বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ৪৬ / ৬২ · ৪,৫০১৪,৬০০ / ৬,১৭৯

৪,৫০১.
When is World Ozone Day celebrated?
  1. September 18
  2. August 26
  3. September 16
  4. October 16
ব্যাখ্যা

- বিশ্ব ওজোন দিবস পালিত হয় ১৬ সেপ্টেম্বর।
- ২০২৫ সালে এ  দিবসের প্রতিপাদ্য হলো: 'ওজোন স্তর সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন রক্ষা।'
- ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলো ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়।
- এ দিনই পালিত হয় বিশ্ব ওজোন দিবস বা আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস হিসাবে।
- বাংলাদেশে ১৯৯০ সালে মন্ট্রিল প্রটোকলে স্বাক্ষর করে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৪,৫০২.
BEZA has till now got approval to establish how many economic zone countrywide? [April, 2025]
  1. 88
  2. 89
  3. 93
  4. 97
  5. 99
ব্যাখ্যা
BEZA:
- BEZA-এর পূর্ণরূপ: Bangladesh Economic Zones Authority.
- বেজা বা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল।
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আইন- ২০১০ অধ্যাদেশ দ্বারা গঠিত।
- এটি একটি সরকারি প্রতিষ্ঠান।
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ এর বিধানানুসারে ৯ নভেম্বর ২০১০ তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রতিষ্ঠিত হয়।
- দ্রুত অর্থনৈতিক উন্নয়ন তথা শিল্পায়ন, কর্মসংস্থান, উত্‍পাদন এবং রপ্তানী বৃদ্ধি ও বহুমুখীকরণে উত্‍সাহ প্রদানের লক্ষ্যে পশ্চাত্‍পদ ও অনগ্রসর এলাকাসহ সম্ভাবনাময় সকল এলাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করাই হলো বেজার মূল লক্ষ্য।
- দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধানের জন্য একজন নির্বাহী চেয়ারম্যান এবং তিন জন নির্বাহী সদস্য সমন্বয়ে বেজার নির্বাহী বোর্ড গঠিত।

উল্লেখ্য,
- শিল্পের বৈচিত্র্যকরণ এবং কর্মসংস্থান, উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে বেজা দেশের সম্ভাবনাময় এলাকাগুলিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই লক্ষ্যে, বেজা এখন পর্যন্ত ৬৮টি সরকারি এবং ২৯টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল নিয়ে দেশব্যাপী ৯৭টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছে। 

উৎস: বেজা ওয়েবসাইট। [link]
৪,৫০৩.
Which country is referred to as the "Pearl of Africa"?
  1. Egypt
  2. Uganda
  3. South Africa
  4. Libya
ব্যাখ্যা

- “Pearl of Africa” (আফ্রিকার মুক্তমণি) উপাধিটি উগান্ডা দেশটির জন্য ব্যবহৃত হয়। 
- এই নামটি জনপ্রিয় করেছিলেন ব্রিটিশ রাজনীতিবিদ ও লেখক উইনস্টন চার্চিল, তার ১৯০৮ সালের বই “My African Journey” এ।
- চার্চিল এই উক্তি ব্যবহার করেছিলেন উগান্ডার চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য বোঝাতে, যার মধ্যে রয়েছে সবুজ বন, বৈচিত্র্যময় প্রাণীজগৎ, পর্বত এবং নদী।
- দেশের উর্বর ভূমি এবং মনোমুগ্ধকর দৃশ্যাবলী এটিকে আফ্রিকার অন্যতম অনন্য ও সুন্দর দেশ হিসেবে তুলে ধরে।

উৎস: ব্রিটানিকা।

৪,৫০৪.
Which one is the hottest planet in the solar system?
  1. Saturn
  2. Mercury
  3. Venus
  4. Neptune
ব্যাখ্যা
সৌরজগতের তাপমাত্রা:
- প্রতিটি গ্রহের গড় তাপমাত্রা একটি গ্রহ সূর্য থেকে যত দূরে থাকে গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা ততই শীতল হতে থাকে।
- শুক্রকে সৌরজগতের সব চেয়ে উজ্জ্বল ও উষ্ণতম গ্রহ বলা হয়।
- এটি সূর্যের চারদিকে ঘুরে আসতে শুক্রের সময় লাগে ২২৫ দিন।
- সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় ১০.৮ কোটি কিলোমিটার।পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র।
- শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই।

এছাড়াও,
- আমাদের সৌরজগতের গ্রহগুলির গড় তাপমাত্রা হল:
• বুধ: ১৬৭° সেলসিয়াস।
• শুক্র: ৪৬৪° সেলসিয়াস।
• পৃথিবী: ১৫° সেলসিয়াস।
• মঙ্গল: -৬৫° সেলসিয়াস।
• বৃহস্পতি: -১১০° সেলসিয়াস।
• শনি: -১৪০° সেলসিয়াস।
• ইউরেনাস: -১৯৫° সেলসিয়াস।
• নেপচুন: -২০০° সেলসিয়াস।

উৎস: NASA ওয়েবসাইট এবং ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৫০৫.
According to the constitution of Bangladesh, A person shall not be qualified for election as President if he is less than ___ years of age.
  1. 25
  2. 28
  3. 30
  4. 35
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তাঁর বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে।

বাংলাদেশের সংবিধান:

- সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেনকে সভাপতি করা হয়।
- তখন ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
- সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয়: ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে।

⇒ সংবিধানের চতুর্থ ভাগের নির্বাহী বিভাগের ১ম পরিচ্ছেদ অনুযায়ী:
রাষ্ট্রপতি:
- ৪৮ (১) নং অনুচ্ছেদ: বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী সংসদ-সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন।
- ৪৮ (২) নং অনুচ্ছেদ: রাষ্ট্রপ্রধানরূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন এবং এই সংবিধান ও অন্য কোন আইনের দ্বারা তাঁহাকে প্রদত্ত ও তাঁহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করিবেন।
- ৪৮ (৩) নং অনুচ্ছেদ: এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্টপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন:
তবে শর্ত থাকে যে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোন পরামর্শদান করিয়াছেন কি না এবং করিয়া থাকিলে কি পরামর্শ দান করিয়াছেন, কোন আদালত সেই সম্পর্কে কোন প্রশ্নের তদন্ত করিতে পারিবেন না।
- ৪৮ (৪) নং অনুচ্ছেদ: কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, যদি তিনি -
(ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন; অথবা
(খ) সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন; অথবা
(গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন।
(৫) প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখিবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করিলে যে−কোন বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করিবেন।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৪,৫০৬.
Who is the designer of our National Flag?
  1. Hashem Khan
  2. Quayum Chowdhury
  3. Kamrul Hasan
  4. Jainul Abedin
ব্যাখ্যা
জাতীয় পতাকা:
- বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার শিল্পী কামরুল হাসান।
- ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন।
- এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন।
- পতাকাটি ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন।
- ১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা'র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
- বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি গৃহীত হয় ১৯৭২ সালের ১২ জানুয়ারি।
- ১৯৭২ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি সরকারিভাবে গৃহীত হয়।
- ‘জাতীয় পতাকা' গাঢ় সবুজ রঙের হবে।
- দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে ১০:৬।
- আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকিবে।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া ।
৪,৫০৭.
The builder of the 'Sat Gamvuj" mosque in Dhaka was-
  1. Islam Khan
  2. Musa Khan
  3. Buzorg Umid Khan
  4. Mir Jumla
ব্যাখ্যা

সাত গম্বুজ মসজিদ: 
- ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদ মোগল আমলের একটি অনন্য স্থাপত্য নিদর্শন।
- ধারণা করা হয়, এটি ১৬৮০ খ্রিস্টাব্দে মোগল সুবাদার নবাব শায়েস্তা খাঁর জ্যেষ্ঠপুত্র বুজুর্গ উমিদ খাঁ নির্মাণ করেন।
- এই মসজিদের ছাদে তিনটি বড় গম্বুজ এবং চার কোণায় চারটি ছোট গম্বুজ রয়েছে, যা মিলিয়ে সাতটি হওয়ায় এর নাম ‘সাত গম্বুজ মসজিদ’।
- এটি লালবাগ দুর্গ মসজিদ ও খাজা আম্বর মসজিদের স্থাপত্যশৈলীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
- মসজিদটির নকশা, খিলান এবং মিহরাব প্রাচীন মোগল স্থাপত্যরীতির পরিচয় বহন করে।
- বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা এই মসজিদটি বাংলাদেশের ঐতিহাসিক ও স্থাপত্যিক গৌরবের নিদর্শন।

সূত্র: ঢাকা জেলা ওয়েবসাইট ও বাংলাদেশ পর্যটন করপোরেশন। 

৪,৫০৮.
The 38th parallel separates which two countries?
  1. North Korea and South Korea
  2. China and Mongolia
  3. India and Bhutan
  4. Vietnam and Cambodia
ব্যাখ্যা
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বিভক্তি:
- ৩৮তম সমান্তরাল হলো ভৌগোলিক অক্ষরেখা।
- ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
- কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হওয়ার ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরীয় উপদ্বীপকে ৩৮° সমান্তরাল রেখায় ভাগ করে।
- ফলে কোরিয়া বিভক্ত হয়ে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া গঠন করে।
- উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের অধীনে এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অধীনে চলে যায়।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।

বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা:
- ডুরান্ড লাইন: আফগানিস্তান ও পাকিস্তানের সীমারেখা।
- রাডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের বিভাজনরেখা।
- ম্যাকমোহন লাইন: ভারত ও চীনের সীমান্ত।
- ম্যাজিনো লাইন: ফ্রান্স ও জার্মানির সীমারেখা।
- লাইন অব কন্ট্রোল (LoC): ভারত ও পাকিস্তানের মধ্যে জম্মু ও কাশ্মীরের সীমা।
- সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্সের মধ্যে সীমারেখা।

সূত্র: ব্রিটানিকা। 
৪,৫০৯.
Who is the author of the book titled 'Porarthoporotar Orthoniti'?
  1. Rehman Sobhan
  2. Mohammad Nurul Islam
  3. Amartya Sen
  4. Akbar Ali Khan
ব্যাখ্যা
•  আকবর আলি খান: 
- আকবর আলি খানের জন্ম ১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। 
- মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন সময়ে তিনি শিক্ষা মন্ত্রণালয় সহ পল্লী উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ে কাজ করেন। 
- ‘৭১ পূর্ববর্তী সময়ে তিনি সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন, ছিলেন বঙ্গবন্ধুর অসহযোগের সমর্থক।
- আকবর আলি খান এর বই সমূহ বাংলাদেশের স্বাধীনতা ও ঐতিহাসিক উত্থান নিয়ে প্রামাণ্য দলিল বিদ্যমান।

• আকবর আলি খান এর গ্রন্থ:
- পরার্থপরতার অর্থনীতি,
- বাংলায় ইসলাম প্রচারে সাফল্য,
- বাংলাদেশের সত্তার অন্বেষা,
- ডিসকভারি অব বাংলাদেশ ইত্যাদি বই।

সূত্র: প্রথম আলো পত্রিকা রিপোর্ট। 
৪,৫১০.
In which month of 1966 did Sheikh Mujibur Rahman officially announce the six-point demand?
  1. January
  2. March
  3. June
  4. February
ব্যাখ্যা
• 'ছয় দফা':
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবিকে বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত।
- ৬ দফাকে বাঙালির মুক্তির সনদ বলার কারণ - এটি বাঙালির ন্যায্য অধিকারের সনদ।
- ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ এর ভিত্তিতে রচিত।
- ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ - মনু মিয়া।
 
• দফা গুলো হলো:-
- প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন‌।
- দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।
 
উৎস: বাংলাপিডিয়া ও মূলধারা ’৭১, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি। 
৪,৫১১.
Who built the Paharpur Buddhist Monastery?
  1. Rampal
  2. Dharmapala
  3. Chandragupta
  4. Ashoka
  5. Bhavadeva
ব্যাখ্যা

পাহাড়পুর বৌদ্ধ বিহার:
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- এটি বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত।

⇒ পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল অষ্টম শতকের শেষের দিকে এই বিহার তৈরি করছিলেন।
- মূল ভবনে বৌদ্ধ ভিক্ষুদের জন্য ১৭৭টি কক্ষ ছিল। ৮০০ জন ভিক্ষুর বাসপোযোগী ছিল। এ বিহারে ১২৫নং কক্ষে মাটির পাত্রে খলিফা হারুন-অর-রশিদের শাসনামলের রৌপ্য মুদ্রা পাওয়া যায়।

⇒ পূর্বভারতে জরিপ কাজ পরিচালনাকালে ১৮০৭ ও ১৮১২ সালে বুকানন হ্যামিল্টন সর্ব প্রথম প্রত্নস্থলটি পরিদর্শন করেন।
- পরবর্তীকালে ওয়েস্টম্যাকট পাহাড়পুর পরিভ্রমণে আসেন।
- স্যার আলেকজান্ডার কানিংহাম ১৮৭৯ সালে এ স্থান পরিদর্শন করেন ও ২২ ফুট বর্গাকার একটি ইমারত আবিষ্কার করেন।
- প্রত্নস্থলটি ১৯০৯ সালের পুরাকীর্তি আইনের আওতায় ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ কর্তৃক ১৯১৯ সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়।
- ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৪,৫১২.
Balfour declaration is involved in the establishment of which country?
  1. Iraq
  2. Israel
  3. Iran
  4. Yemen
ব্যাখ্যা
বেলফোর ঘোষণা:
- বেলফোর ঘোষণা হলো ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি।
- বেলফোর ঘোষণার সাথে ইহুদী রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা সরাসরিভাবে জড়িত।
- ১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্র সচিব এ জে বেলফো ব্রিটিশ জায়নিষ্ঠ ফেডারেশনের সভাপতি লর্ড রথচাইল্ডকে একটি চিঠি দেন।
- তিনি ফিলিস্তিনে একটি আলাদা রাষ্ট্র তৈরির প্রস্তাব দেন।
- ঐ চিঠির উদ্দেশ্য ছিল ইহুদীদের জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠা।
- ইতিহাসে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত।
- ১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
- ১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব এলাকা বিভক্তির মধ্যে দিয়ে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
- ১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখন্ডে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়।

তথ্যসুত্র - Britannica.com
৪,৫১৩.
Iran Human Rights (IHR) is a human rights NGO based in which country?
  1. United States
  2. Norway
  3. Netherlands
  4. Canada
ব্যাখ্যা

- ইরান হিউম্যান রাইটস (IHRNGO) নরওয়ে ভিত্তিক একটি অলাভজনক মানবাধিকার সংস্থা।
- সংস্থাটির সদস্যরা ইরানের ভেতরে ও বাইরে অবস্থান করেন।
- এটি একটি নির্দলীয় ও রাজনৈতিকভাবে স্বাধীন সংস্থা।
- সংস্থাটির ভিত্তি নরওয়ের অসলোতে অবস্থিত।

- IHRNGO-এর ইরান, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও বিভিন্ন ইউরোপীয় দেশে সক্রিয় সদস্য রয়েছে।
- সংগঠনটি ২০০৫ সালে ইরানি ও অ-ইরানি মানবাধিকার রক্ষাকারীদের একটি নেটওয়ার্ক হিসেবে যাত্রা শুরু করে।
- ২০০৯ সালে এটি নরওয়েতে একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে নিবন্ধিত হয়।

- ইতালি ও নরওয়েতে সংস্থাটির দুটি স্থানীয় সহায়ক বিভাগ রয়েছে।
- মৃত্যুদণ্ড সম্পর্কে সচেতনতা বাড়িয়ে ইরানে বিলোপবাদী আন্দোলন গড়ে তোলাই সংস্থাটির উদ্দেশ্য।

- ২০০৯ সালে IHRNGO মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিশ্ব জোট (WCADP)-এর সদস্য হয়।
- সংস্থাটি WCADP-এর স্টিয়ারিং কমিটির নির্বাচিত ২০ সদস্যের একজন।


উৎস: IHRNGO.

৪,৫১৪.
Bakhtiyar Khalji was a resident of -
  1. Afganistan
  2. Turkey
  3. Iran
  4. Iraq
ব্যাখ্যা
বাংলায় মুসলিম শাসন:
- বখতিয়ার খলজি আফগানিস্তানের গরমশীরের (দস্ত-ই-মার্গ) অধিবাসী ছিলেন।
- রাজধানী নদীয়া আক্রমন করে বখতিয়ার খলজি বাংলা দখল করেন।
- বখতিয়ার খলজি লক্ষন সেনকে পরাজিত করে বাংলা দখল করেন।
- বখতিয়ার খলজির বাংলা দখলের মাধ্যমে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা পায়।
- বখতিয়ার খলজি ১২০৪-০৫ সালে শীতকালীন সময়ে নদীয়া আক্রমণ করেছিলেন।
- নদীয়া দখলের পর বখতিয়ার খলজি গৌড় বা লক্ষ্মণাবতীর দিকে যাত্রা করেন। তিনি লক্ষ্মণাবতী অধিকার করে সেখানে তাঁর রাজধানী স্থাপন করেন।
- এটি মুসলমান আমলে লখনৌতি নামে পরিচিত হয়।
- বাংলাদেশে বখতিয়ার খলজি রাজ্য পূর্বে তিস্তা ও করতোয়া নদী, দক্ষিণে পদ্মা নদী ও উত্তরে দিনাজপুর জেলার দেবকোট হয়ে রংপুর শহর অবধি ছিল।
- অতি সাধারণ অবস্থা থেকেই তিনি অল্প সময়ের মধ্যে নিজ প্রতিভাবলে লখনৌতিতে মুসলিম রাজ্যের প্রতিষ্ঠা করতে সক্ষম হন।
- এ মুসলিম রাজ্যের প্রতিষ্ঠাই ছিল তাঁর জীবনের বড় কৃতিত্ব।
- বখতিয়ার খলজি বিজিত এলাকায় খুতবা পাঠ ও মুদ্রা প্রচলনের ব্যবস্থা করেন এবং সমগ্র এলাকাকে তাঁর সহকর্মী তুর্কি খলজি আমীরদের মধ্যে ভাগ করে দেন ।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,এসএসসি প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৫১৫.
At what level in the atmosphere does lightning strike?
  1. ক) Thermosphere
  2. খ) Troposphere
  3. গ) Stratosphere
  4. ঘ) Mesosphere
ব্যাখ্যা

ট্রপোমন্ডল
- এই স্তরটি বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তর ভূ-পৃষ্ঠের সাথে লেগে আছে।
- মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা, সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়।
- ট্রপোমন্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি।
- এই স্তর ভূ-পৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬ - ১৮ কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম - দশম শ্রেণি।

৪,৫১৬.
UNPKO stand for-
  1. United Nations Peacekeeping Organization
  2. United Nations Political Knowledge Organization
  3. United Nations Peacekeeping Operations
  4. United Nations Public Knowledge Office
ব্যাখ্যা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন: 
- এর ইংরেজি নাম United Nations Peacekeeping Operations (UNPKO)। 
- জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শুরু হয় ১৯৪৮ সালে।
- প্রথম মিশন ছিল মধ্যপ্রাচ্যে (UNTSO)– ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে অস্ত্রবিরতি পর্যবেক্ষণের জন্য।
- শান্তিরক্ষীরা সাধারণত নীল হেলমেট বা নীল বেরেট পরে —তাই তাদেরকে বলা হয় “Blue Helmets”। 
- ১৯৮৮ সালে নোবেল শান্তি পুরষ্কারে ভূষিত হয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। 
উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে।
- বর্তমানে বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে অন্যতম।

উৎস:  “United Nations Peacekeeping” অফিসিয়াল ওয়েবসাইট। 

৪,৫১৭.
Which Bengali won the first Oscar in the subcontinent?
  1. Ritwik Ghatak
  2. Satyajit Ray
  3. Zaheer Raihan
  4. Balraj Sahni
  5. Mrinal Sen
ব্যাখ্যা
সত্যজিৎ রায়: 
- সত্যজিৎ রায় ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার, আলোকচিত্রী, চিত্রকর, শিশুসাহিত্যিক এবং সঙ্গীতজ্ঞ।
- তিনি ১৯২১ সালের ২ মে কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে "বিষয় চলচ্চিত্র", "একেই বলে শুটিং", "আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস", "ফেলুদা সিরিজ", "শঙ্কু সিরিজ" এবং "পিকুর ডায়েরি"।
- তাঁর প্রথম চলচ্চিত্র "পথের পাঁচালী" ১৯৫৫ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে।
- ১৯৯২ সালে তিনি প্রথম বাঙালি এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে অস্কার পুরস্কার লাভ করেন।
- সত্যজিৎ রায় ১৯৯২ সালের ২৩ এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য,
- অস্কার পুরস্কারটির অন্য নাম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস।
- পুরস্কারটি প্রথম প্রদান করা হয় ১৯২৯ সাল থেকে।

উৎস: বাংলাপিডিয়া ও Oscar ওয়েবসাইট, ব্রিটানিকা। 
৪,৫১৮.
Alkali metals are found in which group of the periodic table?
  1. Group 18
  2. Group 17
  3. Group 2
  4. Group 1
ব্যাখ্যা

• আলকালি ধাতুগুলি পারমাণবিক টেবিলের Group 1-এ পাওয়া যায়, অর্থাৎ সঠিক উত্তর হবে ঘ) Group 1। এই গ্রুপের ধাতু যেমন লিথিয়াম (Li), সোডিয়াম (Na), পটাশিয়াম (K) ইত্যাদি খুবই প্রতিক্রিয়াশীল এবং প্রাকৃতিকভাবে একক অবস্থায় পাওয়া যায় না। এগুলি পানি বা বায়ুর সঙ্গে দ্রুত প্রতিক্রিয়া করে হাইড্রোক্সাইড তৈরি করে এবং তীব্র তাপ উৎপন্ন করে। আলকালি ধাতুগুলি নরম, ধাতব আভাযুক্ত এবং সাদা-রূপের। এরা একই ইলেকট্রন বাহির করে স্থিতিশীল হতে চায়, তাই প্রতিক্রিয়াশীলতা খুব বেশি। এই কারণে, এগুলি সাধারণত তেলের মধ্যে সংরক্ষণ করা হয়। Group 1-এ পাওয়া ধাতুগুলি পারমাণবিক ও রাসায়নিক বৈশিষ্ট্যে একে অপরের সাথে মিল রয়েছে।

ক্ষার ধাতু: 
- পর্যায় সারণিতে হাইড্রোজেন ব্যতীত গ্রুপ-1 এ অবস্থিত মৌলসমূহকে ক্ষার ধাতু (alkali metal) বলা হয়। 
যেমন- Li, Na, K, Rb এর প্রত্যেকেই ক্ষার ধাতু। 
- এদের বিশেষ ধর্ম হলো এরা প্রত্যেকেই পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও ক্ষার উৎপন্ন করে থাকে। 
- এরা প্রত্যেকেই একটি মাত্র ইলেকট্রনকে দান করে ধনাত্মক একযোজী আয়নে পরিণত হয় এবং আয়নিক বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে। 

মৃৎক্ষার ধাতু: 
- পর্যায় সারণিতে গ্রুপ-2 এ অবস্থিত মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু (alkaline earth metal) বলা হয়। 
যেমন- Be, Mg, Ca, Sr প্রত্যেকেই মৃৎক্ষার ধাতু। 
- এরাও ক্ষার ধাতুর মতো তড়িৎ ধনাত্মক মৌল। 
- দুটি করে ইলেকট্রনকে দান করে দ্বিধনাত্মক আয়নে পরিনত হয়। 
- অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সাইড যৌগ গঠন করে। 
- এদের অক্সাইড সমূহ পানিতে দ্রবীভূত হয়ে ক্ষারীয় দ্রবন উৎপন্ন করে। 
- মৃৎক্ষার ধাতুর মৌলগুলো বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে থাকে বলে এদের এরূপ নামকরণ করা হয়েছে। 

মুদ্রা ধাতু: 
- পর্যায় সারণির গ্রুপ-11 এর মাত্র তিনটি মৌলকে মুদ্রা ধাতু বলে। 
যেমন- কপার বা তামা (Cu), রূপা (Ag) ও সোনা (Au)। 
- এ মৌল তিনটির ধাতব উজ্জ্বলতা অসাধারণ। 
- বর্তমান বাজারে সংকর ধাতুর তৈরী ধাতব মুদ্রা প্রচলিত আছে। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৫১৯.
When did Bangladesh sign the Paris Climate Agreement?
  1. 28 April, 2016
  2. 20 September, 2016
  3. 2 August, 2016
  4. 28 October, 2016
  5. 22 April, 2016
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি:
- প্যারিস জলবায়ু চুক্তি (Paris Agreement) হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা ২০১৫ সালে প্যারিসে স্বাক্ষরিত হয়।
- ২০১৫ সালের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর প্যারিসে কপ-২১ সম্মেলনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।
- স্বাক্ষর করেছে ১৯৫টি দেশ।
- এর মূল লক্ষ্য হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা, যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলোর মোকাবিলা করতে সহায়ক হবে।

উল্লেখ্য,
- প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করেছে ২২ এপ্রিল, ২০১৬ তারিখে এবং প্যারিস জলবায়ু চুক্তি অনুমোদন করেছে ২১ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে।

উৎস: i) UNFCCC ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট। [link]
৪,৫২০.
Who is the originator of the concept 'Microcredit'?
  1. Dr. Muhammad Yunus
  2. Dr. Atiqur Rahman
  3. Dr. Fazle Hasan Abed
  4. Dr. Hannan Rahman
  5. None of them
ব্যাখ্যা

ড. মুহাম্মদ ইউনূস :
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশী নোবেল বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি ১৯৪০ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ের একজন শিক্ষক।
- তিনি ক্ষুদ্রঋণ (Microcredit) এবং 'সামাজিক ব্যবসা' ধারণার প্রবর্তক।
- অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- মুহাম্মদ ইউনূস ও তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- শান্তিতে নোবেল পুরষ্কার প্রাপ্তির দিক থেকে তিনি দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয়।

- তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ 'দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে' এবং '(Banker to the Poor)।
- তিনি বিশ্ব খাদ্য পুরষ্কার পেয়েছিলেন।

তাঁর রচিত অন্যান্য বই :
A world of three zeros,
Creating a world unlimited potential ,
Without poverty,
Super happiness,

উৎস: ইউনূস সেন্টার।

৪,৫২১.
Which one is a Diamagnetic substance?
  1. Oxygen
  2. Gold
  3. Iron
  4. Nickel
  5. Tin
ব্যাখ্যা
সোনা ডায়াচৌম্বক পদার্থ।

প্যারাচৌম্বক পদার্থ: 

- যে সকল পদার্থ চৌম্বক ক্ষেত্রে রাখলে পদার্থের মধ্যে দূর্বল চুম্বকত্ব আবিষ্ট হয় এবং এরা চুম্বকের দিকে মুখ করে থাকতে চায় তাদেরকে প্যারাচৌম্বক পদার্থ বলে। 
যেমন- অক্সিজেন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, টিন ইত্যাদি। 

ফেরোচৌম্বক পদার্থ: 
- যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে পদার্থের মধ্যে শক্তিশালী চুম্বকত্ব আবিষ্ট হয় এবং আবিষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বরাবর হয় তাদের ফেরোচৌম্বক পদার্থ বলে। 
যেমন- লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। 

ডায়াচৌম্বক পদার্থ: 
- যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে পদার্থের মধ্যে দুর্বল চুম্বকত্ব সৃষ্টি হয় এবং এরা চৌম্বক ক্ষেত্র থেকে সরে যায় অর্থাৎ সৃষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বিপরীত দিকে হয় তাদেরকে ডায়াচৌম্বক পদার্থ বলে। 
যেমন- হাইড্রোজেন, পানি, সোনা, রূপা, তামা, বিসমাথ ইতাদি। 

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৫২২.
Where is the headquarters of the International Telecommunication Union (ITU) located?
  1. Vienna, Austria
  2. Paris, France
  3. Geneva, Switzerland
  4. New York, USA
ব্যাখ্যা
ITU:
- ITU-এর পূর্ণরূপ: International Telecommunication Union.
- প্রতিষ্ঠিত হয়: ১৭ই মে, ১৮৬৫।
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টিলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও ব্যক্তি খাতের সমন্বয় সাধিত হয়।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি। (মে, ২০২৫)
- ITU এর প্রতিষ্ঠার তারিখ ধরে প্রতিবছর ১৭ মে 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে' পালিত হয়।

তথ্যসূত্র - ITU ওয়েবসাইট।
৪,৫২৩.
Which district is the top producer of potatoes?
  1. Dinajpur
  2. Faridpur
  3. Thakurgaon
  4. Rangpur
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে, 

- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।

৪,৫২৪.
At which event did Professor Muhammad Yunus read the July Declaration?
  1. 36 July National Conference
  2. 36 July Celebration
  3. 36 July Assembly
  4. 36 July Commemoration
ব্যাখ্যা

জুলাই ঘোষণাপত্র:
- ‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল যার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে।
- অন্যদিকে জুলাই জাতীয় সনদ হলো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল।
- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৫ আগস্ট, ২০২৫ তারিখে র ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন।

⇒ জুলাই ঘোষণাপত্রে ২৮টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
- জুলাই ঘোষণাপত্রের ২৪ নং ধারায় জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের 'জাতীয় বীর' হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
- ২৪ নং ধারা: সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে।

উৎস: প্রথম আলো।

৪,৫২৫.
The ”Twelve Tables law” is associated with which civilization?
  1. Hebrew Civilization
  2. Egyptian Civilization
  3. Greek Civilization
  4. Roman Civilization
ব্যাখ্যা

• রোমান সভ্যতা:
- গ্রিক সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে।
- রােমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রােমান সভ্যতা নামে পরিচিত।
- প্রথম দিকে রােম একজন রাজার শাসনাধীন ছিল।
- এ সময় একটি সভা ও সিনেট ছিল।
- রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ৫১০ খ্রিষ্টপূর্বাব্দ রােমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- রােমান সভ্যতা প্রায় ছয়শ’ বছর স্থায়ী হয়েছিল।
- ৭৫৩ খ্রিষ্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয় এবং ৪৭৬ খ্রিষ্টাব্দে জার্মান বর্বর জাতিগুলোর হাতে রোমান সম্রাজ্যের চূড়ান্ত পতন হয়।
- রোমের গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি।

⇒ খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দে সর্বপ্রথম লিখিত রোমান আইন প্রচলিত হয়। ইতিহাসের পাতায় 'Twelve Tables বা বারো বিধি' নামে পরিচিত সেই আইনের মাধ্যমে রোমে এক নতুন যুগের সূচনা হয়। প্রায় বারটি ধাপে রোমের সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা নিয়ে প্রণীত সেই বারো টেবিল আইনটি আজও ইতিহাসবিদগণের নিকট এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হয়।

উৎস: i) Britannica.
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৪,৫২৬.
For which fertilizer production was the Ghorashal-Palash fertilizer factory established?
  1. Urea
  2. TSP
  3. SSP
  4. Gypsum
  5. MOP
ব্যাখ্যা
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম সার কারখানা হলো ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা।
- এটি নরসিংদীতে অবস্থিত।
- ইউরিয়া ফার্টিলাইজরা ফ্যাক্টরি লিঃ এবং পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ কারখানা ২টির স্থানে আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব পদ্ধতিতে বার্ষিক ৯,২৪,০০০ (নয় লক্ষ চব্বিশ হাজার) মেট্রিক টন উৎপাদন ক্ষমতা ও জ্বালানি সাশ্রয়ী সর্বাধুনিক প্রযুক্তি এবং উচ্চতর ক্ষমতাসম্পন্ন ইউরিয়া সার কারখানা স্থাপনের লক্ষ্যে “ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প” শীর্ষক প্রকল্পটি ১২ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক উদ্ধোধন করা হয়।
- বর্তমানে কারখানার উৎপাদন চালু আছে।

উল্লেখ্য,
- বিসিক জানায়, কারখানাটি ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।
- ১১০ একর জমিতে কারখানাটি নির্মিত হবে।
- নির্মাণ ব্যয়: ১৫ হাজার ৫০০ কোটি টাকা।
- কারখানাটির দৈনিক সার উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন।
- এটি বাংলাদেশের প্রথম সার কারখানা, যেখানে প্রাথমিক পর্যায়ে ফ্লু গ্যাস থেকে পরিবেশদূষণকারী আহরণ করা হবে এবং ক্যাপচার করা কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে ইউরিয়া সারের উৎপাদন বৃদ্ধি করা হবে (প্রায় ১০ শতাংশ)।
- এটি দেশে ‘অত্যাধুনিক, শক্তি সাশ্রয়ী ও সবুজ’ সার কারখানা, যা ইউরিয়া সারের আমদানি কমিয়ে দেবে এবং কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।

উৎস: i) প্রথম আলো।
ii) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ওয়েবসাইট।
৪,৫২৭.
Which one of the following countries does not share any border with China?
  1. Mongolia
  2. Vietnam
  3. Thailand 
  4. North Korea
ব্যাখ্যা

- চীনের সাথে বিশ্বের সর্বাধিক ১৪ টি দেশের সীমান্ত রয়েছে।
- দেশগুলো হলো: মঙ্গোলিয়া, রাশিয়া, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, মায়ানমার, ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান এবং কাজাকিস্তান।
- এছাড়া দক্ষিণ কোরিয়া, জাপান সাথে রয়েছে জলসীমা।
- কিন্তু থাইল্যান্ডের সাথে চীনের কোনো স্থল সীমান্ত নেই।

চীন:
- চীনের সরকারি নাম: চীনা গণপ্রজাতন্ত্রী (People's Republic of China)
- রাজধানী: বেইজিং।
- সংখ্যাগরিষ্ঠ জাতি- হান।
- আইনসভার নাম: NAtional People's Congress.
- সরকার ব্যবস্থা: একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র (কমিউনিস্ট পার্টি শাসিত)
- জনসংখ্যা: প্রায় ১৪০ কোটিরও বেশি।
- মুদ্রা: ইউয়ান (Yuan, RMB)
- ভাষা: ম্যান্ডারিন চীনা (সরকারি ভাষা)।

উৎস: ওয়ার্ল্ড এটলাস ও ব্রিটানিকা।

৪,৫২৮.
Who was the head of the Draft Constitution Committee of Bangladesh?
  1. Suranjit Sengupta
  2. Abu Saeed Chowdhury
  3. M Mansur Ali
  4. Dr. Kamal Hossain
ব্যাখ্যা
সংবিধান:
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়।
- গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন।
- এদিন পরিষদের সামনে সকল প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী ড. কামাল হোসেন।
- 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' সংক্রান্ত প্রস্তাবটি গণপরিষদে উত্থাপন করেন যোগাযোগ মন্ত্রী এম মনসুর আলী।
- ১৭ এপ্রিল, ১৯৭২ সালে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- ৪ নভেম্বর, ১৯৭২ সালে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় ।
- ১৪ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন।
- সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
- সংবিধান গৃহীত হওয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- সংবিধান গৃহীত হওয়ার সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আবু সাঈদ চৌধুরী।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বাংলাপিডিয়া।
৪,৫২৯.
On which date is International Ozone Day observed?
  1. 10 December
  2. 16 September
  3. 18 March
  4. 5 June
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

⇒ ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- ODS (Ozone Depleting Substances) হলো এমন পদার্থ যা সাধারণত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অগ্নি নির্বাপক যন্ত্র এবং অ্যারোসলের মতো পণ্যগুলিতে ব্যবহৃত হয়।

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat।

৪,৫৩০.
What is the average life span of white blood cells?
  1. 1-15 days
  2. 15-45 days
  3. 45-60 days
  4. 60-90 days
  5. 90-120 days
ব্যাখ্যা
শ্বেত রক্ত কণিকা: 
- শ্বেত রক্ত কণিকার নির্দিষ্ট কোনো আকার নেই, এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ। 
শ্বেত রক্ত কণিকার গড় আয়ু ১-১৫ দিন। 
- হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্ত কণিকা বলে। 
- ইংরেজিতে White Blood Cell বা WBC বলতে শ্বেত রক্ত কণিকাকে বুঝানো হয়। 
- রক্তে এদের সংখ্যা RBC-এর তুলনায় অনেক কম। 
- এরা অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করে। 
- ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। 
- রক্ত জালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। 
- শ্বেত রক্ত কণিকাগুলো রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলতে পারে। 
- দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে, দ্রুত শ্বেত রক্ত কণিকার সংখ্যার বৃদ্ধি ঘটে। 
- মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে ৪-১০ হাজার শ্বেত রক্ত কণিকা থাকে। 
- শিশু ও অসুস্থ মানবদেহে এর সংখ্যা বেড়ে যায়। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৫৩১.
Newton’s First Law of Motion is also known as:
  1. Law of Action-Reaction
  2. Law of Gravitation
  3. Law of Acceleration
  4. Law of Inertia
ব্যাখ্যা

• নিউটনের প্রথম গতি সূত্রকে জড়তার সূত্র (Law of Inertia) বলা হয়। এই সূত্র অনুযায়ী, কোনো বস্তু বাহ্যিক বল প্রয়োগ না হলে স্থির অবস্থায় থাকলে স্থিরই থাকবে এবং গতি অবস্থায় থাকলে একই বেগে ও একই দিকে চলতে থাকবে। অর্থাৎ কোনো বস্তুর গতির পরিবর্তন ঘটাতে হলে অবশ্যই বাহ্যিক বল প্রয়োজন। উদাহরণস্বরূপ, একটি বল মাটিতে গড়াতে থাকলে ঘর্ষণ ও বায়ুরোধ না থাকলে সেটি অনন্তকাল গড়াতে পারত। কিন্তু ঘর্ষণ বলের কারণে তা থেমে যায়। এভাবে নিউটনের প্রথম সূত্র আমাদের জড়তা ও বাহ্যিক বলের সম্পর্ক বোঝায়। সঠিক উত্তর: ঘ) Law of Inertia.

নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র: 
প্রথম সূত্র: “বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে”। 
অর্থাৎ, বাইরে থেকে বল ক্রিয়া না করলে- 
(১) স্থির বস্তু স্থির থাকবে এবং 
(২) গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। 

- সুতরাং দেখা যায় যে, গতির প্রথম সূত্র বস্তুর জড়তার ধর্ম বিবৃত করে এবং বলের সংজ্ঞা প্রদান করে। 
- স্থির বস্তু সর্বদাই স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সর্বদাই গতিশীল থাকতে চায়, বস্তুর এ প্রবণতাকে জড়তা বলে। এজন্য এই সূত্রকে জড়তার সূত্রও বলা হয়। 
- সূত্রটিকে অন্যভাবেও বলা যায়, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয় তাহলে তার গতির পরিবর্তন বা স্থিতি অবস্থার পরিবর্তন হবে না। 
- অর্থাৎ, বল প্রয়োগ না করলে বস্তুর ত্বরণ শূন্য হয়। 

অন্যদিকে,
• নিউটনের দ্বিতীয় সূত্রটি হলো বলের সূত্র।
• নিউটনের তৃতীয় সূত্রটি হলো বলের ক্রিয়া-প্রতিক্রিয়া সম্পর্কিত সূত্র। 

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৫৩২.
In which fiscal year was the 'Widow Allowance' introduced in Bangladesh?
  1. 1995-96
  2. 1996-97
  3. 1997-98
  4. 1998-99
ব্যাখ্যা
বিধবা ভাতা:
- ১৯৯৮-৯৯ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয়।
- ঐ অর্থ বছরে ৪ লক্ষ ৩ হাজার ১১০ জনকে এককালীন মাসিক ১০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।
- বর্তমান সরকারের উদ্যোগে প্রবর্তিত এ কর্মসূচির সকল উপকারভোগীকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার নগদ ও বিকাশ এবং এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে (গভর্নমেন্ট টু পারসন) সফলভাবে ভাতা প্রদান করা হচ্ছে।
- এ কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে ২৫ লক্ষ ৭৫ হাজার জনের জন্য জনপ্রতি মাসিক ৫৫০ টাকা হারে মোট ১৭১১.৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ।

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য:
১. বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান।
২. পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি।
৩. আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদার করা।
৪. চিকিৎসা সহায়তা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে আর্থিক সহায়তা প্রদান।

তথ্যসূত্র - সমাজসেবা অধিদফতর ওয়েবসাইট।
৪,৫৩৩.
Which word was selected as the 'Cambridge Dictionary’s Word of the Year 2025'?
  1. Paranoid
  2. Biohacking
  3. Parasocial
  4. Climavore
ব্যাখ্যা

• কেমব্রিজ ডিকশনারির ২০২৫ সালের বর্ষসেরা শব্দ: 
- “Parasocial” শব্দটি কেমব্রিজ ডিকশনারির ২০২৫ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে।
- এটি এমন এক সম্পর্ক বোঝায় যা একজন ব্যক্তি অনুভব করে, যদিও সেই বিখ্যাত ব্যক্তিকে সে ব্যক্তিগতভাবে চেনে না।

- উদাহরণস্বরূপ, যখন গায়িকা টেলর সুইফট এবং আমেরিকান ফুটবল খেলোয়াড় ট্রাভিস কেলস তাদের এনগেজমেন্ট ঘোষণা করেছিলেন, ভক্তরা যে আগ্রহ এবং সংযোগ প্রকাশ করেছিলেন, তা পারাসোশিয়াল সম্পর্কেরই একটি উদাহরণ।

- এই শব্দটির উৎপত্তি ১৯৫৬ সালে। তখন আমেরিকান সমাজবিজ্ঞানীরা লক্ষ্য করেছিলেন যে, টেলিভিশন দর্শকরা পর্দার ব্যক্তিত্বদের সঙ্গে এক ধরনের “পারাসোশিয়াল” সম্পর্ক গড়ে তুলছে।

- কেমব্রিজের প্রধান সম্পাদক কোলিন ম্যাকইন্টশ জানান, “সম্প্রতি এই শব্দটি এমন এক ধরনের সম্পর্ক বর্ণনার জন্য ব্যবহৃত হচ্ছে, যেখানে একজন ব্যক্তি এবং কোনো ‘অ-ব্যক্তি’, যেমন কোনো সেলিব্রিটি, এর মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়।”

- তিনি আরও বলেন, “শব্দটি মূলত একাডেমিক পরিভাষা হিসেবে উদ্ভাবিত হয়েছিল এবং অনেক সময় ধরে একাডেমিক সীমার মধ্যে সীমাবদ্ধ ছিল।
- কিন্তু সম্প্রতি এটি জনপ্রিয় ভাষায় প্রবেশ করেছে এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবে এটি ব্যাপকভাবে প্রচলিত হয়েছে।”

তথ্যসূত্র: বিবিসি ও কেমব্রিজ ডিকশনারি। (Link1) (Link2)

৪,৫৩৪.
Who was the founder of the Indian National Congress?
  1. Dadabhai Naoroji
  2. Surendranath Banerjee
  3. Bal Gangadhar Tilak
  4. Allan Octavian Hume
  5. Gopal Krishna Gokhale
ব্যাখ্যা
ভারতীয় জাতীয় কংগ্রেস:
- সর্বভারতীয় প্রথম রাজনৈতিক সংগঠন হলো ভারতীয় জাতীয় কংগ্রেস।
- ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
- কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন ইংরেজ সিভিলিয়ান অ্যালান অক্টোভিয়ান হিউম।
- ব্রিটিশ সরকারের নিকট শান্তিপূর্ণ উপায়ে ভারতীয়দের দাবী-দাওয়া পেশের মাধ্যম হিসেবে কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়।
- ১৮৮৫ সালের ডিসেম্বরে কংগ্রেসের প্রথম অধিবেশন বসে মুম্বাইয়ে।
- এতে সভাপতিত্ব করেন বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি।

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪,৫৩৫.
Which day was celebrated as National Language Day before February 21?
  1. March 1
  2. March 8
  3. March 11
  4. March 21
ব্যাখ্যা
প্রথম রাষ্ট্রভাষা দিবস:
- ভাষা আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় দখল করে আছে ১৯৪৮ সালের ১১ মার্চ।
- ২১ ফেব্রুয়ারির পূর্বে ১১ মার্চ রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালিত হতো
- ১৯৪৯, ১৯৫০ ও ১৯৫১ সালে ১১ মার্চ পূর্ব পাকিস্তানে পালিত হয়েছিল ‘রাষ্ট্রভাষা দিবস’ হিসেবে।

⇒ ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলায় বক্তব্য প্রদান ও সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের জন্য একটি সংশোধনী প্রস্তাব দাখিল করেন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।
- ২৫ ফেব্রুয়ারি এটি গণপরিষদে আলোচিত হয়।
- এদিন তমিজুদ্দিন খানের নেতৃত্বে গণপরিষদের মুসলিম লীগের সব মুসলিম সদস্য একযোগে এ প্রস্তাবের বিরোধিতা করেন।
- ১৯৪৮ সালের ১১ মার্চ স্বতঃস্ফূর্তভাবে ছাত্র ধর্মঘট ও হরতাল পালিত হয় পূর্ব বাংলার প্রায় সবগুলো জেলা শহরেই।
- ১১ মার্চের বিক্ষোভ কর্মসূচি, ছাত্র ধর্মঘটের মধ্য দিয়েই পাকিস্তানের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছিল।
- তীব্র আন্দোলনের মুখে খাজা নাজিমুদ্দীন মুহাম্মদ আলী জিন্নাহর আসন্ন ঢাকা সফরকে কেন্দ্র করে সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করে ৮টি বিষয়ে সমঝোতা চুক্তি সই করতে বাধ্য হন।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালের ১১ মার্চের এ ঘটনার পরের বছর, তথা ১৯৪৯ সালে প্রথমবারের মতো দিনটি ভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির চূড়ান্ত আন্দোলনের আগপর্যন্ত, অর্থাৎ ১৯৫১ সাল পর্যন্ত দিনটি পালিত হতো।

উৎস: i) প্রথম আলো।
ii) দ্য ডেইলি স্টার বাংলা।
৪,৫৩৬.
In which year was the Montreal Protocol adopted?
  1. 1989
  2. 1988
  3. 1987
  4. 1986
  5. 1990
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
- গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- সেপ্টেম্বর প্রতি বছর ওজোন স্তর রক্ষা দিবস পালিত হয়।

উৎস:
UNEP ওয়েবসাইট।
৪,৫৩৭.
Who was the first president of the World Bank?
  1. John J. McCloy
  2. Eugene Meyer
  3. George D. Woods
  4. Robert S. McNamara
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র থেকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ - ৫ বছর।
- বিশ্ব ব্যাংকের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইগুনে মেয়ার।
- বর্তমানে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। (আগস্ট, ২০২৪)
- অজয় বাঙ্গা বিশ্ব ব্যাংকের ১৪ তম প্রেসিডেন্ট।
- ২০২৩ সালের ২ জুন তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

তথ্যসূত্র - বিশ্ব ব্যাংক ওয়েবসাইট।
৪,৫৩৮.
Mayan Civilization existed in which region?
  1. Central America
  2. South Asia
  3. Eastern Europe
  4. East Africa
ব্যাখ্যা
মায়া সভ্যতা:
- তৎকালীন পৃথিবীর সবচেয়ে আধুনিক ও উন্নত সভ্যতা ছিল এ মায়া সভ্যতা।
- মায়া সভ্যতায় বসবাসকারীদের মায়ানও বলা হতো।
- মেক্সিকো ও মধ্য আমেরিকার কয়েকটি দেশ যেমন গুয়েতমালা, বেলিজ, এল সালভাদের, হন্ডরাস প্রভৃতি দেশে মায়া সভ্যতা লোকজনের বসবাস ছিল।
- তারা আনুমানিক খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেকে এসকল অঞ্চলে বসবাস শুরু করে।
- মায়া সভ্যতার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল মেক্সিকোর অন্যতম প্রদেশ ইয়াকাতানে অবস্থিত চেচেন ইৎজা (Chichen Itza) শহর।
- মায়া সভ্যতাকে দুটি পর্যায়ে বিভক্ত করা যায়। যথা-
১. প্রাচীন মায়া সভ্যতা (খ্রিস্টপূর্ব ১৮০০-২৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত) এবং
২. ক্ল্যাসিক মায়া সভ্যতা (২৫০-৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত)।

তথ্যসূত্র - Britannica & history.com
৪,৫৩৯.
The Vietnam War ended -
  1. Through the Treaty of Versailles.
  2. Through the Dayton Agreement.
  3. Through the Camp DeWitt Accords.
  4. Through the Paris Peace Accords.
ব্যাখ্যা
• প্যারিস শান্তি চুক্তি:
- প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়- ২৭ জানুয়ারি, ১৯৭৩ সালে।
- স্বাক্ষরের স্থান-প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ- ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র।
- এই চুক্তির ফলে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়।
- এই শান্তি চুক্তির কারণে হেনরি কিসিঞ্জার ও লি ডাক থো ১৯৭৩ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। 

সূত্র: Britannica ও History.com, বিশ্বরাজনীতির ১০০ বছর- তারেক শামসুর রেহমান।
৪,৫৪০.
Which country has Russia signed a Comprehensive Strategic Partnership Treaty with?
  1. North Korea
  2. South Korea
  3. China
  4. None of the above
ব্যাখ্যা
রাশিয়া-উত্তর কোরিয়া প্রতিরক্ষা চুক্তি:
- ১৯ জুন ২০২৪ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কৌশলগত অংশীদারত্বের চুক্তি (Comprehensive Strategic Partnership Treaty) স্বাক্ষর করেন।
- দুই দেশের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, তাদের মধ্যে কোনো একটি দেশে যদি সশস্ত্র আক্রমণ হয়, তাহলে এক দেশের সেনা অন্য দেশকে সাহায্য করবে।
- ৬ নভেম্বর ২০২৪ রাশিয়ার আইনসভার নিম্নকক্ষ ও উচ্চকক্ষ চুক্তিটির অনুমোদন দেয়।
- এরপর ৯ নভেম্বর ২০২৪ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সাথে দেশের কৌশলগত অংশীদারত্বের চুক্তিতে স্বাক্ষর করেন।
- ১৩ নভেম্বর ২০২৪ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ডিক্রি জারি করে রাশিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দেন।
 -এ চুক্তিটি ২৪ ফেব্রুয়ারি ২০২২ শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আরও শক্তিশালী করবে।

উৎস: Reuters
Duma ওয়েবসাইট। 
৪,৫৪১.
According to the ADB, Which country ranks first in South Asia for internet penetration rate (internet users per 100 people)? [November,2025]
  1. India
  2. Bhutan
  3. Pakistan
  4. Bangladesh
ব্যাখ্যা

 - ADB এর প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারে প্রতি ১০০ জনে দক্ষিণ এশিয়ায় শীর্ষ দেশ- ভূটান।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিবেদন: 
- এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। 
- ২০২৩ সালের হিসাবে, দেশে প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৪৪ জন ইন্টারনেট ব্যবহার করছেন।
- প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করে ভুটান ।
- এবং ইন্টারনেট ব্যবহারকারীর তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে আফগানিস্তান।

উৎস: প্রথম আলো।[Link]

৪,৫৪২.
By what process is alcohol prepared from starch?
  1. Hydrogenation
  2. Saponification
  3. Distillation
  4. Fermentation
ব্যাখ্যা

• আলকোহল স্টার্চ থেকে মূলত ফার্মেন্টেশন (Fermentation) প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়। স্টার্চ এমন একটি জটিল কার্বোহাইড্রেট যা সরাসরি মদে রূপান্তর করা যায় না। প্রথমে স্টার্চকে এনজাইম বা অ্যাসিডের সাহায্যে সহজ চিনির (যেমন গ্লুকোজ) আকারে ভেঙে নেওয়া হয়। এরপর এই সহজ চিনি বিশেষ ধরনের খামির বা ইস্টের উপস্থিতিতে অ্যানেরোবিয়িক (অক্সিজেনহীন) পরিবেশে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে আলকোহলে পরিণত হয়। এই প্রক্রিয়ায় গ্লুকোজ মূলত ইথানল এবং কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়। প্রাপ্ত ইথানল পরিশোধন বা ডিস্টিলেশনের মাধ্যমে বিশুদ্ধ করা হয়। তাই স্টার্চ থেকে আলকোহল তৈরির মূল প্রক্রিয়া হলো ফার্মেন্টেশন।

উত্তর: ঘ) Fermentation.

অ্যালকোহল: 
- মিথানল বিষাক্ত রাসায়নিক পদার্থ। 
- মিথানল মূলত অন্য রাসায়নিক পদার্থ প্রস্তুত করতে ব্যবহৃত হয়। 
- রাসায়নিক শিল্পে ইথানয়িক এসিড, বিভিন্ন জৈব এসিডের এস্টার প্রস্তুত করা হয়। 
- ইথানলকে প্রধানত পারফিউম, কসমেটিকস ও ওষুধ শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। 
- ফার্মাসিউটিক্যাল গ্রেডের ইথানলকে ওষুধ শিল্পে এবং রেকটিফাইড স্পিরিটকে হোমিও ওষুধে ব্যবহার করা হয়। 
- ইথানলের ৯৬% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট (rectified spirit) বলে। 
- পারফিউম শিল্পেও ইথানলের ব্যাপক ব্যবহার রয়েছে। পারফিউমে ইথানল ব্যবহারের পূর্বে তাকে গন্ধমুক্ত করা হয়। 

- ওষুধ ও খাদ্য শিল্প ব্যতীত অন্য শিল্পে রেকটিফাইড স্পিরিট সামান্য মিথানল যোগে বিষাক্ত করে ব্যবহার করা হয়, একে মেথিলেটেড স্পিরিট (methylated spirit) বলে। 
- কাঠ এবং ধাতুর তৈরি আসবাবপত্র বার্নিশ করার জন্য মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয়। 
- বর্তমানে ব্রাজিলে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানলকে মোটর ইঞ্জিনের জ্বালানিরূপে ব্যবহার করা হচ্ছে। 
- স্টার্চ (চাল, গম, আলু ও ভুট্টা) থেকে গাঁজন (Fermentation) প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা হয়। 
- এছাড়া চিনি শিল্পের উপজাত উৎপাদ (by-product) চিটাগুড় থেকে একই প্রক্রিয়ায় অ্যালকোহল (ইথানল) পাওয়া যায়। 
- বাংলাদেশের দর্শনায় কেরু এন্ড কেরু কোম্পানিতে ইথানল প্রস্তুত করে দেশের চাহিদা পূরণ করা হয়। 
- অ্যালকোহলকে জ্বালানি হিসেবে ব্যবহার করলে একদিকে জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমে, অপরদিকে পরিবেশকে দূষণমুক্ত রাখা যায়। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

৪,৫৪৩.
What is the name of the instrument used to measure air humidity?
  1. Voltmeter
  2. Avometer
  3. Barometer
  4. Hygrometer
ব্যাখ্যা
• বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার।
- শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম- অডিওমিটার।
- বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম  -এনোমোমিটার।
- উচ্চতা নির্ণায়ক যন্ত্রের নাম - অলটিমিটার।


• সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র হলো- ফ্যাদোমিটার।
• তরলের আপেক্ষিক গুরুত্ব বা তরলের ঘনত্ব নির্ণয়ের যন্ত্র হলো- হাইড্রোমিটার।
• ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম - সিসমোগ্রাফ।
• ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম - রিখটার স্কেল।
• বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্ৰ - ব্যারোমিটার।
• উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র -ট্যাকোমিটার।
• আটিয়াল ও রক্তের চাপ মাপক যন্ত্র - স্ফিগমেমোমিটার।
• দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র - ল্যাকটোমিটার।

উৎস: ব্রিটানিকা।
৪,৫৪৪.
When was the first UN climate change conference (COP-1) held?
  1. in 1992
  2. in 1993
  3. in 1994
  4. in 1995
ব্যাখ্যা
কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

⇒ প্রথম জলবায়ু সম্মেলন (কপ-১):
- ১৯৯৫ সালের ২ মার্চ - ৭ এপ্রিল জার্মানির বার্লিনে প্রথম কপ-১ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল।
- ওই সম্মেলনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

উল্লেখ্য,
⇒ ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে। আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৪,৫৪৫.
Where is the only phosphatic fertilizer factory in the country located?
  1. Chhatak, Sunamgonj
  2. Sarishabari, Jamalpur
  3. Fenchuganj, Sylhet
  4. Palash, Narsingdi
  5. Patenga, Chittagong
ব্যাখ্যা
টিএসপি সার কারখানা:
- অবস্থান: পতেঙ্গা, চট্টগ্রাম।
- এটি দেশের একমাত্র ফসফেটিক সার কারখানা।
- টিএসপি কমপ্লেক্স লিঃ এর স্থাপনা তৎকাতলীন পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা (ইপিআইডিসি’র) সময়ে আরম্ভ হলেও ১৯৭৬ সালে বাণিজ্যিক উৎপাদনে যায়।
- এ ফ্যাক্টরীর বার্ষিক উত্‍পাদন ক্ষমতা ১,০০,০০০ মেট্রিক টন।

উৎস: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ওয়েবসাইট।
৪,৫৪৬.
Who is the founder of OpenAI?
  1. Elon Musk
  2. Sam Altman
  3. Steve Jobs
  4. Larry Page
ব্যাখ্যা

চ্যাটজিপিটি:
- ChatGPT-এর পূর্ণরূপ: Chat Generative Pre-trained Transformer.
- চ্যাটজিপিটি (ChatGPT) হলো OpenAI দ্বারা তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবট।
- এটি GPT (Generative Pre-trained Transformer) নামক একটি মডেলের উপর ভিত্তি করে কাজ করে, যা ব্যাপক পরিমাণে টেক্সট ডেটা থেকে প্রশিক্ষিত হয়েছে।
- এর মাধ্যমে, চ্যাটজিপিটি মানুষের সঙ্গে প্রাকৃতিক ভাষায় যোগাযোগ করতে সক্ষম এবং বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর, আলোচনা, লেখা তৈরি এবং আরও অনেক কিছু করতে পারে।

⇒ চ্যাটজিপিটি প্রথম চালু হয় ২০২২ সালের নভেম্বরে।
- OpenAI এর তৈরি GPT-3.5 মডেলের উপর ভিত্তি করে এটি প্রথম public beta হিসেবে রিলিজ করা হয়।
- পরে, ২০২৩ সালের মার্চে চ্যাটজিপিটির নতুন সংস্করণ GPT-4 চালু হয়, যা আরও উন্নত এবং শক্তিশালী।

⇒ চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা এবং OpenAI-র প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হলেন স্যাম অল্টম্যান (Sam Altman)।
- তিনি OpenAI-র CEO হিসেবে ২০১৯ সালে দায়িত্ব গ্রহণ করেন। 

উৎস: i) OpenAI.
ii) TechTarget.

৪,৫৪৭.
The host country of 2026 Fifa World Cup will be -
  1. USA
  2. Canada
  3. Mexico
  4. All of these above
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৪,৫৪৮.
What was the magnitude of the earthquake that struck off Russia’s eastern coast near the Kamchatka Peninsula? [August, 2025]
  1. 7.8
  2. 8.0
  3. 7.4
  4. 8.8
  5. 9.0
ব্যাখ্যা
সম্প্রতি  ভূমিকম্প: 
- রাশিয়ার পূর্ব উপকূলীয় কামচাটকা উপদ্বীপে ৮. ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
- এর ফলে চার মিটার বা ১৩ ফুট পর্যন্ত সুনামির সৃষ্টি হয়।
- সময়: ৩০ জুলাই ২০২৫।
- এই ভূমিকম্প ও সুনামিতে ওই এলাকার ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

উৎস: BBC News. [link]
৪,৫৪৯.
Which of the following is covered by a membrane called meninges?
  1. Brain
  2. Heart
  3. Lungs
  4. Kidneys
ব্যাখ্যা
• স্নায়ুতন্ত্র: 
- স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ মস্তিষ্ক। 
- স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কে বলে নিউরন। 
- মস্তিষ্কের নিউরন থাকে ১০ মিলিয়ন। 
- মানুষের মস্তিষ্কের ওজন ১.৩৬ কেজি। 
- মস্তিষ্ককে আবৃতকারী পর্দার নাম মেনিনজেস। 
- মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা পাওয়াকে বলে স্ট্রোক। 
- স্নায়ুকোষের এক-চতুর্থাংশ বা ২৫% ধ্বংস হয়ে গেলে মস্তিষ্কের ক্ষমতা লোপ পেতে থাকে। 
- স্নায়ুকোষ ধ্বংস হলে মস্তিষ্কের বিভিন্ন প্রকার রোগ যেমন স্মৃতিভ্রংশ, বুদ্ধিবৈকল্য ইত্যাদি হতে পারে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪,৫৫০.
Who founded the organization called Tamaddun Majlish?
  1. Abdul Hamid Khan
  2. Abdur Rahman
  3. Golam Mahbub
  4. Abul Quasem
ব্যাখ্যা
তমদ্দুন মজলিশ:
- 'তমদ্দুন মজলিশ' নামের একটি সাংস্কৃতিক সংগঠন ভাষার প্রশ্নে সোচ্চার হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম ২ সেপ্টেম্বর ১৯৪৭ তারিখে উক্ত সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- এই সংগঠন ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি পুস্তিকা প্রকাশ করে।
- পুস্তিকাটির নাম ছিল 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু'।
- তমদ্দুন মজলিশ ছাত্র-শিক্ষক মহলে বাংলাভাষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
৪,৫৫১.
Who moved the capital of Bengal to Murshidabad?
  1. Nawab Shaista Khan
  2. Nawab Murshid Quli Khan
  3. Nawab Islam khan
  4. Nawab Sirajuddaula
  5. None of them
ব্যাখ্যা
মুর্শিদকুলী খান বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন।

বাংলায় নবাবী শাসন:

- সম্রাট আওরঙ্গজেবের পর কোনো কোনো সুবা স্বাধীন হয়ে যায়।
- বাংলাও এর ব্যতিক্রম ছিল না।
- বিশেষ করে মুর্শিদকুলী খানের সময় থেকে বাংলায় নবাবী আমলের সূচনা হয়।
- সম্রাট আওরঙ্গজেব তাঁকে কর তলব খান উপাধি দিয়ে ১৭০০ খ্রিস্টাব্দে বাংলার দিওয়ান নিযুক্ত করেন।
- বাংলার প্রথম স্বাধীন নবাব মুরশিদকুলি খান দায়িত্ব গ্রহণ করে তিনি বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন ১৭১৭ সালে।
- তিনি অতিরিক্ত রাজস্ব ধার্য না করে সঠিক ব্যবস্থাপনার দ্বারা রাজস্বের পরিমাণ বৃদ্ধি করেন। 

এছাড়া,
শায়েস্তা খান:
- তাঁর শাসনামলে তিনি কুচবিহার বিদ্রোহ দমন করেন, চট্টগ্রাম জয় ও মগ দস্যুদের বিতাড়িত করেন (১৬৬৬ সালে)।
- তাঁর শাসনামলে টাকায় আট মণ চাল পাওয়া যেত।
- তিনি লালবাগ কেল্লা, শায়েস্তা খান মসজিদ, ছোট কাটরা, সাত গম্বুজ মসজিদ প্রভৃতি নির্মাণ করেন।

ইসলাম খান:
- তিনি বাংলার প্রথম সুবাদার ছিলেন।

- নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা-বিহার-ওড়িশার শেষ স্বাধীন নবাব।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশবিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৪,৫৫২.
Which country has recently filed a case against Israel at the International Court of Justice accusing it of genocide?
  1. Egypt
  2. Qatar
  3. Iran
  4. South Africa
ব্যাখ্যা

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে।

International Court of Justice (ICJ):

- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- বিচারক সংখ্যা: ১৫ জন।
- ১৫ জন বিচারক ৯ বছরের মেয়াদে নির্বাচিত হয়।
- জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারা এই বিচারকদের নির্বাচন করা হয়।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর প্রেসিডেন্ট নওয়াফ সালাম।
- এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের জন্য ব্যক্তিদের বিচার করে।

⇒ ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা:
- ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা।
- গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি।
- তবে জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
- যদিও দেশটিকে ফিলিস্তিনিদের ওপর সম্মিলিত শাস্তির অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

উৎস: i) International Criminal Court ওয়েবসাইট।
         ii) ৬ জুন, ২০২৪, Al Jazeera.

৪,৫৫৩.
What is the name given after merging the five 'Shariah-based Islamic' banks in Bangladesh? [November, 2025]
  1. United Islamic Bank
  2. Central Islami Bank
  3. Bangladesh Islami Bank 
  4. Sammilito Islami Bank
ব্যাখ্যা

• শরিয়াভিত্তিক পাঁচটি বাণিজ্যিক ব্যাংক একীভূতকরণ:

- শরিয়াহভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
- অর্থনৈতিক খাতের দীর্ঘদিনের তারল্য সংকটে থাকা শরিয়াভিত্তিক পাঁচটি বাণিজ্যিক ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার। 
- প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।
- এই ব্যাংকগুলোকে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
- গত ৯ অক্টোবর, ২০২৫ তারিখে সংকটে পড়া পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
- ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
- ওই সময় নতুন ব্যাংকের জন্য নাম প্রস্তাব করা হয় দুটি- ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ ও ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’।

- ব্যাংকটি পরিচালিত হবে বাণিজ্যিকভাবে ও পেশাদারির ভিত্তিতে।
- সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে মোট সাতজন সদস্য থাকবেন।
- এর মধ্যে অর্থ সচিব পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
- বাকি ছয় পরিচালক প্রত্যেকে একটি করে শেয়ারের মালিক হবেন, আর অর্থ সচিব রাষ্ট্রীয় মালিকানাধীন এই নতুন ব্যাংকের অবশিষ্ট সমস্ত শেয়ারের অধিকারী থাকবেন।

তথ্যসূত্র: ডেইলি স্টার ও বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠ। (Link1) (Link2) (Link3)

৪,৫৫৪.
Who is the author of the book 'A Short History of the Saracens'?
  1. Nawab Abdul Latif
  2. Syed Ameer Ali
  3. Raja Rammohan Roy
  4. Syed Ameer Hamza
ব্যাখ্যা
 সৈয়দ আমীর আলী: 
- সৈয়দ আমীর আলী The Spirit of Islam এবং A short History of the Saracens নামে দুটি গ্রন্থ রচনা করেন।
- ১৮৪৯ খ্রিস্টাব্দে হুগলীর এক সম্ভ্রান্ত শিয়া পরিবারে তাঁর জন্ম।
- লন্ডনের লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টারি পাশ করার পর ১৮৭৩ খ্রিস্টাব্দে দেশে ফিরে তিনি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন।
- তিনি ১৮৯০ খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। 
- ১৯০৪ সালে তিনি লন্ডনে চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন।
- ১৯০৯ খ্রিস্টাব্দে তিনি লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্য নিয়োজিত হন এবং আমৃত্যু সে পদে বহাল থাকেন।

সূত্র: ইতিহাস প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৫৫৫.
The word "raider" is associated with which sport?
  1. Football
  2. Badminton
  3. Kabaddi
  4. Rugby
ব্যাখ্যা
• কাবাডি:
- পাক ভারত উপমহাদেশে কাবাডি খেলা অতি প্রাচীন।
- বাংলাদেশের গ্রাম-গঞ্জে হাডুডু নামে এই খেলা অত্যন্ত জনপ্রিয়।
- আঞ্চলিক খেলা হওয়ার কারণে এই খেলার তেমন কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না।
- খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন ফেডারেশন গঠিত হয়।
- কাবাডি খেলায় দম নিয়ে যে বিপক্ষ খেলোয়ার কোর্টে হানা দেয় তাকে রেইডার বলে।
- ১৯৭৩ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয়।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৪,৫৫৬.
Which light has the shortest wavelength?
  1. Red
  2. Yellow
  3. Violet
  4. Orange
ব্যাখ্যা
আলাের তরঙ্গদৈর্ঘ্য:

- দৃশ্যমান আলাের তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল।
- আলাের তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
- আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়।
- লাল রঙের আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি তাই এর বিক্ষেপণ কম।
- যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম।
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশী।
- লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।

তথ্যসূত্র - পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৪,৫৫৭.
Who is the founder of 'Save the Children'?
  1. Eglantyne Jebb
  2. David Paton
  3. Brian Mulroney
  4. Charles Young
ব্যাখ্যা

• Save the children:
- সেভ দ্য চিলড্রেন (Save the children) একটি আর্ন্তজাতিক বেসরকারী সংস্থা।
- এটি যুক্তরাজ্যের শিশুবিষয়ক প্রতিষ্ঠান।
- সেভ দ্য চিলড্রেন বিশ্বের শীর্ষ শিশুবিষয়ক স্বাধীন প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৯ সালে।
- প্রতিষ্ঠাতা: ব্রিটিশ সমাজকর্মী এগল্যান্টাইন জেব।
- সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য। 
- প্রাথমিক উদ্দেশ্য: যুদ্ধপ্রবণ ইউরোপে ক্ষুধার্ত শিশুদের সহায়তা করা
- বর্তমান অবস্থান: বিশ্বের বৃহত্তম স্বাধীন শিশু অধিকার সংস্থা হিসেবে ১১০টিরও বেশি দেশে কার্যক্রম চালায়। 

- একটি সুস্থ, নিরাপদ, পারিবারিক ও সামাজিক পরিবেশে শিশুদের বেড়ে ওঠা, সকল প্রকার দুর্যোগ থেকে শিশুদের রক্ষা করা এবং শিশুর সার্বিক উন্নয়নে বিনিয়োগ এর উদ্দেশ্যে কাজ করে।

তথ্যসূত্র: Save the children ওয়েবসাইট।

৪,৫৫৮.
'Bangkok Vision 2030' is related to which of the following?
  1. ASEAN
  2. BIMSTEC
  3. SAARC
  4. CIRDAP
ব্যাখ্যা

Bangkok Vision 2030 বিমসটেক-এর সাথে সম্পর্কিত।

BIMSTEC:

- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation), পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

⇒ ‘BIMSTEC’ এর বর্তমান সভাপতি দেশ: বাংলাদেশ।
- এপ্রিল, ২০২৫-এ বাংলাদেশ সভাপতির দায়িত্ব গ্রহণ করে।
- বাংলাদেশ এর আগে ১৯৯-৯৯ এবং ২০০৫-০৬ সালে সভাপতির দায়িত্ব পালন করে।

উল্লেখ্য,
- Bangkok Vision 2030 হলো BIMSTEC-এর একটি কৌশলগত নথি, যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়েছে।
- মূল উদ্দেশ্য: "A Prosperous, Resilient and Open BIMSTEC by 2030 for our people and future generations" অর্থাৎ, ২০৩০ সালের মধ্যে একটি সমৃদ্ধ, স্থিতিস্থাপক ও উন্মুক্ত BIMSTEC গঠন করা, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণকর হবে। এছাড়া সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানবসম্পদের উন্নতি ও তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনমূলক প্রযুক্তির মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করা।

উৎস: BIMSTEC ওয়েবসাইট। [link]

৪,৫৫৯.
Which country has been nominated as the host for the 2030 Commonwealth Games?
  1. Canada 
  2. Australia
  3. India
  4. England
ব্যাখ্যা

- ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক দেশ হিসেবে মনোনীত হয়েছে- ভারত।
- ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের শতবর্ষী আসরের আয়োজক শহর হিসেবে নির্বাচিত হয়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ।
- বিশ্বের বৃহত্তম ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়াম থাকা আহমেদাবাদ ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রীড়াজগতে পরিচিত একটি নাম। - ২০২৩ সালে এখানেই অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।
- ২৬ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে।

উৎস: ইন্ডিয়া টাইমস।[লিঙ্ক]

৪,৫৬০.
Where is the headquarters of BIMSTEC located?
  1. Bangkok
  2. Thimphu
  3. Dhaka
  4. Colombo
ব্যাখ্যা
BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৫৬১.
'Red Planet' বলা হয় কোন গ্রহটিকে?
  1. বুধ
  2. শুক্র
  3. মঙ্গল
  4. শনি
  5. কোনটি নয়
ব্যাখ্যা
• মঙ্গল গ্রহ:
- সূর্য থেকে চতুর্থ দূরবর্তী গ্রহ মঙ্গল।
- বুধের পরেই সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ।
- এটি একবার সূর্যকে প্রদক্ষিণ করতে ৬৮৭ দিন সময় নেয়।
- নিজ কক্ষপথে একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় ২৪ ঘন্টা।
- মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা দুইটি: ফোবোস ও ডিমোস।

উল্লেখ্য,
- এই গ্রহটিকে ‘লাল গ্রহ’ নামে অভিহিত করা হয়।
- মঙ্গলের লালাভ হওয়ার পেছনে মূল কারণ এর পৃষ্ঠে প্রচুর আয়রন অক্সাইড আছে।
- নাসার বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলের কেন্দ্রেও লোহা আছে, তবে পরিমাণে অঢেল হওয়ায় গ্রহটির পৃষ্ঠেও লোহার একটি আবরণ তৈরি হয়েছে। সে কারণেই লাল দেখায়।

উৎস: i) NASA (.gov). ii) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪,৫৬২.
Which two institutions are considered the Bretton Woods Institutions?
  1. IMF and IFC
  2. IMF and IBRD 
  3. IBRD and IDA
  4. World Bank and WTO
ব্যাখ্যা

বিশ্বব্যাংক গ্রুপ:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস ইন্সটিটিউট বলা হয়।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

উৎস: World Bank ওয়েবসাইট।

৪,৫৬৩.
Among the Bir Sreshtho, who was a member of the navy?
  1. Hamidur Rahman
  2. Ruhul Amin
  3. Mustafa Kamal
  4. Matiur Rahman
ব্যাখ্যা
- মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্যে বঙ্গবন্ধু সরকার ১৯৭৩ সালে সাতজন মুক্তিযোদ্ধাকে কে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করেন। এদের মধ্যে সেনাবাহিনীর সদস্য তিনজন, সাবেক ই. পি. আর. সদস্য দুইজন এবং বিমান বাহিনী ও নো বাহিনীর একজন করে।

বীরশ্রেষ্ঠ:
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : সেনাবাহিনী।
- সিপাহী মোস্তফা কামাল : সেনাবাহিনী।
- সিপাহী হামিদুর রহমান : সেনাবাহিনী।
- ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন : নৌবাহিনী।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : বিমান বাহিনী।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : সাবেক ই. পি. আর.।
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : সাবেক ই. পি. আর.।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৪,৫৬৪.
Which of the following is not a World Bank Group organization?
  1. IMF
  2. IDA
  3. IFC
  4. MIGA
ব্যাখ্যা
- IMF বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান নয়।

বিশ্ব ব্যাংক:
- বিশ্ব ব্যাংক একটি আন্তর্জাতিক সংস্থা যা জাতিসংঘের সাথে যুক্ত।
- এটি সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধির জন্য প্রকল্পে অর্থায়ন করে।
- এর সদর দপ্তর ওয়াশিংটন, ডিসি-তে অবস্থিত।
- সদস্য দেশ: ১৮৯টি।
- এটি উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তার সবচেয়ে বড় উৎস।
- বিশ্ব ব্যাংক প্রযুক্তিগত সহায়তা, নীতি পরামর্শও প্রদান করে।
- এটি মুক্তবাজার অর্থনীতি বাস্তবায়ন তদারকি করে।
- বিশ্বব্যাংক গ্রুপের ৫টি প্রতিষ্ঠান:
i) IBRD
ii) IDA
iii) IFC
iv) MIGA
v) ICSID

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৪,৫৬৫.
Where is the 2026 AFC Women’s Asian Cup held?
  1. India
  2. Japan
  3. Australia 
  4. China
ব্যাখ্যা

২০২৬ নারী এশিয়া কাপ –
• আয়োজক দেশ: অস্ট্রেলিয়া।
• আয়োজনের তারিখ: ১–২১ মার্চ ২০২৬।
• দল সংখ্যা: ১২টি দল।
• গ্রুপ সংখ্যা: ৩টি গ্রুপ।
• প্রতি গ্রুপে দল: ৪টি দল।
• ম্যাচ সিস্টেম: প্রতিটি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে (মোট ৩টি ম্যাচ প্রতিটি দলের)।
• বাংলাদেশের গ্রুপ: গ্রুপ ‘বি’।
• বাংলাদেশের ম্যাচ: গ্রুপ ‘বি’-র তৃতীয় দল হওয়ায় বাংলাদেশকে গ্রুপপর্বের তিনটি ম্যাচ সিডনি ও পার্থ শহরে খেলতে হবে
টুর্নামেন্ট ফরম্যাট।

উৎস: এফসি অফিসিয়াল ওয়েব সাইট।

৪,৫৬৬.
What is the main component of biogas?
  1. Ethane
  2. Hydrogen sulfide
  3. Nitrogen
  4. Methane
  5. None
ব্যাখ্যা

• বায়োগ্যাসের প্রধান উপাদান - মিথেন।

বায়োগ্যাস: 
- গোবর ও অন্যান্য পঁচনশীল পদার্থ বাতাসের অনুপস্থিতিতে (অবায়বীয় অবস্থায়) পঁচানোর ফলে যে বর্ণহীন জ্বালানি গ্যাস তৈরী হয়, তাকে বায়োগ্যাস বলে।
- বায়োগ্যাসে শতকরা ৬০-৭০ ভাগ মিথেন থাকে, তাই একে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়।
- মিথেন ছাড়া বায়োগ্যাসে থাকে মূলত কার্বন ডাই অক্সাইড (CO2)।
- সাধারণত অবায়বীয় ব্যাকটেরিয়ার কার্যকারিতায় গোবর ও অন্যান্য আবর্জনা পঁচে বায়োগ্যাস সৃষ্টি হয়।
- এ গ্যাস উৎপাদনের পর অবশিষ্ট অংশ উন্নত মানের সার হিসেবে ব্যবহৃত হয়।

বায়োগ্যাস তৈরির সময় রেসিডিউ (অবশিষ্টাংশ) নিম্নলিখিত কাজে ব্যবহার করা যেতে পারে - 
১. উন্নতমানের জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করা যায়। 
২. মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। 
৩. মাশরুম চাষ করা যায়। 
৪. মুক্তা চাষে ব্যবহার করা যায়। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৫৬৭.
When was the first mobile financial service (MFS) introduced in Bangladesh?
  1. 2009
  2. 2010
  3. 2011
  4. 2012
ব্যাখ্যা
⇒ বাংলাদেশে প্রথম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) কবে চালু হয়?
- ২০১১ সালে।

মোবাইল ব্যাংকিং:
- মোবাইল ব্যাংকিং বলতে মূলত মোবাইল টেলিযোগাযোগ ডিভাইসের সাহায্যে ব্যাংকিং ও আর্থিক সুবিধাকে বোঝায়।
- এর সাহায্যে ব্যাংকিংয়ের সব সুবিধা মোবাইলেই পাওয়া যায়।
- অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সব কার্যক্রম মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করার সুবিধাই হচ্ছে মোবাইল ব্যাংকিং।
- শুরুতে মোবাইল ব্যাংকিং সাধারণত এসএমএসের মাধ্যমে করা হতো।
- ১৯৯৯ সালে স্মার্টফোনের আবির্ভাবের পর ইউরোপীয় ব্যাংকগুলো তাদের গ্রাহকদের প্রথম মোবাইল ব্যাংকের সুবিধা প্রদান করে।
- বাংলাদেশে ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড সর্বপ্রথম ২০১১ সালের ৩১শে মার্চ প্রথম বারের মতো মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছিল।
- তাদের পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবার নাম রকেট।
- রকেটের আগমন বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবার একটি নতুন যুগের সূচনা করে।
- ২০১১ সালে যখন প্রথম এই মোবাইল ব্যাংকিং পরিষেবা চালু হয়েছিলো তখন এটি বাংলালিংক এবং সিটিসেল মোবাইল অপারেটর এর ‘এজেন্ট’ এবং ‘নেটওয়ার্ক’ সহায়তা গ্রহণ করার মাধ্যমেই পথচলা শুরু করে।
- ২০১৬ সালে এ সেবার নাম পরিবর্তন করে রাখা হয় রকেট, যা এখন টাকার রকেট নামে পরিচিত।
- এরপর থেকে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও এই সেবা চালু করে এবং ধীরে ধীরে মোবাইল ব্যাংকিং বাংলাদেশে খুব জনপ্রিয় হয়ে ওঠে।

উল্লেখ্য,
- রকেট আসার পরপরই ২০১১ সালে ব্র্যাক ব্যাংকের অঙ্গসংগঠন হিসেবে দ্বিতীয় মোবাইল ব্যাংকিং সেবা হিসেবে বিকাশের (BKASH) আত্মপ্রকাশ ঘটে।
- ব্যাংক ছাড়াও ২০১৯ সালে বাংলাদেশ ডাক বিভাগ থেকে পরিচালিত নগদ মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়।
- প্রথম এজেন্ট ব্যাকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া।
- মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান 'বিকাশ'।

তথ্যসূত্র - ডাচ-বাংলা ব্যাংক ওয়েবসাইট।
৪,৫৬৮.
What is the name of the country's largest economic region?
  1. Bangladesh Special Economic Zone
  2. Bangladesh Economic Zone
  3. National Economic Zone
  4. National Special Economic Zone
ব্যাখ্যা
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড):
- দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
- বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা সন্দ্বীপ চ্যানেলের পাশে প্রায় ১৩৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চল।
- এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকায় অবস্থিত।
- এই শিল্পনগরের আয়তন ৩৩ হাজার ৮০৫ একর।
- এর ৪১ শতাংশ বা ১৪ হাজার একরে শুধু শিল্পকারখানা হবে, বাকি ৫৯ শতাংশ এলাকার মধ্যে আছে খোলা জায়গা, বনায়ন, বন্দর–সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদনকেন্দ্র।

⇒ ২০১৬ সালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল নামে এই শিল্পনগরের উদ্বোধন করা হয়।
- ২০১৮ সালে এটির নাম পাল্টে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’ রাখা হয়।
- সম্প্রতি নভেম্বর, ২০২৪-এ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’-এর নাম পাল্টে নতুন নাম দেওয়া হয়েছে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’।

উল্লেখ্য,
- জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি ১২টি পৃথক অঞ্চলে বিভক্ত।
- সেখানে বেপজা অর্থনৈতিক অঞ্চল, পোশাক (বিজিএমইএ) শিল্পপার্ক, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল, এসবিজি (শিকদার, বসুন্ধরা ও গ্যাসমেন গ্রুপ) অর্থনৈতিক অঞ্চলের মতো আলাদা জোন রয়েছে।
- পুরো অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে আগামী ১৫ বছরের মধ্যে সেখানে ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে এবংংসেখান থেকে প্রতিবছর রপ্তানি আয় হবে ১ হাজার ৫০০ কোটি ডলার।

উৎস: i) বেপজা ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৪,৫৬৯.
Which of the following countries is helping Bangladesh in the Delta Plan?
  1. Netherlands
  2. United States
  3. Japan
  4. India
ব্যাখ্যা
বাংলাদেশ ডেল্টা প্ল্যান:
- ডেল্টা প্ল্যান ২১০০ বা ব-দ্বীপ পরিকল্পনা দেশের সবচেয়ে বড় উন্নয়ন পরিকল্পনা।
- বাংলাদেশের ডেল্টা প্ল্যান ১০০ বছরের জন্য প্রণয়ন করা হয়েছে।
- এই পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে নেদারল্যান্ডস সরকার বাংলাদেশকে সহায়তা করছে।
- ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদে এই পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়।
- ডেল্টা প্ল্যানে ছয়টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে:
• বন্যা,
• নদী ভাঙন,
• নদী ব্যবস্থাপনা,
• নগর ও গ্রামে পনি সরবরাহ,
• বর্জ্য ব্যবস্থাপনা,
• বন্য নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ।
- ২০২০ সালের ১ জুলাই ১২ সদস্যের এই কাউন্সিল গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
- সরকারের পরিকল্পনামন্ত্রীকে ডেল্টা কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান করা হয়েছে।
- ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য এই মহাপরিকল্পনার প্রথম ধাপে অর্থাৎ ২০৩০ সাল নাগাদ বাস্তবায়নের জন্য গ্রহণ করা হয়েছে ৮০টি প্রকল্প।

তথ্যসূত্র - পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
৪,৫৭০.
By which amendment of the Constitution were the reserved seats for women in the National Parliament increased to 50?
  1. Tenth Amendment
  2. Twelfth Amendment
  3. Thirteenth Amendment
  4. Fourteenth Amendment
  5. Fifteenth Amendment
ব্যাখ্যা

পঞ্চদশ সংশোধনী:
- ২০১১ সালের ৩০শে জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস হয় এবং রাষ্ট্রপতির অনুমোদন হয় ২০১১ সালের ৩ জুলাই।
- সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয় এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়।
- এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- এই সংশোধনীর দ্বারা 'তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল' করা হয়।
- জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়।
- সংবিধানে ৭ অনুচ্ছেদের পরে ৭ (ক) ও ৭ (খ) অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয়।

উৎস: i) BBC.
ii) প্রথম আলো।

৪,৫৭১.
Bangladesh 'National Income Tax Day' is observed on which date?
  1. 15 September
  2. 30 June
  3. 30 November
  4. 30 October
ব্যাখ্যা
• জাতীয় আয়কর দিবস:
- জাতীয় আয়কর দিবস পালিত হয় প্রতি বছরের ৩০ নভেম্বর।
- ২০০৮ সাল থেকে দেশে আয়কর দিবস উদযাপিত হচ্ছে।
- আগে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর দিবসটি উদযাপিত হতো।  
- তবে ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর।
- এদিন ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ারও শেষ দিন।
 
সূত্র: যুগান্তর ও জাতীয় তথ্য বাতায়ন।
৪,৫৭২.
The Mayan civilization was located in which region?
  1. South America
  2. Mesoamerica
  3. Europe
  4. Africa
ব্যাখ্যা

মায়া সভ্যতা:
- মায়া সভ্যতাকে বলা হয় রহস্যময় সভ্যতা।
- মায়া সভ্যতার অবস্থান ছিল মধ্য আমেরিকায়।
- মেক্সিকো, বেলিজ, গুয়াতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের রেইনফরেস্টের মধ্যে এটি অবস্থিত।
- খ্রিস্টপূর্ব ১৫০০ সালের প্রথম দিকে মায়ারা গ্রামে বসতি স্থাপন করেছিল।
- প্রধান শহরগুলির মধ্যে ছিল টিকাল , উয়াক্সাক্টুন , কোপান , বোনাম্পাক , ডস পিলাস , ক্যালাকমুল , প্যালেনকে , এবং রিও বেক। 
- শহরগুলোর ধ্বংসাবশেষ, জটিল হায়ারোগ্লিফিক লিপি আর চিরায়ত রহস্যের মধ্যে আটকা পড়েছে এ সভ্যতার গল্প। 
- প্রায় ৬০০ বছর ধরে মায়ার লোকেরা ঐশ্বর্যময় সভ্যতা নিয়ে টিকে ছিল।

উল্লেখ্য,
- মায়া সভ্যতা তিনটি প্রধান ক্যালেন্ডার তৈরি করেছিল:
• যোলকিন (Tzolk’in): ২৬০ দিনের ধর্মীয় ক্যালেন্ডার, ২০টি নামযুক্ত দিন এবং ১৩টি সংখ্যার সমন্বয়ে গঠিত।
• হাব (Haab): ৩৬৫ দিনের সৌর ক্যালেন্ডার, ১৮টি ২০ দিনের মাস এবং ৫ দিনের একটি অতিরিক্ত মাস (ওয়ায়েব) নিয়ে গঠিত।
• লং কাউন্ট (Long Count): দীর্ঘ সময়ের হিসাবের জন্য ব্যবহৃত, যা ৩১১৪ খ্রিস্টপূর্বাব্দ থেকে দিন গণনা করে।

উৎস: i) Britannica.
ii) The Daily Star Bangla.

৪,৫৭৩.
Who was the last Chief Minister of undivided Bengal?
  1. Muhammad Ali Jinnah
  2. Huseyn Shaheed Suhrawardy
  3. Khwaja Nazimuddin
  4. A.K. Fazlul Haque
ব্যাখ্যা
হোসেন শহীদ সোহরাওয়ার্দী:
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন। 
- শেরে বাংলা এ.কে. ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন।

উল্লেখ্য, 
- ১৯৪৬ সালে অবিভক্ত বাংলায় সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন মুসলিম লীগ ১১৪টি আসন পেয়ে জয় লাভ করে এবং সোহরাওয়ার্দী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে, ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান সৃষ্টি হলে খাজা নাজিমুদ্দিন পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪,৫৭৪.
Which convention is related to diplomacy?
  1. Geneva Convention
  2. Vienna Convention
  3. Ramsar Convention
  4. Paris Convention
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন, ১৯৬১ বা Vienna Convention on Diplomatic Relations (1961):
- কূটনীতি সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ কনভেনশন হলো ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন।
- ১৯৬১ সালের ১৪ এপ্রিল অস্ট্রিয়ার ভিয়েনার নিউ হফবার্গে অনুষ্ঠিত জাতিসংঘের কূটনৈতিক মেলামেশা ও অনাক্রম্যতা সংক্রান্ত সম্মেলনে এই কনভেনশনটি গৃহীত হয়। 
- এটি বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক কাঠামো প্রদান করে।
- ভিয়েনা কনভেনশন (Vienna Convention) কূটনৈতিক সম্পর্ক, সুযোগ-সুবিধা এবং অনাক্রম্যতা সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করে।
- কার্যকর: ২৪ এপ্রিল ১৯৬৪।
- স্বাক্ষরকারী: ৬০ টি। 

অন্যদিকে,
ভিয়েনা কনভেনশন অন দ্য ল অব ট্রিটিজ (Vienna Convention on the Law of Treaties): ১৯৬৯ সাল 
- এটি আন্তর্জাতিক চুক্তি সম্পর্কিত নিয়মাবলী সংজ্ঞায়িত করে।

উৎস: UN Treaty Collection
৪,৫৭৫.
Who was Akbar's last ruler in Bengal?
  1. Shah Shuja
  2. Mansingh
  3. Islam Khan
  4. Isa Khan
ব্যাখ্যা
সম্রাট আকবর ও সুঘল সাম্রাজ্য:
- বাংলায় আকবরের শেষ সুবাদার ছিলেন রাজা মানসিংহ।
- তিনি ছিলেন রাজপুত এবং একজন দক্ষ সেনাপতি।
- মোগল সম্রাট আকবরের মৃত্যুর পরে তাঁর পুত্র জাহাঙ্গীর ১৬০৫ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন।
- তার পিতার নিযুক্ত সুবাদার মানসিংহকে বাংলার সুবাদারি পদে বহাল রাখেন।
- ১৬০৬ খ্রিস্টাব্দে তাঁর দুধ-ভাই কুতব-উদ-দীন খান কোকাকে বাংলার সুবাদার নিযুক্ত করে পাঠান।
- ইসলাম খান চিশতীকে বাংলার সুবাদার নিযুক্ত করা হয়।
- ইসলাম খান চিশতীর মূল কৃতিত্ব হচ্ছে তিনি সমগ্র বাংলাদেশে এবং প্রতিবেশী কামরূপ এবং কাছাড়ে মোগল অধিকার প্রতিষ্ঠা করেন। তিনি বার ভূঁইয়াদের দমন করেন।

সূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,এসএসসি প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৫৭৬.
Where is the headquarters of the Green Climate Fund located?
  1. Incheon, South Korea
  2. New York, United States
  3. Bonn, Germany
  4. Geneva, Switzerland
ব্যাখ্যা

• Green Climate Fund:
- গ্রিন ক্লাইমেট ফান্ড জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- তহবিলের পরিমাণ: ১০০ বিলিয়ন মার্কিন ডলার। 
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল।
- সদর দপ্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।

সূত্র: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।

৪,৫৭৭.
What is the atomic number of Arsenic?
  1. 44
  2. 36
  3. 38
  4. 33
ব্যাখ্যা
- আর্সেনিকের (As) পারমাণবিক সংখ্যা ৩৩। 

পারমাণবিক সংখ্যা:
- কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে; প্রোটনের সে সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলা হয়।
- প্রোটন সংখ্যাকে সাধারণত Z দ্বারা প্রকাশ করা হয়।
যেমন- সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 11টি প্রোটন আছে। তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হল, Z= 11।
তদ্রুপ, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হল, Z = 17
- মৌলের ধর্ম এর পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে।
- রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুর সর্ববহিস্থ শক্তিস্তরের ইলেকট্রনসমূহ অংশগ্রহণ করে এবং ইলেকট্রনের সংখ্যার পরিবর্তন ঘটে; কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোন পরিবর্তন ঘটে না। 

অন্যদিকে, 
- স্ট্রনসিয়ামের (Sr) পারমাণবিক সংখ্যা ৩৮।
- ক্রিপটনের (Kr) পারমাণবিক সংখ্যা ৩৬।
- রুথেনিয়াম (Ru) পারমাণবিক সংখ্যা ৪৪। 

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং রসায়ন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (হাজারী নাগ)।
৪,৫৭৮.
The New START Treaty was signed between which two countries?
  1. United States and North Korea
  2. United States and Russia
  3. United States and China
  4. United Kingdom and Russia
ব্যাখ্যা

New START:
- নিউ স্টার্ট চুক্তি ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি।
- ২০০৯ সালের ৫ ডিসেম্বর স্টার্ট-১ চুক্তির মেয়াদ শেষ হলে, যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন এবং রাশিয়ার পুতিন সরকার নতুন একটি চুক্তির বিষয়ে আলোচনা শুরু করে।
- এরই ধারাবাহিকতায় ২০১০ সালের ৮ এপ্রিল চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ নিউ স্টার্ট চুক্তিতে স্বাক্ষর করেন।
- চুক্তিটি ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়। এর প্রাথমিক মেয়াদ ছিল ১০ বছর, অর্থাৎ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত।
- তবে, ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে নিউ স্টার্ট চুক্তি স্থগিত করার ঘোষণা দেন।

সূত্র: হিস্টোরি.কম এবং ব্রিটানিকা।

৪,৫৭৯.
In which year was the World Bank formed?
  1. 1942
  2. 1943
  3. 1944
  4. 1945
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এটি ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ। (জানুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা। (জানুয়ারি, ২০২৫)
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank.
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৪,৫৮০.
The Great Barrier Reef is located in which ocean?
  1. Southern Ocean
  2. Indian Ocean
  3. Atlantic Ocean
  4. Pacific Ocean
  5. Northern Ocean
ব্যাখ্যা
প্রশান্ত মহাসাগর:
- পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর।
- প্রশান্ত মহাসাগরের আয়তন ৬৩৮০০০০০ বর্গ মাইল।
- প্রশান্ত মহাসাগর গড় গভীরতা ১৪,০৪০ ফুট।
- প্রশান্ত মহাসাগর দক্ষিণে অ্যান্টার্কটিক অঞ্চল থেকে উত্তরে আর্কটিক বৃত্ত পর্যন্ত বিস্তৃত।
- পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ এবং পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত।
- পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- প্রশান্ত মহাসাগর পৃথিবীর পৃষ্ঠের প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে রয়েছে।

সূত্র - Britannica.com
৪,৫৮১.
“Human Rights Watch” is a human rights organization based in which country?
  1. Germany
  2. United States
  3. France
  4. Italy
ব্যাখ্যা

Human Rights Watch (HRW) :
- প্রতিষ্ঠা ও ইতিহাস :1978 সালে "Helsinki Watch" নামে প্রতিষ্ঠিত, 
- যা পরবর্তীতে 1988 সালে Human Rights Watch নাম ধারন করে।
- এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা।
- এর সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। 
- প্রথমে সোভিয়েত ইউনিয়নের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করাই ছিল এর উদ্দেশ্য, 
- পরবর্তীতে এর কার্যক্রম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
- ১৯৯৭ সালে International Campaign to Ban Landmines-এর সাথে যৌথভাবে নোবেল পুরস্কার পায়।

উৎস: Human Rights Watch ওয়েবসাইট।

৪,৫৮২.
Which is the capital of the Byzantine Empire?
  1. Athens
  2. Constantinople
  3. Alexandria
  4. Rome
ব্যাখ্যা
বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে - ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল৷
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ছিল।
- অঞ্চলটিকে সাধারণত পূর্ব রোমান সাম্রাজ্য বলা হত।
- ৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসাবে পরিচালিত হয়।
- বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা।
- এই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন জাস্টিনিয়ান।
- ১৪ শতকে অটোমান তুর্কিরা দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে এটি অটোমান নিয়ন্ত্রণে চলে যায়।
- বাইজেন্টাইন সম্রাজ্ঞী নারীদের অধিকারের স্বীকৃতি প্রদানকারী প্রথম শাসকদের একজন ছিলেন থিওডোরা।

তথ্যসূত্র - Britannica.com
৪,৫৮৩.
Which is used to make 'dry ice'?
  1. Carbon dioxide
  2. Carbon monoxide
  3. Sulfur dioxide
  4. Nitrogen Dioxide
ব্যাখ্যা
ড্রাই আইস:
- ড্রাই আইস বা শুষ্ক বরফের মূল উপাদান হল কার্বন-ডাই-অক্সাইড।
- ড্রাই আইস  তৈরিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহৃত হয়।
- যার তাপমাত্রা -৭৮.৫ ডিগ্রি সেলসিয়াস বা ১০৯° ফারেনহাইট। ]
- কার্বন-ডাই-অক্সাইড গ্যাস থেকে যা সরাসরি জমাট বেঁধে যায়, তরল করার প্রয়োজন পড়ে না।

উল্লেখ্য,
- যেখানে বরফের ব্যবহার করা সম্ভব নয়, সেখানে ফ্রিজিং বা কুলিংয়ের কাজে ব্যবহার করা হয় এই ড্রাই আইস।
- আইসক্রিম এর গাডিতে, হিমাগারে এবং পচনশীল ফলমুল,মাছমাংস সংরক্ষনে ব্যবহার করা হয়।

উৎস: Britannica.
৪,৫৮৪.
Until which year will Bangladesh have tariff and quota-free access to China?
  1. 2026
  2. 2027
  3. 2028
  4. 2029
ব্যাখ্যা
- ২০২৮ সাল পর্যন্ত চীনে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ।
- চীন সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সভায় এ ঘোষণা দিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী।
- এরমধ্যে চীনের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকবে।
- এলডিসি গ্রাজুয়েশনের পর বাংলাদেশের বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও দুই বছর বহাল রাখার কথা জানিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং।
- এ সময় চীনা কোম্পানিগুলোকে এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
- ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন হবে।
- গ্রাজুয়েশনের পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র— তিনবছর শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে।
- কানাডাও একই সুবিধা দেওয়ার অঙ্গীকার করলেও— দেশটি এখনও তাদের আইন-কানুনে কোনো পরিবর্তন আনেনি।
- জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের কাছে বাংলাদেশ একই সুবিধা চাইলেও, তারা এখনও কোনো প্রতিশ্রুতি দেয়নি।
- ২০২২ সালে চীন তার বাজারে বাংলাদেশকে ৯৯ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিলেও বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে পারছে না; বরং দেশটিতে রপ্তানি আরও কমেছে।
- রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুসারে, ২০২২-২৩ অর্থবছরে দেশটিতে রপ্তানি হয়েছে ৬৭৭ মিলিয়ন ডলারের পণ্য। আগের অর্থবছরে তা ছিল ৬৮৩ মিলিয়ন ডলার।
- গত অর্থবছর দেশটিতে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিল ৭১৫ মিলিয়ন ডলার।
- ডব্লিউটিও'র নীতি অনুযায়ী, কোনও উন্নত দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর করতে হলে ৯৯% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিতে হয়, যা দু'টি উন্নয়নশীল দেশের মধ্যে এফটিএ করার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
- চীন যেহেতু এখনও উন্নয়নশীল দেশ, তাই দেশটির ১০% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ আরও দীর্ঘ সময় ধরে শতভাগ পণ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা আদায় করে নিতে পারে।
- ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর বাড়তি শুল্কারোপ করায় চীনা কোম্পানিগুলো অন্যান্য দেশে স্থানান্তরিত হচ্ছে।
- এ অবস্থায় অধিক পরিমাণে চীনা বিনিয়োগ পাওয়াই ড. মুহাম্মদ ইউনূসের এই সফরের মূল লক্ষ্য বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উৎস: THE BUSINESS STANDARD বাংলা (২৭ মার্চ, ২০২৫)
৪,৫৮৫.
Which two fundamental elements are most abundant in the Earth's crust?
  1. Oxygen and Silicon
  2. Hydrogen and Nitrogen
  3. Nitrogen and Helium
  4. Iron and Carbon
ব্যাখ্যা

ভূ-ত্বকের গঠন:
- পৃথিবীর উপরিভাগের শক্ত আবরণ ভূ-ত্বক বিভিন্ন ধরনের খনিজ ও শিলা দ্বারা গঠিত।
- ভূ-ত্বক অশ্মমণ্ডলেরই উপরিভাগ যার মধ্যে অক্সিজেন ও সিলিকনের পরিমাণ বেশি।
- আজ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক উপাদানগুলোর মধ্যে ২০ টি উপাদান ভূ-ত্বকের প্রায় শতকরা ৯৯.৫ অংশ দখল করে আছে।
- ভূ-ত্বকের গভীরতা সর্বত্র সমান নয়। তবে এর গড় গভীরতা ২০ কিলোমিটার।
- গ্রানাইট স্তরের গড় গভীরতা ৮ কিলোমিটার।
- ভূ-ত্বক গঠনকারী শিলারাশির ঘনত্ব ২.৭৫ থেকে ৩.০ পর্যন্ত।
- ভূ-ত্বক বা অশ্মমণ্ডলের উপরিভাগেই পৃথিবীর বাহ্যিক দিকগুলো দেখা যায়।
- যেমন- সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত, নদী, হ্রদ, সাগর ও মহাসাগর ইত্যাদি।

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৫৮৬.
A person suffering from night blindness may have a deficiency in:
  1. Vitamin B6
  2. Vitamin E
  3. Vitamin B12
  4. Vitamin A
ব্যাখ্যা

• Night blindness বা রাতের অন্ধত্ব মূলত চোখের রেটিনায় আলো স্বীকার করার ক্ষমতার সমস্যা সৃষ্টি করে। এটি সাধারণত Vitamin A এর ঘাটতির কারণে হয়। ভিটামিন এ রেটিনাল উৎপাদনে সাহায্য করে, যা রড সেলগুলির জন্য অত্যাবশ্যক। রড সেল চোখকে কম আলোতে দেখার ক্ষমতা দেয়। ভিটামিন B6, B12 বা E-এর ঘাটতি সাধারণত রাতের দেখার ক্ষমতাকে প্রভাবিত করে না, যদিও তারা অন্যান্য শারীরিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, রাতের অন্ধত্বে ভিটামিন A-এর ঘাটতি সবচেয়ে প্রচলিত এবং নির্ধারক কারণ। ভিটামিন A সমৃদ্ধ খাবার যেমন গাজর, কুমড়ো, পালং শাক, ডিম ও দুধ এই সমস্যার প্রতিরোধে সহায়ক।

- উত্তর: ঘ) Vitamin A.

রাতকানা (Night Blindness) রোগ: 
- ভিটামিন 'এ'-এর অভাবে চোখ ক্ষতিগ্রস্ত হয়ে জেরোফথ্যালমিয়া (Xerophthalmia) নামক রোগ অর্থাৎ এই রোগের সর্বনিম্ন মাত্রা রাতকানা রোগ হয়। 
- ভিটামিন 'এ'-এর অভাব পূরণ না হলে রোগটির মাত্রা ও তীব্রতা বাড়তে থাকে। জেরোফথ্যালমিয়ার সাত থেকে আটটি মাত্রা রয়েছে, যার সর্বনিম্ন মাত্রা হচ্ছে রাতকানা। 
- সাধারণত দুই থেকে পাঁচ বছরের শিশুদের মধ্যে এ রোগ বেশি দেখা দেয়। 
- এতে চোখের সংবেদী 'রড' কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়, স্বল্প আলোতে ভালো দেখতে পায় না, চোখে সবকিছু ঝাপসা দেখা যায়। রোগটা বেড়ে গেলে কর্নিয়া ঘোলাটে হয়ে যায়। 
- রাতকানা দশা থেকে শুরু করে চতুর্থ বা পঞ্চম মাত্রার জেরোফথ্যালমিয়া ভিটামিন 'এ'-সহ কিছু ওষুধ প্রয়োগে ভালো হয়, কিন্তু রোগ চূড়ান্ত মাত্রায় বা তার কাছাকাছি পৌঁছে গেলে কর্নিয়া প্রতিস্থাপন অস্ত্রোপচার ছাড়া আর তেমন কিছু করার থাকে না। 
- এই রোগ প্রতিরোধের জন্য ভিটামিন 'এ' সমৃদ্ধ খাদ্য যেমন: মাছের যকৃতের তেল, কলিজা, সবুজ শাকসবজি, রঙিন ফল (পাকা আম, কলা ইত্যাদি) ও সবজি (মিষ্টি কুমড়া, গাজর ইত্যাদি) এবং মলা-ঢেলা মাছ খাওয়া উচিত। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৪,৫৮৭.
Who is the founder of Rotary International?
  1. Paul Harris
  2. Peter Eisen
  3. Henry Dunant
  4. Melvin Jones
ব্যাখ্যা
রোটারি ইন্টারন্যাশনাল:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন।
- এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- প্রতিষ্ঠাকাল ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
- প্রতিষ্ঠার স্থান- শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর- ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা- পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)।
- রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation.

তথ্যসূত্র - রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৪,৫৮৮.
When was the first gas field discovered in Bangladesh?
  1. 1945
  2. 1952
  3. 1959
  4. 1955
  5. 1957
ব্যাখ্যা
১৯৫৫ সালে সর্বপ্রথম বাংলাদেশে গ্যাস আবিষ্কৃত হয় এবং ১৯৫৭ সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়।

গ্যাসক্ষেত্র:
- বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস।
- প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে।
- প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
- বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র।
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি।
- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- সর্বশেষ ভোলার ইলিশা -১ হচ্ছে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র।

এছাড়াও,
- বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে।
- ১৯৮৭ সনে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পন করে।
- বাংলাদেশে প্রথম ১৯৮৫ সালে দিনাজপুর জেলার বড়পুকুরিয়াতে কয়লা খনির সন্ধান পাওয়া যায়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন, বাংলাপিডিয়া ও প্রথম আলো।
৪,৫৮৯.
The headquarter of ASEAN is located in -
  1. Jakarta
  2. Male
  3. Kathmandu
  4. Kuala Lumpur
ব্যাখ্যা
ASEAN এর সদরদপ্তর জাকার্তায় অবস্থিত।

ASEAN:

- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।
- আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- বাংলাদেশ ARF এর সদস্য।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৪,৫৯০.
The Bolshevik Revolution of 1917 led to the establishment of which political system in Russia?
  1. Fascism
  2. Monarchy
  3. Communism
  4. Democracy
ব্যাখ্যা
বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:

- ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়। 
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব। 
- এই দুটি বিপ্লবকে একত্রে ১৯৯৭ সালের রুশ বিপ্লব' বলা হয়।
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলে। 
- এই বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে। 
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- এই বিপ্লবের ফলে রাশিয়ায় সাম্যবাদী বা কমিউনিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং জার রাজতন্ত্রের অবসান ঘটে।


তথ্যসূত্র: History.com & Britannica.com
৪,৫৯১.
Which Bengali scientist contributed to the 'Bose-Einstein statistics'?
  1. Jagadish Chandra Bose
  2. Satyendra Nath Dutta
  3. Subhas Chandra Bose
  4. Amar Nath Bose
  5. Satyendra Nath Bose
ব্যাখ্যা
বসু-আইনস্টাইন পরিসংখ্যান:
- বোস-আইনস্টাইন পরিসংখ্যান (Bose-Einstein statistics) হলো একটি পরিসংখ্যান তত্ত্ব যা ১৯২৪-২৫ সালে ভারতীয় পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু (Satyendra Nath Bose) এবং আলবার্ট আইনস্টাইন (Albert Einstein) দ্বারা প্রকাশিত হয়।
- বোস-আইনস্টাইন পরিসংখ্যান এমন একটি সংখ্যায়ন পদ্ধতি, যার মাধ্যমে পদার্থের পূর্ণসংখ্যার স্পিনবিশিষ্ট মৌলিক কণাদের বন্টন ব্যাখ্যা করা হয়।
- অর্থাৎ বিশ্বজগতের যে কণাগুলোর ঘূর্ণন পূর্ণসংখ্যা, বসুর নামানুসারে পল ডিরাক সেগুলো নামকরণ করেন বোসন কণা।
- বোসন কণারা মেনে চলে সত্যেন্দ্রনাথ বসু এবং আলবার্ট আইনস্টাইন আবিষ্কৃত ওই পরিসংখ্যান।
- আলোর কণা ফোটন, গ্লুয়ন, হিগস বোসন, ডব্লিউ ও জেড বোসন কণা এই শ্রেণির অন্তর্ভূক্ত।
- এটাকে অনেক সময় ‘পদার্থের পঞ্চম অবস্থা’ও বলা হয়।

⇒ সত্যেন্দ্রনাথ বসু:
- সত্যেন্দ্রনাথ বসু ১৮৯৪ সালের ১ জানুয়ারি কলকাতা শহরে জন্মগ্রহণ করেন।
- সত্যেন্দ্রনাথ বসুর শিক্ষাজীবন শুরু হয় নিউ ইন্ডিয়ান স্কুলে।
- ১৯১৩ সালে একই কলেজ থেকে গণিতসহ স্নাতক ও ১৯১৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
- সত্যেন বসুর গবেষণার ক্ষেত্র ছিল তাত্ত্বিক পদার্থবিজ্ঞান।
- তবে তার একটি গবেষণা থেকেই জন্ম বোস-আইনস্টাইন পরিসংখ্যানের।
- সেই কাজের সূত্র ধরেই আইনস্টাইন বোস-আইনস্টাইন কন্ডেনসেট নামে পদার্থের এক বিশেষ অবস্থার ভবিষ্যদ্বাণী করেন আইনস্টাইন।
- ১৯২৪ সালে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু তার আবিষ্কার বোস-আইনস্টাইন কোয়ান্টাম স্ট্যাটিসটিক্সের জন্য বিজ্ঞান ইতিহাসের অংশ হয়ে আছেন।

উৎস: BBC.
৪,৫৯২.
Scientific discovery is a kind of -
  1. National property
  2. International property
  3. Personal property
  4. Collective property
ব্যাখ্যা
সম্পদ:
- মালিকানার দিক হতে সম্পদকে চারভাগে ভাগ করা যায়। 

 ব্যক্তিগত সম্পদ:
- ব্যক্তির মালিকানায় যেসব সম্পদ রয়েছে তাই হচ্ছে ব্যক্তিগত সম্পদ।
- যেমন- গাড়ি-বাড়ি, আসবাবপত্র ইত্যাদি।

সমষ্টিগত সম্পদ:
- যেসব সম্পদের মালিকানা সমাজ বা রাষ্ট্রের হাতে থাকে সেসব সম্পদকে সমষ্টিগত সম্পদ বলে।
- অর্থাৎ জনগণের ব্যবহৃত সম্পদ ও সরকারি সম্পদ একত্রে মিলে সমষ্টিগত সম্পদ সৃষ্টি হয়।
- যেমন- রাস্তাঘাট, হাসপাতাল, পার্ক, চিড়িয়াখানা ইত্যাদি।

জাতীয় সম্পদ:
- জাতীয় সম্পদ মূলত: ব্যক্তিগত ও সমষ্টিগত সম্পদের সংমিশ্রণে সৃষ্ট।
- যেমন-জনগণের সুনাম, কারিগরি সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি জাতীয় সম্পদের অন্তর্গত।

আন্তর্জাতিক সম্পদ:
- আন্তর্জাতিক সম্পদ হচ্ছে সেই সম্পদ যার মালিকানা ব্যক্তি কিংবা রাষ্ট্রের নয় বরং পৃথিবীর সব দেশ তা ভোগ করতে পারে।
- যেমন- সাগর, মহাসাগর, বৈজ্ঞানিক আবিষ্কার ইত্যাদি।

উৎস: অর্থনীতি, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৫৯৩.
Which one is known as the "Soft Loan Window"?
  1. MIGA 
  2. IDA
  3. IMF
  4. IFC
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ -International Development Association.
– আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) হল বিশ্বব্যাংকের একটি অংশ।
– যা বিশ্বের নিম্ন আয়ের দেশগুলোকে সহায়তা করে। 
– IDA এর অনুদান এবং কম সুদে ঋণ দেয় দেশগুলিকে।
কম ঋণের সুদের কারণে IDA কে ‍Soft Loan Window বলা হয়।
– ভবিষ্যতে বিনিয়োগ জীবনযাত্রার মান উন্নত এবং বিশ্বব্যাপী নিরাপদ ও সমৃদ্ধ কমিউনিটি তৈরি করতে সাহায্য করে।
– এই ১৯৬০ সালে ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। 
– বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।(ফেব্রুয়ারি ২০২৫)।
বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে। 
– এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

উৎস: IDA ওয়েবসাইট।
৪,৫৯৪.
In which year was Sundarban declared as the world heritage site?
  1. 1989
  2. 1991
  3. 1993
  4. 1997
ব্যাখ্যা
সুন্দরবন:
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি ।
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার।
- সুন্দরবন সংলগ্ন জেলা ৩টি।
- সেগুলো হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।
- বাংলাদেশের সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।
- ৭ ডিসেম্বর, ১৯৯৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ৭৯৮তম World Heritage হিসেবে ঘোষণা করে।
- সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী।
- সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
- সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।
- ১৮৭৮ সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয়।

উৎস: i) বনবিভাগ ওয়েবসাইট।
         ii) বাংলাপিডিয়া।
৪,৫৯৫.
Under which law does Bangladesh Bank implement the bank merger process? 
  1. Bank Resolution Ordinance, 2025
  2. Banking Companies Act, 1991
  3. Financial Institutions Act, 1993
  4. Bangladesh Bank Order, 1972
ব্যাখ্যা

• ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ২০২৫:
- দুর্বল ব্যাংকের সমস্যা সমাধানে সরকার ২০২৫ সালে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’ অনুমোদন দিয়েছে। 
- এর আওতায় বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়ন করে।
- ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ২০২৫ অনুসারে যেকোনো ব্যাংক টেকওভার করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।
 - ব্যাংক অবসায়ন, মার্জারসহ যেকোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে প্রয়োজন অনুযায়ী এই অর্ডিন্যান্স অনুসারে, যা আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধারে যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

• ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ২০২৫ যা যা উল্লেখ রয়েছে: 
- দুর্বল বা সমস্যায় পড়া ব্যাংককে বাঁচাতে সরকার ও বাংলাদেশ ব্যাংক একসঙ্গে ব্যবস্থা নিতে পারবে।
- দরকার হলে ব্যাংকটিকে সাময়িকভাবে সরকারি নিয়ন্ত্রণেও নেওয়া যাবে।
- মালিকরা যদি নিজের স্বার্থে ব্যাংকের টাকা বা সম্পদ অপব্যবহার করে, তাহলে বাংলাদেশ ব্যাংক সরাসরি পদক্ষেপ নিতে পারবে।
- দুর্বল ব্যাংকে অস্থায়ী প্রশাসক বসানো, মূলধন বাড়ানো বা শেয়ার অন্য কারও কাছে বিক্রি/হস্তান্তর করার সুযোগ রাখা হয়েছে।
- ব্যাংকের লাইসেন্স বাতিল হলে, আদালতের মাধ্যমে সেই ব্যাংকের আনুষ্ঠানিক অবসায়ন (বন্ধ করার) প্রক্রিয়া শুরু হবে।

তথ্যসূত্র: প্রথম আলো ও ডেইলি স্টার।

৪,৫৯৬.
The headquarter of Benelux is in -
  1. Washington, D.C., United States
  2. Geneva, Switzerland
  3. Brussels, Belgium
  4. Vienna, Austria
ব্যাখ্যা
BENELUX:
- BENELUX-এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- চুক্তি স্বাক্ষর: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল।
- চুক্তি কার্যকর: ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা: ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।

উৎস: Britannica.
৪,৫৯৭.
Why was the first amendment to Bangladesh’s Constitution made?
  1. For political changes
  2. To ensure the trial of war criminals of the 1971 Liberation War
  3. To increase Parliament seats
  4. To extend the tenure of the President
ব্যাখ্যা

প্রথম সংশোধনী:
- যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয়।
- সংসদে উত্তাপিত হয় ১২ জুলাই ১৯৭৩ সালে।
- সংবিধান কার্যকরের ৭ মাস পর ১৯৭৩ সালের ১৫ জুলাই প্রথম সংশোধনী বিল পাস হয়।
- এই সংশোধন অনুযায়ী গণহত্যা কিংবা মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য আইন প্রণয়নের বিধান রাখা হয়।
- প্রথম সংশোধনীর মূল বিষয়বস্তু ছিল 'গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ বা যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিক আইনে এর বিচার ও শাস্তি অনুমোদন।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।

৪,৫৯৮.
The '2026 FIFA World Cup' will mark which edition of the tournament?
  1. 21st
  2. 22nd
  3. 23rd
  4. 24th
ব্যাখ্যা

• ফিফা বিশ্বকাপ ২০২৬: 
-  যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন, ২০২৬ সালে শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২৩ তম আসর।
- ১৯৯৮ বিশ্বকাপ থেকে ৩২ দলের টুর্নামেন্টের প্রথা চালু হয়।
- এবার সেটি পরিবর্তন হতে যাচ্ছে। 
- ৩২ দলের বিশ্বকাপ আর থাকছে না, ২০২৬ ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ৪৮ দলের।
- ৩২ দলের বিশ্বকাপে মোট ম্যাচ সংখ্যা ছিলো ৬৪ টি।
- ৪৮ দলের টুর্নামেন্টে যা বেড়ে দাঁড়াবে ১০৪ ম্যাচে।
- প্রথমে ১৬ টি গ্রুপের প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত গ্রুপের সংখ্যা ঠেকেছে ১২ তে।
- এতদিন যা ছিলো ৮ টি।

তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। (Link)

৪,৫৯৯.
Worldwatch is an environmental organization based on which country?
  1. United Kingdom
  2. United States
  3. Canada
  4. Germany
ব্যাখ্যা

পরিবেশবাদী সংগঠন:
- World Watch যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- এই সংগঠনের প্রতিষ্ঠিতা হলেন- লেস্টার আর ব্রাউন।
- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

উৎস: World Watch এর ওয়েবসাইট ও সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।

৪,৬০০.
Which of the following is a fundamental quantity?
  1. Acceleration
  2. Work
  3. Length
  4. Force
  5. Velocity
ব্যাখ্যা

- দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ মৌলিক রাশি (Fundamental Quantities)।

মৌলিক রাশি:

- মৌলিক রাশি (Fundamental Quantities) হল সেইসব রাশি, যেগুলি পরিমাপের জন্য অন্য কোনো রাশির উপর নির্ভর করে না।
- কিছু কিছু মূল রাশি আছে, যেগুলো অন্য রাশির উপর নির্ভরশীল নয়।এসব রাশিগুলোকে মৌলিক রাশি বলা হয়।
- জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় বিজ্ঞানীরা পরিমাপের ক্ষেত্রে এরূপ সাতটি রাশিকে মৌলিক রাশি হিসেবে চিহ্নিত করেছেন।
• এগুলো হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ।

অপরদিকে,
- যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল অর্থাৎ মৌলিক রাশি থেকে পাওয়া যায়, তাদেরকে লব্ধ রাশি বলা হয়।
- বেগ, ত্বরণ, কাজ, বল, তাপ, বিভব ইত্যাদি লব্ধ রাশির উদাহারণ। যে গুলো মৌলিক রাশি থেকে গঠিত হয়।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।