বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ৪৭ / ৬২ · ৪,৬০১৪,৭০০ / ৬,১৭৯

৪,৬০১.
Which of the following seas is the final destination of the Nile River?
  1. Red Sea
  2. Arabian Sea
  3. Mediterranean Sea
  4. Caspian Sea
ব্যাখ্যা

নীল নদ:
- নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদী।
- এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- নীল নামটি গ্রীক নিলোস থেকে এসেছে, যার অর্থ একটি উপত্যকা বা নদী উপত্যকা।
- নীল নদের উৎস লেক ভিক্টোরিয়া (আফ্রিকা)।
- বিভিন্ন দেশ হয়ে ভূমধ্যসাগরে (Mediterranean Sea) নীল নদ পতিত হয়।
- নীলনদ ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- নীল নদের অববাহিকা মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৪,৬০২.
Which one of the following is known as the "white gold" of Bangladesh?
  1. Garments
  2. Jute
  3. Shrimp
  4. Leather goods
ব্যাখ্যা

 ‘সাদা সোনা’ বা (white gold) 
- বাংলাদেশে ‘চিংড়ি’ কে ‘সাদা সোনা’  (white gold) বলা হয়। 
- এর কারণ চিংড়ি রপ্তানি থেকে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। 
- চিংড়ি বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য, বিশেষ করে বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ি। 
- এটি দেশের অর্থনীতিতে উচ্চ মূল্যবান অবদান রাখে, তাই এর নাম "সাদা সোনা"।
- ২০২৪-২৫ অর্থবছরে হিমায়িত চিংড়ি রপ্তানি হয় ২৩,২৩৮ টন মেট্রিক টন। এতে আয় হয়েছে  ২৯৬.২৯ মিলিয়ন মার্কিন ডলার ।

তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

৪,৬০৩.
Who won SAARC Literary Award 2023?
  1. Sheikh Mujibur Rahman
  2. Rubana Haque
  3. Anisuzzaman
  4. Selina Hossain
ব্যাখ্যা
সার্ক সাহিত্য পুরস্কার:
- অলাভজনক সংগঠন ফসওয়াল আত্মপ্রকাশ করে ১৯৮৭ সালে।
- সংগঠনটি ‘সার্ক লিটারারি অ্যাওয়ার্ড (সার্ক সাহিত্য পুরস্কার)’ নামে পুরস্কার দেওয়া শুরু করে ২০০১ সালে।
- বাংলাদেশ থেকে ৫ জন সাহিত্যিক এ পুরস্কার পেয়েছেন। 
- ফসওয়ালের প্রধান কার্যালয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে। 

উল্লেখ্য,
- ২০০১ সালে কবি শামসুর রাহমান, ২০১২ সালে লেখক ফখরুল আলম, ২০১৫ সালে সাহিত্যিক সেলিনা হোসেন এবং ২০১৯ সালে প্রয়াত শিক্ষাবিদ, লেখক, অধ্যাপক আনিসুজ্জামান, ২০০৯ সালে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য রুবানা হক এ পুরস্কার পান।
- ২৬ মার্চ, ২০২৩ তারিখে ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন ১৯৫২’- এই তিনটি বইয়ের জন্য বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বিশেষ সাহিত্য পুরস্কার দিয়েছে ফাউন্ডেশন অফ সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার।

উৎস: i) foundationsaarcwriters.com
         ii) ১৬ এপ্রিল, ২০২৩, প্রথম আলো।
৪,৬০৪.
What is the position of Bangladesh in "Nuclear Club"?
  1. 10th
  2. 33rd
  3. 22nd
  4. 50th
ব্যাখ্যা

বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক ক্লাবে বাংলাদেশের প্রবেশ: 
- বাংলাদেশ পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর ক্লাবে ৩৩তম স্থানে অবস্থান করছে।
- এটি ২০২৩ সালের অক্টোবর মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম পারমাণবিক জ্বালানি সরবরাহের পর আনুষ্ঠানিকভাবে এই ক্লাবে যোগ দিয়েছে। 
- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এবং বিশ্ব পারমাণবিক সংস্থার (World Nuclear Association) স্বীকৃতি অনুসারে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হয়েছে।
- ১৯৬১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। 
- পরের বছর ১৯৬২ সালে বর্তমান বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের স্থান নির্ধারণ করা হয়। 
- এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশ স্বাধীনের ৫২ বছর পর তা বাস্তবায়ন হয়।


তথ্যসূত্র: বিবিসি, ডেইলি স্টার। 

৪,৬০৫.
How many principal organs does the UN have? 
  1. 5
  2. 6
  3. 10
  4. 15
ব্যাখ্যা

• জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
- সাধারণ পরিষদ (the General Assembly),
- নিরাপত্তা পরিষদ (the Security Council),
- অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council),
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
- অছি পরিষদ (the Trusteeship Council),
- জাতিসংঘ সচিবালয় (the Secretariat) I

• উল্লেখ্য, অছি পরিষদ (the Trusteeship Council), এখন কার্যকর নেই।

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। 
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। 
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৪,৬০৬.
A diode primarily allows current to flow in:
  1. One direction
  2. Both directions
  3. Alternating directions
  4. No direction
ব্যাখ্যা

• ডায়োড হলো একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক যন্ত্রাংশ যা মূলত বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এটি একদিকে বিদ্যুৎ প্রবাহকে চলতে দেয় এবং বিপরীত দিকে প্রবাহকে বাধা দেয়। এজন্য ডায়োডকে আমরা “একদিক প্রবাহক” বলি। ডায়োডের এই বৈশিষ্ট্য বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করা, ভোল্টেজ নিয়ন্ত্রণ, সিগন্যাল ডিটেকশন ইত্যাদি। সাধারণত এর ভেতরে একটি পি-এন জাংশন থাকে যা প্রবাহের দিক নির্ধারণ করে। তাই সঠিক উত্তর হলো— ক) One direction, কারণ ডায়োড কেবলমাত্র একদিকে বিদ্যুৎ প্রবাহকে চলতে দেয়।

ডায়োড: 
- ডায়োড শব্দটি ‘ডাই’ এবং ‘ইলেক্ট্রোড’ এই দুইটি কথার সমন্নয়ে গঠিত। 
- দুই ইলেক্ট্রোড বিশিষ্ট্র ইলেক্ট্রনিকস কম্পোনেন্টই হলো ডায়োড। 
- ডায়োড এমন একটি ইলেকট্রনিক ডিভাইস, যেখানে ব্যাটারির এক ধরনের সংযোগে বিদ্যুৎ প্রবাহিত হয়, উল্টো সংযোগে হয় না। 
- একটি p টাইপ অর্ধপরিবাহী ও একটি n টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি জোড়া লাগিয়ে p-n জাংশন তৈরি করা হয়, এই p-n জাংশনই হচ্ছে ডায়োড। 
- ডায়োড মূলত রেকটিফায়ার হিসেবে কাজ করে। 
- রেকটিফায়ার এসি (AC) প্রবাহকে ডিসি (DC) প্রবাহে রূপান্তর করে। 
- ডায়োডের দুইটা বর্তর্নী রয়েছে যার একটি অ্যানোড এবং অন্যটি ক্যাথোড। 
- সাধারণত অ্যানোডকে পজেটিভ বা ফরোয়ার্ড বেস টার্মিনাল এবং ক্যাথোডকে নেগেটিভ রিভার্স বেস টার্মিনাল বলা হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬০৭.
How many preambles are included in Bangladesh’s Constitution?
  1. 7
  2. 11
  3. 1
  4. 5
ব্যাখ্যা

- বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনা রয়েছে ১ টি। 

• প্রস্তাবনা:
- সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- মূলনীতি আছে ৪টি।
- বাংলাদেশের সংবিধানে ১টি প্রস্তাবনা রয়েছে। 
- বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনার ৫টি ভাগ রয়েছে।
• ১ম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা।
• ২য়- মূলনীতি গ্রহণ (অঙ্গীকার)। 
• ৩য়- শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা (অঙ্গীকার)। 
• ৪র্থ- সংবিধানের প্রাধান্য অক্ষুন্ন রাখা (ঘোষণা)। 
• ৫ম- গণপরিষদে সংবিধান গৃহীত হওয়ার নিশ্চয়তা।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান। 

৪,৬০৮.
Which conference decided to form the Green Climate Fund?
  1. Geneva Conference
  2. Copenhagen Conference
  3. Durban Conference
  4. Paris Conference
ব্যাখ্যা
গ্রিন ক্লাইমেট ফান্ড:
- ২০১০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।
- এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
- ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় COP-15 সম্মেলন।
- সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে।
- কোপেনহেগেন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
- এর সদর দপ্তর: ইনচন, দক্ষিণ কোরিয়া।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট।
৪,৬০৯.
During COP29, how much yearly financial aid did developed nations pledge to give to developing countries?
  1. $300 billion
  2. $500 billion
  3. $1 trillion
  4. $1.5 trillion
ব্যাখ্যা
COP-29:
- COP এর পূর্ণরূপ Conference of the Parties.
- জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা।
- COP সম্মেলনে অংশগ্রহণ করেন UNFCCC এর দেশগুলো।
- COP-28 অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ ।
- সর্বশেষ COP-29 অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকু তে ১১ নভেম্বর - ২২ নভেম্বর, ২০২৪ ।
- কপ-২৯ (COP29) জাতিসংঘের জলবায়ু সম্মেলনে দরিদ্র দেশগুলোকে জলবায়ু সংকট মোকাবিলায় প্রতি বছর ৩০০ বিলিয়ন ডলার সহায়তা দিতে রাজি হয়েছে উন্নত দেশগুলো।
- এই অর্থায়ন ২০৩৫ সাল পর্যন্ত চলবে।
- জলবায়ু তহবিলের এই অর্থ পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় ব্যবহার হবে।
- খসড়া চুক্তিতে বছরে ২৫০ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
- তবে ওই প্রস্তাব নাকচ করে দেয় দরিদ্র দেশগুলো।
- বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল, তাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন (১ লাখ ৩০ হাজার কোটি) ডলার দিতে হবে।
- পরে বছরে ৩০০ বিলিয়ন ডলার দিতে রাজি হয় ধনী দেশগুলো।
- ২০০ দেশের অংশগ্রহণে কপ-২৯ পরিবেশ সুরক্ষায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
- প্যারিস চুক্তির বিরোধিতাকারী রাজনৈতিক পরিবেশের মধ্যেও এই চুক্তি অর্জন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উৎস: UNFCCC website.
এএফপি 
প্রথম আলো।
৪,৬১০.
Which rivers are tributaries of Dharla and Teesta?
  1. Brahmaputra
  2. Karnaphuli
  3. Meghna
  4. Padma
  5. None of the above
ব্যাখ্যা
ব্রহ্মপুত্র নদ:
- ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের তিব্বত অংশের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে।
- এরপর তিব্বত হয়ে ভারতের আসাম রাজ্যের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- এরপর ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ-পূর্ব দিকে বাঁক নিয়ে ভৈরববাজারের দক্ষিণে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে।
- মেঘনা নদীতে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত এটি পুরাতন ব্রহ্মপুত্র নামে পরিচিত।
- বাংলাদেশ অংশে ব্রহ্মপুত্র নদ প্রায় ২৭৭ কিলোমিটার প্রবাহিত হয়েছে।
- প্রধান শাখানদী: বংশী ও শীতলক্ষ্যা।
- প্রধান উপনদী: ধরলা ও তিস্তা।
- এখানে উল্লেখ্য যে, ১৭৮৭ সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উপরে উত্থিত হওয়ায় পানি ধারণ ক্ষমতা কমে গিয়ে একটি নতুন স্রোতধারা সৃষ্টি হয়।
- যা যমুনা নামে পরিচিত।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬১১.
The Ekushey Padak award was first introduced in -
  1. 1973
  2. 1974
  3. 1975
  4. 1976
  5. 1977
ব্যাখ্যা
একুশে পদক:
- এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
- ১৯৭৬ সালে জিয়াউর রহমান একুশে পদক প্রবর্তন করেন।
- জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে এ পদক দেওয়া হয়।

উল্লেখ্য,
⇒ একুশে পদক ২০২৫:
- বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে দেওয়া হয়েছে।
- তাদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পেয়েছেন।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৪,৬১২.
Which is the smallest planet in the Solar System?
  1. Mars
  2. Venus
  3. Mercury
  4. Pluto
ব্যাখ্যা

গ্রহ:
- মহাকর্ষ বলের প্রভাবে কতোগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে, এদের গ্রহ বলা হয়।
- গ্রহের নিজস্ব আলো ও তাপ নেই।
- সৌরজগতে গ্রহের সংখ্যা ৮টি।
- গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড়ো বৃহস্পতি।
- এবং সবচেয়ে ছোট বুধ।

• সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব অনুযায়ী ক্রমান্বয়ে অবস্থান করছে যথা:
- বুধ (Mercury),
- শুক্র (Venus),
- পৃথিবী (Earth),
- মঙ্গল (Mars),
- বৃহস্পতি (Jupiter),
- শনি (Saturn),
- ইউরেনাস (Uranus)
- ও নেপচুন (Neptune)।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।

৪,৬১৩.
Which constitutional position has not yet been filled in Bangladesh?
  1. Election Commissioner
  2. Ombudsman
  3. Comptroller and Auditor General
  4. Chief Justice
ব্যাখ্যা
ন্যায়পাল:
- স্বাধীনতার পঞ্চাশ বছরের বেশী সময় অতিবাহিত হলেও বাংলাদেশে এখনও ন্যায়পাল নিয়োগ করা হয় নি।
- সরকারী প্রতিষ্ঠানসমূহের ঈপ্সিত সেবামূলক কার্যাবলী, জনগণের প্রতি সরকারী কর্মচারীগণের জবাবদিহি ও সর্বোপরি সরকারী প্রশাসনব্যবস্থার মানোন্নয়নের লক্ষ্যে যথাশীঘ্র ন্যায়পাল পদে নিয়োগদান বাঞ্ছনীয়।
- উপযুক্ত ন্যায়পাল নিয়োগের পর তাঁকে আইনানুগভাবে কাজ করতে দিলে দেশে সরকারী প্রতিষ্ঠানসমূহের দক্ষতা, জবাবদিহি ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

উৎস: সিভিক এডুকেশন-২, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬১৪.
Which island in Bangladesh is famous for coral reefs?
  1. Bhola
  2. Hatiya
  3. Saint Martin's
  4. Sandwip
ব্যাখ্যা

সেন্ট মার্টিন দ্বীপ:
- এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ।
- সেন্ট মার্টিন্স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ।
- এটি কক্সবাজার জেলার টেকনাফে নাফ নদীর মোহনায় অবস্থিত।
- প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে।
- বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন অসাধারণ জীববৈচিত্র্যে পরিপূর্ণ।
- ৬৭২ বর্গমাইলের এই দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণ সীমানায় অবস্থিত এবং প্রবাল, ইন্দো-প্যাসিফিক হ্যাম্পব্যাক ডলফিন বিপদাপন্ন  তিমি হাঙরসহ বহুসংখ্যক সামুদ্রিক প্রাণীর গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল।

উল্লেখ্য,
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৪,৬১৫.
Which article deals with the power to amend the Constitution of Bangladesh? 
  1. Article 133
  2. Article 137
  3. Article 139
  4. Article 142 
ব্যাখ্যা

সংবিধান সংশোধনের ক্ষমতা স্পষ্টভাবে ১৪২ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।
-----------------------------------------------------
• সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা:
- ১৪২ নং অনুচ্ছেদ অনুযায়ী—
- সংবিধানে যাই বলা থাকুক না কেন, সংসদ আইন প্রণয়নের মাধ্যমে সংবিধানের যে কোনো বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা বাতিল করতে পারে।

- তবে এ ধরনের সংশোধনের ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে—
• প্রথমত, সংশোধনের জন্য আনা বিলের পূর্ণ শিরোনামে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে সংবিধানের কোন বিধান সংশোধন করা হবে; অন্যথায় বিলটি বিবেচনার জন্য গ্রহণযোগ্য হবে না।

• দ্বিতীয়ত, সংসদের মোট সদস্যসংখ্যার কমপক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে গৃহীত না হলে বিলটি রাষ্ট্রপতির সম্মতির জন্য উপস্থাপন করা যাবে না।
- উক্ত পদ্ধতিতে কোনো বিল গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতির নিকট সম্মতির জন্য উপস্থাপন করা হলে, রাষ্ট্রপতি সাত দিনের মধ্যে তাতে সম্মতি প্রদান করবেন।
- যদি তিনি ওই সময়ের মধ্যে সম্মতি দিতে ব্যর্থ হন, তবে নির্ধারিত সময় শেষ হলে ধরে নেওয়া হবে যে তিনি বিলটিতে সম্মতি প্রদান করেছেন।
--------------------------------------------------------------- 

অন্যদিকে,
• নিয়োগ ও কর্মের শর্তাবলী (ধারা ১৩৩):
- সংসদ আইনের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করতে পারে।
- তবে আইনের দ্বারা বা অধীন বিধান না হওয়া পর্যন্ত, এই ক্ষমতা রাষ্ট্রপতির অধিকার হিসেবে থাকবে।
- প্রণীত কোনো আইন থাকলে তার বিধান অনুযায়ী নিয়ম কার্যকর হবে।

• কমিশন-প্রতিষ্ঠা (ধারা ১৩৭):
- আইন প্রণয়ের মাধ্যমে বাংলাদেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন গঠন করা যাবে।
- প্রত্যেক কমিশনে একজন সভাপতি ও অন্যান্য সদস্য থাকবেন, যাদের নিয়োগ আইনের বিধান অনুযায়ী হবে।

• পদের মেয়াদ (ধারা ১৩৯):
- কমিশনের সভাপতি বা অন্য কোনো সদস্য দায়িত্ব গ্রহণের দিন থেকে ৫ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত পদে থাকবেন।

উৎস: Laws Of Bangladesh.  

৪,৬১৬.
Bangladesh Gas Fields Company Limited was established in -
  1. 11 September 1973
  2. 12 September 1973
  3. 11 September 1974
  4. 12 September 1974
  5. 12 September 1975
ব্যাখ্যা
বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেড:
- বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিষ্ঠান।
- বিজিএফসিএল ১৯৫৬ সালের ৩০ মে প্রতিষ্ঠিত পাকিস্তান শেল ওয়েল কোম্পানীর (পিএসওসি) উত্তরসূরী।
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর শেল অয়েল কোম্পানীর আবিষ্কৃত ৫টি গ্যাস ফিল্ড তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, রশিদপুর এবং কৈলাসটিলা নামমাত্র মূল্যে ক্রয় করে রাষ্ট্রীয় মালিকানাভুক্ত করা হয়।
- তারই পরিপ্রেক্ষিতে ১৯৭৫ সালের ১২ সেপ্টেম্বর পাকিস্তান শেল ওয়েল কোম্পানী (পিএসওসি) এর নাম পরিবর্তন করে 'বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড' (বিজিএফসিএল) করা হয়।
- উক্ত ৫টি ফিল্ডের মধ্যে তিতাস, হবিগঞ্জ ও বাখরাবাদ ফিল্ড এবং আরো ৩টি ফিল্ড যথাঃ নরসিংদী, মেঘনা এবং কামতা অর্থাৎ মোট ৬টি ফিল্ড বিজিএফসিএল এর পরিচালনাধীন রয়েছে।
- বৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী এ কোম্পানি গ্যাসের গুণগতমান বজায় রেখে পাইপলাইনের মাধ্যমে গ্যাস ট্রান্সমিশন সিস্টেমে উৎপাদিত গ্যাস সরবরাহ করে।

⇒ বিজিএফসিএল দেশের মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় ২২% গ্যাস উৎপাদন করে।
- গ্যাসের সাথে উপজাত হিসেবে উৎপাদিত কনডেনসেট অ্যাকুয়া রিফাইনারি লিমিটেড এবং সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড এর নিকট বিক্রয় করা হয়।
- বিজিএফসিএল প্রতি বছর জাতীয় রাজস্ব কোষাগারে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করে।

উল্লেখ্য,
- বর্তমানে বিজিএফসিএল এর আওতায় ৬টি গ্যাস ফিল্ড যথা- তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী, মেঘনা ও কামতা রয়েছে।
- এ ৬টি গ্যাসক্ষেত্রের মধ্যে ৫টি অর্থাৎ তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী ও মেঘনা গ্যাসক্ষেত্র বর্তমানে উৎপাদনে আছে।
- অতিরিক্ত পানি উৎপাদনের জন্য কামতা ফিল্ড হতে গ্যাস উৎপাদন বন্ধ রয়েছে।
- আন্তর্জাতিক অয়েল কোম্পানি স্যান্টোস পরিচালিত সাঙ্গু গ্যাস ক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলার সিদ্ধান্তক্রমে চট্টগ্রামের সিলিমপুরস্থ প্লান্ট স্থাপনা বিজিএফসিএল কে দেখাশুনার দায়িত্ব প্রদান করা হয়েছে।

⇒ বিজিএফসিএল এর ফিল্ডসমূহ:
- তিতাস গ্যাস ফিল্ড,
- হবিগঞ্জ গ্যাস ফিল্ড,
- বাখরাবাদ গ্যাস ফিল্ড,
- নরসিংদী গ্যাস ফিল্ড,
- মেঘনা ফিল্ড,
- কামতা ফিল্ড।

উৎস: বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেড ওয়েবসাইট।
৪,৬১৭.
The 'Line of Actual Control' marks the boundary between which two countries?
  1. India-Pakistan
  2. India- China
  3. India - Bangladesh
  4. Nepal- India
  5. None of above
ব্যাখ্যা
লাইন অব একচুয়াল কন্ট্রোল: চীন ও ভারতের মধ্যে সীমারেখা।

অপরদিকে,
- ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানে সীমানা।
- ফচ লাইন: পোল্যান্ড ও লিথুনিয়ার মধ্যে সীমারেখা।
- হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও পোল্যান্ডের সীমারেখা।
- ওডেরনীস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যে চিহ্নিত সীমারেখা।
- হিডেনবার্গ লাইন: জার্মান ও ফ্রান্সের সীমানা।
- সিগফ্রিড লাইন: জার্মান কর্তৃক নির্মিত জার্মান-ফ্রান্স সীমান্তে সুরক্ষিত সীমানা।
- ম্যাজিনো লাইন: ফ্রান্স কর্তৃক নির্মিত জার্মান-ফ্রান্স সীমান্তে সুরক্ষিত সীমারেখা।
- ম্যাকমোহন লাইন: ভারত ও চীন এর মধ্যবর্তী সীমারেখা।
- রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
- ম্যানারহেইম লাইন: রাশিয়া ও ফিনল্যান্ড এর মধ্যে চিহ্নিত সীমারেখা।

উৎস: Britannica.
৪,৬১৮.
The Bangladesh Banks (Nationalization) order was promulgated on which date?
  1. 12 March, 1972
  2. 22 March, 1972
  3. 26 March, 1972
  4. 1 April, 1972
ব্যাখ্যা
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক:
- স্বাধীন বাংলাদেশের বিজয় দিবস ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকেই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক 'বাংলাদেশ ব্যাংক' এর যাত্রা শুরু। ১৯৭১ সালের ২৬ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশ (বাংলাদেশ ব্যাংক টেম্পরারি অর্ডার) বলে কেন্দ্রীয় ব্যাংক গঠন করা হয়। স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা শাখার সকল দায় ও পরিসম্পদ নিয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২:
- স্টেট ব্যাংক অব পাকিস্তানের নীতিনির্ধারণী কাজ, মুদ্রাবিষয়ক ব্যাংকিং জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হতো পশ্চিম পাকিস্তানের করাচিতে।
- এ অবস্থায় পুরো ব্যাংকব্যবস্থা পুনর্বাসন ও অর্থনৈতিক গতি চালু করতে ১৯৭২ সালে রাষ্ট্রপতি আদেশ-এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক গঠন করা হয়।
- এ আদেশ কার্যকর করা হয় ১৬ ডিসেম্বর, ১৯৭১ থেকে।
- সাবেক স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকাস্থ ডিজি অফিসের স্থলে 'বাংলাদেশ ব্যাংক' এর প্রধান কার্যালয় স্থাপিত হয়।

বাংলাদেশ ব্যাংক জাতীয়করণ:
- ১৯৭২ সালের ২৬ মার্চ বাংলাদেশ ব্যাংকস (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির ২৬ নম্বর আদেশ) অনুসারে ব্যাংক জাতীয়করণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। [link]
৪,৬১৯.
Which of the following regions was included in Harikela township?
  1. Comilla
  2. Noakhali
  3. Dhaka
  4. Sylhet
ব্যাখ্যা

হরিকেল:
- হরিকেল জনপদের কথা প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপিতে।
- চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের কথা আছে।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত দুটি প্রাচীন গ্রন্থের পাণ্ডুলিপিতে হরিকোল (হরিকেল) ও বর্তমান সিলেট বিভাগ অভিন্ন উলিণ্ঢখিত হয়েছে।
- বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর সংক্ষিপ্ত আলোচনা শেষে এ কথা বলা যায় যে, জনপদগুলোর নির্দিষ্ট সীমারেখা নির্ণয় করা বা যুগে যুগে তাদের সীমার বিস্তার ও সংকোচনের সঠিক তথ্য সংগ্রহ করা দুরূহ কাজ।
- হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬২০.
Which Part of the Constitution of Bangladesh discusses the "Fundamental Principles of State Policy"?
  1. Fifth Part 
  2. Third Part
  3. Second Part
  4. Fourth Part
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান: 
- বাংলাদেশের সংবিধানে মোট ১১টি ভাগ রয়েছে।
- এর মধ্যে প্রথম ভাগে প্রজাতন্ত্র,
- দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি,
- তৃতীয় ভাগে মৌলিক অধিকার,
- চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগে আইনসভা,
- ষষ্ঠ ভাগে বিচার বিভাগ,
- সপ্তম ভাগে নির্বাচন,
- অষ্টম ভাগে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক,
- নবম ভাগে বাংলাদেশের কর্মবিভাগ ও নবম-ক ভাগ জরুরী বিধানাবলী,
- দশম ভাগে সংবিধান সশোধন এবং একাদশ ভাগ বিবিধ।

সূত্র: বাংলাদেশ সংবিধান।

৪,৬২১.
Who is the current Governor of Bangladesh Bank? (June, 2025)
  1. Atiur Rahman
  2. Fakhruddin Ahmed
  3. Ahsan H. Mansur
  4. Abdur Rouf Talukder
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। (জুন, ২০২৫)
- তিনি বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৬২২.
Current [November, 2024] members of Asian Infrastructure Investment Bank is -
  1. 69
  2. 78
  3. 108
  4. 110
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

AIIB:

- AIIB-এর পূর্ণরূপ: Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- বিশ্বব্যাংক ও ADB'র বিকল্প হিসেবে গঠিত হয় এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- এটি চীনের নেতৃত্বাধীন।
- প্রতিষ্ঠিত হয়: জানুয়ারি, ২০১৬ সালে।
- সদর দপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৫৭টি।
- বর্তমান সদস্য দেশ: ১১০টি।
- সর্বশেষ সদস্য: জিবুতি (সেপ্টেম্বর, ২০২৪)।
- এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা করাই এই ব্যাংকের উদ্দেশ্য।

উল্লেখ্য,
- AIIB-এর মূল সদস্য ৯৮ ও সম্ভাব্য ১২ সদস্যসহ মোট সদস্য দেশ ১১০টি।

উৎস: AIIB ওয়েবসাইট।
৪,৬২৩.
What is SEA-ME-WE 6 related to?
  1. Sea Adventure
  2. Shipping
  3. Submarine Cable
  4. Marine Life
ব্যাখ্যা
SEA-ME-WE 6 (SMW6):
- SEA-ME-WE 6 একটি ২১,৭০০ কিমি সাবমেরিন ক্যাবল সিস্টেম যা সিঙ্গাপুর থেকে ফ্রান্সের মার্সেই (Marseille) পর্যন্ত বিস্তৃত।
- এটি ১০টি ফাইবার পেয়ার নিয়ে গঠিত, যার প্রতিটি ফাইবারের ক্ষমতা ১২.৬ টেরাবাইট/সেকেন্ড এবং মোট সিস্টেম ক্ষমতা ১২৬ টেরাবাইট/সেকেন্ড।
- প্রকল্পটি আধুনিক SDM প্রযুক্তি ব্যবহার করে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মাণাধীন।
- অংশীদার: BSCCL (বাংলাদেশ), Airtel (ভারত), Dhiraagu (মালদ্বীপ), China Unicom, Orange (ফ্রান্স), Singtel (সিঙ্গাপুর) সহ আরও অনেক প্রতিষ্ঠান।
- ব্যয়: Bangladesh Submarine Cable Company Limited (BSCCL) প্রায় ৬৯৩ কোটি টাকা (৮০ মিলিয়ন USD) বিনিয়োগ করেছে।
- মূল সরবরাহকারী: SubCom, যা ২০২৫ সালের প্রথম প্রান্তিকে পরিষেবা চালু করবে।
- প্রথম ল্যান্ডিং: ২৭ এপ্রিল, ২০২৪ সালে মার্সেই।
- এটি মার্সেই এবং সিঙ্গাপুরের মধ্যে ১৩০ms ল্যাটেন্সি সহ উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান করবে এবং দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পশ্চিম ইউরোপের মধ্যে তথ্যপ্রবাহ উন্নত করবে।
- ২০২২ সালে SubCom সরবরাহ চুক্তি জিতে নেয় মার্কিন হস্তক্ষেপের মাধ্যমে, যা চীনা HMN Tech-কে সরিয়ে দেয়।
- SMW6 ক্যাবল মার্কিন-চীন ভূ-রাজনৈতিক উত্তেজনার একটি প্রতিফলন।

উৎস: Submarine Networks ওয়েবসাইট।
৪,৬২৪.
The historic Lahore Resolution was influenced by -
  1. Non-violence
  2. Pakistani Nationalism
  3. Two nation theory
  4. None of above
ব্যাখ্যা
লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব।

লাহোর প্রস্তাব :
- ১৯৪০ সালের ২৩ মার্চ মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক একটি প্রস্তাব পেশ করেন।
- জিন্নাহর সভাপতিত্বে প্রস্তাবটি সভায় গৃহীত হয়।
- এই প্রস্তাবই ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে পরিচিত।
- লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব।
- এ প্রস্তাবের কোথাও পাকিস্তান শব্দটি ছিল না।
- তথাপি এ প্রস্তাব ‘পাকিস্তান প্রস্তাব' হিসেবে পরিচিতি লাভ করে।
- এ প্রস্তাব ভারতীয় মুসলমানদের মধ্যে পৃথক আবাসভূমির স্বপ্ন বপন করে।
- কংগ্রেস নেতৃবৃন্দ লাহোর প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে।
- এ প্রস্তাবে ভারতে একাধিক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হলেও ১৯৪৬ সালের দিল্লি অধিবেশনে কেবল পাকিস্তান প্রতিষ্ঠার প্রস্তাব গৃহিত হয়।

উৎস: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬২৫.
Where is National Primary Education Academy (NEP) located?
  1. Dhaka
  2. Chattogram
  3. Khulna
  4. Mymensingh
ব্যাখ্যা
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি:
- ১৯৭৪ সালে দেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয়।
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহ জেলায় অবস্থিত।
- এটি ১৯৭৮ সালে 'মৌলিক শিক্ষা একাডেমি' নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে এটির নামকরণ করা হয় 'জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি'।
- এখানে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
- এই প্রতিষ্ঠান প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করে থাকে।
- ১৯৯০ সালের ১৩ ফেব্রুয়ারি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণীত হয়।
- এই আইনের অধীনে ১৯৯২ সালের ১ জানুয়ারি দেশের ৬৮টি উপজেলায় এবং ১ জানুয়ারি ১৯৯৩ সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন চালু হয়।

তথ্যসূত্র - জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ওয়েবসাইট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও দৈনিক প্রথম আলো, ০১ নভেম্বর ২০১৪।
৪,৬২৬.
What does 'BARD' stands for?
  1. Better Association for Rural Development
  2. Bangladesh Association for Rural Development
  3. Bangladesh Advancement for Rural Development
  4. Bangladesh Academy for Rural Development
ব্যাখ্যা

BARD:
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি BARD-এর পূর্ণরূপ: Bangladesh Academy for Rural Development.
- এটি কুমিল্লা জেলার কোটবাড়ী এলাকায় অবস্থিত।
- প্রতিষ্ঠাতা: আখতার হামিদ খান।
- ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি যাত্রা শুরু করে।
- এটি স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

উল্লেখ্য,
- ২১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে বার্ড পরিচালিত হয়।
- মহাপরিচালক একাডেমির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন যাকে একজন অতিরিক্ত মহাপরিচালক ও নয় জন পরিচালক সহায়তা প্রদান করে থাকে।
- পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বার্ড ১৯৮৬ সালে ‘স্বাধীনতা পদক’ লাভ করে।

অন্যদিকে,
- পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়াতে অবস্থিত।

উৎস: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD) ওয়েবসাইট।

৪,৬২৭.
Which of the following is the largest border in the world between two countries?
  1. India - China
  2. Brazil - Argentina
  3. Russia - China
  4. USA - Canada
ব্যাখ্যা
পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত:
- যুক্তরাষ্ট্র ও কানাডার স্থল সীমান্ত হলো পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত।
- যার দৈর্ঘ্য ৮৮৯৩ কিলোমিটার।

অন্যদিকে,
- ২য় দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা কাজাখস্তান ও রাশিয়া, যার দৈর্ঘ্য ৭৬৪৪ কিলোমিটার।
- ৩য় দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা আর্জেন্টিনা ও চিলি, যার দৈর্ঘ্য ৬৬৯১ কিলোমিটার।
- ৪র্থ দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা চীন ও মঙ্গোলিয়া, যার দৈর্ঘ্য ৪৬৩০ কিলোমিটার।
- ৫ম দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা ভারত ও বাংলাদেশ, যার দৈর্ঘ্য ৪১৪২ কিলোমিটার।

তথ্যসূত্র - Statistica.com
৪,৬২৮.
Who was the president of the United States during the Civil War?
  1. Theodore Roosevelt
  2. Jimmy Carter
  3. John F. Kennedy
  4. Abraham Lincoln
  5. Franklin D. Roosevelt
ব্যাখ্যা
- আমেরিকার গৃহযুদ্ধের সময় (১৮৬১-১৮৬৫) মার্কিন প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন।
- তিনি ১৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমেরিকা থেকে দাস প্রথা বিলোপ করার ঘোষণা দেন।
- সরকারের দাস প্রথা বিলোপ করার ঘোষণার প্রেক্ষাপটে আমেরিকার গৃহযুদ্ধ শুরু হয়, যা মূলত মার্কিন ফেডারেল সরকার আর বিপ্লবী ১১টি দাস-নির্ভর প্রদেশের মাঝে সংগঠিত হয়।
- এই ১১টি প্রদেশ পূর্বেই নিজেদেরকে মূল যুক্তরাষ্ট্র হতে আলাদা ঘোষণা করেছিল এবং নামকরণ করেছিল ‘কনফেডারেট স্টেটস অব আমেরিকা’ এবং এর নেতৃত্বে ছিলেন জেফারসন ডেভিস।
- ১৮৬৩ সালের ১ জানুয়ারি কার্যকর হয় লিংকনের বিখ্যাত ‘Emancipation Proclamation’ যার ফলে সকল দাস আইনগতভাবে দাসত্ব থেকে মুক্তি পায়।
- মার্কিন সংবিধানের ১৩তম সংশোধনী অনুমোদনের মাধ্যমে ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়।

সূত্র: ব্রিটানিকা, ইউএস ন্যাশনাল আর্কাইভস এবং হিস্টোরি ডটকম।
৪,৬২৯.
When was the OIC formed?
  1. 1968
  2. 1969
  3. 1970
  4. 1971
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)। (সেপ্টেম্বর, ২০২৪)
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৬৩০.
The duration of a cheque is valid for -
  1. 6 months
  2. 1 year
  3. 1.5 year
  4. 2 years
ব্যাখ্যা

চেক বুক:
- চেক বা Cheque হলো বিশেষভাবে মুদ্রিত এক ধরনের কাগজ যা Bank কর্তৃক গ্রাহকের হিসাবের বিপরীতে ইস্যু করা হয়ে থাকে।
- চেক একটি হস্তান্তরযোগ্য দলিল।
- ব্যাংক সাধারণত গ্রাহক বরাবর চেক প্রদান করে।
- ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রয়োজনে গ্রাহক সেই চেক ইস্যু করতে পারেন।

⇒ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী  একটি চেকের বৈধতার মেয়াদ সাধারণত ইস্যু করার তারিখ থেকে ৬ মাস (১৮০ দিন) পর্যন্ত হয়ে থাকে। 
- এরপর আর উক্ত চেকের মাধ্যমে টাকা তোলা যাবে না। 
- তারিখ পরিবর্তন করে প্রস্তুতকারকের স্বাক্ষরের মাধ্যমে আবার টাকা উত্তোলন করা যায়।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬৩১.
Where was the headquarters of Sector 1 during the Liberation War?
  1. Masimpur
  2. Karimganj
  3. Hejamara
  4. Harina
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের হেডকোয়ার্টার ছিল- হরিনা।

• ১নং সেক্টর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত।
- এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে
- সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।
- এই সেক্টরে প্রায় দশ হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ করেন।
- এদের মধ্যে ছিলেন ই.পি.আর, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রায় দুই হাজার নিয়মিত সৈন্য এবং গণবাহিনীর সংখ্যা ছিল প্রায় আট হাজার।
- এই বাহিনীর গেরিলাদের ১৩৭টি গ্রুপে দেশের অভ্যন্তরে পাঠানো হয়।

সূত্র: বাংলাপিডিয়া।
৪,৬৩২.
Who started the Young Bengal Movement?
  1. William Carey
  2. Henry Louis Derozio
  3. Dadabhai Naoroji
  4. Majnu Shah
ব্যাখ্যা
ইয়াং বেঙ্গল মুভমেন্ট-এর প্রবক্তা ডিরোজিও।

ডিরোজিও ও ইয়াং বেঙ্গল মুভমেন্ট:
- উনিশ শতকের প্রথমার্ধ জুড়ে ছিল রাজা রামমোহন রায়ের আন্দোলনের ধারা।
- দৃঢ়ভাবে সে ধারাকে বাঁচিয়ে রেখেছিল হিন্দু কলেজের প্রতিভাবান ছাত্রবৃন্দ ইয়াং বেঙ্গল আন্দোলনের মাধ্যমে।
- যার নেতৃত্বে ছিলেন হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুইস ডিরোজিও।
- তিনি তাঁর ছাত্র-অনুসারীদের স্বাধীন মতামত ব্যক্ত করার শিক্ষা দেন।

উল্লেখ্য,
- ডিরোজিও ১৮০৯ খ্রিস্টাব্দে কলকাতা শহরে জন্ম গ্রহণ করেন।
- ডিরোজিও তাঁর স্কুল শিক্ষক ডেভিড ড্রামন্ডের প্রগতিবাদী, সংস্কারমুক্ত, অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ মানবতাবাদী চিন্তাধারা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন।
- বাংলার ‘রেনেসাঁস’ যুগের এই প্রতিভাবান তরুণ মাত্র তেইশ বছর বয়সে ১৮৩১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
- তাঁর মৃত্যুর পরও তাঁর হাতে গড়া অনুসারী, ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে থাকেন।
- তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, প্যারিচাঁদ মিত্র, কৃষ্ণমোহন ব্যানার্জি প্রমুখ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৩৩.
Which bank was established under the ownership of the Bangladesh Police Welfare Trust?
  1. Community Bank Bangladesh PLC
  2. Ansar‑VDP Unnayan Bank
  3. Shimanto Bank PLC
  4. Trust Bank PLC
ব্যাখ্যা
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি:
- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি (Community Bank Bangladesh PLC) একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
- 'কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি' বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের একটি প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠানটি ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের সম্পূর্ণ মালিকানায় প্রতিষ্ঠিত হয়।
- পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ জনগণের জন্য আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা প্রদান করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
- প্রতিষ্ঠানটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
- ব্যাংকটি অব্যাংকিত জনগোষ্ঠীকে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করছে।

তথ্যসূত্র - কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৬৩৪.
Who built the Red Fort in Delhi?
  1. Humayan
  2. Babar
  3. Shaista Khan
  4. Shah Jahan
ব্যাখ্যা

সম্রাট শাহজাহান:
- মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র শাহজাহান ১৫৯২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
- তিনি জাহাঙ্গীরের উত্তরাধিকারী হিসেবে ১৬২৮ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন ।
- দাদা আকবরের মতো তিনিও তার সাম্রাজ্য প্রসারিত করতে আগ্রহী ছিলেন।
- ১৬৫৮ সালে তিনি অসুস্থ হয়ে পড়লে পুত্র আওরঙ্গজেব তাকে বন্দী করেন এবং বন্দী অবস্থায় ১৬৬৬ সালে আগ্রা দূর্গে তার মৃত্যু হয়।

উল্লেখ্য,
- তার রাজত্বের সময়কালের মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ ছিল।
- তিনি পৃথিবীর স্মরণকালের শ্রেষ্ঠ সমাধিসৌধ 'আগ্রার তাজমহল' নির্মাণ করেন।
- তিনি কেবল তাজমহলই নয়, আগ্রায় মতি মসজিদ, দিল্লিতে লাল কেল্লা ও জামে মসজিদও নির্মাণ করেন; শাহজাহানাবাদ নামে একটি শহর প্রতিষ্ঠা করেন।

- ১৬৩৮ সালে শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেন।
- তিনি দিল্লির সপ্তম শহর শাহজাহানাবাদের ভিত্তি স্থাপন করেন।

- শহরের বিখ্যাত দুর্গ লাল কেল্লা বা লাল-কিলা শহরের উত্তর প্রান্তে, যমুনা নদীর তীরে এবং সলিমগড়ের দক্ষিণে অবস্থিত।
- লাল কেল্লার নির্মাণ শুরু হয় ১৬৩৯ সালে এবং নয় বছর পর সম্পন্ন হয়।
- এটি আগ্রা দুর্গ থেকে আলাদা এবং আরও ভালভাবে পরিকল্পিত।
- এর আকার অসামঞ্জস্যপূর্ণ অষ্টভুজ, পূর্ব ও পশ্চিমে দুটি দীর্ঘ দিক।

উৎস: Ministry of India and Banglapidia.

৪,৬৩৫.
Where is the headquarters of UNHCR?
  1. Geneva
  2. Vienna
  3. New York
  4. Rome
ব্যাখ্যা
UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR.
- UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- কার্যক্ষেত্র: ১৩২টি দেশ।

তথ্যসূত্র - UNHCR এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৬৩৬.
Handicrafts declared as product of the year 2024 in _______ Dhaka International Trade Fair (DITF).
  1. 27th
  2. 28th
  3. 29th
  4. 30th
ব্যাখ্যা
২০২৪ সালের বর্ষপণ্য:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখায় হস্তশিল্পকে ২০২৪ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছেন।
- ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) এই ঘোষণা করা হয়েছে।
 
উল্লেখ্য,
- ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।
- প্রধানমন্ত্রী বলেন এটি নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করছে।
- মহিলাদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে তুলছে এবং তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছে।
- হস্তশিল্প দারিদ্র্য বিমোচনেও অবদান রাখছে।

উৎস: ২১ জানুয়ারী ২০২৪, প্রথম আলো।
৪,৬৩৭.
Who was the Captain of Bangladesh's first test cricket team?
  1. Naimur Rahman
  2. Khaled Masood
  3. Mohammad Rofique
  4. Habibul Bashar
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেট:
- বাংলাদেশ ২৬ জুন ২০০০ সালে আইসিসির দশম পূর্ণাঙ্গ সদস্য হিসেবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে
- এরপর থেকে বাংলাদেশ নিয়মিত বিশ্বকাপে অংশগ্রহণসহ বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে।
- বাংলাদেশের অভিষেক টেস্টে ক্যাপ্টেন ছিলেন নাঈমুর রহমান।
- ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে।
- বাংলাদেশ ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়।
- তার আগে ১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে।

উৎস: ক্রিকিনফো, বাংলাপিডিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট।
৪,৬৩৮.
In which district is Tajingdong, the highest peak of Bangladesh, located?
  1. Rangamati
  2. Bandarban
  3. khagrachhari
  4. Cox's Bazar
ব্যাখ্যা
দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ:
- রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এ অঞ্চলের অন্তর্গত।
- এ অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার।
- বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিংডং (বিজয়), যার উচ্চতা ১২৩১ মিটার।
- এটি বান্দরবান জেলায় অবস্থিত।
- বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিওক্রাডং, যার উচ্চতা ১২৩০ মিটার।
- এ ছাড়া এ অঞ্চলের আরও দুটি উচ্চতর পাহাড়চূড়া হচ্ছে- মোদকমুয়াল (১০০০ মিটার) ও পিরামিড (৯১৫ মিটার)।
- এ অঞ্চলের পাহাড়গুলো বেলে পাথর, কর্দম ও শেল পাথর দ্বারা গঠিত।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৪,৬৩৯.
Who introduced the Permanent Settlement in Bengal?
  1. Lord Canning
  2. Lord Cornwallis
  3. Lord  Wellesley
  4. Lord Clive
ব্যাখ্যা

 চিরস্থায়ী বন্দোবস্ত
• ১৭৯৩ সালের ২২মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
• ঐদিন নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর চিরস্থায়ী মালিকানা প্রদান করে যে বন্দোবস্ত করা হয় তা-ই চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত।
• চিরস্থায়ী বন্দোবস্তের কারণে কৃষক জমির উপর তাদের অধিকার হারায়। বিপরীতে জমির উপর জমিদারদের স্থায়ী মালিকানা প্রতিষ্ঠিত হয়।
• ১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইনের ফলশ্রুতিতে জমিদারি প্রথা ও চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার উচ্ছেদ ঘটে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৪,৬৪০.
Denali Fault forms a boundary between which tectonic plates?
  1. Eurasian Plate and Indian Plate
  2. Pacific Plate and North American Plate
  3. Antarctic Plate and Australian Plate
  4. African Plate and Antarctic Plate
ব্যাখ্যা
ডেনালি ফল্ট:
- ডেনালি ফল্ট আলাস্কার একটি দীর্ঘ এবং সক্রিয় ভূতাত্ত্বিক ফল্ট লাইন। 
- এটি প্রশান্ত মহাসাগরীয় প্লেট ও উত্তর আমেরিকান প্লেটের সংযোগস্থলে অবস্থিত।
- এটি প্রায় ১,২০০ কিলোমিটার দীর্ঘ এবং আলাস্কার পূর্বাংশ থেকে পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত।
- ডেনালি ফল্টটি সান আন্দ্রিয়াস ফল্টের মতো ট্রান্সফর্ম ফল্ট, যেখানে দুটি টেকটোনিক প্লেট একে অপরের পাশে সরে যায়।
- ডেনালি ফল্টটি তার শক্তিশালী ভূমিকম্পের জন্য পরিচিত।
- ২০০২ সালের ৩ নভেম্বর এই ফল্টে ৭.৯ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প ঘটে, যা আলাস্কার ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে চিহ্নিত।
- এই ভূমিকম্পটি সুসিটনা গ্লেসিয়ার ফল্টে শুরু হয় এবং পরে ডেনালি ফল্ট বরাবর পূর্ব দিকে ছড়িয়ে পড়ে।
- এটি প্রায় ৩৩৬ কিলোমিটার দৈর্ঘ্যের ভূমি ফাটল তৈরি করে, যা বনভূমি, রাস্তা এবং গ্লেসিয়ারকে বিভক্ত করে।
- এটি একটি স্ট্রাইক-স্লিপ ফল্ট, যেখানে প্লেটগুলো আড়াআড়ি সরে যায়।
- ডেনালি ফল্টে ভূমিকম্প সাধারণত ভূ-পৃষ্ঠের খুব কাছাকাছি (৫ কিলোমিটার গভীরে) ঘটে, যা মাটির ব্যাপক ক্ষতি করতে পারে।
 -বিজ্ঞানীরা ইন্টারফেরোমেট্রি এবং স্যাটেলাইট চিত্র ব্যবহার করে ফল্টের গতিবিধি পর্যবেক্ষণ করেন।
- ডেনালি ফল্ট একটি সক্রিয় ফল্ট লাইন হওয়ায় ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। 

উৎস: NASA Earth Observatory.
৪,৬৪১.
Who led the 'Tebhaga Andolan' in Bengal?
  1. Ila Mitra
  2. Dudu Mia
  3. Nurul Huq
  4. Haji Shariatullah
ব্যাখ্যা
• তেভাগা আন্দোলন:
- তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র।
- ১৯৪০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত বাংলায় সংঘটিত হয় এই বর্গাচাষীদের কৃষক আন্দোলন।
- নাচোলের রাণী ইলা মিত্র আন্দোলনটি পুনরুজ্জীবিত করেন।
- অন্যজন নেতা হলেন হাজী দানেশ।
- তেভাগা আন্দোলনের দাবী ছিলো বর্গাচাষীরা তাদের উৎপন্ন ফসলের এক ভাগ দিবে মালিকপক্ষকে এবং দুই ভাগ পাবে তারা।
- রংপুর, দিনাজপুর, যশোর, চব্বিশ পরগণা প্রভৃতি জেলায় তেভাগা আন্দোলন সংঘটিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৪,৬৪২.
Which group of blood donors are called universal donors?
  1. A
  2. AB
  3. B
  4. O
ব্যাখ্যা
• রক্ত গ্রুপের বৈশিষ্ট্য:

- A গ্রুপের দাতা A ও AB রক্ত গ্রহীতাকে রক্ত দিতে পারে।
- B গ্রুপের দাতা B ও AB গ্রুপের গ্রহীতাকে রক্ত দিতে পারে।
- AB গ্রুপের গ্রহীতাকে A, B, AB ও O অর্থাৎ সকল গ্রুপের রক্ত দেখা যায়।এ কারণে AB গ্রুপের রক্তকে সার্বজনীন গ্রহীতা (Universal recipient) বলে।
- O গ্রুপের রক্ত সকল গ্রুপ নিতে পারে, তাই O গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা Universal donor) বলে।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, ব্রিটানিকা।
৪,৬৪৩.
When did Bangladesh officially recognize Palestine as a sovereign state?
  1. June 2, 1976
  2. May 11, 1981
  3. November 16, 1988
  4. September 6, 1990
ব্যাখ্যা

ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- এটি দুটি প্রধান অঞ্চলে বিভক্ত: পশ্চিম তীরে (West Bank) এবং গাজা উপত্যকা (Gaza Strip)।
- রাজধানী: ইস্ট জেরুজালেম, রামাল্লাহ।
- মুদ্রা: মিশরীয় পাউন্ড, ইসরাইলি শেকেল, জর্ডানীয় দিনার।


⇒ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ১৯৮৮ সালের ১৬ নভেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বাংলাদেশ।

উল্লেখ্য,
- বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর সদস্যদের মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স।
- ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। 
- এর মাধ্যমে এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫১টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৪,৬৪৪.
Which chemical compound is responsible for the sweet aroma of fruits?
  1. Alcohol
  2. Ester
  3. Amine
  4. Carboxylic Acid
  5. None of these
ব্যাখ্যা

• ফলের সুগন্ধের পেছনে মূলত উদ্বায়ী এস্টার যৌগগুলো কাজ করে। বিভিন্ন ফলের নির্দিষ্ট গন্ধ নির্দিষ্ট ধরণের এস্টারের উপস্থিতির কারণে হয়, যেমন- পাকা কলার গন্ধে থাকে অ্যামাইল অ্যাসিটেট এবং কমলার গন্ধে থাকে অক্টাইল অ্যাসিটেট।

• এস্টার: 

- কার্বোক্সিলিক এসিডের কার্বোক্সিল মূলকের -OH অংশকে অ্যালকক্সি বা অ্যারাইলক্সি দ্বারা প্রতিস্থাপিত করে যে যে যৌগ গঠিত হয় তাকে এস্টার বলে। 
- এস্টারের কার্যকরী মূলক -COOR.
- কার্বোক্সিলিক এসিডের এস্টারসমূহ সুগন্ধি। 
- এস্টারের কারণেই বিভিন্ন ফল সুগন্ধি হয়ে থাকে। 
- সংশ্লেষিত এস্টার দিয়ে ফলের সুগন্ধি তৈরি করা হয়। 
যেমন - 
এস্টার ⇒ সুগন্ধির প্রকৃতি: 
• আইসোবিউটাইল ফরমেট ⇒ রাসবেরী, 
• আইসোঅ্যামাইল অ্যাসিটেট ⇒ কলা, 
• অকটাইল অ্যাসিটেট ⇒ কমলা, 
• মিথাইল বিউটাইরেট ⇒ আনারস, 
• অ্যামাইল বিউটাইরেট ⇒ অ্যাপ্রিকট, 
• আইসোঅ্যামাইল ভ্যালেরেট ⇒ আপেল। 

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬৪৫.
Which ethnic group in Bangladesh celebrates 'Sohrai'?
  1. Santal
  2. Garo
  3. Chakma
  4. Marma
ব্যাখ্যা

সাঁওতাল:
- সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী।
- তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
- সাঁওতালরা অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর। সাঁওতালি ভাষা অস্ট্রিক ভাষার পরিবারভুক্ত। সাঁওতালদের নিজস্ব ভাষা আছে কিন্তু লেখ্য বর্ণমালা নেই।
- তাদের বছর শুরু হয় ফাল্গুন মাসে। 
- সাঁওতালদের প্রধান উৎসব সোহরাই। সোহরাই উৎসব সাঁওতালদের একপ্রকার জাতীয় উৎসব যা পৌষ সংক্রান্তির দিন অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদ্যাপিত হয়।
- সাওতালদের সমাজ হলো পিতৃতান্ত্রিক।
- সাঁওতালদের প্রধান উপাস্য সূর্য।
- সাঁওতাল সমাজ প্রধানত কৃষিনির্ভর। সাঁওতালদের মধ্যে এখনও ১২টি গোত্রবিভাগ রয়েছে।  সাঁওতাল গ্রামগুলো দিশাম নামে পরিচিত।

⇒ সাংস্কৃতিক ঐতিহ্যে:
- সাঁওতাল সম্প্রদায়ের মাঝে প্রচলিত সাংস্কৃতিক ঐতিহ্যের মাঝে অন্যতম হলো ঝুমুর গান ও নাচ।
- সাধারণত বিয়ের উৎসব ও করম উসবে সাঁওতালরা ঝুমুর গান ও নাচ পরিবেশন করে থাকে।
- এছাড়া মুন্ডা, ওঁরাও এবং বর্তমানে বাঙালি হিন্দু-মুসলমানদের মাঝেও এই গান ও নাচ জনপ্রিয়।
- ঝুমুর নাচ রংপুর এবং রাজশাহী অঞ্চলের বিখ্যাত নাচ।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।

৪,৬৪৬.
When was the last amendment of the constitution of Bangladesh has been adopted?
  1. 8 June 2018
  2. 8 July 2018
  3. 18 June 2018
  4. 18 July 2018
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- সংবিধান সংশোধন হয়েছে ১৭ বার।
- এর মধ্যে চারটি সংশোধনী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে।
- সংবিধানের ১৭টি সংশোধনীর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে ৪ বার, জিয়াউর রহমানের সময় ২ বার, এরশাদের সময় ৪ বার, শেখ হাসিনার সরকারের সময় ৩ বার ও খালেদা জিয়ার সরকারের সময়ে ৪ বার সংবিধান সংশোধন করা হয়।

উল্লেখ্য,
- ১৯৭৩ সালের ১৫ জুলাই সংসদে সংবিধানের ১ম সংশোধনী পাশ হয়।
- সংবিধানের সর্বশেষ, অর্থাৎ সপ্তদশ সংশোধনী হয় ২০১৮ সালের ৮ জুলাই।
 
উৎস: i) বাংলাদেশের সংবিধান।
         ii) ৭ এপ্রিল, ২০২৩, দৈনিক ইত্তেফাক।
৪,৬৪৭.
Which organization issued a booklet in support of Bangla under the headline 'Bangla or Urdu: The State Language of Pakistan?'
  1. Tamaddun Majlish
  2. East Pakistan Language Movement Committee
  3. Bangla Academy
  4. East Pakistan Students’ Union
ব্যাখ্যা

• তমদ্দুন মজলিশ:
- তমদ্দুন মজলিশ ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি। এটি ছিলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন।
- ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
- তমদ্দুন মজলিশের মুখপত্র ছিলো সাপ্তাহিক 'সৈনিক পত্রিকা'।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)।
- শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর।
- ১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর "পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?" শিরোনামে বাংলা ভাষার পক্ষে তমদ্দুন মজলিশ একটি পুস্তিকা প্রকাশ করে।

তথ্যসূত্র: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খন্ড), পৃষ্ঠা ৪৯ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা: নবম-দশম শ্রেণী।

৪,৬৪৮.
'Port Moresby' is the capital of which country?
  1. Papua New Guinea
  2. Tuvalu
  3. Angola
  4. Malta
ব্যাখ্যা
পাপুয়া নিউগিনি:
- পাপুয়া নিউগিনি (Papua New Guinea) প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র।
- এটি ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত।
- স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীন ছিল।
- ১৯০৫ সালে পাপুয়া নিউগিনি ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রনে আসে।
- ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার নিকট থেকে দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- বিশ্বের সবচেয়ে বেশি ভাষার দেশ পাপুয়া নিউগিনি। 

উল্লেখ্য,
- রাজধানী: পোর্ট মোর্সবি।

উৎস: Britannica.
৪,৬৪৯.
Who is the current Director General of OPCW? (September, 2024)
  1. Yukio Amano
  2. Frederick Mayer
  3. Alexey Likhachev
  4. Fernando Arias
ব্যাখ্যা
OPCW:
- OPCW এর পূর্ণরূপ Organisations for the Prohibitions of Chemical Weapons.
- এটি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদর দপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
- বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস। (সেপ্টেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - OPCW এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৬৫০.
In which country did the 1st Industrial Revolution begin in the late 18th century?
  1. France
  2. Germany
  3. Great Britain
  4. The United States
ব্যাখ্যা
প্রথম শিল্প বিপ্লব:

- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০-১৮৪০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।
- ব্রিটিশ অর্থনৈতিক ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি (Arnold Toynbee) ১৭৬০ সাল থেকে ১৮৪০ সাল পর্যন্ত ইংল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন বোঝানোর জন্য ‘শিল্প বিপ্লব' (Industrial Revolution) শব্দটি ব্যবহার করেন।
- ইংল্যান্ডে শুরু হলেও খুব দ্রুতই ইউরোপের অন্যান্য দেশ বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়া সহ অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়ে।
- ইউরোপের পাশাপাশি ১৭৯০ সালে যুক্তরাষ্ট্রে শিল্প বিপ্লবের ছোঁয়া লাগে।
- শিল্প বিপ্লবের ফলে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, অর্থনৈতিক ব্যবস্থা খুব দ্রুত পরিবর্তত হতে থাকে।
- এই সময় বিভিন্ন ইঞ্জিন, যন্ত্রপাতি ও তত্ত্ব আবিষ্কার হতে থাকে।
- ফলে বিশ্বের ইতিহাসও খুব দ্রুত পরিবর্তন হতে থাকে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪,৬৫১.
Where is the headquarters of the European Union?
  1. Rome, Italy
  2. Brussels, Belgium
  3. Paris, France
  4. Geneva, Switzerland
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (জানুযারি, ২০২৫)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (জানুযারি, ২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
৪,৬৫২.
What is the capital of Belarus?
  1. Ashgabat
  2. Dushanbe
  3. Minsk
  4. Bishkek
ব্যাখ্যা
বেলারুশ:
- বেলারুশ পূর্ব ইউরোপের একটি দেশ।
- রাজধানী: মিনস্ক।
- মুদ্রা: রুবল।

অন্যদিকে -
- তাজাকিস্তানের রাজধানী দুশানবে।
- তুর্কমেনিস্তানের রাজধানী আশাখাবাদ।
- কিরগিজস্তানের রাজধানীর নাম বিশকেক।

উৎস: Britannica.
৪,৬৫৩.
21 February was declared to be International Mother Language Day by UNESCO on -
  1. 11 November 1999
  2. 13 November 1999
  3. 17 November 1999.
  4. 19 November 1999.
ব্যাখ্যা
ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

ইউনেস্কো ও বাংলা ভাষা:
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে এ দিবস পালন শুরু হয়।
- বাংলা ভাষাকে বিশ্বের মাঝে যথাযথভাবে তুলে ধরার জন্য ২০০৩ সালে বাংলাদেশ সরকার ইউনেস্কোকে 'একুশে পদক' প্রদান করেন।

উৎস: i) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
         ii) বাংলাপিডিয়া।
৪,৬৫৪.
When was the Bangla Academy Literary Award introduced?
  1. In ​​1955
  2. In 1962
  3. In 1961
  4. In 1960
  5. None of the above
ব্যাখ্যা
বাংলা একাডেমি:
- বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠা লাভ করে - ৩ ডিসেম্বর, ১৯৫৫(ঢাকার বর্ধমান হাউসে)।
- প্রথম মহাপরিচালক - প্রফেসর মযহারুল ইসলাম।
- প্রথম সভাপতি - মাওলানা আঁকরাম খাঁ।
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয় - ১৯৬০ সাল থেকে।

সূত্র: বাংলা একাডেমি ওয়েবসাইট।
৪,৬৫৫.
Which of the following wrote the lyrics for “Shob Kata Janala Khule Dao Na”?
  1. Altaf Mahmud
  2. Nazrul Islam Babu
  3. Ahmed Imtiaz Bulbul
  4. Abu Hena Mostafa Kamal
ব্যাখ্যা

• নজরুল ইসলাম বাবু:
- 'সব কটা জানালা খুলে দাও না: গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু।

⇒ তার রচিত অন্যান্য গানের মধ্যে রয়েছে:
- 'একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার',
- ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’,
- ‘ও আমার আট কোটি ফুল দেইখো গো মালি’ প্রভৃতি।

⇒ নজরুল ইসলাম বাবু ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত চাষী নজরুল ইসলাম পরিচালিত পদ্মা মেঘনা যমুনার গীত রচনার জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 
- তিনি ২০২২ সালে পান একুশে পদক।

তথ্যসূত্র: i) জাতীয় তথ্য বাতায়ন। 
ii) প্রথম আলো।

৪,৬৫৬.
The object weight the most in-
  1. Polar Region
  2. Equatorial Region
  3. Hilltop
  4. Centre of Earth
ব্যাখ্যা
- বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে। 
- একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বলে, বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল। 
- যে স্থানে অভিকর্ষজ ত্বরণ বেশি সে স্থানে বস্তুর ওজন বেশি। 
- মেরু অঞ্চলে g - এর মান বেশি হওয়ায় বস্তুর ওজনও বেশি। 
- আবার পৃথিবীর কেন্দ্রে g এর মান শূন্য হওয়ায় বস্তুর ওজনও শূন্য। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৪,৬৫৭.
Which religion received special patronage in Bengal during the Sena rule?
  1. Hinduism
  2. Islam
  3. Buddhism
  4. Jainism
ব্যাখ্যা
• সেন বংশ (১০৬১-১২০৪ খ্রিষ্টাব্দ) :
- পাল বংশের অবসানের পর এগারো শতকের দ্বিতীয় ভাগে বাংলায় সেন রাজবংশের সূচনা হয়।
- এ বংশের গুরুত্বপূর্ণ তিনজন রাজা ছিলেন বিজয়সেন, বল্লাল সেন ও লক্ষণ সেন।
- তাদের আদি নিবাস ছিল দাক্ষিণাত্যের কর্ণাটক।
- বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন।
- কিন্তু তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে।
- তিনি পাল রাজা রামপালের অধীনে একজন সামন্ত রাজা ছিলেন।
- হেমন্ত সেনের মৃত্যুর পর তার পুত্র বিজয় সেন (১০৯৮-১১৬০ খ্রিষ্টাব্দ) সিংহাসনে আরোহণ করেন।
- সেন রাজত্বকালে বাংলায় হিন্দুধর্ম বিশেষ পৃষ্ঠপোষকতা পায়।
- এবং সমাজে উচ্চবর্ণের হিন্দু ও সংস্কৃত ভাষার প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

উৎস : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
৪,৬৫৮.
‘Bangladesh Investment Summit-2025’ was organized by -
  1. Planning Commission
  2. Bangladesh Economic Zones Authority (BEPZA)
  3. Bangladesh Economic Zones Authority (BEZA)
  4. Bangladesh Investment Development Authority (BIDA)
ব্যাখ্যা
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫:
- ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ শীর্ষক এ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
- আয়োজক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। 
- অনুষ্ঠানের তারিখ: ৭-১০ এপ্রিল ২০২৫। 
- উদ্বোধনী অনুষ্ঠান: ৯ এপ্রিল। 
- উদ্বোধন করেন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- অংশগ্রহণকারী দেশ: ৫০টি। 
- অংশগ্রহণকারী দেশীয় প্রতিষ্ঠান: ২০০০+। 
- সম্মেলনে পুরস্কার পাওয়া ৪টি প্রতিষ্ঠান: বিকাশ, ফেব্রিক লাগবে, ওয়ালটন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
- সম্মেলনে 'সম্মানসূচক নাগরিকত্ব' প্রদান করা হয়: কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান কর্পোরেশনের কিহাক সাং-কে।
- এ সম্মেলনে প্রথম ইন্টারনেট সেবা প্রদান করে: স্টারলিঙ্ক।
- এ সম্মেলনে কারিগরি সহায়তা প্রদান করে: বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

উৎস: Bida ওয়েবসাইট।
৪,৬৫৯.
Electric current is measure by
  1. ক) Commutator
  2. খ) Anemometer
  3. গ) Ammeter
  4. ঘ) Voltmeter
ব্যাখ্যা

Ammeter, an instrument for measuring either direct or alternating electric current, in amperes.
An ammeter can measure a wide range of current values because at high values only a small portion of the current is directed through the meter mechanism;
a shunt in parallel with the meter carries the major portion.
Source: www.britannica.com

৪,৬৬০.
What is the rarest and most expensive spice in the world by weight?
  1. Saffron
  2. Asfoetida
  3. Fenugreek
  4. Anis
ব্যাখ্যা

⇒ ওজনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বিরল এবং দামি মশলা জাফরান।

জাফরান:
- জাফরান হলো জাফরান ক্রোকাস ফুলের একটি মশলা।
- একটি ফুল থেকে মাত্র ৩টি লাল স্টিগমা (পিস্তিল) পাওয়া যায়।
- ১ কেজি জাফরান পেতে লাগে ১,৫০,০০০ থেকে ২,০০,০০০টি ফুল।
- সবই হাতে তোলা হয়, কোনো মেশিন ব্যবহার করা যায় না।
- শুধু শরৎকালে ফুল ফোটে এবং সকালের মধ্যেই তুলতে হয়।
- প্রতি কেজি জাফরানের মূল্য ৫–১৫ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।

৪,৬৬১.
In the Constituent Assembly, who rejected the proposal of Dhirendranath Datta to recognize Bangla as one of the state languages?
  1. Ayub Khan
  2. Liaquat Ali Khan
  3. Muhammad Ali Jinnah
  4. Nurul Amin
  5. Zulfikar Ali Bhutto
ব্যাখ্যা

সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ:
- ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে পরিষদ সদস্যদের ইংরেজি অথবা উর্দুতে বক্তৃতা দেয়ার প্রস্তাব করা হয়।
- এ অবস্থায় পূর্ব-পাকিস্তান কংগ্রেস দলের সদস্য কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত এর প্রতিবাদ করেন এবং পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা বাংলাকে গণপরিষদের অন্যতম ভাষারূপে স্বীকৃতি দানের দাবি জানান।
- কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানসহ মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন এ দাবি প্রত্যাখ্যান করেন।

উল্লেখ্য,
- এ দাবি প্রত্যাখ্যান করার পর পূর্ব বাংলার ছাত্র-শিক্ষক ও বুদ্ধিজীবীমহল প্রতিবাদ মুখর হয়ে পড়ে। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম পরিচালনার উদ্দেশ্যে ২ মার্চ পূর্ব বাংলার রাজনৈতিক, সাংস্কৃতিক ও যুব সংগঠন মিলিতভাবে 'সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ' গঠন করে। সংগ্রাম পরিষদ রাষ্ট্র ভাষার ক্ষেত্রে সরকারি ষড়যন্ত্র রোধ এবং বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা করার দাবিতে ১৯৪৮ সালের ১১ মার্চ ঢাকায় সাধারণ ধর্মঘটের ডাক দেয়। 'রাষ্ট্র ভাষা বাংলা চাই' শ্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকার রাজপথ। এসময় পুলিশী আক্রমণে বহু ছাত্র আহত হয় এবং বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। এ ঘটনার প্রতিবাদে ১২-১৫ মার্চ ঢাকাসহ সকল জেলায় ধর্মঘট কর্মসূচি পালিত হয়। পরিস্থিতির চাপে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন সংগ্রাম পরিষদের সাথে একটি ৮ দফা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিতে তিনি সংগ্রাম পরিষদের অনেকগুলো শর্ত মেনে নিলেও বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষার দাবি মানেন নি।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬৬২.
Who was Novera Ahmed?
  1. Poet
  2. Sculptor
  3. Singer
  4. Writer
ব্যাখ্যা
নভেরা আহমেদ:
- নভেরা আহমেদ ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান ভাস্কর।
- বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশী আধুনিক ভাস্কর হিসেবে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেন।
- ১৯৯৫ সালে তিনি 'হিউমানিটি' শিরোনামে একটি প্রশংসিত শিল্পকর্ম তৈরি করেন।
- তার আরেকটি উল্লেখযোগ্য সৃষ্টি 'নিঃসঙ্গ'-১৯৮৯ সালে নির্মিত এটি বাংলাদেশের প্রথম নগ্ন নারী অবয়ব ভাস্কর্য বলে বিবেচিত।
- ২০১২ সালে আঁকা তার অন্যান্য কাজের মধ্যে রয়েছে 'আত্মা', 'স্নান' এবং 'কক্সবাজার'।
- তার অসামান্য শিল্পকর্ম ও অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার ১৯৯৭ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।

উৎস: প্রথম আলো।[ লিঙ্ক]
৪,৬৬৩.
The currency of South Africa is-
  1. Koruna
  2. Lira
  3. Pound
  4. Rand
ব্যাখ্যা
কিছু দেশের মুদ্রার নাম:

- র‌্যান্ড : দক্ষিণ আফ্রিকার মুদ্রা

- চেক-করুণা - চেক রিপাব্লিক
- লিরা : তুরস্কের মুদ্রা
- রুবল : রাশিয়ার মুদ্রা
- পাউন্ড : মিশর, সিরিয়া, সুদান, দ. সুদান ও লেবাননের মুদ্রার নাম।
- ক্রোনা : সুইডেন ও  ডেনমার্ক

উৎস: ব্রিটানিকা
৪,৬৬৪.
Who is the author of the book 'A Fractured Path'?
  1. Professor Ali Riaz
  2. Dr Shahdeen Malik
  3. Syed Manzoorul Islam
  4. Dr. Muhammad Yunus 
  5. Bertrand Russell
ব্যাখ্যা

• A Fractured Path:
- অধ্যাপক আলী রীয়াজের নতুন বই 'A Fractured Path: Challenges of Democratic Transition in Bangladesh' প্রকাশিত হয়েছে।
 - দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) থেকে বইটি প্রকাশিত হয়েছে।

- বইয়ের বিষয়বস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ কোন পথে যাবে; দেশে গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠিত হবে, নাকি দীর্ঘমেয়াদি নৈরাজ্য গ্রাস করবে; পৃথিবীর আরও যেসব রাষ্ট্র নানা সময়ে এমন সংকটের মুখে পড়েছে, তারা কীভাবে উত্তরণ করেছে; কোন কোন রাষ্ট্র উত্তরণে আদৌ সক্ষম হয়নি। 
- বইটিতে লেখক আলী রীয়াজ এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন।

উল্লেখ্য,
- আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনৈতিক বিজ্ঞানের অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের নন-রেসিডেন্ট সিনিয়র ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট।
- চব্বিশের গণঅভ্যুত্থানের পর সংবিধান সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্ব পালনের সুবাদে অধ্যাপক আলী রীয়াজ বাংলাদেশের রাজনীতির সংকটময় মুহূর্তে অন্যতম কেন্দ্রীয় ভূমিকায় থেকে বাংলাদেশের বিশেষ বাস্তবতাকেও অত্যন্ত ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ পেয়েছেন।
- বইটিতে লেখক একদিকে বৈশ্বিক অভিজ্ঞতার সারসংক্ষেপ তুলে ধরেছেন, অন্যদিকে বাংলাদেশের বিশেষ বাস্তবতার উপলব্ধি তুলে ধরেছেন।

তথ্যসূত্র: ডেইলি স্টার। (Link)

৪,৬৬৫.
How many stock exchanges are there in Bangladesh?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

স্টক এক্সচেঞ্জ:

- সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন অ্যাক্ট ১৯৯৩ এর অধীনে ১৯৯৩ সালের ৮ জুন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়।
- এটি শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা।
- গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য।
- পুঁজি বাজার বা স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেট হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে।

বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ (শেয়ার বাজার) দুইটি। যথা:
• ঢাকা স্টক এক্সচেঞ্জ (১৯৫৪ সাল),
• অপরটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (১৯৫৫ সাল)।

⇒ ঢাকা স্টক এক্সচেঞ্জ:
- ঢাকার শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ে গঠিত।
- এটি দেশের বৃহত্তম শেয়ার বাজার।
- এটি রাজধানী ঢাকার প্রধানতম বাণিজ্যিক এলাকা মতিঝিলে অবস্থিত।
- ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা লাভ করে ১৯৫৪ সালে।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে ১৯৫৬ সালে।

⇒ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ:
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ১৯৯৫ সালের ১০ অক্টোবর চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা সদস্যগণ ১৯৯৫ সালের জানুয়ারিতে সরকারের কাছে আবেদন করলে সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন ১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ হিসেবে এর অনুমোদন দেন.

উৎস: BSEC ওয়েবসাইট।
৪,৬৬৬.
Which EPZ has the most manufacturing industries?
  1. Chattogram EPZ
  2. Dhaka EPZ
  3. Karnaphuli EPZ
  4. Adamjee EPZ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

চট্টগ্রাম ইপিজেডে সবচেয়ে বেশি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ):

- শিল্প খাতের দ্রুত বিকাশ এর লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-বেপজা (Bangladesh Export Processing Zone Authority-BEPZA) দেশে ইপিজেড স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণসহ দেশে শিল্প খাত বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।
- বাংলাদেশে বর্তমানে মোট ৮টি সরকারি ইপিজেড রয়েছে।
- যথা: চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, আদমজী ও কর্ণফুলী ইপিজেড।

এছাড়াও,
- বেপজা চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় ১,১৩৮ একর জমিতে বেপজা অর্থনৈতিক অঞ্চল রয়েছে।
- রংপুর সুগার মিলস্ এর ৪৫০ একর জায়গা ইপিজেডে রূপান্তর এবং যশোরে একটি ও পায়রা সমুদ্র বন্দরের নিকটবর্তী এলাকায় একটি ইপিজেড স্থাপনের কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে।
পিজেডস্থ শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং কল্যাণের জন্য একটি পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র নতুন শ্রম আইন ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯’ এবং “বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২” প্রণয়ন করা হয়েছে।

উল্লেখ্য,
- ইপিজেডসমূহে উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা: ৪৫০ টি এবং বাস্তবায়নাধীন রয়েছে: ১০৩টি।
- সবচেয়ে বেশি উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠান রয়েছে চট্টগ্রাম ইপিজেডে; উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা: ১৪৫টি।
- সবচেয়ে বেশি বিনিয়োগ হয় ও রপ্তানি আয় আসে চট্টগ্রাম ইপিজেড।
- দ্বিতীয়: ঢাকা ইপিজেড; উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা: ৮৮টি।

অন্যদিকে,
- সবচেয়ে কম উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠান রয়েছে ঈশ্বরদী ইপিজেডের; উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা: ২২টি।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৪,৬৬৭.
Which is the minimum distance for clear vision of an object?
  1. 25 mm
  2. 25 cm
  3. 2.5 cm
  4. 2.5 mm
ব্যাখ্যা
⇒ কোন বস্তু স্পষ্ট দর্শনের জন্য ন্যূনতম দূরত্ব কত?
- ২৫ সে.মি.।

দর্শনের ন্যুনতম দূরত্ব:

- যে নিকটতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে স্পষ্ট দর্শনের ন্যূনতম বা নিকটতম দূরত্ব বলে।
- কোন বস্তু স্পষ্ট দর্শনের জন্য ন্যূনতম দূরত্ব ২৫ সে.মি.।
- চোখের লেন্স থেকে ২৫ সে.মি. দূরবর্তী বিন্দুতে স্থাপিত বস্তুটিকে সুন্দর সুস্পষ্টভাবে দেখা যায়।
- এর থেকে কম দূরত্বে স্থাপিত বস্তু স্পষ্ট দেখা যায় না।

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৬৮.
How many GI products of Bangladesh have been registered up to 2025? 
  1. 60
  2. 62
  3. 63
  4. 64
ব্যাখ্যা

- ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের মোট নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য ৬৪টি। 

• জিআই পণ্য:

- ভৌগোলিক নির্দেশক পণ্য (Geographical Indication)।
- সংক্ষেপে GI) বলতে বোঝায় এমন একটি পণ্য, যা বিশেষ কোনো ভৌগোলিক এলাকা বা অঞ্চলের কারণে তার গুণগত মান, খ্যাতি বা অন্যান্য বৈশিষ্ট্যের জন্য পরিচিত ও স্বীকৃত।
- দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) জামদানি।
- সময়: ১৭ নভেম্বর ২০১৬ সালে স্বীকৃতি লাভ করে।
- বর্তমানে দেশে জিআই পণ্য ৬৪টি। (জানুয়ারি, ২০২৬)।
- বাংলাদেশের ৬৪তম জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হলো জয়পুরহাটের লতিরাজ কচু।
- সময়: ডিসেম্বর, ২০২৫।

• বিভিন্ন এলাকার জিআই পণ্য:
- মেহেরপুরের-  হিমসাগর আম।
- ফুলবাড়ীয়ার- লাল চিনি;
- নেত্রকোণার- বালিশ মিষ্টি;
- নওগাঁর- ফজলী আম;
- মুন্সীগঞ্জের- পাতক্ষীর;
- অষ্টগ্রামের- পনির;
- ভোলার- মহিষের দুধের কাঁচা দই;

তথ্যসূত্র: পেটেন্ট, শিল্প, নকশা, ও ট্রেডমার্ক অধিদপ্তর ও প্রথম আলো।

৪,৬৬৯.
'Victoria Cross' is the highest medal of which country?
  1. New Zealand
  2. Australia
  3. United Kingdom
  4. United States
  5. None of the above
ব্যাখ্যা
ভিক্টোরিয়া ক্রস:
- যুক্তরাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ভিক্টোরিয়া ক্রস।
- ব্রিটিশ সামারিক বাহিনীর সদস্যদের সম্মানিত করার জন্য সর্বোচ্চ সামরিক পদক।
- যুদ্ধক্ষেত্রে অসীম সাহসিকতা ও বীরত্বের জন্য এই পদক প্রদান করা হয়।
- ক্রিমিয়ার যুদ্ধের পরে ১৮৫৬ সালে ব্রিটিশ সাধারণ সৈনিকদের সাহসিকাতর জন্য মহারাণী ভিক্টোরিয়ার আদেশ বলে পদক দেওয়ার ব্যবস্থা করা হয়।
- খেতাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মাত্র ১৩৪৮টি ক্রস দেওয়া হয়েছে।

উৎস: Britannica.
৪,৬৭০.
The deepest river in the world is -
  1. The Mississippi-Missouri
  2. Congo
  3. The Nile
  4. The Amazon
  5. Colorado
ব্যাখ্যা
- বিশ্বের গভীরতম নদী হলো কঙ্গো (Congo ) নদী।
- বিশ্বের ২য় শীর্ষ গভীরতম নদী হলো Yangtze নদী।

বিশ্বের গভীরতম নদীর তালিকা :
1. Congo.
2. Yangzte.
3. Danube.
4 Zambezi.
5 Amazon.

উৎস: ওয়ার্ল্ড এটলাস
৪,৬৭১.
Which international body focuses on the protection of cultural heritage and promoting cultural exchange?
  1. ICC
  2. WTO
  3. IAEA
  4. UNESCO
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
- UNESCO এর পূর্ণরূপ- United Nations Educational, Scientific and Cultural Organization.
- এর প্রধান কাজ হলো বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
- প্রতিষ্ঠাকাল: ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
- সদস্য দেশ - ১৯৪টি।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।

অন্যান্য সংস্থাগুলো:
- ICC (International Criminal Court) যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং গণহত্যার মতো গুরুতর অপরাধের বিচার করে।
- WTO (World Trade Organization) আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালা এবং বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে কাজ করে।
- IAEA (International Atomic Energy Agency) পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের প্রচার এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে কাজ করে।

তথ্যসূত্র: UNESCO ওয়েবসাইট।
৪,৬৭২.
Which river originates from the Gangotri Glacier in the Himalayas?
  1. Buriganga River
  2. Padma River
  3. Jamuna River
  4. Meghna River
  5. Teesta River
ব্যাখ্যা
• পদ্মা:
- হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে ভারতের উপর দিয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়। 
- বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তদিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- বাংলাদেশে প্রবেশ করার পর এর নাম হয়েছে পদ্মা।
- পদ্মা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তদিয়ে কুষ্টিয়া জেলার উত্তর-পশ্চিম প্রান্তপর্যন্তপ্রায় ১৪৪ কি.মি. ভারত ও বাংলাদেশের সীমা নির্দেশ করছে।
- তারপর এটি দক্ষিণ- পূর্ব দিকে প্রবাহিত হয়ে রাজবাড়ি জেলায় গোয়ালন্দের কাছে যমুনার সাথে মিলিত হয়েছে।
- এ মিলিত স্রোত পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরের নিকট মেঘনা নদীর সাথে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে।
- পদ্মার শাখা নদীগুলো হলো- মধুমতি, আড়িয়াল খাঁ, ভৈরব, মাথাভাঙ্গা, কুমার, কপোতাক্ষ, শিবসাত, পশুর, বড়াল, গড়াই, ইছামতি, নবগঙ্গা, কালীগঙ্গা, চিত্রা, তেঁতুলিয়া, বিষখালী, কীর্তনখোলা, কাউখালী, আগুন মুকা।
- পদ্মার উপনদী মহানন্দা, টাঙ্গন, নাগর, পুনর্ভবা, কুলিক।

উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৭৩.
নিচের কোনটি অননুমোদিত ফুড প্রিজারভেটিভের উদাহরণ?
  1. সোডিয়াম বেনজোয়েট
  2. বেনজোয়িক এসিড
  3. ইথিলিন
  4. ভিনেগার
  5. চিনির দ্রবণ
ব্যাখ্যা
অনুমোদিত ফুড প্রিজারভেটিভ:
- যেসব রাসায়নিক দ্রব্য খাদ্যসামগ্রীতে দিলে খাদ্যসামগ্রীতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, দুর্গন্ধ হয় না, পচন হয় না সেসব রাসায়নিক দ্রব্যকে ফুড প্রিজারভেটিভ বলে।
- যেসব ফুড প্রিজারভেটিভ আমাদের শরীরে গেলে শরীরের কোনো ক্ষতি হয় না এবং সেগুলোকে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) খাদ্য সংরক্ষক হিসেবে অনুমোদন দিয়েছে, সেসব ফুড প্রিজারভেটিভকে অনুমোদিত ফুড প্রিজারভেটিভ বলা হয়।
- যেসব ফুড প্রিজারভেটিভ আমাদের শরীরে গেলে আমাদের শরীরের ক্ষতি হয় সেগুলোকে অননুমোদিত ফুড প্রিজারভেটিভ বলা হয়।
- সোডিয়াম বেনজোয়েট, বেনজোয়িক এসিড, ভিনেগার, লবণের দ্রবণ, চিনির দ্রবণ ইত্যাদি অনুমোদিত ফুড প্রিজারভেটিভ।
- ইথিলিন, অ্যাসিটিলিন ইত্যাদি অননুমোদিত ফুড প্রিজারভেটিভ।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৪,৬৭৪.
Who is the mediator of the Dayton agreement?
  1. Richard Nixon
  2. Ronald Reagan
  3. Jimmy Carter
  4. Bill Clinton
ব্যাখ্যা
ডেটন চুক্তি (Dayton Agreement):
- ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina. 
- বসনিয়া সংকট সমাধানে ডেটন শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয়। 
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয়।
- এই জন্য এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, 
- চুক্তিটির প্রধান শান্তি আলোচক- রিচার্ড হলব্রোক। 

উৎস: হিস্টরি.কম ও ব্রিটানিকা। 
৪,৬৭৫.
In which year was the first Nobel Prize in Economics awarded?
  1. In 1965
  2. In 1962
  3. In 1969
  4. In 1967
ব্যাখ্যা

 নোবেল পুরস্কার:
- নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল।
- ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয়দিন ব্যাপী নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
- অর্থনীতিতে নোবেল প্রবর্তন করা হয় ১৯৬৮ সালে।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করা হয়।
- সেই বছর যৌথভাবে পুরস্কার পান রাগনার ফ্রিশ (Ragnar Frisch) এবং ইয়ান টিনবার্গেন
- সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এর ৩০০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

• বর্তমানে মোট ছয়টি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয় যথা-
১. চিকিৎসা।
২. পদার্থবিদ্যা।
৩. রসায়ন।
৪. সাহিত্য।
৫. শান্তি।
৬. অর্থনীতি।

উৎস: Nobel Academy ওয়েবসাইট।

৪,৬৭৬.
Greenpeace is classified as a-
  1. Governmental organization
  2. Non-governmental environmental organization
  3. Intergovernmental organization
  4. UN specialized agency
ব্যাখ্যা

গ্রিনপিস:
 - গ্রিনপিস (Greenpeace) একটি বৈশ্বিক বেসরকারি পরিবেশবাদী সংগঠন।
- এটা নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল ভ্যাঙ্কুভার, কানাডায়।
- গ্রিনপিসের সদর দপ্তর আমস্টারডাম, নেদারল্যান্ডসে অবস্থিত।

উৎস: Greenpeace International ওয়েবসাইট।

৪,৬৭৭.
How many foreign commercial banks are currently operating in Bangladesh?
  1. 5
  2. 6
  3. 9
  4. 13
ব্যাখ্যা

বাণিজ্যিক ব্যাংক:
- যে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ ও ঋণদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। 
-  ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনানুসারে বাণিজ্যিক ব্যাংক গঠিত ও পরিচালিত হয়।
- বাংলাদেশে ৬টি রাষ্ট্রয়াত্ত, ৪৩টি বেসরকারি ও ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে।

⇒ বিদেশি বাণিজ্যিক ব্যাংক:
১. ব্যাংক আলফালাহ্ লিমিটেড,
২. কমার্শিয়াল ব্যাংক অব সিলন,
৩. হাবিব ব্যাংক লিমিটেড,
৪. এইচএসবিসি,
৫. ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান,
৬. সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট,
৭. স্টেট ব্যাংক অব ইন্ডিয়া,
৮. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক,
৯. উরি ব্যাংক।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৪,৬৭৮.
Which trade body represents the garment manufacturers and exporters of Bangladesh?
  1. BGMEA
  2. FBCCI
  3. BEZA
  4. BKMEA
  5. None of the above
ব্যাখ্যা
বিজিএমই: 
- বিজিএমই হলো বাংলাদেশে গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সংগঠন,
- যা দেশের তৈরি পোশাক খাতের উন্নয়ন ও বিশ্ববাজারে প্রচারের জন্য কাজ করে।
- স্থাপিত: ১৯৭৪ সালে।
- অবস্থান: ঢাকা, বাংলাদেশ।

• উদ্দেশ্য:

- বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্ব করা।
- রপ্তানি বৃদ্ধি এবং শিল্পের নীতি নির্ধারণে সরকারের সাথে সমন্বয় করা।
- সদস্যদের জন্য ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন ও প্রশিক্ষণ দেয়া।
- আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের ব্র্যান্ড উন্নয়ন ও প্রচার।
- বাংলাদেশের মোট রপ্তানিতে গার্মেন্টস শিল্পের অংশ প্রায় ৮০%।
- কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে বড় খাত।

অপরদিকে,
- FBCCI: এর পুরো নাম হলো ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
-  এটি বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন।
- এই সংগঠনটি দেশের ব্যবসা-বাণিজ্য এবং শিল্পখাতের উন্নয়নে কাজ করে। 
BEZA:
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ।
- এটি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে গঠিত একটি সরকারি প্রতিষ্ঠান।
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০-এর বিধানানুসারে ৯ নভেম্বর ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রতিষ্ঠিত হয়।
- বেজা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান।

উৎস: BGMEA ওয়েবসাইট।
৪,৬৭৯.
When did the IMF created the SDR as a supplementary international reserve asset?
  1. in 1967
  2. in 1968
  3. in 1969
  4. in 1970
ব্যাখ্যা
SDR:
- SDR এর পূর্ণরূপ: Special Drawing Rights.
- IMF একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ ইস্যু করে যা বিশেষ SDRs নামে পরিচিত।
- এটি সদস্য দেশগুলির অফিসিয়াল রিজার্ভের পরিপূরক হতে পারে।
- IMF সদস্যরা স্বেচ্ছায় নিজেদের মধ্যে মুদ্রার জন্য SDR বিনিময় করতে পারে।

উল্লেখ্য,
- IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করেছিল।

উৎস: IMF ওয়েবসাইট।
৪,৬৮০.
Bank Rate is also called as __________ rate.
  1. Market
  2. General
  3. Exchange
  4. Discount
ব্যাখ্যা
ব্যাঙ্ক রেটকে ডিসকাউন্ট রেটও বলা হয়।

ব্যাংক রেট:

- ব্যাংক রেট হলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকের (দীর্ঘমেয়াদি) গৃহীত ঋণের সুদ হার।
- বাংলাদেশ ব্যাংক মাসিক ভিত্তিতে ব্যাংক হার নির্ধারণ করে থাকে।
- বাংলাদেশে এই হার ব্যাংক হার নামেই পরিচিত।
- মুদ্রানীতির উপর ভিত্তি করে এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংক এই হার পর্যালোচনা করে।

উল্লেখ্য,
- এটি ডিসকাউন্ট রেট হিসেবেও পরিচিত।

উৎস: i) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
         ii) Investopedia.
৪,৬৮১.
Kabaddi was announced as the national game of Bangladesh in which year?
  1. In 1975
  2. In 1973
  3. In 1974
  4. In 1972
ব্যাখ্যা
• কাবাডি:
- পাক ভারত উপমহাদেশে কাবাডি খেলা অতি প্রাচীন।
- বাংলাদেশের গ্রাম-গঞ্জে হাডুডু নামে এই খেলা অত্যন্ত জনপ্রিয়।
- আঞ্চলিক খেলা হওয়ার কারণে এই খেলার তেমন কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না।
- খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন ফেডারেশন গঠিত হয়।
- ১৯৭২ সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়। 
- তারই প্রেক্ষিতে ১৯৭৩ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয়।
 
উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৪,৬৮২.
SOFR is a benchmark interest rate for -
  1. Dollar-denominated derivatives
  2. Dollar-denominated investment
  3. Dollar-denominated loans
  4. both a & c
ব্যাখ্যা
The Secured Overnight Financing Rate (SOFR):
- সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (SOFR) হলো ডলার-ডিনোমিনেটেড ডেরিভেটিভস (Dollar-denominated derivatives) এবং লোনের (Dollar-denominated loans) জন্য একটি বেঞ্চমার্ক সুদের হার যা লন্ডন ইন্টারব্যাঙ্ক অফারড রেট (LIBOR) কে প্রতিস্থাপন করেছে।
- ২০২৩ সালের জুনে LIBOR-এর স্থান গ্রহণ করে SOFR।
- SOFR বরং দূরদর্শী হার এবং শর্তাবলী চেয়ে বাজার ম্যানিপুলেশন এবং বর্তমান হারের জন্য কম সুযোগ প্রদান করে।

উৎস: Investopedia
৪,৬৮৩.
When was the Berlin Wall demolished?
  1. 1980
  2. 1989
  3. 1990
  4. 1987
  5. 1995
ব্যাখ্যা

জার্মান একত্রীকরণ:
- পূর্ব জার্মানির সৃষ্টি হয় ৭ অক্টোবর, ১৯৪৯ সালে।
- বার্লিন দেয়াল তৈরি করা হয়: ১৩ আগস্ট, ১৯৬১ সালে।
- এই দেয়াল কৃত্রিমভাবে জার্মানিকে বিভক্ত করে।
- বার্লিন দেয়ালের পতন হয়: ৯ নভেম্বর, ১৯৮৯ সালে।
- জার্মান একত্রীকরণের পথ এতে করে ত্বরান্বিত হয়।
- দুই জার্মানির একত্রীকরণের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ১৬ মে, ১৯৯০ সালে।
- ১৯৯০ সালের ৩ অক্টোবর পূর্ব জার্মানির অবলুপ্তি ঘোষণা করা হয়: ৩ অক্টোবর, ১৯৯০ সালে।
- এতে করে দুই জার্মানি একত্রিত হয়।
- ২ ডিসেম্বর (১৯৯০) যুক্ত জার্মানির প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উৎস: Britannica.

৪,৬৮৪.
Who is the author of the novel Khelaghar, based on the Liberation War?
  1. Jahanara Imam
  2. Shawkat Osman
  3. Mahmudul Haque
  4. Humayun Ahmed
ব্যাখ্যা
• মাহমুদুল হক:
- তিনি ১৯৪০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
- তাঁর রচিত 'খেলাঘর' মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৭) পুরস্কার লাভ করেন।
- তিনি ২০০৮ সালের ১৯শে জুলাই, রবিবার দিবাগত রাত আড়াইটা; সে হিসেবে ২০শে জুলাই মৃত্যুবরণ করেন।

• তাঁর অন্যান্য রচিত উপন্যাস:
- অনুর পাঠশালা, নিরাপদ তন্দ্রা, জীবন আমার বোন, কালো বরফ চিক্কোর কাবুল, খেলাঘর, মাটির জাহাজ, অশরীরী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৬৮৫.
Who is the current Governor of Bangladesh Bank? (February, 2026)
  1. Abdur Rouf Talukder
  2. Fazle Kabir
  3. Ahsan H. Mansur
  4. Salehuddin Ahmed
  5. Mostaqur Rahman
ব্যাখ্যা

বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মোস্তাকুর রহমান।
- তিনি বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।

৪,৬৮৬.
Glasnost policy is related to -
  1. Germany
  2. Soviet Union
  3. USA
  4. China
ব্যাখ্যা
গ্লাসনস্ত নীতি:
- গ্লাসনস্ত শব্দের অর্থ হচ্ছে মুক্তবস্থা বা খোলা হাওয়া।
- ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ মানবধিকার ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে স্বীকৃতি দেয়ার জন্য যে নীতি গ্রহণ করেছিলেন তাই হচ্ছে গ্লাসনস্ত।

⇒ মিখাইল গর্বাচেভ:
- মিখাইল গর্বাচেভ ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট।
- তিনি ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
- স্নায়ুযুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়নের মধ্যকার দীর্ঘ শীতল সম্পর্ক উষ্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মিখাইল গর্বাচেভ।

উৎস: Britannica.
৪,৬৮৭.
On which date is Bangladesh expected to officially exit the category of Least Developed Countries?
  1. 24 October 2026
  2. 24 November 2026
  3. 25 November 2026
  4. 26 November 2026
ব্যাখ্যা

• স্বল্পোন্নত দেশ:
- ২০১৮ সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণপ্রক্রিয়ায় প্রবেশ করে।
- সাধারণত ৬ বছরে এ প্রক্রিয়া শেষ হয়।
- কিন্তু কোভিডের কারণে বাংলাদেশসহ অন্য দেশকে আরও দুই বছর সময় দেওয়া হয়।
- ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ।
- সম্প্রতি, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের নির্ধারিত সময়সীমা পিছিয়ে দেওয়ার দাবি তুলেছেন ব্যবসায়ীরা।

তথ্যসূত্র: প্রথম আলো।

৪,৬৮৮.
In which year was 'ECNEC' formed?
  1. 1982
  2. 1983
  3. 1984
  4. 1985
ব্যাখ্যা
ECNEC:
- বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)
- ECNEC এর পূর্ণরূপ - Executive Committee of the National Economic Council.
- একনেক ১৯৮২ সালে গঠিত হয়।
- এর চেয়ারম্যান বা প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- বিকল্প সভাপতি হলেন- অর্থমন্ত্রী।
- সদস্য হচ্ছেন- পরিকল্পনা মন্ত্রী।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।
৪,৬৮৯.
Where was the headquarters of sector-1 of the war of liberation?
  1. Hejamara
  2. Masimpur
  3. Banshtala
  4. Harina
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সেক্টর:
=১নং সেক্টর:
- চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালী জেলার সমগ্র পূর্বাঞ্চল বেলোনিয়া বুলগের মুহুরী নদীর তীরে নিয়ে গঠিত।
- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব।
- সদরদপ্তর: হরিণা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান, পরে মেজর রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হন। 

= ২নং সেক্টর:
- ঢাকা, কুমিল্লা এবং ফরিদপুর জেলা এবং নোয়াখালী জেলার অংশ নিয়ে গঠিত।
- সদরদপ্তর: মেলাঘর।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ, পরে মেজর এটিএম হায়দারের স্থলাভিষিক্ত হন।

= ৩নং সেক্টর:
- উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা নিয়ে গঠিত হয়।
- সদরদপ্তর: হেজামারা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে এম শফিউল্লাহ, পরে মেজর এএনএম নুরুজ্জামানের স্থলাভিষিক্ত হন। 

= ৪ নং সেক্টর:
- উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত ১০০ মাইল বিস্তৃত সীমান্ত এলাকা নিয়ে গঠিত।
- সদরদপ্তর: প্রথমে করিমগঞ্জে এবং পরে আসামের মাসিমপুর।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরাজন দত্ত, পরে ক্যাপ্টেন এ রবের স্থলাভিষিক্ত হন।

= ৫নং সেক্টর:
- সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে গঠিত।
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান।
- সদরদপ্তর: বাঁশতলা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী। 

= ৬নং সেক্টর:
- সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত। প্রধানত রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়।
- সদরদপ্তর: বুড়ি মাড়ি (বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে একমাত্র সদর দপ্তর)।
- সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খেদেমুল বাশার। 

= ৭নং সেক্টর:
-রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়।
- বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর।
- সদরদপ্তর: তরঙ্গপুর।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর নজরুল হক, পরে সুবেদার মেজর এ রব এবং মেজর কাজী নুরুজ্জামানের স্থলাভিষিক্ত হন। 

= ৮নং সেক্টর:
- কুষ্টিয়া, যশোর থেকে খুলনা, সাতক্ষীরা,
- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল,
- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ।
- সদরদপ্তর: কল্যাণী।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী, পরে মেজর এম এ মঞ্জুর স্থলাভিষিক্ত হন।

= ৯নং সেক্টর:
- বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত।
- সদরদপ্তর: বশিরহাট।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম জলিল, পরে মেজর এম এ মঞ্জুর এবং মেজর জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হন।

= ১০নং সেক্টর:
- সকল নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল,
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।

= ১১নং সেক্টর:
- টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত।
- সদরদপ্তর: মহেন্দ্রগঞ্জ।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম আবু তাহের।

উৎস: বাংলাপিডিয়া।
৪,৬৯০.
Which of the following mirrors are used in satellite dish antennas?
  1. Concave mirrors
  2. Convex mirrors
  3. Both A & B
  4. None of above
ব্যাখ্যা
স্যাটেলাইট ডিশ অ্যান্টেনায় অবতল দর্পণ ব্যবহার করা হয়।

অবতল দর্পণ:

- যদি কোন গোলকের অবতল পৃষ্ঠ প্রতিফলকের ন্যায় আচরণ করে তবে তাকে অবতল দর্পণ বলে।
- অর্থাৎ গোলকীয় দর্পণের ভিতরের অবতলপৃষ্ঠটি অবতল দর্পণ হিসেবে কাজ করে।

উল্লেখ্য,
- স্যাটেলাইট ডিস এন্টিনায় অবতল দর্পণ (Concave mirrors) ব্যবহার করা হয়।
- কমিউনিকেশন স্যাটেলইটের মাধ্যমে প্রেরক এন্টিনাসমূহ তাড়িতচৌম্বকীয় তরঙ্গকে মহাশূন্যে ছড়িয়ে দেয়।
- যেহেতু পৃথিবী থেকে স্যাটেলাইটগুলোর দূরত্ব অনেক বেশি তাই পৃথিবীতে আসা দুর্বল তরঙ্গগুলো প্রায় সমান্তরালভাবে অবতল তলে আপতিত হয় এবং প্রতিফলনের নিয়মে ফোকাসে মিলিত হয়।
- আগত দুর্বল তরঙ্গ একটি ফোকাসে মিলিত হওয়ায় বেশ জোরাল হয়।
- অতপর এটি বর্ধিত করে গ্রাহক যন্ত্রে প্রেরিত হয়।

অন্যদিকে,
উত্তল দর্পণ:
- যদি কোন গোলকের উত্তল পৃষ্ঠ প্রতিফলকের ন্যায় আচরণ করে তবে তাকে উত্তল দর্পণ বলে।
- অর্থাৎ গোলকীয় দর্পণের বাইরের উত্তলপৃষ্ঠটি উত্তল দর্পণ হিসেবে কাজ করে।
- একে অপসারী দর্পণ বলে।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৯১.
In which district is the historic Panam Nagar located?"
  1. Dhaka
  2. Narayanganj
  3. Munshiganj
  4. Gazipur
  5. Khulna
ব্যাখ্যা
ঐতিহাসিক পানাম নগর:
- পানাম নগর নারায়নগঞ্জ  জেলার সোনারগাঁওয়ে একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর।
- ১৬১০ সালে ঢাকা সুবা বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সোনারগাঁ ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনকেন্দ্র।
- প্রায় ৫ মিটার প্রশস্ত ও ৬০০ মিটার দীর্ঘ একটি সড়কের দুইপাশে সুরম্য স্থাপনা নিয়ে পানাম নগর গড়ে ওঠে।
- সড়কের দুইপাশে মুখোমুখি দ্বিতল ও তৃতীয় তলাবিশিষ্ট ৫২টি ভবন রয়েছে।
- এই নগরের আশপাশের সর্দার বাড়ি, ঈশা খাঁর তোরণ, নীলকুঠি, বণিক বসতি, ঠাকুর বাড়ি ও পানাম নগর সেতু।
- পানামে এখনো মুগল আমলের তিনটি ইটনির্মিত সেতু রয়েছে।
- এগুলো হলো, পানাম সেতু, দালালপুর পুল ও পানামনগর সেতু।

উৎস : বাংলাপিডিয়া
৪,৬৯২.
Which country recently launched the world’s fastest maglev train?
  1. Japan
  2. Germany
  3. China
  4. South Korea
ব্যাখ্যা

সম্প্রতি, বিশ্বের দ্রুততম ম্যাগলেভ ট্রেন চালু করেছে চীন।
- সময়: ২৯ ডিসেম্বর, ২০২৫।
- দ্রুততম ম্যাগলেভ ট্রেন দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীন।
- পরীক্ষায় দেখা গেছে, ট্রেনটি মাত্র দুই সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতিতে পৌঁছায়।
- ৪০০ মিটার (১ হাজার ৩১০ ফুট) দীর্ঘ ম্যাগলেভ ট্র্যাকে এই পরীক্ষা চালানো হয়।
- পরীক্ষাটি পরিচালনা করেছেন চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি।

উল্লেখ্য,
- প্রায় তিন দশক আগে এই বিশ্ববিদ্যালয় চীনের প্রথম মানুষবাহী একক-বগির ম্যাগলেভট্রেন তৈরি করে,
- যার মাধ্যমে চীন বিশ্বে তৃতীয় দেশ হিসেবে এই প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে।

উৎস: বিবিসি নিউজ।

৪,৬৯৩.
How many countries are currently members of QUAD? (August, 2025)
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা

কোয়াড (QUAD):
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- কোয়াড হল অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কূটনৈতিক জোট।
- এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৭ সালে।
- সদস্য দেশ: ৪টি। (আগস্ট, ২০২৫)
• যুক্তরাষ্ট্র,
• অস্ট্রেলিয়া,
• ভারত,
• জাপান।
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম একটি হল উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।

তথ্যসূত্র - অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট।

৪,৬৯৪.
The Headquarters of Islamic Development Bank is in -
  1. Cairo
  2. Jeddah
  3. Rabat
  4. None of these
ব্যাখ্যা
ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

‍IsDB:
– পূর্ণরূপ -Islamic Development Bank.
–১৯৭৫ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
– বর্তমানে এর সদস্য সংখ্যা -৫৭ টি। (ফেব্রুয়ারি, ২০২৫)।
– ৫৭ তম সদস্য দেশ- গায়ানা।
– যে সকল দেশ ওআইসি সদস্য সেগুলো আইডিবি সদস্য পদ লাভের যোগ্যতা অর্জন করে।
– বাংলাদেশে কার্যক্রম শুরু করে -১৯৮৩ সাল থেকে।
– আইভরি কোস্ট ওয়াইসি সদস্য কিন্তু IDB সদস্য নয়।
– IsDB বর্তমান চেয়ারম্যান- HE.Dr. Muhammad Sulaiman Al Jasser, ( ফেব্রুয়ারি ২০২৫)।

উল্লেখ্য,
– বাংলাদেশ ১৯৭৪ সালে সদস্য পদ লাভ করে।

উৎস: Britannica & IsDB ওয়েবসাইট।
৪,৬৯৫.
How many teams will take part in FIFA World Cup 2026?
  1. 28
  2. 32
  3. 48
  4. 64
ব্যাখ্যা
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ:
- ইতিহাসে প্রথমবার ৪৮টি দল এবং তিন দেশের আয়োজনে অনুষ্ঠিত হবে।
- প্রথমবার ৪৮টি দল অংশ নিচ্ছে (আগে ছিল ৩২টি)। 
- তিনটি দেশ একসঙ্গে আয়োজক: কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
- ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, ২০২৬, নিউইয়র্ক নিউ জার্সিতে। 
- ২০২২ সালের কাতার বিশ্বকাপে রোমাঞ্চকর জয় তুলে নেওয়া আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে।
- ফুটবল ইতিহাসে মাত্র দুইটি দল টানা বিশ্বকাপ জিতেছে—তাই এটি আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ।

উৎস: ফিফা ওয়েবসাইট।
৪,৬৯৬.
The OECD "Pillar Two" agreement aims to implement a global minimum corporate tax rate of:
  1. 10%
  2. 15%
  3. 20%
  4. 25%
ব্যাখ্যা

OECD "Pillar Two" চুক্তির লক্ষ্য হলো ১৫% গ্লোবাল মিনিমাম কর্পোরেট ট্যাক্স রেট বাস্তবায়ন করা।

• The OECD "Pillar Two" agreement: 
- OECD "Pillar Two"  হলো OECD/G20 Inclusive Framework on BEPS-এর দ্বিতীয় অংশ।
- এটি Global Anti-Base Erosion Rules বা GloBE Rules নামে পরিচিত। 
- এটি বিশ্বব্যাপী কর্পোরেট ট্যাক্সের একটি গুরুত্বপূর্ণ সংস্কার, যা ডিজিটাল অর্থনীতির যুগে কর্পোরেট ট্যাক্স এড়ানো রোধ করার লক্ষ্যে গঠিত।
- মূল উদ্দেশ্য এবং লক্ষ্য: 
- যেসব বড় আন্তর্জাতিক কোম্পানি (মাল্টিন্যাশনাল) প্রতি বছর ৭৫০ মিলিয়ন ইউরোর বেশি আয় করে, তাদের প্রত্যেক দেশে যেখানে তারা ব্যবসা করে, সেখানকার লাভের ওপর কমপক্ষে ১৫% ট্যাক্স দিতে হবে।
- কোম্পানিগুলো যেখানে ব্যবসা করে, কর্মচারী রাখে বা কারখানা চালায়, সেখানেই ঠিকমতো ট্যাক্স দিতে হবে। এতে উন্নয়নশীল দেশগুলোও বেশি ট্যাক্স পাবে।

তথ্যসূত্র: OECD ও Tax Foundation এর ওয়েবসাইট। 

৪,৬৯৭.
The Peloponnesian War was primarily fought between Athens and -
  1. Persia
  2. Sparta
  3. Macedonia
  4. None
ব্যাখ্যা

পেলোপনেসিয়ার যুদ্ধ:
- জ্ঞান-বিজ্ঞান, দর্শন, সাহিত্য ও রাজনীতি সর্বক্ষেত্রে বিশ্বসভ্যতায় অবিস্মরণীয় অবদান রাখা নগররাষ্ট্র এথেন্সের পতন হয় সামরিক নগররাষ্ট্র স্পার্টার কাছে।
- এথেন্স ও স্পার্টা উভয় রাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদি যে যুদ্ধ সংঘটিত হয়, তা ইতিহাসে পেলোপনেসিয়ার যুদ্ধ নামে পরিচিত।
- ৪৬০ থেকে ৪০৪ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত মোট তিনবার এই যুদ্ধ সংঘটিত হয়।
- এই যুদ্ধে দুই রাষ্ট্র পরস্পরের মিত্রদের নিয়ে জোট গঠন করে।
- এথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম ছিল 'ডেলিয়ান লীগ'।
- অপরদিকে স্পার্টা তার মিত্রদের নিয়ে যে জোট গঠন করে, তার নাম ছিল 'পেলোপনেসীয় লীগ'।
- এই মরণপণ যুদ্ধে এথেন্সের মান-মর্যাদা ও স্বাধীনতা বিলীন হয়ে যায়।
- ৩৬৯ খ্রিষ্টপূর্বাব্দে এথেন্স চলে যায় স্পার্টার অধীনে।
- ৩৩৮ খ্রিষ্টপূর্বাব্দে মেসিডোনের (গ্রিস) রাজা ফিলিপ থিরাস দখল করে নিলে এথেন্স মেসিডোনের অধীনে চলে যায়।

⇒ গ্রিক সভ্যতা:
- গ্রিস দেশটি আড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর ও ঈজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। 
- আনুমাণিক খ্রিস্টপূর্ব ১৩০০-১২০০ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সভ্যতার সূচনা হয় যার পূর্ণ বিকাশ ঘটে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ ও ৫ম শতকে।
- গ্রিকরা ৩৩৮ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সভ্যতার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়।
- অড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর, এজিয়ান সাগর দ্বারা বেষ্টিত থাকার কারণে গ্রীক সভ্যতাকে 'ওসেনিয়ান' (সাগরীয়) সভ্যতা বলা হয়।

⇒ খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রীসের দুটি শক্তিশালী নগর রাষ্ট্র এথেন্স ও স্পার্টার মধ্যে বিরোধ বাধে। স্পার্টা নগর রাষ্ট্রটি বরাবরই সামরিক তন্ত্রের ওপর প্রতিষ্ঠিত ছিল। উভয় রাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ হয় তা ইতিহাসে পেলোপনেসীয় যুদ্ধ (খ্রিস্টপূর্ব ৪৩১-৪০৪ অব্দ) বলে খ্যাত। এই যুদ্ধে এথেন্সের পতন ঘটে এবং স্পার্টা এথেন্স দখল করে নেয়। ফলে হেলেনিক সভ্যতারও পতন ঘটে।

উৎস: i) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
iii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬৯৮.
What is the concentration of NaCl in Normal Saline?
  1. 0.5% NaCl
  2. 0.9% NaCl
  3. 0.75% NaCl
  4. 1% NaCl
ব্যাখ্যা
• নরমাল স্যালাইনে ০.৯% NaCl আছে।

• খাওয়ার স্যালাইন:
- খাওয়ার স্যালাইন (Oral Rehydration Saline/Orsaline) হলো শরীরের পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত একটি মিশ্রণ,
- খাওয়ার স্যালাইন মুখে গ্রহণযোগ্য।
- এটি মূলত ডায়রিয়া বা কলেরার কারণে শরীর থেকে দ্রুত পানি ও লবণ ক্ষয় হয়ে যাওয়ার পর শরীরে বিদ্যমান সোডিয়াম এবং পটাশিয়ামের ঘাটতি পূরণ করতে সহায়ক।
- নরমাল স্যালাইন এর মধ্যে পানি, সোডিয়াম, পটাশিয়াম ও গ্লুকোজ বা শর্করা থাকে।
- প্রতি লিটার নরমাল স্যালাইনে ০.৯% সোডিয়াম ক্লোরাইড এবং ২০ গ্রাম গ্লুকোজ থাকে, যা মূলত অন্ত্রে লবণ শোষণে ব্যবহৃত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৪,৬৯৯.
Which Strait separates Russia and the United States?
  1. Bab el-Mandeb Strait
  2. Bering Strait
  3. Suez Canal
  4. Straits of Dover
ব্যাখ্যা
বেরিং প্রণালী:
-বেরিং প্রণালী হল প্রশান্ত মহাসাগরের সবচেয়ে উত্তরের অংশ এবং এশিয়া ও উত্তর আমেরিকাকে, বিশেষ করে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রকে আলাদা করেছে।
- বেরিং প্রণালী এবং সাগর উভয়েরই নামকরণ করা হয়েছিল ভিটাস বেরিংয়ের সম্মানে।
- বেরিং প্রণালী তুলনামূলকভাবে অগভীর, যার গড় গভীরতা ৫০ মিটার। এটি গভীরতম বিন্দুতে মাত্র
৯০ মিটার গভীর।
- প্রণালীতে ডায়োমেড দ্বীপপুঞ্জ এবং সেন্ট লরেন্স দ্বীপপুঞ্জসহ অসংখ্য দ্বীপ রয়েছে।

তথ্যসূত্র - Worldatlas.com
৪,৭০০.
The famous Muslim traveller 'Ibn Battuta' arrived in Bengal during the reign of which ruler?
  1. Fakhruddin Mubarak Shah
  2. Shamsuddin Ilyas Shah
  3. Ghiyasuddin Azam Shah
  4. Rukunuddin Kaikaus
ব্যাখ্যা

 • ফখরুদ্দিন মুবারক শাহ:
- ১৩৩৮ খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ের শাসনকর্তা বাহরাম খানের (তাতার খান) মৃত্যু হলে 'ফখরা' বা ফখরুদ্দিন নামে তাঁর একজন সিলাহ্দার (বর্মরক্ষক) স্বাধীনতা ঘোষণা করেন।
- তিনি 'মুবারক শাহ' উপাধি গ্রহণ করেন। 
- ফখরুদ্দিন মুবারক শাহ কদরখানের সেনাবাহিনীকে পরাজিত করে সোনারগাঁও পুনরুদ্ধার করতে সমর্থ হন।
- এই সোনারগাঁও-ই হল স্বাধীন বাংলার প্রথম রাজধানী।
- ফখরুদ্দিন মুবারক শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান।
- তিনি একজন বিচক্ষণ ও প্রজাহিতৈষী শাসক ছিলেন।
- ফখরুদ্দিন মুবারক শাহের রাজত্বকালে সুদূর আফ্রিকার মরক্কো থেকে ইবনে বতুতা নামে একজন মুসলিম পর্যটক ১৩৪৫-৪৬ খ্রি. বাংলায় অসেন। 

তথ্যসূত্র: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।