বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ৪৪ / ৬২ · ৪,৩০১৪,৪০০ / ৬,১৭৯

৪,৩০১.
Which was the first organization of the Language Movement?
  1. State Language Action Committee
  2. Bangla Language Reform Committee
  3. Cultural Assembly
  4. Pakistan Literary Society
  5. Tamaddun Majlish
ব্যাখ্যা

তমদ্দুন মজলিশ:
- তমদ্দুন মজলিশ ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। 
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে তমদ্দুন মজলিশ গঠিত হয়। এটিই ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।

• ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিস"।
- পাকিস্তান প্রতিষ্ঠার পর নতুন বাস্তবতায় তমদ্দুন মজলিস কেবল বাংলা ভাষায়ই নয়, বরং একটা সার্বিক জীবন ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে পরিচ্ছন্ন ভাষায় একটা ধারণা দেয়ার চেষ্টা করেছিলো।
- তমদ্দুন মজলিশ ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ শিরোনামে অধ্যাপক আবুল কাশেম সম্পাদিত একটি পুস্তিকা প্রকাশ করে।
- তমদ্দুন মজলিসের নেতৃত্বেই ১৯৪৭ সালের পহেলা অক্টোবর প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।
- ১৯৪৮ সালের দোসরা মার্চ তমদ্দুন মজলিশসহ বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীদের যৌথসভায় শামসুল আলমকে আহ্বায়ক করে 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদ' নামে নতুন কমিটি হয়েছিলো।

অন্যদিকে,
- বাংলা ভাষা সংস্কার কমিটি: প্রাদেশিক সরকার ১৯৪৯ খ্রিস্টাব্দের মার্চ মাসে বাংলা ভাষা সংস্কারের জন্য একটি ভাষা কমিটি গঠন করে। এর সভাপতি ছিলেন মাওলানা মোহাম্মদ আকরম খাঁ এবং সেক্রেটারি ছিলেন কবি গোলাম মোস্তফা।
- সংস্কৃতি সংসদ: ১৯৫১ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'সংস্কৃতি সংসদ' নামে আরেকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সৃষ্টি হয়। এই সংগঠনটি ক্রমে পূর্ববাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।
- পাকিস্তান সাহিত্য সংসদ: ১৯৫২ খ্রিস্টাব্দের শেষদিকে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় 'পাকিস্তান সাহিত্য সংসদ'।

উৎস: i) ইতিহাস, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) প্রথম আলো

৪,৩০২.
How many Principles of Social Business?
  1. 6
  2. 7
  3. 3
  4. 5
ব্যাখ্যা
• সামাজিক ব্যবসা:
- একটি সামাজিক ব্যবসা হল একটি অ-লভ্যাংশ ব্যবসা যার লক্ষ্য ব্যবসায়িক পদ্ধতির মাধ্যমে একটি সামাজিক সমস্যা সমাধান করা। এটি একটি ঐতিহ্যবাহী ব্যক্তিগত মুনাফা অর্জনকারী ব্যবসা এবং একটি অলাভজনক প্রতিষ্ঠান উভয়ের থেকে আলাদা।

• সামাজিক ব্যবসার ৭টি মূলনীতি :
- ব্যবসায়িক লক্ষ্য হবে দারিদ্র্য, অথবা এক বা একাধিক সমস্যা (যেমন শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তির অ্যাক্সেস এবং পরিবেশ) যা মানুষ এবং সমাজকে হুমকির মুখে ফেলে, তা কাটিয়ে ওঠা; মুনাফা সর্বাধিকীকরণ নয়।
- আর্থিক ও অর্থনৈতিক স্থায়িত্ব।
- বিনিয়োগকারীরা কেবল তাদের বিনিয়োগের পরিমাণ ফেরত পান। বিনিয়োগের অর্থের বাইরে কোনও লভ্যাংশ দেওয়া হয় না।
- যখন বিনিয়োগের পরিমাণ ফেরত দেওয়া হয়, তখন কোম্পানির মুনাফা সম্প্রসারণ এবং উন্নতির জন্য কোম্পানির কাছেই থাকে।
- লিঙ্গ সংবেদনশীল এবং পরিবেশ সচেতন।
- কর্মীরা উন্নত কাজের পরিবেশের সাথে বাজার মজুরি পান।
- আনন্দের সাথে করো।

উৎস : ইউনূস সেন্টার।
৪,৩০৩.
According to the Ministry of Land's decision, Bhasan Char falls under which upazila? (January 2026)
  1. Hatiya
  2. Sandwip 
  3. Lakshmipur
  4. Teknaf
ব্যাখ্যা

 ভাসানচর:
- সম্প্রতি ভূমি মন্ত্রণালয় ভাসানচরকে সন্দ্বীপ উপজেলার অন্তর্গত বলে চূড়ান্ত ঘোষণা করে।
- ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে, ভাসানচরের ৬টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত।
- এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিনের সীমানা বিরোধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়েছে।
- ভাসানচরের ইতিহাস মূলত সন্দ্বীপের ন্যায়ামস্তি ইউনিয়নের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
- স্থানীয় সূত্র ও প্রশাসনিক নথি অনুযায়ী, ১৯৯২ সালের দিকে ন্যায়ামস্তি ইউনিয়ন ভয়াবহ নদীভাঙনের কবলে পড়ে সম্পূর্ণভাবে সাগরে বিলীন হয়ে যায়।

উল্লেখ্য,
-  ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সেখানে ‘ভাসানচর থানা’ গঠনের প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনেও ভাসানচরকে হাতিয়া ও নোয়াখালীর অংশ বলে উল্লেখ করা হলে সন্দ্বীপের ছাত্র, পেশাজীবীসহ বিভিন্ন স্তরের মানুষ তখন বিক্ষোভ করেন।

উৎস: প্রথম আলো।

৪,৩০৪.
Which gas is most abundant in the Earth's atmosphere?
  1. Helium
  2. Carbon Dioxide
  3. Nitrogen
  4. Oxygen
ব্যাখ্যা
• বায়ুমন্ডল:
- বায়ুমণ্ডল নানাপ্রকার গ্যাস ও বাষ্পের সমন্বয়ে গঠিত হলেও এর প্রধান উপাদান দুইটি।
- যথা: নাইট্রোজেন ও অক্সিজেন।
- বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি।
- অক্সিজেনের পরিমাণ দ্বিতীয় সর্বোচ্চ।

বায়ুমণ্ডলের উপাদানগুলোর শতকরা পরিমাণ,
- নাইট্রোজেন ৭৮.০১%,
- অক্সিজেন ২০.৭১%,
- আর্গন ০.৮০%,
- জলীয়বাষ্প ০.৪১%,
- কার্বন-ডাই-অক্সাইড ০.০৩% ইত্যাদি।
 
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪,৩০৫.
“The Kigali Amendment is related to which of the following protocols?”
  1. Montreal Protocol
  2. Nagoya Protocol
  3. Kyoto Protocol
  4. None of the above
ব্যাখ্যা

• কিগালি সংশোধনী:
- মন্ট্রিল প্রোটোকলের সর্বশেষ সংশোধনী হলো কিগালি সংশোধনী।
- কিগালি সংশোধনী হলো হাইড্রোফ্লরোকার্বন (HFCs)-এর ব্যবহার এবং উৎপাদন ধীরে ধীরে হ্রাস করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
 - ২০১৬ সালের ১৫ অক্টোবর রুয়ান্ডার কিগালিতে মন্ট্রিল প্রটোকলের ২৮তম সভায় শক্তিশালী গ্রিন হাউজ গ্যাস-হাইড্রোফ্লোরো কার্বনের ব্যবহার পর্যায়ক্রমে জ কমিয়ে আনতে মন্ট্রিল প্রটোকল সংশোধিত হয়।
- সংশোধনীটি বাস্তবায়িত হলে স্তবায়িত হলে এই শতাব্দীর শেষে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি প্রায় শূন্য দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড কমানো সম্ভব হবে।

উৎস: UNEP ওয়েবসাইট।

৪,৩০৬.
Which article of the Basic Provisions of the Constitution is considered non-amendable?
  1. Article 5
  2. Article 6
  3. Article 7A
  4. Article 7B
ব্যাখ্যা

অনুচ্ছেদ নং ৭খ:
- অনুচ্ছেদ ৭খ এ সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য বলা আছে। 
- ৭খ।সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম-ক ভাগে বর্ণিত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমুহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধনের অযোগ্য হইবে।]

অন্যদিকে,
- ৫ নং অনুচ্ছেদে রাজধানীর কথা বলা আছে।
- ৬নং অনুচ্ছেদে নাগরিকত্ব নিয়ে বলা আছে।
- অনুচ্ছেদে ৭ক এ সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ সম্পর্কে বলা আছে।

উৎস: বাংলাদেশের সংবিধান।

৪,৩০৭.
Which product of Netrokona is declared as GI product? [October, 2025]
  1. Kachagolla
  2. Tilera khaja
  3. Amritsagar Kala
  4. Balisa misti
ব্যাখ্যা

• ৫৮তম জিআই পণ্য:
- সম্প্রতি, নেত্রকোনার শতবর্ষের ঐতিহ্যের ধারক ‘বালিশ মিষ্টি’ কে দেশের ৫৮তম জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
- পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) বালিশ মিষ্টিকে এই স্বীকৃতি দিয়েছে।
- নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩ সালে ডিপিডিটিতে বালিশ মিষ্টির জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হয়।
- এর আগে ২০২১ সালে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুরের সাদামাটি জিআই স্বীকৃতি পেয়েছিল।

উল্লেখ্য,
- ছোট বালিশের মতো লম্বাটে ও তুলতুলে আকারের জন্যই এর নাম ‘বালিশ মিষ্টি’।
- বালিশ মিষ্টির উৎপত্তি নেত্রকোনা শহরের বারহাট্টা রোড এলাকায়।
- আনুমানিক ১২০ বছর আগে স্থানীয় মিষ্টান্ন প্রস্তুতকারক গয়ানাথ ঘোষ প্রথম এই মিষ্টি তৈরি করেন।

উৎস:  দৈনিক ইত্তেফাক [লিংক]।

৪,৩০৮.
Where did Titumir construct his bamboo fort?
  1. Dhaka
  2. Bihar
  3. Narkelbaria
  4. Nobinagar
ব্যাখ্যা

তিতুমীর:
- তিতুমীরের নেতৃত্বে পরিচালিত আন্দোলন তাহরিক ই মুহম্মদীয়া।
- মীর নিসার আলী ওরফে তিতুমীর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- উত্তর ভারত ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে যখন ওয়াহাবি আন্দোলনের (তাহরিক ই মুহম্মদীয়া) জোয়ার চলছে, তখন পশ্চিম বঙ্গের বারাসাত অঞ্চলে তিতুমীরের নেতৃত্বে এই আন্দোলন প্রবল আকার ধারণ করে।
- ওয়াহাবি আন্দোলন ছিল উত্তর ভারতের সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত।
- তিতুমীর হজ করার জন্য মক্কা শরিফ যান এবং ১৮২৭ খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন।
- ১৮৩১ খ্রিস্টাব্দে নারিকেলবাড়িয়া গ্রামে তিতুমীর তাঁর প্রধান ঘাটি স্থাপন করেন। নির্মাণ করেন ইতিহাস খ্যাত তাঁর বাঁশের কেল্লা।
- ১৮৩১ খ্রিস্টাব্দে তিতুমীরের বিরুদ্ধে ইংরেজ সরকার এক বিশাল সুশিক্ষিত সেনা বাহিনী প্রেরণ করে। মেজর স্কটের নেতৃত্বে এই বাহিনী তিতুমীরের নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লা আক্রমণ করে।এই যুদ্ধে তিনি নিহত হন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৩০৯.
In which year did Bangladesh Football Federation become a member of FIFA?
  1. 1972
  2. 1982
  3. 1976
  4. 1979
ব্যাখ্যা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন:
- বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশের ফুটবল খেলার প্রশাসনিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালে।
- ১৯৭৩ সালে এএফসি এবং ১৯৭৬ সালে ফিফার সদস্যপদ লাভ করে।
- বাফুফে সভাপতি: তাবিথ আউয়াল।
- প্রধান কার্যালয়: ঢাকার মতিঝিলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-এর কাছে ‘বিএফএফ ভবন’-এ অবস্থিত।

⇒ এই সংস্থাটি বাংলাদেশের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এবং ফেডারেশন কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।

উৎস: i) বাফুফে ওয়েবসাইট।
ii) FIFA ওয়েবসাইট।

৪,৩১০.
Who was the Prime Minister of Pakistan during the Language Movement?
  1. Liaquat Ali Khan
  2. Khawaja Nazimuddin
  3. Iskander Mirza
  4. Muhammad Ali Bogra
ব্যাখ্যা

ভাষা আন্দোলন:
- ফিরোজ খান নুন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন।
- প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন। 
- ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। 
- এই আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে। 

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম- দশম শ্রেণি।

৪,৩১১.
Which of the following institutions is not a direct affiliate of the World Bank Group?
  1. IMF
  2. ICSID
  3. IDA
  4. IFC
ব্যাখ্যা

- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি-  IMF and World Bank.
- কিন্তু IMF বিশ্বব্যাংকের সাথে সরাসরি সম্পর্কিত নয়।

International Monetary Fund (IMF)

- ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালের ১ মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা- ১৯১টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

• World Bank Group:
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস জমজ বলা হয়।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডি,সি. তে।

- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5. International Development Association (IDA).

উৎস: World Bank and  IMF ওয়েবসাইট।।

৪,৩১২.
Which of the following organization was the ancestor of WTO?
  1. UNTWO
  2. GATT
  3. IBRD
  4. UNWTO
ব্যাখ্যা

WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।

উল্লেখ্য,
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।

সূত্র: World Trade Organization ওয়েবসাইট।

৪,৩১৩.
What is the primary method by which the sun transmits heat to the earth?
  1. Radiation
  2. Conduction
  3. Convection
  4. Absorption
  5. Refraction
ব্যাখ্যা
তাপ: 
- সূর্য থেকে আমরা তাপ পাই। 
- সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব 1.5×108 কি.মি.। 
- সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ (Radiation) পদ্ধতিতে। 
- যে প্রক্রিয়ায় তাপ কোনো জড় মাধ্যম ছাড়াই অপেক্ষাকৃত উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে সঞ্চালিত হয় সেই প্রক্রিয়াকে তাপের বিকিরণ বলে। 
- বিকিরণ পদ্ধতিতে যে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে বিকীর্ণ তাপ বলে। 
- বিকীর্ণ তাপ শক্তি ও আলোক শক্তির মধ্যে সাদৃশ্য বিদ্যমান। 
- তাই সূর্য থেকে তাপ ও আলোক শক্তি তরঙ্গ আকারে এক সাথে পৃথিবীতে পৌঁছায়। 

উৎস: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩১৪.
'Treaty of Waitangi' is associated with which indigenous people?
  1. Maori
  2. Tatar
  3. Uyghur
  4. Aborigines
ব্যাখ্যা
ওয়েটাঙ্গি চুক্তি (Treaty of Waitangi):
- ওয়েটাঙ্গি চুক্তি নিউজিল্যান্ডের মাওরি গোষ্ঠী এবং ব্রিটিশ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ১৮৪০ সালের ৬ ফেব্রুয়ারি।
- এর উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা এবং মাওরি জনগণের অধিকার রক্ষা করা।
- চুক্তির মাধ্যমে মাওরিদের জমি, সংস্কৃতি এবং নাগরিক অধিকার সুরক্ষিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
- মাওরিদের ব্রিটিশ নাগরিকত্ব প্রদান এবং তারা যাতে সমান অধিকার পায়, তার নিশ্চয়তা দেওয়া হয়েছিল।
- তবে, চুক্তির ইংরেজি এবং মাওরি সংস্করণে পার্থক্য থাকায়, তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
- এটি আজও নিউজিল্যান্ডের আইনি ও সাংস্কৃতিক আলোচনায় গুরুত্বপূর্ণ।

উৎস: NZ History.
৪,৩১৫.
In which year did Bangladesh become a member of the World Olympic Association?
  1. in 1976
  2. in 1977
  3. in 1979
  4. in 1980
ব্যাখ্যা
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন:
- বাংলাদেশ অলিম্পিক সংস্থা (Bangladesh Olympic Association - BOA) বাংলাদেশের জাতীয় অলিম্পিক কমিটি.
- এটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) স্বীকৃতিপ্রাপ্ত। 
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৬ সালে।
- বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশানের সদস্যপদ লাভ করে: ১৯৮০ সালে।
- সদর দপ্তর: পুরানা পল্টন, ঢাকা। 
- বর্তমান সভাপতি: জেনারেল ওয়াকার-উজ-জামান।

উৎস: Bangladesh Olympic Association ওয়েবসাইট।
৪,৩১৬.
Who was the first Chinese traveller to visit india?
  1. Megasthanese
  2. Fa-Hien
  3. Huyan Tsang
  4. Ma Huan
ব্যাখ্যা
• ফা-হিয়েন:
- ফা-হিয়েন ভারতে চৈনিক তীর্থ-ভ্রমণকারীদের মধ্যে সর্বপ্রথম যাঁর বিবরণী পাওয়া যায়।
- পাঁচ শতকের সূচনায় তিনি ভারত ভ্রমণ করেন।
- এ সময় গুপ্ত বংশীয়রা বাংলার অংশবিশেষসহ ভারত শাসন করছিলেন।
- ফা-হিয়েন ৩৯৯ খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করেন এবং ১৪ বছর পর আবার চীনে ফিরে যান।
- ভারত ভ্রমণের শেষ পর্যায়ে তিনি সীমান্ত রাজ্য চম্পার মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন।
- তাঁর গন্তব্যস্থল ছিল সে সময়ের বিখ্যাত আন্তর্জাতিক বন্দর তাম্রলিপ্তি (তমলুক, পশ্চিমবঙ্গের বর্তমান মেদিনীপুর জেলার অন্তর্গত)।

অন্যদিকে,
- মা হুয়ান চীনা পরিব্রাজক । গিয়াস উদ্দীন আজম শাহের সময় বাংলায় আসেন।
- বিখ্যাত চৈনিক পর্যটক হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনামলে ভারতবর্ষে আসেন।
- মেগাস্থিনিস (গ্রিস) রাজকীয় দূত হিসেবে ভারতীয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের (স্যান্ড্রাকোটাস) রাজদরবারে দায়িত্ব পালন করেন।

উৎস: ইতিহাস প্রথম পত্র, HSC প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৪,৩১৭.
If a transformer has 100 turns on the primary coil and 200 turns on the secondary coil, what type of transformer is it?
  1. Step-down transformer
  2. Step-up transformer
  3. Isolation transformer
  4. Auto-transformer
ব্যাখ্যা

• একটি ট্রান্সফরমারের কার্যকারিতা মূলত তার প্রাইমারি এবং সেকেন্ডারি কয়ের টার্নের অনুপাতে নির্ভর করে। এখানে প্রাইমারি কোলে ১০০ টার্ন এবং সেকেন্ডারি কোলে ২০০ টার্ন আছে। যেহেতু সেকেন্ডারি টার্ন প্রাইমারির চেয়ে বেশি, তাই এটি ভোল্টেজ বাড়ায়। ট্রান্সফরমারে যদি সেকেন্ডারি ভোল্টেজ প্রাইমারি ভোল্টেজের চেয়ে বেশি হয়, তখন তাকে “স্টেপ-আপ ট্রান্সফরমার” বলা হয়। অন্যদিকে, যদি সেকেন্ডারি ভোল্টেজ কম হয়, সেটি “স্টেপ-ডাউন ট্রান্সফরমার” এবং শুধুমাত্র বৈদ্যুতিক বিচ্ছিন্নতা দেওয়ার জন্য ব্যবহৃত হলে সেটি “আইসোলেশন ট্রান্সফরমার”। এই উদাহরণে, ভোল্টেজ বৃদ্ধি ঘটছে, তাই সঠিক উত্তর হলো খ) Step-up transformer.

ট্রান্সফরমার (Transformer): 
- এই যন্ত্রটি তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে কাজ করে। 
- ট্রান্সফরমার একটি তড়িৎ যন্ত্র, এটি পরিবর্তি প্রবাহে কাজ করে। 
- এখানে মূলত দুটি কুণ্ডলী থাকে। 
- কুণ্ডলী দুটিকে একটি আয়তাকার কাঁচা লোহার মজ্জা বা কোরের উপর সারিবদ্ধ ভাবে জড়ানো হয় যেন অধিক পরিমান চৌম্বক বল রেখার সৃষ্টি হয়। 
- একটি কুণ্ডলীতে পরিবর্তি প্রবাহ করে অপর কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তি সৃষ্টি করাই এর মূল কাজ। 
- এই যন্ত্র উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে, কিন্তু শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। ফলে বিভব বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ হ্রাস পায় এবং বিভব হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। 
- যে যন্ত্র পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে তাকে ট্রান্সফরমার বলে। 

- ট্রান্সফরমার সাধারণত দুই প্রকারের হয়। 
যথা- স্টেপ আপ ট্রান্সফরমার ও স্টেপ ডাউন ট্রান্সফরমার। 

- একটি আয়তাকার কাঁচা লোহার মজ্জা বা কোরের এক বাহুতে অন্তরিত তামার তার পেঁচিয়ে মুখ্য কুণ্ডলী এবং অপর বাহুতে একইভাবে অন্তরিত তামার তার পেঁচিয়ে গৌণ কুণ্ডলী তৈরি করা হয়।
- মুখ্য কুণ্ডলীতে পরিবর্তি তড়িচ্চালক শক্তি প্রয়োগ করলে কোরে চৌম্বক বলরেখার সৃষ্টি হয়। 
- যেহেতু কোরটি আয়তাকার সেহেতু চৌম্বক বলরেখাগুলো বদ্ধ হয় এবং যে পরিমাণ বলরেখা মুখ্য কুণ্ডলীর বাহুতে সৃষ্টি হয় সেই পরিমাণ বলরেখার গৌণ কুণ্ডলীর কোরের বাহু অতিক্রম করে। 
- ফলে পরিবর্তিত প্রবাহের কারণে মুখ্য কুণ্ডলীতে যে পরিমাণ বলরেখার পরিবর্তন ঘটে ঠিক সেই পরিমাণ বলরেখার পরিবর্তন গৌণ কুণ্ডলীতেও ঘটে। 
- স্টেপ আপ ট্রন্সফরমারে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি থাকে। 
- অপরদিকে স্টেপ ডাউন ট্রন্সফরমারে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম থাকে। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৩১৮.
What is the name of the official match ball for the 2026 FIFA World Cup?
  1. Triwave
  2. Hostunity
  3. Azulrojo
  4. Trionda
ব্যাখ্যা

ট্রাইওন্ডা:
- সম্প্রতি, ২০২৬ বিশ্বকাপের বল উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম ‘ট্রাইওন্ডা’ (Trionda)।
- ‘ট্রাইওন্ডা’ বানিয়েছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। 
- ট্রাইওন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ট্রাই ও ওন্ডা। ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল- এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।
- যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে, তাই বলটিতে এই তিন দেশের ঐক্য তুলে ধরা হয়েছে।
- বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীক- যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ইগলও আছে।

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট ও পত্রিকার রিপোর্ট।

৪,৩১৯.
সিরিয়ার কোন অঞ্চলে রাশিয়ার নৌঘাঁটি অবস্থিত?
  1. যৌটা
  2. আফরিন
  3. লাটাকিয়া
  4. পালমিরা
ব্যাখ্যা
- সিরিয়ায় রাশিয়ার একটি বিমান ঘাঁটি ও একটি নৌঘাঁটি রয়েছে।
- উত্তর-পশ্চিমাঞ্চলের ভূমধ্যসাগরের তীরে অবস্থিত লাটাকিয়ায় রয়েছে রাশিয়ার নৌঘাঁটি।
- লাটাকিয়া এখন সিরিয়ার প্রধান বন্দর।
- লাটাকিয়া সিরিয়ার উর্বর ভূমধ্যসাগরীয় উপকূলীয় এলাকা।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৪,৩২০.
Which organization publishes the report called 'Piecing together the poverty puzzle'?
  1. World Economic Foundation
  2. World Bank
  3. UNDP
  4. UNCTAD
ব্যাখ্যা
'Piecing together the poverty puzzle’ নামক প্রতিবেদনটি World Bank প্রকাশ করে।

বিশ্বব্যাংক:

- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- ১৯৬০ সালে বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহার করে কিউবা।
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।
- বিশ্বব্যাংক World development report (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন) প্রকাশ করে।

এছাড়াও,
- ‘Piecing together the poverty puzzle’ নামক প্রতিবেদনটি World Bank প্রকাশ করে।

উৎস: World Bank ওয়েবসাইট।
৪,৩২১.
Which of the following countries use 'pound' as currency?
  1. Spain
  2. New Zealand
  3. Libya
  4. South Sudan
ব্যাখ্যা
দক্ষিণ সুদান:
- বিশ্বের সর্বশেষ স্বাধীন ও জাতিসংঘভুক্ত দেশ দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ৯ জুলাই দেশটি সুদান থেকে স্বাধীন হয় ও ১৪ জুলাই জাতিসংঘের সদস্য হয়।
- দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ ১৯৩তম সদস্য।
- ২০১১ সালের ৯ জুলাই, দক্ষিণ সুদান আফ্রিকার ৫৪তম স্বাধীন দেশে পরিণত হয়।

উল্লেখ্য
- রাষ্ট্রীয় নাম: The Republic of South Sudan.
- রাজধানী: জুবা।
- ভাষা: ইংরেজি।
- মুদ্রা: পাউন্ড।

অন্যদিকে,
⇒ লিবিয়া:
- লিবিয়া উত্তর আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত।
- রাজধানী: ত্রিপোলি।
- মুদ্রা: দিনার।

⇒ নিউজিল্যান্ড:
- নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ দেশ।
- আয়তন: ১০২,৫৮৭ বর্গ মাইল (২৬৫,৭০০ বর্গ কিমি)।
- রাজধানী: ওয়েলিংটন।
- ভাষা: ইংরেজি, মাওরি (উভয় সরকারী)।
- ধর্ম: খ্রিস্টান (প্রোটেস্ট্যান্ট, রোমান ক্যাথলিক), এছাড়াও বৌদ্ধ, হিন্দু ধর্ম।
- মুদ্রা: নিউজিল্যান্ড ডলার।

⇒ স্পেন:
- স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
- এটি আইবেরিয়ান উপদ্বীপের প্রায় ৮৫% অঞ্চল জুড়ে অবস্থিত।
- শাসনব্যবস্থার ধরন অনুযায়ী দেশটি একটি সংসদীয় গণতান্ত্রিক রাজতন্ত্র।
- রাজধানী: মাদ্রিদ।
- ভাষা: স্পানিশ।
- মুদ্রা: ইউরো।

উৎস: World Atlas.
৪,৩২২.
What is the name of a living fossil in Bangladesh?
  1. Chitra deer
  2. king crab
  3. Slow loris
  4. Elephant
ব্যাখ্যা
• The King crab(Raj Kankra) is considered a living fossil due to its ancient lineage and minimal evolutionary changes over millions of years.

• রাজ কাঁকড়া:
- বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম রাজ কাঁকড়া।
- রাজ কাঁকড়া (অশ্বখুরাকৃতির কাকড়া বা সাগর কাঁকড়া) প্রকৃত পক্ষে কাঁকড়া নয় তবে কাঁকড়ার সহিত সাদৃশ্যযুক্ত সামুদ্রিক অ্যারাকনিড।
- এরা Xiphosura (গ্রীক, xiphos, তলোয়ার এবং uros, লেজ) বর্গের অর্ন্তভুক্ত।
- পৃথিবীব্যাপী ৩টি গনের অধীনে এদের ৪টি জীবিত প্রজাতি রয়েছে।
- প্রাগৈতিহাসিক এই প্রাণীকে "জীবন্ত জীবাশ্ম" বলা হয় যা প্রায় ৫৫০ মিলিয়ন বা ৫৫ কোটি বছর পূর্বে ট্রাইলোবাইট থেকে উৎপত্তি লাভ করেছে।

উৎস: বাংলাপিডিয়া।
৪,৩২৩.
When did Russia conducting a special military operations in Ukraine?
  1. 20 February 2022
  2. 22 February 2022
  3. 23 February 2022
  4. 24 February 2022
ব্যাখ্যা
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব:
- রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব ২০১৪ সালে শুরু হয়।
- ২০১৪ রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে এবং ইউক্রেনের ডোনবাস অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী তৈরি করে।
- ২১ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সীমান্ত সংলগ্ন ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী দুইটি অঞ্চল ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক' কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ডিক্রিতে স্বাক্ষর করেন।
- ২৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা শুরু করে রাশিয়া, এটি ইউক্রেন যুদ্ধ নামে পরিচিত।

উল্লেখ্য,
- রাশিয়া ইউক্রেনকে ন্যাটো সদস্য হওয়া থেকে বিরত রাখতে এবং তার রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চায়।
- ইউক্রেনের শহরগুলোতে ব্যাপক ধ্বংস এবং হাজার হাজার হতাহতের ঘটনা ঘটেছে।
- পশ্চিমা দেশগুলি ইউক্রেনকে সামরিক সহায়তা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়।
- যুদ্ধের ফলে বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে।
- যুদ্ধের অবস্থা এখনও অস্থির, এবং কোনো স্থায়ী শান্তি চুক্তি হয়নি।
- ইউক্রেন তার অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা করছে, এবং রাশিয়া এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটের সূত্রপাত করে।
- ৮.৮ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়েছে, এবং আরও লক্ষাধিক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়।

উৎস: i) BBC.
ii) প্রথম আলো।
৪,৩২৪.
The first ever image of a Black Hole at the centre of the M87 Galaxy could be photographed using a telescope system called
  1. Hubble Telescope
  2. Mount Palomar Telescope
  3. Mount Palomar Observatory
  4. Event Horizon Telescope
ব্যাখ্যা
• The first-ever image of a black hole at the center of the M87 galaxy was captured using a telescope system called the Event Horizon Telescope (EHT).

• কৃষ্ণগহব্বর (Black Hole):
- কৃষ্ণগহবর বা কৃষ্ণবিবরে মহাকর্ষজনিত আকর্ষণ থাকে প্রবল।
- কৃষ্ণবিবরের আয়তন সসীম। ঘনত্ব, ভর, অভিকর্ষজ ত্বরণ, মুক্তিবেগ প্রায় অসীম।
- একটি মিল্কীওয়েতে ১০০ মিলিয়নের বেশি ব্ল্যাকহোল থাকতে পারে।

- মহাকাশে কৃষ্ণগহব্বর থাকার কথা প্রথম ধারণা করেন - আলবার্ট আইনস্টাইন। ১৯১৬ সালে তিনি তাঁর general theory of relativity তে এই ধারণা তুলে ধরেন।
- আমেরিকান মহাকাশ বিজ্ঞানী জন হুইলার সর্বপ্রথম ১৯৬৭ সালে "black hole" শব্দটি ব্যবহার করেন। তিনিই মূলত কৃষ্ণগহবরের আবিষ্কারক।
- ২০১৯ সালে প্রথম ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয় Event Horizon Telescope (EHT).

উৎস: নাসা ও ব্রিটানিকা ওয়েবসাইট।
৪,৩২৫.
Which of the following is a Muslim-majority country in NATO?
  1. Egypt
  2. Turkey
  3. Saudi Arabia
  4. Indonesia
  5. None
ব্যাখ্যা

NATO:
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization.
- NATO একটি সামরিক ও রাজনৈতিক জোট,
- এটি ৪ এপ্রিল, ১৯৪৯ সালে উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয়।
- এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে NATO এর মহাপরিচালক হলেন Mark Rutte. [ফেব্রুয়ারি - ২০২৫] 
- প্রতিষ্ঠাকালে NATO এর সদস্য ছিল ১২টি দেশ, তবে বর্তমানে এর সদস্য সংখ্যা ৩২টি, [ফেব্রুয়ারি - ২০২৫]  
- সর্বশেষ সদস্য হিসেবে সুইডেন যুক্ত হয়েছে। [ফেব্রুয়ারি - ২০২৫]  
- NATO ভুক্ত মুসলিম দেশ দুটি হলো তুরস্ক ও আলবেনিয়া।
- NATO এর নেতৃত্বে পরিচালিত ISAF (International Security Assistance Force) মিশন আফগানিস্তানে নিয়োজিত ছিল। 

সূত্র: ন্যাটো ওয়েবসাইট। 

৪,৩২৬.
Who imposed the first martial law in Pakistan?
  1. Ayub Khan
  2. Yahya Khan
  3. Iskandar Mirza
  4. Malik Feroz Khan Noon
ব্যাখ্যা
আইয়ুবের সামরিক শাসন (১৯৫৮-১৯৬২):
- ১৯৫৮ সালের ৭ অক্টোবর রাত ১০:৩০ মিনিটে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট মেজর জেনারেল ইস্কান্দার মীর্জা সামরিক বাহিনীর সহায়তায় মালিক ফিরোজ খান নুনের সংসদীয় সরকারকে উৎখাত করে পাকিস্তানে সামরিক আইন জারি করেন।
- ৭ অক্টোবরের ফরমান বলে ইস্কান্দার মীর্জা পাকিস্তান সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মুহম্মদ আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করেন, ১৯৫৬ সালের সংবিধান বাতিল করেন, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারসমূহকে বরখাস্ত করেন, জাতীয় ও প্রাদেশিক পরিষদসমূহ ভেঙে দেন, রাজনৈতিক দলসমূহ বিলুপ্ত করেন, মৌলিক অধিকার কেড়ে নেন।
- এরপর নিজেই আইয়ুব খান কর্তৃক উৎখাত হয়ে ২৭.১০.৫৮ তারিখে দেশ ত্যাগ করতে বাধ্য হন।
- আইয়ুব খান ২৮ অক্টোবর এক ফরমান জারি করে প্রধানন্ত্রীর পদ বিলুপ্ত করেন এবং নিজে পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩২৭.
Who is the first Bangladeshi female cricketer to score a century in an ODI?
  1. Salma Khatun
  2. Rumana Ahmed
  3. Fargana Hoque
  4. Jahanar Alam
ব্যাখ্যা
Fargana Hoque became the first Bangladeshi woman cricketer to score an ODI century during the third and final ODI against India.

নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশে প্রথম সেঞ্চুরিয়ান:
- বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করেছেন ফারজানা হক।
- ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করে ১০৭ রানের ইনিংস খেলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখেন ফারজানা।
- ওয়ানডে ক্রিকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান।

উল্লেখ্য,
- বাছাই পর্বে বাংলাদেশ নারী দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছেন শারমীন আক্তার।
- প্রথম শ্রেণির নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েছেন নিগার সুলতানা।

⇒ বাংলাদেশ নারী ক্রিকেট দল:
- বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিক নারী ক্রিকেট দল।
- এটি বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে।
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ২০১১ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে।
- এশিয়া কাপের শিরোপা জয় লাভ করে ২০১৮ সালে।
- টেস্ট ক্রিকেটে মর্যাদা পায় ২০২১ সালে ।
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকি।

উৎস: i) বিসিবি।
ii) The Daily Star.
৪,৩২৮.
In which century was the famous monument Taj Mahal built?
  1. 14th Century
  2. 15th Century
  3. 16th Century
  4. 17th Century
  5. 18th Century
ব্যাখ্যা
তাজ মহল: 
- তাজমহল ১৭শ শতাব্দীতে তৈরি করা হয়েছিল।
• অবস্থান- ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে।
• নির্মাতা- মুঘল সম্রাট শাহজাহানের দ্বারা তাঁর প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে তৈরি করা হয়েছিল। 
• নির্মাণ কাজ-  এটি নির্মাণ কাজ শুরু হয় ১৬৩২ সালে এবং এটি সম্পূর্ণ হয় ১৬৫৩ সালে, অর্থাৎ এটি ১৭শ শতাব্দীতে তৈরি।
• স্থাপত্যশৈলী- এর নকশা এবং স্থাপত্যশৈলী মুঘল, তুর্কি, আফগান এবং ভারতীয় স্থাপত্যের সম্মিলিত।
• বিশ্ব ঐতিহ্য- এটি ১৯৮৩ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়।
• বিশ্ব সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। 

উৎস: Britannica.
৪,৩২৯.
The World Heritage Site 'Machu Picchu' is located in -
  1. Botswana
  2. Peru
  3. Chile
  4. Kampuchea
ব্যাখ্যা
মাচু পিচু:
- ইনকা সভ্যতার অন্যতম নির্দশন মাচু পিচু পেরুতে অবস্থিত।

উল্লেখ্য
- ঐতিহাসিক নথি অনুযায়ী ধারণা করা হয়ে থাকে, মাচু পিচু ১৪৪০ কিংবা ১৪৫০ সালে নির্মাণ করা হয়েছে।
- যেসব 'ইনকা' এই প্রাচীন শহরটি প্রতিষ্ঠা করেছিল, তারা আসলে শহরটিকে 'হুয়ানা পিচু' নামে ডাকতো।
- পরবর্তীতে স্প্যানিশরা ইনকা সাম্রাজ্য দখল করে নিলে হুয়ানা পিচু পরিত্যক্ত হয়ে যায়। 
- ১৯১১ সালে আমেরিকান প্রত্নতত্ত্ববিদ হিরাম বিংহাম এটি পুনরায় আবিষ্কার করেন।

⇒ মাচু পিচুকে ১৯৮৩ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়।
 
উৎস: i) UNESCO.
ii) National Geographic.
৪,৩৩০.
What is the current position of Bangladesh in freshwater fish production in the world?
  1. 1st
  2. 2nd
  3. 3rd
  4. 4th
ব্যাখ্যা
মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশের অবস্থান:
- মিঠা পানির মাছ আহরণে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২য়।

অন্যদিকে,
- মিঠা পানির মাছ আহরণে ১ম অবস্থানে রয়েছে ভারত।
- ৩য় অবস্থানে রয়েছে চীন।

উল্লেখ্য,
- জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থার (এফএও) প্রকাশ করা বিশ্বের মৎস্যসম্পদবিষয়ক প্রতিবেদন ‘ওয়ার্ল্ড স্টেট অব ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার-২০২৪’–এ এই তথ্যগুলো উঠে এসেছে।
- প্রতিবেদনে ২০২২ সালের তথ্য ব্যবহার করা হয়েছে।
- প্রতি দুই বছর পরপর এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
- বাংলাদেশ ২০২৩ সালে মোট ৪৮ লাখ টন মাছ উৎপাদন করেছে।
- এর মধ্যে চাষের মাছ ৩২ লাখ টন, উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করা ১৩ লাখ টন।
- উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করা মাছের অর্ধেকই ইলিশ।
- বাংলাদেশ ২০২৩ সালে মোট সাড়ে ৬ লাখ টন ইলিশ উৎপাদন করেছে।

এছাড়াও,
- ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১ম।
- বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫ম।
- উন্মুক্ত জলাশয়ের মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২য়।
- কাঁকড়া চাষে বাংলাদেশ নবম অবস্থানে রয়েছে।
- সামুদ্রিক মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৪তম।

উৎস: i) ৯ জুন, ২০২৪, প্রথম আলো।
ii) FAO ওয়েবসাইট।
৪,৩৩১.
Which country built Africa's largest hydroelectric dam? [December, 2025]
  1. Egypt
  2. Ethiopia
  3. Sudan
  4. Nigeria
ব্যাখ্যা

গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম:
- গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ বাঁধ (GERD) আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ।
- নীল নদে এই মেগা বাঁধ নির্মাণ করেছে ইথিওপিয়া।
- এটির নির্মাণে প্রায় ৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে এবং এটি ৫,১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন।
- বাঁধটির সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ৭ হাজার ৪০০ কোটি কিউবিক মিটার।
- ২০১১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়।
- এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর।

উৎস: পত্রিকা রিপোর্ট লিংক।

৪,৩৩২.
Who started the Fridays For Future movement?
  1. Morgans Nycketoft
  2. Joshua Ang
  3. Gulalai Ismail
  4. Greta Thunberg
ব্যাখ্যা
Fridays for future:
- Fridays for future একটি পরিবেশবাদী আন্দোলন।
- ২০১৮ সালে সুইডেনের গ্রেটা থুনবার্গ নামের ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবীতে এই আন্দোলনের সূত্রপাত করে।
- থুনবার্গ স্কুল বর্জন করে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
- তার এই কর্মসূচি পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
- ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্টের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারগুলোর উপর নৈতিক চাপ সৃষ্টি করা।

⇒ গ্রেটা থুনবার্গ (Greta Thunberg):
- গ্রেটা থুনবার্গ ছিলেন একজন পরিবেশবাদী আন্দোলনকর্মী।
- গ্রেটা থুনবার্গের বাবা স্ভান্তে থুনবার্গ একজন অভিনেতা এবং রসায়নে নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী স্ভান্তে আরহেনিয়াসের উত্তরসূরি।
- ২০১৮ সালের মে মাসে গ্রেটার বয়স যখন ১৫, সেসময় গ্রেটা স্থানীয় এক পত্রিকার জলবায়ু পরিবর্তন বিষয়ে এক রচনা প্রতিযোগিতায় পুরস্কার পান।
- অগাস্ট, ২০১৮-এ সুইডেনের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করা শুরু করেন তিনি।
- সুইডেন সরকার যেন ২০১৫ সালের প্যারিস সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের আলোচনায় ঠিক হওয়া সিদ্ধান্ত অনুযায়ী কার্বন নির্গমন নিয়ন্ত্রণ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়, সেলক্ষ্যে বিক্ষোভ করে গ্রেটা।
- 'স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট' লেখা একটি লেখা সম্বলিত ব্যানার নিয়ে তিনি পার্লামেন্টের সামনে দাঁড়ান।
- সে শুক্রবার স্কুল ফাঁকি দেয়া শুরু করে।
- সোশ্যাল মিডিয়ায় তার বিক্ষোভ ভাইরাল হয় এবং তার প্রতিবাদের কারণ দিনদিন জনপ্রিয়তা পায়।
- ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র এবং জাপানের ২০ হাজারের বেশি শিক্ষার্থী গ্রেটার প্রতি সমর্থন জানিয়ে নিজ নিজ দেশে বিক্ষোভ প্রকাশ করেন।

উৎস: Fridays For Future ওয়েবসাইট।
৪,৩৩৩.
Which institution is known as the 'Soft Loan Window'?
  1. ADB
  2. IDA
  3. IFC
  4. IMF
ব্যাখ্যা
⇒ 'Soft Loan Window' বলা হয় কোনটি?
- IDA.

IDA:

- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (মে, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৩৩৪.
Stop Genocide is a 1971 documentary film by Bangladeshi filmmaker -
  1. Zahir Raihan
  2. Shahidullah Kaiser
  3. Shamsur Rahman
  4. Jibanananda Das
ব্যাখ্যা
১৯৭১ সালের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র Stop Genocide-এর নির্মাতা জহির রায়হান।

Stop Genocide:
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র Stop Genocide.
- Stop Genocide নির্মাণ করেন জহির রায়হান।
- মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের মে/জুন মাসে এটি প্রথম কলকাতায় প্রদর্শিত হয়।
- মূলত বিভিন্ন সূত্র থেকে পাওয়া স্টক ফুটেজ ও নিউজ রিলের ছবির ওপর নির্ভর করেই তৈরি হয় স্টপ জেনোসাইড।
- একজন চলচ্চিত্র-নির্মাতা হিসেবে জহির রায়হান দুনিয়ার মানুষকে বাংলাদেশে চলতে থাকা গণহত্যার খবর জানান দেওয়ার এক বড় দায়িত্ব কাঁধে নেন।
- বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রসঙ্গে লেনিনের একটি বক্তব্য দিয়ে শুরু হয় ছবিটি।
- ২০ মিনিটের এই ছবিতে বাংলাদেশের মানুষ আছে, এর প্রকৃতি আছে, আছে পাকিস্তানিদের অত্যাচার, নির্যাতন, অগ্নিসংযোগের দৃশ্য।

⇒ জহির রায়হান:
- জহির রায়হান চলচ্চিত্র নির্মাতা, লেখক।
- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- ছাত্রজীবনেই তিনি লেখালেখিতে আগ্রহ প্রকাশ করেন।
- তাঁর লিখিত অন্যান্য বইগুলি হচ্ছে শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী এবং আর কত দিন।
- তাঁর নির্মিত চলচ্চিত্র হলো: কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, আনোয়ারা, সঙ্গম এবং বাহানা।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) ৮ ডিসেম্বর ২০১৬, প্রথম আলো।
৪,৩৩৫.
When was South Asian free trade Agreement signed?
  1. 2001
  2. 2004
  3. 2007
  4. 2010
ব্যাখ্যা
SAFTA:
- SAFTA এর পূর্ণরূপ: South Asian Free Trade Area (SAFTA)।
- সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া (সাফটা) সংক্রান্ত চুক্তি ইসলামাবাদে দ্বাদশ সার্ক সম্মেলনের সময় স্বাক্ষরিত হয়েছিল।
- স্বাক্ষরিত হয়: ৬ জানুয়ারি ২০০৪।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০০৬ সালে।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ৮টি।
- সাফটা স্বাক্ষরকারী দেশগুলো হল: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট ও সার্ক ওয়েবসাইট।
৪,৩৩৬.
Where was the 'Concert for Bangladesh' held?
  1. Shea Stadium
  2. Times Square
  3. Trafalgar Square
  4. Madison Square
ব্যাখ্যা
দ্য কনসার্ট ফর বাংলাদেশ:
- মহান মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের পাশে এসে দাঁড়ানোর অসাধারণ একটি উদ্যোগের নাম 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ'।
- ১৯৭১ সালের ১ আগস্ট রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজন করা হয়েছিল সেই ঐতিহাসিক কনসার্টটি।
- ম্যনহাটনের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হওয়া সেই কনসার্টের অন্যতম দুই উদ্যোক্তা ছিলেন ইংল্যান্ডের সাড়া জাগানো ব্যান্ড দল দ্য বিটলস ব্যান্ডখ্যাত পশ্চিমা সঙ্গীতের অগ্রগণ্য শিল্পী জর্জ হ্যারিসন ও ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর।
- মুক্তিযুদ্ধের অনবদ্য অংশ সেই কনসার্টের ৫০ বছর পূর্তিতে নিউইয়র্কে আয়োজন করা হয়েছে একটি উৎসবের।
- ৩১ জুলাই শনিবার বিকালে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে 'ফ্রেন্ডস অব ফ্রিডম' নামে একটি সংগঠন এই উৎসবের আয়োজন করেছে।

সূত্র - দৈনিক যুগান্তর, প্রথম আলো। 
৪,৩৩৭.
The magnificent Red Fort, a masterpiece of Mughal architecture, was built under the reign of which emperor?
  1. Akbar
  2. Shah Jahan
  3. Jahangir
  4. Aurangzeb
ব্যাখ্যা

• লাল কেল্লা:
- ভারতের পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানাবাদের প্রাসাদ দুর্গ হিসেবে নির্মিত হয়েছিল।
- লাল কেল্লাকে মুঘল সৃজনশীলতার শীর্ষস্থানীয় বলে মনে করা হয়। 
- এটি নির্মিত হয়েছিল ১৭ শতকের মাঝামাঝি সময়ে।
- সম্রাট শাহজাহান কর্তৃক দুর্গটি নির্মিত হয়েছিল।
- বর্তমানে এটি একটি প্রধান পর্যটন আকর্ষণ।
- এই দুর্গটি ইউনেস্কোর তালিকাভুক্ত ছিল ২০০৭ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

উল্লেখ্য,
- শাহ জাহান (১৫৯২-১৬৬৬) ১৬২৮ থেকে ১৬৫৮ সাল পর্যন্ত ভারতের মুঘল সম্রাট ছিলেন, যিনি তাঁর স্থাপত্য অবদানের জন্য বিখ্যাত ছিলেন।
- তিনি সম্রাট জাহাঙ্গীর এবং রাজপুত রাজকন্যা মনমতীর তৃতীয় পুত্র ছিলেন।
- তিনি ১৬১২ সালে আরজুমান্দ বানু বেগমকে (পরবর্তীকালে 'মমতাজ' নামে পরিচিত) বিয়ে করেন।

• তাঁর স্থাপত্যের মধ্যে রয়েছে:
- আগ্রার মতি মসজিদ (মুক্তার মসজিদ)।
- আগ্রার জামে মসজিদ (গ্রেট মসজিদ)।
- দিল্লির লাল কেল্লা কমপ্লেক্স।
- দিল্লির জামি মসজিদ (ভারতের সেরা মসজিদগুলির মধ্যে একটি)।
- দিল্লির নতুন রাজধানী শাহজাহানবাদ।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৪,৩৩৮.
Through what is the existence of charge in a substance detected?
  1. Regulator device
  2. Ammeter
  3. Voltmeter
  4. Electroscope
  5. None of the above
ব্যাখ্যা
- ভোল্টমিটার: যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোন দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে।

- অ্যামিটার: অ্যামিটার একটি যন্ত্র যার সহায়তায় বিদ্যুতের প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ারে পরিমাপ করা যায়

- তড়িৎবীক্ষণ যন্ত্র (Electroscope): যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িৎবীক্ষণ যন্ত্র বলে।

- রেগুলাটর: রেগুলাটর হল এমন একটি যন্ত্র যা পরিবর্তনশীল রোধ ব্যাবহার করে স্বাভাবিক তরিৎপ্রবাহের সরবরাহ পরিবর্তন করে ফ্যান এর আস্তে বা জোরে ঘোরা নিয়ন্ত্রন করে।

তথ্যসূত্র:
- HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র; ড. শাহজাহান তপন।
৪,৩৩৯.
Where is the Guantanamo Bay Detention Camp located in?
  1. Cuba
  2. Haiti
  3. Damascus
  4. San Salvador
ব্যাখ্যা
গুয়ানতানামো বে (Guantanamo Bay Detention Camp):
- গুয়ানতানামো বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার।
- এটি কিউবাতে অবস্থিত।

⇒ আমেরিকান আইন-কানুন এবং মানবাধিকারের ধারাগুলোকে ফাঁকি দিতে স্বদেশভূমির বাইরে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কিউবার গুয়ানতানামো বে প্রদেশের সামরিক ঘাঁটিতে এই কারাগারটি স্থাপন করা হয়।
- ১৯০৩ সালের হাভানা চুক্তির আওতায় কিউবা থেকে ইজারা নিয়ে ওই দ্বীপ এলাকায় মার্কিন এই সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছিল।
- এই কারাগার বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত।
- ক্যাম্প সেভেন হলো কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারের একটি সুরক্ষিত ও গোপনীয় বন্দি শিবির।
- ‘নাইন-ইলেভেন’ হামলার পর ২০০২ সালের ১১ জানুয়ারি কিউবায় কারাগারটি চালু করে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।
- যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ এই ক্যাম্পটি বন্ধের ঘোষণা দেয়।
- কিউবার মালিকানায় থাকলেও এখানে মার্কিন নৌ ঘাঁটি রয়েছে।

উৎস: Britannica.
৪,৩৪০.
The Bangladesh Air Force is setting up a drone factory in collaboration with which nation? [November, 2025]
  1. China
  2. Turkey
  3. Iran
  4. Germany
  5. France
ব্যাখ্যা

• চীনের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বাংলাদেশ:
- প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে একটি আনম্যানড এরিয়াল ভেহিক্যাল (ইউএভি) বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমানবাহিনী। 
- চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন কর্মকর্তারা।
- এটি দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতায় একটি বড় মাইলফলক হবে।
- এর পাশাপাশি চীন বাংলাদেশে একটি বিমান ওভারহলিং কেন্দ্র স্থাপনেরর প্রস্তাবও দিয়েছে।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। (Link)

৪,৩৪১.
What was the predecessor of WTO?
  1. World Bank
  2. GATT
  3. IMF
  4. OECD
ব্যাখ্যা

WTO:
- পূর্ণরূপ: World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা।
- WTO-এর পূর্বনাম ছিল GATT.
- WTO এর পূর্বনাম: General Agreement on Tariffs and Trade (GATT)
- ১৯৪৭ সালে GATT প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৮ সালে কার্যকর হয়।
- GATT ১ জানুয়ারী, ১৯৯৫ সালে WTO-তে রুপান্তরিত হয়।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য ১৬৬ টি। [সেপ্টেম্বর,২০২৫]
- WTO প্রতিষ্ঠা লাভ করে- ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
- WTO-এর সর্বশেষ রাউন্ড হল দোহা রাউন্ড (২০০১ সাল থেকে)।

​উৎস:  WTO ওয়েবসাইট।

৪,৩৪২.
When is World Ozone Day celebrated?
  1.  September 18
  2. August15 
  3. October 16
  4. August 26
  5. September 16
ব্যাখ্যা

- বিশ্ব ওজোন দিবস পালিত হয় ১৬ সেপ্টেম্বর।
- ২০২৫ সালে এ  দিবসের প্রতিপাদ্য হলো: 'ওজোন স্তর সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন রক্ষা।'
- ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলো ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়।
- এ দিনই পালিত হয় বিশ্ব ওজোন দিবস বা আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস হিসাবে।
- বাংলাদেশে ১৯৯০ সালে মন্ট্রিল প্রটোকলে স্বাক্ষর করে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৪,৩৪৩.
Against whom did Bangladesh win its first Test match?
  1. Pakistan
  2. India
  3. Sri Lanka
  4. Zimbabwe
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশ ২৬ জুন ২০০০ সালে আইসিসির দশম পূর্ণাঙ্গ সদস্য হিসেবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- এর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের মঞ্চে প্রবেশ করে এবং বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পায়।
- বাংলাদেশের প্রথম টেস্টে ক্যাপ্টেন ছিলেন নাঈমুর রহমান।
- ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে তারা তাদের প্রথম টেস্ট খেলতে নামেছিল।
- তবে, ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ প্রথম টেস্ট জয় অর্জন করে। 
- এর আগেই, ১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। 

উৎস: বাংলাপিডিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট। 
৪,৩৪৪.
Where is National Primary Education Academy (NAPE) located?
  1. Dhaka
  2. Mymensingh
  3. Rajbari
  4. Munshiganj
ব্যাখ্যা

 NAPE:
- NAPE-এর পূর্ণরূপ: National Academy for Primary Education.
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে প্রশিক্ষন ও গবেষণাধর্মী জাতীয় প্রতিষ্ঠান।
- এটি ময়মনসিংহে অবস্থিত।

উল্লেখ্য,
- ১৯৬৯ সালে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়। সে সময় দুই বছর মেয়াদি ইন্টারমিডিয়েট ইন এডুকেশন (আইএড) কোর্স পরিচালিত হত।
- স্বাধীনতার পর ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজগুলো পরিবর্তন হয়ে কলেজ অব এডুকেশন নামে শুরু হয়।
- পরবর্তীতে ১৯৭৮ সালে ময়মনসিংহ কলেজ অব এডুকেশনে কশনে মৌলিক শিক্ষা একাডেমি (Academy for Fundamental Education) নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ও (National Academy for Primary Education)।
- ২০০৪ সালের ১লা অক্টোবর থেকে একাডেমি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়।

⇒ প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার প্রশিক্ষিত ও পেশাগত দক্ষতা সম্পন্ন মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে যোগ্যতাভিত্তিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এ সংস্থার প্রধান উদ্দেশ্য।
- নেপের প্রশাসনিক ব্যবস্থপনায় নির্বাহী কর্মকর্তা- একজন মহাপরিচালক।
- নেপ পরিচালনার জন্য ১৪ সদস্যের বোর্ড অব গভর্নরস রয়েছে। 

উৎস: NAPE ওয়েবসাইট।

৪,৩৪৫.
The Rotterdam Convention deals with -
  1. Limiting the use of toxic chemicals
  2. Protecting the oceans
  3. Banning of human clone experiment
  4. Reducing nuclear weapon stock-piles
ব্যাখ্যা
রটারডাম কনভেনশন:
- রটারডাম কনভেনশন হলো একটি বহুপাক্ষিক পরিবেশগত চুক্তি।
- গৃহীত হয়েছিল: ১০ ​​সেপ্টেম্বর, ১৯৯৮।
- স্থান: নেদারল্যান্ডের রটারডামে।
- কার্যকর হয়: ২৪ ফেব্রুয়ারি, ২০০৪।
- এটি বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনার জন্য এবং বিষাক্ত রাসায়নিকের ব্যবহার সীমিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছিল।
- কনভেনশনটি গৃহীত হয়েছিল আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ক্ষতিকর কেমিক্যাল ও কীটনাশকের ব্যবহার দূর করতে।
- কনভেনশনের উদ্দেশ্য হলো মানব স্বাস্থ্য এবং পরিবেশকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কিছু বিপজ্জনক রাসায়নিকের আন্তর্জাতিক বাণিজ্যে পক্ষগুলির মধ্যে ভাগ করা দায়িত্ব এবং সহযোগিতামূলক প্রচেষ্টার প্রচার করা।
- এটি ২৪ ফেব্রুয়ারি ২০০৬-এ বন্ধ হয়ে যায়।

উৎস: Rotterdam Convention ওয়েবসাইট।
৪,৩৪৬.
What was the former name of the African Union?
  1. Organization of Africa
  2. African Community
  3. African Unity
  4. Organization of African Unity
ব্যাখ্যা

• AU- African Union:
- আফ্রিকান ইউনিয়ন (AU African Union) আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- African Union নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে।
- আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সংস্থাটির সদস্য সংখ্যা ৫৫টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান। (সেপ্টেম্বর, ২০২৫)
- মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।

উৎস: আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।

৪,৩৪৭.
Which atom does not contain any neutrons?
  1. Chlorine
  2. Hydrogen
  3. Oxygen
  4. Carbon
  5. None of these
ব্যাখ্যা

• সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না।
- হাইড্রোজেনের সবচেয়ে সাধারণ আইসোটোপ হলো প্রোটিয়াম। এর পারমাণবিক সংখ্যা ১ এবং ভর সংখ্যাও ১। আমরা জানি যে - কোনো পরমাণুর নিউট্রন সংখ্যা বের করার সূত্র হলো:
নিউট্রন সংখ্যা = ভর সংখ্যা - পারমাণবিক সংখ্যা (প্রোটন সংখ্যা)
- প্রোটিয়ামের ক্ষেত্রে: ১ - ১ = ০। অর্থাৎ, এর নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না।
অন্যদিকে, 
- ক্লোরিন, অক্সিজেন এবং কার্বন প্রত্যেকটি মৌলের নিউক্লিয়াসকে স্থিতিশীল রাখার জন্য এবং পারমাণবিক ভর গঠনের জন্য অবশ্যই নিউট্রন প্রয়োজন।

• মৌলিক কণিকা:
- যে সব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলা হয়।
- পরমাণুর মধ্যে তিনটি মৌলিক কণিকা থাকে।
যেমন: ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।

নিউট্রন:
- নিউট্রন আধানহীন বা চার্জ নিরপেক্ষ কণা।
- ১৯৩২ সালে বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন।
- ইহার ভর প্রায় প্রোটনের ভরের সমান।
- একমাত্র হাইড্রোজেন পরমাণু ছাড়া সকল পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান।
- নিউট্রনের প্রতীক হচ্ছে n।
- নিউট্রনের আসল ভর 1.675 × 10-24 g।
- আপেক্ষিক আধান শূন্য।

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৩৪৮.
Which vitamin is known to help with blood clotting? 
  1. Vitamin E
  2. Vitamin D 
  3. Vitamin A 
  4. Vitamin K
ব্যাখ্যা

ভিটামিন 'কে':
- সবুজ রঙের শাকসবজি, লেটুসপাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম, সয়াবিন তেল এবং যকৃতে ভিটামিন 'কে' পাওয়া যায়।
- দেহে ভিটামিন 'কে' প্রথ্রোন্ধিন নামক প্রোটিন তৈরি করে।
- প্রথ্রোম্বিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

ভিটামিন 'ই': 

- ভিটামিন 'ই' কোষ গঠনে সহায়তা করে।
- শরীরের কিছু ক্রিয়া-বিক্রিয়ায় অংশগ্রহণ করে।

ভিটামিন 'ডি': 
- অস্থি ও দাঁতের কাঠামো গঠন।
- অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাড়ায়।
- রক্ত প্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে।
- ভিটামিন 'ডি' এর অভাবে আয়রন বা লৌহের শোষণ, সঞ্চয় ও হিমোগ্লোবিন তৈরিতে বিঘ্ন ঘটে।

ভিটামিন এ: 
- রাতকানা: এ রোগের লক্ষণ স্বল্প আলোতে, বিশেষ করে রাতে আবছা আলোতে দেখতে না পাওয়া। শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হয়।
- দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলে চোখ সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যেতে পারে।
- এ রোগে আক্রান্ত শিশুকে সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল খাওয়ানো উচিত। ভিটামিন 'এ' ক্যাপসুল রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। 

উৎস: সাধারণ বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

৪,৩৪৯.
Which of the following does the Ottawa Convention prohibit?
  1. Nuclear weapons
  2. Chemical weapons
  3. Anti-personnel mines
  4. Biological weapons
ব্যাখ্যা
অটোয়া চুক্তি:
- এর আরেক নাম অটোয়া চুক্তির অফিসিয়াম নাম: Anti-Personnel Landmines Convention বা স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি।
- অটোয়া চুক্তি স্বাক্ষরিত হয়: ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে।
- অটোয়া চুক্তি কার্যকর হয়: ১ মার্চ, ১৯৯৯ সালে।
- অটোয়া চুক্তি স্বাক্ষরের স্থান: অটোয়া, কানাডা।
- স্বাক্ষরকারী দেশ: ১৬৪টি।

উল্লেখ্য,
⇒ এর উদ্দেশ্য হলো Anti-Personnel Landmines বা স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও পরিবহন নিষিদ্ধ।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।
৪,৩৫০.
'Dasiar Chara' is-
  1. A former Indian enclave within Bangladesh
  2. A canal flowing through Shahparir Island
  3. Traditional Folk Music of Garo Women
  4. A type of folk poetry of the Sylhet region
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) A former Indian enclave within Bangladesh

দাসিয়ার ছড়া (Dasiar Chara):
- দাসিয়ার ছড়া (Dasiar Chara) ছিল ভারতের একটি ছিটমহল,
- এটি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় অবস্থিত।
- এটি ছিল বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সবচেয়ে বড় ছিটমহল, এর আয়তন ছিল প্রায় ১,৬৪২ একর এবং জনসংখ্যা ছিল প্রায় ৮,০০০ জন।
- ২০১৫ সালের ৩১ জুলাই ইন্দিরা-মুজিব চুক্তির আওতায় ছিটমহল বিনিময়ের মাধ্যমে দাসিয়ার ছড়া বাংলাদেশের মূল ভূখণ্ডে একীভূত হয়।  

বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী ছিটমহল বিনিময়: 
- বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক ছিটমহল বিনিময় ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে কার্যকর হয়।
- এই বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে থাকা মোট ১৬২টি ছিটমহল পরস্পরের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়।
- এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় এবং ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হয়।

সূত্র: বাংলাপিডিয়া ও পত্রিকা রিপোর্ট। 

৪,৩৫১.
How many female candidates won in the 13th National Parliamentary Election of Bangladesh?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
  5. 10
ব্যাখ্যা

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ নারী প্রার্থী: 
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে, যাতে মোট ৩০০টি সরাসরি নির্বাচিত আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়।
- বাংলাদেশের জাতীয় সংসদে মোট ৩৫০টি সিট রয়েছে — যার মধ্যে ৩০০টি সরাসরি নির্বাচিত এবং ৫০টি নারীদের জন্য সংরক্ষিত।
- এবার নির্বাচনে ৭ জন নারী নির্বাচিত হয়েছেন। তার মধ্যে ছয়জনই বিএনপির। একজন স্বতন্ত্র। 
- সে হিসাবে সংসদে মোট নারী সংসদ সদস্যের সংখ্যা হবে ৫৭। 
- অর্থাৎ সংসদে নারী প্রতিনিধিত্ব হবে ১৬ শতাংশ।

উল্লেখ্য, 
- এবার ২৯৯টি আসনে নারী প্রার্থী ছিলেন ৮৬ জন।
-  যা মোট প্রার্থীর প্রায় ৪ শতাংশ।

তথ্যসূত্র: প্রথম আলো। 

৪,৩৫২.
What is the science of fish farming called?
  1. Apiculture
  2. Prawn culture
  3. Aviculture
  4. Pisciculture
ব্যাখ্যা

• আধুনিক চাষ পদ্ধতি: 
- চিংড়ি চাষ বিষয়ক বিদ্যাকে বলা হয় প্রণকালচার। 
- সামদ্রিক মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে বলা হয় মেরিকালচার। 
- মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে বলা হয় পিসিকালচার। 
- মৌমাছি পালন বিষয়ক বিদ্যাকে বলা হয় এপিকালচার। 
- রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলা হয় সেরিকালচার। 
- পাখি পালন বিষয়ক বিদ্যাকে বলা হয় এভিকালচার। 
- উদ্যান পালন বিষয়ক বিদ্যাকে বলা হয় হর্টিকালচার। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট। 

৪,৩৫৩.
Which is not a specialized bank?
  1. Pravasi Kalyan Bank
  2. Bangladesh Krishi Bank
  3. Rajshahi Krishi Unnayan Bank
  4. Bangladesh Development Bank
ব্যাখ্যা
• বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিশেষায়িত ব্যাংক নয়।

বিশেষায়িত ব্যাংক:

- বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক - ৩টি।
- প্রবাসী কল্যাণ ব্যাংক।
- বাংলাদেশ কৃষি ব্যাংক।
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

বাণিজ্যিক ব্যাংক:
- সোনালী ব্যাংক পিএলসি।
- জনতা ব্যাংক পিএলসি।
- অগ্রণী ব্যাংক।
- রূপালী ব্যাংক।
- বেসিক ব্যাংক লিমিটেড।
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৪,৩৫৪.
How many kilocalories of food does an adult male need to eat daily?
  1. 2000 kcal
  2. 2200 kcal
  3. 2500 kcal
  4. 2700 kcal
ব্যাখ্যা
- খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে খাদ্য ক্যালরি বা কিলোক্যালরি হিসেবে মাপা হয়।
- ক্যালরি হচ্ছে শক্তির একক।
- এক গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়, তাকে খাদ্যের ক্যালরি বলে।
- এক গ্রাম পানির তাপমাত্রা ১০ (ডিগ্রি) সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তির প্রয়োজন হয়, সে পরিমাণ তাপশক্তি হচ্ছে এক ক্যালরি।
- এক হাজার ক্যালরি সমান এক কিলোক্যালরি বা এক খাদ্য ক্যালরি (One Food Calorie)।
- খাদ্যের ক্যালরিকে কিলোক্যালরি দিয়ে বোঝানো হয়।
- উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, শর্করা এবং প্রোটিনের ক্যালরি প্রায় সমান-৪ kcal/g। স্নেহজাতীয় খাদ্যে অর্থাৎ ফ্যাটের ক্যালরি সবচেয়ে বেশি- এর পরিমাণ ৯ kcal/g।
- একটা খাদ্যের খাদ্য ক্যালরি বলতে বোঝায় খাদ্যটি সম্পূর্ণভাবে জারণ হলে কতখানি শক্তি বের হবে।
- একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের দৈনিক প্রায় ২৫০০ kcal এবং একজন নারীর প্রায় ২০০০ kcal-এর সমপরিমাণ খাবার খাওয়া প্রয়োজন।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৪,৩৫৫.
Which of the following is not a function of a commercial bank?
  1. Accepting deposits
  2. Providing loans
  3. Printing currency
  4. Foreign exchange transactions
ব্যাখ্যা

মুদ্রা মুদ্রণ বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়। মুদ্রা মুদ্রণ বা নোট প্রচলন করা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ।

বাণিজ্যিক ব্যাংক:

- যে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ ও ঋণদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। 
-  ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনানুসারে বাণিজ্যিক ব্যাংক গঠিত ও পরিচালিত হয়।
- বাংলাদেশে ৬টি রাষ্ট্রয়াত্ত, ৪৩টি বেসরকারি ও ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে।

⇒ বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী:
- আমানত গ্রহণ,
- অর্থ উত্তোলনের সুযোগ
- ঋণ প্রদান,
- বিনিয়োগ,
- ঋণ আমানত সৃষ্টি,
- বিনিময়ের মাধ্যম সৃষ্টি,
- মূলধন গঠন,
- বিল বাট্টাকরণ,
- কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা দান,
- অর্থ স্থানান্তর,
- তথ্য সরবরাহ,
- পরামর্শ প্রদান,
- আধুনিক প্রযুক্তিগত সেবা প্রদান,
- আর্থিক সচ্ছলতার সনদ প্রদান,
- অর্থ ও সম্পদের নিরাপত্তা,
- অর্থ আদায় ও পরিশোধ,
- বৈদেশিক বাণিজ্যে সহায়তা,
- সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়,
- অবলেখক হিসেবে কাজ,
- অছি হিসেবে কাজ,
- কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি,
- গোপনীয়তা রক্ষা।

উৎস: i) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৪,৩৫৬.
What kind of organization is IFAD?
  1. Financial services
  2. Agricultural affairs
  3. Environmental affairs
  4. Human resources
ব্যাখ্যা
• IFAD:
- যার পূর্ণরূপ "International Fund for Agricultural Development". 
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা,
- এ সংস্থাটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ IFAD-এর সদস্যপদ লাভ করে ১৯৭৭ সালে।
- IFAD-এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত।
- বর্তমানে সংস্থাটির সদস্য দেশের সংখ্যা ১৭৮টি। 

উৎস: IFAD ওয়েবসাইট।
৪,৩৫৭.
Who has been honored with the Rabindra Puroshkar 2024 by Bangla Academy?
  1. Professor Razia Sultana
  2. Sheela Momen
  3. Dr. Laisa Ahmed Lisa
  4. Rezwana Chowdhury Banya
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

রবীন্দ্র পুরস্কার:

- বাংলা একাডেমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ২০১০ সাল থেকে রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে।
- রবীন্দ্রসাহিত্যের গবেষণা ও সমালোচনা এবং রবীন্দ্রসংগীতের আজীবন সাধনার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
- প্রতিবছর দুই বা তিনজনকে এ পুরস্কার দেওয়া হয়।
- এ পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা।

উল্লেখ্য,
- ২০২৪ সালে বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’ পেয়েছেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও শিল্পী লাইসা আহমদ।
- কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের এ সম্মাননায় ভূষিত করা হয়।
- বাংলা একাডেমি রবীন্দ্র-সাহিত্যের গবেষণায় অবদানের জন্য অধ্যাপক ভীষ্মদেব চৌধুরীকে এবং রবীন্দ্রসংগীত-চর্চায় অবদানের জন্য অধ্যাপক লাইসা আহমদ লিসাকে রবীন্দ্র পুরস্কার ২০২৪-এ ভূষিত করেছে।

অন্যদিকে,
- রবীন্দ্র গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট শিল্পী শীলা মোমেনকে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার ২০২৩ দেওয়া হয়।
- বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে রবীন্দ্র সংগীতের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক ‘পদ্মশ্রী’ পদকে ভূষিত করা হয়েছে। ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ২০২৪ সালের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়।
- ২০২৪ সালে নজরুল পুরস্কার লাভ করেন অধ্যাপক রাজিয়া সুলতানা।

এছাড়াও,
- রবীন্দ্র পুরস্কার বা রবীন্দ্র স্মৃতি পুরস্কার নামে পশ্চিমবঙ্গেও একটি পুরস্কারের প্রচলন আছে।
- এটি সেখানকার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার।
- পশ্চিমবঙ্গ সরকার ১৯৫০ সালে এই পুরস্কার প্রবর্তন করে।
- পুরস্কারটি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করা হয়েছে।

উৎস: i) বাংলা একাডেমি ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৪,৩৫৮.
Which color will be used for the ballots in Bangladesh’s 2026 referendum? 
  1. White
  2. Yellow
  3. Blue
  4. Pink
ব্যাখ্যা

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬: 
- ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
- ১১ ডিসেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিন।
- একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা দিয়েছেন সিইসি।
- দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 - জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।

প্রসঙ্গত, 
- নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হওয়ায়, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা করা হয়েছে।
- তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে ৪০ থেকে ৪৫ দিনের পার্থক্য থাকে।
 - এবার সেই সময় বাড়িয়ে করা হয়েছে দুই মাস। 

তথ্যসূত্র: বিবিসি।

৪,৩৫৯.
What is a 'Demand Deposit'?
  1. A deposit with fixed maturity
  2. A deposit only for businesses
  3. A deposit that can be withdrawn at any time
  4. A deposit with penalty on withdrawal
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) A deposit that can be withdrawn at any time.

ডিমান্ড ডিপোজিট: 
- ডিমান্ড ডিপোজিট হলো এমন একটি ব্যাংক আমানত যেখান থেকে গ্রাহক যে কোনো সময় টাকা তুলতে পারেন।
- এতে কোনো নির্দিষ্ট মেয়াদ বা সময়সীমা থাকে না, অর্থাৎ এটি অবিলম্বে উত্তোলনের সুবিধা দেয়।
- সাধারণত সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট এই ধরনের ডিমান্ড ডিপোজিট হয়।
- এর ফলে গ্রাহক তার প্রয়োজন অনুসারে অর্থ ব্যবহার করতে পারে।
- ডিমান্ড ডিপোজিটে সুদের হার সাধারণত মেয়াদী আমানতের তুলনায় কম হয় কারণ এতে ব্যাংকের জন্য অর্থের স্থায়িত্ব কম থাকে।

সূত্র: HDFC BANK এর ওয়েবসাইট।
৪,৩৬০.
Who will host the Asia Cup 2025? [May, 2025]
  1. India
  2. Pakistan
  3. Bangladesh
  4. Sri Lanka
ব্যাখ্যা
এশিয়া কাপ ২০২৫:
- ২০২৫ সালের এশিয়া কাপ হবে টুর্নামেন্টের ১৭তম আসর এবং এটি ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।
- ম্যাচগুলি টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হবে।
- ভারত এই টুর্নামেন্টের আয়োজন করবে, যেখানে আটটি দল অংশগ্রহণ করবে।
- পাঁচটি প্রধান দল - ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান - ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে।
- অন্যদিকে হংকং, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত ২০২৪ সালের এসিসি পুরুষদের প্রিমিয়ার কাপের মাধ্যমে তাদের স্থান অর্জন করেছে।
- এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। 

উৎস: Asia Cup 2025 ওয়েবসাইট।
৪,৩৬১.
Who was the Chief Minister of East Bengal during the language movement of 1952?
  1. Malik Ghulam Muhammad
  2. Khwaja Nazimuddin
  3. Nurul Amin
  4. Feroze Khan Noon
ব্যাখ্যা
 • ভাষা আন্দোলন:
- ভাষা আন্দোলন  বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সংগঠিত গণআন্দোলন।
- ১৯৪৭ সালে উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
- স্বাধীনতার পরপরই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এ নিয়ে প্রশ্ন দেখা দেয়।
- পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উর্দুভাষী বুদ্ধিজীবীরা বলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে  উর্দু। 
- অন্যদিকে পূর্ব পাকিস্তান থেকে দাবি ওঠে, বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে।
- কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বাংলা ভাষার এ দাবিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে।
- এতে ঢাকার ছাত্র ও  বুদ্ধিজীবী মহল ক্ষুব্ধ হন এবং ভাষার ব্যাপারে তাঁরা একটি চূড়ান্ত দাবিনামা প্রস্তুত করেন; দাবিটি হলো: পূর্ব পাকিস্তানে শিক্ষা ও সরকারি কার্যাদি পরিচালনার মাধ্যম হবে বাংলা আর কেন্দ্রীয় সরকার পর্যায়ে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে দুটি বাংলা ও উর্দু।
- ভাষাসংক্রান্ত এই দাবিকে সামনে রেখে সর্বপ্রথম আন্দোলন সংগঠিত করে তমদ্দুন মজলিস। এর নেতৃত্বে ছিলেন অধ্যাপক আবুল কাসেম। ক্রমান্বয়ে অনেক অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সংগঠন এই আন্দোলনে যোগ দেয় এবং একসময় তা গণআন্দোলনে রূপ নেয়।
 
• ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় -
- পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী: নুরুল আমিন। 
- পূর্ব পাকিস্তানের গভর্নর: ফিরোজ খান নুন।
- পাকিস্তানের প্রধানমন্ত্রী: খাজা নাজিমউদ্দিন। 
- পাকিস্তানের গভর্নর জেনারেল: মালিক গোলাম মুহাম্মদ।
 
সূত্র: বাংলাপিডিয়া। 
৪,৩৬২.
'UN Women' is officially known as -
  1. United Nations Women Committee on Equality and Empowerment
  2. The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women
  3. UN Gender & Women Empowerment Council
  4. United Nations Women Organization for Equality and the Empowerment of Women
ব্যাখ্যা

• UN Women:
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women 
- লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ সাধারণ পরিষদ।
- প্রতিষ্ঠিত হয়: ২০১০ সালে।
- কার্যক্রম শুরু: ২০১১ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিমা সামি বাহাউস। [ডিসেম্বর, ২০২৫]
- সংস্থাটির এর উদ্দেশ্য:
- নারীদের অধিকার রক্ষা করা, নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করা, এবং নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ণ সমঅধিকার নিশ্চিত করা।

তথ্যসূত্র: UN Women ওয়েবসাইট।

৪,৩৬৩.
What is the new name of the country 'Swaziland'?
  1. Kingdom of Swaziland
  2. Kingdom of eSwatini
  3. Republic of eSwatini
  4. Republic of Swaziland
ব্যাখ্যা
সোয়াজিল্যান্ড:
- সোয়াজিল্যান্ড আফ্রিকার ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র।
- সোয়াজিল্যান্ড দেশের নাম পরিবর্তন করে রাখা হয় ইসোয়াতিনি।
- পুরো নাম দ্য কিংডম অব ইসোয়াতিনি।
- ১৯৬৮ সালের ৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা লাভ করে দেশটি।
- রাজধানী: এমবাবেন (প্রশাসনিক ও বিচার বিভাগীয়); লোবাম্বা (বিধায়ক)।
- সরকারি ভাষা: সোয়াজি ও ইংরেজি।
- মুদ্রা: লিলাঞ্জেনি।

উল্লেখ্য,
- সোয়াজিল্যান্ডের রাজা তৃতীয় এমসোয়াতি এক ঘোষণার মাধ্যমে দেশটির নতুন নাম নির্ধারণ করেন ‘দ্য কিংডম অব ইসোয়াতিনি’।
- সোয়াজির ৫০ বছর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি স্টেডিয়ামে এমন ঘোষণা দেন এমসোয়াতি।
- নতুন নাম ইসোয়াতিনি।
- ইসোয়াতিনির মানে দাঁড়ায় ‘ল্যান্ড অব দ্য সোয়াজিস’।
- এর বাংলা অর্থ ‘সোয়াজিদের ভূমি’।
- সোয়াজিল্যান্ডের রাজারা এনগোয়েনয়ামা বা ‘দ্য লায়ন’ হিসেবে পরিচিত।

উৎস: Britannica.
৪,৩৬৪.
Who established Fort William College?
  1. Warren Hastings 
  2. Lord Cornwallis
  3. Lord Clive
  4. Lord Wellesley
  5. Lord Hastings
ব্যাখ্যা

• ফোর্ট উইলিয়ম কলেজ
- ফোর্ট উইলিয়ম কলেজ ফোর্ট উইলিয়মের অভ্যন্তরভাগে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলী কর্তৃক ১৮০০ সালে প্রতিষ্ঠি ।
- নবনিযুক্ত ইউরোপীয় আমলাদের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক উন্নতি সাধনই ছিল এ কেন্দ্রের উদ্দেশ্য।
- সুশিক্ষিত ও কুসংস্কারমুক্ত আমলাতন্ত্রের সহায়তায় কার্যকরভাবে ব্রিটিশ ভারত শাসনের এক পরিকল্পনা করেন লর্ড ওয়েলেসলী।
- বিদ্যমান ব্যবস্থায় পনেরো থেকে সতেরো বছর বয়সী বেশির ভাগ তরুণ অফিসার জেলা প্রশাসনে নিয়োগপ্রাপ্ত হতেন। 
- কিন্তু স্থানীয় ইতিহাস, ভাষা ও শাসন-শৈলী সম্পর্কে কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ তাদের দেয়া হতো না। 
- ওয়েলেসলী উপনিবেশিক প্রশাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় নবাগত অফিসারদেরকে প্রস্ত্তত করার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নৈতিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। 
- এভাবে একটি ট্রেনিং ইনস্টিটিউটের প্রয়োজনীয়তা থেকেই লর্ড ওয়েলেসলী ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন।

উৎস: বাংলাপিডিয়া।

৪,৩৬৫.
What is the food inflation rate according to the Economic Review 2024?
  1. 9.78%
  2. 10.22%
  3. 9.34%
  4. 9.92%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%(খাদ্য: ১০.২২%, খাদ্য বহির্ভূত খাত: ৯.৩৪%)।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৪,৩৬৬.
According to the National Budget 2024-25 fiscal year, what is the amount of allocation for the public administration sector?
  1. 14.2%
  2. 19.6%
  3. 22.1%
  4. 25.3%
ব্যাখ্যা
২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২২.১%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ১০.৪%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত পরিবহন ও যোগাযোগ ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত ভর্তুকি ও প্রণোদনা ।

তথ্যসূত্র- জাতীয় বাজেট ২০২৪-২৫ অর্থবছর।
৪,৩৬৭.
Which country is the top country in South Asia according to the latest UNDP Human Development Index? (April, 2025)
  1. Bhutan
  2. Nepal
  3. India
  4. Sri Lanka
ব্যাখ্যা
‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১–২২’:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১–২২’ এ বাংলাদেশের অবস্থান ১২৯ তম।

• মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান:
- শ্রীলঙ্কার অবস্থান ৭৮ তম।
- ভারতের অবস্থান ১৩৪ তম।
- পাকিস্তানের অবস্থান ১৬৪ তম।
- নেপালের অবস্থান ১৪৬ তম।
- ভূটানের অবস্থান ১২৫ তম।

তথ্যসূত্র - জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও প্রথম আলো।
৪,৩৬৮.
Who was the first to hoist the national flag of Bangladesh?
  1. A. S. M. Abdur Rab
  2. Kazi Aref Ahmed
  3. Serajul Alam Khan
  4. Shahjahan Siraj
ব্যাখ্যা
জাতীয় পতাকা:
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
- বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়।

- ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিল।
- শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।
- তিনি একজন ছাত্রনেতা ও স্বভাব আঁকিয়ে ছিলেন।
- ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ১১৬ নং কক্ষে রাত এগারটার পর পুরো পতাকার নকশা সম্পন্ন করেন।
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।

• পতাকা বিধি (১৯৭২) অনুসারে,
- জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।

সূত্র: বাংলাপিডিয়া, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, প্রথম আলো ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪,৩৬৯.
Between which two countries was the defense agreement called the ‘Trinity House Agreement’ signed?
  1. United Kingdom and Germany
  2. India and Bangladesh
  3. USA and UK
  4. Bangladesh and Myanmar
  5. India and Pakistan
ব্যাখ্যা
Trinity House Agreement:
- যুক্তরাজ্য ও জার্মানির মধ্যে Trinity House Agreement’ চুক্তি স্বাক্ষরিত হয়।
- জার্মানি ও যুক্তরাজ্য দুই দেশই ন্যাটোর সদস্য।
- দুই দেশই প্রতিরক্ষাখাতে প্রচুর অর্থ খরচ করে।
- তাদের মধ্যে নতুন ‘ট্রিনিটি হাউস চুক্তি’ প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরো বাড়াবে।
- জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ও এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি গত জুলাইতে বার্লিনে এই চুক্তি নিয়ে আলোচনা করেছেন।
- এবার তারা সেই চুক্তিতে সই করবেন।

সূত্র: GOV.UK
৪,৩৭০.
What was the duration of Bangladesh's first Five-Year Plan?
  1. 1973-1978
  2. 1974-1979
  3. 1975-1980
  4. 1976-1981
ব্যাখ্যা
পঞ্চবার্ষিকী পরিকল্পনা:
- প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮)।
- দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৮০-১৯৮৫)।
- তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৮৬-১৯৯০)।
- চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৯০-১৯৯৫)।
- পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৯৭-২০০২)।
- ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১১-২০১৫)।
- সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০২০)।

তথ্যসূত্র - পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
৪,৩৭১.
Where was the six-point demand first raised?
  1. In Islamabad
  2. In Karachi
  3. In Calcutta
  4. In Lahore
ব্যাখ্যা
ছয় দফা:
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদল সমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয় দফা দাবী উত্থাপন করেন।
- একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহীত হয়।
- ৭ জুন ছয় দফা দিবস পালিত হয়।
- ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করেন।
- ৬ দফা দাবী কে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৪,৩৭২.
Which is the longest river in the world?
  1. Ganges
  2. Mississippi
  3. Yangtze
  4. Amazon
  5. Nile
ব্যাখ্যা
নীল নদ:
- নীল নদ হলো বিশ্বের দীর্ঘতম নদী,
- এটিকে আফ্রিকান নদীর জনক বলা হয়।
- এটির দৈর্ঘ্য প্রায় ৪,১৩২ মাইল (৬,৬৫০ কিলোমিটার)।
- নীলনদ অববাহিকায় অবস্থিত দেশসমূহ হলো - তানজানিয়া, বুরুন্ডি, রুয়ান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কেনিয়া, উগান্ডা, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, সুদান এবং মিশর।

বিশ্বের শীর্ষ ৫টি দীর্ঘতম নদীসমূহের তালিকা নিম্নরূপ:
১) নীল নদ - ৬,৬৫০ কিমি।
২) আমাজন নদী - ৬,৪০০ কিমি।
৩) ইয়াংসি নদী - ৬,৩০০ কিমি।
৪) মিসিসিপি/মিসৌরি নদী - ৬,২৭৫ কিমি।
৫) ইয়েনিসে-আঙ্গারা-সেলেঙ্গা নদী - ৫,৫৩৯ কিমি।

সূত্র: ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস।
৪,৩৭৩.
Which layer directly covers the brain and spinal cord?
  1. Skull
  2. Meninges
  3. Dura mater only
  4. Axon
ব্যাখ্যা

• যে স্তরটি সরাসরি মস্তিষ্ক ও মেরুদণ্ডকে আচ্ছাদিত করে, সেটি হলো মেনিনজেস (Meninges)। মেনিনজেস হলো তিনটি সুরক্ষামূলক স্তর – ডিউরা মেটার (Dura mater), অ্যারাকনয়েড মেটার (Arachnoid mater) এবং পিয়া মেটার (Pia mater)। এর মধ্যে পিয়া মেটার মস্তিষ্ক ও মেরুদণ্ডের পৃষ্ঠের সাথে ঘনিষ্ঠভাবে লেগে থাকে, অর্থাৎ এটি সরাসরি স্নায়ুতন্ত্রকে ঢেকে রাখে। মেনিনজেসের প্রধান কাজ হলো মস্তিষ্ক ও মেরুদণ্ডকে আঘাত, সংক্রমণ ও অন্যান্য বাহ্যিক ক্ষতি থেকে সুরক্ষা দেওয়া। তাই, প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর হলো খ) Meninges.

স্নায়ুতন্ত্র: 
- স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ মস্তিষ্ক। 
- স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কে বলে নিউরন। 
- মস্তিষ্কের নিউরন থাকে ১০ মিলিয়ন। 
- মানুষের মস্তিষ্কের ওজন ১.৩৬ কেজি। 
- মস্তিষ্ককে আবৃতকারী পর্দার নাম মেনিনজেস। 
- মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা পাওয়াকে বলে স্ট্রোক। 
- স্নায়ুকোষের এক-চতুর্থাংশ বা ২৫% ধ্বংস হয়ে গেলে মস্তিষ্কের ক্ষমতা লোপ পেতে থাকে। 
- স্নায়ুকোষ ধ্বংস হলে মস্তিষ্কের বিভিন্ন প্রকার রোগ যেমন স্মৃতিভ্রংশ, বুদ্ধিবৈকল্য ইত্যাদি হতে পারে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৪,৩৭৪.
Who is the current Managing Director of the IMF? (February, 2026)
  1. Christine Lagarde
  2. Kristalina Georgieva
  3. Dominique Strauss-Kahn
  4. Rodrigo Rato
  5. David Lipton
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।

৪,৩৭৫.
APP is the news agency of which country?
  1. Syria
  2. Pakistan
  3. South Africa
  4. Libya
ব্যাখ্যা

- এপিপি (APP) হল পাকিস্তানের একটি সংবাদ সংস্থা,
- এর পুরো নাম হলো অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান।

বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:

- বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি।
- যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN.
- যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি।
-পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি।
- ফ্রান্স: এএফপি।
- অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- ভারত: PTI, ইউএনআই।
- রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স।
- ইরান: ইরনা, আইএনএ।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।

উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।

৪,৩৭৬.
Who proposed the creation of the IAEA through the “Atoms for Peace” speech in 1953?
  1. Franklin D. Roosevelt
  2. Nikita Khrushchev
  3. Winston Churchill
  4. John F. Kennedy
  5. Dwight D. Eisenhower
ব্যাখ্যা
IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৭৮টি।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।
- নোবেল শান্তি পুরস্কার : ২০০৫ সালে প্রতিষ্ঠান হিসেবে আইএইএ এবং তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ এল বারাদি।

⇒ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বিশ্বে পরমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত এবং সামরিক উদ্দেশ্যে ব্যবহার রোধকল্পে কাজ করে থাকে। জাতিসংঘের অধীন স্বায়ত্তশাসিত সংস্থাটি জাতিসংঘ সাধারণ ও নিরাপত্তা উভয় পরিষদেই কার্যক্রম পেশ করে। সদস্য দেশগুলো পারমাণবিক শক্তি সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তিগুলো মেনে চলছে কি না তা যাচাইয়েও এ সংস্থা সহায়তা করে থাকে।

⇒ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার 'International Atomic Energy Agency (IAEA)'- এর প্রস্তাবক ছিলেন।
- তিনি ১৯৫৩ সালে জাতিসংঘে 'Atoms for Peace' নামক একটি উদ্যোগের আওতায় পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন।
- এই প্রস্তাবের মাধ্যমে পরমাণু শক্তি শুধুমাত্র অস্ত্র হিসেবে নয়, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে, এমন একটি বৈশ্বিক ব্যবস্থা গড়ার লক্ষ্যে IAEA প্রতিষ্ঠিত হয়।

উৎস: IAEA ওয়েবসাইট।
৪,৩৭৭.
Which treaty ended the conflict between Vietnam and the United States?
  1. Berlin Peace Treaty
  2. Washington Treaty
  3. Paris Peace Treaty
  4. Tokyo Peace Treaty
ব্যাখ্যা

- ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বের অবসান প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে ঘটে। 

• প্যারিস শান্তি চুক্তি:
-  প্যারিস শান্তি চুক্তি ২৭ জানুয়ারি, ১৯৭৩ সালে স্বাক্ষরিত হয়।
- এটি ফ্রান্সের রাজধানী প্যারিসে সম্পাদিত একটি ঐতিহাসিক চুক্তি,
- এটি ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটায়।
- এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে সম্মত হয় এবং উভয় পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়। 
- ১৯৭৫ সালে উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনামকে নিজেদের সঙ্গে একীভূত করে।

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডট কম।

৪,৩৭৮.
Which ruler fell due to the popular uprising of 1969?
  1. Liaquat Ali Khan
  2. Zulfiqar Ali Bhutto
  3. Iskandar Mirza
  4. Ayub Khan
ব্যাখ্যা
ঊনসত্তরের গণঅভ্যুত্থান:
- ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে প্রায় ১০০ জন পূর্বপাকিস্তানী নিহত হয়েছিলেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা তাদের মধ্যে অন্যতম।
- এ আন্দোলনে আইয়ুব খানের পতন ঘটে।
- এ আন্দোলনের ফলে আগরতলা মামলা বাতিল হয়।
- শেখ মুজিব জেল থেকে মুক্তি পেয়ে রেসকোর্সের গণসংবর্ধনা অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন।

সূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩৭৯.
Which of the following countries is the largest shareholder in ADB?[ June, 2025]
  1. India
  2. South Korea
  3. China
  4. Japan
ব্যাখ্যা
• এশীয় উন্নয়ন ব্যাংক (ADB):
- এর পূর্ণরূপ: Asian Development Bank.
- প্রতিষ্ঠিত হয়: ২২ আগস্ট, ১৯৬৬।
- এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে: ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
- বর্তমান সদস্য: ৬৯টি। [ জুন, ২০২৫]
- যার মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।
- এবং ১৯ টি দেশ অন্যান্য অঞ্চল থেকে।
- সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল।
- সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান প্রেসিডেন্ট: Masato Kanda. [ জুন, ২০২৫]

• বৃহত্তম শেয়ারহোল্ডার:
- জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এডিবির বৃহত্তম শেয়ারহোল্ডার।
- প্রত্যেকের 15.6% শেয়ার রয়েছে।
- অন্যান্য উল্লেখযোগ্য শেয়ারহোল্ডার:
- গণপ্রজাতন্ত্রী চীন (6.4%),
- ভারত (6.3%),
- এবং অস্ট্রেলিয়া (5.8%) 

উল্লেখ্য,
- এশীয় উন্নয়ন ব্যাংক ৩১টি সদস্য দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল।
- সেপ্টেম্বর, ২০২৪-এ ইসরায়েল ADB-এর ৬৯তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।
- তাকেশি ওয়াতানাবে ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংক- এর প্রথম সভাপতি।

উৎস: ADB ওয়েবসাইট।
৪,৩৮০.
Where was ASEAN founded?
  1. Jakarta, Indonesia
  2. Bangkok, Thailand
  3. Kuala Lumpur, Malaysia
  4. Manila, Philippines
ব্যাখ্যা
• ASEAN:
- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে, ব্যাংকক, থাইল্যান্ড।
- ব্যাংকক, ডিক্লারেশন স্বাক্ষরের মাধ্যমে। 
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ ১০টি। [ জুন, ২০২৫]
- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৪,৩৮১.
The first world map was drawn by-
  1. Roman
  2. Greek
  3. Egyptian
  4. Babylonian
ব্যাখ্যা

গ্রিক সভ্যতা:
- আনুমাণিক খ্রিস্টপূর্ব ১৩০০-১২০০ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সভ্যতার সূচনা হয় যার পূর্ণ বিকাশ ঘটে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ ও ৫ম শতকে।
- অড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর, এজিয়ান সাগর দ্বারা বেষ্টিত থাকার কারণে গ্রীক সভ্যতাকে 'ওসেনিয়ান' (সাগরীয়) সভ্যতা বলা হয়।
- গ্রীক সভ্যতার দুটি স্তর রয়েছে।
- প্রথম স্তর হেলেনিক সভ্যতা এবং দ্বিতায় স্তরে হেলেনিস্টিক সভ্যতা।
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে।
- পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন গ্রিক বিজ্ঞানিরা।
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।
- চাঁদের নিজস্ব কোনো আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয় প্রাকৃতিক কারণে ঘটে। এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন।
- জ্যামিতি বিষয়ে পন্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায়ও পারদর্শী ছিলেন।
- বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস, চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটসের যথেষ্ট খ্যাতি ছিল।

উৎস: i) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
          ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৩৮২.
Which of the following is not a renewable resource?
  1. Coal
  2. Wind energy
  3. Solar energy
  4. Hydroelectric power
ব্যাখ্যা

◉ কিন্তু Coal হলো একটি non-renewable resource। এটি একটি fossil fuel, যা লক্ষ লক্ষ বছর ধরে গাছপালা এবং জীবজন্তুর অবশেষ থেকে তৈরি হয়। Coal-এর মজুদ সীমিত এবং এটি একবার ব্যবহার করলে তা পুনরায় তৈরি হতে অনেক সময় লাগে। তাই, এটি renewable নয়।

শক্তির উৎস:
- শক্তির উৎস প্রধানত দুই প্রকার। যথা -

১। নবায়নযোগ্য শক্তির উৎস:
- নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়।
- নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়।
- নবায়নযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে-
• সৌর শক্তি,
• জলবিদ্যুৎ,
• বায়ু বিদ্যুৎ,
• বায়োগ্যাস,
• ভূ-তাপীয় শক্তি ইত্যাদি।

২। অনবায়নযোগ্য শক্তির উৎস:
- অনবায়নযোগ্য শক্তিকে পুনরায় ব্যবহার করা যায় না।
- প্রকৃতিতে অনবায়নযোগ্য শক্তির উৎস সীমিত।
- অনবায়নযোগ্য শক্তির উৎপাদনের খরচ বেশি এবং এটি অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব নয়।
- অনবায়নযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে-
• কয়লা,
• খনিজ তেল,
• প্রাকৃতিক গ্যাস,
• নিউক্লিয় শক্তি বা পারমাণবিক শক্তি ইত্যাদি।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৩৮৩.
Where is the headquarters of the Asian Development Bank located?
  1. Beijing, China
  2. Manila, Philippines
  3. Jakarta, Indonesia
  4. Bangkok, Thailand
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক:
- ADB এর পূর্ণরূপ Asian Development Bank.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ম্যানিলা, ফিলিপাইনের।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩১টি।
- বর্তমান সদস্য: ৬৯টি। (জুন, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭৩ সালে।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্ডা। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
৪,৩৮৪.
What type of process occurs during the rust formation in iron?
  1. Physical Change
  2. Combustion Reaction
  3. Reduction Reaction
  4. Oxidation Reaction
  5. Decomposition Reaction
ব্যাখ্যা

• লোহায় মরিচা পড়ার সময় লোহাতে জারণ বিক্রিয়া (Oxidation Reaction) ঘটে। 

• মরিচা:
- বিশুদ্ধ লোহা, জলীয় বাষ্প ও বায়ুর অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লোহার যে অক্সাইড গঠন করে তাকে মরিচা বলে।

• লোহাকে বাতাসে দীর্ঘসময় রেখে দিলে বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে লোহা বিক্রিয়া করে মরিচা তৈরি করে।
- লোহার উপর মরিচা পড়া অনেক ধীর গতিতে সংঘটিত হয়।
- লোহায় মরিচা পড়ার এই প্রক্রিয়া টি জারণ-বিজারণ বিক্রিয়া। 
- এখানে এক ধাপে জারণ এবং অন্যধাপে বিজারণ ঘটে থাকে। 

• মরিচা পড়ার প্রক্রিয়া:
- লোহা (Fe) অক্সিজেনের সাথে বিক্রিয়া করে।
- এই বিক্রিয়ায় লোহা অক্সিজেন দ্বারা জারিত হয় এবং ইলেকট্রন ত্যাগ করে।
- এর ফলে লোহাতে জারণ ঘটে।
- ত্যাগকৃত ইলেকট্রনটি অক্সিজেন ও হাইড্রোজেন আয়ন গ্রহণ করে পানি তৈরি করে, যা বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ঘটে।
- ফলে, লোহার অক্সাইড (Fe2O3) গঠিত হয়, যা মরিচা নামে পরিচিত।
- এই পুরো প্রক্রিয়াটি জারণ-বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। 

তথ্যসূত্র:
- মাধ্যমিক রসায়ন, ৯ম ও ১০ম শ্রেণি।
- ব্রিটানিকা। 

৪,৩৮৫.
The Swadeshi Movement in Bengal was associated with
  1. Jallianwala Bagh Massacre
  2. 1857 Rebellion
  3. Partition of Bengal (1905)
  4. Salt March
ব্যাখ্যা

- স্বদেশী আন্দোলন মূলত ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে শুরু হয়।

◉ স্বদেশী আন্দোলন:

- স্বদেশী আন্দোলন ছিলো একটি ব্রিটিশ বিরোধী আন্দোলন।
- ১৯০৫ সালে ব্রিটিশ সরকার বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করে যা ‘বঙ্গভঙ্গ’ নামে পরিচিত।
- কিন্তু কংগ্রেস ও হিন্দুরা এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে।
- বঙ্গভঙ্গের বিরোধিতার অংশ হিসেবে ১৯০৫ সালে স্বদেশী আন্দোলনের সূত্রপাত ঘটে।
- তাছাড়া এ আন্দোলন শুরুতে তরুণদের দেশপ্রেম, ঔপনিবেশিক শক্তিবিরোধী শাড়িপূর্ণ নিষ্ঠা ও আদর্শ নিয়ে শুরু হলেও ক্রমে তা থেকে চরম ও সশস্ত্র ধারার ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্ম নেয়।
- ফলে ব্রিটিশ শক্তি শেষ পর্যন্ত বঙ্গভঙ্গ বাতিল করতে বাধ্য হয়।

এছাড়াও, 
- স্বদেশী আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বর্জন।
- পরে বিলেতি শিক্ষা বর্জনও এ কর্মসূচির অন্তর্ভুক্ত হয়।
- কংগ্রেস নেতারা গ্রামে-গঞ্জে-শহরে প্রকাশ্য সভায় বিলেতি পণ্য পুড়িয়ে ফেলে।
- সঙ্গে সঙ্গে বাংলার বিভিন্ন অঞ্চলে গড়ে উঠে বাংলার নিজস্ব তাঁতবস্ত্র, সাবান, লবণ, চিনি ও চামড়ার দ্রব্য তৈরির কারখানা।
- অপর দিকে বিলেতি শিক্ষা বর্জন এবং আন্দোলনের সাথে যুক্তদের বিভিন্ন সরকারি স্কুল-কলেজ থেকে বের করে দেওয়ার ফলে প্রয়োজনে গড়ে উঠে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান।
- এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলা ভাষায় বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধকারী শ্রেষ্ঠ দেশাত্মবোধক গানগুলো রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায় এবং রজণীকান্ত সেন প্রমুখ।
- আমাদের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' গানটি রবীন্দ্রনাথ ঐ সময় রচনা করেন।

অন্যদিকে: 
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড: 
- ১৯১৯ সালের ১৩ এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে রাওলাট আইনের বিরুদ্ধে আয়োজিত এক সভায় ইংরেজ বাহিনীর গুলিবর্ষণে বহু নিরীহ লোক মারা যায়। এই হত্যাকাণ্ড 'জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড' নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি (১৯১৫ সালে প্রদত্ত) ত্যাগ করেন। 

সিপাহী বিপ্লব, ১৮৫৭: 
- ভারতবর্ষে গভর্নর জেনারেল লর্ড ক্যানিং-এর শাসনকালের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা হলো ১৮৫৭ সালের মহাবিদ্রোহ বা বিপ্লব। বৃটিশ সৈন্যবাহিনীর দেশীয় সিপাহীদের অসন্তোষ ও বিক্ষোভের কারণে সৃষ্ট বিদ্রোহ পরবর্তী সময়ে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং এই গণবিদ্রোহ বৃটিশ শাসনকে প্রায় ভাসিয়ে নিয়ে যায়।

লবণ সত্যাগ্রহ:
- ১৯৩০ সালের ১২ মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয়। এই সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। লবণ পদযাত্রা ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের একচেটিয়া লবণ নীতির বিরুদ্ধে একটি অহিংস কর প্রদান-বিরোধী প্রতিবাদ আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমেই আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন মহাত্মা গান্ধী।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।

৪,৩৮৬.
Machu Picchu is a symbol of -
  1. Persian civilization
  2. Inca civilization
  3. Maya civilization
  4. Hebrew civilization
ব্যাখ্যা
সভ্যতা:
- মাচুপিচু হলো ইনকা সভ্যতার একটি নিদর্শন।
- ইনকা সভ্যতা দ্বাদশ শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর আন্দিজ পার্বত্য অঞ্চলে রেড ইন্ডিয়ানদের দ্বারা গড়ে উঠে ছিলো।
- পেরুতে অবস্থিত মাচুপিচু হলো ইনকারা নির্মিত একটি পার্বত্য পাথুরে শহর যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৭০০ ফুট উঁচুতে অবস্থিত। ষোড়শ শতকে স্পেনিশদের দ্বারা ইনকা সাম্রাজ্য ধ্বংস হলেও মাচুপিচু অজানার মধ্যে রয়ে যায়।
- পরবর্তীতে ১৯১১ সালে মাচুপিচুর সন্ধান মেলে।
- মাচুপিচু পৃথিবীর একটি সপ্তাশ্চর্য এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নিদর্শন।

উৎস: এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা।
৪,৩৮৭.
When was Tamaddun Majlish formed?
  1. 1945
  2. 1946
  3. 1947
  4. 1948
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:
- তমদ্দুন মজলিশ ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।
- তমদ্দুন মজলিশ ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ।

ভাষা আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য,
- ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
- ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে।
- ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করেন।
- ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করে 'তমদ্দুন মজলিশ।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৪,৩৮৮.
The 'Schengen Agreement' was officially signed in which country?
  1. Denmark
  2. Belgium
  3. Luxembourg
  4. Germany
  5. Netherland
ব্যাখ্যা

• শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।
- ২০২৪ সালের মার্চে ইউরোপে অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।

তথ্যসূত্র: European Union ওয়েবসাইট।

৪,৩৮৯.
How many countries are in BRICS?
  1. Eight
  2. Nine
  3. Ten
  4. Eleven
ব্যাখ্যা
ব্রিকস:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।
- নতুন করে পাঁচটি দেশ এ জোটের সদস্যপদ পেয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া।
- বর্তমানে ব্রিকসের সদস্য দেশ ১০টি।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০১ ফেব্রুয়ারি ২০২৪।
৪,৩৯০.
When was the League of Nations officially dissolved?
  1. 10 April 1945
  2. 20 April 1946
  3. 24 October 1945
  4. 1 January 1946
ব্যাখ্যা

লীগ অফ নেশনস বা জাতিপুঞ্জ :
​- প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ হয়।
​- ১৯২০ সালে জাতিপুঞ্জ আত্মপ্রকাশ করে।
​- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
​- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
​- এর প্রতিষ্ঠাকালীন সদস্য- ৪১টি।
​- জাতিপুঞ্জের সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
​- জাতিপুঞ্জ বিলুপ্ত হয় ২০ এপ্রিল, ১৯৪৬ সালে।
- এর সমস্ত সম্পদ জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয় এবং নতুন জাতিসংঘ সচিবালয়কে এর গ্রন্থাগার এবং আর্কাইভের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করা হয়।

​উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৪,৩৯১.
In Military Strength Ranking 2025, which is the top ranked country?
  1. Russia
  2. China
  3. USA
  4. UK
ব্যাখ্যা
Military Strength Ranking-2025:
- গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ‘২০২৫ Military Strength Ranking’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
- দেশে দেশে সামরিক শক্তির সক্ষমতা নিয়ে ২০০৬ সাল থেকে প্রতি বছরই প্রতিবেদন প্রকাশ করে আসছে এই প্রতিষ্ঠানটি।
- ২০২৫ সালে মোট ১৪৫টি দেশের মধ্যে সামরিক সক্ষমতার বিচার করেছে গ্লোবাল ফায়ারপাওয়ার।
- এটি করা হয় মূলত দেশগুলোর সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, আর্থিক স্থিতিশীলতা, ভৌগোলিক অবস্থান এবং অর্জিত সম্পদ সহ অন্তত ৬০টি দিক বিবেচনা করে।
- এই বৈশিষ্ট্যগুলো যৌথভাবে শক্তির সূচকে স্কোর নির্ধারণ করে।
- এই সূচকে যে দেশের স্কোর যত কম হয়, তার শক্তিমত্তা তত বেশি হয়।

• প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর শীর্ষ ১০ দেশ:
- ১ম: যুক্তরাষ্ট্র,
- ২য়: রাশিয়া,
- ৩য়: চীন,
- ৪র্থ: ভারত,
- ৫ম: দক্ষিণ কোরিয়া,
- ৬ষ্ঠ: যুক্তরাজ্য,
- ৭ম: ফ্রান্স, 
- ৮ম: জাপান,
- ৯ম: তুর্কিয়ে,
- ১০ম: ইতালি।

উল্লেখ্য।
- বাংলাদেশের অবস্থান ৩৫তম।

উৎস: Global Firepower ওয়েবসাইট। [link]
৪,৩৯২.
The 'First Cyber City' of Bangladesh is ______.
  1. Chittagong
  2. Sylhet
  3. Rajshahi
  4. Khulna
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম সাইবার সিটি:
- বাংলাদেশের প্রথম সাইবার সিটি হচ্ছে সিলেট।
- বাংলাদেশে প্রথম সিলেটের বিদ্যুৎ লাইন ভূগর্ভে স্থাপন করা হয়। 
- সিলেট নগরের হযরত শাহজালাল (র.) দরগাহ সড়কে এই লাইন প্রথম স্থাপন করা হয়। 
- ২০২০ সালে এই লাইন স্থাপন করা হয় ভূগর্ভে।

উল্লেখ্য,
- নগরের আম্বরখানায় ভূগর্ভ বৈদ্যুতিক লাইন কাজের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
- বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্টের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় এই প্রকল্প বাস্থবায়ন হয়েছে।

এছাড়াও,
- বাংলাদেশের প্রথম ‘ওয়াইফাই সিটি’ হিসেবে যাত্রা শুরু করে সিলেট।
- নগরের ৬২টি এলাকার ১২৬টি স্থানে ফ্রি ওয়াইফাই সেবা চালুর মধ্য দিয়ে এর বাস্তবায়ন হয়।
- এ সেবা প্রাপ্তির ইউজার নেম ‘ডিজিটাল বাংলাদেশ’ আর পাসওয়ার্ড ‘জয় বাংলা’।
- নগরে থাকা যেকেউ এ সুবিধা ভোগ করতে পারে। 

উৎস: ১২ এপ্রিল ২০২০, প্রথম আলো।
৪,৩৯৩.
Which gas is primarily responsible for global warming?
  1. Sulphur dioxide
  2. Nitrogen
  3. Carbon dioxide
  4. Chlorine
ব্যাখ্যা

বৈশ্বিক উষ্ণায়ন (Global Warming):
- পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন।

⇒ বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ:
- বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া।
- বৈশ্বিক উষ্ণতার প্রধান কারণ মনুষ্যসৃষ্ট গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ।
- এর মধ্যে কার্বন ডাই অক্সাইড (CO2), মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O) এবং ফ্লুরিনেটেড গ্যাস উল্লেখযোগ্য।
- জীবাশ্ম জ্বালানি (কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস) পোড়ানো, বনভূমি ধ্বংস, শিল্পকারখানা এবং কৃষিকাজ এই গ্যাসগুলোর প্রধান উৎস। 
- এই গ্যাসগুলি বায়ুমণ্ডলে তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে।

উল্লেখ্য,
- গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যেমন গলছে হিমবাহ, তেমনি বেড়ে যাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা।
- ফলে সমুদ্রতীরে দেশগুলো পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
- বৈশ্বিক উষ্ণায়ন দুর্যোগের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।
- তীব্র তাপদাহ, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, বজ্রপাত, উপকূলীয় এলাকায় লবণাক্ততা, নদীভাঙন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
- গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যেমন প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ভয়ানক স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছে পৃথিবীর মানুষ, যা আমাদের মতো উন্নয়নশীল দেশে আরও বেশি।

উৎস: i) U.S. Environmental Protection Agency (.gov).
ii) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৪,৩৯৪.
In which district is the Shuvolong Waterfalls located?
  1. Cox's Bazar
  2. Sylhet
  3. Bandarban
  4. Rangamati
ব্যাখ্যা
শুভলং ঝর্ণা:
- শুভলং ঝর্ণা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় অবস্থিত। 
- রাঙ্গামাটি সদর হতে শুভলং ঝর্ণার দুরত্ব মাত্র ২৫ কিলোমিটার। 
- শুকনো মৌসুমে শুভলং ঝর্নায় খুব সামান্য পানি থাকে। 
- বর্ষা মৌসুমে শুভলং ঝর্ণার জলধারা প্রায় ৩০০ ফুট উঁচু থেকে নিচে আছড়ে পড়ে কাপ্তাইয়ের জলে গিয়ে মেশে।
 
উল্লেখ্য,
- রাঙামাটির অন্যান্য কিছু দর্শনীয় স্থান- হ্রদ, চাকমা রাজবাড়ি, রাজবন বৌদ্ধ বিহার, পর্যটন ঝুলন্তত ব্রিজ, ফুরামোন পর্বত, উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট ও জাদুঘর, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য।
 
উৎস: বাংলাপিডিয়া ও রাঙ্গামাটি জেলা ওয়েবসাইট। 
৪,৩৯৫.
Which country is the second largest export market of Bangladesh? 
  1. United States
  2. United Kingdom
  3. Germany 
  4. Canada
ব্যাখ্যা

• রপ্তানি (২০২৪-২৫):
- বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে।
- দ্বিতীয় সর্বোচ্চ - জার্মানি
- তৃতীয় সর্বোচ্চ - যুক্তরাজ্য।
- চতুর্থ সর্বোচ্চ - স্পেন।

​এছাড়াও,
- দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ – যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য – তৈরি পোশাক।

তথ্যসূত্র: বানিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৪,৩৯৬.
How many times has the referendum been held in Bangladesh? [December - 2024]
  1. 5 times
  2. 4 times
  3. 3 times
  4. 2 times
ব্যাখ্যা
গনভোট:
- রাষ্ট্রের অতিগুরুত্বপুর্ন কোন বিষয়ে জনমত যাচাই করার জন্য যে প্রত্যক্ষ ভোট গ্রহন করা হয় তাকে গণভোট বা Referendum বলা হয়।
- যখনই কোন ক্রান্তিকাল উপস্থিত হয়, তখন সেই সমস্যা থেকে উত্তরণের জন্য জনমত যাচাই করা হয় গনভোটের মাধ্যমে।
- সংবিধানের পঞ্চম সংশোধনীতে গনভোটের বিধান আওতাভুক্ত করা হয়েছিল।
- কিন্তু ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে গনভোটের বিধান বাতিল করা হয়।
- গণভোট সংক্রান্ত দুটি অনুচ্ছেদ: ৪৮ এবং ৫৬.

উল্লেখ্য,  
- বাংলাদেশে এ পর্যন্ত গণভোট হয়েছে ৩ বার –
- ৩০ মে , ১৯৭৭ সালে জিয়াউর রহমানের নিজ শাসনকে বৈধকরণ করতে।
- ১ মার্চ , ১৯৮৫ সালে এরশাদের সমর্থন যাচাই।
- ১৫ সেপ্টেম্বর , ১৯৯১ সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব। 

সূত্র: প্রথম আলো নিউজ।
৪,৩৯৭.
Which metal is commonly used for making electric bulb filaments?
  1. Silver
  2. Gold
  3. Tungsten
  4. Aluminum
  5. Copper
ব্যাখ্যা
• বৈদ্যুতিক বাল্ব:
- বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। 
- বৈদ্যুতিক বাল্বের ভেতরে দুই প্রান্তর সাথে সরু টাংস্টেনের তারের তৈরি কুণ্ডলী সংযুক্ত থাকে, একে ফিলামেন্ট বলে।
- এ বাল্বকে বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করলে প্রচুর তাপ উৎপাদন করে এবং বাল্বের এই ফিলামেন্ট প্রজ্বলিত হয়ে আলো বিকিরণ করে। 

উৎস: সাধারণ বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
৪,৩৯৮.
Under which ministry was the 'July Mass Uprising Directorate' formed?
  1. Ministry of Social Welfare
  2. Ministry of Public Administration
  3. Ministry of Liberation War Affairs
  4. Ministry of Law, Justice, and Parliamentary Affairs
ব্যাখ্যা
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর:
- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর।
- ২৩ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আব্দুল্লাহ আল খায়রুমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
- এতে বলা হয়েছে, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর' নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করল।

উল্লেখ্য,
- গত ডিসেম্বরে জুলাই গণঅভুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করার সিদ্ধান্ত নেয় সরকার। 
- জুলাই গণ-অভুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, গণ-অভ্যু্থানে শহিদদের পরিবার এবং আহত ছাত্র-জনতার পুনর্বাসনসহ গণ-অভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করাই হবে এই অধিদপ্তরের উদ্দেশ্য।

তথ্যসূত্র: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
৪,৩৯৯.
In which year did GATT officially evolve into the World Trade Organization (WTO)?
  1. 1994
  2. 1995
  3. 1996
  4. 1998
ব্যাখ্যা

GATT:
- GATT-এর পূর্ণরূপ: General Agreement on Tariffs and Trade.
- GATT মূলত একটা বাণিজ্যিক চুক্তি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৭ সালে।
- কার্যকর হয়: ১৯৪৮ সালে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন কর্মসূচী প্রণয়ন করা এবং মুক্তবাজার অর্থনীতিকে গতিশীল করা।

⇒ GATT থেকে WTO-তে পরিবর্তন:
- GATT (General Agreement on Tariffs and Trade) বিলুপ্ত ঘোষণা করা হয় ১৯৯৪ সালে।
- ১৯৯৪ সালে, GATTকে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) দ্বারা প্রতিস্থাপিত করা হয়।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে। এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়। যার ফলে ১৯৯৫ সালে World Trade Organization (WTO) -এর জন্ম হয়।

উল্লেখ্য, 
- WTO (World Trade Organization) বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

৪,৪০০.
Which waterway connects Atlantic and Pacific oceans?
  1. Panama Canal
  2. Suez Canal
  3. Bering Strait
  4. Gibraltar Strait
ব্যাখ্যা

পানামা খাল:
- পানামা খাল (Panama Canal) হলো একটি কৃত্রিম জলপথ, যা মধ্য আমেরিকার পানামা প্রদেশে অবস্থিত।
- এটি উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে।
- এটি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।
- এই খালটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং রুট এবং বাণিজ্যিক যোগাযোগের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো।
- খালটি তৈরি করেছিলো যুক্তরাষ্ট্র।
- পানামা খালের দৈর্ঘ্য প্রায় ৮২ কিলোমিটার।

⇒ ১৯০৪ সালে, যুক্তরাষ্ট্র পানামা খালের নির্মাণের দায়িত্ব নেয় এবং ১৯১৪ সালে এটি শেষ হয়।
- এটি চালু হলে, এটি বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম জলপথ হিসেবে পরিগণিত হয়।
- ১৯৭৭ সালে দেশটি পানামার সঙ্গে একটি চুক্তি করে খালটি তাদের কাছে হস্তান্তরের জন্য।
- খালটি ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পানামা ও যুক্তরাষ্ট্র দুই দেশের নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৭ সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার স্বাক্ষরিত এক চুক্তির আওতায় ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বরে যুক্তরাষ্ট্র খালটির মালিকানা পানামার কাছে হস্তান্তর করে।

উৎস: Britannica.