বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ৪০ / ৬২ · ৩,৯০১৪,০০০ / ৬,১৭৯

৩,৯০১.
In which year the United Nations Environment Programme (UNEP) established?
  1. 1970
  2. 1971
  3. 1972
  4. 1973
ব্যাখ্যা

UNEP:
-  UNEP এর পূর্ণরূপ হলো United Nations Environment Programme.
- এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি (UNEP)। 
- সংস্থাটি ৫ জুন, ১৯৭২ সালে প্রতিষ্ঠা লাভ করে।
 
- UNEP এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত
- এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩টি।

উল্লেখ্য,
- সংস্থাটি প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করে।
- পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য UNEP চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে ।

উৎস:
UNEP ওয়েবসাইট।

৩,৯০২.
Which vitamin is mainly produced when human skin is exposed to sunlight?
  1. Vitamin A
  2. Vitamin B12
  3. Vitamin C
  4. Vitamin D
ব্যাখ্যা

ভিটামিন ডি (Vitamin D):
- ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল (calciferol)।
- এটি বর্ণহীন।
- অম্ল ও ক্ষার এ ভিটামিনের ক্ষতি করে না।
- সূর্যের অতিবেগুনী রশ্মি আমাদের দেহে ত্বকের ৭-ডিহাইড্রোকোলেস্টেরলের সাথে বিক্রিয়া করে ভিটামিন ডি তৈরি করে।

⇒ ভিটামিন ডি এর উৎস:
- প্রাণিজ উৎসই ভিটামিন ডি এর একমাত্র খাদ্য উৎস। ডিমের কুসুম, দুধ, মাখন, তৈলাক্ত মাছ, সামুদ্রিক মাছের যকৃতের তেল, কড মাছের যকৃতের তেল, স্যামন ও হেরিং মাছের চর্বি, ঘি ইত্যাদিতে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়া প্রতিদিন সূর্যের আলোতে ৫-১০ মিনিট থাকলে ত্বকের নিচে ভিটামিন ডি তৈরি হয়।

⇒ ভিটামিন ডি এর কাজ:
১। ভিটামিন ডি ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণে সহায়তা করে।
২। হাড় ও দাঁত গঠন ও রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখে।
৩। রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে।
৪। প্যারাথাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
৫। শিশুদের রিকেট ও বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ প্রতিরোধ করে।

⇒ ভিটামিন ডি এর অভাবজনিত রোগ:
- ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ ব্যাহত হয়। পরিণতিতে হাড়ের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। হাড়ের গঠন ও আকৃতি অস্বাভাবিক হয়ে যায়। এ অবস্থাকে রিকেট বলে।

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৩,৯০৩.
How many foreign commercial banks are now operating in Bangladesh? [September, 2025]
  1. 6
  2. 8
  3. 9
  4. 10
ব্যাখ্যা

ব্যাংক খাত:
- বর্তমানে দেশে প্রধানত দুই শ্রেণির ব্যাংক রয়েছে। যথা:
১। তফসিলী ব্যাংক:
- যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে। বর্তমানে মোট তফসিলি ব্যাংক: ৬২টি। যথা:
• রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি,
• বিশেষায়িত ব্যাংক: ৩টি,
• বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি,
• ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি,
• বিদেশি ব্যাংক: ৯টি।

⇒ বিদেশি ব্যাংক: ৯টি।
১. ব্যাংক আলফালাহ্ লিমিটেড,
২. কমার্শিয়াল ব্যাংক অব সিলন,
৩. হাবিব ব্যাংক লিমিটেড,
৪. এইচএসবিসি,
৫. ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান,
৬. সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট,
৭. স্টেট ব্যাংক অব ইন্ডিয়া,
৮. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক,
৯. উরি ব্যাংক।

২। অ-তফসিলী ব্যাংক:
- যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকার অন্তর্ভুক্ত নয় তাদেরকে অ-তালিকাভুক্ত ব্যাংক বলে। এরূপ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বিধি-নিষেধ মেনে চলে না। বর্তমানে অ-তফসিলী ব্যাংক: ৫টি।
১. আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক,
২. কর্মসংস্থান ব্যাংক,
৩. গ্রামীণ ব্যাংক,
৪. জুবিলি ব্যাংক,
৫. পল্লী সঞ্চয় ব্যাংক।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৩,৯০৪.
Which country gifted the Statue of Liberty to the USA?
  1. Italy
  2. Spain
  3. France
  4. England
ব্যাখ্যা
• 'স্ট্যাচু অব লিবার্টি':
- 'স্ট্যাচু অব লিবার্টি' মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়া ফ্রান্সের উপহার।
- স্ট্যাচু অব লিবার্টি স্বাধীনতা ও মুক্তির একটি আন্তর্জাতিক প্রতীকে পরিণত হয়েছে, যা গণতন্ত্রের সবচেয়ে পরিচিত নিদর্শন হয়ে উঠেছে।
- তামার তৈরি ৯৩ মিটার উঁচু এই মূর্তি ১৮৮৬ সালে ফ্রান্সের জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া হয়।
- ১৮৮৬ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
- মূর্তিটি আমেরিকান বিপ্লবের সময় প্রতিষ্ঠিত মিত্রতার স্মারক।

উৎস: Encyclopedia Britannica ও history.com
৩,৯০৫.
As of January 2026, which team is ranked number one in the ICC Men's ODI Team Rankings?
  1. New Zealand 
  2. Australia
  3. India
  4. Pakistan
ব্যাখ্যা

ICC ODI Team Rankings:
- ICC পুরুষদের ODI দলের র‍্যাঙ্কিং হলো একটি গাণিতিক পদ্ধতি।
- ম্যাচ জয়, প্রতিপক্ষের শক্তি, এবং ফলাফলের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।
- প্রতিটি ম্যাচ শেষে দল নির্দিষ্ট পয়েন্ট অর্জন করে।
- মোট পয়েন্টকে খেলা ম্যাচের সংখ্যা দিয়ে ভাগ করে রেটিং নির্ধারণ করা হয়।
- শক্তিশালী দলের বিপক্ষে জয়ী হলে বেশি পয়েন্ট পাওয়া যায়।
- সময়ের সঙ্গে দলের পারফরম্যান্স অনুযায়ী এই রেটিং আপডেট হয়। 

ICC রেটিং অনুযায়ী- ভারত বর্তমানে Men's ODI র‍্যাংকিংয়ে ১ নম্বরে আছে।
- ভারত মোট ১২২টি ম্যাচ খেলে ৫২৫২ রান সংগ্রহ করেছে।
- তাদের গড় স্কোর ৪৩।

• দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড।
- নিউজিল্যান্ড ১১২টি ম্যাচে ৫০২৭ রান করেছে।
- তাদের গড় স্কোর ৪৫।

• তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়া ১০৯টি ম্যাচে মোট ৪১৩৪ রান সংগ্রহ করেছে।
- তাদের গড় স্কোর ৩৮।

• চতুর্থ স্থানে আছে পাকিস্তান।
- পাকিস্তান ১০৫টি ম্যাচে ৪২৯৪ রান করেছে।
- তাদের গড় স্কোর ৪১।

• পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা।
- শ্রীলঙ্কা ১০০টি ম্যাচ খেলে মোট ৪৩৯২ রান করেছে।
- তাদের গড় স্কোর ৪৪।

উৎস: ICC Official Website. [লিঙ্ক] 

৩,৯০৬.
The renowned historian Megasthenes was belonged to which country?
  1. Greece
  2. Egypt
  3. Italy
  4. China
ব্যাখ্যা

• মেগাস্থিনিস:
- মেগাস্থিনিস প্রাচীন গ্রীসের একজন ইতিহাসবিদ এবং কূটনীতিক।
- তিনি এশিয়া মাইনরে জন্মগ্রহণ করেন।
- গ্রিক সেনাপতি সেলিউকাস খ্রিষ্টপূর্ব ৩০২ অব্দে তাকে দূত হিসেবে প্রথম চন্দ্রগুপ্তের রাজদরবারে প্রেরণ করেছিলেন।
- তিনি কয়েক বছর এ দেশে অবস্থান করে মৌর্য শাসন সম্পর্কে তার অভিজ্ঞতা ইন্ডিকা নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৩,৯০৭.
Which is the largest mangrove forest in the world?
  1. Amazon Rainforest
  2. Sundarbans
  3. Congo Rainforest
  4. Pantanal Wetlands
ব্যাখ্যা
ম্যানগ্রোভ:
- ম্যানগ্রোভ (Mangrove) বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তির্ণ জলাভূমিকে বোঝায়।
- এ বনের অধিকাংশ এলাকা জোয়ার ভাটার কারণে দিনে দু'বার লোনা পানি দ্বারা বিধৌত হয় বলে একে ম্যানগ্রোভ বন বলা হয়।
- ম্যানগ্রোভ বন হলো উপকূলীয় বন।
- বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন।
-  বাংলাদেশের সর্ব দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে সুন্দরবন অবস্থিত।
- সুন্দরবনের ৬০১৭ বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশে এবং বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত।
- এ বনের গাছপালা লোনা পানি সহনশীল এবং বৃক্ষসমূহের বিশেষ বৈশিষ্ট্য হলো জরায়ুজ অঙ্কুরোদগম।
- এ বনের মাটিতে অতিরিক্ত লবণ ও পচা জৈব পদার্থ থাকায় অক্সিজেনের অভাব ঘটে বলে গাছপালা শ্বাসমূল তৈরী করে। বৃক্ষসমূহ চিরহরিৎ।
- ম্যানগ্রোভ বনের প্রধান প্রধান বৃক্ষ হলো: সুন্দরী, ধুন্দুল, গরান, বাইন, কেওড়া, পশুর, গোলপাতা, হেন্তাল ইত্যাদি।
- বন্যপ্রাণীসমূহের মধ্যে: রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর ইত্যাদি।
 
সূত্র: UNESCO ওয়েবসাইট ও বনবিভাগ ওয়েবসাইট
৩,৯০৮.
Which country is the latest member of Interpol?
  1. Vanuatu
  2. Palau
  3. Tuvalu
  4. Samoa
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
 
ইন্টারপোল (Interpol):
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)। 
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি।
- সর্বশেষ সদস্য: পালাউ। 
 
উৎস: Interpol ওয়েবসাইট।
৩,৯০৯.
'COMESA' is a trade bloc of which region?
  1. Oceania
  2. Asia
  3. Europe
  4. Africa
ব্যাখ্যা
COMESA:
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক।
- ২১ টি দেশ নিয়ে এটি গঠিত।
- COMESA by Preferential Trade Area নামে যাত্রা শুরু করে যা ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর COMESA'য় রূপান্তরিত হয়।
- এর সদর দপ্তর জাম্বিয়ার লুসাকায় অবস্থিত।

তথ্যসূত্র - COMESA অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৯১০.
Which is not a form of carbon?
  1. Diamond
  2. Silica
  3. Graphene
  4. Graphite
ব্যাখ্যা
• সিলিকন কার্বনের রূপভেদ নয়।

• কার্বনের রূপভেদ:
- কার্বনের প্রধান রূপভেদ হলো গ্রাফাইট ও ডায়মন্ড (হীরক)।
- গ্রাফাইট উত্তম বিদ্যুৎ পরিবাহী বলে ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়।
- যন্ত্রাংশ লুব্রিকেশন করার জন্য এবং কাদা সহযোগে পুড়িয়ে কাঠ পেন্সিলের সীস তৈরীতে গ্রাফাইট ব্যবহৃত হয়।
- গ্রাফিন হচ্ছে দ্বিমাত্রিক কার্বন ক্রিস্টাল যা খুব ভালো তাপ এবং বিদ্যুৎ পরিবাহী।
- গ্রাফিনকে গ্রাফাইট থেকে আহরণ করা হয়।
- অর্থাৎ গ্রাফাইট, ডায়মন্ড (হীরক), গ্রাফিন এবং ফুলারিন কার্বনের রূপভেদ।
- ক্যাটেনেশনের একটি বিশেষ উদাহরণ হলো ফুলারিন।
- ফুলারিন নামক কার্বনের একটি বিশেষ শ্রেণির রূপভেদ।

উৎস:
১. ৯ম-১০ম শ্রেণির রসায়ন বই।
২. রসায়ন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণির, (হাজারী-নাগ)।
৩,৯১১.
Trans-Siberian Railway is located in which country?
  1. Germany
  2. Russia
  3. United States
  4. Canada
ব্যাখ্যা
ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ:
- পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স-সাইবেরিয়ান।
- এই রেলপথটি রাশিয়ায় অবস্থিত।
- এটি মস্কো এবং ভিলাডের মধ্যে রাশিয়া জুড়ে ৫,৭৭১ মাইল (৯,২৮৮ কিমি) দীর্ঘ।
- ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ সাইবেরিয়া অঞ্চলে গভীর প্রভাব ফেলেছে।
- সেইসাথে রাশিয়ান সাম্রাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ও সামরিক ইতিহাসে অত্যন্ত গুরুত্ব বহন করছে।
- মঙ্গোলিয়া, চীন এবং উত্তর কোরিয়ায় এই রেলপথের সংযোগকারী শাখা আছে।

তথ্যসূত্র - Britannica.com
৩,৯১২.
Which monomer is used to produce PVC?
  1. Ethylene
  2. Vinyl Chloride
  3. Styrene
  4. Propylene
ব্যাখ্যা

• পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড তৈরিতে মূলত যে মনোমার ব্যবহার করা হয় তা হলো ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড একটি ছোট আকারের অর্গানিক যৌগ, যার রাসায়নিক সূত্র হলো C2H3Cl, পলিমারাইজেশন প্রক্রিয়ায়, এই মনোমার একে অপরের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘ চেইন গঠন করে, যা শক্তিশালী, টেকসই এবং হালকা ওজনের প্লাস্টিক তৈরি করে। পিভিসি বিভিন্ন শিল্পে ব্যাপকভাবে ব্যবহার হয়, যেমন পাইপ, তারের আবরণ, জানালা, দরজার ফ্রেম, এবং চিকিৎসা সরঞ্জাম। অন্য মনোমার যেমন এথিলিন, স্টাইরিন বা প্রোপিলিন পিভিসি তৈরিতে ব্যবহৃত হয় না; তারা আলাদা ধরনের পলিমার যেমন পিই, পিএস বা পিপি তৈরিতে ব্যবহার হয়। সুতরাং, সঠিক উত্তর হলো ভিনাইল ক্লোরাইড।

- উত্তর: খ) Vinyl Chloride.
 
পলিমার (Polymer): 
- মেলামাইনের থালা-বাসন, বৈদ্যুতিক সুইচ বোর্ড, কার্পেট, পিভিসি পাইপ, পলিথিনের ব্যাগ, পাটের ব্যাগ, সিল্কের কাপড়, উলের কাপড়, সুতি কাপড়, নাইলনের সুতা, রাবার- এসব জিনিস সবই হচ্ছে পলিমার। 
- পলিমার (Polymer) শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ পলি (Poly) ও মেরোস (Meros) থেকে। পলি শব্দের অর্থ হলো অনেক (Many) এবং মেরোস শব্দের অর্থ অংশ (Part)। 
অর্থাৎ, অনেকগুলো ছোট অণু পরপর যুক্ত হয়ে বড় আকারের যে অণু তৈরি হয় তাকে পলিমার বলে। 
- যে ছোট অণু থেকে পলিমার তৈরি হয়, তাকে বলে মনোমার (Monomer)। 
- যে পলিথিনের ব্যাগ ব্যবহার করা হয় তা 'ইথিলিন' নামের মনোমার থেকে তৈরি এক ধরনের পলিমার। 
- একইভাবে, পিভিসি পাইপ (PVC) হলো ভিনাইল ক্লোরাইড নামের মনোমার থেকে তৈরি পলিমার। 
- তবে সব সময় একটি মনোমার থেকেই পলিমার তৈরি হবে এমন নয়, একের অধিক মনোমার থেকেও পলিমার তৈরি হতে পারে। 
যেমন- বৈদ্যুতিক সুইচ বোর্ড তৈরিতে ব্যবহৃত বস্তু। বৈদ্যুতিক সুইচে বাকেলাইট নামের একটি পলিমার ব্যবহার করা হয়। ব্যাকেলাইট তৈরি হয় ফেনল ও ফরমালডিহাইড নামের দুটি মনোমার থেকে। আবার মেলামাইনের থালা-বাসন হলো মেলামাইন রেজিন নামের পলিমার, যা তৈরি হয় মেলামাইন ও ফরমালডিহাইড নামের দুটি মনোমার থাকে। 

প্রাকৃতিক পলিমার: 
- পাট, সিল্ক, সুতি কাপড়, রাবার প্রভৃতি হচ্ছে প্রাকৃতিক পলিমার। 

কৃত্রিম পলিমার: 
- মেলামাইন, রেজিন, ব্যাকেলাইট, পিভিসি, পলিথিন প্রভৃতি হলো কৃত্রিম পলিমার। এগুলো প্রকৃতিতে পাওয়া যায় না, শিল্পকারখানায় কৃত্রিমভাবে তৈরি করতে হয়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৩,৯১৩.
What is the current membership of New Development Bank (NDB)? [April, 2025]
  1. 5
  2. 8
  3. 10
  4. 9
ব্যাখ্যা
New Development Bank:
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ৭ জুলাই, ২০১৫।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- বর্তমান সদস্য: ১০টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর, উরুগুয়ে, আলজেরিয়া।)।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।

উল্লেখ্য,
- New Development Bank (NDB) ব্রিকস দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।

উৎস: New Development Bank ও কালের কণ্ঠ।
৩,৯১৪.
Which of the following accurately represents the geographical location of Bangladesh?
  1. 22°30′ - 20°34′ South latitude
  2. 82°31′ - 41°90′ Longitude
  3. 38°25° - 34' North latitude
  4. 88°01′ - 92°41′ East longitude
ব্যাখ্যা
• বাংলাদেশের অবস্থান:
- এশিয়া মহাদেশের দক্ষিণাংশে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান।
- বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
- এ দেশ ২০°৩৪′ উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষরেখার মধ্যে এবং ৮৮°০১′ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত।
- বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।

সূত্র: ভূগোল ও পরিবেশ, দশম শ্রেণি।
৩,৯১৫.
The Renaissance started in -
  1. France
  2. Germany
  3. Italy
  4. Egypt
ব্যাখ্যা

রেনেসাঁ:
- ইংরেজি 'রেনেসাঁ' Renaissance) শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম।
- ধর্মভাবনা নিয়ন্ত্রিত ও সামন্ততান্ত্রিক মধ্যযুগীয় দীর্ঘ বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সবকিছুকে জানার জন্য মানব মনের যে আগ্রহ তারই পরিণতি স্বরূপ যে নবজীবনবাদের সূচনা, তাকেই সাধারণভাবে রেনেসাঁ বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয়। 

⇒ চতুর্দশ শতাব্দীতে ইউরোপীয় রেনেসাঁ শুরু হয়।
- ইতালির ফ্লোরেন্স শহরে রেনেসাঁস এর গোড়াপত্তন ঘটে।
- ফ্লোরেন্স ছিল ইতালির একটি গুরুত্বপূর্ণ শহর এবং ১৪শ ও ১৫শ শতাব্দীতে এটি শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটি ছিল রেনেসাঁ আন্দোলনের সূচনা এবং বিকাশের জন্য একটি প্রধান স্থান।
- পরবর্তী সময়ে জার্মানিতে রিফরমেশন, ফ্রান্সে ফরাসি বিপ্লব, ইংল্যান্ডে শিল্পবিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব ও চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে।
- তবে ইতালিতেকেই রেনেসাঁসের প্রথম পর্ব হিসেবে চিহ্নিত করা যায়।

⇒ চতুর্দশ শতাব্দীতে ইউরোপীয় রেনেসাঁ শুরু হয়।
- ইতালিতে রেনেসাঁস এর গোড়াপত্তন ঘটে।
- পরবর্তী সময়ে জার্মানিতে রিফরমেশন, ফ্রান্সে ফরাসি বিপ্লব, ইংল্যান্ডে শিল্পবিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব ও চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে।
- তবে ইতালিতেকেই রেনেসাঁসের প্রথম পর্ব হিসেবে চিহ্নিত করা যায়।

উৎস: i) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.

৩,৯১৬.
Hygrometer used to measure -
  1. Pressure of gas
  2. Atmospheric pressure
  3. Humidity
  4. Ocean Depth
ব্যাখ্যা
হাইগ্রোমিটার:
- হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র।
 
অন্যদিকে -
- সমুদ্রের গভীরতা নির্ণয়ে যন্ত্র: ফ্যাদোমিটার।
- বায়ুর চাপ মাপার যন্ত্র: ব্যারোমিটার।
- গ্যাসের চাপ মাপার যন্ত্র: ম্যানোমিটার।
 
উৎস: Britannica.
৩,৯১৭.
The headquarter of World Economic Forum is situated in
  1. Cologny
  2. San Francisco
  3. Davos
  4. Geneva
ব্যাখ্যা
World Economic Forum:
- WEF-এর পূর্ণরূপ: World Economic Forum.
- বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum, WEF) হল একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, অ্যাকাডেমিক, এবং সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একত্রিত করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে।
- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
- ২০-২৪ জানুয়ারি, ২০২৫ তারিখে World Economic Forum-এর ৫৫তম বার্ষিক সম্মেলন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়।

এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর - ক) Cologny
আমরা জানি World Economic Forum - এর সদরদপ্তর - জেনেভাতে অবস্থিত।
প্রকৃতপক্ষে জেনেভা শহরের Cologny মিউনিসিপাল অংশে অবস্থিত। অর্থ্যাৎ Exact অবস্থান Cologny.
এই প্রশ্নটিতে ইচ্ছাকৃতভাবেই এই ছোট কনফিউশনটা রাখা হয়েছে।
১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত World Economic Forum (WEF)-এর সদরদপ্তর - জেনেভার কলোগনিতে অবস্থিত।

উৎস: WEF ওয়েবসাইট।
৩,৯১৮.
'Maitree Super Thermal Power Project' is located at-
  1. Rampal
  2. Matarbari
  3. Payra
  4. Haripur
ব্যাখ্যা
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র:

- রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু হয়  ১৭ই ডিসেম্বর ২০২২ সালে।
- মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) তাপবিদ্যুৎ কেন্দ্রটি বাগেরহাটে অবস্থিত।
- রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ-ভারত যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান।
- প্রকল্পের ক্ষমতা ১৩২০ মেগাওয়াট।
- প্রকল্প ব্যয় ১৬০০০ কোটি টাকা।
- অর্থের যোগান : ECA অর্থায়ন- ১.৬ বিলিয়ন মার্কিন ডলার বা ১২,৮০০ কোটি টাকা (এক্সচেঞ্জ রেট ভেরিয়েশন ব্যতিরেকে),বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (ইক্যুইটি)- ১,৬০০ কোটি টাকা এবং এনটিপিসি লি., ভারত (ইক্যুইটি) -১,৬০০ কোটি টাকা।
- রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু হয়  ১৭ই ডিসেম্বর ২০২২ সালে।প্রথম 
উৎপাদিত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়।

তথ্যসূত্র - বিদ্যুৎ বিভাগ অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৯১৯.
Which is the deepest Canyon in the world?
  1. Yarlung Tsangpo Grand Canyon
  2. Indus River Gorge
  3. Tara River Canyon
  4. Cotahuasi Canyon
  5. Kali Gandaki Gorge
ব্যাখ্যা

ইয়ারলাং সাংপো গ্র্যান্ড গিরিখাত (Yarlung Tsangpo Grand Canyon):
- ইয়ারলাং সাংপো গ্র্যান্ড গিরিখাত চীনের তিব্বত অঞ্চলে অবস্থিত।
- এটি ব্রহ্মপুত্র গিরিখাত নামেও পরিচিত।
- এটি বিশ্বের সবচেয়ে গভীর গিরিখাত।
- এই গিরিখাতের গভীরতা সর্বোচ্চ ১৯ হাজার ৭১৪ ফুট এবং এটির দৈর্ঘ্য ৩১৩ মাইলের বেশি।
- ইয়ারলাং সাংপো নদীর উৎপত্তিস্থল কৈলাস পর্বতের কাছে। সেখান থেকে এই নদী পূর্ব দিকে প্রায় ১ হাজার ১০০ মাইল বয়ে গেছে এবং তিব্বতের পেই গ্রামের কাছে গিরিখাতে প্রবেশ করার আগে হিমালয়ের উত্তর অংশে প্রবাহিত হয়েছে।

অন্যদিকে,
- বিশ্বের ২য় গভীরতম গিরিখাত কালি গণ্ডকি। নেপালে হিমালয়ের যে অংশ দিয়ে কালি গণ্ডকি নদী প্রবাহিত হচ্ছে, সেখানে এই গিরিখাত তৈরি হয়েছে।
- বিশ্বের ৩য় গভীরতম গিরিখাত সিন্ধু নদী গিরিখাত। সিন্ধু নদী পাকিস্তানের পাঞ্জাব সমভূমির দিকে প্রবাহিত হওয়ার আগে নাঙ্গা পর্বত শৃঙ্গের (হিমালয়ের পশ্চিম অংশ) চারপাশে বাঁক নেওয়ার সময় একটি বড় গিরিখাত তৈরি করেছে।

উৎস: World Atlas. [link]

৩,৯২০.
The second longest land border in the world is between-
  1. USA and Canada
  2. China and Mongolia
  3. Russia and Kazakhstan
  4. India and Bangladesh
ব্যাখ্যা

পৃথিবীর ২য় দীর্ঘতম স্থল সীমান্ত:
- কাজাখস্তান ও রাশিয়ার স্থল সীমান্ত পৃথিবীর ২য় দীর্ঘতম স্থল সীমান্ত।
- যার দৈর্ঘ্য ৭৬৪৪ কিলোমিটার।

অন্যদিকে,
- যুক্তরাষ্ট্র ও কানাডার স্থল সীমান্ত হলো পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত। যার দৈর্ঘ্য ৮৮৯৩ কিলোমিটার।
- ৩য় দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা আর্জেন্টিনা ও চিলি, যার দৈর্ঘ্য ৬৬৯১ কিলোমিটার।
- ৪র্থ দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা চীন ও মঙ্গোলিয়া, যার দৈর্ঘ্য ৪৬৩০ কিলোমিটার।
- ৫ম দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা ভারত ও বাংলাদেশ, যার দৈর্ঘ্য ৪১৪২ কিলোমিটার।

উৎস: Statistica.com

৩,৯২১.
What is the duration of Bangladesh’s duty-free trade privileges with the EU?
  1. 2026
  2. 2029
  3. 2027
  4. 2030
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়নের বাজার:
- ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধার মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছে।
- বাংলাদেশ থেকে বার্ষিক ২৫ বিলিয়ন ডলারেরও বেশি বা মোট রপ্তানির ৬০ শতাংশেরও বেশি পণ্য যায় ইইউতে।
• বর্তমানে বাংলাদেশ ইইউ-এর 'এভরিথিং বাট আর্মস' (ইবিএ) স্কিমের আওতায় সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে, যা ২০২৯ সাল পর্যন্ত বহাল থাকবে।
- ২০২৯ সাল থেকে ১২ শতাংশ শুল্ক দিতে হবে বাংলাদেশকে।
- এরপর বাংলাদেশ 'জেনারেলাইজড স্কিম অব প্রেফারেন্সেস প্লাস' (জিএসপি প্লাস) যোগ্য হবে বলে আশা করা হচ্ছে।
- সম্প্রতি, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
- ইইউর বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার বজায় রাখা এই উদ্যোগের মূল লক্ষ্য।

উৎস: ডেইলি স্টার বাংলা।

৩,৯২২.
Which is the capital of Nigeria?
  1. Lagos
  2. Banjul
  3. Bamako
  4. Niamey
  5. Abuja
ব্যাখ্যা
নাইজেরিয়া:
- নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- এটি আফ্রিকার সবচেয়ে জনবহুল এবং তেল সমৃদ্ধ দেশ।
- এর পশ্চিমে বেনিন, পূর্বে চাদ ও ক্যামেরুন, উত্তরে নাইজার এবং দক্ষিণে গিনি উপসাগর অবস্থিত।
- এটি ব্রিটেনের উপনিবেশ ছিল।
- রাজধানী: আবুজা।
- বৃহত্তম শহর: লেগোস।
- ভাষা: ইংরেজি।
- মুদ্রা: নাইজেরিয়ান নাইরা।

অন্যদিকে,
- গাম্বিয়ার রাজধানী: বানজুল।
- মালির রাজধানী বামাকো।
- নাইজারের রাজধানী নিয়ামে।

উৎস: Britannica.
৩,৯২৩.
Which of the following countries is not a member of the D-8?
  1. Nigeria
  2. Indonesia
  3. Bangladesh
  4. Saudi Arabia
ব্যাখ্যা

- সৌদ আরব D-৪-এর সদস্য দেশ নয়।
-  D-৪-এর সর্বশেষে ৯ম দেশ আজারবাইজান।

D-8:

- D-৪-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration-এর মাধ্যমে D-৪ প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমান সদস্য: ৯টি দেশ।
- D-৪ এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-৪ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উল্লেখ্য,
- ডিসেম্বর, ২০২৪-এ আজারবাইজান সংস্থাটির ৯ম সদস্য হিসেবে যোগদান করে।

উৎস: Developing Eight ওয়েবসাইট।

৩,৯২৪.
দক্ষিণ গোলার্ধে বছরের দীর্ঘতম দিন কোনটি?
  1. ২১শে ডিসেম্বর
  2. ২২শে ডিসেম্বর
  3. ২৩শে ডিসেম্বর
  4. ২৫শে ডিসেম্বর
ব্যাখ্যা
দক্ষিণ গোলার্ধ (Southern Hemisphere):
- দক্ষিণ গোলার্ধতে অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলো অবস্থিত।
- এছাড়াও দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ব্রাজিল প্রভৃতি দেশ সহ কিছু অঞ্চল এই অংশে অবস্থিত।
- ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত বিরাজ করে।
- ২১ জুন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও সবচেয়ে বড় রাত।
- দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস - জানুয়ারি এবং শীতলতম মাস জুলাই।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
৩,৯২৫.
Recently, when did the United States and Israel carry out a joint attack in Iran?
  1. 15 January, 2026
  2. 28 February, 2026 
  3. 10 March, 2026
  4. 5 February, 2026
ব্যাখ্যা

- ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
- ইসরায়েল তাদের সামরিক অভিযানের নাম দেয়, ‘অপারেশন লায়ন’স রোয়ার’।
- ইসরায়েল তাদের সামরিক অভিযানের নাম দেয়, ‘এপিক ফিউরি’ (EPIC FURY)।

অপরদিকে,
- ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা এবং ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ১৯তম ধাপের বড় মাত্রার হামলা শুরু করেছে ইরান।
- ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই নতুন অভিযানের নাম দিয়েছে ‘ট্রু প্রমিজ ফোর’।
- ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে বিপুল পরিমাণ রকেট ও ড্রোন নিক্ষেপ করছে ইরান।

উল্লেখ্য,
- ১৩ জুন, ২০২৫ তারিখে ইরানে ইসরাইলের পরিচালিত অভিযান ‘অপারেশন রাইজিং লায়ন’-এর বিপরীতে অপারেশন ট্রু প্রমিজ থ্রি অভিযান পরিচালনা করছে ইরান।

উৎস: বিবিসি এবং প্রথম আলো।

৩,৯২৬.
What is the current tax-free income limit for an ordinary person? (September, 2025)
  1. 350000 BDT
  2. 400000 BDT
  3. 450000 BDT
  4. 500000 BDT
ব্যাখ্যা

করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪০০০০০ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা: ৫০০০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।

উল্লেখ্য:
- ২০২৬-২৭ অর্থবছর ও ২০২৭-২৮ অর্থবছর এ সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা হবে ৩৭৫০০০ টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৩,৯২৭.
ChatGPT is owned by -
  1. Meta
  2. GoogleAI
  3. Gemini
  4. OpenAI
ব্যাখ্যা
ChatGPT:
- ChatGPT-এর পূর্ণরূপ: Chat Generative Pre-trained Transformer.
- চ্যাটজিপিটি (ChatGPT) হলো OpenAI দ্বারা তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবট।
- এটি GPT (Generative Pre-trained Transformer) নামক একটি মডেলের উপর ভিত্তি করে কাজ করে, যা ব্যাপক পরিমাণে টেক্সট ডেটা থেকে প্রশিক্ষিত হয়েছে।
- এর মাধ্যমে, চ্যাটজিপিটি মানুষের সঙ্গে প্রাকৃতিক ভাষায় যোগাযোগ করতে সক্ষম এবং বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর, আলোচনা, লেখা তৈরি এবং আরও অনেক কিছু করতে পারে।

⇒ চ্যাটজিপিটি প্রথম চালু হয় ২০২২ সালের নভেম্বরে।
- OpenAI এর তৈরি GPT-3.5 মডেলের উপর ভিত্তি করে এটি প্রথম public beta হিসেবে রিলিজ করা হয়।
- পরে, ২০২৩ সালের মার্চে চ্যাটজিপিটির নতুন সংস্করণ GPT-4 চালু হয়, যা আরও উন্নত এবং শক্তিশালী।

⇒ চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা এবং OpenAI-র প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হলেন স্যাম অল্টম্যান (Sam Altman)।
- তিনি OpenAI-র CEO হিসেবে ২০১৯ সালে দায়িত্ব গ্রহণ করেন। 

উৎস: i) OpenAI.
ii) TechTarget.
৩,৯২৮.
Which of the following was the old name of RAJUK?
  1. Bangladesh Urban Development Authority
  2. Capital Development Authority
  3. Dhaka Improvement Trust
  4. Dhaka Building Code
ব্যাখ্যা
রাজউকের ইতিহাস: 
- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে এর নাম ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি)।
- ১৯৫৩ সালে প্রণীত The Town Improvement Act, 1953 (East Bengal Act) (Act No. XIII of 1953) আইনের আওতায় ১৯৫৬ সালে ঢাকার উন্নয়ন ও পরিবর্ধন সংক্রান্ত কাজের জন্য ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৭ সালে আইন সংশোধন করে এটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক হিসেবে পরিবর্তিত হয় এবং এর কার্যক্রম বিস্তৃত হয়।

সূত্র: রাজউকের ওয়েবসাইট।
৩,৯২৯.
Water has the maximum density at the temperature of -
  1. 0°C
  2. 4°C
  3. 98°C
  4. 100°C
ব্যাখ্যা

পানির ঘনত্ব:
- বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে।
- তাপমাত্রার পরিবর্তন হলে একই বস্তুর আয়তন পরিবর্তন হয়, তাই ঘনত্বেরও পরিবর্তন হয়।
- পরীক্ষা করে দেখা গেছে, পানির ঘনত্ব সব চেয়ে বেশি হয় ৪° C তাপমাত্রায়।
- ৪° C থেকে তাপমাত্রা বাড়লেও পানির ঘনত্ব কমে যায়, ৪° C থেকে তাপমাত্রা কমলেও পানির ঘনত্ব কমে যায়।
- কেবল মাত্র ৪° C তাপমাত্রায় ১ ঘনমিটার পানির ভর ১০০০ কিলোগ্রাম হয়।
- তাই পানির ঘনত্ব ১০০০ kg/m³ অথবা 1gm/cc ।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৯৩০.
Which vitamin deficiency is the cause of Rickets disease?
  1. Vitamin A
  2. Vitamin C
  3. Vitamin D
  4. Vitamin E
  5. Vitamin K
ব্যাখ্যা
• ভিটামিন ডি: 
- একমাত্র প্রাণিজ উৎস থেকেই ভিটামিন ডি পাওয়া যায়। 
- ভিটামিন ডি সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয়। 
- ডিমের কুসুম, দুধ এবং মাখন ভিটামিন ডি- এর প্রধান উৎস। 
- বাধাঁকপি, যকৃৎ এবং তেলসমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায়। 

- ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড় তৈরির কাজে লাগে। 
- ভিটামিন ডি -এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। 
- দৈনিক চাহিদা থেকে বেশি পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করলে শরীরের ক্ষতি হয়। এর ফলে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হওয়ায় রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায়। যে কারণে বৃক্ক (কিডনি), হৃৎপিন্ড, ধমনি ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩,৯৩১.
What kind of alliance is ANZUS?
  1. Political
  2. Commercial
  3. Military
  4. Border Security
ব্যাখ্যা
ANZUS:
-চুক্তি  স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।
- সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরের স্থান:  সান ফ্রান্সিসকো, মার্কিন যুক্তরাষ্ট্র।
- এটি একটি সামরিক জোট। 

উল্লেখ্য, 
- ১৯৮০-এর দশকের মাঝামাঝি নিউজিল্যান্ড একটি পরমাণু বিরোধী নীতি চালু করেছিল, যার একটি বিধান ছিল মার্কিন নৌবাহিনীসহ নিউজিল্যান্ডের বন্দরগুলোতে পারমাণবিক অস্ত্রবাহী জাহাজ নিষিদ্ধ করা।
- এর প্রতিক্রিয়া হিসাবে, মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ১৯৮৬ সালে নিউজিল্যান্ডের সাথে তার চুক্তির বাধ্যবাধকতা স্থগিত করে এবং দুই দেশের সামরিক সম্পর্ক হ্রাস করে।

সূত্র: ব্রিটানিকা।
৩,৯৩২.
Where is the headquarters of the Islamic Development Bank located?
  1. Riyadh, Saudi Arabia
  2. Medina, Saudi Arabia
  3. Mecca, Saudi Arabia
  4. Jeddah, Saudi Arabia
ব্যাখ্যা

Islamic Development Bank (IDB):
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- IDB এর বর্তমান সদস্য ৫৭টি। [সেপ্টেম্বর,২০২৫]
- এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।

উৎস: IDB ওয়েবসাইট ও ব্রিটানিকা।

৩,৯৩৩.
Which article of the Constitution of Bangladesh addresses the promotion of international peace and security?
  1. Article 22
  2. Article 23
  3. Article 24
  4. Article 25
ব্যাখ্যা

২৫নং অনুচ্ছেদ: 
- সংবিধানের ২৫নং অনুচ্ছেদে 'আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন' সম্পর্কে বলা হয়েছে।
• ২৫৷ (১) জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা-এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র
- (ক) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিপ্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করিবেন;
- (খ) প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করিবেন; এবং
- (গ) সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন৷

অন্যদিকে:
- ২২নং অনুচ্ছেদ: নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ।
- ২৩নং অনুচ্ছেদ: জাতীয় সংস্কৃতি।
- ২৪নং অনুচ্ছেদ: জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি।

উৎস: বাংলাদেশের সংবিধান।

৩,৯৩৪.
The Chemical Weapons Convention aims to -
  1. Ban chemical weapons completely
  2. Ban biological weapons
  3. Control missile technology
  4. Prohibit landmines
ব্যাখ্যা

Chemical Weapons Convention (CWC):
- CWC রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তি।
- CWC এর পূর্ণরূপ Chemical Weapons Convention.
- এটি জাতিসংঘের অনুমোদনক্রমে স্বাক্ষরিত একটি বহুপাক্ষিক চুক্তি।
- চুক্তির বিষয়: রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুদ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- যে সকল দেশের হাতে রাসায়নিক অস্ত্র রয়েছে তাদেরকে এই অস্ত্র ধ্বংস করার কথাও বলা হয়েছে।
- ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর জাতিসংঘের দপ্তরে নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন (Conference on Disarmament) অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধের চুক্তির খসড়া প্রস্তুত করা হয়।
- স্বাক্ষরিত হয়: ১৩ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- কার্যকর হয়: ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরকারী দেশ: ১৯৩টি।
- ইসরায়েল স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি।

তথ্যসূত্র - জাতিসংঘ ও OPCW ওয়েবসাইট।

৩,৯৩৫.
When did the trial of the Agartala case begin?
  1. 22 June,1968
  2. 21 June,1968
  3. 20 June,1968
  4. 19 June,1968
ব্যাখ্যা
- ১৯৬৮ সালের ৬ জানুয়ারি সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাকিস্তানকে বিচ্ছিন্ন করে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার এক ষড়যন্ত্রের কথা প্রকাশ করে ও একটি মামলা দায়ের করে।
- এই মামলার ১নং আসামী করা হয় শেখ মুজিবুর রহমানকে।
- মোট আসামীর সংখ্যা ছিল ৩৫।
- ১৯৬৮ সালের ১৯ জুন কুর্মিটোলা ক্যান্টনমেন্টের একটি বিশেষ কক্ষে মামলার শুনানি শুরু হয়।
- বাঙালিরা এটিকে মিথ্যা মামলা হিসেবে অভিহিত করে এবং মামলা প্রত্যাহারের দাবিতে গণআন্দোলন গড়ে তোলে।
- আন্দোলন জোরদার হলে সরকার ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে নেয় এবং বিনাশর্তে ৩৫ জন অভিযুক্তকে মুক্তিদেয়।
 
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯৩৬.
Which is considered the national festival of the Santal community?
  1. Disum Sendra
  2. Sohrai
  3. Karam
  4. Baha
ব্যাখ্যা

সাঁওতাল:
- সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী।
- তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
- প্রধান নিবাস রাঢ়বঙ্গ, বিহার ও উড়িষ্যার অরণ্য অঞ্চলে।
- সাঁওতালরা অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর।
- সাঁওতালরা ভারতীয় উপমহাদেশের অন্যতম আদি বাসিন্দা, এরা কৃষি উৎপাদন ব্যবস্থা এবং কৃষিসংস্কৃতির জনক ও ধারক হিসেবে স্বীকৃত।
- সাঁওতালদের প্রধান উপাস্য যদিও সূর্য, পর্বত দেবতা (মারাং বুরু) তাদের জন্য যথেষ্ট মর্যাদাব্যঞ্জক হয়ে গ্রামদেবতায় পরিণত হয়েছে।
- তাদের বছর শুরু হয় ফাল্গুন মাসে। প্রায় প্রতিমাসে বা ঋতুতে রয়েছে পরব বা উৎসব।
- সোহরাই উৎসব সাঁওতালদের একপ্রকার জাতীয় উৎসব।
- যা পৌষ সংক্রান্তির দিন অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদ্যাপিত হয়।
- সাঁওতাল সমাজে পুরুষের আধিপত্য অপেক্ষাকৃত বেশি।
- সাঁওতালদের ভাষা আছে কিন্তু লেখ্য বর্ণমালা নেই, তেমনি তাদের ধর্ম আছে কিন্তু কোন আনুশাসনিক ধর্মগ্রন্থ নেই।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

৩,৯৩৭.
The fall of Bastille fort relates to which revolution?
  1. Russian revolution
  2. French revolution
  3. Thai revolution
  4. Ukraine revolution
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতন হয়।
- বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব দশ বছর স্থায়ি হয়েছিল।
- এই বিপ্লবের মূল মন্ত্র ছিলো স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- এ সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ১৭৯৩ সালের ২১ জানুয়ারি রাজা ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়।
- লেখনীর মাধ্যমে বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।
- রাজশক্তির অপশাসন হটিয়ে মহান ফরাসী বিপ্লব যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করে তারই পথ ধরে ১৭৯২ সালে ফ্রান্সে নতুন একটি সংবিধান প্রণয়ন করা হয় এবং প্রথম প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়।
- এরপর ১৯৪৮-এ ২য় প্রজাতন্ত্র, ১৮৭০-এ তৃতীয় প্রজাতন্ত্র, ১৯৪৬-এ চতুর্থ প্রজাতন্ত্র এবং ১৯৫৮ সালে পঞ্চম প্রজাতন্ত্রের সূত্রপাত হয়।

উৎস: ইতিহাস-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রাষ্ট্রবিজ্ঞান-৪, বিএ ও বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯৩৮.
Who first signed the handwritten constitution of Bangladesh?
  1. Sheikh Mujibur Rahman
  2. Kamal Hossain
  3. Syed Nazrul Islam
  4. Tajuddin Ahmed
ব্যাখ্যা
সংবিধানে প্রথম স্বাক্ষর বঙ্গবন্ধুর:
- বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
- এটি একটি লিখিত দলিল।

উল্লেখ্য,
- সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ই এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
- ১৪ ও ১৫ ডিসেম্বর ১৯৭২ সংবিধানে গণপরিষদ সদস্যদের স্বাক্ষর দান উৎসব অনুষ্ঠিত হয়।
- ১৪ তারিখ স্পিকারের আমন্ত্রণে সংবিধানে সর্বপ্রথম স্বাক্ষর দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- প্রথমে সংবিধানের বাংলা এবং পরে ইংরেজি পাঠে।
- তারপর স্বাক্ষর করেন সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমদ।

অন্যদিকে,
- গণপরিষদের ৩০৯ জন সদস্য হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন।
- ১৫ তারিখ অনুষ্ঠানের শেষ সময় পর্যন্ত ৪ জন মাননীয় সদস্য- শ্রীমানবেন্দ্র নারায়ন লারমা, শ্রী সুরঞ্জিৎ সেন গুপ্ত, মোহাম্মদ আজিজার রহমান এবং মোহাম্মদ ইব্রাহীম সংবিধানে স্বাক্ষর করেননি।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
         ii) বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৩,৯৩৯.
When did Bangladesh become a member of the United Nations?
  1. 24 September, 1972
  2. 17 September, 1973
  3. 17 September, 1974
  4. 24 September, 1974
ব্যাখ্যা
জাতিসংঘের সদস্যপদ: 
- জাতিসংঘ চার্টার বা সনদের নিয়মকানুন মেনে চলতে আগ্রহী বিশ্বের যে কোনো শান্তিকামী স্বাধীন দেশ জাতিসংঘের সদস্য হতে পারে।
- বর্তমানে বিশ্বের ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- দক্ষিণ সুদান জাতিসংঘের ১৯৩তম সদস্যরাষ্ট্র।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম- দশম শ্রেণি, বোর্ড বই।
৩,৯৪০.
Which is the full form of E-TIN?
  1. Electronic Taxpayer's Information Number
  2. Electronic Taxpayer's Index Number
  3. Electronic Tax Identification Number
  4. Electronic Taxpayer's Identification Number
ব্যাখ্যা
E-TIN:

- E-TIN এর পূর্ণরূপ: Electronic Taxpayer's Identification Number.
- 'E-TIN' চালু করা হয় ২০১৩ সালে।
- এটি আয়কর নিবন্ধনের আধুনিক সংস্করন।
- এটি ১২ ডিজিটের ১টি নম্বর।
- একজন করদাতাকে সহজে, ঘরেবসে অনলাইনে নিবন্ধন পেতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- www. incometax.gov.bd এই সাইট গেলে ই- টিআইএন নিবন্ধন নেওয়া যাবে।

তথ্যসূত্র - জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।
৩,৯৪১.
What is the height of the National Martyrs' Memorial of Bangladesh?
  1. 160 feet
  2. 155 feet
  3. 150 feet
  4. 130 feet
ব্যাখ্যা
জাতীয় স্মৃতিসৌধ: 
- সাভার থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত।
- এ স্থানটি নির্বাচনের অন্যতম কারণ ছিল দেশ স্বাধীন হওয়ার পর এখানে অনেক গণকবর আবিস্কৃত হয়েছিল।
- বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
- ৪০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে স্মৃতিসৌধ।
- ১৯৭২ সালের ডিসেম্বর প্রথম বিজয় দিবসে জাতির জনক শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
- ১৯৮২ সালের আগষ্ট মাসে সৌধের নির্মাণ কাজ শেষ হয়।
- জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন।
- কংক্রিট নির্মিত ৭ টি ত্রিভুজাকৃতির স্তম্ভ দিয়ে মূল সৌধ গঠিত,
- এর উচ্চতা ১৫০ ফুট।
- স্তম্ভগুলো দ্বারা যথাক্রমে ১৯৫২, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ এবং ১৯৭১ কে বুঝানো হয়েছে।
- সর্বোচ্চ স্তম্ভটির দ্বারা মুক্তিযুদ্ধের বিজয়কে বুঝানো হয়েছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩,৯৪২.
Where did BAPEX recently discover the gas field?
  1. khulna
  2. Jamalpur
  3. Bhola
  4. Cumilla
  5. None of these
ব্যাখ্যা

• জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামে নতুন কূপ খননের পর প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
• ​নতুন গ্যাসক্ষেত্রের কূপ থেকে প্রতিদিন ৭ দশমিক ৩ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস বের হচ্ছে।
• ​এই কূপ থেকে বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস উত্তোলনের জন্য নানা পরীক্ষা-নিরীক্ষা করতে আরও  কিছুদিন দিন সময় লাগতে পারে। 
​• এটি হতে পারে দেশের ৩০তম গ্যাসক্ষেত্র।

​উৎস: প্রথম আলো।[লিংক]

৩,৯৪৩.
For the first time, how many districts in the country have been declared water-stressed areas? [September,2025]
  1. 5 Districts 
  2. 4 Districts 
  3. 3 Districts 
  4. 2 Districts 
ব্যাখ্যা

- বাংলাদেশ পানি আইন, ২০১৩ এর আওতায় দেশে প্রথমবারের মতো ৪ অঞ্চলকে 'অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা' হিসেবে ঘোষণা করা হয়েছে। 
- বাংলাদেশের উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মোট ৪৭টি ইউনিয়নকে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
- একইভাবে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ৩টি ইউনিয়ন এবং ১টি পৌরসভাকে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়।

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।[লিঙ্ক]

৩,৯৪৪.
When Thailand and Sri Lanka have signed a Free Trade Agreement (FTA)?
  1. February 2, 2024
  2. February 3, 2024
  3. February 4, 2024
  4. February 5, 2024
ব্যাখ্যা
• মুক্ত বাণিজ্য চুক্তি (FTA):
→ থাইল্যান্ড ও শ্রীলংকার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) চুক্তি স্বাক্ষরিত হয় - ৩ ফেব্রুয়ারি, ২০২৪। 
→ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে থাইল্যান্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শ্রীলংকা। 
→ সম্প্রতি শ্রীলংকার রাজধানী কলম্বোয় দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন দুই দেশের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
→ শ্রীলংকা-থাইল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তিতে পণ্য, বিনিয়োগ, শুল্ক পদ্ধতি ও মেধা সম্পত্তির মতো বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হয়েছে।

→ ২০১৬ সালে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে থাইল্যান্ডের সঙ্গে আলোচনা শুরু করে শ্রীলংকা। দেশটির সরকারি তথ্যানুসারে, ২০২২ সালে থাইল্যান্ডের রফতানি ২৯ কোটি ২০ লাখ ও শ্রীলংকার রফতানি ৫ কোটি ৮০ লাখ ডলারসহ দেশ দুটির দ্বিমুখী বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৩৫ কোটি ডলার।
→ শ্রীলংকার রফতানির মধ্যে রয়েছে প্রধানত মূল্যবান পাথর, পোশাক, চা ও মসলা। আর থাইল্যান্ডের রফতানি পণ্যের মধ্যে রয়েছে স্মোকড রাবার শিট, প্রাকৃতিক রাবার, প্লাস্টিক ও সিমেন্ট। বাণিজ্য চুক্তিটি দ্বিমুখী বাণিজ্যকে ১৫০ কোটি ডলারে উন্নীত করবে বলে প্রত্যাশা করছে শ্রীলংকার সরকার।

তথ্যসূত্র: আল জাজিরা (৩ ফেব্রুয়ারি, ২০২৪)।
৩,৯৪৫.
Where is the head office of Greenpeace International situated?
  1. Wellington, New Zealand
  2. Amsterdam, Netherlands
  3. Seattle, United States
  4. Frankfurt, Germany
ব্যাখ্যা
• গ্রিনপিস:
 - গ্রিনপিস ১৯৭১ সালে ব্রিটিশ কলাম্বিয়াতে আলাস্কার আমচিটকা দ্বীপে মার্কিন পরমাণু পরীক্ষার বিরোধিতা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা।
- এটির সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।
- গ্রিনপিস ইন্টারন্যাশনাল ২৫টি স্বাধীন জাতীয় ও আঞ্চলিক সংস্থার সমন্বয়ে গঠিত।

সূত্র: গ্রিনপিস ওয়েবসাইট। 
৩,৯৪৬.
Which civilization is associated with the Ziggurat religious temple?
  1. Assyria
  2. Sumerian
  3. Babylonian
  4. Mesopotamian
ব্যাখ্যা
সুমেরীয় সভ্যতা:
- সুমেরীয়দের কেন্দ্রীয় ধর্ম মন্দিরকে বলা হয় 'জিগুরাত' এবং ধর্মগুরুকে বলত 'পাতেজি'।
- দক্ষিণ ইরাকের প্রাচীন মেসোপটেমীয় উড়ে শহরে অবস্থিত।
- মেসোপটেমীয় অঞ্চলে বসতি গড়ে তোলার প্রথম নেতৃত্ব দেয় সুমেরীয়রা।
- সুমেরীয় একটি জাতির নাম।
- তাদের আদি বাসস্থান ছিল মেসোপটেমিয়ার উত্তর-পূর্বে অবস্থিত এলামের পাহাড়ি অঞ্চলে।
- সুমেরীয়রা খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দের পূর্বেই সুমেরু নগর গড়ে তোলে।

অপরদিকে
- মেসোপটেমীয় সভ্যতা:
- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা সভ্যতা গড়ে ওঠে।
- Mesopatamia শব্দের মানে দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। 
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা।
- এ সভ্যতাকে চারটি পর্যায়ে ভাগ করা যায়- ১) সুমেরীয় সভ্যতা। ২) ব্যাবিলনীয় সভ্যতা। ৩) অ্যাসেরীয় সভ্যতা। ৪) ক্যালেডীয় সভ্যতা। 
- এই সভ্যতা বর্তমানে মধ্যপ্রাচ্য , দক্ষিণ -পশ্চিম এশিয়া ও ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থান।
- এই সভ্যতার দেশ সমূহ- ইরাক, কুয়েত, তুরস্ক, ও সিরিয়ার অংশবিশেষ। 

উৎস: বাংলাদেশ ইতিহাস ও সভ্যতা, নবম-দশম শ্রেণি।
৩,৯৪৭.
Which two oceans does the Drake Passage connect?
  1. Mediterranean and Caribbean Seas
  2. Arctic and Southern Oceans
  3. Pacific and Atlantic Oceans
  4. Indian and Atlantic Oceans
ব্যাখ্যা
ড্রেক প্যাসেজ (Drake Passage):
- ড্রেক প্যাসেজ ১০০০ কি.মি. প্রশ্বস্ত একটি গভীর জলরাশি যা আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে।
- এটি কেপহর্ন (দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণের বিন্দু) ও দক্ষিণ শেটল্যান্ড দ্বীপপুঞ্জের (ব্রিটিশ শাসিত অঞ্চল, অ্যান্টার্কটিকা পেনিনসুলার উত্তরে) মধ্যে অবস্থিত।
- পানামা খাল চালুর পূর্বে এই প্যাসেজ বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
- ইংরেজ নাবিক স্যার ফ্রান্সিস ড্রেকের নামানুসারে এই প্যাসেজের নামকরণ করা হয়।

সূত্র: ব্রিটানিকা। 
৩,৯৪৮.
In which village was the Grameen Bank project first started?
  1. Sholla, Dhaka
  2. Jobra, Chittagong
  3. Lohagora, Chittagong
  4. Amkona, Sylhet
ব্যাখ্যা

গ্রামীণ ব্যাংক প্রকল্পটি ১৯৭৬ সালে চট্টগ্রাম জেলার জোবরা গ্রামে প্রথম শুরু হয়।
-------------------------------------------------- 
• গ্রামীণ ব্যাংক:
- গ্রামীণ ব্যাংক নারীদের জন্য জামানত ছাড়া ক্ষুদ্রঋণ প্রদানকারী একটি সামাজিক উন্নয়ন ব্যাংক।
- এটি ১৯৭৬ সালে চট্টগ্রামের ‘জোবরা’ গ্রামে একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়।
- এই গ্রাম থেকেই ড. মুহাম্মদ ইউনূস জামানতবিহীন ক্ষুদ্রঋণের কার্যক্রম চালু করেন।
- এই জামানতবিহীন ক্ষুদ্রঋণের কার্যক্রম পরবর্তীতে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করে।
- ২ অক্টোবর ১৯৮৩ সালে সরকারিভাবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।
- ইউনুস ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র ও ভূমিহীন নারীদের আত্মকর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- গ্রামীণ ব্যাংকের ৯৮% ঋণগ্রহীতা হচ্ছে নারী। 
- গ্রামীণ ব্যাংকের মূল কার্যপদ্ধতি হলো- নারীদের পাঁচ সদস্যের ছোট দলে ঋণ প্রদান করা।
- নারীদের ঋণ প্রদানের ফলে নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচন ঘটছে।

উল্লেখ্য,
- গ্রামীণ ব্যাংকের মানবিক উদ্যোগের মধ্যে অন্যতম হলো— সংগ্রাম সদস্যদের জন্য সুদ-মুক্ত ঋণ, যা ভিক্ষুকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে।
- ২০২৫ সালের নতুন অধ্যাদেশে ব্যাংকের পরিচালনা পর্ষদের গঠন পরিবর্তন করা হয়েছে।
- এখন শেয়ারহোল্ডারদের মধ্যে ৯০% ঋণগ্রহীতা।
- এছাড়া চেয়ারম্যান নির্বাচিত হবেন পর্ষদ সদস্যদের মধ্য থেকে।
- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক -এর সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর নির্ধারণ করা হয়েছে।

উৎস: গ্রামীণ ব্যাংক ওয়েবসাইট।

৩,৯৪৯.
Which is the largest haor in Bangladesh?
  1. Tanguar Haor
  2. Hail Haor
  3. Hakaluki Haor
  4. Nikli Haor
ব্যাখ্যা

হাকালুকি হাওর:
- হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তর হাওর।
- এটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত।
- এর ভৌগোলিক অবস্থান ২৪°৩৫´-২৪°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০১´-৯২°০৯´ পূর্ব দ্রাঘিমাংশ।
- হাকালুকি হাওরের আয়তন ১৮১.১৫ বর্গ কিমি।
- হাওরটি ৫টি উপজেলা ও ১১টি ইউনিয়ন নিয়ে বিস্তৃত।
- হাওরের ৪০% বড়লেখা, ৩০% কুলাউড়া, ১৫% ফেঞ্চুগঞ্জ, ১০% গোলাপগঞ্জ এবং ৫% বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত।
- হাকালুকি হাওরের বিশাল জলরাশির মূল প্রবাহ হলো জুরী এবং পানাই নদী।
- হাকালুকি হাওরে প্রায় ২৩৮টি বিল রয়েছে।
- জীববিজ্ঞানীদের মতে, হাকালুকি হাওরে ১৫০ প্রজাতির মিঠা পানির মাছ, ১২০ প্রজাতির জলজ উদ্ভিদ, ২০ প্রজাতির সরীসৃপ বিলুপ্ত প্রায়। 
- এখানে প্রতি বছর শীতকালে প্রায় ২০০ বিরল প্রজাতির অতিথি পাখির সমাগম ঘটে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

৩,৯৫০.
The smallest bones in the human body is found in the -
  1. Knees
  2. Fingers
  3. Feet
  4. Ears
ব্যাখ্যা
মানবদেহের সবচেয়ে ছোট হাড়টি পাওয়া যায় - কানে।

স্টেপিস:
- মানবদেহে ২০৬ টি অস্থি বিদ্যমান।
- মানুষের দেহে সবচেয়ে ছোট অস্থি হলো কানের ভেতরের অস্থি স্টেপিস।

⇒ মানুষের কানে ৩টি অস্থি রয়েছে।
- এগুলো হলো: মেলিয়াস, ইনকাস, স্টেপিস।
- এটি মধ্যকর্ণে অবস্থিত।

অন্যদিকে,
- ফিমার হচ্ছে মানবদেহে সবচেয়ে বড় অস্থি। এটি দেহের সবচেয়ে লম্বা, ভারী ও শক্ত অস্থি।

উৎস: i) প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
ii) Healthline.
৩,৯৫১.
Muslim countries in NATO -
  1. Turkiye and Albania
  2. North Macedonia and Türkiye
  3. Albania and Algeria
  4. Kosovo and North Macedonia
ব্যাখ্যা
NATO:
- পূর্ণরুপ-The North Atlantic Treaty Organization. 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO র বর্তমান সদস্য ৩১ টি।
- সর্বশেষ সদস্য দেশ - ফিনল্যান্ড (যোগদান করে -৪ এপ্রিল, ২০২৩)।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
- NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- মহাপরিচালক- Jens Stoltenberg।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
৩,৯৫২.
Who made the first century for Bangladesh in the 2023 World Cup cricket?
  1. Mahmudullah
  2. Mushfiqur Rahim
  3. Nazmul Hossain Shanto
  4. Liton Das
ব্যাখ্যা
বিশ্বকাপে সেঞ্চুরি:
- ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ।
- মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিbanপক্ষে তিনি খেলেছিলেন ১১১ রানের ইনিংস। ওই সেঞ্চুরিতে একাধিক রেকর্ডের মালিক হন তিনি।
- প্রোটিয়াদের বিপক্ষে শতকটি ছিল বিশ্বমঞ্চে তার তৃতীয়।
- ২০১৫ সালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছিলেন মাহমুদউল্লাহ।
- দুটি সেঞ্চুরি আছে সাকিব আল হাসানের, একটি মুশফিকুর রহিমের।
- একাধিক বিশ্বকাপে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম খেলোয়াড়ও মাহমুদউল্লাহ।

তথ্যসূত্র - ডেইলি স্টার, ১১ নভেম্বর, ২০২৩।
৩,৯৫৩.
Which of the following country is landlocked?
  1. Laos
  2. Mongolia
  3. Uzbekistan
  4. Azerbaijan
  5. All Of the Above
ব্যাখ্যা

স্থলবেষ্টিত দেশ:
- যেসকল দেশের সাথে কোন সাগর বা মহাসাগরের সীমান্ত নেই।
- এবং সম্পূর্ণরূপে ভূমি দ্বারা বেষ্টিত এরকম দেশগুলোকে স্থলবেষ্টিত দেশ বলা হয়।
- সমুদ্রের সাথে সীমান্ত না থাকায় এই দেশগুলোর কোন সমুদ্র বন্দর নেই।
- স্থলবেষ্টিত বৃহত্তম দেশ হলো কাজাখস্থান এবং ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি।
- এশিয়ার স্থলবেষ্টিত ১২টি দেশ হলো:
- আফগানিস্তান,
- নেপাল,
- ভুটান,
- তুর্কমেনিস্তান,
- কাজাখস্তান,
- কিরগিজস্তান,
- লাওস,
- মঙ্গোলিয়া,
- আর্মেনিয়া,
- আজারবাইজান,
- তাজিকিস্তান
- এবং উজবেকিস্তান।

উৎস: Worldatlas.

৩,৯৫৪.
Where is the ancient territorial unit Samatata located?
  1. In Cumilla region
  2. In Rajshahi region
  3. In Chittagong region
  4. In Sylhet region
ব্যাখ্যা
সমতট:
- চতুর্থ শতকের সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে তাঁর রাজ্যের পূর্ব সীমায় সমতটের উল্লেখ রয়েছে।
- কালিদাসের রঘুবংশ কাব্যের মাধ্যমে জানা যায় যে, সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- সপ্তম শতকে সমতটে এসেছিলেন হিউয়েন সাঙ।
- তিনি বৌদ্ধ সংস্কৃতির বিদ্যমান অবস্থার যে বর্ণনা রেখে গেছেন তা থেকে বোঝা যায় যে, কুমিল্লার লালমাই অঞ্চলই সমতট।
- মূলত মেঘনা-পূর্ববর্তী অঞ্চলই সমতট বলে পরিচিত ছিল এবং এ অঞ্চলের কেন্দ্র ছিল কুমিল্লার নিকটবর্তী 'লালমাই' এলাকা।
- ত্রিপুরা (কুমিল্লা) ও নোয়াখালী অঞ্চলই ছিল প্রাচীন সমতট।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৩,৯৫৫.
On which date is World Animal Day observed?
  1. 4 October
  2. 5 October
  3. 6 October
  4. 7 October
ব্যাখ্যা

বিশ্ব প্রাণী দিবস:
- বিশ্বের প্রাণীদের অধিকার নিশ্চিতে ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালিত হয়ে থাকে। 
- ১৯২৫ সালে, পোলিশ সাংবাদিক, লেখক, সম্পাদক এবং অ্যাক্টিভিস্ট হেনরিখ জিমারম্যান প্রথমবার বিশ্ব প্রাণী দিবস উদযাপন করেন।
- তাঁর উদ্যোগেই ১৯২৫ সালের ২৪ মার্চ বার্লিন স্পোর্টস প্যালেসে প্রথম দিবসটি পালিত হয়।
- পরে ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়।
- ২০২৫ সালে ‘প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান’ প্রতিপাদ্য নিয়ে দিবসটির ১০০তম বার্ষিকী পালিত হয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

৩,৯৫৬.
The first Arab-Israel war took place in -
  1. 1943
  2. 1945
  3. 1948
  4. 1956
ব্যাখ্যা
১ম আরব-ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৪৮ সালে।
- ইসরায়েল এবং আরব রাষ্ট্রসমূহ ও ফিলিস্তিনি আরব বাহিনীর গুলোর সম্মিলিত সামরিক বাহিনী মধ্যে সংঘটিত হয়।
- এটি আরবিতে নাকবা (বিপর্যয়) ও হিব্রুতে মিলখেমেত হাতজমাউত (স্বাধীনতা যুদ্ধ) বলে পরিচিত।

২য় আরব-ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৫৬ সালে।

৩য় আরব ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৬৭ সালে।
- ১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করেছিল।
- এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।

৪র্থ আরব ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৭৩ সালে।
- Yom Kippur War নামে পরিচিত ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ।

উৎস: World Atlas.
৩,৯৫৭.
How many women won the Nobel Prize in 2023?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
নোবেল পুরস্কার (২০২৩):
- ২০২৩ সালে ৪ জন নারী নোবেল পুরস্কার লাভ করেছেন।
- তাঁরা হলেন-
• নার্গিস মোহাম্মদী। (শান্তি)
• অ্যান হুইলেয়ার। (পদার্থবিজ্ঞান)
• ক্যাটালিন কারিকো। (চিকিৎসা)
• ক্লডিয়া গোল্ডিন। (অর্থনীতি)

- ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
- ২০২৩ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন। তারা হলেন 'ক্যাটালিন কারিকো' এবং 'ডু ওয়েইসম্যান'।
- ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী 'পিয়েরে অ্যাগোস্টিনি', 'গাঙ্গেরির ফেরেন্স ক্রাউজ' এবং ফ্রান্সের 'অ্যান হুইলেয়ার'।
- ২০২৩ সালে রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ 'মুঙ্গি জি বাওয়েন্দি', মার্কিন গবেষক 'লুইস ই ব্রুস' ও 'অ্যালেক্সি আই একিমোভ'।
- অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'ক্লডিয়া গোল্ডিন'।
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক 'জন ফসে'।

তথ্যসূত্র - নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট ও সময় নিউজ, ৬ অক্টোবর ২০২৩।
৩,৯৫৮.
Which of the following resources is renewable?
  1. Urban garbage
  2. Coal
  3. Uranium
  4. Natural Gas
ব্যাখ্যা
নবায়নযোগ্য শক্তি:
- নবায়নযোগ্য শক্তি (Renewable Energy) হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না।
- বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে -
• অনবায়নযোগ্য শক্তি:
- অনবায়নযোগ্য শক্তি (Non-renewable Energy) হলো যে সম্পদ প্রকৃতিতে প্রাকৃতিকভাবে নবায়ন হয় না এমনকি মানুষ ও নবায়ন করতে পারে না।
- যেমন: প্রাকৃতিক গ্যাস, কয়লা, তেল বা ইউরেনিয়াম ইত্যাদি।

উৎস: i) পরিবেশ বিজ্ঞান, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)।
৩,৯৫৯.
How many countries participated in the Bretton Woods Conference of 1944?
  1. 51
  2. 49
  3. 44 
  4. 45
ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ (ব্রেটন উডস সম্মেলন), কার্যক্রম শুরু: ১৯৪৭।
​- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে ৪৪টি মিত্র দেশ অংশ নেয় এবং IMF গঠনের জন্য সম্মত হয়। 
​- ১৯৪৫ সালে প্রথম ২৯টি দেশ Articles of Agreement স্বাক্ষর করে, যারা প্রাথমিক সদস্য হিসেবে গণ্য হয়। 
​- পরবর্তীতে ১৯৪৬ সালের শেষ নাগাদ সদস্য সংখ্যা বেড়ে ৩৯-এ পৌঁছে।
- উদ্দেশ্য: বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, মুদ্রা সহযোগিতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা।
- বর্তমান সদস্য: ১৯১টি দেশ। [ সেপ্টেম্বর, ২০২৫]

​• প্রধান লক্ষ্যসমূহ:
- আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা,
- আন্তর্জাতিক মুদ্রানীতির সহযোগিতা বাড়ানো,
- বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণে সহায়তা,
- উচ্চ কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি,
- দারিদ্র্য হ্রাসে সহায়তা।

উৎস: IMF ওয়েবসাইট।

৩,৯৬০.
Which country dropped the first atomic bomb?
  1. USA
  2. Russia
  3. Japan
  4. China
ব্যাখ্যা
পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা:
- পারমাণবিক বোমা তৈরি করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র একটি প্রকল্প হাতে নিয়েছিল। এই প্রকল্পের নাম ছিল 'ম্যানহাটান প্রজেক্ট'। সেই বোমা তৈরির প্রধান বিজ্ঞানী ছিলেন রবার্ট ওপেনহাইমার।

⇒ জাপানে পৃথিবীর প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
- যুক্তরাষ্ট্র সেই পারমাণবিক বোমা বিস্ফোরণ করায়।
- জাপানের দুটি শহরে এই বোমা ফেলার পর বিপুল প্রাণহানি আর ধ্বংসলীলা ঘটেছিল।
- ৬ আগস্ট, ১৯৪৫ জাপানের হিরোশিমা শহরে যুক্তরাষ্ট্র প্রথম লিটলবয় নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
- ৯ আগস্ট, ১৯৪৫ ফ্যাটম্যান নামের বোমা নিক্ষেপ করা হয় নাগাসাকি শহরে।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

উৎস: BBC.
৩,৯৬১.
Which UN agency won the Nobel Peace Prize in 2020?
  1. UNHCR
  2. WHO
  3. WFP
  4. ILO
ব্যাখ্যা

নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

⇒ পুরস্কার:
- ২০২০ সাল: বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।
- ২০১৩ সাল: অর্থনৈতিক ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)।
- ২০০৭ -সাল: আইপিসিসি (IPCC) এবং Al Gore Jr.
- ২০০৫ সাল: আইএইএ (IAEA) এবং Mohamed ElBaradei.
- ২০০১ সাল: জাতিসংঘ এবং কফি আনান।
- ১৯৮৮ সাল: জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী।
- ১৯৮১ সাল: ইউএনএইচসিআর (UNHCR)।
- ১৯৬৯ সাল:  আইএলও (ILO)।
- ১৯৬৫ সাল: ইউনিসেফ (UNICEF)।
- ১৯৬১ সাল: দ্যাগ হেমারশোল্ড।
- ১৯৫৪ সাল: ইউএনএইচসিআর (UNHCR)।
- ১৯৫০ সাল: Ralph Bunche.

উৎস: I) জাতিসংঘ ওয়েবসাইট।
ii) Nobel Prize ওয়েবসাইট।

৩,৯৬২.
Which virus is responsible for dengue disease?
  1. Variola Virus
  2. Rabies Virus
  3. Flavi Virus
  4. Ebola Virus
ব্যাখ্যা
ডেঙ্গু রোগের ভাইরাসের নাম ফ্ল্যাভি ভাইরাস।

বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ:


উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯৬৩.
Which of the following is an Eastern European country?
  1. Bulgaria
  2. Denmark
  3. Sweden
  4. Norway
ব্যাখ্যা
পূর্ব ইউরোপের দেশসমূহ:
• বেলারুশ
• বুলগেরিয়া
• চেক প্রজাতন্ত্র
• হাঙ্গেরি
• পোল্যান্ড
• মলদোভা
• রোমানিয়া
• রাশিয়া
• স্লোভাকিয়া
• ইউক্রেন।

উত্তর ইউরোপের দেশসমূহ:
• নরওয়ে
• সুইডেন
• ডেনমার্ক
• ফিনল্যান্ড
• আইসল্যান্ড
• যুক্তরাজ্য
• আয়ারল্যান্ড
• লিথুয়ানিয়া
• লাটভিয়া
• এস্তোনিয়া।

তথ্যসূত্র - Worldatlas.com
৩,৯৬৪.
Which schedule of the Constitution of Bangladesh has been abolished?
  1. Seventh Schedule
  2. First Schedule
  3. Second Schedule
  4. Sixth Schedule
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ আছে। সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- সংবিধানের দশম ভাগে ১৪২ নং অনুচ্ছেদে সংবিধান সংশোধন বিষয়ে বর্ণনা করা হয়েছে। বাংলাদেশ সংবিধানে মোট ৭টি তফসিল সংযোজন করা হয়েছে।

৭টি তফসিল:
- প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন (বর্তমানে বিলুপ্ত)।
- তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা।
- চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী।
- পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ মার্চের ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণ।
- ষষ্ঠ তফসিল: ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা।
- সপ্তম তফসিল: ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।

উৎস: বাংলাদেশের সংবিধান - আরিফ খান।
৩,৯৬৫.
The Treaty of Algiers was signed between which two countries?
  1. Algeria and Morocco
  2. United States and France
  3. Egypt and Israel
  4. Iran and Iraq
  5. Iran and United States
ব্যাখ্যা

আলজিয়ার্স চুক্তি: 
- আলজিয়ার্স চুক্তি ১৩ জুন, ১৯৭৫ সালে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হয়।
- আলজেরিয়ার মধ্যস্থতায় দেশটির রাজধানী আলজিয়ার্সে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- শাত-ইল-আরব নদীকে কেন্দ্র করে সীমান্ত বিরোধ নিরসনের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষর করা হয়।
- ইরানের পক্ষে শাহ মোহাম্মদ রেজা পাহলভী এবং ইরাকের পক্ষে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
- তবে, ১৯৮০ সালে ইরাক কর্তৃক ইরান আক্রমণের ফলে চুক্তিটি কার্যকারিতা হারায় এবং ইরান-ইরাক যুদ্ধের সূত্রপাত ঘটে।

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি.কম।

৩,৯৬৬.
Which country ranked 1st in the Global Innovation Index (GII) 2025?
  1. United States
  2. Singapore
  3. Switzerland
  4. Sweden
ব্যাখ্যা

Global Innovation Index-2025:
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৫।
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৯টি দেশের সূচক প্রকাশ করেছে।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫- শীর্ষ স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন স্থানে রয়েছে নাইজার (১৩৯তম)।
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. দক্ষিণ কোরিয়া, 
৫. সিঙ্গাপুর।

উৎস: WIPO ওয়েবসাইট।

৩,৯৬৭.
Which of the following country is landlocked?
  1. Vietnam
  2. Thailand
  3. Bhutan
  4. Sri Lanka
ব্যাখ্যা

স্থলবেষ্টিত দেশ:
- যেসকল দেশের সাথে কোন সাগর বা মহাসাগরের সীমান্ত নেই ।
- এবং সম্পূর্ণরূপে ভূমি দ্বারা বেষ্টিত এরকম দেশগুলোকে স্থলবেষ্টিত দেশ বলা হয়।
- সমুদ্রের সাথে সীমান্ত না থাকায় এই দেশগুলোর কোন সমুদ্র বন্দর নেই।
- স্থলবেষ্টিত বৃহত্তম দেশ হলো কাজাখস্থান এবং ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি।

• এশিয়ার স্থলবেষ্টিত ১২টি দেশ হলো:
- আফগানিস্তান,
- নেপাল,
- ভুটান,
- তুর্কমেনিস্তান,
- কাজাখস্তান,
- কিরগিজস্তান,
-  লাওস,
- মঙ্গোলিয়া,
- আর্মেনিয়া,
- আজারবাইজান,
- তাজিকিস্তান,
- এবং উজবেকিস্তান।

উৎস: Worldatlas.

৩,৯৬৮.
Which department did Language Movement martyr 'Abul Barkat' study in at the University of Dhaka?
  1. Political Science
  2. Economics
  3. History
  4. Sociology
ব্যাখ্যা

- শহীদ বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এম.এ. ক্লাসের ছাত্র ছিলেন।

• ভাষা শহিদ আবুল বরকত:
- তিনি ১৯২৭ সালের ১৩ জুন (মতান্তরে ১৬ জুন) মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন।
- ভারত বিভাগের পর ১৯৪৮ সালে তিনি ঢাকায় আসেন।
- ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন এবং এম.এ শেষ পর্বে ভর্তি হন।
- বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হোস্টেল প্রাঙ্গণে বিক্ষোভরত ছাত্র-জনতার উপর পুলিশ গুলিবর্ষণ করে।
- আবুল বরকত গুলিবিদ্ধ ঐ সময় গুলিবিদ্ধ হন এবং মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া

৩,৯৬৯.
Where did Bir Sreshtho Mohiuddin Jahangir died during the Liberation War?
  1. Khulna
  2. Chapainawabganj
  3. Chattogram
  4. Dhaka
ব্যাখ্যা
⇒ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জে মৃত্যুবরণ করেন।

মহিউদ্দিন জাহাঙ্গীর:

- মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম ৭ মার্চ ১৯৪৯, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে.
- ১৯৫৩ সালে পাতারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবনের সূচনা হয়।
- ১৯৬৪ সালে মুলাদি মাহমুদ জান পাইলট হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ১৯৬৬ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালের ৩রা অক্টোবর ১৫তম শর্ট সার্ভিস কোর্সে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন।
- ১৯৬৮ সালের ২রা জুন তিনি ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন।
- তিনি ৭নং সেক্টর-এর মহোদিপুর সাব-সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেন।
- তিনি অসামান্য বীরত্বের সাথে আরগরারহাট, কানসাট, শাহপুর এলাকায় যুদ্ধ পরিচালনা করেন এবং মুক্তাঞ্চল গঠন করেন।
- ১২ই ডিসেম্বর মুক্তিবাহিনী তার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে।
- যুদ্ধে অপরিসীম বীরত্ব প্রদর্শন করে ১৪ ডিসেম্বর সকালে পাকিস্তানী বাহিনীর স্নাইপার বুলেটের আঘাতে তিনি শহীদ হন।
- পরদিন সহযোদ্ধারা লাশ উদ্ধার করে তার শেষ ইচ্ছা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চত্বরে সমাহিত করে।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৩,৯৭০.
Which one is the second longest river of Bangladesh?
  1. Meghna
  2. Jamuna
  3. Teesta
  4. Ichamati
ব্যাখ্যা

দ্বিতীয় দীর্ঘতম নদী:
- দ্বিতীয় দীর্ঘতম নদী ইছামতি।
- ইছামতি নদীর দৈর্ঘ্য ৩৩৪ কিলোমিটার।
- নদীটি খুলনা বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - (ভারত) ভৈরব-কপোতাক্ষ (দামুড়হুদা, চুয়াডাঙ্গা)।
- নদীটির পতনমুখ - রায়মঙ্গল (শ্যামনগর, সাতক্ষীরা)।

অন্যদিকে,
• দীর্ঘতম নদী:
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- নদীটি তিন বিভাগের ১২টি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
- নদীটির পতনমুখ - মেঘনা (ভেদরগঞ্জ, শরীয়তপুর)।

• তৃতীয় দীর্ঘতম নদী:
- তৃতীয় দীর্ঘতম নদী সাঙ্গু।
- নদীর দৈর্ঘ্য ২৯৪ কিলোমিটার।
- নদীটি চট্টগ্রাম বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - মিয়ানমার সীমান্ত (থানচি, বান্দরবান)।
- নদীটির পতনমুখ - বঙ্গোপসাগর (বাঁশখালী, চট্টগ্রাম)।

উৎস: বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট।

৩,৯৭১.
Where is Mount Vesuvius located?
  1. Greece
  2. Turkey
  3. Spain
  4. Italy
  5. France
ব্যাখ্যা

ভিসুভিয়াস পর্বত:
- ভিসুভিয়াস পর্বত (Mount Vesuvius) ইতালিতে অবস্থিত।
- এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি, যা নেপলস শহরের কাছাকাছি দক্ষিণ ইতালিতে অবস্থিত।
- ভিসুভিয়াস পর্বত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত।

⇒ ৭৯ খ্রিষ্টাব্দে ভিসুভিয়াস পর্বতের ভয়াবহ অগ্ন্যুৎপাতের ফলে পম্পেই ও হারকুলেনিয়াম শহর দুটি ধ্বংস হয়ে যায়।
- এই অগ্ন্যুৎপাতের কারণে আগ্নেয়গিরির বিস্ফোরণ থেকে নির্গত লাভা, ছাই এবং গ্যাস দ্রুতভাবে শহরগুলোকে আচ্ছন্ন করে ফেলে, যা এতে বসবাসরত মানুষের জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

উৎস: i) World Atlas.
ii) Britannica.

৩,৯৭২.
When did the Russian Revolution take place?
  1. in 1689
  2. in 1789
  3. in 1907
  4. in 1917
ব্যাখ্যা
রুশ বিপ্লব:
– ১৯১৭ সালে রাশিয়ায় দুটি বিপ্লব হয়েছিল যথা- বলশেভিক বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব। এই দুটি বিপ্লবকে একত্রে রুশ বিপ্লব বলা হয়।

ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম অংশকে ফেব্রুয়ারি বিপ্লব বলে।
- ফলে রাজতন্ত্র বিলুপ্ত ঘটে।
- নেতৃত্ব দেন আলেক্সান্দ্রে এফ ক্যারোনস্কি।

বলশেভিক বিপ্লব
- বলশেভিক বিপ্লব অপর নাম অক্টোবর বিপ্লব।
- সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক এক কথায় রাশিয়ার আর্থ-সামাজিক জীবনে এক গুণগত পরিবর্তনের মধ্যে দিয়ে এক তুন যুগের সূচনা করে বলশেভিক বিপ্লব।
- রাশিয়ার শ্রমিক শ্রেণি, কৃষক সমাজ এবং সাধারণ মানুষ বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়েছিল অাসিয়ান কমিউনিস্ট তথা 'বলশেভিক' পার্টির নেতৃত্বে।
- এই পার্টির মূলনায়ক ছিলেন ভ. ই. লেনিন বা ভ্লাদিমির ইলিচ লেনিন।

অন্যদিকে,
– ফরাসি বিপ্লব হয় ১৭৮৯ সালে।

উৎস: Britannica & বিশ্ব ইতিহাস ও সভ্যতা, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯৭৩.
How many referendums have been held in Bangladesh so far?
  1. Three
  2. Two
  3. Seven
  4. Five
ব্যাখ্যা

⇒ গণভোট:
- বাংলাদেশে ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়।
- ১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে এই গণভোট অনুষ্ঠিত হয়।
- এর মধ্যে ২ বার অনুষ্ঠিত হয় প্রশাসনিক গণভোট।
- এবং ১ বার অনুষ্ঠিত হয় সাংবিধানিক গণভোট।

⇒ প্রথম গণভোট:
- প্রশাসনিক গণভোট হয় ১৯৭৭ সালে।
- প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন কার্যের বৈধতা দান।
- ফলাফল ৯৮.৮০% 'হ্যাঁ' ভোট।

⇒ দ্বিতীয় গণভোট:
- প্রশাসনিক গণভোট ১৯৮৫ সালে।
- হুসেইন মুহাম্মদ এরশাদের সমর্থন যাচাইয়ের লক্ষ্যে হ্যাঁ-না ভোট।
- ফলাফল ৯৪.১৪% হ্যাঁ ভোট।

⇒ তৃতীয় গণভোট:
- সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়- ১৯৯১ সালে।
- এটি সর্বশেষ গনভোট।
- সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব।
- ফলাফল ৮৪.৩৮% হ্যাঁ ভোট।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৯৭৪.
Where was the First World Conference on Women held?
  1. Copenhagen
  2. Beijing
  3. Mexico City
  4. Nairobi
ব্যাখ্যা

জাতিসংঘ নারী সম্মেলন:
- জাতিসংঘ নারীদের নিয়ে চারটি বিশ্ব সম্মেলনের আয়োজন করেছে।
- ১৯ জুন থেকে ২ জুলাই, ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়।

• চারটি সম্মেলন:
- প্রথম বিশ্ব নারী সম্মেলন: ১৯৭৫ সালে, মেক্সিকো সিটি, মেক্সিকো,
- দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন: ১৯৮০ সালে, কোপেনহেগেন, ডেনমার্ক
- তৃতীয় বিশ্ব নারী সম্মেলন: ১৯৮৫ সালে, নাইরোবি, কেনিয়া এবং,
- চতুর্থ বিশ্ব নারী সম্মেলন: ১৯৯৫ সালে, বেইজিং, চীন।

উৎস: UN Women ওয়েবসাইট।

৩,৯৭৫.
When was MIGA founded?
  1. in 1974
  2. in 1978
  3. in 1984
  4. in 1988
ব্যাখ্যা
MIGA ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়।

বিশ্বব্যাংক গ্রুপ:

- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস জমজ বলা হয়।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

MIGA:
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- MIGA প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে থাকে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি।
- সর্বশেষ সদস্য সোমালিয়া।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।

উৎস: World Bank ওয়েবসাইট।
৩,৯৭৬.
Which of the following was discontinued by insurance products Sadharan Bima Corporation in the 90's? 
  1. Burglary
  2. Marine Cargo
  3. Fidelity
  4. Crop
  5. None of these
ব্যাখ্যা
সাধারণ বীমা কর্পোরেশন:
- বীমা হল নির্দিষ্ট অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি কোন প্রতিষ্ঠানকে স্থানান্তর করা।
- এর মাধ্যমে ব্যক্তি বা বীমা প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে মক্কেলের আংশিক বা সমস্ত সম্ভাব্য ঝুঁকি গ্রহণ করে থাকে।

⇒ সাধারণ বীমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় সাধারণ বীমা প্রতিষ্ঠান যা সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হয়।
- বাংলাদেশের সকল ধরণের সাধারণ বীমা ও পুনঃবীমা ব্যবসা করার জন্য বীমা কর্পোরেশন আইন ১৯৭৩ (এক্ট নং ৬) এর অধীনে ১৯৭৩ সালের ১৪ মে এটি গঠিত হয়।
- বর্তমানে সাধারণ বীমা কর্পোরেশন বীমা কর্পোরেশন আইন, ২০১৯ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।

⇒ সাধারণ বীমা কর্পোরেশন ১৯৮৪ সাল পর্যন্ত সাধারণ বীমা ব্যবসায় একমাত্র বীমা প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে থাকে।
- ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার ব্যক্তি মালিকানাধীন বীমা কোম্পানির অনুমোদন প্রদান করে এবং সে লক্ষ্যে বীমা কর্পোরেশন অধ্যাদেশ (সংশোধীত) ১৯৮৪ করে ।

⇒ ফসল বীমা পণ্য ১৯৯০ এর দশকে সাধারন বীমা কর্পোরেশন বন্ধ করে দিয়েছিল।

উৎস: সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
৩,৯৭৭.
Who invented Black hole?
  1. John Wheeler
  2. Stephen Hawking
  3. Einstein
  4. Galileo
  5. None of them
ব্যাখ্যা
কৃষ্ণবিবর (Black Hole): 
- ১৯৬৯ সালে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর আবিষ্কার করেন মার্কিন বিজ্ঞানী জন হুইলার।
- কৃষ্ণগহবর বা কৃষ্ণবিবরে মহাকর্ষজনিত আকর্ষণ থাকে প্রবল।
- কৃষ্ণবিবরের আয়তন সসীম এবং ঘনত্ব, ভর, অভিকর্ষজ ত্বরণ, মুক্তিবেগ প্রায় অসীম।

উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র(শাহাজাহান তপন)।
৩,৯৭৮.
Which is the largest desert in the world?
  1. Gobi Desert
  2. Arabian Desert
  3. Sahara Desert
  4. Antarctic Desert
ব্যাখ্যা
• মরুভূমি:
- Antarctic Desert আয়তনে সবচেয়ে বড় মরুভূমি।
- এর আয়তন ১৩,৯৬০,০০০ বর্গ কিমি (৫,৩৯০,০০০ বর্গ মাইল)

অন্যদিকে:
- Sahara Desert (উত্তর আফ্রিকা ): ৮,৬০০,০০০ বর্গ কিমি (৩,৩২০,০০০ বর্গ মাইল)।
- Arabian Desert (দক্ষিণ-পশ্চিম এশিয়া ): ২,৩০০,০০০ বর্গ কিমি (৯০০,০০০ বর্গ মাইল)।
- Gobi Desert ( মঙ্গোলিয়া এবং উত্তর-পূর্ব চীন ): ১,৩০০,০০০ বর্গ কিমি (৫০০,০০০ বর্গ মাইল)।

উৎস: ব্রিটানিকা।
৩,৯৭৯.
Don Bradman is a famous _______ cricketer.
  1. English
  2. West Indian
  3. Scottish
  4. Australian
ব্যাখ্যা
ডন ব্র্যাডম্যান:
- ডন ব্র্যাডম্যান একজন অস্ট্রেলিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
- আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তার ক্যারিয়ারের ব্যাটিং গড় ৯৯.৯৪ যা ইতিহাসে সেরা।
- টেস্ট আন্তর্জাতিক ক্রিকেটে ব্র্যাডম্যান অস্ট্রেলিয়ার হয়ে ৬৯৯৬ রান করেছেন।
- অনেকে তাই ব্র্যাডম্যানকে বিংশ শতাব্দীতে খেলা সেরা ক্রিকেটার বলে মনে করেন।
- ১২ বছর বয়সে তিনি তার প্রথম সেঞ্চুরি অর্জন করেছিলেন।

উল্লেখ্য,
- ১৯২৮ সালে ব্র্যাডম্যান অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ম্যাচে অভিষেক করেন।
- তিনি ১৯২৮-৪৮ সালের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ২৯টি সেঞ্চুরি করেন।
- ১৯৩০ সালে ইংল্যান্ডে তার প্রথম ম্যাচে, তিনি এক ইনিংসে ৩৩৪ রান করে টেস্ট রেকর্ড স্থাপন করেন।
- ১৯৪৮ সালে তিনি অস্ট্রেলিয়ান দলের অধিনায়ক ছিলেন।
- তার ক্যারিয়ারে ব্র্যাডম্যান ৫০,৭৩১ রান করেন।
- এর মধ্যে ২১১টি সেঞ্চুরি রয়েছে।
- তিনি ১৯৪৯ সালে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেন।
- ব্র্যাডম্যান ১৯৪৯ সালে নাইট উপাধি লাভ করেন।

উৎস: Britannica kids.
৩,৯৮০.
Who discovered the first smallpox vaccine?
  1. Edward Jenner
  2. Louis Pasteur
  3. Robert Koch
  4. Alexander Fleming
  5. Stephen Fleming
ব্যাখ্যা
এডওয়ার্ড জেনার: 
- এডওয়ার্ড জেনার প্রথম গুটিবসন্তের (Smallpox) ভ্যাকসিন আবিষ্কারকার করেন। 
- ১৮ শতকে গুটিবসন্ত ছিল সবচেয়ে ভয়ংকর মহামারি, যা হাজারো মানুষের মৃত্যু ঘটাত।
- তিনি লক্ষ্য করেন দুগ্ধকর্মীরা (milkmaids) সাধারণত গুটিবসন্তে আক্রান্ত হতো না, কারণ তারা গরুর গুটিবসন্ত (cowpox) রোগে আক্রান্ত হতো, যা তাদের প্রাকৃতিক সুরক্ষা দিত।
- এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করেই তিনি গুটিবসন্তের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির ধারণা পান।
- ১৪ মে, ১৭৯৬ সালে তিনি ৮ বছর বয়সী জেমস ফিপসের ওপর পরীক্ষামূলকভাবে গুটিবসন্তের ভ্যাকসিন প্রয়োগ করেন।
- তিনি প্রথমে গরুর গুটিবসন্তের (cowpox) ভাইরাস শিশুর শরীরে প্রবেশ করান।
- পরে তাকে গুটিবসন্ত ভাইরাসের সংস্পর্শে আনা হলেও সে আক্রান্ত হয়নি—এর মাধ্যমেই প্রমাণিত হয় যে ভ্যাকসিন কাজ করছে!
- ১৮০১ সালে তিনি ঘোষণা করেন, "গুটিবসন্ত একদিন পৃথিবী থেকে নির্মূল হবে"।
- জেনারের গবেষণার ফলে বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।
- ১৯৮০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ঘোষণা দেয় যে গুটিবসন্ত সম্পূর্ণরূপে নির্মূল হয়েছে—যা মানব ইতিহাসের অন্যতম বড় অর্জন।
- এডওয়ার্ড জেনারের অবদান আধুনিক ইমিউনোলজির ভিত্তি গড়ে দেয়।
- তাঁর গবেষণাই পরবর্তী সময়ে পোলিও, হাম, রুবেলা ও কোভিড-১৯-এর মতো রোগের ভ্যাকসিন আবিষ্কারের পথ সুগম করে।
- "ভ্যাকসিন" শব্দটি এসেছে ল্যাটিন শব্দ "Vacca" (গরু) থেকে, যা জেনারের কাজের প্রতিফলন।

উৎস: Britannica.
৩,৯৮১.
Which of the following is not a country with an equatorial climate?
  1. Costa Rica
  2. Philippines
  3. Albania
  4. Brunei
ব্যাখ্যা

• নিরক্ষীয় জলবায়ু:
- নিরক্ষরেখায় অবস্থানকারী দেশসমূহ এবং এই নিরক্ষরেখার কাছাকাছি অবস্থানরত দেশসমূহে নিরক্ষীয় জলবায়ু বিরাজমান করে।

• অবস্থান ও দেশসমূহ:
- নিরক্ষরেখার উভয় পাশে ৫° অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় অঞ্চল অবস্থিত।
- সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের ফলে এ অঞ্চলে দুইবার মাত্রাতিরিক্ত তাপমাত্রা দেখা যায়।
- কোনো কোনো স্থানে নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে ১০° অক্ষাংশের সীমা পর্যন্ত নিরক্ষরেখা বিস্তৃত।
- বিষুবরেখার পার্শ্ববর্তী ৯৬৫ কি. মি. এলাকাজুড়ে এই জলবায়ুর প্রভাব বিস্তৃত।
- আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা ও গিনি উপকূলীয় এলাকা, মধ্য আমেরিকার পূর্ব উপকূলের পানামা, হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া এবং দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এই জলবায়ু অঞ্চলের অর্ন্তগত।
- এছাড়াও নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত দেশগুলো যেমন: মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, আমাজান নদীর অববাহিকা, পেরু, ইকুয়েডর ও কলম্বিয়ার দক্ষিণাঞ্চল জুড়েও এই জলবায়ু প্রভাব বিস্তার করে।

উল্লেখ্য, আলবেনিয়া নিরক্ষীয় জলবায়ুর অন্তর্ভুক্ত নয়।

• নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য:
- নিরক্ষরেখার নিকটবর্তী দেশগুলোতে সূর্য প্রায় সারাবছরই লম্বভাবে কিরণ দেয় বলে এখানে গ্রীষ্মঋতুর প্রাধান্য লক্ষ্য করা যায়।
- এই অঞ্চলে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর জন্য দিন-রাতের মধ্যে তাপমাত্রা প্রায় অপরিবর্তনশীল থাকে।
- শীতের প্রকোপ একদম নেই বললেই চলে।
১. সারাবছর সূর্য লম্বভাবে কিরণ দেয়ার জন্য এই অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে।
২. অধিক সূর্য তাপ ও জলভাগের পরিমাণ বেশি হওয়ায় বাষ্পীভবনের মাত্রাও বেশি।
৩. অধিক বৃষ্টিপাতের জন্য চিরহরিৎ বনাঞ্চল দেখা যায়।
৪. অধিক উত্তাপ এ অঞ্চলে স্থায়ী নিম্নচাপ তৈরি করে এবং উপক্রান্তীয় উষ্ণ চাপ বলয়ের অয়ন বায়ু এ অঞ্চলে প্রবাহিত হয়।
৫. এ অঞ্চলের মৃত্তিকা কৃষিকাজের জন্য খুব উপকারী হলেও এখানে মাটি ক্ষয় হয়।

উৎস: ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৯৮২.
What is the biggest festival of Santhal tribe?
  1. Jagoi
  2. Sohrai
  3. Biju
  4. Sangrai
ব্যাখ্যা
সাঁওতাল:
- বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠীর একটি হল সাঁওতাল।
- সাঁওতালরা অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর।
- সাঁওতালরা ভারতীয় উপমহাদেশের অন্যতম আদি বাসিন্দা, এরা কৃষি উৎপাদন ব্যবস্থা এবং কৃষিসংস্কৃতির জনক ও ধারক হিসেবে স্বীকৃত।
- বাসস্থান: রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
- সাঁওতালদের প্রধান উপাস্য যদিও সূর্য, পর্বত দেবতা (মারাং বুরু) তাদের জন্য যথেষ্ট মর্যাদাব্যঞ্জক হয়ে গ্রামদেবতায় পরিণত হয়েছে।
- তাদের বছর শুরু হয় ফাল্গুন মাসে।
- সোহরাই উৎসব সাঁওতালদের একপ্রকার জাতীয় উৎসব।
- যা পৌষ সংক্রান্তির দিন অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদ্যাপিত হয়।
- সাঁওতাল সমাজে পুরুষের আধিপত্য অপেক্ষাকৃত বেশি।
- সাঁওতালদের ভাষা আছে কিন্তু লেখ্য বর্ণমালা নেই, তেমনি তাদের ধর্ম আছে কিন্তু কোন আনুশাসনিক ধর্মগ্রন্থ নেই।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৩,৯৮৩.
Who is the original author of the first handwritten constitution of Bangladesh?
  1. Monowar Hossain
  2. Hashem Khan
  3. Zainul Abedin
  4. AKM Abdur Rauf
ব্যাখ্যা
• সংবিধান:
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর হতে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। 
- বাংলাদেশের প্রথম সংবিধান হাতে লিখে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল।
- হস্তলিখিত সংবিধানের মূল লেখক - এ.কে.এম আব্দুর রউফ। 
- এ কে এম আবদুর রউফ ছিলেন একজন মুক্তিযুদ্ধা।
- হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা ছিল ৯৩, তবে স্বাক্ষরসহ ১০৯ পৃষ্ঠা।
- সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা হয়েছে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান'। 
- সংবিধানের অঙ্গসজ্জা কার্যক্রমের মূল তত্ত্বাবদায়ক ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৩,৯৮৪.
Where is the 'Peace Statue' located?
  1. Hiroshima
  2. Tokyo
  3. Shikoku
  4. Nagasaki
ব্যাখ্যা
পিস স্ট্যাচু:
- জাপানের নাগাসাকি 'পিস স্ট্যাচু' স্থাপিত হয়।
- ১৯৪০ সালের ২২ সেপ্টেম্বরে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।
- জাপান কর্তৃক পার্ল হারবর আক্রমণের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে সরাসরি ২য় বিশ্বযুদ্ধে যুদ্ধে অংশগ্রহন করে।
- যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র জাপানে ২টি পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
- হিরোশিমায় লিটল বয় ৬ আগস্ট, ১৯৪৫।
- নাগাসাকিতে ফ্যাট ম্যান ৯ আগস্ট ১৯৪৫।
- নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরনে নিহতদের স্মরণে 'শান্তি পার্ক' স্থাপন করা হয়।
- এই পার্কে স্থাপিত হয়েছে 'পিস স্ট্যাচু (Peace Statue)'।

অন্যদিকে,
- স্ট্যাচু অব পিস (Statue of Peace) অবস্থিত দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউলে জাপানি দূতাবাসের সামনে।

উৎস: Britannica.
৩,৯৮৫.
According to which Article of the Constitution of Bangladesh does the President summon the Parliament?
  1. Article 78
  2. Article 72(1) 
  3. Article 74
  4. Article 72(2) 
  5. None of them
ব্যাখ্যা

 সংসদের অধিবেশন
- ৭২(১) সরকারী বিজ্ঞপ্তি-দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহবান , স্থগিত ও ভঙ্গ করিবেন এবং সংসদ আহবানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করিবেন।

 - ১[তবে শর্ত থাকে যে,2[১২৩ অনুচ্ছেদের (৩) দফার (ক) উপ-দফায় উল্লিখিত নব্বই দিন সময় ব্যতীত অন্য সময়ে] সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ষাট দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না:

- তবে আরও শর্ত থাকে যে, এই দফার অধীন তাঁহার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কার্য করিবেন।]

- ৭২(২) এই অনুচ্ছেদের (১) দফার বিধানাবলী সত্ত্বেও সংসদ-সদস্যদের যে কোন সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হইবার ত্রিশ দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহবান করা হইবে।

অন্যদিকে,
- সংবিধানের ৭৪নং অনুচ্ছেদটি স্পীকার ও ডেপুটি স্পীকার সম্পর্কিত।
- সংবিধানের ৭৮নং অনুচ্ছেদটি ’সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি’ সম্পর্কিত।

উৎস: সংবিধান।

৩,৯৮৬.
Bangladesh’s first fully automated fuel marketing depot began functioning in which district? 
  1. Chattogram
  2. Bagerhat
  3. Chandpur
  4. Cumilla
ব্যাখ্যা

• দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো:
- দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় (অটোমেটেড) জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয়েছে কুমিল্লায়। 
- ১৭ ডিসেম্বর, ২০২৫ বরুড়া উপজেলার কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক–সংলগ্ন মগবাড়ি এলাকায় ডিপোটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
- পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে চালু হওয়া এই ডিপো থেকে কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে পেট্রোলিয়াম জ্বালানি সরবরাহ করা হবে।
- ১৬ একরের বেশি জায়গাজুড়ে স্থাপিত কুমিল্লা ডিপোয় একসঙ্গে প্রায় ২০ হাজার টন ডিজেল, দেড় হাজার টন পেট্রল ও দেড় হাজার টন অকটেন মজুতের সক্ষমতা রয়েছে।
- চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের আওতায় প্রায় ১১৮ কোটি টাকা ব্যয়ে এই ডিপো নির্মাণ করা হয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো। 

৩,৯৮৭.
For normal elderly people, the minimum distance of clear vision typically is:
  1. 45 cm
  2. 35 cm
  3. 25 cm
  4. 15 cm
  5. 5 cm
ব্যাখ্যা
• দৃষ্টিসীমার নিকটতম বিন্দু:
- মানুষ তার চোখের লেন্সে ফোকাস দূরত্ব বাড়িয়ে বা কমিয়ে একটা বস্তুকে সবসময় স্পষ্ট দেখার চেষ্টা করে।
- কিন্তু লক্ষ্যবস্তু চোখের কাছাকাছি একটা নির্দিষ্ট দূরত্ব থেকে বেশি কাছে এলে আর স্পষ্ট দেখা যায় না।
- চোখের সবচেয়ে কাছের যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে খালি চোখে স্পষ্ট দেখা যায়, তাকে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে এবং চোখ থেকে ঐ বিন্দুর দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব ধরে নেওয়া হয়।
- এই দূরত্ব মানুষের বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়।

- একজন শিশুর এই দূরত্ব ৫ সেন্টিমিটারের কাছাকাছি এবং একজন স্বাভাবিক বয়স্ক লোকের এই দূরত্ব ২৫ সেন্টিমিটার বা ২৫০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।
- দূর বিন্দু চোখ থেকে অসীম দূরত্বে অবস্থান করে। এ কারণে বহুদূরের নক্ষত্রও খালি চোখে দেখা যায়।
- সুস্থ ও স্বাভাবিক চোখ “নিকট বিন্দু” (near point) থেকে শুরু করে অসীম দূরত্বের দূর বিন্দুর মাঝখানে যে স্থানেই কোন বস্তু থাকুক না কেন সেটা স্পষ্ট দেখতে পারে। আর এটাই হচ্ছে চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি।।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩,৯৮৮.
Jamuna Railway Bridge Officially Inaugurated On-
  1. 7 February 2025
  2. 19 February 2025
  3. 12 February 2025
  4. 18 March 2025
ব্যাখ্যা
যমুনা রেলওয়ে সেতু:
- বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে সেতু যমুনা রেলওয়ে সেতু।
- যমুনা সেতু যমুনার নদীর ওপর অবস্থিত রেল সেতু।
- সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে।
- সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।
- সেতুর মোট স্প্যান ৪৯টি।
- সেতুর মোট পিলার রয়েছে ৫০টি।
- সেতুটিতে ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ করা হয়েছে।
- যমুনা রেলওয়ে সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়: ১২ ফেব্রুয়ারি, ২০২৫ সালে।
- সেতুর ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে।
- যমুনা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে: ১৮ মার্চ, ২০২৫ সালে।

উৎস: রেলপথ মন্ত্রণালয়।
৩,৯৮৯.
Where is the headquarter of 'Oxfam'?
  1. Paris
  2. Nairobi
  3. New York
  4. Geneva
  5. None.
ব্যাখ্যা

• অক্সফ্যাম :
- এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।
- এটি ১৯৪২ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে যুদ্ধ-বিধ্বস্ত গ্রীসের ক্ষুধার্ত শিশুদের ত্রাণ তহবিল সংগ্রহের জন্য প্রতিষ্ঠিত হয়।'
- অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে।
- অক্সফাম আন্তর্জাতিক কনফেডারেশনের ২২টি সদস্য সংগঠন রয়েছে।
- অক্সফাম সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।

উৎস : oxfam website.

৩,৯৯০.
Which of the following countries is not a member of OPEC?
  1. Iran
  2. Angola
  3. Libya
  4. Gabon
  5. Congo
ব্যাখ্যা
OPEC:
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- সদর দপ্তর - ভিয়েনা, অষ্ট্রিয়া।
- এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর ‘বাগদাদ কনফারেন্সের’ মাধ্যমে গঠিত হয়।
- OPEC এর সদরদপ্তর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে Angola OPEC এর সদস্যপদ ত্যাগ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ১২টি।

• Member Countries:
→ Algeria,
→ Congo,
→ Equatorial Guinea,
→ Gabon,
→ Iran,
→ Iraq,
→ Kuwait,
→ Libya,
→ Nigeria,
→ Saudi Arabia,
→ United Arab Emirates,
→ Venezuela.

উৎস: OPEC ওয়েবসাইট।
৩,৯৯১.
Which is the first e-commerce site in Bangladesh?
  1. Chaldal.com
  2. Munshigi.com
  3. Bikroy.com
  4. Sindabad.com
ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম ই-কমার্স সাইট:
- বাংলাদেশের প্রথম ই–কমার্স ওয়েবসাইট মুন্সিজি ডট কম (www.munshigi.com)।
- এ সাইটের উদ্যোক্তা মুনশী মো. গিয়াসউদ্দিন।

⇒ ১৯৯৯ সালে বাংলাদেশে মুন্সিজি ডট কম (munshigi.com) নামে প্রথম একটি ই-কমার্স সাইট চালু হয়।
- এরপর ২০০৬ সালে সেলবাজার ডটকম নামের নামক একটি ই-কমার্সের যাত্রা শুরু হয় যারা ফ্রি অনলাইন বিজ্ঞাপনের সূচনা করেছিল।
- বাংলাদেশে ২০০৯ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা শহর ও গ্রাম পর্যন্ত বিস্তৃত হওয়ায় ই-কমার্স সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়েছে। 
- তবে বাংলাদেশে অনলাইনে কেনাবেচার শুরু মূলত ২০১১ সাল থেকে।
- ২০১২ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল পেমেন্ট সুইচ (এনএসপিবি) চালু করলে ব্যাংকের মাধ্যমে অনলাইনে মূল্য পরিশোধের পদ্ধতিটি চালু হয়।
- ২০১৩ সালে বাংলাদেশে ই-কমার্স জগতে শুরু হয় নতুন দিগন্ত। 
- এ খাতকে নিয়মের মধ্যে আনতে সরকার ২০১৮ সালে 'জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা' তৈরি করেন।

⇒ ই-কমার্স: সাধারণ তথ্য:
১। ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করে যেকোনো ব্যবসাই ই-কমার্স ব্যবসা হতে পারে।
২। ই-কমার্স বিভিন্ন প্রকার হতে পারে। যেমন: বিটুবি, বিটুসি, সিটুবি, বিটুজি, জিটুসি, জিটুবি
৩। প্লাটফর্ম অনুসারে ই-কমার্স ৪ ধরনের হতে পারে
ক) মার্কেটপ্লেস: একটা বড়ো প্লাটফর্মে হাজার হাজার বিক্রেতা তাদের পণ্য বিক্রি করে। যেমন দারাজ, আজকের ডিল।
খ) অনলাইন শপ: একটি ই-কমার্ষ ওয়েবসাইটের মাধ্যমে নিজেরা বিভিন্ন ধরনের বিভিন্ন ব্রান্ডের পণ্য বিক্রি করে।
গ) এক্সক্লুসিভ অনলাইন শপ: শুধুমাত্র নিজেদের উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রি করে। যেমন অথবা ডট কম, ওয়ালটন।
ঘ) সোসালমিডিয়া ভিত্তিক ব্যবসা: যারা শুধুমাত্র ফেসবুক পেইজ দিয়ে ব্যবসা করে থাকে।  

উৎস: i) Munshigi.com
ii) ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ওয়েবসাইট।
iii) ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৯৯২.
Which is the average life span of Platelets cells?
  1. 5-10 Days
  2. 30-45 Days
  3. 60-90 Days
  4. 100-120 Days
ব্যাখ্যা
রক্তকণিকা:
- মানুষের রক্তে ৩ ধরনের রক্তকণিকা রয়েছে। যথা- -
১. লোহিত রক্তকণিকা।
২. শ্বেত রক্তকণিকা।
৩. অনুচক্রিকা।

• লোহিত রক্তকণিকা:
- লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে যার জন্য রক্ত লাল হয়।
- লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নেই।
- এ কণিকা দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল।
- লোহিত রক্তকণিকার গড় আয়ু ১২০ দিন।

• শ্বেত রক্তকণিকা:
- শ্বেত কণিকার নির্দিষ্ট কোনো আকারনেই।
- এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ।
- শ্বেত কণিকার গড় আয়ু ১ থেকে ১৫ দিন।
- শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয়।

• অণুচক্রিকা:
- অণুচক্রিকা হলো গোলাকার, ডিম্বাকার বা রড আকারের।
- এতে নিউক্লিয়াস থাকে না।
- অণুচক্রিকা দেহের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
- অনুচক্রিকার গড় আয়ু ৫ থেকে ১০ দিন।

তথ্যসূত্র - জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩,৯৯৩.
In which year did the ILO become a specialized agency of the United Nations?
  1. 1948
  2. 1947
  3. 1946
  4. 1949
ব্যাখ্যা
ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। (জানুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - ILO অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৯৯৪.
Which enumeration method was followed in the 2022 Census?
  1. De-jure only
  2. De-facto only
  3. Modified De-facto
  4. Household head reporting
  5. Random sampling
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে -  CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে-  মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)।
- সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)।
- সবচেয়ে বেশি মানুষ বাস করে - ঢাকা বিভাগে (৪৫৬৪৪৫৮৬ জন)।
- সবচেয়ে কম মানুষ বাস করে - বরিশাল বিভাগে (৯৩২৫৮২০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। (২১৫৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে। (৬৮৮ জন)।
- সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (৫৯,৯০,৭২৩ জন)।
- সবচেয়ে কম জনসংখ্যা বাস করে বরিশাল সিটি কর্পোরেশনে (৭,০৮,৫৭০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯,৪০৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রংপুর সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩,৪৪৫ জন)।
- ভাসমান জনসংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে - ঢাকা বিভাগ।
- ভাসমান জনসংখ্যার দিক দিয়ে সর্বনিম্ন অবস্থানে আছে - ময়মনসিংহ বিভাগ।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৩,৯৯৫.
If you consume 10 grams of fat, about how many kilocalories will it provide?
  1. 40 kcal
  2. 70 kcal
  3. 90 kcal
  4. 120 kcal
ব্যাখ্যা

• চর্বি বা ফ্যাট আমাদের শরীরের অন্যতম প্রধান শক্তির উৎস। প্রতি গ্রাম ফ্যাট প্রায় ৯ কিলোক্যালরি (kcal) শক্তি প্রদান করে। সুতরাং, যদি কেউ ১০ গ্রাম ফ্যাট গ্রহণ করে, তবে তা থেকে মোট শক্তি পাওয়া যাবে ১০ × ৯ = ৯০ কিলোক্যালরি। অর্থাৎ, ১০ গ্রাম ফ্যাট শরীরে প্রায় ৯০ কিলোক্যালরি শক্তি সরবরাহ করে। ফ্যাট শরীরে দীর্ঘমেয়াদে শক্তি সঞ্চয়ের কাজও করে এবং এটি ভিটামিন A, D, E ও K শোষণে সহায়তা করে। তাই সঠিক পরিমাণে ফ্যাট গ্রহণ শরীরের জন্য উপকারী হলেও অতিরিক্ত ফ্যাট গ্রহণ স্থূলতা ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।
- সঠিক উত্তর: গ) ৯০ kcal

খাদ্যের কাজ: 
- মানবদেহের বেঁচে থাকার জন্য খাদ্যের কোনো বিকল্প নেই, খাদ্য দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য কাজ করে থাকে। 
যেমন- 
১। দেহের গঠন, বৃদ্ধি ও ক্ষয়পূরণ: 
- মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টির পর হতে ২০/২৫ বছর বয়স পর্যন্ত দেহ গঠন ও বৃদ্ধিসাধন প্রক্রিয়া চলতে থাকে। 
- এছাড়া কায়িক শ্রম, রোগ-বালাই, ইত্যাদিতে দেহ ক্ষয়প্রাপ্ত হয়। 
- খাদ্য মানব দেহে এসব গঠন, বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে থাকে। 
যেমন- দেহের পেশি গঠনে প্রোটিন ও অস্থি বা হাড় গঠনে ক্যালসিয়াম কাজ করে। 

২। তাপ ও শক্তি উৎপাদন: 
- দেহের স্বাভাবিক উষ্ণতা বজায় রাখা ও অভ্যন্তরীণ কাজ সম্পাদন করে দেহকে সচল রাখার জন্য খাদ্য তাপ ও শক্তি উৎপাদন করে। 
- দেহে তাপ ও শক্তি উৎপন্ন হয় বলেই দেহ সচল ও সক্রিয় থাকে। 
- স্নেহ জাতীয় খাদ্য হতে দেহে সর্বাধিক তাপ ও শক্তি উৎপন্ন হয়। 
- শর্করা জাতীয় খাদ্য হতে উৎপন্ন শক্তিও দেহে অতি প্রয়োজনীয়। 
যেমন- ১ গ্রাম শর্করা হতে ৪ কিলোক্যালরি (প্রায়), ১ গ্রাম প্রোটিন হতে ৪ কিলোক্যালরি (প্রায়) এবং ১ গ্রাম ফ্যাট হতে ৯ কিলোক্যালরি (প্রায়) শক্তি পাওয়া যায়। 

৩। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি: 
- খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেহকে জীবাণু ও রোগের আক্রমণ হতে রক্ষা করে। 
- প্রধানত ভিটামিন ও খনিজ লবণ জাতীয় খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেহকে সুস্থ রাখে। 

৪। দেহের অভ্যন্তরীণ কার্যাবলি নিয়ন্ত্রণ: 
- মানবদেহে প্রতিনিয়ত অভ্যন্তরীণ রাসায়নিক কর্মক্রিয়া চলতে থাকে। 
- হৃৎপিণ্ড (Heart), ফুসফুস (Lung), পাকস্থলী (Stomatch), মস্তিষ্ক (Brain), বৃক্ক (Kidney), যকৃত (Liver) ইত্যাদি সবসময় সক্রিয় অবস্থায় থাকে। 
- এনজাইম ও হরমোনসমূহ শরীরের অভ্যন্তরীণ জৈব রাসায়নিক কার্যাবলি নিয়ন্ত্রণ করে। 
- এছাড়া বিপাক, পরিপাক, শোষণ ইত্যাদি কাজ সংঘটিত হয়। 
- এসব কাজে প্রোটিন, খনিজ লবণ, ভিটামিন বি কমপ্লেক্স, পানি ইত্যাদি বিশেষভাবে ভূমিকা রাখে। 

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৯৯৬.
Who started the independent Sultanate period in Bengal?
  1. Hussain Shah
  2. Fakhruddin Mubarak Shah
  3. Ikhtiyar Uddin Muhammad Bakhtiyar Khalji
  4. Ghiyasuddin Azam Shah
ব্যাখ্যা
স্বাধীন সুলতানি আমল (১৩৩৮ - ১৫৩৮):
- বাংলায় স্বাধীন সুলতানি আমল প্রায় ২০০ বছর বিদ্যমান ছিলো।
- এই সময় দিল্লীর সুলতানগণ বাংলাকে তাঁদের শাসনের অধীন রাখতে পারেন নি।

• ফখরুদ্দীন মুবারক শাহ (১৩৩৮-১৩৪৯) বাংলার সুলতান।
- বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা।
- তাঁর রাজধানী ছিল ঐতিহাসিক নগর সোনারগাঁয়ে। 
- ১৩৩৮ খ্রিস্টাব্দে বাহরাম খানের মৃত্যু হয়।
- তাঁর মৃত্যুতে তাঁরই বর্ম-রক্ষক ফখরুদ্দীন সোনারগাঁও-এ ক্ষমতা দখল করে স্বাধীনতা ঘোষণা করেন এবং সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ উপাধি গ্রহণ করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া (link)।
৩,৯৯৭.
Who was the first man to walk on the Moon?
  1. Yuri Gagarin
  2. Neil Armstrong
  3. Michael Collins
  4. Buzz Aldrin
ব্যাখ্যা
• Neil Armstrong was the first man to walk on the Moon in 1969.

- প্রথম ব্যক্তি যিনি চাঁদে পা রাখেন নীল আর্মস্ট্রং।
- ১৯ মিনিট পর অলড্রিন তার সাথে যোগ দেন।
- দুজনে একসাথে প্রায় দুই ঘন্টা চন্দ্র মডিউলের বাইরে কাটিয়েছেন, ছবি তুলেছেন এবং
- ২১.৫ কেজি চন্দ্রের উপাদান সংগ্রহ করেছেন পৃথিবীতে আবার পরীক্ষা করার জন্য।
- এপোলো-১১ এ করে নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন চাঁদে অবতরণ করেন। 

সূত্র: ব্রিটানিকা ও রয়েল মিউজিয়াম ওয়েবসাইট 
৩,৯৯৮.
Who mediated the ceasefire agreement between India and Pakistan on May 10, 2025?
  1. China
  2. Iran
  3. Russia
  4. United States
ব্যাখ্যা
পাকিস্তান- ভারত যুদ্ধ-২০২৫:
- ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্ক বেশ উত্তপ্ত হয়ে ওঠে।
- পাকিস্তান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) ওই হামলার দায় স্বীকার করেছিল।

⇒ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ৭ মে, ২০২৫ “অপারেশন সিঁদুর” নামে একটি সামরিক অভিযান শুরু করে ভারত।
- ভারতের অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।
- এতে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার প্রায় ১০০ সদস্য নিহত হয়েছে বলে ভারতের দাবি।

⇒ অপারেশন সিঁদুর-এর জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ১০ মে “বুনইয়ান-উন-মারসুস” নামে পাল্টা অভিযান শুরু করে।
- ইসলামাবাদ দাবি করেছে, এ অভিযানে ভারতের অন্তত ২৬টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য,
- ১০ মে, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান এএই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
- অবশেষে চার দিনের মাথায় ভারত ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের বৈঠকের পর যুদ্ধবিরতির ঘোষণা আসে।

উৎস: i) BBC. 
ii) The Guardian.
৩,৯৯৯.
Bangladesh Bank provides-
  1. Fiscal policy
  2. Revenue policy
  3. Monetary policy
  4. All of the Above
ব্যাখ্যা

- বাংলাদেশ ব্যাংক এক বছরে দুইবার (জানুয়ারি ও জুলাই) মুদ্রানীতি ঘোষণা করে।

আর্থিক নীতি (Monetary policy):

- যে নীতির মাধ্যমে দেশের অর্থ কর্তৃপক্ষ অর্থের যোগান নিয়ন্ত্রণ করে তাকে আর্থিক নীতি বা মুদ্রানীতি বলে।
দেশের অর্থ কর্তৃপক্ষ বলতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত ব্যবস্থাকে বোঝানো হয়।
আর্থিক নীতির উল্লিখিত দেশের অর্থ কর্তৃপক্ষ বলতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত ব্যবস্থাকে বোঝানো হয়।
- বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির মূল উদ্দেশ্য হলো:
- অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় মূল্যের স্থায়িত্ব,
- টেকসই বৃদ্ধি এবং উন্নয়ন,
- উচ্চ কর্মসংস্থান,
- সম্পদের অর্থনৈতিক এবং দক্ষ ব্যবহার,
- আর্থিক ও পেমেন্ট সিস্টেমের স্থিতিশীলতা।
- বাংলাদেশ ব্যাংক এক বছরে দুইবার (জানুয়ারি ও জুলাই) মুদ্রানীতি ঘোষণা করে।
- বাংলাদেশে মুদ্রানীতি বাস্তবায়নের সরঞ্জাম ও উপকরণ হল ব্যাংক রেট, ওপেন মার্কেট অপারেশনস (ওএমও), পুনঃক্রয় চুক্তি (রেপো) এবং রিভার্স রেপো, সংবিধিবদ্ধ রিজার্ভ রিকোয়ারমেন্ট (এসএলআর এবং সিআরআর)।

অন্যদিকে,
- অর্থনৈতিক নীতি (Fiscal Policy) এবং আয়কর নীতি (Revenue Policy) সরকারের অধীনে থাকে, যা বাজেট, কর আদায় এবং সরকারি খরচের সাথে সম্পর্কিত।

উৎস: Bangladesh Bank ওয়েবসাইট এবং অর্থমন্ত্রণালয়।

৪,০০০.
Where are protons and neutrons located in an atom?
  1. Electron cloud
  2. Nucleus
  3. Outer shell
  4. Energy level
ব্যাখ্যা

• পরমাণুর ভেতরে প্রোটন এবং নিউট্রন মূলত নিউক্লিয়াসে (nucleus) অবস্থান করে। নিউক্লিয়াস হলো পরমাণুর কেন্দ্রীয় অংশ, যেখানে প্রোটনগুলি ধনাত্মক চার্জ বহন করে এবং নিউট্রনগুলি নিরপেক্ষ থাকে। এই প্রোটন এবং নিউট্রনের সংমিশ্রণ পরমাণুর ভর এবং স্থিতিশীলতা নির্ধারণ করে। অন্যদিকে, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ক্লাউড বা বাহ্যিক শেলের মধ্যে থাকে। তাই, পরমাণুর ভরের বেশির ভাগ অংশ নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। সুতরাং প্রোটন এবং নিউট্রনের অবস্থান হলো নিউক্লিয়াস, যা পরমাণুর কেন্দ্রীয় এবং ঘন অংশ।

উত্তর: খ) Nucleus

পরমাণুর গঠন: 
- পরমাণুর একটি কেন্দ্র আছে, যার নাম নিউক্লিয়াস। 
- এই নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে। 
- সুতরাং পরমাণুর সকল ধনাত্মক আধান এবং প্রায় সম্পূর্ণ ভরই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। 
- ইলেকট্রন নিউক্লিয়াসের বাহিরে থাকে এবং তার চারদিকে ভ্রমণ করে।‌ 
- পরমাণু আধান নিরপেক্ষ, কারণ একটি পরমাণুতে যতটি প্রোটন আছে ততটি ইলেকট্রনও আছে। 

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।