছিলেন সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক।
- ১৯০৭ সালের ২৮ মে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারঙ গ্রামে তাঁর জন্ম।
- তিনি প্রগতি লেখক ও শিল্পী সংঘের সংগঠক এবং উদীচী (১৯৬৯) সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা। 
-  তাঁর রচিত গ্রন্থ সংখ্যা প্রায় চল্লিশ।
- উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ: উপন্যাস-  ভোরের বিহঙ্গী, অভিশপ্ত নগরী, পদচিহ্ন, পাপের সন্তান, কুমারজীব, বিদ্রোহী কৈবর্ত, পুরুষমেধ, আলবেরুনী, মা, অপরাজেয় ইত্যাদি।

সূত্র: বাংলাপিডিয়া। 
৫,৩৬৭.
Which of the following is expected to be the largest source of electricity in the world in 2025?
  1. Coal
  2. Natural gas
  3. Renewables
  4. Nuclear
  5. None
ব্যাখ্যা

• ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎস:  
- বিশ্বজুড়ে শক্তি প্রক্ষেপণ অনুযায়ী, নবায়নযোগ্য শক্তি (Renewables) ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎস হওয়ার কথা।  
- এর মধ্যে সোলার, বায়ু, জলবিদ্যুৎ এবং অন্যান্য নবায়নযোগ্য উৎস অন্তর্ভুক্ত, যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।  
- কয়লা, যা এক সময় প্রধান উৎস ছিল, পরিবেশগত সমস্যা এবং নীতিগত পরিবর্তনের কারণে অনেক অঞ্চলে হ্রাস পাচ্ছে।  
- প্রাকৃতিক গ্যাস বাড়ছে, কিন্তু সামগ্রিক বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে নবায়নযোগ্যের মতো দ্রুত নয়।  
- নিউক্লিয়ার শক্তি অবদান রাখছে, কিন্তু নবায়নযোগ্য শক্তির তুলনায় এর বৃদ্ধি সীমিত।  
- তাই, পরিষ্কার শক্তি প্রযুক্তির দ্রুত গ্রহণের কারণে নবায়নযোগ্য শক্তি বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।  
- সঠিক উত্তর: গ) নবায়নযোগ্য শক্তি।

Source: IEA. [link]

৫,৩৬৮.
Who is the first female Prime Minister of Nepal?
  1. Sarojini Lama
  2. K P Sharma Oli
  3. Sushila Karki
  4. Sabita Bhandari 
ব্যাখ্যা

• পালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী:
- গত ১২ সেপ্টেম্বর, ২০২৫ নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কারকি।
- এর আগে ২০১৬-২০১৭ সালে তিনি প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণু’ অবস্থান নিয়ে আলোচিত ছিলেন তিনি।

উল্লেখ্য,
- সম্প্রতি তরুণদের নেতৃত্বে নেপালে ব্যাপক বিক্ষোভের মধ্যে কে পি শর্মা অলি নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে।
- আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
- এর পর বিক্ষোভকারীদের সঙ্গে প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের আলোচনার ভিত্তিতে সুশীলাকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
- আগামী বছরের ৫ মার্চ দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

উৎস: পত্রিকা প্রতিবেদন। লিংক 

৫,৩৬৯.
Where is the 'Bangladesh Handloom Education & Training Institute' in Bangladesh?
  1. Chattogram
  2. Sylhet
  3. Dhaka
  4. Narsingdi
ব্যাখ্যা
বাংলাদেশ এর কিছু গবেষণা কেন্দ্র এবং তাদের অবস্থান:
- ধান গবেষণা ইনস্টিটিউট — জয়দেবপুর, গাজীপুর।
- মৎস্য গবেষণা কেন্দ্র — ময়মনসিংহ।
- আলু গবেষণা ইনস্টিটিউট — রংপুর।
- বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট — নরসিংদী।
- পাট গবেষণা কেন্দ্র — ঢাকা।
- তুলা গবেষণা ইনস্টিটিউট — যশোর।
- মসলা গবেষণা কেন্দ্র — বগুড়া।
- নদী গবেষণা কেন্দ্র — ফরিদপুর।

উৎস: বাংলাপিডিয়া।
৫,৩৭০.
At Chittagong Port’s Laldia Char, which country will invest in the new terminal? 
  1. France
  2. Japan
  3. Denmark
  4. United States
ব্যাখ্যা

• লালদিয়া কনটেইনার টার্মিনাল চুক্তি:
- পতেঙ্গায় লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ১৭ নভেম্বর, ২০২৫ ডেনমার্কের মায়ের্সক গ্রুপের এপিএম টার্মিনালসের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি সই হয়।
- মূল কনসেশন চুক্তিটি ৩৩ বছরের।
- এর মধ্যে নির্মাণে ৩ বছর এবং বাকি ৩০ বছর পরিচালনার।
- সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এ টার্মিনাল নির্মাণের জন্য কোম্পানিটি ৫৫ কোটি ডলার বা প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক ভিত্তিক কোম্পানিটি। 
- চুক্তিটি স্বাক্ষরের পরপরই ২৫০ কোটি টাকা ‘সাইনিং মানি’ হিসেবে পেয়েছে বাংলাদেশ।

তথ্যসূত্র: প্রথম আলো।

৫,৩৭১.
Who is the head of the Interim Government's 'Police Reforms Commission'?
  1. Badiul Alam Majumdar
  2. Iftekharuzzaman
  3. Muhammad Yunus
  4. Safar Raj Hossain
ব্যাখ্যা
পুলিশ সংস্কার কমিশন:
- অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশে গঠিত পুলিশ সংস্কার কমিশনের প্রধান জনাব মো. সফর রাজ হোসেন।
- তিনি একজন অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা এবং সাবেক সচিব।
- তার নেতৃত্বে পুলিশ সংস্কার কমিশনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশমালা প্রণয়ন করে।

উল্লেখ্য,
- কমিশন ১৮৬১ সালের পুলিশ আইন, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি এবং ১৯৪৩ সালের পুলিশ রেগুলেশনস আধুনিকায়নের প্রস্তাব দেয়।
- প্রতিবেদন জমা দেওয়া হয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। এতে বিভিন্ন প্রস্তাব, যেমন গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ পদ্ধতি সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে ওয়াচডগ কমিটি, থানা পর্যায়ে জবাবদিহিতা, এবং মানবাধিকার সুরক্ষায় সুপারিশমালা অন্তর্ভুক্ত ছিল।

এছাড়াও,
সংবিধান সংস্কার কমিশন:
- ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
- ৯ সদস্য বিশিষ্ট এ কমিশন গঠন করা হয়েছে।
- সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।
৫,৩৭২.
Which financial institution was merged with Bangladesh Shilpa Bank to form Bangladesh Development Bank?
  1. Bangladesh Industrial Credit Bank
  2. Community Bank Bangladesh
  3. Bangladesh Shilpa Rin Sangstha
  4. Infrastructure Development Company
ব্যাখ্যা
- বাংলাদেশ সরকার শিল্প ব্যাংক (বিএসবি) এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস)-কে একীভূত করে বিডিবিএল (বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড) গঠন করে। 

◉ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড: 

- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক।
- সরকারি সিদ্ধান্তের আওতায় বাংলাদেশে শিল্প ব্যাংক (বিএসবি) এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস)-কে একীভূত করে বিডিবিএল গঠিত এবং রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস এ নিবন্ধিত হয়।
- রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে সার্টিফিকেট অব ইনকরপোরেশন এবং বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স ও অনুমোদন নিয়ে ২০০৯ সালের নভেম্বর মাসে বিডিবিএল-এর কার্যক্রম শুরু হয়।
- বিএসবি এবং বিএসআরএস এর পরিসম্পদ ও দায়গ্রহণের ভেন্ডারস এগ্রিমেন্ট ৩১ ডিসেম্বর ২০০৯ তারিখে সরকার এবং সরকার মনোনীত বিডিবিএল-এর পরিচালনা পর্যদ কর্তৃক স্বাক্ষরিত হয়।
- ২০১০ সালের ৩ জানুয়ারি নতুন ব্রত আর আদর্শ নিয়ে বিডিবিএল-এর কর্মযাত্রা শুরু।
- ১৯৯১ সালের ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের আওতায় যাবতীয় অভ্যন্তরীণ এবং আন্তর বাণিজ্যিক ব্যাংকিং এর কার্যাবলী সম্পাদনে বিডিবিএল-এর কর্মসূচি পরিব্যাপ্ত।
- বিডিবিএল অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪০ কেটি টাকা যার পুরোটাই বাংলাদেশ সরকার কর্তৃক লগ্নীকৃত।

সূত্র: বাংলাপিডিয়া ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ওয়েবসাইট।
৫,৩৭৩.
According to Economic Survey 2024, which manufactured goods is mostly imported?
  1. Petroleum
  2. Cotton
  3. Fertilizer
  4. None of above
ব্যাখ্যা
একক পণ্য আমদানি:
- একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় - তুলা।

শিল্পজাত পণ্য আমদানি:
- শিল্পজাত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় - পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী।
- শিল্পজাত পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়- সার।
- শিল্পজাত পণ্য হিসেবে তৃতীয় সর্বোচ্চ আমদানি করা হয় - সুতা।

প্রাথমিক পণ্য আমদানি:
- প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় - তুলা।
- প্রাথমিক পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়- গম।
- প্রাথমিক পণ্য হিসেবে তৃতীয় সর্বোচ্চ আমদানি করা হয় - তৈলবীজ।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫,৩৭৪.
Which two bodies of water does the Strait of Hormuz connect?
  1. Caspian Sea and Persian Gulf
  2. Mediterranean Sea and Indian Ocean
  3. Persian Gulf and Gulf of Oman
  4. Red Sea and Arabian Sea
ব্যাখ্যা
হরমুজ প্রণালী:
- হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি।
- এটি আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- এই চ্যানেলটি ৩৪ কিলোমিটার দীর্ঘ।
- হরমুজ প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ ৩৩ কিলোমিটার। সবচেয়ে প্রশস্ত অংশ ৯৫ কিলোমিটার।
- এই প্রণালীতে জাহাজ চলাচলের জন্য দুটো লেন রয়েছে এবং প্রতিটি লেন দুই মাইল প্রশস্ত।

⇒ বৈশ্বিক তেল–বাণিজ্যের অপরিহরণীয় পথ হচ্ছে হরমুজ প্রণালি।
- শুধু ইরানই নয়, পারস্য উপসাগরের তীরবর্তী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রায় পুরোটাই নির্ভর করে এ পথের ওপর।
- যুক্তরাষ্ট্রভিত্তিক এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) এক প্রতিবেদন অনুসারে, এ পথ দিয়ে প্রতিদিন গড়ে ২ কোটি ১০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পরিবাহিত হয়, বৈশ্বিক বাণিজ্যের যা প্রায় ২১ শতাংশ।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.
৫,৩৭৫.
What is the name of the main excretory organ of the human body?
  1. Skin
  2. Stomach
  3. Lungs
  4. Liver
  5. Kidney
ব্যাখ্যা
মানুষের রেচন প্রক্রিয়া:
- রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়।
- দেহের এ সকল বর্জ্য পদার্থগুলো শরীরে কোন কারণে জমতে থাকলে নানা রকমের অসুখ দেখা দেয়, পরবর্তীতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
- রেচন প্রক্রিয়ায় দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয়ে দেহ থেকে বের করে দিয়ে দেহের শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে।
- শরীরের অতিরিক্ত পানি, লবণ, কার্বন ডাই-অক্সাইড ও জৈব পদার্থগুলো সাধারণত রেচনের মাধ্যমে বাইরে বের করে দেওয়া হয়।
- রেচন পদার্থ নিষ্কাশনের জন্য মানবদেহে সুনির্দিষ্ট অঙ্গ রয়েছে।
- যে সব অঙ্গ রেচন কাজে অংশ গ্রহণ করে তাদেরকে রেচন অঙ্গ বলা হয়। এটি রেচনতন্ত্র নামে পরিচিত।
- রেচনতন্ত্রের মাধ্যমে শতকরা ৮০% রেচন পদার্থ নিষ্কাশিত হয়। বাকি ২০% রেচন পদার্থ বিভিন্ন ক্রিয়াকর্মে উৎপন্ন ও বিভিন্ন অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয়।
- মানবদেহের প্রধান রেচন অঙ্গের নাম বৃক্ক (Kidney)।
- আর বৃক্কের একক হলো নেফ্রন।

রেচন পদার্থ:
- রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থকে বোঝায়।
- রেচন পদার্থ মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে আসে।
যেমন- নাইট্রোজেনঘটিত যৌগ অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ক্রিয়েটিনিন, কার্বন ডাইঅক্সাইড, পিত্ত রঞ্জক, বিভিন্ন ধরনের লবণ এবং ঘাম ও পানি বিপাকীয় বর্জ্য পদার্থ।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৩৭৬.
Who directed the film Pather Panchali?
  1. Zahir Raihan
  2. Tareque Masud
  3. Bibhutibhushan Bandopadhyay
  4. Satyajit Ray
ব্যাখ্যা
→ 'পথের পাঁচালী' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন সত্যজিৎ রায়।
- পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত  উপন্যাস।

• পথের পাঁচালী: 
- সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে আলোচনা উঠলেই অবধারিতভাবে যে চলচ্চিত্রটির নাম সামনে চলে আসে, সেটি হচ্ছে ‘পথের পাঁচালী’।
- ১৯৫৫ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র দিয়ে মি. রায় চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেনG
- এবং প্রথম ছবিতেই সমালোচকদের নজর কাড়তে সক্ষম হন।
- চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বাংলা ভাষার খ্যাতনামা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস অবলম্বনে।

উৎস: বাংলাপিডিয়া 
৫,৩৭৭.
In which country is the Ramsar Convention held?
  1. Switzerland
  2. Iran
  3. Canada
  4. Egypt
ব্যাখ্যা

রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন (Ramsar Convention) হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস।
- এটি ১৯৭১ সালে ইরানের রামসারে 'কনভেনশন অন ওয়েটল্যান্ডস' নামে একটি আন্তর্জাতিক চুক্তিতে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ স্বাক্ষর করে।
- এই কনভেনশন ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে কার্যকর হয়।
- স্বাক্ষরকারী দেশ ১৭২টি।
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে এবং
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত।
- এই দুটি সাইট হলো: সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওর।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।

৫,৩৭৮.
The number of freedom fighters who received the second highest gallantry award in Bangladesh is -
  1. 67
  2. 68
  3. 175
  4. 176
ব্যাখ্যা

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়।
- এই প্রস্তাব উপস্থাপন করেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী।
- মে মাসের প্রথমদিকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে তিনি এই প্রস্তাব করেন।
- ১৬ মে মন্ত্রিপরিষদের বৈঠকে বীরত্বসূচক খেতাবের প্রস্তাবটি অনুমোদিত হয়।
- ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।

⇒ স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সভায় বীরত্বসূচক খেতাবের নতুন নামকরণ হয়:
- সর্বোচ্চ পদমর্যাদার খেতাব: বীরশ্রেষ্ঠ, 
- উচ্চ পদমর্যাদার খেতাব: বীর উত্তম, 
- প্রশংসনীয় পদমর্যাদার খেতাব: বীর বিক্রম, 
- বীরত্বসূচক প্রশংসাপত্রের খেতাব: বীর প্রতীক।

⇒ মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য ৬৭৬ জনকে খেতাব প্রদান করা হয়। যথা:
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৮ জন,
• বীর বিক্রম ১৭৫ জন এবং
• বীর প্রতীক ৪২৬ জন।

উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
         ii) প্রথম আলো। 

৫,৩৭৯.
Which country is not a signatory to the Dayton Agreement?
  1. Croatia
  2. Armenia
  3. Bosnia
  4. Serbia
ব্যাখ্যা
ডেটন চুক্তি (Dayton Agreement):
- ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina. 
- ১৯৯৫ সালে বসনিয়া সংকট সমাধানের জন্য বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি ‘ডেটন চুক্তি’ নামে পরিচিত।
- বসনিয়া সংকট সমাধানে ডেটন শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয়। 
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয়।
- এই জন্য এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, 
- চুক্তিটির প্রধান শান্তি আলোচক- রিচার্ড হলব্রোক। 

উৎস: হিস্টরি.কম ও ব্রিটানিকা।
৫,৩৮০.
Which is the full meaning of IDRA?
  1. Income Tax Development & Regulatory Authority
  2. Insurance Development & Regulatory Authority
  3. Insurance Design & Regulatory Authority
  4. Insurance Development & Regulation Authority
ব্যাখ্যা
IDRA:
- IDRAএর পূর্ণরূপ: Insurance Development and Regulatory Authority.
- ২০১১ সালের ২৬শে জানুয়ারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন ২০১০ এর বিধানের অধীনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (IDRA) গঠিত হয়েছে।
- বাংলাদেশ সরকার বীমা ব্যবসার বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য বীমা আইন ২০১০ প্রণয়ন করেছে।
- এটি বীমা ব্যবসার তত্ত্বাবধান এবং পলিসি হোল্ডারের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
- কর্তৃপক্ষ 'জাতীয় বীমা নীতি ২০১৪' বাস্তবায়নের লক্ষ্যে বীমা শিল্পের পদ্ধতিগত উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।
- IDRA একজন চেয়ারম্যান এবং চারজন সদস্যের সমন্বয়ে গঠিত।

তথ্যসূত্র - বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ওয়েবসাইট।
৫,৩৮১.
Which of the following countries was not a British colony but is a member of the Commonwealth? [October, 2025]
  1. Mozambique
  2. Canada
  3. Australia
  4. India
  5. Namibia
ব্যাখ্যা

- ব্রিটিশ উপনিবেশে না কিন্তু কমনওয়েলথ সদস্য দেশ মোজাম্বিক।

কমনওয়েলথ:

- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া হয় ১৯২৬ সালে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- ব্রিটিশ উপনিবেশে না কিন্তু কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে আবার ১৯৮৯ সালে যোগ দেয়।
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। [অক্টোবর,২০২৫]।
- কমনওয়েলথ এর ৫৫ তম দেশ: গ্যাবন।
- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উল্লেখ্য,
- ২০২২ সালে, আফ্রিকার দুটি দেশ গ্যাবন ও টোগো Commonwealth-এ নতুন সদস্য হিসেবে যোগ দেয়।
- এই দেশ দুটির সদস্যপদ দেওয়া হয় রুয়ান্ডা সম্মেলনে, ২০২২ সালে।

উৎস: Commonwealth ওয়েবসাইট।

৫,৩৮২.
Which organization develops and regulates Bangladesh's internal waterway transportation system?
  1. BRTA
  2. BIWTA
  3. BRTC
  4. BSEC
  5. none of the above
ব্যাখ্যা
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA): 
- BIWTA বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও পরিচালনা করে। 
- অভ্যন্তরীণ নৌপরিবহন উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ৩১ অক্টোবর, ১৯৫৮ সালে East Pakistan Inland Water Transport Authority Ordinance 1958 জারি করে।
- ৪ নভেম্বর, ১৯৫৮ সালে সরকার একটি তিন সদস্যের কর্তৃপক্ষ গঠন করে, যা East Pakistan Inland Water Transport Authority (EPIWTA) নামে পরিচিত।
- BIWTA ১৯৫৮ সালের ওই অধ্যাদেশের মাধ্যমে EPIWTA-এর উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- BIWTA-কে অভ্যন্তরীণ নৌপরিবহন ও জলপথের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
- বাংলাদেশে প্রায় ২৪,০০০ কিমি দীর্ঘ নদী, খাল এবং স্রোতধারা রয়েছে, যা দেশের মোট ভূমির প্রায় ৭% কভার করে।
- বর্ষাকালে ৫,৯৬৮ কিমি এবং শুষ্ক মৌসুমে ৩,৮৬৫ কিমি নৌযান চলাচলযোগ্য।
- ৫০% আর্টেরিয়াল পণ্য পরিবহন এবং ২৫% যাত্রী পরিবহন এই খাতের মাধ্যমে সম্পন্ন হয়।
- বর্ষাকালে নৌপরিবহন নেটওয়ার্কের ব্যাপক প্রসার ঘটে।
- BIWTA বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: BIWTA ওয়েবসাইট। 
৫,৩৮৩.
Chagos Islands is a part of which country?
  1. Greece
  2. Malta
  3. Iran
  4. Mauritius
  5. India
ব্যাখ্যা
চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের ভূখন্ডে অবস্থিত।

চাগোস দ্বীপপুঞ্জ:

- ৩ অক্টোবর ২০২৪ ভারত মহাসাগরে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে ফিরিয়ে দিতে সম্মত হয় যুক্তরাজ্য। অর্ধশতকের বেশি সময় ধরে সামরিক কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ চাগোস দ্বীপপুঞ্জ নিজেদের দখলে রাখার পর স্বাধীনতা দিতে রাজি হয়।
- এ দ্বীপে একটি মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি রয়েছে।
- চাগোস দ্বীপ মরিশাসের কাছে ফিরিয়ে দেওয়া হলেও এর অন্তর্ভুক্ত ছোট ও প্রবাল সমৃদ্ধ দিয়েগো গার্সিয়াতে মার্কিন ও যুক্তরাজ্যের ঘাঁটি থেকে যাবে।
- নতুন চুক্তি অনুযায়ী ঘাঁটিতে আগামী ৯৯ বছরের জন্য সামরিক কর্মকাণ্ড পরিচালিত হবে।

উল্লেখ্য,
- ১৯৬৮ সাল থেকে যুক্তরাজ্য চাগোস দ্বীপপুঞ্জ নিজেদের দখলে নিয়ে নেয়।
- ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত এ মর্মে রায় দেয় যে যুক্তরাজ্যের চাগোস দ্বীপপুঞ্জে যুক্তরাজ্যের দখল অবৈধ।

উৎস: বিবিসি, ব্রিটানিকা।
৫,৩৮৪.
Which is the most highest-valued currency in the world today? [December, 2024]
  1. British Pound
  2. Euro
  3. Kuwaiti Dinar
  4. Bahraini Dinar
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা: 
- একটি মুদ্রার শক্তি নির্ভর করে মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রা বাজারে সেটির চাহিদা, সরবরাহ পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার মতো বিভিন্ন বিষয়ের ওপর।
- জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৫টি দেশে বর্তমানে ১৮০টি মুদ্রা ব্যবহৃত হচ্ছে।
- মুদ্রাশক্তি বলতে একটি মুদ্রার ক্রয়ক্ষমতাকে বোঝানো হয়।
- একক পরিমাণ জাতীয় মুদ্রা দিয়ে যত পণ্য ও সেবা কেনা যায় এবং বিনিময়ে যে পরিমাণ বিদেশি মুদ্রা পাওয়া যায়, তার তুলনা করে এটি হিসাব করা হয়।
- একটি দেশের মুদ্রার মূল্য বিদেশি মুদ্রার সাথে তুলনা করে নির্ধারিত হয়।
- এটি বিনিময় হার নামে পরিচিত।

⇒ বিশ্বের শীর্ষ ১০ দামি মুদ্রা:
১. কুয়েতি দিনার (কেডাব্লিউডি),
২. বাহরাইনি দিনার (বিএইচডি),
৩. ওমানি রিয়াল (ওএমআর),
৪. জর্ডানিয়ান দিনার (জেওডি),
৫. জিব্রালটার পাউন্ড (জিআইপি),
৬. ব্রিটিশ পাউন্ড (জিবিপি),
৭. কেম্যান দ্বীপপুঞ্জের ডলার (কেওয়াইডি),
৮. সুইস ফ্রাঙ্ক (সিএইচএফ),
৯. ইউরো (ইইউআর),
১০. ইউএস ডলার (ইউএসডি)। 

উৎস: i) Bankbazaar. [link]
ii) The Business Standard.
৫,৩৮৫.
Wari-Bateshwar is located in which district?
  1. Rajshahi
  2. Narsingdi
  3. Narail
  4. Bogra
ব্যাখ্যা
উয়ারী বটেশ্বর:
- উয়ারী-বটেশ্বর বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল।
- নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত উয়ারী এবং বটেশ্বর গ্রাম দু’টি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত।
-প্লাইসটোসিন যুগে গঠিত মধুপুর গড়ের পূর্ব সীমান্তে অবস্থিত এ গ্রাম দু’টিতেই নিবিড় অনুসন্ধান ও সীমিত প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ নগর।
- প্রত্নতাত্ত্বিক খননে উয়ারী প্রত্নস্থলে আবিষ্কৃত হয়েছে ৬০০ মি. x ৬০০ মি. আয়তনের চারটি মাটির দুর্গ-প্রাচীর।
- দুর্গ প্রাচীরের ৫-৭ ফুট উঁচু ধ্বংসপ্রাপ্ত কিছু অংশ এখনো টিকে আছে।
- পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত উয়ারী নগরের বাইরে আরো ৫০টি প্রত্নস্থান এ যাবত আবিষ্কৃত হয়েছে।
- উয়ারী-বটেশ্বর ছিল একটি দুর্গনগর, নগর বা একটি নগর কেন্দ্র।
- আবিষ্কৃত প্রত্নবস্তু বিশ্লেষণ করলেও দেখা যায় যে, উয়ারী-বটেশ্বর ছিল একাধারে একটি নগর ও সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৫,৩৮৬.
World Population Day is observed on -
  1. 11 June
  2. 11 July
  3. 11 August
  4. 11 September
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৩৮৭.
Who first proved the concept of 'Earth revolves around the Sun'?
  1. Aristotle
  2. Johannes Kepler
  3. Isaac Newton
  4. Nicolaus Copernicus
  5. Galileo Galilei
ব্যাখ্যা
- বিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক অ্যারিস্টটল মনে করতেন পৃথিবীর চারপাশে সূর্য ঘােরে।
- বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী টলেমী জোরালােভাবে বলেন যে পৃথিবীকে কেন্দ্র করেই সবকিছু ঘুরছে।
- কোপার্নিকাস নামে একজন জ্যোর্তিবিদ সম্পূর্ণ নতুন মতবাদ ব্যাক্ত করেন, তিনি পৃথিবীকেন্দ্রিক মডেলের পরিবর্তে সূর্যকেন্দ্রিক মডেলের প্রস্তাব করেন।
- তার সূর্যকেন্দ্রিক মডেলের মূল কথা ছিল 'পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘােরে'।
- নিকোলাস কোপার্নিকাস (১৪৭৩-১৫৪৩) একজন জ্যোর্তিবিজ্ঞানী ছিলেন।
- নিকোলাস কোপার্নিকাসই প্রথম ধারণা দেন যে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে।
- তিনি প্রচলিত বৃত্তাকার কক্ষপথের ধারণা পাল্টে উপবৃত্তাকার কক্ষপথের কল্পনা করেন।
- পরবর্তীতে বিজ্ঞানী গ্যলিলিও প্রথম কোপার্নিকাসের মতবাদের পক্ষে প্রমাণ হাজির করেন।

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি এবং পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৩৮৮.
The Government of Bangladesh earn highest revenue from -
  1. Income tax
  2. Value added tax
  3. Supplementary Duty
  4. Import tax
ব্যাখ্যা

বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ:
- বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে তাকে সরকারের আয়ের উৎস বলে।
- যে সমস্ত বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকারে মোট প্রাপ্তি সংগৃহীত হয় তা দু'ভাগে বিভক্ত, যথা-
১. কর রাজস্ব এবং
২. কর বহির্ভূত রাজস্ব।
- কর রাজস্ব বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস।
• রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক আহরিত করসমূহের উৎস:
- মূল্য সংযোজন কর ১,৮৮,৫১৮ কোটি টাকা। 
- আয়, মুনাফা ও মূলধনের উপর কর- ১,৮২,০০১ কোটি টাকা।
- সম্পূরক শুল্ক- ৬৮,২৪৪ কোটি টাকা।
- আমদানি শুল্ক- ৫১,৪৩৮ কোটি টাকা।
- আবগারি শুল্ক- ৬,০৯১ কোটি টাকা।
- রপ্তানি শুল্ক- ৭৮ কোটি টাকা।

উৎস: বাজেট ২০২৫-২৬।

৫,৩৮৯.
UN peacekeeping operations are operated by -
  1. UNESCO
  2. UNDP
  3. DPO
  4. UNIDO
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- ১৯৪৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
- Department of Peace Operations (DPO) সদস্য রাষ্ট্র এবং মহাসচিবকে আন্তর্জাতিক শান্তি বজায় রাখার প্রচেষ্টায় সহায়তা করার জন্য নিবেদিত। 
- শান্তিরক্ষা কার্যক্রমে দেশগুলিকে সংঘাত থেকে শান্তির দিকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য একত্রিত হওয়ার ক্ষমতা রয়েছে।
- ৭৭ বছরের সেবা এবং ত্যাগের মাধ্যমে প্রতীকী "ব্লু হেলমেট" সংঘাতে আটকে পড়া লক্ষ লক্ষ মানুষের জন্য আশার প্রতীক হয়ে উঠেছে।
- ১৯৮৮ সালে নোবেল শান্তি পুরষ্কারে ভূষিত হয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন।
- ১৯৪৮ সাল থেকে শান্তিরক্ষীরা ৭০টিরও বেশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে কাজ করেছেন।
- জাতিসংঘ বর্তমানে ১১টি অভিযানে হাজার হাজার শান্তিরক্ষী মোতায়েন করেছে যাতে দেশগুলিকে সংঘাত থেকে শান্তির পথে এগিয়ে যেতে সাহায্য করা যায়।
- এটি প্রায় ৩০টি নিরস্ত্রীকরণ চুক্তি গ্রহণে সহায়তা করেছে এবং ৫৫ মিলিয়নেরও বেশি ল্যান্ডমাইন ধ্বংস নিশ্চিত করেছে।
- বর্তমানে ৬৮,০০০ এরও বেশি জাতিসংঘ শান্তিরক্ষী ১১টি শান্তিরক্ষা কার্যক্রমে সামরিক, পুলিশ এবং বেসামরিক কর্মী হিসেবে কাজ করে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৩৯০.
Which country launched the world's first FM radio?
  1. United States
  2. United Kingdom
  3. Italy
  4. Denmark
ব্যাখ্যা
বিশ্বের প্রথম FM রেডিও চালু করে মার্কিন যুক্তরাষ্ট্র।

FM রেডিও:

- ১৯৪০ সালে যোগাযোগের জগতে এক যুগান্তকারী ঘটনা ঘটে।
- প্রথম ফ্রিকোয়েন্সি মডুলেশন বা এফএম (FM) রেডিও স্টেশন সম্প্রচার শুরু করে।
- এফএম রেডিও এমন এক প্রক্রিয়া ব্যবহার করে, যেখানে তথ্য (শব্দ, সঙ্গীত) বহন করার জন্য রেডিও তরঙ্গের কম্পাঙ্ক (Frequency) পরিবর্তন করা যায়।
- এ জন্য ৮৮-১০৮ মেগাহার্জ কম্পাঙ্কের তরঙ্গ ব্যবহৃত হয়।
- এর আগে, এএম (AM) বা এমপ্লিচ্যুড মডুলেশন রেডিও স্টেশনই ছিল একমাত্র মাধ্যম, যা তরঙ্গের বিস্তার বা শক্তি পরিবর্তন করে তথ্য বহন করত।

উল্লেখ্য,
- এফএম রেডিও প্রথম আবিস্কৃত হয় ১৯৩৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে।
- এডউইন হাওয়ার্ড আর্মস্ট্রং ফ্রিকোয়েন্সি-মডুলেটেড বা এফএম রেডিও আবিষ্কার করেন।
- কলম্বিয়া ইউনিভার্সিটি রেডিও ক্লাব ১৯৪১ সালে প্রথম নির্ধারিত FM রেডিও সম্প্রচার শুরু করে।

উৎস: Federal Communications Commission (.gov).
৫,৩৯১.
When was Bangladesh Bank formally nationalized?
  1. 26 December, 1971
  2. 16 December, 1971
  3. 26 March, 1972
  4. 16 December, 1972
ব্যাখ্যা

বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক:
- স্বাধীন বাংলাদেশের বিজয় দিবস ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকেই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক 'বাংলাদেশ ব্যাংক' এর যাত্রা শুরু। ১৯৭১ সালের ২৬ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশ (বাংলাদেশ ব্যাংক টেম্পরারি অর্ডার) বলে কেন্দ্রীয় ব্যাংক গঠন করা হয়। স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা শাখার সকল দায় ও পরিসম্পদ নিয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম শুরু হয়।

• বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২:
- স্টেট ব্যাংক অব পাকিস্তানের নীতিনির্ধারণী কাজ, মুদ্রাবিষয়ক ব্যাংকিং জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হতো পশ্চিম পাকিস্তানের করাচিতে।
- এ অবস্থায় পুরো ব্যাংকব্যবস্থা পুনর্বাসন ও অর্থনৈতিক গতি চালু করতে ১৯৭২ সালে রাষ্ট্রপতি আদেশ-এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক গঠন করা হয়।
- এ আদেশ কার্যকর করা হয় ১৬ ডিসেম্বর, ১৯৭১ থেকে।
- সাবেক স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকাস্থ ডিজি অফিসের স্থলে 'বাংলাদেশ ব্যাংক' এর প্রধান কার্যালয় স্থাপিত হয়।

⇒ বাংলাদেশ ব্যাংক জাতীয়করণ:
- ১৯৭২ সালের ২৬ মার্চ বাংলাদেশ ব্যাংকস (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির ২৬ নম্বর আদেশ) অনুসারে ব্যাংক জাতীয়করণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। [link]

৫,৩৯২.
DNA stands for –
  1. Deoxyribose Nucleic Acid
  2. Deoxy Nucleic Acid
  3. Deoxyribonucleic Acid
  4. Deoxyribonitric Acid
ব্যাখ্যা
DNA:
- DNA এর পূর্ণরূপ হলো Deoxyribonucleic acid.
- ডিএনএ হলো একটি অণু যা কোনও জীবের বিকাশ, বাঁচতে এবং পুনরূত্পাদন করার প্রয়োজনীয় নির্দেশাবলী ধারণ করে।
- DNA ক্রোমোজোমের স্থায়ী পদার্থ।

উল্লেখ্য, 
- মার্কিন বিজ্ঞানী Watson এবং ইংরেজ বিজ্ঞানী Crick - ১৯৫৩ সালে প্রথম DNA অণুর ডাবল হেলিক্স (Double helix) বা দ্বি-সূত্ৰী কাঠামোর বর্ণনা দেন এবং এ কাজের জন্য তাঁরা নোবেল পুরস্কার পান।
- DNA-ই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং বাহক, ইহা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে মাতাপিতা থেকে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়।
- DNA বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে।

সূত্র: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৩৯৩.
The term 'JCPOA' stands for  -
  1. Joint Climate & Peace Agreement
  2. Joint Customs Partnership of ASEAN
  3. Joint Cybersecurity Protocol Agreement
  4. Joint Comprehensive Plan of Action
ব্যাখ্যা

Joint Comprehensive Plan of Action (JCPOA):
- এটি ইরান পরমাণু চুক্তি বা ‘ইরান ডিল’ হিসেবেও পরিচিত।
- চুক্তির পক্ষ: ইরান ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স)।
- এই চুক্তিতে স্থায়ী পাঁচ সদস্য দেশের সাথে জার্মানিও ছিল।
- এজন্য এই পক্ষকে ‘পি৫ + ১’ বলা হয়ে থাকে।

⇒ স্বাক্ষরিত হয়: ১৪ জুলাই, ২০১৫।
- কার্যকর হয়: ১৬ জানুয়ারি, ২০১৬।
- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে চুক্তিটি স্বাক্ষর ও কার্যকর হয়।

⇒ এই চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ ও মজুদ করার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।
- চুক্তির অধীনে ইরানের ওপর আরোপিত বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নেয়া হয়।

উল্লেখ্য,
- ২০১৮ সালে চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র।
- ২০২০ সালের শুরুর দিকে পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় ইরান।

উৎস: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।

৫,৩৯৪.
Barack Obama was the ____ president of America.
  1. 44th
  2. 43th
  3. 42th
  4. 41th
ব্যাখ্যা
বারাক ওবামা:
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা।
- ২০০৮ সালে মাত্র ৪৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করেন।
- ২০০৯ সালের ২০ জানুয়ারি শপথ নেন তিনি।
- তিনি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য।
- বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট।
- এর আগে আইনজীবী ও সামাজিক সংগঠক হিসেবে কাজ করেন তিনি।
- দুই মেয়াদে টানা আট বছর মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ওবামা।
- ২০০৯ সালে শান্তিতে নোবেল পান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

উৎস: Britannica.com
৫,৩৯৫.
How many international airports are there in the country currently? [December, 2025]
  1. 2
  2. 3
  3. 5
ব্যাখ্যা

আন্তর্জাতিক বিমানবন্দর:
- দেশে বর্তমানে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এগুলো হলো:
১. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। 
২. শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম। 
৩. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট।

উল্লেখ্য,

- কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

- এর আগে ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন এসেছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে।

উৎস: i) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৫,৩৯৬.
The headquarter of WTO located in -
  1. New York
  2. Washington D.C.
  3. Geneva
  4. Paris
ব্যাখ্যা
WTO-এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

WTO (World Trade Organization):

- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।

উল্লেখ্য,
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে World Trade Organization গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)-এর।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৫,৩৯৭.
What does the term "Pisciculture" refer to?
  1. Duck rearing
  2. Fish farming
  3. Bee farming
  4. Silkworm farming
  5. None of the above
ব্যাখ্যা
• প্রাণিবিজ্ঞানের যে শাখায় প্রাণির জীবন সংশ্লিষ্ট প্রয়োগ এবং অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করা হয় তাকে ফলিত প্রাণিবিজ্ঞান বলে যেমন:-মৎস চাষ, মৌমাছি পালন, রেশম চাষ, চিংড়ি চাষ।

- হাঁস মুরগির চাষ কে বলা হয় পোল্ট্রি।
- মৌমাছি চাষ কে বলা হয় এপিকালচার।
- মৎস্য চাষ কে বলা হয় পিসিকালচার।
- রেশম চাষ কে বলা হয় সেরিকালচার।

তথ্যসূত্র:
- Britannica.
৫,৩৯৮.
Tax imposed on goods produced and consumed within the country is known as -
  1. Customs Duty
  2. Excise Duty
  3. Value Added Tax
  4. Income Tax
ব্যাখ্যা

আবগারি শুল্ক (Excise Duties):
- দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয়, তাকে আবগারি শুল্ক বলা হয়।
- রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যেও আবগারি শুল্ক ধার্য করা হয়।
- বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই প্রভৃতি দ্রব্যের উপর আবগারি শুল্ক ধার্য করা হয়।

তথ্যসূত্র - অর্থনীতি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

৫,৩৯৯.
Who wrote the book 'The Truths We Hold: An American Journey'?
  1. Donald Trump
  2. Barack Obama
  3. Joe Biden
  4. Kamala Harris
  5. None
ব্যাখ্যা
কমলা হ্যারিস:
- কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয়-আমেরিকান সেনেটর।
- ক্যালিফোর্নিয়ার প্রথম নারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এবং প্রথম দক্ষিণ এশীয় নারী অ্যাটর্নি জেনারেল।
- তিনি যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট; একইসঙ্গে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ এবং এশীয় আমেরিকান ভাইস প্রেসিডেন্টও।

⇒ ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ১৯৬৪ সালের ২০ অক্টোবর কমলা হ্যারিসের জন্ম।
- তার মা ভারতীয় বংশোদ্ভূত, বাবা জ্যামাইকান আমেরিকান।
- ১৯৯০ সালে হ্যারিস ক্যালিফোর্নিয়ার অ্যালামেডা কাউন্টির ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দায়িত্ব পান।
- এরপর ২০১০ সালে ক্যালিফর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হন। 
- সাত বছর সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এবং তারপরে ছয় বছর ক্যালিফর্নিয়ার অ্যাটর্নি জেনারেল থাকার পর ২০১৬ সালে প্রথম অ-শ্বেতাঙ্গ নারী সেনেটর হিসেবে ক্যালিফর্নিয়া থেকে নির্বাচিত হন হ্যারিস।
- ২০২১ সালের ২০ জানুয়ারি ভাইস-প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন হ্যারিস।

⇒ 'The Truths We Hold: An American Journey বইটির রচয়িতা কমলা হ্যারিস।

উৎস: Britannica.
৫,৪০০.
What is the primary function of a circuit breaker?
  1. To store electrical energy
  2. To convert AC to DC
  3. To increase current in a circuit
  4. To prevent overloads and short circuits
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ঘ) To prevent overloads and short circuits.

একটি সার্কিট ব্রেকারের মূল কাজ হলো বৈদ্যুতিক সার্কিটকে সুরক্ষা প্রদান করা। এটি অতিরিক্ত বর্তমান বা শর্ট সার্কিটের সময় সার্কিটটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়, যাতে তার ফলে তার, যন্ত্রপাতি বা মানুষের ক্ষতি না হয়। সার্কিটে কোনো ত্রুটি বা অস্বাভাবিক চাপ তৈরি হলে ব্রেকার তা শনাক্ত করে এবং তৎক্ষণাৎ সার্কিট বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করে। এটি পুনরায় ব্যবহারযোগ্য, অর্থাৎ ত্রুটি ঠিক হওয়ার পর ব্রেকারকে আবার চালু করা যায়। তাই, সার্কিট ব্রেকারের প্রধান ফাংশন হলো সার্কিটের সুরক্ষা নিশ্চিত করা এবং বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধ করা।
 
সার্কিট ব্রেকার ও ফিউজ: 
- যান্ত্রিক কারণে কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে হঠাৎ তড়িৎ প্রবাহ বেড়ে গেলে যন্ত্রটি গরম হয়ে আগুন ধরে যেতে পারে। 
- বাড়িতে, হাসপাতালে, বিদ্যালয়ে, ছোট বড় শিল্প কারখানায় এই কারণেই তড়িৎ প্রবাহে দুর্ঘটনা হয়। 
- হঠাৎ করে মাত্রার অতিরিক্ত তড়িৎ প্রবাহ বন্ধ করার জন্য সরবরাহ লাইনে সার্কিট ব্রেকার কিংবা ফিউজ ব্যবহার করা হয়। 
- সার্কিট ব্রেকার এমনভাবে তৈরি করা হয় যে এর ভেতর থেকে নিরাপদ সীমার বেশি তড়িৎ প্রবাহিত হলেই বর্তনীকে বিচ্ছিন্ন করে দেয়। 
- ফিউজ সে তুলনায় খুবই সরল একটা পদ্ধতি, একটি যন্ত্রে যে বিদ্যুৎ প্রবাহিত হয় সেটি যন্ত্রে ঢোকানোর আগে সরু ও নিম্ন গলনাংকের একটা তারের ভেতর দিয়ে নেয়া হয়। 
- কোনো কারণে নির্ধারিত মানের অধিক তড়িৎ প্রবাহ হলে ফিউজের সরু তার উত্তপ্ত হয়ে পুড়ে তড়িৎ প্রবাহ বন্ধ করে দেয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।