বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ৪৩ / ৬২ · ৪,২০১৪,৩০০ / ৬,১৭৯

৪,২০১.
Identify the capital of Venezuela from the options below?
  1. Abuja 
  2. Caracas
  3. Ankara
  4. Bogotá
  5. None
ব্যাখ্যা

• ভেনেজুয়েলা ,
- এটি দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে অবস্থিত একটি দেশ।
- ভেনেজুয়েলার রাজধানী কারাকাস।
- ১৫৬৭ সালে সান্তিয়াগো দে লিওন দে কারাকাস নামে প্রতিষ্ঠিত, এটি দেশের বৃহত্তম নগর এলাকা এবং শিল্প, বাণিজ্য, শিক্ষা এবং সংস্কৃতির প্রধান কেন্দ্র। কারাকাস ক্যারিবিয়ান সাগর থেকে প্রায় ৭ মাইল (১১ কিমি) দক্ষিণে একটি উপত্যকায় অবস্থিত।
- ভেনেজুয়েলায় কথিত প্রধান এবং জাতীয় ভাষা হল স্প্যানিশ। তবে, দেশটিতে তিনটি ভাষাগত পরিবারের ২৫টিরও বেশি বিভিন্ন আদিবাসী ভাষা রয়েছে: ক্যারিবান, আরাওয়াকান এবং চিবচান। 

অন্যদিকে,
- নাইজেরিয়ার রাজধানী: আবুজা।
-  তুরস্কের রাজধানী হলো- আনকারা।
-  কলম্বিয়ার রাজধানী হলো - বোগোতা।

উৎস: Britannica.

৪,২০২.
ক্যাম্প ডেভিড চুক্তিতে স্বাক্ষর করে -
  1. ইসরাইল ও ফিলিস্তিন
  2. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
  3. ভারত ও পাকিস্তান
  4. মিশর ও ইসরাইল
ব্যাখ্যা
ক্যাম্প ডেভিড চুক্তি:
- ইসরাইল ও মিশর এই দুইটি দেশের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়।
- যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত অবকাশ যাপন কেন্দ্ৰ ক্যাম্প ডেভিডে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি স্বাক্ষরে মধ্যস্থতা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- এই চুক্তির ফলে মিশরকে ওআইসি ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছিলো।

সূত্র: ব্রিটানিকা।
৪,২০৩.
In which age was the wheel invented?
  1. Mesolithic Age
  2. Copper Age
  3. Neolithic Age
  4. Paleolithic Age
  5. Bronze Age
ব্যাখ্যা

• নব্য প্রস্তর যুগ / Neolithic Age:
- 'নব্যপ্রস্তর' শব্দটি এসেছে ইংরেজি Neolithic প্রতিশব্দ থেকে।
- আনুমানিক ৮০০০-৩৫০০ খ্রিস্টপূর্ব অব্দের মধ্যে ও নিকট প্রাচ্যে নব্য প্রস্তরযুগের প্রথম বিকাশ ঘটে।
- অতঃপর ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং অবশেষে খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দে ইংল্যান্ডে এ যুগের সূচনা হয়।
- এ যুগে তাঁত বা বয়ন শিল্পের বিকাশ ঘটে।
- নব্য প্রস্তরযুগের গুরুত্বপূর্ণ একটি কীর্তি হল চাকার আবিষ্কার।
- চাকার আবিষ্কার, মৃৎশিল্প, তাঁতশিল্প, পরিবহন এবং যুদ্ধকৌশলে পরিবর্তন ঘটায়।
- কৃত্রিম পদ্ধতিতে আগুন জ্বালানোর কৌশল আয়ত্ত্ব এবং এর ব্যাপক ব্যবহার নব্য প্রস্তর যুগের অর্জন।
- নব্য প্রস্তরযুগে বিবাহ ও পরিবার ব্যবস্থা গড়ে ওঠে।
- নব্য প্রস্তরযুগের শেষপর্যায়ে এসে সীমিত আকারে তামার ব্যবহার শুরু হয়।

তথ্যসূত্র:  ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,২০৪.
Which color in the visible spectrum has the longest wavelength?
  1. Red
  2. Orange
  3. Blue
  4. Violet
ব্যাখ্যা
আলাের তরঙ্গদৈর্ঘ্য:
- দৃশ্যমান আলাের তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল।
- আলাের তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
- আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়।
- লাল রঙের আলাের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি।
- লাল রঙের আলাের বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।
- যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম।
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম।
- বেগুনি আলোর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশী।

তথ্যসূত্র - পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৪,২০৫.
Bangladesh won their first test cricket match against which team?
  1. West Indies
  2. Sri Lanka
  3. Zimbabwe
  4. India
ব্যাখ্যা
• বাংলাদেশ ২৬ জুন ২০০০ সালে আইসিসির দশম পূর্ণাঙ্গ সদস্য হিসেবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- এরপর থেকে বাংলাদেশ নিয়মিত বিশ্বকাপে অংশগ্রহণসহ বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে।
- বাংলাদেশের অভিষেক টেস্টে ক্যাপ্টেন ছিলেন নাঈমুর রহমান।
- ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামা বাংলাদেশ ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়।
- তার আগে ১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে।

সূত্র: বাংলাপিডিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট।
৪,২০৬.
In which country is 'Bangladesh Square' located?
  1. Haiti
  2. Somalia
  3. Congo
  4. Liberia
ব্যাখ্যা

• বাংলাদেশ স্কয়ার:
- 'বাংলাদেশ স্কয়ার' লাইবেরিয়ায় অবস্থিত। 
- ২০০৮ সালে এটি নির্মাণ করা হয়। 
- নির্মাণ করেছে বাংলাদেশের শান্তি রক্ষীরা। 
- লাইবেরিয়া, পশ্চিম আফ্রিকার উপকূলের একটি দেশ। 
- লাইবেরিয়ার ভূখণ্ড নিম্ন এবং বালুকাময় উপকূলীয় সমভূমি থেকে ঘূর্ণায়মান পাহাড় এবং আরও অভ্যন্তরীণ বিচ্ছিন্ন মালভূমি পর্যন্ত বিস্তৃত। 
- লাইবেরিয়া আফ্রিকার একমাত্র কৃষ্ণাঙ্গ রাষ্ট্র যা কখনো ঔপনিবেশিক শাসনের অধীন হয়নি এবং আফ্রিকার প্রাচীনতম প্রজাতন্ত্র। 
- ১৮৪৭ সালে লাইবেরিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় এবং এর সীমানা প্রসারিত করা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৪,২০৭.
Absolute zero is equivalent to:
  1. 273.15°C
  2. -100°C
  3. -273.15°C
  4. 32°C
  5. -230.15°C
ব্যাখ্যা
পরম শূন্য তাপমাত্রা: 
- যে তাপমাত্রায় গ্যাসের আয়তনের বিলুপ্তি ঘটে অর্থাৎ আয়তন শূন্য হয়ে যায়, সে তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। 
- পরম শূন্য তাপমাত্রা হলো -273.15 degrees Celsius বা -273°C. 
- পরম শূন্য তাপমাত্রা গ্যাসের প্রকৃতি ও চাপের উপর নির্ভর করে না। 
- পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের স্থানান্তর গতি শূন্য হয়, গ্যাসের অণুসমূহের স্থানান্তরণ একেবারে স্তব্ধ হয়ে যায়। এ সময় অণুসমূহ পরস্পরের খুবই নিকটে আসে, ফলে আয়তন খুবই কম হয়। 
- পরম শূন্য তাপমাত্রায় কম্পন গতির জন্য পদার্থের যে শক্তি অবশিষ্ট থাকে, তাকে শূন্য বিন্দু শক্তি বলা হয়। 

উৎস: উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র, হাজারী নাগ।
৪,২০৮.
In history, where is the famous city of Troy located?
  1. Greece
  2. Turkiye
  3. Egypt
  4. Italy
ব্যাখ্যা
- হোমারের মহাকাব্যে বর্ণিত ইতিহাসে, ট্রয় নগরী হলো বিখ্যাত একটি নগরী যা বর্তমান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের হেসারলিক নামক স্থানে অবস্থিত ছিল।
- উনিশ শতকের দ্বিতীয়ার্ধে, ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক কালভার্ট এবং জার্মান প্রত্নতাত্ত্বিক হেনরিক শ্লিম্যানের প্রচেষ্টায় ট্রয় নগরীর সন্ধান লাভ করা সম্ভব হয়।
- গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।
- ট্রয় এর ধ্বংসের কারণ হেলেনকেন্দ্রিক ঐতিহাসিক ট্রোজান যুদ্ধ।

উৎস: ন্যাশনাল জিওগ্রাফিক ও ইউনেস্কোর ওয়েবসাইট।
৪,২০৯.
In which year, Sundarban became inscribed as a UNESCO world heritage site?
  1. 1985
  2. 1987
  3. 1997
  4. 1999
ব্যাখ্যা
সুন্দরবন:
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি ।
- এ বনের অধিকাংশ এলাকা জোয়ার ভাটার কারণে দিনে দু'বার লোনা পানি দ্বারা বিধৌত হয় বলে একে ম্যানগ্রোভ বন বলা হয়।
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশের সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার।
- এর অন্য নাম বাদাবন।

⇒ সুন্দরবন সংলগ্ন জেলা ৩টি।
- সেগুলো হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।

⇒ সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী। সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
- সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।
- বন্যপ্রাণীসমূহের মধ্যে: রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর ইত্যাদি।

⇒ ১৮৭৮ সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয়।
- ইউনেস্কো ৭ ডিসেম্বর, ১৯৯৭ সালে সুন্দরবনকে ৭৯৮তম 'World Heritage site' বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে।

অন্যদিকে,
-ইউনেস্কো ১৯৮৭ সালে ভারত সংলগ্ন সুন্দরবন অঞ্চলকে 'World Heritage site' হিসেবে স্বীকৃতি প্রদান করে।

এছাড়াও,
- বাংলাদেশের তিনটি স্থান ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান করে নিয়েছে:
১. নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার (১৯৮৫ সালে),
২. বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ (১৯৮৫ সালে),
৩. সুন্দরবন (১৯৯৭ সালে)।

উৎস: i) বনবিভাগ ওয়েবসাইট।
ii) ইউনেস্কো ওয়েবসাইট।
৪,২১০.
According to the Henley Passport Index, which country's passport is the world's most powerful in 2026?
  1. France
  2. Japan
  3. Germany
  4. Singapore 
  5.  South Korea
ব্যাখ্যা

• হেনলি পাসপোর্ট ইনডেক্স - ২০২৬: 
- প্রকাশক: হেনলি অ্যান্ড পার্টনার্স। 
- চলতি বছর সূচকের শীর্ষ তিনটি পাসপোর্টই এশিয়ার দেশগুলোর। 
- এর মধ্যে এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর।
- আর যৌথভাবে দুই নম্বরে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
- সূচক অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।
- আর জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ভিসামুক্তভাবে ১৮৮টি গন্তব্যে যেতে পারেন।
- বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম।
- প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে একজন বাংলাদেশি নাগরিক অগ্রিম ভিসা ছাড়াই (No Prior Visa) বিশ্বের ৩৭টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। 
এই তালিকার মধ্যে রয়েছে সরাসরি ভিসামুক্ত প্রবেশ (Visa-Free), অন-অ্যারাইভাল ভিসা (Visa on Arrival) এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA)।
- এর আগে ২০২৫ সালের অক্টোবর সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

উৎস: হেনলি অ্যান্ড পার্টনার্স এর ওয়েবসাইট। 

৪,২১১.
What is the current headquarters of the Bank for International Settlements (BIS)?
  1. London
  2. Now York
  3. Basel
  4. Frankfurt
ব্যাখ্যা
Bank for International Settlements (BIS):
- Bank for International Settlements হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা কেন্দ্রীয় ব্যাংকগুলির জন্য একটি ব্যাংক হিসেবে কাজ করে এবং আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।
- এটি বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৩০ সালে (হেগ সম্মেলনের মাধ্যমে)।
- সদর দপ্তর: বাসেল, সুইজারল্যান্ড।
- এর প্রতিনিধি দপ্তর রয়েছে হংকং এবং মেক্সিকো সিটিতে।
- BIS-এর মূল লক্ষ্য হলো কেন্দ্রীয় ব্যাংকগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
- BIS-এর মালিকানা ৬৩টি কেন্দ্রীয় ব্যাংকের হাতে, যারা বিশ্বের প্রায় ৯৫% জিডিপির প্রতিনিধিত্ব করে।

উৎস: BIS ওয়েবসাইট।
৪,২১২.
Which country recently banned the game of chess?(September, 2025)
  1. Saudi Arabia
  2. Afghanistan
  3. Iran
  4. South Sudan
  5. None of these
ব্যাখ্যা

• দাবা নিষিদ্ধকরণ:
- আফগানিস্তানে সম্প্রতি ২০২৫ সালের মে মাসে তালেবান সরকার দাবা খেলা নিষিদ্ধ করেছে।
- তাদের মতে, দাবা ইসলামী শরিয়া আইনের বিরুদ্ধে, কারণ তারা মনে করে এটি জুয়া বা গেম্বলিংয়ের উৎস হতে পারে।
- তাদের ভাষ্যমতে, দাবা "হারাম" (ইসলামে নিষিদ্ধ) এবং এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য।

- এই সিদ্ধান্তের ফলে আফগানিস্তানে চেস খেলা, প্রতিযোগিতা আয়োজন ও জাতীয় চেস ফেডারেশন কার্যক্রম স্থগিত করা হয়েছে।
- তালেবান সরকারের ক্রীড়া পরিচালক, আতাল মাশওয়ানি, জানান যে চেস খেলা ইসলামী শরিয়া আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

- এটি আফগানিস্তানে চেসের উপর দ্বিতীয়বার নিষেধাজ্ঞা। প্রথমবার এটি ১৯৯৬ সালে তালেবান সরকারের প্রথম শাসনামলে আরোপিত হয়েছিল।

- এই নিষেধাজ্ঞা আফগানিস্তানের সংস্কৃতি, খেলাধুলা ও নাগরিক স্বাধীনতার উপর আরও একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে।

উৎস: বিবিসি নিউজ।

৪,২১৩.
Bangladesh became the _____ country to sign the Artemis Accords in 2025.
  1. 48th
  2. 52nd
  3. 54th 
  4. 58th 
ব্যাখ্যা

Artemis Accord:
- আর্টেমিস অ্যাকর্ডস (Artemis Accords) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা মহাকাশে শান্তিপূর্ণ ও টেকসই অনুসন্ধান ও ব্যবহার নিশ্চিত করতে ২০২০ সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দ্বারা প্রণীত হয়।
- এই চুক্তির মূল উদ্দেশ্য হলো চাঁদ, মঙ্গল, ধূমকেতু এবং গ্রহাণু অনুসন্ধানে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সুশাসন প্রতিষ্ঠা করা।​
- আর্টেমিস অ্যাকর্ডস ১৩ অক্টোবর ২০২০ সালে প্রথম স্বাক্ষরিত হয়।
- ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত মোট ৫৪টি দেশ এই চুক্তিতে যোগদান করেছে।

⇒ ৫৪তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) আর্টেমিস অ্যাকর্ডের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ।
- এপ্রিল ৮, ২০২৫ তারিখে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর সাইডলাইনে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
- এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ এবং মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে নিজেকে সম্পৃক্ত করল; যা দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উৎস: NASA.

৪,২১৪.
How many gas fields are currently discovered in Bangladesh?
  1. 28
  2. 29
  3. 30
  4. 31
ব্যাখ্যা
• গ্যাসক্ষেত্র:
- প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে ।
- প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে। 
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি।
- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- সর্বশেষ ভোলার ইলিশা -১ দেশের ২৯তম গ্যাসক্ষেত্র।

উৎস: বাংলাপিডিয়া ও প্রথম আলো।
৪,২১৫.
"I Have a Dream" speech was delivered by whom?
  1. Nelson Mandela
  2. Martin Luther King Jr.
  3. Abraham Lincoln
  4. Winston Churchill
  5. Adolf Hitler
ব্যাখ্যা
"I Have a Dream" – মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ভাষণ: 
- তারিখ: ২৮ আগস্ট ১৯৬৩
- স্থান: লিঙ্কন মেমোরিয়াল, ওয়াশিংটন, ডি.সি.
- অংশগ্রহণ: প্রায় ২,৫০,০০০ মানুষ
- ১৯৬৩ সালের মার্চ অন ওয়াশিংটন (March on Washington) আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল।
- এই আন্দোলনের উদ্দেশ্য ছিল বর্ণবৈষম্যের অবসান এবং সমান অধিকার প্রতিষ্ঠা।
- মার্টিন লুথার কিং, জুনিয়র ছিলেন সর্বশেষ বক্তা, এবং তাঁর "I Have a Dream" ভাষণটি হয়ে ওঠে আমেরিকার ইতিহাসের অন্যতম স্মরণীয় বক্তব্য।
- কিং বলেছিলেন, “I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed: ‘We hold these truths to be self-evident, that all men are created equal.’”
- "I Have a Dream" ভাষণটি মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের গতি বাড়িয়ে দেয়।
- এটি ১৯৬৪ সালের সিভিল রাইটস অ্যাক্ট (Civil Rights Act) এবং ১৯৬৫ সালের ভোটিং রাইটস অ্যাক্ট (Voting Rights Act) পাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- মার্টিন লুথার কিং জুনিয়র ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- আজও এই ভাষণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হিসেবে গৃহীত হয়।

উৎস: Britannica.
৪,২১৬.
The provision for a 'Caretaker Government' in Bangladesh was added by which constitutional amendment?
  1. Twelfth
  2. Eighth
  3. Tenth
  4. Thirteenth
ব্যাখ্যা

- সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে. 

• ত্রয়োদশ সংশোধনী: 
- শিরোনাম: সংবিধান (ত্রয়োদশ সংশোধন) আইন, ১৯৯৬
- পাস হয়: ১৯৯৬ সালের ২৭ মার্চ।
- বিষয়বস্তু: একটি নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করে, যা অবাধ ও সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছিল।
- সংবিধানে ৫৮(ক), ৫৮(খ), ৫৮(গ), ৫৮(ঘ), ৫৮(ঙ), এই ৫টি অনুচ্ছেদ যুক্ত করা হয়।
-  জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করা হয়। 
- গত ১৭ ডিসেম্বর, ২০২৪ তারিখে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। 

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান ও পত্রিকা।

৪,২১৭.
What causes a substance to exist in three different states?
  1. Number of molecules
  2. Influence of heat
  3. Chemical transformation
  4. Atomic arrangement
ব্যাখ্যা

• তাপমাত্রার পরিবর্তন পদার্থের তিন অবস্থার পরিবর্তনের জন্য দায়ী।

- যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে।
- আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বস্তু যেমন, বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, পানি, বরফ, জলীয় বাষ্প, তেল, দুধ, কেরোসিন, তরল পানীয়, সোডা ওয়াটার ইত্যাদি সব পদার্থ।
- পদার্থ সাধারণত তিন অবস্থায় থাকতে পারে।
যথা: কঠিন, তরল ও বায়বীয়।
- কক্ষ তাপমাত্রায় বেশির ভাগ পদার্থই কঠিন হলেও তরল ও বায়বীয় অবস্থাতেও পদার্থ অবস্থান করে।
- তাপমাত্রার পরিবর্তনই পদার্থের তিন অবস্থার পরিবর্তন ঘটায়।
- পদার্থের এ তিন অবস্থার মধ্যে আবার বেশ সুনির্দিষ্ট বৈশিষ্ট্য ও ধর্ম বর্তমান।
- সাধারণ তাপমাত্রা ও চাপে কঠিন পদার্থের আকার ও আয়তনের কোনো পরিবর্তন ঘটে না।
- তরলের ক্ষেত্রে আয়তন ঠিক থাকলেও আকারের পরিবর্তন ঘটে।
- পানিকে গ্লাসে রাখলে গ্লাসের আকার ধারণ করে এবং বোতলে রাখলে ঐ বোতলের আকার ধারণ করে।
- বায়বীয় পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট কোন আকার ও আয়তন থাকে না।
- পদার্থের অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে তাপমাত্রা বিশেষ ভূমিকা রাখে।

তথ্যসূত্র: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,২১৮.
At what minimum age can Bangladeshi citizens apply for a National ID? 
  1. 15 years
  2. 16 years
  3. 17 years
  4. 18 years
ব্যাখ্যা

জাতীয় পরিচয়পত্র:
- যাদের বয়স ১৬ বছর বা ১৮ বছরের কম, তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নিবন্ধন আবেদন করতে পারবে।
- নির্বাচন কমিশন (ইসি) তাদের এনআইডি দেবে।
- তাদের বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত হবে।
- যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবে।
- তাতে ইসি অগ্রিম কিছু তথ্য রাখতে পারবে।
- এনআইডি হারানো গেলে তা পেতে নির্বাচন কমিশনে আবেদনের জন্য আর থানায় সাধারণ ডায়েরি বা জিডির কপি জমা দেওয়া লাগবে না। 

তথ্যসূত্র: প্রথম আলো ও নির্বাচন কমিশন ওয়েবসাইট।

৪,২১৯.
What is the minimum velocity required for an object to permanently escape Earth's gravitational pull?
  1. 11.2 kms- 1
  2. 11.2 kmh- 1
  3. 9.8 ms- 2
  4. 2.4 Kms- 1
  5. 11.2 ms- 1 
ব্যাখ্যা

• কোনো বস্তুকে যদি প্রতি সেকেন্ডে ১১.২ কিলোমিটার অর্থাৎ, 11.2 Kms- 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, তবে সেটি পৃথিবীর মহাকর্ষীয় বল কাটিয়ে মহাশূন্যে চলে যাবে। এই বিশেষ বেগকে মুক্তিবেগ বলা হয়। এটি বস্তুর ভরের ওপর নির্ভর করে না, তাই একটি ছোট পাথর বা একটি বিশাল রকেটের জন্য এই বেগের মান একই থাকে।

• মুক্তি বেগ:
- সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে ওপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না সেই বেগকে মুক্তিবেগ (Escape velocity) বলা হয়।

• মুক্তি বেগ বা তার বেশি বেগে কোন বস্তুকে নিক্ষেপ করা হলে সেটি আর পৃথিবীতে ফিরে না এসে পৃথিবীর চারদিকে প্রদক্ষিন করতে থাকে।
- মুক্তি বেগের মান হলো ১১.২ কি.মি./সেকেন্ড বা 11.2 Kms- 1
- আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (ICBM) কে মুক্তি বেগে উৎক্ষেপণ করা হলে সেটি পৃথিবীর অভিকর্ষকে অতিক্রম করে চলে যাবে , ফলে সেটি আর ফেরত আসবে না। 

• সাধারণত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (ICBM) এর গতিবেগ হয় প্রতি সেকেন্ডে ৬ থেকে ৯ কিলোমিটার। 
- মুক্তিবেগ থেকে এই বেগ কম হওয়ায় তা আবার ভূপৃষ্ঠে ফিরে আসে।
- কিন্তু তা ১১.২ কিলোমিটার/সেকেন্ড বা তার বেশি বেগ প্রাপ্ত হলে পৃথিবীতে আর ফিরে আসবে না। 

উল্লেখ্য:
২.৪ কিমি/সেকেন্ড হলো চাঁদের মুক্তিবেগের মান যা পৃথিবীর মহাকর্ষ বল কাটানোর জন্য যথেষ্ট নয়।

তথ্যসূত্র:
- ব্রিটানিকা।
- পদার্থবিজ্ঞান ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,২২০.
According to the final report of the Population and Housing Census 2022, which ethnic minority group has the second largest population?
  1. Chakma
  2. Marma
  3. Tripura
  4. Santal
  5. None of these
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে বেশি বাস করে চট্টগ্রাম বিভাগে (এ জনগোষ্ঠীর ৬০.০৪%)।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে কম বরিশাল বিভাগে (০.২৫%)।
- বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
• চাকমা - ৪,৮৩,৩৬৫।
• মারমা - ২,২৪,২৯৯।
• ত্রিপুরা - ১,৫৬,৬২০।
• সাঁওতাল - ১,২৯,০৫৬।
• ওরাওঁ - ৮৫,৮৫৮।
• গারো - ৭৬,৮৫৪।According to the final report of the Population and Housing Census 2022, which ethnic minority group has the second largest population?

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৪,২২১.
In quantum electrodynamics (QED), which particle acts as the force carrier?
  1. Z boson
  2. Muon
  3. Photon
  4. Graviton
ব্যাখ্যা

• Quantum electrodynamics (QED) হলো পদার্থবিজ্ঞানের সেই শাখা যা বিদ্যুৎ ও চুম্বকীয় শক্তির কণা এবং তাদের পারস্পরিক ক্রিয়াকে কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে বর্ণনা করে। QED তে শক্তি বা বল পরিবাহকের ভূমিকা পালন করে ফোটন (Photon)। ফোটন হল ভরহীন, চার্জবিহীন কণা যা ইলেকট্রন, পজিট্রন বা অন্যান্য চার্জযুক্ত কণার মধ্যে বৈদ্যুতিক ও চুম্বকীয় বলের বিনিময় ঘটায়। উদাহরণস্বরূপ, দুটি ইলেকট্রন পরস্পরকে প্রত্যাহার করে যখন তারা ফোটন বিনিময় করে। অন্য বিকল্পগুলো, যেমন Z বোসন, মিউন, বা গ্রাভিটন, QED তে মূল বল পরিবাহক নয়; Z বোসন দুর্বল পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ করে, মিউন হলো একটি ভারী ইলেকট্রন জাতীয় কণা, এবং গ্রাভিটন শুধুমাত্র ত্বরণ বা মহাকর্ষের সাথে সম্পর্কিত। সুতরাং, QED-তে শক্তি পরিবাহক হলো ফোটন।

- উত্তর: গ) Photon.

মৌলিক বল: 
- যে সকল বল মূল বা স্বাধীন অর্থাৎ যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো রূপ নয় বরং অন্যান্য বল এই সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ তাদেরকে মৌলিক বল বলে। 
- মৌলিক বলগুলো হলো- 
১। মহাকর্ষ বল, 
২। তাড়িতচৌম্বক বল, 
৩। সবল নিউক্লিয় বল এবং 
৪। দুর্বল নিউক্লিয় বল। 

তাড়িতচৌম্বক বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল: 
- দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের ওপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তাড়িতচৌম্বক বল বলে। 
- তাড়িতচৌম্বক বলের বাহক কণা- ফোটন। 

এছাড়াও, 
- মহাকর্ষ বলের বাহক কণা- গ্রাভিটন।
- দুর্বল নিউক্লিয় বলের বাহক কণা- W এবং Z বোসন।
- সবল নিউক্লিয় বলের বাহক কণা- গ্লুঅন।

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (শাহজাহান তপন) এবং বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৪,২২২.
Which company has set up the largest floating solar power plant in Bangladesh? [Dec, 2025]
  1. Basundhara 
  2. Fresh 
  3. City
  4. Walton 
ব্যাখ্যা

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে জলাশয়ের পানির ওপর স্থাপিত এক মেগাওয়াট ক্ষমতার ফ্লোটিং সোলার প্রজেক্ট, যা দেশের মধ্যে বেসরকারি উদ্যোগে নির্মিত সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র। 

⇒ ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বাংলাদেশের শিল্পখাতে নবায়নযোগ্য টেকসই শক্তি ব্যবহারে ওয়ালটন আরেকটি নতুন মাইলফলক ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন। 

⇒ পরিবেশবান্ধব সবুজ উন্নয়ন নীতি অনুসরণ করে  টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এ প্রজেক্ট গ্রহণ করে।

উৎস: ইত্তেফাক।

৪,২২৩.
Photosynthesis occurs most efficiently under which light? 
  1. Yellow
  2. Violet
  3. Green
  4. Red
ব্যাখ্যা

- লাল আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কারণ ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ এই আলোকরশ্মি সবচেয়ে কার্যকরভাবে শোষণ করে।
- লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সালোকসংশ্লেষণের জন্য সবচেয়ে উপযুক্ত। 

• সালোকসংশ্লেষণে আলোর ভূমিকা: 
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম। 
- পানি এবং CO2 থেকে শর্করা তৈরির করার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হচ্ছে আলো। 
- সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। সূর্যালোকের প্রভাবেই পত্ররন্ধ্র উন্মুক্ত হয়, CO2 পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে। 
- কিন্তু পাতায় যেটুকু আলো পড়ে, তার অতি সামান্য অংশই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। 
- আবার আলোক বর্ণালির লাল, নীল, কমলা এবং বেগুনি অংশটুকুতেই সালোকসংশ্লেষণ ভালো হয় কিন্তু লাল আলোতে সবচেয়ে বেশি ভালো হয়, সবুজ কিংবা হলুদ আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয় না। 
- একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালোকসংশ্লেষণের হারও বেড়ে যায়। কিন্তু আলোর পরিমাণ অত্যধিক বেড়ে গেলে পাতার ভিতরকার এনজাইম নষ্ট হয়ে যায়, ক্লোরোফিল উৎপাদন কম হয়। ফলে সালোকসংশ্লেষণের হারও কমে যায়। 
- সাধারণত 400 nm থেকে 480 nm এবং 680 nm (ন্যানোমিটার) তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। 

তথ্যসূত্র: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 

৪,২২৪.
Solar energy is source of __________ energy.
  1. Conventional
  2. Non-Conventional
  3. Non-Renewable
  4. None
ব্যাখ্যা
সৌরশক্তি:
- সূর্য আমাদের সৌরজগৎ এর কেন্দ্রীয় নক্ষত্র যা একটি বিশাল গ্যাসীয় পিন্ড।
- এর কেন্দ্রে ফিউশন বিক্রিয়ার ফলে বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন হয় যা আলোক ও তাপ রূপে পৃথিবীতে পৌঁছায়।
- প্রধানত দুটি উপায়ে সূর্য থেকে শক্তি সংগ্রহ করা যায়।
- প্রথমত, সূর্য থেকে আলোক শক্তি সংগ্রহ করে দ্বিতীয়ত সূর্য থেকে তাপ শক্তি সংগ্রহ করে।
- প্রতিদিন পৃথিবীতে এক ঘণ্টায় যে পরিমাণ সৌরশক্তি পৌঁছায় তা দিয়ে পুরো পৃথিবীর দুই বছরের বিদ্যুৎ চাহিদা মেটানো যাবে।
- সৌরশক্তি একটি নবায়নযোগ্য (renewable) এবং অপ্রচলিত (non-conventional) শক্তির উৎস।

⇒ নবায়নযোগ্য শক্তি (Renewable Energy) হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য,
• প্রচলিত (Conventional): বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য যে সমস্ত শক্তি বর্তমানে ব্যাপকভাবে বা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, তাদের প্রচলিত শক্তি বা চিরাচরিত শক্তি বলে। তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ ইত্যাদি হলো প্রচলিত শক্তির উদাহরণ।
• অপ্রচলিত (Non-Conventional): অপ্রচলিত শক্তির উদাহরণ হলো সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, ভূ-তাপ বিদ্যুৎ ইত্যাদি।
• অ-নবায়নযোগ্য শক্তির উৎস হলো এমন শক্তি যা প্রকৃতিতে সীমিত পরিমাণে পাওয়া যায় এবং পুনরুৎপাদন সম্ভব নয়, যেমন কয়লা, তেল বা ইউরেনিয়াম। সৌরশক্তি নবায়নযোগ্য (renewable), কারণ এটি সূর্য থেকে প্রতিনিয়ত পাওয়া যায় এবং শেষ হয় না। তাই এই অপশনটি সৌরশক্তির জন্য সঠিক নয়।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)।
৪,২২৫.
Who was the Minister of Foreign Affairs, Law and Parliamentary Affairs in the Provisional Government of Bangladesh?
  1. Khondaker Mostaq Ahmad
  2. M Mansur Ali
  3. AHM Qamaruzzaman
  4. Tajuddin Ahmad
ব্যাখ্যা
মুজিবনগর সরকার:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৭ এপ্রিল ও মুজিবনগর সরকারের শপথ গ্রহণ একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়।
- ১৭ এপ্রিল অস্থায়ী সরকারের সদস্যগণ মেহেরপুর বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করেন।
- এটি 'মুজিবনগর সরকার' নামেই সমধিক পরিচিত এবং মুজিব নগর সরকারের নেতৃত্বে বাংলাদেশ পাক হানাদারদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে।
এর আগে ১০ এপ্রিল দেশের 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামকরণ করে বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে চার সদস্যবিশিষ্ট মন্ত্রীসভা ঘোষণা করা হয়।
- উল্লেখ্য, মেহেরপুর মহকুমা পরবর্তীতে জেলা হিসাবে উন্নীত হয় এবং বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে রাখা হয় মুজিবনগর।
- স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুজিবনগর ছিলো স্বাধীন দেশের অস্থায়ী রাজধানী এবং সচিবালয়/সদরদপ্তর ছিলো কলকাতার ৮ নং থিয়েটার রোড।

⇒ মুজিবনগর সরকারের মন্ত্রীসভা:
- রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
- উপ-রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম,
- প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমদ,
- পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়: খন্দকার মোশতাক আহমেদ,
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী: ক্যাপ্টেন এম মনসুর আলী,
- স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়: এ এইচ এম কামরুজ্জামান,
- প্রধান সেনাপতি: কর্নেল (অব.) এম. এ. জি. ওসমানী,
- চিফ অব স্টাফ: লে. কর্নেল (অব.) আবদুর রব, 
- ডেপুটি চিফ অব স্টাফ: গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
ii) স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র: তৃতীয় খণ্ড।
৪,২২৬.
Which of the following is not a commercial bank? 
  1. Bangladesh Bank
  2. Sonali Bank
  3. Janata Bank
  4. BRAC Bank
  5. Agrani Bank
ব্যাখ্যা

- বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক নয়। এটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। 

• বাণিজ্যিক ব্যাংক:

- যে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ ও ঋণদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। 
- ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনানুসারে বাণিজ্যিক ব্যাংক গঠিত ও পরিচালিত হয়।
- বাংলাদেশে ৭টি রাষ্ট্রয়াত্ত, ৩৮টি বেসরকারি ও ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে।

⇒ ব্যাংক খাত:
• দেশের মোট তফসিলি ব্যাংক: ৫৮টি।         [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬] 
- রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৭টি,  (সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর) 
- বিশেষায়িত ব্যাংক: ৩টি,
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৩৮টি,
- বিদেশি ব্যাংক: ৯টি।
- স্থানীয় বেসরকারি ডিজিটাল  ব্যাংক: ১টি।

উল্লেখ্য,
- সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক।
- ব্র্যাক ব্যাংক পিএলসি বাংলাদেশের স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। 

অন্যদিকে,
• বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা নিয়ন্ত্রণের প্রধান কর্তৃপক্ষ।
- এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ব্যতীত এর আরও দশটি শাখা রয়েছে।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। 

৪,২২৭.
Which region is known as the “Ring of Fire,” where many tsunamis originate?
  1. South Atlantic
  2. Pacific Ocean
  3. Mediterranean Sea
  4. Arctic Circle
ব্যাখ্যা

• “Ring of Fire” হলো পৃথিবীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারপাশে অবস্থিত একটি অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প প্রবণ অঞ্চল। এই অঞ্চলে অনেকগুলি টেকটনিক প্লেট একে অপরের সাথে সংঘর্ষ করে, যার ফলে এখানে বারংবার ভূমিকম্প এবং আগ্নেয়গিরি সৃষ্টির ঘটনা ঘটে। একই কারণে, এই অঞ্চলটি সুনামি উৎপত্তির জন্যও পরিচিত। প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী দেশগুলো যেমন জাপান, ইন্দোনেশিয়া, চিলি ও ফিলিপাইনস প্রায়শই এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়। তাই “Ring of Fire” মূলত Pacific Ocean সংলগ্ন অঞ্চলকে বোঝায়।

উত্তর: খ) Pacific Ocean.

সুনামি (Tsunami): 
- সুনামি (Tsunami) একটি জাপানি শব্দ, জাপানি ভাষায় এর অর্থ হলো 'পোতাশ্রয়ের ঢেউ'। 
- সুনামির পানির ঢেউ সমুদ্রের স্বাভাবিক ঢেউয়ের মতো নয়, এটা সাধারণ ঢেউয়ের চেয়ে অনেক বিশালাকৃতির। 
- অতি দ্রুত ফুঁসে ফুলে ওঠা জোয়ারের মতো, যা উপকূল ও পার্শ্ববর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। 
- সুনামির পানির ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসতেই থাকে তাই একে ঢেউয়ের রেলগাড়ি বা 'ওয়েভ ট্রেন' বলে। 
- সুনামি হলো পানির এক মারাত্মক ঢেউ যা সমুদ্রের মধ্যে বা বিশাল হ্রদে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয়ে থাকে। 
- পানির নিচে কোনো পারমাণবিক বা অন্য কোনো বিস্ফোরণ, ভূপাত ইত্যাদি কারণেও সুনামি হতে পারে। 
- সুনামির ক্ষয়ক্ষতি সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে সীমাবদ্ধ থাকলেও এর আশেপাশে সুনামির ধ্বংসাত্মক লীলা সংঘটিত হয়। 
- ২০০৪ সালের ২৬শে ডিসেম্বর ভারত মহাসাগরে যে সুনামি সৃষ্টি হয় তা এই মহাসাগরের আশেপাশে ১৪টি দেশে আঘাত হানে এবং মারাত্মক একটি দুর্যোগ সৃষ্টি করে। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৪,২২৮.
What does GMT stand for?
  1. Global Mean Time
  2. Global Main Time
  3. Greenwich Mean Time
  4. Greenwich Main Time
ব্যাখ্যা

GMT:
- GMT-এর পূর্ণরূপ: Greenwich Mean Time.
- এটি যুক্তরাজ্যের লন্ডনের গ্রিনিচ রয়্যাল অবজারভেটরিতে অবস্থিত প্রধান মধ্যরেখার (০° দ্রাঘিমাংশ) গড় সৌর সময়।
- বিশ্বব্যাপী সময় অঞ্চলগুলির জন্য এটি একটি আদর্শ রেফারেন্স হিসাবে ব্যবহৃত হয়। 

⇒ গ্রিনিচ মানমন্দির যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- এর উপর দিয়ে মূল মধ্যরেখা বা শূন্য ডিগ্রী দ্রাঘিমারেখা গিয়েছে।
- ১৮৮৪ সালের ১ নভেম্বর জিএমটি আন্তর্জাতিকভাবে প্রমাণ সময় হিসেবে গৃহিত হয় ৷
- তবে ১৯৭২ সালে GMT এর পরিবর্তে আন্তর্জাতিক প্রমাণ সময় হিসেবে UTC (Coordinated Universal Time) গৃহিত হয়।
- গ্রিনিচ মানমন্দির অফিসিয়াল টাইম জোন হিসেবে ব্যবহৃত হয়।
- বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময়ের পার্থক্য +৬ ঘন্টা। অর্থাৎ, ৬ ঘণ্টা আগে।
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে। সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
- গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রিনিচের থেকে এগিয়ে থাকে।

উৎস: i) Britannica.
ii) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৪,২২৯.
What percentage of blood is made up of plasma?
  1. 45%
  2. 55%
  3. 65%
  4. 75%
ব্যাখ্যা
• রক্ত: 
- রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক কলা (Fluid Connective Tissue)। 
- মানবদেহে রক্তের প্রধান উপাদান হলো রক্তরস এবং রক্তকণিকা। 
- মানুষের শরীরের রক্তরসের ৯১ - ৯২% পানি এবং ৮ -৯% অংশ জৈব ও অজৈব পদার্থ। 
- রক্তে শতকরা ৫৫% হলো রক্তরস বা প্লাসমা, আর ৪৫% হলো রক্তকণিকা। 

- রক্তকণিকা ৩ ধরনের। 
যথা- 
১। লোহিত রক্তকণিকা।
২। শ্বেত রক্তকণিকা।  
৩। অণুচক্রিকা। 

উৎস: জীব বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪,২৩০.
Cape of Guardafui is located in -
  1. Portugal
  2. Spain
  3. Somalia
  4. South Africa
ব্যাখ্যা
বিভিন্ন অন্তরীপ ও তাদের অবস্থান:
- গার্দাফুই অন্তরীপ : সোমালিয়া

- ট্রাফালগার অন্তরীপ : স্পেন
- উত্তমাশা অন্তরীপ : দক্ষিণ আফ্রিকা
- হর্ন অন্তরীপ : চিলি
- মরিস জেসাপ অন্তরীপ : গ্রিনল্যান্ড
- কন্যাকুমারী অন্তরীপ : ভারত

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস।
৪,২৩১.
Which of the following elements is a ferromagnetic material?
  1. Silver
  2. Aluminum
  3. Copper
  4. Iron 
ব্যাখ্যা

• ফেরোম্যাগনেটিক পদার্থ হলো সেই ধরনের পদার্থ যা চুম্বকের প্রভাবে শক্তভাবে চুম্বকীয় হয় এবং চুম্বকের কাছাকাছি গেলে তা চুম্বকের আকর্ষণ অনুভব করে। এর মধ্যে সাধারণত লোহা (Iron), নিকেল (Nickel), এবং কোবাল্ট (Cobalt) এর মতো ধাতু থাকে। প্রদত্ত অপশন গুলোর মধ্যে, লোহা (Iron) একমাত্র ফেরোম্যাগনেটিক পদার্থ। অন্যান্য ধাতু যেমন রূপা (Silver), অ্যালুমিনিয়াম (Aluminum), এবং তামা (Copper) ফেরোম্যাগনেটিক নয়; এগুলো শুধুমাত্র দুর্বলভাবে চুম্বকের প্রভাবে প্রভাবিত হয়, যা প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক আচরণ হিসেবে চিহ্নিত। তাই চুম্বকের সাথে শক্তভাবে আকৃষ্ট হওয়া পদার্থ হলো ঘ) লোহা (Iron)।
 
প্যারাচৌম্বকীয় পদার্থ (Paramagnetic elements): 
- যে সকল পদার্থ চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধ্যে দূর্বল চুম্বকত্ব আবিষ্ট হয় এবং এরা চুম্বকের দিকে মুখ করে থাকতে চায়, এদেরকে প্যারা চৌম্বক বলে। 
যেমন- অক্সিজেন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, টিন ইত্যাদি। 
- প্যারা চৌম্বক পদার্থের অণু, পরমাণু, বা আয়নের স্থায়ী চৌম্বক দ্বিপোল মোমেন্ট থাকে। 
- এসব দ্বিপোল এক একটি স্বাধীন সত্ত্বা হিসেবে কাজ করে। কিন্তু সাধারণ তাপমাত্রায় তাপজনিত কম্পন বেশি হওয়ার ফলে এই দ্বিপোলগুলো এলোমেলোভাবে থাকে। ফলস্বরূপ পদার্থের কোন এক দিকে নীট চুম্বকায়ণ (magnedisation) থাকে না। 
- এ সকল পদার্থকে বহিঃচৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে দ্বিপোলসমূহ ক্ষেত্রের অভিমুখ বরাবর সজ্জিত হওয়ার চেষ্ঠা করে। কিন্তু তাপীয় উত্তেজনা এ সজ্জিতকরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করে। 
- ফলে কিছু দ্বিপোল সজ্জিত হয় এবং ক্ষেত্রের দিকে কিছু চুম্বকায়ন ঘটায় অর্থাৎ নীট ফল হিসেবে পদার্থটি একটি চৌম্বক মোমেন্ট অর্জণ করে এবং এ চৌম্বক মোমেন্টের অভিমুখ প্রযুক্ত চৌম্বকক্ষেত্রের দিকে হয়। 

ফেরোচৌম্বকীয় পদার্থ (Ferromagnetism elements): 
- যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধ্যে শক্তিশালী চুম্বকত্ব আবিষ্ট হয় এবং আবিষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বরাবর হয় এদের ফেরো চৌম্বক পদার্থ বলে। 
যেমন- লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। 
- ফেরো চৌম্বক পদার্থের পরমাণু তথা অণুসমূহের প্রত্যেকের নীট চৌম্বক দ্বিপোল মোমেন্ট থাকে। কিন্তু দ্বিপোলগুলো স্বাধীন সত্তা হিসেবে কাজ করে না। 
- এই দ্বিপোলগুলো বিভিন্ন ডোমেইন-এ বিভক্ত থাকে। ফলে, সমষ্টিগতভাবে নীট মোমেন্ট শূন্য হয়। 

ডায়াচৌম্বকীয় পদার্থ (Diamagnetism elements): 
- যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধ্যে দুর্বল চুম্বকত্ব সৃষ্টি হয় এবং এরা চৌম্বক ক্ষেত্র থেকে সরে যায় অর্থাৎ সৃষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বিপরীত দিকে হয় এদেরকে ডায়া চৌম্বক পদার্থ বলে। 
যেমন- হাইড্রোজেন, পানি, সোনা, রূপা, তামা, বিসমাথ ইতাদি। 
- ডায়া চৌম্বক পদার্থের পরমাণুমূহের কোন স্থায়ী চৌম্বক মোমেন্ট থাকে না। এসব পরমাণুতে ইলেকট্রনের কক্ষীয় ও স্পিন গতি থেকে চৌম্বক মোমেন্ট উৎপত্তি হয়। 
- একজোড়া ইলেককট্রনের মধ্যে একটির মোমেন্ট অন্যটির সমান ও বিপরীত হলে, এদের নীট মোমেন্ট শূন্য হবে। 
- যেহেতু ডায়াচৌম্বক পদার্থের পরমাণুতে এ রকম বহু সংখ্যক জোড়ার সমাহার সেহেতু পদার্থের পরমাণুতে কোনো দ্বিপোল থাকে না এবং কোন নীট মোমেন্টও থাকে না। 

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,২৩২.
Palli Daridro Bimochon Foundation (PDBF) was established in -
  1. in 1999
  2. in 2000
  3. in 2001
  4. in 2002
ব্যাখ্যা
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ):
- দারিদ্র্য বিমোচন সারা বিশ্বের মতো বাংলাদেশেও সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত একটি কার্যক্রম।
- এই কার্যক্রমকে সফলভাবে পরিচালনার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৯৯ সালের নভেম্বর মাসে জাতীয় সংসদে গৃহীত আইনের মাধ্যমে “পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)” প্রতিষ্ঠা করা হয়।
- পিডিবিএফ একটি সংবিদিবদ্ধ, স্ব-শাসিত, অমুনাফাকাঙ্ক্ষী, আত্মনির্ভরশীল, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।

⇒ পিডিবিএফ সৃষ্টির গোড়ায় ছিল আরডি-২ আরপিপি, আরডি-১২ প্রকল্প এবং পল্লী বিত্তহীন কর্মসূচী।
- ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কানাডিয়ান সিডার আর্থিক ও কারিগরী সহায়তায় এ প্রকল্পগুলো বাস্তবায়ন করে আসছিল।
- সরকারী সেক্টরে এগুলিই সর্বপ্রথম বিত্তহীন কল্যাণ প্রোগ্রাম যা পরবর্তীতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) নামে একটি স্বশাসিত স্থায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।

⇒ মাইক্রোফাইনেন্স আন্দোলনে দেখানো হয়েছে যে আর্থিক পন্য তাদের কিছু চাহিদা প্রদান করলেও একটি সমৃদ্ধ বাজার দারিদ্র্যের ভিতর আছে। দরিদ্ররা যে কোন অথনীতিতে একটি সক্রিয় গ্রুপ। পিডিবিএফ দেখিযেছে যে তাদের চাহিদা পূরন করানোর পাশাপাশি সহায়ক প্রতিষ্ঠান লাভবান ও হতে পারে। পিডিবিএফ ক্ষুদ্র ঋন এর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা ঋন (SELP) পরিচালনা করে যাতে করে গ্রামীন বঞ্চিত মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়।

উৎস: পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ওয়েবসাইট।
৪,২৩৩.
Where will the next COP 30 be held?
  1. Buenos Aires, Argentina
  2. Sao Paulo, Brazil
  3. Cairo, Egypt
  4. Dubai, United Arab Emirates
  5. Belem, Brazil
ব্যাখ্যা
COP:
- COP এর পূর্ণরূপ Conference of the Parties.
- জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা।
- COP সম্মেলনে অংশগ্রহণ করেন UNFCCC এর দেশগুলো।
- COP 28 অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ ।
- সর্বশেষ COP 29 অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকু তে ১১ নভেম্বর - ২২ নভেম্বর, ২০২৪ ।
- পরবর্তী COP 30 অনুষ্ঠিত হবে বেলেম, ব্রাজিল (১০-২১ নভেম্বর, ২০২৫ সাল) ।

উৎস: UNFCCC website.
gov.br
৪,২৩৪.
Christopher Columbus was an ________ explorer and navigator.
  1. Portuguese
  2. Italian
  3. Dutch
  4. French
ব্যাখ্যা
ক্রিস্টোফার কলম্বাস:
- তিনি ছিলেন ইতালীয় নাবিক এবং স্পেনের নৌআভিযাত্রী। 
- আনুমানিক ১৪৫১ সালের ৩১শে অক্টোবর, ইতালির জেনোয়াতে জন্মগ্রহণ করেন।
-অন্বেষণকারী ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে আটলান্টিক মহাসাগর জুড়ে চারটি ভ্রমণ করেছিলেন।
- তিনি ইউরোপ থেকে এশিয়ার পশ্চিমে সরাসরি জলপথ খুঁজে বের করার চেষ্টা করেছিলেন।চিল
- তিনি এরপর আমেরিকা আবিষ্কার করেছিলেন।
- ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন ১৪৯২ সালে।
- যদিও তিনি তথাকথিত নিউ ওয়ার্ল্ডকে ‘আবিষ্কার’ করেননি।
- লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই সেখানে বাস করেছিল।
- তবে তার যাত্রা উত্তর ও দক্ষিণ আমেরিকার শতবর্ষের অনুসন্ধান এবং উপনিবেশের সূচনা করে।

 উৎস: History Channel.
৪,২৩৫.
The time difference of Bangladesh from Greenwich Mean Time (GMT) is:
  1. 6 hours
  2. 24 hours
  3. 18 hours
  4. 12 hours
ব্যাখ্যা
• গ্রিনিচ মান সময়:
- বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময়ের পার্থক্য +৬ ঘন্টা। অর্থাৎ, বাংলাদেশের সময় গ্রিনিচের সময়ের চেয়ে ৬ ঘণ্টা এগিয়ে থাকে। পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।

- বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত, সেজন্য বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪,২৩৬.
What type of organization is SPARRSO?
  1. Financial institution
  2. Social welfare organization
  3. Environmental organization
  4. Space research organization
ব্যাখ্যা

SPARRSO:
- SPARRSO এর পূর্ণরূপ: Space Research and Remote Sensing Organization বা বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান। 

⇒ বাংলাদেশ  মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) প্রযুক্তি ভিত্তিক বহুমাত্রিক গবেষণা ও প্রয়োগ বিষয়ে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠানটির ম্যান্ডেট হচ্ছে- কৃষি, বন, মৎস্য, ভূতত্ত্ব, মানচিত্র অংকন, পানি সম্পদ, ভূমি ব্যবহার, আবহাওয়া, পরিবেশ, ভূগোল, সমুদ্র বিজ্ঞান, শিক্ষা এবং জ্ঞান ও বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তিকে শান্তিপূর্ণভাবে ব্যবহার করা এবং উক্ত প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারিক প্রয়োগের জন্য গবেষণা কাজ পরিচালনা করা।

⇒ ১৯৬৮ সালে পরমাণু শক্তি কমিশনে অটোমেটিক পিকচার ট্রান্সমিশন (APT) গ্রাউন্ড স্টেশন স্থাপিত হয়। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্র কর্তৃক প্রথম Earth Resources Technology Satellite (ERTS) উৎক্ষেপণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মহাকাশ প্রযুক্তি গবেষণার লক্ষ্যে ERTS প্রোগ্রাম এবং মহাকাশ ও বায়ুমন্ডল গবেষণা কেন্দ্র (SARC) চালু করা হয়। পরবর্তীতে ERTS ও SARC থেকে পর্যায়ক্রমে ১৯৮০ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন স্পারসো প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্থানান্তর করা হয়। ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয় সংসদের ২৯ নম্বর আইন দ্বারা স্পারসোকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়। ১৯৯৫ সালে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দেশে ও বিদেশে মহাকাশ সংক্রান্ত কার্যক্রমের জন্য স্পারসোকে “ন্যাশনাল ফোকাল পয়েন্ট” নির্ধারণ করা হয়।

⇒ স্পারসোর নীতি নির্ধারণ ও পরিচালনার জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাবান হলো স্পারসো বোর্ড। সরকার কর্তৃক নিয়োগকৃত ১ জন চেয়ারম্যান ও ৪ জন সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত। ১৬ টি কারিগরি বিভাগ ও ৫ টি সহায়ক শাখা এবং সাভারে অবস্থিত ১ টি আঞ্চলিক দূর অনুধাবন কেন্দ্রের (RRSC) সমন্বয়ে স্পারসোর কার্যক্রম পরিচালিত হয়।

⇒ ভিশন:
- মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান অর্জন এবং শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন তথা জাতীয় উন্নয়নে অবদান রাখা।

উৎস: বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) ওয়েবসাইট।

৪,২৩৭.
[তৎকালীন সাম্প্রতিক, প্রশ্নটি বর্তমানে গুরুত্বপূণ নয়।]
Which of the country is not a semi-finalist in the second ICC World T-20? 
  1. Pakistan
  2. West Indies
  3. South Africa
  4. Sri Lanka
  5. None of these
ব্যাখ্যা
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪:
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
- সময়কাল: ২-২৯ জুন, ২০২৪।
- অংশগ্রহণকারী দল: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- উদ্বোধনী ম্যাচ: যুক্তরাষ্ট্র বনাম কানাডা। (ভেন্যু: গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র)
- ফাইনাল ম্যাচ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। (ভেন্যু: কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ)
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ দল: দক্ষিণ আফ্রিকা।
- ম্যান অব দ্যা ফাইনাল: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: যশপ্রীত বুমরা (ভারত)।
- সর্বোচ্চ রান সংগ্রাহক: রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।
- সর্বোচ্চ উইকেট শিকারি: ফজল হক ফারুকি (আফগানিস্তান) ও আর্শদ্বীপ সিং (ভারত)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট
৪,২৩৮.
What is the average temperature in Bangladesh in January?
  1. 7.7° Celsius
  2. 11° Celsius
  3. 17.7° Celsius
  4. 20.7° Celsius
ব্যাখ্যা
শীতকাল:
- সাধারণত এ দেশে নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস (কার্তিক-ফাল্গুন) পর্যন্ত সময়কে শীতকাল বলে।
- সেপ্টেম্বর ও অক্টোবর মাসের পর তাপমাত্রা কমতে থাকে।
- জানুয়ারি মাসে তাপমাত্রা সর্বনিম্ন থাকে।
- আমাদের দেশে শীতকালে তাপমাত্রা সবচেয়ে কম থাকে।
- এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১° সেলসিয়াস।
- জানুয়ারি শীতলতম মাস এবং এ মাসের গড় তাপমাত্রা ১৭.৭° সেলসিয়াস।
- শীতকালে দেশের উপকূল ভাগ থেকে উত্তর দিকে তাপমাত্রা কম থাকে।
- বাংলাদেশের ইতিহাসে ১৯০৫ সালে দেশের উত্তরাঞ্চলে দিনাজপুরে সর্বনিম্ন ১° সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৪,২৩৯.
Among the European traders who came first to Bengal were-
  1. The English
  2. The Dutch
  3. The French
  4. The Portuguese
ব্যাখ্যা

পর্তুগিজ:
- পর্তুগিজদের মধ্যে যে দুঃসাহসী নাবিক প্রথম সমুদ্রপথে এদেশে আসেন, তাঁর নাম ভাস্কো-ডা-গামা।
- তিনি ১৪৯৮ সালের ২৭শে মে ভারতের পশ্চিম-উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন।
- উপমহাদেশে তাঁর এ আগমন ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগ ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে।
- পর্তুগিজ ব্যবসায়ীরা প্রথম বাংলায় আসেন।

অপরদিকে,
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি:
- উপমহাদেশে সর্বশেষে আগত ইউরোপীয় বণিক কোম্পানি হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
- ১৬৬৪ সালে এই বাণিজ্যিক কোম্পানি গঠিত হয়।
- ১৬৬৮ সালে কোম্পানি সর্বপ্রথম সুরাট এবং পরের বছর মুসলিপট্টমে বাণিজ্য কুঠি স্থাপন করে।
- ১৬৭৩ সালে পন্ডিচেরিতে ফরাসি উপনিবেশ গড়ে ওঠে।

ওলন্দাজ বা ডাচ:
- হল্যান্ডের অধিবাসী ওলন্দাজ বা ডাচ।
- 'ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' গঠন করে বাণিজ্যিক উদ্দেশে ১৬০২ সালে এই উপমহাদেশে আসে।
- ওলন্দাজ ও অপর ইউরোপীয় শক্তি ইংরেজদের মধ্যে ব্যবসায়-বাণিজ্য নিয়ে বিরোধ শুরু হয়।
- ১৭৫৯ সালে সংঘটিত বিদারার যুদ্ধে তারা ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়।
- ফলে ১৮০৫ সালে তারা সকল বাণিজ্য কেন্দ্র গুটিয়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়।
- প্রথমে পর্তুগিজ পরে ওলন্দাজ শক্তির পতন।
- ভারতে ইংরেজ শক্তির উত্থানের পথ সুগম করে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, নবম-দশম শ্রেণি।

৪,২৪০.
Which of the following countries is not a member of BIMSTEC?
  1. Thailand
  2. Myanmar
  3. Maldives
  4. India
ব্যাখ্যা

• মালদ্বীপ  BIMSTEC এর সদস্য নয়।

• BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।

• এগুলো হলো:
→ বাংলাদেশ,
→ ভারত,
→ শ্রীলঙ্কা,
→ থাইল্যান্ড,
→ মিয়ানমার,
→ নেপাল ও
→ ভুটান।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

৪,২৪১.
Which of the following is a 'Ramsar Site' of Bangladesh?
  1. Tanguar Haor
  2. Cox's Bazar
  3. Hakaluki Haor
  4. Boga Lake
ব্যাখ্যা
বাংলাদেশ ও রামসার: 
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এই চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে- 
যথা- 
১. সুন্দরবন (২১ মে ১৯৯২) ও
২. টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০)

উৎস: রামসার ওয়েবসাইট।
৪,২৪২.
Where is located Sonadia Sea Beach?
  1. Teknaf
  2. Ukhia
  3. Chakaria
  4. Maheshkhali
ব্যাখ্যা

সোনাদিয়া সমুদ্র সৈকত:
- সোনাদিয়া সমুদ্র সৈকত মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে অবস্থিত।
- সোনাদিয়া কক্সবাজার জেলাধীন মহেশখালী উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি দ্বীপ। 
- দ্বীপটির আয়তন ৭ বর্গ কিলোমিটার।
- কক্সবাজার জেলা সদর থেকে ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে সোনাদিয়া অবস্থিত।
- এটি ২১˙২৮˝-২১˙৩৩˝উত্তর অক্ষাংশ ও ৯১˙৫০˝-৯১˙৫৬˝পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
- একটি খাল দ্বারা সোনাদিয়া মহেশখালী মূল দ্বীপ থেকে বিচ্ছিন্ন।

• মহেশখালী:
- বাংলাদেশের সর্বদক্ষিনের জেলা কক্সবাজার।
- তারই অদুরে সাগর আর পাহাড়ের অদুরে মহেশখালী দ্বীপ উপজেলা।
- এটি কক্সবাজার জেলার 'ভাটি আঁচল দ্বীপ' হিসেবে বিবেচিত।
-  এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ ।
- এটি মহেশখালী দ্বীপ বা মহেশখালী দ্বীপ নামেও পরিচিত ।
- বিশেষ করে, প্রায় ২০০ বছর আগে এটি মহেশ খালি নামে পরিচিতি পায়।
- বৌদ্ধ সেন মহেশ্বরের নামানুসারে এর নামকরণ করা হয়েছিল ।
- মহেশখালী একটি দ্বীপ যা বেশ পাহাড়ি এবং ম্যানগ্রোভ বনে ঘেরা।
- এই দ্বীপটি লবণ উৎপাদনের জন্যও বিখ্যাত। 
- আদিনাথ মন্দির দ্বীপের একটি বিখ্যাত তীর্থস্থান যেখানে প্রতি বছর হাজার হাজার হিন্দু ভক্ত সমাগম করেন।
- দ্বীপটি উপকূলীয় সমুদ্র সৈকতের পাশে বনভূমি পাহাড় এবং ম্যানগ্রোভ গাছ দ্বারা বেষ্টিত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন [link]।

৪,২৪৩.
The Agartala conspiracy case trial began at -
  1. Islamabad High Court
  2. Dhaka Sessions Judge Court
  3. Dhaka Cantonment
  4. Lahore Supreme Court
ব্যাখ্যা
• আগরতলা ষড়যন্ত্র মামলা:
- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি আইয়ুব খান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
- ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- বঙ্গবন্ধুকে প্রধান আসামী করে মোট ৩৫ জনকে এই মামলার আসামী করা হয়।
- মামলার নাম “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য”।
- তবে এটি “আগরতলা ষড়যন্ত্র” মামলা হিসেবেই বেশি পরিচিত।
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- এই মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯ বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- গণঅভ্যুত্থানের মুখে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুসহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

সূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া। 
৪,২৪৪.
Where is the National Academy of Primary Education (NAPE) located?
  1. Dhaka
  2. Mymensingh
  3. Rangpur
  4. Chittagong
ব্যাখ্যা

নেপ:
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) সর্বপ্রথম ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- এটি ময়মনসিংহে অবস্থিত।
- মহান স্বাধীনতার পর ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি)গুলো রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে যাত্রা শুরু করে ।
- ১৯৭৮ সালে ময়মনসিংহস্থ কলেজ অব এডুকেশনটি "মৌলিক শিক্ষা একাডেমি" (Academy for Fundamental Education) নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)" ।
- ২০০৪ সালের ১ অক্টোবর থেকে একাডেমি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে।

সূত্র: নেপ ওয়েবসাইট

৪,২৪৫.
What was the average inflation rate in Bangladesh in 2025?
  1. 8.29%
  2. 8.49%
  3. 8.58%
  4. 8.77%
ব্যাখ্যা

- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানুয়ারি মাসের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করে।
- সময়: ৮ ফেব্রুয়ারি, ২০২৬ প্রকাশ করে।
- ২০২৫ সালে দেশের গড় মূল্যস্ফীতি  ৮ দশমিক ৭৭ শতাংশ ছিল।
- ২০২৬ সালের জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ।
-  ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল ৮ দশমিক ৪৯ শতাংশ।
- এর আগে নভেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

উৎস:প্রথম আলো।

৪,২৪৬.
Which country is the highest investor in EPZs of Bangladesh? [February, 2025]
  1. China
  2. USA
  3. Sri Lanka
  4. South Korea
  5. Japan
ব্যাখ্যা
ইপিজেডে বিদেশি বিনিয়োগ:
- বাংলাদেশের ইপিজেডগুলোতে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে চীন থেকে।

উল্লেখ্য,
- বেপজার অধীনে বর্তমানে ৮টি ইপিজেড ও বেপজার অর্থনৈতিক অঞ্চলে মোট ৪৪৯ শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে।
- এর বাইরে পটুয়াখালী ও যশোরে দুটি ইপিজেড স্থাপনের কাজ চলছে। আর গাইবান্ধায় একটি ইপিজেড স্থাপনের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে।
- এ পর্যন্ত বেপজার ইপিজেডগুলোতে ৩৮টি দেশ থেকে বিনিয়োগ এসেছে।
- সবচেয়ে বেশি এসেছে চীন থেকে। চীনের মোট ১০৮টি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে ইপিজেডে।
- এরপর বিনিয়োগ করেছে দক্ষিণ কোরিয়ার ৬১টি, জাপানের ২৯টি, ভারতের ১৯টি, যুক্তরাজ্যের ১৯টি, যুক্তরাষ্ট্রের ১৭টি ও শ্রীলঙ্কার ৭টি প্রতিষ্ঠান।

⇒ ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে মোট সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) ২৯ শতাংশই এসেছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) থেকে।
- গত অর্থবছরে বাংলাদেশে মোট ১৪৬ কোটি ৮২ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে, যার মধ্যে ৪২ কোটি ৪৩ লাখ ডলার ইপিজেডগুলোর মাধ্যমে এসেছে।
- বেপজা রপ্তানি করেছে ৭০৭ কোটি ডলারের পণ্য, এবং ২০২৪ সালে ২৮টি নতুন বিনিয়োগ চুক্তি হয়েছে।

উৎস: i) The Business Standard.
ii) প্রথম আলো। [link]
৪,২৪৭.
Who was the real founder of Portuguese power in the Indian subcontinent?
  1. Bartholomeu Dias
  2. Álvares Cabral
  3. Afonso de Albuquerque
  4. Vasco da Gama
  5. Francisco de Almeida
ব্যাখ্যা

- আফোঁসো দে আলবুকার্ক (Afonso de Albuquerque) ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত।

- পর্তুগিজ নাবিক ভাস্কো-দ্য-গামার উপমহাদেশে আসার পরপরই পর্তুগিজরা এ দেশে আসতে শুরু করে।
- এরপর ১৪৮৭ খ্রিস্টাব্দে বার্থলমিউ দিয়াজ, আলভারেঞ্জ ক্যাব্রাল ও ১৫০৯ খ্রিস্টাব্দে আলবুকার্ক গোয়াতে আগমন করেন।
- আলবুকার্ক উপমহাদেশে পর্তুগিজ-শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন।
- কলম্বাস এবং ম্যাজিলানও বিখ্যাত পর্তুগিজ নাবিক ছিলেন।
- উপমহাদেশে আসার অল্পদিনের মধ্যেই তাঁরা এদেশের পশ্চিম উপকূলের কালিকট, চৌল, বোম্বাই, সালসেটি, বেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ প্রভৃতি বন্দরে, সিংহলের নানাস্থানে এবং বাংলার হুগলী বন্দরে তাঁদের বাণিজ্য কুঠি স্থাপন করেন।
- তাঁদের নৌ ও সেনাবাহিনী খুব শক্তিশালী ছিল।

- পর্তুগিজরা বাংলাদেশের চট্টগ্রামেও বাণিজ্য কুঠি স্থাপন করে এবং কুঠিগুলোকে দুর্গে পরিণত করে। 
- পর্তুগিজরাই প্রথম ইউরোপীয় যাঁরা ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কাজে এদেশে সুদূরপ্রসারী ও স্থায়ী প্রভাব রেখে গেছে।
- পর্তুগিজরা চীন, ব্রুনাই, মালাক্কা, হরমুজ, মালদ্বীপ, শ্রীলংকা প্রভৃতি দেশ থেকে মূল্যবান কাপড়, বাদাম, মসলা, রং, কড়ি, কপূর এনে উপমহাদেশে বিক্রি করতো আর বাংলাদেশ থেকে সূতি ও রেশমী কাপড়, পাট, তামাক, চামড়া, চাল, ডাল, ঘি, তেল, মধু মোম অন্যান্য দেশে নিয়ে যেত।

উৎস: ইতিহাস ১ম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,২৪৮.
Newton's first law states that an object will remain at rest or in uniform motion unless acted upon by a:
  1. Frictional force
  2. Magnetic force
  3. Balanced force
  4. Net external force
ব্যাখ্যা

• Newton-এর প্রথম আইন, যা Law of Inertia নামেও পরিচিত, বলছে যে একটি বস্তু তার অবস্থান পরিবর্তন করবে না বা একই গতিতে চলতে থাকবে যদি না এর উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়। অর্থাৎ, একটি বস্তু বিশ্রামে থাকলে তা তখনও বিশ্রামে থাকবে, এবং যদি তা সমান গতিতে সরতে থাকে, তবে তা সেই গতিতে চলতেই থাকবে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হলে অবশ্যই একটি net external force প্রয়োগ করতে হবে। সাধারণ উদাহরণ হলো, একটি বই টেবিলে রাখা আছে। বইটি নিজে থেকে সরবে না যতক্ষণ না কেউ তা ঠেলে বা টানে। সুতরাং, Newton-এর প্রথম সূত্রের মূল বক্তব্য হলো, কোনো বস্তু শুধুমাত্র বাহ্যিক বলের প্রভাবে তার গতি বা অবস্থান পরিবর্তন করে। সঠিক উত্তর: ঘ) Net external force.

নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র: 
প্রথম সূত্র: “বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে”। 
অর্থাৎ, বাইরে থেকে বল ক্রিয়া না করলে- 
(১) স্থির বস্তু স্থির থাকবে এবং 
(২) গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। 

সুতরাং দেখা যায় যে, গতির প্রথম সূত্র বস্তুর জড়তার ধর্ম বিবৃত করে এবং বলের সংজ্ঞা প্রদান করে। 
- স্থির বস্তু সর্বদাই স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সর্বদাই গতিশীল থাকতে চায়, বস্তুর এ প্রবণতাকে জড়তা বলে। এজন্য এই সূত্রকে জড়তার সূত্রও বলা হয়। 
- সূত্রটিকে অন্যভাবেও বলা যায়, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয় তাহলে তার গতির পরিবর্তন বা স্থিতি অবস্থার পরিবর্তন হবে না। 
অর্থাৎ, বল প্রয়োগ না করলে বস্তুর ত্বরণ শূন্য হয়। 

অন্যদিকে,
• নিউটনের দ্বিতীয় সূত্রটি হলো বলের সূত্র।
• নিউটনের তৃতীয় সূত্রটি হলো বলের ক্রিয়া-প্রতিক্রিয়া সম্পর্কিত সূত্র। 

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,২৪৯.
Who is the first player to score a double century in Test cricket for Bangladesh?
  1. Shakib Al Hasan
  2. Mushfiqur Rahim
  3. Tamim Iqbal
  4. Mominul Haque
ব্যাখ্যা
টেস্টে প্রথম:
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে।
- প্রথম টেস্ট উইকেট শিকার করেছেন নাইমুর রহমান।
- প্রথম হাফ সেঞ্চুরি করেন হাবিবুল বাশার।
- প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- প্রথম ডাবল সেঞ্চুরি: মুশফিকুর রহিম।
- প্রথম ৫ উইকেট শিকার করেন নাইমুর রহমান।
- প্রথম ১০০ উইকেট মোহাম্মদ রফিকের।
- প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।
- একমাত্র ১০ উইকেট’ শিকার করেন এনামুল হক জুনিয়র।

তথ্যসূত্র - ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮।
৪,২৫০.
During which century did the European Renaissance first emerge?
  1. 12th
  2. 13th
  3. 14th 
  4. 15th
  5. 18th
ব্যাখ্যা

রেনেসাঁ:
- ইংরেজি 'রেনেসাঁ' Renaissance) শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম।
- ধর্মভাবনা নিয়ন্ত্রিত ও সামন্ততান্ত্রিক মধ্যযুগীয় দীর্ঘ বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সবকিছুকে জানার জন্য মানব মনের যে আগ্রহ তারই পরিণতি স্বরূপ যে নবজীবনবাদের সূচনা, তাকেই সাধারণভাবে রেনেসাঁ বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয়।

⇒ চতুর্দশ শতাব্দীতে ইউরোপীয় রেনেসাঁ শুরু হয়।
- ইতালির ফ্লোরেন্স শহরে রেনেসাঁস এর গোড়াপত্তন ঘটে।
- ফ্লোরেন্স ছিল ইতালির একটি গুরুত্বপূর্ণ শহর এবং ১৪শ ও ১৫শ শতাব্দীতে এটি শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটি ছিল রেনেসাঁ আন্দোলনের সূচনা এবং বিকাশের জন্য একটি প্রধান স্থান।
- পরবর্তী সময়ে জার্মানিতে রিফরমেশন, ফ্রান্সে ফরাসি বিপ্লব, ইংল্যান্ডে শিল্পবিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব ও চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে।
- তবে ইতালিতেকেই রেনেসাঁসের প্রথম পর্ব হিসেবে চিহ্নিত করা যায়।

উৎস: i) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.

৪,২৫১.
What is the primary function of IBRD?
  1. To manage global currency reserves
  2. To reduce poverty and promote sustainable development 
  3. To regulate international trade agreements
  4. To provide emergency humanitarian aid
  5. To enforce environmental treaties
ব্যাখ্যা

বিশ্বব্যাংক গ্রুপ:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- IBRD এর প্রাথমিক কাজ:  দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়ন প্রচার করা।
- মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলিতে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করা।
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস ইন্সটিটিউট বলা হয়।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

উৎস: World Bank ওয়েবসাইট।

৪,২৫২.
In which year was the Indo-Pacific Economic Framework for Prosperity initiative officially introduced?
  1.  In 2019
  2. In 2020
  3. In 2021
  4. In 2022
  5. In 2023
ব্যাখ্যা

• মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালের মে মাসে জাপানের টোকিওতে এক সম্মেলনের মাধ্যমে এই ফ্রেমওয়ার্কের সূচনা করেন।

IPEF:
- IPEF এর পূর্ণরুপ Indo-Pacific Economic Framework.
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া নীতির অংশ হিসাবে ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কে ১৪টি দেশ যোগদান করে। - এ অঞ্চলে চীনের আগ্রাসী প্রভাবের পালটা হিসাবে নতুন এই বাণিজ্য উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ অবশ্য বাইডেনের এ উদ্যোগ থেকে শেষ পর্যন্ত বাদ পড়েছে। 

• আইপিইএফে যে ১৪টি দেশ প্রতিষ্ঠাকালীন সদস্য, সেগুলো হলো :
- মার্কিন যুক্তরাষ্ট্র, 
- ভারত, 
- জাপান, 
- দক্ষিণ কোরিয়া, 
- অস্ট্রেলিয়া, 
- ব্রুনাই, 
- ইন্দোনেশিয়া, 
- মালয়েশিয়া, 
- নিউজিল্যান্ড, 
- ফিলিপাইন, 
- সিঙ্গাপুর, 
- থাইল্যান্ড ,
- ভিয়েতনাম, 
- ফিজি ।
 
তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

৪,২৫৩.
Who was the first person to impose martial law in Pakistan?
  1. Ayub Khan
  2. Tikka Khan
  3. Iskandar Mirza
  4. Yahya Khan
ব্যাখ্যা
সামরিক শাসন:
- ১৯৫৮ সালের অক্টোবর মাসে প্রেসিডেন্ট ইস্কান্দর মির্জা দেশে সামরিক শাসন জারি করেন।
- প্রেসিডেন্ট মির্জা সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক নিযুক্ত করেন।
- তখন সংবিধান বাতিল, আইন পরিষদ ও মন্ত্রীসভা ভেঙ্গে দেয়া হয়।
- সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়।
- প্রেসিডেন্ট মির্জার গণতন্ত্র বিরোধী উপরোক্ত কার্যক্রমে প্রধান সহযোগী ছিলেন আইয়ুব খান।

⇒ উচ্চ বিলাসী আইয়ুব খান সামরিক শাসন যাত্রার ২১ দিনের মাথায় ইস্কান্দর মির্জাকে পদচ্যুত করে নিজে প্রেসিডেন্ট পদ দখল করেন।
- ক্ষমতাদখলের পর আইয়ুব খান কঠোর হস্তে দুর্নীতি দমন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করেন।
- অতঃপর তিনি রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
- ১৯৫৯ সালে 'পোডো' (PODO) এবং 'এবডো' (EBDO) নামক দুটি আদেশ জারি করে রাজনৈতিক দলের কার্যকলাপ ও নির্বাচনে রাজনীতিবিদদের অংশগ্রহণ নিষিদ্ধ করেন।
- ১৯৫৯ সালের অক্টোবর মাসে আইয়ুব খান 'মৌলিক গণতন্ত্র' নামে একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু করেন।
- এই প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তানের দুই অঞ্চল থেকে ৪০ হাজার করে ৮০ - হাজার মৌলিক গণতন্ত্রী সদস্য নির্বাচন করা হয়।
- আইয়ুব খান ৫ স্তর বিশিষ্ট প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন।
- তাঁর প্রশাসনিক কাঠামোর সর্ব নিম্নস্তর ছিল ইউনিয়ন কাউন্সিল।
- মৌলিক গণতন্ত্রী সদস্যরা ছিলেন ইউনিয়ন কাউন্সিল সদস্য।
- এরাই জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচনে ভোট দানের ক্ষমতার অধিকারী ছিলেন।
- ১৯৬০ সালে এসব মৌলিক গণতন্ত্রীর আস্থা ভোটে আইয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচিত হন।

উৎস: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২৫৪.
Which two parties originally signed the Treaty of Waitangi?
  1. British Government and New Zealand National Government
  2. The Maori people and the British Crown
  3. British Crown and France
  4. Maori people and local governments in New Zealand
ব্যাখ্যা
ওয়েটাঙ্গি চুক্তি (Waitangi Treaty): 
- ১৮৪০ সালে নিউজিল্যান্ডের মাওরি জনগণ এবং ব্রিটিশ ক্রাউন (যুক্তরাজ্য সরকার)-এর মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি।
- এটি নিউজিল্যান্ডের প্রতিষ্ঠার মূল নথি হিসেবে বিবেচিত হয়।
- সাক্ষরের স্থান: ওয়েটাঙ্গি, নিউজিল্যান্ড।
- উদ্দেশ্য:নিউজিল্যান্ডে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা।
- মাওরি জনগণের ভূমি অধিকার এবং সাংস্কৃতিক স্বীকৃতি নিশ্চিত করা।
- চুক্তিটি ইংরেজি এবং মাওরি ভাষায় রচিত, তবে উভয় ভাষার মধ্যে ব্যাখ্যাগত পার্থক্য আছে।
- মাওরি জনগণের ভূমি, সম্পদ এবং স্বায়ত্তশাসনের স্বীকৃতি দিলেও বাস্তবে ব্রিটিশ উপনিবেশ স্থাপনে মাওরি অধিকার ক্ষুণ্ণ হয়।
- এই চুক্তি নিয়ে বিতর্ক এবং পুনর্বিবেচনার দাবি আজও চলছে।
- ওয়েটাঙ্গি চুক্তি নিউজিল্যান্ডের ইতিহাস, আইন এবং সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

উৎস: NZ History Gov Website.
৪,২৫৫.
What is the height of Mount Everest above sea level?
  1. 29,031.69 feet
  2. 29,035.69 feet
  3. 29,029.86 feet
  4. 29,023.86 feet
  5. 29,035.23 feet
ব্যাখ্যা

এভারেস্ট পর্বত:
- বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম এভারেস্ট পর্বত বা মাউন্ট এভারেস্ট (Mount Everest)।
- নেপালি ভাষায় এর নাম সাগরমাথা আর তিব্বতিতে চোমোলুংমা।
- পর্বতটির অবস্থান হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালায়। 
- ভারতের ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল স্যার জর্জ এভারেস্টের নামে পর্বতটির নাম রাখা হয়।
- এর আগে পর্বতটি ‘১৫ নম্বর পর্বতশৃঙ্গ’ নামে পরিচিত ছিল।
- এটি দক্ষিণ এশিয়ার গ্রেট হিমালয়ের চূড়ায় অবস্থিত পর্বত যা চীন ও নেপালের সীমান্ত অঞ্চলে অবস্থিত।
- তিব্বত এবং নেপালের সীমান্তে উত্থিত, লক্ষ লক্ষ বছর আগে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের মধ্যে একটি টেকটোনিক সংঘর্ষ থেকে মাউন্ট এভারেস্ট তৈরি হয়েছিল।
- মাউন্ট এভারেস্ট হিমালয়ের মাঝের অংশে অবস্থিত।
- এভারেস্টের উচ্চতা ২৯,০৩১.৬৯ ফুট।

উৎস: i) Britannica.
ii) National Geographic.

৪,২৫৬.
According to Bangladesh Economic Survey 2024, Bangladesh imports the most from which country?
  1. Japan
  2. UK
  3. China
  4. India
ব্যাখ্যা
দেশভিত্তিক আমদানি:
- ২০২৩-২৪ (জুলাই - ফেব্রুয়ারি সময়ে) অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।
- যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয়ের (৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ১৫.৫ শতাংশ কম।
- ২০১২-১৩ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত দেশে আমদানি ক্ষেত্রে চীন শীর্ষে রয়েছে।
- শতকরা ২৮.৪৬ ভাগ আমদানি হয়েছে চীন থেকে।
- দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত (১৩.৪২%) ও যুক্তরাষ্ট্র (৪.৫১%)।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৪,২৫৭.
Which dengue vaccine was made in Japan?
  1. Dengvaxia
  2. Qdenga
  3. Toxoid
  4. Pertussis
ব্যাখ্যা
ডেঙ্গু টিকা:
- এখন পর্যন্ত ডেঙ্গুর দুইটি টিকা আবিষ্কৃত হয়েছে।
- একটি ডেনভ্যাক্সিয়া (Dengvaxia) ভ্যাকসিন, আরেকটি কিউডেঙ্গা (Qdenga).

• কিউডেঙ্গা:
- কিউডেঙ্গা হচ্ছে জাপানভিত্তিক একটি ডেঙ্গু টিকা। 
- শুধুমাত্র কিছু নির্দিষ্ট বয়সের বাচ্চাদের এই টিকা দেওয়া হয়।
- পৃথিবীর অনেক দেশেই ইতিমধ্যে টিকাটির ব্যবহার শুরু হয়েছে।
- কিউডেঙ্গা টিকাটি তুলনামূলক বেশি কাজ করে, এর সাইড ইফেক্টও কম। -
- টিকাটি ছয় বছর থেকে শুরু করে ৪৫ বছরের মধ্যে যে কাউকে দেওয়া হয়।
- এই টিকাটির দুটি ভ্যাকসিন দিতে হয় তিন মাস পরপর।

• ডেনভ্যাক্সিয়া:
- ডেনভ্যাক্সিয়া টিকাটি বের করেছে ফ্রান্সের একটি ওষুধ কোম্পানি।
- কিন্তু এই ভ্যাকসিনটি সবাইকে দেওয়া যায় না। এটি সাধারণত বাচ্চাদের দেওয়া হয়।
- যাদের বয়স ৯ থেকে ১৬ বছরের মধ্যে, শুধুমাত্র তারাই এটি ব্যবহার করতে পারবে।
- সাধারণত যাদের টেস্ট করে ডেঙ্গু পজিটিভ পাওয়া যায় বা আগে কখনো ডেঙ্গু হয়েছিল, এমন মানুষদেরই টিকাটি দেওয়া যায়।
- সাধারণত ডেনভ্যাক্সিয়া তিনটা ডোজে দিতে হয় ছয় মাস পরপর।

সূত্র- দৈনিক ইত্তেফাক। 
৪,২৫৮.
Which of these countries is located in Europe, not Asia?
  1. Yemen
  2. Kazakhstan
  3. Azerbaijan
  4. Albania
ব্যাখ্যা
- Albania ইউরোপের দেশ, এশিয়ার দেশ নয়। 

অন্যদিকে: 
- Yemen মধ্যপ্রাচ্যের দেশ। এটি পশ্চিম এশিয়ার দেশ। 
- মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজিস্তান, তুর্কমেনিস্তান।
- আজারবাইজান হচ্ছে পশ্চিম এশিয়ার দেশ।

সূত্র: ব্রিটানিকা।
৪,২৫৯.
Which country is the largest producer of gold?
  1. USA
  2. Canada
  3. England
  4. China
ব্যাখ্যা
- চায়না পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ উৎপাদনকারী দেশ।
- ২০২৩ সালে সর্বমোট ৩৭০ মেট্রিক স্বর্ণ উত্তোলন করেছে দেশটি।
- সবচেয়ে বেশি স্বর্ণ মজুদকারী দেশ ইউ এস এ।

উৎস: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ওয়েবসাইট, ভিজুয়াল ক্যাপিটালিস্ট ওয়েবসাইট।
৪,২৬০.
Recently where was the 'Cashless Bangladesh Summit - 2025' held?
  1. Dhaka
  2. Chittagong
  3. Sylhet
  4. Cox's Bazar
ব্যাখ্যা

ক্যাশলেস বাংলাদেশ সামিট-২০২৫:
- আগস্ট, ২০২৫-এ  মাস্টারকার্ড ও বাংলাদেশ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (ICMAB) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ক্যাশলেস বাংলাদেশ সামিট-২০২৫।
- এটি অনুষ্ঠিত হয়েছে ঢাকার প্যান প্যাসিফিক হোটেলে। 
- ‘দ্য ইন্টারসেকশন অব ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে ব্যাংক ও ফিনটেক খাতের গুরুত্বপূর্ণ অংশীদার, নিয়ন্ত্রক সংস্থা ও নীতিনির্ধারকেরা একত্রিত হয়ে ক্যাশলেস অর্থনীতির সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করেন।
- সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
- উদ্বোধনী আলোচনায় ছিল ‘ক্যাশলেস অর্থনীতি গঠনে ফিনটেকের ভূমিকা’। 
- একটি ক্যাশলেস সোসাইটি উদ্ভাবনকে ত্বরান্বিত করে, দক্ষতা বৃদ্ধি করে ও সমাজের সব স্তরে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করে। 

উৎস: ICMAB ওয়েবসাইট। 

৪,২৬১.
Which two countries recently signed a 'water-for-oil' agreement? [January, 2026] 
  1. Saudi Arabia and Turkiye
  2. Iraq and Turkiye
  3. Turkiye and Oman
  4. Russia and Iran
ব্যাখ্যা

• তেলের বিনিময়ে পানি চুক্তি:
- সম্প্রতি ইরাক ও তুরস্ক 'তেলের বিনিময়ে পানি চুক্তি' স্বাক্ষর করেছে।
- নভেম্বর, ২০২৫-এ দুই দেশের মধ্যে কয়েক শ কোটি ডলারের 'ওয়াটার কো-অপারেশন ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট' চূড়ান্ত হয়। 
- এই চুক্তির আওতায় তুর্কি কোম্পানিগুলো ইরাকের পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার উন্নয়নে নতুন অবকাঠামো নির্মাণ করবে। 
- বিষয়টি অনেকটা তেলের বিনিময়ে পানি নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টার মতো।

উল্লেখ্য, 
- ইরাকের পানির উৎসের প্রায় ৬০ শতাংশই আসে প্রতিবেশী দেশ তুরস্ক থেকে। 
- তবে উজানে বাঁধ নির্মাণের কারণে আগের চেয়ে অনেক কম পানি পাচ্ছে দেশটি। 
- এই সংকট কাটাতে এবার তুরস্কের সঙ্গে বিতর্কিত একটি সহযোগিতা চুক্তিতে গেছে বাগদাদ। 
- এই চুক্তির মূল বিষয় হলো – ইরাকের তেল আয়ের বিনিময়ে দেশটির পানি অবকাঠামো উন্নয়ন করে দেবে তুরস্ক।

তথ্যসূত্র: The Business Standards.

৪,২৬২.
Which one is the first privatized bank of Bangladesh
  1. AB Bank Limited
  2. Uttara Bank Limited
  3. Standard Bank Limited
  4. National Bank Limited
ব্যাখ্যা
⇒ বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক পিএলসি।

এবি ব্যাংক পিএলসি:
- বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক পিএলসি।
- ১৯৮১ সালের ৩১শে ডিসেম্বর এবি ব্যাংক পিএলসি আত্মপ্রকাশ করে।
- শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে আরব বাংলাদেশ ব্যাংক পরিচিতি নিয়ে ১৯৮২ সালের ১২ই এপ্রিল ব্যাংকটি তার কর্মকান্ড শুরু করে।
- ব্যাংকটি ১৯৯৬ সালে প্রথম এটিএম সেবা চালু করে।
- ১৯৯৯ সালে এটি প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে সুইফট সেবা চালু করে।

তথ্যসূত্র - এবি ব্যাংক পিএলসি ওয়েবসাইট।
৪,২৬৩.
Who is the director of the movie 'Muktir Gaan'?
  1. Zahir Raihan
  2. Alamgir Kabir
  3. Khan Ataur Rahman
  4. Tareq Masud
ব্যাখ্যা
তারেক মাসুদ:
- তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথেরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো 'মুক্তির গান'।
- এই চলচ্চিত্রটি ১৯৯৫ সালে মুক্তি পায়।

⇒ তারেক মাসুদ পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছ -
• সোনার বেড়ি।
• অন্তর্যাত্রা।
•আদম সুরত।
• মাটির ময়না।
• রানওয়ে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪,২৬৪.
Which UN body elects judges of the International Court of Justice?
  1. General Assembly
  2. Trusteeship Council
  3. ECOSOC
  4. Above all
ব্যাখ্যা

International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- জাতিসংঘের সর্বোচ্চ আদালত হলো আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- বর্তমান প্রেসিডেন্ট: প্রফেসর ইউজি ইওয়াসাওয়া।
- এর প্রধান কাজ বিভিন্ন দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করা।

⇒ বিচারক সংখ্যা: আদালতের সদস্য সংখ্যা ১৫ জন এবং তারা জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা নির্বাচিত হন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।

⇒ কাজ: আদালত আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে এবং আন্তর্জাতিক আইন সম্পর্কিত পরামর্শ প্রদান করে।
- বিরোধ নিষ্পত্তি: রাষ্ট্রসমূহের মধ্যে যে কোনো আন্তর্জাতিক আইনের বিষয় নিয়ে বিরোধ থাকলে আদালত সেগুলোর নিষ্পত্তি করে।
- আইনি পরামর্শ: জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিশেষভাবে আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ প্রদান।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।

৪,২৬৫.
When 'National Flag Day' is observed in Bangladesh?
  1. 6 March 
  2. 3 March
  3. 2 March

  4. 7 March 
  5. None
ব্যাখ্যা

জাতীয় পতাকা প্রথম উত্তোলন:
- ১৯৭১ সালের ২ মার্চ, ছাত্র সংগঠনগুলো 'স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করে।
- একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় একটি ছাত্রসভায় ডাকসু ভিপি আ.স.ম আবদুর রব প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
- এই ঘটনাটি স্মরণীয় হয়ে থাকে, তাই ২ মার্চ 'জাতীয় পতাকা দিবস' হিসেবে পালন করা হয়।

​জাতীয় পতাকা:
- জাতীয় পতাকা অন্যান্য দেশের মতো বাংলাদেশও জাতীয় পতাকার আকৃতি, গড়ন, রং ও পতাকা উত্তোলনের ধরনের কিছু অনুমোদিত নিয়মকানুন অনুসরণ করে।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার।
- তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- বৃত্তের কেন্দ্রবিন্দুর অবস্থান হবে পতাকার দৈর্ঘের ৯/২০ অংশ থেকে টানা লম্বের এবং প্রস্থের মাঝখান দিয়ে টানা আনুভূমিক রেখার ছেদবিন্দুতে।

উৎস: বাংলাপিডিয়া।

৪,২৬৬.
Which is the latest country to become a member of SAARC?
  1. Afghanistan
  2. Bhutan
  3. Maldives
  4. Nepal
  5. Sri Lanka
ব্যাখ্যা

• SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার। 

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।
- SAARC-এর প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান। 

তথ্যসূত্র: SAARC ওয়েবসাইট।  

৪,২৬৭.
Who was the captain of the 'Shadhin Bangla Football Team' formed during the Liberation War?
  1. Khondkar M. Nurunnabi
  2. Pratap Shankar Hazra
  3. Kazi Salahuddin
  4. Zakaria Pintoo
ব্যাখ্যা
স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবময় ইতিহাস:
- ১৯৭১ সালের ২৫ জুলাই, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর স্টেডিয়ামে স্বাধীন বাংলা ফুটবল দল তাদের প্রথম ম্যাচ খেলে।
- এই দল গঠন করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ এবং জনমত তৈরি করার উদ্দেশ্যে।
- প্রতিপক্ষ ছিল নদীয়া জেলা ক্রীড়া সমিতি, আর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
- দলটি মাঠে নামার আগে বাংলাদেশি পতাকা হাতে মাঠ প্রদক্ষিণ করেন অধিনায়ক জাকারিয়া পিন্টু ও সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা, যা এক স্মরণীয় মুহূর্ত হয়ে আছে।
- ম্যাচের স্কোরলাইন ছাড়িয়ে, এই দলটি দেশের জন্য ভালোবাসা এবং আত্মত্যাগের প্রতীক হয়ে উঠেছিল।
- এই গৌরবময় অধ্যায়টি আজও বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে আছে।

গুরুত্বপূর্ণ তথ্য:
প্রথম ম্যাচ: ২৫ জুলাই ১৯৭১।
স্থান: কৃষ্ণনগর স্টেডিয়াম, নদীয়া, পশ্চিমবঙ্গ।
উদ্দেশ্য: মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ এবং জনমত তৈরি।
প্রথম ম্যাচের স্কোর: ২-২।
অধিনায়ক: জাকারিয়া পিন্টু।
গোলদাতা: শাহজাহান ও এনায়েত।

উৎস: প্রথম আলো (২৫ জুলাই ২০২২)।
৪,২৬৮.
The primary income source of a insurance company is -
  1. Premium receipts
  2. Real estate gain
  3. Interest earned
  4. Stock market gain
  5. None of these
ব্যাখ্যা
প্রিমিয়াম:
- বিমার মূল উপাদান হলো প্রিমিয়াম।
- বিমা প্রিমিয়াম বলতে বিমা যোগ্য ঝুঁকির বিপরীতে বিমাকারী কর্তৃক গ্রহনকৃত একটি নির্দিষ্ট অঙ্কের অর্থকে বুঝায়।
- জীবন বীমার ক্ষেত্রে বীমা পলিসির পরিকল্প এবং মেয়াদ অনুযায়ী নির্ধারিত বাৎসরিক প্রিমিয়াম প্রদান করতে হয়।
- অর্থ্যাৎ একজন বীমা গ্রহীতা বীমা কোম্পানিকে নির্ধারিত হারে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অথবা এককালিন যে অর্থ প্রদান করে তাই বীমা প্রিমিয়াম।
- প্রিমিয়ামের কিস্তির পরিমান নির্ভর করে বীমা গ্রহীতার বয়স, বীমার মেয়াদ এবং সুবিধাসমূহের উপর।
- পরিকল্প অনুযায়ী গ্রাহক তার সুবিধামত বার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক এমনকি মাসিক হারে প্রিমিয়াম প্রদান করে থাকে।

⇒ জীবনবিমার প্রিমিয়াম নির্ধারণকারী উপাদানসমূহ (Determining Factors of Premium):
- জীবন বিমার প্রিমিয়াম নির্ধারণের সময় বিবেচ্যবিষয়গুলো নিচে আলোচনা করা হলো:
১. বিমাপত্রের মূল্য:
- পলিসি বা বিমাপত্রের পরিমাণ বেশি হলে প্রিমিয়াম বেশি হবে, আর দাবীর পরিমাণ কম হলে প্রিমিয়াম কম হবে।
- এ কারণে পলিসি প্রিমিয়াম নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।
২. পলিসির মেয়াদ:
- পলিসির একটি মেয়াদ থাকে।
- পলিসি মেয়াদের উপর প্রিমিয়ামের হার নির্ভর করে।
- মেয়াদ বেশি হলে প্রিমিয়াম কম হবে, আবার মেয়াদ কম হলে প্রিমিয়াম বেশি হবে।
৩. চুক্তির প্রকৃতি:
- বিমাতে যে যত বেশি সুবিধা গ্রহণ করবে তাকে তত বেশি প্রিমিয়াম দিতে হবে।
৪. বিমায় ঝুঁকির প্রকৃতি:
- বিমার মাধ্যম ঝুঁকি প্রতিরোধ করা হয়।
- তাই বিমাকারী যত বেশি ঝুঁকি গ্রহণ করবে, প্রিমিয়ামের পরিমাণও তত বেশি হবে।
- অন্যদিকে কম ঝুঁকি সম্পন্ন পলিসি গ্রহণ করলে কম প্রিমিয়াম হবে।

উৎস: i) BAIRA Life Insurance.
ii) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২৬৯.
For which project did Marina Tabassum receive the Aga Khan Award in 2025?
  1. Khudi Bari
  2. Hridi Bari
  3. Mati Bari 
  4. Jol Bari
ব্যাখ্যা

আগা খান পুরস্কার:
- স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার প্রদান করা হয়৷
- পুরস্কার প্রবর্তন করা হয়: ১৯৭৭ সালে।
- প্রয়াত আগা খান চতুর্থ প্রিন্স করিম আগা খান এই পুরস্কার প্রবর্তন করেন ।
- স্থাপত্য, পরিকল্পনা অনুশীলন, ঐতিহাসিক সংরক্ষণ এবং ভূদৃশ্য স্থাপত্যে উৎকর্ষতার নতুন মান নির্ধারণকারী প্রকল্পগুলিকে প্রতি তিন বছর অন্তর আগা খান স্থাপত্য পুরস্কার প্রদান করা হয়।

আগা খান স্থাপত্য পুরস্কার ২০২৫:
- ২০২৫ সালে আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করে মেরিনা তাবাসসুম।
- মেরিনা তাবাসসুম ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর'-এর প্রধান পরামর্শক।
- বাংলাদেশের খ্যাতিমান স্থপতি মেরিনা তাবাসসুম দ্বিতীয় দফায় স্থাপত্যের সম্মানজনক স্বীকৃতি আগা খান পুরস্কারের জন্য নির্বাচিত
হয়েছেন।
- তাঁর নকশা করা ‘খুদি বাড়ি' প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার-২০২৫–এর জন্য মনোনীত হয়েছেন।
- কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই পুরস্কারের জন্য মেরিনা তাবাশ্যমসহ সাত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
- মেরিনা তাবাসসুম এর আগে ২০১৬ সালে ঢাকার দক্ষিণখানে বাইতুর-রউফ মসজিদের নকশার জন্য আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছিলেন। - সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এ মসজিদ ২০১২ সালে নির্মিত হয়।

তথ্যসূত্র - Aga Khan Development Network ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৪,২৭০.
The Kigali Amendment to the Montreal Protocol enters into force on -
  1. 1 January 2019
  2. 1 January 2020
  3. 1 March 2019
  4. 1 March 2020
ব্যাখ্যা
কিগালি সংশোধনী ( Kigali Amendment):
- কিগালি সংশোধনী গৃহীত হয়: ১৫ অক্টোবর, ২০১৬। 
- কিগালি সংশোধনী কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০১৯।
- এটি একটি আন্তর্জাতিক চুক্তি যা রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত সম্মেলনে গৃহীত হয়ছিল।
- এর লক্ষ্য হাইড্রোফ্লুরোকার্বন (HFCs)-এর ব্যবহার কমিয়ে পৃথিবীর উষ্ণায়ন কমানো এবং পৃথিবীকে আরও পরিবেশবান্ধব, টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
- এই সংশোধনীর মাধ্যমে, বিভিন্ন দেশ আগামী ৩০ বছরের মধ্যে HFCs এর উৎপাদন এবং ব্যবহার ৮০%-৮৫% কমিয়ে আনবে।

• মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
- চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat। 
৪,২৭১.
Which Strait separates Europe and Asia?
  1. Bosphorus Strait
  2. English Channel
  3. Bering Strait
  4. Strait of Gibraltar
  5. None of the above
ব্যাখ্যা
• Bosphorus Strait:
- বসফরাস প্রণালী একটি সরু জলপথ।
- যার সর্বোচ্চ দৈর্ঘ্য ৩১ কিলোমিটার এবং সর্বোচ্চ প্রস্থ ৩.৭ কিলোমিটার (উত্তর প্রবেশপথের কাছে)।
- সবচেয়ে সরু অংশটি মাত্র ৭০০ মিটার প্রশস্ত,
- যা আনাদোলুহিসার ও রুমেলিহিসার অঞ্চলের মাঝখানে অবস্থিত।
- প্রণালীর গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬.৫ মিটার থেকে শুরু করে সর্বোচ্চ ১২৪ মিটার পর্যন্ত হতে পারে।
- এই প্রণালী ইস্তাম্বুল শহরের মধ্য দিয়ে বয়ে গেছে,
- যা পৃথিবীর একমাত্র শহর যা দুটি মহাদেশে অবস্থিত এশিয়া ও ইউরোপ।
- বসফরাস/ ইস্তানবুল প্রণালী
- পৃথক করেছে: ইস্তানবুল (ইউরোপ) - ইস্তানবুল (এশিয়া)।
- যুক্ত করেছে : কৃষ্ণসাগর ও মর্মর সাগর।

→ কয়েকটি প্রণালী:
- বেরিং প্রণালী: আমেরিকা-এশিয়া পৃথক করেছে।
- জিব্রাল্টার প্রণালী: আফ্রিকা-ইউরোপ পৃথক করেছে।
- পক প্রণালী: ভারত -শ্রীলংকা পৃথক করেছে। 
- মালাক্কা প্রণালী: সুমাত্রা- মায়েশিয়া পৃথক করেছে।
- পক প্রণালী: কিউবা -ফ্লোরিডা পৃথক করেছে।
- সুন্দা প্রণালী: সুমাত্রা-জাভা পৃথক করেছে।
- হরমুজ প্রণালী: ইরান-আরব আমিরাত পৃথক করেছে।

উৎস: World atlas.
৪,২৭২.
Identify the district where the "Baikka Beel" is situated -
  1. Sunamganj
  2. Moulvibazar
  3. Sylhet
  4. Kishoreganj
ব্যাখ্যা

- বাইক্কা বিল,
- মৌলভীবাজার জেলার প্রখ্যাত চা বাগান সমৃদ্ধ শহর শ্রীমঙ্গলের হাইল হাওড়ের পূর্বদিকের একটি জলাভূমির নাম। 
- এ বিলটি মৎস্য সম্পদের একটি  অভয়াশ্রম। আইড়, কই, মেনি, ফলি, পাবদাসহ অনেক প্রজাতির মাছ এখানে বংশবৃদ্ধি করে পুরো হাওড়ে ছড়িয়ে পড়ে। এই বিল মাছের জন্যেই শুধু নয়, পাখি এবং অন্যান্য অনেক প্রাণীর জন্যও একটি চমৎকার নিরাপদ আবাসস্থল।
- এটি একটি নয়নাভিরাম জলাভূমি যেখানে হাজারো শাপলা আর পদ্ম ফুল ফোটে।
- এটি মৌলভীবাজার জেলা সদর থেকে দূরত্ব প্রায় ২০ কি.মি.।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৪,২৭৩.
Sylhet city is located on the banks of which river?
  1. Brahmaputra
  2. Jamuna
  3. Surma
  4. Meghna
  5. Padma
ব্যাখ্যা
- সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত।

সিলেট:

- সিলেটের উত্তরে ভারতের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পূর্বে ভারতের কাছাড় ও করিমগঞ্জ জেলা, পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা।
- সিলেট জেলা ১৭৭২ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়। 
- সিলেটের প্রধান ও দীর্ঘতম নদী সুরমা, অপর বৃহৎ নদী হলো কুশিয়ারা।
- সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত।

উল্লেখ্য, 
- সুলতানী আমলে সিলেটের নাম ছিল জালালাবাদ। 
- ১৪ শতকে ইয়েমেনের সাধক পুরুষ হযরত শাহজালাল (র.) সিলেট জয় করেন এবং ইসলাম প্রচার শুরু করেন।

উৎস: সিলেট জেলা ওয়েবসাইট।
৪,২৭৪.
In which year the International Atomic Energy Agency (IAEA) is established?
  1. 1955
  2. 1957
  3. 1958
  4. 1975
ব্যাখ্যা

IAEA:
- IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
- এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৮০ টি।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।

উল্লেখ্য,
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে। 
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে। [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬]

উৎস: IAEA ওয়েবসাইট।

৪,২৭৫.
How many countries are there in SCO? (December, 2024)
  1. 9
  2. 10
  3. 12
  4. 15
ব্যাখ্যা
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO):
- SCO এর পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation.
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশ: রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ।
- সর্বশেষ সদস্য: বেলারুশ।
- অফিসিয়াল ভাষা: চাইনিজ এবং রাশিয়ান। 
- ২০২১ সালের হিসাবে, SCO ব্লকের সদস্য দেশ বিশ্বব্যাপী জিডিপির ২০ শতাংশের মালিক।
- SCO এখন বিশ্বের তেলের মজুদের ২০ শতাংশ এবং এর প্রাকৃতিক গ্যাসের ৪৪ শতাংশ নিয়ন্ত্রণ করে। 

উৎস: সাংহাই সহযোগিতা সংস্থা ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৪,২৭৬.
Which scientist discovered the electron?
  1. Niels Bohr
  2. J. J. Thomson
  3. Chadwick
  4. Rutherford
ব্যাখ্যা
ইলেকট্রন: 
- ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জে. জে. থমসন।
- ১৮৮৭ সালে তিনি ক্যাথোড রশ্মির উপর পরীক্ষা করতে গিয়ে এই কণিকার অস্তিত্ব আবিষ্কার করেন।
- থমসন যখন ক্যাথোড রশ্মির উপর গবেষণা করছিলেন, তখন তিনি লক্ষ্য করেন যে, একটি ক্ষুদ্র তড়িৎধর্মী কণা, যেটি ঋণাত্মক বৈশিষ্ট্য ধারণ করে, একটি আংশিক তড়িৎচার্জ ধারণ করে। তিনি এই কণিকাকে "ইলেকট্রন" নামে অভিহিত করেন। এই আবিষ্কারের মাধ্যমে পরমাণুর গঠন সম্পর্কে আমাদের ধারণা আরো স্পষ্ট হয় এবং পরমাণুর ভেতরে ইলেকট্রনের উপস্থিতি বিজ্ঞানীদের কাছে পরিষ্কার হয়ে ওঠে।
 
সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৪,২৭৭.
Which country is the newest member of SAARC? [January,2026]
  1. Bhutan
  2. Myanmar
  3. Maldives
  4. Afghanistan
ব্যাখ্যা

- SAARC এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC:

- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।

৪,২৭৮.
Which of the following is not included in the indicators set by the United Nations for transitioning from LDCs?
  1. Income
  2. Human Assets
  3. Economic and Environmental Vulnerability
  4. Gross domestic product
ব্যাখ্যা
LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে, এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে।

⇒ স্বল্পোন্নত দেশ (LDC - Least Developed Countries) থেকে উত্তরণের জন্য জাতিসংঘ তিনটি প্রধান সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে একটি দেশের উন্নয়ন ও উত্তরণের যোগ্যতা। এই সূচকগুলো হলো:
- মাথাপিছু জাতীয় আয় (Income),
- মামানবসম্পদ (Income),
- জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা (Economic and Environmental Vulnerability)।

উৎস: UN ওয়েবসাইট।
৪,২৭৯.
Which Sustainable Development Goal (SDG) focuses on quality education?
  1. SDG 3
  2. SDG 4
  3. SDG 5
  4. SDG 6
  5. SDG 7
ব্যাখ্যা

টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG):
- SDG-এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।

• ১৭টি অভীষ্ট নিম্নরূপ:
১. সর্বত্র সকল ধরনের দারিদ্রের অবসান।
২. ক্ষুধা নিবারণ, খাদ্য নিরাপত্তা, সুষম পুষ্টি ও টেকসই কৃষি।
৩. সুস্বাস্থ্য ও সুস্থতা।
৪. মানসম্পন্ন শিক্ষা।
৫. লিঙ্গ সমতা।
৬. সবার জন্য স্যানিটেশন ও সুপেয় পানি।
৭. সাশ্রয়ী নির্ভরযোগ্য, টেকসই, আধুনিক ও দূষণমুক্ত জ্বালানি।
৮. স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং সবার জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং শোভন কাজের সুযোগ সৃষ্টি করা।
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০. বৈষম্য হ্রাস।
১১. টেকসই নগর ও সম্প্রদায়।
১২. দায়িত্বশীল ভোগ ও উৎপাদন নিশ্চিতকরণ।
১৩. জলবায়ু বিষয়ক বিরূপ প্রভাব মোকাবেলায় জরুরী পদক্ষেপ।
১৪. জলজ জীবনমান উন্নয়ন।
১৫. স্থলে জীবনমান উন্নয়ন।
১৬. শান্তি ও ন্যায়বিচার নিশ্চিতকরণ।
১৭. টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

৪,২৮০.
Which article provides for Supplementary and excess grants in the budget?
  1. Article 90
  2. Article 91
  3. Article 92
  4. Article 93
ব্যাখ্যা

অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।
- অনুচ্ছেদ ১০১ - হাইকোর্ট বিভাগের এখতিয়ার।
- অনুচ্ছেদ ১০২ - কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।

৪,২৮১.
When was the first general election of independent and sovereign Bangladesh held?
  1. April 12, 1973
  2. March 16, 1973
  3. March 7, 1972
  4. June 10, 1974
  5. March 7, 1973
ব্যাখ্যা
প্রথম নির্বাচন:
- বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩ সালে।
- নির্বাচন অনুষ্ঠিত হয়ঃ ৭ই মার্চ ১৯৭৩ সালে।
- প্রধান নির্বাচন কমিশনারঃ বিচারপতি এম ইদ্রিস।
- স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এটিই ছিল সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন।
- এই নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করে।
- মোট ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯৩টি আসন লাভ করে
- এই নির্বাচনের সূত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন।
- তিনি ঢাকা-১২ আসন থেকে বিজয়ী হয়েছিলেন।
- মোট আসন: ৩০০।
- সংরক্ষিত মহিলা আসন: ১৫ টি।
- অংশগ্রহণকারী মোট দল: ১৪ টি।

উৎস: মক্তিযুদ্ধ আর্কাইভ।
৪,২৮২.
'Puthia Rajbari' is located in which district?
  1. Dinajpur
  2. Rajshahi
  3. Bogra
  4. Tangail
ব্যাখ্যা
পুঠিয়া রাজবাড়ি:
- পুঠিয়া রাজবাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় অবস্থিত।
- ১৮৯৫ সালে মহারানী হেমন্তকুমারী দেবী আকর্ষনীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন।
- দোতলা রাজবাড়ি ভবনের সম্মুখে উত্তর দিকে খোলা প্রাঙ্গণের অপর পার্শ্বে রয়েছে সম্মুখভাগ ৬০.৯৬ মিটার বিস্তৃত বিশাল পিরামিড আকৃতির চারতলা মনোরম দোলমঞ্চ। ভবনের পূর্ব ও পশ্চিম প্রান্তে রয়েছে একই ধরনের দুটি সম্প্রসারিত অংশ এবং প্রায় ১৫.২৪ মিটার দীর্ঘ মধ্যবর্তী অংশে রয়েছে এক বিশাল তোরণ।
- চারদিকে পরিখাবেষ্টিত রাজবাড়ির এ বিশাল এলাকায় টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ বেশ কয়েকটি সুদৃশ্য মন্দির আছে।
- এদের মধ্যে রয়েছে পঞ্চরত্ন গোবিন্দ মন্দির, প্রাসাদের পেছনে একটি ছোট দোচালা সুদৃশ্য মন্দির, পশ্চিম দিকে কুঁড়েঘর আকৃতির জগদ্ধাত্রী মন্দির এবং রাজবাড়ির প্রবেশপথে বিরাট শিবমন্দির।

পুঠিয়া রাজবংশ:
- পুঠিয়া রাজবংশ মুঘল সম্রাট আকবর এর সময় (১৫৫৬-১৬০৫) প্রতিষ্ঠিত হয়। সে সময় পুঠিয়া লস্করপুর পরগনার অর্ন্তগত ছিল। ১৫৭৬ সালে মুঘল সম্রাট আকবর এর সুবেদার মানসিংহ বাংলা দখল করার সময় পুঠিয়া এলাকার আফগান জায়গীরদার লস্কর খানের সাথে যুদ্ধ হয়। এ যুদ্ধে পুঠিয়া রাজবংশের প্রথম পুরুষ বৎসাচার্য যিনি পুঠিয়ায় একটি আশ্রম পরিচালনা করতেন, তিনি মানসিংহকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করায় লস্কর খান পরাজিত হন। এ জন্য মানসিংহ বৎসাচার্যকে পুঠিয়া এলাকার জমিদারী দান করেন। বৎসাচার্য জমিদারী নিজ নামে না নিয়ে তার পুত্র পীতম্বর এর নামে বন্দোবস্ত নেন। পীতম্বর জমিদারীর আয়তন বৃদ্ধি করেন।পীতম্বর নিঃসন্তান অবস্থায় মৃত্যু বরণকরলে তার সহোদর নীলাম্বর জমিদারী প্রাপ্ত হন। সম্রাট জাহাঙ্গীর তাকে রাজা উপাধি দান করেন।

তথ্যসূত্র - পুঠিয়া উপজেলা ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৪,২৮৩.
The “Velvet Revolution” occurred in which country?
  1. Czechoslovakia
  2. Yugoslavia
  3. Ukraine
  4. Georgia
ব্যাখ্যা

•ভেলভেট বিপ্লব (Velvet Revolution):
- সংঘটন কাল: ১৭ নভেম্বর - ২৯ ডিসেম্বর, ১৯৮৯ সাল।
- সংঘটন স্থান – চেকোস্লোভাকিয়া (বর্তমানে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া)।
- বিপ্লবের কারন - কমিউনিস্ট শাসন থেকে মুক্তি ও সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য ছাত্র-জনতার শান্তিপুর্ণ আন্দোলন। এই বিপ্লবকে Gentle Revolution-ও বলা হয়ে থাকে।    

অন্যদিকে, 
-  ২০০৫ সালের ফেব্রুয়ারি ও মার্চে কিরগিজস্তানে নির্বাচনে কারচুপির পরিপ্রেক্ষিতে টিউলিপ বিপ্লব সংঘটিত হয়।
- ২০০৩ সালে জর্জিয়ায় ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনাবলীর সমষ্টিকে গোলাপ বিপ্লব বলে। 
- ক্ষমতাবদলকে কেন্দ্র করে ২০০৪ সালের নভেম্বর মাস থেকে ২০০৫ সালের জানুয়ারি পর্যন্ত ইউক্রেনে সংঘটিত কিছু সরকার বিরোধী আন্দোলনকে “কমলা বিপ্লব” বা অরেঞ্জ রেভুলুশ্যন বলে। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টরি.কম।

৪,২৮৪.
The ‘No King’ movement in USA is mainly concerned with which issues? [December, 2025]
  1. Immigration, education, and security policies
  2. Taxation and economic liberalization
  3. Freedom of Press
  4. Social equality and reform
ব্যাখ্যা

• ট্রাম্পবিরোধী ‘নো কিং’ বিক্ষোভ যুক্তরাষ্ট্রজুড়ে: 
- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বহু শহরে ১৮ অক্টোবর, ২০২৫  (শনিবার) ‘নো কিংস’ শীর্ষক বিক্ষোভ–সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
- দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, এদিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এ বিক্ষোভ–সমাবেশ হয়। বিক্ষোভকারীদের দাবি, যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে এবং এখানে কোনো রাজা থাকা উচিত নয়।

- ট্রাম্পবিরোধী এ বিক্ষোভের সূচনা মূলত যুক্তরাষ্ট্রের বাইরে। 
- যেমন, এর আগে লন্ডনে মার্কিন দূতাবাসের বাইরে কয়েক শ বিক্ষোভকারী জমায়েত হন, আর মাদ্রিদ ও বার্সেলোনায় আরও কয়েক শ মানুষ বিক্ষোভ করেন।

তথ্যসূত্র: প্রথম আলো। (Link)

৪,২৮৫.
How long is a valid check valid for?
  1. 15 days
  2. 30 days
  3. 100 days
  4. 180 days
ব্যাখ্যা
চেক বুক:
- চেক বা Cheque হলো বিশেষভাবে মুদ্রিত এক ধরনের কাগজ যা Bank কর্তৃক গ্রাহকের হিসাবের বিপরীতে ইস্যু করা হয়ে থাকে।
- চেক একটি হস্তান্তরযোগ্য দলিল।
- ব্যাংক সাধারণত গ্রাহক বরাবর চেক প্রদান করে।
- ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রয়োজনে গ্রাহক সেই চেক ইস্যু করতে পারেন।
- একটি চেক ইস্যুর তারিখ থেকে ছয় মাস বা ১৮০ দিন মেয়াদে কার্যকর থাকে।
- ওই মেয়াদের মধ্যে তিনবার চেকে উল্লেখিত টাকা পরিশোধের জন্য ব্যাংকের কাছে প্রদান করা যায়।

উৎস: প্রথম আলো ও ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র, ৯ম - ১০ম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২৮৬.
Which organization was the first to enact laws to regulate artificial intelligence?
  1. Benelux
  2. ASEAN
  3. European Union
  4. African Union
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে আইন:
- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে আইন তৈরির বিষয়ে প্রাথমিক চুক্তির বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলোর প্রতিনিধি ও আইনপ্রণেতারা।
- এই আইন হলে এটিই হবে এআই নিয়ে বিশ্বের প্রথম কোনো আইন।
- এই যুগান্তকারী আইন তৈরির লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিগুলোকে নিয়ন্ত্রণ করা।
- এর মধ্যে রয়েছে চ্যাটজিপিটি এবং সরকারের বায়োমেট্রিক নজরদারিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মতো বিষয়ও।
- প্রাথমিক চুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে স্বচ্ছতা ও সুরক্ষা নিশ্চিতের কথা বলা হয়েছে।
- তা না করা হলে সাড়ে ৩ কোটি ইউরো বা প্রতিষ্ঠানের বৈশ্বিক রাজস্বের ৭ শতাংশ জরিমানার মতো গুরুতর দণ্ডের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।
- ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন কৃত্রিম বুদ্ধিমত্তা আইনের ঘোষণা দিয়ে বলেছেন, ‘মানুষ ও ব্যবসার নিরাপত্তা এবং মৌলিক অধিকারের জন্য এটিই বিশ্বব্যাপী প্রথম আইন হতে যাচ্ছে।’

উৎস: প্রথম আলো EU ওয়েবসাইট।
৪,২৮৭.
When was the Battle of Plassey fought?
  1. 1756
  2. 1757
  3. 1856
  4. 1857
ব্যাখ্যা

পলাশীর যুদ্ধ:
- ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের যুদ্ধ হয়।
- এই যুদ্ধে নবাবের পক্ষে ছিলেন দেশপ্রেমিক মীরমদন, মোহন লাল এবং ফরাসি সেনাপতি সিনফ্রে।
- জেতার সবধরণের সুযোগ সুবিধা এবং এদের প্রাণপাত লড়াইয়ের পরও নবাব পরাজিত হন তার সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে।
- সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যু বাংলায় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে।
- যুদ্ধের ফলে মীরজাফরকে বাংলার সিংহাসনে বসালেও প্রকৃত ক্ষমতা ছিল রবার্ট ক্লাইভের হাতে।
- পলাশী যুদ্ধের ফলে ইংরেজ বা বাংলায় একচেটিয়া ব্যবসা-বাণিজ্যের সুযোগ পায়।

তথ্যসূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,২৮৮.
An ammeter is an electrical instrument used to measure -
  1. ক) Current
  2. খ) Voltage
  3. গ) Resistance
  4. ঘ) None of these
ব্যাখ্যা

- Ammeter, an instrument for measuring either direct or alternating electric current, in amperes.
- An ammeter can measure a wide range of current values because at high values only a small portion of the current is directed through the meter mechanism; a shunt in parallel with the meter carries the major portion.
- Ammeters vary in their operating principles and accuracies.

Source: Britannica

৪,২৮৯.
Which treaty ended the "Thirty years war" in Europe?
  1. Treaty of Versailles
  2. Treaty of Paris
  3. Treaty of Lausanne
  4. Treaty of Westphalia
ব্যাখ্যা
Thirty years war:
- ত্রিশবছরব্যাপী যুদ্ধ ছিল ১৬১৮ খ্রিস্টাব্দ - ১৬৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সংঘটিত একটি দীর্ঘমেয়াদি অনুক্রমিক যুদ্ধ।
- সপ্তদশ শতাব্দীর প্রথমভাগে ইউরোপে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়।
- ধর্মই এই যুদ্ধের একমাত্র কারণ ছিলো তা নয়, বরং ধর্ম এবং রাজনীতি উভয় কারণে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়ে এটি একটি আন্তর্জাতিক যুদ্ধে পরিণত হয়।
- এই যুদ্ধে প্রোটেস্টান্ট এবং ক্যাথলিক উভয়েই তাদের নিজস্ব শক্তি বজায় রেখে এগিয়ে যেতে থাকে।
- দীর্ঘ ত্রিশবছর ধরে যুদ্ধে সমগ্র জার্মানি ধ্বংসস্তুপে পরিণত হয়।

⇒ যুদ্ধের প্রধান পর্যায়সমূহ:
- বোহেমিয়ান পর্ব (১৬১৮-১৬২৫): এটি ছিল প্রথম দফার যুদ্ধ, যা মূলত বোহেমিয়া (বর্তমান চেক প্রজাতন্ত্র) অঞ্চলে শুরু হয়। এখানে ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্টদের মধ্যে সংঘর্ষ হয়।
- ডেনিশ পর্ব (১৬২৫-১৬২৯): ডেনমার্কের রাজা ক্রিস্টিয়ান চতুর্থ প্রটেস্ট্যান্টদের সমর্থন জানিয়ে যুদ্ধের মধ্যে যোগ দেয়, কিন্তু হাবসবার্গরা তাদের পরাজিত করে।
- সুইডেনের অংশগ্রহণ (১৬৩০-১৬৩৫): সুইডেনের রাজা গুস্তাভাস আদলফাস প্রটেস্ট্যান্টদের পক্ষে যুদ্ধ করে, কিন্তু তার মৃত্যুতে যুদ্ধের পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হয়।
- ফরাসি পর্ব (১৬৪২-১৬৪৮): ফ্রান্স, যদিও ক্যাথলিক দেশ, তবে তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থে হাবসবার্গদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধটি আরও দীর্ঘায়িত হয়।

• ওয়েস্টফেলিয়া চুক্তি:
- ১৬৪৮ সালের ২৪শে অক্টোবর ওয়েস্টফালিয়া চুক্তি এর মাধ্যমে ত্রিশবছরব্যাপী যুদ্ধের সমাপ্তি ঘটে।
- এই চুক্তির মাধ্যমে প্রটেস্ট্যান্ট রাষ্ট্রগুলি ধর্মীয় স্বাধীনতা পায়, ফ্রান্সকে শক্তিশালী করতে সাহায্য করে এবং ইউরোপে তাদের রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পায়, অস্ট্রিয়ার হাবসবার্গ সম্রাটদের ক্ষমতা হ্রাস পায়।

উৎস:  i) Britannica. 
ii) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২৯০.
‘Rajban Bihar’ belongs to which district? 
  1. Khagrachhari
  2. Rangamati
  3. Cumilla
  4. Naogaon
ব্যাখ্যা

• রাজবন বিহার: 
- অবস্থান: রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পাবর্ত্য জেলা।
- রাজবন বিহার শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্যই নয়;
- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেরই এখানে প্রবেশাধিকার রয়েছে।
- নির্মল প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এ বিহারে দেখা যাবে স্বর্গীয় সিড়ি।
- বৌদ্ধ ভিক্ষুদের ধ্যানের বিশাল গর্ত।
- আরও আছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় মূর্তি।
- যে জিনিসটি বিশেষ দ্রষ্টব্যজনক সেটি হচ্ছে বৌদ্ধ ধর্মগুরু শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির (বনভন্তে)'র মৃতদেহ ভক্তদের দেখার জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে।

এছাড়াও,
• কুমিল্লার কয়েকটি উল্লেখযোগ্য বিহার হলো: শালবন বিহার, কুটিলা মুড়া, চন্দ্রমুড়া, রূপবন মুড়া, ইটাখোলা মুড়া এবং সতের রত্নমুড়া।
• সোমপুর মহাবিহার (বর্তমান নওগাঁ জেলায় অবস্থিত) এবং জগদ্দল বিহার (বর্তমান নওগাঁ জেলায় অবস্থিত)।

তথ্যসূত্র: জাতীয় তথ্যবাতায়ন।

৪,২৯১.
Which articles of the Constitution of Bangladesh mention the word 'ombudsman'?
  1. Article 71
  2. Article 77
  3. Article 76
  4. Article 73
ব্যাখ্যা
- সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ এর কথা উল্লেখ করা হয়েছে।

• অনুচ্ছেদ - ৭৭ : ন্যায়পাল:
১. সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ-প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন।
২. সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোন মন্ত্রণালয়, সরকারী কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের যে কোন কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতাসহ যেরূপ ক্ষমতা কিংবা যেরকম দায়িত্ব প্রদান করবেন, ন্যায়পাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
৩. ন্যায়পাল তার দায়িত্বপালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হবে।

অন্যদিকে:
- ৭১নং অনুচ্ছেদ: দ্বৈত সদস্যতায় বাধা,
- ৭৬নং অনুচ্ছেদ : সংসদের স্থায়ী কমিটিসমূহ,
- ৭৩নং অনুচ্ছেদ: সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী।

সূত্র:- বাংলাদেশের সংবিধান।
৪,২৯২.
Which is the highest state Award in Bangladesh?
  1. Prime Minister's National Award
  2. Bangla Academy Award
  3. Independence Award
  4. Ekushey Padak
  5. None of the above
ব্যাখ্যা
• স্বাধীনতা পদক:
- বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক হলো স্বাধীনতা পদক।
- ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা পদক প্রদান করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ স্বাধীনতা পদক প্রদান করে থাকে।
- একুশে পদক দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক যা ১৯৭৬ সাল থেকে দেওয়া হচ্ছে।
- বীরশ্রেষ্ঠ বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা।

সূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৪,২৯৩.
Who is the author of the novel 'Rifle Roti Aurat'?
  1. Humayun Ahmed
  2. Humayun Kabir
  3. Anwar Pasha
  4. Humayun Azad
ব্যাখ্যা
রাইফেল রোটি আওরাত:
- আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।
- উপন্যাসটির রচনাকাল ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত। 
-  মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস এটি। 
- আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
- ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি প্রচলিত অর্থের চরিত্র নির্ভর উপন্যাস নয়।

আনোয়ার পাশা:
- আনোয়ার পাশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক।
- জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।

আনোয়ার পাশা রচিত উপন্যাস: 
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)

তাঁর রচিত কাব্যগ্রন্থ: 
- 'নদী নিঃশেষিত হলে',
- 'সমুদ্র শৃঙ্খলাতা উজ্জয়িনী' ও
- 'অন্যান্য কবিতা'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৪,২৯৪.
The GCC is a regional group of which area?
  1. East African states
  2. South American states
  3. Gulf Arab states
  4. Central Asian states
ব্যাখ্যা

GCC:
- GCC-এর পূর্ণরূপ: Gulf Cooperation Council.
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- গঠিত হয়: ২৫ মে, ১৯৮১ ।
- সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান)।
- GCC সদস্য দেশগুলো একে অপরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ট্যুরিজম এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে থাকে।

উৎস: Britannica.

৪,২৯৫.
When did the Bangladesh Constitution experience its amendment for the first time?
  1. 1972
  2. 1973
  3. 1974
  4. 1975
ব্যাখ্যা
প্রথম সংশোধনী:
- বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় ১৯৭৩ সালে।
- সংসদে উত্তাপিত হয় ১২ জুলাই ১৯৭৩ সালে।
- বিলটি সংসদে পাশ হয় ১৫ জুলাই, ১৯৭৩ সালে।
- প্রথম সংশোধনীর মূল বিষয়বস্তু ছিল ‘গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ বা যুদ্ধাপ আন্তর্জাতিক আইনে অন্যান্য অপরাধ' এর বিচার ও শাস্তি অনুমোদন।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান ও পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২৯৬.
Which of the following countries does not have a border with Russia?
  1. Latvia
  2. Denmark
  3. North Korea
  4. Finland
ব্যাখ্যা
রাশিয়ার সাথে ডেনমার্কের কোন সীমান্ত সংযোগ নেই।

• সীমান্ত বিষ্টিত দেশ:
- সবচেয়ে বেশি সীমান্ত বেষ্টিত দেশ - রাশিয়া ও চীন (১৪ টি করে)।

• রাশিয়ার সাথে সীমান্তবর্তী দেশসমূহ:
 - আজারবাইজান, বেলারুশ, চীন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, কাজাখস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, নরওয়ে, পোল্যান্ড, ইউক্রেন।

এছাড়াও -
• চীনের সাথে সীমান্তবর্তী দেশসমূহ:
- আফগানিস্তান, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, ভিয়েতনাম।

সূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৪,২৯৭.
Who made history as the first female Prime Minister of Japan? [November, 2025]
  1. Sanae Takaichi
  2. Mizuki Shimazu
  3. Yuki Kawama
  4. Akayama Guchi
ব্যাখ্যা

• জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী: 
- সানায়ে তাকাইচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
- আজ ২৮ অক্টোবর, ২০২৫ (মঙ্গলবার) অনুষ্ঠিত ভোটাভুটিতে জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এই নারী প্রার্থী নিম্ন ও উচ্চ- দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।
- তিনি নিম্নকক্ষে ২৩৭ ও উচ্চকক্ষে ১২৫ ভোট পেয়েছেন।
- গত পাঁচ বছরের মধ্যে তাকাইচি জাপানের চতুর্থ প্রধানমন্ত্রী।

- জাপানের ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী এবং তাঁর মতোই দৃঢ় রক্ষণশীল ভাবধারার রাজনীতিক হিসেবে পরিচিত।

তথ্যসূত্র: প্রথম আলো। (Link)

৪,২৯৮.
Who proposed the formation of the International Atomic Energy Agency (IAEA)?
  1. Harry S. Truman
  2. Dwight D. Eisenhower
  3. Winston Churchill
  4. Joseph Stalin
ব্যাখ্যা
IAEA:
- পূর্ণ নাম: International Atomic Energy Agency. 
- প্রতিষ্ঠাকাল: ২৯ জুলাই, ১৯৫৭।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: Rafael Mariano Grossi. [ জুলাই,২০২৫]
- স্লোগান / মিশন: “Atoms for Peace and Development”.

• প্রতিষ্ঠার পটভূমি ও ইতিহাস:
-মার্কিন প্রেসিডেন্ট ডুয়াইট আইজেনহাওয়ার ১৯৫৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে “Atoms for Peace” নামে একটি প্রস্তাব দেন।
- এই প্রস্তাবের ভিত্তিতে ১৯৫৭ সালে IAEA প্রতিষ্ঠিত হয়।
• উদ্দেশ্য ও লক্ষ্য:
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার উৎসাহিত করা।
- পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে (non-proliferation) নজরদারি করা।
- পারমাণবিক নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদান।

উৎস: IAEA ওয়েবসাইট।
৪,২৯৯.
Who is the proponent of classical economics?
  1. Adam Smith
  2. Werner Heisenberg
  3. Galileo
  4. René Descartes
ব্যাখ্যা
অ্যাডাম স্মিথ:
- অ্যাডাম স্মিথ অর্থনীতিকে 'সম্পদের বিজ্ঞান' বলেছেন।
- অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ- 'The Wealth of Nations'.
- তিনি ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।

এছাড়াও,
- অধ্যাপক মার্শাল অর্থনীতিকে 'কল্যাণের বিজ্ঞান' বলে অভিহিত করেছেন।
- তাঁর বিখ্যাত গ্রন্থ ÖPrinciple of Economics |
- তিনি নিও-ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
- অর্থনীতির আধুনিক মতবাদের প্রবক্তা লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়নেল রবিন্স।

অন্যদিকে,
- কোয়ান্টাম মেকানিক্সের জনক ওয়ার্নার হাইজেনবার্গ।
- গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়।
- René Descartes-কে সাধারণত বিশ্লেষণাত্মক জ্যামিতির জনক বলা হয়।

উৎস: অর্থনীতি ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।
৪,৩০০.
The 2024 Summer Olympics will be hosted in -
  1. China
  2. France
  3. United Kingdom
  4. United States
ব্যাখ্যা
গ্রীষ্মকালীন অলিম্পিক - ২০২৪:
- ২০২৪ অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস ফ্রান্সে অনুষ্ঠিত হবে।
- অলিম্পিক গেমস ২৬ জুলাই থেকে ১১ অগাস্ট ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে৷
- প্যারিস ২০২৪ সালে তারুণ্যের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এবং সৃজনশীলতা এবং অ্যাথলেটিক পারফরম্যান্সকে পুরস্কৃত করার জন্য চারটি নতুন খেলাকে একীভূত করার জন্য IOC এর কাছে তার প্রস্তাব জমা দিয়েছে।
- এই খেলাগুলো হচ্ছে ব্রেকিং, স্পোর্ট ক্লাইম্বিং, স্কেটবোর্ডিং, সার্ফিং।
- চারটিই গ্রহণ করা সহজ এবং অংশগ্রহণকারীরা এমন সম্প্রদায় গঠন করে যা সামাজিক মিডিয়াতে খুব সক্রিয়।
- জাপানের টোকিওতে ২০২১ সালের ২৩শে জুলাই শুরু হয়ে এবং ৮ই আগস্ট সমাপ্ত হয়েছে।

উৎস: Paris 2024 Summer Olympics, Olympics.