বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা / ৬২ · ৩০১৪০০ / ৬,১৭৯

৩০১.
How many member states have the Islamic Development Bank (IDB)?  [December,2025]
  1. 59
  2. 55
  3. 57
  4. 56
ব্যাখ্যা

- আইডিবির বর্তমান সদস্য সংখ্যা ৫৭ টি দেশ। 

• ইসলামি উন্নয়ন ব্যাংক (IsDB):

- এর পূর্ণরূপ: Islamic Development Bank.
- সৌদি আরবের জেদ্দায় ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলন হয়;
- তখন IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- কার্যক্রম শুরু: ১৯৭৫ সালের ২০ অক্টোবর।
- প্রধান কার্যালয়: জেদ্দা, সৌদি আরব।
- ইসলামী উন্নয়ন ব্যাংক বিনা সুদে ঋণ প্রদান করে।
- ইসলামী উন্নয়ন ব্যাংক ১৯৮৩ সালে বাংলাদেশ তার কার্যক্রম শুরু করে।
- বর্তমান প্রেসিডেন্ট: Dr. Muhammad Al Jasser। [ডিসেম্বর, ২০২৫]
- আইডিবির বর্তমান সদস্য সংখ্যা ৫৭ টি দেশ। [ডিসেম্বর ,২০২৫]

• কার্যাবলী:   
- আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করা।
- অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশবান্ধব অর্থনীতির ক্ষেত্রে।

উল্লেখ্য,
- ওআইসি সদস্যভূক্ত দেশ সমূহ IsDB সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালে ১২ আগস্ট ‍যুক্ত হয়।

উৎস: IDB ওয়েবসাইট।[লিঙ্ক]

৩০২.
In which year did the Dhaka Stock Exchange officially start its operations?
  1. 1948
  2. 1951
  3. 1956
  4. 1959
ব্যাখ্যা
স্টক এক্সচেঞ্জ:
- সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন অ্যাক্ট ১৯৯৩ এর অধীনে ১৯৯৩ সালের ৮ জুন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়।
- বাংলাদেশের পুঁজি বাজার পরিচালনা করে বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ কিমিশন বা Bangladesh Securities and Exchange Commission.
- গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য।
- বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ দুইটি।
- একটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অপরটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
- পুঁজি বাজার বা স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেট হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ:
- ঢাকার শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ে গঠিত।
- এটি দেশের বৃহত্তম শেয়ার বাজার।
- এটি রাজধানী ঢাকার প্রধানতম বাণিজ্যিক এলাকা মতিঝিলে অবস্থিত।
- ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা লাভ করে ১৯৫৪ সালে।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে ১৯৫৬ সালে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ:
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ১৯৯৫ সালের ১০ অক্টোবর চট্টগ্রাম থেকে শুরু হয়।
- এর প্রতিষ্ঠাতা সদস্যগণ ১৯৯৫ সালের জানুয়ারিতে সরকারের কাছে আবেদন করলে সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন ১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ হিসেবে এর অনুমোদন দেন।

তথ্যসূত্র - ঢাকা স্টক এক্সচেঞ্জ ও BSEC ওয়েবসাইট।
৩০৩.
Which plant organelle is responsible for carrying out photosynthesis?
  1. Ribosome
  2. Golgi body
  3. Nucleus
  4. Lysosome
  5. Chloroplast
ব্যাখ্যা

• উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণুটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য দায়ী। এতে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে যা সূর্যের আলোকে শোষণ করতে পারে। এই শোষিত শক্তি ব্যবহার করে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে শর্করা জাতীয় খাদ্য ও অক্সিজেন তৈরি করে।

• সালোকসংশ্লেষণ:
- যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই - অক্সাইড (CO2) এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করাজাতীয় খাদ্য তৈরী করে তাকে বলা হয় সালোকসংশ্লেষণ (Photosynthesis)।

• সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান:
- ক্লোরোপ্লাস্ট,
- সূর্যালোক,
- পানি,
- কার্বন ডাই-অক্সাইড।
 
• সালোকসংশ্লেষণের গুরুত্ব:
- খাদ্য তৈরি: উদ্ভিদ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, যা অন্যান্য প্রাণী ও মানুষের জন্য খাদ্য সরবরাহ করে।  
- অক্সিজেন সরবরাহ: সালোকসংশ্লেষণের মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেন নির্গত হয়, যা জীবনের জন্য অপরিহার্য।  
- পরিবেশের ভারসাম্য: কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বায়ুমণ্ডলের ভারসাম্য বজায় রাখে। 

• ক্লোরোপ্লাস্ট:
- ক্লোরোপ্লাস্ট হল উদ্ভিদ কোষের মধ্যে থাকা এক ধরনের অঙ্গাণু, যেখানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটে।
- সালোকসংশ্লেষণ হল এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে।
- ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পদার্থ সূর্যালোক শোষণ করে এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটিকে সম্পন্ন করে। 

অন্যান্য অপশন:
- Ribosome: রাইবোজোম কোষের প্রোটিন তৈরির প্রধান স্থান হিসেবে কাজ করে এবং এতে সালোকসংশ্লেষণের জন্য কোনো রঞ্জক থাকে না।
- Golgi body: গলগি বডি কোষের বিভিন্ন রাসায়নিক পদার্থের প্রক্রিয়াজাতকরণ ও নিঃসরণ নিয়ন্ত্রণ করে কিন্তু খাদ্য তৈরি করতে পারে না।
- Nucleus: নিউক্লিয়াস কোষের বংশগতির তথ্য ধারণ করে এবং সমস্ত বিপাকীয় কাজ পরিচালনা করে তবে সালোকসংশ্লেষণ সরাসরি সম্পন্ন করে না।
Lysosome: লাইসোজোম কোষের ভেতরে আসা জীবাণু ধ্বংস এবং বর্জ্য নিষ্কাশনের কাজ করে।

তথ্যসূত্র:
- মাধ্যমিক জীববিজ্ঞান, ৯ম ও ১০ম শ্রেণি।

৩০৪.
Which country hosted the BRICS Summit in 2026?
  1. India
  2. Brazil 
  3. Russia
  4. China
ব্যাখ্যা

- ২০২৬ সালের ১৮তম BRICS সম্মেলন ভারত দ্বারা নয়াদিল্লিয়ে আয়োজিত হবে।
- ভারত ১ জানুয়ারি, ২০২৬ থেকে BRICS  চেয়ারম্যানশিপ গ্রহণ করেছে,
- এবং সম্মেলনটি উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং বহুপাক্ষিক সহযোগিতার মতো থিমগুলোর উপর জোর দেবে।

• BRICS:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর পূর্বনাম: ব্রিক (BRIC)।
- এর কোনো সদরদপ্তর নেই।
• BRICS-এর পূর্ণ সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে:
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া।  

উৎস: BRICS ওয়েবসাইট।

৩০৫.
What happens when light falls on a photographic film?
  1. Light energy is converted to electrical energy
  2. Light energy is converted to chemical energy
  3. Chemical energy is converted to light energy
  4. Mechanical energy is converted to chemical energy
ব্যাখ্যা

শক্তির রূপান্তর:
- প্রকৃতিতে বিভিন্ন প্রকার শক্তি রয়েছে। এ সকল শক্তি একে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা সম্ভব। একেই শক্তির রূপান্তর বলে। 

• বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি: বিদ্যুৎ শক্তি চালনা করে পাখা ঘুরানো হয়। এ ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

• রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি: কয়লা পোড়ালে তাপ শক্তি উৎপন্ন হয়। রাসায়নিক ক্রিয়ার ফলে এ তাপ উৎপন্ন হয়। এ ক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।

• আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি: ফটোগ্রাফিক ফিল্মের উপর আলো ফেললে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে আলোক চিত্র তৈরি হয়। এ ক্ষেত্রে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।

• বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তি: বিদ্যুতের সাহায্যে বৈদ্যুতিক ঘণ্টা বাজানো হয়। বৈদ্যুতিক ঘণ্টা বাজার ফলে শব্দ উৎপন্ন হয়। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।

• বিদ্যুৎ শক্তি থেকে তাপ ও আলোক শক্তি: বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে সেটি ফিলামেন্টে বাঁধাপ্রাপ্ত হয় এবং উত্তপ্ত হয় এবং আমরা আলো দেখতে পাই। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি তাপে এবং তাপশক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়।

• বিদ্যুৎ শক্তি থেকে চুম্বক শক্তি: কাঁচা লোহার উপর অন্তরীত (Insulted) তামার তার জড়িয়ে বিদ্যুৎ চালনা করলে লোহাটি চুম্বকে পরিণত হয়। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়।

• তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি : কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয়। এ তাপের সাহায্যে পানিকে বাষ্পে পরিণত করা হয়। যা দ্বারা টারবাইন চালানো হয়। আবার টারবাইন চালিয়ে ডায়নামো থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এক্ষেত্রে তাপশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩০৬.
What does the acronym CAMELS stand for in the context of banking?
  1. Capital, Assets, Management, Efficiency, Liquidity, Systems
  2. Capital Adequacy, Asset Quality, Management, Earnings, Liquidity, Sensitivity
  3. Credit, Analysis, Monitoring, Earnings, Liquidity, Standards
  4. Capital, Assessment, Metrics, Evaluation, Liquidity, Sensitivity
  5. Capital Adequacy, Asset Quality, Management, Evaluation, Liquidity, Systems
ব্যাখ্যা

- CAMELS-এ  এর পূর্ণরূপ -Capital Adequacy, Asset Quality, Management, Earnings, Liquidity, Sensitivity.

• CAMELS:

- CAMELS একটি সংক্ষিপ্ত রূপ, যা ব্যাংকের ছয়টি মূল উপাদান মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়:
- C= capital adequacy (মূলধনের পর্যাপ্ততা),
- A= asset quality (সম্পদের গুণমান),
- M= management (পরিচালন দক্ষতা),
- E= earnings (আয়),
- L= liquidity (তারল্য),
- S= sensitivity (বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতা).
- এই রেটিং সিস্টেমটি ব্যাংকের সামগ্রিক আর্থিক স্বাস্থ্য ও ঝুঁকি ব্যবস্থাপনা সক্ষমতা মূল্যায়নে সহায়তা করে।

উৎস: Investopedia.

৩০৭.
Among the following, which substance is not radioactive?
  1. Na
  2. Rn
  3. Ra
  4. Th
  5. U
ব্যাখ্যা
তেজস্ক্রিয়তা: 
- কয়েকটি বিশেষ ধরনের নিঃসরণ করে ভারী নিউক্লিয়াসগুলো স্বতঃস্ফূর্তভাবে ভেঙ্গে যাওয়ার প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে। 
- ১৮৯৬ খ্রিস্টাব্দে হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। 
- পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা পারমাণবিক অস্ত্র তৈরির কারখানা থেকে দুর্ঘটনা বা পরীক্ষা-নিরীক্ষার ফলে বের হয়ে আসা তেজস্ক্রিয় পদার্থ দিয়ে মাটির মারাত্মক দূষণ হয়ে থাকে। 

- তেজস্ক্রিয় পদার্থ যেমন: রেডন (Rn), রেডিয়াম (Ra), থোরিয়াম (Th), ইউরেনিয়াম (U) ইত্যাদি শুধু মাটির উর্বরতাই নষ্ট করে না, এরা প্রাণীদেহের ত্বক ও ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে। 
- উচ্চমাত্রায় তেজস্ক্রিয়তার ফলে গাছপালা মরে যায়। 
- এছাড়া অন্যান্য খাদ্যশৃংখলের মাধ্যমে এরা প্রাণীদেহে প্রবেশ করে ভয়াবহ রোগ সৃষ্টি করে। 

অন্যদিকে, 
- তেজস্ক্রিয় পদার্থ নয় - সোডিয়াম (Na)। 
- সোডিয়াম হলো একটি মৌলিক পদার্থ যার প্রতীক Na এবং পারমাণবিক সংখ্যা ১১। 
- এটি পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে এবং প্রথম শ্রেণীতে অবস্থিত। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩০৮.
Where is the archaeological site of Persepolis located?
  1. Iran
  2. Palestine
  3. Syria
  4. Israel
ব্যাখ্যা

- পার্সেপোলিস (Persepolis) ইরানের ফার্স প্রদেশে অবস্থিত প্রাচীন শহর।
- ৫১৮ খ্রিস্টপূর্বাব্দে দারিয়াস প্রথম কর্তৃক প্রতিষ্ঠিত, পার্সেপোলিস ছিল আখামেনিড সাম্রাজ্যের রাজধানী। 
- পার্সেপোলিসে প্রাসাদ, রাজপ্রাসাদ, গেট, ধন-সম্ভারের ঘর, এবং ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কিত স্থাপত্য আছে।
- পার্সেপোলিস 1979 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকাভুক্ত হয়।

উৎস: ইউনেস্কো।

৩০৯.
Which is the optimal pH for digesting food in the stomach?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
pH:
 
- পাকস্থলীতে স্বাভাবিকের তুলনায় এসিডের মাত্রা বেড়ে যাওয়ার অবস্থাকে পাকস্থলীর অ্যাসিডিটি বলে।
- কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন (H+) এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলে।
- কোনো দ্রবণের pH মান নির্ণয়ের জন্য যে পরিমাপ যন্ত্র ব্যবহার করা হয় তাকে pH মিটার বলে।
- মাটির pH সাধারণত 4-8 হয়ে থাকে।
- স্বাভাবিক অবস্থায় মানব দেহের রক্তের pH = 7.45।
- বিশুদ্ধ পানির pH 20°-27°C তাপমাত্রায় 7। 
- মূত্রে pH-এর মান 7-এর কম থাকে অর্থাৎ মূত্র মৃদু অম্লীয় প্রকৃতির।
- মানুষের জিহ্বার লালার pH 6.6 এর কাছাকাছি হলে খাদ্য দ্রব্য হজমে তা বেশি কার্যকরি ভূমিকা রাখতে পারে।
- পাকস্থলীতে খাদ্য দ্রব্য হজম করার জন্য উপযোগী pH হল 2। 
 
তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১০.
What does Article 40 of the Constitution deal with?
  1. Freedom of movement
  2. Freedom of association
  3. Freedom of profession or vocation
  4. Freedom of assembly
ব্যাখ্যা
• ৪০নং অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে। 

অন্যদিকে: 
- ৩৬ নং অনুচ্ছেদ : চলাফেরার স্বাধীনতা। 
- ৩৭ নং অনুচ্ছেদ : সমাবেশের স্বাধীনতা। 
- ৩৮ নং অনুচ্ছেদ : সংগঠনের স্বাধীনতা।

সূত্র: বাংলাদেশের সংবিধান।
৩১১.
General Knowledge, Current Affairs & Industry Reading 
TIN Stands for-
  1. Tax Identification Number
  2. Tuna Bread Nuggest
  3. Tin In Noon
  4. Tower In Netherlands
  5. None of these
ব্যাখ্যা
TIN
- TIN stands for - Tax Identification Numbers.
- TIN হলো একটি শনাক্তকরণ নম্বর যা অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা (IRS) দ্বারা কর আইনের প্রশাসনে ব্যবহৃত হয়।
- এটি সামাজিক নিরাপত্তা প্রশাসন (SSA) বা IRS দ্বারা জারি করা হয়।
- একটি সামাজিক নিরাপত্তা নম্বর (SSN) SSA দ্বারা জারি করা হয় যেখানে অন্যান্য সমস্ত TIN IRS দ্বারা জারি করা হয়।
করদাতা শনাক্তকরণ নম্বর (TIN)
- সামাজিক নিরাপত্তা নম্বর (SSN)।
- নিয়োগকর্তা সনাক্তকরণ নম্বর (EIN)।
- ব্যক্তিগত করদাতা সনাক্তকরণ নম্বর (ITIN)।
- মুলতুবি মার্কিন দত্তকগুলির জন্য করদাতা সনাক্তকরণ নম্বর (ATIN)।
- প্রস্তুতকারী করদাতা সনাক্তকরণ নম্বর (PTIN)।

তথ্যসূত্র - Taxpayer Identification Numbers (TIN) - IRS, IRS (.gov).
৩১২.
What is the population of the country according to the 6th Population and Housing Census, 2022?
  1. 16,28,28,911 
  2. 16,74,28,911 
  3. 16,89,28,911 
  4. 16,98,28,911 
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি। 
- চুড়ান্ত প্রতিবেদন প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৩।
- গণনা পদ্ধতি: Modified Defacto। 
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%। 
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।  
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৮০%।
- পুরুষ: ৭৬.৭১%।
- নারী: ৭২.৯৪%।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট।

৩১৩.
Which is the border line between Germany and Poland?
  1. Oder–Neisse Line
  2. Purple Line
  3. Sonera Line
  4. Line of Demarcation
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমানা:
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।

⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

তথ্যসূত্র - Britannica.com
৩১৪.
Where is Bangladesh Rice Research Institute (BRRI) situated?
  1. Dinajpur
  2. Pabna
  3. Dhaka
  4. Gazipur
ব্যাখ্যা
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট:
- বাংলাদেশের কৃষি গবেষণার একটি প্রধান অঙ্গ হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
- যা দেশের প্রধান খাদ্য ধান উৎপাদন ও জাত উন্নয়নে কাজ করছে।
- গাজীপুর জেলার জয়দেবপুরে ১৯৭০ সালের ১ অক্টোবর পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট হিসেবে এর যাত্রা শুরু।
- ১৯৭১ সালে স্বাধীনতার পর এ প্রতিষ্ঠানের নতুন নামকরণ করা হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অ্যাক্ট, ১৯৭৩ অনুযায়ী প্রতিষ্ঠিত।
- এ প্রতিষ্ঠানের ১৯টি গবেষণা বিভাগ, ১৭টি আঞ্চলিক কার্যালয়, ০৬টি স্যাটেলাইট চ্যানেল, তিনটি সাধারণ সেবা এবং আটটি প্রশাসনিক শাখা রয়েছে।
- নতুন ধান জাত উদ্ভাবনের গবেষক এবং উৎপাদন অন্যান্য প্রকৌশলীরা এ চ্যালেঞ্জ মোকাবেলায় ব্রি সদর দপ্তরে কাজ করছে। এ
- দেশের কুমিল্লা, হবিগঞ্জ, ফেনীর সোনাগাজী, ফরিদপুরের ভাঙ্গা, বরিশাল, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, দিনাজপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, সুনামগ কক্সবাজার এবং খাগড়াছড়িতে আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।

তথ্যসূত্র - বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৩১৫.
Who led the Young Bengal Movement?
  1. Radhanath Sikdar
  2. Ramtanu Lahiri
  3. David Drummond
  4. Henry Louis Derozio
ব্যাখ্যা

ডিরোজিও ও ইয়াং বেঙ্গল মুভমেন্ট:
- উনিশ শতকের প্রথমার্ধ জুড়ে ছিল রাজা রামমোহন রায়ের আন্দোলনের ধারা। দৃঢ়ভাবে সে ধারাকে বাঁচিয়ে রেখেছিল হিন্দু কলেজের প্রতিভাবান ছাত্রবৃন্দ ইয়াং বেঙ্গল আন্দোলনের মাধ্যমে । যার নেতৃত্বে ছিলেন হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুইস ডিরোজিও।
- তিনি তাঁর ছাত্র-অনুসারীদের স্বাধীন মতামত ব্যক্ত করার শিক্ষা দেন।
- ডিরোজিও ১৮০৯ খ্রিস্টাব্দে কলকাতা শহরে জন্ম গ্রহণ করেন।
- ডিরোজিও তাঁর স্কুল শিক্ষক ডেভিড ড্রামন্ডের প্রগতিবাদী, সংস্কারমুক্ত, অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ মানবতাবাদী চিন্তাধারা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন।
- বাংলার ‘রেনেসাঁস’ যুগের এই প্রতিভাবান তরুণ মাত্র তেইশ বছর বয়সে ১৮৩১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
- তাঁর মৃত্যুর পরও তাঁর হাতে গড়া অনুসারী, ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে থাকেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, প্যারিচাঁদ মিত্র, কৃষ্ণমোহন ব্যনার্জি প্রমুখ।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩১৬.
Who was the Prime Minister of Pakistan during the language movement of 1952?
  1. Liaquat Ali Khan
  2. Feroze Khan Noon
  3. Khawaja Nazimuddin
  4. Huseyn Shaheed Suhrawardy
ব্যাখ্যা
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়:
- পাকিস্তানের প্রধানমন্ত্রী: খাজা নাজিমউদ্দিন,
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী: নুরুল আমিন,
- পাকিস্তানের গভর্নর জেনারেল: গোলাম মুহাম্মদ।
- পূর্ব বাংলার গভর্নর: ফিরোজ খান নুন।

⇒ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি:
- ২১ ফেব্রুয়ারি 'অমর একুশে', ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের ইতিহাসে স্মরণীয় দিনটি ছিল বাংলা ১৩৫৮ সনের ৮ ফাল্গুন।
- দিনটি ছিল বৃহস্পতিবার।

উৎস: বাংলাপিডিয়া।
৩১৭.
Which of the following countries is known as the 'Great Britain of the South'?
  1. Australia
  2. South Africa
  3. New Zealand
  4. Canada
ব্যাখ্যা
- নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ দেশ,
- দেশটি তার ভৌগলিক অবস্থান এবং সামাজিক, সাংস্কৃতিক কাঠামোর কারণে 'দক্ষিণের গ্রেট ব্রিটেন' নামে পরিচিত।
- নিউজিল্যান্ড একটি সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটিশ রাজা, এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- নিউজিল্যান্ডে ইংরেজি এবং মাওরি দুটি সরকারী ভাষা। 

পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম:
- নিশীথ সূর্যের দেশ: নরওয়ে।
- সূর্যোদয়ের দেশ: জাপান।
- নিষিদ্ধ দেশ: তিব্বত।
- শান্ত দেশ: কোরিয়া।
- সাদা হাতির দেশ: থাইল্যান্ড।
- তামার দেশ: জাম্বিয়া।
- পিরামিডের দেশ: মিশর।
- প্রাচীরের দেশ: চীন।

সূত্র - Britannica.com
৩১৮.
Which country became the first in the world to appoint an AI-based minister?
  1. Estonia
  2. Albania
  3. Singapore
  4. Japan
ব্যাখ্যা

- বিশ্বের প্রথম দেশ হিসেবে এআই-মানবীকে মন্ত্রীর পদ দিয়েছে ইউরোপের বলকান অঞ্চলের দেশ আলবেনিয়া।
- নতুন এই এআই মন্ত্রীর নাম রাখা হয়েছে দিয়েল্লা। আলবেনীয় ভাষার শব্দ 'দিয়েল্লা'-এর বাংলা অর্থ সূর্য। এখন থেকে আলবেনিয়ার দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে দায়িত্বশীল থাকবেন দিয়েল্লা।
- আলবেনিয়ার বিভিন্ন সরকারি প্রকল্পে কোনো বেসরকারি সংস্থা কাজ করলে সেটির দরপত্র থেকে শুরু করে সরকারি ক্রয় ও ব্যয়ের ওপর নজরদারি করবেন দিয়েল্লা।

উৎস: BBC [Link]

৩১৯.
The 'Balishira Valley' is situated in which district of Bangladesh? 
  1. Sunamganj
  2. Moulvibazar
  3. Habiganj
  4. Sylhet
ব্যাখ্যা

- 'বালিশিরা ভ্যালি' বাংলাদেশের মৌলভীবাজারে অবস্থিত। 

অন্যদিকে,
- সাজেক ভ্যালি - রাঙামাটি,
- হালদা ভ্যালি অবস্থিত — খাগড়াছড়ি।
- সাঙ্গু ভ্যালি - চট্টগ্রাম, 
- ভেঙ্গি ভ্যালি - রাঙামাটি,
- নাপিত খালি ভ্যালি - কক্সবাজার।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও পত্রিকা।

৩২০.
How many people were awarded Ekushey Padak in 2024?
  1. 18
  2. 19
  3. 20
  4. 21
ব্যাখ্যা
একুশে পদক-২০২৪:

- বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০২৪ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
- ভাষা আন্দোলন ক্যাটাগরিতে মরণোত্তর একুশে পদক পেয়েছেন ২ জন। তারা হলেন- মৌ. আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)।
- শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে ১১ জন পেয়েছেন এই পদক। সংগীতে পেয়েছেন জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব। অভিনয়ে ডলি জহুর ও এমএ আলমগীর, আবৃতিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী, নৃত্যকলায় শিবলী মোহাম্মদ এবং চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ।
- মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী, সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ।
- ভাষা ও সাহিত্যে এবার একুশে পদক পেয়েছেন ৪ জন। তারা হলেন মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)। এছাড়া শিক্ষায় প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু রয়েছেন এ তালিকায়।

তথ্যসূত্র - দৈনিক ইত্তেফাক, ১৩ ফেব্রুয়ারি ২০২৪।
৩২১.
Who led the Salt March in 1930?
  1. Jawaharlal Nehru
  2. Subhas Chandra Bose
  3. Mahatma Gandhi
  4. Bhagat Singh
ব্যাখ্যা
লবণ সত্যাগ্রহ:
- ১৯৩০ সালের ১২ মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয়।
- এই সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
- লবণ পদযাত্রা ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের একচেটিয়া লবণ নীতির বিরুদ্ধে একটি অহিংস কর প্রদান-বিরোধী প্রতিবাদ আন্দোলন।
- এই আন্দোলনের মাধ্যমেই আইন অমান্য আন্দোলনের সূচনা হয়।
- এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন মহাত্মা গান্ধী।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৩২২.
What does the KAFCO complex produce?
  1. Urea Super Granule
  2. Triple Super Phosphate
  3. Anhydrous Ammonia
  4. Both A and C
ব্যাখ্যা
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (KAFCO): 
- কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) একটি ১০০% রপ্তানিমুখী আন্তর্জাতিক যৌথ উদ্যোগ কোম্পানি।
- বাংলাদেশ, জাপান, ডেনমার্ক এবং নেদারল্যান্ডের সরকার এবং বেসরকারি খাতের শেয়ারহোল্ডিং এবং সহায়তায় বাংলাদেশে প্রতিষ্ঠিত।
- কাফকো প্ল্যান্টটি একটি সম্পূর্ণ সমন্বিত কমপ্লেক্স, এটি ১০০.০৩ একর জমির উপর অবস্থিত।
- এটি কর্ণফুলী নদীর ঠিক পাশে চট্টগ্রামের রাঙ্গাদিয়া, কর্ণফুলীতে অবস্থিত।
- KAFCO কমপ্লেক্স উচ্চ-গ্রেডের দানাদার ইউরিয়া (Granular Urea) এবং অ্যানহাইড্রাস অ্যামোনিয়া তৈরি করে।
- কিন্তু Urea Super Granule তৈরি করে না। 
- কাফকোর কর্পোরেট অফিস বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।

উৎস: কাফকো ওয়েবসাইট।
৩২৩.
In 2024, who won Nobel Prize in Economic?
  1. John J. Hopfield
  2. Daron Acemoglu
  3. Demis Hassabis
  4. Victor Ambros
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী:

- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকান অর্থনীতিবিদ ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ. রবিনসন।
- প্রতিষ্ঠানগুলো কীভাবে গঠন করা হয় এবং সমৃদ্ধির ওপর তা কী প্রভাব ফেলে তা অধ্যয়নের জন্য সম্মানজনক এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারা।
- সুইডেনের স্টকহোম থেকে এ বছরের অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

এছাড়াও,
⇒ ২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৩২৪.
In optics, the power of a lens is measured in:
  1. Candela
  2. Mole
  3. Kelvin
  4. Meter
  5. Dioptre
ব্যাখ্যা
লেন্স: 
- দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ কোনো স্বচ্ছ সমসত্ত্ব প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। 
- লেন্স সাধারণত কাঁচের তৈরি হয়, এছাড়াও কোয়ার্টজ, স্বচ্ছ প্লাস্টিক দ্বারা লেন্স তেরি করা হয়। 

- লেন্স প্রধানত দুই প্রকার। 
যথা- 
১। উত্তল লেন্স: 
- এই ধরনের লেন্সের মধ্য ভাগ মোটা ও প্রান্তদ্বয় সরু। 
- আলোক রশ্মি উত্তল লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। 

২। অবতল লেন্স: 
- এই ধরনের লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তদ্বয় মোটা। 
- আলোক রশ্মি অবতল লেন্সে আপতিত হলে প্রতিসরণের পর চারিদিকে ছড়িয়ে পড়ে। 
- লেন্সের ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করা হয়। 
- লেন্সের একক হচ্ছে ডায়াপ্টার (Dioptre). 
- একগুচ্ছ আলোক রশ্মিকে কোনো লেন্সের অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত করার প্রবণতাকে লেন্সের ক্ষমতা বলা হয়। 

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২৫.
Who is the current German Chancellor?[ May, 2025]
  1. Friedrich Merz
  2. Olaf Scholz
  3. Christian Lindner
  4. Lars Klingbeil
  5. Ricarda Lang
ব্যাখ্যা
• Friedrich Merz:
-  তিনি বর্তমান জার্মান চ্যান্সেলর।
- ৬৯ বছর বয়সী মের্‌জ, যিনি ওলাফ শলৎসের স্থলাভিষিক্ত হয়েছেন।
- মের্‌জকে পার্লামেন্টে ৬৩০টি ভোটের মধ্যে ৩১৬টি ভোটের সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়।
- কিন্তু প্রথম দফায় তিনি পেয়েছিলেন মাত্র ৩১০টি ভোট।
- তবে দ্বিতীয় দফায় তিনি ৩২৫টি ভোট পেয়ে নির্বাচিত হন।
- ফ্রিডরিখ মের্‌জ  রাজনৈতিক দল সিডিইউ (CDU).
- এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। 
- মের্‌জ তার রাজনৈতিক প্রত্যাবর্তন শুরু করেন ২০১৮ সালে,
- অ্যাঙ্গেলা মের্কেল সিডিইউর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান এবং ঘোষণা দেন যে তিনি পঞ্চমবারের মতো চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

উল্লেখ্য, 
- ওলাফ শলৎস (Olaf Scholz) – জার্মানির সাবেক চ্যান্সেলর (এসপিডি – সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি)।
- ক্রিশ্চিয়ান লিন্ডনার (Christian Lindner) – অর্থমন্ত্রী (এফডিপি – ফ্রি ডেমোক্রেটিক পার্টি)।

উৎস: এপি নিউজ।
৩২৬.
In which country was the Green Belt Movement founded?
  1. Uganda
  2. Tanzania
  3. Kenya
  4. South Africa
ব্যাখ্যা
গ্রিন বেল্ট মুভমেন্ট:
- গ্রিন বেল্ট মুভমেন্ট কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন। এর মাধ্যমে গ্রাম্য অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।
- শুরুর সময় ১৯৭৭ সাল।
- শুরুর স্থান নাইরোবি, কেনিয়া।
- গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক প্রফেসর ওয়াঙ্গেরি মাথাই।
- তিনি ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার ও ২০০৬ সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র - গ্রিন বেল্ট মুভমেন্ট ওয়েবসাইট।
৩২৭.
Amnesty International is an organisation associated with which of the following fields?
  1. Protection of Cruelty to animals
  2. Environment protection
  3. Protection of human rights
  4. Protection of historic monuments
ব্যাখ্যা
Amnesty International:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।
- বিনাবিচারে আটক ব্যক্তিদের মুক্তির লক্ষ্যে নিবেদিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ১৯৬১ সালের ২৮ মে ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসেন কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্য।
- এটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়।
- ১৯৭৮ সালে মানবাধিকার ক্ষেত্রে জাতিসংঘ পুরস্কারে ভূষিত করা হয়।
- এই প্রতিষ্ঠান নিয়মিতভাবে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ১ মে দিবস এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করে থাকে।
– ভিন্নমতাবলম্বী হিসেবে আটককৃতদের আশু ও নিঃশর্ত মুক্তি, রাজবন্দিদের স্বচ্ছ ও দ্রুত বিচারকার্য সম্পাদন, সব ধরনের উৎপীড়ন ও নির্যাতনের অবসান এবং মৃত্যুদনণ্ড নিয়ে কথা বলে।

উৎস: Amnesty International ওয়েবসাইট।
৩২৮.
What is the tenure length for the Governor of Bangladesh Bank?
  1. 3 years
  2. 4 years
  3. 5 years
  4. 6 years
ব্যাখ্যা

⇒ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।

বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। (অক্টোবর, ২০২৫)
- তিনি বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।

৩২৯.
Who wrote the book "World Order"?
  1. Hillary Clinton
  2. Henry Kissinger
  3. Ronald Regan
  4. John Kennedy
ব্যাখ্যা

হেনরি কিসিঞ্জার:
- তিনি ১৯২৩ সালের ২৭ মে জার্মানিতে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৩৮ সালে তার পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসিত হন।
- তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, যেখানে তিনি প্রতিরক্ষা অধ্যয়ন কর্মসূচি পরিচালনা করেন।
- তিনি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটান, যার জন্য তিনি ১৯৭৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন।
- সরকারি চাকরি ছেড়ে দেওয়ার পর, তিনি একজন আন্তর্জাতিক পরামর্শদাতা, প্রভাষক এবং লেখক হয়ে ওঠেন।
- আমেরিকান ফরেন পলিসি (১৯৬৯), দ্য হোয়াইট হাউস ইয়ার্স (১৯৭৯), ফর দ্য রেকর্ড (১৯৮১), ইয়ার্স অফ উত্থান (১৯৮২), ওয়ার্ল্ড অর্ডার (২০১৪) তাঁর লেখা উল্লেখযোগ্য বই।
- তিনি ২০২৩ সালের ২৯ নভেম্বর মৃত্যু বরণ করেন।

তথ্যসূত্র - ব্রিটানিকা।

৩৩০.
The word 'Gladiator' is related to which civilization?
  1. Roman Empire
  2. Greek Empire
  3. Egypt Empire
  4. Inca Empire
  5. Aztecs Empire
ব্যাখ্যা
গ্ল্যাডিয়েটর:
- ল্যাটিন শব্দ ‘গ্ল্যাডিয়েটর’ অর্থ ‘তরবারিওয়ালা মানব’ যার উৎপত্তি ‘গ্ল্যাডিয়াস’ বা ‘সোর্ড’ অর্থাৎ তরবারি থেকে।
- গ্ল্যাডিয়েটর হচ্ছেন এমন একজন অস্ত্রধারী যোদ্ধা যিনি অন্য কোনো গ্ল্যাডিয়েটরের সঙ্গে লড়াই করে সাধারণ মানুষ ও রাজাদের আনন্দ দেন।
- এটি মূলত রোমান সাম্রাজ্যের একটি প্রাচীন রীতি।
- এই রীতি অনুসারে গ্ল্যাডিয়েটররা হাজার হাজার দর্শকের সামনে কেবল অন্য যোদ্ধার সঙ্গেই লড়াই করতেন এমন নয়, এর বাইরেও দাগি আসামি কিংবা হিংস্র বন্যপ্রাণীদের সঙ্গেও লড়াই করতেন।

উল্লেখ্য,
⇒ রোমান সভ্যতা:
- গ্রিক সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে।
- রােমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রােমান সভ্যতা নামে পরিচিত।
- প্রথম দিকে রােম একজন রাজার শাসনাধীন ছিল।
- এ সময় একটি সভা ও সিনেট ছিল।
- রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ৫১০ খ্রিষ্টপূর্বাব্দ রােমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- রােমান সভ্যতা প্রায় ছয়শ’ বছর স্থায়ী হয়েছিল।
- ৭৫৩ খ্রিষ্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয় এবং ৪৭৬ খ্রিষ্টাব্দে জার্মান বর্বর জাতিগুলোর হাতে রোমান সম্রাজ্যের চূড়ান্ত পতন হয়।
- রোমের গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি।

সভ্যতায় রোমের অবদান:
- রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল।
- রোমানদের সবচেয়ে বড় অবদান আইনের ক্ষেত্রে।
- রোমের অর্থনীতি ছিল দাসদের ওপর নির্ভরশীল।
- সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যানথিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন।
- ৮০ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়, যেখানে একসঙ্গে ৫৬০০ দর্শক বসতে পারত।
- স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যেরও উৎকর্ষ সাধিত হয়েছিল।

উৎস: i) Britannica.
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৩৩১.
How many member countries does WHO have as of October 2025?
  1. 190
  2. 185
  3. 194
  4. 189
ব্যাখ্যা

• ​​বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
- এর পূর্ণরূপ: World Health Organization.
- গঠিত হয়: ১৯৪৮ সালের ৭ এপ্রিল।
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের, জেনেভায়।
- বর্তমান সদস্য: ১৯৪টি। (অক্টোবর, ২০২৫)।
- WHO-এর প্রধান উদ্দেশ্য: সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা।
- বর্তমান মহাপরিচালক: Dr Tedros Adhanom Ghebreyesus.
- মহাপরিচালকের মেয়াদ: ৫ বছর।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।

উৎস: WHO ওয়েবসাইট।

৩৩২.
What is the function of the Bangladesh Financial Intelligence Unit (BFIU)?
  1. Prevention of money laundering
  2. Prevention of terrorist financing
  3. Prevention of the proliferation of weapons of mass destruction
  4. All of them
ব্যাখ্যা
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU):
- বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) হল মানি লন্ডারিং (ML), সন্ত্রাসে অর্থায়ন (TF) এবং গণবিধ্বংসী অস্ত্রের প্রসার (PF) প্রতিরোধে নিয়োজিত কেন্দ্রীয় সংস্থা।

প্রধান কার্যক্রম:
- সন্দেহজনক লেনদেন/কার্যক্রম প্রতিবেদন (STRs/SARs) এবং নগদ লেনদেন প্রতিবেদন (CTRs) বিশ্লেষণ।
- রিপোর্টিং সংস্থা (ROs) এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত মানিলন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন এবং গণবিধ্বংসী অস্ত্রের প্রসার সম্পর্কিত তথ্য বিশ্লেষণ।
- বিশ্লেষণের ভিত্তিতে গোয়েন্দা প্রতিবেদন তৈরি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরবরাহ।
- রিপোর্টিং সংস্থাগুলোর মানিলন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন এবং গণবিধ্বংসী অস্ত্রের প্রসার সম্পর্কিত কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি।
- বিদেশি সংস্থাগুলোর সঙ্গে তথ্য বিনিময়ের দায়িত্ব পালন।
- BFIU দেশের আর্থিক খাতকে সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী কাজ করে এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: BFIU ওয়েবসাইট
৩৩৩.
Where is Mojave Desert located?
  1. China
  2. Pakistan
  3. United States
  4. India
ব্যাখ্যা
মোজাবে মরুভূমি:
- মোজাবে মরুভূমি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব ক্যালিফোর্নিয়া‍য় অবস্থিত।
- মোজাবে মরুভূমিটি ২৫,০০০ বর্গ মাইল (৬৫,০০০ বর্গ কিমি) এরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত।
- কলোরাডো নদী এবং লেক মিড মরুভূমির পূর্ব প্রান্তের কাছে অবস্থিত।

তথ্যসূত্র - Britannica.com
৩৩৪.
How many member countries of the European Free Trade Association? (January, 2025)
  1. 4
  2. 7
  3. 8
  4. 11
ব্যাখ্যা
EFTA:
- EFTA এর পূর্ণরূপ European Free Trade Association.
- এর প্রতিষ্ঠাকাল ১৯৬০ সাল।
- এর সেক্রেটারিয়েটের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, যার অফিস ব্রাসেলস এবং লুক্সেমবার্গে রয়েছে।
- EFTA এর সদস্য সংখ্যা ৪টি। (জানুয়ারি, ২০২৫)
- সদস্য দেশসমূহ,
• আইসল্যান্ড।
• লিচেস্টেন।
• নরওয়ে।
• সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - EFTA অফিসিয়াল ওয়েবসাইট।
৩৩৫.
What is the Cambridge Dictionary's Word of the Year for 2025?
  1. Manifest
  2. Para social
  3. Hallucinate
  4. Dopamine
  5. Rage bait
ব্যাখ্যা

 - কেমব্রিজ ডিকশনারি ২০২৫ সালের জন্য ‘প্যারাসোশ্যাল’ (Para social) শব্দটিকে বেছে নিয়েছে।
- এটি এমন এক সম্পর্ককে বোঝায়, যেখানে ভক্তরা কোনো বিখ্যাত ব্যক্তির সঙ্গে একতরফা আত্মিক টান অনুভব করেন, অথচ ওই বিখ্যাত ব্যক্তি তাদের চেনেনই না।

অন্যদিকে
- অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’ (Rage bait).
- অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি) ২০২৫ সালের জন্য এই শব্দটিকে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা শব্দ হিসেবে বেছে নিয়েছে।
- কলিন্স ডিকশনারি বেছে নিয়েছে ‘ভাইব কোডিং’ (Vibe coding)।[2025]
- এর অর্থ হলো নিজে প্রোগ্রামিং কোড না লিখে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে বর্ণনা দিয়ে অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করা

উৎস: কেমব্রিজ ডিকশনারি।[লিঙ্ক]

৩৩৬.
Who is the only Bangladeshi umpire in charge of match management in the Under-19 Women's T20 World Cup 2025?
  1. Tanvir Ahmed
  2. Enamul Haque Moni
  3. Shathira Jakir Jessy
  4. Nadir Shah
ব্যাখ্যা
একমাত্র বাংলাদেশি আম্পায়ার: 
- সাথিরা জাকির জেসি হলেন একমাত্র বাংলাদেশি আম্পায়ার,
- তিনি ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
- ২০২৩ সালে তিনি আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হন এবং আন্তর্জাতিকভাবে ২৫টিরও বেশি ম্যাচ পরিচালনা করেছেন।

উল্লেখ্য, 
- এর আগে, তিনি ২০২৪ সালের নারী এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন। ২০২৫ এর বিশ্বকাপে ১৩ দেশের ১৬ জন আম্পায়ারের মধ্যে তিনি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।  

সূত্র: পত্রিকা রিপোর্ট ও আই সি সি ওয়েবসাইট।
৩৩৭.
Where is the SAARC Cultural Centre located?
  1. New Delhi, India
  2. Islamabad, Pakistan
  3. Kathmandu, Nepal
  4. Colombo, Sri Lanka
ব্যাখ্যা

- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

• SAARC:
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।

৩৩৮.
Where was the first UN World Conference on Women held?
  1. Copenhagen, Denmark
  2. Mexico City, Mexico
  3. Beijing, China
  4. Nairobi, Kenya
ব্যাখ্যা

নারী সম্মেলন:
- প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় মেক্সিকো সিটিতে।
- ১৯ জুন - ২ জুলাই , ১৯৭৫ সালে প্রথম জাতিসংঘ নারী সম্মেলন আয়োজন করে।
- জাতিসংঘ নারীদের নিয়ে চারটি বিশ্ব সম্মেলন আয়োজন করেছে।
- ২য় নারী সম্মেলন- ১৯৮০ সালে কোপেনহেগেন, ডেনমার্ক।
- ৩য় নারী সম্মেলন ১৯৮৫ সালে নাইরোবি, কেনিয়া।
- ৪র্থ নারী সম্মেলন ১৯৯৫ সালে বেইজিং, চীন।

উল্লেখ্য,
- বেইজিং সম্মেলনে নারীদের ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা বৈশ্বিক নীতি গৃহীত হয়।
- লিঙ্গ সমতার জন্য নারীর কর্ম নির্ধারণ করা হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইাট।

৩৩৯.
Who is the president of the 79th session of the United Nations General Assembly?
  1. Dennis Francis
  2. Sam Kutesa
  3. Tijjani Muhammad-Bande
  4. Philemon Young
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৯তম অধিবেশন:
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি ফিলেমন ইয়াং
- ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
৩৪০.
Where is the 44th ASEAN Summit held in 2024?
  1. Kazan
  2. Baku
  3. Jakarta
  4. Vientiane
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ASEAN:

- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

উল্লেখ্য,
- ২০২৪ সালের অক্টোবরে ৪৪তম এবং ৪৫তম ASEAN শীর্ষ সম্মেলন লাওসের ভিয়নেথিয়েন শহরে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৩৪১.
What is an IPO in the stock market?
  1. A private sale of company shares
  2. A government bond issuance
  3. A public offering of a company's shares for the first time
  4. A company's financial report
ব্যাখ্যা
IPO (Initial Public Offering):
- IPO (Initial Public Offering) হলো একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একটি বেসরকারি কোম্পানি শেয়ার বাজারে প্রথমবারের মতো শেয়ার বিক্রি করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে।
- এটি কোম্পানির পুঁজিবাজারে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং প্রাথমিক পুঁজির যোগান নিশ্চিত করতে ব্যবহৃত হয়।

IPO-এর প্রধান বৈশিষ্ট্য:
- প্রথমবার শেয়ার বিক্রি: কোম্পানির শেয়ার আগে কখনো জনসাধারণের কাছে বিক্রি করা হয়নি।
- পুঁজি সংগ্রহ: কোম্পানি নতুন প্রকল্প বাস্তবায়ন, ঋণ পরিশোধ বা ব্যবসার সম্প্রসারণের জন্য পুঁজির যোগান পায়।
- জনগণের মালিকানা: IPO এর মাধ্যমে কোম্পানির একটি অংশ সাধারণ বিনিয়োগকারীদের মালিকানায় যায়।

IPO-এর সুবিধা:
- কোম্পানির ব্র্যান্ড মূল্যায়ন বৃদ্ধি।
- বৃহত্তর বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করা।
- ব্যবসা সম্প্রসারণের জন্য মূলধন সংগ্রহ।

উৎস: i) ঢাকা স্টক এক্সচেঞ্জ
ii) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)
iii) Investopedia.
৩৪২.
Which one is the ore of lead?
  1. Gypsum
  2. Corundum
  3. Saltpeter
  4. Galena
  5. None of the above
ব্যাখ্যা
বিভিন্ন ধাতুর আকরিক:
- লেড এর আকরিক-গ্যালেনা (PbS)।

- পটাসিয়ামের আকরিক হলো সল্টপিটার (KNO₃)।
- অ্যালুমিনিয়ামের আকরিক: বক্সাইট, কোরান্ডাম, ক্রায়োলাইট ইত্যাদি।
- সোডিয়ামের আকরিক: রকসল্ট, চিলি সল্টপিটার, ন্যাট্রোন, বোরাক্স ইত্যাদি।
- ক্যালসিয়ামের আকরিক: চুনাপাথর, জিপসাম, ডলোমাইট ইত্যাদি।
- আয়রনের আকরিক: ম্যাগনেটাইট, হেমাটাইট, আয়রন পাইরাইটস, লিমোনাইট ইত্যাদি।

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩৪৩.
Who was the introducer of the Kulinism?
  1. Vijaya Sena
  2. Ballal Sena
  3. Keshab Sena
  4. Hemanta Sena
ব্যাখ্যা

কৌলিন্য প্রথা ও বল্লাল সেন:
- কৌলিন্য প্রথার প্রবর্তক হিসেবে বল্লাল সেন ইতিহাসে বিশেষভাবে পরিচিত।
- সাম্প্রতিক গবেষণায় দেখা যায় যে, কৌলিন্য প্রথার সাথে বল্লাল সেনের সম্পর্কের তেমন কোনো যুক্তিযুক্ত ভিত্তি নেই।
- বাংলাদেশে কৌলিন্য প্রথার বহুল প্রচলন দেখা যায় আঠারো ও উনিশ শতকে।
- বল্লাল সেন তাঁর পিতার ন্যায় শৈব ছিলেন।
- ধর্মপ্রচারে তাঁর বিশেষ আগ্রহ ছিল।
- তিনি তাঁর পিতার অন্যান্য উপাধির সাথে 'অরিরাজ নিঃশঙ্কর' উপাধি গ্রহণ করেন।
- তিনি আনুমানিক ১৮ বছর রাজত্ব করার পর বৃদ্ধ বয়সে পুত্র লক্ষণ সেনের হাতে রাজ্যভার অপর্ণ করে সস্ত্রীক ত্রিবেণীর কাছে গঙ্গাতীরে বাণপ্রস্থ অবলম্বন করে শেষ জীবন অতিবাহিত করেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৪৪.
Which name was adopted for the combined entity of five 'Shariah-compliant banks' in Bangladesh? [December, 2024]
  1. United Islamic Bank
  2. Central Islami Bank
  3. Bangladesh Islami Bank
  4. Sammilito Islami Bank
ব্যাখ্যা

• শরিয়াভিত্তিক পাঁচটি বাণিজ্যিক ব্যাংক একীভূতকরণ:

- শরিয়াহভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
- অর্থনৈতিক খাতের দীর্ঘদিনের তারল্য সংকটে থাকা শরিয়াভিত্তিক পাঁচটি বাণিজ্যিক ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার। 
- প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।
- এই ব্যাংকগুলোকে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
- গত ৯ অক্টোবর, ২০২৫ তারিখে সংকটে পড়া পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
- ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
- ওই সময় নতুন ব্যাংকের জন্য নাম প্রস্তাব করা হয় দুটি- ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ ও ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’।


উল্লেখ্য,
- ব্যাংকটি পরিচালিত হবে বাণিজ্যিকভাবে ও পেশাদারির ভিত্তিতে।
- সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে মোট সাতজন সদস্য থাকবেন।
- এর মধ্যে অর্থ সচিব পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
- বাকি ছয় পরিচালক প্রত্যেকে একটি করে শেয়ারের মালিক হবেন, আর অর্থ সচিব রাষ্ট্রীয় মালিকানাধীন এই নতুন ব্যাংকের অবশিষ্ট সমস্ত শেয়ারের অধিকারী থাকবেন।

তথ্যসূত্র: ডেইলি স্টার ও বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠ। (Link1) (Link2) (Link3)

৩৪৫.
What is the population growth rate according to Economic Survey 2024?
  1. 1.12%
  2. 1.27%
  3. 1.33%
  4. 1.39%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:

- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩৪৬.
Which country was not a founding member of New Development Bank?
  1. China
  2. United Arab Emirates
  3. India
  4. Russia
ব্যাখ্যা
NDB:
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- BRICS দেশগুলি দ্বারা ২০১৫ সালে প্রতিষ্ঠিত, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য ৫টি। এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশর।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- উরুগুয়ে প্রসপেক্টিভ সদস্য |
- বর্তমান প্রেসিডেন্ট: দিলমা রুসেফ (ব্রাজিল)। (জানুয়ারি, ২০২৫)
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট।
৩৪৭.
The Balfour Declaration is directly associated with the creation of which country?
  1. Israel
  2. Jordan
  3. Lebanon
  4. Syria
ব্যাখ্যা

বেলফোর ঘোষণা (Balfour Declaration):
- বেলফোর ঘোষণা হলো একটি ঐতিহাসিক চিঠি।
- চিঠিটি সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর ব্যারনের লিখা।  
- ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোরের নামেই বেলফোর ঘোষণা নামকরণটি করা হয়েছে। 
- ১৯১৭ সালের ২ নভেম্বর আর্থার জেমস বেলফোর কর্তৃক লিওনেল ওয়াল্টার রথসচাইল্ডের কাছে চিঠিটি পাঠানো হয়। 
- ১৯১৭ থেকে ১৯৪৮ পর্যন্ত ফিলিস্তিন ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। 
- চিঠিতে বেলফোর ফিলিস্তিনে ইহুদীদের জন্য একটি আলাদা আবাসভূমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
- পরবর্তীতে জায়নিস্ট আন্দোলন ও বিশ্বশক্তির সমর্থনে এটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়।
- ফিলিস্তিনে ইহুদীদের জন্য একটি আলাদা আবাসভূমি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্রিটিশ ম্যান্ডেটের দলিলেও অন্তর্ভুক্ত হয়।
- বেলফোর ঘোষণার কারণে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্রের ভিত্তি স্থাপন হয়।
- ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সঙ্গে বেলফোর ঘোষণা সরাসরি সম্পর্কিত।
-
বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। 
- ১৯৪৭ সালে জাতিসংঘ দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা অনুমোদন করে।

উল্লেখ্য, 
- বেলফোর ঘোষণা ফিলিস্তিনিদের জন্য একটি বড় ধাক্কা বা বিপর্যয় ছিল।
- এটি আধুনিক আরব বিশ্বের অন্যতম বিতর্কিত দলিল।
- ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের মূল কারণগুলোর একটি হচ্ছে বেলফোর ঘোষণা। 

উৎস: Britannica ও BBC Website. 

৩৪৮.
What is the current growth rate of the industrial sector in GDP? [June, 2025]
  1. 6.66%
  2. 3.51%
  3. 8.37%
  4. 4.58%
ব্যাখ্যা
শিল্প (Industry) খাত: 
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধি ৩.৫১% প্রাক্কলন করা হয়েছে যা সাময়িক হিসাবে ছিলো ৬.৬৬%।
- উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী শিল্প খাতের জিডিপি'র প্রবৃদ্ধির হার ছিল ৮.৩৭%।
- ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ৪.৮৬ শতাংশীয় পয়েন্ট হ্রাস পেয়েছে।
- রপ্তানী আয়ের সংশোধিত হিসাব অনুযায়ী রপ্তানী নির্ভর শিল্প বিশেষভাবে তৈরি পোশাক শিল্পের উৎপাদনের নিম্নগতির কারণে শিল্প খাতের প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৩৪৯.
In which district is Kantaji Temple located?
  1. Dinajpur
  2. Rangpur
  3. Bogra
  4. Narsingdi
ব্যাখ্যা

• কান্তজীউ মন্দির: 
- এটি স্থাপত্য শিল্পের উজ্জ্বল নিদর্শন।
- দিনাজপুরের কান্তজীউ মন্দির কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর তীরে অবস্থিত।
- টেরাকাটা অলঙ্কারের বৈচিত্র্যে এবং ইন্দো-পারস্য স্থাপনা কৌশল অবলম্বনে মন্দিরটি নির্মিত।
- শ্রীকৃষ্ণের যুদ্ধ-বিগ্রহ অধিষ্ঠানের জন্য এই মন্দির নির্মিত হয়।
- মহারাজা প্রাণনাথের (মৃত্যু ১৭২২ খ্রিঃ) প্রত্যক্ষ তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় ১৭০৪ খ্রিঃ থেকে মন্দিরটি নির্মাণ শুরু হয়।
- তার নির্দেশ মতে মহারাজার দত্তক পুত্র রাজ রামনাথ রায় ১৭৫২ খ্রিঃ এর নির্মাণ কাজ শেষ করেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৩৫০.
What is the main objective of the Montreal Protocol?
  1. To prevent global warming
  2. To reduce the emission of substances harmful to the ozone layer
  3. To control hazardous waste
  4. To protect the Biodiversity
ব্যাখ্যা

 মন্ট্রিল প্রোটোকল (Montreal Protocol):
- মন্ট্রিল প্রটোকলের পুরো নাম - Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- নাম থেকেই এর উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।
- এই চুক্তির মূল উদ্দেশ্য - ওজোন স্তরের জন্য ক্ষতিকর পদার্থের নিঃসরণ কমানো।

- ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর ২৪টি দেশ কানাডার মনট্রিলে একটি প্রটোকল স্বাক্ষর করে, তাতে ওজোন স্তর ধ্বংসকারী ক্লোরোফ্লোরো কার্বন নিঃসরণ ১৯৮৬ সালের পর্যায়ে সীমাবদ্ধ রাখা হবে।
- সাধারণত রেফ্রিজারেশন, এয়ারকন্ডিশনিং, অ্যারোসল স্প্রে ইত্যাদির মাধ্যমে এই ক্লোরোফ্লোরো কার্বন নিঃসরণ হয়।
- চুক্তি অনুযায়ী ১৯৯৪ সালের মধ্যে তা শতকরা ২৯ ভাগ হ্রাস করা হবে এবং ১৯৯৯ সালের মধ্যে করা হবে ৫০ ভাগ।
- আর ২০০০ সালের মধ্যে ক্লোরোফ্লোরো কার্বন সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।

উল্লেখ্য,
- ভিয়েনা কনভেনশনের পূর্ণ নাম - Vienna Convention for the Protection of the Ozone Layer।
অর্থ্যাৎ ভিয়েনা কনভেনশনের মূল উদ্দেশ্য - ওজোন স্তরের সুরক্ষা।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান ও UNEP ওয়েবসাইট।

৩৫১.
What is the name of the strait between Sri Lanka and India?
  1. Hormuz Strait
  2. Palk Strait
  3. Malacca Strait
  4. Gibraltar Strait
  5. Bering Strait
ব্যাখ্যা
পক প্রণালী (Palk Strait):
- পক প্রণালী (Palk Strait) ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত একটি সংকীর্ণ সমুদ্রপ্রণালী।
- এটি ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কার উত্তর প্রদেশকে পৃথক করে।
- এটি বঙ্গোপসাগরকে মান্নার উপসাগরের সাথে সংযুক্ত করে।
- প্রণালীটি ৬৪-১৩৭ কিলোমিটার (৪০-৮৫ মাইল) প্রশস্ত, ৫ মাইল দীর্ঘ এবং ১০০ মিটারের চেয়ে কম গভীর।
- পক প্রণালী ভারতের তামিলনাডু রাজ্য এবং শ্রীলঙ্কার জাফনা উপদ্বীপের মধ্যে নৌপথ হিসেবে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে,
- বেরিং প্রণালি: 'বেরিং প্রণালি' এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে। প্রণালিটি আর্কটিক মহাসাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করেছে।
- হরমুজ প্রণালী: পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি। আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- মালাক্কা প্রণালী: মালাক্কা প্রণালী দক্ষিণ-পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত। উত্তরে ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে।
- জিব্রাল্টার প্রণালি আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছ এবং ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সাগরকে সংযুক্ত করেছে।

উৎস: Britannica.
৩৫২.
What is the scientific name of Vitamin C?
  1. Citric Acid
  2. Lactic Acid
  3. Ascorbic Acid
  4. Nitric Acid
ব্যাখ্যা
ভিটামিন 'সি':
- ভিটামিন 'সি' এর রাসায়নিক নাম হচ্ছে 'অ্যাসকরবিক’ এসিড।
- ভিটামিন 'সি' কে স্কার্ভি প্রতিরোধক ভিটামিন ও বলা হয়।
- বিশুদ্ধ এসকরবিক এসিড সাদা, দানাদার, সহজেই পানিতে দ্রবীভূত হয়।
- তরকারি চুলায় বসিয়ে রাখলে বা বারে বারে গরম করলেও ভিটামিন 'সি' নষ্ট হয়।
- সবজি ও ফলে সামান্য চিনি মেশালে ভিটামিন 'সি' অনেকটা বেড়ে যায়।
- কচুশাক, মুলাশাক, সজিনাপাতা, ধনেপাতা, লাল শাক, খেসারি শাক, বথুয়া শাক, পালং শাক, লাউ শাক, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ইত্যাদিতে ভিটামিন 'সি' পাওয়া যায়। তবে আমলকিতে সবচেয়ে বেশি ভিটামিন 'সি' রয়েছে।
- ভিটামিন 'সি' এর অভাবে স্কার্ভি নামক রোগ হয়। এতে দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের গোড়া থেকে রক্ত ক্ষরণ হয়।
- শিশুদের হাঁটুর জয়েন্টে ব্যাথা হয় ও ফুলে যায় এবং রক্ত স্বল্পতা দেখা দেয়।
- এ ভিটামিন খুবই অস্থিতিশীল তাপ, আলো, বাতাস, ক্ষার ও ধাতবের সংস্পর্শে তাড়াতাড়ি নষ্ট হয়।
- পানিতে দ্রবনীয় বলে শাকসবজি পানিতে ভিজিয়ে রেখে দিলে বা সিদ্ধ করে পানি ফেলে দিলে শতকরা ৬০-৭০ ভাগ পর্যন্ত ভিটামিন 'সি' নষ্ট হয়।

উৎস: গার্হস্থ্যবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় তথ্য বাতায়ন।
৩৫৩.
The Commander-in-Chief of the Bangladesh Armed Forces during the Liberation War was-
  1. Ziaur Rahman
  2. A.K Khandakar
  3. M. A. G. Osmani
  4. Khaled Mosharraf
  5. M.A Rab
ব্যাখ্যা
• মুক্তিবাহিনী সংগঠন: 
- বাংলাদেশের অস্থায়ী সরকার আতাউল গনি ওসমানীকে মুক্তিযুদ্ধের সেনাপ্রধান নিযুক্ত করেন।
- সরকারের নির্দেশে তিনিসহ বাঙালি সেনা কর্মকর্তা, মুক্তিবাহিনীর সদস্যগণ মুক্তিবাহিনীকে সংগঠিত করেন।
- মুক্তিবাহিনী দুটি পৃথক অংশে বিভক্ত ছিল- নিয়মিত বাহিনী ও অনিয়মিত বা গণবাহিনী।

• নিয়মিত বাহিনী: 
- তৎকালীন ইস্ট-পাকিস্তান রাইফেলস্ (ইপিআর) এর বাঙালি সদস্যদের নিয়ে সেনা ব্যাটেলিয়ান গঠন করা হয়।
- ইপিআর পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে 'সেক্টর ট্রুপস্' নামে আরেকটি বাহিনী গঠন করা হয়। - সরকারিভাবে এই দুই বাহিনী নিয়মিত বাহিনী হিসেবে গণ্য হতো।
- নিয়মিত সেনা ব্যাটেলিয়ান নিয়ে পরে তিনটি বিগ্রেড গঠিত হয়।
- মেজর শফিউল্লাহ - এস-ফোর্স,
- মেজর জিয়াউর রহমান -জেড-ফোর্স,
- এবং মেজর খালেদ মোশাররফে- কে-ফোর্স। 

• অনিয়মিত বা গণবাহিনী: 
- প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-যুবক, নারী, কৃষক-শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে গঠন করা হয় অনিয়মিত বাহিনী তথা ফ্রিডম ফাইটার্স বা গণবাহিনী।
- এই বাহিনী গেরিলা নামেও পরিচিত।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫৪.
What is the minimum paid-up capital required to establish a digital bank in Bangladesh?
  1. BDT 300 crore
  2. BDT 350 crore
  3. BDT 400 crore
  4. BDT 500 crore
ব্যাখ্যা

• ডিজিটাল ব্যাংকিং:
- ডিজিটাল ব্যাংক হবে ইন্টারনেট ও অ্যাপ-নির্ভর সেবা। যা যন্ত্রের মাধ্যমে নিতে হবে। 
- এই ব্যাংকের স্থাপনা থেকে কোনো সেবা নেওয়া যাবে না।

- বাংলাদেশ ব্যাংক ২০২৩ সালের ১৪ জুন ডিজিটাল ব্যাংকের নীতিমালা করে। 
- নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন হবে ৩০০ কোটি টাকা। 
- এটির কার্যক্রম পরিচালনার জন্য শুধু প্রধান কার্যালয় থাকবে। 

- তবে সেবা প্রদানের জন্য কোনো কার্যালয় থাকবে না। 
- অর্থাৎ এই ব্যাংক কোনো ওভার দ্য কাউন্টার (ওটিসি) বা বুথ বসিয়ে সেবা দেবে না। 
- ডিজিটাল ব্যাংকের নিজস্ব কোনো শাখা বা উপশাখা, এটিএম, সিডিএম অথবা সিআরএমও থাকবে না। সব সেবাই দেওয়া হবে অ্যাপস, মুঠোফোন বা ডিজিটাল যন্ত্রের মাধ্যমে।
- ডিজিটাল ব্যাংকে দিন-রাত ২৪ ঘণ্টাই সেবা মিলবে। 

-গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে এই ব্যাংক ভার্চ্যুয়াল কার্ড, কিউআর কোড ও অন্য কোনো উন্নত প্রযুক্তিভিত্তিক পণ্য চালু করতে পারবে। 
- তবে লেনদেনের জন্য কোনো প্লাস্টিক কার্ড দিতে পারবে না। 
- এই ব্যাংকের সেবা নিতে গ্রাহকেরা অন্য ব্যাংকের এটিএম, এজেন্টসহ নানা সেবা ব্যবহার করতে পারবেন। 
- তবে ডিজিটাল ব্যাংক কোনো ঋণপত্র (এলসি) খুলতে এবং বড় ও মাঝারি শিল্পে কোনো ঋণ দিতে পারবে না। 
- শুধু ছোট ঋণ দিতে পারবে।

তথ্যসূত্র: প্রথম আলো। (Link)

৩৫৫.
How many continents will host the 2030 Football World Cup?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
Football World Cup 2030:
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৪তম আসর।
- অনুষ্ঠিত হবে ৩টি দেশে: ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা।
- আয়োজক দেশ: ৬টি (ইআর্জেন্টিনা, মরক্কো, প্যারাগুয়ে, পর্তুগাল, স্পেন এবং উরুগুয়ে)।
- মূল আয়োজক: স্পেন, পর্তুগাল ও মরক্কো।
- সময়কাল: জুন - জলাই, ২০৩০।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।

উল্লেখ্য,
- প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে, উরুগুয়ে।
- সর্বশেষ ২০২২ সালে ফিফা বিশ্বকাপের ২২তম আসর অনুষ্ঠিত হয়। ২২তম আসরের চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা।
- ২০২৬ সালে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিনটি দেশ একসাথে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর আয়োজন করবে।

উৎস: i) BBC.
ii) FIFA ওয়েবসাইট।
৩৫৬.
Where is Chimbuk Hill located?
  1. Khagrachari
  2. Sylhet
  3. Bandarban
  4. Rangamati
  5. None of these
ব্যাখ্যা
চিম্বুক পাহাড়:
- বান্দরবান জেলায় অবস্থিত এই পাহাড়।
- এটি বান্দরবান জেলায় অবস্থিত।
- এর উচ্চতা ১৫০০ ফুট।
- চিম্বুক পাহাড়কে বাংলার দার্জিলিং বলা হয়।
- এ পাহাড় থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য যেকোনো পর্যটককে মুগ্ধ করে।

সূত্র - বান্দরবান জেলা ওয়েবসাইট।
৩৫৭.
Which of the following is not a category for the Nobel Prize?
  1. Physics
  2. Chemistry
  3. Mathematics
  4. Literature
ব্যাখ্যা
- গণিতে নোবেল পুরস্কার দেয়া হয়না। 

নোবেল পুরস্কার: 

- নোবেল পুরস্কার সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এবং তাঁর রেখে যাওয়া অর্থ থেকে প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল ছিলেন একজন সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক।
- তিনি ১৮৯৬ সালে মৃত্যুবরণ করেন এবং তার পাঁচ বছর পর, ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয়।
- প্রাথমিকভাবে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো, কিন্তু ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতির ক্ষেত্রে একটি নতুন নোবেল পুরস্কার চালু করে, এর ফলে বর্তমানে মোট ছয়টি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয়। এই শাখাগুলি হল: চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি।

নোবেল পুরস্কার - ২০২৪: 
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং, তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার মাধ্যমে প্রথম দক্ষিণ কোরীয় হিসেবে এই সম্মান লাভ করেন। 
- শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রাভকান,
- পদার্থবিজ্ঞানে জন জে. হপফিল্ড এবং জিওফ্রে ই. হিন্টন,
- রসায়নে ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস এবং জন এম. জাম্পার, এবং
- অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন এবং জেমস এ. রবিনসন।

সূত্র: নোবেল পুরস্কার ওয়েবসাইট। 
৩৫৮.
Which is known as 'Soft Loan Window'?
  1. IMF
  2. IBRD
  3. MIGA
  4. IDA
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৩৫৯.
Who is the current President of the New Development Bank? [January,2026]
  1. Dilma Rousseff 
  2. Ajay Banga 
  3. Mario Draghi
  4. Masato Kanda 
ব্যাখ্যা

- NDB এর বর্তমান সভাপতি: Dilma Rousseff.

• NDB:
- এর পূর্ণরূপ: New Development Bank.
- এটি BRICS দেশগুলো দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক, যা BRICS এবং অন্যান্য উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোতে (EMDCs) অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের জন্য সম্পদ সংগ্রহ করে এবং SDG এবং প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পগুলোকে সমর্থন করে।
- প্রতিষ্ঠাকাল: ১৫ জুলাই, ২০১৪ সালে, ফোর্তালেজা, ব্রাজিল।
- New Development Bank ২০১৫ সালে কার্যকর হয়।
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।
- সদরদপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান সদস্য দেশ ১১টি। [January, 2026]
- অন্য সদস্য দেশগুলো: বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর।
- Prospective Members: উরুগুয়ে, কলম্বিয়া এবং উজবেকিস্তান।
- বর্তমান সভাপতি: Dilma Rousseff.


উৎস: NDB ওয়েবসাইট।

৩৬০.
'Bagha Mosque' is located in which district?
  1. Khulna
  2. Rajshahi
  3. Dinajpur
  4. Bogra
ব্যাখ্যা
বাঘা মসজিদ:
- বাঘা মসজিদ রাজশাহী শহরের বাঘা উপজেলায় অবস্থিত।
- একটি উঁচু টিলার উপর টেরাকোটা অলংকরণে সমৃদ্ধ দশ গম্বুজ বিশিষ্ট অতুলনীয় বাঘা মসজিদটি বাংলাদেশের প্রাচীনতম মসজিদ গুলির অন্যতম।
- বাংলার (গৌড়) সুলতান নশরত শাহের আমলে ১৫২৩ খৃষ্টাব্দে মসজিদটি নির্মাণ করা হয়।
- মসজিদ চত্ত্বরের পার্শ্বেই রয়েছে একাধিক পীর আউলিয়াগনের মাজার।
- মসজিদটি ২৫৬ বিঘা জমির ওপর অবস্থিত। সমভুমি থেকে থেকে ৮-১০ ফুট উঁচু করে মসজিদের আঙিনা তৈরি করা হয়েছে।
- মসজিদটিতে সর্বমোট ১০টি গম্বুজ, ৪টি মিনার (যার শীর্ষদেশ গম্বুজাকৃতির) এবং ৫টি প্রবেশদ্বার রয়েছে।
- এই মসজিদটি চারদিক হতে প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের দু’দিকে দু’টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদের ভিতরে-বাইরে সবর্ত্রই টেরাকোটার নকশা রয়েছে।

তথ্যসূত্র - রাজশাহী জেলা ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৩৬১.
Who was the designer of the Sears Tower, since renamed Willis Tower, the tallest building in the world from 1973 until 1998?
  1. Fazlur Rahman Khan
  2. Kazi Khaleed Ashraf
  3. Sheila Sri Prakash
  4. BV Doshi
ব্যাখ্যা
ফজলুর রহমান খান:
-তিনি বিশ্বখ্যাত বাংলাদেশী  আমেরিকান স্থপতি ও পুরকৌশলী।
- তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইলিস টাওয়ার) ডিজাইনার  ছিলেন।
- ফজলুর রহমান খান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং-এর অন্যতম পথিকৃৎ।
- তিনি বিশ শতকের দ্বিতীয়ার্ধে স্কাইস্ক্র্যাপার্স নির্মাণ কৌশলে বিপ্ললব সাধন করেন।

এছাড়াও,
- ইলিনয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ১৯৮৭ সালে ফজলুর রহমান খানকে মরণোত্তর ‘জন পারমার’ সম্মানে ভূষিত করে এবং সিয়ার্স টাওয়ারের লবিতে স্পেনীয় ভাস্কর কার্লোস ম্যারিনাস নির্মিত এফ. আর খানের ভাস্কর্য স্থাপন করে।
- ফজলুর রহমান খান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিদেশে জনমত গড়ে তুলতে সাহায্য করেন।
- ১৯৮২ সালের ২৬ মার্চ তিনি হূদরোগে মারা যান।
- বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে তাঁকে মরণোত্তর ‘স্বাধীনতা পদকে’ ভূষিত করে এবং তাঁর স্মরণে স্মারক একটি ডাকটিকিট প্রকাশ করে। 

উৎস:- বাংলাপিডিয়া ও ব্রিটানিকা।
৩৬২.
Who is the last independent Nawab of Bengal?
  1. Ilyas Shah
  2. Abbas Ali Mirza
  3. Nawab Murshid Quli Khan
  4. Siraj ud-Daulah
ব্যাখ্যা
• সিরাজউদ্দৌলা:
- সিরাজউদ্দৌলা  বাংলার শেষ স্বাধীন নবাব।
- ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে সিরাজ পরাজিত ও নিহত হওয়ার পর ইংরেজরা বাংলার নওয়াবদেরকে তাদের হাতের পুতুলে পরিণত করে এবং নিজেরাই বাংলার প্রকৃত শাসকে পরিণত হয়।
- মির্জা মুহম্মদ সিরাজউদ্দৌলা ছিলেন  আলীবর্দী খানের দৌহিত্র এবং  জৈনুদ্দীন আহমদ খান ও  আমিনা বেগমের পুত্র।
- ১৭৩৩ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর জন্মের পরপরই আলীবর্দী খান বিহারের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হন।
- এ কারণে পরিবারে সিরাজ ‘সৌভাগ্য সূচক সন্তান’ হিসেবে বিবেচিত হন। সিরাজের প্রতি তাঁর পিতামহের ছিল বিশেষ স্নেহ ও পক্ষপাত।
 
সূত্র: বাংলাপিডিয়া। 
৩৬৩.
According to Agricultural Statistics Yearbook 2023, which is the top district in wheat production?
  1. Thakurgaon
  2. Dinajpur
  3. Jhenaidah
  4. Mymensingh
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী:
শীর্ষ জেলা:
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৩৬৪.
When will the ongoing IMF loan program in Bangladesh end?
  1. December, 2026 
  2. January, 2027 
  3. June, 2027 
  4. December, 2027
ব্যাখ্যা

- বাংলাদেশে আইএমএফের চলমান ঋণ কর্মসূচির মেয়াদ শেষ হবে জানুয়ারি, ২০২৭ সাল।
- বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফ ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে।
- ২০২৪ সালের  জুন মাসে আইএমএফের পর্ষদ বাংলাদেশের ঋণ কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে ছয় মাস এবং বাড়তি ৮০ কোটি ডলার যুক্ত হয়ে ৫৫০ কোটি ডলার হয়েছে।
- আইএমএফ থেকে মোট পাওয়া গেছে ৩৬৪ কোটি ডলার। বাকি আছে ১৮৬ কোটি ডলার। আর নতুন সময়সীমা অনুযায়ী ঋণ কর্মসূচির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জানুয়ারিতে।

উৎস: প্রথম আলো।

৩৬৫.
Which organization represents major oil-exporting countries?
  1. APEC
  2. OECD
  3. OPEC
  4. GCC
ব্যাখ্যা

OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।

উল্লেখ্য,
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে। 
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উল্লেখ্য,
- বর্তমান অনুমান অনুসারে, বিশ্বের প্রমাণিত তেলের মজুদের ৭৯.১% (১,২৪১.৩৩ বিলিয়ন ব্যারেল) OPEC -এর সদস্য দেশসমূহে মজুদ আছে যা প্রায় দুই-তৃতীয়াংশ।
- এর মধ্যে মধ্যপ্রাচ্যে OPEC তেলের সিংহভাগ রয়েছে, যা ওপেকের মোট ৬৭.২%।

উৎস: i) OPEC ওয়েবসাইট।
ii) History.com

৩৬৬.
In which year was the ‘Wage Earners Welfare Board Act’ passed by the national parliament?
  1. 2016
  2. 2017
  3. 2018
  4. 2019
ব্যাখ্যা
ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড আইন:
- বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই আইনটি প্রণীত হয়।
- এর মাধ্যমে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড কে একটি স্বতন্ত্র ও আইনগত স্বীকৃত সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা হয়।
- যা প্রবাসী কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন কল্যাণমূলক সেবা প্রদান করে থাকে।
- 'ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড আইন' ২০১৮ সালে জাতীয় সংসদে পাস হয়।
- আইনটি বোর্ডের গঠন, দায়িত্ব ও কার্যক্রম নির্ধারণ করে। এতে বোর্ডের সদস্য সংখ্যা, তাদের নিয়োগ পদ্ধতি এবং দায়িত্ব সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে।
- আইনটি ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফান্ডের গঠন, ব্যবস্থাপনা ও ব্যয়ের দিকনির্দেশনা প্রদান করে।
- প্রবাসী কর্মীদের অভিযোগ নিষ্পত্তি এবং জরুরি সহায়তা প্রদানের জন্য বোর্ডকে ক্ষমতা প্রদান করা হয়েছে।

তথ্যসূত্র - ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ওয়েবসাইট।
৩৬৭.
When was the Green Climate Fund established?
  1. 2007
  2. 2010
  3. 2013
  4. 2016
ব্যাখ্যা
Green Climate Fund:
- গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- GCF এর পূর্ণরূপ Green Climate Fund।
- প্রতিষ্ঠিত হয়: ২০১০ সাল।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- প্রতিষ্ঠাকালীন সম্মেল: COP-16.
- সদর দপ্তর: সোংডো, ইনচেন সিটি, দক্ষিণ কোরিয়া।

তথ্যসূত্র - গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
৩৬৮.
The village of ‘Schengen’ belongs to which country?
  1. Luxembourg
  2. Switzerland
  3. Singapore 
  4. Denmark 
ব্যাখ্যা
‘শেনজেন’ গ্রাম:
- শেনজেন হলো লুক্সেমবার্গের ছোট্ট একটি গ্রাম যা ফ্রান্স, জার্মানি ও লুক্সেমবার্গের সীমান্তে অবস্থিত।
- এই গ্রামে ১৯৮৫ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত পাঁচটি দেশ একত্রে বসে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সীমান্ত তুলে দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

উৎস: European Union ওয়েবসাইট।
৩৬৯.
The Twelve Tables is related to which civilization?
  1. Greek civilization
  2. Chinese civilization
  3. Roman civilization
  4. Persian civilization
ব্যাখ্যা
- 'বার বিধি' (The Twelve Tables) রোমান সভ্যতার সাথে সম্পর্কিত।

• রােমান সভ্যতা:

- গ্রিক সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে।
- রােমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রােমান সভ্যতা নামে পরিচিত।
- প্রথম দিকে রােম একজন রাজার শাসনাধীন ছিল।
- এ সময় একটি সভা ও সিনেট ছিল।
- রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ৫১০ খ্রিষ্টপূর্বাব্দ রােমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- রােমান সভ্যতা প্রায় ছয়শ’ বছর স্থায়ী হয়েছিল।
- রোমের অর্থনীতি ছিলো দাসদের উপর নির্ভরশীল।

সভ্যতায় রোমের অবদান:
- রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল।
- তারা এসব বিষয়ে গ্রিকদের অনুসরণ ও অনুকরণ করেছে।
- তবে সামরিক সংগঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন ও প্রকৌশল বিদ্যায় তারা গ্রিক ও অন্যান্য জাতির ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল।
- রোমান আইনের ভিত্তি ছিলো - 'বার বিধি' (The Twelve Tables) যা খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দে প্রচলিত হয়।

- রোমানদের সবচেয়ে বড় অবদান আইনের ক্ষেত্রে।

সূত্র: Britannica ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৩৭০.
The Kigali Amendment (2016) is associated with which protocol?
  1. Montreal Protocol 
  2. Nagoya Protocol
  3. Kyoto Protocol
  4. Paris Agreement
ব্যাখ্যা

কিগালি সংশোধনী:
- মন্ট্রিল প্রোটোকলের সর্বশেষ সংশোধনী হলো কিগালি সংশোধনী।
- কিগালি সংশোধনী হলো হাইড্রোফ্লরোকার্বন (HFCs)-এর ব্যবহার এবং উৎপাদন ধীরে ধীরে হ্রাস করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
 - ২০১৬ সালের ১৫ অক্টোবর রুয়ান্ডার কিগালিতে মন্ট্রিল প্রটোকলের ২৮তম সভায় শক্তিশালী গ্রিন হাউজ গ্যাস-হাইড্রোফ্লোরো কার্বনের ব্যবহার পর্যায়ক্রমে জ কমিয়ে আনতে মন্ট্রিল প্রটোকল সংশোধিত হয়।
- সংশোধনীটি বাস্তবায়িত হলে স্তবায়িত হলে এই শতাব্দীর শেষে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি প্রায় শূন্য দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড কমানো সম্ভব হবে।

উৎস: UNEP ওয়েবসাইট।

৩৭১.
To separate the Atlantic and Pacific oceans by-
  1. Cape Horn
  2. Cape of Good Hope
  3. Cape of Baba
  4. Cape of Iberia
  5. None of above
ব্যাখ্যা
হর্ন অন্তরীপ:
- আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে পৃথক করছে হর্ন অন্তরীপ।
- হর্ন অন্তরীপ অবস্থান: চিলি।
- উত্তমাশা অন্তরীপ: ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সীমারেখা।
- ট্রাফালগার অন্তরীপ: স্পেন।
- বেবা অন্তরীপ: এশিয়ার সর্ব পশ্চিমের বিন্দু।
- আইবেরিয়া অন্তরীপ: স্পেন।
- ক্রস ও ক্রিস অন্তরীপ – নামিবিয়ার অগ্রভাগ।
- গার্দাফুই অন্তরীপ – সোমালিয়ার অগ্রভাগ ।
- সেন্ট ফ্রান্সি অন্তরীপ – দক্ষিণ আফ্রিকা ।
- বাঙ্কো অন্তরীপ – মৌরিতানিয়া।

উৎস: Britannica.
৩৭২.
Wari-Bateshwar is located in which district?
  1. Bogra
  2. Narail
  3. Narsingdi
  4. Rajshahi
ব্যাখ্যা
উয়ারী বটেশ্বর:
- উয়ারী-বটেশ্বর বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল।
- নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত উয়ারী এবং বটেশ্বর গ্রাম দু’টি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত।
-প্লাইসটোসিন যুগে গঠিত মধুপুর গড়ের পূর্ব সীমান্তে অবস্থিত এ গ্রাম দু’টিতেই নিবিড় অনুসন্ধান ও সীমিত প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ নগর।
- প্রত্নতাত্ত্বিক খননে উয়ারী প্রত্নস্থলে আবিষ্কৃত হয়েছে ৬০০ মি. x ৬০০ মি. আয়তনের চারটি মাটির দুর্গ-প্রাচীর।
- দুর্গ প্রাচীরের ৫-৭ ফুট উঁচু ধ্বংসপ্রাপ্ত কিছু অংশ এখনো টিকে আছে।
- পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত উয়ারী নগরের বাইরে আরো ৫০টি প্রত্নস্থান এ যাবত আবিষ্কৃত হয়েছে।
- উয়ারী-বটেশ্বর ছিল একটি দুর্গনগর, নগর বা একটি নগর কেন্দ্র।
- আবিষ্কৃত প্রত্নবস্তু বিশ্লেষণ করলেও দেখা যায় যে, উয়ারী-বটেশ্বর ছিল একাধারে একটি নগর ও সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৩৭৩.
In which conference was the decision to establish the Green Climate Fund made?
  1. Cancun Conference
  2. Paris Conference
  3. Copenhagen Conference
  4. Durban Conference
ব্যাখ্যা

Green Climate Fund:  
- Green Climate Fund জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হয়েছে।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: কপ-১৬ (কানকুন সম্মেলন)।
- সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
- No. of projects: ২৫৩টি।

⇒ ২০০৯ সালে কোপেনহেগেনে ১৫তম কপ সমেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব রাখা হয় এবং ২০১০ সালে কানকুনে ১৬তম কপ সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।

উল্লেখ্য,
- এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
- সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে।
- গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট। [link]

৩৭৪.
According to Food Outlook 2025, what is Bangladesh’s position in global rice consumption? 
  1. 2nd
  2. 3rd
  3. 4th 
  4. 5th
ব্যাখ্যা

• Food Outlook 2025:
প্রতিবেদনের শিরোনাম: Biannual report on global food markets - November 2025
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫
প্রকাশক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ-

- বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয়। 
- মাথাপিছু চাল ভোগে বাংলাদেশ দ্বিতীয়। 
- চাল ভোগে বাংলাদেশ তৃতীয়। 
- বিশেষ গম আমদানিতে বাংলাদেশ- পঞ্চম।

উৎস: Food Outlook 2025।

৩৭৫.
What is Bangladesh's position in the 2024 Global Innovation Index?
  1. 99th
  2. 100th
  3. 106th
  4. 110th
ব্যাখ্যা
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৪ (Global Innovation Index 2024):
- বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO) প্রকাশিত একটি প্রতিবেদন, যা বিভিন্ন দেশের উদ্ভাবনী দক্ষতা এবং কর্মক্ষমতার উপর ভিত্তি করে তাদের র‌্যাঙ্ক নির্ধারণ করে।
- শীর্ষ অবস্থানে আছে সুইজারল্যান্ড। 
- ২০২৪ সালে, বাংলাদেশ ১০৬তম স্থানে রয়েছে। 
- বাংলাদেশের উদ্ভাবনের ক্ষেত্রে আইসিটি সেবা রপ্তানি এবং ডিজিটাল উন্নয়নের মতো ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে।

উৎস: গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৪ - WIPO ওয়েবসাইট।
৩৭৬.
Which line separates North Korea and South Korea?
  1. 10th parallel
  2. 17th parallel
  3. 37th parallel
  4. 38th parallel
ব্যাখ্যা
৩৮° অক্ষরেখা:
- ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
- কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হওয়ার ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরীয় উপদ্বীপকে ৩৮° সমান্তরাল রেখায় ভাগ করে।
- ফলে কোরিয়া বিভক্ত হয়ে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া গঠন করে।
- উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের অধীনে এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অধীনে চলে যায়।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।

অন্যদিকে,
- ১০ ডিগ্রী চ্যানেল: আন্দামান ও নিকোবর,
- ১৭তম প্যারালাল: উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম,
- ২০তম প্যারালাল: লিবিয়া ও সুদান,
- ২২তম প্যারালাল: মিশর ও সুদান।
- ২৪তম প্যারালাল: ভারত ও পাকিস্তান,
- ২৫তম প্যারালাল: মৌরিতানিয়া এবং মালি,
- ২৮তম প্যারালাল: ভারত ও পাকিস্তান,
- ৩১তম প্যারালাল: ইরাক ও ইরান,
- ৩৭তম প্যারালাল: ভারত ও মায়ানমার,
- ৪৯তম প্যারালাল: মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা।

উৎস: Britannica.
৩৭৭.
Which of the following countries belongs to the Micronesia region?
  1. Fiji
  2. Tonga
  3. Palau
  4. Vanuatu
ব্যাখ্যা

মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু
- পালাউ
- কিরিবাতি
- মার্শাল দ্বীপপুঞ্জ
- মারিয়ানা।

• মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ
- ফিজি
- ভানুয়াতু
- পাপুয়া নিউগিনি।

• পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু
- সামোয়াত

তথ্যসূত্র - ওয়ার্ল্ড অ্যাটলাস।

৩৭৮.
What is London’s 'Fleet Street' best known for?
  1. The royal offices are located there
  2. The British Parliament building is located there
  3. The main newspapers and publishing offices are located there
  4. It is a tourist attraction
  5. None
ব্যাখ্যা

- "ফ্লিট স্ট্রিট" শব্দটি লন্ডনের একটি রাস্তার নাম থেকে এসেছে যেখানে একসময় অনেক সংবাদপত্র প্রকাশিত হত।

- স্ট্রিট বেশিরভাগ লন্ডন সিটির একটি প্রধান রাস্তা।
- এটি  লন্ডন ওয়াল এবং রাস্তার ফ্লিটের রাস্তায় যার নাম থেকে রাস্তার নামকরণ করা হয়েছে।
- সেখানে ওয়েস্টমিনস্টার সিটি অব লুডগেট সার্কাসের সীমানায় টেম্পল বার থেকে সীমানায় পশ্চিমে পূর্ব দিকে চলেছে।
- রোমান কাল থেকে রাস্তাটি রাস্তা দিয়ে গুরুত্বপূর্ণ ছিল।

উৎস: ব্রিটানিকা।

৩৭৯.
Under whose presidency was the 'All-Party Central State Language Struggle Council' formed?
  1. M. R. Mahbub
  2. Qamruddin Ahmed
  3. Abdul Hamid Khan Bhashani
  4. Nurul Haque Bhuiyan
  5. Kazi Golam Mahbub
ব্যাখ্যা

সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ:
- ১৯৫২ সালের ৩১ জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়।
- কাজী গোলাম মাহবুবকে আহবায়ক করে ৪০ সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ গঠিত হয়।

উল্লেখ্য,
- ১৯৫২ সালের জানুয়ারিতে খাজা নাজিমুদ্দিন পূর্ব বাংলার প্রধান মন্ত্রীর পদ ছেড়ে পাকিস্তানের কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন ১৯৫২ সালের ২৬ জানুয়ারি ঢাকা সফরে আসেন। ২৭ জানুয়ারি পল্টন ময়দানের জনসভায় তিনিও জিন্নাহর মতো ঘোষণা করেন, 'উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।' এর প্রতিবাদে ভাষা আন্দোলন নতুন করে শুলুহয়ে যায়। এবার প্রতিবাদে ফেটে পড়ে ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ৩০ জানুয়ারি সভা ও ছাত্র ধর্মঘট আহ্বান করে। সংগ্রাম পরিষদের আহ্বানে ৪ ফেব্রুয়ারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট আহবান করা হয়। ৩১ জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়। কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে ৪০ সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই সভায় ২১ ফেব্রুয়ারি পূর্ববাংলা ব্যবস্থাপক পরিষদের বাজেট অধিবেশনের দিন দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়।

উৎস: i) ইতিহাস ২য়, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) প্রথম আলো।

৩৮০.
In which country did the Wars of the Roses take place?
  1. France
  2. Spain
  3. England
  4. United States
  5. Russia
ব্যাখ্যা
গোলাপ যুদ্ধ (Wars of the Roses): 
- গোলাপ যুদ্ধ ছিল ১৪৫৫ থেকে ১৪৮৫ সালের মধ্যে সংঘটিত ইংল্যান্ডের রাজবংশীয় গৃহযুদ্ধ।
- এই যুদ্ধসমূহের কারণে ইংল্যান্ড দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধের মুখোমুখি হয়েছিল, যা পরবর্তীতে টিউডর রাজবংশের শক্তিশালী শাসনের ভিত্তি গড়ে তোলে।
- এই যুদ্ধ হয়েছিল ল্যাঙ্কাস্টার (Lancaster) ও ইয়র্ক (York) রাজবংশের মধ্যে, যারা উভয়েই ইংল্যান্ডের সিংহাসনের দাবি করেছিল।
- যুদ্ধের নামকরণ করা হয় এই দুই রাজবংশের প্রতীকী চিহ্ন অনুসারে। 
- ইয়র্ক রাজবংশের প্রতীক ছিল সাদা গোলাপ 
- ল্যাঙ্কাস্টার রাজবংশের প্রতীক ছিল লাল গোলাপ 
- যুদ্ধের সমাপ্তি ঘটে ১৪৮৫ সালে বোসওয়ার্থের যুদ্ধে (Battle of Bosworth), যেখানে হেনরি টিউডর (Henry Tudor) শেষ ল্যাঙ্কাস্টার নেতা হিসেবে ইয়র্ক রাজবংশের শেষ রাজা রিচার্ড তৃতীয়কে (Richard III) পরাজিত করেন।
- এরপর হেনরি টিউডর রাজা হেনরি সপ্তম (Henry VII) নামে সিংহাসনে বসেন এবং ল্যাঙ্কাস্টার ও ইয়র্ক রাজবংশকে একত্রিত করতে ইয়র্ক রাজবংশের এলিজাবেথের (Elizabeth of York) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
- এর ফলে টিউডর রাজবংশের উত্থান ঘটে, যা পরবর্তী প্রায় একশ বছর ইংল্যান্ড শাসন করে।

উৎস: Britannica.
৩৮১.
What is the name of the app launched to prevent sexual harassment in public transport? [April, 2025]
  1. SUPPORT
  2. HELP
  3. STOP
  4. REST
  5. REPORT
ব্যাখ্যা
গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে অ্যাপ:
- গণপরিবহনে নারীদের যৌন হয়রানিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 'HELP' (হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম) নামে একটি অ্যাপ চালু হয়েছে।
- ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এই অ্যাপ তৈরি করেছে।
- ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিনের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
- চলন্ত বাস বা গণপরিবহনে হয়রানির শিকার হলে HELP অ্যাপে রিপোর্ট করা যাবে।
- প্রাথমিকভাবে এটি পাইলট প্রকল্প হিসেবে ঢাকার বসিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে।
- অ্যাপে রিপোর্ট করলে তা ভলান্টিয়ারদের কাছে তথ্য পৌঁছে যাবে।
- ভুক্তভোগী নিকটস্থ থানার ডিউটি অফিসারের কাছে সরাসরি কল করতে পারবেন।
- ৯৯৯ ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে সংযুক্ত থাকবে অ্যাপটি।
- অ্যাপের মাধ্যমে রিপোর্টগুলো সংরক্ষণ করা হবে, যা পরে আইনি সহায়তার জন্য কাজে লাগবে।
- নিজের পরিচয় গোপন রেখেও এই অ্যাপে রিপোর্ট করার সুযোগ থাকবে।
- অ্যাপটিতে 'এলার্ট' অপশন থাকবে, যা চাপ দিলে তাৎক্ষণিকভাবে ভলান্টিয়ারদের কাছে ভুক্তভোগীর 'রিয়েল টাইম লোকেশন' পৌঁছে যাবে।

উৎস: The Daily Star বাংলা (মার্চ ১৫, ২০২৫)
৩৮২.
According to the International Monetary Fund (IMF) forecast, what will be the global economic growth rate in 2027?
  1. 2.5%
  2. 3.3%
  3. 3.8%
  4. 3.2%
ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার হবে- ৩.২%।

আইএমএফের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী,

- বর্তমান ও আগামী বছর বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি বাড়বে, মূল্যস্ফীতি কমবে  ।
- এর মধ্যে চলতি ২০২৬ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৩ শতাংশ, 
- ২০২৭ সালে কমে ৩ দশমিক ২ শতাংশে নামবে।

-  ২০২৬ সালে বৈশ্বিক মূল্যস্ফীতি কমে ৩ দশমিক ৮ শতাংশে নেমে আসতে পারে, যা ২০২৭ সালে আরও কমে ৩ দশমিক ৪ শতাংশে নামবে। গত ২০২৫ সালে বৈশ্বিক গড় মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ১ শতাংশ। তবে বিভিন্ন বড় অর্থনীতির তুলনায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রায় ফিরতে কিছুটা বেশি সময় লাগতে পারে।

- যুক্তরাষ্ট্রের ট্যারিফ (শুল্ক) বৃদ্ধির ঝুঁকি ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

উৎস: IMF [link]

৩৮৩.
What is the extreme poverty rate of Bangladesh as per the Economics Index, 2024?
  1. 7.1%
  2. 8.1%
  3. 5.6.%
  4. 4.5%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৩৮৪.
According to the Economic Survey 2024, what is the national income per capita?
  1. 2,850 USD
  2. 2,824 USD
  3. 2,784 USD
  4. 2,723 USD
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

সূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩৮৫.
Which is the smallest island country in the world by area?
  1. San Marino
  2. Maldives
  3. Tuvalu
  4. Nauru
ব্যাখ্যা

নাউরু:
- নাউরু দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র।
- এটি দক্ষিণ-পূর্ব মাইক্রোনেশিয়ায় অবস্থিত একটি উত্থিত প্রবাল দ্বীপ নিয়ে গঠিত।
- বিষুবরেখা থেকে ২৫ মাইল (৪০ কিমি) দক্ষিণে অবস্থিত।
- দ্বীপটি সলোমন দ্বীপপুঞ্জ থেকে প্রায় ৮০০ মাইল (১,৩০০ কিমি) উত্তর-পূর্বে অবস্থিত।
- নাউরুর কোন সরকারী রাজধানী নেই, তবে সরকারি অফিসগুলি ইয়ারেন জেলায় অবস্থিত ।
- নাউরু বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ, যার আয়তন প্রায় ৮ বর্গমাইল।
- আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র নাউরু।
- ১৯৪৭ সালে নাউরু জাতিসংঘের ট্রাস্ট টেরিটরিতে পরিণত হয়।
- ৩১ জানুয়ারী, ১৯৬৮ সালে স্বাধীনতা লাভ করে।

উল্লেখ্য,
- জনসংখ্যা ও আয়তনে বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া।
- আয়তনে এবং লোকসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ।
-  ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ।
- পৃথিবীর সবচেয়ে বড় ব-দ্বীপ হলো বাংলাদেশ।

উৎস: ব্রিটানিকা ও  MapsOfWorld ওয়েবসাইট।

৩৮৬.
Which disease usually spreads from dog?
  1. Rabies
  2. Maleria
  3. Typhoid
  4. Diptheria
  5. None
ব্যাখ্যা

- কুকুরের মাধ্যমে সাধারণত যে রোগটি ছড়ায় তা হলো রেবিস।
- সঠিক উত্তর: ক) রেবিস।

ভাইরাস: 
- প্রাণী ও উদ্ভিদ দেহে ভাইরাস নানাবিধ রোগ উৎপন্ন করে। 
- ভাইরাস আক্রমণের ফলে মানুষের অন্ধত্ব, পঙ্গুত্ব এমনকি অকাল মৃত্যুও হতে পারে। 
- স্বল্প পরিসরে ভাইরাস মানুষসহ অন্যান্য প্রাণীর অনেক উপকারও করে। 
- তবে তুলনামূলকভাবে ভাইরাস মানুষের উপকারের চেয়ে অপকারই বেশি করে থাকে। 

ভাইরাসের অপকারিতা: 
- বিভিন্ন প্রকার ভাইরাস মানুষসহ অন্যান্য প্রাণীর নানা রকমের রোগ উৎপন্ন করে। 
- এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু রোগের নাম, পোষকের নাম এবং ভাইরাসের নাম হলো- 
 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৮৭.
In which country was the 47th ASEAN Summit held in 2025?
  1. Indonesia 
  2. Malaysia
  3. Philippines
  4. Thailand
ব্যাখ্যা

আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন:
- সময়: ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর,২০২৫।
- মালয়েশিয়ায় আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব তিমুরকে সদস্য করার আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন জোটভুক্ত দেশগুলোর নেতারা।
- আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়া।
- প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পঞ্চমবারের মতো সম্মেলনের আয়োজক হিসেবে এটি পরিচালনা করছেন।
- এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- "অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব"।

উল্লেখ্য,
- আসিয়ান এখন ১১টি দেশের একটি সংগঠন।
- দেশগুলো হলো ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুর।

উৎস: আসিয়ান ওয়েবসাইট ও প্রথম আলো।[লিঙ্ক]

৩৮৮.
The tomb of which Bir Sreshtho is located in the courtyard of the Sona Mosque in Chapainawabganj?
  1. Sepoy Mostafa Kamal
  2. Sepoy Hamidur Rahman
  3. Captain Mohiuddin Jahangir
  4. Flight Lieutenant Matiur Rahman
ব্যাখ্যা

ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর:
- জন্ম: ৭ মার্চ ১৯৪৯, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে।
- সেক্টর: ৭ নং।
- মৃত্যু: ১৪ ডিসেম্বর, ১৯৭১ (বীরশ্রেষ্ঠদের মধ্যে শেষ শহীদ)।
- সমাধিস্থল: চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণ।

অন্যদিকে,
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান; মৃত্যু: ২০ আগস্ট, ১৯৭১ এবং সমাধিস্থল: মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান।
- সিপাহী মোস্তফা কামাল (২ নং সেক্টর); মৃত্যু: ১৮ এপ্রিল, ১৯৭১ এবং সমাধিস্থল: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে।
- সিপাহী হামিদুর রহমান (৪ নং সেক্টর); মৃত্যু: ২৮ অক্টোবর, ১৯৭১; আর তার সমাধিস্থল: মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।

৩৮৯.
'Subarnachar Island' is located in -
  1. Laxmipur
  2. Bhola
  3. Rajshahi
  4. Noakhali
ব্যাখ্যা
বাংলাদেশের চরসমূহ:
- নদীর মাঝে বা মোহনায় পলি সঞ্চিত হয়ে জেগে উঠা ভূখণ্ড চর নামে পরিচিত।
- লক্ষ্মীপুর জেলা : চর গজারিয়া ও চর আলেকজান্ডার।
- ভোলা জেলা : চরফ্যাশন, চর মানিক, চর কুকড়ি মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি।
- নোয়াখালী জেলা : ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি।
- ফেনী জেলা : মুহুরীর চর।
- রাজশাহী জেলা : নির্মল চর।
- সুন্দরবন : দুবলার চর, পাটনি চর।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৩৯০.
Which organization publishes the report ‘World development report’?
  1. UNDP
  2. World Bank
  3. World Economic Forum
  4. IMF
ব্যাখ্যা

World development report :
- বিশ্বব্যাংক World development report (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন) প্রকাশ করে।
- বিশ্বব্যাংক প্রতি বছর মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের প্রতিটি দেশের একটি তুলনামূলক প্রতিবেদনসহ বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে। 
- এটি ১৯৭৮ সাল থেকে বার্ষিক প্রকাশিত হয়।

• বিশ্বব্যাংক:
- ব্রেটন উডস চুক্তির মাধ্যমে বিশ্বব্যাংক গঠিত হয়।
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়: ৪ জুলাই, ১৯৪৪।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬।
- বর্তমান সদস্য দেশ: ১৮৯টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ।

উৎস: World Bank ওয়েবসাইট।

৩৯১.
Which country's athletes were kidnapped by "Black September" at the Munich Olympics?
  1. United States
  2. Britain
  3. Germany
  4. Israel
  5. Palestine
ব্যাখ্যা
Black September:
- Black September ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন।
- এটি ফিলিস্তিনের ফাতাহ থেকে বিচ্ছিন্ন হওয়া একটি অংশ।
- ব্ল্যাক সেপ্টেম্বর গঠিত হয়: ১৯৭১ সালে।
- বিলুপ্ত ঘোষিত হয়: ১৯৭৪ সালে।

উল্লেখ্য,
- ১৯৭২ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর অনুষ্ঠিত হয়েছিল জার্মানির মিউনিখ শহরে।
- জার্মানিতে মিউনিখ অলিম্পিকে অংশ নেওয়া ইসরায়েলের অ্যাথলেটকে অপহরণ করে ব্ল্যাক সেপ্টেম্বর।
- তাঁদের চাওয়া ছিল, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে, কিন্তু তা হয়নি।
- জার্মান পুলিশ অপহরণকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে।
- এর ফলে অপহরণকারীরা দুজন খেলোয়াড়কে হত্যা করেন।
- অন্যদিকে অপহরণকারীদের বেশির ভাগ পুলিশের হাতে প্রাণ হারান।
- এ কারণে আধুনিক অলিম্পিকের ইতিহাসে ৫ সেপ্টেম্বর একটা কালো দিন হিসেবে বিবেচিত হয়।

উৎস: Britannica.
৩৯২.
The folk genre ‘Bhawaiya’ is traditionally associated with which area?
  1. Rajshahi
  2. Rangpur
  3. Sylhet
  4. Mymensingh
  5. Khulna
ব্যাখ্যা

• 'ভাওয়াইয়া':
- 'ভাওয়াইয়া' মূলত রংপুর অঞ্চলের গান।
- মূলত গরুর গাড়ি চালকদের মুখে এ গান শোনা যায়।

উল্লেখ্য,
- 'গম্ভীরা' বৃহত্তর রাজশাহী (চাঁপাইনবাবগঞ্জ) অঞ্চলের গান।
- 'জারি গান' মূলত ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের গান। এটি মূলত দুই পক্ষের মধ্যে গানের প্রতিযোগিতা।
- 'ভাটিয়ারী' মূলত ময়মনসিংহ অঞ্চলের গান।
- 'লেটো' মূলত ময়মনসিংহ অঞ্চলের গান।
- 'চটকা' রংপুর অঞ্চলের গান।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।

৩৯৩.
Where was the 16th summit of BRICS held?
  1. Brazil
  2. Russia
  3. India
  4. China
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ব্রিকসের ১৬তম শীর্ষ সম্মেলন:
- রাশিয়ার পশ্চিমের নগর কাজানে ২২ অক্টোবর থেকে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন।
- ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম রাশিয়ায় এত বৃহৎ কোনো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১৬তম শীর্ষ সম্মেলনে ব্রিকস নেতৃবৃন্দ জাতিসংঘের সংস্কার থেকে চলমান বৈশ্বিক সংঘাতের বিস্তৃত বিষয়গুলোকে কাভার করে একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণ করেছেন৷
- সম্মেলনের সময়কাল: ২২-২৪ অক্টোবর, ২০২৪।
-----------

BRICS:
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ২২-২৪ আগস্ট দক্ষিন আফ্রিকাতে।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট, বাংলাদেশ সংবাদ সংস্থা।
৩৯৪.
What is the smallest country in the world by population?
  1. San Marino
  2. Tuvalu
  3. Nauru
  4. Vatican City
ব্যাখ্যা
- আয়তন ও জনসংখ্যায় পৃথিবী ও ইউরোপের ক্ষুদ্রতম স্বাধীন দেশ হলো ভ্যাটিকান সিটি।
- আয়তনে পৃথিবীর বৃহত্তম স্বাধীন রাষ্ট্র হলো রাশিয়া।
- জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র চীন।
 
• ভ্যাটিকান সিটি:
- পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।
- ভ্যাটিকান সিটির আয়তন ০.৪৯ বর্গকিলোমিটার।
- ভ্যাটিকান সিটির নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন, ব্যাংকিং ব্যবস্থা, ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা রয়েছে।
- ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লেটারান চুক্তিতে স্বীকৃত হয়েছিল।
- ১৯২৯ সালে ইতালির সরকারের সঙ্গে লাতেরান চুক্তির আওতায় এই পোপীয় রাষ্ট্রের সৃষ্টি।
- ভ্যাটিকান সিটি ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান।
- ভ্যাটিকান সিটি নগররাষ্ট্রটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেনজেনভুক্ত।
- এই দেশ ২০০৪ সাল থেকে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে আর এর অফিশিয়াল ভাষা হচ্ছে লাতিন।
 
 
সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস ও ব্রিটানিকা।
৩৯৫.
তারিখ-ই-মুহাম্মদিয়া কার নেতৃত্বে পরিচালিত আন্দোলন?
  1. হাজী শরীয়তউল্লাহ
  2. মুহসিন উদ্দিন আহমদ
  3. মীর নিসার আলী
  4. দুদু মিয়া
  5. নওয়াব আবদুল লতিফ
ব্যাখ্যা
তিতুমিরের সংগ্রাম: 
- মীর নিসার আলী ওরফে তিতুমির এর নেতৃত্বে পরিচালিত আন্দোলন তারিখ-ই-মুহাম্মদিয়া বা ওয়াহাবি আন্দোলন। 
- তিনি চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- উনিশ শতকে ভারতবর্ষে মুসলমান সমাজে এক ধর্মীয় সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়েছিল।
-  বাংলায় তার দুইটি ধারা প্রবহমান ছিল। যার একটি ওয়াহাবি বা মুহাম্মদিয়া আন্দোলন, অপরটি ফরায়েজি আন্দোলন নামে খ্যাত।
- উভয় আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় কুসংস্কার দূর করে মুসলিম সমাজ সংস্কার করা।
- বাংলার ওয়াহাবিরা তিতুমিরের নেতৃত্বে সংগঠিত হয়েছিল।
- তিতুমিরের নেতৃত্বে পরিচালিত তারিখ-ই-মুহাম্মদিয়া বা ওয়াহাবি আন্দোলন ছিল উত্তর ভারতের সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৩৯৬.
Earth day is celebrated globally on -
  1. April 2
  2. April 4
  3. April 22
  4. April 24
ব্যাখ্যা
ধরিত্রী দিবস:
- পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়।

⇒ এটি জাতিসংঘ কর্তৃক নির্ধারিত একটি দিবস।
- সর্বপ্রথম ১৯৭০ সালে দিবসটি পালিত হয়।
- বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়।
- ১৯৯০ খ্রিস্টাব্দে বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় জাতিসংঘ।
- জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে তা পালনের জন্য উৎসাহ দেওয়া হয়।
- এরপর দিবসটি ‘বিশ্ব ধরিত্রী দিবস’ নামে আন্তর্জাতিক ভাবে পালিত হচ্ছে।
- বর্তমানে ১৯৩টি দেশে প্রতি বছর ধরিত্রী দিবস পালিত হয়।

উল্লেখ্য,
⇒ ২০২৪ সালে দিবসটির প্রতিপাদ্য ছিল ‘পৃথিবী বনাম প্লাস্টিক’, অর্থাৎ যেকোনো একটিকে আমাদের বেছে নিতে হবে।

অন্যদিকে,
- ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
- ৪ এপ্রিল আন্তর্জাতিক খনি নিরাপত্তা দিবস। 

উৎস: UN ওয়েবসাইট।
৩৯৭.
Which of the following countries is NOT a member of NATO?
  1. Turkey
  2. Australia
  3. Canada
  4. Germany
  5. Sweden
ব্যাখ্যা
Australia NATO এর সদস্য নয়।

NATO:

- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation.
- এটি একটি সামরিক সহযোগিতার জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য ছিলো ১২টি।
- উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক জোট।
- পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে সংগঠনটি গঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ ২টি হলো আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

ন্যাটোর সদস্য দেশ:
- বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, গ্রীস, তুরস্ক, জার্মানি, স্পেন, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, ফিনল্যান্ড, সুইডেন

উৎস: NATO ওয়েবসাইট।
৩৯৮.
Which date marks the commencement of 'Operation Rising Lion'?
  1. 12 June, 2025
  2. 13 June, 2025
  3. 14 June, 2025
  4. 15 June, 2025
ব্যাখ্যা
‘অপারেশন রাইজিং লায়ন':
- ইসরায়েল কর্তৃক ইরানে চালানো সামরিক অভিযানটির নাম 'অপারেশন রাইজিং লায়ন'।
- 'রাইজিং লায়ন' নামটি বাইবেলের একটি অনুচ্ছেদে সিংহের প্রতীকী পরাক্রমকে তুলে ধরে, ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের প্রতীক।
- ১৩ জুন ২০২৫-এর ভোরে ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে 'অপারেশন রাইজিং লায়ন' পরিচালনা করে।
- ইসরায়েল প্রথমে 'ড্রোন' দ্বারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা, এরপর প্রধান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা করে।

উল্লেখ্য:
- এই হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালায়।
- এই হামলার নাম দেয়া হয় 'অপারেশন টু প্রমিজ থ্রি’।
- ইরান পাল্টা জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
৩৯৯.
As a result of which agreement was Egypt expelled from the Arab League?
  1. Arab Peace Initiative
  2. Camp David Accords
  3. Dayton Agreement
  4. Treaty of Wee River
ব্যাখ্যা
ক্যাম্প ডেভিড চুক্তি:
- ইসরাইল ও মিশর এই দুইটি দেশের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়।
- যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত অবকাশ যাপন কেন্দ্ৰ ক্যাম্প ডেভিডে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি স্বাক্ষরে মধ্যস্থতা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- এই চুক্তির ফলে মিশরকে ওআইসি ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছিলো।

সূত্র: ব্রিটানিকা।
৪০০.
Great Catastrophe (al-Nakba) for Palestine is generally commemorated on -
  1. 15 May
  2. 16 May
  3. 18 May
  4. 19 May
ব্যাখ্যা
নাকবা দিবস (Great Catastrophe):
- বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা ১৫ মে 'নাকবা দিবস' / Great Catastrophe (al-Nakba) পালন করে।

⇒ ১৯৪৮ সালের ১৪ মে বদলে যায় মধ্যপ্রাচ্যের মানচিত্র। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইহুদিদের জন্য নতুন একটি রাষ্ট্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নতুন রাষ্ট্রটির নাম রাখা হয় ইসরায়েল। ইহুদিদের মতে, নতুন রাষ্ট্র গঠন করে তাঁরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমিতে ফিরে এসেছেন।

⇒ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরদিন থেকেই স্থানীয় আরব অধিবাসীদের ওপর নেমে আসে মহাবিপর্যয় বা আল-নাকবা।
- ইহুদি সশস্ত্র গোষ্ঠী ও সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হত্যা-লুট-অগ্নিসংযোগ শুরু করেন।
- প্রাণভয়ে লাখ লাখ ফিলিস্তিনি বাড়িঘর, সহায়-সম্পত্তি ছেড়ে পালাতে থাকেন। প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনি জর্ডান, লেবানন ও সিরিয়ায় গিয়ে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেন।
- রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই আরবদের সঙ্গে যুদ্ধে জড়ান ইসরায়েলিরা। শুরু হয় আরব-ইসরায়েল যুদ্ধ। দখল করে নেওয়া হয় ফিলিস্তিনি ভূখণ্ডের প্রায় ৭৮ শতাংশ। এর ফলে ভূমিপুত্র আরবদের বসবাস শুধু পশ্চিম তীর ও গাজায় সীমিত হয়ে যায়।
- এক অনিঃশেষ অনিশ্চয়তার মধ্যে পতিত হন ফিলিস্তিনিরা, যা আজও চলছে।
- এই কারণে ফিলিস্তিনিরা প্রতিবছর ১৫ মে নাকবা দিবস বা মহাবিপর্যয়ের দিন হিসেবে পালন করেন।

উৎস: i) Reuters.
ii) UN ওয়েবসাইট।